পরিচ্ছেদঃ (১) বিভিন্ন দুর্ঘটনা ও অসুস্থতায় ধৈর্যধারণ ও তার প্রতিদান সম্পর্কিত বর্ণনা - মানুষের জন্য ওয়াজিব হলো ভাগ্যের ফায়সালার প্রতি সন্তুষ্ট থাকা
২৮৮১. খাওলা বিনতু কাইস রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমাদের কাছে আসেন, তখন আমি তাঁর কাছে খাদ্য পেশ করি। তিনি সেখানে হাত রাখেন। অতঃপর তিনি সেটাকে গরম অনুভব করেন। তখন তিনি ‘ওয়াও’ বলেন। অতঃপর তিনি বলেন, “আদম সন্তানকে ঠান্ডা পেয়ে বসলে, সে ‘ওয়াও’ বলে আবার গরম পেয়ে বসলেও ‘ওয়াও’ বলে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হামযা বিন আব্দুল মুত্তালিব রাদ্বিয়াল্লাহু আনহু দুনিয়ার ব্যাপারে আলোচনা করেন। তিনি বলেন, “দুনিয়া সবুজ-শ্যামল, সুমিষ্ট। যে ব্যক্তি তা ন্যায় সঙ্গতভাবে গ্রহণ করবে, তাকে তাতে বারাকাহ দেওয়া হবে। অনেক ব্যক্তি আছে এমন, যারা আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পদ স্বেচ্ছাচারিতার সাথে আচরণ করে, কিয়ামতের দিন তার জন্য রয়েছে জাহান্নাম।”[1]
1 - بَابُ مَا جَاءَ فِي الصَّبْرِ وَثَوَابِ الْأَمْرَاضِ والأعراض - ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ لُزُومِ الرِّضَا بِالْقَضَاءِ
2881 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عُمَرَ بْنِ كَثِيرِ بْنِ أَفْلَحَ عَنْ عُبَيْدٍ سَنُوطَا عَنْ خَوْلَةَ بِنْتِ قَيْسٍ قَالَتْ: أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَّبْتُ إِلَيْهِ طَعَامًا فَوَضَعَ يَدَهُ فِيهِ فَوَجَدَهُ حَارًّا فَقَالَ: (حَسٍّ) وَقَالَ: (ابْنُ آدَمَ إِنَّ أَصَابَهُ بردٌ قَالَ: حَسٍّ وَإِنَّ أَصَابَهُ حرٌّ قَالَ: حَسٍّ) ثُمَّ تَذَاكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ الدُّنْيَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الدُّنْيَا خَضِرَةٌ حُلْوَةٌ فَمَنْ أَخَذَهَا بِحَقِّهَا بُورِكَ لَهُ فِيهَا ورُبَّ مُتَخَوِّضٍ فِيمَا شَاءَتْ نَفْسُهُ فِي مَالِ اللَّهِ وَمَالِ رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهُ النار يوم القيامة)
الراوي : خَوْلَة بِنْت قَيْسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2881 | خلاصة حكم المحدث: حسن صحيح ـ ((الصحيحة)) (1592).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ১৫৯২)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তির জীবনে উদ্দেশ্য পরিপন্থী বিষয় আসবে, তখন তার জন্য ওয়াজিব হলো তাতে অসন্তুষ্ট না হওয়া
২৮৮২. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দশ বছর খেদমত করেছি। তিনি আমাকে কখনো বলেননি, “তুমি এমনটা কেন করলে?” এবং এটাও বলেননি, “তুমি কেন এমনটা করোনি?”[1]
ذِكْرُ مَا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنْ تَرْكِ التَّسَخُطِّ عِنْدِ وُرُودِ ضِدِ الْمُرَادِ فِي الْحَالِ عليه
2882 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ بْنِ عَمْرِو بْنِ آدَمَ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى عَنْ أَبِي عَامِرٍ الْخَزَّازِ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: خَدَمْتُ رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ فَمَا قَالَ لِي: لِمَ فَعَلْتَ كَذَا ولم تَفْعَلْ كذا.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2882 | خلاصة حكم المحدث: صحيح ـ ((مختصر الشمائل)) (296): م، وسيأتي بلفظ آخر (7135).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ২৯৬)
পরিচ্ছেদঃ আমরা যেদিকে ইশারা করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
২৮৮৩. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দশ বছর খেদমত করেছি। তিনি আমাকে কখনো ‘উফ্’ শব্দটি বলেননি। তিনি আমাকে বলেননি, “তুমি এটা এটা কেন করনি?” এবং এটাও বলেননি, “তুমি কেন এটা এটা করোনি?”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يَدُلُّ عَلَى صِحَّةِ مَا أومأنا إليه
2883 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخٍ أَخْبَرَنَا سَلَّامُ بْنُ مِسْكِينٍ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ أَنَسٍ قَالَ:
خَدَمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشَرَ سِنِينَ فَمَا قَالَ لِي: أُفٍّ قَطُّ وَلَا قَالَ لِي: أَلَا صَنَعْتَ كَذَا وَكَذَا ولِمَ تصنعُ كَذَا وَكَذَا؟
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2883 | خلاصة حكم المحدث: صحيح ـ ((مختصر الشمائل)) (296): م، وسيأتي بلفظ آخر (7135).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুশ শামাইল: ২৯৬)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি দুনিয়ায় বিপদগ্রস্থ হলে তার প্রতি ধৈর্য ধারণ করার নির্দেশ প্রসঙ্গে বর্ণনা
২৮৮৪. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার কবরের পাশে ক্রন্দনরত এক মহিলার পাশ দিয়ে অতিক্রম করেন। তিনি তাকে বলেন, “ওহে মহিলা, ধৈর্যধারণ করো।” তখন সেই মহিলা বললো, “আপনি জানেন না, আমার কী বিপদ!” তারপর সেই মহিলাকে বলা হলো, “ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” অতঃপর সেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমি আপনাকে চিনতে পারি নাই!”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالصَّبْرِ لِمَنْ أُصِيبَ بِمُصِيبَةٍ فِي الدنيا
2884 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ حَمَّادٍ سَجَّادَةُ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُيَيْنَةَ عَنْ شُعْبَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مرَّ بِامْرَأَةٍ عِنْدَ قبرٍ تَبْكِي فَقَالَ: (يَا هَذِهِ اصْبِرِي) فَقَالَتْ: إِنَّكَ لَا تَدْرِي مَا مُصَابِي فَقِيلَ لَهَا بَعْدَ ذَلِكَ: هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَتْهُ فقالت: لم أعرفك.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2884 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الجنائز)) (22)، ق أتم منه.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল জানাইয: ২২)
পরিচ্ছেদঃ সুখে শুকরিয়া আদায়কারী আর বিপদে ধৈর্য ধারণকারী মুসলিমের জন্য কল্যাণ সাব্যস্তকরণ
২৮৮৫. সুহাইব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুমিন ব্যক্তির ব্যাপারটি বড়ই বিস্ময়কর। তার সমস্ত বিষয়ই কল্যাণকর। যদি তাকে সুখ-স্বচ্ছলতা পেয়ে বসে, তবে সে শুকরিয়া করে, আর যদি তাকে দুঃখ-কষ্ট পেয়ে বসে, তবে সে ধৈর্য ধারণ করে। আর এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। এই ব্যাপারটি মুমিন ছাড়া আর কারো ক্ষেত্রে ঘটে না।”[1]
ذِكْرُ إِثْبَاتِ الْخَيْرِ لِلْمُسْلِمِ الصَّابِرِ عِنْدِ الضَّرَّاء وَالشَّاكِرِ عِنْدَ السَّرَّاء
2885 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخٍ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ صُهَيْبٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إنَّ أمرَهُ كُلَّهُ خَيْرٌ إِنْ أَصَابَتْهُ سرَّاء شَكَرَ وَإِنَّ أصابتهُ ضَرَّاء صَبَرَ وَكَانَ خَيْرًا لَهُ وليس ذلك لأحد إلا للمؤمن)
الراوي : صُهَيْب | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2885 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (147): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৪৭)
পরিচ্ছেদঃ মানুষের জন্য জরুরী হলো প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করা, যদিও সেই পরীক্ষা ছোট হয়
২৮৮৬. খাব্বাব বিন আরাত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবার ছায়ায় চাদর মাথায় দিয়ে শুয়ে ছিলেন এমন সময় আমরা তাঁর কাছে আসলাম। এসময় আমরা মুশরিকদের থেকে কঠিন আচরণের শিকার হচ্ছিলাম। ফলে তখন আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দু‘আ করবেন না?” তখন রাসূল ক্রোধান্বিত, মুখমন্ডল লাল অবস্থায় বসলেন, অতঃপর তিনি বললেন, “তোমাদের পূর্ববর্তী যুগের লোকদের কাছে ঈমানের বাক্য ছেড়ে দেওয়ার দাবী করা হতো, কিন্তু তারা সেই দাবীতে সাড়া দিতেন না। ফলে তার উপর করাত রাখা হতো, অতঃপর তাকে দ্বিখন্ডিত করা হতো। তবুও এটি তাকে দ্বীন থেকে সরাতে পারতো না।
তাদের কাউকে লোহার চিরুনী দিয়ে হাড় থেকে মাংস বা শিরা ছিন্ন করা হতো, তবুও এটি তাকে দ্বীন থেকে সরাতে পারতো না। কিন্তু তোমরা তাড়াহুড়া করছো! অবশ্যই আল্লাহ এই দ্বীনকে বিজয়ী করবেন। এমনকি আরোহী ব্যক্তি সুন‘আ থেকে হাযরামাউত পর্যন্ত সফর করবে, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না এবং তার মেষপালের জন্যও বাঘের ভয় করবে না।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ عَلَى الْمَرْءِ التَّصَبُّر عِنْدَ كُلِّ مِحْنَةٍ يُمْتَحَنُ بِهَا وَإِنْ كَانَتْ تِلْكَ الْمِحْنَةُ شَيْئًا يَسِيرًا
2886 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ بَيَانَ بْنِ بِشْرٍ عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ عَنْ خَبَّابِ بْنِ الْأَرَتِّ قَالَ: أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ وَهُوَ مُتَوَسِّدٌ بُرْدَةً فِي ظِلِّ الْكَعْبَةِ ـ وَقَدْ لَقِينَا مِنَ الْمُشْرِكِينَ شِدَّةً فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَلَا تَدْعُو اللَّهَ لَنَا فَجَلَسَ مُغْضَبًا مُحْمَرًّا وَجْهُهُ فَقَالَ: (إِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ ليُسْأَلُ الْكَلِمَةَ فَمَا يُعطيها فيُوضعُ عَلَيْهِ الْمِنْشَار فيُشقُّ بِاثْنَيْنِ مَا يصرفُهُ ذَاكَ عَنْ دِينِهِ وَإِنْ كَانَ أَحَدُهُمْ ليُمْشَطُ مَا دُونَ عِظَامِهِ مِنْ لَحْمٍ أَوْ عَصَبٍ بِأَمْشَاطِ الْحَدِيدِ وَمَا يَصْرِفُهُ ذَاكَ عَنْ دِينِهِ وَلَكِنَّكُمْ تَعْجَلُونَ ولَيُتِمَّنَّ اللَّهُ هَذَا الْأَمْرَ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ لَا يَخَافُ إِلَّا اللَّهَ وَالذِّئْبَ على غنمه)
الراوي : خَبَّاب بْن الْأَرَتِّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2886 | خلاصة حكم المحدث: صحيح ـ ((صحيح أبي داود)) (2380).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৮০)
পরিচ্ছেদঃ যে ব্যক্তিকে দুনিয়ায় কোন পরীক্ষা দ্বারা পরীক্ষা করা হয়, অতঃপর সে ব্যক্তি ধৈর্য ও শুকরিয়া আদায় করার মাধ্যমে তার মুকাবিলা করবে, তবে তার জন্য দুনিয়াতে তা অপসারিত হওয়া এবং পরকালে তার জন্য সঞ্চিত বদলা প্রাপ্তির আশা করা যায়
২৮৮৭. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহর নাবী আইয়ূব আলাইহিস সালাম ১৮ বছর বিপদে ছিলেন। তাঁর অন্তরঙ্গ দুই ভাই ব্যতীত নিকটের ও দূরের সব আত্নীয় তাঁকে পরিত্যাগ করে। সেই দুই ব্যক্তি তাঁকে সকাল-বিকাল দেখতে আসতেন।
একবার তাদের একজন অপরজনকে বললো, “আল্লাহর কসম, তুমি এটা জানো যে, আইয়ূব আলাইহিস সালাম এমন একটি পাপ করেছেন, যা পৃথিবীবাসীর কেউ করেনি।” তার সঙ্গী জবাবে বলেন, “সেটা কী?” সে বললো, “১৮ বছর ধরে আল্লাহ তাঁর উপর রহম করেননি যে, তিনি তাঁর বিপদ দূর করে দিবেন।”
তারপর সন্ধায় সে ব্যক্তি যখন আইয়ূব আলাইহিস সালামের কাছে যান, তখন তিনি নিজেকে সংবরণ করতে পারেনি। ফলে সে বিষয়টি তাঁকে অবহিত করলে আইয়ূব আলাইহিস সালাম জবাবে বলেন, “তুমি যা বলছো, এরকম কিছু আমার জানা নেই। তবে একটি ব্যাপার আছে, যা আল্লাহ জানেন। সেটা হলো, একবার আমি দুইজন ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলাম। এসময় তারা নিজেদের মাঝে ঝগড়া করছিল আবার আল্লাহর যিকিরও করছিল। তারপর আমি বাড়িতে ফিরে আসি অতঃপর তাদের দুইজনের পক্ষ থেকে আমি কাফ্ফারা আদায় করি। এজন্য যে, তারা অন্যায্যভাবে আল্লাহর যিকির করেছে।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আইয়ূব আলাইহিস সালাম হাজত সারার জন্য বাইরে যেতেন। যখন তিনি বাইরে যেতেন, তখন তাঁর স্ত্রী হাত ধরে তাকে নিয়ে আসতেন। এভাবে একদিন তিনি দেরি করেন। সেখানে আল্লাহ তাঁর প্রতি অহী করেন: ارْكُضْ بِرِجْلِكَ هَذَا مُغْتَسَلٌ بَارِدٌ وَشَرَابٌ (আপনি আপনার পা দ্বারা আঘাত করুন। এটি পানযোগ্য ও গোসলের শীতল পানি।–সূরা সোয়াদ: ৪২)।
হাজত পূরণ করতে গিয়ে আইয়ূব আলাইহিস সালাম দেরি করলে তিনি তাঁর কাছে যান। অতঃপর তিনি দেখতে পান যে, মহান আল্লাহ তার বিপদ দূর করেছেন। তিনি উত্তম আকৃতিতে রয়েছেন। তিনি তাঁকে দেখে বলেন, “ওহে, আল্লাহ আপনাকে বারাকাহ দান করুন। আপনি কি বিপদগ্রস্থ আল্লাহর নাবী আলাইহিস সালামকে দেখেছেন?” আল্লাহর কসম, আমি আপনাকে তাঁর সাথে সবচেয়ে সাদৃশ্যশীল দেখতে পাচ্ছি, যখন তিনি সুস্থ ছিলেন।”
তিনি বলেন, “নিশ্চয়ই আমি সেই নাবী।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আইয়ূব আলাইহিস সালামের দুটি গোলাঘর ছিল; একটি গমের গোলাঘর আরেকটি যবের গোলাঘর। তারপর আল্লাহ দুটি মেঘ পাঠান। একটি মেঘ গমের গোলাঘরের উপর আসে এবং তাতে স্বর্ণ ঢেলে দেন, এমনকি তা পরিপূর্ণ হয়ে যায়। আরেকটি মেঘ যবের গোলাঘরের আসে এবং তাতে রুপা ঢেলে দেন, এমনকি তা পরিপূর্ণ হয়ে যায়।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى مَنِ امتُحن بِمِحْنَةٍ في الدنيا فتلقَّاها بِالصَّبِرِ وَالشُّكْرِ يُرجى لَهُ زَوَالُهَا عَنْهُ فِي الدُّنْيَا مَعَ مَا يُدَّخَرُ لَهُ مِنَ الثَّوَابِ في العقبى
2887 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا نَافِعُ بْنُ يَزِيدَ عَنْ عَقِيلٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم قال: (إن أيوب نبي الله لَبِثَ فِي بَلَائِهِ ثَمَانَ عَشْرَةَ سَنَةً , فرَفَضَهُ الْقَرِيبُ وَالْبَعِيدُ إِلَّا رَجُلَيْنِ مِنْ إِخْوَانِهِ ـ كَانَا مِنْ أَخَصِّ إِخْوَانِهِ ـ كَانَا يَغْدُوَانِ إِلَيْهِ وَيَرُوحَانِ فَقَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ: تَعْلَمُ ـ وَاللَّهِ ـ لَقَدْ أَذْنَبَ أَيُّوبُ ذَنْبًا مَا أَذْنَبَهُ أَحَدٌ مِنَ الْعَالَمِينَ قَالَ لَهُ صَاحِبُهُ: وَمَا ذَاكَ؟ قَالَ: مُنْذُ ثَمَانَ عَشْرَةَ سَنَةً لَمْ يَرْحَمْهُ اللَّهُ فَيَكْشِفُ مَا بِهِ فَلَمَّا رَاحَ إِلَيْهِ لَمْ يَصْبِرِ الرَّجُلُ حَتَّى ذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ أَيُّوبُ: لَا أَدْرِي مَا تَقُولُ غَيْرَ أَنَّ اللَّهَ يَعْلَمُ أَنِّي كُنْتُ أَمُرُّ عَلَى الرَّجُلَيْنِ يَتَنَازَعَانِ فَيَذْكُرَانِ اللَّهَ فَأَرْجِعُ إِلَى بَيْتِي فأُكَفِّرَ عَنْهُمَا كَرَاهِيَةَ أَنْ يُذْكَرَ اللَّهُ إِلَّا فِي حَقٍّ قَالَ: وَكَانَ يَخْرُجُ إِلَى حَاجَتِهِ فَإِذَا قَضَى حَاجَتَهُ أَمْسَكَتِ امْرَأَتُهُ بِيَدِهِ فَلَمَّا كَانَ ذَاتَ يَوْمٍ أَبْطَأَ عَلَيْهَا فَأَوْحَى اللَّهُ إِلَى أَيُّوبَ فِي مَكَانِهِ {ارْكُضْ بِرِجْلِكَ هَذَا مُغْتَسَلٌ بَارِدٌ وَشَرَابٌ} فاستَبْطأْتْهُ فَبَلَغَتْهُ فَأَقْبَلَ عَلَيْهَا قَدْ أَذْهِبِ اللَّهُ مَا بِهِ مِنَ الْبَلَاءِ ـ فَهُوَ أَحْسَنُ مَا كَانَ ـ فَلَمَّا رَأَتْهُ قَالَتْ: أَيْ ـ بَارِكَ اللَّهُ فِيكَ ـ هَلْ رَأَيْتَ نَبِيَّ اللَّهِ ـ هَذَا الْمُبْتَلَى ـ وَاللَّهِ ـ عَلَى ذَلِكَ ـ مَا رَأَيْتُ أَحَدًا كَانَ أَشْبَهَ بِهِ مِنْكَ إِذْ كَانَ صَحِيحًا قَالَ: فَإِنِّي أَنَا هُوَ وَكَانَ لَهُ أندَرانِ: أَنْدَرِ الْقَمْحِ وَأَنْدَرُ الشَّعِيرِ فَبَعَثَ اللَّهُ سَحَابَتَيْنِ فَلَمَّا كَانَتْ إِحْدَاهُمَا عَلَى أَنْدَرِ الْقَمْحِ أَفْرَغَتْ فِيهِ الذَّهَبَ حَتَّى فَاضَتْ وَأَفْرَغَتِ الْأُخْرَى على أندر الشعير الوَرِقَ حتى فاضت)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2887 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (17).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৭)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো বিভিন্ন বিপদাপদ ও পরীক্ষায় নিজেকে মানিয়ে নেওয়া
২৮৮৮. মুআবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বালা-মুসীবত আর পরীক্ষার বস্তু ছাড়া দুনিয়ার আর কোন কিছুই অবশিষ্ট নেই।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يجبُ عَلَى الْمَرْءِ مِنَ تَوْطِينِ النَّفْسِ عَلَى تحمُّل الْمِحَنِ وَالْبَلَايَا
2888 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ قَالَ: حدثنا محمد بن مسكين اليماني قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ بَكْرٍ عَنْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ قَالَ: حدثني أَبُو عَبْدِ رَبٍّ عَنْ مُعَاوِيَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (ما بقي من الدنيا إلا بلاءٌ وفتنةٌ)
الراوي : مُعَاوِيَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2888 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক ‘আলা ইবনে মাজাহ।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো অনাগত বিভিন্ন বিপদাপদ ও পরীক্ষার জন্য নিজেকে প্রস্তত রাখা
২৮৮৯. সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মানুষের মাঝে কারা সবচেয়ে বেশি বালা-মুসীবতে নিপতিত হন?” জবাবে তিনি বলেন, “নাবীগণ আলাইহিমুস সালাম। তারপর যিনি উত্তম ব্যক্তি। তারপর যিনি উত্তম ব্যক্তি। বান্দাকে তার দ্বীন অনুপাতে পরীক্ষা করা হয়। আল্লাহর বান্দাদের বিপদাপদ লেগেই থাকে, এভাবে এক পর্যায়ে বিপদাপদ তাকে এমন অবস্থায় ছেড়ে যায় যে, সে জমিনে হাঁটে, তার উপর আর কোন পাপ অবশিষ্ট থাকে না।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ تَوْطِينِ النَّفْسِ عَلَى تحمُّل مَا يَسْتَقْبِلُهَا مِنَ المحن والمصائب
2889 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَاصِمِ بْنِ بهدَلَةَ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ أشدُّ النَّاسِ بَلَاءً؟ قَالَ: (الْأَنْبِيَاءُ ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ يُبتلى الْعَبْدُ عَلَى حَسَبِ دِينِهِ فَمَا يَبْرَحُ الْبَلَاءُ بِالْعَبْدِ حَتَّى يَدَعَهُ يَمْشِي عَلَى الْأَرْضِ وَمَا عَلَيْهِ خَطِيئَةٌ)
الراوي : سَعْد | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2889 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুল হিসান: ২৮৮৯।)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
২৮৯০. সা‘দ বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মানুষের মাঝে কারা সবচেয়ে বেশি বালা-মুসীবতে নিপতিত হন?” জবাবে তিনি বলেন, “নাবীগণ আলাইহিস সালাম। তারপর যিনি উত্তম ব্যক্তি। তারপর যিনি উত্তম ব্যক্তি। বান্দাকে তার দ্বীন অনুপাতে পরীক্ষা করা হয়। যদি তার দ্বীনদারিতা মজবূত হয়, তবে তার বিপদাপদও কঠিন হয়। আর যদি তার দ্বীনদারিতা হালকা হয়, তবে তাকে তার দ্বীনদারিতা অনুপাতে পরীক্ষা করা হয়। আল্লাহর বান্দাদের বিপদাপদ লেগেই থাকে, এভাবে এক পর্যায়ে বিপদাপদ তাকে এমন অবস্থায় ছেড়ে যায় যে, সে জমিনে হাঁটে, তার উপর আর কোন পাপ অবশিষ্ট থাকে না।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
2890 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَاصِمٍ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً؟ قَالَ: (الأنبياء ثم الأمثل فالأمثل يبتلى الرجل حَسَبِ دِينِهِ فَإِنْ كَانَ دِينُهُ صُلْبًا اشْتَدَّ بَلَاؤُهُ وَإِنْ كَانَ فِي دِينِهِ رقَّةٌ ابتُلي عَلَى حَسَبِ دِينِهِ فَمَا يَبْرَحُ الْبَلَاءُ بِالْعَبْدِ حَتَّى يَتْرُكَهُ يَمْشِي عَلَى الْأَرْضِ وَمَا عَلَيْهِ خطيئة)
الراوي : سَعْد | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2890 | خلاصة حكم المحدث: حسن صحيح ـ ((الصحيحة)) (143).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ১৪৩)
পরিচ্ছেদঃ মানুষকে যখন বিপদাপদ দ্বারা পরীক্ষা করা হয়, তখন তার জন্য জরুরী হলো নিজের মনকে এমন ক্রিয়া-কলাপের দিকে গমন করা থেকে বিরত রাখা, যা আল্লাহকে সন্তুষ্ট করে না; চোখের পানি আর অন্তরের দুঃখ ভারাক্রান্ত হওয়া থেকে বিরত রাখা জরুরী নয়
২৮৯১. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আজ রাতে আমার এক সন্তান জন্ম গ্রহণ করেছে। আমি আমার পিতা ইবরাহিম আলাইহিসের নামে তার নাম রেখেছি। তারপর তিনি তাকে মদীনার একজন কামারের স্ত্রীর কাছে দেন (দুধ পান করানোর জন্য)। অতঃপর তিনি আবূ সাইফ অর্থাৎ সেই ব্যক্তির বাড়িতে যান এমন অবস্থায় যে, সে ব্যক্তি তখন তার হাপরে বাতাস দিচ্ছিলেন। বাড়িটি ধুয়ায় পূর্ণ ছিল।
রাবী বলেন, “আমি দ্রুত হেঁটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগে সেখানে যাই। আমি গিয়ে বলি, “হে আবূ সাইফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসেছেন।” অতঃপর সে ব্যক্তি নিজের কাজ ছেড়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছেলেকে আনতে বললেন। অতঃপর তিনি ছেলেকে জড়িয়ে নিলেন। আল্লাহ যা চান, তা বললেন।
রাবী বলেন, “বাচ্চাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এসময় তাঁর দুই চোখ থেকে অশ্রু ঝরছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “চক্ষু অশ্রু বিসর্জন দেয়। অন্তর দুঃখ ভারাক্রান্ত হয়। তবে আমরা কেবল তা-ই বলি, যা আমাদের প্রভুকে সন্তুষ্ট করে। হে ইবরাহিম, নিশ্চয়ই আমরা তোমার কারণে দুঃখিত!”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الْمَرْءَ عِنْدَمَا امْتُحِنَ بِالْمَصَائِبِ عَلَيْهِ زَجْرُ النَّفْسِ عَنِ الْخُرُوجِ إِلَى مَا لَا يُرْضِي اللَّهَ جَلَّ وَعَلَا دُونَ دَمْعِ الْعَيْنِ وَحُزْنِ الْقَلْبِ
2891 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: (وُلِدَ لِيَ اللَّيْلَةَ غلامٌ فسَمَّيْتُهُ بِأَبِي إِبْرَاهِيمَ) ثُمَّ دَفَعَهُ إِلَى امْرَأَةِ قَيْنٍ بِالْمَدِينَةِ فاتَّبعه فَانْتَهَى إِلَى أَبَى سيفٍ وَهُوَ يَنْفُخُ في كيره والبيت ممتلىء دُخَانًا فَأَسْرَعْتُ الْمَشْيَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا أَبَا سَيْفٍ جَاءَ رَسُولُ اللَّهِ فَأَمْسَكَ فَدَعَا رَسُولُ اللَّهِ بِالصَّبِيِّ فضَمَّهُ إِلَيْهِ وَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ قَالَ: فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدَ ذَلِكَ وَهُوَ يَكِيدُ بِنَفْسِهِ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَيْنَاهُ تَدْمَعُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (تدمعُ الْعَيْنُ وَيَحْزَنُ الْقَلْبُ وَلَا نَقُولُ إِلَّا مَا يُرضي رَبَّنَا وَإِنَّا بِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونون)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2891 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (2493): م.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৪৯৩)
পরিচ্ছেদঃ উপর্যপুরি বালা-মুসীবতের সময় দ্বীনের উপর অটল থাকা জরুরী
২৮৯২. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যে রাতে নৈশভ্রমন করানো হয়, সে রাতে তিনি একটি সুঘ্রাণের পাশ দিয়ে অতিক্রম করেন। তখন তিনি জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, “ হে জিবরীল আলাইহিস সালাম, এই ঘ্রাণটা কিসের?” জবাবে তিনি বলেন, “এটা ফেরআউনের মেয়ের চুল বিন্যাসকারিনী ও তাঁর মেয়ের সুগন্ধি। একবার তিনি ফেরআউনের মেয়ের চুল বিন্যাস করছিলেন, এমন সময় তার হাত থেকে চিরুনী পড়ে যায়। তখন সে (চিরুনী উঠানোর সময়) বিসমিল্লাহ বলে। তখন ফেরআউনের মেয়ে বলে, “আমার বাবা (তোমার আল্লাহ)?” সে জবাবে বলে, “আমার ও তোমার প্রতিপালক হলেন আল্লাহ।” সে আবারো জিজ্ঞেস করে, “আমার বাবা ছাড়া তোমার প্রতিপালক আছে?” সে জবাবে বলে, “হ্যাঁ। তিনি হলেন আল্লাহ।” সে পুনরায় বলে, “এটা আমার বাবাকে বলে দিবো?” সে জবাবে বলে, “হ্যাঁ।”
অতঃপর সে তার বাবাকে ব্যাপারটি জানিয়ে দেয়। অতঃপর ফেরআউন তাকে ডেকে পাঠায়। ফেরআউন তাকে জিজ্ঞেস করে, “আমি ছাড়াও কি তোমার প্রভু আছে?” সে বলে, “হ্যাঁ। আমার এবং আপনার প্রভু আল্লাহ।” অতঃপর ফেরআউন সীসার গর্ত উত্যপ্ত করার নির্দেশ দেয়, ফলে তা উত্যপ্ত করা হলো।
অতঃপর সেই মহিলা ফেরআউনকে বললো, “আপনার কাছে আমার কি কোন প্রয়োজন আছে।” সে বললো, “ঠিক আছে।” তারপর ফেরআউন তার সন্তানদেরকে এক এক করে গর্তে নিক্ষেপ করতে শুরু করে। এভাবে তার দুগ্ধপোষ্য সন্তানের পালা আসে। তখন সেই শিশু বলে, “হে আমার মা, আপনি অটল থাকুন। নিশ্চয়ই আপনি হকের উপর আছেন।”[1]
ذِكْرُ مَا يجبُ عَلَى الْمَرْءِ مِنَ الثَّبَاتِ عَلَى الدِّينِ عِنْدَ تَوَاتُرِ الْبَلَايَا عَلَيْهِ
2892 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ صُلَيْحٍ بِوَاسِطَ حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانَ السُّكَّرِيُّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ لَيْلَةَ أُسريَ بِهِ ـ مَرَّ بِرِيحٍ طَيْبَةٍ فَقَالَ: (يَا جِبْرِيلُ مَا هَذِهِ الرِّيحُ؟ ) قَالَ: هَذِهِ رِيحُ مَاشِطَةِ بِنْتِ فِرْعَوْنَ وَأَوْلَادِهَا بَيْنَمَا هِيَ تَمْشُطُ بِنْتَ فِرْعَوْنَ إِذْ سَقَطَ الْمِدْرَى مِنْ يَدَهَا فَقَالَتْ: بِسْمِ اللَّهِ فَقَالَتْ بِنْتُ فِرْعَوْنَ: أَبِي؟ قَالَتْ: بَلْ رَبِّي وَرَبُّكِ اللَّهُ قَالَتْ: وَإِنَّ لَكَ رَبًا غَيْرَ أَبِي؟ قَالَتْ: نَعَمْ اللَّهُ قَالَتْ: فأُخْبِرُ بِذَلِكَ أَبِي؟ قَالَتْ: نَعَمْ فأخبرتْهُ فَأَرْسَلَ إِلَيْهَا فَقَالَ: أَلَكَ ربٌّ غَيْرِي؟ قَالَتْ: نَعَمْ رَبِّي وربُّكَ اللَّهُ فَأَمَرَ بنُقْرَةٍ مِنْ نُحَاسٍ فأُحميت فَقَالَتْ لَهُ: إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً قَالَ: نَعَمْ قَالَ: فَجَعَلَ يُلقي وَلَدَهَا وَاحِدًا وَاحِدًا حَتَّى انْتَهَوْا إِلَى ولدٍ لَهَا رَضِيعٍ فَقَالَ: يا أُمَّتَاه اثبتي فإنك على الحق.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2892 | خلاصة حكم المحدث: ضعيف ـ ((الضعيفة)) (880) .
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফাহ: ৮৮০)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
২৮৯৩. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে রাতে আমাকে নৈশভ্রমন করানো হয়, সে রাতে আমি একটি সুঘ্রাণের পাশ দিয়ে অতিক্রম করি। তখন আমি জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞেস করি, “হে জিবরীল আলাইহিস সালাম, এই ঘ্রাণটা কিসের?” জবাবে তিনি বলেন, “এটা ফেরআউনের মেয়ের চুল বিন্যাসকারিনীর সুগন্ধি। তিনি ফেরআউনের মেয়ের চুল বিন্যাস করে দিতেন। একদিন তার হাত থেকে চিরুনী পড়ে যায়। তখন সে (চিরুনী উঠানোর সময়) বিসমিল্লাহ বলে। তখন ফেরআউনের মেয়ে বলে, “আমার বাবা (তোমার আল্লাহ)?” সে জবাবে বলে, “আমার প্রতিপালক, তোমার প্রতিপালক এবং তোমার বাবার প্রতিপালন হলেন আল্লাহ।” সে আবারো জিজ্ঞেস করে, “আমার বাবা ছাড়া তোমার প্রতিপালক আছে?” সে জবাবে বলে, “হ্যাঁ। তিনি হলেন আল্লাহ।” সে বললো, “এটা আমার বাবাকে বলে দিবো?” সে জবাবে বলে, “বলো।”
অতঃপর সে তার বাবাকে ব্যাপারটি জানিয়ে দেয়। অতঃপর ফেরআউন জিজ্ঞেস করে, “আমি ছাড়াও কি তোমার কোন প্রভু আছে?” সে জবাবে বলে, “আমার ও আপনার প্রভু, যিনি আসমানে রয়েছেন।” অতঃপর ফেরআউন সীসার গর্ত উত্যপ্ত করে।
অতঃপর সেই মহিলা ফেরআউনকে বললো, “আপনার কাছে আমার প্রয়োজন আছে। সে বললো, “কী তোমার প্রয়োজন?” সেই মহিলা বললো, “আমার চাওয়া হলো আপনি আমার হাড় ও আমার সন্তানের হাড়গুলোকে একত্রে রাখবেন।” ফেরআউন বললো, “ঠিক আছে। নিশ্চয়ই আমাদের উপর তোমার হক রয়েছে। তারপর ফেরআউন তার সন্তানদেরকে এক এক করে গর্তে নিক্ষেপ করতে শুরু করে। সব শেষে ছিল দুগ্ধপোষ্য শিশু। তখন সেই শিশু বললো, “হে আমার মা, নিশ্চয়ই আপনি হকের উপর আছেন।”[1]
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “চারজন ব্যক্তি শৈশবেই কথা বলেছেন। তারা হলেন: (১) ফেরআউনের মেয়ের চুল বিন্যাসকারিনীর মেয়ে, (২) জুরাইযের ঘটনার সাথে সংশ্লিষ্ট শিশু, (৩) ঈসা বিন মারইয়াম আর চতুর্থ জনের নাম আমার মুখস্ত নেই।”
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
2893 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مررتُ ـ لَيْلَةَ أُسري ـ بِي بِرَائِحَةٍ طَيْبَةٍ فَقُلْتُ: مَا هَذَا يَا جِبْرِيلُ؟ ) فَقَالَ: هَذِهِ مَاشِطَةُ بِنْتِ فِرْعَوْنَ كَانَتْ تمشُطُها فَوَقَعَ المشطُ مِنْ يَدَهَا فَقَالَتْ: بِسْمِ اللَّهِ فقالت بنت فرعون: أبي؟ قالت: ربي وَرَبُّ أَبِيكِ قَالَتْ: أَقُولُ لَهُ؟ قَالَتْ: قُولِي فَقَالَتْ فَقَالَ لَهَا: أَلَكِ مِنْ رَبٍّ غَيْرِي؟ قَالَتْ: رَبِّي وربُّكَ الَّذِي فِي السَّمَاءِ قَالَتْ: فَأَحْمَى لَهَا نُقْرةً مِنْ نُحَاسٍ وَقَالَتْ لَهُ: إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً قَالَ: وَمَا حَاجَتُكِ؟ قَالَتْ: حَاجَتِي أَنْ تَجْمَعَ بَيْنَ عِظَامِي وَبَيْنَ عِظَامِ وَلَدِي قَالَ: ذَلِكَ لَكِ لَمَّا لَكِ علينا من الحق فألقى ولدها في النَّقب وَاحِدًا فَوَاحِدًا ـ وَكَانَ آخِرَهُمْ صبيٌّ ـ فَقَالَ: يَا أُمَّتَاهُ فَإِنَّكِ عَلَى الْحَقِّ)
قَالَ ابْنُ عَبَّاسٍ: أَرْبَعَةٌ تكلَّموا وَهُمْ صِغَارٌ: ابْنُ مَاشِطَةِ ابْنَةِ فرعون وصبي جريج وعيسى بن مريم والرابع لا أحفظه.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2893 | خلاصة حكم المحدث: ضعيف ـ ((الضعيفة)) (880) .
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফাহ: ৮৮০)
পরিচ্ছেদঃ মহান আল্লাহ মুসলিম ব্যক্তির জীবনে দুঃখ-কষ্ট ও দুশ্চিন্তার কারণে অনুগ্রহ করে তার পাপসমূহ মোচন করে দেন
২৮৯৪. আবূ হুরাইরা ও আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন মুসলিম ব্যক্তির জীবনে ক্লান্তি, রোগ, দুঃখ, কষ্ট, আঘাত, উদ্বেগ-উৎকন্ঠা, বা কষ্ট আপতিত হয়, এমনকি শরীরে একটি কাঁটা বিদ্ধ হলেও, মহান আল্লাহ এর বদৌলতে তার পাপসমূহ মোচন করে দেন।”[1]
ذِكْرُ تَكْفِيرِ اللَّهِ جَلَّ وَعَلَا بِالْهُمُومِ وَالْأَحْزَانِ ذُنُوبَ الْمَرْءِ الْمُسْلِمِ تفضُّلاً مِنْهُ جَلَّ وَعَلَا عليه
2894 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا أَبُو عَامِرٍ عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يُصِيبُ الْمَرْءَ الْمُؤْمِنَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزنٍ وَلَا غَمٍّ وَلَا أَذًى حَتَّى الشَّوْكَةُ يُشَاكُهَا إِلَّا كفَّر اللَّهُ عَنْهُ بها خطاياه)
الراوي : أَبُو هُرَيْرَةَ وَأَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2894 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (2503): ق.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৫০৩)
পরিচ্ছেদঃ মহান আল্লাহ মুসলিম ব্যক্তির জীবনে দুঃখ-কষ্ট ও দুশ্চিন্তা এমনকি কাঁটা বিদ্ধ হওয়া বা তার চেয়ে বড়/ছোট কোন কষ্টের কারণে অনুগ্রহ করে তার পাপসমূহ মোচন করে দেন এবং তার মর্যাদা বাড়িয়ে দেন
২৮৯৫. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে কোন মুসলিম শরীরে কাঁটা বিদ্ধ হলে বা তারচেয়ে ছোট/বড় কোন কষ্ট পেলে, মহান আল্লাহ এর বদৌলতে তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেন এবং তার একটি পাপ মোচন করে দেন।”[1]
ذِكْرُ تفضُّل اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى الْمُسْلِمِ بحطِّ الْخَطَايَا وَرَفْعِ الدَّرَجَاتِ بِالْأَحْزَانِ وَإِنْ كَانَتْ شَوْكَةً فَمَا فَوْقَهَا
2895 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ: سَمِعْتُ أَبَا وَائِلٍ يُحَدِّثُ عَنْ عَائِشَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (مَا مِنْ مُسْلِمٍ يُشَاكُ شَوْكَةً فَمَا فَوْقَهَا إِلَّا رُفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وحط بها عنه خطيئة)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2895 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الروض)) (819): م.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৮১৯)
পরিচ্ছেদঃ যার উপর একের পর এক বিপদাপদ ও দুঃখ-কষ্ট আপতিত হয়, মহান আল্লাহ তার কল্যাণ চান
২৮৯৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ যার কল্যাণ চান, তাকে তিনি (বিভিন্ন বালা-মুসিবতে) আক্রান্ত করেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী ইবনু আবী সো‘সো‘আহ হলেন মুহাম্মাদ বিন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বিন আবী সো‘সো‘আহ । তিনি মদীনার নেতৃস্থানীয় একজন ব্যক্তিত্ব।”
ذِكْرُ إِرَادَةِ اللَّهِ جَلَّ وَعَلَا الْخَيْرَ بِمَنْ تَوَاتَرَتْ عَلَيْهِ الْمَصَائِبُ وَالْأَحْزَانُ
2896 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنِ ابْنِ أَبِي صَعْصَعَةَ عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُصِبْ مِنْهُ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2896 | خلاصة حكم المحدث: صحيح: خ.
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: ابْنُ أَبِي صَعْصَعَةَ هَذَا: هُوَ مُحَمَّدُ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ مِنْ سَادَاتِ أَهْلِ الْمَدِينَةِ.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৮৯৬)
পরিচ্ছেদঃ এমন হয় যে, কোন বান্দার জন্য আল্লাহর কাছে জান্নাতে অনেক মর্যাদা থাকে, কিন্তু সে দুনিয়াতে বিভিন্ন বালা-মুসিবত ও বিপদাপদ ছাড়া সেই পর্যন্ত পৌঁছতে পারে না
২৮৯৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় কোন ব্যক্তির আল্লাহর নিকট বিশেষ অবস্থান থাকে, কিন্তু সে ব্যক্তি আমলের মাধ্যমে সে পর্যন্ত পৌঁছতে পারে না। ফলে মহান আল্লাহ তাকে অপ্রীতিকর বিপদাপদ দিয়ে পরীক্ষা করতেই থাকেন, এভাবে তিনি তাকে সে অবস্থানে পৌঁছিয়ে দেন।”[1]
আবূ যুর‘আহর নাম ও উপনাম একই। অবশ্য এটাও বলা হয় যে, তার নাম হারিম।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْعَبْدَ قَدْ يَكُونُ لَهُ عِنْدَ اللَّهِ الْمَنَازِلُ فِي الْجِنَّانِ فَلَا يَبْلُغُهَا إِلَّا بِالْمِحَنِ وَالْبَلَايَا فِي الدُّنْيَا
2897 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ بْنِ كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ - هُوَ الْبَجَلِيُّ - قَالَ: حَدَّثَنَا أَبُو زُرعة قَالَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم: (أن الرَّجُلَ لِتَكُونَ لَهُ عِنْدَ اللَّهِ الْمَنْزِلَةُ فَمَا يَبْلُغُهَا بِعَمَلٍ فَلَا يَزَالُ اللَّهُ يَبْتَلِيهِ بِمَا يكره حتى يُبَلِّغَهُ إياها)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2897 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (2599).
اسْمُ أَبِي زُرْعَةَ: كُنْيَتُهُ
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৫৯৯)
পরিচ্ছেদঃ মহান আল্লাহ যাকে দুনিয়াতে মৃগী রোগ দিয়ে পরীক্ষা করেন, অতঃপর সেই ব্যক্তি তাতে ধৈর্য ধারণ করে, তবে আল্লাহ অনুগ্রহ করে পরকালে তার থেকে হিসাব উঠিয়ে নেন
২৮৯৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক মহিলা মৃগী রোগী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দু‘আ করুন, যেন তিনি আমাকে নিরাময় দান করেন। ”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি চাইলে আমি তোমার জন্য দু‘আ করবো, অতঃপর তিনি তোমাকে নিরাময় দান করবেন আর চাইলে ধৈর্য ধারণ করবে, তাহলে তোমার কোন হিসাব হবে না!”[1]
তখন সেই মহিলা বললেন, “তবে আমি ধৈর্য ধারণ করবো। তাহলে আমার কোন হিসাব হবে না!”
ذِكْرُ تَفْضُلِ اللَّهِ عَلَى مَنِ امْتَحَنَهُ بِاللَّمَمِ فِي الدُّنْيَا بِرَفْعِ الْحِسَابِ عَنْهُ فِي الْعَقْبَى إِذَا صَبَرَ عَلَى ذَلِكَ
2898 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِهَا لَمَمٌ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَشْفِيَنِي قَالَ: (إِنْ شئتِ دَعَوْتُ اللَّهَ لَكِ فَشَفَاك وَإِنْ شِئْتِ فَاصْبِرِي وَلَا حِسَابَ عَلَيْكِ) فَقَالَتْ: بَلْ أَصْبِرُ ولا حساب علي .
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2898 | خلاصة حكم المحدث: حسن صحيح ـ ((الصحيحة)) (2502)، ((التعليق الرغيب)) (4/ 149).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ২৫০২)
পরিচ্ছেদঃ কখনো কখনো মহান আল্লাহ তাঁর বান্দাকে দুনিয়াতে পাপের প্রতিদান দেন, যাতে এটা তার জন্য পাপ থেকে পবিত্রতার কারণ হয়ে যায়
২৮৯৯. আবূ বাকর সিদ্দীক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ কুর‘আনে বলেছেন, لَيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَا أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ (এটা তোমাদের কামনা কিংবা আহলে কিতাবদের কামনা অনুসারে হবে না। যে ব্যক্তি মন্দ কাজ করবে। তাকে তার প্রতিদান দেওয়া হবে।–সূরা নিসা: ১২৩), এই আয়াতের পর কল্যাণ কিভাবে হবে, অথচ আমাদের প্রতিটি আমলের প্রতিদান দেওয়া হবে?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “হে আবূ বাকর, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আপনি কি অসুস্থ হন না? আপনি কি দুঃখ-কষ্টে নিপতিত হন না? আপনাকে কি কোন উদ্বেগ উৎকন্ঠা পায় না?” জবাবে তিনি বলেন, “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এসবের মাধ্যমে (মন্দ কর্মের) প্রতিদান দেওয়া হয়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اللَّهَ قَدْ يُجازي مَنْ شَاءَ مِنْ عِبَادِهِ عَلَى سَيِّئَاتِهِ فِي الدُّنْيَا لِيَكُونَ ذَلِكَ تَطْهِيرًا عَنْهَا
2899 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي زُهَيْرٍ الثَّقَفِيِّ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ: أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ الصَّلَاحُ بَعْدَ هَذِهِ الْآيَةِ: {لَيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَا أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ} [النساء: 123] وكلَّ شَيْءٍ عَمِلْنا جُزِينا بِهِ؟ فَقَالَ:
(غَفَرَ اللَّهُ لَكَ يَا أَبَا بَكْرٍ أَلَسْتَ تَمْرَضُ أَلَسْتَ تَحْزَنُ؟ أَلَسْتَ تُصيبك اللَّأْوَاءُ؟ ) قَالَ: قُلْتُ: بَلَى قَالَ:(هو ما تُجْزَوْنَ به)
الراوي : أَبُو بَكْرٍ الصِّدِّيق | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2899 | خلاصة حكم المحدث: حسن ـ ((الروض)) (819).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আর রওয: ৮১৯)
পরিচ্ছেদঃ মহান আল্লাহ দুনিয়াতে দ্রুত শাস্তি দিয়ে বান্দার কল্যাণ সাধন করতে চান মর্মে বর্ণনা
২৯০০. আব্দুল্লাহ বিন মুগাফ্ফাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি এক মহিলার সাথে সাক্ষাত করেন, যে মহিলা জাহেলী যুগে বেশ্যা ছিল। সেই ব্যক্তি ঐ মহিলার সাথে খেলছিল, অতঃপর সে ব্যক্তি ঐ মহিলার দিকে হাত বাড়ায়। তখন সেই মহিলা বলে, “থামো। নিশ্চয়ই আল্লাহ শিরকের অপসারণ করেছেন এবং ইসলাম নিয়ে এসেছেন।” অতঃপর সেই ব্যক্তি তাকে ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে চলে আসে। সে ব্যক্তি পিছনে সেই মহিলার দিকে তাকিয়ে দেখছিল (এবং পথ চলছিল), এভাবে এক পর্যায়ে তার চেহারা দেয়ালে ধাক্কা লাগে। তার মুখের উপর রক্ত প্রবাহিত হচ্ছিল, এমন অবস্থায় সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং তার সব বৃত্তান্ত বর্ণনা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি এমন বান্দা, মহান আল্লাহ তোমার কল্যাণ করার ইচ্ছা করেছেন।” তারপর তিনি বলেন, “যখন আল্লাহ কোন বান্দার কল্যাণ করতে চান, তখন তিনি তার পাপের শাস্তি তাড়াতাড়ি প্রদান করেন। আর যখন তিনি কোন বান্দার মন্দ চান, তখন তিনি তার পাপকে রেখে দেন। অতঃপর কিয়ামতের দিন তিনি পূর্ণ মাত্রায় তার পাপের প্রতিদান দিবেন, (সেসময় সেটা এতো বিশাল দেখা যাবে) যেন সেটা মদীনার আইর পাহাড়।”[1]
ذِكْرُ الِاسْتِدْلَالِ عَلَى إِرَادَةِ اللَّهِ جَلَّ وَعَلَا خَيْرًا بِالْمُسْلِمِ بِتَعْجِيلِ عُقُوبته فِي الدُّنْيَا
2900 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَفَّانُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ عَنِ الْحَسَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُغَفَّلِ: أَنَّ رَجُلًا لَقِيَ امْرَأَةَ كَانَتْ بَغِيًّا فِي الْجَاهِلِيَّةِ فَجَعَلَ يُلَاعِبُهَا حَتَّى بَسَطَ يَدَهُ إِلَيْهَا فَقَالَتْ: مَهْ فَإِنَّ اللَّهَ قَدْ أَذْهَبَ بِالشِّرْكِ وَجَاءَ بِالْإِسْلَامِ فَتَرَكَهَا وَوَلَّى فَجَعَلَ يَلْتَفِتُ خَلْفَهُ وَيَنْظُرُ إِلَيْهَا حَتَّى أَصَابَ وجهُهُ حَائِطًا ثُمَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ وَالدَّمُ يَسِيلُ عَلَى وَجْهِهِ ـ فَأَخْبَرَهُ بِالْأَمْرِ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَنْتَ عَبْدٌ أَرَادَ اللَّهُ بِكَ خَيْرًا) ثُمَّ قَالَ: (إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا إِذَا أَرَادَ بِعَبْدٍ خَيْرًا عجَّل عُقُوبَةَ ذَنْبِهِ وَإِذَا أَرَادَ بِعَبْدٍ شَرًّا أَمْسَكَ عَلَيْهِ ذَنْبَهُ حَتَّى يُوَافِيَ يَوْمَ القيامة كأنه عائر)
الراوي : عَبْد اللَّهِ بْن الْمُغَفَّلِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2900 | خلاصة حكم المحدث: صحيح المرفوع منه، دون قوله: ((أنت عبد ... خيراً))، ودون القصة ـ ((الصحيحة)) (1220).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সমার্থক বর্ণনা থাকার কারণে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিতে মহিলার ঘটনা এবং “তুমি এমন বান্দা, মহান আল্লাহ তোমার কল্যাণ করার ইচ্ছা করেছেন” অংশটুকু বাদে বাকী মারফূ‘ অংশকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২২০)
পরিচ্ছেদঃ মহান আল্লাহ কোন কোন সময় তার কোন বান্দাকে বিভিন্ন ধরণের বালা-মুসীবত ও দুঃখ-কষ্ট দ্বারা দুনিয়াতে শাস্তি দেন, যাতে এটি তার পূর্বের গোনাহের কাফ্ফারা হয়
২৯০১. আব্দুল্লাহ বিন আমির বিন রাবী‘আহ থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু শামের উদ্দেশ্যে বের হন। যখন তিনি শামের কাছাকাছি যান, তখন তাঁর কাছে সংবাদ পৌঁছলো যে, সেখানে মহামারী শুরু হয়েছে। তখন আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহু নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস বর্ণনা করেন, তিনি বলেছেন, “নিশ্চয়ই এই মহামারী হলো আল্লাহর শাস্তি, এর দ্বারা তোমাদের পূর্ববতী লোকদের শাস্তি দেওয়অ হয়েছে। কাজেই যখন কোন এলাকায় এই মহামারী দেখা দিবে, যেখানে তোমরা অবস্থান করো না, তবে সেখানে তোমরা অবতরণ করবে না। আর যখন কোন এলাকায় এই মহামারী দেখা দিবে, যেখানে তোমরা অবস্থান করো, তবে মহামারী থেকে বাঁচার জন্য সেখানে থেকে চলে যাবে না। অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু সেই বছর সেখান থেকে মদীনায় ফিরে আসেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নাবী ও জাতী সম্পর্কে যা কিছু বর্ণনা করেছেন, তা তিন প্রকার।
প্রথম প্রকার: নির্দিষ্ট কিছু জিনিসের প্রশংসা করা। এর দ্বারা উদ্দেশ্য হলো যাতে এসব বিষয় এই উম্মত আমল করে।
দ্বিতীয় প্রকার: নিন্দা করা। এর দ্বারা উদ্দেশ্য হলো যাতে এই উম্মত এমন করা থেকে বিরত থাকে।
তৃতীয় প্রকার: গুণ বর্ণনা। এর দ্বারা উদ্দেশ্য হলো যাতে এই উম্মত এসব গুণে গুণান্বিত হয়।”
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ اللَّهَ قَدْ يُعَذّبُ مَنْ شَاءَ مِنْ عِبَادِهِ فِي الدُّنْيَا بِأَنْوَاعِ الْمِحَنِ وَالْمَصَائِبِ لِتَكُونَ تَكْفِيرًا لِلْحَوْبَةِ الَّتِي تقدَّمتها
2901 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ: أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ خَرَجَ يُرِيدُ الشَّامَ فَلَمَّا دَنَا بَلَغَهُ أَنَّ بِهَا الطَّاعُونَ فحدَّثه عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: (إِنَّ هَذَا الْوَجَعَ عذابٌ عُذِبَ بِهِ مَنْ كَانَ قَبْلَكُمْ فَإِذَا كَانَ بِأَرْضٍ لَسْتُمْ بِهَا فَلَا تَهْبِطُوا عَلَيْهِ وَإِذَا كَانَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلَا تَخْرُجُوا فِرَارًا مِنْهُ) فَرَجَعَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ بِالنَّاسِ ذلك العام.
الراوي : عَبْد اللَّهِ بْن عَامِرِ بْنِ رَبِيعَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2901 | خلاصة حكم المحدث: صحيح ـ ق.
قَالَ أَبُو حَاتِمٍ: إِخْبَارُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْأَنْبِيَاءِ وَالْأُمَمِ السَّالِفَةِ عَلَى ثَلَاثَةِ أضرُبٍ: ضربٌ قَصَدَ بِهِ الْمَدْحَ لِأَشْيَاءَ مَعْلُومَةٍ أَرَادَ مِنْ هَذِهِ الْأُمَّةِ اسْتِعْمَالَ تِلْكَ الْأَشْيَاءِ.
وَالضَّرْبُ الثَّانِي قَصَدَ بِهِ الذَّمَّ أَرَادَ بِهِ انْزِجَارُ هَذِهِ الْأُمَّةِ عَنِ ارْتِكَابِ مِثْلِهَا.
وَالضَّرْبُ الثَّالِثُ قَصَدَ بِهِ الْوَصْفَ أَرَادَ بِهِ اعْتِبَارَ هَذِهِ الْأُمَّةِ بِتِلْكَ الْأَوْصَافِ.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯০১)
পরিচ্ছেদঃ মুমিন ব্যক্তির জীবনে একের পর এক বিপদাপদ পাপকে এমনভাবে নিঃশেষ করে দেয় যে, পরকালে হিসাব নেওয়ার মতো আর কোন পাপ অবশিষ্ট থাকে না
২৯০২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুমিন ও মুমিনা ব্যক্তিদের শরীরে, সম্পদে ও জীবনে সবসময় বিপদাপদ লেগেই থাকে, এভাবে তারা আল্লাহর সাথে সাক্ষাত করে এমন অবস্থায় যে, তাদের একটি পাপও অবশিষ্ট থাকে না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ تَوَاتُرَ الْبَلَايَا عَلَى الْمُسْلِمِ قَدْ لَا تُبْقِي عَلَيْهِ سَيِّئَةً يُنَاقَشُ عَلَيْهَا في العقبى
2902 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا يَزَالُ الْبَلَاءُ بِالْمُؤْمِنِ وَالْمُؤْمِنَةِ فِي جَسَدِهِ وَمَالِهِ وَنَفْسِهِ حَتَّى يَلْقَى اللَّهَ وما عليه من خطيئة)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2902 | خلاصة حكم المحدث: حسن صحيح ـ ((الصحيحة)) (2280)، ((المشكاة)) (1567).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ২২৮০)
পরিচ্ছেদঃ বিপদগ্রস্থ ব্যক্তির জন্য আমরা যেসব ওয়াদার কথা উল্লেখ করেছি, সেসব ওয়াদা ঐ ব্যক্তির জন্য যে বিপদাপদে আল্লাহর প্রশংসা করে; এসব ওয়াদা তাদের জন্য নয় যারা আল্লাহর ফায়সালায় নারাজ হয়
২৯০৩. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা অধিক পরিমাণে এই হাদীসটি বর্ণনা করতেন। তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ের মৃত্যুর সময় ঘনিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে তাঁর সামনে রাখেন। তারপর তিনি তাকে কোলে নেন এমন অবস্থায় যে, তার প্রাণ হরণ করা হচ্ছিল। যখন তার প্রাণ বের হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন। তিনি তাকে রেখে দেন। তখন উম্মু আইমান রাদ্বিয়াল্লাহু আনহা চিৎকার করে কেঁদে উঠেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই আমার কান্না হলো রহমতের বহিঃপ্রকাশ। মুমিন ব্যক্তি সর্বাবস্থায় কল্যাণের মাঝে থাকে। এমনকি যখন তার দুই পার্শ্ব (অর্থাৎ তার শরীর) থেকে প্রাণ বের হয়ে যায়, সে অবস্থাতেও সে আল্লাহর প্রশংসা করে!”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ أَلْفَاظَ الْوَعْدِ الَّتِي ذَكَرْنَاهَا لِمَنْ بِهِ الْمِحَنُ وَالْبَلَايَا إِنَّمَا هِيَ لِمَنْ حَمِدَ اللَّهَ فِيهَا دُونَ مَنْ سخط حكمه
2903 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ عِكْرِمَةَ قَالَ: كَانَ ابْنُ عَبَّاسٍ يُكْثِر أَنْ يحدِّث بِهَذَا الْحَدِيثِ: أَنَّ ابنة لرسول الله صلى الله عليه وسلم حَضَرَتْهَا الْوَفَاةُ فَأَخَذَهَا فَجَعَلَهَا بَيْنَ يَدَيْهِ ثُمَّ احْتَضَنَهَا وَهِيَ تُنزع حَتَّى خَرَجَ نفسُها وَهُوَ يَبْكِي فَوَضَعَهَا فَصَاحَتْ أُمُّ أَيْمَنَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(لَا تَبْكِي) فَقَالَتْ: أَلَا أَرَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْكِي؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ أَبْكِ فَإِنَّمَا هِيَ رَحْمَةٌ الْمُؤْمِنُ بِكُلِّ خَيْرٍ تَخْرُجُ نَفْسُهُ مِنْ بين جنبيه وهو يحمد الله)
الراوي : ابْنُ عَبَّاس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2903 | خلاصة حكم المحدث: صحيح لغيره ـ ((الصحيحة)) (1632).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহাহ: ১৬৩২)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মুমিন ব্যক্তিকে অতিরিক্ত অবনমিত হওয়ার ক্ষেত্রে শষ্যের সাথে উপমা প্রদান প্রসঙ্গে বর্ণনা
২৯০৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুমিন ব্যক্তির দৃষ্টান্ত হলো শষ্যের ন্যায়। বায়ু সব সময় তাকে অনবরতভাবে এদিক-ওদিক হেলাতে থাকে। মুমিন ব্যক্তিকে সব সময় বালা-মুসিবত আক্রান্ত করতেই থাকে।
পক্ষান্তরে মুনাফিক ব্যক্তির দৃষ্টান্ত হলো সিডার বৃক্ষের মতো, মুলোৎপাটিত না হওয়া পর্যন্ত সেটা আন্দোলিত হয় না।”[1]
ذِكْرُ تَمْثِيلِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنَ بِالزَّرْعِ فِي كَثْرَةِ مَيَلَانِهِ
2904 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَثَلُ الْمُؤْمِنِ كَالزَّرْعِ لَا تَزَالُ الرِّيحُ تُفِيئُهُ وَلَا يَزَالُ الْمُؤْمِنُ يُصِيبُهُ الْبَلَاءُ وَمَثَلُ الْمُنَافِقِ كَالشَّجَرَةِ الْأَرْزِ لَا تهتز حتى تُستحصد)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2904 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (2283 و 2284): ق.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২২৭৩, ২২৭৪)
পরিচ্ছেদঃ মুসলিম ব্যক্তির কিছু কিছু অবস্থায় অসুস্থ হওয়া ভালো মর্মে বর্ণনা
২৯০৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক বেদুঈন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলে, তিনি তাকে জিজ্ঞেস করেন, “তোমার কী কখন উম্মু মিলদাম (জ্বর) হয়েছে?” সে ব্যক্তি বললো, “উম্মু মিলদাম (জ্বর) কী?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটা হলো একটা উত্তাপ, যা মানুষের চামড়া ও গোশতের মাঝে হয়ে থাকে।” তিনি আবারো জিজ্ঞেস করেন, “তোমার কি কখনো মাথা ব্যথা হয়েছে?” সে ব্যক্তি বললো, “মাথা ব্যথা কী?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটা হলো শিরা মানুষের মাথায় আঘাত করে।”
রাবী বলেন, “তারপর লোকটি যখন চলে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি কোন জাহান্নামী ব্যক্তিকে দেখতে চায়, সে যেন এই ব্যক্তিকে দেখে!”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য “যে ব্যক্তি কোন জাহান্নামী ব্যক্তিকে দেখতে চায়, সে যেন এই ব্যক্তিকে দেখে” এটি হলো কোন কিছু সম্পর্কে বর্ণনামূলক বাক্য, এর দ্বারা উদ্দেশ্য হলো ঐ জিনিসের প্রতি নির্ভর করা এবং তার বিপরীত জিনিসের প্রতি কম ধৈর্য ধারণ করার ব্যাপারে নিষেধ করা। এর কারণ হলো এই দুনিয়াতে অসুখ-বিসুখ, উদ্বেগ-উৎকন্ঠা ও দুঃখ-কষ্টকে মুসলিমদের পাপ মোচনের উপকরণ নির্ধারণ করেছেন। কাজেই নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে জানিয়ে দিয়েছেন যে, মানুষ দিবা-রাতে আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে প্রায় বিরত থাকতেই পারে না আর এর মাধ্যমে তার উপর জাহান্নাম অবধারিত হয়ে যেতো, যদি আল্লাহ অনুগ্রহ করে ক্ষমা না করতেন। কাজেই প্রতিটি মানুষ তার দুই হাতের আমলের জন্য দায়বদ্ধ। আর অসুখ-বিসুখ এসবের কিছু পাপকে দুনিয়াতে মোচন করে দেয়। হাদীসের উদ্দেশ্য হলো এটা নয় যে, যাকে দুনিয়াতে সুস্থতা দেওয়া হবে, সে জাহান্নামী হবে।”
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يُسْتَحَبُّ لِلْمُسْلِمِ أَنْ تَعْتَرِيَهُ الْعِلَلُ فِي بَعْضِ الْأَحْوَالِ
2905 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: دَخَلَ أَعْرَابِيٌّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَخَذَتْكَ أمُّ مِلْدَمٍ؟ ) قَالَ: وَمَا أمُّ مِلْدَمٍ؟ قَالَ: (حَرٌّ يَكُونُ بَيْنَ الْجِلْدِ وَاللَّحْمِ) قَالَ: وَمَا وَجَدْتُ هَذَا قَطُّ قَالَ: (فَهَلْ وَجَدْتَ هَذَا الصُّدَاعَ؟ ) قَالَ: وَمَا الصُّدَاعُ قَالَ: (عِرْقٌ يَضْرِبُ عَلَى الْإِنْسَانِ فِي رَأْسِهِ) قَالَ: وَمَا وَجَدْتَ هَذَا قَطُّ فَلَمَّا وَلَّى قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ من أهل النار فلينظر إلى هذا).
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2905 | خلاصة حكم المحدث: حسن صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا) لَفْظَةُ إِخْبَارٍ عَنْ شَيْءٍ مُرَادُهَا الزَّجْرُ عَنِ الرُّكُونِ إِلَى ذَلِكَ الشَّيْءِ وَقِلَّةِ الصَّبْرِ عَلَى ضِدِّهِ وَذَلِكَ أَنَّ اللَّهَ ـ جَلَّ وَعَلَا ـ جَعَلَ الْعِلَلَ ـ فِي هَذِهِ الدُّنْيَا ـ وَالْغُمُومِ وَالْأَحْزَانِ سَبَبَ تَكْفِيرِ الْخَطَايَا عَنِ الْمُسْلِمِينَ فَأَرَادَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِعْلَامَ أُمَّتِهِ أَنَّ الْمَرْءَ لَا يَكَادُ يَتَعَرَّى عَنْ مُقَارَفَةِ مَا نَهَى اللَّهُ عَنْهُ فِي أَيَّامِهِ وَلَيَالِيهِ وَإِيجَابِ النَّارِ لَهُ بِذَلِكَ إِنْ لَمْ يُتَفَضَّلَ عَلَيْهِ بِالْعَفْوِ فَكَأَنَّ كُلَّ إِنْسَانٍ مُرْتَهَنٌ بِمَا كَسَبَتْ يَدَاهُ وَالْعِلَلُ تُكَفَّرُ بَعْضُهَا عَنْهُ فِي هَذِهِ الدُّنْيَا لَا أَنَّ مَنْ عُوفِيَ فِي هَذِهِ الدُّنْيَا يَكُونُ مِنْ أهل النار.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯০৫)
পরিচ্ছেদঃ সৎকর্মশীল ব্যক্তিদের সম্পর্কে সংবাদ দেওয়ার উদ্দেশ্য হলো মনের দুঃখ-কষ্টকে লাঘব করা
২৯০৬. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জিনিস বন্টন করলে এক ব্যক্তি বলে, “তিনি এটাতে ইনসাফ করেননি!”
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি বললাম, অবশ্যই আমি বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবো। অতঃপর আমি বিষয়টি তাঁকে জানালে তিনি বলেন, “আল্লাহ মুসা আলাইহিস সালামের প্রতি রহম করুন। তাঁকে এর চেয়েও বেশি কষ্ট দেওয়া হয়েছে। তারপরও তিনি ধৈর্য ধারণ করেছেন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ أَنْبَاءِ الصَّالِحِينَ قَصْدُهُ تَسْهِيلُ الشَّدَائِدِ عَلَى النَّفْسِ
2906 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ أَخْبَرَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ أَخْبَرَنَا الْأَعْمَشُ عَنْ شَقِيقٍ عَنْ عَبْدِ اللَّهِ: أَنَّ رَجُلًا قَالَ لِشَيْءٍ قَسَمَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا عَدْلَ فِي هَذَا قَالَ: فَقُلْتُ: وَاللَّهِ لأُخبرن رَسُولَ اللَّهِ فَأَخْبَرْتُهُ فَقَالَ: (يَرْحَمُ اللَّهُ مُوسَى قَدْ كَانَ يُصِيبُهُ أَشَدُّ من هذا ثم يصبر)
الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2906 | خلاصة حكم المحدث: صحيح ـ: ق.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯০৬)
পরিচ্ছেদঃ সৎকর্মশীল ব্যক্তিদের কোন কোন সময় কঠিন দুঃখ-কষ্ট দেওয়া হয় তাদের গোনাহসমূহ মোচন করে দেওয়ার জন্য
২৯০৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক কষ্ট ভোগ করতে আর কাউকে দেখি নাই।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الصَّالِحِينَ قَدْ شُدِّدَ عَلَيْهِمِ الْأَوْجَاعُ تَكْفِيرًا لِخَطَايَاهُمْ
2907 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ ـ بِحَرَّانَ ـ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ عَنْ أَبِي وَائِلٍ قَالَ: قَالَتْ عَائِشَةُ: مَا رَأَيْتُ الْوَجَعَ عَلَى أحدٍ أشَدَّ مِنْهُ على رسول الله صلى الله عليه وسلم.
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2907 | خلاصة حكم المحدث: صحيح: ق.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯০৭)
পরিচ্ছেদঃ সৎকর্মশীল ব্যক্তিদের কখনো কখনো এমন কঠিন বিপদাপদের সম্মুখিন করা হয়, যা অন্যদের মুখোমুখী করা হয় না
২৯০৮. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের মুখোমুখী হতেন। তিনি কষ্ট ব্যক্ত করতেন এবং তাঁর বিছানার উপর পার্শ্ব পরিবর্তন করতেন। তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “যদি আমাদের কেউ এরকম করতেন, তবে নিশ্চয়ই আপনি কষ্ট পেতেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই সৎকর্মশীল ব্যক্তিদের উপর কঠোরতা আরোপ করা হয়। আর কোন মুমিন ব্যক্তিকে কাঁটা বিদ্ধ হওয়া বা এর চেয়ে ছোট/বড় কোন বিপদ আরোপিত হলে এর বদৌলতে তার একটি পাপ মোচন করা হয় এবং একটি মর্যাদা উন্নীত করা হয়।” [1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইয়াহইয়াহ বিন আবী কাসীর ‘আব্দুল্লাহ বিন নাসীব এই বক্তব্যে ভুল করেছেন। বস্তুত এটা হবে আব্দুল্লাহ বিন হারিস। নাসীব হলো ইবনু সিরীনের ছেলে। কাজেই ইয়াহইয়াহ বিন আবী কাসীরের বর্ণনায় হারিসের নাম বাদ পড়েছে। ফলে তিনি বলেছেন, ‘আব্দুল্লাহ বিন নাসীব’।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الصَّالِحِينَ قَدْ تُشَدَّدُ عَلَيْهِمِ الْبَلَايَا لَمْ يُفْعَلْ ذَلِكَ بِغَيرِهِمْ
2908 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ السَّلَامِ بِبَيْرُوتَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلْفٍ الدَّارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْمَرُ بْنُ يَعْمُرَ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلَامٍ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي أَبُو قِلَابَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ نَسِيبٍ أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَرَقَهُ وَجَعٌ فَجَعَلَ يَشْتَكِي ويتقلَّب عَلَى فِرَاشِهِ فَقَالَتْ لَهُ عَائِشَةُ: لَوْ صَنَعَ هَذَا بَعْضُنَا لَوَجِدْتَ عَلَيْهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ الصَّالِحِينَ قَدْ يُشَدَّدُ عَلَيْهِمْ وَإِنَّهُ لَا يُصِيبُ مُؤْمِنًا نَكْبَةٌ ـ مِنْ شَوْكَةٍ فَمَا فَوْقَهَا ـ إِلَّا حُطَّتْ عَنْهُ بِهَا خَطِيئَةٌ ورفع له بها درجة)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2908 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (1610)، ((الروض)) (819).
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ وَاهِمٌ فِي قَوْلِهِ: عَبْدُ اللَّهِ بْنُ نَسِيبٍ إِنَّمَا هُوَ عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ ـ نَسِيبُ بْنُ سِيرِينَ ـ فَسَقَطَ عَلَيْهِ الحارث فقال: عبد الله بن نسيب.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৬১০)
পরিচ্ছেদঃ মুসলিম ব্যক্তির দ্বীনদারিতা যখন মজবূত হয় তখন তার উপর বিপদাপদ কঠিন হয় আর যখন তার দ্বীনদারিতা হালকা হয়, তখন তার উপর বিপদাপদও হালকা হয়
২৯০৯. সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয়, “মানুষের মাঝে কারা সবচেয়ে বেশি বালা-মুসীবতে নিপতিত হন?” জবাবে তিনি বলেন, “নাবীগণ আলাইহিমুস সালাম। তারপর যিনি উত্তম ব্যক্তি। তারপর যিনি উত্তম ব্যক্তি। বান্দাকে তার দ্বীন অনুপাতে পরীক্ষা করা হয়। যার দ্বীনদারিতা উঁচু হয়, তার বিপদাপদও কঠিন হয়, আর যার দ্বীনদারিতা হালকা হয়, তার বিপদাপদও হালকা হয়। আল্লাহর বান্দাদের বিপদাপদ লেগেই থাকে, এভাবে এক পর্যায়ে এমন হয় যে, সে মানুষের মাঝে হাঁটে, তার উপর একটি পাপও অবশিষ্ট থাকে না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُسْلِمَ كُلَّمَا ثخُن دِينُهُ كَثُرَ بَلَاؤُهُ وَمَنْ رَقَّ دِينُهُ خُفِّفَ ذَلِكَ عنه
2909 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالَقَانِيُّ قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِيهِ عَنْ سَعْدٍ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: أي النَّاسِ أشدُّ بَلَاءً؟ قَالَ: (الْأَنْبِيَاءُ ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ يُبتلى النَّاسُ عَلَى قَدْرِ دِينِهِمْ فَمَنْ ثَخُنَ دِينُهُ اشْتَدَّ بَلَاؤُهُ وَمَنْ ضَعُفَ دِينُهُ ضَعُفَ بَلَاؤُهُ وَإِنَّ الرَّجُلَ لِيُصِيبَهُ الْبَلَاءُ حَتَّى يمشي في الناس ما عليه خطيئة)
الراوي : سَعْد | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2909 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (143).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুল হিসান: ২৮৮৯।)
পরিচ্ছেদঃ সবচেয়ে বেশি বিপদাপদের সম্মুখীন হন নাবীগণ আলাইহিমুস সালাম, তারপর যিনি উত্তম ব্যক্তি, তারপর যিনি উত্তম ব্যক্তি
২৯১০. সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মানুষের মাঝে কারা সবচেয়ে বেশি বালা-মুসীবতে নিপতিত হন?” জবাবে তিনি বলেন, “নাবীগণ আলাইহিমুস সালাম। তারপর যিনি উত্তম ব্যক্তি। তারপর যিনি উত্তম ব্যক্তি। বান্দাকে তার দ্বীন অনুপাতে পরীক্ষা করা হয়। আল্লাহর বান্দাদের বিপদাপদ লেগেই থাকে, এভাবে এক পর্যায়ে এমন হয় যে, সে জমিনে হাঁটে, তার উপর একটি পাপও অবশিষ্ট থাকে না।”[1]
ذكر البيان بأن البلايا تكون بالأنبياء ثُمَّ الْأَمْثَلِ فَالْأَمْثَلِ فِي الدِّينِ
2910 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَاصِمِ بْنِ بَهْدَلَةَ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ: أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ أَشَدُّ النَّاسِ بَلَاءً؟ قَالَ: (الْأَنْبِيَاءُ ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ يُبْتَلَى الْعَبْدُ عَلَى حَسَبِ دِينِهِ فَمَا يَبْرَحُ بِالْعَبْدِ حَتَّى يمشي على الأرض وما عليه خطيئة)
الراوي : سَعْد | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2910 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুল হিসান: ২৮৮৯।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসবে, কূয়ার বালতি ও প্রাবনের পানি তাদের লক্ষ্যে পৌঁছার চেয়েও দ্রুত গতিতে বিপদাপদ তার কাছে আসবে
২৯১১. আব্দুল্লাহ বিন মুগাফ্ফাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর কসম, নিশ্চয়ই আমি আপনাকে ভালবাসি।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই যে ব্যক্তি আমাকে ভালবাসবে, প্রবাহের পানি তার লক্ষ্যে পৌঁছার চেয়েও দ্রুত গতিতে বিপদাপদ তার কাছে আসবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْبَلَايَا تَكُونُ أَسْرَعَ إِلَى مُحِبِّي الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الشَّيْءِ الْمُدَلَى إِلَى مُنْتَهَاهُ أَوِ الْجَارِي إِلَى نهايته
2911 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا الْقَوَارِيرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ الْبَرَاءُ قَالَ: حَدَّثَنَا شَدَّادُ بْنُ سَعِيدٍ عَنْ أَبِي الْوَازِعِ جَابِرِ بْنِ عَمْرٍو قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بن المغفل يقول: أتى رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: وَاللَّهِ ـ يَا رَسُولَ اللَّهِ ـ إِنِّي لَأُحِبُّكَ فَقَالَ: لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ الْبَلَايَا أَسْرَعُ إِلَى مَنْ يُحِبُّنِي من السيل إلى منتهاه)
الراوي : عَبْد اللَّهِ بن المغفل | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2911 | خلاصة حكم المحدث: حسن صحيح ـ ((الصحيحة)) (1586).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ১৫৮৬।)
পরিচ্ছেদঃ মুসলিম ব্যক্তিকে তার পাপের কারণে কোন কোন সময় শারীরিক বিপদাপদ প্রদান করেন
২৯১২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি নিচের আয়াতটি তিলাওয়াত করেন, مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ (যে ব্যক্তি মন্দ কাজ করবে, তাকে তার প্রতিদান দেওয়া হবে।–সূরা নিসা: ১২৩), অতঃপর তিনি বলেন, আমাদের প্রতিটি আমলের প্রতিদান দেওয়া হবে, আমরা তো ধ্বংস হয়ে যাবো!” অতঃপর কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে, তিনি বলেন, “হ্যাঁ। দুনিয়াতে তার মন্দ কর্মের প্রতিদান দেওয়া হয় শারীরিক বিপদাপদের মাধ্যমে, যা তাকে কষ্ট দেয়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا قَدْ يُجَازِي الْمُسْلِمَ عَلَى سَيِّئَاتِهِ فِي الدُّنْيَا بِالْمَصَائِبِ في بدنه
2912 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ بَكْرَ بْنَ سَوَادَةَ حَدَّثَهُ أَنَّ يَزِيدَ بْنَ أَبِي يَزِيدَ حَدَّثَهُ عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ عَنْ عَائِشَةَ: أَنَّ رَجُلًا تَلَا هذه الآية: {من يعمل سوءا يجز به} [النساء: 123] فَقَالَ: إِنَّا لَنُجْزَى بِكُلِّ مَا عَمِلْنَا هَلَكْنَا إِذَا فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (نَعَمْ يُجْزَى بِهِ فِي الدُّنْيَا مِنْ مُصِيبَةٍ فِي جَسَدِهِ مِمَّا يؤذيه)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2912 | خلاصة حكم المحدث: صحيح ـ ((التعليق الرغيب)) (4/ 152)، ((الروض)) (819).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৫২)
পরিচ্ছেদঃ নিশ্চয় বিপদাপদের মাধ্যমে কোন কোন পাপসমূহকে মোচন করে দেওয়া হয়
২৯১৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুমিন ও মুমিনা ব্যক্তিদের শরীরে, সম্পদে ও জীবনে সবসময় বিপদাপদ লেগেই থাকে, এভাবে তারা আল্লাহর সাথে সাক্ষাত করে এমন অবস্থায় যে, তাদের একটি পাপও অবশিষ্ট থাকে না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْبَلَايَا بِالْمَرْءِ قَدْ تُحَطُّ خطاياه بها
2913 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ ـ بِبُسْتَ ـ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ بْنِ مُسَاوِرٍ الْمَرْوَزِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا يَزَالُ الْبَلَاءُ بِالْمُؤْمِنِ وَالْمُؤْمِنَةِ فِي جَسَدِهِ وَفِي مَالِهِ وَوَلَدِهِ حَتَّى يَلْقَى اللَّهَ وَمَا عَلَيْهِ مِنْ خطيئة)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2913 | خلاصة حكم المحدث: حسن صحيح ـ ((الصحيحة)) (2280)، ((المشكاة)) (1567).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ২২৮০)
পরিচ্ছেদঃ অসুখ-বিসুখ ও ব্যথা-বেদনা দিয়ে মহান আল্লাহ মুসলিমদের পাপসমূহ মোচন করে দেন
২৯১৪. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুমিন ব্যক্তির জীবনে যে কোন অসুখ ও ব্যথা-বেদনা আসলে, সেটা তার গোনাহের কাফ্ফারা হয়ে যায়। এমনকি যদিও একটা কাঁটা বিদ্ধ হয় বা কোন বিপদে বিপদগ্রস্থ হয়।”[1]
ذِكْرُ تَكْفِيرِ اللَّهِ جَلَّ وَعَلَا ذُنُوبَ الْمُسْلِمِ فِي الدُّنْيَا بِالْأَسْقَامِ وَالْأَوْجَاعِ
2914 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حدثنا ابن أبي سري قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا مِنْ سَقَمٍ وَلَا وَجَعٍ يُصِيبُ الْمُؤْمِنَ إِلَّا كَانَ كَفَّارَةٌ لِذَنْبِهِ حَتَّى الشَّوْكَةُ يُشَاكُهَا والنكبة ينكبها)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2914 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الروض)) (819): ق.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৮১৯)
পরিচ্ছেদঃ মহান আল্লাহ দুনিয়াতে মুসলিমদের অসুখ-বিসুখ ও ব্যথা-ব্যদনা দিয়ে পাপের প্রতিদান দিয়ে থাকেন, যাতে সেগুলি তাদের পাপের মোচনকারী হয়ে যায়
২৯১৫. আবূ বাকর সিদ্দীক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ কুর‘আনে বলেছেন, مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ (যে ব্যক্তি মন্দ কাজ করবে। তাকে তার প্রতিদান দেওয়া হবে।–সূরা নিসা: ১২৩), এই আয়াতের পর কল্যাণ কিভাবে হবে, অথচ আমাদের প্রতিটি আমলের প্রতিদান দেওয়া হবে?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “হে আবূ বাকর, আল্লাহ আপনার প্রতি রহম করুন। আপনি কি অসুস্থ হন না? আপনি কি দুঃখ-কষ্টে নিপতিত হন না? আপনাকে কি কোন উদ্বেগ উৎকন্ঠা পায় না?” জবাবে তিনি বলেন, “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এসবের মাধ্যমে (মন্দ কর্মের) প্রতিদান দেওয়া হয়।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আবূ বকর বিন আবী যুহাইর রহিমাহুল্লাহর বাবা একজন সাহাবী ছিলেন।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا قَدْ يُجَازِي الْمُسْلِمَ عَلَى سَيِّئَاتِهِ فِي الدُّنْيَا بِالْأَمْرَاضِ وَالْأَحْزَانِ لِتَكُونَ كَفَّارَةً لَهَا
2915 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ قَالَ: حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنِ أَبِي زُهَيْرٍ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: أَنَّهُ قَالَ: يَا رَسُولَ الله كيف االصلاح بَعْدَ هَذِهِ الْآيَةِ: {مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ} [النساء: 123] فَقَالَ: (رَحِمَكَ اللَّهُ يَا أَبَا بَكْرٍ أَلَسْتَ تَمْرَضُ أَلَسْتَ تَنْصَبُ أَلَسْتَ يُصِيبُكَ اللاواء فذاك ما تجزون به)
الراوي : أَبُو بَكْرٍ الصِّدِّيق | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2915 | خلاصة حكم المحدث: حسن ـ ((الروض)) (819).
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: أَبُو بَكْرِ بْنُ أَبِي زُهَيْرٍ ـ هَذَا ـ: أَبُوهُ مِنَ الصحابة.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আর রওয: ৮১৯)
পরিচ্ছেদঃ গাছ থেকে যেভাবে পাতা ঝরে পড়ে যায়, তদ্রুপ মহান আল্লাহ অসুস্থতার মাঝে মুসলিম ব্যক্তির পাপসমূহ মোচন করে দেন
২৯১৬. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোন মুমিন-মুমিনা, মুসলিম-মুসলিমা অসুস্থ হয়, তখনই আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মোচন করে দেন, যেভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে।”[1]
ذِكْرُ حَطِّ اللَّهِ جَلَّ وَعَلَا الْخَطَايَا عَنِ الْمُسْلِمِ بِالْأَمْرَاضِ كَالْوَرَقِ عَنِ الْأَشْجَارِ إِذَا حُطَّتْ
2916 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ بِحَرَّانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَا يَمْرَضُ مُؤْمِنٌ وَلَا مُؤْمِنَةٌ وَلَا مُسْلِمٌ وَلَا مَسْلَمَةٌ إِلَّا حَطَّ اللَّهُ بِذَلِكَ خَطَايَاهُ كَمَا تَنْحَطُّ الْوَرَقَةُ عن الشجرة)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2916 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (2503).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহাহ: ২৫০৩)
পরিচ্ছেদঃ অসুখ-বিসুখ মানুষের পাপসমূহ মোচন করে দেয়, যদিও অসুস্থততা সামান্য হয়
২৯১৭. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “মুসলিমদের মাঝে এক ব্যক্তি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই যে অসুখ-বিসুখ হয়, এতে আমাদের পাওনা কী?” তখন তিনি বলেন, “(এগুলো পাপের) কাফফারা।” সে ব্যক্তি আবার জিজ্ঞেস করেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তা অল্প হয়?” জবাবে তিনি বলেন, “যদিও সেটা কাঁটা বা তার চেয়ে ছোট/বড় হয়।” অতঃপর সে নিজের ব্যাপারে বদ-দু‘আ করলো এই ব্যাপারে যে, মৃত্যু অবধি যেন তার অসুস্থতা না ছাড়ে এবং অসুস্থতা যেন তাকে হজ্জ, উমরা, আল্লাহর পথে জিহাদ এবং জামা‘আতে সালাত আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে।”
রাবী বলেন, “এরপর মৃত্যু অবধি কোন ব্যক্তি তার শরীর স্পর্শ করলে, তাতে তাপ অনুভব করতো।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “অত্র হাদীসের রাবী যাইনাব হলেন যাইনাব বিনতু কা‘ব বিন উজরাহ। আর যিনি নিজের ব্যাপারে বদ-দু‘আ করেছিলেন, তিনি হলেন উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْأَمْرَاضَ وَالْأَسْقَامَ تكفِّر خَطَايَا الْمَرْءِ الْمُسْلِمِ وَإِنْ قلَّت
2917 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ سَعْدِ بْنِ إِسْحَاقَ بْنِ كَعْبٍ قَالَ: حَدَّثَتْنِي زَيْنَبُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: أَنَّ رَجُلًا مِنَ الْمُسْلِمِينَ قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ هَذِهِ الْأَمْرَاضَ الَّتِي تُصِيبُنَا مَاذَا لَنَا مِنْهَا؟ فَقَالَ: (كَفَّارَاتٌ) فَقَالَ: أَيْ رَسُولَ الله وإن قلَّت قال: (وإن شوكة وما فَوْقَهَا) قَالَ: فَدَعَا عَلَى نَفْسِهِ أَنْ لَا يُفارقه الْوَعْكُ حَتَّى يَمُوتَ وَأَنْ لَا يَشْغَلَهُ عَنْ حَجٍّ وَلَا عَنْ عَمْرَةٍ وَلَا جِهَادٍ فِي سَبِيلِ اللَّهِ وَلَا صَلَاةٍ مَكْتُوبَةٍ فِي جَمَاعَةٍ قَالَ: فَمَا مَسَّ إِنْسَانٌ جَسَدَهُ إِلَّا وجد حرها حتى مات.
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2917 | خلاصة حكم المحدث: حسن ـ ((التعليق الرغيب)) (4/ 153).
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: زَيْنَبُ هَذِهِ هِيَ بِنْتُ كَعْبِ بْنِ عُجْرَةَ
وَالَّذِي دَعَا عَلَى نَفْسِهِ هُوَ أُبَيُّ بْنُ كَعْبٍ.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৫৩)
পরিচ্ছেদঃ অসুস্থ ও মুসাফির ব্যক্তি সুস্থ ও মুকীম অবস্থায় যেসব আমল করতেন, মহান আল্লাহ তাদেরকে অসুস্থ ও মুসাফির অবস্থাতেও অনুরুপ কাজের সাওয়াব লিখে দেন
২৯১৮. আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন আদম সন্তান সফর করে অথবা অসুস্থ হয়, মহান আল্লাহ তার জন্য সেই পরিমাণ সাওয়াব লিখে দেন, যেই পরিমাণ আমল সে সুস্থ ও মুকীম অবস্থায় করতো।”[1]
ذِكْرُ كَتَبَةِ اللَّهِ لِلْمَرِيضِ وَالْمُسَافِرِ مَا كَانَا يَعْمَلَانِ فِي صِحَّتِهِمَا وَحَضَرِهِمَا مِنَ الطَّاعَاتِ
2918 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَاصِمٍ الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي الْحَوَارِيِّ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنِ الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ عَنِ ابْرَاهِيمِ السَّكْسَكِيِّ وَعَنْ مِسْعَرٍ قَالَ: سَمِعْتُ إِبْرَاهِيمَ السَّكْسَكِيَّ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا سَافَرَ ابْنُ آدَمَ أَوْ مَرِضَ كَتَبَ اللَّهُ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلَ مَا كَانَ يَعْمَلُ وَهُوَ مقيم صحيح)
الراوي : أَبُو مُوسَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2918 | خلاصة حكم المحدث: حسن صحيح ـ ((الإرواء)) (560)، ((الروض)) (1018).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫৬০)
পরিচ্ছেদঃ যার দুটি প্রিয় বস্তু তথা দুটো চোখ নষ্ট হয়ে যায়, তাকে আল্লাহ যে প্রতিদান দান করেন, তার বিবরণ
২৯১৯. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন, “যখন আমি আমার বান্দার প্রিয় দুটি বস্তু (দুটি চোখ) নিয়ে নেই, অতঃপর সে ধৈর্য ধারণ করে ও সাওয়াবের প্রত্যাশা করে, তবে আমি তাকে জান্নাত ছাড়া অন্য কোন প্রতিদান দিয়ে সন্তুষ্ট হবো না!”[1]
ذِكْرُ الْإِخْبَارُ عَمَّا يُثيب اللَّهُ جَلَّ وَعَلَا لِمَنْ ذَهَبَتْ كَرِيمَتَاهُ
2919 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ مَاهَانَ حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَبُو بِشْرِ أَخْبَرَنِي عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: إِذَا أخذتُ كَرِيمَتَيْ عَبْدِي فَصَبَرَ وَاحْتَسَبَ لَمْ أرضَ لَهُ ثَوَابًا دون الجنة)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2919 | خلاصة حكم المحدث: حسن صحيح ـ ((الروض النضير)) (151)، ((التعليق الرغيب)) (4/ 155): خ ـ أنس.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৫৫)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি তার প্রিয় দুটি জিনিস (দুই চোখ) হারিয়ে আল্লাহর প্রশংসা করে, তবে তার জন্য জান্নাতে প্রবেশ করা যায়, যখন সে দুচোখকে ধরে রাখার ব্যাপারে থাকে আগ্রহী
২৯২০. ইরবায বিন সারিয়াহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি তাঁর প্রভু থেকে বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, “যখন আমি আমার বান্দার প্রিয় দুটি বস্তু (দুটি চোখ) নিয়ে নেই, অথচ সে এই দুটিকে ধরে রাখার ব্যাপারে থাকে আগ্রহী, তবে আমি তাকে জান্নাত ছাড়া অন্য কোন প্রতিদান দিয়ে সন্তুষ্ট হবো না!”[1]
ذِكْرُ رَجَاءِ دُخُولِ الْجَنَّةِ لِمَنْ حَمِدَ اللَّهَ عَلَى سَلَبِ كَرِيمَتَيْهِ إِذَا كَانَ بِهِمَا ضَنَينًا
2920 - أَخْبَرَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ عَمْرٍو بِالْفُسْطَاطِ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ عَنِ الزُّبَيْدِيِّ قَالَ: حَدَّثَنَا لُقْمَانُ بْنُ عَامِرٍ عَنْ سُوَيْدِ بْنِ جَبَلَةَ عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ يَعْنِي عَنْ رَبِّهِ ـ قال: (إذا سلبت من عبدي كريميته ـ وَهُوَ بِهِمَا ضَنِينٌ ـ لَمْ أَرْضَ لَهُ ثَوَابًا دون الجنة إذا حمدني عليهما)
الراوي : الْعِرْبَاض بْن سَارِيَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2920 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الروض)) ـ أيضاً ـ، ((الصحيحة)) (2010).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২০/১০)
পরিচ্ছেদঃ এই মর্যাদা ঐ ব্যক্তির অর্জিত হবে, যে ব্যক্তি তাতে ধৈর্য ধারণ করবে এবং সাওয়াবের প্রত্যাশা করবে
২৯২১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মহান আল্লাহ যদি কোন বান্দার প্রিয় দুটি জিনিস (দু'চোখ) নিয়ে নেন অতঃপর সে ধৈর্য ধারণ করে এবং সাওয়াবের প্রত্যাশা করে, তবে অবশ্যই আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذَا الْفَضْلِ إِنَّمَا يَكُونُ لِمَنْ صَبَرَ عَلَيْهِمَا مُحْتَسِبًا
2921 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ فَرُّوخٍ الْبَغْدَادِيُّ بِالرَّافِقَةِ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يَذْهَبُ اللَّهُ بِحَبِيبَتَيْ عَبْدٍ فَيَصْبِرُ وَيَحْتَسِبُ إِلَّا أدخله الله الجنة)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2921 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الروض)) ـ أيضاً ـ.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি পেটের রোগে মারা যায়, তার কবরের আযাব না হওয়া প্রসঙ্গে
২৯২২. সুলাইমান বিন সুরাদ ও খালিদ বিন উরফুতোতাহ থেকে বর্ণিত, তাদের নিকট এই মর্মে সংবাদ পৌঁছলো যে, এক ব্যক্তি পেটের রোগে মারা গিয়েছে, তখন তাদের একজন বললো, “তোমাদের কাছে কি এই মর্মে হাদীস পৌঁছেনি যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি পেটের রোগে মারা যায়, তাকে কবরে শাস্তি দেওয়া হবে না।” তখন আরেকজন বললো, “আপনি সত্য বলেছেন।” আর হাওযী বলেছেন, “জ্বী, হ্যাঁ।”[1]
ذِكْرُ نَفْيِ عَذَابِ الْقَبْرِ عَمَّنْ مَاتَ مِنَ الإطلاق
2922 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ وَالْحَوْضِيُّ قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَسَارٍ عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ وَخَالِدِ بْنِ عُرْفُطَةَ أَنَّهُمَا بَلَغَهُمَا: أَنَّ رَجُلًا مَاتَ ببطنٍ فَقَالَ أَحَدُهُمَا: أَلَمْ يَبْلُغْكُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ قَتَلَهُ بَطْنُهُ لَمْ يُعذَّب فِي قَبْرِهِ) قَالَ الْآخَرُ: صدقت وقال الحوضي: بلى.
الراوي : سُلَيْمَان بْن صُرَدٍ وَخَالِد بْن عُرْفُطَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2922 | خلاصة حكم المحدث: صحيح ـ ((أحكام الجنائز)) (53).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৫৩)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি প্রবাসে মারা যায়, তাকে তার জন্মস্থান থেকে সফরের জায়গা পর্যন্ত সমপরিমাণ জায়গা জান্নাতে প্রদান করা হয়
২৯২৩. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি মাদীনায় মারা গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করেন। তারপর তিনি বলেন, “হায়! তার যদি জন্মস্থান ছাড়া অন্য জায়গায় মৃত্যু হতো!” তখন এক ব্যক্তি বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন?” তখন তিনি জবাবে বলেন, “যখন কোন ব্যক্তি তার জন্মস্থান ব্যতীত অন্য জায়গায় মারা যাবে, তখন তার জন্য তার জন্মস্থান থেকে সফরের শেষ চিহ্ন পর্যন্ত জান্নাতে জায়গা মাপা হয়।”[1]
ذِكْرُ إِعْطَاءِ اللَّهِ الْمُتَوَفَّى فِي غُرْبَتِهِ مِثْلَ مَا بَيْنَ مَوْلِدِهِ إِلَى مُنْقَطَعِ أَثَرِهِ مِنَ الجنة
2923 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي حُيي بْنُ عَبْدِ اللَّهِ الْمَعَافِرِيُّ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: تُوُفِّيَ رَجُلٌ بِالْمَدِينَةِ فَصَلَّى عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (يَا لَيْتَهُ مَاتَ فِي غَيْرِ مَوْلِدِهِ) فَقَالَ رَجُلٌ مِنَ النَّاسِ: لِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ: (إِنَّ الرَّجُلَ إِذَا مَاتَ فِي غَيْرِ مَوْلِدِهِ قِيسَ لَهُ مِنْ مَوْلِدِهِ إلى منقطع أثره في الجنة)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2923 | خلاصة حكم المحدث: حسن ـ ((المشكاة)) (1593).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (মিশকাত: ১৫৯৩)
পরিচ্ছেদঃ দুনিয়ার জীবনে কারো জ্বর হলে, মহান আল্লাহ এর বদৌলতে তাকে পাপ থেকে পবিত্র করবেন
২৯২৪. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার জ্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাঁর অনুমতি চাইলে, তিনি বলেন, “তুমি কে?” তখন সে বললো, “আমি জ্বর।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি কুবার দিকে গিয়ে, তাদের কাছে যাও।”
রাবী বলেন, “তারপর তারা জ্বরে আক্রান্ত হয়ে যায়। অথবা তারা এতে ভীষণ কষ্টের সম্মুখীন হয়- তারপর তারা বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি লক্ষ্য করেছেন যে, আমরা জ্বরের কারণে কী পরিমান কষ্টের মুখোমুখী হচ্ছি?” তিনি জবাবে বলেন, “যদি তোমরা চাও, তবে আমি আল্লাহর কাছে দু‘আ করবো। অতঃপর তিনি তোমাদের থেকে তা দূর করে দিবেন। আর যদি চাও, তবে তোমাদের পাপ থেকে পবিত্র হওয়ার কারণ হবে।” তখন তারা জবাবে বললো, “তবে সেটা আমাদের জন্য পাপ থেকে পবিত্র হওয়ার কারণই হোক।”[1]
ذِكْرُ تَطْهِيرِ اللَّهِ الْمُسْلِمَ مِنْ ذُنُوبِهِ بِالْحُمَّى إِذَا اعْتَرَتْهُ فِي دَارِ الدُّنْيَا
2924 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ: أَتَتِ الْحُمَّى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَأْذَنَتْ عَلَيْهِ فَقَالَ: (مَنْ أَنْتِ؟ ) فَقَالَتْ: أَنَا أمُّ مِلْدَمٍ قَالَ:
(انْهَدِي إِلَى قُبَاءَ فَأْتِيهِمْ) قَالَ: فَأَتَتْهُمْ فحُمُّوا ـ أَوْ لَقُوا مِنْهَا شِدَّةً ـ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا تَرَى مَا لَقِينَا مِنَ الْحُمَّى قَالَ: (إِنْ شِئْتُمْ دَعَوْتُ اللَّهَ فَكَشَفَهَا عَنْكُمْ وَإِنْ شِئْتُمْ كَانَتْ طَهُورًا) قَالُوا: بل تكون طهوراً.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2924 | خلاصة حكم المحدث: صحيح ـ ((التعليق الرغيب)) (4/ 154).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৫৪)
পরিচ্ছেদঃ জ্বর ও ব্যথা-বেদনার কারণে মুমিন ব্যক্তি সেভাবে পাপ থেকে পরিচ্ছন্ন হয়ে যায়, যেভাবে লোহাকে হাপর থেকে বের করা হয়
২৯২৫. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন মুমিন ব্যক্তি রোগাক্রান্ত হয়, তখন এটি তাকে সেভাবে নির্মল করে, যেভাবে হাপর লোহার ময়লাকে মুক্ত করে।”[1]
ذِكْرُ خُرُوجِ الْمُؤْمِنُ مِنْ خَطَايَاهُ بِالْحُمَّى وَالْأَوْجَاعِ كَالْحَدِيدَةِ إِذَا أُخرجت مِنَ الْكِيرِ
2925 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عروة عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا اشْتَكَى الْمُؤْمِنُ أَخْلَصَهُ ذَلِكَ كما يُخْلِصُ الكير خبث الحديد)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১২৫৭)
পরিচ্ছেদঃ আল্লাহর খাছ বান্দাদের জ্বরের ব্যথা দ্বিগুণ হয়, যাতে তারা এজন্য পরকালে পরিপূর্ণ প্রতিদান পান
২৯২৬. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করি। অতঃপর তাঁকে স্পর্শ করে বলি, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো প্রচন্ড জ্বর!” জবাবে তিনি বলেন, “হ্যাঁ । আমার তোমাদের দুইজন ব্যক্তির সমান জ্বর হয়েছে।” আমি বললাম, “তবে নিশ্চয়ই আপনার জন্য দ্বিগুণ সাওয়াব হবে।” জবাবে তিনি বলেন, “হ্যাঁ ।” তারপর তিনি বলেন, “ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, পৃথিবীর উপর যে কোন মুসলিম ব্যক্তির জ্বর বা অন্য কোন ভাবে কষ্ট হলে, তবে আল্লাহ এর বদৌলতে তার পাপসমূহ মোচন করে দেন, যেভাবে গাছ তার পাতা ঝরায়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَخْصُوصِينَ يُضَاعَفُ عَلَيْهِمْ أَلَمُ الْحُمَّى لِيَسْتَوفُوا عَلَيْهَا الثَّوَابَ فِي الْعُقْبَى
2926 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ وَعُثْمَانُ بْنُ أَبِي شيبة قالا: حدثنا مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشُ عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فمسِسْتُهُ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا فَقَالَ: (أَجَلْ إِنِّي أُوعَكُ مَا يُوعَكُ رَجُلَانِ مِنْكُمْ) قُلْتُ: إِنَّ لَكَ أَجْرَيْنِ؟ قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَجَلْ) ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا عَلَى الْأَرْضِ مُسْلِمٌ يُصِيبُهُ أَذًى ـ مِنْ مَرَضٍ فَمَا سِوَاهُ ـ إِلَّا حَطَّ اللَّهُ عَنْهُ خَطَايَاهُ كَمَا تحط الشجرة ورقها)
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2926 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (2047): ق.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২০৪৭)
পরিচ্ছেদঃ জ্বরের ব্যথাকে গালি দেওয়া মাকরূহ কেননা এর মাধ্যমে তার পাপসমূহ বিদুরিত হবে
২৯২৭. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মুস সায়িব অথবা রাবীর সন্দেহ তিনি বলেছেন, হে উম্মুল মুসাইয়িবের কাছে যান, এসময় তিনি কাঁপছিলেন, তখন তিনি বলেন, “হে উম্মুস সায়িব -অথবা রাবীর সন্দেহ তিনি বলেছেন, হে উম্মুল মুসাইয়িব, কী ব্যাপার তোমার? তুমি কাঁপছো?” জবাবে তিনি বলেন, “জ্বর। আল্লাহ তার মাঝে বারাকাহ না দিন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি জ্বরকে গালি দিয়ো না। কেননা এটি আদম সন্তানের পাপসমূহ দূর করে দেয় যেভাবে হাপর লোহার ময়লাকে দূর করে।”[1]
ذِكْرُ كَرَاهِيَةِ سَبِّ أَلَمِ الْحُمَّى لِذَهَابِ خَطَايَاهُ بها
2927 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا الْقَوَارِيرِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا الْحَجَّاجُ الصَّوَّافُ قَالَ: حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ قَالَ: حَدَّثَنِي جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى أُمِّ السَّائِبِ ـ أَوْ أُمِّ الْمُسَيَّبِ ـ وَهِيَ تُرَفْرِفُ فَقَالَ: (مَا لَكِ يَا أُمَّ السَّائِبِ ـ أَوْ يَا أُمَّ الْمُسَيَّبِ ـ تَرَفْرِفِينَ؟ ) قَالَتِ: الْحُمَّى لَا بَارِكَ اللَّهُ فِيهَا فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا تَسُبِّي الْحُمَّى فَإِنَّهَا تُذْهِبُ خَطَايَا ابْنِ آدم كما يذهب الكير خبث الحديد)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2927 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (715 و 1215): م.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৭১৫)
পরিচ্ছেদঃ যে মুসলিম ব্যক্তিকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হয়, আর সে তাদের সাথে উত্তম আচরণ করে, তবে এর মাধ্যমে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে (আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাই)
২৯২৮. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তাঁর কাছে এক মহিলা তার দুই মেয়েকে নিয়ে আসে তাদের জন্য খাবার চাইতে। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “কিন্তু তাকে দেওয়ার মতো আমার কাছে একটি খেজুর ছাড়া আর কিছুই ছিল না। ফলে আমি সেটাই তাকে দিয়ে দেই। সে খেজুরটি নিয়ে তা চিরে দুই ভাগ করে তার দুই মেয়েকে দেয়। সেখান থেকে নিজে কিছুই খায়নি।”
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তারপর সে দাঁড়ায় এবং বের হয়ে চলে যায়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলে, আমি তাঁকে সেই মহিলার বৃত্তান্ত বর্ণনা করি। তখন তিনি বলেন, “যাকে এরকম কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হবে, অতঃপর সে তাদের সাথে উত্তম আচরণ করে, তবে তারা তার জন্য জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে যাবে।”[1]
ذِكْرُ الِاسْتِتَارِ مِنَ النَّارِ نَعُوذُ بِاللَّهِ مِنْهَا لِلْمُسْلِمِ إِذَا ابْتُلِيَ بِالْبَنَاتِ فَأَحْسَنَ صُحْبَتَهُنَّ
2928 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ: أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ أَنَّهَا دَخَلَتْ عَلَيْهَا امْرَأَةٌ مَعَهَا ابْنَتَانِ لَهَا تَسْتَطْعِمُ قَالَتْ: فَلَمْ تَجِدْ عِنْدِي إِلَّا تَمْرَةً وَاحِدَةً فَأَعْطَيْتُهَا إِيَّاهَا فَأَخَذْتهَا فَشَقَّتْهَا بَيْنَ ابْنَتَيْهَا وَلَمْ تَأْكُلْ مِنْهَا شيئاً قَالَتْ: ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ وَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ خَبَرَهَا فَقَالَ: صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنِ ابْتُلِيَ بِشَيْءٍ مِنْ هَذِهِ الْبَنَاتِ فَأَحْسَنَ صحبتهنَّ كُنَّ لَهُ ستراً من النار)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2928 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (3143): ق.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩১৪৩)
পরিচ্ছেদঃ যে ব্যক্তির ঔরশজাত তিনজন সন্তান বালেগ হওয়ার আগে মারা যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হওয়া প্রসঙ্গে বর্ণনা
২৯২৯. আহনাফ বিন কাইসের চাচা সো‘সো‘আহ বিন মুআবিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাবাযা নামক জায়গায় আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসলাম। অতঃপর আমি তাকে বললাম, “হে আবূ যার, আপনার সহায়-সম্পদ কী আছে?” জবাবে তিনি বলেন, “আমার কর্মই আমার সম্পদ।” আমি বললাম, “আপনি এমন একটি হাদীস বলুন, যা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন।” তখন তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে দুই মুসলিমের তিনজন সন্তান মারা যায়, যারা বালেগ হয়নি, তবে তাদের প্রতি দয়াপরবশ হয়ে মহান আল্লাহ তাদের দুইজনকে জান্নাতে প্রবেশ করাবেন।”[1]
ذِكْرُ إِيجَابِ الْجَنَّةِ لِمَنْ قَدَّم ثَلَاثَةً مِنْ صُلْبِهِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ
2929 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحُسَيْنِ قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ قَالَ: قَالَ صَعْصَعَةُ بْنُ مُعَاوِيَةَ ـ عَمُّ الْأَحْنَفِ بْنِ قَيْسٍ ـ: أَتَيْتُ أَبَا ذَرٍ بِالرَّبَذَةِ فَقُلْتُ: يَا أَبَا ذَرٍّ مَا مالُكَ؟ فَقَالَ: مَالِي عَمَلِي قُلْتُ: حدِّثنا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (مَا مِنْ مُسْلِمَيْنِ يَمُوتُ لَهُمَا ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ إِلَّا أَدْخَلَهُمَا اللَّهُ الْجَنَّةَ بفضل رحمته إياهم)
الراوي : صَعْصَعَةُ بْنُ مُعَاوِيَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2929 | خلاصة حكم المحدث: صحيح ـ ((التعليق االرغيب)) (3/ 89).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৮৯)
পরিচ্ছেদঃ আমরা যে ব্যক্তির কথা বর্ণনা করলাম, তার জন্য জান্নাত ওয়াজিব হবে যখন সে ব্যক্তি ঐ মুসিবতে সাওয়াবের আশা করবে; সেই ব্যক্তি ঐ প্রতিদান পাবে না, যে ব্যক্তি আল্লাহর ফায়সালার প্রতি অসন্তুষ্ট থাকে
২৯৩০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আনসারী কিছু নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো পুরুষদের সাথে আপনার কাছে আসতে পারি না!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমাদের জন্য নির্ধারিত জায়গা হলো ওমুক মহিলার বাড়ি।”
তারপর তিনি এসে তাদের কাছে হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, “যদি তোমাদের কারো তিনজন সন্তান মারা যায়, অতঃপর সে ধৈর্য ধারণ করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে।” তখন তাদের একজন বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি দুইজন মারা যায়?” জবাবে তিনি বলেন, “দুইজন মারা গেলেও।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْجَنَّةَ إِنَّمَا تَجِبُ لِمَنْ وَصَفْنَا إِذَا احْتَسَبَ فِي تِلْكَ الْمُصِيبَةِ دُونَ الْمُتَسَخِّطِ فِيمَا قَضَى اللَّهُ
2930 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ قَالَ: حَدَّثَنَا الدَّرَاوَرْدِيُّ قَالَ: حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ نِسْوَةَ مِنَ الْأَنْصَارِ قُلْنَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا لَا نَسْتَطِيعُ أَنْ نَأْتِيكَ مَعَ الرِّجَالِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (موعدُكُنَّ بَيْتُ فُلَانَةَ) فَجَاءَ فتحدَّث مَعَهُنَّ ثُمَّ قَالَ: (لَا يَمُوتُ لِإِحْدَاكُنَّ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ فَتَحْتَسِبُهُ إِلَّا دَخَلَتِ الْجَنَّةَ) فَقَالَتِ امْرَأَةٌ مِنْهُنَّ: وَاثْنَتَيْنِ يَا رسول الله؟ قال:(واثنتين)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2930 | خلاصة حكم المحدث:. صحيح ـ ((الصحيحة)) (2302 و 2680)، ((التعليق الرغيب)) (3/ 90): م.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩০২)
পরিচ্ছেদঃ যার তিনজন সন্তান মারা যাবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাওয়া প্রসঙ্গে বর্ণনা
২৯৩১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, “কোন মুসলিম ব্যক্তির তিনজন সন্তান মারা গেলে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, শুধুমাত্র শপথ পূর্ণ করার জন্য (তাকে জাহান্নামের উপর নির্মিত পুলসিরাতের উপর দিয়ে নিয়ে যাওয়া হবে।–সহীহুল বুখারী: ১২৫১)।”[1]
ذِكْرُ تَحْرِيمِ النَّارِ فِي الْقِيَامَةِ عَلَى مَنْ مَاتَ لَهُ ثلاثةٌ مِنَ الْوَلَدِ
2931 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يَمُوتُ لِأَحَدٍ مِنَ الْمُسْلِمِينَ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ فَتَمَسُّهُ النَّارُ إلا تحلَّة القسم)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2931 | خلاصة حكم المحدث:. صحيح ـ ((ظلال الجنة)) (862).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ৮৬২)
পরিচ্ছেদঃ যার তিনজন সন্তান মারা যায় অতঃপর সে সাওয়াবের আশা করে ও সন্তুষ্ট থাকে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে; তার জন্য নয় যে ব্যক্তি আল্লাহর ফায়সালায় অসন্তুষ্ট হয়
২৯৩২. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, “যে ব্যক্তির ঔরশজাত তিনজন সন্তান মারা যাওয়ায় সাওয়াবের আশা করবে, সে জান্নাতে প্রবেশ করবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اللَّهَ إِنَّمَا يُحَرِّمُ النَّارَ عَلَى مَنْ مَاتَ لَهُ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ فاحتسب قي ذَلِكَ وَرَضِيَ دُونَ مَنْ يَسْخَطُ حُكْمَ اللَّهِ
2932 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ أَنَّ عِمْرَانَ بْنَ نَافِعٍ حدَّثه عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَنَسٌ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنِ احْتَسَبَ ثَلَاثَةً مِنْ صُلْبِهِ دخل الجنة)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2932 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (2302).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩০২)
পরিচ্ছেদঃ যার দুইজন সন্তান মারা যায় অতঃপর সে তাতে সাওয়াবের আশা করে, তার জন্য জান্নাত অবধারিত হওয়া প্রসঙ্গে বর্ণনা
২৯৩৩. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নারীরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার (কাছে এসে দ্বীন শিক্ষা করার) ব্যাপারে পুরুষরা তো আমাদের পরাভূত করেছে! কাজেই আপনি আমাদের জন্য একটা দিন নির্ধারণ করুন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটি দিনের প্রতিশ্রতি দেন। অতঃপর তারা সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে, তিনি তাদের উপদেশ দেন। তিনি তাদেরকে যা বলেছিলেন, তন্মধ্যে এটাও ছিল, তিনি বলেছেন, “তোমাদের কোন মহিলার যদি তিনজন সন্তান মারা যায়, তবে তারা তার জন্য জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে।”
তখন তাদের একজন বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি দুইজন মারা যায়?” জবাবে তিনি বলেন, “দুইজন মারা গেলেও।”[1]
ذِكْرُ إِيجَابِ الْجَنَّةِ لِمَنْ مَاتَ لَهُ ابْنَتَانِ فَاحْتَسَبَ فِي ذَلِكَ
2933 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عبد الرحمن الأصفهاني عَنْ ذَكْوَانَ أَبِي صَالِحٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ النِّسَاءُ: غَلَبَنا عَلَيْكَ الرِّجَالُ يَا رَسُولَ اللَّهِ فَاجْعَلْ لَنَا يَوْمًا فوعدهُنَّ يَوْمًا فجئنَ فوعظهنَّ فَقَالَ لَهُنَّ ـ فِيمَا قَالَ ـ: (مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ ثَلَاثَةً مِنْ وَلَدِهَا إِلَّا كَانُوا لَهَا حِجَابًا مِنَ النَّارِ) قَالَتِ امْرَأَةٌ: يَا رَسُولَ اللَّهِ وَاثْنَيْنِ؟ ـ وَقَدْ مَاتَ لَهَا اثْنَانِ ـ فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(واثنان)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2933 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (2302): ق.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩০২)
পরিচ্ছেদঃ যার দুইজন সন্তান মারা যায় অতঃপর সে জীবদ্দশায় তাদের সাথে সে উত্তম আচরণ করে, তবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে মর্মে বর্ণনা
২৯৩৪. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন মুসলিমের যদি দুইজন মেয়ে সন্তান থাকে, অতঃপর সে তাদের সাথে উত্তম আচরণ করে, তবে তারা তাকে জান্নাতে প্রবেশ করাবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْجَنَّةَ إِنَّمَا تَجِبُ لِمَنْ مَاتَ لَهُ ابْنَتَانِ وَقَدْ أَحْسَنَ صُحْبَتَهُمَا فِي حياته
2934 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ عَنْ فِطْرٍ عَنْ شُرَحْبِيلَ بْنِ سَعْدٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا مِنْ مُسْلِمٍ لَهُ ابْنَتَانِ فيُحْسِنُ إِلَيْهِمَا ـ مَا صَحِبَتَاهُ أو صَحِبَهُما ـ إلا أدخلتاه الجنة)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2934 | خلاصة حكم المحدث: حسن ـ ((الصحيحة)) (2776)، ((التعليق الرغيب)) (3/ 83).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহাহ: ২৭৭৬)
পরিচ্ছেদঃ যদি কোন মুসলিম ব্যক্তির দুইজন সন্তান মারা যায়, অতঃপর সে ধৈর্য ধারণ করে, তবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়
২৯৩৫. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যার তিনজন সন্তান (নাবালক অবস্থায়) মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে।”
রাবী বলেন, “আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন সন্তান মারা গেলে?”জবাবে তিনি বলেন, “দুইজন সন্তান মারা গেলেও।”
মাহমূদ রহিমাহুল্লাহ বলেন, “আমি জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বললাম, আমার ধারণা যদি আপনারা একজনের কথা জিজ্ঞেস করতেন, তবে তিনি একজনের জন্যেও এমন কথাই বলতেন।” জবাবে আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আল্লাহর কসম, আমিও তা-ই ধারণা করি।”[1]
ذِكْرُ إِيجَابِ الْجَنَّةِ لِلْمُسْلِمِ إِذَا مَاتَ لَهُ ابنان فاحتسبهما
2935 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى بِعَسْكَرِ مُكْرَمٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُقَيْلِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى عَنِ ابْنِ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: مَنْ مَاتَ لَهُ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ دَخَلَ الْجَنَّةَ) قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ وَابْنَانِ؟ قَالَ: (وَابْنَانِ) قَالَ مَحْمُودٌ: قُلْتُ لِجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ إِنِّي لَأَرَاكُمْ لَوْ قُلْتُمْ وَاحِدًا لَقَالَ وَاحِدًا قَالَ: وَاللَّهِ أظن ذلك.
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2935 | خلاصة حكم المحدث: حسن ـ ((التعليق الرغيب)) (3/ 92).
পরিচ্ছেদঃ যে ব্যক্তির একজন সন্তান মারা যায় আর সে তাতে সাওয়াবের প্রত্যাশা করে, তার জন্য জান্নাতের প্রত্যাশা প্রসঙ্গে বর্ণনা
২৯৩৬. কুর্রা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একজন ব্যক্তি তার সন্তানের সাথে পালাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, অতঃপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছেলেকে দেখতে না পেয়ে তার খোঁজ-খবর জানতে চাইলেন। তখন সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মারা গিয়েছে।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাবে বললেন, “এতে কি তুমি খুশি হবে না যে, তুমি জান্নাতের যে দরজার কাছেই যাবে, সেখানেই তাকে দেখতে পাবে যে, সে তোমার জন্য প্রতিক্ষা করছে?”[1]
ذِكْرُ رَجَاءِ نَوَالِ الْجِنَّانِ لِمَنْ قدَّم ابْنَا وَاحِدًا مُحْتَسِبًا فِيهِ
2936 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ حَدَّثَنَا نُوحُ بْنُ حَبِيبٍ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَبِيهِ قَالَ: كَانَ رَجُلٌ يَخْتَلِفُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ بُنيٍّ لَهُ فَفَقَدَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: مَاتَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِيهِ: (أَمَا يَسُرُّكَ أَلَا تَأْتِي بَابًا من أبواب الجنة إلا وجدته ينتظرك)
الراوي : قُرَّة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2936 | خلاصة حكم المحدث: حسن ـ ((التعليق الرغيب)) (3/ 92).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৯২)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি সন্তান মৃত্যুবরণ করার সময় ইন্না লিল্লাহ... বলে ও আল্লাহর প্রশংসা করে, তার জন্য মহান আল্লাহ জান্নাতে ‘প্রশংসার প্রাসাদ’ তৈরি করেন
২৯৩৭. আবূ মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোন মুমিন ব্যক্তির সন্তান মারা যায়, তখন আল্লাহ ফেরেস্তাদের বলেন, “তোমরা আমার বান্দার সন্তানকে গ্রহণ করেছো?” তারা জবাবে বলেন, “জ্বী, হ্যাঁ।” তিনি আবার জিজ্ঞেস করেন, “তোমরা তার হৃদয়ের ধন নিয়ে এসেছো?” তারা জবাবে বলেন, “জ্বী, হ্যাঁ।” তিনি আবার জিজ্ঞেস করেন, “সে কী বলেছে? ”তারা জবাবে বলেন, “তিনি ‘ইন্না লিল্লাহ...’ বলেছেন এবং আপনার প্রশংসা করেছেন।” মহান আল্লাহ বলেন, “তোমরা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করো এবং তার নাম দাও ‘বাইতুল হামদ’ বা প্রশংসার প্রাসাদ।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ তালহা আল খাওলানীর নাম হলো নু‘আইম বিন যিয়াদ, তিনি শামের নেতৃস্থানীয় ব্যক্তি। তার কাছ থেকে মু‘আবিয়া বিন সালিহ ও তার শহরের লোকজন হাদীস বর্ণনা করেছেন।
আবূ সিনান হলেন সা‘ঈদ বিন সিনান আশ শাইবানী। তিনি বসরায় আগমন করলে বসরাবাসী তার হাদীস লিপিবদ্ধ করেন। পক্ষান্তরে আবূ সিনান কুফী হলেন যিরার বিন মুর্রা।”
ذِكْرُ بِنَاءِ اللَّهِ جَلَّ وَعَلَا بَيْتَ الْحَمْدِ فِي الْجَنَّةِ لِمَنِ اسْتَرْجَعَ وَحَمِدَ اللَّهَ عِنْدَ فقد ولده
2937 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو نَصْرٍ التَّمَّارُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي سِنَانٍ قَالَ: دفنتُ ابْنِي وَمَعِي أَبُو طَلْحَةَ الْخَوْلَانِيُّ عَلَى شَفِيرِ الْقَبْرِ فَلَمَّا أردتُ الْخُرُوجَ أَخَذَ بِيَدِي فَأَخْرَجَنِي وَقَالَ: أَلَا أبَشِّرُك؟ حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا مَاتَ وَلَدُ الْعَبْدِ الْمُؤْمِنِ قَالَ اللَّهُ لِلْمَلَائِكَةِ: قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي؟ قَالُوا: نَعَمْ قَالَ: قَبَضْتُمْ ثَمَرَةَ فُؤَادِهِ؟ قَالُوا: نَعَمْ قَالَ: فَمَا قَالَ؟ قَالُوا: اسْتَرْجَعَ وَحَمِدَكَ قَالَ: أَبَنُوا لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ وَسَمُّوهُ بيت الحمد)
الراوي : أَبُو مُوسَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2937 | خلاصة حكم المحدث: حسن لغيره ـ ((التعليق الرغيب)) (3/ 93)، ((الصحيحة)) (1408).
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: أَبُو طَلْحَةَ الْخَوْلَانِيُّ ـ هَذَا ـ اسْمُهُ نُعَيْمُ بْنُ زِيَادٍ مِنْ سَادَاتِ أَهْلِ الشَّامِ رَوَى عَنْهُ مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ وَأَهْلُ بَلَدِهِ.
وَأَبُو سِنَانٍ: ـ هَذَا ـ هُوَ الشَّيْبَانِيُّ قَدِمَ الْبَصْرَةَ فَكَتَبَ عَنْهُ الْبَصْرِيُّونَ اسْمُهُ سَعِيدُ بْنُ سِنَانٍ.
وَأَبُو سِنَانٍ الْكُوفِيُّ: ضِرَارُ بْنُ مُرَّةَ.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগারিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৯২)
পরিচ্ছেদঃ বিপদের সময় ইন্না লিল্লাহ... বলা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা যাতে তিনি এর বিনিময়ে উত্তম কিছু দান করেন
২৯৩৮. উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যাকে কোন বিপদ পেয়ে বসবে, সে যেন বলে, إِنَّا لِلَّهِ وَأنَا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ عِنْدَكَ أَحْتَسِبُ مُصِيبَتِي فَأْجُرْنِي فِيهَا وَأَبْدِلْنِي بِهَا خَيْرًا مِنْهَا (নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, এবং নিশ্চয়ই তাঁর কাছেই ফিরে যাবো। হে আল্লাহ, আপনার নিকটই আমার মুসীবতের প্রতিদান আশা করি। অতএব আপনি আমাকে এতে প্রতিদান দান করুন এবং এর বদৌলতে এর চেয়ে উত্তম কিছু দান করুন)।”
উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তারপর যখন আবূ সালামাহ মারা যান, তখন আমি উক্ত দু‘আ করি। যখনই আমি দু‘আর এই অংশে পৌঁছি “এবং এর বদৌলতে এর চেয়ে উত্তম কিছু দান করুন” তখন আমি মনে মনে বলি, “আবূ সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহুর চেয়ে উত্তম আর কে আছে?”
তারপর যখন ইদ্দত শেষ হয়ে যায়, তখন তার কাছে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু বিবাহের জন্য প্রস্তাব পাঠায় কিন্তু তিনি তাকে বিবাহ করেননি। তারপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু বিবাহের জন্য প্রস্তাব পাঠায় কিন্তু তিনি তাকেও বিবাহ করেননি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব দিয়ে উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে পাঠান। তখন তিনি জবাবে বলেন, “আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে আমার কথা বলবেন, “নিশ্চয়ই আমি অত্যধিক ঈর্ষাপরায়ন নারী, আমার অনেকগুলো ছোট বাচ্চা রয়েছে, উপরন্তু আমার কোন অভিভাবক উপস্থিত নেই।” তারপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সেটা অবহিত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “আপনি তার কাছে পুনরায় যান এবং তাকে গিয়ে বলুন: “নিশ্চয়ই আমি অত্যধিক ঈর্ষাপরায়ন নারী” তোমার এই আপত্তির ব্যাপারে কথা হলো, আমি আল্লাহর কাছে দু‘আ করবো, যেন তিনি তোমার অত্যধিক ঈর্ষাপরায়নের এই অবস্থা দুর করে দেন। তোমার বক্তব্য “, আমার অনেকগুলো ছোট বাচ্চা রয়েছে” এই ব্যাপারে কথা হলো, “তোমার বাচ্চার দায়িত্ব নেওয়া হবে।” তোমার বক্তব্য “আমার কোন অভিভাবক উপস্থিত নেই” এই ব্যাপারে কথা হলো, তোমার উপস্থিত কিংবা অনুপস্থিত কোন অভিভাবক এটা অপছন্দ করবে না।”
তখন উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা তার ছেলেকে বলেন, “হে উমার রাদ্বিয়াল্লাহু আনহু, দাঁড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিয়ে দাও।” অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিয়ে দেন।
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর করার জন্য তার কাছে আসেন। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তখন তিনি তার মেয়ে যাইনাব রাদ্বিয়াল্লাহু আনহাকে তার কোলে নেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান। অতঃপর ব্যাপারটি আম্মার বিন ইয়াসার রাদ্বিয়াল্লাহু আনহু জানতে পারেন। তিনি উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহার দুধ ভাই ছিলেন। অতঃপর তিনি তার কাছে এসে বলেন, “কোথায় সেই বালিকা, যার কারণে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছো?” তারপর তিনি তাকে নিয়ে যান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন এবং তার কাছে প্রবেশ করেন। অতঃপর ঘরের কোণে দৃষ্টিপাত করতে থাকেন এবং বলেন, “যাইনাব কী করে?” জবাবে উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আম্মার বিন ইয়াসার এসে নিয়ে গিয়েছেন।” তারপর তিনি তার সাথে বাসর করেন। তিনি তাকে বলেন, “আমি ওমুককে যা দিয়েছি, তার থেকে আমি তোমাকে কম দিবো না। দুটি জাঁতাকল, দুটি পাত্র, একটি বালিশ, যার ভিতরে খেজুর গাছের আঁশ রয়েছে।” তিনি তাকে আরো বলেন, “যদি আমি তোমার জন্য সাত রাত নির্ধারণ করি, তবে আমার অন্যান্য স্ত্রীদের জন্যও সাত রাত নির্ধারণ করবো।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের সানাদের শব্দগুলো হলো ইবরাহিম বিন হাজ্জাজের আর হাদীসের মূল ব্ক্তব্য হলো ইয়াযিদ বিন হারূনের।”
ذِكْرُ الْأَمْرِ بِالِاسْتِرْجَاعِ لِمَنْ أَصَابَتْهُ مُصِيبَةٌ وَسُؤَالِهِ اللَّهَ جَلَّ وَعَلَا أَنْ يُبْدِلَهُ خَيْرًا مِنْهَا
2938 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ وَأَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ـ قَالَ يَزِيدُ: أَخْبَرَنَا وَقَالَ إِبْرَاهِيمُ ـ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنِ ابْنِ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ أَبِيهِ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ أَصَابَتْهُ مُصِيبَةٌ فَلْيَقُلْ: إِنَّا لِلَّهِ وَأَنَا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ عِنْدَكَ أَحْتَسِبُ مُصِيبَتِي فَأْجُرْنِي فِيهَا وَأَبْدِلْنِي بِهَا خَيْرًا مِنْهَا) فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ قُلْتُها فَجَعَلْتُ كُلَّمَا بَلَغْتُ: (أَبْدَلَنِي خَيْرًا مِنْهَا) قُلْتُ فِي نَفْسِي: وَمَنْ خيرٌ مِنْ أَبِي سَلَمَةَ؟ فَلَمَّا انْقَضَتْ عِدَّتُهَا بَعَثَ إِلَيْهَا أَبُو بَكْرٍ يَخْطُبُهَا فَلَمْ تُزَوِّجْهُ ثُمَّ بَعَثَ إِلَيْهَا عُمَرُ يَخْطُبُهَا فَلَمْ تُزَوِّجْهُ فَبَعَثَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمَرُ بن الْخَطَّابِ يَخْطُبُهَا عَلَيْهِ قَالَتْ: أخْبِرْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي امْرَأَةٌ غَيْرَى وَأَنِّي امْرَأَةٌ مُصْبِيَةٌ وَلَيْسَ أَحَدٌ مِنْ أَوْلِيَائِي شَاهِدًا فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ: (ارْجِعْ إِلَيْهَا فَقُلْ لَهَا: أَمَّا قَوْلُكِ: إِنِّي امْرَأَةٌ غَيْرَى فَأُسْأَلُ اللَّهَ أَنْ يُذْهِبَ غَيْرَتَكِ وَأَمَّا قَوْلُكِ: إِنِّي امْرَأَةٌ مُصْبِيةٌ فَتُكْفَيْنَ صِبيانك وَأَمَّا قَوْلُكِ: إنه ليس أحد من أوليائك شاهد فَلَيْسَ مِنْ أَوْلِيَائِكِ شَاهِدٌ وَلَا غَائِبٌ يَكْرَهُ ذَلِكَ) فَقَالَتْ لِابْنِهَا: يَا عُمَرُ قُمْ فَزَوِّجْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَزَوَّجَهُ فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِيهَا لِيَدْخُلَ بِهَا فَإِذَا رَأَتْهُ أَخَذَتِ ابْنَتَهَا زَيْنَبَ فَجَعَلْتُهَا فِي حِجْرِهَا فَيَنْقَلِبُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلِمَ بِذَلِكَ عَمَّارُ بْنُ يَاسِرٍ ـ وَكَانَ أَخَاهَا مِنَ الرَّضَاعَةِ ـ فَجَاءَ إليها فقال: أين هَذِهِ الْمَقْبُوحَةُ الَّتِي قَدْ آذَيْتِ بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَهَا فَذَهَبَ بِهَا فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَخَلَ عَلَيْهَا فَجَعَلَ يَضْرِبُ بِبَصَرِهِ فِي جَوَانِبِ الْبَيْتِ وَقَالَ: (مَا فَعَلَتْ زَيْنَبُ؟ ) قَالَتْ: جَاءَ عَمَّارٌ فَأَخَذَهَا فَذَهَبَ بِهَا فَبَنَى بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: (إني لا أَنْقُصُكِ مما أعطيتُ فلانة رحائين وجرَّتين وَمِرْفَقَةً حَشْوُهَا لِيفٌ) وَقَالَ: (إِنْ سَبَّعْتُ لك سَبَّعْتُ لنسائي)
الراوي : أُمّ سَلَمَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2938 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (293): م ونحوه.
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: لَفْظُ الْإِسْنَادِ لِإِبْرَاهِيمَ بْنِ الْحَجَّاجِ وَالْمَتْنُ لِيَزِيدَ بْنِ هارون.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৩)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তির সন্তান শৈশবে মারা যাওয়া, সেই ব্যক্তির জন্য কল্যাণকর হওয়া প্রসঙ্গে বর্ণনা
২৯৩৯. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, “তোমাদের মাঝে তোমরা রাকূব (নিঃসন্তান) কাকে গণ্য করো?” রাবী বলেন, আমরা বললাম, “যার কোন সন্তান হয় না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “সে রাকূব নয়, বস্তুত রাকূব হলো সেই ব্যক্তি, যার কোন সন্তান আগে (শৈশবে মারা গিয়ে জান্নাতে) গমন করে না।” তিনি আবার জিজ্ঞেস করেন, “তোমরা তোমাদের মাঝে কাকে পাহলোয়ান গণ্য করো?” আমরা বললাম, “যাকে লোকজন পরাভূত করতে পারে না।” তিনি বলেন, “সে পাহলোয়ান নয়। বরং সেই হলো পাহলোয়ান, যে ক্রোধের সময় নিজেকে সংবরণ করে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يُسْتَحَبُّ لِلْمَرْءِ مِنْ تَقْدِيمِ الفرط لنفسه
2939 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ عَنِ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا تَعُدُّون الرَّقُوب فِيكُمْ؟ ) قَالَ: قُلْنَا: الَّذِي لَا يُولَدُ لَهُ قَالَ: (لَيْسَ ذَلِكَ بِالرَّقُوبِ وَلَكِنِ الَّذِي لَا يُقَدِّمُ مِنْ وَلَدِهِ شَيْئًا) قَالَ: (فَمَا تَعُدُّونَ الصُّرَعَةَ فِيكُمْ؟ ) قُلْنَا: الَّذِي لَا يصرَعُهُ الرِّجَالُ قَالَ: (لَيْسَ ذَاكَ وَلَكِنِ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عند الغضب)
الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2939 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (3406): م.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৪০৬)
পরিচ্ছেদঃ মহামারী আমাদের পূর্ববর্তী লোকদের মৃত্যুর কারণ ছিল এবং এটি সৃষ্টির উপর আল্লাহর দয়া
২৯৪০. আমর বিন আস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার শামে মহামারী দেখা দেয়, তখন তিনি বলেন, “নিশ্চয়ই এটি আযাব।” অতঃপর লোকজন ছ্ন্নি-ভিন্ন হয়ে যায়। তখন শুরাহবিল রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আর আমর তার গৃহপালিত গাধা বা গৃহপালিত উটের চেয়েও বেশি পথভ্রষ্ট! তিনি বলেন, “নিশ্চয়িই এটা তোমার প্রভুর দয়া, তোমাদের নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু‘আ এবং তোমাদের পূর্বের সৎকর্মশীল লোকদের মৃত্যূর কারণ ছিল। কাজেই তোমরা একত্রিত থাকো; বিচ্ছিন্ন হয়ে যেয়ো না।” তারপর আমর রাদ্বিয়াল্লাহু আনহু এটা শুনতে পেয়ে বলেন, “তিনি সত্যই বলেছেন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الْوَبَاءَ هُوَ مَوْتُ الصَّالِحِينَ قَبْلَنَا وَرَحْمَةُ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى خَلْقِهِ
2940 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ يَزِيدَ بْنِ [خُمير , عَنْ] شُرَحْبِيلَ بْنِ شُفْعَةَ , عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ: أَنَّ الطَّاعُونَ وَقَعَ بِالشَّامِ فَقَالَ: إِنَّهُ رِجزٌ فَتَفَرَّقُوا عَنْهُ فَقَالَ شُرَحْبِيلُ بْنُ حَسَنَةَ: إِنِّي صَحِبْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ وَعَمْرٌو أضلُّ مِنْ حِمَارِ أَهْلِهِ أَوْ جَمَلِ أَهْلِهِ ـ وَقَالَ: (إِنَّهَا رَحْمَةٌ رَبِّكُمْ وَدَعْوَةٌ نَبِيِّكُمْ وَمَوْتُ الصَّالِحِينَ قَبْلَكُمْ فَاجْتَمِعُوا لَهُ وَلَا تَفَرَّقُوا عَنْهُ) فَسَمِعَ ذَلِكَ عَمْرُو بن العاص فقال: صدق.
الراوي : عَمْرو بْن الْعَاصِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2940 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯৪০)
পরিচ্ছেদঃ কোন শহরে মহামারীর সুত্রপাত হলে, সেখানে প্রবেশ করা অথবা সেখান থেকে বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা
২৯৪১. উসামাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মহামারী হলো শাস্তি, যা বানী ইসরাঈলের উপর অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন “তোমাদের পূর্ববর্তীদের উপর পাঠানো হয়েছিল। কাজেই যখন তোমরা কোন জায়গায় মহামারীর কথা শুনবে, তখন তোমরা সেখানে আগমন করবে না। আর যখন কোন জায়গায় এর প্রাদুর্ভাব ঘটবে, আর তোমরা সেখানে অবস্থান করে থাকো, তবে তোমরা তা থেকে বাঁচার জন্য সেখান থেকে বের হয়ে যাবে না।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ الْقُدُومِ عَلَى الْبَلَدِ الَّذِي وَقَعَ فِيهِ الطَّاعُونُ وَالْخُرُوجِ مِنْهُ مِنْ أَجْلِهِ
2941 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهِ: أَنَّهُ سَمِعَهُ يَسْأَلُ أُسَامَةَ بْنَ زَيْدٍ: هَلْ سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم في الطَّاعُونِ؟ فَقَالَ أُسَامَةُ بْنُ زَيْدٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الطَّاعُونُ رجزٌ أُرْسِلَ عَلَى بَنِي إِسْرَائِيلَ ـ أَوْ عَلَى مَنْ قَبْلَكُمْ ـ فَإِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلَا تَقْدَمُوا عَلَيْهِ وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلَا تخرجوا فراراً منه)
الراوي : أُسَامَة بْن زَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2941 | خلاصة حكم المحدث: صحيح ـ ((المشكاة)) (1548): ق.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১৫৪৮)
পরিচ্ছেদঃ কোন শহরে মহামারীর সুত্রপাত হলে, সেখানে প্রবেশ করা অথবা সেখান থেকে বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা
২৯৪২. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু শামের উদ্দেশ্যে বের হন। তিনি যখন সারগ নামক জায়গায় পৌঁছেন, তখন মুসলিম সেনাপতি আবূ উবাইদাহ ও তার অনুচরগণ তাঁর সাথে সাক্ষাত করেন। তারা তাকে জানান যে, শামে মহামারী শুরু হয়েছে। ”
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তোমরা আমার কাছে প্রথম হিজরতকারী সাহাবীদের ডাকো।” অতঃপর আমি তাদেরকে ডাকি। তিনি তাদের সাথে পরামর্শ করেন। তিনি তাদেরকে জানালেন যে, শামে মহামারী শুরু হয়েছে। অতঃপর তারা মতভেদ করলো। তাদের কেউ কেউ বললো, “আপনি একটি উদ্দেশ্যে এখানে এসেছেন। কাজেই আমরা মনে করি, তা পূরণ না করে ফিরে যাওয়া সঙ্গত হবে না।” আবার কেউ কেউ বললো, “আপনার সাথে অবশিষ্ট মুসলিম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রয়েছেন। কাজেই আমরা মনে করি, তাদের এমন মহামারীতে নিয়ে যাওয়াটা সঙ্গত হবে না।”
তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তোমরা আমার কাছ থেকে চলে যাও।” তারপর তিনি বলেন, “কুরাইশের প্রবীন ব্যক্তিবর্গ, যারা মক্কা বিজয়ের সময়ে হিজরত করেছিল, তাদের যারা এখানে আছেন, তাদেরকে আমার কাছে ডেকে আনো।” অতঃপর আমি তাদেরকে ডাকি। তারা বললেন, “আমরা মনে করি যে, আপনি লোকদের নিয়ে ফিরে যাবেন এবং তাদেরকে এই মহামারীর মধ্যে নিয়ে যাবেন না।” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু লোকদের মাঝে ঘোষনা করলেন, “আমরা সকালে প্রস্থান করছি। কাজেই তোমরা প্রস্তুতি গ্রহণ করো।” তখন উবাইদাহ ইবনুল জার্রাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনি কি আল্লাহর ভাগ্যলিপি থেকে পলায়ন করছেন?” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আবূ উবাইদাহ, যদি আপনি ছাড়া অন্য কেউ এই কথাটা বলতো (আপনার জন্য তো্ এই কথা মানায় না)! উমার রাদ্বিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধাচারণ অপছন্দ করতেন। তিনি বলেন, “আমরা আল্লাহর এক ফায়সালা থেকে আরেক ফায়সালার দিকে যাচ্ছি। আপনার কী অভিমত, যদি আপনার একপাল উট থাকে, অতঃপর সেগুলো এমন উপত্যকায় নিয়ে যান, যার দুটো প্রান্ত রয়েছে। এক প্রান্ত সবুজ-শ্যামল, উর্বর আরেক প্রান্ত শুষ্ক, অনুর্বর। তবে আপনি যদি আপনার পশুকে সবুজ-শ্যামল, উর্বর ভুমিতে চারণ করেন, তবে কি আপনি আল্লাহর ফায়সালা অনুযায়ী পশু চারণ করলেন না? আর যদি আপনি শুষ্ক, অনুর্বর ভুমিতে পশু চারণ করেন, তবে কি আপনি আল্লাহর ফায়সালা অনুযায়ী পশু চারণ করলেন না?” জবাবে তিনি বলেন, “জ্বী,হ্যাঁ।”
রাবী বলেন, “তারপর আব্দুর রহমান বিন আওফ রাদ্বিয়াল্লাহু আনহু আসেন। তিনি কোন এক প্রয়োজেন অনুপস্থিত ছিলেন। তিনি বলেন, “নিশ্চয়ই এই ব্যাপারে আমার কাছে ইলম রয়েছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন তোমরা কোন জায়গায় মহামারী শুরু হওয়ার কথা শুনবে, তখন তোমরা সেখানে গমন করবে না। আর যখন কোন জায়গায় মহামারী শুরু হওয়ার কথা শুনবে, আর তোমরা সেখানে অবস্থান করো, তবে তোমরা তা থেকে বাঁচার জন্য সেখান থেকে বের হয়ে যাবে না।” তখন উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু আল্লাহর প্রশংসা করেন। তারপর তিনি চলে আসেন।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ الْقُدُومِ عَلَى الْبَلَدِ الَّذِي وَقَعَ فِيهِ الطَّاعُونُ وَالْخُرُوجِ مِنْهُ مِنْ أَجْلِهِ
2942 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ خَرَجَ إِلَى الشَّامِ حَتَّى إِذَا كَانَ بسَرْغَ لَقِيَهُ أُمَرَاءُ الْأَجْنَادِ ـ أَبُو عُبَيْدَةُ بْنُ الْجَرَّاحِ وَأَصْحَابُهُ ـ فَأَخْبَرُوهُ أَنَّ الْوَبَاءَ قَدْ وَقَعَ بِالشَّامِ قَالَ ابْنُ عَبَّاسٍ: فَقَالَ عُمَرُ: ادْعُ لِيَ الْمُهَاجِرِينَ الْأَوْلِينَ فدَعَوْتُهُمْ فَاسْتَشَارَهُمْ وَأَخْبَرَهُمْ أَنَّ الْوَبَاءَ قَدْ وَقَعَ بِالشَّامِ فَاخْتَلَفُوا فَقَالَ بَعْضُهُمْ: خَرَجْتَ لِأَمْرٍ فَلَا نَرَى أَنْ تَرْجِعَ عَنْهُ وَقَالَ بَعْضُهُمْ: مَعَكَ بَقِيَّةُ النَّاسِ وَأَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا نَرَى أَنْ تُقْدِمَهُم عَلَى هَذَا الْوَبَاءِ فَقَالَ: ارْتَفِعُوا عَنِّي ثُمَّ قَالَ: ادْعُ لِيَ الْأَنْصَارَ فَدَعَوْتُهُمْ فَاسْتَشَارَهُمْ فَسَلَكُوا سَبِيلَ الْمُهَاجِرِينَ وَاخْتَلَفُوا كَاخْتِلَافِهِمْ فقال: ارتفعوا عني ثم قال: ادع لي من كان ـ ها هنا ـ مِنْ مَشْيَخَةِ قُرَيْشٍ مِنْ مُهَاجِرَةِ الْفَتْحِ فَدَعَوْتُهُمْ فَلَمْ يَخْتَلِفْ عَلَيْهِ رَجُلَانِ وَقَالُوا: نَرَى أَنْ تَرْجِعَ بِالنَّاسِ وَلَا تُقْدِمهم عَلَى هَذَا الْوَبَاءِ فَنَادَى عُمَرُ فِي النَّاسِ: إِنِّي مُصْبحٌ عَلَى ظَهْرٍ فَأَصْبِحُوا عَلَيْهِ فَقَالَ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ: أَفِرَارًا مِنْ قَدْرِ اللَّهِ؟ فَقَالَ عُمَرُ: لَوْ غَيْرُكَ قَالَهَا يَا أَبَا عُبَيْدَةَ - وَكَانَ عُمَرُ يَكْرَهُ خِلافَهُ - نَفِرُّ مِنْ قَدَرِ اللَّهِ إِلَى قَدَرِ اللَّهِ أَرَأَيْتَ لَوْ كَانَ لَكَ إِبِلٌ فَهَبَطْتَ وَادِيًا لَهُ عُدْوَتَان إِحْدَاهُمَا خِصِبَةٌ وَالْأُخْرَى جَدْبَةٌ أَلَيْسَ إِنْ رَعَيْتَ الْخِصْبَةَ رَعَيْتَهَا بِقَدَرِ اللَّهِ وَإِنْ رَعَيْتَ الْجَدْبَةَ رَعَيْتَهَا بِقَدَرِ اللَّهِ؟ قَالَ: نَعَمْ قَالَ: فَجَاءَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ـ وَكَانَ مُتَغَيِّباً فِي بَعْضِ حَاجَتِهِ ـ فَقَالَ: إِنَّ عِنْدِي مِنْ هَذَا عِلْمًا سَمِعْتُ رسول الله صلى الله عليه وسلم يقول: (إِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلَا تَقْدُمُوا عَلَيْهِ وَإِذَا وَقَعَ بأرضٍ وَأَنْتُمْ بِهَا فَلَا تَخْرُجُوا فِرَارًا مِنْهُ) قَالَ: فَحَمِدَ اللَّهَ عُمَرُ بْنُ الخطاب ثم انصرف.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2942 | خلاصة حكم المحدث: صحيح ـ ((صحيح أبي داود)) (2717).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭১৭)
পরিচ্ছেদঃ বানী ইসরাঈলের উপর যে শাস্তি প্রেরণ করা হয়েছিল, নিশ্চয়ই মহামারী তার অবশিষ্টাংশ
২৯৪৩. উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারীর আলোচনা প্রসঙ্গে বলেন, “এটা শাস্তির অবশিষ্টাংশ। এটা এমন শাস্তি যা বানী ইসরাঈলের একটি দলের উপর প্রেরণ করা হয়েছিল। কাজেই যখন কোন জমিনে এর প্রাদুর্ভাব ঘটে, আর তোমরা সেখানে অবস্থান করো, তখন তোমরা সেখান থেকে পলায়ন করবে না। আর যখন কোন জায়গায় এটি দেখা দিবে, তখন সেখানে অবতরণ করবে না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الطَّاعُونَ إِنَّمَا هُوَ بَقِيَّةٌ مِنَ الْعَذَابِ الَّذِي أُرْسِلَ عَلَى بَنِي إِسْرَائِيلَ
2943 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَسَامَةَ بْنِ زَيْدٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم ذَكَرَ الطَّاعُونَ فَقَالَ: (بَقِيَّةُ رِجزٍ وَعَذَابٌ أُرْسِلَ عَلَى طَائِفَةٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ فَإِذَا وَقَعَ بأرضٍ وَأَنْتُمْ بِهَا فَلَا تَهْرَبُوا مِنْهُ وَإِذَا كان بأرض فلا تهبطوا عليه)
الراوي : أُسَامَة بْن زَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2943 | خلاصة حكم المحدث: صحيح: م.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুল হিসান: ২৯৪৩)
পরিচ্ছেদঃ (২) অসুস্থ ব্যক্তি তার সাথে সংশ্লিষ্ট বিষয় - অসুস্থ ব্যক্তিদের দেখতে যাওয়ার নির্দেশ, কেননা এটি পরকালের কথা স্মরণ করিয়ে দেয়
২৯৪৪. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, জানাযার অনুসরণ করো। এটি তোমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দিবে।”[1]
2 - بَابُ الْمَرِيضِ وَمَا يَتَعَلَّقُ بِهِ - ذِكْرُ الْأَمْرِ بِعِيَادَةِ الْمَرْضَى إِذِ اسْتِعْمَالُهُ يُذَكِّرُ الآخرة
2944 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى عَنْ قَتَادَةَ عَنْ أَبِي عِيسَى الْأُسْوَارِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (عُودُوَا المرضى واتَّبعوا الجنائز تذكِّركم الآخرة)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2944 | خلاصة حكم المحدث: حسن صحيح ـ ((أحكام الجنائز)) (86).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৮৬)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি রোগীকে দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, তখন রহমতে প্রবেশ করে আর যখন সে রোগীর কাছে গিয়ে বসে, তখন সে রহমতের সাগরে ডুব দেয়
২৯৪৫. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন “যখন কোন ব্যক্তি রোগীকে দেখতে যায়, তখন সে রহমতে প্রবেশ করে যতক্ষন না সে গিয়ে বসে আর যখন সে রোগীর কাছে গিয়ে বসে, তখন সে রহমতের সাগরে ডুব দেয়।”[1]
ذِكْرُ خَوْضِ عَائِدِ الْمَرِيضِ الرَّحْمَةَ فِي طَرِيقِهِ وَاغْتِمَارِهِ فِيهَا عِنْدَ قُعُودِهِ عِنْدَهُ
2945 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ بِبَغْدَادَ قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ عَنْ عُمَرَ بْنِ الْحَكَمِ بْنِ ثَوْبَانَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (من عَادَ مَرِيضًا لَمْ يَزَلْ يَخُوضُ الرَّحْمَةَ حَتَّى يجلس فإذا جلس؛ غُمِرَ فيها)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2945 | خلاصة حكم المحدث: صحيح- ((صحيح أبي داود)) (2714).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭১৪)
পরিচ্ছেদঃ যারা রোগী দেখতে যায়, তারা এর মাধ্যমে জান্নাতের ফলের বাগিচা লাভ করে
২৯৪৬. সাওবান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন “যখন কোন মুসলিম তার কোন মুসলিম ভাইকে দেখতে যায়, তখন সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের ফলের বাগিচায় থাকে।”[1]
ذكر رجاء تمكُّن عواد المرضى من مخارف الْجِنَّانِ بِفِعْلِهِمْ ذَلِكَ
2946 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّيْرَفِيُّ بِالْبَصْرَةِ غُلَامُ طَالُوتَ قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي أَسْمَاءَ عَنْ ثَوْبَانَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ الْمُسْلِمَ إِذَا عَادَ أَخَاهَ الْمُسْلِمَ لَمْ يزل في مخرفة الجنة حتى يرجع)
الراوي : ثَوْبَان | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2946 | خلاصة حكم المحدث: صحيح- ((صحيح أبي داود)) (2714).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭১৪)
পরিচ্ছেদঃ রোগীকে দেখতে আসা ব্যক্তির জন্য ফেরেস্তাগণ সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ইস্তিগফার করতে থাকে
২৯৪৭. আব্দুল্লাহ বিন শাদ্দাদ থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই আমর বিন হুরাইস হাসান বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহুকে অসুস্থতার সময় দেখতে আসেন, তখন আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আমর, আপনি হাসান রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখতে এসেছেন, অথচ মনে যা থাকার তা তো আছেই?” তখন তিনি জবাবে বলেন, “জ্বী, হ্যাঁ। হে আলী রাদ্বিয়াল্লাহু আনহু, আপনি তো আমার মনের প্রভু নন যে, আপনি যেভাবে ইচ্ছা সেটাকে চালিত করবেন।” তখন আলী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “জেনে রাখুন, নিশ্চয়ই ঐ ব্যাপারটি আমাকে আপনার কাছে কল্যাণ (হাদীস) পৌঁছিয়ে দেওয়ার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কোন মুসলিম ব্যক্তি যদি অপর কোন মুসলিম ব্যক্তিকে অসুস্থ অবস্থায় দেখতে যায়,তবে মহান আল্লাহ ৭০ হাজার ফেরেস্তা পাঠান, তার জন্য দু‘আ-ইস্তিগফার করার জন্য। সে দিনের যে কোন অংশেই দেখতে যাক না কেন, তার জন্য ফেরেস্তাগণ সন্ধ্যা পর্যন্ত দু‘আ-ইস্তিগফার করতে থাকেন। অনুরুপভাবে সে রাতের যে কোন অংশেই দেখতে যাক না কেন, তার জন্য ফেরেস্তাগণ সকাল পর্যন্ত দু‘আ-ইস্তিগফার করতে থাকেন।”[1]
ذِكْرُ اسْتِغْفَارِ الْمَلَائِكَةِ لِعَائِدِ الْمَرِيضِ مِنَ الْغَدَاةِ إِلَى الْعَشِيِّ وَمَنَ الْعَشِيِّ إِلَى الْغَدَاةِ
2947 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ يَعْلَى بْنُ عَطَاءٍ عَنْ عَبْدِ اللَّهِ بن شدّاد: أَنَّ عَمْرَو بْنَ حُرَيْثٍ زَارَ الْحَسَنَ بْنَ عَلِيٍّ فَقَالَ لَهُ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: يَا عَمْرُو أَتَزُورُ حَسَنًا وَفِي النَّفْسِ مَا فِيهَا؟ قَالَ: نَعَمْ يَا عَلِيُّ لَسْتَ بربِّ قَلْبِي تُصَرِّفُه حَيْثُ شِئْتَ فَقَالَ عَلِيٌّ: أَمَا إِنَّ ذَلِكَ لَا يَمْنَعُنِي مِنْ أَنْ أُؤَدِّيَ إِلَيْكَ النَّصِيحَةَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم يقول: (ما من امرىء مُسْلِمٍ يَعُودُ مُسْلِمًا إِلَّا ابْتَعَثَ اللَّهُ سَبْعِينَ أَلْفَ مَلَكٍ يُصَلُّونَ عَلَيْهِ فِي أَيِّ سَاعَاتِ النَّهَارِ كَانَ حَتَّى يُمْسِيَ وَأَيِّ سَاعَاتِ اللَّيْلِ كان حتى يصبح)
الراوي : عَبْد اللَّهِ بن شدّاد | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2947 | خلاصة حكم المحدث: صحيح- ((الصحيحة)) (1367).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৩৬৭)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, তখন তার জন্য মুস্তাহাব হলো অসুস্থ ব্যক্তির মনকে খুশি করে, এমন কথা বলা
২৯৪৮. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বেদুঈন ব্যক্তিকে অসুস্থ অবস্থায় দেখতে আসেন। তিনি বলেন, لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ (কোন সমস্যা নেই। আল্লাহ চায় তো সুস্থ হয়ে যাবে)।” তখন সেই ব্যক্তি বললো, “কক্ষনো না। বরং এটা এমন এক জ্বর, যা এই বৃদ্ধের (শরীরকে) সিদ্ধ করে ফেলছে, এটি তাকে কবরে নিয়ে যাবে।” তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তাহলে সেটাই হোক।”[1]
ذِكْرُ مَا يستحبُّ لِلْعُوَّادِ أَنْ يُطَيِّبُوا قُلُوبَ الأعِلَّاء عِنْدَ عِيَادَتِهِمْ إِيَّاهُمْ
2948 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ عَنْ خَالِدٍ عَنْ عِكْرِمَةَ: عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى أَعْرَابِيٍّ يَعُودُهُ فَقَالَ: (لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ) فَقَالَ: كَلَّا بَلْ حِمَّى تَفُورُ عَلَى شَيْخٍ كَبِيرٍ تُورِدُهُ الْقُبُورَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم:(فنعم إذا)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2948 | خلاصة حكم المحدث: صحيح- ((مختصر الأدب المفرد)) (391): خ.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার আদাবুল মুফরাদ: ৩৯১)
পরিচ্ছেদঃ যিম্মীদের অসুস্থ্তার সময় তাদের দেখতে যাওয়া বৈধ
২৯৪৯. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একজন ইয়াহুদী বালক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতো, অতঃপর সে অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, “তোমরা আমার সাথে তার কাছে চলো, আমরা তাকে দেখতে যাবো। এসময় তার বাবা তার মাথার কাছে বসে ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি বলো, لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), তবে আমি তোমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবো।” বালকটি তার বাবার দিকে তাকাতে লাগলো। তার বাবা তাকে বললো, “আবুল কাসিম তোমাকে যা বলে, তা তুমি লক্ষ্য করো।” তখন সে বললো, أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রাসূল)।” এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি এই বালককে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন।”[1]
ذِكْرُ جَوَازِ عِيَادَةِ الْمَرْءِ أَهْلَ الذِّمَّةِ إِذَا طَمِعَ فِي إِسْلَامِهِمْ
2949 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مَسْعُودٍ الْجَحْدَرِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ ثَابِتٍ عَنِ أَنَسٍ أَنَّ غُلَامًا يَهُودِيًّا كَانَ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرِضَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: (اذْهَبُوا بِنَا إِلَيْهِ نَعُودُهُ فَأَتَوْهُ ـ وَأَبُوهُ قَاعِدٌ عَلَى رَأْسِهِ ـ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (قُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْفَعُ لَكَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ) فَجَعَلَ الْغُلَامُ يَنْظُرُ إِلَى أَبِيهِ فَقَالَ لَهُ أَبُوهُ: انْظُرْ مَا يَقُولُ لَكَ أَبُو الْقَاسِمِ فَقَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم: (الْحَمْدُ للَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنْ نَارِ جَهَنَّمَ)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2949 | خلاصة حكم المحدث: صحيح- ((أحكام الجنائز)) (ص 21) , ((صحيح أبي داود)) (2671): خ نحوه , ويأتي برقم (4864).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৬৭১)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তিকে দেখতে যায় অথবা অসুস্থতার সময় খোঁজ-খবর নিতে যায়, তার জন্য মহান আল্লাহ জান্নাতে প্রাসাদ নির্মাণ করেন
২৯৫০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোন মুসলিম ব্যক্তি অপর মুসলিম ব্যক্তিকে অসুস্থতার সময় দেখতে যায়, অথবা বেড়াতে যায়, তখন মহান আল্লাহ বলেন, “কল্যাণময় হোক তোমার জীবন, কল্যাণময় হোক তোমার পথচলা। তুমি জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেছো।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আবূ সিনান হলেন সাঈদ বিন সিনান আশ শাইবানী।
আর আবূ সিনান কূফীর নাম যিরার বিন মুর্রাহ।”
ذِكْرُ بِنَاءِ اللَّهِ جَلَّ وَعَلَا مَنْزِلًا فِي الْجَنَّةِ لِمَنْ زَارَ أَخَاهَ الْمُسْلِمَ أَوْ عَادَهُ فِي اللَّهِ جَلَّ وَعَلَا
2950 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي سِنَانٍ عَنْ عُثْمَانِ بْنِ أَبِي سَوْدَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عليه وسلم قال: (إِذَا عَادَ الْمُسْلِمُ أَخَاهُ الْمُسْلِمَ ـ أَوْ زَارَهُ ـ قَالَ اللَّهُ ـ تَبَارَكَ وَتَعَالَى ـ: طِبْتَ وَطَابَ مَمْشَاكَ وتبوأت منزلاً في الجنة)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2950 | خلاصة حكم المحدث: حسن ـ ((الصحيحة)) (2632).
قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو سِنَانٍ ـ هَذَا ـ هُوَ الشَّيْبَانِيُّ اسْمُهُ سَعِيدُ بْنُ سِنَانٍ.
وَأَبُو سِنَانٍ الْكُوفِيُّ اسْمُهُ ضِرَارُ بْنُ مُرَّةَ.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহাহ: ২৬৩২)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, অসুস্থতার সময় সুস্থতার জন্য দু‘আ না করা ওয়াজিব এবং তাকদীরের ফায়সালার উপর নির্ভর করা জরুরী, চাই সেটা পছন্দনীয় হোক অথবা অপছন্দনীয় হোক- তার কথা অপনোদনকারী হাদীস
২৯৫১. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “(আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার সময়) আমি তাঁকে সেসব দু‘আ পড়ে ঝাঁড়ফুঁক করতাম, যেসব দু‘আ পড়ে জিবরীল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার সময় ঝাড়ফুঁক করতেন। দু‘আটি হলো, أَذْهِبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ تُنْزِلُ الشِّفاء لَا شَافِيَ إِلَّا أَنْتَ اشْفِ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا (অসুস্থতা দূর করুন, হে মানুষের প্রভু। আপনি আরোগ্য অবতীর্ণ করুন। আপনি ছাড়া আর কোন নিরাময় দানকারী নেই। আপনি এমন নিরাময় দান করুন, যা কোন অসুস্থতাকে বাকী রাখবে না)।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সেই অসুস্থতা শুরু হয়, যেই অসুস্থতায় তিনি মারা গিয়েছেন, তখন এই দু‘আ পড়ে আমি দু‘আ করতে শুরু করি। তখন তিনি বলেন, “তোমার হাত উঠাও। কেননা এটি দীর্ঘ সময় ধরে আমাকে উপকার দিচ্ছে।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن الْعَلِيلَ يَجِبُ عَلَيْهِ تَرْكُ الدُّعَاءِ بِالشِّفَاءِ لِعِلَّتِهِ مَعَ الِاعْتِمَادِ عَلَى مَا أَوْجَبَ الْقَضَاءُ مَحْبُوبًا كَانَ أَوْ مَكْرُوهًا ـ
2951 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ حَدَّثَنَا بشر بن الوليد بن الْكِنْدِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَمْرِو بْنِ مَالِكٍ النُّكْرِيِّ عَنْ أَبِي الْجَوْزَاءِ عَنْ عَائِشَةَ قَالَتْ: كُنْتُ أُعَوِّذُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِدُعَاءِ كَانَ جِبْرِيلُ يعوِّذُهُ بِهِ إِذَا مَرِضَ: (أَذْهِبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ تُنْزِلُ الشِّفاء لَا شَافِيَ إِلَّا أَنْتَ اشْفِ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا) فَلَمَّا كَانَ فِي مَرَضِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ جَعَلْتُ أَدْعُو بِهَذَا الدعاء فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (ارْفَعِي يَدَكِ فَإِنَّهَا كَانَتْ تَنْفَعُنِي فِي المدَّة)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2951 | خلاصة حكم المحدث: صحيح لغيره - ((الصحيحة)) (3104).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহাহ: ৩১০৪)
পরিচ্ছেদঃ নিজের অসুস্থতার সময় কীসের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করবে তার বিবরণ
২৯৫২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন, তখন তিনি নিজের উপর সূরা নাস-ফালাক পাঠ করতেন এবং ফুঁক দিতেন। অতঃপর যখন তাঁর পীড়া প্রকট হয়ে যায়, তখন আমি তাঁর উপর এসব পড়তাম আর বরকতের আশায় তাঁর হাত দিয়ে তাঁকে বুলিয়ে দিতাম।”[1]
ذِكْرُ مَا يُعوِّذُ الْمَرْءُ بِهِ نَفْسَهُ عِنْدَ علَّة تعتريه
2952 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى الله عليه وسلم كان إِذَا اشْتَكَى قَرَأَ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ ـ وَيَنْفُثُ ـ فَلَمَّا اشْتَدَّ وَجَعُهُ كُنْتُ أَقْرَأُ عَلَيْهِ وَأَمْسَحُ عنه بيده رجاء بركتها.
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2952 | خلاصة حكم المحدث: صحيح- ((الصحيحة)) (2775): ق.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৭৭৫)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি শরীরে কোন ব্যথা অনুভব করলে, কোন দু‘আর মাধ্যমে আশ্রয় প্রার্থনা করবে তার বিবরণ
২৯৫৩. উসমান বিন আবুল আস সাকাফী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুযোগ করেন যে, তিনি ইসলাম গ্রহণের সময় থেকে শরীরে ব্যথা অনুভব করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “তুমি তোমার হাত তোমার শরীরের সেই স্থানে রাখো, যেখানে তুমি ব্যথা অনুভব করো। এবং তিনবার ‘বিসমিল্লাহ’ বলো আর সাতবার বলবে أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أجد وأحاذر (আমি আল্লাহ ও তাঁর ক্ষমতার মাধ্যমে আশ্রয় চাচ্ছি আমি যে কষ্ট অনুভব করছি এবং যা কিছুর আশংকা করছি, তার অনিষ্ট থেকে)।”[1]
ذِكْرُ وَصْفِ التَّعَوُّذِ الَّذِي يُعَوِّذُ الْمَرْءُ نَفْسَهُ عِنْدَ أَلَمٍ يَجِدُهُ
2953 - أخبرنا أحمد بن محمد الْحَسَنِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ قَالَ: أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ صَالِحٍ السَّهْمِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ الثَّقَفِيِّ: أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعًا يَجِدُهُ مُنْذُ أَسْلَمَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (ضَعْ يَدَكَ عَلَى الَّذِي تَأْلَمَ مِنْ جَسَدِكَ وَقُلْ: بِسْمِ اللَّهِ ـ ثَلَاثًا ـ وَقُلْ: أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أجد وأحاذر ـ سبع مرات ـ)
الراوي : عُثْمَان بْن أَبِي الْعَاصِ الثَّقَفِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2953 | خلاصة حكم المحدث: صحيح- ((الطحاوية)) (70) , ((الصحيحة)) (3/ 404) , ((التعليق الرغيب)) (4/ 156): م.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩/৪০৪)
পরিচ্ছেদঃ যেই দু‘আ পড়লে ব্যথাতুর ব্যক্তির ব্যথা দূর হওয়ার আশা করা যায়
২৯৫৪. উসমান বিন আবুল আস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আসেন। তিনি বলেন, “আমার শরীরে এমন প্রচন্ড ব্যথা ছিল যে, সেটা আমাকে প্রায় ধ্বংস করার কাছাকাছি নিয়ে গিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি তোমার ডান হাত দিয়ে সাতবার স্পর্শ করো এবং বলো, أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ (আমি আল্লাহর ইযযত ও ক্ষমতার মাধ্যমে আশ্রয় চাচ্ছি আমি যে ব্যথা অনুভব করছি, তার অনিষ্টতা থেকে)।”
রাবী বলেন, “তারপর আমি সেটা বলি। ফলশ্রুতিতে মহান আল্লাহ আমার ব্যথা-বেদনা সব দূর করে দেন। ফলে আমি সবসময় আমার পরিবার ও অন্যান্যদের এটার নির্দেশ দিতাম।”[1]
ذِكْرُ الشَّيْءِ الَّذِي إِذَا قَالَهُ الْوَجِعُ يُرْتَجَى لَهُ ذَهَابُ وَجَعِهِ بِهِ
2954 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ أَنَّ عَمْرَو بْنَ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ السُّلَمِيَّ أَخْبَرَهُ أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ أَخْبَرَهُ عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: عُثْمَانُ وبي وجع قد يكاد يُهْلِكُني قَالَ: فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (امْسَحْ بِيَمِينِكَ سَبْعَ مَرَّاتٍ وَقُلْ: أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ) قَالَ: فَقُلْتُ ذَلِكَ فَأَذْهَبَ اللَّهُ مَا كَانَ بِي فَلَمْ أَزَلْ آمُرُ بِهِ أهلي وغيرهم.
الراوي : عُثْمَان بْن أَبِي الْعَاصِ الثَّقَفِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2954 | خلاصة حكم المحدث: صحيح- ((الطحاوية)) (70) , ((الصحيحة)) (3/ 404) , ((التعليق الرغيب)) (4/ 156): م.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩/৪০৪)
পরিচ্ছেদঃ দুঃখ-কষ্ট স্পর্শ করলে যে দু‘আ পাঠ করা ওয়াজিব
২৯৫৫. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন ক্ষতি নেমে আসার কারণে তোমাদের কেউ যেন অবশ্যই মৃত্যু কামনা না করে, বরং সে যেন বলে, اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لي وأفضل (হে আল্লাহ, আপনি আমাকে বাঁচিয়ে রাখুন, যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয়, আর আমাকে মৃত্যু দান করুন, যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর ও উত্তম হবে।)”[1]
ذِكْرُ مَا يَجِبُ عَلَى الْمَرْءِ إِذَا مَسَّهُ الضُّرُّ أَنْ يَدْعُوَ بِهِ
2955 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ حُمَيْدٍ قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يَتَمَنَّى أَحَدُكُمُ الْمَوْتَ لِضُرٍّ نَزَلَ بِهِ فِي الدُّنْيَا وَلَكِنْ لِيَقُلِ: اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لي وأفضل)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2955 | خلاصة حكم المحدث: صحيح: ق ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানায়েয: ১২)
পরিচ্ছেদঃ অসুস্থ ব্যক্তি যে ব্যথা-বেদনা অনুভব করেন, সেজন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ
২৯৫৬. উসমান বিন আবুল আস সাকাফী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুযোগ করেন যে, তিনি ইসলাম গ্রহণের সময় থেকে শরীরে ব্যথা অনুভব করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “তুমি তোমার হাত তোমার শরীরের সেই স্থানে রাখো, যেখানে তুমি ব্যথা অনুভব করো এবং তিনবার ‘বিসমিল্লাহ’ বলো আর সাতবার বলবে أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أجد وأحاذر (আমি আল্লাহ ও তাঁর ক্ষমতার মাধ্যমে আশ্রয় চাচ্ছি আমি যে কষ্ট অনুভব করছি এবং যা কিছুর আশংকা করছি, তার অনিষ্ট থেকে)।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالِاسْتِعَاذَةِ بِاللَّهِ جَلَّ وَعَلَا لِلْعَلِيلِ مِنْ شَرِّ مَا يَجِدُ
2956 ـ أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ الثَّقَفِيِّ أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعًا يَجِدُهُ فِي جَسَدِهِ مُنْذُ أَسْلَمَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (ضَعْ يَدَكَ عَلَى الَّذِي تَأْلَمَ مِنْ جَسَدِكَ وَقُلْ: بِسْمِ اللَّهِ ـ ثَلَاثًا ـ وَقُلْ: ـ سَبْعَ مَرَّاتٍ ـ أَعُوذُ بِاللَّهِ وقدرته من شر ما أجد وأحاذر)
الراوي : عُثْمَان بْن أَبِي الْعَاصِ الثَّقَفِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2956 | خلاصة حكم المحدث: صحيح- ((الطحاوية)) (70) , ((الصحيحة)) (3/ 404) , ((التعليق الرغيب)) (4/ 156): م.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩/৪০৪)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তির জ্বর হলে কী দু‘আ পাঠ করবে, তার বিবরণ
২৯৫৭. উবাদাহ বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তিনি অসুস্থ হলে জিবরাঈল আলাইহিস সালাম তাঁকে ঝাঁড়ফুঁক করেন। তিনি বলেন, بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ داءٍ يُؤْذِيك وَمَنْ كُلِّ حاسدٍ إِذَا حَسَدَ وَمِنْ كُلِّ عينٍ وَسُمٍّ , وَاللَّهُ يشفيك (আমি আল্লাহর নামে আপনাকে ঝাঁড়ফুঁক করছি প্রতিটি অসুস্থতা থেকে, যা আপনাকে কষ্ট দেয়, প্রতিটি হিংসুক থেকে, যখন সে হিংসা করে, প্রতিটি বদ-নজর ও বিষক্রিয়া থেকে। আল্লাহ আপনাকে নিরাময় দান করুক)।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عمَّا يَسْتَعْمِلُ الْإِنْسَانُ مِنَ الدُّعاء عِنْدَ الْحُمَّى إِذَا اعتَرَتْهُ
2957 ـ أَخْبَرَنَا السَّخْتِيَانِيُّ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ أخبرني عمير بن هانىء قَالَ: سَمِعْتُ جُنَادَةَ بْنَ أَبِي أُمَيَّةَ يَقُولُ سَمِعْتُ عُبَادَةَ بْنَ الصَّامِتِ يُحّدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ جِبْرِيلَ رقاهُ وَهُوَ يُوعَكُ فَقَالَ: بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ داءٍ يُؤْذِيك وَمَنْ كُلِّ حاسدٍ إِذَا حَسَدَ وَمِنْ كُلِّ عينٍ وَسُمٍّ , وَاللَّهُ يشفيك.
الراوي : عُبَادَة بْن الصَّامِتِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2957 | خلاصة حكم المحدث: حسن ـ ((التعليق على ابن ماجه)).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকু আলা ইবনে মাজাহ)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তির জন্য উত্তম হলো নিজের ও নিজের পরিবারের জন্য দুআ করার চেয়ে কবরের আযাব ও জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাওয়া উত্তম
২৯৫৮. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “উম্মু হাবীবা রাদ্বিয়াল্লাহু আনহা একবার দু‘আ করেন, اللَّهُمَّ بَارِكَ لِي فِي زَوْجِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي أَبِي سُفْيَانَ وَأَخِي مُعَاوِيَةَ (হে আল্লাহ, আমার স্বামী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আবূ সুফিয়ান রাদ্বিয়াল্লাহু আনহু এবং আমার ভাই মুয়াবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুর প্রতি আপনি বারাকাহ অবতীর্ণ করুন)।”
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি আল্লাহর কাছে প্রার্থনা করেছো এমন আয়ুষ্কাল, যা সুনির্ধারিত, এমন পদক্ষেপ, যে পর্যন্ত পৌঁছতে হবেই, এমন রিযিক, যা পূর্ব বন্টিত-এগুলো যথা সময়ের আগে সংঘটিত হবে না। যদি তুমি কবরের আযাব অথবা জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাইতে, তবে সেটাই কল্যাণকর বা উত্তম হতো।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ تَعَوُّذ الْمَرْءِ مِنْ عَذَابِ النَّارِ وَعَذَابِ الْقَبْرِ أَفْضَلُ مِنْ دُعَائِهِ لِنَفْسِهِ وأهل بيته
2958 ـ أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنِ الْمُغِيرَةِ الْيَشْكُرِيِّ عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَتْ أُمُّ حَبِيبَةَ: اللَّهُمَّ بَارِكَ لِي فِي زَوْجِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي أَبِي سُفْيَانَ وَأَخِي مُعَاوِيَةَ فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَقَدْ سَأَلْتِ اللَّهَ عَنْ آجَالٍ مَضْرُوبَةٍ وَآثَارٍ مَبْلُوغَةٍ وَأَرْزَاقٍ مَقْسُومَةٍ لَا يُعَجَّلُ مِنْهَا شَيْءٌ قَبْلَ حِلِّهِ فَلَوْ سَأَلْتِ اللَّهَ أَنْ يُعِيذَكِ مِنْ عَذَابِ النَّارِ أَوْ عَذَابِ الْقَبْرِ كَانَ خَيْرًا أو كان أفضل ـ).
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2958 | خلاصة حكم المحدث: صحيح- ((ظلال الجنة)) (262).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ২৬২)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে এবং তার জন্য দুআ করবে, তখন তার জন্য আবশ্যক হলো ডান হাত দিয়ে তাকে স্পর্শ করা
২৯৫৯. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রুগীকে দেখতে যেতেন, তখন তিনি তাকে ডান হাত দিয়ে স্পর্শ করতেন এবং বলতেন, أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ! وَاشْفِ أَنْتَ الشَّافي اشْفِ شِفاءً لَا يُغَادِرُ سَقَمًا (কষ্ট দূর করুন, হে মানুষের প্রভু, এবং আরোগ্য দান করুন। আপনি আরোগ্য দানকারী। আপনি এমন নিরাময় দান করুন, যা কোন অসুস্থতাকে বাকী রাখবে না)।”
রাবী বলেন, “তারপর আমি হাদীসটি মানসূরের কাছে বর্ণনা করি। অতঃপর তিনি আমাকে ইবরাহিম থেকে, তিনি মাসরূক থেকে তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেছেন।”[1]
ذكر البيان بأن العائد إِذَا قَعَدَ عِنْدَ الْعَلِيلِ وَأَرَادَ أَنْ يَدْعُوَ لَهُ يَجِبُ أَنْ يَمْسَحَهُ بِيَمِينِهِ
2959 ـ أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ سُلَيْمَانَ عَنْ مُسْلِمٍ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم كان إِذَا عَادَ الْمَرِيضَ مَسَحَهُ بِيَمِينِهِ وَقَالَ: (أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ! وَاشْفِ أَنْتَ الشَّافي اشْفِ شِفاءً لَا يُغَادِرُ سَقَمًا)
قَالَ: فَحَدَّثْتُ بِهِ مَنْصُورًا فَحَدَّثَنِي عَنْ إِبْرَاهِيمَ عَنْ مَسْرُوقٍ عَنْ عائشة: ........ بنحوه
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2959 | خلاصة حكم المحدث: صحيح- ((الصحيحة)) (2775): ق.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৭৭৫)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি অসুস্থ ব্যক্তির কাছে আসবে, তখন কোন দুআ করবে তার বিবরণ
২৯৬০. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রুগীকে দেখতে যেতেন, তখন তিনি তাকে ডান হাত দিয়ে স্পর্শ করতেন এবং বলতেন, أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ! اشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سقماً (কষ্ট দূর করুন, হে মানুষের প্রভু, এবং আরোগ্য দান করুন। আপনি আরোগ্য দানকারী। আপনার নিরাময় আর কোন নিরাময় নেই। আপনি এমন নিরাময় দান করুন, যা কোন অসুস্থতাকে বাকী রাখবে না)।”[1]
ذِكْرُ مَا يَدْعُو المرْءُ بِهِ إِذَا أَتَى مَرِيضًا أَوْ عادَهُ
2960 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ مَسْرُوقٍ: عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَى مَرِيضًا أَوْ أُتي بمريضٍ قَالَ: (أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ! اشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سقماً)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2960 | خلاصة حكم المحدث: صحيح- ((الصحيحة)) (2775): ق.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৭৭৫)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসুস্থ ব্যক্তিকে আনা হলে তিনি অধিকাংশ সময় উল্লেখিত দু‘আ করতেন
২৯৬১. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন রুগীকে আনা হতো, তখন তিনি তার জন্য দুআ করতেন এবং বলতেন, أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ! اشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سقماً (কষ্ট দূর করুন, হে মানুষের প্রভু, এবং আরোগ্য দান করুন। আপনি আরোগ্য দানকারী। আপনার নিরাময় ছাড়া আর কোন নিরাময় নেই। আপনি এমন নিরাময় দান করুন, যা কোন অসুস্থতাকে বাকী রাখবে না)।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو إِذَا أُتِيَ بِالْمَرِيضِ فِي أَكْثَرِ الْأَحْوَالِ مَا وَصَفْنَا
2961 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُتِيَ بِالْمَرِيضِ يَدْعُو وَيَقُولُ: (أَذْهِبِ الْبَاسَ ـ رَبَّ النَّاسِ! ـ اشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ ـ شِفَاءً لَا يغادر سقماً)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2961 | خلاصة حكم المحدث: صحيح- ((الصحيحة)) (2775): ق.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৭৭৫)
পরিচ্ছেদঃ কোন কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসুস্থ ব্যক্তির জন্য আমরা যা বর্ণনা করলাম, সেটা ছাড়া অন্য দু‘আও করতেন
২৯৬২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর জন্য যেসব দু‘আ করতেন, তন্মধ্যে অন্যতম হলো নিম্নোক্ত দু‘আ, যা তিনি আঙ্গুলে থুথু লাগিয়ে বলতেন, بِسْمِ اللَّهِ تُرْبَةُ أَرْضِنَا بَرِيقَةِ بَعْضِنَا يُشفى سَقِيمُنَا بِإِذْنِ ربنا (আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি, এবং আমাদের কারো মুখের লালার মাধ্যমে আমাদের প্রভুর অনুমতিক্রমে সুস্থতা লাভ করবে)।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ كَانَ يَدْعُو لِلْمَرْضَى بِغَيْرِ مَا وَصَفْنَا فِي بَعْضِ الْأَحَايِينِ
2962 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مِمَّا يَقُولُ لِلْمَرِيضِ يَقُولُ بِبُزاقِه بِإِصْبَعِهِ:
(بِسْمِ اللَّهِ تُرْبَةُ أَرْضِنَا بَرِيقَةِ بَعْضِنَا يُشفى سَقِيمُنَا بِإِذْنِ ربنا)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2962 | خلاصة حكم المحدث: صحيح- ((تخريج الكلم)) (146): ق.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজুল কালিম: ১৪৬)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো তার অসুস্থ মুসলিম ভাইয়ের সুস্থতার জন্য দু‘আ করা, যাতে তিনি সুস্থ হয়ে আল্লাহর ইবাদত পালন করতে পারেন
২৯৬৩. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ব্যক্তিকে দেখতে আসতেন, তখন তিনি বলতেন, اللَّهُمَّ اشْفِ عَبْدَكَ: يَنْكَأُ لَكَ عَدُوًّا أو يمشي لك إلى صلاة (হে আল্লাহ, আপনি আপনার বান্দাকে নিরাময় দান করুন, যে আপনার জন্য শত্রুকে আঘাত করবে অথবা আপনার জন্য সালাত আদায় করার নিমিত্তে হেঁটে যাবে)।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَدْعُوَ لِأَخِيهِ الْعَلِيلِ بالبُرْءِ لِيُطيعَ اللَّهَ ـ جَلَّ وَعَلَا ـ فِي صحته
2963 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنَا حُيَيُّ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا جَاءَ الرَّجُلَ يَعُودُهُ قَالَ: (اللَّهُمَّ اشْفِ عَبْدَكَ: يَنْكَأُ لَكَ عَدُوًّا أو يمشي لك إلى صلاة)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2963 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (1304) , ((المشكاة)) (1556).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৩০৪)
পরিচ্ছেদঃ যখন কোন মুসলিম ব্যক্তি অসুস্থ হবে এবং তার সুস্থতার আশা করা যাবে, তখন তার জন্য কী দু‘আ করবে, সে সম্পর্কে বর্ণনা
২৯৬৪. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ব্যক্তিকে দেখতে আসতেন, তখন তিনি সাতবার বলতেন, أسألُ اللَّهَ الْعَظِيمَ ـ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ ـ أَنْ يَشْفِيكَ (আমি মহান আরশের অধিপতি, সুমহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন তিনি তোমাকে সুস্থতা দান করেন)।”
অতঃপর যদি তার আয়ুষ্কাল অবশিষ্ট থাকতো, তবে তাকে সেই ব্যথা-বেদনা থেকে নিরাময় দান করা হতো।”[1]
ذكر ما يدعو المرء لِأَخِيهِ الْمُسْلِمِ إِذَا كَانَ عَلِيلًا وَيُرْجَى لَهُ البُرْءُ به
2964 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا مِنْهَالُ بْنُ عَمْرٍو قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ , عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا عَادَ مَرِيضًا جَلَسَ عِنْدَ رَأْسِهِ ثُمَّ قَالَ ـ سَبْعَ مِرارٍ ـ: (أسألُ اللَّهَ الْعَظِيمَ ـ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ ـ أَنْ يَشْفِيكَ) فَإِنْ كَانَ فِي أَجَلِهِ تأخيرٌ عُوفي من وجعه ذلك.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2964 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (2719).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭১৯)
পরিচ্ছেদঃ যখন কোন মুসলিম ব্যক্তি অসুস্থ হবে, তখন মুস্তাহাব হলো তার জন্য দু‘আ করা
২৯৬৫. মুহাম্মাদ বিন হাতিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমার হাতে তরকারীর ঝোল ঢেলে পড়ে হাত পুড়ে যায়, তখন আমার মা আমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। আমরা তাঁর কাছে আসি এমন অবস্থায় যে, তিনি সেসময় আঙ্গিনায় ছিলেন। আমার মনে আছে তিনি বলেছেন, أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ (হে মানুষের প্রভু, আপনি কষ্ট দূর করুন)।”
আবার প্রবল ধারণা তিনি আরো বলেছেন, أَنْتَ الشَّافِي لَا شَافِيَ إِلَّا أنت (আপনি নিরাময় দানকারী, আপনি ছাড়া কোন নিরাময় দানকারী নেই)।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَدْعُوَ لِأَخِيهِ الْمُسْلِمِ إِذَا اعْتَرَاهُ بَعْضُ العِلَلِ
2965 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ قَالَ: [حَدَّثَنَا شُعْبَةُ] (1) قَالَ: حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ حَاطِبٍ يَقُولُ: انصبَّت عَلَى يَدَيْ مَرَقَةٌ فَأَحْرَقَتْهَا فَذَهَبَتْ بِي أُمِّي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فأتيناهُ وَهُوَ فِي الرَّحْبَةِ فأَحْفَظُ أَنَّهُ قَالَ: (أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ) وأكثرُ عِلْمِي أَنَّهُ قَالَ: (أَنْتَ الشَّافِي لَا شَافِيَ إِلَّا أنت)
الراوي : مُحَمَّد بْن حَاطِبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2965 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯৬৫)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহাম্মাদ বিন হাতিব রাদ্বিয়াল্লাহু আনহুর জন্য দু‘আ করেছিলেন, তখন তার হাত ভালো হয়ে গিয়েছিল
২৯৬৬. উম্মু জামিল বিনতু মুজাল্লিল রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি (তার ছেলে মুহাম্মাদ বিন হাতিব রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে) বলেন, “আমি তোমাকে নিয়ে হাবশা (ইথিওপিয়া) থেকে আগমন করি। অতঃপর যখন আমরা মদীনার এক বা দুই রাতের দূরত্বে আসি, তখন আমি তোমার জন্য খাবার রান্না করি। অতঃপর কাঠ ফুরিয়ে যায়। ফলে আমি কাঠ খোঁজার জন্য বের হই। তখন তুমি হাড়ি হাত দিয়ে ধর, ফলে সেটা তোমার হাতের উপর কাত হয়ে পড়ে যায়। অতঃপর আমি তোমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলি, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, “এ হলো মুহাম্মাদ বিন হাতিব। এই হচ্ছে প্রথম ব্যক্তি, যাকে আপনার নামে নাম রাখা হয়েছে।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চেহারায় স্বীয় লালা লাগিয়ে দেন, তোমার মাথায় হাত বুলিয়ে দেন এবং বলেন, أَذْهِبِ الْبَاسَ ـ رَبَّ النَّاسِ! ـ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ ـ شفاءٌ لا يغادر شقماً (কষ্ট দূর করুন, হে মানুষের প্রভু, এবং আরোগ্য দান করুন। আপনি আরোগ্য দানকারী। আপনার নিরাময় আর কোন নিরাময় নেই। আপনি এমন নিরাময় দান করুন, যা কোন অসুস্থতাকে বাকী রাখবে না)।”
তারপর তোমাকে নিয়ে তাঁর কাছ থেকে উঠতে না উঠতেই তোমার হাত ভাল হয়ে যায়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ يَدَ مُحَمَّدِ بْنِ حاطبٍ لَمَّا دَعَا لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا وصفتُ بَرِئَتْ
2966 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى زَحْمَوَيْهِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُثْمَانَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ حَاطِبٍ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّهِ مُحَمَّدِ بْنِ حَاطِبٍ عَنْ أُمِّهِ أُمِّ جَمِيلٍ بِنْتِ الْمُجَلِّلِ قَالَتْ: أَقْبَلْتُ بِكَ مِنْ أَرْضِ الْحَبَشَةِ حَتَّى إِذَا كُنْتَ مِنَ الْمَدِينَةِ عَلَى لَيْلَةٍ أَوْ لَيْلَتَيْنِ طَبَخْتُ لَكَ طَبْخَةً فَفَنِيَ الْحَطَبُ فخرجتُ أَطْلُبُهُ فَتَنَاوَلْتَ القِدْرَ فانكفأتْ عَلَى ذِرَاعِكَ فَأَتَيْتُ بِكَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ هَذَا مُحَمَّدُ بْنُ حاطبٍ وَهُوَ أَوْلَ مَنْ سُمِّيَ بِكَ قَالَتْ: فَتَفَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي فِيكَ وَمَسَحَ عَلَى رَأْسِكَ وَدَعَا لَكَ وَقَالَ: (أَذْهِبِ الْبَاسَ ـ رَبَّ النَّاسِ! ـ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ ـ شفاءٌ لا يغادر شقماً) قَالَتْ: فَمَا قُمْتُ بِكَ مِنْ عِنْدَهُ إِلَّا وقد بَرِئَتْ يَدُكَ.
الراوي : أُمّ جَمِيلٍ بِنْت الْمُجَلِّلِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2966 | خلاصة حكم المحدث: منكر.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার বা দুর্বল বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯৬৬)
পরিচ্ছেদঃ অসুস্থ ব্যক্তি যেই দুআ নির্দিষ্ট সংখ্যায় পাঠ করলে রোগ থেকে আরোগ্য লাভ করবে তার বর্ণনা
২৯৬৭. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ব্যক্তিকে দেখতে আসতেন, তখন তিনি সাতবার বলতেন, أسألُ اللَّهَ الْعَظِيمَ ـ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ ـ أَنْ يَشْفِيكَ (আমি মহান আরশের অধিপতি, সুমহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন তিনি তোমাকে সুস্থতা দান করেন)।”
অতঃপর যদি তার আয়ুষ্কাল অবশিষ্ট থাকতো, তবে তাকে সেই ব্যথা-বেদনা থেকে নিরাময় দান করা হতো।”[1]
ذِكْرُ الشَّيْءِ الَّذِي إِذَا دَعَا الْمَرْءُ بِهِ الْعَلِيلُ عُوفي مِنْ عَلَتِهِ تِلْكَ إِذَا كَانَ ذَلِكَ بعددٍ معلومٍ
2967 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ عَنِ ابْنِ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ قَالَ: حَدَّثَنِي الْمِنْهَالُ بْنُ عَمْرٍو قَالَ: أَخْبَرَنِي سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا عَادَ الْمَرِيضَ جَلَسَ عِنْدَ رَأْسِهِ ثُمَّ قَالَ ـ سَبْعَ مَرَّاتٍ ـ: (أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ ـ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ ـ أَنْ يَشْفِيكَ) فَإِنْ كَانَ فِي أجله تأخير عوفي من وجعه ذلك.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2967 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (2719).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭১৯)
পরিচ্ছেদঃ (৩) এই উম্মাহর আয়ুষ্কাল সম্পর্কে বর্ণনা - মহান আল্লাহ মুসলিমদেরকে তাদের আয়ুষ্কালের বিষয়ে অবকাশ দেন, যাতে তারা ভালো আমল করতে পারে, সেই দিনের জন্য, যেদিন তারা এর প্রচন্ড মুখাপেক্ষী হবে
২৯৬৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মহান আল্লাহ যাকে ষাট বছর আয়ু দান করেন, বয়সের ক্ষেত্রে তার জন্য আর কোন ওজর বাকী রাখেন না।”[1]
3 - فَصْلٌ فِي أَعْمَارِ هَذِهِ الْأُمَّةِ - ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا أَمْهَلَ اللَّهُ ـ جَلَّ وَعَلَا ـ لِلْمُسْلِمِينَ فِي أَعْمَارِهِمْ وَاكْتِسَابِ الطَّاعَاتِ لِيَوْمِ فَقْرِهِمْ وفاقتهم
2968 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى الله عليه وسلم قَالَ: (مَنْ عمَّرَهُ اللَّهُ ستِّين سَنَةً فَقَدْ أعَذَرَ إليه في العُمْرِ).
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2968 | خلاصة حكم المحدث: صحيح- ((الصحيحة)) (1089): خ.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০৮৯)
পরিচ্ছেদঃ অধিকাংশ মানুষের আয়ুষ্কাল সম্পর্কে বর্ণনা
২৯৬৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমার উম্মতের জীবনকাল হলো ৬০-৭০ বছর। আর খুব অল্প সংখ্যক লোক এটা অতিক্রম করবে।”[1]
ইবনু আরাফাহ রহিমাহুল্লাহ বলেন, “আমি সেই অল্প সংখ্যকের অন্তর্ভুক্ত।”
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ وَصْفِ الْعَدَدِ الَّذِي بِهِ يَكُونُ عَوَامُّ أَعْمَارِ النَّاسِ
2969 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُسَيَّبِ بْنِ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ قَالَ: حَدَّثَنَا الْمُحَارِبِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَعْمَارُ أُمَّتِي مَا بَيْنَ السِّتِّينَ إِلَى السَّبْعِينَ وأقلُّهم مَنْ يَجُوزُ ذَلِكَ)
قَالَ ابْنُ عَرَفَةَ: وَأَنَا مِنَ الْأَقَلِ.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2969 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((الصحيحة)) (757).
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ৭৫৭)
পরিচ্ছেদঃ মানুষের মাঝে উত্তম হলো ঐ ব্যক্তি, যিনি দীর্ঘ আয়ুষ্কাল পেয়ে ভাল আমল করেন (মহান আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন)
২৯৭০. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সম্পর্কে বলবো না?” সাহাবীগণ বললেন: জ্বী, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যে ব্যক্তি তোমাদের মাঝে দীর্ঘায়ূ এবং উত্তম চরিত্রের অধিকারী।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مِنْ خِيَارِ النَّاسِ مَنْ حَسُنَ عَمَلُهُ فِي طُولِ عُمُرهِ جَعَلنَا اللَّهُ منهم بمَنِّهِ
2970 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى بِعَسْكَرِ مُكْرَمٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُقَيْلِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (أَلَا أُنْبِئُكُمْ بِخِيَارِكُمْ؟ ) قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: (خياركم أطولكم أعماراً وأحسنكم أعمالاً)
الراوي : أَبو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2970 | خلاصة حكم المحدث: صحيح لغيره - ((الصحيحة)) (1298) , ومضى برقم (484) معنعناً.
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ১২৯৮)
পরিচ্ছেদঃ যিনি দীর্ঘায়ূ পান এবং সুন্দর আমল করেন, এমন ব্যক্তি কোন কোন সময় শহীদদের থেকেও উর্ধ্বে উঠে যান
২৯৭১. তালহা বিন উবাইদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “বুলাই এলাকার দুইজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আগমন করে। তারা দুইজন এক সাথে ইসলাম গ্রহণ করেন। তাদের দুইজনের মধ্যে একজনের তুলনামুলক বেশি মোজাহাদা ছিল। অধিক মোজাহাদার অধিকারী সাহাবী জিহাদে অংশ গ্রহণ করে শহীদ হয়ে যান। অপরজন আরো এক বছর জীবিত থাকেন। এমনকি তিনি পরের রমযান মাস পান। তারপর তিনি মারা যান।
অতপর তালহা বিন উবাইদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেন এক ব্যক্তি জান্নাত থেকে বের হয়েছেন, তিনি দুই ব্যক্তির মধ্যে যিনি পরে মারা গিয়েছেন, তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেন। তারপর তিনি আবার বের হন এবং যিনি শাহাদাত বরণ করেছেন, তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেন। তারপর তিনি তালহা বিন উবাইদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে ফিরে আসেন এবং বলেন, “আপনি ফিরে যান। কেননা জান্নাতে প্রবেশের সময় আপনার এখনোও আসেনি।”
তারপর তালহা বিন উবাইদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু সকালে লোকদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছে। লোকজন বিষয়টি নিয়ে তাঁর সাথে আলোচনা করেন এবং তারা বিস্ময়বোধ করেন। তারা বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই দুই ব্যক্তির মাঝে যিনি অধিক মোজাহাদার অধিকারী ছিলেন এবং আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, তারপরেও তিনি পরে জান্নাতে প্রবেশ করেছেন!”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই ব্যক্তি কি তার পরে এক বছর পৃথিবীতে অবস্থান করেননি?” তারা জবাব দিলেন, “জ্বী, হ্যাঁ।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই ব্যক্তি কি রমযানের সিয়াম পাননি এবং এক বছরে মাসজিদে এই এই সালাত আদায় করেনি?” তারা জবাব দিলেন, “জ্বী, হ্যাঁ।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এখনও পর্যন্ত তাদের মাঝে আসমান-জমিনের মাঝের ব্যবধানের চেয়েও বেশি ব্যবধান রয়েছে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহু ৯৪ হিজরীতে মারা যান আর তালহা রাদ্বিয়াল্লাহু আনহু ৩৬ হিজরীতে উষ্ট্রীর যুদ্ধের দিনে শাহাদাত বরণ করেন।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مَنْ طَالَ عُمْرُهُ وَحَسُنَ عَمَلُهُ قَدْ يَفُوقُ الشَّهِيدَ فِي سَبِيلِ اللَّهِ تبارك وتعالى
2971 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ وَابْنُ أَبِي حَازِمٍ ـ يَزِيدُ أَحَدُهُمَا عَنْ صَاحِبِهِ ـ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ قَالَ: قَدِمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَانِ مِنْ بُلَيٍّ فَكَانَ إِسْلَامُهُمَا جَمِيعًا وَاحِدًا وَكَانَ أَحَدُهُمَا أشدُّ اجْتِهَادًا مِنَ الْآخَرِ فَغَزَا الْمُجْتَهِدُ فَاسْتُشْهِدَ وَعَاشَ الْآخَرُ سَنَةً حَتَّى صَامَ رَمَضَانَ ثُمَّ مَاتَ فَرَأَى طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ خَارِجًا خَرَجَ مِنَ الْجَنَّةِ فَأَذِنَ لِلَّذِي تُوُفِّيَ آخِرَهُمَا ثُمَّ خَرَجَ فَأَذِنَ لِلَّذِي استُشْهِدَ ثُمَّ رَجَعَ إِلَى طَلْحَةَ فَقَالَ: ارْجِعْ فَإِنَّهُ لَمْ يَأْنِ لَكَ فَأَصْبَحَ طَلْحَةُ يُحَدِّثُ بِهِ النَّاسَ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فحدَّثوه الْحَدِيثَ وَعَجِبُوا فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ كَانَ أَشَدَّ الرَّجُلَيْنِ اجْتِهَادًا وَاسْتُشْهِدَ فِي سَبِيلِ اللَّهِ وَدَخَلَ هَذَا الْجَنَّةَ قَبْلَهُ! فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَلَيْسَ قَدْ مَكَثَ هَذَا بَعْدَهُ بِسَنَةٍ؟ ) قَالُوا: نَعَمْ قَالَ: (وأدرَكَ رَمَضَانَ فَصَامَهُ وَصَلَّى كَذَا وَكَذَا فِي الْمَسْجِدِ فِي السَنَةِ؟ ) قَالُوا: بَلَى قَالَ: (فَلَما بينهما أبعد مما بين السماء والأرض)
الراوي : طَلْحَة بْن عُبَيْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2971 | خلاصة حكم المحدث: صحيح- ((التعليق الرغيب)) (1/ 142).
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: مَاتَ أَبُو سَلَمَةَ سَنَةَ أربعٍ وَتِسْعِينَ
وقُتِلَ طلحةُ سَنَةَ ستٍّ وَثَلَاثِينَ يَوْمَ الْجَمَلِ.
হাদীসটির ব্যাপারে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ কোন মন্তব্য করেননি। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৪২)
পরিচ্ছেদঃ আল্লাহর রাস্তায় যে ব্যক্তির চুল পেকে যায়, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিন নূর দান করবেন
২৯৭২. উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইসলামে যে ব্যক্তির চুল পেঁকে যায়, এটা কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে।”[1]
ذِكْرُ إِعْطَاءِ اللَّهِ جَلَّ وَعَلَا نُورًا فِي الْقِيَامَةِ مَنْ شَابَ شَيْبَةً فِي سَبِيلِهِ
2972 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ بِبَغْدَادَ حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ ـ وَكَانَ يُسَمَّى شُعْبَةَ الصَّغِيرَ ـ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ عَنْ ثَابِتِ بْنِ عَجْلَانَ عَنْ سُلَيْمِ بْنِ عامر قال: سمعت عمر بن الْخَطَّابِ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ شَابَ شَيْبَةً فِي الْإِسْلَامِ كانت له نوراً يوم القيامة)
الراوي : عمر بن الْخَطَّابِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2972 | خلاصة حكم المحدث: صحيح- ((الصحيحة)) (1244).
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৪৪)
পরিচ্ছেদঃ আল্লাহর রাস্তায় যে ব্যক্তির চুল পেকে যায়, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিন নূর দান করবেন
২৯৭৩. উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইসলামে যে ব্যক্তির চুল পেকে যায়, এটা কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে।”[1]
ذِكْرُ إِعْطَاءِ اللَّهِ ـ جَلَّ وَعَلَا ـ نُورًا فِي الْقِيَامَةِ مَنْ شَابَ شَيْبَةً فِي سَبِيلِهِ
2973 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَحْمُودِ بْنِ عَدِيٍّ بِنَسَا قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ زَنْجُوَيْهِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ عَنْ قَتَادَةَ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَبِي نَجِيحٍ السُّلَمِيِّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (مَنْ شَابَ شَيْبَةً فِي سَبِيلِ اللَّهِ كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ)
الراوي : أَبُو نَجِيحٍ السُّلَمِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2973 | خلاصة حكم المحدث: صحيح- ((الصحيحة)) (1244).
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৪৪।)
পরিচ্ছেদঃ কোন মুসলিম ব্যক্তির চুল পেঁকে গেলে তার বদৌলতে মহান আল্লাহ সাওয়াব লিখ দেন, গোনাহ মিটিয়ে দেন এবং দুনিয়ায় তার মর্যাদা বাড়িয়ে দেন
২৯৭৪. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা পাঁকা চুল তুলে ফেলবে না। কেননা কিয়ামতের দিন তা নূর হবে। যে ব্যক্তির ইসলামে একটি চুল পাকে, এজন্য তার একটি সাওয়াব লেখা হয়, একটি গোনাহ মোচন করা হয় হয় এবং তার জন্য একটি মর্যাদা সমুন্নত করা হয়।”[1]
ذِكْرُ كِتْبَةِ اللَّهِ ـ جَلَّ وَعَلَا ـ الْحَسَنَاتِ وحَطِّ السَّيِّئَاتِ وَرَفْعَ الدَّرجات لِلْمُسْلِمِ بِالشَّيْبِ فِي الدُّنْيَا
2974 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رسول الله صلى الله عليه وسلم قال: (لَا تَنْتِفُوا الشَّيْبَ فإنَّهُ نُورٌ يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ شَابَ شَيْبَةً فِي الْإِسْلَامِ كُتِبَ لَهُ بِهَا حسنةٌ وَحُطَّ عَنْهُ بِهَا خطيئةٌ وَرُفِعَ له بها دَرَجةٌ).
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2974 | خلاصة حكم المحدث:. حسن ـ ((الصحيحة)) (1243).
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। হাদীসটিকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাসান বলেছেন। (আস সহীহাহ: ১২৪৩; আত তা‘লীকুর রাগীব: ৩/১১৩)
পরিচ্ছেদঃ যেই হাদীসের মাধ্যমে বাতিলপন্থী লোকেরা সুন্নাহপন্থী মুহাদ্দিসদের সমালোচনা করে থাকে
২৯৭৫. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাবূক থেকে ফিরে আসেন, তখন তাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি জবাবে বলেন, “মানুষের উপর যখন শতবর্ষ পূর্ণ হবে, তখন বর্তমান সময়ের কোন প্রাণী অবশিষ্ট থাকবে না।”[1]
ذِكرُ خَبَرٍ شنَّع بِهِ بَعْضُ المُعَطِّلَةِ عَلَى أَصْحَابِ الْحَدِيثِ ومُنْتَحِلي السُّنَنِ
2975 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُسَيَّبِ بْنِ إِسْحَاقَ حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدَ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: لَمَّا رَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ تَبُوكَ سُئِلَ عَنِ السَّاعةِ؟ فَقَالَ:
(لَا يأتي على الناس مِئَةُ سنةٍ وعلى ظهر الأرض نَفْسٌ مَنْفُوسةٌ)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2975 | خلاصة حكم المحدث: صحيح – ((الروض النضير)) (1100): م
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৪৪)
পরিচ্ছেদঃ যে হাদীসের ব্যাখ্যায় ভুলে নিপতিত হয়েছেন একদল বিদ্বান, যারা হাদীসের জ্ঞানে পরিপক্কতা অর্জন করেনি
২৯৭৬. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মৃত্যুর এক মাস আগে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করো, অথচ এর ইলম একমাত্র আল্লাহর নিকট। আল্লাহর কসম, আজকে যেসব প্রাণী পৃথিবীতে রয়েছে, একশ বছরের মাথায় সেসবের কেউ বেঁচে থাকবে না।”[1]
ذِكْرُ خَبَرٍ وَهِمَ فِي تَأْوِيلِهِ جماعةٌ لَمْ يُحْكِمُوا صِنَاعَةَ الْحَدِيثِ
2976 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ حدثنا أحمد بن إبراهيم الدروقي حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يقول ـ قَبْلَ أَنْ يَمُوتَ بشهرٍ ـ: (تَسْأَلُونِي عَنِ السَّاعَةِ وَإِنَّمَا عَلمُها عِنْدَ اللَّهِ وأُقْسِمُ بِاللَّهِ: مَا عَلَى ظَهْرِ الْأَرْضِ نفسٌ مَنْفُوسةٌ ـ الْيَوْمَ ـ يَأْتِي عليها مئة سنةٍ)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2976 | خلاصة حكم المحدث: صحيح- ((الروض)) ـ أيضاً ـ: م.
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয)
পরিচ্ছেদঃ যেই হাদীস কোন কোন আলিমকে এই সংশয়ে ফেলে দেয় যে, এই উম্মতের কারো বয়স ১০০ বছরের উপর এক বছরও অতিক্রম করবে না!
২৯৭৭. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করো। ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, আজকে যেসব প্রাণী পৃথিবীতে রয়েছে, একশ বছরের মাথায় সেসবের কেউ বেঁচে থাকবে না।”[1]
ذِكرُ خَبَرٍ أَوْهَمَ عَالِمًا مِنَ النَّاسِ أَنَّ سِنَّ أحدٍ مِنْ هَذِهِ الْأُمَّةِ لَا يَجُوزُ على المئة سنة
2977 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ قَالَ: سَمِعْتُ الْحَسَنَ يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (تَسْأَلُونِي عَنِ السَّاعَةِ؟ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا عَلَى الْأَرْضِ نفسٌ مَنْفُوسَةٌ يَأْتِي عليها مئة سنة)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2977 | خلاصة حكم المحدث: صحيح- ((الروض)) ـ أيضاً ـ: م.
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই বক্তব্য সেই সময়ে যারা ছিলেন, খাস করে তারা উদ্দেশ্য; ব্যাপকভাবে সবাই উদ্দেশ্য নয়
২৯৭৮. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনের শেষের দিকে আমাদের নিয়ে ঈশার সালাত আদায় করেন। যখন তিনি সালাম ফেরান, তখন তিনি দাঁড়ান এবং বলেন, “তোমরা তোমাদের এই রাতটি লক্ষ্য করেছো? নিশ্চয়ই আজকে যারা পৃথিবীতে রয়েছে, একশ বছরের মাথায় সেসবের কেউ অবশিষ্ট থাকবে না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بأنَّ وُرود هَذَا الْخَطَّابِ كَانَ لِمَنْ كَانَ فِي ذَلِكَ الْوَقْتِ عَلَى سَبِيلِ الْخُصُوصِ دُونَ الْعُمُومِ
2978 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحِيمِ الْبَرْقِيُّ حَدَّثَنَا ابْنُ عُفَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ خَالِدِ بْنِ مُسَافِرٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمٍ وَأَبِي بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ: صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صلاة الْعِشَاءِ فِي آخِرِ حَيَاتِهِ فَلَمَّا سَلَّمَ قَامَ فَقَالَ: (رَأَيْتُمْ لَيْلَتَكُمْ هَذِهِ؟ فَإِنَّ عَلَى رَأْسِ مئة سَنَةٍ لَا يَبْقَى مِنْهَا ـ مِمَّنْ هُوَ عَلَى ظهر الأرض ـ أحدٌ)
الراوي : عَبْد اللَّهِ بْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2978 | خلاصة حكم المحدث: صحيح- ((الروض)) ـ أيضاً ـ: ق.
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয)
পরিচ্ছেদঃ দ্বিতীয় হাদীস, যা প্রমাণ করে যে, আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুর পুর্বোক্ত ব্যাপক অর্থবোধক হাদীস দ্বারা সম্পূর্ণ ব্যাপকতা উদ্দেশ্য নয়; বরং কিছু উদ্দেশ্য
২৯৭৯. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে যারা বেঁচে আছে, একশ বছরের মাথায় কেউ বেঁচে থাকবে না।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِأَنَّ عُمُومَ خَبَرِ أَنَسِ بْنِ مَالِكٍ الَّذِي ذَكَرْنَاهُ أُريدَ بِهِ بَعْضُ ذَلِكَ الْعُمُومِ لأقوامٍ بِأَعْيَانِهِمْ دُونَ كُلِّيَّةِ عُمومه
2979 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَا منكُم مِنْ نفسٍ مَنْفُوسةٍ يأتي عليها مئةُ سَنَةٍ وَهي حَيَّةٌ)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2979 | خلاصة حكم المحدث: صحيح- ((الروض)) ـ أيضاً ـ , ((صحيح الأدب المفرد)) (755): م.
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহুল আদাব)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “পৃথিবীতে কোন প্রাণী” দ্বারা উদ্দেশ্য হলো ঐ দিন যারা ছিলেন
২৯৮০. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করো। ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, আজকে যেসব প্রাণী পৃথিবীতে রয়েছে, একশ বছরের মাথায় সেসবের কেউ বেঁচে থাকবে না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((وَعَلَى ظَهْرِ الْأَرْضِ نَفْسٌ مَنْفُوسَةٌ)) أَرَادَ بِهِ: مَنْ فِي ذَلِكَ الْيَوْمِ.
2980 ـ أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ قَالَ: سَمِعْتُ الْحَسَنَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (تَسْأَلُونَنِي عَنِ السَّاعَةِ؟ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا عَلَى الْأَرْضِ نَفْسٌ منفوسة ـ اليوم ـ تأتي عليها مئة سنةٍ)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2980 | خلاصة حكم المحدث: صحيح لغيره - ((صحيح الأدب)) ـ أيضاً ـ.
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয)
পরিচ্ছেদঃ (৪) মৃত্যুর কথা স্মরণ করা প্রসঙ্গে - যা দুনিয়ার স্বাদ-আস্বাদনকে কমিয়ে দেয় অর্থাৎ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার নির্দেশ
২৯৮১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দুনিয়ার স্বাদ-আস্বাদনকে বিনষ্টকারী তথা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ কর।”[1]
4 - فصل في ذكر الموت - ذكر الأمر بِالْإِكْثَارِ مِنْ ذِكْرِ مُنَغِّصِ اللذَّاتِ ـ نَسْأَلُ اللَّهَ بَرَكَةَ وُرودِه ـ.
2981 ـ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَحْمُودِ بْنِ سُلَيْمَانَ السَّعْدِيُّ حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ وَيَحْيَى بْنُ أَكْثَمَ قَالَا: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَكْثِرُوا ذِكْرَ هاذِمِ اللَّذَّاتِ: المَوْت).
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2981 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((المشكاة)) (1607) , ((الإرواء)) (682).
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (ইরওয়াউল গালীল)
পরিচ্ছেদঃ যেই কারণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার নির্দেশ দেওয়া হয়েছে
২৯৮২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দুনিয়ার স্বাদ-আস্বাদনকে বিনষ্টকারী (তথা মৃত্যুর) কথা বেশি বেশি স্মরণ কর। কোন বান্দা যদি সংকীর্ণ অবস্থায় তা স্মরণ করে, তবে এটি তার জন্য সেটাকে প্রশস্ত করবে আর কোন ব্যক্তি স্বচ্ছলতার সময় তা স্মরণ করলে, এটি সেটিকে তার জন্য সংকুচিত করে ফেলবে।”[1]
মূল বার্তা:
মৃত্যুর স্মরণ মানুষের অন্তরকে নরম করে, অহংকার ও দুনিয়াপ্রীতি কমিয়ে দেয় এবং তাকওয়া বাড়ায়। এটা দুঃখের সময় সান্ত্বনা দেয় আর সুখের সময় সচেতন করে। - হাদিসবিডি
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا أُمِرَ بِالْإِكْثَارِ مِنْ ذكرِ المَوْتِ.
2982 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ عَنِ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عن أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (أَكْثِرُوا ذِكْرَ هاذِمِ اللذَّاتِ فَمَا ذَكرَهُ عَبْدٌ ـ قطُّ ـ وَهُوَ فِي ضِيقٍ إِلَّا وَسَّعَهُ عَلَيْهِ وَلَا ذَكَرَهُ وَهُوَ فِي سَعَةٍ إلا ضَيَّقَهُ عليه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2982 | خلاصة حكم المحدث: حسن ـ ((الإرواء)) ـ أيضاً ـ.
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (মিশকাত: ১৬০৭)
পরিচ্ছেদঃ যেই কারণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার নির্দেশ দেওয়া হয়েছে
২৯৮৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দুনিয়ার স্বাদ-আস্বাদনকে বিনষ্টকারী (তথা মৃত্যুর) কথা বেশি বেশি স্মরণ।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا أُمِرَ بِالْإِكْثَارِ مِنْ ذكرِ المَوْتِ.
2983 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنِ أَبِي عَوْنٍ قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَكْثِرُوا ذِكْرَ هاذِمِ اللَّذاتِ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2983 | خلاصة حكم المحدث: حسن ـ ((الإرواء)) ـ أيضاً ـ.
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (মিশকাত: ১৬০৭)
পরিচ্ছেদঃ আমরা যা বর্ণনা করলাম, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিক পরিমাণ বলতেন মর্মে বর্ণনা
২৯৮৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিক পরিমাণে বলতেন, “তোমরা দুনিয়ার স্বাদ-আস্বাদনকে বিনষ্টকারী (তথা মৃত্যুর) কথা বেশি বেশি স্মরণ করো।”[1]
ذِكْرُ إِكْثَارِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقَوْلِ لِمَا وَصَفْنَا
2984 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ:
(أَكْثِرُوا من ذِكرِ هاذمِ اللَّذَّاتِ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2984 | خلاصة حكم المحدث: حسن ـ ((الإرواء)) ـ أيضاً ـ.
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (মিশকাত: ১৬০৭)
পরিচ্ছেদঃ (৫) আশা-আকাঙ্খা প্রসঙ্গে - নশ্বর এই দুনিয়া আবাদ করার ব্যাপারে দীর্ঘ আশা-আকাঙ্খা লালন করা নিষেধ
২৯৮৫. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি ও আমার মা আমাদের কুড়েঘর ঠিক করছিলাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের পাশ দিয়ে অতিক্রম করেন। তিনি বলেন, “হে আব্দুল্লাহ, এটা কী?” রাবী বলেন, “আমি বললাম, আমাদের কুড়েঘর, ঠিকঠাক করছি।” তখন তিনি বলেন, “(মৃত্যুর) ব্যাপারটি এর চেয়েও দ্রুততর।”[1]
5 - فَصْلٌ فِي الْأَمَلِ - ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يُطَوِّلَ المَرْءُ أَمَلَهُ فِي عِمَارَةِ هَذِهِ الدُّنْيَا الزائلةِ الفانيةِ
2985 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ أَحْمَدَ بْنِ بِسْطَامٍ بِالْأُبُلَّةِ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي السَّفَرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: مَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ وَأَنَا وأُمِّي نُصْلِحُ خُصًّا لَنَا ـ فَقَالَ: (مَا هَذَا يَا عَبْدَ اللَّهِ؟ ) قَالَ: قُلْتُ: خُصٌّ لَنَا نُصْلِحُهُ فقال: (الأمرُ أَسْرَعُ من ذلك)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2985 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (4/ 132).
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৩২)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “(মৃত্যুর) ব্যাপারটি এর চেয়েও দ্রুততর” এর দ্বারা এটা নয় যে, এটি তাৎক্ষনিকভাবে এখনি ঘটবে
২৯৮৬. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আমাদের কুড়েঘর ঠিক করছিলাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের পাশ দিয়ে অতিক্রম করেন। তিনি বলেন, “হে আব্দুল্লাহ, এটা কী?” তখন আমরা বললাম, আমাদের কুড়েঘরটি দুর্বল হয়ে পড়েছে, তাই আমরা তা ঠিকঠাক করছি।” তখন তিনি বলেন, “আমি তো (মৃত্যুর) ব্যাপারটিকে এর চেয়েও দ্রুততর মনে করি।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((الأمرُ أسرعُ مِنْ ذَلِكَ)) لَمْ يُرِدْ بِهِ عَلَى الْبَتَاتِ
2986 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي السَّفَرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: مَرَّ بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نُصْلِحُ خُصًّا لَنَا فَقَالَ: (مَا هَذَا؟ ) فَقُلْنَا: خُصٌّ لَنَا وَهَى فَنَحْنُ نُصْلِحُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (ما أرى الأمرَ إلا أَعْجَلَ من ذلك)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2986 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (4/ 132).
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৩২)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো নিজের মনে মৃত্যুর কথা নিকটবর্তী আর আশা-আকাঙ্খাকে দূরে রাখা
২৯৮৭. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এই হলো আদম সন্তান আর এই হলো তার আয়ূ।” তারপর তিনি তাঁর হাতকে মাথার পশ্চাৎভাগে রাখেন। তারপর তিনি তার হাতকে সম্প্রসারিত করেন এবং বলেন, “আর এখানে তার আশা-আকাঙ্খা এবং এখানে তার আশা-আকাঙ্খা।”[1]
ذكرُ الْإِخْبَارِ عمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ تَقْرِيبِ أَجَلِهِ عَلَى نَفْسِهِ وَتَبْعِيدِ أَمَلِهِ عَنْهَا
2987 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ ببُست قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (هَذَا ابْنُ آدَمَ وَهَذَا أَجَلُهُ) ووَضَعَ يَدَهُ عِنْدَ قَفَاهُ ثُمَّ بَسَطَ يَدَهُ فَقَالَ: (وَثَمَّ أَمَلُهُ , وثَمَّ أَمَلُهُ)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2887 | خلاصة حكم المحدث: صحيح - ((المشكاة)) (5277/ التحقيق الثاني).
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৫২৭৭)
পরিচ্ছেদঃ (৬) মৃত্যু কামনা করা প্রসঙ্গে - জীবনে কোন কষ্ট নেমে আসার কারণে মৃত্যুর জন্য দুআ করা নিষেধ
২৯৮৮. কাইস বিন আবূ হাযিম থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা খাব্বাব রাদ্বিয়াল্লাহু আনহুকে অসুস্থতার সময় দেখতে যাই। এসময় তিনি তার পেটে (গরম লোহার) সাতটি দাগ দিয়েছিলেন। তিনি বলেন, “যদি আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ না করতেন, তবে অবশ্যই আমি মৃত্যু কামনা করতাম। তারপর তিনি সেসব সাহাবীদের কথা স্মরণ করেন, যারা পূর্বে মারা গিয়েছেন। তারা গত হয়ে গেছেন এমন অবস্থায় যে, তারা তাদের পুণ্যের কোন কিছু ভোগ করে যাননি। আর আমরা তাদের পরে বেঁচে আছি। আমরা দুনিয়ার অনেক কিছুই পেয়েছি। আমরা কেউ জানি না, এর সাথে কী আচরণ করা হবে। তবে যা মানুষ মাটিতে (স্থাপনা তৈরিতে) যা খরচ করে (সেটার ব্যাপারটি আমাদের জানা আছে)। মুসলিম ব্যক্তির প্রতিটি জিনিসে সাওয়াব দেওয়া হয়, তবে সেটা ব্যতিত যা মানুষ মাটিতে (স্থাপনা তৈরিতে) খরচ করে।”[1]
6 - فَصْلٌ فِي تمنِّي الْمَوْتِ - ذِكْرُ الزَّجْرِ عَنْ دُعَاءِ الْمَرْءِ بِالْمَوْتِ لِضُرٍّ نزل به
2988 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ عَنْ قَيْسِ بْنِ أبي حَازِمٍ قَالَ: أَتَيْنَا خَبَّابًا نَعُودُهُ ـ وَقَدِ اكْتَوَى فِي بَطْنِهِ سَبْعًا ـ وَقَالَ: لَوْلَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لدَعَوْتُ بِهِ ثُمَّ ذَكَرَ مَنْ مَضَى مِنْ أَصْحَابِهِ أَنَّهُمْ مَضَوْا لَمْ يَأْكُلُوا مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَإِنَّمَا بَقِينا بَعْدَهُمْ حَتَّى نِلْنا مِنَ الدُّنْيَا مَا لَا يَدْرِي أَحَدُنَا مَا يَصْنَعُ بِهِ إِلَّا أَنْ يُنْفِقَهُ فِي التُّرَابِ وَإِنَّ الْمُسْلِمَ لَيُؤجَرُ فِي كُلِّ شيءٍ إِلَّا نَفَقَتَهُ في التراب)
الراوي : قَيْس بْن أبي حَازِمٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2888 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2721): ق.
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭২১)
পরিচ্ছেদঃ যেই কারণে মৃত্যু কামনা ও মৃত্যুর জন্য দু‘আ করতে নিষেধ করা হয়েছে
২৯৮৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমাদের কেউ যেন অবশ্যই মৃত্যু কামনা না করে। হয়তো সে সৎকর্মশীল, অতঃপর হয়তো তার কল্যাণ আরো বৃদ্ধি পাবে অথবা সে মন্দ কর্মসম্পাদনকারী, অতঃপর হয়তো সে আল্লাহকে সন্তুষ্ট করবে।”[1]
ذكر العلة التي من أجلها زُجِرَ عن تَمَنِّي الْمَوْتِ وَالدُّعَاءِ بِهِ
2989 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمْ الْمَوْتَ: إِمَّا مُحْسِناً فَلَعَلَّهُ يزدادُ خَيْرًا وإمَّا مُسيئاً فَلَعَلَّهُ يَسْتَعْتِبُ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2989 | خلاصة حكم المحدث: صحيح
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯৮৯)
পরিচ্ছেদঃ যদি দু‘আ করতেই হবে, তবে মৃত্যু ও বেঁচে থাকার মধ্যে তার জন্য যা কল্যাণকর, সেটার জন্য প্রার্থনা করার নির্দেশ প্রসঙ্গে
২৯৯০. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন ক্ষতি নেমে আসার কারণে তোমাদের কেউ যেন অবশ্যই মৃত্যু কামনা না করে। যদি অগত্যা মৃত্যু কামনা করতেই হয়, তবে সে যেন বলে, اللهمَّ أَحْيني مَا كَانَتِ الحياةُ خَيْرًا لِي وتَوَفَّني مَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لي (হে আল্লাহ, আপনি আমাকে বাঁচিয়ে রাখুন, যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হবে, আর আমাকে মৃত্যু দান করুন, যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর)।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِسُؤَالِ الْحَيَاةِ أَوِ الْوَفَاةِ ـ أيُّهما كَانَ خَيْرًا مِنْهُمَا لِلْمَرْءِ ـ إِذَا أَرَادَ الدُّعاءَ
2990 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ بْنُ مُسَرْهَدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ لِضُرٍّ نَزَلَ بِهِ فإن كان لا بُدَّ مُتَمَنِّياً فَلْيَقُلِ: اللهمَّ أَحْيني مَا كَانَتِ الحياةُ خَيْرًا لِي وتَوَفَّني مَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لي)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2990 | خلاصة حكم المحدث: صحيح: ق ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানায়েয: ১২)
পরিচ্ছেদঃ (৭) মুমূর্ষু ব্যক্তি প্রসঙ্গে বর্ণনা
২৯৯১. মা‘কিল বিন ইয়াসার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমারা তোমাদের মাঝে মুমূর্ষু ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পাঠ করো।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তোমাদের তোমাদের মাঝে মুমূর্ষু ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পাঠ করো” এর উদ্দেশ্য হলো ঐ ব্যক্তি যার কাছে মৃত্যু উপস্থিত হয়েছে। এটা উদ্দেশ্য নয় যে, মৃত ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়তে হবে। অনুরুপভাবে রাসূল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই) এর তালকীন করো ” এর দ্বারাও উদ্দেশ্য হলো মুমূর্ষু ব্যক্তি; মৃত ব্যক্তি নয়।”
7 - فَصْلٌ فِي المُحتضر
2991 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ السَّخْتِيَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عُثْمَانَ عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (اقرؤوا على موتاكم يس)
الراوي : مَعْقِل بْن يَسَارٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2991 | خلاصة حكم المحدث: ضعيف- ((الإرواء)) (688) , ((تخريج المشكاة)) (1622).
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: قَوْلُهُ: (اقرؤوا عَلَى مَوْتَاكُمْ يس)؛ أَرَادَ بِهِ مَنْ حَضَرَتْهُ الْمَنِيَّةُ لَا أَنَّ الْمَيِّتَ يُقْرَأُ عَلَيْهِ
وَكَذَلِكَ قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ)
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৬৮৮)
পরিচ্ছেদঃ মুমূর্ষু ব্যক্তিকে কালেমা শাহাদাহর তালকীন করার নির্দেশ
২৯৯২. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই) এর তালকীন করো।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِتَلْقِينِ الشَّهَادَةِ مَنْ حَضَرَتْهُ المَنِيَّةُ
2992 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الْأَنْمَاطِيُّ قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ قَالَ: حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ عَنْ يَحْيَى بْنِ عُمَارَةَ قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لقِّنوا مَوْتَاكُمْ قَوْلَ لَا إِلَهَ إلا الله)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2992 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (19): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৯)
পরিচ্ছেদঃ যেই কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে তার বিবরণ
২৯৯৩. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই) এর তালকীন করো। কেনন মৃত্যুর সময় যে ব্যক্তির শেষ বাক্য হবে لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), সে একদিন জান্নাতে প্রবেশ করবে, যদিও তার আগে তাকে যা (শাস্তি) পাওয়ার তা পেয়ে যায়।”[1]
ذكر العلة التي من أجلها أُمِرَ بهذا الأمر
2993 - أخبرنا أحمد بن محمد ابن الشَّرْقِيِّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ قَالَ: حَدَّثَنَا الثَّوْرِيُّ عَنْ مَنْصُورٍ عَنْ هِلَالِ بْنِ يِسَافٍ عَنِ الْأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَإِنَّهُ مَنْ كَانَ آخِرُ كَلِمَتِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ عِنْدَ الْمَوْتِ دَخَلَ الْجَنَّةَ يَوْمًا مِنَ الدَّهْرِ وَإِنْ أَصَابَهُ قَبْلَ ذَلِكَ مَا أَصَابَهُ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2993 | خلاصة حكم المحدث: حسن ـ ((الإرواء)) (3/ 150).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/১৫০)
পরিচ্ছেদঃ কোন মুমূর্ষু ব্যক্তির কাছে উপস্থিত হলে তার জন্য মাগফিরাত কামনা করার নির্দেশ প্রসঙ্গে
২৯৯৪. উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা মুমূর্ষু ব্যক্তির নিকট উপস্থিত হবে, তখন তোমরা ভালো কথা বলবে। কেননা তোমরা যা বলো, তাতে ফেরেস্তাগণ আমীন বলে থাকেন।”
উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “যখন আবূ সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহু মারা যান, তখন আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি কী বলবো?” জবাবে তিনি বলেন, “তুমি বলো, اللَّهُمَّ اغْفِرْ لَهُ وأعْقِبْنَا عُقْبَى صَالِحَةً (হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দিন এবং আমাদেরকে উত্তম পরিণতি দান কর)।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِمَنْ حَضَرَ الْمَيِّتَ بِسُؤَالِ اللَّهِ جَلَّ وَعَلَا الْمَغْفِرَةَ لِمَنْ حَضَرَتْهُ المَنِيَّةُ
2994 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا حَضَرْتُمْ الْمَيِّتَ فَقُولُوا خَيْرًا فَإِنَّ الْمَلَائِكَةَ تُؤَمِّنُ عَلَى مَا تَقُولُونَ) قَالَتْ: فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا أَقُولُ؟ قَالَ: (قُولِي: اللَّهُمَّ اغْفِرْ لَهُ وأعْقِبْنَا عُقْبَى صَالِحَةً) قَالَتْ: فَأَعْقَبَنِي اللَّهُ محمداً صلى الله عليه وسلم.
الراوي : أُمّ سَلَمَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2994 | خلاصة حكم المحدث: حسن ـ ((ابن ماجه)) (1447): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৪৭)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তির মুমূর্ষু হলে, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবহিত করা প্রসঙ্গে বর্ণনা
২৯৯৫. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “প্রথম দিকে যখন আমাদের মাঝে কেউ মুমূর্ষু অবস্থায় পৌঁছতো, তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তা অবহিত করতাম। তখন তিনি সেখানে উপস্থিত হতেন এবং মৃত্যু অবধি তার জন্য ইস্তিগফার করতেন। যখন মারা যেত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাথের সাহাবীগণ চলে যেতেন। এজন্য কোন কোন সময় দীর্ঘক্ষন অবস্থান করতে হতো। যখন আমরা আশংকা করলাম যে, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কষ্ট হয়, তখন সাহাবীদের কেউ কেউ অপরজনকে বললো, “আল্লাহর কসম, যদি আমরা কারো ব্যাপারে মৃত্যু বরণ না করা পর্যন্ত কাউকে অবহিত না করতাম, বরং যখন মারা যাবে, তখন তাঁকে অবহিত করতাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দীর্ঘক্ষন অবস্থান করতে হতো না এবং তাঁর কষ্টও হতো না (তবে সেটা কতইনা ভালো হতো)।”
রাবী বলেন, “তারপর আমরা তা-ই করি। অতঃপর কেউ মৃত্যুবরণ না করা পর্যন্ত আমরা তাঁকে অবহিত করতাম না। অতঃপর কেউ মৃত্যুবরণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসতেন, অতঃপর তিনি তার জানাযার সালাত আদায় করতেন এবং তার জন্য ইস্তিগফার করতেন। তারপর কোন কোন সময় তখনই চলে যেতেন। আবার কখনো দাফন না করা পর্যন্ত অবস্থান করতেন।”
রাবী বলেন, “দীর্ঘ দিন পর্যন্ত এভাবেই চলতে থাকে। তারপর আমরা বলি, “আল্লাহর কসম, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উপস্থিত না করিয়ে আমরাই আমাদের মৃত ব্যক্তিদের তাঁর কাছে নিয়ে আসতাম, তাহলে তিনি তাঁর বাড়িতেই জানাযার সালাত আদায় করতেন, তবে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য আরামদায়ক এবং সহজ হতো। অতঃপর আমরা সেটাই করি। সেখান থেকে অদ্যবধি সেই নিয়মই বহাল রয়েছে।”[1]
ذِكْرُ مَا يُؤْذَنُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ حُضُورِ النَّاسِ الْمَوْتَ
2995 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ أَبِي يَحْيَى بْنِ سُلَيْمَانَ عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: كُنَّا مَقْدَمَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حُضِرَ الْمَيِّتُ آذنَّاه فَحَضَرَهُ وَاسْتَغْفَرَ لَهُ حَتَّى يُقْبَضَ فَإِذَا قُبِضَ انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ مَعَهُ فَرُبَّمَا طَالَ ذَلِكَ مِنْ حَبْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا خَشِينَا مشقَّة ذَلِكَ قَالَ بَعْضُ الْقَوْمِ لِبَعْضٍ: وَاللَّهِ لَوْ كُنَّا لَا نُؤْذِنُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَحَدٍ حَتَّى يُقبض فَإِذَا قُبض آذَنَّاهُ فَلَمْ يَكُنْ فِي ذَلِكَ مشقَّةٌ عَلَيْهِ وَلَا حَبْسٌ قَالَ: فَفَعَلْنَا فَكُنَّا لَا نُؤْذِنُه إِلَّا بَعْدَ أَنْ يَمُوتَ فَيَأْتِيهِ فيُصَلِّي عَلَيْهِ وَيَسْتَغْفِرُ لَهُ فَرُبَّمَا انْصَرَفَ عِنْدَ ذَلِكَ وَرُبَّمَا مَكَثَ حَتَّى يُدْفَنَ الْمَيِّتُ قَالَ: وَكُنَّا عَلَى ذَلِكَ حِينًا ثُمَّ قُلْنَا: وَاللَّهِ لَوْ أَنَّا لَا نُحْضِرُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وحَمَلْنا إِلَيْهِ جَنَائِزَ مَوْتَانَا حَتَّى يُصَلِّيَ عَلَيْهَا عِنْدَ بَيْتِهِ لَكَانَ ذَلِكَ أَرْفَقَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَيْسَرَ عَلَيْهِ فَفَعَلْنَا ذَلِكَ فَكَانَ الْأَمْرُ إلى اليوم.
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
হাদীসটির ব্যাপারে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ কোন মন্তব্য করেননি। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৮৭)
পরিচ্ছেদঃ (৮) মৃত্যু, মুমিন ব্যক্তির আরাম, সুসংবাদ, তার রুহ, আমল ও তার প্রশংসা সম্পর্কিত বর্ণনা - মৃত্যু মুমিন ব্যক্তির জন্য স্বস্তি আর অসৎ লোকদের জন্য কষ্টদায়ক মর্মে বর্ণনা
২৯৯৬. আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট বসে ছিলাম, এমন সময় একটি জানাযা আসলো। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিজে স্বস্থি লাভকারী, অথবা তার থেকে অন্যরা স্বস্থি লাভকারী।”
আমরা বললাম, “নিজে স্বস্থি লাভকারী, অথবা তার থেকে অন্যরা স্বস্থি লাভকারী” এর মর্ম কী?” তখন তিনি বলেন, “মুমিন ব্যক্তি মারা যায়, আর সে এর মাধ্যমে দুনিয়ার সমস্ত দুঃখ-কষ্ট ও বালা-মুসিবত থাকে স্বস্থি পেয়ে যায়, আর কাফির ব্যক্তি মারা যায়, আর এর মাধ্যমে আল্লাহর বান্দাগণ, শহর-নগর, বৃক্ষরাজি, ও প্রাণীকুল (তার অনিষ্ট থেকে) স্বস্থি পায়।”[1]
8 - فَصْلٌ فِي الْمَوْتِ وَمَا يَتَعَلَّقُ بِهِ مِنْ رَاحَةِ الْمُؤْمِنِ وَبُشْرَاهُ وَرُوحِهِ وَعَمَلِهِ وَالثَّنَاءِ عَلَيْهِ - ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الْمَوْتَ فِيهِ رَاحَةُ الصَّالِحِينَ وَعَنَاءُ الطَّالِحِينَ مَعًا ـ
2996 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بَكَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ عَنْ مَعْبَدِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ أَبِي قَتَادَةَ قَالَ: كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إذْ طَلَعَتْ جِنازَةٌ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مُستَرِيحٌ ومُسْتَراحٌ مِنْهُ) قُلْنَا: مَا يَستريحُ ويُستراحُ مِنْهُ؟ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الْمُؤْمِنُ يَمُوتُ وَيَسْتَرِيحُ مِنْ أوصابِ الدُّنيا وبَلائِها ومُصيباتها وَالْكَافِرُ يَمُوتُ فَيَسْتَرِيحُ منه العباد والبلاد والشجر والدواب)
الراوي : أَبُو قَتَادَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2996 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (1710): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৭১০)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তির মাঝে যে নিদর্শন পাওয়া গেলে বুঝা যায় যে, মহান আল্লাহ তার সাথে সাক্ষাত করতে ভালবাসেন
২৯৯৭. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতকে ভালবাসে মহান আল্লাহও তার সাক্ষাতকে ভালবাসেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতকে ভালবাসে না, মহান আল্লাহও তার সাক্ষাতকে ভালবাসেন না।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنَ الْأَمَارَةِ الَّتِي يُسْتَدَلُّ بِهَا عَلَى مَحَبَّةِ اللَّهِ ـ جَلَّ وَعَلَا ـ لِقَاءَ مَنْ وُجِدَتْ فيهِ
2997ـ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ : عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ وَمَنْ لَمْ يُحِبَّ لِقَاءَ اللَّهِ لَمْ يُحِبَّ اللَّهُ لِقَاءَهُ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2997 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯৯৭)
পরিচ্ছেদঃ যেই কারণে মানুষ আল্লাহর সাক্ষাতকে ভালবাসে এবং অপছন্দ করে সেই সম্পর্কে বর্ণনা
২৯৯৮. উবাদা বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতকে ভালবাসে, মহান আল্লাহও তার সাক্ষাতকে ভালবাসেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতকে ভালবাসে না, মহান আল্লাহও তার সাক্ষাতকে ভালবাসেন না।”
তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমরা তো মৃত্যুকে অপছন্দ করি, এতে কি আমাদের আল্লাহর সাক্ষাতকে অপছন্দ করা হয়?” তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “না। বরং মুমিন ব্যক্তি যখন মুমূর্ষু অবস্থায় থাকে, তখন তার সামনে যা রয়েছে, তার সুসংবাদ দেওয়া হয়, তখন সে আল্লাহর সাক্ষাতকে ভালবাসে আর আল্লাহও তার সাক্ষাতকে ভালবাসে। আর কাফির ব্যক্তি যখন মুমূর্ষু অবস্থায় থাকে, তখন তার সামনে যা রয়েছে, তার সুসংবাদ দেওয়া হয়, তখন সে আল্লাহর সাক্ষাতকে অপছন্দ করে আর আল্লাহও তার সাক্ষাতকে অপছন্দ করে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنِ السَّبَبِ الَّذِي مِنْ أَجْلِهِ يُحِبُّ الْمَرْءُ وَيَكْرَهُ لِقَاءَ اللَّهِ
2998 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا الْحَارِثُ بْنُ سُرَيْجٍ النَّقَّالُ قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ قَتَادَةَ عَنِ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ) فَقَالَتْ عَائِشَةُ: إِنَّا نَكْرَهُ الْمَوْتَ فَذَاكَ كَرَاهِيَتُنَا لِقَاءَ اللَّهِ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا وَلَكِنَّ الْمُؤْمِنَ إِذَا حُضِرَ فبُشِّرَ بِمَا أَمَامَهُ أَحَبَّ لِقَاءَ اللَّهِ وَأَحَبَّ اللَّهُ لِقَاءَهُ وَإِنَّ الْكَافِرَ إِذَا حُضِرَ فبُشِّرَ بِمَا أَمَامَهُ كَرِهَ لِقَاءَ اللَّهِ وكره الله لقاءه)
الراوي : عُبَادَة بْن الصَّامِتِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2998 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯৯৮)
পরিচ্ছেদঃ মুমিন ও কাফির ব্যক্তিকে মৃত্যুর সময় সুসংবাদ দেওয়ার বিবরণ সম্পর্কে বর্ণনা
২৯৯৯. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতকে ভালবাসে, মহান আল্লাহও তার সাক্ষাতকে ভালবাসেন।”
তখন আমি বললাম, হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মৃত্যুকে অপছন্দ করা? আমরা সবাই তো মৃত্যুকে অপছন্দ করি।” জবাবে তিনি বলেন, “বিষয়টি এমন নয়। বস্তুত মুমিন ব্যক্তিকে যখন আল্লাহর রহমত, তাঁর সন্তুষ্টি ও তাঁর জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, তখন সে আল্লাহর সাক্ষাতকে পছন্দ করে আর আল্লাহও তার সাক্ষাতকে ভালবাসে। আর কাফির ব্যক্তিকে যখন আল্লাহর আযাব ও তাঁর নারাজী হওয়া সম্পর্কে সংবাদ দেওয়া হয়, তখন সে আল্লাহর সাক্ষাতকে অপছন্দ করে আর আল্লাহও তার সাক্ষাতকে অপছন্দ করে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ وَصْفِ مَا يُبَشَّرُ بِهِ الْمُؤْمِنُ وَالْكَافِرُ عِنْدَ حُلُولِ الْمَنِيَّةِ بِهِمَا
2999 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ قَالَتْ: فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ كَرَاهِيَةُ الْمَوْتِ؟ فَكُلُّنَا نَكْرَهُ الْمَوْتَ قَالَ: (لَيْسَ كَذَلِكَ وَلَكِنَّ الْمُؤْمِنَ إِذَا بُشِّرَ بِرَحْمَةِ اللَّهِ وَرِضْوَانِهِ وَجَنَّتِهِ أَحَبَّ لِقَاءَ الله وأحب الله لقاءه وإن الكافرإذا بُشِّرَ بِعَذَابِ اللَّهِ وَسَخَطِهِ كَرِهَ لِقَاءَ اللَّهِ وكره الله لقاءه)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2999 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯৯৯)
পরিচ্ছেদঃ মুমিন ব্যক্তির রূহ কবজ করার সময় যেই আলামত প্রকাশ পায় তার বিবরণ
৩০০০. বুরাইদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার ছেলের কাছে প্রবেশ করে দেখেন যে, তার কপাল থেকে ঘাম ঝরছে। তখন তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “মুমিন ব্যক্তি কপালের ঘামের সহিত মৃত্যু বরণ করেন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ وَصْفِ الْعَلَامَةِ الَّتِي يَكُونُ بِهَا قَبْضُ رُوحِ الْمُؤْمِنِ
3000 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ عَنْ يَحْيَى الْقَطَّانِ عَنِ الْمُثَنَّى بْنِ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ: أَنَّهُ دَخَلَ فَرَأَى ابْنًا لَهُ يَرْشَحُ جَبِينُهُ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:(يَمُوتُ الْمُؤْمِنُ بعرق الجبين)
الراوي : بُرَيْدَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3000 | خلاصة حكم المحدث: صحيح – ((أحكام الجنائز)) (49).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৪৯)
পরিচ্ছেদঃ যখন কোন মুসলিম ব্যক্তি মারা যায় তখন তিনি স্বস্তি পান আর কোন কাফির ব্যক্তি মারা, তখন তার অনিষ্ট থেকে অন্যান্যরা স্বস্তি পায়
৩০০১. আবূ কাতাদা বিন রিবঈ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশ দিয়ে একটি জানাযা অতিক্রম করলে তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিজে স্বস্তি লাভকারী, অথবা তার থেকে অন্যরা স্বস্তি লাভকারী।”
সাহাবীগণ বলেন, “নিজে স্বস্তি লাভকারী, অথবা তার থেকে অন্যরা স্বস্তি লাভকারী” কারা?” তখন তিনি বলেন, “মুমিন বান্দা দুনিয়ার সমস্ত দুঃখ-কষ্ট ও বালা-মুসিবত থেকে স্বস্তি পেয়ে আল্লাহর রহমতের দিকে যায়, আর কাফির ব্যক্তি (তার অনিষ্ট) থেকে আল্লাহর বান্দাগণ, শহর-নগর, বৃক্ষরাজি, ও প্রাণীকুল স্বস্তি পায়।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الْمُسْلِمَ إِذَا مَاتَ يَكُونُ مُستريحاً وَالْكَافِرَ مُسْتَراحاً مِنْهُ
3001 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ عَنْ مَعْبَدِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ أَبِي قَتَادَةَ بْنِ رِبْعِيٍّ أَنَّهُ كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ فَقَالَ: (مُسْتَرِيحٌ ومُسْتَراحٌ مِنْهُ) فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَنِ الْمُسْتَرِيحُ وَالْمُسْتَرَاحُ مِنْهُ؟ فَقَالَ: (الْعَبْدُ الْمُؤْمِنُ يَسْتَرِيحُ مِنْ نَصَبِ الدُّنْيَا وَأَذَاهَا إِلَى رَحْمَةِ اللَّهِ وَالْمُسْتَرَاحُ مِنْهُ الْعَبْدُ الْفَاجِرُ يستريح منه العباد والبلاد والشجر والدواب)
الراوي : أَبُو قَتَادَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3001 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৭১০)
পরিচ্ছেদঃ মুমিন ব্যক্তি ও কাফির ব্যক্তির রূহ কবজের সময় কী আচরণ করা হয় তার বিবরণ
৩০০২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুমিন ব্যক্তির কাছে যখন মৃত্যু উপনিত হয়, তখন তার কাছে রহমতের ফেরেস্তাগণ আসেন, যখন তার রূহ কবয করা হয়, তখন তা সাদা রেশমের কাপড়ে রাখা হয়। অতঃপর তাকে আসমানের দরজার দিকে নিয়ে যাওয়া হয়। তখন তারা বলেন, “এর চেয়ে অধিক সুঘ্রাণ আমরা ইতিপূর্বে পাইনি। তখন বলা হবে, “তোমরা তাকে ছেড়ে দাও, তিনি বিশ্রাম নিবেন। কেননা তিনি (দুনিয়াতে) দুঃখ-কষ্ট-দুশ্চিন্তায় ছিলেন। অতঃপর তাকে জিজ্ঞেস করা হয়, “ওমুক কী আমল করেছে? ওমুক কী আমল করেছে? ওমুক নারী কী আমল করেছে?”
আর কাফির ব্যক্তির রূহ যখন কবয করা হয়, এবং সেটা জমিনের দরজার কাছে নিয়ে যাওয়া হয়, তখন জমিনের রক্ষী ফেরেস্তাগণ বলেন, “এর চেয়ে অধিক দুর্গন্ধ আমরা কখনই পাইনি। তারপর সেটাকে সবচেয়ে নিম্নভূমিতে নিয়ে যাওয়া হয়।”[1]
কাতাদা রহিমাহুল্লাহ বলেন, “আমাকে এক ব্যক্তি সা‘ঈদ বিন মুসাইয়্যিবের মাধ্যমে আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, “মুমিনদের রূহগুলো জাবিয়াতাইনে একত্রিত করা হয় আর কাফেরদের রূহগুলো বুরহুতে জমা করা হয়। এটা হলো হাযারামাউতের জলাভূতিতে অবস্থিত।”[2]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি মু‘আয বিন হিশাম, তার বাবা থেকে, তিনি কাতাদা থেকে, তিনি কাসামাহ বিন যুহাইর থেকে তিনি আবূ হুরাইরা থেকে অনুরুপ মারফূ‘ সূত্রে বর্ণনা করেছেন।
জাবিয়াতান হলো ইয়ামিনে আর বুরহুত ইয়ামানের সীমান্ত এলাকায় অবস্থিত।”
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يُعْمَلُ بِرُوحِ الْمُؤْمِنِ وَالْكَافِرِ إذا قُبِضَا
3002 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الْجَوْزَاءِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ الْمُؤْمِنَ إِذَا حَضَرَهُ الْمَوْتُ حَضَرَتْهُ مَلَائِكَةُ الرَّحْمَةِ فَإِذَا قُبِضَتْ نَفْسُهُ جُعِلَتْ فِي حَرِيرَةٍ بَيْضَاءَ فيُنْطَلَقُ بِهَا إِلَى بَابِ السَّمَاءِ فَيَقُولُونَ: مَا وَجَدْنَا رِيحًا أَطْيَبَ مِنْ هَذِهِ فَيُقَالَ: دَعُوهُ يَسْتَرِيحُ فَإِنَّهُ كَانَ فِي غَمٍّ فيُسأَلُ مَا فَعَلَ فُلَانٌ؟ مَا فَعَلَ فُلَانٌ؟ مَا فَعَلَتْ فُلَانَةُ؟ وَأَمَّا الْكَافِرُ فَإِذَا قُبِضَتْ نَفْسُهُ وذُهِبَ بِهَا إِلَى بَابِ الْأَرْضِ يَقُولُ خَزَنَةُ الْأَرْضِ: مَا وَجَدْنَا رِيحًا أَنْتَنَ مِنْ هَذِهِ فَتَبْلُغُ بِهَا إِلَى الأرض السفلى)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3002 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (4/ 187)
قَالَ قَتَادَةَ: وَحَدَّثَنِي رَجُلٌ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: أَرْوَاحُ الْمُؤْمِنِينَ تُجْمَعُ بِالْجَابِيَتِيْنِ وَأَرْوَاحُ الْكُفَّارِ تُجْمَعُ ببُرْهُوت: سَبَخَةٌ بِحَضْرَمَوْتَ.
ضعيف.
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: هَذَا الْخَبَرُ رَوَاهُ مُعَاذُ بْنُ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ قَتَادَةَ عَنْ قَسَامَةَ بْنِ زُهَيْرٍ عَنْ أَبِي هُرَيْرَةَ نَحْوَهُ مَرْفُوعًا
الْجَابِيَتَانِ بِالْيَمَنِ وبُرْهُوتَ مِنْ ناحيةِ الْيَمَنِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৮৭)
[2] আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০০২)
পরিচ্ছেদঃ মৃত্যুর পর রূহগুলো পরস্পরকে চিনতে পারবে মর্মে বর্ণনা
৩০০৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুমিন ব্যক্তির রূহ কবয করা হয়, তখন তার কাছে রহমতের ফেরেস্তাগণ সাদা রেশমের কাপড় নিয়ে আসেন, তারা বলেন, “আল্লাহর রহমতের দিকে বেরিয়ে আসুন।” অতঃপর সেটি মিশকে আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণময় হয়ে বের হয়। তারা সেই রূহ এক থেকে আরেকজন গ্রহণ করেন। তারা তার ঘ্রাণ গ্রহণ করেন। এভাবে আসমানের দরজার কাছে আসেন। অতঃপর তারা (আসমানের ফেরেস্তাগণ) বলেন, “এই পবিত্র ঘ্রাণটা কিসের, যা জমিন থেকে এসেছে?” ফেরেস্তাগণ তাকে যেই আসমানেই নিয়ে যাবে, সেখানকার ফেরেস্তাগণ অনুরুপ প্রশ্ন করবেন। অতঃপর মুমিনদের রূহের কাছে আসবেন। দুনিয়াতে প্রবাসী ব্যক্তি আপনজনের কাছে আসলে যে খুশি হন, তারা (মুমিনদের রূহগুলো) তার চেয়ে বেশি খুশি হবেন। তারা জিজ্ঞেস করবেন, “ওমুক কী আমল করেছে?” তারা বলবেন, “তোমরা তাকে ছেড়ে দাও, তিনি বিশ্রাম নিবেন। কেননা তিনি দুনিয়ার দুঃখ-কষ্ট-দুশ্চিন্তায় ছিলেন।” তিনি জবাব দিবেন, “সে তো মারা গেছে। সে কি আপনাদের কাছে আসেনি?” তারা জবাব দিবেন, “তাকে তার মা হাবিয়া জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে।”
আর কাফির ব্যক্তির কাছে আযাবের ফেরেস্তাগণ ত্যানা-নেকড়েসহ আসেন। তারা বলেন, “তুমি আল্লাহর গযবের দিকে আসো।” তখন সেটি লাশের চেয়ে দুর্গন্ধময় হয়ে বের হয়। অতঃপর তারা তাকে নিয়ে জমিনের দরজার দিকে নিয়ে যায়।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الْأَرْوَاحَ يَعْرِفُ بَعْضُهَا بَعْضًا بَعْدَ مَوْتِ أَجْسَامِهَا
3003 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ حَدَّثَنِي أَبِي عَنْ قَتَادَةَ عَنْ قَسَامَةَ بْنِ زُهَيْرٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ الْمُؤْمِنَ إِذَا قُبِضَ أَتَتْهُ مَلَائِكَةُ الرَّحْمَةِ بِحَرِيرَةٍ بَيْضَاءَ فَتَقُولُ: اخْرُجِي إِلَى روح الله فتخرج كأطيبه رِيحِ مِسْكٍ حَتَّى إِنَّهُمْ لَيُنَاوِلُهُ بَعْضُهُمْ بَعْضًا يَشُمُّونَه حَتَّى يَأْتُونَ بِهِ بَابَ السَّمَاءِ فَيَقُولُونَ: مَا هَذِهِ الرِّيحُ الطَّيِّبَةُ الَّتِي جَاءَتْ مِنَ الْأَرْضِ؟ وَلَا يَأْتُونَ سَمَاءً إِلَّا قَالُوا مِثْلَ ذَلِكَ حَتَّى يَأْتُونَ بِهِ أَرْوَاحَ الْمُؤْمِنِينَ فَلَهُمْ أَشَدُّ فَرَحًا بِهِ مِنْ أَهْلِ الْغَائِبِ بِغَائِبِهِمْ فيقولون: ما فعل فلان؟ فَيَقُولُونَ: ذُهِبَ بِهِ إِلَى أُمِّهِ الْهَاوِيَةِ وَأَمَّا الْكَافِرُ فَيَأْتِيهِ مَلَائِكَةُ الْعَذَابِ بِمِسْحٍ فَيَقُولُونَ: اخْرُجِي إِلَى غَضِبِ اللَّهِ فَتَخْرُجُ كَأَنْتَنِ رِيحِ جِيفَةٍ فتذهب به إلى باب الأرض.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৩০৯)
পরিচ্ছেদঃ যেই হাদীস অপাত্র থেকে ইলম গ্রহণকারীকে এই সংশয়ে ফেলে দেয় যে, কোন ব্যক্তি মারা গেলে, সমস্ত সৎ আমল বন্ধ হয়ে যায়
৩০০৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মৃত্যুর সময় আসার আগে তোমাদের কেউ যেন অবশ্যই মৃত্যু কামনা না করে এবং মৃত্যুর জন্য দু‘আ না করে। নিশ্চয়ই যখন মানুষ মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়। নিশ্চয়ই বয়স মুমিন ব্যক্তির কল্যাণ কেবল বৃদ্ধিই করে।”[1]
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ مَنْ طَلَبَ الْعِلْمَ مِنْ غَيْرِ مَظَانِّهِ أَنَّ الْمَيِّتَ إِذَا مَاتَ انْقَطَعَ عَنْهُ الْأَعْمَالُ الصَّالِحَةُ بَعْدَهُ
3004 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يَتَمَنَّى أَحَدُكُمُ الْمَوْتَ وَلَا يَدْعُو بِهِ قَبْلَ أَنْ يَأْتِيَهُ إِنَّهُ إِذَا مَاتَ انْقَطَعَ عَمَلُهُ وَإِنَّهُ لا يزيد المؤمن عمره إلا خيراً)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3004 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (2721): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭২১)
পরিচ্ছেদঃ হাদীসের ব্যাপক অর্থবোধক বাক্য “তার আমল ছিন্ন হয়ে যায়” এর দ্বারা ব্যাপকভাবে সব আমল উদ্দেশ্য নয়
৩০০৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন মানুষ মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল ব্যতীত। (১) সাদাকায়ে জারিয়া, (২) এমন ইলম, যা দ্বারা উপকার সাধিত হয় এবং (৩) সৎ সন্তান, যে তার জন্য তার দু‘আ করে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ عُمُومَ هَذِهِ اللَّفْظَةِ: ((انْقَطَعَ عَمَلُهُ))؛ لَمْ يُرِدْ بِهَا كُلَّ الْأَعْمَالِ
3005 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ هَاجِكٍ الْهَرَوِيُّ حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنِ الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ: صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3005 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2564): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৬৪)
পরিচ্ছেদঃ কোন বক্তি কোন মৃত ব্যক্তি সম্পর্কে কোন পাপের কথা জানা থাকলে, তার জন্য মুস্তাহাব হলো তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা
৩০০৬. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তুফাইল বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু মক্কায় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি দুর্গের দিকে আসুন, এখানে অস্ত্র-সস্ত্রসহ যথেষ্ট লোকবল রয়েছে।”
আবুয যুবাইর বলেন, “দুর্গটি পাহাড়ের চূড়ায় ছিল, যেখানে খুবই কষ্ট করে পৌঁছা সম্ভব।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যারা তোমার পিছনে রয়েছে, তারা কি তোমার সাথের লোক?” জবাবে তিনি বলেন, “আমি জানি না।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মুখ ফিরিয়ে নেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদীনায় আগমন করেন, তখন তুফাইল বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু তার গোত্রের একজন লোকসহ হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন। এখানে এসে সেই ব্যক্তি প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়। অতঃপর সে অস্থির হয়ে যায়। ফলে সে একটি ছুরি হাতে নেয় এবং তার রগ কেটে ফেলে। এতে তার রক্তক্ষরণ হয় এবং মারা যায়। তারপর রাতে স্বপ্নে সেই ব্যক্তি তুফাইল বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে সুন্দর অলঙ্কার-বেশভূষা নিয়ে আসেন, এসময় তিনি তার হাতকে ঢেকে রেখেছিলেন, তখন তুফাইল বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তুমি কি ওমুক?” সে জবাব দিল, “হ্যাঁ।” তিনি জিজ্ঞেস করলেন, “কী ব্যাপার তোমার?” সে জবাবে বলেন, “আমার প্রভু আমার সাথে উত্তম আচরণ করেছেন। আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে হিজরত করার কারণে মহান আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন।” তিনি আবার জিজ্ঞেস করেন, “তোমার হাতের কী খবর?” সে জবাবে বলেন, “আমার প্রভু বলেছেন, “তুমি নিজে যা নষ্ট করেছো, তা আমি ঠিক করে দিবো না।”
তারপর তুফাইল বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু স্বপ্নের ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বর্ণনা করলে তিনি দুই হাত উঠিয়ে দু‘আ করেন, اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ اللَّهُمَّ وَلِيَدَيْهِ فاغفر (হে আল্লাহ, আপনি তার দুই হাতকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি তার দুই হাতকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি তার দুই হাতকে ক্ষমা করে দিন)।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ إِذَا عَلِمَ مِنْ أَخِيهِ حَوْبَةً وَقَدْ مَاتَ أَنْ يَسْتَغْفِرَ اللَّهَ ـ جَلَّ وَعَلَا ـ لَهُ
3006 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ الْهَرَوِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ قَالَ: حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ أَبَى عُثْمَانَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ , قَالَ: قَدِمَ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو الدَّوْسِيُّ على رسول الله صلى الله عليه وسلم بِمَكَّةَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هَلُمَّ إِلَى حصنٍ وعَدَدٍ وَعُدَّةٍ - قَالَ أَبُو الزُّبَيْرِ: حِصْنٌ فِي رَأْسِ الْجَبَلِ لَا يُؤْتَى إِلَّا فِي مِثْلِ الشِّرَاكِ - فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَمَعَكَ مَنْ وَرَاءَكَ؟ ) قَالَ: لَا أَدْرِي فَأَعْرَضَ عَنْهُ فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ قَدِمَ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو مُهَاجِرًا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ رَجُلٌ مِنْ رَهْطِهِ فَحُمَّ ذَلِكَ الرَّجُلُ حِمَّى شَدِيدَةً فَجَزِعَ فَأَخَذَ شَفْرَةً فَقَطَعَ بِهَا رَوَاجِبَه فَتَشَخَّبَتْ حَتَّى مَاتَ فدُفن ثُمَّ إِنَّهُ جَاءَ فِيمَا يَرَى النَّائِمُ مِنَ اللَّيْلِ إِلَى الطُّفَيْلِ بْنِ عَمْرٍو فِي شَارَةٍ حَسَنَةٍ وَهُوَ مُخَمِّرٌ يَدَهُ فَقَالَ لَهُ الطُّفَيْلُ: أفلانٌ قَالَ: نَعَمْ قَالَ: كَيْفَ فَعَلْتَ؟ قَالَ: صَنَعَ بِي رَبِّي خَيْرًا غَفَرَ لِي بِهِجْرَتِي إِلَى نَبِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَمَا فَعَلَتْ يَدَاكَ قَالَ: قَالَ لِي رَبِّي: لَنْ نُصْلِحَ مِنْكَ مَا أَفْسَدْتَ مِنْ نَفْسِكَ قَالَ: فقصَّ الطُّفيلُ رُؤْياهُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ: (اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ اللَّهُمَّ وَلِيَدَيْهِ فَاغْفِرْ اللَّهُمَّ وَلِيَدَيْهِ فاغفر)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3006 | خلاصة حكم المحدث: ضعيف - ((مختصر مسلم)) (ص 35) , ((ضعيف الأدب المفرد)) (95 و 96).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির রাবীদের নির্ভরযোগ্য বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আদাবুল মুফরাদ: ৯৫-৯৬)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি মৃত ব্যক্তি সম্পর্কে মন্দ কিছু জানলে, তার মাধ্যমে তার নিন্দা করা নিষেধাজ্ঞা সম্পর্কে বর্ণনা
৩০০৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের সঙ্গী মারা যাবে, তখন তোমরা তাকে ছেড়ে দিবে (অর্থাৎ তার সমালোচনা করবে না) ।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ قَدْحِ الْمَرْءِ الْمَوْتَى بِمَا يَعْلَمُ مِنْ مَسَاوِئِهِمْ
3007 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ بِحِمْصَ قَالَ: حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ الْمَذْحِجِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ عَنْ سُفْيَانَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(إِذَا مَاتَ صَاحِبُكُمْ فَدَعُوهُ)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3007 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (285).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৮৫)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
৩০০৮. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের সঙ্গী মারা যাবে, তখন তোমরা তাকে ছেড়ে দিবে (অর্থাৎ তার সমালোচনা করবে না) ।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
3008 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمٍ وَوَكِيعٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إذا مات صاحبكم فدَعُوهُ)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3008 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (285).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৮৫)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্ক্তব্য, “তখন তোমরা তাকে ছেড়ে দিবে” এর দ্বারা উদ্দেশ্য হলো তার সম্পর্কে ভালো না বলে মন্দ সমালোচনা করা
৩০০৯. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের মৃতদের ভালো বিষয়গুলো আলোচনা করো আর মন্দ বিষয়গুলো থেকে বিরত থাকো।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((فَدَعُوهُ)) أَرَادَ بِهِ عَنْ ذِكْرِ مَسَاوِئِهِ دون محاسنه
3009 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ بْنِ كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اذْكُرُوا مَحَاسِنَ مَوْتَاكُمْ وكُفُّوا عَنْ مَسَاوِئِهِمْ)
الراوي : عَبْد اللَّهِ بْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3009 | خلاصة حكم المحدث: ضعيف - ((المشكاة)) (1678) , ((الروض)) (485).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (মিশকাত: ১৬৭৮)
পরিচ্ছেদঃ যেসব কারনে এরকম করতে নিষেধ করা হয়েছে, তন্মধ্যে অন্যতম একটি কারণের বিবরণ
৩০১০. মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “ইয়াযিদ বিন কাইস কী করলো? তারপর উপর আল্লাহর লা‘নত বর্ষিত হোক!” লোকজন বললো, “সে মারা গিয়েছে।” তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।” লোকজন তাঁকে বললো, “কী ব্যাপার, আপনি তার প্রতি লা‘নত করলেন, তারপর আবার বললেন, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি?” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা মৃতদের গালি দিবে না। কেননা তারা যা আগে পাঠিয়েছে, সেদিকে তারা চলে গিয়েছে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ৫৭ হিজরীতে মারা যান আর মুজাহিদ রহিমাহুল্লাহ উমার রাদ্বিয়াল্লাহু আনহুর সময়ে ২১ হিজরীতে জন্ম গ্রহণ করেন। কাজেই যে ব্যক্তি মনে করে যে, মুজাহিদ রহিমাহুল্লাহ আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে হাদীস শ্রবণ করেননি, তিনি তার এই কথায় ভ্রমের মধ্যে রয়েছেন।”
ذِكْرُ بَعْضِ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا زُجِرَ عَنْ هَذَا الْفِعْلِ
3010 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ قَالَ: حَدَّثَنَا عَبْثَرٌ عَنِ الْأَعْمَشِ عَنْ مُجَاهِدٍ قَالَ: قَالَتْ عَائِشَةَ: مَا فَعَلَ يَزِيدُ بْنُ قَيْسٍ ـ عَلَيْهِ لَعْنَةُ اللَّهِ ـ؟ قَالُوا: قَدْ مَاتَ قَالَتْ: فَأَسْتَغْفِرُ اللَّهَ فَقَالُوا لَهَا: مَا لَكَ لعَنْتِيه ثُمَّ قلتِ: أَسْتَغْفِرُ اللَّهَ؟ قَالَتْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا تَسُبُّوا الأموات فإنهم أَفْضَوا إلى ما قَدَّمُوا)
الراوي : مُجَاهِد | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3010 | خلاصة حكم المحدث: صحيح - ((الروض النضير)) (1/ 437): خ المرفوع فقط.
قَالَ أَبُو حَاتِمٍ: مَاتَتْ عَائِشَةُ سَنَةَ سَبْعٍ وَخَمْسِينَ ووُلِدَ مُجَاهِدٌ سَنَةَ إِحْدَى وَعِشْرِينَ فِي خِلَافَةِ عُمَرَ فدلَّك هَذَا عَلَى أنَّ مَنْ زَعَمَ أَنَّ مُجَاهِدًا لَمْ يَسْمَعْ مِنْ عَائِشَةَ كَانَ وَاهِمًا فِي قَوْلِهِ ذَلِكَ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওযুন নাযীর: ১/৪৩৮)
পরিচ্ছেদঃ যেসব কারনে এরকম করতে নিষেধ করা হয়েছে, তন্মধ্যে অন্যতম একটি কারণের বিবরণ
৩০১১. মুগীরা বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা মৃত ব্যক্তিদের গালী দিয়ো না। তাহলে তোমরা (এর মাধ্যমে) জীবিত ব্যক্তিদের কষ্ট দিবে।”[1]
ذِكْرُ الْبَعْضِ مِنَ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا نَهَى عَنْ سَبِّ الْأَمْوَاتِ
3011 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا الْمُلَائِيُّ وَأَبُو دَاوُدَ الْحَفَرِيُّ قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ أَنَّهُ سَمِعَ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا تَسُبُّوا الْأَمْوَاتَ فَتُؤْذُوا الْأَحْيَاءَ)
الراوي : الْمُغِيرَة بْن شُعْبَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3011 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (2397).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩৯৭)
পরিচ্ছেদঃ মানুষ মৃত ব্যক্তির ভালো বা মন্দ যা আলোচনা করে, সেটা তার জন্য অবধারিত হয়ে যায়
৩০১২. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি জানাযা নিয়ে যায়, তখন লোকজন তার সম্পর্কে মন্দ বলে। তাদের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “অবধারিত হয়ে গেলো।” অতঃপর লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে আরেকটি জানাযা নিয়ে যায়, তখন লোকজন তার সম্পর্কে ভালো বলে। তাদের কথা শুনে বলেন, “অবধারিত হয়ে গেলো।” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কী অবধারিত হয়ে গেলো?” জবাবে তিনি বলেন, “ঐ জানাযা গমন করলে তারা তার সম্পর্কে মন্দ বলে, ফলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় আর এই জানাযা গমন করলে তারা তার সম্পর্কে ভালো বলে, ফলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর তোমরা হলে জমিনে আল্লাহর সাক্ষী।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِإِيجَابِ اللَّهِ ـ جَلَّ وَعَلَا ـ لِلْمَيِّتِ مَا أَثْنَى عَلَيْهِ النَّاسُ مِنْ خَيْرٍ أَوْ شر
3012 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ عَنْ شُعْبَةَ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسِ بن مالك قَالَ: مَرُّوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجِنَازَةٍ فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(وَجَبَتْ) وَمَرُّوا بِأُخْرَى فأثنوا عليها خيراً ققال صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (وَجَبَتْ) فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ مَا وَجَبَتْ؟ قَالَ: (مَرُّوا بِتِلْكَ فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا فَوَجَبَتِ النَّارُ وَمَرُّوا بِهَذِهِ فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا فَوَجَبَتِ الْجَنَّةُ وَأَنْتُمْ شهداء الله في الأرض)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3012 | خلاصة حكم المحدث: صحيح – ((أحكام الجنائز)) (60): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৬০)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি মারা যাওয়ার পর লোকজন তার ভালো প্রশংসা করলে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়
৩০১৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি জানাযা নিয়ে যাওয়া হলে লোকজন তার ভালো প্রশংসা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “অবধারিত হয়ে গেলো। তোমরা জমিনে আল্লাহর সাক্ষী।”[1]
ذِكْرُ إِيجَابِ الْجَنَّةِ لِلْمَيِّتِ إِذَا أَثْنَى النَّاسُ عليه بالخبر بعد موته
3013 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا محمد بْنُ عُبَيْدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: مُرَّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم بجنازةٍ فَأُثْنِيَّ عَلَيْهَا خَيْرًا مِنْ مَنَاقِبِ الْخَيْرِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (وجبت أنتم شهود الله في الأرض)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3013 | خلاصة حكم المحدث: حسن صحيح – ((الأحكام)) (ص 60).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৬০ পৃষ্ঠা)
পরিচ্ছেদঃ কোন মানুষের জন্য দুনিয়াতে অপর মানুষের ভালো প্রশংসা আল্লাহ সাব্যস্ত করেন
৩০১৪. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি জানাযা নিয়ে যাওয়া হলে লোকজন তার ভালো প্রশংসা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “অবধারিত হয়ে গেলো।” তারপর তাঁর পাশ দিয়ে আরেকটি জানাযা নিয়ে যাওয়া হলে লোকজন তার সম্পর্কে মন্দ কথা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “অবধারিত হয়ে গেলো।” তখন বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই জানাযার ক্ষেত্রেও বললেন, “অবধারিত হয়ে গেলো” আবার ঐ জানাযার ক্ষেত্রেও বললেন, “অবধারিত হয়ে গেলো”? জবাবে তিনি বলেন, “লোকদের সাক্ষ্যের ভিত্তিতে (তাদের জন্য জান্নাত ও জাহান্নাম অবধারিত হয়ে গেছে)। মুমিনগণ জমিনে আল্লাহর সাক্ষী।”[1]
ذِكْرُ إِثْبَاتِ اللَّهِ ـ جَلَّ وَعَلَا ـ لِلْمَرْءِ حُكْمَ ثَنَاءِ النَّاسِ عَلَيْهِ فِي الدُّنْيَا
3014 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسابٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ: مُرَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجِنَازَةٍ فأُثْنيَ عَلَيْهَا خَيْرًا فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (وَجَبَتْ) ثُمَّ مُرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا شَرًّا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (وَجَبَتْ) فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ قلتَ لِهَذَا:
(وَجَبَتْ) وقلتَ لِهَذَا: (وَجَبَتْ)؟ فَقَالَ: (شَهَادَةُ الْقَوْمِ وَالْمُؤْمِنُونَ شُهَدَاءُ اللَّهِ في الأرض)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3014 | خلاصة حكم المحدث: صحيح – ((أحكام الجنائز)) (60): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৬০ পৃষ্ঠা)
পরিচ্ছেদঃ যে ব্যক্তির পক্ষে তার প্রতিবেশি লোকজন ভালো সাক্ষ্য দেন, মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেন, যদিও তার ব্যাপারে ভিন্ন (মন্দ) কিছু জানেন
৩০১৫. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে কোন মুসলিম ব্যক্তি মারা যায়, অতঃপর তার ব্যাপারে তার নিকটতম চার পরিবারের লোকজন সাক্ষ্য দেন যে, তারা তার ব্যাপারে ভালো ছাড়া অন্য কিছু জানেন না, তবে মহান আল্লাহ বলেন, “তার ব্যাপারে তোমাদের যে ইলম, তা আমি গ্রহণ করলাম। আর তোমরা যা জানো না, তা আমি ক্ষমা করে দিলাম।”[1]
ذِكْرُ مَغْفِرَةِ اللَّهِ ـ جَلَّ وَعَلَا ـ ذُنُوبَ مَنْ شَهِدَ لَهُ جِيرَانُهُ بِالْخَيْرِ وَإِنْ عَلِمَ اللَّهُ منه بخلافه
3015 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ الْوَكِيعِيُّ قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عن أنس بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ فَيَشْهَدُ لَهُ أَرْبَعَةُ أهلِ أبياتٍ مِنْ جِيرَتِهِ الأدنَيْنَ أَنَّهُمْ لَا يَعْلَمُونَ إِلَّا خَيْرًا إِلَّا قَالَ اللَّهُ ـ جَلَّ وَعَلَا ـ: (قَدْ قَبِلْتُ عِلْمَكُمْ فِيهِ وغَفَرْتُ لَهُ مَا لَا تعلمون)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3015 | خلاصة حكم المحدث: صحيح - ((أحكام الجنائز)).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সমার্থক হাদীস থাকার কারণে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয)
পরিচ্ছেদঃ যে ব্যক্তির ব্যাপারে লোকজন ভালো প্রশংসা করে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় কেননা তারা হলেন জমিনে আল্লাহর সাক্ষী
৩০১৬. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি মারা যায়, অতঃপর লোকজন তার জানাযা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করলে লোকজন তার সম্পর্কে মন্দ কথা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “অবধারিত হয়ে গেলো।” তারপর তাঁর পাশ দিয়ে আরেকটি জানাযা নিয়ে যাওয়া হলে লোকজন তার সম্পর্কে ভালো কথা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “অবধারিত হয়ে গেলো।”
তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু এই সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, “তোমরা জমিনে আল্লাহর সাক্ষী।”[1]
ذِكْرُ إِيجَابِ الْجَنَّةِ لِمَنْ أَثْنَى عَلَيْهِ النَّاسُ بِالْخَيْرِ إذْ هُم شُهُودُ اللَّهِ فِي الْأَرْضِ
3016 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: مَاتَ رَجُلٌ فمرُّوا بِجَنَازَتِهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (وَجَبَتْ) ومرُّوا بِأُخْرَى فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (وَجَبَتْ) فَسَأَلَهُ عُمَرُ عَنْ ذَلِكَ فَقَالَ: (أَنْتُمْ شُهُودُ اللَّهِ فِي الأرض)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3016 | خلاصة حكم المحدث: صحيح – ((أحكام الجنائز)) (60): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৬০ পৃষ্ঠা)
পরিচ্ছেদঃ কোন মৃত ব্যক্তির পক্ষে দুইজন মুসলিম ব্যক্তি কল্যাণের সাক্ষ্য দিলে, তার জন্য জান্নাত ওয়াজিব হওয়া প্রসঙ্গে বর্ণনা
৩০১৭. আবুল আসওয়াদ আদ দিলী থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার মদীনায় আসি এমন অবস্থায় যে, তখন সেসময় এক মরণ ব্যধির প্রাদুর্ভাব ঘটেছে। ফলে লোকজন দ্রুত মারা যাচ্ছিল। আমি উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুর পাশে বসলাম। অতঃপর তার আনহু পাশ দিয়ে একটি জানাযা নিয়ে যাওয়া হলে লোকজন তার ভালো প্রশংসা করেন। তখন উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অবধারিত হয়ে গেলো।” তারপর তাঁর পাশ দিয়ে আরেকটি জানাযা নিয়ে যাওয়া হলে লোকজন তার সম্পর্কে মন্দ কথা বলেন। তখন উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুও বলেন, “অবধারিত হয়ে গেলো।”
আবুল আসওয়াদ বলেন, “হে আমীরুল মুমিনীন, কী অবধারিত হয়ে গেলো?” জবাবে তিনি বলেন, “বিষয়টি তেমনিই, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন, “কোন মুসলিম ব্যক্তির পক্ষে চারজন ব্যক্তি ভালো সাক্ষ্য দিলে, মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।”
উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তখন আমরা বললাম, “আর তিনজন (ভালো সাক্ষ্যি দিলে)?” জবাবে তিনি বলেন, “তিনজন সাক্ষ্যি দিলেও (মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন)।”
উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমরা বললাম, “আর দুইজন (ভালো সাক্ষ্যি দিলে)?” জবাবে তিনি বলেন, “দুইজন সাক্ষ্যি দিলেও।”
আর আমরা তাঁকে একজন সম্পর্কে জিজ্ঞেস করিনি।”[1]
ذِكْرُ إِيجَابِ الْجَنَّةِ لِلْمَيِّتِ إِذَا شَهِدَ لَهُ رَجُلَانِ مِنَ الْمُسْلِمِينَ بِالْخَيْرِ
3017 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالَقَانِيُّ قَالَ: حَدَّثَنَا المقرىء قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ قَالَ: أَتَيْتُ الْمَدِينَةَ وَقَدْ وَقَعَ بِهَا مَرَضٌ فَهُمْ يَمُوتُونَ مَوْتًا ذَرِيعًا فَجَلَسْتُ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَمَرَّتْ بِهِ جَنَازَةٌ فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْرًا فَقَالَ عُمَرُ: وَجَبَتْ ثُمَّ مُرَّ بِأُخْرَى فَأُثْنِيَ عَلَى صَاحِبُهَا شَرًّا فَقَالَ عُمَرُ: وَجَبَتْ , قَالَ أَبُو الْأَسْوَدِ: وَمَا وَجَبَتْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ قَالَ: كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَيُّمَا مُسْلِمٍ يَشْهَدُ لَهُ أَرْبَعَةٌ بِخَيْرٍ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ) قَالَ: قُلْنَا: وَثَلَاثَةٌ قَالَ: (وَثَلَاثَةٌ) قَالَ: فَقُلْنَا: وَاثْنَانِ قَالَ: (وَاثْنَانِ) وَلَمْ نَسْأَلَهُ عَنِ الواحد.
الراوي : أَبُو الْأَسْوَدِ الدِّيلِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3017 | خلاصة حكم المحدث: صحيح - ((أحكام الجنائز)) (61): خ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৬১ পৃষ্ঠা)
পরিচ্ছেদঃ (৯) গোসল করা - যে ব্যক্তি মৃত ব্যক্তিকে চুম্বন করাকে নাকচ করে, তার কথা অপনোদনকারী হাদীস
৩০১৮. আব্দুল্লাহ বিন আব্বাস ও আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত অবস্থায় চুম্বন করেছেন।”[1]
9 - فَصْلٌ فِي الْغُسْلِ - ذكر الخبر المدحض قول من نفى جواز تَقْبِيلِ الْحَيِّ لِلْمَيِّتِ
3018 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ عَنْ سُفْيَانَ عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَعَائِشَةَ: أَنَّ أَبَا بَكْرٍ قبَّل النَّبِيَّ صَلَّى الله عليه وسلم وهو ميت
الراوي : ابْن عَبَّاسٍ وَعَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3018 | خلاصة حكم المحدث: صحيح - ((أحكام الجنائز)) (ص31): خ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৩১ পৃষ্ঠা)
পরিচ্ছেদঃ সেই সময় আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু কী বলেছিলেন তার বর্ণনা
৩০১৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু মাসজিদে প্রবেশ করেন, এসময় উমার রাদ্বিয়াল্লাহু আনহু লোকদের সাথে কথা-বার্তা বলছিলেন। আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘরে প্রবেশ করেন, যে ঘরে তাঁর ওফাত হয়েছে, সেটা হলো আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার ঘর। অতঃপর আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর চেহারা উন্মুক্ত করলেন, এসময় তাঁর চেহারা হেবরায় তৈরি চাদর দিয়ে ঢাকা ছিল। তিনি তাঁর চেহারার দিকে তাকালেন তারপর তিনি তাঁর প্রতি ঝুঁকে পড়লেন এবং তাঁকে চুম্বন করলেন। অতঃপর তিনি বলেন, “আপনার জন্য আমার বাবা কুরবান হোক। আল্লাহর কসম, নিশ্চয়ই আল্লাহ আপনাকে দুইবার মৃত্যু দিবেন না। অবশ্যই আপনি সেই মৃত্যুই বরণ করেছেন, যার পর আপনি আর মৃত্যু বরণ করবেন না।”[1]
ذِكرُ مَا قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي ذَلِكَ الْوَقْتِ
3019 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ (1) قَالَ: أَخْبَرَنِي أَخِي عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ عَنِ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: دَخَلَ أَبُو بَكْرٍ الْمَسْجِدَ وَعُمَرُ يُكَلِّمُ النَّاسَ حِينَ دَخَلَ بَيْتَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي تُوُفِّيَ فِيهِ ـ وَهُوَ بَيْتُ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ فَكَشَفَ عَنْ وَجْهِهِ بُرْدَ حِبَرةٍ كَانَ مُسجَّى بِهِ فَنَظَرَ إِلَى وَجْهِهِ ثُمَّ أكبَّ عَلَيْهِ فقبَّلَهُ وَقَالَ: بِأَبِي أَنْتَ فَوَاللَّهِ لَا يَجْمَعُ اللَّهُ عَلَيْكَ مَوْتَتَيْنِ لَقَدْ مِتَّ الموتة التي لا تموت بعدها.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3019 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০১৯ পৃষ্ঠা)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মৃত ব্যক্তিকে মাটি দিতে চায়, তার প্রতি নির্দেশ হলো বেজোড় সংখ্যায় মাটি দেওয়া
৩০২০. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমরা মৃত ব্যক্তিকে কঙ্করময় মাটি দিবে, তখন তোমরা বেজোড় সংখ্যায় মাটি দিবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِمَنْ جَمَّرَ الْمَيِّتَ أَنْ يُجَمِّرَه وتراً
3020 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ عَنْ قُطْبَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا جمَّرتُمُ الْمَيِّتَ فَأَوْتِرُوا)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3020 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (84).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৮৪ পৃষ্ঠা)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মৃত ব্যক্তিকে মাটি দিতে চায়, তার প্রতি নির্দেশ হলো বেজোড় সংখ্যায় মাটি দেওয়া
৩০২১. উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে গোসল দিচ্ছিলাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসেন, অতঃপর তিনি বলেন, “তোমরা তাকে তিনবার অথবা পাঁচবার অথবা তোমরা মনে করলে তার চেয়ে বেশিবার তাকে ধৌত করাবে। তাকে গোসল করাবে পানি ও বরই পাতা দিয়ে। আর শেষবারে কর্পুর দিবে অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) কর্পুরের কিছু অংশ। অতঃপর যখন তোমরা গোসল সম্পন্ন করবে, তখন তোমরা আমাকে অবহিত করবে।”
উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর যখন আমরা গোসল শেষ করলাম, তখন আমরা তাঁকে অবহিত করি। তখন তিনি আমাদেরকে তাঁর তহবন্দ প্রদান করে বলেন, “তোমরা এটাকে তার শরীরে জড়িয়ে দাও।”
অধঃস্তন একজন রাবী হাফসা রাদ্বিয়াল্লাহু আনহার মাধ্যমে উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন, সেখানে বলা হয়েছে, বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা তাকে দুইবার অথবা তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার ধৌত করাবে।”
উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমরা তার চুলগুলো আঁচড়িয়ে তিনটি বেণী করে দেই।”
এই হাদীসে এটাও উল্লেখ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা ডান দিক ও ওযূর অঙ্গসমূহ প্রথমে ধৌত করবে।”
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “মৃত ব্যক্তিকে গোসল করার নির্দেশটি ফরয নির্দেশক। আর হাদীসে যে নির্দিষ্ট সংখ্যায় গোসল করার কথা বলা হয়েছে, সেটা মুস্তাহাব; ফরয নয়।” [1]
ذِكْرُ الْأَمْرِ لِمَنْ جَمَّرَ الْمَيِّتَ أَنْ يُجَمِّرَه وتراً
3021 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ حَدَّثَنَا محمد بن عبيد الله بْنِ حِسَابٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ:دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ فَقَالَ: (اغْسِلْنَها ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ ـ إِنْ رأيتنَّ ذَلِكَ ـ بماءٍ وسدرٍ وَاجْعَلْنَ فِي الْآخِرَةِ كَافُورًا ـ أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ ـ فَإِذَا فَرَغْتُنَّ فآذِنَّنِي قَالَتْ: فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ قَالَتْ: فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ وَقَالَ: (أشعِرْنَها إِيَّاهُ)
قَالَ: وَقَالَتْ حَفْصَةُ عَنْ أُمِّ عَطِيَّةَ: اغْسِلْنَهَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا قَالَتْ أُمُّ عَطِيَّةَ: ومشَّطتُها ثَلَاثَةَ قُرُونٍ وَكَانَ فِيهِ أنَّهُ قَالَ: (ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ)
الراوي : أُمّ عَطِيَّةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3021 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (65) , ((الإرواء)) (1/ 164/119): ق.
قَالَ أَبُو حَاتِمٍ: الْأَمْرُ بِغُسْلِ الْمَيِّتِ فَرْضٌ وَالشَّرْطُ الَّذِي قُرِنَ بِهِ هُوَ الْعَدَدُ الْمَذْكُورُ فِي الْخَبَرِ قُصِدَ بِتَعْيِينِهِ النَّدْبُ لَا الحَتْمُ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৬৫)
পরিচ্ছেদঃ উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে তার চুলগুলো আঁচড়িয়ে বেণী করে দিয়েছিলেন; উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা নিজের পক্ষ থেকে এমনটি করেননি মর্মে বর্ণনা
৩০২২. উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ে মারা যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা তাকে তিনবার অথবা পাঁচবার অথবা তোমরা মনে করলে তার চেয়ে বেশিবার পানি ও বরই পাতা দিয়ে ধৌত করাবে। আর শেষবারে কর্পুর দিবে অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) কর্পুরের কিছু অংশ দিবে। অতঃপর যখন তোমরা গোসল সম্পন্ন করবে, তখন তোমাকে আমাকে অবহিত করবে।”
উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর যখন আমরা গোসল শেষ করলাম, তখন আমরা তাঁকে অবহিত করি। তখন তিনি আমাদেরকে তাঁর তহবন্দ প্রদান করে বলেন, “তোমরা এটাকে তার শরীরে জড়িয়ে দাও।”[1]
অধঃস্তন একজন রাবী আইয়ূব রহিমাহুল্লাহ বলেন, হাফসা রাদ্বিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা তাকে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার ধৌত করাবে এবং তার চুলগুলোকে তিনটি বেণী করে দিবে।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ أُمَّ عَطِيَّةَ إِنَّمَا مشَّطت قُرُونَهَا بِأَمْرِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا مِنْ تِلْقَاءِ نَفْسِهَا
3022 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَيُّوبَ وَهِشَامٍ وحبيبٍ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ: تُوُفِّيَتِ ابنةٌ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (اغْسِلْنَهَا بِالْمَاءِ وَالسِّدْرِ ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ ـ إِنَّ رَأَيْتُنَّ ذَلِكَ ـ وَاجْعَلْنَ فِي آخرهنَّ شَيْئًا مِنْ كافورٍ فَإِذَا فرغتُنَّ فَآذِنَّنِي) فآذنَّاه فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ وَقَالَ: (أشعِرْنَها إِيَّاهُ)
قَالَ أَيُّوبُ: وَقَالَتْ حَفْصَةُ: اغْسِلْنَهَا ثَلَاثًا أَوْ خَمْسًا أو سبعاً واجعلن لها ثلاثة قرونٍ.
الراوي : أُمّ عَطِيَّةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3022 | خلاصة حكم المحدث: شاذ بلفظ الأمر في (القرون) ـ ((الضعيفة)) (6496).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে বেণী করার নির্দেশসহ হাদীসটিকে শায বা দুর্বল বলেছেন। (আয যঈফা: ৬৪৯৬)
পরিচ্ছেদঃ (১০) কাফন করা প্রসঙ্গে - যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের কাফনের দায়িত্ব গ্রহণ করবে, তার প্রতি নির্দেশ হলো সুন্দর করে কাফন করা
৩০২৩. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভাষন দিচ্ছিলেন। অতঃপর তিনি একজন সাহাবীর কথা আলোচনা করেন, যিনি মারা গিয়েছিলো অতঃপর নাতিদীর্ঘ কাফনে কাফন করা হয়েছিল এবং তাকে রাতে দাফন করা হয়েছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত বাধ্য না হলে রাতে কাউকে কবরস্থ করতে অথবা জানাযার সালাত আদায় করতে নিষেধ করেন। তিনি বলেন, “যখন তোমাদের কেউ তার কোন ভাইয়ের দায়িত্ব গ্রহণ করবে, সে যেন সুন্দর করে তার কাফন করে।”[1]
10 - فَصْلٌ فِي التَّكْفِين - ذِكْرُ الْأَمْرِ لِمَنْ وَلِي أَمْرَ أَخِيهِ الْمُسْلِمِ أَنْ يُحْسِنَ كَفَنَه
3023 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْكَرِيمِ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ عَقِيلِ بْنِ مَعْقِلٍ عَنْ أَبِيهِ عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ قَالَ: هَذَا مَا سَأَلْتُ عَنْهُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ فَذَكَرَ أَحَادِيثَ فَقَالَ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ يَوْمًا فَذَكَرَ رَجُلًا مِنْ أَصْحَابِهِ (قُبِضَ) فَكُفِّنَ فِي كَفَنٍ غَيْرِ طَائِلٍ وقُبِرَ لَيْلًا فَزَجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقْبَرَ الرَّجُلُ بليلٍ أَوْ يُصَلَّى عَلَيْهِ إِلَّا أَنْ يُضْطَرَّ إِلَى ذَلِكَ وَقَالَ: (إذا وَلِيَ أحدكم أخاه فَلْيُحْسِنْ كَفَنَهُ)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3023 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (77): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল আহকাম: ৭৭)
পরিচ্ছেদঃ অনভিজ্ঞ ব্যক্তিকে যেই হাদীস এই সংশয়ে ফেলে দেয় যে, মৃত ব্যক্তিকে দুই কাপড়ে কাফন করা হয়তো সুন্নাত
৩০২৪. ফযল বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি সাহুলী কাপড়ে কাফন দেওয়া হয়েছিল।”[1]
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْعِلْمِ أَنَّ تَكْفِينَ الْمَيِّتِ فِي ثَوْبَيْنِ سُنَّة
3024 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ حَدَّثَنَا أَبُو إِسْمَاعِيلَ الْمُؤَدِّبُ عَنْ يَعْقُوبَ بْنِ عَطَاءٍ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ الْفَضْلِ بْنِ الْعَبَّاسِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُفِّن فِي ثوبين سَحُولِيَّيْنِ .
الراوي : الْفَضْل بْن الْعَبَّاسِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3024 | خلاصة حكم المحدث: منكر ـ ((الضعيفة)) (5844).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার বা যঈফ বলেছেন। (আয যঈফা: ৫৮৪৪)
পরিচ্ছেদঃ ফযল বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার বক্তব্যে যে সংখ্যা বলা হয়েছে, সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাকে নাকচ করা উদ্দেশ্য নয় মর্মে বর্ণনা
৩০২৫. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যে সময় আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু মুহূর্ষু অবস্থায় ছিলেন, তখন আমি তার কাছে ছিলাম। এসময় আমি কবিতার একটি চরণ আবৃতি করি, مَنْ لَا يَزَالُ دَمْعُهُ مُقَنَّعاً يُوشك أَنْ يَكُونَ مَدْفُوقًا (যার চোখ কখনও অশ্রু ঝরাতো না, অচিরেই সে চোখ প্রবল অশ্রু বিসর্জন দিবে)!” তখন আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আমার মেয়ে, এরকম বলো না। বরং তুমি বলো, وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تحِيدُ (আর সত্যিই মৃত্যু যন্ত্রণা উপস্থিত হয়েছে, এটা তো সেই জিনিস যা থেকে তুমি পলায়ন করতে। -সূরা ক্বফ: ১৯)।”
তারপর তিনি জিজ্ঞেস করেন, “কয় কাপড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেওয়া হয়েছিল?” আমি জবাবে বললাম, “তিন কাপড়ে।” তিনি বলেন, “তোমরা আমাকে এই দুই কাপড় এবং এর সাথে আরেকটি নতুন কাপড় ক্রয় করে তাতে কাফন দিবে। কেননা মৃতদের চেয়ে জীবিতরা নতুন কাপড় পাওয়ার বেশি হকদার। নিশ্চয়ই এটা কাজের পোশাক।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَ الْفَضْلِ بْنِ الْعَبَّاسِ لَمْ يُرِدْ بِهِ نَفْيُ مَا وَرَاءَ هَذَا الْعَدَدِ الْمَذْكُورِ فِي خِطَابِهِ
3025 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا إسحاق بن إبراهيم أخبرنا المقرىء حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ: حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ عَنْ مُجَاهِدِ بْنِ وَرْدَانَ عَنْ عُرْوَةَ: عَنْ عَائِشَةَ قَالَتْ: كُنْتُ عِنْدَ أَبِي بَكْرٍ حِينَ حَضَرَتْهُ الْوَفَاةُ فَتَمَثَّلْتُ بِهَذَا الْبَيْتِ: (مَنْ لَا يَزَالُ دَمْعُهُ مُقَنَّعاً يُوشك أَنْ يَكُونَ مَدْفُوقًا)
فَقَالَ: يَا بُنَيَّةُ لَا تَقُولِي هَكَذَا وَلَكِنْ قُولِي: {وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تحِيدُ} [ق: 19] ثُمَّ قَالَ: فِي كَمْ كُفِّنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقُلْتُ: فِي ثَلَاثَةِ أَثْوَابٍ فَقَالَ: كَفِّنُونِي فِي ثوبيَّ هَذَيْنِ وَاشْتَرُوا إِلَيْهِمَا ثوباً جَدِيدًا فإنَّ الحيَّ أَحْوَجُ إِلَى الْجَدِيدِ مِنَ الميت وإنما هي للمهنة ـ أو للمُهْلَةِ ـ.
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3025 | خلاصة حكم المحدث: صحيح - وعند البخاري قصَّة الكفن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০২৫)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, মৃত ব্যক্তিকে জামা ও পাগড়ীসহ কাফন দেওয়া সুন্নাত, তার কথা অপনোদনকারী হাদীস
৩০২৬. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহুলী তিনটি সাদা কাপড়ে কাফন দেওয়া হয়েছিল; তাতে কোন জামা বা পাগড়ী ছিল না।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن تَكْفِينَ الْمَيِّتِ فِي الْقَمِيصِ وَالْعِمَامَةِ سُنَّةٌ
3026 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة:
إن رسول الله صلى الله عليه وسلم كُفِّنَ فِي ثَلَاثَةِ أَثْوَابٍ بِيضٍ سُحُولِيَّةٍ لَيْسَ فيها قميص ولا عمامة.
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3026 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (722): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭২২)
পরিচ্ছেদঃ (১১) মৃত ব্যক্তিকে বহন করা এবং তার কথা প্রসঙ্গে বর্ণনা
৩০২৭. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন জানাযা রাখা হয় এবং লোকজন তাকে কাঁধে উঠায়, তবে যদি সে ব্যক্তি সৎ হয়ে থাকে, তখন সে বলে, “তোমরা আমাকে সামনে নিয়ে চলো।” আর যদি সে সৎ না হয়ে থাকে, তখন সে বলে, হায় দুর্ভোগ! ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে!” মানুষ ছাড়া সবাই তার কথা শুনতে পায়। যদি মানুষ তা শুনতে পেতো, তবে তারা জ্ঞান হারিয়ে ফেলতো।”[1]
11 - فَصْلٌ فِي حَمْلِ الْجَنَازَةِ وَقَوْلِهَا
3027 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ عَنْ أَبِيهِ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا وُضِعَتِ الْجَنَازَةُ وَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ: قدِّمُوني وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ: يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَيْءٍ إلا الإنسان ولو سَمِعَهَا الإنسان لَصَعِقَ)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3027 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (444): خ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৪৪৪)
পরিচ্ছেদঃ (১১) মৃত ব্যক্তিকে বহন করা এবং তার কথা প্রসঙ্গে বর্ণনা
৩০২৮. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন জানাযা রাখা হয় এবং লোকজন তাকে কাঁধে উঠায়, তবে যদি সে ব্যক্তি সৎ হয়ে থাকে, তখন সে বলে, “তোমরা আমাকে সামনে নিয়ে চলো।” আর যদি সে সৎ না হয়ে থাকে, তখন সে বলে, হায় দুর্ভোগ! ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে!” মানুষ ছাড়া সবাই তার কথা শুনতে পায়। যদি মানুষ তা শুনতে পেতো, তবে তারা জ্ঞান হারিয়ে ফেলতো।”[1]
11 - فَصْلٌ فِي حَمْلِ الْجَنَازَةِ وَقَوْلِهَا
3028 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ زُغْبَةَ قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (إذا وُضِعَتِ الْجَنَازَةُ وَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ: قَدِّمُوني وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ: يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَيْءٍ إِلَّا الْإِنْسَانَ وَلَوْ سَمِعَهَا الإنسان لَصَعِقَ)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3028 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (444): خ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৪৪৪)
পরিচ্ছেদঃ (১১) মৃত ব্যক্তিকে বহন করা এবং তার কথা প্রসঙ্গে বর্ণনা
৩০২৯. বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাযার অনুসরণ, রোগীকে দেখতে যাওয়া, হাঁচি দানকারীর জবাব দেওয়া, শপথকারীর শপথ পূর্ণ করতে সাহায্য করা, মাযলূমকে সাহায্য করা, সালামের ব্যাপক প্রচলন ঘটানো ও আহবানকারীর আহবানে সাড়া দেওয়ার জন্য নির্দেশ করেছেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “জানাযার অনুসরণ করা ও রোগীকে দেখতে যাওয়ার নির্দেশটি হলো সাওয়াব অনুসন্ধান করার জন্য নির্দেশ; এটি আবশ্যকতা নির্দেশক নয়। হাঁচি দানকারীর জবাব দেওয়া ও শপথকারী শপথ পূর্ণ করতে সহযোগিতা করার শব্দটি ব্যাপক অর্থবোধক কিন্তু উদ্দেশ্য খাছ বা বিশিষ্টার্থক। এটা এভাবে যে, হাঁচি দানকারীর জবাব দেওয়া কেবল তখনই ওয়াজিব হয়, যখন সে আলহামদু লিল্লাহ বলবে। শপথকারীর শপথ পূর্ণ করার বিষয়টি কিছু অবস্থায় প্রযোজ্য; সর্বক্ষেত্রে নয়। আহবানকারীর আহবানে সাড়া, মাযলূমকে সাহায্য করার নির্দেশটি কখন বাধ্যতামূলক আবার কোন সময় বাধ্যতামূলক হয় না। সালাম ব্যাপকভাবে প্রচলিত করার নির্দেশ ব্যাপক অর্থবোধক হলেও এর দ্বারা উদ্দেশ্য হলো মুসলিমদের সাথে সালাম আদান-প্রদান করা; অন্যদের সাথে নয়।”
11 - فَصْلٌ فِي حَمْلِ الْجَنَازَةِ وَقَوْلِهَا
3029 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ بِبَغْدَادَ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ عَنْ مُعَاوِيَةَ بْنِ سُوَيْدٍ عَنِ الْبَرَاءِ قَالَ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاتِّبَاعِ الْجَنَائِزِ وَعِيَادَةِ الْمَرْضَى وَتَشْمِيتِ الْعَاطِسِ وَإِبْرَارِ المُقْسِمِ ونُصْرَةِ الْمَظْلُومِ وَإِفْشَاءِ السَّلام وَإِجَابَةِ الدَّاعِي
الراوي : الْبَرَاء | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3029 | خلاصة حكم المحدث: صحيح: خ.
قَالَ أَبُو حَاتِمٍ: الْأَمْرُ بِاتِّبَاعِ الْجَنَائِزِ وَعِيَادَةِ الْمَرْضَى أَمْرٌ لِطَلَبِ الثَّوَابِ دُونَ أَنْ يَكُونَ حَتْمًا وَالْأَمْرُ بِتَشْمِيتِ الْعَاطِسِ وَإِبْرَارِ الْمُقْسِمِ لفظٌ عَامٌ مُرَادُهُمَا الْخُصُوصُ وَذَلِكَ أَنَّ الْعَاطِسَ لَا يَجِبُ أَنْ يُشَمَّتَ إِلَّا إِذَا حَمِدَ اللَّهَ وَإِبْرَارُ الْمُقْسِمِ فِي بَعْضِ الْأَحْوَالِ دُونَ الكلِّ وَالْأَمْرُ بِنُصْرَةِ الْمَظْلُومِ وَإِجَابَةِ الدَّاعِي أَمْرَا حَتْمٍ فِي الْوَقْتِ دُونَ الْوَقْتِ وَالْأَمْرِ بِإِفْشَاءِ السَّلَامِ أَمْرٌ بِلَفْظِ الْعُمُومِ وَالْمُرَادُ مِنْهُ اسْتِعْمَالُهُ مَعَ الْمُسْلِمِينَ دُونَ غَيْرِهِمْ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০২৯)
পরিচ্ছেদঃ নারীদের জন্য জানাযা অনুসরণ করা ও সেজন্য বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বর্ণনা
৩০৩০. উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আগমন করেন, তখন তিনি আনসারী নারীদের এক বাড়িতে একত্রিত করেন। অতঃপর তিনি আমাদের কাছে উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুকে পাঠান। তিনি দরজার উপর দাঁড়িয়ে আমাদের সালাম দেন। আমরা তাঁর সালামের জবাব দেই। তারপর তিনি বলেন, “আমি তোমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক।” রাবী বলেন, “আমরা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বার্তাবাহককে স্বাগতম।” তিনি বললেন, “তোমরা কি আমার কাছে এই মর্মে বাইয়াত গ্রহণ করবে যে, তোমরা আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না...। -সূরা মুমতাহিনাহ: ১২)?” রাবী বলেন, আমরা বললাম, “জ্বী, হ্যাঁ।” রাবী বলেন, “তারপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু ঘরের বাহির থেকে হাত বাড়িয়ে দেন আর আমরাও ঘরের ভিতর থেকে হাত বাড়িয়ে দেই। তারপর তিনি বলেন, “হে আল্লাহ, আপনি সাক্ষ্যি থাকুন।”
রাবী বলেন, “তিনি আমাদেরকে ঈদের সালাত আদায় করার, ঈদে ঋতুবতী ও যুবতীদের বের হওয়ার জন্য নির্দেশ দেন। আমাদের উপর কোন জুম‘আহ নেই এবং তিনি আমাদেরকে জানাযার অনুসরণ করতে নিষেধ করেন।”[1]
ইসমাঈল রহিমাহুল্লাহ বলেন, “অতঃপর আমি আমার দাদীকে এই বক্তব্য সম্পর্কে জিজ্ঞেস করলাম, “আর তারা সৎ কাজে আপনার অবাধ্যচারণ করবে না। -সূরা মুমতাহিনাহ: ১২), আমার দাদী জবাবে বলেন, “তিনি আমাদেরকে কারো মৃত্যুতে বিলাপ করতে নিষেধ করেছেন।”
ذِكْرُ الزَّجْرِ عَنِ اتِّبَاعِ النِّسَاءِ الْجَنَائِزَ وَالْخُرُوجِ إليها لهن
3030 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عُثْمَانَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَطِيَّةَ عَنْ جَدَّتِهِ أُمِّ عَطِيَّةَ قَالَتْ: لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم المدينة جَمَعَ نِسَاءَ الْأَنْصَارِ فِي بَيْتٍ فَأَرْسَلَ إِلَيْنَا عُمَرَ بْنَ الْخَطَّابِ فَقَامَ عَلَى الْبَابِ فسلَّم عَلَيْنَا فَرَدَدْنَا عَلَيْهِ السَّلَامَ ثُمَّ قَالَ: أَنَا رَسُولُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إلَيْكُنَّ قَالَتْ: فَقُلْنَا مَرْحَبًا بِرَسُولِ اللَّهِ وبِرَسُولِ رَسُولِ الله صلى الله عليه وسلم فقال: تُبَايِعْنَنِي عَلَى أَنْ لَا تُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا تَزْنِينِ وَلَا تَسْرقنَ .... ؟ , الْآيَةُ قَالَتْ: فَقُلْنَا: نَعَمْ قَالَتْ: فمدَّ يَدَهُ مِنْ خَارِجِ الْبَيْتِ وَمَدَدْنَا أَيْدِيَنَا مِنْ دَاخِلِ الْبَيْتِ ثُمَّ قَالَ: اللَّهُمَّ اشْهَدْ قَالَتْ: وَأَمَرَنَا بِالْعِيدِ وَأَنْ نُخْرِجَ فِيهِ الحُيَّضَ والعُتَّق وَلَا جُمُعَةَ عَلَيْنَا وَنَهَانَا عَنِ اتِّبَاعِ الْجَنَازَةِ.
قَالَ إِسْمَاعِيلُ: فَسَأَلْتُ جَدَّتِي عَنْ قَوْلِهِ: {وَلَا يَعْصِينَك فِي مَعْرُوفٍ} [الممتحنة: 12] قالت: نهانا عن النياحة
الراوي : أُمّ عَطِيَّةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3030 | خلاصة حكم المحدث: حسن ـ والأمر بإخراج الحُيَّض في ((الصحيحين)) ـ ((حجاب المرأة)) (25 ـ 26).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে কোন মন্তব্য করেননি। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (হিজাবুল মার‘আহ: ২৫-২৬)
পরিচ্ছেদঃ নির্দিষ্ট কারণে জানাযা নিয়ে দ্রুত চলার নির্দেশ প্রসঙ্গে বর্ণনা
৩০৩১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের জানাযার বিষয়ে দ্রুততা অবলম্বন করবে। যদি সে ভালো হয়ে থাকে, তবে তোমরা তাকে সেদিকে পাঠিয়ে দিলে আর যদি সে মন্দ হয়, তবে তোমরা তাকে তোমাদের কাঁধ থেকে রেখে দিলে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالْإِسْرَاعِ فِي السَّيْرِ بِالْجَنَائِزِ لِعِلَّةٍ معلومة
3031 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ قَالَ: (أَسْرِعُوا بِجَنَائِزِكُمْ فَإِنْ تَكُ خَيْرًا تُقَدِّمُونَهَا إِلَيْهِ وَإِنَّ تَكُ شَرًّا تَضَعُونَهَا عن رقابكم)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3031 | خلاصة حكم المحدث: صحيح - ((ابن ماجه)) (1477): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৭৭)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো দ্রুত পদক্ষেপে জানাযা নিয়ে যাওয়া
৩০৩২. আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুর রহমান বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহুর জানাযায় উপস্থিত ছিলাম। আর যিয়াদ তার খাটিয়ার সামনে দিয়ে হেঁটে যায়। লোকজন খাটিয়াকে সামনে রেখে পায়ের গোড়ালীর উপর উল্টাভাবে চলে এবং তারা বলছিল, “ধীরে চল, ধীরে চল। আল্লাহ তোমাদের উপর বারাকাহ দিন। এভাবে যখন আমরা মিরবাদের পথিমধ্যে ছিলাম, তখন আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু খচ্চরের উপর আরোহন করে আমাদের সাথে যুক্ত হন। যখন তিনি তাদেরকে এবং তাদের কৃতকর্ম দেখেন, তখন তিনি তার খচ্চরকে তাদের দিকে চাবুক দিয়ে দ্রুত চালিত করেন এবং বলেন, “রাস্তা ছাড়ো। ঐ সত্ত্বার কসম, যার হাতে আমার প্রাণ, অবশ্যই আমি দেখেছি যে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছি। আমরা জানাযা নিয়ে প্রায় দৌড়ে চলেছি।”
রাবী বলেন, “তারপর লোকজনও দ্রুত দ্রুত হেঁটে আসে আর যিয়াদও দ্রুত হাঁটা শুরু করে।”[1]
ذِكْرُ الِاسْتِحْبَابِ لِلنَّاسِ أَنْ يَرْمُلُوا الْجَنَائِزَ رَمَلاً
3032 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ قَالَ:
شَهِدْتُ جَنَازَةَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ وَخَرَجَ زِيَادٌ يَمْشِي بَيْنَ يَدَيْ سَرِيرِهِ وَرِجَالٌ يُسْتَقْبَلُونَ السَّرِيرَ ويُداسون عَلَى أَعْقَابِهِمْ يَقُولُونَ: رُوَيْدًا رُوَيْدًا ـ بَارِكَ اللَّهُ فِيكُمْ ـ حَتَّى إِذَا كُنَّا فِي بَعْضِ المِرْبَدِ لَحِقَنَا أَبُو بَكْرَةَ عَلَى بَغْلَةٍ فَلَمَّا رَأَى أُولَئِكَ وَمَا يَصْنَعُونَ حَمَلَ عَلَيْهِمْ بَغْلَتَهُ وَأَهْوَى إِلَيْهِمْ بسَوْطِهِ وَقَالَ: خَلُّوا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ رَأَيْتُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنَّا نَكَادُ أَنْ نَرْمُل بِهَا رَمَلًا قَالَ: فَجَاءَ الْقَوْمُ وَأَسْرَعُوا الْمَشْيَ وَأَسْرَعَ زِيَادٌ المشي.
الراوي : عَبْد الرَّحْمَنِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3032 | خلاصة حكم المحدث: صحيح - ((النسائي)) (1912 و 1913).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (নাসাঈ: ১৯১২-১৯১৩)
পরিচ্ছেদঃ যখন মৃত ব্যক্তিকে দাফন করার ইচ্ছা করবে, তখন তাকে দ্রুত নিয়ে যাওয়া বৈধ
৩০৩৩. আবূ বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা দেখেছি যে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছি। তিনি জানাযা নিয়ে প্রায় দৌড়ে চলেছেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ السُّرْعَةَ بِالْجَنَائِزِ إِذَا قَصَدُوهَا للدفن
3033 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بَكْرَةَ قَالَ: لَقَدْ رَأَيْتُنَا وَأَنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكَادُ أَنْ يَرْمُلَ بِالْجَنَائِزِ رَمَلًا.
الراوي : أَبُو بَكْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3033 | خلاصة حكم المحدث: صحيح - ((النسائي)) (1912 و 1913).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (নাসাঈ: ১৯১২-১৯১৩)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো যখন জানাযার সাথে চলবে, তখন জানাযার সাথে সামনে চলবে
৩০৩৪. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুমকে দেখেছেন, তাঁরা জানাযার সামনে হেঁটে চলেছেন।[1]
ذِكْرُ مَا يستحبُّ لِلْمَرْءِ إِذَا شَهِدَ جَنَازَةً أَنْ يَكُونَ مَشْيُهُ مَعَهَا قُدَّامها
3034 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ: أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ ـ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمَا ـ يَمْشُونَ أمام الجنازة.
الراوي : عَبْد اللَّهِ بْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3034 | خلاصة حكم المحدث: صحيح - ((ابن ماجه)) (1482).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির রাবীদের নির্ভরযোগ্য বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৮২)
পরিচ্ছেদঃ যখন জানাযার সাথে চলবে, তখন জানাযার সাথে চলা বৈধ
৩০৩৫. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুম, তাঁরা জানাযার সামনে হেঁটে চলেছেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يَمْشِيَ أَمَامَ الْجَنَازَةِ إِذَا سِيرَ بِهَا
3035 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْكُوفِيُّ قَالُوا: حَدَّثَنَا سُفْيَانُ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ: كَانُوا يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ.
الراوي : عَبْد اللَّهِ بْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3035 | خلاصة حكم المحدث: صحيح - ((ابن ماجه)) (1482).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির রাবীদের নির্ভরযোগ্য বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৮২)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, সুফিয়ান বিন উআইনাহ হাদীসটি ইমাম যুহরী রহিমাহুল্লাহ থেকে শ্রবণ করেননি, তার কথা অপনোদনকারী হাদীস
৩০৩৬. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুমকে দেখেছি, তাঁরা জানাযার সামনে হেঁটে চলেছেন।”[1]
অতঃপর সুফিয়ান বিন উআইনাহ রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়, “আর উসমান রাদ্বিয়াল্লাহু আনহু?” জবাবে তিনি বলেন, “এই ব্যাপারে আমার হাদীস আয়ত্বে নেই।” তাকে বলা হলো, “কিছু লোক হাদীসটিকে কেবল সালিমের সূত্রে বর্ণনা করেন।” তখন তিনি বলেন, “আমাদেরকে ইমাম যুহরী এই হাদীসটি একাধিকবার বর্ণনা করেছেন। আমি তোমাদের কাছে সাক্ষ্য দিয়ে বলছি।” তাকে আবারো বলা হলো, “আপনি যেভাবে বর্ণনা করেন, সেভাবে ইবনু জুরাইযও বর্ণনা করেন, তবে তিনি সেখানে উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর নাম বৃদ্ধি করেন।” জবাবে তিনি বলেন, “আমি ইমাম যুহরীর কাছে উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর কথা উল্লেখ করতে শুনিনি।”
ذكر الخبر المدحض قول من زعم أن سُفْيَانَ لَمْ يَسْمَعْ هَذَا الْخَبَرَ مِنَ الزُّهْرِ
3036 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ سُفْيَانَ الْفَارِسِيُّ قَالَ: حَدَّثَنَا الْحُمَيْدِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ غَيْرَ مَرَّةٍ ـ أَشْهَدُ لَكَ عَلَيْهِ ـ قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ.
فَقِيلَ لِسُفْيَانَ: فِيهِ (وَعُثْمَانَ؟ ) قَالَ: لَا أَحْفَظُهُ قِيلَ لَهُ: فَإِنَّ بَعْضَ النَّاسِ لَا يَقُولُهُ إِلَّا عَنْ سَالِمٍ فَقَالَ: حَدَّثَنَاهُ الزُّهْرِيُّ غَيْرَ مَرَّةٍ ـ أَشْهَدُ لَكَ عَلَيْهِ ـ وقيل له: فإن ابن جريح يَقُولُهُ كَمَا تَقُولُهُ وَيَزِيدُ فِيهِ (عُثْمَانَ) فَقَالَ سفيان: لم أسمعه وذكر عثمان.
الراوي : عَبْد اللَّهِ بْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3036 | خلاصة حكم المحدث: صحيح - ((ابن ماجه)) (1482).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির রাবীদের নির্ভরযোগ্য বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৮২)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, সুফিয়ান বিন উআইনাহ হাদীসটি বর্ণনায় ভুল করেছেন, তার কথা অপনোদনকারী হাদীস
৩০৩৭. সালিম বিন আব্দুল্লাহ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু জানাযার সামনে হেঁটে চলেছেন এবং তিনি বলেছেন যে, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুম, তাঁরা জানাযার সামনে হেঁটে চলেছেন।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ أَخْطَأَ فِيهِ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ
3037 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ بِحِمْصَ قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ: أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَمْشِي بَيْنَ يَدَيِ الْجَنَازَةِ قَالَ: وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْشِي بَيْنَ يَدَيْهَا وَأَبَا بَكْرٍ وعمر وعثمان.
قال الزهري: وكذلك السُّنَّةُ.
الراوي : سَالِم بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3037 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (3/ 187).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির রাবীদের নির্ভরযোগ্য বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/১৮৭)
পরিচ্ছেদঃ জানাযার সামনে দিয়ে হাঁটা এমন কাজ নয় যে, তার অন্যথা করা যাবে না মর্মে হাদীস
৩০৩৮. মুগীরাহ বিন শু‘বাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আরোহী ব্যক্তি জানাযার পিছনে চলবে, পদব্রজ ব্যক্তি যেখান দিয়ে ইচ্ছা চলবে আর শিশুদের জানাযা সালাত আদায় করা হবে।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ هَذَا الْفِعْلَ لَيْسَ بِفِعْلٍ لَا يَجُوزُ غَيْرُهُ
3038 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: أخبرنا إسحاق بن إبراهيم حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الثَّقَفِيُّ عَنْ زِيَادِ بْنِ جُبَيْرِ بْنِ حَيَّةَ عَنْ أَبِيهِ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (الرَّاكِبُ فِي الْجَنَازَةِ خَلْفَ الْجَنَازَةِ وَالْمَاشِي حيث شاء منها والطفل يُصَلَّى عليه)
الراوي : الْمُغِيرَة بْن شُعْبَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3038 | خلاصة حكم المحدث: صحيح – ((ابن ماجه)) (1481 و 1507)
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৪৮১)
পরিচ্ছেদঃ (১২) জানাযা দেখে দাঁড়ানো প্রসঙ্গে বর্ণনা
৩০৩৯. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এমন সময় আমাদের পাশ দিয়ে একটি জানাযা অতিক্রম করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যান। অতঃপর যখন আমরা তা বহন করার জন্য যাই, তখন আমরা দেখতে পাই যে, সেটা একজন ইয়াহুদীর জানাযা। সেসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই মৃত্যুর বিষয়টি ভয়াবহ। কাজেই যখন তোমরা জানাযা দেখতে পাবে, তখন তোমরা দাঁড়িয়ে যাবে।”[1]
12 - فَصْلٌ فِي الْقِيَامِ لِلْجَنَازَةِ
3039 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مِقْسَمٍ قَالَ: حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ مَرَّتْ بِنَا جِنازة فَقَامَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا ذَهَبْنَا لِنَحْمِلَ إِذَا هِيَ جَنَازَةُ يَهُودِيٍّ قَالَ: (إنَّ لِلْمَوْتِ فَزَعًا فَإِذَا رأيتم جنازةً فقوموا)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3039 | خلاصة حكم المحدث: صحيح - ((ابن ماجه)) (1543): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৫৪৩)
পরিচ্ছেদঃ মানুষকে জানাযা দেখে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে জানাযা চলে যাওয়া অথবা জানাযা রেখে দেওয়া পর্যন্ত
৩০৪০. আমির বিন রবী‘আহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমরা জানাযা দেখবে, তখন তোমরা দাঁড়িয়ে থাকবে, যতক্ষন না জানাযা তোমাদেরকে পিছনে রেখে চলে যায় অথবা তা রেখে দেওয়া হয়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْأَمْرَ إِنَّمَا أُمِرَ الْمَرْءُ بِهِ إِلَى أَنْ تُخَلِّفَه الْجَنَازَةُ أَوْ تُوضع
3040 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنَا الزُّهْرِيُّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فقوموا حتى تُخَلِّفَكُمْ أو تُوضَعَ)
الراوي : عَامِر بْن رَبِيعَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3040 | خلاصة حكم المحدث: صحيح: ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৪০)
পরিচ্ছেদঃ জানাযা দেখার পর কতক্ষন দাঁড়িয়ে থাকবে, তার বিবরণ
৩০৪১. আমির বিন রবী‘আহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমরা জানাযা দেখবে, তখন তোমরা দাঁড়িয়ে থাকবে, যতক্ষন না জানাযা তোমাদেরকে পিছনে রেখে চলে যায়।”[1]
ذِكْرُ الْمُدَّةِ الَّتِي تُقَامُ لَهَا عِنْدَ رُؤْيَةِ الجنازة
3041 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمٍ عَنِ ابْنِ عُمَرَ: عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ الْعَدَوِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا رأيتم الجنازة فقوموا لها حتى تُخَلِّفكُمْ)
الراوي : عَامِر بْن رَبِيعَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3041 | خلاصة حكم المحدث: صحيح: ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৪০)
পরিচ্ছেদঃ যেই কারণে এই আদেশ করা হয়েছে, তার বিবরণ
৩০৪২. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পাশ দিয়ে কাফির ব্যক্তির জানাযা অতিক্রম করে, আমরা কি তার জন্য দাঁড়াবো?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। তোমরা দাঁড়াবে। কেননা তোমরা বস্তুত তার জন্য দাঁড়াচ্ছো না; তোমরা দাঁড়াচ্ছো তার সম্মানে, যিনি রূহসমূহ কবয করে থাকেন।”[1]
ذكر العلة التي من أجلها أمر بهذا الأمر
3042 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أحمد بن إبراهيم الدورقي قال: حدثنا المقرىء قال: سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ قَالَ: حَدَّثَنِي رَبِيعَةُ بن سيف الْمَعَافِرِيُّ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: سَأَلَ رجلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ تَمُرُّ بِنَا جَنَازَةُ الْكَافِرِ أَفَنَقُومُ لَهَا؟ قَالَ: (نَعَمْ فَقُومُوا لَهَا فَإِنَّكُمْ لَسْتُمْ تَقُومُونَ لَهَا إِنَّمَا تَقُومُونَ إعظاماً للذي يقبضُ الأرواح)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3042 | خلاصة حكم المحدث: صحيح لغيره – ((المشكاة)) (1186/ التحقيق الثاني).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (মিশকাত: ১১৮৬)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জানাযা দেখার পর দাঁড়ানোর পর বসা প্রসঙ্গে বর্ণনা
৩০৪৩. আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযা দেখার পর দাঁড়াতেন, তারপর তিনি বসতেন।”[1]
ذِكْرُ قُعُودِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ رُؤْيَةِ الْجَنَازَةِ بَعْدَ قِيَامِهِ لَهَا
3043 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ وَاقِدِ بْنِ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ الْأَنْصَارِيِّ عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ مَسْعُودِ بْنِ الْحَكَمِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ في الجنازة ثم يجلس
الراوي : عَلِيّ بْن أَبِي طَالِبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3043 | خلاصة حكم المحدث: صحيح – ((أحكام الجنائز)) (100): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১০০)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
৩০৪৪. আলী বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযা দেখার পর জানাযা না রাখা পর্যন্ত দাঁড়াতেন, তারপর তিনি বসতেন।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
3044 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ وَاقِدِ بْنِ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ عَنْ مَسْعُودِ بْنِ الْحَكَمِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْجَنَائِزِ حَتَّى توضع ثم قعد.
الراوي : عَلِيّ بْن أَبِي طَالِبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3044 | خلاصة حكم المحدث: صحيح – ((أحكام الجنائز)) (100): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১০০)
পরিচ্ছেদঃ জানাযা দেখার পর দাঁড়ানোর নির্দেশের পর বসার নির্দেশ প্রসঙ্গে বর্ণনা
৩০৪৫. মাসউদ বিন হাকাম থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি আলী রাদ্বিয়াল্লাহু আনহুকে কুফার প্রাঙ্গনে বলতে শুনেছেন, তিনি লোকদের উদ্দেশ্যে বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাযা দেখে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তারপর তিনি বসেছেন এবং লোকদেরকেও বসার আদেশ করেছেন।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالْجُلُوسِ عِنْدَ رُؤْيَةِ الْجَنَائِزِ بَعْدَ الْأَمْرِ بِالْقِيَامِ لَهَا
3045 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ بِوَاسِطَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ بْنِ كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا وَاقِدُ بْنُ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ قَالَ: شَهِدْتُ جَنَازَةً فِي بَنِي سَلِمَةَ فَقُمْتُ فَقَالَ لِي نَافِعُ بْنُ جُبَيْرٍ: اجْلِسْ فَإِنِّي سَأُخْبِرُكَ فِي هَذَا بثبتٍ: حَدَّثَنِي مَسْعُودُ بْنُ الْحَكَمِ أَنَّهُ سَمِعَ عَلِيًّا بِرَحْبَةِ الْكُوفَةِ يَقُولُ لِلنَّاسِ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا بِالْقِيَامِ فِي الْجَنَازَةِ ثُمَّ جَلَسَ بَعْدَ ذَلِكَ وأمر بالجلوس.
الراوي : مَسْعُودُ بْنُ الْحَكَمِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3045 | خلاصة حكم المحدث: صحيح – ((أحكام الجنائز)) (100 ـ 101).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১০০)
পরিচ্ছেদঃ (১৩) জানাযার সালাত আদায় করা প্রসঙ্গে
৩০৪৬. আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোন জানাযার সালাতের জন্য আহবান করা হতো, তখন তিনি তার সম্পর্কে জিজ্ঞাসা করতেন, যদি তার প্রশংসা করা হতো, তখন তিনি দাঁড়াতেন এবং সালাত আদায় করতেন আর যদি তার সম্পর্কে মন্দ বলা হতো, তবে তিনি তার পরিবারের লোকদের বলতেন, “তোমরা এটি সমাধা করে নাও।” তিনি নিজে তার জানাযা সালাত আদায় করতেন না।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমরা যে ব্যক্তির কথা বর্ণনা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তার জানাযার সালাত না আদায় করার কারণ হলো তাঁর পক্ষ থেকে উম্মতকে এই ব্যাপারে শিক্ষা দেওয়া, যাতে তারা এরকম কাজ না করে। এটা উদ্দেশ্য নয় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জানাযার সালাত আদায় করেননি, তার মতো যে কাজ করবে, তার জানাযার সালাত আদায় করা জায়েয নেই।”
13 - فَصْلٌ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ
3046 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ حَدَّثَنِي أَبِي عَنْ أَبِيهِ قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دُعِيَ إِلَى جَنَازَةٍ سَأَلَ عَنْهَا فَإِنْ أُثْنِيَ عَلَيْهَا خَيْرًا قَامَ فَصَلَّى وَإِنْ أُثْنِيَ عَلَيْهَا شَرًّا قَالَ لأهلها: (شأنُكُم بها) ولم يُصَلِّ عليها.
الراوي : أَبُو قَتَادَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3046 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (109).
قال أبو حاتم: ترك المصطفى الصلاة على من وصفنا نعته كان ذلك قصداً التَّأْدِيبِ مِنْهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لأُمَّتِهَ كَيْلَا يَرْتَكِبُوا مِثْلَ ذَلِكَ الْفِعْلِ لَا أَنَّ الصَّلَاةَ غَيْرُ جَائِزَةٍ عَلَى مَنْ أَتَى مِثْلَ مَا أَتَى مَنْ لَمْ يُصَلِّ عَلَيْهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১০৯)
পরিচ্ছেদঃ (১৩) জানাযার সালাত আদায় করা প্রসঙ্গে
৩০৪৭. আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত আদায় করার জন্য একটি জানাযা আনা হলো। তখন তিনি বলেন, “তার কি ঋণ আছে?” লোকজন বললো, “জ্বী, হ্যাঁ। দুই দীনার ঋণ আছে।” তিনি জিজ্ঞেস করলেন, “তা পরিশোধ করার জন্য কি সহায়-সম্পদ রেখে গেছে?” জবাবে তারা বললেন, “জ্বী, না।” তখন তিনি বলেন, “তোমরা তোমাদের সঙ্গীর জানাযার সালাত আদায় করে নাও।”
তখন আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা পরিশোধ করার দায়িত্ব আমি নিয়ে নিলাম।” তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করেন।”[1]
13 - فَصْلٌ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ
3047 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ قَالَ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بجنازةٍ ليُصلِّي عَلَيْهَا فَقَالَ: (أَعَلَيْهِ دَيْنٌ؟ ) قَالُوا: نَعَمْ دِينَارَيْنِ قَالَ: (تَرَكَ لَهُما وَفَاءً؟ ) قَالُوا: لَا , قَالَ: (فَصَلُّوا عَلَى صَاحِبِكُمْ) قَالَ أَبُو قَتَادَةَ: هُمَا إليَّ يَا رسولَ اللَّهِ فصلَّى عَلَيْهِ رسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
الراوي : أَبُو قَتَادَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3047 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((أحكام الجنائز)) (ص 111).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১১)
পরিচ্ছেদঃ আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য “هُما إلَيَّ”এর দ্বারা উদ্দেশ্য হলো এই দুই দীনার পরিশোধ করার দায়িত্ব আমার উপর
৩০৪৮. আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত আদায় করার জন্য একটি জানাযা আনা হলো। তখন তিনি বলেন, “তার কি ঋণ আছে?” লোকজন বললো, “জ্বী, হ্যাঁ। দুই দীনার ঋণ আছে।” তখন তিনি বলেন, “তোমরা তোমাদের সঙ্গীর জানাযার সালাত আদায় করে নাও।”
আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা পরিশোধ করার দায়িত্ব আমি নিয়ে নিলাম।” তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হন এবং তার জানাযার সালাত আদায় করেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَ أَبِي قَتَادَةَ: ((هُما إلَيَّ)) أَرَادَ بِهِ: أنَّهما عَلَيَّ
3048 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِي قَتَادَةَ بْنِ رِبْعِيٍّ قَالَ: أُتي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بجنازةٍ ليُصَلِّي عَلَيْهَا وَقَالَ: (عَلَيْهِ دينٌ؟ ) قَالُوا: عَلَيْهِ دِينَارَانِ فَقَالَ: (صَلُّوا عَلَى صَاحِبِكُمْ) قَالَ أَبُو قَتَادَةَ: إِلَيَّ يَا رَسُولَ اللَّهِ هُمَا عليَّ فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى عَلَيْهِ.
الراوي : أَبُو قَتَادَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3048 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((أحكام الجنائز)) (ص 111).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১১)
পরিচ্ছেদঃ যেই হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো আমাদের উল্লেখিত দুই হাদীসের বিপরীত
৩০৪৯. আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত আদায় করার জন্য এক ব্যক্তির জানাযা আনা হলো। তখন তিনি বলেন, “তোমরা তোমাদের সঙ্গীর জানাযার সালাত আদায় করে নাও। কেননা তার ঋণ আছে।”
তখন আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি তা পরিশোধ করার দায়িত্ব নিলাম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “পুরোপুরি?” জবাবে তিনি বলেন, “পুরোপুরি।”তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তার জানাযার সালাত আদায় করেন। সেসময় সেই ব্যক্তির উপর ১৭/১৮ দিরহাম ঋণ ছিল।”[1]
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةَ الْعِلْمِ أَنَّهُ مُضَادٌّ لِلْخَبَرَيْنِ الْأَوَّلَيْنِ اللَّذَيْنِ ذَكَرْنَاهُمَا
3049 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ: أَنَّ رَجُلًا أُتِيَ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ عَلَيْهِ فَقَالَ: (صَلُّوا عَلَى صَاحِبِكُمْ فَإِنَّ عَلَيْهِ دَيْنًا) فَقَالَ أَبُو قَتَادَةَ: أَنَا أكفَلُ بِهِ قَالَ: (بِالْوَفَاءِ؟ ) قَالَ: بِالْوَفَاءِ فَصَلَّى عَلَيْهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ عَلَيْهِ ثَمَانِيَةَ عشر ـ أو سبعة عشر درهماً ـ
الراوي : أَبُو قَتَادَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3049 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((أحكام الجنائز)) (ص 111).
মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৫২৫৮।
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১১)
পরিচ্ছেদঃ যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্থ ব্যক্তির জানাযার সালাত আদায় করেননি
৩০৫০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুমিন ব্যক্তির আত্না ঝুলন্ত থাকে, যতক্ষন পর্যন্ত তার ঋণ থাকে।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا كَانَ لَا يُصَلِّي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَنْ عَلَيْهِ دَيْنٌ إِذَا مَاتَ
3050 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (نَفْسُ المُؤْمِنِ مُعَلَّقَةٌ ما كان عليه دَيْنٌ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3050 | خلاصة حكم المحدث: صحيح – ((المشكاة)) (2915).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২৯২৫)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঋণগ্রস্থ ব্যক্তির জানাযার সালাত আদায় না করার বিষয়টি ইসলামের প্রথম যুগে ছিল
৩০৫১. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের আলোচনা করতেন, তখন তাঁর দুই গাল লাল হয়ে যেতো, তাঁর ক্রোধ প্রকট হয়ে যেতো, তাঁর আওয়াজ বুলন্দ হতো, যেন সৈন্যদের সতর্ক করে বলছেন, “তোমরা ভোরে হামলার শিকার হবে, তোমরা সন্ধায় হামলার শিকার হবে।” তিনি বলতেন, “আমি মুমিনদের জন্য তাদের নিজেদের চেয়েও বেশি নিকটবর্তী। যে ব্যক্তি কোন সম্পদ রেখে (মারা) যায়, সেটা তার পরিবারের জন্য। আর যে ব্যক্তি কোন ঋণ বা ছোট সন্তানাদি রেখে (মারা) যায়, তবে তা পরিশোধ করা এবং তাদের ভরণপোষন আমার দায়িত্ব। কেননা আমি মুমিনদের জন্য তাদের নিজেদের চেয়েও বেশি নিকটবর্তী।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ تَرْكَ صَلَاةِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَنْ مات وعليه دين كان فِي أَوْلِ الْإِسْلَامِ
3051 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ سَلْمٍ الْأَصْبَهَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِصَامِ بْنِ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ عَنْ جَابِرٍ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ذَكَرَ السَّاعَةَ احمرَّتْ وَجْنَتَاهُ واشْتَدَّ غَضَبُهُ وَعَلَا صَوْتُهُ كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ قَالَ: صُبِّحْتُمْ مُسِّيتُمْ قَالَ: وَكَانَ يَقُولُ: (أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ وَمَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضياعاً فعليَّ وإليَّ فأنا أولى بالمؤمنين)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3051 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2618) , ((الجنائز)) (29 ـ 30).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৯-৩০)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঋণগ্রস্থ ব্যক্তির জানাযার সালাত আদায় না করার বিষয়টি ইসলামের প্রথম যুগে বিভিন্ন দেশ বিজয় করার আগের বিষয় ছিল
৩০৫২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন ব্যক্তি ঋণগ্রস্থ অবস্থায় মারা গেলে, তিনি জিজ্ঞেস করতেন, “ঋণ পরিশোধ করার মতো তার কোন সহায়-সম্পদ আছে কি?” যখন “হ্যাঁ” বলা হতো, তখন তিনি তার জানাযার সালাত আদায় করতেন। আর যখন ‘না’ বলা হতো, তখন তিনি বলতেন, “তোমরা তোমাদের সঙ্গীর সালাত আদায় করো।” তারপর যখন মহান আল্লাহ বিভিন্ন বিজয় দান করলেন, তখন তিনি বলেন, “আমি মুমিনদের জন্য তাদের নিজেদের চেয়েও বেশি নিকটবর্তী। যে ব্যক্তি কোন ঋণ রেখে (মারা) যায়, তবে তা পরিশোধ করার দায়িত্ব আমার আর যে ব্যক্তি কোন সম্পদ রেখে (মারা) যায়, সেটা তার উত্তরাধিকারীদের জন্য।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُصَرِّحِ بِأَنَّ تَرْكَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ عَلَى مَنْ مَاتَ وَعَلَيْهِ دَيْنٌ كَانَ ذَلِكَ فِي بَدْءِ الْإِسْلَامِ قَبْلَ فَتْحِ اللَّهِ الْفُتُوحَ عَلَيْهِ
3052 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ الرَّجُلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَاتَ وَعَلَيْهِ دَيْنٌ سَأَلَ: (هَلْ لَهُ وفاءٌ؟ ) فَإِذَا قِيلَ: نَعَمْ صَلَّى عَلَيْهِ وَإِذَا قِيلَ كَلَّا قَالَ: (صَلُّوا عَلَى صَاحِبِكُمْ) فَلَمَّا فَتْحَ اللَّهُ على رسول الله صلى الله عليه وسلم الْفُتُوحَ قَالَ: (أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ مَنْ تَرَكَ دَيْنًا فَعَلَيَّ وَمَنْ تَرَكَ مَالًا فَلِلْوَارِثِ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3052 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2619) , ((أحكام الجنائز)) (111/ 4) , ((أحاديث البيوع)): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৪/১১১)
পরিচ্ছেদঃ আমাদের কিবলার অনুসরণকারী প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর জানাযার সালাত আদায় করা বৈধ, যদিও তার ঋণ থাকে
৩০৫৩. আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত আদায় করার জন্য একটি জানাযা আনা হলো। তখন তিনি বলেন, “তার কি ঋণ আছে?” লোকজন বললো, “জ্বী, হ্যাঁ। দুই দীনার ঋণ আছে।” তিনি জিজ্ঞেস করলেন, “তা পরিশোধ করার জন্য কি সহায়-সম্পদ রেখে গেছে?” জবাবে তারা বললেন, “জ্বী, না।” তখন তিনি বলেন, “তোমরা তোমাদের সঙ্গীর জানাযার সালাত আদায় করে নাও।”
তখন আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা পরিশোধ করার দায়িত্ব আমি নিয়ে নিলাম।” তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করেন।
তারপর যখন মহান আল্লাহ তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিজয় দান করলেন, তখন তিনি বলেন, “আমি প্রত্যেক মুমিনের জন্য তার নিজের চেয়েও বেশি নিকটবর্তী। কাজেই যে ব্যক্তি কোন ঋণ রেখে (মারা) যায়, তা পরিশোধ করার দায়িত্ব আমার আর যে ব্যক্তি কোন সম্পদ রেখে (মারা) যায়, সেটা তার উত্তরাধিকারীদের জন্য।” [1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ الصَّلَاةَ عَلَى كُلِّ مُسْلِمٍ مَاتَ مِنْ أَهْلِ الْقِبْلَةِ وَإِنْ كَانَ عَلَيْهِ دين
3053 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّي عَلَى رجلٍ مَاتَ وَعَلَيْهِ دينٌ فأُتي بِمَيِّتٍ فَقَالَ: (أَعَلَيْهِ دَيْنٌ) فَقَالُوا: نَعَمْ دِينَارَانِ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (صَلُّوا عَلَى صَاحِبِكُمْ) فَقَالَ أَبُو قَتَادَةَ: هُمَا عَلَيَّ يَا رَسُولَ اللَّهِ فَصَلَّى عَلَيْهِ فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَى رَسُولِهِ قَالَ: (أَنَا أَوْلَى بِكُلِّ مؤمنٍ مِنْ نَفْسِهِ فَمَنْ تَرَكَ ديناً فعليَّ ومن ترك مالاً فَلِوَرَثَتِهِ)
الراوي : أَبُو قَتَادَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3053 | خلاصة حكم المحدث: صحيح – ((أحكام الجنائز)) (ص 27).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৭)
পরিচ্ছেদঃ জামা‘আত হয় এমন মাসজিদে জানাযার সালাত আদায় করা বৈধ মর্মে বর্ণনা
৩০৫৪. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহল বিন বাইদো রাদ্বিয়াল্লাহু আনহুর জানাযার সালাত মাসজিদেই আদায় করেছিলেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يُصَلِّيَ عَلَى الْجَنَازَةِ فِي مَسَاجِدِ الْجَمَاعَاتِ
3054 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ الْقُطَيْعِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ يَحْيَى بْنِ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ قَالَتْ: وَاللَّهِ مَا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى سَهْلِ بن بيضاءَ إلا في المسجِدِ.
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3054 | خلاصة حكم المحدث: صحيح – ((ابن ماجه)) (1518): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৫১৮)
পরিচ্ছেদঃ যেই কারণে আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা এটি বলেছিলেন তার বর্ণনা
৩০৫৫. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু মারা যান, তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তোমরা তাকে নিয়ে মাসজিদে প্রবেশ করো, যাতে আমিও সালাত আদায় করতে পারি।” তখন তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয়। তখন তিনি বলেন, “আল্লাহর কসম, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহল বিন বাইদো রাদ্বিয়াল্লাহু আনহুর জানাযার সালাত মাসজিদে আদায় করেছিলেন।”[1]
ذِكْرُ السَّبَبِ الَّذِي مِنْ أَجْلِهِ ذَكَرَتْ عَائِشَةُ هذا السبب
3055 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ قَالَ: حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ عَنْ أَبِي النَّضْرِ عَنْ أَبِي سَلَمَةَ: أَنَّ عَائِشَةَ ـ لَمَّا تُوُفِّيَ سعدٌ ـ قَالَتْ: ادْخُلُوا بِهِ الْمَسْجِدَ حَتَّى أُصَلِّيَ عَلَيْهِ فأُنكرَ ذَلِكَ عَلَيْهَا فَقَالَتْ: وَاللَّهِ لَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ابْنِ بَيْضَاءَ فِي الْمَسْجِدِ.
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3055 | خلاصة حكم المحدث: صحيح – ((ابن ماجه)) (1518): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৫১৮)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি জানাযার সালাত পড়তে চাইলে কিভাবে দাঁড়াবে তার বিবরণ
৩০৫৬. সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এক মহিলার জানাযার সালাত আদায় করেছি, যেই মহিলা নিফাস অবস্থায় মারা গিয়েছিলেন। তখন তিনি জানাযার সালাতে তার মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন।”[1]
ذِكْرُ وَصْفِ الْقِيَامِ لِلْمَرْءِ إِذَا أَرَادَ الصَّلَاةَ على الجنازة
3056 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ بْنُ مُسَرْهَدٍ عَنْ يَزِيدَ بْنِ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ سَمُرَةَ قَالَ: صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امرأةٍ مَاتَتْ فِي نِفَاسِها فَقَامَ عَلَيْهَا فِي الصَّلَاةِ وَسَطَهَا.
الراوي : سَمُرَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3056 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (140): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৪০)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি জানাযার সালাত পড়তে চাইলে কিভাবে তাকবীর দিবে তার বিবরণ
৩০৫৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যেদিন নাজাশীর বাদশা মারা যান, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে তার মৃত্যুর খবর দেন এবং তাদের নিয়ে মুসল্লায় যান অতঃপর তাদেরকে কাতারবদ্ধ করেন এবং চার তাকবীরে সালাত আদায় করেন।”[1]
ذِكْرُ وَصْفِ التَّكْبِيرَاتِ عَلَى الْجَنَائِزِ إِذَا أَرَادَ الْمَرْءُ الصَّلَاةَ عَلَيْهَا
3057 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى لِلنَّاسِ النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ وَخَرَجَ بِهِمْ إِلَى الْمُصَلَّى فَصَفَّ بهم وكبَّر أربع تكبيرات.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3057 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (116): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১৬)
পরিচ্ছেদঃ আমরা যে তাকবীরের বিবরণ দিলাম তার চেয়ে বেশি তাকবীর দেওয়াও বৈধ
৩০৫৮. ইবনু আবী লাইলাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “যাইদ বিন আরকাম রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের জানাযায় চার তাকবীর দিতেন। তারপর তিনি পাঁচ তাকবীর দেন। তখন আমরা তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি জবাবে বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাকবীর দিয়েছেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يَزِيدَ فِي التَّكْبِيرَاتِ عَلَى الْجَنَائِزِ عَلَى مَا وَصَفْنَا
3058 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ: سَمِعْتُ ابْنُ أَبِي لَيْلَى قَالَ: كَانَ زَيْدُ بْنُ أَرْقَمَ يُكَبِّرُ عَلَى جَنَائِزِنَا أَرْبَعًا ثُمَّ يُكَبِّرُ خَمْسًا فَسَأَلْنَاهُ عَنْ ذَلِكَ فَقَالَ: كبَّرها ـ أَوْ كبَّرَهُنَّ ـ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
الراوي : ابْنُ أَبِي لَيْلَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3058 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (142): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৪২)
পরিচ্ছেদঃ জানাযার সালাতে কী দু‘আ করবে তার বিবরণ
৩০৫৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযার সালাতে এই দু‘আ করতেন, اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وشَاهِدِنَا وغَائِبِنَا وصَغِيرِنَا وَكَبيرِنَا وذَكَرِنَا وَأُنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِيمَانِ وَمَنْ تَوَفِّيْتَهُ مِنَّا فَتَوفَّهُ على الإسلام (হে আল্লাহ, আপনি ক্ষমা করে দিন আমাদের জীবিতদেরকে, আমাদের মৃতদেরকে, আমাদের মধ্যে যারা উপস্থিত ও অনুপস্থিত, আমাদের ছোটদের, আমাদের বড়দের, আমাদের পুরুষদের এবং আমাদের নারীদের। হে আল্লাহ, আপনি আমাদের মাঝে যাদেরকে জীবিত রাখবেন, তাদেরকে আপনি ঈমানের উপর জীবিত রাখেন এবং আপনি আমাদের মাঝে যাদেরকে মৃত্যু দান করবেন, তাদেরকে আপনি ইসলামের উপর মৃত্যু দান করুন)।”[1]
ذِكْرُ مَا يَدْعُو الْمَرْءُ بِهِ فِي الصَّلَاةِ على الجنائز
3059 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنِ الْأَوْزَاعِيِّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَائِزِ: (اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وشَاهِدِنَا وغَائِبِنَا وصَغِيرِنَا وَكَبيرِنَا وذَكَرِنَا وَأُنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِيمَانِ وَمَنْ تَوَفِّيْتَهُ مِنَّا فَتَوفَّهُ على الإسلام)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3059 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (157).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৫৭)
পরিচ্ছেদঃ জানাযার সালাতে সুরা ফাতিহা পড়া মু্স্তাহাব
৩০৬০. তালহা বিন আব্দুল্লাহ বিন আওফ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার পিছনে জানাযার সালাত আদায় করেছি। তিনি তাতে সূরা ফাতিহা আমাদেরকে শুনিয়ে জোরে পাঠ করেছেন। অতঃপর সালাত শেষ হলে আমি তাঁর হাত ধরে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জবাবে বলেন, “এটা সুন্নাত ও হক।”[1]
ذِكْرُ مَا يُستحبُّ أَنْ يُقْرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي الصَّلَاةِ عَلَى الْجَنَازَةِ
3060 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحْرِزُ بْنُ عَوْنٍ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَجَهَرَ حَتَّى أَسْمَعَنَا فَلَمَّا انْصَرَفَتْ أَخَذْتُ بِيَدِهِ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فقال: سُنَّةٌ وحَقٌ.
الراوي : طَلْحَة بْن عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3060 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (151): خ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৫১)
পরিচ্ছেদঃ জানাযার সালাতে সুরা ফাতিহা পড়া মু্স্তাহাব
৩০৬১. তালহা বিন আব্দুল্লাহ বিন আওফ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার পিছনে জানাযার সালাত আদায় করেছি। তিনি তাতে সূরা ফাতিহা আমাদেরকে শুনিয়ে জোরে পাঠ করেছেন। অতঃপর সালাত শেষ হলে আমি তাঁর হাত ধরে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জবাবে বলেন, “এটা সুন্নাত ও হক।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَقْرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ عِنْدَ الصَّلَاةِ عَلَى الْجَنَائِزِ
3061 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ الْبَلْخِيُّ قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: شَهِدْتُ ابْنَ عَبَّاسٍ صَلَّى عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ فَلَمَّا انْصَرَفَ قُلْتُ لَهُ: أَتَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ؟ قَالَ: نَعَمْ يا ابن أخي سُنَّةٌ وحَقٌ.
الراوي : طَلْحَة بْن عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3061 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (151): خ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৫১)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো যখন সে জানাযার সালাত আদায় করবে, তখন মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে ভালো কাজের সাওয়াব বৃদ্ধি আর মন্দ কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করা
৩০৬২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাযার সালাত আদায় করতেন, তখন তিনি এই দু‘আ করতেন, اللَّهُمَّ عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ كَانَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ وَأَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي إِنْ كَانَ مُحْسِنًا فَزِدْ فِي إِحْسَانِهِ وَإِنْ كَانَ مُسِيئًا فَاغْفِرْ لَهُ وَلَا تَحْرِمْنَا أَجْرَهُ وَلَا تفتنا بعده (হে আল্লাহ, আপনার বান্দা, আপনার বান্দার সন্তান সাক্ষ্য দিতেন যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা ও রাসূল। আপনি তার ব্যাপারে আমার চেয়ে অধিক জ্ঞাত। যদি সে সৎ ব্যক্তি হয়ে থাকে, তবে তার সৎ কর্মের সাওয়াব বাড়িয়ে দিন, আর যদি সে মন্দ কর্ম সম্পাদনকারী হয়ে থাকে, তবে তাকে আপনি ক্ষমা করে দিন। আপনি তাকে তার প্রতিদান থেকে বঞ্চিত করবেন না এবং তার পর আমাদেরকে ফিতনায় ফেলবেন না)।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ إِذَا صَلَّى عَلَى جَنَازَةٍ أَنْ يَسْأَلَ اللَّهَ الزِّيَادَةَ لِلْمُصَلَّى عَلَيْهِ فِي حَسَنَاتِهِ وَالْمَغْفِرَةَ لِسَيِّئَاتِهِ
3062 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا صَلَّى عَلَى جَنَازَةٍ يَقُولُ:
(اللَّهُمَّ عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ كَانَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ وَأَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي إِنْ كَانَ مُحْسِنًا فَزِدْ فِي إِحْسَانِهِ وَإِنْ كَانَ مُسِيئًا فَاغْفِرْ لَهُ وَلَا تَحْرِمْنَا أَجْرَهُ وَلَا تفتنا بعده)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3062 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (159).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৫৯)
পরিচ্ছেদঃ জানাযার সালাতে মৃত ব্যক্তির জন্য জাহান্নাম ও কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া মুস্তাহাব (আমরা আল্লাহর কাছে জাহান্নাম ও কবরের আযাব থেকে আশ্রয় চাই)
৩০৬৩. ওয়াসিলাহ বিন আসকা ‘রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাযার সালাত আদায় করেন। সেখানে তিনি বলেন, اللهم إن فلان ابن فُلَانٍ فِي ذِمَّتِكَ وحَبْلِ جِوَارِكَ فَأَعِذْهُ مِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ أَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ اللَّهُمَّ فَاغْفِرْ لَهُ وَارْحَمْهُ إِنَّكَ أَنْتَ الغفور الرحيم (হে আল্লাহ, নিশ্চয়ই ওমুকের ছেলে ওমুক আপনার কাছে এবং আপনার নিরাপত্তায়। কাজেই আপনি তাকে জাহান্নামের আযাব ও কবরের ফিতনা থেকে রক্ষা করেন। আপনি ওয়াদা পূর্ণকারী ও আপনি হক। হে আল্লাহ, তাকে ক্ষমা করে দিন এবং তার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও অসীম দয়ালূ)।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَسْأَلَ اللَّهَ ـ جَلَّ وَعَلَا ـ فِي إعاذةِ مَنْ يُصَلِّي عَلَيْهِ مِنْ عَذَابِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ ـ بِاللَّهِ نَتَعَوَّذُ منهماـ
3063 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ بِصَيْدَا قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ الْقُرَشِيُّ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ مَرْوَانُ بْنُ جُنَاحٍ عَنْ يُونُسَ بْنِ مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ عَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ صَلَّى عَلَى رَجُلٍ فَقَالَ: (اللهم إن فلان ابن فُلَانٍ فِي ذِمَّتِكَ وحَبْلِ جِوَارِكَ فَأَعِذْهُ مِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ أَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ اللَّهُمَّ فَاغْفِرْ لَهُ وَارْحَمْهُ إِنَّكَ أَنْتَ الغفور الرحيم)
الراوي : وَاثِلَة بْن الْأَسْقَعِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3063 | خلاصة حكم المحدث: صحيح - ((أحكام الجنائز)) (158) , ((المشكاة)) (1677).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৫৮)
পরিচ্ছেদঃ জানাযার সালাতে মৃত ব্যক্তির জন্য তার নিবাসের চেয়ে উত্তম নিবাস, তার পরিবারের চেয়ে উত্তম পরিবার চাওয়া মুস্তাহাব
৩০৬৪. আওফ বিন মালিক আল আশজা‘ঈ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাযার সালাত আদায় করেছেন। আমি তাঁর দু‘আ শুনে জানাযার এই দু‘আ মুখস্ত করি। তিনি দু‘আয় বলেন, اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ مَنْزِلِهِ وَأَوْسَعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ بِدَارِهِ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجَةً خَيْرًا مِنْ زَوْجَتِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنَ النَّارِ وَمَنْ عَذَابِ الْقَبْرِ (হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দিন, তার প্রতি রহম করুন, তাকে মাফ করুন, তাকে সম্মানজনক বাসস্থান দান করুন, তার প্রবেশ পথ প্রশস্ত করে দিন, তাকে পানি, বরফ ও শিলা দিয়ে পরিস্কার করুন, যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিস্কার করা হয়। তাকে তার আবাসের পরিবর্তে উত্তম আবাস, তার পরিবারের চেয়ে উত্তম পরিবার, তার স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী দান করুন। তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে জাহান্নাম ও কবরের আযাব থেকে রক্ষা করুন)।”
রাবী বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম দু‘আ করতে দেখে আমার আকাঙ্খা হলো যে, যদি আজ আমি এই মৃত ব্যক্তি হতাম!”[1]
ইবনু ওয়াহাব রহিমাহুল্লাহ বলেন, “আর আমাকে মুআবিয়া বিন সালিহ, তিনি আব্দুর রহমান বিন যুবাইর বিন নুফাইর থেকে, তিনি তার বাবা থেকে, তিনি আওফ বিন মালিক থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেছেন।”
ذكر ما يستحب أَنْ يَسْأَلَ اللَّهَ جَلَّ وَعَلَا لِمَنْ يُصَلِّي عَلَيْهِ الْإِبْدَالَ لَهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ
3064 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ حَبِيبِ بْنِ عُبَيْدٍ عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ الْحَضْرَمِيِّ سَمِعَهُ يَقُولُ: سَمِعْتَ عَوْفَ بْنَ مَالِكٍ الْأَشْجَعِيَّ يَقُولُ:
صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَنَازَةٍ فَحَفِظْتُ مِنْ دُعَائِهِ وَهُوَ يَقُولُ: (اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ مَنْزِلِهِ وَأَوْسَعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ بِدَارِهِ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجَةً خَيْرًا مِنْ زَوْجَتِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنَ النَّارِ وَمَنْ عَذَابِ الْقَبْرِ) حَتَّى تَمَنَّيْتُ أَنْ أَكُونَ ذَلِكَ الْمَيِّتَ
قَالَ ابْنُ وَهْبٍ: وَحَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم نحو هذا الحديث.
الراوي : عَوْف بْن مَالِكٍ الْأَشْجَعِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3064 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (157).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আহকামুল জানাইয: ১৫৭)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি কোন মৃত ব্যক্তির জানাযার সালাত আদায় করবে, তার প্রতি নির্দেশ হলো মৃত ব্যক্তির জন্য খাছ করে দু‘আ করা
৩০৬৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তোমরা মৃত ব্যক্তির জানাযার সালাত আদায় করবে, তখন তোমরা তার জন্য একনিষ্ঠভাবে দু‘আ করবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِمَنْ صَلَّى عَلَى مَيِّتٍ أَنْ يُخْلِصَ لَهُ الدُّعَاءَ
3065 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُوسَى بْنِ الْفَضْلِ بْنِ مَعْدَانَ بِحَرَّانَ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنِ ابْنُ إِسْحَاقَ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا صَلَّيْتُمْ على الميت فأخْلِصُوا له الدعاء)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3065 | خلاصة حكم المحدث: حسن ـ ((الأحكام)) (156).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৫৬)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, ইবনু ইসহাক এই হাদীসটি মুহাম্মাদ বিন ইবরাহিম থেকে শ্রবণ করেননি, তার কথা অপনোদনকারী হাদীস
৩০৬৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তোমরা মৃত ব্যক্তির জানাযার সালাত আদায় করবে, তখন তোমরা তার জন্য একনিষ্ঠভাবে দু‘আ করবে।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن ابْنَ إِسْحَاقَ لَمْ يَسْمَعْ هَذَا الْخَبَرَ مِنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ
3066 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ الْأَعْرَجُ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ قَالَ: حَدَّثَنَا أَبِي عَنِ ابْنِ إِسْحَاقَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَسَلْمَانَ الْأَغَرِ ـ مَوْلَى جُهَيْنَةَ ـ كُلُّهُمْ حَدِّثُونِي , عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (إِذَا صَلَّيْتُمْ عَلَى الْجَنَازَةِ فَأَخْلِصُوا لها الدعاء)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3066 | خلاصة حكم المحدث: حسن ـ ((الأحكام)) (156).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আহকামুল জানাইয: ১৫৬)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি জানাযার সালাত আদায় করে দাফনের জন্য প্রতিক্ষা করে, তাকে মহান আল্লাহ দুই কীরাত পরিমাণ সাওয়াব দান করেন
৩০৬৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি জানাযার সালাত আদায় করা পর্যন্ত উপস্থিত থাকে, তার জন্য এক কীরাত আর যে ব্যক্তি দাফন করা পর্যন্ত উপস্থিত থাকে, তার জন্য দুই কীরাত সাওয়াব রয়েছে।” বলা হলো, “হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, দুই কীরাত কী?” জবাবে তিনি বলেন, “বড় দুই পাহাড়ের সমান।”[1]
ذِكْرُ إِعْطَاءِ اللَّهِ جَلَّ وَعَلَا لِلْمُصَلِّي عَلَى الْجَنَازَةِ وَالْمُنْتَظِرِ لِدَفْنِهَا قِيرَاطَيْنِ مِنَ الْأَجْرِ
3067 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ شَهِدَ الْجَنَازَةَ حَتَّى يُصَلَّى عَلَيْهَا فَلَهُ قِيرَاطٌ وَمَنْ شَهِدَهَا حَتَّى تُدْفَنَ فَلَهُ قِيرَاطَانِ) قِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَمَا الْقِيرَاطَانِ؟ قَالَ: (مِثْلُ جَبَلَيْنِ عظيمين)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3067 | خلاصة حكم المحدث: صحيح – ((أحكام الجنائز)) (ص 88) , ((الروض النضير)) (1148): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৮৮)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি জানাযার সালাত আদায় করে দাফনের জন্য প্রতিক্ষা করে, তাকে মহান আল্লাহ যে দুই পাহাড় পরিমাণ সাওয়াব দান করেন তার বিবরণ
৩০৬৮. আমির বিন সা‘দ বিন আবী ওয়াক্কাস থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা সাথে বসে ছিলেন, এমন সময় খাছ কামরার মালিক খাব্বাব রাদ্বিয়াল্লাহু আনহু আসেন। তিনি বলেন, “হে আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা, আপনি কি শুনছেন না, আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু কী বলছেন? তিনি বলছেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যে ব্যক্তি বাড়ি থেকে জানাযার অনুসরণ করবে, অতঃপর সালাত আদায় করা পর্যন্ত সেখানে থাকেন, তারপর দাফন করা পর্যন্ত তার অনুসরণ করে, তবে তার জন্য দুই কীরাত রয়েছে। প্রত্যেক কীরাত উহুদ পাহাড় সমপরিমাণ। আর যে ব্যক্তি সালাত আদায় করার পর ফিরে আসে; পরে আর অনুসরণ করে না, তার জন্য উহুদ পাহাড় পরিমাণ এক কীরাত রয়েছে।”
তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আপনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে যান এবং তাকে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করুন। তারপর ফিরে এসে তার কথা আমাকে অবহিত করবেন।”
রাবী বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা এক মুষ্টি পাথর-মাটি হাতে নিয়ে হাত দিয়ে তা ওলট-পালট করতে লাগলেন। এমন সময় বার্তাবাহক ফিরে এসে বলেন, “আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেছেন, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু সত্য বলেছেন।” তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা হাত থেকে পাথর-মাটি ফেলে দিয়ে বলেন, “আমরা বহু কীরাতের বিষয়ে অবহেলা করেছি।”[1]
ذِكْرُ وَصْفِ الْجَبَلَيْنِ اللَّذَيْنِ يُعْطِي اللَّهُ مِثْلَهُمَا مِنَ الْأَجْرِ لِمَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ وَحَضَرَ دفنها
3068 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حدثنا إسحاق بن إبراهيم قال: أخبرنا المقرىء قَالَ: أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ قَالَ: حَدَّثَنِي أَبُو صَخْرٍ أَنَّ يَزِيدَ بْنَ عَبْدِ اللَّهِ بن قُسَيْطٍ حَدَّثَهُ أَنَّ دَاوُدَ بْنَ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ حَدَّثَهُ عَنْ أَبِيهِ: أَنَّهُ كَانَ قَاعِدًا مَعَ ابْنِ عُمَرَ فَاطَّلَعَ صَاحِبُ الْمَقْصُورَةِ قَالَ: يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ أَلَا تَسْمَعُ مَا يَقُولُ أَبُو هُرَيْرَةَ؟ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (مَنْ تَبِعَ جَنَازَةً مِنْ بَيْتِهَا حَتَّى يُصَلِّيَ عَلَيْهَا ثُمَّ تَبِعَهَا حَتَّى يَدْفِنَهَا كَانَ لَهُ قِيرَاطَانِ كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ وَمَنْ رَجَعَ عَنْهَا بَعْدَمَا يُصَلِّي وَلَمْ يَتْبَعْهَا كَانَ لَهُ قِيرَاطٌ مِثْلُ أُحُدٍ) فَقَالَ ابْنُ عُمَرَ اذْهَبْ إِلَى عَائِشَةَ فَسَلْهَا عَنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ ثُمَّ ارْجِعْ إِلَيَّ فَأَخْبَرَنِي بِمَا قَالَتْ قَالَ: وَأَخَذَ ابْنُ عُمَرَ قَبْضَةً مِنْ حَصَاةٍ فَجَعَلَ يقلِّبها بِيَدِهِ حَتَّى رَجَعَ الرَّسُولُ فَقَالَ: قَالَتْ: صَدَقَ أَبُو هُرَيْرَةَ فَرَمَى ابْنُ عُمَرَ الْحَصَى إِلَى الْأَرْضِ مِنْ يَدِهِ وَقَالَ: لقد فرطنا في قراريط كثيرة.
الراوي : عَامِر بْن سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৮৮)
পরিচ্ছেদঃ উল্লেখিত ফযীলত ঐ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে, যে আল্লাহর কাছে সাওয়াবের আশায় উক্ত আমল করবে; লোক দেখানো, খ্যাতি লাভ বা কোন অধিকার আদায়ের জন্য যাবে না
৩০৬৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি ঈমানসহ ও সাওয়াবের আশায় সালাত আদায় করা পর্যন্ত কোন মুসলিম ব্যক্তির জানাযার অনুসরণ করে। তারপর তাকে কবরে রাখা পর্যন্ত বসে থাকে, তবে সে দুই কীরাত সাওয়াব নিয়ে ফিরে আসে। দুই কীরাত উহুদ পাহাড় সমপরিমাণ। আর যে ব্যক্তি জানাযার সালাত আদায় করে তারপর মৃত ব্যক্তিকে কবরে রাখার আগেই ফিরে আসে, তবে তার জন্য এক কীরাত সাওয়াব।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “দুই কীরাত উহুদ পাহাড় সমপরিমাণ” এর দ্বারা উদ্দেশ্য হলো দুই কীরাতের একেক কীরাত উহুদ পাহাড় সমপরিমাণ।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذَا الْفَضْلِ إِنَّمَا يَكُونُ لِمَنْ فَعَلَ ذَلِكَ احْتِسَابًا لِلَّهِ لَا رِيَاءً وَلَا سُمْعَةً وَلَا قَضَاءً لَحِقٍ
3069 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ خَلْفٍ الْوَاسِطِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ الْأَزْرَقُ عَنْ عَوْفٍ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنِ اتَّبَعَ جَنَازَةَ مُسْلِمٍ إِيمَانًا وَاحْتِسَابًا حَتَّى يُصَلِّيَ عَلَيْهَا ثُمَّ يَقْعُدُ حَتَّى يُوضَعَ فِي قَبْرِهِ فَإِنَّهُ يَرْجِعُ وَلَهُ قِيرَاطَانِ مِنَ الْأَجْرِ وَهُمَا مِثْلُ أُحُدٍ وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ قَبْلَ أَنْ يُوضَعَ في القبر فله قيراط)
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَهُمَا مِثْلُ أُحُدٍ يُرِيدُ بِهِ أَحَدَهُمَا.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3069 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৮৮)
পরিচ্ছেদঃ কোন মুসলিম ব্যক্তির জানাযার সালাতে একশ জন মুসলিম উপস্থিত হলে এবং তারা তার জন্য সুপারিশ করলে, মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন
৩০৭০. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন ব্যক্তি মারা গেলে যদি একদল লোক তার জানাযার সালাত আদায় করে, যারা সংখ্যায় ১০০ জন হয়, অতঃপর তারা তার জন্য সুপারিশ করে, তবে তার ব্যাপারে তাদের সুপারিশ গ্রহণ করা হবে।”[1]
ذِكْرُ مَغْفِرَةِ اللَّهِ جَلَّ وَعَلَا لِلْمُسْلِمِ الْمَيِّتِ إذا صلى عليه مئة كُلُّهُمْ مُسْلِمُونَ شُفَعَاءُ
3070 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ قَالَ: أَخْبَرَنَا الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ عَنْ عَائِشَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَا مِنْ أَحَدٍ يَمُوتُ يُصَلِّي عَلَيْهِ أُمَّةٌ يَبْلُغُونَ أن يكونوا مئة فيشفعون إلا شَفَعُوا فيه)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3070 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (126).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১২৬)
পরিচ্ছেদঃ কোন মৃত ব্যক্তির জানাযার সালাত ৪০ জন ব্যক্তি আদায় করলে এবং তারা তার জন্য সুপারিশ করলে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেন
৩০৭১. কুরাইব রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার এক ছেলে কুদাইদ অথবা উসফান নামক জায়াগায় মারা যায়। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “হে কুরাইব, তুমি দেখো তো তার জানাযার জন্য কী পরিমাণ লোক একত্রিত হয়েছে।” রাবী বলেন, “তারপর আমি বের হলাম। অতঃপর আমি দেখলাম যে, তার জানাযার জন্য বেশ কিছু লোক উপস্থিত হয়েছে। অতঃপর আমি তাকে বিষয়টি অবহিত করলে, তিনি বলেন, “তারা কি সংখ্যায় ৪০ জন হবে?” রাবী বলেন, “আমি বললাম, জ্বী, হ্যা।” তখন তিনি বলেন, “তবে তাকে নিয়ে তোমরা বের হও। কেননা নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে কোন মুসলিম ব্যক্তি মারা গেলে, যদি তার জানাযায় ৪০ জন লোক দাঁড়ায়, যারা আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করে না, তবে মহান আল্লাহ ঐ ব্যক্তির ব্যাপারে তাদের সুপারিশ গ্রহণ করবেন।”[1]
ذِكْرُ مَغْفِرَةِ اللَّهِ جَلَّ وَعَلَا لِلْمَيِّتِ إِذَا صَلَّى عَلَيْهِ أَرْبَعُونَ يَشْفَعُونَ فِيهِ
3071 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو صَخْرٍ حُمَيْدُ بْنُ زِيَادٍ عَنْ شَرِيكِ بْنِ أَبِي نَمِرٍ عَنْ كُرَيْبٍ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّهُ مَاتَ ابْنٌ لَهُ بِقُدَيْد ـ أَوْ بِعُسْفَانَ ـ فَقَالَ: يَا كُرَيْبُ انْظُرْ مَا اجْتَمَعَ لَهُ مِنَ النَّاسِ قَالَ: فَخَرَجْتُ فَإِذَا نَاسٌ قَدِ اجْتَمَعُوا فَأَخْبَرْتُهُ فَقَالَ: يَكُونُونَ أَرْبَعِينَ؟ قَالَ: قُلْتُ: نَعَمْ قَالَ: اخْرُجُوا بِهِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلًا لَا يُشْرِكُونَ بِاللَّهِ شَيْئًا إِلَّا شَفَّعَهُمُ اللَّهُ فِيهِ)
الراوي : كُرَيْب | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3071 | خلاصة حكم المحدث: صحيح – ((الأحكام)) (127).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১২৭)
পরিচ্ছেদঃ দাফনকৃত ব্যক্তির কবরের উপর সালাত আদায় করা বৈধ
৩০৭২. ইয়াযিদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈকা নারীর কবরের উপর জানাযার সালাত আদায় করেছেন। তিনি সেখানে চার তাকবীর দিয়েছিলেন।”[1]
ذِكْرُ إِبَاحَةِ الصَّلَاةِ عَلَى قَبْرِ الْمَدْفُونِ
3072 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ عَنْ عُثْمَانَ بْنِ حَكِيمٍ عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ عَنْ عَمِّهِ يَزِيدَ بْنِ ثَابِتٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى قبر فلانة فكبر أربعاً.
الراوي : يَزِيد بْن ثَابِتٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3072 | خلاصة حكم المحدث: صحيح لغيره - ((الأحكام)) (ص 114) , ((الإرواء)) (4/ 184ـ185).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আহকামুল জানাইয: ১১৪)
পরিচ্ছেদঃ যার জানাযার সালাত ছুটে যাবে, তার জন্য বৈধ আছে কবরস্থ করার পর কবরের উপর সালাত আদায় করা
৩০৭৩. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনকৃত জনৈকা নারীর কবরের উপর জানাযার সালাত আদায় করেছেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِمَنْ فَاتَتْهُ الصَّلَاةُ عَلَى الْجَنَازَةِ أَنْ يُصَلِّيَ عَلَى قَبْرِ الْمَدْفُونِ
3073 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى قَبْرِ امْرَأَةٍ قَدْ دُفِنَتْ.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3073 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (4/ 184): م المختصر دون المرأة.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১৮৪)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
৩০৭৪. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মৃত ব্যক্তির দাফন করার পর কবরের উপর জানাযার সালাত আদায় করেছেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন আবূ যার, তিনি সুফিয়ান ও ইবনু জুরাইজ থেকে, তারা শাইবানী থেকে হাদীস বর্ণনা করেছেন। আর আমি এটি বর্ণনা করতে ভয় করি।”
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
3074 - أخبرنا مُحَمَّدِ بْنِ يُوسُفَ الْعَدَوِيُّ أَبُو ذَرٍ بِبُخَارَى قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سُهَيْلٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ سُفْيَانَ - وَذَكَرَ مُحَمَّدُ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ آخَرُ مَعَهُ - عَنْ سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ عَنِ الشَّعْبِيِّ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى قبرٍ بعدما دُفِنَ.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3074 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (112) , ((الإرواء)) (4/ 183): ق.
قَالَ أَبُو حَاتِمٍ: قَالَ أَخْبَرَنَا أَبُو ذَرٍّ: عن سفيان وابن جريح عَنِ الشَّيْبَانِيِّ وَأَنَا أَهَابُهُ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১৮৩)
পরিচ্ছেদঃ ইলমে হাদীসে ব্যুৎপত্তি অর্জন করেনি এবং সঠিক উৎস থেকে ইলমে হাদীস গ্রহণ করেনি, এমন ব্যক্তি যেই হাদীসের সাথে সংশ্লিষ্ট হয়ে কবরের উপর সালাত আদায় করা নাজায়েয মনে করে
৩০৭৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি মাসজিদ থেকে কষ্টদায়ক জিনিস অপসারণ করতো। সেই ব্যক্তিটি মারা যায়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ করেন। তিনি বলেন, “ওমুক ব্যক্তি কী করে?” লোকজন বললো, “সে মারা গিয়েছে।” তখন তিনি বলেন, “তোমরা কেন আমাকে তার ব্যাপারে জানাওনি?” যেন তারা তার ব্যাপারটিকে হালকা বিবেচনা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, “তোমরা চল। তোমরা আমাকে তার কবরের সন্ধান দাও।” অতঃপর তিনি সেখানে যান এবং তার উপর জানাযার সালাত আদায় করেন। তারপর তিনি বলেন, “নিশ্চয়ই এসব কবরগুলো তার অধিবাসীদের জন্য অন্ধকারে পরিপূর্ণ থাকে এবং নিশ্চয়ই মহান আল্লাহ আমার সালাত আদায় করার কারণে তাদের জন্য কবরগুলোকে আলোকিত করে দেন।”[1]
ذِكْرُ خَبَرٍ قَدْ تَعَلَّقَ بِهِ مَنْ لَمْ يَتَبَحَّرْ فِي الْعِلْمِ وَلَا طَلَبهِ مِنْ مَظَانِّهِ فَنَفَى جَوَازَ الصَّلَاةِ عَلَى الْقَبْرِ
3075 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَجُلًا كَانَ يَلْتَقِطُ الْأَذَى مِنَ الْمَسْجِدِ فَمَاتَ فَفَقَدَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (مَا فَعَلَ فُلَانٌ؟ ) قَالُوا: مَاتَ قَالَ: (هَلَّا كُنْتُمْ آذَنْتُمُونِي بِهِ) فَكَأَنَّهُمُ استخفُّوا شَأْنَهُ قَالَ لِأَصْحَابِهِ: (انْطَلِقُوا فدُلُّوني عَلَى قَبْرِهِ) فَذَهَبَ فَصَلَّى عَلَيْهِ ثُمَّ قَالَ: (إِنَّ هَذِهِ الْقُبُورَ مَمْلُوءَةٌ ظُلْمَةً عَلَى أَهْلِهَا وإن الله ينورها عليهم بصلاتي)
الراوي : أَبو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3075 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (113) , ((الإرواء)) (3/ 184).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/১৮৪)
পরিচ্ছেদঃ যে হাদীস প্রমাণ করে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কবরের উপর সালাত আদায় করার কারণ এটা ছিল না যে, তিনি এককভাবে মৃত ব্যক্তির জন্য দু‘আ করবেন; এটা উম্মতের অন্যান্যদের জন্য প্রযোজ্য নয়
৩০৭৬. ইয়াযিদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হই। যখন আমরা বাকী জায়গায় গমন করি, তখন তিনি একটি কবর দেখতে পেয়ে সে সম্পর্কে জিজ্ঞেস করেন। সাহাবীগণ বলেন, “ওমুক নারী।” অতঃপর তিনি তাকে চিনতে পারেন। তিনি বলেন, “তোমরা আমাকে তার (মৃত্যুবরণ করা) সম্পর্কে কেন জানাওনি?” তারা জবাবে বলেন, “আপনি সিয়াম রেখেছিলেন এবং বিশ্রাম নিচ্ছিলেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এরকম করবে না। যতক্ষন আমি তোমাদের মাঝে বিদ্যমান থাকবো, তোমাদের মাঝে যে-ই মারা যাবে,তোমরা আমাকে সে সম্পর্কে অবহিত করবে। কেননা তার উপর আমার সালাত রহমত স্বরুপ।”
রাবী বলেন, “তারপর তিনি কবরের কাছে আসেন, আমরাও তার পিছনে কাতারবন্দি হই। তিনি চার তাকবীর জানাযার সালাত আদায় করেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “অনভিজ্ঞ ব্যক্তি কোন কোন সময় এই সংশয়ে নিপতিত হন যে, কবরের উপর সালাত আদায় করা জায়েয নেই। কারণ আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসে রয়েছে “নিশ্চয়ই আল্লাহ দয়া করে আমার সালাত আদায় করার কারণে কবরগুলোকে আলোকিত করে দেন” এবং ইয়াযিদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসে রয়েছে “কেননা তাদের উপর সালাত রহমত স্বরুপ”। এক্ষেত্রে সংশয়বাদীরা যা সংশয় করে, সেটা কারণ নয়। তারা বলেন, নিশ্চয়ই সুন্নাতের বৈধতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাছ; এটি তার উম্মতের জন্য প্রযোজ্য নয়। কেননা যদি ব্যাপারটি এমনই হতো, তবে তিনি সাহাবীদেরকে তাঁর পিছনে কাতারবন্দি হয়ে জানাযার সালাত আদায় করতে বারণ করতেন। কাজেই যারা কবরের উপর সালাত আদায় করেছেন, তাদেরকে তাঁর বারণ না করার মাঝে সবচেয়ে বড় দলীল রয়েছে ঐ ব্যক্তির জন্য যাকে আল্লাহ সঠিক পথের তাওফীক দিয়েছেন এই মর্মে যে, এমন কাজ তাঁর ও তাঁর উম্মতের জন্য বৈধ; এটা নয় যে, এমন করা তাঁর জন্য বৈধ, উম্মতের জন্য বৈধ নয়।”
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْعِلَّةَ فِي صلاة المصطفى صلى الله عليه وسلم على الْقَبْرِ لَمْ يَكُنْ دُعَاؤُهُ وَحْدَهُ دُونَ دُعَاءِ أمته
3076 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا هشيم قال: حدثنا عثمان بن حكيم الْأَنْصَارِيُّ عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ: عَنْ عَمِّهِ يَزِيدَ بْنِ ثَابِتٍ - وَكَانَ أَكْبَرَ مِنْ زَيْدٍ - قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا وَرَدْنَا الْبَقِيعَ إِذَا هُوَ بِقَبْرٍ فَسَأَلَ عَنْهُ فَقَالُوا: فُلَانَةُ فَعَرَفَهَا فَقَالَ: (أَلَا آذَنْتُمُونِي بِهَا؟ ) قَالُوا: كُنْتُ قَائِلًا صَائِمًا قَالَ: (فَلَا تَفْعَلُوا لَا أَعْرِفَنَّ مَا مَاتَ مِنْكُمْ مَيِّتٌ مَا كُنْتُ بَيْنَ أَظْهُرِكُمْ إِلَّا آذَنْتُمُونِي بِهِ فَإِنَّ صَلَاتِي عَلَيْهِ رَحْمَةٌ) قَالَ: ثُمَّ أَتَى الْقَبْرَ فَصَفَفْنَا خَلْفَهُ وكبر عليه أربعاً.
الراوي : يَزِيد بْن ثَابِتٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3076 | خلاصة حكم المحدث: صحيح - ((أحكام الجنائز)) (114).
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: قَدْ يَتَوَهَّمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْعِلْمِ أَنَّ الصَّلَاةَ عَلَى الْقَبْرِ غَيْرُ جَائِزَةٍ لِلَّفْظَةِ الَّتِي فِي خَبَرِ أَبِي هُرَيْرَةَ: (فَإِنَّ اللَّهَ يُنَوِّرُهَا عَلَيْهِمْ رَحْمَةً بِصَلَاتِي) وَاللَّفْظَةِ الَّتِي فِي خَبَرِ يَزِيدَ بْنِ ثَابِتٍ (فَإِنَّ صَلَاتِي عَلَيْهِمْ رَحْمَةٌ) وَلَيْسَتِ الْعِلَّةُ مَا يَتَوَهَّمُ الْمُتَوَهِّمُونَ فِيهِ أَنَّ إِبَاحَةَ هَذِهِ السُّنَّةِ لِلْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم خاص دُونَ أُمَّتِهِ إِذْ لَوْ كَانَ ذَلِكَ لَزَجَرَهُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَنْ يَصْطَفُّوا خَلْفَهُ وَيُصَلُّوا مَعَهُ عَلَى الْقَبْرِ فَفِي تَرْكِ إِنْكَارِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَنْ صَلَّى عَلَى الْقَبْرِ أَبْيَنُ الْبَيَانِ لِمَنْ وَفَّقَهُ اللَّهُ لِلْرَشَادِ وَالسَّدَادِ أَنَّهُ فِعْلٌ مُبَاحٌ لَهُ وَلِأُمَّتِهِ مَعًا دُونَ أَنْ يَكُونَ ذَلِكَ بِالْفِعْلِ لَهُمْ دُونَ أُمَّتِهِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১৪)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
৩০৭৭. ইমাম শা‘বী রহিমাহুল্লাহ বলেন, “আমাকে এমন ব্যক্তি হাদীস বর্ণনা করেছেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি পৃথক কবরের উপর জানাযার সালাত আদায় করেছেন। অতঃপর তিনি তাদেরকে তাঁর পিছনে কাতারবন্দি করেন।”
অধঃস্তন রাবী বলেন, “আপনাকে কে হাদীস বর্ণনা করেছেন?” জবাবে তিনি বলেন, “আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা।” [1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يَدُلُّ عَلَى صِحَّةِ مَا ذكرناه
3077 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ عَنِ الشَّيْبَانِيِّ عَنِ الشَّعْبِيِّ قَالَ:
أَخْبَرَنِي مَنْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم على قبر مَنْبُوذٍ فصفَّهُم خَلْفَهُ قُلْتُ: مَنْ أَخْبَرَكَ؟ قَالَ: ابن عباس.
الراوي : الشَّعْبِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3077 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৭৭)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, এই হাদীসটি সুলাইমান আশ শায়বানী এককভাবে বর্ণনা করেছেন- তার কথা অপনোদনকারী হাদীস
৩০৭৮. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পৃথক কবরের কাছে যান অতঃপর তিনি তার উপর জানাযার সালাত আদায় করেন। আমরাও তাঁর সাথে সালাত আদায় করি।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ
3078 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ قَالَ: حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحَرَّانِيُّ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ عَنْ الشَّعْبِيِّ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: انْتَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى قَبْرٍ مَنْبُوذٍ فَصَلَّى عَلَيْهِ وَصَلَّيْنَا مَعَهُ.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3078 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৭৮)
পরিচ্ছেদঃ যেই কারণে কবরের উপর সালাত আদায় করা বৈধ
৩০৭৯. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পৃথক কবরের কাছে যান অতঃপর তিনি তার উপর জানাযার সালাত আদায় করেন। আমরাও তাঁর সাথে সালাত আদায় করি।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে স্পষ্ট বর্ণনা রয়েছে যে, যে কবরের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযার সালাত আদায় করেছেন, সেটা পৃথক, এক পার্শ্বে ছিল। কাজেই এই শব্দ প্রমাণ করে যে, কবরের উপর জানাযার সালাত আদায় করা বৈধ, যখন কবরটি নতুন এক পাশে হবে, যা খনন করা হয়নি। অথবা কবরসমূহের মাঝে থাকে, যা খনন করা হয়নি। আর যেসব কবর খনন করা হয়েছে এবং তার মাটি ওলট-পালট করা হয়েছে, সেটার মাটি অপবিত্র হয়ে গেছে। আর নাপাক জায়গার উপর সালাত আদায় করা বৈধ নেই। অবশ্য যদি কোন ব্যক্তি পবিত্র কোন কিছুর উপর দাঁড়ায় তারপর খননকৃত কবরের উপর সালাত আদায় করে (তবে সেটার হুকুম আলাদা)। পৃথক কবর, যা খনন করা হয়নি (সেটার হুকুমও আলাদা)।”
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا تَجُوزُ الصَّلَاةُ على القبر
3079 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ الدَّغَوَلِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ عَنْ شُعْبَةَ عَنْ إِسْمَاعِيلَ عَنِ الشَّعْبِيِّ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرٍ مَنْبُوذٍ فَصَلَّى عَلَيْهِ وَصَلَّيْنَا معه
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3079 | خلاصة حكم المحدث: صحيح
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: فِي هَذَا الْخَبَرِ بَيَانٌ وَاضِحٌ أَنَّ صَلَاةَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْقَبْرِ إِنَّمَا كَانَتْ عَلَى قَبْرٍ مَنْبُوذٍ وَالْمَنْبُوذُ نَاحِيَةٌ فَدَلَّتْكَ هَذِهِ اللَّفْظَةُ عَلَى أَنَّ الصَّلَاةَ عَلَى الْقَبْرِ جَائِزَةٌ إِذَا كَانَ جَدِيدًا فِي نَاحِيَةٍ لَمْ تُنْبَشْ أَوْ فِي وَسَطِ قُبُورٍ لَمْ تُنْبَشْ فَأَمَّا الْقُبُورُ الَّتِي نُبشت وقُلب تُرَابُهَا صَارَ تُرَابُهَا نَجِسًا لَا تَجُوزُ الصَّلَاةُ عَلَى النَّجَاسَةِ إِلَّا أَنْ يَقُومَ الْإِنْسَانُ عَلَى شَيْءٍ نَظِيفٍ ثُمَّ يُصَلِّي عَلَى الْقَبْرِ الْمَنْبَوشِ دُونَ الْمَنْبُوذِ الَّذِي لَمْ يُنبش.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৭৯)
পরিচ্ছেদঃ কবরের উপর জানাযার সালাত আদায় করা বৈধ, যদিও গতরাতে দাফনকৃত কবর হয়
৩০৮০. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কবরের উপর জানাযার সালাত আদায় করেছেন, যাকে রাতে দাফন করা হয়েছিল। তিনি এবং তাঁর সাহাবীগণ দাঁড়িয়ে ছিলেন। তিনি সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। তারা জবাবে বলেছিলেন, “সেই ব্যক্তি গতরাতে মারা গিয়েছে।” তারপর তারা তার জানাযার সালাত আদায় করেন।”[1]
ذِكْرُ إِبَاحَةِ الصَّلَاةِ عَلَى الْقَبْرِ وَإِنْ أَتَى عَلَى الْمَدْفُونِ لَيْلَةٌ
3080 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ عَنِ الشَّيْبَانِيِّ عَنِ الشَّعْبِيِّ عَنِ ابْنَ عَبَّاسٍ قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرِ رَجُلٍ بَعْدَمَا دُفِنَ بِلَيْلَةٍ قَامَ هُوَ وَأَصْحَابُهُ وَكَانَ قَدْ سَأَلَ عَنْهُ قَالُوا: فُلَانٌ دُفن الْبَارِحَةَ فَصَلُّوا عليه.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3080 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৮০)
পরিচ্ছেদঃ মানুষের জন্য বৈধ রয়েছে যখন তারা কবরের উপর সালাত আদায় করবে, তখন তারা ইমামের পিছনে কাতারবদ্ধ হবে
৩০৮১. ইয়াযিদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাকী জায়গার দিকে বের হই, অতঃপর তিনি নতুন কবর দেখতে পান। আমরা তাঁর পিছনে কাতারবন্দি হই। তিনি চার তাকবীর দিয়ে তার উপর জানাযার সালাত আদায় করেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلنَّاسِ إِذَا أَرَادُوا الصَّلَاةَ عَلَى الْقَبْرِ أَنْ يَصْطَفُّوا وَرَاءَ إِمَامِهِمْ
3081 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا هشيم قال: حدثنا عثمان بن حكيم بن سهل بْنِ حُنَيْفٍ عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ عَنْ عَمِّهِ يَزِيدَ بْنِ ثَابِتٍ ـ وَكَانَ أَكْبَرَ مِنْ زَيْدِ بْنِ ثَابِتٍ وَكَانَ قَدْ شَهِدَ بَدْرًا وَزَيْدٌ لَمْ يَشْهَدْ بَدْرًا ـ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْبَقِيعِ فَرَأَى قَبْرًا جَدِيدًا فَصَفَفْنَا خلفه وكبر عليه أربعاً.
الراوي : يَزِيد بْن ثَابِتٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3081 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৮১)
পরিচ্ছেদঃ যেই হাদীস কোন কোন আলেমকে এই সংশয়ে ফেলে দেয় যে, আত্নহত্যাকারী ব্যক্তির জানাযার সালাত পড়া জায়েয নেই
৩০৮২. জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি আহত হয়ে তার দুর্গে চলে আসে। অতঃপর সে ‘বড় মাথা বিশিষ্ট তীর’ গ্রহণ করে এবং তা দিয়ে নিজেকে হত্যা করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করেননি।”[1]
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ عَالِمًا مِنَ النَّاسِ أَنَّ الْقَاتِلَ نَفْسَهُ غَيْرُ جَائِزٍ الصَّلَاةُ عَلَيْهِ
3082 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ حَدَّثَنَا خَلِيلُ بْنُ عَمْرٍو بَغْدَادِيٌّ ثِقَةٌ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ سِمَاكٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ: أَنَّ رَجُلًا كَانَتْ لَهُ جِرَاحَةٌ فَأَتَى قَرْنًا لَهُ فَأَخَذَ مِشْقَصًا فَذَبَحَ بِهِ نَفْسَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
الراوي : جَابِر بْن سَمُرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3082 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (109): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১০৯)
পরিচ্ছেদঃ যেই হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, ব্যভিচার করার কারণে যাকে প্রস্তরাঘাতে মারা হয়েছে, এমন ব্যক্তির জানাযার সালাত পড়া হবে না
৩০৮৩. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আসলাম গোত্রের এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ব্যভিচার করার স্বীকারোক্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে মুখ ফিরিয়ে নেন। এভাবে সে চারবার এরকম করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমার মাঝে কি পাগলামী রয়েছে?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, না।” তিনি আবারো জিজ্ঞেস করেন, “তুমি কি বিবাহ করেছো?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, হ্যাঁ।” রাবী বলেন, “তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তাকে ঈদগাহে রজম করা হয়। অতঃপর যখন পাথরের আঘাত লাগে, তখন সে পলায়ন করে। অতঃপর তাকে ধরে আনা হয়। অতঃপর সে লুটিয়ে পড়ে এবং মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদ্দেশ্যে ভালো কথা বলেন। তবে তিনি তার জানাযার সালাত আদায় করেননি।”[1]
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْعِلْمِ أَنَّ الْمَرْجُومَ لِزِنَاهُ لَا يَجِبُ أَنْ يُصَلَّى عَلَيْهِ
3083 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ جَابِرٍ: أَنَّ رَجُلًا مِنْ أَسْلَمَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاعْتَرَفَ بِالزِّنَى فَأَعْرَضَ عَنْهُ حَتَّى شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ مَرَّاتٍ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَبِكَ جُنُونٌ؟ ) قَالَ: لَا , قَالَ: فَهَلْ أَحْصَنْتَ؟ قَالَ: نَعَمْ قَالَ: فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهَ عَلَيْهِ وَسَلَّمَ فرُجِمَ فِي الْمُصَلَّى فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ فرَّ فأُدْرِكَ وخَرَّ حَتَّى مَاتَ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خيرا ولم يُصَلِّ عليه.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3083 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (7/ 353): ق إلا أن البخاري قال: ((وصلى عليه))؛ وهي شاذة.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭/৩৫৩)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি আহত হওয়ার পর আত্নহত্যা করলে, ইমামের জন্য মুস্তাহাব হলো তার জানাযার সালাত আদায় না করা
৩০৮৪. জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি আহত হয়ে তার দুর্গে চলে আসে। অতঃপর সে ‘বড় মাথা বিশিষ্ট তীর’ গ্রহণ করে এবং তা দিয়ে নিজেকে হত্যা করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করেননি।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْإِمَامِ تَرْكُ الصَّلَاةِ عَلَى الْقَاتِلِ نَفْسَهُ مِنْ أَلَمِ جِرَاحَةٍ أَصَابَتْهُ
3084 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ قَالَ: حَدَّثَنَا خَلِيلُ بْنُ عَمْرٍو الْبَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ عَنْ سِمَاكٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ: أَنَّ رَجُلًا كَانَتْ بِهِ جِرَاحَةٌ فَأَتَى قَرْنًا لَهُ فَأَخَذَ مِشْقَصًا فَذَبَحَ بِهِ نَفْسَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم.
الراوي : جَابِر بْن سَمُرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3084 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (109): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১০৯)
পরিচ্ছেদঃ অন্য দেশে অনুপস্থিত মৃত ব্যক্তির জন্য গায়েবানা জানাযার সালাত আদায় করা জায়েয
৩০৮৫. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজশীর জানাযার সালাত আদায় করেছেন।”[1]
ذِكْرُ جَوَازِ الصَّلَاةِ لِلْمَرْءِ عَلَى الْمَيِّتِ الْغَائِبِ فِي بَلْدَةٍ أُخْرَى
3085 - أَخْبَرَنَا حَاجِبُ بْنُ أَرَّكِينَ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ الْفَلَّاسُ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: سَمِعْتُ شُعْبَةَ يَقُولُ: السَّاعَةَ يَخْرُجُ السَّاعَةَ يَخْرُجُ حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى النجاشي
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3085 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৮৫)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি ভিনদেশে মারা যাবে, তখন তার জন্য জামা‘আতে সালাত আদায় করা বৈধ
৩০৮৬. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজশীর জানাযার সালাত আদায় করেছিলেন, যখন তাঁর কাছে নাজাশী বাদশার মৃত্যুর সংবাদ পৌঁছে। আর আমি সেই জানাযার সালাতের দ্বিতীয় কাতারে ছিলাম।”[1]
ذِكْرُ جَوَازِ صَلَاةِ الْمَرْءِ جَمَاعَةً عَلَى الْمَيِّتِ إِذَا مَاتَ فِي بَلَدٍ آخَرَ
3086 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ قَالَ: حَدَّثَنَا أَبِي عَنْ شُعْبَةَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ: صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّجَاشِيِّ لَمَّا بَلَغَهُ وفاته وكنت في الصف الثاني.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3085 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৮৫)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজাশীর জানাযার সালাত পড়েছিলেন, যেদিন বাদশা নাজাশী মারা গিয়েছিলেন
৩০৮৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজশীর মৃত্যু সংবাদ প্রচার করেন, যেদিন তিনি মারা গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ঈদগাহের উদ্দেশ্যে বের হন এবং তাদেরকে কাতারবন্দি করে চার তাকবীরে জানাযার সালাত আদায় করেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى النَّجَاشِيِّ فِي الْيَوْمِ الَّذِي مات فيه
3087 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى لِلنَّاسِ النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ وَخَرَجَ بِهِمْ إِلَى المصلى فصف بهم وكبر أربع تكبيرات.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3087 | خلاصة حكم المحدث: صحيح: ((الأحكام)) (ص 116).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১৬)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি ভিনদেশে মারা গেলে, তার জন্য জানাযার সালাত আদায় করা বৈধ
৩০৮৮. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই তোমাদের ভাই মারা গিয়েছেন। কাজেই তোমরা উঠ এবং তার জানাযার সালাত আদায় করো।” রাবী বলেন, “অতঃপর আমরা সালাতের জন্য দুই কাতারে কাতারবন্দি হই।”[1]
ذِكْرُ إِبَاحَةِ صَلَاةِ الْمَرْءِ عَلَى الْمَيِّتِ إِذَا مَاتَ بِبَلَدٍ آخَرَ
3088 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلَّانَ بِأَذَنَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الزِّمَّانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ أَخًا لَكُمْ قَدْ مَاتَ فَقُومُوا فَصَلُّوا عَلَيْهِ) قَالَ: فَصَفَفْنَا عَلَيْهِ صفين.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3088 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (116).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১৬)
পরিচ্ছেদঃ যিনি নিজ দেশে মারা গিয়েছিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় তার জানাযার সালাত আদায় করেছিলেন, তার নামের বর্ণনা
৩০৮৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজশীর জানাযার সালাত চার তাকবীরে আদায় করেছিলেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “বাদশা নাজশী নিজ ভূমিতে মৃত্যুবরণ করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করার কারণ হলো বাদশা নাজাশীর ভুমি কিবলার বরাবর ছিল। কারণ হলো মদীনায় কোন ব্যক্তি দাঁড়াবে, তখন ইথিওপিয়া কাবার পিছনে থাকে। কা‘বা তার ও ইথিওপিয়ার মাঝে থাকে। কাজেই যখন কোন ব্যক্তি মারা যাবে এবং দাফন করা হবে। তারপর অন্য দেশে কোন ব্যক্তি তার মৃত্যুর খবর জানতে পারে, আর দাফনকৃত ব্যক্তির দেশ উক্ত ব্যক্তির দেশ ও কা‘বার মাঝে বা কা‘বার পিছনে হয়, তবে তার জন্য ঐ মৃত ব্যক্তির জানাযার সালাত আদায় করা জায়েয।
পক্ষান্তরে কোন ব্যক্তি যদি নিজ দেশে মারা যায়, অতঃপর তাকে দাফন করা হয়। এমতবস্থায় যদি কোন ব্যক্তি উক্ত মৃত ব্যক্তির জানাযার সালাত আদায় করতে চায়, আর মৃত ব্যক্তির দেশ তার পিছনে থাকে, তবে তখন তার জন্য ঐ মৃত ব্যক্তির জানাযার সালাত আদায় করা অসম্ভব হবে।”
ذِكْرُ وَصْفِ اسْمِ هَذَا الْمُتَوَفَّى الَّذِي صَلَّى عَلَيْهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ وَهُوَ في بلده
3089 - أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى السَّاجِيُّ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى النجاشي وكبر عليه أربعاً.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3089 | خلاصة حكم المحدث: صحيح: ((الأحكام)) (ص 116).
قال أبو حاتم: العلة في صلاة المصطفى صلى الله عليه وَسَلَّمَ عَلَى النَّجَاشِيِّ وَهُوَ بِأَرْضِهِ: أَنَّ النَّجَاشِيَّ أَرْضُهُ بِحِذَاءِ الْقِبْلَةِ وَذَاكَ أَنَّ بَلَدَ الْحَبَشَةِ إِذَا قَامَ الْإِنْسَانُ بِالْمَدِينَةِ كَانَ وَرَاءَ الْكَعْبَةِ وَالْكَعْبَةُ بَيْنَهُ وَبَيْنَ بِلَادِ الْحَبَشَةِ فَإِذَا مَاتَ الْمَيِّتُ ودُفِنَ ثُمَّ عَلِمَ الْمَرْءُ فِي بَلَدٍ آخَرَ بِمَوْتِهِ وَكَانَ بَلَدُ الْمَدْفُونِ بَيْنَ بَلَدِهِ وَالْكَعْبَةِ وَرَاءَ الْكَعْبَةِ جَازَ لَهُ الصَّلَاةُ عَلَيْهِ فَأَمَّا مَنْ مَاتَ وَدُفِنَ فِي بَلَدٍ وَأَرَادَ الْمُصَلِّي عَلَيْهِ الصَّلَاةَ فِي بَلَدِهِ وَكَانَ بَلَدُ الْمَيِّتِ وَرَاءَهُ فُمَسْتَحِيلٌ حِينَئِذٍ الصَّلَاةُ عَلَيْهِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১৬)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজাশীর জানাযার সালাত পড়েছিলেন, যেদিন বাদশা নাজাশী মারা গিয়েছিলেন
৩০৯০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজশীর মৃত্যু সংবাদ প্রচার করেন, যেদিন তিনি মারা গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ঈদগাহের উদ্দেশ্যে বের হন এবং তাদেরকে কাতারবন্দি করে চার তাকবীরে জানাযার সালাত আদায় করেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَّى عَلَى النَّجَاشِيِّ فِي الْيَوْمِ الَّذِي مات فيه
3090 ـ أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ , قَالَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ , عَنْ مَالِكٍ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ , عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عليه وسلم - نعى الناس النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ , وَخَرَجَ بِهِمْ إِلَى الْمُصَلَّى فصفَّ بِهِمْ , وَكَبَّرَ أَرْبَعَ تكبيرات.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3090 | خلاصة حكم المحدث: صحيح: ((الأحكام)) (ص 116).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১৬)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছে নাজাশীর মৃত্যুসংবাদ দিয়েছিলেন সেই দিনেই, যেদিন বাদশা নাজাশী মারা গিয়েছিলেন
৩০৯১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজশীর মৃত্যু সংবাদ প্রচার করেন, যেদিন তিনি মারা গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। তারপর তিনি সাহাবীদের নিয়ে ঈদগাহের উদ্দেশ্যে বের হন এবং তাদেরকে কাতারবন্দি করে চার তাকবীরে জানাযার সালাত আদায় করেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى إِلَى النَّاسِ النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِي تُوُفِّيَ فِيهِ
3091 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا حَرْمَلَةُ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ وَأَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى النَّجَاشِيَّ يَوْمَ تُوُفِّيَ وَقَالَ: (اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ) ثُمَّ خَرَجَ بِالنَّاسِ إِلَى المصلَّى فصفُّوا وراءه وكبر أربع تكبيرات.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১১৬)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছে নাজাশীর মৃত্যুসংবাদ দিয়েছিলেন সেই দিনেই, যেদিন বাদশা নাজাশী মারা গিয়েছিলেন
৩০৯২. ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন, “তোমাদের ভাই নাজাশী মারা গিয়েছেন। কাজেই তোমরা উঠ এবং তার জানাযার সালাত আদায় করো।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ান আর সাহাবীগণ তাঁর পিছনে দাঁড়িয়ে কাতারবন্দি হন। তিনি চার তাকবীরে জানাযার সালাত আদায় করেন। সাহাবীদের এটাই ধারণা ছিল যে, যেন নাজাশীর লাশ তাঁর সামনে আছে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى إِلَى النَّاسِ النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِي تُوُفِّيَ فِيهِ
3092 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ حَدَّثَنِي ابوقلابة عَنْ عَمِّهِ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: أَنْبَأَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ أَخَاكُمْ النَّجَاشِيَّ تُوُفِّيَ فَقُومُوا فَصَلُّوا عَلَيْهِ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفُّوا خَلْفَهُ وَكَبَّرَ أَرْبَعًا وَهُمْ لَا يَظُنُّونَ إلا أن جنازته بين يديه.
الراوي : عِمْرَان بْن حُصَيْنٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3092 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৯২)
পরিচ্ছেদঃ (১৪) দাফন করা প্রসঙ্গে বর্ণনা
৩০৯৩. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষন দেন, তিনি তাঁর এক সাহাবীর কথা স্মরণ করেন, যাকে নাতিদীর্ঘভাবে রাতে দাফন করা হয়েছিল। তখন তিনি একান্ত বাধ্য না হলে কোন ব্যক্তিকে রাতে দাফন করতে নিষেধ করেন।”[1]
14 - فَصْلٌ فِي الدَّفْنِ
3093 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حدثنا أبو معمر القطيعي قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ عَنِ ابْنِ جريح قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ يَوْمًا فَذَكَرَ رَجُلًا مِنْ أَصْحَابِهِ كُفِّن فِي كَفَنٍ غَيْرِ طَائِلٍ وَدُفِنَ لَيْلًا فَزَجَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ يُقْبَرَ الرَّجُلُ لَيْلًا إِلَّا أَنْ يضطر الإنسان إلى ذلك.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3093 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (77).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৭৭)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি জানাযার অনুগামী হবে তখন জানাযা না রাখা পর্যন্ত বসা নিষেধ
৩০৯৪. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ জানাযার অনুসরণ করবে, তখন জানাযা না রাখা পর্যন্ত যেন না বসে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يَقْعُدَ الْمَرْءُ إِذَا تَبِعَ الْجَنَازَةَ إِلَى أَنْ تُوضَعَ
3094 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ قَالَ: حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنِ النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم: (إذا تَبِعَ أَحَدُكُمُ الْجَنَازَةَ فَلَا يَجْلِسْ حَتَّى تُوضَعَ)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3094 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (3967): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩৯৬৭)
পরিচ্ছেদঃ জানাযা উপস্থিত হলে জানাযা না রাখা পর্যন্ত না বসা মুস্তাহাব
৩০৯৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জানাযার সাথে থাকতেন, তখন তিনি মৃত ব্যক্তিকে বগলী কবরে না রাখা পর্যন্ত অথবা তাকে দাফন না করা পর্যন্ত বসতেন না। আবূ মুআবিয়া সন্দেহের ভিত্তিতে হাদীস বর্ণনা করেছেন।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ عِنْدَ شُهُودِ الْجَنَازَةِ أن لا يقعد حتى توضع
3095 - أخبرنا أبوخليفة قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ مَعَ الْجَنَازَةِ لَمْ يَجْلِسْ حَتَّى تُوضَعَ فِي اللَّحْدِ ـ أوتدفن شك ابومعاوية ـ
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3095 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৯৫)
পরিচ্ছেদঃ জানাযার বিদায়দানকারী ব্যক্তির জন্য মুস্তাহাব হলো মৃত ব্যক্তিকে বগলী কবরে না রাখা পর্যন্ত না বসা
৩০৯৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জানাযার সাথে থাকতেন, তখন তিনি মৃত ব্যক্তিকে বগলী কবরে না রাখা পর্যন্ত অথবা তাকে দাফন না করা পর্যন্ত বসতেন না। আবূ মুআবিয়া সন্দেহের ভিত্তিতে হাদীস বর্ণনা করেছেন।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِمُشَيِّعِ الْجَنَازَةِ أَنْ لَا يقعد حتى توضع في اللحد
3096 - أخبرنا أبوخليفة حدثنا مسدد حدثنا أبومعاوية عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ مَعَ الْجَنَازَةِ لَمْ يَجْلِسْ حَتَّى تُوضَعَ فِي اللَّحْدِ ـ أوحتى تدفن شك ابومعاوية ـ.
صحيح دون قوله: ((في اللحد .... )).
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3096 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৯৬)
পরিচ্ছেদঃ যেসব জিনিস জানাযার অনুগামী হয় অতঃপর সেখান থেকে যা ফিরে আসে আর যা তার সাথে থেকে যায়
৩০৯৭. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তিনটি জিনিস মৃত ব্যক্তির অনুগামী হয়; দুটি ফিরে যায় আর একটি তার সাথে থেকে যায়। তার অনুগামী হয় তার পরিবার, তার মাল ও তার আমল। অতঃপর তার পরিবার ও সম্পদ ফিরে আসে আর তার আমল তার সাথে থেকে যায়।”[1]
ذِكْرُ الْخِصَالِ الَّتِي تَتْبَعُ جَنَازَة الْمَيِّتِ وَمَا يَرْجِعُ مِنْهَا عَنْهُ وَمَا يَبْقَى مِنْهَا مَعَهُ
3097 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَتْبَعُ الْمَيِّتَ ثَلَاثَةٌ فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَى وَاحِدٌ: يَتْبَعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ وَيَبْقَى عَمَلُهُ)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3097 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (3399): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩০৯৬)
পরিচ্ছেদঃ আমরা যে হাদীস বর্ণনা করলাম তার শব্দ ব্যাখ্যা প্রসঙ্গে
৩০৯৮. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আদম সন্তানের তিনটি বন্ধু আছে। এক বন্ধু বলে, “যা তুমি খরচ করেছো, তা তোমার, আর যা তুমি ধরে রেখেছো, তা তোমার নয়।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটা হলো তার সম্পদ।” আরেক বন্ধু বলে, “আমি তোমার সাথে আছি। অতঃপর যখন তুমি তোমার মালিকের দরজায় যাবে, তখন আমি তোমাকে ছেড়ে চলে আসবো।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এরা হলো তার পরিবার-পরিজন।” আর তৃতীয় বন্ধু বলে, “আমি তোমার সাথেই থাকবো, তুমি যেখানেই প্রবেশ করো না কেন অথবা যেখানেই বের হয়ে যাও না কেন?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটা হলো তার আমল।” তখন সেই ব্যক্তি বলবে, “এই তিনটির মাঝে তুমিই তো আমার কাছে সবচেয়ে বেশি নগণ্য জিনিস হিসেবে বিবেচিত ছিলে!”[1]
ذِكْرُ تَفْصِيلِ لَفْظِ الْخَبَرِ الَّذِي ذَكَرْنَاهُ
3098 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ عَنْ قَتَادَةَ: عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم قال: (لِابْنِ آدَمَ ثَلَاثَةٌ أَخِلَّاءُ: أَمَّا خَلِيلٌ فَيَقُولُ: مَا أَنْفَقَتْ فَلَكَ وَمَا أَمْسَكَتْ فَلَيْسَ لَكَ فَهَذَا مَالُهُ وَأَمَّا خَلِيلٌ فَيَقُولُ: أَنَا مَعَكَ فَإِذَا أَتَيْتَ بَابَ الْمَلِكِ تَرَكْتُكَ وَرَجَعْتُ فَذَلِكَ أَهْلُهُ وَحَشَمُهُ وَأَمَّا خَلِيلٌ فَيَقُولُ: أَنَا مَعَكَ حَيْثُ دَخَلْتَ وَحَيْثُ خَرَجْتَ فَهَذَا عَمَلُهُ فَيَقُولُ: إن كنت لأهون الثلاثة علي)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3098 | خلاصة حكم المحدث: حسن صحيح – ((الصحيحة)) (3299).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ৩২৯৯)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি মৃত ব্যক্তিকে কবরে রাখবে, তখন কী বলবে তার বিবরণ (আমরা আল্লাহর কাছে সেই সময়ের বারাকাহ চাচ্ছি)
৩০৯৯. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত ব্যক্তিকে কবরে রাখতেন, তখন তিনি বলতেন, بِسْمِ اللَّهِ وعلى ملة رسول الله “অর্থাৎ আল্লাহর নামে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপর (তাকে কবরে রাখছি)।”[1]
ذكرما يَقُولُ الْمَرْءُ إِذَا أَرَادَ أَنْ يُدَلِّي أَخَاهُ فِي حُفْرَتِهِ نَسْأَلُ اللَّهَ بَرَكَةَ ذَلِكَ الْوَقْتِ
3099 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الصِّدِّيقِ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ كَانَ إِذَا وَضَعَ الْمَيِّتَ فِي الْقَبْرِ قَالَ: (بِسْمِ اللَّهِ وعلى ملة رسول الله)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3099 | خلاصة حكم المحدث: صحيح – ((الأحكام)) (193).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৯৩)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি মৃত ব্যক্তিকে কবরে রাখবে, তখন বিসমিল্লাহ বলা মুস্তাহাব
৩১০০. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত ব্যক্তিকে কবরে রাখতেন, তখন তিনি বলতেন, بِسْمِ اللَّهِ وعلى ملة رسول الله “অর্থাৎ আল্লাহর নামে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপর (তাকে কবরে রাখছি)।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আবুস সিদ্দীক হলেন বাকর বিন কাইস।”
ذِكْرُ الْأَمْرِ بِالتَّسْمِيَةِ لِمَنْ دَلَّى مَيِّتًا فِي حفرته
3100 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ قَالَ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَبِي الصِّدِّيقِ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا وَضَعْتُمْ مَوْتَاكُمْ فِي اللَّحْدِ فَقُولُوا: بِسْمِ اللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ الله)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3100 | خلاصة حكم المحدث: صحيح – ((الأحكام)) (193).
قال أبوحاتم ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: أَبُو الصِّدِّيقِ بَكْرُ بْنُ قَيْسٍ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৯৩)
পরিচ্ছেদঃ (১৫) কবরে মৃত ব্যক্তির বিভিন্ন অবস্থা - মুসলিম ও কাফির ব্যক্তিকে কবরে প্রবেশ করানোর আগে তারা জানতে পারে যে, পরবর্তীতে তাদের উপর ভালো প্রতিদান নাকি শাস্তি- কী নেমে আসবে মর্মে হাদীস
৩১০১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহর বান্দাকে যখন খাটিয়ার উপর রাখা হয়, তখন সে বলে, “আমাকে সামনে নিয়ে চলো। আমাকে সামনে নিয়ে চলো।” অপর কিছু লোককে যখন খাটিয়ার উপর রাখা হয়, তখন সে বলে, “হায়! আমার দু্র্ভোগ! তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছো?”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা মুসলিম ও কাফির ব্যক্তিকে বুঝিয়েছেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি সা‘ঈদ আল মাকবূরী তার বাবার সূত্রে আবূ সাঈদ খুদরী ও আব্দুর রহমান বিন মিহরানের সূত্রে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। কাজেই দুটো সানাদই মাহফূয বা সহীহ। আর আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসের মূল বক্তব্য আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসের মূল অপেক্ষা বেশি পরিপূর্ণ, যা আমরা এই অধ্যায়ের শুরুতে উল্লেখ করেছি।”
15 - فَصْلٌ فِي أَحْوَالِ الْمَيِّتِ فِي قَبْرِهِ - ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْمُسْلِمَ وَالْكَافِرَ يَعْرِفَانِ مَا يَحِلُّ بِهِمَا بَعْدُ مِنْ ثَوَابٍ أَوْ عِقَابٍ قَبْلَ أَنْ يُدْخَلَا فِي حُفْرَتِهِمَا
3101 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنِ الْمَقْبُرِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مِهْرَانَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ الْعَبْدَ إِذَا وُضِعَ عَلَى سَرِيرِهِ يَقُولُ: قَدِّمُونِي قَدِّمُونِي وَإِنَّ الْعَبْدَ إِذَا وُضِعَ عَلَى سَرِيرِهِ يَقُولُ: يَا وَيْلَتِي أَيْنَ تَذْهَبُونَ بي - يريد المسلم والكافر
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3101 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (444).
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: رَوَى هَذَا الْخَبَرَ سَعِيدٌ الْمَقْبُرِيُّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مِهْرَانَ عَنْ أَبِي هُرَيْرَةَ فَالطَّرِيقَانِ ـ جَمِيعًا ـ مَحْفُوظَانِ وَمَتْنُ خَبَرِ أَبِي سَعِيدٍ أَتَمُّ مِنْ خَبَرِ أَبِي هُرَيْرَةَ قَدْ ذَكَرْنَاهُ فِي أَوْلِ هَذَا الباب.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৪৪৪)
পরিচ্ছেদঃ নিশ্চয়ই কবরের আযাব থেকে এই উম্মতের কেউ পরিত্রাণ পাবে না (আমরা আল্লাহর কাছে এর থেকে উত্তম নিরাপত্তা চাই)
৩১০২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কবরের চাপ রয়েছে। যদি সেখান থেকে পরিত্রাণ পেতো, তবে সা‘দ বিন মু‘আয পরিত্রাণ পেতেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ ضَغْطَةً الْقَبْرِ لَا يَنْجُو مِنْهَا أَحَدٌ مِنْ هَذِهِ الْأُمَّةِ نَسْأَلُ اللَّهَ حُسْنَ السَّلَامَةِ مِنْهَا
3102 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا بُنْدَارٌ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ الصَّبَّاحِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ نَافِعٍ عَنْ صَفِيَّةَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لِلْقَبْرِ ضَغْطَةٌ لَوْ نَجَا مِنْهَا أَحَدٌ لَنَجَا مِنْهَا سَعْدُ بْنُ مُعَاذٍ)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3102 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (1695).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৬৯৫)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তখন সেটি পচে-গলে না যাওয়া পর্যন্ত কোন নড়াচড়া করে না- তার কথা অপনোদনকারী হাদীস
৩১০৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তখন সে লোকদের ফিরে যাওয়ার সময়ের জুতার আওয়াজ শুনতে পায়। যদি সে মুমিন ব্যক্তি হয়, তবে তার মাথার কাছে সালাত, ডানে সিয়াম, বামে যাকাত আর সাদাকাহ, রক্ত সম্পর্ক বজায় রাখা, সৎ কাজ ও লোকদের সাথে সদাচারণ প্রভৃতি ভালো আমল তার দুই পায়ের কাছে থাকে। অতঃপর (ফেরেস্তা) তার মাথার দিকদিয়ে আসার চেষ্টা করে, তখন সালাত বলে, “আমার দিক দিয়ে প্রবেশ করার জায়গা নেই।” অতঃপর (ফেরেস্তা) তার ডান দিক দিয়ে আসার চেষ্টা করে, তখন সিয়াম বলে, “আমার দিক দিয়ে প্রবেশ করার জায়গা নেই।” অতঃপর (ফেরেস্তা) তার বাম দিক দিয়ে আসার চেষ্টা করে, তখন যাকাত বলে, “আমার দিক দিয়ে প্রবেশ করার জায়গা নেই।” অতঃপর (ফেরেস্তা) তার দুই পায়ের দিক দিয়ে আসার চেষ্টা করে, তখন সাদাকাহ, রক্ত সম্পর্ক বজায় রাখা, সৎ কাজ ও লোকদের সাথে সদাচারণ প্রভৃতি ভালো আমল বলে, “আমার দিক দিয়ে প্রবেশ করার জায়গা নেই।” অতঃপর তাকে বলা হবে, ‘তুমি বসো।” অতঃপর সে বসবে। অতঃপর সে দেখতে পাবে যে, সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি পৌঁছেছে।
তখন তাকে বলা হবে, “এই ব্যক্তির ব্যাপারে তোমার কী অভিমত, তার ব্যাপারে তুমি কী বলো এবং তার ব্যাপারে তুমি কী সাক্ষ্য দাও?” তখন সে ব্যক্তি বলবে, “তোমরা আমাকে ছেড়ে দাও, আমি সালাত আদায় করবো।” ফেরেস্তাগণ বলবেন, “তুমি অচিরেই তা করবে। আমরা তোমাকে যা প্রশ্ন করেছি, তার জবাব দাও। এই ব্যক্তির ব্যাপারে তোমার কী অভিমত, তার ব্যাপারে তুমি কী বলো এবং তার ব্যাপারে তুমি কী সাক্ষ্য দাও?” তখন সে ব্যক্তি বলবে, “তিনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই তিনি আল্লাহর রাসূল। তিনি আল্লাহর পক্ষ থেকে হক নিয়ে এসেছিলেন।” তখন তাকে বলা হবে, “এর উপরই তুমি বেঁচে ছিলে। এর উপরই তুমি মৃত্যুবরণ করেছিলে। এর উপরই তোমার পুনরুত্থান হবে ইনশাআল্লাহ।” তারপর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে অতঃপর তাকে বলা হবে, “জান্নাতের এখানে তোমার বাসস্থান, এখানে আল্লাহ যা প্রস্তুত করে রেখেছেন, তা তোমার জন্য। “তখন তার আনন্দ ও ঈর্ষা বেড়ে যাবে। তারপর তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে এবং বলা হবে, জাহান্নামের এখানে তোমার বাসস্থান, এখানে আল্লাহ যা প্রস্তুত করে রেখেছেন, তা তোমার জন্য হতো, যদি তুমি তাঁর নাফরমানি করতে। “তখন তার আনন্দ ও ঈর্ষা আরো বেড়ে যাবে। তারপর তার কবরকে সত্তর গজ প্রশস্ত করা হবে, সেটা আলোকিত করা হবে, তার দেহকে সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে, যে অবস্থায় তাকে প্রথমে সৃষ্টি করা হয়েছিল।তারপর তার আত্নাকে পবিত্র আত্নাদের মাঝে রাখা হবে। এসময় তিনি পাখি হবে এবং জান্নাতের বৃক্ষরাজির সাথে ঝুলে থাকবে।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটাই হলো আল্লাহর বাণীর মর্মার্থ। তিনি বলেছেন, يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ (যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাদেরকে দৃঢ় বাণীর মাধ্যমে দুনিয়ার জীবনে এবং পরকালে সৃদৃঢ় রাখবেন। -সূরা ইবরাহিম: ২৭)।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আর কাফির ব্যক্তির (ফেরেস্তা) তার মাথার দিক দিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু সেখানে কোন কিছু পাওয়া যাবে না। অতঃপর (ফেরেস্তা) তার ডান দিক দিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু সেখানে কোন কিছু পাওয়া যাবে না। অতঃপর (ফেরেস্তা) তার বাম দিক দিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু সেখানে কোন কিছু পাওয়া যাবে না। অতঃপর (ফেরেস্তা) তার দুই পায়ের দিক দিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু সেখানে কোন কিছু পাওয়া যাবে না। অতঃপর তাকে বলা হবে, ‘তুমি বসো।” অতঃপর সে ভীত-বিহবল হয়ে বসবে। তখন তাকে বলা হবে, “এই ব্যক্তির ব্যাপারে তোমার কী অভিমত, তার ব্যাপারে তুমি কী বলো এবং তার ব্যাপারে তুমি কী সাক্ষ্য দাও?” তখন সে ব্যক্তি বলবে, “কোন ব্যক্তি?” তখন বলা হবে, “যিনি তোমাদের মাঝে ছিলেন।” অতঃপর সে নামও বলতে পারবে না। তখন তাকে বলা হবে, “মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।” সে বলবে, “আমি জানি না। আমি লোকদের কিছু বলতে শুনেছি, অতঃপর তাদের মতো আমিও বলেছি।” তখন তাকে বলা হবে, “এর উপরই তুমি বেঁচে ছিলে। এর উপরই তুমি মৃত্যুবরণ করেছিলে। এর উপরই তোমার পুনরুত্থান হবে ইনশাআল্লাহ।”
তারপর তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে অতঃপর তাকে বলা হবে, “জাহান্নামের এখানে তোমার বাসস্থান, এখানে আল্লাহ যা প্রস্তুত করে রেখেছেন, তা তোমার জন্য। “ তখন তার আক্ষেপ-অনুশোচনা বেড়ে যাবে। তারপর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে এবং বলা হবে, “জান্নাতের এখানে তোমার বাসস্থান, এখানে আল্লাহ যা প্রস্তুত করে রেখেছেন, তা তোমার জন্য হতো, যদি তুমি তাঁর আনুগত্য করতে। “ তখন তার আক্ষেপ-অনুশোচনা আরো বেড়ে যাবে। তারপর তার কবরকে সংকুচিত করা হবে, এমন তার দুই পাজরের হাড়সমূহ পরস্পরের মাঝে ঢুকে যাবে। সুতরাং এটাই হলো সংকীর্ণ জীবন। মহান আল্লাহ বলেছেন, فَإِنَّ لَهُ مَعِيشَةً ضنكاً ونحشره يوم القيامة أعمى (তবে নিশ্চয়ই তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন এবং আমরা তাকে অন্ধ করে উপস্থিত করাবো।–সূরা ত্ব-হা: ১২৪)।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن الْمَيِّتَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ لَا يُحَرَّكُ مِنْهُ شَيْءٌ إِلَى أَنْ يَبْلَى
3103 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَمْرٍو يُحَدِّثُ عن أبي سلمة: عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال: (إن الْمَيِّتَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ إِنَّهُ يَسْمَعُ خَفْقَ نِعَالِهِمْ حِينَ يُوَلُّونَ عَنْهُ فَإِنْ كَانَ مُؤْمِنًا كَانَتِ الصَّلَاةُ عِنْدَ رَأْسِهِ وَكَانَ الصِّيَامُ عَنْ يَمِينِهِ وَكَانَتِ الزَّكَاةُ عَنْ شِمَالِهِ وَكَانَ فعل الخيرات ـ من الصدقة والصلة والمعروف والإحسان إِلَى النَّاسِ ـ عِنْدَ رِجْلَيْهِ فَيُؤْتَى مِنْ قِبَلِ رَأْسِهِ فَتَقُولُ الصَّلَاةُ: مَا قِبَلِي مَدْخَلٌ ثُمَّ يُؤْتَى عَنْ يَمِينِهِ فَيَقُولُ الصِّيَامُ: مَا قِبَلِي مَدْخَلٌ ثُمَّ يُؤْتَى عَنْ يَسَارِهِ فَتَقُولُ الزَّكَاةُ: مَا قِبَلِي مَدْخَلٌ ثُمَّ يُؤْتَى مِنْ قِبَلِ رِجْلَيْهِ فَتَقُولُ فَعَلُ الْخَيْرَاتِ ـ مِنَ الصَّدَقَةِ وَالصِّلَةِ وَالْمَعْرُوفِ وَالْإِحْسَانِ إِلَى النَّاسِ ـ: مَا قِبَلِي مَدْخَلٌ فَيُقَالُ لَهُ: اجْلِسْ فَيَجْلِسُ وَقَدْ مُثِّلَتْ لَهُ الشَّمْسُ وَقَدْ أُدْنِيَتْ لِلْغُرُوبِ فَيُقَالُ لَهُ: أَرَأَيْتَكَ هَذَا الرَّجُلَ الَّذِي كَانَ فِيكُمْ مَا تَقُولُ فِيهِ وَمَاذَا تَشَهَّدُ بِهِ عَلَيْهِ؟ فَيَقُولُ: دَعُونِي حَتَّى أُصَلِّيَ فَيَقُولُونَ: إِنَّكَ سَتَفْعَلُ أَخْبَرَنِي عَمَّا نَسْأَلُكُ عَنْهُ أَرَأَيْتَكَ هَذَا الرَّجُلَ الَّذِي كَانَ فِيكُمْ مَا تَقُولُ فِيهِ وَمَاذَا تَشَهَّدُ عَلَيْهِ؟ قَالَ: فَيَقُولُ: مُحَمَّدٌ أَشْهَدُ أَنَّهُ رَسُولُ اللَّهِ وَأَنَّهُ جَاءَ بِالْحَقِّ مِنْ عِنْدِ اللَّهِ فَيُقَالُ لَهُ: عَلَى ذَلِكَ حَيِيتَ وَعَلَى ذَلِكَ مُتَّ وَعَلَى ذَلِكَ تُبْعَثُ ـ إِنْ شَاءَ اللَّهُ ـ ثُمَّ يُفْتَحُ لَهُ بَابٌ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ فَيُقَالُ لَهُ: هَذَا مَقْعَدُكَ مِنْهَا وَمَا أَعَدَّ اللَّهُ لَكَ فِيهَا فَيَزْدَادُ غِبْطَةً وَسُرُورًا ثُمَّ يُفْتَحُ لَهُ بَابٌ مِنْ أَبْوَابِ النَّارِ فَيُقَالُ لَهُ: هَذَا مَقْعَدُكَ مِنْهَا وَمَا أَعَدَّ اللَّهُ لَكَ فِيهَا لَوْ عَصَيْتَهُ فَيَزْدَادُ غِبْطَةً وَسُرُورًا ثُمَّ يُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ سَبْعُونَ ذِرَاعًا وينوَّر لَهُ فِيهِ وَيُعَادُ الْجَسَدُ لِمَا بَدَأَ مِنْهُ فَتَجْعَلُ نَسْمَتُهُ فِي النَّسَمِ الطِّيِّبِ وَهِيَ طَيْرٌ يَعْلُقُ فِي شَجَرِ الْجَنَّةِ قَالَ: ((فَذَلِكَ قَوْلُهُ ـ تَعَالَى ـ: {يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ} [إبراهيم: 27])) إِلَى آخر الآية [إبراهيم: 27] قَالَ: وَإِنَّ الْكَافِرَ إِذَا أُتي مِنْ قِبَلِ رَأْسِهِ لَمْ يُوجَدْ شَيْءٌ ثُمَّ أُتي عَنْ يَمِينِهِ فَلَا يُوجَدُ شَيْءٌ ثُمَّ أُتي عَنْ شِمَالِهِ فَلَا يُوجَدُ شَيْءٌ ثُمَّ أُتي مِنْ قِبَلِ رِجْلَيْهِ فَلَا يُوجَدُ شَيْءٌ فَيُقَالُ لَهُ: اجْلِسْ فَيَجْلِسُ خَائِفًا مَرْعُوبًا فَيُقَالُ لَهُ: أَرَأَيْتَكَ هَذَا الرَّجُلَ الَّذِي كَانَ فِيكُمْ مَاذَا تَقُولُ فِيهِ؟ وَمَاذَا تَشَهَّدُ بِهِ عَلَيْهِ؟ فَيَقُولُ: أَيُّ رَجُلٍ؟ فَيُقَالُ: الَّذِي كَانَ فِيكُمْ فَلَا يَهْتَدِي لِاسْمِهِ حَتَّى يُقَالَ لَهُ: مُحَمَّدٌ فَيَقُولُ: مَا أَدْرِي سَمِعْتُ النَّاسَ قَالُوا قَوْلًا فَقُلْتُ كَمَا قَالَ النَّاسُ فَيُقَالُ لَهُ: عَلَى ذَلِكَ حَيِيتَ وَعَلَى ذَلِكَ مُتَّ وَعَلَى ذَلِكَ تُبْعَثُ ـ إِنْ شَاءَ اللَّهُ ـ ثُمَّ يُفتح لَهُ بَابٌ مِنْ أَبْوَابِ النَّارِ فَيُقَالُ لَهُ: هَذَا مَقْعَدُكَ مِنَ النَّارِ وَمَا أَعَدَّ اللَّهُ لَكَ فِيهَا فَيَزْدَادُ حَسْرَةً وَثُبُورًا ثُمَّ يُفْتَحُ لَهُ بَابٌ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ فَيُقَالُ لَهُ: ذَلِكَ مَقْعَدُكَ مِنَ الْجَنَّةِ وَمَا أَعَدَّ اللَّهُ لَكَ فِيهِ لَوْ أَطَعْتَهُ فَيَزْدَادُ حَسْرَةً وَثُبُورًا ثُمَّ يُضَيَّقُ عَلَيْهِ قَبْرُهُ حَتَّى تَخْتَلِفَ فِيهِ أَضْلَاعُهُ فَتِلْكَ الْمَعِيشَةُ الضَّنْكَةُ الَّتِي قَالَ اللَّهُ: (فَإِنَّ لَهُ مَعِيشَةً ضنكاً ونحشره يوم القيامة أعمى) [طه: 123ـ 124])).
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3103 | خلاصة حكم المحدث: حسن ـ ((التعليق الرغيب)) (4/ 188 ـ 189) , ((أحكام الجنائز)) (198 ـ 202).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আহকামুল জানাইয: ১৯৮)
পরিচ্ছেদঃ মৃত ব্যক্তি চাই সে মুসলিম হোক অথবা কাফির, তাকে কবরে পরীক্ষা করা হবে
৩১০৪. আসমা বিনতু আবী বকর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “সূর্য গ্রহণের সময় আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে আসি। অতঃপর আমি দেখতে পাই যে, লোকজন সালাত আদায় করছে। এসময় আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাও সালাত আদায় করছিলেন। তখন আমি বললাম, “লোকদের কী হয়েছে?” তখন তিনি হাত দিয়ে আকাশের দিকে ইশারা করলেন এবং ‘সুবহানাল্লাহ’ বললেন। তখন আমি বললাম, “কোন নিদর্শন?” তিনি ইশারায় ইতিবাচক জবাব দিলেন।” আসমা বিনতু আবী বকর রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর আমিও সালাতে দাঁড়িয়ে যাই এবং এতো দীর্ঘ কিয়াম করি যে, সঙ্গাহীন অবস্থা আমাকে আচ্ছন্ন করে ফেলে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করেন, তখন তিনি আল্লাহর প্রশংসা ও গুণ-কীর্তন করেন। তারপর তিনি বলেন, “যেসব জিনিস আমাকে ইতিপূর্বে দেখানো হয়নি, তা আমাকে এই জায়গায় দেখানো হয়েছে। এমনকি জান্নাত ও জাহান্নামও দেখানো হয়েছে। আমার কাছে অহী করা হয়েছে যে, নিশ্চয়ই তোমাদেরকে কবরে দাজ্জালের ফিতনার মতো অথবা দাজ্জালের ফিতনার কাছাকাছি ফিতনায় তোমাদেরকে পরীক্ষা করা হবে -অধঃস্তন রাবীর সন্দেহ যে, আসমা বিনতু আবী বকর রাদ্বিয়াল্লাহু আনহা কোন শব্দে হাদীসটি বর্ণনা করেছেন-। তোমাদেরকে আনা হবে, অতঃপর বলা হবে, “এই ব্যক্তি সম্পর্কে তুমি কী জেনেছো?” অতঃপর মুমিন অথবা দৃঢ় বিশ্বাসী ব্যক্তি -অধঃস্তন রাবীর সন্দেহ যে, আসমা বিনতু আবী বকর রাদ্বিয়াল্লাহু আনহা কোন শব্দে হাদীসটি বর্ণনা করেছেন- বলবেন, “তিনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের কাছে হিদায়েত ও সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে এসেছিলেন, অতঃপর আমরা তাঁর ডাকে সাড়া দিয়েছি, তাঁর প্রতি ঈমান আনয়ন করেছি এবং তাকে অনুসরণ করেছি।” তখন তাকে বলা হবে, “আপনি শান্তিতে ঘুমান। আমরা জানতাম যে, আপনি মুমিন ছিলেন।”
পক্ষান্তরে মুনাফিক অথবা সংশয়বাদী হলে, -অধঃস্তন রাবীর সন্দেহ যে, আসমা বিনতু আবী বকর রাদ্বিয়াল্লাহু আনহা কোন শব্দে হাদীসটি বর্ণনা করেছেন- সে বলবে, “আমি জানি না। আমি লোকদেরকে একটি কথা শুনেছি, অতঃপর আমিও সেটাই বলেছি।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الْمَرْءَ يُفتن فِي قَبْرِهِ مُسْلِمًا كَانَ أَوْ كَافِرًا
3104 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا قَالَتْ: أَتَيْتُ عَائِشَةَ حِينَ خَسَفَتِ الشَّمْسُ فَإِذَا النَّاسُ قِيَامٌ يُصَلُّونَ وَإِذَا هِيَ قَائِمَةٌ تُصَلِّي فَقُلْتُ: مَا لِلنَّاسِ؟ فَأَشَارَتْ بِيَدِهَا إِلَى السَّمَاءِ وَقَالَتْ: سُبْحَانَ اللَّهِ فَقُلْتُ: آيَةٌ؟ فَأَشَارَتْ: أَيْ نَعَمْ قَالَتْ: فَقُمْتُ حَتَّى تَجَلَّانِي الْغَشْيُ فَجَعَلْتُ أصُبُّ الْمَاءَ فَوْقَ رَأْسِي فَلَمَّا انْصَرَفَ رسول الله حمد اللَّهِ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: (مَا مِنْ شَيْءٍ كُنْتُ لَمْ أَرَهُ إِلَّا قَدْ رَأَيْتُهُ فِي مَقَامِي هَذَا حَتَّى الْجَنَّةَ وَالنَّارَ وَلَقَدْ أُوحِيَ إِلَيَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ مثلَ ـ أَوْ قَرِيبًا ـ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ - لَا أَدْرِي أَيَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ - يُؤْتَى أَحَدُكُمْ فَيُقَالُ لَهُ: مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ فَأَمَّا الْمُؤْمِنُ ـ أَوِ الْمُوقِنُ - فَلَا أَدْرِي أَيَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ - فَيَقُولُ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ جَاءَنَا بِالْبَيِّنَاتِ وَالْهُدَى فَأَجَبْنَا وَآمَنَّا وَاتَّبَعْنَا فَيُقَالُ لَهُ: نَمْ صَالِحًا قَدْ عَلِمْنَا إِنْ كُنْتَ لَمُؤْمِنًا وَأَمَّا الْمُنَافِقُ ـ أَوِ الْمُرْتَابُ - لَا أَدْرِي أَيَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ - فَيَقُولُ: لَا أَدْرِي سَمِعْتُ النَّاسَ يقولون شيئاً فَقُلْتُهُ)
الراوي : أَسْمَاء بِنْت أَبِي بَكْرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3104 | خلاصة حكم المحدث: صحيح: ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৯৮)
পরিচ্ছেদঃ কবরে মানুষকে প্রশ্ন করা হবে এমন অবস্থায় যে, সেসময় তাদের জ্ঞান ঠিক থাকবে; এমন নয় যে, তাদের প্রশ্ন করা হবে আর তাদের জ্ঞান বিলুপ্ত থাকবে
৩১০৫. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পরীক্ষক দুই ফেরেস্তা সম্পর্কে আলোচনা করেন। তখন উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেসময় কি আমাদের জ্ঞান ফিরিয়ে দেওয়া হবে?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “হ্যাঁ। আজকের দিনের তোমাদের যে অবস্থায়, ঠিক তার মতোই (ফিরিয়ে দেওয়া হবে)।” তখন উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তবে তো তার মুখে পাথর দেওয়া যাবে (অর্থাৎ তাকে সন্তোষজনক উত্তর দেওয়া যাবে)।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ النَّاسَ يُسألون فِي قُبُورِهِمْ وَعُقُولُهُمْ ثَابِتَةٌ مَعَهُمْ لَا أَنَّهُمْ يُسألون وَعُقُولُهُمْ ترغب عنهم
3105 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنِي حُيَيُّ بْنُ عَبْدِ اللَّهِ الْمَعَافِرِيُّ أَنَّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: أَنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم ذَكَرَ فتَّانَيِ الْقَبْرِ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: أتُرَدُّ عَلَيْنَا عُقُولُنَا يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: (نعم كهيئتكم اليوم) قال: فبفيه الحجر.
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3105 | خلاصة حكم المحدث: حسن ـ ((التعليق الرغيب)) (4/ 183).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৮৩)
পরিচ্ছেদঃ মুসলিম ব্যক্তিকে যখন কবরে জিজ্ঞেস করা হবে, তখন সেটা দিনের মতো মনে হবে এবং সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি অবস্থায় থাকবে
৩১০৬. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন মৃত ব্যক্তি কবরে প্রবেশ করবে, তখন সূর্যকে অস্ত যাওয়ার কাছাকাছি মনে হবে। তখন সেই ব্যক্তি বলবে, “তোমরা আমাকে ছেড়ে দাও, আমি সালাত আদায় করবো!”[1]
ذِكْرُ الْإِخْبَارُ بِأَنَّ الْمُسْلِمَ فِي قَبْرِهِ عِنْدَ السُّؤَالِ يُمثَّل لَهُ النَّهَارُ عِنْدَ مُغَيْرِبَانِ الشَّمْسِ
3106 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى بِعَسْكَرِ مُكْرَمٍ وَعَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ بْنِ مَرْزُوقٍ بِفَمِ الصِّلْحِ قَالَا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ حَفْصٍ الْأُبُلِّيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:(إِذَا دَخَلَ الْمَيِّتُ الْقَبْرَ مُثِّلَتْ لَهُ الشَّمْسُ عِنْدَ غُرُوبِهَا فَيَقُولُ: دَعُونِي أُصَلِّي)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3106 | خلاصة حكم المحدث: صحيح - ((ظلال الجنة)) (867).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ৮৬৭)
পরিচ্ছেদঃ যে দুইজন ফেরেস্তা প্রশ্ন করবেন, তাদের নামের বিবরণ (মহান আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় অটল রাখুন)
৩১০৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কাউকে অথবা কোন মানুষকে কবরস্থ করা হয়, তখন তার কাছে কালো-নীল বর্ণের দুইজন ফেরেস্তা আসেন। তাদের একজনের নাম মুনকার আরেকজনের নাম নাকীর। অতঃপর তারা দুইজন তাকে বলেন, “তোমরা এই ব্যক্তি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কী বলতে?” অতঃপর সে যা বলতো, তাই বলবে। যদি সে ব্যক্তি মুমিন হয়ে থাকে, তবে তিনি বলবেন, “তিনি আল্লাহর বান্দা এবং তাঁর রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।” ফেরেস্তাগণ তাকে বলবেন, “নিশ্চয়েই আমরা জানতাম যে, আপনি এটাই বলবেন।” তারপর তার জন্য তার কবরকে (দৈর্ঘ-প্রস্থে) ৭০ গজ প্রশস্ত করে দেওয়া হবে। তার কবরকে আলোকিত করা হবে এবং তাকে বলা হবে, “আপনি ঘুমিয়ে পড়ুন।” অতঃপর তিনি বাসর রাতের ন্যায় ঘুমিয়ে যাবেন, যাকে পরিবারের সবচেয়ে প্রিয়জন ছাড়া কেউ জাগিয়ে তুলে না। তিনি এভাবেই থাকবেন, যতক্ষন না তাকে তার শয়ন থেকে পুনরুত্থান করেন।
আর যদি সে ব্যক্তি মুনাফিক হয়, তবে সে ব্যক্তি বলবে, “আমি জানি না। আমি লোকদেরকে একটা কিছু বলতে শুনতাম, অতঃপর আমিও বলতাম।” তখন ফেরেস্তাগণ বলবেন, “নিশ্চয়ই আমরা জানতাম যে, তুমি এরকম কিছু বলবে।” তারপর মাটিকে বলা হবে, “তাকে চাপ দাও।” অতঃপর মাটি তাকে এমন চাপ দিবে যে, তার দুই পাজরের হাড়গুলো পরস্পরের মাঝে ঢুকে যাবে! অতঃপর যতক্ষন না মহান আল্লাহ তাকে সেখান থেকে পুনরুত্থান না করবেন, ততক্ষন পর্যন্ত সে এভাবে শাস্তিপ্রাপ্ত হতেই থাকবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “মিনহাল বিন আমর যাযান থেকে, তিনি বারা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আ‘মাশের হাদীসটি আ‘মাশ হাসান বিন উমারাহ থেকে, তিনি মিনহাল বিন আমর থেকে এভাবে শ্রবণ করেছেন। এই হাদীসটি যাযান বারা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে শ্রবণ করেননি। এই জন্য হাদীসটি আমরা সংকলন করি নাই।”
ذِكْرُ الْإِخْبَارِ عَنِ اسْمِ الْمَلَكَيْنِ اللَّذَيْنِ يَسْأَلَانِ النَّاسَ فِي قُبُورِهِمْ ثبَّتنا اللَّهُ بتفضُّله لِسُؤَالِهِمَا فِي ذَلِكَ الْوَقْتِ
3107 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنِي سَعِيدٌ الْمَقْبُرِيُّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا قُبِرَ أَحَدُكُمْ أَوِ الْإِنْسَانُ أَتَاهُ مَلَكَانِ أَسْوَدَانِ أَزْرَقَانِ يُقَالُ لِأَحَدِهِمَا: الْمُنْكَرُ وَالْآخَرُ: النَّكِيرُ فَيَقُولَانِ لَهُ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ مُحَمَّدٍ؟ فَهُوَ قَائِلٌ مَا كَانَ يَقُولُ فَإِنْ كَانَ مُؤْمِنًا قَالَ: هُوَ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فَيَقُولَانِ لَهُ: إِنْ كُنَّا لِنَعْلَمُ إِنَّكَ لَتَقُولُ ذَلِكَ ثم يفسح له في قبره سبعون ذراعا فِي سَبْعِينَ ذِرَاعًا ويُنَوَّر لَهُ فِيهِ فَيُقَالُ لَهُ: نَمْ فَيَنَامُ كَنَوْمَةِ الْعَرُوسِ الَّذِي لَا يُوقِظُهُ إِلَّا أَحَبُّ أَهْلِهِ إِلَيْهِ حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ
وَإِنْ كَانَ مُنَافِقًا قَالَ: لَا أَدْرِي كُنْتُ أَسْمَعُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَكُنْتُ أَقُولُهُ فَيَقُولَانِ لَهُ: إِنْ كُنَّا لَنَعْلَمُ أَنَّكَ تَقُولُ ذَلِكَ ثُمَّ يُقَالُ لِلْأَرْضِ: التئِمي عَلَيْهِ فَتَلْتَئِمُ عَلَيْهِ حَتَّى تَخْتَلِفَ فِيهَا أَضْلَاعُهُ فَلَا يَزَالُ مُعَذَّبًا حَتَّى يَبْعَثَهُ اللَّهُ من مضجعه ذلك)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3107 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((الصحيحة)) (1391) , ((الظلال)) (8641).
قال أبوحاتم ـ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ ـ: خَبَرُ الْأَعْمَشِ عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو عَنْ زَاذَانَ عَنِ الْبَرَاءِ سَمِعَهُ الْأَعْمَشُ عَنِ الْحَسَنِ بْنِ عُمَارَةَ عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو وَزَاذَانُ لَمْ يَسْمَعْهُ مِنَ الْبَرَاءِ فَلِذَلِكَ لَمْ أُخرِّجه.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ১৩৯১)
পরিচ্ছেদঃ মুনকার ফেরেস্তার প্রশ্নের সময় মৃত ব্যক্তি কবরের পাশ থেকে প্রত্যাবর্তনকারীদের পদধ্বনি শুনতে পান (আমরা মহান আল্লাহর কাছে সেই সময় দৃঢ় থাকার জন্য প্রার্থনা করছি)
৩১০৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই মৃত ব্যক্তি লোকদের জুতার শব্দ শুনতে পায়, যখন তারা সেখান থেকে চলে যায়।”[1]
ذِكْرُ سَمَاعِ الْمَيِّتِ عِنْدَ سُؤَالِ مُنْكَرٍ إِيَّاهُ وَقَعَ أَرْجُلِ الْمُنْصَرِفِينَ عَنْهُ نَسْأَلُ اللَّهَ الثَّبَاتَ لذلك
3108 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ بِتُسْتَرَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُخَرِّمِيُّ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنِ السُّدِّيِّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ الْمَيِّتَ ليسمع خفق نعالهم إذا وَلَّوْا مدبرين)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3108 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (4/ 188 ـ 189).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৮৮)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি কবরের আযাবকে অস্বীকার করে তার কথা অপনোদনকারী হাদীস
৩১০৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই বাণী “ فَإِنَّ لَهُ مَعِيشَةً ضنكا (তবে নিশ্চয়ই তার জন্য থাকবে সংকীর্ণ জীবন।– সূরা ত্বহা: ১২৪)” সম্পর্কে বলেন, “এটা হলো কবরের আযাব।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُدْحِضِ قَوْلَ مَنْ أَنْكَرَ عَذَابَ القبر
3109 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ مُحَمَّدِ بن عمرو عن أبي سلمة عن أبي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قَوْلِهِ جَلَّ وَعَلَا: {فَإِنَّ لَهُ مَعِيشَةً ضنكا} [طه: 124] قال: (عذاب القبر)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3109 | خلاصة حكم المحدث: حسن ـ ((صحيح الموارد)) (1751).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহুল মাওয়ারিদ: ১৭৫১)
পরিচ্ছেদঃ মুসলিম ও কাফির ব্যক্তি মুনকার ও নাকীর ফেরেস্তার প্রশ্নের জবাব দেওয়ার পর কী করবে তার বিবরণ
৩১১০. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা চলে আসে, তখন সে তাদের জুতার আওয়াজ শুনতে পায়। এসময় দুইজন ফেরেস্তা আসেন এবং তাকে বসান। অতঃপর তারা বলেন, “তুমি এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কী বলতে?” তখন মুমিন ব্যক্তি বলবেন, “আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহর বান্দা ও রাসূল।” তখন তাকে বলা হবে, “জাহান্নামে আপনার স্থানের দিকে লক্ষ্য করুন। আল্লাহ আপনাকে সেই স্থানের পরিবর্তে একটি স্থান দান করেছেন।”
কাতাদাহ রহিমাহুল্লাহ বলেন, “আমাদের কাছে হাদীস বলা হয়েছে যে, তার জন্য তার কবরে ৭০ গজ প্রশস্ত করা হবে এবং পুনরুত্থান দিবস অবধি তার কবরকে সবুজ-শ্যামল দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে।”
তারপর তিনি আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীস বর্ণনায় ফিরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আর কাফির ও মুনাফিক ব্যক্তি হলে, তাকে বলা হবে, “তুমি এই ব্যক্তির ব্যাপারে কী বলতে?” সে বলবে, “আমি জানি না। আমি তাই বলতাম, যা লোকজন বলতো।” তখন বলা হবে, “তুমি জানতে না। তেলাওয়াতও করতে না। তারপর তাকে লোহার হাতুড়ি দিয়ে দুই কানের মাঝে প্রহার করা হবে, ফলে সে এমন চিৎকার করবে যা জিন-ইনসান ব্যতিত সবাই শুনতে পাবে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَعْمَلُ الْمُسْلِمُ وَالْكَافِرُ بَعْدَ إِجَابَتِهِمَا مُنْكَرًا وَنَكِيرًا عَمَّا يَسْأَلَانِهِ عَنْهُ
3110 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ الْعَبْدَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وتَوَلَّوْا عَنْهُ أَصْحَابُهُ حَتَّى إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ أَتَاهُ مَلَكَانِ فَيُقْعِدَانِهِ فَيَقُولَانِ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ؟ فِي مُحَمَّدٍ - فَأَمَّا الْمُؤْمِنُ فَيَقُولُ: أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ فَيُقَالُ لَهُ: انْظُرْ إِلَى مَقْعَدِكَ مِنَ النَّارِ قَدْ أَبْدَلَكَ اللَّهُ مَقْعَدًا مِنَ الْجَنَّةِ - قَالَ قَتَادَةُ: وذُكِرَ لَنَا: أنه يفسح لَهُ فِي قَبْرِهِ سَبْعُونَ ذِرَاعًا ويُملأ عَلَيْهِ خَضِراً إِلَى يَوْمِ يَبْعَثُونَ - ثُمَّ رَجَعَ إِلَى حَدِيثِ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: وَأَمَّا الْكَافِرُ وَالْمُنَافِقُ فَيُقَالُ لَهُ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ؟ فَيَقُولُ: لَا أَدْرِي كُنْتُ أَقُولُ مَا يَقُولُ النَّاسُ فيُقال: لَا دَرَيْتَ وَلَا تَلَيْتَ ثُمَّ يُضرب بِمِطْرَاقٍ مِنْ حَدِيدٍ ضَرْبَةً بَيْنَ أُذُنَيْهِ فَيَصِيحُ صَيْحَةً يَسْمَعُهَا مَنْ عَلَيْهَا غير الثقلين)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3110 | خلاصة حكم المحدث: صحيح – ((الصحيحة)) (1344) , ((الآيات البينات)) (45 ـ 46).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৩৪৪)
পরিচ্ছেদঃ কাফির ব্যক্তিকে কবরে যে আযাব দেওয়া হবে তার কিছু আযাবের বর্ণনা সম্পর্কে হাদীস
৩১১১. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কাফির ব্যক্তির কবরে ৯৯ টি মহাকায় সাপ চাপিয়ে দেওয়া হবে, যেগুলি তাকে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত দংশন করতে থাকবে। যদি সেগুলোর মধ্যে একটি অজগর সাপও পৃথিবীতে ফুঁ দিতো, তবে এই জমিন সবুজ কোন কিছু উৎপন্ন করতো না।” [1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ وَصْفِ بَعْضِ الْعَذَابِ الَّذِي يُعَذَّبُ بِهِ الْكَافِرُ فِي قَبْرِهِ
3111 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ قَالَ: سَمِعْتُ دَرَّاجًا أَبَا السَّمْحِ يَقُولُ: سَمِعْتُ أَبَا الْهَيْثَمِ يَقُولُ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يُسَلِّطُ عَلَى الْكَافِرِ فِي قَبْرِهِ تِسْعَةٌ وَتِسْعُونَ تِنِّينًا تَنْهَشُهُ وَتَلْدَغُهُ حَتَّى تَقُومَ السَّاعَةُ فَلَوْ أَنَّ تِنِّينًا مِنْهَا نَفَخَتْ فِي الْأَرْضِ مَا أَنْبَتَتْ خَضِراً)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3111 | خلاصة حكم المحدث: ضعيف - ((التعليق الرغيب)) (4/ 182).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৮২)
পরিচ্ছেদঃ যে বিশালাকার সাপ কাফির ব্যক্তির কবরে চাপিয়ে দেওয়া হবে তার বিবরণ সম্পর্কে হাদীস
৩১১২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই মুমিন ব্যক্তি কবরে সবুজ বাগানে থাকবে। তার কবরকে ৭০ গজ প্রশস্ত করা হবে এবং সেটাকে পুর্ণিমার রাতের চাঁদের ন্যায় আলোকিত করা হবে। তোমরা কি জানো আল্লাহর বাণী,
“তবে নিশ্চয়ই তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন এবং আমরা তাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো।”–সূরা ত্বহা: ১২৪। কোন বিষয়ে এটি অবতীর্ণ হয়েছে?” তোমরা কি জানো ‘সংকীর্ণ জীবন’ কী?” সাহাবীগণ জবাব দিলেন, “আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটা হলো কবরে কাফির ব্যক্তির কবরের আযাব। ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তার উপর ৯৯ টি বিশালাকার সাপ চাপিয়ে দেওয়া হবে? তোমরা কি জানো বিশালাকার সাপ কি? এটা হলো ৭০ টি সাপ। প্রত্যেকটি সাপের সাতটি করে মাথা রয়েছে, যা তাকে কিয়ামত পর্যন্ত দংশন করবে এবং তাকে আঁচড় মারবে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ وَصْفِ التِّنِّينِ الَّذِي يُسلط عَلَى الْكَافِرِ فِي قَبْرِهِ
3112 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ أَبَا السَّمْحِ حَدَّثَهُ عَنِ ابْنِ حُجَيْرَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ الْمُؤْمِنَ فِي قَبْرِهِ لَفِي رَوْضَةٍ خَضْرَاءَ ويُرْحَبُ لَهُ قَبْرُهُ سَبْعُونَ ذِرَاعًا وَيُنَوَّرُ لَهُ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ أَتَدْرُونَ فِيمَا أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ: {فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى} [طه: 123 ـ 124] , أَتَدْرُونَ مَا الْمَعِيشَةُ الضَّنْكَةُ؟ )) قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ: (عَذَابُ الْكَافِرِ فِي قَبْرِهِ ـ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ـ إِنَّهُ يُسلَّط عَلَيْهِ تِسْعَةٌ وَتِسْعُونَ تِنِّينًا أَتَدْرُونَ مَا التِّنِّينُ سَبْعُونَ حَيَّةً لِكُلِّ حية سبع رؤوس يلسعونه ويخدشونه إلى يوم القيامة)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3112 | خلاصة حكم المحدث: حسن ـ ((التعليق الرغيب)) (4/ 183).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৮৩)
পরিচ্ছেদঃ দুনিয়াতে কাফেরদের জন্য যে বিলাপ করা হয় সেজন্য কবরে মৃত ব্যক্তির আযাব হয় মর্মে বর্ণনা
৩১১৩. আমরাহ বিনতু আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, “আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে আলোচনা হলো যে, আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, “নিশ্চয়ই মৃত ব্যক্তিকে জীবিত ব্যক্তিদের (উচ্চ আওয়াজে) কান্নার কারণে শাস্তি দেওয়া হয়।” তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আবূ আব্দুর রহমানকে আল্লাহ ক্ষমা করুন। জেনে রাখুন, নিশ্চয়ই তিনি মিথ্যা বলেননি, তবে তিনি ভুলে গেছেন অথবা ভুল করেন। বস্তুত একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মৃত ইয়াহুদী নারীর পাশ দিয়ে অতিক্রম করেন, যার মৃত্যুতে কান্না করা হচ্ছিল। তখন তিনি বলেন, “তোমরা কান্না করছো, নিশ্চয়ই তাকে কবরে এজন্য শাস্তি দেওয়া হবে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِتَعْذِيبِ اللَّهِ مَوْتَى الْكَفَرَةِ بِمَا نِيحَ عَلَيْهِمْ فِي الدُّنْيَا
3113 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ أَبِيهِ عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ: أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ ـ وذُكِرَ لَهَا أَنَّ عَبْدَ اللَّهِ يَقُولُ: إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ ـ. قَالَتْ عَائِشَةُ: يَغْفِرُ اللَّهُ لِأَبِي عَبْدِ الرَّحْمَنِ أَمَا أنَّه لَمْ يَكْذِبْ وَلَكِنَّهُ نَسِيَ أَوْ أَخْطَأَ إِنَّمَا مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى يَهُودِيَّةٍ يُبْكَى عَلَيْهَا فَقَالَ: (إِنَّهُمْ يَبْكُونَ عَلَيْهَا وَإِنَّهَا لَتُعَذَّبُ فِي قَبْرِهَا)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3113 | خلاصة حكم المحدث: صحيح: ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩১১৩)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরদের কবরের আযাব শুনানো হয়েছিল মর্মে বর্ণনা
৩১১৪. আবূ আইয়ূব আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্ত যাওয়ার পর একটি আওয়াজ শুনতে পান। তখন তিনি বলেন, “এটা ইয়াহুদিদের আওয়াজ, তাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُسْمِعَ أَصْوَاتَ الْكَفَرَةِ حَيْثُ عُذِّبَتْ فِي قبورها
3114 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحيفة عَنْ أَبِيهِ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ صَوْتًا حِينَ غَرَبَتِ الشَّمْسُ فَقَالَ: (هَذِهِ أَصْوَاتُ الْيَهُودِ تُعَذَّبُ فِي قبورها)
الراوي : أَبُو أَيُّوب الْأَنْصَارِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3114 | خلاصة حكم المحدث: صحيح: خ (1375) , م (8/ 161).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩১১৪)
পরিচ্ছেদঃ মানুষকে কবরে শাস্তি দেওয়া হলে সেটা চতুষ্পদ প্রাণী শুনতে পায়
৩১১৫. উম্মু মুবাশ্শির রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসেন, এমন অবস্থায় যে, আমি বানী নাজ্জার গোত্রের এক বাগানে ছিলাম। সেখানে তাদের অনেক কবর ছিলো। এসময় তিনি বলেন, “তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা কর।” তখন আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরের আযাবও রয়েছে?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। নিশ্চয়ই তাদেরকে কবরে আযাব দেওয়া হয়, যা প্রাণীকুল শুনতে পায়।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الْبَهَائِمَ تَسْمَعَ أَصْوَاتَ مَنْ عُذِّبَ فِي قَبْرِهِ مِنَ النَّاسِ
3115 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ عَنْ أُمِّ مُبَشِّرٍ قَالَتْ: دَخَلَ عليَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا فِي حَائِطٍ مِنْ حَوَائِطِ بَنِي النَّجَّارِ فِيهِ قُبُورٌ مِنْهُمْ وَهُوَ يَقُولُ: (اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ) فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ وَلِلْقَبْرِ عَذَابٌ؟ قَالَ: (نَعَمْ وَإِنَّهُمْ ليعذبون في قبورهم تسمعه البهائم)
الراوي : أُمّ مُبَشِّرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3115 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (1445).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১৪৪৫)
পরিচ্ছেদঃ যেই কারণে মৃত ব্যক্তির কবরের আযাব মানুষ শুনতে পায় না তার বিবরণ
৩১১৬. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বানূ নাজ্জার গোত্রের এক বাগানে প্রবেশ করেন, অতঃপর তিনি সেখানে কবর থেকে একটি আওয়াজ শুনতে পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, “এই কবরবাসীকে কখন দাফন করা হয়েছে?” সাহাবীগণ উত্তর দিলেন, “জাহেলী যুগে।” তখন তিনি খুশি হয়ে গেলেন এবং তিনি বলেন, “যদি এই আশংকা না থাকতো যে, তোমরা পরস্পরকে দাফন করা ছেড়ে দিবে, তবে আমি আল্লাহর কাছে দু‘আ করতাম যেন তিনি তোমাদেরকে কবরের আযাব শুনান।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا لَا يَسْمَعُ النَّاسُ عَذَابَ الْقَبْرِ
3116 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ الطَّوِيلُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ دَخَلَ حَائِطًا مِنْ حَوَائِطِ بَنِي النَّجَّارِ فَسَمِعَ صَوْتًا مِنْ قَبْرٍ , قَالَ: (مَتَى دُفِنَ صَاحِبُ هَذَا الْقَبْرِ؟ ) فَقَالُوا: فِي الْجَاهِلِيَّةِ فَسُرَّ بِذَلِكَ وَقَالَ: (لَوْلَا أَنْ لَا تَدَافَنُوا لَدَعَوْتُ اللَّهَ أَنْ يُسمعكم عذاب القبر)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3116 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (158).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৫৮)
পরিচ্ছেদঃ পেশাবের ছিটা থেকে বেঁচে না থাকার কারণেও কোন কোন সময় কবরের আযাব হয় মর্মে হাদীস
৩১১৭. আব্দুর রহমান বিন হাসানাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের কাছে আসেন, আর এসময় তাঁর হাতে ছিল চামড়ার বর্ম জাতীয় কোন কিছু। অতঃপর তিনি সেটা স্থাপন করলেন তারপর তিনি সেটাকে সামনে রেখে পেশাব করেন। তখন কওমের এক ব্যক্তি বলেন, “তোমরা তাঁর দিকে দেখো, তিনি মেয়েদের ন্যায় পেশাব করছেন!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শ্রবণ করে বলেন, “দুর্ভোগ তোমার জন্য! তুমি কি জানো না বানী ইসরাঈলের এক ব্যক্তির কী ঘটেছিল? তাদের কারো গায়ে যদি প্রস্রাবের কিছু অংশ লাগত, তখন তারা সেটা কাঁচি দিয়ে কেটে ফেলতো। অতঃপর সেই ব্যক্তি তাদেরকে এমন করতে নিষেধ করে ফলে (মান্য না করায়) তাকে কবরে শাস্তি দেওয়া হয়।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ عَذَابَ الْقَبْرِ قَدْ يَكُونُ مِنْ تَرْكِ الِاسْتِبْرَاءِ مِنَ الْبَوْلِ
3117 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَسَنَةَ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهِ كَهَيْئَةِ الدَّرَقَةِ فَوَضَعَهَا ثُمَّ بَالَ إِلَيْهَا فَقَالَ بَعْضُ الْقَوْمِ: انْظُرُوا إِلَيْهِ يَبُولُ كَمَا تَبُولُ الْمَرْأَةُ قَالَ: فَسَمِعَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (وَيْحَكَ مَا عَلِمْتَ مَا أَصَابَ صَاحِبَ بَنِي إِسْرَائِيلَ؟ كَانُوا إِذَا أَصَابَهُمْ شَيْءٌ مِنَ الْبَوْلِ قَرَضُوا بِالْمَقَارِيضِ فَنَهَاهُمْ فعُذِّبَ فِي قبره)
الراوي : عَبْد الرَّحْمَنِ بْن حَسَنَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3117 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (16).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৬)
পরিচ্ছেদঃ কবরের আযাব কোন কোন সময় চোগলখুরি করার কারণেও হয়ে থাকে মর্মে হাদীস
৩১১৮. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করেন। তখন তিনি বলেন, “নিশ্চয়ই এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। অথচ তাদেরকে বড় (বেঁচে থাকা কঠিন) কোন বিষয়ে শাস্তি দেওয়া হচ্ছে না। তারপর তিনি বলেন, “হ্যাঁ। তাদের একজন চোগলখুরি করতো আর অপরজন পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না।” তারপর তিনি একটি ডাল নেন অতঃপর সেটাকে ভেঙ্গে দুই ভাগ করেন। তারপর দুই কবরে তা গেড়ে দেন। অতঃপর বলেন, “হয়তো আল্লাহ এগুলো না শুকানো পর্যন্ত তাদের শাস্তি লাঘব করে দিবেন।” [1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ عَذَابَ الْقَبْرِ قَدْ يَكُونُ أَيْضًا مِنَ النَّمِيمَةِ
3118 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا جَرِيرٌ عَنِ الْأَعْمَشِ عَنْ مُجَاهِدٍ عَنْ طَاوُسٍ: عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرَيْنِ فَقَالَ: (إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ ثُمَّ قَالَ: بَلَى أَمَا أَحَدُهُمَا فَكَانَ يَسْعَى بِالنَّمِيمَةِ وَأَمَّا الْآخَرُ فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنْ بَوْلِهِ) ثُمَّ أَخَذَ عُودًا فَكَسَرَهُ بِاثْنَيْنِ ثُمَّ غَرَزَ كُلَّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى قَبْرٍ ثُمَّ قَالَ: (لَعَلَّهُ يُخَفِّفُ عنهما العذاب ما لم ييبسا)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3118 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (178 و 283) , ((صحيح أبي داود)) (15): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো পরকালে কবরের আযাব থেকে বাঁচার জন্য পেশাবের ছিটা থেকে বেঁচে থাকা
৩১১৯. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করেন। তখন তিনি বলেন, “নিশ্চয়ই এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। অথচ তাদেরকে বড় (বেঁচে থাকা কঠিন) কোন বিষয়ে শাস্তি দেওয়া হচ্ছে না। তারপর তিনি বলেন, “হ্যাঁ। তাদের একজন চোগলখুরি করতো আর অপরজন পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না।” তারপর তিনি একটি ডাল নেন অতঃপর সেটাকে ভেঙ্গে দুই ভাগ করেন। তারপর দুই কবরে তা গেড়ে দেন। অতঃপর বলেন, “হয়তো আল্লাহ এগুলো না শুকানো পর্যন্ত তাদের শাস্তি লাঘব করে দিবেন।” [1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি মুজাহিদ রহিমাহুল্লাহ সরাসরি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে শ্রবণ করেছেন আবার তাওস রহিমাহুল্লাহর সূত্রে আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে শ্রবণ করেছেন। কাজেই হাদীসটির দুটো সানাদই মাহফূয বা সহীহ।”
ذِكْرُ الْإِخْبَارِ عَنِ الشَّيْءِ الَّذِي يَجِبُ عَلَى الْمَرْءِ تَوَقِّيهِ حَذَرَ عَذَابِ الْقَبْرِ فِي الْعُقْبَى به
3119 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ شُعْبَةَ عَنْ سُلَيْمَانَ عَنْ مُجَاهِدٍ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِقَبْرَيْنِ فَقَالَ: (إِنَّ هَذَيْنِ يُعَذَّبَانِ فِي غَيْرِ كَبِيرٍ: فِي النَّمِيمَةِ وَالْبَوْلِ ثُمَّ دَعَا بِجَرِيدَةٍ فَكَسَرَهَا فَوَصَلَهَا عَلَيْهِمَا وَقَالَ: (عَسَى أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لم ييبسا)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3119 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (178 و 283) , ((صحيح أبي داود)) (15): ق.
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: سَمِعَ هَذَا الْخَبَرَ مُجَاهِدٌ عَنِ ابْنِ عَبَّاسٍ وَسَمِعَهُ عن طاووس عَنِ ابْنِ عَبَّاسٍ فَالطَّرِيقَانِ جَمِيعًا مَحْفُوظَانِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৫)
পরিচ্ছেদঃ কবরবাসীকে দিনে দুইবার তার ঠিকানা তার সামনে পেশ করা হয়, যেখানে সে বসবাস করবে মর্মে বর্ণনা
৩১২০. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই যখন তোমাদের কেউ মারা যায়, তখন সকাল-বিকাল তার সামনে তার বাসস্থান পেশ করা হয়। যদি সে ব্যক্তি জান্নাতী হয়ে থাকে, তবে তাকে জান্নাতে তার ঠিকানা দেখানো হয় আর যদি সে জাহান্নামী হয়ে থাকে, তবে তাকে জাহান্নামে তার ঠিকানা দেখানো হয়। তাকে বলা হয়, “কিয়ামতের দিন আল্লাহু তোমাকে পুনরুত্থিত না করা পর্যন্ত এটাই তোমার বাসস্থান ।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ أَهْلَ الْقُبُورِ تُعرض عَلَيْهِمْ مَقَاعِدُهُمُ الَّتِي يَسْكُنُونَهَا فِي كُلِّ يَوْمٍ مَرَّتَيْنِ
3120 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ أَحَدَكُمْ إِذَا مَاتَ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ إِنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَمَنْ أَهْلِ الْجَنَّةِ وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمَنْ أَهْلِ النَّارِ يُقَالُ: هَذَا مَقْعَدُكَ حَتَّى يبعثك الله إليه يوم القيامة)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3120 | خلاصة حكم المحدث: صحيح – ((الروض)) (495): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৪৯৫)
পরিচ্ছেদঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেছিলেন তাঁর রবের নিকট দোয়া করতে, যাতে তিনি তাঁর উম্মতকে কবরের আযাব শোনাতে পারেন
৩১২১. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি এই আশংকা না থাকতো যে, তোমরা পরস্পরকে দাফন করা ছেড়ে দিবে, তবে আমি আল্লাহর কাছে দু‘আ করতাম যেন তিনি তোমাদেরকে কবরের আযাব শুনান।”[1]
ذِكْرُ إِرَادَةِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَدْعُوَ رَبَّهُ يُسْمِعُ أُمَّتَهُ عَذَابَ الْقَبْرِ
3121 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَوْلَا أَنْ لَا تَدَافَنُوا لَدَعَوْتُ اللَّهَ أَنْ يُسْمِعَكُمْ عذاب القبر)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3121 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (158).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৫৮)
পরিচ্ছেদঃ যেই হাদীস কোন কোন শ্রোতাকে এই সংশয়ে ফেলে দেয় যে, যার জন্য বিলাপ করা হয়, তাকে মৃত্যুর পর শাস্তি দেওয়া হয়
৩১২২. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে আঘাত করা হয়, তখন হাফসা রাদ্বিয়াল্লাহু আনহা ‘হায় দুর্ভোগ’ বলেন। তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনোনি, তিনি বলেছেন, “যার জন্য ‘হায় দুর্ভোগ’ বলা হয়, তাকে শাস্তি দেওয়া হয়?” তখন তিনি জবাবে বলেন, “জ্বী, হ্যাঁ।”[1]
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ بَعْضَ الْمُسْتَمِعِينَ أَنَّ مَنْ نِيحَ عَلَيْهِ عُذِّب بَعْدَ مَوْتِهِ
3122 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سلمة عن ثابت بن الْبُنَانِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ عُمَرَ لما طُعن أَعولت عَلَيْهِ حَفْصَةُ فَقَالَ: لَهَا عُمَرُ: يَا حَفْصَةُ أَمَا سَمِعْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (إِنَّ المُعْوَلَ عَلَيْهِ يُعَذَّب؟ ) فَقَالَتْ: بلى.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3122 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((أحكام الجنائز)) (40).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৪০)
পরিচ্ছেদঃ এই হাদীস কাফিরদের উদ্দেশ্যে বলা হয়েছে; মুসলিমদের উদ্দেশ্যে নয় মর্মে বর্ণনা
৩১২৩. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই কাফির ব্যক্তির পরিবারের লোকদের কান্নার কারণে তার আযাব বৃদ্ধি পায়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ خِطَابَ هَذَا الْخَبَرِ وَقَعَ عَلَى الْكُفَّارِ دُونَ الْمُسْلِمِينَ
3123 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عليه وسلم: (أن الْكَافِرَ لِيَزْدَادَ عَذَابًا بِبَعْضِ بُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3123 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩১২৩)
পরিচ্ছেদঃ এই হাদীস কাফিরদের উদ্দেশ্যে বলা হয়েছে; মুসলিমদের উদ্দেশ্যে নয় মর্মে বর্ণনা
৩১২৪. মুহাম্মাদ বিন সিরীন রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়।”
অধঃস্তন রাবী জিজ্ঞেস করেন, “আমি মুহাম্মাদ বিন সিরীন রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম, “এই হাদীস আপনাকে কে বর্ণনা করেছেন?” জবাবে তিনি বলেন, “ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীসটি বর্ণনা করেছেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ خِطَابَ هَذَا الْخَبَرِ وَقَعَ عَلَى الْكُفَّارِ دُونَ الْمُسْلِمِينَ
3124 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ بِخَبَرٍ غَرِيبٍ بِحَرَّانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ صُبَيْحٍ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الْمَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ) فَقُلْتُ لِمُحَمَّدِ بْنِ سِيرِينَ: مَنْ قَالَهُ قَالَ: عِمْرَانُ بْنُ حُصَيْنٍ عَنْ رَسُولِ الله صلى الله عليه وسلم.
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3124 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((أحكام الجنائز)) (40).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৪০)
পরিচ্ছেদঃ অনভিজ্ঞ ব্যক্তি উক্ত সাধারণ হাদীসের ব্যাখ্যায় ভুল করে থাকে, সেটাকে স্পষ্টকারী দ্বিতীয় হাদীস
৩১২৫. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পরিবারের লোকদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِهَذَا الْخَبَرِ الْمُطْلَقِ الَّذِي وَهِمَ فِي تَأْوِيلِهِ مَنْ لَمْ يُحْكِمْ صَنَاعَةَ العلم
3125 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَخْبَرَنِي نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الْمَيِّتُ يُعذَّب ببكاء أهله عليه)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3125 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) ـ أيضاً ـ: ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৪০)
পরিচ্ছেদঃ পরিবারের লোকদের কান্নার কারণে মৃত ব্যক্তির শাস্তি হয় মর্মে যে বক্তব্য, এর দ্বারা কাফির ব্যক্তি উদ্দেশ্য; মুসলিম মৃত ব্যক্তি নয়
৩১২৬. ইবনু আবী মুলাইকাহ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আবান বিন উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর জানাযায় উপস্থিত হই। অতঃপর আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা এসে বসেন। অতঃপর আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা এসে বসেন। এসময় আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আপনি কি এদেরকে কান্না করতে নিষেধ করবেন না? নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “নিশ্চয়ই মৃত ব্যক্তির পরিবারের লোকদের কান্নার কারণে তাকে শাস্তি দেওয়া হয়।”
তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা জবাবে বলেন, “উমার রাদ্বিয়াল্লাহু আনহুও এরকম কিছু বলতেন। আমরা একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে বের হই। অতঃপর যখন আমরা বাইদাহ নামক জায়গায় আসি, সেসময় গাছের ছায়ায় এক আরোহী ব্যক্তিকে দেখা যায়। উমার রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে বলেন, “হে আব্দুল্লাহ বিন আব্বাস, দেখ তো, আরোহী ব্যক্তিটি কে?” তারপর আমি এসে দেখি তিনি সুহাইব রাদ্বিয়াল্লাহু আনহু এবং তাঁর সাথে তাঁর পরিবার। উমার রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে বলেন, “সুহাইব রাদ্বিয়াল্লাহু আনহুকে আমার কাছে নিয়ে আসো।” অতঃপর তিনি তাকে সাথে নেন অতঃপর মাদীনায় প্রবেশ করেন।
অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু যখন আক্রান্ত হন, তখন সুহাইব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হায়! আমার ভাই! হায়! আমার সঙ্গী!” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে সুহাইব, কান্না করো না। কেননা নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “পরিবারের লোকদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়।”
তারপর সুহাইব রাদ্বিয়াল্লাহু আনহু হাদীসটি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে বর্ণনা করলে, তিনি বলেন, “আল্লাহর কসম, নিশ্চয়িই তোমরা মিথ্যুক ব্যক্তিদের থেকে হাদীস বর্ণনা করছো না। আর এই ব্যাপারে কুরআনে যা এসেছে, সেটাই যথেষ্ট। মহান আল্লাহ বলেছেন, وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى (আর কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। -সুরা আনআম: ১৬৪)।
বস্তুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পরিবারের লোকদের কারণে কাফির ব্যক্তির আযাব বৃ্দ্ধি করা হয়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذَا الْخِطَابَ أَرَادَ بِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نِيحَ عَلَى الْكُفَّارِ دُونَ أَنْ يَكُونَ الْمَبْكِيُّ عَلَيْهِ مُسْلِمًا
3126 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ قَالَ: حَضَرْتُ جَنَازَةَ أَبَانَ بْنِ عُثْمَانَ فَجَاءَ ابْنُ عُمَرَ فَجَلَسَ وَجَاءَ ابْنُ عَبَّاسٍ فَجَلَسَ فَقَالَ ابْنُ عُمَرَ: أَلَا تَنْهَى هَؤُلَاءِ عَنِ الْبُكَاءِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ) فَقَالَ ابْنُ عَبَّاسٍ مُجِيبًا لَهُ: قَدْ كَانَ عُمَرُ يَقُولُ بَعْضَ ذَلِكَ خَرَجْنَا مَعَ عُمَرَ حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ إِذَا رَاكِبٌ فِي ظِلِّ شَجَرَةٍ فَقَالَ: يَا عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ انْظُرْ مَنِ الرَّاكِبُ فَجِئْتُ فَإِذَا صُهَيْبٌ مَعَهُ أَهْلُهُ فَقَالَ لِيَ: ادْعُ لِي صُهَيْبًا فَصَحِبَهُ حَتَّى دَخَلَ الْمَدِينَةَ فأُصيب عُمَرُ فَقَالَ: وَاأَخَاهُ وَاصَاحِبَاهُ فَقَالَ عُمَرُ: يَا صُهَيْبُ لَا تَبْكِي فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (يُعَذَّبُ الْمَيِّتِ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ) فذُكِرَ ذَلِكَ لِعَائِشَةَ فَقَالَتْ: وَاللَّهِ مَا تُحَدِّثُون عَنْ كذَّابين وَلَا مُكذّبين وإن فِي الْقُرْآنِ مَا يَكْفِيَكُمْ عَنْ ذَلِكَ {وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى} [الأنعام: 164] وَلَكِنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: (إن الله يزيد الكافر ببكاء أهله عليه)
الراوي : ابْن أَبِي مُلَيْكَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3126 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح سنن النسائي)) (1753): خ (1286 ـ 1288) , م (3/ 43 ـ 44).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ১৭৫৩)
পরিচ্ছেদঃ দুনিয়াতে কাফেরদের জন্য যে বিলাপ করা হয়, সেজন্য কবরে মৃত ব্যক্তির আযাব হয় মর্মে বর্ণনা
৩১২৭. আমরাহ বিনতু আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন রাফে‘ বিন খাদীজ রাদ্বিয়াল্লাহু আনহু মারা যান, তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা তাদেরকে বলেন, “তোমরা কান্না করো না। কেননা জীবিতদের কান্না মৃতদের জন্য শাস্তির কারণ হয়।”
আমরাহ বিনতু আব্দুর রহমান বলেন, “তারপর আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে, তিনি বলেন, “আল্লাহ তার প্রতি রহম করুন। বস্তুত রাসূল এটা এক (মৃত) ইয়াহুদী নারীর ব্যাপারে বলেছিলেন, যার পরিবারের লোকজন কান্না করছিলো। তখন তিনি বলেছিলেন, “নিশ্চয়ই ওরা কান্না করছে, নিশ্চয়ই তাকে কবরে এজন্য শাস্তি দেওয়া হবে।”[1]
ذكرخبر ثَانٍ يُصَرِّحُ بِأَنَّ هَذَا الْخَطَّابَ وَقَعَ عَلَى الْكُفَّارِ دُونَ الْمُسْلِمِينَ
3127 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ أَبِيهِ: أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ لَمَّا مَاتَ رَافِعُ بْنُ خَدِيجٍ قَالَ لَهُمْ: لَا تَبْكُوا فَإِنَّ بُكَاءَ الْحَيِّ عَذَابٌ لِلْمَيِّتِ
قَالَتْ عَمْرَةُ: فَسَأَلْتُ عَائِشَةَ فَقَالَتْ: يَرْحَمُهُ اللَّهُ؛ إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَهُودِيَّةٍ وأهلها يبكون عليها: (إنهم ليبكون إنها لَتُعَذَّب في قبرها)
صحيح - ((صحيح ابن ماجه)) (1595(
الراوي : عَمْرَة بِنْت عَبْدِ الرَّحْمَنِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3127 | خلاصة حكم المحدث: صحيح: ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩১১৩)
পরিচ্ছেদঃ মেরুদন্ডের নিম্নাংশের টেলবোন ব্যতিত মানব দেহের পুরো শরীর সত্তা নিঃশেষ হয়ে যাবে মর্মে বর্ণনা
৩১২৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আদম সন্তানের পুরো শরীর সত্তা মাটি খেয়ে ফেলবে মেরুদন্ডের নিম্নাংশের টেলবোন ব্যতিত। এখান থেকেই তাকে সৃষ্টি করা হয়েছে এবং এখান থেকেই তাকে (পুনরায়) বিন্যস্ত করা হবে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ النَّاسَ يُبْلَوْنَ فِي قُبُورِهُمْ إِلَّا عَجْبَ الذَّنَبِ مِنْهُمْ
3128 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ: عَنْ أَبِي هُرَيْرَةَ إن رسول الله صلى الله عليه وسلم قَالَ: (كُلُّ ابْنِ آدَمَ يَأْكُلُهُ التُّرَابُ إِلَّا عجب الذنب منه خُلِقَ وفيه يُرْكَّبُ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3128 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح ابن ماجه)) (4266): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ ইবনু মাজাহ: ৪২৬৬)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, মানুষ মরে গেলে তার পুরো শরীর সত্তা নিঃশেষ হয়ে যায়, তার কথা অপনোদনকারী হাদীস
৩১২৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আদম সন্তানের পুরো শরীর সত্তা মাটি খেয়ে ফেলবে মেরুদন্ডের নিম্নাংশের টেলবোন ব্যতিত। এখান থেকেই তাকে সৃষ্টি করা হয়েছে এবং এখান থেকেই তাকে (পুনরায়) বিন্যস্ত করা হবে।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن الْإِنْسَانَ إِذَا مَاتَ بَلِيَ مِنْهُ كُلُّ شَيْءٍ
3129 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم: (في الْإِنْسَانِ عَظْمٌ لَا تَأْكُلُهُ الْأَرْضُ أَبَدًا مِنْهُ يُرَكَّب يَوْمَ الْقِيَامَةِ) قَالُوا: وَأَيُّ عَظْمٍ هُوَ يا رسول الله؟ قال: (عَجْبُ الذَّنَبِ).
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3129 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح ابن ماجه)) (4266)
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ ইবনু মাজাহ: ৪২৬৬)
পরিচ্ছেদঃ আদম সন্তানের মেরুদন্ডের নিম্নাংশের যেই টেলবোন ব্যতীত পুরো শরীর সত্তা ধ্বংস হয়ে যাবে, সেই অংশটুকুর পরিমাণ সম্পর্কে বর্ণনা
৩১৩০. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আদম সন্তানের মেরুদন্ডের নিম্নাংশের টেলবোন ব্যতিত পুরো শরীর সত্তা মাটি খেয়ে ফেলবে।” তাঁকে বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কী?” জবাবে তিনি বলেন, “সরিষার দানা বরাবর। এখান থেকেই নতুনভাবে সৃষ্টি করবেন।”[1]
ذِكْرُ وَصْفِ قَدْرِ عَجْبِ الذَّنَبِ الَّذِي لَا تَأْكُلُهُ الْأَرْضُ مِنِ ابْنِ آدَمَ
3130 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ دَرَّاجًا أَبَا السَّمْحِ حَدَّثَهُ عَنْ أَبِي الْهَيْثَمِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَأْكُلُ التُّرَابُ كُلَّ شَيْءٍ مِنَ الْإِنْسَانِ إِلَّا عَجْبَ ذَنْبِهِ) قِيلَ: وَمَا هُوَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: (مثل حبة خردل منه ينشأ)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3130 | خلاصة حكم المحدث: ضعيف - ((التعليق الرغيب)) (4/ 192) , وصح دون قوله: ((مثل حبة خردل)) ـ انظر ما قبله.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১৯২)
পরিচ্ছেদঃ (১৬) বিলাপ-আহাজারী এবং এই জাতীয় কার্যকলাপ সম্পর্কে বর্ণনা
৩১৩১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জাহেলী যুগের তিনটি কাজ যা ইসলামপন্থীরা পরিত্যাগ করবে না। সেগুলো হলো বিলাপ-আহাজারী করা, নক্ষত্রের মাধ্যমে পানি প্রার্থনা করা এবং বংশ তুলে গালি দেওয়া।”[1]
হাদীসের রাবী রিবঈ হলেন ইসমাঈল বিন উলিয়্যাহর ভাই।
16 - فَصْلٌ فِي النِّيَاحَةِ وَنَحْوِهَا
3131 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا رِبْعِيُّ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيُّ: عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (ثَلَاثٌ مَنْ عَمَلِ الْجَاهِلِيَّةِ لَا يَتْرُكُهُنَّ أَهْلُ الْإِسْلَامِ: النِّيَاحَةُ وَالِاسْتِسْقَاءُ بِالْأَنْوَاءِ والتَّعَايُرُ)
الراوي : أَبو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3131 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (1801).
رِبْعِيٌّ: هُوَ أَخُو إِسْمَاعِيلَ بْنِ علية
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৮০১)
পরিচ্ছেদঃ আমরা হাদীসের যে সংখ্যা বর্ণনা করেছি, এর দ্বারা অন্য সংখ্যাকে নাকচ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য নেননি মর্মে বর্ণনা
৩১৩২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জাহেলী যুগের চারটি কাজ, যা লোকজন কখনই পরিত্যাগ করবে না। সেগুলো হলো বিলাপ-আহাজারী করা, বংশ তুলে গালি দেওয়া, এরকম বলা “ওমুক ওমুক নক্ষত্রের কারণে আমাদের বৃষ্টি দেওয়া হয়েছে” এবং সংক্রমনে বিশ্বাস করা; একশ উটের মাঝে একটি উট পাঁচড়াযুক্ত হলে বলা হয়, এ রোগ অন্য উটকে সংক্রমিত করেছে, (নবী ﷺ বললেন) তাহলে প্রথম উটকে কে সংক্রমিত করলো?”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يُرِدْ بِهَذَا الْعَدَدِ الْمَحْصُورِ الَّذِي ذَكَرْنَاهُ نَفْيًا عَمَّا وَرَاءَهُ مِنَ الْعَدَدِ
3132 ـ أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ (1) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ سُلَيْمَانَ عَنْ ذَكْوَانَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (أَرْبَعٌ مِنَ الْجَاهِلِيَّةِ لَنْ يَدَعَهَا النَّاسُ: النِّيَاحَةُ وَالتَّعَايُرُ ـ أَوِ التَّعَايُرُ فِي الْأَنْسَابِ ـ , ومُطرنا بِنَوْءِ كَذَا وَكَذَا وَالْعَدْوَى: جَرِبَ بَعِيرٌ فِي مِئَةِ بعير فمن أعدى الأول؟ )
الراوي : أَبو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3132 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (735).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৮৩৫)
পরিচ্ছেদঃ কিয়ামতের দিন বিলাপকারিনীর শাস্তির বিবরণ
৩১৩৩. আবূ মালিক আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমার উম্মতের মাঝে জাহেলী যুগের প্রবৃত্তির চাহিদামূলক চারটি কাজ থাকবে; তারা এগুলো পরিত্যাগ করবে না। সেগুলো হলো বংশীয় অহমিকা, বংশ তুলে গালি দেওয়া, নক্ষত্ররাজির মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা এবং বিলাপ করা। বিলাপকারিনী নারী, যদি মৃত্যুর আগে তাওবা করে মারা না যায়, তবে কিয়ামতের দিন তাকে দাঁড় করানো হবে এমন অবস্থায় যে, তার পরিধানে থাকবে আল কাতরার পাজামা ও পাঁচড়াযুক্ত ওড়না!”[1]
ذِكْرُ وَصْفِ عُقُوبَةِ النَّائِحَةِ يَوْمَ الْقِيَامَةِ
3133 ـ أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ قَالَ: حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ عَنْ زَيْدِ بْنِ سَلَّامٍ عَنْ أَبِي سَلَّامٍ: عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (أَرْبَعٌ فِي أُمَّتِي مِنْ أَهْوَاءِ الْجَاهِلِيَّةِ لَا يَتْرُكُونَهُنَّ): الْفَخْرُ فِي الْأَحْسَابِ وَالطَّعْنُ فِي الْأَنْسَابِ وَالِاسْتِسْقَاءُ بِالنُّجُومِ وَالنِّيَاحَةُ وَالنَّائِحَةُ إِذَا لَمْ تَتُبْ قَبْلَ مَوْتِهَا يُقَامُ يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهَا سِرْبَالٌ مِنْ قطران ودرع من جرب)
الراوي : أَبو مَالِكٍ الْأَشْعَرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3133 | خلاصة حكم المحدث: صحيح – ((الصحيحة)) (734) , ((الأحكام)) (39).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৭৩৪)
পরিচ্ছেদঃ বিপদাপদের মাধ্যমে পরীক্ষা করা হলে, সেসময় কোন নারী কর্তৃক অপরাপর নারীদেরকে কান্নায় সহযোগিতা করার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩১৩৪. উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন আবূ সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহু মারা যান, তখন আমি বললা, “এক প্রবাসী প্রবাসে মারা গেলো। আমি এমন কাঁদা কাঁদবো যে, তা স্মরণীয় হয়ে থাকবে। আর তার জন্য কান্নার প্রস্তুতিও গ্রহণ করি। এমন সময় এক মহিলা কান্নায় সহযোগিতা করতে আসে। তখন তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি এমন ঘরে শয়তানকে প্রবেশ করাতে চাচ্ছো, যে ঘর থেকে আল্লাহ শয়তানকে বের করে দিয়েছেন।”
উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর আমি কান্না করা থেকে বিরত থাকি। আমি আর মোটেও কান্না করিনি।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ إِسْعَادِ الْمَرْأَةِ النِّسَاءَ عَلَى الْبُكَاءِ عِنْدَ مُصِيبَةٍ يُمْتَحَنُ بِهَا
3134 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ أَبِيهِ عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ قَالَ: قَالَتْ أُمُّ سَلَمَةَ: لَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ قُلْتُ: غَرِيبٌ فِي أَرْضِ غُربة: لَأَبْكِيَنَّ بُكَاءً يُتحدث عَنْهُ وَكُنْتُ قَدْ هَيَّأْتُ الْبُكَاءُ عَلَيْهِ إِذْ أَقْبَلَتِ امْرَأَةٌ مِنَ المُسْعَدات تُرِيدُ أَنْ تُسْعِدَني فَاسْتَقْبَلَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَقَالَ: (تُرِيدِينَ أَنْ تُدْخِلِي الشَّيْطَانَ بَيْتًا أَخْرَجَهُ اللَّهُ مِنْهُ؟ قَالَتْ: فَكَفَفْتُ عَنِ الْبُكَاءِ، وَلَمْ أَبْكِ)
الراوي : أُمُّ سَلَمَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3134 | خلاصة حكم المحدث: صحيح: م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩১৩৪)
পরিচ্ছেদঃ বিপদাপদের মাধ্যমে পরীক্ষা করা হলে, সেসময় কোন নারী কর্তৃক অপরাপর নারীদেরকে কান্নায় সহযোগিতা করার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩১৩৫. উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন এই আয়াত অবতীর্ণ হয়, إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ (যখন মুমিনা নারীগণ বাইয়াত করার জন্য আপনার কাছে আসে ...। -সূরা মুমতাহিনাহ: ১২) এই পর্যন্ত وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ (আর তারা সৎ কাজে আপনার অবাধ্য হবে না। -সূরা মুমতাহিনাহ: ১২), উম্মু আতিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “বিলাপ করার বিষয়টিও এর অন্তর্ভুক্ত ছিল। তখন আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমুক পরিবার ব্যতীত। কেননা তারা জাহেলী যুগে আমার কাঁদার কাজে সহযোগিতা করেছিল। কাজেই আমাকে অবশ্যই তাদের সহযোগিতা করতে হবে।” তখন তিনি বলেন, “ঠিক আছে, ঐ পরিবার বাদে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ إِسْعَادِ الْمَرْأَةِ النِّسَاءَ عَلَى الْبُكَاءِ عِنْدَ مُصِيبَةٍ يُمْتَحَنُ بِهَا
3135 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ عَاصِمٍ عَنْ حَفْصَةَ: عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ: لَمَّا نَزَلَتْ {إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ} [الممتحنة: 12] إِلَى قَوْلِهِ: {وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ} [الممتحنة: 12] قَالَتْ: كَانَ مِنْهُ النِّيَاحَةُ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِلَّا آلَ فُلَانٍ فإنهم قد كانوا أسعدوني في الجاهلية فلا بد لِي مِنْ أَنْ أُسْعِدَهُمْ فَقَالَ: (إِلَّا آلَ فلان)
الراوي : أُمُّ عَطِيَّةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3135 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح النسائي)) (3895).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আন নাসাঈ: ৩৮৯৫)
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থে এই ধরণের কাজ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে সুস্পষ্ট হাদীস
৩১৩৬. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “মেয়েরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইয়াত গ্রহণ করে, তখন তিনি তাদের কাছে এই অঙ্গিকার গ্রহণ করেন যে, তারা কারো মৃত্যুতে বিলাপ-আহাজারী করবে না। তখন নারীরা বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু নারী আমাদেরকে জাহেলী যুগে সহযোগিতা করেছে, আমরা কি তাদেরকে ইসলামে আসার পর সহযোগিতা করবো?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “ইসলামে কান্নার কাজে কোন সহযোগিতা নেই, ইসলামে শিগার (এক পক্ষের কোন নারীকে বিবাহ দিয়ে মোহর হিসেবে অন্য পক্ষের কোন মেয়েকে প্রথম পক্ষের কারো সাথে বিবাহ দেওয়া। ঊভয় বিবাহেই কোন মোহর থাকে না) নেই, ইসলামে কোন আকার (কোন দানশীল ব্যক্তির কবরে পশু জবাই করে রেখে দেয়, যাতে সেগুলো পশু-পাখি খেতে পারে, সে যে বেঁচে থাকতে মানুষকে খাওয়াতো, সেটা যেন মরণের পরেও অব্যাহত থাকে), কোন জালাব (যাকাতযোগ্য পশুর যাকার দেওয়ার জন্য পশুকে যাকাত উসূলকারীর কাছে আনা যাবে না) নেই, নেই কোন জানাব (উটের মালিককে দূরে নিয়ে যাওয়া যাবে না। বরং পশুর যাকাত পশু অবস্থানের জায়গায় গ্রহণ করতে হবে)। আর যে ব্যক্তি লুন্ঠন করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُصَرِّحِ بِحَظْرِ هَذَا الْفِعْلِ عَلَى الإطلاق
3136 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ: أَخَذَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النِّسَاءِ حَيْثُ بَايَعَهُنَّ أَنْ لَا يَنُحْنَ فَقُلْنَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ نِسَاءً أَسْعَدْنَنَا فِي الْجَاهِلِيَّةِ فَنُسْعِدُهُنَّ فِي الْإِسْلَامِ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا إِسْعَادَ فِي الْإِسْلَامِ وَلَا شِغَارَ في الإسلام ولا عقر في الإسلام لا جَلَبَ وَلَا جَنَبَ وَمَنِ انْتَهَبَ فَلَيْسَ مِنَّا)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3136 | خلاصة حكم المحدث: صحيح - ((المشكاة)) (2947).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২৯৪৭)
পরিচ্ছেদঃ মৃতদের জন্য নারীদের বিলাপ করার বিষয়ে নিষেধাজ্ঞা
৩১৩৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন যাইদ বিন হারিসা, জা‘ফর বিন আবী তালিব ও আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদ্বিয়াল্লাহু আনহুমদের মৃত্যু সংবাদ আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, এমন অবস্থায় তাঁর চেহারায় দুঃখিত হওয়ার ছাপ পরিলক্ষিত হচ্ছিল। এসময় এক ব্যক্তি এসে বলেন, “জা‘ফর বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহুর পরিবারের নারীরা বিলাপ করছে এবং অত্যধিক কান্না করছে।” রাবী বলেন, “তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে (কান্না-বিলাপ করতে) বারণ করার জন্য তাকে আদেশ করেন। তারপর সেই ব্যক্তি কিছুক্ষন পর ফিরে এসে বলেন যে, তিনি তাদেরকে নিষেধ করেছেন কিন্তু তারা তার কথা মানেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বিতীয়বার তাদেরকে নিষেধ করার আদেশ দেন।
রাবী বলেন, “সেই ব্যক্তি আবারো এসে বলেন যে, তারা তাকে পরাভূত করেছে। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তবে তাদের মুখে তুমি মাটি নিক্ষেপ করো!”
আমরাহ বলেন, “তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আল্লাহ তাদের নাকগুলোকে ধুলোমলিন করুন। আল্লাহর কসম, তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়ছো না আবার নিজেও কিছু করতে পারছো না!” [1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ نِيَاحَةِ النِّسَاءِ عَلَى مَوْتَاهُنَّ
3137 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بِحَرَّانَ قَالَ: حَدَّثَنَا النُّفَيْلِيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: لَمَّا جَاءَ نَعْيُ زَيْدِ بْنِ حَارِثَةَ وَجَعْفَرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعرَفُ فِي وَجْهِهِ الْحُزْنُ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ: هَذِهِ نِسَاءُ جَعْفَرٍ يَنُحْنَ عَلَيْهِ وَقَدْ أَكْثَرْنَ بُكَاءَهُنَّ قَالَ: فَأَمَرَهُ أَنْ يَنْهَاهُنَّ فَمَكَثَ شَيْئًا ثُمَّ رَجَعَ فَذَكَرَ أَنَّهُ نَهَاهُنَّ فَأَبَيْنَ أَنْ يُطِعْنَهُ فَأَمَرَهُ الثَّانِيَةَ أَنْ يَنْهَاهُنَّ قَالَ: فَذَكَرَ أَنَّهُ قَدْ غَلَبْنَهُ قَالَ: (فاحثُ فِي وُجُوهِهِنَّ التُّرَابَ) قَالَتْ عَمْرَةُ: فَقَالَتْ عَائِشَةُ عِنْدَ ذَلِكَ أَرْغَمَ اللَّهُ بِآنَافِهِنَّ وَاللَّهِ مَا تَرَكْتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا أَنْتَ بفاعل.
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3137 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (2734): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭৩৪)
পরিচ্ছেদঃ মৃতদের জন্য নারীদের বিলাপ করার বিষয়ে নিষেধাজ্ঞা
৩১৩৮. আসমা বিনতু উমাইস রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন জা‘ফর বিন আবী তালিব শাহাদাত বরণ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করে বলেন, “তুমি তিনদিন শোকের পোশাক পরবে। তারপর এরপর যা ইচ্ছা করো ”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য “তুমি তিনদিন শোকের পোশাক পরবে” এটি একটি নির্দেশসূচক শব্দ, যার সাথে একটি নির্দিষ্ট সংখ্যা যুক্ত হয়েছে, এর দ্বারা উদ্দেশ্য হলো ঐ নির্দিষ্ট সংখ্যক দিনগুলোতে যা করা বৈধ নয়, তা বাদ দেওয়া।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য “ তারপর এরপর যা ইচ্ছা করো” এই বক্তব দ্বারা বাহ্যিকভাবে বৈধতা বুঝা যায়। কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হলো যা তিনি আদেশ করেছেন, তা প্রতিপালন করার ব্যাপারে নিষেধাজ্ঞা। সুতরাং বর্ণিত বাক্য দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো ঐ তিন দিন, তার আগে ও পরে আল্লাহর নির্দেশের কাছে আত্নসমর্পন করা।”
ذِكْرُ الزَّجْرِ عَنْ نِيَاحَةِ النِّسَاءِ عَلَى مَوْتَاهُنَّ
3138 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكَّارِ بْنِ الرَّيَّانِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةِ بْنِ مُصَرِّفٍ عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ عَنْ عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادِ بْنِ الْهَادِ عَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ أَنَّهَا قَالَتْ: لَمَّا أُصيب جَعْفَرُ بْنُ أَبِي طَالِبٍ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: (تسلَّبي ـ ثلاثاً ـ ثم اصنعي بعدُ ما شئت)
الراوي : أَسْمَاء بِنْت عُمَيْسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3138 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (3226).
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: قَوْلُهُ صلى الله عليه وسلم: (تسلَّبي ـ ثَلَاثًا ـ) لَفْظَةُ أَمْرٍ قُرنت بِعَدَدٍ مَوْصُوفٍ قُصِدَ بِهِ الْحَسْمُ عَمَّا لَا يحلُّ اسْتِعْمَالٌ فِي ذَلِكَ الْعَدَدِ قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اصْنَعِي بَعْدُ مَا شِئْتِ) لَفْظَةُ أَمْرٍ قُصِدَ بِهِ الِإبَاحَةُ فِي ظَاهِرِ الْخَطَّابِ مُرَادُهَا الزَّجْرُ عَنِ اسْتِعْمَالِ مَا أَمَرَ بِهِ يُرِيدُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْلِهِ مَا وَصَفْتُ التَّسْلِيمَ لِأَمْرِ اللَّهِ جَلَّ وَعَلَا فِي الْأَيَّامِ الثَّلَاثِ وَقَبْلَهَا وَبَعْدَهَا.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩২২৬)
পরিচ্ছেদঃ মুসিবতে নিপতিত হয়ে গালে আঘাত করা, জাহেলী যুগের লোকদের ন্যায় চিৎকার করা নিষেধ
৩১৩৯. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ঐ ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়, যে গালে আঘাত করে, জামার পকেট ছিঁড়ে ফেলে এবং জাহেলী যুগের লোকদের ন্যায় চিৎকার করে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ ضَرْبِ الْخُدُودِ وَاسْتِعْمَالِ دَعْوَةِ الْجَاهِلِيَّةِ لِمَنْ نَزَلَتْ بِهِ مُصِيبَةٌ
3139 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ عَنِ الْأَعْمَشِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ عَنْ مسرق عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ وَشَقَّ الْجُيُوبَ وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ)
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3139 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (42): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৪২)
পরিচ্ছেদঃ বিপদের মাধ্যমে পরীক্ষা করা হলে সে সময় মেয়েদের মাথার চুল মুন্ডন করা, বা উচ্চ আওয়াজে বিলাপ করা অথবা কাপড় ছিঁড়ে ফেলা নিষেধ
৩১৪০. আবূ বুরদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু মুমূর্ষু অবস্থায় বলেন, “যখন তোমরা আমার জানাযা নিয়ে যাবে, তখন তোমরা দ্রুত গতিতে হেঁটে যাবে, আমার সাথে কোন আগুনের অঙ্গার সাথে নিবে না, আমার বগলি কবরে আমার মাঝে ও মাটির মাঝে কোন কিছু রাখবে না এবং আমার কবরের উপর কোন স্থাপনা নির্মাণ করবে না। আমি তোমাদেরকে সাক্ষ্যি রেখে বলছি, “নিশ্চয়ই আমি প্রত্যেক মাথা মুন্ডনকারিনী, উচ্চ আওয়াজে বিলাপকারিনী ও কাপড় বিদীর্ণকারিনী থেকে মুক্ত।” লোকজন বললো, “আপনি কি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন কিছু শ্রবণ করেছেন?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ تَحْلِقَ الْمَرْأَةُ أَوْ تَسْلِقَ أَوْ تَخْرِقَ عِنْدَ مُصِيبَةٍ تُمْتَحَنُ بِهَا
3140 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: قَرَأْتُ عَلَى الْفُضَيْلِ عَنْ أَبِي حَرِيزٍ أَنَّ أَبَا بُرْدَةَ حَدَّثَهُ: أَنَّ أَبَا مُوسَى حِينَ حَضَرَهُ الْمَوْتُ قَالَ: إِذَا انْطَلَقْتُمْ بِجِنَازَتِي فَأَسْرِعُوا الْمَشْيَ وَلَا تُتْبِعُوني بِجَمْرٍ وَلَا تَجْعَلُوا عَلَى لَحْدِي شَيْئًا يَحُولُ بيني بين التُّرَابِ وَلَا تَجْعَلُوا عَلَى قَبْرِي بِنَاءً وأُشهِدُكُم أَنِّي بَرِيءٌ مِنْ كُلِّ حَالِقَةٍ أَوْ سَالِقَةٍ أَوْ خَارِقَةٍ قَالُوا: سَمِعْتَ فِيهِ شَيْئًا؟ قَالَ: نَعَمْ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
الراوي : أَبُو بُرْدَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3140 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (43): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৪৩)
পরিচ্ছেদঃ বিপদের মাধ্যমে পরীক্ষা করা হলে সে সময় মেয়েদের মাথার চুল মুন্ডন করা, বা উচ্চ আওয়াজে বিলাপ করা অথবা কাপড় ছিঁড়ে ফেলা নিষেধ
৩১৪১. সাফওয়ান বিন মুহরিয থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন আবূ মুসা আশআরী রাদ্বিয়াল্লাহু আনহু মুমূর্ষু অবস্থায় পৌঁছেন, তখন লোকজন চিৎকার করেন। সেসময় আবূ মুসা আশআরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমাদের অন্তর্ভুক্ত নয়, যে ব্যক্তি উচ্চ আওয়াজে বিলাপ করে, কাপড় ছিঁড়ে ফেলে ও মাথার চুল মুন্ডন করে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ تَحْلِقَ الْمَرْأَةُ أَوْ تَسْلِقَ أَوْ تَخْرِقَ عِنْدَ مُصِيبَةٍ تُمْتَحَنُ بِهَا
3141 - أخبرنا زكريا بن مسلم ـ بفرهاجوج ـ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْجُعْفِيُّ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَوْفٍ عَنْ خَالِدٍ الْأَحْدَبِ عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ قَالَ: لَمَّا حَضَرَ أَبُو مُوسَى صَاحُوا عَلَيْهِ فَقَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَيْسَ مِنَّا مَنْ سَلَقَ وَلَا خرق ولا حلق)
الراوي : صَفْوَان بْن مُحْرِزٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3141 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) ـ أيضاً ـ: ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে উত্তম বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৪৩)
পরিচ্ছেদঃ উক্ত নিষিদ্ধ কাজকে ব্যাখ্যাকারী হাদীস
৩১৪২. আবূ বুরদাহ বিন আবূ মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন আবূ মুসা আশআরী রাদ্বিয়াল্লাহু আনহু পীড়িত হন এবং বারবার জ্ঞান হারাতে থাকেন, সেসময় তার মাথা তার পরিবারের এক নারীর কোলে ছিল, তখন এক নারী চিৎকার করেন। কিন্তু আবূ মুসা আশআরী রাদ্বিয়াল্লাহু আনহু তার কোন প্রতিবাদ করতে পারলেন না। অতঃপর যখন তিনি জ্ঞান ফিরে পান, তখন বলেন, “আমি ঐ ব্যক্তি থেকে মুক্ত, যার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডনকারিনী, উচ্চ আওয়াজে বিলাপকারিনী ও কাপড়-চোপড় বিদীর্ণকারিনী থেকে মু্ক্ত ছিলেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُصَرِّحِ بِهَذَا الشَّيْءِ الْمُزَجَوِّرِ عَنْهُ
3142 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ أَنَّ الْقَاسِمَ بْنَ مُخَيْمِرَةَ حَدَّثَهُ قَالَ: حَدَّثَنِي أَبُو بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى قَالَ: وَجِعَ أَبُو مُوسَى وَجَعَلَ يُغمى عَلَيْهِ وَرَأْسُهُ فِي حِجْرِ امْرَأَةٍ مِنْ أَهْلِهِ فَصَاحَتِ امْرَأَةٌ فَلَمْ يَسْتَطِعْ أَنْ يَرُدَّ عَلَيْهَا شَيْئًا فَلَمَّا أَفَاقَ قَالَ: أنا بريء ممن برىء مِنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ برىء من الحالقة والسالقة الشاقة.
الراوي : أَبُو بُرْدَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3142 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (43): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৪৩)
পরিচ্ছেদঃ বিপদের মাধ্যমে পরীক্ষা করা হলে সে সময় যে ব্যক্তি জাহেলী যুগের লোকদের ন্যায় সান্ত্বনা দিবে, তাকে মন্দ কথা স্পষ্টভাবে বলা প্রসঙ্গে বর্ণনা
৩১৪৩. উতাই রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি উবাই রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছি, তিনি এক ব্যক্তিকে দেখলেন, সেই ব্যক্তি জাহেলী যুগের লোকদের ন্যায় সান্ত্বনা দিচ্ছে, তখন তিনি তাকে (তার বাবার লজ্জাস্থান) কামড়াতে বলেন; এই কথা তিনি সরাসরি বলেন, আকার-ইঙ্গিতে বলেননি। তারপর তিনি বলেন, “আমি দেখছি তুমি অথবা তোমরা মনে কষ্ট পেয়েছো। আমি তোমাদের থেকে যখন এরকম কথা শুনেছি, তখন আমি এরকম না বলে পারি নাই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন তোমরা কাউকে জাহেলী যুগের লোকদের ন্যায় কাউকে সান্ত্বনা দিতে দেখবে, তখন তোমরা তাকে (তার বাবার লজ্জাস্থান) কামড়াতে বলবে। এরকম কথা (তোমরা স্পষ্টভাবে বলবে) আকার-ইঙ্গিতে বলবে না।”[1]
ذِكْرُ الْإِسْمَاعِ لِمَنْ تعزَّى بِعَزَاءِ الْجَاهِلِيَّةِ عِنْدَ مُصِيبَةٍ يُمْتَحَنُ بِهَا
3143 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عَوْفٍ عَنِ الْحَسَنِ عَنْ عُتَيٍّ قَالَ: رَأَيْتُ أُبيًّا رَأَى رَجُلًا تَعَزَّى بِعَزَاءِ الْجَاهِلِيَّةِ فأعضَّهُ وَلَمْ يَكُنْ ثُمَّ قَالَ: قَدْ أَرَى فِي أَنْفُسِكُمْ - أَوْ فِي نَفْسِكَ - إِنِّي لَمْ أَسْتَطِعْ إِذَا سَمِعْتُهَا أَنْ لَا أَقُولُهَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يقول: (من تعزى بعزاء الجاهلية فَأَعِضُّوه لا تَكْنُوا)
الراوي : عُتَيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3143 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (269).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৬৯)
পরিচ্ছেদঃ বিপদের মাধ্যমে পরীক্ষা করা হলে সে সময় যে ব্যক্তি বিরাগভাজন হওয়ার দিকে গমন করে, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অভিসম্পাত করণ
৩১৪৪. আব্দুল আ‘লা আন নাখঈ থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ মুসা আল আশআরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে উম্মু আব্দুল্লাহ, আমি কি তোমাকে বলবো না যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অভিসম্পাত করেছেন?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। অবশ্যই।” আবূ মুসা আল আশআরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন ঐ ব্যক্তির উপর, যে মাথা মুন্ডন করে অথবা কাপড় ছিঁড়ে ফেলে অথবা উচ্চ আওয়াজে বিলাপ করে।”[1]
ذِكْرُ لَعْنِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْخَارِجَ إِلَى التَّسَخُّطِ عِنْدَ مُصِيبَةٍ يُمْتَحَنُ بِهَا
3144 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدَ عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ عَنْ عَبْدِ الْأَعْلَى النخعي: أن أبا موسى الأشعري قال: با أُمَّ عَبْدِ اللَّهِ أَلَا أُخْبِرُكِ بِمَا لَعَنَ رسول الله صلى الله عليه وسلم؟ قالت: بَلَى قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَلَقَ أَوْ خَرَقَ أَوْ سلق.
الراوي : أَبُو موسى الأشعري | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3144 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح النسائي)) (1761).
পরিচ্ছেদঃ বিপদাপদের মাধ্যমে পরীক্ষা করার সময় নারীদের কান্না করা নিষেধ
৩১৪৫. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন যাইদ বিন হারিসা, জা‘ফর বিন আবী তালিব ও আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদ্বিয়াল্লাহু আনহুমদের মৃত্যু সংবাদ আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, এমন অবস্থায় তাঁর চেহারায় দুঃখিত হওয়ার ছাপ পরিলক্ষিত হচ্ছিল। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা তিনি বলেন, “আমি দরজার ফাঁক দিয়ে দেখছিলাম। অতঃপর এক ব্যক্তি এসে বলেন, “জা‘ফর বিন আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহুর স্ত্রীরা প্রচুর কান্না করছে।” রাবী বলেন, “তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে (কান্না-বিলাপ করতে) বারণ করার জন্য তাকে আদেশ করেন। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা তিনি বলেন, “তারপর সেই ব্যক্তি চলে যায়, অতঃপর কিছুক্ষন পর ফিরে এসে বলেন, “আমি তাদেরকে নিষেধ করেছি কিন্তু তারা আমার কথা মানেননি। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার বলেন, “এভাবে তৃতীয়বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “তবে তাদের মুখে তুমি মাটি নিক্ষেপ করো!”
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা তিনি বলেন, “আল্লাহ তোমার নাককে ধুলোমলিন করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, তা তুমি পালন করতে পারছো না!” [1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ الْبُكَاءِ لِلنِّسَاءِ عِنْدَ الْمَصَائِبِ إِذَا امْتُحِنَّ بِهَا
3145 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ تَقُولُ: لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ وَزَيْدِ بْنِ حَارِثَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرَفُ فِي وَجْهِهِ الْحُزْنُ قَالَتْ عَائِشَةُ: وَأَنَا أطَّلِعُ مِنْ شَقِّ الْبَابِ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ نِسَاءَ جَعْفَرٍ قَدْ كَثُرَ بُكَاؤُهُنَّ فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْهَاهُنَّ.
قَالَتْ عَائِشَةُ: فَذَهَبَ الرَّجُلُ ثُمَّ جَاءَ فَقَالَ: قَدْ نَهَيْتُهُنَّ وَإِنَّهُنَّ لَمْ يَطِعْنَنِي حَتَّى كَانَ فِي الثَّالِثَةِ فَزَعَمَتْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: احْثُ فِي أَفْوَاهِهِنَّ التُّرَابَ قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: أَرْغمَ اللَّهُ بِأَنْفِكَ مَا أَنْتَ بِفَاعِلٍ مَا يَذْكُرُ رسول الله صلى الله عليه وسلم.
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3145 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (2734): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭৩৪)
পরিচ্ছেদঃ বিপদাপদের সময় যেই ধরণের কান্না করা নিষেধ তার বিবরণ
৩১৪৬. আবূ উমামাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন ঐ নারীর উপর, যে তার চেহারাতে আঘাত করে, কাপড়ের ছিঁড়ে ফেলে এবং ধ্বংসের দু‘আ করে।”[1]
ذِكْرُ وَصْفِ الْبُكَاءِ الَّذِي نَهَى النِّسَاءَ عَنِ اسْتِعْمَالِهِ عِنْدَ الْمَصَائِبِ
3146 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الْهُذَلِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ جَابِرٍ قَالَ: حَدَّثَنَا مَكْحُولٌ وَغَيْرُهُ عَنْ أَبِي أُمَامَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى الله عليه وسلم: (لعن الخامشة وجهها والشاقة جيبها والداعية بالويل)
الراوي : أَبُو أُمَامَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3146 | خلاصة حكم المحدث: صحيح – ((الصحيحة)) (2147).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২১৪৭)
পরিচ্ছেদঃ যদি বিলাপ না করা হয় তবে নারীদের জন্য জায়েয রয়েছে মৃত ব্যক্তির জন্য কান্না করা
৩১৪৭. সালামাহ বিন আযরাক থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার সাথে বসে ছিলাম। অতঃপর একটা জানাযা আনা হলো, যার জন্য কাঁদা হচ্ছিল। তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা এর নিন্দা করেন এবং তাদেরকে ধমক দেন। তখন সালামাহ বিন আযরাক বলেন, আমি সাক্ষ্য দিয়ে বলছি যে, আমি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি জানাযা নিয়ে একটি জানাযা নিয়ে যাওয়া হয়, এসময় আমি ও উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর সাথে ছিলাম। নারীরা মৃত ব্যক্তির জন্য কান্না করছিলেন। উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাদেরকে ধমক দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “উমার, ওদেরকে ছাড়ুন। কেননা নিশ্চয়ই চক্ষু অশ্রু বিসর্জন দেয়, মন ব্যথাতুর আর প্রিয়জন হারানোর সময়টিও অতিসম্প্রতি।” জবাবে উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلنِّسَاءِ أَنْ يَبْكِينَ مَوْتَاهُنَّ مَا لَمْ يَكُنْ ثَمَّ نَوْحٌ
3147 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ قَالَ أَخْبَرَنِي وَهْبُ بْنُ كَيْسَانَ أَنَّ مُحَمَّدَ بْنَ عَمْرٍو أَخْبَرَهُ أَنَّ سَلَمَةَ بْنَ الْأَزْرَقِ قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ ابْنِ عُمَرَ فَأُتِيَ بِجِنَازَةٍ يُبْكى عَلَيْهَا فَعَابَ ذَلِكَ ابْنُ عُمَرَ وانتهرهنَّ فَقَالَ سَلَمَةُ بْنُ الْأَزْرَقِ: أَشْهَدُ عَلَى أَبِي هُرَيْرَةَ أَنِّي سَمِعْتُهُ يَقُولُ: مُرَّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم بِجِنَازَةٍ وَأَنَا مَعَهُ وَمَعَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَنِسَاءٌ يَبْكِينَ عَلَيْهَا فَزَجَرَهُنَّ وَانْتَهَرَهُنَّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (دَعْهُنَّ يَا عُمَرُ فَإِنَّ الْعَيْنَ دَامِعَةٌ وَالنَّفْسَ مُصَابَةٌ وَالْعَهْدَ قَرِيبٌ) قَالَ ابْنُ عُمَرَ: فَاللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ.
الراوي : سَلَمَة بْن الْأَزْرَقِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3147 | خلاصة حكم المحدث: ضعيف - ((المشكاة)) (1747) , ((الضعيفة)) (3603).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফা: ৩৬০৩)
পরিচ্ছেদঃ সন্তান বা নাতি মৃত্যুবরণ করার কারণে কান্না করা জায়েয, যদি তাকদীরের ফায়সালার প্রতি বিরাগভাজন হয়ে কান্না করা না হয়
৩১৪৮. উসামাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেন, ফলে আমি তাঁর কাছে যায়নাব রাদ্বিয়াল্লাহু আনহার মেয়েকে নিয়ে আসি, এসময় তার প্রাণ পুরাতন মশকে (পানি ঢালার) ন্যায় আওয়াজ করছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যা তিনি গ্রহণ করেন, সেটা তাঁরই জন্য এবং তিনি যা প্রদান করেন, সেটাও কেবল তাঁরই জন্য। আর প্রত্যেকের জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। অতঃপর তাঁর চোখ অশ্রুসজল হয়ে যায়। তখন সা‘দ বিন উবাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কান্না করছেন, আপনি কি কান্না করতে নিষেধ করেননি?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই এটা দয়ার বহিঃপ্রকাশ, আল্লাহ এটি তাঁর বান্দাদের অন্তরে রেখে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের মাঝে দয়াশীলদের প্রতিই দয়া করেন।”[1]
ذِكْرُ إِبَاحَةِ بُكَاءِ الْمَرْءِ عِنْدَ فَقْدِهِ وَلَدَهُ أَوْ وَلَدَ وَلَدِهِ مَا لَمْ يُخَالِطِ الْبُكَاءَ حالة التسخط
3148 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ: أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُهُ بِابْنَةِ زَيْنَبَ وَنَفْسُهَا تَقَعْقَعُ كَأَنَّهَا فِي شَنٍّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى وَكُلُّ إِلَى أَجَلٍ) قَالَ: فَدَمَعَتْ عَيْنَاهُ فَقَالَ لَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ: يَا رَسُولَ اللَّهِ أترقُّ أَوْلَمْ تَنْهَ عَنِ الْبُكَاءِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّمَا هِيَ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ وَإِنَّمَا يَرْحَمُ اللَّهَ من عباده الرحماء)
الراوي : أُسَامَة بْن زَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3148 | خلاصة حكم المحدث: صحيح: ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩১৪৮)
পরিচ্ছেদঃ বিপদাপদ দ্বারা পরীক্ষা করা হলে মানুষ জবান দ্বারা যা বলে, সেজন্য পাকড়াও করা হবে; অন্তরের দুঃখ ও চোখের অশ্রুর কারণে পাকড়াও করেন না
৩১৪৯. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু যখন পীড়িত হন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আওফ, সা‘দ বিন আবী ওয়াক্কাস ও আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহুমকে সাথে নিয়ে তাকে দেখতে যান। যখন তিনি সেখানে প্রবেশ করেন, তাকে তিনি মুর্ছা অবস্থায় দেখতে পান। তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়ূ শেষ হয়ে গেছে!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন, তখন সাহাবীগণও কাঁদেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা কি শুনছো না, নিশ্চয়ই আল্লাহ চোখের অশ্রু বিসর্জন ও অন্তরের দুঃখিত হওয়ার কারণে শাস্তি প্রদান করেন না। বরং এর কারণে তিনি শাস্তি দেন অথবা দয়া করেন।” এই বলে তিনি তাঁর জিহবার দিকে ইশারা করেন।”[1]
ذكر الإخبار بأن المرء مؤاخذ عند ما امْتُحِنَ بِهِ مِنَ الْمُصِيبَةِ مِمَّا يَقُولُ بِلِسَانِهِ دُونَ حُزْنِ الْقَلْبِ وَدَمْعِ الْعَيْنِ
3149 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ الْأَنْصَارِيِّ: أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ: اشْتَكَى سَعْدٌ شَكْوَى فَأَتَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَلَمَّا دَخَلَ وَجَدَهُ فِي غَشْيَتِهِ فَقَالَ: قَدْ قَضَى يَا رَسُولَ اللَّهِ فَبَكَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا بَكَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَكَوْا فَقَالَ: (أَلَا تَسْمَعُونَ إِنَّ اللَّهَ ـ جَلَّ وَعَلَا ـ لَا يُعَذِّبِ بِدَمْعِ الْعَيْنِ وَلَا بِحُزْنِ الْقَلْبِ وَلَكِنْ يُعَذِّبُ بِهَذَا أَوْ يرحم) وأشار إلى لسانه.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3149 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (767).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭৬৭)
পরিচ্ছেদঃ যদি কোন ব্যক্তিকে বিপদাপদের মাধ্যমে পরীক্ষা করা হয় অতঃপর এমন কিছু বলে যাতে আল্লাহ অসন্তুষ্ট হন, তবে তাকে এই বিপদাপদের জন্য সাওয়াব দেওয়া হয় না
৩১৫০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যখন মারা যায়, তখন উসামাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু চিৎকার করে ওঠেন। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এ আমাদের অন্তর্ভুক্ত নয়। চিৎকারকারীর জন্য সাওয়াবের কোন অংশ নেই। অন্তর ব্যথাতুর হয়, চক্ষু অশ্রু বিসর্জন দেয় তবে আমরা এমন কিছু বলি না, যা আমাদের প্রভুকে অসন্তুষ্ট করে।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ مَنْ صَرَحَ بِمَا لَا يُرْضِي اللَّهَ عِنْدَ مُصِيبَةٍ يُمْتَحَنُ بِهَا لَا يَكُونُ لَهُ عَلَيْهَا أَجْرٌ
3150 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: لَمَّا تُوُفِّيَ ابْنُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَاحَ أُسَامَةُ بْنُ زَيْدٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَيْسَ هَذَا مِنَّا لَيْسَ لِصارخٍ حظٌّ , الْقَلْبُ يَحْزَنُ وَالْعَيْنُ تَدْمَعُ وَلَا نَقُولُ مَا يُغْضِبُ الرب)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3150 | خلاصة حكم المحدث: حسن ـ ((الأحكام)) (ص 39).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আহকামুল জানাইয: ৩৯)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তিকে বিপদাপদের মাধ্যমে পরীক্ষা করা হলে, যদি সে অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে এমন কিছু সম্পাদন করে, যা আল্লাহকে অসন্তুষ্ট করে, সেই ব্যক্তির প্রতি কঠোরতা
৩১৫১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তিনটি জিনিস আল্লাহর সাথে কুফরি করা: (কারো মৃত্যুতে) বিলাপ করা, জামার পকেট ছিঁড়ে ফেলা ও বংশ তুলে গালি দেওয়া।”[1]
ذكر التغليظ عَلَى مَنْ أَتَى بِمَا لَا يُرضي اللَّهَ بِالْأَعْضَاءِ عِنْدَ مُصِيبَةٍ يُمْتَحَنُ بِهَا
3151 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أخبرنا الفريابي حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ كَرِيمَةَ بِنْتِ الْحَسْحَاسِ قَالَتْ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (ثَلَاثٌ هِيَ الْكُفْرُ بِاللَّهِ: النِّيَاحَةُ وشق الجيب والطعن في النسب)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3151 | خلاصة حكم المحدث: منكر بهذا اللفظ ـ ((الصحيحة)) تحت الحديث (1801).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার বা দুর্বল বলেছেন। (সহীহাহ: ১৮০১)
পরিচ্ছেদঃ (১৭) বিভিন্ন কবর সম্পর্কিত বর্ণনা - কবর পাকা করা সম্পর্কে নিষেধাজ্ঞা
৩১৫২. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরগুলোকে পাকা করতে নিষেধ করেছেন।”[1]
রাবী বলেন, “লোকেরা পাকা করার ক্ষেত্রে الجِصّ কে القصَّة হিসেবে অভিহিত করে থাকে।”
17 - فَصْلٌ فِي الْقُبُورِ - ذِكْرُ الزَّجْرِ عَنْ تَجْصِيصِ الْقُبُورِ
3152 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ يَزِيدَ السَّيَّارِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُقصَّص الْقُبُورُ قَالَ: وكانوا يسمون الجِصَّ: القصَّة.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3152 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (260): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৬০)
পরিচ্ছেদঃ কবরের উপর স্থাপনা নির্মাণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩১৫৩. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেছেন।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ اتِّخَاذِ الْأَبْنِيَةِ عَلَى الْقُبُورِ
3153 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبنى على القبر.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3153 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩১৫৩)
পরিচ্ছেদঃ কবরের উপর লেখা-লেখি করা নিষেধ
৩১৫৪. জাবির ও সুলাইমান বিন মুসা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, তার উপর লেখা-লেখি করতে, তার উপর স্থাপনা নির্মাণ করতে ও তার উপর বসতে নিষেধ করেছেন।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ الْكِتْبَةِ عَلَى الْقُبُورِ
3154 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنَا ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ ـ وَعَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى ـ قَالَا: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَجْصِيصِ الْقُبُورِ وَالْكِتَابِ عَلَيْهَا وَالْبِنَاءِ عَلَيْهَا والجلوس عليها.
الراوي : جَابِر وَسُلَيْمَان بْن مُوسَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3154 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩১৫৪)
পরিচ্ছেদঃ কবরবাসীর প্রতি সম্মান প্রদর্শন বশত তার উপর বসা নিষেধ
৩১৫৫. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, তার উপর স্থাপনা নির্মাণ করতে ও তার উপর বসতে নিষেধ করেছেন।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ الْجُلُوسِ عَلَى الْقُبُورِ تَعْظِيمًا لَحُرْمَةِ مَنْ فِيهَا مِنَ الْمُسْلِمِينَ
3155 ـ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَقْصِيصِ الْقُبُورِ وَأَنْ يُبْنَى عليها أو يجلس عليها.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3155 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (260): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৬০)
পরিচ্ছেদঃ জরুরী সময়ে মৃত ব্যক্তিকে দাফন করার জন্য অপেক্ষা করা ছাড়া মুসলিমদের কবরের উপর বসা নিষেধ
৩১৫৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের কারো জলন্ত অঙ্গারের উপর বসা, অতঃপর তার কাপড় পুড়ে শরীর পর্যন্ত আগুন পৌঁছে যাওয়া কবরের উপর বসা অপেক্ষা উত্তম।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ قُعُودِ الْمَرْءِ عَلَى قُبُورِ الْمُسْلِمِينَ مِنْ غَيْرِ انْتِظَارٍ لِدَفْنِ الْمَيِّتِ فِي أوقات الضرورات
3156 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنَا سُهَيْلٌ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لأنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ فَتُحْرِقَ ثِيَابَهُ حَتَّى تَخْلُصَ إِلَيْهِ خَيْرٌ مِنْ أَنْ يَقْعُدَ عَلَى قَبْرٍ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3156 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (267): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৬৭)
পরিচ্ছেদঃ মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া বিশেষত শারীরিক কোন কষ্ট না দেওয়ার ব্যাপারে যত্নবান হওয়া মুস্তাহাব
৩১৫৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা জীবিত অবস্থায় হাড় ভাঙ্গার মত।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يُستحب لِلْمَرْءِ مِنْ تحفُّظ أَذَى الْمَوْتَى وَلَا سِيَّمَا فِي أَجْسَادِهِمْ
3157 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (كَسْرُ عَظْمِ الْمَيِّتِ كَكَسْرِهِ حياً)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3157 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (295 و 297).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৯৫)
পরিচ্ছেদঃ (১৮) কবর যিয়ারত করা প্রসঙ্গে বর্ণনা - পুরুষদের জন্য মৃত ব্যক্তির কবর যিয়ারত করা বৈধ
৩১৫৮. বুরাইদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি তোমাদেরকে তিনটি জিনিস থেকে নিষেধ করেছিলাম; কবর যিয়ারত করতে, কুরবানীর গোসত তিনদিনের বেশি না রাখতে এবং পানপাত্র ছাড়া নির্দিষ্ট কিছু পাত্র ব্যবহার করতে। আর এখন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর মায়ের কবর যিয়ারত করার অনুমতি দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম তিনদিনের বেশি কুরবানীর গোসত না রাখতে, যাতে স্বচ্ছল ব্যক্তিরা কুরবানীর গোসত তাদের দিতে পারে, যারা কুরবানী করেনি। পানপাত্র ছাড়া নির্দিষ্ট কিছু পাত্র ব্যবহার করতে নিষেধ করেছিলাম। জেনে রাখ, পাত্র কোন কিছুকে হালাল করতে পারে না, হারামও করতে পারে না।”[1]
18 - فَصْلٌ فِي زِيَارَةِ الْقُبُورِ - ذكر الإباحة للرجل زيارة قبور الأموات
3158 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانِ قَالَ: حَدَّثَنَا حَكِيمُ بْنُ سَيْفٍ الرَّقِّيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنِّي نَهَيْتُكُمْ عَنْ ثَلَاثٍ عَنْ زِيَارَةِ الْقُبُورِ وَعَنْ لُحُومِ الْأَضَاحِي أَنْ تُمْسِكُوهَا فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ وَعَنِ الظُّرُوفِ إِلَّا مَا كَانَ فِي سِقَاءٍ وَقَدْ رُخِّصَ لِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي زِيَارَةِ قَبْرِ أُمِّهِ وَإِنَّمَا نَهَيْتُكُمْ عَنْ أَنْ تُمْسِكُوا لُحُومَ الْأَضَاحِي فَوْقَ ثَلَاثَةِ أَيَّامٍ لِيُوَسِّعَ ذُو السَّعَةِ مِنْكُمْ عَلَى مَنْ لَمْ يُضَحِّ وَنَهَيْتُكُمْ عَنِ الظُّرُوفِ إِلَّا مَا كَانَ مِنْ سِقَاءٍ فَلَا يُحِلُّ ظَرفٌ شيئاً ولا يحرِّمه)
الراوي : بُرَيْدَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3158 | خلاصة حكم المحدث: صحيح - ((أحكام الجنائز)) (ص 228): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২২৮)
পরিচ্ছেদঃ কবর যিয়ারত করার নির্দেশ, কেননা কবর যিয়ারত মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়
৩১৫৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মার কবর যিয়ারত করেন। তিনি নিজে কাঁদেন এবং তাঁর আশপাশের লোকদেরকেও কাঁদান। তারপর তিনি বলেন, “আমি আমার প্রভুর কাছে আমার মার কবর যিয়ারত করার অনুমতি চাইলে, তিনি আমাকে অনুমতি দেন। অতঃপর আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি চাইলে, তিনি আমাকে সেই অনুমতি দেননি। কাজেই তোমরা কবর যিয়ারত করবে। কেননা এটি তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِزِيَارَةِ الْقُبُورِ إِذْ زِيَارَتُهَا تذكِّر الموت
3159 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدَ بْنِ كَيْسَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أبي هُرَيْرَةَ قَالَ: زَارَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ ثُمَّ قَالَ: (اسْتَأْذَنْتُ رَبِّي أَنْ أَزُورَ قَبْرَهَا فأَذِنَ لِي فَاسْتَأْذَنَتْهُ أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يَأْذَنْ لِي فَزُورُوَا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُكُمُ الْمَوْتَ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3159 | خلاصة حكم المحدث: صحيح – ((أحكام الجنائز)) (ص 238): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৩৮)
পরিচ্ছেদঃ জুতা নিয়ে কবরস্থানে প্রবেশ করা নিষেধ
৩১৬০. বাশীর বিন খাসাসিয়্যাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে, জাহেলী যুগে তার ছিল যাহম বিন মা‘বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “হে খাসাসিয়্যার পুত্র, তোমার নাম কি?” তিনি জবাবে বলেন, “যাহম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “তুমি বরং বাশীর।” তারপর থেকে তার নাম সেটাই হয়ে যায়। রাবী বলেন, “একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম, তখন তিনি আমাকে বলেন, “খাসাসিয়্যার পুত্র, তুমি কি সকাল করেছে এমন অবস্থায় যে, তুমি আল্লাহর প্রতি বিরাগভাজন?” আমি জবাবে বললাম, “আমি মোটেও আল্লাহর প্রতি বিরাগভাজন হয়ে সকাল করিনি। আল্লাহ আমার যাবতীয় কল্যাণ সাধন করে দিয়েছেন। তারপর তিনি মুশরিকদের কবরের কাছে আসেন এবং বলেন, “প্রভুত কল্যাণ লাভের আগেই এরা চলে গিয়েছে।” এই কথা তিনবার বলেন। তারপর তিনি মুসলিমদের কবরের কাছে এসে বলেন, “এরা প্রভুত কল্যাণ পেয়েছে।” এই কথা তিনবার বলেন। তারপর তিনি হাঁটছিলেন, এমন সময় একটি দৃশ্য তাঁর গোচরীভূত হয়, তিনি দেখতে পান এক ব্যক্তি জুতা পায়ে কবরের মাঝে হাঁটছে। তিনি তাকে ডাক দিলেন, “হে জুতা পরিধানকারী ব্যক্তি, তোমার জুতা খুলে ফেলো।” অতঃপর যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেন, তখন তিনি জুতা খুলে রেখে দেন।”[1]
আব্দুর রহমান বিন মাহদী রহিমাহুল্লাহ বলেন, “আমি আব্দুল্লাহ বিন উসমানের সাথে জানাযায় ছিলাম। যখন তিনি গোরস্থানে পৌঁছলেন, তখন আমি তাকে এই হাদীসটি বর্ণনা করলে তিনি বলেন, “চমৎকার হাদীস। বর্ণনাকারীও নির্ভরযোগ্য।” তারপর তিনি তার জুতা খুলে ফেলেন এবং কবরের মাঝে খালি পায়ে হাঁটেন।”
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “খুব সম্ভব তার জুতা মৃত প্রাণীর চামড়ার ছিল, যা পাকা করা হয়নি। ফলে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত প্রাণীর চামড়া পরিধান করা অপছন্দ করেছেন।
আর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী “নিশ্চয়ই মৃত ব্যক্তি লোকদের জুতার আওয়াজ শুনতে পায়, যখন তারা সেখান থেকে চলে আসে” এখানে প্রমাণ রয়েছে যে, গোরস্থানে জুতা পরিধান গমন করা যায়।”
ذِكْرُ الزَّجْرِ عَنْ دُخُولِ الْمَقَابِرِ بِالنِّعَالِ
3160 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا بُنْدَارٌ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ وَأَبُو دَاوُدَ قَالَا: حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ شَيْبَانَ حَدَّثَنِي خَالِدُ بْنُ سُمَيْرٍ حَدَّثَنِي بَشِيرُ بْنُ نَهِيكٍ حَدَّثَنَا بَشِيرُ بْنُ الْخَصَاصِيَةَ - وَكَانَ اسْمُهُ فِي الْجَاهِلِيَّةِ زَحْمُ بْنُ مَعْبَدٍ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا اسْمُكَ؟ ) قَالَ: زَحْمٌ قَالَ: ((أَنْتَ بَشِيرٌ)) , فَكَانَ اسْمُهُ -: بَيْنَمَا أَنَا أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (يَا ابْنَ الْخَصَاصِيَةِ مَا أَصْبَحْتَ تَنْقِمُ عَلَى اللَّهِ؟ ) قُلْتُ: مَا أَصْبَحْتُ أَنْقِمُ عَلَى اللَّهِ شَيْئًا كُلُّ خَيْرٍ فَعَلَ اللَّهُ بِي فَأَتَى عَلَى قُبُورِ الْمُشْرِكِينَ فَقَالَ: (سَبَقَ هَؤُلَاءِ خَيْرًا كَثِيرًا) - ثَلَاثَ مَرَّاتٍ - ثُمَّ أَتَى عَلَى قُبُورِ الْمُسْلِمِينَ فَقَالَ: (لَقَدْ أَدْرَكَ هَؤُلَاءِ خَيْرًا كَثِيرًا) - ثَلَاثَ مَرَّاتٍ - فَبَيْنَمَا هُوَ يَمْشِي إِذْ حَانَتْ مِنْهُ نَظْرَةٌ فَإِذَا هُوَ بِرَجُلٍ يَمْشِي بَيْنَ الْقُبُورِ وَعَلَيْهِ نَعْلَانِ فَنَادَاهُ: (يَا صَاحِبَ السِّبْتِيَّتَيْنِ أَلْقِ سِبْتِيَّتَيْكَ) فَنَظَرَ فَلَمَّا عَرَفَ الرَّجُلُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلَعَ نعليه فرمى بهما.
الراوي : بَشِيرُ بْنُ الْخَصَاصِيَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3160 | خلاصة حكم المحدث: حسن ـ ((الأحكام)) (172 ـ 173) , ((الإرواء)) (760).
قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ: كُنْتُ أَكُونَ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ فِي الْجَنَائِزِ فَلَمَّا بَلَغَ الْمَقَابِرَ حَدَّثَتْهُ بِهَذَا الْحَدِيثِ فَقَالَ: حَدِيثٌ جَيِّدٌ وَرَجُلٌ ثِقَةٌ ثُمَّ خَلَعَ نَعْلَيْهِ فَمَشَى بَيْنَ الْقُبُورِ.
قَالَ أَبُو حَاتِمٍ: يُشْبِهُ أَنْ تَكُونَ تِلْكَ مِنْ جِلْدِ مَيْتَةٍ لَمْ تُدْبَغْ , فَكَرِهَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لُبْسَ جِلْدِ الْمَيْتَةِ
وَفِي قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّهُ لَيَسْمَعُ خَفْقَ نِعَالِهِمْ إِذَا وَلَّوْا عَنْهُ) دَلِيلٌ عَلَى إِبَاحَةِ دُخُولِ الْمَقَابِرِ بِالنِّعَالِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আহকামুল জানাইয: ১৭২)
পরিচ্ছেদঃ গোরস্থানে প্রবেশকারী ব্যক্তির প্রতি নির্দেশ হলো তিনি কবরবাসীর প্রতি সালাম প্রদান করবেন, এটা ঐ ব্যক্তির মতের বিপরীত যেই এর বিপরীত হুকুম প্রদান করে
৩১৬১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গোরস্থানে প্রবেশ করে বলেন, السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا ـ إِنْ شاء الله ـ بكم للاحقون (মুমিন সম্প্রদায়ের নিবাস, আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আর নিশ্চয়ই আমরা তোমাদের সাথে মিলিত হবো ইনশাআল্লাহ)।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالسَّلَامِ عَلَى مَنْ سَكَنَ الثَّرَى لِلدَّاخِلِ الْمَقَابِرَ ضِدَّ قَوْلِ مَنْ أَمَرَ بِضِدِّهِ
3161 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَقْبَرَةَ فَقَالَ: (السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا ـ إِنْ شاء الله ـ بكم للاحقون)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3161 | خلاصة حكم المحدث: صحيح – ((الأحكام)) (240): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আহকামুল জানাইয: ২৪০)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, গোরস্থানে প্রবেশ করলে عَلَيْكُمُ السَّلَامُ বলতে হয় السلام عليكم নয়- তার কথা অপনোদনকারী হাদীস
৩১৬২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যে রাতেই আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার পালা হতো, সে রাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে বাকী‘ গোরস্থানে যেতেন। অতঃপর তিনি বলতেন, السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَأَتَانَا وَإِيَّاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ وَإِنَّا ـ إِنْ شَاءَ اللَّهُ ـ بِكُمْ لَاحِقُونَ اللَّهُمَّ اغْفِرْ لِأَهْلِ بقيع الغرقد (মুমিন সম্পদ্রায়ের নিবাস, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পরে আগামীকাল আমাদের কাছে ও তোমাদের কাছে আসবে। আর নিশ্চয়ই আমরা তোমাদের সাথে মিলিত হবো ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি বাকীউল গারকাদ কবরবাসীদের ক্ষমা করে দিন)।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن عَلَى الْمَرْءِ عِنْدَ دُخُولِ الْمَقْبَرَةِ أَنْ يَقُولَ: عَلَيْكُمُ السَّلَامُ لَا السَّلَامُ عَلَيْكُمْ
3162 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ شَرِيكِ بْنِ أَبِي نَمِرٍ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّمَا كَانَتْ لَيْلَتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ مِنْ آخِرِ اللَّيْلِ إِلَى الْبَقِيعِ فَيَقُولُ: (السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وأيّانا وَإِيَّاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ وَإِنَّا ـ إِنْ شَاءَ اللَّهُ ـ بِكُمْ لَاحِقُونَ اللَّهُمَّ اغْفِرْ لِأَهْلِ بقيع الغرقد)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3162 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (239): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৩৯)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি গোরস্থানে প্রবেশ করবে, তার প্রতি নির্দেশ হলো তিনি নিজের ও গোরস্থানবাসীর জন্য নিরাপত্তা চাইবে (আমরা আল্লাহর কাছে সেই অবস্থায় বারাকাহ প্রার্থনা করছি)
৩১৬৩. বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সাহাবীগণ যখন গোরস্থানে যেতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটা বলতে শিক্ষা দিতেন, السَّلَامُ عَلَى أَهْلِ الدَّارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ أَنْتُمْ لَنَا فَرَطٌ وَنَحْنُ لَكُمْ تبع نسأل الله لنا ولكم العافية (মুমিন-মুসলিমদের নিবাসের অধিবাসীদের প্রতি শান্তি বর্ষিত হোক। আর নিশ্চয়ই আমরা তোমাদের সাথে মিলিত হবো। তোমরা আমাদের অগ্রগামী আর আমরা তোমাদের অনুগামী। আমরা আমাদের ও তোমাদের জন্য নিরাপত্তা চাই)।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِمَنْ دَخَلَ الْمَقَابِرَ أَنْ يَسْأَلَ اللَّهَ جَلَّ وَعَلَا الْعَافِيَةَ لِنَفْسِهِ وَلِمَنْ تَحْتَ أَطْبَاقِ الثَّرَى نَسْأَلُ اللَّهَ الْبَرَكَةَ فِي تِلْكَ الحالة
3163 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ: عَنْ أَبِيهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجُوا إِلَى الْمَقَابِرِ يُعَلِّمُهم أَنْ يَقُولُوا: السَّلَامُ عَلَى أَهْلِ الدَّارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ أَنْتُمْ لَنَا فَرَطٌ وَنَحْنُ لَكُمْ تبع نسأل الله لنا ولكم العافية.
الراوي : بُرَيْدَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3163 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (ص 240): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৪০)
পরিচ্ছেদঃ যেই হাদীস দিয়ে অনভিজ্ঞ ব্যক্তি এই মর্মে দলীল গ্রহণ করে যে, মুসলিমদের কর্তৃক মুশরিকদের কবর যিয়ারত করা বৈধ
৩১৬৪. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন উবাই বিন সালূলকে কবরে প্রবেশ করানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসেন। অতঃপর তিনি আদেশ করেন ফলে তাকে কবর থেকে বের করা হয়। তিনি তাকে তার হাঁটুর উপর রাখেন, তাকে তাঁর মুখের লালা লাগিয়ে দেন এবং তাঁর জামা তাকে পরিধান করিয়ে দেন। আল্লাহ সর্বাধিক জ্ঞাত।”[1]
ذِكْرُ خَبَرٍ قَدِ احْتَجَّ بِهِ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْعِلْمِ أَنَّ زِيَارَةَ الْمُسْلِمِينَ قُبُورَ المشركين جائزة
3164 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ عَنِ عَمْرِو بْنِ دِينَارٍ سمع جابر بن عبد اللَّهِ يَقُولُ: أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ عَبْدِ اللَّهِ بْنِ أُبَيِّ ابْنِ سَلُولٍ بَعْدَمَا أُدخل حُفْرَتَهُ فَأَمَرَ بِهِ فأُخرج فَوَضَعَهُ عَلَى رُكْبَتِهِ وَنَفَثَ عَلَيْهِ مِنْ ريقه وألبسه قميصه والله أعلم
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3164 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (203).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২০৩)
পরিচ্ছেদঃ যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত কাজ করেছেন
৩১৬৫. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালূল মারা যায়, তখন তার ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, “আপনি আমাকে আপনার জামা দেন, যাতে আমি তাকে সেই কাপড়ে কাফন দিতে পারি, তার জানাযার সালাত আদায় করুন এবং ক্ষমা প্রার্থনা করুন।” রাবী বলেন, “অতঃপর তিনি তাঁর জামা তাকে প্রদান করেন এবং বলেন, “যখন কাফন সম্পন্ন করবে, তখন আমাকে জানাবে, যাতে আমি তার জানাযার সালাত আদায় করতে পারি।” অতঃপর যখন কাফন সম্পন্ন করেন, তখন তিনি তাকে অবহিত করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জানাযার সালাত পড়াতে উদ্যত হন,তখন উমার উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে টেনে ধরে বলেন, “আল্লাহ কি আপনাকে মুনাফিকদের জানাযার সালাত আদায় করতে নিষেধ করেননি?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আমাকে দুটো কাজের মাঝে যে কোনটা করার ইখতিয়ার দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ (আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা ক্ষমা প্রার্থনা না করুন...। সূরা তাওবাহ: ৮০)।”
রাবী বলেন, “তখন অবতীর্ণ হয়, وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أبداً ولا تقم على قَبْرِهِ (তাদের কেউ মারা গেলে, আপনি কখনই তাদের জানাযার সালাত আদায় করবেন না। এবং তার কবরের উপর দাঁড়াবেন না।–সূরা তাওবাহ: ৮৪)।”
রাবী বলেন, “তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করা ছেড়ে দেন।”[1]
ذِكْرُ السَّبَبِ الَّذِي مِنْ أَجْلِهِ فَعَلَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا وَصَفْنَا
3165 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنِي نَافِعٌ: عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أُبَيٍّ لَمَّا مَاتَ جَاءَ ابْنُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَعْطِنِي قَمِيصَكَ حَتَّى أُكَفِّنَهُ فِيهِ وصَلِّ عَلَيْهِ وَاسْتَغْفِرْ قَالَ: فَأَعْطَاهُ قَمِيصَهُ وَقَالَ: (إِذَا فَرَغْتَ فَآذِنِّي حَتَّى أُصَلِّيَ عَلَيْهِ) فَلَمَّا فَرَغَ آذَنَهُ فَلَمَّا أراد أن يصلي عليه جذبه عمر وَقَالَ: أَلَيْسَ قَدْ نَهَاكَ اللَّهُ أَنْ تُصَلِّي عَلَى الْمُنَافِقِينَ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَنَا بَيْنَ خِيرَتَيْنِ قَالَ اللَّهُ: {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ} [التوبة: 80]) قَالَ: فَنَزَلَتْ: {وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أبداً ولا تقم على قَبْرِهِ } [التوبة: 84] قال: فترك الصلاة عليه.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3165 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (ص 121): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১২১)
পরিচ্ছেদঃ আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে; বিস্তারিত বর্ণিত হয়নি
৩১৬৬. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালূল মারা যায়, তখন তার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উবাই বিন সালূল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো আব্দুল্লাহ বিন উবাই বিন সালূল, আমরা তাকে প্রস্তুত করে রেখেছি, কাজেই আপনি তার জানাযার সালাত আদায় করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতে দাঁড়ান। যখন তিনি সালাতে দাঁড়ান, তখন আমি তাঁর সামনে দাঁড়াই এবং বলি, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর শত্রুর জানাযার সালাত আদায় করবেন, অথচ সে ওমুক ওমুক এই এই বলেছেন? আমি তার মন্দ কর্মের দিনগুলো গুণে গুণে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাঁসলেন, তিনি আমাকে বললেন, “উমার, আপনি আমার থেকে দূরে সরুন।” যখন আমি বারবার এমনটা বলতে থাকি, তখন তিনি বলেন, “উমার, আপনি আমার থেকে দূরে সরুন।” কেননা নিশ্চয়ই আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে। অতঃপর আমি (তার জানাযা পড়ানোর সিদ্ধান্ত) বেছে নিয়েছি। নিশ্চয়ই আল্লাহ বলেছেন, اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ (আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা ক্ষমা প্রার্থনা না করুন...। সূরা তাওবাহ: ৮০)।” যদি আমি জানতাম যে, সত্তর বারের অধিক তার জন্য ক্ষমা প্রার্থনা করলে, তাকে ক্ষমা করা হবে, তবে অবশ্যই তার জন্য সত্তর বারের অধিক তার জন্য ক্ষমা প্রার্থনা করতাম।”
উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার দুঃসাহসের কথা ভাবলে বড়ই অবাক লাগে। আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক জ্ঞাত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে এরকম বলেন, তখন আমি তাঁর থেকে সরে যাই। অতঃপর তিনি তার জানাযার সালাত আদায় করেন। তারপর তিনি খাটিয়ার সাথে হেঁটে যান। তিনি তার দাফন করা পর্যন্ত কবরের উপর দাঁড়িয়ে থাকেন। তারপর চলে আসেন। আল্লাহর কসম, অল্প কিছুক্ষন দেরি করতে না করতেই আয়াত নাযিল হলো, وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أبداً ولا تقم على قَبْرِهِ (তাদের কেউ মারা গেলে, আপনি কখনই তাদের জানাযার সালাত আদায় করবেন না এবং তার কবরের উপর দাঁড়াবেন না।–সূরা তাওবাহ: ৮৪)।”
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুনাফিক মারা গেলে তার জানাযার সালাত আদায় করতেন না এবং তার কবরের উপর দাঁড়াতেন না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ أَلْفَاظَ خَبَرِ ابْنِ عُمَرَ الَّذِي ذَكَرْنَاهُ أُدِّيَتْ عَلَى الْإِجْمَالِ لَا عَلَى الِاسْتِقْصَاءِ فِي التَّفْسِيرِ
3166 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنِ إِسْحَاقَ يَقُولُ: حَدَّثَنِي الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ ابْنِ عباس قال: سمعت عمر بن الخطاب يَقُولُ: لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ أَتَى ابْنُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أُبَيِّ ابْنِ سَلُولٍ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هَذَا عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ قَدْ وَضَعْنَاهُ فصلِّ عَلَيْهِ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا قَامَ يُصلي عَلَيْهِ قُمتُ فِي صَدْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ أَتُصَلِّي عَلَى عَدُوِّ اللَّهِ الْقَائِلِ يَوْمَ كَذَا: كَذَا وَكَذَا وَالْقَائِلِ يَوْمَ كَذَا: كَذَا وَكَذَا أُعَدِّدُ أَيَّامَهُ الْخَبِيثَةَ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: عني يا عمر حنى إِذَا أَكْثَرْتُ قَالَ: عَنِّي يَا عُمَرُ فَإِنِّي قَدْ خُيِّرْتُ فَاخْتَرْتُ إِنَّ اللَّهَ يَقُولُ: {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ} [التوبة: 80] وَلَوْ أَعْلَمُ أَنِّي زِدْتُ عَلَى السَّبْعِينَ غُفر لَهُ لَزِدْتُ قَالَ عُمَرُ: فَعَجَبًا لِجُرْأَتِي عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَلَمَّا قَالَ لِي ذَلِكَ انْصَرَفْتُ عَنْهُ فَصَلَّى عَلَيْهِ ثُمَّ مَشَى مَعَهُ فَقَامَ عَلَى حفرته حتى دُفن ثم انصرف فو الله مَا لَبِثَ إِلَّا يَسِيرًا حَتَّى أَنْزَلَ اللَّهُ جَلَّ وَعَلَا: {وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ} [التوبة: 84] فَمَا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مُنَافِقٍ بَعْدَ ذَلِكَ وَلَا قَامَ على قبره.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3166 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (ص 121): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১২১)
পরিচ্ছেদঃ কবর যিয়ারতকারিণী মহিলা জান্নাতে প্রবেশ করবে না, যদিও তিনি উৎকৃষ্ট মর্যাদাশীল নারী হয়ে থাকেন
৩১৬৭. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজনকে কবরস্থ করার কাজ করি। অতঃপর যখন আমরা কাজ সম্পন্ন করি, তখন তিনি চলে যান। অতঃপর যখন তিনি পথিমধ্যে পৌঁছেন এবং তাঁর বাড়ির দরজা বরাবর হন, তখন আমরা সামনে এক নারীকে আসতে দেখতে পাই। যখন তিনি কাছাকাছি আসলেন, তখন দেখি তিনি ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “হে ফাতিমা কোন জিনিস তোমাকে তোমার বাড়ি থেকে বের করেছে?” জবাবে তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই বাড়িতে এসেছিলাম, তাদের মৃত ব্যক্তির জন্য সমবেদনা জানাতে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “সম্ভবত তুমি তাদের সাথে কবরস্থান পর্যন্ত গিয়েছিলে?” জবাবে তিনি বলেন, “এরকম করা থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। অথচ আমি আপনাকে এই ব্যাপারে এরকম এরকম কথা বলতে শুনেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যদি তুমি তাদের সাথে কবরস্থান পর্যন্ত যেতে, তবে তোমার দাদা জান্নাত দেখলেও তুমি জান্নাত দেখতে পেতে না!”[1]
অতঃপর আমি রবী‘আহকে আরবি কুদার অর্থ সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি জবাবে বলেন, “এর অর্থ কবরস্থান।”
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য “যদি তুমি তাদের সাথে কবরস্থান পর্যন্ত যেতে, তবে তুমি জান্নাত দেখতে পেতে না!” এর দ্বারা উদ্দেশ্য হলো তবে তুমি সমুন্নত জান্নাত দেখতে পেতে না, যেখানে প্রবেশ করবেন, যারা এরকম কাজ করেনি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহাকে গোরস্থানে যেতে নিষেধ করেননি। কারণ ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহা সেই নিষেধাজ্ঞা সম্পর্কে আগেই জানতেন। আর জান্নাতের সংখ্যা অনেক। আর মুশরিকরা উচ্চ-নিম্ন-মধ্যম আদৌ কোন জান্নাতে প্রবেশ করবে না।”
ذِكْرُ نَفْيِ دُخُولِ الْجَنَّةِ عَنْ زَائِرَةِ الْقُبُورِ وَإِنْ كَانَتْ فَاضِلَةً خَيِّرَةً
3167 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ: حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ عَنِ ربيعة بن سيف الْمَعَافِرِيُّ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَبَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَلَمَّا فَرَغْنَا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَانْصَرَفْنَا مَعَهُ فَلَمَّا حَاذَى بَابَهُ وتوسَّط الطَّرِيقَ إِذَا نَحْنُ بِامْرَأَةٍ مُقْبِلَةٍ فَلَمَّا دَنَتْ إِذَا هِيَ فَاطِمَةُ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا أَخْرَجَكِ يَا فَاطِمَةُ مِنْ بَيْتِكِ قَالَتْ: أَتَيْتُ يَا رَسُولَ اللَّهِ أَهْلَ هَذَا الْبَيْتِ فعزَّينا مَيِّتَهُمْ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَعَلَّكِ بَلَغْتِ مَعَهُمُ الكُدى؟ ) قَالَتْ: مُعَاذَ اللَّهِ وَقَدْ سَمِعْتُكَ تَذْكُرُ فِيهَا مَا تَذْكُرُ قَالَ: (لَوْ بَلَغْتِ مَعَهُمُ الكُدى مَا رأيتِ الْجَنَّةَ حَتَّى يَرَاهَا جدُّك أَبُو أَبِيكِ)
فَسَأَلْتُ رَبِيعَةَ عَنِ الكُدى فَقَالَ: القبور
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3167 | خلاصة حكم المحدث: ضعيف - ((ضعيف أبي داود)) (560).
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِفَاطِمَةَ: (لَوْ بَلَغْتِ مَعَهُمُ الكُدى مَا رَأَيْتِ الْجَنَّةَ): يُرِيدُ مَا رَأَيْتِ الْجَنَّةَ الْعَالِيَةَ الَّتِي يَدْخُلُهَا مَنْ لَمْ يَرْتَكِبْ (مَا) نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ لِأَنَّ فَاطِمَةَ عَلِمَتِ النَّهْيَ قَبْلَ ذَلِكَ وَالْجَنَّةُ هِيَ جَنَّاتٌ كَثِيرَةٌ لَا جُنَّةٌ وَاحِدَةٌ وَالْمُشْرِكُ لَا يَدْخُلُ جَنَّةً مِنَ الْجِنَّانِ أَصْلًا لَا عَالِيَةً وَلَا سَافِلَةً وَلَا مَا بَيْنَهُمَا.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ৫৬০)
পরিচ্ছেদঃ কবর যিয়ারতকারিনী মহিলাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অভিসম্পাত করা প্রসঙ্গে বর্ণনা
৩১৬৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কবর যিয়ারতকারিনী মহিলাদের উপর আল্লাহ অভিসম্পাত করুন।”[1]
ذِكْرُ لَعْنِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ مِنَ النِّسَاءِ
3168 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ أَبِيهِ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَعَنَ اللَّهُ زَائِرَاتِ القبور.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3168 | خلاصة حكم المحدث: حسن لغيره ـ ((الأحكام)) (235) , ((المشكاة)) (1770) , ((الإرواء)) (774).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (আহকামুল জানাইয: ২৩৫)
পরিচ্ছেদঃ কবরের উপর বাতি ও মাসজিদ নির্মাণকারিনীদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অভিসম্পাত করা প্রসঙ্গে বর্ণনা
৩১৬৯. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারতকারিনী, কবরের উপর মাসজিদ নির্মাণকারিনী ও কবরের উপর বাতি প্রজ্জ্বলনকারিনী মহিলার উপর অভিসম্পাত করেছেন।”[1]
আবূ সালিহ মিযান একজন নির্ভরযোগ্য রাবী। তিনি কালবীর ছাত্র নন। তার নাম বাযাম।”
ذِكْرُ لَعْنِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَتَّخِذَاتِ الْمَسَاجِدَ وَالسُّرُجَ عَلَى الْقُبُورِ
3169 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ ـ بِبُسْتَ ـ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ عَنِ أَبِي صَالِحٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذَاتِ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3169 | خلاصة حكم المحدث: ضعيف - ((الأحكام)) (236) , ((الضعيفة)) (225) , ((الإرواء)) (761).
أَبُو صَالِحٍ مِيزَانٌ: ثِقَةٌ وَلَيْسَ بِصَاحِبِ الْكَلْبِيِّ ذَاكَ اسْمُهُ باذام.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আহকামুল জানাইয: ২৩৬)
পরিচ্ছেদঃ কবরের উপর বাতি, মাসজিদ নির্মাণ এবং কবর যিয়ারত করার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩১৭০. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারতকারিনী, কবরের উপর মাসজিদ নির্মাণকারিনী ও কবরের উপর বাতি প্রজ্জ্বলনকারিনী মহিলার উপর অভিসম্পাত করেছেন।”[1]
এই আবূ সালিহের নাম মিযান। তিনি বসরার অধিবাসী একজন নির্ভরযোগ্য রাবী। তিনি মুহাম্মাদ বিন সায়িব আল কালবীর ছাত্র নন।”
ذِكْرُ الزَّجْرِ عَنْ زِيَارَةِ الْقُبُورِ وَاتِّخَاذِ السُّرُجِ والمساجد عليها
3170 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوارث عن محمد بن حجادة قَالَ: سَمِعْتُ أَبَا صَالِحٍ يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3170 | خلاصة حكم المحدث: ضعيف - ((الأحكام)) (236) , ((الضعيفة)) (225) , ((الإرواء)) (761).
أَبُو صَالِحٍ هَذَا: اسْمُهُ مِيزَانٌ بَصَرِيٌ ثِقَةٌ وَلَيْسَ بِصَاحِبِ مُحَمَّدِ بْنِ السَّائِبِ الْكَلْبِيِّ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আহকামুল জানাইয: ২৩৬)
পরিচ্ছেদঃ কবরের উপর মাসজিদ নির্মাণ ও ছবি অঙ্কন করা নিষেধ মর্মে হাদীস
৩১৭১. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে যান, তখন তাঁর কোন এক স্ত্রী বলেন যে, তিনি ইথিওপিয়াতে একটি গির্জা দেখেছেন। উম্মু সালামাহ ও উম্মু হাবীবাহ ইথিওপিয়াতে গিয়েছিলেন। তারা বলেন যে, তারা ইথিওপিয়ার ভুমিতে একটি গির্জা দেখেছেন, যার নাম মারিয়াহ। তারা সেটার সৌন্দর্য ও তার মধ্যস্থিত মূর্তির কথা উল্লেখ করেন। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করেন এবং বলেন, “ঐ লোকগুলোর মাঝে কোন ভালো লোক মারা গেলে তারা তার কবরের উপর মাসজিদ নির্মাণ করতো। তারপর তারা সেখানে তাদের ছবি-মূর্তি তৈরি করতো। আল্লাহর নিকট এরাই হলো সৃষ্টির মাঝে নিকৃষ্ট লোক।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْقُبُورَ لَا يَجُوزُ أَنْ تُتَّخذ مَسَاجِدَ وَتُصَوَّرَ فِيهَا الصُّوَرُ
3171 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: لَمَّا كَانَ مَرَض رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ بَعْضُ نِسَائِهِ كَنِيسَةً رَأَيَاهَا بِأَرْضِ الْحَبَشَةِ وَكَانَتْ أُمُّ سَلَمَةَ وَأُمُّ حَبِيبَةَ قَدْ أَتَتَا أَرْضَ الْحَبَشَةِ فَذَكَرْنَ كَنِيسَةً رَأَيْنَهَا بِأَرْضِ الْحَبَشَةِ يُقَالُ لَهَا مَارِيَةُ وَذَكَرْنَ مِنْ حُسْنِهَا وَتَصَاوِيرَ فِيهَا فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ فَقَالَ: (إِنَّ أُولَئِكَ إِذَا مَاتَ مِنْهُمُ الرَّجُلُ الصَّالِحُ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا ثُمَّ صَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ وأولئك شرار الخلق عند الله تعالى)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3171 | خلاصة حكم المحدث: صحيح – ((تحذير الساجد)) , ((أحكام الجنائز)) (278): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৭৮)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি নাবীদের কবরসমূহকে মাসজিদ বানায়, তার প্রতি আল্লাহর লা‘নত
৩১৭২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সম্প্রদায়ের উপর অভিসম্পাত করেছেন, যারা তাদের নবীদের কবরসমূহকে মাসজিদ বানিয়ে নিয়েছিল।”[1]
ذِكْرُ لَعْنِ اللَّهِ جَلَّ وَعَلَا مَنِ اتَّخَذَ قُبُورَ الْأَنْبِيَاءِ مَسَاجِدَ
3172 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم قال: (لَعَنَ اللَّهُ قَوْمًا اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3172 | خلاصة حكم المحدث: صحيح - ((تحذير الساجد)) , ((الأحكام)) (276): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৭৬)
পরিচ্ছেদঃ (১৯) শহীদ সম্পর্কে বর্ণনা - শহীদদেরকে যদি তাদের শাহাদাতবরণ করার স্থান থেকে স্থানান্তরিত করা হয়, তবে তাদেরকে সেই স্থানেই ফিরিয়ে নেওয়ার নির্দেশ
৩১৭৩. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি উহুদে যুদ্ধের শহীদদের ব্যাপারে বলেন, “কিছু সাহাবী শহীদদের বহন করে নিয়ে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘোষক ঘোষনা করেন, “তোমরা শহীদদেরকে তাদের শাহাদতবরণ করার জায়াগায় ফিরিয়ে দাও।”[1]
19 - فَصْلٌ فِي الشَّهِيدِ - ذِكْرُ الْأَمْرِ بِرَدِّ الشُّهَدَاءِ إِلَى مَصَارِعِهِمْ إِذَا أُخرجوا عنها
3173 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ أَخْبَرَنَا شُعْبَةُ عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ عَنْ نُبَيْحٍ الْعَنَزِيِّ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: أَنَّهُ قَالَ فِي قَتْلَى أُحُدٍ حَمَلُوا قَتْلَاهُمْ فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنْ رُدُّوا الْقَتْلَى إِلَى مصارعهم.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3173 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (25).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ২৫)
পরিচ্ছেদঃ শহীদদেরকে শাহাদতবরণ করার জায়গায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ, যাতে তাদেরকে অন্যত্র দাফন করা না হয়
৩১৭৪. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা থেকে মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য বের হন। তখন আমার বাবা আব্দুল্লাহ বলেন, “হে জাবির, তোমার জন্য কোন দূষনীয় হবে না, যদি তুমি মাদীনায় অবস্থানকারীদের মাঝে অবস্থান করো, যাতে তুমি জানতে পারো আমাদের পরিণতি সম্পর্কে। আল্লাহর কসম, যদি আমার পরে আমার মেয়েদের রেখে না যেতাম, তবে নিশ্চয়ই আমি ভালবাসতাম যে, তুমি আমার সামনে শাহাদাত বরণ করো। ফলে আমি মাদীনায় অবস্থানকারীদের মাঝে থাকি। অতঃপর আমার ফুফাত ভাই আমার বাবা ও আমার মামাকে উটের উপর নিয়ে আসেন। তিনি তাদেরকে নিয়ে মদীনায় নিয়ে আসেন, মদীনায় আমাদের গোরস্থানে দাফন করার জন্য। এমন সময় এক ব্যক্তি এসে ঘোষনা দেয়, “জেনে রাখুন, নিশ্চয়ই আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে আদেশ করছেন তোমাদের মৃত ব্যক্তিদেরকে ফিরিয়ে নিয়ে তাদের শাহাদাতবরণ করার জায়গায় দাফন করাতে।”
রাবী বলেন, “তারপর আমরা তাদেরকে দুইজনকে অন্যান্য নিহত ব্যক্তিদের সাথে ফিরিয়ে নিয়ে যাই, যেখানে তারা শাহাদাত বরণ করেছেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “অতঃপর আমরা তাদেরকে দুইজনকে ফিরিয়ে নিয়ে যাই” এখানে উহ্য রয়েছে, “এবং তাদেরকে দাফন করি।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْقَتْلَى مِنَ الشُّهَدَاءِ إِنَّمَا أُمِرَ بَرْدِهِمْ إِلَى مَصَارِعِهِمْ لِئَلَّا يُدفنوا فِي غيرها
3174 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ عَنْ نُبَيْحٍ الْعَنَزِيِّ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من المدينة إِلَى الْمُشْرِكِينَ لِيُقَاتِلَهُمْ فَقَالَ لِي أَبِي عَبْدِ اللَّهِ: يَا جَابِرُ لَا عَلَيْكَ أَنْ تَكُونَ فِي نُظَّار أَهْلِ الْمَدِينَةِ حَتَّى تَعْلَمَ إِلَى مَا يَصِيرُ أَمْرُنَا فَإِنِّي وَاللَّهِ لَوْلَا أَنِّي أَتْرُكُ بَنَاتٍ لِي بَعْدِي لَأَحْبَبْتُ أَنْ تُقتل بَيْنَ يَدَيَّ فَبَيْنَا أَنَا فِي النَّظَّارين إِذْ جَاءَ ابْنُ عَمَّتِي بِأَبِي وَخَالِي عَادَلَهُمَا عَلَى نَاضِحٍ فَدَخَلَ بِهِمَا الْمَدِينَةَ لِيَدْفِنَهُمَا فِي مَقَابِرِنَا إِذْ لَحِقَ رَجُلٌ يُنَادِي: أَلَا إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكُمْ أَنْ تَرْجِعُوا بِالْقَتْلَى فَتَدْفِنُوهَا فِي مَصَارِعِهَا حَيْثُ قُتلت قَالَ: فرجعناهما مع القتلى حيث قتلت.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3174 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (175).
قَالَ أَبُو حَاتِمٍ: فَرَجَعْنَاهُمَا أُضْمِرَ فِي: فَدَفَنَّاهُمَا.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১৭৫)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আহত হয়ে তার সেই আহত অবস্থায় মারা যায়, তার জন্য শাহাদাত সাব্যস্ত করা সম্পর্কে বর্ণনা
৩১৭৫. মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আহত হয়, সে ব্যক্তি কিয়ামতের দিন আসবে এমন অবস্থায় যে, তার জখম থেকে রক্ত ঝরবে, যার রং হবে রক্তের রং আর ঘ্রাণ হবে মিশকে আম্বরের ঘ্রাণ। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আহত হয়, তার উপর শহীদদের সীল লাগানো হয়।”[1]
ذِكْرُ إِثْبَاتِ الشَّهَادَةِ لِمَنْ جُرح فِي سَبِيلِ اللَّهِ فَمَاتَ مِنْ جِرَاحِهِ تِلْكَ
3175 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْمٍ الْأَنْطَاكِيُّ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكِ بْنِ يَخَامِرَ عَنْ أَبِيهِ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ جُرح جُرْحًا فِي سَبِيلِ اللَّهِ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ يَدْمَى اللَّوْنُ لَوْنُ دَمٍ وَالرِّيحُ رِيحِ مِسْكٍ وَمَنْ جُرِحَ فِي سَبِيلِ اللَّهِ طُبِعَ بِطَابَعِ الشُّهَدَاءِ)
الراوي : مُعَاذ بْن جَبَلٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3175 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2291) , وله تتمة تأتي (3181).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৯১)
পরিচ্ছেদঃ যেই বৈশিষ্ট্যের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদতবরণ না করেও শহীদের মর্যাদা পেতে পারে তার বিবরণ
৩১৭৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে তোমরা কাকে শহীদ হিসেবে গণ্য করো?” সাহাবীগণ জবাবে বললেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হন, তিনি শহীদ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তাহলে তো আমার উম্মাতের শহীদের সংখ্যা কম হয়ে যাবে!” সাহাবীগণ আরজ করলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদ কে?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হন, তিনি শহীদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায়, তিনি শহীদ। যে ব্যক্তি মহামারীতে মারা যায়, তিনি শহীদ। যে ব্যক্তি পেটের অসুস্থতায় মারা যায়, তিনিও শহীদ।”
সুহাইল রহিমাহুল্লাহ বলেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন উবাইদুল্লাহ বিন মিকসাম, তিনি বলেছেন, “আমি তোমার বাবার ব্যাপারে কসম করে বলছি, তিনি হাদীসে পঞ্চম আরেকটি বিষয় বৃদ্ধি করেছেন। সেটি হলো, “যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায়, তিনিও শহীদ।”[1]
ذِكْرُ الْخِصَالِ الَّتِي يُدرك بِهَا الْمَرْءُ فَضْلَ الشَّهَادَةِ وَإِنْ لَمْ يُقْتَلْ فِي سَبِيلِ اللَّهِ
3176 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ تَعُدُّون الشُّهَدَاءَ فِيكُمْ؟ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَنْ قُتل فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ قَالَ: (إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ) قَالُوا: مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ: (مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ مَاتَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ مَاتَ فِي الطَّاعُونِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ مَاتَ فِي بطنٍ فَهُوَ شَهِيدٌ)
قَالَ سُهَيْلٌ: وَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مِقْسَمٍ قَالَ: أَشْهَدُ عَلَى أَبِيكَ أَنَّهُ زَادَ فِي الْحَدِيثِ الْخَامِسَ (وَمَنْ غَرِقَ فهو شهيد)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3176 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (51): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৯১)
পরিচ্ছেদঃ আল্লাহর রাস্তায় নিহত না হয়েও যে ব্যক্তি শহীদের মর্যাদা পেতে পারে, তার বিবরণ
৩১৭৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে তোমরা কাকে শহীদ হিসেবে গণ্য করো?” সাহাবীগণ জবাবে বললেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হন, তিনি শহীদ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায়, তিনি শহীদ। যে ব্যক্তি মহামারীতে মারা যায়, তিনি শহীদ।”
সুহাইল রহিমাহুল্লাহ বলেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন উবাইদুল্লাহ বিন মিকসাম, তিনি বলেছেন, “আমি তোমার বাবার ব্যাপারে কসম করে বলছি, তিনি হাদীসে পঞ্চম আরেকটি বিষয় বৃদ্ধি করেছেন। সেটি হলো, “যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায়, তিনিও শহীদ।”[1]
ذِكْرُ وَصْفِ الشَّهِيدِ الَّذِي يَكُونُ غَيْرَ الْقَتِيلِ فِي سَبِيلِ اللَّهِ
3177 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ تَعُدُّونَ الشُّهَدَاءَ فِيكُمْ؟ ) قَالُوا: مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (وَمَنْ مَاتَ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ شَهِيدٌ وَمَنْ مَاتَ فِي طاعونٍ فَهُوَ شَهِيدٌ)
قَالَ: وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مِقْسَمٍ أَنَّهُ قَالَ: وَأَشْهَدُ عَلَى أَبِيكَ أَنَّهُ زَادَ: (وَمَنْ غَرِقَ فهو شهيد)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3177 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (51): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৯১)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে নাকচ করা উদ্দেশ্য নেননি মর্মে বর্ণনা
৩১৭৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “শহীদ পাঁচ প্রকার। পেটের রোগে মারা যাওয়া ব্যক্তি, প্লেগে মারা যাওয়া ব্যক্তি, পানি ডুবে মারা যাওয়া ব্যক্তি, ধ্বসে চাপা পড়া ব্যক্তি এবং (আল্লাহর রাস্তায় যুদ্ধ করে) শহীদ।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يُرِدْ بِهَذَا الْعَدَدِ نَفْيًا عمَّا وراءه
3178 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن سُمَيٍّ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رسول الله صلى الله عليه وسلم قَالَ: (الشَّهِيدُ خَمْسَةٌ: الْمَبْطُونُ وَالْمَطْعُونُ والغَرِقُ وَصَاحِبُ الهدم والشهيد)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3178 | خلاصة حكم المحدث: صحيح - ((الأحكام)) (53).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৫৩)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য “শহীদ পাঁচ প্রকার” দ্বারা উক্ত সীমিত সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে নাকচ করা উদ্দেশ্য নেননি মর্মে বর্ণনা
৩১৭৯. জাবির বিন আতীক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহুকে অসুস্থতায় দেখতে আসেন। অতঃপর তিনি দেখতে পান যে, তিনি রোগের কাছে পরাভূত হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, কিন্তু তিনি কোন জবাব দিলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘ইন্না লিল্লাহ...’ বলেন, এবং তিনি বলেন, “আবুর রবী, নিশ্চয়ই আমরা তোমার ব্যাপারে পরাভূত হয়ে গেলাম।” তখন নারীরা চিৎকার করে কেঁদে উঠেন। আর ইবনু আতীক রাদ্বিয়াল্লাহু আনহু তাদেরকে শান্ত করানোর চেষ্টা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তাদেরকে ছেড়ে দাও। যখন অবধারিত হয়ে যাবে, তখন তোমাদের মাঝে কেউ যেন না কাঁদে।” সাহাবীগণ জিজ্ঞেস করলেন, “অবধারিত হওয়া কি?” জবাবে তিনি বলেন, “যখন মারা যাবে।”
জাবির বিন আতীক রাদ্বিয়াল্লাহু আনহুর মেয়ে বলেন, “আল্লাহর কসম, নিশ্চয়ই আমি আশাবাদী যে, আপনি শহীদ হিসেবে গণ্য হবেন। কেননা আপনি তো জিহাদের সরঞ্জাম সম্পন্ন করেছিলেন।” এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই আল্লাহ তার নিয়ত অনুসারে তার সাওয়াব কার্যকর করেছেন। তোমরা কোনটাকে শাহাদত হিসেবে গন্য করো?” সাহাবীগণ জবাবে বলেন, “আল্লাহর রাস্তায় নিহত হওয়া।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও সাত রকমের শাহাদতবরণ রয়েছে। পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি শহীদ, প্লুরিসি রোগে আক্রান্ত ব্যক্তি, প্লেগে মারা যাওয়া ব্যক্তি শহীদ, পুড়ে মারা যাওয়া ব্যক্তি শহীদ, ধ্বসে মারা যাওয়া ব্যক্তি শহীদ, গর্ভাবস্থায় কোন নারী মারা গেলে সে শহীদ।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم لَمْ يُرِد بِقَوْلِهِ الشُّهَدَاءُ خَمْسَةٌ نَفْيًا عَمَّا وَرَاءَ هَذَا الْعَدَدِ الْمَحْصُورِ
3179 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَابِرِ بْنِ عَتِيكٍ عَنْ عَتِيكِ بْنِ الْحَارِثِ ـ وَهُوَ جَدُّ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ أَبُو أُمِّهِ ـ: أَنَّ جَابِرَ بْنَ عَتِيكٍ أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ يَعُودُ عَبْدَ اللَّهِ بْنَ ثَابِتٍ فَوَجَدَهُ قَدْ غُلِبَ عَلَيْهِ فَصَاحَ بِهِ فَلَمْ يُجِبْهُ فَاسْتَرْجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: (غُلِبْنَا عَلَيْكَ يَا أَبَا الرَّبِيعِ) فَصَاحَ النِّسْوَةُ وَبَكَيْنَ وَجَعَلَ ابْنُ عَتِيكٍ يُسكتهن فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (دَعْهُنَّ فَإِذَا وَجَبَ فَلَا تبكينَّ بَاكِيَةٌ) فَقَالُوا: وَمَا الْوُجُوبُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: (إِذَا مَاتَ) قَالَتِ ابْنَتُهُ: وَاللَّهِ إِنْ كُنْتُ لَأَرْجُو أَنْ تَكُونَ شَهِيدًا فَإِنَّكَ كُنْتَ قَدْ قَضَيْتَ جِهَازَكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ اللَّهَ قَدْ أَوْقَعَ أَجْرَهُ عَلَى قَدْرِ نِيَّتِهِ وَمَا تَعُدُّونَ الشَّهَادَةَ؟ ) قَالُوا: الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الشَّهَادَةُ سَبْعٌ سِوَى الْقَتْلِ فِي سَبِيلِ اللَّهِ: الْمَبْطُونُ شَهِيدٌ وَالْغَرِيقُ شَهِيدٌ وَصَاحِبُ ذَاتِ الجَنْبِ شَهِيدٌ وَالْمَطْعُونُ شَهِيدٌ وَالْحَرِيقُ شَهِيدٌ وَالَّذِي يَمُوتُ تَحْتَ الْهَدْمِ شَهِيدٌ وَالْمَرْأَةُ تَمُوتُ بجُمْعٍ شَهِيدٌ)
الراوي : جَابِر بْن عَتِيكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3179 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2723) , ((أحكام الجنائز)) (54).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৫৪)
পরিচ্ছেদঃ যেসব বৈশিষ্ট্যের কারণে একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও শহীদি মর্যাদা পেতে পারে তার বর্ণনা
৩১৮০. জাবির বিন আতীক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহুকে অসুস্থতায় দেখতে আসেন। অতঃপর তিনি দেখতে পান যে, তিনি রোগের কাছে পরাভূত হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, কিন্তু তিনি কোন জবাব দিলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘ইন্না লিল্লাহ...’ বলেন এবং তিনি বলেন, “আবুর রবী, নিশ্চয়ই আমরা তোমার ব্যাপারে পরাভূত হয়ে গেলাম।” তখন নারীরা চিৎকার করে কেঁদে উঠেন। আর ইবনু আতীক রাদ্বিয়াল্লাহু আনহু তাদেরকে শান্ত করানোর চেষ্টা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তাদেরকে ছেড়ে দাও। যখন অবধারিত হয়ে যাবে, তখন তোমাদের মাঝে কেউ যেন না কাঁদে।” সাহাবীগণ জিজ্ঞেস করলেন, “অবধারিত হওয়া কি?” জবাবে তিনি বলেন, “যখন মারা যাবে।”
জাবির বিন আতীক রাদ্বিয়াল্লাহু আনহুর মেয়ে বলেন, “আল্লাহর কসম, নিশ্চয়ই আমি আশাবাদী যে, আপনি শহীদ হিসেবে গণ্য হবেন। কেননা আপনি তো জিহাদের সরঞ্জাম সম্পন্ন করেছিলেন।” এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই আল্লাহ তার নিয়ত অনুসারে তার সাওয়াব কার্যকর করেছেন। তোমরা কোনটাকে শাহাদত হিসেবে গন্য করো?” সাহাবীগণ জবাবে বলেন, “আল্লাহর রাস্তায় নিহত হওয়া।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও সাত রকমের শাহাদতবরণ রয়েছে। পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি শহীদ, প্লুরিসি রোগে আক্রান্ত ব্যক্তি, প্লেগে মারা যাওয়া ব্যক্তি শহীদ, পুড়ে মারা যাওয়া ব্যক্তি শহীদ, ধ্বসে মারা যাওয়া ব্যক্তি শহীদ, গর্ভাবস্থায় কোন নারী মারা গেলে সে শহীদ।”[1]
ذِكْرُ الْخِصَالِ الَّتِي تَقُومُ مَقَامَ الشَّهَادَةِ لِغَيْرِ الْقَتِيلِ فِي سَبِيلِ اللَّهِ
3180 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَابِرِ بْنِ عَتِيكٍ عَنْ عَتِيكِ بْنِ الْحَارِثِ بْنِ عَتِيكٍ ـ وَهُوَ جَدُّ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ أَبُو أُمِّهِ ـ أَنَّ جَابِرَ بْنَ عَتِيكٍ أَخْبَرَهُ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم جَاءَ يَعُودُ عَبْدَ اللَّهِ بْنَ ثَابِتٍ فَوَجَدَهُ قَدْ غُلِبَ عَلَيْهِ فَصَاحَ بِهِ فَلَمْ يُجِبْهُ فَاسْتَرْجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: (غُلِبْنَا عَلَيْكَ يَا أَبَا الرَّبِيعِ) فَصَاحَتِ النِّسْوَةُ وَبَكَيْنَ وَجَعَلَ ابْنُ عَتِيكٍ يُسَكِّتُهُنَّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (دَعْهُنَّ فَإِذَا وَجَبَ فَلَا تبكينَّ بَاكِيَةٌ) , قَالُوا: وَمَا الْوُجُوبُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ:
(إِذَا مَاتَ)
قَالَتِ ابْنَتُهُ: وَاللَّهِ إِنْ كُنْتُ لَأَرْجُو أَنْ تَكُونَ شَهِيدًا فَإِنَّكَ كُنْتَ قَدْ قَضَيْتَ جِهَازَكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ اللَّهَ قَدْ أَوْقَعَ أَجْرَهُ عَلَى قَدْرِ نِيَّتِهِ وَمَا تَعُدُّونَ الشَّهَادَةَ؟ ) قَالُوا: الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الشَّهَادَةُ سَبْعٌ ـ سِوَى الْقَتْلِ فِي سَبِيلِ اللَّهِ ـ: الْمَبْطُونُ شَهِيدٌ وَالْغَرِيقُ شَهِيدٌ وَصَاحِبُ ذَاتِ الْجَنْبِ شَهِيدٌ وَالْمَطْعُونُ شَهِيدٌ وَصَاحِبُ الْحَرِيقِ شَهِيدٌ وَالَّذِي يَمُوتُ تَحْتَ الْهَدْمِ شَهِيدٌ وَالْمَرْأَةُ تموت بجمع شهيد)
الراوي : جَابِر بْن عَتِيكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3180 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2723) , ((أحكام الجنائز)) (54).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৫৪)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি অন্তর থেকে আল্লাহর কাছে শাহাদত কামনা করবে, মহান আল্লাহ তাকে অনুগ্রহ করে শাহাদাতের প্রতিদান দান করবেন, যদিও সে বিছানায় মারা যায়
৩১৮১. মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আহত হয়, সে ব্যক্তি কিয়ামতের দিন আসবে এমন অবস্থায় যে, তার ক্ষতের ঘ্রাণ হবে মিশকে আম্বরের, রং হবে জাফরানের রং আর তার উপর শহীদদের সীল লাগানো হয়। যে ব্যক্তি একনিষ্ঠভাবে শাহাদত কামনা করবে, মহান আল্লাহ তাকে শহীদের সাওয়াব দিবেন, যদিও সে নিজ বিছানায় মারা যায়।”[1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى سَائِلِهِ الشَّهَادَةَ مِنْ قَلْبِهِ بِإِعْطَائِهِ أَجْرَ الشَّهِيدِ وَإِنَّ مَاتَ عَلَى فِرَاشِهِ
3181 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الْخَلَّالُ حَدَّثَنَا زَيْدُ بْنُ يَحْيَى بْنِ عُبَيْدٍ حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ عَنْ أَبِيهِ عَنْ مَكْحُولٍ عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ عَنْ مَالِكِ بْنِ يَخَامِرَ السَّكْسَكِيِّ أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ جُرِحَ جُرْحًا فِي سَبِيلِ اللَّهِ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ رِيحُهُ كَرِيحِ الْمِسْكِ لَوْنُهُ لَوْنَ الزَّعْفَرَانِ عَلَيْهِ طَابَعُ الشُّهَدَاءِ وَمَنْ سَأَلَ اللَّهَ الشَّهَادَةَ مُخْلِصًا أَعْطَاهُ اللَّهُ أجر شهيد وإن مات على فراشه)
الراوي : مُعَاذ بْن جَبَلٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3181 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2291) , وله تتمة تأتي (3181).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৯১)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদত কামনা করবে, তাকে আল্লাহ শহীদদের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন, যদিও বিছানায় তার মৃত্যু হয়
৩১৮২. সাহল বিন হুনাইফ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সততার সাথে আল্লাহর কাছে শাহাদত কামনা করবে, তাকে আল্লাহ মানযিলে পৌঁছাবেন, যদিও সে নিজ বিছানায় মারা যায়।”[1]
ذِكْرُ تَبْلِيغِ اللَّهِ جَلَّ وَعَلَا مَنَازِلَ الشُّهَدَاءِ مَنْ سَأَلَ اللَّهَ الشَّهَادَةَ وَإِنْ جَاءَتْهُ مَنِيَّتُهُ على فراشه
3182 - أخبرنا الحسن بن سفيان حدثنا إبراهيم ابن الْمُنْذِرِ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ شُرَيْحٍ عَنْ سَهْلِ بْنِ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: (مَنْ سَأَلَ اللَّهَ الشَّهَادَةَ بِصِدْقٍ بَلَّغَهُ اللَّهُ مَنَازِلَ الشُّهَدَاءِ وَإِنْ مَاتَ عَلَى فراشه)
الراوي : سَهْل بْن حُنَيْفٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3182 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (1360): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৬০)
পরিচ্ছেদঃ সম্পদের কারণে যাকে সীমালঙ্ঘন করে হত্যা করা হয়, তার জন্য আল্লাহ অনুগ্রহ করে শাহাদত লিপিবদ্ধ করে দেন
৩১৮৩. উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে ছিলেন। এসময় তাঁর কাছে কিছু সাহাবী ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতো এতো পরিমাণ খেজুরের যাকাত কত?” জবাবে তিনি বলেন, “এতো এতো পরিমাণ।” তখন লোকটি বললো, ওমুক ব্যক্তি আমার উপর সীমালঙ্ঘন করেছে এবং আমার কাছ থেকে এতো পরিমাণ যাকাত গ্রহণ করেছে।” নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “সেসময় তোমাদের অবস্থা কেমন হবে, যখন তোমার উপর এমন শাসক আসবে, যারা তোমাদের উপর এরচেয়েও বেশি সীমালঙ্ঘন করবে?” তারপর লোকজন সেই বিষয়ে বলাবলি করে। তখন তাদের মাঝে এক ব্যক্তি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় আমাদের কী করা উচিত, যখন আমাদের কেউ তার উট, গবাদি পশু, খেজুরের কাছে উপস্থিত থাকে না, সেসময় যাকাত করা হলে যদি তার উপর সীমালঙ্ঘন করা হয়?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি খুশি মনে, আল্লাহর সুন্তুষ্টি ও পরকালের আশায় যাকাত আদায় করে, যাকাতযোগ্য কোন পণ্যকে গোপন করে না, সালাত আদায় করে, যাকাত আদায় করে অতঃপর তার উপর সীমালঙ্ঘন করা হয় আর সেই ব্যক্তি অস্ত্র গ্রহণ করে সীমালঙ্ঘনকারীর সাথে লড়াই করে নিহত হয়, তবে সে ব্যক্তি শহীদ।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসের অর্থ হলো যখন কোন মানুষের উপর সীমালঙ্ঘন করা হবে, তার যাকাতের মাল গ্রহণ করার ক্ষেত্রে অথবা এ ধরণের কোন অবস্থা সৃষ্টি হবে আর তার সাথে একদল মুসলিম থাকবে, যারা মোকাবেলা করার জন্য যথেষ্ট হবে। তাদের উদ্দেশ্য দুনিয়ার কোন কিছু হবে না এবং নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিবে না (তখন তিনি প্রতিরোধ গড়ে তুলবে; অন্যথায় নয়)। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, “তুমি (শাসকের কথা) শুনবে এবং তার আনুগত্য করবে। যদিও তিনি নাক-কান কাটা হাবশী ব্যক্তি হয়।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, “যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র ধারণ করবে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।”
ذِكْرُ تفضُّل اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى مَنْ قُتل مِنْ أَجْلِ مَالِهِ إِذَا تُعُدِّي عَلَيْهِ بِكَتْبَةِ الشَّهَادَةَ لَهُ
3183 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنِ الْقَاسِمِ بْنِ عَوْفٍ عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ قَالَ حَدَّثَتْنَا أُمُّ سَلَمَةَ:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَا هُوَ فِي بَيْتِهَا وَعِنْدَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ كَمْ صَدَقَةُ كَذَا وَكَذَا مِنَ التَّمْرِ قَالَ: كَذَا وَكَذَا قَالَ الرَّجُلُ: فَإِنَّ فُلَانًا تعدَّى عَلَيَّ وَأَخَذَ مِنِّي كَذَا وَكَذَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (فَكَيْفَ إِذَا سَعَى عَلَيْكُمْ مَنْ يَتَعَدَّى عَلَيْكُمْ أشدَّ مِنْ هَذَا التَّعَدِّي) فَخَاضَ الْقَوْمُ فِي ذَلِكَ فَقَالَ الرَّجُلُ مِنْهُمْ: فَكَيْفَ بِنَا يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ الرَّجُلُ مِنَّا غَائِبًا فِي إِبِلِهِ وَمَاشِيَتِهِ وَزَرْعِهِ وَنَخْلِهِ فَأَدَّى زَكَاةَ مَالِهِ فتعدَّى عَلَيْهِ الْحَقَّ فَكَيْفَ يَصْنَعُ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ أَدَّى زَكَاةَ مَالِهِ طَيْبَةً بِهَا نَفْسُهُ يُرِيدُ بِهَا وَجْهَ اللَّهِ وَالدَّارَ الْآخِرَةَ ثُمَّ لَمْ يُغَيِّبْ مِنْهَا شَيْئًا وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ فَتَعَدَّى عَلَيْهِ الْحَقَّ فَأَخَذَ سِلَاحَهُ فَقَاتَلَ فَقُتِلَ فَهُوَ شهيد)
الراوي : أُمُّ سَلَمَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3183 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2291)
قال أبوحاتم ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: مَعْنَى هَذَا الْخَبَرِ إِذَا تُعُدِّيَ عَلَى الْمَرْءِ فِي أَخَذِ صَدَقَتِهِ أَوْ مَا يُشبه هَذِهِ الْحَالَةَ وَكَانَ مَعَهُ مِنَ الْمُسْلِمِينَ الَّذِي يُوَاطِؤُونَهُ عَلَى ذَلِكَ وَفِيهِمْ كِفَايَةٌ بَعْدَ أَنْ لَا يَكُونَ قصدُهُمْ الدُّنْيَا وَلَا شَيْئًا مِنْهَا دُونَ إِلْقَاءِ الْمَرْءِ نَفْسَهُ إِلَى التَّهْلُكَةِ إِذِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَبِي ذَرٍ: (اسْمَعْ وَأَطِعْ وَلَوْ عَبْدًا حَبَشِيًّا مُجَدَّعاً) وَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ فَلَيْسَ مِنَّا)
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৯১)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি নিজের সম্পদের জন্য নিহত হয়, তার জন্য জান্নাত ওয়াজিব ও সে শাহাদতের মর্যাদা লাভ করে, চাই সে সম্পদ রক্ষার্থে লড়াই করুক অথবা না করুক
৩১৮৪. সাঈদ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি স্বীয় সম্পদ রক্ষার্থে নিহত হয়, সে শহীদ।”[1]
ذِكْرُ إِيجَابِ الْجَنَّةِ وَإِثْبَاتِ الشَّهَادَةِ لِمَنْ قُتِلَ دُونَ مَالِهِ قَاتَلَ أَوْ لَمْ يُقَاتِلْ
3184 - أخبرنا عمران بن موسى السختياني بجرجان حدثنا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنِ الزُّهْرِيِّ عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (من قُتِلَ دون ماله فهو شهيد)
الراوي : سَعِيد بْن زَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3184 | خلاصة حكم المحدث: صحيح - ((أحكام الجنائز)) (56 و 57) , ((الإرواء)) (3/ 164 ـ 165) , ((الروض النضير)) (329).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ৫৬)
পরিচ্ছেদঃ যেই হাদীস কোন কোন আলেমকে এই সংশয়ে ফেলে দেয় যে, ইবনু উয়াইনার হাদীসটির সানাদ হয়তো বিচ্ছিন্ন
৩১৮৫. সাঈদ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে ব্যক্তি অর্ধ হাত পরিমাণ জমিন অন্যায়ভাবে দখল করে নিবে, কিয়ামতের দিন আল্লাহ সাত তবক পর্যন্ত সেই জমিন তার গলায় ঝুলিয়ে দিবেন।”
মা‘মার রহিমাহুল্লাহ বলেন, “আমার কাছে ইমাম যুহরী থেকে এই হাদীস পৌঁছেছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি স্বীয় সম্পদ রক্ষার্থে নিহত হয়, সে শহীদ।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি ইমাম যুহরী রহিমাহুল্লাহর নির্ভরযোগ্য ও সুদৃঢ় ছাত্ররা সবাই বর্ণনা করেছেন ইমাম যুহরী থেকে, তিনি তালহা বিন আব্দু্ল্লাহ বিন আওফ থেকে, তিনি সাঈদ বিন যাইদ থেকে।
তবে মা‘মার এককভাবে হাদীসটি বর্ণনায় সানাদে তালহা বিন আব্দু্ল্লাহ ও সাঈদ বিন যাইদের মাঝে আব্দুর রহমান বিন সাহলকে ঢুকিয়েছেন। আমার আশংকা এটা তার ভুল। মা‘মার হাদীসটিতে বলেছেন, “আমার কাছে ইমাম যুহরী থেকে হাদীস পৌঁছেছে”। কাজেই হতে পারে তিনি হাদীসটি ইমাম যুহরীর কোন ছাত্র থেকে শ্রবণ করেছেন। তিনি ইমাম যুহরী থেকে বর্ণনা করেছেন। আর আমার হৃদয় ইমাম যুহরীর অন্যান্য ছাত্ররা যা ঐক্যমতের ভিত্তিতে বর্ণনা করেছেন, সেদিকেই বেশি ঝোঁকপ্রবণ।”
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ عَالِمًا مِنَ النَّاسِ أَنَّ خَبَرَ ابْنِ عُيَيْنَةَ الَّذِي ذَكَرْنَاهُ مُنْقَطِعٌ غير متصل
3185 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ ـ ابْنِ أَخِي عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ـ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْلٍ الْمَدَنِيِّ عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (مَنْ ظَلَمَ مِنَ الْأَرْضِ شِبْرًا طوَّقه اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ سَبْعِ أَرَضِينَ)
قَالَ مَعْمَرٌ: وَبَلَغَنِي عَنِ الزُّهْرِيِّ فِي هَذَا الْحَدِيثِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ قُتِلَ دُونَ ماله فهو شهيد)
الراوي : سَعِيد بْن زَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3185 | خلاصة حكم المحدث: صحيح - ((الروض النضير)) (338): ق.
قال أبوحاتم: رَوَى هَذَا الْخَبَرَ أَصْحَابُ الزُّهْرِيِّ الثِّقَاتُ الْمُتْقِنُونَ فَاتَّفَقُوا كُلُّهم عَلَى رِوَايَتِهِمْ هَذَا الْخَبَرَ عَنِ الزُّهْرِيِّ عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ خَلَا مَعْمَرٍ وَحْدَهُ فَإِنَّهُ أُدْخِلَ بَيْنَ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ وَبَيْنَ سَعِيدِ بْنِ زَيْدِ: عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْلٍ وَأَخَافُ أَنْ يَكُونَ ذَلِكَ وَهْمًا وَقَدْ قَالَ مَعْمَرٌ فِي هَذَا الْخَبَرِ: بَلَغَنِي عَنِ الزُّهْرِيِّ فَيُشْبِهُ أَنْ يَكُونَ سَمِعَهُ مِنْ بَعْضِ أَصْحَابِهِ عَنِ الزُّهْرِيِّ فالقَلْبُ إِلَى رِوَايَةِ أولئك أميل.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৩৩৮)
পরিচ্ছেদঃ আল্লাহর রাস্তায় যুদ্ধরত ব্যক্তি যদি স্বীয় অস্ত্রের আঘাতে মারা যান, তার জন্য শাহাদত সাব্যস্তকরণ সম্পর্কে বর্ণনা
৩১৮৬. সালামাহ বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “খায়বার যুদ্ধের দিন আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে প্রচন্ড যুদ্ধ করেন। এক পর্যায়ে তার তরবারী ফিরে এসে তাকে আঘাত লাগে এবং তিনি নিহত হোন। তখন তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলেন, “লোকটি নিজের অস্ত্রের আঘাতে মারা গেলো!” এভাবে তারা তার (শাহাদাতের) ব্যাপারে সন্দেহ পোষন করলো।”
সালামাহ বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার থেকে ফিরে আসেন। আমি তাঁকে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে আপনার কাছে কবিতার কিছু চরণ আবৃতি করার অনুমতি দিন।” তখন তিনি আমাকে অনুমতি দিলেন। তখন উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি জানি তুমি কী বলবে।” (তারপর আমি কবিতা আবৃতি শুরু করি),
(وَاللَّهِ لَوْلَا اللَّهُ مَا اهْتَدَيْنَا - وَلَا تصدَّقنا وَلَا صَلَّيْنَا)
(فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا - وَثَبِّتِ الْأَقْدَامَ إِنْ لَاقَيْنَا)
(وَالْمُشْرِكُونَ قَدْ بَغَوْا عَلَيْنَا)
“আল্লাহর কসম, আল্লাহ ছাড়া আমরা হেদায়েত পেতাম না, সাদাকাহ করতাম না এবং সালাতও আদায় করতাম না।
আমাদের উপর শান্তি অবতীর্ণ করুন, আমরা যদি শত্রুর মুখোমুখি হই, তখন আমাদের পদযুগল সুদৃঢ় রাখুন।
আর মুশরিকরা আমাদের উপর অত্যাচার করেছে।”
যখন আমি আমার কবিতা শেষ করলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটা কে বলেছে?” আমি বললাম, “আমার ভাই।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহ তার প্রতি রহম করুন।” আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকজন তার উপর সালাত আদায় করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলছে, “লোকটি নিজের অস্ত্রের আঘাতে মারা গেলো!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তিনি জিহাদরত, মুজাহিদ অবস্থায় নিহত হয়েছেন।” [1]
ذِكْرُ إِثْبَاتِ الشَّهَادَةِ لِلْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ إِذَا قَتَلَهُ سِلَاحُهُ
3186 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ وَعَبْدُ اللَّهِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ سَلَمَةَ بْنَ الْأَكْوَعِ قَالَ: لَمَّا كَانَ يَوْمَ خَيْبَرَ قَاتَلَ أَخِي قِتَالًا شَدِيدًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فارتدَّ عَلَيْهِ سَيْفُهُ فَقَتَلَهُ فَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ: رَجُلٌ مَاتَ بِسِلَاحِهِ وشكُّوا فِي بَعْضِ أَمْرِهِ قَالَ سَلَمَةُ: فَقَفَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خَيْبَرَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ائْذَنْ لِي أَنْ أرجُز بِكَ فأذِنَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: أعلم ما تقول:
(وَاللَّهِ لَوْلَا اللَّهُ مَا اهْتَدَيْنَا وَلَا تصدَّقنا وَلَا صَلَّيْنَا)
(فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا وَثَبِّتِ الْأَقْدَامَ إِنْ لَاقَيْنَا)
(وَالْمُشْرِكُونَ قَدْ بَغَوْا عَلَيْنَا)
فَلَمَّا قضيتُ رَجَزِي قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ قَالَ هَذَا؟ ) قُلْتُ: أَخِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَرْحَمُهُ اللَّهُ) فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ نَاسًا أَبَوْا الصَّلَاةَ عَلَيْهِ يَقُولُونَ: رَجُلٌ مَاتَ بِسِلَاحِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (رجلٌ ماتَ جاهداً مجاهداً)
الراوي : سَلَمَة بْن الْأَكْوَعِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3186 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2289): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৮৯)
পরিচ্ছেদঃ জিহাদে যারা শহীদ হবেন, তাদের ক্ষেত্রে ওয়াজিব হলো তাদের রক্তগুলো ধুয়ে ফেলা হবে না এবং তাদের জানাযার সালাত আদায় করা হবে না
৩১৮৭. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের শহীদদের দুইজনকে এক কাপড়ে কাফন করেন। তিনি বলেন, “তাদের মাঝে কে বেশি কুরআন গ্রহণকারী?” অতঃপর যখন একজনের দিকে ইঙ্গিত করা হতো, তখন তিনি তাকে বগলী কবরে সামনে রাখতেন। তিনি বলেন, “আমি এঁদের ব্যাপারে কিয়ামতের দিন সাক্ষ্য দিবো।” তিনি তাদেরকে রক্তসহ দাফন করার নির্দেশ দেন। তিনি তাদের জানাযার সালাত আদায় করেননি এবং তাদের গোসলও দেননি।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الشُّهَدَاءَ الَّذِينَ مَاتُوا فِي الْمَعْرَكَةِ يَجِبُ أَنْ لَا يُغَسَّلوا عَنْ دِمَائِهِمْ وَلَا يُصَلَّى عَلَيْهِمْ
3187 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهِبٍ قَالَ: أَخْبَرَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ وَيَقُولُ: (أَيُّهُمَا أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ؟ ) فَإِذَا أُشِيرَ إِلَى أَحَدِهِمَا قدَّمه فِي اللَّحْدِ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلَاءِ يَوْمَ الْقِيَامَةِ) وَأَمَرَ بِدَفْنِهِمْ بِدِمَائِهِمْ وَلَمْ يُصَلِّ عليهم ولم يُغَسَّلوا.
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3187 | خلاصة حكم المحدث: صحيح - ((تخريج فقه السنة)) (270) , ((أحكام الجنائز)) (184 ـ 185): خ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আহকামুল জানাইয: ১৮৪)
পরিচ্ছেদঃ যেই হাদীস পুর্বে উল্লেখিত জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসের সাথে বাহ্যত বিরোধপূর্ণ
৩১৮৮. উকবাহ বিন আমির আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়ে উহুদ যুদ্ধের শহীদদের উপর জানাযার সালাতের ন্যায় সালাত আদায় (দুআ) করেন। তারপর তিনি মিম্বারে চলে আসেন। অতঃপর বলেন, “নিশ্চয়ই আমি তোমাদের আগেই (হাওযে কাওসারে) গমন করবো এবং তোমাদের ব্যাপারে সাক্ষ্য দিবো। আল্লাহর কসম, নিশ্চয়ই আমি এখন হাওযে কাওসার দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আমাকে জমিনের ধনভান্ডারের চাবিকাঠি প্রদান করা হয়েছে অথবা তিনি বলেছেন (রাবীর সন্দেহ) জমিনের চাবিকাঠিসমূহ দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমি ভয় করি না যে, তোমরা আমার পরে শিরক করবে তবে আমার ভয় হয় যে, তোমরা দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতায় লিপ্ত হবে।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُضَادِّ فِي الظَّاهِرِ خَبَرَ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الَّذِي ذَكَرْنَاهُ
3188 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادِ زُغْبَةَ فَقَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي الْخَيْرِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمًا فَصَلَّى عَلَى أَهْلِ أحدٍ صَلَاتَهُ عَلَى الْمَيِّتِ ثُمَّ انْصَرَفَ إِلَى الْمِنْبَرِ فَقَالَ: (إِنِّي فَرَطٌ لَكُمْ وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ وَإِنِّي وَاللَّهِ لَأَنْظُرُ إِلَى حَوْضِي الْآنَ وَإِنِّي قَدْ أُعطيت مَفَاتِيحَ خَزَائِنِ الْأَرْضِ أَوْ مَفَاتِيحَ الْأَرْضِ وَاللَّهِ مَا أَخَافُ عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي وَلَكِنِّي أَخَافُ أن تتنافسوا فيها)
الراوي : عُقْبَة بْن عَامِرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3188 | خلاصة حكم المحدث: صحيح - ((تخريج الفقه)) (271) , ((أحكام الجنائز)) (ص 107) , ((ظلال الجنة)) (735): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আহকামুল জানাইয: ১০৭)
পরিচ্ছেদঃ উকবাহ বিন আমির আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসে কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে করেছিলেন, তার বিবরণ
৩১৮৯. উকবাহ বিন আমির আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ যুদ্ধের শহীদদের উপর জানাযার সালাতের ন্যায় সালাত আদায় (দুআ) করেন। তারপর তিনি মিম্বারে বসেন। অতঃপর তিনি আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করেন তারপর বলেন, “হে লোকসকল, নিশ্চয়ই আমি তোমাদের আগেই (হাওযে কাওসারে) গমন করবো এবং তোমাদের ব্যাপারে সাক্ষ্য দিবো। আল্লাহর কসম, আমি ভয় করি না যে, তোমরা আমার পরে শিরক করবে। নিশ্চয়ই আমাকে আজ রাতে আসমান ও জমিনের ধনভান্ডারের চাবিকাঠি প্রদান করা হয়েছে। আর তোমাদের ব্যাপারে আমার ভয় হয় যে, তোমরা দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতায় লিপ্ত হবে।” তারপর তিনি হুজরায় প্রবেশ করেন। তারপর মৃত্যু অবধি তিনি আর বাড়ি থেকে বের হননি।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “যুদ্ধে যারা শহীদ হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাছ করে জানাযার সালাত আদায় করেননি। তিনি তাদেরকে অন্যান্য সমস্ত মৃত ব্যক্তিদের থেকে আলাদা করেন। কেননা অন্যান্য মৃত ব্যক্তিদের গোসল করানো হয় এবং তাদের জানাযার সালাত আদায় করা হয় এবং গোসল না দিয়ে তাদেরকে রক্তসহ দাফন করা হয়। আর উকবাহ বিন আমির উকবাহ বিন আমির আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসে যা বলা হয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়ে উহুদ যুদ্ধের শহীদদের উপর জানাযার সালাতের ন্যায় সালাত আদায় (দুআ) করেন- এটি পুর্বে উল্লেখিত জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসের বিপরীত নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের উদ্দেশ্যে বের হয়ে উহুদ যুদ্ধের শহীদদের জন্য দুআ করেন, যেভাবে তিনি অন্যান্য মৃতদের জন্য জানাযার সালাতে দুআ করেন। আরবরা দুআকে সালাত হিসেবে অভিহিত করেন। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক উহুদে গমন, তাদেরকে দেখতে যাওয়া, তাদের জন্য দুআ করা পরবর্তী উম্মতের জন্য সুন্নাত যে, তারা উহুদের শহীদদের দেখতে যাবেন এবং তাদের জন্য দুআ করবেন, যেভাবে তারা মৃতদের জন্য জানাযার সালাতে দুআ করে থাকেন।
আমাদের উল্লেখিত যাইদ বিন উনাইসার হাদীসে বলা হয়েছে, “তারপর তিনি হুজরায় প্রবেশ করেন এবং মৃত্যু অবধি তিনি আর বাড়ি থেকে বের হননি” এখানে সুস্পষ্ট বিবরণ রয়েছে এই মর্মে যে, এই সালাতটি ছিল বাড়তি দুআ, যা তিনি খাছ করে উহুদ যুদ্ধের শহীদদের জন্য করতে চেয়েছিলেন, যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় ঘনীভূত হয়েছিল। উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসে বর্ণিত সালাত দ্বারা হুবহু জানাযার সালাত উদ্দেশ্য হতো, তবে যারা এমনটা বলে, তাদের জন্য জরুরী হলো এটা বলা যে, সাত বছর পরেও কবরের উপর জানাযার সালাত আদায় করা জায়েয। কেননা উহুদ যুদ্ধ সাত হিজরী তৃতীয় বছরে সংঘটিত হয়েছিল। আর রাসূল উহুদের উদ্দেশ্যে বাড়ি থেকে হয়ে জানাযার সালাত আদায় করার এই কাজটি হয়েছিল উহুদ যুদ্ধের সাত বছর পর, তাঁর দুনিয়া ত্যাগের কাছাকাছি সময়ে।
কাজেই যারা এই হাদীস দ্বারা দলীল দেন, তারা এবং আমরা এই ব্যাপারে একমত হলাম যে, সাত বছর পর মৃত ব্যক্তির কবরের উপর জানাযার সালাত আদায় করা জায়েয নেই, সুতরাং বিশুদ্ধ মত এটাই হলো যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত সালাতটি দুআ ছিল; হুবহু জানাযার সালাত ছিল না।
এটা হলো তাদের কথার বিপরীত যারা বলেন, “মুহাদ্দিসগণ এমন কিছু বর্ণনা করেন, যা তারা অনুধাবন করেন না, এমন কথা বলেন, যা তারা বুঝেন না এবং তারা পরস্পর বিরোধপূর্ণ হাদীস বর্ণনা করেন।”
ذِكْرُ الْوَقْتِ الَّذِي فَعَلَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا وَصَفْنَا مِنْ خَبَرِ عُقْبَةِ بْنِ عامر
3189 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي الْخَيْرِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى قَتْلَى أُحُدٍ ثُمَّ انْصَرَفَ وَقَعَدَ عَلَى الْمِنْبَرِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: (أَيُّهَا النَّاسُ إِنِّي بَيْنَ أَيْدِيكُمْ فَرَطٌ وَإِنِّي عَلَيْكُمْ لِشَهِيدٌ وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي وَلَكِنِّي قَدْ أُعْطِيتُ اللَّيْلَةَ مَفَاتِيحَ خَزَائِنِ الْأَرْضِ وَالسَّمَاءِ وَأَخَافُ عَلَيْكُمْ أَنْ تَتَنَافَسُوا فِيهَا) ثُمَّ دَخَلَ فَلَمْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ حَتَّى قَبَضَهُ اللَّهُ جَلَّ وعلا
الراوي : عُقْبَة بْن عَامِرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3189 | خلاصة حكم المحدث: صحيح - ((تخريج الفقه)) (271) , ((أحكام الجنائز)) (ص 107) , ((ظلال الجنة)) (735): ق.
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: خصَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الشُّهَدَاءَ الَّذِينَ قُتلوا فِي الْمَعْرَكَةِ بِتَرْكِ الصَّلَاةِ عَلَيْهِمْ وفرَّق بَيْنَهُمْ وَبَيْنَ سَائِرِ الْمَوْتَى فَإِنَّ سَائِرَ الْمَوْتَى يُغَسَّلُون ويُصَلَّى عَلَيْهِمْ وَمَنْ قُتِلَ فِي الْمَعْرَكَةِ مِنَ الشُّهَدَاءِ لَا يُصَلى عَلَيْهِمْ ويُدفنُ بِدَمِهِ مِنْ غَيْرِ غُسْلٍ فَأَمَّا خَبَرُ عُقْبَةَ بْنِ عَامِرٍ: (أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فَصَلَّى عَلَى قَتْلَى أُحُدٍ) لَيْسَ يُضَادُّ خَبَرَ جَابِرٍ الَّذِي ذَكَرْنَاهُ إِذِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى أُحُدٍ فَدَعَا لِشُهَدَاءِ أُحُدٍ كَمَا كَانَ يَدْعُو لِلْمَوْتَى فِي الصَّلَاةِ عَلَيْهِمْ وَالْعَرَبُ تُسَمِّي الدُّعَاءَ صَلَاةً فَصَارَ خُرُوجُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى شُهَدَاءِ أُحُدٍ وَزِيَارَتُهُ إِيَّاهُمْ وَدُعَاؤُهُ لَهُمْ سنَّةً لِمَنْ بَعْدَهُ مِنْ أُمَّتِهِ أَنْ يَزُورُوا شُهَدَاءَ أُحُدٍ يَدْعُونَ لَهُمْ كَمَا يَدْعُونَ لِلْمَيِّتِ فِي الصَّلَاةِ عَلَيْهِ.
وَفِي خَبَرِ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ الَّذِي ذَكَرْنَاهُ: (ثُمَّ دَخَلَ فَلَمْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ حَتَّى قَبَضَهُ اللَّهُ جَلَّ وَعَلَا) أَبْيَنُ الْبَيَانِ بِأَنَّ هَذِهِ الصَّلَاةَ كَانَتْ دُعَاءً لَهُمْ وَزِيَادَةً قَصَدَ بِهَا إِيَّاهُمْ لَمَّا قَرُبَ خُرُوجُهُ مِنَ الدُّنْيَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
وَلَوْ كَانَتِ الصَّلَاةُ الَّتِي ذَكَرَهَا عُقْبَةُ بْنُ عَامِرٍ كَالصَّلَاةِ عَلَى الْمَوْتَى سَوَاءً لَلَزِمَ مَنْ قَالَ بِهَذَا جَوَازُ الصَّلَاةِ عَلَى الْقَبْرِ وَلَوْ بَعْدَ سَبْعِ سِنِينَ لِأَنَّ أُحُدًا كَانَتْ سَنَةَ ثَلَاثٍ مِنَ الْهِجْرَةِ وَخُرُوجُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ صَلَّى عَلَيْهِمْ قُرْبَ خُرُوجِهِ مِنَ الدُّنْيَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ وَقْعَةِ أُحُدٍ بِسَبْعِ سِنِينَ فَلَمَّا وَافَقْنَا مَنِ احْتَجَّ بِهَذَا الْخَبَرِ عَلَى أَنَّ الصَّلَاةَ عَلَى الْقُبُورِ غَيْرُ جَائِزَةٍ بَعْدَ سَبْعِ سِنِينَ صَحَّ أَنَّ تِلْكَ الصَّلَاةَ كَانَتْ دُعَاءً لَا الصَّلَاةَ عَلَى الْمَوْتَى سَوَاءً ضِدَّ قَوْلِ مَنْ زَعَمَ أَنَّ أَصْحَابَ الْحَدِيثِ يَرْوُونَ مَا لَا يَعْقِلُونَ وَيَتَكَلَّمُونَ بِمَا لَا يَفْهَمُونَ وَيَرَوُونَ الْمُتَضَادَّ مِنَ الْأَخْبَارِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আহকামুল জানাইয: ১০৭)
পরিচ্ছেদঃ (৯) কিতাবুস সালাতের পরিপূরক কিতাব - (৩৫) কা‘বায় সালাত আদায় করা প্রসঙ্গে বর্ণনা - রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কা‘বার ভিতরে সালাত আদায় করার প্রমাণ সম্পর্কিত বর্ণনা
৩১৯০. সিমাক বিন হানাফী থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভেতরে সালাত আদায় করেছেন। অচিরেই এমন লোকের আবির্ভাব হবে, যে এরকম করতে বারণ করবে।” রাবী বলেন, “এই সময় আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু তার পাশে বসে ছিলেন।”[1]
9 - تَتِمَّةُ كِتَابِ الصَّلَاةِ - 35 - بَابُ الصَّلَاةِ فِي الْكَعْبَةِ - ذِكْرُ إِثْبَاتِ صَلَاةِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكَعْبَةِ
3190 – أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ سِمَاكٍ الْحَنَفِيِّ قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْبَيْتِ وَسَيَأْتِي مَنْ يَنْهَى عَنْ ذَلِكَ وَابْنُ عَبَّاسٍ جالس إلى جنبه.
الراوي : سِمَاك الْحَنَفِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3190 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (1/ 321).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৩২১)
পরিচ্ছেদঃ কা‘বার ভেতরে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, তার বিবরণ
৩১৯১. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বার ঘরের ভেতরে দুই খুঁটির মাঝে সালাত আদায় করেছেন।”[1]
ذِكْرُ الْمَوْضِعِ الَّذِي صَلَّى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ حِينَ دَخَلَ الْكَعْبَةَ
3191 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى عَنْ حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ عَنْ سَالِمٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ في البيت بين الساريتين.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3191 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1764 ـ 1766) , ((الثمر المستطاب)): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৬৪)
পরিচ্ছেদঃ কাবা ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুর কাছ থেকে শ্রবণ করেছিলেন মর্মে বর্ণনা
৩১৯২. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কা‘বা ঘরে প্রবেশ করেন, এসময় তাঁর সাথে ছিলেন বিলাল ও উসমান বিন তালহা রাদ্বিয়াল্লাহু আনহুমা। অতঃপর তারা ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। তারপর যখন তারা বের হন, তখন আমি বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করি, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় সালাত আদায় করেছেন?” জবাবে তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বা ঘরে প্রবেশ করে সামনে দিকে গিয়ে ডান পাশের দুই খুঁটির মাঝে সালাত আদায় করেছেন।”
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “তারপর আমি নিজেকে তিরস্কার করি এজন্য যে, কেন আমি তাকে জিজ্ঞেস করিনি যে, তিনি কয় রাকা‘আত সালাত আদায় করেছেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ عُمَرَ سَمِعَ اسْتِعْمَالَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا وَصَفْنَا مِنْ بلال
3192 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَبْدِ الْوَاحِدِ عَنِ الْأَوْزَاعِيِّ قَالَ: حَدَّثَنِي حَسَّانُ بْنُ عَطِيَّةَ قَالَ: حَدَّثَنَا نافع عَنِ ابْنِ عُمَرَ قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ الْكَعْبَةَ وَمَعَهُ بِلَالٌ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ فَأَغْلَقُوا عَلَيْهِمُ الْبَابَ مِنْ داخلٍ فَلَمَّا خَرَجُوا سَأَلْتُ بِلَالًا قُلْتُ: أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رأيتُهُ صَلَّى (عَلَى) وَجْهِهِ حِينَ دَخَلَ بَيْنَ الْعَمُودَيْنِ عَنْ يَمِينِهِ ثُمَّ لُمْتُ نَفْسِي أَنْ لَا أَكُونَ سَأَلْتُهُ كَمْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3192 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1764 ـ 1766) , ((الثمر المستطاب)): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৬৪)
পরিচ্ছেদঃ কাবা ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুই খুঁটির মাঝে সালাত আদায় করেছেন, সেই খুঁটি দুটি সামনের দুই খুঁটি ছিল
৩১৯৩. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বা ঘরে প্রবেশ করেন। এসময় তাঁর সাথে ছিলেন উসামা বিন যাইদ, বিলাল ও তালহা বিন উবাইদুল্লাহ। তারপর তারা দীর্ঘ সময় দরজা বন্ধ করে রাখেন। তারপর দরজা খুলে দেওয়া হয়। তারপর সর্বপ্রথম আমি কা‘বা ঘরে প্রবেশ করি এবং বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুর সাক্ষাত পাই। আমি তাকে বললাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বা ঘরে কোথায় সালাত আদায় করেছেন?” জবাবে তিনি বলেন, “সামনের দুই খুঁটির মাঝে।” আমি তাকে এই প্রশ্ন করতে ভুলে যাই যে, তিনি কত রাকা‘আত সালাত আদায় করেছেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ صَلَاةَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكَعْبَةِ بَيْنَ عَمُودَيْنِ إِنَّمَا كَانَتْ بَيْنَ الْعَمُودَيْنِ المقدَّمين
3193 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْتَ وَمَعَهُ أُسَامَةُ بْنُ زَيْدٍ وَبِلَالٌ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ فَأَجَافُوا الْبَابَ عَلَيْهِمْ طَوِيلًا ثُمَّ فُتِحَ فَكُنْتُ أَوْلَ مَنْ دَخَلَ فَلَقِيتُ بِلَالًا فَقُلْتُ: أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: بَيْنَ الْعَمُودَيْنِ الْمُقَدَّمَيْنِ فنسيت أن أسأله كم.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3193 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1764 ـ 1766) , ((الثمر المستطاب)): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৬৪)
পরিচ্ছেদঃ কাবা ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই খুঁটির মাঝে যে সালাত আদায় করেছেন, সেখানে তাঁর দাঁড়ানোর বিবরণ
৩১৯৪. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বা ঘরে প্রবেশ করেন। এসময় তাঁর সাথে ছিলেন উসামা বিন যাইদ, বিলাল ও তালহা বিন উবাইদুল্লাহ। তারপর তারা দরজা বন্ধ করে দীর্ঘ সময় অবস্থান করেন।
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “তারপর বের হলে আমি বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে বললাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বা ঘরের কোথায় সালাত আদায় করেছেন?” জবাবে তিনি বলেন, “তিনি একটি খুঁটিকে বামে এবং দুই খুঁটি ডানে এবং পেছনে তিনটি খুঁটি রাখেন। সেসময় কা‘বা ছয়টি খুঁটির উপর স্থাপিত ছিল।”[1]
ذِكْرُ وَصْفِ قِيَامِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ صَلَاتِهِ فِي الْكَعْبَةِ بَيْنَ الْأَعْمِدَةِ
3194 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْكَعْبَةَ هُوَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ وَبِلَالُ بْنُ رَبَاحٍ مَعَهُ فَأَغْلَقَهَا عَلَيْهِ وَمَكَثَ فِيهَا قَالَ ابْنُ عُمَرَ: فَسَأَلْتُ بِلَالًا حِينَ خَرَجَ: أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: جَعَلَ عَمُودًا عَنْ يَسَارِهِ وَعَمُودَيْنِ عَنْ يَمِينِهِ وَثَلَاثَةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ وَكَانَ البيت يومئذ على ستة أعمدة.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3194 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1764 ـ 1766) , ((الثمر المستطاب)): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৬৪)
পরিচ্ছেদঃ যেই হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো পূর্বে উল্লেখিত নাফে‘ রহিমাহুল্লাহ বর্ণিত হাদীসের বিপরীত
৩১৯৫. আবুস সা‘সা‘ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বাইতুল্লাহর ভেতরে দেখেছি। যখন তিনি দুই খুঁটির মাঝখানে থেকেছেন, তিনি তিনি চার রাকা‘আত সালাত আদায় করেছেন। অতঃপর আমি তার পাশে গিয়ে দাঁড়াই। যখন তিনি সালাত শেষ করেন, তখন আমি বললাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বা ঘরের কোথায় সালাত আদায় করেছেন?” জবাবে তিনি বলেন, “এখানে।” আমাকে উসামাহ বিন বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু হাদীস বর্ণনা করেছেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বিলাল ও উসামাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহুমা উভয় থেকেই শ্রবণ করেছিলেন। কেননা তারা দুইজনেই কা‘বা ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। অতঃপর তিনি কখনো হাদীসটি বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন আবার কখন উসামাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। কাজেই হাদীসটির দুটো সানাদই বিশুদ্ধ।”
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْعِلْمِ أَنَّهُ مُضَادُّ لِخَبَرِ نَافِعٍ الَّذِي ذكرناه
3195 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ: عَنْ أَبِي الشَّعْثَاءِ قَالَ: رَأَيْتُ ابْنَ عُمَرَ دَاخِلَ الْبَيْتِ حَتَّى إِذَا كَانَ بَيْنَ السَّارِيَتَيْنِ صَلَّى أَرْبَعًا فَقُمْتُ إِلَى جَنْبِهِ فَلَمَّا صَلَّى قُلْتُ: أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قال: ها هنا أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صلى.
الراوي : أَبُو الشَّعْثَاءِ المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3195 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1764 ـ 1766)
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: سَمِعَ هَذَا الْخَبَرَ ابْنُ عُمَرَ عَنْ بِلَالٍ وَأُسَامَةِ بْنِ زَيْدٍ لِأَنَّهُمَا كَانَا مَعَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكَعْبَةِ فمرَّةً أَدَّى الْخَبَرَ عَنْ بِلَالٍ وَمَرَّةً أُخْرَى عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ فَالطَّرِيقَانِ جَمِيعًا مَحْفُوظَانِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৬৪)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কা‘বার ভিতরে সালাত আদায় করেছিলেন, তখন তাঁর ও দেওয়ালের মাঝে কতটুকু ব্যবধান ছিল, তার বিবরণ
৩১৯৬. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, এসময় তাঁর ও কিবলার মাঝে তিন গজ পরিমাণ ব্যবধান ছিল।”[1]
ذِكْرُ وَصْفِ الْقَدْرِ الَّذِي بَيْنَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ الْجِدَارِ حَيْثُ كَانَ يُصَلِّي فِي الْكَعْبَةِ
3196 - أَخْبَرَنَا رَوْحُ بْنُ عَبْدِ الْمُجِيبِ ـ بِبَلَدِ الْمَوْصِلِ ـ قَالَ: حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْأَذْرَمِيُّ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَبَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ مِقْدَارُ ثَلَاثَةِ أذرع.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3196 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1765).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭৬৫)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কা‘বা ঘরে সালাত আদায় করার বিষয়টিকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা কর্তৃক নাকচ করা প্রসঙ্গে বর্ণনা
৩১৯৭. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বা ঘরে প্রবেশ করেন। সেসময় কা‘বায় ছয়টি খুঁটি ছিল। তিনি প্রত্যেকটি খুঁটির কাছে দাঁড়ান এবং দুআ করেন। কিন্তু তিনি সালাত আদায় করেননি।”[1]
ذِكْرُ نَفْيِ ابْنِ عَبَّاسٍ صَلَاةَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكَعْبَةِ
3197 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخٍ قَالَ: حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى قَالَ , حَدَّثَنَا عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْكَعْبَةَ وَفِيهَا سِتُّ سَوَارِي فَقَامَ عِنْدَ كُلِّ سَارِيَةٍ ودعا ولم يُصَلِّ.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3197 | خلاصة حكم المحدث: صحيح: م (4/ 96 ـ 97).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩১৯৭)
পরিচ্ছেদঃ আমরা যে কর্ম উল্লেখ করলাম সেটাকে নাকচকারী স্পষ্ট দ্বিতীয় হাদীস
৩১৯৮. ইবনু জুরাইজ বলেন, আমি আতা রহিমাহুল্লাহকে বললাম, “আপনি কি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বলতে শুনেছেন যে, তিনি বলেছেন, “তোমাদেরকে তাওয়াফ করতে আদেশ দেওয়া হয়েছে; কা‘বায় প্রবেশ করতে আদেশ করা হয়নি।” জবাবে তিনি বলেন, “তিনি কা‘বা ঘরে প্রবেশ করতেন না। কিন্তু আমি তাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আমাকে উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কা‘বা ঘরে প্রবেশ করেন, তখন তিনি কা‘বার প্রত্যেক কোণায় দুআ করেন। কিন্তু তাতে তিনি কোন সালাত আদায় করেননি। অতঃপর তিনি বের হয়ে দরজার কাছে সালাত আদায় করেছেন এবং বলেছেন, “এটিই কিবলা। কাজেই তুমি এখানেই সালাত আদায় করো।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই দুটি হাদীসের ব্যাপারে আমাদের ইমামগণ কথা বলার প্রয়াস চালিয়েছিলেন, তারা বলেছেন, নিশ্চয়ই বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু কা‘বা ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করাকে সাব্যস্ত করেছেন পক্ষান্তরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা সেটাকে নাকচ করেছেন। এক্ষেত্রে সব সময় যিনি কোন কিছু সাব্যস্ত করেন, হুকুম তার পক্ষেই হয়; যে নাকচ করে তা পক্ষে নয়। উহুদ যুদ্ধে শহীদদের গোসল করা ও জানাযার সালাত আদায় করা বা না করাকে অবধারিতভাবে এমনটাই আমরা বলি।
কিন্তু এই দুই হাদীসের ক্ষেত্রে আমার কাছে সঠিকতর মত হলো এই দুটিকে আলাদা দুটি কাজ ধরা এবং এভাবে সমাধান বলা: নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, তখন সেখানে সালাত আদায় করেছেন, যা আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার ছাত্রগণ বিলাল ও উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন। এটা ঘটেছিল মক্কা বিজয়ের দিন। এমনটাই বলেছেন হাসসান বিন আতিয়্যাহ নাফে থেকে, তিনি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন।
পক্ষান্তরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কা‘বা ঘরে সালাত করাকে নাকচ করেছেন, সেটা হয়েছিল বিদায় হজ্জের সময়। কাজেই দুটি কাজ ভিন্ন ভিন্ন দুই অবস্থায় সংঘটিত হয়েছে। কেননা আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা কা‘বা ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কা‘বা ঘরে সালাত করাকে নাকচ করেছেন। তিনি বলেছেন যে, উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু তাকে এটি বলেছেন।
অপরদিকে আবুস সা‘সা‘ আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বা ঘরে সালাত আদায় করেছেন। এখানেও আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন যে, উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু তাকে এটি বলেছেন। কাজেই দুটো হাদীসকে যখন ভিন্ন ভিন্ন দুই জায়গায় প্রয়োগ করা হবে, তখন হাদীস দুটির পরস্পর বিরোধী হওয়ার অভিযোগ বাতিল হয়ে যাবে এবং উভয়টির আমল ঠিক থাকবে।”
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحْ بِنَفْيِ هَذَا الْفِعْلِ الذي ذكرناه
3198 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ مُحَمَّدِ بْنِ حَيَّانَ قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: قُلْتُ لِعَطَاءٍ: أَسَمِعْتَ ابْنَ عَبَّاسٍ يَقُولُ: إِنَّمَا أُمِرْتُمْ بِالطَّوَافِ وَلَمْ تُؤْمَرُوا بِدُخُولِهِ قَالَ: لَمْ يَكُنْ يَنْهَى عَنْ دُخُولِهِ وَلَكِنْ سَمِعْتُهُ يَقُولُ: أَخْبَرَنِي أُسَامَةُ بن زَيْدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا دَخَلَ الْبَيْتَ دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا وَلَمْ يُصَلِّ فِيهِ حَتَّى خَرَجَ فصلى عند الباب وقال: ها هنا قِبْلَةٌ فَصَلِّهِ.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3198 | خلاصة حكم المحدث: صحيح: م (4/ 96 ـ 97).
قَالَ: أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: هَذَانِ خَبَرَانِ قَدْ عوَّل أَئِمَّتُنَا ـ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِمْ وَرِضْوَانُهُ ـ عَلَى الْكَلَامِ فِيهِمَا عَلَى النَّفْيِ وَالْإِثْبَاتِ وَزَعَمُوا أَنَّ بِلَالًا أَثْبَتَ صَلَاةَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكَعْبَةِ وَابْنُ عَبَّاسٍ يَنْفِيهَا وَالْحَكَمُ الْمُثْبِتُ لِلشَّيْءِ أَبَدًا لَا لِمَنْ يَنْفِيهِ وَهَذَا شَيْءٌ يَلْزَمُنَا فِي قِصَّةِ أُحُدٍ فِي نَفْيِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الصَّلَاةَ عَلَى شُهَدَاءِ أُحُدٍ وَغَسْلَهُمْ فِي ذَلِكَ الْيَوْمِ.
وَالْأَشْبَهُ عِنْدِي فِي الْفَصْلِ بَيْنَ هَذَيْنِ الْخَبَرَيْنِ بِأَنْ يُجْعَلَا فِي فِعْلَيْنِ مُتَبَايِنَيْنِ فَيُقَالُ: أَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا فَتَحَ مَكَّةَ دَخَلَ الْكَعْبَةَ فَصَلَّى فِيهَا عَلَى مَا رَوَاهُ أَصْحَابُ ابْنِ عُمَرَ عَنْ بِلَالٍ وَأُسَامَةِ بْنِ زَيْدٍ وَكَانَ ذَلِكَ يَوْمَ الْفَتْحِ كَذَلِكَ قَالَهُ حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ ويُجعل نَفْيُ ابْنِ عَبَّاسٍ صَلَاةَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكَعْبَةِ فِي حَجَّته الَّتِي حَجَّ فِيهَا حَتَّى يَكُونَ فِعْلَانِ فِي حَالَتَيْنِ مُتَبَايِنَتَيْنِ لِأَنَّ ابْنَ عَبَّاسٍ نَفَى الصَّلَاةَ فِي الْكَعْبَةِ عَنِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَزَعَمَ أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ أَخْبَرَهُ بِذَلِكَ وَأَخْبَرَ أَبُو الشَّعْثَاءِ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي الْبَيْتِ وَزَعَمَ أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ أَخْبَرَهُ بِذَلِكَ فَإِذَا حُمِلَ الْخَبَرَانِ عَلَى مَا وَصَفْنَا فِي الْمَوْضِعَيْنِ الْمُتَبَايِنَيْنِ بَطَلَ التَّضَادُّ بَيْنَهُمَا وَصَحَّ اسْتِعْمَالُ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩১৯৮)