পরিচ্ছেদঃ সালাতের ওয়াক্ত।
১৪৯. হান্নাদ ইবনুুস সারী (রহঃ) .... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরীল (আঃ) বায়তুল্লাহর কাছে দুইদিন আমার ইমামমত করেছেন। এর প্রথম দিন তিনি যুহরের সালাত আদায় করেছেন যখন একটি বস্তুর ছায়া জুতার ফিতার মত সামান্য লম্বা হয় আসরের সালাত আদায় করেছেন যখন একটি বস্তুর ছাড়া তাঁর সমান হয়; মাগরিবের সালাত আদায় করেছেন যখন সূর্য ডুবে যায় এবং রোযাদার ইফতাঁর করে ইশার সালাত আদায় করেছেন যখন শাফাক বা সূর্য অস্তমিত হওয়ার পর শেষ লালিমার পরবর্তী শভ্রতা মিলিয়ে যায়। ফজরের সালাত আদায় করেছেন যখন উজ্জল হয়ে সুবহে সা’দিকের উন্মোষ ঘটে এবং রোযাদারদের জন্য খাদ্য গ্রহণ হারাম হয়ে যায়।
তিনি দ্বিতীয় দিন যুহর আদায় করেছেন যখন প্রতিটি বস্তুর ছায়া তাঁর সমান হয়; অর্থাৎ গতদিনের আসরের সালাত আদায় করার সময়ে; আসরের সালাত আদায় করেছেন যখন প্রতিটি বস্ত্তর ছায়া তাঁর দ্বিগুণ হয়; মাগরিবের সালাত আদায় করেছেন প্রথম দিনের সময়েই; ইশার সালাত আদায় করেছেন যখন রাত্রির তিন ভাগের এক ভাগ অতিক্রান্ত হল; এরপর ফজর আদায় করেছেন যখন ভালভবে পৃথিবী ফর্সা হযে গেল। তাঁরপর জিবরীল (আ ) আমার দিকে ফিরলেন বললেনঃ হে মুহাম্মাদ এ হল আপনার পূর্ববর্তী নবীগনের সালাতের ওয়াক্ত। এ দুয়ের মাঝের ওয়াক্তই হল সালাতের ওয়াক্ত। - মিশকাত ৫৮৩, ইরওয়া ২৪৯, সহিহ আবু দাউদ ৪১৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৪৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন এই বিষয়ে আবূ হুরায়রা, বুরায়দা, আবূ মূসা, আবূ মাসঊদ আল আনসারী, আবূ সাঈদ, জাবির, আমর ইবনু হাযম, বারা, ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي مَوَاقِيتِ الصَّلاَةِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ، عَنْ حَكِيمِ بْنِ حَكِيمٍ، وَهُوَ ابْنُ عَبَّادِ بْنِ حُنَيْفٍ أَخْبَرَنِي نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " أَمَّنِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ عِنْدَ الْبَيْتِ مَرَّتَيْنِ فَصَلَّى الظُّهْرَ فِي الأُولَى مِنْهُمَا حِينَ كَانَ الْفَىْءُ مِثْلَ الشِّرَاكِ ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ كُلُّ شَيْءٍ مِثْلَ ظِلِّهِ ثُمَّ صَلَّى الْمَغْرِبَ حِينَ وَجَبَتِ الشَّمْسُ وَأَفْطَرَ الصَّائِمُ ثُمَّ صَلَّى الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ ثُمَّ صَلَّى الْفَجْرَ حِينَ بَرَقَ الْفَجْرُ وَحَرُمَ الطَّعَامُ عَلَى الصَّائِمِ . وَصَلَّى الْمَرَّةَ الثَّانِيَةَ الظُّهْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَيْءٍ مِثْلَهُ لِوَقْتِ الْعَصْرِ بِالأَمْسِ ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَيْءٍ مِثْلَيْهِ ثُمَّ صَلَّى الْمَغْرِبَ لِوَقْتِهِ الأَوَّلِ ثُمَّ صَلَّى الْعِشَاءَ الآخِرَةَ حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ ثُمَّ صَلَّى الصُّبْحَ حِينَ أَسْفَرَتِ الأَرْضُ ثُمَّ الْتَفَتَ إِلَىَّ جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ هَذَا وَقْتُ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِكَ . وَالْوَقْتُ فِيمَا بَيْنَ هَذَيْنِ الْوَقْتَيْنِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَبُرَيْدَةَ وَأَبِي مُوسَى وَأَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ وَأَبِي سَعِيدٍ وَجَابِرٍ وَعَمْرِو بْنِ حَزْمٍ وَالْبَرَاءِ وَأَنَسٍ .
Ibn Abbas narrated that :
the Prophet said: "Jibril (peace be upon him) led me (in Salat) twice at the House. So he prayed Zuhr the first time when the shadow was similar to (the length of) the strap a sandal. Then he prayed Asr when everything was similar (to the length of) its shadow. Then he prayed Maghrib when the sun had set and the fasting person breaks fast. Then he prayed Isha when the twilight had vanished. Then he prayed Fajr when Fajr (dawn) began, and when eating is prohibited for the fasting person. The second time he prayed Zuhr when the shadow of everything was similar to (the length of) it, at the time of Asr the day before. Then he prayed Asr when the shadow of everything was about twice as long as it. Then he prayed Maghrib at the same time as he did the first time. Then he prayed Isha, the later one, when a third of the night had gone. Then he prayed Subh when the land glowed. Then Jibril turned towards me and said: "O Muhammad! These are the times of the Prophets before you, and the (best) time is what is between these two times."
পরিচ্ছেদঃ সালাতের ওয়াক্ত।
১৫০. আহমদ ইবনু মুহাম্মাদ ইবনু মূসা (রহঃ) ..... জাবির ইবনু আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরীল (আঃ) আমার ইমামত করেছেন বাকি হাদিসটি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীছের অনুরূপ রিওয়াত করেছেন। তবে এই রিওয়ায়াতে لِوَقْتِ الْعَصْرِ بِالْأَمْسِ এই বাক্যটির উল্লেখ নেই। - ইরওয়া ২৫০, সহিহ আবু দাউদ ৪১৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৫০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন এই হাদিসটি হাসান, সহীহ ও গরীব। আর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। মুহাম্মাদ আল বুখারী (রহঃ) বলেন সালাতের ওয়াক্ত সম্পর্কিত হাদিসসমূহের মধ্যে জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হল সর্বাপেক্ষা সহীহ। সালাতের ওয়াক্ত সম্পর্কে জাবির রাদিয়াল্লাহু আনহু এর হাদিসটি ওয়াহাব ইবনু কায়সান জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রের মত আতা ইবন আবী রাবাহ আমর ইবনু দ্বীনার এবং আবূয যুবায়র (রহঃ)ও জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত করেছেন।
باب مَا جَاءَ فِي مَوَاقِيتِ الصَّلاَةِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا حُسَيْنُ بْنُ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، أَخْبَرَنِي وَهْبُ بْنُ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَمَّنِي جِبْرِيلُ " . فَذَكَرَ نَحْوَ حَدِيثِ ابْنِ عَبَّاسٍ بِمَعْنَاهُ . وَلَمْ يَذْكُرْ فِيهِ " لِوَقْتِ الْعَصْرِ بِالأَمْسِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَالَ مُحَمَّدٌ أَصَحُّ شَيْءٍ فِي الْمَوَاقِيتِ حَدِيثُ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ وَحَدِيثُ جَابِرٍ فِي الْمَوَاقِيتِ قَدْ رَوَاهُ عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ وَعَمْرُو بْنُ دِينَارٍ وَأَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ وَهْبِ بْنِ كَيْسَانَ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
Jabir bin Abdullah narrated that :
Allah's Messenger said: "Jibril led me (in Salat)". He mentioned something similar to the Hadith of Ibn Abbas (no. 149) in meaning, but he did not mention: "At the time of Asr the day before."
পরিচ্ছেদঃ এই বিষয়ে আরো একটি অনুচ্ছেদ।
১৫১. হান্নাদ (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্নণা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতের জন্য রয়েছে শুরু এবং শেষ। সূর্য হেলে পড়ার সাথে শুরু হয় যুহরের ওয়াক্তের আর এর শেষ হয় আসরের ওয়াক্ত যখন আসে। আসরের ওয়াক্ত আসার সাথে শুরু হয আসরের ওয়াক্তের আর তাঁর শেষ হয় সূর্য কিরণ হলদে হয়ে গেলে। সূর্য ডোবরা সাথে শুরু হয় মাগরিবের ওয়াক্তের আর শেষ হয় দিগন্তের আলোর রেশ যখন মিলিয়ে যায়। দিগন্তের আলোর রেশ মিলিয়ে যাওয়ার সাথে সাথে শুরু হয় ইশার ওয়াক্তের আর এর শেষ হয় রজনীর অর্ধযামে। সুবহে সাদিকের উন্মেষের সাথে শুরু হয় ফজরের ওয়াক্তের আর এর শেষ হয় সূর্য উঠার সাথে। - সহিহাহ ১৬৯৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৫১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন মুহাম্মদ আল বুখারী (রহঃ) কে বলতে শুনেছি যে, সালাতের ওয়াক্ত সম্পর্কে মুজাহিদ থেকে বর্ণিত আ’মাশের রিওয়ায়াতটি মুহাম্মাদ ইবনু ফুযায়লের এই রিওয়ায়াতটি থেকে অধিকতর সহীহ। মুহাম্মদ ইবনু ফুযায়ালের রিওয়ায়াতটি ভুল। মুহাম্মদ ইবনু ফুযায়লই এতে ভুল করেছেন। হান্নাদ ... আমাশ মুজাদিহ (রহঃ) থেকে বর্ণনা করেন যে, বলা হয় সালাতের জন্য রয়েছে শুরু এবং শেষ। বাকি হাদিসটি মুহাম্মাদ ইবনু ফুযায়ল বর্ণিত (১৫১ নং) হাদীছের অনুরূপ উল্লেখ করেছেন।
باب مِنْهُ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ لِلصَّلاَةِ أَوَّلاً وَآخِرًا وَإِنَّ أَوَّلَ وَقْتِ صَلاَةِ الظُّهْرِ حِينَ تَزُولُ الشَّمْسُ وَآخِرَ وَقْتِهَا حِينَ يَدْخُلُ وَقْتُ الْعَصْرِ وَإِنَّ أَوَّلَ وَقْتِ صَلاَةِ الْعَصْرِ حِينَ يَدْخُلُ وَقْتُهَا وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ تَصْفَرُّ الشَّمْسُ وَإِنَّ أَوَّلَ وَقْتِ الْمَغْرِبِ حِينَ تَغْرُبُ الشَّمْسُ وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ يَغِيبُ الأُفُقُ وَإِنَّ أَوَّلَ وَقْتِ الْعِشَاءِ الآخِرَةِ حِينَ يَغِيبُ الأُفُقُ وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ يَنْتَصِفُ اللَّيْلُ وَإِنَّ أَوَّلَ وَقْتِ الْفَجْرِ حِينَ يَطْلُعُ الْفَجْرُ وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ حَدِيثُ الأَعْمَشِ عَنْ مُجَاهِدٍ فِي الْمَوَاقِيتِ أَصَحُّ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ فُضَيْلٍ عَنِ الأَعْمَشِ وَحَدِيثُ مُحَمَّدِ بْنِ فُضَيْلٍ خَطَأٌ أَخْطَأَ فِيهِ مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ . حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ أَبِي إِسْحَاقَ الْفَزَارِيِّ عَنِ الأَعْمَشِ عَنْ مُجَاهِدٍ قَالَ كَانَ يُقَالُ إِنَّ لِلصَّلاَةِ أَوَّلاً وَآخِرًا فَذَكَرَ نَحْوَ حَدِيثِ مُحَمَّدِ بْنِ فُضَيْلٍ عَنِ الأَعْمَشِ نَحْوَهُ بِمَعْنَاهُ .
Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "Indeed for (the time of) Salat (there is a) beginning and an end. The beginning of the time for the Zuhr prayer is when the sun passes the zenith, and the end of its time is when the time for Asr enters. The beginning of the time for the Asr [prayer] is when its time enters, and the end of its time is when the sun yellows (turns pale). The beginning of the time of Maghrib is when the sun as set, and the end of its time is when the twilight has vanished (i.e., the horizon is invisible because of darkness). The beginning of the time for Isha, the later one, is when the horizon has vanished, and the end of its time is when the night is at its half. The beginning of the time for Fajr is when Fajr begins, and its end is when the sun rises."
পরিচ্ছেদঃ এই বিষয়ে আরো একটি অনুচ্ছেদ।
১৫২. আহমদ ইবনু মানী, হাসান সাববাহ আল বাযযার এবং আহমদ ইবনু মুহাম্মদ ইবনু মূসা (রহঃ) ..... বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন একবার জনৈক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে সালাতের ওয়াক্ত সম্পর্কে জানতে চাইল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইনশাআল্লাহ তুমি আমাদের সাথে সালাতে দাঁড়াও। পরে তিনি বিলালকে ইকামতের নির্দেশ দিলেন এবং সুবাহে সা’দিকের উন্মেষের সাথে সাথে ফজরের সালাত আদায় করলেন। সূর্য হেলে পড়ার সাথে সাথে বিলালকে ইকামতের নির্দেশ দিলেন এবং যুহরের সালাত আদায় করলেন। পরবর্তীতে তিনি আবার বিলালকে ইকামতের নির্দেশ দিলেন এবং আসরের সালাত আদায় করলেন আর সূর্য তখনও ছিল উর্ধ্বাকাশে উজ্জ্বল; পরে মাগরিবের নির্দেশ দিলেন। যখন সূর্য অস্তমিত হল; ইশার নির্দেশ দিলেন যখন শাফাক অর্থাৎ দিগন্তের লালিমার পরবর্তী সাদা রেশও মিলিয়ে গেল।
পরবর্তী দিন তিনি বিলালকে ইকামতের নির্দেশ দিলেন এবং খুব ফর্সা হলে পর ফজরের সালাত আদায় করলেন; সূর্যের প্রখর তেজ প্রশমিত ও খুবই শীতল হলে যুহরের নির্দেশ দিলেন; আসরের ইকামতের নির্দেশ দিলেন তখন, যখন পূর্বদিনের তুলনায় সূর্য আরও বেশি নেমে গেল; পরে মাগরিবের নির্দেশ দিলেন এবং শাফাক দিগন্তে মিলিয়ে যাওয়ার পূর্বে তা আদায় করলেন; ইশার ইকামতের নির্দেশ দিলেন এবং রাত্রির এক তৃতীয়াংশ অতিক্রান্ত হওয়ার পর তা আদায় করলেন। তাঁরপর বললেন সালাতের ওয়াক্তের সম্পর্কে যে ব্যক্তি জানতে চেয়েছিল সে কোথায়? ঐ ব্যক্তি বলল, এই যে আমি। তিনি বললেন এই দুই ওয়াক্তের মধ্যবর্তী সময়ই হল সালাতের ওয়াক্ত। - ইবনু মাজাহ ৬৬৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৫২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন এই হাদিসটি হাসান, গরীব সহীহ। আলকামা ইবনু মারছাদের সূত্রে শুবাও রিয়ায়াত করেছেন।
باب مِنْهُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَالْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ، وَأَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى الْمَعْنَى، وَاحِدٌ، قَالُوا حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ فَسَأَلَهُ عَنْ مَوَاقِيتِ الصَّلاَةِ فَقَالَ " أَقِمْ مَعَنَا إِنْ شَاءَ اللَّهُ " . فَأَمَرَ بِلاَلاً فَأَقَامَ حِينَ طَلَعَ الْفَجْرُ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ حِينَ زَالَتِ الشَّمْسُ فَصَلَّى الظُّهْرَ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ فَصَلَّى الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُرْتَفِعَةٌ ثُمَّ أَمَرَهُ بِالْمَغْرِبِ حِينَ وَقَعَ حَاجِبُ الشَّمْسِ ثُمَّ أَمَرَهُ بِالْعِشَاءِ فَأَقَامَ حِينَ غَابَ الشَّفَقُ ثُمَّ أَمَرَهُ مِنَ الْغَدِ فَنَوَّرَ بِالْفَجْرِ ثُمَّ أَمَرَهُ بِالظُّهْرِ فَأَبْرَدَ وَأَنْعَمَ أَنْ يُبْرِدَ ثُمَّ أَمَرَهُ بِالْعَصْرِ فَأَقَامَ وَالشَّمْسُ آخِرَ وَقْتِهَا فَوْقَ مَا كَانَتْ ثُمَّ أَمَرَهُ فَأَخَّرَ الْمَغْرِبَ إِلَى قُبَيْلِ أَنْ يَغِيبَ الشَّفَقُ ثُمَّ أَمَرَهُ بِالْعِشَاءِ فَأَقَامَ حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ ثُمَّ قَالَ " أَيْنَ السَّائِلُ عَنْ مَوَاقِيتِ الصَّلاَةِ " . فَقَالَ الرَّجُلُ أَنَا . فَقَالَ " مَوَاقِيتُ الصَّلاَةِ كَمَا بَيْنَ هَذَيْنِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ . قَالَ وَقَدْ رَوَاهُ شُعْبَةُ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ أَيْضًا .
Sulaiman bin Buraidah narrated that his father said:
"A man came to the Prophet to ask him about the times for Salat. So he said: 'Stay with us, In sha Allah.' So he ordered Bilal to call the Iqamah when Fajr began, then he ordered him to call the Iqamah when the Sun passed the zenith, then he prayed Zuhr. Then he ordered him to call the Iqamah to pray Asr while the sun was elevated and white. Then he ordered him (to call the Iqamah for) Maghrib when the (top) edge of the sun had set. Then he ordered him to call the Iqamah for Isha when the horizon (twilight) had vanished. Then he ordered him in the morning (to give the call for Fajr prayer), when the light of Fajr glowed. Then he ordered (him to call the Iqamah for) Zuhr, so he waited well until it had cooled. Then he ordered (him to call the Iqamah for) Asr, so he calIed the Iqamah while the sun was later in its position than what it was (the day before). Then he ordered him to delay Maghrib until right before the twilight had disappeared. Then he ordered (him to call the Iqamah for) Isha, so he called the Iqamah when a third of the night had passed. Then he said: 'Where is the one who asked about he times for the Salat?' So the man said, 'It is I.' So he said: 'The times [or the Salat are what are between these two.'"
পরিচ্ছেদঃ গালাস বা আঁধারের রেশ থাকতেই ফজর আদায় করা।
১৫৩. কুতায়বা ও আল আনসারী (রহঃ) .... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্নণা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করতেন, পরে মহিলারা চাঁদর লেপটে ঘরে ফিরে যেত কিন্তু আঁধারের কারণে তাদের চেনা যেত না। কুতায়বা তাঁর রিওয়ায়াতে مُتَلَفِّفَاتٍ এর স্থলে مُتَلَفعاتِّ উল্লেখ করেছেন। - ইবনু মাজাহ ৬৬৯, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৫৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু উমর, আনাস, কায়লা বিনত মাখরাম রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত রয়েছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত এই হাদিসটি হাসন ও সহীহ। যুহরী ও উরওয়া (রহঃ) আয়িশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছেন। আবূ বকর, উমর রাদিয়াল্লাহু আনহা এর মত একধিক ফকীহ সাহাবী ও পরবর্তী যুগের তাবিঈগণ এই হাদিসটির মর্মনুসারে সিদ্ধান্ত দিয়েছেন। ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাকও (রহঃ) এই অভিমত ব্যাক্ত করেছেন। গালাস বা আঁধারের রেশ থাকতেই ফজরের সালাত আদায় করা মুস্তাহাব বলে তাঁরা মত পোষণ করেন।
باب مَا جَاءَ فِي التَّغْلِيسِ بِالْفَجْرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، قَالَ وَحَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيُصَلِّي الصُّبْحَ فَيَنْصَرِفُ النِّسَاءُ قَالَ الأَنْصَارِيُّ فَيَمُرُّ النِّسَاءُ مُتَلَفِّفَاتٍ بِمُرُوطِهِنَّ مَا يُعْرَفْنَ مِنَ الْغَلَسِ . وَقَالَ قُتَيْبَةُ مُتَلَفِّعَاتٍ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَنَسٍ وَقَيْلَةَ بِنْتِ مَخْرَمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ الزُّهْرِيُّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ نَحْوَهُ . وَهُوَ الَّذِي اخْتَارَهُ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ يَسْتَحِبُّونَ التَّغْلِيسَ بِصَلاَةِ الْفَجْرِ .
Aishah narrated:
"Allah's Messenger would pray Subh (at such time that) the women would leave (after the prayer)" - AI-AnsarI (one of the narrators) said - the women would pass by wrapped in their Mirts and they would not be recognizable due to the darkness." And Qutaibah said: "covered." (instead of "wrapped.")
পরিচ্ছেদঃ ইসফার বা চতুর্দিকে ফর্সা হয়ে এলে ফজর আদায় করা।
১৫৪. হান্নাদ (রহঃ) ..... রাফি ইবনু খাদীজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি তোমরা ইসফার অর্থাৎ চতুর্দিক ফর্সা হয়ে এলে ফজর আদায় করবে। কেননা এতে রয়েছে বিরাট ছওয়াব। - ইবনু মাজাহ ৬৭২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৫৪ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মাদ ইবনু ইসহাক (রহঃ) এর সূত্রে শুবা এবং ছাওরী (রহঃ) ও এই হাদিসটি রিওয়ায়াত করেছেন। আসিম ইবনু উমর ইবনু কাতাদা থেকে মুহাম্মাদ ইবনু আজালানও এটির রিওয়ায়াত করেছেন। এই বিষয়ে আবূ বারযা আসলামী, জাবির ও বিলাল রাদিয়াল্লাহু আনহুম থেকেও বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ রাফি ইবনু খাদীজ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। সাহাবী ও তাবিঈগণের অনেকেই চতুর্দিক ফর্সা হয়ে এলে ফজরের সালাত আদায় করার মত গ্রহণ করেছেন। সুফইয়ান ছাওরীর অভিমত এ-ই। ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ) বলেন ইসফার অর্থ হল সন্দেহাতীতভাবে ফজরের উন্মেষ ঘটা। সালাত বিলম্বে আদায় করা এর মর্ম নয়।
باب مَا جَاءَ فِي الإِسْفَارِ بِالْفَجْرِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، - هُوَ ابْنُ سُلَيْمَانَ - عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " أَسْفِرُوا بِالْفَجْرِ فَإِنَّهُ أَعْظَمُ لِلأَجْرِ " . قَالَ وَقَدْ رَوَى شُعْبَةُ وَالثَّوْرِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ . قَالَ وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ عَجْلاَنَ أَيْضًا عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ وَجَابِرٍ وَبِلاَلٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ رَافِعِ بْنِ خَدِيجٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَأَى غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ الإِسْفَارَ بِصَلاَةِ الْفَجْرِ . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ . وَقَالَ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ مَعْنَى الإِسْفَارِ أَنْ يَضِحَ الْفَجْرُ فَلاَ يُشَكَّ فِيهِ وَلَمْ يَرَوْا أَنَّ مَعْنَى الإِسْفَارِ تَأْخِيرُ الصَّلاَةِ .
Rafi bin Khadlj said:
"I heard Allah's Messenger saying: 'Perform Fajr at AI-Isfar, for indeed its reward is greater.'"
পরিচ্ছেদঃ শীঘ্র যুহরের সালাত আদায় করা।
১৫৫. হান্নাদ ইবনুুস সারী (রহঃ) .... আয়িশা, রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর ও উমর রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা শীঘ্র যুহরের সালাত আদায় করতে আর কাউকে আমি দেখিনি। - তিরমিজী হাদিস নম্বরঃ ১৫৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির ইবনু আবদিল্লাহ, খাব্বাব, আবূ বারযা, ইবনু মাসউদ, যায়দ ইবনু ছাবিত ও জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত এই হাদিসটি হাসান। সাহাবী ও পরবর্তীযুগের আলিমগণ এই হাদীছের মর্মানুসারে মত গ্রনণ করেছে। আলী ইবনু মাদিনী বলেন, ইয়াহইয়া ইবনু সাঈদ বলেছেন ’প্রয়োজনীয় জিনিস থাকা সত্ত্বেও যে ভিক্ষা করে’ .... সম্পর্কিত ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদিসটির প্রেক্ষেিতে হাকীম ইবনু জুবায়র সম্পর্কে শু’বা সমালোচনা করেছেন। ইয়াহইয়া (রহঃ) বলেন সুফইয়ান ও যায়দাও হাকীম ইবনু জুবায়র থেকে হাদিস বর্ণনানা করেছেন। ইয়াহইয়া তাঁর থেকে রিওয়ায়াত করায় কোন অসুবিধা আছে বলে মনে করেন না। মুহাম্মদ আল বুখারী (রহঃ) বলেন হাকীম ইবনু জুবায়র সাঈদ ইবনু জুবায়র আয়িশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে যুহরের সালাত শীঘ্র আদায় করা সম্পর্কে হাদিস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي التَّعْجِيلِ بِالظُّهْرِ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا رَأَيْتُ أَحَدًا كَانَ أَشَدَّ تَعْجِيلاً لِلظُّهْرِ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلاَ مِنْ أَبِي بَكْرٍ وَلاَ مِنْ عُمَرَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَخَبَّابٍ وَأَبِي بَرْزَةَ وَابْنِ مَسْعُودٍ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَأَنَسٍ وَجَابِرِ بْنِ سَمُرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ . وَهُوَ الَّذِي اخْتَارَهُ أَهْلُ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ . قَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ وَقَدْ تَكَلَّمَ شُعْبَةُ فِي حَكِيمِ بْنِ جُبَيْرٍ مِنْ أَجْلِ حَدِيثِهِ الَّذِي رَوَى عَنِ ابْنِ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " مَنْ سَأَلَ النَّاسَ وَلَهُ مَا يُغْنِيهِ " . قَالَ يَحْيَى وَرَوَى لَهُ سُفْيَانُ وَزَائِدَةُ وَلَمْ يَرَ يَحْيَى بِحَدِيثِهِ بَأْسًا . قَالَ مُحَمَّدٌ وَقَدْ رُوِيَ عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي تَعْجِيلِ الظُّهْرِ .
Aishah narrated:
"I have not seen anyone who hastened Zuhr more than Allah's Messenger nor Abu Bakr, nor Umar."
পরিচ্ছেদঃ শীঘ্র যুহরের সালাত আদায় করা।
১৫৬. হাসান ইবনু আলী আল হুলওয়ানী (রহঃ) .... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, সূর্য হেলে পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের সালাত আদায় করেছেন। - বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ১৫৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম ঈসা তিরমিযী (রহঃ) বলেন এই হাদিসটি সহীহ। এই বিষয়ে এই হাদিসটই সর্বাধিক উত্তম। এই বিষয়ে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي التَّعْجِيلِ بِالظُّهْرِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ حِينَ زَالَتِ الشَّمْسُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ . وَهُوَ أَحْسَنُ حَدِيثٍ فِي هَذَا الْبَابِ . وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ .
Anas bin Malik narrated:
"Allah's Messenger prayed Zuhr when the sun had passed the zenith."
পরিচ্ছেদঃ গরমের দিনে বিলম্ব করে যুহর আদায় করা।
১৫৭. কুতায়বা (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রচন্ড গরম পড়লে (কিছুটা) শীতল সময়ে সালাত আদায় করবে। কারণ, জাহান্নামের নিঃশ্বাস থেকে হয় গরমের তীব্রতা। - ইবনু মাজাহ ৬৭৮, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৫৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ সাঈদ, আবূ যার, ইবনু মুগীরা, কাসিম ইবনু সাফওয়ান তাঁর পিতাঁর বরাতে, আবূ মূসা, ইবনু আব্বাস এবং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত রয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু এর সূত্রেও এই বিষয়ে একটি হাদিস বর্ণিত রয়েছে কিন্তু সেটি সহীহ নয়। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি হাসান সহীহ। আলিমদের একদল তীব্র গরমের সময় যুহরের সালাত বিলম্ব করে পড়ার বিধান গ্রহণ করেছেন।
ইবন মুবারক, আহমদ এবং ইসহাকও এই অভিমত পোষণ করেন। ইমাম শাফিঈ (রহঃ) বলেন, দূর থেকে মুসল্লীদের আসতে হলে যুহরের সালাত বিলম্ব করে ঠান্ডা সময়ে পড়া যায়। মুসুল্লি যদি একা সালাত আদায় করে বা স্বীয় মহল্লার মসজিদে সালাত আদায় করে ততে তীব্র গরমের সময়ও সালাত আদায়ে বিলম্ব না করা আমার মতে পছন্দনীয়। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন তীব্র গরমের সময় যুহরের সালাত বিলম্ব করে আদায় করার অভিমতটি অধিকতর উত্তম ও অনুসরণগোয্য। যার কষ্ট হয় এবং যাকে মসজিদে দূর থেকে আসতে হয় শুধু তাঁর জন্যই বিলম্ব করার অনুমতি আছে বলে ইমাম শাফিঈ যে মত ব্যক্ত করেছেন তা আবূ যার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীছের বিপরীত। আবূ যার রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। বিলাল যুহরের আযান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বিলাল! ঠাণ্ডা কর, আরো ঠাণ্ডা কর। ইমাম শাফিঈ যে মত ব্যক্ত করেছেন, ব্যাপার যদি আসলে তা-ই হত তবে এই ক্ষেত্রে বিলাল রাদিয়াল্লাহু আনহু কে ঠান্ডা কর বলার কোন অর্থ থাকতনা। কেননা, সফরে তাঁরা সকলেই একত্রে ছিলেন, দূর থেকে আসার কোন প্রয়োজন ছিল না।
باب مَا جَاءَ فِي تَأْخِيرِ الظُّهْرِ فِي شِدَّةِ الْحَرِّ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي ذَرٍّ وَابْنِ عُمَرَ وَالْمُغِيرَةِ وَالْقَاسِمِ بْنِ صَفْوَانَ عَنْ أَبِيهِ وَأَبِي مُوسَى وَابْنِ عَبَّاسٍ وَأَنَسٍ . قَالَ وَرُوِيَ عَنْ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي هَذَا وَلاَ يَصِحُّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدِ اخْتَارَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ تَأْخِيرَ صَلاَةِ الظُّهْرِ فِي شِدَّةِ الْحَرِّ وَهُوَ قَوْلُ ابْنِ الْمُبَارَكِ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . قَالَ الشَّافِعِيُّ إِنَّمَا الإِبْرَادُ بِصَلاَةِ الظُّهْرِ إِذَا كَانَ مَسْجِدًا يَنْتَابُ أَهْلُهُ مِنَ الْبُعْدِ فَأَمَّا الْمُصَلِّي وَحْدَهُ وَالَّذِي يُصَلِّي فِي مَسْجِدِ قَوْمِهِ فَالَّذِي أُحِبُّ لَهُ أَنْ لاَ يُؤَخِّرَ الصَّلاَةَ فِي شِدَّةِ الْحَرِّ . قَالَ أَبُو عِيسَى وَمَعْنَى مَنْ ذَهَبَ إِلَى تَأْخِيرِ الظُّهْرِ فِي شِدَّةِ الْحَرِّ هُوَ أَوْلَى وَأَشْبَهُ بِالاِتِّبَاعِ وَأَمَّا مَا ذَهَبَ إِلَيْهِ الشَّافِعِيُّ أَنَّ الرُّخْصَةَ لِمَنْ يَنْتَابُ مِنَ الْبُعْدِ وَالْمَشَقَّةِ عَلَى النَّاسِ فَإِنَّ فِي حَدِيثِ أَبِي ذَرٍّ مَا يَدُلُّ عَلَى خِلاَفِ مَا قَالَ الشَّافِعِيُّ . قَالَ أَبُو ذَرٍّ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَأَذَّنَ بِلاَلٌ بِصَلاَةِ الظُّهْرِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا بِلاَلُ أَبْرِدْ ثُمَّ أَبْرِدْ " . فَلَوْ كَانَ الأَمْرُ عَلَى مَا ذَهَبَ إِلَيْهِ الشَّافِعِيُّ لَمْ يَكُنْ لِلإِبْرَادِ فِي ذَلِكَ الْوَقْتِ مَعْنًى لاِجْتِمَاعِهِمْ فِي السَّفَرِ وَكَانُوا لاَ يَحْتَاجُونَ أَنْ يَنْتَابُوا مِنَ الْبُعْدِ .
Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "In very hot weather, delay the (Zuhr) prayer until it becomes (a bit) cooler, because the severity of heat is from the raging of the Hell."
পরিচ্ছেদঃ গরমের দিনে বিলম্ব করে যুহর আদায় করা।
১৫৮. মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ..... আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন, তাঁর সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। যুহরের ওয়াক্তে বিলাল ইকামত দিতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন ঠান্ডা করে পড়। পরে বিলাল রাদিয়াল্লাহু আনহু আবার ইকামত দিতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুহরের সালাতের বেলায় আরো ঠান্ডা করে পড়। আবূ যার রাদিয়াল্লাহু আনহু বলেন এত বিলম্ব করা হল যে, এমন কি আমরা মাটিতে নেতিয়ে থাকা বালির টিলাগুলোর ছায়া পড়তে দেখতে পেলাম। এরপর ইকামত দেয়া হল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। পরে তিনি বললেন গরমের তীব্রতা হল জাহান্নামের নিঃশ্বাস থেকে। সুতরাং তোমরা সালাত ঠান্ডা সময়ে আদায় কর। - সহিহ আবু দাউদ ৪২৯, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৫৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী বলেন এই হাদিসটি হাসান ও সহীহ।
باب مَا جَاءَ فِي تَأْخِيرِ الظُّهْرِ فِي شِدَّةِ الْحَرِّ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ مُهَاجِرٍ أَبِي الْحَسَنِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ فِي سَفَرٍ وَمَعَهُ بِلاَلٌ فَأَرَادَ بِلاَلٌ أَنْ يُقِيمَ فَقَالَ " أَبْرِدْ " . ثُمَّ أَرَادَ أَنْ يُقِيمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَبْرِدْ فِي الظُّهْرِ " . قَالَ حَتَّى رَأَيْنَا فَىْءَ التُّلُولِ ثُمَّ أَقَامَ فَصَلَّى فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Dharr narrated:
"Allah's Messenger was on a journey and Bilal was with him. So he wanted to call for the prayer, but he (the Prophet) said: 'Let it get cooler.' Then he wanted to call for the prayer, so Allah's Messenger said: 'Let it get to the cooler time of Zuhr.'" He (i.e., Abu Dharr) said: "Until we saw the shadows of the hillocks, then he commanded that the Iqamah be called and then led the people in prayer. Allah's Messenger said: 'The severity of heat is from the raging of Hell, so wait until it becomes cooler for the (Zuhr) prayer.'"
পরিচ্ছেদঃ আসরের সালাত জলদী আদায় করা।
১৫৯. কুতায়বা (রহঃ) ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করেছেন আর তখনও সূর্যের আলো আমার কক্ষের মাঝে ছিল, আলোর ছায়া কক্ষ থেকে উঠে যায়নি। - ইবনু মাজাহ ৬৮৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৫৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস, আবূ আরওয়া, জাবির, রাফি ইবনু খাদীজা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। আসরের সালাত পিছিয়ে পড়া সম্পর্কে একটি হাদিস রাফি’ (রাঃ) এর বরাতেও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, কিন্তু এটি সহিহ নয়। উমর, আবদুল্লাহ ইবন মাসউদ, আয়িশা, আনাস রাদিয়াল্লাহু আনহুম এর মত ফকীহ সাহাবীগণ এবং একাধিক তাবিঈও আসরের সালাত জলদী আদায় করার মত গ্রহণ করেছেন। তাঁরা আসরের সালাত পিছিয়ে আদায় করা মাকরুহ বলে অভিমত দিয়েছেন। আবদুল্লাহ ইবনু মুবারক, শাফিঈ, আহমদ, ইসহাক (রহঃ) এর অভিমত এ-ই।
باب مَا جَاءَ فِي تَعْجِيلِ الْعَصْرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا لَمْ يَظْهَرِ الْفَىْءُ مِنْ حُجْرَتِهَا . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَأَبِي أَرْوَى وَجَابِرٍ وَرَافِعِ بْنِ خَدِيجٍ . قَالَ وَيُرْوَى عَنْ رَافِعٍ أَيْضًا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي تَأْخِيرِ الْعَصْرِ وَلاَ يَصِحُّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ الَّذِي اخْتَارَهُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ عُمَرُ وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ وَعَائِشَةُ وَأَنَسٌ وَغَيْرُ وَاحِدٍ مِنَ التَّابِعِينَ تَعْجِيلُ صَلاَةِ الْعَصْرِ وَكَرِهُوا تَأْخِيرَهَا . وَبِهِ يَقُولُ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ .
Urwah narrated from Aishah:
"Allah's Messenger prayed Asr while the sun was (shining) in her chamber, (and) no shadow appeared in her chamber."
পরিচ্ছেদঃ আসরের সালাত জলদী আদায় করা।
১৬০. আলী ইবনু হুজর (রহঃ) ....... আলা ইবনু আবদির রাহমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি একদিন যুহরের সালাত আদায় করার পর আনাস রাদিয়াল্লাহু আনহু এর বসরাস্ত বাড়িতে গেলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু এর বাড়ি ছিল মসজিদের পাশেই। তিনি আমদের বললেন উঠ, আসরের সালাত আদায় করে নাও। আলা ইবনু আবদির রাহমান বলেন, আমরা উঠে সালাত আদায় করে নিলাম। সালাত শেষে আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, এতো মুনাফিকের নামায , যে সূর্যের প্রতীক্ষায় বসে থাকে; শেষে শয়তানের দুই শিংয়ের মাঝে যখন তা পৌছে যায় আর আস্তগমনের নিকটবর্তী হয়ে যায় তখন সে উঠে দাঁড়ায় আর চারটি ঠোকর দিয়ে দেয়। এতে সে আল্লাহর স্মরণ খুব কমই করে থাকে। - সহিহ আবু দাউদ ৪২০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬০ [আল মাদানী প্রকাশনী]
আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান ও সহীহ।
باب مَا جَاءَ فِي تَعْجِيلِ الْعَصْرِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ دَخَلَ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فِي دَارِهِ بِالْبَصْرَةِ حِينَ انْصَرَفَ مِنَ الظُّهْرِ وَدَارُهُ بِجَنْبِ الْمَسْجِدِ فَقَالَ قُومُوا فَصَلُّوا الْعَصْرَ . قَالَ فَقُمْنَا فَصَلَّيْنَا فَلَمَّا انْصَرَفْنَا قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " تِلْكَ صَلاَةُ الْمُنَافِقِ يَجْلِسُ يَرْقُبُ الشَّمْسَ حَتَّى إِذَا كَانَتْ بَيْنَ قَرْنَىِ الشَّيْطَانِ قَامَ فَنَقَرَ أَرْبَعًا لاَ يَذْكُرُ اللَّهَ فِيهَا إِلاَّ قَلِيلاً " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Al-Ala bin Abdur-Raman narrated that :
he visited Anas bin Malik in his home in Al Basrah after finishing Zuhr, and his home was next to the Masjid. So he said: 'Stand to pray Asr." He (Al-Ala) said: "So we stood to pray. When we were finished he (Anas) said: 'I heard Allah's Messenger saying: "That is the prayer of the hypocrite. He sits watching the sun, until when it is between the horns of the Shaitan he stands and pecks out four (units of prayer), not remembering Allah in them but a little."
পরিচ্ছেদঃ আসরের সালাত পিছেয়ে আদায় করা।
১৬১. আলী ইবনু হুজর (রহঃ) ...... উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের ক্ষেত্রে তোমাদের তুলনায় বেশি জলদী করতেন আর তোমরা আসরের ক্ষেত্রে তাঁর চেয়ে বেশি জলদী করছ। - মিশকাত ৬১৯৫ - দ্বিতীয় তাহকিক, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন ইসমাঈল ইবনু উলায়্যা ইবন জুরায়জ ইবনু আবী মুলায়কা উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা সনদেও হাদিসটি অনুরুপভাবে বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي تَأْخِيرِ صَلاَةِ الْعَصْرِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَشَدَّ تَعْجِيلاً لِلظُّهْرِ مِنْكُمْ وَأَنْتُمْ أَشَدُّ تَعْجِيلاً لِلْعَصْرِ مِنْهُ .
Umm Salamah narrated:
"Allah's Messenger would hasten Zuhr more than you (people), while you (people) hasten Asr more than him."
পরিচ্ছেদঃ আসরের সালাত পিছেয়ে আদায় করা।
১৬২. আমার পান্ডুলিপিতে সনদটি আলী ইবনু হুজর ইসমাঈল ইবনু ইবরাহীম ইবনু জুরায়জ রুপে লেখা আছে। - তিরমিজী হাদিস নম্বরঃ ১৬২ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي تَأْخِيرِ صَلاَةِ الْعَصْرِ
وَوَجَدْتُ فِي كِتَابِي أَخْبَرَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، .
Narrator not mentioned:
[And I have in my book: "Ali bin Hujr informed me from lsma'il bin Ibrahim, from Ibn Juraij."]
পরিচ্ছেদঃ আসরের সালাত পিছেয়ে আদায় করা।
১৬৩. বিশর ইবনু মু’আয আল বাসরী (রহঃ) ...... ইসামাইল ইবনু উলায়্যা ইবনু জুরায়জ (রহঃ) এর বরাতেও উক্ত হাদিসটি বর্ণিত আছে। আর তা অধিক সহীহ। - তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৩ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي تَأْخِيرِ صَلاَةِ الْعَصْرِ
وَحَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْبَصْرِيُّ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . وَهَذَا أَصَحُّ .
Similar narration is reported by Bishr ibn Mu'adh Al-Bari who said that :
Isma'il ibn Ulayyah narrated to him from Ibn Juraij. This latter chain is more correct.
পরিচ্ছেদঃ মাগরিবের ওয়াক্ত।
১৬৪. কুতায়বা (রহঃ) ..... সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা যে, সূর্য যখন ডুবে যেত এবং তা আধারের পর্দায় আচ্ছাদিত হয়ে পড়ত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করতেন। - ইবনু মাজাহ ৬৮৮, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির, সুনাবিহী, যায়দ ইবনু খালিদ, আনাস, রাফি ইবনু খাদীজ, আবূ আয়্যূব, উম্মু হাবীবা, আব্বাস ইবনু আবূদল মুত্তালিব, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর হাদিসটি মওকূফ রুপেও বর্ণিত আছে। আর তা-ই অধিক সহীহ। সুনাবিহী হলেন আবূ বকর রাদিয়াল্লাহু আনহু এর শাগরিদ। তিনি রাসূল (রহঃ) থেকে কোন কিছু শোনেন নি। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন সালমা ইবনুুূল আকওয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। সাহাবী এবং তৎপরবর্তী তাবিঈ আলিম ও ফকীহগণের অধিকাংশের মত এ-ই। তাঁরা মাগরিবের সালাত জলদী আদায় করার মত গ্রহণ করেছেন এবং তা পিছিয়ে পড়া মাকরুহ বলে অভিমত দিয়েছেন। এমনকি কোন কোন আলিম বলেছেন মাগরিবের ওয়াক্ত হল কেবল একটই। তাঁরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে জিবরীল (আ) এর সালাত সম্পর্কিত হাদিস (১৪৯ নং হাদিস দ্রষ্টব্য) অনুসারে মত পোষন করেন। ইমাম শাফিঈ, ইবন মুবারাকের অভিমত এ-ই।
باب مَا جَاءَ فِي وَقْتِ الْمَغْرِبِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْمَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ وَتَوَارَتْ بِالْحِجَابِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَالصُّنَابِحِيِّ وَزَيْدِ بْنِ خَالِدٍ وَأَنَسٍ وَرَافِعِ بْنِ خَدِيجٍ وَأَبِي أَيُّوبَ وَأُمِّ حَبِيبَةَ وَعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ وَابْنِ عَبَّاسٍ . وَحَدِيثُ الْعَبَّاسِ قَدْ رُوِيَ مَوْقُوفًا عَنْهُ وَهُوَ أَصَحُّ . وَالصُّنَابِحِيُّ لَمْ يَسْمَعْ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ صَاحِبُ أَبِي بَكْرٍ رضى الله عنه . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ اخْتَارُوا تَعْجِيلَ صَلاَةِ الْمَغْرِبِ وَكَرِهُوا تَأْخِيرَهَا حَتَّى قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لَيْسَ لِصَلاَةِ الْمَغْرِبِ إِلاَّ وَقْتٌ وَاحِدٌ وَذَهَبُوا إِلَى حَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم حَيْثُ صَلَّى بِهِ جِبْرِيلُ . وَهُوَ قَوْلُ ابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ .
Salmah bin AI-Akwa narrated:
"Allah's Messenger prayed Maghrib when the sun had set and it (the sun) had hidden in the veil (of darkness)."
পরিচ্ছেদঃ 'ইশার ওয়াক্ত।
১৬৫. মুহাম্মাদ ইবনু আবদিল মালিক ইবনু আবীশ শাওয়ারিব (রহঃ) ...... নুমান ইবনু বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন আমি এই সালাত (ইশা) এর ওয়াক্ত সম্পর্কে বেশি জানি। চন্দ্র মাসের তৃতীয় চাঁদ অস্ত যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াক্তের সালাত আদায় করতেন। - মিশকাত ৬১৩, সহিহ আবু দাউদ ৪৪৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৫ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي وَقْتِ صَلاَةِ الْعِشَاءِ الآخِرَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ بَشِيرِ بْنِ ثَابِتٍ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ أَنَا أَعْلَمُ النَّاسِ، بِوَقْتِ هَذِهِ الصَّلاَةِ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّيهَا لِسُقُوطِ الْقَمَرِ لِثَالِثَةٍ " .
An-Nu'man bin Bashir said:
"I am the most knowledgeable among the people about the prescribed time of this prayer: Allah's Messenger would pray it when the moon set on the third (of the month)."
পরিচ্ছেদঃ 'ইশার ওয়াক্ত।
১৬৬. আবূ বকর মুহাম্মাদ ইবনু আবান ..... আবূ আওয়ানা থেকে উক্ত সনদে হাদিসটি অনুরূপ রিওয়ায়াত করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন আবূ বিশরের সনদে হুশায়মও এই হাদিসটি রিওয়ায়াত করেছেন, তবে তিনি সনদে আবূ বিশরের পর বশীর ইবনু ছাবিতের কথা উল্লেখ করেননি, যেমন আবূ আওয়ানা তাঁর সনদে করেছেন। আবূ আওয়ানার সনদই আমাদেরে নিকট অধিকতর সহীহ। কেননা ইয়াযীদ ইবনু হুরনও শুবা আবূ বিশর সনদে আবূ আওয়ানার রিওয়ায়াতের অনুরূপ বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي وَقْتِ صَلاَةِ الْعِشَاءِ الآخِرَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ أَبِي عَوَانَةَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى رَوَى هَذَا الْحَدِيثَ، هُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، . وَلَمْ يَذْكُرْ فِيهِ هُشَيْمٌ عَنْ بَشِيرِ بْنِ ثَابِتٍ، . وَحَدِيثُ أَبِي عَوَانَةَ أَصَحُّ عِنْدَنَا لأَنَّ يَزِيدَ بْنَ هَارُونَ رَوَى عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي بِشْرٍ، نَحْوَ رِوَايَةِ أَبِي عَوَانَةَ .
An-Nu'man bin Bashir said:
A similar narration (from another chain linking to) this chain is also reported.
পরিচ্ছেদঃ 'ইশার সালাত বিলম্বে আদায় করা।
১৬৭. হান্নাদ (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হত তবে আমি রাত্রির তৃতীয়াংশ বা মধ্যরাত্রিতে ইশার সালাত আদায় করতে নির্দেশ দিতাম। - ইবনু মাজাহ ৬৯১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির ইবনু সামুরা, জাবির ইবন আবদিল্লাহ, আবূ বারযা, ইবনু আব্বাস, আবূ সাঈদ আল খুদরী, যায়দ ইবনু খালিদ, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। সাহাবী ও তাবিঈগণের অধিকাংশ আলিম ও ফকীহ এই মতটি গ্রহণ করেছেন। ইশার সালাত বিলম্বে আদায় করা জায়েয বলে তাঁরা অভিমত ব্যক্ত করেছেন। ইমাম আহমদ ও ইসহাকের অভিমতও এ-ই।
باب مَا جَاءَ فِي تَأْخِيرِ صَلاَةِ الْعِشَاءِ الآخِرَةِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأَمَرْتُهُمْ أَنْ يُؤَخِّرُوا الْعِشَاءَ إِلَى ثُلُثِ اللَّيْلِ أَوْ نِصْفِهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَأَبِي بَرْزَةَ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَزَيْدِ بْنِ خَالِدٍ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ الَّذِي اخْتَارَهُ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَغَيْرِهِمْ رَأَوْا تَأْخِيرَ صَلاَةِ الْعِشَاءِ الآخِرَةِ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ .
Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "If it were not that it would be a hardship on my Ummah, then I would have ordered you to delay Isha until the third of the night, or its half."
পরিচ্ছেদঃ ইশার পূর্বে নিদ্রা যাওয়া এবং ইশার পর গল্প-সল্প করা মাকরূহ।
১৬৮. আহমদ ইবনু মানী (রহঃ) ..... আবূ বারযা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার পূর্বে ঘুমানো এবং এর পরে কথা বলা অপছন্দ করতেন। - ইবনু মাজাহ ৭০১, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, আবদুল্লাহ ইবনু মাসঊদ এবং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন আবূ বরাযা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। আলিমদের কেউ কেউ ইশার পূর্বে ঘামানো এবং ইশার পর কথা বলা মাকরুহ বলে অভিমত দিয়েছেন; আর কেউ কেউ এই বিষয়ে অনুমতি আছে বলে মত প্রকাশ করেছেন। আবদুল্লাহ ইবনু মুাবরাক বলেন অধিকাংশ হাদিস দ্বারা বুঝা যায় যে, এই কাজ মাকরূহ। আলিমদরে অনেকেই রমযান মাসে ইশার পূর্বে শয়নের অনুমতি আছে বলে মত দিয়েছেন। রাবী সায়্যার ইবনু সালমা হলেন আবূল মিনহাল রিয়াহী।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ النَّوْمِ قَبْلَ الْعِشَاءِ وَالسَّمَرِ بَعْدَهَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا عَوْفٌ، قَالَ أَحْمَدُ وَحَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ، هُوَ الْمُهَلَّبِيُّ وَإِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ جَمِيعًا عَنْ عَوْفٍ، عَنْ سَيَّارِ بْنِ سَلاَمَةَ، هُوَ أَبُو الْمِنْهَالِ الرِّيَاحِيُّ عَنْ أَبِي بَرْزَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَكْرَهُ النَّوْمَ قَبْلَ الْعِشَاءِ وَالْحَدِيثَ بَعْدَهَا . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي بَرْزَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ كَرِهَ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ النَّوْمَ قَبْلَ صَلاَةِ الْعِشَاءِ وَالْحَدِيثَ بَعْدَهَا وَرَخَّصَ فِي ذَلِكَ بَعْضُهُمْ . وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ أَكْثَرُ الأَحَادِيثِ عَلَى الْكَرَاهِيَةِ . وَرَخَّصَ بَعْضُهُمْ فِي النَّوْمِ قَبْلَ صَلاَةِ الْعِشَاءِ فِي رَمَضَانَ . وَسَيَّارُ بْنُ سَلاَمَةَ هُوَ أَبُو الْمِنْهَالِ الرِّيَاحِيُّ .
Abu Barzah narrated:
"The Prophet would dislike to sleep before Isha and to talk after it."
পরিচ্ছেদঃ 'ইশার পর কথাবার্তা বলার অনুমতি প্রসঙ্গে।
১৬৯. আহমদ ইবনু মানী (রহঃ) ...... উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন মুসলিমদের কোন সমস্যা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে ইশার পরও আলোচনা করতেন। আমিও তাঁদের সঙ্গে থাকতাম। - সহিহাহ ২৭৮১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু আমর, আওস ইবনু হুযায়ফা, ইমরান ইবনু হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। হাসান ইবনু উবায়দিল্লাহ (রহঃ) ও উমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি ঘটনা প্রসঙ্গে এই হাদিসটি বর্ণনা করেছেন। সাহাবী, তাবিঈ ও পরবর্তী যুগের আলিমগণের মধ্যে ইশার পর আলাপ আলোচনা সম্পর্কে মতভেদ রয়েছে। তাঁদের এক দল ইশার পর আলাপ আলোচনা করা মাকরুহ বলেছেন। অপর একদল বলেন যদি জ্ঞানার্জন বা প্রয়োজনীয় বিষয় হয় তবে ইশার পরও আলাপ আলোচনার অনুমতি রয়েছে। অধিকাংশ হাদিসই বিষয়টি জায়েয হওয়ার প্রমাণ ব্যক্ত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন মুসল্লী ও মূসাফির ছাড়া অন্য কারো জন্য ইশার পর আলাপ আলোচনা ঠিক নয়।
باب مَا جَاءَ مِنَ الرُّخْصَةِ فِي السَّمَرِ بَعْدَ الْعِشَاءِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسْمُرُ مَعَ أَبِي بَكْرٍ فِي الأَمْرِ مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ وَأَنَا مَعَهُمَا . وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَوْسِ بْنِ حُذَيْفَةَ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ الْحَسَنُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ رَجُلٍ مِنْ جُعْفِيٍّ يُقَالُ لَهُ قَيْسٌ أَوِ ابْنُ قَيْسٍ عَنْ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم هَذَا الْحَدِيثَ فِي قِصَّةٍ طَوِيلَةٍ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ فِي السَّمَرِ بَعْدَ صَلاَةِ الْعِشَاءِ الآخِرَةِ فَكَرِهَ قَوْمٌ مِنْهُمُ السَّمَرَ بَعْدَ صَلاَةِ الْعِشَاءِ وَرَخَّصَ بَعْضُهُمْ إِذَا كَانَ فِي مَعْنَى الْعِلْمِ وَمَا لاَ بُدَّ مِنْهُ مِنَ الْحَوَائِجِ وَأَكْثَرُ الْحَدِيثِ عَلَى الرُّخْصَةِ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ سَمَرَ إِلاَّ لِمُصَلٍّ أَوْ مُسَافِرٍ " .
Umar bin Al-Khattab narrated:
"Allah's Messenger would talk during the night with Abu Bakr about matters concerning the Muslims while I was with them."
পরিচ্ছেদঃ প্রথম ওয়াক্তের ফযীলত।
১৭০. আবূ আম্মার হুরায়ন ইবনু হুরায়ছ (রহঃ) ..... উম্মু ফরওয়া রাদিয়াল্লাহু আনহা (যে মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বায়আত হয়েছিলেন উম্মু ফারওয়া ছিলেন তাঁদের অন্যতম) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে মর্যাদাবান আমল কোনটি? তিনি বলেছিলেন আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা।
সহিহ আবু দাউদ ৪৫২, মিশকাত ৬০৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭০ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي الْوَقْتِ الأَوَّلِ مِنَ الْفَضْلِ
حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ الْعُمَرِيِّ، عَنِ الْقَاسِمِ بْنِ غَنَّامٍ، عَنْ عَمَّتِهِ أُمِّ فَرْوَةَ، وَكَانَتْ، مِمَّنْ بَايَعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَتْ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَىُّ الأَعْمَالِ أَفْضَلُ قَالَ " الصَّلاَةُ لأَوَّلِ وَقْتِهَا " .
Umm Farwah - and she was one of those who gave pledge of allegiance to the Prophet - narrated:
"The Prophet was asked: 'Which deed is the best?' So he said: 'Salat in the beginning of its time.'"
পরিচ্ছেদঃ প্রথম ওয়াক্তের ফযীলত।
১৭১. কুতায়বা (রহঃ) ..... আলী ইবনু আবী তালিব (লা) থেকে বর্ণনা আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেছিলেন হে আলী, তিনিটি বিষয়ে বিলম্ব করবে না ওয়াক্ত হয়ে গেলে সালাত আদায়ে, জানাযা হাযির হলে সালাতুল জানাযায়, বিবাহযোগ্য মেয়ের কুফূ অনুযায়ী পাত্র পাওয়া গেলে বিবাহ প্রদানে। - মিশকাত ৬০৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী বলেন এই হাদিসটি গরীব, হাসান ও সহীহ।
باب مَا جَاءَ فِي الْوَقْتِ الأَوَّلِ مِنَ الْفَضْلِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ الْجُهَنِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ " يَا عَلِيُّ ثَلاَثٌ لاَ تُؤَخِّرْهَا الصَّلاَةُ إِذَا آنَتْ وَالْجَنَازَةُ إِذَا حَضَرَتْ وَالأَيِّمُ إِذَا وَجَدْتَ لَهَا كُفْؤًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ .
Ali bin AbI Talib narrated that :
the Prophet said to him: 'Ali! Three are not to be delayed: Salat when its time comes, a funeral whet it (a prepared body) is present, and the (marriage of a) single woman when there is an equal for her."
পরিচ্ছেদঃ প্রথম ওয়াক্তের ফযীলত।
১৭২. আহমদ ইবনু মানী (রহঃ) ...... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতের শুরুর ওয়াক্ত হল আল্লাহর সন্তষ্টির, আর শেষ ওয়াক্ত হল আল্লাহর পক্ষ থেকে ক্ষমার। - মাওযূ, ইরওয়া ২৫৯, মিশকাত ৬০৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭২ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي الْوَقْتِ الأَوَّلِ مِنَ الْفَضْلِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ الْوَلِيدِ الْمَدَنِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْوَقْتُ الأَوَّلُ مِنَ الصَّلاَةِ رِضْوَانُ اللَّهِ وَالْوَقْتُ الآخِرُ عَفْوُ اللَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَقَدْ رَوَى ابْنُ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَابْنِ عُمَرَ وَعَائِشَةَ وَابْنِ مَسْعُودٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُمِّ فَرْوَةَ لاَ يُرْوَى إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ الْعُمَرِيِّ وَلَيْسَ هُوَ بِالْقَوِيِّ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ وَاضْطَرَبُوا عَنْهُ فِي هَذَا الْحَدِيثِ وَهُوَ صَدُوقٌ وَقَدْ تَكَلَّمَ فِيهِ يَحْيَى بْنُ سَعِيدٍ مِنْ قِبَلِ حِفْظِهِ .
Ibn Umar narrated that :
Allah's Messenger said: "The beginning of the time for Salat is pleasing to Allah, and the end of its time is pardoned by Allah."
পরিচ্ছেদঃ নফল সালাত ঘরে আদায় করার ফযীলত।
১৭৩. কুতায়বা (রহঃ) ..... আবূ আমর আশ শায়বানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, জনৈক ব্যক্তি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করেছিল সবচেয়ে ফযীলতের আমল কোনটি? তিনি বললেন, এই সম্পর্কে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন ওয়াক্ত অনুসারে সালাত আদায় করা। আমি বললাম হে আল্লাহর রাসূল, এরপর কোনটি? তিনি বললেন পিতা-মাতাঁর প্রতি সদ্ব্যবহার। আমি বললম হে আল্লাহর রাসূল, এরপর কোনটি তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা। - বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী বলেন এই হাদিসটি হাসান ও সহীহ। আল মাসউদী, শু’বা, সুলায়মান (ইনি হলেন আবূ ইসহাক আশ শায়বানী) এবং আরও অনেকে ওয়ালীদ ইবনুল আয়যারের সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي فَضْلِ صَلاَةِ التَّطَوُّعِ فِي الْبَيْتِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، عَنْ أَبِي يَعْفُورٍ، عَنِ الْوَليِدِ بْنِ الْعَيْزَارِ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، أَنَّ رَجُلاً، قَالَ لاِبْنِ مَسْعُودٍ أَىُّ الْعَمَلِ أَفْضَلُ قَالَ سَأَلْتُ عَنْهُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " الصَّلاَةُ عَلَى مَوَاقِيتِهَا " . قُلْتُ وَمَاذَا يَا رَسُولَ اللَّهِ قَالَ " وَبِرُّ الْوَالِدَيْنِ " . قُلْتُ وَمَاذَا يَا رَسُولَ اللَّهِ قَالَ " وَالْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ " . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى الْمَسْعُودِيُّ وَشُعْبَةُ وَسُلَيْمَانُ هُوَ أَبُو إِسْحَاقَ الشَّيْبَانِيُّ وَغَيْرُ وَاحِدٍ عَنِ الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ هَذَا الْحَدِيثَ .
Abu Amr Ash-Shaibani narrated:
"A man said to Ibn Mas'ud: 'Which deed is most virtuous?' He said: 'I asked Allah's Messenger (that). He said: "Salat at the beginning of its time." I asked him: "What is after that O Messenger of Allah?" He said: "Being dutiful to one's parents." I said: "What is after that [O Messenger of Allah]?" He said: "Jihad in the Way of Allah."
পরিচ্ছেদঃ প্রথম ওয়াক্তের ফযীলত।
১৭৪. কুতায়বা ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কোন সালাত দুইদিন শেষ ওয়াক্তে আদায় করেননি। - মিশকাত ৬০৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন এই হাদিসটি হাসনা ও গরীব। এর সনদ মুত্তাসিল বা পরস্পরাযুক্ত নয়। ইমাম শাফিঈ (রহঃ) বলেন সালাতে প্রথম ওয়াক্ত হল সবচে ফযীতের। শেষ ওয়াক্তের উপর প্রথম ওয়াক্তের ফযীলতের প্রমাণ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর ও উমর রাদিয়াল্লাহু আনহু সালাত আদায়ের জন্য এই সময়টিকে পছন্দ করতেন। অধিক ফযীলত যাতে আছে তা-ই তো তাঁরা গ্রহণ করতেন। তাঁরা তো আর ফযীলতের কাজ পরিত্যাগ করতে পারেন না। আর তাঁদের রীতি ছিল প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন আবূল ওয়ালীদ আল মাক্কী আমার নিকট ইমাম শাফিঈর উপরোক্ত বক্তব্যটি বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي الْوَقْتِ الأَوَّلِ مِنَ الْفَضْلِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عُمَرَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةً لِوَقْتِهَا الآخِرِ مَرَّتَيْنِ حَتَّى قَبَضَهُ اللَّهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ . قَالَ الشَّافِعِيُّ وَالْوَقْتُ الأَوَّلُ مِنَ الصَّلاَةِ أَفْضَلُ . وَمِمَّا يَدُلُّ عَلَى فَضْلِ أَوَّلِ الْوَقْتِ عَلَى آخِرِهِ اخْتِيَارُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ فَلَمْ يَكُونُوا يَخْتَارُونَ إِلاَّ مَا هُوَ أَفْضَلُ وَلَمْ يَكُونُوا يَدَعُونَ الْفَضْلَ وَكَانُوا يُصَلُّونَ فِي أَوَّلِ الْوَقْتِ . قَالَ حَدَّثَنَا بِذَلِكَ أَبُو الْوَلِيدِ الْمَكِّيُّ عَنِ الشَّافِعِيِّ .
Aishah narrated:
"Allah's Messenger did not pray any Salat at the end of its time two times, until Allah took him."
পরিচ্ছেদঃ আসরের ওয়াক্ত ভুলে গেলে।
১৭৫. কুতায়বা (রহঃ) ..... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসরের সালাত যার কাযা হয়ে গেল তাঁর পরিবার পরিজন এবং ধন দৌলত সব যেন ধ্বংস হয়ে গেল। - ইবনু মাজাহ ৬৮৫, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে বুরায়দা ও নওফাল ইবনু মুআ’বিয়া রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত রয়েছে’’। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। ইমাম যুহরীও ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي السَّهْوِ عَنْ وَقْتِ، صَلاَةِ الْعَصْرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الَّذِي تَفُوتُهُ صَلاَةُ الْعَصْرِ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ " . وَفِي الْبَابِ عَنْ بُرَيْدَةَ وَنَوْفَلِ بْنِ مُعَاوِيَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ الزُّهْرِيُّ أَيْضًا عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
Ibn Umar narrated that :
the Prophet said: "Whoever misses the Asr prayer, then it is as if he was robbed of his family and his property."
পরিচ্ছেদঃ ইমাম যদি সালাত আদায়ে বিলম্ব করেন তবে অন্যান্যদের জন্য তা শীঘ্র আদায় করা প্রসঙ্গে।
১৭৬. মুহাম্মদ ইবনু মূসা আল বসরী (রহঃ) ..... আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিনে, হে আবূ যার আমার পরে এমন কিছু আমীর হবে যারা সালাতকে মুর্দা বানিয়ে ফেলবে। (অর্থাৎ আফযাল ওয়াক্তে তা আদায় করবে না।) এমতাবাস্থায় তুমি যথা সময়ে সালাত আদায় করে নিবে। আর ঐ আমীরের সাথে যে সালাত পড়বে তা তোমার জন্য নফল বলে গণ্য হবে। আর তা যদি না হয় তবে তোমার সালাতের তুমি হিফাযত করলে। - ইবনু মাজাহ ১২৫৬, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু মাসউদ এবং উবাদা ইবনুুস সামিত রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ যার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। একাধিক আলিমের অভিমত এ-ই। তাঁরা বলেন আফযাল ওয়াক্তে সালাত আদায় করতে ইমাম যদি বিলম্ব করেন তবে যথা সময়ে তা নিজে আদায় করে নেওয়া মুস্তাহাব। অধিকাংশ আলিমের মতে প্রথম সালাতটই ফরয হিসাবে গণ্য হবে। রাবী আবূ ইমরান আল জাওনীর নাম হল আবদুল মালিক ইবনু হাবীব।
باب مَا جَاءَ فِي تَعْجِيلِ الصَّلاَةِ إِذَا أَخَّرَهَا الإِمَامُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى الْبَصْرِيُّ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَا أَبَا ذَرٍّ أُمَرَاءُ يَكُونُونَ بَعْدِي يُمِيتُونَ الصَّلاَةَ فَصَلِّ الصَّلاَةَ لِوَقْتِهَا فَإِنْ صُلِّيَتْ لِوَقْتِهَا كَانَتْ لَكَ نَافِلَةً وَإِلاَّ كُنْتَ قَدْ أَحْرَزْتَ صَلاَتَكَ " . وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَعُبَادَةَ بْنِ الصَّامِتِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي ذَرٍّ حَدِيثٌ حَسَنٌ . وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ يَسْتَحِبُّونَ أَنْ يُصَلِّيَ الرَّجُلُ الصَّلاَةَ لِمِيقَاتِهَا إِذَا أَخَّرَهَا الإِمَامُ ثُمَّ يُصَلِّي مَعَ الإِمَامِ وَالصَّلاَةُ الأُولَى هِيَ الْمَكْتُوبَةُ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ . وَأَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ اسْمُهُ عَبْدُ الْمَلِكِ بْنُ حَبِيبٍ .
Abu Dharr narrated that :
the Prophet said: "O Abu Dharr! There will be leaders after me who cause the Salat to die; so perform the Salat during its time. If you pray (with them) during its time, then that will be voluntary Salat for you, if not, then you will have attained your Salat."
পরিচ্ছেদঃ সালাত ভুলে ঘুমিয়ে পড়লে।
১৭৭. কুতায়বা (রহঃ) ..... আবূ কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সালাত ভুলে ঘুমিয়ে পড়া সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন নিদ্রার বেলায় কোন গোনাহ নেই, গোনাহ হল জাগ্রত থাকার বেলায়। তোমাদের কেউ যদি সালাত আদায় করতে ভুলে যায় বা ঘুমিয়ে পড়ে তবে যে সময়ই মনে পড়বে তা আদায় করে নিবে। - ইবনু মাজাহ ৬৯৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবন মাসউদ, আবূ মারয়াম, ইমরান, ইবনু হুসায়ন, জুবায়র ইবনু মুতইম, আবূ জুহায়ফা, আবূ সাঈদ, আমর ইবনু উমায়্যা আয যামরী এবং যূ-মিখবার রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। যূ-মিখবারকে যূ-মিখমারও বলা হয়। তিনি হলেন নাজশীর ভ্রাতুষ্পুত্র। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ কাতাদা রাদিয়াল্লাহু আনহু এর হাদিসটি হাসান ও সহীহ। যদি সালাতের আগে ঘুমিয়ে যায় বা তা আদায় করতে ভুলে যায় পরে সে যদি ঠিক সূর্যোদয় বা সূর্যাস্তের বেলায় অর্থাৎ এমন সময় জাগ্রত হয় বা সালাতের কথা তাঁর স্মরণ হয় যে সময়টি সালাতের ওয়াক্ত নয়, তবে সে ব্যক্তিকে কি করতে হবে এই বিষয়ে আলিমদের মধ্যে মতবিরোধ রয়েছে। কোন কোন আলিম বলেন সূর্যোদয় বা সূর্যাস্তের সময় হলেও যে সময়ই সে ব্যক্তি জাগরিত হবে বা সালাতের কথা তাঁর মনে পড়বে সে সময়ই সে তা আদায় করে নিবে। ইমাম আহমদ, ইসহাক, শাফিঈ ও মালিক (রহঃ) এর অভিমতও এ-ই। অপর একদল বলেন সূর্যোদয় বা সূর্যাস্ত পূর্ণভাবে না হওয়া পর্যন্ত সে সালাত পড়বে না।
باب مَا جَاءَ فِي النَّوْمِ عَنِ الصَّلاَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ الأَنْصَارِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ ذَكَرُوا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم نَوْمَهُمْ عَنِ الصَّلاَةِ فَقَالَ " إِنَّهُ لَيْسَ فِي النَّوْمِ تَفْرِيطٌ إِنَّمَا التَّفْرِيطُ فِي الْيَقَظَةِ فَإِذَا نَسِيَ أَحَدُكُمْ صَلاَةً أَوْ نَامَ عَنْهَا فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا " . وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَأَبِي مَرْيَمَ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَجُبَيْرِ بْنِ مُطْعِمٍ وَأَبِي جُحَيْفَةَ وَأَبِي سَعِيدٍ وَعَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ وَذِي مِخْبَرٍ وَيُقَالُ ذِي مِخْمَرٍ وَهُوَ ابْنُ أَخِي النَّجَاشِيِّ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي قَتَادَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الرَّجُلِ يَنَامُ عَنِ الصَّلاَةِ أَوْ يَنْسَاهَا فَيَسْتَيْقِظُ أَوْ يَذْكُرُ وَهُوَ فِي غَيْرِ وَقْتِ صَلاَةٍ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ أَوْ عِنْدَ غُرُوبِهَا . فَقَالَ بَعْضُهُمْ يُصَلِّيهَا إِذَا اسْتَيْقَظَ أَوْ ذَكَرَ وَإِنْ كَانَ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ أَوْ عِنْدَ غُرُوبِهَا . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ وَالشَّافِعِيِّ وَمَالِكٍ . وَقَالَ بَعْضُهُمْ لاَ يُصَلِّي حَتَّى تَطْلُعَ الشَّمْسُ أَوْ تَغْرُبَ .
Abu Qatadah narrated:
"They asked the Prophet about when they sIept past the Salat. He said: 'There is no negligence in sleep, negligence is only while one is awake. So when one of you forgets a Salat, or sleeps through it, then let him pray it when he remembers it.'"
পরিচ্ছেদঃ সালাত আদায় করতে ভুলে গেলে।
১৭৮. কুতায়বা ও বিশর ইবনু মু’আয (রহঃ) ..... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি সালাত আদায় করতে ভুলে গেলে যখনই তা স্মরণ হবে আদায় করে নিবে। - ইবনু মাজাহ ৬৯৬, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে সামুরা ও আবূ কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিছটি হাসান ও সহীহ। আলী ইবনু আবী তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, কোন ব্যক্তি সালাত আদায় করতে ভুলে গেলে সালাতের ওয়াক্ত হোক বা না হোক যে সময়ই তাঁর মনে পড়বে সে সময়ই সে তা আদায় করে নিবে। ইমাম শাফিঈ, আহমদ ইবনু হাম্বাল এবং ইসহাক (রহঃ) এর অভিমতও এ-ই। আবূ বকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি একদিন আসরের সালাতের আগেই ঘুমিয়ে পড়েছিলেন। শেষে ঠিক সূর্য ডোবার সময় তিনি জাগরিত হলেন; কিন্তু পূর্ণভাবে সূর্য না ডোবা পর্যন্ত সালাত আদায় করলেন না। কূফাবাসী আলিমগণ এই মতটি গ্রহণ করেছেন। আর আমরা আলী রাদিয়াল্লাহু আনহু এর মতটি গ্রহণ করেছি।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يَنْسَى الصَّلاَةَ
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَبِشْرُ بْنُ مُعَاذٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا " . وَفِي الْبَابِ عَنْ سَمُرَةَ وَأَبِي قَتَادَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَيُرْوَى عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّهُ قَالَ فِي الرَّجُلِ يَنْسَى الصَّلاَةَ قَالَ يُصَلِّيهَا مَتَى مَا ذَكَرَهَا فِي وَقْتٍ أَوْ فِي غَيْرِ وَقْتٍ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ بْنِ حَنْبَلٍ وَإِسْحَاقَ . وَيُرْوَى عَنْ أَبِي بَكْرَةَ أَنَّهُ نَامَ عَنْ صَلاَةِ الْعَصْرِ فَاسْتَيْقَظَ عِنْدَ غُرُوبِ الشَّمْسِ فَلَمْ يُصَلِّ حَتَّى غَرَبَتِ الشَّمْسُ . وَقَدْ ذَهَبَ قَوْمٌ مِنْ أَهْلِ الْكُوفَةِ إِلَى هَذَا وَأَمَّا أَصْحَابُنَا فَذَهَبُوا إِلَى قَوْلِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ .
Anas (bin Malik) narrated that :
Allah's Messenger said: "Whoever forgets a Salat then he is to pray it when he remembers it."
পরিচ্ছেদঃ কারো যদি একাধিক সালাত কাযা হয়ে যায় তবে কোন সালাত থেকে তা আরম্ভ করবে?
১৭৯. হান্নাদ (রহঃ) ....... আবদুল্লাহ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, মুশরিকরা খন্দক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চার ওয়াক্ত সালাত আদায়ে বিঘ্ন সৃষ্টি করে। এমনকি রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যায় কিন্তু তিনি সালাত আদায় করতে পারলেন না। পরে তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহু কে আযান দিতে বললেন। বিলাল রাদিয়াল্লাহু আনহ আযান দিয়ে ইকামত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের সালাত আদায় করলেন, পরে আবার তিনি ইকামত দিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করলেন, পরে তিনি আবার ইকামত দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করলেন এরপর তিনি পুনরায় ইকামত দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত আদায় করলেন। - ইরওয়া ১/২৫৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ সাঈদ এবং জাবির রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবদুল্লাহ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটির সনদে অসুবিধা নাই। তবে রাবী আবূ উবায়দা সরাসরি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে কিছু শুনেননি। কাযা সালাতের বিষয়ে আলিমগণ এই মতটই গ্রহণ করেছেন যে, কাযার সময় প্রতেক সালাতের জন্য ইকামত দেওয়া যায়। ইকামত না দিলেও তা হয়ে যাবে। ইমাম শাফিঈ (রহঃ) এর অভিমতও এ-ই।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ تَفُوتُهُ الصَّلَوَاتُ بِأَيَّتِهِنَّ يَبْدَأُ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ إِنَّ الْمُشْرِكِينَ شَغَلُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَرْبَعِ صَلَوَاتٍ يَوْمَ الْخَنْدَقِ حَتَّى ذَهَبَ مِنَ اللَّيْلِ مَا شَاءَ اللَّهُ فَأَمَرَ بِلاَلاً فَأَذَّنَ ثُمَّ أَقَامَ فَصَلَّى الظُّهْرَ ثُمَّ أَقَامَ فَصَلَّى الْعَصْرَ ثُمَّ أَقَامَ فَصَلَّى الْمَغْرِبَ ثُمَّ أَقَامَ فَصَلَّى الْعِشَاءَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ لَيْسَ بِإِسْنَادِهِ بَأْسٌ إِلاَّ أَنَّ أَبَا عُبَيْدَةَ لَمْ يَسْمَعْ مِنْ عَبْدِ اللَّهِ . وَهُوَ الَّذِي اخْتَارَهُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي الْفَوَائِتِ أَنْ يُقِيمَ الرَّجُلُ لِكُلِّ صَلاَةٍ إِذَا قَضَاهَا وَإِنْ لَمْ يُقِمْ أَجْزَأَهُ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ .
Abdullah (bin Mas'ud] narrated:
"The idolaters kept Allah's Messenger distracted from four prayers on the Day of Al-Khandaq (the battle of the Trench) until as much as Allah willed of the night had passed. So he ordered Bilal to call the Adhan, then he called the Iqamah to Zuhr, then he called the Iqamah to pray Asr, then he called the Iqamah to pray Maghrib, then he called the Iqamah to pray Isha."
পরিচ্ছেদঃ কারো যদি একাধিক সালাত কাযা হয়ে যায় তবে কোন সালাত থেকে তা আরম্ভ করবে?
১৮০. মুহাম্মাদ ইবনু বাশশার বুন্দার (রহঃ) ..... জাবির ইবনু আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, খন্দক যুদ্ধের দিন উমর রাদিয়াল্লাহু আনহু এসে কাফির কুরায়শদের তিরস্কার করতে লাগলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন হে আল্লাহর রাসূল, আমার আসরের সালাত প্রায় ফওত হয়ে যাচ্ছিল। এমন কি সূর্যও ডুবে যচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম! আমিও তা আদায় করতে পারিনি। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন এরপর আমরা ’’বুতহান’’ এ অবতরণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উযূ (ওজু/অজু/অযু) করলেন আমরাও উযূ (ওজু/অজু/অযু) করলাম। সূর্য অস্ত যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করলেন এবং পরে মাগরিবের সালাত আদায় করলেন। - বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান ও সহীহ।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ تَفُوتُهُ الصَّلَوَاتُ بِأَيَّتِهِنَّ يَبْدَأُ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، بُنْدَارٌ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ يَوْمَ الْخَنْدَقِ وَجَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا كِدْتُ أُصَلِّي الْعَصْرَ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَاللَّهِ إِنْ صَلَّيْتُهَا " . قَالَ فَنَزَلْنَا بُطْحَانَ فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَتَوَضَّأْنَا فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْعَصْرَ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Jabir bin Abdullah narrated:
"On the Day of Al-Khandaq (the battle of the Trench), Umar bin Al-Khattab came cursing the disbelievers of Quraish and said: 'O Allah's Messenger! I could not offer he Asr prayer until the sun was about to set.' The Prophet said: 'By Allah! I too have not offered the Salat.'" So he said: "We descended into Buthan, Allah's Messenger performed Wudu and we too performed Wudu. Allah's Messenger prayed Asr after the sun had set, then after it he prayed Maghrib."
পরিচ্ছেদঃ "সালাতুল উসতা" হল আসরের সালাত; কেউ কেউ বলেন, এ হল যুহরের সালাত।
১৮১. মাহমুদ ইবনু গায়লান (রহঃ) ....... আবদুল্লাহ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ’’সালাতুল উসতা’’ হল আসরের সালাত। - মিশকাত ৬৩৪, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন এই হাদিসটি হাসান ও সহীহ।
باب مَا جَاءَ فِي صَلاَةِ الْوُسْطَى أَنَّهَا الْعَصْرُ وَقَدْ قِيلَ إِنَّهَا الظُّهْرُ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، وَأَبُو النَّضْرِ، عَنْ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ زُبَيْدٍ، عَنْ مُرَّةَ الْهَمْدَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " صَلاَةُ الْوُسْطَى صَلاَةُ الْعَصْرِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abdullah bin Mas'ud narrated that :
Allah's Messenger said: "Salatul-Wusta is the Asr prayer."
পরিচ্ছেদঃ "সালাতুল উসতা" হল আসরের সালাত; কেউ কেউ বলেন, এ হল যুহরের সালাত।
১৮২. হান্নাদ (রহঃ) .... সামুরা ইবন জুনদাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল উসতা হকল সালাতুল আসর। - মিশকাত ৬৩৪, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী আবদুল্লাহ ইবনু মাসউদ, যায়দ ইবনু ছাবিত, আইশা, হাফসা, আবূ হুরায়রা, আবূ হাশিম ইবনু উতবা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ মুহাম্মদ আল বুখারী (রহঃ) বলেছেন যে, আলী ইবনু আবদিল্লাহ বলেন, হাসানের সূত্রে বর্ণিত সামুরা ইবন জুনদুব (রাঃ) এর হাদিসটি সহীহ। হাসান (রহঃ) সামুরা ইবনু জুনদাব (রহঃ) থেকে হাদিস শুনেছেন।
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ সালাতুল উসাত হল সালাতুল আসর। যায়দ ইবনু ছাবিত ও আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেন সালাতুল উসতা হল যুহরের সালাত। ইবনু আব্বাস ও ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুম বলেন সালাতুল উসাত হল ফজরের সালাত। আবূ মূসা (রহঃ) ...... হাবীব ইবনুুশ শাহীদ বর্ণনা করেন মুহাম্মদ ইবনু সীরীন আমাকে বললেন, হাসানকে জিজ্ঞাসা করা হলে হাসান (রহঃ) বললেন আমি এটি সামুরা ইবনু জুনদাব রাদিয়াল্লাহু আনহু এর নিকট থেকে শুনেছি। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ মুহাম্মাদ ইবনু ইসমাঈল ইবনুল মাদীনী কুরায়শ ইবনু আনাস (রহঃ) সূত্রে আমি এই হাদিসটি শুনেছি। মুহাম্মদ আল বুখারী (রহঃ) বলেছেন, আলী বলেন, সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে হাসানের হাদিস শোনার বিষয়টি সঠিক। তিনি এই হাদিসটিকে প্রমাণ পেশ করেছেন।
باب مَا جَاءَ فِي صَلاَةِ الْوُسْطَى أَنَّهَا الْعَصْرُ وَقَدْ قِيلَ إِنَّهَا الظُّهْرُ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " صَلاَةُ الْوُسْطَى صَلاَةُ الْعَصْرِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَعَائِشَةَ وَحَفْصَةَ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي هَاشِمِ بْنِ عُتْبَةَ . قَالَ أَبُو عِيسَى قَالَ مُحَمَّدٌ قَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدِيثُ الْحَسَنِ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ حَدِيثٌ صَحِيحٌ وَقَدْ سَمِعَ مِنْهُ . وَقَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَمُرَةَ فِي صَلاَةِ الْوُسْطَى حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ أَكْثَرِ الْعُلَمَاءِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ . وَقَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ وَعَائِشَةُ صَلاَةُ الْوُسْطَى صَلاَةُ الظُّهْرِ . وَقَالَ ابْنُ عَبَّاسٍ وَابْنُ عُمَرَ صَلاَةُ الْوُسْطَى صَلاَةُ الصُّبْحِ . حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا قُرَيْشُ بْنُ أَنَسٍ عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ قَالَ قَالَ لِي مُحَمَّدُ بْنُ سِيرِينَ سَلِ الْحَسَنَ مِمَّنْ سَمِعَ حَدِيثَ الْعَقِيقَةِ فَسَأَلْتُهُ فَقَالَ سَمِعْتُهُ مِنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ . قَالَ أَبُو عِيسَى وَأَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمَدِينِيِّ عَنْ قُرَيْشِ بْنِ أَنَسٍ بِهَذَا الْحَدِيثِ . قَالَ مُحَمَّدٌ قَالَ عَلِيٌّ وَسَمَاعُ الْحَسَنِ مِنْ سَمُرَةَ صَحِيحٌ . وَاحْتَجَّ بِهَذَا الْحَدِيثِ .
Smurah bin Jundub narrated that :
the Prophet said: "Salatul-wusta is the Asr prayer."
পরিচ্ছেদঃ আসর ও ফজরের পর সালাত আদায় করা মাকরূহ।
১৮৩. আহমদ ইবনু মানী (রহঃ) ..... ইবনু আব্বাসরাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, একাধিক সাহাবী যাঁদের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু অন্যতম, আর তিনি ছিলেন আমার নিকট তাঁদের সবার চাইতে প্রিয় এর নিকট থেকে শুনেছি যে, ফজরের পর সূর্য না উঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত সালাত আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। - ইবনু মাজাহ ১২৫০, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, ইবনু মাসউদ, উকবা ইবনু আমির, আবূ হুরায়রা, ইবনু উমর, সামুরা ইবনু জুনদাব, আদুল্লাহ ইবনু আমর, মুআ’য ইবনু আফরা, সুনাবিহী-ইনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শুনেননি, সালামা ইবনুল আকওয়া, যায়দ ইবনু ছাবিত, আয়িশা, কাব ইবনু মুররা, আবূ ইমাম, আমত ইবনু আবাসা, ইযালা ইবনু উমায়্যা এবং মুআ’বিয়া রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিছ বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ও পরবর্তী ফকীহগনের অধিকাংশের অভিমত এ-ই। তাঁরা ফজরের পর সূর্য না উঠা পর্যন্ত, আসরের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত, (নফল) সালাত করা মাকরুহ বলে সিদ্ধান্ত দিয়েছে। তবে আসর ও ফজরের পর কাযা সালাত পড়ায় কোন দোষ নাই। ইয়াহইয়া ইবনু সাঈদের সূত্রে আলী ইবনুল মাদীনী (রহঃ) বর্ণনা করেন যে, শা’বা বলেছেন আবূল আলিয়া থেকে কাতদা তিনটি হাদিসই শুনেছেন এক, উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পর সূর্য না যাওয়া পর্যন্ত, ফজরের পর সূর্য না উঠা পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করেছেন। দুই, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে ইউনুস (আলাইহি ওয়াসাল্লাম) ইবনু মাত্তা থেকে উত্তম বলা সমীচীন নয়। তিন, বিচারকগণ তিন ধরনের এই সম্পর্কিত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ وَبَعْدَ الْفَجْرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا مَنْصُورٌ، وَهُوَ ابْنُ زَاذَانَ عَنْ قَتَادَةَ، قَالَ أَخْبَرَنَا أَبُو الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَمِعْتُ غَيْرَ، وَاحِدٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَكَانَ مِنْ أَحَبِّهِمْ إِلَىَّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَعَنِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَابْنِ مَسْعُودٍ وَأَبِي سَعِيدٍ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ عُمَرَ وَسَمُرَةَ بْنِ جُنْدَبٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَمُعَاذِ بْنِ عَفْرَاءَ وَالصُّنَابِحِيِّ وَلَمْ يَسْمَعْ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَسَلَمَةَ بْنِ الأَكْوَعِ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَعَائِشَةَ وَكَعْبِ بْنِ مُرَّةَ وَأَبِي أُمَامَةَ وَعَمْرِو بْنِ عَبَسَةَ وَيَعْلَى بْنِ أُمَيَّةَ وَمُعَاوِيَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ عَنْ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ أَكْثَرِ الْفُقَهَاءِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ أَنَّهُمْ كَرِهُوا الصَّلاَةَ بَعْدَ صَلاَةِ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَبَعْدَ صَلاَةِ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَأَمَّا الصَّلَوَاتُ الْفَوَائِتُ فَلاَ بَأْسَ أَنْ تُقْضَى بَعْدَ الْعَصْرِ وَبَعْدَ الصُّبْحِ . قَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ شُعْبَةُ لَمْ يَسْمَعْ قَتَادَةُ مِنْ أَبِي الْعَالِيَةِ إِلاَّ ثَلاَثَةَ أَشْيَاءَ حَدِيثَ عُمَرَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَبَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَحَدِيثَ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لا يَنْبَغِي لأَحَدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى " . وَحَدِيثَ عَلِيٍّ " الْقُضَاةُ ثَلاَثَةٌ " .
Ibn Abbas narrated:
"I head more than one of the Companions of the Prophet; Umar bin Al-Khattab among, and he was one of the most beloved among them to me - (narrating) that Allah's Messenger prohibited the Salat after Fajr until the sun had risen, and the Salat after Asr until the sun had set."
পরিচ্ছেদঃ আসরের পর সালাত।
১৮৪. কুতায়বা (রহঃ) ...... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পর একদিন দুই রাকাআত সালাত আদায় করেছিলেন। কারণ, তাঁর নিকট (বায়তুল মালের) কিছু সম্পদ এসেছিল, সেগুলির বিলি ব্যবস্থার ব্যস্ততার দরুন তিনি সেদিনের যুহরের পরবর্তী দুই রাকাআত আদায় করতে পারেননি। ফলে আসরের পর তিনি তা আদায় করেছিলেন। পরে আর তিনি এর পুনরাবৃত্তি করেননি। - ["পরে আর তিনি এর পুনরাবৃত্তি করেননি।" এ অংশটুকু মুনকার] - তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, উম্মু সালমা, মায়মূনা ও আবূ মূসা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান। একাধিক রিওয়ায়াতে আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পর দু’রাকআত সালাত আদায় করেছেন। এই বক্তব্যটি আসরের পর সূর্য না ডোবা পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করা সম্পর্কিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্যর বিপরীত।
এই বিষয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি সর্বাধিক সহীহ। কেননা এতে আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনই তা করেছিলেন এবং এর পুনরাবৃত্তি আর করেননি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর অনুরূপ যায়দ ইবনু ছাবিত রাদিয়াল্লাহু আনহু থেকেও একটি হাদিস বর্ণিত আছে। এই বিষয়ে আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও একাধিক হাদিস বর্ণিত রয়েছে। তাঁর বরাতে বর্ণিত আছে যে, আসরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনই তাঁর নিকট এসেছেন দুরাকাআ’ত সালাত আদায় করেছেন। তাঁরই সূত্রে উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা এর বরাতে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আররের পর সূর্য না ডোবা পর্যন্ত এবং ফজরের পর সূর্য না উঠা পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করেছেন।
অধিকাংশ আলিম এই বিষয়ে একমত যে, আসরের পর সূর্য না ডোবা পর্যন্ত এবং ফজরের পর সূর্য না উঠা পর্যন্ত সময়ে মক্কায় তওয়াফের পর দুই রাকাআত আদায় করার বিষয়টি বাদে সাধারণ ভাবে ঐ দুই সময়ে সালাত আদায় করা মাকরূহ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তওয়াফের পর ঐ দুই সময়ে সালাত আদায় করার অনুমতি বর্ণিত রয়েছে। সাহাবী ও পরবর্তী যুগের একদল আলিম মক্কার ক্ষেত্রেও আসর ফজরে পর সালাত আদায় করা মাকরূহ বলে অভিমত দিয়েছে। ইমাম সুফইয়া ছাওরী, মালিক ইবনু আনাস এবং কূফার কোন কোন আলিম এই অভিমত ব্যক্ত করেছেন।
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِنَّمَا صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ لأَنَّهُ أَتَاهُ مَالٌ فَشَغَلَهُ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ فَصَلاَّهُمَا بَعْدَ الْعَصْرِ ثُمَّ لَمْ يَعُدْ لَهُمَا . وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ وَمَيْمُونَةَ وَأَبِي مُوسَى . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَى غَيْرُ وَاحِدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى بَعْدَ الْعَصْرِ رَكْعَتَيْنِ . وَهَذَا خِلاَفُ مَا رُوِيَ عَنْهُ أَنَّهُ نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ " . وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ أَصَحُّ حَيْثُ قَالَ لَمْ يَعُدْ لَهُمَا . وَقَدْ رُوِيَ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ نَحْوُ حَدِيثِ ابْنِ عَبَّاسٍ . وَقَدْ رُوِيَ عَنْ عَائِشَةَ فِي هَذَا الْبَابِ رِوَايَاتٌ رُوِيَ عَنْهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَا دَخَلَ عَلَيْهَا بَعْدَ الْعَصْرِ إِلاَّ صَلَّى رَكْعَتَيْنِ وَرُوِيَ عَنْهَا عَنْ أُمِّ سَلَمَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَبَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ . وَالَّذِي اجْتَمَعَ عَلَيْهِ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ عَلَى كَرَاهِيَةِ الصَّلاَةِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَبَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ إِلاَّ مَا اسْتُثْنِيَ مِنْ ذَلِكَ مِثْلُ الصَّلاَةِ بِمَكَّةَ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَبَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ بَعْدَ الطَّوَافِ فَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم رُخْصَةٌ فِي ذَلِكَ . وَقَدْ قَالَ بِهِ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ . وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمُ الصَّلاَةَ بِمَكَّةَ أَيْضًا بَعْدَ الْعَصْرِ وَبَعْدَ الصُّبْحِ . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَمَالِكُ بْنُ أَنَسٍ وَبَعْضُ أَهْلِ الْكُوفَةِ .
Ibn Abbas narrated:
"The Prophet only performed the two rak'ah (units of prayer) after Asr because some wealth came to him which distracted him from the two rak'ah after Zuhr, so he prayed them after Asr, then he did not repeat that."
পরিচ্ছেদঃ মাগরিবের পূর্বে সালাত আদায় করা।
১৮৫. হান্নাদ (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, প্রতেক দুই আযান (আযান ও ইকামত) এর মাঝে সালাত রয়েছে যদি কেউ তা করতে চায়। - ইবনু মাজাহ ১১৬২, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু যুবায়র রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত রয়েছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবদুল্লাহ ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। মাগরিবের পূর্বে সালাত সম্পর্কে সাহাবীদের মধ্যে মতবিরোধ রয়েছে। তাঁদের কেউ কেউ মাগরিবের পূর্বে সালাত জায়েয বলে মনে করেন না। [ইমাম আবূ হানীফা (রহঃ) এর অভিমত ও এ-ই]। পক্ষান্তরে একধিক সাহাবী থেকে বর্ণিত আছে যে, তাঁরা মাগরিবের আযান ও ইকামতের মাঝে দুই রাকাআত সালাত আদায় করতেন। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ) বলেন এই দুই রাকআত আদায় করা ভাল। এই দুই রাকাআত সালাত তাঁদের নিকট মুস্তাহাব।
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ قَبْلَ الْمَغْرِبِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ كَهْمَسِ بْنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ لِمَنْ شَاءَ " . وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدِ اخْتَلَفَ أَصْحَابُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الصَّلاَةِ قَبْلَ الْمَغْرِبِ فَلَمْ يَرَ بَعْضُهُمُ الصَّلاَةَ قَبْلَ الْمَغْرِبِ . وَقَدْ رُوِيَ عَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُمْ كَانُوا يُصَلُّونَ قَبْلَ صَلاَةِ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ إِنْ صَلاَّهُمَا فَحَسَنٌ . وَهَذَا عِنْدَهُمَا عَلَى الاِسْتِحْبَابِ .
Abdullah bin Mughaffal narrated that :
the Prophet said: "Between every two calls (to prayer) there is a Salat for whoever wills."
পরিচ্ছেদঃ কেউ যদি সূর্য ডোবার আগে আসরের এক রাক'আত পায়।
১৮৬. ইসহাক ইবনু মূসা আল আনসারী (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সূর্য উঠার আগে কেউ যদি ফজরের সালাতের এক রাকাআত পায় তবে সে ফজরের সালাত পেয়ে গেল। আর কেউ যদি সূর্য ডোবার আগে আসরের আগে এক রাকআত পায় তবে সে আসরের সালাত পেয়ে গেল। - ইবনু মাজাহ ৬৭০,৬৯৯, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদিস বর্ণিত রয়েছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন আবূ হুরায়রা (রাঃ) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। ইমাম শাফিঈ, আহমদ, ইসহাক এবং আমাদের উস্তদগণও এই অভিমত ব্যক্ত করেছেন। তাঁরা এই হাদিসটির মর্ম প্রসঙ্গে বলেন এটি কোন মাযুর ব্যক্তির বেলায় প্রযোজ্য। যেমন কোন ব্যক্তি ঘুমিয়ে ছিল বা ভুলে গিয়েছিল আর সূর্য উদয় বা অস্ত যাওয়ার সময় সে জাগল বা সালাতের কথা তাঁর মনে পড়ল।
باب مَا جَاءَ فِيمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، وَعَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، وَعَنِ الأَعْرَجِ، يُحَدِّثُونَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَدْرَكَ مِنَ الصُّبْحِ رَكْعَةً قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ وَمَنْ أَدْرَكَ مِنَ الْعَصْرِ رَكْعَةً قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ " . وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَبِهِ يَقُولُ أَصْحَابُنَا وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . وَمَعْنَى هَذَا الْحَدِيثِ عِنْدَهُمْ لِصَاحِبِ الْعُذْرِ مِثْلُ الرَّجُلِ يَنَامُ عَنِ الصَّلاَةِ أَوْ يَنْسَاهَا فَيَسْتَيْقِظُ وَيَذْكُرُ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ وَعِنْدَ غُرُوبِهَا .
Abu Hurairah narrated that :
the Prophet said: "Whoever catches a Rak'ah of Subh before the sun has risen, then he has caught Subh. Whoever catches a Rak'ah of Asr before the sun has set, then he has caught Asr."
পরিচ্ছেদঃ মুকীম অবস্থায় দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় করা।
১৮৭. হান্নাদ (রহঃ) ...... ইবনু আব্বাস (রহঃ) থেকে বর্ণনা করেন যে, কোনরূপ বিপদাশংকা বৃষ্টির ওযর ব্যতিরেকে মদীনায় থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহর ও আসর এবং মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করেছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহ কে জিজ্ঞাসা করা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এরূপ করার উদ্দেশ্য কি ছিল? তিনি বরলেন উম্মতের যেন কোন অসুবিধা না হয় তা-ই তিনি চাচ্ছিলেন। - ইরওয়া ১/৫৭৯, সহিহ আবু দাউদ ১০৯৬, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি অন্য সূত্রেও বর্ণিত আছে। এটি জাবির ইবনু যায়দ, সাঈদ বিন জুবায়র, আবদুল্লাহ ইবনু শাকীক আল উকায়লীও বর্ণনা করেছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভিন্নরূপ বক্তব্যও বর্ণিত হয়েছে।
باب مَا جَاءَ فِي الْجَمْعِ بَيْنَ الصَّلاَتَيْنِ فِي الْحَضَرِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَمَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَبَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمَدِينَةِ مِنْ غَيْرِ خَوْفٍ وَلاَ مَطَرٍ . قَالَ فَقِيلَ لاِبْنِ عَبَّاسٍ مَا أَرَادَ بِذَلِكَ قَالَ أَرَادَ أَنْ لاَ يُحْرِجَ أُمَّتَهُ . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ قَدْ رُوِيَ عَنْهُ مِنْ غَيْرِ وَجْهٍ رَوَاهُ جَابِرُ بْنُ زَيْدٍ وَسَعِيدُ بْنُ جُبَيْرٍ وَعَبْدُ اللَّهِ بْنُ شَقِيقٍ الْعُقَيْلِيُّ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرُ هَذَا .
Ibn Abbas said:
"Allah's Messenger combined the Zuhr and Asr (prayers), and the Maghrib and Isha (prayers) in Al-Madinah, without being in a state of fear, nor due to rain."
পরিচ্ছেদঃ মুকীম অবস্থায় দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় করা।
১৮৮. আবূ সালমা ইয়াহইয়া ইবনুুা খালাফ আল বাসরী (রহঃ) ...... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উযর ছাড়া কেউ যদি দুই ওয়াক্তের সালাত একত্রে করে তবে সে কবীরা গুনাহর দ্বারগুলির একটি দ্বারে পদাপর্ণ করল। - তা’লীকুর রাগীব ১/১৯৮, যইফা ৪৫৮১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ রাবী হানাশ হলেন আবূ আলী আর রাহবী। তাঁর পূর্ণ নাম হল হুসায়ন ইবনু কায়স। হাদিস বিশেষজ্ঞদের মতে তিনি যঈফ। আহামদ প্রমুখ মুহাদ্দিসগণ তাকে যঈফ বলেছেন। আলিমগণ এই হাদিস অনুসারে আমল গ্রহণ করেছেন। তাঁরা বলেন সফর কিংবা আরাফার ময়দান ছাড়া দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় করা যাবে না। তবে আলিমদের কেউ কেউ অসুস্ত ব্যক্তির জন্য একত্রে দুই ওয়াক্তের সালাত আদায় করার অনুমতি দিয়েছেন। ইমাম আহমদ ও ইসহাকও এই অভিমত পোষণ করেন। কোন কোন ফকীহ বলেন বৃষ্টির জন্য দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় করা যায়। ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ) এই অভিমত ব্যক্ত করেছেন। তবে ইমাম শাফিঈ, অসুস্ত ব্যক্তির ক্ষেত্রে দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় করার অনুমতি দেননি।
باب مَا جَاءَ فِي الْجَمْعِ بَيْنَ الصَّلاَتَيْنِ فِي الْحَضَرِ
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ الْبَصْرِيُّ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ حَنَشٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ جَمَعَ بَيْنَ الصَّلاَتَيْنِ مِنْ غَيْرِ عُذْرٍ فَقَدْ أَتَى بَابًا مِنْ أَبْوَابِ الْكَبَائِرِ " . قَالَ أَبُو عِيسَى وَحَنَشٌ هَذَا هُوَ أَبُو عَلِيٍّ الرَّحَبِيُّ وَهُوَ حُسَيْنُ بْنُ قَيْسٍ وَهُوَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ ضَعَّفَهُ أَحْمَدُ وَغَيْرُهُ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنْ لاَ يَجْمَعَ بَيْنَ الصَّلاَتَيْنِ إِلاَّ فِي السَّفَرِ أَوْ بِعَرَفَةَ . وَرَخَّصَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنَ التَّابِعِينَ فِي الْجَمْعِ بَيْنَ الصَّلاَتَيْنِ لِلْمَرِيضِ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ يَجْمَعُ بَيْنَ الصَّلاَتَيْنِ فِي الْمَطَرِ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . وَلَمْ يَرَ الشَّافِعِيُّ لِلْمَرِيضِ أَنْ يَجْمَعَ بَيْنَ الصَّلاَتَيْنِ .
Ibn Abbas narrated that :
the Prophet said: "Whoever combines two prayers without any excuse then he has committed something from the major sins."
পরিচ্ছেদঃ আযানের সুচনা প্রসঙ্গে।
১৮৯. সাঈদ ইবনু ইয়াহইয়া ইবনু সাঈদ আল ইমাবী (রহঃ) ...... আবদুল্লাহ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, সকাল হলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলাম এবং তাঁকে আমার স্বপ্নের কথা বললাম। তিনি বললেন এটি নিশ্চয় সত্য স্বপ্ন। তুমি বিলালের সঙ্গে দাঁড়াও। তাঁর আওয়াজ তোমার চেয়ে উচ্চ এবং দীর্ঘ। তোমাকে স্বপ্ন যা বলে দেয়া হয়েছে তাঁকে তা বলে দাও। সে সেই ভাবে ডাক দিবে। আবদুল্লাহ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু বলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন সালাতের জন্য বিলালের এই ডাক শুনতে পেলেন তখন তিনি তাঁর ইযার টানতে টানতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ছুটে এলেন। বললেন হে আল্লাহর রাসূল! যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন সেই সত্তার কসম, বিলাল যে ভাবে ডাক দিয়েছেন আমিও তা স্বপ্নে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহরই প্রশংসা। আর এ-ই যথোযুক্ত পদ্ধতি। - ইবনু মাজাহ ৭০৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদিস বর্ণিত রয়েছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবদুল্লাহ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। মুহাম্মাদ ইবনু ইসহাক (রহঃ) এর বরাতে ইবরাহীম ইবনু সা’দ এই হাদিসটিকে আরো পুর্নাঙ্গ ও দীর্ঘ করে রিওয়ায়াত করেছেন। এতে তিনি আযানের সময় কালেমাগুলো দুইবার করে উচ্চারণ করা এবং ইকামতের বেলায় একবার করে উচ্চারণ করার কথা উল্লেখ করেছেন। এই আবদুল্লাহ ইবনু যায়দ হলেন আবদুল্লাহ ইবনু যায়দ ইবনু আবদি রাব্বি। তিনি ইবনু আবদি রাব্বি নামেও প্রসিদ্ধ। আযানের বিষয় এই একটি হাদিস ব্যতীত আর কোন সহীহ রিওয়ায়াত তাঁর বরাতে বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। তবে আবদুল্লাহ ইবনু যায়দ ইবনু আসিম আল মাযিনী (রহঃ) এর বরাতে বহু হাদিস বর্ণিত হয়েছে। ইনি হলেন আববাদ ইবনু তামীমের চাচা।
باب مَا جَاءَ فِي بَدْءِ الأَذَانِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الأُمَوِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ لَمَّا أَصْبَحْنَا أَتَيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ بِالرُّؤْيَا فَقَالَ " إِنَّ هَذِهِ لَرُؤْيَا حَقٍّ فَقُمْ مَعَ بِلاَلٍ فَإِنَّهُ أَنْدَى وَأَمَدُّ صَوْتًا مِنْكَ فَأَلْقِ عَلَيْهِ مَا قِيلَ لَكَ وَلْيُنَادِ بِذَلِكَ " . قَالَ فَلَمَّا سَمِعَ عُمَرُ بْنُ الْخَطَّابِ نِدَاءَ بِلاَلٍ بِالصَّلاَةِ خَرَجَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يَجُرُّ إِزَارَهُ وَهُوَ يَقُولُ يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَقَدْ رَأَيْتُ مِثْلَ الَّذِي قَالَ . قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَلِلَّهِ الْحَمْدُ فَذَلِكَ أَثْبَتُ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ أَتَمَّ مِنْ هَذَا الْحَدِيثِ وَأَطْوَلَ وَذَكَرَ فِيهِ قِصَّةَ الأَذَانِ مَثْنَى مَثْنَى وَالإِقَامَةِ مَرَّةً مَرَّةً . وَعَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ هُوَ ابْنُ عَبْدِ رَبِّهِ وَيُقَالُ ابْنُ عَبْدِ رَبٍّ وَلاَ نَعْرِفُ لَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم شَيْئًا يَصِحُّ إِلاَّ هَذَا الْحَدِيثَ الْوَاحِدَ فِي الأَذَانِ . وَعَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ عَاصِمٍ الْمَازِنِيُّ لَهُ أَحَادِيثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ عَمُّ عَبَّادِ بْنِ تَمِيمٍ .
Albdullah bin Zaid narrated:
"When we awoke, we went to Allah's Messenger to inform him of the dream. He said: 'Indeed this dream is true. So go to Bilal, for he has a better and louder voice than you. Convey to him what was said to you, so that he may call (to the prayer) with that.'" He said: "When Umar bin Al-Khattab heard Bilal calling for the prayer he went to Allah's Messenger, and he was dragging his Izar, (as he was hurrying) saying: 'O Allah's Messenger! By the One Who sent you with the truth! I dreamt the same as what he said.''' He said: "So Allah's Messenger said: 'To Allah is the praise, so that confirms it even more.'''
পরিচ্ছেদঃ আযানের সুচনা প্রসঙ্গে।
১৯০. আবূ ইবনু নাযর ইবনু আবী নাযর (রহঃ) ...... ইবন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, মুসলিমরা যখন মদীনায় এলেন তখন তাঁরা একত্রিত হতেন এবং সালাতের সময়ের খোজ নিতে থাকতেন। সালাতের জন্য কাউকে ডাকার কোন ব্যবস্থা ছিলনা। একদিন তাঁরা এই বিষয়ে আলোচনা করলেন। কেউ কেউ বললেন চলুন, আমরা এই উদ্দেশ্যে খৃষ্টানদের মত ঘন্টা বাজানোর ব্যবস্থা গ্রহণ করি। কেউ কেউ বললেন ইয়াহুদীদের মত শিংগা ফুঁকার ব্যবস্থা করি। উমর উবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন সালাতের জন্য ডাকার উদ্দেশ্যে একজন লোক পাঠিয়ে দিন না!! তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বিলাল! দাঁড়াও, তুমি সালাতের জন্য ডাক দিবে। - বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটি হাসান, সহীহ ও গরীব।
باب مَا جَاءَ فِي بَدْءِ الأَذَانِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ النَّضْرِ بْنِ أَبِي النَّضْرِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ الْمُسْلِمُونَ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ يَجْتَمِعُونَ فَيَتَحَيَّنُونَ الصَّلَوَاتِ وَلَيْسَ يُنَادِي بِهَا أَحَدٌ فَتَكَلَّمُوا يَوْمًا فِي ذَلِكَ فَقَالَ بَعْضُهُمُ اتَّخِذُوا نَاقُوسًا مِثْلَ نَاقُوسِ النَّصَارَى . وَقَالَ بَعْضُهُمُ اتَّخِذُوا قَرْنًا مِثْلَ قَرْنِ الْيَهُودِ . قَالَ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَوَلاَ تَبْعَثُونَ رَجُلاً يُنَادِي بِالصَّلاَةِ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا بِلاَلُ قُمْ فَنَادِ بِالصَّلاَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ عُمَرَ .
Ibn Umar narrated:
"When the Muslims arrived in AI-Madinah, they used to assemble for the Salat, and guess the time for it there was no one who called for it (the prayer). One day they discussed that and some of them said that they should use a bell like the bell the Christians use. Others said they should use a trumpet like the horn the Jews use. But Umar [bin Al-Khattab] said: 'Wouldn't it better if we had a man call for the prayer?'" He said: "So Allah's Messenger said: 'O Bilal! Stand up and call for the Salat.'"
পরিচ্ছেদঃ আযানে তারজী করা।
১৯১. বিশর ইবনু মু’আয আল বাসরী (রহঃ) ...... আবূ মাহযূরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ডেকে বসালেন এবং একটি একটি শব্দ করে তাকে আযান শিখালেন। রাবী ইবরাহীম বলেন আমরা যেমন আযান দেই [সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতাঁকে শিখিয়ে ছিলেন] বিশর বলেন আমি ইবরাহীমকে বললাম, আমাকে তা পুনরাবৃত্তি করে শুনাবেন কি? তখন তিনি তাঁর আযানের বিবরণ দিলেন। - ইবনু মাজাহ ৭০৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আযান বিষয়ে আবূ মাহযূরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি সহীহ। একাধিক সূত্রে তাঁর থেকে এই হাদিসটি বর্ণিত আছে। এই হাদিস অনুসারে মক্কায় আমল করা হয়ে থাকে। ইমাম শাফিঈ (রহঃ) এর অভিমতও এ-ই।
باب مَا جَاءَ فِي التَّرْجِيعِ فِي الأَذَانِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْبَصْرِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ، قَالَ أَخْبَرَنِي أَبِي وَجَدِّي، جَمِيعًا عَنْ أَبِي مَحْذُورَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَقْعَدَهُ وَأَلْقَى عَلَيْهِ الأَذَانَ حَرْفًا حَرْفًا . قَالَ إِبْرَاهِيمُ مِثْلَ أَذَانِنَا . قَالَ بِشْرٌ فَقُلْتُ لَهُ أَعِدْ عَلَىَّ . فَوَصَفَ الأَذَانَ بِالتَّرْجِيعِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي مَحْذُورَةَ فِي الأَذَانِ حَدِيثٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنْهُ مِنْ غَيْرِ وَجْهٍ . وَعَلَيْهِ الْعَمَلُ بِمَكَّةَ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ .
Abu Mahdhurah narrated that :
Allah's Messenger sat with him and taught him the Adhan word for word. Ibrahim said, "It is the same as our Adhan." Bishr said: "So I said to him, 'Repeat it to me.' So he described the Adhan with At-Tarjl'."
পরিচ্ছেদঃ আযানে তারজী করা।
১৯২. আবূ মূসা মুহাম্মদ ইবনুল মুছান্না (রহঃ) ....... আবূ মাহযূরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উনিশ কালেমা বিশিষ্ট আযান এবং সতের কালেমা বিশিষ্ট ইকামত শিখিয়েছেন। - ইবনু মাজাহ ৭০৯,তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান ও সহীহ। আবূ মাহযূরা রাদিয়াল্লাহু আনহু এর নাম হল সামূরা ইবনু যিয়ার। আলিমদের কেউ কেউ আযানের ক্ষেত্রে এই হাদিস অনুসারে আমল গ্রহণ করেছেন। আবূ মাহযূরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি ইকামতের ক্ষেত্রে কালেমাগুলো একবার করে উচ্চারণ করতেন।
باب مَا جَاءَ فِي التَّرْجِيعِ فِي الأَذَانِ
حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ الْوَاحِدِ الأَحْوَلِ، عَنْ مَكْحُولٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَيْرِيزٍ، عَنْ أَبِي مَحْذُورَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَّمَهُ الأَذَانَ تِسْعَ عَشْرَةَ كَلِمَةً وَالإِقَامَةَ سَبْعَ عَشْرَةَ كَلِمَةً . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو مَحْذُورَةَ اسْمُهُ سَمُرَةُ بْنُ مِعْيَرٍ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا فِي الأَذَانِ . وَقَدْ رُوِيَ عَنْ أَبِي مَحْذُورَةَ أَنَّهُ كَانَ يُفْرِدُ الإِقَامَةَ .
Abu Mahdhurah narrated that :
the Prophet taught him the Adhan with nineteen phrases, and the Iqamah with seventeen phrases.
পরিচ্ছেদঃ ইকামতের কালেমাগুলো একবার করে বলা।
১৯৩. কুতায়বা (রহঃ) .... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, আযানের কালোমাগুলো দুইবার বলতে এবং ইকামতের কালেমাগুলো একবার করে বলতে বিলাল (রাঃ) কে নির্দেশ দেওয়া হয়েছিল। - ইবনু মাজাহ ৭২৯-৭৩০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ। কতক সাহাবী ও তাবিঈ আলিম এই অভিমত ব্যক্ত করেছেন। ইমাম মালিক, শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ) এর অভিমত এ-ই।
باب مَا جَاءَ فِي إِفْرَادِ الإِقَامَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، وَيَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ، الأَذَانَ وَيُوتِرَ الإِقَامَةَ " . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَبِهِ يَقُولُ مَالِكٌ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ .
Anas bin Malik narrated:
"Bilal was ordered to make the phrases of the Adhan even, and the phrases of the Iqamah odd."
পরিচ্ছেদঃ ইকামতের কালেমাগুলো দুই দুইবার করে উচ্চারণ করা।
১৯৪. আবূ সাঈদ আল আশাজজ (রহঃ) ...... আবদুল্লাহ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, আযান ও ইকামত উভয় ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর (আমলে) কালেমাগুলো দুই দুইবার করে বলা হত। - তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ওয়াকী (রহঃ) আবদুর রহমান ইবনু আবী লায়লা (রহঃ) থেকে বর্ণনা করেন যে, আবদুর রহমান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ বলেছেন যে, আবদুল্লাহ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে আযানের কালেমাগুলো দেখেছিলেন। শু’বা আমর ইবনু মুররা আবদুর রহমান ইবনু আবী লায়লা রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বলেন যে, আবদল্লাহ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহ স্বপ্নে আযানের বিষয়টি দেখেছিলেন। ইবনু আবী লায়লার রিওয়ায়াতটি থেকে এটি অধিতর সহীহ। আবদুর রাহমাম ইবনু আবী লায়লা (রহঃ) আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) থেকে সরাসরি কিছু শুনেননি। কতক আলিম বলেন আযানের কালেমাগুলো দুই দুইবার করে এবং ইকামতের কালেমাগুলোও দুই দুইবার করে বলা হবে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু আবূ লায়লা হলেন, মুহাম্মদ ইবনু আবদির রাহমান ইবনু আবী লায়লা। তিনি ছিলেন কূফা অঞ্চলের কাযী। তিনি তাঁর পিতা আবদুর রহমান থেকে সরাসরি কিছু শুনেননি। ’’জনৈক ব্যক্তি’’ এই বরাতে তিনি তাঁর পিতা থেকে রিওয়ায়াত করেন। সুফইয়ান ছাওরী, ইবনু মুবারাক ও কূফাবাসী আলিমগণ এই অভিমত ব্যক্ত করেছেন।
باب مَا جَاءَ أَنَّ الإِقَامَةَ مَثْنَى مَثْنَى
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، قَالَ كَانَ أَذَانُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَفْعًا شَفْعًا فِي الأَذَانِ وَالإِقَامَةِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ رَوَاهُ وَكِيعٌ عَنِ الأَعْمَشِ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ حَدَّثَنَا أَصْحَابُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ رَأَى الأَذَانَ فِي الْمَنَامِ . وَقَالَ شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ رَأَى الأَذَانَ فِي الْمَنَامِ . وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ ابْنِ أَبِي لَيْلَى . وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى لَمْ يَسْمَعْ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ الأَذَانُ مَثْنَى مَثْنَى وَالإِقَامَةُ مَثْنَى مَثْنَى . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَأَهْلُ الْكُوفَةِ . قَالَ أَبُو عِيسَى ابْنُ أَبِي لَيْلَى هُوَ مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى كَانَ قَاضِيَ الْكُوفَةِ وَلَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ شَيْئًا إِلاَّ أَنَّهُ يَرْوِي عَنْ رَجُلٍ عَنْ أَبِيهِ .
Abdullah bin Zaid said:
"Allah's Messenger would say each phrase of the call (for prayer) two times, for the Adhan and the Iqamah."
পরিচ্ছেদঃ ধীর লয়ে আযান দেওয়া।
১৯৫. আহমদ ইবনুল হাসান (রহঃ) ...... জাবির ইবনু আবিদল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহু কে বলেছিলেন হে বিলাল যখন আযান দিবে তখন ধীর লয়ে দিবে আর তখন ইকামত দিবে তখন দ্রুত দিবে। আর তোমার আযান ও ইকামতের মাঝে এতটুকু সময় দিবে যে, পানাহারকারী তাঁর পানাহার এবং পায়খানা-প্রসাবকারী যেন তাঁর প্রয়োজন সমাধা করে নিতে পারে। আর আমাকে বের হতে না দেখা পর্যন্ত তোমরা সালাতের জন্য দাঁড়াবে না। - ইরওয়া ২২৮, [হাদিসে বর্ণিত " তোমরা সালাতের জন্য দাঁড়াবে না" অংশটুকু সহিহ], তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৫ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي التَّرَسُّلِ فِي الأَذَانِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْمُنْعِمِ، هُوَ صَاحِبُ السِّقَاءِ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ مُسْلِمٍ، عَنِ الْحَسَنِ، وَعَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِبِلاَلٍ " يَا بِلاَلُ إِذَا أَذَّنْتَ فَتَرَسَّلْ فِي أَذَانِكَ وَإِذَا أَقَمْتَ فَاحْدُرْ وَاجْعَلْ بَيْنَ أَذَانِكَ وَإِقَامَتِكَ قَدْرَ مَا يَفْرُغُ الآكِلُ مِنْ أَكْلِهِ وَالشَّارِبُ مِنْ شُرْبِهِ وَالْمُعْتَصِرُ إِذَا دَخَلَ لِقَضَاءِ حَاجَتِهِ وَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي " .
Jabir [bin Abdullah] narrated:
"Allah's Messenger said to Bilal: "O Bilal! When you call the Adhan then do so deliberately and slowly, and when you call the Iqamah then be quick. Allow enough time between your Adhan and Iqamah for the person eating to finish what he is eating, the person drinking to finish what he is drinking, and the one who needs time to relive himself, and do not stand until you see me."
পরিচ্ছেদঃ ধীর লয়ে আযান দেওয়া।
১৯৬. আবদ ইবনু হুমায়দ - ইউনুস ইবনু মুহাম্মাদ আবদুল মুনইম (রহঃ) সূত্রেও অনুরূপ বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবদুল মুনইম এর এই সূত্র ব্যতীত অন্য কোন সূত্রে জাবির রাদিয়াল্লাহু আনহু এর হাদিসটি বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। এই সনদটি মাজহুল বা অজ্ঞাত। আবদুল মুনইম একজন বসরাবাসী মুহাদ্দিছ। - তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৬ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي التَّرَسُّلِ فِي الأَذَانِ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ الْمُنْعِمِ، نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ عَبْدِ الْمُنْعِمِ وَهُوَ إِسْنَادٌ مَجْهُولٌ وَعَبْدُ الْمُنْعِمِ شَيْخٌ بَصْرِيٌّ .
Jabir [bin Abdullah] narrated:
(Another chain for) a similar narration
পরিচ্ছেদঃ আযানের সময়ে কানে আঙ্গুল প্রবেশ করানো।
১৯৭. মাহমূদ ইবনু গায়লান (রহঃ) .... আবূ জুহায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি বিলাল রাদিয়াল্লাহু আনহু কে দেখেছি তিনি আযান দিচ্ছিলেন এবং (হায়্যা আলা বলার সময়) ঘুরছিলেন আর তিনি এদিকে এবং ওদিকে তাঁর মুখ ফিরাচ্ছিলেন। তাঁর দুই আঙ্গুল ছিল তাঁর কানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাল তাঁবুতে অস্থান করছিলেন। রাবী আওন বলেন আমার মনে হয় আবূ জুহায়ফা বলেছেন যে, তাঁবুটি ছিল চমড়ার। পরে বিলাল রাদিয়াল্লাহু আনহু একটি ছোট ছড়ি নিয়ে বের হলেন এবং এটিকে বাতাহায় গেড়ে দিলেন। এটি সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। কুকুর ও গাধাগুলি তাঁর সামনে দিয়ে চলা ফেরা করছিল। তাঁর পরনে ছিল লাল রঙ্গের একটি হুল্লা। আমি যেন এখনও তাঁর জাংঘাদ্বয়ের উজ্জলতা দর্শন করছি। সুফইয়ান বলেন এই হুল্লাটি ছিল লাল ডুরিদার। - ইবনু মাজাহ ৭১১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ জুহায়ফা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। আলিমগণ এই হাদিস অনুসারে আমল গ্রহণ রেছেন। তাঁরা বলেন আযানের সময় মুয়াজ্জ্বীন কর্তৃক স্বীয় কর্ণদ্বয়ে আঙ্গুল প্রবেশ করার মুস্তাহাব। কোন কোন আলিম বলেন ইকামত দেওয়ার সময়ও কানে আঙ্গুল পবেশ করাতে হবে। এ হল ইমাম আওযাঈ (রহঃ) এর অভিমত। আবূ জুহায়ফা রাদিয়াল্লাহু আনহু এর নাম ওয়াহাব ইবনু আবদিল্লাহ আস সুওয়াঈ।
باب مَا جَاءَ فِي إِدْخَالِ الإِصْبَعِ فِي الأُذُنِ عِنْدَ الأَذَانِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ بِلاَلاً يُؤَذِّنُ وَيَدُورُ وَيُتْبِعُ فَاهُ هَا هُنَا وَهَا هُنَا وَإِصْبَعَاهُ فِي أُذُنَيْهِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي قُبَّةٍ لَهُ حَمْرَاءَ أُرَاهُ قَالَ مِنْ أَدَمٍ فَخَرَجَ بِلاَلٌ بَيْنَ يَدَيْهِ بِالْعَنَزَةِ فَرَكَزَهَا بِالْبَطْحَاءِ فَصَلَّى إِلَيْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَمُرُّ بَيْنَ يَدَيْهِ الْكَلْبُ وَالْحِمَارُ وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ كَأَنِّي أَنْظُرُ إِلَى بَرِيقِ سَاقَيْهِ . قَالَ سُفْيَانُ نُرَاهُ حِبَرَةً . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي جُحَيْفَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَعَلَيْهِ الْعَمَلُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ يَسْتَحِبُّونَ أَنْ يُدْخِلَ الْمُؤَذِّنُ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ فِي الأَذَانِ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ وَفِي الإِقَامَةِ أَيْضًا يُدْخِلُ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ . وَهُوَ قَوْلُ الأَوْزَاعِيِّ . وَأَبُو جُحَيْفَةَ اسْمُهُ وَهْبُ بْنُ عَبْدِ اللَّهِ السُّوَائِيُّ .
Abu Juhaifah narrated:
"I saw Bilal calling the Adhan, and turning, and his (face) was following here and there, and his (index) fingers were in his ears, and Allah's Messenger was in a small red tent" - "I think," he (one of the narrators) said, "it was made from a hide" - so Bilal went out in front of him with an Anazah which he planted (in the ground) at Batha. Allah's Messenger prayed facing it, and a dog and a donkey passed in front of him; he was wearing a red Hullah, and it is as if I am now looking at the radiance of his shins." Sufyan said: "We think that it was a Hibrah."
পরিচ্ছেদঃ ফজরের সালাতের জন্য তাছবীব অর্থাৎ আযানের পর পুনরাহবান।
১৯৮. আহমদ ইবনু মানী (রহঃ) ..... বিলাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফজরের সালাত ব্যতীত অন্য কোন সালাতে তাছবীব অর্থাৎ আযানের পর পুনরায় আহবান জানাবে না। - ইবনু মাজাহ ৭১৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ মাহযূরা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ ইসরাঈল আল মূলাই ব্যতীত আর কারো সূত্রে বিলাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। আবূ ইসরাঈল (রহঃ) এই হাদিসটি রাবী হাকাম ইবনু উতায়বা (রহঃ) থেকে সরাসরি শোনেননি। তিনি হাসান ইবনু ইমারা (রহঃ) এর সূত্রে হাকাম ইবনু উতায়বা (রহঃ) থেকে বর্ণনা করেছেন। আবূ ইসারাঈল (রহঃ) এর নাম হল ইসমাঈল ইবনু আবী ইসহাক। তিনি হাদিস বিশেষজ্ঞদের দৃষ্টিতে তেমন আস্থাভাজন নন।
তাছবীব এর ব্যাখ্যায় আলিমগণের মতভেদ রয়েছে। কতক বলেন তাছবীব হল ফজরের সালাতে الصلاة خير من النوم বলা। এ হল ইবনু মুবারাক ও আহমদ (রহঃ) এর অভিমত। ইমাম ইসহাক (রহঃ) এর ভিন্ন অর্থ করেছেন। তিনি বলেন তাছবীব হল মাকরুহ। এই বিষয়টি হল এমন যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিরধানের পর লোকেরা বানিয়ে নিয়েছে। আযানের পর লোকেরা মসজিদে আসতে বিলম্ব করতে থাকায় মুয়াজ্জ্বীন আযান ও ইকামতের মাঝে লোকদেরকে এই বলে ডাকতে শুরু করেঃ قَدْ قَامَتِ الصَّلاَةُ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইমাম ইসহাক (রহঃ) যে তাছবীবের কথা বলেছেন সেটিকে আলিমগণ মাকরুহ বলে অভিমত দিয়েছে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিরোধানের পর লোকেরা বিদআতরূপে বানিয়ে নেয়। ইবনু মুবারাক ও আহমদ (রহঃ) ফজরের আযানে الصلاة خير من النوم বলা রুপে তাছবীবের যে ব্যাখ্যা দিয়েছেন সেটি বলা অবশ্য ঠিক। একেও তাছবীব বলা হয়।
আলিমগণ এই কথাটি গ্রহণ করেছেন এবং ফজরের আযনে এই বাক্যটির ব্যবহারের পক্ষে মত দিয়েছেন। আবদুল্লাহ ইবনু ইমন রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত আছে যে, তিনি ফজরের সালাতে الصلاة خير من النوم বলতেন। মুজাহিদ থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে একবার এক মসজিদে গেলাম। তখন আযান হয়ে গিয়েছিল। সেই মসজিদে সালাত আদায় করা ছিল আমাদের উদ্দেশ্য। কিছুক্ষন পর মুয়াজ্জ্বীন তাছবীব শুরু করলে আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদ ছেড়ে বের হয়ে পড়লেন এবং বললেন এই বিদআতীর কাছ থেকে আমাকে নিয়ে চল। সেখানে তিনি সালাত আদায় করলেন না। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন আবদুল্লাহ (রাঃ) এখানে তাছবীবকে অপছন্দ করেছেন, লোকেরা পরবর্তী যুগে বিদআত রুপে যা বানিয়ে নিয়েছিল
باب مَا جَاءَ فِي التَّثْوِيبِ فِي الْفَجْرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا أَبُو إِسْرَائِيلَ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ بِلاَلٍ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُثَوِّبَنَّ فِي شَيْءٍ مِنَ الصَّلَوَاتِ إِلاَّ فِي صَلاَةِ الْفَجْرِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي مَحْذُورَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ بِلاَلٍ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ أَبِي إِسْرَائِيلَ الْمُلاَئِيِّ . وَأَبُو إِسْرَائِيلَ لَمْ يَسْمَعْ هَذَا الْحَدِيثَ مِنَ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ قَالَ إِنَّمَا رَوَاهُ عَنِ الْحَسَنِ بْنِ عُمَارَةَ عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ . وَأَبُو إِسْرَائِيلَ اسْمُهُ إِسْمَاعِيلُ بْنُ أَبِي إِسْحَاقَ وَلَيْسَ هُوَ بِذَاكَ الْقَوِيِّ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي تَفْسِيرِ التَّثْوِيبِ فَقَالَ بَعْضُهُمُ التَّثْوِيبُ أَنْ يَقُولَ فِي أَذَانِ الْفَجْرِ الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ وَهُوَ قَوْلُ ابْنِ الْمُبَارَكِ وَأَحْمَدَ . وَقَالَ إِسْحَاقُ فِي التَّثْوِيبِ غَيْرَ هَذَا قَالَ التَّثْوِيبُ الْمَكْرُوهُ هُوَ شَيْءٌ أَحْدَثَهُ النَّاسُ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ فَاسْتَبْطَأَ الْقَوْمَ قَالَ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ قَدْ قَامَتِ الصَّلاَةُ حَىَّ عَلَى الصَّلاَةِ حَىَّ عَلَى الْفَلاَحِ . قَالَ وَهَذَا الَّذِي قَالَ إِسْحَاقُ هُوَ التَّثْوِيبُ الَّذِي قَدْ كَرِهَهُ أَهْلُ الْعِلْمِ وَالَّذِي أَحْدَثُوهُ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَالَّذِي فَسَّرَ ابْنُ الْمُبَارَكِ وَأَحْمَدُ أَنَّ التَّثْوِيبَ أَنْ يَقُولَ الْمُؤَذِّنُ فِي أَذَانِ الْفَجْرِ الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ وَهُوَ قَوْلٌ صَحِيحٌ وَيُقَالُ لَهُ التَّثْوِيبُ أَيْضًا وَهُوَ الَّذِي اخْتَارَهُ أَهْلُ الْعِلْمِ وَرَأَوْهُ . وَرُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يَقُولُ فِي صَلاَةِ الْفَجْرِ الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ . وَرُوِيَ عَنْ مُجَاهِدٍ قَالَ دَخَلْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ مَسْجِدًا وَقَدْ أُذِّنَ فِيهِ وَنَحْنُ نُرِيدُ أَنْ نُصَلِّيَ فِيهِ فَثَوَّبَ الْمُؤَذِّنُ فَخَرَجَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مِنَ الْمَسْجِدِ وَقَالَ اخْرُجْ بِنَا مِنْ عِنْدِ هَذَا الْمُبْتَدِعِ . وَلَمْ يُصَلِّ فِيهِ . قَالَ وَإِنَّمَا كَرِهَ عَبْدُ اللَّهِ التَّثْوِيبَ الَّذِي أَحْدَثَهُ النَّاسُ بَعْدُ .
Bilal narrated:
"Allah's Messenger said [to me]: 'Do not say the Tathwib for any prayer except the Fajr prayer.'" [He said:] There is something on this topic from Abu Mahdhurah. Abu `Eisa said: We do not know of the Hadith of Bilal except as a narration of Abu Isra'il Al-Mula'i. Abu Isra'il did not hear this Hadith from Al-Hakam bin `Utaibah. He said: He only reported it from Al-Hasan bin `Umarah, from Al-Hakam bin `Utaibah. Abu Isra'il's name is [Isma`il bin Abi Ishaq, and he is not strong according to the people of Hadith. The people of knowledge have differed over the interpretation of At-Tathwib. Some of them say that At-Tathwib is when one says "As-Salatu Khairummin An-Nawm, (prayer is better than sleep)" for the Adhan of Fajr. This is the saying of Ibn Al-Mubarak and Ahmad. Ishaq said something different about At-Tathwib, he said: "[The disliked Tathwib] is something that the people started after the Prophet; when the Mu'adh-dhin calls the Adhan and the people are slow in coming, so between the Adhan and the Iqamah he says: 'Qad Qamatis-Salat, Hayya `Alasalat, Hayya `AlalFalah. (Prayer is ready, come to prayer, come to success.)" [He said:] This Tathwib, which Ishaq mentioned, is the one that the people of knowledge dislike, which they innovated after the Prophet. But Ibn Al-Mubarak and Ahmad explained that At-Tathwib is when the Mu'adh-dhin says: "As-Salatu Khairum minan-Nawm, (prayer is better than sleep)" for the Adhan of Fajr. And this is the correct saying, and it is called At-Tathawwub as well, and this is the one chosen by the people of knowledge, and it is their opinion. It has been reported from `Abdullah bin `Umar that he would say: "As-Salatu Khairum-minan-Nawm, (prayer is better than sleep)" for Fajr. It has been reported from Mujahid that he said: "I entered a Masjid with `Abdullah bin `Umar in which the Adhan was called, and we wanted to pray in it. Then the Mu'adh-dhin said the Tathwib. So `Abdullah bin `Umar left the Masjid and said: 'Let us leave the place of this innovator' And he did not pray in it." [He said:] `Abdullah only disliked the Tathwib that the people invented later on.
পরিচ্ছেদঃ যে আযান দিবে সে-ই ইকামাত দিবে।
১৯৯. হান্নাদ (রহঃ) ..... যিয়াদ ইবনুল হারিছ সুদাঈ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন একদিন ফজরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আযান দিতে নির্দেশ দিলেন। আমি আযান দিলাম। কিন্তু সালাতের সময় বিলাল ইকামত দিতে চাইলে তিনি বলরেন তোমার সুদাঈ ভাই আযান দিয়েছে। আর যে, আযান দেয় সে-ই একাকত দিবে। - ইবনু মাজাহ ৭১৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ যিয়াদ বর্ণিত হাদিসটি আমরা ইফরিকী এর সনদে জানতে পেরেছি। আর হাদিস বিশেষজ্ঞদের দৃষ্টিতে ইফরীকী যঈফ। ইয়াহইয়া ইবনু সাঈদ আল কাত্তান প্রমুখ হাদিস বিশেষজ্ঞ তাকে যঈফ রায় দিয়েছেন। ইমাম আহমদ (রহঃ) বলেন আমি ইফরিকীর হাদিস লিখিনা। তিরমিযী (রহঃ) বলেন মুহাম্মাদ ইবনু ইসমাঈল আল বুখারী (রহঃ) কে আমি ইফরিকীর আস্থাভাজন তাঁর বিষয়টি শক্তিশালী করতে দেখেছি। তিনি তাকে মুকারিবুল হাদিস বলেছেন। অধিকাংশ আলিম এই হাদিস অনুসারে আমল গ্রহণ করেছেন। তাঁরা বলেন যে আযান দেয় সে-ই ইকামত দিবে।
باب مَا جَاءَ أَنَّ مَنْ أَذَّنَ فَهُوَ يُقِيمُ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، وَيَعْلَى بْنُ عُبَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادِ بْنِ أَنْعُمٍ الإِفْرِيقِيِّ، عَنْ زِيَادِ بْنِ نُعَيْمٍ الْحَضْرَمِيِّ، عَنْ زِيَادِ بْنِ الْحَارِثِ الصُّدَائِيِّ، قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أُؤَذِّنَ فِي صَلاَةِ الْفَجْرِ فَأَذَّنْتُ فَأَرَادَ بِلاَلٌ أَنْ يُقِيمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَخَا صُدَاءٍ قَدْ أَذَّنَ وَمَنْ أَذَّنَ فَهُوَ يُقِيمُ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ زِيَادٍ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ الإِفْرِيقِيِّ وَالإِفْرِيقِيُّ هُوَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ ضَعَّفَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ وَغَيْرُهُ قَالَ أَحْمَدُ لاَ أَكْتُبُ حَدِيثَ الإِفْرِيقِيِّ . قَالَ وَرَأَيْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يُقَوِّي أَمْرَهُ وَيَقُولُ هُوَ مُقَارِبُ الْحَدِيثِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ أَنَّ مَنْ أَذَّنَ فَهُوَ يُقِيمُ .
Ziyad bin Al-Harith As-Suda'i narrated:
"Allah's Messenger ordered me to call the Adhan for the Fajr prayer. I called the Adhan, then Bilal wanted to call the lqamah. Allah's Messenger said: 'Indeed the brother from Suda' has called the Adhan, and whoever calls the Adhan he calls the Iqamah.'"
পরিচ্ছেদঃ উযু ছাড়া আযান দেওয়া মাকরূহ।
২০০. আলী ইবনু হাজর (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন উযূ (ওজু/অজু/অযু) ছাড়া কেউ যেন আযান না দেয়। - ইরওয়া ২২২, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الأَذَانِ بِغَيْرِ وُضُوءٍ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ يَحْيَى الصَّدَفِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يُؤَذِّنُ إِلاَّ مُتَوَضِّئٌ " .
Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "None should call the Adhan except for one with Wudu."
পরিচ্ছেদঃ নফল সালাত ঘরে আদায় করার ফযীলত।
২০১. ইয়াহইয়া ইবনু মূসা (রহঃ) ..... ইবনু শিহাব (রহঃ) থেকে বর্ণনা করেন যে, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন উযূ (ওজু/অজু/অযু) ছাড়া কেউ যেন সালাতের আযান না দেয়। - তিরমিজী হাদিস নম্বরঃ ২০১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী এটি প্রথমোক্ত রিওয়ায়াতিটি থেকে অধিক সহীহ। ইবনু ওয়াহহাব (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটিকে মারফূ হিসাবে বর্ণনা করেননি। এটি ওয়ালীদ ইবনু মুসলিমের রিওয়ায়াত (২০০ নং) থেকে অধিক সহীহ। ইবনু শিহাব যুহরী (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সরাসরি কোন কিছু শুনেননি। উযূ (ওজু/অজু/অযু) ছাড়া আযান দেওয়ার বিষয়ে আলিমগনের মতভেদ রয়েছে। কোন কোন ফকীহ আলিম মাকরূহ বলে রায় দিয়েছেন। ইমাম শাফিঈ ও ইসহাক (রহঃ) ও এই অভিমত ব্যক্ত করেছেন। আর কতক ফকীহ আলিম এই বিষয়ে অনুমতি দিয়েছেন। ইমাম সুফইান ছাওরী ইবনু মুবারক ও আহমদ (রহঃ) -ও এই মত পোষণ করেন।
باب مَا جَاءَ فِي فَضْلِ صَلاَةِ التَّطَوُّعِ فِي الْبَيْتِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ لاَ يُنَادِي بِالصَّلاَةِ إِلاَّ مُتَوَضِّئٌ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الأَوَّلِ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ لَمْ يَرْفَعْهُ ابْنُ وَهْبٍ وَهُوَ أَصَحُّ مِنْ حَدِيثِ الْوَلِيدِ بْنِ مُسْلِمٍ . وَالزُّهْرِيُّ لَمْ يَسْمَعْ مِنْ أَبِي هُرَيْرَةَ . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الأَذَانِ عَلَى غَيْرِ وُضُوءٍ فَكَرِهَهُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَإِسْحَاقُ . وَرَخَّصَ فِي ذَلِكَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَأَحْمَدُ .
Ibn Shihab narrated that :
Abu Hurairah said: "None should call (for the prayer except for one with Wudu."
পরিচ্ছেদঃ ইকামাতের বিষয়ে ইমামের হক বেশী।
২০২. ইয়াহইয়া ইবনু মূসা (রহঃ) ..... সিমাক ইবনু হারব (রহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন আমি জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু কে বলতে শুনেছি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুয়াজ্জ্বীন অপেক্ষা করতে থাকত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বের হতে না দেখা পর্যন্ত ইকামত দিত না। তাঁকে দেখার পরে মুয়াজ্জ্বীন ইকামত শুরু করত। - সহিহ আবু দাউদ ৫৪৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ। এই সনদ ছাড়া সিমাকের রিওয়ায়াত সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এই হাদিস অনুসারে কতক আলিম বলেন যে, আযানের অধিকার হল মুয়াজ্জ্বীনের আর ইকামতের অধিকার হল ইমামের।
باب مَا جَاءَ أَنَّ الإِمَامَ أَحَقُّ بِالإِقَامَةِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، أَخْبَرَنِي سِمَاكُ بْنُ حَرْبٍ، سَمِعَ جَابِرَ بْنَ سَمُرَةَ، يَقُولُ كَانَ مُؤَذِّنُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُمْهِلُ فَلاَ يُقِيمُ حَتَّى إِذَا رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ خَرَجَ أَقَامَ الصَّلاَةَ حِينَ يَرَاهُ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرِ بْنِ سَمُرَةَ هُوَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَحَدِيثُ إِسْرَائِيلَ عَنْ سِمَاكٍ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَهَكَذَا قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِنَّ الْمُؤَذِّنَ أَمْلَكُ بِالأَذَانِ وَالإِمَامَ أَمْلَكُ بِالإِقَامَةِ .
Jabir bin Samurah narrated:
The Mu'adh-dhin of Allah's Messenger would wait and he would not call the Iqamah until he saw the Allah's Messenger had come out, he would call the Iqamah when he saw him."
পরিচ্ছেদঃ রাত (তাহজ্জুদ) - এর আযান।
২০৩. কুতায়বা (রহঃ) ...... সালিম তদীয় পিতা ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিলাল রাতের আযান দেয়। সুতরাং তোমরা পানাহার কর যতক্ষণ না ইবনু উম্মু মাকতুমের আযান শুনতে পাও। - ইরওয়া ২১৯, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই বিষয়ে ইবনু মাসউদ, আয়িশা, উনায়সা, আনাস, আবূ যার ও সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ। রত্রিকালীন এই আযানের বিষয়ে আলিমগলেন মধ্যে মতভেদ রয়েছে। আলিমগণের কতক বলেন মুয়াজ্জ্বীন যদি রত্রিতে আযান দিয়ে দেয় তবে আর ফজরের জন্য পুনর্বার আযান দিতে হবে না। এ হল ইমাম মালিক, ইবনু মুবারাক, শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ) এর অভিমত। আর কতক আমি বলেন রাত্রিতে আযান দিলে ফজরের জন্য পুনর্বার আযান দিতে হবে। এ হল সুফইয়ান ছাওরী এর অভিমত। হাম্মাদ ইবনু সালমা (রহঃ) ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, একবার বিলাল রাদিয়াল্লাহু আনহু রাত্রে আযান দিয়ে ফেলেছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা ঘোষনা দিতে নির্দেশ দিলেন যে, আল্লাহর বান্দা বিলাল ঘুমিয়ে পড়েছিল (তাই সময়টা ঠিক ধরতে পারেনি।
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি মাহফুজ বা সংরক্ষেত নয়। সহীহ রিওয়ায়াত হল উবায়দুল্লাহ ইবনু উমর প্রমুখ নাফি ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি। এতে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বিলাল রতের আযান দেয়। তোমরা ইবনু উম্মু মাকতুমের আযান না শোনা পর্যন্ত পানাহার করতে থাক। নাফি (রহঃ) থেকে আবদুল আযীয ইবনু আবী রাওওয়াদ (রহঃ) বর্ণনা করেন যে, উমর রাদিয়াল্লাহু আনহু এর এক মুয়াজ্জ্বীন রাত্রি থাকতেই আযান দিয়ে ফেলেছিল তখন তিনি তাকে পুনরায় (ফজরের জন্য) আযান দিতে নির্দেশ দিয়েছিলেন। এটি সহীহ নয়। কেননা, নাফি উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রটি মুনকাতি’। রাবী হাম্মাদ সালমা (রহঃ) হয়ত এই রিওয়ায়াতটির কথাই বলতে চেয়েছিলেন। আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রিয়ায়াতটই হল সহীহ। তা হল নাফি ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এবং যুহরী সালিম ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত এই হাদিসটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বিলাল রাতের আযান দেয়।
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ হাম্মাদ (রহঃ) বর্ণিত হাদিসটি (২০৩-খ) যদি সহীহ হয় তবে এই হাদিসটির কোন অর্থ থাকেনা। কেননা এতে উল্লেখ আছে ان بلال يؤذن بليل এর يؤذن শব্দটি ভবিষ্যতকাল বাচক। এর মর্ম হল বিলাল ভবিষ্যতে আযান দিবে। সুতরাং ফজরের উদয়ের পূর্বে আযান প্রদানের কারনে পুনর্বার দেওয়ার নির্দেশ যদি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে দিয়ে থাকতেন তবে তিনি ভবিষ্যতকাল বাচক বাক্য ان بلال يؤذن بليل বলতেন না। আলী ইবনুল মাদীনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাম্মাদ ইবনু সালমা আয়্যূব নাফি ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি মাহফূজ বা সংরক্ষেত নয়। এতে হাম্মাদ ইবনু সালামার তরফ থেকে ভুল সংঘটিত হয়েছ।
باب مَا جَاءَ فِي الأَذَانِ بِاللَّيْلِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ بِلاَلاً يُؤَذِّنُ بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى تَسْمَعُوا تَأْذِينَ ابْنِ أُمِّ مَكْتُومٍ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَعَائِشَةَ وَأُنَيْسَةَ وَأَنَسٍ وَأَبِي ذَرٍّ وَسَمُرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الأَذَانِ بِاللَّيْلِ فَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ بِاللَّيْلِ أَجْزَأَهُ وَلاَ يُعِيدُ . وَهُوَ قَوْلُ مَالِكٍ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا أَذَّنَ بِلَيْلٍ أَعَادَ . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ . وَرَوَى حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ بِلاَلاً أَذَّنَ بِلَيْلٍ فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُنَادِيَ " إِنَّ الْعَبْدَ نَامَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَيْرُ مَحْفُوظٍ . قَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ حَدِيثُ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم هُوَ غَيْرُ مَحْفُوظٍ وَأَخْطَأَ فِيهِ حَمَّادُ بْنُ سَلَمَةَ .
Salim narrated from his father (Ibn Umar) that :
the Prophet said: "Indeed Bilal calls the Adhan in the night, so eat and drink until you hear the Adhan of Ibn Umm Maktum."
পরিচ্ছেদঃ আযানের পর মসজিদ ছেড়ে বের হওয়া মাকরূহ।
২০৪. হান্নাদ (রহঃ) ..... আবুশ শা’ছা (রহঃ) থেকে বর্ণনা করেন যে, আসরের আযানের পর এক ব্যক্তি মসজিদ ছেড়ে বের হয়ে গেলে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন এই ব্যক্তি আবূল কাসিম (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাফরমানি করল। - ইবনু মাজাহ ৭৩৩, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৪ [আল মাদানী প্রকাশনী]
সাহাবী ও পরবর্তী যুগের আলিমগণ এই হাদিস অনুসারে আমল করেছেন। তাঁরা বলেন উযূ (ওজু/অজু/অযু) বা অত্যাবশ্যক প্রয়োজনের মত কোন উযর ব্যতিরেকে আযানের পর কেউ মসজিদ থেকে বের হয়ে যাবে না। ইবরহীম নাখঈ (রহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন মুয়াজ্জ্বীন ইকামত শুরু না করা পর্যন্ত মসজিদ ছেড়ে বের হওয়া যাবে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন আযানের পর ইকামতের পূর্বে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি কেবলমাত্র ঐ ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য হবে যার বিশেষ কোন উযর রয়েছে। আবূশ শা’ছা এর নাম হল সুলায়ম ইবনুল আসওয়াদ। তিনি আশআছ ইবনু আবুশ শা’ছা এর পিতা। আশআছ তাঁর পিতা আবূশ শা’ছা থেকেও এই হাদিসটি রিওয়ায়াত করেছেন।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْخُرُوجِ مِنَ الْمَسْجِدِ بَعْدَ الأَذَانِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، قَالَ خَرَجَ رَجُلٌ مِنَ الْمَسْجِدِ بَعْدَ مَا أُذِّنَ فِيهِ بِالْعَصْرِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عُثْمَانَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَعَلَى هَذَا الْعَمَلُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ أَنْ لاَ يَخْرُجَ أَحَدٌ مِنَ الْمَسْجِدِ بَعْدَ الأَذَانِ إِلاَّ مِنْ عُذْرٍ أَنْ يَكُونَ عَلَى غَيْرِ وُضُوءٍ أَوْ أَمْرٌ لاَ بُدَّ مِنْهُ . وَيُرْوَى عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ أَنَّهُ قَالَ يَخْرُجُ مَا لَمْ يَأْخُذِ الْمُؤَذِّنُ فِي الإِقَامَةِ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا عِنْدَنَا لِمَنْ لَهُ عُذْرٌ فِي الْخُرُوجِ مِنْهُ . وَأَبُو الشَّعْثَاءِ اسْمُهُ سُلَيْمُ بْنُ أَسْوَدَ وَهُوَ وَالِدُ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ . وَقَدْ رَوَى أَشْعَثُ بْنُ أَبِي الشَّعْثَاءِ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِيهِ .
Abu Ash-Sha'tha said:
"A man exited the Masjid after the Adhan for Asr had been called. So Abu Hurairah said: 'As for this person, he has indeed disobeyed Abul Qasim."
পরিচ্ছেদঃ সফরে আযান দেওয়া।
২০৫. মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ..... মালিক ইবনুল হুওয়ায়রিছ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, একবার আমি আমার এক চাচাত ভাই সহ রাসূল এর কাছে এলে তিনি আমাদের বলেছিলেন তখন তোমরা সফরে থাকবে তখন আযান ও ইকামত দিবে। আর তোমাদের মধ্যে যে বড় সে ইমামত করবে। - ইবনু মাজাহ ৯৭৯, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান ও সহীহ। অধিকাংশ আলিম এই হাদিস অনুসারে সফরেও আযান দেওয়ার বিধান গ্রহণ করেছেন। কেউ কেউ বলেন সফরে ইকামত দেওয়াই যথেষ্ট। বিক্ষিপ্ত লোকদের যে একত্রিত করতে চায় তাঁর জন্য হল আযানের বিধান। প্রথম অভিমতটই অধিক সহীহ। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ) এর বক্তব্যও তা-ই।
باب مَا جَاءَ فِي الأَذَانِ فِي السَّفَرِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، قَالَ قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَا وَابْنُ عَمٍّ لِي فَقَالَ لَنَا " إِذَا سَافَرْتُمَا فَأَذِّنَا وَأَقِيمَا وَلْيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ اخْتَارُوا الأَذَانَ فِي السَّفَرِ . وَقَالَ بَعْضُهُمْ تُجْزِئُ الإِقَامَةُ إِنَّمَا الأَذَانُ عَلَى مَنْ يُرِيدُ أَنْ يَجْمَعَ النَّاسَ . وَالْقَوْلُ الأَوَّلُ أَصَحُّ . وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ .
Malik bin Al-Huwairih said:
"A cousin of mine and I arrived as guests of Allah's Messenger. He said to us: 'When you travel then call the Adhan and Iqamah and let the eldest of you lead the prayer.'"
পরিচ্ছেদঃ আযানের ফযীলত।
২০৬. মুহাম্মদ ইবনু হুমায়দ আর রাযী (রহঃ) .... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যাক্তি ছাওয়াবের আশায় সাত বছর আযান দিবে তাঁর জন্য জাহান্নাম থেকে মুক্তির সদন লিখে দেওয়া হবে। - ইবনু মাজাহ ৭২৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই বিষয়ে ইবনু মাসঊদ, ছাওবান, মুআবিয়া, আনাস, আবূ হুরায়রা ও আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি গরীব। রাবী আবূ তুমায়লার নাম হল ইয়াহইয়া ইবনু ওয়াযিহ। আবূ হামযা আস সুক্কারীর নাম হল মুহাম্মাদ ইবনু মায়নূন। এই হাদিসটির অন্যতম রাবী জাবির ইবনু ইয়াযীদ আল জুফী (রহঃ) কে হাদিস বিশেষজ্ঞগণ যঈফ বলে রায় দিয়েছেন। ইমাম ইয়াহয়া ইবনু সাঈদ ও আবদুর রহমান ইবনু মাহদী (রহঃ) তাকে বর্জন করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন ইমাম ওয়াকী বলেছেন, জাবির আল জূফী না হলে কূফাবাসীরা হাদিস বঞ্চিত হয়ে থাকত আর হাম্মাদ (রহঃ) না হলে কূফাবাসীরা থাকত ফিকহ বঞ্চিত।
باب مَا جَاءَ فِي فَضْلِ الأَذَانِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، حَدَّثَنَا أَبُو تُمَيْلَةَ، حَدَّثَنَا أَبُو حَمْزَةَ، عَنْ جَابِرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَذَّنَ سَبْعَ سِنِينَ مُحْتَسِبًا كُتِبَتْ لَهُ بَرَاءَةٌ مِنَ النَّارِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَثَوْبَانَ وَمُعَاوِيَةَ وَأَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ غَرِيبٌ . وَأَبُو تُمَيْلَةَ اسْمُهُ يَحْيَى بْنُ وَاضِحٍ . وَأَبُو حَمْزَةَ السُّكَّرِيُّ اسْمُهُ مُحَمَّدُ بْنُ مَيْمُونٍ . وَجَابِرُ بْنُ يَزِيدَ الْجُعْفِيُّ ضَعَّفُوهُ تَرَكَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ . قَالَ أَبُو عِيسَى سَمِعْتُ الْجَارُودَ يَقُولُ سَمِعْتُ وَكِيعًا يَقُولُ لَوْلاَ جَابِرٌ الْجُعْفِيُّ لَكَانَ أَهْلُ الْكُوفَةِ بِغَيْرِ حَدِيثٍ وَلَوْلاَ حَمَّادٌ لَكَانَ أَهْلُ الْكُوفَةِ بِغَيْرِ فِقْهٍ .
Ibn Abbas narrated:
"The Prophet said: 'Whoever calls the Adhan for seven years, seeking reward for it, salvation from the Fire is written for him.'"
পরিচ্ছেদঃ ইমাম হলেন যামিনদার আর মু'আযযিন হলেন আমানতদার।
২০৭. হান্নাদ (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইমাম হল যামিনদার আর মুয়াজ্জ্বীন হল আমানতদার। হে আল্লাহ ইমামকে সঠিক পথ প্রদর্শন করুন আর মুয়াজ্জ্বীনদের মাগফিরাত করুন। - মিশকাত ৬৬৩, ইরওয়া ২১৭, সহিহ আবু দাউদ ৫৩০, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই বিষয়ে আয়িশা, সাহল ইবনু সা’দ ও উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি সুফইয়ান ছাওরী, হাফস ইবনু গিয়াছ প্রমুখ রাবী আ’মাশ আবূ সালিহ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আসবাত ইবনু মুহাম্মদও এই সূত্রে এটি বর্ণনা করেছেন। নাফি ইবনু সুলায়মান (রহঃ) এই হাদিসটি মুহাম্মদ ইবনু আবী সালিহ তদীয় পিতা আবূ সালিহ- আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন।
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ যুর’আ (রহঃ) কে বলতে শুনেছি যে, আবূ সালিহ কর্তৃক আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রিওয়ায়াতটি আবূ সালিহ কর্তৃক আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রিওয়ায়াতের তুলনায় অধিক সহীহ। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইমাম মুহাম্মদ আল বুখারী (রহঃ) বলতে শুনেছি যে, আবূ সালিহ আয়িশা রাদিয়াল্লাহু আনহা সূত্রটি অধিক সহীহ। আলী ইবনুল মাদীনী থেকে বর্ণিত আছে যে, তিনি এই হাদিসটির ক্ষেত্রে আবূ সালিহ আয়িশা রাদিয়াল্লাহু আনহা এরং আবূ সালিহ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এতদুভয় সূত্রের কোনটিই প্রমাণিত বলে মনে করেন না।
باب مَا جَاءَ أَنَّ الإِمَامَ ضَامِنٌ وَالْمُؤَذِّنَ مُؤْتَمَنٌ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الإِمَامُ ضَامِنٌ وَالْمُؤَذِّنُ مُؤْتَمَنٌ اللَّهُمَّ أَرْشِدِ الأَئِمَّةَ وَاغْفِرْ لِلْمُؤَذِّنِينَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَسَهْلِ بْنِ سَعْدٍ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَحَفْصُ بْنُ غِيَاثٍ وَغَيْرُ وَاحِدٍ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرَوَى أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ عَنِ الأَعْمَشِ قَالَ حُدِّثْتُ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "The Imam is answerable and the Mu'adh-dhin is entrusted. O Allah! Guide the Imams and pardon the Mu'adh-dhins."
পরিচ্ছেদঃ মু'আযযিনের আযানের সময় একজন কি বলবে।
২০৮. ইসহাক ইবনু মূসা আল আনসারী ও কুতায়বা (রহঃ) ..... সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা যখন আযানের আওয়ায শুনবে তখন মু’আযযিন যা বলছে তোমারাও তা বলবে। - ইবনু মাজাহ ৭২০, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ রাফি, আবূ হুরায়রা, উম্মু হাবীব, আবদুল্লাহ ইবনু উমর, আদুল্লাহ ইবন রাবী’আ, আয়িশা, মু’আয ইবনু আনাস ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ সাঈদ বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। মা’মার প্রমুখ রাবী যুহরী (রহঃ) এর বরাতে মালিক বর্ণিত রিওয়ায়াতের অনুরূপ (২০৮নং) বর্ণনা করেছেন। আবদুর রহমান ইবনু ইসহাক (রহঃ) যুহরী (রহঃ) থেকে এই হাদিসটি সাঈদ ইবনুল মুসাইয়্যিব আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। তবে মালিক বর্ণিত রিওয়ায়াতটি অধিকতর সহীহ।
باب مَا جَاءَ مَا يَقُولُ الرَّجُلُ إِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، . قَالَ وَحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي رَافِعٍ وَأَبِي هُرَيْرَةَ وَأُمِّ حَبِيبَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَبْدِ اللَّهِ بْنِ رَبِيعَةَ وَعَائِشَةَ وَمُعَاذِ بْنِ أَنَسٍ وَمُعَاوِيَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي سَعِيدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهَكَذَا رَوَى مَعْمَرٌ وَغَيْرُ وَاحِدٍ عَنِ الزُّهْرِيِّ مِثْلَ حَدِيثِ مَالِكٍ . وَرَوَى عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ عَنِ الزُّهْرِيِّ هَذَا الْحَدِيثَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرِوَايَةُ مَالِكٍ أَصَحُّ .
Abu Sa'eed narrated that :
Allah's Messenger said: "Whenyou hear the call (to prayer) then say the similar to what the Mu'adh-dhin says"
পরিচ্ছেদঃ আযানের বিনময়ে পারিশ্রমিক গ্রহন করা মাকরূহ।
২০৯. হান্নাদ (রহঃ) ...... উছমান ইবনু আবিল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে শেষ যে, ওয়াদা নিয়েছিলেন তা হল, এমন মুয়াজ্জ্বীন নিয়োগ করবে যে আযানের বিনিময়ে কোন পারিশ্রমিক নিবে না। - ইবনু মাজাহ ৭১৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ উছমান বর্ণিত এই হাদিসটি হাসান। আলিমগন এই হাদিস অনুসারে বলেন যে, আযানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ মাকরুহ।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ أَنْ يَأْخُذَ الْمُؤَذِّنُ عَلَى الأَذَانِ أَجْرًا
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو زُبَيْدٍ، - وَهُوَ عَبْثَرُ بْنُ الْقَاسِمِ عَنْ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ، قَالَ إِنَّ مِنْ آخِرِ مَا عَهِدَ إِلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنِ اتَّخِذْ مُؤَذِّنًا لاَ يَأْخُذُ عَلَى أَذَانِهِ أَجْرًا . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُثْمَانَ حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ كَرِهُوا أَنْ يَأْخُذَ الْمُؤَذِّنُ عَلَى الأَذَانِ أَجْرًا وَاسْتَحَبُّوا لِلْمُؤَذِّنِ أَنْ يَحْتَسِبَ فِي أَذَانِهِ .
Uthman bin Abi Al-As narrated:
"Indeed, amount the last (of orders) Allah's Messenger ordered me with was to employ a Mu'adh-dhin who would not take a wage for his Adhan."
পরিচ্ছেদঃ মু'আযযিনের আযানের পর দু'আ।
২১০. কুতায়বা (রহঃ) .... সা’দ ইবনু আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মু’আযযিনের আযান শুনে যে ব্যাক্তি নিম্নের দু’আটি পড়বে আল্লাহ তাআলা তাঁর গুনাহ সমূহ মাফ করে দিবেন। দুআটি হলঃ
وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا وَبِالْإِسْلَامِ دِينًا غُفِرَ لَهُ ذَنْبُهُ قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ اللَّيْثِ بْنِ سَعْدٍ عَنْ حُكَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ
- ইবনু মাজাহ ৭২১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২১০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান ও সহীহ গরীব। লায়ছ ইবনু সা’দ হুকায়ম ইবনু আবদিল্লাহ ইবনু কায়স সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্র ছাড়া অন্য কোন সূত্রে হাদিসটি বর্ণিত আছে বলে আমাদের জানা নেই।
باب مَا جَاءَ مَا يَقُولُ الرَّجُلُ إِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ مِنَ الدُّعَاءِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ الْحُكَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ وَأَنَا أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولاً وَبِالإِسْلاَمِ دِينًا غُفِرَ لَهُ ذَنْبُهُ " . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ اللَّيْثِ بْنِ سَعْدٍ عَنْ حُكَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ .
Sa'd bin Abi Waqqas narrated that :
Allah's Messenger said: "Whoever says, when he hears the Mu'adh-dhin: (Wa Ana Ashadu An La Ilaha Illallah, Wahdahu La Sharika Lahu, Wa Anna Muhammadan Abduhu Wa Rasuluhu, Radittu Billahi Rabban Wa Bil-Islam Dinan, Wa Bi Muhammadin Rasulan) 'I too testify that none has the right to be worshiped but Allah, Alone without partners, and that Muhammad is His slave and Messenger, I am pleased with Allah as my Lord, with Islam as my religion and Muhammad as a Messenger.' - Allah will pardon his sins for him."
পরিচ্ছেদঃ এই বিষয়ে আরো একটি অনুচ্ছেদ।
২১১. মুহাম্মদ ইবনু সাহল ইবনু আসকার আল বাগদাদী ও ইবরাহীম ইবনু ইয়াকুব ....... জাবির ইবনু আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ননা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আযান শুনে নিম্নের দুআটি পড়বে কিয়ামতের দিন তাঁর জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। দু আটি এইঃ
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
- ইবনু মাজাহ ৭২২, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২১১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান এবং মুাহাম্মাদ ইবনুল মুনকাদিরের রিওয়ায়াত হিসাবে গরীব। শু’আযব ইবনু আবী হামযা ছাড়া ইবনুল মুনকাদিরক থেকে আর কেউ এ হাদিসটি রিওয়ায়াত করেছেন বলে আমরা জানি না।
باب مِنْهُ آخَرُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَهْلِ بْنِ عَسْكَرٍ الْبَغْدَادِيُّ، وَإِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالاَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ إِلاَّ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ يَوْمَ الْقِيَامَةِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ صَحِيحٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ لاَ نَعْلَمُ أَحَدًا رَوَاهُ غَيْرَ شُعَيْبِ بْنِ أَبِي حَمْزَةَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ . وَأَبُو حَمْزَةَ اسْمُهُ دِينَارٌ .
Jabir bin Abdullah narrated that :
Allah's Messenger said: "Whoever says, when he hears the call: (Allahumma, rabba hadhihidda 'watit-tammati was Salatilqa'imah, ati Muhammadanil wasilata wal-Fadilata, wab'athhu Maqamun Mahmudan alladhi wa'adtahu) 'O Allah! Lord of this perfect call and established prayer, grant Muhammad Al-Wasilah and Al-Fadilah, and raise him to the praised station that you promised him' - then intercession on the Day of Resurrection is made lawful for him."
পরিচ্ছেদঃ আযান ও ইকামাতের মাঝে দু'আ রদ হয় না।
২১২. মাহদূদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আযান ও ইকামতের মাঝে দু’আ রদ হয় না। - মিশকাত ৬৭১, ইরওয়া ২৪৪, সহিহ আবু দাউদ ৫৩৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২১২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদিসটি হাসান। ইসন ইসহাক আল হামদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহ থেকেও অনুরূপ বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي أَنَّ الدُّعَاءَ لاَ يُرَدُّ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَعَبْدُ الرَّزَّاقِ، وَأَبُو أَحْمَدَ وَأَبُو نُعَيْمٍ قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدٍ الْعَمِّيِّ، عَنْ أَبِي إِيَاسٍ، مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الدُّعَاءُ لاَ يُرَدُّ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَاهُ أَبُو إِسْحَاقَ الْهَمْدَانِيُّ عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَ هَذَا .
Anas bin Malik narrated that :
Allah's Messenger said: "The supplication made between the Adhan and Iqamah is not rejected."
পরিচ্ছেদঃ আল্লাহ্ তায়ালা তাঁর বান্দাদের উপর কত ওয়াক্ত সালাত ফরয করেছেন।
২১৩. মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া আন নিসাপুরী (রহঃ) ...... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, মিরাজ রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরয হয়েছিল পরে তা কমিয়ে শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্ত করা হয়। এপর বলা হল, হে মুহাম্মাদ আমার কথার কোন রদ বদল হয় না। আপনার জন্য এই পাঁচ ওয়াক্তের ছওয়াব পঞ্চাশ ওয়াক্তেরই সমান। - বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২১৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উবাদা ইবনুুস সামিত, তালহা ইবনু উবায়দুল্লাহ আবূ কাতদা, আবূ যার মালীক ইবনু সা’সা’আ, আবূ সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি হাসান, সহীহ।
باب مَا جَاءَ كَمْ فَرَضَ اللَّهُ عَلَى عِبَادِهِ مِنَ الصَّلَوَاتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ فُرِضَتْ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِهِ الصَّلَوَاتُ خَمْسِينَ ثُمَّ نُقِصَتْ حَتَّى جُعِلَتْ خَمْسًا ثُمَّ نُودِيَ يَا مُحَمَّدُ إِنَّهُ لاَ يُبَدَّلُ الْقَوْلُ لَدَىَّ وَإِنَّ لَكَ بِهَذِهِ الْخَمْسِ خَمْسِينَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ وَطَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ وَأَبِي ذَرٍّ وَأَبِي قَتَادَةَ وَمَالِكِ بْنِ صَعْصَعَةَ وَأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Anas bin Malik narrated:
"On the Night of Isra, fifty prayers were made obligatory upon the Prophet. Then it was decreased until it was made five. Then it was called out: 'O Muhammad! Indeed My Word does not change; these five prayers will be recorded for you as fifty.'"
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের ফযীলত।
২১৪. আলী ইবনু হুজর (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পাঁচ ওয়াক্ত সালাত এবং জুমু’আ মধ্যবর্তী সময়ে যে গুনাহ হয় তাঁর জন্য কাফফারা স্বরূপ যতক্ষণ না সেই ব্যক্তি কবীরা গুনাহে লিপ্ত হয়। - তা’লীকুর রাগীব ১/১৩৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২১৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে, জাবির আনাস ও হানযালা আল উসায়দী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ।
باب مَا جَاءَ فِي فَضْلِ الصَّلَوَاتِ الْخَمْسِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الصَّلَوَاتُ الْخَمْسُ وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ كَفَّارَاتٌ لِمَا بَيْنَهُنَّ مَا لَمْ تُغْشَ الْكَبَائِرُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَأَنَسٍ وَحَنْظَلَةَ الأُسَيِّدِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "The five prayers, and Al-Jumuah (the Friday prayer) to Al-Jumuah are atonement for what is between them, as long as the major sins have not been committed."
পরিচ্ছেদঃ জামা'আতের ফযীলত।
২১৫. হান্নাদ (রহঃ) ..... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জামা’আতে সালাত আদায় করা একা আদায় করা অপেক্ষা সাতাশগুণ বেশি মর্যাদা রাখে। - ইবনু মাজাহ ৭৮৯, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২১৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু মাসউদ, উবায়্য ইবন কাব, মুআয ইবন জাবাল, আবূ সাঈদ, আবূ হুরায়রা ও আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু উমর (রা বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। নাফি (রহঃ) ও ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এর বারাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইরূপ রিওয়ায়াত করেছেন যে, তিনি ইরশাদ করেছেন জামা’আতের সালাত একা সালাতের তুলনায় সাতাশগুন অধিক মর্যাদ রাখে। তবে সাধারাণভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে যা বর্ণিত আছে তাতে পঁচিশগুন অধিক মর্যাদার কথা উল্লেখিত হয়েছে। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু-ই সাতাশগুন অধিক হওয়ার কথা উল্লেখ করেছেন।
باب مَا جَاءَ فِي فَضْلِ الْجَمَاعَةِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " صَلاَةُ الْجَمَاعَةِ تَفْضُلُ عَلَى صَلاَةِ الرَّجُلِ وَحْدَهُ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَأُبَىِّ بْنِ كَعْبٍ وَمُعَاذِ بْنِ جَبَلٍ وَأَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَنَسِ بْنِ مَالِكٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهَكَذَا رَوَى نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " تَفْضُلُ صَلاَةُ الْجَمِيعِ عَلَى صَلاَةِ الرَّجُلِ وَحْدَهُ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً " . قَالَ أَبُو عِيسَى وَعَامَّةُ مَنْ رَوَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّمَا قَالُوا " خَمْسٍ وَعِشْرِينَ " . إِلاَّ ابْنَ عُمَرَ فَإِنَّهُ قَالَ " بِسَبْعٍ وَعِشْرِينَ " .
Ibn Umar narrated that :
Allah's Messenger said: "Salat in congregation is twenty-seven degrees more virtuous than a man's Salat alone."
পরিচ্ছেদঃ জামা'আতের ফযীলত।
২১৬. ইসহাক ইবনু মূসা আল আনসারী (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জামা’আতের সালাত একা সালাতের তুলনায় পঁচিশগুণ অধিক মর্যাদা রাখে। - ইবনু মাজাহ ৭৮৬,৭৮৭, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২১৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান ও সহীহ।
باب مَا جَاءَ فِي فَضْلِ الْجَمَاعَةِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ صَلاَةَ الرَّجُلِ فِي الْجَمَاعَةِ تَزِيدُ عَلَى صَلاَتِهِ وَحْدَهُ بِخَمْسَةٍ وَعِشْرِينَ جُزْءًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "Indeed a man's Salat in the congregation is increased by twenty five rewards over his Salat alone."
পরিচ্ছেদঃ আযান শুনার পরও যদি কেউ সাড়া না দেয়।
২১৭. হান্নাদ (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার ইচ্ছা হয়, যুবকদের বলি তাঁরা যেন জ্বালানী কাঠ জমা করে আর আমি সালাতের নির্দেশ দেই এবং তা দাঁড়িয়ে যায় পরে যারা সালাতে হাযীর হয় না সেই লোকদের আগুনে জ্বালিয়ে দেই। - ইবনু মাজাহ ৭৯১, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২১৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু মাসঊদ, আবূল দারদা, ইবনু আব্বাস, মুআয ইবনু আনাস ও জাবির রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ। একাধিক সাহাবী থেকে বর্ণিত আছে যে, তাঁরা বলেছেন আযান শোনার পরও যদি কেউ সাড়া না দেয় তবে সালাত হবে না। কতক আলিম বলেন এই কথা হুমকী ও গুরুত্ত প্রদান হিসাবে প্রযোজ্য। তবে উযর ছাড়া জামা’আত পরিত্যাগের কোন অনুমতি নেই।
باب مَا جَاءَ فِيمَنْ يَسْمَعُ النِّدَاءَ فَلاَ يُجِيبُ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ، عَنْ يَزِيدَ بْنِ الأَصَمِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ فِتْيَتِي أَنْ يَجْمَعُوا حُزَمَ الْحَطَبِ ثُمَّ آمُرَ بِالصَّلاَةِ فَتُقَامَ ثُمَّ أُحَرِّقَ عَلَى أَقْوَامٍ لاَ يَشْهَدُونَ الصَّلاَةَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَأَبِي الدَّرْدَاءِ وَابْنِ عَبَّاسٍ وَمُعَاذِ بْنِ أَنَسٍ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُمْ قَالُوا مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يُجِبْ فَلاَ صَلاَةَ لَهُ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ هَذَا عَلَى التَّغْلِيظِ وَالتَّشْدِيدِ وَلاَ رُخْصَةَ لأَحَدٍ فِي تَرْكِ الْجَمَاعَةِ إِلاَّ مِنْ عُذْرٍ .
Abu Hurairah narrated that :
the Prophet said: "I was about to order my boys to collect bundles of firewood, then order Salat to be held, then burn (the homes) of the people who did not attend the Salat."
পরিচ্ছেদঃ আযান শুনার পরও যদি কেউ সাড়া না দেয়।
২১৮. মুজাহিদ (রহঃ) বলেনঃ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করা হয়েছল এক ব্যক্তি দিনভর রোযা রাখে আর রাতভর সালাত আদায় করে কিন্তু জুমু’আ বা জামা’আতে হাযির হয় না তাঁর কি হবে? উত্তরে তিনি বললেন সে জাহান্নামী। হান্নাদ (রহঃ) মুজাহিদ (রহঃ) থেকে বর্ণনা করেন যে, এর মর্ম হল, কেউ যদি জুমু’আ ও জামাআতকে উপেক্ষা করে, এর গুরুত্বকে খাট করে ও অবহেলার দৃষ্টিতে দেখে তাঁর বেলায় এই কথা প্রযোজ্য। - তিরমিজী হাদিস নম্বরঃ ২১৮ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِيمَنْ يَسْمَعُ النِّدَاءَ فَلاَ يُجِيبُ
قَالَ مُجَاهِدٌ وَسُئِلَ ابْنُ عَبَّاسٍ عَنْ رَجُلٍ، يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ لاَ يَشْهَدُ جُمُعَةً وَلاَ جَمَاعَةً قَالَ هُوَ فِي النَّارِ . قَالَ حَدَّثَنَا بِذَلِكَ هَنَّادٌ حَدَّثَنَا الْمُحَارِبِيُّ عَنْ لَيْثٍ عَنْ مُجَاهِدٍ . قَالَ وَمَعْنَى الْحَدِيثِ أَنْ لاَ يَشْهَدَ الْجَمَاعَةَ وَالْجُمُعَةَ رَغْبَةً عَنْهَا وَاسْتِخْفَافًا بِحَقِّهَا وَتَهَاوُنًا بِهَا .
Mujahid said:
"Ibn Abbas was asked about a man who fasted during the day and stood (in prayers) during the night, but he did not attend the Friday prayer nor congregational prayer. He replied: 'He is in the Fire.'"
পরিচ্ছেদঃ একা সালাত আদায়ের পর যদি কেউ জামা'আত পায়।
২১৯. আহমদ ইবনুুা মানী (রহঃ) ..... ইযাযীদ ইবনুুূল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমি হজ্জে হাযির ছিলাম। তাঁর সঙ্গে মসজিদে খায়ফে ফজরের সালাত আদায় করলাম। সালাত শেষে তিনি যখন ফিরলেন তখন শেষ প্রান্তে দুই ব্যক্তিকে দেখতে পেলেন। এরা তাঁর সঙ্গে সালাত আদায় করেনি। তিনি বললেন এদেরকে আমার কাছে নিয়ে এস। তাদের নিায়ে আসা হল। তখন ভয়ে তাঁদের ঘাড়ের রগ পর্যন্ত কাঁপছিল। তিনি তাদের বললেন আমাদের সঙ্গে সালাত আদায় করতে তোমাদের কিসে বাধা দিল? তাঁরা বলল হে আল্লাহর রাসূল আমরা আমাদের অবস্থান স্থলে সালাত পড়ে নিয়েছিলাম। তিনি বললেন এরূপ করবে না। যদি তোমাদের অবস্থান স্থলে সালাত পড়ে মসজিদে জামা’আতে আস তবে তাদের সঙ্গে জামাআতে শরীক হয়ে যেও। তোমদের জন্য তা নফল হিসেবে গণ্য হবে। - মিশকাত ১১৫২, সহিহ আবু দাউদ ৫৯০, তিরমিজী হাদিস নম্বরঃ ২১৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে মিহজান আদ-দীলী ও ইয়াযীদ ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইয়াযীদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান -সহীহ। একাধিক আলিম এই অভিমত দিয়েছেন। সূফইয়ান ছাওরী, শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ) ও এই অভিমত ব্যক্তি করেছেন। তাঁরা বলেন কেউ যদি এক সালাত আদায় করে পরে জামাআত পায় তবে সকল সালাতই জামা’আতের সাথে পূর্নবার আদায় করবে। কেউ যদি এক মাগরিবের সালাত আদায় করার পর আমা’আত পায় তাঁর সম্পর্কে তাঁরা বলেন তা-ও জামা’আতের সঙ্গে আদায় করবে এবং শেষে এক রাকআত মিলিয়ে তা জোড় বানিয়ে নিবে। যে সালাত সে একা পড়েছে তাদের তবে তা ফরয বলে গন্য হবে।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يُصَلِّي وَحْدَهُ ثُمَّ يُدْرِكُ الْجَمَاعَةَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، حَدَّثَنَا جَابِرُ بْنُ يَزِيدَ بْنِ الأَسْوَدِ الْعَامِرِيُّ، عَنْ أَبِيهِ، قَالَ شَهِدْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَجَّتَهُ فَصَلَّيْتُ مَعَهُ صَلاَةَ الصُّبْحِ فِي مَسْجِدِ الْخَيْفِ . قَالَ فَلَمَّا قَضَى صَلاَتَهُ وَانْحَرَفَ إِذَا هُوَ بِرَجُلَيْنِ فِي أُخْرَى الْقَوْمِ لَمْ يُصَلِّيَا مَعَهُ فَقَالَ " عَلَىَّ بِهِمَا " . فَجِيءَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا فَقَالَ " مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا " . فَقَالاَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا . قَالَ فَلاَ تَفْعَلاَ إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا ثُمَّ أَتَيْتُمَا مَسْجِدَ جَمَاعَةٍ فَصَلِّيَا مَعَهُمْ فَإِنَّهَا لَكُمَا نَافِلَةٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ مِحْجَنٍ الدِّيلِيِّ وَيَزِيدَ بْنِ عَامِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ يَزِيدَ بْنِ الأَسْوَدِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ قَالُوا إِذَا صَلَّى الرَّجُلُ وَحْدَهُ ثُمَّ أَدْرَكَ الْجَمَاعَةَ فَإِنَّهُ يُعِيدُ الصَّلَوَاتِ كُلَّهَا فِي الْجَمَاعَةِ وَإِذَا صَلَّى الرَّجُلُ الْمَغْرِبَ وَحْدَهُ ثُمَّ أَدْرَكَ الْجَمَاعَةَ قَالُوا فَإِنَّهُ يُصَلِّيهَا مَعَهُمْ وَيَشْفَعُ بِرَكْعَةٍ . وَالَّتِي صَلَّى وَحْدَهُ هِيَ الْمَكْتُوبَةُ عِنْدَهُمْ .
Jabir hin Yazid hin Al-Aswad [Al-Amir] narrated that his father said:
"I attended Hajj with the Prophet. I prayed the Subh (Fajr) prayer with him in Masjid AI-Khaif." He said: "When the Prophet finished, he turned (from the Qiblah) and saw two men at the back of the people who had not prayed with him. He said, 'Bring them to me.' So I brought then while they were shuddering with fear. He said: 'What prevented you from praying with us?" They said: 'O Messenger of Allah!' We prayed at our camp.' So he said: 'Do not do that; when you pray in your camp then you come to a Masjid with a congregation, then pray with them. That will be a voluntary prayer for you.'"
পরিচ্ছেদঃ কোন মসজিদে একবার জামা'আত হওয়ার পর পুনরায় সেখানে জামা'আত করা।
২২০. হান্নাদ ..... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত আদায়ের পর জনৈক ব্যক্তি মসজিদে নবীতে এল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে কে এই ব্যক্তির সাথে ছওয়াব লাভের ব্যবসা করতে চাও? তখন এক ব্যক্তি উঠে দাঁড়াল এবং তাঁর সাথে সালাত আদায় করল। - মিশকাত ১১৪৬, ইরওয়া ৫৩৫, রাওযুন নাযীর ৯৭৯, তিরমিজী হাদিস নম্বরঃ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ উমামা, আবূ মূসা, হাকাম ইবনু উমায়র রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদাীছটি মসজিদে একবার জামাআত হওয়ার সত্তেও পুনরায় সে মসজিদে জামাআত করায় কোন দোষ নেই। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ) এর অভিমত এ-ই। অন্য এক দল ফকীহ বলেন এমতাস্থায় জামা’আত না করে একা সালাত আদায় করবে। সুফইয়ান, ইবনুল মুবারাক, মালিক, শাফিঈ (রহঃ) এই অভিতত ব্যক্ত করেছেন। তাঁরা সকলেই এই অবস্থায় একা একা সালাত আদায় করার মত গ্রহণ করেছেন।
باب مَا جَاءَ فِي الْجَمَاعَةِ فِي مَسْجِدٍ قَدْ صُلِّيَ فِيهِ مَرَّةً
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ سُلَيْمَانَ النَّاجِيِّ الْبَصْرِيِّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ جَاءَ رَجُلٌ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " أَيُّكُمْ يَتَّجِرُ عَلَى هَذَا " . فَقَامَ رَجُلٌ فَصَلَّى مَعَهُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي أُمَامَةَ وَأَبِي مُوسَى وَالْحَكَمِ بْنِ عُمَيْرٍ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي سَعِيدٍ حَدِيثٌ حَسَنٌ . وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ مِنَ التَّابِعِينَ قَالُوا لاَ بَأْسَ أَنْ يُصَلِّيَ الْقَوْمُ جَمَاعَةً فِي مَسْجِدٍ قَدْ صُلِّيَ فِيهِ جَمَاعَةً . وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَالَ آخَرُونَ مِنْ أَهْلِ الْعِلْمِ يُصَلُّونَ فُرَادَى . وَبِهِ يَقُولُ سُفْيَانُ وَابْنُ الْمُبَارَكِ وَمَالِكٌ وَالشَّافِعِيُّ يَخْتَارُونَ الصَّلاَةَ فُرَادَى . وَسُلَيْمَانُ النَّاجِيُّ بَصْرِيٌّ وَيُقَالُ سُلَيْمَانُ بْنُ الأَسْوَدِ . وَأَبُو الْمُتَوَكِّلِ اسْمُهُ عَلِيُّ بْنُ دَاوُدَ .
Abu Sa'eed narrated:
"A man came when Allah's Messenger had already prayed, so he said: 'Which of you will give some reward to this person?' So a man stood to pray with him."
পরিচ্ছেদঃ ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায় করার ফযীলত।
২২১. মাহমূদ ইবনু গায়লান (রহঃ) .... উছমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ইশার জামা’আতে হাজির হতে পারবে সে অর্ধ রত্রির সালাত আদায়ের ছওয়াব পাবে। আর যে ব্যক্তি ইশা ও ফজরের সালাত জামা’আতে আদায় করব সে পূর্ণ রত্রি সালাত আদায়ের ছওয়াব পাবে। - সহিহ আবু দাউদ ৫৫৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু উমর, আবূ হুরায়রা, আনাস, উমারা ইবনু আবী রুওয়ায়বা, জুনদাব, উবাই ইবনু কাব, আবূ মূসা ও বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এ হাদিসটি হাসান ও সহীহ। আবদুর রহমান ইবনু আবী আমরা (রহঃ) এর বরাতে উছমান রাদিয়াল্লাহু আনহু থেকে মাওকূফ রুপেও এই হাদিসটি বর্ণিত আছে। একধিক সূত্রে এটি মারফূ রুপেও বর্ণিত হয়েছে।
باب مَا جَاءَ فِي فَضْلِ الْعِشَاءِ وَالْفَجْرِ فِي الْجَمَاعَةِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ شَهِدَ الْعِشَاءَ فِي جَمَاعَةٍ كَانَ لَهُ قِيَامُ نِصْفِ لَيْلَةٍ وَمَنْ صَلَّى الْعِشَاءَ وَالْفَجْرَ فِي جَمَاعَةٍ كَانَ لَهُ كَقِيَامِ لَيْلَةٍ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ وَعُمَارَةَ بْنِ رُوَيْبَةَ وَجُنْدَبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سُفْيَانَ الْبَجَلِيِّ وَأُبَىِّ بْنِ كَعْبٍ وَأَبِي مُوسَى وَبُرَيْدَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُثْمَانَ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ عَنْ عُثْمَانَ مَوْقُوفًا وَرُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عُثْمَانَ مَرْفُوعًا .
Uthman bin Affan narrated that :
Allah's Messenger said: "Whoever attends Isha (prayer) in congregation, then he has (the reward as if he had) stood half of the night. And whoever prays Isha and Fajr in congregation, then he has (the reward as if he had) spend the entire night standing (in prayer)."
পরিচ্ছেদঃ ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায় করার ফযীলত।
২২২. মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) .... জুনদুব ইবনু সুফইান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ননা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সে আল্লাহর দায়িত্বে থাকবে। সুতরাং তোমরা কেউ আল্লাহর দায়িত্বের বিষয়ে বিশ্বাস ভঙ্গ করো না। - তা’লীকুর রাগীব ১/১৪১,১৬৩, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন এ হাদিসটি হাসান ও সহীহ।
باب مَا جَاءَ فِي فَضْلِ الْعِشَاءِ وَالْفَجْرِ فِي الْجَمَاعَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ جُنْدَبِ بْنِ سُفْيَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ صَلَّى الصُّبْحَ فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ فَلاَ تُخْفِرُوا اللَّهَ فِي ذِمَّتِهِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Jundub bin Sufyan narrated that :
the Prophet said: "Whoever prays the Subh then he is under the protection of Allah's covenant, so do not be treacherous with Allah in his covenant."
পরিচ্ছেদঃ ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায় করার ফযীলত।
২২৩. আব্বাস আল আনবারী .... বুরায়দা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যারা রাতের আধারে মসজিদে বেশি বেশি যাতায়াত করে তাদেরকে কিয়ামত দিবসের পরিপূর্ণ নূরের খোশ খবরী দিয়ে দাও। - ইবনু মাজাহ ৭৭৯-৭৮১, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি গরীব। তবে এ হাদীছের মওকূফ হিসাবে বর্ণিত সনদটি সহীহ।
باب مَا جَاءَ فِي فَضْلِ الْعِشَاءِ وَالْفَجْرِ فِي الْجَمَاعَةِ
حَدَّثَنَا عَبَّاسٌ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ أَبُو غَسَّانَ الْعَنْبَرِيُّ، عَنْ إِسْمَاعِيلَ الْكَحَّالِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَوْسٍ الْخُزَاعِيِّ، عَنْ بُرَيْدَةَ الأَسْلَمِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " بَشِّرِ الْمَشَّائِينَ فِي الظُّلَمِ إِلَى الْمَسَاجِدِ بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مَرْفُوعٌ هُوَ صَحِيحٌ مُسْنَدٌ وَمَوْقُوفٌ إِلَى أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَمْ يُسْنَدْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم .
Buraidah Al-Aslami narrated that :
the Prophet said: "Give glad tiding to those who walk to the Masajid in the dark; of a complete light on the Day of Resurrection."
পরিচ্ছেদঃ প্রথম কাতারের ফযীলত।
২২৪. কুতায়বা (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পূরুষদের জন্য সর্বোত্তম কাতার হল প্রথম কাতার। আর নিকৃষ্ট কাতার হল শেষ কাতার। পক্ষান্তরে মাহিলদের জন্য সর্বোত্তম কাতার হল শেষ কাতার। আর নিকৃষ্ট কাতার হল প্রথম কাতার। - ইবনু মাজাহ ১০০০-১০০১, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জবির, ইবনু আব্বাস, ইবনু উমার, আবূ সাঈদ, উবাই, আয়িশা, ইরবায ইবনু সারিয়া এবং আনাস (রাঃ) থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, তিন প্রথম কাতরের জন্য তিনবার এবং দ্বিতীয় কাতারের জন্য একবার মাকগফিরাতের দুআ করেছেন।
باب مَا جَاءَ فِي فَضْلِ الصَّفِّ الأَوَّلِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا وَشَرُّهَا آخِرُهَا وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا وَشَرُّهَا أَوَّلُهَا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَابْنِ عَبَّاسٍ وَابْنِ عُمَرَ وَأَبِي سَعِيدٍ وَأُبَىٍّ وَعَائِشَةَ وَالْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَسْتَغْفِرُ لِلصَّفِّ الأَوَّلِ ثَلاَثًا وَلِلثَّانِي مَرَّةً .
Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "The best rows for the men are the first of them, and the worst are the last of them. And the best rows for the women are the last of them, and the worst are the first of them."
পরিচ্ছেদঃ প্রথম কাতারের ফযীলত।
২২৫. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আযান এবং প্রথম কাতরে কি ছওয়াব নিহিত আছে তা যদি মানুষ জানত আর তা লাভ করার জন্য লটারি ছাড়া অন্য কোন উপায় না থাকত তবে তারা লটারি করে হলেও তা লাভ করত। - ইবনু মাজাহ ৯৯৮, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৫ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي فَضْلِ الصَّفِّ الأَوَّلِ
وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ أَنَّ النَّاسَ يَعْلَمُونَ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ ثُمَّ لَمْ يَجِدُوا إِلاَّ أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا عَلَيْهِ " . قَالَ حَدَّثَنَا بِذَلِكَ إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ حَدَّثَنَا مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ عَنْ سُمَىٍّ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ .
Narrator not mentioned:
And the Prophet said: "If the people knew what (reward) is in the call (Adhan) and the first row, and they found no other way to get that except drawing lots, then they would draw lots."
পরিচ্ছেদঃ প্রথম কাতারের ফযীলত।
২২৬. ইসহাক ইবন আবু মূসা আনরাসী ও কাতায়বা (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে উপরোক্ত হাদিসটি অনুরূপ বর্ণনা করেছেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ২২৬ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي فَضْلِ الصَّفِّ الأَوَّلِ
وَحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، نَحْوَهُ .
Narrator not mentioned:
A Similar narration
পরিচ্ছেদঃ কাতার সোজা করা।
২২৭. কুতায়বা (রহঃ) .... নুমান ইবনু বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাতার সোজা করে নিতেন। একদিন তিনি বেরিয়ে দেখলেন জনৈক ব্যক্তি জামাআতের কাতার থেকে বুক বের করে দাড়িয়ে আছে। তখন বললেন তোমরা অবশ্যই তোমাদের কাতার সোজা রাখবে নইলে আল্লাহ তোমাদের চেহারা পাল্টে দিবেন। - ইবনু মাজাহ ৯৯৪, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির ইবনু সামুরা, বারা, জাবির ইনব আবদিল্লাহ, আনাস, আবূ হুরায়রা এবং আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ নুমান ইবনু বাশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও বর্ণিত আছে যে, তিনি ইরশাদ করেন কাতার সোজা করা সালাতের পূর্ণতার শামিল। উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি কাতার সোজা করার জন্য লোক নিযুক্ত করেছিল। কাতার সোজা হওয়ার বিষয়ে তাঁকে অবহিত না করা পর্যন্ত তিনি সালাতের তাকবীর বলতেন না। বর্ণিত আছে যে, উছমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম বিষয়টির প্রতি খুবই লক্ষ্য রাখতেন। তাঁরা সকলেই কাতার সোজা করতে নির্দেশ দিতেন। আলী রাদিয়াল্লাহু আনহু কাতার সোজা করতে গিয়ে বলতেন, হে অমুক সামনে এগিয়ে আস; হে অমুক একটু পিছনে সরে যাও।
باب مَا جَاءَ فِي إِقَامَةِ الصُّفُوفِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُسَوِّي صُفُوفَنَا فَخَرَجَ يَوْمًا فَرَأَى رَجُلاً خَارِجًا صَدْرُهُ عَنِ الْقَوْمِ فَقَالَ " لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ وَالْبَرَاءِ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَأَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مِنْ تَمَامِ الصَّلاَةِ إِقَامَةُ الصَّفِّ " . وَرُوِيَ عَنْ عُمَرَ أَنَّهُ كَانَ يُوَكِّلُ رِجَالاً بِإِقَامَةِ الصُّفُوفِ فَلاَ يُكَبِّرُ حَتَّى يُخْبَرَ أَنَّ الصُّفُوفَ قَدِ اسْتَوَتْ . وَرُوِيَ عَنْ عَلِيٍّ وَعُثْمَانَ أَنَّهُمَا كَانَا يَتَعَاهَدَانِ ذَلِكَ وَيَقُولاَنِ اسْتَوُوا . وَكَانَ عَلِيٌّ يَقُولُ تَقَدَّمْ يَا فُلاَنُ تَأَخَّرْ يَا فُلاَنُ .
An-Nu'man bin Bashir said:
"Allah's Messenger would straighten our lines. One day he came out and saw a man whose chest was protruding from the people, so he said: 'You must straighten your lines, or Allah will cause disagreement to occur among your faces."
পরিচ্ছেদঃ "তোমাদের মধ্যে যারা জ্ঞানী ও বুদ্ধিমান তারা আমার কাছে দাঁড়াবে"।
২২৮. নাসর ইবন আলী জাহযামী (রহঃ) ...... আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে যারা অধিক জ্ঞানী এবং বুদ্ধিমান তাঁরা আমার কাছে দাঁড়াবে। এরপর তাদের অনুরূপ যে ক্রম অনুসারে দাঁড়াবে। কাতার করতে আঁকা বাঁকা করবে না এতে তোমাদের হৃদয়ে হৃদয়ে অনৈক্যের সৃষ্টি হয়ে পড়বে। সাবধান, বাজরের মত শোরগোল করা থেকে বেঁচে থাকবে। - সহিহ আবু দাউদ ৬৭৯, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উবাই ইবনু কা’ব, আবূ মাসউদ, আবূ সাঈদ, বারা ও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু উসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান, সহীহ ও গরীব। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও বর্ণিত আছে যে, রাসূল তাঁর কাছে মুহাজির ও আনসারদের দাঁড়ানো পছন্দ করতেন। যাতে তাঁরা প্রতিটি বিষয় নবী করীম (রহঃ) থেকে যথাযথভাবে সংরক্ষণ করতে পারেন। বর্ণনাকারী খালিদ আল হাযযা হলেন খালিদ ইবনু মিহরান। তাঁর উপনাম বা কুনিয়াত হল আবূল মানযিল। মুহাম্মদ ইবনু ইসমাঈল বুখারী (রহঃ) বলেন খালিদ কখনও জুতা সেলাইয়ের পেশায় নিয়োজিত ছিলেন না। তবে তিনি জুতা ব্যবসায়ীদের কাছে গিয়ে বসতেন। এই কারণে তাঁদের দিকে সম্পর্কিত হয়ে তিনি আল হাযযা বা জুতা প্রস্তুতকারী নামে প্রসিদ্ধ হয়ে উঠেন। অপর রাবী মাশারের পূর্ণ নাম হল যিয়াদ ইবনু কুলায়ব।
باب مَا جَاءَ لِيَلِيَنِي مِنْكُمْ أُولُو الأَحْلاَمِ وَالنُّهَى
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لِيَلِيَنِي مِنْكُمْ أُولُو الأَحْلاَمِ وَالنُّهَى ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ وَلاَ تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ وَإِيَّاكُمْ وَهَيْشَاتِ الأَسْوَاقِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ وَأَبِي مَسْعُودٍ وَأَبِي سَعِيدٍ وَالْبَرَاءِ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يُعْجِبُهُ أَنْ يَلِيَهُ الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ لِيَحْفَظُوا عَنْهُ . قَالَ وَخَالِدٌ الْحَذَّاءُ هُوَ خَالِدُ بْنُ مِهْرَانَ يُكْنَى أَبَا الْمُنَازِلِ . قَالَ وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَقُولُ يُقَالُ إِنَّ خَالِدًا الْحَذَّاءَ مَا حَذَا نَعْلاً قَطُّ إِنَّمَا كَانَ يَجْلِسُ إِلَى حَذَّاءٍ فَنُسِبَ إِلَيْهِ . قَالَ وَأَبُو مَعْشَرٍ اسْمُهُ زِيَادُ بْنُ كُلَيْبٍ .
Abdullah (Ibn Masud) narrated that :
the Prophet said: "Let those among you with understanding and reason be close to me, then those after them, then those after them. And do not separate or dissention will occur among your hearts, and beware of the commotion of the markets."
পরিচ্ছেদঃ দুই স্তম্ভের মাঝে কাতার করা মাকরূহ।
২২৯. হান্নাদ (রহঃ) ....... আবদুল হামীম ইবনু মাহমূদ থেকে বর্ণনা করেন যে, তিনি বনে একবার জনৈক আমীরের পিছনে আমি সালাত আদায় করলাম। মানুষের চাপে বাধ্য হয়ে আমাদেরে দুই স্তম্ভের মাঝে দাঁড়িয়ে সালাত আদায় করতে হল। সালাত শেষে আনাস রাদিয়াল্লাহু আনহু আমাদের বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমরা এই ধরনের কাজ থেকে বেঁচে থাকতাম। - ইবনু মাজাহ ১০০২, তিরমিজী হাদিস নম্বরঃ ২২৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে কুররা ইয়াস আল মুযানী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। আলিমদের একদল দুই স্তম্ভের মাঝে কাতার করা মাকরুহ বলে মত পোষণ করেন। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ) এর অভিমত এ-ই। পক্ষান্তরে আরেক দল ফকীহ এর অনুমতি দিয়েছে।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الصَّفِّ بَيْنَ السَّوَارِي
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ يَحْيَى بْنِ هَانِئِ بْنِ عُرْوَةَ الْمُرَادِيِّ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ مَحْمُودٍ، قَالَ صَلَّيْنَا خَلْفَ أَمِيرٍ مِنَ الأُمَرَاءِ فَاضْطَرَّنَا النَّاسُ فَصَلَّيْنَا بَيْنَ السَّارِيَتَيْنِ فَلَمَّا صَلَّيْنَا قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ كُنَّا نَتَّقِي هَذَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . وَفِي الْبَابِ عَنْ قُرَّةَ بْنِ إِيَاسٍ الْمُزَنِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ كَرِهَ قَوْمٌ مَنْ أَهْلِ الْعِلْمِ أَنْ يُصَفَّ بَيْنَ السَّوَارِي . وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَدْ رَخَّصَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ فِي ذَلِكَ .
Abdul-Hamid bin Mahmud said:
"We prayed behind one of the Amirs, the people compelled us such that we prayed between two columns. When we had prayed, Anas bin Malik said: 'We would be prevented from this during the time of Allah's Messenger.'"
পরিচ্ছেদঃ কাতারের পিছনে একা দাঁড়িয়ে সালাত আদায় করা।
২৩০. হান্নাদ (রহঃ) ..... হিলাল ইবনু ইয়াসাফ (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমরা একবার রাককা নগরীতে ছিলাম। মুহাদ্দিছ যিয়াদ ইবনু ইবল জা’দ আমার হাত ধরে বনূ আসা’দ গোত্রের ওয়াবিসা ইবনু মাবাদ নামক জনৈক বৃদ্ধ শায়খের নিকট নিয়ে গেলেন এবং তাঁকে শুনিয়ে আমাকে বললেন এই শায়খ আমার নিকট বর্ণনা করেছেন যে, জনৈক ব্যাক্তি একবার কাতারের পিছনে একা দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাঁকে সালাত পূনরায় আদায় করতে নির্দেশ দিয়েছিলেন। - ইবনু মাজাহ ১০০৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী ইবনু শায়বান এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ওয়াবিসা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি হাসান। আলিমগণের একদল কাতারের পিছনে একা দাঁড়িয়ে সালাত আদায় করা অপছন্দীয় বলে অভিমত ব্যক্ত করেছেন। তাঁরা বলেন কাতারের পিছনে এক দাঁড়িয়ে সালাত আদায় করা অপছন্দীয় বলে অভিমত ব্যক্ত করেছেন। তাঁরা বলেন কাতারের পিছনে একা দাঁড়িয়ে সালাত আদায় করলে তা পুনরায় আদায় করতে হবে।
ইমাম আহমদ ও ইসহাক (রহঃ) এর অভিমত এ-ই। আলিমগনের অপর একদল বলেন কাতারের পিছনে এক দাঁড়িয়ে সালাত আদায় করলে তা হয়ে যাবে। এ হল ইমাম সুফইয়ান ছাওরী (ইমাম আবূ হানীফা), ইবনু মুবারাক ও শাফিঈ (রহঃ) এর অভিমত। হাম্মাদ ইবনু আবী সুলায়মান, ইবনু আবী লায়লা এবং ওয়াকী এর মত কূফাবাসী একদল আলিমও ওয়াবিসা ইবনু মাবাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি মার্মনুসারে মত পোষণ করে থাকেন। তাঁরা বলেন, কাতারের পিছনে একা দাঁড়িয়ে সালাত আদায় করলে তা পুনরায় আদায় করতে হবে। আবূল আহওয়াস যিয়াদ ইবনু আবিল জা’দ ওয়াবিসা রাদিয়াল্লাহু আনহু এর মত আরও একাধিক সূত্রে হুসায়ন হিলাল ইবনু ইয়াসাফ এর উক্ত রিওয়ায়াতটি বর্ণিত আছে। হুসায়ন বর্ণিত রিওয়ায়াতটি দ্বারা বুঝা যায় হিলাল (রহঃ) ওয়াবিসা (রাঃ) এর সাক্ষাৎ পেয়েছিলেন।
এই হাদিসটির সনদের বিষয়ে হাদিসবেত্তাগণের মাঝে মতবিরোধ রয়েছে। তাঁদের কেউ কেউ বলেন, আমর ইবনু মুররা হিলাল ইবনু ইয়াসাফ আমর ইবনু রাশিদ ওয়াবিসা (রাঃ) সনদটি অধিকতর সহীহ। অপর একদল বলেন, হুসায়ন হিলাল ইবনু ইয়সাফ যিয়াদ ইবনু আবিল জাদ ওয়াবিসা (রাঃ) সনদটি অধিকতর সহীহ। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আমর ইবনু মুররা বর্ণিত রিওয়ায়াতটির তুলনায় আমার মতে এই সনদটই অধিকতর সহীহ। কেননা আমর ইবনু মুররা হিলাল ইবনু ইয়াসাফ এর বরাত ছাড়াও যিয়াদ ইবনু ইবল জাদ (আমর ইবনু রাশিদের স্থলে) ওয়াবিসা ইবনু মাবাদ রাদিয়াল্লাহু আনহু সূত্রের উল্লেখ করেছেন।
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ حُصَيْنٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، قَالَ أَخَذَ زِيَادُ بْنُ أَبِي الْجَعْدِ بِيَدِي وَنَحْنُ بِالرَّقَّةِ فَقَامَ بِي عَلَى شَيْخٍ يُقَالُ لَهُ وَابِصَةُ بْنُ مَعْبَدٍ مِنْ بَنِي أَسَدٍ فَقَالَ زِيَادٌ حَدَّثَنِي هَذَا الشَّيْخُ أَنَّ رَجُلاً صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ وَالشَّيْخُ يَسْمَعُ فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُعِيدَ الصَّلاَةَ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَلِيِّ بْنِ شَيْبَانَ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ وَابِصَةَ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنْ يُصَلِّيَ الرَّجُلُ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ وَقَالُوا يُعِيدُ إِذَا صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ . وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَدْ قَالَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ يُجْزِئُهُ إِذَا صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ . وَقَدْ ذَهَبَ قَوْمٌ مِنْ أَهْلِ الْكُوفَةِ إِلَى حَدِيثِ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ أَيْضًا قَالُوا مَنْ صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ يُعِيدُ . مِنْهُمْ حَمَّادُ بْنُ أَبِي سُلَيْمَانَ وَابْنُ أَبِي لَيْلَى وَوَكِيعٌ . وَرَوَى حَدِيثَ حُصَيْنٍ عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ غَيْرُ وَاحِدٍ مِثْلَ رِوَايَةِ أَبِي الأَحْوَصِ عَنْ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ . وَفِي حَدِيثِ حُصَيْنٍ مَا يَدُلُّ عَلَى أَنَّ هِلاَلاً قَدْ أَدْرَكَ وَابِصَةَ وَاخْتَلَفَ أَهْلُ الْحَدِيثِ فِي هَذَا فَقَالَ بَعْضُهُمْ حَدِيثُ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ عَنْ عَمْرِو بْنِ رَاشِدٍ عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ أَصَحُّ . وَقَالَ بَعْضُهُمْ حَدِيثُ حُصَيْنٍ عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ عَنْ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ أَصَحُّ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا عِنْدِي أَصَحُّ مِنْ حَدِيثِ عَمْرِو بْنِ مُرَّةَ لأَنَّهُ قَدْ رُوِيَ مِنْ غَيْرِ حَدِيثِ هِلاَلِ بْنِ يِسَافٍ عَنْ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ وَابِصَةَ .
Hilal bin Yasar said:
"Ziyad bin Abi Al-Ja'd took me by the hand while we were in Ar Raqqah, he made me stand before a Shaikh who was called Wabisah bin Ma'bad, from Bani Asad. Ziyad said: 'This Shaikh narrated to me that a prayed alone behind the row' - and the Shaikh was listening - 'so Allah's Messenger ordered him to repeat the Salat.'"
পরিচ্ছেদঃ কাতারের পিছনে একা দাঁড়িয়ে সালাত আদায় করা।
২৩১. মুহাম্মাদ ইবনু বাশশার মুহাম্মাদ ইবনু জাফার শু’বা আমর ইবনু মুররা হিলাল ইবনু ইয়াসাফ আমর ইবনু রাশিদ ওয়াবিসা (রাঃ) বর্ণনা করেন যে জনৈক ব্যক্তি একবার কাতারের পিছনে একা দাঁড়িয়ে সালাত আদায় করছিরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সালাত পুনরায় আদায় করতে নির্দেশ দিয়েছিলেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ২৩১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ওয়াকী (রহঃ) বলেছেন, কাতারের পিছনে একা দাড়িয়ে সালাত আদায় করলে পুনরায় তা আদায় করতে হবে।
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ عَمْرِو بْنِ رَاشِدٍ، عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ، أَنَّ رَجُلاً، صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُعِيدَ الصَّلاَةَ . قَالَ أَبُو عِيسَى وَسَمِعْتُ الْجَارُودَ يَقُولُ سَمِعْتُ وَكِيعًا يَقُولُ إِذَا صَلَّى الرَّجُلُ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَإِنَّهُ يُعِيدُ .
Wabisah bin Ma'bad narrated:
"A man prayed alone behind the row s the Prophet ordered him to repeat the Salat."
পরিচ্ছেদঃ এক ব্যাক্তি সঙ্গে নিয়ে সালাত আদায় করা।
২৩২. কুতায়বা (রহঃ) ...... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, একরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমি সালাত আদায় করেছিলাম। আমি তাঁর পাশে দাড়িয়েছিলাম। তখন তিনি আমার পিছন দিয়ে মাথায় ধরে আমাকে তাঁর ডান পাশে এনে দাঁড় করালেন। - সহিহ আবু দাউদ ৬২৩,১২৩৩, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ। সাহাবা ও পরবর্তী যুগের ফকীহ আলিমগন এই হাদীছের মর্মানুসারে আমল করেছেন। তাঁরা বলেন, ইমামের সঙ্গে যদি এক ব্যক্তি হয় তবে সে ইমামের পাশে দাঁড়াবে।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يُصَلِّي وَمَعَهُ رَجُلٌ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْعَطَّارُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ فَقُمْتُ عَنْ يَسَارِهِ فَأَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِرَأْسِي مِنْ وَرَائِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ قَالُوا إِذَا كَانَ الرَّجُلُ مَعَ الإِمَامِ يَقُومُ عَنْ يَمِينِ الإِمَامِ .
Ibn Abbas narrated:
"I prayed with the Prophet one night. I stood at his left, so Allah's Messenger took me by my head, from behind me, to put me on his right (side)."
পরিচ্ছেদঃ দুই ব্যাক্তি সহ সালাত আদায় করা।
২৩৩. বুনদার মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ..... সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন যে, আমরা যদি তিনজন হই তবে সালাতের সময় একজনকে যেন (ইমামতের জন্য) সামনে দাঁড় করিয়ে নেই। - তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু মাসঊদ, জাবির ও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও গরীব। আলিম ও ফকীহগণ এর মর্মানুসারে আমল করেছেন। তাঁরা বলেন, মুসুল্লি যদি তিনজন হয় তবে দুইজন ইমামের পিছনে দাঁড়াবে। ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি একবার আলকামা ও আসওয়াদ (রহঃ) কে নিয়ে জামাআত করছিলেন। তখন তিনি তাদের একজনকে ডান পাশে এবং অপর জনকে বাম পাশে দাঁড় করিয়েছিলেন। রাসূলসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমন করেছিলে বলে তিনি বলেছিলেন। সামুরা ইবন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটির অন্যতম রাবী ইসমাঈল ইবনু মুসলিম আল মক্কীর স্মরণশক্তির বিষয়ে হাদিসবেত্তাগণের কেউ কেউ সমালোচনা করেছেন।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يُصَلِّي مَعَ الرَّجُلَيْنِ
حَدَّثَنَا بُنْدَارٌ، مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، قَالَ أَنْبَأَنَا إِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا كُنَّا ثَلاَثَةً أَنْ يَتَقَدَّمَنَا أَحَدُنَا . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَجَابِرٍ وَأَنَسِ بْنِ مَالِكٍ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ سَمُرَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ قَالُوا إِذَا كَانُوا ثَلاَثَةً قَامَ رَجُلاَنِ خَلْفَ الإِمَامِ . وَرُوِيَ عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّهُ صَلَّى بِعَلْقَمَةَ وَالأَسْوَدِ فَأَقَامَ أَحَدَهُمَا عَنْ يَمِينِهِ وَالآخَرَ عَنْ يَسَارِهِ وَرَوَاهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَقَدْ تَكَلَّمَ بَعْضُ النَّاسِ فِي إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ الْمَكِّيِّ مِنْ قِبَلِ حِفْظِهِ .
Samurah bin Jundub narrated:
"Allah's Messenger ordered us that when we were three, then one of us should stand forward."
পরিচ্ছেদঃ পুরুষ ও নারী উভয়সহ সালাত আদায় করা।
২৩৪. ইসহাক আল আনসারী (রহঃ) ..... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ননা করেন যে, তাঁর মাতামহী মুলায়কা রাদিয়াল্লাহু আনহা একবার খানা তৈরি করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর ঘরে দাওয়াত করেছিলেন।রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে খানা খেয়ে বললেন, দাঁড়াও, তোমাদের নিয়ে সালতি আদায় করে নেই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি উঠে আমদের একটা চাটাই নামিয়ে আনলাম। এটি বহু ব্যবহারে কালচে হয়ে পড়েছিল তাই তা সামান্য পানি ছিটেয়ে পরিস্কার করে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে সালাত আদায় করতে দাঁড়ালেন। আমি ও আমার ভাই ইয়াতীমও পিছনে দাঁড়ালেন। আর বৃদ্ধা মাহিলা আমাদেরে পিছনে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে দু রাকআত সালাত আদায় করলেন পরে চলে গেলেন। - বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ। আলিমগণ এতদুনুসারে আমল করছেন। তাঁরা বলেন, ইমামের সাথে যদি একজন পুরুষ ও একজন মহিলা থাকে তবে পুরুষটি ইমামের ডানে পাশে এবং মহিলাটি ইমামের পিছনে দাঁড়াবে। কাতারে পিছনে একা দাঁড়ায়ে সালাত জায়েয হওয়ার বিষয়ে ফকীহদের কেউ কেউ এই হাদিসটিকে দলীল হিসাবে পেশ করে থাকেন তাঁরা বলেন বালকটির সালাত ধর্তব্যের নয়। সুতরাং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে আনাস রাদিয়াল্লাহু আনহু একা দাড়িয়েছিলেন বলে ধরা যায়। কিন্তু এই ধরনের প্রমাণ পেশ করা বস্তুত ঠিক নয়। কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পিছনে আনাস রাদিয়াল্লাহু আনহু এর সাথে এক বালককেও দাড় করিয়েছিলেন। তিনি যদি তাঁর সালাতকে ধর্তব্য বলে গণ্য না করতেন তবে কখনও তাকে আনাস রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে দাঁড় করাতেন না। বরং অবশ্যই আনাস রাদিয়াল্লাহু আনহু কে তাঁর পাশে দাঁড় করাতেন। কেননা মূরা ইবনু অনাস এর সূত্রে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এ-ও বর্ণিত আছে,যে, তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করেছিলে। তখন তিনি তাঁকে তাঁর ডান পাশে দাঁড় করিয়েছিলেন। এই অনুচ্ছেদে উল্লেখিত মূল হাদিসটি দ্বারা এ কথাও বুঝা যায় যে, উক্ত পরিবাবেরর লোকদের বরকত দানের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল হিসাবে ঐ দু’রাকাআত সালাত আদায় করেছিলেন।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يُصَلِّي وَمَعَهُ الرِّجَالُ وَالنِّسَاءُ
حَدَّثَنَا إِسْحَاقُ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ، مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِطَعَامٍ صَنَعَتْهُ فَأَكَلَ مِنْهُ ثُمَّ قَالَ " قُومُوا فَلْنُصَلِّ بِكُمْ " . قَالَ أَنَسٌ فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِالْمَاءِ فَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَصَفَفْتُ عَلَيْهِ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ قَالُوا إِذَا كَانَ مَعَ الإِمَامِ رَجُلٌ وَامْرَأَةٌ قَامَ الرَّجُلُ عَنْ يَمِينِ الإِمَامِ وَالْمَرْأَةُ خَلْفَهُمَا . وَقَدِ احْتَجَّ بَعْضُ النَّاسِ بِهَذَا الْحَدِيثِ فِي إِجَازَةِ الصَّلاَةِ إِذَا كَانَ الرَّجُلُ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ وَقَالُوا إِنَّ الصَّبِيَّ لَمْ تَكُنْ لَهُ صَلاَةٌ وَكَأَنَّ أَنَسًا كَانَ خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَحْدَهُ فِي الصَّفِّ . وَلَيْسَ الأَمْرُ عَلَى مَا ذَهَبُوا إِلَيْهِ لأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَقَامَهُ مَعَ الْيَتِيمِ خَلْفَهُ فَلَوْلاَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَعَلَ لِلْيَتِيمِ صَلاَةً لَمَا أَقَامَ الْيَتِيمَ مَعَهُ وَلأَقَامَهُ عَنْ يَمِينِهِ . وَقَدْ رُوِيَ عَنْ مُوسَى بْنِ أَنَسٍ عَنْ أَنَسٍ أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَقَامَهُ عَنْ يَمِينِهِ . وَفِي هَذَا الْحَدِيثِ دَلاَلَةٌ أَنَّهُ إِنَّمَا صَلَّى تَطَوُّعًا أَرَادَ إِدْخَالَ الْبَرَكَةِ عَلَيْهِمْ .
Anas bin Malik narrated:
"My grandmother Mutalikah invited Allah's Messenger to a meal that she prepared. He ate from it, then said: 'Stand so tht we may lead you in prayer.'" He said: "I got a Hasir of our which had become dark because of prolonged use, so I washed it with water. Allah's Messenger stood on it, and the orphan and I aligned behind him and the only lady stood behind us. He (Allah's Messenger) led us in two Rak'ah of prayer and then left."
পরিচ্ছেদঃ ইমাম হওয়ার অধিক হকদার কে?
২৩৫. হান্নাদ ও মাহমূদ (রহঃ) ....... আবূ মাসঊদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ননা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কিতাব কুরআন অধ্যয়নে যে অধিক পারদর্শী সে ইমাম হবে। যদি অধ্যয়ন ক্ষেত্রে সকলেই এক বরাবর হয় তবে সুন্নাহ সম্পর্কে যে বেশি জ্ঞনী সে ইমামত করবে, সুন্নাহর ক্ষেত্রে সমান সমান হলে যে অগ্রে হিজরত করেছে সে; আর হিজরতরে ক্ষেত্রে সমান হরে যার বয়স বেশি সে ইমাম হবে। কারো কর্তৃত্বাধীন স্থানে তাঁর অনুমতি ভিন্ন অন্য ব্যক্তি ইমামত করবে না এবং কারো বাড়িতে তাঁর নিজস্ব বসার স্থানে অনুমতি ব্যতিরেকে অন্য কেউ বসবে না। বর্ণনাকারী মাহমূদ বলেন, ইবনু নুমায়র তাঁর রিওয়ায়তে اكثرهم سنا এর স্থলে اقدمهم سنا শব্দ ব্যবহার করেছেন। - ইবনু মাজাহ ৯৮০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ সাঈদ, আনাস ইবনু মালিক, মালিক ইবনুল হুওয়ায়রিছ এবং আমর ইবনু সালিমা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। আলিমগণ এই হাদিস অনুসারে আমল করেছেন। তাঁরা বলেন, আল্লাহর কিতাব সম্পর্কে অধিক পাঠ অভিজ্ঞ এবং সুন্নাহ সম্পর্কে অধিক জ্ঞানী ব্যক্তি ইমামতের বেশি হক রাখেন। আলিমগনের কতক বলেন, বাড়ির মালক যদি অন্য কাউকে ইমামত করার অনুমতি দেন তবে তাঁর ইমামত করায় কোন দোষ নেই। আবার কতকজন এমতাবস্থায় ইমাতত করা মাকরুহ বলে অভিমত ব্যক্ত করেছেন, তাঁরা বলেন, সুন্নাত হল বাড়ির কর্তরই ইমামত করা। অনুমতি ভিন্ন কারো কর্তৃত্বাধীন এলাকায় অন্য কেউ ইমামত করবে না এবং কারো বাড়িতে অনুমতি ভিন্ন তাঁর নিজস্ব বসার স্থানে বসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই উক্তির ব্যাখ্যায় ইমাম আহমদ ইবনু হাম্বাল (রহঃ) বলেন, যদি অনুমতি দেওয়া হয় তবে সর্বক্ষেত্রেই সেই অনুমতি প্রযোজ্য হবে বলে আমি মনে করি। অনুমতি দিলে সালাতের ইমামতীতে কোন দোষ হবে না।
باب مَا جَاءَ مَنْ أَحَقُّ بِالإِمَامَةِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، قَالَ وَحَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَجَاءٍ الزُّبَيْدِيِّ، عَنْ أَوْسِ بْنِ ضَمْعَجٍ، قَالَ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ الأَنْصَارِيَّ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ هِجْرَةً فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً فَأَكْبَرُهُمْ سِنًّا وَلاَ يُؤَمُّ الرَّجُلُ فِي سُلْطَانِهِ وَلاَ يُجْلَسُ عَلَى تَكْرِمَتِهِ فِي بَيْتِهِ إِلاَّ بِإِذْنِهِ " . قَالَ مَحْمُودُ بْنُ غَيْلاَنَ قَالَ ابْنُ نُمَيْرٍ فِي حَدِيثِهِ " أَقْدَمُهُمْ سِنًّا " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَأَنَسِ بْنِ مَالِكٍ وَمَالِكِ بْنِ الْحُوَيْرِثِ وَعَمْرِو بْنِ سَلَمَةَ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ . قَالُوا أَحَقُّ النَّاسِ بِالإِمَامَةِ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ وَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ . وَقَالُوا صَاحِبُ الْمَنْزِلِ أَحَقُّ بِالإِمَامَةِ . وَقَالَ بَعْضُهُمْ إِذَا أَذِنَ صَاحِبُ الْمَنْزِلِ لِغَيْرِهِ فَلاَ بَأْسَ أَنْ يُصَلِّيَ بِهِ . وَكَرِهَهُ بَعْضُهُمْ وَقَالُوا السُّنَّةُ أَنْ يُصَلِّيَ صَاحِبُ الْبَيْتِ . قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ وَقَوْلُ النَّبِيِّ صلى الله عليه وسلم " وَلاَ يُؤَمُّ الرَّجُلُ فِي سُلْطَانِهِ وَلاَ يُجْلَسُ عَلَى تَكْرِمَتِهِ فِي بَيْتِهِ إِلاَّ بِإِذْنِهِ " . فَإِذَا أَذِنَ فَأَرْجُو أَنَّ الإِذْنَ فِي الْكُلِّ وَلَمْ يَرَ بِهِ بَأْسًا إِذَا أَذِنَ لَهُ أَنْ يُصَلِّيَ بِهِ .
Abu Mas'ud narrated that :
Allah's Messenger said: "The one who recites most of the Book of Allah is to lead the people (in prayers). If they are equal in recitation, then the most knowledgeable in the Sunnah among them. If they are equal regarding the Sunnah, then the earliest of them to emigrate. If they are equal in their emigration then the eldest among them. And a man is not to be led in prayer in the place of his authority, and his spot of esteem in his home is not to be sat on without his permission."
পরিচ্ছেদঃ তোমাদের কেউ যদি লোকদের ইমামত করে তবে সে যেন সংক্ষেপে সালাত আদায় করে।
২৩৬. কুতায়বা (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদরে কেউ যদি লোকদের ইমামত করে তবে যে যেন সংক্ষেপে সালাত আদায় করে। কেননা জামাআতের লোকদের মধ্যে শিশু, বয়ঃবৃদ্ধ, দুর্বল ও অসুস্থ লোকও থাকে। আর যদি একাকী সালাত আদায় করে তবে সে যেভাবে ইচ্ছা তা আদায় করতে পারে। - সহিহ আবু দাউদ ৭৫৯, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আদী ইবনু হাতিম, আনাস, জাবির ইবনু সামুরা, মালিক ইবনু আবদিল্লাহ, আবূ ওয়াকিদ, উছমান ইবনু আবিল আস, আবূ মাসউদ, জাবির ইবনু আবদিল্লাহ ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। অধিকাংশ আলিম ও ফকীহ এর অভিমত এই যে, দুর্বল, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের কষ্ট হবে আশংকায় ইমাম সালাত দীর্ঘ করবেন না। রাবী আবূ যিনাদের নাম হল আবদুল্লাহ ইবনু যাকওয়ান। আরাজের নাম হল আবদুর রহমান ইবনু হুরমুয আল মাদীনী, তাঁর উপনাম হল আবূ দাউদ।
باب مَا جَاءَ إِذَا أَمَّ أَحَدُكُمُ النَّاسَ فَلْيُخَفِّفْ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَمَّ أَحَدُكُمُ النَّاسَ فَلْيُخَفِّفْ فَإِنَّ فِيهِمُ الصَّغِيرَ وَالْكَبِيرَ وَالضَّعِيفَ وَالْمَرِيضَ فَإِذَا صَلَّى وَحْدَهُ فَلْيُصَلِّ كَيْفَ شَاءَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ وَأَنَسٍ وَجَابِرِ بْنِ سَمُرَةَ وَمَالِكِ بْنِ عَبْدِ اللَّهِ وَأَبِي وَاقِدٍ وَعُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ وَأَبِي مَسْعُودٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ اخْتَارُوا أَنْ لاَ يُطِيلَ الإِمَامُ الصَّلاَةَ مَخَافَةَ الْمَشَقَّةِ عَلَى الضَّعِيفِ وَالْكَبِيرِ وَالْمَرِيضِ . قَالَ أَبُو عِيسَى وَأَبُو الزِّنَادِ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ ذَكْوَانَ . وَالأَعْرَجُ هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ هُرْمُزَ الْمَدِينِيُّ وَيُكْنَى أَبَا دَاوُدَ .
Abu Hurairah narrated that :
the Prophet said: "When one of you leads the people in prayer then let him be brief, for indeed here are among them the young and the old, the weak and the ill. When one of you prays alone, then let him pray as he wishes."
পরিচ্ছেদঃ তোমাদের কেউ যদি লোকদের ইমামত করে তবে সে যেন সংক্ষেপে সালাত আদায় করে।
২৩৭. কুতায়বা (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে সালাত আদায় করতেন, তবে তা হত পূর্ণাঙ্গ। - বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান ও সহীহ। রাবী আবূ আওয়ানা এর নাম হল ওয়াযযাহ। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আমি কুতায়বা (রহঃ) কে জিজ্ঞাসা করেছিল আবূ আওয়ানার নাম কি? তিনি বললেন ওয়াযযাহ। আমি বললাম ইনি কোন স্থানের? তিনি বললেন জানি না। তিনি ছিলেন বসরার জনৈকা মহিলার দাস।
باب مَا جَاءَ إِذَا أَمَّ أَحَدُكُمُ النَّاسَ فَلْيُخَفِّفْ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَخَفِّ النَّاسِ صَلاَةً فِي تَمَامٍ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَاسْمُ أَبِي عَوَانَةَ وَضَّاحٌ . قَالَ أَبُو عِيسَى سَأَلْتُ قُتَيْبَةَ قُلْتُ أَبُو عَوَانَةَ مَا اسْمُهُ قَالَ وَضَّاحٌ . قُلْتُ ابْنُ مَنْ قَالَ لاَ أَدْرِي كَانَ عَبْدًا لاِمْرَأَةٍ بِالْبَصْرَةِ .
Anas [bin Malik] narrated:
"Allah's Messenger was among the lightest of people in Salat with its completeness."
পরিচ্ছেদঃ যে বিষয় সালাতে অন্য জিনিস হারাম করে এবং যে বিষয় অন্য জিনিস হালাল করে সে বিষয়ের বিবরনঃ
২৩৮. সুফইয়ান ইবনু ওয়াকী (রহঃ) .... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সালাতের চাবি হল তাহারাত। তাকবীর তাহরীমা (সালাতের পরিপন্থী) সকল কাজ হারাম করে দেয় আর সালাত তা হালাল করে। কেউ যদি সূরা ফতিহা ও একটি সূরা না পড়ে তবে তাঁর সালাত হয় না তা ফরয হোক বা অন্য কিছু। - ইবনু মাজাহ ২৭৫-২৭৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী ও আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদিস বর্ণিত আছে। এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি সনদের দিক থেকে আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটির তুলনায় উত্তম ও সহীহ। তাহারাত আধ্যায়ের শুরুতে আমরা সেই হাদিসটি লিপিবদ্ধ করে এসেছি। সাহাবী ও পরবর্তী যুগের আলিমগণ এই হাদিস অনুসারেই আমল গ্রহন করেছেন। সুফইয়ান ছাওরী, ইবনু মুবারক, শফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ) ও এই অভিমত ব্যক্ত করেছেন যে, সালাতের তাহরীমা হল তাকবীর বলা; তাকবীর ব্যতীত কেউ সালাতে দাখিল আছে বলে গণ্য হবে না। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ যে, আবদুর রাহমান ইবনু মাহদী বলেছেন আল্লাহর নামসমূহের সত্তরটি নাম নিয়েও যদি কেউ সালাত শুর করে কিন্তু সে যদি তাকবীর বলে তবে তাঁর সালাত হবে না। সালাম বলার আগে যদি কারো উযূ (ওজু/অজু/অযু) নষ্ট হয়ে যায় তবে তাকে নির্দেশ দিব সে যেন পুনরায় উযূ করে তাঁর স্থানে ফিরে আসে এবং সালাম ফিরায়। উল্লেখিত হাদিসটিকে তাঁর সরল ও প্রকাশ্য অর্থেই ব্যবহার করে হবে। রাবী আবূ নাযরা এর নাম হল মুনযির ইবনু মালিক ইবনু কুতাআ।
باب مَا جَاءَ فِي تَحْرِيمِ الصَّلاَةِ وَتَحْلِيلِهَا
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفُضَيْلِ، عَنْ أَبِي سُفْيَانَ، طَرِيفٍ السَّعْدِيِّ عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ وَلاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بــ"الْحَمْدُ" وَسُورَةٍ _ فِي فَرِيضَةٍ أَوْ غَيْرِهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَائِشَةَ . قَالَ وَحَدِيثُ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ فِي هَذَا أَجْوَدُ إِسْنَادًا وَأَصَحُّ مِنْ حَدِيثِ أَبِي سَعِيدٍ وَقَدْ كَتَبْنَاهُ فِي أَوَّلِ كِتَابِ الْوُضُوءِ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ أَنَّ تَحْرِيمَ الصَّلاَةِ التَّكْبِيرُ وَلاَ يَكُونُ الرَّجُلُ دَاخِلاً فِي الصَّلاَةِ إِلاَّ بِالتَّكْبِيرِ . قَالَ أَبُو عِيسَى وَسَمِعْتُ أَبَا بَكْرٍ مُحَمَّدَ بْنَ أَبَانَ مُسْتَمْلِيَ وَكِيعٍ يَقُولُ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ مَهْدِيٍّ يَقُولُ لَوِ افْتَتَحَ الرَّجُلُ الصَّلاَةَ بِسَبْعِينَ اسْمًا مِنْ أَسْمَاءِ اللَّهِ وَلَمْ يُكَبِّرْ لَمْ يُجْزِهِ وَإِنْ أَحْدَثَ قَبْلَ أَنْ يُسَلِّمَ أَمَرْتُهُ أَنْ يَتَوَضَّأَ ثُمَّ يَرْجِعَ إِلَى مَكَانِهِ فَيُسَلِّمَ إِنَّمَا الأَمْرُ عَلَى وَجْهِهِ . قَالَ وَأَبُو نَضْرَةَ اسْمُهُ الْمُنْذِرُ بْنُ مَالِكِ بْنِ قُطَعَةَ .
Abu Sa'eed narrated that :
Allah's Messenger said: "the key to Salat is the purification, its Tahrim is the Takbir, and its Tahlilis the Taslim, and there is no Salat for one who did not recite Al-Hamd and a Surah in the obligatory (prayer) or other prayers."
পরিচ্ছেদঃ তাকবীর কালে হাতের অঙ্গুলীসমুহ প্রসারিত করে রাখা।
২৩৯. কুতায়বা ও আবূ সাঈদ আল আশাজজ (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রসাূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের উদ্দেশ্যে তাকবীর বলতেন তখন তাঁর হাতের আঙ্গুলগুলি ছড়িয়ে রাখতেন। - তা’লীক আলা ইবনু খুযায়মা ৪৫৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৩৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর এই হাদিসটি হাসান। একাধিক রাবী আবূ যি’ব এর সুত্রে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাখিল হতেন তখন দুই হাত প্রসারিত করে উঠাতেন। এই রিওয়ায়াতটি ইয়াহইয়া ইবনু ইয়ামানের বরাতে বর্ণিত আগের বেরওয়ায়াতটির তুলনায় অধিক সহীহ। ইবনু ইয়ামান এই হাদীটির বর্ণনায় ভুল করেছেন।
باب مَا جَاءَ فِي نَشْرِ الأَصَابِعِ عِنْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ الْيَمَانِ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ سَمْعَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا كَبَّرَ لِلصَّلاَةِ نَشَرَ أَصَابِعَهُ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَسَنٌ . وَقَدْ رَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدِ بْنِ سِمْعَانَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا دَخَلَ فِي الصَّلاَةِ رَفَعَ يَدَيْهِ مَدًّا . وَهَذَا أَصَحُّ مِنْ رِوَايَةِ يَحْيَى بْنِ الْيَمَانِ وَأَخْطَأَ يَحْيَى بْنُ الْيَمَانِ فِي هَذَا الْحَدِيثِ .
Abu Hurairah narrated:
"When Allah's Messenger performed the Takbir for Salat he would spread his fingers."
পরিচ্ছেদঃ তাকবীর কালে হাতের অঙ্গুলীসমুহ প্রসারিত করে রাখা।
২৪০. আবদুল্লাহ ইবনু আবদির রহমান, উবায়দুল্লাহ ইবনু আবদিল মাজীদ আল হানাফী, ইবনু আবী যির (রহঃ) এর সূত্রে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়তেন তখন হাত দুটি প্রসারিত করে উপরে তুলতেন। - সিফাতুস সালাত ৬৭, তা’লীক আলা ইবনু খুযাইমা ৪৫৯, সহিহ আবু দাউদ ৭৩৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ বলেন আবদুল্লাহ (রহঃ) বলেছেন যে, এই রিওয়ায়াতটি ইয়াহইয়া ইবনু ইয়ামানের রিওয়ায়াতের তুলনায় অধিক সহীহ। ইবনু ইয়ামানের রিওয়ায়াতে ভূল বিদ্যামান।
باب مَا جَاءَ فِي نَشْرِ الأَصَابِعِ عِنْدَ التَّكْبِيرِ
قَالَ وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ الْحَنَفِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ سِمْعَانَ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ رَفَعَ يَدَيْهِ مَدًّا . قَالَ أَبُو عِيسَى قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ الْيَمَانِ وَحَدِيثُ يَحْيَى بْنِ الْيَمَانِ خَطَأٌ .
Abu Hurairah narrated:
"When Allah's Messenger would enter the Salat he would raise his hands while they were extended."
পরিচ্ছেদঃ তাকবীরে উলার ফযীলত।
২৪১. উকবা ইবনু মুকরাম ও নাসর ইবনু আলী (রহঃ) ...... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে চল্লিশ দিন তাকবীরে উলার সাথে জামাআতে সালাত আদায় করে তবে তাকে দুটি মুক্তি সনদ লিখে দেয়া হয় একটি হল জাহান্নাম থেকে মুক্তির, অপরটি হল মুনাফিকী থেকে মুক্তির। - তা’লীকুর রাগীব ১/১৫১, সহিহাহ ২৬৫২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আনাস (রাঃ) থেকে মওকূফরূপেও এই হাদিসটি বর্ণিত আছে। সালম ইবনু কুতায়বা তু’মা ইবনু আমর এর সূত্র ব্যতীত অন্য কোন সূত্রে এটি মারফূ হিসাবে বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। হাবীব ইবনু আবী হাবীব আল বাজালী (রহঃ) এর বারতে এটি আনাস রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য হিসবে বর্ণিত হয়েছে। ইসমাঈল ইবনু আয়্যাশ (রহঃ) এটিকে উমারা ইবনু গাযিয়্যা আনাস ইবনু মালক উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস হিসাবে বর্ণণা করেছেন। তবে এই রিওয়ায়াতটি মাহফূজ বা সংরক্ষেপ নয়। এটি মুরসাল। কেননা, উমারা ইবনু গাযিয়্যা (রহঃ) এর আনাস (রাঃ) এর সঙ্গে সাক্ষাৎ লাভ ঘটেনি। মুহাম্মাদ ইবনু ইসামাঈল বুখারী (রহঃ) বলেন, হাবীব ইবনু আবী হাবীব এর উপনাম হল আবূল কাশুছা; আবূ উমায়রাও বলা হয়।
باب مَا جَاءَ فِي فَضْلِ التَّكْبِيرَةِ الأُولَى
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، وَنَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، سَلْمُ بْنُ قُتَيْبَةَ عَنْ طُعْمَةَ بْنِ عَمْرٍو، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ بَرَاءَةٌ مِنَ النَّارِ وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ " . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَنَسٍ مَوْقُوفًا وَلاَ أَعْلَمُ أَحَدًا رَفَعَهُ إِلاَّ مَا رَوَى سَلْمُ بْنُ قُتَيْبَةَ عَنْ طُعْمَةَ بْنِ عَمْرٍو عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ أَنَسٍ .
وَإِنَّمَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ حَبِيبِ بْنِ أَبِي حَبِيبٍ الْبَجَلِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَوْلُهُ . حَدَّثَنَا بِذَلِكَ، هَنَّادٌ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ خَالِدِ بْنِ طَهْمَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي حَبِيبٍ الْبَجَلِيِّ، عَنْ أَنَسٍ، نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ . وَرَوَى إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، هَذَا الْحَدِيثَ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا . وَهَذَا حَدِيثٌ غَيْرُ مَحْفُوظٍ وَهُوَ حَدِيثٌ مُرْسَلٌ وَعُمَارَةُ بْنُ غَزِيَّةَ لَمْ يُدْرِكْ أَنَسَ بْنَ مَالِكٍ . قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ حَبِيبُ بْنُ أَبِي حَبِيبٍ يُكْنَى أَبَا الْكَشُوثَى وَيُقَالُ أَبُو عُمَيْرَةَ .
Anas bin Malik narrated that :
Allah's Messenger said: "Whoever performs Salat for Allah for forty days in congregation, catching the first Takbir, two absolutions are written for him: absolution from the Fire, and absolution from the Fire, and absolution from hypocrisy."
পরিচ্ছেদঃ সালাতের শুরুতে কি বলবে।
২৪২. মুহাম্মদ ইবনু মূসা আল বসরী (রহঃ) ...... আবূ সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে সালাতে দাঁড়াতেন তখন তাকবীরের পর বলতেনঃ
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ
হে আল্লাহ, পবিত্রতা এবং প্রশংসা আপনারই; বরকতময় আপনার নাম; অতি উচ্চ আপনার মর্যাদা, আর কোন ইলাহ নেই আপনি ছাড়া। এরপর বলতেনঃ
اللَّهُ أَكْبَرُ كَبِيرًا
পরে বলতেনঃ
أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ
আমি পানাহ চাই আল্লাহর যিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ অভিশপ্ত শয়তান ও তাঁর ওয়াসওয়াসা, দম্ভ ও যাদু টোনা থেকে। - ইবনু মাজাহ ৮০৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী আয়িশা, আবদুল্লাহ ইবনু মাসউদ, জাবির, জুবায়র ইবনু মুতইম ও ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন এই বিষয়ে আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হদীছটি সর্বাপেক্ষা প্রসিদ্ধ। আলিমগণের একদল এই হাদিস অনুসারে আমল গ্রহণ করেছেন। আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটির সনদ সম্পর্কে হাদিস বিশেষজ্ঞগণ সমালোচনা করেছেন প্রখ্যাত হাদিস বিশেষজ্ঞ ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) এই হাদীছের রাবী আলী ইবনু আলী আর রিফাঈ এর সমালোচনা করেছেন। ইমাম আহমদ (রহঃ) বলেছেন এই হাদিসটি সহীহ নয়।
باب مَا يَقُولُ عِنْدَ افْتِتَاحِ الصَّلاَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى الْبَصْرِيُّ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ، عَنْ عَلِيِّ بْنِ عَلِيٍّ الرِّفَاعِيِّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ بِاللَّيْلِ كَبَّرَ ثُمَّ يَقُولُ " سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ " . ثُمَّ يَقُولُ " اللَّهُ أَكْبَرُ كَبِيرًا " . ثُمَّ يَقُولُ " أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَائِشَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَجَابِرٍ وَجُبَيْرِ بْنِ مُطْعِمٍ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي سَعِيدٍ أَشْهَرُ حَدِيثٍ فِي هَذَا الْبَابِ . وَقَدْ أَخَذَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ بِهَذَا الْحَدِيثِ وَأَمَّا أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ فَقَالُوا بِمَا رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَقُولُ " سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ " . وَهَكَذَا رُوِيَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنَ التَّابِعِينَ وَغَيْرِهِمْ . وَقَدْ تُكُلِّمَ فِي إِسْنَادِ حَدِيثِ أَبِي سَعِيدٍ كَانَ يَحْيَى بْنُ سَعِيدٍ يَتَكَلَّمُ فِي عَلِيِّ بْنِ عَلِيٍّ الرِّفَاعِيِّ وَقَالَ أَحْمَدُ لاَ يَصِحُّ هَذَا الْحَدِيثُ .
Abu Sa'eeed Al Khudri narrated:
"When Allah;s Messenger stood for Salat during the night, he would say the Takbir (Allahu Akbar), then say: (Subhanaka Allahumma wa bihamdika wa Tabarakasmuka wa Ta'ala Jadduka wa la ilaha ghairuk.) 'Glorious You are O Allah, and with Your praise, and blesses is Your Name, and exalted is Your majesty, and none has the right to be worshipped but You' Then he would say: (A'udhu Bilahi As-Sami'il-Alimi min Ash-Shaitanir-Rajimi, min Hamzihi Wa Nafkhihi wa Nafthihi.)" 'Allah is undoubtedly the greatest.' (Allahu Akbaru Kabira). Then he would say: 'I seek refuge in Allah the All-Hearing, the All-Knowing, from the cursed Shaitan, from his madness, his arrogance, and his poetry.'
পরিচ্ছেদঃ সালাতের শুরুতে কি বলবে।
২৪৩. হাসান ইবনু আরাফা ও ইয়াহইয়া ইবনু মূসা (রহঃ) ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করার পর বলতেনঃ
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ
- ইবনু মাজাহ ৮০৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই সূত্রটি ছাড়া অন্য কোন সূত্রে এই হাদিসটি সম্পর্কে আমরা কিছু জানি না। রাবী হারিছার স্মরণশক্তি সম্পর্কে সমালোচনা রয়েছে। আর আবূর রিজালেন নাম হল, মুহাম্মদ ইবন আবদির রাহমান।
باب مَا يَقُولُ عِنْدَ افْتِتَاحِ الصَّلاَةِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، وَيَحْيَى بْنُ مُوسَى، قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ حَارِثَةَ بْنِ أَبِي الرِّجَالِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا افْتَتَحَ الصَّلاَةَ قَالَ " سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَائِشَةَ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَحَارِثَةُ قَدْ تُكُلِّمَ فِيهِ مِنْ قِبَلِ حِفْظِهِ . وَأَبُو الرِّجَالِ اسْمُهُ مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَدِينِيُّ .
Aishah narrated:
"When the Prophet opened the Salat he would say: (Subhanaka Allahumma wa bihamdika wa tabarakasmuka, wa ta'ala jadduka wa la ilaha ghairuk)" 'Glorious You are O Allah, and with Your praise, and blessed is Your Name, and exalted is Your majesty, and none has the right to be worshipped but You.'
পরিচ্ছেদঃ সালাতে বিসমিল্লাহির রাহমানির রাহীম জোরে না পড়া।
২৪৪. আহমদ ইবনু মানী (রহঃ) ....... ইবনু আবদিল্লাহ ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনানা করেন যে, তিনি বলেন একদিন আমার পিতা আমাকে সালাতের মধ্যে জোরে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়তে শুনে বললেন প্রিয় বৎস, এ ধরনের কাজ বিদ’আত। তুমি অবশ্যই বিদআত থেকে বেঁচে থাকবে। সাহাবীগণের নিকট ইসালমে বিদআত সৃষ্টি করার চেয়ে ঘৃণিত আর কোন বিষয় ছিল বলে আমি দেখিনি। তিনি আরো বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর, উমর, উছমান রাদিয়াল্লাহু আনহুম সকলেন সঙ্গে সালাত আদায় করেছি কিন্তু কাউকেই সালাতে একরূপ ভাবে জোরে বিসমিল্লাহ পড়তে শুনিনি। সুতরাং তুমিও এরূপভাবে বলবে না। যখন সালাতে দাঁড়বে তখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন। - ইবনু মাজাহ ৮১৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবদুল্লাহ ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি হাসান। আবূ বকর,উমর, উছমান, আলী রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবী এবং অধিকাংশ তাবিঈ এই হাদিস অনুসারেই আমল করেছে। [ইমাম আবূ হানীফা] সুফইয়ান ছাওরী, ইবনু মুবারাক, আহমদ, ইসাহক (রহঃ) এর অভিমতও এই। তারা সালাতে বিসমিল্লাহ জোরে পড়ার বিধান দেন না। তাঁরা বলেন, নীরবে তা পাঠ করবে।
باب مَا جَاءَ فِي تَرْكِ الْجَهْرِ بِـ (بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ )
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ إِيَاسٍ الْجُرَيْرِيُّ، عَنْ قَيْسِ بْنِ عَبَايَةَ، عَنِ ابْنِ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ سَمِعَنِي أَبِي، وَأَنَا فِي الصَّلاَةِ، أَقُولُ: (بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ) فَقَالَ لِي أَىْ بُنَىَّ مُحْدَثٌ إِيَّاكَ وَالْحَدَثَ . قَالَ وَلَمْ أَرَ أَحَدًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ أَبْغَضَ إِلَيْهِ الْحَدَثُ فِي الإِسْلاَمِ يَعْنِي مِنْهُ . قَالَ وَقَدْ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَعَ أَبِي بَكْرٍ وَمَعَ عُمَرَ وَمَعَ عُثْمَانَ فَلَمْ أَسْمَعْ أَحَدًا مِنْهُمْ يَقُولُهَا فَلاَ تَقُلْهَا إِذَا أَنْتَ صَلَّيْتَ فَقُلِ: (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ) . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ وَعَلِيٌّ وَغَيْرُهُمْ وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَأَحْمَدُ وَإِسْحَاقُ لاَ يَرَوْنَ أَنْ يَجْهَرَ بِـ (بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) قَالُوا وَيَقُولُهَا فِي نَفْسِهِ .
Ibn Abdullah bin Mughaffal narrated:
"While I was praying, I said: Bismillahir-Rahmanir-Rahim "In the Name of Allah, the Merciful, the Beneficent." My father heard me and said: "O my son this is a newly invented matter, beware of the newly-invented.'" He (Ibn Abdullah) said: "I have not seen any one of the Companions of Allah's Messenger who hated a newly invented matter in Islam more than him. And he said: 'Ihave performed Salat with the Prophet, and with Abu Bakr, and Umar, and with Uthman. I did not hear any one of them saying it. So do not say it. When you are performing Salat say: Al-Hamdu lilahi Rabbil-Alamin "All praise is due to Allah the Lord of all that exists.'"
পরিচ্ছেদঃ সালাতে জোরে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়া।
২৪৫. আহমদ ইবনু আবদা (রহঃ) ....... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রাহমানির রাহীমের মধ্যে তাঁর সালাত শুরু করতেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ২৪৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটির সনদ তেমন শক্তিশালী নয়। আবূ হুরায়রা, ইবন উমর, ইবনু আব্বাস, ইবনুুয যুবায়র রাদিয়াল্লাহু আনহুম এর মত কতিপয় সাহাবী ও তাঁদের পরবর্তী কিছু তাবিঈ সালাতে বিসমিল্লাহির রাহমানির রাহীম জোরে পড়ার অভিমত ব্যক্ত করেছেন। ইমাম শাফিঈ, ইসামঈল ইবনু হাম্মাদ ইনি হলেন ইবনু আবী সুলায়মান, আবূ খালিদ (রহঃ) ও অনুরপ অভিমত দিয়েছিন। এই আবূ খালিদ হলেন আবূ খালিদ আল ওয়লিবী, তাঁর নাম হল হুরমুয। ইনি ছিলেন কুফার বসিন্দা।
باب مَنْ رَأَى الْجَهْرَ بِـ (بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ )
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ حَمَّادٍ، عَنْ أَبِي خَالِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَفْتَتِحُ صَلاَتَهُ بِـ (بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِذَاكَ . وَقَدْ قَالَ بِهَذَا عِدَّةٌ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ أَبُو هُرَيْرَةَ وَابْنُ عُمَرَ وَابْنُ عَبَّاسٍ وَابْنُ الزُّبَيْرِ وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ رَأَوُا الْجَهْرَ بِـ (بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ . وَإِسْمَاعِيلُ بْنُ حَمَّادٍ هُوَ ابْنُ أَبِي سُلَيْمَانَ . وَأَبُو خَالِدٍ يُقَالُ هُوَ أَبُو خَالِدٍ الْوَالِبِيُّ وَاسْمُهُ هُرْمُزُ وَهُوَ كُوفِيٌّ .
Ibn Abbas narrated:
"The Prophet would open his Salat with (Bismillahir-Rahmanir-Rahim)."
পরিচ্ছেদঃ সালাতে আলহামদু লিল্লাহি রাব্বিল 'আলামীন - এর মাধ্যমে কিরাআত শুরু করা।
২৪৬. কুতায়বা (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর, উমর, উছমান রাদিয়াল্লাহু আনহু সকলেই আল -হামদুলিল্লাহি রাব্বিল আলামীন থেকে কিরাআত শুরু করতেন। - ইবনু মাজাহ ৮১৩, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান ও সহীহ। সাহাবী, তাবিঈ ও পরবর্তীযুগের আলিমগণ অনুরুপ আমল করেছেন। তাঁরা আলহামদু লিল্লাহি রাব্বিল আলমীন থেকে কিরআত শুরু করতেন। ইমাম শাফিঈ (রহঃ) বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর, উমর, উছমান রাদিয়াল্লাহু আনহুম আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন এর মাধ্যমে কিরাআত শুরু করতেন এই হাদিসটির মর্ম হল যে, তাঁরা সূরা পাঠের পূর্বেই সূরা ফাতিহা পড়তেন। এ কথা নয় যে, তাঁর বিসমিল্লাহির রাহমানির রাহীম পাঠ করতেন না। ইমাম শাফিঈ (রহঃ) মনে করেন যে, সালাত বিসমিল্লাহির রাহমানির রাহীম পাঠের মাধ্যমে শুরুতে হবে এবং কিরাআত জোরে পাঠ করা হলে বিসমিল্লাহির রাহমানির রাহীম ও জোরে পাঠ করতে হবে।
باب مَا جَاءَ فِي افْتِتَاحِ الْقِرَاءَةِ بِـ (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ )
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ يَفْتَتِحُونَ الْقِرَاءَةَ بِـ (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ) قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ كَانُوا يَسْتَفْتِحُونَ الْقِرَاءَةَ بِـ (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ) . قَالَ الشَّافِعِيُّ إِنَّمَا مَعْنَى هَذَا الْحَدِيثِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ كَانُوا يَفْتَتِحُونَ الْقِرَاءَةَ بِـ (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ) مَعْنَاهُ أَنَّهُمْ كَانُوا يَبْدَءُونَ بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ قَبْلَ السُّورَةِ وَلَيْسَ مَعْنَاهُ أَنَّهُمْ كَانُوا لاَ يَقْرَءُونَ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) . وَكَانَ الشَّافِعِيُّ يَرَى أَنْ يُبْدَأَ بِـ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) وَأَنْ يُجْهَرَ بِهَا إِذَا جُهِرَ بِالْقِرَاءَةِ .
Anas narrated:
"Allah's Messenger, Abu Bakr, Umar and Uthman opened the Salat with (Al-Hamdu-lillahi rabbil-alamin)."
পরিচ্ছেদঃ ফাতিহা ব্যাতিত সালাত হয় না।
২৪৭. মুহাম্মদ ইবনু ইয়াহইয়া ইবনু আবী উমর ও আলী ইবনু হুজর (রহঃ) ..... উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ফতিহাতুল কিতাব (সূরা ফাতিহা)পাঠ করবে না তাঁর সালাত হবে না। - ইবনু মাজাহ ৮৩৭, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, আয়িশা, আনাস, আবূ কাতাদা ও আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ উবাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। উমর ইবনুল খাত্তাব, আলী ইবনু আবী তালিব, জাবির ইবনু আবদুল্লাহ, ইমরান ইবনু হুসায়ন রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবী এই হাদিস অনুসারে আমল করেছেন। তাঁরা বলেন, সূরা ফাতিহা পাঠ ব্যতিরেকে সালাত জায়েয হবে না। ইবনু মুবারক, শাফিঈ, আহমদ, ইসহাক (রহঃ) ও এই অভিমত ব্যক্ত করেছেন।
باب مَا جَاءَ أَنَّهُ لاَ صَلاَةَ إِلاَّ بِفَاتِحَةِ الْكِتَابِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ أَبِي عُمَرَ الْمَكِّيُّ أَبُو عَبْدِ اللَّهِ الْعَدَنِيُّ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ وَأَنَسٍ وَأَبِي قَتَادَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُبَادَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَعَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَجَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ وَعِمْرَانُ بْنُ حُصَيْنٍ وَغَيْرُهُمْ قَالُوا لاَ تُجْزِئُ صَلاَةٌ إِلاَّ بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ . وَقَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ كُلُّ صَلاَةٍ لَمْ يُقْرَأْ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ فَهِيَ خِدَاجٌ غَيْرُ تَمَامٍ . وَبِهِ يَقُولُ ابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . سَمِعْتُ ابْنَ أَبِي عُمَرَ يَقُولُ اخْتَلَفْتُ إِلَى ابْنِ عُيَيْنَةَ ثَمَانِيَةَ عَشْرَ سَنَةً وَكَانَ الْحُمَيْدِيُّ أَكْبَرَ مِنِّي بِسَنَةٍ . وَسَمِعْتُ ابْنَ أَبِي عُمَرَ يَقُولُ حَجَجْتُ سَبْعِينَ حَجَّةً مَاشِيًا عَلَى قَدَمَىَّ .
Ubadah bin As-Samil narrated that :
the Prophet said: "There is no Salat for the one who does not recite Fatihatil-Kitab."
পরিচ্ছেদঃ আমীন বলা।
২৪৮. বুনদার (রহঃ) ....... ওয়াইল ইবনু হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা কেনন যে, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ( غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ) পাঠের পর আমীন বলতে শুনেছি। আর তিনি দীর্ঘস্বরে তা পাঠ করেছেন। - ইবনু মাজাহ ৮৫৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ওয়াইল ইবনু হুজর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। একাধিক সাহাবী, তাবিঈ ও পরবর্তী যুগের আলিম এই মত ব্যক্ত করেছেন। তাঁরা বলেন নীরবে না বলে আমীন উচ্চস্বরে পাঠ করতে হবে। ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ) এর অভমত এ-ই।
باب مَا جَاءَ فِي التَّأْمِينِ
حَدَّثَنَا بُنْدَارٌ، مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ حُجْرِ بْنِ عَنْبَسٍ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَرَأَ: (غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ ) فَقَالَ " آمِينَ " . وَمَدَّ بِهَا صَوْتَهُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ وَائِلِ بْنِ حُجْرٍ حَدِيثٌ حَسَنٌ . وَبِهِ يَقُولُ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ يَرَوْنَ أَنَّ الرَّجُلَ يَرْفَعُ صَوْتَهُ بِالتَّأْمِينِ وَلاَ يُخْفِيهَا . وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ .
Wa'il bin Hujr narrated:
"I heard the Prophet recite: (Not (the way) of those who earned Your anger, nor those who went astray) and he said: 'Amin.' And he stretched it out with his voice."
পরিচ্ছেদঃ আমীন বলা।
২৪৯. শুবা (রহঃ) ........ এই হাদিসটি সালামা ইবনু কুহায়ল হুজর আবূল আম্বাস আলকামা ইবনু ওয়াইল তাঁর পিতা ওয়াইল রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ) পাঠের পর আস্তে আমীন বলেছেন। - [শাজ] - সহিহ আবু দাউদ ৮৬৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৪৮ এর শেষাংশ ও ২৪৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ মুহাম্মাদ আল বুখারী (রহঃ) কে বলতে শুনেছি যে, এই বিষয়ে সুফইয়ান (রহঃ) বর্ণিত রিওয়ায়াতটি (২৪৮ নং) শু’বার রিওয়ায়াতটি (২৪৯ নং) থেকে অধিকতর সহীহ। শু’বা এই রিওয়ায়াতটির একধিক স্থানে ভুল করেছেন।
(ক) তিনি সনদে হুজর আবূল আম্বাস এর কথা বলেছেন অথচ তিনি হলেন হুজর ইবনুল আম্বাস, তাঁর উপনাম হল আবূস সাকান;
(খ) আলকামা ইবনু ওয়াইলেন নাম অতিরিক্ত উল্লেখ করেছেন অথচ এই সনদে আলকামার উল্লেখ হবে না; প্রকৃত সনদটি হল, হুজর ইবনু আম্বাস-ওয়াইল ইবনু হুজর রাদিয়াল্লাহু আনহু।
(গ) তাঁর বর্ণনায় আছে। خفض بها صوته রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নস্বরে আমীন পাঠ করেছেন অথচ প্রকৃত কথা হল مد بها صوته তিনি উচ্চস্বরে তা পাঠ করেছেন।
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আমি ইমাম আবূ যুরআকেও এই হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন সুফইয়ানের রিওয়ায়াতটই অধিক সহীহ। আলা ইবনু সালিহ আল আসা’দীও সালামা ইবনু কুহায়লেন সূত্রে এই হাদিসটি সুফইয়ানের অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ মুহাম্মাদ ইবনু আবান আবদুল্লাহ ইবনু নুমায়র আলা ইবনু সালিহ আল আসা’দী ইবনু কুহায়ল হুজর ইবনু আম্বাস ওয়াইল ইবনু হুজর সূত্রে সুফইয়ানের অনুরূপ এই হাদিসটি বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي التَّأْمِينِ
وَرَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ حُجْرٍ أَبِي الْعَنْبَسِ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَرَأَ : ( غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ ) فَقَالَ " آمِينَ " . وَخَفَضَ بِهَا صَوْتَهُ . قَالَ أَبُو عِيسَى وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ حَدِيثُ سُفْيَانَ أَصَحُّ مِنْ حَدِيثِ شُعْبَةَ فِي هَذَا وَأَخْطَأَ شُعْبَةُ فِي مَوَاضِعَ مِنْ هَذَا الْحَدِيثِ فَقَالَ عَنْ حُجْرٍ أَبِي الْعَنْبَسِ وَإِنَّمَا هُوَ حُجْرُ بْنُ عَنْبَسٍ وَيُكْنَى أَبَا السَّكَنِ . وَزَادَ فِيهِ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ وَلَيْسَ فِيهِ عَنْ عَلْقَمَةَ وَإِنَّمَا هُوَ عَنْ حُجْرِ بْنِ عَنْبَسٍ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ وَقَالَ وَخَفَضَ بِهَا صَوْتَهُ وَإِنَّمَا هُوَ وَمَدَّ بِهَا صَوْتَهُ . قَالَ أَبُو عِيسَى وَسَأَلْتُ أَبَا زُرْعَةَ عَنْ هَذَا الْحَدِيثِ فَقَالَ حَدِيثُ سُفْيَانَ فِي هَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ شُعْبَةَ . قَالَ وَرَوَى الْعَلاَءُ بْنُ صَالِحٍ الأَسَدِيُّ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ نَحْوَ رِوَايَةِ سُفْيَانَ .
قَالَ أَبُو عِيسَى حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا الْعَلاَءُ بْنُ صَالِحٍ الأَسَدِيُّ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ حُجْرِ بْنِ عَنْبَسٍ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ سُفْيَانَ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ .
(Another chain) from Wa'il bin Hujr who narrated it from :
the Prophet, and it is similar to the narrations of Sufyan from Salamah bin Kuhail
পরিচ্ছেদঃ আমীন বলার ফযীলত।
২৫০. আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনুল আলা (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইমাম যখন আমীন বলবে তোমারাও তখন আমীন বলবে। কারণ ফেরেশতাগণের আমীন বলার সাথে যার আমীন বলা হবে তাঁর পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। - ইবনু মাজাহ ৮৫১, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহিহ।
باب مَا جَاءَ فِي فَضْلِ التَّأْمِينِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَمَّنَ الإِمَامُ فَأَمِّنُوا فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Hurairah narrated that :
the Prophet said "When the Imam says 'Amin' then (all of you) say 'Amin.' For whoever's 'Amin' concurs with the 'Amin' of the angels, then his past sins will be forgiven."
পরিচ্ছেদঃ সালাতে দুইবার নীরবতা প্রসঙ্গে।
২৫১. মুহাম্মাদ ইবনুল মুছান্না (রহঃ) ..... সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালাতে দুই স্থানে নীরবতার কথা স্মরণ রেখেছি। ইমরান ইবনু হুসায়ন রাদিয়াল্লাহু আনহু একথা প্রত্যাখান করে বললেন আমরা এক স্থানের নীরবতার কথা জানি। রাবী হাসান বলেন, আমরা এই বিষয়ে মদীনার উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু কে লিখলে তিনি আমদের লিখে জানালেন যে, সামুরাই সঠিক স্মরণ রেখেছেন। রাবী সাঈদ বলেন আমরা কাতাদাকে বললাম এ নীরবতার স্থান দুইটি? তিনি বললেন একটি হল, সালাত শুরুর পর; আরেকটি হল, কিরাআতের পর। পরবর্তীতে তিনি বলেছিলেন, আরেকটি হল ولا الضالين পাঠের পর। শ্বাস স্বাভাবিক হয়ে আসার উদ্দেশ্যে কিরাআত শেষে কিছুক্ষন নীরব থাকা তিনি পছন্দ করতেন। - ইবনু মাজাহ ৮৪৪,৮৪৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীছ বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ বলেন সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান। একধিক আলিম এই অভিমত ব্যক্ত করেছেন। তারা সালাত শুরুর পর এবং কিরাআত শেষে কিছুক্ষন নীরব থাকা ইমামের জন্য মুস্তাহাব বলে মত ব্যক্ত করেছেন। ইমাম আহমদ, ইসহাক (রহঃ) ও আমদের উস্তাদগণের অভিমত এ-ই।
باب مَا جَاءَ فِي السَّكْتَتَيْنِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، قَالَ سَكْتَتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَأَنْكَرَ ذَلِكَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ وَقَالَ حَفِظْنَا سَكْتَةً . فَكَتَبْنَا إِلَى أُبَىِّ بْنِ كَعْبٍ بِالْمَدِينَةِ فَكَتَبَ أُبَىٌّ أَنْ حَفِظَ سَمُرَةُ . قَالَ سَعِيدٌ فَقُلْنَا لِقَتَادَةَ مَا هَاتَانِ السَّكْتَتَانِ قَالَ إِذَا دَخَلَ فِي صَلاَتِهِ وَإِذَا فَرَغَ مِنَ الْقِرَاءَةِ . ثُمَّ قَالَ بَعْدَ ذَلِكَ وَإِذَا قَرَأَ : (وَلاَ الضَّالِّينَ ) . قَالَ وَكَانَ يُعْجِبُهُ إِذَا فَرَغَ مِنَ الْقِرَاءَةِ أَنْ يَسْكُتَ حَتَّى يَتَرَادَّ إِلَيْهِ نَفَسُهُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَمُرَةَ حَدِيثٌ حَسَنٌ . وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ يَسْتَحِبُّونَ لِلإِمَامِ أَنْ يَسْكُتَ بَعْدَ مَا يَفْتَتِحُ الصَّلاَةَ وَبَعْدَ الْفَرَاغِ مِنَ الْقِرَاءَةِ . وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ وَأَصْحَابُنَا .
Al-Hasan narrated that :
Samurah said: "there are two pauses that I preserved from Allah's Messenger." But Imran bin Husain rejected that and said: "We preserved one pause." "So we wrote to Ubayy bin Ka'b in Al-Madinah. Ubayy wrote that Samurah was correct." Sa'eed said: "We said to Qatadah: 'What are those two pauses?' He said: 'When he entered into his Salat, and when he finished his recitation.' Then he (Qatadah) said after that: 'And when he recited (Nor those who went astray.)' And he said: 'He liked to pause when he finished the recitation until he caught his breath.'"
পরিচ্ছেদঃ সালাতে বাম হাতের উপর ডান হাত রাখা।
২৫২. কুতায়বা (রহঃ) .... কাবীসা ইবনু হুলব তাঁর পিতা হুলব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমদের ইমামত করতেন তখন ডান হাত দিয়ে তাঁর বাম হাত ধারণ করতেন। - ইবনু মাজাহ ৮০৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ওয়াইল ইবনু হুজর, গুতায়ফ ইবনুল হারিছ, ইবনু আব্বাস, ইবনু মাসঊদ ও সাহল ইবনু সা’দ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ হুলব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান। সাহাবী, তাবিঈ ও পরবর্তীযুগের আলিমগণ এই হাদিস অনুসারেই আমল করেছেন। তাঁরা সালাতে বাম হাতের উপর ডান হাত রাখার অভিমত ব্যক্ত করেছেন। কেউ কেউ উভয় হাত নাভির উপর স্থাপন করার আর কেউ কেউ নাভীর নীচে স্থাপন করার অভিমত দিয়েছেন। তবে আলিমগণের নিকট এই উভয় সুরতেরই অবকাশ রয়েছে। হুলব রাদিয়াল্লাহু আনহু এর নাম হল উয়াযীদ ইবনু কানাফা আত-তাঈ।
باب مَا جَاءَ فِي وَضْعِ الْيَمِينِ عَلَى الشِّمَالِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ قَبِيصَةَ بْنِ هُلْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَؤُمُّنَا فَيَأْخُذُ شِمَالَهُ بِيَمِينِهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ وَغُطَيْفِ بْنِ الْحَارِثِ وَابْنِ عَبَّاسٍ وَابْنِ مَسْعُودٍ وَسَهْلِ بْنِ سَعْدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ هُلْبٍ حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ يَرَوْنَ أَنْ يَضَعَ الرَّجُلُ يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِي الصَّلاَةِ . وَرَأَى بَعْضُهُمْ أَنْ يَضَعَهُمَا فَوْقَ السُّرَّةِ . وَرَأَى بَعْضُهُمْ أَنْ يَضَعَهُمَا تَحْتَ السُّرَّةِ . وَكُلُّ ذَلِكَ وَاسِعٌ عِنْدَهُمْ . وَاسْمُ هُلْبٍ يَزِيدُ بْنُ قُنَافَةَ الطَّائِيُّ .
Qabisah bin Hulb narrated from :
his father who said: "Allah's Messenger lead us in prayer and hold his left hand with his right."
পরিচ্ছেদঃ রুকু ও সিজদার সময় তাকবীর বলা।
২৫৩. কুতায়বা (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উঠা, নামা, দাঁড়ান বসার সময় তাকাবীর বলতেন। আবূ বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমা ও অনুরূপ করতেন। - ইরওয়া ৩৩০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, আনাস, ইবনু উমর, আবূ মালক আল আশআরী, আবূ মূরা, ইমরান ইবনু হুসায়ন, ওয়াইল ইবনু হুজর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহ থেকে হাদিস বর্ণিত রয়েছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। আবূ বকর, উমর, উছমান, আলী রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবী, তাবঈি ও সাধারণভাবে ফকীহ ও আলিমগণ এই হাদিস অনুসারেই আমল করেছেন।
باب مَا جَاءَ فِي التَّكْبِيرِ عِنْدَ الرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ عَلْقَمَةَ، وَالأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ وَرَفْعٍ وَقِيَامٍ وَقُعُودٍ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ وَابْنِ عُمَرَ وَأَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ وَأَبِي مُوسَى وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَوَائِلِ بْنِ حُجْرٍ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ وَعَلِيٌّ وَغَيْرُهُمْ وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ وَعَلَيْهِ عَامَّةُ الْفُقَهَاءِ وَالْعُلَمَاءِ .
Abdullah bin Mas'ud narrated:
"Allah's Messenger would say the Takbir for every lowering and raising, standing and sitting, and (so did) Abu Bakr and Umar."
পরিচ্ছেদঃ এ সম্পর্কে আর একটি অনুচ্ছেদ।
২৫৪. আবদুল্লাহ ইবনু মুনীর (রহঃ) ....... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গমনের সময় তাকবীর বলতেন। - ইরওয়া ৩৩১, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান ও সহীহ। সাহাবী ও পরবর্তী যুগের আলিমগণ এই অভিমতই ব্যক্ত করেছেন। তাঁরা বলেন রুকূ ও সিজদায় গমনের সময় তাকবীর বলবে।
باب مِنْهُ آخَرُ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ الْمَرْوَزِيُّ، قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ الْحَسَنِ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُكَبِّرُ وَهُوَ يَهْوِي . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ قَالُوا يُكَبِّرُ الرَّجُلُ وَهُوَ يَهْوِي لِلرُّكُوعِ وَالسُّجُودِ .
Abu Hurairah narrated:
"Allah's Messenger would say the Takhir while he was going down."
পরিচ্ছেদঃ রুকু এর সময় হাত তোলা।
২৫৫. কুতায়বা (রহঃ) .... সালিম তাঁর পিতা ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন এবং রুকূতে যেতেন; রুকূ থেকে মাথা তুলতেন তখন কাঁধ বরাবর হাত উঠাতেন। ইবনু আবী উমর তাঁর রিওয়ায়াতে আরো উল্লেখ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে হাত উঠাতেন না। - ইবনু মাজাহ ৮৫৮, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫৫ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي رَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الرُّكُوعِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا افْتَتَحَ الصَّلاَةَ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ وَإِذَا رَكَعَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ . وَزَادَ ابْنُ أَبِي عُمَرَ فِي حَدِيثِهِ وَكَانَ لاَ يَرْفَعُ بَيْنَ السَّجْدَتَيْنِ .
Salim narrated from :
his father (Ibn Umar) who said: "I saw Allah's Messenger when he opened the Salat, raising his hands to the level of his shoulders, and (again) when he bowed, and when he raised his head from bowing." In his narration, Ibn Abi Umar added: "And he wuld not raise them between the two prostrations."
পরিচ্ছেদঃ রুকু এর সময় হাত তোলা।
২৫৬. ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ফাযল ইবনুুস সাববাহ আল বাগদাদী (রহঃ) ও সুফইয়ান ইবনু উয়ায়না যুহরী (রহঃ) এর সনদে ইবনু আবী উমারের অনুরূপ এই হাদিসটি রিওয়ায়াত করেছেন। এই বিষয়ে উমর আলী ওয়াইল ইবনু হুজর, মালিক ইবনুল হুওয়ায়রিছ, আনাস, আবূ হুরায়রা, আবূ হুমায়দ, আবূ ইসায়দ, সাহল ইবনু সা’দ, মুহাম্মাদ বিন মাসলামা, আবূ কাতাদা আবূ মূসা আল আশআরী, জাবির, উমায়র আল লায়ছী রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদিসটি বর্ণিত রয়েছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ।
ইবনু উমর, জাবির ইবনু আবদিল্লাহ, আবূ হুরায়রা, আনাস, ইবনু আব্বাস, আবদুল্লাহ ইবনুয যুবায়র রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবী, হাসান বসরী, আতা, তাউস, মুজাহিদ, নাফি, সালিম ইবনু আবদিল্লাহ সাঈদ ইবনু জুবায়র (রহঃ) প্রমুখ তাবিঈ এই অভিমত ব্যাক্ত করেছেন। আবদুল্লাহ ইবনু মুবারক, শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ) এর অভিমত ও এ-ই। আবদুল্লাহ ইবনু মুবারক (রহঃ) বলেছেন যুহরী সালিম ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সনদে বর্ণিত হাত তোলা সম্পর্কিত হাদিসটি প্রমাণিত ও সঠিক। কিন্তু প্রথমবার অর্থাৎ তাকবীরে তাহরীম ব্যতীত অন্যস্থানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেননি বলে ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি প্রমাণিত নয়।
আহমদ ইবনু আবদা আল আমুলী (রহঃ) তাঁর সনদে ইবনু মুবারকের উক্ত বক্তব্যটি বর্ণনা করেছেন। ইয়াইয়া ইবনু মূসা বলেন যে, ইসমাঈল ইবনু আবী উওয়ায়স বলেছেন ইমাম মালিক ইবনু আনাস (রহঃ) সালাতে (রুকূতে যাওয়া ও তা থেকে উঠার সময়) হাত তোলার অভিমত দিতেন। আবদুর রাজ্জাক বলেছেন মা’মার (রহঃ) সালাতের (উক্তক্ষেত্রে) হাত তোলার পক্ষপাতি ছিলেন। জারূদ ইবনু মু’আযকে বলতে শুনেছি যে, সুফাইয়ান ইবনু উয়ায়ানা, উমর ইবনু হারুন, নযর ইবনু শুমায়ল (রহঃ) ও সালাতের শুরুতে এবং রুকূর সময় এবং তা থেকে মাথা তোলার সময় হাত তুলতেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ২৫৬ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي رَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الرُّكُوعِ
قَالَ أَبُو عِيسَى حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الصَّبَّاحِ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَ حَدِيثِ ابْنِ أَبِي عُمَرَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ، وَعَلِيٍّ، وَوَائِلِ بْنِ حُجْرٍ، وَمَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، وَأَنَسٍ، وَأَبِي، هُرَيْرَةَ وَأَبِي حُمَيْدٍ وَأَبِي أُسَيْدٍ وَسَهْلِ بْنِ سَعْدٍ وَمُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ وَأَبِي قَتَادَةَ وَأَبِي مُوسَى الأَشْعَرِيِّ وَجَابِرٍ وَعُمَيْرٍ اللَّيْثِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَبِهَذَا يَقُولُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمُ ابْنُ عُمَرَ وَجَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ وَأَبُو هُرَيْرَةَ وَأَنَسٌ وَابْنُ عَبَّاسٍ وَعَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ وَغَيْرُهُمْ وَمِنَ التَّابِعِينَ الْحَسَنُ الْبَصْرِيُّ وَعَطَاءٌ وَطَاوُسٌ وَمُجَاهِدٌ وَنَافِعٌ وَسَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ وَسَعِيدُ بْنُ جُبَيْرٍ وَغَيْرُهُمْ . وَبِهِ يَقُولُ مَالِكٌ وَمَعْمَرٌ وَالأَوْزَاعِيُّ وَابْنُ عُيَيْنَةَ وَعَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ قَدْ ثَبَتَ حَدِيثُ مَنْ يَرْفَعُ يَدَيْهِ وَذَكَرَ حَدِيثَ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ وَلَمْ يَثْبُتْ حَدِيثُ ابْنِ مَسْعُودٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَرْفَعْ يَدَيْهِ إِلاَّ فِي أَوَّلِ مَرَّةٍ . حَدَّثَنَا بِذَلِكَ أَحْمَدُ بْنُ عَبْدَةَ الآمُلِيُّ حَدَّثَنَا وَهْبُ بْنُ زَمْعَةَ عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ . قَالَ وَحَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ قَالَ كَانَ مَالِكُ بْنُ أَنَسٍ يَرَى رَفْعَ الْيَدَيْنِ فِي الصَّلاَةِ . وَقَالَ يَحْيَى وَحَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ كَانَ مَعْمَرٌ يَرَى رَفْعَ الْيَدَيْنِ فِي الصَّلاَةِ . وَسَمِعْتُ الْجَارُودَ بْنَ مُعَاذٍ يَقُولُ كَانَ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ وَعُمَرُ بْنُ هَارُونَ وَالنَّضْرُ بْنُ شُمَيْلٍ يَرْفَعُونَ أَيْدِيَهُمْ إِذَا افْتَتَحُوا الصَّلاَةَ وَإِذَا رَكَعُوا وَإِذَا رَفَعُوا رُءُوسَهُمْ .
Salim narrated:
Same as (above) with a different chain
পরিচ্ছেদঃ রাসূল (ﷺ) প্রথম বার ব্যতিত অন্য কোন সময় হাত তুলেন নি।
২৫৭. হান্নাদ (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, তিনি একদিন উপস্থিত লোকদের বললেন আমি কি তোমাদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের মত সালাত পড়ব? এরপর তিনি সালাত পড়লেন এবং তাতে প্রথমবার অর্থাৎ তাকবীরে তাহরীমা ব্যতীত অন্য কোন সময় হাত তুললেন না। - সিফাতুস সালাত, মূল-মিশকাত ৮০৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত রয়েছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি হাসান। একাদিক সাহাবী ও তাবিঈ এই অভিমত ব্যক্ত করেছেন। সুফইয়ান ছাওরী (রহঃ) ও কূফাবাসী আলিমদের অভিমতও এ-ই।
باب مَا جَاءَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَرْفَعْ إِلاَّ فِي أَوَّلِ مَرَّةٍ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ عَلْقَمَةَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ أَلاَ أُصَلِّي بِكُمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى فَلَمْ يَرْفَعْ يَدَيْهِ إِلاَّ فِي أَوَّلِ مَرَّةٍ . قَالَ وَفِي الْبَابِ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ . وَبِهِ يَقُولُ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ .
Alqamah narrated that :
Abdullah bin Mas'ud said: "Shall I not demonstrate the Salat of Allah's Messenger to you?" Then he offered Salat and he did not raise his hands except while saying the first Takbir."
পরিচ্ছেদঃ রুকুতে হাঁটুদ্বয়ে হাত রাখা।
২৫৮. আহমদ ইবনু মানী (রহঃ) ..... আবূ আবদির রাহমান আস সুলামী (রহঃ) থেকে বর্ণনা করেন যে, উমর উবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমাদের জন্য (রুকূতে) হাটুদ্বয় ধারণ করা সুন্নাত হিসাবে নির্ধারণ করা হয়েছে। সুতরাং তোমরা তা ধারণ করবে। - তিরমিজী হাদিস নম্বরঃ ২৫৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে সা’দ, আনাস, আবূ হুমায়দ, আবূ উসায়ত, সাহল ইবনু সা’দ , মুহাম্মাদ ইবনু মাসলামা, আবূ মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। সাহাবী, তাবিঈ ও পরবর্তী যুগের আলিমগণ এই হাদিস অনুসারেই আমল করেছে। ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু ও তার কিতপয় শাগরিদ ব্যতীত এই বিষয়ে কারো কোন মতবিরোধ নেই। ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু ও তাঁর কতিপয় শাগরিদ থেকে বর্ণিত আছে যে, রুকুতে তাঁর দুই হাত একত্রে মিলিয়ে উরুর মাঝে চেপে ধরতেন। আলিমগণ এই বিষয়টি মানসূখ বা রহিত বলে গণ্য করেছেন।
باب مَا جَاءَ فِي وَضْعِ الْيَدَيْنِ عَلَى الرُّكْبَتَيْنِ فِي الرُّكُوعِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا أَبُو حَصِينٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، قَالَ قَالَ لَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ رضى الله عَنْهُ إِنَّ الرُّكَبَ سُنَّتْ لَكُمْ فَخُذُوا بِالرُّكَبِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ سَعْدٍ وَأَنَسٍ وَأَبِي حُمَيْدٍ وَأَبِي أُسَيْدٍ وَسَهْلِ بْنِ سَعْدٍ وَمُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ وَأَبِي مَسْعُودٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ لاَ اخْتِلاَفَ بَيْنَهُمْ فِي ذَلِكَ إِلاَّ مَا رُوِيَ عَنِ ابْنِ مَسْعُودٍ وَبَعْضِ أَصْحَابِهِ أَنَّهُمْ كَانُوا يُطَبِّقُونَ . وَالتَّطْبِيقُ مَنْسُوخٌ عِنْدَ أَهْلِ الْعِلْمِ .
Abu Abdur-Rahman As-Sulami said:
"Umar bin Al-Khattab [may Allah be pleased with him] said to us: 'The knees are the Sunnah for you, so hold the knees.'"
পরিচ্ছেদঃ রুকুতে হাঁটুদ্বয়ে হাত রাখা।
২৫৯. সা’দ ইবনু আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা পূর্বে রুকূর মাঝে এইরূপ করতাম। পরে আমাদেরকে তা থেকে নিষেধ করে দেওয়া হয় এবং হাঁটুতে হাত রাখতে নির্দেশ দেওয়া হয়। কুতায়বা (রহঃ) সা’দ ইবনু আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে উক্ত রিওয়ায়াতটি বর্ণনা করেছেন। - ইবনু মাজাহ ৮৭৩, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫৯ [আল মাদানী প্রকাশনী]
হুমায়দ আস সাঈদীর নাম হল আবদুর রহমান ইবনু সা’দত ইবনুল মুনযির। আবূ উসায়দ আস সাঈদীর নাম হল মালিম ইবনু রাবীআ। আবূ হাসীনের নাম হল উছামন ইবনু আসিম আল আসা’দী। আবূ আবদির রাহমান আস সুলামীর নাম হল আবদুল্লাহ ইবনু হাবীব। আবূ ইয়াফূরের নাম হল আবদুর রাহমান ইবনু উবায়দ ইবনু নিসতাস। আবূ ইয়াফূর আল-আবদীর নাম হল ওয়াকীদ, মতান্তরে ওয়াকদান। তিনি আবদুর রাহমান ইবনু আবী আওফা থেকে হাদিস রিওয়ায়াত করেছেন। উভয় আবূ ইয়ায়ূর ছিলেন কূফার বাসিন্দা।
باب مَا جَاءَ فِي وَضْعِ الْيَدَيْنِ عَلَى الرُّكْبَتَيْنِ فِي الرُّكُوعِ
قَالَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ كُنَّا نَفْعَلُ ذَلِكَ فَنُهِينَا عَنْهُ وَأُمِرْنَا أَنْ نَضَعَ الأَكُفَّ عَلَى الرُّكَبِ . قَالَ حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي يَعْفُورٍ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ سَعْدٍ بِهَذَا . وَأَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدِ بْنِ الْمُنْذِرِ . وَأَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ اسْمُهُ مَالِكُ بْنُ رَبِيعَةَ . وَأَبُو حَصِينٍ اسْمُهُ عُثْمَانُ بْنُ عَاصِمٍ الأَسَدِيُّ . وَأَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ حَبِيبٍ . وَأَبُو يَعْفُورٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُبَيْدِ بْنِ نِسْطَاسٍ . وَأَبُو يَعْفُورٍ الْعَبْدِيُّ اسْمُهُ وَاقِدٌ وَيُقَالُ وَقْدَانُ وَهُوَ الَّذِي رَوَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى . وَكِلاَهُمَا مِنْ أَهْلِ الْكُوفَةِ .
Sa'd bin Abi Waqas said:
"We would do that, but then we were prohibited from it, and we were ordered to put our hands on our knees."
পরিচ্ছেদঃ রুকুর সময় হাত দু'টি শরীরের পার্শ্বদেশ থেকে পৃথক রাখা।
২৬০. মুহাম্মাদ ইবনু বাশশার বুনদার (রহঃ) ...... আব্বাস ইবনু সাহল (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন একবার আবূ হুমায়দ, আবূ উসায়দ, সহল ইবনু সা’দ এবং মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ একস্থানে একত্রিত হলেন। তাঁরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত সম্পর্কে আলোচনা করছিলেন। আবূ হুমায়দ রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত সম্পর্কে তোমাদের মধ্যে আমি ভাল জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূকূর সময় দুই হাটুতে তাঁর দুই হাত এমনভাবে স্থাপন করছিলেন যে, যেন তিনি হাটু দুটি ধরে আছেন এবং হাত দুটো পার্শ্বদেশ থেকে দূরে সরিয়ে ধনুর ছিলাম মত তা বানয়ে নিয়েছিলেন। - সহিহ আবু দাউদ ৭২৩, মিশকাত ৮০১, সিফাতুস সালাত ১১০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুমায়দ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। রুকূ এবং সিজদার সময় পার্শ্বদেশ থেকে হাত পৃথক রাখার বিধানটই আলিমগণ গ্রহণ করেছেন।
باب مَا جَاءَ أَنَّهُ يُجَافِي يَدَيْهِ عَنْ جَنْبَيْهِ فِي الرُّكُوعِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، بُنْدَارٌ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَبَّاسُ بْنُ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ اجْتَمَعَ أَبُو حُمَيْدٍ وَأَبُو أُسَيْدٍ وَسَهْلُ بْنُ سَعْدٍ وَمُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ فَذَكَرُوا صَلاَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَقَالَ أَبُو حُمَيْدٍ أَنَا أَعْلَمُكُمْ بِصَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَكَعَ فَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ كَأَنَّهُ قَابِضٌ عَلَيْهِمَا وَوَتَّرَ يَدَيْهِ فَنَحَّاهُمَا عَنْ جَنْبَيْهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي حُمَيْدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ الَّذِي اخْتَارَهُ أَهْلُ الْعِلْمِ أَنْ يُجَافِيَ الرَّجُلُ يَدَيْهِ عَنْ جَنْبَيْهِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ .
Abbas bin Sahl [bin Sa'd] narrated:
"Abu Humaid, Abu Usaid, Sahl bin Sa'd, and Muhammad bin Maslamah were once together and they were mentioning the Salat of Allah's Messenger. Abu Humaid said: 'I am the most knowledgeable among you of the Salat of Allah's Messenger: Allah's Messenger would bow and place his hands on his knees as if he was grasping them, and he would draw his forearms to hold them away from his sides.'"
পরিচ্ছেদঃ রুকু এবং সিজদার তাসবীহ।
২৬১. আলী ইবনু হুজর (রহঃ) .... ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমদের কেউ যদি রুকূতে তিনবার "সুবহানা রাব্বিআল আযীম" পাঠ করে নেয় তবে তাঁর রুকূ পূর্ণ হল। আর এ হল সর্বনিম্ন পরিমান। এমনিভবে কেউ যদি সিজদার মাঝে "সুবহানা রাব্বিআল আলা" তিনবার পাঠ করে নেয় তবে তাঁর সিজদাও পূর্ণ হল। আর এ হল সর্বনিম্ন পরিমাণ। - ইবনু মাজাহ ৮৯০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে হুযায়ফা ও উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীছ বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু এর এই রিওয়ায়াতটির সনদ মুত্তাসিল বা অবিচ্ছিন্ন নয়। ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু এর সাথে রাবী আওন ইবনু আবদিল্লাহ (রহঃ) এর সাক্ষাৎ হয়নি। আলিম ও ফকীহগণ এই হাদিস অনুসরে আমল করেছেন। তাঁরা রুকূ এবং সিজদায় তাসবীহ পাঠের ক্ষেত্রে তিনবার অপেক্ষা কম না করা মুস্তাহাব বলে মত পোষণ করেন। ইবনু মুবারক (রহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন ইমামের জন্য পাঁচবার করে তাসবীহ পাঠ করা মুস্তাহাব যাতে তাঁর পিছনে যারা আছে তাঁরা যেন তিনবার তা পাঠ করার সুযোগ পায়। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ও অনুরূপ মত ব্যক্ত করেছেন।
باب مَا جَاءَ فِي التَّسْبِيحِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ إِسْحَاقَ بْنِ يَزِيدَ الْهُذَلِيِّ، عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا رَكَعَ أَحَدُكُمْ فَقَالَ فِي رُكُوعِهِ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ ثَلاَثَ مَرَّاتٍ فَقَدْ تَمَّ رُكُوعُهُ وَذَلِكَ أَدْنَاهُ . وَإِذَا سَجَدَ فَقَالَ فِي سُجُودِهِ سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى ثَلاَثَ مَرَّاتٍ فَقَدْ تَمَّ سُجُودُهُ وَذَلِكَ أَدْنَاهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ حُذَيْفَةَ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ لَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ . عَوْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ لَمْ يَلْقَ ابْنَ مَسْعُودٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ يَسْتَحِبُّونَ أَنْ لاَ يَنْقُصَ الرَّجُلُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ مِنْ ثَلاَثِ تَسْبِيحَاتٍ . وَرُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ أَنَّهُ قَالَ أَسْتَحِبُّ لِلإِمَامِ أَنْ يُسَبِّحَ خَمْسَ تَسْبِيحَاتٍ لِكَىْ يُدْرِكَ مَنْ خَلْفَهُ ثَلاَثَ تَسْبِيحَاتٍ . وَهَكَذَا قَالَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ .
Ibn Mas'ud narrated that :
the Prophet said: "When one of you bows then says while he is bowing: (Subhana Rabbiyal Azim) 'Glorious is my Lord the Magnificent' three times, then he has completed his bowing. And that is the least of it. And when he prostrates and says while prostrating: (Subhana Rabbiyal A'la) 'Glorious is my Lord the Most High' three times, then he has completed his prostrations, and that is the least of it.'"
পরিচ্ছেদঃ রুকু এবং সিজদার তাসবীহ।
২৬২. মাহমূদ ইবনু গায়লান (রহঃ) .... হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সালাত পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকূতে সুবহানা রাব্বিআল আযীম এবং সিজদায় সুবহানা রাব্বিআল আলা পাঠ করতেন। রহমতের আয়াত তিলাওয়াত করলে থামতেন এবং রহমতের দুআ করতেন। আযাবের আয়াত তিলাওয়াত করলে থামতেন এবং তা থেকে পানাহ চাইতেন। - মিশকাত ৮৮১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান ও সহীহ।
باب مَا جَاءَ فِي التَّسْبِيحِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ سَعْدَ بْنَ عُبَيْدَةَ، يُحَدِّثُ عَنِ الْمُسْتَوْرِدِ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ، أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَانَ يَقُولُ فِي رُكُوعِهِ " سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ " . وَفِي سُجُودِهِ " سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى " . وَمَا أَتَى عَلَى آيَةِ رَحْمَةٍ إِلاَّ وَقَفَ وَسَأَلَ وَمَا أَتَى عَلَى آيَةِ عَذَابٍ إِلاَّ وَقَفَ وَتَعَوَّذَ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Hudhaifah narrated that :
he performed Salat with the Prophet, and that while he was bowing he would say: (Subhana Rabbiyal Azim); "Glorious is my Lord the Magnificent" and while prostrating: (Subhana Rabbiyal A'la) 'Glorious is my Lord the Most High.' And he would not recite an Ayah mentioning mercy, except that he would stop and ask (for mercy), and he would not recite an Ayah mentioning punishment, except that he would stop and seek refuge (with Allah from it).
পরিচ্ছেদঃ রুকু এবং সিজদার তাসবীহ।
২৬৩. মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... শুবা (রহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি অন্য সূত্রেও বর্ণিত আছে যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে রাতে সালাত আদায় করেছেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৩ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي التَّسْبِيحِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
قَالَ وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ شُعْبَةَ، نَحْوَهُ . وَقَدْ رُوِيَ عَنْ حُذَيْفَةَ، هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ أَنَّهُ صَلَّى بِاللَّيْلِ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَذَكَرَ الْحَدِيثَ .
(Another similar narration) This Hadith has been narrated from Hudhaifah :
from another route: "That he performed Salat during the night with the Prophet" and he mentioned the Hadith.
পরিচ্ছেদঃ রুকু এবং সিজদায় কিরাআত নিষিদ্ধ।
২৬৪. ইসহাক ইবনু মূসা আনসারী (রহঃ) ..... আলী ইবনু আবী তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশম, কুসুম রঙ্গের কাপড় (হলুদ), স্বর্ণের আংটি এবং রুকূতে কুরআন পাঠ করা নিষেধ করেছেন। - মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। সাহাবী ও পরবর্তীযুগের আলিমগণ এই অভিমত ব্যক্ত করেছেন। তাঁরা রুকূ এবং সিজদায় কুরআন পাঠ নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছেন। এই বিষয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ। সাহাবী ও পরবর্তীযুগের আলিমগণ এই অভিমত ব্যক্ত করেছেন। তাঁরা রুকু এবং সিজাদায় কুরআন পাঠ নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছেন।
باب مَا جَاءَ فِي النَّهْىِ عَنِ الْقِرَاءَةِ، فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ لُبْسِ الْقَسِّيِّ وَالْمُعَصْفَرِ وَعَنْ تَخَتُّمِ الذَّهَبِ وَعَنْ قِرَاءَةِ الْقُرْآنِ فِي الرُّكُوعِ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ كَرِهُوا الْقِرَاءَةَ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ .
Ali bin Abi Talib narrated:
"The Prophet prohibited wearing Qassi, and that which is dyed with safflower, and from the gold ring, and from reciting the Quran while bowing."
পরিচ্ছেদঃ যদি কেউ রুকু এবং সিজদায় পিঠ স্থির না রাখে।
২৬৫. আহমদ ইবনু মানী (রহঃ) ..... আবূ মাসউদ আল আনসারী আল বাদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ রুকূ ও সিজদার সময় যদি কেউ তাঁর পিঠ স্থির না রাখে তবে তাঁর সালাত হবে না। - ইবনু মাজাহ ৮৭০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী ইবনু শায়বান, আনাস, আবূ হুরায়রা, রিফাআ আয যুরাকী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত রয়েছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। সাহাবী ও পরবর্তী যুগের আলিমগণ এই হাদিস অনুসারে আমল করে থাকেন। তাঁরা রুকূ ও সিজদার সময় পিঠ স্থির রাখার বিধান দিয়েছেন। ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ) বলেন রুকূ ও সিজদার সময় পিঠ স্থির না রাখলে সালাত ফাসিদ বরে গণ্য হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি রুকূ এবং সিজদায় তাঁর পিঠ স্থির না রাখে ততে তাঁর সালাত হবে না। রাবী আবূ মা’মারের নাম হল আবদুল্লাহ ইবনু সাখবারা। আর আবূ মাসঊদ রাদিয়াল্লাহু আনহু আনাসারী ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী। তাঁর নাম হল উকবা ইবনু আমর।
باب مَا جَاءَ فِيمَنْ لاَ يُقِيمُ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ الْبَدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لا تُجْزِئُ صَلاَةٌ لاَ يُقِيمُ فِيهَا الرَّجُلُ يَعْنِي صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيِّ بْنِ شَيْبَانَ وَأَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ وَرِفَاعَةَ الزُّرَقِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ يَرَوْنَ أَنْ يُقِيمَ الرَّجُلُ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ . وَقَالَ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ مَنْ لَمْ يُقِمْ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ فَصَلاَتُهُ فَاسِدَةٌ لِحَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم " لاَ تُجْزِئُ صَلاَةٌ لاَ يُقِيمُ الرَّجُلُ فِيهَا صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ " . وَأَبُو مَعْمَرٍ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ سَخْبَرَةَ . وَأَبُو مَسْعُودٍ الأَنْصَارِيُّ الْبَدْرِيُّ اسْمُهُ عُقْبَةُ بْنُ عَمْرٍو .
Abu Mas'ud Al-Ansari [Al-Badri] narrated that :
Allah's Messenger said: "The Salat is not acceptable if a man is not at rest - meaning his back - while bowing and prostrating."
পরিচ্ছেদঃ রুকু থেকে মাথা তোলার সময় কি বলবে?
২৬৬. মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ..... আলী ইবনু আবী তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকূ থেকে মাথা তোলার সময় বলতেনঃ
سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ
- সহিহ আবু দাউদ ৭৩৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু উমর, ইবনু আব্বাস, ইবনু আবী আওফা, আবূ জুহায়ফা, এবং আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহ তেকেও হাদিস বর্ণিত রয়েছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আলী রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। আলিমগণ কেউ কেউ হাদিস অনুসারে আমল করেছেন। ইমাম শাফিঈ (রহঃ) এর বক্তব্যও এ-ই। তিনি বলেন, ফরয ও নফল সবক্ষেত্রে এই দুআ প্রযোজ্য। কূফাবাসী আলিমগণের কেউ কেউ বলেন একিট নফলের ক্ষেত্রে প্রযোজ্য। ফরযের ক্ষেত্রে এই দুআ পড়বে না।
باب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونُ، حَدَّثَنِي عَمِّي، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ وَابْنِ أَبِي أَوْفَى وَأَبِي جُحَيْفَةَ وَأَبِي سَعِيدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ قَالَ يَقُولُ هَذَا فِي الْمَكْتُوبَةِ وَالتَّطَوُّعِ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْكُوفَةِ يَقُولُ هَذَا فِي صَلاَةِ التَّطَوُّعِ وَلاَ يَقُولُهَا فِي صَلاَةِ الْمَكْتُوبَةِ . قَالَ أَبُو عِيسَى وَإِنَّمَا يُقَالُ الْمَاجِشُونِيُّ لأَنَّهُ مِنْ وَلَدِ الْمَاجِشُونِ .
Ali bin Abi Talib narrated:
"When Allah's Messenger would raise his head from bowing he would say: (Sami Allahi liman hamidal. Rabba na lakal-hamd, mil'as-samawati wa mil'al-ardi wa mil'a ma bainahuma wa mil'a ma shi'ia min shay'in ba'd) 'Allah listens to those who praise Him. O our Lord! And to You is the praise that fills the heavens and fills the earth, and fills what is between them, and fills whatever there is beyond that You will.' He said: There are narrations on this topic from Ibn Umar, Ibn Abbas, Ibn Abi Awfa, Abu Juhaifa, and Abu Sa'eed.
পরিচ্ছেদঃ এই বিষয়ে আর একটি অনুচ্ছেদ।
২৬৭. ইসহাক ইবনু মূসা আল আনসারী (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইমাম যখন বলবে (سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ) তখন তোমরা বলবে (رَبَّنَا وَلَكَ الْحَمْدُ) ফেরেশতাদের এই দুআর অনুরূপ যার দুআ পাঠ হবে তাঁর পূর্ববর্তী গুনাহসমূহ মাফ হয়ে যাবে। - সহিহ আবু দাউদ ৭৯৪, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান ও সহীহ। সাহাবী ও পরবর্তী যুগের আলিমদের কেউ কেউ এই হাদিস অনুসারে আমল গ্রহণ করেছেন তাঁরা বলেনঃ ইমাম বলবে (سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ) আর মুক্তদিরা বলবে (رَبَّنَا وَلَكَ الْحَمْدُ) ইমাম আহমদ (রহঃ) এর মতও এ-ই। ইবনু সীরীন প্রমুখ বলেনঃ ইমামের মত তাঁর পিছনের মুক্তদিরাও একই দুআ পাঠ করবেঃ (سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ) ইমাম শাফিঈ ও ইসহাক (রহঃ) ও এই অভিমত ব্যক্ত করেছেন।
باب آخَرُ مِنْهُ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا قَالَ الإِمَامُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ . فَقُولُوا رَبَّنَا وَلَكَ الْحَمْدُ فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ أَنْ يَقُولَ الإِمَامُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ . وَيَقُولُ مَنْ خَلْفَ الإِمَامِ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ . وَبِهِ يَقُولُ أَحْمَدُ . وَقَالَ ابْنُ سِيرِينَ وَغَيْرُهُ يَقُولُ مَنْ خَلْفَ الإِمَامِ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ . مِثْلَ مَا يَقُولُ الإِمَامُ . وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَإِسْحَاقُ .
Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "When the Imam says: (Sami Allahu liman hamidah) 'Allah listens to those who praise Him. Then (all of you) say: (Rabbana wa lakal-hamd) 'O our Lord! And to You is the praise for whoever's saying concurs with the saying of the angels, then his past sins will be forgiven."
পরিচ্ছেদঃ সিজদার সময় দুই হাত রাখার পূর্বে দুই হাঁটু রাখা।
২৬৮. সালামা ইবনু শাবীব, আবদুল্লাহ ইবনু মুনীর, আহমদ ইবনু ইবরাহীম আদ দাওরাকী, হাসান ইবনু আলী আল হুলওয়ানী এবং আরো একধিক রাবী (রহঃ) ..... ওয়াইল ইবনু হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি রাসূল কে দেখেছি, তিনি যখন সিজদা করছিলেন তখন দুই হাত রাখার আগে দুই হাটু রাখছিলেন। আর যখন সিজদা থেকে উঠছিলেন তখন দুই হাটুর আগে দুই হাত তুলছিলেন। - ইবনু মাজাহ ৮৮২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৮ [আল মাদানী প্রকাশনী]
হাসান ইবনু আলী (রহঃ) তাঁর রিওয়ায়াতে আরো উল্লেখ করেন যে, রাবী ইয়যীদ ইবনু হারুন বলেন আসিম ইবনু কুলায়ব থেকে শরীক (রহঃ) এই হাদিসটি ছাড়া আর কোন হাদিস বর্ণনা করেননি।
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি গরীব ও হাসান। শরীফ (রহঃ) ছাড়া আর কেউ এই হাদিসটি রিওয়ায়াত করেছেন বলে আমদের জানা নেই। অধিকাংশ আলিম এই হাদিস অনুসারে আমল গ্রহণ করেছেন যে, সিজদায় যাওয়ার সময় হাতের আগে দুই হাটু রাখবে আর উঠার সময় হাটুর পূর্বে দুইহাত উঠাবে। আসিমের সূত্রে হাম্মাম (রহঃ) এই হাদিসটি মুরসালরুপে রিওয়ায়াত করেছেন। এতে ওয়াইল ইবনু হুজর রাদিয়াল্লাহু আনহু এর উল্লেখ করেননি।
باب مَا جَاءَ فِي وَضْعِ الرُّكْبَتَيْنِ قَبْلَ الْيَدَيْنِ فِي السُّجُودِ
حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، وَأَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سَجَدَ يَضَعُ رُكْبَتَيْهِ قَبْلَ يَدَيْهِ وَإِذَا نَهَضَ رَفَعَ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ . قَالَ زَادَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ فِي حَدِيثِهِ قَالَ يَزِيدُ بْنُ هَارُونَ وَلَمْ يَرْوِ شَرِيكٌ عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ إِلاَّ هَذَا الْحَدِيثَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُ أَحَدًا رَوَاهُ مِثْلَ هَذَا عَنْ شَرِيكٍ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ يَرَوْنَ أَنْ يَضَعَ الرَّجُلُ رُكْبَتَيْهِ قَبْلَ يَدَيْهِ وَإِذَا نَهَضَ رَفَعَ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ . وَرَوَى هَمَّامٌ عَنْ عَاصِمٍ هَذَا مُرْسَلاً وَلَمْ يَذْكُرْ فِيهِ وَائِلَ بْنَ حُجْرٍ .
Wa'il bin Hujr narrated:
"I saw Allah's Messenger when he prostrated placing his knees (on the ground) before his hands, and when he got up, he raised his hands before his knees."
পরিচ্ছেদঃ এই বিষয়ে আর একটি অনুচ্ছেদ।
২৬৯. কুতায়া (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ তার নামাযে কি উটের মত ভর দিয়ে বসবে (সাজদায়)? ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি গরীব। রাবী আবূয যিনাদ (রহঃ) থেকে অন্য কোনভবে এটির রিওয়ায়াত আছে বলে আমদের জানা নেই। - মিশকাত ৮৯৯, ইরওয়া ২/৭৮, সহিহ আবু দাউদ ৭৮৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৯ [আল মাদানী প্রকাশনী]
আবদুল্লাহ ইবনু সাঈদ আল মাকবুরী এর সূত্রেও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত আছে। হাদিস বিশেষজ্ঞ ইয়াহইয়া ইবনু সাঈদ আল কাত্তান (রহঃ) প্রমুখ আবদুল্লাহ ইবনু সাঈদ আল মাকবুরীকে যঈফ বলেছেন।
باب آخَرُ مِنْهُ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَسَنٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " يَعْمِدُ أَحَدُكُمْ فَيَبْرُكُ فِي صَلاَتِهِ بَرْكَ الْجَمَلِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَبِي الزِّنَادِ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَعَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْمَقْبُرِيُّ ضَعَّفَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ وَغَيْرُهُ .
Abu Hurairah narrated that :
the Prophet said; "Is it that one of you intends to kneel in his Salat with the kneeling of the camel?"
পরিচ্ছেদঃ নাক ও কপালের উপর সিজদা প্রদান।
২৭০. মুহাম্মাদ ইবনু বাশশার বুনদার (রহঃ) ..... আবূ হুমায়দ আল সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার সময় তাঁর নাক ও কপালকে মাটিতে স্থির করে স্থাপন করতেন, শরীরের দুই পার্শ্ব থেকে হাত দুটো সরিয়ে রাখতেন এবং কাঁধ বরাবর দুই হাত রাখতেন। - সহিহ আবু দাউদ ৭২৩, মিশকাত ৮০১, সিফাতুস সালাত ১২৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু আব্বাস, ওয়াইল ইবনু হুজর এবং আবূ সাঈদ (রা) থেকেও হাদিস বর্ণিত আছে ইমাম আবূ ঈসা তিরমিযী বলেন আবূ হুমায়দ (রহঃ) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। আলিমগণ এই হাদিস অনুসারে আমল করেছেন। তাঁরা বলেন, নাক ও কপাল উভয়ের উপর সিজদা করতে হবে। কেউ যদি নাক বাদ দিয়ে কেবল কপালের উপর সিজদা করে তবে একদল আলিম বলেন যে তা যথেষ্ট হবে। অপর একদল বলেন, কপাল ও নাক উভয়ের উপর সিজাদ না করা পর্যন্ত সিজদা হবে না।
باب مَا جَاءَ فِي السُّجُودِ عَلَى الْجَبْهَةِ وَالأَنْفِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، بُنْدَارٌ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي عَبَّاسُ بْنُ سَهْلٍ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا سَجَدَ أَمْكَنَ أَنْفَهُ وَجَبْهَتَهُ مِنَ الأَرْضِ وَنَحَّى يَدَيْهِ عَنْ جَنْبَيْهِ وَوَضَعَ كَفَّيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَوَائِلِ بْنِ حُجْرٍ وَأَبِي سَعِيدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي حُمَيْدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنْ يَسْجُدَ الرَّجُلُ عَلَى جَبْهَتِهِ وَأَنْفِهِ فَإِنْ سَجَدَ عَلَى جَبْهَتِهِ دُونَ أَنْفِهِ فَقَدْ قَالَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ يُجْزِئُهُ . وَقَالَ غَيْرُهُمْ لاَ يُجْزِئُهُ حَتَّى يَسْجُدَ عَلَى الْجَبْهَةِ وَالأَنْفِ .
Abu Humaid As-Sa'idi narrated:
"When the Prophet would prostrate, he placed his nose and his forehead on the ground, and he held his forearms away from his sides, and he placed his hands parallel to his shoulders."
পরিচ্ছেদঃ সিজদার সময় চেহারা কোথায় রাখবে?
২৭১. কুতায়বা (রহঃ) .... আবূ ইসহাক (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করেছিলাম, সিজদার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চেহারা কোথায় রাখতেন? তিনি বললেন দুই হাতের মাঝে। - মুসলিম ২/১৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ওয়াইল ইবনু হুজর ও আবূ হুমায়দ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান সহীহ ও গরীব। এই হাদিস অনুসারে আলিমদের কেউ কেউ বলেন সিজাদার সময় হাত দুই কানের কাছাকাছি থাকবে।
باب مَا جَاءَ أَيْنَ يَضَعُ الرَّجُلُ وَجْهَهُ إِذَا سَجَدَ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الْحَجَّاجِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ قُلْتُ لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ أَيْنَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَضَعُ وَجْهَهُ إِذَا سَجَدَ فَقَالَ بَيْنَ كَفَّيْهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ وَأَبِي حُمَيْدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْبَرَاءِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَهُوَ الَّذِي اخْتَارَهُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنْ تَكُونَ يَدَاهُ قَرِيبًا مِنْ أُذُنَيْهِ .
Abu Ishaq narrated:
"I said to Al-Bara bin Azib: 'Where would the Prophet place his face when he prostrated?' He said: 'Between his hands.'"
পরিচ্ছেদঃ সপ্ত অঙ্গে সিজদা প্রদান।
২৭২. কুতায়বা (রহঃ) ... আব্বাস ইবনু আবদিল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন যে, বান্দা যখন সিজদা করে তখন তাঁর সথে তাঁর সাতটি অঙ্গও সিজদা করে- তাঁর চেহারা, তাঁর দুই করতল, দুই হাঁটু এবং দুই পা। - ইবনু মাজাহ ৮৮৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু আববস, আবূ হুরায়রা, জাবির ও আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ আলিমগণ এই হাদিস অনুসারে আমল করেছেন।
باب مَا جَاءَ فِي السُّجُودِ عَلَى سَبْعَةِ أَعْضَاءٍ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا سَجَدَ الْعَبْدُ سَجَدَ مَعَهُ سَبْعَةُ آرَابٍ وَجْهُهُ وَكَفَّاهُ وَرُكْبَتَاهُ وَقَدَمَاهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ وَجَابِرٍ وَأَبِي سَعِيدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْعَبَّاسِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَعَلَيْهِ الْعَمَلُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ .
Al-Abbas bin Abdul-Muttalib narrated that he heard :
Allah's Messenger Saying: "When the worshipper prostrates with him: His face, his hands, his knees, and his feet."
পরিচ্ছেদঃ সপ্ত অঙ্গে সিজদা প্রদান।
২৭৩. কুতায়বা (রহঃ) .... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত অঙ্গে সিজদা করতে এবং সিজদাকালে চুল ও কাপড় ফিরেয়ে না রাখতে নির্দেশত হয়েছেন। - ইবনু মাজাহ ৮৮৪, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃএই হাদিসটি হাসান ও সহীহ।
باب مَا جَاءَ فِي السُّجُودِ عَلَى سَبْعَةِ أَعْضَاءٍ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أُمِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ وَلاَ يَكُفَّ شَعْرَهُ وَلاَ ثِيَابَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Ibn Abbas narrated:
"The Prophet ordered that one prostrate on seven bones and that he not gather his hair nor his garment."
পরিচ্ছেদঃ সিজদার সময় দুই হাত পার্শ্বদেশ থেকে সরিয়ে রাখা।
২৭৪. আবূ কুরায়ব (রহঃ) .... আবদুল্লাহ ইবনু আকরাম আল খুযাঈ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি আমার পিতার সঙ্গে আরাফার নামিরা ময়দানের একটি প্রশস্ত উপত্যকায় ছিলাম। এমন সময় একটি ছোট দল এদিক দিয়ে অতিক্রম করে গেল। তখন দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িয়ে সালাম আদায় করছেন। সিজাদার সময় তাঁর বগলেন নীচ এর শুভ্রতা আমি দেখতে পাচ্ছিলাম। - ইবনু মাজাহ ৮৮১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু আব্বাস, ইবনু বুহায়রা, জবির, আহমার ইবনু জায, মায়মূনা, আবূ হুমায়দ, আবূ মাসঊদ, আবূ উসায়দ, সাহল ইবনু সা’দ, মুহাম্মাদ ইবনু মাসলামা, বারা ইবনু আযিব, আদী ইবনু আমীর ও আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদিস বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আহমার ইবনু জায রাসূল এর একজন সাহাবী; তাঁর থেকে একটি হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবদুল্লাহ ইবনু আকরাম (রহঃ) বর্ণিত হাদীছটি হাসান। দাউদ ইবনু কায়স (রহঃ) এর সূত্র ছাড়া অন্য কোন সনদে একটি রিওয়ায়াত আছে বলে আমাদের জানা নেই। আবদুল্লাহ ইবনু আকরামের বরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য কোন হাদিস বর্ণিত আছে বলেও আমাদের জানা নেই। অধিকাংশ আলিম এই হাদিস অনুসারে আমল করেছেন। আবদুল্লাহ ইবনু আকরাম খুযাঈ থেকে এই একটি হাদিসই বর্ণিত আছে। আর আবদুল্লাহ ইবনু আকরাম আয যুহরী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী এবং আবূ বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু এর লিপিকার।
باب مَا جَاءَ فِي التَّجَافِي فِي السُّجُودِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَقْرَمِ الْخُزَاعِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ أَبِي بِالْقَاعِ مِنْ نَمِرَةَ فَمَرَّتْ رَكَبَةٌ فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يُصَلِّي . قَالَ فَكُنْتُ أَنْظُرُ إِلَى عُفْرَتَىْ إِبْطَيْهِ إِذَا سَجَدَ أَىْ بَيَاضِهِ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَابْنِ بُحَيْنَةَ وَجَابِرٍ وَأَحْمَرَ بْنِ جَزْءٍ وَمَيْمُونَةَ وَأَبِي حُمَيْدٍ وَأَبِي مَسْعُودٍ وَأَبِي أُسَيْدٍ وَسَهْلِ بْنِ سَعْدٍ وَمُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ وَالْبَرَاءِ بْنِ عَازِبٍ وَعَدِيِّ بْنِ عَمِيرَةَ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى وَأَحْمَرُ بْنُ جَزْءٍ هَذَا رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم لَهُ حَدِيثٌ وَاحِدٌ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ أَقْرَمَ حَدِيثٌ حَسَنٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ دَاوُدَ بْنِ قَيْسٍ وَلاَ نَعْرِفُ لِعَبْدِ اللَّهِ بْنِ أَقْرَمَ الْخُزَاعِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرَ هَذَا الْحَدِيثِ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ وَعَبْدُ اللَّهِ بْنُ أَقْرَمَ الْخُزَاعِيُّ إِنَّمَا لَهُ هَذَا الْحَدِيثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَعَبْدُ اللَّهِ بْنُ أَرْقَمَ الزُّهْرِيُّ صَاحِبُ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَهُوَ كَاتِبُ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ .
Ubaidallah bin Abdullah bin Arqam Al-Khuza'I narrated from his father (Abdullah bin Arqam), who said:
"I was with my father at the plains of Namirah. I passed by a mount and saw Allah's Messenger standing in Salat." He said: "I was looking at the earthiness of his armpits when he prostrated." [That is]: "Whiteness."
পরিচ্ছেদঃ সিজদায় মধ্যমপন্থা অবলম্বন।
২৭৫. হান্নাদ (রহঃ) .... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের কেউ যখন সিজাদ করবে তখন সে যেন মধ্যপন্থা অবলম্বন করে এবং কুকুরের মত কনুই পর্যন্ত হাত যেন বিছিয়ে না রাখে। - ইবনু মাজাহ ৮৯১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুর রাহমান ইবনু শিবল, বারা, আনাস, আবূ হুমায়দ, আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। আলিমগণ এই হাদিস অনুসারে আমল করেছেন। সিজদার মাঝে মধ্যপন্থা অবলম্বন করা পছন্দনীয় বলে এবং হিংস্র জন্তুর মত কনুই পর্যন্ত হাত বিছিয়ে রাখা মাকরুহ বলে মত প্রকাশ করেছেন।
باب مَا جَاءَ فِي الاِعْتِدَالِ فِي السُّجُودِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلْيَعْتَدِلْ وَلاَ يَفْتَرِشْ ذِرَاعَيْهِ افْتِرَاشَ الْكَلْبِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِبْلٍ وَأَنَسٍ وَالْبَرَاءِ وَأَبِي حُمَيْدٍ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ يَخْتَارُونَ الاِعْتِدَالَ فِي السُّجُودِ وَيَكْرَهُونَ الاِفْتِرَاشَ كَافْتِرَاشِ السَّبُعِ .
Jabir narrated that :
the Prophet said: "When one of you prostrates, then let him be balanced, and let him not lay his forearms down like the lying of the dog."
পরিচ্ছেদঃ সিজদায় মধ্যমপন্থা অবলম্বন।
২৭৬. মাহামূদ ইবনু গায়লান (রহঃ) ...... কাতাদা (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি আনাস রাদিয়াল্লাহু আনহু কে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা সিজাদায় মধ্যমপন্থা অবলম্বন করবে। তোমাদের কেউ যেন কুকুরের মত কনুই পর্যন্ত হাত বিছিয়ে না থাকে। - ইবনু মাজাহ ৮৯২, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান ও সহীহ।
باب مَا جَاءَ فِي الاِعْتِدَالِ فِي السُّجُودِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " اعْتَدِلُوا فِي السُّجُودِ وَلاَ يَبْسُطَنَّ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ فِي الصَّلاَةِ بَسْطَ الْكَلْبِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Anas narrated that :
Allah's Messenger said: "Be balanced in the prostration, and let one of you not spread his forearms (on the ground) in the Salat like the spreading of the dog."
পরিচ্ছেদঃ সিজদায় ভূমিতে হস্তদয় স্থাপন করা এবং দুই পা খাড়া রাখা।
২৭৭. আবদুল্লাহ ইবনু আবদির রাহমান ....... সা’দ ইবনু আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তদ্বয় ভূমিতে স্থাপন করতে এবং পা দুটো খাড়াভাবে স্থাপিত রাখতে নির্দেশ দিয়েছেন। - সিফাতুস সালাত ১২৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৭ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي وَضْعِ الْيَدَيْنِ وَنَصْبِ الْقَدَمَيْنِ فِي السُّجُودِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِوَضْعِ الْيَدَيْنِ وَنَصْبِ الْقَدَمَيْنِ .
Amir bin Sa'd [bin Abi Waqqas] narrated from his father:
"The Prophet ordered placing the hands (on the ground) keeping the feet erect. (by resting feet on the toes and making the tips of the toes facing the Qiblah)."
পরিচ্ছেদঃ সিজদায় ভূমিতে হস্তদয় স্থাপন করা এবং দুই পা খাড়া রাখা।
২৭৮. আবদুল্লাহ (রহঃ) .... আমির ইবনু সা’দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তদ্বয় ভূমিতে স্থাপন করতে নির্দেশ দিয়েছেন অতঃপর তিনিও অনুরূপ বর্ননা করেছেন। কিন্তু তিনি সনদে আমিরের পিতা সা’দ রাদিয়াল্লাহু আনহু এর বরাত উল্লেখ করেননি। - তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইয়াহইয়া ইবনু সাঈদ আল কাত্তান প্রমুখ হাদিসবিদ মুহাম্মাদ ইবনু আজলান - মোহাম্মাদ ইবরহীম আমির ইবনু সা’দ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণন করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তদ্বয় ভূমিতে স্থাপন করতে এবং দুই পা খাড়াভাবে স্থাপিত রাখতে নির্দেশ দিয়েছেন। এই হাদিসটি মুরসাল। এই সূত্রটি উহায়ব (রহঃ) উল্লেখিত সূত্র (নং ২৭৭ হাদিস) থেকে অধিকতর সহীহ। এই হাদিস অনুসারে আমল করার বিষয়ে আলিমগণের কোন মতবিরোধ নেই। সকলেই এটা গ্রহণ করেছেন।
باب مَا جَاءَ فِي وَضْعِ الْيَدَيْنِ وَنَصْبِ الْقَدَمَيْنِ فِي السُّجُودِ
قَالَ عَبْدُ اللَّهِ وَقَالَ مُعَلَّى بْنُ أَسَدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِوَضْعِ الْيَدَيْنِ فَذَكَرَ نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ أَبِيهِ . قَالَ أَبُو عِيسَى وَرَوَى يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ وَغَيْرُ وَاحِدٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِوَضْعِ الْيَدَيْنِ وَنَصْبِ الْقَدَمَيْنِ . مُرْسَلٌ وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ وُهَيْبٍ . وَهُوَ الَّذِي أَجْمَعَ عَلَيْهِ أَهْلُ الْعِلْمِ وَاخْتَارُوهُ .
(Another chain that) Amir bin Sa'd narrated:
"The Prophet ordered placing the hands (on the ground)." And he mentioned in it: "From his father."
পরিচ্ছেদঃ রুকু ও সিজদা থেকে মাথা তুলে পিঠ সোজা রাখা।
২৭৯. আহমদ ইবনু মুহাম্মাদ ইবনু মূসা আল মাওয়ায়যী (রহঃ) .... বারা ইবনু ইযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতে রুকু থেকে মাথা তোলা, সিজাদ এবং সিজাদ থেকে মাথা তোলা প্রায় সমান সামন ছিল। - সহিহ আবু দাউদ ৭৯৮, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৭৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي إِقَامَةِ الصُّلْبِ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى الْمَرْوَزِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَكَعَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَإِذَا سَجَدَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ قَرِيبًا مِنَ السَّوَاءِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ .
Al-Bara bin Azib narrated:
"The Salat of Allah's Messenger (was such that) when he bowed, and when he raised his head from bowing, and when he prostrated, and when he raised his head from prostration it (all) was nearly the same."
পরিচ্ছেদঃ রুকু ও সিজদা থেকে মাথা তুলে পিঠ সোজা রাখা।
২৮০. মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ...... আল হাকাম (রহঃ) সূত্রও অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। - তিরমিজী হাদিস নম্বরঃ ২৮০ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي إِقَامَةِ الصُّلْبِ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْبَرَاءِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ .
Al-Bara bin Azib narrated:
(Another chain) which is similar.
পরিচ্ছেদঃ ইমামের আগে রুকু ও সিজদায় যাওয়া মাকরূহ।
২৮১. মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ...... বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করতাম। তিনি রুকু থেকে মাথা তুলতেন। পরে তিনি সিজাদয় না যাওয়া পর্যন্ত আমাদের কেউ পিঠ ঝুকাত না। তিনি সিজাদায় গেলে পর আমরাও সিজাদয় যেতাম। - সহিহ আবু দাউদ ৬৩১-৬৩৩, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস, মুআবিয়া, ইবনু মাসআদা সাহিবুল জুয়ূশ, আবূ হুরায়ারা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। আলিমগণের অভিমত এই যে, ইমামের পিছনে যারা থাকবে তাঁরা ইমামের সকল কাজে অনুরণ করে চলবে। ইমাম রুকূতে না যাওয়া পর্যন্ত তাঁরা রুকুতে যাবে না। ইমাম মাথা না তোলা পর্যন্ত তাঁরা মাথা তুলবে না। এই বিষয়ে আলিমদের মধ্যে কোন মতবিরোধ আছে বলে আমাদের জানা নেই।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ أَنْ يُبَادَرَ الإِمَامُ بِالرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، حَدَّثَنَا الْبَرَاءُ، وَهُوَ غَيْرُ كَذُوبٍ قَالَ كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ لَمْ يَحْنِ رَجُلٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى يَسْجُدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَسْجُدَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَمُعَاوِيَةَ وَابْنِ مَسْعَدَةَ صَاحِبِ الْجُيُوشِ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْبَرَاءِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَبِهِ يَقُولُ أَهْلُ الْعِلْمِ إِنَّ مَنْ خَلْفَ الإِمَامِ إِنَّمَا يَتْبَعُونَ الإِمَامَ فِيمَا يَصْنَعُ لاَ يَرْكَعُونَ إِلاَّ بَعْدَ رُكُوعِهِ وَلاَ يَرْفَعُونَ إِلاَّ بَعْدَ رَفْعِهِ . لاَ نَعْلَمُ بَيْنَهُمْ فِي ذَلِكَ اخْتِلاَفًا .
Al-Bara said:
"When we performed Salat behind Allah's Messenger, he would raise his head from bowing, and no man among us would bend his back until Allah's Messenger prostrated, then we prostrated."
পরিচ্ছেদঃ দুই সিজদার মাঝে নিতম্ব ভূমিতে রেখে দুই হাঁটু খাড়া করে বসা মাকরূহ।
২৮২. আবদুল্লাহ ইবনু আবদির রাহমান (রহঃ) ...... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন হে আলী আমার জন্য যা পছন্দ করি তোমার জন্যও তা পছন্দ করি, আমার জন্য যা না পছন্দ করি তোমর জন্যও তা না পছন্দ করি। দুই সিজাদার মাঝে নিতম্ব ভূমিতে রেখে দুই হাটু তুলে বসবে না। - ইবনু মাজাহ ৮৯৪,৮৯৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ ইসহাক হারিছ আলী রাদিয়াল্লাহু আনহু এই সূত্রে ছাড়া অন্য কোন সূত্রে আলী রাদিয়াল্লাহু আনহ থেকে এই হাদিসটি বর্ণিত আছে আমাদের জানা নেই। কোন কোন হাদিস বিশেষজ্ঞ হারিছ আওয়ারকে যঈফ বলেছেন। অধিকাংশ আলিম এই হাদীছ অনুসারে আমল করেছেন। তাঁর বলেন দুই সিজদার মাঝে এই ধরনের বসা মাকরুহ। এই বিষয়ে আয়িশা, আনাস ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الإِقْعَاءِ فِي السُّجُودِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا عَلِيُّ أُحِبُّ لَكَ مَا أُحِبُّ لِنَفْسِي وَأَكْرَهُ لَكَ مَا أَكْرَهُ لِنَفْسِي لاَ تُقْعِ بَيْنَ السَّجْدَتَيْنِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَلِيٍّ إِلاَّ مِنْ حَدِيثِ أَبِي إِسْحَاقَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ . وَقَدْ ضَعَّفَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ الْحَارِثَ الأَعْوَرَ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ يَكْرَهُونَ الإِقْعَاءَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ .
Ali narrated:
"Allah's Messenger said to me: 'O Ali! I love for you what I love for myself, and I dislike for you what I dislike for myself. Do not squat between prostrations.'"
পরিচ্ছেদঃ এই বিষয়ে অনুমতি প্রসঙ্গে।
২৮৩. ইয়হইয়া ইবনু মূসা .... তাউস (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে দুই পা খাড়া করে বসা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন এতো সুন্নাত। আমি বললাম আমরা তো এটিকে গেয়ো রুঢ়তা বলে মনে করি। তিনি বললেন না, বরং তা তোমাদের নবীজীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত। - সহিহ আবু দাউদ ৭৯১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান ও সহীহ। সাহাবীগণের কেউ কেউ এই হাদিস অনুসরে আমল করেছেন। তাঁরা এই ধরনের বসায় কোন দোষ আছে বলে মনে করেন না, মক্কবাসী কতিপয় আলিম ও ফকীহ এর অভিমত এ-ই। তবে অধিকাংশ আলিম ও ফকীহ এই ধরনের বসা মাকরুহ বলে অভিমত ব্যক্ত কেরছেন।
باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي الإِقْعَاءِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ طَاوُسًا، يَقُولُ قُلْنَا لاِبْنِ عَبَّاسٍ فِي الإِقْعَاءِ عَلَى الْقَدَمَيْنِ قَالَ هِيَ السُّنَّةُ . فَقُلْنَا إِنَّا لَنَرَاهُ جَفَاءً بِالرَّجُلِ قَالَ بَلْ هِيَ سُنَّةُ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا الْحَدِيثِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ يَرَوْنَ بِالإِقْعَاءِ بَأْسًا وَهُوَ قَوْلُ بَعْضِ أَهْلِ مَكَّةَ مِنْ أَهْلِ الْفِقْهِ وَالْعِلْمِ . قَالَ وَأَكْثَرُ أَهْلِ الْعِلْمِ يَكْرَهُونَ الإِقْعَاءَ بَيْنَ السَّجْدَتَيْنِ .
Tawus said:
"We asked Ibn Abbas about squatting (sitting) on the heels. He said: 'It is the Sunnah.' We said: 'We think that it is difficult for a man.' He said: 'Rather, it is Sunnah of your Prophet.'"
পরিচ্ছেদঃ দুই সিজদার মাঝের দু'আ।
২৮৪. সালাম ইবনু শাবীব (রহঃ) ..... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে বলতেনঃ
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي
হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমর প্রতি দয়া করুন, আমাকে ক্ষতি থেকে রক্ষা করুন, আমকে সৎপথ প্রদর্শন করুন এবং আমাকে রিযক দান করুন। - ইবনু মাজাহ ৮৯৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৪ [আল মাদানী প্রকাশনী]
باب مَا يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ
حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ كَامِلٍ أَبِي الْعَلاَءِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ " اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي " .
Ibn Abbas narrated:
"Between the two prostrations, the Prophet would say: (Allahummaghfir li, warhamni, wajburni, wahdini, warzuqni). 'O Allah! Pardon me, have mercy on me, help me, guide me, and grant me sustenance.'"
পরিচ্ছেদঃ দুই সিজদার মাঝের দু'আ।
২৮৫. হাসান ইবনু আলী আল খাল্লাল (রহঃ) .... কামিল আবূল আলা (রহঃ) এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি গরীব। এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ) এই অভিমত ব্যক্ত করেছেন। তাঁরা বলেন ফরয ও নফল সকল ক্ষেত্রেই এইরূপে বলা জায়েয আছে। কোন কোন রাবী কামিল আবূল আলা (রহঃ) এর বরাতে এটি মুরসালরুপে বর্ণনা করেছেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৫ [আল মাদানী প্রকাশনী]
باب مَا يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ زَيْدِ بْنِ حُبَابٍ، عَنْ كَامِلٍ أَبِي الْعَلاَءِ، نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَهَكَذَا رُوِيَ عَنْ عَلِيٍّ، . وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ يَرَوْنَ هَذَا جَائِزًا فِي الْمَكْتُوبَةِ وَالتَّطَوُّعِ . وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ كَامِلٍ أَبِي الْعَلاَءِ مُرْسَلاً .
Ibn Abbas narrated:
(Another chain) which is similar.
পরিচ্ছেদঃ সিজদার সময় কিছুতে ভর দেওয়া।
২৮৬. কুতায়বা (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সিজদার সময় হাত শরীর থেকে সরিয়ে রাখলে কষ্ট হয় বলে উযর করলে তিনি বলেছিলেন এই ক্ষেত্রে তোমরা হাটুর সাহায্য গ্রহণ করো। - যইফ আবু দাউদ ১৬০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ লায়ছ ইবনু আজলান (রহঃ) এ সূত্র ছাঢ়া অন্য কোন সনদে আবূ সালিহ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিসটি সম্পর্কে আমাদের জানা নেই। সুফইয়ান ইবনু উয়ায়না প্রমুখ সুমাই নুমান ইবনু আবী আয়্যাশ সুত্রে অনুরূপ একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। এই রিওয়ায়াতটি লায়ছের রিওয়ায়াত অপেক্ষা সহীহ।
باب مَا جَاءَ فِي الاِعْتِمَادِ فِي السُّجُودِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ اشْتَكَى بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مَشَقَّةَ السُّجُودِ عَلَيْهِمْ إِذَا تَفَرَّجُوا فَقَالَ " اسْتَعِينُوا بِالرُّكَبِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ اللَّيْثِ عَنِ ابْنِ عَجْلاَنَ . وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ وَغَيْرُ وَاحِدٍ عَنْ سُمَىٍّ عَنِ النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا . وَكَأَنَّ رِوَايَةَ هَؤُلاَءِ أَصَحُّ مِنْ رِوَايَةِ اللَّيْثِ .
Abu Hurairah narrated:
"[Some of] the Companions of the Prophet complained [to the Prophet] about the hardship of the prostration on them, when they were so spread out, so he said: 'Use your knees.'"
পরিচ্ছেদঃ সিজদা থেকে কিভাবে দাঁড়াবে?
২৮৭. আলী ইবনু হুজর (রহঃ) .... মালিক ইবনু হুওয়রিছ আল লায়ছী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাত আদায় করতে দেখেছেন। তিনি যখন বেজোড় রাক’আতের সিজাদ থেকে উঠতেন তখন সোজা হয়ে না বসে উঠতেন না। - ইরওয়া ২/৮২-৮৩, সিফাতুস সালাত ১৩৬, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ মালিক ইবনু হুওয়ায়রিছ রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ। আলিমগণের কেউ কেউ এই হাদিস অনুসরে আমল করেছেন। ইমাম ইসহাক (রহঃ) এবং আমাদের উস্তাদগণেরও কারো কারো অভিমত এ-ই। মালিক (রহঃ) এর কুনিয়াত বা উপনাম হল আবূ সুলায়মান।
باب مَا جَاءَ كَيْفَ النُّهُوضُ مِنَ السُّجُودِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ اللَّيْثِيِّ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي فَكَانَ إِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلاَتِهِ لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ جَالِسًا . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ . وَبِهِ يَقُولُ إِسْحَاقُ وَبَعْضُ أَصْحَابِنَا . وَمَالِكٌ يُكْنَى أَبَا سُلَيْمَانَ .
Malik bin Al-Huwairith Al-Laithi narrated that he saw :
Allah's Messenger performing Salat. When he was in an odd number of his Salat, he would not get up until he had sat completely.
পরিচ্ছেদঃ এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ।
২৮৮. ইয়াহইয়া ইবনু মূসা (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের অগ্রভাগে ভর দিয়ে সালাতের সিজাদ থেকে দাঁড়াতেন। - ইরওয়া ৩৬২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আলিমগণ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদিস অনুসারে আমল করেছেন। পায়ের অগ্রভাগের উপর ভর দিয়ে সালাতের সিজাদ থেকে দাঁড়ান পছন্দীয় বলে তাঁরা সিদ্ধান্ত দিয়েছেন। হাদিস বিশেষজ্ঞগণের মতে এই হাদীছের রাবী খালিদ ইবনু ইলয়াস যঈফ। তাকে খালিদ ইবনু ইয়াসও বলা হয়। আযাদকৃত দাস রাবী সালিহ হলেন সালিহ ইবনু আবূ সালিহ। এই আবূ সালিহের নাম হল নাবহান। তিনি ছিলেন মাদানী।
باب مِنْهُ أَيْضًا
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ إِلْيَاسَ، عَنْ صَالِحٍ، مَوْلَى التَّوْأَمَةِ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَنْهَضُ فِي الصَّلاَةِ عَلَى صُدُورِ قَدَمَيْهِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ عَلَيْهِ الْعَمَلُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ يَخْتَارُونَ أَنْ يَنْهَضَ الرَّجُلُ فِي الصَّلاَةِ عَلَى صُدُورِ قَدَمَيْهِ . وَخَالِدُ بْنُ إِلْيَاسَ هُوَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ . قَالَ وَيُقَالُ خَالِدُ بْنُ إِيَاسٍ أَيْضًا . وَصَالِحٌ مَوْلَى التَّوْأَمَةِ هُوَ صَالِحُ بْنُ أَبِي صَالِحٍ . وَأَبُو صَالِحٍ اسْمُهُ نَبْهَانُ وَهُوَ مَدَنِيٌّ .
Abu Hurairah narrated:
"Allah's Messenger would get up during his Salat on the tips of his feet."
পরিচ্ছেদঃ তাশাহুদ প্রসঙ্গ।
২৮৯. ইয়াকূব ইবনু ইবরাহীম আদ-দাওরাকী (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ দুই রাকআত পর বসার মাঝে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দু’আ বলতে শিখিয়েছেনঃ
’’সব তাযীম ভক্তি-শ্রদ্ধা, নামায, সব পবিত্র ইবাদত-বন্দেগী আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে। হে নবী, আপনার উপর সালাম এবং আপনার উপর আল্লাহ তা’আলার অসীম রহমত ও বরকত। আমাদের জন্য এবং আল্লাহর অন্যান্য সব নেক বান্দার জন্য আল্লাহর পক্ষ হতে শান্তি অবতীর্ণ হোক। আমি সাক্ষ্য দিচ্ছি, এক আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তাঁর রাসূল।’’ - ইরওয়া ৩৩৬, ইবনু মাজাহ ৮৯২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু উমর, জাবির, আবূ মূসা ও আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত আছে। তাশাহ্হুদ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদীসমূহের মধ্যে এটই সর্বাধিক সহীহ। অধিকাংশ সাহাবী ও পরবর্তী যুগের তাবিঈ আলিমগণ এই হাদীস অনুসারেই আমল করেছেন। ইমাম সুফইয়ান সাওরী, ইবনু মুবারক, আহমদ ও ইসহাক (রহঃ) এই অভিমত ব্যক্ত করেছেন। আহমদ ইবনু মুহাম্মাদ ইবনু মূসা (রহঃ) ... খুসায়ফ (রহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্বপ্নে দর্শন লাভ করি। তখন আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! লোকেরা তো তাশাহ্হুদের বিষয়ে মতবিরোধে লিপ্ত। তিনি বললেন, তুমি অবশ্যই ইবনু মাসঊদ বর্ণিত তাশাহ্হুদটি অবলম্বন কর।
باب مَا جَاءَ فِي التَّشَهُّدِ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ الأَشْجَعِيُّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَعَدْنَا فِي الرَّكْعَتَيْنِ أَنْ نَقُولَ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَجَابِرٍ وَأَبِي مُوسَى وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ قَدْ رُوِيَ عَنْهُ مِنْ غَيْرِ وَجْهٍ . وَهُوَ أَصَحُّ حَدِيثٍ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي التَّشَهُّدِ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ مَعْمَرٍ عَنْ خُصَيْفٍ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الْمَنَامِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ النَّاسَ قَدِ اخْتَلَفُوا فِي التَّشَهُّدِ فَقَالَ " عَلَيْكَ بِتَشَهُّدِ ابْنِ مَسْعُودٍ " .
Abdullah bin Mas'ud narrated:
"Allah's Messenger taught us, that when we sit for every two Rak'ah we should say: (At-Tahyyatulillah, was-salawatu wattayybaat. As-salamu alaika ayyuhannabiyyu wa rahmatullahi wa barakatuhu, as-salamu alaina wa ala ibadillahis-salihin. Ashhadu an la ilaha illallah wa ashadu anna Muhammadan abduhu wa Rasuluh.) 'All greetings, prayers, and pure words are Allah. Peace be upon you O Prophet, and Allah's mercy and His blessings. Peace be upon us and all of the righteous worshippers of Allah. I testify that nne has the right to be worshipped but Allah, and I testify that Muhammad is Allah's servant and Messenger.'"
পরিচ্ছেদঃ এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ।
২৯০. কুতায়বা (রহঃ) ..... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে কুরআন শিখিয়েছেন সেভাবে তাশাহ্হুদও শিখিয়েছেন। তিনি (তাশাহ্হুদে) বলতেনঃ
’’সব তাযীম ভক্তি-শ্রদ্ধা, নামায, সব পবিত্র ইবাদত-বন্দেগী আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে। হে নবী, আপনার উপর সালাম এবং আপনার উপর আল্লাহ তা’আলার অসীম রহমত ও বরকত। আমাদের জন্য এবং আল্লাহর অন্যান্য নেক বান্দার জন্য আল্লাহর পক্ষ হতে শান্তি অবতীর্ন হোক। আমি সাক্ষ্য দিচ্ছি, এক আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।’’ - ইবনু মাজাহ ৯০০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৯০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ-গারীব। আবদুর রহমান ইবনু হুমায়দ আর-রুওয়াসী এই হাদীসটি আবূয যুবায়র (রহঃ) থেকে লায়স ইবনু সা’দ-এর অনুরূপ রিওয়াত করেছেন। আয়মান ইবনু নাবিল আল-মাক্কীও এই হাদীসটি আবূয যুবায়র জাবির (রহঃ) জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। তবে এটি মাহফূয বা সংরক্ষিত নয়। ইমাম শাফিঈ তাশাহ্হুদের ক্ষেত্রে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীস অনুসারে আমল করেছেন।
باب مِنْهُ أَيْضًا
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، وَطَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا الْقُرْآنَ فَكَانَ يَقُولُ " التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ سَلاَمٌ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ سَلاَمٌ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى عَبْدُ الرَّحْمَنِ بْنُ حُمَيْدٍ الرُّؤَاسِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي الزُّبَيْرِ نَحْوَ حَدِيثِ اللَّيْثِ بْنِ سَعْدٍ . وَرَوَى أَيْمَنُ بْنُ نَابِلٍ الْمَكِّيُّ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ وَهُوَ غَيْرُ مَحْفُوظٍ . وَذَهَبَ الشَّافِعِيُّ إِلَى حَدِيثِ ابْنِ عَبَّاسٍ فِي التَّشَهُّدِ .
Ibn Abbas narrated:
"Allah's Messenger would teach us the Tashah-hud just as he would teach us the Qur'an. He would say: (At-Tahiyyatu, al mubarakatu, as-salawatu at-tayyibatulillah. Salamun alaika ayyuhan-naibiyyu wa rahmatullahi wa barakatuhu, salamun alaina wa ala ibadalillahis-salihin. Ashhadu an la ilaha illallah, wa ashhadu anna Muhammadan abduhu wa Raduluh.) 'All greetings, goodness, prayers, and pure words are for Allah. Peace be upon you O Prophet, and Allah's mercy and His blessings, Peace be upon us and all of the righteous worshippers of Allah. I testify that there is none worthy of worship except Allah, and I testify that Muhammad is Allah's worshipper and Messenger.'"
পরিচ্ছেদঃ নিঃশব্দে তাশাহুদ পড়া।
২৯১. আবূ সাঈদ আল-আশাজ্জ (রহঃ) .... ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ তাশাহ্হুদ নিঃশব্দে পাঠ করা হল সুন্নাতের অন্তর্ভূক্ত। - সহিহ আবু দাউদ ৯০৬, সিফাতুস সালাত ১৪২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৯১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-গারীব। আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন।
باب مَا جَاءَ أَنَّهُ يُخْفِي التَّشَهُّدَ
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ مِنَ السُّنَّةِ أَنْ يُخْفِيَ، التَّشَهُّدَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ .
`Abdullah bin Mas`ud said:
"It is from the Sunnah to say the Tashahhud quietly"
পরিচ্ছেদঃ তাশাহুদের সময় কিভাবে বসতে হবে?
২৯২. আবূ কুরায়ব (রহঃ) ..... ওয়াইল ইবনু হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, মদীনায় এসে আমি মনে মনে ভাবলাম, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত লক্ষ্য করে দেখব। লক্ষ্য করে দেখলাম, তিনি তাশাহ্হুদের জন্য যখন বসলেন তখন বাম পা বিছিয়ে দিলেন এবং বাম উরুতে তাঁর বাম হাত রাখলেন আর ডান পা’টি (অর্থাৎ পায়ের পাতটি) খাড়া করে রাখলেন। - সহিহ আবু দাউদ ৭১৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৯২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। অধিকাংশ আলিম এই হাদীস অনুসারে আমল করেছেন। ইমাম সুফইয়ান সাওরী, ইবনু মুবারক এবং কূফাবাসী আলিমদের অভিমত এ-ই।
باب مَا جَاءَ كَيْفَ الْجُلُوسُ فِي التَّشَهُّدِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ الْجَرْمِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ قَدِمْتُ الْمَدِينَةَ قُلْتُ لأَنْظُرَنَّ إِلَى صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا جَلَسَ - يَعْنِي - لِلتَّشَهُّدِ افْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى يَعْنِي عَلَى فَخِذِهِ الْيُسْرَى وَنَصَبَ رِجْلَهُ الْيُمْنَى . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ وَابْنِ الْمُبَارَكِ .
Wa'il bin Hujr said:
"I arrived in Al-Madinah and I said, 'Let me look at the Salat of Allah's Messenger.' When he sat - meaning for At-Tashah-hud - he spread his left foot, and placed his left hand - meaning on his left thigh - and held his right foot erect."
পরিচ্ছেদঃ এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ।
২৯৩. বুন্দার মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ....... আব্বাস ইবনু সাহল আস-সায়িদী (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বললেন, একবার আবূ হুমায়দ, আবূ উসায়দ, সাহল ইবনু সা’দ এবং মুহাম্মাদ ইবনু মাসলামা একত্রিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত সম্পর্কে আলোচনা করছিলেন। তখন আবূ হুমায়দ বললেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত সম্পর্কে আমি সবচেয়ে ভাল জ্ঞাত আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহ্হুদের জন্য বসেছিলেন তখন বাম পা বিছিয়ে দিয়েছিলেন এবং ডান পায়ের অগ্রভাগ (আঙ্গুলিসমূহ) কিবলার দিকে স্থাপন করেছিলেন। ডান হাতের তালু ডান হাঁটুতে এবং বাম হাতের তালু বাম হাঁটুতে স্থাপন করেছিলেন আর শাহাদাত আঙ্গুলির মাধ্যমে ইশারা করেছিলেন। - সহিহ আবু দাউদ ৭২৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৯৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সাহীহ। আলিমদের কেউ কেউ এই অভিমত ব্যক্ত করেছেন। ইমাম শাফিঈ, আহমদ এবং ইসহাক (রহঃ)-এর অভিমতও এ-ই। তাঁরা বলেনঃ শেষ বৈঠকে নিতম্বের উপর বসবে। তাঁরা তাদের সপক্ষে আবূ হুমায়দ (রহঃ)-এর হাদীসটি (২৯৩ নং) পেশ করেন। তাঁরা আরো বলেনঃ প্রথম তাশাহ্হুদে (বৈঠকে) বাম পায়ের উপর বসবে এবং ডান পা খাড়া করে রাখবে।
باب مِنْهُ أَيْضًا
حَدَّثَنَا بُنْدَارٌ، مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ الْمَدَنِيُّ، حَدَّثَنِي عَبَّاسُ بْنُ سَهْلٍ السَّاعِدِيُّ، قَالَ اجْتَمَعَ أَبُو حُمَيْدٍ وَأَبُو أُسَيْدٍ وَسَهْلُ بْنُ سَعْدٍ وَمُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ فَذَكَرُوا صَلاَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَقَالَ أَبُو حُمَيْدٍ أَنَا أَعْلَمُكُمْ بِصَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَلَسَ - يَعْنِي - لِلتَّشَهُّدِ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَأَقْبَلَ بِصَدْرِ الْيُمْنَى عَلَى قِبْلَتِهِ وَوَضَعَ كَفَّهُ الْيُمْنَى عَلَى رُكْبَتِهِ الْيُمْنَى وَكَفَّهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى وَأَشَارَ بِأُصْبَعِهِ يَعْنِي السَّبَّابَةَ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَبِهِ يَقُولُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ قَالُوا يَقْعُدُ فِي التَّشَهُّدِ الآخِرِ عَلَى وَرِكِهِ وَاحْتَجُّوا بِحَدِيثِ أَبِي حُمَيْدٍ وَقَالُوا يَقْعُدُ فِي التَّشَهُّدِ الأَوَّلِ عَلَى رِجْلِهِ الْيُسْرَى وَيَنْصِبُ الْيُمْنَى .
Abbas bin SAhl [bin Sa'd] narrated:
"Abu Humaid, Abu Usaid, Sahl bin Sa'd, and Muhammad bin Maslamah were once together and they were mentioning the Salat of Allah's Messenger. Abu Humaid said: "I am the most knowledgeable among you of the Salat of Allah's Messenger: Indeed Allah's Messenger sat - meaning for Tashah-hud - he spread his left foot, and made the top of his right (foot) face the Qiblah, and he placed his right hand on his right knee, and his left hand on his left knee, and indicated with his finger - meaning the index finge.'"
পরিচ্ছেদঃ তাশাহুদে ইশারা প্রসঙ্গে।
২৯৪. মাহমুদ ইবনু গায়লান ও ইয়াহইয়া ইবনু মূসা প্রমুখ (রহঃ) ..... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের মাঝে বসতেন তখন ডান হাত হাঁটুতে রাখতেন এবং বৃদ্ধাঙ্গুলির পার্শ্ববর্তী অঙ্গুলিটি উঠিয়ে ইশারা করতেন আর তাঁর বাম হাতটি (বাম) হাঁটুতে বিছিয়ে রাখতেন। - ইবনু মাজাহ ৯১৩, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৯৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনুয্ যুবায়র, নুমায়র খুযাঈ, আবূ হুরায়রা, আবূ হুমায়দ, ওয়ায়ল ইবনু হুজর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-গারীব। রাবী উবায়দু্ল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এর সূত্র ছাড়া অন্য কোন সূত্রে এটি বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। সাহাবী ও তাবিঈদের কতক আলিম এই হাদীস অনুসারে আমল করেছেন এবং তাশাহ্হুদের ক্ষেত্রে ’ইশারা’ প্রদান পছন্দ করেছেন। আমাদের উস্তাদগণের অভিমতও এ-ই।
باب مَا جَاءَ فِي الإِشَارَةِ فِي التَّشَهُّدِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، وَيَحْيَى بْنُ مُوسَى، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلاَةِ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رُكْبَتِهِ وَرَفَعَ إِصْبَعَهُ الَّتِي تَلِي الإِبْهَامَ الْيُمْنَى يَدْعُو بِهَا وَيَدُهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ بَاسِطَهَا عَلَيْهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ وَنُمَيْرٍ الْخُزَاعِيِّ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي حُمَيْدٍ وَوَائِلِ بْنِ حُجْرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ يَخْتَارُونَ الإِشَارَةَ فِي التَّشَهُّدِ وَهُوَ قَوْلُ أَصْحَابِنَا .
Ibn Umar narrated:
"When the Prophet would sit during the Salat, he would place his right hand on his knee, and raise his finger, the one that is next to the [right] thumb, supplicating with it, and his left hand was spread flat on his left knee."
পরিচ্ছেদঃ সালাতে সালাম ফিরানো।
২৯৫. মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ...... আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডানে ও বামে সালাম ফিরাতেন এবং বলতেনঃ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। - ইবনু মাজাহ ৯১৪, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৯৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে সা’দ ইবনু আবী ওয়াক্কাস, ইবনু ঊমর, জাবির ইবনু সামূরা, বারা, আবূ সাঈদ, আম্মার, ওয়ায়ল ইবনু হুজর, আদী ইবনু আমীর, জাবির ইবনু আব্দিল্লাহ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবদুল্লাহ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। অধিকাংশ সাহাবী ও পরবর্তী যুগের আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। ইমাম সুফইয়ান সাওরী, ইবনু মুবারক, আহমদ ও ইসহাক (রহঃ)-ও এই অভিমত ব্যক্ত করেছেন।
باب مَا جَاءَ فِي التَّسْلِيمِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ " السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَابْنِ عُمَرَ وَجَابِرِ بْنِ سَمُرَةَ وَالْبَرَاءِ وَأَبِي سَعِيدٍ وَعَمَّارٍ وَوَائِلِ بْنِ حُجْرٍ وَعَدِيِّ بْنِ عَمِيرَةَ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .
Abdullah narrated:
"The Prophet would say the Salam from his right and from his left (saying): (As-Salamu alaikum wa rahmatullah, as-Salamu alaikum wa rahmatullah) 'Peace be upon you, and Allah's mercy. Peace be upon you, and Allah's mercy.'"
পরিচ্ছেদঃ এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ
২৯৬. মুহাম্মদ ইবনু ইয়াহইয়া নীসাবূরী (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সামনের দিকে একবার মাত্র সালাম দিতেন পরে ডানদিকে সামান্য একটু ফিরতেন। - ইবনু মাজাহ ৯১৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৯৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে সাহল ইবনু সা’দ (রহঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই সূত্রটি ছাড়া আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদীসটি অন্য কোন সূত্রে ’মারফূ’ রূপে বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। মুহাম্মাদ ইবনু ইসমাঈল আল-বুখারী (রহঃ) বলেনঃ এই হাদীসটির অন্যতম রাবী যুহায়র ইবনু মুহাম্মদ থেকে শামবাসীরা বহু মুনকার হাদীস বর্ণনা করেছেন। তবে তাঁর বরাতে ইরাকবাসীদের রিওয়ায়াত সাদৃশ্যপূর্ণ ও সহীহ।
মুহাম্মদ আল-বুখারী (রহঃ) বলেনঃ আহমদ ইবনু হাম্বল (রহঃ) বলেছেন যে, যুহায়র ইবনু মুহাম্মাদ সম্পর্কে হাদীস বিশারদগণ সমালোচনা করেছেন, ইনি সেই যুহায়র নন যার বরাতে ইরাকবাসীগণ হাদীস বর্ণনা করেন; বরং তিনি অন্য একজন। তারা তার নাম বদলে ফেলেছে। আলিমদের কেউ কেউ সালাতে একবার সালাম ফিরানোর অভিমত গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে সবচেয়ে সহীহ রিওয়ায়াত হল দুই সালামের। অধিকাংশ সাহাবী, তাবিঈ ও পরবর্তী যুগের আলিমগণ এই রিওয়ায়াতটই গ্রহণ করেছেন। কতিপয় সাহাবী ও তাবিঈ ফরয সালাতের ক্ষেত্রে এক সালামের অভিমত দিয়েছেন। ইমাম শাফিঈ (রহঃ) বলেনঃ কেউ চাইলে এক সালামও দিতে পারে, আর চাইলে দুই সালামও দিতে পারে।
باب مِنْهُ أَيْضًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ أَبُو حَفْصٍ التِّنِّيسِيُّ، عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُسَلِّمُ فِي الصَّلاَةِ تَسْلِيمَةً وَاحِدَةً تِلْقَاءَ وَجْهِهِ يَمِيلُ إِلَى الشِّقِّ الأَيْمَنِ شَيْئًا . قَالَ وَفِي الْبَابِ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ عَائِشَةَ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ أَهْلُ الشَّأْمِ يَرْوُونَ عَنْهُ مَنَاكِيرَ وَرِوَايَةُ أَهْلِ الْعِرَاقِ عَنْهُ أَشْبَهُ وَأَصَحُّ . قَالَ مُحَمَّدٌ وَقَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ كَأَنَّ زُهَيْرَ بْنَ مُحَمَّدٍ الَّذِي كَانَ وَقَعَ عِنْدَهُمْ لَيْسَ هُوَ هَذَا الَّذِي يُرْوَى عَنْهُ بِالْعِرَاقِ كَأَنَّهُ رَجُلٌ آخَرُ قَلَبُوا اسْمَهُ . قَالَ أَبُو عِيسَى وَقَدْ قَالَ بِهِ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي التَّسْلِيمِ فِي الصَّلاَةِ وَأَصَحُّ الرِّوَايَاتِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم تَسْلِيمَتَانِ وَعَلَيْهِ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ . وَرَأَى قَوْمٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ تَسْلِيمَةً وَاحِدَةً فِي الْمَكْتُوبَةِ . قَالَ الشَّافِعِيُّ إِنْ شَاءَ سَلَّمَ تَسْلِيمَةً وَاحِدَةً وَإِنْ شَاءَ سَلَّمَ تَسْلِيمَتَيْنِ .
Aishah narrated:
"Allah's Messenger would say one Taslim for the Salat while facing forward and turning to his right side a little."
পরিচ্ছেদঃ সালাম ছোট করা সুন্নত।
২৯৭. আলী ইবনু হুজর (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ সালামে ’হযফ’ ছোট করা সুন্নাত। - যইফ আবু দাউদ ১৭৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৯৭ [আল মাদানী প্রকাশনী]
রাবী আলী ইবনু হুজর (রহঃ) বলেন, ইবনু মুবারক (রহঃ) বলেছেনঃ হযফ করা অর্থ হল অতি দীর্ঘ না করা। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। আলিমগণ এই বিষয়টিকে পছন্দনীয় বলেছেন। ইবরাহীম নাখঈ (রহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেনঃ তাকবীরের শেষে ’জযম’ হবে এবং সালামের শেষেও ’জযম’হবে। রাবী হিকল সম্পর্কে বলা হয় যে, তিনি ছিলেন ইমাম আওযাঈ (রহঃ)-এর লিপিকার।
باب مَا جَاءَ أَنَّ حَذْفَ السَّلاَمِ سُنَّةٌ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، وَهِقْلُ بْنُ زِيَادٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ حَذْفُ السَّلاَمِ سُنَّةٌ . قَالَ عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ يَعْنِي أَنْ لاَ تَمُدَّهُ مَدًّا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ الَّذِي يَسْتَحِبُّهُ أَهْلُ الْعِلْمِ وَرُوِيَ عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ أَنَّهُ قَالَ التَّكْبِيرُ جَزْمٌ وَالسَّلاَمُ جَزْمٌ . وَهِقْلٌ يُقَالُ كَانَ كَاتِبَ الأَوْزَاعِيِّ .
Abu Hurairah narrated:
"Hadhf the Salam is a Sunnah."
পরিচ্ছেদঃ সালামের পর কি বলবে।
২৯৮. আহমদ ইবনু মানী (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পর নিম্নোক্ত দু’আটি পড়তে যতক্ষণ লাগে এর বেশি বসতেন না। (اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ) - ’’হে আল্লাহ আপনি শান্তিময়, আপনার থেকে ই আসে শান্তি, আপনি বরকতময় হে পরাক্রমশালী ও মর্যাদাশীল সত্তা’’ - ইবনু মাজাহ ৯২৪, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৯৮ [আল মাদানী প্রকাশনী]
باب مَا يَقُولُ إِذَا سَلَّمَ مِنَ الصَّلاَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سَلَّمَ لاَ يَقْعُدُ إِلاَّ مِقْدَارَ مَا يَقُولُ " اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ " .
Aishah narrated:
"When Allah's Messenger said the Salam he would not remain seated except long enough to say: (Allahumma antas-salam, wa minkas-salam, tabarakta dhal jalali wal-Ikram) 'O Allah! You are the One free of defects, and perfection is from You. Blessed are You, Possessor of Majesty and Honor.'"
পরিচ্ছেদঃ সালামের পর কি বলবে।
২৯৯. হান্নাদ (রহঃ) ..... আসিম আল আহওয়াল (রহঃ)-এর বরাতে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি তাঁর বর্ণনায় تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَام এই কথার উল্লেখ করেছেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ২৯৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে সাওবান, ইবনু উমর, ইবনু আব্বাস, আবূ সাঈদ, আবূ হুরায়রা, মুগীরা ইবনু শুবা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, সালামের পর তিনি এই দু’আ করতেনঃ ’’আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, সাম্রাজ্য এবং প্রশংসা একমাত্র তাঁরই, তিনই জীবন দান করেন এবং মৃত্যু দেন। তিনি সব কিছুর উপরই সর্বময় ক্ষমতার অধিকারী। হে আল্লাহ! আপনি যা দান করেন তা থেকে বাঁধা দেওয়ার নেই।’’
আরো বর্ণিত আছে যে, তিনি বলতেনঃ ’’তোমার প্রতিপালক তারা যা আরোপ করে তা থেকে পবিত্র ও মহান এবং সকল ক্ষমতার অধিকারী। শান্তি বর্ষিত হোক রাসূলগণের প্রতি। প্রশংসা জগতমূহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য।’’
باب مَا يَقُولُ إِذَا سَلَّمَ مِنَ الصَّلاَةِ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، وَأَبُو مُعَاوِيَةَ عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ وَقَالَ " تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ ثَوْبَانَ وَابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ . وَالْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى خَالِدٌ الْحَذَّاءُ هَذَا الْحَدِيثَ مِنْ حَدِيثِ عَائِشَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ نَحْوَ حَدِيثِ عَاصِمٍ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَقُولُ بَعْدَ التَّسْلِيمِ " لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ " . وَرُوِيَ عَنْهُ أَنَّهُ كَانَ يَقُولُ " سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلاَمٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ " .
Aishah narrated:
(Another chain) which is similar, but he said: (Tabarakta ya dhal-jalali wal-ikram) "Blessed are You, O Possessor of Majesty and Honor."
পরিচ্ছেদঃ সালামের পর কি বলবে।
৩০০. আহমদ ইবনু মুহাম্মাদ ইবনু মূসা (রহঃ) ...... রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আযাদকৃত দাস সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অন্তে যখন ফিরতেন তখন তিনি তিনবার ইস্তিগফার করতেন ও পরে বলতেনঃ ’’হে আল্লাহ! আপনিই শান্তি, আপনার থেকেই শান্তি আগমন করে। হে আল্লাহ! আপনি মঙ্গলময়, আপনি অতি মহান হে প্রতাপশালী ও করুণার সাগর।’’ - ইবনু মাজাহ ৯২৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩০০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূ আম্মারের নাম হল শাদ্দাদ ইবনু আবদিল্লাহ।
باب مَا يَقُولُ إِذَا سَلَّمَ مِنَ الصَّلاَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي شَدَّادٌ أَبُو عَمَّارٍ، حَدَّثَنِي أَبُو أَسْمَاءَ الرَّحَبِيُّ، قَالَ حَدَّثَنِي ثَوْبَانُ، مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَنْصَرِفَ مِنْ صَلاَتِهِ اسْتَغْفَرَ اللَّهَ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ " اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو عَمَّارٍ اسْمُهُ شَدَّادُ بْنُ عَبْدِ اللَّهِ .
Thawban, the freed slave of Allah's Messenger, narrated that :
Allah's Messenger said: "When Allah's Messenger wanted to turn from his Salat, he would seek forgiveness from Allah three times, then say: (Allahumma Antas-Salam, wa minkas-salam, tabarakta ya dhal-jalali wal-Ikram) 'O Allah! You are the One free of defects and perfection is from You. Blessed are You, O Possesor of Majesty and Honor.'"
পরিচ্ছেদঃ ডান ও বামদিকে ফিরা।
৩০১. কুতায়বা (রহঃ) ..... হুলব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করতেন। আর তিনি (সালাত শেষে) ডান ও বাম দিকেই ফিরতেন। এই বিষয়ে আবদুল্লাহ ইবনু মাসউদ, আনাস, আবদুল্লাহ ইবনু আমর ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। - ইবনু মাজাহ ৯২৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৩০১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ হুলব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। আলিমগণ এই হাদীস অনুসারে আমল গ্রহণ করেছেন। তাঁরা বলেন, ডানে বা বামে যেদিকে ইচ্ছা একজন সালাত থেকে ফিরতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামথেকে উভয় বিষয়টই বিশুদ্ধ সনদে প্রমাণিত আছে। আলী ইবনু আবী তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেনঃ ডানদিকে প্রয়োজন থাকলে সেদিকে আর বামদিকে প্রয়োজন থাকলে সেদিকেই তিনি ফিরতেন।
باب مَا جَاءَ فِي الاِنْصِرَافِ عَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ،
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ قَبِيصَةَ بْنِ هُلْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَؤُمُّنَا فَيَنْصَرِفُ عَلَى جَانِبَيْهِ جَمِيعًا عَلَى يَمِينِهِ وَعَلَى شِمَالِهِ . وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَأَنَسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ هُلْبٍ حَدِيثٌ حَسَنٌ . وَعَلَيْهِ الْعَمَلُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّهُ يَنْصَرِفُ عَلَى أَىِّ جَانِبَيْهِ شَاءَ إِنْ شَاءَ عَنْ يَمِينِهِ وَإِنْ شَاءَ عَنْ يَسَارِهِ . وَقَدْ صَحَّ الأَمْرَانِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَيُرْوَى عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّهُ قَالَ إِنْ كَانَتْ حَاجَتُهُ عَنْ يَمِينِهِ أَخَذَ عَنْ يَمِينِهِ وَإِنْ كَانَتْ حَاجَتُهُ عَنْ يَسَارِهِ أَخَذَ عَنْ يَسَارِهِ .
Qabisah bin Hulb narrated that his father said:
"When Allah's Messenger would lead us in Salat he would turn (to leave) from both sides, on his right and on his left."
পরিচ্ছেদঃ সালাতের বিবরণ।
৩০২ আলী ইবনু হুজর (রহঃ) ..... রিফাআ ইবনু রাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা যে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন। আমরাও তাঁর সঙ্গে বসা ছিলাম। এমন সময় বেদুঈনের মত দেখতে এক ব্যক্তি আসল। সে হালকাভাবে সালাত আদায় করল এবং তা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এসে সালাম জানাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়া আলাইকা জানিয়ে বললেনঃ ফিরে যাও, আবার সালাত আদায় কর। কারণ, তুমি তো সালাত আদায় করনি। লোকটি ফিরে গেল। সালাত আদায় করে আবার এসে সালাম জানাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়া আলাইকা জানালেন এবং বললেনঃ ফিরে যাও, আবার সালাত আদায় কর। তুমি তো সালাত আদায় করনি। এইরূপ দুই বা তিনবার ঘটল। প্রত্যেকবারই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে সালাম জানাচ্ছিল আর তিনি তাকে ওয়া আলাইকা জানিয়ে বলেছিলেনঃ ফিরে যাও, আবার সালাত আদায় কর। কারণ, তুমি তো সালাত আদায় করনি।
উপস্থিত লোকেরা বিষয়টিকে খুবই ভীষণ মনে করল। কেউ হালকা সালাত পড়লে তার সালাতই হবে না- এই বিষয়টি তাদের জন্য খুবই মারাত্মক লাগল। যা হোক, শেষে ঐ লোকটি বললঃ আমাকে শিখিয়ে দিন, আমাকে দেখিয়ে দিন। আমি তো একজন মানুষ। অনেক সময় ঠিকও করি, ভুলও করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হ্যাঁ, শোন,
সালাতের জন্য যখন দাঁড়াবে এর আগে আল্লাহর নির্দেশমত উযূ (ওজু/অজু/অযু) করে নিবে। এরপর আযান দিবে, ইকামতও দিবে। পরে কুরআনের কিছু যদি মুখস্থ থাকে তবে তা পড়বে। তা না থাকলে আলহামদু লিল্লাহ, আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। অতঃপর রুকূ করবে এবং খুব ধীর স্থিরভাবে রুকূ করবে, পরে সোজা হয়ে দাঁড়াবে, পরে সিজদা করবে এবং তাতে ই’তিদাল বা মধ্যপন্থা অবলম্বন করবে। পরে ধীর স্থিরভাবে উঠে বসবে। পরে উঠে দাঁড়াবে। এইরূপ করতে পারলে তবে তোমার সালাত পূর্ণ হবে। এতে যদি কিছু ক্রটি হয় তবে তোমার সালাতও ততটুকু ক্রটিপূর্ণ হবে।
রিফাআ বলেনঃ ’’এতে যতটুকু ক্রটি হবে সালাতও ততটুকু ক্রটিপূর্ন হবে’’-এই কথা উপস্থিত লোকদের নিকট প্রথম কথার তুলনায় অনেকটা সহজ মনে হল। কারণ, এই ক্ষেত্রে তো আগের মত পুরো সালাত বাতিল বলে গণ্য হবে না। - মিশকাত ৮০৪, সিফাতুস সালাত (মূল), সহিহ আবু দাউদ ৮০৩-৮০৭, ইরওয়া ১/৩২১,৩২২, তিরমিজী হাদিস নম্বরঃ ৩০২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা এবং আম্মার ইবনু ইয়াসর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ রিফআ ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হদীসটি হাসান। রিফাআ রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সূত্রে এই হাদীসটি বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي وَصْفِ الصَّلاَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ يَحْيَى بْنِ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدِ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، عَنْ جَدِّهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ يَوْمًا قَالَ رِفَاعَةُ وَنَحْنُ مَعَهُ إِذْ جَاءَهُ رَجُلٌ كَالْبَدَوِيِّ فَصَلَّى فَأَخَفَّ صَلاَتَهُ ثُمَّ انْصَرَفَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " وَعَلَيْكَ فَارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ " . فَرَجَعَ فَصَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَيْهِ فَقَالَ " وَعَلَيْكَ فَارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ " . فَفَعَلَ ذَلِكَ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا كُلُّ ذَلِكَ يَأْتِي النَّبِيَّ صلى الله عليه وسلم فَيُسَلِّمُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَقُولُ النَّبِيُّ صلى الله عليه وسلم " وَعَلَيْكَ فَارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ " . فَخَافَ النَّاسُ وَكَبُرَ عَلَيْهِمْ أَنْ يَكُونَ مَنْ أَخَفَّ صَلاَتَهُ لَمْ يُصَلِّ فَقَالَ الرَّجُلُ فِي آخِرِ ذَلِكَ فَأَرِنِي وَعَلِّمْنِي فَإِنَّمَا أَنَا بَشَرٌ أُصِيبُ وَأُخْطِئُ . فَقَالَ " أَجَلْ إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَتَوَضَّأْ كَمَا أَمَرَكَ اللَّهُ ثُمَّ تَشَهَّدْ وَأَقِمْ فَإِنْ كَانَ مَعَكَ قُرْآنٌ فَاقْرَأْ وَإِلاَّ فَاحْمَدِ اللَّهَ وَكَبِّرْهُ وَهَلِّلْهُ ثُمَّ ارْكَعْ فَاطْمَئِنَّ رَاكِعًا ثُمَّ اعْتَدِلْ قَائِمًا ثُمَّ اسْجُدْ فَاعْتَدِلْ سَاجِدًا ثُمَّ اجْلِسْ فَاطْمَئِنَّ جَالِسًا ثُمَّ قُمْ فَإِذَا فَعَلْتَ ذَلِكَ فَقَدْ تَمَّتْ صَلاَتُكَ وَإِنِ انْتَقَصْتَ مِنْهُ شَيْئًا انْتَقَصْتَ مِنْ صَلاَتِكَ " . قَالَ وَكَانَ هَذَا أَهْوَنَ عَلَيْهِمْ مِنَ الأَوَّلِ أَنَّهُ مَنِ انْتَقَصَ مِنْ ذَلِكَ شَيْئًا انْتَقَصَ مِنْ صَلاَتِهِ وَلَمْ تَذْهَبْ كُلُّهَا . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَمَّارِ بْنِ يَاسِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ رِفَاعَةَ بْنِ رَافِعٍ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ عَنْ رِفَاعَةَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ .
Rifa`ah bin Rafi` narrated:
"One day Allah's Messenger was sitting in the Masjid" Rifa'ah said: "And we were with him. Then what appeared to be a Bedouin man entered to pray, but he performed his Salat in a very brief manner. He then got up and greeted the prophet with Salam. The Prophet said (returning the greeting): 'And upon you. Go back and perform Salat, for indeed you have no prayed.' So he returned to perform Salat then came and greeted the Prophet with Salam. So he (the Prophet) said (returning the greeting): 'And upon you. Go back and perform Salat, for indeed you have not prayed.' [He did that] two or three times, each time coming to the Prophet, greeted the Prophet with Salam and the Prophet saying: 'And upon you. Go back and perform Salat, for indeed you have not prayed.' - until the people got scared and became very worried that one whose prayer was so brief had not actually prayed. Then in the end the man said: 'Then show me, and teach me, for I am a human who has suffered and is mistaken.' So he said: 'Alright. When you stand for Salat then perform Wudu as Allah ordered you. Then say the Tashahhud, and the Iqamah as well. If you know any Quran then recite it, if not then praise Allah, mention His greatness, and the Tahlil. Then bow such that you are at rest in your bowing, then stand completely, then prostrate completely, then sit such that you are at rest while sitting them stand. When you have done that, then you have completed your Salat, and if you leave out something, then you have made your Salat deficient.' And this was easier on them than the first matter, because if some of this was deficient, It would only reduce the reward of his Salat, it would not have gone entirely. "
পরিচ্ছেদঃ সালাতের বিবরণ।
৩০৩. মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) .... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে এসে প্রবেশ করলেন। এমন সময় এক ব্যক্তি এল এবং সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সালাম জানাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন, বললেনঃ ফিরে যাও, তুমি পুনরায় সালাত আদায় কর, কারণ তুমি তো সালাত আদায় করনি। লোকটি ফিরে গেল এবং আগে যে ধরনের সালাত পড়েছিল সে ধরনের সালাত পড়ল। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এসে সালাম জানাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন, বললেনঃ ফিরে যাও, আবার সালাত আদায় কর, কারণ তুমি তো সালাত আদায় করনি। তিনবার এমন ঘটল। শেষে লোকটি বললঃ যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন সেই সত্তার কসম, আমি তো এর চেয়ে ভাল জানি না। আমাকে আপনি শিখিয়ে দিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যখন সালাতে দাঁড়াবে প্রথমে তাকবীর বলবে। পরে সোজা হয়ে দাঁড়াবে। এর পর সিজদায় যাবে এবং ধীর-স্থিরভাবে সিজদা করবে। পরে উঠে ধীর-স্থির হয়ে বসবে। তোমার সম্পূর্ণ সালাতেই এইরূপ করবে। - ইবনু মাজাহ ১০৬০, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩০৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সাহীহ। ইবনু নুমায়র (রহঃ) এই হাদীসটি উবায়দুল্লাহ ইবনু উমর ... সাঈদ আল মাকবুরী ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। তিনি তাঁর সনদে সাঈদ আল মাকবুরীর পিতা আবূ সাঈদ এর বরাত উল্লেখ করেননি। ইয়াহইয়া ইবনু সাঈদ উবায়দুল্লাহ ইবনু উমর (রহঃ) এই সনদটি অধিকতর সহীহ। সাঈদ আল-মাকবুরী (রহঃ) সরাসরি আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস শুনেছেন। আবার অনেক সময় তাঁর পিতা আবূ সাঈদ-এর বরাতেও তিনি আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদীস বর্ণনা করেছেন। আবূ সাঈদ আল-মাকবুরী (রহঃ)-এর নাম হল কায়সান। আর সাঈদ আল-মাকবুরীর উপনাম হল আবূ সা’দ। কায়সান ছিলেন দাস। পরে তিনি ’মুকাতাব’ বা বিনিময় চুক্তিতে স্বীয় স্বাধীনতা ক্রয় করেন।
باب مَا جَاءَ فِي وَصْفِ الصَّلاَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَرَدَّ عَلَيْهِ السَّلاَمَ فَقَالَ " ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ " . فَرَجَعَ الرَّجُلُ فَصَلَّى كَمَا كَانَ صَلَّى ثُمَّ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَلَّمَ عَلَيْهِ فَرَدَّ عَلَيْهِ السَّلاَمَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ " . حَتَّى فَعَلَ ذَلِكَ ثَلاَثَ مِرَارٍ فَقَالَ لَهُ الرَّجُلُ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَ هَذَا فَعَلِّمْنِي . فَقَالَ " إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ بِمَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا وَافْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَقَدْ رَوَى ابْنُ نُمَيْرٍ هَذَا الْحَدِيثَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ . وَرِوَايَةُ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَصَحُّ . وَسَعِيدٌ الْمَقْبُرِيُّ قَدْ سَمِعَ مِنْ أَبِي هُرَيْرَةَ وَرَوَى عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبُو سَعِيدٍ الْمَقْبُرِيُّ اسْمُهُ كَيْسَانُ وَسَعِيدٌ الْمَقْبُرِيُّ يُكْنَى أَبَا سَعْدٍ وَكَيْسَانُ عَبْدٌ كَانَ مُكَاتَبًا لِبَعْضِهِمْ .
Abu Hurairah narrated:
"Allah's Messenger entered the Masjid, and a man entered and offered Salat. Then he came to give Salam to the Propet. He returned the Salam to him and said: 'Go back and perform Salat, for indeed you have not prayed.' So the man returned to pray as he had prayed. Then he came to give Salam to the Prophet. He returned Salam to him, then [Allah's Messenger] said: 'Go back and perform Salat, for indeed you have not prayed' until he had done that three times. So the man said to him: 'By the One who sent you with the Truth, I do not know any better than this, so teach me.' So he said [to him]: 'When you stand for Salat then say the Takbir, then recite what is easy for you of the Quran. Then bow until you are at rest while bowing, then rise up until you are at rest sitting. Do that in all of your Salat.'"
পরিচ্ছেদঃ এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ।
৩০৪. মুহাম্মাদ ইবনু বাশশার এবং মুহাম্মাদ ইবনুল মূসান্না (রহঃ) ..... মুহাম্মাদ ইবনু আমর ইবনু আতা (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আবূ কাতাদা ইবনু রিবঈও ছিলেন যাঁদের মধ্যে উপস্থিত, সেই ধরনের দশজন সাহাবীর এক সমাবেশে আমি আবূ হুমায়দ আস-সায়িদীকে বলতে শুনেছিঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত সম্পর্কে তোমাদের মধ্যে আমি অধিক অবহিত। উপস্থিত সাহাবীরা বললেনঃ আপনি তো আমাদের তুলনায় প্রবীণ নন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে আমাদের চেয়ে বেশি আসা-যাওয়া করেননি। আবূ হুমায়দ (রহঃ) বললেনঃ হ্যাঁ, আমি অধিক পরিজ্ঞত। সাহাবীরা বললেনঃ আচ্ছা, এই কথা উপেক্ষা করুন।
আবূ হুমায়দ রাদিয়াল্লাহু আনহু বললেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের উদ্দেশ্যে দাঁড়াতেন তখন সোজা হয়ে দাঁড়াতেন এবং কাঁধ বরাবর দুই হাত তুলতেন। পরে যখন রুকূতে যেতে চাইতেন তখন কাঁধ বরাবর তাঁর দুই হাত তুলতেন এবং ’’আল্লাহু আকবার’’ বলে রুকূ করতেন। পিঠ স্থির ও সোজা করে রাখতেন, মাথা নিচে ঝুঁকিয়ে রাখতেন না এবং উপরে তুলেও রাখতেন না। রুকূতে দুই হাত রাখতেন দুই হাঁটুর উপর।
পরে ’’সামিআল্লাহু লিমান হামিদা’’ বলে দুই হাত তুলতেন এবং এমনভাবে স্থির হয়ে দাঁড়াতেন যে, প্রতিটি অঙ্গ স্ব স্ব স্থানে ফিরে আসত। এরপর সিজদার উদ্দেশ্যে ভূমিতে অবনত হতেন এবং বলতেন, ’’আল্লাহু আকবার’’। তাঁর দুই বাহু বগল থেকে সরিয়ে রাখতেন। পায়ের আঙ্গুলি (সামনের দিকে) ভাঁজ করে রাখতেন। পরে বাম পা ঘুরিয়ে তার উপর এমনভাবে স্থির হয়ে বসতেন যে, প্রতিটি অঙ্গ স্ব স্ব স্থানে ফিরে আসত। পরে আবার সিজদার জন্য ঝুঁকতেন এবং ’’আল্লাহু আকবার’’ বলতেন। এরপর পা ঘুরিয়ে তার উপর এমনভাবে স্থির হয়ে বসতেন যে, প্রতিটি অঙ্গ স্ব স্ব স্থানে ফিরে আসত। এরপর উঠে দাঁড়াতেন।
পরে দ্বিতীয় রাকআতেও অনুরূপ আমল করতেন। দুই রাকআত শেষ করে যখন দাঁড়াতেন তখনও কাঁধ বরাবর দুই হাত তুলতেন সালাতের শুরুতে যেমন কাঁধ বরাবর দুই হাত তুলতেন। সব রাকআতে এভাবেই আমল করতেন। পরে যে রাকআতে সালাত শেষ হতো তাতে বাম পাটি বের করে নিতম্বের উপর বসতেন। এরপর সালাম ফিরাতেন। - ইবনু মাজাহ ১০৬১, তিরমিজী হাদিস নম্বরঃ ৩০৪ [আল মাদানী প্রকাশনী]
باب مِنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ سَمِعْتُهُ وَهُوَ، فِي عَشَرَةٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَحَدُهُمْ أَبُو قَتَادَةَ بْنُ رِبْعِيٍّ يَقُولُ أَنَا أَعْلَمُكُمْ بِصَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالُوا مَا كُنْتَ أَقْدَمَنَا لَهُ صُحْبَةً وَلاَ أَكْثَرَنَا لَهُ إِتْيَانًا قَالَ بَلَى . قَالُوا فَاعْرِضْ . فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ اعْتَدَلَ قَائِمًا وَرَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ ثُمَّ قَالَ " اللَّهُ أَكْبَرُ " . وَرَكَعَ ثُمَّ اعْتَدَلَ فَلَمْ يُصَوِّبْ رَأْسَهُ وَلَمْ يُقْنِعْ وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ قَالَ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ " . وَرَفَعَ يَدَيْهِ وَاعْتَدَلَ حَتَّى يَرْجِعَ كُلُّ عَظْمٍ فِي مَوْضِعِهِ مُعْتَدِلاً ثُمَّ أَهْوَى إِلَى الأَرْضِ سَاجِدًا ثُمَّ قَالَ " اللَّهُ أَكْبَرُ " . ثُمَّ جَافَى عَضُدَيْهِ عَنْ إِبْطَيْهِ وَفَتَخَ أَصَابِعَ رِجْلَيْهِ ثُمَّ ثَنَى رِجْلَهُ الْيُسْرَى وَقَعَدَ عَلَيْهَا ثُمَّ اعْتَدَلَ حَتَّى يَرْجِعَ كُلُّ عَظْمٍ فِي مَوْضِعِهِ مُعْتَدِلاً ثُمَّ أَهْوَى سَاجِدًا ثُمَّ قَالَ " اللَّهُ أَكْبَرُ " . ثُمَّ ثَنَى رِجْلَهُ وَقَعَدَ وَاعْتَدَلَ حَتَّى يَرْجِعَ كُلُّ عَظْمٍ فِي مَوْضِعِهِ ثُمَّ نَهَضَ ثُمَّ صَنَعَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ حَتَّى إِذَا قَامَ مِنَ السَّجْدَتَيْنِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ كَمَا صَنَعَ حِينَ افْتَتَحَ الصَّلاَةَ ثُمَّ صَنَعَ كَذَلِكَ حَتَّى كَانَتِ الرَّكْعَةُ الَّتِي تَنْقَضِي فِيهَا صَلاَتُهُ أَخَّرَ رِجْلَهُ الْيُسْرَى وَقَعَدَ عَلَى شِقِّهِ مُتَوَرِّكًا ثُمَّ سَلَّمَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَمَعْنَى قَوْلِهِ وَرَفَعَ يَدَيْهِ إِذَا قَامَ مِنَ السَّجْدَتَيْنِ يَعْنِي قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ .
Muhammad bin Amr bin Ata' narrated from Abu Humaid As-Saidi, :
he (Muhammad) said: "I heard him saying - while he was among ten of the Companions of the Prophet, one of whom was Abu Qatadah bin Ribi - 'I am the most knowledgeable among you of the Salat of the Allah's Messenger.' They said: 'You did not precede us in his companionship, nor were you in his company more than us.' He said: 'Even still." They said: 'Go ahead.' So he said: 'When Allah's Messenger stood for Salat he would stand with his back straight and raise his hands until they were at the level of his shoulder. Then he would say: (Allahu Akbar) "Allah is Most Great" and bow. Then he would straighten (his back) so that he would not lower his head, nor raise it, and he placed his hands on his knees. Then he said: (Sami Allahu liman hamidah) "Allah listens to those who praise Him." And he raised his hands and stood up straight until all of his bones completely returned to their places. Then he went down to the ground prostrating, then he said: (Allahu Akbar) "Allah is Most Great." Then he held his upper arms away from his midsection, and opened his toes on his feet (facing the Qiblah), then he bend his left foot and sat on it then straightened up until all of his bones completely returned to their placed, then he went down to prostrate. Then he said: (Allahu Akbar) "Allah is Most Great," then he bent his foot and sat and straightened up until all of his bones completely returned to their places. Then he got up. Then in the second Rak'ah he did the same as that, such that when he stood from the two prostrations, he sad the Takbir and raised his hands until they were at the level of his shoulders as he did when he opened the Salat. Then he did like that until it was the Rak'ah in which his Salat was to end, when he moved his left foot over and sat on his side (in the Mutawarrik postion). Then he said the Taslim.'"
পরিচ্ছেদঃ এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ।
৩০৫. মুহাম্মাদ ইবনু বাশশার, হাসান ইবনু আলী আল-হুলওয়ানী প্রমুখ রাবী (রহঃ) আবূ হুমায়দ আস সাঈদী রাদিয়াল্লাহু আনহ থেকে ইয়াহইয়া ইবনু সাঈদের অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে আবূ আসিম .... আবদুল হামিদ ইবনু জা’ফরের সনদে নিম্নের বাক্যটি অতিরিক্ত আছেঃ উপস্থিত সাহাবীগণ বললেনঃ তুমি সত্য বলেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ সালাতই আদায় করতেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ৩০৫ [আল মাদানী প্রকাশনী]
باب مِنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ الْحُلْوَانِيُّ، وَسَلَمَةُ بْنُ شَبِيبٍ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا أَبُو عَاصِمٍ النَّبِيلُ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ أَبَا حُمَيْدٍ السَّاعِدِيَّ، فِي عَشَرَةٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ أَبُو قَتَادَةَ بْنُ رِبْعِيٍّ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ يَحْيَى بْنِ سَعِيدٍ بِمَعْنَاهُ وَزَادَ فِيهِ أَبُو عَاصِمٍ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ هَذَا الْحَرْفَ قَالُوا صَدَقْتَ هَكَذَا صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى زَادَ أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ فِي هَذَا الْحَدِيثِ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ هَذَا الْحَرْفَ قَالُوا صَدَقْتَ هَكَذَا صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم .
(Another chain) that Muhammad bin Amir bin Ata narrated from Abu Humaid As-Saidi,:
he (Muhammad) said: "I heard him saying - while he was among ten of the Companions of the Prophet, one of whom was Abu Qatadah bin Ribi."
পরিচ্ছেদঃ নফল সালাত ঘরে আদায় করার ফযীলত।
৩০৬. হান্নাদ (রহঃ) ...... কুতবা ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ফজরের প্রথম রাকআতে ’’ওয়ান্ নাখলা বাসিকাত’’ [ কাফ ৫০:১০] তিলাওয়াত করতে শুনেছি। - ইবনু মাজাহ ৮১৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৩০৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আমর ইবনু হুরায়স, জাবির ইবনু সামূরা, আবদুল্লাহ ইবনুু’স-সাইব, আবূ বারযা ও উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ কুতায়বা ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। ফজরের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল-ওয়াকিআ পড়েছেন বলেও বর্ণিত আছে। আরো বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে ষাট থেকে একশত আয়াত তিলাওয়াত করতেন। তিনিإِذََا الشَّمْسُ كُوِّرَتْ তিলাওয়াত করেছেন বলেও রিওয়ায়াত আছে। উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি আবূ মূসা আশআরী রাদিয়াল্লাহু আনহু-কে ফজরের সালাতে তিওয়াল-মুফাসসাল* থেকে তিলাওয়াত করতে লিখেছিলেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আলিমগণ এতদনুসারে আমল গ্রহণ করেছেন। সুফইয়ান সাওরী, ইবনু মুবারক এবং শাফিঈ (রহঃ)-ও এই অভিমত ব্যক্ত করেছেন।
باب مَا جَاءَ فِي فَضْلِ صَلاَةِ التَّطَوُّعِ فِي الْبَيْتِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، وَسُفْيَانَ، عَنْ زِيَادِ بْنِ عَلاَقَةَ، عَنْ عَمِّهِ، قُطْبَةَ بْنِ مَالِكٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْفَجْرِ : (وَالنَّخْلَ بَاسِقَاتٍ ) فِي الرَّكْعَةِ الأُولَى . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ وَجَابِرِ بْنِ سَمُرَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ وَأَبِي بَرْزَةَ وَأُمِّ سَلَمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ قُطْبَةَ بْنِ مَالِكٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَرَأَ فِي الصُّبْحِ بِالْوَاقِعَةِ . وَرُوِيَ عَنْهُ أَنَّهُ كَانَ يَقْرَأُ فِي الْفَجْرِ مِنْ سِتِّينَ آيَةً إِلَى مِائَةٍ . وَرُوِيَ عَنْهُ أَنَّهُ قَرَأَ : (إِذََا الشَّمْسُ كُوِّرَتْ ) . وَرُوِيَ عَنْ عُمَرَ أَنَّهُ كَتَبَ إِلَى أَبِي مُوسَى أَنِ اقْرَأْ فِي الصُّبْحِ بِطِوَالِ الْمُفَصَّلِ . قَالَ أَبُو عِيسَى وَعَلَى هَذَا الْعَمَلُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَبِهِ قَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ .
Qutbah bin Malik narrated:
"I heard Allah's Messenger reciting for Fajr: And tall date palms in the first Rak'ah.
পরিচ্ছেদঃ যোহর ও আসরের কিরাআত।
৩০৭. আহমদ ইবনু মানী’ (রহঃ) ..... জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর ও আসরের সালাতে ওয়াস-সামায়ি যাতি’ল বুরূজ, ওয়াস-সামায়ি ওয়াত-তারিক এবং এই ধরনের সূরা তিলাওয়াত করতেন। - সিফাতুস সালাত ৯৪, সহিহ আবু দাউদ ৭৬৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩০৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে খাব্বাব, আবূ সাঈদ, আবূ কাতাদা, যায়াদ ইবনু সাবিত ও বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ জাবির ইবনু সামূরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আরো বর্ণিত আছে যে, তিনি যোহরের সালাত সূরা ’তানযীল আস-সাজদা’ পরিমান তিলাওয়াত করতেন। আরো বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের প্রথম রাকআতে ত্রিশ আয়াত পরিমাণ এবং দ্বিতীয় রাকআতে পনর আয়াত পরিমণ তিলাওয়াত করতেন।
উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি যোহরের সালাতে আওসাতে মুফসসাল [১] থেকে তিলাওয়াত করতে আবূ মূসা আশয়ারী রাদিয়াল্লাহু আনহু-কে লিখেছিলেন। কতক আলিম বলেছেনঃ আসরের কিরআত মাগরিবের কিরাআতের মত, এতেও কিসার মুফাসসাল থেকে তিলাওয়াত করবে। ইবরাহীম নাখঈ (রহঃ) থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেনঃ কিরাআতের ক্ষেত্রে আসর ও মাগরিব এক বরাবর। ইবরাহীম (রহঃ) বলেনঃ কিরআতের ক্ষেত্রে আসরের তুলনায় যোহরে চারগুণ বেশি পড়া উচিত।
باب مَا جَاءَ فِي الْقِرَاءَةِ فِي الظُّهْرِ وَالْعَصْرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ بِالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ وَالسَّمَاءِ وَالطَّارِقِ وَشِبْهِهِمَا . قَالَ وَفِي الْبَابِ عَنْ خَبَّابٍ وَأَبِي سَعِيدٍ وَأَبِي قَتَادَةَ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَالْبَرَاءِ بْنِ عَازِبٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرِ بْنِ سَمُرَةَ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَرَأَ فِي الظُّهْرِ قَدْرَ تَنْزِيلُ السَّجْدَةَ . وَرُوِيَ عَنْهُ أَنَّهُ كَانَ يَقْرَأُ فِي الرَّكْعَةِ الأُولَى مِنَ الظُّهْرِ قَدْرَ ثَلاَثِينَ آيَةً وَفِي الرَّكْعَةِ الثَّانِيَةِ قَدْرَ خَمْسَ عَشْرَةَ آيَةً . وَرُوِيَ عَنْ عُمَرَ أَنَّهُ كَتَبَ إِلَى أَبِي مُوسَى أَنِ اقْرَأْ فِي الظُّهْرِ بِأَوْسَاطِ الْمُفَصَّلِ . وَرَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنَّ الْقِرَاءَةَ فِي صَلاَةِ الْعَصْرِ كَنَحْوِ الْقِرَاءَةِ فِي صَلاَةِ الْمَغْرِبِ يَقْرَأُ بِقِصَارِ الْمُفَصَّلِ . وَرُوِيَ عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ أَنَّهُ قَالَ تَعْدِلُ صَلاَةُ الْعَصْرِ بِصَلاَةِ الْمَغْرِبِ فِي الْقِرَاءَةِ . وَقَالَ إِبْرَاهِيمُ تُضَاعَفُ صَلاَةُ الظُّهْرِ عَلَى صَلاَةِ الْعَصْرِ فِي الْقِرَاءَةِ أَرْبَعَ مِرَارٍ .
Jabir bin Samurah narrated:
"For Zuhr and Asr, Allah's Messenger would recite: By the heavens, holding the Buruj and (By the heavens and At-Tariq) and similar to them."
পরিচ্ছেদঃ মাগরিবের কিরাআত।
৩০৮. হান্নাদ (রহঃ) ..... উম্মুল ফাদল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শেষ রোগ-শয্যায় ছিলেন। একদিন অসুস্থতার কারণে মাথায় পট্রি বেঁধে আমাদের কাছে বেরিয়ে আসলেন এবং মাগরিবের সালাত আদায় করলেন। এতে তিনি সূরা আল-মুরসালাত তিলাওয়াত করেছিলেন। এরপর মৃত্যু পর্যন্ত আর কোন সালাত তিনি পড়তে পারেন নি। - ইবনু মাজাহ ৮৩১, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩০৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জুবায়র ইবনু মুতইম, ইবনু উমর, আবূ আয়্যূব, ও যায়দ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ উম্মুল ফাদল রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামথেকে বর্ণিত আছে যে, তিনি মাগরিবের দুই রাকআতে সূরা আল-আ’রাফ তিলাওয়াত করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি মাগরিবের সালাত ’কিসার মুফাসসাল’ থেকে তিলাওয়াত করতে আবূ মূসা আশয়ারী রাদিয়াল্লাহু আনহু-কে লিখেছিলেন। আবূ বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি মাগরিবের সালাতে ’কিসার মুফাসসাল’ থেকে তিলাওয়াত করতেন।
ফকীহ আলিমগণ এই আমল করেছেন। ইবনু মুবারক, আহমদ ও ইসহাক (রহঃ) এই অভিমত ব্যক্ত করেছেন। ইমাম শাফিঈ (রহঃ) বলেনঃ ইমাম মালিক (রহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি মাগরিবের সালাতে ’তিওয়াল মুফাসসাল’ সূরাসমূহ যেমন সূরা তূর, সূরা আল-মুরসালাত-এর মত সূরা তিলাওয়াত করা মাকরূহ বলে অভিমত ব্যক্ত করেছেন। ইমাম শাফিঈ (রহঃ) বলেনঃ আমি তা মাকরূহ বলে মনে করি না; বরং এই ধরনের সূরা মাগরিবে তিলাওয়াত করা মুস্তাহাব।
باب مَا جَاءَ فِي الْقِرَاءَةِ فِي الْمَغْرِبِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُمِّهِ أُمِّ الْفَضْلِ، قَالَتْ خَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ عَاصِبٌ رَأْسَهُ فِي مَرَضِهِ فَصَلَّى الْمَغْرِبَ فَقَرَأَ بِالْمُرْسَلاَتِ قَالَتْ فَمَا صَلاَّهَا بَعْدُ حَتَّى لَقِيَ اللَّهَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ وَابْنِ عُمَرَ وَأَبِي أَيُّوبَ وَزَيْدِ بْنِ ثَابِتٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُمِّ الْفَضْلِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَرَأَ فِي الْمَغْرِبِ بِالأَعْرَافِ فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا . وَرُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَرَأَ فِي الْمَغْرِبِ بِالطُّورِ . وَرُوِيَ عَنْ عُمَرَ أَنَّهُ كَتَبَ إِلَى أَبِي مُوسَى أَنِ اقْرَأْ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ . وَرُوِيَ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ أَنَّهُ قَرَأَ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ . قَالَ وَعَلَى هَذَا الْعَمَلُ عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ ابْنُ الْمُبَارَكِ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَالَ الشَّافِعِيُّ وَذُكِرَ عَنْ مَالِكٍ أَنَّهُ كَرِهَ أَنْ يُقْرَأَ فِي صَلاَةِ الْمَغْرِبِ بِالسُّوَرِ الطُّوَلِ نَحْوِ الطُّورِ وَالْمُرْسَلاَتِ قَالَ الشَّافِعِيُّ لاَ أَكْرَهُ ذَلِكَ بَلْ أَسْتَحِبُّ أَنْ يُقْرَأَ بِهَذِهِ السُّوَرِ فِي صَلاَةِ الْمَغْرِبِ .
Umm Al-Fadl narrated:
"Allah's Messenger came out to us with his head bandaged from his illness. He prayed Maghrib, reciting (Surat) Al-Mursalat." [She said:] "He did not pray it again until he met Allah the Might and Sublime."
পরিচ্ছেদঃ এশার কিরাআত।
৩০৯. আব্দাহ ইবনু আবদিল্লাহ আল-খুযাঈ আল-বাসরী (রহঃ) ..... বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের দ্বিতীয় রাকআতে ’ওয়াশ্ শামসি ওয়া দুহাহা’ বা অনুরূপ সূরা তিলাওয়াত করতেন। - সিফাতুস সালাত ৯৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩০৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে বারা ইবনু আযিব এবং আনাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, তিনি এশার সালাতে ওয়াত-তীনি ওয়ায-যায়তুন পাঠ করেছেন। উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি এশার সালাতে সূরা আল-মুনফিকুন বা অনুরূপ কোন আওসাত মুফাসসালের সুরা পাঠ করতেন। সাহাবীগণ থেকে বর্ণিত আছে যে, তাঁরা এশার সালাতে এর চেয়ে বেশি পরিমাণ আয়াতও তিলাওয়াত করেছেন এবং কমও করেছেন। এতে বুঝা যায় যে, এই বিষয়ে তাঁরা উদার ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতে ওয়াশ-শামসি ওয়াদ্ দুহাহা ও ওয়াত্-তীনি ওয়ায-যায়াতূন সূরা পড়তেন বলে বর্ণিত হাদীসটই এই বিষয়ে সবচেয়ে উত্তম।
باب مَا جَاءَ فِي الْقِرَاءَةِ فِي صَلاَةِ الْعِشَاءِ
حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ وَاقِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْعِشَاءِ الآخِرَةِ بِالشَّمْسِ وَضُحَاهَا وَنَحْوِهَا مِنَ السُّوَرِ . قَالَ وَفِي الْبَابِ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ بُرَيْدَةَ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَرَأَ فِي الْعِشَاءِ الآخِرَةِ بِالتِّينِ وَالزَّيْتُونِ . وَرُوِيَ عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّهُ كَانَ يَقْرَأُ فِي الْعِشَاءِ بِسُوَرٍ مِنْ أَوْسَاطِ الْمُفَصَّلِ نَحْوِ سُورَةِ الْمُنَافِقِينَ وَأَشْبَاهِهَا . وَرُوِيَ عَنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ أَنَّهُمْ قَرَءُوا بِأَكْثَرَ مِنْ هَذَا وَأَقَلَّ فَكَأَنَّ الأَمْرَ عِنْدَهُمْ وَاسِعٌ فِي هَذَا . وَأَحْسَنُ شَيْءٍ فِي ذَلِكَ مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَرَأَ بِالشَّمْسِ وَضُحَاهَا وَالتِّينِ وَالزَّيْتُونِ .
Abdullah bin Buraidah narrated that his father (Buraidah) said:
"Allah's Messenger would recite: By the sun and its brightness, or similar Surah for the latter Isha (prayer)."
পরিচ্ছেদঃ এশার কিরাআত।
৩১০. হান্নাদ (রহঃ) ...... বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের দ্বিতীয় রাকআতে সূরা ওয়াত্-তীনি ওয়ায্-যায়তুন তিলাওয়াত করেছেন। - ইবনু মাজাহ ৮৩৪, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩১০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الْقِرَاءَةِ فِي صَلاَةِ الْعِشَاءِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَرَأَ فِي الْعِشَاءِ الآخِرَةِ بِالتِّينِ وَالزَّيْتُونِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Al-Bara bin Azib narrated:
"The Prophet would recite: By the fig and the olive for Isha."
পরিচ্ছেদঃ ইমামের পিছনে মুকতাদীর কিরাআত পাঠ।
৩১১. হান্নাদ (রহঃ) ..... উবাদা ইবনুুস সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন, তখন কিরআতে তাঁর অসুবিধার সৃষ্টি হল। সালাত শেষে তিনি বললেনঃ তোমরা তোমাদের ইমামের পিছনে কিরাআত পাঠ কর বলে দেখছি? আমরা বললামঃ কসম আল্লাহর, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেনঃ এরূপ করবে না। তবে উম্মুল কুরআন সূরা ফাতিহার কথা ভিন্ন। কারণ যে ব্যক্তি তা পাঠ করে না, তার সালাত হয় না। - যইফ আবু দাউদ ১৪৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৩১১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, আয়িশা, আনাস, আবূ কাতাদা, আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ উবাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান।
মাহমূদ ইবনু রাবী (রহঃ) উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু আনহু সূত্রে ইমাম যুহরী বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব (সূরা ফাতিহা) পাঠ না করবে, তার সালাত হবে না। - ইবনু মাজাহ ৮৩৭, বুখারি ও মুসলিম।
এই রিওয়ায়াতটি সবচেয়ে সহীহ। অধিকাংশ সাহাবী ও তাবিঈ ইমামের পিছনে মুকতাদীর কিরাআত বিষয়ে এই হাদীস অনুসারে আমল করেছেন। ইমাম মালিক ইবনু আনাস, ইবনু মুবারক, শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ)-এর বক্তব্যও এ-ই। তাঁরা ইমামের পিছনে মুকতাদীর কিরাআত (সূরা ফাতিহা পাঠ)-এর বিধান গ্রহণ করেছেন।
باب مَا جَاءَ فِي الْقِرَاءَةِ خَلْفَ الإِمَامِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مَكْحُولٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الصُّبْحَ فَثَقُلَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ فَلَمَّا انْصَرَفَ قَالَ " إِنِّي أَرَاكُمْ تَقْرَءُونَ وَرَاءَ إِمَامِكُمْ " . قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِي وَاللَّهِ . قَالَ " فَلاَ تَفْعَلُوا إِلاَّ بِأُمِّ الْقُرْآنِ فَإِنَّهُ لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ وَأَنَسٍ وَأَبِي قَتَادَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُبَادَةَ حَدِيثٌ حَسَنٌ . وَرَوَى هَذَا الْحَدِيثَ الزُّهْرِيُّ عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ " . قَالَ وَهَذَا أَصَحُّ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ فِي الْقِرَاءَةِ خَلْفَ الإِمَامِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ يَرَوْنَ الْقِرَاءَةَ خَلْفَ الإِمَامِ .
Ubadah bin As-Samit narrated:
"Allah's Messenger prayed the Subh prayer, and he had difficulty with the recitation. When turned (after finishing) he said: 'I think that you are reciting behind your Imam?'" He said: "We said: 'Yes, Messenger of Allah, by Allah!' He said: 'Do not do that, except for Umm Al-Kitab, for there is no Salat for one who does not recite it.'"
পরিচ্ছেদঃ ইমাম যখন জোরে কিরাআত করেন তখন তাঁর পিছনে মুকতাদীর কিরাআত না করা।
৩১২. আল-আনসারী (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, জোরে কিরাআত করতে হয় এমন এক সালাত সমাপ্ত করে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরলেন, বললেনঃ তোমাদের কি কেউ আমাদের সঙ্গে এখন কিরাআত করেছিলে? জনৈক ব্যক্তি বললেনঃ হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি ভাবছিলাম, আমার সঙ্গে কুরআন নিয়ে টানা-হ্যাঁচড়া হচ্ছে কেন? আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা শোনার পর যে সমস্ত সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কিরাআত করতেন সে সমস্ত সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে কিরাআত করা থেকে সাহবীগণ বিরত হয়ে গেলেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ৩১২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু মাসঊদ, ইমরান ইবনু হুসায়ন, জাবির ইবনু আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান। রাবী ইবনু উকায়মা লায়সী (রহঃ)-এর নাম হল উমারা। তাঁকে আমর ইবনু উকায়মা বলা হয়। ইমাম যুহরী (রহঃ)-এর জনৈক শাগরিদ এই হাদীসটি বর্ণনা করেছেন এবং এতে নিম্নের বাক্যটিও উল্লেখ করেছেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই কথা শোনার পর লোকেরা তাঁর পিছনে কিরআত করা থেকে বিরত হয়ে গেল।
যাঁরা ইমামের পিছনে কিরআত করার মত পোষণ করেন এই হাদীসটিতে তাঁদের ক্ষতি হওয়ার মত কোন কিছু নেই। কেননা যে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ এই হাদীসটির বর্ণনাকারী, তিনই বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ কেউ যদি তার সালাতে উম্মুল কুরআন (সূরা ফাতিহা) পাঠ না করে তবে তার সালাত লেজকাটা ও অসম্পূর্ণ বলে গণ্য হবে। হাদীসটির রাবী তখন আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ-কে বললেনঃ আমি অনেক সময় ইমামের পিছনেও তো থাকি? তিনি বললেনঃ তখন তোমরা মনে মনে তা পড়ে নিবে।
আবূ উসমান আন-নাহদী রিওয়ায়াত করেন যে, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ বলেছেনঃ ’’সুরা ফাতিহা পাঠ ব্যতিরেকে সালাত হয় না।’’ এই কথার ঘোষণা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন। হাদীসবেত্তাগণ ইমাম জোরে কিরআতকালে মুকতাদী কিরাআত না করার মত গ্রহণ করেছেন। তাঁরা বলেনঃ ইমামের কিরাআতের সাকতা বা চুপ থাকার সময়ে তা করা হবে। ইমামের পিছনে মুকতাদীর কিরাআত করার বিষয়ে আলিমগণের মতভেদ রয়েছে।
অধিকাংশ সাহাবী, তাবিঈ ও পরবর্তীযুগের আলিম ইমামের পিছনে মুকতাদীর কিরাআত করার বিধান দিয়েছেন। ইমাম মালিক, ইবনু মুবারক, শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত এ-ই। আবদুল্লাহ ইবনু মুবারক (রহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেনঃ কূফার এক সম্প্রদায় ব্যতীত আমিও ইমামের পিছনে কিরাআত করি এবং অপরাপর লোকেরাও তা করে। তবে যে ব্যক্তি ইমামের পিছনে কিরাআত করে না, তার সালাতও জায়েয হবে বলে আমি মনে করি।
আলিমগণের এক দল ইমামের পিছনে থাক অবস্থায়ও সূরা ফাতিহা পাঠ পরিত্যাগ করার ব্যাপারে কঠোর মনোভাব পোষণ করেন। তারা উবাদা ইবনুস-সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটিকে প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন। উবাদা ইবনুস-সামিত রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইন্তেকালের পর ইমামের পিছনে কিরাআত করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ হাদীসটিকে প্রমাণ হিসেবে পেশ করেছেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ’’সূরা ফাতিহা পাঠ ব্যতীত সালাত হয় না।’’ ইমাম শাফিঈ, ইসহাক (রহঃ) প্রমুখও এই অভিমত ব্যক্ত করেছেন। ’’যে ব্যক্তি সূরা ফাতিহা পড়েনি, তার সালাত হয়নি।’’ এই হাদীসটির ব্যাখ্যায় ইমাম আহমদ ইবনু হাম্বল (রহঃ) বলেনঃ একা সালাত আদায়কারীর বেলায় এই কথাটি প্রযোজ্য। এই প্রসঙ্গে তিনি জাবির ইবনু আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াতটিকে প্রমাণ হিসেবে পেশ করেন। জাবির রাদিয়াল্লাহু আনহ বলেনঃ সালাতে উম্মুল কুরআন (সুরা ফাতিহা) পাঠ না করলে তার সালাত হয় না। তবে ইমামের পিছনে হলে ভিন্ন কথা।
ইমাম আহমদ (রহঃ) বলেনঃ জাবির রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। আর তিনই সূরা ফাতিহা ভিন্ন সালাত হয় না-এই হাদীসটিকে একা সালাত আদায়কারীর বেলায় প্রযোজ্য বলে ঘোষণা দিচ্ছেন। এতদসত্ত্বেও ইমাম আহমদ (রহঃ) নিজে ইমামের পিছনে মুকতাদির কিরআত করার অভিমত গ্রহণ করেছেন। তিনি বলেনঃ ইমামের পিছনে থাকলেও সূরা ফাতিহা পাঠ বর্জন করবে না।
باب مَا جَاءَ فِي تَرْكِ الْقِرَاءَةِ خَلْفَ الإِمَامِ إِذَا جَهَرَ الإِمَامُ بِالْقِرَاءَةِ
حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ أُكَيْمَةَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم انْصَرَفَ مِنْ صَلاَةٍ جَهَرَ فِيهَا بِالْقِرَاءَةِ فَقَالَ " هَلْ قَرَأَ مَعِي أَحَدٌ مِنْكُمْ آنِفًا " . فَقَالَ رَجُلٌ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ . قَالَ " إِنِّي أَقُولُ مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ " . قَالَ فَانْتَهَى النَّاسُ عَنِ الْقِرَاءَةِ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِيمَا جَهَرَ فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الصَّلَوَاتِ بِالْقِرَاءَةِ حِينَ سَمِعُوا ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَابْنُ أُكَيْمَةَ اللَّيْثِيُّ اسْمُهُ عُمَارَةُ . وَيُقَالُ عَمْرُو بْنُ أُكَيْمَةَ . وَرَوَى بَعْضُ أَصْحَابِ الزُّهْرِيِّ هَذَا الْحَدِيثَ وَذَكَرُوا هَذَا الْحَرْفَ قَالَ قَالَ الزُّهْرِيُّ فَانْتَهَى النَّاسُ عَنِ الْقِرَاءَةِ حِينَ سَمِعُوا ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . وَلَيْسَ فِي هَذَا الْحَدِيثِ مَا يَدْخُلُ عَلَى مَنْ رَأَى الْقِرَاءَةَ خَلْفَ الإِمَامِ لأَنَّ أَبَا هُرَيْرَةَ هُوَ الَّذِي رَوَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم هَذَا الْحَدِيثَ وَرَوَى أَبُو هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَنْ صَلَّى صَلاَةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ فَهِيَ خِدَاجٌ غَيْرُ تَمَامٍ " . فَقَالَ لَهُ حَامِلُ الْحَدِيثِ إِنِّي أَكُونُ أَحْيَانًا وَرَاءَ الإِمَامِ قَالَ اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ . وَرَوَى أَبُو عُثْمَانَ النَّهْدِيُّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أَمَرَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ أُنَادِيَ أَنْ لاَ صَلاَةَ إِلاَّ بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ . وَاخْتَارَ أَكْثَرُ أَصْحَابِ الْحَدِيثِ أَنْ لاَ يَقْرَأَ الرَّجُلُ إِذَا جَهَرَ الإِمَامُ بِالْقِرَاءَةِ وَقَالُوا يَتَتَبَّعُ سَكَتَاتِ الإِمَامِ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الْقِرَاءَةِ خَلْفَ الإِمَامِ فَرَأَى أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمُ الْقِرَاءَةَ خَلْفَ الإِمَامِ وَبِهِ يَقُولُ مَالِكُ بْنُ أَنَسٍ وَعَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . وَرُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ أَنَّهُ قَالَ أَنَا أَقْرَأُ خَلْفَ الإِمَامِ وَالنَّاسُ يَقْرَءُونَ إِلاَّ قَوْمًا مِنَ الْكُوفِيِّينَ وَأَرَى أَنَّ مَنْ لَمْ يَقْرَأْ صَلاَتُهُ جَائِزَةٌ . وَشَدَّدَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ فِي تَرْكِ قِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ وَإِنْ كَانَ خَلْفَ الإِمَامِ فَقَالُوا لاَ تُجْزِئُ صَلاَةٌ إِلاَّ بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ وَحْدَهُ كَانَ أَوْ خَلْفَ الإِمَامِ . وَذَهَبُوا إِلَى مَا رَوَى عُبَادَةُ بْنُ الصَّامِتِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَقَرَأَ عُبَادَةُ بْنُ الصَّامِتِ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم خَلْفَ الإِمَامِ وَتَأَوَّلَ قَوْلَ النَّبِيِّ صلى الله عليه وسلم " لاَ صَلاَةَ إِلاَّ بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ " . وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَإِسْحَاقُ وَغَيْرُهُمَا . وَأَمَّا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ فَقَالَ مَعْنَى قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم " لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ " . إِذَا كَانَ وَحْدَهُ . وَاحْتَجَّ بِحَدِيثِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ حَيْثُ قَالَ مَنْ صَلَّى رَكْعَةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَلَمْ يُصَلِّ إِلاَّ أَنْ يَكُونَ وَرَاءَ الإِمَامِ . قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ فَهَذَا رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم تَأَوَّلَ قَوْلَ النَّبِيِّ صلى الله عليه وسلم " لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ " . أَنَّ هَذَا إِذَا كَانَ وَحْدَهُ . وَاخْتَارَ أَحْمَدُ مَعَ هَذَا الْقِرَاءَةَ خَلْفَ الإِمَامِ وَأَنْ لاَ يَتْرُكَ الرَّجُلُ فَاتِحَةَ الْكِتَابِ وَإِنْ كَانَ خَلْفَ الإِمَامِ .
Abu Hurairah narrated:
"Allah's Messenger turned (after praying) from a Salat in which he recited aloud and said: 'Has any one of you recite along with me just now?' A man said: 'Yes, O Messenger of Allah.' He said: 'Indeed I said to myself: Why was I being contended with for the Quran?'" He (Az-Zuhri one of the narrators) said: "So when they heard that from Allah's Messenger, the people stopped reciting with Allah's Messenger in the prayers that Allah's Messenger recited aloud."
পরিচ্ছেদঃ ইমাম যখন জোরে কিরাআত করেন তখন তাঁর পিছনে মুকতাদীর কিরাআত না করা।
৩১৩. ইসহাক ইবনু মূসা আনসারী (রহঃ) .... জাবির ইবনু আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ কেউ যদি সালাতে উম্মুল কুরআন (সুরা ফাতিহা) না পড়ে, তবে তার সালাত হবে না। কিন্তু ইমামের পিছনে হলে ভিন্ন কথা। - (মাওকুফ), ইরওয়া ২/২৩৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩১৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বললেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي تَرْكِ الْقِرَاءَةِ خَلْفَ الإِمَامِ إِذَا جَهَرَ الإِمَامُ بِالْقِرَاءَةِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي نُعَيْمٍ، وَهْبِ بْنِ كَيْسَانَ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ مَنْ صَلَّى رَكْعَةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَلَمْ يُصَلِّ إِلاَّ أَنْ يَكُونَ وَرَاءَ الإِمَامِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Nu'aim Wahb bin Kaisan narated that he heard Jabir bin 'Abdullah saying:
"Whoever prayed a Rak'ah in which he did not recite Umm Al-Qur'an, then he did not pray except if he was behind an Imam."
[Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih.
পরিচ্ছেদঃ মসজিদে প্রবেশের দু’আ।
৩১৪. আলী ইবনু হুজর (রহঃ) .... ফাতিমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন আগে দরূদ পাঠ করতেন, পরে বলতেনঃ ’’হে রব! আমার গুনাহসমূহ মাফ করে দিন এবং আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন।’’ আর তিনি যখন বের হতেন তখন প্রথমে দরূদ পাঠ করতেন এবং পরে বলতেনঃ ’’ হে রব! আমার গুনাহসমূহ মাফ করে দিন এবং আমার জন্য আপনার অনুগ্রহের দরজা খুলে দিন।’’ - رَبِّ اغْفِرْ বাক্যবাদে সহিহ, ফজলুস সালাত আলান্নবী ৭২-৭৩, তামামুল মিন্নাহ ২৯০, তিরমিজী হাদিস নম্বরঃ ৩১৪ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ مَا يَقُولُ عِنْدَ دُخُولِ الْمَسْجِدِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ لَيْثٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ، عَنْ أُمِّهِ، فَاطِمَةَ بِنْتِ الْحُسَيْنِ عَنْ جَدَّتِهَا، فَاطِمَةَ الْكُبْرَى قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْمَسْجِدَ صَلَّى عَلَى مُحَمَّدٍ وَسَلَّمَ وَقَالَ " رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ " . وَإِذَا خَرَجَ صَلَّى عَلَى مُحَمَّدٍ وَسَلَّمَ وَقَالَ " رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ " .
Fatimah the Great narrated:
"When Allah's Messenger entered the Masjid he said Salat and Salam upon Muhammad and then said: (Rabbighfirli dhunubi, waftahli abwaba rahmatik) 'O pardon my sins, and open the gates of Your mercy for me.' And when he exited he said Salat and Salam upon Muhammad, and then said: (Rabbighfirli dunubi, waftahli abwaba rakmatik) 'O Lord pardon my sins, and open the gates of Your blessings for me.'"
পরিচ্ছেদঃ মসজিদে প্রবেশের দু’আ।
৩১৫. আলী ইবনু হুজর (রহঃ) বলেন যে, ইসমাঈল ইবনু ইবরাহীম (রহঃ) বলেছেনঃ আমি মক্কায় আবদুল্লাহ ইবনু হাসান-এর সাথে সাক্ষাৎ করে এই হাদীসটি সম্পর্কে তাঁকে জিজ্ঞাস করেছিলাম। তিনি তখন আমাকে রিওয়ায়াত করলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন বলতেনঃ رَبِّ افْتَحْ لِي بَابَ رَحْمَتِكَ আর যখন বের হতেন তখন বলতেন : رَبِّ افْتَحْ لِي بَابَ فَضْلِكَ - তিরমিজী হাদিস নম্বরঃ ৩১৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, আবূ উসায়দ ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান। তবে এর সনদ মুত্তাসিল নয়। কেননা এটির রাবী হুসায়ন রাদিয়াল্লাহু আনহু- এর কন্যা ফাতিমা (রহঃ) তাঁর পিতামহী মহিয়সী ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে দেখেননি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইন্তেকালের পর অল্প কয়েক মাসই জীবিত ছিলেন।
باب مَا جَاءَ مَا يَقُولُ عِنْدَ دُخُولِ الْمَسْجِدِ
وَقَالَ عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ فَلَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ الْحَسَنِ بِمَكَّةَ فَسَأَلْتُهُ عَنْ هَذَا الْحَدِيثِ، فَحَدَّثَنِي بِهِ، قَالَ كَانَ إِذَا دَخَلَ قَالَ " رَبِّ افْتَحْ لِي بَابَ رَحْمَتِكَ وَإِذَا خَرَجَ $$قَالَ رَبِّ افْتَحْ لِي بَابَ فَضْلِكَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي حُمَيْدٍ وَأَبِي أُسَيْدٍ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ فَاطِمَةَ حَدِيثٌ حَسَنٌ وَلَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ . وَفَاطِمَةُ بِنْتُ الْحُسَيْنِ لَمْ تُدْرِكْ فَاطِمَةَ الْكُبْرَى إِنَّمَا عَاشَتْ فَاطِمَةُ بَعْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَشْهُرًا .
Ismail bin Ibrahim said:
"I met Abdullah bin al Husain in Makkah, so I asked him about this Hadith, so he narrated it to me, he said: 'When Allah's Messenger entered, he said (Rabbi aftahli abwaba rahmatik) 'O Lord, open the gates of Your mercy for me.' And when he exited he said: (Rabbi iftahli abwaba fadlik) 'O Lord, open the gates of Your blessings for me.'"
পরিচ্ছেদঃ তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন দুই রাকআত সালাত আদায় করে।
৩১৬. কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) .... আবূ কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, তখন সে যেন বসার আগেই দুই রাকআত আদায় করে নেয়। - ইবনু মাজাহ ১০১৩, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩১৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির, আবূ উমামা, আবূ হুরায়রা, আবূ যর্ ও কা’ব ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মাদ ইবনু আজলান প্রমূখ রাবী আমির ইবনু আবদিল্লাহ ইবনু যুবায়র (রহঃ) সূত্রে মালিক ইবনু আনাস রাদিয়াল্লাহু আনহু-এর অনুরূপ এই হাদীসটি বর্ণনা করেছেন। সুহায়ল ইবনু আবী সালিহ (রহঃ) এই হাদীসটি আমির ইবনু আব্দিল্লাহ ইবনু যুবায়র আমর ইবনু সুলায়মান আয্-যুরাকী জাবির ইবনু আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণনা করেছেন। এই রিওয়ায়াতটি মাহফূয বা সংরক্ষিত নয়। আবূ কাতাদা রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াতটি হল সহীহ।
এই হাদীস অনুসারে আমাদের উস্তাদ ফকীহগণ আমল করেছেন। তারা বলেনঃ যদি উযর না থাকে তবে মসজিদে প্রবেশ করে বসার পূর্বেই দুই রাকআত সালাত আদায় করা মুস্তাহাব। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) বর্ণনা করেন, আলী ইবনুল মাদীনী বলেছেনঃ মুহায়ল ইবনু আবী সালিহ বর্ণিত রিওয়ায়াতটি ভুল।
باب مَا جَاءَ إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا جَاءَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَأَبِي أُمَامَةَ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي ذَرٍّ وَكَعْبِ بْنِ مَالِكٍ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي قَتَادَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ مُحَمَّدُ بْنُ عَجْلاَنَ وَغَيْرُ وَاحِدٍ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ نَحْوَ رِوَايَةِ مَالِكِ بْنِ أَنَسٍ . وَرَوَى سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ هَذَا الْحَدِيثَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَهَذَا حَدِيثٌ غَيْرُ مَحْفُوظٍ وَالصَّحِيحُ حَدِيثُ أَبِي قَتَادَةَ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَصْحَابِنَا اسْتَحَبُّوا إِذَا دَخَلَ الرَّجُلُ الْمَسْجِدَ أَنْ لاَ يَجْلِسَ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ إِلاَّ أَنْ يَكُونَ لَهُ عُذْرٌ . قَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ وَحَدِيثُ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ خَطَأٌ أَخْبَرَنِي بِذَلِكَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ عَلِيِّ بْنِ الْمَدِينِيِّ .
Abu Qatadah narrated that :
Allah's Messenger said: "When one of you comes to the Masjid, then let him perform two Rak'ah before sitting."
পরিচ্ছেদঃ কবরস্থান এবং গোসলখানা ব্যতীত সারা যমীনই মসজিদ।
৩১৭. ইবনু আবী উমর ও আবূ আম্মার আল-হুসায়ন ইবনু হুরায়স আল মারওয়াযী (রহঃ) .... আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ কবরস্থান ও গোসলখানা ব্যতীত সারা যমীনই মসজিদ। - ইবনু মাজাহ ৭৪৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৩১৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, আবদুল্লাহ ইবনু আমর, আবূ হুরায়রা, জাবির, ইবনু আব্বাস, হুজায়ফা, আনাস, আবূ উমামা ও আবূ যর্ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। তাঁরা বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ আল্লাহ তা’আলা আমার জন্য সারা যমীনই মসজিদ ও তাহারাতের উপর হিসেবে নির্ধারণ করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি আব্দুল আযীয ইবনু মুহাম্মাদের সনদে দুইভাবে বর্ণিত আছে। কোন কোন রাবী আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু-এর নাম উল্লেখ করেছেন আর কোন কোন রাবী তা করেননি। এই হাদীসটিতে ইখতিরাব বিদ্যমান।
সুফইয়ান সাওরী এই হাদীসটিকে আমর ইবনু ইয়াহইয়া-তৎপিতা ইয়াহইয়া সূত্রে (মুরসাল হিসেবে) বর্ণনা করেছেন। আর হাম্মাদ ইবনু সালমা এটিকে আমর ইবনু ইয়াহইয়া-তৎপিতা ইয়াহইয়া-আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে (মুত্তাসিলরূপে) বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইবনু ইসহাক (রহঃ)-ও এটিকে আমর ইবনু ইয়াহইয়া-তৎপিতা ইয়াহইয়া সূত্রে (মুরসালরূপে) বর্ণনা করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ সাধারনত মুহাম্মাদ ইবনু ইসহাক (রহঃ) এই সূত্রে আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে মুত্তাসিলরূপে হাদীস বর্ণনা করে থাকেন। কিন্তু বক্ষ্যমান বিষয় সংক্রান্ত হাদীসটিতে তিনি আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু-এর উল্লেখ করেন নাই। এতে বুঝা যায়, আমর ইবনু ইয়াহইয়া তৎপিতা ইয়াহইয়া সূত্রে মুরসালরূপে বর্ণিত সুফইয়ান সাওরীর রিওয়ায়াতটি অধিতর সঠিক ও বিশুদ্ধ।
باب مَا جَاءَ أَنَّ الأَرْضَ كُلَّهَا مَسْجِدٌ إِلاَّ الْمَقْبُرَةَ وَالْحَمَّامَ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَأَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ الْمَرْوَزِيُّ قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلاَّ الْمَقْبُرَةَ وَالْحَمَّامَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي هُرَيْرَةَ وَجَابِرٍ وَابْنِ عَبَّاسٍ وَحُذَيْفَةَ وَأَنَسٍ وَأَبِي أُمَامَةَ وَأَبِي ذَرٍّ قَالُوا إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " جُعِلَتْ لِيَ الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي سَعِيدٍ قَدْ رُوِيَ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُحَمَّدٍ رِوَايَتَيْنِ مِنْهُمْ مَنْ ذَكَرَهُ عَنْ أَبِي سَعِيدٍ وَمِنْهُمْ مَنْ لَمْ يَذْكُرْهُ . وَهَذَا حَدِيثٌ فِيهِ اضْطِرَابٌ . رَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلٌ . وَرَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ قَالَ وَكَانَ عَامَّةُ رِوَايَتِهِ عَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَكَأَنَّ رِوَايَةَ الثَّوْرِيِّ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَثْبَتُ وَأَصَحُّ مُرْسَلاً .
Abu Sa'eed Al-Khudri narrated that :
Allah's Messenger said: "All of the earth is a Masjid except for the graveyard and the washroom."
পরিচ্ছেদঃ মসজিদ নির্মাণের ফযীলত।
৩১৮. বুনদার (রহঃ) .... উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে, উসমান রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর জন্য কোন মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য তদ্রূপ একটি বাড়ি জান্নাতে নির্মাণ করবেন। - ইবনু মাজাহ ৭৩৬, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩১৮ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي فَضْلِ بُنْيَانِ الْمَسْجِدِ
حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعَلِيٍّ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَنَسٍ وَابْنِ عَبَّاسٍ وَعَائِشَةَ وَأُمِّ حَبِيبَةَ وَأَبِي ذَرٍّ وَعَمْرِو بْنِ عَبَسَةَ وَوَاثِلَةَ بْنِ الأَسْقَعِ وَأَبِي هُرَيْرَةَ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُثْمَانَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَمَحْمُودُ بْنُ لَبِيدٍ قَدْ أَدْرَكَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَمَحْمُودُ بْنُ الرَّبِيعِ قَدْ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُمَا غُلاَمَانِ صَغِيرَانِ مَدَنِيَّانِ .
Uthman bin Affan narrated that :
he heard Allah's Messenger say: "Whoever builds a Masjid for (the sake of) Allah, then Allah will build a similar house for him in Paradise."
পরিচ্ছেদঃ মসজিদ নির্মাণের ফযীলত।
৩১৯. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, তিনি ইরশাদ করেনঃ যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে তা ছোট হোক বা বড়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরী করবেন। - তা’লীকুর রাগীব ১/১১৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩১৯ [আল মাদানী প্রকাশনী]
কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) আনাস রাদিয়াল্লাহু আনহ থেকেও উক্ত হাদীসটি বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي فَضْلِ بُنْيَانِ الْمَسْجِدِ
وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا صَغِيرًا كَانَ أَوْ كَبِيرًا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ " . حَدَّثَنَا بِذَلِكَ قُتَيْبَةُ حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى قَيْسٍ عَنْ زِيَادٍ النُّمَيْرِيِّ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا .
It has been related that :
the Prophet said: "Whoever builds a Masjid for (the sake of) Allah, be it small or large, then Allah will build a house for him in Paradise."
পরিচ্ছেদঃ কবরের উপর মসজিদ নির্মাণ মাকরূহ।
৩২০. কুতায়বা (রহঃ) .... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ যে সমস্ত মহিলা কবর যিয়ারত করে এবং যে সমস্ত মানুষ কবরের উপর মসজিদ বানায় ও এতে বাতি জ্বালায় তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা’নত করেছেন। [অধিক যিয়ারতকারীনি এই অর্থে এবং বাতি জ্বালানো বাদে হাদিসটি সহিহ] - ইবনু মাজাহ ১৫৭৫,তিরমিজী হাদিস নম্বরঃ ৩২০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা ও আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হাসান। এই আবূ সালিহ হলেন উম্মু হানী বিনত আবী তালিব (রাঃ) এর আদায়কৃত দাস (মাওলা) তাঁর নাম হল বাযান, বাযাম-ও বলা হতো।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ أَنْ يَتَّخِذَ عَلَى الْقَبْرِ مَسْجِدًا
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَائِرَاتِ الْقُبُورِ وَالْمَتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ . وَأَبُو صَالِحٍ هَذَا هُوَ مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ وَاسْمُهُ بَاذَانُ وَيُقَالُ بَاذَامُ أَيْضًا .
Ibn Abbbas narrated:
"Allah's Messenger cursed the women who visit the graves, and those who use them as Masajid and put torches on them."
পরিচ্ছেদঃ মসজিদে নিদ্রা যাওয়া।
৩২১. মাহমূদ ইবনু গায়লান (রহঃ) .... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে আমরা মসজিদে ঘুমাতাম। আর তখন আমরা ছিলাম তরুণ বয়সের। - বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ৩২১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণের একদল মসজিদে ঘুমানোর অনুমতি দিয়েছেন। তবে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ মসজিদকে শয়ন ও দিবা-নিদ্রার স্থান বানান যাবে না। আলিমগণের একদল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর এই মত গ্রহণ করেছেন।
باب مَا جَاءَ فِي النَّوْمِ فِي الْمَسْجِدِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كُنَّا نَنَامُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ وَنَحْنُ شَبَابٌ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَخَّصَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ فِي النَّوْمِ فِي الْمَسْجِدِ . قَالَ ابْنُ عَبَّاسٍ لاَ يَتَّخِذُهُ مَبِيتًا وَلاَ مَقِيلاً . وَقَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ ذَهَبُوا إِلَى قَوْلِ ابْنِ عَبَّاسٍ .
Ibn Umar narrated:
"We would sleep in the Masjid during the time of Allah's Messenger and we were young men."
পরিচ্ছেদঃ মসজিদে ক্রয়-বিক্রয়, হারাম বস্তু তালাশ করা এবং কবিতা পাঠ অপছন্দনীয় কাজ।
৩২২. কুতায়বা (রহঃ) ..... আমর ইবনু শুআয়ব, তাঁর পিতা (মুহাম্মাদ) পিতামহ আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহ সূত্রে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কবিতা পাঠ ও ক্রয়-বিক্রয় করা এবং জুমুআর দিন সালাতের পূর্বে গোল হয়ে বসা নিষিদ্ধ করেছেন। - ইবনু মাজাহ ৭৪৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৩২২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে বুরায়দা, জাবির ও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হাসান। আমর ইবনু শুআয়ব হলেন আমর ইবনু শুআয়ব ইবনু মুহাম্মাদ ইবনু আবদিল্লাহ ইবনু আমর ইবনুল আস। মুহাম্মাদ ইবনু ইসমাঈল আল-বুখারী (রহঃ) বলেনঃ ইমাম আহমদ, ইসহাক প্রমুখ বিশেষজ্ঞগণ আমর ইবনু শুআয়ব-এর রিওয়ায়াত প্রমাণযোগ্য বলে মত প্রকাশ করেছেন। তিনি আরো বলেছেনঃ আবদুল্লাহ ইবনু আমর থেকে শুআয়ব ইবনু মুহাম্মাদ হাদীস শুনেছেন।
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আমর ইবনু শুআয়বের রিওয়ায়াত সম্পর্কে যাঁরা সমালোচনা করেন তাঁরা তাঁকে যঈফ বলে মত দিয়েছেন। কারণ তিনি তাঁর পিতামহের পাণ্ডুলিপি থেকে রিওয়ায়াত করতেন। অর্থাৎ তাঁরা মনে করেন, এই হাদীসগুলি তিনি তাঁর পিতামহ থেকে শুনেন নি। ইয়াহইয়া ইবনু সাঈদের উদ্ধৃতি দিয়ে আলী ইবনু আবদিল্লাহ বলেন যে, তিনি বলেছেনঃ আমাদের কাছে আমর ইবনু শুআয়ব-এর রিওয়ায়াতসমূহ ভিত্তিহীন।
আলিম ও ফকীহগণের একদল মসজিদে ক্রয়-বিক্রয় করা মাকরূহ বলে মত পোষণ করেন। ইমাম আহমদ ও ইসহাকের অভিমতও এ-ই। কতক তাবিঈ আলিম ও ফকীহ থেকে বর্ণিত আছে, তাঁরা মসজিদে বেচা-কেনা করার অনুমতি আছে বলে মনে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামথেকে অপর একটি হাদীসে বর্ণিত আছে যে, তিনি মসজিদে কবিতা পাঠের অনুমতি দিয়েছেন।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْبَيْعِ وَالشِّرَاءِ وَإِنْشَادِ الضَّالَّةِ وَالشِّعْرِ فِي الْمَسْجِدِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ تَنَاشُدِ الأَشْعَارِ فِي الْمَسْجِدِ وَعَنِ الْبَيْعِ وَالاِشْتِرَاءِ فِيهِ وَأَنْ يَتَحَلَّقَ النَّاسُ فِيهِ يَوْمَ الْجُمُعَةِ قَبْلَ الصَّلاَةِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ بُرَيْدَةَ وَجَابِرٍ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ حَدِيثٌ حَسَنٌ . وَعَمْرُو بْنُ شُعَيْبٍ هُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ . قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ رَأَيْتُ أَحْمَدَ وَإِسْحَاقَ وَذَكَرَ غَيْرَهُمَا يَحْتَجُّونَ بِحَدِيثِ عَمْرِو بْنِ شُعَيْبٍ . قَالَ مُحَمَّدٌ وَقَدْ سَمِعَ شُعَيْبُ بْنُ مُحَمَّدٍ مِنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى وَمَنْ تَكَلَّمَ فِي حَدِيثِ عَمْرِو بْنِ شُعَيْبٍ إِنَّمَا ضَعَّفَهُ لأَنَّهُ يُحَدِّثُ عَنْ صَحِيفَةِ جَدِّهِ كَأَنَّهُمْ رَأَوْا أَنَّهُ لَمْ يَسْمَعْ هَذِهِ الأَحَادِيثَ مِنْ جَدِّهِ . قَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ وَذُكِرَ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ قَالَ حَدِيثُ عَمْرِو بْنِ شُعَيْبٍ عِنْدَنَا وَاهِي . وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ الْبَيْعَ وَالشِّرَاءَ فِي الْمَسْجِدِ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَدْ رُوِيَ عَنْ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنَ التَّابِعِينَ رُخْصَةٌ فِي الْبَيْعِ وَالشِّرَاءِ فِي الْمَسْجِدِ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي غَيْرِ حَدِيثٍ رُخْصَةٌ فِي إِنْشَادِ الشِّعْرِ فِي الْمَسْجِدِ .
Amr bin Shu'aib narrated from his father, from his grandfather (Abdullah bin Amr Al-As), that :
Allah's Messenger prohibited the recitation of poetry in the Masjid, and from selling and buying in it, and (he prohibited) the people from forming circles in it on Friday before the Salat."
পরিচ্ছেদঃ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ প্রসঙ্গে।
৩২৩. কুতায়বা (রহঃ) .... আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ বনূ খুদরার এক ব্যক্তি এবং বনূ আমর ইবনু আওফ গোত্রের এক ব্যক্তির তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ সম্পর্কে বিতর্ক হয়। খুদরা গোত্রের লোকটি বললঃ এ হচ্ছে মসজিদে নববী। অপরজন বললঃ এ হচ্ছে কুবা মসজিদ। পরে তারা উভয়ই এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে গেল। তখন তিনি বললেনঃ এটি হল এ-ই অর্থাৎ মসজিদে নববী। এতে রয়েছে প্রভূত কল্যাণ।* - মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩২৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। আবূ বকর বর্ণনা করেন যে, আলী ইবনু আবদিল্লাহ বলেছেনঃ রাবী মুহাম্মাদ ইবনু আবী ইয়াহইয়া আসলামী সম্পর্কে আমি ইয়াহইয়া ইবনু সাঈদকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেনঃ তাঁর ব্যাপারে কোন অসুবিধা নেই। তাঁর ভ্রাতা উনায়স ইবনু আবী ইয়াহইয়া তাঁর তুলনায় অধিক শ্রুতিধর ও আস্থাভাজন।
باب مَا جَاءَ فِي الْمَسْجِدِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أُنَيْسِ بْنِ أَبِي يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ امْتَرَى رَجُلٌ مِنْ بَنِي خُدْرَةَ وَرَجُلٌ مِنْ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ فِي الْمَسْجِدِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى فَقَالَ الْخُدْرِيُّ هُوَ مَسْجِدُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . وَقَالَ الآخَرُ هُوَ مَسْجِدُ قُبَاءٍ . فَأَتَيَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذَلِكَ فَقَالَ " هُوَ هَذَا يَعْنِي مَسْجِدَهُ وَفِي ذَلِكَ خَيْرٌ كَثِيرٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ حَدَّثَنَا أَبُو بَكْرٍ عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَحْيَى الأَسْلَمِيِّ فَقَالَ لَمْ يَكُنْ بِهِ بَأْسٌ وَأَخُوهُ أُنَيْسُ بْنُ أَبِي يَحْيَى أَثْبَتُ مِنْهُ .
Abu Sa'eed Al-Khudri narrated:
"A man from Banu Khudrah and a man from Banu Amr bin Awf were disputing about the Masjid that was founded upon Taqwa. The man from Banu Khudrah said: 'It is the Masjid of Allah's Messenger.' The other one said that it was Masjid Qub. So they went to ask Allah's Messenger about that. He said: 'It is this - meaning his Masjid - 'and in that one (Masjid Quba) there is much good.'"
পরিচ্ছেদঃ কুবা মসজিদে সালাত আদায়ের ফযীলত।
৩২৪. মুহাম্মাদ ইবনু’ল আলা আবূ কুরায়ব ও সুফইয়ান ইবনু ওয়াকী (রহঃ) ..... বনূ খাতমা-এর মাওলা বা আযাদকৃত দাস আবূল আবরাদ (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অন্যতম সাহাবী উসায়দ ইবনু যুহায়র আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু-কে হাদীস বর্ণনা করতে শুনেছি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ কুবা মসজিদে সালাত আদায় করা উমরা আদায় করার মত। - ইবনু মাজাহ ১৪১১, তিরমিজী হাদিস নম্বরঃ ৩২৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে সাহল ইবনু হুনায়ফ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ উসায়দ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এই হাদীসটি ছাড়া উসায়দ ইবনু যুহায়র রাদিয়াল্লাহু আনহু থেকে সহীহ সূত্রে আর কোন হাদীস বর্ণিত আছে বলে আমাদের জানা নাই। আবূ উসামা আব্দুল হামীদ ইবনু জা’ফর সূত্র ব্যতীত অন্য কোনভাবেও আমরা তাঁর কোন হাদীস আছে বলে জানি না। রাবী আবূল আবরাদ-এর নাম হল যিয়াদ আল-মাদীনী।
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ فِي مَسْجِدِ قُبَاءٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ أَبُو كُرَيْبٍ، وَسُفْيَانُ بْنُ وَكِيعٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا أَبُو الأَبْرَدِ، مَوْلَى بَنِي خَطْمَةَ أَنَّهُ سَمِعَ أُسَيْدَ بْنَ ظُهَيْرٍ الأَنْصَارِيَّ، وَكَانَ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الصَّلاَةُ فِي مَسْجِدِ قُبَاءٍ كَعُمْرَةٍ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُسَيْدٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَلاَ نَعْرِفُ لأُسَيْدِ بْنِ ظُهَيْرٍ شَيْئًا يَصِحُّ غَيْرَ هَذَا الْحَدِيثِ وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ أَبِي أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ . وَأَبُو الأَبْرَدِ اسْمُهُ زِيَادٌ مَدِينِيٌّ .
Abu Al-Abrad the freed slave of Banu Khatmah narrated that he heard Usaid bin Zuhair Al-Ansari - and he was one of the Companions of the Prophet - narrated that :
the Prophet said: "The Salat in Masjid Quba is like Umrah."
পরিচ্ছেদঃ কোন মসজিদটি শ্রেষ্ঠ।
৩২৫. আল-আনসারী ও কুতায়বা (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ আমার এই মসজিদে (মসজিদে নববীতে) সালাত আদায় করা মসজিদে হারাম কা’বা ব্যতীত অপর কোন মসজিদে এক হাজার সালাত আদায় করা অপেক্ষা উত্তম। - ইবনু মাজাহ ১৪০৪, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩২৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ কুতায়বা তাঁর সনদে উবায়দুল্লাহর নাম উল্লেখ করেননি। তিনি যায়দ ইবনু রাবাহ আবূ আবদিল্লাহ আল-আগারর আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই সূত্রের উল্লেখ করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। আবূ আবদিল্লাহ আল-আগারর-এর নাম হল সালমান। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সূত্রে এই হাদীসটি বর্ণিত আছে। এই বিষয়ে আলী, মায়মূনা, আবূ সাঈদ, জুবায়র ইবনু মুত’ইম, ইবনু উমর, আবদুল্লাহ ইবনুুয-যুবায়র ও আবূ যর্ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي أَىِّ الْمَسَاجِدِ أَفْضَلُ
حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ " . قَالَ أَبُو عِيسَى وَلَمْ يَذْكُرْ قُتَيْبَةُ فِي حَدِيثِهِ عَنْ عُبَيْدِ اللَّهِ إِنَّمَا ذَكَرَ عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو عَبْدِ اللَّهِ الأَغَرُّ اسْمُهُ سَلْمَانُ . وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَمَيْمُونَةَ وَأَبِي سَعِيدٍ وَجُبَيْرِ بْنِ مُطْعِمٍ وَابْنِ عُمَرَ وَعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ وَأَبِي ذَرٍّ .
Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "Salat is this Masjid of mine is better than a thousand Salat in another, except for Masjid Al-Haram."
পরিচ্ছেদঃ কোন মসজিদটি শ্রেষ্ঠ।
৩২৬. ইবনু আবী উমর (রহঃ) ...... আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ মসজিদে হারাম, আমার এই মসজিদ এবং মসজিদে আকসা এই তিন মসজিদ ব্যতীত আর কোন স্থানের উদ্দেশ্যে তোমরা সফর করবে না। - ইবনু মাজাহ ১৪০৯, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩২৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي أَىِّ الْمَسَاجِدِ أَفْضَلُ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِي هَذَا وَمَسْجِدِ الأَقْصَى " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Sa'eed Al-Khudri narrated that :
Allah's Messenger said: "A mount is not saddled (for a journey) except to three Masajid: Al-Masjid Al-Haram, this Masjid of mine, and Masjid Al-Aqsa." [Abu `Eisa said:] This Hadith is Hasan Sahih.
পরিচ্ছেদঃ মসজিদে হেঁটে আসা।
৩২৭. মুহাম্মাদ ইবনু আবদিল মালিক ইবনু আবিশ-শাওয়ারিব (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ সালাতের ইকামত হলে তোমরা (তাড়াহুড়া করে) দৌড়াতে দৌড়াতে আসবে না, বরং সেদিকে হেঁটে আসবে। তোমাদের ধীরস্থির হওয়া উচিত। জামাআতের সাথে সালাতের যতটুকু পাবে, আদায় করে নিবে। আর যতটুকু ফওত হয়ে গেল তা (সালামের পর) পূরণ করে নিবে। - ইবনু মাজাহ ৭৭৫, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩২৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ কাতাদা, উবাই ইবনু কা’ব, আবূ সাঈদ, যায়দ ইবনু সাবিত, জাবির ও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ মসজিদে হেঁটে আসার বিষয়ে আলিমগণের মতভেদ রয়েছে। কেউ কেউ বলেনঃ তাকবীরে উলা ফওত হওয়ার আশংকা হলে দ্রুত পায়ে এসে সালাত ধরবে। এমনকি কোন কোন আলিম বলেনঃ এই অবস্থায় দৌড়ে এসেও সালাতে শরীক হবে। তবে কোন কোন আলিম সালাতে দৌড়ে আসা পছন্দনীয় বলে মত দেন নি। তাঁরা বলেনঃ ধীর-স্থির ও সম্ভ্রমের সাথে মসজিদে হেঁটে আসবে। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ) এই অভিমত ব্যক্ত করেছেন। তাঁরা বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীস অনুসারে আমল করা হবে। ইমাম ইসহাক (রহঃ) অবশ্য বলেনঃ তাকবীরে ঊলা ফওত হওয়ার আশংকা হলে দ্রুত হাঁটায় কোন দোষ নেই।
باب مَا جَاءَ فِي الْمَشْىِ إِلَى الْمَسْجِدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَأْتُوهَا وَأَنْتُمْ تَسْعَوْنَ وَلَكِنِ ائْتُوهَا وَأَنْتُمْ تَمْشُونَ وَعَلَيْكُمُ السَّكِينَةُ فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا " . وَفِي الْبَابِ عَنْ أَبِي قَتَادَةَ وَأُبَىِّ بْنِ كَعْبٍ وَأَبِي سَعِيدٍ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَجَابِرٍ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الْمَشْىِ إِلَى الْمَسْجِدِ فَمِنْهُمْ مَنْ رَأَى الإِسْرَاعَ إِذَا خَافَ فَوْتَ التَّكْبِيرَةِ الأُولَى حَتَّى ذُكِرَ عَنْ بَعْضِهِمْ أَنَّهُ كَانَ يُهَرْوِلُ إِلَى الصَّلاَةِ . وَمِنْهُمْ مَنْ كَرِهَ الإِسْرَاعَ وَاخْتَارَ أَنْ يَمْشِيَ عَلَى تُؤَدَةٍ وَوَقَارٍ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ وَقَالاَ الْعَمَلُ عَلَى حَدِيثِ أَبِي هُرَيْرَةَ . وَقَالَ إِسْحَاقُ إِنْ خَافَ فَوْتَ التَّكْبِيرَةِ الأُولَى فَلاَ بَأْسَ أَنْ يُسْرِعَ فِي الْمَشْىِ .
Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "When the Iqamah is called for Salat do not come to it rushing, rather come to it walking, and while you have tranquility. What you catch of it then pray it, and what you missed of it, then complete it."
পরিচ্ছেদঃ মসজিদে হেঁটে আসা।
৩২৮. হাসান ইবনু আলী আল-খাল্লাল (রহঃ) ..... সাঈদ ইবনুল মূসায়্যাব-এর বরাতে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আবূ সালামা আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রের অনুরূপ এই হাদীসটি বর্ণনা করেছেন। আবদুর রাযযাক (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে অনুরূপ বর্ণিত আছে। ইয়াযীদ ইবনু যুরাই’ বর্ণিত রিওয়ায়াতটির (৩২৬ নং) তুলনায় এই রিওয়ায়াতটি অধিক সহীহ। - তিরমিজী হাদিস নম্বরঃ ৩২৮ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي الْمَشْىِ إِلَى الْمَسْجِدِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ بِمَعْنَاهُ . هَكَذَا قَالَ عَبْدُ الرَّزَّاقِ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ يَزِيدَ بْنِ زُرَيْعٍ .
(Another chain with a similar narration) from Abu Hurairah :
[from the Prophet]. And this is more correct than the Hadith of Yazid bin Zurai.
পরিচ্ছেদঃ মসজিদে হেঁটে আসা।
৩২৯. ইবনু আবী উমর (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণনা করেছেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ৩২৯ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي الْمَشْىِ إِلَى الْمَسْجِدِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .
(Another chain with a similar narration) from Abu Hurairah, :
from the Prophet.
পরিচ্ছেদঃ মসজিদে বসে থাকা এবং সালাতের অপেক্ষা করার ফযীলত।
৩৩০. মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তোমাদের কেউ যতক্ষণ সালাতেন অপেক্ষায় থাকবে ততক্ষণ সালাতেই রত বলে গণ্য হবে। কেউ মসজিদে বসে থাকলে হাদাস (উযু নষ্ট) না হওয়া পর্যন্ত তার জন্য ফেরেশতারা দু’আ করতে থাকেনঃ হে আল্লাহ! তাকে মাফ করে দিন, হে আল্লাহ! তাকে রহম করুন। হাযরামাওতের অধিবাসী জনৈক ব্যক্তি তখন বললঃ হে আবূ হুরায়রা, হদাস কি? তিনি বললেনঃ আস্তে বা সশব্দে বায়ূ নির্গমন। - ইবনু মাজাহ ৭৯৯, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৩০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, আবূ সাঈদ, আনাস, আবদু্ল্লাহ ইবনু মাসউদ ও সাহল ইবনু সা’দ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হাসান।
باب مَا جَاءَ فِي الْقُعُودِ فِي الْمَسْجِدِ وَانْتِظَارِ الصَّلاَةِ مِنَ الْفَضْلِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَزَالُ أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَا دَامَ يَنْتَظِرُهَا وَلاَ تَزَالُ الْمَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي الْمَسْجِدِ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ مَا لَمْ يُحْدِثْ " . فَقَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ وَمَا الْحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ فُسَاءٌ أَوْ ضُرَاطٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأَبِي سَعِيدٍ وَأَنَسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَسَهْلِ بْنِ سَعْدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "One of you does not cease to be in Salat as long as he is waiting for it. And the angels do not cease praying for one of you as long as he remains in the Masjid (saying): 'Allah! Forgive him. O Allah! Have mercy upon him' - as long as he does not commit Hadath." A man from Hadramawt said: "And just what is Hadath Abu Hurairah?" He said: "Breaking wind, or passing gas."
পরিচ্ছেদঃ চাটাই-এর উপর সালাত আদায় করা।
৩৩১. কুতায়বা (রহঃ) ..... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুমরা বা চাটাই-এর উপর সালাত আদায় করতেন। - ইবনু মাজাহ, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৩১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উম্মু হাবীবা, ইবনু উমর, উম্মু সুলায়ম, আয়িশা, মায়মূনা, উম্মু কলসুম বিনত আবী সালামা ইবনু আবদিল আসাদ ও উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহআ থেকেও হাদীস বর্ণিত আছে। তবে উম্মু কুলসুম (রহঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বরাসরি কোন হাদীস শোনেন নি। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণের অনেকেই এই হাদীস অনুসারে অভিমত ব্যক্ত করেছেন। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ) বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাই-এর উপর সালাত পড়েছেন বলে প্রমাণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ’খুমরা’ অর্থ হল ছোট চাটাই।
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ عَلَى الْخُمْرَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى الْخُمْرَةِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ حَبِيبَةَ وَابْنِ عُمَرَ وَأُمِّ سُلَيْمٍ وَعَائِشَةَ وَمَيْمُونَةَ وَأُمِّ كُلْثُومٍ بِنْتِ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الأَسَدِ وَلَمْ تَسْمَعْ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأُمِّ سَلَمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَبِهِ يَقُولُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ قَدْ ثَبَتَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم الصَّلاَةُ عَلَى الْخُمْرَةِ . قَالَ أَبُو عِيسَى وَالْخُمْرَةُ هُوَ حَصِيرٌ قَصِيرٌ .
Ibn Abbas narrated:
"Allah's Messenger performed Salat on a Khumrah."
পরিচ্ছেদঃ হাসীর বা চাটাই বা চাটাই-এর উপর সালাত আদায় করা।
৩৩২. নাসর ইবনু আলী (রহঃ) .... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসীর বা বড় চাটাই-এর উপর সালাত আদায় করেছেন। - ইবনু মাজাহ ১০২৯, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৩২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস এবং মুগীরা ইবনু শুবা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। অধিকাংশ আলিম ও ফকীহ এই মত গ্রহণ করেছেন। তবে এক দল আলিম যমীনের উপর সালাত আদায় করা মুস্তাহাব বলে মত পোষণ করেন। রাবী আবূ সুফইয়ান (রহঃ) এর নাম হল তালহা ইবনু নাফি’।
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ عَلَى الْحَصِيرِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى عَلَى حَصِيرٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَالْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي سَعِيدٍ حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ . إِلاَّ أَنَّ قَوْمًا مِنْ أَهْلِ الْعِلْمِ اخْتَارُوا الصَّلاَةَ عَلَى الأَرْضِ اسْتِحْبَابًا . وَأَبُو سُفْيَانَ اسْمُهُ طَلْحَةُ بْنُ نَافِعٍ .
Abu Sa'eed narrated:
"The Prophet performed Salat on a Hasir."
পরিচ্ছেদঃ বিছানার উপর সালাত আদায় করা।
৩৩৩. হান্নাদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে খুবই মিশতেন। এমনকি আমার এক ছোট ভাইকে তিনি (কৌতুক করে) বলতেনঃ হে আবূ উমায়র! তোমার নুগায়র পাখির কি হল? আনাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেনঃ একদিন আমাদের একটি বিছানা তাঁর জন্য পেতে দেয়া হল। তখন তিনি এর উপর সালাত আদায় করেন। - ইবনু মাজাহ ৩৭২০,৩৭৪০, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৩৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। অধিকাংশ সাহবী এবং তৎপরবর্তী ফকীহ ও আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। তাঁর বিছানা ও ডোরাকাটা চাঁদরে সালাত আদায়ে কোন সুবিধা আছে বলে মনে করেন না। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ) এই অভিমত ব্যক্ত করেছেন। রাবী আবূত্-তায়্যাহ-এর নাম হল ইয়াযীদ ইবনু হুমায়দ।
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ عَلَى الْبُسُطِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ الضُّبَعِيِّ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُخَالِطُنَا حَتَّى إِنْ كَانَ يَقُولُ لأَخٍ لِي صَغِيرٍ " يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ " . قَالَ وَنُضِحَ بِسَاطٌ لَنَا فَصَلَّى عَلَيْهِ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ لَمْ يَرَوْا بِالصَّلاَةِ عَلَى الْبِسَاطِ وَالطُّنْفُسَةِ بَأْسًا . وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَاسْمُ أَبِي التَّيَّاحِ يَزِيدُ بْنُ حُمَيْدٍ .
Anas bin Malik narrated:
"Allah's Messenger used to mingle with us such that he said to my younger brother: 'O Abu Umair! What did the Nughair do?'" He (Anas) said: "A Bisat of ours would be sprinkled (with water) to perform Salat on."
পরিচ্ছেদঃ বাগানে সালাত আদায় করা।
৩৩৪. মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ...... মু’আয ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যানের ভিতর (নফল) সালাত আদায় করতে পছন্দ করতেন। - যইফা ৪২৭০, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৩৪ [আল মাদানী প্রকাশনী]
আবূ দাউদ (রহঃ) বলেনঃ হাদীসোক্ত শব্দ الحيطن অর্থ বাগান। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ মু’আয রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি গারীব। হাসান ইবনু আবী জা’ফর ব্যতীত অন্য কোন সূত্রে এটি বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) প্রমুখ হাদীস বিশারদ হাসান ইবনু আবী জা’ফর কে যঈফ বলে চিহ্নত করেছেন। রাবী আবূয্-যুবায়র-এর নাম হল মুহাম্মাদ ইবনু মুসলিম ইবনু তাদরুস। আর আবূত-তুফায়লের নাম হল আমির ইবনু ওয়াসিলা।
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ فِي الْحِيطَانِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَسْتَحِبُّ الصَّلاَةَ فِي الْحِيطَانِ . قَالَ أَبُو دَاوُدَ يَعْنِي الْبَسَاتِينَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ مُعَاذٍ حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الْحَسَنِ بْنِ أَبِي جَعْفَرٍ . وَالْحَسَنُ بْنُ أَبِي جَعْفَرٍ قَدْ ضَعَّفَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ وَغَيْرُهُ وَأَبُو الزُّبَيْرِ اسْمُهُ مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ تَدْرُسَ وَأَبُو الطُّفَيْلِ اسْمُهُ عَامِرُ بْنُ وَاثِلَةَ .
Mu'adh ibn Jabal narrated:
"The Prophet liked to perform Salat in Al-Hitan."
পরিচ্ছেদঃ মুসুল্লীর সুতরা গ্রহণ।
৩৩৫. কুতায়বা ও হান্নাদ (রহঃ) .... তালহা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ উটের পিঠের কাষ্ঠাসনের অনুরূপ কিছু যদি মুসল্লির সামনে থাকে, তবে এর বাইরে দিয়ে কারো যাতায়াতে পরওয়া করার কিছু নেই। - ইবনু মাজাহ ৯৪০, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৩৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, সাহল ইবনু আবী হাসমা, ইবনু উমর, সাবার ইবনু মা’বাদ আল-জুহানী, আবূ জুহায়ফা ও আয়িশা রাদিয়াল্লাহু আনহআ থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ তালহা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেন। তারা বলেনঃ ইমামের সুতরা মুক্তাদীর সুতরা বলেও গন্য হবে।
باب مَا جَاءَ فِي سُتْرَةِ الْمُصَلِّي
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَهَنَّادٌ، قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا وَضَعَ أَحَدُكُمْ بَيْنَ يَدَيْهِ مِثْلَ مُؤَخَّرَةِ الرَّحْلِ فَلْيُصَلِّ وَلاَ يُبَالِي مَنْ مَرَّ وَرَاءَ ذَلِكَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَسَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ وَابْنِ عُمَرَ وَسَبْرَةَ بْنِ مَعْبَدٍ الْجُهَنِيِّ وَأَبِي جُحَيْفَةَ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ طَلْحَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَقَالُوا سُتْرَةُ الإِمَامِ سُتْرَةٌ لِمَنْ خَلْفَهُ .
Muba bin Talhah narrated from his father (Talhah) that :
Allah's Messenger said: "When one of you placed something like the post (handle) of the camel saddle in front of him, then let him perform Salat and not concern himself with who passes beyond that."
পরিচ্ছেদঃ মুসুল্লীর সামনে দিয়ে যাতায়াত করা নিন্দনীয়।
৩৩৬. ইসহাক ইবনু মূসা আল-আনসারী (রহঃ) ..... বুসর ইবনু সাঈদ (রহঃ) থেকে বর্ণনা করেন যে, মুসল্লির সামনে দিয়ে যাতায়াত করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবূ জুহায়ম রাদিয়াল্লাহু আনহু কি জেনেছেন সে বিষয়ে জিজ্ঞাসা করার জন্য তাঁর কাছে যায়দ ইবনু খালিদ আল-জুহানী রাদিয়াল্লাহু আনহু জনৈক ব্যক্তিকে পাঠান। আবূ জুহায়ম রাদিয়াল্লাহু আনহু বললেনঃ মুসল্লির সামনে দিয়ে যাতায়াতকারী যদি জানত যে, এতে কি শাস্তি নিহিত, তাহলে মুসল্লির সামনে দিয়ে যাতায়াত করার চেয়ে ’চল্লিশ’ বছর দাঁড়িয়ে থাকাও তার জন্য ভাল (মনে) হতো। রাবী আবূন্-নাযর বলেনঃ তিনি চল্লিশ দিন, না চল্লিশ মাস, না চল্লিশ বছর বলেছেন তা আমি জানি না। - ইবনু মাজাহ ৯৪৫, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৩৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ সাঈদ খুদরী, আবূ হুরায়রা, ইবনু উমর, আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ জুহায়ম রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেনঃ সালাতরত কোন ভাইয়ের সামনে দিয়ে যাতায়াত করা অপেক্ষা একশ বছর দাঁড়িয়ে থাকতে হলেও তা উত্তম। আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। মুসল্লির সামনে দিয়ে যাতায়াত করা নিন্দনীয় বলে তাঁরা অভিমত দিয়েছেন। তবে এই কারণে সালাতরত ব্যক্তির সালাত নষ্ট হবে না বলেও তাঁরা মত প্রকাশ করেছেন।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْمُرُورِ بَيْنَ يَدِيِ الْمُصَلِّي .
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ، أَرْسَلَهُ إِلَى أَبِي جُهَيْمٍ يَسْأَلُهُ مَاذَا سَمِعَ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَارِّ بَيْنَ يَدَىِ الْمُصَلِّي فَقَالَ أَبُو جُهَيْمٍ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَىِ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ " . قَالَ أَبُو النَّضْرِ لاَ أَدْرِي قَالَ أَرْبَعِينَ يَوْمًا أَوْ شَهْرًا أَوْ سَنَةً قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ عُمَرَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي جُهَيْمٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " لأَنْ يَقِفَ أَحَدُكُمْ مِائَةَ عَامٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَىْ أَخِيهِ وَهُوَ يُصَلِّي " . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ كَرِهُوا الْمُرُورَ بَيْنَ يَدَىِ الْمُصَلِّي وَلَمْ يَرَوْا أَنَّ ذَلِكَ يَقْطَعُ صَلاَةَ الرَّجُلِ . وَاسْمُ أَبِي النَّضْرِ سَالِمٌ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ الْمَدِينِيُّ .
Zaid bin Khalid Al-Juhni sent a message to Abu Juhaim asking him what he had heard from Allah's Messenger about passing in front of a person who was performing Salat. Abu Juhaim said :
that Allah's Messenger said: "If the one who passed in front of the person performing Salat knew what he was doing, then for him to stop (and wait for forty) would be better for him than to pass in front of him."
পরিচ্ছেদঃ কোন বিষয়েই মুসল্লীর সালাত বিনষ্ট করতে পারে না।
৩৩৭. মুহাম্মদ ইবনু আবদিল মালিক ইবনু আবিশ শাওয়ারিব (রহঃ) .... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি একদিন ফযলের পিছনে একটি মাদী গর্দভের উপর আরোহণ করে (মিনায়) আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাঁর সাহাবীদের নিয়ে মিনায় সালাত আদায় করছিলেন। আমরা গর্দভটি থেকে নামলাম এবং সালাতের কাতারে শামিল হয়ে গেলাম। গর্দভটি মুসল্লিদের সামনে দিয়ে চলে গেল কিন্তু এতে তাদের কারো সালাত বিনষ্ট হয়নি। - ইবনু মাজাহ ৯৪৭, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৩৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, ফযল ইবনু আব্বাস ও ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। অধিকাংশ সাহাবী ও তাবিঈ আলিম এই হাদীস অনুসারে আমল করেছেন। তাঁরা বলেনঃ কোন জিনিসই সালাত বিনষ্ট করতে পারে না। ইমাম সুফইয়ান সাওরী ও শাফিঈ (রহঃ)-ও এই অভিমত ব্যক্ত করেছেন।
باب مَا جَاءَ لاَ يَقْطَعُ الصَّلاَةَ شَيْءٌ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنْتُ رَدِيفَ الْفَضْلِ عَلَى أَتَانٍ فَجِئْنَا وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي بِأَصْحَابِهِ بِمِنًى . قَالَ فَنَزَلْنَا عَنْهَا فَوَصَلْنَا الصَّفَّ فَمَرَّتْ بَيْنَ أَيْدِيهِمْ فَلَمْ تَقْطَعْ صَلاَتَهُمْ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَالْفَضْلِ بْنِ عَبَّاسٍ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ قَالُوا لاَ يَقْطَعُ الصَّلاَةَ شَيْءٌ . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَالشَّافِعِيُّ .
Ibn Abbas narrated:
"I was a companion rider on a female donkey with Al-Fadl. We came while the Prophet and his Companions were performing Salat at Mina." He said: "We dismounted from it and joined the row. The donkey then passed in front of them, and this did not invalidate their Salat."
পরিচ্ছেদঃ কুকুর, গাধা ও মহিলা ছাড়া আর কেউ সালাত বিনষ্ট করতে পারে না।
৩৩৮. আহমদ ইবনু মানী (রহঃ) .... আবূ যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ সালাত আদায়ের সময় যদি মুসুল্লীর সামনে উটের পিঠের কাষ্ঠাসনের মত কিছু না থাকে তবে কাল কুকুর, স্ত্রীলোক এবং গর্দভ সালাত বিনষ্ট করে দিবে। আবদুল্লাহ ইবনু সামিত (রহঃ) বলেনঃ আমি আবূ যর্ রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞাসা করলামঃ লাল বা সাদা কুকুর বাদ দিয়ে কাল কুকুরের কথা উল্লেখ করার বিষয় কি? তিনি বললেনঃ হে ভ্রাতুষ্পুত্র! তুমি যেমন আমাকে প্রশ্ন করছ, আমিও তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ প্রশ্ন করেছিলাম। তিনি তখন বলেছিলেনঃ কালো কুকুর হল শয়তান। - ইবনু মাজাহ ৯৫২, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৩৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ সাঈদ, হাকাম ইবনু আমর আল-গিফারী, আবূ হুরায়রা এবং আনাস (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ যর্ (রাঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমদের কেউ কেউ এই মত গ্রহণ করেছেন। তাঁরা বলেনঃ গাধা, স্ত্রীলোক ও কাল কুকুর সালাত বিনষ্ট করে দেয়। ইমাম আহমদ (রহঃ) বলেনঃ কাল কুকুর সালাত বিনষ্ট করে, এই বিষয়ে আমার সন্দেহ নেই। তবে গর্দভ ও স্ত্রীলোকদের ব্যাপারে আমার প্রশ্ন রয়েছে। ইমাম ইসহাক (রহঃ) বলেনঃ কাল কুকুর ছাড়া আর কিছুই সালাত বিনষ্ট করে না।
باب مَا جَاءَ أَنَّهُ لاَ يَقْطَعُ الصَّلاَةَ إِلاَّ الْكَلْبُ وَالْحِمَارُ وَالْمَرْأَةُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، وَمَنْصُورُ بْنُ زَاذَانَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، قَالَ سَمِعْتُ أَبَا ذَرٍّ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا صَلَّى الرَّجُلُ وَلَيْسَ بَيْنَ يَدَيْهِ كَآخِرَةِ الرَّحْلِ أَوْ كَوَاسِطَةِ الرَّحْلِ قَطَعَ صَلاَتَهُ الْكَلْبُ الأَسْوَدُ وَالْمَرْأَةُ وَالْحِمَارُ " . فَقُلْتُ لأَبِي ذَرٍّ مَا بَالُ الأَسْوَدِ مِنَ الأَحْمَرِ مِنَ الأَبْيَضِ فَقَالَ يَا ابْنَ أَخِي سَأَلْتَنِي كَمَا سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " الْكَلْبُ الأَسْوَدُ شَيْطَانٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَالْحَكَمِ بْنِ عَمْرٍو الْغِفَارِيِّ وَأَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي ذَرٍّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَيْهِ قَالُوا يَقْطَعُ الصَّلاَةَ الْحِمَارُ وَالْمَرْأَةُ وَالْكَلْبُ الأَسْوَدُ . قَالَ أَحْمَدُ الَّذِي لاَ أَشُكُّ فِيهِ أَنَّ الْكَلْبَ الأَسْوَدَ يَقْطَعُ الصَّلاَةَ وَفِي نَفْسِي مِنَ الْحِمَارِ وَالْمَرْأَةِ شَيْءٌ . قَالَ إِسْحَاقُ لاَ يَقْطَعُهَا شَيْءٌ إِلاَّ الْكَلْبُ الأَسْوَدُ .
Abu Dharr said that :
Allah's Messenger said: "When a man performs Salat, and there is nothing in front of him like the post of a saddle, or a camel saddle, then his Salat is severed by (passing of) a black dog, a woman, and a donkey." It was said to Abu Dharr: "What is the problem with the black dog rather than the red or white one?" He said: "O my nephew! I asked Allah's Messenger just as you have asked me. He said: 'The black dog is a Shaitan (devil).'"
পরিচ্ছেদঃ এক কাপড়ে সালাত আদায় করা।
৩৩৯. কুতায়বা (রহঃ) .... উমর ইবনু আবী সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এক কাপড়ে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা-এর ঘরে সালাত আদায় করতে দেখেছেন। - ইবনু মাজাহ ১০৪৯, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৩৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, জাবির, সালামা ইবনুল আকওয়া, আনাস, আমর ইবনু আবী আসীদ, উবাদা ইবনুস সামিত, আবূ সাঈদ, কায়সান, ইবনু আব্বাস, আয়িশা, উম্মু হানী, আম্মার ইবনু ইয়াসির এবং তালক ইবনু আলী রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ উমর ইবনু আবী সালামা (রহঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। অধিকাংশ সাহাবী, তৎপরবর্তী তাবিঈ ও আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। তাঁরা বলেনঃ এক কাপড়ে সালাত আদায় করায় কোন দোষ নেই। আলিমদের কেউ কেউ বলেনঃ মুসল্লিকে দুই কাপড়ে সালাত আদায় করতে হবে।
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ مُشْتَمِلاً فِي ثَوْبٍ وَاحِدٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَجَابِرٍ وَسَلَمَةَ بْنِ الأَكْوَعِ وَأَنَسٍ وَعَمْرِو بْنِ أَبِي أُسَيْدٍ وَعُبَادَةَ بْنِ الصَّامِتِ وَأَبِي سَعِيدٍ وَكَيْسَانَ وَابْنِ عَبَّاسٍ وَعَائِشَةَ وَأُمِّ هَانِئٍ وَعَمَّارِ بْنِ يَاسِرٍ وَطَلْقِ بْنِ عَلِيٍّ وَصَامِتٍ الأَنْصَارِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ وَغَيْرِهِمْ قَالُوا لاَ بَأْسَ بِالصَّلاَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ . وَقَدْ قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ يُصَلِّي الرَّجُلُ فِي ثَوْبَيْنِ .
Umar bin Abi Salamah narrated that he saw :
Allah's Messenger performing Salat in the house of Umm Salamah wrapped in one garment.
পরিচ্ছেদঃ কিবলার শুরু।
৩৪০. হান্নাদ (রহঃ) .... বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মদীনা আগমনের পর বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি ষোল কি সতের মাস সালাত আদায় করেন। কিন্তু কা’বার দিকে ফিরে সালাত আদায় করার প্রতই ছিল তাঁর আকর্ষণ। তখন আল্লাহ তা’আলা নাযিল করেনঃ
قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ
’’আকাশের দিকে তোমার বার বার তাকান আমি অবশ্য লক্ষ্য করি, সুতরাং তোমাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ কর। অতএব তুমি মাসজিদুল হারাম (কা’বা)-এর দিকে মুখ ফিরাও।’’ [ সূরা বাকারা ২: ১৪৪]
অনন্তর তিনি বায়তুল্লাহর (কা’বার) দিকে ফিরে সালাত আদায় করেন। আর সেটিই তিনি ভালবাসতেন। জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে আসরের সালাত আদায় করে একদল আনসারীর পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা তখন বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরে আসরের সালাতে রুকু করছিলেন। ঐ সাহাবী সাক্ষ্যদান করে বললেন যে, তিনি এইমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সালাত আদায় করে এসেছেন। রাসূূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কা’বার দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই কথা শুনে রুকূ অবস্থায়ই তারা কা’বার দিকে ফিরে গেলেন। - সিফাতুস সালাত ৫৬, ইরওয়া ২৯০, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু উমর, ইবনু আব্বাস, উমারা ইবনু আওস, আমর ইবনু আওফ আল-মুযানী ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ বারা বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। সুফইয়ান সাওরীও আবূ ইসহাক (রহঃ) থেকে এই হাদীসটি বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي ابْتِدَاءِ الْقِبْلَةِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ صَلَّى نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى الْكَعْبَةِ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَىْ: (قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ) فَوُجِّهَ نَحْوَ الْكَعْبَةِ وَكَانَ يُحِبُّ ذَلِكَ فَصَلَّى رَجُلٌ مَعَهُ الْعَصْرَ ثُمَّ مَرَّ عَلَى قَوْمٍ مِنَ الأَنْصَارِ وَهُمْ رُكُوعٌ فِي صَلاَةِ الْعَصْرِ نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ فَقَالَ هُوَ يَشْهَدُ أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَّهُ قَدْ وُجِّهَ إِلَى الْكَعْبَةِ . قَالَ فَانْحَرَفُوا وَهُمْ رُكُوعٌ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ وَعُمَارَةَ بْنِ أَوْسٍ وَعَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيِّ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ الْبَرَاءِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ أَبِي إِسْحَاقَ .
Al-Bara bin Azib narrated:
"When Allah's Messener arrived in Al-Madinah, he faced Bait Al-Maqdis in Salat for sixteen or seventeen months. Allah's Messenger longed to face the direction of the Ka'bah, so Allah Most High revealed: Verily! We have seen the turning of your face towards the heaven. Surely We shall turn you o a Qiblah that shall please you. So turn your face in the direction of Al-Masjid Al-Haram.So he faced the Ka'bah, and he liked that. A man performed the Asr prayer with him, then passed by some of the Ansar who were bowing in Salat for Asr while facing Bait Al-Maqdis." He told them that he had faced the direction of the Ka'bah, so they changed (their direction) while they were bowing." [He said:] There are narrations on this topic from Ibn Umar, Ibn Abbas, Umarah bin Aws, Amr bin Awf Al-Muzani and Anas.
পরিচ্ছেদঃ কিবলার শুরু।
৩৪১. হান্নাদ (রহঃ) ...... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ তারা তখন ফজরের সালাতে রুকূরত ছিলেন। - সিফাতুস সালাত ৫৭, ইরওয়া ২৯০, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন : ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু -এর বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي ابْتِدَاءِ الْقِبْلَةِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانُوا رُكُوعًا فِي صَلاَةِ الصُّبْحِ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ صَحِيحٌ .
Ibn Umar said:
"They were bowing during the Subh (Fajr) Prayer."
পরিচ্ছেদঃ পূর্ব ও পশ্চিমের মাঝে হল কিবলা।
৩৪২. মুহাম্মাদ ইবনু আবী মা’শার (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ পূর্ব ও পশ্চিমের মাঝে হল কিবলা। - ইবনু মাজাহ ১০১১, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪২ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ أَنَّ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ قِبْلَةٌ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي مَعْشَرٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ قِبْلَةٌ " .
Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "What is between the east and the west is Qiblah."
পরিচ্ছেদঃ পূর্ব ও পশ্চিমের মাঝে হল কিবলা।
৩৪৩. ইয়াহইয়া ইবনু মূসা (রহঃ) ..... মুহাম্মাদ ইবনু আবী মা’শার (রহঃ) সূত্রেও হাদীসটি অনুরূপ বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি অন্য সূত্রেও বর্ণিত আছে। হাদীস বিশারদগণের কেউ কেউ রাবী আবূ মা’শারের স্মরণশক্তির সমালোচনা করেছেন। তাঁর নাম হল নাজীহ। তিনি বনূ হাশিমের মাওলা বা আযাদকৃত দাস ছিলেন। ইমাম মুহাম্মাদ আল-বুখারী (রহঃ) বলেনঃ তাঁর বরাতে আমি কোন কিছু বর্ণনা করি না। তবে লোকেরা তাঁর থেকে হাদীস রিওয়ায়াত করেছেন। তিনি আরও বলেনঃ আবদুল্লাহ ইবনু জা’ফর আল-মাখরামী (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসটি আবূ মা’শার-এর হাদীসের তুলনায় (সনদের দিক থেকে) অধিক শক্তিশালী ও সহীহ। - তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৩ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ أَنَّ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ قِبْلَةٌ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي مَعْشَرٍ، مِثْلَهُ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ قَدْ رُوِيَ عَنْهُ، مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ . وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي أَبِي مَعْشَرٍ مِنْ قِبَلِ حِفْظِهِ وَاسْمُهُ نَجِيحٌ مَوْلَى بَنِي هَاشِمٍ . قَالَ مُحَمَّدٌ لاَ أَرْوِي عَنْهُ شَيْئًا وَقَدْ رَوَى عَنْهُ النَّاسُ . قَالَ مُحَمَّدٌ وَحَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ الْمَخْرَمِيِّ عَنْ عُثْمَانَ بْنِ مُحَمَّدٍ الأَخْنَسِيِّ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ أَقْوَى مِنْ حَدِيثِ أَبِي مَعْشَرٍ وَأَصَحُّ .
Abu Hurairah narrated:
(Another chain with a similar narration)
পরিচ্ছেদঃ পূর্ব ও পশ্চিমের মাঝে হল কিবলা।
৩৪৪. হাসান ইবনু আবী বাকর আল-মারওয়াযী (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ পূর্ব ও পশ্চিমের মাঝে হল কিবলা। - তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন : এই হাদীসটি হাসান-সহীহ। মিসওয়ার ইবনু মাখরামা রাদিয়াল্লাহু আনহু-এর বংশের সন্তান বলে আবদুল্লাহ ইবনু জা’ফরকে আল-মাখরামী বলা হয়। উমর ইবনুল খাত্তাব, আলী ইবনু আবী তালিব, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম সহ একাধিক সাহাবী থেকে এই কথা বর্ণিত আছে যে, তাঁরা বলেনঃ পূর্ব ও পশ্চিমের মাঝে হল কিবলা। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন : কিবলামুখী হওয়ার সময় পশ্চিম যদি আপনার ডানপার্শ্বে আর পূর্ব যদি আপনার বাম পার্শ্বে হয়, তবে পূর্ব ও পশ্চিমের মাঝখানে হল আপনার কিবলা। ইবনু মুবারক (রহঃ) বলেন : পূর্ব ও পশ্চিমের মাঝে হল কিবলা। আর একথা আহলে মাশরিক অর্থৎ ইরাকবাসীদের বেলায় প্রযোজ্য। মারভবাসীদের বেলায় কিছুটা বামদিকে ঘুরে কিবলা নির্ধারণ করতে তিনি মত ব্যক্ত করেছেন।
باب مَا جَاءَ أَنَّ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ قِبْلَةٌ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بَكْرٍ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الْمَخْرَمِيُّ، عَنْ عُثْمَانَ بْنِ مُحَمَّدٍ الأَخْنَسِيِّ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ قِبْلَةٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَإِنَّمَا قِيلَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الْمَخْرَمِيُّ لأَنَّهُ مِنْ وَلَدِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ . وَقَدْ رُوِيَ عَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم " مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ قِبْلَةٌ " . مِنْهُمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَعَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَابْنُ عَبَّاسٍ . وَقَالَ ابْنُ عُمَرَ إِذَا جَعَلْتَ الْمَغْرِبَ عَنْ يَمِينِكَ وَالْمَشْرِقَ عَنْ يَسَارِكَ فَمَا بَيْنَهُمَا قِبْلَةٌ إِذَا اسْتَقْبَلْتَ الْقِبْلَةَ . وَقَالَ ابْنُ الْمُبَارَكِ " مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ قِبْلَةٌ " . هَذَا لأَهْلِ الْمَشْرِقِ . وَاخْتَارَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ التَّيَاسُرَ لأَهْلِ مَرْوٍ .
(Another chain narrating that) Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "What is between the east and the west is Qiblah."
পরিচ্ছেদঃ মেঘের কারণে কিবলা ছাড়া অন্যদিকে ফিরে সালাত আদায় করা।
৩৪৫. মাহমুদ ইবনু গায়লান (রহঃ) ..... আমির ইবনু রাবীআ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ এক আঁধার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে এক সফরে ছিলাম। কিবলা কোন দিকে তা আমাদের জানা ছিল না। তাই আমরা যে যেদিকে পারলাম সালাত আদায় করে নিলাম। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কথা জানালে তখন নাযিল হয়। فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ ’’যেদিকেই তোমরা মুখ ফিরাও না কেন, সেদিকেই আল্লাহর চেহারা।’’ [সূরা বাকারা ২ঃ১১৫ ] - ইবনু মাজাহ ১০২০, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটির সনদ শক্তিশালী নয়। আশআস আস্-সাম্মান ব্যতীত আর কারও সূত্রে এই হাদীসটি বর্ণিত আছে বলে আমরা জানি না। আশআস ইবনু সাঈদ আবূর-রাবী’ আস্-সাম্মান হাদীস বর্ণনার ক্ষেত্রে দুর্বল। অধিকাংশ আলিম এই মত গ্রহণ করেছেন। মেঘের কারণে কেউ যদি অন্যদিকে ফিরে সালাত আদায় করার পর জানতে পারে যে, সে কিবলা ছাড়া অন্যদিকে ফিরে সালাত আদায় করেছে, তবে তার সালাত হয়ে যাবে। ইমাম সুফইয়ান সাওরী ইবনু মুবারক, আহমদ ও ইসহাক (রহঃ) এই অভিমত ব্যক্ত করেছেন।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يُصَلِّي لِغَيْرِ الْقِبْلَةِ فِي الْغَيْمِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا أَشْعَثُ بْنُ سَعِيدٍ السَّمَّانُ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنْ أَبِيهِ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ فَلَمْ نَدْرِ أَيْنَ الْقِبْلَةُ فَصَلَّى كُلُّ رَجُلٍ مِنَّا عَلَى حِيَالِهِ فَلَمَّا أَصْبَحْنَا ذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَنَزَلَ: (فَأَيْنَمَا تُولُّوا فَثَمَّ وَجْهُ الله) . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِذَاكَ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ أَشْعَثَ السَّمَّانِ . وَأَشْعَثُ بْنُ سَعِيدٍ أَبُو الرَّبِيعِ السَّمَّانُ يُضَعَّفُ فِي الْحَدِيثِ . وَقَدْ ذَهَبَ أَكْثَرُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا . قَالُوا إِذَا صَلَّى فِي الْغَيْمِ لِغَيْرِ الْقِبْلَةِ ثُمَّ اسْتَبَانَ لَهُ بَعْدَ مَا صَلَّى أَنَّهُ صَلَّى لِغَيْرِ الْقِبْلَةِ فَإِنَّ صَلاَتَهُ جَائِزَةٌ . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَأَحْمَدُ وَإِسْحَاقُ .
Abdullah bin Amir bin Rabi'ah narrated from his father who said:
"We were with the Prophet on a journey on a very dark night and we did not know the direction of the Qiblah. So each man among us prayed in his own direction. In the morning when we mentioned that to the Prophet, then the following was revealed: So where ever you turn, there is the Face of Allah."
পরিচ্ছেদঃ কোথায় কোথায় এবং কিসের দিকে ফিরে সালাত আদায় করা নিষেধ।
৩৪৬. মাহমুদ ইবনু গায়লান (রহঃ) .... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত জায়গায় সালাত আদায় করতে নিষেধ করেছেনঃ ময়লা ফেলার স্থানে, যবেহ করার স্থানে, কবরস্থানে, চলাচলের পথে, হাম্মামখানায়, উটশালায় এবং বায়তুল্লাহ শরীফের ছাদে। - ইবনু মাজাহ ৭৪৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৬ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ مَا يُصَلَّى إِلَيْهِ وَفِيهِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا الْمُقْرِئُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ زَيْدِ بْنِ جَبِيرَةَ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُصَلَّى فِي سَبْعَةِ مَوَاطِنَ فِي الْمَزْبَلَةِ وَالْمَجْزَرَةِ وَالْمَقْبُرَةِ وَقَارِعَةِ الطَّرِيقِ وَفِي الْحَمَّامِ وَفِي مَعَاطِنِ الإِبِلِ وَفَوْقَ ظَهْرِ بَيْتِ اللَّهِ " .
Ibn Umar narrated:
"The Prophet prohibited Salat from being performed in seven places: the dung heap, the slaughtering area, the graveyard, the commonly used road, the wash area, in the area that camels rest at, and above the House of Allah (the Ka'bah)."
পরিচ্ছেদঃ কোথায় কোথায় এবং কিসের দিকে ফিরে সালাত আদায় করা নিষেধ।
৩৪৭. আলী ইবনু হুজর (রহঃ) .... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
এই বিষয়ে আবূ মারসা’দ, জাবির ও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। সাহাবী আবূ মারসা’দ রাদিয়াল্লাহু আনহু-এর নাম হল কান্নায ইবনুল হুসায়ন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসটির সনদ তেমন শক্তিশালী নয়। রাবী যায়দ ইবনু জাবীরার স্মরণশক্তির সমালোচনা হয়েছে। লায়স ইবনু সা’দ (রহঃ) ও আবদুল্লাহ ইবনু উমর আল-উমারী রাদিয়াল্লাহু আনহু ... নাফি ... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। যায়দ ইবনু জাবীরার সূত্রে বর্ণিত ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু-এর হাদীসটি লায়স ইবনু সা’দের সুত্রে বর্ণিত রিওয়ায়াত অধিক সহীহ। ইয়াহইয়া ইবনু সাঈদ আল-কাত্তান সহ কতক হাদীস বিশারদ আবদুল্লাহ ইবনু উমর আল-উমারীকে স্মরণশক্তির দিক দিয়ে দুর্বল বলে অভিমত দিয়েছেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৭ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ مَا يُصَلَّى إِلَيْهِ وَفِيهِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا سُوَيْدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ زَيْدِ بْنِ جَبِيرَةَ، عَنْ دَاوُدَ بْنِ حُصَيْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي مَرْثَدٍ وَجَابِرٍ وَأَنَسٍ . أَبُو مَرْثَدٍ اسْمُهُ كَنَّازُ بْنُ حُصَيْنٍ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ ابْنِ عُمَرَ إِسْنَادُهُ لَيْسَ بِذَاكَ الْقَوِيِّ . وَقَدْ تُكُلِّمَ فِي زَيْدِ بْنِ جَبِيرَةَ مِنْ قِبَلِ حِفْظِهِ . قَالَ أَبُو عِيسَى وَزَيْدُ بْنُ جُبَيْرٍ الْكُوفِيُّ أَثْبَتُ مِنْ هَذَا وَأَقْدَمُ وَقَدْ سَمِعَ مِنَ ابْنِ عُمَرَ . وَقَدْ رَوَى اللَّيْثُ بْنُ سَعْدٍ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ الْعُمَرِيِّ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنْ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ . وَحَدِيثُ دَاوُدَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَشْبَهُ وَأَصَحُّ مِنْ حَدِيثِ اللَّيْثِ بْنِ سَعْدٍ . وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْعُمَرِيُّ ضَعَّفَهُ بَعْضُ أَهْلِ الْحَدِيثِ مِنْ قِبَلِ حِفْظِهِ مِنْهُمْ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ .
Ibn Umar narrated:
(Another chain with a similar narration)
পরিচ্ছেদঃ উট ও ছাগল রাখার ঘরে সালাত আদায় করা।
৩৪৮. আবূ কুরায়ব (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ ছাগল রাখার ঘরে সালাত আদায় করতে পার, তবে উট রাখার স্থানে সালাত আদায় করবে না। - ইবনু মাজাহ ৭৬৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৮ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ فِي مَرَابِضِ الْغَنَمِ وَأَعْطَانِ الإِبِلِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ، عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " صَلُّوا فِي مَرَابِضِ الْغَنَمِ وَلاَ تُصَلُّوا فِي أَعْطَانِ الإِبِلِ " .
Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "Perform Salat in sheep pens but do not perform Salat in the camels' resting area."
পরিচ্ছেদঃ উট ও ছাগল রাখার ঘরে সালাত আদায় করা।
৩৪৯. আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। এই বিষয়ে জাবির ইবনু সামূরা, বারা, সাবরা ইবনু মা’বাদ আল-জুহানী, আবদুল্লাহ ইবনু মুগাফফাল, ইবনু উমর ও আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আমার উস্তাদগণ এই হাদীস অনুসারেই আমল করেছেন। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ) এই অভিমত ব্যক্ত করেছেন। আবূ হাসীন ... আবূ সালিহ ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি গারীব। ইসরাঈল এই হাদীসটি উক্ত সূত্রে মাওকূফ হিসেবে রিওয়ায়াত করেছেন। তিনি এটিকে মারফূ হিসাবে রিওয়ায়াত করেননি। আবূ হাসীনের নাম হল উসমান ইবনু আসিম আল-আসা’দী। - তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৯ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ فِي مَرَابِضِ الْغَنَمِ وَأَعْطَانِ الإِبِلِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ أَوْ بِنَحْوِهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ وَالْبَرَاءِ وَسَبْرَةَ بْنِ مَعْبَدٍ الْجُهَنِيِّ وَعَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ وَابْنِ عُمَرَ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَعَلَيْهِ الْعَمَلُ عِنْدَ أَصْحَابِنَا وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَحَدِيثُ أَبِي حَصِينٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم حَدِيثٌ غَرِيبٌ . وَرَوَاهُ إِسْرَائِيلُ عَنْ أَبِي حَصِينٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ مَوْقُوفًا وَلَمْ يَرْفَعْهُ . وَاسْمُ أَبِي حَصِينٍ عُثْمَانُ بْنُ عَاصِمٍ الأَسَدِيُّ .
(Another chain) from Abu Hurairah, :
from the Prophet and it is the same or similar.
পরিচ্ছেদঃ উট ও ছাগল রাখার ঘরে সালাত আদায় করা।
৩৫০. মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ..... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল রাখার স্থানে সালাত আদায় করতেন। - বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূত্-তায়্যাহের নাম হল ইয়াযীদ ইবনু হুমায়দ।
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ فِي مَرَابِضِ الْغَنَمِ وَأَعْطَانِ الإِبِلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ الضُّبَعِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو التَّيَّاحِ الضُّبَعِيُّ اسْمُهُ يَزِيدُ بْنُ حُمَيْدٍ .
Anas bin Malik narrated:
"The Prophet would perform Salat in sheep pens."
পরিচ্ছেদঃ সওয়ারীর উপরে যেদিকে তা ফিরে সেদিকে ফিরে সালাত আদায় করা।
৩৫১. মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ...... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি কাজে পাঠিয়েছিলেন। ফিরে এসে দেখি তিনি তাঁর সওয়ারীর উপর পূর্বদিকে ফিরে সালাত আদায় করছেন। তিনি সিজদার সময় রুকূ অপেক্ষা বেশি ঝুঁকছিলেন। - সহিহ আবু দাউদ ১১১২, বুখারি ও মুসলিম সিজদার কথা উল্লেখ না করে; বুখারি কাজে পাঠানো শব্দ ব্যাতিত। তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস, ইবনু উমর, আবূ সাঈদ ও আমির ইবনু রাবীআ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এটি একাধিক সূত্রে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। সাধারণভাবে আলিম ও ফকীহগণ এই হাদীস অনুসারেই আমল করেছেন। এই বিষয়ে তাঁদের মাঝে কোন মতবিরোধ নেই। সওয়ারীর উপর নফল সালাত কিবলা বা অন্য কোনদিকে ফিরে আদায় করায় কোন ক্রটি আছে বলে তাঁরা মনে করেন না।
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ عَلَى الدَّابَّةِ حَيْثُمَا تَوَجَّهَتْ بِهِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَيَحْيَى بْنُ آدَمَ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ بَعَثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حَاجَةٍ فَجِئْتُ وَهُوَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ نَحْوَ الْمَشْرِقِ وَالسُّجُودُ أَخْفَضُ مِنَ الرُّكُوعِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَابْنِ عُمَرَ وَأَبِي سَعِيدٍ وَعَامِرِ بْنِ رَبِيعَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ جَابِرٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ لاَ نَعْلَمُ بَيْنَهُمُ اخْتِلاَفًا . لاَ يَرَوْنَ بَأْسًا أَنْ يُصَلِّيَ الرَّجُلُ عَلَى رَاحِلَتِهِ تَطَوُّعًا حَيْثُمَا كَانَ وَجْهُهُ إِلَى الْقِبْلَةِ أَوْ غَيْرِهَا .
Jabir narrated:
"The Prophet dispatched me for something he needed. I came to him while he was performing Salat on his mount, heading east, he made the prostrations lower than the bowing."
পরিচ্ছেদঃ সওয়ারী সামনে রেখে সালাত আদায় করা।
৩৫২. সুফইয়ান ইবনু ওয়াকী (রহঃ) ..... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উটটিকে বা সওয়ারীটিকে সামনে রেখে সালাত আদায় করেছেন। আর তিনি সওয়ারী যেদিকে ফিরছে সেদিকে ফিরে তার উপরেও সালাত আদায় করেছেন। - সিফাতুস সালাত ৫৫, সহিহ আবু দাউদ ৬৯১,১১০৯, বুখারি ও মুসলিম, বিচ্ছিন্নিভাবে, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। কতক আলিম এই অভিমত ব্যক্ত করেছেন। উট (বা এই জাতীয় কিছু) কে সুতরা হিসাবে সামনে রেখে সালাত আদায় করায় কোন অসুবিধা আছে বলে তাঁরা মনে করেন না।
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ إِلَى الرَّاحِلَةِ
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى إِلَى بَعِيرِهِ أَوْ رَاحِلَتِهِ وَكَانَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ حَيْثُمَا تَوَجَّهَتْ بِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ بَعْضِ أَهْلِ الْعِلْمِ لاَ يَرَوْنَ بِالصَّلاَةِ إِلَى الْبَعِيرِ بَأْسًا أَنْ يَسْتَتِرَ بِهِ .
Ibn Umar narrated:
"The Prophet performed Salat towards his she-camel, or his mount, and he would perform Salat while on his mount, whichever direction it was facing."
পরিচ্ছেদঃ যদি রাতের খানা হাযির হয়ে পড়ে আর এদিকে সালাতের ইকামাত হয়ে যায়, তবে আগে খানা খেয়ে নিবে।
৩৫৩. কুতায়বা (রহঃ) ..... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ রাতের খানা যদি হাযির হয়ে পড়ে আর এদিকে সালাতের ইকামাত হয়ে যায়, তবে আগে খানা খেয়ে নিবে। - ইবনু মাজাহ ৯৩৩, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, ইবনু উমর, সালামা ইবনুল আকওয়া এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আবূ বকর, উমর ও ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীগণের কেউ কেউ এই হাদীস অনুসারে আমল করেছেন। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ)-ও এই অভিমত পোষণ করেন। তাঁরা বলেনঃ জামাত ফওত হওয়ার আশংকা হলেও আগে আহার করে নিবে। জারূদ (রহঃ) বলেনঃ আমি ওয়াকী (রহঃ)-কে এই হাদীসের ব্যাখ্যায় বলতে শুনেছি যে, খানা বিনষ্ট হয়ে পড়ার আশংকা দেখা দিলে আগে আহার করবে। কতক সাহাবী ও অপরাপর কতিপয় আলিম এই বিষয়ে যে অভিমত ব্যক্ত করেছেন, তার অনুসরণ করাই শ্রেয়তর। তাঁদের বক্তব্যের উদ্দেশ্য হল, অন্য কোন বিষয়ে মন মশগুল রেখে কেউ যেন সালাতে না দাঁড়ায়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ মনে কোন চিন্তা বা ব্যস্ততা রেখে আমরা সালাতে দাঁড়াই না।
باب مَا جَاءَ " إِذَا حَضَرَ الْعَشَاءُ وَأُقِيمَتِ الصَّلاَةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ "
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا حَضَرَ الْعَشَاءُ وَأُقِيمَتِ الصَّلاَةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَابْنِ عُمَرَ وَسَلَمَةَ بْنِ الأَكْوَعِ وَأُمِّ سَلَمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَعَلَيْهِ الْعَمَلُ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَابْنُ عُمَرَ . وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ يَقُولاَنِ يَبْدَأُ بِالْعَشَاءِ وَإِنْ فَاتَتْهُ الصَّلاَةُ فِي الْجَمَاعَةِ . قَالَ أَبُو عِيسَى سَمِعْتُ الْجَارُودَ يَقُولُ سَمِعْتُ وَكِيعًا يَقُولُ فِي هَذَا الْحَدِيثِ يَبْدَأُ بِالْعَشَاءِ إِذَا كَانَ طَعَامًا يُخَافُ فَسَادُهُ . وَالَّذِي ذَهَبَ إِلَيْهِ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ أَشْبَهُ بِالاِتِّبَاعِ وَإِنَّمَا أَرَادُوا أَنْ لاَ يَقُومَ الرَّجُلُ إِلَى الصَّلاَةِ وَقَلْبُهُ مَشْغُولٌ بِسَبَبِ شَيْءٍ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ لاَ نَقُومُ إِلَى الصَّلاَةِ وَفِي أَنْفُسِنَا شَيْءٌ .
Anas conveyed that :
the Prophet said: "When supper is present and the Iqamah for Salat has been called, then begin with supper."
পরিচ্ছেদঃ যদি রাতের খানা হাযির হয়ে পড়ে আর এদিকে সালাতের ইকামাত হয়ে যায়, তবে আগে খানা খেয়ে নিবে।
৩৫৪. ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ যদি রাতের খানা সামনে দিয়ে দেওয়া হয় আর এদিকে সালাত দাঁড়িয়ে যায়, তবে আগে আহার করে নিবে। - বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৪ [আল মাদানী প্রকাশনী]
হান্নাদ (রহঃ) নাফি (রহঃ) থেকে বর্ণনা করেন যে, (একদিন এমন হয়েছিল যে,) ইবনু উমর রাদিয়াল্লাহু আনহ। আহার করছিলেন আর তখন তিনি ইমামের কিরাআত শুনছিলেন।
باب مَا جَاءَ " إِذَا حَضَرَ الْعَشَاءُ وَأُقِيمَتِ الصَّلاَةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ "
وَرُوِيَ عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِذَا وُضِعَ الْعَشَاءُ وَأُقِيمَتِ الصَّلاَةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ " . قَالَ وَتَعَشَّى ابْنُ عُمَرَ وَهُوَ يَسْمَعُ قِرَاءَةَ الإِمَامِ . قَالَ حَدَّثَنَا بِذَلِكَ هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ .
Ibn Umar narrated that:
the Prophet said: "When the supper is presented and the Iqamah is called for Salat, then begin with the supper."
পরিচ্ছেদঃ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সালাত আদায় করা।
৩৫৫. হারূন ইবনু ইসহাক আল-হামদানী (রহঃ) .... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ সালাতের সময় তন্দ্রা এলে ঘুমিয়ে নিবে যাতে নিদ্রার প্রকোপ দূরীভূত হয়ে যায়। কেননা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সালাত আদায় করতে থাকলে এমন হতে পারে যে, মাগফিরাত চাইতে গিয়ে নিজেকে মালামত করে বসবে। - ইবনু মাজাহ ১৩৭০, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ عِنْدَ النُّعَاسِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ الْكِلاَبِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا نَعَسَ أَحَدُكُمْ وَهُوَ يُصَلِّي فَلْيَرْقُدْ حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ فَإِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ يَنْعَسُ لَعَلَّهُ يَذْهَبُ يَسْتَغْفِرُ فَيَسُبَّ نَفْسَهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Aishah narrated that :
Allah's Messenger said: "When one of you is sleepy and he is performing Salat, then let him lie down until the sleep is gone from him. For when one of you performs Salat while he is sleepy, perhaps he wants to seek forgiveness but he curses himself."
পরিচ্ছেদঃ কোন সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ করতে গেলে তাদের সালাতে যেন ইমামতি না করে।
৩৫৬. মাহমূদ ইবনু গায়লান ও হান্নাদ (রহঃ) .... বনূ উকায়লের জনৈক ব্যক্তি আবূ আতিয়্যা (রহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ মালিক ইবনু হুওয়ায়রিস রাদিয়াল্লাহু আনহু আমাদের মসজিদে আলাপ-আলোচনা করতে আসতেন। একদিন তাঁর উপস্থিতিতে সালাতের ওয়াক্ত হয়ে গেল আমরা তাকে সামনে গিয়ে ইমামতি করতে অনুরোধ জানালাম। তিনি বললেনঃ তোমাদের কেউ ইমামতি করুক। আমি কেন ইমামতি করছি না তা তোমাদের বলছিঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, কেউ যদি কোন সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ করতে যায়, তবে সে যেন তাদের ইমামতি না করে, বরং ঐ সম্প্রদায়ের কেউ যেন ইমামতি করে। - সহিহ আবু দাউদ ৬০৯, মালিকের ঘটনা উল্লেখ ব্যাতিত, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। অধিকাংশ সাহাবী এবং অপরাপর আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। তাঁরা বলেনঃ সাক্ষাৎকারী অপেক্ষা বাড়ির কর্তা ইমামতির অধিক হকদার। কতক আলিম বলেনঃ বাড়ির কর্তা যদি অনুমতি দেন তবে ইমামতি করায় কোন দোষ নেই। ইমাম ইসহাক (রহঃ) মালিক ইবনুল হুওয়ায়রিস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটির উপর কঠোরভাবে আমল করেন। তিনি বলেনঃ বাড়ির কর্তা যদি অনুমতিও দেন, তবুও কেউ এ ক্ষেত্রে ইমামতি করবে না। এমনিভাবে বাইরের কেউ যদি কোন সম্প্রদায়ে বা মহল্লার মসজিদে আসে, তবে সে মসজিদের সালাতে ইমামতি করবে না, বরং ঐ সম্প্রদায়েরই একজন ইমামতি করবে।
باب مَا جَاءَ فِيمَنْ زَارَ قَوْمًا لاَ يُصَلِّي بِهِمْ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، وَهَنَّادٌ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبَانَ بْنِ يَزِيدَ الْعَطَّارِ، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ الْعُقَيْلِيِّ، عَنْ أَبِي عَطِيَّةَ، رَجُلٍ مِنْهُمْ قَالَ كَانَ مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ يَأْتِينَا فِي مُصَلاَّنَا يَتَحَدَّثُ فَحَضَرَتِ الصَّلاَةُ يَوْمًا فَقُلْنَا لَهُ تَقَدَّمْ . فَقَالَ لِيَتَقَدَّمْ بَعْضُكُمْ حَتَّى أُحَدِّثَكُمْ لِمَ لاَ أَتَقَدَّمُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ زَارَ قَوْمًا فَلاَ يَؤُمَّهُمْ وَلْيَؤُمَّهُمْ رَجُلٌ مِنْهُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ قَالُوا صَاحِبُ الْمَنْزِلِ أَحَقُّ بِالإِمَامَةِ مِنَ الزَّائِرِ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا أَذِنَ لَهُ فَلاَ بَأْسَ أَنْ يُصَلِّيَ بِهِ . وَقَالَ إِسْحَاقُ بِحَدِيثِ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ وَشَدَّدَ فِي أَنْ لاَ يُصَلِّيَ أَحَدٌ بِصَاحِبِ الْمَنْزِلِ وَإِنْ أَذِنَ لَهُ صَاحِبُ الْمَنْزِلِ . قَالَ وَكَذَلِكَ فِي الْمَسْجِدِ لاَ يُصَلِّي بِهِمْ فِي الْمَسْجِدِ إِذَا زَارَهُمْ يَقُولُ لِيُصَلِّ بِهِمْ رَجُلٌ مِنْهُمْ .
Abu Atiyyah narrated that :
a man among them said: "Malik bin Al-Huwairith came to us in our Musalla to narrate. One day when it was time for Salat, we told him to go ahead (to lead the prayer). He said: 'Let one of you go forward, until I narrate to you why I would not go forward (to lead prayer): I heard Allah's Messenger saying: "Whoever visits a people, then he does not lead them, but a man among them leads them."
পরিচ্ছেদঃ কেবলমাত্র নিজের জন্য দু’আ করা ইমামের জন্য মাকরূহ।
৩৫৭. আলী ইবনু হুজর (রহঃ) ..... সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ অনুমতি ব্যতীত কারো ঘরের ভিতর দৃষ্টিপাত করা জায়েয নয়। কেউ যদি কারো ঘরের ভিতর দৃষ্টিপাত করে, তবে তো সে তাতে প্রবেশই করে ফেলল। কোন সম্প্রদায়ের ইমামতি করে দু’আর বেলায় তাদের বাদ দিয়ে কেবল নিজের জন্য দু’আ করবে না। এরূপ করলে তাদের সাথে খিয়ানত করা হবে। পেশাব-পায়খার বেগরুদ্ধ করা অবস্থায় কেউ সালাতে দাঁড়াবে না। - "পেশাব-পায়খার বেগরুদ্ধ করা অবস্থায় কেউ সালাতে দাঁড়াবে না" হাদিসের এই অংশ সহিহঃ ইবনু মাজাহ ৬১৭, বাকিটুকু যইফঃ যইফ আবু দাউদ ১১-১২, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা ও আবূ উমামা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন : সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। এই হাদীসটি মুআবিয়া ইবনু সালিহ ... সাফর ইবন নুসায়র ... ইয়াযীদ ইবনু শুরায়হ ... আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত আছে। ইয়াযীদ ইবনু শুরায়হ .... আবূ হাই আল-মুআয্যিন ... সাওবান রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হাদীসটি সনদের দিক থেকে অধিক উত্তম ও প্রসিদ্ধ।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ أَنْ يَخُصَّ الإِمَامُ نَفْسَهُ بِالدُّعَاءِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنِي حَبِيبُ بْنُ صَالِحٍ، عَنْ يَزِيدَ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِي حَىٍّ الْمُؤَذِّنِ الْحِمْصِيِّ، عَنْ ثَوْبَانَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَحِلُّ لاِمْرِئٍ أَنْ يَنْظُرَ فِي جَوْفِ بَيْتِ امْرِئٍ حَتَّى يَسْتَأْذِنَ فَإِنْ نَظَرَ فَقَدْ دَخَلَ وَلاَ يَؤُمَّ قَوْمًا فَيَخُصَّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ وَلاَ يَقُومُ إِلَى الصَّلاَةِ وَهُوَ حَقِنٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي أُمَامَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ثَوْبَانَ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنِ السَّفْرِ بْنِ نُسَيْرٍ عَنْ يَزِيدَ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ يَزِيدَ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَكَأَنَّ حَدِيثَ يَزِيدَ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِي حَىٍّ الْمُؤَذِّنِ عَنْ ثَوْبَانَ فِي هَذَا أَجْوَدُ إِسْنَادًا وَأَشْهَرُ .
Thawban narrated that :
the Prophet said: "It is not allowed for a man to look into the interior of a man's house until he has been given permission, for if he looks, then he has entered. And one who leads people (in Salat) should not supplicate for himself alone with the exclusion of his congregation. If he does, then he has betrayed them. And one is not to stand for Salat while he has to urinate."
পরিচ্ছেদঃ মুসুল্লীদের অসন্তুুষ্টিতে যদি কেউ ইমামতি করে।
৩৫৮. আবদুল আ’লা ইবনু ওয়াসিল ইবনু আবদুল আলা আল-কূফী (রহঃ) ..... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তিকে লা’নত করেছেনঃ যে ব্যক্তি কোন সম্প্রদায়ের ইমামতি করছে অথচ তারা তার উপর সন্তুষ্ট নয়, যে মহিলা এমনভাবে তার রাত অতিবাহিত করে যে, স্বামী তার উপর সন্তুষ্ট নয় এবং যে ব্যক্তি حىّ على الفلاح (কল্যাণের দিকে আস), আযানের এই ডাক শোনার পরও সালাতে হাযির হয় না। - তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু আব্বাস, তালহা, আবদুল্লাহ ইবনু আমর এবং আবূ উমামা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি সহীহ নয়। এই হাদীসটি হাসানের সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসালরূপেও বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ (৩৫৫ নং হাদীসটির) রাবী মুহাম্মাদ ইবনুল কাসিমকে আহমদ ইবনু হাম্বল (রহঃ) সমালোচনা করেছেন এবং তাঁকে যঈফ বলেছেন। মুহাম্মাদ ইবনু কাসিম তেমন স্মরণশক্তি সম্পন্ন নন। মুসল্লিদের অসন্তুষ্টিতে তাদের ইমামতি করা আলিমগণ মাকরূহ বলেছেন। কিন্তু ইমাম যদি যালিম বা অপরাধী না হন, সেই ক্ষেত্রে যে ব্যক্তি তাকে অপছন্দ করবে তার উপরই গুনাহ বর্তাবে। এই বিষয়ে ইমাম আহমদ ও ইসহাক (রহঃ) বলেনঃ অধিকাংশ মুসল্লি অপছন্দ না করা পর্যন্ত একজন বা দুইজন বা তিনজনের অপছন্দ করা ধর্তব্যের হবে না।
باب مَا جَاءَ فِيمَنْ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ
حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ وَاصِلِ بْنِ عَبْدِ الأَعْلَى الْكُوفِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ الأَسَدِيُّ، عَنِ الْفَضْلِ بْنِ دَلْهَمٍ، عَنِ الْحَسَنِ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَةً رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَرَجُلٌ سَمِعَ حَىَّ عَلَى الْفَلاَحِ ثُمَّ لَمْ يُجِبْ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَطَلْحَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي أُمَامَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ لاَ يَصِحُّ لأَنَّهُ قَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنِ الْحَسَنِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلٌ . قَالَ أَبُو عِيسَى وَمُحَمَّدُ بْنُ الْقَاسِمِ تَكَلَّمَ فِيهِ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ وَضَعَّفَهُ وَلَيْسَ بِالْحَافِظِ . وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنْ يَؤُمَّ الرَّجُلُ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ فَإِذَا كَانَ الإِمَامُ غَيْرَ ظَالِمٍ فَإِنَّمَا الإِثْمُ عَلَى مَنْ كَرِهَهُ . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ فِي هَذَا إِذَا كَرِهَ وَاحِدٌ أَوِ اثْنَانِ أَوْ ثَلاَثَةٌ فَلاَ بَأْسَ أَنْ يُصَلِّيَ بِهِمْ حَتَّى يَكْرَهَهُ أَكْثَرُ الْقَوْمِ .
Anas bin Malik narrated:
"Allah's Messenger cursed three people: A man who leads people (in Salat) while they dislike him, a woman who spends a night while her husband with her, and a man who hears: 'Hayya Alal Falah (come to success)' then does not respond."
পরিচ্ছেদঃ মুসুল্লীদের অসন্তুুষ্টিতে যদি কেউ ইমামতি করে।
৩৫৯. হান্নাদ (রহঃ) ...... আমর ইবনুল হারিস ইবনু মুসতালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ বলা হয়, সবচেয়ে কঠিন আযাব হবে দুই ব্যক্তির, স্বামীর অবাধ্যা স্ত্রীর এবং এমন ইমামের যাকে মুসল্লিরা অপছন্দ করে। রাবী মানসূর বলেনঃ ইমাম সম্পর্কে আমরা জিজ্ঞাসা করলে আমাদের বলা হল : যালিম বা অন্যায়চারী ইমামদের বেলায়ই উক্ত কথা প্রযোজ্য। কিন্তু যে ইমাম সুন্নাতের প্রতিষ্টা করেন, তাঁর ক্ষেত্রে তাঁকে অপছন্দকারী ব্যক্তির উপরই গুনাহ বর্তাবে। - তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৯ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِيمَنْ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ بْنِ الْمُصْطَلِقِ، قَالَ كَانَ يُقَالُ أَشَدُّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ اثْنَانِ امْرَأَةٌ عَصَتْ زَوْجَهَا وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ . قَالَ هَنَّادٌ قَالَ جَرِيرٌ قَالَ مَنْصُورٌ فَسَأَلْنَا عَنْ أَمْرِ الإِمَامِ فَقِيلَ لَنَا إِنَّمَا عَنَى بِهَذَا أَئِمَّةً ظَلَمَةً فَأَمَّا مَنْ أَقَامَ السُّنَّةَ فَإِنَّمَا الإِثْمُ عَلَى مَنْ كَرِهَهُ .
Amr bin Al-Harith Al-Mustaliq said:
"It used to be said that the people with the worst punishment [on the Day of Judgment] are two: A woman who disobeyed her husband, and a people's Imam whom they dislike."
পরিচ্ছেদঃ মুসুল্লীদের অসন্তুুষ্টিতে যদি কেউ ইমামতি করে।
৩৬০. মুহাম্মাদ ইবনু ইসমাঈল (রহঃ) ..... আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তিন ব্যক্তি এমন যাদের সালাত তাদের কানও অতিক্রম করে না, পলাতক গোলাম যতক্ষণ না সে (মালিকের কাছে) ফিরে আসে, এমন মহিলা যে তার স্বামীর অসন্তুষ্টিতে রাত্রি যাপন করে, এমন ইমাম মুসল্লিরা যাকে অপছন্দ করে। - মিশকাত ১১২২, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন : এই সনদে হাদীসটি হাসান-গরীব। রাবী আবূ গালিবের নাম হল হাযাওওয়ার।
باب مَا جَاءَ فِيمَنْ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، حَدَّثَنَا أَبُو غَالِبٍ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثَةٌ لاَ تُجَاوِزُ صَلاَتُهُمْ آذَانَهُمُ الْعَبْدُ الآبِقُ حَتَّى يَرْجِعَ وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَأَبُو غَالِبٍ اسْمُهُ حَزَوَّرٌ .
Abu Umamah narrated that :
Allah's Messenger said: "There are three whose Salat would not rise up beyond their ears: The runaway slave until he returns, a woman who spends a night while her husband is angry with her, and a people's Imam whom they dislike."
পরিচ্ছেদঃ ইমাম যদি বসে সালাত আদায় করে তোমরাও বসে সালাত আদায় করবে।
৩৬১. কুতায়বা (রহঃ) ..... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে পড়ে গিয়ে আহত হন। তখন তিনি বসে বসে আমাদের নিয়ে সালাত আদায় করেন। আমরাও তাঁর সঙ্গে বসে বসে সালাত আদায় করলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে বললেন : ইমাম করা হয় তাঁকে অনুসরণ করার জন্য। সুতরাং তিনি যখন তাকবীর বলবেন তখন তোমরা তাকবীর বলবে, তিনি যখন রুকূ করবেন তোমরা তখন রুকূ করবে। তিনি যখন উঠবেন তোমরাও তখন উঠবে। তিনি যখন বলবেনঃ سمع اللّه لمن حمده তখন তোমরা বলবে ربّنا ولك الحمد তিনি যখন সিজদা করবেন তোমরা তখন সিজদা করবে আর তিনি যখন বসে সালাত আদায় করবেন তখন তোমরাও সকলে বসে সালাত আদায় করবে। - ইবনু মাজাহ ১২৩৮, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, আবূ হুরায়রা, জাবির, ইবনু উমর এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহ বর্ণিত ঘোড়া থেকে পড়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আহত হওয়া সম্পর্কিত হাদীসটি হাসান-সহীহ। জাবির ইবনু আবদিল্লাহ, উসায়দ ইবনু হুযায়র, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম প্রমুখসহ কতিপয় সাহাবী এই হাদীস অনুসারে মত ব্যক্ত করেছেন। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ)-ও এই অভিমত ব্যক্ত করেছেন। কতক আলিমের অভিমত হল, ইমাম (উযরবশত) বসে সালাত আদায় করলেও তার পিছনের মুসল্লিদের দাঁড়িয়েই সালাত আদায় করতে হবে। তারা যদি (উযর ছাড়া) বসে সালাত আদায় করে তবে তা জায়েয হবে না। ইমাম (আবূ হানীফা), সুফইয়ান সাওরী, মালিক ইবনু আনাস, ইবনু মুবারক এবং শাফিঈ (রহঃ)-এর অভিমত এটাই।
باب مَا جَاءَ " إِذَا صَلَّى الإِمَامُ قَاعِدًا فَصَلُّوا قُعُودًا "
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ خَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ فَرَسٍ فَجُحِشَ فَصَلَّى بِنَا قَاعِدًا فَصَلَّيْنَا مَعَهُ قُعُودًا ثُمَّ انْصَرَفَ فَقَالَ " إِنَّمَا الإِمَامُ أَوْ إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا رَفَعَ فَارْفَعُوا وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا رَبَّنَا وَلَكَ الْحَمْدُ وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا وَإِذَا صَلَّى قَاعِدًا فَصَلُّوا قُعُودًا أَجْمَعُونَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ وَجَابِرٍ وَابْنِ عُمَرَ وَمُعَاوِيَةَ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَّ عَنْ فَرَسٍ فَجُحِشَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى هَذَا الْحَدِيثِ مِنْهُمْ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ وَأُسَيْدُ بْنُ حُضَيْرٍ وَأَبُو هُرَيْرَةَ وَغَيْرُهُمْ . وَبِهَذَا الْحَدِيثِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا صَلَّى الإِمَامُ جَالِسًا لَمْ يُصَلِّ مَنْ خَلْفَهُ إِلاَّ قِيَامًا فَإِنْ صَلَّوْا قُعُودًا لَمْ تُجْزِهِمْ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَمَالِكِ بْنِ أَنَسٍ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ .
Anas bin Malik narrated:
"Allah's Messenger fell from a horse and got injured, so he led Salat sitting and we also offered Salat sitting. When he completed the Salat he said: "The Imam is appointed to be followed; when he says the Takbir then say the Takbir, when he bows, then bow, and when he raises his head, then raise your heads. When he says: "Sami' Allahu liman hamidah (Allah listens to those who praise him)" then say: "Rabbana wa lakal-hamd. (O our Lord! And all praise is Yours.)" and when he prostrates, then prostrate, and when he performs Salat sitting, then pray sitting altogether.'"
পরিচ্ছেদঃ এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ।
৩৬২. মাহমূদ ইবনু গায়লান (রহঃ) .... আয়িশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ যে অসুস্থতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সে অসুস্থতার সময় তিনি আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর পিছনে বসে সালাত আদায় করেছেন। - ইবনু মাজাহ ১২৩২, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। ইয়াহইয়া ইবনু আয়্যূব (রহঃ) ও হুমায়দ আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে এবং একাধিক রাবীও হুমায়দ আনাস রাদিয়াল্লাহু আনহ সনদে এই হাদীসটি বর্ণনা করেছেন। তাঁরা তাঁদের সনদে হুমায়দ (রহঃ) ও আনাস রাদিয়াল্লাহু আনহু-এর মাঝে সাবিত (রহঃ)-এর উল্লেখ করেননি। তবে যাঁরা উল্লেখ করেছেন, তাঁদের রিওয়ায়াতই অধিকতর সহীহ।
باب مِنْهُ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، عَنْ شُعْبَةَ، عَنْ نُعَيْمِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَلْفَ أَبِي بَكْرٍ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ قَاعِدًا . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِذَا صَلَّى الإِمَامُ جَالِسًا فَصَلُّوا جُلُوسًا " . وَرُوِيَ عَنْهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ فِي مَرَضِهِ وَأَبُو بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ فَصَلَّى إِلَى جَنْبِ أَبِي بَكْرٍ وَالنَّاسُ يَأْتَمُّونَ بِأَبِي بَكْرٍ وَأَبُو بَكْرٍ يَأْتَمُّ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم . وَرُوِيَ عَنْهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى خَلْفَ أَبِي بَكْرٍ قَاعِدًا . وَرُوِيَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى خَلْفَ أَبِي بَكْرٍ وَهُوَ قَاعِدٌ .
Aishah narrated:
"Allah's Messenger performed Salat behind Abu Bakr, during the illness from which he died, and he was sitting."
পরিচ্ছেদঃ এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ।
৩৬৩. আবদুল্লাহ ইবনু আবী জিয়াদ (রহঃ) .... আনাস (রাঃ) সুত্রে বর্ণিত আছে যে, আনাস (রাঃ) বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার সময় শরীরে একটি কাপড় জড়িয়ে আবূ বকর (রাঃ) এর পিছনে বসে সালাত আদায় করেছেন। - তা’লীকাত হাসসান ৩/২৮৩/২১২২, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদিসটি হাসান সহিহ। ইয়াহইয়া ইবনু আইউব (রহঃ) ও হুমায়দ আনাস (রাঃ) সুত্রে এবং একাধিক রাবী ও হুমায়দ আনাস (রাঃ) সনদে এই হাদিসটি বর্ণনা করেছেন। তারা তাদের সনদে হুমায়দ (রহঃ) ও আনাস (রাঃ) এর মাঝে সাবিত (রহঃ) এর উল্লেখ করননি। তবে যারা উল্লেখ করেছনে, তাদের রিওয়ায়াতই অধিকতর সহিহ।
باب مِنْهُ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ، حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ خَلْفَ أَبِي بَكْرٍ قَاعِدًا فِي ثَوْبٍ مُتَوَشِّحًا بِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَهَكَذَا رَوَاهُ يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ حُمَيْدٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ . وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ ثَابِتٍ . وَمَنْ ذَكَرَ فِيهِ عَنْ ثَابِتٍ فَهُوَ أَصَحُّ .
Anas narrated:
"Allah's Messenger performed Salat during his illness behind Abu Bakr while seated, wrapped in a garment."
পরিচ্ছেদঃ ইমাম দুই রাকআতের পর ভূলে দাঁড়িয়ে গেলে।
৩৬৪. আহমদ ইবনু মানী (রহঃ) .... শা’বী (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ একবার মুগীরা ইবনু শু’বা রাদিয়াল্লাহু আনহু সালাতে আমাদের ইমামতি করলেন। কিন্তু দুই রাকআতের পর তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন। মুসল্লিরা তাকে সতর্ক করতে সুবহানাল্লাহ পাঠ করলেন। তিনিও তখন সুবহানাল্লাহ বললেন। সালাত শেষে তিনি বসাবস্থায় সিজদা সহ্ও করলেন। পরে বললেন যে, তিনি এখন যেমন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ক্ষেত্রে তাঁদের নিয়ে এমন করেছিলেন। - ইবনু মাজাহ ১২০৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উকবা ইবনু আমির, সা’দ ও আবদুল্লাহ ইবনু বুহায়না রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ মুগীরা ইবনু শু’বা বর্ণিত এই হাদীসটি তাঁর থেকে একাধিক সনদে আছে। আলিমগণ ইবনু আবী লায়লার স্মরণশক্তির সমালোচনা করেছেন। ইমাম আহমদ বলেনঃ ইবনু আবী লায়লার হাদীস দলীল হিসাবে গ্রহণ করা যায় না। মুহাম্মাদ ইবনু ইসমাঈল আল-বুখারী (রহঃ) বলেনঃ ইবনু আবী লায়লা সত্যবাদী (সা’দূক) বটে কিন্তু আমি তার থেকে হাদীস বর্ণনা করি না। কারণ তাঁর দুর্বল ও সহীহ হাদীসগুলো আলাদা আলাদা বুঝা যায় না। আর যাদের অবস্থা এই, তাদের কোন হাদীস আমি বর্ণনা করি না। এই হাদীসটি মুগীরা ইবনু শু’বা থেকে একাধিক সূত্রে বর্ণিত আছে। সুফইয়ান জাবির, মুগীরা ইবনু শুবাইল কায়স, ইবনু আবী হাযিম মুগীরা ইবনু শু’বা রাদিয়াল্লাহু আনহু সনদে ও এটি বর্ণিত আছে। তবে এই সনদে উল্লেখিত রাবী জাবির আল-জু’ফীকে কতক আলিম যঈফ বলে মন্তব্য করেছেন। ইয়াহইয়া ইবনু সাঈদ, আবদুর রহমান ইবনু মাহদী প্রমুখ হাদীস বিশরদ তাকে বর্জন করেছেন।
আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। তারা বলেনঃ দুই রাকআতের পর কেউ যদি (ভুলে) দাঁড়িয়ে যায় তবে সে সালাত চালিয়ে যাবে এবং শেষে সিজদা সাহও করবে। কেউ কেউ বলেনঃ সালামের পর সিজদা সাহু করবে, আর কেউ কেউ বলেন সালামের আগেই সিজদা সাহু করবে। যারা বলেন সালামের পূর্বে সিজদা সাহু করবে, তাদের কথা অধিকতর সঠিক। কেননা যুহরী ও ইয়াহইয়া ইবনু সাঈদ আল-আনসারী (রহঃ) আবদুর রহমান আল-আ’রাজের সূত্রে আবদুল্লাহ ইবনু বুহায়না থেকে তা বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي الإِمَامِ يَنْهَضُ فِي الرَّكْعَتَيْنِ نَاسِيًا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا ابْنُ أَبِي لَيْلَى، عَنِ الشَّعْبِيِّ، قَالَ صَلَّى بِنَا الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ فَنَهَضَ فِي الرَّكْعَتَيْنِ فَسَبَّحَ بِهِ الْقَوْمُ وَسَبَّحَ بِهِمْ فَلَمَّا صَلَّى بَقِيَّةَ صَلاَتِهِ سَلَّمَ ثُمَّ سَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ وَهُوَ جَالِسٌ ثُمَّ حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَعَلَ بِهِمْ مِثْلَ الَّذِي فَعَلَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ وَسَعْدٍ وَعَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ . قَالَ أَبُو عِيسَى وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي ابْنِ أَبِي لَيْلَى مِنْ قِبَلِ حِفْظِهِ . قَالَ أَحْمَدُ لاَ يُحْتَجُّ بِحَدِيثِ ابْنِ أَبِي لَيْلَى . وَقَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ ابْنُ أَبِي لَيْلَى هُوَ صَدُوقٌ وَلاَ أَرْوِي عَنْهُ لأَنَّهُ لاَ يَدْرِي صَحِيحَ حَدِيثِهِ مِنْ سَقِيمِهِ وَكُلُّ مَنْ كَانَ مِثْلَ هَذَا فَلاَ أَرْوِي عَنْهُ شَيْئًا . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ رَوَاهُ سُفْيَانُ عَنْ جَابِرٍ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُبَيْلٍ عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ . وَجَابِرٌ الْجُعْفِيُّ قَدْ ضَعَّفَهُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ تَرَكَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ وَغَيْرُهُمَا . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ الرَّجُلَ إِذَا قَامَ فِي الرَّكْعَتَيْنِ مَضَى فِي صَلاَتِهِ وَسَجَدَ سَجْدَتَيْنِ مِنْهُمْ مَنْ رَأَى قَبْلَ التَّسْلِيمِ وَمِنْهُمْ مَنْ رَأَى بَعْدَ التَّسْلِيمِ . وَمَنْ رَأَى قَبْلَ التَّسْلِيمِ فَحَدِيثُهُ أَصَحُّ لِمَا رَوَى الزُّهْرِيُّ وَيَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ .
Ash-Sha'bi narrated:
"Al-Mughirah bin Shu'bah led us in Salat, and he continued after the two Rak'ah, so the people said: 'Subhan Allah' and he said: 'Subhan Allah' to them. When he finished his Salat he said the Taslim then performed two prostrations of As-Sahw while he was sitting. Then he narrated to them that Allah's Messenger did the same with them as he had done."
পরিচ্ছেদঃ ইমাম দুই রাকআতের পর ভূলে দাঁড়িয়ে গেলে।
৩৬৫. আবদুল্লাহ ইবনু আব্দির রহমান (রহঃ) .... যিয়াদ ইবনু ইলাকা (রহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ মুগীরা ইবনু শু’বা রাদিয়াল্লাহু আনহু একদিন আমাদের নিয়ে সালাত আদায় করলেন। দুই রাকআতের পর তিনি না বসে দাঁড়িয়ে গেলেন। পিছনে যারা ছিলেন তারা (তাকে সতর্ক করার জন্য) সুবহানাল্লাহ পাঠ করলেন। তিনি তাদেরকে দাঁড়াতে ইশারা করলেন। সালাতশেষে তিনি সালাম ফিরিয়ে সিজদা সাহু করলেন এবং পরে যথারীতি সালাম ফিরিয়ে বললেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও এরূপ করেছিলেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। এই হাদীসটি মুগীরা ইবনু শু’বা রাদিয়াল্লাহু আনহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সূত্রে বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي الإِمَامِ يَنْهَضُ فِي الرَّكْعَتَيْنِ نَاسِيًا
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنِ الْمَسْعُودِيِّ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، قَالَ صَلَّى بِنَا الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ فَلَمَّا صَلَّى رَكْعَتَيْنِ قَامَ وَلَمْ يَجْلِسْ فَسَبَّحَ بِهِ مَنْ خَلْفَهُ فَأَشَارَ إِلَيْهِمْ أَنْ قُومُوا فَلَمَّا فَرَغَ مِنْ صَلاَتِهِ سَلَّمَ وَسَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ وَسَلَّمَ وَقَالَ هَكَذَا صَنَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
Ziyad bin Haqah narrated:
"Al-Mughirah bin Shu'bah les us in Salat. When he prayed two Rak'ah he stood without sitting. Those who were behind him said 'Subhan Allah' and he indicated to them that they should stand. He said the Taslim when he had finished his Salat and he performed two prostrations of As-Sahw, and said the Taslim. He said that Allah's Messenger did this."
পরিচ্ছেদঃ প্রথম দু’রাকআতের পর বসার পরিমাণ।
৩৬৬. মাহমূদ ইবনু গায়লান (রহঃ) .... আবূ উবায়দা (রহঃ) তাঁর পিতা আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দু’রাকআতের পর যখন বসতেন তখন মনে হত তিনি যেন কোন উত্তপ্ত পাথরের উপর বসেছেন। শু’বা বলেন, অতঃপর (এই হাদীসের রাবী) সা’দ ঠোঁট নাড়িয়ে কি যেন বললেন। আমি বললামঃ حتى يقوم (দাঁড়িয়ে না পড়া পর্যন্ত) বলছেন? তিনি বললেন’ হ্যাঁ, حتى يقوم - মিশকাত ৯১৫, যইফ আবু দাউদ ১৭৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান। তবে রাবী আবূ উবায়দাহ্ তাঁর পিতা আবদুল্লাহ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহ থেকে সরাসরি কোন হাদীস শোনেন নি। আলিমগণ এই হাদীস অনুসারে আমল গ্রহণ করেছেন। তাঁরা বলেনঃ প্রথম দুই রাকআতের পর বৈঠক দীর্ঘ করবে না এবং তাশাহ্হুদের অতিরিক্ত কিছু বাড়াবে না। যদি তাশাহ্হুদের অতিরিক্ত কিছু করে, তবে তাকে সিজদা সাহুও করতে হবে। ইমাম শা’বী প্রমুখ থেকে এই ধরনের বক্তব্য বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي مِقْدَارِ الْقُعُودِ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، - هُوَ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ سَمِعْتُ أَبَا عُبَيْدَةَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ كَأَنَّهُ عَلَى الرَّضْفِ . قَالَ شُعْبَةُ ثُمَّ حَرَّكَ سَعْدٌ شَفَتَيْهِ بِشَيْءٍ فَأَقُولُ حَتَّى يَقُومَ فَيَقُولُ حَتَّى يَقُومَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ إِلاَّ أَنَّ أَبَا عُبَيْدَةَ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ يَخْتَارُونَ أَنْ لاَ يُطِيلَ الرَّجُلُ الْقُعُودَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ وَلاَ يَزِيدَ عَلَى التَّشَهُّدِ شَيْئًا . وَقَالُوا إِنْ زَادَ عَلَى التَّشَهُّدِ فَعَلَيْهِ سَجْدَتَا السَّهْوِ . هَكَذَا رُوِيَ عَنِ الشَّعْبِيِّ وَغَيْرِهِ .
Ubaidullah bin Abdullah bin Mas'ud narrated from his father (Abdullah bin Mas'ud) that he said:
"When Allah's Messenger sat for the first two Rak'ah it was as if he was on hot stones." Shu'bah (one of the narrators) said: "Then Sa'd's lips moved (saying) something. So I said: 'Until he stood?' He said: 'Until he stood.'"
পরিচ্ছেদঃ সালাতে ইশারা করা।
৩৬৭. কুতায়বা (রহঃ) .... সুহায়ব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি একবার রাসূূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছ দিয়ে যাচ্ছিলাম। তিনি তখন সালাত আদায় করছিলেন। আমি তাঁকে সালাম করলাম। তিনি আমাকে ইশারায় জওয়াব দিলেন। - সহিহ আবু দাউদ ৮৫৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬৭ [আল মাদানী প্রকাশনী]
রাবি লায়স ইবনু সা’দ বলেনঃ আমি নিশ্চিত যে,রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গুলি দিয়ে ইশারা করেছিলেন বলে সুহায়ব রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন। এই বিষয়ে বিলাল, আবূ হুরায়রা, আনাস এবং আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي الإِشَارَةِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنْ نَابِلٍ، صَاحِبِ الْعَبَاءِ عَنِ ابْنِ عُمَرَ، عَنْ صُهَيْبٍ، قَالَ مَرَرْتُ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يُصَلِّي فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ إِلَىَّ إِشَارَةً . وَقَالَ لاَ أَعْلَمُ إِلاَّ أَنَّهُ قَالَ إِشَارَةً بِإِصْبَعِهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ بِلاَلٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ وَعَائِشَةَ .
Suhaib narrated:
"I passed by Allah's Messenger (S) while he was performing Salat, so I said greeted him with Salam, and he returned it by making signals." He said: "I do not know except that he said: 'He indicated with his finger.'"
পরিচ্ছেদঃ সালাতে ইশারা করা।
৩৬৮. মাহমূদ ইবনু গায়লান (রহঃ) .... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি বিলালকে বললাম, সালাতরত অবস্থায় সালাম দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এর জওয়াব দিতেন? তিনি বললেনঃ তখন হাতে ইশারা করতেন। - ইবনু মাজাহ ১০১৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। সুহায়ব (রহঃ) বর্ণিত হাদীসটি (৩৬৫ নং) হাসান। এটি লায়স ইবনু বুকায়র (রহঃ) এর সূত্র ব্যতীত অন্য কোন সূত্রে বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। যায়দ ইবনু আসলাম রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ আমি বিলাল রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করেছিলাম বনূ আমর ইবনু আওফ-এর মসজিদে সালাতরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সালাম দিলে তিনি কিভাবে-এর উত্তর দিয়েছিলেন? বললেনঃ ইশারায় জবাব দিতেন। ইমাম আবূ ঈসা তিরমিযী বলেনঃ বিলাল ও সুহায়ব উভয়ের হাদীস ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন বটে, তবে আমার নিকট উভয় হাদীসই সহীহ। বিলাল-এর হাদীসটির প্রেক্ষাপট সুহায়ব-এর হাদীসটির প্রেক্ষাপট থেকে ভিন্ন। সম্ভবত ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু উভয়ের নিকট থেকে ই হাদীস শুনেছেন।
باب مَا جَاءَ فِي الإِشَارَةِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قُلْتُ لِبِلاَلٍ كَيْفَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَرُدُّ عَلَيْهِمْ حِينَ كَانُوا يُسَلِّمُونَ عَلَيْهِ وَهُوَ فِي الصَّلاَةِ قَالَ كَانَ يُشِيرُ بِيَدِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَحَدِيثُ صُهَيْبٍ حَسَنٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ اللَّيْثِ عَنْ بُكَيْرٍ . وَقَدْ رُوِيَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قُلْتُ لِبِلاَلٍ كَيْفَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْنَعُ حَيْثُ كَانُوا يُسَلِّمُونَ عَلَيْهِ فِي مَسْجِدِ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ قَالَ كَانَ يَرُدُّ إِشَارَةً . وَكِلاَ الْحَدِيثَيْنِ عِنْدِي صَحِيحٌ لأَنَّ قِصَّةَ حَدِيثِ صُهَيْبٍ غَيْرُ قِصَّةِ حَدِيثِ بِلاَلٍ . وَإِنْ كَانَ ابْنُ عُمَرَ رَوَى عَنْهُمَا فَاحْتَمَلَ أَنْ يَكُونَ سَمِعَ مِنْهُمَا جَمِيعًا .
Ibn Umar narrated:
"I said to Bilal: 'How did the Prophet (S) reply to them when they gave him Salams and he was performing Salat?' He said: 'He would motion with his hand.'"
পরিচ্ছেদঃ পুরুষদের জন্য সুবহানাল্লাহ্ পাঠ আর মহিলাদরে ক্ষেত্রে হয় হততালি।
৩৬৯. হান্নাদ (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পুরুষদের ক্ষেত্রে হল সুবহানাল্লাহ পাঠ আর মহিলাদের ক্ষেত্রে হল হাততালি দেওয়া। - ইবনু মাজাহ ১০৩৪-১০৩৬, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, সাহল ইবনু সা’দ, জাবির, আবূ সাঈদ এবং ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে প্রবেশের অনুমতি চাইতাম, তিনি তখন সালাতরত থাকলে সুবহানাল্লাহ পাঠ করতেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণ এতদনুসারেই আমল গ্রহণ করেছেন। ইমাম আহমদ ও ইসহাকও এই অভিমত ব্যক্ত করেছেন।
باب مَا جَاءَ أَنَّ التَّسْبِيحَ لِلرِّجَالِ وَالتَّصْفِيقَ لِلنِّسَاءِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " التَّسْبِيحُ لِلرِّجَالِ وَالتَّصْفِيقُ لِلنِّسَاءِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَسَهْلِ بْنِ سَعْدٍ وَجَابِرٍ وَأَبِي سَعِيدٍ وَابْنِ عُمَرَ . وَقَالَ عَلِيٌّ كُنْتُ إِذَا اسْتَأْذَنْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يُصَلِّي سَبَّحَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ .
Abu Hurairah narrated that:
Allah's Messenger said: "The Tasbih is for the men and clapping is for the women."
পরিচ্ছেদঃ সালাতে হাই তোলা মাকরূহ।
৩৭০. আলী ইবনু হুজর (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ সালাতে হাই তোলা শয়তান থেকে হয়। সুতরাং কারো যদি হাই আসে তবে সে যেন যথাশক্তি তা রোধ করে। - যইফা ২৪২০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৭০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ সাঈদ আল-খুদরী এবং আদী ইবনু সাবিতের পিতামহ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন : আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণের বিরাট এক সম্প্রদায় সালাতে হাই তোলা মাকরূহ বলেছেন। ইবরাহীম বলেনঃ আমি গলা খাকারী দিয়ে হাই প্রতিহত করি।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ التَّثَاؤُبِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " التَّثَاؤُبُ فِي الصَّلاَةِ مِنَ الشَّيْطَانِ فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَكْظِمْ مَا اسْتَطَاعَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَجَدِّ عَدِيِّ بْنِ ثَابِتٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ التَّثَاؤُبَ فِي الصَّلاَةِ . قَالَ إِبْرَاهِيمُ إِنِّي لأَرُدُّ التَّثَاؤُبَ بِالتَّنَحْنُحِ .
Abu Hurairah narrated that the :
Prophet (S) said: "Yawning is from the Shaitan, so when one of you yawns then let him suppress (it) as much as possible."
পরিচ্ছেদঃ বসে সালাত আদায় করার সওয়াব দাঁড়িয়ে সালাত আদায়ের অর্ধেক।
৩৭১. আলী ইবনু হুজর (রহঃ) .... ইমরান ইবনু হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বসে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় করে তবে তার জন্য উত্তম। বসে সালাত আদায় করলে সে দাঁড়িয়ে সালাত আদায় করার অর্ধিক সওয়াব পাবে। আর শুয়ে সালাত আদায় করলে সে বসে সালাত আদায়ের অর্ধেক সওয়াব পাবে। - ইবনু মাজাহ ১২৩১, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৭১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু আমর, আনাস ও ইয়াযীদ ইবনু সায়িব (এবং ইবনু উমর) রাদিয়াল্লাহু আনহু থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইমরান ইবনু হুসায়ন রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এই হাদীসটি উক্ত সনদে ইবরাহীম ইবনু তাহমানের বরাতেও বর্ণিত আছে। তবে তিনি বর্ণনা করেন যে,
ইমরান ইবনু হুসায়ন রাদিয়াল্লাহু আনহু বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি অসুস্থ ব্যক্তির সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেনঃ সেও দাঁড়িয়ে সালাত আদায় করবে, তা সম্ভব না হলে বসে পড়বে আর তাও সম্ভব না হলে শুয়ে সালাত আদায় করবে। - ইরওয়া ২৯৯, বুখারি,তিরমিজী হাদিস নম্বরঃ৩৭২ এর প্রথমাংশ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ أَنَّ صَلاَةَ الْقَاعِدِ عَلَى النِّصْفِ مِنْ صَلاَةِ الْقَائِمِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ الرَّجُلِ وَهُوَ قَاعِدٌ فَقَالَ " مَنْ صَلَّى قَائِمًا فَهُوَ أَفْضَلُ وَمَنْ صَلَّى قَاعِدًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَائِمِ وَمَنْ صَلَّى نَائِمًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَاعِدِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَنَسٍ وَالسَّائِبِ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، بِهَذَا الإِسْنَادِ إِلاَّ أَنَّهُ يَقُولُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ الْمَرِيضِ فَقَالَ " صَلِّ قَائِمًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ " .
Imran bin Husain narrated:
"I asked Allah's Messenger (S) about the Salat for a man who is sitting. He said: 'Whoever performs Salat while standing then that is more virtuous. And whoever performs Salat while sitting, then he gets half the rewards of the one standing, and whoever performs Salat while lying down, then he gets half the rewards of the one sitting.'"
This Hadith has been related from Ibrahim bin Tahman with this chain. Except that he said:
"From Imran bin Husain who said: 'I asked Allah's Messenger (S) about Salat for a sick person. He said: "He performs Salat standing, if he is not able then sitting, if he is not able then on his side."
পরিচ্ছেদঃ বসে সালাত আদায় করার সওয়াব দাঁড়িয়ে সালাত আদায়ের অর্ধেক।
৩৭২. হান্নাদ (রহঃ) .... ইবরাহীম ইবনু তাহমানের সূত্রে হুসায়ন আল-মুআল্লিম থেকে উল্লেখিত সনদে উক্ত হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন : হুসায়ন আল-মুআল্লিম (রহঃ) থেকে ইবরাহীম ইবনু তাহমানের অনুরূপ কেউ রিওয়ায়াত করেছে বলে আমরা জানি না। আবূ উসামা এবং আরো একাধিক রাবী ঈসা ইবনু ইউনূসের অনুরূপ (৩৬৯ নং) রিওয়ায়াত হুসায়ন আল-মুআল্লিম সূত্রে করেছেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ৩৭২ (এর প্রথম অংশের পর) [আল মাদানী প্রকাশনী]
কতক আলিম এই হাদীসটির র্মম সম্পর্কে বলেছেন যে, এটি নফলের ক্ষেত্রে প্রযোজ্য। মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ... হাসান বসরী (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ কেউ ইচ্ছা করলে দাঁড়িয়ে, বসে ও শুয়ে নফল সালাত আদায় করতে পারে। অসূস্থ ব্যক্তি যদি বসেও সালাত আদায় না করতে পারে তবে সে কিভাবে সালাত আদায় করবে, সে বিষয়ে আলিমদের মতবিরোধ রয়েছে। কোন কোন আলিম বেলনঃ ঐ ধরনের ব্যক্তি ডান পার্শ্বে শুয়ে সালাত আদায় করবে। আর কেউ কেউ বলেনঃ কিবলার দিকে পা করে চিত হয়ে শুয়ে সালাত আদায় করবে। ’’বসে সালাত আদায় করা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করার তুলনায় অর্ধেক সওয়াব হবে’’ এই হাদীসটির ব্যাখ্যায় ইমাম সুফইয়ান সাওরী বলেছেনঃ যে ব্যক্তি সুস্থ এবং যার কোন উযর নাই, এমন ধরনের ব্যক্তির ক্ষেত্রে এই হাদীসটি প্রযোজ্য। কিন্তু যদি কেউ অসুস্থতা বা কোন ওযরের কারণে বসে সালাত আদায় করে, তবে সে দাঁড়িয়ে সালাত আদায় করার মতই সওয়াব পাবে। সুফইয়ান সাওরীর এই বক্তব্যের অনুরূপ বক্তব্য কিছু হাদীসেও আছে।
باب مَا جَاءَ أَنَّ صَلاَةَ الْقَاعِدِ عَلَى النِّصْفِ مِنْ صَلاَةِ الْقَائِمِ
حَدَّثَنَا بِذَلِكَ هَنَّادٌ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ بِهَذَا الْحَدِيثِ . قَالَ أَبُو عِيسَى وَلاَ نَعْلَمُ أَحَدًا رَوَى عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ نَحْوَ رِوَايَةِ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ . وَقَدْ رَوَى أَبُو أُسَامَةَ وَغَيْرُ وَاحِدٍ عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ نَحْوَ رِوَايَةِ عِيسَى بْنِ يُونُسَ . وَمَعْنَى هَذَا الْحَدِيثِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ فِي صَلاَةِ التَّطَوُّعِ . حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ أَشْعَثَ بْنِ عَبْدِ الْمَلِكِ عَنِ الْحَسَنِ قَالَ إِنْ شَاءَ الرَّجُلُ صَلَّى صَلاَةَ التَّطَوُّعِ قَائِمًا وَجَالِسًا وَمُضْطَجِعًا . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي صَلاَةِ الْمَرِيضِ إِذَا لَمْ يَسْتَطِعْ أَنْ يُصَلِّيَ جَالِسًا فَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ يُصَلِّي عَلَى جَنْبِهِ الأَيْمَنِ . وَقَالَ بَعْضُهُمْ يُصَلِّي مُسْتَلْقِيًا عَلَى قَفَاهُ وَرِجْلاَهُ إِلَى الْقِبْلَةِ . وَقَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ فِي هَذَا الْحَدِيثِ " مَنْ صَلَّى جَالِسًا فَلَهُ نِصْفُ أَجْرِ الْقَائِمِ " . قَالَ هَذَا لِلصَّحِيحِ وَلِمَنْ لَيْسَ لَهُ عُذْرٌ . يَعْنِي فِي النَّوَافِلِ فَأَمَّا مَنْ كَانَ لَهُ عُذْرٌ مِنْ مَرَضٍ أَوْ غَيْرِهِ فَصَلَّى جَالِسًا فَلَهُ مِثْلُ أَجْرِ الْقَائِمِ . وَقَدْ رُوِيَ فِي بَعْضِ هَذَا الْحَدِيثِ مِثْلُ قَوْلِ سُفْيَانَ الثَّوْرِيِّ .
পরিচ্ছেদঃ কেউ যদি নফল সালাত বসে আদায় করে।
৩৭৩. আল-আনসারী (রহঃ) ...... উম্মুল মুমিনীন হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইন্তেকালের এক বৎসর পূর্ব পর্যন্ত নফল সালাত বসে আদায় করতে আমি তাঁকে দেখিনি। তারপর থেকে তিনি (মাঝে মাঝে) নফল সালাত বসে আদায় করতেন। সূরা পড়তেন স্পষ্ট করে এবং ধীরে ধীরে। আর তাঁর কিরাআত হতো দীর্ঘ থেকে দীর্ঘতর। - সিফাতুস সালাত ৬০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৭৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উম্মু সালামা এবং আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নফল সালাত বসে পড়তেন। কিন্তু ত্রিশ বা চল্লিশ আয়াত পরিমাণ কিরাআত বাকী থাকতেই দাঁড়িয়ে যেতেন এবং তা পড়ে রুকু করতেন। অতঃপর দ্বিতীয় রাকআতেও তদ্রূপ করতেন। আরো বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বসে বসে (নফল) সালাত আদায় করতেন। তিনি যদি দাঁড়িয়ে কিরাআত পাঠ করতেন তবে রুকূ-সিজদা সে অনুসারেই আদায় করতেন। আর বসে কিরাআত করলে সে অনুসারেই রুকূ-সিজদা করতেন। ইমাম আহমদ ও ইসহাক বলেনঃ উভয় হাদীস অনুসারেই আমল করা যাবে। তাঁরা উভয় হাদীসকেই সহীহ এবং আমলযোগ্য বলে মনে করেন।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يَتَطَوَّعُ جَالِسًا
حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، عَنِ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ السَّهْمِيِّ، عَنْ حَفْصَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى فِي سُبْحَتِهِ قَاعِدًا حَتَّى كَانَ قَبْلَ وَفَاتِهِ صلى الله عليه وسلم بِعَامٍ فَإِنَّهُ كَانَ يُصَلِّي فِي سُبْحَتِهِ قَاعِدًا وَيَقْرَأُ بِالسُّورَةِ وَيُرَتِّلُهَا حَتَّى تَكُونَ أَطْوَلَ مِنْ أَطْوَلَ مِنْهَا . وَفِي الْبَابِ عَنْ أُمِّ سَلَمَةَ وَأَنَسِ بْنِ مَالِكٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ حَفْصَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ جَالِسًا فَإِذَا بَقِيَ مِنْ قِرَاءَتِهِ قَدْرُ ثَلاَثِينَ أَوْ أَرْبَعِينَ آيَةً قَامَ فَقَرَأَ ثُمَّ رَكَعَ ثُمَّ صَنَعَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ . وَرُوِيَ عَنْهُ أَنَّهُ كَانَ يُصَلِّي قَاعِدًا فَإِذَا قَرَأَ وَهُوَ قَائِمٌ رَكَعَ وَسَجَدَ وَهُوَ قَائِمٌ وَإِذَا قَرَأَ وَهُوَ قَاعِدٌ رَكَعَ وَسَجَدَ وَهُوَ قَاعِدٌ . قَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ وَالْعَمَلُ عَلَى كِلاَ الْحَدِيثَيْنِ . كَأَنَّهُمَا رَأَيَا كِلاَ الْحَدِيثَيْنِ صَحِيحًا مَعْمُولاً بِهِمَا .
Hafsah, the wife of the Prophet (S), narrated:
"I did not see Allah's Messenger (S) praying voluntary prayers sitting until the year before he died. Then he would perform Salat for the voluntary prayers sitting, and he would recite a Surah and prolong it such that it would be longer than the longest of them."
পরিচ্ছেদঃ কেউ যদি নফল সালাত বসে আদায় করে।
৩৭৪. আল-আনসারী (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে সালাত আদায় করতেন তখন কিরাআতও বসে পাঠ করতেন। শেষে ত্রিশ বা চল্লিশ আয়াত পরিমাণ বাকী থাকতে তিনি উঠে দাঁড়াতেন এবং ঐ অংশটুকু দাঁড়িয়ে কিরাআত পাঠ করতেন পরে রুকূ-সিজ্দা করতেন। এরপর দ্বিতীয় রাকআতেও তদ্রূপ করতেন। - ইবনু মাজাহ ১২২৬, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৭৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يَتَطَوَّعُ جَالِسًا
حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي جَالِسًا فَيَقْرَأُ وَهُوَ جَالِسٌ فَإِذَا بَقِيَ مِنْ قِرَاءَتِهِ قَدْرُ مَا يَكُونُ ثَلاَثِينَ أَوْ أَرْبَعِينَ آيَةً قَامَ فَقَرَأَ وَهُوَ قَائِمٌ ثُمَّ رَكَعَ وَسَجَدَ ثُمَّ صَنَعَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Aishah narrated:
"The Prophet (S) would perform Salat while sitting. And he would recite while sitting. When about thirty or forty Ayah of his recitation remained he would standup and recite while he was standing, then he would bow and prostrate. Then he would do the same in the second Rak'ah."
পরিচ্ছেদঃ কেউ যদি নফল সালাত বসে আদায় করে।
৩৭৫. আহমদ ইবনু মানী (রহঃ) ...... আবদুল্লাহ ইবনু শাকীক (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি আয়িশা রাদিয়াল্লাহু আনহা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নফল সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। উত্তরে তিনি বললেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে আবার দীর্ঘ রাত পর্যন্ত বসেও নফল সালাত আদায় করেছেন। যদি দাঁড়িয়ে কিরাআত পাঠ করতেন তবে তদনুসারে রুকূ-সিজ্দা করতেন, আর যদি বসে কিরআত পাঠ করতেন তবে তদনুসারেই রুকূ-সিজদা করতেন। - ইবনু মাজাহ ১২২৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৭৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يَتَطَوَّعُ جَالِسًا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا خَالِدٌ، وَهُوَ الْحَذَّاءُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ، قَالَ سَأَلْتُهَا عَنْ صَلاَةِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ تَطَوُّعِهِ قَالَتْ كَانَ يُصَلِّي لَيْلاً طَوِيلاً قَائِمًا وَلَيْلاً طَوِيلاً قَاعِدًا فَإِذَا قَرَأَ وَهُوَ قَائِمٌ رَكَعَ وَسَجَدَ وَهُوَ قَائِمٌ وَإِذَا قَرَأَ وَهُوَ جَالِسٌ رَكَعَ وَسَجَدَ وَهُوَ جَالِسٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abdullah bun Shaqiq narrated from Aishah, he said:
"I asked her about the voluntary Salat of Allah's Messenger (S), she said: 'He would pray long into the night standing, and long into the night sitting. So when he recited and he was standing, he would bow and prostrate whole he was standing, and when he recited while he was sitting, he bowed and prostrated while he was sitting.'"
পরিচ্ছেদঃ রাসূল (ﷺ) বলেন, আমি সালাতে শিশুর কান্না শুনতে পেলে সালাত সংক্ষেপ্ত করি।
৩৭৬. কুতায়বা (রহঃ) ...... আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ সালাতরত অবস্থায় আমি যখন শিশুর কান্না শুনতে পাই, তখন এই আশংকায় সালাত সংক্ষেপ্ত করে দেই যে, শিশুর মা যেন এতে পেরেশানীতে না পড়ে। - ইবনু মাজাহ ৯৮৯, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৭৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ কাতাদা, আবূ সাঈদ ও আবূ হুরায়সা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِنِّي لأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ فِي الصَّلاَةِ فَأُخَفِّفُ "
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " وَاللَّهِ إِنِّي لأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ وَأَنَا فِي الصَّلاَةِ فَأُخَفِّفُ مَخَافَةَ أَنْ تُفْتَتَنَ أُمُّهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي قَتَادَةَ وَأَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Anas bin Malik narrated that:
Allah's Messenger said: "Indeed I hear the crying of a small boy while I am in Salat, so I shorten it in fear that his mother may be tormented."
পরিচ্ছেদঃ যে মেয়ের ঋতুবতী হওয়ার বয়স হয়েছে, উড়নী ব্যবহার ছাড়া তার সালাত কবূল হয় না।
৩৭৭. হান্নাদ (রহঃ) ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে মেয়ের ঋতুবতী হওয়ার বয়স হয়েছে, উড়না ব্যবহার করা ছাড়া তার সালাত কবূল হয় না। - ইবনু মাজাহ ৬৫৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৭৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত এই হাদীসটি হাসান। আলিমগণ এই হাদীস অনুসারে আমল গ্রহণ করেছেন। তাঁরা বলেনঃ কোন সাবালিকা মহিলা যদি তার চুলের কিছু অংশ অনাবৃত রেখে সালাত আদায় করে, তবে তার সালাত হবে না। ইমাম শাফিঈ-এর অভিমতও এ-ই। তিনি বলেনঃ শরীরের কিছু অংশ অনাবৃত রেখে কোন মহিলার সালাত হবে না। তিনি আরও বলেনঃ বলা হয় সালাত আদায়ের সময় যদি কোন মহিলার পায়ের পিঠ খোলা থাকে, তবে তার সালাত আদায় হয়ে যাবে।
باب مَا جَاءَ " لاَ تُقْبَلُ صَلاَةُ الْمَرْأَةِ إِلاَّ بِخِمَارٍ "
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا قَبِيصَةُ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ صَفِيَّةَ ابْنَةِ الْحَارِثِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُقْبَلُ صَلاَةُ الْحَائِضِ إِلاَّ بِخِمَارٍ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . وَقَوْلُهُ " الْحَائِضُ " . يَعْنِي الْمَرْأَةَ الْبَالِغَ يَعْنِي إِذَا حَاضَتْ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ الْمَرْأَةَ إِذَا أَدْرَكَتْ فَصَلَّتْ وَشَيْءٌ مِنْ شَعْرِهَا مَكْشُوفٌ لاَ تَجُوزُ صَلاَتُهَا . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ قَالَ لاَ تَجُوزُ صَلاَةُ الْمَرْأَةِ وَشَيْءٌ مِنْ جَسَدِهَا مَكْشُوفٌ . قَالَ الشَّافِعِيُّ وَقَدْ قِيلَ إِنْ كَانَ ظَهْرُ قَدَمَيْهَا مَكْشُوفًا فَصَلاَتُهَا جَائِزَةٌ .
Aishah narrated that:
Allah's Messenger said: "The Salat of a women who has reached the age of menstruation is not accepted without a Khimar"
পরিচ্ছেদঃ সালাতে সাদল অর্থাৎ কাঁধের উপর কাপড় লটকে রাখা মাকরূহ।
৩৭৮. হান্নাদ (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে কাঁধের উপর কাপড় রাখতে নিষেধ করেছেন। এই বিষয়ে আবূ জুহায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। - মিশকাত ৭৬৪, তা’লীক আলা ইবনু খুজাইমা ৯১৮, সহিহ আবু দাউদ ৬৫০, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৭৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আতা আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত এই হাদীসটি ইসল ইবনু সুফইয়ানের বরাত ছাড়া অন্য কোনভাবে মারফূরূপে বর্ণিত আছে বলে আমরা জানি না। সালাতে সা’দল সম্পর্কে আলিমদের মতভেদ রয়েছে। কেউ কেউ একে মাকরূহ বলেছেন। তারা বলেন, এইরূপ কাজ ইয়াহূদীরা করে থাকে। কতক আলিম বলেনঃ শরীরে যদি মাত্র একটি কাপড় থাকে, তবে সা’দল মাকরূহ। কিন্তু কেউ যদি কামীস পরিহিত অবস্থায় সা’দল বা কাঁধের উপর চাঁদর লটকিয়ে দেয়, তবে তাতে অসুবিধা নেই। এ হল ইমাম আহমদ (রহঃ) এর বক্তব্য। ইবনু মুবারক (রহঃ) সালাতে সা’দল মাকরূহ বলেছেন।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ السَّدْلِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا قَبِيصَةُ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ عِسْلِ بْنِ سُفْيَانَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ السَّدْلِ فِي الصَّلاَةِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي جُحَيْفَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَطَاءٍ عَنْ أَبِي هُرَيْرَةَ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ عِسْلِ بْنِ سُفْيَانَ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي السَّدْلِ فِي الصَّلاَةِ فَكَرِهَ بَعْضُهُمُ السَّدْلَ فِي الصَّلاَةِ وَقَالُوا هَكَذَا تَصْنَعُ الْيَهُودُ . وَقَالَ بَعْضُهُمْ إِنَّمَا كُرِهَ السَّدْلُ فِي الصَّلاَةِ إِذَا لَمْ يَكُنْ عَلَيْهِ إِلاَّ ثَوْبٌ وَاحِدٌ فَأَمَّا إِذَا سَدَلَ عَلَى الْقَمِيصِ فَلاَ بَأْسَ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَكَرِهَ ابْنُ الْمُبَارَكِ السَّدْلَ فِي الصَّلاَةِ .
Abu Hurairah narrated:
"Allah's Messenger (S) prohibited As-Sadl in the Salat."
পরিচ্ছেদঃ সালাতে কাঁকর সরান মাকরূহ।
৩৭৯. সাঈদ ইবনু আবদির রহমান আল-মাখযূমী (রহঃ) .... আবূ যর্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তোমাদের কেউ যখন সালাতে দাঁড়াবে, তখন কাঁকর সরাবে না। কারণ তখন তো আল্লাহর রহমত তোমার সামনে। - ইবনু মাজাহ ১০২৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৭৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে মুআয়কিব, আলী ইবনু আবী তালিব, হুযায়ফা এবং জাবির ইবনু আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ যর্ বর্ণিত হাদীসটি হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, তিনি সালাতে কিছু মোছা না-পছন্দ করতেন। তিনি বলেছেনঃ যদি কারো তা করতেই হয় তবে মাত্র একবার করবে। এতে বুঝা যায়, একবার করার অবকাশ থাকার বিষয়টিও তাঁর থেকেই বর্ণিত আছে। আলিমগণ এই হাদীসের মর্মানুসারে আমল গ্রহণ করেছেন।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ مَسْحِ الْحَصَى فِي الصَّلاَةِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَى الصَّلاَةِ فَلاَ يَمْسَحِ الْحَصَى فَإِنَّ الرَّحْمَةَ تُوَاجِهُهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ مُعَيْقِيبٍ وَعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَحُذَيْفَةَ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي ذَرٍّ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَرِهَ الْمَسْحَ فِي الصَّلاَةِ وَقَالَ " إِنْ كُنْتَ لاَ بُدَّ فَاعِلاً فَمَرَّةً وَاحِدَةً " . كَأَنَّهُ رُوِيَ عَنْهُ رُخْصَةٌ فِي الْمَرَّةِ الْوَاحِدَةِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ .
Abu Dharr narrated that :
the Prophet (S) said: "When one of you stands for Salat then he should not smoothen the pebbles, for indeed it is mercy that he is facing."
পরিচ্ছেদঃ সালাতে কাঁকর সরান মাকরূহ।
৩৮০. হুসায়ন ইবনু হুরায়স (রহঃ) ..... মুআয়কিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সালাতে কাঁকর মোছা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেনঃ তোমাকে যদি এরূপ করতেই হয় তবে কেবল একবারই করো। - ইবনু মাজাহ ১০২৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৮০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ مَسْحِ الْحَصَى فِي الصَّلاَةِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُعَيْقِيبٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ مَسْحِ الْحَصَى فِي الصَّلاَةِ فَقَالَ " إِنْ كُنْتَ لاَ بُدَّ فَاعِلاً فَمَرَّةً وَاحِدَةً " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Mu'aiqib narrated:
"I asked Allah's Messenger (S) about smoothening the pebbles during Salat. He said: 'If you must do so, then let it be only once.'"
পরিচ্ছেদঃ সালাতে ফুঁ দেওয়া মাকরূহ।
৩৮১. আহমদ ইবনু মানী (রহঃ) ...... উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আফলাহ নামের আমাদের একটি গোলাম ছিল। একদিন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ফুঁ দিতে দেখে বললেনঃ হে আফলাহ! তোমার মূখে মাটি পড়ুক। - তা’লীকুর রাগীব ১/১৯৩, মিশকাত ১০০২, যইফা ৫৪৮৫
আমহদ ইবনু মানী (রহঃ) বলেনঃ আববাদ ইবনুল আওয়াম সালাতে ফুঁ দেওয়া মাকরূহ বলেছেন। তিনি বলেনঃ কেউ যদি ফুঁ দেয়, তবে এতে তার সালাত নষ্ট হয়ে যাবে না। আহমদ ইবনু মানী বলেনঃ আমরা এই অভিমতটই গ্রহণ করেছি। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হামযার সূত্রে কোন কোন রাবী এই হাদীসটি বর্ণনা করতে যেয়ে غُلَامًا لَنَا يُقَالُ لَهُ أَفْلَحُ এর স্থলে مَوْلًى لَنَا يُقَالُ لَهُ رَبَاحٌ (রাবাহ নামক আমাদের এক আযাদ ক্রীতদাস) এই কথা উল্লেখ করেছেন।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ النَّفْخِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، أَخْبَرَنَا مَيْمُونٌ أَبُو حَمْزَةَ، عَنْ أَبِي صَالِحٍ، مَوْلَى طَلْحَةَ عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ رَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم غُلاَمًا لَنَا يُقَالُ لَهُ أَفْلَحُ إِذَا سَجَدَ نَفَخَ فَقَالَ " يَا أَفْلَحُ تَرِّبْ وَجْهَكَ " . قَالَ أَحْمَدُ بْنُ مَنِيعٍ وَكَرِهَ عَبَّادُ بْنُ الْعَوَّامِ النَّفْخَ فِي الصَّلاَةِ وَقَالَ إِنْ نَفَخَ لَمْ يَقْطَعْ صَلاَتَهُ . قَالَ أَحْمَدُ بْنُ مَنِيعٍ وَبِهِ نَأْخُذُ . قَالَ أَبُو عِيسَى وَرَوَى بَعْضُهُمْ عَنْ أَبِي حَمْزَةَ هَذَا الْحَدِيثَ وَقَالَ مَوْلًى لَنَا يُقَالُ لَهُ رَبَاحٌ .
Umm Salamah narrated:
"The Prophet (S) saw a boy of ours - called Aflah - blowing when he prostrated. So he said: 'O Aflah! Put your face in the dirt.'"
পরিচ্ছেদঃ সালাতে ফুঁ দেওয়া মাকরূহ।
৩৮২. আহমদ ইবনু আবদা আয-যাব্বী (রহঃ) ..... মায়মূন আবূ হামযা (রহঃ) থেকে উক্ত (৩৭৯ নং) সূত্রের অনুরূপ রিওয়াত করেন। তবে তিনি তাঁর বর্ণনায় ’’রাবাহ নামক আমাদের এক গোলাম’’ এই কথার উল্লেখ করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এই হাদীসটির সনদ তেমন গ্রহণযোগ্য নয়। হাদীস বিশেষজ্ঞদের কেউ কেউ রাবী মায়মূন আবূ হামযাকে যঈফ বলে অভিমত দিয়েছেন। সালাতরত অবস্থায় ফুঁ দেওয়া সম্পর্কে আলিমগণের মতভেদ রয়েছে। কেউ কেউ বলেনঃ যদি কেউ সালাতে ফুঁ দেয় তবে তাকে পুনরায় সালাত আদায় করতে হবে। এ হ’ল ইমাম সুফইয়ান সাওরী ও কূফাবাসী আলিমদের অভিমত। অপর কেউ কেউ বলেনঃ সালাতরত অবস্থায় ফুঁ প্রদান মাকরূহ, কেউ যদি সালাতরত অবস্থায় ফুঁ দেয়, তার সালাত ফাসিদ হবে না। এ হলো ইমাম আহমদ ও ইসহাকের অীভমত। - তিরমিজী হাদিস নম্বরঃ ৩৮২ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ النَّفْخِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ مَيْمُونٍ أَبِي حَمْزَةَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ وَقَالَ غُلاَمٌ لَنَا يُقَالُ لَهُ رَبَاحٌ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أُمِّ سَلَمَةَ إِسْنَادُهُ لَيْسَ بِذَاكَ . وَمَيْمُونٌ أَبُو حَمْزَةَ قَدْ ضَعَّفَهُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي النَّفْخِ فِي الصَّلاَةِ فَقَالَ بَعْضُهُمْ إِنْ نَفَخَ فِي الصَّلاَةِ اسْتَقْبَلَ الصَّلاَةَ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ . وَقَالَ بَعْضُهُمْ يُكْرَهُ النَّفْخُ فِي الصَّلاَةِ وَإِنْ نَفَخَ فِي صَلاَتِهِ لَمْ تَفْسُدْ صَلاَتُهُ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ .
(Another chain) in which Abu Hamzah narrated:
"A boy of ours named Rabah."
পরিচ্ছেদঃ সালাতে কোমরে হাত রাখা নিষেধ।
৩৮৩. আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে হাত রেখে সালাত আদায় করতে নিষেধ করেছেন। - সিফাতুস সালাত ৬৯, সহিহ আবু দাউদ ৮৩৭, রাওয ১১৫২, ইরওয়া ৩৭৪, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৮৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। কতক আলিম ইখতিসার অর্থাৎ সালাতে কোমরে হাত রাখা মাকরূহ বলে অভিমত দিয়েছেন। কতক আলিম কোমরে হাত রেখে চলাফেরা করা মাকরূহ বলেছেন। বর্ণিত আছে, ইবলিস কোমরে হাত রেখে চলাফেরা করে।
باب مَا جَاءَ فِي النَّهْىِ عَنْ الاِخْتِصَارِ، فِي الصَّلاَةِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُصَلِّيَ الرَّجُلُ مُخْتَصِرًا . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ كَرِهَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ الاِخْتِصَارَ فِي الصَّلاَةِ . وَكَرِهَ بَعْضُهُمْ أَنْ يَمْشِيَ الرَّجُلُ مُخْتَصِرًا . وَالاِخْتِصَارُ أَنْ يَضَعَ الرَّجُلُ يَدَهُ عَلَى خَاصِرَتِهِ فِي الصَّلاَةِ أَوْ يَضَعَ يَدَيْهِ جَمِيعًا عَلَى خَاصِرَتَيْهِ . وَيُرْوَى أَنَّ إِبْلِيسَ إِذَا مَشَى مَشَى مُخْتَصِرًا .
Abu Hurairah narrated:
"The Prophet (S) prohibited than a man to pray with his hands on his hip."
পরিচ্ছেদঃ সালাতে চুল বাঁধা মাকরূহ।
৩৮৪. ইয়াহইয়া ইবনু মূসা (রহঃ) ..... আবূ রাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, একবার আবূ রাফি রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহু-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু তখন সালাতরত ছিলেন এবং তাঁর মাথার চুল পিঠের দিকে মুড়িয়ে বাঁধা ছিল। আবূ রাফি রাদিয়াল্লাহু আনহু তাঁর চুলগুলি খুলে দিলেন। এতে হাসান রাদিয়াল্লাহু আনহু রাগতভাবে তার দিকে তাকালেন। তখন আবূ রাফি বললেনঃ নিজের সালাত চালিয়ে যান। রাগ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি বলতে শুনেছি যে, এভাবে চুল বাঁধা হ’ল শয়তানের আসন। - সহিহ আবু দাউদ ৬৫৩, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৮৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উম্মু সালামা এবং আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ রাফি বর্ণিত হাদীসটি হাসান। আলিমগণ এই হাদীস অনুসারে আমল গ্রহণ করেছেন। তাঁরা বলেনঃ (পুরুষের জন্য) চুল বেঁধে সালাত আদায় করা মাকরূহ। আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ রাবী ইমরান ইবনু মূসা হলেন কুরায়শী এবং মক্কাবাসী। তিনি আয়্যূব ইবনু মূসার ভাই।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ كَفِّ الشَّعْرِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عِمْرَانَ بْنِ مُوسَى، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي رَافِعٍ، أَنَّهُ مَرَّ بِالْحَسَنِ بْنِ عَلِيٍّ وَهُوَ يُصَلِّي وَقَدْ عَقَصَ ضَفِرَتَهُ فِي قَفَاهُ فَحَلَّهَا فَالْتَفَتَ إِلَيْهِ الْحَسَنُ مُغْضَبًا فَقَالَ أَقْبِلْ عَلَى صَلاَتِكَ وَلاَ تَغْضَبْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " ذَلِكَ كِفْلُ الشَّيْطَانِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ سَلَمَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي رَافِعٍ حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ كَرِهُوا أَنْ يُصَلِّيَ الرَّجُلُ وَهُوَ مَعْقُوصٌ شَعْرُهُ . قَالَ أَبُو عِيسَى وَعِمْرَانُ بْنُ مُوسَى هُوَ الْقُرَشِيُّ الْمَكِّيُّ وَهُوَ أَخُو أَيُّوبَ بْنِ مُوسَى .
Abu Rafi narrated that :
He passed by Al-Hasan bin Ali while he was performing Salat and he had gathered his locks at the back of his head, so he (Abu Rafi) undid them, and Al-Hasan turned to him angrily. He said: "Resume your Salat and do not be angry, for indeed I heard Allah's Messenger (S) saying: 'That is the seat of Ash-Shaitan.'"
পরিচ্ছেদঃ সালাতে খুশূ-খুযূ অবলম্বন করা।
৩৮৫. সুওয়ায়দ ইবনু নাসর (রহঃ) ...... ফযল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাত হ’ল দু’রাকাআত দু’রাকাআত করে। প্রতি দু’রাকাআতের পর রয়েছে তাশাহ্হুদ। সালাতে আছে খুশূ-খুযূ, আল্লাহর নিকটে বিনয় প্রকাশ এবং আহাজারি করা। ধীরস্থিরভাবে তা আদায় করবে। এতে আরো আছে, দু’আর সময় দুই হাত তোলা। দুই হাতের ভিতরের দিক তোমার চেহারার সামনের দিকে রেখে, তোমার প্রভূর পানে তুলে ধরে বলবেঃ হে আমার রব্ব। যদি এই কাজগুলি কেউ সালাতে না করে, তার সালাত অপূর্ণাঙ্গ হবে। - ইবনু মাজাহ ১৩৫২, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৮৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনুল মুবারক ব্যতীত অন্যান্য রাবীগণ এই হাদীসের রিওয়ায়াতে বলেছেনঃ যে ব্যক্তি এই সব কাজ না করবে, তার সালাত হবে অপূর্ণাঙ্গ। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন : মুহাম্মাদ ইবনু ইসমাঈল বুখারী (রহঃ)-কে বলতে শুনেছি যে, শুবা রাদিয়াল্লাহু আনহু এই হাদীসটি আবদ রাব্বিহি ইবনু সাঈদ থেকে বর্ণনা করেছেন এবং এতে একাধিক স্থানে তাঁর ভুল হয়ে গেছে। তিনি তাঁর সনদে উল্লেখ করেছেন আবূ আনাস ইবনু উনায়স অথচ তা হবে ইমরান ইবনু আবী আনাস। তিনি উল্লেখ করেছেন আবদুল্লাহ ইবনুল হারিস, অথচ ইনি হলেন আবদুল্লাহ ইবনু নাফি ইবনু আল্ উমাইয়া রাবীআ ইবনুল হারিস। শু’বা তাঁর সনদে বলেছেনঃ আবদুল্লাহ ইবনুল হারিস ... মুত্তালিব .... রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ এই সনদটি হবে রাবীআ ইবনুল হারিস ইবনু আবদিল মুত্তালিব .... ফযল ইবনু আব্বাস .... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদ আল-বুখারী বলেনঃ লায়স ইবনু সা’দ-এর রিওয়ায়াতটি শু’বা-এর রিওয়ায়াতের তুলনায় অধিক সহীহ।
باب مَا جَاءَ فِي التَّخَشُّعِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا عَبْدُ رَبِّهِ بْنُ سَعِيدٍ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نَافِعِ ابْنِ الْعَمْيَاءِ، عَنْ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ، عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الصَّلاَةُ مَثْنَى مَثْنَى تَشَهَّدُ فِي كُلِّ رَكْعَتَيْنِ وَتَخَشَّعُ وَتَضَرَّعُ وَتَمَسْكَنُ وَتَذَرَّعُ وَتُقْنِعُ يَدَيْكَ يَقُولُ تَرْفَعُهُمَا إِلَى رَبِّكَ مُسْتَقْبِلاً بِبُطُونِهِمَا وَجْهَكَ وَتَقُولُ يَا رَبِّ يَا رَبِّ وَمَنْ لَمْ يَفْعَلْ ذَلِكَ فَهُوَ كَذَا وَكَذَا " . قَالَ أَبُو عِيسَى وَقَالَ غَيْرُ ابْنِ الْمُبَارَكِ فِي هَذَا الْحَدِيثِ " مَنْ لَمْ يَفْعَلْ ذَلِكَ فَهِيَ خِدَاجٌ " . قَالَ أَبُو عِيسَى سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَقُولُ رَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ فَأَخْطَأَ فِي مَوَاضِعَ فَقَالَ عَنْ أَنَسِ بْنِ أَبِي أَنَسٍ وَهُوَ عِمْرَانُ بْنُ أَبِي أَنَسٍ وَقَالَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ وَإِنَّمَا هُوَ عَبْدُ اللَّهِ بْنُ نَافِعِ ابْنِ الْعَمْيَاءِ عَنْ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ . وَقَالَ شُعْبَةُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ عَنِ الْمُطَّلِبِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَإِنَّمَا هُوَ عَنْ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ مُحَمَّدٌ وَحَدِيثُ اللَّيْثِ بْنِ سَعْدٍ يَعْنِي أَصَحَّ مِنْ حَدِيثِ شُعْبَةَ .
Al-Fadl bin Al-`Abbas narrated that:
Allah's Messenger (S) said: "As-Salat is two and two, with a Tashahhud for every two Rak`ah, with humility, imploring, having a sense of tranquility, pleading and showing helplessness and stretching out your hand" - he said: raising them - "to your Lord, with the insides of them facing your face, saying: 'O Lord! O Lord! And whoever does not do this, then it is like this or that."
পরিচ্ছেদঃ সালাতে হাতের আঙ্গুলের ফাঁকে আঙ্গুল প্রবেশ করান মাকরূহ।
৩৮৬. কুতায়বা (রহঃ) ..... কা’ব ইবনু উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তোমাদের কেউ যখন উত্তমরূপে উযূ (ওজু/অজু/অযু) করে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যায়, তখন যেন সে তার হাতের আঙ্গুল একটির ফাঁকে আরেকটি প্রবেশ না করায়। কারণ সে তো সালাতেই আছে। - ইবনু মাজাহ ৯৭৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৮৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ লায়সের মত ইবনু আজলানের সূত্রে একাধিক রাবী কা’ব ইবনু উজরা বর্ণিত হাদীসটি রিওয়ায়াত করেছেন। শরীক মুহাম্মাদ ইবনু আজলান আজলান আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। তবে শরীক বর্ণিত রিওয়ায়াতটি মাহফূয (সংরক্ষিত) নয়।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ التَّشْبِيكِ بَيْنَ الأَصَابِعِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ رَجُلٍ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ خَرَجَ عَامِدًا إِلَى الْمَسْجِدِ فَلاَ يُشَبِّكَنَّ بَيْنَ أَصَابِعِهِ فَإِنَّهُ فِي صَلاَةٍ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ كَعْبِ بْنِ عُجْرَةَ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنِ ابْنِ عَجْلاَنَ مِثْلَ حَدِيثِ اللَّيْثِ . وَرَوَى شَرِيكٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا الْحَدِيثِ وَحَدِيثُ شَرِيكٍ غَيْرُ مَحْفُوظٍ .
Ka'b bun Ujrah narrated that:
Allah's Messenger (S) said: "When one of you performs Wudu and does so well, then he leaves intending to go to the Masjid, then let him not intertwine his fingers, for indeed he is in Salat."
পরিচ্ছেদঃ সালাতে দীর্ঘ কিয়াম করা।
৩৮৭. ইবনু আবী উমর (রহঃ) ...... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন ধরনের সালাত উত্তম? তিনি বললেনঃ দীর্ঘক্ষণ কিয়াম করা। - ইবনু মাজাহ ১৪২১, মুসলিম,তিরমিজী হাদিস নম্বরঃ ৩৮৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু হুবশী ও আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। জাবির ইবনু আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সুত্রে এটি বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي طُولِ الْقِيَامِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَىُّ الصَّلاَةِ أَفْضَلُ قَالَ " طُولُ الْقُنُوتِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حُبْشِيٍّ وَأَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ .
Jabir narrated:
"It was said to the Prophet (S): 'Which Salat is most virtuous?' He said: 'That with the longest Qunut.'"
পরিচ্ছেদঃ বেশি বেশি রুকূ-সিজদা করা এবং-এর ফযীলত
৩৮৮. আবূ আম্মার (রহঃ) ..... মা’দান ইবনু তালহা আল-ইয়ামুরী (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম। তখন তাকে বললাম, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যদ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন এবং আমাকে জান্নাতে দাখিল করবেন। তিনি কতক্ষন চুপ রইলেন। এরপর আমার দিকে ফিরে বললেনঃ তুমি সিজদা করবে। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যখনই কোন বান্দা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে, তখনই এতে আল্লাহ্ তা’আলা তার দরজা বুলন্দ করে দেন এবং তার গুনাহ মাফ করে দেন। - ইবনু মাজাহ ১৪২৩, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৮৮ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي كَثْرَةِ الرُّكُوعِ وَالسُّجُودِ وَفَضْلِهِ
حَدَّثَنَا أَبُو عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ وَحَدَّثَنَا أَبُو مُحَمَّدٍ، رَجَاءٌ قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ هِشَامٍ الْمُعَيْطِيُّ، قَالَ حَدَّثَنِي مَعْدَانُ بْنُ طَلْحَةَ الْيَعْمَرِيُّ، قَالَ لَقِيتُ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ لَهُ دُلَّنِي عَلَى عَمَلٍ يَنْفَعُنِي اللَّهُ بِهِ وَيُدْخِلُنِي الْجَنَّةَ فَسَكَتَ عَنِّي مَلِيًّا ثُمَّ الْتَفَتَ إِلَىَّ فَقَالَ عَلَيْكَ بِالسُّجُودِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنْ عَبْدٍ يَسْجُدُ لِلَّهِ سَجْدَةً إِلاَّ رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً " .
Ma'dan bin Talhah Al Yamari said:
"I met Thawban the freed slave of Allah's Messenger (S) and said to him, 'Guide me to a deed by which Allah benefit me, and for which Allah will admit me into Paradise.' He was silent for quite a while, then he turned to me and said: 'Perform prostrations, for I heard Allah's Messenger (S) saying: 'No worshipper performs a prostration to Allah except that by it, Allah will raise him a level, and erase a sin from him for it.'"
পরিচ্ছেদঃ বেশি বেশি রুকূ-সিজদা করা এবং-এর ফযীলত
৩৮৯. মা’দান ইবনু তালহা (রহঃ) বলেনঃ পরে আবূদ-দারদা রাদিয়াল্লাহু আনহু-এর সাথেও আমি সাক্ষাৎ করি এবং সাওবান রাদিয়াল্লাহু আনহু-কে যা প্রশ্ন করেছিলাম, তাঁকেও সেই প্রশ্ন করি। তখন তিনি বললেনঃ তুমি সিজদা করবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, যখনই বান্দা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে, তখন আল্লাহ তা’আলা এতে তার দরজা বুলন্দ করে দেন এবং গুনাহ মাফ করে দেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ৩৮৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, আবূ উমামা ও আবূ ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন, বেশি করে সিজদা করা সম্পর্কিত সাওবান ও আবূদ্ দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আলিমগণের মতবিরোধ রয়েছে। তাদের কেউ কেউ বলেনঃ বেশি রুকূ-সিজদা করা অপেক্ষা সালাতে দীর্ঘ কিয়াম করা অধিকতর উত্তম। কোন কোন আলিম বলেনঃ দীর্ঘ কিয়াম অপেক্ষা বেশি রুকূ-সিজদা করা উত্তম। আহমদ ইবনু হাম্বল (রহঃ) বলেনঃ এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটি হাদীস বর্ণিত রয়েছে। কিন্তু তিনি (ইমাম আহমদ) এই বিষয়ে কোন সিদ্ধান্ত দেননি। ইমাম ইসহাক বলেনঃ দিনের সালাতে বেশি করে রুকূ-সিজদা করা আর রাতের সালাতে দীর্ঘ কিয়াম করা উত্তম কিন্তু কেউ যদি তা রাত্রিকালীন নাফলের নির্ধারিত অংশ আদায় করে নেয়, তবে এই অবস্থায় বেশি রুকূ-সিজদা করা আমার নিকট অধিক প্রিয়। কারণ সে একদিকে তার নির্ধারিত অংশও আদায় করে নিল, অপরদিকে বেশি রুকূ-সিজদা করেও লাভবান হতে পারল। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইসহাক (রহঃ)-এর ইদৃশ অভিমতের কারণ হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রাত্রিকালীন (নাফল) সালাতের বিবরণে এইরূপ দীর্ঘ কিয়ামের কথা উল্লেখিত হয়েছে। কিন্তু দিনের সালাতের ক্ষেত্রে রাতের সালাতের মত এত দীর্ঘ কিয়ামের বিবরণ নেই।
باب مَا جَاءَ فِي كَثْرَةِ الرُّكُوعِ وَالسُّجُودِ وَفَضْلِهِ
قَالَ مَعْدَانُ بْنُ طَلْحَةَ فَلَقِيتُ أَبَا الدَّرْدَاءِ فَسَأَلْتُهُ عَمَّا سَأَلْتُ عَنْهُ ثَوْبَانَ فَقَالَ عَلَيْكَ بِالسُّجُودِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنْ عَبْدٍ يَسْجُدُ لِلَّهِ سَجْدَةً إِلاَّ رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً " . قَالَ مَعْدَانُ بْنُ طَلْحَةَ الْيَعْمَرِيُّ وَيُقَالُ ابْنُ أَبِي طَلْحَةَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي أُمَامَةَ وَأَبِي فَاطِمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ثَوْبَانَ وَأَبِي الدَّرْدَاءِ فِي كَثْرَةِ الرُّكُوعِ وَالسُّجُودِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي هَذَا الْبَابِ فَقَالَ بَعْضُهُمْ طُولُ الْقِيامِ فِي الصَّلاَةِ أَفْضَلُ مِنْ كَثْرَةِ الرُّكُوعِ وَالسُّجُودِ . وَقَالَ بَعْضُهُمْ كَثْرَةُ الرُّكُوعِ وَالسُّجُودِ أَفْضَلُ مِنْ طُولِ الْقِيَامِ . وَقَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ قَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي هَذَا حَدِيثَانِ وَلَمْ يَقْضِ فِيهِ بِشَيْءٍ . وَقَالَ إِسْحَاقُ أَمَّا فِي النَّهَارِ فَكَثْرَةُ الرُّكُوعِ وَالسُّجُودِ وَأَمَّا بِاللَّيْلِ فَطُولُ الْقِيَامِ إِلاَّ أَنْ يَكُونَ رَجُلٌ لَهُ جُزْءٌ بِاللَّيْلِ يَأْتِي عَلَيْهِ فَكَثْرَةُ الرُّكُوعِ وَالسُّجُودِ فِي هَذَا أَحَبُّ إِلَىَّ لأَنَّهُ يَأْتِي عَلَى جُزْئِهِ وَقَدْ رَبِحَ كَثْرَةَ الرُّكُوعِ وَالسُّجُودِ . قَالَ أَبُو عِيسَى وَإِنَّمَا قَالَ إِسْحَاقُ هَذَا لأَنَّهُ كَذَا وُصِفَ صَلاَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم بِاللَّيْلِ وَوُصِفَ طُولُ الْقِيَامِ وَأَمَّا بِالنَّهَارِ فَلَمْ يُوصَفْ مِنْ صَلاَتِهِ مِنْ طُولِ الْقِيَامِ مَا وُصِفَ بِاللَّيْلِ .
Madan [bin Talhah] said:
"I met Abu Ad-Darda, and I asked him what I had asked Thawban, so he said: 'Perform prostrations, for I heard Allah's Messenger saying: 'No worshipper performs a prostration to Allah except that by it Allah will raise him a level, and erase a sin from him for it.'"
পরিচ্ছেদঃ সালাতে সাপ-বিচ্ছু হত্যা করা।
৩৯০. আলী ইবনু হুজর (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায়ও সাপ-বিচ্ছু হত্যা করতে নির্দেশ দিয়েছেন। - ইবনু মাজাহ ১২৪৫,তিরমিজী হাদিস নম্বরঃ ৩৯০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু আব্বাস ও আবূ রাফি রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। সাহাবী এবং অপরাপর কতক আলিম এই হাদীস অনুসারে আমল করেছেন। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ)-এর অভিমতও এ-ই। কতক আলিম সালাতরত অবস্থায় সাপ-বিচ্ছু হত্যা করা অপছন্দনীয় কাজ বলে অভিমত দিয়েছেন। ইবরাহীম নাখই বলেনঃ সালাতে তো সালাতের ব্যস্ততাই রয়েছে। তবে প্রথম মতটই অধিকতর সহীহ।
باب مَا جَاءَ فِي قَتْلِ الْحَيَّةِ وَالْعَقْرَبِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، هُوَ ابْنُ إِبْرَاهِيمَ عَنْ عَلِيِّ بْنِ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ ضَمْضَمِ بْنِ جَوْسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقَتْلِ الأَسْوَدَيْنِ فِي الصَّلاَةِ الْحَيَّةُ وَالْعَقْرَبُ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَأَبِي رَافِعٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَكَرِهَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ قَتْلَ الْحَيَّةِ وَالْعَقْرَبِ فِي الصَّلاَةِ . وَقَالَ إِبْرَاهِيمُ إِنَّ فِي الصَّلاَةِ لَشُغْلاً . وَالْقَوْلُ الأَوَّلُ أَصَحُّ .
Abu Hurairah narrated:
"Allah's Messenger (S) ordered killing the two black things in Salat; the snake and the scorpion."
পরিচ্ছেদঃ সালামের পূর্বে সিজ্দা সাহ্উ করা।
৩৯১. কুতায়বা (রহঃ) ..... বনূ আবদিল মুত্তালিবের হালীফ (আশ্রিত) আবদুল্লাহ ইবনু বুহায়না আল-আসা’দী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যোহরের সালাতে যেখানে বসার কথা সেখানে দাঁড়িয়ে গেলেন। এই ভুল করার জন্য সালাত শেষ করার পর সালামের পূর্বেই তিনি বসা অবস্থায় দুই সিজদা দিলেন। প্রত্যেক সিজদার সময় তাকবীর-ও বললেন। অন্যান্য মুসল্লিরাও তাঁর সঙ্গে দুই সিজদা করল। - ইবনু মাজাহ ১২০৬,১২০৭, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৯১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) মুহাম্মাদ ইবনু ইবরাহীম (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আবূ হুরায়রা এবং সাঈব আল-কারী রাদিয়াল্লাহু আনহুমা সালামের পূর্বে সিজদা সাহু করতেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু বুহায়না রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। কতক আলিম এতদনুসারে আমল করেছেন। এ হ’ল ইমাম শাফিঈ (রহঃ)-এরও অভিমত। তিনি সালামের পূর্বে সিজদা সাহু করতে হবে বলে মনে করেন। তিনি বলেনঃ এই হাদীসটি অপরাপর হাদীসগুলোর জন্য নাসিখ বা রহিতকারী বলে বিবেচ্য।
এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শেষ আমল ছিল এইরূপই। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ) বলেনঃ যদি দুই রাকআতের ক্ষেত্রে কেউ উঠে যায়, তবে সে ইবনু বুহায়নার হাদীস অনুসারে সালামের পূর্বে সিজদা সাহু করবে। আবদুল্লাহ ইবনু বুহায়না হচ্ছেন আবদুল্লাহ ইবনু মালিক। মালিক তাঁর পিতা আর বুহায়না তাঁর মাতা। আলী ইবনু মাদীনী (রহঃ) থেকে ইসহাক ইবনু মানসূর এই কথা রিওয়ায়াত করেছেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ সিজদা সাহু সালামের পূর্বে করা হবে না পরে করা হবে, এই বিষয়ে ফকীহদের মধ্যে মতভেদ রয়েছে।কেউ কেউ মনে করেন, সালামের পর সিজদা সাহু করতে হবে। এ হ’ল সুফইয়ান সাওরী ও কূফাবাসী আলিমগণের অভিমত।
কোন কোন আলিম মনে করেন, সালামের পূর্বে সিজদা সাহু করতে হবে। এ হ’ল যেমন ইয়াহইয়া ইবনু সাঈদ ও রাবীআ (রহঃ) অপরাপর মদীনাবাসী অধিকাংশ ফকীহ-এর অভিমত। ইমাম শাফিঈ (রহঃ)-এর বক্তব্যও এ-ই। কোন কোন আলিম বলেনঃ যদি সালাতে অতিরিক্ত কিছু করা হয় তবে সালামের পর, আর যদি কিছু কম করা হয় তবে সালামের পূর্বে সিজদা সাহু করতে হবে। এ হ’ল ইমাম মালিক ইবনু আনাস (রহঃ)-এর বক্তব্য। ইমাম আহমদ (রহঃ) বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সিজদা সাহু-এর ব্যপারে যে সমস্ত রিওয়ায়াত আছে, প্রত্যেকটির উপরই স্ব-স্ব প্রেক্ষেিত অনুসারে আমল করা হবে। দুই রাকআতে যদি কেউ উঠে পড়ে তবে তাকে ইবনু বুহায়না বর্ণিত হাদীসের অনুরূপ সালামের পূর্বে সিজদা সাহু করতে হবে। যোহরের সালাত যদি কেউ পাঁচ রাকআত পড়ে ফেলে, তবে সে সালামের পর সিজদা সাহু করবে। যোহর ও আসরের দুই রাকআতে যদি কেউ সালাম ফিরায়, তবে সে সালামের পর সিজদা সাহু করবে।
মোট কথা এই বিষয়ের প্রতিটি হাদীসকেই তৎপ্রেক্ষেিত অনুসারে আমল করা হবে। আর যে সমস্ত ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছুর উল্লেখ নাই, সে সমস্ত ক্ষেত্রে সালামের পূর্বে সিজদা সাহু করা হবে। ইমাম ইসহাক (রহঃ)-ও এই বিষয়ে ইমাম আহমদ (রহঃ)-এর অনুরূপ মত পোষণ করেন। তবে তিনি বলেনঃ যে সমস্ত ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছুর উল্লেখ নেই, সে সমস্ত ক্ষেত্রে সালাতের অতিরিক্ত কিছু হলে সালামের পর আর কম হলে সালামের পূর্বে সিজদা সাহু করতে হবে।
باب مَا جَاءَ فِي سَجْدَتَىِ السَّهْوِ قَبْلَ التَّسْلِيمِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ الأَسَدِيِّ، حَلِيفِ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَامَ فِي صَلاَةِ الظُّهْرِ وَعَلَيْهِ جُلُوسٌ فَلَمَّا أَتَمَّ صَلاَتَهُ سَجَدَ سَجْدَتَيْنِ يُكَبِّرُ فِي كُلِّ سَجْدَةٍ وَهُوَ جَالِسٌ قَبْلَ أَنْ يُسَلِّمَ وَسَجَدَهُمَا النَّاسُ مَعَهُ مَكَانَ مَا نَسِيَ مِنَ الْجُلُوسِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، وَأَبُو دَاوُدَ قَالاَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، وَالسَّائِبَ الْقَارِئَ، كَانَا يَسْجُدَانِ سَجْدَتَىِ السَّهْوِ قَبْلَ التَّسْلِيمِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ بُحَيْنَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ يَرَى سُجُودَ السَّهْوِ كُلِّهِ قَبْلَ السَّلاَمِ وَيَقُولُ هَذَا النَّاسِخُ لِغَيْرِهِ مِنَ الأَحَادِيثِ وَيَذْكُرُ أَنَّ آخِرَ فِعْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَ عَلَى هَذَا . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ إِذَا قَامَ الرَّجُلُ فِي الرَّكْعَتَيْنِ فَإِنَّهُ يَسْجُدُ سَجْدَتَىِ السَّهْوِ قَبْلَ السَّلاَمِ عَلَى حَدِيثِ ابْنِ بُحَيْنَةَ . وَعَبْدُ اللَّهِ ابْنُ بُحَيْنَةَ هُوَ عَبْدُ اللَّهِ بْنُ مَالِكٍ وَهُوَ ابْنُ بُحَيْنَةَ مَالِكٌ أَبُوهُ وَبُحَيْنَةُ أُمُّهُ . هَكَذَا أَخْبَرَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْمَدِينِيِّ . قَالَ أَبُو عِيسَى وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي سَجْدَتَىِ السَّهْوِ مَتَى يَسْجُدُهُمَا الرَّجُلُ قَبْلَ السَّلاَمِ أَوْ بَعْدَهُ فَرَأَى بَعْضُهُمْ أَنْ يَسْجُدَهُمَا بَعْدَ السَّلاَمِ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ . وَقَالَ بَعْضُهُمْ يَسْجُدُهُمَا قَبْلَ السَّلاَمِ . وَهُوَ قَوْلُ أَكْثَرِ الْفُقَهَاءِ مِنْ أَهْلِ الْمَدِينَةِ مِثْلِ يَحْيَى بْنِ سَعِيدٍ وَرَبِيعَةَ وَغَيْرِهِمَا وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ . وَقَالَ بَعْضُهُمْ إِذَا كَانَتْ زِيَادَةً فِي الصَّلاَةِ فَبَعْدَ السَّلاَمِ وَإِذَا كَانَ نُقْصَانًا فَقَبْلَ السَّلاَمِ . وَهُوَ قَوْلُ مَالِكِ بْنِ أَنَسٍ . وَقَالَ أَحْمَدُ مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَجْدَتَىِ السَّهْوِ فَيُسْتَعْمَلُ كُلٌّ عَلَى جِهَتِهِ يَرَى إِذَا قَامَ فِي الرَّكْعَتَيْنِ عَلَى حَدِيثِ ابْنِ بُحَيْنَةَ فَإِنَّهُ يَسْجُدُهُمَا قَبْلَ السَّلاَمِ وَإِذَا صَلَّى الظُّهْرَ خَمْسًا فَإِنَّهُ يَسْجُدُهُمَا بَعْدَ السَّلاَمِ وَإِذَا سَلَّمَ فِي الرَّكْعَتَيْنِ مِنَ الظُّهْرِ وَالْعَصْرِ فَإِنَّهُ يَسْجُدُهُمَا بَعْدَ السَّلاَمِ وَكُلٌّ يُسْتَعْمَلُ عَلَى جِهَتِهِ . وَكُلُّ سَهْوٍ لَيْسَ فِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ذِكْرٌ فَإِنَّ سَجْدَتَىِ السَّهْوِ قَبْلَ السَّلاَمِ . وَقَالَ إِسْحَاقُ نَحْوَ قَوْلِ أَحْمَدَ فِي هَذَا كُلِّهِ إِلاَّ أَنَّهُ قَالَ كُلُّ سَهْوٍ لَيْسَ فِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ذِكْرٌ فَإِنْ كَانَتْ زِيَادَةً فِي الصَّلاَةِ يَسْجُدُهُمَا بَعْدَ السَّلاَمِ وَإِنْ كَانَ نُقْصَانًا يَسْجُدُهُمَا قَبْلَ السَّلاَمِ .
Abdullah bin Buhainah Al-Asdi the ally of Banu Abdul-Muttalib narrated:
"The Prophet (S) stood for the Zuhr prayer, and he had a sitting to perform, so when he completed his Salat, he performed two prostrations, saying the Takbir for each prostration. So he was sitting before saying the Salam, and the people prostrated with him in place of the sitting he forgot."
There is a narrated with another chain that Abu Hurairah and ['Abdullah bin] As-Sa'id Al-Qari' would perform the prostrations of As-Sahw before the Taslim.
Abu 'Eisa said:
The Hadith of Ibn Buhainah is a Hasan [Sahih] Hadith, and this is acted upon according to some of the people of knowledge. It is the opinion of Ash-Shafi'i, he held the view that all prostrations for As-Sahw were to be performed before the Salam, saying: "This one abrogates the other Ahadith" and he mentioned that the last action of the Prophet (ﷺ) was according to this.
Ahmad and Ishaq said: "When a man stands up after two Rak'ah, then he performs the prostrations for As-Sahw before the Salam according to the Hadith of Ibn Buhainah."
'Abdullah bin Buhainah is 'Abdullah bin Malik [so he is] Ibn Buhainah (because) Malik is his father and Buhainah is his mother.
I was informed of this by Ishaq bin Mansur from 'Ali [bin 'Abdullah] bin Al-Madini.
Abu 'Eisa said: The people of knowledge differ over when a man is to perform the prostrations of As-Sahw, is it before the Salam or after it. Some of them thought that her performs them after the Salam. This is the view of Sufyan Ath-Thawri and the people of Al-Kufah. Some of them said he performs them before the Salam. This is the view of most of the Fuqaha among the people of Al-Madinah, like Yahya bin Sa'eed, Rabi'ah, and others. This is also the saying of Ash-Shafi'i.
Some of them said when he adds to the Salat, then it is after the Salam, and when he leaves something out, then before the Salam. This is the view of Malik bin Anas.
Ahmad said: "Whatever is reported from the Prophet (ﷺ) about the prostrations from As-Sahw then it is acted upon in either case." He saw that when one stands after Rak'ah then according to the Hadith of Ibn Buhainah, he is to perform the prostrations before the Salam. When he prays five for Zuhr, then performs the prostrations after the Salam, and if he says Salam after two Rak'ahs of Zuhr or 'Asr then he performs the prostrations after the Salam. All of them are to be acted upon depending upon the case, and in the cases where nothing is reported from the Prophet (ﷺ), then two prostrations are performed for As-Sahw before the Salam.
Ishaq said the same as Ahmad about all of this, with the exception that he said that for every case of As-Sahw that is not mentioned from the Prophet (ﷺ), then if it is an addition to the Salat, then prostrations are performed after the Salam, and if it is something that was left out, then the prostrations are performed before the Salam.
পরিচ্ছেদঃ সালাম ও কথাবার্তার পর সিজদা সাহ্উ করা।
৩৯২. ইসহাক ইবনু মানসূর (রহঃ) ...... আবদুল্লাহ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত পাঁচ রাকআত পড়ে ফেললে তাঁকে বলা হ’ল, সালাতে কি বৃদ্ধি ঘটেছে না আপনি এতে ভুল করেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পর সিজদা সাহু করলেন। - ইবনু মাজাহ ১২০৫, ১২১১, ১২১২, ১২১৮, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৯২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي سَجْدَتَىِ السَّهْوِ بَعْدَ السَّلاَمِ وَالْكَلاَمِ .
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ خَمْسًا فَقِيلَ لَهُ أَزِيدَ فِي الصَّلاَةِ فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ مَا سَلَّمَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abdullah bin Masud narrated:
"The Prophet (S) prayed five (Rakah) for Zuhr, so it was said to him: 'Has the prayer been added to, or have you merely forgotten?' So he (S) performed two prostrations after he had said the Salam."
পরিচ্ছেদঃ সালাম ও কথাবার্তার পর সিজদা সাহ্উ করা।
৩৯৩. হান্নাদ ও মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ..... আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তার পর সিজদা সাহু করেছেন। - ইবনু মাজাহ ১২১২, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৯৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে মুআবিয়া, আবদুল্লাহ ইবনু জা’ফর ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي سَجْدَتَىِ السَّهْوِ بَعْدَ السَّلاَمِ وَالْكَلاَمِ .
حَدَّثَنَا هَنَّادٌ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ بَعْدَ الْكَلاَمِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ مُعَاوِيَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ وَأَبِي هُرَيْرَةَ .
Abdullah (bin Masud) narrated:
"The Prophet (S) performed two prostrations for As-Sahw after talking."
পরিচ্ছেদঃ সালাম ও কথাবার্তার পর সিজদা সাহ্উ করা।
৩৯৪. আহমদ ইবনু মানী (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পর সিজদা সাহু করেছেন। - ইবনু মাজাহ ১২১৪, বুখারি ও মুসলিমে বিস্তারিত, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৯৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। আয়্যূব (রহঃ) এবং অপরাপর রাবীগণ ইবনু সীরীন (রহঃ)-এর সূত্রে এটি রিওয়ায়াত করেছেন। ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটিও (৩৯০ নং) হাসান-সহীহ। কতক আলিম এই হাদীস অনুসারে আমল করেছেন। তারা বলেনঃ কেউ যদি যোহরের সালাত ভুলে পাঁচ রাকআত পড়ে ফেলে আর যদি সে চার রাকআতের পর নাও বসে, তবে তার সালাত হয়ে যাবে। কিন্তু তাকে সিজদা সাহু করতে হবে। এ হ’ল ইমাম শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত। আলিমগণের কেউ কেউ বলেনঃ কেউ যদি যোহরের সালাত পাঁচ রাকআত পড়ে ফেলে আর সে যদি চতুর্থ রাকআতের পর তাশাহ্হুদ পরিমাণ না বসে, তবে তার সালাত ফাসিদ হয়ে যাবে। এ হ’ল (ইমাম আবূ হানীফা) সুফইয়ান সাওরী ও কতক কূফাবাসী আলিমের বক্তব্য।
باب مَا جَاءَ فِي سَجْدَتَىِ السَّهْوِ بَعْدَ السَّلاَمِ وَالْكَلاَمِ .
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَجَدَهُمَا بَعْدَ السَّلاَمِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ أَيُّوبُ وَغَيْرُ وَاحِدٍ عَنِ ابْنِ سِيرِينَ . وَحَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ قَالُوا إِذَا صَلَّى الرَّجُلُ الظُّهْرَ خَمْسًا فَصَلاَتُهُ جَائِزَةٌ وَسَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ وَإِنْ لَمْ يَجْلِسْ فِي الرَّابِعَةِ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُهُمْ إِذَا صَلَّى الظُّهْرَ خَمْسًا وَلَمْ يَقْعُدْ فِي الرَّابِعَةِ مِقْدَارَ التَّشَهُّدِ فَسَدَتْ صَلاَتُهُ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَبَعْضِ أَهْلِ الْكُوفَةِ .
Abu Hurairah narrated:
"The Prophet (S) performed two prostrations after the Salam."
পরিচ্ছেদঃ সিজ্দা সাহ্উ-এর পর তাশাহ্হুদ পড়া।
৩৯৫. মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইমরান হুসায়ন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাদের নিয়ে সালাত আদায় করলেন। এতে তাঁর সাহু (ভুল) হয়ে গেল। অনন্তর তিনি সিজদা সাহু করলেন। এরপর তাশাহ্হুদ পাঠ করে সালাম ফিরালেন। - তাশাহহুদের উল্লেখ সহ বর্ণনাটি শাজ, ইরওয়া ৪০৩, যইফ আবু দাউদ ১৯৩, মিশকাত ১০১৯
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-গারীব-সহীহ। আবূ কিলাবার চাচা আবূল মুহাল্লাব থেকে ইবনু সীরীন অপর একটি হাদীস বর্ণনা করেছেন। আবূল মুহাল্লাবের নাম হ’ল আবদুর রহমান ইবনু আমর। কেউ কেউ বলেনঃ মুআবিয়া ইবনু আমর। আবদুল ওয়াহহাব আস-সাফাকী, হুশায়ম এবং আরো একাধিক রাবী খালিদ আল-হাযযা আবূ কিলাবা সূত্রে ইমরান ইবনু হুসায়ন রাদিয়াল্লাহু আনহু-এর হাদীসটি আরো দীর্ঘ করে বর্ণনা করেছেন। এতে আছেঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতে তিন রাকআতের পর সালাম দিয়ে ফেলেছিলেন। তখন খিরবাক নামক এক ব্যাক্তি দাঁড়ালেন।
সিজদা সাহু-এর পর তাশাহ্হুদ পাঠ করার বিষয়ে ইমামদের মতবিরোধ রয়েছে। কতক আলিম বলেনঃ তাশাহ্হুদ পাঠ করে পরে (শেষ) সালাম দিবে। কোন কোন আলিম বলেনঃ সিজদা সাহু-এর পর আর তাশাহ্হুদ ও সালাম নেই। সালামের পূর্বে সিজদা সাহু করলে তাশাহ্হুদ পাঠ করতে হবে না। এ হ’ল ইমাম আহমদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত।
باب مَا جَاءَ فِي التَّشَهُّدِ فِي سَجْدَتَىِ السَّهْوِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ أَخْبَرَنِي أَشْعَثُ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمْ فَسَهَا فَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ تَشَهَّدَ ثُمَّ سَلَّمَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثُ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَى مُحَمَّدُ بْنُ سِيرِينَ عَنْ أَبِي الْمُهَلَّبِ وَهُوَ عَمُّ أَبِي قِلاَبَةَ غَيْرَ هَذَا الْحَدِيثِ . وَرَوَى مُحَمَّدٌ هَذَا الْحَدِيثَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلاَبَةَ عَنْ أَبِي الْمُهَلَّبِ . وَأَبُو الْمُهَلَّبِ اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو وَيُقَالُ أَيْضًا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو . وَقَدْ رَوَى عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ وَهُشَيْمٌ وَغَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلاَبَةَ بِطُولِهِ وَهُوَ حَدِيثُ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَلَّمَ فِي ثَلاَثِ رَكَعَاتٍ مِنَ الْعَصْرِ فَقَامَ رَجُلٌ يُقَالُ لَهُ الْخِرْبَاقُ . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي التَّشَهُّدِ فِي سَجْدَتَىِ السَّهْوِ فَقَالَ بَعْضُهُمْ يَتَشَهَّدُ فِيهِمَا وَيُسَلِّمُ . وَقَالَ بَعْضُهُمْ لَيْسَ فِيهِمَا تَشَهُّدٌ وَتَسْلِيمٌ وَإِذَا سَجَدَهُمَا قَبْلَ السَّلاَمِ لَمْ يَتَشَهَّدْ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ قَالاَ إِذَا سَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ قَبْلَ السَّلاَمِ لَمْ يَتَشَهَّدْ .
Abu Al-Muhallab narrated from Imran bin Husain that :
the Prophet (S) led them in Salat he forgot (something) so he performed two prostrations, then the Tashah-hud, then the Salam.
পরিচ্ছেদঃ সালাতে বেশি হ’ল না কম এই বিষয়ে যদি সন্দেহ হয়।
৩৯৬. আহমদ ইবনু মানী’ (রহঃ) ...... ইয়ায ইবনু হিলাল (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহ-কে বললাম, আমাদের কারো যদি খেয়াল না থাকে যে, সে কতটুকু সালাত আদায় করল, তবে সে কি করবে? তিনি বললেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কারো সালাত আদায়কালে যদি কত রাকআত পড়েছে সে খেয়াল না থাকে, তবে সে (শেষ বৈঠকে) বসা অবস্থায় দুই সিজদা (সাহু) দিবে। - ইবনু মাজাহ ১২০৪, মুসলিম অনুরূপ আরো পূর্ণভাবে, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৯৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উসমান, ইবনু মাসঊদ, আয়িশা ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। অন্য সনদে ও আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদীসটি বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, তোমাদের কারো যদি এক রাকআত না দুই রাকআত এই বিষয়ে সন্দেহ হয়, তবে এক রাকআত বলে ধরবে আর যদি দুই রাকআত না তিন রাকআত এই বিষয়ে সন্দেহ হয়, তবে দুই রাকআত বলে ধরবে এবং এই কারণে সালামের পূর্বে দুই সিজদা (সাহু) করবে। আমাদের ইমামগণ এই হাদীস অনুসারে আমল করে থাকেন। আলিমগণের কেউ কেউ বলেনঃ কারো যদি সালাতে সন্দেহ হয় এবং সে কত রাকআত আদায় করেছে তা বুঝতে না পারে, তবে তাকে সালাত পুনরায় আদায় করতে হবে।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يُصَلِّي فَيَشُكُّ فِي الزِّيَادَةِ وَالنُّقْصَانِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِيَاضٍ يَعْنِي ابْنَ هِلاَلٍ، قَالَ قُلْتُ لأَبِي سَعِيدٍ أَحَدُنَا يُصَلِّي فَلاَ يَدْرِي كَيْفَ صَلَّى فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلَمْ يَدْرِ كَيْفَ صَلَّى فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُثْمَانَ وَابْنِ مَسْعُودٍ وَعَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي سَعِيدٍ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي سَعِيدٍ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي الْوَاحِدَةِ وَالثِّنْتَيْنِ فَلْيَجْعَلْهُمَا وَاحِدَةً وَإِذَا شَكَّ فِي الثِّنْتَيْنِ وَالثَّلاَثِ فَلْيَجْعَلْهُمَا ثِنْتَيْنِ وَيَسْجُدْ فِي ذَلِكَ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ " . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَصْحَابِنَا . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا شَكَّ فِي صَلاَتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى فَلْيُعِدْ .
Iyad bin Hilal said:
"I said to Abu Sa'eed: 'One of us performs Salat and we do not know how (much) we prayed.' So he said: 'Allah's Messenger (S) said: "When one of you performs Salat and he does now know how (much) he prayed then let him perform two prostrations while he is sitting."
পরিচ্ছেদঃ সালাতে বেশি হ’ল না কম এই বিষয়ে যদি সন্দেহ হয়।
৩৯৭. কুতায়বা (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কারো কারো সালাত আদায়কালে শয়তান আসে এবং সালাতের বিষয়ে সন্দেহে ফেলে দেয়। ফলে সে বুঝতে পারে না কত রাকআত আদায় করল। তোমাদের কারো যদি এই রকম কিছু হয়, তবে (শেষ বৈঠকে) বসা অবস্থায় সে যেন দুই সিজদা (সাহু) করে। - সহিহ আবু দাউদ ৯৪৩-৯৪৫, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৯৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يُصَلِّي فَيَشُكُّ فِي الزِّيَادَةِ وَالنُّقْصَانِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الشَّيْطَانَ يَأْتِي أَحَدَكُمْ فِي صَلاَتِهِ فَيَلْبِسُ عَلَيْهِ حَتَّى لاَ يَدْرِي كَمْ صَلَّى فَإِذَا وَجَدَ ذَلِكَ أَحَدُكُمْ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Hurairah narrated that:
Allah's Messenger (S) said: "Indeed the Shaitan comes to one of you in his Salat confusing him until he does now know how much he has prayed. When one of you experiences that then let him perform two prostrations while sitting."
পরিচ্ছেদঃ সালাতে বেশি হ’ল না কম এই বিষয়ে যদি সন্দেহ হয়।
৩৯৮. মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ..... আবদুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তোমাদের কারো যদি সালাতে ভুল হয়ে যায়, ফলে সে এক রাকআত পড়ল না দুই রাকআত পড়ল তা যদি বুঝতে না পারে, তবে সে যেন এক রাকআতকেই ভিত্তি হিসেবে ধরে। আর যদি তিন রাকআত পড়ল না চার রাকআত তা যদি বুঝতে না পারে, তবে সে যেন তিন রাকআতকে ভিত্তি হিসেবে ধরে। (এই সবক্ষেত্রে) সে যেন সালামের পুর্বে দুই সিজদা (সাহু) করে। - ইবনু মাজাহ ১২০৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৯৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-গারীব-সহীহ। আবদুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য সনদে ও এই হাদীসটি বর্ণিত আছে। ইমাম যুহরী উবায়দুল্লাহ্ ইবনু আবদিল্লাহ ইবনু উতবা ইবনু আব্বাস আবদুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু আনহু সূত্রে উক্ত হাদীসটি বর্ণিত হয়েছে।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يُصَلِّي فَيَشُكُّ فِي الزِّيَادَةِ وَالنُّقْصَانِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ ابْنُ عَثْمَةَ الْبَصْرِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ مَكْحُولٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا سَهَا أَحَدُكُمْ فِي صَلاَتِهِ فَلَمْ يَدْرِ وَاحِدَةً صَلَّى أَوْ ثِنْتَيْنِ فَلْيَبْنِ عَلَى وَاحِدَةٍ فَإِنْ لَمْ يَدْرِ ثِنْتَيْنِ صَلَّى أَوْ ثَلاَثًا فَلْيَبْنِ عَلَى ثِنْتَيْنِ فَإِنْ لَمْ يَدْرِ ثَلاَثًا صَلَّى أَوْ أَرْبَعًا فَلْيَبْنِ عَلَى ثَلاَثٍ وَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ رَوَاهُ الزُّهْرِيُّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
Abdur-Rahman bi Awf narrated that he heard the Prophet (S) saying:
"When one of you becomes forgetful in his Salat so that he does not know if he prayed one or two, then let him consider it one. When he does not know if he prayed three or four, then let him consider it three, and let him perform two prostrations before he says the Taslim."
পরিচ্ছেদঃ যোহর বা আসরের দুই রাকআতে সালাম করে ফেললে।
৩৯৯. আল-আনসারী (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকআতেই সালাম ফিরিয়ে ফেললেন। তখন যুল-ইয়াদায়ন রাদিয়াল্লাহু আনহু বললেনঃ হে আল্লাহর রাসূল! সালাত কি হ্রাস হয়ে গেল, না আপনি ভুল করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যুল-ইয়াদায়ন কি সত্য বলছে? লোকেরা বললেনঃ জি, হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং অবশিষ্ট দুই রাকআত আদায় করলেন। সালাম ফিরালেন, পরে তাকবীর বলে অনুরূপ বা আরো দীর্ঘ সিজদা করলেন। অতঃপর মাথা তুললেন এবং অনুরূপ বা আরো দীর্ঘ সিজদা করলেন। - ইবনু মাজাহ ১২১৪, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৯৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইমরান ইবনু হুসায়ন, ইবনু উমর ও যুল-ইয়াদায়ন রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এই হাদীসটির বিষয়ে আলিমগণের মতবিরোধ রয়েছে। কূফাবাসী কতক আলিম বলেনঃ কেউ যদি ভুল বা অজ্ঞতাবশত কিংবা অন্য কোন কারণে সালাতে কথা বলে, তবে তাকে পুনরায় এই সালাত পড়তে হবে। তারা বলেনঃ এই হাদীসটি হচ্ছে সালাতে কথা বলা নিষিদ্ধ হওয়ার পূর্বের।
ইমাম শাফিঈ (রহঃ) এই হাদীসটিকে সহীহ বলে মনে করেন এবং এতদনুসারে অভিমত দেন। তিনি বলেনঃ রোযাদার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, সে যদি ভুলবশত আহার করে বসে, তবে তাকে রোযা কাযা করতে হবে না। এ হ’ল আল্লাহ্ প্রদত্ত রিযিক যা তিনি তাকে প্রদান করেছেন। এই হাদীসটির তুলনায় সালাত সম্পর্কিত বক্ষ্যমাণ হাদীসটি অধিক সহীহ। অথচ রোযা সম্পর্কিত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটির কারণে আলিমগণ রোযার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে আহার করা ও ভুলবশত আহার করার বিধানে পার্থক্য করে থাকেন। (সুতরাং সালাতের ক্ষেত্রে সংশিস্নষ্ট হাদীসটি অধিকতর গ্রহণযোগ্য বলে বিবেচিত হওয়া উচিত)।
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদসিটি সম্পর্কে ইমাম আহমদ (রহঃ) বলেনঃ সালাত পূর্ণ সমাপ্ত হয়েছে বলে মনে করে ইমাম যদি কথা বলেন আর পরে জানতে পারেন যে, আসলে সালাত পূর্ণ হয়নি, তবে এমতাবস্থায় ইমাম অবশিষ্ট সালাত শেষ করবেন। সালাত আরো রয়ে গেছে এই কথা জেনে যদি কোন মুসল্লি কথা বলে, তবে সে নতুন করে সালাত আদায় করবে। দলীল হিসেবে তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে ফরযসমূহের মধ্যে হ্রাস-বৃদ্ধি হতো। যুল-ইয়াদায়ন এই বিশ্বাসেই বলেছিলেন যে, সালাত পূর্ণ হয়ে গেছে। কিন্তু বর্তমানে আর এ অবস্থা নেই। যুল-ইয়াদায়ন যে অর্থে কথা বলেছিলেন, বর্তমানে আর কারো সে অর্থে কথা বলার অবকাশ নাই। কারণ বর্তমানে আর সালাতে হ্রাস-বৃদ্ধি ঘটার সম্ভাবনা নাই। এই বিষয়ে ইমাম ইসহাক (রহঃ)-ও ইমাম আহমদ (রহঃ)-এর অনুরূপ অভিমত দিয়েছেন।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يُسَلِّمُ فِي الرَّكْعَتَيْنِ مِنَ الظُّهْرِ وَالْعَصْرِ
حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَيُّوبَ بْنِ أَبِي تَمِيمَةَ، وَهُوَ أَيُّوبُ السَّخْتِيَانِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم انْصَرَفَ مِنَ اثْنَتَيْنِ فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ أَقُصِرَتِ الصَّلاَةُ أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَصَدَقَ ذُو الْيَدَيْنِ " . فَقَالَ النَّاسُ نَعَمْ . فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى اثْنَتَيْنِ أُخْرَيَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ ثُمَّ كَبَّرَ فَرَفَعَ ثُمَّ سَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَابْنِ عُمَرَ وَذِي الْيَدَيْنِ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي هَذَا الْحَدِيثِ فَقَالَ بَعْضُ أَهْلِ الْكُوفَةِ إِذَا تَكَلَّمَ فِي الصَّلاَةِ نَاسِيًا أَوْ جَاهِلاً أَوْ مَا كَانَ فَإِنَّهُ يُعِيدُ الصَّلاَةَ وَاعْتَلُّوا بِأَنَّ هَذَا الْحَدِيثَ كَانَ قَبْلَ تَحْرِيمِ الْكَلاَمِ فِي الصَّلاَةِ . قَالَ وَأَمَّا الشَّافِعِيُّ فَرَأَى هَذَا حَدِيثًا صَحِيحًا فَقَالَ بِهِ وَقَالَ هَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الَّذِي رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الصَّائِمِ إِذَا أَكَلَ نَاسِيًا فَإِنَّهُ لاَ يَقْضِي وَإِنَّمَا هُوَ رِزْقٌ رَزَقَهُ اللَّهُ . قَالَ الشَّافِعِيُّ وَفَرَّقُوا هَؤُلاَءِ بَيْنَ الْعَمْدِ وَالنِّسْيَانِ فِي أَكْلِ الصَّائِمِ بِحَدِيثِ أَبِي هُرَيْرَةَ . وَقَالَ أَحْمَدُ فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ إِنْ تَكَلَّمَ الإِمَامُ فِي شَيْءٍ مِنْ صَلاَتِهِ وَهُوَ يَرَى أَنَّهُ قَدْ أَكْمَلَهَا ثُمَّ عَلِمَ أَنَّهُ لَمْ يُكْمِلْهَا يُتِمُّ صَلاَتَهُ وَمَنْ تَكَلَّمَ خَلْفَ الإِمَامِ وَهُوَ يَعْلَمُ أَنَّ عَلَيْهِ بَقِيَّةً مِنَ الصَّلاَةِ فَعَلَيْهِ أَنْ يَسْتَقْبِلَهَا . وَاحْتَجَّ بِأَنَّ الْفَرَائِضَ كَانَتْ تُزَادُ وَتُنْقَصُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنَّمَا تَكَلَّمَ ذُو الْيَدَيْنِ وَهُوَ عَلَى يَقِينٍ مِنْ صَلاَتِهِ أَنَّهَا تَمَّتْ وَلَيْسَ هَكَذَا الْيَوْمَ لَيْسَ لأَحَدٍ أَنْ يَتَكَلَّمَ عَلَى مَعْنَى مَا تَكَلَّمَ ذُو الْيَدَيْنِ لأَنَّ الْفَرَائِضَ الْيَوْمَ لاَ يُزَادُ فِيهَا وَلاَ يُنْقَصُ . قَالَ أَحْمَدُ نَحْوًا مِنْ هَذَا الْكَلاَمِ . وَقَالَ إِسْحَاقُ نَحْوَ قَوْلِ أَحْمَدَ فِي الْبَابِ .
Abu Hurairah narrated:
"The Prophet (S) turned (finished the prayer) after two (Rak'ah), so Dhul-Yadain said: 'Has the prayer been shortened or have you forgotten O Messenger of Allah?" The Prophet (S) said: 'Is what Dhul-Yadain said the truth?' The people said yes, so Allah's Messenger (S) stood to perform the last two (Rakah) of Salat, then he said the Taslim. Then he said the Takbir and prostrated in a manner the same or longer than his (normal) prostrations."
পরিচ্ছেদঃ পাদুকা পরিহিত অবস্থায় সালাত আদায় করা।
৪০০. আলী ইবনু হুজর (রহঃ) ..... সাঈদ ইবনু ইয়াযীদ আবূ সালামা (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞাসা করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকি পাদুকা পরিহিত অবস্থায় সালাত আদায় করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। - সিফাতুস সালাত মূল, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪০০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু মাসউদ, আবদুল্লাহ ইবনু আবী হাবীবা, আবদুল্লাহ ইবনু আমর, আমর ইবনু হুরায়স, শাদ্দাদ ইবনু আওস, আওস আস-সাকাফী, আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং বানূ শায়বা-এর জনৈক আতা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেন।
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ فِي النِّعَالِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ سَعِيدِ بْنِ يَزِيدَ أَبِي مَسْلَمَةَ، قَالَ قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ أَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي نَعْلَيْهِ قَالَ نَعَمْ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَعَبْدِ اللَّهِ بْنِ أَبِي حَبِيبَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَمْرِو بْنِ حُرَيْثٍ وَشَدَّادِ بْنِ أَوْسٍ وَأَوْسٍ الثَّقَفِيِّ وَأَبِي هُرَيْرَةَ وَعَطَاءٍ رَجُلٍ مِنْ بَنِي شَيْبَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ .
Sa'eed bin Yazid Abu Maslamah said:
"I said to Anas bin Malik: 'Would Allah's Messenger (S) perform Salat wearing his sandals?' He said: 'Yes.'"
পরিচ্ছেদঃ ফজরের সালাতে দু’আ কুনুত পাঠ করা।
৪০১. কুতায়বা ও মুহাম্মাদ ইবনুল মূসান্না (রহঃ) ..... বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর ও মাগরিবের সালাতে দু’আ কুনূত পাঠ করতেন। - মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪০১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী, আনাস, আবূ হুরায়রা, ইবনু আব্বাস, খুফাফ ইবনু আয়মা ইবনু রাহমা আল-গিফারী রাদিয়াল্লাহু আনহুম থেকে রিওয়ায়াত বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। ফজরের সালাতে দু’আ কুনূত পাঠ করা সম্পর্কে আলিমগণের মতবিরোধ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কতক সাহাবী ও অপরাপর কতক আলিমগণ ফজরের সালাতে দু’আ কুনূত পাঠের পক্ষে অভিমত দিয়েছেন। ইমাম শাফিঈ (রহঃ)-এর অভিমতও এ-ই। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ) বলেনঃ মুসলিমদের উপর কোন বিপদ আপতিত হলে ইমামুল মুসলিমীন ফজরের সালাতে দু’আ কুনূতের মাধ্যমে মুসলিম বাহিনীর জন্য দু’আ করবেন। তাছাড়া ফজরের সালাতে দু’আ কুনূত নাই।
باب مَا جَاءَ فِي الْقُنُوتِ فِي صَلاَةِ الْفَجْرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا غُنْدَرٌ، مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْنُتُ فِي صَلاَةِ الصُّبْحِ وَالْمَغْرِبِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ عَبَّاسٍ وَخُفَافِ بْنِ إِيمَاءَ بْنِ رَحْضَةَ الْغِفَارِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْبَرَاءِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الْقُنُوتِ فِي صَلاَةِ الْفَجْرِ فَرَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمُ الْقُنُوتَ فِي صَلاَةِ الْفَجْرِ وَهُوَ قَوْلُ مَالِكٍ وَالشَّافِعِيِّ . وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ لاَ يَقْنُتُ فِي الْفَجْرِ إِلاَّ عِنْدَ نَازِلَةٍ تَنْزِلُ بِالْمُسْلِمِينَ فَإِذَا نَزَلَتْ نَازِلَةٌ فَلِلإِمَامِ أَنْ يَدْعُوَ لِجُيُوشِ الْمُسْلِمِينَ .
Al-Bara bin Azib narrated:
"The Prophet (S) would perform the Qunut in the Subh and Maghrib prayers."
পরিচ্ছেদঃ দু’আ কুনূত পাঠ না করা।
৪০২. আহমদ ইবনু মানী (রহঃ) ...... আবূ মালিক আল-আশজাঈ (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি আমার পিতা (তারিক ইবনু আশয়াম আল আশজাঈ) কে বললামঃ হে আমার পিতা! আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর, উমর ও উসমান রাদিয়াল্লাহু আনহুম এর পিছনে সালাত (নামায/নামাজ) আদায় করেছেন। এমনিভাবে এই কূফায়ও আপনি আলী ইবনু আবী তালিব রাদিয়াল্লাহু আনহু এর পিছনে প্রায় পাঁচ বছর সালাত আদায় করেছেন। তাঁরা কি দু’আ কুনূত পাঠ করতেন? তিনি বললেনঃ প্রিয় বৎস, এতো নব আবিষ্কৃত এক কাজ। - ইবনু মাজাহ ১২৪১, তিরমিজী হাদিস নম্বরঃ ৪০২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। অধিকাংশ আলিম এই হাদীস অনুসারে আমল করে থাকেন। ইমাম সুফইয়ান আস-সাওরী (রহঃ) বলেনঃ ফজরের সালাতে দু’আ কুনূত পাঠ করাও ভাল, না করাও ভাল। তবে তিনি পাঠ না করার বিষয়টি গ্রহণ করেছেন। ইবনু মুবারক (রহঃ) ফজরের সালাতে দু’আ কুনূত পাঠ করতে হবে বলে মনে করেন না। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ মালিক আল-আশজাঈ-এর পূর্ণ নাম হ’ল সা’দ ইবনু তারিক ইবনু আশয়াম।
باب مَا جَاءَ فِي تَرْكِ الْقُنُوتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ، قَالَ قُلْتُ لأَبِي يَا أَبَةِ إِنَّكَ قَدْ صَلَّيْتَ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ هَا هُنَا بِالْكُوفَةِ نَحْوًا مِنْ خَمْسِ سِنِينَ أَكَانُوا يَقْنُتُونَ قَالَ أَىْ بُنَىَّ مُحْدَثٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ . وَقَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ إِنْ قَنَتَ فِي الْفَجْرِ فَحَسَنٌ وَإِنْ لَمْ يَقْنُتْ فَحَسَنٌ . وَاخْتَارَ أَنْ لاَ يَقْنُتَ . وَلَمْ يَرَ ابْنُ الْمُبَارَكِ الْقُنُوتَ فِي الْفَجْرِ . قَالَ أَبُو عِيسَى وَأَبُو مَالِكٍ الأَشْجَعِيُّ اسْمُهُ سَعْدُ بْنُ طَارِقِ بْنِ أَشْيَمَ .
Abu Malik Al-Ashjai narrated:
"I said to my father: 'O my father! You offered Salat behind Allah's Messenger (S), Abu Bakr, Umar, Uthman, and Ali bin Abi Talib here in Al-Kufah for about five years. Did they say the Qunut?' He said: 'It is a newly invented matter my son.'"
পরিচ্ছেদঃ দু’আ কুনূত পাঠ না করা।
৪০৩. সালিহ ইবনু আবদিল্লাহ (রহঃ) .... আবূ মালিক আল-আশজাঈ (রহঃ) সূত্রে উপরোক্ত সনদে অনুরূপ বর্ণনা করেছেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ৪০৩ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي تَرْكِ الْقُنُوتِ
حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ بِمَعْنَاهُ .
There is another narration from Abu Malik:
There exists another narration from Abu Malik with similar meaning but with different chain.
পরিচ্ছেদঃ সালাতে হাঁচি আসলে।
৪০৪. কুতায়বা (রহঃ) .... রিফাআ ইবনু রাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে সালাত (নামায/নামাজ) আদায় করছিলাম। তখন আমার হাঁচি এল। আমি বললামঃ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ مُبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى ’’সকল তারীফ আল্লাহর। তাঁরই জন্য অগণিত প্রশংসা। পবিত্রতা তাঁরই। পরম বরকতময় তিনি। আমার রব যতটুকু হামদ পছন্দ করেন, যতটুকুতে তিনি সন্তুষ্ট, তত হামদ তাঁরই।’’
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসালাত (নামায/নামাজ) শেষে ফিরে বললেনঃ সালাতে কে কথা বলছিল? কিন্তু কেউ উত্তর দিলেন না। দ্বিতীয়বার তিনি বললেনঃ সালাতে কে কথা বলছিল? কিন্তু কেউ উত্তর দিলেন না। পরে তৃতীয়বার তিনি বললেনঃ সালাতে কে কথা বলছিল? তখন রিফাআ ইবনু রাফি ইবনু আফরা বললেনঃ হে আল্লাহর রাসূল! আমি কথা বলছিলাম। তিনি বললেনঃ কি বলছিলে? তিনি বললেন, আমি বলছিলামঃ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ مُبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সেই সত্তার কসম যাঁর হাতে আমার প্রাণ, ত্রিশেরও অধিক ফেরেশতা দৌড়ে এসেছেন কে আগে এর সওয়াব উঠিয়ে নিতে পারন। - সহিহ আবু দাউদ ৭৪৭, মিশকাত ৯৯২, তিরমিজী হাদিস নম্বরঃ ৪০৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস, ওয়াইল ইবনু হুজর ও আমির ইবনু রাবীআ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি নফল সালাতের ক্ষেত্রে প্রযোজ্য। একাধিক তাবিঈ বলেনঃ ফরয সালাতে যদি কারো হাঁচি আসে তবে সে মনে মনে হামদ করবে। তারা এর অধিক কিছু করার অবকাশ রাখেন না।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يَعْطُسُ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا رِفَاعَةُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيُّ، عَنْ عَمِّ، أَبِيهِ مُعَاذِ بْنِ رِفَاعَةَ عَنْ أَبِيهِ، قَالَ صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَعَطَسْتُ فَقُلْتُ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ مُبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى . فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم انْصَرَفَ فَقَالَ " مَنِ الْمُتَكَلِّمُ فِي الصَّلاَةِ " . فَلَمْ يَتَكَلَّمْ أَحَدٌ ثُمَّ قَالَهَا الثَّانِيَةَ " مَنِ الْمُتَكَلِّمُ فِي الصَّلاَةِ " . فَلَمْ يَتَكَلَّمْ أَحَدٌ ثُمَّ قَالَهَا الثَّالِثَةَ " مَنِ الْمُتَكَلِّمُ فِي الصَّلاَةِ " . فَقَالَ رِفَاعَةُ بْنُ رَافِعِ ابْنِ عَفْرَاءَ أَنَا يَا رَسُولَ اللَّهِ . قَالَ " كَيْفَ قُلْتَ " . قَالَ قُلْتُ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ مُبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدِ ابْتَدَرَهَا بِضْعَةٌ وَثَلاَثُونَ مَلَكًا أَيُّهُمْ يَصْعَدُ بِهَا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَوَائِلِ بْنِ حُجْرٍ وَعَامِرِ بْنِ رَبِيعَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ رِفَاعَةَ حَدِيثٌ حَسَنٌ . وَكَأَنَّ هَذَا الْحَدِيثَ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ أَنَّهُ فِي التَّطَوُّعِ لأَنَّ غَيْرَ وَاحِدٍ مِنَ التَّابِعِينَ قَالُوا إِذَا عَطَسَ الرَّجُلُ فِي الصَّلاَةِ الْمَكْتُوبَةِ إِنَّمَا يَحْمَدُ اللَّهَ فِي نَفْسِهِ وَلَمْ يُوَسِّعُوا فِي أَكْثَرَ مِنْ ذَلِكَ .
Muadh bin Rifa'ah narrated that his father said:
"I prayed behind Allah's Messenger (S). I sneezed and said: Al-Hamdulillah, hamdan kathiran tayyiban mubarakan fih, mubarakan alaihi kama yuhibbu Rabbana Wa Yarda (All praise is due to Alah, many good blessed praises, blessings for Him as our Lord loves and is pleased with.) When Allah's Messenger (S) prayed and turned (after finishing) he said: 'Who was the speaker during the Salat?' No one spoke. Then he said it a second time: 'Who was the speaker during the Salat?' But no one spoke. Then he said it a third time: 'Who was the speaker during the Salat?'" So Rifa'ah bin Rafi bin Afra said: "It was I, O Messenger of Allah (S)." He said: "What did you say?" He said: "I said: 'Al-Hamdulillah, hamdan kathiran tayyiban mubarakan fih, mubarakan alaihi kama yuhibbu Rabbana Wa Yarda. The Prophet (S) said: "By the One in Whose Hand is my soul! I saw thirty-some angels competing over which of then would ascend with it."
পরিচ্ছেদঃ সালাতে কথা বলার বিধান রহিত হয়ে গেছে।
৪০৫. আহমদ ইবনু মানি (রহঃ) ..... যায়দ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে সালাতে কথাবার্তা বলতাম। সালাত (নামায/নামাজ)-রত একজন তার পার্শ্ববর্তী সঙ্গীর সাথে কথা বলত। শেষে আয়াত নাযিল হ’লঃ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ ’’তোমরা আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াবে নিশ্চুপ হয়ে’’ (২ :২৩৮)। অনন্তর আমরা চুপ থাকতে নির্দেশিত হলাম এবং আমাদেরকে কথা বলতে নিষেধ করে দেওয়া হ’ল। - সহিহ আবু দাউদ ৮৭৫, ইরওয়া ৩৯৩, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু মাসউদ ও মু’আবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ যায়দ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ। অধিকাংশ আলিম এই হাদীস অনুসারে আমল গ্রহণ করেছেন।তাঁরা বলেনঃ ইচ্ছা করেই হোক বা ভুলবশত কেউ যদি সালাতে কথা বলে, তবে তাকে পুনরায় সালাত (নামায/নামাজ) আদায় করতে হবে। সুফইয়ান সাওরী ও ইবনু মুবারক (রহঃ)-এর অভিমত এ-ই। কেউ কেউ বলেনঃ কেউ যদি ইচ্ছা করে সালাতে কথা বলে, তবে তাকে পূর্ণবার সালাত (নামায/নামাজ) আদায় করতে হবে। আর যদি ভুলবশত বা অজ্ঞতাবশত কথা বলে, তবে এই সালাতেই তার জন্য যথেষ্ট হবে। এ হ’ল ইমাম শাফিঈ (রহঃ)-এর অভিমত।
باب مَا جَاءَ فِي نَسْخِ الْكَلاَمِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنِ الْحَارِثِ بْنِ شُبَيْلٍ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ كُنَّا نَتَكَلَّمُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الصَّلاَةِ يُكَلِّمُ الرَّجُلُ مِنَّا صَاحِبَهُ إِلَى جَنْبِهِ حَتَّى نَزَلَتْ : (وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ ) فَأُمِرْنَا بِالسُّكُوتِ وَنُهِينَا عَنِ الْكَلاَمِ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَمُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ زَيْدِ بْنِ أَرْقَمَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ . قَالُوا إِذَا تَكَلَّمَ الرَّجُلُ عَامِدًا فِي الصَّلاَةِ أَوْ نَاسِيًا أَعَادَ الصَّلاَةَ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَأَهْلِ الْكُوفَةِ . وَقَالَ بَعْضُهُمْ إِذَا تَكَلَّمَ عَامِدًا فِي الصَّلاَةِ أَعَادَ الصَّلاَةَ وَإِنْ كَانَ نَاسِيًا أَوْ جَاهِلاً أَجْزَأَهُ . وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ .
Zaid bin Arqam narrated:
"We used to talk behind Allah's Messenger (S) during the Salat, a man among us would talk to his companions next to him until (the following) was revealed: And stand before Allah with obedience. (2:238) So we were ordered to be silent and prohibited from talking."
পরিচ্ছেদঃ তাওবার জন্য সালাত।
৪০৬. কুতায়বা (রহঃ) .... আসমা ইবনু হাকাম আল-ফাযারী (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি আলী রাদিয়াল্লাহু আনহু কে বলতে শুনেছি যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন কোন হাদীস শুনতাম তখন আল্লাহ্ যতটুকু চেয়েছেন আমি এ দ্বারা ততটুকু উপকৃত হয়েছি। তাঁর কোন সাহাবী যখন আমার কাছে কোন হাদীস বর্ণনা করেন আমি তাকে কসম করে বলতে বলি। তিনি কসম করলে আমি তা সত্য বলে গ্রহণ করে নেই। এখন যে হাদীসটি বলছি, সেটি আমাকে আবূ বকর বর্ণনা করেছেন। আর আবূ বকর অবশ্যই সত্য বলেছেন। তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, কোন ব্যক্তি যদি কোন গুনাহ করে বসে, এরপর সে উযূ (ওজু/অজু/অযু) করে এবং সালাত (নামায/নামাজ) আদায় করে ও আল্লাহর নিকট মাফ চায়, তবে আল্লাহ্ তা’আলা অবশ্যই তার গুনাহ মাফ করে দেন। অতঃপর তিনি এই আয়াতটি তিলাওয়াত করেনঃ
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ
আর যারা মনদকাজ করে ফেলে বা নিজের প্রতি যুলুম করে বসে আল্লাহকে স্মরণ করে এবং নিজের গুনাহর জন্য ক্ষমা চায়, (তারাও মুত্তাকীদের অন্তর্ভূক্ত)। আল্লাহ্ ব্যতীত কে গুনাহ মাফ করবে?’’ (৩ঃ১৩৫) - ইবনু মাজাহ ১৩৯৫, তিরমিজী হাদিস নম্বরঃ ৪০৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু মাসঊদ, আবূদ-দারদা, আনাস, আবূ উমামা, মু’আয, ওয়াসিলা ও আবূল ইয়াসার রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আবূল ইয়াসার রাদিয়াল্লাহু আনহু -এর নাম হ’ল কা’ব ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। উসমান ইবনুল মুগীরা সূত্রেই কেবল এটি বর্ণিত হয়েছে। শু’বা এবং অন্যান্য রাবীও তার সূত্রে এই হাদীসটিকে আবূ আওয়ানার মত মারফূ হিসেবে বর্ণনা করেছেন। সুফইয়ান সাওরী ও মিসআর এটিকে মাওকূফ হিসেবে রিওয়ায়াত করেছেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটিকে মারফূ করেন নাই। তবে মিসআর (রহঃ) থেকে মারফূ হিসেবেও বর্ণিত হয়েছে। আর এই হাদীসটি ছাড়া আসমা ইবনুল হাকাম অন্য কোন মারফূ হাদীস বর্ণনা করেছেন বলে আমাদের জানা নাই।
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ عِنْدَ التَّوْبَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، عَنْ أَسْمَاءَ بْنِ الْحَكَمِ الْفَزَارِيِّ، قَالَ سَمِعْتُ عَلِيًّا، يَقُولُ إِنِّي كُنْتُ رَجُلاً إِذَا سَمِعْتُ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَدِيثًا نَفَعَنِي اللَّهُ مِنْهُ بِمَا شَاءَ أَنْ يَنْفَعَنِي بِهِ وَإِذَا حَدَّثَنِي رَجُلٌ مِنْ أَصْحَابِهِ اسْتَحْلَفْتُهُ فَإِذَا حَلَفَ لِي صَدَّقْتُهُ وَإِنَّهُ حَدَّثَنِي أَبُو بَكْرٍ وَصَدَقَ أَبُو بَكْرٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنْ رَجُلٍ يُذْنِبُ ذَنْبًا ثُمَّ يَقُومُ فَيَتَطَهَّرُ ثُمَّ يُصَلِّي ثُمَّ يَسْتَغْفِرُ اللَّهَ إِلاَّ غَفَرَ اللَّهُ لَهُ " . ثُمَّ قَرَأَ هَذِهِ الآيَةَ : (وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ ) . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَأَبِي الدَّرْدَاءِ وَأَنَسٍ وَأَبِي أُمَامَةَ وَمُعَاذٍ وَوَاثِلَةَ وَأَبِي الْيَسَرِ وَاسْمُهُ كَعْبُ بْنُ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ . وَرَوَى عَنْهُ شُعْبَةُ وَغَيْرُ وَاحِدٍ فَرَفَعُوهُ مِثْلَ حَدِيثِ أَبِي عَوَانَةَ . وَرَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَمِسْعَرٌ فَأَوْقَفَاهُ وَلَمْ يَرْفَعَاهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ رُوِيَ عَنْ مِسْعَرٍ هَذَا الْحَدِيثُ مَرْفُوعًا أَيْضًا . وَلاَ نَعْرِفُ لأَسْمَاءَ بْنِ الْحَكَمِ حَدِيثًا مَرْفُوعًا إِلاَّ هَذَا .
Asma bin Al-Hakam Al-Fazari said:
"I heard Ali saying: 'Indeed I am a man who, when I heard a Hadith from Allah's Messenger (S) then Allah causes me to benefit from it as much as He wills for me to benefit from it. When a man among his Companions narrated to me I ask him to swear an oath to me about it, and when he swears an oath to me I trust him. And Abu Bakr narrated to me - and Abu Bakr told the truth - he said: "I heard Allah's Messenger (S) saying: 'There is no man who commits a sin, then makes Wudu, then performs Salat, then seeks forgiveness from Allah, except that Allah forgives him.' Then he recited this Ayah: Those who when they have committed Fahishah or wronged themselves with eveil, remember Allah. (3:135) until the end of the Ayah."
পরিচ্ছেদঃ শিশুদের কখন সালাতের নিদের্শ দেওয়া হবে।
৪০৭. আলী ইবনু হুজর (রহঃ) ..... সাবরা (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাত বৎসর হলে শিশুদের সালাত (নামায/নামাজ) শিক্ষা দিবে আর দশ বৎসরের হলে এই বিষয়ে (প্রয়োজনবোধে) প্রহার করবে। - মিশকাত ৫৭২,৫৭৩, সহিহ আবু দাউদ ২৪৭, ইরওয়া ২৪৭, তা’লীক আলা ইবনু খুজাইমাহ ১০০২, তিরমিজী হাদিস নম্বরঃ ৪০৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ সাবরা ইবনু মা’বাদ আল-জুহানী (রহঃ) থেকে বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। কতক আলিমও এতদনুসারে আমল গ্রহণ করেছেন। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ) থেকে বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। কতক আলিম ও এতদনুসারে আমল গ্রহণ করেছেন। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ)-এর অভিমতও এ-ই। তারা বলেন, দশ বছর হওয়ার পর কোন শিশু সালাত (নামায/নামাজ) পরিত্যাগ করলে তাকে তা অবশ্যই কাযা করতে হবে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই সাবরা হলেন ইবনু মা’বাদ আল-জুহানী এবং তাকে ইবনু আওসাজাও বলা হয়।
باب مَا جَاءَ مَتَى يُؤْمَرُ الصَّبِيُّ بِالصَّلاَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا حَرْمَلَةُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ الْجُهَنِيُّ، عَنْ عَمِّهِ عَبْدِ الْمَلِكِ بْنِ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " عَلِّمُوا الصَّبِيَّ الصَّلاَةَ ابْنَ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُ عَلَيْهَا ابْنَ عَشْرٍ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَبْرَةَ بْنِ مَعْبَدٍ الْجُهَنِيِّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَعَلَيْهِ الْعَمَلُ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَالاَ مَا تَرَكَ الْغُلاَمُ بَعْدَ الْعَشْرِ مِنَ الصَّلاَةِ فَإِنَّهُ يُعِيدُ . قَالَ أَبُو عِيسَى وَسَبْرَةُ هُوَ ابْنُ مَعْبَدٍ الْجُهَنِيُّ وَيُقَالَ هُوَ ابْنُ عَوْسَجَةَ .
(Sabrah bin Ma'bad al-Juhni) narrated that:
Allah's Messenger (S) said: "Teach the boy Salat when he is seven years old, and beat him (if he does not pray) when he is ten."
পরিচ্ছেদঃ তাশাহ্হুদের পর উযূ নষ্ট হলে।
৪০৮. আহমদ ইবনু মুহাম্মাদ (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ সালাতের শেষ বৈঠকে সালামের পূর্বে যদি কারো উযূ (ওজু/অজু/অযু) বিনষ্ট হয়ে যায়, তবে সালাত (নামায/নামাজ) হয়ে যাবে। - আবু দাউদ ২৬,১৮১, তিরমিজী হাদিস নম্বরঃ ৪০৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটির সনদ তেমন শক্তিশালী নয়, এর সনদে ইয্তিরাব রয়েছে। আলিমদের কেউ কেউ এই হাদীস অনুসারে অভিমত দিয়েছেন। তারা বলেনঃ তাশাহ্হুদ পরিমাণ সময় যদি কোন মুসল্লি বসে এবং সালামের পূর্বে তার উযূ বিনষ্ট হয়ে যায়, তার সালাত পূর্ণ হয়ে যাবে। কতক আলিম বলেনঃ তাশাহ্হুদ পাঠের পূর্বে বা সালামের পূর্বে যদি কারো উযূ বিনষ্ট হয়ে যায়, তবে তাকে পুনরায় আদায় করতে হবে। এ হ’ল ইমাম শাফিঈ-এর অভিমত। ইমাম আহমদ (রহঃ) বলেনঃ যদি তাশাহহুদ না পড়ে থাকে আর সালাম ফিরিয়ে নেয়, তবে এই অবস্থায়ও তার সালাত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত থেকে হালাল হওয়ার উপায় হ’ল সালাম। সালাতের ক্ষেত্রে তাশাহহুদের বিষয়টি তো সালাম থেকেও নরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুই রাকআতে দাঁড়িয়ে পড়েছিলেন। পরে সালাত শেষ করেন কিন্তু তাশাহহুদ আর পড়েননি।
ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) বলেনঃ যদি একজন তাশাহহুদ পড়ে নেয় আর সালাম না-ও ফেরায়, তবু তার সালাত হয়ে যাবে। তিনি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটিকে প্রমাণ হিসেবে পেশ করেন। ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহ্হুদ শিখিয়েছিলেন, তখন বলেছিলেনঃ তুমি এ থেকে যখন ফারেগ হয়ে যাবে, তখন তুমি তোমার দায়িত্ব শেষ করে ফেললে। আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন, রাবী আবদুর রহামন ইবনু যিয়াদ হলেন ইফরিকী। ইয়াহইয়া ইবনু সাঈদ আল-কাত্তান ও আহমদ ইবনু হাম্বল সহ কতক হাদীস বিশেষজ্ঞ তাকে যঈফ বলেছেন।
باب مَا جَاءَ فِي الرَّجُلِ يُحْدِثُ فِي التَّشَهُّدِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى الْمُلَقَّبُ، مَرْدَوَيْهِ قَالَ أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادِ بْنِ أَنْعُمَ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ رَافِعٍ، وَبَكْرَ بْنَ سَوَادَةَ، أَخْبَرَاهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أَحْدَثَ - يَعْنِي الرَّجُلَ - وَقَدْ جَلَسَ فِي آخِرِ صَلاَتِهِ قَبْلَ أَنْ يُسَلِّمَ فَقَدْ جَازَتْ صَلاَتُهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ إِسْنَادُهُ لَيْسَ بِذَاكَ الْقَوِيِّ وَقَدِ اضْطَرَبُوا فِي إِسْنَادِهِ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا . قَالُوا إِذَا جَلَسَ مِقْدَارَ التَّشَهُّدِ وَأَحْدَثَ قَبْلَ أَنْ يُسَلِّمَ فَقَدْ تَمَّتْ صَلاَتُهُ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا أَحْدَثَ قَبْلَ أَنْ يَتَشَهَّدَ وَقَبْلَ أَنْ يُسَلِّمَ أَعَادَ الصَّلاَةَ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ . وَقَالَ أَحْمَدُ إِذَا لَمْ يَتَشَهَّدْ وَسَلَّمَ أَجْزَأَهُ لِقَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم " وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ " وَالتَّشَهُّدُ أَهْوَنُ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي اثْنَتَيْنِ فَمَضَى فِي صَلاَتِهِ وَلَمْ يَتَشَهَّدْ . وَقَالَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ إِذَا تَشَهَّدَ وَلَمْ يُسَلِّمْ أَجْزَأَهُ . وَاحْتَجَّ بِحَدِيثِ ابْنِ مَسْعُودٍ حِينَ عَلَّمَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم التَّشَهُّدَ فَقَالَ " إِذَا فَرَغْتَ مِنْ هَذَا فَقَدْ قَضَيْتَ مَا عَلَيْكَ " . قَالَ أَبُو عِيسَى وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادِ بْنِ أَنْعُمٍ هُوَ الإِفْرِيقِيُّ وَقَدْ ضَعَّفَهُ بَعْضُ أَهْلِ الْحَدِيثِ مِنْهُمْ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ وَأَحْمَدُ بْنُ حَنْبَلٍ .
Abdullah bin Amr narrated that:
Allah's Messenger (S) said: "When he commits Hadath - meaning a man - and he is sitting in the end of his Salat before saying the Taslim, then his Salat is acceptable."
পরিচ্ছেদঃ বৃষ্টির সময় নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করা।
৪০৯. আবূ হাফস আমর ইবনু আলী (রহঃ) .... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক সফরে ছিলাম। ঐ সময় একদিন আমরা খুব বৃষ্টির সম্মুখীন হই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বললেন, যার ইচ্ছা নিজ নিজ স্থানে সালাত (নামায/নামাজ) আদায় করতে পারে। - ইরওয়া ২/৩৪০,৩৪১, সহিহ আবু দাউদ ৯৭৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৪০৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু উমর, সামুরা, আবূল মালীহ তার পিতার সূত্রে এবং আবদুর রহমান ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণ বৃষ্টি ও কাদার কারণে জুমুআহ ও জামা’আতে শরীক না হওয়ার অনুমতি দিয়েছেন। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত এ-ই। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আমি আবূ যুরআ (রহঃ) কে বলতে শুনেছি যে, আফফান ইবনু মুসলিম (রহঃ) আমর ইবনু আলী (রহঃ) থেকেও হাদীস বর্ণনা করেছেন। তিনি আরো বলেনঃ বসরায় এই তিনজনের চেয়ে অধিক স্মরণশক্তিসম্পন্ন আর কাউকে আমি দেখিনিঃ আলী ইবনুল মাদীনী, ইবনু শাযাকুনী, আমর ইবনু আলী। রাবী আবূল মালীহ ইবনু উসমার নাম হ’ল আমির। যায়দ ইবনু উসামা ইবনু উমায়র আল-হুযালী বলেও কথিত আছে।
باب مَا جَاءَ إِذَا كَانَ الْمَطَرُ فَالصَّلاَةُ فِي الرِّحَالِ
حَدَّثَنَا أَبُو حَفْصٍ، عَمْرُو بْنُ عَلِيٍّ الْبَصْرِيُّ حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَأَصَابَنَا مَطَرٌ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ شَاءَ فَلْيُصَلِّ فِي رَحْلِهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَسَمُرَةَ وَأَبِي الْمَلِيحِ عَنْ أَبِيهِ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَخَّصَ أَهْلُ الْعِلْمِ فِي الْقُعُودِ عَنِ الْجَمَاعَةِ وَالْجُمُعَةِ فِي الْمَطَرِ وَالطِّينِ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . قَالَ أَبُو عِيسَى سَمِعْتُ أَبَا زُرْعَةَ يَقُولُ رَوَى عَفَّانُ بْنُ مُسْلِمٍ عَنْ عَمْرِو بْنِ عَلِيٍّ حَدِيثًا . وَقَالَ أَبُو زُرْعَةَ لَمْ نَرَ بِالْبَصْرَةِ أَحْفَظَ مِنْ هَؤُلاَءِ الثَّلاَثَةِ عَلِيِّ بْنِ الْمَدِينِيِّ وَابْنِ الشَّاذَكُونِيِّ وَعَمْرِو بْنِ عَلِيٍّ . وَأَبُو الْمَلِيحِ اسْمُهُ عَامِرٌ وَيُقَالُ زَيْدُ بْنُ أُسَامَةَ بْنِ عُمَيْرٍ الْهُذَلِيُّ .
Jabir narrated:
"We were with the Prophet (S) on a journey when it started to rain on us, so the Prophet (S) said: 'Whoever wishes, let him perform Salat in his place.'"
পরিচ্ছেদঃ সালাত শেষে তাসবীহ।
৪১০. ইসহাক ইবনু ইবরাহীম ইবনু হাবীব ইবনুুশ শাহীদ বাসরী ও আলী ইবনু হুজর (রহঃ) .... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ কতিপয় দরিদ্র সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে আরয করলেনঃ হে আল্লাহর রাসূল! আমরা যেমন সালাত আদায় করি, ধনীরা (মুমিন)-ও তো তেমন সালাত (নামায/নামাজ) আদায় করে, আমরা যেমন সিয়াম পালন করি, তারাও তো তেমন সিয়াম পালন করে। কিন্তু তাদের তো ধন-সম্পদ রয়েছে যা দিয়ে তারা দাস আযাদ করে, সা’দকা-খয়রাত করে (আমরা তো তা পারি না)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা যখন সালাত সম্পাদন করবে তখন তেত্রিশবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তেত্রিশবার, আল্লাহু আকবার চৌত্রিশবার, লা ইলাহা ইল্লাল্লাহু দশবার পাঠ করবে। এতে তোমরা তোমাদের পূর্ববর্তীদের মর্যাদায় পৌঁছতে পারবে এবং তোমাদের পরবর্তী কেউ তোমাদের অগ্রে যেতে পারবে না। - তা’লীকুর রাগীব ২/২৬০, তাহলীলের অংশটুকু মুনকার, তিরমিজী হাদিস নম্বরঃ ৪১০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে কা’ব ইবনু ’উজরা, আনাস, আবদুল্লাহ ইবনু আমর, যায়দ ইবনু সাবিত, আবূদ দারদা, ইবনু উমর ও আবূ যর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, তিনি ইরশাদ করেনঃ দু’টি অভ্যাস এমন, যে কোন মুসলিম ব্যক্তি এই দু’টির সংরক্ষণ করবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবেঃ প্রত্যেক সালাতের শেষে তেত্রিশবার সুবহানাল্লাহ, তেত্রিশবার আলহামদুলিল্লাহ, চৌত্রিশবার আল্লাহু আকবার পাঠ করবেঃ নিদ্রা গমনের সময় দশবার সুবহানাল্লাহু, দশবার আলহামদুলিল্লাহ এবং দশবার আল্লাহু আকবার পাঠ করবে।
باب مَا جَاءَ فِي التَّسْبِيحِ فِي أَدْبَارِ الصَّلاَةِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبِ بْنِ الشَّهِيدِ الْبَصْرِيُّ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالاَ حَدَّثَنَا عَتَّابُ بْنُ بَشِيرٍ، عَنْ خُصَيْفٍ، عَنْ مُجَاهِدٍ، وَعِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَاءَ الْفُقَرَاءُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّ الأَغْنِيَاءَ يُصَلُّونَ كَمَا نُصَلِّي وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَلَهُمْ أَمْوَالٌ يُعْتِقُونَ وَيَتَصَدَّقُونَ قَالَ " فَإِذَا صَلَّيْتُمْ فَقُولُوا سُبْحَانَ اللَّهِ ثَلاَثًا وَثَلاَثِينَ مَرَّةً وَالْحَمْدُ لِلَّهِ ثَلاَثًا وَثَلاَثِينَ مَرَّةً وَاللَّهُ أَكْبَرُ أَرْبَعًا وَثَلاَثِينَ مَرَّةً وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ عَشْرَ مَرَّاتٍ فَإِنَّكُمْ تُدْرِكُونَ بِهِ مَنْ سَبَقَكُمْ وَلاَ يَسْبِقُكُمْ مَنْ بَعْدَكُمْ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ وَأَنَسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَأَبِي الدَّرْدَاءِ وَابْنِ عُمَرَ وَأَبِي ذَرٍّ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَفِي الْبَابِ أَيْضًا عَنْ أَبِي هُرَيْرَةَ وَالْمُغِيرَةِ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " خَصْلَتَانِ لاَ يُحْصِيهِمَا رَجُلٌ مُسْلِمٌ إِلاَّ دَخَلَ الْجَنَّةَ يُسَبِّحُ اللَّهَ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ عَشْرًا وَيَحْمَدُهُ عَشْرًا وَيُكَبِّرُهُ عَشْرًا وَيُسَبِّحُ اللَّهَ عِنْدَ مَنَامِهِ ثَلاَثًا وَثَلاَثِينَ وَيَحْمَدُهُ ثَلاَثًا وَثَلاَثِينَ وَيُكَبِّرُهُ أَرْبَعًا وَثَلاَثِينَ " .
Ibn Abbas narrated:
"Some of the poor people came to Allah's Messenger (S) and said: 'O Messenger of Allah (S)! The rich pray as we pray, they fast as we fast, but they have wealth with which they free slaves and which they give in charity.' He said: 'When you perform Salat, then say: 'Subhan Allah' thirty-three times, and: 'Al-Hamdulillah' thirty-three times, and: 'Allahu Akbar' thirty-four times, and 'La ilaha illallah' ten times. With that you will have surprassed them, and none would surpass you afterwards.'"
পরিচ্ছেদঃ কাদা ও বৃষ্টিতে সওয়ারীর উপর সালাত।
৪১১. ইয়াহইয়া ইবনু মূসা (রহঃ) ..... ইয়া’লা ইবনু মুররা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তারা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সফরে ছিলেন। চলতে চলতে তারা একটা সংকীর্ণ স্থানে গিয়ে উপনিত হলেন। সালাতের সময় হয়ে গেল। এমন সময় বৃষ্টি ঝরতে শুরু করে। অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে, তাদের উপরে ঝরছিল বৃষ্টি আর নিচে ছিল কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারীতে আরোহী অবস্থায়ই আযান ও ইকামত দিতে নির্দেশ দিলেন। পরে নিজে আরোহী অবস্থায়ই সামনে এগিয়ে এলন এবং তাদের নিয়ে ইশারায় সালাত (নামায/নামাজ) আদায় করলেন। রুকূ-এর তুলনায় সিজদায় আরো বেশি ঝঁকে আদায় করেছিলেন।
ইমাম আবূ ইসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি গারীব। কেবলমাত্র উমর ইবনু রিমাহ আল-বালখী (রহঃ) এর রিওয়ায়াত করেছেন। আর এই বর্ণনাটি ছাড়া তার আর কোন পরিচিত নেই। তবে একাধিক আলিম এই বিষয়ে রিওয়ায়াত করেছেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত আছে যে, তিনি কাদা-পানিতে তার বাহনে আরোহী অবস্থায় সালত আদায় করেছেন। আলিমগণ এতদনুসারে আমল করেছেন। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ)-এর অভিমতও এ-ই। - তিরমিজী হাদিস নম্বরঃ ৪১১ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي الصَّلاَةِ عَلَى الدَّابَّةِ فِي الطِّينِ وَالْمَطَرِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ الرَّمَّاحِ الْبَلْخِيُّ، عَنْ كَثِيرِ بْنِ زِيَادٍ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ بْنِ يَعْلَى بْنِ مُرَّةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّهُمْ كَانُوا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي مَسِيرٍ فَانْتَهَوْا إِلَى مَضِيقٍ وَحَضَرَتِ الصَّلاَةُ فَمُطِرُوا السَّمَاءُ مِنْ فَوْقِهِمْ وَالْبِلَّةُ مِنْ أَسْفَلَ مِنْهُمْ فَأَذَّنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ عَلَى رَاحِلَتِهِ وَأَقَامَ - أَوْ أَقَامَ - فَتَقَدَّمَ عَلَى رَاحِلَتِهِ فَصَلَّى بِهِمْ يُومِئُ إِيمَاءً يَجْعَلُ السُّجُودَ أَخْفَضَ مِنَ الرُّكُوعِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ تَفَرَّدَ بِهِ عُمَرُ بْنُ الرَّمَّاحِ الْبَلْخِيُّ لاَ يُعْرَفُ إِلاَّ مِنْ حَدِيثِهِ . وَقَدْ رَوَى عَنْهُ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ . وَكَذَلِكَ رُوِيَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ صَلَّى فِي مَاءٍ وَطِينٍ عَلَى دَابَّتِهِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ .
Amr bin Uthman bin Ya'la bin Murrah narrated from his father, from his grand-father that :
They were with the Prophet (S) on a journey. They wound up in a narrow area when Salat became due. Then it began raining from the sky above them, and it was wet beneath them. So Allah's Messenger (S) called the Adhan while he was on his mount, and then the Iqamah, going forward on his mount. He let them in Salat by making gestures, making his prostrations lower than his bowing.
পরিচ্ছেদঃ সালাত আদায়ে শ্রম স্বীকার করা।
৪১২. কুতায়বা ও বিশর ইবনু মুআয (রহঃ) ....... মুগীরা ইবনু শু’বা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সালাত (নামায/নামাজ) আদায় করেছেন যে, তাঁর উভয় পা ফুলে গিয়েছিল। তখন তাঁকে বলা হ’ল, আপনি এত কষ্ট করছেন অথচ আপনার পূর্বপর সকল ক্রটি-বিচ্যুতই তো মাফ করে দেওয়া হয়েছে। তিনি উত্তরে বললেনঃ তবে কি আমি কৃতজ্ঞ বান্দা হব না? - ইবনু মাজাহ ১৪১৯,১৪২০, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪১২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা ও আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ মুগীরা ইবনু শু’বা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الاِجْتِهَادِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَبِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى انْتَفَخَتْ قَدَمَاهُ فَقِيلَ لَهُ أَتَتَكَلَّفُ هَذَا وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ " أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Al-Mughirah bin Shu'bah narrated:
"Allah's Messenger (S) performed Salat until his feet were swollen, so it was said to him: 'You burden yourself like this, while your past and future sins have been forgiven?' He said: 'Shouldn't I be a grateful worshipper?'"
পরিচ্ছেদঃ কিয়ামতের দিন বান্দার সর্ব প্রথম হিসাব হবে সালাতের
৪১৩. আলী ইবনু নাসর ইবনু আলী আল-জাহযামী (রহঃ)-হুরায়স ইবনু কাবীসা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ আমি একবার মদীনায় এলাম। দু’আ করলামঃ হে আল্লাহ! তুমি আমার জন্য একজন নেক সঙ্গী লাভ সহজ করে দাও। পরে আমি আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-এর নিকটে গিয়ে বসলাম। বললামঃ একজন নেক সঙ্গী জুটিয়ে দিতে আমি আমি আল্লাহর নিকট দু’আ করেছিলাম। মেহেরবানী করে আপনি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদীস শুনেছেন তা আমাকে শুনান। হয়ত আল্লাহ তা’আলা এর মাধ্যমে আমাকে উপকৃত করবেন। তিনি বললেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্ব প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যদি তা সঠিক বলে গণ্য হয়, তবে সে হবে কল্যাণপ্রাপ্ত ও সফলকাম। আর যদি তা সঠিক বলে গণ্য না হয়, তবে সে হবে অসফল ও ক্ষতিগ্রস্ত। ফরযের মধ্যে যদি কোন ক্রটি দেখা যায়, তবে মহান প্রভু বলবেনঃ লক্ষ্য কর, আমার বান্দার কোন নফল আমল আছে কি? তা দিয়ে তার ফরযের যতটুকু ক্রটি আছে তা পূরণ করে দাও। পরে এতদনুসারেই হবে অন্যান্য সব আমলের অবস্থা। - ইবনু মাজাহ ১৪২৫, ১৪২৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৪১৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে তামীম আদ্-দারী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই সনদে বর্ণিত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-এর রিওয়ায়াতটি হাসান-গারীব। অন্য সনদে ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই সনদে হাদীসটি বর্ণিত আছে। হাসান বসরী (রহঃ)-এর শাগরিদের কেউ কেউ হাসান কাবীসা ইবনু হুরায়স সূত্রে অন্য হাদীস বর্ণনা করেছেন। কিন্তু কাবীসা ইবনু হুরায়সই হ’ল প্রসিদ্ধ। আনাস ইবনু হাকীম সনদে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামথেকে এরূপ বক্তব্য বর্ণিত আছে।
باب مَا جَاءَ أَنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ الصَّلاَةُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ نَصْرِ بْنِ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا سَهْلُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ حَدَّثَنِي قَتَادَةُ، عَنِ الْحَسَنِ، عَنْ حُرَيْثِ بْنِ قَبِيصَةَ، قَالَ قَدِمْتُ الْمَدِينَةَ فَقُلْتُ اللَّهُمَّ يَسِّرْ لِي جَلِيسًا صَالِحًا . قَالَ فَجَلَسْتُ إِلَى أَبِي هُرَيْرَةَ فَقُلْتُ إِنِّي سَأَلْتُ اللَّهَ أَنْ يَرْزُقَنِي جَلِيسًا صَالِحًا فَحَدِّثْنِي بِحَدِيثٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَعَلَّ اللَّهَ أَنْ يَنْفَعَنِي بِهِ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلاَتُهُ فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ فَإِنِ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَيْءٌ قَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ انْظُرُوا هَلْ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ فَيُكَمَّلَ بِهَا مَا انْتَقَصَ مِنَ الْفَرِيضَةِ ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ عَلَى ذَلِكَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ تَمِيمٍ الدَّارِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَقَدْ رَوَى بَعْضُ أَصْحَابِ الْحَسَنِ عَنِ الْحَسَنِ عَنْ قَبِيصَةَ بْنِ حُرَيْثٍ غَيْرَ هَذَا الْحَدِيثِ وَالْمَشْهُورُ هُوَ قَبِيصَةُ بْنُ حُرَيْثٍ . وَرُوِيَ عَنْ أَنَسِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوُ هَذَا .
Huraith bin Qabisah narrated:
"I arrived in Al-Madinah and said: 'O Allah! Facilitate me to be in a righteous gathering.'" He said: "I sat with Abu Hurairah and said: 'Indeed I asked Allah to provide me with a righteous gathering. So narrate a hadith to me which you heard from Allah's Messenger (ﷺ) so that perhaps Allah would cause me to benefit from it.' He said: 'I heard Allah's Messenger (ﷺ) say: "Indeed the first deed by which a servant will be called to account on the Day of Resurrection is his Salat. If it is complete, he is successful and saved, but if it is defective, he has failed and lost. So if something is deficient in his obligatory (prayers) then the Lord, Mighty and Sublime says: 'Look! Are there any voluntary (prayers) for my worshipper?' So with them, what was deficient in his obligatory (prayers) will be completed. Then the rest of his deeds will be treated like that."
পরিচ্ছেদঃ রাত-দিনে বার রাকআত সুন্নাত সালাত আদায়ের ফযীলত।
৪১৪. মুহাম্মদ ইবনু রাফি ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত বার রাক’আত সুন্নাত আদায় করবে, আল্লাহ তা’আলা জান্নাতে তার জন্য একটি ঘর বানিয়ে দিবেনঃ যোহরের পূর্বে চার রাকআত, এরপর দু’রাকআত, মাগরিবের পর দু’রাকআত এশার পর দু’রাকআত, ফজরের পূর্বে দু’রাকআত। - ইবনু মাজাহ ১১৪০, তিরমিজী হাদিস নম্বরঃ ৪১৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উম্মু হাবীবা, আবূ হুরায়রা, আবূ মূসা ও ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদীসটি এই সনদে গারীব। কতক হাদীস বিশেষজ্ঞ রাবী মুগীরা ইবনু যিয়াদের স্মরণশক্তির সমালোচনা করেছেন।
باب مَا جَاءَ فِيمَنْ صَلَّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً مِنَ السُّنَّةِ وَمَا لَهُ فِيهِ مِنَ الْفَضْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ الرَّازِيُّ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ زِيَادٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ ثَابَرَ عَلَى ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً مِنَ السُّنَّةِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ حَبِيبَةَ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي مُوسَى وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَمُغِيرَةُ بْنُ زِيَادٍ قَدْ تَكَلَّمَ فِيهِ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ قِبَلِ حِفْظِهِ .
Aishah narrated that Allah's Messenger (S) said:
"Whoever is regular with twelve Rak'ah of Sunnah (prayer), Allah will build a house for him in Paradise: Four Rak'ah before Zuhr, two Rak'ah after it, two Rak'ah after Maghrib, two Rak'ah after Isha, and two Rak'ah before Fajr."
পরিচ্ছেদঃ রাত-দিনে বার রাকআত সুন্নাত সালাত আদায়ের ফযীলত।
৪১৫. মুহাম্মাদ ইবনু গায়লান (রহঃ) .... উম্মু হাবীবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ যে ব্যক্তি রাত-দিনের বার রাকআত (সুন্নাত) সালাত (নামায/নামাজ) আদায় করবে, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবেঃ যোহরের পূর্বে চার রাকআত, এরপর দু’রাকআত, মাগরিবের পর দু’রাকআত, এশার পর দু’রাকআত, ভোরের সালাত ফজরের পূর্বে দু’রাকআত। - ইবনু মাজাহ ১১৪১, তিরমিজী হাদিস নম্বরঃ ৪১৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই বিষয়ে আম্বাসা সূত্রে বর্ণিত উম্মু হাবীবা রাদিয়াল্লাহু আনহা-এর রিওয়ায়াতটি হাসান-সহীহ। আম্বাসা থেকে অন্য সনদে ও হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِيمَنْ صَلَّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً مِنَ السُّنَّةِ وَمَا لَهُ فِيهِ مِنَ الْفَضْلِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا مُؤَمَّلٌ، - هُوَ ابْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ صَلَّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْفَجْرِ " . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ عَنْبَسَةَ عَنْ أُمِّ حَبِيبَةَ فِي هَذَا الْبَابِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ عَنْ عَنْبَسَةَ مِنْ غَيْرِ وَجْهٍ .
Umm Habibah narrated that Allah's Messenger (S) sad:
"Whoever prays twelve Rak'ah in a day and night, a house will be built from him in Paradise: Four Rak'ah before Zuhr, two Rak'ah after it, two Rak'ah after Maghrib, two Rak'ah after Isha, and two Rak'ah before Fajr in the morning Salat."
পরিচ্ছেদঃ ফজরের দু’রাকআত (সুন্নাত)-এর ফযীলত।
৪১৬. সালিহ ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামইরশাদ করেন, ফজরের দু’রাকআত সালাত (নামায/নামাজ) দুনিয়া এবং সবকিছু থেকে উত্তম। - ইরওয়া ৪৩৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪১৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। ইমাম আহমদ ইবনু হাম্বল (রহঃ)-ও সালিহ ইবনু আবদিল্লাহ আত্-তিরমিযী (রহঃ) থেকে হাদীস বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي رَكْعَتَىِ الْفَجْرِ مِنَ الْفَضْلِ
حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ التِّرْمِذِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى أَحْمَدُ بْنُ حَنْبَلٍ عَنْ صَالِحِ بْنِ عَبْدِ اللَّهِ التِّرْمِذِيِّ حَدِيثَ عَائِشَةَ .
Aishah narrated that :
Allah's Messenger (S) said: "The two Rak'ah of Fajr are better than the world and what is in it."
পরিচ্ছেদঃ ফজরের দু’রাকআত (সুন্নাত) সংক্ষিপ্ত করা এবং তাতে নবী (ﷺ)-এর কিরআত।
৪১৭. মাহমূদ ইবনু গায়লান ও আবূ আম্মার ..... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি একমাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করেছি। তিনি ফজরের পূর্বের দু’রাক’আতে ’কুল ইয়া আয়্যূহাল কাফিরূন’ এবং ’কুল হুওয়াল্লাহু আহাদ’ পাঠ করতেন। - ইবনু মাজাহ ১১৪৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৪১৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু মাসউদ, আনাস, আবূ হুরায়রা, ইবনু আব্বাস, হাফসা ও আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। সাওরীর বরাতে আবূ ইসহাকের রিওয়ায়াতে আবূ আহমাদের সনদে ব্যতীত আছে কিনা আমরা জানি না। হাদীসবিদগণের নিকট প্রসিদ্ধ হ’ল ইসরাঈলের সূত্রে আবূ ইসহাকের রিওয়ায়াত। আহমদ ... ইসরাঈল (রহঃ) সূত্রেও এই হাদীসটি বর্ণিত আছে। আবূ আহমদ যুবায়রী হাদীস বর্ণনায় বিশ্বস্ত। রাবী বলেনঃ আমি বুন্দারকে বলতে শুনেছি, আবূ আহমদ যুবায়রী থেকে অধিক স্মরণশক্তিসম্পন্ন আমি আর কাউকে দেখিনি। আবূ আহমদ আয্-যুবায়রী বিশ্বস্ত ও হাফিযুল হাদীস রাবী। তাঁর নাম হ’ল, মুহাম্মাদ ইবনু আবদিল্লাহ ইবনু আয্-যুবায়র, আল-কূফী আল-আসা’দী।
باب مَا جَاءَ فِي تَخْفِيفِ رَكْعَتَىِ الْفَجْرِ وَمَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِيهِمَا
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، وَأَبُو عَمَّارٍ قَالاَ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ رَمَقْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم شَهْرًا فَكَانَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ بِـْ : (يَا أَيُّهَا الْكَافِرُونَ ) وَ (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ) قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَأَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ عَبَّاسٍ وَحَفْصَةَ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ وَلاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ الثَّوْرِيِّ عَنْ أَبِي إِسْحَاقَ إِلاَّ مِنْ حَدِيثِ أَبِي أَحْمَدَ وَالْمَعْرُوفُ عِنْدَ النَّاسِ حَدِيثُ إِسْرَائِيلَ عَنْ أَبِي إِسْحَاقَ . وَقَدْ رُوِيَ عَنْ أَبِي أَحْمَدَ عَنْ إِسْرَائِيلَ هَذَا الْحَدِيثُ أَيْضًا . وَأَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ثِقَةٌ حَافِظٌ . قَالَ سَمِعْتُ بُنْدَارًا يَقُولُ مَا رَأَيْتُ أَحَدًا أَحْسَنَ حِفْظًا مِنْ أَبِي أَحْمَدَ الزُّبَيْرِيِّ . وَأَبُو أَحْمَدَ اسْمُهُ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ الْكُوفِيُّ الأَسَدِيُّ .
Ibn Umar narrated:
"I watched the Prophet (S) for a month. In the two Rak'ah before Fajr he would recite: Say: "O you disbelievers!" and Say: "Allah is One"."
পরিচ্ছেদঃ ফজরের দু‘রাকআত সুন্নাতের পর কথা বলা।
৪১৮. ইউসুফ ইবনু ঈসা আল-মারওয়াযী (রহঃ) ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ ফজরের দু’রাকআত সুন্নাত আদায়ের পর কোন প্রয়োজন থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কথা বলতেন, আর তা না হলে সালাতের জন্য বেরিয়ে যেতেন। - সহিহ আবু দাউদ ১১৪৭,১১৪৮, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪১৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। সাহাবী ও অন্যান্য আলিমগণ সুবহে সা’দিকের পর থেকে ফজরের সালাত (নামায/নামাজ) আদায় না করা পর্যন্ত আল্লাহর যিকর বা প্রয়োজনীয় কথা ছাড়া অন্য কথা বলা মাকরূহ বলে মত প্রকাশ করেছেন। ইমাম আহমদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত এ-ই।
باب مَا جَاءَ فِي الْكَلاَمِ بَعْدَ رَكْعَتَىِ الْفَجْرِ
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، قَالَ سَمِعْتُ مَالِكَ بْنَ أَنَسٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا صَلَّى رَكْعَتَىِ الْفَجْرِ فَإِنْ كَانَتْ لَهُ إِلَىَّ حَاجَةٌ كَلَّمَنِي وَإِلاَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ كَرِهَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمُ الْكَلاَمَ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ حَتَّى يُصَلِّيَ صَلاَةَ الْفَجْرِ إِلاَّ مَا كَانَ مِنْ ذِكْرِ اللَّهِ أَوْ مِمَّا لاَ بُدَّ مِنْهُ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ .
Aishah narrated:
"When Allah's Messenger (S) prayed the two Rak'ah (before) Fajr if he needed something from me he would talk to me, if not, he would go to Salat."
পরিচ্ছেদঃ সুবহে সাদিকের পর ফজরের দু‘রাকআত (সুন্নাত) ব্যতীত অন্য কোন (নফল) সালাত নেই।
৪১৯. আহমদ ইবনু আবদা আয্-যাবরী (রহঃ) .... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ সুবহে সা’দিকের পর দু’সিজদা (দু’রাকআত সুন্নাত) ব্যতীত কোন সালাত (নামায/নামাজ) নেই। হাদীসটির র্মম হলো, সুবহে সা’দিকের পর দু’রাকআত সুন্নাত ব্যতীত (নফল) কোন সালাত (নামায/নামাজ) নাই। - ইরওয়া ৪৭৮, সহিহ আবু দাউদ ১১৫৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৪১৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু আমর ও হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি গারীব। কুদামা ইবনু মূসা-এর সূত্র ব্যতীত এটির রিওয়ায়াত আছে বলে আমরা জানি না। তবে তার সনদে একাধিক রাবী এটি বর্ণনা করেছেন। আলিমগণ এই বিষয়ে সকলেই একমত। ফজরের দু’রাকআত সুন্নাত ছাড়া সুবহে সা’দিকের পর অন্য সালাত আদায় করা মাকরূহ বলে তারা মত প্রকাশ করেছেন।
باب مَا جَاءَ " لاَ صَلاَةَ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ إِلاَّ رَكْعَتَيْنِ "
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ قُدَامَةَ بْنِ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ الْحُصَيْنِ، عَنْ أَبِي عَلْقَمَةَ، عَنْ يَسَارٍ، مَوْلَى ابْنِ عُمَرَ عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ صَلاَةَ بَعْدَ الْفَجْرِ إِلاَّ سَجْدَتَيْنِ " . وَمَعْنَى هَذَا الْحَدِيثِ إِنَّمَا يَقُولُ لاَ صَلاَةَ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ إِلاَّ رَكْعَتَىِ الْفَجْرِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَحَفْصَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ قُدَامَةَ بْنِ مُوسَى وَرَوَى عَنْهُ غَيْرُ وَاحِدٍ . وَهُوَ مَا اجْتَمَعَ عَلَيْهِ أَهْلُ الْعِلْمِ كَرِهُوا أَنْ يُصَلِّيَ الرَّجُلُ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ إِلاَّ رَكْعَتَىِ الْفَجْرِ .
Ibn Umar narrated that:
Allah's Messenger (S) said: "There is no Salat after Al-Fajr (begins) except two prostrations."
পরিচ্ছেদঃ ফজরের দু’রাকআত (সুন্নাতের) পর শয়ন করা।
৪২০. বিশর ইবনু মু’আয আল-আকদী (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তোমাদের কেউ যখন ফজরের দু’রাকআত সুন্নাত আদায় করে নেয়, তখন সে যেন ডান কাতে (কিছুক্ষন) শুয়ে থাকে। - মিশকাত ১২০৬, সহিহ আবু দাউদ ১১৪৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৪২০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ, তবে সনদে গারীব। আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে, তার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের দু’রাকআত সুন্নাত আদায় করতেন তখন এরপর ডান কাতে শুয়ে থাকতেন। কতক আলিম এইরূপে শোয়া মুস্তাহাব বলে অভিমত দিয়েছেন।
باب مَا جَاءَ فِي الاِضْطِجَاعِ بَعْدَ رَكْعَتَىِ الْفَجْرِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا صَلَّى أَحَدُكُمْ رَكْعَتَىِ الْفَجْرِ فَلْيَضْطَجِعْ عَلَى يَمِينِهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا صَلَّى رَكْعَتَىِ الْفَجْرِ فِي بَيْتِهِ اضْطَجَعَ عَلَى يَمِينِهِ . وَقَدْ رَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنْ يُفْعَلَ هَذَا اسْتِحْبَابًا .
Abu Hurairah narrated that:
Allah's Messenger (S) said: "When one of you prays the two Rak'ah of Fajr then let him lay down on his right (side)."
পরিচ্ছেদঃ যখন সালাতের ইকামত হয়ে যাবে তখন ফরয সালাত ছাড়া সালাত নাই।
৪২১. আহমদ ইবনু মানী (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ যখন সালাতের ইকামত হয়ে যায় তখন ফরয সালাত (নামায/নামাজ) ছাড়া অন্য কোন সালাত নাই। - ইবনু মাজাহ ১১৫১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪২১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু বুহায়না, আবদুল্লাহ ইবনু আমর, আবদুল্লাহ ইবনু সারজিস, ইবনু আব্বাস এবং আনাস রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আয়্যূব, ওয়ারকা ইবনু উমর, যিয়াদ ইবনু সা’দ, ইসমাঈল ইবনু মুসলিম এবং মুহাম্মদ ইবনু জুনাদা ও আমর ইবনু দ্বীনার (রহঃ) আতা ইবনু ইয়াসার আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
হাম্মাদ ইবনু যায়দ ও সুফইয়ান ইবনু উয়ায়না (রহঃ)-ও আমর ইবনু দ্বীনার (রহঃ) থেকে একটি রিওয়ায়াত করেছেন। কিন্তু তারা এটি মারফূ হিসাবে রিওয়ায়াত করেননি। তবে মারফূ হিসাবে বর্ণিত রিওয়ায়াতটাই আমাদের মতে অধিক সহীহ। সাহাবী এবং অন্যান্য আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন যে, যখন সালাতের ইকামত হয়ে যায় তখন কেউ ফরয ব্যতীত কোন সালাত (নামায/নামাজ) আদায় করবে না। সুফইয়ান সাওরী, ইবনু মুবারক, শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত ও এ-ই। এই হাদীসটি আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য সনদে ও বর্ণিত আছে। আয়্যাশ ইবনু আব্বাস আল-কিতয়ানী আল-মিসরী (রহঃ)-ও আবূ সালামা সূত্রে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদীস বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ " إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوبَةُ "
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ عَطَاءَ بْنَ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوبَةُ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ بُحَيْنَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ وَابْنِ عَبَّاسٍ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ . وَهَكَذَا رَوَى أَيُّوبُ وَوَرْقَاءُ بْنُ عُمَرَ وَزِيَادُ بْنُ سَعْدٍ وَإِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ وَمُحَمَّدُ بْنُ جُحَادَةَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرَوَى حَمَّادُ بْنُ زَيْدٍ وَسُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ فَلَمْ يَرْفَعَاهُ . وَالْحَدِيثُ الْمَرْفُوعُ أَصَحُّ عِنْدَنَا . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ أَنْ لاَ يُصَلِّيَ الرَّجُلُ إِلاَّ الْمَكْتُوبَةَ . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ رَوَاهُ عَيَّاشُ بْنُ عَبَّاسٍ الْقِتْبَانِيُّ الْمِصْرِيُّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا .
Abu Hurairah narrated that:
Allah's Messenger (S) said: "When the Iqamah has been called for the Salat then there is no Salat except the obligatory."
পরিচ্ছেদঃ কারো যদি ফজরের পূর্বের দু’রাকআত (সুন্নাত) ছুটে যায় তবে ফজরের ফরযের পর তা আদায় করবে।
৪২২. মুহাম্মাদ ইবনু আমর আস্-সাওয়াক (রহঃ) .... কায়স রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে এলেন। সালাতের ইকামত দেওয়া হলো, আমিও তাঁর সঙ্গে ফজরের সালাত (নামায/নামাজ) আদায় করলাম। সালাত থেকে ফিরে তিনি আমাকে সালাতরত দেখতে পেলেন। বললেনঃ হে কায়স! থাম, এইই সাথে দুই সালাত পড়ছ! আমি বললামঃ হে আল্লাহর রাসূল! আমি ফজরের দু’রাকআত সুন্নাত পড়তে পাড়িনি। তিনি বললেনঃ তা হলে অসুবিধা নেই। - ইবনু মাজাহ ১১৫১, তিরমিজী হাদিস নম্বরঃ ৪২২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ সা’দ ইবনু সাঈদের সনদ ব্যতীত মুহাম্মাদ ইবনু ইবরাহীম (রহঃ)-এর হাদীস সম্পর্কে আমাদের কিছু জানা নাই। সুফইয়ান ইবনু উয়ায়না বলেনঃ আতা ইবনু আবী রাবাহ এই হাদীসটি সা’দ ইবনু সাঈদ (রহঃ) থেকে রিওয়ায়াত করেছেন। এই হাদীসটি সুরসাল হিসারে বর্ণিত। মক্কাবাসী আলিমগণ এই হাদীস অনুসারে অভিমত দিয়েছেন। তারা সূর্যোদয়ের পূর্বে ফরজের পর দু’রাকআত কাবলাল ফজর সুন্নাত আদায় করায় কোন অসুবিধা আছে বলে মনে করেন না। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই স’দ ইবনু সাঈদ হলেন ইয়াহইয়া ইবনু সাঈদ আল-আনসারী (রহঃ)-এর ভাই। কায়স রাদিয়াল্লাহু আনহু হলেন ইয়াহিয়া ইবনু সাঈদ-এর পিতামহ। বলা হয় তিনি হলেন কায়স ইবনু আমর; কথিত আছে যে, তিনি হলেন কায়স ইবনু ফাহ্দ। এই হাদীসটির সনদ মুত্তাসিল নয়। রাবীু মুহাম্মাদ ইবনু ইবরাহীম আত্-তায়মী (রহঃ) সরাসরি কায়স রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শোনেননি। কেউ কেউ এই হাদিসটি সা’দ ইবন সাইদ সুত্রে মুহাম্মাদ ইবন ইব্রাহীম থেকে বর্ণনা করেছেন যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে কায়স রাদিয়াল্লাহু আনহ-কে দেখলেন...। আর এ বক্তব্যটি আবদুল আযীয সা’দ ইবনু সাঈদ সূত্রে বর্ণিত বক্তব্য থেকে অধিক নির্ভরযোগ্য।
باب مَا جَاءَ فِيمَنْ تَفُوتُهُ الرَّكْعَتَانِ قَبْلَ الْفَجْرِ يُصَلِّيهِمَا بَعْدَ صَلاَةِ الْفَجْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو السَّوَّاقُ الْبَلْخِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ جَدِّهِ، قَيْسٍ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأُقِيمَتِ الصَّلاَةُ فَصَلَّيْتُ مَعَهُ الصُّبْحَ ثُمَّ انْصَرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَوَجَدَنِي أُصَلِّي فَقَالَ " مَهْلاً يَا قَيْسُ أَصَلاَتَانِ مَعًا " . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَمْ أَكُنْ رَكَعْتُ رَكْعَتَىِ الْفَجْرِ . قَالَ " فَلاَ إِذًا " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ لاَ نَعْرِفُهُ مِثْلَ هَذَا إِلاَّ مِنْ حَدِيثِ سَعْدِ بْنِ سَعِيدٍ . وَقَالَ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ سَمِعَ عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ مِنْ سَعْدِ بْنِ سَعِيدٍ هَذَا الْحَدِيثَ . وَإِنَّمَا يُرْوَى هَذَا الْحَدِيثُ مُرْسَلاً . وَقَدْ قَالَ قَوْمٌ مِنْ أَهْلِ مَكَّةَ بِهَذَا الْحَدِيثِ لَمْ يَرَوْا بَأْسًا أَنْ يُصَلِّيَ الرَّجُلُ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْمَكْتُوبَةِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ . قَالَ أَبُو عِيسَى وَسَعْدُ بْنُ سَعِيدٍ هُوَ أَخُو يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ . قَالَ وَقَيْسٌ هُوَ جَدُّ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ وَيُقَالُ هُوَ قَيْسُ بْنُ عَمْرٍو وَيُقَالُ هُوَ قَيْسُ بْنُ قَهْدٍ . وَإِسْنَادُ هَذَا الْحَدِيثِ لَيْسَ بِمُتَّصِلٍ مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ لَمْ يَسْمَعْ مِنْ قَيْسٍ . وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ فَرَأَى قَيْسًا . وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ عَبْدِ الْعَزِيزِ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ .
Qais narrated:
"Allah's Messenger (S) went out and the Iqamah was called for the Salat so I prayed As-Subh with him. Then the Prophet (S) turned and found me performing Salat so he said: 'Easy O Qais! Are there two prayers together?' I said: 'O Messenger of Allah! I did not perform the two Rak'ah (before) Fajr.' He said: 'Then there is no harm.'"
পরিচ্ছেদঃ ফরযের পূর্বে ফজরের দু’রাকআত (সুন্নাত) আদায় না করা গেলে সূর্যোদয়ের পর এই দু’রাকআত আদায় করা,
৪২৩. উকবা ইবনু মুকরাম আল-আম্মী আল-বাসরী (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ কেউ যদি ফরযের পূর্বে ফজরের দু’রাকআত আদায় না করে থাকে, তবে সে যেন সূর্যোদয়ের পর তা আদায় করে। - সহিহাহ ২৩৬১, তিরমিজী হাদিস নম্বরঃ ৪২৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই সূত্র ছাড়া আমরা হাদীসটি সম্পর্কে কিছু জানি না। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি এই ধরনের আমল করেছেন। কতক আলিমও এতদুনুসারে আমল গ্রহণ করেছেন। সুফইয়ান সাওরী, শাফিঈ, আহমদ, ইসহাক ও ইবনু মুবারকেরও অভিমত এ-ই। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন, এই সনদে হাম্মাম (রহঃ) থেকে আমর ইবনু আসিম আল-কিলবী (রহঃ) ছাড়া আর কেউ এরূপ বর্ণনা করেছেন বলে আমরা জানি না। প্রসিদ্ধ হল কাতাদা নাযর ইবনু আনাস বশীর ইবনু নাহিক আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত এই হাদীসটিঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূর্যোদয়ের পূর্বে ফজরের সালাতের এক রাকআত যদি কেউ পায়, তবে সে ফজরের সালাত (নামায/নামাজ) পেল।
باب مَا جَاءَ فِي إِعَادَتِهِمَا بَعْدَ طُلُوعِ الشَّمْسِ
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَىِ الْفَجْرِ فَلْيُصَلِّهِمَا بَعْدَ مَا تَطْلُعُ الشَّمْسُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ فَعَلَهُ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . قَالَ وَلاَ نَعْلَمُ أَحَدًا رَوَى هَذَا الْحَدِيثَ عَنْ هَمَّامٍ بِهَذَا الإِسْنَادِ نَحْوَ هَذَا إِلاَّ عَمْرَو بْنَ عَاصِمٍ الْكِلاَبِيَّ . وَالْمَعْرُوفُ مِنْ حَدِيثِ قَتَادَةَ عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنْ صَلاَةِ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ " .
Abu Hurairah narrated that:
Allah's Messenger (S) said: "Whoever did not pray the two Rak'ah (before) Fajr then let him pray them after the sun has risen."
পরিচ্ছেদঃ যোহরের পূর্বে চার রাকআত।
৪২৪. মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ..... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পূর্বে চার রাকআত এবং এরপর দু’রাকআত সুন্নাত সালাত (নামায/নামাজ) আদায় করতেন। -ইবনু মাজাহ ১১৬১, তিরমিজী হাদিস নম্বরঃ ৪২৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা ও উম্মু হাবীবা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীস হাসান। আবূ বকর আল-’আত্তার (রহঃ) সুফইয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ হারিস (আল-আওয়ার) এর রিওয়ায়াতের তুলনায় রাবী আসিম ইবনু যামরার রিওয়ায়াত অধিক মর্যাদাসম্পন্ন তা আমরা জানি। অধিকাংশ সাহাবী এবং পরবর্তী আলিম এই হাদীস অনুসারে আমল গ্রহণ করেছেন। যোহরের পূর্বে চার রাকআত আদায় করা পছন্দীয় বলে তার মনে করেন। সুফইয়ান সাওরী, ইবনু মুরাবক ও ইসহাক (রহঃ)-এর অভিমতও এ-ই। কতক আলিম বলেন রাতের হোক বা দিনের, (ফরয ছাড়া অন্যান্য) সালাত হলো দু’রাকআত দু’রাকআত করে। তারা প্রতি দু’রাকআতের মাঝে ব্যবধান হওয়ার অভিমত পোষণ করেন। ইমাম শাফিঈ ও আহমদের অভিমত এ-ই।
باب مَا جَاءَ فِي الأَرْبَعِ قَبْلَ الظُّهْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا وَبَعْدَهَا رَكْعَتَيْنِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأُمِّ حَبِيبَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ . قَالَ أَبُو بَكْرٍ الْعَطَّارُ قَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ سُفْيَانَ قَالَ كُنَّا نَعْرِفُ فَضْلَ حَدِيثِ عَاصِمِ بْنِ ضَمْرَةَ عَلَى حَدِيثِ الْحَارِثِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ يَخْتَارُونَ أَنْ يُصَلِّيَ الرَّجُلُ قَبْلَ الظُّهْرِ أَرْبَعَ رَكَعَاتٍ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَإِسْحَاقَ وَأَهْلِ الْكُوفَةِ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ صَلاَةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى يَرَوْنَ الْفَصْلَ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ . وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ .
Ali narrated:
"The Prophet (S) would pray four Rak'ah before Az-Zuhr and two Rak'ah after it."
পরিচ্ছেদঃ যোহরের পর দু’রাকআত।
৪২৫. আহমদ ইবনু মানী (রহঃ) ..... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে যোহরের পূর্বে দু’রাকআত এবং এর পর দু’রাকআত (সুন্নাত) সালাত (নামায/নামাজ) আদায় করেছি। - সহিহ আবু দাউদ ১১৩৮, বুখারি আরো পূর্ণভাবে, তিরমিজী হাদিস নম্বরঃ ৪২৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী ও আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি সহীহ।
باب مَا جَاءَ فِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ صَحِيحٌ .
Ibn Umar narrated:
"I prayed two Rak'ah with the Prophet (S) before Az-Zuhr and two Rak'ah after it."
পরিচ্ছেদঃ এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ
৪২৬. আবদুল ওয়ারিস ইবনু উবাযদুল্লাহ আল-আতাকী আল-মারওয়াযী (রহঃ) .... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পূর্বে চার রাকআত (সুন্নাত) আদায় না করতে পারলে যোহরের পর তা আদায় করতেন। - তামামুল মিন্নাহ, যইফা ৪২০৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৪২৬ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-গারীব। এই সূত্রেই আমরা ইবনু মুবারক (রহঃ) এর রিওয়ায়াত সম্পর্কে জানতে পারি। কায়স ইবনুুর রাবী (রহঃ) শু’বা খালিদ আল-হাজযা সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। শু’বা (রহঃ) থেকে খালিদ আল-হাজযা ছাড়া আর কেউ এটি রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নাই। আবদুর রহমান ইবনু আবী লায়লা (রহঃ) সূত্রেও রাসূল থেকে অনুরূপ বর্ণিত আছে।
باب مِنْهُ آخَرُ
حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ الْعَتَكِيُّ الْمَرْوَزِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا لَمْ يُصَلِّ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ صَلاَّهُنَّ بَعْدَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ ابْنِ الْمُبَارَكِ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رَوَاهُ قَيْسُ بْنُ الرَّبِيعِ عَنْ شُعْبَةَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ نَحْوَ هَذَا . وَلاَ نَعْلَمُ أَحَدًا رَوَاهُ عَنْ شُعْبَةَ غَيْرَ قَيْسِ بْنِ الرَّبِيعِ وَقَدْ رُوِيَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوُ هَذَا .
Aishah narrated:
"When the Prophet (S) would not perform the four Rak'ah before Az-Zuhr he would pray them after it."
পরিচ্ছেদঃ এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ
৪২৭. আলী ইবনু হুযর .... উম্মু হাবীবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যোহরের পূর্বে চার রাকআত এবং এর পর চার রাকআত সুন্নাত আদায় করবে, আল্লাহ তা’আলা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। - ইবনু মাজাহ ১১৬০, তিরমিজী হাদিস নম্বরঃ ৪২৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন: এই হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়াও হাদীসটি বর্ণিত আছে।
باب مِنْهُ آخَرُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ الشُّعَيْثِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ صَلَّى قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا وَبَعْدَهَا أَرْبَعًا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ .
Umm Habibah narrated that:
Allah's Messenger (S) said: "Whoever prays four before Az-Zuhr and four after, Allah makes him prohibited for the Fire."
পরিচ্ছেদঃ এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ
৪২৮. আবূ বকর মুহাম্মাদ ইবনু ইসহাক আল-বাগদাদী (রহঃ) ..... আম্বাসা ইবনু আবী সুফইয়ান (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমাদের বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী উম্মু হাবীবা রাদিয়াল্লাহু আনহা কে বলতে শুনেছি যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি নিয়মিত যোহরের পূর্বে চার রাকআত এবং এরপর চার রাকআত সুন্নাত আদায় করবে, আল্লাহ তা’আলা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। - প্রাগুক্ত, তিরমিজী হাদিস নম্বরঃ ৪২৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ হাদীসটি হাসান-সহীহ এবং এই সনদে গারীব। রাবী কাসিম হলেন ইবনু আবদির রহমান। আবূ আবদির রাহমান তার উপনাম। তিনি ছিলেন আবদুর রহমান ইবনু খালিদ ইবনু ইয়াযীদ ইবনু মুআ’বিয়ার মাওলা বা আযাদকৃত দাস। শামে বসবাস করতেন। তিনি সিকাহ বা নির্ভরযোগ্য রাবী এবং প্রসিদ্ধ হাদীস বিশারদ আবূ উমামার শাগরিদ।
باب مِنْهُ آخَرُ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْبَغْدَادِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ التِّنِّيسِيُّ الشَّأْمِيُّ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنِي الْعَلاَءُ، هُوَ ابْنُ الْحَارِثِ عَنِ الْقَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، قَالَ سَمِعْتُ أُخْتِي أُمَّ حَبِيبَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعٍ بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَالْقَاسِمُ هُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ يُكْنَى أَبَا عَبْدِ الرَّحْمَنِ وَهُوَ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ خَالِدِ بْنِ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ وَهُوَ ثِقَةٌ شَأْمِيٌّ وَهُوَ صَاحِبُ أَبِي أُمَامَةَ .
Umm Habibah the wife of the Prophet (S) narrated that:
She heard Allah's Messenger (S) saying: "Whoever maintains four Rak'ah before Az-Zuhr and four after it, Allah makes him prohibited for the Fire."
পরিচ্ছেদঃ আসরের পূর্বে চার রাকআত ।
৪২৯. বুনদার মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ..... আলী (রাঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পূর্বে চার রাকআত (সুন্নাত) আদায় করতেন। মাঝে (তাশাহহুদ পাঠকালে) আল্লাহর মুকাররাব ফেরেশতা ও তাঁদের অনুসারী মুসলিম ও মুমিনদের উপর সালাম পেশ করতেন। - ইবনু মাজাহ ১১৬১, তিরমিজী হাদিস নম্বরঃ ৪২৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু উমর ও আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) আসরের পূর্বে চার রাকআত (সুন্নাত দু’রাকআত করে) আলাদা আলাদা না করার বিষয়টিকে গ্রহণ করেছেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি প্রমাণ হিসাবে পেশ করেন। এই হাদীসে উলেস্নখিত ’’সালাম দ্বারা এর মাঝে ব্যবধান করতেন’’ কথাটির মর্ম হল তিনি দু’রাকআত-এর মাঝে তাশাহ্হুদ পাঠ করতেন। ইমাম শফিঈ ও আহমদ (রহঃ)-এর অভিমত হ’ল, রাত ও দিনের (নফল) সালাত (নামায/নামাজ) হবে দুই-দুই রাকআত করে। সুতরাং তারা আসরের পূর্বেও এই ক্ষেত্রে দু’রাকআত করে আলাদা আলাদা আদায় করা পছন্দ করেন।
باب مَا جَاءَ فِي الأَرْبَعِ قَبْلَ الْعَصْرِ
حَدَّثَنَا بُنْدَارٌ، مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ، هُوَ الْعَقَدِيُّ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي قَبْلَ الْعَصْرِ أَرْبَعَ رَكَعَاتٍ يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ عَلَى الْمَلاَئِكَةِ الْمُقَرَّبِينَ وَمَنْ تَبِعَهُمْ مِنَ الْمُسْلِمِينَ وَالْمُؤْمِنِينَ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ . وَاخْتَارَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَنْ لاَ يُفْصَلَ فِي الأَرْبَعِ قَبْلَ الْعَصْرِ وَاحْتَجَّ بِهَذَا الْحَدِيثِ . وَقَالَ إِسْحَاقُ وَمَعْنَى أَنَّهُ يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ يَعْنِي التَّشَهُّدَ . وَرَأَى الشَّافِعِيُّ وَأَحْمَدُ صَلاَةَ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى يَخْتَارَانِ الْفَصْلَ فِي الأَرْبَعِ قَبْلَ الْعَصْرِ .
Ali narrated:
"Allah's Messenger (S) would pray four Rak'ah before Al-Asr separating between them with At-Taslim upon the angels that are close (to Allah) and those who follow them among the Muslims and the believers."
পরিচ্ছেদঃ আসরের পূর্বে চার রাকআত ।
৪৩০. ইয়াহ্ইয়া ইবনু মূসা, আহমদ ইবরাহীম, মাহমূদ ইবনু গায়লান প্রমুখ (রহঃ) .... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ আল্লাহ তা’আলা সেই ব্যক্তির উপর রহম করুন যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকআত (সুন্নাত) আদায় করে। - মিশকাত ১১৭০, সহিহ আবু দাউদ ১১৫৪, তা’লীকুর রাগীব ১/২০৪, তা’লীক আলা ইবনু খুজাইমাহ ১১৯৩, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৩০ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-গারীব।
باب مَا جَاءَ فِي الأَرْبَعِ قَبْلَ الْعَصْرِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، وَأَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ مِهْرَانَ، سَمِعَ جَدَّهُ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ .
Ibn Umar narrated that :
The Prophet (S) said: "May Allah have mercy upon a man who prays four before Al-Asr."
পরিচ্ছেদঃ মাগরিবের দু’রাকআত (সুন্নাত) এবং এর কিরাআত।
৪৩১. আবূ মূসা মুহাম্মাদ ইবনুল মূসান্না ...... আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি কতবার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পাঠ করতে শুনেছি তা গুনতে পারব না, তবে আমি অসংখ্যবার শুনেছি তিনি মাগরিবের পর দু’রাকআত সুন্নাতে পাঠ করতেন। قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ এবং قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ - ইবনু মাজাহ ১১৬৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৩১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি গারীব। আবদুল মালিক ইবনু মা’দান আসিম রাদিয়াল্লাহু আনহু সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
باب مَا جَاءَ فِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَالْقِرَاءَةِ فِيهِمَا
حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مَعْدَانَ، عَنْ عَاصِمِ بْنِ بَهْدَلَةَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّهُ قَالَ مَا أُحْصِي مَا سَمِعْتُ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَفِي الرَّكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْفَجْرِ بِـ :(قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ) وَ (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ) . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ الْمَلِكِ بْنِ مَعْدَانَ عَنْ عَاصِمٍ .
Abdullah bin Mas'ud narrated:
"I can not enumerate (how many times) I heard Allah's Messenger (S) reciting - in the two Rak'ah after Al-Maghrib and the two Rak'ah before Salatul-Fajr with: Say: "O you disbelievers!" and Say: "He is Allah the One."
পরিচ্ছেদঃ এই দু’রাকআত ঘরে আদায় করা।
৪৩২. আহমদ ইবনু মানী’ .... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে তাঁর ঘরে মাগরিবের পর দু’রাকআত (সুন্নাত) আদায় করেছি। - সহিহ আবু দাউদ ১১৫৮, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৩২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে রাফি ইবনু খাদীজ ও কা’ব ইবনু উজরা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ أَنَّهُ يُصَلِّيهِمَا فِي الْبَيْتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ فِي بَيْتِهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ وَكَعْبِ بْنِ عُجْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Ibn Umar narrated:
"I prayed two Rak'ah after Al-Maghrib with the Prophet (S) in his house."
পরিচ্ছেদঃ এই দু’রাকআত ঘরে আদায় করা।
৪৩৩. হাসান ইবনু আলী আল-হুলওয়ালী (রহঃ) ...... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে-দিনে দশ রাকআত (ফরয ব্যতীত) সালাত (নামায/নামাজ) আদায় করতেন বলে আমার স্মৃতিতে সংরক্ষিত রেখেছি... যোহরের পূর্বে দু’রাকআত, এর পরে দু’রাকআত, মাগরিবের পর দু’রাকআত, এশার পর দু’রাকআত আর উম্মুল মু’মিনীন হাফসা রাদিয়াল্লাহু আনহা আমাকে বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বে দু’রাকআত আদায় করতেন। - ইরওয়া ৪৪০, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৩৩ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ أَنَّهُ يُصَلِّيهِمَا فِي الْبَيْتِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ حَفِظْتُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَشْرَ رَكَعَاتٍ كَانَ يُصَلِّيهَا بِاللَّيْلِ وَالنَّهَارِ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ الآخِرَةِ . قَالَ وَحَدَّثَتْنِي حَفْصَةُ أَنَّهُ كَانَ يُصَلِّي قَبْلَ الْفَجْرِ رَكْعَتَيْنِ . هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Ibn Umar narrated:
"I memorized ten Rak'ah from Allah's Messenger (S) which he would pray in a night and a day: Two Rak'ah before Az-Zuhr, two after it; two Rak'ah after Al-Maghrib and two Rak'ah after the latter Isha." He said: "And Hafsah narrated to me that he (S) would pray two Rak'ah before Al-Fajr."
পরিচ্ছেদঃ এই দু’রাকআত ঘরে আদায় করা।
৪৩৪. হাসান ইবনু আলী (রহঃ) .... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ বর্ণিত আছে। - তিরমিজী হাদিস নম্বরঃ ৪৩৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ أَنَّهُ يُصَلِّيهِمَا فِي الْبَيْتِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Ibn Umar :
has a similar narration
পরিচ্ছেদঃ মাগরিবের পর ছয় রাকআত (নফল) সালাত আদায়ের ফযীলত।
৪৩৫. আবূ কুরায়ব অর্থাৎ মুহাম্মদ ইবনুল আলা আল-হামদানী আল-কূফী (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ কেউ যদি মাগরিবের পর ছয় রাকআত (নফল) আদায় করে এবং এর মাঝে সে যদি কোন মন্দ কথা না বলে, তবে তাকে বার বছর ইবাদত করার সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। [খুবই দুর্বল] - ইবনু মাজাহ ১১৬৭, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৩৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আয়িশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে, তিনি ইরশাদ করেনঃ মাগরিবের পর কেউ যদি বিশ রাকআত (নফল) সালাত (নামায/নামাজ) আদায় করে, আল্লাহ তাঁর জন্য জান্নাতে ঘর বানাবেন। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি গারীব। যায়দ ইবনুল হুবাব উমর ইবনু আবী খাসআম সূত্র ছাড়া এটি বর্ণিত আছে বলে আমরা জানি না। মুহাম্মাদ ইবনু ইসমাঈল আল-বুখারী (রহঃ)-কে বলতে শুনেছি, উমর ইবনু আবদুল্লাহ ইবনু আবী খাসআম মুনকারুল হাদীস (তাঁর হাদীস প্রত্যাখ্যাত)। তিনি তাকে খুবই যঈফ বলে মন্তব্য করেছেন।
باب مَا جَاءَ فِي فَضْلِ التَّطَوُّعِ وَسِتِّ رَكَعَاتٍ بَعْدَ الْمَغْرِبِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، - يَعْنِي مُحَمَّدَ بْنَ الْعَلاَءِ الْهَمْدَانِيَّ حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا عُمَرُ بْنُ أَبِي خَثْعَمٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ لَمْ يَتَكَلَّمْ فِيمَا بَيْنَهُنَّ بِسُوءٍ عُدِلْنَ لَهُ بِعِبَادَةِ ثِنْتَىْ عَشْرَةَ سَنَةً " . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِيَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ عِشْرِينَ رَكْعَةً بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ زَيْدِ بْنِ الْحُبَابِ عَنْ عُمَرَ بْنِ أَبِي خَثْعَمٍ . قَالَ وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَقُولُ عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي خَثْعَمٍ مُنْكَرُ الْحَدِيثِ . وَضَعَّفَهُ جِدًّا .
Abu Hurairah narrated that:
Allah's Messenger (S) said: "Whoever prays six Rak'ah after Al-Maghrib, and he does not speak about anything between them, then they will be counted for him as twelve years of worship."
পরিচ্ছেদঃ এশার পর দু’রাকআত।
৪৩৬. আবূ সালামা ইয়াহইয়া ইবনু খালাফ (রহঃ) ...... আবদুল্লাহ ইবনু শাকীক (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত (নামায/নামাজ) সম্পর্কে আমি আয়িশা রাদিয়াল্লাহু আনহা-কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পূর্বে দু’রাকআত, এরপর দু’রাকআত, মাগরিবের পর দু’রাকআত, এশার পর দু’রাকআত এবং ফজরের পূর্বে দু’রাকআত (সুন্নাত) সালাত (নামায/নামাজ) আদায় করতেন। - মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৩৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী ও ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে আবদুল্লাহ ইবনু শাকীক (রহঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنْ صَلاَةِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ وَبَعْدَهَا رَكْعَتَيْنِ وَبَعْدَ الْمَغْرِبِ ثِنْتَيْنِ وَبَعْدَ الْعِشَاءِ رَكْعَتَيْنِ وَقَبْلَ الْفَجْرِ ثِنْتَيْنِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ عَنْ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abdullah bin Shaqiq said:
"I asked Aishah about the Salat of Allah's Messenger (S). She said: 'He would pray four Rak'ah before Az-Zuhr and two Rak'ah after it, and two after Al-Maghrib, and two Rak'ah after Al-Isha, and two before Al-Fajr."
পরিচ্ছেদঃ সালাতুল লায়ল (রাতের নফল) সালাত হ’ল দু’রাকআত দু’রাকআত করে।
৪৩৭. কুতায়বা (রহঃ) ..... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ রাতের সালাত (নামায/নামাজ) হ’ল দু’রাকআত করে। তবে ভোর হয়ে যাওয়ার যদি আশংকা হয় তবে এক রাকআত যোগ করে বিতর পড়ে নিবে। বিতরকে তুমি তোমার শেষ সালাত বানাবে। - ইবনু মাজাহ ১৩১৯, ১৩২০, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৩৭ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই বিষয়ে আমর ইবনু আবাসা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আলিমগণ এই হাদীস অনুসারে আমল করেছেন। রাতের সালাত (নামায/নামাজ) হ’ল দু’রাকআত করে। এ হ’ল সুফইয়ান সাওরী, ইবনু মুবারক, শাফিঈ, আহমদ ও ইসহাক (রহঃ) এর অভিমত।
باب مَا جَاءَ أَنَّ صَلاَةَ اللَّيْلِ مَثْنَى مَثْنَى
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى فَإِذَا خِفْتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ وَاجْعَلْ آخِرَ صَلاَتِكَ وِتْرًا " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّ صَلاَةَ اللَّيْلِ مَثْنَى مَثْنَى . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ . وَأَحْمَدَ وَإِسْحَاقَ .
Ibn Umar narrated that:
The Prophet (S) said: "Salat in the night is two by two. So when you fear the dawn (is near) then make it odd by one, and make that the last of your Salat odd."
পরিচ্ছেদঃ সালাতুল লায়লের ফযীলত।
৪৩৮. কুতায়বা (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ রমযান মাসের পর আল্লাহর মাস মুহররমের রোযা হ’ল সবচেয়ে আফযাল (উত্তম) আর ফরযের পর সবচেয়ে ফযীলতের হ’ল রাতের সালাত (নামায/নামাজ)। - ইবনু মাজাহ ১৭৪২, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৩৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির, বিলাল ও আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূ বিশর-এর নাম হ’ল জা’ফর ইবনু ইয়াস। ইনই হলেন জা’ফর ইবনু ওয়াহ্শিয়্যা।
باب مَا جَاءَ فِي فَضْلِ صَلاَةِ اللَّيْلِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ شَهْرِ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلاَةُ اللَّيْلِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَبِلاَلٍ وَأَبِي أُمَامَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ أَبُو عِيسَى وَأَبُو بِشْرٍ اسْمُهُ جَعْفَرُ بْنُ أَبِي وَحْشِيَّةَ وَاسْمُ أَبِي وَحْشِيَّةَ إِيَاسٌ .
Abu Hurairah narrated that:
Allah's Messenger (S) said: "The most virtuous fasting after the month of Ramadan is that of Allah's month of Al-Muharram. And the most virtuous Salat after the obligatory is the night prayer."
পরিচ্ছেদঃ রাসূল (ﷺ) এর সালাতুল লায়লের বিবরণ।
৪৩৯. ইসহাক ইবনু মূসা আল-আনসারী (রহঃ) ...... আবূ সালামা (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি আয়িশা রাদিয়াল্লাহু আনহা কে জিজ্ঞেস করেছিলেন রমযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাত (নামায/নামাজ) ছিল কেমন? উত্তরে তিনি বললেনঃ রমযান বা অন্যান্য মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগার রাকআতের বেশি সালাত আদায় করতেন না। (প্রথম) চার রাকআত সালাত আদায় করতেন। এ যে কত সুন্দর ছিল এবং কত যে তা দীর্ঘ হতো সে সম্পর্কে তোমরা আমায় জিজ্ঞেস করো না। তারপর তিনি তিন রাকআত (বিতর) আদায় করতেন। আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললাম, হে আল্লাহর রাসূল! আপনি বিতর আদায় না করে শুয়ে পড়েন? তিনি বললেনঃ হে আয়িশা! আমার দু’চোখ ঘুমায় আমার হৃদয় ঘুমায় না। - সালাতুত তারাবীহ, সহিহ আবু দাউদ ১২১২, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৩৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন: এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي وَصْفِ صَلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِاللَّيْلِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عَائِشَةَ كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِاللَّيْلِ فِي رَمَضَانَ فَقَالَتْ مَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَزِيدُ فِي رَمَضَانَ وَلاَ فِي غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ثُمَّ يُصَلِّي ثَلاَثًا . فَقَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ فَقَالَ " يَا عَائِشَةُ إِنَّ عَيْنَىَّ تَنَامَانِ وَلاَ يَنَامُ قَلْبِي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Sa'eed bin Abi Sa'eed Al-Maqburi narrated that:
Sa'eed bin Abi Sa'eed Al-Maqburi narrated that Abu Salamah informed him that he had asked Aishah: "How was the Salat of Allah's Messenger (A) [at night] during Ramadan?" She said: "Allah's Messenger (S) would pray - neither in Ramadan nor in any other month - more than eleven Rak'ah. He would pray four, and do not ask about their excellence or length, then he would pray four, and do not ask about their excellence or length, then he would pray three." Aishah said: "I asked: 'O Messenger of Allah! Do you sleep before having performed Witr?" He said: 'O Aishah! Indeed my eyes sleep but my heart does not sleep.'"
পরিচ্ছেদঃ রাসূল (ﷺ) এর সালাতুল লায়লের বিবরণ।
৪৪০. ইসহাক ইবনু মূসা আল-আনসারী (রহঃ) .... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এগার রাকআত সালাত (নামায/নামাজ) আদায় করতেন। এর মধ্যে এক রাকআত বিতর হিসাবে করতেন। এই সালাত (নামায/নামাজ) সম্পাদনের পর ডান কাতে শুয়ে থাকতেন। [এই হাদিসে শু’বার বর্ণনাটি শাজ, সহিহ আবু দাউদ ১২০৬, সঠিক কথা হচ্ছে- শুবার বর্ণনা ফজরের সুন্নতের পড়ে - বুখারি] - তিরমিজী হাদিস নম্বরঃ ৪৪০ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي وَصْفِ صَلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِاللَّيْلِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يُوتِرُ مِنْهَا بِوَاحِدَةٍ فَإِذَا فَرَغَ مِنْهَا اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ .
Aishah narrated:
"Allah's Messenger (S) would pray eleven Rak'ah at night, making them off with one. When he finished them he would lay down on his right side."
পরিচ্ছেদঃ রাসূল (ﷺ) এর সালাতুল লায়লের বিবরণ।
৪৪১. কুতায়বা (রহঃ) .... ইবনু শিহাব (রহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ৪৪১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي وَصْفِ صَلاَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِاللَّيْلِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Narrator mot mentioned:
Another chain with similar narration
পরিচ্ছেদঃ এই বিষয়ে আরো একটি অনুচ্ছেদ।
৪৪২. আবূ কুরায়ব (রহঃ) ..... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তের রাকআত সালাত (নামায/নামাজ) আদায় করতেন। - সহিহ আবু দাউদ ১২০৫, বুখারি ও মুসলিম আরো পূর্ণরূপে, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৪২ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ। আবূ জামরা আয-যুবাঈ-এর নাম হলো নাসর ইবনু ইমরান আয-যুবাঈ।
باب مِنْهُ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي جَمْرَةَ الضُّبَعِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو جَمْرَةَ الضُّبَعِيُّ اسْمُهُ نَصْرُ بْنُ عِمْرَانَ الضُّبَعِيُّ .
Ibn Abbas narrated:
"The Prophet (S) would pray thirteen Rak'ah at night."
পরিচ্ছেদঃ এই বিষয়ে আরো একটি অনুচ্ছেদ
৪৪৩. হান্নাদ (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নয় রাকআত সালাত (নামায/নামাজ) আদায় করতেন। - সহিহ আবু দাউদ ১২১৩, মুসলিম আরো পূর্ণরূপে, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৪৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, যায়দ ইবনু খালিদ ও ফযল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্নিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদীসটি এই সনদে হাসান-সহীহ-গারীব।
باب مِنْهُ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ تِسْعَ رَكَعَاتٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَزَيْدِ بْنِ خَالِدٍ وَالْفَضْلِ بْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
Aishah narrated:
"The Prophet (S) would pray nine Rak'ah in the night."
পরিচ্ছেদঃ এই বিষয়ে আরো একটি অনুচ্ছেদ
৪৪৪. সুফইয়ান সাওরী (রহঃ) .... আমাশ (রহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ৪৪৪ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবু ঈসা বলেনঃ সালাতুল লায়ল সম্পর্কে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণিত সর্বাধিক হল বিতরসহ তের রাকআত আর সর্বনিম্ন পরিমান হল নয় রাকআত।
باب مِنْهُ
وَرَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ عَنِ الأَعْمَشِ، نَحْوَ هَذَا حَدَّثَنَا بِذَلِكَ، مَحْمُودُ بْنُ غَيْلاَنَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ سُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، . قَالَ أَبُو عِيسَى وَأَكْثَرُ مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي صَلاَةِ اللَّيْلِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً مَعَ الْوِتْرِ وَأَقَلُّ مَا وُصِفَ مِنْ صَلاَتِهِ بِاللَّيْلِ تِسْعُ رَكَعَاتٍ .
Narrator not mentioned:
(Another chain with similar narration)
পরিচ্ছেদঃ রাসূল (ﷺ) সালাতুল লায়লা না পড়ে শুয়ে গেলে দিনে আদায় করে নিতেন।
৪৪৫. কুতায়বা (রহঃ) .... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঘুম বা তন্দ্রার কারণে রাতের সালাত (নামায/নামাজ) পুরা না করতে পারতেন তবে দিনে বার রাকআত আদায় করতেন। - মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৪৫ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এইা হাদীসটি হাসান-সহীহ। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ রাবী সা’দ হলেন ইবনু হিশাম ইবনু আমির আল-আনসারী। হিশাম ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবী। আব্বাস ইবনু আবদিল আযীম আল-আম্বারী (রহঃ) বাহয ইবনু হাকীম (রহঃ) থেকে বর্ণিত যে, যুরারা ইবনু আওফা (রহঃ) ছিলেন বসরার কাযী। তিনি বনূ কুশায়র-এ ইমামতি করতেন। একদিন তিনি ফজরের সালাতে নিম্নের আয়াতটি তিলাওয়াত করেন এবং তখনই ইন্তেকাল করেনঃ ’’যে দিন ফুৎকার দেওয়া হবে শিঙ্গায়, সেই দিন হবে এক সংকটময় দিন’’ (৭৪: ৮) যারা তাঁর লাশ তাঁর ঘাড়ে বহন করে নিয়ে গিয়েছিল, আমি তাদের একজন ছিলাম।
باب إِذَا نَامَ عَنْ صَلاَتِهِ، بِاللَّيْلِ صَلَّى بِالنَّهَارِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا لَمْ يُصَلِّ مِنَ اللَّيْلِ - مَنَعَهُ مِنْ ذَلِكَ النَّوْمُ أَوْ غَلَبَتْهُ عَيْنَاهُ صَلَّى مِنَ النَّهَارِ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ أَبُو عِيسَى وَسَعْدُ بْنُ هِشَامٍ هُوَ ابْنُ عَامِرٍ الأَنْصَارِيُّ وَهِشَامُ بْنُ عَامِرٍ هُوَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم . حَدَّثَنَا عَبَّاسٌ هُوَ ابْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ حَدَّثَنَا عَتَّابُ بْنُ الْمُثَنَّى عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ قَالَ كَانَ زُرَارَةُ بْنُ أَوْفَى قَاضِيَ الْبَصْرَةِ وَكَانَ يَؤُمُّ فِي بَنِي قُشَيْرٍ فَقَرَأَ يَوْمًا فِي صَلاَةِ الصُّبْحِ: (فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ * فَذَلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ ) فَخَرَّ مَيِّتًا فَكُنْتُ فِيمَنِ احْتَمَلَهُ إِلَى دَارِهِ .
Aishah narrated:
"When the Prophet (S) did not pray at night because he was prevented from it by sleep or being sleepy then he would pray twelve Rak'ah during the daytime."
পরিচ্ছেদঃ প্রত্যেক রাতেই আল্লাহ্ তা’আলা দুনিয়ার আকাশে নেমে আসেন।
৪৪৬. কুতায়বা (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ রাতের প্রথম এক-তৃতীয়াংশ অতিক্রান্ত হলে প্রত্যেক রাতেই আল্লাহ তা’আলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেনঃ আমিই রাজধিরাক, যে আমাকে ডাকে আমি তার ডাককে কবূল করি, যে আমার কাছে যাঞ্ছা করে আমি তাকে দেই, যে আমার কাছে ক্ষমা ভিক্ষা করে আমি তাকে ক্ষমা করে দেই। ফজরের আলো উদ্ভাসিত না হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকে। - ইবনু মাজাহ ১৩৬৬, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৪৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আলী ইবনু আবূ তালিব, আবূ সাঈদ, রিফাআ আল-জুহানী, জুবায়র ইবনু মুতঈম, ইবনু মাসঊদ, আবূদ্ দারদা এবং উসমান ইবনু আবিল আস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বহু সূত্রে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ রাতের শেষ তৃতীয়াংশ যখন অবশিষ্ট থাকে, তখন আল্লাহ তা’আলা নেমে আসেন এই রিওয়ায়াতটই সবচেয়ে সহীহ।
باب مَا جَاءَ فِي نُزُولِ الرَّبِّ عَزَّ وَجَلَّ إِلَى السَّمَاءِ الدُّنْيَا كُلَّ لَيْلَةٍ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الإِسْكَنْدَرَانِيُّ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يَنْزِلُ اللَّهُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا كُلَّ لَيْلَةٍ حِينَ يَمْضِي ثُلُثُ اللَّيْلِ الأَوَّلُ فَيَقُولُ أَنَا الْمَلِكُ مَنْ ذَا الَّذِي يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ ذَا الَّذِي يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ ذَا الَّذِي يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ فَلاَ يَزَالُ كَذَلِكَ حَتَّى يُضِيءَ الْفَجْرُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَأَبِي سَعِيدٍ وَرِفَاعَةَ الْجُهَنِيِّ وَجُبَيْرِ بْنِ مُطْعِمٍ وَابْنِ مَسْعُودٍ وَأَبِي الدَّرْدَاءِ وَعُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ أَوْجُهٍ كَثِيرَةٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرُوِيَ عَنْهُ أَنَّهُ قَالَ " يَنْزِلُ اللَّهُ عَزَّ وَجَلَّ حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ " . وَهُوَ أَصَحُّ الرِّوَايَاتِ .
Abu Hurairah narrated that:
Allah's Messenger (S) said: "Allah, Blessed and Exalted is He, descends to the earth's heaven every night when the first third of the night has passed. He says: "I am the Sovereign. Is there any who calls upon Me so that I may respond to him? Is there any who asks of Me that I may give him? Is there any who seeks forgiveness from Me so that I may forgive him?' He continues in that until the illumination of Al-Fajr."
পরিচ্ছেদঃ রাতের কিরাআত।
৪৪৭. মাহমুদ ইবনু গায়লান (রহঃ) ...... আব কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর রাদিয়াল্লাহু আনহু কে বললেনঃ আমি আপনার নিকট দিয়ে যাচ্ছিলাম, আপনি তখন তিলাওয়াত করছিলেন। তবে আপনার স্বর খুবই নীচু ছিল। তিনি বললেনঃ আপনার আওয়াজকে আরেকটু উঁচু করবেন। পরে উমর রাদিয়াল্লাহু আনহু কে বললেনঃ আমি আপনার পাশ দিয়ে যাচ্ছিলাম। আপনি তখন তিলাওয়াত করছিলেন। কিন্তু আপনার স্বর অত্যন্ত উঁচু ছিল। তিনি বললেনঃ আমি নিদ্রাতুরদেরকে জাগাচ্ছিলাম আর শয়তানকে বিতাড়িত করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আপনি আপনার আওয়াজ আরেকটু নীচু করবেন। - সহিহ আবু দাউদ ১২০০, মিশকাত ১২০৪, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৪৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, উম্মু হানী, আনাস, উম্মু সালামা ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই বিষয়ে আবূ কাতাদা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীসটি (৪৪৭ নং) গারীব। এটিকে কেবল ইয়াহইয়া ইবনু ইসহাক (রহঃ) হাম্মাদ ইবনু সালামা (রহঃ) থেকে মুসনাদ হিসাবে রিওয়ায়াত করেছেন। কিন্তু অধিকাংশ রাবী এই হাদীসটিকে সাবিত আবদুল্লাহ ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহু সুত্রে মুরসাল হিসেবে বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي قِرَاءَةِ اللَّيْلِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ، هُوَ السَّالَحِينِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ الأَنْصَارِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لأَبِي بَكْرٍ " مَرَرْتُ بِكَ وَأَنْتَ تَقْرَأُ وَأَنْتَ تَخْفِضُ مِنْ صَوْتِكَ " . فَقَالَ إِنِّي أَسْمَعْتُ مَنْ نَاجَيْتُ . قَالَ " ارْفَعْ قَلِيلاً " . وَقَالَ لِعُمَرَ " مَرَرْتُ بِكَ وَأَنْتَ تَقْرَأُ وَأَنْتَ تَرْفَعُ صَوْتَكَ " . قَالَ إِنِّي أُوقِظُ الْوَسْنَانَ وَأَطْرُدُ الشَّيْطَانَ قَالَ " اخْفِضْ قَلِيلاً " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأُمِّ هَانِئٍ وَأَنَسٍ وَأُمِّ سَلَمَةَ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَإِنَّمَا أَسْنَدَهُ يَحْيَى بْنُ إِسْحَاقَ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ وَأَكْثَرُ النَّاسِ إِنَّمَا رَوَوْا هَذَا الْحَدِيثَ عَنْ ثَابِتٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ مُرْسَلاً .
Abu Qatadah narrated that :
The Prophet (S) said to Abu Bakr: "I passed by you while you were reciting and your voice was low." He said: "I let He who, I was consulting hear." He said: "Raise your voice." Then he said to Umar: "I passed by while you were reciting and your voice was loud." So he said: "I repel drowsiness and keep Ash-Shaitan away." So he said: "Lower your voice."
পরিচ্ছেদঃ রাতের কিরাআত।
৪৪৮. আবূ বকর মুহাম্মদ ইবনু নাফি আল-বাসরী (রহঃ) ..... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে কুরআনের একটি আয়াতেই রাত কাটিয়ে দিলেন। - তিরমিজী হাদিস নম্বরঃ ৪৪৮ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ হাদীসটি এই সূত্রে হাসান-গারীব।
باب مَا جَاءَ فِي قِرَاءَةِ اللَّيْلِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ نَافِعٍ الْبَصْرِيُّ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ الْعَبْدِيِّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِيِّ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِآيَةٍ مِنَ الْقُرْآنِ لَيْلَةً . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
Aishah narrated:
"The Prophet (S) stood (in prayer) with an Ayah from the Qur'an at night"
পরিচ্ছেদঃ রাতের কিরাআত।
৪৪৯. কুতায়বা (রহঃ) ...... আবদুল্লাহ ইবনু আবী কায়স রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি আয়িশা রাদিয়াল্লাহু আনহা কে জিজ্ঞেসা করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাতের কিরাআত কিরূপ হ’ত? তিনি বললেনঃ কোন সময় তিনি কিরাআত আস্তে করতেন আবার কোন সময় জোরেও করতেন, এই সব ধরনের নমুনাই তাঁর মধ্যে পাওয়া যায়। বললামঃ আল্লাহরই সব প্রশংসা, তিনি তাঁর দ্বীনের বিষয়ে বান্দাদের জন্য রেখেছেন বেশ অবকাশ। - সহিহ আবু দাউদ ১২৯১, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৪৯ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ এই হাদীসটি সহীহ-গারীব।
باب مَا جَاءَ فِي قِرَاءَةِ اللَّيْلِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ كَيْفَ كَانَ قِرَاءَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم بِاللَّيْلِ أَكَانَ يُسِرُّ بِالْقِرَاءَةِ أَمْ يَجْهَرُ فَقَالَتْ كُلُّ ذَلِكَ قَدْ كَانَ يَفْعَلُ رُبَّمَا أَسَرَّ بِالْقِرَاءَةِ وَرُبَّمَا جَهَرَ . فَقُلْتُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الأَمْرِ سَعَةً . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
Abdullah bin Abi Qais narrated:
"I asked Aishah how the recitation of the Prophet (S) was at night. [Would he recite silently o audibly?] So she said: 'He would do both of those. Sometimes he was silent with his recitation and sometimes it was audible.' So I said: 'All praise is due to Allah, the One who made the matter broad.'"
পরিচ্ছেদঃ নফল সালাত ঘরে আদায় করার ফযীলত।
৪৫০. মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ..... যায়দ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ ফরয সালাত (নামায/নামাজ) ছাড়া বাকী সালাত তোমাদের ঘরে আদায় করাই সর্বোত্তম। - সহিহ আবু দাউদ ১৩০১, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৫০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উমর ইবনুল খাত্তাব, জাবির ইবনু আবদিল্লাহ, আবূ সাঈদ, আবূ হুরায়রা, ইবনু উমর, আয়িশা, আবদুল্লাহ ইবনু সা’দ ও যায়দ ইবনু খালিদ আল-জুহানী রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ যায়দ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীস হাসান। এই হাদীসটির বর্ণনায় মতবিরোধ রয়েছে। মূসা ইবনু উকবা ও ইবরাহীম ইবনু আবিন-নাযর এটি মারফূ হিসেবে আবার কেউ কেউ এটিকে মাওকূফ হিসেবে বর্ণনা করেছেন। মালিক ইবনু আবিন্-নাযরও এটিকে রিওয়ায়াত করেছেন কিন্তু মারফূ হিসেবে তিনিও বর্ণনা করেনটি। মারফূ হিসেবে এটির রিওয়ায়াতই অধিক সহীহ।
باب مَا جَاءَ فِي فَضْلِ صَلاَةِ التَّطَوُّعِ فِي الْبَيْتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَفْضَلُ صَلاَتِكُمْ فِي بُيُوتِكُمْ إِلاَّ الْمَكْتُوبَةَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَأَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ عُمَرَ وَعَائِشَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ وَزَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ زَيْدِ بْنِ ثَابِتٍ حَدِيثٌ حَسَنٌ . وَقَدِ اخْتَلَفَ النَّاسُ فِي رِوَايَةِ هَذَا الْحَدِيثِ فَرَوَاهُ مُوسَى بْنُ عُقْبَةَ وَإِبْرَاهِيمُ بْنُ أَبِي النَّضْرِ عَنْ أَبِي النَّضْرِ مَرْفُوعًا وَرَوَاهُ مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ أَبِي النَّضْرِ وَلَمْ يَرْفَعْهُ وَأَوْقَفَهُ بَعْضُهُمْ وَالْحَدِيثُ الْمَرْفُوعُ أَصَحُّ .
Zaid bin Thabit narrated that:
The Prophet (S) said: "The most virtuous prayer of yours is in your homes, except for the obligatory."
পরিচ্ছেদঃ নফল সালাত ঘরে আদায় করার ফযীলত।
৪৫১. ইসহাক ইবনু মানসুর (রহঃ) ..... ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ তোমরা তোমাদের ঘরে (ফরয ব্যতীত অন্যান্য) সালাত (নামায/নামাজ) আদায় কর। ঘরকে কবর বানিয়ে রেখো না। - সহিহ আবু দাউদ ৯৫৮, ১৩০২, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৫১ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন : এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي فَضْلِ صَلاَةِ التَّطَوُّعِ فِي الْبَيْتِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " صَلُّوا فِي بُيُوتِكُمْ وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Ibn Umar narrated that :
The Prophet (S) said: "Offer Salat in your homes and do not turn them into graves."