পরিচ্ছেদঃ আল্লাহ্ যখন কোন বান্দার কল্যাণ ইচ্ছা করেন তখন তাকে দীনের প্রজ্ঞা দান করেন।
২৬৪৬. আলী ইবন হুজর (রহঃ) ..... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা’আলা যার কল্যাণ চান তাকে তিনি দীনের প্রজ্ঞা দান করেন। সহীহ, ইবনু মাজাহ ২২০, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৪৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে উমর, আবূ হুরায়রা ও মুআবিয়া (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا فَقَّهَهُ فِي الدِّينِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ " . وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ وَمُعَاوِيَةَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Narrated Ibn 'Abbas:
that the Messenger of Allah (ﷺ) said: "For whomever Allah wants good, he gives him understanding in the religion.
পরিচ্ছেদঃ ইলম অন্বেষণের ফযীলত।
২৬৪৭. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ইলম তালাশ করতে পথ চলে আল্লাহ্ তা’আলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহীহ, ইবনু মাজাহ ২২৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৪৬ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এই হাদীসটি হাসান।
باب مَا جَاءَ فِي فَضْلِ طَلَبِ الْعِلْمِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .
Narrated Abu Hurairah:
that the Messenger of Allah (ﷺ) said: "Whoever takes a path upon which to obtain knowledge, Allah makes the path to Paradise easy for him."
পরিচ্ছেদঃ ইলম অন্বেষণের ফযীলত।
২৬৪৮. নাসর ইবন আলী (রহঃ) ...... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি ইলম তালাশে বের হবে বাড়ি ফিরে না আসা পর্যন্ত সে আল্লাহর পথেই রয়েছে বলে গণ্য হবে। যঈফ, মিশকাত ২২০, যঈফা ২০৩৭, আর-রাওয ১০৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৪৭ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-গারীব। কোন কোন রাবী এটিকে মারফু’রূপে রিওয়ায়ত করেননি।
باب مَا جَاءَ فِي فَضْلِ طَلَبِ الْعِلْمِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ الْعَتَكِيُّ، عَنْ أَبِي جَعْفَرٍ الرَّازِيِّ، عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ خَرَجَ فِي طَلَبِ الْعِلْمِ فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَرَوَاهُ بَعْضُهُمْ فَلَمْ يَرْفَعْهُ .
Narrated Anas bin Malik:
that the Messenger of Allah (ﷺ) said: "Whoever goes out seeking knowledge, then he is in Allah's cause until he returns."
পরিচ্ছেদঃ ইলম অন্বেষণের ফযীলত।
২৬৪৯. মুহা্ম্মাদ ইবন হুমায়দ রাযী (রহঃ) ...... সাখবারা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করবে তার অতীতের (গুনাহের) জন্য তা কাফফারা হয়ে যাবে। মাওযূ, মিশকাত ২২১, যঈফা ৫০১৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৪৮ [আল মাদানী প্রকাশনী]
রাবী আবূ দাউদ-এর নাম হল নাফায়’আ’মা। হাদীসের ক্ষেত্রে তিনি যঈফ। আবদুল্লাহ্ ইবন সাখবারা এবং তার পিতা সাখবারা (রাঃ) এর হাদীস রিওয়ায়ত সম্পর্কে আমাদের বেশী কিছু জানা নেই। এই হাদীসটির সনদ যঈফ।
باب مَا جَاءَ فِي فَضْلِ طَلَبِ الْعِلْمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَلَّى، حَدَّثَنَا زِيَادُ بْنُ خَيْثَمَةَ، عَنْ أَبِي دَاوُدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَخْبَرَةَ، عَنْ سَخْبَرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ طَلَبَ الْعِلْمَ كَانَ كَفَّارَةً لِمَا مَضَى " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ ضَعِيفُ الإِسْنَادِ . أَبُو دَاوُدَ يُضَعَّفُ وَلاَ نَعْرِفُ لِعَبْدِ اللَّهِ بْنِ سَخْبَرَةَ كَبِيِرَ شَيْءٍ وَلاَ لأَبِيهِ وَاسْمُ أَبِي دَاوُدَ نُفَيْعٌ الأَعْمَى تَكَلَّمَ فِيهِ قَتَادَةُ وَغَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ .
Narrated 'Abdullah bin Sakhbarah:
narrated that the Prophet (ﷺ) said: "Whoever seeks knowledge, he is atoning for what has passed (of sins while doing so)."
পরিচ্ছেদঃ ইলম গোপন করা।
২৬৫০. আহমদ ইবন বুদায়ল ইবন কুরায়শ য়ামী কূফী (রহঃ) ...... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তিকে তার জানা কোন ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে যদি তা গোপন করে তবে কিয়ামতের দিন তাকে জাহান্নামাগ্নির লাগাম পরানো হবে।
সহীহ, ইবনু মাজাহ ২৬৪, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৪৯ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির ও আবদুল্লাহ্ ইবন আমার (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আবূ হুরায়রা (রাঃ) বর্ণিত হাদীসটি হাসান।
باب مَا جَاءَ فِي كِتْمَانِ الْعِلْمِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بُدَيْلِ بْنِ قُرَيْشٍ الْيَامِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُمَارَةَ بْنِ زَاذَانَ، عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ عَلِمَهُ ثُمَّ كَتَمَهُ أُلْجِمَ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ " . وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ .
Narrated Abu Hurairah:
that the Messenger of Allah (ﷺ) said: "Whoever is asked about some knowledge that he knows, then he conceals it, he will be bridled with bridle of fire."
পরিচ্ছেদঃ ইলম অন্বেষণকারী সম্পর্কে বিশেষ ওসিয়াত চাওয়া।
২৬৫১. সুফইয়ান ইবন যায়দ (রহঃ) ..... আবূ হারূন (রহঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমরা আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু-এর কাছে (ইলম অর্জন করতে) আসতাম। তখন তিনি বলতেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসীদেরকে মারহাবা, শুভেচ্ছা ও স্বাগত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লোকেরা তোমাদের অনুসারী হবে। পৃথিবীর দূর প্রান্ত থেকে লোকেরা তোমাদের কাছে দীনের জ্ঞান লাভ করার জন্য আসবে। তারা যখন তোমাদের কাছে আসবে তখন কল্যাণ সাধনে সচেষ্ট থাকার জন্য তোমরা (আমার) ওসীয়াত গ্রহণ কর। যঈফ, ইবনু মাজাহ ২৪৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৫০ [আল মাদানী প্রকাশনী]
আলী ইবন আবদুল্লাহ্ বলেন, ইয়াহ্ইয়া ইবন সাঈদ বলেছেনঃ শু’বা (রহঃ) আবূ হারূন আবদী (রহঃ)-কে যঈফ বলতেন। কিন্তু ইবন আওন (রহঃ) মৃত্যু পর্যন্ত আবূ হারূন আবদী (রহঃ) থেকে হাদীস রিওয়ায়ত করেছেন:।আবূ হারূন (রহঃ) এর নাম হল উমারা ইবন জুওয়ায়ন।
باب مَا جَاءَ فِي الاِسْتِيصَاءِ بِمَنْ يَطْلُبُ الْعِلْمَ
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، قَالَ كُنَّا نَأْتِي أَبَا سَعِيدٍ فَيَقُولُ مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ النَّاسَ لَكُمْ تَبَعٌ وَإِنَّ رِجَالاً يَأْتُونَكُمْ مِنْ أَقْطَارِ الأَرَضِينَ يَتَفَقَّهُونَ فِي الدِّينِ فَإِذَا أَتَوْكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا " . قَالَ أَبُو عِيسَى قَالَ عَلِيٌّ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ كَانَ شُعْبَةُ يُضَعِّفُ أَبَا هَارُونَ الْعَبْدِيَّ . قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ مَا زَالَ ابْنُ عَوْنٍ يَرْوِي عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ حَتَّى مَاتَ . قَالَ أَبُو عِيسَى وَأَبُو هَارُونَ اسْمُهُ عُمَارَةُ بْنُ جُوَيْنٍ .
Narrated Abu Harun [Al-'Abdi]:
"We went to Abu Sa'eed and he said: 'Welcome with the exhortation of the Messenger of Allah (ﷺ). Indeed the Prophet (ﷺ) said: "Surely, the people are followers of you, and men will certainly come to you from the regions of the earth to gain understanding in the religion. So when they come to you exhort them with good."
পরিচ্ছেদঃ ইলম অন্বেষণকারী সম্পর্কে বিশেষ ওসিয়াত চাওয়া।
২৬৫২. কুতায়বা (রহঃ) ...... আবূ সাঈদ খুদরী (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ পূর্ব দিক থেকে তোমাদের কাছে বহু লোক ইলম হাসিল করতে আসবে। তারা আসলে তাদের কল্যাণ সাধনের জন্য সচেষ্ট থাকার ওসিয়ত (আমার পক্ষ থেকে) পালন করবে। যঈফ, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৫১ [আল মাদানী প্রকাশনী]
আবূ হারূন (রহঃ) আবূ সাঈদ খুদরী (রাঃ) সূত্রে বর্ণিত হাদীস ছাড়া এই সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
باب مَا جَاءَ فِي الاِسْتِيصَاءِ بِمَنْ يَطْلُبُ الْعِلْمَ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ، عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يَأْتِيكُمْ رِجَالٌ مِنْ قِبَلِ الْمَشْرِقِ يَتَعَلَّمُونَ فَإِذَا جَاءُوكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا " . قَالَ فَكَانَ أَبُو سَعِيدٍ إِذَا رَآنَا قَالَ مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ أَبِي هَارُونَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ .
Narrated Abu Harun [Al-'Abdi]:
from Abu Sa'eed Al-Khudri that the Prophet (ﷺ) said: "Men will come to you from the direction of the east to learn. So when they come to you then exhort them to good." He said: "When Abu Sa'eed saw us he would say: 'Welcome with the exhortation of the Messenger of Allah, may the peace and blessings of Allah be upon him and his family.'"
পরিচ্ছেদঃ ইলমের প্রস্থান।
২৬৫৩. হারূন ইবন ইসহাক হামদানী (রহঃ) ...... আবদুল্লাহ্ ইবন আমর ইবনুল আস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা’আলা লোকদের থেকে একটানে ইলম উঠিয়ে নিবেন না। বরং আলিমগণকে উঠিয়ে তিনি ইলম নিয়ে যাবেন। অবশেষে যখন কোন আলিম থাকবে না, লোকেরা অজ্ঞ-মুর্খদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে। ফলে তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তারা তখন ইলম ছাড়াই ফতওয়া দিবে। পরিণামে নিজেরাও গুমরাহ্ হবে এবং অপরকেও গুমরাহ বানাবে।
সহীহ, ইবনু মাজাহ ৫২, বুখারি, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৫২ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আয়িশা ও যিয়াদ ইবন লাবীদ (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। যুহরী (রহঃ) এই হাদীসটিকে উরওয়া-আবদুল্লাহ্ ইবন আমর (রাঃ) এবং উরওয়া-আবদুল্লাহ্ ইবন আমর (রাঃ) এবং উরওয়া-আয়িশা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي ذَهَابِ الْعِلْمِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ لاَ يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنَ النَّاسِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يَتْرُكْ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالاً فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا " . وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَزِيَادِ بْنِ لَبِيدٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ الزُّهْرِيُّ عَنْ عُرْوَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَ هَذَا .
Narrated 'Abdullah bin 'Amr bin Al-'As:
that the Messenger of Allah (ﷺ) said: "Indeed Allah does not take away knowledge by removing it from the people, but He takes away knowledge by taking the scholars, until there remains no scholar and the people begin to ask the ignorant leaders, so they give their verdict without knowledge. They will go astray and lead the people astray."
পরিচ্ছেদঃ ইলমের প্রস্থান।
২৬৫৪. আবদুল্লাহ্ ইবন আবদুর রহমান (রহঃ) ..... আবুদ দারদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। তিনি আসমানের দিকে চোখ তুলে তাকালেন। পরে বললেনঃ এ-ই হল লোকদের থেকে ইলম ছিনিয়ে নেওয়ার ক্ষণ। এমনকি ইলম বিষয়ে তাদের কোন ক্ষমতা থাকবে না।
যিয়াদ ইবন লাবীদ আনসারী বললেনঃ আমাদের থেকে কেমন করে ইলম ছিনিয়ে নেওয়া হবে, অথচ আমরা কুরআন পড়েছি। আল্লাহর কসম, অবশ্যই তা আমরা পড়ব এবং আমাদের স্ত্রী-কন্যা ও সন্তান-সন্ততিদের তা পড়াব।
তিনি বললেনঃ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, হে যিয়াদ। আশ্চর্য, আমি তো তোমাকে মদীনাবাসী প্রজ্ঞাবানদের একজন বলে গণ্য করতাম। ইয়াহূদী-নাসারাদের কাছেও তো এই তওরাত-ইনজিল আছে। কিন্ত কি উপকার হয়েছে তাদের?
জুবায়র (রহঃ) বলেনঃ পরে আমি উবাদা ইবন সামিত (রাঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করতাম। বললামঃ আপনার ভাই আবুদ্ দারদা কি বলছেন তা কি আপনি শুনেন নি?
অনন্তর আমি তাঁকে আবুদ্ দারদা (রাঃ)-এর রিওয়ায়তের বিবরণ দিলাম। তিনি বললেনঃ আবুদ্ দারদা (রাঃ) ঠিক বলেছেন। তুমি চাইলে ইলমের প্রথম যে বস্তটি উঠিয়ে নেওয়া হবে সে সম্পর্কে আমি তোমাকে বিবরণ দিতে পারি। আর তা হল খুশু-খুযু ও বিনয়। জামে মসজিদে প্রবেশ করেও তুমি হয়ত একজনকেও বিনয়াবনত দেখতে পাবে না।
সহীহ, তাখরিজু ইকতিযাইল ইল্মি আল-আমল ৮৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৫৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব হাদীসবিদগণের মতে মুআবিয়া ইবন সালিহ (রহঃ) ছিকা বা নির্ভরযোগ্য রাবী, ইয়াহ্ইয়া ইবন সাঈদ আল কাত্তান (রহঃ) ছাড়া আর কেউ তাঁর সমালোচনা করেছেন বলে আমরা জানি না। মুআবিয়া ইবন সালিহ্ (রহঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে।
কোন কোন রাবী এই হাদীসটিকে আবদুর রহামন ইবন জুবায়র ইবন নুফায়র-তৎপিতা জুবায়র ইবন নুফায়র-আওফ ইবন মালিক (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي ذَهَابِ الْعِلْمِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَشَخَصَ بِبَصَرِهِ إِلَى السَّمَاءِ ثُمَّ قَالَ " هَذَا أَوَانٌ يُخْتَلَسُ الْعِلْمُ مِنَ النَّاسِ حَتَّى لاَ يَقْدِرُوا مِنْهُ عَلَى شَيْءٍ " . فَقَالَ زِيَادُ بْنُ لَبِيدٍ الأَنْصَارِيُّ كَيْفَ يُخْتَلَسُ مِنَّا وَقَدْ قَرَأْنَا الْقُرْآنَ فَوَاللَّهِ لَنَقْرَأَنَّهُ وَلَنُقْرِئَنَّهُ نِسَاءَنَا وَأَبْنَاءَنَا . فَقَالَ " ثَكِلَتْكَ أُمُّكَ يَا زِيَادُ إِنْ كُنْتُ لأَعُدُّكَ مِنْ فُقَهَاءِ أَهْلِ الْمَدِينَةِ هَذِهِ التَّوْرَاةُ وَالإِنْجِيلُ عِنْدَ الْيَهُودِ وَالنَّصَارَى فَمَاذَا تُغْنِي عَنْهُمْ " . قَالَ جُبَيْرٌ فَلَقِيتُ عُبَادَةَ بْنَ الصَّامِتِ قُلْتُ أَلاَ تَسْمَعُ إِلَى مَا يَقُولُ أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ فَأَخْبَرْتُهُ بِالَّذِي قَالَ أَبُو الدَّرْدَاءِ قَالَ صَدَقَ أَبُو الدَّرْدَاءِ إِنْ شِئْتَ لأُحَدِّثَنَّكَ بِأَوَّلِ عِلْمٍ يُرْفَعُ مِنَ النَّاسِ الْخُشُوعُ يُوشِكُ أَنْ تَدْخُلَ مَسْجِدَ جَمَاعَةٍ فَلاَ تَرَى فِيهِ رَجُلاً خَاشِعًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَمُعَاوِيَةُ بْنُ صَالِحٍ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ وَلاَ نَعْلَمُ أَحَدًا تَكَلَّمَ فِيهِ غَيْرَ يَحْيَى بْنِ سَعِيِدٍ الْقَطَّانِ وَقَدْ رُوِيَ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ نَحْوُ هَذَا . وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
Narrated Jubair bin Nufair:
from Abu Ad-Darda who said: "We were with the Prophet (ﷺ) when he raised his sight to the sky, then he said: 'This is the time when knowledge is to be taken from the people, until what remains of it shall not amount to anything." So Ziyad bin Labid Al-Ansari said: 'How will it be taken from us while we recite the Qur'an. By Allah we recite it, and our women and children recite it?' He (ﷺ) said: 'May you be bereaved of your mother O Ziyad! I used to consider you among the Fuqaha of the people of Al-Madinah. The Tawrah and Injil are with the Jews and Christians, but what do they avail of them?'" Jubair said: "So I met 'Ubadah bin As-Samit and said to him: 'Have you not heard what your brother Abu Ad-Darda said?' Then I informed him of what Abu Ad-Darda said. He said: 'Abu Ad-Darda spoke the truth. If you wish, we shall narrated to you about the first knowledge to be removed from the people: It is Khushu', soon you will enter the congregational Masjid, but not see any man in it with Khushu'.'"
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ইলমের বিনিময়ে দুনিয়া তালাশ করে।
২৬৫৫. আবুল আশআছ আহমাদ ইবনুল মিকদাম আল-আজালী আল-বাসরী (রহঃ) ... ইবন কা’ব ইবন মালিক তৎপিতা কা’ব ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি এই উদ্দেশ্যে ইলম তালাশ করে যে, সে তা দিয়ে আলিমদের সঙ্গে বিতর্ক করবে বা অজ্ঞ মূর্খদের সামনে বিদ্যা ফলাবে এবং নিজের দিকে মানুষের মনোযোগ আকর্ষণ করবে আল্লাহ্ তা’আলা তাকে জাহান্নামে দাখিল করবেন।
হাসান, মিশকাত ২২৩-২২৫, তা’লীকুর রাগীব ১/৬৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৫৪ [আল মাদানী প্রকাশনী]
হাদিসটি গরীব। এই সুত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইসহাক ইবন ইয়াহইয়া ইবন তালহা হাদীছবিদগণের মতে শক্তিশালী রাবী নন। স্মরণশক্তির বিষয়ে তার সমালোচনা রয়েছে।
باب مَا جَاءَ فِيمَنْ يَطْلُبُ بِعِلْمِهِ الدُّنْيَا
حَدَّثَنَا أَبُو الأَشْعَثِ، أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ الْعِجْلِيُّ الْبَصْرِيُّ حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ، حَدَّثَنِي ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ طَلَبَ الْعِلْمَ لِيُجَارِيَ بِهِ الْعُلَمَاءَ أَوْ لِيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ أَوْ يَصْرِفَ بِهِ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ أَدْخَلَهُ اللَّهُ النَّارَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَإِسْحَاقُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ لَيْسَ بِذَاكَ الْقَوِيِّ عِنْدَهُمْ تُكُلِّمَ فِيهِ مِنْ قِبَلِ حِفْظِهِ .
Narrated Ibn Ka'b bin Malik:
from his father that he heard the Messenger of Allah (ﷺ) saying: "Whoever seeks knowledge to contend with the scholars, or to use it to argue with the fools, and to have people's faces turn towards him, then he shall be admitted to the Fire."
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ইলমের বিনিময়ে দুনিয়া তালাশ করে।
২৬৫৬. আলী ইবন নাসর ইবন আলী (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি আল্লাহ্ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে ইলম অর্জন করে সে যেন জাহান্নামকেই তার আবাস বানিয়ে নেয়। যঈফ, ইবনু মাজাহ ২৫৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৫৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে জাবির (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া রাবী আয়্যূব সাখতিয়ানীর এ হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
باب مَا جَاءَ فِيمَنْ يَطْلُبُ بِعِلْمِهِ الدُّنْيَا
حَدَّثَنَا عَلِيُّ بْنُ نَصْرِ بْنِ عَلِيٍّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ الْهُنَائِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ أَيُّوبَ السِّخْتِيَانِيِّ، عَنْ خَالِدِ بْنِ دُرَيْكٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ تَعَلَّمَ عِلْمًا لِغَيْرِ اللَّهِ أَوْ أَرَادَ بِهِ غَيْرَ اللَّهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ " . وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَيُّوبَ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .
Narrated Ibn 'Umar:
that the Prophet (ﷺ) said: "Whoever learns knowledge for other than (the sake of) Allah, or intends by it other than Allah, then let him take his seat in the Fire."
পরিচ্ছেদঃ শ্রুত ইলম প্রচারে উৎসাহ দান।
২৬৫৭. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... আবদুর রহমান ইবন আবান উছমান তৎপিতা আবান ইবন উছমান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার যায়দ ইবন ছাবিত (রাঃ) মারওয়ানের কাছ থেকে দুপুরের সময় বের হয়ে এলেন। আমরা নিজেদের মধ্যে বললামঃ কোন বিষয়ে জিজ্ঞাসার উদ্দেশ্যেই মারওয়ান এই সময় তাঁর কাছে খবর পাঠিয়েছিল, আমরা উঠে দাঁড়ালাম এবং বিষয়টি সম্পর্কে তাঁর কাছে জিজ্ঞাসা করলাম।
তিনি বললেনঃ হ্যাঁ, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শুনেছি এমন কিছু বিষয়ে আমাকে তিনি জিজ্ঞাসা করেছিলেন। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ সেই ব্যক্তিকে আল্লাহ্ তা’আলা আনন্দোজ্জ্বল করুন যে ব্যক্তি আমার নিকট থেকে হাদীস শুনেছে এবং তা অন্যের নিকট পৌঁছানো পর্যন্ত সংরক্ষণ করেছে। জ্ঞান বহনকারী অনেকেই তার চেয়ে বড় জ্ঞানীর নিকট জ্ঞান পৌঁছে দিতে পারে। অনেক জ্ঞান বহনকারী ব্যক্তি নিজে প্রজ্ঞাবান নয়।
সহীহ, ইবনু মাজাহ ২৩০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৫৬ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবদুল্লাহ্ ইবন মাসঊদ, মুআয ইবন জাবাল, জুবায়র ইবন মুতইম, আবুদ্ দারদা ও আনাস (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। যায়দ ইবন ছাবিত (রাঃ) বর্ণিত হাদীসটি হাসান।
باب مَا جَاءَ فِي الْحَثِّ عَلَى تَبْلِيغِ السَّمَاعِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا عُمَرُ بْنُ سُلَيْمَانَ، مِنْ وَلَدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبَانَ بْنِ عُثْمَانَ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ خَرَجَ زَيْدُ بْنُ ثَابِتٍ مِنْ عِنْدِ مَرْوَانَ نِصْفَ النَّهَارِ قُلْنَا مَا بَعَثَ إِلَيْهِ فِي هَذِهِ السَّاعَةِ إِلاَّ لِشَيْءٍ سَأَلَهُ عَنْهُ فَقُمْنَا فَسَأَلْنَاهُ فَقَالَ نَعَمْ سَأَلَنَا عَنْ أَشْيَاءَ سَمِعْنَاهَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا حَدِيثًا فَحَفِظَهُ حَتَّى يُبَلِّغَهُ غَيْرَهُ فَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ وَرُبَّ حَامِلِ فِقْهٍ لَيْسَ بِفَقِيهٍ " . وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَمُعَاذِ بْنِ جَبَلٍ وَجُبَيْرِ بْنِ مُطْعِمٍ وَأَبِي الدَّرْدَاءِ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ زَيْدِ بْنِ ثَابِتٍ حَدِيثٌ حَسَنٌ .
Narrated 'Abdur-Rahman bin Aban bin 'Uthman:
from his father who said: "Zaid bin Thabit left to go to Marwan during the middle of the day. We said: 'He did not send for him [during] this hour except to ask him about something.' So we got up to ask him, and he said: 'Yes, he asked us about something we heard from the Messenger of Allah (ﷺ). I heard the Messenger of Allah (ﷺ) saying: "May Allah gladden a man who hears a Hadith from us, so he memorizes it until he conveys it to someone else. Perhaps he carries Fiqh to one who is more understanding than him, and perhaps the one who carries the Fiqh is not a Faqih."
পরিচ্ছেদঃ শ্রুত ইলম প্রচারে উৎসাহ দান।
২৬৫৮. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... আবদুর রহমান ইবন আবদুল্লাহ্ ইবন মাসঊদ তৎপিতা আবদুল্লাহ্ ইবন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, আল্লাহ্ তা’আলা সেই ব্যক্তিকে আনন্দোজ্জ্বল করুন যে ব্যক্তি আমার নিকট থেকে কিছু হাদীস শুনেছি। অনন্তর যেভাবে যা শুনেছে যথাযথভাবে তা পৌঁছে দেয়। এমন বহু ব্যক্তি যার কাছে পৌঁছান সে শ্রবণকারী অপেক্ষা ও অধিক (হাদীস) সংরক্ষণকারী হয়ে থাকে।
সহীহ, ইবনু মাজাহ ২৩২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৫৭ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الْحَثِّ عَلَى تَبْلِيغِ السَّمَاعِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا شَيْئًا فَبَلَّغَهُ كَمَا سَمِعَ فَرُبَّ مُبَلَّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رَوَاهُ عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ .
Narrated Simak bin Hard:
"I heard 'Abdur-Rahman bin 'Abdullah bin Mas'ud narrating from his father who said: 'I heard the Messenger of Allah (ﷺ) saying: 'May Allah gladden a man who hears something from us, so he conveys it as he heard it. Perhaps the one it is conveyed to is more understanding than the one who heard it.'"
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি মিথ্যা আরোপ করার ভয়াবহতা।
২৬৫৯. আবু হিশাম রিফাঈ (রহঃ) ...... আবদুল্লাহ্ ইবন মাসঊদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ইচ্ছা করে আমর প্রতি মিথ্যা আরোপ করসসে জাহান্নামকে তার আবাস বানিয়ে নিক। [মুতাওাতির সুত্রে] ইবনু মাজাহ ৩০, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৫৯ [আল মাদানী প্রকাশনী]
باب مَا جَاءَ فِي تَعْظِيمِ الْكَذِبِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
حَدَّثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ " .
Narrated 'Abdullah [bin Mas'ud]:
that the Messenger of Allah (ﷺ) said: "Whoever lies upon me, then let him take his seat in the Fire."
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি মিথ্যা আরোপ করার ভয়াবহতা।
২৬৬০. ইসমাঈল ইবন মূসা আল-ফাযারী ইবন বিনতিস্ সুদ্দী (রহঃ) ..... আলী ইবন আবী তালিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আমার প্রতি মিথ্যারোপ করবে না। কেননা আমার প্রতি যে ব্যক্তি মিথ্যারোপ করবে সে জাহান্নামে দাখিল হবে।
সহীহ, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৬০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ বকর, উমর, উছমান, যুবায়র, সাঈদ ইবন যায়দ, আবদুল্লাহ্ ইবন আমর, আনাস, জাবির, ইবন আব্বাস, আবূ সাঈদ, আমর ইবন আবাসা, উকবা ইবন আমির, মুআবিয়া, বুরায়দা, আবূ মূসা, আবূ উমামা, আবদুল্লাহ্ ইবন আমর মুকান্না’ আওস ছাকাফী (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।’
আলী ইবন আবী তালিব (রাঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ। আবদুর রহমান ইবন মাহদী (রহঃ) বলেন, মানসূর ইবন মু’তামার (রহঃ) হলেন কুফাবাসীদের মধ্যে সবচেয়ে বেশী নির্ভরযোগ্য রাবী। ওয়াকী (রহঃ) বলেন, রিবঈ ইবন খিরাশ ইসলাম অবস্থায় একটিও মিথ্যা বলেন নি।
باب مَا جَاءَ فِي تَعْظِيمِ الْكَذِبِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الْفَزَارِيُّ ابْنُ بِنْتِ السُّدِّيِّ، حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ مَنْصُورِ بْنِ الْمُعْتَمِرِ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَكْذِبُوا عَلَىَّ فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَىَّ يَلِجُ فِي النَّارِ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَالزُّبَيْرِ وَسَعِيدِ بْنِ زَيْدٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَنَسٍ وَجَابِرٍ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي سَعِيدٍ وَعَمْرِو بْنِ عَبَسَةَ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ وَمُعَاوِيَةَ وَبُرَيْدَةَ وَأَبِي مُوسَى الْغَافِقِيِّ وَأَبِي أُمَامَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَالْمُنْقَعِ وَأَوْسٍ الثَّقَفِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ أَثْبَتُ أَهْلِ الْكُوفَةِ . وَقَالَ وَكِيعٌ لَمْ يَكْذِبْ رِبْعِيُّ بْنُ حِرَاشٍ فِي الإِسْلاَمِ كِذْبَةً
Narrated 'Ali bin Abi Talib:
that the Messenger of Allah (ﷺ) said: "Do not lie upon me, for indeed whoever lies upon me, he will be admitted into the Fire."
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি মিথ্যা আরোপ করার ভয়াবহতা।
২৬৬১. কুতায়বা (রহঃ) ..... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ বা আমার যতদূর মনে পড়ে ’’স্বেচ্ছায়’’ কথাটিও বলেছেন-সে যেন জাহান্নামে তার ঘর তৈরী করে নয়।
সহীহ, মুতাওয়াতির, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৬১ [আল মাদানী প্রকাশনী]
যুহরী-আনাস ইবন মালিক (রাঃ) সূত্রে বর্ণিত হিসাবে এই হাদীসটি হাসান-সহীহ গারীব। এই হাদীসটি আনাস (রাঃ) এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সূত্রে বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي تَعْظِيمِ الْكَذِبِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ كَذَبَ عَلَىَّ - حَسِبْتُ أَنَّهُ قَالَ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ بَيْتَهُ مِنَ النَّارِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الزُّهْرِيِّ عَنْ أَنَسٍ
Narrated Anas bin Malik:
that the Messenger of Allah (ﷺ) said: "Whoever lies upon me" - I think he said - "purposely, then let him take his seat in the Fire."
পরিচ্ছেদঃ মিথ্যা মনে করার পরও যদি কেউ হাদীস রিওয়ায়ত করে।
২৬৬২. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ..... মুগীরা ইবন শু’বা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি আমার নিকট থেকে কোন হাদীস বর্ণনা করে অথচ সে জানে যে, এটি মিথ্যা, তবে সে দুই মিথ্যাদীর একজন। সহীহ, আয-যঈফার ভুমিকা ১/১২, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৬২ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে আলী ইবন আবূ তালিব এবং সামুরা (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদীসটি হাসান-সহীহ। শু’বা (রহঃ) এই হাদীসটি আবদুর রহমান ইবন আবু লায়লা-সামুরা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আ’মাশ ও ইবন আবূ লায়লা (রহঃ) রিওয়ায়ত করেছেন হাকাম-আবদুর রহমান ইবন আবূ লায়লা-আলী (রাঃ) সূত্রে বর্ণিত হাদীসটি যেন অধিক সহীহ।
ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন, আমি আবূ মুহাম্মাদ আবদুল্লাহ্ ইবন আবদুর রহামন (রহঃ)-কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস- ’’কেউ যদি আমার নিকট থেকে কোন হাদীস বর্ণনা করে অথচ সে জানে যে তা মিথ্যা তবে সে হল দুই মিথ্যাবাদীর একজন’’ -সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। বলেছিলাম, কেউ যদি কোন হাদীস বর্ণনা করে এবং সে এই কথা জানে যে, এটির সনদ ভুল। তবে কি এর উপর এই হাদীসটি যদি কেউ মুসনাদ রূপে বর্ণনা করে অথবা তার সনদের মাঝে কোন উলট-পালট করে ফেলে, তবে কি তা এই হাদীসের অন্তর্ভুক্ত হবে?
তিনি বললেন, না। এই হাদীসটির মর্ম হল, কেউ যদি কোন হাদীস বর্ণনা করে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটির কোন ভিত্তি আছে বলে জানা না থাকা সত্ত্বেও তা বিবৃত করে তবে আমার আশংকা হয় যে, তা এই হাদীসের অন্তর্ভূক্ত হবে।
باب مَا جَاءَ فِيمَنْ رَوَى حَدِيثًا، وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حَدَّثَ عَنِّي حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبِينَ " . وَفِي الْبَابِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَسَمُرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى شُعْبَةُ عَنِ الْحَكَمِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ سَمُرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم هَذَا الْحَدِيثَ وَرَوَى الأَعْمَشُ وَابْنُ أَبِي لَيْلَى عَنِ الْحَكَمِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ عَلِيٍّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَأَنَّ حَدِيثَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ سَمُرَةَ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ أَصَحُّ . قَالَ سَأَلْتُ أَبَا مُحَمَّدٍ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم " مَنْ حَدَّثَ عَنِّي حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبِينَ " . قُلْتُ لَهُ مَنْ رَوَى حَدِيثًا وَهُوَ يَعْلَمُ أَنَّ إِسْنَادَهُ خَطَأٌ أَيَخَافُ أَنْ يَكُونَ قَدْ دَخَلَ فِي حَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَوْ إِذَا رَوَى النَّاسُ حَدِيثًا مُرْسَلاً فَأَسْنَدَهُ بَعْضُهُمْ أَوْ قَلَبَ إِسْنَادَهُ يَكُونُ قَدْ دَخَلَ فِي هَذَا الْحَدِيثِ . فَقَالَ لاَ إِنَّمَا مَعْنَى هَذَا الْحَدِيثِ إِذَا رَوَى الرَّجُلُ حَدِيثًا وَلاَ يُعْرَفُ لِذَلِكَ الْحَدِيثِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَصْلٌ فَحَدَّثَ بِهِ فَأَخَافُ أَنْ يَكُونَ قَدْ دَخَلَ فِي هَذَا الْحَدِيثِ .
Narrated Al-Mughirah bin Shu'bah:
that the Prophet (ﷺ) said: "Whoever narrates a Hadith from me which he knows is a lie, then he is one of the liars."
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ) এর হাদীস সম্পর্কে যা বলা নিষেধ।
২৬৬৩. কুতায়বা (রহঃ) ...... আবূ রাফি’ (রাঃ) থেকে বর্ণনা করেছেন এবং অন্যেরা তা মারফু’রূপে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ তোমাদের কাউকে যেন এমন অবস্থায় না পাই যে, সে সুসজ্জিত আসনে টেক লাগিয়ে বসে থাকবে আর তার কাছে যখন আমার আদিষ্ট কোন বিষয় বা আমার নিষেধ সম্বলিত কোন হাদীস উত্থাপিত হবে সে (তাচ্ছিল্য ভরে) বলবে, আমি তা তা জানি না। আল্লাহর কিতাবে যা পাই আমরা তারই অনুসরণ করব। সহীহ, ইবনু মাজাহ ১৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৬৩ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান। কোন কোন রাবী সুফইয়ান-ইবন মুনকাদির (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুরসালরূপে হাদীসটি বর্ণনা করেছেন, কেউ কেউ সালিম আবূ নাযর-উবায়দুল্লাহ্ ইবন আবূ রাফি’- তৎপিতা আবূ রাফি’ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর বর্ণনা করেছেন। ইবন উওয়ায়না (রহঃ) যখন স্বতন্ত্রভাবে উভয় সনদের উল্লেখ করতেন তখন মুহাম্মাদ ইবন মুনকাদির (রহঃ) এর রিওয়ায়তটিকে সালিম আবূ নাযর (রহঃ) এর রিওয়ায়তটি থেকে সুস্পষ্টভাবে পৃথক করে বর্ণনা করতেন। আর যখন উভয় সনদকে একত্রিত করে রিওয়ায়ত করতেন তখন প্রথমোক্ত ভাবে (২৬৬৩ নং) সনদটির উল্লেখ করতেন। আবূ রাফি’ (রাঃ) ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাওলা (আযাদকৃত গোলাম) তাঁর নাম হল আসলাম।
باب مَا نُهِيَ عَنْهُ أَنْ يُقَالَ عِنْدَ حَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، وَسَالِمٍ أَبِي النَّضْرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي رَافِعٍ، وَغَيْرُهُ، رَفَعَهُ قَالَ " لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ يَأْتِيهِ أَمْرٌ مِمَّا أَمَرْتُ بِهِ أَوْ نَهَيْتُ عَنْهُ فَيَقُولُ لاَ أَدْرِي مَا وَجَدْنَا فِي كِتَابِ اللَّهِ اتَّبَعْنَاهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَرَوَى بَعْضُهُمْ عَنْ سُفْيَانَ عَنِ ابْنِ الْمُنْكَدِرِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً وَسَالِمٍ أَبِي النَّضْرِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَكَانَ ابْنُ عُيَيْنَةَ إِذَا رَوَى هَذَا الْحَدِيثَ عَلَى الاِنْفِرَادِ بَيَّنَ حَدِيثَ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ مِنْ حَدِيثِ سَالِمٍ أَبِي النَّضْرِ وَإِذَا جَمَعَهُمَا رَوَى هَكَذَا . وَأَبُو رَافِعٍ مَوْلَى النَّبِيِّ صلى الله عليه وسلم اسْمُهُ أَسْلَمُ .
Narrated 'Ubaidullah bin Abu Rafi:
from Abu Rafi' and others, from the Prophet (ﷺ) who said: "Let me not find one of you reclining on his couch when a command I ordered, or a prohibition from me comes to him, and he says: 'I do not know. What we find in the Book of Allah, we follow it.'"
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ) এর হাদীস সম্পর্কে যা বলা নিষেধ।
২৬৬৪. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ...... মিকদাম ইবন মা’দীকারিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ খবরদার, হয়ত এমন ব্যক্তির উদ্ভব হবে যে, সে তার সুসজ্জিত আসনে টেক লাগিয়ে বসে থাকবে তখন তার কছে আমার কোন হাদীস পৌছলে সে বলে উঠবে আমাদের এবং তোমাদের মাঝে তো আল্লাহর কিতাবই আছে। এতে আমরা যা হালাল হিসেবে পাব তা হালাল হিসেবে গ্রহণ করব। আর তাতে যা হারাম হিসাবে পাব তা হারাম মনে করব। শুনে রাখ, প্রকৃত অবস্থা হল এই যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহ্ তা’আলা কর্তৃক হারামকৃত বস্তর মতই হারাম। সহীহ, ইবনু মাজাহ ১২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৬৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এই সূত্রে হাদীসটি হাসান-গারীব।
باب مَا نُهِيَ عَنْهُ أَنْ يُقَالَ عِنْدَ حَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنِ الْحَسَنِ بْنِ جَابِرٍ اللَّخْمِيِّ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَ هَلْ عَسَى رَجُلٌ يَبْلُغُهُ الْحَدِيثُ عَنِّي وَهُوَ مُتَّكِئٌ عَلَى أَرِيكَتِهِ فَيَقُولُ بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابُ اللَّهِ فَمَا وَجَدْنَا فِيهِ حَلاَلاً اسْتَحْلَلْنَاهُ وَمَا وَجَدْنَا فِيهِ حَرَامًا حَرَّمْنَاهُ وَإِنَّ مَا حَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَمَا حَرَّمَ اللَّهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
Narrated Al-Miqdam bin Ma'dikarib:
that the Messenger of Allah (ﷺ) said: "Lo! Soon a Hadith from me will be conveyed to a man, while he is reclining on his couch, and he says: 'Between us and you is Allah's Book. So whatever we find in it that is lawful, we consider lawful, and whatever we find in it that is unlawful, we consider it unlawful.' Indeed whatever the Messenger of Allah (ﷺ) made unlawful, it is the same as what Allah made unlawful."
পরিচ্ছেদঃ ইলম লিপিবদ্ধ করা নিষিদ্ধ হওয়া সম্পর্কে।
২৬৬৫. সুফইয়ান ইবন ওয়াকী (রহঃ) ...... আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে (হাদীস) লিপিবদ্ধ করে রাখার অনুমতি চেয়েছিলাম কিন্তু তিনি আমাদের অনুমতি দেননি। সহীহ, মুসলিম ৮/২২৯, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৬৫ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি অন্য সূত্রেও যায়দ ইবন আসলাম (রহঃ) থেকে বর্ণিত হয়েছে। হাম্মাম (রহঃ) এটি যায়দ ইবন আসলাম (রহঃ) থেকে বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ كِتَابَةِ الْعِلْمِ
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ اسْتَأْذَنَّا النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الْكِتَابَةِ فَلَمْ يَأْذَنْ لَنَا . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ أَيْضًا عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ رَوَاهُ هَمَّامٌ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ .
Narrated Abu Sa'eed Al-Khudri:
"We sought permission from the Messenger of Allah (ﷺ) for writing but he did not permit us."
পরিচ্ছেদঃ ইলম লিপিবদ্ধ করার অনুমতি প্রসঙ্গে।
২৬৬৬. কুতায়বা (রহঃ) ...... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক আনসারী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিসে বসতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে হাদীস শুনতেন। হাদীসগুলো তাঁর খুব ভাল লাগত কিন্তু তিনি তা মনে রাখতে পারতেন না। পরে এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তিনি তাঁর অবস্থা বর্ণনা করে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি তো আপনার নিকট থেকে হাদীস শুনি, যা আমার কাছে খুব ভাল লাগে কিন্তু তা আমি মনে রাখতে পারি না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি তোমার ডান হাতের সাহায্য নাও। এ কথা বলার সময় তিনি তাঁর হাত দিয়ে লেখার ইঙ্গিত করলেন।
যঈফ, যঈফা ২৭৬১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৬৬ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটির সনদ তেমন সঠিক নয়। মুহাম্মাদ ইবন ইসমাঈল বুখারী (রহঃ)-কে বলতে শুনেছি যে, (এই হাদীসের) রাবী খালীল ইবন মুররা হাদীস বর্ণনার ক্ষেত্রে মুনকার।
باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِيهِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ الْخَلِيلِ بْنِ مُرَّةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يَجْلِسُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَسْمَعُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْحَدِيثَ فَيُعْجِبُهُ وَلاَ يَحْفَظُهُ فَشَكَا ذَلِكَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَسْمَعُ مِنْكَ الْحَدِيثَ فَيُعْجِبُنِي وَلاَ أَحْفَظُهُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اسْتَعِنْ بِيَمِينِكَ " . وَأَوْمَأَ بِيَدِهِ لِلْخَطِّ . وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ إِسْنَادُهُ لَيْسَ بِذَلِكَ الْقَائِمِ . وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَقُولُ الْخَلِيلُ بْنُ مُرَّةَ مُنْكَرُ الْحَدِيثِ .
Narrated Abu Hurairah:
"There was a man among the Ansar who would sit with the Messenger of Allah (ﷺ), and he would listen to the Ahadith of the Prophet (ﷺ) and he was amazed with them but he could not remember them. So he complained about that to the Messenger of Allah (ﷺ). He said: 'O Messenger of Allah! I listen to your Ahadith and I am amazed but I can not remember them.' So the Messenger of Allah (ﷺ) said: 'Help yourself with your right hand' and he motioned with his hand as if writing.'"
পরিচ্ছেদঃ ইলম লিপিবদ্ধ করা নিষিদ্ধ হওয়া সম্পর্কে।
২৬৬৭. ইয়াহ্ইয়াহ্ ইবন মূসা ও মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার (মক্কা বিজয়ের সময়) খুতবা দিলেন। এরপর আবূ হুরায়রা (রাঃ) হাদীসটির বিষয়বস্তু উল্লেখ করেন। এরপর আবূ শাহ (নামক জনৈক ব্যক্তি) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার জন্য এই ভাষণটি লিখে দেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা আবূ শাহকে এটি লিখে দাও। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আবূ শাহকে এটি লিখে দাও। সহীহ, মুখতাসার বুখারি ৭৬, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৬৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটিতে আরো কথা রয়েছে। এই হাদীসটি হাসান-সহীহ। শায়বান (রহঃ)-ও ইয়াহ্ইয়া ইবন আবূ কাছীর (রহঃ) এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ كِتَابَةِ الْعِلْمِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَطَبَ فَذَكَرَ الْقِصَّةَ فِي الْحَدِيثِ . قَالَ أَبُو شَاهٍ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اكْتُبُوا لأَبِي شَاهٍ " . وَفِي الْحَدِيثِ قِصَّةٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى شَيْبَانُ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ مِثْلَ هَذَا .
Narrated Abu Hurairah:
That the Messenger of Allah (ﷺ) gave an address. So he mentioned a story in the Hadith, and Abu Shah said: 'Have it written for me O Messenger of Allah! So the Messenger of Allah (ﷺ) said: 'Write it for Abu Shah.'"
পরিচ্ছেদঃ ইলম লিপিবদ্ধ করার অনুমতি প্রসঙ্গে।
২৬৬৮. কুতায়বা (রহঃ) ...... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবদুল্লাহ্ ইবন আমর ছাড়া সাহাবীদের মধ্যে কেউ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার চেয়ে বেশী হাদীস সংরক্ষণকারী নেই। কেননা আবদুল্লাহ্ ইবন আমর (হাদীস) লিপিবদ্ধ করতেন আর আমি তা লিপিবদ্ধ করতাম না।
সহীহ, মুখতাসারুল বুখারি ৭৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৬৮ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। ওয়াহব ইবন মুনাবিবহ (রহঃ) তার ভাই থেকে বর্ণনা করার অর্থ তাঁর ভাই হাম্মাম ইবন মুনাব্বিহ থেকে বর্ণনা করা।
باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِيهِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَخِيهِ، وَهُوَ هَمَّامُ بْنُ مُنَبِّهٍ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ لَيْسَ أَحَدٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَكْثَرَ حَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنِّي إِلاَّ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو فَإِنَّهُ كَانَ يَكْتُبُ وَكُنْتُ لاَ أَكْتُبُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَوَهْبُ بْنُ مُنَبِّهٍ عَنْ أَخِيهِ هُوَ هَمَّامُ بْنُ مُنَبِّهٍ .
Narrated Hammam bin Munabbih:
that the heard Abu Hurairah say: "None of the Companions of the Messenger of Allah (ﷺ) narrated more Ahadith from him than me, except 'Abdullah bin 'Amr. For he used to write them down and I did not write."
পরিচ্ছেদঃ বানূ ইসরাঈলের থেকে কোন কিছু বর্ণনা করা।
২৬৬৯. মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রহঃ) ..... আবদুল্লাহ্ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার নিকট থেকে একটি আয়াত হলেও তা প্রচার করবে। বানু ইসরাঈলের বরাতে কথা বর্ণনা করতে পার, এতে কোন দোষ নেই। কিন্তু যে ব্যক্তি আমার উপর স্বেচ্ছায় মিথ্যারোপ করবে সে যেন তার আবাস-ঠিকানা জাহান্নামকে বানিয়ে নেয়। সহীহ, রাওযুন নাযীর ৫৮২, তাখরিজুল ইলম লিআবী খাইসামা ১১৯/৪৫, বুখারি, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৬৯ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-সহীহ। মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) আবদুল্লাহ্ ইবন আমর (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الْحَدِيثِ عَنْ بَنِي إِسْرَائِيلَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنِ ابْنِ ثَوْبَانَ، هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتِ بْنِ ثَوْبَانَ عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ أَبِي كَبْشَةَ السَّلُولِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلاَ حَرَجَ وَمَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ أَبِي كَبْشَةَ السَّلُولِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . وَهَذَا حَدِيثٌ صَحِيحٌ .
Narrated 'Abdullah bin 'Amr:
that the Messenger of Allah (ﷺ) said: "Convey from me, even if it be an Ayah, and narrate from the Children of Isra'il, and there is no harm, And whoever lies upon me purposely, then let him take his seat in the Fire."
পরিচ্ছেদঃ ভাল কাজের পথ প্রদর্শনকারী তা সম্পাদনকারীর মত।
২৬৭০. নাসর ইবন আবদুর রহমান কূফী (রহঃ) ..... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যাক্তি এসে একটি বাহন চাইলে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে তার আরোহণের জন্য কিছু পেলেন না। তাই তিনি অন্য একজনের কাছে পাঠিয়ে দিলেন, ঐ ব্যক্তি তাকে একটি বাহন দিল। পরে সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তা জানালে তিনি বললেনঃ ভাল কাজের পথ প্রদর্শনকারী তা সম্পাদনকারীর মতই।
হাসান সহীহ, সহিহাহ ১১৬০, তা’লিকুর রাগীব ১/৭২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৭০ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে আবূ মাসঊদ ও বুরায়দা (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আনাস (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই হাদীসটি গারীব।
باب مَا جَاءَ الدَّالُّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكُوفِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بَشِيرٍ، عَنْ شَبِيبِ بْنِ بِشْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ يَسْتَحْمِلُهُ فَلَمْ يَجِدْ عِنْدَهُ مَا يَتَحَمَّلُهُ فَدَلَّهُ عَلَى آخَرَ فَحَمَلَهُ . فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ فَقَالَ " إِنَّ الدَّالَّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ وَبُرَيْدَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
Narrated Anas bin Malik:
"A man came to the Prophet (ﷺ) to get a mount, but he (ﷺ) did not have anything to mount him on with him. So he was lead to another person to give him a mount. He came to the Prophet (ﷺ) to inform him about that and he said: 'Whoever leads to good, he is like the one who does it.'"
পরিচ্ছেদঃ ভাল কাজের পথ প্রদর্শনকারী তা সম্পাদনকারীর মত।
২৬৭১. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... আবূ মাসঊদ বাদরী (রাঃ) সূত্রে বর্ণিত যে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি সওয়ারী চাইতে এসে বললঃ আমার বাহনটি তো ধ্বংস হয়ে গেছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ অমুক লোকের কাছে যাও। সে উক্ত লোকটির কাছে গেলে সে তাকে একটি বাহন দিল। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কেউ যদি কোন ভাল কাজের পথ দেখায় তবে ঐ কাজ যে ব্যক্তি নিজে করল তার সমান সে ছওয়াব পাবে। রাবী সন্দেহ প্রকাশ করেছেন যে, রাবী فَاعِلِهِ বলেছেন; না عَامِلِهِ বলেছেন। সহীহ, মুসলিম ৬/৪১, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৭১ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ। আবূ আমর শায়বানী (রহঃ) এর নাম হল সা’দ ইবন আয়াস। আবূ মাসঊদ বাদরী রাদিয়াল্লাহু আনহ-এর নাম হল উকবা ইবন আমর। হাসান ইবন আলী খাল্লাল (রহঃ) আবূ মাসঊদ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে। তবে এতে সন্দেহাতীতভাবে مِثْلُ أَجْرِ فَاعِلِهِ কথাটির উল্লেখ রয়েছে।
باب مَا جَاءَ الدَّالُّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَنْبَأَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ، يُحَدِّثُ عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتَحْمِلُهُ فَقَالَ إِنَّهُ قَدْ أُبْدِعَ بِي . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ائْتِ فُلاَنًا " . فَأَتَاهُ فَحَمَلَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ أَوْ قَالَ عَامِلِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأَبُو عَمْرٍو الشَّيْبَانِيُّ اسْمُهُ سَعْدُ بْنُ إِيَاسٍ وَأَبُو مَسْعُودٍ الْبَدْرِيُّ اسْمُهُ عُقْبَةُ بْنُ عَمْرٍو .
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ أَبِي مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَقَالَ " مِثْلُ أَجْرِ فَاعِلِهِ " . وَلَمْ يَشُكَّ فِيهِ .
Narrated Abu Mas'ud Al-Badri:
that a man came to the Prophet (ﷺ) looking for a mount, he said: 'Mine has been ruined.' So the Messenger of Allah (ﷺ) said: 'Go to so-and-so.' So he went to him and he gave him a mount. The Messenger of Allah (ﷺ) said: 'Whoever leads to good, then for him is the same reward as the one who does it - or - who acts upon it.'"
পরিচ্ছেদঃ ভাল কাজের পথ প্রদর্শনকারী তা সম্পাদনকারীর মত।
২৬৭২. মাহমূদ ইবন গায়লান, হাসান ইবন আলী (রহঃ) ও অন্যান্যরা ... আবূ মূসা আশআরী (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা সুপারিশ কর এবং ছওয়াব হাসিল কর। আল্লাহ্ তা’আলা তো তাঁর নবীর যবানে যা চান তারই ফয়সালা করবেন। সহীহ, সহিহাহ ১৪৪৬, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৭২ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ। বুরায়দ (রহঃ) এর কুনিয়াত হল আবূ বুরদা। তিনি কূফী এবং হাদীস বর্ণনার ক্ষেত্রে বিশ্বস্ত। তাঁর থেকে শু’বা ছাওরী এবং সুফইয়ান ইবন উওয়ায়না (রহঃ)-ও হাদীস রিওয়ায়ত করেছেন।
باب مَا جَاءَ الدَّالُّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " اشْفَعُوا وَلْتُؤْجَرُوا وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا شَاءَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَبُرَيْدٌ يُكْنَى أَبَا بُرْدَةَ أَيْضًا وَهُوَ كُوفِيٌّ ثِقَةٌ فِي الْحَدِيثِ رَوَى عَنْهُ شُعْبَةُ وَالثَّوْرِيُّ وَابْنُ عُيَيْنَةَ .
Narrated Abu Musa Al-Ash'ari:
that the Prophet (ﷺ) said: "Intercede, and you will be rewarded, and Allah will fulfill what He wills upon the tongue of His Prophet."
পরিচ্ছেদঃ ভাল কাজের পথ প্রদর্শনকারী তা সম্পাদনকারীর মত।
২৬৭৩. মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... আবদুল্লাহ্ ইবন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে কাউকেই অন্যায়ভাবে হত্যা করা হয় তার খুনের হিস্যা আদম পুত্র (কাবিল) এর উপরও গিয়ে বর্তাবে। কারণ সেই সর্বপ্রথম হত্যার প্রথা চালু করে।
সহীহ, ইবনু মাজাহ ২৬১৬, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৭৩ [আল মাদানী প্রকাশনী]
রাবী আবদুর রাযযাক أَسَنَّ الْقَتْلَ এর পরিবর্তে سَنَّ الْقَتْلَ বলেছেন। এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ الدَّالُّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَعَبْدُ الرَّزَّاقِ، عَنْ سُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ نَفْسٍ تُقْتَلُ ظُلْمًا إِلاَّ كَانَ عَلَى ابْنِ آدَمَ كِفْلٌ مِنْ دَمِهَا وَذَلِكَ لأَنَّهُ أَوَّلُ مَنْ أَسَنَّ الْقَتْلَ " . وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ " سَنَّ الْقَتْلَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Narrated 'Abdullah bin Mas'ud:
that the Messenger of Allah (ﷺ) said: "No soul is wrongfully taken except that some of the burden of its blood is upon the son of Adam, because he was the first to institute murder."
পরিচ্ছেদঃ হিদায়াত বা গুমরাহীর দিকে আহ্বানকারীর আহ্বান অনুসৃত হলে।
২৬৭৪. আলী ইবন হুজর (রহঃ) ...... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি কোন হেদায়াতের কাজের প্রতি আহবান করে তবে তার অনুসরণকারী সকলের ছওয়াবের সমান ছওয়াব তারও হবে। এতে তাদের ছওয়াবের মধ্যে কোনরূপ ঘাটতি হবে না। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি গুমরাহীর দিকে ডাকে তবে যারা তার অনুসরণ করবে তাদের সকলের গুনাহের সমান গুনাহ্ তারও হবে। এতে তাদের গুনাহ্ থেকে কিছু হ্রাস পাবে না।
সহীহ, ইবনু মাজাহ ২০৬, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৭৪ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন) এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِيمَنْ دَعَا إِلَى هُدًى فَاتُّبِعَ أَوْ إِلَى ضَلاَلَةٍ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ يَتَّبِعُهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلاَلَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ يَتَّبِعُهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Narrated Abu Hurairah:
that the Messenger of Allah (ﷺ) said: "Whoever calls to guidance, then he receives the reward similar to the reward of whoever follows him, without that diminishing anything from their rewards. And whoever calls to misguidance, then he receives of sin similar to the sins of those who followed him, without that diminishing anything from their sins."
পরিচ্ছেদঃ হিদায়াত বা গুমরাহীর দিকে আহ্বানকারীর আহ্বান অনুসৃত হলে।
২৬৭৫. আহমদ ইবন মানী’ (রহঃ) ...... ইবন জারীর ইবন আবদুল্লাহ্ তৎপিতা জারীর ইবন আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি কোন ভাল কাজের প্রচলন করে আর তা অনুসৃত হয়, তবে তার কাজের ছওয়াব তো সে পাবেই উপরন্তু যারা তার অনুসরণ করেছে তাদের ছওয়াবের সমান ছওয়াবও পাবে। কিন্তু তাতে অনুসরণকারীদের ছওয়াবের মধ্যে কোন ঘাটতি হবে না। আর যদি কেউ কোন মন্দ কাজের প্রচলন ঘটায় এবং যদি তা অনুসৃত হয় তবে তার উপর নিজের গুনাহ এবং যারা তার অনুসরণ করেছেন তাদের সকলের গুনাহের দায়িত্বও বর্তাবে। কিন্তু এতে অনুসরণকারীদের নিজের গুনাহের মধ্যে কোন ঘাটতি হবে না।
সহীহ, ইবনু মাজাহ ২০৩, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৭৫ [আল মাদানী প্রকাশনী]
এই বিষয়ে হুযায়ফা (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সহীহ। জারীর ইবন আবদুল্লাহ্ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সূত্রে অনুরূপ বর্ণিত আছে।
এই হাদীসটি মুনযির ইবন জারীর ইবন আবদুল্লাহ্ তৎপিতা জারীর ইবন আবদুল্লাহ্ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং উবায়দুল্লাহ্ ইবন জারীর তৎপিতা জারীর (রাঃ) সূত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِيمَنْ دَعَا إِلَى هُدًى فَاتُّبِعَ أَوْ إِلَى ضَلاَلَةٍ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا الْمَسْعُودِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنِ ابْنِ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَنَّ سُنَّةَ خَيْرٍ فَاتُّبِعَ عَلَيْهَا فَلَهُ أَجْرُهُ وَمِثْلُ أُجُورِ مَنِ اتَّبَعَهُ غَيْرَ مَنْقُوصٍ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ سَنَّ سُنَّةَ شَرٍّ فَاتُّبِعَ عَلَيْهَا كَانَ عَلَيْهِ وِزْرُهُ وَمِثْلُ أَوْزَارِ مَنِ اتَّبَعَهُ غَيْرَ مَنْقُوصٍ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا " . وَفِي الْبَابِ عَنْ حُذَيْفَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوُ هَذَا . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنِ الْمُنْذِرِ بْنِ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَقَدْ رُوِيَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ جَرِيرٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيْضًا .
Narrated Ibn Jarir bin 'Abdullah:
from his father that the Messenger of Allah (ﷺ) said: "Whoever starts a good tradition which is followed, then for him is a reward, and the likes of their rewards of whoever follows him, there being nothing diminished from their rewards. And whoever starts a bad tradition which is followed, then for him is the sin, and the likes of the sins of whoever follows him, there being nothing diminished from their sins."
পরিচ্ছেদঃ সুন্নাত দৃঢ়ভাবে অবলম্বন করা এবং বিদআত থেকে দূরে থাকা।
২৬৭৬. আলী ইবন হুজর (রহঃ) ..... ইরবায ইবন সারিয়া (রাঃ) বলেনঃ একদিন ফজরের সালাতের পর রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক উচ্চাঙ্গের নসীহত করলেন যে, তাতে আমাদের চক্ষু থেকে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল এবং অন্তর ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ল। তখন এক ব্যক্তি বললেনঃ এতো বিদায়ী ব্যক্তির মত নসীহত, ইয়া রাসূলাল্লাহ্! আপনি আমাদের উপর কি অসিয়্যাত করে যাচ্ছেন?
তিনি বললেন, তোমাদের আমি আল্লাহকে ভয় করার অসিয়্যাত করছি। যদি হাবশী গোলমও আমীর নিযুক্ত হয় তবুও তার প্রতি অনুগত থাকবে, তার নির্দেশ শুনবে। তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা বহু বিরোধ প্রত্যক্ষ করবে। তোমরা সাবধান থাকবে নতুন নতুন বিষয়ে লিপ্ত হওয়া থেকে। কারণ তা হল গুমরাহী। তোমাদের মধ্যে যে ব্যক্তি ঐ যুগ পাবে তার কর্তব্য হল আমার সুন্নাত এবং হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদীনের সুন্নাতের উপর অবিচল থাকা। এগুলো তোমরা চোয়ালের দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে।
সহীহ, ইবনু মাজাহ ৪২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৭৬ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ। ছাওর ইবন ইয়ায়িদ (রহঃ) ... ইরবায ইবন সারিয়া (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। হাসান ইবন আলী খাল্লাল প্রমূখ (রহঃ) ইরবায ইবন সারিয়া (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেন। এ সনদে হাসান ইবন খাল্লাল প্রমূখ আমাদের নিকট বর্ণনা করেছেন।
ইরবায ইবন সারিয়া (রাঃ) এর কুনিয়ত হল আবূ নাজীহ। হুজর ইবন হুজর ... ইরবায ইবন সারিয়া (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي الأَخْذِ بِالسُّنَّةِ وَاجْتِنَابِ الْبِدَعِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ، عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ، قَالَ وَعَظَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا بَعْدَ صَلاَةِ الْغَدَاةِ مَوْعِظَةً بَلِيغَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقَالَ رَجُلٌ إِنَّ هَذِهِ مَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ " أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ عَبْدٌ حَبَشِيٌّ فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ يَرَى اخْتِلاَفًا كَثِيرًا وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُورِ فَإِنَّهَا ضَلاَلَةٌ فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَعَلَيْهِ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
وَقَدْ رَوَى ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ، عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا . حَدَّثَنَا بِذَلِكَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ وَغَيْرُ وَاحِدٍ قَالُوا حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَالْعِرْبَاضُ بْنُ سَارِيَةَ يُكْنَى أَبَا نَجِيحٍ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ حُجْرِ بْنِ حُجْرٍ عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .
Narrated Al-'Irbad bin Sariyah:
"One day after the morning Salat, the Messenger of Allah (ﷺ) exhorted us to the extent that the eyes wept and the hearts shuddered with fear. A man said: 'Indeed this is a farewell exhortation. [So what] do you order us O Messenger of Allah?' He said: 'I order you to have Taqwa of Allah, and to listen and obey, even in the case of an Ethiopian slave. Indeed, whomever among you lives, he will see much difference. Beware of the newly invented matters, for indeed they are astray. Whoever among you sees that, then he must stick to my Sunnah and the Sunnah of the rightly guided Khulafa', cling to it with the molars.'"
পরিচ্ছেদঃ সুন্নাত দৃঢ়ভাবে অবলম্বন করা এবং বিদআত থেকে দূরে থাকা।
২৬৭৭. আবদুল্লাহ্ ইবন আবদুর রহমান (রহঃ) ..... কাছীর ইবন আবদুল্লাহ্ তৎপিতা তৎপিতামহ আমর ইবন আওফ (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল ইবন হারিছ (রাঃ)-কে বলেছিলেনঃ জেনে রাখ। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ্! কি জেনে রাখব? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যে ব্যক্তি এমন কোন সুন্নত যিন্দা করবে, যা আমার পর লুপ্ত হয়ে গিয়েছিল, তদনুসারে যারা আমল করবে তাদের ছওয়াবের অনুরূপ ছওয়াব ঐ ব্যক্তির (যিন্দাকারীর) হবে। তবে তাদের ছওয়াব থেকে কিছু হ্রাস করা হবে না। আর যে ব্যক্তি কোন গুমরাহীর বিদ’আত প্রচলন করে তার উপর আল্লাহ্ ও তাঁর রাসূল সন্তুষ্ট নন, তার উপর যারা চলবে তাদের সকলের গুনাহর সমপরিমাণ গুনাহ ঐ ব্যক্তির উপরও বর্তাবে। কিন্তু এতে তাদের গুনাহ্ থেকে কোন কিছু হ্রাস হবে না। যঈফ, ইবনু মাজাহ ২১০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৭৭ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান। এ মুহাম্মাদ ইবন উয়ায়না (রহঃ) হলেন, মিস্সীসী শামী। কাছীর ইবন আবদুল্লাহ্ এর পিতা আবদুল্লাহ্ হলেন ইবন আমর ইবন আওফ মুযানী রাদিয়াল্লাহু আনহ।
باب مَا جَاءَ فِي الأَخْذِ بِالسُّنَّةِ وَاجْتِنَابِ الْبِدَعِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَرْوَانَ بْنِ مُعَاوِيَةَ الْفَزَارِيِّ، عَنْ كَثِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِبِلاَلِ بْنِ الْحَارِثِ " اعْلَمْ " . قَالَ مَا أَعْلَمُ يَا رَسُولَ اللَّهِ قَالَ " اعْلَمْ يَا بِلاَلُ " . قَالَ مَا أَعْلَمُ يَا رَسُولَ اللَّهِ قَالَ " أَنَّهُ مَنْ أَحْيَا سُنَّةً مِنْ سُنَّتِي قَدْ أُمِيتَتْ بَعْدِي فَإِنَّ لَهُ مِنَ الأَجْرِ مِثْلَ مَنْ عَمِلَ بِهَا مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنِ ابْتَدَعَ بِدْعَةَ ضَلاَلَةٍ لاَ يَرْضَاهَا اللَّهُ وَرَسُولُهُ كَانَ عَلَيْهِ مِثْلُ آثَامِ مَنْ عَمِلَ بِهَا لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ أَوْزَارِ النَّاسِ شَيْئًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَمُحَمَّدُ بْنُ عُيَيْنَةَ هُوَ مِصِّيصِيٌّ شَامِيٌّ وَكَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ هُوَ ابْنُ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيُّ .
Narrated Narrated Kathir bin 'Abdullah [and he is Ibn 'Amr bin 'Awf Al-Musani]:
narrated from his father, from his grandfather that the Prophet (ﷺ) said to Bilal bin Al-Harith: "Know." He said: "I am ready to know O Messenger of Allah!" He (ﷺ) said: "That indeed whoever revives a Sunnah from my Sunnah which has died after me, then for him is a reward similar to whoever acts upon it without diminishing anything from their rewards. And whoever introduces an erroneous innovation which Allah is not pleased with, nor His Messenger, then he shall receive sins similar to whoever acts upon it, without that diminishing anything from the sins of the people.'"
পরিচ্ছেদঃ সুন্নাত দৃঢ়ভাবে অবলম্বন করা এবং বিদআত থেকে দূরে থাকা।
২৬৭৮. মুসলিম ইবন হাতিম আনসারী বাসরী (রহঃ) .... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে বৎস! যদি তুমি পার, সকালে ও বিকালে তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ থাকবে না তবে তাই কর। তারপর তিনি বললেন, হে বৎস, এ হল আমার রীতি। যে ব্যক্তি আমার রীতি যিন্দা করল সে যেন আমাকে যিন্দা করল। আর যে আমাকে যিন্দা করল সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। যঈফ, মিশকাত ১৭৫, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৭৮ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটিতে একটি দীর্ঘ ঘটনা আছে।
হাদীসটি এই সূত্রে হাসান-গারীব। মুহাম্মাদ ইবন আবদুল্লাহ্ আনসারী (রহঃ) ছিকাহ রাবী। তাঁর পিতা আবদুল্লাহ্ও ছিকাহ। আলী ইবন যায়দ (রহঃ)-ও সত্যবাদী। কিন্তু তিনি অনেক সময় যে হাদীসটিকে অন্যরা মওকূফ রূপে বর্ণনা করেছেন তিনি তা মারফূ’রূপে বর্ণনা করেন, মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ)-কে বলতে শুনেছি যে, আবূল ওয়ালীদ (রহঃ) বলেন, শু’বা (রহঃ) বলেছেন, আলী ইবন যায়দ আমাদের হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি অনেক বেশী মারফু’রূপে রিওয়ায়ত করতেন। সাঈদ ইবনুল মুসায়্যাব (রহঃ) এই দীর্ঘ হাদীসটি ছাড়া অন্য কোন হাদীস আনাস (রাঃ) থেকে সরাসরি রিওয়ায়ত করেছেন বলে আমাদের জানা নেই। আব্বাদ ইবন মায়সারা মিনকারী (রহঃ) এই হাদীসটিকে আলী ইবন যায়দ (রহঃ) এর সরাসরি বরাতে আনাস (রাঃ) থেকে বর্ণনা করেছেন। এতে তিনি সাঈদ ইবন মুসায়্যাব (রহঃ) এর মাধ্যমে উল্লেখ করেননি।
এই বিষয়টি সম্পর্কে আমি মুহাম্মাদ ইবন ইসমাঈল বুখারী (রহঃ) এর সঙ্গে আলোচনা করেছি। কিন্তু তিনি এটি সম্পর্কে তাঁর অজ্ঞতা প্রকাশ করলেন এবং আনাস (রাঃ) থেকে সরাসরি সাঈদ ইবনুল মুসায়্যাব (রহঃ) এর এটি বা অন্য কোন রিওয়ায়ত আছে বলেও তিনি জানেন না।
আনাস ইবন মালিক (রাঃ) ৯৩ হিজরীতে ইনতিকাল করেছেন। আর সাঈদ ইবনুল মুসায়্যাব (রহঃ) এর দু’বছর পর ৯৫ হিজরীতে মারা যান।
باب مَا جَاءَ فِي الأَخْذِ بِالسُّنَّةِ وَاجْتِنَابِ الْبِدَعِ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ حَاتِمٍ الأَنْصَارِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا بُنَىَّ إِنْ قَدَرْتَ أَنْ تُصْبِحَ وَتُمْسِيَ لَيْسَ فِي قَلْبِكَ غِشٌّ لأَحَدٍ فَافْعَلْ " . ثُمَّ قَالَ لِي " يَا بُنَىَّ وَذَلِكَ مِنْ سُنَّتِي وَمَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي . وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ " . وَفِي الْحَدِيثِ قِصَّةٌ طَوِيلَةٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ ثِقَةٌ وَأَبُوهُ ثِقَةٌ وَعَلِيُّ بْنُ زَيْدٍ صَدُوقٌ إِلاَّ أَنَّهُ رُبَّمَا يَرْفَعُ الشَّىْءَ الَّذِي يُوقِفُهُ غَيْرُهُ . قَالَ وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ بَشَّارٍ يَقُولُ قَالَ أَبُو الْوَلِيدِ قَالَ شُعْبَةُ حَدَّثَنَا عَلِيُّ بْنُ زَيْدٍ وَكَانَ رَفَّاعًا وَلاَ نَعْرِفُ لِسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَنَسٍ رِوَايَةً إِلاَّ هَذَا الْحَدِيثَ بِطُولِهِ . وَقَدْ رَوَى عَبَّادُ بْنُ مَيْسَرَةَ الْمِنْقَرِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ عَنْ أَنَسٍ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ . قَالَ أَبُو عِيسَى وَذَاكَرْتُ بِهِ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ فَلَمْ يَعْرِفْهُ وَلَمْ يُعْرَفْ لِسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَنَسٍ هَذَا الْحَدِيثُ وَلاَ غَيْرُهُ وَمَاتَ أَنَسُ بْنُ مَالِكٍ سَنَةَ ثَلاَثٍ وَتِسْعِينَ وَمَاتَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ بَعْدَهُ بِسَنَتَيْنِ مَاتَ سَنَةَ خَمْسٍ وَتِسْعِينَ .
Narrated Anas bin Malik:
"The Messenger of Allah (ﷺ) said to me: 'O my son! If you are capable of (waking up in) the morning and (ending) the evening, while there is nothing of deception in your heart for anything, then do so.' Then he said to me: 'O my son! That is from my Sunnah. Whoever revives my Sunnah then he has loved me. And whoever loved me, he shall be with me in Paradise.'"
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ) যে বিষয়সমূহ নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা।
২৬৭৯. হান্নাদ (রহঃ) ..... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি যে বিষয়ে তোমাদের না বলি, সে বিষয়ে তোমরা আমাকেও ছেড়ে রাখ। আর যখন কোন বিষয় আমি তোমাদের বলি তখন তোমরা তা আমার নিকট থেকে গ্রহণ করে নিবে। নবীদের সঙ্গে বেশি প্রশ্ন ও বিরোধের কারণেই তোমাদের পূর্ববর্তী উম্মতরা ধ্বংস হয়েছে। সহীহ, ইবনু মাজাহ ১,২, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৭৯ [আল মাদানী প্রকাশনী]
(আবু ঈসা বলেন)এই হাদীসটি হাসান-সহীহ।
باب فِي الاِنْتِهَاءِ عَمَّا نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اتْرُكُونِي مَا تَرَكْتُكُمْ فَإِذَا حَدَّثْتُكُمْ فَخُذُوا عَنِّي فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
Narrated Abu Hurairah:
that the Messenger of Allah (ﷺ) said: "Leave me with what I left you. When I narrated a Hadith to you, then take it from me. The people before you were only destroyed by their excessive questioning and disagreeing with their Prophets."
পরিচ্ছেদঃ মদীনার আলিম সম্পর্কে।
২৬৮০. হাসান ইবন সাব্বাহ আল বাযযার ও ইসহাক ইবন মূসা আনসারী (রহঃ) ..... আবূ হুরায়রা (রাঃ) থেকে মারফূ’ রিওয়ায়ত হিসাবে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অচিরেই লোকেরা ইলম তালাশে তাদের উটের উপর চড়ে সফর করবে। কিন্তু তারা মদীনার আলিম অপেক্ষা বেশী জ্ঞানী আর কাউকে পাবে না।
সহীহ, মিশকাত ২৪৬, তা’লীক আলা তানকীল ১/৩৮৫, যইফা ৪৮৩৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৮০ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-সহীহ। এটি হল ইবন উয়ায়না (রহঃ) এর বরাতে বর্ণিত রিওয়ায়ত। ইবন উয়ায়না (রহঃ) এই প্রসঙ্গে বলেনঃ মদীনার এই আলিম হলেন মালিক ইবন আনাস। ইসহাক ইবন মূসা (রহঃ) বলেন, ইবন উয়ায়না (রহঃ) কে এও বলতে শুনেছি যে, মদীনার এই আলিম হলেন, উমর ইবনুল খাত্তাব (রাঃ) এর বংশধর দুনিয়া বিমুখ আবদুল আযীয ইবন আবদুল্লাহ্ (রহঃ)। ইমাম তিরমিযী (রহঃ) বলেনঃ ইয়াহ্ইয়া ইবন মূসা (রহঃ) কে বলতে শুনেছি যে, আবদুর রাযযাক (রহঃ) বলেছেনঃ এই আলিম হলেনঃ মালিক ইবন আনাস।
باب مَا جَاءَ فِي عَالِمِ الْمَدِينَةِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ، وَإِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رِوَايَةً " يُوشِكُ أَنْ يَضْرِبَ النَّاسُ، أَكْبَادَ الإِبِلِ يَطْلُبُونَ الْعِلْمَ فَلاَ يَجِدُونَ أَحَدًا أَعْلَمَ مِنْ عَالِمِ الْمَدِينَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَهُوَ حَدِيثُ ابْنِ عُيَيْنَةَ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُيَيْنَةَ أَنَّهُ قَالَ فِي هَذَا سُئِلَ مَنْ عَالِمُ الْمَدِينَةِ فَقَالَ إِنَّهُ مَالِكُ بْنُ أَنَسٍ . وَقَالَ إِسْحَاقُ بْنُ مُوسَى سَمِعْتُ ابْنَ عُيَيْنَةَ يَقُولُ هُوَ الْعُمَرِيُّ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْعَزِيزَ الزَّاهِدُ . وَسَمِعْتُ يَحْيَى بْنَ مُوسَى يَقُولُ قَالَ عَبْدُ الرَّزَّاقِ هُوَ مَالِكُ بْنُ أَنَسٍ . وَالْعُمَرِيُّ هُوَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْعَزِيزِ مِنْ وَلَدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ .
Narrated Abu Salih reported a narration from Abu Hurairah:
"It shall soon be that people are beating the livers of camels (meaning that they are hastening and traveling upon them) seeking knowledge. But they will not find anyone more knowledgeable than a scholar of Al-Madinah."
পরিচ্ছেদঃ ইবাদতের উপর ফিকহের (দীনী ইলমের) ফযীলত।
২৬৮১. মুহাম্মাদ ইবন ইসমাঈল (রহঃ) ..... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একজন ফকীহ শয়তানের উপর এক হাজার আবেদের চেয়েও গুরুতর। মাওযূ, ইবনু মাজাহ ২২২, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৮১ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি গারীব। ওয়ালীদ ইবন মুসলিমের রিওয়ায়ত হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
باب مَا جَاءَ فِي فَضْلِ الْفِقْهِ عَلَى الْعِبَادَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ جَنَاحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَقِيهٌ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْوَلِيدِ بْنِ مُسْلِمٍ .
Narrated Ibn 'Abbas:
that the Messenger of Allah (ﷺ) said: "The Faqih is harder on Ash-Shaitan than a thousand worshipers."
পরিচ্ছেদঃ ইবাদতের উপর ফিকহের (দীনী ইলমের) ফযীলত।
২৬৮২. মাহমূদ ইবন খিদাশ বাগদাদী (রহঃ) ..... কায়স ইবন কাসীর (রহঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আবুদ দারদা রাদিয়াল্লাহু আনহু-এর নিকট মদীনা থেকে এক ব্যক্তি এল। তিনি তখন দামেশকে ছিলেন। তিনি (লোকটিকে) জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কি জন্য এসেছে?
লোকটি বললঃ একটি হাদীসের জন্য। আমার কাছে খবর পৌঁছে যে, এই হাদীসটি আপনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়ত করে থাকেন।
তিনি বললেনঃ অন্য কোন প্রয়োজনে তুমি আস নি?
লোকটি বললঃ না।
তিনি বললেনঃ কোন ব্যবসার উদ্দেশ্যে আসনি?
লোকটি বললঃ না, বরং আমি একমাত্র ঐ হাদীসটির অন্বেষণে এসেছি।
তখন তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি ইলম তালাশের উদ্দেশ্যে পথ চলে আল্লাহ্ তা’আলা এর দ্বারা তাকে জান্নাতের পথে পরিচালিত করেন।
ইলম অন্বেষণকারীর সন্তুুষ্টির জন্য ফিরিশতাগণও তাদের পাখা নামিয়ে দেন। আসমানে যা কিছু আছে এবং যমিনে যা কিছু আছে, এমনকি পানির মৎস্য পর্যন্ত আলিমের জন্য ইস্তিগফার করে। একজন আবেদের উপর একজন আলিমের ফযীলত সেরূপ যেরূপ নক্ষত্রপুঞ্জের উপর চাঁদের ফযীলত। আলিমগণ হলেন আম্বিয়া কিরামের ওয়ারিছ। নবীগণ তো মীরাছ হিসাবে দীনার বা দিরহাম রেখে যান না। তাঁরা মীরাছ হিসাবে রেখে যান ইলম, যে ব্যক্তি তা গ্রহণ করল সে তো পূর্ণ হিস্যা লাভ করল। সহীহ, ইবনু মাজাহ ২২৩, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৮২ [আল মাদানী প্রকাশনী]
আসিম ইবন রাজা ইবন হায়াওয়া (রহঃ)-এর রিওয়ায়ত ছাড়া এই হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আমার মতে এই সনদ মুত্তাসিল নয়। মাহমূদ ইবন খিদাশ (রহঃ) হাদীসটি এই ভাবেই আমাদের কাছে বর্ণনা করেছেন।
এই হাদীসটি আসিম ইবন রাজা ইবন হায়াওয়া (রহঃ) দাঊদ ইবন আমীন-কাছীর ইবন কায়ছ-আবু্দ্ দারদা (রাঃ) সূত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। এই সনদটি মাহমূদ ইবন খিদাশ (রহঃ) এর রিওয়ায়ত অপেক্ষা অধিক সহীহ।
باب مَا جَاءَ فِي فَضْلِ الْفِقْهِ عَلَى الْعِبَادَةِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خِدَاشٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ رَجَاءِ بْنِ حَيْوَةَ، عَنْ قَيْسِ بْنِ كَثِيرٍ، قَالَ قَدِمَ رَجُلٌ مِنَ الْمَدِينَةِ عَلَى أَبِي الدَّرْدَاءِ وَهُوَ بِدِمَشْقَ فَقَالَ مَا أَقْدَمَكَ يَا أَخِي فَقَالَ حَدِيثٌ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَمَا جِئْتَ لِحَاجَةٍ قَالَ لاَ . قَالَ أَمَا قَدِمْتَ لِتِجَارَةٍ قَالَ لاَ . قَالَ مَا جِئْتَ إِلاَّ فِي طَلَبِ هَذَا الْحَدِيثِ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ سَلَكَ طَرِيقًا يَبْتَغِي فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَإِنَّ الْمَلاَئِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الأَرْضِ حَتَّى الْحِيتَانُ فِي الْمَاءِ وَفَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ إِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الأَنْبِيَاءِ إِنَّ الأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلاَ دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَ بِهِ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ " . قَالَ أَبُو عِيسَى وَلاَ نَعْرِفُ هَذَا الْحَدِيثَ إِلاَّ مِنْ حَدِيثِ عَاصِمِ بْنِ رَجَاءِ بْنِ حَيْوَةَ وَلَيْسَ هُوَ عِنْدِي بِمُتَّصِلٍ هَكَذَا حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خِدَاشٍ بِهَذَا الإِسْنَادِ . وَإِنَّمَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ عَاصِمِ بْنِ رَجَاءِ بْنِ حَيْوَةَ عَنِ الْوَلِيدِ بْنِ جَمِيلٍ عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ مَحْمُودِ بْنِ خِدَاشٍ وَرَأَى مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ هَذَا أَصَحَّ .
Narrated Qais bin Kathir:
"A man from Al-Madinah came to Abu Ad-Darda when he was in Dimashq. So he said: 'What brings you O my nephew?' He replied: 'A Hadith reached me which you have narrated from the Messenger of Allah (ﷺ).' He said: 'You did not come for some need?' He said: 'No.' He said: 'Did you come for trade?' He said: 'No, I did not come except seeking this Hadith.' So he said: 'Indeed, I heard the Messenger of Allah (ﷺ) saying: "Whoever takes a path upon which he seeks knowledge, then Allah makes a path to Paradise easy for him. And indeed the angels lower their wings in approval to the one seeking knowledge. Indeed forgiveness is sought for the knowledgeable one by whomever is in the heavens and whomever is in the earth, even the fish in the waters. And superiority of the scholar over the worshiper is like the superiority of the moon over the rest of the celestial bodies. Indeed the scholars are the heirs of the Prophets, and the Prophets do not leave behind Dinar or Dirham. The only legacy of the scholars is knowledge, so whoever takes from it, then he has indeed taken the most able share.
পরিচ্ছেদঃ ইবাদতের উপর ফিকহের (দীনী ইলমের) ফযীলত।
২৬৮৩. হান্নাদ (রহঃ) ..... ইয়াযীদ ইবন সালামা জু’ফী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বলেছিলামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি তো আপনার নিকট থেকে বহু হাদীস শুনে থাকি কিন্তু আমার আশংকা হয় যে, শেষ কথা প্রথম অংশকে ভুলিয়ে দিবে। সুতরাং আমাকে এমন একটি কলেমা বলুন যার মধ্যে সবকিছুই শামিল রয়েছে। তিনি বললেনঃ যা তুমি জান সে ব্যাপারে তুমি আল্লাহ্ কে ভয় করে চলবে। যঈফ, যঈফা ১৬৯৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৮৩ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি মুত্তাসিল নয়। আমার কাছে এটি মুরসাল। আমার মতে ইবন আশওয়া’ (রহঃ) ইয়াযীদ ইবন সালামা (রাঃ) এর সাক্ষাৎ পান নি। ইবন আশওয়া-এর নাম সাঈদ ইবন আশওয়া’।
باب مَا جَاءَ فِي فَضْلِ الْفِقْهِ عَلَى الْعِبَادَةِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنِ ابْنِ أَشْوَعَ، عَنْ يَزِيدَ بْنِ سَلَمَةَ الْجُعْفِيِّ، قَالَ قَالَ يَزِيدُ بْنُ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ سَمِعْتُ مِنْكَ، حَدِيثًا كَثِيرًا أَخَافُ أَنْ يُنْسِيَنِي، أَوَّلَهُ آخِرُهُ فَحَدِّثْنِي بِكَلِمَةٍ تَكُونُ جِمَاعًا . قَالَ " اتَّقِ اللَّهَ فِيمَا تَعْلَمُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ وَهُوَ عِنْدِي مُرْسَلٌ . وَلَمْ يُدْرِكْ عِنْدِي ابْنُ أَشْوَعَ يَزِيدَ بْنَ سَلَمَةَ وَابْنُ أَشْوَعَ اسْمُهُ سَعِيدُ بْنُ أَشْوَعَ .
Narrated Ibn Ashwa:
from Yazid bin Salamah Al-Ju'fi, he said: "Yazid bin Salamah 'O Messenger of Allah! I heard so many narrations from you that I am afraid the last of them will cause me to forget the first of them. So narrate a statement to me that will encompass them.' So he said: 'Have Taqwa of Allah with what you learn.'"
পরিচ্ছেদঃ ইবাদতের উপর ফিকহের (দীনী ইলমের) ফযীলত।
২৬৮৪. আবূ কুরায়ব (রহঃ) ...... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দু’টো বিষয় এমন আছে কোন মুনাফিকের মাঝে যার একত্রিত হওয়া সম্ভব নয়। সুন্দর চরিত্র আর দীনের প্রজ্ঞা। সহীহ, মিশকাত তাহকিক ছানী ২১৯, সহিহাহ ২৭৮, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৮৪ [আল মাদানী প্রকাশনী]
এ হাদীসটি গারীব। খালাফ ইবন আয়্যূব আমিরী (রহঃ) এর সূত্র ছাড়া আওফ (রহঃ) এর রিওয়ায়ত হিসাবে এই হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আর আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনুল আলা (রহঃ) ব্যতীত তার বরাতে আর কাউকে রিওয়ায়ত করতে দেখিনি। খালাফ ইবন আয়্যুব কেমন ব্যক্তি তা-ও আমাদের জানা নেই।
باب مَا جَاءَ فِي فَضْلِ الْفِقْهِ عَلَى الْعِبَادَةِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا خَلَفُ بْنُ أَيُّوبَ الْعَامِرِيُّ، عَنْ عَوْفٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَصْلَتَانِ لاَ تَجْتَمِعَانِ فِي مُنَافِقٍ حُسْنُ سَمْتٍ وَلاَ فِقْهٌ فِي الدِّينِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَلاَ نَعْرِفُ هَذَا الْحَدِيثَ مِنْ حَدِيثِ عَوْفٍ إِلاَّ مِنْ حَدِيثِ هَذَا الشَّيْخِ خَلَفِ بْنِ أَيُّوبَ الْعَامِرِيِّ وَلَمْ أَرَ أَحَدًا يَرْوِي عَنْهُ غَيْرَ أَبِي كُرَيْبٍ مُحَمَّدِ بْنِ الْعَلاَءِ وَلاَ أَدْرِي كَيْفَ هُوَ
Narrated Abu Hurairah:
that the Messenger of Allah (ﷺ) said: "Two things will not be together in a hypocrite: Good manners, and Fiqh in the religion."
পরিচ্ছেদঃ ইবাদতের উপর ফিকহের (দীনী ইলমের) ফযীলত।
২৬৮৫. মুহাম্মাদ ইবন আবদুল আ’লা (রহঃ) ..... আবূ উমামা আল-বাহিলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দুই ব্যক্তির কথা উল্লেখ করা হল- একজন আবদ্ আর একজন আলিম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ একজন আবদের উপর একজন আলিমের ফযীলত। তোমাদের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তির তুলনায় আমার ফযীলতের ন্যায়।
এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেনঃ আল্লাহ্ তা’আলা নিজে এবং তাঁর ফিরিশতাগণ, আসমান ও যমীনের সব অধিবাসী এমনকি গর্তের পিপীলিকা ও (পানির) মাছ পর্যন্ত মানুষকে কল্যাণপ্রসূ শিক্ষকের (আলিমের) জন্য অবশ্যই দু’আ করে থাকেন।
সহীহ, মিশকাত তাহকিক ছানী ২১৩, তা’লীকুর রাগীব ১/৬০, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৮৫ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি হাসান-গারীব-সহীহ। ইমাম তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ আম্মার হুসায়ন ইবন হুরায়ছ খুযাঈ (রহঃ)-কে বলতে শুনেছি যে, ফুযায়াল ইবন ইয়ায বলেছেনঃ একজন আমলদার শিক্ষক আলিমকে আকাশ রাজ্যে মহান বলে আখ্যায়িত করা হয়।
باب مَا جَاءَ فِي فَضْلِ الْفِقْهِ عَلَى الْعِبَادَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا الْقَاسِمُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاَنِ أَحَدُهُمَا عَابِدٌ وَالآخَرُ عَالِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ " . ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالأَرْضِ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . قَالَ سَمِعْتُ أَبَا عَمَّارٍ الْحُسَيْنَ بْنَ حُرَيْثٍ الْخُزَاعِيَّ يَقُولُ سَمِعْتُ الْفُضَيْلَ بْنَ عِيَاضٍ يَقُولُ عَالِمٌ عَامِلٌ مُعَلِّمٌ يُدْعَى كَبِيرًا فِي مَلَكُوتِ السَّمَوَاتِ .
Narrated Abu Umamah Al-Bahili:
"Two men were mentioned before the Messenger of Allah (ﷺ). One of them a worshiper, and the other a scholar. So the Messenger of Allah (ﷺ) said: 'The superiority of the scholar over the worshiper is like my superiority over the least of you.' Then the Messenger of Allah (ﷺ) said: 'Indeed Allah, His Angels, the inhabitants of the heavens and the earths - even the ant in his hole, even the fish - say Salat upon the one who teaches the people to do good.'"
পরিচ্ছেদঃ ইবাদতের উপর ফিকহের (দীনী ইলমের) ফযীলত।
২৬৮৬. উমর ইবন হাফস শায়বানী বাসরী (রহঃ) ... আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুমিন জান্নাতে না যাওয়া পর্যন্ত কখনও কোন ভাল কথা শোনা থেকে পরিতৃপ্ত হয় না। যঈফ, মিশকাত ২১৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৮৬ [আল মাদানী প্রকাশনী]
এই হাদিসটি হাসান সহীহ।
باب مَا جَاءَ فِي فَضْلِ الْفِقْهِ عَلَى الْعِبَادَةِ
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ الشَّيْبَانِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ دَرَّاجٍ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لَنْ يَشْبَعَ الْمُؤْمِنُ مِنْ خَيْرٍ يَسْمَعُهُ حَتَّى يَكُونَ مُنْتَهَاهُ الْجَنَّةُ " . هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
Narrated Abu Sa'eed Al-Khudri:
that the Messenger of Allah (ﷺ) said: "The believer will never be satisfied with the good he hears, until he ends up in Paradise."
পরিচ্ছেদঃ ইবাদতের উপর ফিকহের (দীনী ইলমের) ফযীলত।
২৬৮৭. মুহাম্মাদ ইবন উমর ইবন ওয়ালীদ কিন্দী (রহঃ) ...... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হিকমতপূর্ণ কথা মুমিনের হারানো ধন; সুতরাং যে যেখানেই তা পায় সে-ই হবে এর অধিক হকদার। অত্যন্ত দুর্বল, মিশকাত ২১৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৮৭ [আল মাদানী প্রকাশনী]
এই হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। ইবরাহীম ইবন ফাযল আল-মাদানী আল-মাখযূমী (রহঃ) হাদীসের ক্ষেত্রে যঈফ।
باب مَا جَاءَ فِي فَضْلِ الْفِقْهِ عَلَى الْعِبَادَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ الْوَلِيدِ الْكِنْدِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْفَضْلِ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْكَلِمَةُ الْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ فَحَيْثُ وَجَدَهَا فَهُوَ أَحَقُّ بِهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَإِبْرَاهِيمُ بْنُ الْفَضْلِ الْمَدَنِيُّ الْمَخْزُومِيُّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ مِنْ قِبَلِ حِفْظِهِ .
Narrated Abu Hurairah:
that the Messenger of Allah (ﷺ) said: "The wise statement is the lost property of the believer, so wherever he finds it, then he is more worthy of it."