পরিচ্ছেদঃ পিতা-মাতার সঙ্গে সৎব্যবহার।
১৯০৩। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... বাহয ইবনু হাকীম তার পিতা পিতামহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, কার সঙ্গে আমি সৎ ব্যবহার করব? তিনি বললেন, তোমার মার সঙ্গে। আমি বললামঃ এরপর কার সঙ্গে? তিনি বললেন, তোমার মার সঙ্গে। আমি বললামঃ পরে কার সঙ্গে? তিনি বললেন, তোমার মার সঙ্গে। আমি বললাম পরে কার সঙ্গে? তিনি বললেন, তারপর পিতার সঙ্গে, এরপর নিকটতম আত্মীয়কে ক্রমান্বয়ে। হাসান, মিশকাত ৪৯২৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৯৭ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ হুরায়রা, আবদুল্লাহ ইবনু উমার, ’আয়িশা আবূদ দারদা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। বাহয ইবনু হাকীম (রহঃ) হলেন বাহয ইবনু হাকীম ইবনু মুআবিয়া ইবনু হায়দা কুশায়রী। এ হাদীসটি হাসান। শু’বা (রহঃ) বাহয ইবনু হাকীমের সমালোচনা করেছেন। হাদীস বিশেষজ্ঞগণের মতে তিনি ছিকা বা নির্ভরযোগ্য। তাঁর নিকট থেকে মা’মার, সুফইয়ান ছাওরী, হাম্মাদ ইবনু সালামা প্রমুখ হাদীস বিশেষজ্ঞ ইমামগণ হাদীস রিওয়ায়াত করেছেন।
باب مَا جَاءَ فِي بِرِّ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَخْبَرَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَبَرُّ قَالَ " أُمَّكَ " . قَالَ قُلْتُ ثُمَّ مَنْ قَالَ " أُمَّكَ " . قَالَ قُلْتُ ثُمَّ مَنْ قَالَ " أُمَّكَ " . قَالَ قُلْتُ ثُمَّ مَنْ قَالَ " ثُمَّ أَبَاكَ ثُمَّ الأَقْرَبَ فَالأَقْرَبَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَعَائِشَةَ وَأَبِي الدَّرْدَاءِ . قَالَ أَبُو عِيسَى وَبَهْزُ بْنُ حَكِيمٍ هُوَ ابْنُ مُعَاوِيَةَ بْنِ حَيْدَةَ الْقُشَيْرِيُّ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ تَكَلَّمَ شُعْبَةُ فِي بَهْزِ بْنِ حَكِيمٍ وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ وَرَوَى عَنْهُ مَعْمَرٌ وَالثَّوْرِيُّ وَحَمَّادُ بْنُ سَلَمَةَ وَغَيْرُ وَاحِدٍ مِنَ الأَئِمَّةِ .
Bahz bin Hakim narrated from his father, from his grandfather who said:
"I said: 'O Messenger of Allah! Who most deserves(my) reverence?' He said: 'Your mother.'" He said: "I said: 'Then who?' He said: 'Your mother.'" He said: "I said: 'Then who?' He said: 'Your mother.'" He said: "I said: 'Then who?' He said: 'Then your father, then the nearest relatives, then the nearest relatives.'"
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই।
১৯০৪। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্নিত, তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! সবচেয়ে ফযীলতের আমল কোনটি? তিনি বললেন, যথা সময়ে সালাত (নামায/নামাজ) আদায় করা। আমি বললামঃ এরপর কোনটি ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেন, পিতা-মাতার সঙ্গে ভালো ব্যবহার করা। আমি বললামঃ তারপর কি ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেলেন। আমি যদি আরো জানতে চাইতাম তবে তিনি অবশ্যই আমাকে আরো জানাতেন। সহীহ, সহীহাহ ১৪৮৯, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯০৮ [আল মাদানী প্রকাশনী]
আবূ শায়বানী (রহঃ) এর নাম হল সা’দ ইবনু ইয়াস। এ হাদীসটি হাসান-সহীহ। শায়বানী, শু’বা (রহঃ) এবং আরো একাধিক রাবী এটিকে ওয়ালীদ ইবনু আয়যাব (রহঃ) থেকে রিওয়ায়াত করেছেন। এটি একাধিকভাবে আবূ আমর শায়বানী ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত আছে।
باب مِنْهُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنِ الْمَسْعُودِيِّ، عَنِ الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الأَعْمَالِ أَفْضَلُ قَالَ " الصَّلاَةُ لِمِيقَاتِهَا " . قُلْتُ ثُمَّ مَاذَا يَا رَسُولَ اللَّهِ قَالَ " بِرُّ الْوَالِدَيْنِ " . قُلْتُ ثُمَّ مَاذَا يَا رَسُولَ اللَّهِ قَالَ " الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ " . ثُمَّ سَكَتَ عَنِّي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . رَوَاهُ الشَّيْبَانِيُّ وَشُعْبَةُ وَغَيْرُ وَاحِدٍ عَنِ الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ عَنِ ابْنِ مَسْعُودٍ . وَأَبُو عَمْرٍو الشَّيْبَانِيُّ اسْمُهُ سَعْدُ بْنُ إِيَاسٍ .
Ibn Mas'ud said:
"I asked the Messenger of Allah: 'O Messenger of Allah! Which is the most virtuous of deeds?' He said: 'Salat during its appropriate time.' I said: 'Then what, O Messenger of Allah?' He said: 'Being dutiful to one's parents.' I said: 'Then what, O Messenger of Allah?' He said: 'Jihad in the cause of Allah.' Then the messenger of Allah was silent, and if I had asked him more, he would have told me more.'"
পরিচ্ছেদঃ পিতা-মাতার সন্তুষ্টির ফযীলত।
১৯০৫। আবূ হাফস ’আমর ইবনু আলী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, জন্মদাতার সন্তুষ্টিতে পরওয়ারদিগারের সন্তুষ্টি আর জন্মদাতার অসন্তুষ্টিতে পরওয়ারদিগারের অসন্তষ্টি। সহীহ, সহীহাহ ৫১৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৮৯৯ [আল মাদানী প্রকাশনী]
মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আবদুল্লাহ ইবনু ’আমর রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। তবে এটি মারফু নয়। এটই অধিকত সহীহ।
শু’বা (রহঃ)-এর শাগরিদগণও শু’বা - ইয়লা ইবনু আতা তার পিতা আতা - আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ ভাবে এটিকে মওকুফ হিসাবে বর্ণনা করেছেন। শু’বা (রহঃ) থেকে খালিদ ইবনু হারিছ ব্যতীত আর কেউ এটিকে মারফুরূপে বর্ণনা করেছেন বলে আমাদের জানা নেই। খালিদ ইবনু হারিছ অবশ্য রাবী হিসাবে নির্ভরযোগ্য বিশ্বস্ত। মুহাম্মদ ইবনু মুছান্না (রহঃ)-কে বলতে শুনেছি যে, বসরায় খালিদ ইবনু হারিছের মত কাউকে আমি দেখিনি এবং কুফায় আবদুল্লাহ ইবনু ইদরীসের মতও কাউকে আমি দেখিনি।
এ বিষয়ে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ مِنَ الْفَضْلِ فِي رِضَا الْوَالِدَيْنِ
حَدَّثَنَا أَبُو حَفْصٍ، عَمْرُو بْنُ عَلِيٍّ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " رِضَا الرَّبِّ فِي رِضَا الْوَالِدِ وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ " .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ وَهَذَا أَصَحُّ . قَالَ أَبُو عِيسَى وَهَكَذَا رَوَى أَصْحَابُ شُعْبَةَ عَنْ شُعْبَةَ عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو مَوْقُوفًا وَلاَ نَعْلَمُ أَحَدًا رَفَعَهُ غَيْرَ خَالِدِ بْنِ الْحَارِثِ عَنْ شُعْبَةَ . وَخَالِدُ بْنُ الْحَارِثِ ثِقَةٌ مَأْمُونٌ . قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ الْمُثَنَّى يَقُولُ مَا رَأَيْتُ بِالْبَصْرَةِ مِثْلَ خَالِدِ بْنِ الْحَارِثِ وَلاَ بِالْكُوفَةِ مِثْلَ عَبْدِ اللَّهِ بْنِ إِدْرِيسَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ .
Abdullah bin Amr narrated that:
the Prophet said: "The Lord's pleasure is in the parent's pleasure, and the Lord's anger is in the parent's anger."(Hasan).
পরিচ্ছেদঃ পিতা-মাতার সন্তুষ্টির ফযীলত।
১৯০৬। ইবনু আবূ উমার (রহঃ) ... আবূদ দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, একবার তাঁর কাছে জনৈক ব্যক্তি এসে বলল, আমার এক স্ত্রী আছে। কিন্তু আমার মা তাকে তালাক দিয়ে দিতে বলছে। আবূদ দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, জন্মদাতা হলেন, জান্নাতের সর্বোত্তম দ্বার। এখন তুমি ইচ্ছা করলে এ দরজা নষ্টও করতে পার কিংবা হেফাযতও করতে পার। সহীহ, সহীহাহ ৯১০, মিশকাত, তাহকীক ছানী ৪৯২৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯০০ [আল মাদানী প্রকাশনী]
সুফইয়ান তাঁর বর্ণনায় কখনো আমার মা কখনও কখনও আমার পিতা উল্লেখ করেছেন। এ হাদীসটি সহীহ। আবূ আবদুর রহমান সুলামী (রহঃ)-এর নাম হল আবদুল্লাহ ইবনু হাবীব।
باب مَا جَاءَ مِنَ الْفَضْلِ فِي رِضَا الْوَالِدَيْنِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ الْهُجَيْمِيِّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، أَنَّ رَجُلاً، أَتَاهُ فَقَالَ إِنَّ لِي امْرَأَةً وَإِنَّ أُمِّي تَأْمُرُنِي بِطَلاَقِهَا . قَالَ أَبُو الدَّرْدَاءِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ فَإِنْ شِئْتَ فَأَضِعْ ذَلِكَ الْبَابَ أَوِ احْفَظْهُ " . قَالَ وَقَالَ ابْنُ أَبِي عُمَرَ وَرُبَّمَا قَالَ سُفْيَانُ إِنَّ أُمِّي وَرُبَّمَا قَالَ أَبِي . وَهَذَا حَدِيثٌ صَحِيحٌ . وَأَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ حَبِيبٍ .
Abu 'Abdur-Rahman As-Sulami narrated from Abu Ad Darda'.:
He said that a man came and said : "I have a wife whom my mother has ordered me to divorce." So Abu Ad-Darda said: " I heard the Messenger of Allah saying: 'The father is the middle gate to Paradise. So if you wish, then neglect that door, or protect it.'"
পরিচ্ছেদঃ পিতা মাতার নাফরমানী।
১৯০৭। হুমায়দ ইবনু মাসআদা (রহঃ) ... আবদুর রহমান আবূ বকরা তার পিতা আবূ বকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় কবীরা গুনাহগুলো সম্পর্কে তোমাদের কি বলব না? সাহাবীগণ বললেন, হ্যাঁ, অবশ্যই বলুন, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন, আল্লাহর সঙ্গে শরীক করা, পিতা-মাতার নাফরমানী করা। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসা অবস্থায় ছিলেন। কিন্তু তিনি সোজা হয়ে বসে গেলেন এবং বললেন, আর হল মিথ্যা সাক্ষ্য প্রদান কিংবা তিনি বলেছেন, মিথ্যা উক্তি। তিনি এটিকে বারবার এমনভাবে বলতে লাগলেন যে, আমরা ভাবছিলাম, আহা, তিনি যদি চুপ করতেন! সহীহ, গায়াতুল মারাম ২৭৭, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯০১ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ। আবূ বকরা রাদিয়াল্লাহু আনহ-এর নাম হল নুফায় ইবনুল-হারিছ।
باب مَا جَاءَ فِي عُقُوقِ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَ أُحَدِّثُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ " . قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ . قَالَ " الإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ " . قَالَ وَجَلَسَ وَكَانَ مُتَّكِئًا فَقَالَ " وَشَهَادَةُ الزُّورِ أَوْ قَوْلُ الزُّورِ " . فَمَا زَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو بَكْرَةَ اسْمُهُ نُفَيْعُ بْنُ الْحَارِثِ .
'Abdur-Rahman bin Abi Bakrah narrated from his father who said:
" The messenger of Allah said: 'Shall I not tell you of the biggest of the major sins?' they said : 'Of course! O Messenger of Allah!' He said: 'To join partners with Allah, and disobeying one's parents.'"He said : " He sat up, and he had been reclining. He said: 'And false testimony, or false speech.' And the Messenger of Allah would not stop saying it until we said (to ourselves): 'I wish that he would stop.'"
পরিচ্ছেদঃ পিতা মাতার নাফরমানী।
১৯০৮। কুতায়বা (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পিতামাতাকে গালিগালাজ করা কবীরা গুনাহ। সাহাবীরা বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! কোন ব্যক্তি কি তার পিতামাতাকে গালিগালাজ করতে পারে? তিনি বললেনঃ তা, কেউ অন্যের পিতাকে গালি দিল ফলে সে তার পিতাকেও গালি দিল; কেউ কারোর মাকে গালি দিলে সে তার মাকেও গালি দিল। সহীহ, তা’লীকুর রাগীব ৩/২২১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯০২ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي عُقُوقِ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ الْهَادِ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مِنَ الْكَبَائِرِ أَنْ يَشْتُمَ الرَّجُلُ وَالِدَيْهِ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَهَلْ يَشْتُمُ الرَّجُلُ وَالِدَيْهِ قَالَ " نَعَمْ يَسُبُّ أَبَا الرَّجُلِ فَيَشْتُمُ أَبَاهُ وَيَشْتُمُ أُمَّهُ فَيَسُبُّ أُمَّهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
'Abdullah bin 'Amr narrated that :
the Messenger of Allah said: "It is among the greatest of sins that a man should curse his parents." They said: "O Messenger of Allah! Does a man curse his parents?" He said: "Yes. He verbally abuses the father of a man, who in turn, verbally abuses his father, and he (retaliates and) curses his mother , so he curses his mother."
পরিচ্ছেদঃ পিতার বন্ধুকেও সম্মান প্রদর্শন করা।
১৯০৯। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, শ্রেষ্ঠ সৎ ব্যবহার হল পিতার বন্ধুর সঙ্গেও সৎ ব্যবহার করা। সহীহ, যঈফাহ ২০৮৯, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯০৩ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ আসীদ রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটির সনদ সহীহ। এ হাদীসটি ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু-এর বরাতে একাধিক সূত্রে বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي إِكْرَامِ صَدِيقِ الْوَالِدِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، أَخْبَرَنِي الْوَلِيدُ بْنُ أَبِي الْوَلِيدِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ أَبَرَّ الْبِرِّ أَنْ يَصِلَ الرَّجُلُ أَهْلَ وُدِّ أَبِيهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي أَسِيدٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا إِسْنَادٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ عُمَرَ مِنْ غَيْرِ وَجْهٍ .
Ibn 'Umar narrated that :
the Prophet said: "Among the most dutiful of deeds is that a man nurture relations with the people his father was friends with."
পরিচ্ছেদঃ খালার সঙ্গে সদ্ব্যবহার।
১৯১০। সুফইয়ান ইবনু ওয়াকী ও উবায়দুল্লাহ ইবনু মূসা (রহঃ) ... বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালা হল মায়ের স্থানে। সহীহ, ইরওয়া ২১৯০, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯০৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটিতে দীর্ঘ বর্ণনা রয়েছে। এ হাদীসটি সহীহ।
আবূ কুরায়ব (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি এক মহাপাপ করে ফেলেছি, আমার কি কোন তওবা আছে? তিনি বললেন, তোমার মা আছেন কি? লোকটি বলল, না। তিনি বললেন, তোমার কি খালা আছেন? লোকটি বলল, হ্যাঁ। তিনি বললেন, তাঁর সঙ্গে সদ্ব্যবহার করবে। সহীহ, তা’লীকুর রাগীব ৩/২১৮
এ বিষয় আলী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
ইবনু আবূ উমার (রহঃ) ... আবূ বকর ইবনু হাফস সূত্রেও অনুরূপ হাদীস বর্ণিত আছে এতে ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু-এর উল্লেখ করা হয় নি। এটি আবূ মুআবিয়া (রহঃ)-এর রিওয়ায়াত (১৯১০) অপেক্ষা অধিকতর সহীহ। আবূ বকর ইবনু হাফস (রহঃ) হলেন, ইবনু উমার ইবনু সাদ ইবনু আবূ ওয়াক্কাস।
باب مَا جَاءَ فِي بِرِّ الْخَالَةِ
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ إِسْرَائِيلَ، ح قَالَ وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ، وَهُوَ ابْنُ مَدُّويَهْ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، وَاللَّفْظُ، لِحَدِيثِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْخَالَةُ بِمَنْزِلَةِ الأُمِّ " . وَفِي الْحَدِيثِ قِصَّةٌ طَوِيلَةٌ . وَهَذَا حَدِيثٌ صَحِيحٌ .
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ ذَنْبًا عَظِيمًا فَهَلْ لِي مِنْ تَوْبَةٍ قَالَ " هَلْ لَكَ مِنْ أُمٍّ " . قَالَ لاَ . قَالَ " هَلْ لَكَ مِنْ خَالَةٍ " . قَالَ نَعَمْ . قَالَ " فَبِرَّهَا " . وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَالْبَرَاءِ بْنِ عَازِبٍ .
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصِ بْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنِ ابْنِ عُمَرَ . وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ . وَأَبُو بَكْرِ بْنُ حَفْصٍ هُوَ ابْنُ عُمَرَ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ .
Al-Bara' bin Azib narrated that :
the Prophet said: "The maternal aunt holds the same status as the mother."
(Another chain) From Ibn 'Umar:
A man came to the Prophet (ﷺ) and said: "O Messenger of Allah! I have been afflicted by a tremendous sin. Is there any repentance for me?" He said: "Do you have your mother?" The man said: "No." He said: "Do you have any maternal aunts?" The man said: "Yes." He said: "Then be dutiful to them."
(Another chain) From Abu Bakr bin Hafs, from the Prophet (ﷺ), and it is similar, but he did not mention "from Ibn `Umar" in it. This is more correct than the Hadith of Abu Mu'awiyah, and Abu Bakr bin Hafs is Ibn 'Umar bin Sa'd bin Abi Waqqas (narrators in the chain of this Hadith.)
পরিচ্ছেদঃ পিতা-মাতার দু'আ।
১৯১১। আলী ইবনু হুজর (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি দু’আ এমন যেগুলো অবশ্য কবুল করা হয়। এতে কোন সন্দেহ নেই! মজলুমের দু’আ মুসাফিরের দু’আ, পিতার দু’আ তার সন্তানের উপর। হাসান, ইবনু মাজাহ ৩৮৬২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯০৫ [আল মাদানী প্রকাশনী]
হাজ্জাজ আস-সাওওয়াফ (রহঃ) এ হাদীসটিকে ইয়াহইয়া ইবনু আবূ কাছীর (রহঃ) থেকে হিশামের রিওয়ায়াতের অনুরূপ রিওয়ায়াত করেছেন যে আবূ জা’ফার (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদীস রিওয়ায়াত করে থাকেন তাঁকে আবূ জা’ফার আল-মুআযযিন বলা হয়। তাঁর নাম সম্পর্কে আমরা অবহিত নই। তার বরাতে ইয়াহইয়া ইবনু আবূ কাছীর (রহঃ)-ও একাধিক হাদীস বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي دَعْوَةِ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ هِشَامٍ الدَّسْتَوَائِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٌ لاَ شَكَّ فِيهِنَّ دَعْوَةُ الْمَظْلُومِ وَدَعْوَةُ الْمُسَافِرِ وَدَعْوَةُ الْوَالِدِ عَلَى وَلَدِهِ " . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى الْحَجَّاجُ الصَّوَّافُ هَذَا الْحَدِيثَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ نَحْوَ حَدِيثِ هِشَامٍ . وَأَبُو جَعْفَرٍ الَّذِي رَوَى عَنْ أَبِي هُرَيْرَةَ يُقَالُ لَهُ أَبُو جَعْفَرٍ الْمُؤَذِّنُ وَلاَ نَعْرِفُ اسْمَهُ وَقَدْ رَوَى عَنْهُ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ غَيْرَ حَدِيثٍ .
Abu Harairah narrated that the Messenger of Allah said:
"Three supplications are accepted , there is no doubt in them (about them being accepted): The supplication of the oppressed, the supplication of the traveler, and the supplication of his father against his son."
পরিচ্ছেদঃ পিতা-মাতার হক।
১৯১২। আহমাদ ইবনু মুহাম্মাদ ইবনু মূসা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতাকে ক্রীতদাস হিসাবে পেলে তাকে ক্রয় করে স্বাধীন করে দেয়া ছাড়া আর কোন উপায়েই সন্তান তার পিতার হক আদায় করতে পারবে না। সহীহ, ইবনু মাজাহ ৩৬৫৯, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯০৬ [আল মাদানী প্রকাশনী]
উক্ত হাদীসটি হাসান-সহীহ। সুহায়ল ইবনু আবূ সালিহ-এর রিওয়ায়ত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই। সুফইয়ান ছাওরী প্রমুখ (রহঃ) এই হাদীসটিকে সুহায়ল (রহঃ) থেকে রিওয়ায়াত করেছেন।
باب مَا جَاءَ فِي حَقِّ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَجْزِي وَلَدٌ وَالِدًا إِلاَّ أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ . وَقَدْ رَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ وَغَيْرُ وَاحِدٍ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ هَذَا الْحَدِيثَ .
Abu Hurairah narrated that:
the Messenger of Allah said: "A son could not do enough for his father, unless he found him as a slave and purchased him to set him free."
পরিচ্ছেদঃ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা।
১৯১৩। ইবনু আবূ উমার ও সাঈদ ইবনু আবদুর রহমান মাখযুমী (রহঃ) ... আবূ সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আবূদ দারদা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলে আবদুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু আনহু তাঁকে দেখতে আসেন। তখন আবূদ দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জানা মতে আব মুহাম্মদ (আবদুর রহমান ইবনু আওফ) হলেন সবার শ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশী আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। আবদুর রহমান ইবনু আওফ বললেন, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন, আমিই আল্লাহ, আমিই রাহমান। আমি আত্মীয়তার বন্ধন সৃষ্টি করেছি এবং আমার নাম (রাহমান) থেকে এর নাম (রেহেম) উদগত করেছি। সুতরাং যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে আমিও তার সাথে আমার সম্পর্ক ঠিক রাখব আর যে ব্যক্তি তা ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলব। সহীহ, সহীহাহ ৫২০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯০৭ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ সাঈদ, ইবনু আবূ আওফা, আমর ইবনু রাবী’আ, আবূ হুরায়রা, জুবায়র ইবনু মুত’ইম রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। সুফইয়ান যুহরী (রহঃ) সূত্রে বর্ণিত হাদীসটি সহীহ। মা’মার (রহঃ) এ হাদীসটিকে যুহরী-আবূ সালামা-রাদ্দাদ - লায়সী-আবদুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন। মুহাম্মদ বুখারী (রহঃ) বলেন, মা’মার বর্ণিত রিওয়ায়াতটি ভুল।
باب مَا جَاءَ فِي قَطِيعَةِ الرَّحِمِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ اشْتَكَى أَبُو الرَّدَّادِ اللَّيْثِيُّ فَعَادَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فَقَالَ خَيْرُهُمْ وَأَوْصَلُهُمْ مَا عَلِمْتُ أَبَا مُحَمَّدٍ . فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " قَالَ اللَّهُ أَنَا اللَّهُ وَأَنَا الرَّحْمَنُ خَلَقْتُ الرَّحِمَ وَشَقَقْتُ لَهَا مِنَ اسْمِي فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ وَمَنْ قَطَعَهَا بَتَتُّهُ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَابْنِ أَبِي أَوْفَى وَعَامِرِ بْنِ رَبِيعَةَ وَأَبِي هُرَيْرَةَ وَجُبَيْرِ بْنِ مُطْعِمٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سُفْيَانَ عَنِ الزُّهْرِيِّ حَدِيثٌ صَحِيحٌ . وَرَوَى مَعْمَرٌ هَذَا الْحَدِيثَ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ رَدَّادٍ اللَّيْثِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَمَعْمَرٌ كَذَا يَقُولُ قَالَ مُحَمَّدٌ وَحَدِيثُ مَعْمَرٍ خَطَأٌ .
Abu Salamah said:
" Abu[Ar-Raddad] Al-Laithi complained(of an illness). So 'Abdur-Rahman bin 'Awf visited him. He said: 'The best of you, and the most apt to maintain good relations, as far as I know, is Abu Muhammad('Abdur-Rahman bin 'Awf). So 'Abdur-Rahman bin 'Awf' said: 'I heard the Messenger of Allah saying : "Allah, Most Blessed and Most High, said: 'I am Allah, and I am Ar-Rahman. I created the Rahim(womb), and named it after My Name. So whoever keeps good relations with it, I keep good relation with him, and whoever severs it, I am finished with him.'"
পরিচ্ছেদঃ আত্মীয়তার বন্ধন রক্ষা করা।
১৯১৪। ইবনু আবূ উমার (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদলার মনোভাব নিয়ে সম্পর্ক রক্ষাকারী প্রকৃত পক্ষে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী নয়। প্রকৃতপক্ষে আত্মীতার বন্ধন রক্ষাকারী হল সে ব্যক্তি যে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও সে নিজে তা রক্ষা করে। সহীহ, গায়াতুল মারাম ৪০৪, সহীহ আবূ দাউদ ১৪৮৯, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯০৮ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। এ বিষয়ে সালমান, আয়িশা ও আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي صِلَةِ الرَّحِمِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا بَشِيرٌ أَبُو إِسْمَاعِيلَ، وَفِطْرُ بْنُ خَلِيفَةَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنَّ الْوَاصِلَ الَّذِي إِذَا انْقَطَعَتْ رَحِمُهُ وَصَلَهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنْ سَلْمَانَ وَعَائِشَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ .
'Abdullah bin Amr narrated that:
the Prophet said: "Merely maintaining the ties of kinship is not adequate. But connecting the ties of kinship is when his ties to the womb are severed and he connects it."
পরিচ্ছেদঃ আত্মীয়তার বন্ধন রক্ষা করা।
১৯১৫। ইবনু আবূ উমার, নাসর ইবনু আলী ও সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী (রহঃ) ... জুবায়র ইবনু মুত’ইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সুফইয়ান (রহঃ) বলেছেন, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। সহীহ, গায়াতুল মারাম ৪০৮, সহীহ আবূ দাউদ ১৪৮৮, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯০৯ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي صِلَةِ الرَّحِمِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَنَصْرُ بْنُ عَلِيٍّ، وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ " . قَالَ ابْنُ أَبِي عُمَرَ قَالَ سُفْيَانُ يَعْنِي قَاطِعَ رَحِمٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Muhammad bin Jubair bin Mut'im narrated from his father, that:
the Messenger of Allah said: "The one who severs ties will not enter Paradise." Ibn Abi 'Umar said: "Sufyan said: 'Meaning: Ties of the womb."
পরিচ্ছেদঃ সন্তানের ভালবাসা।
১৯১৬। ইবনু আবূ উমার (রহঃ) ... খাওলা বিনত হাকীম রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দৌহিত্রের একজনকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে এলেন। তিনি তখন বলেছিলেন, তোমরাই কৃপণতা, ভীরুতা ও অজ্ঞতার কারণ হও। তোমরা তো হলে আল্লাহর সুগন্ধময় ফুল। যঈফ, যঈফাহ ৩২১৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯১০ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবনু উমার ও আশ’আছ ইবনু কায়স রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে।
ইবরাহীম ইবনু মায়সারা (রহঃ) সূত্রে ইবনু উয়ায়ানা (রহঃ) -এর রিওয়ায়াত তাঁর সূত্র ছাড়া অন্য কোন ভাবে বর্ণিত আছে বলে আমরা অবহিত নই। উমার ইবনু আবদুল আযীয (রহঃ) সরাসরি খাওলা রাদিয়াল্লাহু আনহ থেকে হাদীস শুনেছেন বলে আমরা জানি না।
باب مَا جَاءَ فِي حُبِّ الْوَلَدِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي سُوَيْدٍ، يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، يَقُولُ زَعَمَتِ الْمَرْأَةُ الصَّالِحَةُ خَوْلَةُ بِنْتُ حَكِيمٍ قَالَتْ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ وَهُوَ مُحْتَضِنٌ أَحَدَ ابْنَىِ ابْنَتِهِ وَهُوَ يَقُولُ " إِنَّكُمْ لَتُبَخِّلُونَ وَتُجَبِّنُونَ وَتُجَهِّلُونَ وَإِنَّكُمْ لَمِنْ رَيْحَانِ اللَّهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَالأَشْعَثِ بْنِ قَيْسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُيَيْنَةَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِهِ . وَلاَ نَعْرِفُ لِعُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ سَمَاعًا مِنْ خَوْلَةَ .
'Umar bin 'Abdul-'Aziz said:
'a righteous woman, Khawlah bint Hakim said: "The Messenger of Allah came out during the middle of the day, while holding one of the sons of his daughter in his arms. He was saying: 'You are what makes them stingy, cowardly and ignorant. And you are but Raihanillah.
পরিচ্ছেদঃ সন্তানের প্রতি দয়া।
১৯১৭। ইবনু আবূ উমার ও সাঈদ ইবনু আবদুর রহমান (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আকরা ইবনু হাবিস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখলেন হাসান রাদিয়াল্লাহু আনহু-কে চুমু খেতে (ইবনু আবূ উমার (রহঃ) তাঁর বর্ণনায় বলেন, হাসান কিংবা হুসায়নকে) তিনি বললেন, আমার তো দশটি সন্তান রয়েছে অথচ এদের কাউকে কোন দিন চুমু খাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দয়া প্রদর্শন করে না তাকেও দয়া প্রদর্শন করা হয় না। সহীহ, তাখরীজ "মুশকিলাতুল ফাকর" ১০৮, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯১১ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আনাস, আয়িশা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। আবূ সালামা ইবনু আবদুর রাহমান (রহঃ)-এর নাম হল আবদুল্লাহ ইবনু আবদুর রহমান। এ হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي رَحْمَةِ الْوَلَدِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَبْصَرَ الأَقْرَعُ بْنُ حَابِسٍ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ يُقَبِّلُ الْحَسَنَ قَالَ ابْنُ أَبِي عُمَرَ الْحُسَيْنَ أَوِ الْحَسَنَ فَقَالَ إِنَّ لِي مِنَ الْوَلَدِ عَشَرَةً مَا قَبَّلْتُ أَحَدًا مِنْهُمْ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّهُ مَنْ لاَ يَرْحَمْ لاَ يُرْحَمْ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Hurairah narrated:
"Al-Aqra' bin Habis saw the prophet kissing Al-Hasan"- Ibn Abi 'Umar (one of the narrators) said:"Al-Hasan and Al-Husain." So he said: 'I have ten children and I do not kiss any one of them.' So the Messenger of Allah said: 'Whoever shows no mercy, he will be shown no mercy."
পরিচ্ছেদঃ কন্যা ও বোনদের জন্য ব্যয় করা।
১৯১৮। কুতায়বা (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার তিনটি মেয়ে থাকে বা তিনটি বোন থাকে সে যদি তাদের সাথে সব সময় সদয় ব্যবহার করে তবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯১২ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আয়িশা, উকবা ইবনু আমির, আনাস, জাবির ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। আবূ সাঈদ খুদরী (রাঃ)-এর নাম হল সাদ ইবনু মালিক ইবনু সিনান। আর সাদ ইবনু আবূ ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হলেন সাদ ইবনু মালিক ইবনু উহায়র। কোন কোন বর্ণনাকারী এ সনদে একজন রাবী বৃদ্ধি করেছেন।
باب مَا جَاءَ فِي النَّفَقَةِ عَلَى الْبَنَاتِ وَالأَخَوَاتِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَكُونُ لأَحَدِكُمْ ثَلاَثُ بَنَاتٍ أَوْ ثَلاَثُ أَخَوَاتٍ فَيُحْسِنُ إِلَيْهِنَّ إِلاَّ دَخَلَ الْجَنَّةَ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ وَأَنَسٍ وَجَابِرٍ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى وَأَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ اسْمُهُ سَعْدُ بْنُ مَالِكِ بْنِ سِنَانٍ وَسَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ هُوَ سَعْدُ بْنُ مَالِكِ بْنِ وُهَيْبٍ . وَقَدْ زَادُوا فِي هَذَا الإِسْنَادِ رَجُلاً .
Abu Sa'eed Al-Khudri narrated that :
the Messenger of Allah said: "There is no one who has three daughters, or three sisters, and he treats them well, except that he enters paradise."
পরিচ্ছেদঃ কন্যা ও বোনদের জন্য ব্যয় করা।
১৯১৯। আলা ইবনু মাসলামা (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়ে দিয়ে যাকে পরীক্ষার সম্মুখীন করা হয়, সে যদি তাদের বিষয়ে ধৈর্যধারণ করে তবে তারাই তার জন্য জাহান্নামের পথে পর্দা (বাঁধা) হয়ে দাঁড়াবে। সহীহ, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯১৩ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান।
باب مَا جَاءَ فِي النَّفَقَةِ عَلَى الْبَنَاتِ وَالأَخَوَاتِ
حَدَّثَنَا الْعَلاَءُ بْنُ مَسْلَمَةَ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْمَجِيدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنِ ابْتُلِيَ بِشَيْءٍ مِنَ الْبَنَاتِ فَصَبَرَ عَلَيْهِنَّ كُنَّ لَهُ حِجَابًا مِنَ النَّارِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .
Aishah narrated that the:
Messenger of Allah said:"Whoever is tried with something from daughters, and he is patient with them, they will be a barrier from the Fire for him."
পরিচ্ছেদঃ কন্যা ও বোনদের জন্য ব্যয় করা।
১৯২০. মুহাম্মদ ইবনু ওয়াযীর আল-ওয়াসিতী (রহঃ) ... আবূ বকর ইবনু ’উবায়দিল্লাহ ইবনু আনাস ইবনু মালিক (রহঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটো মেয়ে সন্তান লালন-পালন করবে সে আর আমি এভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। এরপর তিনি দুটো আঙ্গুল ইশারা করে দেখালেন। সহীহ, সহীহাহ ২৯৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯১৪ [আল মাদানী প্রকাশনী]
এ হাদিসটি হাসান-গারীব।
باب مَا جَاءَ فِي النَّفَقَةِ عَلَى الْبَنَاتِ وَالأَخَوَاتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَزِيرٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، هُوَ الطَّنَافِسِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الرَّاسِبِيُّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ عَالَ جَارِيَتَيْنِ دَخَلْتُ أَنَا وَهُوَ الْجَنَّةَ كَهَاتَيْنِ " . وَأَشَارَ بِأَصْبُعَيْهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
Abu Bakr bin 'Ubaidullah bin Anas bin Malik narrated [from Anas] that:
the Messenger of Allah said: "Whoever raises two girls then I and he will enter Paradise like these two." And he indicated with his two fingers.
পরিচ্ছেদঃ কন্যা ও বোনদের জন্য ব্যয় করা।
১৯২১। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক মহিলা একবার আমার কাছে এল, তার সঙ্গে তার দুই মেয়ে ছিল, মহিলাটি আমার কাছে কিছু চাইল, কিন্তু একটা শুকনা খেজুর ছাড়া আর কিছুই আমার কাছে ছিল না। আমি সেটাই তাকে দিয়ে দিলাম। সে তার দু’মেয়ের মাঝে সেটি ভাগ করে দিল, নিজে কিছুই খেল না। এরপর বেরিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমি তাকে ঘটনা বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যে ব্যক্তিকে মেয়েদের মাধ্যমে পরীক্ষা করা হয় তারা তার জন্য জাহান্নামের পথে পর্দা দাঁড়াবে। সহীহ, তা’লীকুর রাগীব ৩/৮৩, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯১৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي النَّفَقَةِ عَلَى الْبَنَاتِ وَالأَخَوَاتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ دَخَلَتِ امْرَأَةٌ مَعَهَا ابْنَتَانِ لَهَا فَسَأَلَتْ فَلَمْ تَجِدْ عِنْدِي شَيْئًا غَيْرَ تَمْرَةٍ فَأَعْطَيْتُهَا إِيَّاهَا فَقَسَمَتْهَا بَيْنَ ابْنَتَيْهَا وَلَمْ تَأْكُلْ مِنْهَا ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ فَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنِ ابْتُلِيَ بِشَيْءٍ مِنْ هَذِهِ الْبَنَاتِ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ " . هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Aishah said:
"A woman came to me with two daughters. She was asking (for food) but I did not have anything with me except a date. So I gave it to her and she divided it between her two daughters without eating any of it herself. Then she got up to leave, and the Prophet entered, and I informed him about her. So the Prophet said: " Whoever is tested something from these daughters (and he/she passes the test), they will be a screen for them from the Fire."
পরিচ্ছেদঃ কন্যা ও বোনদের জন্য ব্যয় করা।
১৯২২। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার তিনটি মেয়ে থাকে কিংবা তিনটি বোন থাকে অথবা দুটি মেয়ে বা দুটি বোন থাকে সে যদি তাদের সাথে সব সময় সদয় ব্যবহার করে এবং তাদের বিষয়ে আল্লাহকে ভয় করে তবে তার জন্য রয়েছে জান্নাত।
বর্ণিত শব্দে হাদিসটি যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯১৬ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব। মুহাম্মদ ইবনু আবদুল আযীয (রহঃ) থেকে উক্ত সনদে মুহাম্মদ ইবনু উবায়দ (রহঃ) একাধিক হাদীস বর্ণনা করেছেন। এতে তিনি আবূ বকর ইবনু উবায়দুল্লাহ ইবনু আনাস (রহঃ) বলে উল্লেখ করেছেন। কিন্তু সহীহ হল উবায়দুল্লাহ ইবনু আবূ বকর ইবনু আনাস।
باب مَا جَاءَ فِي النَّفَقَةِ عَلَى الْبَنَاتِ وَالأَخَوَاتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَيُّوبَ بْنِ بَشِيرٍ، عَنْ سَعِيدٍ الأَعْشَى، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ كَانَ لَهُ ثَلاَثُ بَنَاتٍ أَوْ ثَلاَثُ أَخَوَاتٍ أَوِ ابْنَتَانِ أَوْ أُخْتَانِ فَأَحْسَنَ صُحْبَتَهُنَّ وَاتَّقَى اللَّهَ فِيهِنَّ فَلَهُ الْجَنَّةُ " . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ .
وَقَدْ رَوَى مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ غَيْرَ حَدِيثٍ بِهَذَا الإِسْنَادِ وَقَالَ عَنْ أَبِي بَكْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسٍ وَالصَّحِيحُ هُوَ عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ .
Abu Sa'eed Al-Khudri narrated that :
the Messenger of Allah said: "Whoever has three daughters, or three sisters, or two daughters, or two sisters and he keeps good company with them and fears Allah regarding them, then Paradise is for him.
পরিচ্ছেদঃ ইয়তীমের প্রতি দয়া প্রদর্শন ও তার দায়িত্ব নেওয়া।
১৯২৩। সাঈদ ইবনু ইয়াকুব তালিকানী (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিমদের মাঝে কোন ইয়াতীমকে এনে স্বীয় খাদ্য ও পানীয়তে শরীক করে আল্লাহ তা’আলা অবশ্যই তাকে জান্নাতে দাখিল করাবেন যদি না সে এমন কোন গুনাহ করে যা ক্ষমাযোগ্য নয়। যঈফ, তা’লীকুর রাগীব ৩/২৩০, যঈফাহ ৫৩৪৫, যঈফাহ ৫৩৪৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯১৭ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে মুররা ফিহরী, আবূ হুরায়রা, আবূ উমামা ও সাহল ইবনু সা’দ রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হানাশ হলেন, হুসায়ন ইবনু কায়স, আর তিনই হচ্ছেন আবূ আলী লাহবী। সুলায়মান তায়মী (রহঃ) বলেন, হাদীস বিশেষজ্ঞগণের মতে হানাশ যঈফ।
باب مَا جَاءَ فِي رَحْمَةِ الْيَتِيمِ وَكَفَالَتِهِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَعْقُوبَ الطَّالْقَانِيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ حَنَشٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَبَضَ يَتِيمًا بَيْنَ الْمُسْلِمِينَ إِلَى طَعَامِهِ وَشَرَابِهِ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ الْبَتَّةَ إِلاَّ أَنْ يَعْمَلَ ذَنْبًا لاَ يُغْفَرُ لَهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ مُرَّةَ الْفِهْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي أُمَامَةَ وَسَهْلِ بْنِ سَعْدٍ . قَالَ أَبُو عِيسَى وَحَنَشٌ هُوَ حُسَيْنُ بْنُ قَيْسٍ وَهُوَ أَبُو عَلِيٍّ الرَّحَبِيُّ وَسُلَيْمَانُ التَّيْمِيُّ يَقُولُ حَنَشٌ وَهُوَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ .
Ibn 'Abbas narrated that:
the Prophet said: Whoever takes in an orphan among the Muslims to raise, to feed him and give him drink, Allah admits him into Paradise without a doubt, unless he has done a sin for which he is not forgiven."
পরিচ্ছেদঃ ইয়তীমের প্রতি দয়া প্রদর্শন ও তার দায়িত্ব নেওয়া।
১৯২৪। আবদুল্লাহ ইবনু ইমরান আবূল কাসিম মাক্কী কুরাশী (রহঃ) ... সাহল ইবনু সা’দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং ইয়াতীমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এত পাশাপাশি থাকবে। এ বলে তিনি তাঁর দুই অঙ্গুলী অর্থাৎ মধ্যমা এবং তর্জনী ইশারা করে দেখালেন। সহীহ, সহীহাহ ৮০০, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯১৮ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي رَحْمَةِ الْيَتِيمِ وَكَفَالَتِهِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عِمْرَانَ أَبُو الْقَاسِمِ الْمَكِّيُّ الْقُرَشِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ كَهَاتَيْنِ " . وَأَشَارَ بِأُصْبُعَيْهِ يَعْنِي السَّبَّابَةَ وَالْوُسْطَى . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Sahl bin Sa'd narrated that:
the Messenger of Allah said: " I and the sponsor of an orphan shall be in Paradise like these two."And he indicaed with his fingers, meaning his index and his middle finger.
পরিচ্ছেদঃ শিশুদের প্রতি দয়া।
১৯২৫। মুহাম্মদ ইবনু মারযূক বাসরী (রহঃ) ... যারবী (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু-কে বলতে শুনেছি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসার উদ্দেশ্যে এক বৃদ্ধ এল। কিন্তু উপস্থিত লোকজন তাকে পথ করে দিতে দেরী করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমাদের ছোটদের দয়া করে না আর বড়দের শ্রদ্ধা করে না সে আমাদের নয়। সহীহ, সহীহাহ ২১৯৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯১৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু আমর, আবূ হুরায়রা, ইবনু আব্বাস, আবূ উমামা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি গারীব। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্যদের থেকেও যারবীর অনেক মুনকার হাদীস রয়েছে।
باب مَا جَاءَ فِي رَحْمَةِ الصِّبْيَانِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَرْزُوقٍ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عُبَيْدُ بْنُ وَاقِدٍ، عَنْ زَرْبِيٍّ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ جَاءَ شَيْخٌ يُرِيدُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَبْطَأَ الْقَوْمُ عَنْهُ أَنْ يُوَسِّعُوا لَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي أُمَامَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَزَرْبِيٌّ لَهُ أَحَادِيثُ مَنَاكِيرُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ وَغَيْرِهِ .
Anas bin Malik narrated that:
"An older man came to talk to the Prophet, and the people were hesitant to make room for him. The Prophet said: ;He is not one of us who does not have mercy on our young and does not respect our elders."
পরিচ্ছেদঃ শিশুদের প্রতি দয়া।
১৯২৬। আবূ বকর মুহাম্মদ ইবনু আব্বাস (রহঃ) ... আমর ইবনু শুআয়ব তার পিতা তার পিতামহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি আমাদের নয় যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং আমাদের বড়দের মর্যাদার জ্ঞান রাখে না। সহীহ, তা’লীকুর রাগীব ১/১৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২০ [আল মাদানী প্রকাশনী]
হান্নাদ (রহঃ) মুহাম্মদ ইবনু ইসহাক (রহঃ) সূত্রে অনুরূপ বর্ণিত আছে। তবে তিনি বলেছেন, ’’বড়দের অধিকার’’-এর জ্ঞান রাখে না।
باب مَا جَاءَ فِي رَحْمَةِ الصِّبْيَانِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ شَرَفَ كَبِيرِنَا " .
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، نَحْوَهُ إِلاَّ أَنَّهُ قَالَ " وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا " .
Amr bin Shu'aib narrated that his father, from his grandfather, who said that the Messenger of Allah said:
'He is not one of us who does not have mercy upon our young, nor knows the honor of our elders."
পরিচ্ছেদঃ শিশুদের প্রতি দয়া।
১৯২৭। আবূ বকর মুহাম্মদ ইবনু আবান (রহঃ) ... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সে ব্যক্তি আমাদের নয় যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং আমাদের বড়দের শ্রদ্ধা করে না এবং সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করে না। যঈফ, মিশকাত ৪৯৭০, তা’লীকুর রাগীব ৩/১৭৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২১ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। আর মুহাম্মদ ইবনু ইসহাক-আমর ইবনু শুআয়ব (রহঃ) সূত্রে বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য সূত্রেও এটি বর্ণিত আছে।
কতক আলিম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বক্তব্য ’’আমাদের নয়’’-এর মর্ম হল ’আমাদের তরীকা ও সুন্নাতের উপর নয়’; এ আমাদের শিষ্টাচার থেকে নয়।’ ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) বলেন, আমাদের নয় অর্থ আমাদের মত নয়-এই ভাষ্য সুফইয়ান ছাওরী (রহঃ) প্রত্যাখ্যান করেছেন।
باب مَا جَاءَ فِي رَحْمَةِ الصِّبْيَانِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ شَرِيكٍ، عَنْ لَيْثٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ وَيَنْهَ عَنِ الْمُنْكَرِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَحَدِيثُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ أَيْضًا . - قَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مَعْنَى قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم " لَيْسَ مِنَّا " . يَقُولُ لَيْسَ مِنْ سُنَّتِنَا يَقُولُ لَيْسَ مِنْ أَدَبِنَا . وَقَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ كَانَ سُفْيَانُ الثَّوْرِيُّ يُنْكِرُ هَذَا التَّفْسِيرَ لَيْسَ مِنَّا يَقُولُ لَيْسَ مِثْلَنَا .
Ibn Abbas narrated that the Messenger of Allah said:
" He is not one of us who does not have mercy upon our young, respect our elders, and command good and forbid evil."
পরিচ্ছেদঃ মানুষের প্রতি দয়া।
১৯২৮। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... জারীর ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না আল্লাহও তার উপর রহম করেন না। সহীহ, তাখরীজুল মুশকিলাতুল ফাকর ১০৮, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২২ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আবদুর রহমান ইবনু আওফ, আবূ সাঈদ, ইবনু উমার, আবূ হুরায়রা ও আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي رَحْمَةِ الْمُسْلِمِينَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، حَدَّثَنَا قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ لاَ يَرْحَمُهُ اللَّهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَأَبِي سَعِيدٍ وَابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو .
Jarir bin Abdullah narrated that the Messenger of Allah said:
"Whoever does not show mercy to the people, Allah will not show mercy to him."
পরিচ্ছেদঃ মানুষের প্রতি দয়া।
১৯২৯। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্নিত, তিনি বলেন, আমি আবূল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ বদবখত ছাড়া কারো থেকে দয়া ছিনিয়ে নেওয়া হয় না। হাসান, মিশকাত, তাহকীক ছানী ৪৯৬৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২৩ [আল মাদানী প্রকাশনী]
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনাকারী আবূ উসমান (রহঃ)-এর নাম আমাদের জানা নেই কথিত আছে যে, তিনি হলেন মূসা ইবনু আবূ উসমানের পিতা, যার সূত্রে আবূয যিনাদ (রহঃ)-ও রিওয়ায়াত করেছেন। আবূয যিনাদ (রহঃ) মূসা ইবনু আবূ উসমান তার পিতা আবূ উসমান আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে একাধিক হাদীস বর্ণনা করেছেন। এ হাদিসটি হাসান।
باب مَا جَاءَ فِي رَحْمَةِ الْمُسْلِمِينَ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ كَتَبَ بِهِ إِلَىَّ مَنْصُورٌ وَقَرَأْتُهُ عَلَيْهِ سَمِعَ أَبَا عُثْمَانَ مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ تُنْزَعُ الرَّحْمَةُ إِلاَّ مِنْ شَقِيٍّ " . قَالَ وَأَبُو عُثْمَانَ الَّذِي رَوَى عَنْ أَبِي هُرَيْرَةَ لاَ يُعْرَفُ اسْمُهُ وَيُقَالُ هُوَ وَالِدُ مُوسَى بْنِ أَبِي عُثْمَانَ الَّذِي رَوَى عَنْهُ أَبُو الزِّنَادِ وَقَدْ رَوَى أَبُو الزِّنَادِ عَنْ مُوسَى بْنِ أَبِي عُثْمَانَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرَ حَدِيثٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .
Abu Hurairah narrated that Abul- Qasim said:
"Mercy is not removed (from anyone) except from a wicked one."
পরিচ্ছেদঃ মানুষের প্রতি দয়া।
১৯৩০। ইবনু আবূ উমার (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমশীলদের প্রতি রহমানও রহম করেন। তোমরা পৃথিবীবাসীদের প্রতি রহম করবে তাহলে আকাশবাসী তোমাদের উপর রহম করবেন। রেহেম হল রাহমান শব্দ থেকে উদগত। যে ব্যাক্তি রেহেমের বন্ধন মিলাবে আল্লাহ্ তাঁর সঙ্গে সম্পর্ক রাখবেন আর যে ব্যাক্তি রেহেমের বন্ধন ছিন্ন করবে আল্লাহও তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। সহীহ, সহীহাহ ৯২২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২৪ [আল মাদানী প্রকাশনী]
এ হাদিসটি হাসান-সহিহ
باب مَا جَاءَ فِي رَحْمَةِ الْمُسْلِمِينَ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي قَابُوسَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ ارْحَمُوا مَنْ فِي الأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ الرَّحِمُ شُجْنَةٌ مِنَ الرَّحْمَنِ فَمَنْ وَصَلَهَا وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَهَا قَطَعَهُ اللَّهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abdullah bin 'Amr narrated that the Messenger of Allah said:
"The merciful are shown mercy by Ar-Rahman. Be merciful on the earth, and you will be shown mercy from Who is above the heavens. The womb is named after Ar-Rahman, so whoever connects it, Allah connects him, and whoever severs it, Allah severs him."
পরিচ্ছেদঃ হিত কামনা।
১৯৩১। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... জারীর ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আমি বায়’আত হয়েছি, সালাত (নামায/নামাজ) কায়েম করতে, যাকাত প্রদান করতে এবং প্রত্যেক মুসলিমের হিত কামনা করতে। সহীহ, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي النَّصِيحَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Jarir bin 'Abdullah narrated :
" I pledged to the Prophet to establish the Salat, give the Zakat, and to give sincere advice to every Muslim."
পরিচ্ছেদঃ হিত কামনা।
১৯৩২। মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীন হলো হিত কামনা করার নাম। এ কথা তিনি তিনবার বললেন। সাহাবীগণ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, কার হিত কামনা? তিনি বললেন, আল্লাহর, তাঁর কিতাবের, মুসলিম প্রধানগণের এবং সাধারণ সকলের। সহীহ, ইরওয়া ৯২৬, গায়াতুল মারাম ৩৩২, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২৬ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। এ বিষয়ে ইবনু উমার, তামীম দারী, জারীর, হাকীম ইবনু আবূ ইয়াযীদ তার পিতা আবূ ইয়াযীদ ও ছাওবান রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي النَّصِيحَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الدِّينُ النَّصِيحَةُ " . ثَلاَثَ مِرَارٍ . قَالُوا يَا رَسُولَ اللَّهِ لِمَنْ قَالَ " لِلَّهِ وَلِكِتَابِهِ وَلأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَتَمِيمٍ الدَّارِيِّ وَجَرِيرٍ وَحَكِيمِ بْنِ أَبِي يَزِيدَ عَنْ أَبِيهِ وَثَوْبَانَ .
Abu Hurairah narrated that:
the Messenger of Allah said: "The religion is An-Nasihah" three times. They said: "O Messenger of Allah! For Whom?" He said : "To Allah , His books, the A'immah of the Muslims, and their average people."
পরিচ্ছেদঃ এক মুসলিমের জন্য আরেক মুসলিমের সহমর্মিতা।
১৯৩৩। ’উবায়দ ইবনু আসবাত ইবনু মুহাম্মদ কুরাশী (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম মুসলিমের ভাই, সে তার খিয়ানত করবে না, তার বিষয়ে মিথ্যা বলবে না, তাকে অপমান হতে দিবে না। প্রত্যেক মুসলিমের জন্য অপর মুসলিমের সম্মান, সম্পদ ও রক্ত হারাম। তাকওয়া হল এখানে (অন্তরে)। কোন ব্যাক্তির মন্দতার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে হেয় দৃষ্টিতে দেখবে। সহীহ, ইরওয়া ৮/৯৯-১০০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২৭ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। এ বিষয়ে আলী ও আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي شَفَقَةِ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ أَسْبَاطِ بْنِ مُحَمَّدٍ الْقُرَشِيُّ، حَدَّثَنِي أَبِي، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لاَ يَخُونُهُ وَلاَ يَكْذِبُهُ وَلاَ يَخْذُلُهُ كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ عِرْضُهُ وَمَالُهُ وَدَمُهُ التَّقْوَى هَا هُنَا بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْتَقِرَ أَخَاهُ الْمُسْلِمَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأَبِي أَيُّوبَ .
Abu Hurairah narrated that the Messenger of Allah said:
: "The Muslim is the brother to the Muslim, he does not cheat him, lie to him, nor deceive him. All of the Muslim is unlawful to another Muslim: His Honor, his wealth, and his blood. At-taqwa is here. It is enough evil for a man that he belittle his brother Muslim."
পরিচ্ছেদঃ এক মুসলিমের জন্য আরেক মুসলিমের সহমর্মিতা।
১৯৩৪। হাসান ইবনু আলী খাল্লাল প্রমুখ (রহঃ) ... আবূ মূসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মু’মিন আরেক মু’মিনের জন্য ’ইমারতের ন্যায়, যার একটি অংশ আপর অংশকে শক্তিশালী করে। সহীহ, মিশকাত ১০৪, আল-ঈমান ইবনু আবী শাইবা ৯০, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২৮ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي شَفَقَةِ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Musa Al-Ash'arf narrated that the Messenger of Allah said:
: The believer is to the believer like parts of a building, each one of them supporting the other."
পরিচ্ছেদঃ এক মুসলিমের জন্য আরেক মুসলিমের সহমর্মিতা।
১৯৩৫। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একজন তার ভাইয়ের জন্য আয়না স্বরূপ। তার মাঝে যদি সে কোন দাগ দেখতে পায় তবে যেন তা দুর করে দেয়। খুবই দুর্বল, যঈফাহ ১৮৮৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯২৯ [আল মাদানী প্রকাশনী]
ইয়াহইয়া ইবনু উবায়দুল্লাহ (রহঃ)-কে শু’বা (রহঃ) যঈফ বলেছেন। এ বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي شَفَقَةِ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ
حَدَّثَنِي أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَحَدَكُمْ مِرْآةُ أَخِيهِ فَإِنْ رَأَى بِهِ أَذًى فَلْيُمِطْهُ عَنْهُ " . قَالَ أَبُو عِيسَى وَيَحْيَى بْنُ عُبَيْدِ اللَّهِ ضَعَّفَهُ شُعْبَةُ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ .
Abu Hurairah narrated that the Messenger of Allah said: "Indeed (each) one of you is the reflection of his brother. So if he sees something harmful in him, then let him remove it from him."
পরিচ্ছেদঃ মুসলিমদের দোষ গোপন করা।
১৯৩৬। উবায়দ ইবনু আসবাত ইবনু মুহাম্মসদ কুরাশী (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলিমের পার্থিব বিপথ-আপদের একটিও দুর করবে তার কিয়ামতের দিনের বিপথ আল্লাহ তা’আলা দুর করে দিবেন; যে ব্যক্তি কোন অস্বচ্ছল ব্যক্তির সংকট আসান করে দিবে আল্লাহ তা’আলা দুনিয়া ও আখিরাতে তার সংকটসমূহ আসান করে দিবেন, যে ব্যক্তি দুনিয়ায় কোন মুসলিমের দোষ গোপন রাখবে আল্লাহ তা’আলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। আল্লাহ তা’আলা ততক্ষণ তার বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্যে রত থাকে। সহীহ, ইবনু মাজাহ ১২২৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩০ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবনু উমার ও উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ। আবূ আওয়ানা প্রমুখ (রহঃ) এ হাদীসটিকে আমাশ-আবূ সালিহ-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। এ সনদেحُدِّثْتُ عَنْ أَبِي صَالِحٍ বাক্যটি তারা উল্লেখ করেন নাই।
باب مَا جَاءَ فِي السَّتْرِ عَلَى الْمُسْلِمِ
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ أَسْبَاطِ بْنِ مُحَمَّدٍ الْقُرَشِيُّ، حَدَّثَنِي أَبِي، عَنِ الأَعْمَشِ، قَالَ حُدِّثْتُ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ نَفَّسَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ فِي الدُّنْيَا يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَمَنْ سَتَرَ عَلَى مُسْلِمٍ فِي الدُّنْيَا سَتَرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَى أَبُو عَوَانَةَ وَغَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَلَمْ يَذْكُرُوا فِيهِ حُدِّثْتُ عَنْ أَبِي صَالِحٍ .
Abu Hurairah narrated that the Messenger of Allah said: "Whoever relieves a Muslim of a burden from the burdens of the world, Allah will relieve him of a burden from the burdens on the Day of Judgement. And whoever helps ease a difficulty in the world, Allah will grant him ease from a difficulty in the world and in the Hereafter. And whoever covers (the faults of) a Muslim, Allah will cover (his faults) for him in the world and the Hereafter. And Allah is engaged in helping the worshipper as long as the worshipper is engaged in helping his brother."
পরিচ্ছেদঃ মুসলিমদের পক্ষ থেকে প্রতিরোধ করা।
১৯৩৭। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... আবূদ দারদা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানের উপর আক্রমনকে প্রতিরোধ করে আল্লাহ তা’আলা কিয়ামত দিবসে তার চেহারা থেকে জাহান্নামের আগুন রোধ করবেন। সহীহ, গায়াতুল মারাম ৪৩১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩১ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আসমা বিনত ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান।
باب مَا جَاءَ فِي الذَّبِّ عَنْ عِرْضِ الْمُسْلِمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ أَبِي بَكْرٍ النَّهْشَلِيِّ، عَنْ مَرْزُوقٍ أَبِي بَكْرٍ التَّيْمِيِّ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ رَدَّ اللَّهُ عَنْ وَجْهِهِ النَّارَ يَوْمَ الْقِيَامَةِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .
Abu Ad-Darda narrated that the Messenger of Allah said:
"Whoever protects his brother's honor, Allah protects his face from the Fire on the Day of Resurrection."
পরিচ্ছেদঃ এক মুসলিমের আরেক মুসলিমের সম্পর্কচ্ছেদ করা নিষিদ্ধ।
১৯৩৮। ইবনু আবূ উমার (রহঃ) ... আবূ আইউব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন দিনের বেশী কোন মুসলিম ভাইকে সম্পর্কচ্ছেদ করা কোন মুসলিমের জন্য হালাল নয়। দুইজনের সাক্ষাৎ হয় অথচ একজন এদিকে ফিরে যায় অপর জন আরেক দিকে ফিরে যায়। এতদুভয়ের মধ্যে শ্রেষ্ঠ হল সেই ব্যক্তি যে জন প্রথমে সালাম দেয়। সহীহ, ইরওয়া ২০২৯, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩২ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবদুল্লাহ ইবনু মাসউদ, আনাস, আবূ হুরায়রা, হিশাম ইবনু আমির, আবূ হিন্দ দারী রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الْهَجْرِ لِلْمُسْلِمِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، ح قَالَ وَحَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثٍ يَلْتَقِيَانِ فَيَصُدُّ هَذَا وَيَصُدُّ هَذَا وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلاَمِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَأَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ وَهِشَامِ بْنِ عَامِرٍ وَأَبِي هِنْدٍ الدَّارِيِّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Ayyub Al-Ansari narrated that the Messenger of Allah said: It is not lawful for the Muslim to shun his brother for more than three (days); they come fare to fare and this one turns away, and that one turns away. The best of them is the one who initiates the Salam."
পরিচ্ছেদঃ ভাইয়ের প্রতি সমবেদনা।
১৯৩৯। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু আনহু যখন মদীনায় আগমন করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এবং সা’দ ইবনুর রাবী রাদিয়াল্লাহু আনহুমা-এর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দেন। তখন সা’দ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আসুন, আমার সম্পদ আপনাকে দুই ভাগে ভাগ করে দেই। আমার দুইজন স্ত্রী রয়েছে। একজনকে তালাক দিয়ে দেই; ইদ্দত শেষ হওয়ার পর আপনি তাকে বিয়ে করে নিবেন। আবদুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ আপনার সম্পদে এবং পরিবার-পরিজনে বরকত দিন। আমাকে বাজারটি দেখিয়ে দিন। লোকেরা তাকে বাজার দেখিয়ে দিল। তিনি সেদিনই লাভ স্বরূপ কিছু পনির ও ঘি নিয়ে ঘরে ফিরলেন। পরবর্তীতে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর গায়ে জাফরান নির্মিত সুগন্ধির হলদে দাগ দেখতে পেয়ে বললেন, কি ব্যাপার? তিনি বললেন, জনৈক আনসারী মহিলা বিবাহ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি মহরানা দিয়েছ? তিনি বললেন, খর্জুর বীচি। বর্ণনাকারী হুমায়দের রিওয়ায়াতে আছে, খর্জুর বীচির ওজন পরিমাণ স্বর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি বকরী হলেও ওয়ালিমা কর।
সহীহ, ইবনু মাজাহ ১৯০৭, বুখারী, মুসলিম, তবে তাতে সা’দ ও আব্দুর রহমানের ঘটনার উল্লেখ নেই, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩৩ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহঃ) বলেন, খর্জুর বীচির ওজন পরিমাণ স্বর্ণ হল তিন দিরহাম ও এক দিরহামের এক তৃতীয়াংশ পরিমাণ ওজন স্বর্ণ। ইমাম ইসহাক (রহঃ) বলেন, খর্জুর বীচির পরিমাণ স্বর্ণ হল পাঁচ দিরহাম পরিমাণ স্বর্ণ। আহমাদ ইবনু হাম্বাল ও ইসহাক (রহঃ) থেকে ইসহাক ইবনু মানসুর (রহঃ) মারফত এই তথ্য আমি পেয়েছি।
باب مَا جَاءَ فِي مُوَاسَاةِ الأَخِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ لَمَّا قَدِمَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ الْمَدِينَةَ آخَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ فَقَالَ لَهُ هَلُمَّ أُقَاسِمْكَ مَالِي نِصْفَيْنِ وَلِي امْرَأَتَانِ فَأُطَلِّقُ إِحْدَاهُمَا فَإِذَا انْقَضَتْ عِدَّتُهَا فَتَزَوَّجْهَا . فَقَالَ بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ دُلُّونِي عَلَى السُّوقِ . فَدَلُّوهُ عَلَى السُّوقِ فَمَا رَجَعَ يَوْمَئِذٍ إِلاَّ وَمَعَهُ شَيْءٌ مِنْ أَقِطٍ وَسَمْنٍ قَدِ اسْتَفْضَلَهُ فَرَآهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ ذَلِكَ وَعَلَيْهِ وَضَرٌ مِنْ صُفْرَةٍ فَقَالَ " مَهْيَمْ " . قَالَ تَزَوَّجْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ . قَالَ " فَمَا أَصْدَقْتَهَا " . قَالَ نَوَاةً . قَالَ حُمَيْدٌ أَوْ قَالَ وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ . فَقَالَ " أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ وَزْنُ نَوَاةٍ مِنْ ذَهَبٍ وَزْنُ ثَلاَثَةِ دَرَاهِمَ وَثُلُثٍ . وَقَالَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَزْنُ نَوَاةٍ مِنْ ذَهَبٍ وَزْنُ خَمْسَةِ دَرَاهِمَ . سَمِعْتُ إِسْحَاقَ بْنَ مَنْصُورٍ يَذْكُرُ عَنْهُمَا هَذَا .
Anas said: "When 'Abdur-Rahman bin 'Awf arrived in Al-Madinah, the Messenger of Allah established a bond of brotherhood between him and sa'd bin Ar-Rabi. So he said to him: "Come here, I will divide my wealth and give you half, and I have two wives, I will divorce one of them, and when she completes her waiting period you may marry her." He said: " May Allah bless you in your family and your wealth. Show me where the market is." So they showed him where the market was and he did not return that day except with some cottage cheese and cooking fat which he had earned as a profit. The Messenger of Allah saw him after that, and he had traces of yellow on him. So he said to him: "What is this?" He said: "I married a woman from the Ansar." He said : " What dowry did you give her?" He said: " A date-stone(of gold) - ( one of the narrators) Humaid said: "Or he said: - gold equal to the weight of a date-stone." So he said: 'Have a banquet, even if with only a sheep."
পরিচ্ছেদঃ পরনিন্দা।
১৯৪০। কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বলা হল ইয়া রাসূলাল্লাহ, গীবত কি? তিনি বললেন, তোমার কোন ভাইয়ের এমন আলোচনা করা যা তার কাছে অপছন্দনীয়। সে বলল, আপনি বলুন তো আমি যা বলছি সেই দোষ যদি তার মধ্যে বাস্তবিকই থাকে। তিনি বললেনঃ তুমি যা বলছ সে দোষ যদি তার মধ্যে থাকে তবেই তো তুমি তার গীবত করলে আর যদি সে দোষ তার মধ্যে না থাকে তবে তো তুমি তাকে অপবাদ দিলে।
সহীহ, গায়াতুল মারাম ৪২৬, নাকদুল কাত্তানী ৩৬, সহীহাহ ২৬৬৭, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩৪ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ বারযা, ইবনু উমার ও আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي الْغِيبَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَا الْغِيبَةُ قَالَ " ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ " . قَالَ أَرَأَيْتَ إِنْ كَانَ فِيهِ مَا أَقُولُ قَالَ " إِنْ كَانَ فِيهِ مَا تَقُولُ فَقَدِ اغْتَبْتَهُ وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ مَا تَقُولُ فَقَدْ بَهَتَّهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي بَرْزَةَ وَابْنِ عُمَرَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Hurairah narrated that it was said:
" O Messenger of Allah! What is backbiting?" He said : " Mentioning your brother with that which he does not like." He said " What if what I said about him is so?" He said: "If what you said about him is so, then you have backbitten him, and if it is not as you said, then you have slandered him."
পরিচ্ছেদঃ হিংসা।
১৯৪১। আবদুল জাব্বার ইবনু ’আলা আত্তার ও সাঈদ ইবনু আবদুর রহমান (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা পরস্পর সম্পর্ক ছিন্ন করবে না। পরস্পরকে ত্যাগ করবে না, পরস্পর বিদ্বেষ পোষণ করবে না, পরস্পর হিংসা রাখবে না বরং আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হিসাবে থাকবে। কোন মুসলিমের জন্য হালাল নয় তার অপর মুসলিম ভাইকে তিন দিনেরও বেশী পরিত্যাগ করে থাকা। সহীহ, ইরওয়া ৭/৯৩, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩৫ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। এ বিষয়ে আবূ বকর সিদ্দীক, যুবায়র ইবনু আওওয়াম, ইবনু মাসউদ এবং আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي الْحَسَدِ
حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلاَءِ الْعَطَّارُ، وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقَاطَعُوا وَلاَ تَدَابَرُوا وَلاَ تَبَاغَضُوا وَلاَ تَحَاسَدُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ وَالزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ وَابْنِ مَسْعُودٍ وَأَبِي هُرَيْرَةَ .
Anas narrated that the Messenger of Allah said:
"Do not cut off one another, nor desert one another, nor hate one another, nor envy one another. Be you , O worshippers o Allah, brothers. It is not lawful for the Muslim to shun his brother for more than three(days)."
পরিচ্ছেদঃ হিংসা।
১৯৪২। ইবনু আবূ উমার (রহঃ) ... সালিম তার পিতা ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তি ছাড়া আর কেউ ঈর্ষাযোগ্য নয়। এক ব্যক্তি হল সে যাকে আল্লাহ তা’আলা সম্পদ দিয়েছেন আর সে তা রাত দিন আল্লাহর পথে ব্যয় করে। অপর ব্যক্তি হল যাকে আল্লাহ তা’আলা কুরআনের ইলম দিয়েছেন আর সে রাত দিন তা কায়েমের প্রয়াস পায়। সহীহ, রাওযুন নাযীর ৮৯৭, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩৬ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনু মাসউদ ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা-এর বরাতেও অনুরূপ হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي الْحَسَدِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً فَهُوَ يُنْفِقُ مِنْهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ فَهُوَ يَقُومُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ مَسْعُودٍ وَأَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوُ هَذَا .
Salim narrated from his father who said that the Messenger of Allah said:
"There is to be no envy except for two: A man to whom Allah grants wealth and he spends from it during the hours of the night and the hours of the day. And a man to whom Allah grants (memorization of) the Quran so he stands with it (in prayer) during the hours of the night and the hours of the day."
পরিচ্ছেদঃ পরস্পর বিদ্বেষ পোষণ।
১৯৪৩। হান্নাদ (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসুল্লিরা শয়তানের উপাসনা করবে এ বিষয়ে সে অবশ্যই নিরাশ হয়ে গেছে। তবে এক জনকে অপর জনের বিরুদ্ধে উসকানোর কাজ এখনও রয়ে গেছে। সহীহ, সহীহাহ ১৬০৬, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩৭ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আনাস, সুলায়মান, ইবনু আমর ইবনু আহওয়াস তাঁর পিতা আমর ইবনুল আহওয়াস (রাঃ) থেকেও হাদিস বর্ণিত আছে। উক্ত হাদিসটি হাসান, আবূ সুফিয়ান (রহঃ) এর নাম হল তালহা ইবনু নাফি।
باب مَا جَاءَ فِي التَّبَاغُضِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ الشَّيْطَانَ قَدْ يَئِسَ أَنْ يَعْبُدَهُ الْمُصَلُّونَ وَلَكِنْ فِي التَّحْرِيشِ بَيْنَهُمْ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَسُلَيْمَانَ بْنِ عَمْرِو بْنِ الأَحْوَصِ عَنْ أَبِيهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَأَبُو سُفْيَانَ اسْمُهُ طَلْحَةُ بْنُ نَافِعٍ .
Jabir narrated that the Messenger of Allah said:
"Indeed Ash-Shaitan has despaired of getting those who perform Salat to worship him.But he is engaged in sowing hatred among them."
পরিচ্ছেদঃ পরস্পর সুসম্পর্ক স্থাপন।
১৯৪৪। আহমাদ ইবনু মানী (রহঃ) ... উম্মু কুলসুম বিনত উকবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি পরস্পরে সুসম্পর্ক স্থাপনের প্রয়াস পায় এবং সে কল্যাণকর কথা বলে বা পৌছায় সে মিথ্যাবাদী নয়। সহীহ, রাওযুন নাযীর ১১৯৬, সহীহাহ ৫৪৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩৮ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي إِصْلاَحِ ذَاتِ الْبَيْنِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمِّهِ أُمِّ كُلْثُومٍ بِنْتِ عُقْبَةَ، قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لَيْسَ بِالْكَاذِبِ مَنْ أَصْلَحَ بَيْنَ النَّاسِ فَقَالَ خَيْرًا أَوْ نَمَى خَيْرًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Umm Kulthum bint 'Uqbah narrated that the Messenger of Allah said:
"One who brings peace between people is not a liar, he says something good, or reports something good."
পরিচ্ছেদঃ পরস্পর সুসম্পর্ক স্থাপন।
১৯৪৫। মুহাম্মদ ইবনু বাশশার ও মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আসমা বিনত ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি ক্ষেত্র ব্যাতিত অসত্য বলা হালাল নয়,
১। স্ত্রীকে সন্তুষ্ট করতে যেয়ে কিছু বলা
২। যুদ্ধের প্রয়োজনে অসত্য বলা
৩। এবং পরস্পর সুসম্পর্ক স্থাপন করতে গিয়ে কিছু অসত্য বলা।
মাহমূদ (রহঃ) তার বর্ণনায় বলেন, তিনটি ক্ষেত্র ভিন্ন অসত্য বলা ঠিক নয়। সহীহ, সহীহাহ ৫৪৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৩৯ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান। ইবনু খুছায়মের সূত্র ছাড়া আসমা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত এ হাদীসটি সম্পর্কে আমরা অবহিত নই। দাউদ ইবনু আবূ হিন্দ (রহঃ) এ হাদীসটিকে শাহর ইবনু হাওশাব-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণনা করেছেন। এতে আসমা রাদিয়াল্লাহু আনহা-এর উল্লেখ নেই। আবূ কুরায়ব, ইবনু আবূ যাইদা-দাউদ ইবনু আবূ হিন্দ (রহঃ) সূত্রে আমার নিকট রিওয়ায়াতটি এরূপ বর্ণনা করেছেন। এ বিষয়ে আবূ বকর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي إِصْلاَحِ ذَاتِ الْبَيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، ح قَالَ وَحَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، وَأَبُو أَحْمَدَ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَحِلُّ الْكَذِبُ إِلاَّ فِي ثَلاَثٍ يُحَدِّثُ الرَّجُلُ امْرَأَتَهُ لِيُرْضِيَهَا وَالْكَذِبُ فِي الْحَرْبِ وَالْكَذِبُ لِيُصْلِحَ بَيْنَ النَّاسِ " . وَقَالَ مَحْمُودٌ فِي حَدِيثِهِ " لاَ يَصْلُحُ الْكَذِبُ إِلاَّ فِي ثَلاَثٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَسْمَاءَ إِلاَّ مِنْ حَدِيثِ ابْنِ خُثَيْمٍ .
وَرَوَى دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، هَذَا الْحَدِيثَ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ أَسْمَاءَ . حَدَّثَنَا بِذَلِكَ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ . وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ .
Asma bint Yazid narrated that the Messenger of Allah said:
"it is not lawful to lie except in three cases: Something the man tells his wife to please her, to lie during war, and to lie in order to bring peace between the people."
পরিচ্ছেদঃ খিয়ানত ও প্রতারণা।
১৯৪৬। কুতায়বা (রহঃ) ... আবূ সিরমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি করে আল্লাহ তা দিয়েই তার ক্ষতি করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় আল্লাহও তাকে কষ্ট দেন। হাসান, ইরওয়া ৮৯৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৪০ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব।
باب مَا جَاءَ فِي الْخِيَانَةِ وَالْغِشِّ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ لُؤْلُؤَةَ، عَنْ أَبِي صِرْمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ ضَارَّ ضَارَّ اللَّهُ بِهِ وَمَنْ شَاقَّ شَاقَّ اللَّهُ عَلَيْهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ .
Abu Sirmah narrated that the Messenger of Allah said:
"Whoever causes harm, Allah harms him, and whoever is harsh, Allah will be harsh with him."
পরিচ্ছেদঃ খিয়ানত ও প্রতারণা।
১৯৪৭। আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... আবূ বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি অভিশপ্ত যে ব্যক্তি অন্য মু’মিনের ক্ষতি করে বা তার বিরুদ্ধে চক্রান্ত করে। যঈফ, যঈফাহ ১৯০৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৪১ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব।
باب مَا جَاءَ فِي الْخِيَانَةِ وَالْغِشِّ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ الْعُكْلِيُّ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ الْكِنْدِيُّ، حَدَّثَنَا فَرْقَدٌ السَّبَخِيُّ، عَنْ مُرَّةَ بْنِ شَرَاحِيلَ الْهَمْدَانِيِّ، وَهُوَ الطَّيِّبُ - عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَلْعُونٌ مَنْ ضَارَّ مُؤْمِنًا أَوْ مَكَرَ بِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ .
Abu Bakr As-Siddiq narrated that the Messenger of Allah said:
"Cursed are those who harm a believer, or plot to do so."
পরিচ্ছেদঃ প্রতিবেশীর হক।
১৯৪৮। কুতায়বা (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরীল (আঃ) সব সময়ই এমনভাবে প্রতিবেশী সম্পর্কে আমাকে ওসীয়ত করেছেন যে আমার ধারণা হয়ে পড়েছিল যে, তাকে শীঘ্রই ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। সহীহ, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৪২ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي حَقِّ الْجِوَارِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي بَكْرٍ، هُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ - عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Aishah narrated that the Messenger of Allah said:
"Jibril – may the Salawat of Allah be upon him – continued to recommend me about (treating) the neighbors so (kindly and politely), that I thought he would order me to make them heirs.”
পরিচ্ছেদঃ প্রতিবেশীর হক।
১৯৪৯। মুহাম্মদ ইবনু আবদুল আ’লা (রহঃ) ... মুজাহিদ (রহঃ) থেকে বর্ণিত, একবার আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু-এর পরিবারে একটি বকরী যবাহ করা হয়। তিনি আসার পর বললেনঃ আমাদের ইয়াহূদী প্রতিবেশীকে তোমরা কিছু হাদীয়া দিয়েছ? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, জিবরীল (আঃ) সব সময়ই আমাকে প্রতিবেশী সম্পর্কে এত ওসীয়ত করেছেন যে, আমার ধারণা হয়েছিল যে, তাকেও শীঘ্রই ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। সহীহ, ইরওয়া ৮১১, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৪৩ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আয়িশা, ইবনু আব্বাস, উকবা ইবনু আমির, আবূ হুরায়রা, আনাস, আবদুল্লাহ ইবনু আমর, মিকদাদ ইবনুল আসওয়াদ, আবূ শুরায়হ ও আবূ উসামা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান; এ সূত্রে গারীব। মুজাহিদ আয়িশা রাদিয়াল্লাহু আনহা এবং আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এ হাদীসটি বর্ণিত রয়েছে।
باب مَا جَاءَ فِي حَقِّ الْجِوَارِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ دَاوُدَ بْنِ شَابُورَ، وَبَشِيرٍ أَبِي إِسْمَاعِيلَ، عَنْ مُجَاهِدٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، ذُبِحَتْ لَهُ شَاةٌ فِي أَهْلِهِ فَلَمَّا جَاءَ قَالَ أَهْدَيْتُمْ لِجَارِنَا الْيَهُودِيِّ أَهْدَيْتُمْ لِجَارِنَا الْيَهُودِيِّ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ وَالْمِقْدَادِ بْنِ الأَسْوَدِ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ وَأَبِي شُرَيْحٍ وَأَبِي أُمَامَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ مُجَاهِدٍ عَنْ عَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيْضًا .
Mujahid narrated:
"Abdullah bin Amr had a sheep slaughtered for his family, so when he came he said: 'Have you given some to our neighbor, the Jew? Have you given some to our neighbor, the Jew? I heard the Messenger of Allah saying: 'Jibril continued to advise me about (treating) the neighbors so (kindly and politely), that I thought he would order me (from Allah) to make them heirs."
পরিচ্ছেদঃ প্রতিবেশীর হক।
১৯৫০। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট শ্রেষ্ঠ সঙ্গী হল সেই যে স্বীয় সঙ্গীর কাছে ভাল, আল্লাহর নিকট শ্রেষ্ঠ প্রতিবেশী হল সেই যে নাকি তার প্রতিবেশীর নিকট উত্তম। সহীহ, সহীহাহ ১০৩০, মিশকাত ৪৯৮৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৪৪ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। আবূ আবদুর রহমান হুবালী (রহঃ)-এর নাম হল আবদুল্লাহ ইবনু ইয়াযীদ।
باب مَا جَاءَ فِي حَقِّ الْجِوَارِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ شُرَحْبِيلَ بْنِ شَرِيكٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَيْرُ الأَصْحَابِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِصَاحِبِهِ وَخَيْرُ الْجِيرَانِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِجَارِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَأَبُو عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيُّ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ .
Abdullah bin Amr narrated that the Messenger of Allah said :
"The companion who is the best to Allah is the one who is best to his companion. And the neighbor that is the best to Allah is the one that is best to his neighbor."
পরিচ্ছেদঃ খাদিমের প্রতি সদয় হওয়া।
১৯৫১। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা তোমাদেরই ভাই; আল্লাহ তা’আলা এদের তোমাদের অধীন খাদেম হিসাবে বানিয়ে দিয়েছেন। সুতরাং যার যে ভাই তার অধীনে রয়েছে তাকে যেন সে নিজের খাদ্য থেকে খাদ্য দেয়। নিজের পরিচ্ছদ থেকে পোষাক পরায় এবং এমন কোন কাজের দায়িত্ব যেন চাপিয়ে না দেয় যা তার শক্তিকে পরাজিত করে দেয়। এমন কোন কাজের দায়িত্ব যদি তাকে দেয় যা তাকে অক্ষম করে ফেলে তবে সে যেন এ বিষয়ে তাকে সাহায্য করে। সহীহ, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৪৫ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আলী, উম্মু সালামা, ইবনু উমার ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الإِحْسَانِ إِلَى الْخَدَمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ وَاصِلٍ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِخْوَانُكُمْ جَعَلَهُمُ اللَّهُ فِتْيَةً تَحْتَ أَيْدِيكُمْ فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِنْ طَعَامِهِ وَلْيُلْبِسْهُ مِنْ لِبَاسِهِ وَلاَ يُكَلِّفْهُ مَا يَغْلِبُهُ فَإِنْ كَلَّفَهُ مَا يَغْلِبُهُ فَلْيُعِنْهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأُمِّ سَلَمَةَ وَابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Dharr narrated that the Messenger of Allah said :
"Allah has made some of your brothers as slaves under your care. So whoever has his brother under his care, then let him feed him from his food, and let him clothe him from his clothes. And do not give him a duty that he cannot bear, and if you give him a duty he cannot bear, then assist him with it."
পরিচ্ছেদঃ খাদিমের প্রতি সদয় হওয়া।
১৯৫২। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... আবূ বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্ব্যবহারকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যঈফ, ইবনু মাজাহ ৩৬৯১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৪৬ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব। আয়্যূব সাখতিয়ানী প্রমুখ (রহঃ) ফারকাদ সাবাখী (রহঃ)-এর স্মরণ শক্তির সমালোচনা করেছেন।
باب مَا جَاءَ فِي الإِحْسَانِ إِلَى الْخَدَمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ هَمَّامِ بْنِ يَحْيَى، عَنْ فَرْقَدٍ السَّبَخِيِّ، عَنْ مُرَّةَ الطَّيِّبِ، عَنْ أَبِي بَكْرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَدْخُلُ الْجَنَّةَ سَيِّئُ الْمَلَكَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَقَدْ تَكَلَّمَ أَيُّوبُ السَّخْتِيَانِيُّ وَغَيْرُ وَاحِدٍ فِي فَرْقَدٍ السَّبَخِيِّ مِنْ قِبَلِ حِفْظِهِ .
Abu Bakr As-Siddiq narrated that the Messenger of Allah said :
"The one who treats his slaves badly will not enter paradise."
পরিচ্ছেদঃ খাদিমদের মারা এবং গালগালাজ করা নিষিদ্ধ।
১৯৫৩। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তওবার নবী আবূল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নির্দোষ গোলামকে যদি কেউ অপবাদ দেয় আল্লাহ তা’আলা কিয়ামতের দিন সেই ব্যক্তির উপর হদ কায়েম করবেন। তবে গোলামটি যদি বাস্তবিকই দোষী হয়ে থাকে তবে ভিন্ন কথা।
সহীহ, রাওযুন নাযীর ১১৪৬, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৪৭ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। এ বিষয়ে সুয়ায়দ ইবনু মুকাররিন ও আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। ইবনু আবূ নু’ম (রহঃ) হলেন আবদুর রহমান ইবনু আবূ নু’ম বাজালী। তার কুনিয়ত বা উপনাম হল আবূল-হাকাম।
باب النَّهْىِ عَنْ ضَرْبِ الْخَدَمِ، وَشَتْمِهِمْ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم نَبِيُّ التَّوْبَةِ " مَنْ قَذَفَ مَمْلُوكَهُ بَرِيئًا مِمَّا قَالَ لَهُ أَقَامَ عَلَيْهِ الْحَدَّ يَوْمَ الْقِيَامَةِ إِلاَّ أَنْ يَكُونَ كَمَا قَالَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَابْنُ أَبِي نُعْمٍ هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي نُعْمٍ الْبَجَلِيُّ يُكْنَى أَبَا الْحَكَمِ . وَفِي الْبَابِ عَنْ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ .
Abu Hurairah narrated that Abul-Qasim, the Prophet of Repentance, said :
"If somebody slanders his slave (by accusing him of committing illegal sexual intercourse) and the slave is innocent from what he says, Allah will impose the punishment upon him on the Day of Resurrection, unless it is as he said about him."
পরিচ্ছেদঃ খাদিমদের মারা এবং গালগালাজ করা নিষিদ্ধ।
১৯৫৪। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... আবূ মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার এক গোলামকে পিটাচ্ছিলাম। এমন সময় আমার পিছন থেকে একজনকে বলতে শুনলাম, হে আবূ মাসউদ, জ্ঞাত হও। হে আবূ মাসউদ, জ্ঞাত হও। ঘাড় ফিরিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, তুমি এর উপর যতটুকু শক্তি রাখ আল্লাহ তা’আলা তোমার উপর তদাপেক্ষা অধিক ক্ষমতাবান। আবূ মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, এরপর আর কোন গোলামকে আমি মারিনি। সহীহ, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৪৮ [আল মাদানী প্রকাশনী]
এ হাদিসটি হাসান-সহীহ। ইবরাহীম তায়মী (রহঃ) হলেন, ইবরাহীম ইবনু ইয়াযীদ ইবনু শারীক।
باب النَّهْىِ عَنْ ضَرْبِ الْخَدَمِ، وَشَتْمِهِمْ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا مُؤَمَّلٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ كُنْتُ أَضْرِبُ مَمْلُوكًا لِي فَسَمِعْتُ قَائِلاً مِنْ خَلْفِي يَقُولُ " اعْلَمْ أَبَا مَسْعُودٍ اعْلَمْ أَبَا مَسْعُودٍ " . فَالْتَفَتُّ فَإِذَا أَنَا بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " لَلَّهُ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَيْهِ " . قَالَ أَبُو مَسْعُودٍ فَمَا ضَرَبْتُ مَمْلُوكًا لِي بَعْدَ ذَلِكَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَإِبْرَاهِيمُ التَّيْمِيُّ هُوَ إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ بْنِ شَرِيكٍ .
Abu Mas'ud [Al-Ansari] said:
"I was beating a slave of mine and I heard someone behind me saying: 'Beware O Abu Mas'ud! Beware O Abu Mas'ud!' So I turned around and saw that it was the Messenger of Allah. He said: 'Allah has more power over you than you do over him." Abu Mas'ud said: "I have not beaten any slave of mine since then."
পরিচ্ছেদঃ খাদিমকে ক্ষমা করা।
১৯৫৫। কুতায়বা (রহঃ) ... আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, খাদিমকে কতবার মাফ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। লোকটি আবার বললেন, ইয়া রাসূলাল্লাহ, খাদিমকে কতবার মাফ করব? তিনি বললেন, প্রতিদিন সত্তর বার। সহীহ, সহীহাহ ৪৮৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৪১ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-গারীব। আবদুল্লাহ ইবনু ওয়াহব (রহঃ) এটিকে আবূ হানী খাওলানী (রহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ হাদীসে বর্ণনা করেছেন।
কুতায়বা (রহঃ) ... আবূ হানী খাওলানী (রহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণিত আছে। কেউ কেউ এ হাদীসটিকে আবদুল্লাহ ইবনু ওয়াহব (রহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেছেন এবং তা আবদুল্লাহ ইবনু আমর থেকে বলে উল্লেখ করেছেন।
باب مَا جَاءَ فِي الْعَفْوِ عَنِ الْخَادِمِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي هَانِئٍ الْخَوْلاَنِيِّ، عَنْ عَبَّاسٍ الْحَجَرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَمْ أَعْفُو عَنِ الْخَادِمِ فَصَمَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ كَمْ أَعْفُو عَنِ الْخَادِمِ فَقَالَ " كُلَّ يَوْمٍ سَبْعِينَ مَرَّةً " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ أَبِي هَانِئٍ الْخَوْلاَنِيِّ نَحْوًا مِنْ هَذَا . وَالْعَبَّاسُ هُوَ ابْنُ جُلَيْدٍ الْحَجَرِيُّ الْمِصْرِيُّ .
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ أَبِي هَانِئٍ الْخَوْلاَنِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . وَرَوَى بَعْضُهُمْ، هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَهْبٍ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو .
'Abdullah bin 'Umar narrated:
"A man came to the Prophet and said: 'O Messenger of Allah! How many times should the servant be pardoned?' The Prophet was silent. Then he said: 'O Messenger of Allah! How many times should the servant be pardoned?' He said: ' Seventy times each day.'"
পরিচ্ছেদঃ খাদিমকে আদব শিক্ষা দেওয়া।
১৯৫৬। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি তার খাদেমকে মারে আর সে যদি তখন আল্লাহর দোহাই দেয় তবে তোমরা তোমাদের হাত উঠিয়ে নিবে। যঈফ, যঈফাহ ১৪৪১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৫০ [আল মাদানী প্রকাশনী]
আবূ হারূন আবদী (রহঃ)-এর নাম হল উমারা ইবনু জুওয়ায়ন (রহঃ)। ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) বলেন, শু’বা (রহঃ) আবূ হারূন আবদীকে যঈফ বলেছেন। ইয়াহইয়া (রহঃ) আরো বলেনঃ ইবনু আওন (রহঃ) মৃত্যু পর্যন্ত আবূ হারূন (রহঃ) থেকে হাদীস বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي أَدَبِ الْخَادِمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا ضَرَبَ أَحَدُكُمْ خَادِمَهُ فَذَكَرَ اللَّهَ فَارْفَعُوا أَيْدِيَكُمْ " . قَالَ أَبُو عِيسَى وَأَبُو هَارُونَ الْعَبْدِيُّ اسْمُهُ عُمَارَةُ بْنُ جُوَيْنٍ . قَالَ قَالَ أَبُو بَكْرٍ الْعَطَّارُ قَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ ضَعَّفَ شُعْبَةُ أَبَا هَارُونَ الْعَبْدِيَّ . قَالَ يَحْيَى وَمَا زَالَ ابْنُ عَوْنٍ يَرْوِي عَنْ أَبِي هَارُونَ حَتَّى مَاتَ .
Abu Sa'eed Al-Khudri narrated that the Messenger of Allah said :
"When one of you beats his servant then he (should) remember Allah and, withhold your hands."
পরিচ্ছেদঃ সন্তানকে আদব শিক্ষা দেওয়া।
১৯৫৭। কুতায়বা (রহঃ) ... জারির ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানকে আদব শিক্ষা দেওয়া এক সা’ পরিমাণ বস্ত সাদকা করা অপেক্ষা ভাল। যঈফ, যঈফাহ ১৮৮৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৫১ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব, নাসিহ আবূল-’আলা কুফী (রহঃ) হাদীস বিশেষজ্ঞগণের মতে শক্তিশালী নন। এ সূত্র ছাড়া উক্ত হাদিসটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই। নাসিহ নামে অপর একজন বাসরী শায়খ আছেন যিনি আম্মার ইবনু আবূ ’আম্মার প্রমুখ অন্যান্যদের থেকে রিওয়ায়াত করে থাকেন। তিনি এ নাসিহ থেকে অধিক নির্ভরযোগ্য।
باب مَا جَاءَ فِي أَدَبِ الْوَلَدِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى، عَنْ نَاصِحٍ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ خَيْرٌ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَنَاصِحٌ هُوَ ابْنُ الْعَلاَءِ كُوفِيٌّ لَيْسَ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ بِالْقَوِيِّ وَلاَ يُعْرَفُ هَذَا الْحَدِيثُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَنَاصِحٌ شَيْخٌ آخَرُ بَصْرِيٌّ يَرْوِي عَنْ عَمَّارِ بْنِ أَبِي عَمَّارٍ وَغَيْرِهِ هُوَ أَثْبَتُ مِنْ هَذَا .
Jabir bin Sumurah narrated that the Messenger of Allah said :
"That a man should discipline his son is better for him than to have given a Sa' in charity."
পরিচ্ছেদঃ সন্তানকে আদব শিক্ষা দেওয়া।
১৯৫৮। নাসর ইবনু আলী (রহঃ) ... আয়্যূব ইবনু মূসা তার পিতা তার পিতামহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা তার সন্তানকে ভাল আদব শিক্ষা দেওয়া অপেক্ষা মর্যাদাবান আর কোন জিনিস দান করতে পারেন না। যঈফ, যঈফা ১১২১, নাকদুল কাত্তানী পৃঃ ২০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৫২ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব, আমি ইবনু আবূ আমির খায্যায-এর সূত্র ছাড়া আমরা এটি সম্পর্কে কিছু অবহিত নই। তিনি হলেন, আমির ইবনু সালিহ ইবনু রুসতুম আল-খায্যায আয়্যূব ইবনু মূসা হলেন আয়্যূব ইবনু মূসা ইবনু আমর ইবনু সাঈদ ইবনু আস। আমার মতে উক্ত হাদীসটি মুরসাল।
باب مَا جَاءَ فِي أَدَبِ الْوَلَدِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا عَامِرُ بْنُ أَبِي عَامِرٍ الْخَزَّازُ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُوسَى، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَامِرِ بْنِ أَبِي عَامِرٍ الْخَزَّازِ وَهُوَ عَامِرُ بْنُ صَالِحِ بْنِ رُسْتُمَ الْخَزَّازُ وَأَيُّوبُ بْنُ مُوسَى هُوَ ابْنُ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِي . وَهَذَا عِنْدِي حَدِيثٌ مُرْسَلٌ .
Ayyub bin Musa narrated from his father, from his grandfather, that the Messenger of Allah said :
"There is no gift that a father gives his son more virtuous than good manners."
পরিচ্ছেদঃ হাদিয়া গ্রহন করা ও তার বদলা দেওয়া।
১৯৫৯। ইয়াহইয়া ইবনু আকছাম ও আলী ইবনু খাশরাম (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া কবুল করতেন এবং এর বদলা দিতেন। সহীহ, ইরওয়া ১৬০৩, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৫৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, আনাস, ইবনু উমার ও জাবির রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদিস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ। এ সূত্রে গারীব। ঈসা ইবনু ইউনুস (রহঃ)-এর রিওয়ায়াতের মাধ্যমে কেবল আমরা এটিকে মারফু’ হিসাবে জানি।
باب مَا جَاءَ فِي قَبُولِ الْهَدِيَّةِ وَالْمُكَافَأَةِ عَلَيْهَا
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَكْثَمَ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالاَ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْبَلُ الْهَدِيَّةَ وَيُثِيبُ عَلَيْهَا . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ وَابْنِ عُمَرَ وَجَابِرٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ مِنْ هَذَا الْوَجْهِ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ عِيسَى بْنِ يُونُسَ عَنْ هِشَامٍ .
Aishah narrated:
"The Prophet would accept gifts and he would give something in return."
পরিচ্ছেদঃ তোমার প্রতি যে ব্যক্তি সদয় ব্যবহার করে তার কৃতজ্ঞতা আদায় করা।
১৯৬০। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের শুকরিয়া করেনা সে আল্লাহরও শুকরিয়া করেনা। সহীহ, মিশকাত ৩০২৫, সহীহাহ ৪১৭, তা’লীকুর রাগীব ২/৫৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৫৪ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الشُّكْرِ لِمَنْ أَحْسَنَ إِلَيْكَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ لاَ يَشْكُرِ النَّاسَ لاَ يَشْكُرِ اللَّهَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Hurairah narrated that the Messenger of Allah said : "Whoever is not grateful to the people, he is not grateful to Allah."
পরিচ্ছেদঃ তোমার প্রতি যে ব্যক্তি সদয় ব্যবহার করে তার কৃতজ্ঞতা আদায় করা।
১৯৬১। হান্নাদ (রহঃ) ... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের শুকরিয়া করেনা সে আল্লাহরও শুকরিয়া করেনা।
পূর্বের হাদীসের সহায়তায় সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৫৫ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আবূ হুরায়রা, আশআছ ইবনু কায়স, নু’মান ইবনু বাশীর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الشُّكْرِ لِمَنْ أَحْسَنَ إِلَيْكَ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، ح وَحَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الرُّؤَاسِيُّ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ لَمْ يَشْكُرِ النَّاسَ لَمْ يَشْكُرِ اللَّهَ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَالأَشْعَثِ بْنِ قَيْسٍ وَالنُّعْمَانِ بْنِ بَشِيرٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Sa'eed narrated that the Messenger of Allah said :
"Whoever is not grateful to the people, he is not grateful to Allah."
পরিচ্ছেদঃ সদাচার প্রসঙ্গে।
১৯৬২। আব্বাস ইবনু আবদুল আযীম আম্বারী (রহঃ) ... আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সামনে তোমার হাসি সাদকা স্বরূপ। সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করাও সাদকা, পথ হারানো ব্যক্তিকে পথ দেখিয়ে দেওয়াও সাদকা, দৃষ্টিহীনকে পথ দেখানোও সাদকা, রাস্তা থেকে পাথর, কাটা, হাড্ডি বিদূরিত করাও তোমার জন্য সাদকা, তোমার বালতি থেকে তোমার (দ্বীনী) ভাইয়ের বালতিতে পানি ঢেলে দেওয়া তোমার জন্য সাদকা স্বরূপ।
সহীহ, সহীহাহ ৫৭২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৫৬ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে ইবনু মাসউদ, জাবির, হুযায়ফা, আয়িশা ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-গারীব। আবূ যুমায়ল হরেন সিমাক ইবনু ওয়ালীদ আল-হানাফী
باب مَا جَاءَ فِي صَنَائِعِ الْمَعْرُوفِ
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ الْجُرَشِيُّ الْيَمَامِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا أَبُو زُمَيْلٍ، عَنْ مَالِكِ بْنِ مَرْثَدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ وَأَمْرُكَ بِالْمَعْرُوفِ وَنَهْيُكَ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِرْشَادُكَ الرَّجُلَ فِي أَرْضِ الضَّلاَلِ لَكَ صَدَقَةٌ وَبَصَرُكَ لِلرَّجُلِ الرَّدِيءِ الْبَصَرِ لَكَ صَدَقَةٌ وَإِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَةَ وَالْعَظْمَ عَنِ الطَّرِيقِ لَكَ صَدَقَةٌ وَإِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِي دَلْوِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَجَابِرٍ وَحُذَيْفَةَ وَعَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَأَبُو زُمَيْلٍ اسْمُهُ سِمَاكُ بْنُ الْوَلِيدِ الْحَنَفِيُّ .
Abu Dharr narrated that the Messenger of Allah said :
"Your smiling in the face of your brother is charity, commanding good and forbidding evil is charity, your giving directions to a man lost in the land is charity for you. Your seeing for a man with bad sight is a charity for you, your removal of a rock, a thorn or a bone from the road is charity for you. Your pouring what remains from your bucket into the bucket of your brother is charity for you."
পরিচ্ছেদঃ মিনহা প্রদান।
১৯৬৩। আবূ কুরায়ব (রহঃ) ... বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, কেউ যদি দুধের জন্য মিনহা* প্রদান করে বা কাউকে অর্থঋণ দেয় বা পথ হারা লোককে পথ দেখিয়ে দেয় তবে একটি গোলাম আযাদ করার মত ছওয়াব তার হবে।
সহীহ, তা’লীকুর রাগীব ২/৩৪, ২৪১, মিশকাত ১৯১৭, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৫৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। আবূ ইসহাক-তালহা ইবনু মুসারিফ সূত্রে বর্ণিত হাদিস হিসাবে গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নাই। মানসুর ইবনুল মু’তামির এবং শু’বা (রহঃ)-ও এই হাদীসটি তালহা ইবনু মুসাররিফ (রহঃ) থেকে বর্ণনা করেছেন।
এই বিষয়ে নু’মান ইবনু বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। مَنْ مَنَحَ مَنِيحَةَ وَرِقٍ এই বক্তব্যের মর্ম হল দিরহাম (অর্থ) ঋণ প্রদান করা।أَوْ هَدَى زُقَاقًا এর মর্ম হল পথ প্রদর্শন করা।
باب مَا جَاءَ فِي الْمِنْحَةِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْسَجَةَ، يَقُولُ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ مَنَحَ مَنِيحَةَ لَبَنٍ أَوْ وَرِقٍ أَوْ هَدَى زُقَاقًا كَانَ لَهُ مِثْلُ عِتْقِ رَقَبَةٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي إِسْحَاقَ عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رَوَى مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ وَشُعْبَةُ عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ هَذَا الْحَدِيثَ . وَفِي الْبَابِ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ . وَمَعْنَى قَوْلِهِ " مَنْ مَنَحَ مَنِيحَةَ وَرِقٍ " . إِنَّمَا يَعْنِي بِهِ قَرْضَ الدَّرَاهِمِ قَوْلُهُ " أَوْ هَدَى زُقَاقًا " . يَعْنِي بِهِ هِدَايَةَ الطَّرِيقِ .
Al-Bara bin Azib narrated that the Messenger of Allah said :
"Whoever gives someone some milk or silver, or guides him through a strait, then he will have the reward similar to freeing a slave."
পরিচ্ছেদঃ পথ থেকে কষ্টদায়ক জিনিস সরানো।
১৯৬৪। কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, কোন ব্যক্তি হেটে চলার সময় রাস্তায় কোন কাটাদার ডাল পেয়ে যদি সে এটিকে সরিয়ে দেয় তবে আল্লাহ তা’আলা তার এই কাজটির মর্যাদা দিয়ে তাকে মাগফিরাত দান করেন। সহীহ, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৫৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ বারযা, ইবনু আব্বাস ও আবূ যারর রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي إِمَاطَةِ الأَذَى عَنِ الطَّرِيقِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " بَيْنَمَا رَجُلٌ يَمْشِي فِي طَرِيقٍ إِذْ وَجَدَ غُصْنَ شَوْكٍ فَأَخَّرَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي بَرْزَةَ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي ذَرٍّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Hurairah narrated that the Messenger of Allah said :
"When a man was walking on the road, he found a thorny branch and removed it. Allah appreciated his action by forgiving him."
পরিচ্ছেদঃ মজলিসের কার্যাবলী আমানতস্বরূপ বলে গণ্য।
১৯৬৫। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, কোন ব্যক্তি যদি কোন কথা বলার পর এদিক সেদিক তাকায় তবে তার এ কথা (শ্রবণকারীর জন্য) আমানত বলে গণ্য। হাসান, সহীহাহ ১০৮৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৫৯ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান, ইবনু আবূ যিব (রহঃ)-এর রিওয়ায়াত হিসাবেই কেবল এটি সম্পর্কে আমরা জানি।
باب مَا جَاءَ أَنَّ الْمَجَالِسَ أَمَانَةٌ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَطَاءٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ جَابِرِ بْنِ عَتِيكٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا حَدَّثَ الرَّجُلُ الْحَدِيثَ ثُمَّ الْتَفَتَ فَهِيَ أَمَانَةٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَإِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ ابْنِ أَبِي ذِئْبٍ .
Jabir bin Abdullah narrated that the Messenger of Allah said :
"When a man narrates a narration, then he looks around, then it is a trust."
পরিচ্ছেদঃ দানশীলতা প্রসঙ্গে।
১৯৬৬। আবূল খাত্তাব যিয়াদ ইবনু ইয়াহইয়া হাস্সানী বসরী (রহঃ) ... আসমা বিনত আবূ বকর রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার স্বামী যুবায়র আমার নিকট যা দেন তা ছাড়া আমার কিছু নেই। আমি কি তা দান করতে পারি? তিনি বললেন, হ্যাঁ, তুমি থলের ফিতা বেঁধে রাখবে না, কারণ তা করলে (আল্লাহর পক্ষ থেকেও রিযিকের থলে) তোমার জন্য বেঁধে রাখা হবে। সহীহ, সহীহ আবূ দাউদ ১৪৯০, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৬০ [আল মাদানী প্রকাশনী]
জনৈক বর্ণনাকারী বলেন, অর্থাৎ তিনি বলেছেনঃ গুনে গুনে আল্লাহর পথে ব্যয় কর না তাহলে আল্লাহরও তোমাকে গুনে গুনে দিবেন।
এই বিষয়ে আয়িশা ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ। কতক রাবী এই হাদীসটিকে উক্ত সনদে ইবনু আবী মূলায়কা আব্বাদ ইবনু আবদিল্লাহ ইবনু যুবায়র, আসমা বিনত আবী বাকর রাদিয়াল্লাহু আনহা সূত্রে বর্ণনা করেছেন। একাধিক রাবী এটিকে আয়্যূব রাদিয়াল্লাহু আনহু-এর বরাতে এটিকে রিওয়ায়াত করেছেন। কিন্তু তারা এতে আব্বাদ ইবনু আবদুল্লাহ ইবনু যুবায়র (রহঃ)-এর উল্লেখ করেননি।
باب مَا جَاءَ فِي السَّخَاءِ
حَدَّثَنَا أَبُو الْخَطَّابِ، زِيَادُ بْنُ يَحْيَى الْبَصْرِيُّ حَدَّثَنَا حَاتِمُ بْنُ وَرْدَانَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ لَيْسَ لِي مِنْ شَيْءٍ إِلاَّ مَا أَدْخَلَ عَلَىَّ الزُّبَيْرُ أَفَأُعْطِي قَالَ " نَعَمْ وَلاَ تُوكِي فَيُوكَى عَلَيْكِ " . يَقُولُ لاَ تُحْصِي فَيُحْصَى عَلَيْكِ . وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ بِهَذَا الإِسْنَادِ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رضى الله عنهما وَرَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا عَنْ أَيُّوبَ وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ .
Asma bint Abi Bakr said:
" O the Messenger of Allah! I have nothing except what was given to me by (my husband) Az-Zubair, shall I give it (in charity)?'" It was said: "Do not hold (your wealth) so that Allah will hold against you."
পরিচ্ছেদঃ দানশীলতা প্রসঙ্গে।
১৯৬৭। হাসান ইবনু আরাফা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেনঃ দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষেরও নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরে, আর বখীল হল আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে এবং জাহান্নামের কাছে। দানশীল মুর্খ ব্যক্তিও আল্লাহর নিকট নফল ইবাদত কারী অপেক্ষা অধিক প্রিয়। খুবই দুর্বল, যঈফা ১৫৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৬১ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব, সাঈদ ইবনু মুহাম্মদের বরাত ছাড়া ইয়াহইয়া ইবনু সাঈদ আ’রাজ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হাদীস হিসাবে এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) থেকে এই হাদীসটি রিওয়ায়াতের ক্ষেত্রে সাঈদ ইবনু মুহাম্মদের ব্যাপারে এর খেলাফ রয়েছে, ইয়াহইয়া ইবনু সাঈদ ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা সূত্রে এই বিষয়ে কিছু মুরসাল রূপে বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي السَّخَاءِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الْوَرَّاقُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " السَّخِيُّ قَرِيبٌ مِنَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْجَنَّةِ قَرِيبٌ مِنَ النَّاسِ بَعِيدٌ مِنَ النَّارِ وَالْبَخِيلُ بَعِيدٌ مِنَ اللَّهِ بَعِيدٌ مِنَ الْجَنَّةِ بَعِيدٌ مِنَ النَّاسِ قَرِيبٌ مِنَ النَّارِ وَلَجَاهِلٌ سَخِيٌّ أَحَبُّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ عَابِدٍ بَخِيلٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ إِلاَّ مِنْ حَدِيثِ سَعِيدِ بْنِ مُحَمَّدٍ . وَقَدْ خُولِفَ سَعِيدُ بْنُ مُحَمَّدٍ فِي رِوَايَةِ هَذَا الْحَدِيثِ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ إِنَّمَا يُرْوَى عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَائِشَةَ شَيْءٌ مُرْسَلٌ .
Abu Hurairah narrated that the Prophet said:
"Generosity is close to Allah, close to Paradise, close to the people and far from the Fire. Stinginess is far from Allah, far from Paradise, far from the people and close to the Fire. The ignorant generous person, is more beloved to Allah than the worshiping stingy person."
পরিচ্ছেদঃ কৃপনতা প্রসঙ্গে।
১৯৬৮। আবূ হাফস আমর ইবনু আলী (রহঃ) ... আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মু’মিনের মাঝে দুটি স্বভাব একত্রিত হতে পারে না একটি হল কৃপণতা, আরেকটি অসৎ চরিত্র। যঈফ, যঈফাহ ১১১৯, নাকদুল কাত্তানী ৩৩/৩৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৬২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি গারীব, সাদাকা ইবনু মুসা (রহঃ) এর সূত্র ব্যতীত এটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই।
باب مَا جَاءَ فِي الْبُخْلِ
حَدَّثَنَا أَبُو حَفْصٍ، عَمْرُو بْنُ عَلِيٍّ أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ مُوسَى، حَدَّثَنَا مَالِكُ بْنُ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ غَالِبٍ الْحُدَّانِيُّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَصْلَتَانِ لاَ تَجْتَمِعَانِ فِي مُؤْمِنٍ الْبُخْلُ وَسُوءُ الْخُلُقِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ صَدَقَةَ بْنِ مُوسَى . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ .
Abu Sa'eed Al-Khudri narrated that the Messenger of Allah said:
"Two traits are not combined in a believer: Stinginess and bad manners."
পরিচ্ছেদঃ কৃপনতা প্রসঙ্গে।
১৯৬৯। আহমাদ ইবনু মানী’ (রহঃ) ... আবূ বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন, প্রতারণাকারী, কৃপণ এবং দান করে খোটা প্রদানকারী জান্নাতে প্রবেশ করবে না। যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৬৩ [আল মাদানী প্রকাশনী]
হাদিসটি হাসান গারীব।
باب مَا جَاءَ فِي الْبُخْلِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ مُوسَى، عَنْ فَرْقَدٍ السَّبَخِيِّ، عَنْ مُرَّةَ الطَّيِّبِ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَدْخُلُ الْجَنَّةَ خِبٌّ وَلاَ مَنَّانٌ وَلاَ بَخِيلٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
Abu Bakr As-Siddiq narrated that the Messenger of Allah said:
"The swindler, the stingy person, and the Mannan shall not enter Paradise."
পরিচ্ছেদঃ কৃপনতা প্রসঙ্গে।
১৯৭০। মুহাম্মদ ইবনু রাফি (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মু’মিন হল সরল ভদ্র আর পাপিষ্ঠ ব্যাক্তি প্রতারক, ধোঁকাবাজ, নীচ ও অসভ্য হয়ে থাকে। হাসান, সহীহাহ ৯৩২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৬৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব; এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
باب مَا جَاءَ فِي الْبُخْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ بِشْرِ بْنِ رَافِعٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمُؤْمِنُ غِرٌّ كَرِيمٌ وَالْفَاجِرُ خِبٌّ لَئِيمٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .
Abu Hurairah narrated that the Messenger of Allah said:
"The believer is naively noble and the stingy person is deceitfully treacherous."
পরিচ্ছেদঃ পরিবার-পরিজনের জন্য অর্থ ব্যয়।
১৯৭১। আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... আবূ মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, আপন পরিজনের জন্য ব্যয় করাও সদাকা। সহীহ, সহীহাহ ৯৮২, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৬৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবনু আমর, আমর ইবনু উমাইয়া আদ-দামরী ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
উক্ত হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي النَّفَقَةِ فِي الأَهْلِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ شُعْبَةَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " نَفَقَةُ الرَّجُلِ عَلَى أَهْلِهِ صَدَقَةٌ " . وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Mas'ud Al-Ansari narrated that the Messenger of Allah said:
"A man's spending on his family is charity."
পরিচ্ছেদঃ পরিবার-পরিজনের জন্য অর্থ ব্যয়।
১৯৭২। কুতায়বা (রহঃ) ... ছাওবান (রাঃ) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, সর্বোত্তম দিনার (স্বর্ণমুদ্রা) হল সেই দ্বীনারটি যা একজন লোক তাঁর পরিজনের জন্য ব্যয় করে, আর ঐ দীনারটি যা একজন লোক আল্লাহর পথে (জিহাদের জন্য) তাঁর বাহনের জন্য ব্যায় করে এবং ঐ দীনারটি যা সে আল্লাহর পথে তাঁর সঙ্গীদের জন্য ব্যয় করে।
আবূ কিলাবা (রহঃ) বলেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাঁর পবিত্র বক্তব্য শুরু করেছেন পরিজনদের কথা উল্লেখ করে। এরপর তিনি বলেন ঐ ব্যাক্তির তুলনায় বিরাট ছওয়াবের অধিকারী আর কে হতে পারে যে ব্যাক্তি তাঁর ছোট ছোট পরিবারের সদস্যদের জন্য অর্থ ব্যয় করে। এর মাধ্যমে আল্লাহ্ তা’আলা তাদেরকে হারাম থেকে পবিত্র রাখেন এবং অমুখাপেক্ষী করে দেন। সহীহ, ইবনু মাজাহ ২৭৬০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৬৬ [আল মাদানী প্রকাশনী]
এ হাদিসটি হাসান সহিহ।
باب مَا جَاءَ فِي النَّفَقَةِ فِي الأَهْلِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " أَفْضَلُ الدِّينَارِ دِينَارٌ يُنْفِقُهُ الرَّجُلُ عَلَى عِيَالِهِ وَدِينَارٌ يُنْفِقُهُ الرَّجُلُ عَلَى دَابَّتِهِ فِي سَبِيلِ اللَّهِ وَدِينَارٌ يُنْفِقُهُ الرَّجُلُ عَلَى أَصْحَابِهِ فِي سَبِيلِ اللَّهِ " . قَالَ أَبُو قِلاَبَةَ بَدَأَ بِالْعِيَالِ . ثُمَّ قَالَ فَأَىُّ رَجُلٍ أَعْظَمُ أَجْرًا مِنْ رَجُلٍ يُنْفِقُ عَلَى عِيَالٍ لَهُ صِغَارٍ يُعِفُّهُمُ اللَّهُ بِهِ وَيُغْنِيهِمُ اللَّهُ بِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Thawban narrated that the Messenger of Allah said:
"The most virtuous of the Dinar is the Dinar spent by a man on his dependants, and the Dinar spent by a man on his beast in the Cause of Allah, and the Dinar spent by a man on his companions in the Cause of Allah." Abu Qilabah (one of the narrators) said: " He began with the dependants." Then he said: "And which man is greater in reward than a man who spends upon his depandants, having little ones by which Allah causes him to abstain (from the unlawful) and by which Allah enriches him."
পরিচ্ছেদঃ যিয়াফত এবং যিয়াফতের শেষ সীমা কয় দিন?
১৯৭৩। কুতায়বা (রহঃ) ... আবূ শুরায়হ আদবী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছিলেন তখন আমার দু’চোখ তাকে দর্শন করেছে এবং আমার দু’কান তাকে কথা বলতে শুনেছে। তিনি বলেছিলেনঃ যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান প্রদর্শন করে তাকে ’’জাইযা’’ দেয়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন জাইযা কি? তিনি বললেন, এক দিন ও এক রাতের সম্বল সঙ্গে দিয়ে দেওয়া। তিনি আরো বললেনঃ মেহমানদারীর সীমা হল তিন দিন। এর অতিরিক্ত যা হবে তা হল সাদাকা স্বরুপ। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন ভাল কথা বলে অথবা চুপ থাকে। সহীহ, ইবনু মাজাহ ৩৬৭৫, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৬৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান সহীহ।
باب مَا جَاءَ فِي الضِّيَافَةِ وَغَايَةِ الضِّيَافَةِ كَمْ هُوَ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي شُرَيْحٍ الْعَدَوِيِّ، أَنَّهُ قَالَ أَبْصَرَتْ عَيْنَاىَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَسَمِعَتْهُ أُذُنَاىَ حِينَ تَكَلَّمَ بِهِ قَالَ " مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ جَائِزَتَهُ " . قَالُوا وَمَا جَائِزَتُهُ قَالَ " يَوْمٌ وَلَيْلَةٌ وَالضِّيَافَةُ ثَلاَثَةُ أَيَّامٍ وَمَا كَانَ بَعْدَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَسْكُتْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Shuraih Al-'Adawf said:
"My eyes saw the Messenger of Allah, and my ears heard him speaking when he was speaking and he said: 'Whoever believes in Allah and the Last Day, then let him honor his guest with his reward.' They said: 'What is the reward?' He said: ' A day and a night.' He said: 'And hospitality is for three days, whatever is beyond that is charity. And whoever believes in Allah and the Last Day, then let him say what is good or keep silent."
পরিচ্ছেদঃ যিয়াফত এবং যিয়াফতের শেষ সীমা কয় দিন?
১৯৭৪। ইবন আবী উমার (রহঃ) ... আবূ শুরায়হ আল-কা’বী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমানদারী হল তিন দিন। জাইযা হল এক দিন ও এক রাতের সম্বল প্রদান। মেহমানের জন্য এরপর যা ব্যয় করবে তা হল সাদাকা। এতদিন কারো কাছে অবস্থান করা যে শেষ পর্যন্ত যে বিরক্ত হয়ে উঠে মেহমানের জন্য তা জায়েয নয়। لاَ يَثْوِي عِنْدَهُ কথাটির মর্ম হল মেহমান এতদিন কারো কাছে অবস্থান করবে না যে বাড়িওয়ালার জন্য তাঁর অবস্থান কঠিন হয়ে দাঁড়ায়। الْحَرَجُ হল সংকোচ সৃষ্টি হওয়া। حَتَّى يُحْرِجَهُ অর্থ হল এমনকি শেষ পর্যন্ত সে বাড়িওয়ালার জন্য সংকট সৃষ্টি করে তুলল। সহীহ, তা’লীকুর রাগীব ৩/২৪২, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৬৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি মালিক ইবন আনাস এবং লাযছ ইবন সা’দ (রহঃ) ও সাঈদ আল মাকবুরী (রহঃ) থেকে বর্ণনা করেছেন। হাদীসটি হাসান-সহীহ। আবূ শুরায়হ খুযাঈ (রহঃ) হলেন কা’বী। তিনি আদাবী ও তার নাম হল খুওয়ায়লিদ ইবন আমর।
باب مَا جَاءَ فِي الضِّيَافَةِ وَغَايَةِ الضِّيَافَةِ كَمْ هُوَ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي شُرَيْحٍ الْكَعْبِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الضِّيَافَةُ ثَلاَثَةُ أَيَّامٍ وَجَائِزَتُهُ يَوْمٌ وَلَيْلَةٌ وَمَا أُنْفِقَ عَلَيْهِ بَعْدَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ وَلاَ يَحِلُّ لَهُ أَنْ يَثْوِيَ عِنْدَهُ حَتَّى يُحْرِجَهُ " . وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ . وَقَدْ رَوَاهُ مَالِكُ بْنُ أَنَسٍ وَاللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو شُرَيْحٍ الْخُزَاعِيُّ هُوَ الْكَعْبِيُّ وَهُوَ الْعَدَوِيُّ اسْمُهُ خُوَيْلِدُ بْنُ عَمْرٍو . وَمَعْنَى قَوْلِهِ " لاَ يَثْوِي عِنْدَهُ " . يَعْنِي الضَّيْفَ لاَ يُقِيمُ عِنْدَهُ حَتَّى يَشْتَدَّ عَلَى صَاحِبِ الْمَنْزِلِ وَالْحَرَجُ هُوَ الضِّيقُ إِنَّمَا قَوْلُهُ " حَتَّى يُحْرِجَهُ " . يَقُولُ حَتَّى يُضَيِّقَ عَلَيْهِ .
Abu Shuraih Al-Kabi narrated that the Messenger of Allah said: "Hospitality is for three days, and his reward is a day and a night, and whatever is spent on him after that is charity. And it is not lawful for him (the guest) to stay so long as to cause him harm."
পরিচ্ছেদঃ ইয়াতীম ও স্বামীহীনাদের জন্য ভরণপোষণের প্রচেষ্টা করা।
১৯৭৫। আনসারী (রহঃ) ... সাফওয়ান ইবন সুলায়ম রাদিয়াল্লাহু আনহু মারফুরূপে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসকীন ও স্বামীহীনদের (বিধবা) ভরণ-পোষণের জন্য যে ব্যক্তি উপার্জনের প্রচেষ্টা চালায় সে আল্লাহর পথে মুজাহিদের মত বা ঐ ব্যক্তির মত পূন্যের অধিকারী সে হবে যে ব্যক্তি দিন ভর সিয়াম পালন করে এবং রাত ভর আল্লাহর জন্য দাঁড়িয়ে সালাত (নামায/নামাজ) আদায় করে। সহীহ, ইবনু মাজাহ ২১৪০, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৬৯ [আল মাদানী প্রকাশনী]
আনসারী (রহঃ) আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে অনুরূপ রিওয়ায়াত রয়েছে।
হাদীসটি হাসান সহীহ গারীব। রাবী আবুল গায়ছ (রহঃ) এর নাম হল সালিম। তিনি ছিলেন আবদুল্লাহ ইবন মূতী রাদিয়াল্লাহু আনহু এর মাওলা বা আযাদকৃত দাস। ছাওর ইবন ইয়াযীদ হলেন শামী আর ছাওর ইবন যায়দ হল মাদানী।
باب مَا جَاءَ فِي السَّعْىِ عَلَى الأَرْمَلَةِ وَالْيَتِيمِ
حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ أَوْ كَالَّذِي يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ " .
حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الدِّيلِيِّ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَ ذَلِكَ . وَهَذَا الْحَدِيثُ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ . وَأَبُو الْغَيْثِ اسْمُهُ سَالِمٌ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ مُطِيعٍ وَثَوْرُ بْنُ زَيْدٍ مَدَنِيٌّ وَثَوْرُ بْنُ يَزِيدَ شَامِيٌّ .
Safwan bin Sulaim narrated that the Prophet said:
"The one who looks after a widow and a poor person is like the Mujahid in the cause of Allah, or like the one who fasts all the day and stands (in prayer) all the night."
পরিচ্ছেদঃ উজ্জ্বল ও হাসি মুখ থাকা।
১৯৭৬। কুতায়বা (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি নেক কাজই সাদাকা। তোমার কোন (দ্বীনী) ভাইয়ের সঙ্গে হাসি মুখে মিলিত হওয়া এবং তোমার বালতি থেকে তোমার ভাইয়ের বালতীতে পানি ঢেলে দেওয়াও নেক কাজের অন্তর্ভুক্ত। সহীহ, তা’লীকুর রাগীব ৩/২৬৪, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৭০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي طَلاَقَةِ الْوَجْهِ وَحُسْنِ الْبِشْرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا الْمُنْكَدِرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ وَإِنَّ مِنَ الْمَعْرُوفِ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ وَأَنْ تُفْرِغَ مِنْ دَلْوِكَ فِي إِنَاءِ أَخِيكَ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي ذَرٍّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .
Jabir bin Abdullah narrated that the Messenger of Allah said:
"Every good is charity. Indeed among the good is to meet your brother with a smiling face, and to pour what is left in your bucket into the vessel of your brother."
পরিচ্ছেদঃ সত্য ও মিথ্যা প্রসঙ্গে।
১৯৭৭। হান্নাদ (রহঃ) ... ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সত্যকে অবলম্বন করবে। কেননা সত্য সৎ কর্মের দিকে ধাবিত করে আর সৎকর্ম ধাবিত করে জান্নাতের দিকে। কোন ব্যক্তি যদি সত্য বলতে থাকে এবং সত্যের প্রতি সদা মনযোগ রাখতে থাকে শেষ পর্যন্ত আল্লাহর কাছেও সিদ্দীক হিসাবে তার কথা লিপিবদ্ধ হয়।
তোমরা মিথ্যার থেকে বেঁচে থাকবে, কেননা মিথ্যা অন্যায়ের দিকে নিয়ে যায়, আর অন্যায় নিয়ে যায় জাহান্নামের দিকে। কোন বান্দা যখন মিথ্যা বলতে থাকে এবং মিথ্যার প্রতিই তার খেয়াল থাকে এমন কি শেষ পর্যন্ত আল্লাহর কাছেও কাযযাব (অতি মিথ্যাবাদী) বলে তার নাম লিপিবদ্ধ হয়। সহীহ, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৭১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ বকর সিদ্দীক, উমার, আবদুল্লাহ ইবন শিখখীর এবং ইবন উমার রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الصِّدْقِ وَالْكَذِبِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " عَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَمَا يَزَالُ الرَّجُلُ يَصْدُقُ وَيَتَحَرَّى الصِّدْقَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ صِدِّيقًا وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَمَا يَزَالُ الْعَبْدُ يَكْذِبُ وَيَتَحَرَّى الْكَذِبَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا " . وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ وَعُمَرَ وَعَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abdullah bin Mas'ud narrated that the Messenger of Allah said:
"Abide by truthfulness. For indeed truthfulness leads to righteousness. And indeed righteousness leads to Paradise. A man continues telling the truth and trying hard to tell the truth until he is recorded with Allah as a truthful person. Refrain from falsehood. For indeed falsehood leads to wickedness, and wickedness leads to the Fire. A slave (of Allah) continues lying and trying hard to lie, until he is recorded with Allah as a liar."
পরিচ্ছেদঃ সত্য ও মিথ্যা প্রসঙ্গে।
১৯৭৮। ইয়াহইয়া ইবন মূসা (রহঃ) ... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন বান্দা যখন মিথ্যা বলে তখন তার এই কর্মের দুর্গন্ধের কারণে (সঙ্গী রহমতের) ফিরিশতা তার থেকে দূরে সরে যায়। খুবই দুর্বল, যঈফাহ ১৮২৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৭২ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব, এই সূত্র ছাড়া এটি ছাড়া আমাদের কিছু জানা নেই। রাবী আবদুর রহমান ইবন হারূন এটির রিওয়ায়াত ক্ষেত্রে নিসংগ।
باب مَا جَاءَ فِي الصِّدْقِ وَالْكَذِبِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، قَالَ قُلْتُ لِعَبْدِ الرَّحِيمِ بْنِ هَارُونَ الْغَسَّانِيِّ حَدَّثَكُمْ عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي رَوَّادٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا كَذَبَ الْعَبْدُ تَبَاعَدَ عَنْهُ الْمَلَكُ مِيلاً مِنْ نَتْنِ مَا جَاءَ بِهِ " . قَالَ يَحْيَى فَأَقَرَّ بِهِ عَبْدُ الرَّحِيمِ بْنُ هَارُونَ فَقَالَ نَعَمْ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ تَفَرَّدَ بِهِ عَبْدُ الرَّحِيمِ بْنُ هَارُونَ .
Ibn 'Umar narrated that the Messenger of Allah said:
"When the slave (of Allah) lies, the angel goes a mile away from him because of the stench of what he has done."Yahya said: "(I asked) 'Abdur-Rahim bin Harun if he approved of it,and he said 'Yes'."
পরিচ্ছেদঃ সত্য ও মিথ্যা প্রসঙ্গে।
১৯৭৯। ইয়াহইয়া ইবন মূসা (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মিথ্যা কথার চেয়ে রাগ আনয়নকারী আর কোন স্বভাব ছিলনা। কোন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে মিথ্যা কথা বললে সর্বদাই তা তাঁর মনে বিধত, যতক্ষণ না তিনি জানতেন যে, লোকটি তা থেকে তওবা করেছে। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৭৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান।
باب مَا جَاءَ فِي الصِّدْقِ وَالْكَذِبِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا كَانَ خُلُقٌ أَبْغَضَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْكَذِبِ وَلَقَدْ كَانَ الرَّجُلُ يُحَدِّثُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْكِذْبَةِ فَمَا يَزَالُ فِي نَفْسِهِ حَتَّى يَعْلَمَ أَنَّهُ قَدْ أَحْدَثَ مِنْهَا تَوْبَةً . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .
Aishah narrated:
"There was no behavior more hated to the Messenger of Allah than lying. A man would lie in narrating something in the presence of the Prophet, and he would not be content until he knew that he had repented."
পরিচ্ছেদঃ অশ্লীলতা প্রসঙ্গে।
১৯৮০। মুহাম্মদ ইবন আবদুল আ’লা সানআনী প্রমুখ (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশ্লীলতা কোন বস্তর কেবল ক্লেদ বৃদ্ধিই করে আর লজ্জা কোন জিনিসের কেবল শ্রী বৃদ্ধি ঘটায়। সহীহ, ইবনু মাজাহ ৪১৮৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৭৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন, এই হাদিসটি হাসান-গারীব। আবদুর রহমান (রহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
باب مَا جَاءَ فِي الْفُحْشِ وَالتَّفَحُّشِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا كَانَ الْفُحْشُ فِي شَيْءٍ إِلاَّ شَانَهُ وَمَا كَانَ الْحَيَاءُ فِي شَيْءٍ إِلاَّ زَانَهُ " . وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّزَّاقِ .
Anas narrated that the Messenger of Allah said:
"Al-Fuhsh is not present in anything but it mars it, and Al-Haya' is not present in anything but it beautifies it."
পরিচ্ছেদঃ অশ্লীলতা প্রসঙ্গে।
১৯৮১। মুহাম্মদ ইবন গায়লান (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার চরিত্র অধিক সুন্দর সেই তোমাদের মধ্যে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ছিলেন না এবং অশ্লীলতার ভানও করতেন না। সহীহ, বুখারী ও মুসলিম, সহীহাহ ৭৯১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৭৫ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الْفُحْشِ وَالتَّفَحُّشِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، يُحَدِّثُ عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خِيَارُكُمْ أَحَاسِنُكُمْ أَخْلاَقًا " . وَلَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
'Abdullah bin 'Amr said; "The Messenger of Allah said:
"The best of you are those best in conduct.' And the Prophet was not one who was obscene, nor one who uttered obscenities."
পরিচ্ছেদঃ অভিশাপ দেওয়া।
১৯৮২। মুহাম্মদ ইবনুল মুছান্না (রহঃ) ... সামুরা ইবন জুন্দুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরে আল্লাহর লা’নাত, তাঁর গযবের বা জাহান্নামের অভিশাপ দিবে না। সহীহ, সহীহাহ ৮৯৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৭৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবন আব্বাস, আবূ হুরায়রা, ইবন উমার ও ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي اللَّعْنَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَلاَعَنُوا بِلَعْنَةِ اللَّهِ وَلاَ بِغَضَبِهِ وَلاَ بِالنَّارِ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ عُمَرَ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
'Samurah bin Jundab narrated that the Messenger of Allah said:
"Do not curse yourselves with Allah's curse, nor with His anger, nor with the Fire."
পরিচ্ছেদঃ অভিশাপ দেওয়া।
১৯৮৩। মুহাম্মদ ইবন ইয়াহইয়া আযদী বাসরী (রহঃ) ... আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলু্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মু’মিন ব্যক্তি দোষ দেয় না, অভিসম্পাত করে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষী হয় না। সহীহ, সহীহাহ ৩২০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৭৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে এটি অন্য ভাবেও বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي اللَّعْنَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الأَزْدِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، عَنْ إِسْرَائِيلَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلاَ اللَّعَّانِ وَلاَ الْفَاحِشِ وَلاَ الْبَذِيءِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَقَدْ رُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ .
'Abdullah narrated that the Messenger of Allah said:
"The believer does not insult the honor of others, nor curse, nor commit Fahishah, nor is he foul."
পরিচ্ছেদঃ অভিশাপ দেওয়া।
১৯৮৪। যায়দ ইবন আখযাম তাঈ বাসরী (রহঃ) ... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে বাতাসকে লা’নত করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাতাসকে লা’নত দিবে না কেননা এতো নিদের্শিত। কেউ যেদি কোন বস্তকে লা’নত দেয় আর সে বস্ত যদি উক্ত লা’নতের পাত্র না হয় তবে সেই লা’নত লা’নতকারীর দিকে ফিরে আসে। সহীহ, সহীহাহ ৫২৮, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৭৮ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব, বিশর ইবন উমার ছাড়া আর কেউ এটিকে মুসনাদ রূপে রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নেই।
باب مَا جَاءَ فِي اللَّعْنَةِ
حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنْ رَجُلاً، لَعَنَ الرِّيحَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " لاَ تَلْعَنِ الرِّيحَ فَإِنَّهَا مَأْمُورَةٌ وَإِنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَيْهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْلَمُ أَحَدًا أَسْنَدَهُ غَيْرَ بِشْرِ بْنِ عُمَرَ .
'Ibn 'Abbas narrated that a man cursed the wind in the presence of the Prophet, so he said:
"Do not curse the wind, for it is merely doing as ordered , and whoever curses something undeservingly, then the curse returns upon him."
পরিচ্ছেদঃ নসব নামা শিক্ষাদান।
১৯৮৫। আহমাদ ইবন মুহাম্মদ (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন, তোমরা তোমাদের নসব নামা (বংশধারা) শিক্ষা করবে যাতে তোমরা তোমাদের আত্মীয়দের সম্পর্ক বজায় রাখতে পার। কেননা রেহেম সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন বজায় রাখার দ্বারা পরস্পরে প্রেম প্রীতির সৃষ্টি হয় সম্পদে প্রাচুর্য আসে এবং আয়ূ বৃদ্ধি হয়। সহীহাহ ২৭৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৭৯ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি এই সূত্রে গারীব।مَنْسَأَةٌ فِي الأَثَرِ এর মর্ম হল আয়ূ বৃদ্ধি হয়।
باب مَا جَاءَ فِي تَعَلُّمِ النَّسَبِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عِيسَى الثَّقَفِيِّ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " تَعَلَّمُوا مِنْ أَنْسَابِكُمْ مَا تَصِلُونَ بِهِ أَرْحَامَكُمْ فَإِنَّ صِلَةَ الرَّحِمِ مَحَبَّةٌ فِي الأَهْلِ مَثْرَاةٌ فِي الْمَالِ مَنْسَأَةٌ فِي الأَثَرِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَمَعْنَى قَوْلِهِ " مَنْسَأَةٌ فِي الأَثَرِ " . يَعْنِي زِيَادَةً فِي الْعُمُرِ .
Abu Hurairah narrated that the Messenger of Allah said:
"Learn enough about your lineage to facilitate keeping your ties of kinship. For indeed keeping the ties of kinship encourages affection among the relatives, increases the wealth, and increases the lifespan."
পরিচ্ছেদঃ এক ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য আরেক ভাইয়ের দু'আ করা।
১৯৮৬। আবদ ইবন হুমায়দ (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, একজনের অনুপস্থিতিতে তার জন্য অপর এক জনের দু’আর মত এত শীঘ্র আর কোন দু’আ কবূল হয় না। যঈফ, যঈফ আবূ দাউদ ২/২৬৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮০ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব, এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইফরীকি হাদীসের ক্ষেত্রে যঈফ। তিনি হলেন আবদুর রহমান ইবন যিয়াদ ইবন আনআম আল ইফরীকী।
باب مَا جَاءَ فِي دَعْوَةِ الأَخِ لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا قَبِيصَةُ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادِ بْنِ أَنْعُمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا دَعْوَةٌ أَسْرَعَ إِجَابَةً مِنْ دَعْوَةِ غَائِبٍ لِغَائِبٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَالإِفْرِيقِيُّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَهُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادِ بْنِ أَنْعُمٍ وَعَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ هُوَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيُّ .
'Abudullah bin 'Amr narrated that the Messenger of Allah said:
"No supplication is more readily responded to, than the supplication made for someone who is absent."
পরিচ্ছেদঃ গালিগালাজ করা।
১৯৮৭। কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পরস্পর গালিগালাজকারী ব্যক্তিদ্বয় একে অন্যকে যা বলে এর অপরাধ যে শুরু করে তার উপর বর্তায় যতক্ষণ না মজলুম ব্যক্তি (যাকে প্রথমে গালি দেওয়া হয়েছে) সীমালঙ্ঘন করে। সহীহ, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮১ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে সা’দ, ইবন মাসউদ ও আবদুল্লাহ ইবন মুগাফফাল রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الشَّتْمِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْمُسْتَبَّانِ مَا قَالاَ فَعَلَى الْبَادِي مِنْهُمَا مَا لَمْ يَعْتَدِ الْمَظْلُومُ " . وَفِي الْبَابِ عَنْ سَعْدٍ وَابْنِ مَسْعُودٍ وَعَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
'Abu Hurairah narrated that the Messenger of Allah said:
"(The burden of) what is said by the two who vilify each other is upon the one who initiated it, as long as the one who was wronged does not transgress."
পরিচ্ছেদঃ গালিগালাজ করা।
১৯৮৮। মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... মুগীরা ইবন শু’বা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত ব্যক্তিকে গালিগালাজ করবে না। কেননা এতে জীবিত ব্যক্তিদেরকেই তুমি কষ্ট দিলে।
সহীহ, রাওয ৩৫৭, তা’লীকুর রাগীব ৪/১৩৫, সহীহাহ ২৩৭৯, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮২ [আল মাদানী প্রকাশনী]
সুফইয়ান (রহঃ)-এর শাগরিদগণের এই হাদীসটির রিওয়ায়াতে পার্থক্য রয়েছে। কেউ কেউ তো হুফারী (রহঃ)-এর মত (১৯৮৯) রিওয়ায়াত করেছেন। আর তাদের কতক বলেছেন, সুফইয়ান ... যিয়াদ ইবন ইলাকা (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জনৈক ব্যক্তিকে মুগীরা ইবন শু’বা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদীস বর্ণনা করতে শুনেছি।
باب مَا جَاءَ فِي الشَّتْمِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، قَالَ سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَسُبُّوا الأَمْوَاتَ فَتُؤْذُوا الأَحْيَاءَ " . قَالَ أَبُو عِيسَى وَقَدِ اخْتَلَفَ أَصْحَابُ سُفْيَانَ فِي هَذَا الْحَدِيثِ فَرَوَى بَعْضُهُمْ مِثْلَ رِوَايَةِ الْحَفَرِيِّ وَرَوَى بَعْضُهُمْ عَنْ سُفْيَانَ عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ قَالَ سَمِعْتُ رَجُلاً يُحَدِّثُ عِنْدَ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .
'Al-Mughirah bin Shu'bah narrated that the Messenger of Allah said:
"Do not vilify the dead (and) by that harm the living."
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ নাই।
১৯৮৯। মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তিকে গালিগালাজ করা হল ফাসিকী ও নাফরমানীর কাজ আর তার সঙ্গে লড়াই করা হল কুফরী কাজ। সহীহ, ইবনু মাজাহ ৬৯, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮৩ [আল মাদানী প্রকাশনী]
রাবী যুবায়দ বলেনঃ আমি আবূ ওয়াইল (রহঃ)-কে জিজ্ঞাসা করলাম আপনি কি সরাসরি আবদুল্লাহ (ইবন মাসউদ) রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদীস শুনেছেন। তিনি বললেন না। হাদীসটি হাসান-সহীহ।
باب
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زُبَيْدِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ " . قَالَ زُبَيْدٌ قُلْتُ لأَبِي وَائِلٍ أَأَنْتَ سَمِعْتَهُ مِنْ عَبْدِ اللَّهِ قَالَ نَعَمْ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
'Abdullah bin Mas'ud narrated that the Messenger of Allah said:
"Verbally abusing the Muslim is disobedience and fighting him is disbelief." Zubaid said:"I said to Abu Wa'il: 'Did you hear it from 'Abdullah?' He said: 'Yes.'"
পরিচ্ছেদঃ ভাল কথা বলা।
১৯৯০। আলী ইবন হুজর (রহঃ) ... আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি প্রাসাদ রয়েছে যার ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর পরিদৃষ্ট হবে। তখন জনৈক বেদুঈন উঠে দাঁড়ালেন, বললেনঃ ইয়া রাসূলাল্লাহ এটি কার হবে? তিনি বললেন, এটি হবে তার যে ভাল কথা বলে, অন্যকে আহার করায়, সর্বদা রোযা রাখে এবং যখন রাতে সব মানুষ ঘুমিয়ে থাকে তখন সে উঠে সালাত (তাহাজ্জুদ) আদায় করে।
হাসান, মিশকাত ২৩৩৫, তা’লীকুর রাগীব ২/৪৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। আবদুর রহমান ইবন ইসহাক (রহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
باب مَا جَاءَ فِي قَوْلِ الْمَعْرُوفِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنِ النُّعْمَانِ بْنِ سَعْدٍ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ فِي الْجَنَّةِ غُرَفًا تُرَى ظُهُورُهَا مِنْ بُطُونِهَا وَبُطُونُهَا مِنْ ظُهُورِهَا " . فَقَامَ أَعْرَابِيٌّ فَقَالَ لِمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " لِمَنْ أَطَابَ الْكَلاَمَ وَأَطْعَمَ الطَّعَامَ وَأَدَامَ الصِّيَامَ وَصَلَّى لِلَّهِ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ . وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْحَدِيثِ فِي عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ هَذَا مِنْ قِبَلِ حِفْظِهِ وَهُوَ كُوفِيٌّ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ الْقُرَشِيُّ مَدَنِيٌّ وَهُوَ أَثْبَتُ مِنْ هَذَا وَكِلاَهُمَا كَانَا فِي عَصْرٍ وَاحِدٍ .
'Ali narrated that the Messenger of Allah said:
"Indeed in Paradise there are chambers, whose outside can be seen from their inside, and their inside can be seen from their outside." A Bedouin stood and said : 'Who are they for, O Messenger of Allah?" He said: "For those who speak well, feed others, fast regularly, and perform salat [for Allah] during the night while the people sleep."
পরিচ্ছেদঃ নেককার দাসের মর্যাদা।
১৯৯১। ইবন আবূ উমার (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতই না উত্তম সে ব্যক্তি যে আল্লাহর আনুগত্য করে এবং তার মালিকেরও হক আদায় করে। সহীহ, তা’লীকুর রাগীব ৩/১৫৯, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮৫ [আল মাদানী প্রকাশনী]
কা’ব আল আহবার বলেনঃ আল্লাহ ও তাঁর রাসূল সত্য কথা বলেছেন। এই বিষয়ে আবূ মূসা ও ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي فَضْلِ الْمَمْلُوكِ الصَّالِحِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " نِعِمَّا لأَحَدِهِمْ أَنْ يُطِيعَ رَبَّهُ وَيُؤَدِّيَ حَقَّ سَيِّدِهِ " يَعْنِي الْمَمْلُوكَ . وَقَالَ كَعْبٌ صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ . وَفِي الْبَابِ عَنْ أَبِي مُوسَى وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
'Abu Hurairah narrated that the Messenger of Allah said:
"How wonderful it is for one of them that he obeys Allah and fulfills the rights of his master." Meaning the slave. And Ka'b said: "Allah and His Messenger spoke the truth."
পরিচ্ছেদঃ নেককার দাসের মর্যাদা।
১৯৯২। আবূ কুরায়ব (রহঃ) ... ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরণের ব্যক্তি এমন যারা কিয়ামতের দিন মিশকে আম্বরের (কস্তরির) টিলায় অবস্থান করবেঃ এমন গোলাম যে আল্লাহর হকও আদায় করে এবং তার মালিকের হকও আদায় করে; এমন ইমাম যার উপর তার মুসল্লিরা সন্তুষ্ট, এমন ব্যক্তি যে দিনে ও রাতে প্রত্যহ পাঁচ ওয়াক্ত সালাতের দিকে আহবান করে। যঈফ, মিশকাত ৬৬৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। সুফইয়ান (রহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। বর্ণনাকারী আবুল ইয়াকযান (রহঃ) এর নাম হল উসমান ইবন কায়স।
باب مَا جَاءَ فِي فَضْلِ الْمَمْلُوكِ الصَّالِحِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الْيَقْظَانِ، عَنْ زَاذَانَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثَةٌ عَلَى كُثْبَانِ الْمِسْكِ أُرَاهُ قَالَ يَوْمَ الْقِيَامَةِ عَبْدٌ أَدَّى حَقَّ اللَّهِ وَحَقَّ مَوَالِيهِ وَرَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ بِهِ رَاضُونَ وَرَجُلٌ يُنَادِي بِالصَّلَوَاتِ الْخَمْسِ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ أَبِي الْيَقْظَانِ إِلاَّ مِنْ حَدِيثِ وَكِيعٍ وَأَبُو الْيَقْظَانِ اسْمُهُ عُثْمَانُ بْنُ قَيْسٍ وَيُقَالُ ابْنُ عُمَيْرٍ وَهُوَ أَشْهَرُ .
Ibn 'Umar narrated that the Messenger of Allah said:
"There shall be upon dunes of musk- I think he said: On the Day of Judgment- a slave who fulfills Allah's right and the right of his patron (master), a man who leads a people (in prayer)) and they are pleased with him. And a man who calls for the five prayers during every day and night."
পরিচ্ছেদঃ মানুষের সাথে আচার-ব্যবহার।
১৯৯৩। মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে; মন্দ কাজের অনুবর্তীতে কোন নেককাজ করে ফেলবে তাতে মন্দ অপসৃত হয়ে যাবে; মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। হাসান, মিশকাত ৫০৮৩, রাওযুন নাযীর ৮৫৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮৭ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... হাবীব (রহঃ) থেকে উক্ত সনদে পুনশ্চঃ মাহমূদ (রহঃ) ... মু’আয ইবন জাবাল রাদিয়াল্লাহু আনহু সূত্রে অনুরূপ বর্ণিত আছে। মাহমূদ (রহঃ) বলেনঃ আবূ যার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসটি সহীহ।
باب مَا جَاءَ فِي مُعَاشَرَةِ النَّاسِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْتَ وَأَتْبِعِ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، وَأَبُو نُعَيْمٍ عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ .
قَالَ مَحْمُودٌ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . قَالَ مَحْمُودٌ وَالصَّحِيحُ حَدِيثُ أَبِي ذَرٍّ .
Abu Dharr said:
"The Messenger of Allah said to me: 'Have Taqwa of Allah wherever you are, and follow an evil deed with a good one to wipe it out, and treat the people with good behavior."
পরিচ্ছেদঃ কুধারণা পোষণ করা।
১৯৯৪। ইবন আবী উমার (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কু’ধারণা (মন্দ/খারাপ ধারনা) পোষণ করা থেকে বেঁচে থাকবে, কেননা, কু’ধারণা করা হল সবচে মিথ্যা কথা। সহীহ, গায়াতুল মারাম ৪১৭, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮৮ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। ঈমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন, আবদ ইবন হুমায়দ (রহঃ)-কে সুফইয়ান (রহঃ)-এর কতিপয় শাগরিদের বরাতে বলতে শুনেছি যে, সুফইয়ান বলেছেন, ধারণা হল দু’ধরণেরঃ এক প্রকারের ধারণা পাপ আরেক ধরণের ধারনা পাপ নয়। পাপ ধারণা হল কু’ধারণা করে তা অন্যকে ব্যক্ত করা। আর যে ধারণায় পাপ নেই তা হলো কোন ধারণা হলে তা ব্যক্ত না করা।
باب مَا جَاءَ فِي ظَنِّ السُّوءِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَسَمِعْتُ عَبْدَ بْنَ حُمَيْدٍ يَذْكُرُ عَنْ بَعْضِ أَصْحَابِ سُفْيَانَ قَالَ قَالَ سُفْيَانُ الظَّنُّ ظَنَّانِ فَظَنٌّ إِثْمٌ وَظَنٌّ لَيْسَ بِإِثْمٍ فَأَمَّا الظَّنُّ الَّذِي هُوَ إِثْمٌ فَالَّذِي يَظُنُّ ظَنًّا وَيَتَكَلَّمُ بِهِ وَأَمَّا الظَّنُّ الَّذِي لَيْسَ بِإِثْمٍ فَالَّذِي يَظُنُّ وَلاَ يَتَكَلَّمُ بِهِ .
Abu Hurairah narrated that the Messenger of Allah said:
"Beware of Zann (suspicion), for indeed Zann is the falsest of speech."
পরিচ্ছেদঃ কৌতুক প্রসঙ্গে।
১৯৯৫। আবদুল্লাহ ইবন ওয়ায্যাহ কূফী (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের (ছোটদের) সাথে মিশতেন। এমনকি আমার একটি ভাইকে (কৌতুক করে) বলতেনঃ ওহে আবূ উমাইর! কী করেছে নুগাইর (ছোট্ট পোষা পাখি)। সহীহ, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৮৯ [আল মাদানী প্রকাশনী]
হান্নাদ (রহঃ) আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। হাদীসটি হাসান সহীহ, বর্ণনাকারী আবুত তায়্যাব (রহঃ)-এর নাম হল ইয়াযীদ ইবন হুমায়দ যুবায়ঈ।
باب مَا جَاءَ فِي الْمِزَاحِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْوَضَّاحِ الْكُوفِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، قَالَ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيُخَالِطُنَا حَتَّى إِنْ كَانَ لَيَقُولُ لأَخٍ لِي صَغِيرٍ " يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ " .
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، نَحْوَهُ . وَأَبُو التَّيَّاحِ اسْمُهُ يَزِيدُ بْنُ حُمَيْدٍ الضُّبَعِيُّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Anas narrated:
" The Messenger of Allah used to mingle with us such that he said to my younger brother: 'O Abu 'Umair! What did the Nughair do?'"
পরিচ্ছেদঃ কৌতুক প্রসঙ্গে।
১৯৯৬। আব্বাস ইবন মুহাম্মদ দুওয়ারী (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেনঃ লোকেরা বললঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের সাথে কৌতুকও করেন, তিনি বললেনঃ আমি সত্য ব্যতীত কিছু বলিনা। সহীহ, সহীহাহ ১৭২৬, মুখতাসার শাআইল ২০২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯০ [আল মাদানী প্রকাশনী]
আবূ ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ।
باب مَا جَاءَ فِي الْمِزَاحِ
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تُدَاعِبُنَا . قَالَ " إِنِّي لاَ أَقُولُ إِلاَّ حَقًّا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صحيح
Abu Hurairah narrated:
"They said: 'O Messenger of Allah! You joke with us?' He said: 'Indeed I do not say except what is true.'" (Hasan)'
পরিচ্ছেদঃ কৌতুক প্রসঙ্গে।
১৯৯৭। কুতায়বা (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, একবার জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আরোহনযোগ্য একটি বাহন চাইলেন, তিনি তাকে বললেন, তোমাকে আমি একটি উটনীর বাচ্চার উপর আরোহন করাব। লোকটি বললঃ ইয়া রাসূলাল্লাহ! উটনীর বাচ্চা দিয়ে আমি কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ উটিনী ছাড়া অন্য কোন কিছু কি উটের জন্ম দেয়? সহীহ, মিশকাত ৪৮৮৬, মুখতাসার শামাইল ২০৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯১ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান সহীহ গারীব।
باب مَا جَاءَ فِي الْمِزَاحِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، اسْتَحْمَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " إِنِّي حَامِلُكَ عَلَى وَلَدِ النَّاقَةِ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا أَصْنَعُ بِوَلَدِ النَّاقَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَهَلْ تَلِدُ الإِبِلَ إِلاَّ النُّوقُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
Anas narrated:
"A man sought a mount from the Messenger of Allah who said: 'Indeed, I will let you ride on a she-camel's child.' So he said: 'O Messenger of Allah! What can ashe-camel's child do?' So the Messenger of Allah said: 'Are camels borne from other than she-camels?'"
পরিচ্ছেদঃ কৌতুক প্রসঙ্গে।
১৯৯৮। মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ’ইয়া যাল উযুনায়ন’- ’হে দু’কান ওয়ালা’ বলে ডাকতেন। সহীহ, মুখতাসার শামাইল ২০০, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯২ [আল মাদানী প্রকাশনী]
মাহমূদ (রহঃ) বলেন, আবূ উসামা রাদিয়াল্লাহু আনহু বলেছেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করে এই কথা বলতেন। হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الْمِزَاحِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ شَرِيكٍ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ " يَا ذَا الأُذُنَيْنِ " . قَالَ مَحْمُودٌ قَالَ أَبُو أُسَامَةَ يَعْنِي مَازَحَهُ . وَهَذَا الْحَدِيثُ حَدِيثٌ صَحِيحٌ غَرِيبٌ .
Anas bin Malik narrated that the Messenger of Allah said:
"O possessor of two ears!" Mahmud said: "Abu Usamah said: 'He only meant it as a joke.'"
পরিচ্ছেদঃ বিবাদ বিসম্বাদ প্রসঙ্গে।
১৯৯৯। উকবা ইবন মুকাররাম আম্মী বাসরী (রহঃ) ... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করে আর মিথ্যা তো বাতিলই হয়ে থাকে-তার জন্য জান্নাতের পার্শ্বে একটি প্রাসাদ নির্মাণ করা হবে; হক থাকা সত্ত্বেও যে ব্যক্তি বিবাদ-বিসম্বাদ পরিত্যাগ করে তার জন্য জান্নাতের মাঝে একটি প্রাসাদ নির্মাণ করা হবে; আর যে ব্যক্তি তার চরিত্র সুন্দর করে তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি প্রাসাদ নির্মাণ করা হবে।
এই শব্দে হাদিসটি যঈফ, ইবনু মাজাহ ৫১, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান, সালামা ইবন ওয়ারদান-আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
باب مَا جَاءَ فِي الْمِرَاءِ
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، قَالَ حَدَّثَنِي سَلَمَةُ بْنُ وَرْدَانَ اللَّيْثِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ تَرَكَ الْكَذِبَ وَهُوَ بَاطِلٌ بُنِيَ لَهُ فِي رَبَضِ الْجَنَّةِ وَمَنْ تَرَكَ الْمِرَاءَ وَهُوَ مُحِقٌّ بُنِيَ لَهُ فِي وَسَطِهَا وَمَنْ حَسَّنَ خُلُقَهُ بُنِيَ لَهُ فِي أَعْلاَهَا " . وَهَذَا الْحَدِيثُ حَدِيثٌ حَسَنٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ سَلَمَةَ بْنِ وَرْدَانَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ .
Anas bin Malik narrated that the Messenger of Allah said:
"Whoever avoids lying while he is doing so falsely, a house will be built for him on the skirts of Paradise. Whoever avoids arguing while he is in the right, a house will be built for him in its midst. And whoever has good character, a house will be built for him in its heights."
পরিচ্ছেদঃ বিবাদ বিসম্বাদ প্রসঙ্গে।
২০০০। ফাযালা ইবন ফাযল কূফী (রহঃ) ... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঝগড়াটে হওয়াই তোমার পাপের জন্য যথেষ্ট। যঈফ, যঈফাহ ৪০৯৬, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৪ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
باب مَا جَاءَ فِي الْمِرَاءِ
حَدَّثَنَا فَضَالَةُ بْنُ الْفَضْلِ الْكُوفِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنِ ابْنِ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كَفَى بِكَ إِثْمًا أَنْ لاَ تَزَالَ مُخَاصِمًا " . وَهَذَا الْحَدِيثُ حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .
Ibn Abbas narrated that the Messenger of Allah said:
"It is enough sin for you that you never stop disputing."
পরিচ্ছেদঃ বিবাদ বিসম্বাদ প্রসঙ্গে।
২০০১। যিয়াদ ইবন আয়্যূব বাগদাদী (রহঃ) ... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেনঃ তোমার দ্বীনী ভাইয়ের সঙ্গে ঝগড়া করবে না; তাকে বিদ্রুপ করবে না; তার সঙ্গে এমন ওয়াদা করবে না যা তুমি ভঙ্গ করে বসবে। যঈফ, মিশকাত, তাহকীক ছানী ৪৮৯২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৫ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
باب مَا جَاءَ فِي الْمِرَاءِ
حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، عَنِ اللَّيْثِ، وَهُوَ ابْنُ أَبِي سُلَيْمٍ عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تُمَارِ أَخَاكَ وَلاَ تُمَازِحْهُ وَلاَ تَعِدْهُ مَوْعِدَةً فَتُخْلِفَهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَعَبْدُ الْمَلِكِ عِنْدِي هُوَ ابْنُ أَبِي بَشِيرٍ .
Ibn Abbas narrated that the Messenger of Allah said:
"Do not argue with your brother, do not joke with him, and do not make a promise, only to not fulfill it."
পরিচ্ছেদঃ মানুষের সঙ্গে কোমল ব্যবহার প্রসঙ্গে।
২০০২। ইবন আবূ উমার (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসার অনুমতি প্রার্থনা করল। আমি সে সময় তাঁর কাছে ছিলাম। তিনি বললেন, ’’কবীলার এই লোকটি বড় খারাপ’’। যা হোক এর পর তিনি তাঁকে আসতে অনুমতি দিলেন এবং তার সাথে নম্রতার সাথে কথা-বার্তা বললেন। লোকটি বেরিয়ে যাওয়ার পর আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এই লোকটি সম্পর্কে তো আপনি যা বলার বলেছিলেন অথচ পরে তার সাথে নম্রতার সঙ্গে কথা-বার্তা বললেন। তিনি বললেন, হে আয়িশা! লোকদের মধ্যে সবচে খারাপ হল সেই ব্যক্তি যার অশ্লীল কথা থেকে আত্মরক্ষা পাওয়ার জন্য লোকেরা তাকে ত্যাগ করে।
সহীহ, সহীহাহ ১০৪৯, মুখতাসার শামাইল ৩০১, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الْمُدَارَاةِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتِ اسْتَأْذَنَ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا عِنْدَهُ فَقَالَ " بِئْسَ ابْنُ الْعَشِيرَةِ أَوْ أَخُو الْعَشِيرَةِ " . ثُمَّ أَذِنَ لَهُ فَأَلاَنَ لَهُ الْقَوْلَ فَلَمَّا خَرَجَ قُلْتُ لَهُ يَا رَسُولَ اللَّهِ قُلْتَ لَهُ مَا قُلْتَ ثُمَّ أَلَنْتَ لَهُ الْقَوْلَ . فَقَالَ " يَا عَائِشَةُ إِنَّ مِنْ شَرِّ النَّاسِ مَنْ تَرَكَهُ النَّاسُ أَوْ وَدَعَهُ النَّاسُ اتِّقَاءَ فُحْشِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Aisha narrated:
"A man sought permission to enter upon the Messenger of Allah while I was with him, so he said: 'What an evil son of his tribe, or brother of his tribe.' Then he admitted him and spoke with him. When he left, I said: 'O Messenger of Allah! You said what you said about him. Then you talked politely with him?' He said: 'O 'Aishah! Indeed among the evilest of people are those whom the people avoid, or who the people leave, fearing his filthy speech.'"
পরিচ্ছেদঃ বিদ্বেষ ও ভালবাসা উভয় ক্ষেত্রেই মধ্যম পন্থা অবলম্বন করা।
২০০৩। আবূ কুরায়ব (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফুরূপে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমার বন্ধুর ভালবাসায় আতিশয্য দেখাবে না কারণ একদিন হয়ত সে তোমার শত্রুতে পরিণত হতে পারে। তোমার শত্রুকে শত্রুতার ক্ষেত্রে আতিশয্য প্রদর্শন করবে না কারণ একদিন হয়ত সে তোমার বন্ধূতে পরিণত হবে।
সহীহ, গায়াতুল মারাম ৪৭২, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব, উক্ত সূত্রে এই ভাবে ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আয়্যূব (রহঃ) থেকে ভিন্ন সনদেও হাদীসটি বর্ণিত আছে। এটি হাসান ইবন আবূ জা’ফার (রহঃ) তৎ সনদে আলী রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এটিও যঈফ। সহীহ হল আলী রাদিয়াল্লাহু আনহু থেকে মওকুফরূপে বর্ণিত রিওয়ায়াতটি।
باب مَا جَاءَ فِي الاِقْتِصَادِ فِي الْحُبِّ وَالْبُغْضِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا سُوَيْدُ بْنُ عَمْرٍو الْكَلْبِيُّ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أُرَاهُ رَفَعَهُ قَالَ " أَحْبِبْ حَبِيبَكَ هَوْنًا مَا عَسَى أَنْ يَكُونَ بَغِيضَكَ يَوْمًا مَا وَأَبْغِضْ بَغِيضَكَ هَوْنًا مَا عَسَى أَنْ يَكُونَ حَبِيبَكَ يَوْمًا مَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ بِهَذَا الإِسْنَادِ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَيُّوبَ بِإِسْنَادٍ غَيْرِ هَذَا رَوَاهُ الْحَسَنُ بْنُ أَبِي جَعْفَرٍ وَهُوَ حَدِيثٌ ضَعِيفٌ أَيْضًا بِإِسْنَادٍ لَهُ عَنْ عَلِيٍّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالصَّحِيحُ عَنْ عَلِيٍّ مَوْقُوفٌ قَوْلُهُ .
Muhammad bin Sirin narrated from Abu Hurairah - and I think he (narrated it from the Prophet) who said:
"Love your beloved moderately, perhaps he becomes hated to you someday. And hate whom you hate moderately, perhaps he becomes your beloved someday."
পরিচ্ছেদঃ অহংকার।
২০০৪. আবূ হিশাম রিফাঈ (রহঃ) ..... আবদুল্লাহ (ইবন মাসউদ) রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। আর যার অন্তরে সামান্য দানা পরিমাণ ঈমান থাকে সে জাহান্নামে প্রবেশ করবে না।
সহীহ, তাখরীজ ইসলাহুল মাসাজিদ ১১৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা, ইবন আব্বাস, সালমা ইবন আকওয়া ও আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي الْكِبْرِ
حَدَّثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ كِبْرٍ وَلاَ يَدْخُلُ النَّارَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ إِيمَانٍ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَابْنِ عَبَّاسٍ وَسَلَمَةَ بْنِ الأَكْوَعِ وَأَبِي سَعِيدٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abdullah narrated that the Messenger of Allah said:
"Whoever has a mustard seed's weight of pride (arrogance) in his heart, shall not be admitted into Paradise. And whoever has a mustard seed's weight of faith in his heart, shall not be admitted into the Fire."
পরিচ্ছেদঃ অহংকার।
২০০৫. মুহাম্মদ ইবন মুছান্না ও আবদুল্লাহ ইবন আবদুর রহমান (রহঃ) ... আবদুল্লাহ (ইবন মাসউদ) রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, অনু পরিমাণ অহংকারও যার অন্তরে থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। আর অনু পরিমাণ ঈমান যার অন্তরে থাকে সে জাহান্নামে দাখেল হবে না। এক ব্যক্তি তখন বললঃ আমার যে ভাল লাগে আমার কাপড়টা সুন্দর হোক, আমার জুতাটা সুন্দর হোক। তিনি বললেন, আল্লাহ তো সৌন্দর্য ভালবাসেন। তবে সত্যকে প্রত্যাখান করা এবং মানুষকে হেয় মনে করা হল অহংকার।
সহীহ, সহীহাহ ১৬২৬, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯৯৯ [আল মাদানী প্রকাশনী]
কোন কোন আলিম এ হাদীসের ব্যাখ্যায় বলেছেন যে, ’অনু পরিমাণ ঈমান যার অন্তরে থাকে সে জাহান্নামে দাখেল হবে না’-এর অর্থ হল, সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে না।
باب مَا جَاءَ فِي الْكِبْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَعَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبَانَ بْنِ تَغْلِبَ، عَنْ فُضَيْلِ بْنِ عَمْرٍو، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ وَلاَ يَدْخُلُ النَّارَ يَعْنِي مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ " . قَالَ فَقَالَ لَهُ رَجُلٌ إِنَّهُ يُعْجِبُنِي أَنْ يَكُونَ ثَوْبِي حَسَنًا وَنَعْلِي حَسَنَةً . قَالَ " إِنَّ اللَّهَ يُحِبُّ الْجَمَالَ وَلَكِنَّ الْكِبْرَ مَنْ بَطَرَ الْحَقَّ وَغَمَصَ النَّاسَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي تَفْسِيرِ هَذَا الْحَدِيثِ " لاَ يَدْخُلُ النَّارَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ " . إِنَّمَا مَعْنَاهُ لاَ يُخَلَّدُ فِي النَّارِ . وَهَكَذَا رُوِيَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ " . وَقَدْ فَسَّرَ غَيْرُ وَاحِدٍ مِنَ التَّابِعِينَ هَذِهِ الآيَةَ : (رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ) . فَقَالَ مَنْ تُخَلِّدُ فِي النَّارِ فَقَدْ أَخْزَيْتَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ.
Abdullah narrated:
"The Messenger of Allah said: 'Whoever has a speck of pride (arrogance) in his heart, shall not be admitted into Paradise. And whoever has a speck of faith in his heart, shall not be admitted in to the Fire.'" He said: "So a man said to him: 'I like for my clothes to be nice, and my sandals to be nice?' So he said: 'Indeed Allah loves beauty. But pride is refusing the truth and belittling the people.'"
পরিচ্ছেদঃ অহংকার।
২০০৬. আবূ কুরায়ব (রহঃ) ... ইয়াস ইবন সালামা ইবন আকওয়া তৎ পিতা সালামা ইবন আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তি নিজেকে বড় বলে ভাবতে থাকে শেষে তাকে জাব্বার ও অহংকারীদের তালিকায় লিপিবদ্ধ করে ফেলা হয়। পরিণামে তাদের যা ঘটে এর ভাগ্যেও তা ঘটে। যঈফ, যঈফাহ ১৯১৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০০ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي الْكِبْرِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عُمَرَ بْنِ رَاشِدٍ، عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَزَالُ الرَّجُلُ يَذْهَبُ بِنَفْسِهِ حَتَّى يُكْتَبَ فِي الْجَبَّارِينَ فَيُصِيبُهُ مَا أَصَابَهُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
Iylas bin Salamah bin Al-Akwa' narrated from his father that the Messenger of Allah said:
"A man shall remain exalting himself until he is written among the tyrants, so that he suffers from their afflictions."
পরিচ্ছেদঃ অহংকার।
২০০৭। আলী ইবন ঈসা ইবন ইয়াযীদ বাগদাদী (রহঃ) ... নাফি ইবন যুবায়র মুত’ইম তৎ পিতা যুবায়র ইবন মুত’ইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, লোকেরা বলে, আমার মাঝে অহংকার আছে। অথচ আমি গাধায় আরোহণ করি, চাদর পরিধান করি, বকরীর দুধ দোহন করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ যে ব্যক্তি এই কাজগুলো করে তার মাঝে সামান্যতম অহংকারও নেই। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০১ [আল মাদানী প্রকাশনী]
আবু ঈসা বলেনঃ হাদীসটি হাসান-সহীহ-গারীব।
باب مَا جَاءَ فِي الْكِبْرِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عِيسَى الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبَّاسٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ تَقُولُونَ لِي فِيَّ التِّيهُ وَقَدْ رَكِبْتُ الْحِمَارَ وَلَبِسْتُ الشَّمْلَةَ وَقَدْ حَلَبْتُ الشَّاةَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ فَعَلَ هَذَا فَلَيْسَ فِيهِ مِنَ الْكِبْرِ شَيْءٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
Jubair bin Mut'im narrated from his father who said:
"They (meaning the people in general) told me that I was proud, while I rode a donkey, wore a cloak, and I milked the sheep. And the Messenger of Allah said to me: "Whoever does these, then there is no pride (arrogance) in him.'"
পরিচ্ছেদঃ সদ্ব্যবহার।
২০০৮। ইবন আবূ উমার (রহঃ) ... আবুদ দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মু’মিনের জন্য মীযানের পাল্লায় সদ্ব্যবহারের চেয়ে অধিক ভারি আর কিছু হবে না। আল্লাহ তা’আলা অশ্লীল এবং কটুভাষীকে অবশ্যই ঘৃণা করেন। সহীহ, সহীহাহ ৮৭৬, রাওযুন নাযীর ৯৪১, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, আবূ হুরায়রা, আনাস ও উসামা ইবন শারীক রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي حُسْنِ الْخُلُقِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَا شَيْءٌ أَثْقَلُ فِي مِيزَانِ الْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ مِنْ خُلُقٍ حَسَنٍ وَإِنَّ اللَّهَ لَيَبْغَضُ الْفَاحِشَ الْبَذِيءَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ وَأُسَامَةَ بْنِ شَرِيكٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Ad-Dardh narrated that the Messenger of Allah said:
"Nothing is heavier on the believer's Scale on the Day of Judgment than good character. For indeed Allah, Most High, is angered by the shameless obscene person."
পরিচ্ছেদঃ সদ্ব্যবহার।
২০০৯। আবূ কুরায়ব (রহঃ) ... আবুদ-দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, সদ্ব্যবহারের চেয়ে ভারী কোন জিনিস মীযানের পাল্লায় রাখা হবে না। সদ্ব্যবহারের অধিকারী ব্যক্তি সওম ও সালাতের অধিকারী ব্যক্তির দরজায় অবশ্যই পৌঁছে যায়। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০৩ [আল মাদানী প্রকাশনী]
এই সূত্রে হাদীসটি গারীব।
باب مَا جَاءَ فِي حُسْنِ الْخُلُقِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ اللَّيْثِ الْكُوفِيُّ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَطَاءٍ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنْ شَيْءٍ يُوضَعُ فِي الْمِيزَانِ أَثْقَلُ مِنْ حُسْنِ الْخُلُقِ وَإِنَّ صَاحِبَ حُسْنِ الْخُلُقِ لَيَبْلُغُ بِهِ دَرَجَةَ صَاحِبِ الصَّوْمِ وَالصَّلاَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
Abu Ad-Dardh narrated that the Messenger of Allah said:
"Nothing is placed on the Scale that is heavier than good character. Indeed the person with good character will have attained the rank of the person of fasting and prayer."
পরিচ্ছেদঃ সদ্ব্যবহার।
২০১০। আবূ কুরায়ব মুহাম্মদ ইবন আলা (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হয়েছিল কোন আমল দ্বারা মানুষ বেশী জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন, আল্লাহর ভীতি ও সদ্বাচারের কারণে। জিজ্ঞাসা করা হল, কোন কাজের দরুন মানুষ বেশী জাহান্নামে যাবে? তিনি বললেনঃ মুখ ও লজ্জাস্থানের কারণে। হাসান, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০৪ [আল মাদানী প্রকাশনী]
আবু ঈসা বলেনঃ হাদীসটি সহীহ গারীব। বর্ণনাকারী আবদুল্লাহ ইবন ইদরীস (রহঃ) হলেন ইবন ইয়াযীদ ইবন আবদুর রহমান আওদী।
باب مَا جَاءَ فِي حُسْنِ الْخُلُقِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ فَقَالَ " تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ " . وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ فَقَالَ " الْفَمُ وَالْفَرْجُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ غَرِيبٌ وَعَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ هُوَ ابْنُ يَزِيدَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الأَوْدِيُّ .
Abu Hurairah narrated that the Messenger of Allah was asked about that for which people are admitted into Paradise the most, so he said:
"Taqwa of Allah, and good character." And he was asked about that for which people are admitted into the Fire the most, and he said: " The mouth and the private parts."
পরিচ্ছেদঃ সদ্ব্যবহার।
২০১১। আহমাদ ইবন উবদা যাববী (রহঃ) ... আবদুল্লাহ ইবন মুবারক (রহঃ) থেকে বর্ণিত। তিনি সদাচারিতার বিবরণ দিয়ে যেয়ে বলেছেনঃ তা হল হাস্য বিকশিত চেহারা, উত্তম জিনিস দান এবং ক্লেশ প্রদানে বিরত থাকা। সহীহ, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০৫ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي حُسْنِ الْخُلُقِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا أَبُو وَهْبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، أَنَّهُ وَصَفَ حُسْنَ الْخُلُقِ فَقَالَ هُوَ بَسْطُ الْوَجْهِ وَبَذْلُ الْمَعْرُوفِ وَكَفُّ الأَذَى .
Abu Wahb narrated that :
'Abdullah bin Al-Mubarak explained good character, and then he said: "It is a smiling face, doing one's best in good, and refraining from harm."
পরিচ্ছেদঃ অনুগ্রহ ও ক্ষমা।
২০১২। বুনদার, আহমাদ ইবন মানী’ ও মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আবুল আহওয়াস তৎ পিতা (মালিক ইবন নাযলা) রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! কোন ব্যক্তির নিকট দিয়ে আমি যাই কিন্তু সে ব্যক্তি আমার মেহমানদারী করে না, সে যদি আমার নিকট দিয়ে যায় তবে কি আমি তার সাথে অনুরূপ আচরণ করে বদলা নিতে পারি? তিনি বললেন, না, বরং তুমি তা মেহমানদারী করবে।
মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে তিনি অত্যন্ত পুরান হয়ে যাওয়া কাপড়ে দেখে বললেনঃ তোমার ধন-সম্পদ আছে কি? আমি বললাম, উট, ছাগল, সব ধরণের সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন। তিনি বললেন, তোমার মাঝে এর নির্দশন যেন পরিলক্ষিত হয়। সহীহ, গায়াতুল মারাম ৭৫, সহীহাহ ১৩২০, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, জাবির ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। আবুল আহওয়াস (রহঃ) এর নাম হল আওফ ইবন মালিক ইবন নাযলা যুশামী।أَقْرِهِ অর্থ মেহমানদারী করবে।الْقِرَى অর্থ যিয়াফত করা, মেহমানদারী করা।
باب مَا جَاءَ فِي الإِحْسَانِ وَالْعَفْوِ
حَدَّثَنَا بُنْدَارٌ، وَأَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالُوا حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ أَمُرُّ بِهِ فَلاَ يَقْرِينِي وَلاَ يُضَيِّفُنِي فَيَمُرُّ بِي أَفَأَجْزِيهِ قَالَ " لاَ أَقْرِهِ " . قَالَ وَرَآنِي رَثَّ الثِّيَابِ فَقَالَ " هَلْ لَكَ مِنْ مَالٍ " . قُلْتُ مِنْ كُلِّ الْمَالِ قَدْ أَعْطَانِي اللَّهُ مِنَ الإِبِلِ وَالْغَنَمِ . قَالَ " فَلْيُرَ عَلَيْكَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَجَابِرٍ وَأَبِي هُرَيْرَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأَبُو الأَحْوَصِ اسْمُهُ عَوْفُ بْنُ مَالِكِ بْنِ نَضْلَةَ الْجُشَمِيُّ . وَمَعْنَى قَوْلِهِ " أَقْرِهِ " أَضِفْهُ وَالْقِرَى هُوَ الضِّيَافَةُ .
Abu Al-Ahwas narrated from his father who said:
"I said: 'O Messenger of Allah! I stayed with a man who did not entertain me nor behave hospitably with me. Then he came to stay with me, shall I reciprocate the same to him?' He (ﷺ said: 'No, entertain him." He said: 'He (ﷺ saw me wearing tattered clothes and said:'(Do you have any wealth?' I said: 'Allah has given me various kinds of wealth through camels and goats.' He said: 'Then let it be seen on you.'"
পরিচ্ছেদঃ অনুগ্রহ ও ক্ষমা।
২০১৩। আবূ হিশাম রিফাঈ (রহঃ) ... হুয়ায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা অন্ধ অনুকরণশীল হয়ো না যে, তোমরা বলবে, লোকেরা যদি সদ্ব্যবহার করে তবে আমরাও সদ্ব্যবহার করব। আর তারা যদি অন্যায় আচরণ করে তবে আমরাও অন্যায় আচরণ করব। বরং তোমাদের হৃদয়ে এ কথা গেথে নাও যে, লোকেরা সদাচরণ করলে তো সদাচরণ করবেই এমনকি তারা অসদ্ব্যবহার করলেও তোমরা (তাদের সাথে) অন্যায়চারণ করবে না। যঈফ, নাকদুল কাত্তানী ২৬, মিশকাত ৫১২৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব, এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
باب مَا جَاءَ فِي الإِحْسَانِ وَالْعَفْوِ
حَدَّثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ، مُحَمَّدُ بْنُ يَزِيدَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جُمَيْعٍ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ حُذَيْفَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَكُونُوا إِمَّعَةً تَقُولُونَ إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا وَإِنْ أَسَاءُوا فَلاَ تَظْلِمُوا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .
Hudhaifah narrated that the Messenger of Allah said:
"Do not let yourselves be 'yes-men', saying: 'If the people are good then we will be good, and if they are wrong then we will be wrong.'Rather, make up your own minds, if the people are good then you are good, and if they are evil, then do not behave unjustly."
পরিচ্ছেদঃ দীনী ভাইদের সঙ্গে দেখা সাক্ষাত করা।
২০১৪. মুহাম্মদ ইবন বাশশার ও হুসায়ন ইবন আবূ কাবশা বাসরী (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় বা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার কোন দীনী ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে তখন তাকে জনৈক আহবানকারী (ফিরিশতা) ডেকে বলতে থাকেন, মঙ্গলময় তোমার জীবন, মঙ্গলময় তোমার এই পথ চলা। তুমি তো জান্নাতে তোমার আবাস নির্ধারণ করে নিলে। হাসান, মিশকাত ৫০১৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০৮ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। বর্ণনাকারীাবূ সিনান (রহঃ) এর নাম হল ঈসা ইবন সিনান। হাম্মাদ ইবন সালামা (রহঃ)-ও ছাবিত-আবূ রাফি’-আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপ কিছু রিওয়ায়াত করেছেন।
باب مَا جَاءَ فِي زِيَارَةِ الإِخْوَانِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَالْحُسَيْنُ بْنُ أَبِي كَبْشَةَ الْبَصْرِيُّ، قَالاَ حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ السَّدُوسِيُّ، حَدَّثَنَا أَبُو سِنَانٍ الْقَسْمَلِيُّ، هُوَ الشَّامِيُّ عَنْ عُثْمَانَ بْنِ أَبِي سَوْدَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ عَادَ مَرِيضًا أَوْ زَارَ أَخًا لَهُ فِي اللَّهِ نَادَاهُ مُنَادٍ أَنْ طِبْتَ وَطَابَ مَمْشَاكَ وَتَبَوَّأْتَ مِنَ الْجَنَّةِ مَنْزِلاً " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَأَبُو سِنَانٍ اسْمُهُ عِيسَى بْنُ سِنَانٍ . وَقَدْ رَوَى حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم شَيْئًا مِنْ هَذَا .
Abu Hurairah narrated that the Messenger of Allah said:
"Whoever visits the sick, or visits his brother in Allah (faith), a caller calls out: 'May you have goodness and livelihood be good, and may you dwell in an adobe in Paradise.'"
পরিচ্ছেদঃ লজ্জাশীলতা।
২০১৫. আবূ কুরায়ব (রহঃ) ... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লজ্জা ঈমানের অঙ্গ; ঈমানের স্থান হল জান্নাতে। অশ্লীলতা হল অবাধ্যতা ও অন্যায়াচারের অঙ্গ; অন্যায়াচারণের স্থান হল জাহান্নামে। সহীহ, সহীহাহ ৪৯৫, রাওযুন নাযীর ৭৪৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২০০৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবন উমার, আবূ বকরা, আবূ উমামা, ও ইমরান ইবন হুসায়ন রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الْحَيَاءِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، وَعَبْدُ الرَّحِيمِ، وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْحَيَاءُ مِنَ الإِيمَانِ وَالإِيمَانُ فِي الْجَنَّةِ وَالْبَذَاءُ مِنَ الْجَفَاءِ وَالْجَفَاءُ فِي النَّارِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَبِي بَكْرَةَ وَأَبِي أُمَامَةَ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ . هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Hurairah narrated that the Messenger of Allah said:
"Al-Haya is from faith, and faith is in Paradise. Obscenity is from rudeness, and rudeness is in the Fire."
পরিচ্ছেদঃ ধীরতা ও তাড়াহুড়া।
২০১৬. নাসর ইবন আলী (রহঃ) ... আবদুল্লাহ ইবন সারজিস মুযানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সুন্দর আচরণ, ধৈর্য এবং মধ্যমপন্থা হল নবুওয়াতের চল্লিশ ভাগের এক ভাগ। হাসান, রাওযুন নাযীর ৩৮৪্ তা’লীকুর রাগীব ৩/৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-গারীব।
কুতায়বা (রহঃ) ... আবুদুল্লাহ ইবন সারজিস রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। এই সনদে আসিম (রহঃ) এর উল্লেখ নেই। নাসর ইবন আলী (রহঃ) এর রিওয়ায়াতটি (২০১৭) হল সহীহ।
باب مَا جَاءَ فِي التَّأَنِّي وَالْعَجَلَةِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِمْرَانَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ الْمُزَنِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " السَّمْتُ الْحَسَنُ وَالتُّؤَدَةُ وَالاِقْتِصَادُ جُزْءٌ مِنْ أَرْبَعَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ " . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِمْرَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَاصِمٍ وَالصَّحِيحُ حَدِيثُ نَصْرِ بْنِ عَلِيٍّ .
Abdullah bin Sarjis Al-Muzam narrated that the Messenger of Allah said:
"Taking the good route is a part of the twenty-four parts of Prophethood."
পরিচ্ছেদঃ ধীরতা ও তাড়াহুড়া।
২০১৭। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন বাযী ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ কায়স গোত্রের সর্দার আশাজ্জ (রাঃ) কে বলেছিলেনঃ তোমার এমন দুটি গুন রয়েছে যে সে দু’টি গুনকে আল্লাহ তায়ালা ভালবাসেনঃ সহিঞ্চুতা এবং ধৈর্য। সহীহ, ইবনু মাজাহ ৪১৮৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১১ [আল মাদানী প্রকাশনী]
হাদিসটি হাসান সহীহ গারীব। এই বিষয়ে আশাজ্জ ’উসারী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي التَّأَنِّي وَالْعَجَلَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ قُرَّةَ بْنِ خَالِدٍ، عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لأَشَجِّ عَبْدِ الْقَيْسِ " إِنَّ فِيكَ خَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ الْحِلْمُ وَالأَنَاةُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَفِي الْبَابِ عَنِ الأَشَجِّ الْعَصَرِيِّ .
Ibn 'Abbas narrated that the Messenger of Allah said to the Ashajj 'Abdul-Qais:
"Indeed there are two traits in you that Allah loves: Forbearance, and deliberateness."
পরিচ্ছেদঃ ধীরতা ও তাড়াহুড়া।
২০১৮। আবূ মুসআব মাদানী (রহঃ) ... সাহল ইবন সা’দ সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ স্থিরতা আল্লাহ থেকে এবং তাড়াহুড়া শয়তান থেকে। যঈফ, মিশকাত, তাহকীক ছাবী ৫০৫৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১২ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব, কতক হাদীসবিদ আলিম রাবী আবদুল মুহায়মিন ইবন আব্বাস-এর সমালোচনা করেছেন এবং স্মরণশক্তির দিক থেকে তাকে যঈফ বলেছেন।
باب مَا جَاءَ فِي التَّأَنِّي وَالْعَجَلَةِ
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ الْمَدَنِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْمُهَيْمِنِ بْنُ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الأَنَاةُ مِنَ اللَّهِ وَالْعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْحَدِيثِ فِي عَبْدِ الْمُهَيْمِنِ بْنِ عَبَّاسِ بْنِ سَهْلٍ وَضَعَّفَهُ مِنْ قِبَلِ حِفْظِهِ وَالأَشَجُّ بْنُ عَبْدِ الْقَيْسِ اسْمُهُ الْمُنْذِرُ بْنُ عَائِذٍ .
Abdullah-Muhaimin bin 'Abbas bin Sahl bin Sa'd As-Saidi narrated from his father, from his grandfather, who said that the Messenger of Allah said:
"Deliberateness is from Allah, and haste is from the Ash-shaitan."
পরিচ্ছেদঃ নম্রতা।
২০১৯. ইবন আবূ উমার (রহঃ) ... আবূ দারদা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ যাকে নম্রতার হিস্যা দেওয়া হয়েছে তাকে কল্যাণের হিস্যা প্রদান করা হয়েছে আর যে ব্যক্তি নম্রতার হিস্যা থেকে বঞ্চিত সে কল্যাণের হিস্যা থেকে বঞ্চিত। সহীহ, সহীহাহ ৫১৫, ৮৭৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১৩ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা, জারীর ইবন আবদুল্লাহ ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الرِّفْقِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أُعْطِيَ حَظَّهُ مِنَ الرِّفْقِ فَقَدْ أُعْطِيَ حَظَّهُ مِنَ الْخَيْرِ وَمَنْ حُرِمَ حَظَّهُ مِنَ الرِّفْقِ فَقَدْ حُرِمَ حَظَّهُ مِنَ الْخَيْرِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَجَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ وَأَبِي هُرَيْرَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Ad-Darda narrated that the Messenger of Allah said:
"Whoever was given his share of gentleness, then he has been given a share of good. And whoever has been prevented from his share of gentleness, then he has been prevented from his share of good."
পরিচ্ছেদঃ মজলুমের বদ দু'আ।
২০২০. আবূ কুরায়ব (রহঃ) ... ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে ইয়ামানে প্রেরণ করা কালে বলেছিলেনঃ মজলুমের (বদ) দু’আ থেকে বেঁচে থাকবে। কেননা এ বদ দু’আ ও আল্লাহর মাঝে কোন পর্দা নেই। সহীহ, সহীহ আবূ দাউদ ১৪১২, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ো আনাস, আবূ হুরায়রা, আবদুল্লাহ ইবন আমর এবং আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। রাবী আবূ মা’বাদ (রহঃ)-এর নাম হল নাফিয।
باب مَا جَاءَ فِي دَعْوَةِ الْمَظْلُومِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ زَكَرِيَّا بْنِ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى الْيَمَنِ فَقَالَ " اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَأَبِي هُرَيْرَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَأَبِي سَعِيدٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأَبُو مَعْبَدٍ اسْمُهُ نَافِذٌ .
Ibn 'Abbas narrated:
"The Messenger of Allah sent Mu'adh [bin Jabal] to Yemen, and said: 'Beware of the supplication of the oppressed; for indeed there is no barrier between it and Allah.'"
পরিচ্ছেদঃ নবী (ﷺ) এর চরিত্র।
২০২১. কুতায়বা (রহঃ) ... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দশ বৎসর খেদমত করেছি। তিনি কখনো আমাকে ’’উফ’’ পর্যন্ত বলেন নি। কোন কিছু করে ফেললে সে সম্পর্কে কখনো বলেন নি কেন তুমি করলে? কোন কাজ না করলে কখনো বলেন নি, কেন তা করলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের মানুষ। রেশম বা খায বা অন্য যই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতের তালু অপেক্ষা কোমল কিছু আমি কখনো স্পর্শ করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘাম অপেক্ষা সুঘ্রাণ যুক্ত কোন অতরের কখনও গন্ধ নেইনি আমি।
সহীহ, মুখতাসার শামাইল ২৯৬, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা ও বারা রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي خُلُقِ النَّبِيِّ صلى الله عليه وسلم
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ خَدَمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَشْرَ سِنِينَ فَمَا قَالَ لِي أُفٍّ قَطُّ وَمَا قَالَ لِشَيْءٍ صَنَعْتُهُ لِمَ صَنَعْتَهُ وَلاَ لِشَيْءٍ تَرَكْتُهُ لِمَ تَرَكْتَهُ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَحْسَنِ النَّاسِ خُلُقًا وَلاَ مَسِسْتُ خَزًّا قَطُّ وَلاَ حَرِيرًا وَلاَ شَيْئًا كَانَ أَلْيَنَ مِنْ كَفِّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلاَ شَمَمْتُ مِسْكًا قَطُّ وَلاَ عِطْرًا كَانَ أَطْيَبَ مِنْ عَرَقِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَالْبَرَاءِ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Anas narrated:
that "I served the Prophet for ten years. He never said Uff and never blamed me by saying: 'Why did you do so' or why did you not do so?' And the Messenger Of Allah had the best character among all of the people. I never touched Khazz nor silk, nor anything softer than the hand of the Messenger of Allah, nor have I smelled musk, or a fragrance sweeter than the sweat of the Messenger of Allah
পরিচ্ছেদঃ নবী (ﷺ) এর চরিত্র।
২০২২. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আবূ আবদুল্লাহ জাদালী (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আয়িশা রাদিয়াল্লাহু আনহা-কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, তিনি অশ্লীল বা কটুভাষী ছিলেন না। ভান করেও তিনি অশ্লীল কথা তিনি বলেন নি। তিনি বাজারে চিৎকার করতেন না। অন্যায়াচরণের মাধ্যমে তিনি অন্যায়ের বদলা নিতেন না; বরং তিনি তা ক্ষমা করে দিতেন এবং তা উপেক্ষা করতেন। সহীহ, মুখতাসার শামাইল ২৯৮, মিশকাত ৫৮২০, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১৬ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান সহীহ, রাবী আবূ আবদুল্লাহ জাদালী (রহঃ) -এর নাম হল আবদ ইবন আবদ। আবদুর রহমান ইবন আবদ বলেও কথিতআছে।
باب مَا جَاءَ فِي خُلُقِ النَّبِيِّ صلى الله عليه وسلم
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ أَبَا عَبْدِ اللَّهِ الْجَدَلِيَّ، يَقُولُ سَأَلْتُ عَائِشَةَ عَنْ خُلُقِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ لَمْ يَكُنْ فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا وَلاَ صَخَّابًا فِي الأَسْوَاقِ وَلاَ يَجْزِي بِالسَّيِّئَةِ السَّيِّئَةَ وَلَكِنْ يَعْفُو وَيَصْفَحُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو عَبْدِ اللَّهِ الْجَدَلِيُّ اسْمُهُ عَبْدُ بْنُ عَبْدٍ وَيُقَالُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدٍ .
Abu Abdullah Al-Jadali narrated:
"I asked 'Aishah about the character of the Messenger of Allah. She said: 'He was not obscene, nor uttering obscenities, nor screaming in the markets, he would not return an evil with an evil, but rather he was pardoning and forgiving."
পরিচ্ছেদঃ উত্তম ওয়াদা পালন।
২০২৩। আবূ হিশাম রিফাঈ (রহঃ) .... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অর্ধাঙ্গিনীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা-এর মত আর কারো প্রতি ঈর্ষা হয়নি। অথচ তাঁকে আমি পাইনি। আর এর কারণ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কথা খুবই উল্লেখ করতেন। তিনি কোন বকরী যবাহ করলে খাদীজা রাদিয়াল্লাহু আনহা-এর বান্ধবীদের তালাশ করে তাদেরকে তা হাদিয়া পাঠাতেন। সহীহ, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান সহীহ গারীব।
باب مَا جَاءَ فِي حُسْنِ الْعَهْدِ
حَدَّثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا غِرْتُ عَلَى أَحَدٍ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ وَمَا بِي أَنْ أَكُونَ أَدْرَكْتُهَا وَمَا ذَاكَ إِلاَّ لِكَثْرَةِ ذِكْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَهَا وَإِنْ كَانَ لَيَذْبَحُ الشَّاةَ فَيَتَتَبَّعُ بِهَا صَدَائِقَ خَدِيجَةَ فَيُهْدِيهَا لَهُنَّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ .
Aishah narrated:
"I was not jealous of any wife of the Prophet as I was jealous of Khadijah, and it was not because I saw her. It was only because the Messenger of Allah mentioned her so much, and because whenever he would slaughter a sheep, he would look for Khadijah's friends to gift them some of it."
পরিচ্ছেদঃ মহৎ চারিত্রিক গুন।
২০২৪। আহমাদ ইবন হাসান ইবন খিরাশ বাগদাদী (রহঃ) ... জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যার চরিত্র ও ব্যবহার ভাল সে ব্যক্তি আমার নিকট তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় এবং কিয়ামত দিবসে সে আমার সবচেয়ে নিকট অবস্থান করবে। আর আমার নিকট তোমাদের মধ্যে সবচে’ ঘৃণ্য ব্যক্তি কিয়ামত দিবসে যারা আমার থেকে দূরে থাকবে সেই ব্যক্তিরা হল যারা, ছারছারূন অনর্থক বক বক করে এবং মুতাশাদ্দিকুন যারা উপহাস করে এবং মুতাফায়হিকুন যারা অহংকার প্রদর্শন করে। সাহাবীগন বললেন, হে আল্লাহ্র রাসূল!ছারছারূন এবংমুতাশাদ্দিকুন তো আমরা জানি কিন্তু মুতাফায়হিকুন কি? তিনি বললেন, যারা অহংকার করে। সহীহ, সহীহাহ ৭৯১, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি এই সনদে গারীব।
الثَّرْثَارُ - যে ব্যক্তি বেশী কথা বলে।
الْمُتَشَدِّقُ - যে ব্যক্তি কথা বার্তায় লোক সমাজে অহংকার প্রদর্শন করে এবং অন্যদের উপর অশ্লীল এবং উপহাসমূলক কথা প্রয়োগ করে।
কতক রাবী এই হাদীসটিকে মুবারক ইবন ফাযালা-মুহাম্মদ ইবন মুনকাদির-জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এতে আবদ রাব্বিহী ইবন সাঈদ (রহঃ)-এর উল্লেখ নেই। এটি অধিকতর সহীহ।
باب مَا جَاءَ فِي مَعَالِي الأَخْلاَقِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ خِرَاشٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنِي عَبْدُ رَبِّهِ بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَىَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلاَقًا وَإِنَّ أَبْغَضَكُمْ إِلَىَّ وَأَبْعَدَكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ الثَّرْثَارُونَ وَالْمُتَشَدِّقُونَ وَالْمُتَفَيْهِقُونَ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ قَدْ عَلِمْنَا الثَّرْثَارُونَ وَالْمُتَشَدِّقُونَ فَمَا الْمُتَفَيْهِقُونَ قَالَ " الْمُتَكَبِّرُونَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنِ الْمُبَارَكِ بْنِ فَضَالَةَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ وَهَذَا أَصَحُّ . وَالثَّرْثَارُ هُوَ الْكَثِيرُ الْكَلاَمِ وَالْمُتَشَدِّقُ الَّذِي يَتَطَاوَلُ عَلَى النَّاسِ فِي الْكَلاَمِ وَيَبْذُو عَلَيْهِمْ .
Jabir narrated that the Messenger of Allah said:
"Indeed the most beloved among you to me, and the nearest to sit with me on the Day of Judgment is the best of you in character. And indeed, the most disliked among you to me, and the one sitting furthest from me on the Day of Judgement are the Thartharun, and the Mutashaddiqun and the Muthafaihiqun." They said: "O Messenger of Allah! We know about the Thartharun, and the Mutashaddiqun, but what about the Muthafaihiqun?"' He said:"The arrogant."
পরিচ্ছেদঃ লা'নত এবং গালগালাজ করা প্রসঙ্গে।
২০২৫. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিন লা’নতকারী হয় না। সহীহ, মিশকাত, তাহকীক ছানী ৪৮৪৮, জিলালুল জান্নাত ১০১৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২০১৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-গারীব। কতক রাবী উক্ত সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মু’মিনদের জন্য লা’নতকারী হওয়া পছন্দনীয় নয়।
باب مَا جَاءَ فِي اللَّعْنِ وَالطَّعْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، عَنْ كَثِيرِ بْنِ زَيْدٍ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ يَكُونُ الْمُؤْمِنُ لَعَّانًا " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَى بَعْضُهُمْ بِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَنْبَغِي لِلْمُؤْمِنِ أَنْ يَكُونَ لَعَّانًا " . وَهَذَا الْحَدِيثُ مُفَسِّرٌ .
Ibn 'Umar narrated that the Messenger of Allah said:
"The believer is not one who curses others."
পরিচ্ছেদঃ অধিক ক্রোধ প্রসঙ্গে।
২০২৬। আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললঃ আমাকে কিছু শিখিয়ে দিন; আমার জন্য যেন তা বেশী না হয়ে যায়। আমি যেন তা আত্মস্থ করতে পারি। তিনি বলেনঃ রাগ করবে না। লোকটি তার প্রশ্নের কয়েকবার পুনরাবৃত্তি করল। প্রতিবারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ রাগ করবে না। সহীহ, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ সাঈদ এবং সুলায়মান ইবন সুরাদ রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান সহীহ; এই সূত্রে গারীব। বর্ণনাকারী আবূ হাসীন (রহঃ)-এর নাম হল উসমান ইবন আসিম আসাদী।
باب مَا جَاءَ فِي كَثْرَةِ الْغَضَبِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ عَلِّمْنِي شَيْئًا وَلاَ تُكْثِرْ عَلَىَّ لَعَلِّي أَعِيهِ . قَالَ " لاَ تَغْضَبْ " . فَرَدَّدَ ذَلِكَ مِرَارًا كُلُّ ذَلِكَ يَقُولُ " لاَ تَغْضَبْ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَسُلَيْمَانَ بْنِ صُرَدٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَأَبُو حَصِينٍ اسْمُهُ عُثْمَانُ بْنُ عَاصِمٍ الأَسَدِيُّ .
Abu Hurairah narrated that a man came to the Messenger of Allah and said:
"Teach me something that is not too much for me so that, perhaps, I may abide by it." He (S.A.W) said: "Do not get angry." He repeated that (the request) a number of times, each time he replied: 'Do not get angry."
পরিচ্ছেদঃ ক্রোধ নিবারণ।
২০২৭. আব্বাস ইবন মুহাম্মদী দূরী প্রমুখ (রহঃ) ..... সাহল ইবন মু’আয ইবন আনাস জুহানী তাঁর পিতা (মুআয ইবন আনাস) জুহানী রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, প্রয়োগের ক্ষমতা থাকা সত্তেও যে ব্যক্তি তার ক্রোধ সংবরণ করবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সকল মানুষের সমক্ষে ডাকবেন এবং যে কোন হুরকে সে চায় তাকে গ্রহণের ইখতিয়ার দিবেন। সহীহ, সহীহাহ ১৭৫০, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২১ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব।
باب فِي كَظْمِ الْغَيْظِ
حَدَّثَنَا عَبَّاسٌ الدُّورِيُّ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي أَبُو مَرْحُومٍ عَبْدُ الرَّحِيمِ بْنُ مَيْمُونٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ كَظَمَ غَيْظًا وَهُوَ يَسْتَطِيعُ أَنْ يُنَفِّذَهُ دَعَاهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رُءُوسِ الْخَلاَئِقِ حَتَّى يُخَيِّرَهُ فِي أَىِّ الْحُورِ شَاءَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
Sahl bim Mu'adh bin Anas Al-Juhani narrated that the Messenger of Allah said:
"Whoever suppresses his rage while he is able to unleash it, Allah will call him before the heads (leaders) of creation on the Day of Judgement, so that he can inform Him of which of the Hur he would like."
পরিচ্ছেদঃ বড়কে সম্মান করা।
২০২৮। মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) ... আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন যুবক যদি বয়সের কারণে কোন বয়স্ক-ব্যক্তিকে সম্মান প্রদর্শন করে তবে অবশ্যই আল্লাহ তাআলা তার বৃদ্ধ বয়সে তার জন্য এমন লোক নিয়োগ করে দিবেন যারা তাকে সম্মান প্রদর্শন করবে। যঈফ, যঈফাহ ৩০৪, মিশকাত ৪৯৭১, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২২ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি গারীব, এই শায়খ অর্থাৎ ইয়াযীদ ইবন বায়ন (রহঃ)-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না। সনদে অপর একজন আবূ রিজাল আনসারী (রহঃ) নামক রাবী রয়েছেন।
باب مَا جَاءَ فِي إِجْلاَلِ الْكَبِيرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ بَيَانٍ الْعُقَيْلِيُّ، حَدَّثَنَا أَبُو الرَّحَّالِ الأَنْصَارِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أَكْرَمَ شَابٌّ شَيْخًا لِسِنِّهِ إِلاَّ قَيَّضَ اللَّهُ لَهُ مَنْ يُكْرِمُهُ عِنْدَ سِنِّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ هَذَا الشَّيْخِ يَزِيدَ بْنِ بَيَانٍ وَأَبُو الرِّجَالِ الأَنْصَارِيُّ آخَرُ .
Anas bin Malik narrated that the Messenger of Allah said:
"No young person honors an elder due to his age, except that Allah appoints for him one who will honor him at that age."
পরিচ্ছেদঃ পরস্পর সম্পর্ক ত্যাগকারী প্রসঙ্গে।
২০২৯. কুতায়বা (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। পরস্পর সম্পর্ক ত্যাগকারী ব্যক্তিদ্বয় ব্যতীত যারা শিরক করে নাই তাদের সকলেই মাফ করে দেওয়া হয়। পরস্পর সম্পর্ক ত্যাগকারীদ্বয় সম্পর্কে বলা হয়ঃ পরস্পর সমঝোতা স্থাপন না করা পর্যন্ত এদের দু’জনের বিষয়টি রদ করে দাও। সহীহ, ইরওয়া ৩/১০৫, গায়াতুল মারাম ৪১২, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান সহীহ। কোন কোন রিওয়ায়াতে আছে, পরস্পর সমঝোতা স্থাপন না করা পর্যন্ত এদের ব্যাপারটি স্থগিত রাখ।
الْمُهْتَجِرَيْنِ - অর্থ পরস্পরে সম্পর্ক কর্তনকারীদ্বয়।
এটি হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই হাদীসটির মত; তিনি বলেন, কোন মুসলিমের জন্য বৈধ নয় তার (কোন মুসলিম) ভাইকে তিন দিনের অধিক পরিত্যাগ করে রাখা।
باب مَا جَاءَ فِي الْمُتَهَاجِرَيْنِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " تُفَتَّحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الاِثْنَيْنِ وَالْخَمِيسِ فَيُغْفَرُ فِيهِمَا لِمَنْ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا إِلاَّ الْمُهْتَجِرَيْنِ يُقَالُ رُدُّوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَيُرْوَى فِي بَعْضِ الْحَدِيثِ " ذَرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا " . قَالَ وَمَعْنَى قَوْلِهِ " الْمُهْتَجِرَيْنِ " . يَعْنِي الْمُتَصَارِمَيْنِ . - وَهَذَا مِثْلُ مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ " .
Abu Hurairah narrated that the Messenger of Allah (s.A.W) said:
"The gates of Paradise are opened on Monday and Thursday. In them, (will enter) whoever has not associated anything with Allah will be forgiven, except for the two who shun each other, (about whom) it is said: 'Return these two until they make amends."
পরিচ্ছেদঃ ধৈর্য ধারণ।
২০৩০. আনসারী (রহঃ) .... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আনসারের কিছু লোক একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু সাহায্য প্রার্থনা করলে তিনি তাদের কিছু সাহায্য দিলেন। এরপর তারা আবার সাহায্য চাইলে তিনি তাদের তা দিলেন। অনন্তর বললেনঃ আমার কাছে যে অর্থ সম্পদ আছে তোমাদের না দিয়ে আমি তা কখনো পুঞ্জিভূত করে রাখি না। যে মুখাপেক্ষীহীন হতে চায় আল্লাহ তাকে মুখাপেক্ষীহীন করে দেন। যে ব্যক্তি (যাঞ্চা থেকে) পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন, যে ব্যক্তি ধৈর্য ধারণের তওফীক চায় আল্লাহ তাকে সবরের তওফীক দিয়ে দেন। ধৈর্য ধারণের চেয়ে ভাল এবং বিপুল কোন সম্পদ কাউকে প্রদান করা হয়নি।
সহীহ, তালীকুর রাগীব ২/১১, সহীহ আবূ দাউদ ১৪৫১, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। মালিক (রহঃ) সূত্রে হাদীসটি বর্ণিত আছে। এতে আছেفَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ তার বরাতে এ-ও বর্ণিত আছে যে,فَلَنْ أَذْخَرَهُ عَنْكُمْ মর্ম একই। অর্থাৎ তিনি বলেছেন, তোমাদের না দিয়ে আমি তা (সম্পদ) জমা করে রাখি না।
باب مَا جَاءَ فِي الصَّبْرِ
حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ نَاسًا، مِنَ الأَنْصَارِ سَأَلُوا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ ثُمَّ قَالَ " مَا يَكُونُ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ وَمَا أُعْطِيَ أَحَدٌ شَيْئًا هُوَ خَيْرٌ وَأَوْسَعُ مِنَ الصَّبْرِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنْ مَالِكٍ هَذَا الْحَدِيثُ " فَلَنْ أَذْخَرَهُ عَنْكُمْ وَالْمَعْنَى فِيهِ وَاحِدٌ يَقُولُ لَنْ أَحْبِسَهُ عَنْكُمْ .
Abu Sa'eed narrated:
"Some persons from the Ansar asked for (something) from the Messenger of Allah (s.a.w) and he gave them. They again asked him for (something), and he gave them. Then he said: 'whatever of good that I have, I would never hoard it from any of you. (Remember) whoever abstains from asking others, Allah will make him content, and whoever tries to make due, Allah will suffice him. And whoever remains patient, Allah will make him patient. Nobody can be given a blessing better and more encompassing than patience."
পরিচ্ছেদঃ দু' মুখো মানুষ।
২০৩১. হান্নাদ (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামত দিবসে আল্লাহর নিকট সবচে’ মন্দ লোক হবে দু’ মুখো মানুষ। সহীহ, সহীহুল জামি’ ২২২৬, সহীহুল আদাবিল মুফরাদ ৯৮৭, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আম্মার ও আনাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي ذِي الْوَجْهَيْنِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنْ شَرِّ النَّاسِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ ذَا الْوَجْهَيْنِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَعَمَّارٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Hurairah narrated that the Messenger of Allah (s.a.w) said:
"Indeed among the worst of people to Allah, on the Day of Judgment, is the two faced person."
পরিচ্ছেদঃ চোগলখোর।
২০৩২ ইবন আবূ উমার (রহঃ) .... হাম্মাম ইবন হারিছ (রহঃ) থেকে বর্ণিত। হুযায়ফা ইবন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু-এর পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল। তাঁকে বলা হল, এই ব্যক্তি প্রশাসকদের নিকট লোকদের কথা লাগায়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ’কাত্তাত’ জান্নাতে প্রবেশ করবে না। সহীহ, সহীহাহ ১০৩৪, গায়াতুল মারাম ৪৩৩, বুখারী ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২৬ [আল মাদানী প্রকাশনী]
রাবী সুফইয়ান (রহঃ) বলেন, কাত্তাত অর্থ হল চোগলখোর। হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي النَّمَّامِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ مَرَّ رَجُلٌ عَلَى حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ فَقِيلَ لَهُ إِنَّ هَذَا يُبَلِّغُ الأُمَرَاءَ الْحَدِيثَ عَنِ النَّاسِ . فَقَالَ حُذَيْفَةُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ " . قَالَ سُفْيَانُ وَالْقَتَّاتُ النَّمَّامُ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Hammam bin Al-Harith said:
"Aman passed by Hudhaifah bin Al-Yaman and it was said to him: "This person conveys news about the people to the leaders.' So Hudaifah said: 'The Messenger of Allah said: 'The Qatat shall not enter paradise.'" (Sahih)Sufyan said: "The Qatat is the Nammam.
পরিচ্ছেদঃ রুদ্ধবাক হওয়া।
২০৩৩. আহমাদ ইবন মানী’ (রহঃ) ..... আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ লজ্জাশীলতা এবং রুদ্ধবাক হওয়া ঈমানের দু’টি শাখা। অশ্লীলতা (লজ্জাহীনতা) ও বাক্যবাগিশ হওয়া মুনাফেকীর দু’টি শাখা। সহীহ, ঈমান ইবনু আবী শাইবা ১১৮, মিশকাত, তাহকীক ছানী ৪৭৯৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। আবূ গাসসান মুহাম্মদ ইবন মুতাররিফ (রহঃ) সূত্রেই কেবল হাদীসটি সম্পর্কে আমরা জানি। ইমাম তিরমিযী (রহঃ) বলেনঃالْعِيُّ অর্থ স্বল্পবাক, রুদ্ধবাক।الْبَذَاءُ অর্থ অশ্লীল কথাবার্তা।الْبَيَانُ অর্থ বেশী কথা বলা, বাক্যবাগিশ হওয়া যেমন এই যে (আজকাল কার) বক্তারা বক্তৃতা দেয় আর কথাকে এত বিস্তৃত করে এবং ব্যক্তি বিশেষের প্রশংসায় এত পঞ্চমুখ হয়ে উঠে যে আল্লাহ তাতে সন্তুষ্ট থাকেন না।
باب مَا جَاءَ فِي الْعِيِّ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ أَبِي غَسَّانَ، مُحَمَّدِ بْنِ مُطَرِّفٍ عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْحَيَاءُ وَالْعِيُّ شُعْبَتَانِ مِنَ الإِيمَانِ وَالْبَذَاءُ وَالْبَيَانُ شُعْبَتَانِ مِنَ النِّفَاقِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَبِي غَسَّانَ مُحَمَّدِ بْنِ مُطَرِّفٍ . قَالَ وَالْعِيُّ قِلَّةُ الْكَلاَمِ وَالْبَذَاءُ هُوَ الْفُحْشُ فِي الْكَلاَمِ وَالْبَيَانُ هُوَ كَثْرَةُ الْكَلاَمِ مِثْلُ هَؤُلاَءِ الْخُطَبَاءِ الَّذِينَ يَخْطُبُونَ فَيُوَسِّعُونَ فِي الْكَلاَمِ وَيَتَفَصَّحُونَ فِيهِ مِنْ مَدْحِ النَّاسِ فِيمَا لاَ يُرْضِي اللَّهَ .
Abu Umamah narrated that the Messenger of Allah (s.A.W) said:
"Al-Haya' and Al-'Iy are two branches of faith, and Al-Badha and Al-Bayan are two branches of Hypocrisy."
পরিচ্ছেদঃ কতক বাগ্মিতায়ও রয়েছে যাদু।
২০৩৪। কুতায়বা (রহঃ) ..... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে দুই ব্যক্তির আগমন হয়। তারা ভাষণ দেয়। তাদের বাগ্মিতায় লোকজন খুবই আশ্চান্বির্ত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে বললেনঃ কতক বাগ্মিতায়ও যাদু হয়ে থাকে। সহীহ, বুখারী, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২৮ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আম্মার, ইবন মাসউদ ও আবদুল্লাহ ইবনিশ শিখখীর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদীস বর্ণিত রয়েছে। হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي إِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلَيْنِ، قَدِمَا فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَخَطَبَا فَعَجِبَ النَّاسُ مِنْ كَلاَمِهِمَا فَالْتَفَتَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " إِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا " أَوْ " إِنَّ بَعْضَ الْبَيَانِ سِحْرٌ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَمَّارٍ وَابْنِ مَسْعُودٍ وَعَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Ibn 'Umar narrated that two men arrived during the time of the Messenger of Allah delivering an address. The people were amazed by their speech, so the Messenger of Allah turned to us and said:
"Indeed there is magic in eloquence'-or- 'Indeed some eloquence is magic.'"
পরিচ্ছেদঃ বিনয়।
২০৩৫ কুতায়বা (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাদাকার কারণে সম্পদ হ্রাস পায় না, ক্ষমা দ্বারা আল্লাহ তাআলা ব্যক্তির সম্মানই বৃদ্ধি করে থাকেন, আল্লাহর জন্য যদি কেউ বিনয় প্রকাশ করে তবে আল্লাহ তাআলা অবশ্যই তার মর্যাদা সমুচ্চ করেন। সহীহ, ইরওয়া ২২০০, সহীহাহ ২৩২৮, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০২৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদু রহমান ইবন আওফ, ইবন আব্বাস, আবূ কাবশা আনমারী-তার নাম হল উমার ইবন সাঈদ (রাঃ) থেকেও হাদীস বর্ণিত রয়েছে। হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي التَّوَاضُعِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ وَمَا زَادَ اللَّهُ رَجُلاً بِعَفْوٍ إِلاَّ عِزًّا وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلاَّ رَفَعَهُ اللَّهُ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي كَبْشَةَ الأَنْمَارِيِّ وَاسْمُهُ عُمَرُ بْنُ سَعْدٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Abu Hurairah narrated that the Messenger of Allah said:
"Charity does not diminish wealth, Allah does not increase a man in anything for his pardoning (others) but in honor, and none humbles himself for Allah but Allah raises him."
পরিচ্ছেদঃ জুলুম
২০৩৬। আব্বাস আম্বারী (রহঃ) ..... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, যুলম কিয়ামতের দিন বহু অন্ধকারের কারণ হবে।
সহীহ, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৩০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ ইবন আমর, আয়িশা, আবূ মূসা, আবূ হুরায়রা ও জাবির (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবন উমার রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত হাদীসের তুলনায় উক্ত হাদীসটি হাসান-সহীহ-গারীব।
باب مَا جَاءَ فِي الظُّلْمِ
حَدَّثَنَا عَبَّاسٌ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الظُّلْمُ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَائِشَةَ وَأَبِي مُوسَى وَأَبِي هُرَيْرَةَ وَجَابِرٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ عُمَرَ .
Ibn 'Umar narrated that Prophet said:
"Oppression shall be darkness on the Day of Judgment."
পরিচ্ছেদঃ নেয়ামতের দোষ না ধরা।
২০৩৭. আহমাদ ইবন মুহাম্মদ (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন খাদ্যের দোষ বর্ণনা করেননি। যদি তা পছন্দ হতো তবে খেতেন নতুবা তা বর্জন করতেন। সহীহ, বুখারী, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৩১ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। বর্ণনাকারী আবূ হাযিম হলেন আশজাঈ কুফী। তাঁর নাম হল সালমান; তিনি ছিলেন, আয্যা আশজাঈ এর মাওলা বা আযাদকৃত গোলাম।
باب مَا جَاءَ فِي تَرْكِ الْعَيْبِ لِلنِّعْمَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ مَا عَابَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَعَامًا قَطُّ كَانَ إِذَا اشْتَهَاهُ أَكَلَهُ وَإِلاَّ تَرَكَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو حَازِمٍ هُوَ الأَشْجَعِيُّ الْكُوفِيُّ وَاسْمُهُ سَلْمَانُ مَوْلَى عَزَّةَ الأَشْجَعِيَّةِ .
Abu Hurairah narrated:
"The Messenger of Allah (s.a.w) never criticized any food. if he liked it, he would eat it, and if not, he would leave it."
পরিচ্ছেদঃ মু'মিনকে সম্মান করা।
২০৩৮। ইয়াহইয়া ইবন আকছাম ও জারূদ ইবন মুআয (রহঃ) ..... ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহন করলেন এবং উচ্চস্বরে ডেকে বললেনঃ হে ঐ সম্প্রদায় যারা মুখে ঈমান এনেছ কিন্তু হৃদয়ে ঈমান প্রবেশ করেনি! শোন, তোমরা মু’মিনদের কষ্ট দিবে না, তাদের লজ্জা দিবে না, তাদের গোপন দোষ তালাশ করে ফিরবেনা। কেননা, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন দোষ তালাশ করবে আল্লাহ তার গোপন দোষ উদঘাটিত করে দিবেন। আর আল্লাহ যার দোষ বের করে দিবেন তাকে তিনি লাঞ্চিত করবেন যদিও সে তার হাওদার অভ্যন্তরে অবস্থান গ্রহণ করে।
রাবী বলেন যে, ইবন উমার রাদিয়াল্লাহু আনহু একবার বায়তুল্লাহ বা কা’বার দিকে তাকালেন এবং বললেনঃ কত মর্যাদা তোমার, কত বিরাট তোমার সম্মান! কিন্তু আল্লাহর নিকট মু’মিনের মর্যাদা তোমার চেয়েও বড়। হাসান, মিশকাত ৫০৪৪, তা’লীকুর রাগীব ৩/২৭৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৩২ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি-হাসান-গারীব। হওসায়ন ইবন ওয়াকিদের সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইসহাক ইবন ইবরাহীম সামারকান্দী (রহঃ)-ও হুসায়ন ইবন ওয়াকিদ (রহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। আবূ বারযা আল-আসলামী (রাঃ) এর বরাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي تَعْظِيمِ الْمُؤْمِنِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَكْثَمَ، وَالْجَارُودُ بْنُ مُعَاذٍ، قَالاَ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ، عَنْ أَوْفَى بْنِ دَلْهَمٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ صَعِدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمِنْبَرَ فَنَادَى بِصَوْتٍ رَفِيعٍ فَقَالَ " يَا مَعْشَرَ مَنْ قَدْ أَسْلَمَ بِلِسَانِهِ وَلَمْ يُفْضِ الإِيمَانُ إِلَى قَلْبِهِ لاَ تُؤْذُوا الْمُسْلِمِينَ وَلاَ تُعَيِّرُوهُمْ وَلاَ تَتَّبِعُوا عَوْرَاتِهِمْ فَإِنَّهُ مَنْ تَتَبَّعَ عَوْرَةَ أَخِيهِ الْمُسْلِمِ تَتَبَّعَ اللَّهُ عَوْرَتَهُ وَمَنْ تَتَبَّعَ اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ وَلَوْ فِي جَوْفِ رَحْلِهِ " قَالَ وَنَظَرَ ابْنُ عُمَرَ يَوْمًا إِلَى الْبَيْتِ أَوْ إِلَى الْكَعْبَةِ فَقَالَ مَا أَعْظَمَكِ وَأَعْظَمَ حُرْمَتَكِ وَالْمُؤْمِنُ أَعْظَمُ حُرْمَةً عِنْدَ اللَّهِ مِنْكِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ . وَرَوَى إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ السَّمَرْقَنْدِيُّ عَنْ حُسَيْنِ بْنِ وَاقِدٍ نَحْوَهُ وَرُوِيَ عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوُ هَذَا .
Nafi' narrated that Ibn ‘Umar said:
“The Messenger of Allah (s.a.w) ascended the Minbar and called out with a raised voice: ’O you who accepted Islam with his tongue, while faith has not reached his heart! Do not harm the Muslims, nor revile them, nor spy on them to expose their secrets. For indeed whoever tries to expose his Muslims brother’s secrets, Allah exposes his secrets wide open, even if he were in the depth of his house.’” He (Nafl’) said: ‘ One day Ibn ‘Umar looked at the House- or – the Ka’bah and said: ‘What is it that is more honored than you, and whose honor is more sacred than yours! And the believer’s honor is more sacred to Allah than yours.’”
পরিচ্ছেদঃ অভিজ্ঞতা।
২০৩৯। কুতায়বা (রহঃ) ..... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পদস্খলিত ব্যক্তি ছাড়া কেউ সহিষ্ণু হয়না আর অভিজ্ঞতা ছাড়া কেউ প্রজ্ঞাবান হয়না। যঈফ, মিশকাত ৫০৫৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৩৩ [আল মাদানী প্রকাশনী]
আবু ঈসা বলেনঃ হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
باب مَا جَاءَ فِي التَّجَارِبِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ دَرَّاجٍ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ حَلِيمَ إِلاَّ ذُو عَثْرَةٍ وَلاَ حَكِيمَ إِلاَّ ذُو تَجْرِبَةٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .
Abu Sa'eed narrated that the Messenger of Allah (s.a.w) said:
"There is no forbearance except for the one who stumbled, and there is no wisdom except for the one who has experience."
পরিচ্ছেদঃ যা দেওয়া হয় নাই তা পেয়েছে বলে দেখান।
২০৪০. আলী ইবন হুজর (রহঃ) ..... জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, কাউকে কিছু হাদিয়া দেওয়া হলে সে যদি সঙ্গতি পায় তবে সে যেন এর বদলা দিয়ে দেয়। আর যদি সঙ্গতি না পায় তবে যেন সে তার প্রশংসা করে। কেননা যে ব্যক্তি প্রশংসা করল সে শুকরিয়া আদায় করল। আর যে তা গোপন রাখল সে নাশুকরিয়া করল। যা প্রদত্ত হয়নি এমন বিষয়ে যে দেওয়া হয়েছে বলে প্রদর্শন করে সে ব্যক্তি মিথ্যার দুটো পরিচ্ছদ পরিধানকারীর মত।
হাসান, সহীহাহ ২৬১৭, তা’লীকুর রাগীব ২/৫৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৩৪ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আসমা বিনত আবূ বকর ও আয়িশা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
وَمَنْ كَتَمَ فَقَدْ كَفَرَ - বাক্যটির মর্ম হল যে অনুগ্রহ গোপন করল সে ঐ নেয়ামতের কূফরী করল।
باب مَا جَاءَ فِي الْمُتَشَبِّعِ بِمَا لَمْ يُعْطَهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أُعْطِيَ عَطَاءً فَوَجَدَ فَلْيَجْزِ بِهِ وَمَنْ لَمْ يَجِدْ فَلْيُثْنِ فَإِنَّ مَنْ أَثْنَى فَقَدْ شَكَرَ وَمَنْ كَتَمَ فَقَدْ كَفَرَ وَمَنْ تَحَلَّى بِمَا لَمْ يُعْطَهُ كَانَ كَلاَبِسِ ثَوْبَىْ زُورٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَفِي الْبَابِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ وَعَائِشَةَ . وَمَعْنَى قَوْلِهِ " وَمَنْ كَتَمَ فَقَدْ كَفَرَ " . يَقُولُ قَدْ كَفَرَ تِلْكَ النِّعْمَةَ .
Jabir narrated that the Prophet (s.a.w) said:
"Whoever is given a gift, then if he finds something let him reciprocate. If he has nothing, then let him mention some praise. For whoever has mentioned some praise, then he has expressed his gratitude. And whoever refrains (from doing so) then he has committed Kufr. And whoever pretends to be satisfied by that which he was not given, he is like the one who wears a garment of falsehood."
পরিচ্ছেদঃ যা দেওয়া হয় নাই তা পেয়েছে বলে দেখান।
২০৪১. হুসায়ন ইবন হাসান মারওয়াযী (ইনি মক্কায় বসবাস করতেন) ও ইবরাহীম ইবন সাঈদ জাওহারী (রহঃ) ... উসামা ইবন যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কাউকে কোন অনুগ্রহ করা হলে সে যদি অনুগ্রহকারীকে বলেঃجَزَاكَ اللَّهُ خَيْرًا ’’আল্লাহ তোমাকে উত্তম বদলা দিন’’ তবে সে অশেষ প্রশংসা করল।
সহীহ, মিশকাত ৩০২৪, তা’লীকুর রাগীব ২/৫৫, রাওযুন নাযীর ৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২০৩৫ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান জায়্যিদ গারীব। এই সূত্র ছাড়া উসামা ইবন যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীস হিসাবে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে। আমি মুহাম্মদ (রহঃ)-কে এই সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তিনি অজ্ঞতা প্রকাশ করেন।
باب مَا جَاءَ فِي الْمُتَشَبِّعِ بِمَا لَمْ يُعْطَهُ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ، بِمَكَّةَ وَإِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ قَالاَ حَدَّثَنَا الأَحْوَصُ بْنُ جَوَّابٍ، عَنْ سُعَيْرِ بْنِ الْخِمْسِ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَقَالَ لِفَاعِلِهِ جَزَاكَ اللَّهُ خَيْرًا فَقَدْ أَبْلَغَ فِي الثَّنَاءِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ جَيِّدٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أُسَامَةَ بْنِ زَيْدٍ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ وَسَأَلْتُ مُحَمَّدًا فَلَمْ يَعْرِفْهُ .
Usamah bin Zaid narrated that the Messenger of Allah (s.a.w) said:
"Whoever some good was done to him, and he says: 'May Allah reward you in goodness' then he has done the most that he can of praise."
পরিচ্ছেদঃ
২০৪২। এই নাম্বারের কোন হাদিস ইসলামিক ফাউন্ডেশনের গ্রন্থে পাওয়া যায় নি।