পরিচ্ছেদঃ লজ্জা
৬০৬. আবু মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “প্রথম নবুওয়াত থেকে মানুষ যেসব বাণী প্রাপ্ত হয়েছেন, তন্মধ্যে অন্যতম বাণী হলো: “যখন তোমার লজ্জা না থাকবে, তখন তুমি করো, যা তোমার করতে মন চায়!”
আমাদের শাইখ বলেছেন: “কা‘নাবী ইমাম শু‘বাহ থেকে এই হাদীস ব্যতীত আর কোন হাদীস শ্রবণ করেননি।”[1]
باب الحياء
606 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ شُعْبَةَ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيٍّ عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلَامِ النبوة الأولى: إذ لم تستحِ فاصنع ما شئت.)
مَا سَمِعَ الْقَعْنَبِيُّ مِنْ شُعْبَةَ إِلَّا هَذَا الحديث قاله الشيخ.
الراوي : أَبو مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 606 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৬৮৩।)
পরিচ্ছেদঃ শয়তান মানুষের কাছে নিষিদ্ধ কাজ যখন সুশোভিত করে তুলে, তখন মানুষের জন্য ওয়াজিব হলো লজ্জাকে আঁকড়ে ধরা
৬০৭. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “লজ্জা ঈমানের অন্তর্ভূক্ত। আর ঈমান জান্নাতে যাবে। অশ্লীলতা রুঢ়তার অন্তর্ভূক্ত, আর রুঢ়তা জাহান্নামে যাবে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ لُزُومِ الْحَيَاءِ عِنْدَ تَزْيِينِ الشَّيْطَانِ لَهُ ارْتِكَابَ مَا زُجر عَنْهُ
607 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ وَالْإِيمَانُ فِي الْجَنَّةِ والبذاء من الجفاء والجفاء في النار.)
الراوي : أَبو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 608 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৪৯৫।)
পরিচ্ছেদঃ দ্বিতীয় আরেকটি হাদীস যা আমাদের উল্লেখিত বিষয়ের বিশুদ্ধতা স্পষ্টভাবে প্রমাণ করে
৬০৮. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “লজ্জা ঈমানের অন্তর্ভূক্ত, আর ঈমান জান্নাতে যাবে। অশ্লীল ভাষা প্রয়োগ রুঢ়তার অন্তর্ভূক্ত, আর রুঢ়তা জাহান্নামে যাবে।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
608 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمَذَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ وَالْإِيمَانُ فِي الْجَنَّةِ وَالْبَذَاءُ مِنَ الْجَفَاءِ وَالْجَفَاءُ فِي النَّارِ.)
الراوي : أَبو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 608 | خلاصة حكم المحدث: حسن صحيح..
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৪৯৫।)
পরিচ্ছেদঃ লজ্জা ঈমানের অংশসমূহের মধ্যে অন্যতম একটি অংশ। কেননা ঈমান বেশ কিছু অংশ সংবলিত শাখাসমূহের সমষ্টি, যে সম্পর্কে আলোচনা গত হয়ে গেছে
৬০৯. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যিনি তার ভাইকে লজ্জার বিষয়ে উপদেশ দিচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তুমি তাকে ছেড়ে দাও। কেননা লজ্জা ঈমানের অন্তর্ভূক্ত।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “دَعْهُ (তাকে ছেড়ে দাও), এটি একটি ধমকসূচক শব্দ। এর দ্বারা উদ্দেশ্য হলো নতুন বিষয়ের সূচনা করা।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْحَيَاءَ جُزْءٌ مِنْ أَجْزَاءِ الْإِيمَانِ إِذِ الْإِيمَانُ شُعَبٌ لِأَجْزَاءٍ عَلَى مَا تَقَدَّمَ ذِكْرُنَا لَهُ
609 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِرَجُلٍ يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (دعه فإن الحياء من الإيمان.)
قَالَ أَبُو حَاتِمٍ: (دَعْهُ) لَفْظَةُ زَجْرٍ يُرَادُ بِهَا ابْتِدَاءُ أَمْرٍ مُسْتَأْنَفٍ.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 609 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৫১৩।)
পরিচ্ছেদঃ তাওবা (অনুশোচনা হলো তাওবা এই মর্মে হাদীস)
৬১০. আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের পূর্বযুগে এক ব্যক্তি নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছিল। অতঃপর সে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করে, এবং তাকে একজন দরবেশকে দেখানো হয়। ফলে সে তার কাছে আসেন এবং তাকে বলেন যে, সে নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছে তার কি তাওবার কোন সুযোগ আছে?” দরবেশ জবাবে বলেন: “না (তাওবার কোন সুযোগ নেই)।” ফলে সে তাকেও হত্যা করে একশত হত্যা পূর্ণ করে! অতঃপর সে আবার পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করে, এবং তাকে এক ব্যক্তিকে দেখানো হয়। ফলে সে তার কাছে আসেন এবং তাকে বলেন যে, সে একশত জন ব্যক্তিকে হত্যা করেছে, তার কি তাওবার কোন সুযোগ আছে?” সেই ব্যক্তি জবাবে বলেন: “হ্যাঁ, অবশ্যই আছে। তোমার মাঝে আর তাওবার কাছে কে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? তুমি ওমুক ওমুক জায়গায় যাও, কেননা সেখানে আল্লাহর ইবাদতগুজার কিছু মানুষ আছেন। অতএব তুমিও সেখানে আল্লাহর ইবাদত করবে, তোমার এলাকায় আর ফিরে যাবে না। কেননা সেটি মন্দ এলাকা।” অতঃপর সে ব্যক্তি রওনা দেয় এমনকি যখন সে অর্ধেক রাস্তায় আসে, তখন তার মৃত্যু হয়। ফলে তার ব্যাপারে রহমতের ফেরেস্তা ও আযাবের ফেরেস্তা বাদানুবাদে লিপ্ত হয়; রহমতের ফেরেস্তাগণ বলেন: “সে আমাদের কাছে তাওবা করে, আল্লাহ অভিমূখী হয়ে এসেছে।” আযাবের ফেরেস্তাগণ বলেন: “সে তো কখনই কোন ভাল কাজ করেনি!” এমন সময় একজন ফেরেস্তা মানুষের আকৃতিতে সেখানে আসেন ফলে তারা তাকে তাদের বিবাদের ব্যাপারে মধ্যস্থতাকারী বানায়। তিনি বলেন: “তোমরা উভয় দিকের জমি পরিমাপ করো। সে যেদিকে অধিক নিকটবর্তী, সেটা তারই বলে গণ্য হবে। ফলে তারা তা পরিমাপ করে এবং তারা তাকে তার উদ্দিষ্ট জমিনের অধিক নিকটবর্তী পায়, ফলে তাকে রহমতের ফেরেস্তাগণ গ্রহণ করেন।”[1]
باب التوبة (ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ النَّدَمَ تَوْبَةٌ)
610 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الصِّدِّيقِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قال: (كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ نَفْسًا فَسَأَلَ عَنْ أَعْلَمِ أَهْلِ الْأَرْضِ فدُلَّ عَلَى رَاهِبٍ فَأَتَاهُ فقَالَ: إِنَّهُ قَتَلَ تسعة وتسعين نفساً فهل له منْ توبة؟ قال: لا فقتله وكمَّل به مئة ثُمَّ سَأَلَ عَنْ أَعْلَمِ أَهْلِ الْأَرْضِ فدُلَّ عَلَى رَجُلٍ فقَالَ: أَنَّهُ قَتَلَ مِئَةً فَهَلْ له من تَوْبَةٌ؟ قَالَ: نَعَمْ مَنْ يَحُولُ بَيْنَكَ وَبَيْنَ التَّوْبَةِ؟ ائْتِ أَرْضَ كَذَا وَكَذَا فَإِنَّ بِهَا نَاسًا يَعْبُدُونَ اللَّهَ فَاعْبُدِ اللَّهَ وَلَا تَرْجِعْ إِلَى أَرْضِكَ فَإِنَّهَا أَرْضُ سُوءٍ فَانْطَلَقَ حَتَّى إِذَا انْتَصَفَ الطَّرِيقَ أَتَاهُ الْمَوْتُ فَاخْتَصَمَتْ فِيهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ وَمَلَائِكَةُ الْعَذَابِ فَقَالَتْ مَلَائِكَةُ الرَّحْمَةِ: جَاءَنَا تَائِبًا مُقْبِلًا بِقَلْبِهِ إِلَى اللَّهِ جَلَّ وَعَلَا وَقَالَتْ مَلَائِكَةُ الْعَذَابِ: إِنَّهُ لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ فَأَتَاهُ مَلَكٌ فِي صُورَةِ آدَمِيٍّ فَجَعَلُوهُ بَيْنَهُمْ فقَالَ: قِيسُوا مَا بَيْنَ الْأَرْضَيْنِ: أَيُّهُمَا كَانَ أَقْرَبَ فَهِيَ لَهُ فَقَاسُوهُ فَوَجَدُوهُ أَدْنَى إِلَى الْأَرْضِ الَّتِي أَرَادَ فَقَبَضَتْهُ بِهَا ملائكة الرحمة.)
الراوي : أَبو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 610 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৭৭।)
পরিচ্ছেদঃ আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুর যে হাদীস মানুষের সামনে পেশ করা হয়, যা আমরা বর্ণনা উল্লেখ করলাম, তা তার সানাদ বিশুদ্ধ এই মর্মে সুস্পষ্ট হাদীস
৬১১. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাঁকে জিজ্ঞেস করা হয় যে, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই কথা বলতে শুনেছেন যে, তিনি বলেছেন: “অনুশোচনা হলো তাওবা?” জবাবে তিনি বলেন: “হ্যাঁ, আমি শুনেছি।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُصَرِّحِ بِصِحَّةِ مَا أَسْنَدَ لِلنَّاسِ خَبَرُ أَبِي سَعِيدٍ الَّذِي ذَكَرْنَاهُ
611 - أَخْبَرَنَا ابْنُ نَاجِيَةَ عَبْدُ الْحَمِيدِ بْنُ مُحَمَّدِ بْنِ مُسْتَامٍ حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ الْحَرَّانِيُّ حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ عَنْ مَنْصُورٍ عَنْ خَيْثَمَةَ عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قِيلَ لَهُ: أَنْتَ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يقول: (الندم توبة)؟ قال: نعم.
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 611 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে য‘ঈফ বলেছেন তবে সমর্থক সহীহ সানাদ থাকার কারণে তা সহীহ হিসেবে গণ্য হবে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৬৪২।)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে স্পষ্ট দ্বিতীয় হাদীস
৬১২. হুমাইদ আত তাবীল থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন: “অনুশোচনা হলো তাওবা?” জবাবে তিনি বলেন: “হ্যাঁ, তিনি বলেছেন।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
612 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ حَدَّثَنَا مَحْفُوظُ بْنُ أَبِي تَوْبَةَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ صَالِحٍ السَّهْمِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ قَالَ: سَمِعْتُ حُمَيْدًا الطَّوِيلَ يَقُولُ: قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ: أَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (النَّدَمُ تَوْبَةٌ)؟ قَالَ: نَعَمْ.
الراوي : يَحْيَى بْن أَيُّوبَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 612 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে য‘ঈফ বলেছেন তবে এটি পূর্বের হাদীসকে সমর্থন করে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৬৪২।)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে স্পষ্ট দ্বিতীয় হাদীস
৬১৩. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “অনুশোচনা হলো তাওবা।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
613 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ أَخْبَرَنَا الْمُسَيَّبُ بْنُ وَاضِحٍ حَدَّثَنَا يُوسُفُ بْنُ أَسْبَاطٍ عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ عَنْ مَنْصُورٍ عَنْ خَيْثَمَةَ عَنِ ابْنِ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: (الندم توبة.)
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 613 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে য‘ঈফ বলেছেন তবে সমর্থক সহীহ সানাদ থাকার কারণে তা সহীহ হিসেবে গণ্য হবে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওদ্বুন নাদ্বীর: ৬৪২।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো তার থেকে যে ত্রুটি সংঘটিত হয়ে যায়, সেজন্য সবসময় আফসোস ও অনুশোচনা করা যাতে মহান আল্লাহ তার গোনাহ ক্ষমা করে দেন
৬১৪. আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “বানু ইসরাঈলের এক ব্যক্তি নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছিল। অতঃপর সে এই সম্পর্কে জিজ্ঞেস করার জন্য বের হলো। সে একজন দরবেশের কাছে এসে তাকে জিজ্ঞেস করলো: “তার কোন তাওবার সুযোগ আছে কি?” দরবেশ জবাবে বললো: “না (তার তাওবার কোন সুযোগ নেই)।” ফলে সে তাকেও হত্যা করে। অতঃপর সে এই সম্পর্কে জিজ্ঞেস করতেই থাকে। তখন এক ব্যক্তি তাকে বলে যে, “আপনি ওমুক ওমুক গ্রামে যান। এরপর সে মারা যায়। এরপর তাকে নিয়ে রহমতের ফেরেস্তা ও গযবের ফেরেস্তা বাদানুবাদে লিপ্ত হয়। অতঃপর আল্লাহ এই দিকের জমিনকে প্রত্যাদেশ করেন যে, “তুমি সংকুচিত হও। আবার ঐদিকের জমিনকে প্রত্যাদেশ করলেন যে, “তুমি বিস্তৃত হও।” ফলে তাকে এই দিকের জমিনের দিকে অর্ধহাত কাছে পাওয়া গেল। ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়।”[1]
ذِكْرُ مَا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنْ لُزُومِ النَّدَمِ وَالتَّأَسُّفِ عَلَى مَا فَرَطَ مِنْهُ رَجَاءَ مَغْفِرَةِ اللَّهِ جَلَّ وَعَلَا ذُنُوبَهُ بِهِ
614 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ شُعْبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ إِنْسَانًا ثُمَّ خَرَجَ يَسْأَلُ فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ: هَلْ لَهُ مِنْ تَوْبَةٍ؟ قَالَ: لَا فَقَتَلَهُ وَجَعَلَ يَسْأَلُ فقَالَ لَهُ رَجُلٌ: ائْتِ قَرْيَةَ كَذَا وَكَذَا فَأَدْرَكَهُ الْمَوْتُ فَمَاتَ فَاخْتَصَمَتْ فِيهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ وَمَلَائِكَةُ الْعَذَابِ فَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ: تَقَرَّبِي وَإِلَى هَذِهِ تَبَاعَدِي فوُجِدَ أَقْرَبَ إِلَى هَذِهِ بشبر فغُفر له.)
الراوي : أَبو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 614 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৬১০।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো কোন ভুল হলে অথবা ভুলে গেলে সব সময় তাওবা করা ও আল্লাহ অভিমুখী হওয়া
৬১৫. আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মুমিন ব্যক্তি এবং ঈমানের দৃষ্টান্ত হলো খুঁটায় রশিতে বাঁধা ঘোড়ার ন্যায়, যে ঘুরে বেড়ায় তারপর আবার তার খুটার কাছে ফিরে আসে। একজন মুমিন ব্যক্তিও ভুলে যায় তারপর আবার সে ঈমানে ফিরে আসে। তোমরা তোমাদের খাদ্য আল্লাহভীরু ব্যক্তিদের খাওয়াও আর তোমাদের ভাল আচরণ মুমিন ব্যক্তিদের দিকে ফিরিয়ে দাও।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ لُزُومِ التَّوْبَةِ وَالْإِنَابَةِ عِنْدَ السَّهْوِ وَالْخَطَأِ
615 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ - بِبُسْتَ - حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ عَبْدِ اللَّهِ أَخْبَرَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ الْخُزَاعِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ عَنْ أَبِي سُلَيْمَانَ اللَّيْثِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:(مَثَلُ الْمُؤْمِنِ وَمَثَلُ الْإِيمَانِ كَمَثَلِ الْفَرَسِ فِي آخِيَّتِهِ يَجُولُ ثُمَّ يَرْجِعُ إِلَى آخِيَّتِهِ وَإِنَّ الْمُؤْمِنَ يَسْهُو ثُمَّ يَرْجِعُ إِلَى الْإِيمَانِ فأطعموا طعامكم الأتقياء وولوا معروفكم المؤمنين.)
الراوي : أَبو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 615 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে য‘ঈফ বলেছেন।তবে তিনি বলেছেন যে, এর সমর্থনে অন্য সানাদ থাকার কারণে এটি শক্তিশালী হবে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৭৪।)
পরিচ্ছেদঃ একজন মানুষের জন্য আবশ্যক হলো সদা সময় এবং সকল উপায়-উপকরণে তাওবার সাথে লেগে থাকা
৬১৬. আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মহান আল্লাহ তাঁর কোন বান্দার তাওবার কারণে ঐ ব্যক্তির চেয়ে বেশি খুশি হন, যে ব্যক্তি জনমানবহীন মরুভূমিতে তার উট হারিয়ে ঘুম থেকে উঠে সেই উট পেয়ে যায়!”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يُسْتَحَبُّ لِلْمَرْءِ مِنْ لُزُومِ التَّوْبَةِ فِي أَوْقَاتِهِ وَأَسْبَابِهِ
616 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ قَالَ: حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى الله عليه وسلم قال: (اللَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ مِنْ أَحَدِكُمْ يستيقظ على بعيره أضلَّه بأرض فلاة.)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 616 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার মুসলিম: ১৯১৭।)
পরিচ্ছেদঃ উক্ত ঘটনায় যে হারানো উটের দ্বারা উপমা দেওয়া হয়েছে, সেই উটের বিবরণ সম্বলিত হাদীস
৬১৭. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের কারো তাওবার কারণে মহান আল্লাহ ঐ ব্যক্তির চেয়েও বেশি খুশি হন, যিনি ধ্বংসাত্মক বিরানভূমিতে থাকেন, তার সাথে তার বাহন আছে, যাতে তার খাদ্য-পাথেয় ও প্রয়োজনীয় জিনিস রয়েছে। অতঃপর সে তার বাহনটি হারিয়ে ফেলে, ফলে সে তার খোঁজে বের হয়, অতঃপর যখন তাকে মৃত্যু পেয়ে বসে, তখন বলে যে, আমি আমার পূর্বের জায়গায় ফিরে যাবো এবং সেখানেই মৃত্যুবরণ করবো! অতঃপর সে ঐ জায়গায় ফিরে যায়, যেখানে সে তার বাহন হারিয়েছে। সে এমন অবস্থায় ছিল হঠাৎ তাকে ঘুম পেয়ে বসে অতঃপর ঘুম থেকে উঠে সে মাথার কাছে তার বাহন দেখতে পায়; যার উপর তার পাথেয় ও প্রয়োজনীয় জিনিস রয়েছে! মহান আল্লাহ তোমাদের কারো তাওবার কারণে এই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন!”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ وَصْفِ الْبَعِيرِ الضَّالِّ الَّذِي تُمثَّلُ هَذِهِ الْقِصَّةُ بِهِ
617 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اللَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ أَحَدِكُمْ مِنْ رَجُلٍ بِأَرْضٍ دَوِّيَّةٍ مَهْلَكَةٍ وَمَعَهُ رَاحِلَتُهُ عَلَيْهَا زَادُهُ وَطَعَامُهُ وَمَا يُصْلِحُهُ فَأَضَلَّهَا فَخَرَجَ فِي طَلَبِهَا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْمَوْتُ قَالَ: أَرْجِعُ إِلَى مَكَانِي فَأَمُوتُ فِيهِ فَرَجَعَ إِلَى مَكَانِهِ الَّذِي أَضَلَّهَا فِيهِ فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ غَلَبَتْهُ عَيْنُهُ فَاسْتَيْقَظَ فَإِذَا رَاحِلَتُهُ عِنْدَ رَأْسِهِ عَلَيْهَا زَادُهُ وَمَا يُصْلِحُهُ فَاللَّهُ أفرح بتوبة أحدكم من هذا الرجل.)
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 617 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আত তিরমিযী: ২৬২৮।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো তার সকল উপায়-উপকরণে তাওবার সাথে লেগে থাকা
৬১৮. আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন “হে আমার বান্দাগণ, নিশ্চয়ই আমি নিজের উপর যুলমকে হারাম করে নিয়েছি এবং তোমাদের উপরও তা হারাম করে দিয়েছি। অতএব তোমরা পরস্পরে যুলম করবে না। হে আমার বান্দাগণ, তোমরা দিবারাত্রি ভুল করে থাকো, আর আমি সমস্ত গোনাহ ক্ষমা করে দেই। এতে আমি মোটেও পরোয়া করি না।... অতঃপর রাবী দীর্ঘ হাদীস বর্ণনা করেন। হাদীসের শেষাংশে বলেন: “যখন আবু ইদরীস এই হাদীস বর্ণনা করতেন, তখন তিনি হাঁটু গেড়ে বসে পড়তেন!”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ لُزُومِ التَّوْبَةِ فِي جَمِيعِ أَسْبَابِهِ
618 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَحْمُودِ بْنِ عَدِيٍّ - بِنَسَا - قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ زَنْجُوَيْهِ قَالَ: حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ عَنْ أَبِي ذَرٍّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى قَالَ: (يَا عِبَادِي إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا فَلَا تَظَّالَمُوا يَا عِبَادِي إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَأَنَا الَّذِي أَغْفِرُ الذُّنُوبَ وَلَا أُبَالِي .... ) فَذَكَرَهُ بِطُولِهِ وَقَالَ فِي آخِرِهِ: وَكَانَ أَبُو إِدْرِيسَ إِذَا حَدَّثَ بِهَذَا الْحَدِيثِ جَثَا عَلَى رُكْبَتَيْهِ.
الراوي : أَبو ذَرٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 618 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬১৮।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো যখন সে নির্জনে থাকবে, তখন সে তার কৃত পাপের জন্য অব্যাহতভাবে কান্না করতে থাকবে, যদিও সে পাপ থেকে দূরে থাকে এবং তার বিপরীত কাজে সচেষ্ট থাকে
৬১৯. ‘আতা বর্ণনা করেন যে, আমি ও ‘উবাইদ বিন ‘উমাইর ‘আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে গেলাম। তখন ‘আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা ‘উবাইদ বিন ‘উমাইরকে বলেন: “আমাদেরকে দেখতে আসার এখন সময় হলো?” তখন ‘উবাইদ বিন ‘উমাইর বলেন, আমি বললাম: “আম্মাজান, আমি তাই বলবো যেমনটা পূর্বের কোন এক ব্যক্তি বলেছিলেন: “বিলম্ব করে দেখা করো, তাহলে মুহাব্বত বৃদ্ধি পাবে!” রাবী বলেন, তখন ‘আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন: “আমাদের সাথে এরকম ছন্দময় দুর্বোধ্য কথা বলা বাদ দাও।” ইবনু ‘উমাইর বলেন: “আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সবচেয়ে বিস্ময়কর যে জিনিস প্রত্যক্ষ করেছেন, তা আমাদেরকে অবহিত করুন।”
তিনি বলেন, তারপর ‘আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা কিছুক্ষণ চুপ থাকেন তারপর বলেন: “কোন এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন: “হে ‘আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা, আমাকে ছাড় দাও, আমি আজ রাতে আমার প্রতিপালকের ইবাদত করি।” তখন আমি বললাম: “আল্লাহর কসম, নিশ্চয়ই আমি আপনার নৈকট্য ভালবাসি এবং আপনি যাতে খুশি হন, সেটাও ভালবাসি।” তিনি বলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উঠে গিয়ে ওযূ করলেন এবং সালাতে দাঁড়ালেন। এরপর তিনি কাঁদতে লাগলেন এমনকি তাঁর চোখের কোণ ভিজে গেলো! তারপর আবার কাঁদতে লাগলেন এমনকি তাঁর দাড়ি মোবারক ভিজে গেলো! তারপর তিনি আবার কাঁদতে লাগলেন এমনকি মাটি ভিজে গেলো!
অতঃপর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু আসেন ফজরের সালাতের সময় জানান দেওয়ার জন্য। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কাঁদতে দেখেন, তখন তিনি বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কেন কাঁদছেন, অথচ মহান আল্লাহ আপনার পূর্বের ও পরের সব ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দিয়েছেন?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হবো না? আজ রাতে আমার উপর একটি আয়াত নাযিল হয়েছে, দুর্ভোগ ঐ ব্যক্তির জন্য যে ব্যক্তি তা পাঠ করে অথচ তা নিয়ে চিন্তা-গবেষণা করে না! আয়াতটি হলো: “নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে ...। পুরো আয়াত। (সূরা আল ইমরান: ১৯০)[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ عَلَيْهِ إِذَا تَخَلَّى لُزُومُ الْبُكَاءِ عَلَى مَا ارْتَكَبَ مِنَ الْحَوْبَاتِ وَإِنْ كَانَ بَائِنًا عَنْهَا مُجِدًّا فِي إِتْيَانِ ضدها
619 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ النَّخَعِيِّ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ عَنْ عطاء قَالَ: دَخَلْتُ أَنَا وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ عَلَى عَائِشَةَ فَقَالَتْ لِعُبَيْدِ بْنِ عُمَيْرٍ: قَدْ آنَ لَكَ أَنْ تَزُورَنَا فقَالَ: أَقُولُ يَا أُمَّهْ كَمَا قَالَ الْأَوَّلُ: زُرْ غِباً تَزْدَدْ حُبًّا قَالَ: فَقَالَتْ: دَعُونَا مِنْ رَطَانَتِكُمْ هَذِهِ قَالَ ابْنُ عُمَيْرٍ: أَخْبِرِينَا بِأَعْجَبِ شَيْءٍ رَأَيْتِهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: فَسَكَتَتْ ثُمَّ قَالَتْ: لَمَّا كَانَ لَيْلَةٌ مِنَ اللَّيَالِي قَالَ: (يَا عَائِشَةُ ذَرِينِي أَتَعَبَّدُ اللَّيْلَةَ لِرَبِّي) قُلْتُ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّ قُرْبَكَ وَأُحِبُّ مَا سَرَّكَ قَالَتْ: فَقَامَ فَتَطَهَّرَ ثُمَّ قَامَ يُصَلِّي قَالَتْ: فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ حِجره قَالَتْ: ثُمَّ بَكَى فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ لِحْيَتَهُ قَالَتْ: ثُمَّ بَكَى فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ الْأَرْضَ فَجَاءَ بِلَالٌ يُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَلَمَّا رَآهُ يَبْكِي قَالَ: يَا رَسُولَ اللَّهِ لِمَ تَبْكِي وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ وَمَا تَأَخَّرَ؟ قَالَ: (أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا لَقَدْ نَزَلَتْ عَلَيَّ اللَّيْلَةَ آيَةٌ وَيْلٌ لِمَنْ قَرَأَهَا وَلَمْ يَتَفَكَّرْ فِيهَا {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ .... }) الْآيَةَ كُلَّهَا [آل عمران: 190].
الراوي : عطاء | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 619 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ৬৮।)
পরিচ্ছেদঃ বান্দা নিজের কৃত পাপ থেকে তাওবা করলে, তার আল্লাহর সন্তুষ্টি অর্জিত হওয়া প্রসঙ্গে হাদীস
৬২০. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে খুশির কথা আলোচনা করলেন। এই প্রসঙ্গে তাঁরা কোন ব্যক্তি তার হারানো জিনিস প্রাপ্তির (পর খুশি হওয়ার) কথাও আলোচনা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমাদের কারো তাওবার কারণে মহান আল্লাহ ঐ ব্যক্তির চেয়ে বেশি খুশি হন, যে ব্যক্তি জনমানবহীন নির্জন মরুভূমিতে তার হারানো জিনিস পায়!”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَقَعُ بِمَرْضَاةِ اللَّهِ جَلَّ وَعَلَا مِنْ تَوْبَةِ عَبْدِهِ عَمَّا قَارَفَ مِنَ المأثم
620 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ عَجْلَانَ مَوْلَى الْمُشْمَعِلِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: ذَكَرُوا الْفَرَحَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا الضَّالَّةَ يَجِدُهَا الرَّجُلُ فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ أَحَدِكُمْ مِنَ الضَّالَّةِ يَجِدُهَا الرَّجُلُ بِأَرْضِ الفلاة.)
الراوي : عطاء | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 620 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদটিকে উত্তম বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৪৮।)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি প্রত্যেকবার পাপ সংঘটিত করার পর যদি তাওবা করে, তবে সে ব্যক্তি ‘পাপের উপর অনড় থাকার’ সীমা থেকে বেরিয়ে যায়
৬২১. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “জনৈক ব্যক্তি কোন একটি পাপ কাজ করে, অতঃপর সে বলে, ‘হে আমার প্রতিপালক, আমি একটি পাপ করেছি!’ অথবা বলে, ‘আমি একটি (গোনাহের) কাজ করেছি, অতএব আমাকে ক্ষমা করে দিন।’ তখন আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেন: “আমার বান্দা একটি গোনাহের কাজ করেছে, অতঃপর সে জেনেছে যে, তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি গোনাহ ক্ষমা করেন এবং এজন্য তিনি পাকড়াও করেন। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম।
তারপর সে ব্যক্তি আরো একটি পাপ কাজ করে, অতঃপর সে বলে, ‘হে আমার প্রতিপালক, আমি একটি পাপ কাজ করেছি!’ অথবা বলেন, ‘আমি একটি (গোনাহের) কাজ করেছি, অতএব আমাকে ক্ষমা করে দিন।’ তখন আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেন: “আমার বান্দা একটি গোনাহের কাজ করেছে, অতঃপর সে জেনেছে যে, তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি গোনাহ ক্ষমা করেন এবং এজন্য তিনি পাকড়াও করেন। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম।
তারপর সে ব্যক্তি আরো একটি পাপ কাজ করে, অতঃপর সে বলে, ‘হে আমার প্রতিপালক, আমি একটি পাপ কাজ করেছি!’ অথবা বলেন, ‘আমি একটি (গোনাহের) কাজ করেছি, অতএব আমাকে ক্ষমা করে দিন।’ তখন আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেন: “আমার বান্দা একটি গোনাহের কাজ করেছে, অতঃপর সে জেনেছে যে, তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি গোনাহ ক্ষমা করেন এবং এজন্য তিনি পাকড়াও করেন। আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। কাজেই সে যা চায়, আমল করুক!” [1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ تَوْبَةَ الْمَرْءِ بَعْدَ مُوَاقَعَتِهِ الذَّنْبَ فِي كُلِّ وَقْتٍ تُخْرِجُهُ عَنْ حَدِّ الْإِصْرَارِ عَلَى الذَّنْبِ
621 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا هَمَّامٌ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَنَّ رَجُلًا أَذْنَبَ ذَنْبًا فقَالَ: أَيْ رَبِّ أَذْنَبْتُ ذَنْبًا - أَوْ قَالَ: عَمِلْتُ عَمَلًا - فَاغْفِرْ لِي فقَالَ تَبَارَكَ وَتَعَالَى: عَبْدِي عَمِلَ ذَنْبًا فَعَلِمَ أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ قَدْ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ أَذْنَبَ ذَنْبًا آخَرَ - أَوْ قَالَ: عَمِلَ ذَنْبًا آخَرَ - قَالَ: رَبِّ إِنِّي عَمِلْتُ ذَنْبًا فَاغْفِرْ لِي فقَالَ تَبَارَكَ وَتَعَالَى: عَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ قَدْ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ عَمِلَ ذَنْبًا آخَرَ أَوْ أَذْنَبَ ذَنْبًا آخَرَ فقَالَ: رَبِّ إِنِّي عَمِلْتُ ذَنْبًا فَاغْفِرْ لِي فقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: عَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ أُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لِعَبْدِي فليعمل ما شاء)
الراوي : أَبو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 621 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৪৮)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি পাপ কাজ করার পর তাওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে তারপর সালাত আদায় করে, মহান আল্লাহ তা‘আলা তাকে ক্ষমা করে দেন
৬২২. আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোন হাদীস শ্রবণ করি, তখনই মহান আল্লাহ এর মাধ্যমে আমাকে উপকৃত করেন, যা তিনি উপকার করার ইচ্ছা করেন। এভাবে একবার আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু আামাকে হাদীস বর্ণনা করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তাঁর কোন সাহাবী হাদীস বর্ণনা করলে, আমি তাকে শপথ করিয়ে নিতাম, যদি তিনি শপথ করেন, তবে তাকে আমি বিশ্বাস করতাম। আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আামাকে হাদীস বর্ণনা করেন। আর তিনি সত্যই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোন বান্দা যদি কোন পাপ কাজ করার পর ওযূ করে দুই রাকা‘আত সালাত আদায় করে অতঃপর ঐ পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দেন।”[1]
ذِكْرُ مَغْفِرَةِ اللَّهِ جَلَّ وَعَلَا لِلْتَائِبِ الْمُسْتَغْفِرِ لِذَنْبِهِ إِذَا عَقِبَ اسْتِغْفَارَهُ صَلَاةٌ
622 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ بن مسرهد قال: حدثنا أبوعوانة عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ عَنْ أَسْمَاءَ بْنِ الْحَكَمِ الْفَزَارِيِّ عَنْ عَلِيٍّ قَالَ: كُنْتُ إِذَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا يَنْفَعُنِي اللَّهُ بِمَا شَاءَ أَنْ يَنْفَعَنِي حَتَّى حَدَّثَنِي أَبُو بَكْرٍ وَكَانَ إِذَا حَدَّثَنِي عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْضُ أَصْحَابِهِ اسْتَحْلَفْتُهُ فَإِنْ حَلَفَ صدَّقته وَإِنَّهُ حَدَّثَنِي أَبُو بَكْرٍ - وَصَدَّقَ أَبُو بَكْرٍ - عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: (مَا مِنْ عَبْدٍ يُذْنِبُ ذَنْبًا ثُمَّ يَتَوَضَّأُ ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ ثُمَّ يَسْتَغْفِرُ اللَّهَ لِذَلِكَ الذَّنْبِ إِلَّا غَفَرَ الله له.)
الراوي : عَلِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 622 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩৬১।)
পরিচ্ছেদঃ পাপ করে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেন, যদিও ক্ষমা প্রার্থনা করার আগে সালাত আদায় না করে
৬২৩. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেছেন: হে ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা, যদি তুমি কোন পাপ কাজ করার ইচ্ছে করে থাকো, তবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তাওবা করো। কেননা বান্দা যখন পাপ করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন।”[1]
রাবী ওয়াইল তার পুত্র থেকে তিনটি হাদীস বর্ণনা করেছেন। এটি আমাদের শাইখ বলেছেন।
ذِكْرُ مَغْفِرَةِ اللَّهِ جَلَّ وَعَلَا ذُنُوبَ التَّائِبِ الْمُسْتَغْفِرِ وَإِنْ لَمْ يَتَقَدَّمِ اسْتِغْفَارَهُ صَلَاةٌ
623 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ بِمَنْبِجَ وَإِبْرَاهِيمُ بْنُ أَبِي أُمَيَّةَ بِطَرَسُوسَ فِي آخَرِينَ قَالَا: حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى الْبَلْخِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ وَائِلِ بْنِ دَاوُدَ عَنِ ابْنِهِ بَكْرِ بْنِ وَائِلٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ - أَوْ سَعِيدٍ أَوْ كِلَاهُمَا شَكَّ حَامِدٌ ـ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا: (يَا عَائِشَةُ إِنْ كُنت أَلْمَمْتِ بِذَنْبٍ فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي فَإِنَّ الْعَبْدَ إِذَا أَذْنَبَ ثُمَّ اسْتَغْفَرَ اللَّهَ غَفَرَ الله له)
مَا رَوَى وَائِلٌ عَنِ ابْنِهِ إِلَّا ثَلَاثَةَ أَحَادِيثَ قَالَهُ الشَّيْخُ.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 623 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (ফিকহুস সীরাহ: ২৯২।)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি দ্বিতীয়বার পাপ করে তাওবা করলে আল্লাহ তার প্রতি ক্ষমার মাধ্যমে অনুগ্রহ করেন; যখনই সে তাওবা করে, পাপ থেকে ফিরে আসে, তখনই তিনি ক্ষমা করে দেন
৬২৪. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি তাঁর প্রতিপালক থেকে বর্ণনা করেন, মহান আল্লাহ বলেন: “ আমার বান্দা একটি পাপ করেছে অতঃপর সে বলেছে, “হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি।” তখন তিনি বলেন, “আমার বান্দা একটি পাপ কাজ করেছে, অতঃপর সে জেনেছে যে নিশ্চয়ই আল্লাহ গোনাহসমূহ ক্ষমা করেন এবং তিনি গোনাহের জন্য পাকড়াও করতে পারেন।” তারপর সে ব্যক্তি পুনরায় গোনাহ করে অতঃপর সে বলে, “হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি।” তখন তিনি বলেন, “আমার বান্দা একটি পাপ কাজ করেছে, অতঃপর সে জেনেছে যে নিশ্চয়ই আল্লাহ গোনাহ ক্ষমা করেন এবং তিনি গোনাহের জন্য পাকড়াও করতে পারেন।” তোমার যা ইচ্ছা করো, নিশ্চয়ই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি!”[1]
ইমাম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী ‘তোমার যা ইচ্ছা করো’ এটি ধমকসূচক বাক্য, এরপর ক্ষমার ওয়াদা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী ‘তোমার যা ইচ্ছা করো’ এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি পাপ কাজ করো না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী ‘নিশ্চয়ই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ‘ এর দ্বারা উদ্দেশ্য হলো যখন তুমি তাওবা করবে।”
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى التَّائِبِ الْمُعَاوِدِ لِذَنْبِهِ بِمَغْفِرَةٍ كُلَّمَا تَابَ وَعَادَ يَغْفِرُ
624 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رسول الله صلى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فِيمَا يَحْكِي عَنْ رَبِّهِ جَلَّ وَعَلَا قَالَ: (أَذْنَبَ عَبْدِي ذَنْبًا فقَالَ: أَيْ رَبِّ أَذْنَبْتُ فقَالَ: أَذْنَبَ عَبْدِي ذَنْبًا فَعَلِمَ أَنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ وَيَأْخُذُ بِالذُّنُوبِ ثُمَّ عَادَ فَأَذْنَبَ فقَالَ: أَيْ رَبِّ أَذْنَبْتُ فقَالَ: أَذْنَبَ عَبْدِي وَعَلِمَ أَنَّ رَبَّهُ يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِالذَّنْبِ اعْمَلْ مَا شِئْتَ فَقَدْ غفرت لك)
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: قَوْلُهُ: (اعْمَلْ مَا شِئْتَ) لَفْظَةُ تَهْدِيدٍ أُعقبت بِوَعْدٍ يُرِيدُ بِقَوْلِهِ: (اعْمَلْ مَا شِئْتَ) أَيْ: لَا تَعْصِ.
وَقَوْلُهُ: (قَدْ غَفَرْتُ لَكَ) يُرِيدُ: إِذَا تبت.
الراوي : أَبو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 624 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৪৮।)
পরিচ্ছেদঃ মহান আল্লাহ তা‘আলা তাওবাকারীর গোনাহ ক্ষমা করে দেন, যখনই সে আল্লাহ অভিমূখে ফিরে আসে, যতক্ষণ না শিরকের মাধ্যমে তার মাঝে ও আল্লাহর মাঝে পর্দার সৃষ্টি না হয় (আল্লাহর কাছে আমরা এমন হওয়া থেকে পানাহ চাই)
৬২৫. আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাকে ক্ষমা করে দেন, যতক্ষণ না পর্দা পতিত হয়।” তাঁকে বলা হলো, ‘পর্দা পতিত হওয়া কী?’ জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “কোন ব্যক্তির মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করা।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا يَغْفِرُ ذُنُوبَ التَّائِبِ كُلَّمَا أَنَابَ مَا لَمْ يَقَعِ الْحِجَابُ بَيْنَهُ وَبَيْنَهُ بِالْإِشْرَاكِ بِهِ نَعُوذُ بِاللَّهِ من ذلك
625 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ عُتْبَةَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ عَنْ أَبِيهِ عَنْ مَكْحُولٍ عَنْ أُسَامَةَ بْنِ سَلْمَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو ذَرٍّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ اللَّهَ يَغْفِرُ لِعَبْدِهِ مَا لَمْ يَقَعِ الْحِجَابُ) قِيلَ: وَمَا يَقَعُ الْحِجَابُ؟ قَالَ: (أَنْ تَمُوتَ النَّفْسُ وهي مشركة)
الراوي : أَبو ذَرٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 625 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (মিশকাত: ২৩৪৩।)
পরিচ্ছেদঃ মাকহুল রহিমাহুল্লাহ এই হাদীসটি উমার বিন নু‘আইম থেকে শুনেছেন, তিনি হাদীসটি উসামা থেকে বর্ণনা করেছেন অনুরুপভাবে মাকহুল হাদীসটি সরাসরি উসামা থেকেও শ্রবণ করেছেন- এই মর্মে বর্ণনা
৬২৬. আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাকে ক্ষমা করে দেন, যতক্ষণ না পর্দা পতিত হয়।” তাঁকে বলা হলো, ‘পর্দা পতিত হওয়া কী?’ জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “কোন ব্যক্তির মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করা।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مَكْحُولًا سَمِعَ هَذَا الْخَبَرَ من عمر ابن نُعَيْمٍ عَنْ أُسَامَةَ كَمَا سَمِعَهُ مِنْ أُسَامَةَ سواء
626 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ عَنْ أَبِيهِ عَنْ مَكْحُولٍ عَنْ عُمَرَ بْنِ نُعَيْمٍ حَدَّثَهُمْ عَنْ أُسَامَةَ بْنِ سَلْمَانَ أَنَّ أَبَا ذَرٍّ حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ اللَّهَ يَغْفِرُ لِعَبْدِهِ مَا لَمْ يَقَعِ الْحِجَابُ) قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا وُقُوعُ الْحِجَابِ؟ قَالَ: (أَنْ تَمُوتَ النفس وهي مشركة)
الراوي : أَبو ذَرٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 626 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (মিশকাত: ২৩৪৩)
পরিচ্ছেদঃ তাওবাকারীর উপর আল্লাহর অনুগ্রহ; যখনই সে আল্লাহর দিকে ফিরে আসে, তখনই আল্লাহ তার তাওবা কবুল করেন যতক্ষণ না মৃত্যুকালীন গড়গড় শব্দ না করে
৬২৭. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : “নিশ্চয়ই আল্লাহ তা‘আলা বান্দার তাওবা কবুল করেন, যতক্ষণ না সে (মৃত্যুর সময়) গড়গড় করে।”[1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى التَّائِبِ بِقَبُولِ تَوْبَتِهِ كُلَّمَا أَنَابَ مَا لَمْ يُغَرْغِرْ حَالَةَ الْمَنِيَّةِ بِهِ
627 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنِي عَلِيُّ بْنُ الْجَعْدِ قَالَ: حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ عَنْ أَبِيهِ عَنْ مَكْحُولٍ عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ يغرغر)
الراوي : أَبو ذَرٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 627 | خلاصة حكم المحدث: حسن لغيره.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (মিশকাত: ২৩৪৩।)
পরিচ্ছেদঃ তাওবাকারীর তাওবা কবুল হবে যখন তাওবা করা হয় সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে; পরে নয়
৬২৮. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে তাওবা করবে, আল্লাহ তার তাওবা কবুল করবেন।“[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ تَوْبَةَ التَّائِبِ إِنَّمَا تُقبل إِذَا كَانَ ذَلِكَ مِنْهُ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا لَا بَعْدَهَا
628 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ عَنْ هِشَامٍ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشمس من مغربها تاب الله عليه)
الراوي : أَبو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 628 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার মুসলিম: ১৯২০)
পরিচ্ছেদঃ যখন কোন মুসলিম ব্যক্তি তাওবা করে দুনিয়া থেকে চলে যায়, তখন আল্লাহ তা‘আলা জাহান্নামে তার স্থানে কোন ইয়াহুদী অথবা খ্রীষ্টানকে প্রবেশ করিয়ে উক্ত তাওবাকারী মুসলিম ব্যক্তির উপর অনুগ্রহ করবেন
৬২৯. আওন বিন আব্দুল্লাহ ও সা‘ঈদ বিন আবী বুরদাহ থেকে বর্ণিত, তারা আবু বুরদাহর কাছ থেকে হাদীস শুনেছেন, তিনি তার বাবার সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে উমার বিন আব্দুল আযীযকে হাদীস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোন মুসলিম ব্যক্তি মারা গেলে মহান আল্লাহ জাহান্নামে তার স্থানে কোন ইয়াহুদী অথবা খ্রীষ্টানকে প্রবেশ করাবেন।”[1]
তখন উমার বিন আব্দুল আযীয আবু বুরদাকে ঐ আল্লাহর নামে তিনবার শপথ করান, যিনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই- এই মর্মে যে, নিশ্চয়ই তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তাকে হাদীস বর্ণনা করেছেন। অতঃপর আবু বুরদাহ এই মর্মে শপথ করেন। তবে সা‘ঈদ আমাকে এটা বর্ণনা করেননি যে, তিনি তার থেকে শপথ করিয়ে নিয়েছিলেন আবার তিনি আওনের কথার প্রতিবাদও করেননি।”
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى الْمُسْلِمِ التَّائِبِ إِذَا خَرَجَ مِنَ الدُّنْيَا بِهِمَا بِإدْخَالِ النَّارِ فِي الْقِيَامَةِ مَكَانَهُ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا
629 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَفَّانُ قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ أَنَّ عَوْنَ بْنَ عَبْدِ اللَّهِ وَسَعِيدَ بْنَ أَبِي بُرْدَةَ: حَدَّثَاهُ أَنَّهُمَا سَمِعَا أَبَا بُرْدَةَ يُحَدِّثُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يَمُوتُ رَجُلٌ مُسْلِمٌ إِلَّا أَدْخَلَ اللَّهُ مَكَانَهُ النَّارَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا قَالَ: فَاسْتَحْلَفَهُ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ ثَلَاثَ مَرَّاتٍ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَحَلَفَ فَلَمْ يُحَدِّثْنِي سَعِيدٌ أَنَّهُ اسْتَحْلَفَهُ وَلَمْ يُنْكِرْ على عون قوله.
الراوي : أَبو بُرْدَةَ عَنْ أَبِيهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 629 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৮১)
পরিচ্ছেদঃ (আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করা) - আল্লাহর ব্যাপারে সুধারণা মুসলিম ব্যক্তির জন্য উৎকৃষ্ট ইবাদতের অন্তর্ভু্ক্ত
৬৩০. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “সুধারণা উৎকৃষ্ট ইবাদতের অন্তর্ভূক্ত।”[1]
(بَابُ حُسْنِ الظَّنِّ بِاللَّهِ تَعَالَى) - ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ حُسْنَ الظَّنِّ لِلْمَرْءِ الْمُسْلِمِ مِنْ حُسْنِ الْعِبَادَةِ
أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ مُحَمَّدِ بْنِ وَاسِعٍ عَنْ شُتَيْرِ بْنِ نَهَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (حُسْنُ الظَّنِّ مِنْ حُسْنِ الْعِبَادَةِ)
الراوي : أَبو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 630 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৩১৫০।)
পরিচ্ছেদঃ মা‘বূদের ব্যাপারে সুধারণা পরকালে উপকার দিবে ঐ ব্যক্তির জন্য যার জন্য আল্লাহ কল্যাণ ইচ্ছা করবেন
৬৩১. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “জাহান্নাম থেকে দুই ব্যক্তি বের হবে অতঃপর তাদেরকে আল্লাহর কাছে পেশ করা হবে, তারপর তাদেরকে আবার জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। তখন তাদের একজন ঘুরে তাকাবে এবং বলবে, ‘হে আমার প্রতিপালক, আমার এমন আশা ছিল না।’ মহান আল্লাহ বলবেন, ‘তোমার আশা কী ছিল?’ সে বলবে, ‘আমার আশা ছিল, যখন আপনি আমাকে জাহান্নাম থেকে বের করেছেন, তখন আপনি আমাকে আর পুনরায় জাহান্নামে দিবেন না।’ অতঃপর আল্লাহ তার প্রতি দয়া করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ حُسْنَ الظَّنِّ بِالْمَعْبُودِ جَلَّ وَعَلَا قَدْ يَنْفَعُ فِي الْآخِرَةِ لِمَنْ أَرَادَ اللَّهُ بِهِ الْخَيْرَ
631 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَخْرُجُ رَجُلَانِ مِنَ النَّارِ فيُعرضان عَلَى اللَّهِ ثُمَّ يُؤْمَرُ بِهِمَا إِلَى النَّارِ فَيَلْتَفِتُ أَحَدُهُمَا فَيَقُولُ: يَا رَبِّ مَا كَانَ هَذَا رَجَائِي قَالَ: وَمَا كَانَ رَجَاؤُكَ؟ قَالَ: كَانَ رَجَائِي إِذْ أَخْرَجْتَنِي مِنْهَا أَنْ لَا تُعِيدَنِي فيرحمه الله، فيُدخله الجنة)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 631 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাত: ৮৫৩।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো সর্বাবস্থায় সুধারণা পোষণ করে আল্লাহর প্রতি আস্থা রাখা
৬৩২. ওয়াসিলাহ বিন আসকা‘রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন: “আমার ব্যাপারে আমার বান্দার ধারণা মোতাবেক আমি (আচরণ করে ) থাকি। অতএব সে আমার ব্যাপারে যেমন ইচ্ছা ধারণা পোষণ করুক।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ الثِّقَةِ بِاللَّهِ جَلَّ وَعَلَا بِحُسْنِ الظَّنِّ فِي أحواله به
632 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ الْغَازِ قَالَ: حَدَّثَنَا حَيَّانُ أَبُو النَّضْرِ عَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يقول: (قال الله تبارك وتعالى:
أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي فَلْيَظُنَّ بِي ما شاء)
الراوي : وَاثِلَة بْن الْأَسْقَعِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 632 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৬৩।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা পোষন করা ছেড়ে দেওয়া যদিও দুনিয়াতে মন্দ জীবন-যাপন অনেক বেড়ে যায়
৬৩৩. ওয়াসিলাহ বিন আসকা‘রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন: “আমার ব্যাপারে আমার বান্দার ধারণা মোতাবেক আমি (আচরণ করে ) থাকি। অতএব সে আমার ব্যাপারে যেমন ইচ্ছা ধারণা পোষণ করুক।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ مُجَانَبَةِ سُوءِ الظَّنِّ بِاللَّهِ عَزَّ وَجَلَّ وَإِنْ كَثُرَتْ حَيَاتُهُ فِي الدُّنْيَا
633 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ الْغَازِ قَالَ: حَدَّثَنِي حيان أبو النضر قال: سمعت واثلة بن الْأَسْقَعِ يَقُولُ: قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ عَنِ اللَّهِ جَلَّ وَعَلَا قَالَ: (أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي فليَظُنَّ بي ما شاء)
الراوي : وَاثِلَة بْن الْأَسْقَعِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 633 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৬৩।)
পরিচ্ছেদঃ মহান আল্লাহ মুসলিম বান্দাকে তা-ই দেন, যা সে আল্লাহর কাছে আশা ও কামনা করে
৬৩৪. ওয়াসিলাহ বিন আসকা‘রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন: “আমার ব্যাপারে আমার বান্দার ধারণা মোতাবেক আমি (আচরণ করে) থাকি। অতএব সে আমার ব্যাপারে যেমন ইচ্ছা ধারণা পোষণ করুক।”[1]
ذِكْرُ إِعْطَاءِ اللَّهِ جَلَّ وَعَلَا الْعَبْدَ الْمُسْلِمَ مَا أمَّل وَرَجَا مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ
634 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ الدِّمَشْقِيُّ بِجُرْجَانَ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَا: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا هشام بن الغاز حَدَّثَنَا حَيَّانُ أَبُو النَّضْرِ قَالَ: سَمِعْتُ وَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَنِ اللَّهِ جَلَّ وَعَلَا قَالَ: (أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي فليظن بي ما شاء)
الراوي : وَاثِلَة بْن الْأَسْقَعِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 634 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৬৩।)
পরিচ্ছেদঃ মুসলিম ব্যক্তির প্রতি নির্দেশ হলো সে তার মা‘বুদের প্রতি সুধারণা পোষণ করবে এবং সাথে সাথে ভাল আমলেও ত্রুটি কম করবে
৬৩৫. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মৃত্যুর তিন দিন আগে বলতে শুনেছি, তিনি বলেছেন: “তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষন করা অবস্থা ব্যতিত মৃত্যুবরণ না করে।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلْمُسْلِمِ بِحُسْنِ الظَّنِّ بِمَعْبُودِهِ مَعَ قِلَّةِ التَّقْصِيرِ فِي الطَّاعَاتِ
635 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ أَنْبَأَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ـ قَبْلَ مَوْتِهِ بِثَلَاثٍ ـ: (لَا يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلَّا وَهُوَ يُحْسِنُ بالله الظن)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 635 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ২৭২৬।)
পরিচ্ছেদঃ আল্লাহর প্রতি সুধারনা পোষন করার জন্য মুসলিম ব্যক্তির প্রতি উৎসাহ প্রদান
৬৩৬. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মৃত্যুর তিন দিন আগে বলতে শুনেছি, তিনি বলেছেন: “তোমাদের কেউ যদি এটা করার সামর্থ রাথে যে, সে আল্লাহর প্রতি সুধারণা পোষন করা অবস্থা ব্যতিত মৃত্যুবরণ করবে না, তবে সে যেন তাই করে।”[1]
ذِكْرُ الْحَثِّ عَلَى حُسْنِ الظَّنِّ بِاللَّهِ جَلَّ وَعَلَا لِلْمَرْءِ الْمُسْلِمِ
636 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مِهْرَانَ السَّبَّاكُ قَالَ: حَدَّثَنَا فُضَيْلُ بْنُ عِيَاضٍ عَنْ سُلَيْمَانَ عَنْ أَبِي سُفْيَانَ قَالَ: سَمِعْتُ جَابِرًا يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ قَبْلَ مَوْتِهِ بِثَلَاثٍ: (مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ لَا يَمُوتَ إِلَّا وَظَنُّهُ بالله حسن فليفعل)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 636 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ২৭২৬।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে তাদের মা‘বূদের ব্যাপারে সুধারণা পোষন করার জন্য উদ্বুদ্ধ করেছেন
৬৩৭. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মৃত্যুর তিন দিন আগে বলতে শুনেছি, তিনি বলেছেন: “তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষন করা অবস্থা ব্যতিত মৃত্যুবরণ না করে।”[1]
ذِكْرُ حَثِّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حُسْنِ الظَّنِّ بِمَعْبُودِهِمْ جَلَّ وَعَلَا
637 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا جَرِيرٌ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ قَبْلَ مَوْتِهِ بِثَلَاثٍ: (لَا يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلَّا وَهُوَ يُحْسِنُ الظن بالله جل وعلا)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 637 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ২৭২৬।)
পরিচ্ছেদঃ আল্লাহ তা‘আলাকে ধারণাকারীকে তার ধারণা অনুসারেই দিয়ে থাকেন, ভাল ধারণা করলে ভাল, মন্দ ধারণা করলে মন্দই দেন
৬৩৮. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন: “আমার ব্যাপারে আমার বান্দার ধারণা মোতাবেক আমি (আচরণ করে) থাকি। যদি সে ভাল ধারনা করে, তবে তার জন্য ভালই হবে আর মন্দ ধারনা করলে তবে মন্দই হবে।”[1]
আবু হাতিম রহিমাহুল্লাহ বলেন: “এখানে আবু ইউনুস দ্বারা উদ্দেশ্য হলো তাবে‘ঈ সুলাইম বিন জুবাইর রহিমাহুল্লাহ।
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا يُعْطِي مَنْ ظنَّ مَا ظنَّ إِنْ خَيْرًا فَخَيْرٌ وَإِنْ شَرًّا فَشَرٌّ
638 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ - وَذَكَرَ ابْنُ سَلْمٍ آخَرَ مَعَهُ - أَنَّ أَبَا يُونُسَ حَدَّثَهُمْ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
(إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا يَقُولُ: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي إِنْ ظَنَّ خَيْرًا فَلَهُ وَإِنْ ظن شراً فله)
قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو يُونُسَ هَذَا اسْمُهُ سُلَيْمُ بْنُ جُبَيْرٍ تَابِعِيٌّ.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 638 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৬৩।)
পরিচ্ছেদঃ আমরা যে সুধারণার কথা বললাম, তার সাথে অবশ্যই আল্লাহর ভয়ও থাকতে হবে
৬৩৯. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় প্রতিপালক থেকে বর্ণনা করেন, আল্লাহ তা‘আলা বলেন: “আমার সম্মানের শপথ! আমি আমার বান্দার ক্ষেত্রে দুই ভয় ও দুই নিশ্চিন্ত অবস্থা একত্রিত করবো না। যখন সে আমাকে দুনিয়াতে ভয় করবে, কিয়ামতের দিন আমি তাকে নিরাপত্তা দান করবো আর যখন সে দুনিয়াতে আমার ব্যাপারে নিশ্চিন্ত থাকবে, কিয়ামতের দিন তাকে আমি ভীতি প্রদর্শন করবো।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ حُسْنَ الظَّنِّ الَّذِي وَصَفْنَاهُ يَجِبُ أَنْ يَكُونَ مَقْرُونًا بِالْخَوْفِ مِنْهُ جَلَّ وعلا
639 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ الْجَوْزَجَانِيُّ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْوِي عَنْ رَبِّهِ جَلَّ وَعَلَا قَالَ: (وَعِزَّتِي لَا أَجْمَعُ عَلَى عَبْدِي خَوْفَيْنِ وَأَمْنَيْنِ إِذَا خَافَنِي فِي الدُّنْيَا أَمَّنْتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَإِذَا أَمِنَنِي فِي الدُّنْيَا أَخَفْتُهُ يوم القيامة)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 639 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৭৪২।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি তার মা‘বূদের ব্যাপারে ভাল ধারণা পোষণ করবে, তিনি তার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করবেন, আর যে ব্যক্তি তার ব্যাপারে মন্দ ধারণা পোষণ করবে, তিনি তার সাথে অনুরুপ আচরণ করবেন
৬৪০. হাইয়্যান আবুন নাযর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইয়াযিদ বিন আসওয়াদকে অসুস্থ অবস্থায় দেখতে যাই। অতঃপর আমি ওয়াসিলা বিন আশকা‘ এর সাথে সাক্ষাৎ করি, তিনিও তাকে দেখতে এসেছিলেন। অতঃপর আমরা তার কাছে গমন করলাম। তিনি যখন ওয়াসিলাকে দেখলেন, তখন তিনি তাঁর দিকে হাত বাড়িয়ে দিলেন এবং তাঁর দিকে ইশারা করতে লাগলেন। ফলে ওয়াসিলা তার কাছে গিয়ে বসলেন। ইয়াযিদ ওয়াসিলার হাত ধরলেন এবং হাত দুটি তার মুখের উপর রাখলেন। তখন ওয়াসিলা তাকে বললেন: “আল্লাহর ব্যাপারে আপনার ধারণা কেমন?” জবাবে তিনি বলেন: “আল্লাহর কসম! আল্লাহর ব্যাপারে আমার ধারণা ভালো।” তখন ওয়াসিলা তাকে বললেন: “আপনি শুভ সংবাদ গ্রহণ করুন। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আল্লাহ তা‘আলা বলেছেন: “আমার ব্যাপারে আমার বান্দার ধারণা মোতাবেক আমি (আচরণ করে) থাকি, চাই সে ভালো ধারণা করুক অথবা মন্দ ধারণা করুক।”[1]
ذكر البيان بأن من أحسن الظن بِالْمَعْبُودِ كَانَ لَهُ عِنْدَ ظَنِّهِ وَمَنْ أَسَاءَ بِهِ الظَّنَّ كَانَ لَهُ عِنْدَ ذَلِكَ
640 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُهَاجِرِ عَنْ يَزِيدَ بْنِ عُبَيْدَةَ عَنْ حَيَّانَ أَبِي النَّضْرِ قَالَ:خَرَجْتُ عَائِدًا لِيَزِيدَ بْنِ الْأَسْوَدِ فَلَقِيتُ وَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ وَهُوَ يُرِيدُ عِيَادَتَهُ فَدَخَلْنَا عَلَيْهِ فَلَمَّا رَأَى وَاثِلَةَ بَسَطَ يَدَهُ وَجَعَلَ يُشِيرُ إِلَيْهِ فَأَقْبَلَ وَاثِلَةُ حَتَّى جَلَسَ فَأَخَذَ يَزِيدُ بكفَّي وَاثِلَةَ فَجَعَلَهُمَا عَلَى وَجْهِهِ فقَالَ لَهُ وَاثِلَةُ: كَيْفَ ظَنُّكَ بِاللَّهِ؟ قَالَ: ظَنِّي بِاللَّهِ - وَاللَّهِ - حسن قال: فأبشر فَإِنِّي سمعت رسول الله صلى الله عليه وسلم: يَقُولُ: (قَالَ اللَّهُ جَلَّ وَعَلَا: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي إِنْ ظَنَّ خَيْرًا وَإِنْ ظن شراً)
الراوي : وَاثِلَة بْن الْأَسْقَعِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 640 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৬৩।)
পরিচ্ছেদঃ আল্লাহ তা‘আলার অপার অনুগ্রহ তাদের উপর যাদের উপর বিভিন্ন রকমের শাস্তি অবধারিত হওয়া সত্ত্বেও, তিনি তাদেরকে বিভিন্ন রকমের নায-নি‘আমত দান করেন
৬৪১. আব্দুল্লাহ বিন কাইস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কষ্টদায়ক কথা শুনে ধৈর্যধারন করার ক্ষেত্রে আল্লাহর চেয়ে অধিক ধৈর্যধারনকারী আর কেউ নেই। মানুষ তাঁর সমকক্ষ নির্ধারণ করে, তাঁর সন্তান সাব্যস্ত করে, তা সত্ত্বেও তিনি তাদেরকে রিযিক দেন, সুস্থতা-নিরাপত্তা দেন এবং তাঁর নায-নি‘আমত দান করেন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ تفضُّل اللَّهِ جَلَّ وَعَلَا بِأَنْوَاعِ النِّعَمِ عَلَى مَنْ يَسْتَوْجِبُ مِنْهُ أَنْوَاعَ النقم
641 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ بْنُ مُسَرْهَدٍ عَنْ يَحْيَى الْقَطَّانِ عَنِ الْأَعْمَشِ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا أَحَدٌ أَصْبَرَ عَلَى أَذًى يَسْمَعُهُ مِنَ اللَّهِ يَجْعَلُونَ لَهُ نِدًّا وَيَجْعَلُونَ لَهُ وَلَدًا وَهُوَ فِي ذَلِكَ يَرْزُقُهُمْ وَيُعَافِيهِمْ ويعطيهم)
الراوي : عَبْد اللَّهِ بْن قَيْسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 641 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৬৩।)
পরিচ্ছেদঃ তাক্বওয়া ও আল্লাহভীতি
৬৪২. আবুন নাযর রহিমাহুল্লাহ বলেন, যখন উসমান বিন মাযঊন রাদ্বিয়াল্লাহু আনহুকে কবরস্থ করা হয়, তখন উম্মুল ‘আলা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন: “হে আবুস সাইব (এটি উসমান বিন মাযঊন রাদ্বিয়াল্লাহু আনহুর উপনাম), আপনি তো জান্নাতে সুখের জীবন লাভ করলেন!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা শুনে বললেন: “কে এই মহিলা?” জবাবে মহিলা বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি বলেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “আপনি কী করে জানলেন (তিনি জান্নাতে আছেন)?” মহিলা বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইনি তো উসমান বিন মায‘ঊন রাদ্বিয়াল্লাহু আনহু!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হ্যাঁ, ইঁনি উসমান বিন মায‘ঊন রাদ্বিয়াল্লাহু আনহু। তবে জেনে রাখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি জানি না যে, আমার সাথে কী আচরণ করা হবে?”[1]
আমর বলেছেন: “আবুন নযর হাদীসটি খারেজা বিন যাইদ থেকে, তিনি তার বাবার সূত্রে শ্রবণ করেছেন।”
بَابُ الْخَوْفِ وَالتَّقْوَى
642 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ أَبَا النَّضْرِ حَدَّثَهُ أَنَّ عُثْمَانَ بْنَ مَظْعُونٍ لَمَّا قُبِرَ قَالَتْ أُمُّ الْعَلَاءِ: طِبْتَ أَبَا السَّائِبِ فِي الْجَنَّةِ فَسَمِعَهَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقَالَ: (مَنْ هَذِهِ)؟ فَقَالَتْ: أَنَا يَا نَبِيَّ اللَّهِ قَالَ: (وَمَا يُدْرِيكِ)؟ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ عُثْمَانُ بْنُ مَظْعُونٍ!! قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَجَلْ عُثْمَانُ بْنُ مَظْعُونٍ مَا رَأَيْنَاهُ إِلَّا خَيْرًا وَهَا أَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاللَّهِ مَا أَدْرِي مَا يُصنع بِي)
قَالَ عَمْرٌو: وَسَمِعَهُ أَبُو النَّضْرِ مِنْ خارجة بن زيد عن أبيه.
الراوي : أَبُو النَّضْرِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 642 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৪২।)
পরিচ্ছেদঃ তাক্বওয়া ও আল্লাহভীতি
৬৪৩. নু‘মান বিন বাশির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি তোমাদেরকে জাহান্নামের আগুন সম্পর্কে ভীতি প্রদর্শন করছি! আমি তোমাদেরকে জাহান্নামের আগুন সম্পর্কে ভীতি প্রদর্শন করছি!! আমি তোমাদেরকে জাহান্নামের আগুন সম্পর্কে ভীতি প্রদর্শন করছি!!!” নু‘মান বিন বাশির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার এই জায়গায় থাকতেন, (এসময় তিনি কুফায় ছিলেন) তবে বাজারের লোকেরাও তাঁর কথা শুনতে পেতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাঁধে একটি চাদর ছিল, সেটি তাঁর পা মোবারকের উপর পড়ে যায়!”[1]
بَابُ الْخَوْفِ وَالتَّقْوَى
643 - أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ الْحَسَنِ بْنِ الْمِنْهَالِ الْعَطَّارُ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا سِمَاكٌ سَمِعَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أُنْذِرُكُمُ النَّارَ أُنْذِرُكُمُ النَّارَ أُنْذِرُكُمُ النَّارَ) حَتَّى لَوْ كَانَ فِي مَقَامِي هَذَا وَهُوَ بِالْكُوفَةِ سَمِعَهُ أَهْلُ السُّوقِ حَتَّى وَقَعَتْ خَمِيصَةٌ كَانَتْ عَلَى عاتقه على رجليه.
الراوي : النُّعْمَان بْن بَشِيرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 643 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আল মিশকাত: ৫৬৮৭।)
পরিচ্ছেদঃ নবীদের দিকে নিজেকে সম্পৃক্তকরণ পরকালে কোন উপকার আসবে না, তাঁদের সম্পৃক্তকারীর কেবল তাক্বওয়া ও আমলে সালেহ-এর মাধ্যমেই উপকার হবে
৬৪৪. আবু সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কিয়ামতের দিন এক ব্যক্তি তার বাবার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাতে চাইবেন, তখন ঘোষনা করা হবে: “জেনে রাখুন, নিশ্চয়ই জান্নাতে কোন মুশরিক প্রবেশ করবে না!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তখন সেই ব্যক্তি বলবেন: “ হে আমার প্রতিপালক, ইনি তো আমার বাবা!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অতঃপর তাকে খুবই খারাপ আকৃতি দেওয়া হবে এবং তার থেকে দুর্গন্ধ ছড়াবে ফলে তিনি তাকে ছেড়ে চলে যাবেন!”[1]
আবু সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “লোকজন বলাবলি করতেন যে, তিনি হলেন ইবরাহিম আলাইহিস সালাম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চেয়ে বেশি কিছু বলেননি।”
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الِانْتِسَابَ إِلَى الْأَنْبِيَاءِ لَا يَنْفَعُ فِي الْآخِرَةِ وَلَا يَنْتَفِعُ الْمُنْتَسِبُ إِلَيْهِمْ إِلَّا بِتَقْوَى اللَّهِ وَالْعَمَلِ الصَّالِحِ
644 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ الْعِجْلِيُّ قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ أَبِي عَنْ قَتَادَةَ عَنْ عُقْبَةَ بْنِ عَبْدِ الْغَافِرِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَأْخُذُ رَجُلٌ بِيَدِ أَبِيهِ يَوْمَ الْقِيَامَةِ يُرِيدُ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ فيُنادى: أَلَا إِنَّ الْجَنَّةَ لَا يَدْخُلُهَا مُشْرِكٌ قَالَ: فَيَقُولُ: أَيْ رَبِّ أَبِي! قَالَ: فيُحَوَّل فِي صُورَةٍ قَبِيحَةٍ وَرِيحٍ مُنْتِنَةٍ فَيَتْرُكُهُ)
قَالَ أَبُو سَعِيدٍ: كَانُوا يَقُولُونَ: إِنَّهُ إِبْرَاهِيمُ قَالَ: وَلَمْ يَزِدْهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم على ذلك.
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 644 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৪৪।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, ফাতেমা রাদ্বিয়াল্লাহু আনহার সন্তানেরা দুনিয়াতে পাপ কাজ করলেও কোন ক্ষতি নেই- উক্ত কথার অপনোদনে হাদীস (মহান আল্লাহ ফাতেমা রাদ্বিয়াল্লাহু আনহা, তাঁর স্বামী ও সন্তানের প্রতি রাজি-খুশি হোন। অবশ্য তিনি তাঁদের প্রতি রাজি-খুশি হয়েছেন।)
৬৪৫. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াত অবতীর্ণ হলো “আর আপনি নিকটাত্নীয়দেরকে সতর্ক করুন।” (সূরা শু‘আরা: ২১৪।) তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরাইশদেরকে একত্রিত করেন। অতঃপর বলেন: “হে কুরাইশগণ, আপনারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। কেননা আমি আপনাদের ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখি না।” এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বানু আবদে মানাফ ও বানু আব্দুল মুত্তালিবদেরকেও অনুরুপ কথা বলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হে ফাতেমা বিনতু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিজেকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কেননা আমি তোমার ক্ষতি বা উপকার করার ক্ষমতা রাখি না। তবে আমার সাথে তোমার রক্ত সম্পর্ক রয়েছে, সে সম্পর্ক আমি বজায় রাখবো।[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন: “এই হাদীসটি মানসূখ বা রহিত। কেননা এখানে বলা হয়েছে তিনি কারো জন্য সুপারিশ করতে পারবেন না। সুপারিশ করার ব্যাপারটি পরবর্তীতে মাদানী জীবনে সাব্যস্ত হয়েছে।”
ذكر الخبر المدحض قول من زعم أن أَوْلَادَ فَاطِمَةَ لَا يَضُرُّهُمُ ارْتِكَابُ الْحَوْبَاتِ فِي الدُّنْيَا رَضِيَ اللَّهُ عَنْهَا وَعَنْ بَعْلِهَا وَعَنْ وَلَدِهَا وَقَدْ فَعَلَ
645 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ حَدَّثَنَا حَكِيمُ بْنُ سَيْفٍ الرَّقِّيُّ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ} [الشعراء: 214] جَمَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُرَيْشًا فقَالَ: (يَا مَعْشَرَ قُرَيْشٍ أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ فَإِنِّي لَا أَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلَا نَفْعًا) وَلِبَنِي عَبْدِ مَنَافٍ مِثْلَ ذَلِكَ وَلِبَنِي عَبْدِ الْمُطَّلِبِ مِثْلَ ذَلِكَ ثُمَّ قَالَ: (يَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْقِذِي نَفْسَكِ مِنَ النَّارِ فَإِنِّي لَا أَمْلِكُ لَكِ ضَرًّا وَلَا نَفْعًا إلا أن لك رحماً سأَبُلُّها بِبِلالها)
قال أبو حاتم: هذا منسوخ [إذْ] لأن فِيهِ أَنَّهُ لَا يَشْفَعُ لِأَحَدٍ واخْتِيَارُ الشَّفَاعَةِ كَانَتْ بِالْمَدِينَةِ بَعْدَهُ.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 645 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১৭৭।)
পরিচ্ছেদঃ নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটবর্তী মুত্তাকীগণ; তাঁর নিকটাত্বীয়গণ নয়, যখন তারা পাপিষ্ঠ হয়
৬৪৬. মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ইয়ামেনে পাঠান, তাকে উপদেশ দেওয়ার জন্য তিনি তার সাথে বের হলেন। এসময় মুয়ায বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু বাহনে আরোহী ছিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাহনের নিচে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপদেশ শেষ করে বললেন: “হে মুয়ায, হতে পারে এই বছর পর তুমি আর আমার সাক্ষাৎ পাবে না! হতে পারে তুমি আমার কবর ও মাসজিদের পাশ দিয়ে পথ অতিক্রম করবে।” ফলে মুয়ায রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিচ্ছেদের ভয়ে কাঁদতে লাগলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাদীনার দিকে তাকালেন এবং বললেন: “আমার আহলে বাইতের লোকেরা মনে করে যে, তারা আমার সবচেয়ে নিকটবর্তী। বস্তুত মানুষের মাঝে আমার সবচেয়ে নিকটবর্তী হলেন মুত্তাকীগণ, তারা যে-ই হোক না কেন, আর তারা যেখানেই থাকুক না কেন! হে আল্লাহ আমি তাদের জন্য এমন কোন জিনিস বিনষ্ট করা বৈধ করি না, যা আপনি সংশোধন করে দিয়েছেন। আল্লাহর কসম! অবশ্যই আমার উম্মত দ্বীন থেকে ফিরে যাবে যেমন ভাবে ময়দানে পাত্র উল্টে ফেলা হয়!”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ أَوْلِيَاءَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُمُ الْمُتَّقُونَ دُونَ أَقْرِبَائِهِ إِذَا كَانُوا فَجَرَّةً
646 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو نَشِيطٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ بْنِ رُهَيْمٍ - بَغْدَادِيٌّ ثِقَةٌ - قَالَ: حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عَمْرٍو قَالَ: حَدَّثَنِي رَاشِدُ بْنُ سَعْدٍ عَنْ عَاصِمِ بْنِ حُمَيْدٍ السَّكُونِيِّ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ خَرَجَ مَعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى الله عليه وسلم يوصيه - ومعاذ رَاكِبٌ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ رَاحِلَتِهِ - فَلَمَّا فَرَغَ قَالَ: (يَا مُعَاذُ إِنَّكَ عَسَى أَنْ لَا تَلْقَانِي بَعْدَ عَامِي هَذَا لَعَلَّكَ أَنْ تَمُرَّ بِمَسْجِدِي وَقَبْرِي) فَبَكَى مُعَاذٌ خَشَعاً لِفِرَاقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم ثم التفت صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ الْمَدِينَةِ فقَالَ: (إِنَّ أَهْلَ بَيْتِي هَؤُلَاءِ يَرَوْنَ أَنَّهُمْ أَوْلَى النَّاسِ بِي وَإِنَّ أَوْلَى النَّاسِ بِي الْمُتَّقُونَ من كانوا وحيث كَانُوا اللَّهُمَّ إِنِّي لَا أُحِلُّ لَهُمْ فَسَادَ ما أصلحت وايم الله لَيَكْفَأُنَّ أُمَّتِي عَنْ دِينِهَا كَمَا يُكفأ الْإِنَاءُ فِي البطحاء)
الراوي : مُعَاذ بْن جَبَلٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 646 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (ফিকহুস সীরাহ: ৪৮৫।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি আল্লাহর হারামকৃত জিনিসের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, তিনিই প্রকৃত সম্মানিত; সম্ভ্রান্ত বংশের ঐ ব্যক্তি সম্মানিত নয়, যিনি হারাম কাজে লিপ্ত হয়
৬৪৭. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মানুষের মাঝে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যিনি তাদের মাঝে সবচেয়ে বেশি তাক্বওয়াবান।” সাহাবাগণ বললেন: “তবে কি তোমরা আরবদের বংশ সম্পর্কে জিজ্ঞেস করছো? তোমাদের মধ্যে উত্তম ঐ ব্যক্তি যিনি ইসলামে উত্তম, যখন তারা দ্বীনের জ্ঞান অর্জন করবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مَنِ اتَّقَى اللَّهَ مِمَّا حَرَّمَ عَلَيْهِ كَانَ هُوَ الْكَرِيمُ دُونَ النَّسِيبِ الَّذِي يُقَارِفُ مَا حُظِرَ عَلَيْهِ
647 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ أَكْرَمُ النَّاسِ؟ قَالَ: (أَتْقَاهُمْ) قَالُوا: لَسْنَا عَنْ هَذَا نَسْأَلُكَ قَالَ: (فَعَنْ مَعَادِنِ الْعَرَبِ تَسْأَلُونَنِي؟ خِيَارُكُمْ خِيَارُكُمْ في الإسلام إذا فَقُهُوا)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 647 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (ফিকহুস সীরাহ: ৫৬।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তির আল্লাহকে ভয় করার অবস্থা আশাবাদী হওয়ার অবস্থার উপর প্রবল হয়, মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন
৬৪৮. আবু সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের পূর্ববর্তী যুগে একজন ব্যক্তি ছিলেন, যাকে আল্লাহ প্রচুর সম্পদ ও সন্তান দিয়েছিলেন। যখন তার মৃত্যুর সময় উপনীত হলো, তখন তিনি তার সন্তানদের একত্রিত করলেন অতঃপর বললেন: “আমি তোমাদের কাছে বাবা হিসেবে কেমন ছিলাম ?” তারা জবাব দিলেন: “উত্তম বাবা।” অতঃপর তিনি বললেন: “আল্লাহর কসম! তোমাদের বাবা আল্লাহর কাছে কখনই ভাল কিছু করেনি। নিশ্চয়ই তার প্রতিপালক তাকে শাস্তি দিবেন। কাজেই যখন আমি মারা যাবো, তখন তোমরা আমাকে পুড়িয়ে চূর্ণ-বিচূর্ণ করবে, তারপর আমাকে প্রবল বাতাসে উড়িয়ে দিবে।” আল্লাহ তা‘আলা তাকে বলেন, “তুমি হয়ে যাও” তখনই সে একজন মানুষ হয়ে দাঁড়িয়ে যায়। মহান আল্লাহ তাকে বলেন: “এমন কাজ করতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করেছে?” জবাবে সে বলে: “আপনার ভয়।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “ঐ সত্ত্বার কসম! যার হাতে আমার প্রাণ, আল্লাহর সাক্ষাৎ পাওয়া মাত্র তাকে ক্ষমা করে দেওয়া হয়।”[1]
ذِكْرُ رَجَاءِ مَغْفِرَةِ اللَّهِ جَلَّ وَعَلَا لِمَنْ غَلَبَتْ عَلَيْهِ حَالَةُ خَوْفِ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى حَالَةِ الرَّجَاءِ
648 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ قَتَادَةَ عَنْ عُقْبَةَ بْنِ عَبْدِ الْغَافِرِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (كَانَ فِيمَنْ سَلَفَ مِنَ النَّاسِ رَجُلٌ رَغَسَهُ اللَّهُ مَالًا وَوَلَدًا فَلَمَّا حَضَرَهُ الْمَوْتُ جَمَعَ بَنِيهِ فقَالَ: أَيَّ أَبٍ كُنْتُ لَكُمْ؟ قَالُوا: خَيْرَ أبٍ فقَالَ: إِنَّهُ وَاللَّهِ مَا ابْتَأَرَ عِنْدَ اللَّهِ خَيْرًا قَطُّ وَإِنَّ رَبَّهُ يعذِّبه فَإِذَا أَنَا مِتُّ فَأَحْرِقُونِي ثُمَّ اسْحَقُونِي ثُمَّ اذْرُونِي فِي رِيحٍ عَاصِفٍ قَالَ اللَّهُ: كُنْ فَإِذَا رَجُلٌ قَائِمٌ قَالَ: مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ؟ قَالَ: مَخَافَتُكَ! قَالَ: فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنْ يلقاه غير أن غُفِرَ له)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 648 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৪৮।)
পরিচ্ছেদঃ কোন মানুষের উপর আল্লাহর ভয় প্রবল থাকলে, কিয়ামতের দিন তার নাজাত আশা করা যায়- এই মর্মে হাদীস
৬৪৯. আবু সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের পূর্ববর্তী যুগে একজন ব্যক্তি ছিলেন, আল্লাহর কাছে তিনি কখনই ভাল কিছু করেনি। মৃত্যুর সময় তিনি তার সন্তানদের বলেন: “আমি তোমাদের কাছে বাবা হিসেবে কেমন ছিলাম ?” তারা জবাব দিলেন: “উত্তম বাবা।” অতঃপর তিনি বললেন: “যখন আমি মারা যাবো, তখন তোমরা আমাকে পুড়িয়ে চূর্ণ-বিচূর্ণ করবে, তারপর যখন প্রবল বাতাসের দিন হবে, তখন আমাকে বাতাসে উড়িয়ে দিবে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “অতঃপর সে লোক মারা গেলে, তার সাথে তাই করা হয়।” আল্লাহ তা‘আলা তাকে বলেন, “তুমি হয়ে যাও” তখনই সে চোখের পলকের চেয়েও দ্রুত মানুষ হয়ে যায়। মহান আল্লাহ তাকে বলেন: “হে আমার বান্দা, এমন কাজ করতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করেছে?” জবাবে সে বলে: “হে আমার প্রতিপালক, আপনার ভয়।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “অতঃপর আল্লাহ তাকে এই প্রতিদান দিলেন যে, তাকে ক্ষমা করে দেওয়া হয়।”[1]
মু‘তামির বলেন: “আমার বাবা বলেছেন, “আমি হাদীসটি আবু উসমান আন নাহদীকে বর্ণনা করলে তিনি বলেন, “আমাকে সুলাইমান এভাবে হাদীস বর্ণনা করেছেন, সেখানে তিনি একটু বেশি বলেছেন যে, “তোমরা আমাকে সাগরে উড়িয়ে দিবে”।”
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ خَوْفَ اللَّهِ جَلَّ وَعَلَا إِذَا غَلَبَ عَلَى الْمَرْءِ قَدْ يُرجى لَهُ النَّجَاةُ فِي الْقِيَامَةِ
649 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا صَالِحُ بْنُ حَاتِمِ بْنِ وَرْدَانَ حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ عَنْ قَتَادَةَ عَنْ عُقْبَةَ بْنِ عَبْدِ الْغَافِرِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (كَانَ رَجُلٌ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ لَمْ يَبْتَئِرْ عِنْدَ اللَّهِ خَيْرًا قَطُّ قَالَ لِبَنِيهِ عِنْدَ الْمَوْتِ: يَا بَنِيَّ أيَّ أبٍ كُنْتُ لَكُمْ؟ قَالُوا: خَيْرَ أَبٍ قَالَ: فَإِذَا أَنَا مِتُّ فَاحْرَقُونِي واسْحَقُونِي فَإِذَا كَانَ فِي يَوْمِ رِيحٍ عَاصِفٍ فَذُرُّونِي قَالَ: فَمَاتَ ففُعل بِهِ ذَلِكَ فقَالَ لَهُ: كُنْ فَكَانَ كَأَسْرَعِ مِنْ طَرْفَةِ الْعَيْنِ فقَالَ اللَّهُ: يَا عَبْدِي مَا حَمَلَكَ عَلَى مَا فَعَلْتَ؟ فقَالَ: مَخَافَتُكَ أَيْ رَبِّ قَالَ: فَمَا تَلافَاهُ أَنْ غُفِرَ لَهُ)
قَالَ الْمُعْتَمِرُ: قَالَ أَبِي: فَحَدَّثْتُ هَذَا الْحَدِيثَ أَبَا عُثْمَانَ النَّهْدِيَّ قَالَ: هَكَذَا حَدَّثَنِي سُلَيْمَانُ وَزَادَ فِيهِ: (وَذُرُّونِي فِي البحر)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 649 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৪৮।)
পরিচ্ছেদঃ উল্লেখিত ব্যক্তি দুনিয়াতে কবর খনন করতো (মৃত ব্যক্তিদের কাফনের কাপড় চুরি করার জন্য)
৬৫০. হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “একজন ব্যক্তি মারা যায়, যিনি (মৃত ব্যক্তিদের) কবর খনন করতো (কাফনের কাপড় চুরি করার জন্য)। তিনি তার সন্তানদের বলেন: “তোমরা আমাকে পুড়িয়ে চূর্ণ-বিচূর্ণ করবে, অতঃপর আমাকে বাতাসে উড়িয়ে দিবে।” অতঃপর তাকে জিজ্ঞেস করা হয়: “এমন কাজ কেন করেছো?” জবাবে সে বলে: “তোমার ভয়ে, হে আমার প্রতিপালক।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করে দেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذَا الرَّجُلَ كَانَ ينبُشُ الْقُبُورَ فِي الدُّنْيَا
650 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ حُذَيْفَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (تُوُفِّيَ رَجُلٌ كَانَ نبَّاشاً فقَالَ لِوَلَدِهِ: احْرِقُونِي ثُمَّ اسْحَقُونِي فَذُرُّونِي فِي الرِّيحِ فسُئِلَ: مَا صَنَعْتَ؟ قَالَ: مَخَافَتُكَ يَا رَبِّ قَالَ: فَغَفَرَ له)
الراوي : حُذَيْفَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 650 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৪৮।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো গাফিলতি থেকে দূরে থাকা এবং কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে সতর্ক থাকা
৬৫১. আবু সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন “যখন ফায়সালা করা হবে অথচ তারা উদাসীনতায় রয়েছে।” (সূরা মারইয়াম: ৩৯।) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: অর্থাৎ দুনিয়াতে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ مُجَانَبَةِ الْغَفْلَةِ وَلُزُومِ الِانْتِبَاهِ لِوِرْدِ هَوْلِ الْمَطْلَعِ
651 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْمَرْوَزِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: {إِذْ قُضي الْأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ} [مريم: 39] قال: (في الدنيا)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 651 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার মুসলিম: ২১৪৯।)
পরিচ্ছেদঃ কিছু বৈশিষ্ট্য যার কোন একটি সম্পাদন করলে জাহান্নাম অবধারিত হয়ে যাওয়ার ভয়ে সেসব পরিত্যাগ করা মানুষের জন্য জরুরী- এই মর্মে হাদীস
৬৫২. ‘ইয়ায বিন হিমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খুতবায় বলতে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ আমাকে আদেশ করেছেন, তিনি আমাকে যা শিক্ষা দিয়েছেন তা হতে আজকে তোমাদেরকে শিক্ষা দিতে যা তোমরা জানো না। সেটি হলো আমি আমার বান্দাদেরকে যা দান করেছি, তা হালাল। আর আমি আমার বান্দাদেরকে একনিষ্ঠ (মুসলিম) হিসেবে সৃষ্টি করেছি। শয়তান তাদের কাছে আসে এবং তাদেরকে তাদের দ্বীন থেকে বিচ্যুত করে দেয় এবং আমি তাদের জন্য যা হালাল করে দিয়েছি, তা শয়তান তাদের উপর হারাম করে দেয়। অতঃপর সে তাদেরকে আমার সাথে শরীক করার নির্দেশ দেয়; যে ব্যাপারে আমি কোন প্রমাণ অবতীর্ণ করিনি। আর নিশ্চয়ই আল্লাহ জমিনবাসীর প্রতি তাকান এবং আহলে কিতাবের মধ্যে অবশিষ্ট লোক (যারা দ্বীনে হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তারা) ব্যতীত অন্য আরব-অনারব সবার প্রতি নারাজ হন।
অতঃপর তিনি বলেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আমি আপনাকে রাসূল করে পাঠিয়েছি আপনাকে পরীক্ষা করার জন্য এবং আপনার মাধ্যমে মানুষকে পরীক্ষা করার জন্য, আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে এমন কিতাব যা পানি ধুয়ে (নষ্ট করে দিতে) পারবে না, সেটি আপনি জাগ্রত ও নিদ্রা অবস্থায় পাঠ করবেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আল্লাহ তা‘আলা আমাকে আরো আদেশ করেছেন যেন আমি কুরাইশদেরকে (এই বার্তা) জানিয়ে দেই। অতঃপর আমি বললাম, “তবে তো তারা আমার মাথা ফাটিয়ে দিয়ে তা রুটির মতো টুকরো টুকরো করে রেখে দিবে!” আল্লাহ তা‘আলা বলেন, “তবে আপনি তাদেরকে বের করে দিবেন, যেভাবে তারা আপনাকে বের করে দিয়েছে, তাদের সাথে যুদ্ধ করবেন, যেভাবে তারা আপনার সাথে যুদ্ধ করেছে, আপনি খরচ করবেন, তবে আপনার উপরও খরচ করা হবে, আপনি একদল সেনা পাঠান, আমরা অনুরুপ পাঁচগুণ সৈন্য (ফেরেস্তা) পাঠাবো, যারা আপনার আনুগত্য স্বীকার করে, তাদের নিয়ে আপনি যারা আপনার অবাধ্য হয়েছে তাদের সাথে যুদ্ধ করুন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “জান্নাতবাসী তিন শ্রেণির মানুষ: (১) ন্যায়পরায়ণ, সত্যনিষ্ঠ ও ভাল কাজের তাওফীকপ্রাপ্ত শাসক (২) নিকটাত্বীয় ও মুসলিমদের প্রতি দয়ালূ, নরম হৃদয়ের অধিকারী মানুষ।(৩) ঐ সত্যনিষ্ঠ দরিদ্র ব্যক্তি যিনি দরিদ্র হওয়া সত্ত্বেও মানুষের কাছে হাত বাড়ায় না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন, “জাহান্নামবাসী পাঁচ শ্রেণির মানুষ: (১) অত্যাচারী ব্যক্তি, যার লোভ-লালসার ব্যাপারটি গোপন থাকে না, যদিও তা খুব ছোট হয় (২) ঐ ব্যক্তি যে সকাল-সন্ধায় আপনার পরিবার-পরিজনের ব্যাপারে ধোঁকা দেয় (৩) ঐ দুর্বল ব্যক্তি যারা তোমাদের অনুগামী, যারা সহায়-সম্পদ ও সন্তান কামনা করে না। অতঃপর এক ব্যক্তি তাকে বললেন, “হে আবু আব্দুল্লাহ, তারা কি আজাদকৃত গোলামের অন্তর্ভূক্ত হবে নাকি আরবদের অন্তর্ভূক্ত হবে?” জবাবে তিনি বলেন, “এই ব্যক্তি হবে কোন ব্যক্তির অনুগামী অতঃপর সে তার পরিবারের লোকদের সাথে বিবাহবহির্ভূতভাবে ব্যভিচারে লিপ্ত হবে। হাদীসে বর্ণিত ‘শিনযীর’ দ্বারা উদ্দেশ্য হলো খারাপ লোক। অতঃপর রাবী কৃপণতা ও মিথ্যার কথা উল্লেখ করেছেন।[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنِ الْخِصَالِ الَّتِي يَجِبُ عَلَى الْمَرْءِ تفقُّدها مِنْ نَفْسِهِ حَذَرَ إِيجَابِ النَّارِ لَهُ بِارْتِكَابِ بَعْضِهَا
652 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الْحَوْضِيُّ قَالَ: حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ قَالَ: حَدَّثَنِي الْعَلَاءُ بْنُ زِيَادٍ قَالَ: حَدَّثَنِي يَزِيدُ ـ أَخُو مُطَرِّفٍ - قَالَ: وحدثني رجلان آخرا أَنَّ مُطَرِّفًا حَدَّثَهُمْ: أَنَّ عِيَاضَ بْنَ حِمَارٍ حَدَّثَهُمْ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: (إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أُعَلِّمَكُمْ مَا جَهِلْتُمْ مِمَّا عَلَّمَنِي يَوْمِي هَذَا: إِنَّ كُلَّ مَا أَنْحَلْتُهُ عَبْدِي حَلَالٌ وَإِنِّي خَلَقْتُ عِبَادِي حُنَفَاءَ كُلَّهُمْ وَإِنَّهُ أَتَتْهُمُ الشَّيَاطِينُ فَاجْتَالَتْهُمْ عَنْ دِينِهِمْ وحرَّمت عَلَيْهِمْ مَا أَحْلَلْتُ لَهُمْ فَأَمَرَتْهُمْ أَنْ يُشْرِكُوا بِي مَا لَمْ أُنزل بِهِ سُلْطَانًا وَإِنَّ اللَّهَ اطَّلَعَ إِلَى أَهْلِ الْأَرْضِ فَمَقَتَهُمْ عَرَبَهُمْ وَعَجَمَهُمْ غَيْرَ بَقَايَا مِنْ أَهْلِ الْكِتَابِ فقَالَ: يَا مُحَمَّدُ إِنَّمَا بَعَثْتُكَ لِأَبْتَلِيَكَ وَأَبْتَلِيَ بِكَ وَأُنْزِلَ عَلَيْكَ كتاباً لا يغسله الماء تقرأُه يَقْظَانَ وَنَائِمًا وَإِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا أَمَرَنِي أَنْ أُخْبِرَ قُرَيْشًا فَقُلْتُ: إِذًا يَثْلَغُوا رَأْسِي فَيَتْرُكُوهُ خُبْزَةً قَالَ فَاسْتَخْرِجْهُمْ كَمَا اسْتَخْرَجُوكَ وَاغْزُهُمْ يَسْتَغْزُوكَ وَأَنْفِقْ يُنْفَقْ عَلَيْكَ وَابْعَثْ جَيْشًا نَبْعَثْ خَمْسَةً أَمْثَالَهُمْ وَقَاتِلْ بِمَنْ أَطَاعَكَ مَنْ عَصَاكَ وَقَالَ: أَصْحَابُ الْجَنَّةِ ثَلَاثَةٌ: إِمَامٌ مُقْسِطٌ مُصَدِّقٌ مُوَفَّقٌ وَرَجُلٌ رَحِيمٌ رَقِيقُ الْقَلْبِ بِكُلِّ ذِي قربى ومسلم ورجل عفيف فقير مُصَّدِّقٌ وقال: أَصْحَابُ النَّارِ خَمْسَةٌ: رَجُلٌ جَائِرٌ لَا يَخْفَى لَهُ طَمَعٌ وَإِنْ دقَّ وَرَجُلٌ لَا يُمْسِي وَلَا يُصْبِحُ إِلَّا وَهُوَ يُخَادِعُكَ عَنْ أَهْلِكَ وَمَالِكَ وَالضَّعِيفُ الَّذِينَ هُمْ فِيكُمْ تَبَعٌ لَا يَبْغُونَ أَهْلًا وَلَا مَالًا) فقَالَ لَهُ رَجُلٌ: يَا أَبَا عَبْدِ اللَّهِ أَمِنَ الْمَوَالِي هُوَ أَوْ مِنَ الْعَرَبِ؟ قَالَ: هُوَ التَّابِعَةُ يَكُونُ لِلرَّجُلِ فَيُصِيبُ مِنْ حُرْمَتِهِ سِفَاحًا غَيْرَ نِكَاحٍ
والشِّنظير: الفاحش وذَكَرَ البخل والكذب.
الراوي : عِيَاض بْن حِمَارٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 652 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। তাখরীজু ফিকহুস সীরাহ.: ১৭।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, হাদীসটি কাতাদাহ বিন দি‘আমাহ এককভাবে বর্ণনা করেছেন, তার কথা অপনোদনে হাদীস
৬৫৩. ‘ইয়ায বিন হিমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষনে বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ আমাকে আদেশ করেছেন, তিনি আমাকে যা শিক্ষা দিয়েছেন তা হতে আজকে তোমাদেরকে শিক্ষা দিতে যা তোমরা জানো না। সেটি হলো আমি আমার সমস্ত বান্দাকে একনিষ্ঠ (মুসলিম) হিসেবে সৃষ্টি করেছি। আমি আমাদের বান্দাদেরকে যা দান করেছি, তা তাদের জন্য হালাল। শয়তান তাদের কাছে আসে এবং তাদেরকে তাদের দ্বীন থেকে বিচ্যুত করে দেয় এবং আমি তাদের জন্য যা হালাল করে দিয়েছি, তা শয়তান তাদের উপর হারাম করে দেয়। অতঃপর সে তাদেরকে আমার সাথে শরীক করার নির্দেশ দেয়; যে ব্যাপারে আমি কোন প্রমাণ অবতীর্ণ করিনি। আর নিশ্চয়ই আল্লাহ জমিনবাসীর কাছে আসেন এবং আহলে কিতাবের মধ্যে অবশিষ্ট লোক (যারা দ্বীনে হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তারা) ব্যতীত অন্য আরব-অনারব সবার প্রতি নারাজ হন। নিশ্চয়ই তিনি আমাকে বলেছেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এমন একটি কিতাব যা পানি ধুয়ে (নষ্ট করে দিতে) পারবে না, সেটি আপনি জাগ্রত ও নিদ্রা অবস্থায় পাঠ করুন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আল্লাহ তা‘আলা আমাকে আরো আদেশ করেছেন যেন আমি কুরাইশদেরকে (এই বার্তা) জানিয়ে দেই। এসময় নিশ্চয়ই আমি বলেছি, “হে আমার প্রতিপালক, তবে তো তারা আমার মাথা ফাটিয়ে দিয়ে তা রুটির মতো টুকরো টুকরো করে রেখে দিবে!” আর নিশ্চয়ই আল্লাহ তা‘আলা বলেন, “আপনি তাদেরকে বের করে দিবেন, যেভাবে তারা আপনাকে বের করে দিয়েছে, তাদের সাথে যুদ্ধ করবেন, যেভাবে তারা আপনার সাথে যুদ্ধ করেছে, আপনি খরচ করবেন, তবে আপনার উপরও খরচ করা হবে, আপনি একদল সেনা পাঠান, আমরা অনুরুপ পাঁচগুণ সৈন্য (ফেরেস্তা) পাঠাবো, যারা আপনার আনুগত্য স্বীকার করে, তাদের নিয়ে আপনি যারা আপনার অবাধ্য হয়েছে, তাদের সাথে যুদ্ধ করুন।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ قَتَادَةُ بْنُ دِعَامَةَ.
653 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا أَبُو شِهَابٍ عَنْ عَوْفٍ عَنْ حَكِيمِ بْنِ الْأَثْرَمِ عَنِ الْحَسَنِ عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ قَالَ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقَالَ: (إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا أَمَرَنِي أَنْ أعلِّمكم مِمَّا عَلَّمَنِي يَوْمِي هَذَا وَإِنَّهُ قَالَ لِي: إِنِّي خَلَقْتُ عِبَادِي حُنَفَاءَ كُلَّهُمْ وَإِنَّ كُلَّ مَا أَنْحَلْتُ عِبَادِي فَهُوَ لَهُمْ حَلَالٌ وَإِنَّ الشَّيَاطِينَ أَتَتْهُمْ فَاجْتَالَتْهُمْ عَنْ دِينِهِمْ وحرَّمت عَلَيْهِمُ الَّذِي أَحْلَلْتُ لَهُمْ وَأَمَرَتْهُمْ أَنْ يُشْرِكُوا بِي مَا لَمْ أُنْزِلْ بِهِ سُلْطَانًا وَإِنَّ اللَّهَ أَتَى أَهْلَ الْأَرْضِ قَبْلَ أَنْ يَبْعَثَنِي فَمَقَتَهُمْ عَرَبَهُمْ وَعَجَمَهُمْ إِلَّا بَقَايَا مِنْ أَهْلِ الْكِتَابِ وَإِنَّهُ قَالَ لِي: قَدْ أنزلتُ كِتَابًا لَا يَغْسِلُهُ الْمَاءُ فَاقْرَأْهُ نَائِمًا وَيَقْظَانَ وَإِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أُخْبِرَ قُرَيْشًا وَإِنِّي قُلْتُ: أَيْ رَبِّ إِذًا يَثْلَغُوا رَأْسِي فَيَدَعُوهُ خُبْزَةً وَإِنَّهُ قَالَ لِي: استخرجْهم كَمَا اسْتَخْرَجُوكَ وَاغْزُهُمْ يَسْتَغْزُونَكَ وَأَنْفِقْ نُنفق عَلَيْكَ وَابْعَثْ جَيْشًا نَبْعَثْ خَمْسَةَ أَمْثَالِهِ وَقَاتِلْ بِمَنْ أَطَاعَكَ من عصاك)
الراوي : عِيَاض بْن حِمَارٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 653 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। তাখরীজু ফিকহুস সীরাহ.: ১৭।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো এমন কাজ থেকে দূরে থাকা, যা সম্পাদন করলে পরকালে শাস্তির সম্ভাবনা রয়েছে
৬৫৪. সামুরা বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায়শই বলতেন, “কেউ কোন স্বপ্ন দেখেছে কি?” অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা করতেন, তিনি তাঁর কাছে স্বপ্ন বর্ণনা করতেন। একদিন সকালে তিনি আমাদের বললেন, “আজ রাতে আমার কাছে দুইজন আগন্তুক এসেছিলেন, তাঁরা আমাকে জাগিয়ে তুলেন এবং বলেন, “চলুন।” আমি তাঁদের সাথে যাই, এভাবে এক ব্যক্তির কাছে আসি, সে ব্যক্তি শুয়ে ছিল আরেকজন ব্যক্তি তার কাছে পাথর নিয়ে দাঁড়িয়ে ছিল। সেই ব্যক্তি পাথর দিয়ে তার মাথায় আঘাত করে তার মাথা চূর্ণ করে দেন আর পাথরটি ছিটকে দূরে সরে যায়। অতঃপর তিনি পাথরের দিকে এগিয়ে যান এবং পাথর গ্রহন করেন।
রাবীর ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তিনি তার কাছে ফিরে আসতেই তার মাথা আগের মতোই ঠিক হয়ে যায়। অতঃপর তিনি তার সাথে প্রথম বারের মতোই আচরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি বললাম, সুবহানাল্লাহ! এরা কারা?” তারা আমাকে বলেন, “সামনে চলুন, সামনে চলুন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অতঃপর আমি তাদের সাথে চললাম তারপর আমরা এক ব্যক্তির কাছে আসলাম যে মাথার পিছনের উপর চিৎ হয়ে শুয়ে আছে। তার কাছে আরেক ব্যক্তি হাতে লোহার কীলক নিয়ে দাঁড়িয়ে আছেন। সে ব্যক্তি ঐ ব্যক্তির মুখের একপাশে আসেন অতঃপর তিনি তার চিবুক ঘাড়ের পশ্চাৎভাগ পর্যন্ত ফেঁড়ে ফেলেন, নাকের ছিদ্র ঘাড়ের পশ্চাৎভাগ পর্যন্ত ফেঁড়ে ফেলেন, তার চোখ ঘাড়ের পশ্চাৎভাগ পর্যন্ত ফেঁড়ে ফেলেন। তারপর তিনি অন্য পাশে যান এবং সেটার সাথেও তেমন করেন, যেমন প্রথম পাশের সাথে করেছিলেন। ঐ পাশে অনুরুপ করা শেষ হতেই প্রথম পাশ আগের মতো ভালো হয়ে যায়। তারপর তিনি আবার প্রথম পাশে যান, এবং সেটার সাথে তেমন করেন, যেমন প্রথম বার করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি বললাম, সুবহানাল্লাহ! এরা কারা?” তারা আমাকে বলেন, “সামনে চলুন, সামনে চলুন।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অতঃপর আমি তাদের সাথে চললাম অতঃপর আমরা চুলার মতো একটা স্থাপনার কাছে আসলাম। ‘আওফ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমার ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “অতঃপর আমি সেখানে প্রচুর আওয়াজ ও হৈচৈ দেখতে পেলাম। আমরা সেখানে উঁকি দিলাম অতঃপর সেখানে অনেক বিবস্ত্র নারী-পুরুষ দেখতে পেলাম। আমরা আরো দেখলাম তাদের নিচে রয়েছে অগ্নী-নদী, যখন তাদের কাছে অগ্নী-শিখা আসে, তখন তারা চিৎকার করে কান্না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি বললাম, সুবহানাল্লাহ! এরা কারা?” তারা আমাকে বলেন, “সামনে চলুন, সামনে চলুন।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অতঃপর আমি তাদের সাথে একটি নদীর কাছে আসলাম।” রাবী বলেন, “আমার ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “রক্তের মতো লাল নদী।” আমরা দেখলাম, নদীর মধ্যে একজন ব্যক্তি সাঁতার কাটছে আর নদীর কিনারায় এক ব্যক্তি তার কাছে অনেক পাথর জমা করে রেখেছেন। অতঃপর সাঁতার কাটা ব্যক্তি সাঁতার কাটতে কাটতে পাথর জমা করা ব্যক্তির কাছে আসে, অতঃপর সে তার মুখ খোলে আর কিনারার ব্যক্তি তার মুখে পাথর মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি বললাম, সুবহানাল্লাহ! এরা কারা?” তারা আমাকে বলেন, “সামনে চলুন, সামনে চলুন।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অতঃপর আমরা এক বীভৎস চেহারার এক ব্যক্তির কাছে আসলাম যেমন তুমি সবচেয়ে বীভৎস চেহারার মানুষ দেখে থাকো। আমরা দেখলাম যে, সে ব্যক্তি আগুনের কাছে রয়েছে, সে আগুন জ্বালাচ্ছে এবং আগুনের পাশে ছুটাছুটি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি বললাম, এরা কারা?” তারা আমাকে বলেন, “সামনে চলুন, সামনে চলুন।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অতঃপর আমরা একটা বাগানে আসলাম, যাতে বসন্ত কালের সব ধরনের ফুল ছিল। এতে আমরা দেখলাম বাগানের সামনে এতো লম্বা একজন ব্যক্তি দাঁড়িয়ে আসেন, যে লম্বার কারণে আসমানে দিকে তাঁর মাথা প্রায় আমি দেখতেই পাচ্ছিলাম না! আমি দেখি সেই ব্যক্তির পাশে এতো বিপুল সংখ্যক ও এতো সুন্দর শিশুরা যে তা আমি আগে কখনো দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি বললাম, এরা কারা?” তারা আমাকে বলেন, “চলুন, চলুন।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অতঃপর আমরা এতো বিশাল এক বৃক্ষের কাছে আসলাম যে, এতো বড় ও সুন্দর বৃক্ষ আমি আর কখনোই দেখিনি! সাথীদ্বয় আমাকে বললেন, “আপনি এতে আরোহন করুন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অতঃপর আমরা তাতে আরোহন করলাম এবং আমরা একটি শহরে প্রবেশ করলাম যা স্বর্ণ ও রৌপ্যের ইট দ্বারা তৈরি ছিল। আমরা শহরের দরজার কাছে আসলাম এবং দরজা খুলে চাইলাম। অতঃপর আমাদের জন্য দরজা খুলে দেওয়া হয়। সেখানে আমরা দেখতে পাই এমন কিছু মানুষের যারা শরীরের একাংশ ছিল খুবই সুন্দর যেমন তুমি সবচেয়ে সুন্দর মানুষ দেখতে পাও আর অপর অংশ ছিল খুবই বিশ্রী যেমন তুমি সবচেয়ে খারাপ চেহারার মানুষ দেখতে পাও।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার সাথীদ্বয় তাদেরকে বললেন, “আপনারা যান এবং ঐ নদীতে ঝাঁপ দেন। সেখানে একটি নদী প্রবাহিত ছিল, তার পানি ছিল দুধের মতো সাদা। তারা সেখানে যান এবং নদীতে ঝাঁপ দেন তারপর তারা আবার ফিরে আসেন এমন অবস্থায় যে, তাদের চেহারার কুৎসিত অবস্থা দুর হয়ে যায় এবং তারা সর্বাধিক সুন্দর চেহারার অধিকারী হয়ে যান।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার সাথীদ্বয় আমাকে বললেন, “এটি জান্নাতু ‘আদন আর ঐটি আপনার বাসস্থান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি উপরে দৃষ্টি তুলে তাকালাম, অতঃপর আমি সাদা মেঘের ন্যায় প্রাসাদ দেখতে পেলাম। আমার সাথীদ্বয় আমাকে বললেন, “ঐটি আপনার বাসস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি বললাম, “আল্লাহ আপনাদের বারাকাহ দান করুন, আপনারা আমাকে ছেড়ে দিন, আমি তাতে প্রবেশ করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার সাথীদ্বয় আমাকে বললেন, “এখন আপনি তাতে প্রবেশ করতে পারবেন না, তবে অবশ্যই আমি তাতে (একদিন) প্রবেশ করবেন।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি বললাম, আজ রাতে আমি অনেক বিস্ময়কর জিনিস দেখলাম, আমি যা দেখলাম, সেসবের মর্মার্থ কী?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সাথীদ্বয় আমাকে বললেন, “অচিরেই আমরা আপনাকে তা জানাবো। প্রথম ব্যক্তি, যার কাছে আপনি এসেছিলেন, যার মাথা পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, সে হলো ঐ ব্যক্তি যে কুরআন শিক্ষা করে অতঃপর কুরআন পরিত্যাগ করে এবং ফরয সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে। আর যে ব্যক্তির কাছে আপনি এসেছিলেন, যার চিবুক মাথার পশ্চাৎভাগ পর্যন্ত ফেড়ে ফেলা হচ্ছে, চোখ চিবুক মাথার পশ্চাৎভাগ পর্যন্ত ফেড়ে ফেলা হচ্ছে, নাকের ছিদ্র চিবুক মাথার পশ্চাৎভাগ পর্যন্ত ফেড়ে ফেলা হচ্ছে, সে হচ্ছে এমন ব্যক্তি যে সকালে বাড়ি থেকে বের হয়ে গিয়ে মিথ্যা কথা বলে, অতঃপর তা দিকদিগন্তে পৌঁছে যায়।
চুলা সদৃশ স্থাপনায় বিবস্ত্র যেসব নারী-পুরুষদের দেখেছেন, এরা হলো ব্যভিচারী নর ও নারী।
যে ব্যক্তি নদীতে আছে, যাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে গলাধঃকরণ করার জন্য সে হলো সুদখোর। আগুনের কাছে কুৎসিত চেহারার ব্যক্তি, যিনি আগুন জ্বালাচ্ছিলেন, তিনি হলেন জাহান্নামের রক্ষী ফেরেস্তা মালিক।
বাগানে যে লম্বা ব্যক্তিকে দেখেছেন, তিনি হলেন ইবরাহিম আলাইহিস সালাম। তাঁর পাশের শিশুরা হলো সেসব শিশু, যারা ফিতরাত তথা ইসলামের উপর জন্ম গ্রহণ করেছে (অতঃপর বালেগ হওয়ার আগে মারা গিয়েছে)।
রাবী বলেন, “অতঃপর একজন মুসলিম ব্যক্তি জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুশরিকদের সন্তানরাও?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “মুশরিকদের সন্তানরাও।”
আর যেসব ব্যক্তির দেহের একাংশ সুন্দর ছিল আর অপরাংশ ছিল কুৎসিত, তারা হলো এমন ব্যক্তি যারা ভাল-মন্দ মিশ্রিত আমল করেছে অতঃপর আল্লাহ তাদের ক্ষমা করে দেন।”[1]
ذِكْرُ مَا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنْ مُجَانَبَةِ أَفْعَالٍ يُتوقَّع لِمُرْتَكِبِهَا الْعُقُوبَةُ فِي الْعُقْبَى بِهَا
654 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ حَدَّثَنَا عِيسَى بْنُ أَحْمَدَ أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ أَخْبَرَنَا عَوْفٌ عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ الْفَزَارِيِّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَقُولُ: (هَلْ رَأَى أَحَدٌ مِنْ رُؤْيَا)؟ فَيَقُصُّ عَلَيْهِ مَنْ شَاءَ اللَّهُ أَنْ يقُصَّ وَإِنَّهُ قَالَ لَنَا ذَاتَ غَدَاةٍ: (إِنَّهُ أَتَانِي اللَّيْلَةَ آتِيَانِ وَإِنَّهُمَا ابْتَعَثَانِي وَإِنَّهُمَا قَالَا لِي: انْطَلِقْ وَإِنِّي انْطَلَقْتُ مَعَهُمَا حَتَّى أَتَيْنَا عَلَى رَجُلٍ مُضْطَجِعٍ وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِصَخْرَةٍ وَإِذَا هُوَ يَهْوِي بِالصَّخْرَةِ لِرَأْسِهِ فَيَثْلَغُ بِهَا رَأْسَهُ فَتُدَهْدِهَهُ الصَّخْرَةُ هَا هُنَا فَيَقُومُ إِلَى الْحَجَرِ فَيَأْخُذُهُ فَمَا يَرْجِعُ إِلَيْهِ - أَحْسِبُهُ قَالَ: حَتَّى يَصِحَّ رَأْسُهُ كَمَا كَانَ ثُمَّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ الْمَرَّةَ الْأُولَى قَالَ: قُلْتُ: سُبْحَانَ اللَّهِ مَا هَذَانِ؟ قَالَا لِي انْطَلِقِ انْطَلِقْ قَالَ: فَانْطَلَقْتُ مَعَهُمَا فَأَتَيْنَا عَلَى رَجُلٍ مُسْتَلْقٍ لِقَفَاهُ وَإِذَا آخَرُ عَلَيْهِ بِكَلُّوبٍ مِنْ حَدِيدٍ فَإِذَا هُوَ يَأْتِيَ أَحَدَ شِقَّيْ وَجْهِهِ فَيُشَرْشِرُ شِدْقَهُ إِلَى قَفَاهُ وَمِنْخَرَهُ إِلَى قَفَاهُ وَعَيْنَهُ إِلَى قَفَاهُ ثُمَّ يَتَحَوَّلُ إِلَى الْجَانِبِ الْآخَرِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ بِالْجَانِبِ الْأَوَّلِ فَمَا يَفْرُغُ مِنْ ذَلِكَ الْجَانِبِ حَتَّى يَصِحَّ الْجَانِبُ الْأَوَّلُ كَمَا كَانَ ثُمَّ يَعُودُ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ الْمَرَّةَ الْأُولَى قَالَ: قُلْتُ: سُبْحَانَ اللَّهِ مَا هَذَانِ؟ قَالَا: انْطَلِقِ انْطَلِقْ فَانْطَلَقْتُ مَعَهُمَا فَأَتَيْنَا عَلَى مِثْلِ بِنَاءِ التَّنُّورِ
قَالَ عَوْفٌ: أَحْسِبُ أَنَّهُ قَالَ: فَإِذَا فِيهِ لَغَطٌ وَأَصْوَاتٌ فَاطَّلَعْنَا فَإِذَا فِيهِ رِجَالٌ وَنِسَاءٌ عُرَاةٌ وَإِذَا بِنَهْرٍ لَهِيبٍ مِنْ أَسْفَلَ مِنْهُمْ فَإِذَا أَتَاهُمْ ذَلِكَ اللَّهَبُ تَضَوْضَوْا قَالَ: قُلْتُ: مَا هَؤُلَاءِ؟ قَالَا لِي: انْطَلِقِ انْطَلِقْ قَالَ: فَانْطَلَقْنَا عَلَى نَهَرٍ - حَسِبْتُ أَنَّهُ قَالَ: أَحْمَرَ مِثْلِ الدَّمِ - وَإِذَا فِي النَّهَرِ رَجُلٌ يَسْبَحُ وَإِذَا عِنْدَ شَطِّ النَّهَرِ رَجُلٌ قَدْ جَمَعَ عِنْدَهُ حِجَارَةً كَثِيرَةً وَإِذَا ذَلِكَ السَّابِحُ يَسْبَحُ مَا يَسْبَحُ ثُمَّ يَأْتِي ذَلِكَ الرَّجُلَ الَّذِي جَمَعَ الْحِجَارَةَ فيفغَرُ لَهُ فَاهُ فيُلْقِمُهُ حَجَرًا قَالَ: قُلْتُ: مَا هَؤُلَاءِ؟ قَالَا لِي: انْطَلِقِ انْطَلِقْ قَالَ: فَانْطَلَقْنَا فَأَتَيْنَا عَلَى رَجُلٍ كَرِيهِ الْمَرْآةِ كَأَكْرَهِ مَا أَنْتَ رَاءٍ رَجُلًا مَرْآهُ فَإِذَا هُوَ عِنْدَ نَارٍ يحُشُّهَا وَيَسْعَى حَوْلَهَا قَالَ: قُلْتُ لَهُمَا: مَا هَذَا؟ قَالَا لِي: انْطَلِقِ انْطَلِقْ فَانْطَلَقْنَا فَأَتَيْنَا عَلَى رَوْضَةٍ فِيهَا مِنْ كُلِّ نَوْرِ الرَّبِيعِ وَإِذَا بَيْنَ ظَهْرَيِ الرَّوْضَةِ رَجُلٌ قَائِمٌ طَوِيلٌ لَا أَكَادُ أَرَى رَأْسَهُ طُولًا فِي السَّمَاءِ وأَرَى حَوْلَ الرَّجُلِ مِنْ أَكْثَرِ وِلْدَانٍ رَأَيْتُهُمْ قَطُّ وَأَحْسَنَهُ قَالَ: قُلْتُ لَهُمَا: مَا هَؤُلَاءِ؟ قَالَا لِي: انْطَلِقِ انْطَلِقْ فَانْطَلَقْنَا وَأَتَيْنَا دَوْحَةً عَظِيمَةً لَمْ أَرَ دَوْحَةً قَطُّ أَعْظَمَ مِنْهَا وَلَا أَحْسَنَ قَالَا لِي: ارْقَ فِيهَا قَالَ: فَارْتَقَيْنَا فِيهَا فَانْتَهَيْنَا إِلَى مَدِينَةٍ مَبْنِيَّةٍ بِلَبِنِ ذَهَبٍ وَلَبِنِ فِضَّةٍ فَأَتَيْنَا بَابَ الْمَدِينَةِ فَاسْتَفْتَحْنَا ففتح لنا فتلقانا فيها رِجَالٌ شطرٌ مِنْ خَلْقِهِمْ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ وَشَطْرٌ كَأَقْبَحِ مَا أَنْتَ رَاءٍ قَالَ:
قَالَا لَهُمُ: اذْهَبُوا فَقَعُوا فِي ذَلِكَ النَّهَرِ فَإِذَا نَهَرٌ مُعْتَرِضٌ يَجْرِي كَأَنَّ مَاءَهُ الْمَحْضُ فِي الْبَيَاضِ فَذَهَبُوا فَوَقَعُوا فِيهِ ثُمَّ رَجَعُوا وَقَدْ ذَهَبَ ذَلِكَ السُّوءُ عَنْهُمْ وَصَارُوا فِي أَحْسَنِ صُورَةٍ قَالَ: قَالَا لِي: هَذِهِ جَنَّةُ عَدْنٍ وَهَذَاكَ مَنْزِلُكَ قَالَ: فَسَمَا بَصَرِي صُعُداً فَإِذَا قَصْرٌ مِثْلُ الرَّبَابَةِ الْبَيْضَاءِ قَالَ: قَالَا لِي: هَذَاكَ مَنْزِلُكَ قَالَ: قُلْتُ لَهُمَا: َبارك اللَّهُ فِيكُمَا ذَرَانِي أَدْخُلْهُ قَالَ: قَالَا لِي: أَمَّا الْآنَ فَلَا وَأَنْتَ دَاخِلُهُ قَالَ: فَإِنِّي رَأَيْتُ مُنْذُ اللَّيْلَةِ عَجَبًا فَمَا هَذَا الَّذِي رَأَيْتُ؟ قَالَ: قَالَا لِي: أَمَا إِنَّا سَنُخْبِرُك: أَمَّا الرَّجُلُ الْأَوَّلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يُثْلَغُ رَأْسُهُ بِالْحَجَرِ فَإِنَّهُ الرَّجُلُ يَأْخُذُ الْقُرْآنَ فيرفُضُهُ وَيَنَامُ عَنِ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ.
وَأَمَّا الرَّجُلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يُشَرْشَرُ شِدْقُهُ إِلَى قَفَاهُ وَعَيْنُهُ إِلَى قَفَاهُ وَمِنْخَرُهُ إِلَى قَفَاهُ فَإِنَّهُ الرَّجُلُ يَغْدُو مِنْ بَيْتِهِ فَيَكْذِبُ الْكَذْبَةَ فَتَبْلُغُ الْآفَاقَ.
وَأَمَّا الرِّجَالُ وَالنِّسَاءُ الْعُرَاةُ الَّذِينَ فِي مِثْلِ بِنَاءِ التَّنُّورِ فَإِنَّهُمُ الزُّنَاةُ وَالزَّوَانِي
وَأَمَّا الرَّجُلُ الَّذِي فِي النَّهَرِ فَيَلْتَقِمُ الْحِجَارَةَ فَإِنَّهُ آكِلُ الرِّبَا
وَأَمَّا الرَّجُلُ الْكَرِيهُ الْمَرْآةِ الَّذِي عِنْدَ النَّارِ يحُشُّها فَإِنَّهُ مالكٌ خَازِنُ جَهَنَّمَ.
وَأَمَّا الرَّجُلُ الطَّوِيلُ الَّذِي فِي الرَّوْضَةِ فَإِنَّهُ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَامُ
وَأَمَّا الْوِلْدَانُ الَّذِينَ حَوْلَهُ فَكُلُّ مَوْلُودٍ وُلِدَ عَلَى الْفِطْرَةِ.
قَالَ: فقَالَ بَعْضُ الْمُسْلِمِينَ: يَا رَسُولَ اللَّهِ وَأَوْلَادُ الْمُشْرِكِينَ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَأَوْلَادُ الْمُشْرِكِينَ
وَأَمَّا الْقَوْمُ الَّذِينَ شطرٌ مِنْهُمْ حَسَنٌ وَشَطْرٌ مِنْهُمْ قَبِيحٌ فَهُمْ قَوْمٌ خَلَطُوا عَمَلًا صالحاً وآخر سيئاً فتجاوز الله عنهم)
الراوي : سَمُرَة بْن جُنْدُبٍ الْفَزَارِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 654 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। তাখরীজু ফিকহুস সীরাহ.: ১৩৭।)
পরিচ্ছেদঃ মুসলিমের জন্য আবশ্যক হলো সে তার নিজের জন্য দুটো পথ নির্ধারণ করবে; একটি আশার আরেকটি ভয়ের
৬৫৫. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি মু‘মিন ব্যক্তি জানতো যে, আল্লাহর কাছে কী পরিমান শাস্তি রয়েছে, তবে তাঁর জান্নাতের আশা কেউ করতো না। আর যদি কাফের ব্যক্তি জানতো যে, আল্লাহর কাছে কী পরিমান রহমত রয়েছে, তবে তাঁর জান্নাত থেকে কেউ নিরাশ হতো না।” [1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْوَاجِبَ عَلَى الْمُسْلِمِ أَنْ يَجْعَلَ لِنَفْسِهِ محجَّتين يَرْكَبُهُمَا إِحْدَاهُمَا الرَّجَاءُ وَالْأُخْرَى الخوف
655 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي الْعَلَاءُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَوْ يَعْلَمُ الْمُؤْمِنُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الْعُقُوبَةِ مَا طَمِعَ بِجَنَّتِهِ أَحَدٌ وَلَوْ يَعْلَمُ الْكَافِرُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الرَّحْمَةِ مَا قَنَطَ مِنْ جَنَّتِهِ أَحَدٌ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 655 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ.: ১৬৩৪।)
পরিচ্ছেদঃ নিজের সৎ আমলের উপর নির্ভর করবে না, যদিও কোন ব্যক্তি সৎকাজ সম্পাদনে সচেষ্ট থাকে
৬৫৬. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি আল্লাহ আমাকে এবং মারইয়াম তনয় (ইসা আলাইহিস সালাম) কে এই দুই আঙ্গুল (বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী আঙ্গুলের) ত্রুটির কারণে পাকড়াও করতেন, তবে অবশ্যই তিনি আমাদের শাস্তি দিতে পারতেন, তবুও তিনি আমাদের উপর মোটেও যুলম করতেন না।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ تَرْكِ الِاتِّكَالِ عَلَى الطَّاعَاتِ وَإِنْ كَانَ الْمَرْءُ مُجْتَهِدًا فِي إِتْيَانِهَا
656 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الجُعفي عَنْ فُضَيْلِ بْنِ عِيَاضٍ عَنْ هِشَامٍ عَنْ مُحَمَّدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَوْ يُؤَاخِذُنِي اللَّهُ وَابْنَ مَرْيَمَ بِمَا جَنَتْ هَاتَانِ - يَعْنِي الْإِبْهَامَ وَالَّتِي تَلِيهَا - لعذَّبنا ثُمَّ لَمْ يَظْلِمْنَا شَيْئًا)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 656 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ.: ৩২০০।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো আল্লাহর আযাব থেকে নিজেকে কম নিরাপদ মনে করা (আমরা এর থেকে আল্লাহর কাছে পানাহ চাই), যদিও সে সৎ আমল সম্পাদনের ক্ষেত্রে প্রাণান্তকর চেষ্টা করে
৬৫৭. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন ঝড় বা মেঘাচ্ছন্নের দিন হতো, সেটার ছাপ তাঁর চেহারায় বুঝা যেতো আর তিনি (উদ্বিগ্ন হয়ে) সামনে-পিছনে হাঁটাচলা করতেন। অতঃপর যখন বৃষ্টি হতো, তখন তিনি খুশি হতেন এবং তাঁর থেকে সেই ভাব দূর হয়ে যেতো। অতঃপর তাঁকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমার ভয় হয় যে, এটি আল্লাহর আযাব, যা আমার উম্মাতের উপর চাপিয়ে দেওয়া হয়েছে!”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ قِلَّةِ الْأَمْنِ مِنْ عَذَابِ اللَّهِ نَعُوذُ بِهِ مِنْهُ وَإِنْ كَانَ مشمِّراً فِي أَسْبَابِ الطَّاعَاتِ جهده
657 - أخبرنا أبو خليفة قال: حدثنا العقنبي قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ أَنَّهُ سَمِعَ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ رِيحٍ أَوْ غَيْمٍ عُرف ذَلِكَ فِي وَجْهِهِ وَأَقْبَلَ وَأَدْبَرَ فَإِذَا مَطَرَتْ سُرَّ بِهِ وَذَهَبَ ذَلِكَ عَنْهُ فسُئل فقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنِّي خَشِيتُ أَنْ يَكُونَ عَذَابًا سُلِّطَ عَلَى أُمَّتِي)
الراوي : عَائِشَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 657 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ.: ২৭৫৭।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো সৎ আমলে ত্রুটির জন্য নিজেকে দোষারোপ করা, যদিও তাতে তার অনেক প্রচেষ্টা থাকে
৬৫৮. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি আল্লাহ আমাকে এবং ইসা আলাইহিস সালামকে আমাদের ত্রুটির কারণে পাকড়াও করতেন, তবে অবশ্যই তিনি আমাদের শাস্তি দিতে পারতেন, তবুও তিনি আমাদের উপর মোটেও যুলম করতেন না।” রাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করেছেন। [1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ عَلَى الْمَرْءِ الرُّجُوعَ بِاللَّوْمِ عَلَى نَفْسِهِ فِيمَا قَصَّر فِي الطَّاعَاتِ وَإِنْ كَانَ سعيُه فِيهَا كَثِيرًا
658 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُسَيَّبِ بْنِ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَسْرُوقِيُّ قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ عَنْ فُضَيْلِ بْنِ عِيَاضٍ عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَوْ أَنَّ اللَّهَ يُؤَاخِذُنِي وَعِيسَى بِذُنُوبِنَا لعذَّبنا وَلَا يَظْلِمُنَا شَيْئًا) قَالَ: وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالَّتِي تَلِيهَا.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 658 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ.: ৩২০০।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো নিজের আমলের উপর নির্ভর না করা এবং বিভিন্ন অবস্থায় ‘বাধ্যগত অবস্থার’ প্রতি আশ্রয় নিবে না
৬৫৯. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের মাঝে এমন কেউ নেই, যাকে তার আমল পরিত্রাণ দিবে। তবে তোমরা মধ্যমপন্থা অবলম্বন করবে এবং মধ্যমপন্থার কাছাকাছি থাকবে।” তখন এক ব্যক্তি বললেন: “ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনাকেও না?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “না, আমাকেও আমার আমল পরিত্রান দিবে না। তবে মহান আল্লাহ আমাকে স্বীয় অনুগ্রহ ও ক্ষমা দ্বারা ঢেকে নিবেন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ تَرْكِ الِاتِّكَالِ عَلَى مَوْجُودِ الطَّاعَاتِ دُونَ التَّسَلُّقِ بِالِاضْطِرَارِ إِلَيْهِ فِي الْأَحْوَالِ
659 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (ليس أَحَدٌ مِنْكُمْ يُنْجِيهِ عَمَلُهُ وَلَكِنْ سَدِّدُوا وَقَارِبُوا) قَالُوا: وَلَا أَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: (وَلَا أَنَا إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي بِمَغْفِرَةٍ وَفَضْلٍ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 659 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটির সানাদকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৬০২)
পরিচ্ছেদঃ শয়তান যখন মানুষের কাছে পাপ কাজ সুশোভিত করে তোলে আর সেসময় যখন মানুষ পাপ কাজে লিপ্ত হয়, তখন মানুষের জন্য কী করা আবশ্যক- এই মর্মে হাদীস
৬৬০. সা‘ঈদ বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহ বলেন, “ইমাম যুহরী রহিমাহুল্লাহর সাত হাজার দীনার (স্বর্ণমুদ্রা) ঋণ ছিল, যা হিশাম বিন আব্দুল মালিক পরিশোধ করে দেন তারপর তিনি ইমাম যুহরী রহিমাহুল্লাহকে বলেন, “এরকম আর ঋণ করবেন না।” ইমাম যুহরী রহিমাহুল্লাহ বলেন, “হে আমিরুল মু‘মিনীন, আমি কিভাবে এরকম ঋণ করতে পারি, অথচ সা‘ঈদ বিন মুসাইয়্যিব রহিমাহুল্লাহ আমাকে আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে হাদীস বর্ণনা করেছেন যে, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মু‘মিন ব্যক্তি একই গর্তে দু‘বার দংশিত হয় না।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ وَصْفِ مَا يَجِبُ عَلَى الْمُسْلِمِ عِنْدَمَا جَرَى مِنْهُ مِنْ مُقَارَفَةِ الْمَأْثَمِ حِينَ يُزَيِّنُ الشَّيْطَانُ لَهُ ارْتِكَابَ مِثْلِهَا
660 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ بِمَنْبِجَ وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ بِعَسْقَلَانَ وَمُحَمَّدُ بْنُ الْمُعَافَى بْنِ أَبِي حَنْظَلَةَ الْعَابِدُ بِصَيْدَاءَ فِي آخَرِينَ قَالُوا: حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الْأَزْرَقُ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ: أَنَّ هِشَامَ بْنَ عَبْدِ الْمَلِكِ أَدَّى عَنِ الزُّهْرِيِّ سَبْعَةَ آلَافِ دِينَارٍ دَيْنًا كَانَ عَلَيْهِ ثُمَّ قَالَ لِلزُّهْرِيِّ: لَا تَعُودَنَّ تَدَّان فقَالَ الزُّهْرِيُّ: كَيْفَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ وَقَدْ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
(لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ واحد مرتين)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 660 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১১৭৫।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো সৎ আমল ও গোনাহের কাজ অল্প হলেও তা অবজ্ঞা করবে না- এই মর্মে হাদীস
৬৬১. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “জান্নাত তোমাদের জুতার ফিতার চেয়েও নিকটবর্তী, আর জাহান্নামও অনুরুপ (নিকটবর্তী)।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ تَرْكِ اسْتِحْقَارِهِ الْيَسِيرَ مِنَ الطَّاعَاتِ وَالْقَلِيلَ مِنَ الجنايات
661 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: أَخْبَرَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الْجَنَّةُ أَقْرَبُ إِلَى أَحَدِكُمْ مِنْ شِرَاكِ نَعْلِهِ وَالنَّارُ مثل ذلك.)
الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 661 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৬১।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো প্রতিটি কাজে পরিণামের প্রতি দৃষ্টি দেওয়া; তার আয়ুষ্কালের উপর ভরসা করে বসে থাকা উচিৎ নয়
৬৬২. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যদি তোমরা জানতে, যা আমি জানি, তবে তোমরা কম হাঁসতে আর বেশি কাঁদতে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ النَّظَرِ فِي الْعَوَاقِبِ فِي جَمِيعِ أُمُورِهِ دُونَ الِاعْتِمَادِ عَلَى يَوْمِهِ
662 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ يُونُسَ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كثيراً)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 662 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১৯৪।)
পরিচ্ছেদঃ বৃষ্টির আগে প্রচন্ড বায়ু প্রবাহের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারায় (উদ্বিগ্নতার) যে ছাপ প্রকাশ পেত
৬৬৩. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন প্রবল বায়ু প্রবাহিত হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারায় (উদ্বিগ্নতার ছাপ) বুঝা যেতো!”[1]
ذِكْرُ مَا يُعْرَفُ فِي وَجْهِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ هُبُوبِ الرِّيَاحِ قَبْلَ المطر
663 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا هَبَّتِ الرِّيحُ عُرِفَ ذلك في وجهه.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 663 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৬৩।)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে, নির্জনে সৎ আমল করে, সে ব্যক্তির জন্য আবশ্যক হলো ভয়ের অবস্থা প্রবল হওয়া যাতে তার মাঝে এসব ইবাদতের মাধ্যমে আত্ন-অহমিকা তৈরি না হয়, যদিও সে ব্যক্তি ভাল মানুষ, দ্বীনদারিতার ক্ষেত্রে মুত্তাক্বী মানুষ
৬৬৪. আব্দুল্লাহ বিন শিখখীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মাসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে প্রবেশ করলাম, এসময় তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন আর তাঁর বুকে পাত্রের ফুটন্ত পানির ন্যায় আওয়াজ হচ্ছিল!”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ إِذَا تَهَجَّدَ بِاللَّيْلِ وَخَلَا بِالطَّاعَاتِ يَجِبُ أَنْ تَكُونَ حَالَةُ الْخَوْفِ عَلَيْهِ غَالِبَةً لِئَلَّا يُعْجَبَ بِهَا وَإِنْ كَانَ فَاضِلًا فِي نَفْسِهِ تَقِيًّا فِي دِينِهِ
664 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا حَوْثَرَةُ بْنُ أَشْرَسَ الْعَدَوِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ عَنْ أَبِيهِ قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ وَهُوَ قَائِمٌ يصلي وبصدره أزيز كأزيز المرجل.
الراوي : عَبْد اللَّهِ بْن الشِّخِّيرِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 664 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ৮৪০।)
পরিচ্ছেদঃ কোন মানুষ যদি ওয়াজ করার সময় আবেগপ্রবণ হয়ে যান, সেটা করা ঠিক আছে
৬৬৫. ‘আদী বিন হাতিম রাদ্বিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়ালেন অতঃপর বললেন, “তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মুখ এক দিকে ফিরিয়ে নিলেন। তারপর তিনি বললেন, “তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মুখ এক দিকে ফিরিয়ে নিলেন, এমনকি আমাদের মনে হলো যে, তিনি জাহান্নামের আগুন দেখতে পাচ্ছেন। তারপর তিনি বললেন, “তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এক টুকরো খেজুর দান করে হলেও! যদি সেটাও না পাও তবে ভালো কথার মাধ্যমে (হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও)।[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ إِذَا تَوَاجَدَ عِنْدَ وَعْظٍ كَانَ لَهُ ذَلِكَ
665 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ عَنِ الْأَعْمَشِ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ خَيْثَمَةَ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ: قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقَالَ: (اتَّقُوا النَّارَ) ثُمَّ أَعْرَضَ وَأَشَاح ثُمَّ قَالَ: (اتَّقُوا النَّارَ) ثُمَّ أَعْرَضَ وَأَشَاحَ حَتَّى رُئِينَا أَنَّهُ يَرَاهَا ثُمَّ قَالَ: (اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ فَإِنْ لَمْ تَجِدُوا فَبِكَلِمَةٍ طَيْبَةٍ)
الراوي : عَدِيّ بْن حَاتِمٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 665 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা ইবনে খুযাইমাহ: ২৪২৮-২৪২৯।)
পরিচ্ছেদঃ কোন মানুষ যদি ওয়াজ করার সময় আবেগপ্রবণ হয়ে যান, সেটা করা ঠিক আছে
৬৬৬. নু‘মান বিন বাশির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমি তোমাদেরকে জাহান্নামের আগুন সম্পর্কে ভীতি প্রদর্শন করছি! আমি তোমাদেরকে জাহান্নামের আগুন সম্পর্কে ভীতি প্রদর্শন করছি!! আমি তোমাদেরকে জাহান্নামের আগুন সম্পর্কে ভীতি প্রদর্শন করছি!!!” নু‘মান বিন বাশির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার এই জায়গায় থাকতেন, (এসময় তিনি কুফায় ছিলেন) তবে বাজারের লোকেরাও তাঁর কথা শুনতে পেতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাঁধে একটি চাদর ছিল, সেটি তাঁর পা মোবারকের উপর পড়ে যায়!”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ إِذَا تَوَاجَدَ عِنْدَ وَعْظٍ كَانَ لَهُ ذَلِكَ
666 – أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ الْحَسَنِ بْنِ الْمِنْهَالِ الْعَطَّارُ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنَا سِمَاكٌ سَمِعَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أُنْذِرُكُمُ النَّارَ أُنْذِرُكُمُ النَّارَ أُنْذِرُكُمُ النَّارَ) حَتَّى لَوْ كَانَ فِي مَقَامِي هَذَا وَهُوَ بِالْكُوفَةِ سَمِعَهُ أَهْلُ السُّوقِ حَتَّى وَقَعَتْ خَمِيصَةٌ كَانَتْ على عاتقه على رجليه.
الراوي : النُّعْمَان بْن بَشِيرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 666 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আল মিশকাত: ৫৬৮৭।)
পরিচ্ছেদঃ দারিদ্রতা, দুনিয়ার ব্যাপারে অনাগ্রহী হওয়া ও অল্পে তুষ্টি প্রসঙ্গে হাদীস
৬৬৭. সামুরা বিন সাহম থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আবু হাশিম বিন উতবাহ বিন রাবি‘আহ কাছে গেলাম, এসময় তিনি প্লেগ রোগে আক্রান্ত ছিলেন। মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু ও তাঁকে দেখতে এসেছিলেন। এসময় আবু হাশিম কেঁদে ফেলেন। তখন মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু বললেন, “মামা, আপনি কাঁদছেন কেন?” আপনি কি রোগ পীড়ার জন্য কাঁদছেন নাকি দুনিয়ার জন্য কাঁদছেন? দুনিয়ার শেষ্ঠ সময় তো চলেই গিয়েছে!” আবু হাশিম রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “এর কোনটার জন্যই আমি কাঁদছি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছ থেকে একটি অঙ্গিকার নিয়েছিলেন, হায় যদি আমি তাঁর কথা মেনে চলতাম! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছিলেন, “একটা সময় আসতে পারে, যখন মানুষের মাঝে সম্পদ বন্টন করা হবে, এসবের মাঝে তোমার জন্য একটা খাদেম ও আল্লাহর রাস্তায় একটি বাহনই যথেষ্ট।” সে সময়টা এসেছিল, কিন্তু আমি সম্পদ জমা করেছি।”[1]
بَابُ الْفَقْرِ وَالزُّهْدِ وَالْقَنَاعَةِ
667 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ سَمُرَةَ بْنِ سَهْمٍ قَالَ: نَزَلْتُ عَلَى أَبِي هَاشِمِ بن عتبة بن ربيعة هو مَطْعُونٌ فَأَتَاهُ مُعَاوِيَةُ يَعُودُهُ فَبَكَى أَبُو هَاشِمٍ فقَالَ مُعَاوِيَةُ: مَا يُبْكِيكَ أَيْ خَالِ؟ أَوَجَعٌ أَمْ عَلَى الدُّنْيَا؟ فَقَدْ ذَهَبَ صَفْوُهَا فقَالَ: عَلَى كُلٍّ لَا وَلَكِنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهِدَ إِلَيَّ عَهْدًا وَوَدِدْتُ أَنِّي كُنْتُ تَبِعْتُهُ قَالَ: (إِنَّكَ لَعَلَّكَ أَنْ تُدْرِكَ أَمْوَالًا تُقَسَّم بَيْنَ أَقْوَامٍ وَإِنَّمَا يَكْفِيكَ مِنْ ذَلِكَ خَادِمٌ وَمَرْكَبٌ فِي سَبِيلِ اللَّهِ) فأدركت وجمعت.
الراوي : أَبُو هَاشِمِ بن عتبة بن ربيعة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 667 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (আল মিশকাত: ৫১৮৫।)
পরিচ্ছেদঃ যখন মহান আল্লাহ তাঁর কোন বান্দাকে ভালবাসেন, তখন তিনি তাকে দুনিয়া থেকে রক্ষা করেন
৬৬৮. কাতাদা বিন নু‘মান রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন মহান আল্লাহ তাঁর কোন বান্দাকে ভালবাসেন, তখন তিনি তাকে দুনিয়া থেকে রক্ষা করেন, যেভাবে তোমরা অসুস্থ ব্যক্তিকে পানি থেকে রক্ষা কর।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا إِذَا أَحَبَّ عَبْدَهُ حَمَاهُ الدُّنْيَا
668 - حدثنا محمد بن يزيد الدرقي بِطَرَسُوسَ حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ عَنْ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا أَحَبَّ اللَّهُ عبداً حَمَاهُ الدُّنْيَا كَمَا يظلُّ أحدكم يحمي سقيمه الماء)
الراوي : قَتَادَة بْن النُّعْمَانِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 668 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আল মিশকাত: ৫২৫০।)
পরিচ্ছেদঃ নশ্বর এই পৃথিবীতে সফল ব্যক্তিদের সম্পর্কে বর্ণনা
৬৬৯. আব্দুল্লাহ বিন আমর বিন ‘আস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “অবশ্যই সফলকাম হয়েছে, যিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তাকে প্রয়োজন পরিমান জীবিকা দেওয়া হয়েছে অতঃপর তিনি তাতে ধৈর্য ধারণ করে।”[1]
ذكر الإخبار عمَّن صَارَ مِنَ الْمُفْلِحِينَ فِي هَذِهِ الدُّنْيَا الزَّائِلَةِ
669 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ السَّلَامِ بِبَيْرُوتَ قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ بْنِ مَزِيدَ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلَمَةَ الْجُمَحِيُّ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: (قَدْ أَفْلَحَ مَنْ أَسْلَمَ وَكَانَ رِزْقُهُ كَفَافًا فصبر عليه)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرِو بْنِ الْعَاصِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 669 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ১২৯।)
পরিচ্ছেদঃ মহান আল্লাহ যাকে পবিত্র জীবন-জীবিকা দান করেন- তার সম্পর্কে বর্ণনা
৬৭০. আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল করে এমন অবস্থায় যে, সে শারীরিকভাবে সুস্থ, পরিবার-পরিজনের ক্ষেত্রে নিরাপদ এবং তার কাছে সেই দিনের খাবার রয়েছে, তবে তাকে যেন পুরো দুনিয়া দেওয়া হয়েছে!”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عمَّن طيَّب اللَّهُ جَلَّ وَعَلَا عَيْشَهُ فِي هَذِهِ الدُّنْيَا
670 - أَخْبَرَنَا مَكْحُولٌ بِبَيْرُوتَ وَابْنُ سَلْمٍ وَابْنُ قُتَيْبَةَ قَالُوا: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ هَانِئِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَبْلَةَ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي عَبْلَةَ عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ أَصْبَحَ مُعَافًى فِي بَدَنِهِ آمِنًا فِي سِرْبِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فكأنما حيزت له الدنيا)
الراوي : أَبُو الدَّرْدَاءِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 670 | خلاصة حكم المحدث: حسن لغيره.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে অত্যন্ত দুর্বল বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ২৩১৮।)
পরিচ্ছেদঃ যে সব প্রয়োজনাতিরিক্ত জিনিস মানুষকে দুনিয়ার কথা স্মরণ করিয়ে দেয় এবং মানুষকে দুনিয়ার ব্যাপারে আগ্রহী করে তোলে, সেসব জিনিস বর্জন করার নির্দেশ
৬৭১. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমাদের একটি পর্দা ছিল, যাতে কিছু ছবি ছিল, অতঃপর সেটি আমার দরজায় ঝুলিয়ে দেওয়া হয়, অতঃপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটা দেখলেন, অতঃপর বললেন, “এটা খুলে ফেলো, কেননা এটি আমাকে দুনিয়ার কথা স্মরণ করিয়ে দেয়।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِتَرْكِ الْأَشْيَاءِ مِنَ الْفُضُولِ الَّتِي تذكِّر الدُّنْيَا وترغِّب النَّاسَ فِيهَا
671 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ عَنْ عَزْرَةَ هُوَ ابْنُ سَعْدٍ الْأَعْوَرُ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ لَنَا قِرَامٌ فِيهِ تَمَاثِيلُ فعُلِّقَت عَلَى بَابِي فَرَأَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ فقَالَ: (انزعيه فإنه يذكرني الدنيا)
الراوي : قَتَادَة بْن النُّعْمَانِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 671 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (গায়াতুল মারাম: ১৩৬।)
পরিচ্ছেদঃ মুসলিম ব্যক্তির জন্য মুস্তাহাব হলো নশ্বর দুনিয়ার অতিরিক্ত জিনিস থেকে দুরে থাকা
৬৭২. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “একটা বিছানা একজন ব্যক্তির জন্য, একটি বিছানা তার স্ত্রীর জন্য, তৃতীয় বিছানা মেহমানের জন্য আর চতুর্থ বিছানা শয়তানের জন্য।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يُسْتَحَبُّ لِلْمُسْلِمِ مِنْ مُجَانَبَةِ الْفُضُولِ مِنْ هَذِهِ الدُّنْيَا الْفَانِيَةِ الزَّائِلَةِ
672 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ أَبِي هَانِئٍ أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (فراشٌ لِلرَّجُلِ وَفِرَاشٌ لِامْرَأَتِهِ وَالثَّالِثُ للضَّيف والرابع للشيطان)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 672 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৭২।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো পরকালে নাজাতের আশায় প্রয়োজনের অতিরিক্ত খাদ্য ছেড়ে দেওয়া যাতে হারাম ভক্ষণকারীদের শাস্তি দেওয়া হবে
৬৭৩. মিকদাদ বিন মা‘দীকারিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আদম সন্তান পেটের চেয়ে মন্দ আর কোন পাত্র পূর্ণ করে না। আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট, যা তার পৃষ্ঠদেশকে সোজা রাখবে। যদি একান্তই প্রয়োজন পড়ে, তবে (পেটের) এক-তৃতীয়াংশ খাদ্যের জন্য, এক-তৃতীয়াংশ পানীয় এর জন্য, আর এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য খালি রাখবে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ تَرْكِ الْفُضُولِ فِي قُوَّتِهِ رَجَاءَ النَّجَاةِ فِي الْعُقْبَى مِمَّا يُعَاقِبُ عَلَيْهِ أَكَلَةُ السُّحْتِ
673 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ يَحْيَى بْنِ جَابِرٍ عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَا مِنْ وِعَاءٍ مَلَأَ ابْنُ آدم شَرًّا مِنْ بَطْنٍ حَسْبُ ابْنِ آدَمَ أُكُلاتٌ يُقمن صُلْبَهُ فَإِنْ كَانَ لَا بُدَّ فَثُلُثٌ لطعامه وثلث لشرابه وثلث لِنَفَسِهِ)
الراوي : الْمِقْدَام بْن مَعْدِي كَرِبَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 673 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ২২৬৫।)
পরিচ্ছেদঃ এই উম্মাতের গরীব ব্যক্তিগণ, যারা আল্লাহ প্রদত্ত সম্পদের উপর ধৈর্যধারণ করেন, তাদেরকে ধনীদের (পরকালের) অর্ধ দিবস তথা (দুনিয়ার) পাঁচশত বছর আগে জান্নাতে প্রবেশ করানোর মাধ্যমে অনুগ্রহ করবেন
৬৭৪. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দরিদ্র মু‘মিনগণ ধনীদের (পরকালের) অর্ধ দিবস তথা (দুনিয়ার) পাঁচশত বছর আগে জান্নাতে প্রবেশ করবেন।[1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى فُقَرَاءِ هَذِهِ الْأُمَّةِ الصَّابِرِينَ عَلَى مَا أُوتُوا بِإدْخَالِهِمُ الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بمُدَدٍ مَعْلُومَةٍ
674 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رسول الله صلى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (يَدْخُلُ فُقَرَاءُ الْمُؤْمِنِينَ الجنة قبل الأغنياء بنصف يوم ـ خمس مئة سنة ـ).
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 674 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আল মিশকাত: ৫২৪৩।)
পরিচ্ছেদঃ এই দুনিয়াতে যারা সম্পদশালী কিয়ামতের দিন তাদের জান্নাতে প্রবেশ করা থেকে দীর্ঘদিন পর্যন্ত আটকে রাখা হবে
৬৭৫. উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, অতঃপর আমি দেখলাম যারা তাতে প্রবেশ করছেন, তাদের অধিকাংশই দরিদ্র মানুষ, আর সম্পদশালী লোকদের আটকে রাখা হয়েছে, জাহান্নামবাসীদেরকে জাহান্নামে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে, আমি জাহান্নামের দিকে তাকালাম, আমি দেখলাম যারা জাহান্নামে প্রবেশ করছে, তাদের অধিকাংশই নারী!”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইমরান বিন মুসা এই হাদীসে উসামা বিন যায়েদের সাথে সা‘ইদ বিন যাইদকেও যুক্ত করেছেন। আমার এই ব্যাপারে এটাই ভয় হয়।”
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ أَصْحَابَ الْجَدِّ فِي هَذِهِ الدُّنْيَا يُحْبَسُونَ فِي الْقِيَامَةِ عَنْ دُخُولِ الْجَنَّةِ مدة
675 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ [قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ] قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: (قُمْتُ عَلَى بَابِ الْجَنَّةِ فَإِذَا عَامَّةُ مَنْ يَدْخُلُهَا الْمَسَاكِينُ وَإِذَا أَصْحَابُ الجدِّ مَحْبُوسُونَ وَإِذَا أَصْحَابُ النَّارِ قَدْ أُمِرَ بِهِمْ إِلَى النَّارِ وَنَظَرْتُ إِلَى النَّارِ فَإِذَا عَامَّةُ مَنْ يدخلها النساء)
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: قَرَنَ عِمْرَانُ بْنُ مُوسَى إِلَى أُسَامَةَ بْنِ زَيْدٍ فِي هَذَا الْخَبَرِ سَعِيدَ بْنَ زَيْدٍ وَأَنَا أهابه.
الراوي : أُسَامَة بْن زَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 675 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আয য‘ঈফা এর ২৮০০ এর আলোচনা দ্রষ্টব্য।)
পরিচ্ছেদঃ দরিদ্র মুহাজিরদের প্রতি আল্লাহ তা‘আলার অনুগ্রহ হলো মহান আল্লাহ তাঁদেরকে ধনীদের নির্দিষ্ট সময়কাল আগে জান্নাতে প্রবেশ করাবেন
৬৭৬. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি মসজিদে নববীতে বসে ছিলাম আর মসজিদের মাঝখানে দরিদ্র মুহাজিরদের একটি হালাকা ছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধ্যাহ্ণে মসজিদে প্রবেশ করে মুহাজিরদের কাছে যান এবং তাঁদের সাথে বসেন। যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাঁদের কাছে বসতে দেখলাম, তখন আমিও তাঁর কাছে গেলাম অতঃপর আমি তাঁর এতোটুকু কথা শুনতে পেলাম, তিনি বলেছেন, “তোমরা দরিদ্র মুহাজিরদের শুভ-সংবাদ প্রদান করো যে, তাঁরা ধনীদের চল্লিশ বছর আগে জান্নাতে প্রবেশ করবে।”[1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى فُقَرَاءِ الْمُهَاجِرِينَ بِإدْخَالِهِمُ الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِمُدَدٍ مَعْلُومَةٍ
676 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: بَيْنَا أَنَا جَالِسٌ فِي الْمَسْجِدِ وَحَلْقَةُ مِنْ فُقَرَاءِ الْمُهَاجِرِينَ وَسَطَ الْمَسْجِدِ جُلُوسٌ فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ المسجد نِصْفَ النَّهَارِ فَانْطَلَقَ إِلَيْهِمْ فَجَلَسَ مَعَهُمْ فَلَمَّا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ إِلَيْهِمْ قُمْتُ إِلَيْهِ فَأَدْرَكْتُ مِنْ حَدِيثِهِ وَهُوَ يَقُولُ: (بَشِّرْ فُقَرَاءَ الْمُهَاجِرِينَ أَنَّهُمْ لَيَدْخُلُونَ الْجَنَّةَ قبل الأغنياء بأربعين عاماً)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 676 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৮৭।)
পরিচ্ছেদঃ অত্র হাদীসে বর্ণিত সংখ্যা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য সংখ্যাকে নাকচ করা উদ্দেশ্য নেননি
৬৭৭. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “নিশ্চয়ই দরিদ্র মুহাজিররা কিয়ামতের দিন ধনীদের সত্তর অথবা চল্লিশ বছর আগে জান্নাতে প্রবেশ করবেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذَا الْعَدَدَ الْمَذْكُورَ فِي هَذَا الْخَبَرِ لَمْ يُرِدْ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَفْيًا عَمَّا وَرَاءَهُ
677 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ حَدَّثَنَا حَيْوَةُ حَدَّثَنَا أَبُو هَانِئٍ أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (إِنَّ فُقَرَاءَ الْمُهَاجِرِينَ يَسْبِقُونَ الْأَغْنِيَاءَ يَوْمَ الْقِيَامَةِ بِسَبْعِينَ أَوْ أربعين خريفاً)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 677 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৮৭।)
পরিচ্ছেদঃ নশ্বর এই দুনিয়ার প্রচুর সহায়-সম্পদ প্রাপ্ত ব্যক্তিকেও কোন কোন সময় ফকীর বলা যায় আবার যাকে এই দুনিয়ার সহায়-সম্পদ দেওয়া হয়নি তাকেও অনেক সময় ধনী বলা যায়- এই মর্মে হাদীস
৬৭৮. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঐশ্বর্য প্রচুর সহায়-সম্পত্তির মাধ্যমে অর্জিত হয় না, প্রকৃত ঐশ্বর্য হলো মনের ঐশ্বর্য”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْمَالِكَ مِنْ حُطَامِ هَذِهِ الدُّنْيَا الْفَانِيَةِ الشَّيْءَ الْكَثِيرَ قَدْ يَجُوزُ أَنْ يُقَالَ لَهُ: فَقِيرٌ كَمَا أَنَّ مَنْ مُنِعَ مِنْ حُطَامِهَا يَجُوزُ أَنْ يُقَالَ له: غني
678 - أَخْبَرَنَا مُوسَى بْنُ مُحَمَّدٍ الدِّيلِيُّ بِأَنْطَاكِيَّةَ حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّدَفِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ العَرَضِ إِنَّمَا الْغِنَى غِنَى النَّفْسِ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 678 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজুল মিশকাত: ১৬।)
পরিচ্ছেদঃ আমরা যে ঐশ্বর্যের কথা বর্ণনা করলাম, তার বিবরণ
৬৭৯. আব্দুর রহমান বিন আবান তার বাবার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, “যাইদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু মারওয়ানের কাছ থেকে মধ্যাহ্নের সময় বের হয়ে আসলেন। তিনি বলেন, আমি (মনে মনে) বললাম, “নিশ্চয়ই কোন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করার জন্যই এই সময় মারওয়ান তাকে ডেকে পাঠিয়েছেন।” আমি তাঁকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, “তিনি আমাদের এমন কিছু বিষয়ে জিজ্ঞেস করেছেন, যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শ্রবণ করেছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আল্লাহ ঐ ব্যক্তিকে উজ্জ্বল করুন, যিনি আমাদের থেকে কোন হাদীস শ্রবণ করে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দেয়। কোন কোন সময় ফিকহ বহনকারী ব্যক্তি এমন ব্যক্তির কাছে পৌঁছে দেয়, যিনি তার চেয়েও বেশি সমঝদার। অনেক ফিকহ বহনকারী ব্যক্তি নিজে ফকীহ নন। তিনটি কাজ যাতে মুসলিম ব্যক্তির হৃদয় প্রতারিত হয়না।
(১) আমল আল্লাহর জন্য একনিষ্ঠভাবে পালন করা, (২) মুসলিম শাসকদের কল্যান কামনা করা ও (৩) মুসলিম জামা‘আতকে আকড়ে ধরে থাকা। কেননা মুসলিমদের দু‘আ তাদেরকে (গোমরাহী ও শত্রুর অনিষ্ট থেকে) পরিবেষ্টন করে রাখে। আর যার নিয়ত হবে দুনিয়া (উপার্জন করা), আল্লাহ তা‘আলা তার বিষয়াদিকে বিচ্ছিন্ন-বিশৃঙ্খল করে দিবেন, তার দু‘চোখের সামনে অভাব রেখে দিবেন। আর তার কাছে দুনিয়ার ততটুকুই আসবে, যতটুকু আল্লাহ তার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। পক্ষান্তরে যার নিয়ত হবে আখেরাত, আল্লাহ তার বিষয়াবলীকে সুসংহত করে দিবেন, তার অন্তরে আল্লাহ ঐশ্বর্য রেখে দিবেন আর দুনিয়া তার কাছে নত হয়ে আগমন করবে।”[1]
ذِكْرُ وَصْفِ الْغِنَى الَّذِي وَصَفْنَاهُ قَبْلُ
679 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا بُنْدَارٌ حَدَّثَنَا أَبُو دَاوُدَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عُمَرَ بْنِ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبَانَ يُحَدِّثُ عَنْ أَبِيهِ قَالَ: خَرَجَ زَيْدُ بْنُ ثَابِتٍ مِنْ عِنْدِ مَرْوَانَ نِصْفَ النَّهَارِ قَالَ: قُلْتُ: مَا بَعَثَ إِلَيْهِ هَذِهِ السَّاعَةَ إِلَّا لِشَيْءٍ سَأَلَهُ عَنْهُ فَسَأَلْتُهُ فقَالَ: سَأَلَنَا عَنْ أَشْيَاءَ سَمِعْنَاهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم يقول: (نَضَّرَ الله امرءاً سَمِعَ مِنَّا حَدِيثًا فبلَّغه غَيْرَهُ فرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ ورُبَّ حَامِلِ فِقْهٍ لَيْسَ بِفَقِيهٍ ثَلَاثٌ لَا يُغَلُّ عَلَيْهِنَّ قَلْبُ مُسْلِمٍ: إِخْلَاصُ الْعَمَلِ لِلَّهِ وَمُنَاصَحَةُ وُلَاةِ الْأَمْرِ وَلُزُومُ الْجَمَاعَةِ فَإِنَّ دَعْوَتَهُمْ تُحِيطُ مِنْ وَرَائِهِمْ وَمَنْ كَانَتِ الدُّنْيَا نِيَّتَهُ فرَّق اللَّهُ عَلَيْهِ أَمْرَهُ وَجَعَلَ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا إِلَّا مَا كُتِبَ لَهُ وَمَنْ كَانَتِ الْآخِرَةُ نِيَّتَهُ جَمَعَ اللَّهُ لَهُ أَمْرَهُ وَجَعَلَ غِنَاهُ فِي قَلْبِهِ وَأَتَتْهُ الدنيا وهي راغمة)
الراوي : زَيْدُ بْنُ ثَابِتٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 679 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৯৬০।)
পরিচ্ছেদঃ কোন কোন অবস্থায় কিছু দরিদ্র ব্যক্তি ধনী ব্যক্তির চেয়ে উত্তম হয়
৬৮০. আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মসজিদে ছিলাম, সেসময় তিনি আমাকে বললেন, “মসজিদে তোমার দৃষ্টিতে সবচেয়ে উঁচু মর্তবার ব্যক্তিকে লক্ষ্য করো।” অতঃপর আমি লক্ষ্য করে এক ব্যক্তিকে দেখতে পেলাম, যিনি এক জোড়া জামা পরিধান করে বসে লোকদের সাথে কথা বলছেন। অতঃপর আমি বললাম, “এই ব্যক্তি।” তিনি আমাকে বললেন, “মসজিদে তোমার দৃষ্টিতে সবচেয়ে কম মর্তবার ব্যক্তিকে লক্ষ্য করো।” তিনি বলেন, “অতঃপর আমি লক্ষ্য করে এক ব্যক্তিকে দেখতে পেলাম, যিনি তার এক জীর্ণ কাপড় পরিধান করে আছেন। আমি বললাম, “এই ব্যক্তি।” নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর নিকট ঐ ব্যক্তির ন্যায় জমিন ভর্তি লোক অপেক্ষা উত্তম পরিগণিত হবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ بَعْضَ الْفُقَرَاءِ فِي بَعْضِ الْأَحْوَالِ قَدْ يَكُونُونَ أَفْضَلَ مِنْ بَعْضِ الْأَغْنِيَاءِ فِي بَعْضِ الْأَحْوَالِ
680 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ سُلَيْمَانَ بْنِ مُسْهِرٍ عَنْ خَرَشَةَ بْنِ الْحَرِّ عَنْ أَبِي ذَرٍّ قَالَ: بَيْنَمَا أَنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ في الْمَسْجِدِ إِذْ قَالَ: (انْظُرْ أرْفَعَ رَجُلٍ فِي الْمَسْجِدِ فِي عَيْنَيْكَ) فَنَظَرْتُ فَإِذَا رَجُلٌ فِي حُلَّةٍ جَالِسٌ يُحَدِّثُ قَوْمًا فَقُلْتُ: هَذَا قَالَ: (انْظُرْ أَوْضَعَ رَجُلٍ فِي الْمَسْجِدِ فِي عَيْنَيْكَ) قَالَ: فَنَظَرْتُ فَإِذَا رُوَيْجِلٌ مِسْكِينٌ فِي ثَوْبٍ لَهُ خَلَقٍ قُلْتُ: هَذَا قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(هَذَا خَيْرٌ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ مِنْ قَرَارِ الْأَرْضِ مِثْلَ هَذَا)
الراوي : أَبُو ذَرٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 680 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৯২-৯৩।)
পরিচ্ছেদঃ আসহাবে সুফ্ফার (মসজিদে নববীর পিছনের দিকে সামিয়ানার নিচে অবস্থানকারী) সাহাবীদের বিবরণ সম্পর্কে হাদীস
৬৮১. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্তর জন সাহাবীকে বারান্দায় দেখেছি, তাদের লুঙ্গী অথবা জামা ছাড়া কারো কোন চাদর ছিল না। (ঐ এক কাপড়ের দু‘প্রান্ত দুই কাধের উপর দিয়ে) জড়িয়ে পেছনে বেধে রাখতেন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ وَصْفِ أَصْحَابِ الصُّفَّة
681 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ غَزْوَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: (رَأَيْتُ سَبْعِينَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصُّفَّةِ مَا عَلَى أَحَدٍ مِنْهُمْ رِدَاءٌ إِلَّا إِزَارٌ أَوْ كِسَاءٌ مُتَوَشِّحًا به قد عقده خلفه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 681 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৮১।)
পরিচ্ছেদঃ ইসলাম প্রকাশের প্রথম দিকে প্রধানত মুসলিমের খাবার কী ছিল তার বিবরণ
৬৮২. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়কালে খাবার ছিল দু‘টি কালো জিনিস: খেজুর ও পানি।”[1]
ذِكْرُ مَا كَانَ طَعَامُ الْقَوْمِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم على الْأَغْلَبِ فِي أَحْوَالِهِمْ عِنْدَ ابْتِدَاءِ ظُهُورِ الْإِسْلَامِ بهم
682 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ دَاوُدَ بْنِ فَرَاهِيجَ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: (مَا كَانَ طعامنا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم إلا الأسودان: التمر والماء)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 682 | خلاصة حكم المحدث: صحيح لغيره.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭৭/১১১।)
পরিচ্ছেদঃ আমরা যে সাহাবীদের খাবারের বিবরণ পেশ করলাম, সেটার কারণ বর্ণনা
৬৮৩. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যে ব্যক্তি তোমাদের কাছে বর্ণনা করবে যে, আমরা তৃপ্তিসহ খেজুর খাইতাম, তবে সে মিথ্যা বলছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরাইযা বিজয় করেন, তখন আমরা কিছু খেজুর ও চর্বি পাই।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا كَانَ فِي أَصْحَابِهِ مَا وَصَفْنَاهُ
683 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ حَدَّثَنَا عَمِّي حَدَّثَنَا أَبِي عَنِ ابْنِ إِسْحَاقَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: (مَنْ حَدَّثَكُمْ أَنَّا كُنَّا نَشْبَعُ مِنَ التَّمْرِ فَقَدْ كَذَبَكُمْ فَلَمَّا افْتَتَحَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُرَيْظَةَ أَصَبْنَا شَيْئًا مِنَ التمر والودك)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 683 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুল রাগীব: ৪/১১২।)
পরিচ্ছেদঃ যে মুসলিম ব্যক্তিকে নশ্বর পৃথিবীর সহায়-সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে এবং তাকে যে দরিদ্রতা দেওয়া হয়েছে, তাতে সে ধৈর্য ধারণ করে, মহান আল্লাহ তার জন্য কল্যাণ লিপিবদ্ধ করেন
৬৮৪. আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে আবু যার রাদ্বিয়াল্লাহু আনহু, তুমি কি মনে করো যে, সম্পদের প্রাচুর্যতা হলো ঐশ্বর্য?” আমি বললাম, “জ্বী, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” তিনি বলেন, “তুমি কি মনে করো যে, সম্পদের স্বল্পতা হলো দরিদ্রতা?” আমি বললাম, “জ্বী, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” তিনি বলেন, “নিশ্চয়ই প্রকৃত ঐশ্বর্য হলো অন্তরের ঐশ্বর্য। আর প্রকৃত দরিদ্রতা হলো অন্তরের দরিদ্রতা।”
তারপর তিনি আমাকে কুরাইশের এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করেন, “তুমি কি ঐ ব্যক্তিকে চিনো?” আমি বললাম, ““জ্বী, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” তিনি বলেন, “তুমি তাকে কেমন মনে করো, তুমি তাকে কেমন বিবেচনা করো?” আমি বললাম, “তিনি যদি (কারো কাছে কিছু) চান, তবে তাকে তা দেওয়া হবে। তিনি (কারো বাড়িতে) উপস্থিত হলে, তাকে বাড়িতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়।” তারপর তিনি আমাকে আহলে সুফ্ফার এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, “তুমি কি তাকে চিনো?” আমি বললাম, “না, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর কসম! আমি তাকে চিনি না।”
অতঃপর তিনি আমার কাছে তার বর্ণনা দিতেই থাকলেন, অবশেষে আমি তাকে চিনতে পারলাম। ফলে আমি তাকে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি তাকে চিনতে পেরেছি।” তিনি বললেন, “তুমি তাকে কেমন মনে করো, তুমি তাকে কেমন বিবেচনা করো?” আমি বললাম, “তিনি তো আহলে সুফ্ফার একজন দরিদ্র ব্যক্তি।” তিনি বলেন, “দুনিয়া ভরপুর অপর ব্যক্তির চেয়ে এই ব্যক্তি উত্তম।” আমি বললাম, “অপর ব্যক্তিকে যা দেওয়া হয়েছে, এই ব্যক্তিকেও কি তার কিয়দাংশ প্রদান করা হয়নি?” অতঃপর তিনি বলেন, “যদি তাকে কল্যান কিছু প্রদান করা হয়, তবে তিনি তার যোগ্য, আর যদি তা তাকে না দেওয়া হয়, তবে তাকে সাওয়াব দেওয়া হয়।”[1]
ذِكْرُ كِتْبَةِ اللَّهِ جَلَّ وَعَلَا الْحَسَنَةَ لِلْمُسْلِمِ الْفَقِيرِ الصَّابِرِ عَلَى مَا أُوتِيَ مِنْ فَقْرِهِ بِمَا مُنِعَ مِنْ حُطَامِ هَذِهِ الزَّائِلَةِ
684 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَا أَبَا ذَرٍّ أَتَرَى كَثْرَةَ الْمَالِ هُوَ الْغِنَى)؟ قُلْتُ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ: (فَتَرَى قِلَّةَ الْمَالِ هُوَ الْفَقْرُ)؟ قُلْتُ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ: (إِنَّمَا الْغِنَى غِنَى الْقَلْبِ وَالْفَقْرُ فَقْرُ الْقَلْبِ) ثُمَّ سَأَلَنِي عَنْ رَجُلٍ مِنْ قُرَيْشٍ فقَالَ: (هَلْ تَعْرِفُ فُلَانًا)؟ قُلْتُ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ: (فَكَيْفَ تَرَاهُ وَتَرَاهُ؟ ) قُلْتُ: إِذَا سَأَلَ أُعطي وَإِذَا حَضَرَ أُدخل ثُمَّ سَأَلَنِي عَنْ رَجُلٍ مِنْ أَهْلِ الصُّفَّة فقَالَ: (هَلْ تَعْرِفُ فُلَانًا؟ ) قُلْتُ: لَا وَاللَّهِ مَا أَعْرِفُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ: فَمَا زَالَ يُحَلِّيهِ وَيَنْعَتُهُ حَتَّى عَرَفْتُهُ فَقُلْتُ: قَدْ عَرَفْتُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ: (فَكَيْفَ تَرَاهُ أَوْ تَرَاهُ؟ ) قُلْتُ: رَجُلٌ مِسْكِينٌ مِنْ أَهْلِ الصُّفَّة فقَالَ: (هُوَ خَيْرٌ مِنْ طِلَاعِ الْأَرْضِ مِنَ الْآخَرِ) قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَفَلَا يُعطى مِنْ بَعْضِ مَا يُعطى الْآخَرُ؟ فقَالَ: (إِذَا أُعطي خَيْرًا فَهُوَ أَهْلُهُ وَإِنْ صُرِفَ عنه فقد أُعطِيَ حسنة)
الراوي : أَبُو ذَرٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 684 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৯২-৯৩।)
পরিচ্ছেদঃ ধনীদের উপর গরীবদের মর্যাদার অন্যতম কারণ
৬৮৫. আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখনই সূর্য উদিত হয়, তখনই দুইজন ফেরেস্তা তার দুই পার্শ্বে থাকে, তারা আহবান করে বলেন, “হে আল্লাহ, যিনি খরচ করেন, তাকে আপনি তার বিনিময় দান করুন। আর যে ব্যক্তি সম্পদ (খরচ না করে) ধরে রাখে, তাকে এর পরিণতিতে ধ্বংস সাধন করুন।”[1]
ذِكْرُ بَعْضِ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا فُضِّلَ بَعْضُ الْفُقَرَاءِ عَلَى بَعْضِ الْأَغْنِيَاءِ
685 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ الْعِجْلِيُّ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: حَدَّثَنَا قَتَادَةُ عَنْ خُلَيْدٍ الْعَصَرِيِّ عَنْ أَبِي الدَّرْدَاءِ أَنَّ رسول الله صلى الله عليه وسلم قال: (مَا طَلَعَتْ شَمْسٌ قَطُّ إِلَّا وَبِجَنْبَتَيْهَا مَلَكَانِ يُنَادِيَانِ: اللَّهُمَّ مَنْ أَنْفَقَ فَأَعْقِبْهُ خَلَفًا وَمَنْ أمسك فأعقبه تلفاً)
الراوي : أَبُو الدَّرْدَاءِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 685 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৯২০)
পরিচ্ছেদঃ যারা আল্লাহর আনুগত্য করেন, মহান তাদের জন্য দুনিয়াকে জেলখানা স্বরুপ করেন আর যারা তার অবাধ্য হয়, তিনি তাদের জন্য দুনিয়াকে জান্নাত স্বরুপ করে দেন
৬৮৬. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুনিয়া মু‘মিনের জন্য জেলখানা স্বরুপ আর কাফেরের জন্য জান্নাত স্বরুপ।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا جَعَلَ الدُّنْيَا سِجْنًا لِمَنْ أَطَاعَهُ وَمَخْرَفًا لِمَنْ عَصَاهُ
686 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَهِشَامُ بْنُ عَمَّارٍ قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنِ الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الدُّنْيَا سجن المؤمن وجنة الكافر)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 686 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৮৬।)
পরিচ্ছেদঃ দুনিয়া মু‘মিনের জন্য জেলখানা স্বরুপ বানানো হয়েছে, যাতে মুসলিমরা দুনিয়ার প্রবৃত্তির চাহিদামূলক বস্তু পরিত্যাগ করে জান্নাতে পরিপূর্ণ নি‘আমত লাভ করতে পারেন
৬৮৭. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুনিয়া মু‘মিনের জন্য জেলখানা স্বরুপ আর কাফেরের জন্য জান্নাত স্বরুপ।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الدُّنْيَا إِنَّمَا جُعِلَتْ سِجْنًا لِلْمُسْلِمِينَ لِيَسْتَوْفُوا بِتَرْكِ مَا يَشْتَهُونَ فِي الدُّنْيَا مِنَ الْجِنَانِ فِي الْعُقْبَى
687 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا العقنبي قال: حدثنا عبد العزيز بن محمد عن الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الدنيا سجن المؤمن وجنة الكافر)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 687 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৮৬।)
পরিচ্ছেদঃ নশ্বর এই পৃথিবীর উপায়-উপকরণ বিভিন্ন অবস্থায় পরিবর্তনশীল মর্মে হাদীস
৬৮৮. আবু দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিম্নোক্ত বাণীর ব্যাপারে বলেছেন, (আল্লাহর বাণী) “প্রত্যেক দিন তিনি গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকেন।” (সূরা আর রাহমান: ২৯) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিম্নোক্ত বাণীর ব্যাপারে বলেছেন, “তাঁর কাজের মধ্যে অন্যতম হলো গোনাহ ক্ষমা করা, দুঃখ মোচন করা, কারো মর্যাদা সমুন্নত করা আবার অপর কারো মর্যাদা অবনমিত করা।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ أَسْبَابَ هَذِهِ الْفَانِيَةِ الزَّائِلَةِ يَجْرِي عَلَيْهَا التَّغَيُّرُ وَالِانْتِقَالُ فِي الْحَالِ بَعْدَ الحال
688 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا الْوَزِيرُ بْنُ صُبَيْحٍ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ مَيْسَرَةَ عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قَوْلِهِ: {كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ} [الرحمن: 29] قَالَ: (مِنْ شَأْنِهِ أَنْ يَغْفِرَ ذَنْبًا وَيُفَرِّجَ كَرْبًا ويرفع قوماً ويضع آخرين)
الراوي : أَبُو الدَّرْدَاءِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 688 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয যিলাল: ৩০১।)
পরিচ্ছেদঃ এই দুনিয়ার যা কিছু অবশিষ্ট থেকে যায়, তা অধিকাংশ সময় বিপদ-আপদ ও পরীক্ষার বস্তু হিসেবে থেকে যায়
৬৮৯. আবু আবদি রব্ব থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুকে এই মাসজিদের মিম্বারে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “দুনিয়া থেকে শুধু বালা-মুসিবত ও পরীক্ষার বস্তুই অবশিষ্ট থাকে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ مَا بَقِيَ مِنْ هَذِهِ الدُّنْيَا هُوَ الْمِحَنُ وَالْبَلَايَا فِي أَكْثَرِ الْأَوْقَاتِ
689 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ السَّلَامِ بِبَيْرُوتَ قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ بْنِ مَزِيدَ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا ابْنُ جَابِرٍ قَالَ: سَمِعْتُ أَبَا عَبْدِ رَبٍّ يَقُولُ: سَمِعْتُ مُعَاوِيَةَ عَلَى هَذَا الْمِنْبَرِ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يَقُولُ: (لَمْ يَبْقَ مِنَ الدُّنْيَا إِلَّا بَلَاءٌ وفتنة)
الراوي : مُعَاوِيَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 689 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক ‘আলা ইবনে মাজাহ।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো যাকে এই নশ্বর দুনিয়ার উপায়-উপকরণ দেওয়া হয়েছে, তার মাধ্যমে ধোঁকা কম খাওয়া
৬৯০. উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একরাতে বলেছেন, “সুবহান্নাল্লাহ! কতো ফিতনা অবতীর্ণ হলো, কতো ধন-ভান্ডার (এর দরজা) উন্মুক্ত করা হলো! তোমরা গৃহবাসী নারীদের (তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য) জাগিয়ে দাও। দুনিয়ার অনেক বস্ত্র পরিধানকারী নারী পরকালে বিবস্ত্র থাকবে!”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ قِلَّةِ الِاغْتِرَارِ بِمَنْ أُوتِيَ هَذِهِ الدُّنْيَا الْفَانِيَةَ الزائلة
690 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ وَيَحْيَى بْنِ سَعِيدٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ هِنْدٍ عَنْ أُمِّ سَلَمَةَ وَمَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ هِنْدٍ عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ: (سُبْحَانَ اللَّهِ مَاذَا أُنْزِلَ مِنَ الْفِتَنِ؟ وَمَاذَا فُتِحَ مِنَ الْخَزَائِنِ؟ أَيْقِظُوا صَوَاحِبَ الحُجَر فرُبَّ كَاسِيَةٍ في الدنيا عارية يوم القيامة)
الراوي : أُمّ سَلَمَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 690 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৯০।)
পরিচ্ছেদঃ এই দুনিয়াতে যাকে নারী ও অন্যান্য নি‘আমত দেওয়া হয়েছে, এসবের মাধ্যমে ধোঁকা খাওয়ার ব্যাপারে সতর্কীকরণ
৬৯১. উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, অতঃপর আমি দেখলাম যারা তাতে প্রবেশ করছেন, তাদের অধিকাংশই দরিদ্র মানুষ, আর সম্পদশালী লোকদের আটকে রাখা হয়েছে, জাহান্নামবাসীদেরকে জাহান্নামে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে, আমি জাহান্নামের দিকে তাকালাম, আমি দেখলাম যারা জাহান্নামে প্রবেশ করছে, তাদের অধিকাংশই নারী!”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইমরান বিন মুসা এই হাদীসে উসামা বিন যায়েদের সাথে সা‘ইদ বিন যাইদকেও যুক্ত করেছেন। হাদীসে রাবী মু‘তামির দ্বারা উদ্দেশ্য হলো মু‘তামির বিন সুলাইমান।”
ذِكْرُ الزَّجْرِ عَنِ اغْتِرَارِ الْمَرْءِ بِمَا أُوتِيَ فِي هَذِهِ الدُّنْيَا مِنَ النِّسَاءِ وَالنِّعَمِ
691 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حدثا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ التَّيْمِيُّ قَالَ: حَدَّثَنَا أَبِي عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدِ بْنِ حَارِثَةَ أَنَّهُ حَدَّثَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: (قُمْتُ عَلَى بَابِ الْجَنَّةِ فَإِذَا عَامَّةُ مَنْ دَخَلَهَا الْمَسَاكِينُ وَإِذَا أَصْحَابُ الْجَدِّ مَحْبُوسُونَ وَأَصْحَابُ النَّارِ قَدْ أُمِرَ بِهِمْ إِلَى النَّارِ وَنَظَرْتُ إِلَى النَّارِ فَإِذَا عَامَّةُ مَنْ دَخَلَهَا النِّسَاءُ)
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: قَرَنَ عِمْرَانُ بْنُ مُوسَى بِأُسَامَةَ بْنِ زَيْدٍ سَعِيدَ بْنَ زَيْدٍ فِي هَذَا الْخَبَرِ الْمُعْتَمِرُ: مُعْتَمِرُ بن سليمان
الراوي : أُسَامَة بْن زَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 691 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আয য‘ঈফা এর ২৮০০ এর আলোচনা দ্রষ্টব্য।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো হারামে লিপ্ত হওয়ার ভয়ে এমন বৈধ কাজ করা থেকে বিরত থাকা যা মানুষকে নশ্বর ও প্রবঞ্চক দুনিয়ার দিকে ঢেলে দেয়
৬৯২. নাফি‘ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা একদিন এক রাখালের বাশিঁর আওয়াজ শুনলেন। নাফি‘ রহিমাহুল্লাহ বলেন, “অতঃপর তিনি তার দুই আঙ্গুল কানের ভিতর রাখেন এবং রাস্তা থেকে সরে পড়েন, আর তিনি বলতে লাগলেন, “হে নাফি, তুমি কি (গানের আওয়াজ) শুনতে পাচ্ছো?” আমি বলি, “হ্যাঁ। অতঃপর যখন আমি বলি, “না, এখন শুনতে পাচ্ছি না।” তখন তিনি আবার রাস্তায় ফিরে আসেন। তারপর তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম করতে দেখেছি।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ تَعْزُفَ نَفْسُهُ عَمَّا يُؤَدِّي إِلَى اللَّذَّاتِ مِنْ هَذِهِ الْفَانِيَةِ الْغَرَّارَةِ وَإِنْ أُبِيحَ لَهُ ارْتِكَابُه َحْذُورِ مِنْهَا
692 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى عَنْ نَافِعٍ قَالَ: سَمِعَ ابْنُ عمر صوت زُمَّارة راعي قَالَ: فَجَعَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ وَعَدَلَ عَنِ الطَّرِيقِ وَجَعَلَ يَقُولُ: يَا نَافِعُ أَتَسْمَعُ؟ فَأَقُولُ: نَعَمْ فَلَمَّا قُلْتُ: لَا رَاجَعَ الطَّرِيقَ ثُمَّ قَالَ: (هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يفعله)
الراوي : نَافِع | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 692 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আল মিশকাত: ৪৮১৬।)
পরিচ্ছেদঃ মু‘মিন ব্যক্তির জন্য আবশ্যক হলো এমন জিনিস থেকে নিজেকে হেফাযত করা যা তাকে আল্লাহর নিকটবর্তী করে দেয় না এবং নিজেকে নশ্বর এই দুনিয়ার সাজ-সজ্জা, উপায়-উপকরণ থেকে নির্লিপ্ত রাখবে
৬৯৩. আবু মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “জেনে রাখো, নিশ্চয়ই স্বর্ণ মুদ্রা ও রৌপ্য মুদ্রা তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করে দিয়েছে, আর এই দু‘টি তোমাদেরকেও ধ্বংস করবে।”[1]
ذكر الإخبار عما يجب على المؤمن من حِفْظِ نَفْسِهِ عَمَّا لَا يُقَرِّبُهُ إِلَى بَارِئِهِ جَلَّ وَعَلَا دُونَ نَوَالِهِ شَيْئًا مِنْ حُطَامِ الدنيا الفانية
693 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَانِيُّ قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَلَا إِنَّ الدِّينَارَ وَالدِّرْهَمَ أَهْلَكَا مَنْ كَانَ قَبْلَكُمْ وَهُمَا مهلكاكم)
الراوي : أَبُو مُوسَى الْأَشْعَرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 693 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৭০৩।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো নশ্বর ও প্রবঞ্চক এই দুনিয়ার যা কিছু মানুষ মালিক হয়, তা অন্যের জন্য ব্যয় করে নিজেকে দুনিয়া থেকে নির্লিপ্ত রাখা
৬৯৪. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মু সুলাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এক প্লেট তাজা খেজুর পাঠান। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখান থেকে এক অঞ্জলি ভরে তাঁর কোন এক স্ত্রীর কাছে পাঠান, তারপর আরেক অঞ্জলি ভরে তাঁর স্ত্রীদের কাছে পাঠান, তারপর আরেক অঞ্জলি পাঠান অথচ সেসবের প্রতি তাঁর চাহিদা ছিল, তা সত্ত্বেও তিনি কয়েকবার এরকম করেন।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَذُودَ نَفْسَهُ مِنْ هَذِهِ الْغَرَّارَةِ الزَّائِلَةِ بِبَذْلِ مَا يَمْلِكُ منها لغيره
694 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ أُمَّ سُلَيْمٍ: بَعَثَتْ بِقِنَاعٍ فِيهِ رُطَبٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ يَقْبِضُ الْقَبْضَةَ فَيَبْعَثُ بِهَا إِلَى بَعْضِ أَزْوَاجِهِ ثُمَّ يَقْبِضُ الْقَبْضَةَ فَيَبْعَثُ بِهَا إلى أزواحه ثُمَّ يَبْعَثُ بِهَا وَإِنَّهُ لَيَشْتَهِيهِ فَعَلَ ذَلِكَ غير مرة وإنه ليشتهيه
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 694 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৬৯৪।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো যেসব কাজের মন্দ পরিণাম আশংকা করা হয়, সেসব কাজ থেকে পরিবারকে বিরত রাখার ব্যাপারে যত্নশীল হওয়া
৬৯৫. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন যুদ্ধের জন্য বের হতেন, সবশেষে তিনি ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহার সাথে দেখা করতেন। আর যখন কোন যুদ্ধ থেকে ফিরে আসতেন, সর্বপ্রথম তিনি ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহার সাথে দেখা করতেন। তিনি তাবুক যুদ্ধের জন্য বের হন, তাঁর সাথে আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুও ছিলেন। অতঃপর ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা উঠে দাঁড়ান এবং বাড়িতে একটি মাদুর বিছান, বাড়ির দরজায় একটি পর্দা ঝুলান এবং তাঁর অবগুন্ঠনে জাফরান রঙ্গে রঞ্জিত করেন।
অতঃপর তাঁর বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়িতে আসেন, তখন তিনি এসব জিনিস দেখতে পান এবং (বাড়িতে প্রবেশ না করে) ফিরে যান। অতঃপর মসজিদে গিয়ে বসেন। তখন ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে ডেকে পাঠান এবং তাঁকে বলেন, “হে বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু, আপনি আমার বাবার কাছে যান এবং তাঁকে জিজ্ঞেস করবেন, কেন তিনি আমার দরজা থেকে ফিরে এসেছেন।” অতঃপর তিনি তাঁর কাছে যান এবং তাঁকে এই ব্যাপারে জিজ্ঞেস করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলেন, “আমি তাঁকে বাড়িতে নতুন কিছু করতে দেখেছি।” অতঃপর বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু এসে ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহাকে ব্যাপারটি জানান। অতঃপর ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা পর্দাটি ছিড়ে ফেলেন, মাদুরটি উঠিয়ে নেন এবং তাঁর পরিধানের কাপড় রেখে জীর্ণ পোশাক পরিধান করেন। তারপর বিলাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই ব্যাপারে সংবাদ দিলে তিনি ফাতিমা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহার কাছে আসেন, তাঁর সাথে আলিঙ্গন করেন এবং বলেন, “তুমি এমনি থাকবে। তোমার জন্য আমার বাবা-মা উৎসর্গ হোক।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ رِعَايَةُ عِيَالِهِ بِذَبِّهِمْ عَنِ الْأَشْيَاءِ الَّتِي يُخَافُ عَلَيْهِمْ مُتَعَقَّبُهَا
695 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَلَّى الْأَدَمِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ عَنْ إِبْرَاهِيمَ بْنِ قُعَيْسٍ عَنْ نَافِعٍ: عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ فِي غَزَاةٍ كَانَ آخِرُ عَهْدِهِ بِفَاطِمَةَ وَإِذَا قَدِمَ مِنْ غَزَاةٍ كَانَ أَوَّلُ عَهْدِهِ بِفَاطِمَةَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهَا فَإِنَّهُ خَرَجَ لِغَزْوِ تَبُوكَ وَمَعَهُ عَلِيٌّ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ فَقَامَتْ فاطمة فبَسَطَت في بيتها بساطاً وعلقت في بَابِهَا سِتْرًا وَصَبَغَتْ مِقْنَعَتهَا بِزَعْفَرَانٍ فَلَمَّا قَدِمَ أَبُوهَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَأَى مَا أَحْدَثَتْ رَجَعَ فَجَلَسَ فِي الْمَسْجِدِ فَأَرْسَلَتْ إِلَى بِلَالٍ فَقَالَتْ: يَا بِلَالُ اذْهَبْ إِلَى أَبِي فَسَلْهُ مَا يَرُدُّهُ عَنْ بَابِي؟ فَأَتَاهُ فَسَأَلَهُ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنِّي رَأَيْتُهَا أَحْدَثَتْ ثَمَّ شَيْئًا) فَأَخْبَرَهَا فَهَتَكَتِ السِّتْرَ وَرَفَعَتِ الْبِسَاطَ وَأَلْقَتْ مَا عَلَيْهَا وَلَبِسَتْ أَطْمَارَهَا فَأَتَاهُ بلال فأخبره فأتاها فَاعْتَنَقَهَا وَقَالَ:
(هَكَذَا كُونِي فِدَاكِ أَبِي وَأُمِّي)
الراوي : ابْن عُمَر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 695 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৬২৬৯।) তবে কিছুটা ভিন্ন প্রেক্ষাপটে বর্ণিত ঘটনাটি বিশুদ্ধ। (আত তা‘লীকাতুল হিসান: ৬৩১৯।)
পরিচ্ছেদঃ নশ্বর দুনিয়ায় একজন মানুষের সেসব গুনাবলী থাকা জরুরী
৬৯৬. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার এক কাঁধ অথবা দুই কাঁধ ধরলেন অতঃপর তিনি বলেন, “তুমি দুনিয়ায় এমন হও যেন তুমি একজন প্রবাসী অথবা পথিক।” অধঃস্তন রাবী বলেন, “এরপর আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা বলতেন, “যখন তুমি সকালে উপনীত হবে, তখন তিনি সন্ধায় উপনীত হওয়ার প্রতীক্ষা করবে না, আর যখন তুমি সন্ধায় উপনীত হবে, তখন তিনি (পরের দিন) সকালে উপনীত হওয়ার প্রতীক্ষা করবে না। তোমার অসুস্থতার আগে সুস্থতাকে আর মৃত্যুর আগে জীবনকে সুযোগ হিসেবে গ্রহণ করো।”[1]
ইসহাক রহিমাহুল্লাহ বলেন, হাসান বিন কাযা‘আহ বলেছেন, “ইয়াহইয়াহ বিন মা‘ঈন এই হাদীস ছাড়া অন্য কোন হাদীস সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেননি।”
ذِكْرُ الْإِخْبَارِ عَنِ الْوَصْفِ الَّذِي يَجِبُ أَنْ يَكُونَ الْمَرْءُ فِي هَذِهِ الدُّنْيَا الْفَانِيَةِ الزَّائِلَةِ
696 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ قَزَعَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الطُّفَاوِيُّ قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشِ عَنْ مُجَاهِدٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بمَنْكِبِي - أَوْ قَالَ بمَنْكِبَيَّ - فقَالَ: (كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ) قَالَ: فَكَانَ ابْنُ عُمَرَ يَقُولُ: إِذَا أَصْبَحْتَ فَلَا تَنْتَظِرُ الْمَسَاءَ وَإِذَا أَمْسَيْتَ فَلَا تَنْتَظِرُ الصَّبَّاحَ وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ وَمَنْ حَيَاتِكَ لِمَوْتِكَ وَقَالَ إِسْحَاقُ: قَالَ الْحَسَنُ بْنُ قَزَعَةَ: مَا سَأَلَنِي يَحْيَى بْنُ مَعِينٍ إِلَّا هَذَا الْحَدِيثَ.
الراوي : ابْن عُمَر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 696 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১১৫৭।)
পরিচ্ছেদঃ নশ্বর এই দুনিয়ার সাথে সম্পর্কিত লোকের কাছে মর্যাদার মাপকাঠি
৬৯৭. বুরাইদা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুনিয়াদার লোকদের কাছে মর্যাদা (এর মাপকাঠি) হলো সম্পদ।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ أَحْسَابِ أَهْلِ هَذِهِ الدُّنْيَا الفانية الزائلة
697 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ قَالَ: حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرِ بْنِ سُوَيْدٍ الْمَرْوَزِيُّ قَالَ: أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَحْسَابُ أهل الدنيا المال)
الراوي : بُرَيْدَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 697 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৬/২৭১-২৭২।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “দুনিয়ার মানুষদের কাছে মর্যাদা হলো সম্পদ।”এর দ্বারা উদ্দেশ্য হলো সেসব লোক দুনিয়ার কাছে গমন করে
৬৯৮. বুরাইদা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুনিয়ার মানুষ, যারা দুনিয়ার কাছে গমন করে, তাদের কাছে মর্যাদা (এর মাপকাঠি) হলো সম্পদ।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَحْسَابُ أَهْلِ الدُّنْيَا الْمَالُ) أَرَادَ بِهِ الَّذِينَ يَذْهَبُونَ إِلَيْهِ عِنْدَهُمْ
698 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْقُطَعِيُّ قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنِي الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ أَحْسَابَ أَهْلِ الدُّنْيَا ـ الذي يذهبون إليه ـ لهذا المال)
الراوي : بُرَيْدَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 698 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৬/২৭১-২৭২।)
পরিচ্ছেদঃ যেসব দুনিয়াদার লোকদের কাছে সম্মানের মাপকাঠি হলো সম্পদ, তাদের সম্পদের পরিণতি সম্পর্কে হাদীস
৬৯৯. মুতার্রিফ বিন আব্দুল্লাহ বিন শিখখীর (রহঃ) থেকে বর্ণিত, তিনি তাঁর বাবা থেকে বর্ণনা করেন, তাঁর বাবা বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গেলাম, এসময় তিনি তেলাওয়াত করছিলেন: “সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে।” (সূরা আত তাকাসুর: ১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আদম সন্তান বলে “আমার সম্পদ, আমার সম্পদ।” বস্তুত তোমার সম্পদ তো সেটাই যা তুমি খেয়ে নিঃশেষ করে ফেলেছো, অথবা যা তুমি পরিধান করে পুরাতন করে ফেলেছো অথবা যা তুমি সাদাকা করে (পরকালের জন্য) অগ্রে পাঠিয়ে দিয়েছো।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَؤُولُ مُتَعَقِّبُ أَمْوَالِ أَهْلِ الدُّنْيَا الَّتِي هِيَ أَحْسَابُهُمْ إِلَيْهِ
699 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ - وَهُوَ غُنْدَرٌ - قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ: قَالَ سَمِعْتُ قَتَادَةَ قَالَ: سَمِعْتُ مُطَرِّفًا يُحَدِّثُ عَنْ أَبِيهِ قَالَ: انْتَهَيْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقْرَأُ: {أَلْهَاكُمُ التَّكَاثُرُ} [التكاثر: 1] قَالَ: (يَقُولُ ابن آدم: مالي مالي وَإِنَّمَا لَكَ مِنْ مَالِكَ مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ أَوْ تصدقت فأمضيت)
الراوي : مُطَرِّف يُحَدِّثُ عَنْ أَبِيهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 699 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাক্বর: ১১৩।)
পরিচ্ছেদঃ নিশ্চয়ই আল্লাহ আদম সন্তানের খাদ্যের পরিণতিকে দুনিয়ার উপমা হিসেবে স্থাপন করেছেন।
৭০০. উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আদম সন্তানের খাদ্য দ্বারা দুনিয়ার দৃষ্টান্ত পেশ করা হয়েছে। যা আদম সন্তানের পেট থেকে বের হয়, যদিও আদম সন্তান তাতে মসলা ও লবণ দিয়ে সুস্বাদু করে, তদুপরি তুমি লক্ষ্য করো সেটার কী পরিণতি হয়!”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اللَّهَ جَعَلَ مُتَعَقَّبَ طَعَامِ ابْنِ آدَمَ فِي الدُّنْيَا مَثَلًا لَهَا
700 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ الْحُسَيْنِ بْنِ بِسْطَامٍ قَالَ: حَدَّثَنَا أَبُو حُذَيْفَةَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ عَنِ الْحَسَنِ عَنْ عُتَيٍّ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ مَطْعَمَ ابْنِ آدَمَ ضُرِبَ لِلدُّنْيَا مَثَلًا بِمَا خَرَجَ مِنِ ابْنِ آدَمَ وَإِنْ قزَّحه وَمَلَّحَهُ فَانْظُرْ مَا يَصِيرُ إليه)
الراوي : أُبَيّ بْن كَعْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 700 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৮২।)
পরিচ্ছেদঃ দুনিয়ার যেসব জিনিস সমুন্নত হয়, অবশ্যই সেগুলো এক সময় অবনমিত হবে, কেননা দুনিয়ার এসব জিনিস হলো পঙ্কিল, যা নিঃশেষ হওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে
৭০১. আনাস রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আযবা নাম্নী উষ্ট্রীকে কখনো হারানো যেতো না; যখনই তার সাথে প্রতিযোগিতা করা হতো তখনই সে বিজয়ী হতো। একবার এক বেদুঈন ব্যক্তি (ছয় বছর বয়সী) একটি যুবক উটে চড়ে আসলো, অতঃপর সে আযবা উষ্ট্রীর সাথে প্রতিযোগিতা দিয়ে বিজয়ী হলো। এটি সাহাবাদের কাছে খুবই কষ্টকর মনে হলো এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁদের কষ্ট পাওয়ার ছাপ তাঁদের চেহারায় দেখতে পেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আল্লাহর উপর হক হলো নগণ্য-পঙ্কিল এই দুনিয়ার যেই জিনিসই সমুন্নত হয়, সেটাকেই আল্লাহ অবনমিত করে দেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مَا ارْتَفَعَ مِنْ هَذِهِ الأشياء لا بد لَهُ أَنْ يَتَّضِعَ لِأَنَّهَا قَذِرَةٌ خُلِقَتْ لِلْفَنَاءِ
701 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ أَحْمَدَ بْنِ بِسْطَامٍ بِالْأُبُلَّةِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ بْنِ كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ: كَانَتْ نَاقَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَضْبَاءُ لَا تُسْبَقُ كُلَّمَا سَابَقُوهَا سَبَقَتْ فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ فَسَابَقَهَا فَسَبَقَهَا فَاشْتَدَّ ذَلِكَ عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رَأَى ذَلِكَ فِي وُجُوهِهِمْ فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (حَقٌّ عَلَى اللَّهِ أَنْ لَا يَرْتَفِعَ شَيْءٌ مِنْ هَذِهِ الْقَذِرَةِ إِلَّا وضعها الله)
الراوي : أُبَيّ بْن كَعْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 701 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৫২৫।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো কল্যাণ ও কল্যাণপ্রাপ্ত ব্যক্তিদের শুভ পরিণামের কথা মনকে স্মরণ করে দিয়ে নশ্বর দুনিয়ার প্রয়োজনাতিরিক্ত সহায়-সম্পদ না পাওয়ার ব্যাপারে নিজের মনকে সন্তুষ্ট রাখা
৭০২. আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের (প্যাপিরাস জাতীয়) এক ধরণের উদ্ভিদের ডাল-পাতা দিয়ে তৈরি একটি পালঙ্ক ছিল, তার উপর কালো চাদর ছিল। আমরা তার ভিতর (প্যাপিরাস জাতীয়) এক ধরণের উদ্ভিদের ডাল-পাতা ঢুকিয়ে দিয়েছিলাম। একবার আবু বকর ও উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা বাড়িতে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঐ পালঙ্কের উপর শোয়া অবস্থায় দেখতে পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁদেরকে দেখতে পেয়ে সোজা হয়ে বসেন। তাঁরা তাঁর পার্শ্বদেশে পালঙ্কের দাগ দেখতে পান। অতঃপর আবু বকর ও উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা কেঁদে কেঁদে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা আপনার যে শক্ত পালঙ্ক ও বিছানা দেখতে পাচ্ছি , এটি কি আপনাকে কষ্ট দেয় না অথচ এই যে রোম ও পারস্য সম্রাটগণ তারা মসৃণ-নরম রেশমের বিছানায় থাকে?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনারা এমন কথা বলবেন না। কেননা রোম ও পারস্য সম্রাটদের বিছানা হবে জাহান্নামে আর আমার এই খাট ও বিছানার পরিণতি হবে জান্নাতে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ يَجِبُ عَلَيْهِ أَنْ يُقْنِعَ نَفْسَهُ عَنْ فُضُولِ هَذِهِ الدُّنْيَا الْفَانِيَةِ الزَّائِلَةِ بِتَذَكُّرِهَا عَاقِبَةَ الْخَيْرِ وَأَهْلِهِ
702 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي الْمَاضِي بْنُ مُحَمَّدٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرِيرٌ مُشبَّكٌ بِالْبَرْدِيِّ عَلَيْهِ كِسَاءٌ أَسْوَدُ قَدْ حَشَوْنَاهُ بِالْبَرْدِيِّ فَدَخَلَ أَبُو بَكْرٍ وَعُمَرُ عَلَيْهِ فَإِذَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَائِمٌ عَلَيْهِ فَلَمَّا رَآهُمَا اسْتَوَى جَالِسًا فَنَظَرَا فَإِذَا أثرُ السَّرِيرِ فِي جَنْبِ رسول الله صلى الله عليه وسلم فقال أَبُو بَكْرٍ وَعُمَرُ - وَبَكَيَا -: يَا رَسُولَ اللَّهِ مَا يُؤْذِيكَ خُشُونَةُ مَا نَرَى مِنْ سَرِيرِكَ وَفِرَاشِكَ وَهَذَا كِسْرَى وَقَيْصَرُ عَلَى فُرُشِ الْحَرِيرِ وَالدِّيبَاجِ؟ فقَالَ:(لَا تَقُولَا هَذَا فَإِنَّ فِرَاشَ كِسْرَى وَقَيْصَرَ فِي النَّارِ وَإِنَّ فِرَاشِي وَسَرِيرِي هذا عاقبته إلى الجنة)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 702 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি, তবে হাদীসটির ব্যাপারে ইমামদের মতামত যেভাবে উল্লেখ করেছেন, সে মতে হাদীসটি তাঁর নিকট দুর্বল হিসেবেই অনুমিত হয়। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/১১৪।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো তাকে দুনিয়ার যা কিছু দেওয়া হয়েছে, তাতে সন্তুষ্ট থাকবে সাথে সাথে ইসলাম ও সুন্নাহ মাফিক চলবে
৭০৩. ফাযালা বিন উবাইদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “শুভ সংবাদ ঐ ব্যক্তির জন্য যাকে ইসলামের হেদায়েত দেওয়া হয়েছে, পরিমিত রিযিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাঁকে তাতেই সন্তুষ্ট রেখেছেন।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ الِاقْتِنَاعِ لِلْمَرْءِ بِمَا أُوتِيَ مِنَ الدُّنْيَا مَعَ الْإِسْلَامِ وَالسُّنَّةِ
703 - أَخْبَرَنَا بَكْرُ بْنُ أَحْمَدَ بْنِ سَعِيدٍ الْعَابِدُ الطَّاحِيُّ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيِّ بْنِ نَصْرٍ الجهضمي قال: أخبرنا المقرىء قال: حدثنا حيوة بن شريح قالك حدثنا أبو هانىء: أَنَّ أَبَا عَلِيٍّ الْجَنْبِيَّ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ يَقُولُ: إِنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (طُوبَى لِمَنْ هُدِيَ إِلَى الْإِسْلَامِ وَكَانَ عَيْشُهُ كَفَافًا وقَنَّعَهُ الله به)
الراوي : فَضَالَة بْن عُبَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 703 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৫০৬।)
পরিচ্ছেদঃ মানুষ দুনিয়া থেকে মুক্ত থাকবে এবং দুনিয়ার সেই পরিমাণ সম্পদ গ্রহণ করবে, যা একজন মুসাফির পাথেয় হিসেবে গ্রহণ করে থাকে
৭০৪. আমির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন সালমান আল খাইর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে মৃত্যু উপনীত হলো, তখন লোকজন তাঁর মাঝে অস্থিরতা বুঝতে পারলেন। তারা তাঁকে জিজ্ঞেস করলেন, “হে আবু আব্দুল্লাহ, কল্যাণের কাজে তো অগ্রগামিতা ছিল; আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে অনেক ভালো ভালো যুদ্ধ ও বড় বড় বিজয়াভিযানে উপস্থিত ছিলেন” জবাবে তিনি বলেন, “আমাকে অস্থির করে তুলছে এই ব্যাপারটি যে, আমাদের প্রিয় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আমাদের থেকে চিরবিদায় নেন, তখন তিনি আমাদের থেকে অঙ্গিকার নিয়েছিলেন: “আজ তোমাদের যেন এতোটুকু সম্পদ যথেষ্ট হয়, যা একজন মুসাফির আরোহী ব্যক্তি গ্রহণ করে থাকে।” এই ব্যাপারটিই আমাকে অস্থির করে তুলছে। ”অতঃপর সালমান রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর সম্পদ একত্রিত করা হলো অতঃপর দেখা গেলো তাঁর সম্পদের মুল্য মাত্র পনের দিরহাম সমপরিমাণ!”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এখানে রাবী ‘আমের’ দ্বারা উদ্দেশ্য হলো আমের বিন আব্দু কাইস, আর সালমান আল খাইর দ্বারা উদ্দেশ্য হলো সালমান আল ফারেসী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু।”
ذِكْرُ الْأَمْرِ بِالتَّخَلِّي عَنِ الدُّنْيَا وَالِاقْتِنَاعِ مِنْهَا بِمَا يُقِيمُ أوَدَ الْمُسَافِرِ فِي رِحْلَتِهِ
704 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ الرَّمْلِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عن أبي هانىء أَخْبَرَنِي أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيُّ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ: أَنَّ سَلْمَانَ الْخَيْرَ حِينَ حَضَرَهُ الْمَوْتُ عَرَفُوا مِنْهُ بَعْضَ الْجَزَعِ قَالُوا: مَا يُجْزِعُكَ يَا أَبَا عَبْدِ اللَّهِ وَقَدْ كَانَتْ لَكَ سَابِقَةٌ فِي الْخَيْرِ شَهِدْتَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَغَازِيَ حَسَنَةً وَفُتُوحًا عِظَامًا؟
قَالَ: يُجْزِعُنِي أَنَّ حَبِيبَنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ فَارَقَنَا عَهِدَ إِلَيْنَا قَالَ: (لِيَكْفِ الْيَوْمَ مِنْكُمْ كَزَادِ الرَّاكِبِ)
فَهَذَا الَّذِي أَجْزَعَنِي فَجُمِعَ مَالُ سَلْمَانَ فَكَانَ قيمته خمسة عشر درهماً.
قَالَ أَبُو حَاتِمٍ: عَامِرٌ هَذَا: هُوَ عَامِرُ بْنُ عَبْدِ قَيْسٍ وَسَلْمَانُ الْخَيْرُ هُوَ سَلْمَانُ الْفَارِسِيُّ.
الراوي : عَامِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 704 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৭১৬।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো প্রত্যুষে কাঙ্খিত লক্ষ্য পূরণ না হলে আক্ষেপ না করা
৭০৫. আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একটি গুহায় ছিলাম, সেসময় তাঁর উপর অবতীর্ণ হয়:
وَالْمُرْسَلَاتِ عُرْفًا
অর্থ: “শপথ বায়ুর (অথবা ফেরেস্তাদের অথবা রাসূলগণের), যা (অথবা যাদেরকে) একের এক প্রেরণ করা হয়েছে।” (সূরা আল মুরসালাত: ১।) অতঃপর আমি সূরাটি তাঁর মুখ থেকে শুনে মুখস্থ করি। এসময় তাঁর মুখ এই সূরা তেলাওয়াতে প্রাণবন্ত ছিল। আমি জানি না, তিনি কোন আয়াত দিয়ে সূরা শেষ করেছেন; এই আয়াত:
فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ
অর্থ: “এরপর তারা আর কোন বাণীর প্রতি বিশ্বাস স্থাপন করবে?” (সূরা আল মুরসালাত: ৫০।) নাকি এই আয়াত:
إِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ
অর্থ: “যখন তাদেরকে বলা হয়, “তোমরা রুকু করো”, তারা রুকু করে না।” (সূরা আল মুরসালাত: ৪৮।) অতঃপর একটা সাপ বের হয়ে আমাদের সামনে আসে তারপর একটি গর্তে ঢুকে যায়।তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তার অনিষ্ট থেকে বেঁচে গেলে, যেমনিভাবে সে তোমাদের অনিষ্ট থেকে বেঁচে যায়।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ قِلَّةِ التَّلَهُّفِ عِنْدَ فَوْتِهِ الْبُغْيَةَ فِي غَدْوِهِ
705 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَاصِمٍ عَنْ زِرٍّ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَارٍ فَنَزَلَتْ عَلَيْهِ {وَالْمُرْسَلَاتِ عُرْفًا} [المرسلات: 1] فَأَخَذْتُهَا مِنْ فِيهِ وَإِنَّ فَاهُ رَطْبٌ بِهَا فَمَا أَدْرِي بِأَيِّهَا خَتَمَ {فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ} [المرسلات: 50] أَوْ {إِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ} [المرسلات: 48] فَسَبَقَتْنَا حَيَّةٌ فَدَخَلَتْ فِي جُحْرٍ فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:(وُقِيُتم شَرَّهَا كما وُقِيَتْ شرَّكم)
الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 705 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ২৭০০।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো প্রত্যুষে কাঙ্খিত লক্ষ্য পূরণ না হলে আক্ষেপ না করা
৭০৬. আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একটি গুহায় ছিলাম, সেসময় তাঁর উপর অবতীর্ণ হয়:
وَالْمُرْسَلَاتِ عُرْفًا
অর্থ: “শপথ বায়ুর (অথবা ফেরেস্তাদের অথবা রাসূলগণের), যা (অথবা যাদেরকে) একের এক প্রেরণ করা হয়েছে।” (সূরা আল মুরসালাত: ১।) অতঃপর তিনি তা পাঠ করছিলেন, আর আমি তা তাঁর মুখ থেকে শুনে মুখস্থ করি। এসময় তাঁর জবান এই সূরা তেলাওয়াতে প্রাণবন্ত ছিল।
অতঃপর একটা সাপ বের হয়ে আমাদের সামনে আসে, সেসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তাকে মেরে ফেলো।” অতঃপর আমরা দ্রুত তার দিকে অগ্রসর হলে সেটি চলে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সে তোমাদের অনিষ্ট থেকে বেঁচে গেলো, যেমনিভাবে তোমরা তার অনিষ্ট থেকে বেঁচে গেলে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ قِلَّةِ التَّلَهُّفِ عِنْدَ فَوْتِهِ الْبُغْيَةَ فِي غَدْوِهِ
706 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَحْمُودِ بْنِ عَدِيٍّ بِنَسَا قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْجُعْفِيُّ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ عَنِ الْأَسْوَدِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ:بَيْنَمَا نَحْنُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَارٍ فَنَزَلَتْ عَلَيْهِ: {وَالْمُرْسَلَاتِ عُرْفًا} [المرسلات: 1] فَإِنَّهُ لَيَتْلُوهَا وَإِنِّي لَأَتَلَقَّاهَا مِنْ فِيهِ وَإِنَّ فَاهُ لَرَطْبٌ بِهَا إِذْ وَثَبَتْ عَلَيْنَا حَيَّةٌ فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:(اقْتُلُوهَا) فَابْتَدَرْنَاهَا فَذَهَبَتْ فقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَقَدْ وُقِيَتْ شَرَّكم كما وُقِيتُم شَرَّها)
الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 706 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ২৭০০।)
পরিচ্ছেদঃ দুনিয়ায় গভীরভাবে লিপ্ত হওয়া পরকালকে ক্ষতিগ্রস্থ করে যেমনভাবে আখেরাত গভীরভাবে অন্বেষন করা দুনিয়ার প্রয়োজনাতিরিক্ত জিনিসের ক্ষেত্রে ক্ষতিসাধন করে
৭০৭. আবু মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তার দুনিয়াকে ভালবাসে, সে ব্যক্তি তার আখেরাতকে ক্ষতিগ্রস্থ করে, আর যে ব্যক্তি আখেরাতকে ভালবাসে, সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্থ করে। কাজেই তোমরা চিরস্থায়ী জিনিসকে ক্ষণস্থায়ী জিনিসের উপর অগ্রাধিকার দাও।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الْإِمْعَانَ فِي الدُّنْيَا يَضُرُّ فِي الْعُقْبَى كَمَا أَنَّ الْإِمْعَانَ فِي طَلَبِ الْآخِرَةِ يَضُرُّ فِي فُضُولِ الدُّنْيَا
707 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْإِسْكَنْدَرَانِيُّ عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو عَنِ الْمُطَّلِبِ عَنْ أَبِي مُوسَى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى الله عليه وسلم قَالَ: (مَنْ أَحَبَّ دُنْيَاهُ أَضَرَّ بِآخِرَتِهِ وَمَنْ أَحَبَّ آخِرَتَهُ أَضَرَّ بِدُنْيَاهُ فَآثِرُوا مَا يَبْقَى على ما يفنى)
الراوي : أَبُو مُوسَى الْأَشْعَرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 707 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৫৬৫০।)
পরিচ্ছেদঃ দুনিয়াবী সহায়-সম্পত্তিতে অত্যধিক লিপ্ত হওয়ার ব্যাপারে সতর্কবার্তা কেননা এটি মানুষকে দুনিয়ার ব্যাপারে আসক্ত করে তোলে, তবে যাকে আল্লাহ রক্ষা করেন, সে ব্যতীত
৭০৮. আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুনিয়ার সহায়-সম্পদকে (জমি, বাগান, ক্ষেত-খামার প্রভৃতি) আকড়ে ধরবে না, তবে তোমরা দুনিয়ার ব্যাপারে আসক্ত হয়ে যাবে।”
আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “যা মদীনায় রয়েছে, তা মদীনায় থাকবে; যা রাযানে রয়েছে, তা রাযানে থাকবে। (অন্য বর্ণনায় রয়েছে, ঐ ব্যক্তির অবস্থা কেমন, যার একাধিক পরিবার রয়েছে; কোনটা মদীনায় আবার কোনটা রাযানে?”)[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ اتِّخَاذِ الضَّيَاعِ إِذِ اتِّخَاذُهَا يُرَغِّبُ فِي الدُّنْيَا إِلَّا مَنْ عَصَمَ اللَّهُ جل وعلا
708 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ عَنِ الْأَعْمَشِ عَنْ شِمر بْنِ عَطِيَّةَ عَنِ الْمُغِيرَةِ بْنِ سَعْدِ بْنِ الْأَخْرَمِ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا تَتَّخِذُوا الضَّيْعَةَ فَتَرْغَبُوا فِي الدُّنْيَا) قَالَ عَبْدُ اللَّهِ: وَبِالْمَدِينَةِ وما بالمدينة وبراذان وما براذان
الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 708 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট করে কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২।)
পরিচ্ছেদঃ দুনিয়ার উপায়-উপকরণের ক্ষেত্রে যারা নিম্ন পর্যায়ের তাদের প্রতি লক্ষ্য করার নির্দেশ
৭০৯. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ এমন কাউকে দেখবে যাকে দৈহিক গঠন অথবা রিযিকে প্রাধান্য দেওয়া হয়েছে, তবে সে যেন তার চেয়ে নিচ পর্যায়ের ব্যক্তির দিকে তাকায় যার উপর তাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالنَّظَرِ إِلَى مَنْ هُوَ دُونَ الْمَرْءِ فِي أَسْبَابِ الدُّنْيَا
709 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ عَجْلَانَ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا رَأَى أَحَدُكُمْ مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي الْخَلْقِ أَوِ الرِّزْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلُ مِنْهُ مِمَّنْ فُضِّلَ هو عليه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 709 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৬০৪।)
পরিচ্ছেদঃ মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে সম্পদ ও দৈহিক গঠনের ক্ষেত্রে তার চেয়ে নিম্ন পর্যায়ের মানুষের দিকে তাকাতে; তার চেয়ে উচ্চ পর্যায়ের মানুষের দিকে নয়
৭১০. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ এমন কাউকে দেখবে যাকে রিযিক ও দৈহিক গঠনে প্রাধান্য দেওয়া হয়েছে, তবে সে যেন তার চেয়ে নিচ পর্যায়ের ব্যক্তির দিকে তাকায় যার উপর তাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلْمَرْءِ أَنْ يَنْظُرَ إِلَى مَنْ هُوَ دُونَهُ فِي الْمَالِ وَالْخَلْقِ دُونَ مَنْ فوقه فيهما
710 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي الْمَالِ وَالْخَلْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلُ مِنْهُ ممن فُضِّلَ هو عليه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 710 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৬০৪।)
পরিচ্ছেদঃ দুনিয়ার উপায়-উপকরণের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের ব্যক্তিদের দিকে তাকানোর ব্যাপারে সতর্কীকরণ
৭১১. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা উচ্চ পর্যায়ের লোকদের দিকে তাকাবে না, তোমরা তোমাদের চেয়ে নিম্ন পর্যায়ের লোকদের দিকে তাকাও। কেননা এটি তোমাদের জন্য বেশি সহায়ক হবে যে, তোমরা আল্লাহর নি‘আমতকে তুচ্ছ জ্ঞান করবে না।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يَنْظُرَ الْمَرْءُ إِلَى مَنْ فَوْقَهُ فِي أَسْبَابِ الدُّنْيَا
711 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ وَانْظُرُوا إِلَى مَنْ هُوَ أَسْفَلُ مِنْكُمْ فَإِنَّهُ أَجْدَرُ أَنْ لَا تَرُدُّوا نعمة الله)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 711 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৬০৪।)
পরিচ্ছেদঃ আবু সালিহের হাদীসে যে ঊর্ধ্বতন ব্যক্তির কথা আমরা বর্ণনা করলাম, তার গুণাবলী
৭১২. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ““যখন তোমাদের কেউ সম্পদে ও বংশগত পর্যায়ের ঊর্ধ্বতন কোন ব্যক্তিকে দেখবে, তবে সে যেন এমন ব্যক্তির দিকে তাকায় যিনি সম্পদে ও বংশগত মর্যাদায় তার চেয়ে নিম্নপর্যায়ের।”[1]
ذِكْرُ وَصْفِ الْفَوْقِ الَّذِي فِي خَبَرِ أَبِي صَالِحٍ الَّذِي ذَكَرْنَاهُ
712 - أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بَحْرٍ الْبَزَّارُ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا رَأَى أَحَدُكُمْ مَنْ فَوْقَهُ فِي الْمَالِ وَالْحَسَبِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هو دونه في المال والحسب)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 712 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৬০৪।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য উত্তম হলো সে নশ্বর এই দুনিয়া থেকে রিক্তহস্ত হয়ে চলে যাবে, তার উপর সহায়-সম্পদের বোঝা থাকার চেয়ে, যার জন্য তাকে হিসাবের মুখোমুখি করা হবে
৭১৩. আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পীড়া প্রকট আকার ধারণ করলো, এসময় তাঁর কাছে সাত বা নয়টি দীনার (স্বর্ণমুদ্রা) ছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা, ঐ স্বর্ণগুলোর কী খবর?” আমি বললাম, “ওগুলো আমার কাছে আছে।” তিনি বলেন, “তুমি ওগুলো সাদাকা করে দাও।” অতঃপর আমি তাঁর খিদমাতে ব্যস্ত হয়ে পড়ি। তারপর তিনি আবারো আমাকে বলেন, “হে আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা, ঐ স্বর্ণগুলোর কী খবর?” আমি বললাম, “ওগুলো আমার কাছে আছে।” তিনি বলেন, “তুমি ওগুলো আমার কাছে নিয়ে আসো।” আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা বলেন, “অতঃপর আমি তা তাঁর কাছে নিয়ে আসি। তিনি সেগুলো তাঁর হাতের তালুতে রাখলেন এবং বললেন, “মুহাম্মাদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কী ধারণা (তাঁর প্রতিপালকের ব্যাপারে), যদি তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন এমন অবস্থায় যে, এসব তাঁর কাছে বিদ্যমান রয়েছে?”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَكُونَ خُرُوجُهُ مِنْ هَذِهِ الدُّنْيَا الْفَانِيَةِ الزَّائِلَةِ وَهُوَ صِفْرُ الْيَدَيْنِ مِمَّا يُحاسب عَلَيْهِ مِمَّا فِي عُنُقِهِ
713 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ بِالْفُسْطَاطِ حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتِ: اشْتَدَّ وَجَعُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ سَبْعَةُ دَنَانِيرَ أَوْ تِسْعَةٌ فقَالَ (يَا عَائِشَةُ مَا فَعَلَتْ تِلْكَ الذَّهَبُ)؟ فَقُلْتُ: هِيَ عِنْدِي قَالَ: (تصدَّقي بِهَا) قَالَتْ: فشُغِلْت بِهِ ثُمَّ قَالَ: (يَا عَائِشَةُ مَا فَعَلَتْ تِلْكَ الذَّهَبُ)؟ فَقُلْتُ: هِيَ عِنْدِي فقَالَ: (ائتيني بِهَا) قَالَتْ: فَجِئْتُ بِهَا فَوَضَعَهَا فِي كَفِّهِ ثُمَّ قَالَ: (مَا ظَنُّ مُحَمَّدٍ أَنْ لَوْ لَقِيَ اللَّهَ وَهَذِهِ عِنْدَهُ؟ مَا ظَنُّ مُحَمَّدٍ أن لو لقي الله وهذه عنده؟ )
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 713 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১০১৪।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো মনের খাহেশাতের জন্য মনকে তিরস্কার করা এবং মহান স্রষ্টার সন্তুষ্টির জন্য কষ্ট স্বীকার করা
৭১৪. আনাস রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কষ্টদায়ক জিনিস দ্বারা জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে আর প্রবৃত্তির চাহিদামূলক কাজ দ্বারা জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ ذَمِّه نَفْسَهُ عَنْ شَهَوَاتِهَا وَاحْتِمَالِهِ الْمَكَارِهَ فِي مَرْضَاةِ الْبَارِي جَلَّ وَعَلَا
714 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ بِخَبَرٍ غَرِيبٍ حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ وَحُمَيْدٌ عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم قال:(حُفَّتِ الجنة بالمكاره وحُفَّتِ النار بالشهوات)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 714 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭১৪।)
পরিচ্ছেদঃ প্রকৃত শক্তিশালী ঐ ব্যক্তি যিনি প্রবৃত্তির চাহিদা ও ওয়াসওয়াসার সময় নিজের মনের উপর বিজয়ী হয়; ঐ ব্যক্তি নয় প্রকৃত শক্তিশালী নয়, যে নিজের জবানের মাধ্যমে মানুষকে পরাভূত করে
৭১৫. আনাস রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঐ ব্যক্তি প্রকৃত শক্তিশালী নয়, যিনি মানুষকে পরাজিত করে, নিশ্চয়ই প্রকৃত শক্তিশালী ঐ ব্যক্তি যিনি নিজের মনের উপর বিজয়ী হয়।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الشَّدِيدَ الَّذِي غَلَبَ نَفْسَهُ عِنْدَ الشَّهَوَاتِ وَالْوَسَاوِسِ لَا مَنْ غَلَبَ النَّاسَ بلسانه
715 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ قَالَ: حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (ليس الشديد من غَلَبَ [الناس] إنما الشديد من غلب نفسه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 715 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আদাবুল মুফরাদ: ৯৯৭।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতে প্রবৃত্তির চাহিদামূলক কাজ থেকে দূরে থাকতে হবে- এই মর্মে হাদীস
৭১৬. আনাস রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কষ্টদায়ক জিনিস দ্বারা জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে আর প্রবৃত্তির চাহিদামূলক কাজ দ্বারা জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ الاحتراز من النار مجانية الشَّهَوَاتِ فِي الدُّنْيَا
716 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو نَصْرٍ التَّمَّارُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (حُفَّتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ وحُفَّتِ النَّارُ بالشهوات)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 716 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭১৪।)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
৭১৭. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রবৃত্তির চাহিদামূলক কাজ দ্বারা জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে। আর কষ্টদায়ক জিনিস দ্বারা জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
717 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ الْمَرْوَزِيُّ بِالْبَصْرَةِ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ قَالَ: حَدَّثَنَا وَرْقَاءُ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (حُفَّتِ النار بالشهوات وحُفَّتِ الجنة بالمكاره)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 717 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭১৪।)
পরিচ্ছেদঃ (আল্লাহভীরুতা ও তাওয়াক্কুল) - মানুষের জন্য আবশ্যক হলো উপায়-উপকরণের ক্ষেত্রে পরহেযগারিতা অবলম্বন করা; এমন নয় যে সে ঐ কাজে লিপ্ত হয়ে তার পক্ষে ব্যাখ্যা দাঁড় করাবে, যদিও তার সে ব্যাখ্যা দাঁড় করানোর সুযোগ আছে
৭১৮. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এক ব্যক্তি অপর এক ব্যক্তি থেকে জমি ক্রয় করেন। অতঃপর যিনি জমি ক্রয় করেন, তিনি জমিতে একটি স্বর্ণের পাত্র পান, তখন জমি ক্রেতা জমি বিক্রেতাকে বললেন, “আপনি আমার থেকে আপনার স্বর্ণ নিয়ে নিন। কেননা আমি আপনার কাছ থেকে জমি ক্রয় করে নিয়েছি, আমি তো আপনার কাছ থেকে স্বর্ণ ক্রয় করি নাই!” তখন জমি বিক্রেতা বললেন, “আমি আপনার কাছে জমি এবং জমির মাঝে যা কিছু রয়েছে, সবই বিক্রি করে দিয়েছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অতঃপর তাঁরা তৃতীয় আরেক ব্যক্তিকে শালিস মানলো। তখন যাকে তাঁরা শালিস মানলেন, তিনি বললেন, “আপনাদের কি সন্তানাদি আছে?” তাঁদের একজন বললেন, “আমার একজন ছেলে আছে।” আরেকজন বললেন, “আমার একজন মেয়ে আছে।” তখন শালিস বললেন, “আপনারা ছেলেকে মেয়ের সাথে বিয়ে দিয়ে দিন, তাদের জন্য খরচ করুন এবং (বাকী যা থাকবে তা) সাদাকাহ করুন।”[1]
بَابُ الْوَرَعِ وَالتَّوَكُّلِ - ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ لِلْمَرْءِ اسْتِعْمَالَ التَّوَرُّعِ فِي أَسْبَابِهِ دُونَ التَّعَلُّقِ بِالتَّأَوِيلِ وَإِنْ كَانَ لَهُ ذَلِك
718 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ الله: (اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا فَوَجَدَ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ جَرَّةَ ذَهَبٍ فقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ: خُذْ ذَهَبَكَ عَنِّي إنما اشتريت منك أرضا ولم أتبع مِنْكَ ذَهَبًا وَقَالَ الَّذِي بَاعَ الْأَرْضَ: إِنَّمَا بِعْتُكَ الْأَرْضَ وَمَا فِيهَا قَالَ: فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ فقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ: أَلَكُمَا وَلَدٌ؟ فقَالَ أَحَدُهُمَا: غُلَامٌ وقَالَ الْآخَرُ: جَارِيَةٌ فقَالَ: أَنْكِحُوا الْغُلَامَ الْجَارِيَةَ وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا وَتَصَدَّقَا)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 718 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭১৮।)
পরিচ্ছেদঃ দুনিয়াতে সন্দেহমূলক জিনিসের ব্যাপারে আল্লাহভীরু ব্যক্তিদের অবস্থার বিবরণ সম্পর্কিত হাদীস
৭১৯. নু‘মান বিন বাশীর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। আর এতদুভয়ের মাঝে রয়েছে কিছু সন্দেহমূলক জিনিস। আর আমি অচিরেই তোমাদের জন্য এই ব্যাপারে একটি দৃষ্টান্ত পেশ করবো: নিশ্চয়ই আল্লাহ সংরক্ষিত এলাকা নির্ধারণ করেছেন। আর আল্লাহর সংরক্ষিত এলাকা হলো তাঁর হারামসমূহ। নিশ্চয়ই যে ব্যক্তি সংরক্ষিত চারণভূমির আশেপাশে পশু চরায়, অচিরেই সে সংরক্ষিত চারণভূমিতে মিশে যাবে। (কখনো রাবী এমন শব্দে বলেছেন, “যে ব্যক্তি সংরক্ষিত চারণভূমির আশেপাশে পশু চরায়, অচিরেই সে সংরক্ষিত চারণভূমিতে পশু চরাবে) নিশ্চয়ই যে ব্যক্তি সন্দেহমূলক জিনিসের সংমিশ্রণ ঘটায়, অচিরেই সে হারামে লিপ্ত হবে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ وَصْفِ حَالَةِ مَنْ يَتَوَرَّعُ عن الشبهات في الدنيا
719 - أخبرنا أحمد بْنُ عُمَيْرِ بْنِ يُوسُفَ حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنِ الشَّعْبِيِّ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (الْحَلَالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَ ذَلِكَ أُمُورٌ مُشْتَبِهَةٌ - وَرُبَّمَا قَالَ: مُتَشَابِهَةٌ - وَسَأَضْرِبُ لَكُمْ فِي ذَلِكَ مَثَلًا: إِنَّ اللَّهَ حَمَى حِمىً وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمَهُ وَإِنَّهُ مَنْ يَرْتَعْ حَوْلَ الْحِمَى يُوشِكْ أَنْ يُخَالِطَ الْحِمَى - وَرُبَّمَا قَالَ: مَنْ يَرْتَعْ حَوْلَ الْحِمَى يُوشِكْ أَنْ يَرْتَعَ - وَإِنَّ مَنْ خَالَطَ الرِّيبَةَ يُوشِكُ أن يَجْسُرَ)
الراوي : النُّعْمَان بْن بَشِير | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 719 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (গায়াতুল মারাম: ২০।)
পরিচ্ছেদঃ নশ্বর এই দুনিয়ার যেসব উপকরণ মানুষকে সন্দেহে নিপতিত করে দেয়, সে ব্যাপারে সতর্কীকরণ
৭২০. আবুল হাওরা আস সা‘দী থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি হাসান বিন আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমাকে বললাম, আপনি আমাকে এমন হাদীস বর্ণনা করুন, যা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে মুখস্ত করেছেন; অন্য কেউ আপনাকে হাদীস বর্ণনা করেননি।” রাবী বলেন, তখন তিনি বললেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যেসব জিনিস তোমাকে সন্দেহে নিপতিত করে, তা ছেড়ে সেসব জিনিস গ্রহণ করো যা তোমাকে সন্দেহে নিপতিত করে না।” তিনি আরো বলেছেন, “ভালো কাজ সেটাই যা অন্তরে প্রশান্তি যোগায় আর মন্দ কাজ হলো সন্দেহমূলক।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে কিছু সাদাকার খেজুর আসে, আমি সেখান থেকে একটি খেজুর নিয়ে আমার মুখে দেই অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মুখের ভিতর থেকে লালাসহ খেজুরটি বের করে নিয়ে নেন এবং তা আবার সাদাকার খেজুরের মাঝে রেখে দেন। অতঃপর তাঁকে বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই শিশুর কাছে খেজুরটি নেওয়া তো আপনার প্রয়োজন ছিল না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমাদের অর্থাৎ মুহাম্মাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিবার-পরিজনদের জন্য সাদাকাহ বৈধ নয়।”
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিম্নোক্ত দু‘আটি পড়তে শুনেছি:
اللَّهُمَّ اهْدِنَا فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنَا فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنَا فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لَنَا فِيمَا أَعْطَيْتَ، وَقِنَا شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ
অর্থ: “হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করুন তাদের মাঝে যাদেরকে আপনি হেদায়েত দান করেছেন। আমাদেরকে হেদায়েত দান করুন তাদের মাঝে যাদেরকে আপনি হেদায়েত দান করেছেন। আমাদেরকে নিরাপত্তা দান করুন তাদের মাঝে যাদেরকে আপনি নিরাপত্তা দান করেছেন। আমাদের দায়িত্বভার গ্রহণ করুন তাদের মাঝে যাদের আপনি দায়িত্বভার গ্রহণ করেছেন। আপনি আমাদেরকে যা কিছু প্রদান করেছেন, তাতে বারাকাহ দিন। আমাদেরকে রক্ষা করুন আপনার মন্দ ফায়সালা থেকে। নিশ্চয়ই আপনি ফায়সালা করেন, আপনার উপর কেউ ফায়সালা করতে পারে না। আপনি যার দায়িত্বভার গ্রহণ করেন তাকে কেউ অপদস্থ করতে পারে না। আপনি বরকতময় এবং সুমহান।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَمَّا يُرِيبُ الْمَرْءَ مِنْ أَسْبَابِ هَذِهِ الدُّنْيَا الْفَانِيَةِ الزَّائِلَةِ
720 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ التِّرْمِذِيُّ قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنَا بُرَيْدُ بْنُ أَبِي مَرْيَمَ عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْدِيِّ قَالَ: قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ: حَدِّثْنِي بِشَيْءٍ حَفِظْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يُحَدِّثْكَ بِهِ أَحَدٌ قَالَ: قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
(دَعْ مَا يُرِيبُكَ إلى مالا يريبك) قال (الْخَيْرُ طُمَأْنِينَةٌ وَالشَّرُّ رِيبَةٌ) وأُتي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ مِنْ تَمْرِ الصَّدَقَةِ فأخذتُ تَمْرَةً فَأَلْقَيْتُهَا فِي فِيَّ فَأَخَذَهَا بِلُعَابِهَا حَتَّى أَعَادَهَا فِي التَّمْرِ فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ مَا كَانَ عَلَيْكَ مِنْ هَذِهِ التَّمْرَةِ مِنْ هَذَا الصَّبِيِّ؟ فقَالَ:(إنَّا آلَ مُحَمَّدٍ لَا يَحِلُّ لَنَا الصَّدَقَةُ) وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ: (اللَّهُمَّ اهْدِنَا فِيمَنْ هَدَيْتَ وَعَافِنَا فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنَا فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لَنَا فِيمَا أَعْطَيْتَ وَقِنَا شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلَا يُقضى عَلَيْكَ إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ تباركت وتعاليت)
الراوي : أَبُو الْحَوْرَاءِ السَّعْدِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 720 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২০৭৪।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো কোন অবস্থাতেই আখিরাতের কোন উপকরণের বিনিময়েই নশ্বর এই দুনিয়ার কোন জিনিস গ্রহণ করবে না
৭২১. আবু মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন বেদুঈনের কাছে আসলে, বেদু্ঈন তাঁকে খুব সম্মান করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, তুমি আমাদের কাছে আসিও। অতঃপর তিনি তাঁর কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, “তুমি তোমার প্রয়োজনীয় জিনিস চাও।”
তখন সে বলে, “আমাকে একটি উষ্টী দিন, আমরা তার উপর আরোহন করবো আর কয়েকটি ছাগল দিন, আমার পরিবার সেসবের দুধ দোহন করবে।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা কী বানী ইসরাঈলের বৃদ্ধার মতোও হতে পারলে না?” সাহাবী বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বানী ইসরাঈলের বৃদ্ধার কী বৃন্তান্ত?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “মুসা আলাইহিস সালাম যখন বানী ইসরাঈলদের নিয়ে মিসর থেকে রওয়ানা হন, তখন তারা পথ হারিয়ে ফেলেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন, “কী ব্যাপার (এমন কেন হচ্ছে)?” তখন বানী ইসরাঈলের উলামাগণ বললেন, “যখন ইউসুফ আলাইহিস সালাম মমূর্ষ উপনীত হন, তখন তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের থেকে প্রতিজ্ঞা নেন যে, আমরা যেন মিসর ত্যাগ করার সময় তাঁর হাড় যেন সাথে নিয়ে যাই।” মুসা আলাইহিস সালাম বললেন, “তাঁর কবরের স্থানটি কে জানেন?”
তিনি বললেন, “ বানী ইসরাঈলের এক বৃদ্ধা নারী।” অতঃপর মুসা আলাইহিস সালাম বৃদ্ধার কাছে লোক পাঠালে তিনি তাঁর কাছে আসেন। তখন মুসা আলাইহিস সালাম বলেন, “আপনি আমাকে ইউসুফ আলাইহিস সালাম এর কবর স্থানের সন্ধান দিন।” জবাবে বৃদ্ধা বলেন, “(আমি কবরের সন্ধান দিব না) যতক্ষন না আপনি আমাকে আমার বিনিময় দিবেন!” তিনি বললেন, “আপনার বিনিময় কী?” বৃদ্ধা বলেন, “আমি আপনার সাথে জান্নাতে থাকব!” অতঃপর মুসা আলাইহিস সালাম তাকে এমনটা দিতে অপছন্দ করলেন। তখন আল্লাহ মুসা আলাইহিস সালাম এর প্রতি প্রত্যাদেশ করলেন, “আপনি তাকে তার বিনিময় দান করুন।” অতঃপর বৃদ্ধা তাঁদের নিয়ে হলুদ বর্ণের হ্রদের কাছে আসলেন এবং বললেন, “এই পানি আপনারা সেচ দিয়ে শুকিয়ে ফেলুন।” অতঃপর তাঁরা সেই সেচ দিয়ে পানি নিঃশেষ করে ফেললো। আবার বলেলেন, “আপনারা এখানে খনন করুন।” অতঃপর তাঁরা খনন করলেন এবং সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাম এর দেহ বের করলেন। অতঃপর যখন তাঁরা সেটা নিয়ে (সমতল) জমিতে আসলেন, তখন তাঁরা দিনের আলোর ন্যায় রাস্তা পেয়ে গেলেন!”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ عَلَى الْمَرْءِ أَنْ لَا يَعْتَاضَ عَنْ أَسْبَابِ الْآخِرَةِ بِشَيْءٍ مِنْ حُطَامِ هَذِهِ الدُّنْيَا الْفَانِيَةِ الزَّائِلَةِ عِنْدَ حُدُوثِ حَالَةٍ بِهِ
721 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الرِّفَاعِيُّ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ حَدَّثَنَا يُونُسُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ: أتى النبي صلى الله عليه وسلم أَعْرَابِيًّا فَأَكْرَمَهُ فقَالَ لَهُ: (ائْتِنَا) فَأَتَاهُ فقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (سَلْ حَاجَتَكَ) قَالَ: نَاقَةٌ نَرْكَبُهَا وأعنُزٌ يَحْلِبُهَا أَهْلِي فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَعَجَزْتُمْ أَنْ تَكُونُوا مِثْلَ عَجُوزِ بَنِي إِسْرَائِيلَ)؟ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا عَجُوزُ بني إسرائبل؟ قَالَ: (إِنَّ مُوسَى عَلَيْهِ السَّلَامُ لَمَّا سَارَ بِبَنِي إِسْرَائِيلَ مِنْ مِصْرَ ضَلُّوا الطَّرِيقَ فقَالَ: مَا هَذَا؟ فقَالَ عُلَمَاؤُهُمْ: إِنَّ يُوسُفَ عَلَيْهِ السَّلَامُ لَمَّا حَضَرَهُ الْمَوْتُ أَخَذَ عَلَيْنَا مَوْثِقًا مِنَ اللَّهِ أَنْ لَا نَخْرُجَ مِنْ مِصْرَ حَتَّى نَنْقُلَ عِظَامَهُ مَعَنَا قَالَ: فَمَنْ يَعْلَمُ مَوْضِعَ قَبْرِهِ؟ قَالَ: عَجُوزٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ فَبَعَثَ إِلَيْهَا فَأَتَتْهُ فقَالَ: دُلِّينِي عَلَى قَبْرِ يُوسُفَ قَالَتْ: حَتَّى تُعْطِيَنِي حُكْمِي قَالَ: وَمَا حُكْمُكِ؟ قَالَتْ: أَكُونُ مَعَكَ فِي الْجَنَّةِ فَكَرِهَ أَنْ يُعْطِيَهَا ذَلِكَ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ: أَنْ أَعْطِهَا حُكْمَهَا فَانْطَلَقَتْ بِهِمْ إِلَى بُحَيْرَةٍ مَوْضِعِ مُسْتَنْقَعِ مَاءٍ فَقَالَتْ: أَنْضِبُوا هَذَا الْمَاءَ فَأَنْضَبُوهُ فَقَالَتْ: احْتَفِرُوا فَاحْتَفَرُوا فَاسْتَخْرَجُوا عِظَامَ يُوسُفَ فَلَمَّا أَقَلُّوهَا إِلَى الْأَرْضِ وَإِذَا الطَّرِيقُ مِثْلُ ضَوْءِ النهار)
الراوي : أَبُو مُوسَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 721 | خلاصة حكم المحدث: صحيح لغيره.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে গ্রহনযোগ্য বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৩১৩।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো যখন তার কোন জিনিস হাতছাড়া হয়ে যায়, তখন সে এজন্য হা-হুতাশ করবে না বরং সে তার জন্য যে প্রতিদান জমা করা হয়েছে, তার প্রতি লক্ষ্য করবে
৭২২. ফাযালা বিন উবাইদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন লোকদের নিয়ে সালাত আদায় করতেন, তখন কিছু লোক ক্ষুধার কারণে সালাতে পড়ে যেতেন। এঁরা ছিলেন আসহাবে সুফ্ফাহ। তখন বেদুইন ব্যক্তিরা বলতো, “নিশ্চয়ই এরা পাগল হয়ে গেছে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত শেষ করে বলতেন, “যদি তোমরা জানতে যে, মহান আল্লাহর কাছে তোমাদের জন্য কী প্রতিদান রয়েছে, তবে তোমরা অবশ্যই ক্ষুধা ও অভাব বৃদ্ধি পাওয়াকে পছন্দ করতে।” ফাযালা বিন উবাইদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “সেসময় আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ عَلَى الْمَرْءِ عِنْدَ العُدْمِ النَّظَرَ إِلَى مَا ادُّخِرَ لَهُ مِنَ الْأَجْرِ دُونَ التلَهُّفِ عَلَى مَا فَاتَهُ مِنْ بُغْيَتِهِ
722 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ قال: حدثنا المقرىء قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ قَالَ: حَدَّثَنِي أبو هانىء حميد بن هانىء أَنَّ أَبَا عَلِيٍّ الْجَنْبِيَّ حَدَّثَهُ: أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ يُحَدِّثُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى بِالنَّاسِ يَخِرُّ رِجَالٌ مِنْ قَامَتِهِمْ فِي الصَّلَاةِ لِمَا بِهِمْ مِنَ الْحَاجَةِ وَهُمْ أَصْحَابُ الصُّفَّةِ حَتَّى يَقُولَ الْأَعْرَابُ: إِنَّ هَؤُلَاءِ لَمَجَانِينَ فَإِذَا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ قَالَ: (لَوْ تَعْلَمُونَ مَا لَكُمْ عِنْدَ اللَّهِ لَأَحْبَبْتُمْ أَنْ تَزْدَادُوا فَاقَةً وَحَاجَةً) قَالَ فَضَالَةُ: وَأَنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يومئذ.
الراوي : فَضَالَة بْن عُبَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 722 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ২১৬৯।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো দুনিয়ার উপকরণের ক্ষেত্রে মহান আল্লাহ তাকে যে অনুগ্রহ দান করেছেন তার উপর ভরসা করা, যা পাননি তার জন্য হা-হুতাশ না করা- এই মর্মে হাদীস
৭২৩. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহর ডান হাত পরিপূর্ণ; দিনে-রাতের খরচ তাতে কোন কমতি আনতে পারে না। তোমরা কি ভেবে দেখেছো আসমানসমূহ ও জমিন সৃষ্টি অবধি তিনি যা খরচ করেছেন, তা তাঁর ডান হাতে যা রয়েছে, তার কোন কমতি আনয়ন করেনি। তাঁর অন্য হাত (রুহ) গ্রহণ করে। তিনি (মানুষের মর্যাদা) সমুন্নত করেন এবং অবনমিত করেন। আর তাঁর আরশ পানির উপর রয়েছে।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই ধরণের হাদীসগুলো সাধারণভাবে ব্যবহার করা হয়েছে, যাদের এই বিষয়ে মজবুত ইলম নেই, তারা এই সংশয়ে পড়ে যায় যে, মুহাদ্দিসগণ মুশাব্বিহাহ (আল্লাহর সিফাতকে মাখলুকাতের সিফাতের সাথে সাদৃশ্যতা দানকারী)! মুহাদ্দিসগণের কারো মনে এই ধরণের ধারণা আসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বস্তুত এই সমস্ত হাদীসে উপমার শব্দে আল্লাহর সিফাতগুলো সাধারণভাবে যেভাবে মানুষ নিজেদের মাঝে জানে, সেভাবে বর্ণিত হয়েছে; এখানে মহান আল্লাহর সিফাতসমূহকে মাখলূকের সিফাতের সাথে সাদৃশ্যতা দিয়ে ধরণ বর্ণনা করা হয়নি অথবা তাঁর কোন সিফাতের ধরণ বর্ণনা করা হয়নি। কেননা তাঁর সদৃশ কোন কিছুই নেই।”
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ الِاتِّكَالِ عَلَى تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا فِي أَسْبَابِ دُنْيَاهُ دُونَ التَّأَسُّفِ عَلَى مَا فَاتَهُ منها
723 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَمِينُ اللَّهِ مَلْأَى لَا يَغِيضُهَا نَفَقَةٌ سحَّاء بِاللَّيْلِ وَالنَّهَارِ أرأيتم ما أنفق منذ خلق السموات وَالْأَرْضَ فَإِنَّهُ لَمْ يَغِضْ مَا فِي يَمِينِهِ وَالْيَدُ الْأُخْرَى الْقَبْضُ يَرْفَعُ وَيَخْفِضُ وَعَرْشُهُ عَلَى الماء)
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذِهِ أَخْبَارٌ أُطلقت مِنْ هَذَا النَّوْعِ تُوهِمُ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْعِلْمِ أَنَّ أَصْحَابَ الْحَدِيثِ مشبِّهة عَائِذٌ بِاللَّهِ أَنْ يَخْطُرَ ذَلِكَ بِبَالِ أَحَدٍ مِنْ أَصْحَابِ الْحَدِيثِ وَلَكِنْ أَطْلَقَ هَذِهِ الْأَخْبَارِ بِأَلْفَاظِ التَّمْثِيلِ لِصِفَاتِهِ عَلَى حَسْبِ مَا يَتَعَارَفُهُ النَّاسُ فِيمَا بَيْنَهُمْ دُونَ تَكْيِيفِ صِفَاتِ اللَّهِ جَلَّ رَبُّنَا عَنْ أَنْ يُشَبَّهَ بِشَيْءٍ مِنَ الْمَخْلُوقِينَ أَوْ يُكَيَّف بِشَيْءٍ مِنْ صِفَاتِهِ إِذْ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 723 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭২৩।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি সমস্ত উপায়-উপকরণে আল্লাহর উপর ভরসা করে, তার উপর জান্নাত অবধারিত হওয়া মর্মে হাদীস
৭২৪. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “একটা জাতির সবাই জান্নাতে প্রবেশ করেছে; তাঁরা শরীরে দাগ লাগাতো না, ঝাড়ফুঁক দিয়ে নিতো না; বরং তাঁরা কেবল আল্লাহর উপরই ভরসা করতো ।“[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى إِيجَابِ الْجَنَّةِ لِمَنْ تَوَكَّلَ عَلَى اللَّهِ تَعَالَى فِي جَمِيعِ أَسْبَابِهِ
724 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ الْأَشْعَثِ بِسَمَرْقَنْدَ وَيَعْقُوبُ بْنُ يُوسُفَ بِبُخَارَى قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ حَيَّانَ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ حَرْبٍ عَنْ عُثْمَانَ بْنِ وَاقِدٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (دَخَلَتْ أُمَّةٌ الْجَنَّةَ بِقَضِّهَا وَقَضِيضِهَا كَانُوا لَا يكتوون ولا يَسْتَرْقُون وعلى ربهم يتوكلون)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 724 | خلاصة حكم المحدث: ضعيف جداً.
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো সমস্ত জিনিসকে আল্লাহর উপর ন্যস্ত করা
৭২৫. ইবনু দাইলামী থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসলাম এবং তাঁকে বললাম, “ভাগ্যের ব্যাপারে আমার মনে কিছুটা খটকা কাজ করে, কাজেই আমাকে এমন কিছু হাদীস বলুন, হতে পারে এতে আমার মনের সেই খটকা দূর হয়ে যাবে।” তখন উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “যদি আল্লাহ তা‘আলা আসমানবাসী ও জমিনবাসীকে শাস্তি দিতে চান, তবে তিনি তাদের প্রতি যুলম করা ছাড়াই তাদেরকে শাস্তি দিতে পারবেন। আর যদি তিনি তাদের প্রতি দয়া করেন, তবে তাঁর দয়া তাদের আমল অপেক্ষা উৎকৃষ্ট হবে। যদি তুমি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় সমপরিমাণ দান করো, তবুও আল্লাহ তা গ্রহণ করবেন না, যতক্ষন না তুমি ভাগ্যের প্রতি ঈমান আনয়ন করবে এবং যতক্ষন না তুমি জানবে যে, তুমি যা পেয়েছো, তা কখনই হারানোর ছিল না, আর যা তোমার হাতছাড়া হয়ে গেছে, তা কখনোই পাওয়ার বিষয় ছিল না। যদি তুমি এর থেকে ভিন্ন আক্বীদা-বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতে, তবে তুমি জাহান্নামে প্রবেশ করতে।”
রাবী বলেন, “তারপর আমি আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসি, তিনিও অনুরুপ কথা বলেন। এরপর আমি হুযাইফা বিন ইয়ামান রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসি, তিনিও অনুরুপ কথা বলেন। তারপর আমি যাইদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর কাছে আসলে তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ تَسْلِيمِ الْأَشْيَاءِ إِلَى بَارِئِهِ جَلَّ وَعَلَا
725 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ عَنْ سُفْيَانَ عَنْ أَبِي سِنَانٍ عَنْ وَهْبِ بْنِ خَالِدٍ عَنِ ابْنِ الدَّيْلَمِيِّ قَالَ: أَتَيْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ فَقُلْتُ لَهُ: وَقَعَ فِي نَفْسِي شَيْءٌ مِنَ الْقَدَرِ فَحَدِّثْنِي بِشَيْءٍ لَعَلَّهُ أَنْ يَذْهَبَ مِنْ قَلْبِي فقَالَ: إِنَّ اللَّهَ لَوْ عَذَّبَ أَهْلَ سَمَاوَاتِهِ وَأَهْلَ أَرْضِهِ عَذَّبَهُمْ غَيْرَ ظَالِمٍ لَهُمْ وَلَوْ رَحِمَهُمْ كَانَتْ رَحْمَتُهُ خَيْرًا لَهُمْ مِنْ أَعْمَالِهِمْ وَلَوْ أَنْفَقْتَ مِثْلَ أُحُدٍ فِي سَبِيلِ اللَّهِ مَا قَبِلَهُ اللَّهُ مِنْكَ حَتَّى تُؤْمِنَ بِالْقَدَرِ وَتَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ وَأَنَّ مَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ وَلَوْ مُتَّ عَلَى غَيْرِ هَذَا لَدَخَلْتَ النَّارَ قَالَ: ثُمَّ أَتَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ فقَالَ مِثْلَ قَوْلِهِ ثُمَّ أَتَيْتُ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ فقَالَ مِثْلَ قَوْلِهِ ثُمَّ أَتَيْتُ زَيْدَ بْنَ ثَابِتٍ فَحَدَّثَنِي عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .... مِثْلَ ذلك.
الراوي : ابْن الدَّيْلَمِيِّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 725 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয যিলাল: ২৪৫।)
পরিচ্ছেদঃ মু‘মিন ব্যক্তির জন্য আবশ্যক হলো আল্লাহর ফায়সালার উপর প্রশান্ত থাকা এবং তার উদ্দেশ্য পরিপন্থী কোন কিছু জীবনে আসলে কম অস্থির হয়ে যাওয়ার ব্যাপারে হাদীস
৭২৬. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি মু‘মিন ব্যক্তির ব্যাপারগুলোতে অবাক হয়ে যাই; মহান আল্লাহ তার জন্য যে-ই ফায়সালা করেন না কেন, সেটা তার জন্য কল্যাণকর হয়ে যায়!”[1]
ذكر الإخبار عما يجب على المؤمن من السُّكُونِ تَحْتَ الْحُكْمِ وَقِلَّةِ الِاضْطِرَابِ عِنْدَ وُرُودِ ضد المراد
726 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا نُوحُ بْنُ حَبِيبٍ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ عَنْ ثَعْلَبَةَ بْنِ عَاصِمٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (عَجِبْتُ لِلْمُؤْمِنِ لَا يَقْضِي اللَّهُ لَهُ شَيْئًا إِلَّا كَانَ خيراً له)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 726 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে উত্তম বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৪৮।)
পরিচ্ছেদঃ কোন মানুষ যদি প্রকৃতপক্ষেই সৎকর্মপরায়ন হন, তবে সংকীর্ণ ও অপ্রাপ্তির অবস্থাতেও তার হৃদয় স্বচ্ছল ও পাপ্তির অবস্থার মতই থাকবে
৭২৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিবার তিন মাস পর্যন্ত (চুলায়) আগুন জ্বালাতেন না। এসময় তাঁদের খাদ্য থাকতো খেজুর ও পানি। আর আমাদের পাশে কিছু আনসারীদের বাড়ি ছিল। তাঁদের বাগানে কিছু গৃহপালিত মেষ ছিল। প্রত্যেক প্রতিবেশি আনসারী তাঁদের মেষের দুধ পাঠাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেসব দুধ পান করতেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ وَإِنْ كَانَ مُجِدًّا فِي الطَّاعَاتِ إِذَا وَرَدَتْ عَلَيْهِ حَالَةُ الضِّيقِ وَالْمَنْعِ يَجِبُ أَنْ يَسْتَوِي قَلْبُهُ عِنْدَهَا مَعَ حَالَةِ الْوُسْعِ وَالْإِعْطَاءِ
727 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ شُجَاعٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ حَدَّثَنَا هِشَامُ بن عروة عن أبيه عن عائشة قالت: لَقَدْ كَانَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرَوْنَ ثَلَاثَةَ أَشْهُرٍ مَا يَسْتَوْقِدُونَ فِيهِ بِنَارٍ مَا هُوَ إِلَّا الْمَاءُ وَالتَّمْرُ وَكَانَ حَوْلَنَا أَهْلُ دُورٍ مِنَ الْأَنْصَارِ لَهُمْ دَوَاجِنُ فِي حَوَائِطِهِمْ فَكَانَ أَهْلُ كُلِّ دَارٍ يَبْعَثُونَ إلى رسول الله صلى الله عليه وسلم بِغَزِيرِ شَاتِهِمْ فَكَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذلك اللبن.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 727 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান ইবনু মাজাহ: ৪১৪৫।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো সর্বাবস্থায়, সমস্ত উপায়-উপকরণের ক্ষেত্রে মাখলুখাতের সাথে অন্তরের সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করা
৭২৮. উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যদি তোমরা আল্লাহর উপর যথার্থ তাওয়াক্কুল করতে, তবে অবশ্যই আল্লাহ তোমাদেরকে সেভাবে রিযিক দিতেন, যেভাবে পাখিদের রিযিক দেন; পাখি সকাল বেলা খালি পেটে বের হয়ে যায় আর সন্ধা বেলায় পেট ভরে (বাসায়) ফিরে আসে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ قَطْعِ الْقَلْبِ عَنِ الْخَلَائِقِ بِجَمِيعِ الْعَلَائِقِ فِي أحواله وأسبابه
728 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حدثنا أبو خيثمة قال: حدثنا المقرىء عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ عَنْ بَكْرِ بْنِ عَمْرٍو عَنْ عَبْدِ اللَّهِ بْنِ هُبَيْرَةَ عَنْ أَبِي تَمِيمٍ الْجَيْشَانِيِّ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (لَوْ تَوَكَّلون عَلَى اللَّهِ حَقَّ توكُّله لَرَزَقَكُمُ اللَّهُ كَمَا يَرْزُقُ الطَّيْرَ تَغْدُو خماصاً وتعود بطاناً)
الراوي : عُمَر بْن الْخَطَّابِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 728 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে উত্তম বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১০।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো অন্তর দ্বারা আল্লাহর উপর তাওয়াক্কুল করার সাথে সাথে অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে সতর্কতা অবলম্বন করা, এটি তার কথার পরিপন্থী যিনি সতর্কতা অবলম্বন করাকে অপছন্দ করেন
৭২৯. আমর বিন উমাইয়া রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “আমি কি আমার উট ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি উট বেঁধে রাখো এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করো।”
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাবী ইয়াকুব দ্বারা উদ্দেশ্য হলো ইয়াকুব বিন আমর বিন আব্দুল্লাহ বিন আমর বিন উমাইয়া আয যামরী। তিনি হিজাযের অধিবাসী একজন নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ ব্যক্তি।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الْمَرْءَ يَجِبُ عَلَيْهِ مَعَ تَوَكُّلِ الْقَلْبِ الِاحْتِرَازِ بِالْأَعْضَاءِ ضِدَّ قَوْلِ مَنْ كرهه
729 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُرْسِلُ نَاقَتِي وَأَتَوَكَّلُ؟ قَالَ: (اعقلها وتوكل)
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: يَعْقُوبُ هَذَا: هُوَ يَعْقُوبُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيُّ مِنْ أَهْلِ الْحِجَازِ مَشْهُورٌ مَأْمُونٌ.
الراوي : عَمْرو بْن أُمَيَّةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 729 | خلاصة حكم المحدث: حسن لغيره.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ২২/২৩।)
পরিচ্ছেদঃ কুর‘আন পাঠ করা
৭২৯/*. জুনদুব বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা কুর‘আন পাঠ করো, যতক্ষন পর্যন্ত তোমাদের অন্তরগুলো পরস্পরে ঐক্যবদ্ধ থাকে। আর যখন তোমরা তাতে (কুর‘আনের অর্থ, পঠন-পঠনের পদ্ধতি প্রভৃতিতে) মতভেদে লিপ্ত হবে, তখন তোমরা (কুর‘আন পড়া ছেড়ে দিয়ে) উঠে যাবে।”[1] [2]
باب قراءة القرآن
[729 / م]- أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ ... رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (اقرؤا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ عَلَيْهِ قُلُوبُكُمْ فَإِذَا اخْتَلَفْتُمْ فيه فقوموا عنه)
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 729 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭২৯।)
[2] হাদীসটি মুল কিতাবে এখান থেকে বাদ পড়েছে। এজন্য পরের নাম্বারের ধারাবাহিকতা ঠিক রাখার জন্য এই হাদীসের না্ম্বার আগের নাম্বার বহাল রাখা হয়েছে।
পরিচ্ছেদঃ উচ্চ আওয়াজ ও চুপিসারে এতদুভয়ের মাঝামাঝি আওয়াজে কুর‘আন পাঠ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বেশি প্রিয় ছিল
৭৩০. আবু কাতাদা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আবু বকর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করছিলেন, এসময় তিনি ক্ষীণ আওয়াজে সালাত আদায় করছিলেন এবং তিনি উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করেন, এসময় তিনি উচ্চ আওয়াজে সালাত আদায় করছিলেন। রাবী বলেন, “এরপর তাঁরা দুইজন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন, তখন তিনি আবু বকর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে বলেন, “হে আবু বকর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু, আমি আপনার পাশ দিয়ে অতিক্রম করছিলাম, এসময় আপনি ক্ষীণ আওয়াজে সালাত আদায় করছিলেন।” আবু বকর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “আমি যার গোপন আলাপে লিপ্ত হয়েছি (অর্থাৎ আল্লাহর সাথে), তাকে তো শুনিয়েছি।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু, আমি আপনার পাশ দিয়ে অতিক্রম করছিলাম, এসময় আপনি উচ্চ আওয়াজে সালাত আদায় করছিলেন।” উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “আমি ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে দিচ্ছিলাম। আর আমি এর মাধ্যমে সাওয়াবের প্রত্যাশা করি।” রাবী বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে বলেন, “আপনি আরেকটু আওয়াজ উঁচু করবেন।” উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে বলেন, “আপনি আরেকটু আওয়াজ নিচু করবেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قِرَاءَةَ الْمَرْءِ بَيْنَ الْقِرَاءَتَيْنِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْجَهْرِ وَالْمُخَافَتَةِ جَمِيعًا بِهَا
730 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو يَحْيَى مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ السَّيْلَحِينِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ عَنْ أَبِي قَتَادَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِأَبِي بَكْرٍ وَهُوَ يُصَلِّي يَخْفِضُ صَوْتَهُ ومَرَّ بِعُمَرَ يُصَلِّي رَافِعًا صَوْتَهُ قَالَ: فَلَمَّا اجْتَمَعَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَبِي بَكْرٍ:
(يَا أَبَا بَكْرٍ مَرَرْتُ بِكَ وَأَنْتَ تُصَلِّي تَخْفِضُ مِنْ صَوْتِكَ) قَالَ: قَدْ أَسْمَعْتُ مَنْ نَاجَيْتُ قَالَ: (وَمَرَرْتُ بِكَ يَا عُمَرُ وَأَنْتَ تَرْفَعُ صَوْتَكَ) قَالَ: يَا رَسُولَ اللَّهِ أُوقِظُ الْوَسْنَانَ وَأَحْتَسِبُ بِهِ قَالَ: فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي بَكْرٍ: (ارْفَعْ مِنْ صَوْتِكَ شَيْئًا) وَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ: (اخْفِضْ من صوتك شيئاً)
الراوي : أَبُو قَتَادَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 730 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১২০০।)
পরিচ্ছেদঃ অনুচ্চ আওয়াজে কুর‘আন পাঠ করা আওয়াজ করে পাঠ করার চেয়ে উত্তম
৭৩১. উকবাহ বিন ‘আমির রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রকাশ্যে কুর‘আন পাঠকারী প্রকাশ্যে দানকারীর মতো আর সংগোপনে কুরআন পাঠকারী সংগোপনে দানকারীর মতো।”[1]
ذكر البيان بأن قراءة الْقُرْآنَ بَيْنَهُ وَبَيْنَ نَفْسِهِ تَكُونُ أَفْضَلَ مِنْ قِرَاءَتِهِ بِحَيْثُ يُسْمَعُ صَوْتُهُ
731 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:(الْجَاهِرُ بِالْقُرْآنِ كَالْجَاهِرِ بِالصَّدَقَةِ والمُسِرُّ بالقرآن كالمُسِرِّ بالصدقة)
الراوي : عُقْبَة بْن عَامِرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 731 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১২০৪।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কোন এক উম্মতকে আদেশ করেন, যেন তাঁকে কুর‘আন পাঠ করে শুনানো হয়
৭৩২. আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন, “তুমি আমাকে কুর‘আন পাঠ করে শুনাও।” রাবী বলেন, আমি বললাম, “আমি আপনাকে কুর‘আন পাঠ করে শুনাবো? অথচ আপনার উপরে কুর‘আন অবতীর্ণ হয়েছে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন, “আমি অন্যের কাছ থেকে শুনতে ভালবাসি।” ফলে আমি তাঁকে সূরা নিসা পাঠ করে শুনালাম। অতঃপর আমি যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলাম: “সেসময়ের অবস্থা কেমন হবে, যখন প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী আনয়ন করবো, আর আপনাকে এদের বিপক্ষে সাক্ষী হিসেবে আনবো।” (সূরা নিসা: ৪১।) তখন আমি তাঁর দিকে তাকিয়ে দেখতে পেলাম যে, তাঁর দু‘চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে!”[1]
ذِكْرُ أَمْرِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْضَ أُمَّتِهِ أَنْ يَقْرَأَ عَلَيْهِ الْقُرْآنَ
732 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْغَفَّارِ بْنُ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِيُّ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنِ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عُبَيْدَةَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم: (اقرأ عَلَيَّ) قَالَ: قُلْتُ: أَقْرَأُ عَلَيْكَ وَإِنَّمَا أُنْزِلَ الْقُرْآنُ عَلَيْكَ؟ قَالَ: (إِنِّي أُحِبُّ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي) فَقَرَأْتُ عَلَيْهِ سُورَةَ النِّسَاءِ حَتَّى إِذَا بَلَغْتُ: {فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا} [النساء: 41] نظرت إليه فإذا عيناه تُهراقان.
الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 732 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু ফিকহিস সীরাহ: ১৯২।)
পরিচ্ছেদঃ দুইজন মুহাজির ও দুইজন আনসার সাহাবী থেকে কুর‘আন সাক্ষী করার নির্দেশ
৭৩৩. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে তখন থেকে সবসময় ভালবাসি, যখন থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমরা চারজন থেকে কুর‘আন শিক্ষা করো: (তাঁরা হলেন) আব্দুল্লাহ বিন মাস‘ঊদ, আবু হুযাইফার আজাদকৃত দাস সালিম, মু‘আয বিন জামাল ও উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুম।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِأَخْذِ الْقُرْآنِ عَنْ رَجُلَيْنِ مِنَ الْمُهَاجِرِينَ وَرَجُلَيْنِ مِنَ الْأَنْصَارِ
733 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مَوْدُودٍ بِحَرَّانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ عَنْ مَسْرُوقِ بْنِ الْأَجْدَعِ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ: لَمْ أَزَلْ أُحِبُّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ مُنْذُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (اقرأوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ: عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ وَمُعَاذِ بْنِ جَبَلٍ وأبي بن كعب)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 733 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮২৭।)
পরিচ্ছেদঃ এই উম্মাতের জন্য সাত রীতিতে কুর‘আন পাঠ করার অনুমতি প্রসঙ্গে হাদীস
৭৩৪. উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “এক ব্যক্তি আমাকে একটা আয়াত পড়ে শুনান, যা আমি ভিন্নভাবে পড়েছি, ফলে আমি তাকে বললাম, “আপনাকে এই আয়াত কে পড়িয়েছেন?” তিনি বলেন, “আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়িয়েছেন।” অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে গিয়ে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি তো আমাকে ওমুক ওমুক আয়াত পড়িয়েছেন?” তিনি বললেন, “হ্যাঁ।” সেই ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি তো আমাকে ওমুক ওমুক আয়াত পড়িয়েছেন?” তিনি বললেন, “হ্যাঁ। নিশ্চয়ই জিবরীল ও মীকাঈল আলাইহিমাস সালাম আমার কাছে এসেছিলেন; জিবরীল আলাইহিস সালাম আমার ডান দিকে আর মীকাঈল আলাইহিস সালাম আমার বাম দিকে বসেন।
অতঃপর জিবরীল আলাইহিস সালাম আমাকে বলেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কুর‘আন এক রীতিতে পাঠ করুন।” তখন মীকাঈল আলাইহিস সালাম (আমাকে) বলেন, “আপনি পঠন রীতি বাড়িয়ে চান।” ফলে আমি বললাম, “আমাকে পঠন রীতি আরো বাড়িয়ে দিন।” তখন জিবরীল আলাইহিস সালাম আমাকে বলেন, “আপনি দুই রীতিতে পাঠ করুন।” মীকাঈল আলাইহিস সালাম (আমাকে আবারো) বলেন, “আপনি পঠন রীতি বাড়িয়ে চান।” এভাবে তা সাত পঠন রীতিতে পৌঁছে। জিবরীল আলাইহিস সালাম আমাকে বলেন, “আপনি সাত রীতিতে পাঠ করুন। প্রতিটি পঠনরীতিই নিরাময়দানকারী-তৃপ্তিদায়ক ও যথেষ্ট।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا أُبِيحَ لِهَذِهِ الْأُمَّةِ فِي قِرَاءَةِ الْقُرْآنِ عَلَى الْأَحْرُفِ السَّبْعَةِ
734 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: قَرَأَ رَجُلٌ آيَةً وَقَرَأْتُهَا عَلَى غَيْرِ قِرَاءَتِهِ فَقُلْتُ: مَنْ أَقْرَأَكَ هَذِهِ؟ فَقَالَ: أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَقْرَأْتَنِي آيَةَ كَذَا وَكَذَا؟ قَالَ: (نَعَمْ) قَالَ الرَّجُلُ: أَقْرَأْتَنِي كَذَا وَكَذَا؟ قَالَ: (نَعَمْ إِنَّ جِبْرِيلَ وَمِيكَائِيلَ أَتَيَانِي فَجَلَسَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ عَنْ يَمِينِي وَمِيكَائِيلُ عَلَيْهِ السَّلَامُ عَنْ يَسَارِي فَقَالَ جِبْرِيلُ: يَا مُحَمَّدُ اقْرَأِ الْقُرْآنَ عَلَى حَرْفٍ فَقَالَ مِيكَائِيلُ: اسْتَزِدْهُ فَقُلْتُ: زِدْنِي فَقَالَ: اقْرَأْهُ عَلَى حَرْفَيْنِ فَقَالَ مِيكَائِيلُ: اسْتَزِدْهُ حَتَّى بَلَغَ سَبْعَةَ أَحْرُفٍ وَقَالَ: اقْرَأْهُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ كلٌّ شافٍ كافٍ)
الراوي : أُبَيّ بْن كَعْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 734 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৮৪৩।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি সাত রীতির যে কোন এক রীতিতে কুর‘আন পাঠ করবেন, তিনি সঠিক হিসেবে বিবেচিত হবেন- এই মর্মে হাদীস
৭৩৫. উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “জিবরীল আলাইহিস সালাম নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন, সে সময় তিনি বানী গিফার গোত্রের এলাকায় ছিলেন। জিবরীল আলাইহিস সালাম তাঁকে বলেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন যে, আপনি আপনার উম্মাতকে এই কুর‘আন এক রীতিতে পাঠ করে শুনাবেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি আল্লাহর কাছে সুস্থতা, নিরাপত্তা ও ক্ষমা চাই (রাবী বলেন, “অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) আমি আল্লাহর কাছে সাহায্য, সুস্থতা ও নিরাপত্তা চাই। আপনি তাঁর কাছে একটু সহজতা প্রার্থনা করুন। কেননা তারা এটা পারবে না।”
অতঃপর জিবরীল আলাইহিস সালাম (আল্লাহর কাছে) চলে গেলেন তারপর আবার ফিরে আসলেন এবং বললেন, “নিশ্চয়ই আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন যে, আপনি আপনার উম্মাতকে এই কুর‘আন এক রীতিতে পাঠ করে শুনাবেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি আল্লাহর কাছে তাঁর সুস্থতা, নিরাপত্তা ও ক্ষমা চাই, (রাবী বলেন, “অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) আমি আল্লাহর কাছে সাহায্য, সুস্থতা ও নিরাপত্তা চাই। আপনি তাঁর কাছে একটু সহজতা প্রার্থনা করুন। কেননা তারা এটা পারবে না।” অতঃপর জিবরীল আলাইহিস সালাম (আল্লাহর কাছে) চলে গেলেন তারপর আবার ফিরে আসলেন এবং বললেন, “নিশ্চয়ই আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন যে, আপনি আপনার উম্মাতকে এই কুর‘আন দুই রীতিতে পাঠ করে শুনাবেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি আল্লাহর কাছে সুস্থতা, নিরাপত্তা ও ক্ষমা চাই, (রাবী বলেন, “অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) আমি আল্লাহর কাছে সাহায্য, সুস্থতা ও নিরাপত্তা চাই। আপনি তাঁর কাছে একটু সহজতা প্রার্থনা করুন। কেননা তারা এটা পারবে না।”
অতঃপর জিবরীল আলাইহিস সালাম (আল্লাহর কাছে) চলে গেলেন তারপর আবার ফিরে আসলেন এবং বললেন, “নিশ্চয়ই আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন যে, আপনি আপনার উম্মাতকে এই কুর‘আন তিন রীতিতে পাঠ করে শুনাবেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি আল্লাহর কাছে সুস্থতা, নিরাপত্তা ও ক্ষমা চাই, (রাবী বলেন, “অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) আমি আল্লাহর কাছে সাহায্য, সুস্থতা ও নিরাপত্তা চাই। আপনি তাঁর কাছে একটু সহজতা প্রার্থনা করুন। কেননা তারা এটা পারবে না।” অতঃপর জিবরীল আলাইহিস সালাম (আল্লাহর কাছে) চলে গেলেন তারপর আবার ফিরে আসলেন এবং বললেন, “নিশ্চয়ই আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন যে, আপনি আপনার উম্মাতকে এই কুর‘আন সাত রীতিতে পাঠ করে শুনাবেন। কাজেই যে ব্যক্তি এই সাত রীতির যে কোন এক রীতিতে কুর‘আন পাঠ করবে, সে ব্যক্তি যথাযথভাবেই কুর‘আন পাঠ করলো।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ مَنْ قَرَأَ الْقُرْآنَ عَلَى حَرْفٍ مِنَ الْأَحْرُفِ السَّبْعَةِ كَانَ مصيباً
735 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مِهْرَانَ السَّبَّاكُ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ عَنْ مُجَاهِدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ: أَنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِأَضَاةِ بَنِي غِفَارَ فَقَالَ: (يَا مُحَمَّدُ إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تُقْرِئَ أُمَّتَكَ هَذَا الْقُرْآنَ عَلَى حَرْفٍ وَاحِدٍ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَسْأَلُ اللَّهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ أَوْ مَعُونَتَهُ وَمُعَافَاتَهُ سَلْ لَهُمُ التَّخْفِيفَ فَإِنَّهُمْ لَنْ يُطِيقُوا ذَلِكَ فَانْطَلَقَ ثُمَّ رَجَعَ فَقَالَ: إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تُقْرِئَ أُمَّتَكَ هَذَا الْقُرْآنَ عَلَى حَرْفَيْنِ فَقَالَ: أَسْأَلُ اللَّهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ أَوْ مَعُونَتَهُ وَمُعَافَاتَهُ سَلْ لَهُمُ التَّخْفِيفَ فَإِنَّهُمْ لَنْ يُطِيقُوا ذَلِكَ فَانْطَلَقَ ثُمَّ رَجَعَ فَقَالَ: إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تُقْرِئَ أُمَّتَكَ هَذَا الْقُرْآنَ عَلَى ثَلَاثَةِ أَحْرُفٍ قَالَ: أَسْأَلُ اللَّهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ أَوْ مَعُونَتَهُ وَمُعَافَاتَهُ سَلْ لَهُمُ التَّخْفِيفَ فَإِنَّهُمْ لَنْ يُطِيقُوا ذَاكَ قَالَ: فَانْطَلَقَ ثم رجع فقال: إن الله يأمرك أن تَقْرَأَ هَذَا الْقُرْآنَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَمَنْ قرأ حرفاً منها فهو كما قرأ)
الراوي : أُبَيّ بْن كَعْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 735 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২৮।)
পরিচ্ছেদঃ যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর প্রতিপালকের কাছে তাঁর সুস্থতা, নিরাপত্তা ও ক্ষমা প্রার্থনা করেছেন
৭৩৬. উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরীল আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি এক নিরক্ষর জাতীর কাছে প্রেরিত হয়েছি, তাদের মাঝে বালক-বালিকা, বৃ্দ্ধা ও অতিশয় বৃদ্ধ ব্যক্তি আছেন।” জিবরীল আলাইহিস সালাম বলেন, “আপনি তাদেরকে আদেশ করুন তারা যেন সাত (রীতির মধ্য হতে যে কোন এক) রীতিতে কুর‘আন পাঠ করে।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا سَأَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَبَّهُ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ
736 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ عَنْ زَائِدَةَ عَنْ عَاصِمٍ عَنْ زِرٍّ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: لَقِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلَ صَلَّى اللَّهُ عَلَيْهِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنِّي بُعثت إِلَى أُمَّةٍ أُمَيَّةٍ مِنْهُمُ الْغُلَامُ وَالْجَارِيَةُ وَالْعَجُوزُ وَالشَّيْخُ الْفَانِي قَالَ: مُرْهُمْ فليقرأوا القرآن على سبعة أحرف)
الراوي : أُبَيّ بْن كَعْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 736 | خلاصة حكم المحدث: صحيح.
পরিচ্ছেদঃ কুর‘আন পাঠের ক্ষেত্রে উম্মাতের জন্য সহজতা চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা কিছু প্রার্থনা করেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাঁর প্রিয় রাসূলের সব দু‘আ কবুল করে তাঁর উপর অনুগ্রহ করেছেন
৭৩৭. উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “আমি মসজিদে বসে ছিলাম, এসময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে কিছু আয়াত এমনভাবে পাঠ করেন, যা আমি প্রতিবাদ করি। তারপর আরেক ব্যক্তি প্রবেশ করে, অতঃপর সে পূর্বের ব্যক্তি থেকে ভিন্ন রীতিতে কিছু আয়াত পাঠ করেন। যখন তিনি সালাত শেষ করেন, তখন তারা দুইজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে প্রবেশ করেন। তখন আমি বললাম, “ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই ব্যক্তি এমনভাবে কিরা‘আত পড়েছেন, যা আমি প্রতিবাদ করেছি। তারপর তার সঙ্গী আরেক রীতিতে আয়াত পাঠ করেছেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের দুইজনকে বলেন, “আপনারা পড়ুন তো।” অতঃপর তারা পড়লেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনে বললেন, “আপনারা ভাল পড়েছেন। (রাবীর সন্দেহ অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) আপনারা সঠিক পড়েছেন।” উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাদেরকে এরকম কথা বললেন, তখন ব্যাপারটি আমার কাছে খুবই কষ্টদায়ক হলো। যে অস্থিরতা আমাকে পরিবেষ্টন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তা বুঝতে পারলেন, তখন তিনি আমার বুকে হাত দিয়ে আঘাত করলেন, তাতে ভয়ে আমার অবস্থা এমন হলো যেন আমি আমার প্রতিপালককে দেখতে পেলাম!” তিনি আমাকে বললেন, “হে উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু, নিশ্চয়ই আমার প্রতিপালক আমার কাছে বার্তা পাঠিয়েছেন, “আপনি এক রীতিতে কুর‘আন পাঠ করুন।” আমি তাঁর কাছে পুনরায় আবদার করলাম, “আপনি আমার উম্মাতের উপর সহজ করে দিন।” আমি এটি দুইবার বললাম। তখন তিনি জবাব দিলেন, “আপনি কুর‘আন সাত রীতিতে কুর‘আন পাঠ করুন। আর আমার প্রতিটি জবাবের বদৌলতে কিয়ামতের দিন আপনার জন্য একটি করে চাওয়া (পূরণ) এর সুযোগ থাকবে।” আমি বললাম, “হে আল্লাহ, আপনি আমার উম্মাতকে ক্ষমা করে দিন।” আর আরেকটি চাওয়া আমি রেখে দিয়েছি সেই দিনের জন্য যেদিন সৃষ্টিজীব আমার কাছে তা প্রত্যাশা করবে, এমনকি ইবরাহিম আলাইহিস সালামও।”[1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى صَفِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكُلِّ مَسْأَلَةٍ سَأَلَ بِهَا التَّخْفِيفَ عَنْ أُمَّتِهِ فِي قِرَاءَةِ الْقُرْآنِ بدعوة مستجابة
737 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: كُنْتُ جَالِسًا فِي الْمَسْجِدِ فَدَخَلَ رَجُلٌ فَقَرَأَ قِرَاءَةً أَنْكَرْتُهَا عَلَيْهِ ثُمَّ دَخَلَ آخَرُ فَقَرَأَ قِرَاءَةً سِوَى قِرَاءَةِ صَاحِبِهِ فَلَمَّا قَضَى الصَّلَاةَ دَخَلَا جَمِيعًا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا قَرَأَ قِرَاءَةً أَنْكَرْتُهَا عَلَيْهِ ثُمَّ قَرَأَ الْآخَرُ قِرَاءَةً سِوَى قِرَاءَةِ صَاحِبِهِ فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اقْرَآ) فَقَرَآ فَقَالَ: (أَحْسَنْتُمَا أَوْ قَالَ أَصَبْتُمَا) قَالَ: فَلَمَّا قَالَ لَهُمَا الَّذِي قَالَ كَبُرَ عَلَيَّ فَلَمَّا رَأَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا غَشِيَنِي ضَرَبَ فِي صَدْرِي فَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَبِّي فَرَقاً فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَا أُبَيُّ إِنَّ رَبِّي أَرْسَلَ إِلَيَّ: أَنِ اقْرَأِ الْقُرْآنَ عَلَى حَرْفٍ فرددتُ عَلَيْهِ أَنْ هَوِّنْ عَلَى أُمَّتِي مَرَّتَيْنِ فَرَدَّ عَلَيَّ: أَنِ اقْرَأْهُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ وَلَكَ بِكُلِّ رَدَّةٍ رَدَدْتُهَا مَسْأَلَتُهُ يَوْمَ الْقِيَامَةِ فَقُلْتُ: اللَّهُمَّ اغْفِرْ لِأُمَّتِي ثُمَّ أخَّرْتُ الثَّانِيَةَ إِلَى يَوْمٍ يَرْغَبُ إِلَيَّ فِيهِ الخلق حتى أَبْرَهَمُ)
الراوي : أُبَيّ بْن كَعْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 737 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২৮।)
পরিচ্ছেদঃ কুর‘আন পাঠের ক্ষেত্রে উম্মাতের জন্য সহজতা চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা কিছু প্রার্থনা করেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাঁর প্রিয় রাসূলের সব দু‘আ কবুল করে তাঁর উপর অনুগ্রহ করেছেন
৭৩৮. উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “আমি হাকীম বিন হিযাম রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে আমি যেভাবে পড়ি তার চেয়ে ভিন্ন রীতিতে সূরা ফুরকান পড়তে শুনলাম। আমার পঠনরীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে পড়িয়েছেন। ফলে আমি তাকে দ্রুত পাকড়াও করতে উদ্যত হলাম। অতঃপর তাকে সালাত শেষ করা পর্যন্ত অবকাশ দিলাম। তারপর তার চাদর দিয়ে তাকে পেঁচিয়ে ধরে তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলাম। এবং বললাম, “আপনি আমাকে যেভাবে কুর‘আন পাঠ শিখিয়েছেন, আমি একে ভিন্ন রীতিতে পাঠ করতে শুনেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, “আপনি পাঠ করুন।” অতঃপর তিনি সেই রীতিতেই পাঠ করলেন, যেভাবে আমি তাকে পাঠ করতে শুনেছি। পাঠ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “এটি তো এভাবেই অবতীর্ণ হয়েছে।” তারপর তিনি আমাকে বললেন, “আপনি পাঠ করুন।” অতঃপর আমিও পাঠ করলাম। আমার পাঠ শুনেও তিনি বললেন, “এটি এভাবেই অবতীর্ণ হয়েছে। নিশ্চয়ই এই কুর‘আন সাত পঠন-রীতিতে অবতীর্ণ হয়েছে।কাজেই যে রীতি তোমাদের সহজ হয়, সে রীতিতেই তোমরা কুর‘আন পাঠ করো।”[1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى صَفِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكُلِّ مَسْأَلَةٍ سَأَلَ بِهَا التَّخْفِيفَ عَنْ أُمَّتِهِ فِي قِرَاءَةِ الْقُرْآنِ بدعوة مستجابة
738 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ أَنَّهُ قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ: سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ فَقَرَأَ سُورَةَ الفرقان على غير ما أقرأها وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَنِيهَا فَكِدْتُ أَنْ أَعْجَلَ عَلَيْهِ ثُمَّ أَمْهَلْتُ حَتَّى انْصَرَفَ ثُمَّ لَبَّبْتُهُ بِرِدَائِهِ فَجِئْتُ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم فَقُلْتُ: إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَأْتَنِيهَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (اقْرَأْ) فَقَرَأَ الْقِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ يَقْرَأُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (هَكَذَا أُنزلت) ثُمَّ قَالَ لِي: (اقْرَأْ) فَقَرَأْتُ فَقَالَ: (هَكَذَا أُنزلت إِنَّ هَذَا الْقُرْآنَ أُنزل عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فاقرأوا ما تيسَّر منه.)
الراوي : عُمَر بْن الْخَطَّابِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 738 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২৫।)
পরিচ্ছেদঃ নিশ্চয়ই মহান আল্লাহ নির্দিষ্ট সংখ্যক পঠন-রীতিতে কুর‘আন অবতীর্ণ করেছেন- এই মর্মে হাদীস
৭৩৯. উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কুর‘আন সাত পঠন-রীতিতে অবতীর্ণ করা হয়েছে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ اللَّهَ أَنْزَلَ الْقُرْآنَ عَلَى أحرف معلومة
739 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: قَالَ أُبَيُّ بْنُ كَعْبٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أُنزل الْقُرْآنُ عَلَى سبعة أحرف)
الراوي : أُبَيّ بْن كَعْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 739 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২৭।)
পরিচ্ছেদঃ আমরা উল্লেখিত হাদীসে যা উল্লেখ করেছি, তার দ্বারা উদ্দেশ্য সম্পর্কে হাদীস
৭৪০. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কুর‘আন সাত পঠন-রীতিতে অবতীর্ণ করা হয়েছে।”[1]
প্রজ্ঞাময়, সর্বজ্ঞানী, ক্ষমাশীল, পরম দয়ালূ; এসব মুহাম্মাদ বিন আমরের বক্তব্য, যা তিনি হাদীসের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। হাদীস সাত পঠন-রীতি পর্যন্তই শেষ।
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ وَصْفِ بَعْضِ الْقَصْدِ فِي الْخَبَرِ الَّذِي ذَكَرْنَاهُ
740 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حدثنا إسحاق ابن إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو (1) عن أبي سلمة عن أبي هريرة عن رسول الله صلى الله عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (أُنْزِلَ الْقُرْآنُ عَلَى سَبْعَةِ أحرف)
{حَكِيمًا} , {عَلِيمًا} , {غَفُورًا} , {رَحِيمًا}: قَوْلُ مُحَمَّدِ بْنِ عَمْرٍو أَدْرَجَهُ فِي الْخَبَرِ وَالْخَبَرُ إِلَى سَبْعَةِ أحرف فقط
الراوي : أبو هريرة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 740 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭৪০।)
পরিচ্ছেদঃ যেই হাদীসের অর্থ বাতিলপন্থীরা বুঝতে না পেরে মুহাদ্দিসগণের উপর আপত্তি করে থাকে
৭৪১. হুমাইদ রহিমাহুল্লাহ বলেন, আমি আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্য অহী লিখতো, সে সূরা বাকারাহ ও সূরা আল ইমরান পড়েছিল, সে আমাদের মাঝে মর্যাদাবান ব্যক্তি হিসেবে পরিগণিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে লিখাতেন “ক্ষমাশীল, দয়ালূ” সে লিখতো “ক্ষমাশীল, মাফকারী।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলতেন, তুমি লিখ, তাকে লিখাতেন “সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়” সে লিখতো “সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা”। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেছেন, “তুমি দুটোর যে কোন একটা লিখতে পারো।” রাবী বলেন, অতঃপর সেই ব্যক্তি মুরতাদ হয়ে মুশরিকদের সাথে গিয়ে যুক্ত হয় এবং বলে, “মুহাম্মাদ এর ব্যাপারে আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি জানি। আমি আমার ইচ্ছামত (অহী) লিখতাম। অতঃপর সে মারা যায়। তার মৃত্যুর খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে পৌঁছলে, তিনি বলেন, “নিশ্চয়ই জমিন তাকে গ্রহণ করবে না!”
আবু তালহা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “এরপর আমি ঐ এলাকায় আসি, যেখানে সেই লোক মারা গিয়েছে। আর আমি তো জানি যে, রাসূল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু তার ব্যাপারে কী বলেছেন। অতঃপর আমি তার লাশ নিক্ষিপ্ত অবস্থায় পেলাম। ফলে আমি বললাম, “এই লোকের কী ব্যাপার?” তারা জবাবে বললো, “আমরা তাকে কবরস্থ করেছিলাম, কিন্তু জমিন তাকে গ্রহণ করে নাই!”[1]
ذِكْرُ خَبَرٍ قَدْ شنَّع بِهِ بَعْضُ الْمُعَطِّلَةِ عَلَى أَصْحَابِ الْحَدِيثِ حَيْثُ حُرِمُوا التَّوْفِيقَ لِإِدْرَاكِ مَعْنَاهُ
741 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ حُمَيْدًا قَالَ: سَمِعْتُ أنساً قال: كان رجل يَكْتُبُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ قَدْ قَرَأَ الْبَقَرَةَ وَآلَ عِمْرَانَ عُدَّ فِينَا ذُو شَأْنٍ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُمِلُّ عَلَيْهِ {غَفُورًا رَحِيمًا} [النساء: 99] فَيَكْتُبُ: {عَفُوّاً غفوراً} [النساء: 99] فَيَقُولُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اكْتُبْ) وَيُمْلِي عَلَيْهِ {عَلِيمًا حَكِيمًا} [النساء: 11] فَيَكْتُبُ {سَمِيعًا بصيراً} [الإسراء: 1] فَيَقُولُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اكْتُبْ أَيَّهُمَا شِئْتَ) قَالَ: فارتَدَّ عَنِ الْإِسْلَامِ فَلَحِقَ بِالْمُشْرِكِينَ فَقَالَ: أَنَا أَعْلَمُكُمْ بِمُحَمَّدٍ ـ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ إِنْ كُنْتُ لَأَكْتُبُ مَا شِئْتُ فَمَاتَ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (إِنَّ الْأَرْضَ لَنْ تَقْبَلَهُ) قَالَ: فَقَالَ أَبُو طَلْحَةَ: فَأَتَيْتُ تِلْكَ الْأَرْضَ الَّتِي مَاتَ فِيهَا وَقَدْ عَلِمْتُ أَنَّ الَّذِي قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا قَالَ فَوَجَدْتُهُ مَنْبُوذًا فَقُلْتُ: مَا شَأْنُ هَذَا؟ فقالوا: دفناه فلم تقبله الأرض.
الراوي : أنس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 741 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক আলা সহীহিল মাওয়ারিদ: ১২৬৮, ১৫২১।)
পরিচ্ছেদঃ আমরা পূর্বের হাদীসে যা বর্ণনা করলাম তার কিছু বর্ণনা বিষয়ে হাদীস
৭৪২. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “পূর্ববর্তী কিতাব এক দরজা দিয়ে এক রীতিতে অবতীর্ণ হতো, আর কুর‘আন অবতীর্ণ হয়েছে সাত দরজা দিয়ে সাত পঠন-রীতিতে। তা হলো: ধমক, আদেশ, হালাল, হারাম, সুস্পষ্ট আয়াত, দ্ব্যর্থবোধক আয়াত ও উপমাসমূহ। সুতরাং তোমরা তাঁর হালালকে হালাল, হারামকে হারাম গণ্য করো, তোমাদের যা আদেশ করা হয়েছে, তা পালন করো, যা থেকে নিষেধ করা হয়েছে, তা থেকে বিরত থাকো, তার উপমা সমূহ থেকে উপদেশ গ্রহণ করো, তার সুস্পষ্ট আয়াত অনুযায়ী আমল করো, তার দ্ব্যর্থবোধক আয়াতের প্রতি ঈমান আনয়ন করো আর বলো, “আমরা তার প্রতি ঈমান আনয়ন করলাম। সবই আমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ وَصْفِ الْبَعْضِ الْآخَرِ لِقَصْدِ النَّعْتِ فِي الْخَبَرِ الَّذِي ذَكَرْنَاهُ
742 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو هَمَّامٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ عَنْ عَقِيلِ بْنِ خَالِدٍ عَنْ سَلَمَةَ بْنِ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ مَسْعُودٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
(كَانَ الْكِتَابُ الْأَوَّلُ يَنْزِلُ مِنْ بَابٍ وَاحِدٍ وَعَلَى حَرْفٍ وَاحِدٍ وَنَزَلَ الْقُرْآنُ مِنْ سَبْعَةِ أَبْوَابٍ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ: زَاجِرٌ وَآمِرٌ وَحَلَالٌ وَحَرَامٌ وَمُحْكَمٌ وَمُتَشَابِهٌ وَأَمْثَالٌ فأحلُّوا حَلَالَهُ وحرِّموا حَرَامَهُ وَافْعَلُوا مَا أُمرتم بِهِ وَانْتَهُوا عَمَّا نُهِيتُم عَنْهُ وَاعْتَبِرُوا بِأَمْثَالِهِ وَاعْمَلُوا بِمُحْكَمِهِ وَآمِنُوا بِمُتَشَابِهِهِ وَقُولُوا: آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا)
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 742 | خلاصة حكم المحدث: ضعيف بزيادة: ((زاجر ... )) إلخ
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে দুর্বল বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে ধমক... থেকে এর পর পর্যন্ত হাদীসকে দুর্বল বলেছেন। (আত তা‘লীক আলা সহীহিল মাওয়ারিদ: ১২৬৮, ১৫২১।)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি সাত রীতির যে কোন রীতিতে কুরআন পাঠ করতে পারবেন, কোন সমস্যা নেই
৭৪৩. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এক ব্যক্তিকে একটা আয়াত এমন রীতিতে পড়তে শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা আমাকে ভিন্ন রীতিতে পড়িয়েছেন। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলাম, এসময় তিনি আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর সাথে একান্ত আলাপে নিয়োজিত ছিলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ব্যাপারটি বললাম। তখন আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু আমাদের কাছে আসলেন এবং বললেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাদেরকে আদেশ করছেন কুর‘আন সেভাবে পাঠ করতে যেভাবে আপনাদের শিক্ষা দেওয়া হয়েছে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنْ لَا حَرَجَ عَلَى الْمَرْءِ أَنْ يَقْرَأَ بِمَا شَاءَ مِنَ الْأَحْرُفِ السَّبْعَةِ
743 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ أَحْمَدَ بْنِ بِسْطَامٍ بِالْأُبُلَّةِ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأُمَوِيُّ قَالَ: حَدَّثَنَا أَبِي عَنِ الْأَعْمَشِ عَنْ عَاصِمٍ عَنْ زِرٍّ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: سَمِعْتُ رَجُلًا يَقْرَأُ آيَةً أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خِلَافَ مَا قَرَأَ فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُنَاجِي عَلِيًّا فَذَكَرْتُ لَهُ ذَلِكَ فَأَقْبَلَ عَلَيْنَا عَلِيٌّ وَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يأمركم أن تقرأوا كما عُلِّمْتُمْ.
الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 743 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৫২২।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি সাত রীতির কোন এক রীতিতে কুর‘আন পাঠ করবে, তাকে তিরস্কার করার ব্যাপারে সতর্কীকরণ
৭৪৪. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে সূরা আর রহমান পড়িয়েছেন। আমি একদিন সন্ধায় মসজিদে প্রবেশ করলাম, এসময় একদল লোক আমার কাছে বসলেন। আমি এক ব্যক্তিকে বললাম, “আমাকে কুর‘আন পড়ে শুনান। অতঃপর তিনি এমন কিছু পঠন-রীতিতে কুর‘আন পাঠ করলেন, যেভাবে আমি পাঠ করি না। ফলে আমি তাকে বললাম, “আপনাকে কুর‘আন কে পড়িয়েছেন?” তিনি বললেন, “আমাকে কুর‘আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়িয়েছেন।” অতঃপর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে দাঁড়ালাম। আমি বললাম, “কুর‘আন পঠনে আমাদের মাঝে মতভেদ সৃষ্টি হয়েছে।” অতঃপর আমরা দেখলাম যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চেহারা বিবর্ণ হয়ে গেছে!” যখন আমি তাঁকে কুর‘আন পঠনে মতানৈক্যের কথা বলেছি, তখন তিনি কষ্ট পেয়েছেন। তিনি বলেন, “তোমাদের পূর্ববর্তী জাতির লোকেরা মতানৈক্যের কারণে ধ্বংস হয়ে গেছে।” অতঃপর তিনি আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুকে নির্দেশ দিলেন: “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাদেরকে আদেশ করছেন আপনাদের প্রত্যেকেই যেন কুর‘আন সেভাবে পাঠ করতে যেভাবে তাকে শিক্ষা দেওয়া হয়েছে। কেননা মতভেদ তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করে দিয়েছে।” রাবী বলেন, “তারপর আমরা সেখান থেকে চলে আসি, আর আমাদের প্রত্যেকেই তার সঙ্গী থেকে ভিন্ন রীতিতে কুর‘আন পড়তে থাকেন।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ الْعَتْبِ عَلَى مَنْ قَرَأَ بِحَرْفٍ مِنَ الْأَحْرُفِ السَّبْعَةِ
744 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الْخَطِيبُ بِالْأَهْوَازِ قَالَ: حَدَّثَنَا مَعْمَرُ بْنُ سَهْلٍ قَالَ: حَدَّثَنَا عَامِرُ بْنُ مُدْرِكٍ قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ عَاصِمٍ عَنْ زِرٍّ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: أَقْرَأَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُورَةَ الرَّحْمَنِ فَخَرَجْتُ إِلَى الْمَسْجِدِ عَشِيَّةً فَجَلَسَ إِلَيَّ رَهْطٌ فَقُلْتُ لِرَجُلٍ: اقْرَأْ عَلَيَّ فَإِذَا هُوَ يقرأ أحرفاً لا أقرأها فَقُلْتُ: مَنْ أَقْرَأَكَ؟ فَقَالَ: أَقْرَأَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقْنَا حَتَّى وَقَفْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: اخْتَلَفْنَا فِي قِرَاءَتِنَا فَإِذَا وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ تَغَيُّرٌ وَوَجَدَ فِي نَفْسِهِ حِينَ ذَكَرْتُ الِاخْتِلَافَ فَقَالَ: (إِنَّمَا هلك من قبلكم بالاختلاف) فأمرعلياً فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكُمْ أَنْ يَقْرَأَ كُلُّ رَجُلٍ مِنْكُمْ كَمَا عُلِّمَ فَإِنَّمَا أَهْلَكَ مَنْ قَبْلَكُمُ الِاخْتِلَافُ قَالَ: فَانْطَلَقْنَا وَكُلُّ رَجُلٍ مِنَّا يَقْرَأُ حَرْفًا لا يقرأ صاحبه.
الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 744 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। ( আসসহীহাহ: ১৫২২।)
পরিচ্ছেদঃ নিয়ত বিশুদ্ধ রেখে সুন্দর আওয়াজে অনুরণিত করে কুরআন পাঠ করা বৈধ আছে
৭৪৫. আব্দুল্লাহ বিন মুগাফ্ফাল রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের সময়ে কুর‘আন তেলাওয়াত করেছেন, তিনি সুন্দর আওয়াজে অনুরণিত করে কুরআন পাঠ করেছিলেন। মু‘আবিয়া (রা.) বলেন, “যদি আমার কাছে লোক জমা হয়ে যাওয়ার আশংকা না থাকতো তবে অবশ্যই তাঁর কিরা‘আত নকল করে দেখিয়ে দিতাম।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يُرَجِّع فِي قِرَاءَتِهِ إِذَا صَحَّتْ نِيَّتُهُ فِيهِ
745 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا نُوحُ بْنُ حَبِيبٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ الْمُغَفَّلِ يَقُولُ: قَرَأَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفَتْحِ فَرَجَّعَ فِي قِرَاءَتِهِ. قَالَ مُعَاوِيَةُ: لَوْلَا أَنِّي أَكْرَهُ أَنْ يَجْتَمِعَ النَّاسُ عَلَيَّ لَحَكَيْتُ قراءته.
الراوي : عَبْد اللَّهِ بْن الْمُغَفَّلِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 745 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩১৯।)
পরিচ্ছেদঃ সুন্দর আওয়াজে কুর‘আন পাঠ করার বৈধতা
৭৪৬. বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের কন্ঠস্বরের মাধ্যমে কুর‘আনকে সৌন্দর্যমন্ডিত করো।” [1]
ইমাম আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসে বর্ণিত শব্দগুলোর দ্বারা বিপরীত অর্থ উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য দ্বারা উদ্দেশ্য হলো “তোমরা তোমাদের কন্ঠস্বরের মাধ্যমে কুর‘আনকে সৌন্দর্যমন্ডিত করো।” এটা উদ্দেশ্য নয় “তোমরা কুর‘আনের মাধ্যমে তোমাদের আওয়াজ সুন্দর করো।”
ذِكْرُ إِبَاحَةِ تَحْسِينِ الْمَرْءِ صَوْتَهُ بِالْقُرْآنِ
746 - أَخْبَرَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُبَارَكِ الْعَابِدُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ سُفْيَانَ عَنْ مَنْصُورٍ عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْسَجَةَ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (زيِّنوا الْقُرْآنَ بأصواتكم)
قَالَ أَبُو حَاتِمٍ: هَذِهِ اللَّفْظَةُ مِنْ أَلْفَاظِ الْأَضْدَادِ يُرِيدُ بِقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ لَا زَيِّنُوا أَصْوَاتَكُمْ بِالْقُرْآنِ)
الراوي : الْبَرَاء بْن عَازِبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 746 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২০।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে আব্দুর রহমান বিন আওসাজাহ এককভাবে বর্ণনা করেছেন
৭৪৭. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের কন্ঠস্বরের মাধ্যমে কুর‘আনকে সৌন্দর্যমন্ডিত করো।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْسَجَةَ عَنِ الْبَرَاءِ
747 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ بُجَيْرٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بُكَيْرٍ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْإِسْكَنْدَرَانِيُّ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم قال: (زينوا القرآن بأصواتكم)
الراوي : أبو هريرة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 747 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২০।)
পরিচ্ছেদঃ কুর‘আন পাঠের ক্ষেত্রে আওয়াজ সুন্দর করা বৈধ কেননা সুন্দর আওয়াজে কুর‘আন পাঠ করলে মহান আল্লাহ তা শ্রবণ করেন
৭৪৮. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ কোন কিছুই সেভাবে (মনযোগের সাথে) শ্রবণ করেন না, যেভাবে কোন নাবীর সুমধুর কন্ঠের কুর‘আন তেলাওয়াত শ্রবণ করেন।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “সুমধুর কন্ঠে কুর‘আন তেলাওয়াত করেন” এর দ্বারা উদ্দেশ্য হলো يتحزَّن بِهِ (যুগপৎভাবে মনস্তাপ ও প্রত্যাশা সহ কুর‘আন পাঠ করা)। শব্দটি الْغُنْيَة থেকে উদ্ভূত নয়। যদি শব্দটি الْغُنْيَة থেকে উদ্ভুত হতো তবে বলতেন يَتَغَانَى بِهِ ; يَتَغَنَّى بِهِ বলতেন না। التحزُّنُ بِالْقُرْآنِ এর ক্ষেত্রে আওয়াজ সুউচ্চ, সমধুর করা হয় না, গানের অনুসরণে স্বর উচু-নিচু করা হয়না। التحزُّنُ بِالْقُرْآنِ এর সাথে দু‘টি জিনিস যুক্ত থাকে: মনস্তাপ ও প্রত্যাশা; মনস্তাপ থাকে ত্রুটি-বিচ্যুতি সংঘটিত হওয়ার কারণে আর প্রত্যাশা থাকে মর্যাদা প্রাপ্তির ব্যাপারে। সুতরাং অন্তর যখন ব্যথিত ও দুঃখিত হয়, আওয়াজ যখন দুঃখ-ভারাক্রান্ত ও অনুরণিত হয়, তখন চোখ অশ্রুসিক্ত হয়, অন্তর আশান্বিত-উজ্জ্বল হয়, এমন সময়ই তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তি তাঁর প্রতিপালকের সাথে একান্ত বাক্যালাপে স্বাদ অনুভব করেন, আর তার অতীত দোষ, অপরাধ ও পাপ-পঙ্কিলতা থেকে ক্ষমার আশায় সৃষ্টিজীব থেকে পালিয়ে নির্জন কুঠিরে গিয়ে আশ্রয় নেয়!”
ذِكْرُ إِبَاحَةِ تَحْزِينِ الصَّوْتِ بِالْقُرْآنِ إِذِ اللَّهُ أَذِنَ فِي ذَلِكَ
748 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ بِمَنْبِجَ حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى الْبَلْخِيُّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنِ الزُّهْرِيِّ ثُمَّ سَمِعْتُهُ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ مَا أذن لنبي يتغنى بالقرآن)
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَتَغَنَّى بِالْقُرْآنِ) يُرِيدُ يتحزَّن بِهِ وَلَيْسَ هَذَا مِنَ الْغُنْيَةِ وَلَوْ كَانَ ذَلِكَ مِنَ الْغُنْيَةِ لَقَالَ: يَتَغَانَى بِهِ وَلَمْ يَقُلْ: يَتَغَنَّى بِهِ وَلَيْسَ التحزُّنُ بِالْقُرْآنِ نَقَاءَ الجِرْمِ وَطِيبَ الصَّوْتِ وَطَاعَةَ اللَّهَوَاتِ بِأَنْوَاعِ النَّغَمِ بِوِفَاقِ الْوِقَاعِ وَلَكِنَّ التَّحَزُّنَ بِالْقُرْآنِ هُوَ أَنْ يُقَارِنَهُ شَيْئَانِ: الْأَسَفُ وَالتَّلَهُّفُ: الْأَسَفُ عَلَى مَا وَقَعَ مِنَ التَّقْصِيرِ وَالتَّلَهُّفُ عَلَى مَا يُؤْمَلُ مِنَ التَّوْقِيرِ فإذا تألم القلب وتوجع وتخزن الصَّوْتُ ورجَّع بَدَرَ الْجَفْنَ بِالدِّمُوعِ وَالْقَلْبَ بِاللُّمُوعِ فَحِينَئِذٍ يَسْتَلِذُّ المتهجِّد بِالْمُنَاجَاةِ وَيَفِرُّ مِنَ الْخَلْقِ إِلَى وَكْرِ الْخَلَوَاتِ رَجَاءَ غُفْرَانِ السَّالِفِ مِنَ الذُّنُوبِ وَالتَّجَاوُزِ عَنِ الْجِنَايَاتِ وَالْعُيُوبِ فَنَسْأَلُ اللَّهَ التوفيق له.
الراوي : أبو هريرة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 748 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২৪।)
পরিচ্ছেদঃ যুগপৎভাবে মনস্তাপ ও প্রত্যাশা সহ কুর‘আন পাঠ করলে মহান আল্লাহ তা মন দিয়ে শ্রবণ করেন
৭৪৯. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ কোন কিছুই সেভাবে (মনযোগের সাথে) শ্রবণ করেন না, যেভাবে তিনি সুমধুর কন্ঠে সুস্পষ্টভাবে কুর‘আন তেলাওয়াতকারীর তেলাওয়াত শ্রবণ করেন।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “مَا أذِنَ اللَّهُ এর দ্বারা উদ্দেশ্য হলো مَا اسْتَمَعَ اللَّهُ لِشَيْءٍ (মনযোগের সাথে শ্রবণ করেন না), كَأَذَنِهِ এর দ্বারা উদ্দেশ্য হলো كَاسْتِمَاعِهِ (শ্রবণ করার ন্যায়), لِلَّذِي يَتَغَنَّى بِالْقُرْآنِ يَجْهَرُ بِهِ এর দ্বারা উদ্দেশ্য হলো আমরা যেভাবে বর্ণনা দিয়েছি সেভাবে যুগপৎভাবে মনস্তাপ ও প্রত্যাশা সহ কুর‘আন পাঠ করেন।”
ذِكْرُ اسْتِمَاعِ اللَّهِ إِلَى المتحزِّن بِصَوْتِهِ بِالْقُرْآنِ
749 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا أَبُو سَلَمَةَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ كَأَذَنِهِ لِلَّذِي يَتَغَنَّى بِالْقُرْآنِ يَجْهَرُ به)
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ: (مَا أذِنَ اللَّهُ) يُرِيدُ: مَا اسْتَمَعَ اللَّهُ لِشَيْءٍ.
(كَأَذَنِهِ): كَاسْتِمَاعِهِ.
(لِلَّذِي يَتَغَنَّى بِالْقُرْآنِ يَجْهَرُ بِهِ) يُرِيدُ: يَتَحَزَّنُ بِالْقِرَاءَةِ عَلَى حَسَبِ مَا وَصَفْنَا نَعْتَهُ.
الراوي : أبو هريرة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 749 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ১৩২৪।)
পরিচ্ছেদঃ আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর উল্লেখিত হাদীস দু‘টির আমরা যে ব্যাখ্যা করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে হাদীস
৭৫০. আব্দুল্লাহ বিন শিখখীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে প্রবেশ করলাম, এসময় তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন আর তাঁর বুকে পাত্রের ফুটন্ত পানির ন্যায় আওয়াজ হচ্ছিল!”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে সুস্পষ্ট বর্ণনা রয়েছে যে, যেই التحزُّن মহান আল্লাহ মনযোগ দিয়ে শ্রবণ করেন, যাতে ‘সূচনা’, ‘সমাপ্তি’ সহ ভারাক্রান্ত আওয়াজে কুর‘আন পড়া। কেননা এর সূচনা হয় নিষিদ্ধ কাজ থেকে নিজেকে সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন করার ব্যাপারে বিশুদ্ধ প্রতিজ্ঞা দিয়ে আর তার শেষ হয় বিভিন্ন ইবাদত পালনের ব্যাপারে সত্যনিষ্ঠ প্রত্যয়ের মাধ্যমে। কাজেই কুর‘আন তেলাওয়াতের এই التحزُّن (দুঃখ-ভারাক্রান্ত) যখন পূর্বে বর্ণিত ‘সূচনা’ ও ‘সমাপ্তি’ কে ধারণ করে, তখন الْمُتَحَزِّنُ بِالْقُرْآنِ (দুঃখ-ভারাক্রান্ত আওয়াজে কুরআন পাঠকারী ব্যক্তি) নিজেকে যেন তাঁর মুনীবের নৈকট্য লাভের সোপানে নিক্ষেপ করেন আর তখন সে তার মুনীব ছাড়া আর কারো সাথেই নিজেকে সংশ্লিষ্ট বা সম্পর্কযুক্ত করেন না।”
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى صِحَّةِ مَا تَأَوَّلْنَا خَبَرَيْ أَبِي هُرَيْرَةَ اللَّذَيْنِ ذَكَرْنَاهُمَا
750 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ عَنْ أَبِيهِ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَفِي صَدْرِهِ أَزِيزٌ كأزيز المرجل من البكاء.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي هَذَا الْخَبَرِ بَيَانٌ وَاضِحٌ أَنَّ التحزُّن الَّذِي أَذِنَ اللَّهُ جَلَّ وَعَلَا فِيهِ بِالْقُرْآنِ وَاسْتَمَعَ إِلَيْهِ هُوَ التَّحَزُّنُ بِالصَّوْتِ مَعَ بِدَايَتِهِ وَنِهَايَتِهِ لِأَنَّ بَدَاءَتَهُ هُوَ الْعَزْمُ الصَّحِيحُ عَلَى الِانْقِلَاعِ عَنِ الْمَزْجُورَاتِ وَنِهَايَتُهُ وُفُورُ التَّشْمِيرِ فِي أَنْوَاعِ الْعِبَادَاتِ فَإِذَا اشْتَمَلَ التَّحَزُّنُ عَلَى الْبِدَايَةِ الَّتِي وَصَفْتُهَا وَالنِّهَايَةُ الَّتِي ذَكَرْتُهَا صَارَ الْمُتَحَزِّنُ بِالْقُرْآنِ كَأَنَّهُ قَذَفَ بِنَفْسِهِ فِي مِقْلَاعِ الْقُرْبَةِ إِلَى مَوْلَاهُ وَلَمْ يَتَعَلَّقْ بِشَيْءٍ دُونَهُ.
الراوي : عَبْد اللَّهِ بْن الشِّخِّيرِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 750 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাঊদ: ৮৪০।)
পরিচ্ছেদঃ গায়িকার মালিক গায়িকার গান যেমন মনযোগের সাথে শ্রবণ করেন, পূর্বে উল্লেখিত ব্যক্তির কুর‘আন মহান আল্লাহ তার চেয়েও বেশি মনযোগের সাথে শ্রবণ করেন
৭৫১. ফাযালা বিন উবাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সুন্দর আওয়াজে কুরআন পাঠকারীর তেলাওয়াত মহান আল্লাহ গায়িকার মালিক কর্তৃক তার গায়িকার গান শ্রবণ করার চেয়েও বেশি মনযোগের সাথে শ্রবণ করেন!”[1]
ذِكْرُ اسْتِمَاعِ اللَّهِ إِلَى مَنْ ذَكَرْنَا نَعْتَهُ أَشَدَّ مِنَ اسْتِمَاعِ صَاحِبِ الْقَيْنَةِ إِلَى قَيْنَتِهِ
751 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا الْوَلِيدُ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي الْمُهَاجِرِ عَنْ مَيْسَرَةَ مَوْلَى فَضَالَةَ بْنِ عُبَيْدٍ عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَلَّهُ أشدُّ أَذَناً إِلَى الرَّجُلِ الْحَسَنِ الصَّوْتِ بالقرآن من صاحب القينة إلى قينته)
الراوي : فَضَالَة بْن عُبَيْد | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 751 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেন নাই। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ২৯৫১।)
পরিচ্ছেদঃ এই উম্মাতের কোন শ্রেণির মানুষ দ্বারা কুর‘আন পাঠ করা হবে
৭৫২. আবু সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “ষাট বছর পর এক প্রজন্মের উদ্ভব হবে যারা “সালাত বিনষ্ট করবে এবং প্রবৃত্তির অনুসরণ করবে, অচিরেই তারা ক্ষতির (জাহান্নাম) সম্মুখীন হবে।” (সূরা মারইয়াম: ৫৯।) তারপর আরেক প্রজন্মের উদ্ভব হবে, যারা কুর‘আন পড়বে কিন্তু তা তাদের কন্ঠনালী ভেদ করবে না (অর্থাৎ কুর‘আন তাদের কন্ঠনালী ভেদ করে অন্তরে প্রবেশ করবে না)। কুর‘আন তিন শ্রেণির মানুষ পাঠ করবে: (১) মু‘মিন, (২) মুনাফিক ও (৩) পাপাচারী।”[1]
বাশীর রহিমাহুল্লাহ বলেন, আমি ওয়ালিদকে বললাম, “এই তিন শ্রেণির লোক কারা?” জবাবে তিনি বলেন, “মুনাফিক কুর‘আন অস্বীকারকারী, পাপিষ্ঠ ব্যক্তি এর বিনিময়ে জীবিকা নির্বাহ করে আর মু‘মিন ব্যক্তি এর প্রতি বিশ্বাস রাখে।”
ذِكْرُ مَا يُقْرَأُ بِهِ الْقُرْآنُ فِي هَذِهِ الْأُمَّةِ
752 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ الرَّحِيمِ الْمَرْوَزِيُّ قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ قَالَ: حَدَّثَنِي بَشِيرُ بْنُ أَبِي عَمْرٍو الْخَوْلَانِيُّ أَنَّ الْوَلِيدَ بْنَ قَيْسٍ التُّجِيبِيَّ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (يَكُونُ خَلْفٌ بَعْدَ سِتِّينَ سَنَةً {أَضَاعُوا الصَّلَاةَ واتَّبَعُوا الشَّهَوَاتِ فسوف يلقون غَيّاً} [مريم: 59] ثم يكون خَلْفٌ يقرأون الْقُرْآنَ لَا يَعْدُو تَرَاقِيَهُمْ وَيَقْرَأُ الْقُرْآنَ ثَلَاثَةٌ: مُؤْمِنٌ وَمُنَافِقٌ وَفَاجِرٌ)
قَالَ بَشِيرٌ: فَقُلْتُ لِلْوَلِيدِ: مَا هَؤُلَاءِ الثَّلَاثَةُ؟ قَالَ: الْمُنَافِقُ كَافِرٌ بِهِ والفاجر يتأكل به والمؤمن يؤمن به.
الراوي : أبو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 752 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩০৩৪।)
পরিচ্ছেদঃ সাত দিনে কুর‘আন খতম করার মধ্যে ক্ষ্যান্ত থাকার ব্যাপারে হাদীস
৭৫৩. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি কুর‘আন মুখস্ত করেছিলাম ফলে আমি একরাতে কুর‘আন পড়ি। অতঃপর ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে পৌঁছলো। তখন তিনি আমাকে বললেন, “তুমি প্রতি মাসে একবার পুরো কুরআন পড়।” রাবী বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি কুড়ি দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি দশ দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি সাত দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই। কিন্তু তিনি (আরো কম সময়ে কুর‘আন খতমের অনুমতি দিতে) অস্বীকৃতি জানালেন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنِ اقْتِصَارِ الْمَرْءِ عَلَى قِرَاءَةِ الْقُرْآنِ كُلِّه فِي كُلِّ سَبْعٍ
753 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ: حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ يَحْيَى بْنِ حَكِيمِ بْنِ صَفْوَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: جَمَعْتُ الْقُرْآنَ فَقَرَأْتُ بِهِ فِي لَيْلَةٍ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (اقْرَأْهُ فِي كُلِّ شَهْرٍ) قَالَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَمِنْ شَبَابِي فَقَالَ: (اقْرَأْهُ فِي كُلِّ عِشْرِينَ) قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَمِنْ شَبَابِي قَالَ: (اقْرَأْهُ فِي عَشْرٍ) فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَمِنْ شَبَابِي قَالَ: (اقْرَأْهُ فِي سَبْعٍ) فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي ومن شبابي فأبى.
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 753 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৫।)
পরিচ্ছেদঃ কুর‘আনের পাঠককে সাত দিনে কুর‘আন অনুন্য সাত দিনে কুর‘আন খতম করার নির্দেশ
৭৫৪. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি কুর‘আন মুখস্ত করেছিলাম ফলে আমি একরাতে পুরো কুর‘আন পড়ি। তখন তিনি তাকে বলেন, “তুমি প্রতি মাসে একবার পুরো কুরআন পড়।” রাবী বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি দশ দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” জবাবে তিনি বললেন, “তুমি প্রতি সাত দিনে একবার পুরো কুরআন পড়।” রাবী বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে ছাড় দিন, আমি আমার শক্তি ও যৌবন দ্বারা উপকৃত হই।” রাবী বলেন, “কিন্তু তিনি (আরো কম সময়ে কুর‘আন খতমের অনুমতি দিতে) অস্বীকৃতি জানালেন।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِقَارِئِ الْقُرْآنِ أَنْ يَخْتِمَهُ فِي سَبْعٍ لَا فِيمَا هُوَ أَقَلُّ مِنْ هَذَا العدد
754 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ يُحَدِّثُ عَنْ يَحْيَى بْنِ حَكِيمِ بْنِ صَفْوَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: حَفِظْتُ الْقُرْآنَ فَقَرَأْتُ بِهِ فِي لَيْلَةٍ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اقْرَأْهُ فِي شَهْرٍ) قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَشَبَابِي قَالَ: (اقْرَأْهُ فِي عَشْرٍ) قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ دَعْنِي أَسْتَمْتِعْ مِنْ قُوَّتِي وَمِنْ شَبَابِي قَالَ:
(اقْرَأْهُ فِي سَبْعٍ) قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ دَعْنِي أستمتع من قوتي ومن شبابي قال: فأبى.
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 754 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৫।)
পরিচ্ছেদঃ তিন দিনের কমে কুর‘আন খতম করার ব্যাপারে ধমকী, কেননা এই নিয়ম কুর‘আন বুঝা ও অনুধাবনের বেশি নিকটবর্তী
৭৫৫. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তিন দিনের কমে কুর‘আন খতম করে, সে (কুর‘আন পুরোপুরি) বুঝতে পারে না।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يُخْتَمَ الْقُرْآنُ فِي أَقَلِّ مِنْ ثَلَاثَةِ أَيَّامٍ إِذِ اسْتِعْمَالُ ذَلِكَ يَكُونُ أَقْرَبَ إِلَى التَّدَبُّرِ وَالتَّفَهُّمِ
755 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الْعَلَاءِ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا يَفْقَهُ مَنْ قرأ القرآن في أقل من ثلاث)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 755 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫৭।)
পরিচ্ছেদঃ তিন দিনের কমে কুর‘আন খতম করার ব্যাপারে ধমকী, কেননা এই নিয়ম কুর‘আন বুঝা ও অনুধাবনের বেশি নিকটবর্তী
৭৫৬. জুনদুব বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা কুর‘আন পাঠ করো, যতক্ষন পর্যন্ত তোমাদের অন্তরগুলো পরস্পরে ঐক্যবদ্ধ থাকে। আর যখন তোমরা তাতে (কুর‘আনের অর্থ, পঠন-পাঠনের পদ্ধতি প্রভৃতিতে) মতভেদে লিপ্ত হবে, তখন তোমরা (কুর‘আন পড়া ছেড়ে দিয়ে) উঠে যাবে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يُخْتَمَ الْقُرْآنُ فِي أَقَلِّ مِنْ ثَلَاثَةِ أَيَّامٍ إِذِ اسْتِعْمَالُ ذَلِكَ يَكُونُ أَقْرَبَ إِلَى التَّدَبُّرِ وَالتَّفَهُّمِ
756 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (اقرأوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ عَلَيْهِ قُلُوبُكُمْ فَإِذَا اخْتَلَفْتُمْ فيه فقوموا عنه)
الراوي : جُنْدُب بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 756 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭২৯।)
পরিচ্ছেদঃ মানুষকে এই নির্দেশ প্রদান যে, সে তার কুর‘আন পাঠের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকাল প্রত্যাশা করবে; দুনিয়াতে এর প্রতিদান তড়িৎ চাইবে না
৭৫৭. সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উদ্দেশ্যে বের হয়ে আসেন, এসময় আমরা কুর‘আন শিখছিলাম। তখন তিনি বলেন, “আলহামদু লিল্লাহ। আল্লাহর কিতাব একটি অথচ তোমাদের মাঝে রয়েছে লাল বর্ণের মানুষ, আছে কালো বর্ণের মানুষ! তোমরা কুর‘আন পড়তে থাকো ঐ সম্প্রদায় পড়ার আগেই, যারা ঠিক-ঠাক করে কুর‘আন পড়বে, যেভাবে তাদের জিহবাগুলো (সঠিক হবে ‘তীর’) ঠিক-ঠাক করা হয়। তাদের কেউ কেউ কুর‘আন পাঠের প্রতিদান দুনিয়াতেই তড়িৎ পেতে চাইবে; পরকালে চাইবে না!” [1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসটি এভাবে শোনা হয়েছে। কিন্তু সঠিক হবে (জিহবাগুলো এর পরিবর্তে) ‘তীর’।”
ذِكْرُ الْأَمْرِ لِلْمَرْءِ إِذَا قَرَأَ الْقُرْآنَ أَنْ يُرِيدَ بِقِرَاءَتِهِ اللَّهَ وَالدَّارَ الْآخِرَةَ دُونَ تَعْجِيلِ الثَّوَابِ فِي الدُّنْيَا
757 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ وَذَكَرَ ابْنُ سَلْمٍ آخَرَ مَعَهُ ـ عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ عَنْ وَفَاءِ بْنِ شُرَيْحٍ الصَّدَفِيِّ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ قَالَ:
خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَنَحْنُ نَقْتَرِئُ فَقَالَ: (الْحَمْدُ لِلَّهِ كِتَابُ اللَّهِ واحد وفيكم الأحمر وفيكم الأسود؟! اقرأوه قَبْلَ أَنْ يَقْرَأَهُ أَقْوَامٌ يُقَوِّمُونه كَمَا يُقَوَّمُ أَلْسِنَتُهُم يتعجَّل أحدهم أجره ولا يتأجَّلُهُ)
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: كَذَا وَقَعَ السَّمَاعُ وَإِنَّمَا هُوَ: ((السَّهْمُ)).
الراوي : سَهْل بْن سَعْدٍ السَّاعِدِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 757 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৫৯।)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তির এরকম বলার ব্যাপারে ধমকী যে, সে বলবে "আমি ওমুক ওমুক আয়াত ভুলে গেছি"
৭৫৮. আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ বলবে না, “আমি ওমুক ওমুক আয়াত ভুলে গেছি”, কেননা সে তো ভুলে যায়নি, বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يَقُولَ الْمَرْءُ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ
758 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا يَقُولُ أَحَدُكُمْ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ فَإِنَّهُ لَيْسَ هو نَسِيَ ولكنه نُسِّي)
الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 758 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ৪২২।)
পরিচ্ছেদঃ কুর‘আন ভুলে যাওয়ার ভয়ে নিয়মিত কুর‘আন অধ্যয়ন করার নির্দেশ
৭৫৯. আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা নিয়মিত কুর‘আন পড়া অব্যাহত রাখবে, কেননা কুর‘আন, রশি থেকে উট পালিয়ে যাওয়ার চেয়ে দ্রুতগতিতে মানুষের অন্তর থেকে হারিয়ে যায়, এটা খুব খারাপ যে, তোমাদের কেউ বলবে, “আমি ওমুক ওমুক আয়াত ভুলে গেছি”, বস্তুত সে ভুলে যায়নি, বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “সা‘ঈদ আ‘মাশ থেকে এই হাদীস ছাড়া অন্য কোন হাদীস সনদসহ বর্ণনা করেন নাই।”
ذِكْرُ الْأَمْرِ بِاسْتِذْكَارِ الْقُرْآنِ وَالتَّعَاهُدِ عَلَيْهِ حَذَرَ نسيانه وتفلُّتِهِ
759 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ بِفَمِ الصُّلْحِ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ قَزَعَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اسْتَذْكِرُوا الْقُرْآنَ فَلَهُوَ أَشَدُّ تفصِّياً مِنْ صُدُورِ الرِّجَالِ مِنَ النَّعَمِ مِنْ عُقُلِهَا وبئس ما لِأَحَدِكُمْ أَنْ يَقُولَ: نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ ما نَسِيَ ولكن نُسِّي)
قَالَ أَبُو حَاتِمٍ: لَمْ يُسند سَعِيدٌ عَنِ الْأَعْمَشِ غَيْرَ هَذَا.
الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان.
الصفحة أو الرقم: 759 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৪।)
পরিচ্ছেদঃ নিয়মিত কুর‘আন অধ্যয়ন করার নির্দেশ
৭৬০. আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা নিয়মিত কুর‘আন পড়া অব্যাহত রাখবে, কেননা কুর‘আন, রশি থেকে উট পালিয়ে যাওয়ার চেয়ে দ্রুতগতিতে মানুষের অন্তর থেকে হারিয়ে যায়, এটা খুব খারাপ যে, তোমাদের কেউ বলবে, “আমি ওমুক ওমুক আয়াত ভুলে গেছি”, বস্তুত সে ভুলে যায়নি, বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে এই মর্মে দলীল রয়েছে যে, সামর্থ কাজের সাথে থাকে; আগে নয়।”
ذِكْرُ الْأَمْرِ بِاسْتِذْكَارِ الْقُرْآنِ بِالتَّعَاهُدِ عَلَى قِرَاءَتِهِ
760 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ وَعُمَرُ بْنُ سَعِيدٍ وَعَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ قَالُوا: حَدَّثَنَا حَسَنُ بْنُ قَزَعَةَ الْبَصْرِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اسْتَذْكِرُوا الْقُرْآنَ فَلَهُوَ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنَ النَّعَمِ مِنْ عُقُلِهَا وَبِئْسَمَا لِأَحَدِكُمْ أَنْ يَقُولَ: نَسِيتُ آيَةَ كيت وكيت بل هو نُسِّيَ)
قَالَ أَبُو حَاتِمٍ: فِي هَذَا الْخَبَرِ دَلِيلٌ عَلَى أَنَّ الِاسْتِطَاعَةَ مَعَ الْفِعْلِ لَا قَبْلَهُ.
الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان.
الصفحة أو الرقم: 760 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৪।)
পরিচ্ছেদঃ নিয়মিত কুর‘আন পাঠকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাঁধা উটের সাথে উপমা দিয়েছেন
৭৬১. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কুর‘আন বাহকের উদাহরণ হলো বাঁধা উট; যদি সে তার খোঁজ-খবর রাখে, তবে সে তাকে রাখতে পারবে আর যদি সে তাকে ছেড়ে দেয়, তবে সে চলে যাবে।”[1]
ذِكْرُ تَمْثِيلِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ المواظب على قراءة القرآن بِصَاحِبِ الْإِبِلِ المُعَقَّلَةِ
761 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَصَاحِبِ الْإِبِلِ المعقَّلة إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وإن أطلقها ذهبت)
الراوي : عَبْد اللَّهِ ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان.
الصفحة أو الرقم: 761 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৪।)
পরিচ্ছেদঃ নিয়মিত কুর‘আন পাঠকারী ও কুর‘আন পাঠে অবহেলাকারী ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাঁধা উটের সাথে উপমা দিয়েছেন
৭৬২. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কুর‘আন বাহকের উদাহরণ হলো বাঁধা উট; যদি সে তার খোঁজ-খবর রাখে, তবে সে তাকে রাখতে পারবে আর যদি সে তাকে ছেড়ে দেয়, তবে সে চলে যাবে।”[1]
ذِكْرُ تَمْثِيلِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُوَاظِبَ عَلَى قِرَاءَةِ الْقُرْآنِ والمُقَصِّر فِيهَا بِالْإِبِلِ المُعَقَّلَة
762 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ مَثَلَ صَاحِبِ الْقُرْآنِ مَثَلُ صَاحِبِ الْإِبِلِ المُعَقَّلَة إِنْ عاهد عليها عَقَلَهَا وإن أطلقها ذهبت)
الراوي : عَبْد اللَّهِ ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان.
الصفحة أو الرقم: 762 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৪।)
পরিচ্ছেদঃ কুর‘আন পাঠকারী ব্যক্তি দুনিয়াতে সর্বশেষ যে আয়াত পাঠ করেছে, আখেরাতে তার শেষ মানযিল সেখানে হবে
৭৬৩. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কিয়ামতের দিন কুর‘আনের বাহককে বলা হবে, “আপনি কুর‘আন পাঠ করুন এবং উপরে উঠুন, ধীরস্থিরভাবে কুর‘আন পাঠ করুন যেভাবে আপনি দুনিয়াতে ধীরস্থিরভাবে কুর‘আন পাঠ করতেন। কেননা আপনার বাসস্থান সর্বশেষ আয়াত যেখানে পড়েছেন, সেখানে হবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ آخِرَ مَنْزِلَةِ الْقَارِئِ فِي الجنة تكون عند آخر آية كان يقرأُها في الدنيا
763 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ بِحِمْصَ حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ عَنِ الثَّوْرِيِّ عَنْ عَاصِمٍ عَنْ زِرٍّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يُقالُ لِصَاحِبِ الْقُرْآنِ يَوْمَ الْقِيَامَةِ: اقْرَأْ وَارْقَ وَرَتِّل كَمَا كُنْتَ تُرَتِّل فِي دَارِ الدُّنْيَا فإن منزلتك عند آخر آية كنت تقرأها)
الراوي : عَبْد اللَّهِ ابْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان.
الصفحة أو الرقم: 763 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩১৭।)
পরিচ্ছেদঃ যিনি কুরআন পাঠে অভিজ্ঞ তাঁর প্রতি মহান আল্লাহ অনুগ্রহ করবেন এভাবে যে, তিনি আমলনামা লিপিকার ফেরেস্তাদের সাথে থাকবেন আর যার উপর কুর‘আন পাঠ কষ্টকর তাকে তিনি দ্বিগুণ সাওয়াব দান করে অনুগ্রহ করবেন
৭৬৪. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কুর‘আনে পাঠে অভিজ্ঞ, তিনি আমলনামা লিপিকার পূণ্যবান, সম্মানিত ফেরেস্তাদের সাথে থাকবেন আর যিনি কুর‘আন পড়েন অথচ কুর‘আন পাঠ করা তার জন্য কষ্টকর, তার জন্য রয়েছে দ্বিগুণ সাওয়াব।”[1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى الْمَاهِرِ بِالْقُرْآنِ بِكَوْنِهِ مَعَ السَّفَرَةِ وَعَلَى مَنْ يَصْعُبُ عَلَيْهِ قِرَاءَتُهُ بِتَضْعِيفِ الْأَجْرِ لَهُ
764 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ عَنْ قَتَادَةَ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهُوَ مَاهِرٌ به مع السفرة الكرام البررة والذي يقرأه وهو يشتد عليه له أجران)
الراوي : عَبْد اللَّهِ ابْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان.
الصفحة أو الرقم: 764 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩০৭।)
পরিচ্ছেদঃ যারা আল্লাহর কিতাব নিজেদের মাঝে পঠন-পাঠন করে, ফেরেস্তাগণ তাদেরকে পরিবেষ্টন করে রাখেন এবং সে সময় রহমত ঘিরে রাখে
৭৬৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন সম্প্রদায় যদি কোন মসজিদে বসে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং নিজেদের মাঝে শিক্ষন-প্রশিক্ষণ করে, তবে তাঁদের উপর সাকীনাহ (প্রশান্তি) অবতীর্ণ হয়, রহমত তাঁদেরকে আচ্ছাদিত করে রাখে, ফেরেস্তাগণ তাঁদেরকে পরিবেষ্টন করে রাখেন এবং আল্লাহ তাঁদের কথা তাঁর নিকটস্থ ফেরেস্তাদের নিকট আলোচনা করেন। যার আমল তাকে পিছিয়ে দিবে, তার বংশ তাকে অগ্রগামী করতে পারবে না।”[1]
ذِكْرُ حُفُوفِ الْمَلَائِكَةِ بِالْقَوْمِ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ فِيمَا بَيْنَهُمْ مَعَ الْبَيَانِ بِأَنَّ الرَّحْمَةَ تَشْمَلُهُمْ فِي ذَلِكَ الْوَقْتِ
765 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَحْمُودِ بْنِ عَدِيٍّ أَبُو عَمْرٍو بِنَسَا قَالَ: أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ زَنْجُوَيْهِ قَالَ: حَدَّثَنَا مُحَاضِرُ بْنُ المورِّع قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي صَالِحٍ عَنِ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا جَلَسَ قَوْمٌ فِي مَسْجِدٍ مِنْ مَسَاجِدِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وحفَّتهم الْمَلَائِكَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ وَمَنْ أَبْطَأَ به عمله لم يسرع به نسبه)
الراوي : أبو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 765 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩০৮।)
পরিচ্ছেদঃ কুর‘আন পাঠের সময় মানুষের উপর প্রশান্তি অবতীর্ণ হয়
৭৬৬. বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি সূরা কাহফ পড়ছিল, এসময় তাঁর বাহনটি বাঁধা ছিল, সেটি ছুটোছুটি করতে শুরু করে। তিনি একখন্ড মেঘ দেখতে পান, যা তাঁকে পরিবেষ্টন করে রেখেছিল! অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন এবং তাঁকে ব্যাপারটি বর্ণনা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে ওমুক, আপনি কুর‘আন পাঠ করুন। সেটা প্রশান্তি, যা কুর‘আন পাঠের সময় অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) ‘কুর‘আনের জন্য’ অবতীর্ণ হয়েছিল।”[1]
ذِكْرُ إِثْبَاتِ نُزُولِ السَّكِينَةِ عِنْدَ قِرَاءَةِ الْمَرْءِ القرآن
766 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ: سَمِعْتُ الْبَرَاءَ يَقُولُ: إِنَّ رَجُلًا كَانَ يَقْرَأُ سُورَةَ الْكَهْفِ ـ وَدَابَّتُهُ مُوثَقَةٌ ـ فَجَعَلَتْ تَنْفِرُ تَرَى مِثْلَ الضَّبَابَةِ - أَوِ الْغَمَامَةِ - قَدْ غَشِيَتْهُ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ: (اقْرَأْ يَا فُلَانُ تِلْكَ السَّكِينَةُ أُنزلت عند القرآن أو للقرآن)
الراوي : الْبَرَاء | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 766 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩০৮।)
পরিচ্ছেদঃ কুর‘আন পাঠের দিকদিয়ে মু‘মিন ও পাপিষ্ঠ ব্যক্তির উদাহরণ
৭৬৭. আবু মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু তা‘আলা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “ঐ মু‘মিন ব্যক্তি, যিনি কুরআন পড়েন, তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মত; যা খেতেও সুস্বাদু, ঘ্রাণও সুন্দর। ঐ মু‘মিন ব্যক্তি, যিনি কুরআন পড়েন না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মত; যা খেতে মিষ্টি কিন্তু তাতে কোন ঘ্রাণ নেই। পাপী ব্যক্তি, যে কুর‘আন পড়ে, তার দৃষ্টান্ত হলো পুদিনা গুল্মের মত; যার ঘ্রাণ সুন্দর কিন্তু খেতে বিস্বাদ। পাপী ব্যক্তি, যে কুর‘আন পড়ে না, তার দৃষ্টান্ত হলো তিক্ত শশার মত; যার কোন ঘ্রাণ নেই, আর খেতেও তিক্ত।”[1]
ذِكْرُ مَثَلِ الْمُؤْمِنِ وَالْفَاجِرِ إِذَا قَرَأَ الْقُرْآنَ
767 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنْ أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الأُتْرُجَّة طَعْمُهَا طيِّبٌ وَرِيحُهَا طيِّبٌ وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ وَلَا رِيحَ لَهَا وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ وَلَا رِيحَ لها)
الراوي : أبو مُوسَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 767 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩২১৪।)
পরিচ্ছেদঃ কুর‘আন পাঠকারী মু‘মিন ও পাপিষ্ঠ ব্যক্তির বিবরণ সম্পর্কে হাদীস
৭৬৮. আবু মুসা আশ‘আরী রাদ্বিয়াল্লাহু তা‘আলা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “ঐ মু‘মিন ব্যক্তি, যিনি কুরআন পড়েন, তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মত; যা খেতেও সুস্বাদু, ঘ্রাণও সুন্দর। ঐ মু‘মিন ব্যক্তি, যিনি কুরআন পড়েন না, তার দৃষ্টান্ত হলো খেজুরের মত; যা খেতে মিষ্টি কিন্তু তাতে কোন ঘ্রাণ নেই। পাপী ব্যক্তি অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) মুনাফিক ব্যক্তি, যে কুর‘আন পড়ে, তার দৃষ্টান্ত হলো পুদিনা গুল্মের মত; যার ঘ্রাণ সুন্দর কিন্তু খেতে বিস্বাদ। পাপী ব্যক্তি অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন), যে কুর‘আন পড়ে না, তার দৃষ্টান্ত হলো তিক্ত শশার মত; যার কোন ঘ্রাণ নেই, আর খেতেও তিক্ত।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ وَصْفِ الْمُؤْمِنِ وَالْفَاجِرِ إِذَا قرآ القرآن
768 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرِ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أنس عَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ الْأُتْرُجَّةِ طَعْمُهَا طيِّب وَرِيحُهَا طيِّب وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ التَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ وَلَا رِيحَ لَهَا وَمَثَلُ الْمُنَافِقِ أَوِ الْفَاجِرِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْمُنَافِقِ أَوِ الْفَاجِرِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ وَلَا رِيحَ لَهَا)
الراوي : أبو مُوسَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 768 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩২১৪।)
পরিচ্ছেদঃ কুর‘আন পাঠের নিয়ত অনুসারে একদল ব্যক্তির মর্যাদা সমুন্নত হয়, আরেক শ্রেণির মানুষের মর্যাদা অবনমিত হয়
৭৬৯. আবু তুফাইল ‘আমির বিন ওয়াসিলাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “নাফি‘ বিন আব্দুর রহমান ‘উসফান নামক জায়গায় উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। নাফি‘ উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু কর্তৃক মক্কার গভর্ণর ছিলেন। ফলে উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু তাঁকে জিজ্ঞেস করেন, “উপত্যকার অধিবাসী তথা মক্কাবাসীদের জন্য আপনি কাকে স্থলাভিষিক্ত করে এসেছেন?” জবাবে তিনি বলেন, “একজন আজাদকৃত গোলামকে।” উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “আপনি তাদের জন্য একজন আজাদকৃত গোলামকে স্থলাভিষিক্ত করে এসেছেন?” জবাবে তিনি বলেন, “তিনি কুর‘আনের একজন ক্বারী।” তখন উমার রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বলেন, “নিশ্চয়ই আপনাদের নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ এই কুর‘আনের মাধ্যমে একদল লোকের মর্যাদা সমুন্নত করেন আর এর মাধ্যমে আরেক দল লোকের মর্যাদা অবনমিত করেন!”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْقُرْآنَ يَرْتَفِعُ بِهِ أَقْوَامٌ ويتَّضِعُ بِهِ آخَرُونَ عَلَى حَسَبِ نِيَّاتِهِمْ فِي قراءتهم
769 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي أَبُو الطُّفَيْلِ عَامِرُ بْنُ وَاثِلَةَ أَنَّ نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ تَلَقَّى عُمَرَ بْنَ الْخَطَّابِ إِلَى عُسْفَانَ وَكَانَ نَافِعٌ عَامِلًا لِعُمَرَ عَلَى مَكَّةَ فَقَالَ عُمَرُ: مَنِ اسْتَخْلَفْتَ عَلَى أَهْلِ الْوَادِي يَعْنِي أَهْلَ مَكَّةَ؟ قَالَ: ابْنَ أَبْزَى قَالَ: وَمَنِ ابْنُ أَبْزَى؟ قَالَ: رَجُلٌ مِنَ الْمَوَالِي قَالَ عُمَرُ: اسْتَخْلَفْتَ عَلَيْهِمْ مَوْلًى؟! فَقَالَ لَهُ: إِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ فَقَالَ: أَمَا إِنَّ نَبِيَّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ اللَّهَ لَيَرْفَعُ بِهَذَا الْقُرْآنِ أَقْوَامًا ويضع به آخرين)
الراوي : أَبُو الطُّفَيْلِ عَامِرُ بْنُ وَاثِلَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 769 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২২৩৯।)
পরিচ্ছেদঃ আব্দুল্লাহ বিন আমর ছাড়া অন্য ব্যক্তিকে প্রথমে কুর‘আন পাঠের ব্যাপারে যা নির্দেশ দেওয়া হয়েছে
৭৭০. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে কুর‘আন শিক্ষা দিন।” জবাবে তিনি বলেন, “আপনি الر যুক্ত তিনটি সূরা শিক্ষা করুন।” লোকটি বললেন, “আমার বয়স বেড়ে গেছে, জবান ভারি হয়ে গেছে ও অন্তর কঠিন হয়ে পড়েছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি حم যুক্ত তিনটি সূরা শিক্ষা করুন।” লোকটি জবাবে আগের মতো অনুরুপ কথাই বললো। এবং বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে ব্যাপক অর্থবোধক কোন সূরা শিক্ষা দিন।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে শিক্ষা দিলেন, “যখন জমিন প্রবলভাবে প্রকম্পিত হবে।” (সূরা যিলযাল: ১।) এভাবে তিনি এই আয়াত পর্যন্ত পড়েন “যে ব্যক্তি অনু পরিমাণ ভাল কাজ করবে, সে তা দেখতে পাবে আর যে ব্যক্তি অনু পরিমাণ মন্দ কাজ করবে, সে-ও তা দেখতে পাবে।” (সূরা যিলযাল: ৭-৮।)
লোকটি বললেন, “ঐ সত্তার কসম, যিনি আপনাকে হ্কসহ পাঠিয়েছেন, মৃত্যু অবধি আমি এর চেয়ে বেশি পাঠ না করার ব্যাপারে মোটেও পরোয়া করবো না। আপনি বরং আমাকে জানান, আমার উপর কোন আমল করা আবশ্যক, আমি সাধ্য অনুসারে আমল করবো।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “পাঁচ ওয়াক্ত সালাত, রমযানের সিয়াম, বায়তুল্লাহর হজ্জ্ব (আদায় করবেন), আপনার সম্পদের যাকাত আদায় করবেন, সৎকাজের আদেশ করবেন এবং মন্দ কাজে নিষেধ করবেন।” [1]
ذِكْرُ مَا أُمِرَ غَيْرُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو بِقِرَاءَتِهِ ابْتِدَاءً
770 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو هَمَّامٍ الْوَلِيدُ بْنُ شُجَاعٍ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ وَحَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ أَنَّ عَيَّاشَ بْنَ عَبَّاسٍ حَدَّثَهُمْ عَنْ عِيسَى ابن هِلَالٍ الصَّدَفِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَقْرِئْنِي الْقُرْآنَ قال: (اقرأ ثلاثاً من ذوات {الر} [يونس: 1]) قَالَ الرَّجُلُ: كَبُرَ سِنِّي وَثَقُلَ لِسَانِي وَغَلُظَ قَلْبِي قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اقرأ ثلاثا من ذوات {حم} [غافر: 1]) فَقَالَ الرَّجُلُ مِثْلَ ذَلِكَ وَلَكِنْ أَقْرِئْنِي يَا رَسُولَ اللَّهِ سُورَةً جَامِعَةً فأقرأهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ} [الزلزلة: 1] حَتَّى بَلَغَ: {مَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ * وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يره} [الزلزلة: 7 ـ 8] قَالَ الرَّجُلُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُبالي أَنْ لَا أَزِيدَ عَلَيْهَا حَتَّى أَلْقَى اللَّهَ وَلَكِنْ أَخْبِرْنِي بِمَا عَلَيَّ مِنَ الْعَمَلِ أَعْمَلْ مَا أَطَقْتُ الْعَمَلَ قَالَ: (الصَّلَوَاتُ الْخُمْسُ وَصِيَامُ رَمَضَانَ وَحَجُّ الْبَيْتِ وأَدِّ زَكَاةَ مَالِكَ وَمُرْ بالمعروف وانْهَ عن المنكر)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 770 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ২৪৭।)
পরিচ্ছেদঃ সূরা ফাতিহা কুর‘আনের অন্যতম শ্রেষ্ঠ সূরা
৭৭১. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সফরে ছিলেন, তিনি সফরে এক সময় যাত্রাবিরতি দিলেন। তখন তাঁর এক সাহাবী হেঁটে তাঁর পাশে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, “আমি কি তোমাকে কুর‘আনের শ্রেষ্ঠ সূরা সম্পর্কে খবর দিবো না?” রাবী বলেন, “অতঃপর তিন তাকে পড়ে শুনালেন, “সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক।” (সূরা আল ফাতিহা: ১।)[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “আমি কি তোমাকে কুর‘আনের শ্রেষ্ঠ সূরা সম্পর্কে খবর দিবো না?”এর দ্বারা উদ্দেশ্য হলো ‘তোমার জন্য শ্রেষ্ঠ সূরা’; এটি উদ্দেশ্য নয় যে, কুর‘আনের একাংশ অপরাংশ অপেক্ষা শ্রেষ্ঠ। কেননা আল্লাহর কালামের মাঝে মর্যাদাগত তারতম্য থাকা সম্ভব নয়।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ فَاتِحَةَ الْكِتَابِ مِنْ أَفْضَلِ القرآن
771 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ آدَمَ غُنْدَرٌ حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْحَمِيدِ الْمَعْنِيُّ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسِيرٍ فَنَزَلَ فَمَشَى رَجُلٌ مِنْ أَصْحَابِهِ إِلَى جَانِبِهِ فَالْتَفَتَ إِلَيْهِ فَقَالَ: (أَلَا أُخْبِرُكَ بِأَفْضَلِ الْقُرْآنِ)؟ قَالَ: فَتَلَا عَلَيْهِ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَلَا أُخْبِرُكَ بِأَفْضَلِ الْقُرْآنِ) أَرَادَ بِهِ: بِأَفْضَلِ الْقُرْآنِ لَكَ لَا أَنَّ بَعْضَ الْقُرْآنِ يَكُونُ أَفْضَلَ مِنْ بَعْضٍ لِأَنَّ كَلَامَ اللَّهِ يَسْتَحِيلُ أَنْ يَكُونَ فِيهِ تَفَاوُتُ التَّفَاضُلِ.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 771 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৬।)
পরিচ্ছেদঃ সূরা ফাতিহার পাঠক ও পাঠকের প্রতিপালকের মাঝে বিভক্ত
৭৭২. উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মহান আল্লাহ তা‘আলা বলেন, “সূরা ফাতিহার মত সূরা তাওরাতে নেই, ইনজিলেও নেই। সূরাটি বারবার পঠিত সাত আয়াতবিশিষ্ট, এটি আমার ও আমার বান্দার মাঝে বিভক্ত আর আমার বান্দার জন্য তাই রয়েছে, যা সে চায়।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “সূরা ফাতিহার মত সূরা তাওরাতে নেই, ইনজিলেও নেই” এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তা‘আলা তাওরাত ও ইনজিল পাঠকারীকে ততটা সাওয়াব দেন না, যতটা সাওয়াব দেন সূরা ফাতিহা পাঠকারীকে। কেননা মহান আল্লাহ নিজ অনুগ্রহে এই জাতীকে অন্যান্য জাতীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং কালামুল্লাহ পাঠের জন্য এই জাতীকে অন্যান্য জাতীর চেয়ে বেশি অনুগ্রহ করেছেন। এটা তাঁর পক্ষ থেকে এই জাতীর জন্য অনুগ্রহ আর অন্যান্য জাতীর প্রতি ইনসাফ।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ فَاتِحَةَ الْكِتَابِ مَقْسُومَةٌ بَيْنَ الْقَارِئِ وَبَيْنَ رَبِّه
772 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى عَبْدَانُ بِعَسْكَرِ مُكْرَمٍ وَعِدَّةٌ قَالُوا: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ أُبي بْنِ كَعْبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (يقول اللَّهُ تَعَالَى: مَا فِي التَّوْرَاةِ وَلَا فِي الْإِنْجِيلِ مِثْلُ أُمِّ الْقُرْآنِ وَهِيَ السَّبْعُ الْمَثَانِي وَهِيَ مَقْسُومَةٌ بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سأل)
قَالَ أَبُو حَاتِمٍ: مَعْنَى هَذِهِ اللَّفْظَةِ (مَا فِي التَّوْرَاةِ وَلَا فِي الْإِنْجِيلِ مِثْلُ أُمِّ الْقُرْآنِ) أَنَّ اللَّهَ لَا يُعْطِي لِقَارِئِ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ مِنَ الثَّوَابِ مَا يُعْطِي لِقَارِئِ أُمِّ الْقُرْآنِ إِذِ اللَّهُ بِفَضْلِهِ فضَّل هَذِهِ الْأُمَّةَ عَلَى غَيْرِهَا مِنَ الْأُمَمِ وَأَعْطَاهَا الْفَضْلَ عَلَى قِرَاءَةِ كَلَامِ اللَّهِ أَكْثَرَ مِمَّا أَعْطَى غَيْرَهَا مِنَ الْفَضْلِ عَلَى قِرَاءَةِ كَلَامِهِ وَهُوَ فَضْلٌ مِنْهُ لِهَذِهِ الْأُمَّةِ وَعَدْلٌ مِنْهُ عَلَى غَيْرِهَا.
الراوي : أُبي بْن كَعْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 772 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৬।)
পরিচ্ছেদঃ সূরা ফাতিহা বান্দা ও তার প্রতিপালকের মাঝে বিভক্ত হওয়ার পদ্ধতি
৭৭৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এমন সালাত আদায় করে যাতে সে সূরা ফাতিহা পড়ে না, সে সালাত অসম্পূর্ণ, সেটি অসম্পূর্ণ।” তখন এক ব্যক্তি বললেন, “হে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু, আমি তো মাঝে মাঝে ইমামের পিছনে থাকি। রাবী বলেন, তখন আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু আমার হাতে খোঁচা দিলেন, তারপর বললেন, “হে পারস্যের অধিবাসী, তখন তুমি সূরা ফাতিহা মনে মনে পড়বে। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “পূণ্যময় আল্লাহ তা‘আলা বলেছেন, “আমার ও আমার বান্দার মাঝে সালাত দুই ভাগে ভাগ করা হয়েছে। কাজেই এর অর্ধাংশ আমার বান্দার জন্য আর অর্ধাংশ আমার। আর আমার বান্দার জন্য তা-ই রয়েছে, যা সে চায়। যখন বান্দা বলে, “সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক।” (সূরা ফাতিহা: ২।) তখন আল্লাহ বলেন, “আমার বান্দা আমার প্রশংসা করলো।” আর যখন সে বলে, “(তিনি) সর্বদয়ালূ, সবিশেষ করুণাময়।” (সূরা ফাতিহা: ৩।) তখন আল্লাহ বলেন, “আমার বান্দা আমার গুণ-কীর্তন করলো।” যখন বান্দা বলে, “(তিনি) প্রতিফল দিবসের অধিপতি।” (সূরা ফাতিহা: ৪।) তখন আল্লাহ বলেন, “আমার বান্দা আমার মহিমা প্রকাশ করলো। এসব আমার ও আমার বান্দার মধ্যকার বিষয়।” বান্দা বলে, “আমরা কেবল আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই।” (সূরা ফাতিহা: ৫।) (তখন মহান আল্লাহ বলেন) “এর যা অবশিষ্ট রয়েছে, তা আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য তা-ই থাকবে, যা সে চাইবে।” (বান্দা যখন পড়ে) “আমাদেরকে দেখান সরল-সঠিক পথ। তাঁদের পথ, যাঁদের উপর আপনি অনুগ্রহ করেছেন; তাদের পথ নয়, যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট।” (সূরা ফাতিহা: ৬-৭।) (তখন মহান আল্লাহ বলেন) “এটি আমার বান্দার জন্য, তা আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য তা-ই থাকবে, যা সে চাইবে।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাবী আবুল মুগীরা হলেন আব্দুল কুদ্দূস বিন হাজ্জাজ আল খাওলানী।”
ذِكْرُ كَيْفِيَّةِ قِسْمَةِ فَاتِحَةِ الْكِتَابِ بَيْنَ الْعَبْدِ وبين ربه
773 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مَوْدُودٍ أَبُو عَرُوبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ الْحِمْصِيُّ حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
(مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ فَهِيَ خِدَاجٌ فَهِيَ خِدَاجٌ غَيْرُ تَمَامٍ) قَالَ: فَقَالَ رَجُلٌ: يَا أَبَا هُرَيْرَةَ إِنِّي أَحْيَانًا أَكُونُ وَرَاءَ الْإِمَامِ قَالَ: فَغَمَزَ ذِرَاعِي ثُمَّ قَالَ: يَا فَارِسِيُّ اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يقول: (قال الله تبارك وتعالى: قَسَمْتُ الصلاة بَيْنِي وَبَيْنَ عِبَادِي نِصْفَيْنِ فَنِصْفُهَا لِعَبْدِي وَنِصْفُهَا لِي وَلِعَبْدِي مَا سَأَلَ إِذَا قَالَ الْعَبْدُ: {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2] قَالَ اللَّهُ: حَمِدَنِي عَبْدِي وَإِذَا قَالَ: {الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 3] يَقُولُ اللَّهُ: أَثْنَى عَلَيَّ عَبْدِي وَإِذَا قَالَ: {ملك يوم الدين} [الفاتحة: 4] قَالَ: مَجَّدنِي عَبْدِي وَهَذِهِ بَيْنِي وَبَيْنَ عَبْدِي يَقُولُ: {إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ} [الفاتحة: 5] وَمَا بَقِيَ فَلِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ , {اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 6 ـ 7] فَهَذَا لِعَبْدِي وَلِعَبْدِي ما سأل)
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو المغيرة: عبد القدوس ابن الحجاج الخولاني
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 773 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সিফাতুস সালাহ: ৯৭ পৃষ্ঠা।)
পরিচ্ছেদঃ সূরা ফাতিহা কুর‘আনের সবচেয়ে মহানতম সূরা, এটি السَّبْعُ الْمَثَانِي (বারবার পঠিত সাত আয়াতবিশিষ্ট্য সূরা), যা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রদান করা হয়েছে
৭৭৪. আবু সা‘ঈদ বিন মু‘আল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মসজিদে সালাত আদায় করছিলাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে ডাকলেন কিন্তু আমি তাঁর ডাকে সাড়া দিলাম না। অতঃপর আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি সালাত আদায় করছিলাম।” তখন তিনি বললেন, “আল্লাহ কি বলেননি “তোমরা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দাও, যখন তিনি তোমাদের ডাকেন”? তারপর তিনি বলেন, “আমি কি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দিবো না, যা কুর‘আনে সবচেয়ে মহানতম সূরা?” আমি জবাবে বললাম, “জ্বী, হ্যাঁ।” তিনি বলেন, “(সেটি হলো) الحمد لله رب العالمين (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক।” (সূরা ফাতিহা: ২।) এটি السَّبْعُ الْمَثَانِي (বারবার পঠিত সাত আয়াতবিশিষ্ট্য সূরা), যা আমাকে প্রদান করা হয়েছে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “এটি কুর‘আনের সবচেয়ে মহানতম সূরা”এর দ্বারা উদ্দেশ্য হলো ‘সাওয়াবের ক্ষেত্রে’; এটা উদ্দেশ্য নয় যে, কুর‘আনের কিছু অংশ অপর অংশ অপেক্ষা শ্রেষ্ঠ।”
আর রাবী আবূ সাঈদ বিন মু‘আল্লাহর নাম হলো রাফি‘ বিন মু‘আল্লাহ বিন লাওযান বিন হারেসাহ। তিনি ৭৪ হিজরীতে মারা গিয়েছেন।”
ذكر البيان فَاتِحَةَ الْكِتَابِ هِيَ أَعْظَمُ سُورَةٍ فِي الْقُرْآنِ وَهِيَ السَّبْعُ الْمَثَانِي الَّتِي أُوتِيَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
774 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حدثنا يحيى عن شعبة قال: حدثني حبيب بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ عَنْ أَبِي سَعِيدِ بْنِ الْمُعَلَّى قَالَ:. كُنْتُ أُصَلِّي فِي الْمَسْجِدِ فَدَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ أجِبْهُ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ أُصَلِّي فَقَالَ: (أَلَمْ يَقُلِ اللَّهُ: {اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ} [الأنفال: 24]) ثُمَّ قَالَ: (أَلَا أُعَلِّمُكَ سُورَةً هِيَ أَعْظَمُ سُورَةٍ فِي الْقُرْآنِ)؟ فَقُلْتُ: بَلَى فَقَالَ: ({الحمد لله رب العالمين} [الفاتحة: 2] هي السبع المثاني والقرآن الذي أوتيته)
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (هِيَ أَعْظَمُ سُورَةٍ) أَرَادَ بِهِ فِي الْأَجْرِ لَا أَنَّ بَعْضَ الْقُرْآنِ أَفْضَلُ مِنْ بَعْضٍ.
وَأَبُو سَعِيدِ بْنُ الْمُعَلَّى اسْمُهُ: رَافِعُ بْنُ الْمُعَلَّى بْنِ لَوْذَانَ بْنِ حَارِثَةَ مَاتَ سَنَةَ أَرْبَعٍ وَسَبْعِينَ
الراوي : أَبُو سَعِيدِ بْن الْمُعَلَّى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 774 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩১১।)
পরিচ্ছেদঃ সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষাংশ পাঠে যা চাওয়া হবে, তা প্রদান করা হবে
৭৭৫. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার জিবরীল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বসে ছিলেন, এমন সময় তিনি উপরে বিকট আওয়াজ শুনতে পান ফলে তিনি মাথা উত্তোলন করেন এবং বলেন, “এক্ষুণি আসমানের একটি দরজা খোলা হলো, যা ইতিপূর্বে কখনো খোলা হয়নি।” অতঃপর তাঁর কাছে একজন ফেরেস্তা আসেন এবং বলেন, “আপনি দুইটি সূরার শুভ সংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে, আপনার পূর্বে আর কোন নাবীকেই তা প্রদান করা হয়নি: সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষাংশ। এর একটি বাক্য পড়লেই (সেই বাক্যের মাধ্যমে যা চাওয়া হবে তা) আপনাকে তা প্রদান করা হবে।”[1]
ذكر البيان بأن قارىء فَاتِحَةِ الْكِتَابِ وَآخِرِ سُورَةِ الْبَقَرَةِ يُعْطَى مَا يَسْأَلُ فِي قِرَاءَتِهِ
775 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ عَنْ عَمَّارِ بْنُ رُزَيْقٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عيسى عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: بَيْنَمَا جِبْرِيلُ جَالِسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ سَمِعَ نَقِيضًا مِنْ فَوْقِهِ فَرَفَعَ رَأْسَهُ وَقَالَ: (لَقَدْ فُتِحَ بَابٌ مِنَ السَّمَاءِ مَا فُتِحَ قَطُّ فَأَتَاهُ مَلَكٌ فَقَالَ لَهُ: أَبْشِرْ بِسُورَتَيْنِ أُوتِيتَهُمَا لَمْ يُعْطَهُمَا نَبِيٌّ كَانَ قَبْلَكَ: فَاتِحَةِ الْكِتَابِ وَخَوَاتِيمِ سُورَةِ الْبَقَرَةِ لَنْ تَقْرَأَ مِنْهَا حَرْفًا إِلَّا أُعطيته)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 775 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তা‘লীকাতুল হিসান: ৭৭৫।)
পরিচ্ছেদঃ সূরা বাকারাহ পাঠকালে ফেরেস্তাগণ অবতীর্ণ হয়
৭৭৬. উসাইদ বিন হুদ্বাইর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আজ রাতে আমি সূরা ফাতিহা পাঠ করছিলাম, এসময় আমি আমার পেছনে ‘কোন কিছু পতিত হওয়ার’ আওয়াজ শুনতে পেলাম। ফলে আমার মনে হলো যে, হয়তো আমার ঘোড়া চলে গিয়েছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আবূ আতীক, আপনি পাঠ করুন।” অতঃপর আমি সেদিকে তাকালে আসমান ও জমিনের মাঝে বাতি সদৃশ্য কিছু দেখতে পাই! আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছিলেন, “আবূ আতীক, আপনি পাঠ অব্যাহত রাখুন।” তখন তিনি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আর পাঠ অব্যাহত রাখতে পারছি না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “ঐসব ফেরেস্তা, সূরা বাকারাহ পড়ার কারণে তাঁরা অবতীর্ণ হয়েছিল। জেনে রাখুন, যদি আপনি পাঠ অব্যাহত রাখতেন, তবে আপনি বিস্ময়কর অনেক কিছুই দেখতে পেতেন!”[1]
ذِكْرُ نُزُولِ الْمَلَائِكَةِ عِنْدَ قِرَاءَةِ سُورَةِ الْبَقَرَةِ
776 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ بَيْنَمَا أَنَا أَقْرَأُ اللَّيْلَةَ سُورَةَ الْبَقَرَةِ إِذْ سَمِعْتُ وَجْبَةً مِنْ خَلْفِي فَظَنَنْتُ أَنَّ فَرَسِي انْطَلَقَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اقْرَأْ يَا أَبَا عَتِيكٍ) فَالْتَفَتُّ فَإِذَا مِثْلُ الْمِصْبَاحِ مُدَلّى بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (اقْرَأْ يَا أَبَا عَتِيكٍ) فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ فَمَا اسْتَطَعْتُ أَنْ أَمْضِيَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (تِلْكَ الْمَلَائِكَةُ نَزَلَتْ لِقِرَاءَةِ سُورَةِ الْبَقَرَةِ أَمَا إنك لو مضيت لرأيت العجائب)
الراوي : أُسَيْد بْن حُضَيْرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 776 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৯।)
পরিচ্ছেদঃ সূরা বাকারাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উটের কুঁজের সাথে তুলনা করেছেন
৭৭৭. সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেকটি জিনিসের একটি সর্বোচ্চ চূড়া রয়েছে, আর কুর‘আনের চূড়া হলো সূরা বাকারাহ। যে ব্যক্তি এই সূরা বাড়িতে রাতে পাঠ করবে, শয়তান সেই বাড়িতে প্রবেশ করবে না তিন রাত পর্যন্ত। আর যে ব্যক্তি এই সূরা বাড়িতে দিনে পাঠ করবে, তিন দিন পর্যন্ত শয়তান সেই বাড়িতে প্রবেশ করবে না।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “তিন দিন পর্যন্ত শয়তান সেই বাড়িতে প্রবেশ করবে না।” এর দ্বারা উদ্দেশ্য হলো ‘অবাধ্য-বিদ্রোহী শয়তান; অন্যরা নয়।”
ذِكْرُ تَمْثِيلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُورَةَ الْبَقَرَةِ مِنَ الْقُرْآنِ بِالسَّنَامِ مِنَ الْبَعِيرِ
777 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا الْأَزْرَقُ بْنُ عَلِيِّ بْنِ جَهْمٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا خَالِدُ بْنُ سَعِيدٍ الْمَدَنِيُّ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ لِكُلِّ شَيْءٍ سَنَامًا وَإِنَّ سَنَامَ الْقُرْآنِ سُورَةُ الْبَقَرَةِ مَنْ قَرَأَهَا فِي بَيْتِهِ لَيْلًا لَمْ يَدْخُلِ الشَّيْطَانُ بَيْتَهُ ثَلَاثَ لَيَالٍ وَمَنْ قَرَأَهَا نَهَارًا لَمْ يَدْخُلِ الشَّيْطَانُ بَيْتَهُ ثلاثة أيام)
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (لَمْ يَدْخُلِ الشَّيْطَانُ بَيْتَهُ ثَلَاثَةَ أَيَّامٍ) أَرَادَ بِهِ مَرَدَةَ الشَّيَاطِينِ دُونَ غَيْرِهِمْ.
الراوي : سَهْل بْن سَعْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 777 | خلاصة حكم المحدث: صحيح ـ دون ((ثلاثة ليال ... ))
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে “তিন রাত পর্যন্ত...” অংশ ব্যতীত সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৮৮।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে, সেটি তার জন্য যথেষ্ট হবে
৭৭৮. আব্দুর রহমান বিন ইয়াযিদ বলেন, আমি আবূ মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে তাওয়াফের সময় সাক্ষাৎ করি। অতঃপর আমি তাঁকে এই সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে, সেটাই তার জন্য যথেষ্ট হবে।“[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ تَكْفِيَانِ لِمَنْ قَرَأَهُمَا
778 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى الْبَلْخِيُّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ قَالَ: لَقِيتُ أَبَا مَسْعُودٍ فِي الطَّوَافِ فَسَأَلْتُهُ عَنْهُ فَحَدَّثَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
(مَنْ قَرَأَ الْآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ فِي لَيْلَةٍ كَفَتَاهُ)
الراوي : أَبُو مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 778 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬৩।)
পরিচ্ছেদঃ কোন বাড়িতে সূরা বাকারার শেষ দুই আয়াত তিন রাত পাঠ করা হলে, তার অধিবাসীগণ বাড়িতে প্রবেশ করার ব্যাপারে নিরাপদ থাকবে
৭৭৯. নু‘মান বিন বাশীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দু‘টি আয়াত, যার মাধ্যমে সূরা বাকারার পরিসমাপ্তি ঘটানো হয়েছে, কোন বাড়িতে তা তিন রাত পাঠ করা হলে তাতে শয়তান প্রবেশ করবে না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ آخِرَ سُورَةِ الْبَقَرَةِ إِذَا قُرئ فِي دَارٍ ثَلَاثَ لَيَالٍ أَمِنَ أَهْلُ الدَّارِ دُخُولَ الشَّيْطَانِ عَلَيْهِمْ
779 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ حَدَّثَنَا الْأَشْعَثُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْجَرْمِيُّ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (الْآيَتَانِ خُتِمَ بِهِمَا سُورَةُ الْبَقَرَةِ لَا تُقرآن فِي دَارٍ ثَلَاثَ لَيَالٍ فَيَقْرَبُهَا شيطان)
الراوي : النُّعْمَان بْن بَشِيرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 779 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৯।)
পরিচ্ছেদঃ যে বাড়িতে সূরা বাকারাহ পাঠ করা হয়, সে বাড়ি থেকে শয়তান পলায়ন করে
৭৮০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা তোমাদের গৃহগুলোকে গোরস্থান বানিয়ে নিবে না। তোমরা তাতে সালাত আদায় করবে। কেননা শয়তান ঐ বাড়ি থেকে পলায়ন করে, যেই বাড়িতে সে সূরা বাকারাহ পাঠ শুনতে পায়।”[1]
ذِكْرُ فِرَارِ الشَّيْطَانِ مِنَ الْبَيْتِ إِذَا قُرئ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ
780 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا تَتَّخِذُوا بُيُوتَكُمْ مَقَابِرَ صَلُّوا فِيهَا فَإِنَّ الشَّيْطَانَ لَيَفِرُّ مِنَ الْبَيْتِ يَسْمَعُ سُورَةَ الْبَقَرَةِ تُقرأ فيه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 780 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২১৯।)
পরিচ্ছেদঃ আয়াতুল কুরসী পাঠের মাধ্যমে শয়তান থেকে বেঁচে থাকা (আমরা আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাই।)
৭৮১. উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তাঁদের একটি একটি গুদাম ছিল, যাতে খেজুর ছিল আর তিনি তা নিয়মিত দেখা-শুনা করতেন। অতঃপর তিনি তাতে (খেজুর) কম দেখতে পান। একরাতে তিনি পাহারা দিচ্ছিলেন, এমন সময় তিনি একটি প্রাপ্ত বয়স্ক বালক সদৃশ এক প্রাণী দেখতে পান। রাবী বলেন, “আমি তাকে সালাম দিলাম। সে সালামের জবাব দিল। অতঃপর আমি বললাম, “তুমি কি জিন নাকি মানুষ?” সে জবাবে বললো, “জিন।” আমি বললাম, “তোমার হাত বাড়িয়ে দাও।” (হাত বাড়িয়ে দিলে) আমি দেখতে পেলাম, তার হাত কুকুরের হাতের মত আর তার চুল শুকরের চুলের মত। আমি বললাম, “জিনদের কি এরকমই সৃষ্টি করা হয়েছে?”
সে বললো, “জিনরা জানে যে, তাদের মাঝে আমার চেয়েও শক্তিশালী জিন আছে।” আমি বললাম, “তুমি যে কাজ করেছো, এই কাজ করতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করেছে?” সে বললো, “আমার কাছে এই মর্মে সংবাদ পৌঁছেছে যে, আপনি সাদাকাহ করতে ভালবাসেন। এজন্য আমি আপনার খাদ্য থেকে কিছু পেতে চেয়েছি।” আমি বললাম, “কোন জিনিস আমাদেরকে তোমাদের থেকে রক্ষা করতে পারে?” সে বললো, “এই আয়াত, আয়াতুল কুরসী।” রাবী বলেন, “অতঃপর তাকে আমি ছেড়ে দেই।” উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুর ছেলে বলেন, “সকালে আমার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে যান এবং তাঁকে সব বৃত্তান্ত বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “খবীসটা সত্য কথাই বলেছে।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুর ছেলের নাম তুফাইল বিন উবাই বিন কা‘ব।”
ذِكْرُ الِاحْتِرَازِ مِنَ الشَّيَاطِينِ نَعُوذُ بِاللَّهِ مِنْهُمْ بِقِرَاءَةِ آيَةِ الْكُرْسِيِّ
781 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا الْوَلِيدُ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ حَدَّثَنِي ابْنُ أُبي بْنِ كَعْبٍ: أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ: أَنَّهُ كَانَ لَهُمْ جَرِينٌ فِيهِ تَمْرٌ وَكَانَ مِمَّا يَتَعَاهَدُهُ فَيَجِدُهُ يَنْقُصُ فَحَرَسَهُ ذَاتَ لَيْلَةٍ فَإِذَا هُوَ بِدَابَّةٍ كَهَيْئَةِ الْغُلَامِ الْمُحْتَلِمِ قَالَ: فسلَّمت فَرَدَّ السَّلَامَ فَقُلْتُ: مَا أَنْتَ جِنٌّ أَمْ إِنْسٌ؟ فَقَالَ: جِنٌّ فَقُلْتُ: نَاوِلْنِي يَدَكَ فَإِذَا يَدُ كَلْبٍ وَشَعْرُ كَلْبٍ فَقُلْتُ: هَكَذَا خُلِقَ الْجِنُّ فَقَالَ: لَقَدْ عَلِمَتِ الْجِنُّ أَنَّهُ مَا فِيهِمْ مَنْ هُوَ أَشَدُّ مِنِّي فَقُلْتُ: مَا يَحْمِلُكَ عَلَى مَا صَنَعْتَ؟ قَالَ: بَلَغَنِي أَنَّكَ رَجُلٌ تُحِبُّ الصَّدَقَةَ فَأَحْبَبْتُ أَنْ أُصِيبَ مِنْ طَعَامِكَ قُلْتُ: فَمَا الَّذِي يَحْرِزُنَا مِنْكُمْ؟ فَقَالَ: هَذِهِ الْآيَةُ آيَةُ الْكُرْسِيِّ قَالَ: فَتَرَكْتُهُ وَغَدَا أُبي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (صدق الخبيث).
قَالَ أَبُو حَاتِمٍ: اسْمُ ابْنِ أُبَيِّ بْنِ كَعْبٍ هُوَ الطُّفَيْلُ بْنُ أُبَيِّ بْنِ كَعْبٍ.
الراوي : أُبي بْن كَعْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 781 | خلاصة حكم المحدث: صحيح لغيره.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৩২৪৫।)
পরিচ্ছেদঃ সূরা কাহফের দশ আয়াত পাঠ করার মাধ্যমে দাজ্জাল থেকে রক্ষা পাওয়া (আমরা আল্লাহর কাছে তার অনিষ্ট থেকে আশ্রয় চাই।)
৭৮২. আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সূরা কাহফ থেকে দশটি আয়াত পাঠ করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে।”[1]
ذِكْرُ الِاعْتِصَامِ مِنَ الدَّجَّالِ نَعُوذُ بِاللَّهِ مِنْ شَرِّهِ بِقِرَاءَةِ عَشْرِ آيَاتٍ مِنْ سُورَةِ الْكَهْفِ
782 - أَخْبَرَنَا أَبُو صَخْرَةَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدٍ بِبَغْدَادَ بَيْنَ السُّورَيْنِ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ الْغَطَفَانِيِّ عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمُرِيِّ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ سُورَةِ الْكَهْفِ عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ)
الراوي : أَبُو الدَّرْدَاءِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 782 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৮২।)
পরিচ্ছেদঃ যেই আয়াতগুলো পাঠ করার মাধ্যমে মানুষ নিজেকে দাজ্জাল থেকে রক্ষা করতে পারে, সেই আয়াতগুলো হলো সূরা কাহফের শেষ দিকের আয়াত
৭৮৩. আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সূরা কাহফের শেষ দশটি আয়াত পাঠ করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْآيَ الَّتِي يَعْتَصِمُ الْمَرْءُ بِقِرَاءَتِهَا مِنَ الدَّجَّالِ هِيَ آخِرُ سُورَةِ الْكَهْفِ
783 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ بِتُسْتَرَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَبِي الدراء عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ آخِرِ الْكَهْفِ عُصِمَ من الدجال)
الراوي : أَبُو الدَّرْدَاءِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 783 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। তবে তিনি বলেন, “সূরা কাহফের প্রথম আয়াত মর্মে বর্ণিত হাদীসগুলো বেশি বিশুদ্ধ।” (আস সহীহাহ: ৫৮২।)
পরিচ্ছেদঃ সূরা মুলক বেশি বেশি পাঠ করার নির্দেশ
৭৮৪. ইসহাক বিন ইবরাহিম বলেন, আমি উসামাকে বললাম, “ইমাম শু‘বা কি কাতাদা থেকে, তিনি আব্বাস থেকে তিনি আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে এই হাদীস বর্ণনা করেছেন? “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই কুর‘আনে একটি সূরা রয়েছে, যাতে ত্রিশটি আয়াত রয়েছে। সূরাটি তার পাঠককে ক্ষমা না করা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকে। সেটি হলো تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ (বরকতময় সেই সত্তা, যার হাতে রয়েছে সকল কিছুর কর্তৃত্ব।) (সূরা মুলক: ১।)
তখন আবু উসামা স্বীকৃতি দিলেন এবং বললেন, “জ্বী, হ্যাঁ।”[1]
আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “সূরাটি তার পাঠকের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে” এর দ্বারা উদ্দেশ্য হলো এই সূরা পাঠের সাওয়াব। কাজেই এখানে ‘বিশেষ্য’ কে ব্যবহার করা হয়েছে ‘তার থেকে উদ্ভূত’ জিনিসের ক্ষেত্রে আর সেটি হলো সাওয়াব। যেমনভাবে তার উপর খোদ সূরার নাম ব্যবহার করা হয়েছে। অনুরুপভাবে আবু উমামার হাদীসে উদ্দেশ্য হলো কুরআন পাঠের সাওয়াব, সূরা বাকারাহ ও আল ইমরান পাঠের সাওয়াব। কেননা আরবরা তাদের ভাষায় ‘কোন জিনিস থেকে উদ্ভূত’ বস্তুর ক্ষেত্রে খোদ ঐ জিনিসের ‘নাম’ ব্যবহার করে থাকেন, যেমনটা আমরা বর্ণনা করলাম।”
ذِكْرُ الْأَمْرِ بِالْإِكْثَارِ مِنْ قِرَاءَةِ سُورَةِ {تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ}
784 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: قُلْتُ لِأَبِي أُسَامَةَ: أَحَدَّثَكُمْ شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ عَبَّاسٍ الجُشمي عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ سُورَةً فِي الْقُرْآنِ - ثَلَاثُونَ آيَةً - تَسْتَغْفِرُ لِصَاحِبِهَا حَتَّى يُغفر لَهُ: {تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ} [الملك: 1])؟ فَأَقَرَّ به أبو أسامة وقال: نعم.
قال أبوحاتم رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (تَسْتَغْفِرُ لِصَاحِبِهَا) أَرَادَ بِهِ ثَوَابَ قِرَاءَتِهَا فَأَطْلَقَ الِاسْمَ عَلَى مَا تولَّد مِنْهُ وَهُوَ الثَّوَابُ كَمَا يُطلق اسْمُ السُّورَةِ نَفْسِهَا عَلَيْهِ.
وَكَذَلِكَ قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَبَرِ أبي أسامة أَرَادَ بِهِ ثَوَابَ الْقُرْآنِ وَثَوَابَ الْبَقَرَةِ وَآلِ عِمْرَانَ إِذِ الْعَرَبُ تُطْلِقُ فِي لُغَتِهَا اسْمَ مَا تَوَّلَدَ مِنَ الشَّيْءِ عَلَى نَفْسِهِ كَمَا ذكرناه.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 784 | خلاصة حكم المحدث: حسن لغيره ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬৫।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি সূরা মুলক পাঠ করবে, তার জন্য ক্ষমা প্রার্থনার প্রতিদান রয়েছে
৭৮৫. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই কুর‘আনে একটি সূরা রয়েছে, যাতে ত্রিশটি আয়াত রয়েছে। সূরাটি তার পাঠককে ক্ষমা না করা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকে। সেটি হলো تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ (বরকতময় সেই সত্তা, যার হাতে রয়েছে সকল কিছুর কর্তৃত্ব।) (সূরা মুলক: ১।) ”[1]
ذِكْرُ اسْتِغْفَارِ ثَوَابِ قِرَاءَةِ (تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ) لِمَنْ قَرَأَهُ
785 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ شُعْبَةَ حَدَّثَنِي قَتَادَةُ عَنْ عَبَّاسٍ (1) الجُشمي عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (سُورَةٌ فِي الْقُرْآنِ ثَلَاثُونَ آيَةً تَسْتَغْفِرُ لِصَاحِبِهَا حَتَّى يُغفر لَهُ {تَبَارَكَ الَّذِي بيده الملك} [الملك: 1])
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 785 | خلاصة حكم المحدث: حسن لغيره ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৬৫।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি শয্যা গ্রহণ করতে চাইবে তাকে সূরা কাফিরূন পড়ার নির্দেশ
৭৮৬. নাওফাল আল আশজা‘ঈ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে প্রবেশ করলাম, অতঃপর আমি বললাম, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে এমন কিছু শিক্ষা দিন, যা আমি শয্যা গ্রহণ করার সময় বলবো।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি পড় قُلْ يَا أيها الكافرون (বলুন, হে কাফেরগণ!) (সূরা আল কাফিরূন: ১।)[1]
ذِكْرُ الْأَمْرِ بِقِرَاءَةِ {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} لِمَنْ أَرَادَ أَنْ يَأْخُذَ مَضْجَعَهُ
786 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ بِحَرَّانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ عن زيد ابن أَبِي أُنَيْسَةَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ الْأَشْجَعِيِّ عَنْ أَبِيهِ قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَقُولُهُ إِذَا أَوَيْتُ إِلَى فِرَاشِي قَالَ: (اقْرَأْ {قُلْ يَا أيها الكافرون} [الكافرون: 1])
الراوي : نَوْفَل الْأَشْجَعِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 786 | خلاصة حكم المحدث: صحيح لغيره ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭৮৬।)
পরিচ্ছেদঃ যে কারণে এই আমলের নির্দেশ দেওয়া হয়েছে
৭৮৭. নাওফাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছেন,“(উম্মু সালামার পূর্ব স্বামী আবূ সালামার ঔরশজাত মেয়ে যায়নাব) আমাদের তত্ত্বাবধানে আছে, আপনি কি তার অভিভাবক হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন?” রাবী বলেন, তারপর নাওফাল রাদ্বিয়াল্লাহু আনহু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলে তিনি তাকে ( যায়নাব সম্পর্কে) জিজ্ঞেস করেন। জবাবে তিনি বলেন, “আমি তাকে তার দুধ-মায়ের কাছে রেখে এসেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাহলে কেন এসেছেন?” তিনি বলেন, “আমি এসেছি যাতে আমাকে কিছু শিক্ষা দিবেন, যা আমি ঘুমানোর সময় বলবো।” তুমি পড় قُلْ يَا أيها الكافرون (বলুন, হে কাফেরগণ!) (সূরা আল কাফিরূন: ১।) এটাকে শেষে পড়ে ঘুমাবে। কেননা এটি শিরক থেকে মুক্ত ঘোষনা করে।”[1]
ذكر العلة التي من أجلها أمر بهذا الفعل
787 - أَخْبَرَنَا الصُّوفِيُّ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ قَالَ: أَخْبَرَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم قال: (هل لك في ربيبة فَيَكْفُلُهَا [قال: أراها] ربيبٌ [قال علي: هذا من زهير] قَالَ ثُمَّ جَاءَ فَسَأَلَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: تركتُها عِنْدَ أُمِّهَا قَالَ: (فمجيءُ مَا جَاءَ بِكَ؟ ) قَالَ: جِئْتُ لِتُعَلِّمَني شَيْئًا أَقُولُهُ عِنْدَ مَنَامِي قَالَ: (اقْرَأْ {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} [ثُمَّ] نَمْ عَلَى خَاتِمَتِهَا فَإِنَّهَا بَرَاءَةٌ من الشرك)
الراوي : نَوْفَل الْأَشْجَعِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 786 | خلاصة حكم المحدث: صحيح دون قصة الربيبة.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে ‘সৎ মেয়ে যয়নাবের ঘটনা’ ব্যতিত বাকী অংশকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭৮৬।)
পরিচ্ছেদঃ সূরা ইখলাস পাঠকারীকে মহান আল্লাহ অনুগ্রহ করে এক-তৃতীয়াংশ কুর‘আন পাঠ করার সাওয়াব দান করবেন
৭৮৮. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি আরেক ব্যক্তিকে قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (বলুন, আল্লাহ এক।) (সূরা ইখলাস: ১।) বারবার পাঠ করতে শুনলেন। অতঃপর যখন তিনি সকাল করলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলেন এবং ব্যাপারটি তাঁর কাছে আলোচনা করলেন, যেন তিনি ব্যাপারটিকে নগন্য জ্ঞান করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,“ঐ সত্ত্বার কসম, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই এই সূরা কুর‘আনের এক-তৃতীয়াংশের সমান।”[1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى قَارِئِ سُورَةِ الْإِخْلَاصِ بِإِعْطَائِهِ أَجْرَ قِرَاءَةِ ثُلُثِ الْقُرْآنِ
788 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الْعَابِدُ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: أَنَّ رَجُلًا سَمِعَ رَجُلًا يَقْرَأُ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} [الإخلاص: 1] يُرَدِّدُهَا فَلَمَّا أَصْبَحَ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لتعدل ثلث القرآن)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 788 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩১৪।)
পরিচ্ছেদঃ আরবরা যেমনভাবে ক্রিয়াকে কর্তার দিকে সম্পর্কিত করে অনুরুপভাবে তারা ক্রিয়াকে অন্য ক্রিয়ার দিকেও সম্পর্কিত করে থাকে, উভয় ব্যাপারটিই তাদের কাছে সমান
৭৮৯. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (বলুন, আল্লাহ এক।) (সূরা ইখলাস: ১।) সূরা ভালবাসি।” তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সূরার প্রতি তোমার ভালবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْعَرَبَ فِي لُغَتِهَا تَنْسِبُ الْفِعْلَ إِلَى الْفِعْلِ نَفْسِهِ كَمَا تَنْسِبُهُ إِلَى الْفَاعِلِ وَالْأَمْرِ سَوَاءٌ
789 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا حَوْثَرَةُ بْنُ أَشْرَسَ حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ
أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُحِبُّ {قُلْ هُوَ الله أحد} [الإخلاص: 1] فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (حُبُّكَ إياها أدخلك الجنة)
الراوي : أَنَس بْن مَالِكٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 789 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২২৬।)
পরিচ্ছেদঃ যিনি সূরা ফাতিহাকে ভালবাসে, মহান আল্লাহও তাকে ভালবাসেন
৭৯০. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে একটি ক্ষুদ্র বাহিনীর প্রধান করে পাঠান। তিনি তার সঙ্গীদের নিয়ে সালাতে قُلْ هو الله أحد (বলুন, আল্লাহ এক।) (সূরা ইখলাস: ১।) পড়তেন। অতঃপর তাঁরা যখন ফিরে আসেন, তখন তাঁরা ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে ব্যক্ত করেন। তখন তিনি বলেন, “তোমরা তাকে জিজ্ঞেস করো, কেন সে এমনটা করে। অতঃপর তাঁরা তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমি সূরাটি পড়তে ভালবাসি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তাকে জানিয়ে দাও যে, নিশ্চয়ই আল্লাহও তাকে ভালবাসেন!”[1]
ذِكْرُ إِثْبَاتِ مَحَبَّةِ اللَّهِ لِمُحِبِّي سُورَةِ الْإِخْلَاصِ
790 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ أَنَّ أَبَا الرِّجَالِ مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَهُ عَنْ أُمِّهِ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ رَجُلًا عَلَى سَرِيَّةٍ فَكَانَ يَقْرَأُ لِأَصْحَابِهِ فِي صَلَاتِهِمْ {قُلْ هو الله أحد} [الإخلاص: 1] فَلَمَّا رَجَعُوا ذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (سَلُوهُ لِأَيِّ شَيْءٍ صَنَعَ هَذَا)؟ فَسَأَلُوهُ فَقَالَ: أَنَا أُحِبُّ أَنْ أَقْرَأَهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أخبروه أن الله يحبه)
الراوي : عَائِشَة |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 790 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ নাসাঈ: ৯৪৯।)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তির সূরা ইখলাস সবসময় পড়তে ভালবাসা তাকে জান্নাতে প্রবেশ করাবে
৭৯১. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি তার সঙ্গীদের নিয়ে সবসময় قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (বলুন, আল্লাহ এক।) (সূরা ইখলাস: ১।) পড়ে তাদের সালাতের ইমামতি করতেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমি সূরাটি ভালবাসি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তার প্রতি তোমার ভালবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ حُبَّ الْمَرْءِ سُورَةَ الْإِخْلَاصِ بِالْمُدَاوَمَةِ عَلَى قِرَاءَتِهَا يُدْخِلُهُ الْجَنَّةَ
791 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا مُصْعَبُ بْنُ عَبْدِ اللَّهِ الزُّبَيْرِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ: أَنَّ رَجُلًا كَانَ يَلْزَمُ قِرَاءَةَ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} [الإخلاص: 1] فِي الصَّلَاةِ مَعَ كُلِّ سُورَةٍ وَهُوَ يَؤُمُّ بِأَصْحَابِهِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ فَقَالَ: إِنِّي أُحِبُّهَا قَالَ: (حُبُّهَا أَدْخَلَكَ الجنة)
الراوي : أَنَس بْن مَالِكٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 791 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২২৬।)
পরিচ্ছেদঃ আল্লাহর নিকট সূরা ফালাকের চেয়ে উত্তম আর কিছু মানুষ পাঠ করতে পারে না
৭৯২. ‘উকবাহ বিন ‘আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিছু চললাম, এসময় তিনি বাহনে আরোহী ছিলেন। অতঃপর আমার হাত তাঁর হাতের উপর রাখলাম এবং বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে সূরা হূদ ও ইউসুফ শিক্ষা দিন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি এমন কোন কিছু কখনই পড়তে পারবে না, যা আল্লাহর কাছে قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (বলুন, আমি আশ্রয় চাই ঊষার প্রভুর কাছে।) (সূরা ফালাক: ১।) এর চেয়ে শ্রেষ্ঠ হতে পারে।[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْقَارِئَ لَا يَقْرَأُ شَيْئًا أَبْلَغَ لَهُ عِنْدَ اللَّهِ جَلَّ وَعَلَا مِنْ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
792 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَسْلَمَ أَبِي عِمْرَانَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: تَبِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ رَاكِبٌ، فَوَضَعْتُ يَدِي عَلَى يَدِهِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَقْرِئْنِي مِنْ سُورَةِ هُودٍ وَمِنْ سُورَةِ يُوسُفَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكَ لَنْ تَقْرَأَ شَيْئًا أَبْلَغَ عِنْدَ اللَّهِ مِنْ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ»
الراوي : أَنَس بْن مَالِكٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 792 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২২৬।)
পরিচ্ছেদঃ পাঠক সূরা নাস ও ফালাকের সদৃশ কোন সূরা পাঠ করতে পারে না
৭৯৩. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন, “হে জাবির, তুমি পড়।” আমি বললাম, “আপনার জন্য আমার বাবা-মা কুরবান হোক! হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি কী পড়বো?” তিনি বলেন, “তুমি পড় قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (বলুন, আমি আশ্রয় চাই ঊষার প্রভুর কাছে।) (সূরা ফালাক: ১।) ও قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ (বলুন, আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে।) (সূরা নাস: ১।) অতঃপর সূরা দু‘টি পড়লাম।” তিনি বললেন, “তুমি পড়তে থাকো। এদের মতো সূরা কখনই পারবে না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْقَارِئَ لَا يَقْرَأُ شَيْئًا يشبه {قل أعوذ برب الفلق} و {قل أَعُوذُ بِرَبِّ النَّاسِ}
793 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ الْبَزَّارُ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ قَالَ: حَدَّثَنَا شداد ابن سَعِيدٍ أَبُو طَلْحَةَ الرَّاسِبِيُّ قَالَ: حَدَّثَنَا الْجُرَيْرِيُّ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عليه وسلم:(اقرأ يَا جَابِرُ) قَالَ: قُلْتُ مَا أَقْرَأُ بِأَبِي وَأُمِّي أَنْتَ؟ قَالَ: ({قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ} [الفلق: 1] وَ {قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} [الناس: 1]) فَقَرَأْتُهُمَا فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:(اقْرَأْ ولن تقرأ بمثلهما)
الراوي : جَابِر |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 793 | خلاصة حكم المحدث: حسن ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২২৬।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো তার সকল উপায়-উপকরণে সূরা নাস-ফালাক পাঠ করবে
৭৯৪. যির রহিমাহুল্লাহ বলেন, আমি উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, “আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু তাঁর মুসহাফে সূরা নাস ও সূরা ফালাক লিখেন না।” তখন তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছেন, “জিবরীল আলাইহিস সালাম আমাকে বলেছেন, “আপনি পড়ুন بِرَبِّ الْفَلَقِ (বলুন, আমি আশ্রয় চাই ঊষার প্রভুর কাছে।) (সূরা ফালাক: ১।) অতঃপর আমি পড়লাম। তারপর তিনি বললেন, “আপনি পড়ুন قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ (বলুন, আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে।) (সূরা নাস: ১।) অতঃপর আমি তা পড়লাম।” উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “কাজেই আমরা তা-ই বলবো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يُسْتَحَبُّ لِلْمَرْءِ قِرَاءَةُ الْمُعَوِّذَتَيْنِ في أسبابه
794 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَاصِمٍ عَنْ زِرٍّ قَالَ:
قُلْتُ لِأُبَيِّ بْنِ كَعْبٍ: إِنَّ ابْنَ مَسْعُودٍ لَا يَكْتُبُ فِي مُصْحَفِهِ الْمُعَوِّذَتَيْنِ فَقَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(قَالَ لِي جِبْرِيلُ: {قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ} [الفلق: 1] فقُلْتُها وَقَالَ لِي: {قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} [الناس: 1] فَقُلْتُهَا)
فَنَحْنُ نَقُولُ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
الراوي : أُبَيّ بْن كَعْبٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 794 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৭৯৪।)
পরিচ্ছেদঃ স্ত্রীর হায়েয অবস্থায় তার কোলে মাথা রেখে কুর‘আন পড়া বৈধ
৭৯৫. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কোন এক স্ত্রীর হায়য অবস্থায় তার কোলে মাথা রেখে কুর‘আন পড়েছেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يَقْرَأَ الْقُرْآنَ وَهُوَ وَاضِعٌ رَأْسَهُ فِي حِجْرِ امْرَأَتِهِ إِذَا كَانَتْ حائضاً
795 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُمِّهِ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضَعُ رَأْسَهُ فِي حِجْرِ إحدانا فيتلو القرآن وهي حائض.
الراوي : عَائِشَة |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 795 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫২।)
পরিচ্ছেদঃ কোন বক্তি যদি নাপাক না হন, তবে ওযূ ছাড়াই কুর‘আন পড়া বৈধ
৭৯৬. আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নাপাকী অবস্থা ব্যতীত আর কোন কিছুই কুর‘আন পড়া হতে বিরত রাখতো না।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِغَيْرِ الْمُتَطَهِّرِ أَنْ يَقْرَأَ كِتَابَ اللَّهِ مَا لَمْ يَكُنْ جُنباً
796 - أَخْبَرَنَا أَبُو قُرَيْشٍ مُحَمَّدُ بْنُ جُمُعَةَ الْأَصَمُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَيْمُونٍ الْمَكِّيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ شُعْبَةَ وَمِسْعَرٍ وَذَكَرَ أَبُو قُرَيْشٍ آخَرَ مَعَهُمَا عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ عَنْ عَلِيٍّ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَحْجُبُهُ عَنْ قِرَاءَةِ الْقُرْآنِ ما خلا الجنابة.
الراوي : عَلِيّ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 796 | خلاصة حكم المحدث: ضعيف ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ৩১।)
পরিচ্ছেদঃ কোন বক্তি যদি নাপাক না হন, তবে ওযূ ছাড়াই কুর‘আন পড়া বৈধ
৭৯৭. আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নাপাকী অবস্থা ব্যতীত আর কোন কিছুই কুর‘আন পড়া হতে বিরত রাখতো না।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِغَيْرِ الْمُتَطَهِّرِ أَنْ يَقْرَأَ كِتَابَ اللَّهِ مَا لَمْ يَكُنْ جُنباً
797 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ مِسْعَرٍ وَشُعْبَةَ وَذَكَرَ ابْنُ قُتَيْبَةَ آخَرَ مَعَهُمَا عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَحْجُبُهُ مِنْ قِرَاءَةِ الْقُرْآنِ شَيْءٌ إِلَّا أَنْ يَكُونَ جُنباً.
الراوي : عَلِيّ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 797 | خلاصة حكم المحدث: ضعيف ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে যইফ বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ৩১।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তির ইলমে হাদীস বিষয়ে জ্ঞান নেই, তিনি কোন কোন সময় সংশয়ে পড়ে যান যে, নিচের হাদীসটি হয়তো আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলার হাদীসের সাথে সাংঘর্ষিক
৭৯৮. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় আল্লাহকে স্মরণ করতেন।”[1]
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْعِلْمِ أَنَّهُ مُضَادُّ لِخَبَرِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ الَّذِي ذَكَرْنَاهُ
798 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ عَنْ أَبِيهِ عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَلَى أَحْيَانِهِ.
الراوي : عَائِشَة |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 798 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তির ইলমে হাদীস বিষয়ে গভীর জ্ঞান নেই, তিনি কোন কোন সময় সংশয়ে পড়ে যান যে, নিচের হাদীসটি হয়তো পূর্বে উল্লেখিত আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলার হাদীসের সাথে সাংঘর্ষিক
৭৯৯. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় আল্লাহকে স্মরণ করতেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার বক্তব্য “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় আল্লাহর যিকর করতেন” এর দ্বারা উদ্দেশ্য হলো কুর‘আন পাঠ ছাড়া অন্যান্য যিকর। কেননা যে শব্দ উল্লেখ করা হয়েছে তার দ্বারা কুর‘আনকে অভিহিত করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাপাক অবস্থায় অবশ্যই কুর‘আন পাঠ করেননি, এছাড়া অন্যান্য অবস্থায় কুর‘আন পাঠ করতেন।”
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْحَدِيثِ أَنَّهُ مُضَادُّ لِخَبَرِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ الَّذِي ذَكَرْنَاهُ
799 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى الْوَاسِطِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ عَنِ البهيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَلَى أحيانه.
قَالَ أَبُو حَاتِمٍ قَوْلُ عَائِشَةَ: (يَذْكُرُ اللَّهَ عَلَى أَحْيَانِهِ) أَرَادَتْ بِهِ الذِّكْرَ الَّذِي هُوَ غَيْرُ الْقُرْآنِ إِذِ الْقُرْآنُ يَجُوزُ أَنْ يُسَمَّى الَّذِي ذَكَرَ وَقَدْ كَانَ لَا يَقْرَؤُهُ وَهُوَ جنب وكان يقرأه في سائر الأحوال.
الراوي : عَائِشَة |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 799 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪।)
পরিচ্ছেদঃ যারা ইলমে হাদীসের বিষয়ের যারা ছাত্র নয়, কোন কোন সময় নিম্নোক্ত হাদীস তাকে সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো পূর্বোক্ত দুটি হাদীসের সাথে সাংঘর্ষিক
৮০০. মুহাজির বিন কুনফুয বিন উমাইর বিন জুদ‘আন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন এসময় তিনি ওযূ করছিলেন। তিনি তাঁকে সালাম দেন, কিন্তু তিনি সালামের জবাব দিলেন না যতক্ষন না তিনি ওযূ করেন। তারপর তিনি ওজর পেশ করেন এবং বলেন, “পবিত্রতা অর্জন ব্যতীত আল্লাহর যিকর করা আমি অপছন্দ করেছি।”[1]
হাসান বাসরী রহিমাহুল্লাহ এই মত গ্রহণ করেন।
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “পবিত্রতা অর্জন ব্যতীত আল্লাহর যিকর করা আমি অপছন্দ করেছি।” এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তমতা বুঝিয়েছেন। কেননা ওযূ অবস্থায় যিকর করা উত্তম। এটি উদ্দেশ্য নয় যে নাজায়েয হওয়ার কারণে তিনি অপছন্দ করেছেন।”
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ طَلَبَةِ الْعِلْمِ مِنْ مَظَانِّهِ أَنَّهُ مُضَادُّ لِلْخَبَرَيْنِ الْأَوَّلَيْنِ اللَّذَيْنِ ذَكَرْنَاهُمَا
800 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ وَخَالِدُ بن النضر بن عمرو قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنِ الْحَسَنِ عَنِ الْحُضَيْنِ بْنِ الْمُنْذِرِ عَنِ الْمُهَاجِرِ بْنِ قُنْفُذِ بْنِ عُمَيْرِ بْنِ جُدْعَانَ:
أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَتَوَضَّأُ فسلَّم عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حتى تَوَضَّأَ ثُمَّ اعْتَذَرَ إِلَيْهِ فَقَالَ: (إِنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللَّهَ إِلَّا عَلَى طُهْرِ أَوْ قَالَ: عَلَى طَهَارَةٍ) وَكَانَ الْحَسَنُ بِهِ يَأْخُذُ.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صلى الله عليه وسلم: (إِنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللَّهَ إِلَّا عَلَى طُهر) أَرَادَ بِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَضْلَ لِأَنَّ الذِّكْرَ عَلَى الطَّهَارَةِ أَفْضَلُ لَا أَنَّهُ كَانَ يَكْرَهُهُ لِنَفْيِ جَوَازِهِ.
الراوي : الْمُهَاجِر بْن قُنْفُذِ بْنِ عُمَيْرِ بْنِ جُدْعَانَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 800 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩।)
পরিচ্ছেদঃ যিকর-আযকার
৮০১. আবূ মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সাহাবীগণ একবার পাহাড়ী গিরিপথ বা ঢালু পথের উপর চলার সময় (উচ্চ আওয়াজে) لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।), اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়।) বলছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসময় একটি খচ্চরের উপর ছিলেন, তিনি সেটিকে পাহাড়ে চালিত করছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে লোকসকল, আপনারা বধির বা অনুপস্থিত সত্তাকে ডাকছেন না।” তারপর তিনি বলেন, “হে আবূ মুসা অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) হে আব্দুল্লাহ বিন কায়েস, আমি কি আপনাকে জান্নাতের ধন-ভান্ডারের মধ্য হতে একটি ধন-ভান্ডারের সন্ধান দিবো না?” জবাবে তিনি বলেন, “জ্বী, হ্যাঁ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তিনি বলেন, “(সেটি হলো) لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بالله –(মন্দ কাজ থেকে বিরত থাকার) কোন সামর্থ নেই আল্লাহ ছাড়া আর (ভাল কাজ করার) কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “আপনারা বধির বা অনুপস্থিত সত্তাকে ডাকছেন না।” এটি একটি শব্দরুপ যার মাধ্যমে এই ব্যাপারটি জানিয়ে দেওয়া হচ্ছে। এর দ্বারা উদ্দেশ্য হলো দু‘আর সময় উচ্চ আওয়াজ করার ব্যাপারে সতর্কীকরণ।”
باب الأذكار
801 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْحِيرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ أَبِي مُوسَى قَالَ: أَخَذَ الْقَوْمُ فِي عَقَبَةٍ أَوْ ثَنِيَّةٍ فكُلَّما عَلَاهَا رَجُلٌ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَغْلَةٍ يَعْرِضُهَا فِي الْجَبَلِ فَقَالَ: (يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ لَا تَدْعُونَ أَصَمَّ وَلَا غَائِبًا) ثُمَّ قَالَ: (يَا أَبَا مُوسَى أَوْ يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ)؟ قَالَ: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: (لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بالله)
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّكُمْ لَا تَدْعُونَ أَصَمَّ وَلَا غَائِبًا) لَفْظَةُ إِعْلَامٍ عَنْ هَذَا الشَّيْءِ مُرَادُهَا: الزَّجْرُ عَنْ رَفْعِ الصَّوْتِ بِالدُّعَاءِ.
الراوي : أَبُو مُوسَى |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 801 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৬৫, ১৩৬৭।)
পরিচ্ছেদঃ যেই হাদীস কোন কোন আলিম ব্যক্তিকেও এই সংশয়ে নিপতিত করে যে, ওযূ বিহীন অবস্থায় আল্লাহর যিকর করা জায়েয নেই
৮০২. আবুল জুহাইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘জামাল’ কুপের দিক থেকে আগমন করেন অতঃপর তাঁর সাথে এক ব্যক্তি সাক্ষাৎ করেন এবং তাঁকে সালাম দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সালামের জবাব দেননি, তিনি দেয়ালের কাছে আসেন তারপর (হাত দেয়ালে স্পর্শ করে তা দিয়ে) তাঁর মুখ ও হাত মাসেহ করেন। তারপর তিনি সালামের জবাব দেন।”[1]
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ عَالِمًا مِنَ النَّاسِ أَنَّ ذِكْرَ الْعَبْدِ رَبَّهُ جَلَّ وَعَلَا عَلَى غَيْرِ طَهَارَةٍ غَيْرُ جَائِزَةٍ
802 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ اللَّيْثِ عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ عَنْ جَعْفَرِ ابن رَبِيعَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ عَنْ عُمَيْرٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: أَقْبَلْتُ أَنَا وَعَبْدُ اللَّهِ بْنُ يَسَارٍ مَوْلَى مَيْمُونَةَ حَتَّى دَخَلْنَا عَلَى أَبِي الْجُهَيْمِ بْنِ الْحَارِثِ بْنِ الصِّمَّةِ فَقَالَ أَبُو الْجُهَيْمِ: أَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من نَحْوِ بِئْرِ الْجَمَلِ فَلَقِيَهُ رَجُلٌ فسلَّم عَلَيْهِ فَلَمْ يَرُدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَقْبَلَ عَلَى الْجِدَارِ فَمَسَحَ بِوَجْهِهِ ويديه ثم رد السلام.
الراوي : أَبُو الْجُهَيْمِ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 802 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৫৭।)
পরিচ্ছেদঃ যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম করেছেন, যা আমরা বর্ণনা করলাম
৮০৩. মুহাজির বিন কুনফুয রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন এসময় তিনি পেশাব করছিলাম। তিনি তাকে সালাম দেন কিন্তু তিনি ওযূ না করা পর্যন্ত সালামের জবাব দিলেন না। তারপর তিনি ওজর পেশ করে বললেন, “আমি পবিত্রতা অর্জন ব্যতীত সালামের জবাব দেওয়া অপছন্দ করেছি।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে স্পষ্ট বর্ণনা রয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূবিহীন অবস্থায় যে যিকর করা অপছন্দ করেছেন এজন্য যে, ওযূ অবস্থায় যিকর করা উত্তম। এটা নয় যে, ওযূবিহীন অবস্থায় আল্লাহর যিকর করা নাজায়েয। কেননা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সদা সর্বদা আল্লাহর যিকর করতেন।”
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا فَعَلَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا وَصَفْنَاهُ
803 - أَخْبَرَنَا خَالِدُ بْنُ النَّضْرِ الْقُرَشِيُّ بِالْبَصْرَةِ وَابْنُ خُزَيْمَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنِ الْحَسَنِ عَنْ حُضَيْنِ بْنِ الْمُنْذِرِ عَنْ مهاجر بن قنفد أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ حَتَّى تَوَضَّأَ ثُمَّ اعْتَذَرَ فَقَالَ: (إِنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللَّهَ إِلَّا عَلَى طُهرٍ أَوْ قال: على طهارة)
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي هَذَا الْخَبَرِ بَيَانٌ وَاضِحٌ أَنَّ كَرَاهِيَةَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذِكْرَ اللَّهِ إِلَّا عَلَى طَهَارَةٍ كَانَ ذَلِكَ لِأَنَّ الذِّكْرَ عَلَى طَهَارَةٍ أَفْضَلُ لَا أَنَّ ذِكْرَ الْمَرْءِ رَبَّهُ عَلَى غَيْرِ الطَّهَارَةِ غَيْرُ جَائِزٍ لِأَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَذْكُرُ اللَّهَ عَلَى أحيانه.
الراوي : مهاجر بن قنفد |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 803 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩।)
পরিচ্ছেদঃ মহান আল্লাহর যেসব নাম মুখস্তকারী জান্নাতে প্রবেশ করবে
৮০৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহর নিরানব্বইটি –এক কম একশত- নাম রয়েছে। যে ব্যক্তি তা মুখস্ত করবে, সে জান্নাতে প্রবেশ করবে।”[1]
ذِكْرُ أَسَامِي اللَّهِ جَلَّ وَعَلَا اللَّاتِي يُدْخُلُ مُحْصِيها الجنة
804 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى بِعَسْكَرِ مُكْرَمٍ قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ الْمَعْنِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا هِشَامٌ عَنْ مُحَمَّدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إن لله تسعة وتسعين اسماً ـ مئة إلا واحد ـ من أحصاها دخل الجنة)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 804 | خلاصة حكم المحدث: صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮০৪।)
পরিচ্ছেদঃ আল্লাহর সেসব নামসমূহের বিস্তারিত বিবরণ, যার মুখস্থকারী (অর্থ অনুধাবনকারী এবং এসব নামের দাবি অনুসারে আমলকারী) কে তিনি জান্নাতে প্রবেশ করাবেন
৮০৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহর নিরানব্বইটি –এক কম একশত- নাম রয়েছে। তিনি বেজোড় আর তিনি বেজোড়কে ভালবাসেন। যে ব্যক্তি তা মুখস্ত করবে, সে জান্নাতে প্রবেশ করবে। তিনি আল্লাহ, তিনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই। তিনি সর্বদয়ালূ, অধিপতি, পুতঃপবিত্র, দোষ-ত্রুটি মুক্ত, নিরাপত্তা দানকারী, সৃষ্টির কর্ম-পরিবেষ্টনকারী, পরাক্রমশালী, প্রতাপান্বিত, সর্বোচ্চ, সৃষ্টিকর্তা, সকল কিছুর উদ্ভাবক, আকৃতিদানকারী, অতীব ক্ষমাশীল, মহাপ্রতাপশালী, দানশীল, রিযিকদাতা, উত্তম ফায়সালাকারী, সর্বজ্ঞ, সংকোচনকারী, প্রশস্ততা দানকারী, অবনমনকারী, সমুন্নতকারী, সম্মানদানকারী, অপদস্তকারী, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, বিধান দানকারী, ন্যায়নিষ্ঠ, সুক্ষ্ণদর্শী, সর্ববিষয়ে সম্যক অবগত, সুমহান, ক্ষমাশীল, প্রতিদান দানকারী, সর্বোচ্চ, সবচেয়ে বড়, হেফাযতকারী, ক্ষমতাবান (অথবা জীবিকা দানকারী), হিসাব গ্রহণকারী, মর্যাদাবান, দানশীল, পর্যবেক্ষনকারী, সুপ্রশস্ত, প্রজ্ঞাময়, প্রেমময়, সম্মানিত, ডাকে সাড়া দানকারী, পুনরুজ্জীবনকারী, প্রত্যক্ষদর্শী, চিরঞ্জীব, কর্মবিধায়ক, মহাশক্তিশালী, সুদৃঢ়-মজবুত, সাহায্যকারী-অভিভাবক, প্রশংসিত, পরিবেষ্টনকারী, নতুন সৃষ্টিকারী, পুণরায় আনয়নকারী, জীবনদানকারী, মৃত্যুদানকারী, চিরঞ্জীব, চিরন্তন, অস্তিত্ব দানকারী, মর্যাদাবান, এক ও একক, অমুখাপেক্ষী, ক্ষমতাবান, শক্তিধর, অগ্রে প্রেরণকারী, পশ্চাতে প্রেরণকারী, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সুমহান, সুকর্ম সম্পাদনকারী, তাওবা গ্রহণকারী, প্রতিশোধ গ্রহণকারী, পরম ক্ষমাশীল, দয়াপরবশ, রাজত্বের অধিপতি, মর্যাদা ও মহানুভবতার অধিকারী, ইনসাফকারী, বাধা দানকারী, মুখাপেক্ষীহীন, একত্রিতকারী, ক্ষতি সাধনকারী, উপকার সাধনকারী, আলো, পথ প্রদর্শনকারী, নতুনভাবে সৃষ্টিকারী, চির অস্তিত্বশীল, উত্তরাধিকারী, পথ প্রদর্শক, পরম ধৈর্যশীল।”[1]
ذِكْرُ تَفْصِيلِ الْأَسَامِي الَّتِي يُدْخِلُ اللَّهُ مُحْصِيهَا الجنة
805 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ عُبَيْدِ بْنِ فَيَّاضٍ بِدِمَشْقَ واللفظ للحسن قالو: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ لِلَّهِ تسعة وتسعين اسماً مئة إِلَّا وَاحِدًا إِنَّهُ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ الْخَالِقُ البارىء الْمُصَوِّرُ الْغَفَّارُ الْقَهَّارُ الْوَهَّابُ الرَّزَّاقُ الفتَّاح الْعَلِيمُ الْقَابِضُ الْبَاسِطُ الْخَافِضُ الرَّافِعُ الْمُعِزُّ الْمُذِلُّ السَّمِيعُ الْبَصِيرُ الْحَكَمُ الْعَدْلُ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ الْعَلِيُّ الْكَبِيرُ الْحَفِيظُ الْمُقِيتُ الْحَسِيبُ الْجَلِيلُ الْكَرِيمُ الرَّقِيبُ الْوَاسِعُ الْحَكِيمُ الْوَدُودُ الْمَجِيدُ المجيب الباعث الشهيد الحي الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدىء الْمُعِيدُ الْمُحْيِي الْمُمِيتُ الْحَيُّ الْقَيُّومُ الْوَاجِدُ الْمَاجِدُ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الْقَادِرُ الْمُقْتَدِرُ الْمُقَدِّمُ الْمُؤَخِّرُ الْأَوَّلُ الْآخِرُ الظَّاهِرُ الْبَاطِنُ الْمُتَعَالِ الْبَرُّ التَّوَّابُ الْمُنْتَقِمُ الْعَفُوُّ الرَّؤُوفُ مَالِكُ الْمُلْكِ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ الْمُقْسِطُ الْمَانِعُ الْغَنِيُّ الْمُغْنِي الْجَامِعُ الضَّارُّ النَّافِعُ النُّورُ الْهَادِي الْبَدِيعُ الْبَاقِي الْوَارِثُ الرَّشِيدُ الصبور)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 805 | خلاصة حكم المحدث: صحيح دون سرد الاسماءـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্টভাবে কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে নামগুলো ছাড়া বাকী অংশ সহীহ বলেছেন। (আল মিশকাত: ২২৮৮।)
পরিচ্ছেদঃ প্রকাশ্যে যিকর করার চেয়ে মনে মনে যিকর করা উত্তম
৮০৬. সা‘দ বিন আবী ওয়াক্কাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “উত্তম যিকর হলো সংগোপনে যিকর করা। আর উত্তম রিযক অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) উত্তম জীবিকা হলো সেটাই যা (মানুষের মৌলিক চাহিদার ক্ষেত্রে) যথেষ্ট হয়ে যায় (অর্থাৎ পরিমিত রিযক)।”[1] সন্দেহটি রাবী ইবনু ওয়াহাব থেকে এসেছে।
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ ذِكْرَ الْعَبْدِ رَبَّهُ جَلَّ وَعَلَا بَيْنَهُ وَبَيْنَ نَفْسِهِ أَفْضَلُ مِنْ ذِكْرِهِ بِحَيْثُ يُسْمَعُ صَوْتَهُ
806 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَبِيبَةَ حَدَّثَهُ أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (خَيْرُ الذِّكْرِ الْخَفِيُّ وَخَيْرُ الرِّزْقِ ـ أَوِ الْعَيْشِ ـ مَا يَكْفِي) الشَّكُّ مِنِ ابْنِ وهب.
الراوي : سَعْد بْن أَبِي وَقَّاصٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 806 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৯/৩।)
পরিচ্ছেদঃ প্রকাশ্যে যিকর করার চেয়ে মনে মনে যিকর করা উত্তম মর্মে হাদীস
৮০৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, “হে আদম সন্তান, তুমি আমাকে মনে মনে স্মরণ করো, তবে আমি তোমাকে মনে মনে স্মরণ করবো। তুমি আমাকে একদল মানুষের মাঝে স্মরণ করো, তবে আমিও তোমাকে একদল (ফেরেস্তাদের মাঝে) স্মরণ করবো, যারা তাদের চেয়ে উত্তম।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ ذِكْرَ الْعَبْدِ رَبَّهُ جَلَّ وَعَلَا فِي نَفْسِهِ أَفْضَلُ مِنْ ذِكْرِهِ بِحَيْثُ يُسْمِعُ النَّاسُ
807 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ خَلِيلٍ حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا حَمْزَةُ الزَّيَّاتُ عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (قال اللَّهُ: يَا ابْنَ آدَمَ اذْكُرْنِي فِي نَفْسِكَ أَذْكُرْكَ فِي نَفْسِي اذْكُرْنِي فِي ملإٍ مِنَ الناس أذكرك في ملإٍ خير منهم)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 807 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২০১১/৫)
পরিচ্ছেদঃ মহান আল্লাহ তা‘আলা তাঁর বান্দাদের মধ্যে যারা তাঁকে সংগোপনে স্মরণ করেন, তিনিও তাদের কথা মনে মনে স্মরণ করেন আর যারা তাঁকে মানুষের মাঝে স্মরণ করেন, তিনিও তাদেরকে তাঁর নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তাদের মাঝে স্বরণ করেন
৮০৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন, “আমার প্রতি বান্দার ধারণা মাফিক আমি আচরণ করে থাকি। আর তার সাথেই থাকি, সে যেখানেই আমাকে স্মরণ করুক; যদি সে আমাকে মনে মনে স্মরণ করে, তবে আমিও তাকে মনে মনে স্মরণ করি, যদি সে আমাকে একদল মানুষের মাঝে স্মরণ করে, তবে আমিও তাকে এমন জমায়েতে স্মরণ করবো, যারা তাদের চেয়ে উত্তম। যদি সে আমার দিকে এক হাত এগিয়ে আসে, তবে আমি তার দিকে দুই গজ এগিয়ে যাই। যদি সে আমার দিকে হেঁটে আসে, তবে আমি তার দিকে দ্রুত হেঁটে যাই!”[1]
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: اللَّهُ أَجَلُّ وَأَعْلَى مِنْ أَنْ يُنْسَبَ إِلَيْهِ شَيْءٌ مِنْ صِفَاتِ الْمَخْلُوقِ إِذْ {لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ} [الشورى: 11] وَهَذِهِ أَلْفَاظٌ خَرَجَتْ مِنْ أَلْفَاظِ التَّعَارُفِ عَلَى حَسَبِ مَا يَتَعَارَفُهُ النَّاسُ مِمَّا بَيْنَهُمْ وَمَنْ ذَكَرَ رَبَّهُ جَلَّ وَعَلَا فِي نَفْسِهِ بنُطْقٍ أَوْ عَمَلٍ يَتَقَرَّبُ بِهِ إِلَى رَبِّهِ ذَكَرَهُ اللَّهُ فِي مَلَكُوتِهِ بِالْمَغْفِرَةِ لَهُ تَفَضُّلًا وَجُودًا وَمَنْ ذَكَرَ رَبَّهُ فِي مَلَأٍ مِنْ عِبَادِهِ ذَكَرَهُ اللَّهُ فِي مَلَائِكَتِهِ الْمُقَرَّبِينَ بِالْمَغْفِرَةِ لَهُ وَقَبُولِ مَا أَتَى عَبْدُهُ مِنْ ذِكْرِهِ وَمَنْ تَقَرَّبَ إِلَى الْبَارِي جَلَّ وَعَلَا بِقَدْرِ شِبْرٍ مِنَ الطَّاعَاتِ كَانَ وُجُودُ الرَّأْفَةِ وَالرَّحْمَةِ مِنَ الرَّبِّ مِنْهُ لَهُ أَقْرَبَ بِذِرَاعٍ وَمَنْ تَقَرَّبَ إِلَى مَوْلَاهُ جَلَّ وَعَلَا بِقَدْرِ ذِرَاعٍ مِنَ الطَّاعَاتِ كَانَتِ الْمَغْفِرَةُ مِنْهُ لَهُ أَقْرَبَ بِبَاعٍ وَمَنْ أَتَى فِي أَنْوَاعِ الطَّاعَاتِ بِالسُّرْعَةِ كَالْمَشْيِ أَتَتْهُ أَنْوَاعُ الْوَسَائِلِ وَوُجُودُ الرَّأْفَةِ وَالرَّحْمَةِ وَالْمَغْفِرَةِ بِالسُّرْعَةِ كَالْهَرْوَلَةِ وَاللَّهُ أَعْلَى وَأَجَلُّ.
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আল্লাহর দিকে বান্দার বৈশিষ্ট্যসমূহের মধ্য হতে কোন বৈশিষ্ট্য সম্পর্কিত করা থেকে তিনি সুমহান ও অতি মর্যাদাবান। কেননা “তাঁর সদৃশ কোন কিছুই নেই।”(সূরা শুরা: ১১।) এই ধরণের শব্দগুলো মানুষের নিজেদের মাঝে যেভাবে চেনে-জানে সেই অনুপাতে এসেছে। যে ব্যক্তি জিহবার মাধ্যমে তার প্রতিপালককে স্মরণ করে অথবা তার প্রতিপালকের নৈকট্যে পৌঁছে দেয় এমন কাজ সম্পাদনের মাধ্যমে তাঁকে স্মরণ করে, তবে আল্লাহ তা‘আলা অনুগ্রহ ও দয়া করে ঐ ব্যক্তিকে ক্ষমার মাধ্যমে স্মরণ করেন। আর যে ব্যক্তি প্রতিপালককে একদল মানুষের মাঝে স্মরণ করে, তবে তিনিও তাকে তাঁর নৈকট্যপ্রাপ্ত একদল ফেরেস্তাদের মাঝে তাকে ক্ষমা করা ও বান্দা যে যিকর করেছেন তা কবূল করার মাধ্যমে তাকে স্মরণ করেন। যে ব্যক্তি ভাল আমলের মাধ্যমে তার স্রষ্টার দিকে অর্ধ হাত অগ্রসর হয়, তবে আল্লাহর পক্ষ থেকে তার ক্ষমা ঐ ব্যক্তির প্রতি দুই গজ অগ্রসর হয়। আর যে ব্যক্তি বিভিন্ন ধরনের ভাল আমলের মাধ্যমে হাঁটার ন্যায় দ্রুত অগ্রসর হয়, তবে বিভিন্ন রকমের উপায়-উপকরণ, দয়া, করুণা ও ক্ষমা তার প্রতি জোর কদমে হেঁটে আসার ন্যায় দ্রুত আসে। আল্লাহ সুমহান ও অতি মর্যাদাবান।“
ذِكْرِ اللَّهِ جَلَّ وَعَلَا فِي مَلَكُوتِهِ مَنْ ذَكَرَهُ فِي نَفْسِهِ مِنْ عِبَادِهِ مَعَ ذِكْرِهِ إِيَّاهُمْ فِي الْمُقَرَّبِينَ مِنْ مَلَائِكَتِهِ عِنْدَ ذِكْرِهِمْ إِيَّاهُ فِي خَلْقِهِ
808 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قحطبة بن مرزوق قال: حدثنا محمد ابن الصَّبَّاحِ قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ حَيْثُ يَذْكُرُنِي إِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلَأٍ ذَكَرْتُهُ فِي مَلَأٍ خَيْرٍ مِنْهُمْ وَإِنْ تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا وإن أتاني يمشي أتيته هرولة)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 808 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২০১১/৫)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি তার প্রতিপালককে মনে মনে স্মরণ করে, মহান আল্লাহ তাঁর রাজত্বে তাকে ক্ষমার মাধ্যমে স্মরণ করেন
৮০৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন, “আমার প্রতি বান্দার ধারণা মাফিক আমি আচরণ করে থাকি। আর তার সাথেই থাকি, যখন সে আমাকে ডাকে। যদি সে আমাকে মনে মনে স্মরণ করে, তবে আমিও তাকে মনে মনে স্মরণ করি, যদি সে আমাকে একদল মানুষের মাঝে স্মরণ করে, তবে আমিও তাকে একদল (ফেরেস্তাদের মাঝে) স্মরণ করবো, যারা তাদের চেয়ে উত্তম ও পবিত্র। ”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আল্লাহর বাণী “যদি সে আমাকে মনে মনে স্মরণ করে, তবে আমিও তাকে মনে মনে স্মরণ করি” এর দ্বারা উদ্দেশ্য হলো, “আমি তাকে যে মা‘রেফাত দান করেছি এবং আমি তাকে তার অধিকারী বানিয়েছি, যদি বান্দা তদনুযায়ী মনে মনে আমাকে স্মরণ করেন, তবে আমিও তাকে মনে মনে স্মরণ করি।” এর দ্বারা উদ্দেশ্য হলো “তার সে মা‘রেফাত কবূল করে এবং সে যা পাপ করেছে, তা ক্ষমা করার মাধ্যমে আমার রাজত্বে আমি তাকে স্মরণ করি।” এরপর আল্লাহ বলেছেন, “যদি সে আমাকে একদল মানুষের মাঝে স্মরণ করে” এর দ্বারা উদ্দেশ্য হলো “আর যদি সে আমাকে তার জবান দিয়ে স্মরণ করে অর্থাৎ স্বীকৃতির মাধ্যমে যা মা‘রেফাত এর আলামত, এর মাধ্যমে যদি সে একদল মানুষের মাঝে স্মরণ করে, যাতে মানুষ তার ইসলাম গ্রহণের বিষয়টি জানতে পারে, তবে তবে আমিও তাকে এমন জমায়েতে স্মরণ করবো, যারা তাদের চেয়ে উত্তম “এর দ্বারা উদ্দেশ্য হলো জান্নাতে নাবী, সিদ্দীক, শহীদ ও সৎকর্মশীল বান্দাগণ; কারণ মহান আল্লাহ তাঁদেরকে দুনিয়াতে যে ঈমান দিয়ে ইহসান করেছেন, তার বদৌলতে জান্নাত লাভ তাঁদের জন্য অবধারিত হয়ে গেছে।”
ذكر الإخبار بأن ذِكْرَ الْعَبْدِ [رَبَّهُ] جَلَّ وَعَلَا فِي نَفْسِهِ يَذْكُرُهُ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِ بِالْمَغْفِرَةِ فِي ملكوته
809 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ عَنْ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عليه وسلم قال: (قال اللَّهُ جَلَّ وَعَلَا: عَبْدِي عِنْدَ ظنِّه بِي وَأَنَا مَعَهُ إِذَا دَعَانِي إِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلَأٍ ذَكَرْتُهُ فِي مَلَأٍ خَيْرٌ مِنْهُ وَأَطْيَبُ)
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ جَلَّ وَعَلَا (إِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي) يُرِيدُ بِهِ: إِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ بِالدَّوَامِ عَلَى الْمَعْرِفَةِ الَّتِي وَهَبْتُهَا لَهُ وَجَعَلْتُهُ أَهْلًا لَهَا ذَكَرْتُهُ فِي نَفْسِي يُرِيدُ بِهِ: فِي مَلَكُوتِي بِقَبُولِ تِلْكَ الْمَعْرِفَةِ مِنْهُ مَعَ غُفْرَانِ مَا تقدَّمه مِنَ الذُّنُوبِ ثُمَّ قَالَ: (وَإِنْ ذَكَرَنِي فِي مَلَأٍ) يُرِيدُ بِهِ: وَإِنْ ذَكَرَنِي بِلِسَانِهِ يُرِيدُ بِهِ الْإِقْرَارَ الَّذِي هُوَ عَلَامَةُ تِلْكَ الْمَعْرِفَةِ فِي مَلَأٍ مِنَ النَّاسِ لِيَعْلَمُوا إِسْلَامَهُ ذَكَرْتُهُ فِي مَلَأٍ خَيْرٍ مِنْهُ يُرِيدُ بِهِ: ذَكَرْتُهُ فِي مَلَأٍ خَيْرٍ مِنْهُ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ فِي الْجَنَّةِ بِمَا أَتَى مِنَ الْإِحْسَانِ فِي الدُّنْيَا الَّذِي هُوَ الْإِيمَانُ إِلَى أَنِ اسْتَوْجَبَ بِهِ التمكن من الجنان
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 809 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৪২।)
পরিচ্ছেদঃ যখন বান্দা আল্লাহর যিকর করার সাথে সাথে চিন্তা-ফিকির করে, তখন আল্লাহ তাদের নিয়ে ফেরেস্তাদের নিকট গর্ব করেন
৮১০. আবূ সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “মু‘আবিয়া বিন আবূ সুফিয়ান রাদ্বিয়াল্লাহু আনহুমা একবার মসজিদের একটি হালাকার উদ্দেশ্যে বের হলেন, অতঃপর তিনি তাদেরকে বললেন, “আপনারা এখানে কেন বসেছেন?” তারা জবাবে বললেন, “আমরা এখানে আল্লাহর যিকর করার জন্য বসেছি।” তিনি বললেন, “আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, আপনারা কি এজন্যই বসেছেন?” তারা জবাবে বললেন, “আল্লাহর কসম! আমরা কেবল এজন্যই বসেছি।” মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার তাঁর সাহাবীদের একটি হালাকার উদ্দেশ্যে বের হন, অতঃপর তিনি বলেন, “কোন জিনিস আপনাদের এখানে বসিয়েছে (আপনারা এখানে কেন বসেছেন)?” তারা জবাবে বললেন, “আমরা এখানে বসেছি আল্লাহর যিকর করার জন্য, তিনি আমাদের ইসলামের হেদায়েত দান করেছেন এবং এর মাধ্যমে তিনি আমাদের উপর দয়া করেছেন, সেজন্য তাঁর প্রশংসা করার জন্য।” তিনি বললেন, “আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, এসব জিনিসই আপনাদেরকে এখানে বসিয়েছে (আপনারা কি এজন্যই বসেছেন)?” তারা জবাবে বললেন, “আল্লাহর কসম! এসব জিনিসই আমাদেরকে এখানে বসিয়েছে (আমরা কেবল এজন্যই বসেছি)।” তিনি বলেন, “জেনে রাখুন, আমি আপনাদেরকে মিথ্যায় অভিযুক্ত করার জন্য শপথ করাইনি। কিন্তু জিবরীল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন অতঃপর তিনি আমাকে জানালেন যে, নিশ্চয়ই আল্লাহ আপনাদের নিয়ে ফেরেস্তাদের নিকট গর্ব করছেন!”[1]
ذكر مباهاة الله جل وعلا ملائكته بذكراه إِذَا قَرَنَ مَعَ الذِّكْرِ التفكُّر
810 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ قَالَ: حَدَّثَنَا أَبُو نَعَامَةَ السَّعْدِيُّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: خَرَجَ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ عَلَى حَلْقَةٍ فِي الْمَسْجِدِ فَقَالَ: مَا يُجْلِسُكُمْ؟ قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ قَالَ: آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلَّا ذَلِكَ؟ قَالُوا: وَاللَّهِ مَا أَجْلَسَنَا إِلَّا ذَلِكَ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ: (مَا يُجْلِسُكُمْ)؟ قَالُوا: جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَدَانَا لِلْإِسْلَامِ ومَنَّ عَلَيْنَا بِهِ قَالَ: (آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلَّا ذَلِكَ)؟ قَالُوا: وَاللَّهِ مَا أَجْلَسَنَا إِلَّا ذَلِكَ قَالَ: (أَمَا إِنِّي لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ وَلَكِنْ جِبْرِيلُ أَتَانِي فَأَخْبَرَنِي أَنَّ الله يباهي بكم الملائكة)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 810 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ মুসলিম: ৮/৭২।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো সকল উপায়-উপকরণে ও সদা সর্বদা আল্লাহর যিকর করা
৮১১. আব্দুল্লাহ বিন বুসর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “দুইজন বেদুঈন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট আসলেন অতঃপর তাদের একজন বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে একটি বিষয় সম্পর্কে জানিয়ে দিন যা আমি মজবুতভাবে গ্রহণ করবো।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহর যিকরে তোমার জবান যেন সবসময় সতেজ থাকে।”[1]
ذكر الاستحباب لِلْمَرْءِ دَوَامَ ذِكْرِ اللَّهِ جَلَّ وَعَلَا فِي الأوقات والأسباب
811 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ أَنَّ عَمْرَو بْنَ قَيْسٍ الكنذي حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ قَالَ: جَاءَ أَعْرَابِيَّانِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَحَدُهُمَا: يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي بِأَمْرٍ أتشبَّث بِهِ قَالَ: (لَا يَزَالُ لِسَانُكَ رطباً من ذكر الله)
الراوي : عَبْد اللَّهِ بْن بُسْرٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 811 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২২৭।)
পরিচ্ছেদঃ আল্লাহর যিকরকারীর জন্য দ্রুত ক্ষমা প্রাপ্তির আশা করা যায়, যদি তার দুই ঠোট আল্লাহর যিকরে আন্দোলিত থাকে
৮১২. উম্মুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, “আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা'র বলেছেন, “আমি আমার বান্দার সাথেই থাকি, যতক্ষন পর্যন্ত আমার বান্দা আমার যিকর করে এবং আমার যিকরে তার দু‘ঠোট নড়তে থাকে।”[1]
ذِكْرُ رَجَاءِ سُرْعَةِ الْمَغْفِرَةِ لِذَاكِرِ اللَّهِ إِذَا تَحَرَّكَتْ بِهِ شَفَتَاهُ
812 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُمَيْرِ بْنِ جُوصَا أَبُو الْحَسَنِ بِدِمَشْقَ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ مُحَمَّدٍ النَّحَّاسُ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُوَيْدٍ عَنِ الْأَوْزَاعِيِّ عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ كَرِيمَةَ بِنْتِ الْحَسْحَاسِ قَالَتْ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ فِي بَيْتِ أُمِّ الدَّرْدَاءِ يحدِّث عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:(قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: أَنَا مَعَ عَبْدِي مَا ذَكَرَنِي وتحركت بي شفتاه)
الراوي : أُمّ الدَّرْدَاءِ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 812 | خلاصة حكم المحدث: صحيح لغيره.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২২৭।)
পরিচ্ছেদঃ দুনিয়াতে যারা আল্লাহর যিকর করবে, পরকালে মহান আল্লাহ তাদের যা দিয়ে সম্মানিত করবেন
৮১৩. আবূ সা‘ইদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, “আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেছেন, “আজকের সম্পদশালীরা অচিরেই জানতে পারবে কারা সম্মানিত।” তাঁকে বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কারা সম্মানিত?” জবাবে তিনি বলেনা, “মসজিদে যিকরের মজলিস কায়েমকারীগণ।”[1]
ذِكْرُ مَا يُكْرِمُ اللَّهُ جَلَّ وَعَلَا بِهِ فِي الْقِيَامَةِ مَنْ ذَكَرَهُ فِي دَارِ الدُّنْيَا
813 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو طَاهِرٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ دَرَّاجٍ أَبِي السَّمْحِ عَنْ أَبِي الْهَيْثَمِ عَنْ أَبِي سَعِيدٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (يَقُولُ اللَّهُ جَلَّ وَعَلَا: سَيَعْلَمُ أَهْلُ الْجَمْعِ الْيَوْمَ مَنْ أَهْلُ الْكَرَمِ) فَقِيلَ: مَنْ أَهْلُ الْكَرَمِ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: (أَهْلُ مجالس الذكر في المساجد)
الراوي : أَبُو سَعِيدٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 813 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৩৩।)
পরিচ্ছেদঃ প্রতিপালকের যিকরে আত্নভোলা হয়ে যাওয়া মুস্তাহাব
৮১৪. আবূ সা‘ইদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "তোমরা এতো অধিক পরিমাণে আল্লাহর যিকর করবে যে, মানুষ তোমাকে পাগল বলবে!"[1]
ذكر استحباب الِاسْتِهْتَارِ لِلْمَرْءِ بِذِكْرِ رَبِّهِ جَلَّ وَعَلَا
814 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ أَبَا السَّمْحِ حَدَّثَهُ عَنْ أَبِي الْهَيْثَمِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ إن رسول الله صلى الله عليه وسلم قَالَ: (أَكْثِرُوا ذِكْرَ اللَّهِ حَتَّى يَقُولُوا مَجْنُونٌ)
الراوي : أَبُو سَعِيدٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 814 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৩০।)
পরিচ্ছেদঃ সব সময় আল্লাহর যিকর করা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল
৮১৫. মু‘আয বিন জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, “আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি?” জবাবে তিনি বলেন, “(আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো) তুমি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে, তোমার জবান আল্লাহর যিকরে সতেজ থাকবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُدَاوَمَةَ لِلْمَرْءِ عَلَى ذِكْرِ اللَّهِ مِنْ أَحَبِّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ جَلَّ وعلا
815 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ السَّلَامِ مَكْحُولٌ بِبَيْرُوتَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هَاشِمٍ الْبَعْلَبَكَيُّ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ عَنِ ابْنِ ثَوْبَانَ عَنْ أَبِيهِ عَنْ مَكْحُولٍ عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ مَالِكِ بْنِ يُخَامِرَ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: (أَنْ تَمُوتَ وَلِسَانُكَ رَطْبٌ من ذكر الله)
الراوي : مُعَاذ بْن جَبَلٍ ٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 815 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮৩৬।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় এবং খাদ্য গ্রহণের সময় আল্লাহর যিকর করবে, সেই বাড়িতে শয়তানের রাত্রি যাপন ও খাদ্য গ্রহণের সুযোগ থাকে না
৮১৬. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “যখন কোন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে অতঃপর তিনি বাড়িতে প্রবেশের সময় এবং খাদ্য গ্রহণের সময় আল্লাহর যিকর করে, তখন শয়তান বলে, “তোমাদের জন্য (এই বাড়িতে) রাতের কোন খাবার নেই এবং (এখানে) রাত্রি যাপন করার কোন সুযোগ নেই। আর যখন সে বাড়িতে প্রবেশ করে কিন্তু প্রবেশের সময় আল্লাহর যিকর না করে, তবে শয়তান বলে, “তোমরা রাত্রি যাপন করার জায়গা পেয়ে গেছো! আর যখন সে খাদ্য গ্রহণের সময় আল্লাহর যিকর না করে, তখন শয়তান বলে, “তোমরা রাত্রি যাপন ও রাতের খাবার পেয়ে গিয়েছো!”[1]
ذِكْرُ نَفْيِ الْمَرْءِ عَنْ دَارِهِ الْمَبِيتَ وَالْعَشَاءَ للشيطان بذكر رَبَّهُ عِنْدَ دُخُولِهِ وَابْتِدَائِهِ
816 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَذَكَرَ اللَّهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ قَالَ الشَّيْطَانُ: لَا مَبِيتَ لَكُمْ وَلَا عَشَاءَ وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ دُخُولِهِ قَالَ الشَّيْطَانُ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَإِذَا لَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ طَعَامِهِ قَالَ: أدركتم المبيت والعشاء)
الراوي : جَابِر |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 816 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তালীকুর রাগীব: ৩/১১৬।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো ‘লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ’ বেশি বেশি পড়া, কেননা এটি জান্নাতের অন্যতম এক ধন ভান্ডার
৮১৭. আবূ যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিছনে হাঁটছিলাম, তিনি আমাকে বলেন, “হে আবূ যার, আমি কী আপনাকে জান্নাতের ধন ভান্ডারসমূহের মধ্য হতে একটি ধন ভান্ডার এর সন্ধান দিব না?” আমি বললাম, “অবশ্যই, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তিনি বলেন, “(সেটি হলো) لَا حَوْلَ ولا قوة إلا بالله (পাপকাজ থেকে বিরত থাকার কোন সামর্থ নেই আল্লাহ ছাড়া আর কোন ভাল করারও শক্তি নেই আল্লাহ ছাড়া)।[1]
ذِكْرُ اسْتِحْسَانِ الْإِكْثَارِ لِلْمَرْءِ مِنَ التَّبَرِّي مِنَ الْحَوْلِ وَالْقُوَّةِ إِلَّا بِاللَّهِ جَلَّ وَعَلَا إِذْ هُوَ مِنْ كُنُوزِ الْجَنَّةِ
817 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ السَّائِبِ بْنِ بَرَكَةَ عَنْ عَمْرِو ابن مَيْمُونٍ الْأَوْدِيِّ عَنْ أَبِي ذَرٍّ قَالَ: كُنْتُ أَمْشِي خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: (يا أبا ذر ألا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ)؟ قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ فَقَالَ: (لَا حَوْلَ ولا قوة إلا بالله)
الراوي : أَبُو ذَرٍّ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 817 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তালীকুর রাগীব: ২/২৫৬।)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি বেশি বেশি ‘লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ’ বলবে, জান্নাতে তার জন্য বেশি বেশি গাছ লাগানো হবে
৮১৮. আবূ আইয়ূব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন ইসরার রাতে নৈশ ভ্রমন করানো হয়, তখন তিনি আল্লাহর বন্ধু ইবরাহিম আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ করেন, এসময় জিবরীল আলাইহিস সালাম ইবরাহিম আলাইহিস সালামকে বলেন, “হে জিবরীল আলাইহিস সালাম, আপনার সাথে কে?” জবাবে জিবরীল আলাইহিস সালাম বলেন, “ইনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তখন ইবরাহিম আলাইহিস সালাম বলেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আপনার উম্মাতকে বলুন, তারা যেন যেন বেশি বেশি জান্নাতের বৃক্ষ রোপন করেন। কারণ জান্নাতের মাটি খুবই পবিত্র আর এর ভূমিও অনেক বিস্তৃত।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবরাহিম আলাইহিস সালামকে বলেন, “জান্নাতের বৃক্ষ রোপন দ্বারা কী উদ্দেশ্য? জবাবে তিনি বলেন, “لا حول ولا قوة إلا بالله (পাপকাজ থেকে বিরত থাকার কোন সামর্থ নেই আল্লাহ ছাড়া আর কোন ভাল করারও শক্তি নেই আল্লাহ ছাড়া)”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ كُلَّمَا كَثُرَ تَبَرِّيهِ مِنَ الْحَوْلِ وَالْقُوَّةِ إِلَّا بِبَارِئِهِ كَثُرَ غِرَاسُهُ في الجنان
818 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو صَخْرٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَخْبَرَهُ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: حَدَّثَنِي أَبُو أَيُّوبَ صَاحِبُ رسول الله صلى الله عليه وسلم إن رسول الله صلى الله عليه وسلم ليلة أُسري بِهِ مَرَّ عَلَى إِبْرَاهِيمَ خَلِيلِ الرَّحْمَنِ فَقَالَ إِبْرَاهِيمُ لِجِبْرِيلَ: مَنْ مَعَكَ يَا جِبْرِيلُ؟ قَالَ جِبْرِيلُ: هَذَا مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِبْرَاهِيمُ: يَا مُحَمَّدُ مُرْ أُمَّتَكَ أَنْ يُكْثِرُوا غِرَاسَ الْجَنَّةِ فَإِنَّ تُرْبَتَهَا طَيِّبَةٌ وَأَرْضُهَا وَاسِعَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِإِبْرَاهِيمَ:
(وَمَا غِرَاسُ الْجَنَّةِ)؟ قَالَ: لا حول ولا قوة إلا بالله.
الراوي : أَبُو أَيُّوبَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 818 | خلاصة حكم المحدث: صحيح لغيره.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ১০৫।)
পরিচ্ছেদঃ বাড়ি থেকে বের হওয়ার সময় যে যিকর করলে, তার প্রবক্তাকে হেদায়েত দেওয়া হয়, সেটা তার জন্য যথেষ্ট হয়ে যায় এবং তাকে রক্ষা করা হয়
৮১৯. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় বলে, “بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ (আল্লাহর নামে বের হলাম। আল্লাহর উপর ভরসা করছি। পাপকাজ থেকে বিরত থাকার কোন সামর্থ নেই আল্লাহ ছাড়া আর কোন ভাল করারও শক্তি নেই আল্লাহ ছাড়া), তখন তাকে বলা হয়, “যথেষ্ট, এটি তোমার জন্য যথেষ্ট হবে, তোমার সঠিক পথ দেখানো হয়েছে এবং তোমাকে রক্ষা করা হয়েছে।” অতঃপর এক শয়তান আরেক শয়তানের সাথে সাক্ষাৎ হলে তাকে বলে, “এমন ব্যক্তিকে তুমি কিভাবে বিভ্রান্ত করবে, যার জন্য যথেষ্ট হওয়া হয়েছে, যাকে হেদায়েত দেওয়া হয়েছে এবং যাকে হেফাযত করা হয়েছে।”[1]
ذِكْرُ الشَّيْءِ الَّذِي يُهدى الْقَائِلُ بِهِ ويُكفى وَيُوقَى إِذَا قَالَهُ عِنْدَ الْخُرُوجِ مِنْ مَنْزِلِهِ
819 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ فَقَالَ: بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ فَيُقَالُ لَهُ: حَسْبُكَ قَدْ كُفيت وهُديت وَوُقِيتَ فَيَلْقَى الشَّيْطَانُ شَيْطَانًا آخَرَ فَيَقُولُ لَهُ: كَيْفَ لَكَ بِرَجُلٍ قد كُفي وهُدي ووقي)
الراوي : أَنَس بْن مَالِكٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 819 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বলেছেন, “হাদীসটির সব রাবী নির্ভরযোগ্য ইবনু জুরাইয ছাড়া, তিনি মুদাল্লিস রাবী, আন আন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (তাখরীজুল কালিমিত তয়্যিব: ৫৯।)
পরিচ্ছেদঃ যিনি শিংগায় ফুঁৎকার দেওয়ার অপেক্ষা করছে, তাকে ‘হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকীল’ বলার নির্দেশ
৮২০. আবূ সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কিভাবে আমি সুখ-স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারি, অথচ শিংগা ওয়ালা (ফেরেস্তা) শিংগা মুখে নিয়ে আছেন আর তিনি তাঁর ললাট অবনত রেখে প্রতিক্ষা করছেন, কখন তাকে শিংগায় ফুঁৎকার করার নির্দেশ দেওয়া হবে!” রাবী বলেন, আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সে সময় আমরা কী বলবো?” তিনি জবাবে বলেন, “তোমরা বলবে, ‘حسبنا الله ونعم الوكيل (আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতইনা উত্তম কর্মবিধায়ক।)
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “উসমান বিন আবী শায়বাহ থেকে আবূ ইয়ালা অনুরুপ সানাদে আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা বলো, حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الوكيل على الله توكلنا (আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতইনা উত্তম কর্মবিধায়ক। আমরা আল্লাহর উপরই ভরসা করছি।)[1]
ذِكْرُ الْأَمْرِ لِمَنِ انْتَظَرَ النَّفْخَ فِي الصُّورِ أَنْ يَقُولَ: حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
820 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْبُخَارِيِّ بِبَغْدَادَ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (كَيْفَ أنْعَمُ وَصَاحِبُ الصُّوَرِ قَدِ الْتَقَمَ الْقَرْنَ وَحَنَى جَبْهَتَهُ يَنْتَظِرُ مَتَى يُؤْمَرُ أَنْ يَنْفُخَ)؟ قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ فَمَا نَقُولُ يَوْمَئِذٍ؟ قَالَ: (قُولُوا: حسبنا الله ونعم الوكيل)
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: أَخْبَرَنَا أَبُو يَعْلَى عَنْ عُثْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ .... بإسنادٍ نَحْوِهِ قَالَ:
(قُولُوا: حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الوكيل على الله توكلنا)
الراوي : أَبُو سَعِيدٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 820 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৭৯।)
পরিচ্ছেদঃ প্রাণহীন বর্ধনশীল উদ্ভিদ যতক্ষন পর্যন্ত সতেজ থাকে, ততক্ষন পর্যন্ত সেগুলো আল্লাহর তাসবীহ পাঠ করে
৮২১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে হাঁটছিলাম, অতঃপর আমরা দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম। অতঃপর তিনি দাঁড়ালেন, আমরাও দাঁড়ালাম। অতঃপর তাঁর শরীরের রং পরিবর্তন হতে লাগলো, এমনকি তাঁর জামার আস্তিন কাপছিলো। ফলে আমরা বললাম, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার কী হয়েছে?” জবাবে তিনি বলেন, “তোমরা কী শুনতে পাও, যা আমি শুনতে পাই?” আমরা বললাম, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেটা কী?” জবাবে তিনি বলেন, “এই দুইজন ব্যক্তিকে হালকা পাপের জন্য তাদের কবরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে!” আমরা বললাম, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেটা কেন?” জবাবে তিনি বলেন, “তাদের একজন পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না। আর অপরজন তার জবান দিয়ে মানুষকে কষ্ট দিতো এবং তাদের মাঝে চোগলখুরি করতো।” অতঃপর তিনি খেজুর গাছের দুটি ডাল আনতে বললেন। অতঃপর তিনি প্রত্যেক কবরে একটি করে ডাল পুঁতে দিলেন। আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা কি তাদের কোন উপকারে আসবে?” তিনি বলেন, “হ্যাঁ, যতক্ষন পর্যন্ত ডাল দুটি সতেজ থাকবে, ততক্ষন পর্যন্ত তাদের কবরের আযাব হালকা করা হবে।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْأَشْيَاءَ النَّامِيَةَ الَّتِي لَا رُوحَ فِيهَا تُسَبِّحُ مَا دَامَتْ رطبة
821 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَبِي أُنَيْسَةَ عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كُنَّا نَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرَرْنَا عَلَى قَبْرَيْنِ فَقَامَ فَقُمْنَا مَعَهُ فَجَعَلَ لَوْنُهُ يَتَغَيَّرُ حَتَّى رَعَدَ كُمُّ قَمِيصِهِ فَقُلْنَا: مَا لَكَ يَا نَبِيَّ اللَّهِ؟ قَالَ: (مَا تَسْمَعُونَ مَا أَسْمَعُ)؟ قُلْنَا: وَمَا ذَاكَ يَا نَبِيَّ اللَّهِ؟ قَالَ: (هَذَانِ رَجُلَانِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا عَذَابًا شَدِيدًا فِي ذَنْبٍ هَيِّنٍ) قُلْنَا: مِمَّ ذَلِكَ يَا نَبِيَّ اللَّهِ؟ قَالَ: (كَانَ أَحَدُهُمَا لَا يَسْتَنْزِهُ مِنَ الْبَوْلِ وَكَانَ الْآخَرُ يُؤْذِي النَّاسَ بِلِسَانِهِ وَيَمْشِي بَيْنَهُمْ بِالنَّمِيمَةِ) فَدَعَا بِجَرِيدَتَيْنِ مِنْ جَرَائِدِ النَّخْلِ فَجَعَلَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً قُلْنَا: وَهَلْ يَنْفَعُهُمَا ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: (نَعَمْ يخفِّفُ عَنْهُمَا مَا دَامَا رطبتين)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 821 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৮৭-৮৮।)
পরিচ্ছেদঃ আল্লাহর তাসবীহ প্রকাশকারী ব্যক্তির গোনাহ মোচন করে এবং তার জন্য সাওয়াব লিপিবদ্ধ করে তার প্রতি আল্লাহর অনুগ্রহ করা প্রসঙ্গে
৮২২. সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বসে ছিলাম, তখন তিনি বলেন, “তোমাদের কেউ কি প্রত্যেক দিন এক হাজার সাওয়াব উপার্জন করতে পারবে?” তখন তাঁর সঙ্গীদের মাঝে কিছু মানুষ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিভাবে আমাদের কেউ প্রত্যেক দিন এক হাজার সাওয়াব অর্জন করতে পারবে?” জবাবে তিনি বলেন, “একশত বার আল্লাহর পবিত্রতা ঘোষনা করবে, তবে আল্লাহ তার জন্য এক হাজার সাওয়াব লিখে দিবেন এবং তার থেকে এক হাজার গোনাহ মোচন করে দিবেন!”[1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا بحطِّ الْخَطَايَا وَكَتْبِهِ الْحَسَنَاتِ عَلَى مُسَبِّحِهِ
822 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالَقَانِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا مُوسَى الْجُهَنِيُّ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ: كُنَّا جُلُوسًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (أَيَعْجَزُ أَحَدُكُمْ أَنْ يَكْتَسِبَ كُلَّ يَوْمٍ أَلْفَ حَسَنَةٍ)؟ فَسَأَلَهُ نَاسٌ مِنْ جُلَسَائِهِ: وَكَيْفَ يَكْتَسِبُ أَحَدُنَا يَا رَسُولَ اللَّهِ كُلَّ يوم ألف حسنة؟ قال: (يسبح الله مئة تَسْبِيحَةٍ فَيَكْتُبُ اللَّهُ لَهُ أَلْفَ حَسَنَةٍ وَيَحُطُّ عنه ألف سيئة)
الراوي : سَعْد |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 822 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল কালিমুত তায়্যিব: ১৪/৫।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি আল্লাহর মহিমা প্রকাশার্থে সুবহানাল্লাহ বলবে, তাকে আরো বেশি সুবহানাল্লাহ বলার মাধ্যমে জান্নাতে বেশি বেশি বৃক্ষ রোপন করার নির্দেশ দানের মাধ্যমে তার প্রতি আল্লাহর অনুগ্রহ প্রসঙ্গে
৮২৩. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি سبحان الله العظيم وَبِحَمْدِهِ বলবে, তার জন্য একারণে জান্নাতে একটি খেজুর গাছ রোপন করা হয়।[1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا بِالْأَمْرِ بِغَرْسِ النَّخِيلِ فِي الْجِنَانِ لِمَنْ سَبَّحَهُ مُعَظِّمًا لَهُ به
823 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ الصَّوَّافُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ قَالَ: سبحان الله [العظيم] وَبِحَمْدِهِ غُرِسَتْ لَهُ بِهِ نَخْلَةٌ فِي الْجَنَّةِ)
الراوي : جَابِر |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 823 | خلاصة حكم المحدث: صحيح لغيره.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৬৪।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, উক্ত হাদীসটি হাজ্জাজ আস সাওওয়াফ এককভাবে বর্ণনা করেছেন, তাদের ধারণা অপনোদনকারী হাদীস
৮২৪. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি سبحان الله العظيم বলবে, তার জন্য এ কারণে জান্নাতে একটি গাছ রোপন করা হবে।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ حَجَّاجٌ الصَّوَّافُ
824 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَحْمُودٍ السَّعْدِيُّ بِمَرْوَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ: حَدَّثَنَا الْمُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ غُرِسَ لَهُ شَجَرَةٌ فِي الجنة)
الراوي : جَابِر |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 824 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৬৪।)
পরিচ্ছেদঃ আল্লাহর সৃষ্টির সংখ্যা, তাঁর সন্তুষ্টি, তাঁর আরশের ওযন ও তাঁর কালেমার কালি পরিমাণ আল্লাহর তাসবীহ পাঠ করার নির্দেশ
৮২৫. জুয়াইরিয়া বিনতে হারিস রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “ একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে আসেন, এসময় আমি তাসবীহ পাঠ করছিলাম। তারপর তিনি তাঁর প্রয়োজনীয় কাজে চলে যান, অতঃপর দ্বি-প্রহরের সময় আমার কাছে ফিরে আসেন এবং আমাকে বলেন, “তুমি এ পর্যন্ত বসে (তাসবীহ পাঠ করতে) ছিলে?” আমি বললাম, “জ্বী, হ্যাঁ “ তিনি বলেন, “আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিব না, যদি সেগুলোকে তোমার এ পর্যন্ত পাঠ করা তাসবীহ এর সাথে তুলনা করা হয়, তবে তা পরিমাণে ওগুলোর চেয়ে বেশি হবে অথবা (রাবীর সন্দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন) যদি সেগুলোকে (তোমার এ পর্যন্ত পাঠ করা) তাসবীহ এর সাথে ওযন করা হয়, তবে তা ওযনে বেশি হয়ে যাবে। সেগুলি হলো, তিনবার বলবে سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তাঁর সৃষ্টির সংখ্যা সমপরিমাণ), তিনবার سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তাঁর আরশের ওযন পরিমাণ), তিনবার سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তাঁর সন্তুষ্টি পরিমাণ), তিনবার سبحان الله مداد كلماته (আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি তাঁর (তাঁর নি‘আমত ও প্রশংসার) কালেমা (লিপিবদ্ধ করার) কালি পরিমাণ।)।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالتَّسْبِيحِ عَدَدَ خَلْقِ اللَّهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ
825 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى آلِ طَلْحَةَ قَالَ: سَمِعْتُ كُرَيْبًا يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ قَالَتْ: أَتَى عَلَيَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أسبِّحُ ثُمَّ انْطَلَقَ لِحَاجَتِهِ ثُمَّ رَجَعَ مِنْ نِصْفِ النَّهَارِ فَقَالَ: (مَا زِلْتِ قَاعِدَةً)؟ قَالَتْ: قُلْتُ: نَعَمْ قَالَ: (أَلَا أعلِّمك كَلِمَاتٍ لَوْ عُدِلْنَ بِهِنَّ عَدَلَتْهَّن أَوْ لَوْ وزنَّ بهنَّ وزنتهنَّ؟ سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ - ثَلَاثَ مَرَّاتٍ - سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ - ثَلَاثَ مَرَّاتٍ - سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ - ثَلَاثَ مَرَّاتٍ - سبحان الله مداد كلماته - ثلاث مرات -
الراوي : جُوَيْرِيَة بِنْت الْحَارِثِ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 825 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৭।)
পরিচ্ছেদঃ একটি নির্দিষ্ট সংখ্যায় সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ বললে, মহান আল্লাহ তার বদৌলতে তার পূর্বের গোনাহসমূহ ক্ষমা করে দেন
৮২৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি দিনে একশত বার سُبْحَانَ اللَّهِ وبحمده (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, এবং তাঁর প্রশংসা করছি।) পাঠ করবে, তার গোনাহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়।”[1]
ذِكْرُ مَغْفِرَةِ اللَّهِ جَلَّ وَعَلَا مَا سَلَفَ مِنْ ذُنُوبِ الْمَرْءِ بِالتَّسْبِيحِ وَالتَّحْمِيدِ إِذَا كَانَ ذَلِكَ بِعَدَدٍ مَعْلُومٍ
826 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ بِمَنْبِجَ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ سُمَيٍّ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وبحمده في يوم مئة مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ البحر)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 826 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল কালিমুত তয়্যিব: ২৬ পৃষ্ঠা।)
পরিচ্ছেদঃ যে তাসবীহ পাঠ করলে দিন সহ রাত এবং রাত সহ পুরো দিন তাসবীহ করার চেয়ে উত্তম হবে
৮২৭. আবূ উমামাহ আল বাহিলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার তার পাশ দিয়ে অতিক্রম করেন এমন অবস্থায় তিনি তার দুই ঠোট নাড়াচ্ছিলেন, এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে আবূ উমামাহ, তুমি কী পড়ছো?” জবাবে তিনি বলেন, “আমি আমার প্রতিপালকের যিকির করছি।” তিনি বলেন, “আমি কী তোমাকে এমন কিছুর সন্ধান দিবো না, যা তোমার দিন সহ রাত এবং রাত সহ পুরো দিন তাসবীহ করার চেয়ে বেশি সাওয়াব ও উত্তম হবে? সেটি হলো, তুমি বলবে سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ مَا خَلَقَ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ (অর্থ: আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তিনি যা সৃষ্টি করেছেন, তার সংখ্যা সমতুল্য, আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তিনি যা সৃষ্টি করেছেন, তার পরিপূর্ণ পরিমাণ, আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, জমিনে ও আসমানে যা কিছু তিনি করেছেন তার সংখ্যা সমপরিমাণ, আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, জমিনে ও আসমানে যা কিছু তিনি করেছেন তার পরিপূর্ণ পরিমাণ, আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, তাঁর কিতাব যা কিছু লিপিবদ্ধ করেছে, তার সংখ্যা সমপরিমাণ, আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি সকল কিছুর সংখ্যা সমপরিমাণ এবং আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি সকল কিছুর পরিপূর্ণ পরিমাণ। আলহামদুলিল্লাহও অনুরুপ সংখ্যায় বলবে।”[1]
ذِكْرُ التَّسْبِيحِ الَّذِي يَكُونُ لِلْمَرْءِ أَفْضَلَ مِنْ ذِكْرِهِ رَبِّهِ بِاللَّيْلِ مَعَ النَّهَارِ وَالنَّهَارِ مَعَ الليل
827 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمُغِيرَةِ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنِي ابْنُ عَجْلَانَ عَنْ مُصْعَبِ بْنِ مُحَمَّدِ بْنِ شُرَحْبِيلَ عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِ وَهُوَ يُحَرِّكُ شَفَتَيْهِ فَقَالَ: (مَاذَا تَقُولُ يَا أَبَا أُمَامَةَ؟ ) قَالَ: أَذْكُرُ رَبِّي قَالَ: (أَلَا أُخْبِرُكَ بِأَكْثَرَ أَوْ أَفْضَلَ مِنْ ذِكْرِكَ اللَّيْلَ مَعَ النَّهَارِ وَالنَّهَارَ مَعَ اللَّيْلِ؟ أَنْ تَقُولَ: سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ مَا خَلَقَ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ وَتَقُولُ: الْحَمْدُ لِلَّهِ مِثْلَ ذلك)
الراوي : أَبُو أُمَامَةَ الْبَاهِلِيّ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 827 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৫২-২৫৩।)
পরিচ্ছেদঃ যেই তাসবীহ মহান আল্লাহ ভালবাসেন, এবং কিয়ামতের দিন মীযানের পাল্লা ভারি হবে
৮২৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুটি বাক্য, যা জবানে (উচ্চারণ করা) সহজ, দয়াময় আল্লাহর কাছে প্রিয়, মীযানের পাল্লায় ভারি। বাক্য দুটি হলো سُبْحَانَ اللَّهِ وبحمده سبحان الله العظيم (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি এবং তাঁর প্রশংসা করছি। সুমহান আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি।)[1]
ذِكْرُ التَّسْبِيحِ الَّذِي يُحِبُّهُ اللَّهُ جَلَّ وَعَلَا ويَثْقُلُ مِيزَانُ الْمَرْءِ بِهِ فِي الْقِيَامَةِ
828 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ قَالَ: حَدَّثَنَا عُمَارَةُ بْنِ الْقَعْقَاعِ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ: سُبْحَانَ اللَّهِ وبحمده سبحان الله العظيم)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 828 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮২৮।)
পরিচ্ছেদঃ যেই যিকরের বদৌলতে মহান আল্লাহ মানুষকে আসমান সমূহের ওযন সমপরিমাণ সাওয়াব দান করেন
৮২৯. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ফজরের সালাতের উদ্দেশ্যে (বাড়ি থেকে) বের হলেন, এসময় জুয়াইরিয়া রাদ্বিয়াল্লাহু আনহা তাঁর সালাতের জায়গায় বসে ছিলেন। সূর্য উর্ধাকাশে উঠার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাসায় ফিরে আসেন। তখন তিনি বলেন, “আমি চলে যাওয়ার পর থেকে তুমি কি এভাবেই বসে ছিলে?” তিনি জবাবে বললেন, “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি চারটি বাক্য বলেছি। যদি সেগুলোকে (তোমার এই পর্যন্ত পাঠ করা যিকির-আযকার এর সাথে) ওজন দেওয়া হয়, তবে ওগুলোর চেয়ে এগুলোর ওযন বেশি হয়ে যাবে। বাক্যগুলো হলো: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ (আমি আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি এবং তাঁর প্রশংসা করছি তাঁর সৃষ্টির সংখ্যা পরিমাণ, তাঁর (তাঁর নি‘আমত ও প্রশংসার) কালেমা (লিপিবদ্ধ করার) কালি পরিমাণ, তাঁর নিজের সন্তুষ্টি পরিমাণ এবং তাঁর আরশের ওযন পরিমাণ।)[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহল্লাহ বলেন, “জুয়াইরিয়া হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাচা হারিস বিন আব্দুল মু্ত্তালিব এর মেয়ে।”
ذِكْرُ التَّسْبِيحِ الَّذِي يُعْطِي اللَّهُ جَلَّ وَعَلَا الْمَرْءَ بِهِ زِنَةَ السَّمَاوَاتِ ثَوَابًا
829 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عبد الحميد بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى آلِ طَلْحَةَ عَنْ كُرَيْبٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى صَلَاةِ الصُّبْحِ وَجُوَيْرِيَةُ جَالِسَةٌ فِي الْمَسْجِدِ فَرَجَعَ حِينَ تَعَالَى النَّهَارُ فَقَالَ: (لَنْ تَزَالِي جَالِسَةً بَعْدِي؟ ) قَالَتْ: نَعَمْ قَالَ: (لَقَدْ قُلْتُ أَرْبَعَ كَلِمَاتٍ لَوْ وُزِنَتْ بِهِنَّ لَوَزَنَتْهُنَّ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ)
قَالَ: أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: جُوَيْرِيَةُ هِيَ بِنْتُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ عَمِّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
الراوي : ابْن عَبَّاسٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 829 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৭।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো কিয়ামতের দিন মীযানের পাল্লা ভারী হওয়ার আশায় বেশি বেশি সুবহাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং বেশি বেশি তাঁর মহিমা প্রশংসা করা
৮৩০. আবূ সালাম রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রাখাল আবূ সালমা রাদ্বিয়াল্লাহু আনহু, যাকে আমি কুফার মসজিদে দেখেছি, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “কতো চমৎকার! কতো চমৎকার!! এই বলে তিনি তাঁর হাত দ্বারা পাঁচটি জিনিসের দিকে ইশারা করেন। এগুলো মীযানের পাল্লায় কতইনা ভারী! সেগুলো হলো: سُبْحَانَ اللَّهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি), الْحَمْدُ لِلَّه (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য), لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়) এবং মুসলিম ব্যক্তির সৎ সন্তান, যে মারা যায় আর তাতে সে মুসলিম ব্যক্তি সাওয়াবের প্রত্যাশা করে।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ الْإِكْثَارِ لِلْمَرْءِ مِنَ التَّسْبِيحِ وَالتَّحْمِيدِ وَالتَّمْجِيدِ وَالتَّهْلِيلِ وَالتَّكْبِيرِ لِلَّهِ جَلَّ وَعَلَا رَجَاءَ ثِقَلِ الْمِيزَانِ بِهِ فِي الْقِيَامَةِ
830 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلَاءِ بْنِ زَبْرٍ وَابْنُ جَابِرٍ قَالَا: حَدَّثَنَا أَبُو سَلَّامٍ قَالَ: حَدَّثَنِي أَبُو سَلْمَى رَاعِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَلَقِيتُهُ بِالْكُوفَةِ فِي مَسْجِدِهَا - قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (بخٍ بخٍ - وَأَشَارَ بِيَدِهِ بِخَمْسٍ - مَا أَثْقَلَهُنَّ فِي الْمِيزَانِ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَالْوَلَدُ الصَّالِحُ يُتَوَفَّى لِلْمَرْءِ الْمُسْلِمِ فيحتسبه)
الراوي : أَبُو سَلْمَى |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 830 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২০৪।)
পরিচ্ছেদঃ আমরা যেসব যিকর-আযকারের কথা বললাম, তা বলা একজন মানুষের জন্য ‘সূর্য যা কিছুর উপর উদয় হয়’ সেসব কিছুর অধিকারী হওয়ার চেয়ে উত্তম
৮৩১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “سُبْحَانَ اللَّهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি), الْحَمْدُ لِلَّه (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য), لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়) বলা আমার কাছে ‘সূর্য যা কিছুর উপর উদয় হয়’ সেসব কিছুর (অধিকারী হওয়ার) চেয়ে প্রিয়তর!”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَ الْإِنْسَانِ بِمَا وَصَفْنَا يَكُونُ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَكُونَ مَا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ لَهُ
831 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُسَيَّبِ بْنِ إِسْحَاقَ بِأَرْغِيَانَ بقربة سَبَنْجَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَأَنْ أَقُولَ: سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ أَحَبُّ إِلَيَّ مِمَّا طَلَعَتْ عليه الشمس)
الراوي : أَبُو سَلْمَى |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 831 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মসলিমের শর্তে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮৩১।)
পরিচ্ছেদঃ যিকিরের উল্লেখিত বাক্যগুলো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় বাক্যের অন্তর্ভূক্ত
৮৩২. সামুরা বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় বাক্য হলো চারটি। সেগুলি হলো “سُبْحَانَ اللَّهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি), الْحَمْدُ لِلَّه (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য), لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়)।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذِهِ الْكَلِمَاتِ مِنْ أَحَبِّ الْكَلَامِ إِلَى اللَّهِ جَلَّ وَعَلَا
832 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا جرير عَنْ مَنْصُورٍ عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ عَنِ الرَّبِيعِ بْنِ عُمَيْلَةَ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ أَحَبَّ الْكَلَامِ إِلَى اللَّهِ أَرْبَعٌ: سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا الله والله أكبر)
الراوي : سَمُرَة بْن جُنْدُبٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 832 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩/৪৮৫।)
পরিচ্ছেদঃ উল্লেখিত বাক্যগুলি শ্রেষ্ঠ বাক্যের অন্তর্ভূক্ত, বাক্যগুলির মধ্য হতে যে কোন বাক্য আগে বলা হোক না কেন তাতে কোন ক্ষতি নেই
৮৩৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সর্বাধিক উৎকৃষ্ট বাক্য হলো চারটি। এর যে কোন এক বাক্য দিয়ে করো না কেন, তাতে কোন ক্ষতি নেই। বাক্যগুলি হলো “سُبْحَانَ اللَّهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি), الْحَمْدُ لِلَّه (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য), لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়)।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذِهِ الْكَلِمَاتِ مِنْ خَيْرِ الكلمات لا يَضُرُّ المرء بأيهن بدأ
833 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ فَارِسٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (خَيْرُ الْكَلَامِ أَرْبَعٌ لَا يَضُرُّكَ بِأَيِّهِنَّ بَدَأْتَ: سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا الله والله أكبر)
الراوي : أَبُو سَلْمَى |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 833 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৪৪।)
পরিচ্ছেদঃ মহান আল্লাহ যত সংখ্যক কিছু করেছেন এবং যত সংখ্যক তিনি সৃষ্টি করেছেন, ততসংখ্যক সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা
৮৩৪. সা‘দ বিন আবী ওয়াক্কাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে এক নারীর কাছে যান, যার হাতে ছিল খেজুরের বিচি অথবা কংকর, তা দিয়ে তিনি তাসবীহ পাঠ করছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি কি তোমাকে এমন কিছুর সন্ধান দিবো না, যা তোমার জন্য এর চেয়ে সহজতর ও উত্তম হবে। সেটি হলো سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ (আল্লাহর প্রশংসা করছি, আসমানে যত সংখ্যক সৃষ্টি করেছেন) سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الْأَرْضِ (আল্লাহর প্রশংসা করছি, জমিনে যত সংখ্যক সৃষ্টি করেছেন), سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ (আল্লাহর প্রশংসা করছি, জমিনে যত সংখ্যক সৃষ্টি করেছেন), اللَّهُ أَكْبَر (আল্লাহ সবচেয়ে বড়) অনুরুপ সংখ্যায় বলবে, الْحَمْدُ لِلَّهِ (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য) ও অনুরুপ সংখ্যায় বলবে, لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ (ভালো কাজ করার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া) ও অনুরুপ সংখ্যক বলবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالتَّسْبِيحِ وَالتَّحْمِيدِ وَالتَّهْلِيلِ وَالتَّكْبِيرِ عَدَدَ مَا خَلَقَ اللَّهُ وَمَا هُوَ خَالِقُهُ
834 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلَالٍ حَدَّثَهُ عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهَا أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ فِي يَدِهَا نَوًى ـ أَوْ حَصًى ـ تُسَبِّحُ فَقَالَ: (أَلَا أُخْبِرُكِ بِمَا هُوَ أَيْسَرُ عَلَيْكِ مِنْ هَذَا وَأَفْضَلُ؟ سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي الْأَرْضِ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ وَاللَّهُ أَكْبَرُ مِثْلَ ذَلِكَ وَالْحَمْدُ لِلَّهِ مِثْلَ ذَلِكَ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ مِثْلَ ذَلِكَ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ مِثْلَ ذَلِكَ)
الراوي : سَعْد بْن أَبِي وَقَّاصٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 834 | خلاصة حكم المحدث: منكر بذكر الحصى.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে ‘কঙ্কর পাথরের উল্লেখসহ’ মুনকার বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৫২।)
পরিচ্ছেদঃ বান্দার প্রতিটি সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলার কারণে মহান আল্লাহ তার জন্য সাদাকার সাওয়াব লিখে দেন
৮৩৫. আবূ যার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সম্পদশালী ব্যক্তিগণ তো সব সাওয়াব নিয়ে নিচ্ছে; আমরা যেমন সালাত আদায় করি, তারাও সালাত আদায় করেন, আমরা যেমন সিয়াম রাখি, তারাও তেমনি সিয়াম রাখেন। তারা তাদের অতিরিক্ত সম্পদের মাধ্যমে সাদাকাহ করেন (যা আমরা পারি না)!” জবাবে তিনি বলেন, “আল্লাহ কি তোমাদের জন্য এমন কিছু নির্ধারণ করেননি, যার মাধ্যমে তোমরা সাদাকাহ করতে পারো? প্রতিটি সুবহাল্লাহ বলাতে সাদাকাহ হয়, প্রতিটি আল্লাহু আকবার বলাতে সাদাকাহ হয়, প্রতিটি আলহামদু লিল্লাহ বলাতে সাদাকাহ হয়, প্রতিটি লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে সাদাকাহ হয়। কোন ভাল কাজের আদেশ দান করা সাদাকাহ, কোন মন্দ কাজে নিষেধ করা সাদাকাহ।”[1]
ذِكْرُ كِتْبَةِ اللَّهِ جَلَّ وَعَلَا لِلْعَبْدِ بِكُلِّ تَسْبِيحَةٍ صَدَقَةً وَكَذَلِكَ التَّكْبِيرُ وَالتَّحْمِيدُ وَالتَّهْلِيلُ
835 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ قَالَ: حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ قَالَ: حَدَّثَنَا وَاصِلٌ مَوْلَى أَبِي عُيَيْنَةَ عَنْ يَحْيَى بْنِ عَقِيلٍ عَنْ يَحْيَى بْنِ يَعْمُرَ عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ عَنْ أَبِي ذَرٍّ أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا: لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالْأَجْرِ يُصَلُّونَ كَمَا نُصَلِّي وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَيَتَصَدَّقُونَ بِفُضُولِ أَمْوَالِهِمْ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَولَيْسَ قَدْ جَعَلَ اللَّهُ لَكُمْ مَا تَتَصَدَّقُونَ بِهِ كُلُّ تَسْبِيحَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَكْبِيرَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَحْمِيدَةٍ صَدَقَةٌ وَكُلُّ تَهْلِيلَةٍ صَدَقَةٌ وَأَمْرٌ بمعروف صدقة ونهي عن منكر صدقة)
الراوي : أَبُو ذَرٍّ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 835 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৪৫৪।)
পরিচ্ছেদঃ আমরা যা বর্ণনা করলাম যে, সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলা সর্বোত্তম বাক্য, এর যে কোন বাক্য দ্বারা শুরু করাতে কোন দোষ নেই
৮৩৬. সামুরা বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “(আল্লাহর নিকট) উৎকৃষ্ট বাক্য হলো চারটি। এর যে কোন বাক্য দিয়ে শুরু করো, কোন পরওয়া নেই। বাক্যগুলি হলো “سُبْحَانَ اللَّهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি), الْحَمْدُ لِلَّه (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য), لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই), اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়)।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مَا وَصَفْنَا مِنَ التَّسْبِيحِ وَالتَّحْمِيدِ وَالتَّهْلِيلِ وَالتَّكْبِيرِ مِنْ أَفْضَلِ الْكَلَامِ لَا حَرَجَ عَلَى الْمَرْءِ بِأَيِّهِنَّ بَدَأَ
836 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَفْضَلُ الْكَلَامِ أَرْبَعٌ لَا تُبَالِي بِأَيِّهِنَّ بَدَأْتَ: سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا الله والله أكبر)
الراوي : سَمُرَة بْن جُنْدُبٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 836 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩/৪৮৫।)
পরিচ্ছেদঃ আমরা যেসব যিকর-আযকার উল্লেখ করলাম, সেসবের সাথে লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ বলা এমন সৎ কর্মের অন্তর্ভূক্ত যা পরকালে ও বহাল থাকবে
৮৩৭. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা বেশি বেশি স্থায়ী সৎ আমল করবে। বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেগুলি কী?” জবাবে তিনি বলেন, “আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ এবং লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْكَلِمَاتِ الَّتِي ذَكَرْنَاهَا مَعَ التَّبَرِّي مِنَ الْحَوْلِ وَالْقُوَّةِ إِلَّا بِاللَّهِ مَعَ الباقيات الصالحات
837 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ حَدَّثَنَا حَرْمَلَةُ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ دَرَّاجٍ عَنْ أَبِي الْهَيْثَمِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رسول الله صلى الله عليه وسلم قَالَ: (اسْتَكْثِرُوا مِنَ الْبَاقِيَاتِ الصَّالِحَاتِ) قِيلَ: وَمَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: (التَّكْبِيرُ وَالتَّهْلِيلُ وَالتَّسْبِيحُ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إلا بالله)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 837 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। তবে ‘তোমরা বেশি বেশি স্থায়ী সৎ আমল করবে... অংশটুকু বাদে হাদীসটি সহীহ। (আস সহীহাহ: ৩২৬৪।)
পরিচ্ছেদঃ আল্লাহর পবিত্রতা ঘোষনার সাথে সাথে তাঁর বড়ত্ব ঘোষনা করলে মীযানের পাল্লা ভারী হয়
৮৩৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুটি বাক্য, যা জবানে (উচ্চারণ করা) সহজ, দয়াময় আল্লাহর কাছে প্রিয়, মীযানের পাল্লায় ভারি। বাক্য দুটি হলো سُبْحَانَ اللَّهِ وبحمده سبحان الله العظيم (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি এবং তাঁর প্রশংসা করছি, সুমহান আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি।)[1]
ذِكْرُ الْأَمْرِ بِتَقْرِينِ التَّعْظِيمِ لِلَّهِ جَلَّ وَعَلَا إِلَى التَّسْبِيحِ إِذْ هُوَ مِمَّا يُثَقِّلُ الْمِيزَانَ في القيامة
838 - أَخْبَرَنَا عَزُّوزُ بْنُ إِسْحَاقَ الْعَابِدُ بِطَرَسُوسَ قَالَ: حدثنا العباس ابن يَزِيدَ الْبَحْرَانِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ قَالَ: أَخْبَرَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سبحان الله العظيم)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 838 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮২৮।
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো আঙ্গুল গুনে গুনে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহর পবিত্রতা ঘোষনা করা, কেননা কিয়ামতের দিন আঙ্গুলগুলোকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলো কথা বলবে
৮৩৯. মুহাজিরা সাহাবী ইউসাইরা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলেছেন, “তোমাদের জন্য আবশ্যক হলো আঙ্গুল গুনে গুনে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহর পবিত্রতা ঘোষনা করা, কেননা কিয়ামতের দিন আঙ্গুলগুলোকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলো কথা বলবে!”[1]
ذكر اسحباب عَقْدِ الْمَرْءِ التَّسْبِيحَ وَالتَّهْلِيلَ وَالتَّقْدِيسَ بِالْأَنَامِلِ إِذْ هُنَّ مَسْؤُولَاتٌ وَمُسْتَنْطَقَاتٌ
839 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ قَالَ: سَمِعْتُ هَانِئَ بْنَ عُثْمَانَ عَنْ أُمِّهِ حُمَيْضَةَ بِنْتِ يَاسِرٍ عَنْ جَدَّتِهَا يُسَيْرةَ ـ وَكَانَتْ إِحْدَى الْمُهَاجِرَاتِ ـ قَالَتْ: قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (عَلَيْكُنَّ بِالتَّسْبِيحِ وَالتَّهْلِيلِ وَالتَّقْدِيسِ وَاعْقِدْنَ بِالْأَنَامِلِ فإنهن مسؤولات ومستنطقات)
الراوي : يُسَيْرة |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 839 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৫।)
পরিচ্ছেদঃ আমরা যে আমল বর্ণনা করলাম, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা আমল করতেন
৮৪০. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি তিনি হাতে গুনে গুনে তাসবীহ পাঠ করেছেন।”[1]
ذِكْرُ اسْتِعْمَالِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَمَلَ الَّذِي وَصَفْنَاهُ
840 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ بِتُسْتَرَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ الْعِجْلِيُّ حَدَّثَنَا عثَّام بْنُ عَلِيٍّ عَنِ الْأَعْمَشِ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يعقد التسبيح بيده.
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 840 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৬।)
পরিচ্ছেদঃ আল্লাহর প্রশংসাকারীকে মহান আল্লাহ কিয়ামতের দিন মীযান ভর্তি সাওয়াব দান করবেন
৮৪১. আবূ মালিক আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “পরিপূর্ণভাবে ওযূ করা ঈমানের অর্ধেক, আলহামদু লিল্লাহ মীযানের পাল্লা পরিপূর্ণ করে দিবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আসমানসমূহ ও জমিন পরিপূর্ণ করে দেয়, সালাত হলো নূর, যাকাত হলো দলীল, সাদাকাহ হলো আলো, আর কুরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলীল, প্রত্যেক মানুষ সকাল বেলা নিজেকে বিক্রি করে হয়তো সে নিজেকে মুক্ত করে নতুবা ধ্বংস করে!” [1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى حَامِدِهِ بِإِعْطَائِهِ مِلْءَ الْمِيزَانِ ثَوَابًا فِي الْقِيَامَةِ
841 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبِ بْنِ شَابُورَ قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ عَنْ أَخِيهِ زَيْدِ بْنِ سَلَّامٍ أَنَّهُ أَخْبَرَهُ عَنْ جَدِّهِ أَبِي سَلَّامٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ أَنَّ أَبَا مَالِكٍ الْأَشْعَرِيَّ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِسْبَاغُ الْوُضُوءِ شَطْرُ الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ وَالتَّسْبِيحُ وَالتَّكْبِيرُ مِلْءُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالصَّلَاةُ نُورٌ وَالزَّكَاةُ بُرْهَانٌ وَالصَّدَقَةُ ضِيَاءٌ وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ كُلُّ النَّاسِ يغدو فبائع نفسه فمعتقها أو موبقها)
الراوي : أَبُو مَالِكٍ الْأَشْعَرِيّ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 841 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (তাখরীজুল মুশকিলাতুল ফাক্বর: ৩৫/৫৯।)
পরিচ্ছেদঃ যেভাবে আল্লাহর প্রশংসা করলে, প্রশংসাকারীর জন্য ঠিক সেভাবেই লেখা হয়, যেভাবে সে প্রশংসা করে, যেন সে এই মাত্র কাজটি সম্পাদন করেছে
৮৪২. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে একটি হালাকায় বসে ছিলাম, এমন সময় এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও লোকদের সালাম দেন; তিনি বলেন, “আস সালামু আলাইকুম (আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।)। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ (আপনার উপরও শান্তি, রহমাত ও বারাকাহ বর্ষিত হোক।)। অতঃপর লোকটি যখন বসলো তখন বললো্, الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى (পূণ্যময়, পবিত্র ও প্রচুর পরিমাণ প্রশংসা আল্লাহর জন্য, যেভাবে আমাদের প্রতিপালক ভালবাসেন ও সন্তুষ্ট হোন।)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা শুনে বলেন, “আপনি কিভাবে বললেন?” অতঃপর লোকটি বাক্যগুলো আবার বললেন, যেভাবে তিনি প্রথমবার বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ঐ সত্ত্বার কসম, যার হাতে আমার প্রাণ! এই বাক্যগুলি নেওয়ার জন্য দশজন ফেরেস্তা প্রতিযোগিতা করেছেন; তারা প্রত্যেকেই তা লিপিবদ্ধ করার জন্য আগ্রহী ছিলেন। অতঃপর তাঁরা মহিমান্বিত আল্লাহর কাছে তা নিয়ে যান, তখন আল্লাহ বলেন, “আমার বান্দা যেভাবে বলে, তোমরা বাক্যগুলিকে সেভাবেই লিখো। তারা বুঝতে পারেন না যে, তারা এর সাওয়াব কিভাবে লিখবেন।
ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, ‘আমার বান্দা বলেছে’ এর হলো ‘আমি তা গ্রহণ করলাম।”[1]
ذِكْرُ وَصْفِ الْحَمْدِ لِلَّهِ جَلَّ وَعَلَا الَّذِي يُكتَبُ لِلْحَامِدِ رَبِّهِ بِهِ مِثْلَهُ سَوَاءٌ كَأَنَّهُ قد فعله
842 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ عَنْ حَفْصٍ ابْنِ أَخِي أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحَلْقَةِ إِذْ جَاءَ رَجُلٌ فسلَّم عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى الْقَوْمِ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ) فَلَمَّا جَلَسَ قَالَ: الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (كَيْفَ قُلْتَ؟ ) فَرَدَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا قَالَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدِ ابْتَدَرَهَا عَشَرَةُ أَمْلَاكٍ كُلُّهُمْ حَرِيصٌ عَلَى أَنْ يَكْتُبُوهَا فَمَا دَرَوْا كَيْفَ يَكْتُبُونَهَا فَرَجَعُوهُ إِلَى ذِي الْعِزَّةِ جَلَّ ذكره فقال: اكتبوها كما قال عبدي)
قَالَ الشَّيْخُ: مَعْنَى (قَالَ عَبْدِي) فِي الْحَقِيقَةِ أني قبلته
الراوي : أَبُو مَالِكٍ الْأَشْعَرِيّ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 842 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে গ্রহনযোগ্য বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২/২৫৪।)
পরিচ্ছেদঃ আলহামদু লিল্লাহ শ্রেষ্ঠ দু‘আ আর লা ইলাহা শ্রেষ্ঠ যিকর
৮৪৩. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “শ্রেষ্ঠ যিকর হলো لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই) আর শ্রেষ্ঠ দু‘আ হলো আলহামদু লিল্লাহ।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْحَمْدَ لِلَّهِ جَلَّ وَعَلَا مِنْ أَفْضَلِ الدُّعَاءِ وَالتَّهْلِيلَ لَهُ مِنْ أَفْضَلِ الذكر
843 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الْأَنْصَارِيُّ مِنْ وَلَدِ أَنَسِ بْنِ مَالِكٍ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِبْرَاهِيمَ الْأَنْصَارِيُّ قَالَ: سَمِعْتُ طَلْحَةَ بْنَ خِرَاشٍ يَقُولُ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (أَفْضَلُ الذِّكْرِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وأفضل الدعاء الحمد لله)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 843 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ১৪৯৭।)
পরিচ্ছেদঃ মহান আল্লাহ মুসলিম ব্যক্তিকে যে ইসলামের জন্য হেদায়েত দান করেছেন, সেজন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন সে আল্লাহর প্রশংসা করে, যখন সে অমুসলিমদের অথবা তাদের কবর দেখবে
৮৪৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা আমাদের কবর ও তোমাদের মধ্যে যারা জাহেলী যুগে মারা গিয়েছে, তাদের কববের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন তোমরা তাদেরকে জানাবে যে, তারা জাহান্নামে রয়েছে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে নাবী মুস্তফা মুসলিম ব্যক্তিকে আদেশ করেছেন, মহান আল্লাহ যে তাকে ইসলামের জন্য হেদায়েত দান করেছেন, সেজন্য আল্লাহর প্রশংসা করেন। এই আদেশটি বর্ণিত হয়েছে ‘তারা জাহান্নামে রয়েছে’ এটি তাদেরকে জানিয়ে দেওয়ার নির্দেশ দানের শব্দরুপের মাধ্যমে। কেননা এটি অসম্ভব যে, যে ব্যক্তি মারা গিয়ে নিঃশেষ হয়ে গেছে এমন কিছুর মাধ্যমে সম্বোধন করা যেখানে সম্বোধনকারী যা সম্বোধন করে, তা সে মোটেও গ্রহণ করতে পারে না।”
ذِكْرُ الْأَمْرِ لِلْمَرْءِ الْمُسْلِمِ أَنْ يَحْمَدَ اللَّهَ جَلَّ وَعَلَا عَلَى مَا هَدَاهُ لِلْإِسْلَامِ إِذَا رَأَى غَيْرَ الْإِسْلَامِ أَوْ قَبْرَهُ
844 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا الْحَارِثُ بْنُ سُرَيْجٍ النَّقَّالُ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ الْيَمَانِ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عليه وسلم قال: (إذا مَرَرْتُمْ بِقُبُورِنَا وَقُبُورِكُمْ مِنْ أَهْلِ الْجَاهِلِيَّةِ فَأَخْبِرُوهُمْ أنهم في النار)
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أمَرَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْخَبَرِ الْمُسْلِمَ إِذَا مَرَّ بِقَبْرِ غَيْرِ الْمُسْلِمِ أَنْ يَحْمَدَ اللَّهَ جَلَّ وَعَلَا عَلَى هِدَايَتِهِ إِيَّاهُ الْإِسْلَامَ بِلَفْظِ الْأَمْرِ بِالْإِخْبَارِ إِيَّاهُ أَنَّهُ مِنْ أَهْلِ النَّارِ إِذْ مُحَالٌ أَنْ يُخَاطَبَ مَنْ قَدْ بَلِيَ بِمَا لَا يَقْبَلُ عَنِ الْمُخَاطِبِ بِمَا يُخَاطِبُهُ بِهِ.
الراوي : أَبُو مَالِكٍ الْأَشْعَرِيّ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 844 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে অত্যন্ত দুর্বল বলেছেন। তিনি বলেছেন, এর পরিবর্তে ঐ হাদীসটি যথেষ্ট, যা বাযযার: ১/৬৪; আত তাবারানী: ৩২৬; বাইহাকী, দালাইলুন নুবুওওয়াত: ১/১৯১; আয যয়াহ, আল মুখতারাহ: ১/৩৩৩- এ বর্ণিত হয়েছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮।)
পরিচ্ছেদঃ মহান আল্লাহ যাদেরকে আল্লাহবিমুখ ব্যক্তিদের পথ থেকে হেফাযত করেছেন, তাদের জন্য আবশ্যক হলো এজন্য মহান আল্লাহর প্রশংসা করা
৮৪৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মহান আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেছেন, “আমার বান্দা আমাকে মিথ্যা প্রতিপন্ন করে, অথচ এমন করা তার অধিকার নেই। সে আমাকে গালমন্দ করে অথচ এমনটা করা তার অধিকার নেই। সে আমাকে মিথ্যা প্রতিপন্ন করে এই বলে যে, কিভাবে তিনি আমাদের পুনরায় সৃষ্টি করবেন, যেভাবে আমরা প্রথমবার সৃষ্টি করেছি। আর সে আমাকে গালমন্দ করে এই বলে যে, “আল্লাহ সন্তান গ্রহণ করেছেন!” অথচ আমি কারো প্রতি মুখাপেক্ষী নই; সবাই আমার প্রতি মুখাপেক্ষী, আমি কাউকে জন্ম দেইনি আর আমাকেও জন্ম দেওয়া হয়নি এবং আমার সমতুল্য কেউ নেই।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ الْحَمْدِ لِلَّهِ عَلَى عِصْمَتِهِ إِيَّاهُ عَمَّا خَرَجَ إِلَيْهِ مَنْ حَادَ عَنْهُ
845 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: كَذَّبَنِي عَبْدِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ تَكْذِيبِي أَنْ يَقُولَ: أَنَّى يُعيدنا كَمَا بَدَأْنَا وَأَمَّا شَتْمُهُ إِيَّايَ أَنْ يَقُولَ: اتَّخَذَ اللَّهُ وَلَدًا وَإِنِّي الصَّمَدُ الَّذِي لَمْ أَلِدْ وَلَمْ أُولَدْ ولم يكن لي كفواً أحد)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 845 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে অত্যন্ত দুর্বল বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮৪৫।)
পরিচ্ছেদঃ যে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ দশবার বললে একটি দাস মুক্তির সাওয়াব দেওয়া হয়, তার বিবরণ
৮৪৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই রাজত্ব, তাঁর জন্যই প্রশংসা, তিনি সব বিষয়ে ক্ষমতাবান) প্রত্যেক দিন একশবার বলবে, এটি তার জন্য দশটি দাসমুক্তির বরাবর হবে, তার জন্য একশ নেকি লেখা হয়, তার জন্য একশ পাপ মোচন করা হবে, তার জন্য শয়তান থেকে ঐ দিনের সন্ধা পর্যন্ত রক্ষাকবজ হয়ে যায়, এবং তিনি যে সাওয়াব অর্জন করবেন অন্য কেউ তার চেয়ে উত্তম সাওয়াব আর কেউ আনয়ন করতে পারবে না তবে ঐ ব্যক্তি ব্যতিত যে তার চেয়ে বেশি আমল করবে।”[1]
ذِكْرُ وَصْفِ التَّهْلِيلِ الَّذِي يُعْطِي اللَّهُ مَنْ هلله به عَشْرَ مَرَّاتٍ ثَوَابَ عِتْقِ رَقَبَةٍ
846 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ سُمَيٍّ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ في يوم مئة مَرَّةٍ كَانَتْ عَدْلَ عَشْرِ رِقَابٍ وكُتبت لَهُ مئة حسنة ومحيت عنه مئة سَيِّئَةٍ وَكَانَ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ وَلَمْ يَأْتِ أحدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلَّا أَحَدٌ عَمِلَ عَمَلًا أكثر من ذلك)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 846 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮৪৬।)
পরিচ্ছেদঃ আমরা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর যে বিবরণ দিলাম, যে ব্যক্তি এর সাথে জীবন ও মৃত্যুর বিষয় আল্লাহর সাথে যুক্ত করবে, তাকে একটি দাস মুক্ত করার সাওয়াব দেওয়া হয়
৮৪৭. বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই রাজত্ব, তাঁর জন্যই প্রশংসা, তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন, তিনি সব বিষয়ে ক্ষমতাবান) দশবার বলবে, এটি তার জন্য একটি দাসমুক্তির বরাবর হবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اللَّهَ تَعَالَى إِنَّمَا يُعْطِي الْمُهَلِّلَ لَهُ بِمَا وَصَفْنَا ثَوَابَ رَقَبَةٍ لَوْ أَعْتَقَهَا إِذَا أَضَافَ الْحَيَاةَ وَالْمَمَاتَ فِيهِ إِلَى الْبَارِي جَلَّ وَعَلَا
847 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحُسَيْنِ نَافِلَةُ الْحَسَنِ بْنِ عِيسَى قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ أَنَّهُ قَالَ: سَمِعْتُ زُبَيْدًا الْإِيَامِيَّ يُحَدِّثُ عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْسَجَةَ عَنِ الْبَرَاءِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:(مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ - عَشْرَ مَرَّاتٍ - كَانَ كَعَدْلِ رقبة أو نسمة)
الراوي : الْبَرَاء |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 847 | خلاصة حكم المحدث: صحيح دون ((يحيي ويميت)) ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে “তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন” অংশটুকু ব্যতীত বাকী অংশটুকুকে সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ৩২৭৬।)
পরিচ্ছেদঃ কিছু বাক্য যা কোন ব্যক্তি বললে, মহান আল্লাহ তা সত্যায়ন করেন
৮৪৮. আবূ সা‘ঈদ ও আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন বান্দা বলে لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আল্লাহ সবচেয়ে বড়।) তখন তার প্রভু তাকে সত্যায়ন করে বলেন, “আমার বান্দা সত্যই বলেছে, আমি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমি সবচেয়ে বড়। যখন সে বলে لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক-অদ্বিতীয়) তখন তার প্রভু তাকে সত্যায়ন করে বলেন, “আমার বান্দা সত্যই বলেছে, আমি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমি এক-অদ্বিতীয়। যখন সে বলে لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا شَرِيكَ لَهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তাঁর কোন শরীক নেই) তখন তার প্রভু তাকে সত্যায়ন করে বলেন, “আমার বান্দা সত্যই বলেছে, আমি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমার কোন শরীক নেই। যখন সে বলে لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَهُ الْمُلْكُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তাঁর জন্যই রাজত্ব) তখন তার প্রভু তাকে সত্যায়ন করে বলেন, “আমার বান্দা সত্যই বলেছে, আমি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমার জন্যই রাজত্ব। যখন সে বলে لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, পাপ কাজ থেকে বিরত থাকার কোন উপায় নেই আল্লাহ ছাড়া, আর ভাল কাজ করার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া) তখন তার প্রভু তাকে সত্যায়ন করে বলেন, “আমার বান্দা সত্যই বলেছে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, পাপ কাজ থেকে বিরত থাকার কোন উপায় নেই আমি ছাড়া, আর ভাল কাজ করার কোন ক্ষমতা নেই, আমি ছাড়া।[1]
ذِكْرُ الْكَلِمَاتِ الَّتِي إِذَا قَالَهَا الْمَرْءُ الْمُسْلِمُ صدَّقه رَبُّهُ جَلَّ وَعَلَا عَلَيْهَا
848 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي بُكَيْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْأَغَرِّ أَبِي مُسْلِمٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا قَالَ الْعَبْدُ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ صدَّقه رَبُّهُ قَالَ: صَدَقَ عَبْدِي لَا إِلَهَ إِلَّا أَنَا وَأَنَا أَكْبَرُ وَإِذَا قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ صدَّقه رَبُّهُ قَالَ: صَدَقَ عَبْدِي لَا إِلَهَ إِلَّا أَنَا وَحْدِي وَإِذَا قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا شَرِيكَ لَهُ صدَّقه رَبُّهُ قَالَ: صَدَقَ عَبْدِي لَا إِلَهَ إِلَّا أَنَا لَا شَرِيكَ لِي وَإِذَا قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَهُ الْمُلْكُ صدَّقه رَبُّهُ قَالَ: صَدَقَ عَبْدِي لَا إِلَهَ إِلَّا أَنَا لِيَ الْمُلْكُ وَلِيَ الْحَمْدُ وَإِذَا قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ صدَّقه رَبُّهُ وَقَالَ: صَدَقَ عَبْدِي لَا إِلَهَ إِلَّا أَنَا وَلَا حول ولا قوة إلا بي)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ وَأَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 848 | خلاصة حكم المحدث: صحيح لغيره.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (মিশকাত: ২৩১০।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো আল্লাহর ফায়সালার উপর ভরসা করে না থেকে সকল উপায়-উপকরণের ক্ষেত্রে যিকিরের মাধ্যমে সতর্কতা গ্রহণ করা জরুরী
৮৪৯. উসমান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল বেলায় তিনবার বলবে بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (আল্লাহর নামে [সকাল করছি], যার নামের সাথে আসমান ও জমিনে কোন কিছুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।) তাকে সন্ধ্যা পর্যন্ত কোন আকস্মিক বিপদ তাকে আক্রান্ত করবে না, আর যদি সে সন্ধ্যায় এটি বলে, তাহলে সকাল পর্যন্ত কোন আকস্মিক বিপদ তাকে আক্রান্ত করবে না।[1]
ذِكْرُ مَا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ الْإِحْرَازِ بِذِكْرِ اللَّهِ جَلَّ وَعَلَا فِي أَسْبَابِهِ دُونَ الِاتِّكَالِ عَلَى قَضَاءِ اللَّهِ فِيهَا
849 - أَخْبَرَنَا ابْنُ الْجُنَيْدِ بِبُسْتَ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ عَنْ أَبِي مَوْدُودٍ عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ عَنْ عُثْمَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلَاثَ مَرَّاتٍ لَمْ تَفْجَأْهُ فَاجِئَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ وَإِنْ قَالَهَا حِينَ يُمْسِي لَمْ تَفْجَأْهُ فَاجِئَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ)
الراوي : عُثْمَان |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 849 | خلاصة حكم المحدث: صحيح .
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২/ ২২৭।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো সর্বাবস্থায় আল্লাহর যিকির করা, যাতে কিছু জায়গায় যিকির না করার কারণে কিয়ামতের দিন আক্ষেপের কারণ না হয়
৮৫০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন সম্প্রদায় যদি কোন মজলিসে বসে, আর তাতে আল্লাহর যিকির না করে, তবে তা তাদের জন্য আক্ষেপের কারণ হবে। আর যদি কেউ কোন পথ চলে, যাতে সে আল্লাহর যিকির না করে, তবে তা তার জন্য আক্ষেপের কারণ হবে। আর যদি কেউ বিছানায় আশ্রয় নেয়, যাতে সে আল্লাহর যিকির না করে, তবে তা তার জন্য আক্ষেপের কারণ হবে।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ الذِّكْرِ لِلَّهِ جَلَّ وَعَلَا فِي الْأَحْوَالِ حَذَرَ أَنْ يَكُونَ الْمَوَاضِعُ عَلَيْهِ تِرَةً في القيامة
850 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا لَمْ يَذْكُرُوا اللَّهَ فِيهِ إِلَّا كَانَ عَلَيْهِمْ تِرَةً وَمَا مَشَى أَحَدٌ مَمْشًى لَمْ يَذْكُرِ اللَّهَ فِيهِ إِلَّا كَانَ عَلَيْهِ تِرَةً وَمَا أَوَى أَحَدٌ إِلَى فِرَاشِهِ وَلَمْ يَذْكُرِ الله فيه إلا كان عليه ترة)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 850 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৭৮।)
পরিচ্ছেদঃ যে জায়গায় আল্লাহর যিকির করা হয় এবং যে জায়গায় আল্লাহর যিকির করা হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক তার উপমা
৮৫১. আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় আর যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় না তার দৃষ্টান্ত হলো জীবিত ও মৃত।”[1]
ذِكْرُ تَمْثِيلِ الْمُصْطَفَى الْمَوْضِعَ الَّذِي يُذكر اللَّهُ جَلَّ وَعَلَا فِيهِ وَالْمَوْضِعَ الَّذِي لَا يُذكر الله فيه
851 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ بُرَيْدٍ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَثَلُ الْبَيْتِ الَّذِي يُذكر اللَّهُ فِيهِ وَالْبَيْتِ الَّذِي لَا يُذكر الله فيه مثل الحي والميت)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 851 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮৫১।)
পরিচ্ছেদঃ আল্লাহর যিকির করার জন্য যারা একত্রিত হয়, ফেরেস্তাগণ তাদেরকে পরিবেষ্টন করে রাখে সাথে সাথে তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয়
৮৫২. আবূ হুরাইরা ও আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপস্থিত ছিলেন, এসময় তিনি বলেন, “কোন সম্প্রদায় বসে আল্লাহর যিকির করলে ফেরেস্তাগণ তাদের পরিবেষ্টন করে রাখেন, রহমত তাদেরকে ঢেকে রাখে, তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয় এবং আল্লাহ তাদের কথা তার নিকট (ফেরেস্তাগণের) মাঝে আলোচনা করেন।”[1]
ذكر حفوف الملائكة بالقوم يجمعون عَلَى ذِكْرِ اللَّهِ مَعَ نُزُولِ السَّكِينَةِ عَلَيْهِمْ
852 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْأَغَرِّ قَالَ: أَشْهَدُ عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ أَنَّهُمَا شَهِدَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: (مَا جَلَسَ قَوْمٌ يَذْكُرُونَ اللَّهَ إِلَّا حَفَّتْهُمُ الْمَلَائِكَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عنده)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ وَأَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 852 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৭৫।)
পরিচ্ছেদঃ যারা আল্লাহকে স্মরণ করে, তাঁর কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে আশ্রয় চায় (আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই), মহান আল্লাহ তাদের ক্ষমা করে দেন
৮৫৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মানুষের আমল লিপিবদ্ধকারী ফেরেস্তা ছাড়াও আরো অতিরিক্ত ফেরেস্তা রয়েছেন, যারা রাস্তায় হেঁটে হেঁটে যিকিরকারীদের খোঁজে। যখন তাঁরা এমন সম্প্রদায়কে পায়, যারা আল্লাহর যিকির করছে, তখন পরস্পরকে ডাক দিয়ে বলেন, “তোমরা তোমাদের উদ্দেশ্যের দিকে এসো। (অর্থাৎ তোমরা যে যিকরকারীদের তালাশ করছো, তারা এখানে) অতঃপর তাঁরা তাঁদের পাখা দিয়ে আসমান পর্যন্ত পরিবেষ্টন করেন অতঃপর তাঁদের প্রতিপালক তাঁদেরকে জিজ্ঞেস করেন অথচ তিনি তাদের সম্পর্কে সমধিক জ্ঞাত, তিনি বলেন, “আমার বান্দাগণ কী বলছে?”
ফেরেস্তাগণ বলবেন, “হে প্রতিপালক, তারা আপনার পবিত্রতা ঘোষনা করছে ও আপনার প্রশংসা করছে। মহান আল্লাহ বলবেন, “তারা কি আমাকে দেখেছে?” তাঁরা জবাবে বলবেন, “জ্বী, না।” তিনি বলবেন, “তাদের অবস্থা কেমন হতো, যদি তারা আমাকে দেখতো?” জবাবে তারা বলবেন, “যদি তারা আপনাকে দেখতো, তবে তারা আপনার আরোও বেশি পবিত্রতা ঘোষনা করতো, আপনার মহিমা প্রকাশ করতো, আপনার বড়ত্ব জাহির করতো এবং আরো বেশি আপনার প্রশংসা করতো।” তিনি বলবেন, “তারা কী চান?” জবাবে তারা বলবেন, “হে প্রতিপালক, তারা আপনার কাছে জান্নাত চাচ্ছেন।” তিনি বলবেন, “তারা কি জান্নাত দেখেছে?” তাঁরা বলবেন, “না, আল্লাহর কসম! হে প্রতিপালক।” তিনি বলবেন, “তাদের অবস্থা কেমন হতো, যদি তারা তা দেখতো?” জবাবে তারা বলবেন, “যদি তারা তা দেখতো, তবে তাদের সেটা চাওয়া ও পাওয়ার লালসা আরো প্রকট হতো।” তিনি বলবেন, “তারা কী থেকে আশ্রয় চাচ্ছে?” তাঁরা জবাবে বলবেন, “তারা আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছে।” তিনি বলবেন, তারা কি জাহান্নাম দেখেছে?” তাঁরা বলবেন, “না, আল্লাহর কসম! হে প্রতিপালক।” তিনি বলবেন, “তাদের অবস্থা কেমন হতো, যদি তারা তা দেখতো?” জবাবে তারা বলবেন, “যদি তারা তা দেখতো, তবে তারা আরোও প্রকটভাবে তা থেকে আশ্রয় চাইতো।” তখন তিনি বলবেন, “তবে আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম!”[1]
ذِكْرُ إِثْبَاتِ مَغْفِرَةِ اللَّهِ جَلَّ وَعَلَا لِلْقَوْمِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ مَعَ سُؤَالِهِمْ إِيَّاهُ الْجَنَّةَ وَتَعَوُّذِهِمْ بِهِ مِنَ النَّارِ نَعُوذُ بِاللَّهِ مِنْهَا
853 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ رَبِّهِ قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ عِيَاضٍ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ لِلَّهِ مَلَائِكَةً فُضُلاً عَنْ كُتَّاب النَّاسِ يَمْشُونَ فِي الطُّرُقِ يَلْتَمِسُونَ الذِّكْرَ فَإِذَا رَأَوْا أَقْوَامًا يَذْكُرُونَ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى تَنَادَوْا: هَلُمُّوا إِلَى حَاجَاتِكُمْ فَيَحُفُّونَ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ جَلَّ وَعَلَا وَهُوَ أَعْلَمُ بِهِمْ فَيَقُولُ: عِبَادِي مَا يَقُولُونَ؟ فَيَقُولُونَ: يَا رَبِّ يُسَبِّحُونَكَ وَيَحْمَدُونَكَ فَيَقُولُ: هَلْ رَأَوْنِي؟ فَيَقُولُونَ: لَا فَيَقُولُ: كَيْفَ لَوْ رَأَوْنِي؟ فَيَقُولُونَ: لَوْ رَأَوْكَ لَكَانُوا أَشَدَّ تَسْبِيحًا وَتَمْجِيدًا وَتَكْبِيرًا وَتَحْمِيدًا فَيَقُولُ: مَاذَا يَسْأَلُونَ؟ فَيَقُولُونَ: يَسْأَلُونَكَ يَا رَبِّ الْجَنَّةَ فَيَقُولُ لَهُمْ: هَلْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَا فَيَقُولُ: كَيْفَ لَوْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَوْ قَدْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ طَلَبًا وَأَشَدَّ حِرْصًا فَيَقُولُ: فَمِمَّ يَتَعَوَّذُونَ؟ فَيَقُولُونَ: يَتَعَوَّذُونَ بِكَ مِنَ النَّارِ فَيَقُولُ: فَهَلْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَا فَيَقُولُ: كَيْفَ لَوْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَوْ قَدْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ تَعَوُّذًا فَيَقُولُ: فَإِنِّي أُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 853 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আত তিরমিযী: ৩৮৫২।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি যিকিরকারীদের সাথে বসে, মহান আল্লাহ তাকে তাদের সাথে বসার কারণে সৌভাগ্যবান করেন
৮৫৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মানুষের আমল লিপিবদ্ধকারী ফেরেস্তা ছাড়াও আরো অতিরিক্ত ফেরেস্তা রয়েছেন, যারা রাস্তায় হেঁটে হেঁটে যিকিরকারীদের খোঁজে। যখন তাঁরা এমন সম্প্রদায়কে পায়, যারা আল্লাহর যিকির করছে, তখন পরস্পরকে ডাক দিয়ে বলেন, “তোমরা তোমাদের উদ্দেশ্যের দিকে এসো। (অর্থাৎ তোমরা যে যিকরকারীদের তালাশ করছো, তারা এখানে) অতঃপর তাঁরা তাঁদের পাখা দিয়ে আসমান পর্যন্ত পরিবেষ্টন করেন অতঃপর তাঁদের প্রতিপালক তাঁদেরকে জিজ্ঞেস করেন অথচ তিনি তাদের সম্পর্কে সমধিক জ্ঞাত, তিনি বলেন, “আমার বান্দাগণ কী বলছে?” ফেরেস্তাগণ বলবেন, “তারা আপনার বড়ত্ব প্রকাশ করছে, তারা আপনার মহিমা প্রকাশ করছে, তারা আপনার পবিত্রতা ঘোষনা করছে ও আপনার প্রশংসা করছে।
মহান আল্লাহ বলবেন, “তারা কি আমাকে দেখেছে?” তাঁরা জবাবে বলবেন, “জ্বী, না।” তিনি বলবেন, “তাদের অবস্থা কেমন হতো, যদি তারা আমাকে দেখতো?” জবাবে তারা বলবেন, “যদি তারা আপনাকে দেখতো, তবে তারা আপনার আরোও বেশি ইবাদত করতো, আরো বেশি পবিত্রতা ঘোষনা করতো, আপনার মহিমা প্রকাশ করতো, এবং আরো বেশি আপনার প্রশংসা করতো।” তিনি বলবেন, “তারা কী চায়?” জবাবে তারা বলবেন, “তারা আপনার কাছে জান্নাত চায়।” তিনি বলবেন, “তারা কি জান্নাত দেখেছে?” তাঁরা বলবেন, “না, আল্লাহর কসম! হে প্রতিপালক।” তিনি বলবেন, “তাদের অবস্থা কেমন হতো, যদি তারা তা দেখতো?” জবাবে তাঁরা বলবেন, “যদি তারা তা দেখতো, তবে তাদের সেটা চাওয়া ও পাওয়ার লালসা আরো প্রকট হতো।” তিনি বলবেন, “তারা কী থেকে আশ্রয় চাচ্ছে?” তাঁরা জবাবে বলবেন, “তারা আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছে।” তিনি বলবেন, তারা কি জাহান্নাম দেখেছে?” তাঁরা বলবেন, “না, আল্লাহর কসম! হে প্রতিপালক।” তিনি বলবেন, “তাদের অবস্থা কেমন হতো, যদি তারা তা দেখতো?” জবাবে তারা বলবেন, “যদি তারা তা দেখতো, তবে তারা তা থেকে প্রবলভাবে পলায়ন করতো, এবং তাকে প্রবলভাবে ভয় পেয়ে বসত।” তখন আল্লাহ ফেরেস্তাদের বলবেন, “আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তখন ফেরেস্তাদের মধ্য হতে একজন ফেরেস্তা বলবেন, নিশ্চয়ই তাদের মাঝে ওমুক ব্যক্তি আছে, যে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে একটি প্রয়োজনে এসেছে।” আল্লাহ বলবেন, “তারা এমন বৈঠকের লোক যে, তাদের কোন সঙ্গী হতভাগ্য হবে না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مَنْ جَالَسَ الذَّاكِرِينَ اللَّهَ يسعده بمجالسته إياهم
854 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ لِلَّهِ مَلَائِكَةً فُضُلاً عَنْ كُتَّاب النَّاسِ يَطُوفُونَ فِي الطُّرُقِ يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ فَإِذَا وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا: هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ فَيَحُفُّونَ بِهِمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ - وَهُوَ أَعْلَمُ مِنْهُمْ - فَيَقُولُ: مَا يَقُولُ عِبَادِي؟ فَيَقُولُونَ: يُكَبِّرُونَكَ وَيُمَجِّدُونَكَ وَيُسَبِّحُونَكَ وَيَحْمَدُونَكَ فَيَقُولُ: هَلْ رَأَوْنِي؟ فَيَقُولُونَ: لَا فَيَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْنِي؟ فَيَقُولُونَ: لَوْ رَأَوْكَ لَكَانُوا لَكَ أَشَدَّ عِبَادَةً وَأَكْثَرَ تَسْبِيحًا وَتَحْمِيدًا وَتَمْجِيدًا فَيَقُولُ: وَمَا يَسْأَلُونِي؟ قَالَ: فَيَقُولُونَ: يَسْأَلُونَكَ الْجَنَّةَ فَيَقُولُ: فَهَلْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَا وَاللَّهِ يَا رَبِّ فَيَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَوْ رَأَوْهَا كَانُوا عَلَيْهَا أَشَدَّ حِرْصًا وَأَشَدَّ لها طَلَبًا وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً فَيَقُولُ: وَمِمَّ يَتَعَوَّذُونَ؟ فَيَقُولُونَ: مِنَ النَّارِ فَيَقُولُ: وَهَلْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَا وَاللَّهِ يَا رَبِّ فَيَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَوْ رَأَوْهَا لَكَانُوا مِنْهَا أَشَدَّ فِرَارًا وَأَشَدَّ هَرَبًا وَأَشَدَّ خَوْفًا فَيَقُولُ اللَّهُ لِمَلَائِكَتِهِ: أُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ قَالَ: فَقَالَ: مَلَكٌ مِنَ الْمَلَائِكَةِ: إِنَّ فِيهِمْ فُلَانًا لَيْسَ مِنْهُمْ إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ قَالَ: فَهُمُ الجلساء لا يشقى جليسهم)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 854 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আত তিরমিযী: ৩৮৫২।)
পরিচ্ছেদঃ কিয়ামতের দিন অন্যান্য সৎ আমলকারীদের চেয়ে আল্লাহর যিকিরকারী নর ও নারীগণ অগ্রগামী হবেন
৮৫৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার রাস্তায় চলছিলেন, অতঃপর তিনি একটি পাহাড়ের অতিক্রম করেন, যার নাম জুমদান। তখন তিনি বলেন, “তোমরা চলো, এটা জুমদান পাহাড়। মুফার্রিদগণ অগ্রগামী হয়ে গেলা, মুফার্রিদগণ অগ্রগামী হয়ে গেলা। সাহাবীগণ বললেন, “মুফার্রিদগণ কারা?” জবাবে তিনি বলেন, “আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী নর ও নারীগণ।”[1]
ذكر سباق الذاكرين الله كثيراً والذاكرت فِي الْقِيَامَةِ أَهْلَ الطَّاعَاتِ إِلَى الْجَنَّةِ
855 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ عَنِ الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسِيرُ فِي طَرِيقِ مَكَّةَ فَمَرَّ عَلَى جَبَلٍ يُقَالُ لَهُ: جُمْدَانَ فَقَالَ: (سِيرُوا هَذَا جُمْدَانُ سَبَقَ الْمُفَرِّدُونَ سَبَقَ المُفَرِّدُون) قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا الْمُفَرِّدُونَ؟ قَالَ:
(الذَّاكِرُونَ اللَّهَ كَثِيرًا والذاكرات)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 855 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩১৭।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি সকাল-সন্ধায় ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী’ নির্দিষ্ট সংখ্যায় বলবে, তার পূর্বের সমস্ত গোনাহ ক্ষমা করে দিবেন
৮৫৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি দিনে একশত বার سُبْحَانَ اللَّهِ وبحمده (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, এবং তাঁর প্রশংসা করছি।) পাঠ করবে, তার গোনাহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনা অপেক্ষা বেশি হয়।”[1]
ذِكْرُ مَغْفِرَةِ اللَّهِ جَلَّ وَعَلَا مَا قَدُم مِنْ ذُنُوبِ الْعَبْدِ بِقَوْلِهِ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ بِعَدَدٍ مَعْلُومٍ عِنْدَ الصَّبَّاحِ وَالْمَسَاءِ
856 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: سبحان الله وبحمده مئة مرة وإذا أمسى مئة مَرَّةٍ غُفِرَت ذُنُوبُهُ وَإِنْ كَانَتْ أَكْثَرَ مِنْ زبد البحر)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 856 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল কালিমুত তয়্যিব: ২৬ পৃষ্ঠা।)
পরিচ্ছেদঃ একটি যিকির যা কোন ব্যক্তি সকাল বেলায় বললে কিয়ামতের দিন কোন ব্যক্তি তার সমপরিমাণ নেকি অর্জন করতে পারবে না
৮৫৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল বেলায় سُبْحَانَ الله العظيم وبحمده (সুমহান আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি এবং তাঁর প্রশংসা করছি।) একশত বার বলবে, এবং সন্ধা বেলায় অনুরুপভাবে বলবে, তবে সৃষ্টিজীবের মধ্যে তার সমতুল্য সাওয়াব আর কেউ অর্জন করতে পারবে না।”[1]
ذِكْرُ الشَّيْءِ الَّذِي إِذَا قَالَهُ الْإِنْسَانُ حِينَ يُصْبِحُ لَمْ يُوَافِ فِي الْقِيَامَةِ أَحَدٌ بِمِثْلِ ما وافى
857 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ عَنْ سهيب عَنْ سُمَيٍّ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: سُبْحَانَ الله العظيم وبحمده مئة مَرَّةٍ وَإِذَا أَمْسَى كَذَلِكَ لَمْ يُوَافِ أَحَدٌ من الخلائق بمثل ما وافى)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 857 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২২৬/৭।)
পরিচ্ছেদঃ সকাল বেলায় যে যিকর করলে, তা ঐ দিনের শুকরিয়া আদায় হয়ে যাবে
৮৫৮. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল বেলায় বলবে اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشكر (হে আল্লাহ, আমার অথবা আপনার কোন সৃষ্টি যে নি‘আমতসহ সকাল করেছে, তা একমাত্র আপনার পক্ষ থেকেই, আপনার কোন শরীক নেই, আপনার জন্যই সকাল প্রশংসা, আপনার জন্যই শুকরিয়া।) তবে সে ব্যক্তি ঐ দিনের শুকরিয়া আদায় করলো।”[1]
ذِكْرُ الشَّيْءِ الَّذِي إِذَا قَالَهُ الْمَرْءُ عِنْدَ الصَّبَاحِ كَانَ مؤدِّياً لِشُكْرِ ذَلِكَ الْيَوْمِ
858 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ـ وَهُوَ رَبِيعَةُ الرَّأْيِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَنْبَسَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشكر فقد أدى شكر ذلك اليوم)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 858 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্টভাবে কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (মিশকাত: ২৪০৭।)
পরিচ্ছেদঃ যে যিকির কোন ব্যক্তি সকালে পাঠ করলে সন্ধা পর্যন্ত আর সন্ধায় পাঠ সকাল পর্যন্ত নিজেকে হেফাযত করতে পারে
৮৫৯. উসমান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সকাল বেলায় তিনবার বলবে بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (আল্লাহর নামে [সকাল করছি], যার নামের সাথে আসমান ও জমিনে কোন কিছুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।) তাকে সন্ধা পর্যন্ত কোন আকস্মিক বিপদ তাকে আক্রান্ত করবে না, আর যদি সে সন্ধায় এটি বলে, তাহলে সকাল পর্যন্ত কোন আকস্মিক বিপদ তাকে আক্রান্ত করবে না।[1]
হাদীসের বর্ণনাকারী আবান রহিমাহুল্লাহর পক্ষাঘাত হয়, তখন তাকে বলা হয়, “আপনি তো এই হাদীস আমাদেরকে বর্ণনা করেছেন, তাহলে আপনি নিজে তার উপর কেন আমল করেননি?” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই আল্লাহ আমার ব্যাপারে যা ইচ্ছা করার, যখন তিনি তা ই্চ্ছা করলেন, তখন তিনি তা আমাকে বলতে ভুলিয়ে দিয়েছেন।”
ذِكْرُ الشَّيْءِ الَّذِي يَحْتَرِزُ الْمَرْءُ بِهِ مِنْ فَاجِئَةِ الْبَلَاءِ حَتَّى يُمْسِيَ إِذَا قَالَ ذَلِكَ عِنْدَ الصَّبَّاحِ وَحَتَّى يُصْبِحَ إِذَا قَالَ ذَلِكَ عند المساء
859 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى يَعْنِي الْبِسْطَامِيَّ قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ عَنْ أَبِي مَوْدُودٍ عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ عَنْ عُثْمَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ قَالَ حِينَ يُصْبِحُ ثَلَاثَ مَرَّاتٍ: بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ لَمْ تَفْجَأْهُ فَاجِئَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ وَمَنْ قَالَهَا حِينَ يُمْسِي لَمْ تَفْجَأْهُ فَاجِئَةُ بَلَاءٍ حَتَّى يُصْبِحَ) وَقَدْ كَانَ أَصَابَهُ الْفَالِجُ فَقِيلَ لَهُ: أَيْنَ مَا كُنْتَ تُحَدِّثُنَا بِهِ؟ قَالَ: إِنَّ اللَّهَ حِينَ أَرَادَ بِي مَا أراد أنسانيها.
الراوي : عُثْمَان |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 849 | خلاصة حكم المحدث: صحيح .
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২/ ২২৭।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি আল্লাহকে প্রতিপালক হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহা্ম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত অবধারিত
৮৬০. আবূ সা‘ঈদ আল খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি বলবে رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا (আমি আল্লাহকে প্রতিপালক হিসেবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট), তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ হানীর নাম হলো হুমাইদ বিন হামীদ, তিনি মিসরের অধিবাসী। আবূ আলী হামদানীর নাম হলো আমর বিন মালিক আল জানবী, তিনি ফিলিস্তিনের অধিবাসী একজন নির্ভরযোগ্য ব্যক্তি।”
ذِكْرُ إِيجَابِ الْجَنَّةِ لِمَنْ قَالَ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَقَرَنَهُ بِرِضَاهُ بِالْإِسْلَامِ وَالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
860 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ شُرَيْحٍ قَالَ: حَدَّثَنِي أَبُو هَانِئٍ التُّجِيبِيُّ عَنْ أَبِي عَلِيٍّ الْهَمْدَانِيِّ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ قَالَ: رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ)
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو هَانِئٍ: اسْمُهُ حُمَيْدُ بْنُ هَانِئٍ مِنْ أَهْلِ مِصْرَ وَأَبُو عَلِيٍّ الْهَمْدَانِيُّ: اسْمُهُ عَمْرُو بْنُ مَالِكٍ الْجَنْبِيُّ مِنْ ثِقَاتِ أَهْلِ فِلَسْطِينَ.
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 860 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৩৪।)
পরিচ্ছেদঃ বিপদ-আপদের সময় যে যিকির করলে, বিপদাপদ দূর হওয়ার আশা করা যায়
৮৬১. আ‘য়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর পরিবারের লোকদের একত্রিত করে বলেন, “যখন তোমাদের কারো দুশ্চিন্তা বা দুঃখ-কষ্ট পেয়ে বসে, সে যেন বলে, اللَّهُ اللَّهُ رَبِّي لَا أشرك به شيئاً (আল্লাহ, আল্লাহ আমার প্রতিপালক, তাঁর সাথে কোন কিছুকে শরীক করি না।)[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ আমির আল খাযযায এর নাম হলো সালিহ বিন রুসতুম। তাঁর চল্লিশটি হাদীস রয়েছে। তিনি বসরাবাসী একজন নির্ভরযোগ্য রাবী।”
ذِكْرُ الشَّيْءِ الَّذِي إِذَا قَالَهُ الْمَرْءُ عِنْدَ الْكَرْبِ يُرْتَجَى لَهُ زَوَالُهَا عَنْهُ
861 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَرْعَرَةَ بْنِ الْبِرِنْدِ حَدَّثَنَا عَتَّابُ بْنُ حَرْبٍ أَبُو بِشْرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْخَزَّازُ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمَعَ أَهْلَ بَيْتِهِ فَقَالَ: (إِذَا أَصَابَ أَحَدَكُمْ غَمٌّ أَوْ كَرْبٌ فَلْيَقُلِ: اللَّهُ اللَّهُ رَبِّي لَا أشرك به شيئاً)
اسْمُ أَبِي عَامِرٍ الْخَزَّازُ: صَالِحُ بْنُ رُسْتُمَ رُوِيَ لَهُ أَرْبَعُونَ حَدِيثًا مِنْ ثِقَاتِ أَهْلِ البصرة
الراوي : عَائِشَة |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 861 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৭৫৫।)
পরিচ্ছেদঃ দুঃখ-কষ্ট ও কঠিন মুহূর্তে আল্লাহর প্রশংসার সাথে সাথে তাঁর পবিত্রতা ঘোষনা ও লা ইলাহা ইল্লাল্লাহ বলার নির্দেশ
৮৬২. আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এই বাক্যগুলি শিখিয়েছেন এবং আমাকে নির্দেশ দিয়েছেন কোন দুঃখ-কষ্ট ও কঠিন অবস্থা পেয়ে বসলে আমি যেন বলি, لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَهُ وَتَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ وَالْحَمْدُ لِلَّهِ رب العالمين (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি ধৈর্যশীল, দয়ালূ। আমি তাঁর পবিত্রতা ঘোষনা করছি, বরকতময় আল্লাহ, মহান আরশের প্রতিপালক, আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক।)[1]
ذِكْرُ الْأَمْرِ بِالتَّهْلِيلِ وَالتَّسْبِيحِ لِلَّهِ جَلَّ وَعَلَا مَعَ التَّحْمِيدِ لِمَنْ أَصَابَتْهُ شِدَّةٌ أَوْ كَرْبٌ
862 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ بِالْفُسْطَاطِ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّهُ قَالَ: لَقَّنَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَؤُلَاءِ الْكَلِمَاتِ وَأَمَرَنِي إِنْ أَصَابَنِي كَرْبٌ أَوْ شِدَّةٌ أَقُولُهُنَّ: (لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَهُ وَتَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ وَالْحَمْدُ لِلَّهِ رب العالمين)
الراوي : عَلِيّ بْن أَبِي طَالِبٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 862 | خلاصة حكم المحدث: حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আর রওযুন নাযীর: ৬৭৯।)
পরিচ্ছেদঃ বিভিন্ন দু‘আ
৮৬৩. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের প্রত্যেকেই তার সমস্ত প্রয়োজনীয় জিনিস তার প্রতিপালকের কাছে চাইবে, এমনকি তার জুতার ফিতা ছিঁড়ে গেলেও তাঁর কাছে চাইবে।”[1]
باب الأدعية
863 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى بِخَبَرٍ غريب قال: حدثنا قطن بن نسير الصيرفي قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَسْأَلُ أَحَدُكُمْ رَبَّهُ حَاجَتَهُ كُلَّهَا حَتَّى شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ)
الراوي : أَنَس |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 863 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ১৩৬২।)
পরিচ্ছেদঃ বিভিন্ন দু‘আ
৮৬৪. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যাপক অর্থবোধক দু‘আ করতে পছন্দ করতেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূ নাওফালের নাম মু‘আবিয়া বিন মুসলিম বিন আবী আকরাব, তিনি বসরার অধিবাসী।”
باب الأدعية
864 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ شَيْبَانَ عَنْ أَبِي نوفل بن أبي عقرب عن عائشة قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يُعْجِبُهُ الجوامع من الدعاء.
قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو نَوْفَلٍ: اسْمُهُ مُعَاوِيَةُ بْنُ مُسْلِمِ بْنِ أَبِي عَقْرَبَ مِنْ أَهْلِ البصرة.
الراوي : عائشة |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 864 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৩২।)
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক দু‘আর ক্ষেত্রে মানুষের অবস্থা বর্ণনা এবং এক্ষেত্রে তার কী উদ্দেশ্য হওয়া জরুরী, তার বর্ণনা
৮৬৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে বলেন, “তুমি সালাতে কী বলো?” তখন তিনি জবাবে বলেন, “আমি তাশাহ্হুদ পড়ি, তারপর আমি বলি, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে জান্নাত চাচ্ছি এবং আপনার কাছে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাচ্ছি।), আল্লাহর কসম! আপনার মতো এবং মু‘আয রাদ্বিয়াল্লাহু আনহুর মতো সুন্দর করে অনুচ্চ স্বরে দু‘আ করতে পারি না।(অথবা আপনার এবং মু‘আয রাদ্বিয়াল্লাহু আনহুর অনুচ্চ আওয়াযের দু‘আ বুঝতে পারি না) ” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে বলেন, “আমরা ও অনুচ্চ আওয়াযে এর আশেপাশেই দু‘আ করি। অর্থাৎ জান্নাত চাওয়া ও জাহান্নাম থেকে পরিত্রান চাওয়া- এসবের আশেপাশেই দু‘আ করি।)[1]
ذِكْرُ مَا يَجِبُ أَنْ يَكُونَ قَصْدُ الْمَرْءِ فِي جَوَامِعِ دُعَائِهِ وَبَيَانِ أَحْوَالِهِ لَهُ
865 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو زُنَيْجٌ حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ: (مَا تَقُولُ فِي الصَّلَاةِ)؟ فَقَالَ: أَتَشَهَّدُ ثُمَّ أَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ أَنَا وَاللَّهِ مَا أُحْسِنُ دَنْدَنَتَكَ وَلَا دَنْدَنَةَ مُعَاذٍ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (حولها ندندن)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 865 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৫৭।)
পরিচ্ছেদঃ ব্যাপক অর্থবোধক বাক্যের মাধ্যমে মহান প্রতিপালকের কাছে কল্যান কামনা ও অকল্যান থেকে পরিত্রান চাওয়ার নির্দেশ
৮৬৬. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে এই দু‘আ করতে শিখিয়েছেন, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ عَاجِلَهُ وَآجِلَهُ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ عَاجِلَهُ وَآجِلَهُ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمُ. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ مَا عَاذَ بِهِ عَبْدُكَ وَنَبِيُّكَ وَأَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ وَعَمَلٍ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ وَعَمَلٍ وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قضاء قضيته لي خيراً (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে ইহকালীন, পরকালীন, যা আমি জানি আর যা আমি জানি না- সমস্ত কল্যান চাচ্ছি। আর আমি আপনার কাছে ইহকালীন, পরকালীন, যা আমি জানি আর যা আমি জানি না- সমস্ত অকল্যান থেকে পানাহ চাচ্ছি। হে আল্লাহ, আমি আপনার কাছে সে কল্যান চাই যা চেয়েছিলেন আপনার বান্দা ও আপনার নাবী। আর আমি আপনার কাছে সে অকল্যান থেকে আশ্রয় চাই যা থেকে আশ্রয় চেয়েছিলেন আপনার বান্দা ও আপনার নাবী। আমি আপনার কাছে চাচ্ছি জান্নাত এবং সেসব কথা ও কাজ যা জান্নাতের কাছে পৌঁছে দিবে। আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি জাহান্নামের আগুন থেকে এবং আশ্রয় চাই সেসব কথা ও কাজ থেকে যা জাহান্নামের কাছে পৌঁছে দিবে। আমি আপনার কাছে কামনা করছি যে, আপনি আমার জন্য যে ফায়সালা করেছেন, তা আমার জন্য কল্যানকর বানিয়ে দিন।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلْمَرْءِ أَنْ يَسْأَلَ رَبَّهُ جَلَّ وَعَلَا جَوَامِعَ الْخَيْرِ وَيَتَعَوَّذَ بِهِ مِنْ جَوَامِعِ الشر
866 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ مَا لَا أُحْصِي مِنْ مَرَّةٍ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا حمادُ بْنُ سَلَمَةَ عَنِ الْجُرَيْرِيِّ عَنْ أُمِّ كُلْثُومٍ بِنْتِ أَبِي بَكْرٍ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم علَّمها أَنْ تَقُولَ: (اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ عَاجِلَهُ وَآجِلَهُ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ عَاجِلَهُ وَآجِلَهُ مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمُ. اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ مَا عَاذَ بِهِ عَبْدُكَ وَنَبِيُّكَ وَأَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ وَعَمَلٍ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ وَعَمَلٍ وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قضاء قضيته لي خيراً)
الراوي : عائشة |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 866 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৫৪২।)
পরিচ্ছেদঃ আল্লাহর কাছে বান্দার দু‘আ সবচেয়ে সম্মানজনক জিনিস
৮৬৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহর কাছে দু‘আ অপেক্ষা সম্মানজনক জিনিস আর কিছু নেই।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ دُعَاءَ الْمَرْءِ لِلَّهِ جَلَّ وَعَلَا مِنْ أَكْرَمِ الْأَشْيَاءِ عَلَيْهِ
867 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ أَخِي الْحَسَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَيْسَ شَيْءٌ أَكْرَمَ على الله من الدعاء)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 867 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (মিশকাত: ২২৩২।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি সব সময় দু‘আ করতে থাকে, তার বিপদাপদ মুক্তির আশা প্রসঙ্গে আলোচনা
৮৬৮. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা দু‘আ করতে অক্ষম হয়ে যাবে না। কেননা দু‘আ করতে থাকা অবস্থায় কেউ কখনই ধ্বংস হবে না।”[1]
ذِكْرُ رَجَاءِ النَّجَاةِ مِنَ الْآفَاتِ لِمَنْ دَامَ عَلَى الدُّعَاءِ فِي أَوْقَاتِهِ
868 - أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ زُهَيْرٍ الْجُرْجَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا هَوْذَةُ بْنُ خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ ـ هُوَ ابْنُ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ - عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ: قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا تَعْجِزُوا فِي الدُّعَاءِ فإنه لن يَهْلِكَ مع الدعاء أحد)
الراوي : أَنَس |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 868 | خلاصة حكم المحدث: ضعيف جداً.
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো নিয়মিত দু‘আ ও সৎ করা অব্যাহত রাখা
৮৬৯. সাওবান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই ব্যক্তি পাপে লিপ্ত হওয়ার কারণে রিযিক থেকে বঞ্চিত হয়। ভাগ্যকে দু‘আ ছাড়া আর কোন কিছু পরিবর্তন করতে পারে না। আর সৎ কর্ম ছাড়া আর কোন কিছু আয়ু বৃদ্ধি করতে পারে না।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য দ্বারা ব্যাপক অর্থ উদ্দেশ্য নয়। অর্থাৎ বান্দার জন্য যে রিযিক নির্ধারণ করা হয়েছে, পাপ কর্ম মানুষকে সে রিযিক থেকে বঞ্চিত করে না। বরং তার কাছে এর স্বচ্ছতা অস্বচ্ছ হয়ে যায়, যখন সে এর পরিণাম সম্পর্কে চিন্তা-ভাবনা করে। সব সময় অব্যাহত দু‘আ মানুষকে তাক্বদীরের ফায়সালা স্বাচ্ছন্দে মেনে নিতে সহায়তা করে। কাজেই জীবনে ব্যথা-বেদনা কম অনুভব করার কারণে মনে হয় যেন তার ভাগ্যকে পরিবর্তন করা হয়েছে। সৎকর্ম মানুষের জীবন-যাপনে মধুরতা এনে দেয়, আর জীবন-যাপনের এই মধুরতা এবং বিভিন্ন অবস্থায় কষ্ট কম হওয়ার কারণে মনে হয় যেন তার আয়ু বৃদ্ধি করা হয়েছে।”
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يُسْتَحَبُّ لِلْمَرْءِ مِنَ الْمُوَاظَبَةِ على الدعاء والبر
869 - أخبرنا عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بالذنب الذي يُصِيبُهُ وَلَا يُرَدُّ الْقَدْرُ إِلَّا بِالدُّعَاءِ وَلَا يزيد في العمر إلا البر.
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْخَبَرِ لَمْ يُرِدْ بِهِ عُمُومَهُ وَذَاكَ أَنَّ الذَّنْبَ لَا يَحْرِمُ الرِّزْقَ الَّذِي رُزق الْعَبْدُ بَلْ يُكَدِّرُ عَلَيْهِ صَفَاءَهُ إِذَا فَكَرَّ فِي تَعْقِيبِ الْحَالَةِ فِيهِ وَدَوَامُ الْمَرْءِ عَلَى الدُّعَاءِ يُطَيِّبُ لَهُ وُرُودَ الْقَضَاءِ فَكَأَنَّهُ رَدَّهُ لِقِلَّةِ حِسِّهِ بِأَلَمِهِ وَالْبِرُّ يُطَيِّبُ الْعَيْشَ حَتَّى كَأَنَّهُ يُزاد فِي عُمْرِهِ بِطِيبِ عَيْشِهِ وَقِلَّةِ تَعَذُّرِ ذَلِكَ فِي الْأَحْوَالِ.
الراوي : ثَوْبَان |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 869 | خلاصة حكم المحدث: حسن لغيره دون أوله: ((إن الرجل ... يصيبه)) ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির প্রথমাংশ ব্যতীত বাকী অংশকে হাসান লিগাইরিহী বলেছেন। (সহীহাহ: ১৫৪।)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি একনিষ্ঠ আমল ও বিশুদ্ধ নিয়তসহ আল্লাহর কাছে দু‘আ করবে, তার দু‘আ কবূল করা হবে, যদিও তার কাঙ্খিত জিনিসটি অলৌকিক কিছু হয়
৮৭০. সুহাইব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের পূর্ববর্তী যামানায় এক বাদশাহ ছিল, তার একজন যাদুকর ছিল। যখন সে যাদুকর বার্ধক্যে পৌছল, তখন সে বাদশাহকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, সুতরাং একজন যুবককে আপনি আমার কাছে প্রেরণ করুন, তাকে আমি যাদুবিদ্যা শিক্ষা দিব। অতঃপর যাদুবিদ্যা শিক্ষা দেয়ার জন্য বাদশাহ তার কাছে এক যুবককে প্রেরণ করল। বালকের যাত্রা পথে ছিল এক ধর্মযাজক। যুবক তাঁর কাছে বসল এবং তাঁর কথা শুনল এবং তাঁর কথা যুবকের খুব পছন্দ হলো। অতঃপর সে যখন যাদুকরের কাছে (দেরিতে) যেত তখন সে তাকে মারধর করত। আর সে যখন যাদুকরের কাছ থেকে ফিরে ধর্মযাজকের কাছে বসে এবং তাঁর কথা শুনে ফলে বাড়িতে (দেরিতে) আসলে, পরিবারের লোকজন (দেরিতে আসার কারণে) মারধর করতো। অতঃপর সে এই ব্যাপারে ধর্মযাজকের কাছে অভিযোগ করল। তখন ধর্মযাজক বলল, “তোমার যদি যাদুকরের (মার খাওয়ার) ব্যাপারে ভয় হয় তবে বলবে, আমার পরিবারের লোকেরা আমাকে আটকে রেখেছিল। আর যদি তুমি তোমার পরিবারের (মার খাওয়ার) ব্যাপারে আশঙ্কাবোধ কর, তবে বলবে, যাদুকর আমাকে আটকে রেখেছিল।
এমনিভাবে দিন চলছিল। একদিন সে একটি বিশাল (হিংস্র) প্রাণীর সম্মুখীন হলো, যা লোকেদের পথ আটকিয়ে রেখেছিল। অতঃপর সে (মনে মনে) বলল, “আজকে আমি জানতে পারব, যাদুকর উত্তম না ধর্মযাজক উত্তম। অতঃপর একটি পাথর হাতে নিয়ে তারপর বলল, “হে আল্লাহ! যদি যাদুকরের চাইতে ধর্মযাজকের ব্যাপারটি আপনার কাছে বেশি পছন্দনীয় হয়, তবে এই হিংস্র প্রাণীটিকে মেরে ফেলুন, যেন লোকজন চলাচল করতে পারে।” অতঃপর সে সেটার প্রতি পাথর ছুড়ে মারল এবং সেটাকে মেরে ফেলল। ফলে লোকজন আবার যাতায়াত শুরু করল। এরপর সে ধর্মযাজকের কাছে এসে তাকে ব্যাপারটি জানালো। ধর্মযাজক বলল, “আমার বৎস! আজ তুমি আমার থেকেও শ্রেষ্ঠ (হয়ে গিয়েছো)! আর নিশ্চয়ই অচিরেই তুমি পরীক্ষার সম্মুখীন হবে। যদি তুমি পরীক্ষার মুখোমুখি হও, তবে তুমি আমার সন্ধান দিবে না।
অতঃপর বালকটি (আল্লাহর হুকুমে) অন্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য দান করতে লাগল এবং অন্যান্য সমুদয় রোগ-ব্যাধির নিরাময় করতে লাগল। বাদশাহর পারিষদবর্গের এক অন্ধ লোক যে অন্ধ হয়ে গিয়েছিল, সে সংবাদটি শুনতে পেল অতঃপর সে বহু হাদিয়া-তুহফা নিয়ে বালকের নিকট আসলো এবং তাকে বলল, “এখানে যেসব মাল রয়েছে, আমি তোমাকে সব দিয়ে দিব, যদি তুমি আমাকে আরোগ্য দান করতে পার।” এ কথা শুনে বালক বলল, “আমি তো কাউকে আরোগ্য দান করতে পারি না। আরোগ্য তো দেন আল্লাহ তা’আলা। তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো তবে আমি আল্লাহর কাছে দুআ করব, আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন।” তারপর সে আল্লাহর উপর ঈমান আনলো। আল্লাহ তা’আলা তাকে নিরাময় দান করলেন। এরপর সে অন্যান্য দিনের ন্যায় বাদশাহর কাছে বসার জন্য হেঁটে আসলো। বাদশাহ তাকে বললো, “হে ওমুক, কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে?” সে জবাবে বলল, “আমার পালনকর্তা।” এ কথা শুনে বাদশাহ তাকে বললো, “আমি ছাড়া তোমার অন্য কোন পালনকর্তাও আছে কি?” সে জবাবে বলল, “আমার ও আপনার প্রতিপালক একজন।” অতঃপর বাদশাহ্ তাকে অব্যাহতভাবে শাস্তি দিতে লাগল, অবশেষে সে ঐ বালকের সন্ধান দিল।
তারপর বালককে নিয়ে আসা হলো। বাদশাহ তাকে বলল, “হে আমার বৎস! তোমার যাদু এ পর্যায়ে পৌছে গেছে যে, তুমি অন্ধ ও কুষ্ঠ রোগীকেও নিরাময় করতে পার এবং এই এই করতে পারো!” বালক বলল, “আমি কাউকে নিরাময় করতে পারি না। নিরাময় করেন আল্লাহ।” ফলে বাদশাহ তাকে পাকড়াও করে অব্যাহতভাবে শাস্তি দিতে লাগল, অবশেষে সে ধর্মযাজকের সন্ধান দিল। এরপর ধর্মযাজককে ধরে আনা হলো এবং তাকে বলা হলো, “তুমি তোমার দ্বীন থেকে ফিরে এসো।” কিন্তু তিনি দ্বীন থেকে ফিরে আসতে অস্বীকৃতি জানালো। অতঃপর বাদশা করাত আনতে বললো অতঃপর করাত তাঁর মাথার মধ্যভাগে রেখে ফেঁড়ে ফেললো ফলে তাঁর দেহ দুই টুকরো হয়ে পড়ে গেলো!
তারপর বালককে আনা হলো এবং তাকে বলা হলো, “তুমি তোমার দ্বীন থেকে ফিরে এসো।” কিন্তু তিনি দ্বীন থেকে ফিরে আসতে অস্বীকৃতি জানালো। অতঃপর বাদশাহ তাকে তার কিছু সহচরের হাতে তাকে অর্পণ করে বলল, “তোমরা তাকে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে নিয়ে পাহাড়ে আরোহণ করো। অতঃপর যখন তোমরা তার চুড়ায় পৌঁছবে, তখন যদি সে তার ধর্ম থেকে ফিরে আসে, তবে ভাল। নতুবা তাকে সেখান থেকে ছুড়ে মারবে।” তারপর তারা তাকে নিয়ে গেল এবং তাকে নিয়ে পাহাড়ে আরোহণ করল। এসময় সে (বালক) দুআ করল, “হে আল্লাহ! আপনার যেভাবে ইচ্ছা, আপনি তাদের ব্যাপারে আমার জন্য যথেষ্ট হয়ে যান!” অতঃপর তাদেরকে সহ পাহাড় প্রকম্পিত হলো। ফলে তারা পড়ে গেলো। আর সে (বালক) হেঁটে হেঁটে বাদশাহর কাছে আসলো। বাদশাহ্ তাকে বললো, “তোমার সাথীরা কী করেছে (তাদের খবর কী)?” সে বলল, “তাদের ব্যাপারে আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়েছেন।”
অতঃপর আবারো বাদশাহ্ তাকে তার কতিপয় সহচরের হাতে সমর্পণ করে বলল, “তোমরা তাকে নিয়ে যাও এবং তাকে নৌকায় উঠিয়ে গভীর সমুদ্রের মাঝে নিয়ে যাবে। অতঃপর সে যদি তার দ্বীন হতে ফিরে আসে, তবে ভাল, নতুবা তোমরা তাকে সমুদ্রে নিক্ষেপ করবে।” অতঃপর তারা তাকে নিয়ে গেল। তখন সে বলল, “হে আল্লাহ! আপনার যেভাবে ইচ্ছা, আপনি তাদের ব্যাপারে আমার জন্য যথেষ্ট হয়ে যান!” অতঃপর নৌকাটি তাদেরসহ উল্টে গেল। আর যুবক হেঁটে হেঁটে বাদশাহর কাছে চলে এলো। এ দেখে বাদশাহ্ তাকে বললো, “তোমার সাথীরা কী করেছে (তাদের খবর কী)?” সে বলল, “তাদের ব্যাপারে আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়েছেন।” অতঃপর সে বাদশাহকে বলল, আপনি আমাকে হত্যা করতে পারবেন না যে পর্যন্ত না আপনি আমার নির্দেশিত পদ্ধতি অবলম্বন করবেন।” বাদশাহ বলল, “সেটা কী?” বালক বলল, “একটি ময়দানে আপনি লোকেদেরকে জমায়েত করবেন। অতঃপর একটি কাঠের শুলীতে আমাকে উঠিয়ে আপনার তূণীর হতে একটি তীর নিয়ে সেটাকে ধনুকের মাঝে রাখবেন। এরপর بِاسْمِ اللَّهِ رَبِّ الْغُلاَمِ " [আল্লাহর নামে (তীর নিক্ষেপ করছি), যিনি বালকের প্রভু] বলে আমার দিকে তীর নিক্ষেপ করবেন। এভাবে আপনি যখন এমন করবেন, তখন আপনি আমাকে হত্যা করতে পারবেন।
তারপর বাদশাহ লোকেদেরকে এক মাঠে জমায়েত করল এবং তাকে একটি কাঠের শূলীতে চড়ালো। অতঃপর তার তূণীর হতে একটি তীর নিয়ে সেটাকে ধনুকের মাঝে রেখে بِاسْمِ اللَّهِ رَبِّ الْغُلاَمِ " [আল্লাহর নামে (তীর নিক্ষেপ করছি), যিনি বালকের প্রভু] বলে তার দিকে তা নিক্ষেপ করল। তীর তার চিবুকে বিদ্ধ হলো। অতঃপর সে (বালক) তীরবিদ্ধ হওয়ার স্থানে নিজের হাত রাখল তারপর সে মারা গেল। এ দৃশ্য দেখে লোকজন آمَنَّا بِرَبِّ الْغُلاَمِ آمَنَّا بِرَبِّ الْغُلاَمِ (আমরা এ বালকের পালনকর্তার প্রতি ঈমান আনলাম। আমরা এ বালকের পালনকর্তার প্রতি ঈমান আনলাম।) তিনবার বললো। অতঃপর বাদশার সভাসদবর্গ বাদশাহর কাছে আসলো এবং তাকে বলা হলো, আপনি লক্ষ্য করেছেন কি? আপনি যা আশঙ্কা করছিলেন, আল্লাহর শপথ! সে আশঙ্কাই বাস্তবে ঘটেছে; মানুষ ঈমান আনয়ন করেছে।”
অতঃপর বাদশাহ রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে গর্ত খননের নির্দেশ দিল। অতঃপর গর্ত খনন করা হলো এবং আগুন প্রজ্জ্বলিত করলো অতঃপর বললো, “যে ব্যক্তি তার দ্বীন থেকে ফিরে না আসবে, তোমরা তাকে আগুনে নিক্ষেপ করবে। অতঃপর তারা তাই করল। পরিশেষে একজন মহিলা তার শিশু সহ আসলেন অতঃপর তিনি আগুনে পতিত হবার ব্যাপারে ইতস্তত করেন। তখন তার বাচ্চা তাকে (মাকে) বলে, “মা! আপনি ধৈর্যধারণ করুন, কেননা নিশ্চয়ই আপনি হক্বের উপর রয়েছেন!”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ إِذَا دَعَا اللَّهَ جَلَّ وَعَلَا بِنِيَّةٍ صَحِيحَةٍ وَعَمَلٍ مُخْلِصٍ قَدْ يُسْتَجَابُ لَهُ دُعَاؤُهُ وَإِنْ كَانَ الشَّيْءُ الْمَسْؤُولُ معجزة
870 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ أَخْبَرَنَا ثَابِتٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ صُهَيْبٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (كَانَ مَلِكٌ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ لَهُ سَاحِرٌ فَلَمَّا كَبِرَ قَالَ لِلْمَلِكِ: إِنِّي قَدْ كَبِرْتُ فَابْعَثْ إِلَيَّ غُلَامًا أُعَلِّمُهُ السِّحْرَ فَبَعَثَ لَهُ غُلَامًا يُعَلِّمُهُ فَكَانَ فِي طَرِيقِهِ إِذَا سَلَكَ رَاهِبٌ فَقَعَدَ إِلَيْهِ وَسَمِعَ كَلَامَهُ وَأَعْجَبَهُ فَكَانَ إِذَا أَتَى السَّاحِرَ ضَرَبَهُ وَإِذَا رَجَعَ مِنْ عِنْدِ السَّاحِرِ قَعَدَ إِلَى الرَّاهِبِ وَسَمِعَ كَلَامَهُ فَإِذَا أَتَى أَهْلَهُ ضَرَبُوهُ فَشَكَا ذَلِكَ إِلَى الرَّاهِبِ فَقَالَ لَهُ: إِذَا خَشِيتَ السَّاحِرَ فَقُلْ: حَبَسَنِي أَهْلِي وَإِذَا خَشِيتَ أَهْلَكَ فَقُلْ: حَبَسَنِي السَّاحِرُ فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ أَتَى عَلَى دَابَّةٍ عَظِيمَةٍ قَدْ حَبَسْتِ النَّاسَ فَقَالَ: الْيَوْمَ أَعْلَمُ: الرَّاهِبُ أَفْضَلُ أَمِ السَّاحِرُ؟ فَأَخَذَ حَجَرًا ثُمَّ قَالَ: اللَّهُمَّ إِنْ كَانَ أَمْرُ الرَّاهِبِ أَحَبَّ إِلَيْكَ مِنْ أَمْرِ السَّاحِرِ فَاقْتُلْ هَذِهِ الدَّابَّةَ حَتَّى يَمْضِيَ النَّاسُ فَرَمَاهَا فَقَتَلَهَا وَمَضَى النَّاسُ فَأَتَى الرَّاهِبَ فَأَخْبَرَهُ فَقَالَ لَهُ الرَّاهِبُ: أَيْ بُنَيَّ أَنْتَ الْيَوْمَ أَفْضَلُ مِنِّي وَإِنَّكَ سَتُبْتَلَى فَإِنِ ابْتُلِيتَ فَلَا تَدُلَّ عَلَيَّ فَكَانَ الْغُلَامُ يُبرئ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَيُدَاوِي سَائِرَ الْأَدْوَاءِ فَسَمِعَ جَلِيسٌ لِلْمَلِكِ - كَانَ قَدْ عَمِيَ - فَأَتَى الْغُلَامَ بِهَدَايَا كَثِيرَةٍ فَقَالَ: مَا هَاهُنَا لَكَ أَجْمَعُ إِنْ أَنْتَ شَفَيْتَنِي قَالَ: إِنِّي لَا أَشْفِي أَحَدًا إِنَّمَا يَشْفِي اللَّهُ فإن آمَنْتَ بِاللَّهِ دَعَوْتُ اللَّهَ فَشَفَاكَ فَآمَنَ بِاللَّهِ فَشَفَاهُ اللَّهُ فَأَتَى الْمَلِكَ يَمْشِي يَجْلِسُ إِلَيْهِ كَمَا كَانَ يَجْلِسُ فَقَالَ الْمَلِكُ: فُلَانُ! مَنْ رَدَّ عَلَيْكَ بَصَرَكَ؟ قَالَ: رَبِّي قَالَ: وَلَكَ رَبٌّ غَيْرِي؟ قَالَ: رَبِّي وَرَبُّكَ وَاحِدٌ فَلَمْ يَزَلْ يُعَذِّبْهُ حَتَّى دَلَّ عَلَى الْغُلَامِ فَجِيءَ بِالْغُلَامِ فَقَالَ لَهُ الْمَلِكُ: أَيْ بُنَيَّ قَدْ بَلَغَ مِنْ سِحْرِكَ مَا تُبرئ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَتَفْعَلُ وَتَفْعَلُ؟ قَالَ: إِنِّي لَا أَشْفِي أَحَدًا إِنَّمَا يَشْفِي اللَّهُ فَأَخَذَهُ فَلَمْ يَزَلْ يُعَذِّبْهُ حَتَّى دَلَّ عَلَى الرَّاهِبِ فَجِيءَ بِالرَّاهِبِ فَقِيلَ لَهُ: ارْجِعْ عَنْ دِينِكَ فَأَبِي فَدَعَا بِالْمِنْشَارِ فَوَضَعَ الْمِنْشَارَ فِي مَفْرِقِ رَأْسِهِ فشُقَّ بِهِ حَتَّى وَقَعَ شِقَّاهُ ثُمَّ جِيءَ بِجَلِيسِ الْمَلِكِ فَقِيلَ: ارْجِعْ عَنْ دِينِكَ فَأَبِي فَوَضَعَ الْمِنْشَارَ فِي مَفْرِقِ رَأْسِهِ فشَقَّهُ بِهِ حَتَّى وَقَعَ شِقَّاهُ ثُمَّ جِيءَ بِالْغُلَامِ فَقِيلَ لَهُ: ارْجِعْ عَنْ دِينِكَ فَأَبِي فَدَفَعَهُ إِلَى نَفَرٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ: اذْهَبُوا بِهِ إِلَى جَبَلِ كَذَا وَكَذَا فَاصْعَدُوا بِهِ الْجَبَلَ فَإِذَا بَلَغْتُمْ ذُرْوَتَهُ فَإِنْ رَجَعَ عَنْ دِينِهِ وَإِلَّا فَاطْرَحُوهُ فَذَهَبُوا بِهِ فَصَعِدُوا بِهِ الْجَبَلَ فَقَالَ: اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ فَرَجَفَ بِهِمُ الْجَبَلُ فَسَقَطُوا وَجَاءَ يَمْشِي إِلَى الْمَلِكِ فَقَالَ لَهُ الْمَلِكُ: مَا فَعَلَ أَصْحَابُكَ؟ قَالَ: كَفَانِيهِمُ اللَّهُ فَدَفَعَهُ إِلَى قَوْمٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ: اذْهَبُوا بِهِ فَاحْمِلُوهُ فِي قُرْقُورٍ فَوَسِّطوا بِهِ الْبَحْرَ فَلَجِّجُوا بِهِ فَإِنْ رَجَعَ عَنْ دِينِهِ وَإِلَّا فَاقْذِفُوهُ فَذَهَبُوا بِهِ فَقَالَ: اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ فَانْكَفَأَتْ بِهِمُ السَّفِينَةُ وَجَاءَ يَمْشِي إِلَى الْمَلِكِ فَقَالَ لَهُ الْمَلِكُ: مَا فَعَلَ أَصْحَابُكَ؟ قَالَ: كَفَانِيهِمُ اللَّهُ فَقَالَ لِلْمَلِكِ: وَإِنَّكَ لَسْتَ بِقَاتِلِي حَتَّى تَفْعَلَ مَا آمُرُكَ بِهِ قَالَ: وَمَا هُوَ؟ قَالَ: تَجْمَعُ النَّاسَ فِي صَعِيدٍ وَاحِدٍ وَتَصْلُبُنِي عَلَى جِذْعٍ ثُمَّ خُذْ سَهْمًا مِنْ كِنَانَتِكَ ثُمَّ ضَعِ السَّهْمَ فِي كَبِدِ الْقَوْسِ ثُمَّ قُلْ: بِسْمِ اللَّهِ رَبِّ الْغُلَامِ ثُمَّ ارْمِنِي فَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ قَتَلْتَنِي فَجَمَعَ النَّاسَ فِي صَعِيدٍ وَاحِدٍ ثُمَّ صَلَبَهُ عَلَى جِذْعٍ ثُمَّ أَخَذَ سَهْمًا مِنْ كِنَانَتِهِ ثُمَّ وَضَعَ السَّهْمَ فِي كَبِدِ قَوْسِهِ ثُمَّ قَالَ: بِسْمِ اللَّهِ رَبِّ الْغُلَامِ ثُمَّ رَمَاهُ فَوَقَعَ السَّهْمُ فِي صُدْغِهِ فَوَضَعَ يَدَهُ فِي مَوْضِعِ السَّهْمِ فَمَاتَ فَقَالَ النَّاسُ: آمَنَّا بِرَبِّ الْغُلَامِ آمَنَّا بِرَبِّ الْغُلَامِ ثَلَاثًا فأُتي الْمَلِكُ فَقِيلَ لَهُ: أَرَأَيْتَ مَا كُنْتَ تَحْذَرُ قَدْ وَاللَّهِ نَزَلَ بِكَ حَذَرُكَ قَدْ آمَنَ النَّاسُ فَأَمَرَ بِالْأُخْدُودِ بِأَفْوَاهِ السِّكَكِ فخُدَّتْ وَأَضْرَمَ النِّيرَانَ وَقَالَ: مَنْ لَمْ يَرْجِعْ عَنْ دِينِهِ فَأَحْمُوهُ فَفَعَلُوا حَتَّى جَاءَتِ امْرَأَةٌ وَمَعَهَا صَبِيٌّ لَهَا فَتَقَاعَسَتْ أَنْ تَقَعَ فِيهَا فَقَالَ لَهَا الْغُلَامُ: يَا أُمَّه اصبري فإنك على الحق)
الراوي : صُهَيْب |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 870 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮৭০।)
পরিচ্ছেদঃ মাযলূমের দু‘আ অবশ্যই কবূল হয়, যদিও তা কিছুটা বিলম্বে হয়
৮৭১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মাযলূম ব্যক্তির দু‘আ মেঘমালার উপর বহন করা হয়, তার জন্য আসমানসমূহের দরজা খুলে দেওয়া হয় এবং প্রতিপালক তাবারাকা ওয়া তা‘আলা বলেন, “আমার ইজ্জতের কসম, অবশ্যই আমি তোমাকে সাহায্য করবো, যদিও কিছুটা সময় বিলম্বে হয়।”[1]
ذكر البيان بأن دعوة المظلوم تستجاب لَا مَحَالَةَ وَإِنْ أَتَى عَلَيْهَا الْبُرْهَةُ مِنَ الدهر
871 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ قال: حدثنا فرح بْنُ رَوَاحَةَ الْمَنْبِجِيُّ قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنَا سَعْدٌ الطَّائِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو الْمُدِلَّةِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(دَعْوَةُ الْمَظْلُومِ تُحْمَلُ عَلَى الْغَمَامِ وتُفتح لَهَا أَبْوَابُ السَّمَاوَاتِ وَيَقُولُ الرَّبُّ تَبَارَكَ وَتَعَالَى: وَعِزَّتِي لأَنْصُرَنَّك ولو بعد حين)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 871 | خلاصة حكم المحدث:.حسن لغيره ـ
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو المدلة اسمه عبيد الله مدني ثقة.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৮৭০।)
পরিচ্ছেদঃ মাযলূমের দু‘আ অবশ্যই কবূল হয়, যদিও তা কিছুটা বিলম্বে হয়
৮৭২.আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা মাযলূমের (বদ) দু‘আ থেকে বেঁচে থাকো।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য, “তোমরা মাযলূমের (বদ) দু‘আ থেকে বেঁচে থাকো” এটা হলো মাযলূমের দু‘আ থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ। এর দ্বারা উদ্দেশ্য হলো যুলমের কারণে মাযলূম ব্যক্তি থেকে যে বদ দু‘আ বের হয়, তার ব্যাপারে সতর্কীকরণ। এজন্য যেসব কারণে মাযলূম ব্যক্তি এমন দু‘আ করে, সে সব কাজ থেকে তিনি সতর্ক করেছেন।”
ذكر البيان بأن دعوة المظلوم تستجاب لَا مَحَالَةَ وَإِنْ أَتَى عَلَيْهَا الْبُرْهَةُ مِنَ الدهر
872 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ عَنْ مَعْرُوفِ بْنِ سُوَيْدٍ قَالَ: سَمِعْتُ عَلِيَّ بْنَ رَبَاحٍ يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (اتقوا دعوة المظلوم)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 872 | خلاصة حكم المحدث:. صحيح ـ
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (اتَّقُوا دَعْوَةَ الْمَظْلُومِ) أَمْرٌ بِاتِّقَاءِ دَعْوَةِ الْمَظْلُومِ مُرَادُهُ الزَّجْرَ عَمَّا تَوَلَّدَ ذَلِكَ الدُّعَاءُ مِنْهُ وَهُوَ: الظُّلْمُ فَزَجَرَ عَنِ الشَّيْءِ بِالْأَمْرِ بِمُجَانَبَةِ مَا تَوَلَّدَ مِنْهُ
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো দু‘আ করার সময় দুই হাত উঠানো
৮৭৩. সালমান আল ফারেসী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই তোমাদের প্রতিপালক লজ্জাশীল ও দয়ালূ, যখন বান্দা তাঁর কাছে হাত তুলে দু‘আ করেন, তখন তিনি তা খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يُستحب لِلْمَرْءِ عِنْدَ إِرَادَةِ الدعاء رفع اليدين
873 - أخبرنا عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا خَلِيفَةُ بْنُ خَيَّاطٍ الْعُصْفُرِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مَيْمُونٍ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ رَبَّكُمْ حَيِيٌّ كَرِيمٌ - يَسْتَحْيِي مِنْ عَبْدِهِ إِذَا رَفَعَ يديه إليه ـ أن يردهما صفراً)
الراوي : سَلْمَان الْفَارِسِيّ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 873 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৩৭।)
পরিচ্ছেদঃ মহান আল্লাহর কাছে দু‘আ করার সময় দুই হাত উঠানো বৈধ
৮৭৪. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু‘আ করার এমনভাবে দুই হাত উঠাতেন যে, তাঁর দুই বগলের শুভ্রতা দেখা যেতো।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يَرْفَعَ يَدَيْهِ عِنْدَ الدُّعَاءِ لِلَّهِ جَلَّ وَعَلَا
874 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ بِالرَّقَّةِ حَدَّثَنَا سَهْلُ بْنُ صَالِحٍ الْأَنْطَاكِيُّ قَالَ: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْفَعُ يَدَيْهِ في الدعاء حتى يُرى بياض إبطيه.
الراوي : أَنَس |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 874 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২২৫৩।)
পরিচ্ছেদঃ দুই হাত উঠিয়ে দু‘আ করার ক্ষেত্রে আবশ্যক হলো দুই হাত উঠানোর ক্ষেত্রে মাথা অতিক্রম করবে না
৮৭৫. আবুল লাহম রাদ্বিয়াল্লাহু আনহুর আজাদকৃত গোলাম উমাইর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি যাওরা বাজারের নিকটবর্তী আহযারুয যাইত নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুই হাতের তালু মুখের দিকে উঠিয়ে দু‘আ করতে দেখেছেন। তিনি (হাত উঠানোর ক্ষেত্রে) দুই হাতকে মাথা অতিক্রম করাতেন না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ رَفْعَ الْيَدَيْنِ فِي الدُّعَاءِ يَجِبُ أَنْ لَا يُجَاوِزَ بِهِمَا رَأْسَهُ
875 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ وَعُمَرُ بْنُ مَالِكٍ عَنِ ابْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عن عميرمولى أَبِي اللَّحْمِ: أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ أَحْجَارِ الزَّيْتِ قَرِيبًا مِنَ الزَّوْرَاءِ يَدْعُو رَافِعًا كَفَّيْهِ قِبلَ وَجْهِهِ لا يُجاوز بهما رأسه.
الراوي : عمير مولى أَبِي اللَّحْمِ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 875 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৫৯।)
পরিচ্ছেদঃ দু‘আ করার সময় ওয়াজিব হলো দু‘আকারী তার দুই হাতের তালূ তার মুখ বরাবর রাখবেন
৮৭৬. আবুল লাহম রাদ্বিয়াল্লাহু আনহুর আজাদকৃত গোলাম উমাইর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি যাওরা বাজারের নিকটবর্তী আহযারুয যাইত নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুই হাতের তালু উঠিয়ে দাঁড়িয়ে ইস্তিসকার জন্য দু‘আ করতে দেখেছেন। তিনি (হাত উঠানোর ক্ষেত্রে) দুই হাতকে মাথা অতিক্রম করাতেন না। এসময় তিনি হাতের তালুর পৃষ্ঠদেশ মুখের দিকে করেছিলেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ بَاطِنَ الْكَفَّيْنِ يَجِبُ أَنْ يَكُونَ لِلدَّاعِي قِبلَ وَجْهِهِ إِذَا دَعَا
876 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا حَيْوَةُ عَنِ ابْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ عَنْ عُمَيْرٍ مَوْلَى أَبِي اللَّحْمِ: أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَسْقِي عِنْدَ أَحْجَارِ الزَّيْتِ قَرِيبًا مِنَ الزَّوْرَاءِ قَائِمًا يَدْعُو يَسْتَسْقِي رَافِعًا كَفَّيْهِ لَا يُجَاوِزُ بِهِمَا رأسه مقبلاً بباطن كفه إلى وجهه.
الراوي : عمير مولى أَبِي اللَّحْمِ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 876 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৫৯।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি দুই হাত উঠিয়ে তার প্রতিপালকের নিকট দু‘আ করে, তার দু‘আ কবুল করা হয়
৮৭৭. সালমান আল ফারেসী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে দু‘আ করেন, তখন তিনি তা নিরাশ করে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।”[1]
ذِكْرُ اسْتِجَابَةِ الدُّعَاءِ لِلرَّافِعِ يَدَيْهِ إِلَى بَارِئِهِ جل وعلا
877 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ بِتُسْتَرَ قَالَ: حَدَّثَنَا جَمِيلُ بْنُ الْحَسَنِ الْعَتَكِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الزِّبْرِقَانِ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ سَلْمَانَ أَنَّ رسول الله صلى الله عليه وسلم قال: (إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا يَسْتَحْيِي مِنَ الْعَبْدِ أن يرفع إليه يديه فيرُدَّهما خائبتين)
الراوي : سَلْمَان الْفَارِسِيّ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 877 | خلاصة حكم المحدث:. صحيح ـ
পরিচ্ছেদঃ যে ব্যক্তি দুই হাত উঠিয়ে দু‘আ করে, নিশ্চয়ই মহান আল্লাহ তা কবূল করেন, যদি না সে কোন পাপের দু‘আ করে অথবা দু‘আ কবূলের ব্যাপারে তাড়াহুড়া করে দু‘আ করা ছেড়ে দেয়
৮৭৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বান্দার দু‘আ সবসময় কবূল করা হয়, যতক্ষন না সে কোন পাপ অথবা রক্ত সম্পর্ক ছিন্ন করার জন্য দুআ করে (আর) যতক্ষন না (দু‘আর ফল প্রাপ্তিতে) তাড়াহুড়া করে।” তাঁকে বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিভাবে তাড়াহুড়া করে?” জবাবে বলেন, “সে বলে, হে আমার প্রতিপালক, আমি তো দু‘আ করলাম। আমি কতো দু‘আ করলাম কিন্তু আমার দু‘আ তো কবূল করা হলো না, অতঃপর সে সংকুচিত হয়ে যায় অতঃপর দু‘আ করা ছেড়ে দেয়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا إِنَّمَا يَسْتَجِيبُ دُعَاءَ مَنْ رَفَعَ إِلَيْهِ يَدَيْهِ إِذَا لم يدعو بِمَعْصِيَةٍ أَوْ يَسْتَعْجِلِ الْإِجَابَةَ فَيَتْرُكُ الدُّعَاءَ
878 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى الله عليه وسلم قَالَ: (لَا يَزَالُ يُستجاب لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَا لَمْ يستعجل) قيل: يارسول الله كيف يستعجل؟ قال: ([يقول: يارب! قد دعوت و] قد دعوت فلم يُستجب لي فَيَتَحَسَّرُ عند ذلك فيترك الدعاء)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 878 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৩৪।)
পরিচ্ছেদঃ আল্লাহর কাছে দু‘আ করার সময় আঙ্গুল দিয়ে ইশারা করার বিবরণ
৮৭৯. উমারাহ বিন রুওয়াইবাহ থেকে বর্ণিত তিনি বিশর বিন মারওয়ানকে মিম্বারে দুই হাত উঠিয়ে দু‘আ করতে দেখে বলেন, “আল্লাহ এই হাত দুটিকে ধ্বংস করুন। নিশ্চয়ই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি হাত দিয়ে এভাবে ইশারা করে বলা ছাড়া আর বেশি কিছু করতেন না। এরপর উমারা তাঁর শাহাদাহ অঙ্গুলি দিয়ে ইশারা করে দেখান।”[1]
ذِكْرُ وَصْفِ الْإِشَارَةِ لِلْمَرْءِ بِإِصْبَعِهِ عِنْدَ إِرَادَتِهِ الدُّعَاءَ لِلَّهِ جَلَّ وَعَلَا
879 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عُمَارَةَ بْنِ رُوَيْبَةَ: أَنَّهُ رَأَى بِشْرَ بْنَ مَرْوَانَ رَافِعًا يَدَيْهِ عَلَى الْمِنْبَرِ فَقَالَ: قَبَحَ اللَّهُ هَاتَيْنِ الْيَدَيْنِ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَزِيدُ عَلَى أن يقول بيده كذا ـ وأشار بإصبعه المسبحة.
الراوي : عُمَارَة بْن رُوَيْبَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 879 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০১২।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো যখন সে দু‘আ করার সময় ইশারা করার ইচ্ছা করবে, তখন ডান হাতের শাহাদাহ অঙ্গুলি কিছুটা হেলিয়ে তা দিয়ে ইশারা করবে
৮৮০. সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মিম্বারে অথবা অন্য কোথাও দুই হাত উঠিয়ে দু‘আ করতে দেখিনি তবে আমি তাকে এরকম করতে দেখেছি। আর আবূ সা‘ইদ বলেন, “ডান হাতের তর্জনী আঙ্গুল ধনুকের মতো বানিয়ে ইশারা করতেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ إِذَا أَرَادَ الْإِشَارَةَ فِي الدُّعَاءِ يَجِبُ أَنْ يُشِيرَ بِالسَّبَّابَةِ الْيُمْنَى بَعْدَ أَنْ يَحْنِيَهَا قَلِيلًا
880 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُعَاوِيَةَ عَنِ ابْنِ أَبِي ذُبَابٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاهِرًا يَدَيْهِ يَدْعُو عَلَى مِنْبَرٍ وَلَا غَيْرِهِ وَلَكِنْ رَأَيْتُهُ يَقُولُ هَكَذَا وَقَالَ أَبُو سَعِيدٍ: بأصبعه السبابة من يده اليمنى يُقَوِّسُهَا.
الراوي : سَهْل بْن سَعْدٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 880 | خلاصة حكم المحدث:. منكر ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে অন্যান্য সমার্থক বর্ণনা থাকার কারণে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার তথা দুর্বল বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ২০৪।)
পরিচ্ছেদঃ দু‘আর সময় দুই আঙ্গুলের মাধ্যমে ইশারা করার ব্যাপারে সতর্কীকরণ
৮৮১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে তার দুই আঙ্গুল দিয়ে ইশারা করে দু‘আ করতে দেখলেন। ফলে তিনি তাকে নিষেধ করলেন এবং তিনি তাকে এক আঙ্গুল দিয়ে তথা ডান আঙ্গুল দিয়ে ইশারা করে দু‘আ করতে বললেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এখানে এই কথাটি উহ্য রয়েছে যে, দুই আঙ্গুলির মাধ্যমে দুইটি জিনিসের প্রতি ইশারা করা হয়। আর এসময় লোকজন মূর্তিপুজা ও আল্লাহর সাথে শিরকের কাছাকাছি সময়ে ছিল। এজন্য তিনি এক আঙ্গুলের মাধ্যমে ইশারা করার নির্দেশ দিয়েছেন।”
ذِكْرُ الزَّجْرِ عَنِ الْإِشَارَةِ فِي الدُّعَاءِ بِالْأُصْبُعَيْنِ
881 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ هِشَامٍ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْصَرَ رَجُلًا يَدْعُو بِأُصْبُعَيْهِ جَمِيعًا فَنَهَاهُ وَقَالَ بإحداهما باليمنى.
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 881 | خلاصة حكم المحدث:. صحيح ـ
قَالَ أَبُو حَاتِمٍ: أَضْمَرَ فِيهِ أَنَّ الْإِشَارَةَ بِالْأُصْبُعَيْنِ لِيَكُونَ إِلَى الِاثْنَيْنِ وَالْقَوْمُ عَهْدُهُمْ كَانَ قَرِيبًا بِعِبَادَةِ الْأَصْنَامِ وَالْإِشْرَاكِ بِاللَّهِ فَمِنْ أَجْلِهِمَا أَمَرَ بِالْإِشَارَةِ بِأُصْبُعٍ وَاحِدٍ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪৪।)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি কোন কাজ করার ইচ্ছা করবে, তখন তা শুরু করার আগে ইস্তিখারা করার নির্দেশ প্রসঙ্গে আলোচনা
৮৮২. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ কোন কাজ করার ইচ্ছা করবে, সে যেন বলে,
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كَانَ كَذَا وَكَذَا - لِلْأَمْرِ الَّذِي يُرِيدُ - خَيْرًا لِي فِي دِينِي وَمَعِيشَتِي وَعَاقِبَةِ أَمْرِي فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي وَأَعِنِّي عَلَيْهِ وَإِنْ كَانَ كَذَا وَكَذَا - لِلْأَمْرِ الَّذِي يُرِيدُ - شَرًّا لِي فِي دِينِي وَمَعِيشَتِي وَعَاقِبَةِ أَمْرِي فَاصْرِفْهُ عَنِّي ثُمَّ اقْدُرْ لِيَ الْخَيْرَ أَيْنَمَا كَانَ لَا حول ولا قوة إلا بالله.
অর্থ: হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার ইলমের মাধ্যমে আপনার কাছে নির্দেশনা চাচ্ছি, আপনার ক্ষমতা থেকে ক্ষমতা চাচ্ছি, চাচ্ছি আপনার মহান অনুগ্রহ। কেননা নিশ্চয়ই আপনি ক্ষমতা রাখেন, আমি কোন ক্ষমতা রাখি না। আপনি জানেন, আমি জানি না, আপনি অদৃশ্যের জ্ঞাত। হে আল্লাহ, যদি এই এই কাজ (যে কাজ সে করতে চাচ্ছে) আমার দ্বীন, আমার জীবন-যাপন এবং আমার কর্মের পরিণতির দিক দিয়ে কল্যাণকর হয়, তবে তা আমার জন্য নির্ধারণ করুন, আমার জন্য তা সহজ করুন এবং আমাকে একাজে সাহায্য করুন। আর যদি এই কাজ (যে কাজ সে করতে চাচ্ছে) আমার দ্বীন, আমার জীবন-যাপন এবং আমার কর্মের পরিণতির দিকদিয়ে অকল্যাণকর হয়, তবে তা আমার থেকে দূর করুন তারপর আমার জন্য কল্যাণকর জিনিস নির্ধারণ করুন, সেটা যেখানেই থাকুক না কেন। পাপ কাজ থেকে বিরত থাকার কোন উপায় নেই আল্লাহ ছাড়া, আর ভাল কাজ করার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالِاسْتِخَارَةِ إِذَا أَرَادَ الْمَرْءُ أَمْرًا قَبْلَ الدُّخُولِ عَلَيْهِ
882 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا أَبِي عَنِ ابْنِ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنِي عِيسَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يَقُولُ: (إِذَا أَرَادَ أَحَدُكُمْ أَمْرًا فَلْيَقُلِ: اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كَانَ كَذَا وَكَذَا - لِلْأَمْرِ الَّذِي يُرِيدُ - خَيْرًا لِي فِي دِينِي وَمَعِيشَتِي وَعَاقِبَةِ أَمْرِي فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي وَأَعِنِّي عَلَيْهِ وَإِنْ كَانَ كَذَا وَكَذَا - لِلْأَمْرِ الَّذِي يُرِيدُ - شَرًّا لِي فِي دِينِي وَمَعِيشَتِي وَعَاقِبَةِ أَمْرِي فَاصْرِفْهُ عَنِّي ثُمَّ اقْدُرْ لِيَ الْخَيْرَ أَيْنَمَا كَانَ لَا حول ولا قوة إلا بالله)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 882 | خلاصة حكم المحدث:. منكر ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আয য‘ঈফা: ২৩০৫।)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
৮৮৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ কোন কাজ করার ইচ্ছা করবে, সে যেন বলে,
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كَانَ كَذَا وَكَذَا خَيْرًا لِي فِي دِينِي وَخَيْرًا لِي فِي مَعِيشَتِي وَخَيْرًا لِي فِي عَاقِبَةِ أَمْرِي فَاقْدُرْهُ لِي وَبَارِكْ لِي فِيهِ وَإِنْ كَانَ غَيْرُ ذَلِكَ خَيْرًا لِي فَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ مَا كان ورضِّني بقَدَرِكَ
অর্থ: হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার ইলমের মাধ্যমে আপনার কাছে নির্দেশনা চাচ্ছি, আপনার ক্ষমতা থেকে ক্ষমতা চাচ্ছি, চাচ্ছি আপনার মহান অনুগ্রহ। কেননা নিশ্চয়ই আপনি ক্ষমতা রাখেন, আমি কোন ক্ষমতা রাখি না। আপনি জানেন, আমি জানি না, আপনি অদৃশ্যের জ্ঞাত। হে আল্লাহ, যদি এই এই কাজ (যে কাজ সে করতে চাচ্ছে) আমার দ্বীনের জন্য কল্যাণকর হয়, আমার জীবন-যাপনের জন্য কল্যাণকর হয় এবং আমার কর্মের পরিণতির দিক দিয়ে কল্যাণকর হয়, তবে তা আমার জন্য নির্ধারণ করুন, আমার জন্য তাতে বারাকাহ দান করুন। আর যদি এছাড়া অন্য কোন জিনিস আমার জন্য কল্যাণকর হয়, তবে তা আমার জন্য নির্ধারণ করুন, সেটা যেখানেই থাকুক না কেন। আর আপনার ফায়সালায় আমাকে সন্তুষ্ট রাখুন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবূল মুফায্যাল এর নাম হলো শিবল বিন আলা‘ বিন আব্দুর রহমান। হাদীসের ক্ষেত্রে তিনি নির্ভরযোগ্য ব্যক্তি।”
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
883 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا حَمْزَةُ بْنُ طِلْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الْمُفَضَّلِ بْنُ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا أَرَادَ أَحَدُكُمْ أَمْرًا فَلْيَقُلِ: اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كَانَ كَذَا وَكَذَا خَيْرًا لِي فِي دِينِي وَخَيْرًا لِي فِي مَعِيشَتِي وَخَيْرًا لِي فِي عَاقِبَةِ أَمْرِي فَاقْدُرْهُ لِي وَبَارِكْ لِي فِيهِ وَإِنْ كَانَ غَيْرُ ذَلِكَ خَيْرًا لِي فَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ مَا كان ورضِّني بقَدَرِكَ)
الراوي : أَبُو هُرَيْرَةَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 883 | خلاصة حكم المحدث:. حسن صحيح ـ
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو الْمُفَضَّلِ اسْمُهُ: شِبْلُ بْنُ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ مُسْتَقِيمُ الْأَمْرِ فِي الْحَدِيثِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ২৩০৫।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি কোন কাজ করার ইচ্ছা করবে, তাকে যে ইস্তিখারার নির্দেশ দেওয়া হয়েছে, তা ফরয ব্যতীত দুই রাকাত নফল সালাত আদায় করার পর নির্দেশ দেওয়া হয়েছে
৮৮৪. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে ইস্তিখারা করা শিক্ষা দিতেন, যেভাবে তিনি আমাদেরকে কুর‘আনের সূরা শিক্ষা দিতেন। তিনি আমাদের বলেছেন, “যখন তোমাদের কেউ কোন কিছু করার ইচ্ছা করবে, সে যেন ফরয ব্যতীত নফল দুই রাকা‘আত সালাত আদায় করে অতঃপর বলে, “
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ فَإِنْ كُنْتَ تَعْلَمُ هَذَا الْأَمْرَ - يُسَمِّيهِ بعَيْنِهِ - خَيْرًا لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي فَقَدِّرْهُ لِي وَيَسِّرْهُ لِي وَبَارِكْ فِيهِ وَإِنْ كَانَ شَرًّا لِي فِي دِينِي وَمَعَادِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وقَدِّرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كان ورضني به
’আল্লা-হুম্মা ইন্নী আস্তাখীরুকা বিইলমিকা অ আস্তাক্বদিরুকা বি ক্বুদরাতিকা অ আসআলুকা মিন ফায্বলিকাল আযীম, ফাইন্নাকা তাক্বদিরু অলা আক্বদিরু অতা’লামু অলা আ’লামু অ আন্তা আল্লা-মুল গুয়ূব। আল্লা-হুম্মা ইন কুন্তা তা’লামু আন্না হা-যাল আমরা (—) খাইরুল লী ফী দীনী অ মাআ’শী অ আ’-ক্বিবাতি আমরী অ আ’-জিলিহী অ আ-জিলিহ, ফাক্বদুরহু লী, অয়্যাসসিরহু লী, সুম্মা বা-রিক লী ফীহ। অইন কুন্তা তা’লামু আন্না হা-যাল আমরা শাররুল লী ফী দীনী অ মাআ’শী অ আ’-ক্বিবাতি আমরী অ আ’-জিলিহী অ আ-জিলিহ, ফাস্বরিফহু আন্নী অস্বরিফনী আনহু, অক্বদুর লিয়াল খাইরা হাইসু কা-না সুম্মা আরযিনী বিহ।’
অর্থ: হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার ইলমের মাধ্যমে আপনার কাছে নির্দেশনা চাচ্ছি, আপনার ক্ষমতা থেকে ক্ষমতা চাচ্ছি, চাচ্ছি আপনার মহান অনুগ্রহ। কেননা নিশ্চয়ই আপনি ক্ষমতা রাখেন, আমি কোন ক্ষমতা রাখি না। আপনি জানেন, আমি জানি না, আপনি অদৃশ্যের জ্ঞাত। হে আল্লাহ, যদি আপনি এই কাজ (নির্দিষ্ট করে কাজের নাম বলবে) আমার দ্বীন, আমার জীবন-যাপন এবং আমার কর্মের পরিণতির দিক দিয়ে কল্যাণকর জানেন, তবে তা আমার জন্য নির্ধারণ করুন, আমার জন্য তা সহজ করে দিন এবং আমার জন্য তাতে বারাকাহ দান করুন। আর যদি এটি আমার দ্বীন, আমার পরকাল, আমার জীবন-যাপন এবং আমার কর্মের পরিণতির দিক দিয়ে অকল্যাণকর হয়, তবে তা আমার থেকে দূর করুন, আমাকে তা থেকে দূরে রাখুন আর আমার জন্য কল্যাণকর জিনিস নির্ধারণ করুন, সেটা যেখানেই থাকুক না কেন। এবং আমাকে তাতেই সন্তুষ্ট রাখুন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْأَمْرَ بِدُعَاءِ الِاسْتِخَارَةِ لِمَنْ أَرَادَ أَمْرًا إِنَّمَا أُمِرَ بِذَلِكَ بَعْدَ رُكُوعِ رَكْعَتَيْنِ غَيْرِ الْفَرِيضَةِ
884 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْمَوَالِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يعلِّمنا الِاسْتِخَارَةَ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ يَقُولُ: (إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالْأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلِ: اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ فَإِنْ كُنْتَ تَعْلَمُ هَذَا الْأَمْرَ - يُسَمِّيهِ بعَيْنِهِ - خَيْرًا لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي فَقَدِّرْهُ لِي وَيَسِّرْهُ لِي وَبَارِكْ فِيهِ وَإِنْ كَانَ شَرًّا لِي فِي دِينِي وَمَعَادِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وقَدِّرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كان ورضني به)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 884 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭৬।)
পরিচ্ছেদঃ নতুন চাঁদ প্রথম দেখলে একজন ব্যক্তি কী বলবে, তার বর্ণনা
৮৮৫. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন, তখন তিনি বলতেন, اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ، وَالتَّوْفِيقِ لِمَا تُحِبُّ وَتَرْضَى، رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ (অর্থ: হে আল্লাহ, আমাদের উপর চাঁদকে নিরাপত্তা, ঈমান, শান্তি এবং সেসব কাজ করার তাওফীকসহ উদিত করুন, যেসব কাজ আপনি ভালবাসেন এবং আপনি যাতে সন্তুষ্টি হবেন। (হে চাঁদ,) আমাদের প্রতিপালক এবং তোমার প্রতিপালক আল্লাহ।)[1]
ذِكْرُ مَا يَقُولُ الْمَرْءُ إِذَا رَأَى الْهِلَالَ أَوَّلَ مَا يَرَاهُ
885 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْمَرْوَزِيُّ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ الْوَاسِطِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُثْمَانَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ حَاطِبٍ عَنْ أَبِيهِ وَعَنْ عَمِّهِ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى الْهِلَالَ قَالَ: (اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ، وَالتَّوْفِيقِ لِمَا نُحِبُّ وَتَرْضَى، رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ)
الراوي : ابْن عُمَرَ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 885 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮১৬।)
পরিচ্ছেদঃ আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে অল্প না চেয়ে বেশি বেশি চাওয়া মুস্তাহাব
৮৮৬. ‘আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ চাইবে, সে যেন বেশি বেশি চায়, কেননা সে তার প্রতিপালকের কাছে চাচ্ছে।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ الْإِكْثَارِ فِي السُّؤَالِ رَبَّهُ جَلَّ وَعَلَا فِي دُعَائِهِ وَتَرْكِ الِاقْتِصَارِ عَلَى الْقَلِيلِ منه
886 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا سَأَلَ أحدكم فليُكثر فإنه يسأل ربه)
الراوي : عَائِشَة |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 886 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১২৬৬।)
পরিচ্ছেদঃ সর্বাবস্থায় আল্লাহর কাছে দু‘আ করা ইবাদতের অন্তর্ভূক্ত, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়
৮৮৭. নু‘মান বিন বাশির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দু‘আ হলো ইবাদত।” তারপর তিনি নিচের আয়াত পাঠ করেনঃ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ، إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ [অর্থ: তোমরা আমার কাছে দু‘আ করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, নিশ্চয়ই যারা আমার ইবাদত করা থেকে অহংকার করবে, অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে লাঞ্চিত অবস্থায়। (সূরা গাফির: ৬০।)][1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ دُعَاءَ الْمَرْءِ رَبَّهُ فِي الْأَحْوَالِ مِنَ الْعِبَادَةِ الَّتِي يُتَقَرَّبُ بِهَا إِلَى الله جل وعلا
887 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ ذَرٍّ عَنْ يُسَيْع الْحَضْرَمِيِّ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (الدعاء هو العبادة) ثم قرأ الْآيَةَ {ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عن عبادتي سيدخلون جهنم داخرين} [غافر: 60]
الراوي : النُّعْمَان بْن بَشِيرٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 887 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩২৯।)
পরিচ্ছেদঃ যেই জিনিসের মাধ্যমে প্রতিপালকের কাছে দু‘আ করলে, তিনি কবূল করেন
৮৮৮. বুরাইদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন, তিনি বলছেন, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أُشهدك أَنَّكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يولد ولم يكن لك كُفُوًا أَحَدٌ (হে আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি, কারণ আমি আপনাকে সাক্ষ্যি রেখে বলছি যে, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আপনি এক, মুখাপেক্ষীহীন, যিনি কাউকে জন্ম দেয়নি, আর তাকেও জন্ম দেওয়া হয়নি, তাঁর সমতুল্য কেউ নেই।) তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তুমি আল্লাহর কাছে এমন নামের মাধ্যমে চেয়েছো যে নামের মাধ্যমে চাওয়া হলে, তিনি প্রদান করেন আর তার মাধ্যমে দু‘আ করা হলে তিনি কবূল করেন।”[1]
ذِكْرُ الشَّيْءِ الَّذِي إِذَا دَعَا الْمَرْءُ بِهِ رَبَّهُ جَلَّ وَعَلَا أَجَابَهُ
888 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ بْنُ مُسَرْهَدٍ عَنْ يَحْيَى الْقَطَّانِ عَنْ مَالِكِ بن مغول قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أُشهدك أَنَّكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يولد ولم يكن لك كُفُوًا أَحَدٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَقَدْ سَأَلْتَ اللَّهَ بِالِاسْمِ الَّذِي إِذَا سُئِلَ بِهِ أَعْطَى وَإِذَا دُعِيَ بِهِ أجاب)
الراوي : بُرَيْدَة |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 888 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪১।)
পরিচ্ছেদঃ আমরা যে দু‘আর কথা বর্ণনা করলাম সেটা হলো ইসমে আ‘যম এর মাধ্যমে দু‘আ, যার মাধ্যমে কোন ব্যক্তি দু‘আ করে ব্যর্থ মনোরথ হয় না
৮৮৯. বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে মসজিদে প্রবেশ করেন, এসময় দেখা গেলো এক ব্যক্তি এই বলে দু‘আ করছেন, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أُشهدك أَنَّكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يولد ولم يكن لك كُفُوًا أَحَدٌ (হে আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি, কারণ আমি আপনাকে সাক্ষ্যি রেখে বলছি যে, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আপনি এক, মুখাপেক্ষীহীন, যিনি কাউকে জন্ম দেয়নি, আর তাকেও জন্ম দেওয়া হয়নি, তাঁর সমতুল্য কেউ নেই।) তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ঐ সত্তার কসম! যার হাতে রয়েছে আমার প্রাণ! নিশ্চয়ই সে আল্লাহর কাছে তাঁর এমন মহানতম নামের মাধ্যমে চেয়েছে, যে নামের মাধ্যমে চাওয়া হলে, তিনি প্রদান করেন আর তার মাধ্যমে দু‘আ করা হলে তিনি কবূল করেন।”
এসময় আরেক ব্যক্তিকে দেখা গেলো তিনি মসজিদের এক কোণে বসে কুর‘আন পড়ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তাঁকে দাঊদ পরিবারের বাঁশিসমূহ থেকে একটি বাঁশি দেওয়া হয়েছে। তিনি হলেন আব্দুল্লাহ বিন কায়েস রাদ্বিয়াল্লাহু আনহু। রাবী বলেন, আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি তাকে এটি জানিয়ে দিবো?” জবাবে তিনি বলেন, “তাঁকে জানিয়ে দাও।” অতঃপর আমি আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহুকে তা জানিয়ে দিলাম। তখন তিনি আমাকে বলেন, “তুমি চিরকাল আমার বন্ধু থাকবে।”[1]
যাইদ বিন হুবাব বলেন, “অতঃপর আমি হাদীসটি যুহাইর বিন মু‘আবিয়ার কাছে বর্ণনা করলে তিনি বলেন, “আমি আবূ ইসহাক আস সাবি‘ঈকে বলতে শুনেছি তিনি এই হাদীসটি মালিক বিন মিগওয়াল থেকে বর্ণনা করেছেন।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ دُعَاءَ الْمَرْءِ بِمَا وَصَفْنَا إنما هو دعاؤه باسم الله الأعظم الذي لَا يَخِيبُ مَنْ سَأَلَ رَبَّهُ بِهِ
889 - أَخْبَرَنَا أَبُو الْعَبَّاسِ أَحْمَدُ بْنُ عِيسَى بْنِ السِّكِّينِ الْبَلَدِيُّ بِوَاسِطَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْحُسَيْنِ أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ الرَّهَاوِيُّ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ، فَإِذَا رَجُلٌ يُصَلِّي يَدْعُو، يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أُشْهِدُكَ أَنَّكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَدْ سَأَلَ اللَّهَ بِاسْمِهِ الْأَعْظَمِ، الَّذِي إِذَا سُئِلَ بِهِ أَعْطَى، وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ» ، وَإِذَا رَجُلٌ يَقْرَأ فِي جَانِب المَسْجِدِ، فَقَال رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم: «لَقَد أُعِطَي مِزْمَاراً مِنْ مَزَامِير آل دَاوُد» وَهُوَ عَبْدُ اللهِ بن قَيسٍ قَالَ فَقُلتُ لَهُ: يَا رَسُوْلَ اللهِ أُخْبِرُهُ؟ فَقَالَ: «أَخْبِرْهُ» ، فَأَخْبَرْتُ أَبَا مُوسى فَقَالَ: لَنْ تَزَالَ لِي صَدِيقاً.
الراوي : بُرَيْدَة |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 889 | خلاصة حكم المحدث:. صحيح ـ
قَالَ زَيْدُ بْنُ الْحُبَابِ: فَحَدَّثْتُ بِهِ زُهَيْرَ بْنَ مُعَاوِيَةَ فَقَالَ: سَمِعْتُ أَبَا إِسْحَاقَ السَّبِيعِيَّ يُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ عَنْ مَالِكِ بن مغول.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪১।)
পরিচ্ছেদঃ আল্লাহর মহান নাম যার মাধ্যমে কোন মানুষ কিছু চাইলে, আল্লাহ তা প্রদান করেন
৮৯০. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে একটি হালাকায় বসে ছিলাম আর আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। যখন তিনি রুকূ‘, সাজদা ও তাশাহ্হুদ পড়ে দু‘আ করছিলেন, তখন তিনি তাঁর দু‘আয় বলেন, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْحَنَّانُ المنان بديع السموات وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيَّامُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ (অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, কারণ সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আপনি দয়াময়, দানশীল, আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, হে সম্মান ও মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব, সকল কিছুর পরিচালক। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে প্রার্থনা করছি।) তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা কি জানো সে কিসের মাধ্যমে দু‘আ করেছে?” জবাবে লোকজন বললেন, “আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই ভালো জানেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ঐ সত্তার কসম! যার হাতে রয়েছে আমার প্রাণ! নিশ্চয়ই সে আল্লাহর কাছে তাঁর এমন মহানতম নামের মাধ্যমে চেয়েছে, যে নামের মাধ্যমে দু‘আ করা হলে তিনি কবূল করেন, আর কিছু চাওয়া হলে, তিনি প্রদান করেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এখানে ‘হাফস’ হলেন হাফস বিন আব্দুল্লাহ বিন আবূ তালহা, আনাস রাদ্বিয়াল্লাহু আনহুর বৈপিত্রিয় ভাইয়ের ছেলে ইসহাকের ভাই।”
ذِكْرُ اسْمِ اللَّهِ الْعَظِيمِ الَّذِي إِذَا سَأَلَ الْمَرْءُ رَبَّهُ أَعْطَاهُ مَا سَأَلَ
890 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنِ أَخِي أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا فِي الْحَلْقَةِ وَرَجُلٌ قَائِمٌ يُصَلِّي فَلَمَّا رَكَعَ سَجَدَ وَتَشَهَّدَ دَعَا فَقَالَ فِي دُعَائِهِ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْحَنَّانُ المنان بديع السموات وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيَّامُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ ....فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَتَدْرُونَ بِمَا دَعَا)؟ قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَقَالَ: (وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ دَعَا بِاسْمِهِ الْعَظِيمِ الَّذِي إِذَا دُعي بِهِ أَجَابَ وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَى)
الراوي : أَنَس بْن مَالِكٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 890 | خلاصة حكم المحدث:. صحيح لغيره ـ ((صحيح أبي داود)) (1342)، ((الصحيحة)) (3411) دون اسم ((الحنان)) وقوله: ((ياحي يا قيوم))!
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: حَفْصٌ ـ هَذَا ـ: هُوَ حَفْصُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أبي طلحة أخو إسحاق ابن أَخِي أَنَسٍ ـ لِأُمِّهِ ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সমর্থক বর্ণনা থাকার কারণে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে الْحَنَّانُ (দয়াময়) ও يَا حَيُّ يَا قَيَّامُ (হে চিরঞ্জীব, সকল কিছুর পরিচালক) অংশ ব্যতীত বাকী অংশ সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৪২।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো সমস্ত বিষয়াদি তার স্রষ্টার প্রতি ন্যস্ত করা, সাথে সাথে তার সকল উপায়-উপকরণের মধ্যে ছোট-বড় সব কিছু আল্লাহর কাছেই চাওয়া
৮৯১. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের প্রত্যেকেই যেন তার সমস্ত প্রয়োজন আল্লাহর কাছে চায়, এমনকি তার জুতার ফিতা ছিঁড়ে গেলেও তা আল্লাহর কাছে চাইবে।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ تَفْوِيضِ الْمَرْءِ لِلْأُمُورِ كُلِّهَا إِلَى بَارِئِهِ مَعَ سُؤَالِهِ إِيَّاهُ الدِّقَّ والجِلَّ مِنْ أسبابه
891 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا قَطَنُ بْنُ نَسِيرٍ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا ثَابِتٌ عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عليه وسلم: (لِيَسْأَلْ أحدكم رَبَّهُ حَاجَتَهُ كُلَّهَا حَتَّى شِسْعَ نَعْلِهِ إِذَا انقطع)
الراوي : أَنَس بْن مَالِكٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 891 | خلاصة حكم المحدث:. ضعيف ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ১৩৬২।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো সমস্ত বিষয়াদি তার স্রষ্টার প্রতি ন্যস্ত করা, সাথে সাথে তার সকল উপায়-উপকরণের মধ্যে ছোট-বড় সব কিছু আল্লাহর কাছেই চাওয়া
৮৯২. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের প্রত্যেকেই যেন তার সমস্ত প্রয়োজন আল্লাহর কাছে চায়, এমনকি তার জুতার ফিতা ছিঁড়ে গেলেও তা আল্লাহর কাছে চাইবে।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ تَفْوِيضِ الْمَرْءِ لِلْأُمُورِ كُلِّهَا إِلَى بَارِئِهِ مَعَ سُؤَالِهِ إِيَّاهُ الدِّقَّ والجِلَّ مِنْ أسبابه
892 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى بِخَبَرٍ غريب قال: [حدثنا] قطن بن نسير الصرفي قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عليه وسلم: (لِيَسْأَلْ أحدكم ربه حَاجَتَهُ كُلَّهَا حَتَّى شِسْعَ نَعْلِهِ إِذَا انْقَطَعَ)
الراوي : أَنَس بْن مَالِكٍ |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 892 | خلاصة حكم المحدث:. ضعيف ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ১৩৬২।)
পরিচ্ছেদঃ যে কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে
৮৯৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ দু‘আ করবে, তখন সে যেন বড় আগ্রহ নিয়ে দু'আ করে। কেননা আল্লাহর কাছে কোন কিছুই গুরুতর বা কঠিন নয়।”[1]
ذكر العلة التي من أجلها أمر بهذا الأمر
893 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ قَالَ: حَدَّثَنِي خَالِي مَالِكٌ عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
(إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيُعْظِمِ الرَّغْبَةَ فَإِنَّهُ لَا يَتَعَاظَمُ عَلَى اللَّهِ شيء) أَبُو
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 893 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৩৩।)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি যখন তার সবচেয়ে নির্ভরযোগ্য আমলের উসীলায় দু‘আ করে, তখন তার দু‘আ কবূল হওয়ার আশা করা যায়- এই মর্মে হাদীস
৮৯৪. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “একবার তিনজন ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে হাঁটছিলেন, অতঃপর তাদেরকে বৃষ্টি পেয়ে বসে, ফলে তারা একটি পাহাড়ের গুহায় প্রবেশ করেন। অতঃপর একটি পাথর পড়ে তাদের গর্ত থেকে বের হওয়ার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তখন তারা বলেন, “আপনারা আপনাদের সবচেয়ে নির্ভরযোগ্য আমলের উসিলায় আল্লাহর কাছে দু‘আ করুন।
তখন তাদের এক ব্যক্তি বললেন, “হে আল্লাহ যদি আপনি জানেন যে, নিশ্চয়ই আমার বাবা-মা বৃদ্ধ ছিলেন, আমি একদিন রাতে বাড়িতে আসি, অতঃপর তাদের জন্য দুধ দোহন করি এবং তাদের কাছে এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছে ফলে আমি তাদেরকে জাগিয়ে তোলাকে অপছন্দ করলাম আর (তাদের আগে) আমার সন্তানদের দুধ পান করানোকেও অপছন্দ করলাম আর সময় আমার সন্তানরা ক্ষুধায় চিৎকার করছিল, তারপর আমি ফজর উদিত হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকি, অতঃপর তাদেরকে পান করাই! হে আল্লাহ, যদি আপনি জানেন যে, নিশ্চয়ই আমি ঐ কাজটি আপনার রহমত পাওয়ার আশায় এবং আপনার শাস্তির ভয়ে করেছি, তবে আমাদের বিপদ দূর করুন এবং আমাদেরকে আসমান দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তখন একটি ছিদ্র বের হয়, যাতে তারা আসমান দেখতে পান।
আরেকজন বললেন, “হে আল্লাহ, যদি আপনি জানেন যে, আমার এক চাচাতো বোন ছিল, মানুষ নারীদের যেমন ভালবাসে, আমি তাকে অত্যধিক ভালবাসতাম আর আমি তাকে একবার নিজেকে আমার কাছে সোপর্দ করার দাবী করি তখন সে আমাকে বলে, “না, যতক্ষন না তুমি আমাকে একশ স্বর্ণমুদ্রা দিবে (ততক্ষন পর্যন্ত আমি নিজেকে তোমার কাছে সোপর্দ করবো না)। ফলে আমি সে স্বর্ণ মুদ্রা সংগ্রহ করার জন্য চেষ্টা করি এবং আমি তা সংগ্রহ করি। অতঃপর আমি তাকে তা দেই। তারপর যখন আমি তার দুই পায়ের মাঝে বসি, তখন সে আমাকে বলে, “আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে তুমি সতিত্ব নষ্ট করো না।” ফলে আমি তাকে ছেড়ে চলে আসি। হে আল্লাহ, যদি আপনি জানেন যে, নিশ্চয়ই আমি ঐ কাজটি আপনার রহমত পাওয়ার আশায় এবং আপনার শাস্তির ভয়ে করেছি, তবে আমাদের বিপদ দূর করুন এবং আমাদেরকে আসমান দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অতঃপর পাথরের একাংশ সরে যায় ফলে তারা আসমান দেখতে পান।
অপরজন বললেন, “হে আল্লাহ, নিশ্চয়ই আমি এক ফারাক (তিন সা‘ অর্থাৎ প্রায় আট কেজি) ধানের বিনিময়ে একজন মজুর নিয়োগ করেছিলাম, যখন রাত হলো আমি তাকে তার মজুরী প্রদান করি, কিন্তু সে তার মজুরী গ্রহণ করেনি এবং সে তাতে অনিহা প্রকাশ করে। ফলে আমি সেই এক ফারাক ধান নিয়ে জমিনে বোপন করি, এভাবে (চাষাবাদ করে করে ফলশ্রুতিতে) সেখান থেকে অনেক মেষ ও গরু হয়ে যায়। এরপর সে লোক আমার কাছে আসে এবং বলে, “হে আল্লাহর বান্দা, আপনি আল্লাহকে ভয় করুন, আর আমার মজুরীর ব্যাপারে আমার প্রতি যুলুম করবেন না।” তখন আমি বলি, “এসব গরু এবং তার রাখালসহ তুমি নিয়ে যাও।” সে বললো, “আল্লাহকে ভয় করুন, আমার সাথে ঠাট্টা করবেন না!” আমি বললাম, “আমি তোমার সাথে ঠাট্টা করছি না। এসব তোমার।” আমি চাইলে তাকে কেবল এক ফারাক ধানই দিতে পারতাম। হে আল্লাহ, যদি আপনি জানেন যে, নিশ্চয়ই আমি ঐ কাজটি আপনার রহমত পাওয়ার আশায় এবং আপনার শাস্তির ভয়ে করেছি, তবে আমাদের বিপদ দূর করুন।” ফলে পাথরটি সরে যায় এবং তারা গুহা থেকে বের হয়ে যায়।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ دُعَاءَ الْمَرْءِ بِأَوْثَقِ عَمَلِهِ قَدْ يُرْجَى لَهُ إِجَابَةُ ذَلِكَ الدعاء
894 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ حَدَّثَنِي ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (خَرَجَ ثَلَاثَةٌ يَتَمَاشَوْنَ فَأَصَابَهُمْ مَطَرٌ فَدَخَلُوا كَهْفَ جَبَلٍ فَانْحَطَّ عَلَيْهِمْ حَجَرٌ فَسَدَّ عَلَيْهِمُ الطَّرِيقَ فَقَالُوا: ادْعُوا اللَّهَ بِأَوْثَقِ أَعْمَالِكُمْ فَقَالَ وَاحِدٌ مِنْهُمُ: اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ كَانَ لِي وَالِدَانِ شَيْخَانِ كَبِيرَانِ وَأَنِّي رُحْتُ يَوْمًا فَحَلَبْتُ لَهُمَا فَأَتَيْتُهُمَا وَهُمَا نَائِمَانِ فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا وَكَرِهْتُ أَنْ أَسْقِيَ وَلَدِي ـ وَصِبْيَتِي عِنْدَ رِجْلَيَّ يَتَضَاغَوْنَ ـ فَقُمْتُ قَائِمًا حَتَّى انْفَجَرَ الصُّبْحُ فَسَقَيْتُهُمَا اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ رَجَاءَ رَحْمَتِكَ وَخَشْيَةَ عَذَابِكَ فَافْرُجْ عَنَّا وَأَرِنَا السَّمَاءَ قَالَ: فَانْفَرَجَ فُرْجَةٌ فَرَأَوَا السَّمَاءَ وَقَالَ الْآخَرُ: اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ كَانَتْ لِي بِنْتُ عَمٍّ وَكُنْتُ أُحِبُّهَا كَأَشَدِّ مَا يُحِبُّ الرِّجَالُ النِّسَاءَ وَأَنِّي سألتها نفسها فقالت: لا حتى تأتيني بمئة دِينَارٍ فَسَعَيْتُ فِيهَا حَتَّى جَمَعْتُهَا فَأَتَيْتُهَا فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ: يَا عَبْدَ اللَّهِ اتَّقِ اللَّهَ وَلَا تَفُضَّ الْخَاتَمَ إِلَّا بِحَقِّهِ فَتَرَكْتُهَا اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ رَجَاءَ رَحْمَتِكَ وَخَشْيَةَ عَذَابِكَ فَافْرُجْ عَنَّا وَأَرِنَا السَّمَاءَ
قَالَ: فَزَالَتْ قِطْعَةٌ مِنَ الْحَجَرِ وَرَأَوَا السَّمَاءَ وَقَالَ الْآخَرُ: اللَّهُمَّ إِنِّي اسْتَعْمَلْتُ أَجِيرًا بفَرَقٍ مِنَ الْأَرُزِّ فَلَمَّا كَانَ اللَّيْلُ أَعْطَيْتُهُ فَلَمْ يَأْخُذْ أَجْرَهُ وتسخَّطَهُ فَأَخَذْتُ الْفَرَقَ فَزَرَعْتُهُ حَتَّى صَارَ مِنْ ذَلِكَ بَقَرًا وَغَنَمًا فَأَتَانِي بَعْدَ ذَلِكَ قَالَ: يَا عَبْدَ اللَّهِ اتَّقِ اللَّهَ وَلَا تَظْلِمْنِي أَجْرِيَ فَقُلْتُ: خُذْ هَذِهِ الْبَقَرَ وَرَاعِيهَا: فَقَالَ: اتَّقِ اللَّهَ وَلَا تَهْزَأْ بِي قُلْتُ: مَا أَهْزَأُ بِكَ فَهُوَ لَكَ ـ وَلَوْ شِئْتُ لَمْ أُعْطِهِ إِلَّا الفَرَقَ ـ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ رَجَاءَ رَحْمَتِكَ وَخَشْيَةَ عَذَابِكَ فَافْرُجْ عَنَّا فَزَالَ الحجر وخرجوا)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 894 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ৬৫০৫ নং হাদীসের আওতাধীন।)
পরিচ্ছেদঃ প্রতিপালকের কাছে বান্দার প্রার্থনা করা যেন তিনি বান্দাকে ইসলাম দান করা এবং প্রতিপালকের উপর তাওয়াক্কুল করার পর যেন পথভ্রষ্ট না করেন
৮৯৫. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু‘আ করতেন, اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ أَعُوذُ بِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنَّ تُضِلَّني أَنْتَ الْحَيُّ الَّذِي لَا يموت والجن والإنس يموتون (হে আল্লাহ, আপনার কাছেই আমি আত্নসমর্পন করেছি, আপনার প্রতিই আমি ঈমান আনয়ন করেছি, আপনার উপরই আমি ভরসা করেছি, আপনার দিকেই আমি প্রত্যাবর্তন করেছি, আপনার জন্যই আমি বিবাদে লিপ্ত হয়েছি, আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমি আশ্রয় চাই এমন হওয়া থেকে যে, আপনি আমাকে পথভ্রষ্ট করবেন! আপনি এমন চিরঞ্জীব, যিনি মৃত্যুবরণ করেন না আর জীন ও মানুষ মৃত্যুবরণ করে।”[1]
ذِكْرُ سُؤَالِ الْعَبْدِ رَبَّهُ أَنْ لَا يُضِلَّه بَعْدَ إِذْ مَنَّ عَلَيْهِ بِالْإِسْلَامِ لَهُ وَالتَّوَكُّلِ عليه
895 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِشْكَابٍ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ حَدَّثَنِي أَبِي عَنِ الْحُسَيْنِ يَعْنِي الْمُعَلِّمَ عَنِ ابْنِ بُرَيْدَةَ حَدَّثَنِي يَحْيَى بْنُ يَعْمُرَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ:
(اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ أَعُوذُ بِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنَّ تُضِلَّني أَنْتَ الْحَيُّ الَّذِي لَا يموت والجن والإنس يموتون)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 895 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ৩৮০।)
পরিচ্ছেদঃ আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্তির আগে এবং পরে যে দু‘আ করা মানুষের জন্য আবশ্যক
৮৯৬. ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আব্দুল মুত্তালিব তার কওমের জন্য আপনার চেয়ে ভাল ছিলেন; তিনি তাদেরকে কলিজা ও কুঁজের মাংশ খাওয়াইতেন আর আপনি তাদেরকে কুরবানী করছেন!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “মাশাআল্লাহ!” অতঃপর লোকটি যখন চলে যাওয়ার জন্য উদ্যত হলো, তখন বললো, “আমি কী বলবো?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি বলো, اللَّهُمَّ قِنِي شَرَّ نَفْسِي وَاعْزِمْ لِي عَلَى أَرْشَدِ أَمْرِي (হে আল্লাহ, আমাকে রক্ষা করুন আমার আত্নার অনিষ্ট থেকে, আর আমাকে স্থির রাখুন সবচেয়ে সঠিক পথের উপর।)” অতঃপর লোকটি চলে যায় কিন্তু ইসলাম গ্রহণ করলো না। এরপর (আবার ফিরে এসে) বলে, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনার কাছে এসে বলেছিলাম যে, আমাকে শিক্ষা দিন আর আপনি এই দু‘আটি বলতে বলেছেন, اللَّهُمَّ قِنِي شَرَّ نَفْسِي وَاعْزِمْ لِي عَلَى أَرْشَدِ أَمْرِي (হে আল্লাহ, আমাকে রক্ষা করুন আমার আত্নার অনিষ্ট থেকে, আর আমাকে স্থির রাখুন সবচেয়ে সঠিক পথের উপর।)” আর এখন যখন আমি ইসলাম গ্রহণ করেছি, তখন আপনি আমাকে কী বলতে বলবেন?”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি বলো, اللَّهُمَّ قِنِي شَرَّ نَفْسِي وَاعْزِمْ لِي عَلَى أَرْشَدِ أَمْرِي اللَّهُمَّ اغْفِرْ لِي مَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَخْطَأْتُ وَمَا عَمَدْتُ وَمَا جهلت (হে আল্লাহ, আমাকে রক্ষা করুন আমার আত্নার অনিষ্ট থেকে, আর আমাকে স্থির রাখুন সবচেয়ে সঠিক পথের উপর। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন যা আমি গোপনে করেছি, যা আমি প্রকাশ্যে করেছি, যা আমি ভুলবশত করেছি, যা আমি ইচ্ছাকৃত করেছি আর যা আমি অজ্ঞতাবশত করেছি।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِمَا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ الدُّعَاءِ قَبْلَ هِدَايَةِ اللَّهِ إِيَّاهُ لِلْإِسْلَامِ وَبَعْدَهُ
896 - أَخْبَرَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُبَارَكِ الْعَابِدُ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ إِسْرَائِيلَ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيٍّ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ فَقَالَ: يَا مُحَمَّدُ! عَبْدُ الْمُطَّلِبِ خيرٌ لِقَوْمِهِ مِنْكَ كَانَ يُطعمهم الْكَبِدَ وَالسَّنَامَ وَأَنْتَ تَنْحَرُهُمْ فَقَالَ لَهُ مَا شَاءَ اللَّهُ فَلَمَّا أَرَادَ أَنْ يَنْصَرِفَ قَالَ: مَا أَقُولُ؟ قَالَ: (قُلِ: اللَّهُمَّ قِنِي شَرَّ نَفْسِي وَاعْزِمْ لِي عَلَى أَرْشَدِ أَمْرِي) فَانْطَلَقَ الرَّجُلُ وَلَمْ يَكُنْ أَسْلَمَ وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَتَيْتُكَ فَقُلْتُ: عَلِّمْنِي فَقُلْتَ: (اللَّهُمَّ قِنِي شَرَّ نَفْسِي وَاعْزِمْ لِي عَلَى أَرْشَدِ أَمْرِي فَمَا أَقُولُ الْآنَ حِينَ أَسْلَمْتُ؟ قَالَ: (قُلِ: اللَّهُمَّ قِنِي شَرَّ نَفْسِي وَاعْزِمْ لِي عَلَى أَرْشَدِ أَمْرِي اللَّهُمَّ اغْفِرْ لِي مَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَخْطَأْتُ وَمَا عَمَدْتُ وَمَا جهلت)
الراوي : عِمْرَانَ بْنِ حُصَيْنٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 896 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২৪৭৬।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো বেশি বেশি হেদায়েত ও তাকওয়ার জন্য প্রতিপালকের কাছে আবেদন করা
৮৯৭. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু‘আটি করতেন, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى، وَالتُّقَى، وَالْعَفَافَ، وَالْغِنَى (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে হেদায়েত, তাকওয়া, চারিত্রিক নিষ্কলূষতা ও স্বাবলম্বিতা কামনা করছি।)[1]
ذكر ما يستحب للمرء سؤال الرب جل وَعَلَا الزِّيَادَةَ لَهُ فِي الْهُدَى وَالتَّقْوَى
897 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم كان يَدْعُو بِهَذَا الدُّعَاءِ: (اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى، وَالتُّقَى، وَالْعَفَافَ، وَالْغِنَى)
الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 897 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু ফিকহিস সুন্নাহ: ৪৪৭।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো আল্লাহর কাছে ভাল কাজের হেদায়েত চাওয়া
৮৯৮. উসমান বিন আবুল আস এবং কুরাইশী বংশের এক নারী হতে বর্ণিত, তাঁরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَخَطَايَايَ وَعَمْدِي (হে আল্লাহ, আমার পাপ, ইচ্ছাকৃত ও ভুলবশত সকল গোনাহ ক্ষমা করে দিন।)
অপর রাবী বলেন, আমি তাঁকে বলতে শুনেছি, তিনি বলেছেন, اللَّهُمَّ إِنِّي أَسْتَهْدِيكَ لِأَرْشَدِ أُمُورِي وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ نفسي (হে আল্লাহ, আমি আপনার কাছে আমার ভাল কাজের হেদায়েত চাচ্ছি, আর আমি আপনার কাছে আমার আত্নার অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি।)[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَسْأَلَ اللَّهَ جَلَّ وَعَلَا الْهِدَايَةَ لِأَرْشَدِ أُمُورِهِ
898 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي الْعَلَاءِ عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ وامْرَأَةٍ مِنْ قُرَيْشٍ أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَخَطَايَايَ وَعَمْدِي) وَقَالَ الْآخَرُ: إِنِّي سَمِعْتُهُ يَقُولُ: (اللَّهُمَّ إِنِّي أَسْتَهْدِيكَ لِأَرْشَدِ أُمُورِي وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ نفسي)
الراوي : عُثْمَان بْنِ أَبِي الْعَاصِ وامْرَأَة مِنْ قُرَيْشٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 898 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৮৯৮।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো অন্তর আল্লাহর আনুগত্যের উপর পরিবর্তন হওয়ার জন্য আল্লাহর কাছে কামনা করা
৮৯৯. আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আদম সন্তানের হৃদয়সমূহ দয়াময় আল্লাহর আঙ্গুলসমূহের মাঝে দুই আঙ্গুলের মাঝে একটি হৃদয়ের মতো থাকে, তিনি সেটাকে যেভাবে ইচ্ছা পরিবর্তন করেন।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, اللَّهُمَّ اصْرِفْ قلوبنا إلى طاعتك (হে আল্লাহ, আপনি আমাদের অন্তরসমূহকে আপনার আনুগত্যের দিকে পরিবর্তিত করুন।)[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَسْأَلَ اللَّهَ جَلَّ وَعَلَا صَرْفَ قَلْبِهِ إِلَى طَاعَتِهِ
899 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: أَخْبَرَنَا حِبَّانُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ عَنْ حيوة بن شريح قال: حدثني أَبُو هَانِئٍ الْخَوْلَانِيُّ أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (إِنَّ قُلُوبَ ابْنِ آدَمَ مُلْقىً بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ كَقَلْبٍ وَاحِدٍ يُصَرِّفُهُ كَيْفَ يَشَاءُ) ثُمَّ يَقُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:(اللَّهُمَّ اصْرِفْ قلوبنا إلى طاعتك)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرِو بْنِ الْعَاصِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 899 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৬৮৯।)
পরিচ্ছেদঃ প্রতিপালকের কাছে দু‘আকারী ব্যক্তি যদি সাদাকা করার সামর্থ না রাখে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর গুণাবলী মাফিক দরুদ মাফিক পাঠ করলে সেটাই তার জন্য সাদাকাহ হিসেবে গণ্য হবে
৯০০. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন মুসলিম ব্যক্তির কাছে যদি সাদাকাহ (করার মতো সম্পদ) না থাকে, তবে সে যেন তার দু‘আয় বলে, اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ (হে আল্লাহ, আপনার বান্দা, আপনার রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর সালাত অবতীর্ণ করুন, আর মু‘মিন ও মুসলিম নর-নারীর উপর রহমত বর্ষন করুন।) কেননা এটা তার জন্য সাদাকাহ হিসেবে গণ্য হবে।” তিনি আরো বলেছেন, মু‘মিন ব্যক্তি কোন কল্যাণেই পরিতৃপ্ত হয়না, যতক্ষন না গন্তব্য হয় জান্নাত।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ صَلَاةَ الدَّاعِي رَبَّهُ عَلَى صِفَتِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دُعَائِهِ تَكُونُ لَهُ صَدَقَةً عِنْدَ عَدَمِ الْقُدْرَةِ عَلَيْهَا
900 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ دَرَّاجًا حَدَّثَهُ أَنَّ أَبَا الْهَيْثَمَ حَدَّثَهُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (أَيُّمَا رَجُلٌ مُسْلِمٌ لَمْ يَكُنْ عِنْدَهُ صَدَقَةٌ فَلْيَقُلْ فِي دُعَائِهِ: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ فَإِنَّهَا زَكَاةٌ) وَقَالَ: (لَا يَشْبَعُ الْمُؤْمِنُ خيراً حتى يكون منتهاه الجنة)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيِّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 900 | خلاصة حكم المحدث:. ضعيف ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৮১।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ পাঠকারীর দরুদ পাঠ করার কারণে গোনাহ মোচন করা হয়
৯০১. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর দরবার রহমত করবেন এবং তার থেকে দশটি গোনাহ মোচন করে দিবেন।”[1]
ذكر حَطُّ الْخَطَايَا عَنِ الْمُصَلِّي عَلَى الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَا
901 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ خَلِيلٍ قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرَ صَلَوَاتٍ وَحَطَّ عنه عشر خطيئات)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 901 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৯২২।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা মুহাম্মাদ আলাইহি ওয়া সাল্লাম এর উপর একবার দরুদ পাঠ করবে, মহান আল্লাহ তার জন্য নেকী লিখে দিবেন
৯০২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, এর বদৌলতে তার জন্য দশটি নেকী লেখা হয়।”[1]
ذِكْرُ كِتْبَةِ اللَّهِ جَلَّ وَعَلَا الْحَسَنَاتِ لِمَنْ صَلَّى عَلَى صَفِيِّهِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّةً وَاحِدَةً
902 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ صَلَّى عَلَيَّ مَرَّةً وَاحِدَةً كُتِبَ لَهُ بِهَا عَشْرُ حَسَنَاتٍ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 902 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৩৫৯।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা মুহাম্মাদ আলাইহি ওয়া সাল্লাম এর উপর একবার দরুদ পাঠ করবে, মহান আল্লাহ এর বদৌলতে তাকে দশবার ক্ষমা করবেন
৯০৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর দরবার রহমত করবেন।”[1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى الْمُصَلِّي عَلَى صَفِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّةً وَاحِدَةً بِمَغْفِرَتِهِ عَشْرِ مِرَارٍ
903 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ عَنِ الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عليه وسلم قال: (من صَلَّى عَلَيَّ وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 903 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৬৯।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম শোনার পর দরুদ পাঠ করলে তার জান্নাতে প্রবেশের আশা করা যায় আর যে ব্যক্তি তাঁর নাম শুনে তাঁর উপর দরুদ পাঠ করবে না, তার জাহান্নামে প্রবেশের আশংকা
৯০৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার মিম্বারে উঠেন অতঃপর বলেন, “আমীন, আমীন, আমীন।” তাঁকে বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি যখন মিম্বারে আরোহন করেছিলেন, তখন আপনি বলেছেন, “আমীন, আমীন, আমীন!” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই জিবরীল আমার কাছে এসেছিলেন, অতঃপর বলেছেন, “ যে ব্যক্তি রমযান মাস পায় কিন্তু তার গোনাহ ক্ষমা করা হয় না, অতঃপর সে জাহান্নামে প্রবেশ করে সুতরাং আল্লাহ তাকে দূরে রাখেন।বলুন, “আমীন।” ফলে আমি বলেছি, “আমীন।” যে ব্যক্তি তার পিতা-মাতা উভয়কে অথবা তাদের যে কোন একজনকে পায় কিন্তু তাদের সাথে সদাচারণ করে না, অতঃপর সে মারা যায় এবং জাহান্নামে প্রবেশ করে সুতরাং আল্লাহ তাকে দূরে রাখেন। বলুন, “আমীন।” ফলে আমি বলেছি, “আমীন।” যে ব্যক্তির নিকটে আপনার কথা আলোচনা করা হয়, কিন্তু সে আপনার উপর দরুদ পাঠ করে না, অতঃপর সে মারা যায় এবং জাহান্নামে প্রবেশ করে সুতরাং আল্লাহ তাকে দূরে রাখেন। বলুন, “আমীন।” ফলে আমি বলেছি, “আমীন।”[1]
ذِكْرُ رَجَاءِ دُخُولِ الْجِنَانِ الْمُصَلِّي عَلَى الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذِكْرِهِ مَعَ خَوْفِ دُخُولِ النِّيرَانِ عِنْدَ إِغْضَائِهِ عَنْهُ كُلَّمَا ذكره
904 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: أَخْبَرَنَا أَبُو مَعْمَرٍ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ الْمِنْبَرَ فَقَالَ: (آمِينَ آمِينَ آمِينَ) قِيلَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ حِينَ صَعِدْتَ الْمِنْبَرَ قُلْتَ: آمِينَ آمِينَ آمِينَ قَالَ: (إِنَّ جِبْرِيلَ أَتَانِي فَقَالَ: مَنْ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ وَلَمْ يُغفر لَهُ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ قُلْ: آمِينَ فَقُلْتُ: آمِينَ وَمَنْ أَدْرَكَ أَبَوَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يَبَرَّهُما فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللَّهُ قُلْ: آمِينَ فَقُلْتُ: آمِينَ وَمَنْ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فأبعده الله قل: آمين فقلت: آمين)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 904 | خلاصة حكم المحدث:. حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯০৪।)
পরিচ্ছেদঃ দ্বিতীয় হাদীস যা আমাদের বর্ণিত বিষয়কে স্পষ্ট করে
৯০৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঐ ব্যক্তির নাক ধুলোয় ধুসরিত হোক, যার কাছে আমার আমার আলোচনা করা হয়, অথচ সে আমার উপর দরুদ পাঠ করে না। ঐ ব্যক্তির নাক ধুলোয় ধুসরিত হোক, যে ব্যক্তি বার্ধক্য অবস্থায় বাবা-মাকে পায় কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করায় না এবং ব্যক্তির নাক ধুলোয় ধুসরিত হোক, যার কাছে রমযান মাস আসে তারপর তাকে ক্ষমা করে দেওয়ার আগেই সেটি চলে যায়!”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِمَعْنَى مَا ذَكَرْنَاهُ
905 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا محمد بن عبد الله بن يزيع قَالَ: أَخْبَرَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ ورَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ ورَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ شَهْرُ رَمَضَانَ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغفر لَهُ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 905 | خلاصة حكم المحدث:. حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯০৫।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ পাঠ করে সে কৃপণ নয়
৯০৬. হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই কৃপণ ঐ ব্যক্তি যার নিকটে আমার আলোচনা করা হয়, কিন্তু সে আমার উপর দরুদ পাঠ করে না।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হুসাইন বিন আলী থেকে যা কিছু বর্ণিত হয়েছে, এই হাদীসটি সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মারা যান, তখন তাঁর বয়স ছিল এক মাস কম সাত বছর। কেননা তিনি হিজরী চতুর্থ বছরের শা‘বান মাসের কয়েক রাত অতিবাহিত হওয়ার পর জন্ম গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মারা যান, তখন তাঁর বয়স ছিল ছয় বছর কয়েক মাস, যখন তিনি আরবী ভাষা কিছু কিছু করে শিক্ষা করছিলেন।”
ذِكْرُ نَفْيِ الْبُخْلِ عَنِ الْمُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
906 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ بِسَنْجَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَلِيِّ بْنِ حُسَيْنٍ عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ الْبَخِيلَ مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ)
الراوي : حُسَيْن | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 906 | خلاصة حكم المحدث:.صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَذَا أَشْبَهُ شَيْءٍ رُوِيَ عَنِ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ وَكَانَ الْحُسَيْنُ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ حَيْثُ قُبِضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ابْنَ سَبْعِ سِنِينَ إِلَّا شَهْرًا، وَذَلِكَ أَنَّهُ وُلِدَ لِلَيَالٍ خَلَوْنَ مِنْ شَعْبَانَ سَنَةَ أَرْبَعٍ، وَابْنُ سِتِّ سِنِينَ وَأَشْهُرٍ إِذَا كَانَتْ لُغَتُهُ الْعَرَبِيَّةَ يَحْفَظُ الشَّيْءَ بَعْدَ الشَّيْءِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯০৬।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ পাঠ করবে, সেই দরুদ কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে পেশ করা হয়
৯০৭. আওস বিন আওস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন। এই দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই দিনে তাঁকে উঠিয়ে নেওয়া হয়েছে, এই দিনে শিংগায় ফুৎকার দেওয়া হবে, এই দিনেই (মানুষ) জ্ঞান হারিয়ে ফেলবে, সুতরাং এই দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে। কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।” সাহাবীগণ বললেন, “আমাদের দরুদসমূহ কীভাবে আপনার কাছে পেশ করা হবে, অথচ আপনি পঁচে-গলে যাবেন?” জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই আল্লাহ আমাদের (নবী/রাসুলগনের) দেহসমূহ ভক্ষণ করা জমিনের উপর হারাম করে দিয়েছেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ صَلَاةَ مَنْ صَلَّى عَلَى الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أُمَّتِهِ تُعرض عَلَيْهِ فِي قَبْرِهِ
907 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خَلَقَ اللَّهُ آدَمَ وَفِيهِ قُبض وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فِيهِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ) قَالُوا: وَكَيْفَ تُعرض صَلَاتُنَا عَلَيْكَ وَقَدْ أَرَمْتَ؟ فَقَالَ: (إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا حَرَّمَ على الأرض أن تأكل أجسامنا)
الراوي : أَوْس بْن أَوْسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 907 | خلاصة حكم المحدث:.صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৬২।)
পরিচ্ছেদঃ কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সবচেয়ে নিকটে থাকবে ঐ ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে
৯০৮.আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই কিয়ামতের দিন মানুষের মাঝে সবচেয়ে বেশি আমার নিকটে থাকবে ঐ ব্যক্তি যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে এই মর্মে দলীল রয়েছে যে, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সবচেয়ে নিকটবর্তী থাকবেন আহলুল হাদীস তথা মুহাদ্দিসগণ। কেননা এই উম্মাতের মাঝে তাঁদের চেয়ে বেশি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ পাঠ করে না।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ أَقْرَبَ النَّاسِ فِي الْقِيَامَةِ يَكُونُ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَ أَكْثَرَ صَلَاةً عَلَيْهِ فِي الدُّنْيَا
908 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ يَعْقُوبَ الزَّمْعِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ كَيْسَانَ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادِ بْنِ الْهَادِ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ أَوْلَى النَّاسِ بِي يَوْمَ الْقِيَامَةِ أكثرهم علي صلاة)
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 908 | خلاصة حكم المحدث:. حسن لغيره.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي هَذَا الْخَبَرِ دَلِيلٌ عَلَى أَنَّ أَوْلَى النَّاسِ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقِيَامَةِ يَكُونُ أَصْحَابُ الْحَدِيثِ إِذْ لَيْسَ مِنْ هَذِهِ الْأُمَّةِ قَوْمٌ أَكْثَرَ صَلَاةٍ عَلَيْهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُمْ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে অন্যান্য সমার্থক হাদীসের কারণে হাসান হওয়ার প্রতি ইঙ্গিত করেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৮০।)
পরিচ্ছেদঃ আল্লাহর বাণী (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا) এর ব্যাখ্যাদানকারী হাদীস
৯০৯. আব্দুর রহমান বিন আবী লায়লা বলেন, আমাকে কা‘ব বিন উজরা রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, “আমি কি আপনাকে একটি হাদিয়া দিব না? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের উদ্দেশ্যে বের হয়ে আসেন, তখন আমরা বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা তো জেনেছি যে, কিভাবে আপনাকে সালাম দিতে হয়, কিন্তু আমরা কিভাবে আপনার উপর দরুদ পাঠ করবো?” জবাবে তিনি বলেন, “তোমরা বলবে, اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حميد مجيد (হে আল্লাহ, আপনি সালাত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ ও পরিবার-পরিজনের উপর, যেভাবে আপনি ইবরাহিম আলাইহিস সালাম এর পরিবার পরিজনের উপর সালাত বর্ষণ করেছিলেন, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাবান। হে আল্লাহ, আপনি বারাকাহ অবতীর্ণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশ ও পরিবার-পরিজনের উপর, যেভাবে আপনি ইবরাহিম আলাইহিস সালাম এর পরিবার পরিজনের উপর বারাকাহ অবতীর্ণ করেছিলেন, নিশ্চয়ই আপনি প্রশংসিত, মর্যাদাবান।)”[1]
ذِكْرُ الْأَخْبَارِ الْمُفَسِّرَةِ لِقَوْلِهِ جَلَّ وَعَلَا (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا)
909 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنِ الْحَكَمِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ: قَالَ لِي كَعْبُ بْنُ عُجْرَةَ: أَلَا أُهدي لَكَ هَدِيَّةً؟ خَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ قَدْ عَرَفْنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكَ فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ قَالَ: (قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حميد مجيد)
الراوي : كَعْبُ بْنُ عُجْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 909 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ফাযলুস সালাত আলান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম : ৫৬।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ পাঠ করবে, তার জন্য মহান আল্লাহ নেকী লিপিবদ্ধ করে দিবেন
৯০৯/*. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার জন্য দশটি নেকী করবেন।”[1]
ذِكْرُ كِتْبَةِ اللَّهِ جَلَّ وَعَلَا الْحَسَنَاتِ لِمَنْ صَلَّى عَلَى صَفِيِّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مرة واحدة
[909/م]- أخبرنا أحمدبن عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: (من صلى علي مرة واحدة كتب الله له بها عشر حسنات)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 909 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৩৫৯।)
পরিচ্ছেদঃ মুসলিম ব্যক্তির সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে তাঁর কবরে পৌঁছানো হয়
৯১০. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই পৃথিবীতে আল্লাহর অনেক বিচরণশীল ফেরেস্তা রয়েছে, যারা আমার কাছে আমার উম্মতের সালাম পৌঁছান।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ سَلَامَ الْمُسَلِّمِ عَلَى الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْلُغُ إِيَّاهُ ذَلِكَ في قبره
910 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ عَنْ زَاذَانَ عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سيَّاحين فِي الْأَرْضِ يُبَلِّغُوني عَنْ أُمَّتِي السلام)
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 910 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৫২৪।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর সালাম পেশ করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাকে দশবার জাহান্নাম থেকে রক্ষা করবেন (আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই)
৯১১. আবূ তালহা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (তাঁর হুজরা থেকে) বের হয়ে আসেন এসময় তিনি খুশি ছিলেন, অতঃপর তিনি বলেন, “নিশ্চয়ই ফেরেস্তা আমার কাছে এসে আমাকে বলেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আল্লাহ বলেন, “আপনি কি এতে খুশি হবেন না যে ব্যক্তি আপনার উপর একবার দরুদ পাঠ করবে, আমি এর বিনিময়ে তার উপর দশবার রহম করবো আর যে ব্যক্তি আপনার উপর একবার সালাম পেশ করবে, আমি এর বিনিময়ে তার উপর দশবার শান্তি অবতীর্ণ করবো?” আমি বললাম, “হ্যাঁ, হে আমার প্রতিপালক (অবশ্যই আমি এতে খুশি)।”[1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى الْمُسَلِّمِ عَلَى رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّةً وَاحِدَةً بِأَمْنِهِ مِنَ النَّارِ عَشْرَ مَرَّاتٍ نَعُوذُ بِاللَّهِ مِنْهَا
911 - أَخْبَرَنَا أَبُو الطَّيِّبِ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّيْرَفِيُّ غُلَامُ طَالُوتَ بْنِ عَبَّادٍ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ مُوسَى الْحَادِي قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ سُلَيْمَانَ مَوْلَى الْحَسَنِ بْنِ عَلِيٍّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَبِيهِ قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مَسْرُورٌ فَقَالَ: (إِنَّ المَلَكَ جَاءَنِي فَقَالَ: يَا مُحَمَّدُ إِنَّ اللَّهَ يَقُولُ: أَمَا تَرْضَى أَنْ لَا يُصَلِّي عَلَيْكَ عَبْدٌ مِنْ عِبَادِي صَلَاةً إِلَّا صَلَّيْتُ عَلَيْهِ بِهَا عَشْرًا وَلَا يُسَلِّمُ عَلَيْكَ تَسْلِيمَةً إِلَّا سَلَّمْتُ عَلَيْهِ بِهَا عَشْرًا؟ قُلْتُ: بلى أي رب)
الراوي : أَبُو طَلْحَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 911 | خلاصة حكم المحدث:. حسن صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৮২৯।)
পরিচ্ছেদঃ মুসলিম ব্যক্তির উপর সালাত পেশ করার বৈধতা, এটা তাদের কথার বিপরীত যারা নবীগণ ব্যতীত অন্য কারো উপর সালাত পেশ করা অপছন্দনীয় মনে করেন
৯১২. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আসেন, তখন আমার স্ত্রী তাঁকে ডাক দিলেন অতঃপর বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমার এবং আমার স্বামীর উপর সালাত পেশ করুন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, صَلَّى اللَّهُ عَلَيْكِ وَعَلَى زوجك (আল্লাহ তোমার এবং তোমার স্বামীর উপর সালাত তথা রহমত বর্ষণ করুন)।[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يُصَلِّيَ عَلَى أَخِيهِ الْمُسْلِمِ ضِدَّ قَوْلِ مَنْ كَرِهَ ذَلِكَ إِلَّا عَلَى الْأَنْبِيَاءِ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمْ فَقَطْ
912 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ عَنْ نُبَيْحٍ الْعَنَزِيِّ عَنْ جَابِرٍ قَالَ: أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَادَتْهُ امْرَأَتِي فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ صَلِّ عَلَيَّ وَعَلَى زَوْجِي فَقَالَ: (صَلَّى اللَّهُ عَلَيْكِ وَعَلَى زوجك)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 912 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭২।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে সালাত নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যতীত আর কারো উপর সালাত পেশ করা জায়েয নেই, তার কথার অপনোদনকারী হাদীস
৯১৩. ইবনু আবী আওফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আহলে বাইতের কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে সাদাকাহ নিয়ে আসলে তিনি তাদের উপর সালাত পেশ করতেন। রাবী বলেন, অতঃপর আমার বাবা তাঁর কাছে সাদাকাহ নিয়ে আসলে তিনি বলেন, اللَّهُمَّ صَلِّ عَلَى آل أبي أوفى (হে আল্লাহ, আপনি আবূ আওফার পরিবার-পরিজনের উপর সালাত তথা রহম করুন)।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن الصَّلَاةَ لَا تَجُوزُ عَلَى أَحَدٍ إِلَّا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَآلِهِ
913 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَصَدَّقَ إِلَيْهِ أَهْلُ بَيْتٍ بِصَدَقَةٍ صَلَّى عَلَيْهِمْ قَالَ: فَتَصَدَّقَ أَبِي إِلَيْهِ بِصَدَقَةٍ فَقَالَ: (اللَّهُمَّ صَلِّ عَلَى آل أبي أوفى)
الراوي : ابْن أَبِي أَوْفَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 913 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪১৫।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে সালাত শব্দ দ্বারা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিবার-পরিজন ব্যতীত অন্য কারো উপর সালাত পেশ করা জায়েয নেই, তার কথার অপনোদনকারী হাদীস
৯১৪. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমার এবং আমার স্বামীর উপর সালাত পেশ করুন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, صَلَّى اللَّهُ عَلَيْكِ وَعَلَى زوجك (আল্লাহ তোমার এবং তোমার স্বামীর উপর সালাত তথা রহমত বর্ষণ করুন)।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُدْحِضِ قَوْلَ مَنْ زَعَمَ أَنَّهُ لا يجوز لأحد أن يدعو بِلَفْظِ الصَّلَاةِ إِلَّا لِآلِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
914 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسَابٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ عن نبيح العنزي عن جابر عَبْدِ اللَّهِ أَنَّ امْرَأَةً قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ صَلِّ عَلَيَّ وَعَلَى زَوْجِي فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (صَلَّى اللَّهُ عَلَيْكِ وَعَلَى زوجك)
الراوي : جابر عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 914 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭২।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো রাতের শেষ এক তৃতীয়াংশে দু‘আ ইস্তিগফার করা
৯১৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন, “যখন রাতের অর্ধাংশ অথবা দুই-তৃতীয়াংশ অতিক্রান্ত হয়, তখন মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন, অতঃপর বলেন, “কে এমন আছে, যে আমার কাছে চাইবে, তাহলে আমি তাকে দিব, কে এমন আছে যে আমার কাছে দু‘আ করবে, তবে আমি তার দু‘আ কবুল করব, কে এমন আছে যে আমার কাছে রিযিক চাইবে, তবে আমি তাকে রিযিক দিব, কে এমন আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তবে আমি তাকে ক্ষমা করে দিব।” (এভাবে তিনি বলতে থাকেন) যতক্ষন না ফজর উদিত হয়।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يُستحب لِلْمَرْءِ مِنَ الدُّعَاءِ وَالِاسْتِغْفَارِ فِي ثُلُثِ اللَّيْلِ الْآخِرِ
915 - أَخْبَرَنَا الْقَطَّانُ بِالرَّقَّةِ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ أَبِي الْعِشْرِينَ عَنِ الْأَوْزَاعِيِّ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم قال: (إِذَا مَضَى شَطْرُ اللَّيْلِ أَوْ ثُلُثَاهُ يَنْزِلُ اللَّهُ جَلَّ وَعَلَا إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ: مَنْ ذَا الَّذِي يَسْأَلُنِي فَأُعْطِيَهُ؟ مَنْ ذَا الَّذِي يَدْعُونِي أَسْتَجِيبُ لَهُ؟ مَنْ ذَا الَّذِي يَسْتَرْزِقُنِي أَرْزُقُهُ؟ مَنْ ذَا الَّذِي يَسْتَغْفِرُنِي أَغْفِرُ له حتى ينفجر الصبح)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 915 | خلاصة حكم المحدث:. صحيح دون جملة الاسترزاق ـ ((ظلال الجنة)) (497).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে রিযিক চাওয়ার অংশ ব্যতীত বাকী অংশকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাত: ৪৯৭।)
পরিচ্ছেদঃ যে সময়ে আমরা দু‘আ কবূল হওয়ার আশার কথা বলছি, সেটা মহান আল্লাহর নিয়মে প্রতি রাতেই হয়ে থাকে
৯১৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন, “যখন রাতের শেষ এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন, অতঃপর বলেন, “কে আমার কাছে দু‘আ করবে, তবে আমি তার দু‘আ কবুল করব, কে আমার কাছে চাইবে, আমি তাকে দিব, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তবে আমি তাকে ক্ষমা করে দিব।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আল্লাহর গুণাবলীর ধরণ বর্ণনা করা যাবেনা এবং মাখলূকের সিফাতের সাথে তুলনা করা যাবেনা। সুতরাং মাখলূকাত যেমন ঠোট, জবান, আলজিহবা, দাঁত প্রভৃতি অঙ্গের মাধ্যমে কথা বলেন, মহান আল্লাহ তা‘আলা এরকম অঙ্গ ছাড়াই কথা বলেন। তিনি এরকম অঙ্গের সাহায্যে কথা বলা, এরকম হওয়া থেকে সুমহান। তাঁর কথাকে আমাদের কথার সাথে তুলনা করা জায়েয নেই। কেননা মাখলূকাতের কথা অঙ্গ ছাড়া হয় না। আল্লাহ তা‘আলা অঙ্গ ছাড়াই যেভাবে ইচ্ছা কথা বলেন। অনুরুপভাবে তিনি অঙ্গ, নড়াচড়া করা এবং স্থানান্তর ছাড়াই অবতরণ করেন। শ্রবণ করা, দর্শন করার ব্যাপারটিও অনুরুপ। সুতরাং যেভাবে এটা বলা জায়েয নেই যে, তিনি আমাদের মতো চোখের কোন, সাদা অংশ ও চোখের তারার মাধ্যমে দেখেন, বরং তিনি অঙ্গ ছাড়াই যেভাবে ইচ্ছা দেখেন। তিনি কান, কানের ছিদ্র, কানের প্যাঁচ, কানের নরম হাড্ডি অঙ্গ ছাড়াই যেভাবে ইচ্ছা কথা শুনেন। অনুরুপভাবে তিনি কোন অঙ্গ প্রত্যঙ্গের সাহায্য ছাড়াই যেভাবে ইচ্ছা অবতরণ করেন, এক্ষেত্রে তাঁর অবতরণকে মাখলূকাতের অবতরণের সাথে তুলনা করা যাবেনা, যেভাবে মাখলূকাতের অবতরণের ধরন বর্ণনা করা যায়, সেভাবে মাখলূকাতের সিফাতের সাথে তাঁর সিফাতকে সাদৃশ্য দেওয়া থেকে তিনি সুমহান ও পুতঃপবিত্র।”
ذكر البيان بأن رجاء المرء استجابة الدُّعَاءِ فِي الْوَقْتِ الَّذِي ذَكَرْنَاهُ إِنَّمَا هُوَ كُلِّ لَيْلَةٍ مِنْ سُنَّتِهِ
916 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ بِمَنْبَجَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ وَعَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (يَنْزِلُ رَبُّنَا جَلَّ وَعَلَا كُلَّ لَيْلَةٍ إِلَى سَمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ فَيَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ؟ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ؟ من يستغفرني أغفر له)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 916 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: صِفَاتُ اللَّهِ جَلَّ وَعَلَا لَا تُكيَّف وَلَا تُقَاسُ إِلَى صِفَاتِ الْمَخْلُوقِينَ فَكَمَا أَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا متكلِّم مِنْ غَيْرِ آلَةٍ بَأَسْنَانٍ وَلَهَوَاتٍ وَلِسَانٍ وَشَفَةٍ كَالْمَخْلُوقِينَ جَلَّ رَبُّنَا وَتَعَالَى عَنْ مِثْلِ هَذَا وَأَشْبَاهِهِ وَلَمْ يَجُزْ أَنْ يُقَاسَ كَلَامُهُ إِلَى كَلَامِنَا لِأَنَّ كَلَامَ الْمَخْلُوقِينَ لَا يُوجَدُ إِلَّا بِآلَاتٍ وَاللَّهُ جَلَّ وَعَلَا يَتَكَلَّمُ كَمَا شَاءَ بِلَا آلَةٍ كَذَلِكَ يَنْزِلُ بِلَا آلَةٍ وَلَا تَحَرُّكٍ وَلَا انْتِقَالٍ مِنْ مَكَانٍ إِلَى مَكَانٍ وَكَذَلِكَ السَّمْعُ وَالْبَصَرُ فَكَمَا لَمْ يَجُزْ أَنْ يُقَالَ: اللَّهُ يُبصر كَبَصَرِنَا بِالْأَشْفَارِ وَالْحَدَقِ وَالْبَيَاضِ بَلْ يُبْصِرُ كَيْفَ يَشَاءُ بِلَا آلَةٍ وَيَسْمَعُ مِنْ غَيْرِ أُذُنَيْنِ وَسِمَاخَيْنِ وَالْتِوَاءٍ وَغَضَارِيفَ فِيهَا بَلْ يَسْمَعُ كَيْفَ يَشَاءُ بِلَا آلَةٍ وَكَذَلِكَ يَنْزِلُ كَيْفَ يَشَاءُ بِلَا آلَةٍ مِنْ غَيْرِ أَنْ يُقَاسَ نُزُولُهُ إِلَى نُزُولِ الْمَخْلُوقِينَ كَمَا يُكَيَّفُ نُزُولُهُمْ جَلَّ رَبُّنَا وَتَقَدَّسَ مِنْ أَنْ تُشَبَّهَ صِفَاتُهُ بِشَيْءٍ مِنْ صِفَاتِ المخلوقين.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ১৩৬৬।)
পরিচ্ছেদঃ যে হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো পূর্বে উল্লেখিত হাদীসদ্বয়ের বিপরীত
৯১৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ অবকাশ দেন এভাবে যখন রাতের প্রথম এক তৃতীয়াংশ চলে যায়, তখন আমাদের মহান প্রতিপালক দুনিয়ার আসমানে অবতরণ করেন অতঃপর তিনি বলেন, “কোন ক্ষমাপ্রার্থী আছে কি? কোন তাওবাকারী আছে কি? কোন সায়েল বা প্রার্থী আছে কি? আছে কি কোন দু‘আকারী?” এভাবে ফজর পর্যন্ত (আহবান করতে) থাকেন।”[1]
قال أبو حاتم: فِي خَبَرِ مَالِكٍ عَنِ الزُّهْرِيِّ الَّذِي ذَكَرْنَاهُ أَنَّ اللَّهَ يَنْزِلُ حَتَّى يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ وَفِي خَبَرِ أَبِي إِسْحَاقَ عَنِ الْأَغَرِّ أَنَّهُ يَنْزِلُ حَتَّى يَذْهَبَ ثُلُثُ اللَّيْلِ الْأَوَّلِ وَيُحْتَمَلُ أَنْ يَكُونَ نُزُولُهُ فِي بَعْضِ اللَّيَالِي حَتَّى يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ وَفِي بَعْضِهَا حَتَّى يَذْهَبَ ثُلُثُ اللَّيْلِ الْأَوَّلُ حَتَّى لَا يَكُونَ بَيْنَ الْخَبَرَيْنِ تَهَاتُرٌ وَلَا تَضَادٌّ.
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমাদের উল্লেখিত যুহরী থেকে মালিকের হাদীসে রয়েছে যে, মহান আল্লাহ রাতের শেষ এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকলে অবতরণ করেন আর আগার থেকে আবূ ইসহাকের হাদীসে বর্ণিত হয়েছে যে, যখন রাতের প্রথম এক তৃতীয়াংশ চলে যায়, তখন তিনি অবতরণ করেন- এখানে এটা সম্ভাবনা রয়েছে যে, হয়তো তিনি কোন অবতরণ করেন যখন রাতের শেষ এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে আবার কোন রাতে যখন রাতের প্রথম এক তৃতীয়াংশ চলে যায়, তখন তিনি অবতরণ করেন। এভাবে ব্যাখ্যা করলাম যাতে দুই হাদীসের মাঝে কোন দ্বন্দ ও বৈপরীত্ব না থাকে।”
ذِكْرُ خَبَرٍ وَاحِدٍ أَوْهَمَ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْحَدِيثِ أَنَّهُ يُضَادُّ الْخَبَرَيْنِ الْأَوَّلَيْنِ اللَّذَيْنِ ذكرناهما
917 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حدثنا أبو خيثمة قال: حدثنا جرير عن مَنْصُورٍ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْأَغَرِّ عَنْ أَبِي سَعِيدٍ وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إن اللَّهَ يُمْهِلُ حَتَّى إِذَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ الْأَوَّلُ نَزَلَ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَقُولُ جَلَّ وَعَلَا: هَلْ مِنْ مُسْتَغْفِرٍ؟ هَلْ مِنْ تَائِبٍ؟ هَلْ مِنْ سَائِلٍ؟ هَلْ من داع؟ حتى ينفجر الصبح)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 917 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২/১৯৭।)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি তার প্রভুর নিকটে তিনটি জিনিস চাইলে তার একটি তাকে দেওয়া হবে
৯১৮. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার জিবরীল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন এবং বলেন, “নিশ্চয়ই আল্লাহ আপনাকে আদেশ করছেন যে, আপনি এই বাক্যগুলির মাধ্যমে দু‘আ করবেন, তবে নিশ্চয়ই আমি তার একটি আপনাকে প্রদান করবো। তিনি বলেন (বাক্যগুলি হলো), اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ تَعْجِيلَ عَافِيَتِكَ أَوْ صَبْرًا عَلَى بَلِيَّتِكَ أَوْ خُرُوجًا مِنَ الدُّنْيَا إِلَى رَحْمَتِكَ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে দ্রুত সুস্থতা, অথবা বিপদে ধৈর্যধারণ অথবা দুনিয়া থেকে আপনার রহমতের দিকে বের হয়ে যাওয়া কামনা করছি।)”[1]
ذِكْرُ الْأَشْيَاءِ الثَّلَاثَةِ الَّتِي إِذَا دَعَا الْمَرْءُ رَبَّهُ بِهَا أُعطي إِحْدَاهُنَّ
918 - حَدَّثَنَا ابْنُ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عائشة قَالَتْ: أَتَى جِبْرِيلُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تَدْعُوَ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ فَإِنِّي مُعْطِيكَ إِحْدَاهُنَّ: قَالَ: (اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ تَعْجِيلَ عَافِيَتِكَ أَوْ صَبْرًا عَلَى بَلِيَّتِكَ أَوْ خُرُوجًا مِنَ الدُّنْيَا إِلَى رَحْمَتِكَ)
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 918 | خلاصة حكم المحدث:. ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ১৭৫৬।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইস্তিগফার করতেন, তখন তিনবার ইস্তিগফার করতেন
৯১৯. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার দু‘আ করতে এবং তিনবার ইস্তিগফার করতে ভালবাসতেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اسْتَغْفَرَ اللَّهَ جَلَّ وَعَلَا استغفر ثلاثاً
919 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ عَمْرِو بْنِ مَيْمُونٍ عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يعجبه أن يدعو ثلاثاً ويستغفر ثلاثاً.
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 919 | خلاصة حكم المحدث:. ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৪২৮১ ।)
পরিচ্ছেদঃ পূর্বে উল্লেখিত ইস্তিগফারের সংখ্যাটি এমন নয় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চেয়ে বেশি ইস্তিগফার করতেন না
৯২০. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আমি দিনে সত্তরবার তাওবা করি।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذَا الْعَدَدَ الْمَذْكُورَ بِاسْتِغْفَارِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ لِعَدَدٍ لَمْ يَكُنْ يَزِيدُ عَلَيْهِ
920 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا هُرَيْمُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنِّي لَأَتُوبُ فِي الْيَوْمِ سبعين مرة)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 920 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ৪৪১০।)
পরিচ্ছেদঃ আমরা যে সংখ্যা উল্লেখ করলাম, সংখ্যাটি এমন নয় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চেয়ে বেশি ইস্তিগফার করতেন না
৯২১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আমি আল্লাহর কাছে দিনে সত্তরবারেরও বেশি ইস্তিগফার ও তাওবা করি।”[1]
ذكر البيان بأن الْعَدَدَ الَّذِي ذَكَرْنَاهُ لَمْ يَكُنْ بِعَدَدٍ لَمْ يَزِدْهُ عَلَيْهِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
921 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حدثنا حرملة بن يحيى قال: حدثنا بن وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -:
(إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ أَكْثَرَ مِنْ سبعين مرة)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 921 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ৪৪১০।)
পরিচ্ছেদঃ আমরা যে সংখ্যা উল্লেখ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সংখ্যার উপর ক্ষ্যান্ত থাকতেন না যে, এর চেয়ে বেশি ইস্তিগফার করতেন না
৯২২. হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আমার পরিবারের ব্যাপারে কঠোর ভাষী ছিলাম। ফলে আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার তো ভয় হয় যে, আমার জবান আমাকে জাহান্নামে প্রবেশ করাবে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলেন, “তবে তুমি ইস্তিগফার থেকে কোথায় থাকো? নিশ্চয়ই আমি দিনে একশ বার ইস্তিগফার করি।”[1]
قَالَ أَبُو إِسْحَاقَ: فَذَكَرْتُهُ لِأَبِي بُرْدَةَ فَقَالَ: ((وأتوب)).
আবূ ইসহাক বলেন, “অতঃপর আমি হাদীসটি আবূ বুরদাহকে বললে তিনি হাদীসে আরেকটু বাড়িয়ে বলেন, “এবং তাঁর কাছে তাওবা করি।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذَا الْعَدَدَ الَّذِي ذَكَرْنَاهُ لَمْ يَكُنِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْتَصِرُ عَلَيْهِ حَتَّى لَا يَزِيدَ عَلَيْهِ
922 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ عَنْ سُفْيَانَ عَنْ أبي إسحاق عن عبيد الله بن [المغيرة] أَبِي الْمُغِيرَةِ عَنْ حُذَيْفَةَ قَالَ: كُنْتُ رَجُلًا ذَرِبَ اللِّسَانِ عَلَى أَهْلِي فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي خَشِيتُ أَنْ يُدْخِلَنِي لِسَانِي النَّارَ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (فَأَيْنَ أَنْتَ عَنِ الِاسْتِغْفَارِ؟ إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ فِي الْيَوْمِ مئة مرة)
الراوي : حُذَيْفَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 922 | خلاصة حكم المحدث:. ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আর রওযুন নাযীর: ২৮০।)
পরিচ্ছেদঃ আমরা যে সংখ্যা উল্লেখ করলাম সে সংখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে ইস্তিগফার করতেন
৯২৩. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি কোন কোন সময় এক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইস্তিগফার একশত বার গননা করতাম। তিনি বলতেন, رَبِّ اغْفِرْ لِي وتُبْ عَلَيَّ إِنَّكَ أنت التواب الرحيم (হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তাওবা কবূলকারী, পরম দয়ালূ।)”[1]
ذِكْرُ وَصْفِ الِاسْتِغْفَارِ الَّذِي كَانَ يَسْتَغْفِرُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعَدَدِ الَّذِي ذَكَرْنَاهُ
923 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مُحَمَّدِ بْنِ سوقة عن نافع عن ابن عمر قال: رُبَّمَا أَعُدُّ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المجلس الواحد مئة مَرَّةٍ:
(رَبِّ اغْفِرْ لِي وتُبْ عَلَيَّ إِنَّكَ أنت التواب الرحيم)
الراوي : ابن عمر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 923 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৫৬।)
পরিচ্ছেদঃ আমরা ইস্তিগফারের যেসব বাক্য বর্ণনা করলাম, তার চেয়ে সংক্ষপ করেও ইস্তিগফার করা জায়েয
৯২৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ (আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর কাছে তাওবা করছি) এই বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেয়ে অধিক পরিমানে অন্য কাউকে বলতে শুনিনি।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা যেভাবে বর্ণনা করলাম সেভাবে সর্বাবস্থায় তাঁর প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করতেন, অথচ আল্লাহ তাঁর পূর্বের ও পরের সমস্ত গোনাহ ক্ষমা করে দিয়েছিলেন। তাঁর ইস্তিগফারের দুটি অর্থ রয়েছে। যথা:
প্রথমত: নিশ্চয়ই মহান আল্লাহ তাকে সৃষ্টিজীবের জন্য কথায় ও কাজের মাধ্যমে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। কাজেই তিনি সদা সর্বদা ইস্তিগফার করে উম্মতকে শিক্ষা দিয়েছেন, কারণ তিনি জানেন যে, উম্মত বিভিন্ন সময় বিভিন্ন পাপে লিপ্ত হবে।
দ্বিতীয়ত: তিনি নিজের জন্য ইস্তিগফার করতেন ইবাদত পালনে ত্রুটি-বিচ্যুতির জন্য; পাপের জন্য নয়, কেননা মহান আল্লাহ সৃষ্টিজীবের মাঝে তাঁকে পাপ থেকে হেফাযত করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শয়তানের ব্যাপারে যে দু‘আ করেছিলেন যেন সে আত্নসমর্পন করে, মহান আল্লাহ তাঁর সে দু‘আ কবূল করেন।
আর এটা এভাবে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ ছিল যে, যখন তিনি কোন ভাল কাজ করতেন, তখন তিনি সেটা অব্যাহত রাখতেন কিন্তু কোন কোন সময় ব্যস্ততার জন্য এক ভাল কাজ করতে গিয়ে আরেক ভাল কাজ করা হতো না। যেমন বানী তামীম গোত্রের এক প্রতিনিধি দল আসলে তাদের মাঝে বাহন বন্টন করতে গিয়ে যোহরের পরের দুই রাকা‘আত সালাত পড়া হয়নি, ফলে তিনি সেই দুই রাকা‘আত সালাত আসরের পরে আদায় করেন, পরবর্তীতে তিনি সেই দুই রাকা‘আত সালাত আদায় করা অব্যাহত রাখেন। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন কোন সময় এক নফল আমল করতে গিয়ে অন্য কোন নফল আমল করা আদায়ে বিলম্ব করতেন, কারণ সেই ঐ নফল আমল করাটাই বেশি উত্তম তাঁর নিয়মিত পালনীয় নফল আমলের চেয়ে, আর এজন্য তিনি ইস্তিগফার করতেন; তাঁর ইস্তিগফার এজন্য তিনি কোন পাপ কাজ করেছেন।”
ذِكْرُ إِبَاحَةِ الِاقْتِصَارِ عَلَى دُونِ مَا وَصَفْنَا من الاستغفار
924 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي الْمُهَاجِرِ عَنْ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْحُسَيْنِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: مَا رَأَيْتُ أَحَدًا أَكْثَرَ أَنْ يَقُولَ: أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 924 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: كَانَ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَغْفِرُ رَبَّهُ جَلَّ وَعَلَا فِي الْأَحْوَالِ عَلَى حَسَبِ مَا وَصَفْنَاهُ وَقَدْ غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وما تأخر ولاستغفاره صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعْنَيَانِ:
أَحَدُهُمَا أَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا بَعَثَهُ مُعَلِّمًا لِخَلْقِهِ قَوْلًا وَفِعْلًا فَكَانَ يُعَلِّمُ أُمَّتَهُ الِاسْتِغْفَارَ وَالدَّوَامَ عَلَيْهِ لِمَا عَلِمَ مِنْ مُقَارَفَتِهَا الْمَآثِمَ فِي الْأَحَايِينِ بِاسْتِعْمَالِ الِاسْتِغْفَارِ.
وَالْمَعْنَى الثَّانِي: أَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْتَغْفِرُ لِنَفْسِهِ عَنْ تَقْصِيرِ الطَّاعَاتِ لَا الذُّنُوبِ لِأَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا عَصَمَهُ مِنْ بَيْنِ خَلْقِهِ وَاسْتَجَابَ لَهُ دُعَاءَهُ عَلَى شَيْطَانِهِ حَتَّى أَسْلَمَ وَذَاكَ أَنَّ مِنْ خُلُقِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَتَى بِطَاعَةٍ لِلَّهِ عَزَّ وَجَلَّ دَاوَمَ عَلَيْهَا وَلَمْ يَقْطَعْهَا فَرُبَّمَا شُغِلَ بِطَاعَةٍ عَنْ طَاعَةٍ حَتَّى فَاتَتْهُ إِحْدَاهُمَا كَمَا شُغِلَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ بَعْدَ الظُّهْرِ بِوَفْدِ تَمِيمٍ حَيْثُ كَانَ يَقْسِمُ فِيهِمْ وَيَحْمِلُهُمْ حَتَّى فَاتَتْهُ الرَّكْعَتَانِ اللَّتَانِ بَعْدَ الظُّهْرِ فَصَلَّاهُمَا بَعْدَ الْعَصْرِ ثُمَّ دَاوَمَ عَلَيْهِمَا فِي ذلك الوقت فيما بعد فكان استغفار صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِتَقْصِيرِ طَاعَةٍ أَنْ أخَّرها عَنْ وَقْتِهَا مِنَ النَّوَافِلِ لِاشْتِغَالِهِ بِمِثْلِهَا مِنَ الطَّاعَاتِ الَّتِي كَانَ فِي ذَلِكَ الْوَقْتِ أَوْلَى مِنْ تِلْكَ الَّتِي كَانَ يُوَاظِبُ عَلَيْهَا لَا أَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يستغفرمن ذنوب يرتكبها.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৫৫৬।)
পরিচ্ছেদঃ মানুষ যে কাজ করে, সেজন্য আল্লাহর কাছে তাওবা করার নির্দেশ
৯২৫. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “হে লোকসকল, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে তাওবা করো, কেননা নিশ্চয়ই আমি তাঁর কাছে দিনে একশতবার তাওবা করি।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্ক্তব্য “তোমরা তোমাদের প্রতিপালকের নিকট তাওবা করো” এর দ্বারা উদ্দেশ্য হলো “তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। অনুরুপভাবে তাঁর এই বক্তব্যের ক্ষেত্রেও প্রযোজ্য “কেননা নিশ্চয়ই আমি তাঁর কাছে দিনে একশতবার তাওবা করি”। আর তাঁর ইস্তিগফার ছিল যেসব ইবাদত তিনি নিজের জন্য দায়িত্ব হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন, তাতে কোন কোন সময় (তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত হওয়ার কারণে) কমতি হওয়ার কারণে। কারণ তাঁর এটা বৈশিষ্ট ছিল যে, তিনি কোন ভাল আমল করলে, সেখানে তিনি অব্যাহত রাখতেন। অতঃপর কোন কোন সময় অন্য কোন ভাল আমল করতে গিয়ে এমন নিয়মিত পালনীয় আমল করা থেকে বিরত থাকেন যেমন বানী তামীম গোত্রের এক প্রতিনিধি দল আসলে তাদের মাঝে বাহন বন্টন করতে গিয়ে যোহরের পরের দুই রাকা‘আত সালাত পড়া হয়নি, ফলে তিনি সেই দুই রাকা‘আত সালাত আসরের পরে আদায় করেন। কাজেই তাঁর ইস্তিগফার ছিল একটা ভাল কাজ করতে গিয়ে আরেকটি ভাল কাজ না করতে পারার কারণে, যেমনটা আমরা বর্ণনা করলাম।”
ذِكْرُ الْأَمْرِ بِالِاسْتِغْفَارِ لِلَّهِ جَلَّ وَعَلَا لِلْمَرْءِ عَمَّا ارْتَكَبَهُ مِنَ الْحَوْبَاتِ
925 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ عَنْ شُعْبَةَ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ أَخْبَرَنِي قَالَ: سَمِعْتُ أَبَا بُرْدَةَ يَقُولُ: سَمِعْتُ رَجُلًا مِنْ جُهَيْنَةَ يُقَالُ لَهُ: الْأَغَرُّ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ ابْنِ عُمَرَ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى رَبِّكُمْ فَإِنِّي أَتُوبُ إِلَيْهِ كُلَّ يَوْمٍ مئة مرة)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 925 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (تُوبُوا إِلَى رَبِّكُمْ) يُرِيدُ بِهِ: اسْتَغْفِرُوا رَبَّكُمْ
وَكَذَلِكَ قَوْلُهُ: (فَإِنِّي أتوب إليه كل يوم مئة مَرَّةٍ) وَكَانَ اسْتِغْفَارُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِتَقْصِيرِهِ فِي الطَّاعَاتِ الَّتِي وَظَّفَهَا عَلَى نَفْسِهِ لِأَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مِنْ أَخْلَاقِهِ إِذَا عَمِلَ خَيْرًا أَنْ يُثْبِتَهُ فَيَدُومَ عَلَيْهِ فَرُبَّمَا اشْتَغَلَ فِي بَعْضِ الْأَوْقَاتِ عَنْ ذَلِكَ الْخَيْرِ الَّذِي كَانَ يُوَاظِبُ عَلَيْهِ بِخَيْرٍ آخَرَ مِثْلُ اشْتِغَالِهِ بِوَفْدِ بَنِي تَمِيمٍ وَالْقِسْمَةِ فِيهِمْ عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ كَانَ يُصَلِّيهِمَا بَعْدَ الظُّهْرِ فَلَمَّا صَلَّى الْعَصْرَ أَعَادَهُمَا فَكَانَ اسْتِغْفَارُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلتَّقْصِيرِ فِي خَيْرٍ اشْتَغَلَ عَنْهُ بِخَيْرٍ ثَانٍ عَلَى حَسَبِ مَا وَصَفْنَا.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৪৫২।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো প্রতিটি পাপ কাজ করার পর ইস্তিগফার করা, যদিও সে অন্যান্য ভাল কাজে সচেষ্ট থাকে
৯২৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন বান্দা কোন পাপ কাজ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, যদি সে পাপ কাজ থেকে বিরত থাকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তাওবা করে, তবে সে দাগ উঠে অন্তর পরিষ্কার হয়ে যায়। যদি সে আবারো পাপ কাজ করে, তবে সে দাগ আরো বৃদ্ধি পায়, এভাবে তা পুরো অন্তর ছাপিয়ে যায়। এটাই হলো ‘মরিচা’ যা মহান আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন, كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ (কখনোই না, বরং তাদের কৃতকর্মের জন্য তাদের অন্তরের উপর মরিচা ধরেছে।) (সূরা মুতাফ্ফিফীন: ১৪।)[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ تَعْقِيبِ الِاسْتِغْفَارِ كُلَّ عَثْرَةٍ وَإِنْ كَانَ الْمَرْءُ مشمِّراً في أنواع الطاعات
926 - أخبرنا إسماعيل ابن دَاوُدَ بْنِ وَرْدَانَ بِمِصْرَ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ عَنِ ابْنِ عَجْلَانَ عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: (إِنَّ العبد إذا أَخْطَأَ خَطِيئَةً نُكِتَ فِي قَلْبِهِ نُكتة فَإِنْ هُوَ نَزَعَ وَاسْتَغْفَرَ وَتَابَ صُقلت فَإِنْ عَادَ زِيدَ فِيهَا فَإِنْ عَادَ زِيدَ فِيهَا حَتَّى تَعْلُوَ فِيهِ فَهُوَ الرَّانُ الَّذِي ذَكَرَ اللَّهُ: {كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ} [المطففين: 14])
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 926 | خلاصة حكم المحدث:. حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৬৮-২৬৯।)
পরিচ্ছেদঃ যারা ইলমে মজবূতী অর্জন করেনি, তারা অত্র হাদীসের যেই শব্দটির অর্থ বুঝতে পারে না
৯২৭. আগার্র আল মুযানী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আমার অন্তরে কোন কোন হালকা আবরণ পড়ে। আর নিশ্চয়ই আমি প্রতিদিন আল্লাহর কাছে একশবার ইস্তিগফার করি।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “নিশ্চয়ই আমার অন্তরে কোন কোন হালকা আবরণ পড়ে” এর দ্বারা উদ্দেশ্য হলো একটি ভাল কাজ ছেড়ে অন্য আরেকটি ভাল কাজে মনোনিবেশ করার ব্যাপারে তিনি যে দুশ্চিন্তা করতেন, সেজন্য তিনি বুকে যে সংকীর্ণতা অনুভব করতেন, তার জন্য তাঁর অন্তর ব্যথা ভারাক্রান্ত হতো, অথবা যেসব বিধি-বিধান অবতীর্ণ হয়নি, সেসব বিধান না জানার ব্যাপারে অত্যধিক গুরুত্বারোপ করার কারণে অন্তর ব্যথিত হতো, যেন তিনি সূরা বাকারার যেসব বিধান মদীনায় অবতীর্ণ হয়েছে, সেসব বিধি-বিধান মক্কায় না জানাকে পাপ গণ্য করতেন, আর এজন্য তিনি প্রতিদিন একশবার ইস্তিগফার করতেন; এটা এজন্য নয় যে, উম্মতের অন্যান্য লোকের মত পাপের কারণে তাঁর অন্তরে আবরণ পড়তো।”
ذِكْرُ لَفْظٍ لَمْ يَعْرِفْ مَعْنَاهُ جَمَاعَةٌ لَمْ يُحْكِمُوا صِنَاعَةَ الْعِلْمِ
927 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسَابٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ ثَابِتٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بُرْدَةَ عَنِ الْأَغَرِّ الْمُزَنِيِّ وَكَانَتْ لَهُ صُحْبَةٌ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّهُ لَيُغَان عَلَى قَلْبِي وَإِنِّي لَأَسْتَغْفِرُ الله كل يوم مئة مرة)
الراوي : الْأَغَرّ الْمُزَنِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 927 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّهُ لَيُغَانُ عَلَى قَلْبِي) يُرِيدُ بِهِ: يَرِدُ عَلَيْهِ الْكَرْبُ مِنْ ضِيقِ الصَّدْرِ مِمَّا كَانَ يَتَفَكَّرُ فِيهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَمْرِ اشْتِغَالِهِ كَانَ بِطَاعَةٍ عَنْ طَاعَةٍ أَوِ اهْتِمَامِهِ بِمَا لَمْ يَعْلَمْ مِنَ الْأَحْكَامِ قَبْلَ نُزُولِهَا كَأَنَّهُ كَانَ يَعُدُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَدَمَ عِلْمِهِ بِمَكَّةَ بِمَا فِي سُورَةِ الْبَقَرَةِ مِنَ الْأَحْكَامِ قَبْلَ إِنْزَالِ اللَّهِ إِيَّاهَا بِالْمَدِينَةِ ذَنْبًا فَكَانَ يُغَانُ عَلَى قَلْبِهِ لِذَلِكَ حَتَّى كَانَ يَسْتَغْفِرُ اللَّهَ كل يوم مئة مَرَّةٍ لَا أَنَّهُ كَانَ يُغَانُ عَلَى قَلْبِهِ مِنْ ذَنْبٍ يُذْنِبُهُ كَأُمَّتِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৫৬।)
পরিচ্ছেদঃ সায়্যিদুল ইস্তিগফার, পাপের জন্য যার মাধ্যমে মানুষ তার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করে
৯২৮. শাদ্দাদ বিন আওস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সায়্যিদুল ইস্তিগফার (ইস্তিগফারের সর্বোচ্চ দু‘আ) হলো বান্দার এটা বলা, اللَّهُمَّ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ أَصْبَحْتُ عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ وَأَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذُنُوبِي فَاغْفِرْ لِي إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ (হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আর আমি আপনার বান্দা, আপনি ছাড়া সত্য কোন মা‘বূদ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা। আমি সকাল করেছি সাধ্যমত আপনার সাথে কৃত ওয়াদা ও অঙ্গিকারের উপর। আমি আপনার কাছে পানাহ চাই আমার কৃত কর্মের অনিষ্টতা থেকে। আমার উপর আপনার নি‘আমতের স্বীকারক্তি করছি, আমি আমার পাপের কথাও স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, কেননা আপনি ছাড়া আর কেউ গোনাহসমূহ ক্ষমা করতে পারে না)।[1]
ذِكْرُ سَيِّدِ الِاسْتِغْفَارِ الَّذِي يَسْتَغْفِرُ الْمَرْءُ رَبَّهُ لِمَا قَارَفَ مِنَ الْمَأْثَمِ
928 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ ذَكْوَانَ عَنْ عَبْدِ الله بن بريدة عن بشير بن كعب عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (سَيِّدُ الِاسْتِغْفَارِ أَنْ يَقُولَ الْعَبْدُ: اللَّهُمَّ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ أَصْبَحْتُ عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ وَأَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذُنُوبِي فَاغْفِرْ لِي إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ)
الراوي : شَدَّاد بْن أَوْسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 928 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৭৪৭।)
পরিচ্ছেদঃ সায়্যিদুল ইস্তিগফার, যা কোন ব্যক্তি পূর্ণ ইয়াকীনের সাথে বললে জান্নাতে প্রবেশ করবে
৯২৯. শাদ্দাদ বিন আওস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সায়্যিদুল ইস্তিগফার (ইস্তিগফারের সর্বোচ্চ দু‘আ) হলো বান্দার এটা বলা, اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَبُوءُ لَكَ بِالنِّعْمَةِ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ (হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আর আমি আপনার বান্দা, আপনি ছাড়া সত্য কোন মা‘বূদ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা। আমি সাধ্যমত আপনার সাথে কৃত ওয়াদা ও অঙ্গিকারের উপর রয়েছি। আমার উপর আপনার নি‘আমতের স্বীকারক্তি করছি, আমি আমার পাপের কথাও স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, কেননা আপনি ছাড়া আর কেউ গোনাহসমূহ ক্ষমা করতে পারে না)।
যদি কোন ব্যক্তি দৃঢ় বিশ্বাসী হয়ে এটি সকালে বলে, তারপর সে মারা যায়, তবে সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। আর যদি সে দৃঢ় বিশ্বাসী হয়ে এটি বিকেলে বলে, তারপর সে মারা যায়, তবে সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে!”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি আব্দুল্লাহ বিন বুরাইদা তার বাবা এবং বাশির বিন কা‘ব উভয় থেকেই শ্রবণ করেছেন। তারা উভয় হাদীসটি বর্ণনা করেছেন শাদ্দাদ বিন আওস থেকে। কাজেই হাদীসটির উভয় সানাদই মাহফূয বা বিশুদ্ধ।”
ذِكْرُ سَيِّدِ الِاسْتِغْفَارِ الَّذِي يَدْخُلُ قَائِلُهُ بِهِ الْجَنَّةَ إِذَا كَانَ عَلَى يَقِينٍ مِنْهُ
929 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْحِيرِيُّ أَبُو عَمْرٍو قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ بَشِيرِ بْنِ كَعْبٍ عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (سَيِّدُ الِاسْتِغْفَارِ أَنْ يَقُولَ الْعَبْدُ: اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَبُوءُ لَكَ بِالنِّعْمَةِ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَإِنْ قَالَهَا بَعْدَمَا يُصْبِحُ مُوقِنًا بِهَا ثُمَّ مَاتَ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ وَإِنْ قَالَهَا بعد ما يُمْسِي مُوقِنًا بِهَا كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ)
الراوي : شَدَّاد بْن أَوْسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 929 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: سَمِعَ هَذَا الْخَبَرَ عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ وَسَمِعَهُ مِنْ بَشِيرِ بْنِ كَعْبٍ عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ فَالطَّرِيقَانِ جَمِيعًا مَحْفُوظَانِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৭৪৭।)
পরিচ্ছেদঃ মহান আল্লাহ সর্বাবস্থায় যেন ইসলামের মাধ্যমে ব্যক্তিকে হেফাযত করেন এজন্য আল্লাহর কাছে প্রার্থনা করার নির্দেশ
৯৩০. হাশিম বিন আব্দুল্লাহ বিন যুবাইর বলেন, একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু বিপদগ্রস্থ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন অতঃপর তাঁর এই ব্যাপারে অনুযোগ করেন এবং তাঁর কাছে দাবি করেন যেন তিনি তাকে এক ওয়াসাক বা ৬০ সা’ খেজুর দেওয়ার নির্দেশ দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বলেন, “আপনি যদি চান তবে আমি আপনার জন্য এক ওয়াসাক বা ৬০ সা’ খেজুর দেওয়ার নির্দেশ দিব আর যদি চান তবে আমি আপনাকে এমন কিছু বাক্য শিক্ষা দিব, যা আপনার জন্য বেশি কল্যাণকর হবে।” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনি আমাকে বাক্যগুলি শিক্ষা দিন আর সাথে আমার জন্য এক ওয়াসাক বা ৬০ সা’ খেজুর দেওয়ার নির্দেশ দিন। কারণ খেজুরগুলো পাওয়া আমার জন্য খুবই প্রয়োজন। জবাবে তিনি বলেন, “আপনি বলুন, اللَّهُمَّ احْفَظْنِي بِالْإِسْلَامِ قَاعِدًا وَاحْفَظْنِي بِالْإِسْلَامِ قَائِمًا وَاحْفَظْنِي بِالْإِسْلَامِ رَاقِدًا وَلَا تُطِعْ فِيَّ عَدُوًّا حَاسِدًا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ وَأَسْأَلُكَ مِنَ الخير الذي هو بيدك كله (হে আল্লাহ, আপনি আমাকে ইসলামের মাধ্যমে বসা অবস্থায় রক্ষা করুন, আপনি আমাকে ইসলামের মাধ্যমে দাঁড়ানো অবস্থায় রক্ষা করুন, আপনি আমাকে ইসলামের মাধ্যমে রক্ষা করুন, আমার শয়ন করা অবস্থায়। আপনি আমার ব্যাপারে কোন হিংসুক শত্রুর কথা শুনবেন না। আর আমি আপনার কাছে আশ্রয় চাই সেই জিনিসের (ভাগ্যের) অনিষ্ট থেকে, আপনি যার ললাট ধরে রেখেছেন, আমি আপনার কাছে কল্যাণ চাই, যার সম্পূর্ণ চাবিকাঠি আপনার হাতে।” [1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “যখন উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু মারা যান, তখন হাশিম বিন আব্দুল্লাহ বিন যুবাইর রহিমাহুল্লাহর বয়স নয় বছর ছিল।”
ذِكْرُ الْأَمْرِ لِلْمَرْءِ أَنْ يَسْأَلَ حِفْظَ اللَّهِ جَلَّ وَعَلَا إِيَّاهُ بِالْإِسْلَامِ فِي أَحْوَالِهِ
930 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ بِخَبَرٍ غَرِيبٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي الْعَلَاءُ بْنُ رُؤْبَةَ التَّمِيمِيُّ هُوَ الْحِمْصِيُّ عَنْ هَاشِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ: أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَصَابَتْهُ مُصِيبَةٌ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشَكَا إِلَيْهِ ذَلِكَ وَسَأَلَهُ أَنْ يَأْمُرَ لَهُ بِوَسْقٍ مِنْ تَمْرٍ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (إن شِئْتَ أَمَرْتُ لَكَ بِوَسْقٍ مِنْ تَمْرٍ وَإِنْ شِئْتَ علَّمتك كَلِمَاتٍ هِيَ خَيْرٌ لَكَ)؟ قَالَ: عَلِّمْنِيهُنَّ ومُرْ لِي بِوَسْقٍ فَإِنِّي ذُو حَاجَةٍ إِلَيْهِ فَقَالَ: (قُلِ: اللَّهُمَّ احْفَظْنِي بِالْإِسْلَامِ قَاعِدًا وَاحْفَظْنِي بِالْإِسْلَامِ قَائِمًا وَاحْفَظْنِي بِالْإِسْلَامِ رَاقِدًا وَلَا تُطِعْ فِيَّ عَدُوًّا حَاسِدًا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ وَأَسْأَلُكَ مِنَ الخير الذي هو بيدك كله)
الراوي : هَاشِم بْن عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَن عُمَرَ بْن الْخَطَّابِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 930 | خلاصة حكم المحدث:. ضعيف.
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: تُوُفِّيَ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَهَاشِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ابْنُ تِسْعِ سِنِينَ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৬০০৩।)
পরিচ্ছেদঃ মানুষ যখন স্বর্ণ রৌপ্য জমা করবে, তখন আল্লাহর কাছে দ্বীনের উপর অটল থাকা ও সঠিকতার উপর দৃঢ় থাকার প্রার্থনা করার নির্দেশ
৯৩১. আবূ উবাইদুল্লাহ মুসলিম বিন মিশকাম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার শাদ্দাদ বিন আওস রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে বের হয়ে মারজাস সুফার নামক জায়গায় পৌঁছলাম, অতঃপর তিনি বলেন, “তোমরা আমার কাছে দস্তরখান আনো, ব্যবহার করি, আর লোকজন তা তাঁর থেকে সংরক্ষন করে রেখেছিল ফলে তিনি বলেন, “ভাতিজাগণ, আমার থেকে তোমরা এটা সংরক্ষন করার পরিবর্তে সেই হাদীস সংরক্ষন করো, যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন, “যখন মানুষ সোনা-রুপা পুঞ্জীভূত করবে, তখন তোমরা এই বাক্যগুলো পুঞ্জীভূত করবে। (বাক্যগুলি হলো) اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ إِنَّكَ أَنْتَ علام الغيوب (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে চাচ্ছি দ্বীনের অটলতা, সঠিক পথের উপর অবিচলতা। আমি আপনার কাছে আরো চাচ্ছি আপনার নি‘আমতের শুকরিয়া, সুন্দর ইবাদত করার তাওফীক। আমি আপনার কাছে চাচ্ছি সেই কল্যাণ, যা আপনি চান, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি সেই অনিষ্টতা থেকে যা আপনি জানেন। আমি সে পাপের জন্য আপনার ক্ষমা চাচ্ছি যা আপনি জানেন। নিশ্চয়ই আপনি অদৃশ্যের ব্যাপারে সম্যক অবগত।)”[1]
ذِكْرُ الْأَمْرِ بِاكْتِنَازِ سُؤَالِ الْمَرْءِ رَبَّهُ جَلَّ وَعَلَا الثَّبَاتَ عَلَى الْأَمْرِ وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ عِنْدَ اكْتِنَازِ النَّاسِ الدَّنَانِيرَ وَالدَّرَاهِمَ
931 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ بِصَيْدَا - وَلَمْ يَشْرَبِ الْمَاءَ فِي الدُّنْيَا ثَمَانَ عَشْرَةَ سَنَةً وَيَتِّخَذُ كُلَّ لَيْلَةٍ حَسْوًا فَيَحْسُوهُ - قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا سُوَيْدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ عَنْ أَبِي عُبَيْدِ اللَّهِ مُسْلِمِ بْنِ مِشْكَمٍ قَالَ: خَرَجْتُ مَعَ شَدَّادِ بْنِ أَوْسٍ فَنَزَلْنَا مَرْجَ الصُّفَّر فَقَالَ: ائْتُونِي بِالسُّفْرَةِ نَعْبَثْ بِهَا فَكَانَ الْقَوْمُ يَحْفَظُونَهَا مِنْهُ فَقَالَ: يَا بَنِي أَخِي لَا تَحْفَظُوهَا عَنِّي وَلَكِنِ احْفَظُوا مِنِّي مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا اكْتَنَزَ النَّاسُ الدَّنَانِيرَ وَالدَّرَاهِمَ فَاكْتَنِزُوا هَؤُلَاءِ الْكَلِمَات: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ إِنَّكَ أَنْتَ علام الغيوب)
الراوي : أَبُو عُبَيْدِ اللَّهِ مُسْلِمِ بْنِ مِشْكَمٍ عَن شَدَّادِ بْنِ أَوْسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 931 | خلاصة حكم المحدث:. صحيح لغيره.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আস সহীহাহ: ৩২২৮।)
পরিচ্ছেদঃ প্রতিপালকের কাছে দুনিয়া ও আখিরাতে কল্যাণ প্রার্থনা করার ব্যাপারে নির্দেশ
৯৩২. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, যিনি অসুস্থতার কারণে পাখির ছানার মতো হয়ে গিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “তুমি কী দু‘আ করেছিলে বা চেয়েছিলে?” জবাবে তিনি বলেন, আমি বলেছিলাম, “হে আল্লাহ আপনি আমাকে আখিরাতে যে শাস্তি দিবেন, তা দুনিয়াতেই দিয়ে দিন!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সুবহানাল্লাহ! তুমি তো সে শাস্তি সহ্য করতে পারবে না অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) তুমি তা সহ্য করার ক্ষমতা রাখো না। তুমি (বরং) বলো, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হুমাইদ আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে ১৮ টি হাদীস ছাড়া অন্য কোন হাদীস শ্রবণ করেননি। অন্য হাদীসগুলো তিনি সাবিতের মাধ্যম দিয়ে শ্রবণ করেছেন।”
ذِكْرُ الْأَمْرِ بِمَسْأَلَةِ الْعَبْدِ رَبَّهُ جَلَّ وَعَلَا الحسنة في الدنيا والآخر في دعائه
932 - أخبرنا محمد بن يزيد الدرقي بطرسوس قال: حدثنا محمد ابن الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ: عَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا قَدْ صَارَ مِثْلَ الْفَرْخِ فَقَالَ: (مَا كُنْتَ تَدْعُو بِشَيْءٍ أَوْ تَسْأَلُ)؟ قَالَ: كُنْتُ أَقُولُ: اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبَنِي بِهِ فِي الْآخِرَةِ فَعَجِّلْهُ فِي الدُّنْيَا فَقَالَ: (سُبْحَانَ اللَّهِ لَا تَسْتَطِيعُهُ أَوْ لَا تُطِيقُهُ قُلِ: اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 932 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: مَا سَمِعَ حُمَيْدٌ عَنْ أنس إلا ثمانية عشرحديثاً وَالْأُخَرُ سَمِعَهَا مِنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৫৯।)
পরিচ্ছেদঃ মহান স্রষ্টার কাছে উভয় জগতে কল্যাণ চেয়ে দু‘আ করা মুস্তাহাব
৯৩৩. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু‘আ করতেন, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।)”[1]
ইমাম শু‘বা রহিমাহুল্লাহ বলেন, আমি হাদীসটি কাতাদা রহিমাহুল্লাহকে বললে তিনি বলেন, আনাস রাদ্বিয়াল্লাহু আনহু ও এই দু‘আ করতেন।”
ذِكْرُ مَا يستحبُّ لِلْمَرْءِ سُؤَالُ الْبَارِي جَلَّ وَعَلَا الْحَسَنَةَ لَهُ فِي دَارَيْهِ
933 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ بِحَرَّانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ (اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ) قَالَ شُعْبَةُ: فَذَكَرْتُهُ لِقَتَادَةَ فَقَالَ: كَانَ أَنَسٌ يدعو به.
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 933 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুল আদাবুল মুফরাদ: ৫২৫।)
পরিচ্ছেদঃ আমরা যে দু‘আর বর্ণনা দিলাম তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বাবস্থায় বেশি বেশি দু‘আ করতেন
৯৩৪. সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার লোকজন আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দু‘আ করুন।” তখন আনাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।) লোকজন বললো, “আরো দু‘আ করুন।” তিনি পূর্বের দু‘আটি আবার করলেন। লোকজন আবার বললো, “আরো একটু দু‘আ করুন।” তিনি পূর্বের দু‘আটি আবার করলেন। লোকজন আবার বললো, “আরো একটু দু‘আ করুন।” তখন তিনি বললেন, “আপনারা কী চান? আমি আপনাদের জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণ চাইলাম।” আনাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু‘আটি বেশি বেশি করতেন, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।)[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الدُّعَاءَ الَّذِي وَصَفْنَاهُ كَانَ مِنْ أَكْثَرِ مَا يَدْعُو بِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَحْوَالِهِ
934 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ أَنَّهُمْ قَالُوا لِأَنَسِ بْنِ مَالِكٍ: ادْعُ اللَّهَ لَنَا فَقَالَ: اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ قَالُوا: زِدْنَا فَأَعَادَهَا قَالُوا: زِدْنَا فَأَعَادَهَا فَقَالُوا: زِدْنَا فَقَالَ: مَا تُرِيدُونَ؟ سَأَلْتُ لَكُمْ خَيْرَ الدُّنْيَا وَالْآخِرَةِ قَالَ أَنَسٌ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَدْعُوَ بِهَا: (اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 934 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুল আদাবুল মুফরাদ: ৫২৫।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, ইমাম শু‘বা ইসমাঈল বিন উলাইয়্যাহ থেকে জাফরান সংক্রান্ত হাদীস ছাড়া আর কোন হাদীস শুনেন নাই
৯৩৫. আব্দুল আযীয বিন সুহাইব বলেন, আমি আনাস রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, “আপনি আমাকে এমন একটি দু‘আর কথা বলুন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঠ করতেন।” জবাবে তিনি বলেন, দু‘আটি হলো, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।)
রাবী বলেন, “অতঃপর আমি ইসমাঈল এর সাথে সাক্ষাৎ করে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিকাংশ সময় বলতেন, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।)[1]
ذكر الخبر المدحض قول من زعم أن شُعْبَةَ لَمْ يَسْمَعْ مِنْ إِسْمَاعِيلَ بْنِ عُلَيَّةَ إِلَّا خَبَرَ التَّزَعْفُرِ
935 - أَخْبَرَنَا بَكْرُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْوَهَّابِ الْقَزَّازُ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي يَعْقُوبَ الْكَرْمَانِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ إِسْمَاعِيلَ بن عُلَيَّةَ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ قَالَ: قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ: أَخْبِرْنِي عَنْ دُعَاءٍ كَانَ يَدْعُو بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ)
فَلَقِيتُ إِسْمَاعِيلَ فَسَأَلْتُهُ فَقَالَ: أكثَرُ دَعْوَةٍ يَدْعُو بِهَا: (رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حسنة وقنا عذاب النار)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 935 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুল আদাবুল মুফরাদ: ৫২৫।)
পরিচ্ছেদঃ আমরা যে দু‘আর কথা বর্ণনা করলাম, তাতে আল্লাহর রুবুবিয়্যাতের স্বীকারোক্তি দিয়ে দু‘আ করা মুস্তাহাব
৯৩৬. কাতাদা রহিমাহুল্লাহ আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “কোন দু‘আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি বেশি পাঠ করতেন।” জবাবে তিনি বলেন, দু‘আটি হলো, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।)[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَزِيدَ فِي الدُّعَاءِ الَّذِي وَصَفْنَاهُ الْإِقْرَارَ بِالرُّبُوبِيَّةِ لِلَّهِ جَلَّ وعلا
936 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ قَالَ: سَأَلَ قَتَادَةُ أَنَسًا: أَيُّ دَعْوَةٍ أَكْثَرُ مَا يَدْعُو بِهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: أَكْثَرُ دَعْوَةٍ يَدْعُو بِهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 936 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসারুল আদাবুল মুফরাদ: ৫২৫।)
পরিচ্ছেদঃ আমরা যে দু‘আর বিবরণ দিলাম, এর বিপরীত দু‘আ করা মাকরুহ হওয়া প্রসঙ্গে হাদীস
৯৩৭. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, যিনি অসুস্থতার কারণে পাখির ছানার মতো হয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “তুমি কী দু‘আ করেছিলে বা চেয়েছিলে?” জবাবে তিনি বলেন, আমি বলেছিলাম, “হে আল্লাহ আপনি আমাকে আখিরাতে যে শাস্তি দিবেন, তা দুনিয়াতেই দিয়ে দিন!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি তো সে শাস্তি সহ্য করতে পারবে না অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) তুমি তা সহ্য করার ক্ষমতা রাখো না। তুমি কেন বলো নি, اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقنا عذاب النار (হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আর আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।” রাবী বলেন, “অতঃপর তিনি আল্লাহর কাছে এই দু‘আ করেন, এবং মহান আল্লাহ তাকে নিরাময় দান করেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْمَرْءَ مَكْرُوهٌ لَهُ أَنْ يَدْعُو بِضِدِّ مَا وَصَفْنَا مِنَ الدعاء
937 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ: عَادَ النَّبِيُّ رَجُلًا قَدْ جَهِدَ حَتَّى صَارَ مِثْلَ الْفَرْخِ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(هَلْ كُنْتَ دَعَوْتَ اللَّهَ بِشَيْءٍ)؟ قَالَ: نَعَمْ كُنْتُ أَقُولُ: اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الْآخِرَةِ فعجِّله لِي فِي الدُّنْيَا فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا تَسْتَطِيعُهُ أَوْ لَا تُطيقه فَهَلَّا قُلْتَ: اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ)؟ قَالَ: فدعا الله فشفاه.
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 937 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৫৯।)
পরিচ্ছেদঃ যেসব আমল আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়, সেসব আমলের উপর অটল-অবিচল থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা জরুরী যেন তিনি এর বদৌলতে মেহেরবানী করে এসব আমলের উপর অটল-অবিচল রাখেন
৯৩৮. সুফিয়ান বিন আব্দুল্লাহ আস সাকাফী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে এমন একটি কথা বলুন, যে ব্যাপারে আপনার পরে আর কাউকে জিজ্ঞেস করবো না।” জবাবে তিনি বলেন, “তুমি বলো, آمَنْتُ بِاللَّهِ (আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম।) এরপর তুমি (এর উপর) অটল থাকো।”[1]
ذِكْرُ مَا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنْ سُؤَالِ الْبَارِي تَعَالَى الثَّبَاتَ وَالِاسْتِقَامَةَ عَلَى مَا يُقَرِّبُهُ إِلَيْهِ بِفَضْلِ اللَّهِ عَلَيْنَا بِذَلِكَ
938 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّيْرَفِيُّ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الْقُرَشِيُّ قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ قُلْ لِي قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ قَالَ: (قُلْ: آمَنْتُ بِاللَّهِ ثُمَّ اسْتَقِمْ)
الراوي : سُفْيَان بْن عَبْدِ اللَّهِ الثَّقَفِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 938 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাত: ২১।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো তার স্রষ্টার নিকট প্রার্থনা করা, যেন তিনি তার অন্তরকে তাঁর পছন্দনীয় আমলের উপর অটল রাখেন
৯৩৯. নাওওয়াস বিন সাম‘আন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “প্রতিটি হৃদয় দয়াময় আল্লাহর আঙ্গলসমূহ হতে দুই আঙ্গুলের মাঝে বিদ্যমান, যদি তিনি চান, তবে তা অটল রাখেন আর যদি তিনি চান তাকে বক্র পথে চালিত করেন।” রাবী বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু‘আয় বলতেন, يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ (হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল রাখুন।” তিনি আরো বলেছেন, “মীযান দয়াময় আল্লাহর হাতে, তিনি কিয়ামত পর্যন্ত একদল মানুষকে সমুন্নত করেন আর আরেক দল মানুষকে অবনমিত করেন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ التَّمَلُّقِ إِلَى الْبَارِي فِي ثَبَاتِ قَلْبِهِ لَهُ عَلَى مَا يُحِبُّ مِنْ طَاعَتِهِ
939 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ قَالَ: حَدَّثَنَا أَبُو ثَوْرٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ قَالَ: سَمِعْتُ أَبَا إِدْرِيسَ الْخَوْلَانِيَّ أَنَّهُ سَمِعَ النَّوَّاسَ بْنَ سَمْعَانَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يقول: (مَا مِنْ قَلْبٍ إِلَّا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ إِنْ شَاءَ أَقَامَهُ وَإِنْ شَاءَ أَزَاغَهُ) قَالَ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ) قَالَ:(وَالْمِيزَانُ بِيَدِ الرَّحْمَنِ يَرْفَعُ قَوْمًا وَيَخْفِضُ آخَرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ)
الراوي : النَّوَّاس بْن سَمْعَانَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 939 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২০৯১।)
পরিচ্ছেদঃ এই জাতীয় শব্দগুলো মানুষ নিজেদের মাঝে যেভাবে বুঝে সেভাবে স্রেফ উপমা ও উদাহরণ স্বরুপ ব্যবহার করা হয়েছে; বাহ্যিক অর্থ এখানে উদ্দেশ্য নয়
৯৪০. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মহিমান্বিত আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন বান্দাকে বলবেন, “হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে আসোনি!” তখন আদম সন্তান বলবে, হে আমার প্রতিপালক, আমি কীভাবে আপনাকে দেখতে যাবো, অথচ আপনি জগৎসমূহের প্রতিপালক?” মহান আল্লাহ বলবেন: “তুমি কি জানতে না যে, আমার ওমুক বান্দা অসুস্থ হয়েছিল কিন্তু তুমি তাকে দেখতে যাওনি, তুমি কি জানতে না যে, যদি তুমি তাকে দেখতে যেতে তবে তুমি আমাকে পেতে?” তিনি বলবেন: “হে আদম সন্তান, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি!” তখন আদম সন্তান বলবে, হে আমার প্রতিপালক, আমি কীভাবে আপনাকে পানি পান করাবো, অথচ আপনি জগৎসমূহের প্রতিপালক?” মহান আল্লাহ বলবেন: “তুমি কি জানতে না যে, আমার ওমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল কিন্তু তুমি তাকে পানি পান করাওনি, তুমি কি জানতে না যে, যদি তুমি তাকে পানি পান করাতে তবে তুমি তা আমার কাছে পেতে?” তিনি আরো বলবেন: “হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাওনি!” তখন আদম সন্তান বলবে, হে আমার প্রতিপালক, আমি কীভাবে আপনাকে খাদ্য দিবো, অথচ আপনি জগৎসমূহের প্রতিপালক?” মহান আল্লাহ বলবেন: “তুমি কি জানতে না যে, আমার ওমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল কিন্তু তুমি তাকে খাদ্য দাওনি, তুমি কি জানতে না যে, যদি তুমি তাকে খাদ্য দিতে তবে তুমি তা আমার কাছে পেতে?”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ هَذِهِ الْأَلْفَاظَ مِنْ هَذَا النَّوْعِ أُطْلِقَتْ بِأَلْفَاظِ التَّمْثِيلِ وَالتَّشْبِيهِ عَلَى حَسَبِ مَا يَتَعَارَفُهُ النَّاسُ فِيمَا بَيْنَهُمْ دُونَ الْحُكْمِ عَلَى ظَوَاهِرِهَا
940 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ يُوسُفَ بِنَسَا قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ قَالَ: حَدَّثَنَا عَفَّانُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ: أَخْبَرَنَا ثَابِتٌ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (يَقُولُ اللَّهُ جَلَّ وَعَلَا لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي فَيَقُولُ يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ فَيَقُولُ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي وَيَقُولُ: يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِي؟ فَيَقُولُ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ فَيَقُولُ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا اسْتَسْقَاكَ فَلَمْ تَسْقِهِ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ سَقَيْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي يَا ابْنَ آدم استطعمتك فلم تطعمني فيقول: يا رب وكيف أطعمك وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ فَيَقُولُ: أَلَمْ تَعْلَمْ أَنَّ عَبْدِي فُلَانًا اسْتَطْعَمَكَ فَلَمْ تُطْعِمْهُ أَمَا لَوْ أنك أطعمته لوجدت ذلك عندي)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 940 | خلاصة حكم المحدث:. صحيح ـ
হাদীসটির সানাদকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৪/৪৮।)
পরিচ্ছেদঃ প্রতিপালকের কাছে হেদায়েত, নিরাপত্তা, তাঁর বেলায়েত (নৈকট্য, বন্ধুত্ব) কামনা করার নির্দেশ
৯৪১. আবূল হাওরা আস সা‘দী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাসান বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, আপনার নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কী মনে আছে?” জবাবে তিনি বলেন, “আমার মনে আছে, আমি একবার সাদাকার খেজুর থেকে একটি খেজুর নিয়ে আমার মুখে দিয়েছিলাম। অতঃপর তিনি মুখের লালাসহ মুখ থেকে খেজুর বের করে সাদাকার খেজুরের মাঝে রেখে দেন। তিনি আমাদেরকে এই দু‘আ শিখাতেন, اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلَا يُقضى عَلَيْكَ إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ (হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দান করুন তাদের মাঝে যাদেরকে আপনি হেদায়েত দান করেছেন, আমাকে সুস্থতা ও নিরাপত্তা দান করুন, তাদের মাঝে যাদের আপনি নিরাপত্তা দান করেছেন, আপনি আমাকে যা দান করেছেন, তাতে বারাকাহ দিন, আপনি যা ফায়সালা করেছেন তার অনিষ্টতা থেকে আমাকে রক্ষা করুন। নিশ্চয়ই আপনি ফায়সালা করেন, আপনার উপর কোন ফায়সালা করা হয় না, আপনি যাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না।)
ইমাম শু‘বা রহিমাহুল্লাহ বলেন, “আমার ধারণা তিনি আরো বলেছেন, تباركت وتعاليت (আপনি বরকতময় এবং সুমহান।)”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবুল হাওরা হলেন রবী‘আহ বিন শাইবান আস সা‘দী, আর আবুল জাওযার নাম হলো আওস বিন আব্দুল্লাহ। তাঁরা দুই জনেই বসরার অধিবাসী এবং তাবে‘ঈ।”
ذِكْرُ الْأَمْرِ بِسُؤَالِ الْعَبْدِ رَبَّهُ جَلَّ وَعَلَا الْهِدَايَةَ وَالْعَافِيَةَ وَالْوِلَايَةَ فِيمَنْ رُزِقَ إِيَّاهَا
941 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: سَمِعْتُ بُرَيْدَ بْنَ أَبِي مَرْيَمَ يُحَدِّثُ عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْدِيِّ قَالَ: قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ: مَا تَذْكُرُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قال: أَذْكُرُ أَنِّي أَخَذْتُ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ فَجَعَلْتُهَا فِي فِيَّ فَانْتَزَعَهَا بِلُعَابِهَا فَطَرَحَهَا فِي التَّمْرِ وَكَانَ يُعَلِّمُنَا هَذَا الدُّعَاءَ:(اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلَا يُقضى عَلَيْكَ إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ) قَالَ شُعْبَةُ: وأظنه قال: (تباركت وتعاليت).
الراوي : أَبُو الْحَوْرَاءِ السَّعْدِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 941 | خلاصة حكم المحدث:. صحيح ـ
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَبُو الْحَوْرَاءِ رَبِيعَةُ بْنُ شَيْبَانَ السَّعْدِيُّ وَأَبُو الْجَوْزَاءِ اسْمُهُ: أَوْسُ بْنُ عَبْدِ اللَّهِ وَهُمَا جَمِيعًا تابعيان بصريان.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আবূ দাঊদ: ১২৮১।)
পরিচ্ছেদঃ প্রভুর নিকটে ক্ষমা, দয়া, হেদায়েত ও রিযিক প্রার্থনা করার জন্য নির্দেশ
৯৪২. সা‘দ বিন আবী ওয়াক্কাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে কিছু বাক্য শিক্ষা দিন, যা আমি বলবো।” জবাবে তিনি বলেন, “তুমি বলো, لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الْعَزِيزِ الْحَكِيمِ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তার কোন শরীক নেই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর জন্য প্রভূত প্রশংসা, জগৎসমূহের প্রতিপালক আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি, মন্দ কাজ থেকে বিরত থাকার কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া, আর ভাল কাজ করারও কোন ক্ষমতা নেই আল্লাহ ছাড়া, তিনি সুউচ্চ, সুমহান, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়।)”
তখন বেদুঈন বলেন, “এগুলি তো আমার প্রতিপালকের জন্য, আমার জন্য কী?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি বলো, اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي (হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়েত দান করুন এবং রিযিক দান করুন।)”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ, “এই সব হাদীসে اللَّهُمَّ اهْدِنِي ... (হে আল্লাহ, আমাকে হেদায়েত দিন), اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى (হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত চাচ্ছি) এবং এই জাতীয় শব্দগুলো দ্বারা উদ্দেশ্য হলো হেদায়েতের উপর অটল থাকা, হেদায়েত বৃদ্ধি প্রভৃতি। কেননা এটা অসম্ভব যে, কোন মু‘মিন ব্যক্তি হেদায়েত চাওয়ার মাধ্যমে ঈমান আনবে, অথচ আল্লাহ তাকে ইতিপূর্বেই হেদায়েত দান করেছেন।”
ذِكْرُ الْأَمْرِ بِسُؤَالِ الْعَبْدِ رَبَّهُ جَلَّ وَعَلَا الْمَغْفِرَةَ وَالرَّحْمَةَ وَالْهِدَايَةَ وَالرِّزْقَ
942 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ الطَّالَقَانِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ وَيَعْلَى بْنُ عُبَيْدٍ قَالَا: حَدَّثَنَا مُوسَى الْجُهَنِيُّ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهِ قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي كَلَامًا أَقُولُهُ قَالَ: (قُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الْعَزِيزِ الْحَكِيمِ) قَالَ: هَؤُلَاءِ لِرَبِّي فَمَا لِي؟ قَالَ:
(قُلِ: اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي)
الراوي : سَعْد بْن أَبِي وَقَّاصٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 942 | خلاصة حكم المحدث:. صحيح ـ
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: كُلُّ مَا فِي هَذِهِ الْأَخْبَارِ: ((اللَّهُمَّ اهْدِنِي ... )) , ((اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى)) وَمَا يُشْبِهُهَا مِنَ الْأَلْفَاظِ إِنَّمَا أُريد بِهَا الثَّبَاتُ عَلَى الْهُدَى وَالزِّيَادَةُ فِيهِ إِذْ مُحَالٌ أَنْ يُؤْمِنَ الْمُؤْمِنُ بِسُؤَالِ الزِّيَادَةِ وَقَدْ هَدَاهُ اللَّهُ قَبْلَ ذَلِكَ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল কালিমুত তয়্যিব: ১৪।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো মহান প্রতিপালকের কাছে তাঁর সাহায্য-সহযোগিতা ও হেদায়েত চাওয়া
৯৪৩. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, رَبِّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ وَانْصُرْنِي وَلَا تَنْصُرْ عَلَيَّ وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ وَاهْدِنِي ويسِّر الْهُدَى لِي وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ رَبِّ اجْعَلْنِي لَكَ شَاكِرًا لَكَ ذَاكِرًا لَكَ أَوَّاهًا لَكَ مطواعاً لك مخبتاً أوَّاهاً منبياً رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَأَجِبْ دَعْوَتِي وَثَبِّتْ حُجَّتي واهْدِ قَلْبِي وَسَدِّدْ لِسَانِي واسلُلْ سخيمة قلبي (হে আমার প্রভু, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সহযোগিতা করুন; আমার বিরুদ্ধে সাহায্য করবেন না, আমার জন্য কৌশল করুন; আমার বিপক্ষে কৌশল করবেন না, আমাকে হেদায়েত দিন, আমার জন্য হেদায়েতকে সহজ করে দিন, যে আমার প্রতি যুলুম করে, তার উপর আমাকে সাহায্য করুন। হে আমার প্রভু, আপনি আমাকে আপনার শোকরগুজার, আপনার যিকরকারী, আপনার অভিমুখী, আপনার অনুগত, বিনয়ী, আপনার দিকে প্রত্যাবর্তনকারী বান্দা করুন। হে আমার প্রভু, আপনি আমার তাওবা কবূল করুন, আমার পাপ ধুয়ে দিন, আমার দু‘আ কবূল করুন, আমার দলীল প্রতিষ্ঠিত করুন, আমার অন্তরকে সঠিক পথে পরিচালিত করুন, আমার জবানকে শুদ্ধ করুন, আমার অন্তরের ময়লা বের করুন।)”[1]
ذكر ما يستحب للمرء سؤال الرب جل وَعَلَا الْمَعُونَةَ وَالنَّصْرَ وَالْهِدَايَةَ
943 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ عَنْ طَلِيقِ بْنِ قَيْسٍ الْحَنَفِيِّ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (رَبِّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ وَانْصُرْنِي وَلَا تَنْصُرْ عَلَيَّ وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ وَاهْدِنِي ويسِّر الْهُدَى لِي وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ رَبِّ اجْعَلْنِي لَكَ شَاكِرًا لَكَ ذَاكِرًا لَكَ أَوَّاهًا لَكَ مطواعاً لك مخبتاً أوَّاهاً منبياً رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَأَجِبْ دَعْوَتِي وَثَبِّتْ حُجَّتي واهْدِ قَلْبِي وَسَدِّدْ لِسَانِي واسلُلْ سخيمة قلبي)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 943 | خلاصة حكم المحدث:. صحيح ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৫৩ ।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, এই হাদীসটি আমর বিন মুর্রা আব্দুল্লাহ বিন হারিস থেকে শুনেননি- তাদের বক্তব্য অপনোদনে হাদীস
৯৪৪. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ وَانْصُرْنِي وَلَا تَنَصُرْ عَلَيَّ وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ وَاهْدِنِي وَيَسِّرْ لِيَ الْهُدَى وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ اللَّهُمَّ اجْعَلْنِي لَكَ شَكَّاراً لَكَ ذكَّاراً لَكَ مِطْوَاعاً إِلَيْكَ مُخْبِتًا لَكَ أوَّاهاً منبياً رَبِّ اقْبَلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَثَبِّتْ حُجتي وسدد لساني واسلل سخيمة قلبي (হে আমার প্রভু, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সহযোগিতা করুন; আমার বিরুদ্ধে সাহায্য করবেন না, আমার জন্য কৌশল করুন; আমার বিপক্ষে কৌশল করবেন না, আমাকে হেদায়েত দিন, আমার জন্য হেদায়েতকে সহজ করে দিন, যে আমার প্রতি যুলুম করে, তার উপর আমাকে সাহায্য করুন। হে আমার প্রভু, আপনি আমাকে আপনার শোকরগুজার, আপনার যিকরকারী, আপনার অভিমুখী, আপনার অনুগত, বিনয়ী, আপনার দিকে প্রত্যাবর্তনকারী বান্দা করুন। হে আমার প্রভু, আপনি আমার তাওবা কবূল করুন, আমার পাপ ধুয়ে দিন, আমার দু‘আ কবূল করুন, আমার দলীল প্রতিষ্ঠিত করুন, আমার অন্তরকে সঠিক পথে পরিচালিত করুন, আমার জবানকে শুদ্ধ করুন, আমার অন্তরের ময়লা বের করুন।)”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “মুহাম্মাদ বিন ইয়াহইয়া বিন সা‘ঈদ আবূ সালিহ থেকে আবূ ইয়ালা এই হাদীস ছাড়া অন্য কোন হাদীস আমাদের কাছে বর্ণনা করেননি।”
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ لَمْ يَسْمَعْهُ عَمْرُو بْنُ مُرَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ
944 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا أَبِي قال: حدثني سفيان قال: حدثني عمرو ابن مُرَّةَ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ المعلم قال: حدثني طليق ابن قيس الحنفي عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يدعو فَيَقُولُ: (اللَّهُمَّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ وَانْصُرْنِي وَلَا تَنَصُرْ عَلَيَّ وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ وَاهْدِنِي وَيَسِّرْ لِيَ الْهُدَى وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ اللَّهُمَّ اجْعَلْنِي لَكَ شَكَّاراً لَكَ ذكَّاراً لَكَ مِطْوَاعاً إِلَيْكَ مُخْبِتًا لَكَ أوَّاهاً منبياً رَبِّ اقْبَلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَثَبِّتْ حُجتي وسدد لساني واسلل سخيمة قلبي)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 944 | خلاصة حكم المحدث:. صحيح ـ
قَالَ أَبُو حَاتِمٍ: مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ أَبُو صَالِحٍ مَا حَدَّثَنَا عَنْهُ أَبُو يَعْلَى إِلَّا هَذَا الْحَدِيثَ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৫৩ ।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো আল্লাহর কাছে সমস্ত বিষয়ে নিরাপত্তা চাওয়া
৯৪৫. বুসর বিন আরতোত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, اللَّهُمَّ أَحْسِنْ عَافِيَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدنيا وعذاب الآخرة (হে আল্লাহ, সমস্ত বিষয়ে আমাদের সুন্দর নিরাপত্তা দান করুন, আর আমাদেরকে দুনিয়ার লাঞ্চনা ও আখিরাতের আযাব থেকে পরিত্রাণ দিন।)”[1]
[945/*]_ وَأَخْبَرَنَاهُ الصُّوفِيُّ قَالَ: حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَيُّوبَ بْنِ مَيْسَرَةَ ....... بِإِسْنَادِهِ وَقَالَ: ((عَاقِبَتَنَا)) ـ بِالْقَافِ ـ.
মুহাম্মাদ বিন আইয়্যুব বিন মাইসারাহর সানাদে عَافِيَتَنَا (আমাদের নিরাপত্তা) এর স্থলে عَاقِبَتَنَا (আমাদের শেষ পরিণাম) এর কথা বলা হয়েছে।”
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَسْأَلَ اللَّهَ جَلَّ وَعَلَا الْعَافِيَةَ فِي أُمُورِهِ كُلِّهَا
945 - سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مُحَمَّدِ بْنِ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ يَقُولُ: سَمِعْتُ هِشَامَ بْنَ عَمَّارٍ يَقُولُ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ أَيُّوبَ بْنِ مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ يَقُولُ: سَمِعْتُ أَبِي يَقُولُ: سَمِعْتُ بُسْرَ بْنَ أَرْطَاةَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (اللَّهُمَّ أَحْسِنْ عَافِيَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدنيا وعذاب الآخرة)
الراوي : بُسْر بْن أَرْطَاةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 945 | خلاصة حكم المحدث:. ضعيف ـ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ২৯০৭ ।)
পরিচ্ছেদঃ আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করা, কেননা একজন মানুষকে যা কিছু দেওয়া হয় তন্মধ্যে তাওহীদের পর নিরাপত্তার চেয়ে উত্তম আর কিছু দেওয়া হয় না
৯৪৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে এই মিম্বারে উপর বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক বছর আগে এই মিম্বারের উপর বলতে শুনেছি, তারপর আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু অশ্রুবিসর্জন দিয়ে কাঁদলেন তারপর তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রথম বছরে এই মিম্বারের উপর বলতে শুনেছি, তিনি বলেছেন, “ইখলাসের কালিমার পর নিরাপত্তার মত আর কিছু দেওয়া হয় না। অতএব তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাও।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِسُؤَالِ اللَّهِ جَلَّ وَعَلَا الْعَافِيَةَ إِذْ هِيَ خَيْرُ مَا يُعطى الْمَرْءُ بَعْدَ التوحيد
946 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ قَالَ: سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ بْنَ الْحَارِثِ السَّهْمِيَّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:سَمِعْتُ أَبَا بَكْرٍ - رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ - عَلَى هَذَا الْمِنْبَرِ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا الْيَوْمَ عَامَ أَوَّلٍ يَقُولُ ثُمَّ اسْتَعْبَرَ أَبُو بَكْرٍ - رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ - فَبَكَى ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (لَنْ تُؤْتَوْا شَيْئًا بَعْدَ كَلِمَةِ الْإِخْلَاصِ مِثْلَ الْعَافِيَةِ فَسَلُوا اللَّهَ الْعَافِيَةَ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 946 | خلاصة حكم المحدث:. صحيح لغيره.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আয রওয: ৯১৭ ।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি আল্লাহর কাছে নিরাপত্তা চাইবে, তাকে নিরাপত্তার সাথে ক্ষমাও যুক্ত করে চাওয়ার নির্দেশ
৯৪৭. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আল্লাহর কাছে কী চাইবো?” জবাবে তিনি বলেন, “তুমি আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা চাও।” তারপর তিনি আবারো জিজ্ঞেস করলেন, “আমি আল্লাহর কাছে (আর) কী চাইবো?”
জবাবে তিনি বলেন, “তুমি আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা চাও।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِتَقْرِينِ الْعَفْوِ إِلَى الْعَافِيَةِ عِنْدَ سُؤَالِهِ اللَّهَ جَلَّ وَعَلَا لِمَنْ سَأَلَهَا
947 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا موسى بن إسماعيل قال: حدثناحماد بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو جَهْضَمٍ مُوسَى بْنُ سَالِمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا أَسْأَلُ اللَّهَ؟ قَالَ: (سَلِ اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ) ثُمَّ قَالَ: مَا أَسْأَلُ اللَّهَ؟ قَالَ: (سَلِ اللَّهَ العفو والعافية)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 947 | خلاصة حكم المحدث:. صحيح لغيره.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আয রওয: ৯১৭ ।)
পরিচ্ছেদঃ নিরপত্তার পর ইয়াক্বীন চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করার ব্যাপারে নির্দেশ
৯৪৮. আওসাত বিন আমের আল বাজালী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মৃত্যুর পর আমি মদীনায় আগমন করে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু সাথে সাক্ষাৎ করি, এসময় তিনি মানুষের উদ্দেশ্য ভাষন দিচ্ছিলেন। তিনি বলেন, “এক বছর আগে আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়েছিলেন। অতঃপর কান্নার কারণে তার গলা জড়িয়ে আসে। এভাবে তিনবার এরকম করেন। তারপর তিনি বলেন, “হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাও। কেননা কোন ব্যক্তিকে নিরাপত্তার পর ইয়াকীনের মতো আর কোন কিছু দেওয়া হয় না। আর কুফরের পর সন্দেহের চেয়ে কঠিন আর কিছু দেওয়া হয়না। তোমাদের জন্য আবশ্যক হলো সততা অবলম্বন করা, কেননা সততা মানুষকে সৎ পথে পরিচালিত করে, আর উভয়েই জান্নাতে থাকবে। আর তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা মানুষকে পাপের পথে পরিচালিত করে, আর উভয়েই জাহান্নামে থাকবে।”[1]
হাদীসে ‘তারা উভয়’ উদ্দেশ্য হলো এসব দোষ-গুণ প্রতিপালনকারী; খোদ দোষ-গুণ উদ্দেশ্য নয়।
ذِكْرُ الْأَمْرِ بِسُؤَالِ الْعَبْدِ رَبَّهُ جَلَّ وَعَلَا الْيَقِينَ بَعْدَ الْمُعَافَاةِ
948 ـ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ سُليم بْنِ عَامِرٍ الْكَلَاعِيِّ عَنْ أَوْسَطَ بْنِ عَامِرٍ الْبَجَلِيِّ قَالَ: قَدِمْتُ الْمَدِينَةَ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَقِيتُ أَبَا بَكْرٍ يَخْطُبُ النَّاسَ وَقَالَ: قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ عَامَ أَوَّلٍ ـ فَخَنَقَتْهُ الْعَبْرَةُ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ: (يَا أَيُّهَا النَّاسُ سَلُوا اللَّهَ الْمُعَافَاةَ فَإِنَّهُ لَمْ يُعط أَحَدٌ مِثْلَ الْيَقِينِ بعد المعافاة ولا أشد من الربية بَعْدَ الْكُفْرِ وَعَلَيْكُمْ بِالصِّدْقِ فَإِنَّهُ يَهْدِي إِلَى الْبِرِّ وَهُمَا فِي الْجَنَّةِ وَإِيَّاكُمْ وَالْكَذِبَ فَإِنَّهُ يَهْدِي إِلَى الْفُجُورِ وَهُمَا فِي النَّارِ أَرَادَ به مرتكبهما لا نفسهما.
الراوي : أَوْسَط بْن عَامِرٍ الْبَجَلِيِّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 948 | خلاصة حكم المحدث:. صحيح لغيره.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আয রওয: ৯১৭ ।)
পরিচ্ছেদঃ মানুষ যা আমল করে.. (আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বলেন, “মুল পান্ডুলিপিতে ৭টি শব্দ পরিমাণ লেখা মুছানো রয়েছে। এখানে ঠিক কী শব্দ ছিল, তা আমার কাছে স্পষ্ট হয়নি।”)
৯৪৯. উবাদা বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “একবার তিনি অসুস্থ হয়ে পড়লে, জিবরীল আলাইহিস সালাম তাকে ঝাঁড়-ফুক করেন এই বলে, بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ دَاءٍ يُؤْذِيكَ مِنْ كُلِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَمَنْ كُلِّ عينٍ وسُمٍّ والله يشفيك (আল্লাহর নামে আপনাকে ঝাঁড়-ফুক করছি এমন প্রতিটি রোগ হতে, যা আপনাকে কষ্ট দেয়, প্রতিটি হিংসুক থেকে, যখন সে হিংসা করে এবং প্রতিটি বদ-নজর ও বিষক্রিয়া থেকে। আল্লাহ আপনাকে নিরাময় দান করুন।)[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَسْتَعْمِلُهُ
949 - أَخْبَرَنَا السَّخْتِيَانِيُّ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا ابْنُ ثَوْبَانَ قَالَ: أَخْبَرَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ قَالَ: سَمِعْتُ جُنَادَةَ بْنَ أَبِي أُمَيَّةَ يَقُولُ: سَمِعْتُ عُبَادَةَ بْنَ الصَّامِتِ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ جِبْرِيلَ رَقَاهُ وَهُوَ يُوعَكُ فَقَالَ: بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ دَاءٍ يُؤْذِيكَ مِنْ كُلِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَمَنْ كُلِّ عينٍ وسُمٍّ والله يشفيك.
الراوي : عُبَادَة بْن الصَّامِتِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 949 | خلاصة حكم المحدث:. حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীক আলা ইবনে মাজাহ।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো আল্লাহর কাছে এই কামনা করা যেন তিনি তার বিভিন্ন রকমের গোনাহ ক্ষমা করার মাধ্যমে তার প্রতি মহান আল্লাহ অনুগ্রহ করেন
৯৫০. আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, “اللَّهُمَّ اغْفِرْ لي جدي وهزلي وخطإي وعمدي وكل ذلك عندي (হে আল্লাহ, আপনি আমার ঐকান্তিক পাপ, হাসি-ঠাট্টার ছলে পাপ, অনিচ্ছাকৃত পাপ, ইচ্ছাকৃত পাপ এবং আমার প্রতিটি পাপ ক্ষমা করে দিন।)[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَسْأَلَ اللَّهَ جَلَّ وَعَلَا التَّفَضُّلَ عَلَيْهِ بِمَغْفِرَةِ أَنْوَاعِ ذُنُوبِهِ
950 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (اللَّهُمَّ اغْفِرْ لي جدي وهزلي وخطإي وعمدي وكل ذلك عندي)
الراوي : أَبُو مُوسَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 950 | خلاصة حكم المحدث:. حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৪৪ ।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য বৈধ হলো উপমার শব্দে মহান প্রতিপালকের ক্ষমা চাওয়া
৯৫১. ইবনু আবী আওফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ اللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ كَمَا يُطَهَّرُ الثَّوْبُ من الدنس (হে আল্লাহ, আপনি আমার পাপসমূহ থেকে পবিত্র করুন শিশির, বরফ ও পানি দিয়ে। হে আল্লাহ, আপনি আমাকে পাপসমূহ থেকে পবিত্র করুন যেভাবে ময়লা থেকে কাপড় পরিস্কার করা হয়।)”[1]
ذِكْرُ مَا أُبيح لِلْمَرْءِ أَنْ يَسْأَلَ اللَّهَ رَبَّهُ جَلَّ وَعَلَا الْمَغْفِرَةَ لِذُنُوبِهِ بِلَفْظِ التَّمْثِيلِ
951 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَحْمُودٍ السَّعْدِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا رَقَبَةُ بْنُ مَصْقَلَةَ عَنْ مَجْزَأَةِ بْنِ زَاهِرٍ الْأَسْلَمِيِّ عَنِ ابْنِ أَبِي أَوْفَى قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (اللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ اللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ كَمَا يُطَهَّرُ الثَّوْبُ من الدنس)
الراوي : ابْن أَبِي أَوْفَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 951 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮ ।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো এই দু‘আ করার আগে আল্লাহর প্রশংসা করা
৯৫২. ইবনু আবী আওফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ لَكَ الْحَمْدُ ملء السموات وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ طَهِّرْنِي مِنْ ذُنُوبِي كَمَا يُطَهَّرُ الثَّوْبُ الأبيض من الدنس (হে আল্লাহ, আসমানসমূহ ভর্তি, জমিন ভর্তি এবং তারপর আপনি যা ইচ্ছা করেন, সেটা পরিপূর্ণ প্রশংসা আপনার জন্যই। হে আল্লাহ, আপনি আমার পাপসমূহ থেকে পবিত্র করুন শিশির, বরফ ও পানি দিয়ে। হে আল্লাহ, আপনি আমাকে পাপসমূহ থেকে পবিত্র করুন যেভাবে ময়লা থেকে কাপড় পরিস্কার করা হয়।)”[1]
ذِكْرُ مَا يُستحب لِلْمَرْءِ أَنْ يُقَدِّم قَبْلَ هَذَا الدُّعَاءِ التَّحْمِيدَ لِلَّهِ جَلَّ وَعَلَا
952 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ مَجْزَأَةَ بْنِ زَاهِرٍ عَنِ ابْنِ أَبِي أَوْفَى قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (اللَّهُمَّ لَكَ الْحَمْدُ ملء السموات وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ طَهِّرْنِي مِنْ ذُنُوبِي كَمَا يُطَهَّرُ الثَّوْبُ الأبيض من الدنس)
الراوي : ابْن أَبِي أَوْفَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 951 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৪১ ।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো গোনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, যদিও প্রার্থনা চুড়ান্ত পর্যায়ের শব্দ দিয়ে করা হয়
৯৫৩. আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু‘আর মাধ্যমে দু‘আ করতেন, “رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي وَإِسْرَافِي فِي أَمْرِي وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَايَايَ وَعَمْدِي وَجَهْلِي وجدِّي وَهَزْلِي وَكُلُّ ذَلِكَ عِنْدِي اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ إِنَّكَ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَأَنْتَ عَلَى كُلِّ شيء قدير (হে আমার প্রভু, আপনি ক্ষমা করে দিন আমার পাপ, আমার অজ্ঞতা, কাজে আমার বাড়াবাড়ি, আর যা আপনি আমার চেয়ে বেশি অবগত। হে আল্লাহ, আপনি ক্ষমা করে দিন আমার পাপসমূহ; ইচ্ছাকৃত পাপ আমার অজ্ঞতাবশত পাপ, আমার ঐকান্তিক পাপ, হাসি-ঠাট্টার ছলে পাপ এবং আমার প্রতিটি পাপ। হে আল্লাহ, আপনি ক্ষমা করে দিন, যা আমি আগে করেছি, যা আমি পরে করেছি, যা আমি গোপনে করেছি, যা আমি প্রকাশ্যে করেছি, নিশ্চয়ই আপনি আদি, আপনি অন্ত আর আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। )”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَسْأَلَ الرَّبَّ جَلَّ وَعَلَا الْمَغْفِرَةَ لِذُنُوبِهِ وَإِنْ كَانَ فِي لفظه استقصاء
953 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ الْمِسْمَعِيُّ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ ابْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ عَنْ أَبِيهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ: (رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي وَإِسْرَافِي فِي أَمْرِي وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَايَايَ وَعَمْدِي وَجَهْلِي وجدِّي وَهَزْلِي وَكُلُّ ذَلِكَ عِنْدِي اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ إِنَّكَ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَأَنْتَ عَلَى كُلِّ شيء قدير)
الراوي : أَبُو مُوسَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 953 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৪৪।)
পরিচ্ছেদঃ দু‘আয় সর্বোচ্চ জান্নাত ফেরদাউস চাওয়ার ব্যাপারে নির্দেশ
৯৫৪. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে উম্মু হারিসা রাদ্বিয়াল্লাহু আনহুমা, নিশ্চয়ই জান্নাতে অনেক বাগান রয়েছে। আর হারেসা (তোমার ছেলে) জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থানে রয়েছেন। সুতরাং যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, তখন তোমরা তাঁর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلْمَرْءِ بِسُؤَالِ اللَّهِ جَلَّ وَعَلَا الْفِرْدَوْسَ الْأَعْلَى فِي دُعَائِهِ
954 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَا أُمَّ حَارِثَةَ إِنَّهَا لَجِنان وَإِنَّ حَارِثَةَ فِي الْفِرْدَوْسِ الْأَعْلَى فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَسَلُوهُ الْفِرْدَوْسَ)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 954 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৮১১ ।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো মহান আল্লাহ যেমনভাবে মেহেরবানী করে তার চেহারাকে সুন্দর করেছেন, অনুরুপভাবে যেন তিনি তার চরিত্রকেও সুন্দর করে দেন, এজন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা
৯৫৫. আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللهم حَسَّنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقي (হে আল্লাহ আপনি আমার গঠন সুন্দর করেছেন, কাজেই আপনি আমার চরিত্রকে সুন্দর করে দিন।)”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَسْأَلَ اللَّهَ جَلَّ وَعَلَا تَحْسِينَ خُلُقِهِ كَمَا تَفَضَّلَ عَلَيْهِ بحسن صورته
955 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ عَنْ عَوْسَجَةَ بْنِ الرَّمَّاحِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْهُذَيْلِ عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول: (اللهم حَسَّنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقي)
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 955 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭৪ ।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো আল্লাহর কাছে এই প্রার্থনা করা যেন তিনি তাকে মন্দ চরিত্র ও খারাপ প্রবৃত্তি থেকে দুরে রাখেন
৯৫৬. যিয়াদ বিন ইলাকা তাঁর চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ جَنِّبْني مُنْكَرَاتِ الْأَخْلَاقِ وَالْأَهْوَاءِ وَالْأَسْوَاءِ وَالْأَدْوَاءِ (হে আল্লাহ, আপনি আমাকে দূরে রাখুন খারাপ চরিত্র, প্রবৃত্তি, মন্দ কাজ ও অসুখ-বিসুখ থেকে।)[1]
ذِكْرُ مَا يُستحب لِلْمَرْءِ أَنْ يَسْأَلَ اللَّهَ جَلَّ وَعَلَا الْمُجَانَبَةَ عَنِ الْأَخْلَاقِ الْمُنْكَرَةِ وَالْأَهْوَاءِ الردية
956 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ سُلَيْمَانَ بِالْفُسْطَاطِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ مُحْرِزٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ مِسْعَرِ بْنِ كِدَامٍ عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ عَنْ عَمِّهِ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (اللَّهُمَّ جَنِّبْني مُنْكَرَاتِ
الْأَخْلَاقِ وَالْأَهْوَاءِ وَالْأَسْوَاءِ وَالْأَدْوَاءِ)
الراوي : زِيَاد بْن عِلَاقَةَ عَنْ عَمِّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 956 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২৪৭১ ।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো সকাল বিকেলে আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা চাওয়া
৯৫৭. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু‘আগুলো সকাল বিকেল পড়া ছাড়তেন না। (দু‘আগুলো হলো) اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي اللهم احفظني من بين يدي ومن خلقي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা চাচ্ছি। হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে চাচ্ছি ক্ষমা ও নিরাপত্তা আমার দ্বীন, দুনিয়া, পরিবার-পরিজন ও সম্পদের বিষয়ে। হে আল্লাহ, আপনি আমার দোষ-ত্রুটিগুলো গোপন রাখুন, আমার ভয়-ভীতির বিষয়গুলোতে নিরাপত্তা দান করুন। হে আল্লাহ, আপনি আমাকে হেফাযত করুন আমার সামনে থেকে, আমার পিছন থেকে, আমার ডান থেকে, আমার বাম থেকে এবং আমার উপর থেকে। আর আমি আপনার কাছে আশ্রয় চাই নিচের দিক থেকে অকস্মাৎ আক্রান্ত হওয়া থেকে।)”[1]
ইমাম ওয়াকী‘ রহিমাহুল্লাহ বলেন, “নিচের দিক থেকে অকস্মাৎ আক্রান্ত হওয়া” দ্বারা উদ্দেশ্য হলো ভূমিধ্বস।”
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ سُؤَالُ رَبِّهِ جَلَّ وَعَلَا الْعَفْوَ وَالْعَافِيَةَ عِنْدَ الصَّبَاحِ
957 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا فَيَّاضُ بْنُ زُهَيْرٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ عَنْ عُبَادَةَ بْنِ مُسْلِمٍ الْفَزَارِيِّ عَنْ جُبَيْرِ بْنِ أَبِي سُلَيْمَانَ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ: لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَعُ هَؤُلَاءِ الدَّعَوَاتِ حِينَ يُمْسِي وَحِينَ يُصْبِحُ: (اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي اللهم احفظني من بين يدي ومن خلقي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 957 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ وَكِيعٌ: يعني: الخسف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২৩৯৭ ।)
পরিচ্ছেদঃ সকাল ও সন্ধ্যায় একজন ব্যক্তি কী বলবে সকাল
৯৫৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যখন আমি সকাল ও বিকেল করবো, তখন আমি কী বলবো?”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি বলুন, اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فاطر السماوات والأرض رب كل شيء وملكيه أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ (হে আল্লাহ, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞাতা, আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, সকল কিছুর প্রভু ও অধিপতি, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আমি আপনার কাছে আশ্রয় চাই নিজের নফসের অনিষ্টতা, শয়তান ও তার অংশীদারের অনিষ্টতা থেকে ।)”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি এটি বলুন, যখন আপনি সকালে উপনীত হবেন, যখন বিকেলে উপনীত হবেন আর যখন আপনি বিছানা গ্রহণ করবেন।” [1]
ذِكْرُ مَا يَقُولُ الْمَرْءُ عِنْدَ الصَّبَاحِ وَالْمَسَاءِ
958 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حدثنا إسحاق ابن إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ عَنْ عَمْرِو بْنِ عَاصِمٍ الثَّقَفِيِّ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي مَا أَقُولُ إِذَا أَصْبَحْتُ وَإِذَا أَمْسَيْتُ قَالَ: (قُلِ: اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فاطر السماوات والأرض رب كل شيء وملكيه أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ) قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (قُلْهُ إِذَا أَصْبَحْتَ وَإِذَا أَمْسَيْتَ وَإِذَا أَخَذْتَ مضجعك)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 958 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৭৫৩ ।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো সকালে আল্লাহর কাছে ঐ দিনের কল্যাণ কামনা করবে
৯৫৯. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সকালে উপনীত হতেন, তখন বলতেন, أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذَا الْيَوْمِ وَمِنْ خَيْرِ مَا فِيهِ وَخَيْرِ مَا بَعْدَهُ وَأَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَسُوءِ الْعُمُرِ وَفِتْنَةِ الدَّجَّالِ وَعَذَابِ الْقَبْرِ (আমরা সকালে উপনীত হলাম, রাজত্বও আল্লাহর জন্য সকালে উপনীত হলো আর আল্লাহর জন্যই সকল প্রশংসা। আমি আপনার কাছে এই দিন, এর মাঝে যা রয়েছে এবং এর পরে যা রয়েছে, তার কল্যাণ চাচ্ছি এবং আমি আপনার কাছে পানাহ চাই অলসতা, বার্ধক্য, মন্দ আয়ুস্কাল, দাজ্জালের ফেতনা এবং কবরের আযাব থেকে।)
রাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিকেলেও এরকম কথা বলতেন।”
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ থেকে অপর সানাদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখানে বলতেন, لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তাঁর জন্যই সকল রাজত্ব, তাঁর জন্যই সকল প্রশংসা, আর তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْعَبْدِ عِنْدَ الصَّبَاحِ أَنْ يَسْأَلَ رَبَّهُ جَلَّ وَعَلَا خَيْرَ ذَلِكَ الْيَوْمِ
959 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الشَّعْثَاءِ قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ عَنْ زَائِدَةَ عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا أَصْبَحَ: (أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذَا الْيَوْمِ وَمِنْ خَيْرِ مَا فِيهِ وَخَيْرِ مَا بَعْدَهُ وَأَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَسُوءِ الْعُمُرِ وَفِتْنَةِ الدَّجَّالِ وَعَذَابِ الْقَبْرِ) وَإِذَا أَمْسَى قَالَ مِثْلَ ذَلِكَ
قَالَ الْحَسَنُ بْنُ عُبَيْدِ اللَّهِ: وَحَدَّثَنِي زُبَيْدٌ عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ فِيهِ: (لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ)
الراوي : عَبْد اللَّهِ بْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 959 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক আলাল কালিমিত তয়্যিব: ১৮ ।)
পরিচ্ছেদঃ সকাল বেলা একজন ব্যক্তি কোন দু‘আর মাধ্যমে দু‘আ করবে
৯৬০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সকালে উপনীত হতেন, তখন বলতেন, اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ المصير (হে আল্লাহ, আপনার মাধ্যমেই আমরা সকালে উপনীত হলাম, আপনার মাধ্যমেই আমরা সকালে উপনীত হবো, আপনার মাধ্যমেই আমরা মৃত্যুবরণ করবো আর আপনার দিকেই আমাদের প্রত্যাবর্তন।)”[1]
ذِكْرُ مَا يَدْعُو الْمَرْءُ بِهِ رَبَّهُ جَلَّ وَعَلَا إِذَا أَصْبَحَ
ذِكْرُ مَا يَدْعُو الْمَرْءُ بِهِ رَبَّهُ جَلَّ وَعَلَا إِذَا أَصْبَحَ
960 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو نَصْرٍ التَّمَّارُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا أَصْبَحَ: (اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ المصير)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 960 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৬২ ।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, এই হাদীসটি হাম্মাদ বিন সালামা এককভাবে বর্ণনা করেছেন -তার কথা অপনোদনকারী হাদীস
৯৬১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সকালে উপনীত হতেন, তখন বলতেন, اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ المصير (হে আল্লাহ, আপনার মাধ্যমেই আমরা সকালে উপনীত হলাম, আপনার মাধ্যমেই আমরা সকালে উপনীত হবো, আপনার মাধ্যমেই আমরা মৃত্যুবরণ করবো আর আপনার দিকেই আমাদের প্রত্যাবর্তন।)”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ حَمَّادُ بْنُ سَلَمَةَ
961 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ: حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم كان يَقُولُ إِذَا أَصْبَحَ: (اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 961 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৬২ ।)
পরিচ্ছেদঃ প্রতিপালকের নিকট ঋণ পরিশোধ করা এবং দরিদ্রতা থেকে স্বাবলম্বী করার জন্য জন্য দু‘আ করা
৯৬২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন একজন খাদেম চেয়ে নেওয়ার জন্য, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন, “তুমি বলো, اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ أَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ مُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الْآخَرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ اقْضِ عَنَّا الدَّيْنَ وَاغْنِنَا مِنَ الْفَقْرِ (হে আল্লাহ, সপ্ত আসমানের প্রভু, মহান আরশের প্রভু, আমাদের প্রভু, প্রতিটি জিনিসের প্রভু, আপনি সর্বোচ্চ, সুতরাং আপনার উপর কোন কিছু নেই, আপনি সবচেয়ে নিকটে, কাজেই আপনার চেয়ে নিকটে আর কেউ নেই, তাওরাত, ইঞ্জিল ও ফুরকানের অবতরণকারী, শস্যবীজ ও ফলের আঁটি বিদীর্ণ করে বৃক্ষ উদগতকারী, আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি প্রতিটি জিনিসের অনিষ্টতা থেকে, যার ললাট আপনি ধারণ করে আছেন। আপনি প্রথম, কাজেই আগে আর কেউ নেই, আপনি শেষ, কাজেই আপনার পরে আর কোন কিছু নেই, আপনি আমাদের ঋণ পরিশোধ করে দিন এবং আপনি আমাদেরকে দরিদ্রতা থেকে স্বাবলম্বী করুন।) [1]
ذِكْرُ الْأَمْرِ بِسُؤَالِ الْمَرْءِ رَبَّهُ جَلَّ وَعَلَا قَضَاءَ دَيْنِهِ وَغِنَاهُ مِنَ الْفَقْرِ
962 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ الْخَلِيلِ قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَتْ فَاطِمَةُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسْأَلُهُ خادماً فَقَالَ لَهَا: (قُولِي: اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ أَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ مُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الْآخَرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ اقْضِ عَنَّا الدَّيْنَ وَاغْنِنَا مِنَ الْفَقْرِ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 962 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহুল আদাবুল মুফরাদ: ৯৩০ ।)
পরিচ্ছেদঃ যে কারণে মহান আল্লাহ এই আয়াত অবতীর্ণ করেন “অতঃপর তারা তাদের উদ্দেশ্য তারা বিনীত হয়নি এবং তারা ক্রন্দনও করেনি”
৯৬৩. ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আবূ সুফিয়ান বিন হারব রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আপনাকে আল্লাহ এবং রক্ত সম্পর্কের দোহাই দিয়ে বলছি, আমরা তো পশম, রক্ত এসব খেয়েছি!” তখন এই আয়াত অবতীর্ণ হলো وَلَقَدْ أَخَذْنَاهُمْ بِالْعَذَابِ فما استكانوا لربهم وما يتضرعون (অবশ্যই আমরা তাদেরকে শাস্তি দিয়ে পাকড়াও করেছি, অতঃপর তারা বিনীত হয়নি এবং ক্রন্দনও করেনি।) (সূরা আল মু‘মিনূন: ৭৬।)[1]
ذِكْرُ السَّبَبِ الَّذِي مِنْ أَجْلِهِ أَنْزَلَ اللَّهُ جَلَّ وَعَلَا {فَمَا اسْتَكَانُوا لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُونَ}
963 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّغُولِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي يَزِيدُ النَّحْوِيُّ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: جَاءَ أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فقال: يا محمد أنْشُدُكَ اللَّهَ وَالرَّحِمَ فَقَدْ أَكَلْنَا الْعِلْهِزَ - يَعْنِي الْوَبَرَ وَالدَّمَ - فَأَنْزَلَ اللَّهُ {وَلَقَدْ أَخَذْنَاهُمْ بِالْعَذَابِ فما استكانوا لربهم وما يتضرعون} [المؤمنون: 76].
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 963 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯৬৩ ।)
পরিচ্ছেদঃ জীবনে দুঃখ-কষ্ট নেমে আসলে কী দু‘আ করতে হবে
৯৬৪. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোন ক্ষতি নেমে আসার কারণে তোমাদের কেউ যেন অবশ্যই মৃত্যু কামনা না করে, যদি দু‘আ করতেই হয়, তবে সে যেন বলে, أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الوفاة خيراً لي (আমাকে বাঁচিয়ে রাখুন, যতক্ষন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয়, আর আমাকে মৃত্যু দান করুন, যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হবে।)”[1]
ذِكْرُ مَا يَدْعُو الْمَرْءُ عِنْدَ الشَّدَائِدِ وَالضُّرِّ إِذَا نَزَلَ بِهِ
964 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: (لَا يتمنَّينَّ أَحَدُكُمُ الْمَوْتَ لِضُرٍّ نَزَلَ بِهِ فَإِنْ كَانَ لَا بُدَّ فَاعِلًا فَلْيَقُلْ: أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الوفاة خيراً لي)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 964 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানায়েয: ১২ ।)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তা সুস্পষ্টকরণে দ্বিতীয় হাদীস
৯৬৫. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোন ক্ষতি নেমে আসার কারণে তোমাদের কেউ যেন অবশ্যই মৃত্যু কামনা না করে, বরং সে যেন বলে, اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لي (হে আল্লাহ, আমাকে বাঁচিয়ে রাখুন, যতক্ষন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয়, আর আমাকে মৃত্যু দান করুন, যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হবে।)”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِمَعْنَى مَا ذَكَرْنَاهُ
965 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ مِنْ ضُرٍّ نَزَلَ بِهِ وَلَكِنْ لِيَقُلِ: اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لي)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 965 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানায়েয: ১২ ।)
পরিচ্ছেদঃ বিপদগ্রস্থ ব্যক্তির দু‘আর বিবরণ
৯৬৬. আবূ বাকরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বিপদগ্রস্থ ব্যক্তির দু‘আ হলো, اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ (হে আল্লাহ, আপনার রহমতই আমি আশা করি, কাজেই আপনি চোখের পলকের জন্যও আমাকে নিজের দিকে সোপর্দ করবেন না। আপনি আমার সমস্ত বিষয় সংশোধন করে দিন। আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।)[1]
ذِكْرُ وَصْفِ دَعَوَاتِ الْمَكْرُوبِ
966 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ حَدَّثَنَا عَبْدُ الْجَلِيلِ بْنُ عَطِيَّةَ عَنْ جَعْفَرِ بْنِ مَيْمُونٍ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (دَعَوَاتُ الْمَكْرُوبِ: اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 966 | خلاصة حكم المحدث:. حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সম্ভাব্য হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (তামামুল মিন্নাহ: ২৩২ ।)
পরিচ্ছেদঃ যে সব আমলের মাধ্যমে দুনিয়ায় বিপদমুক্তির আশা করা যায়
৯৬৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের পূর্ববর্তী জাতীর তিনজন লোক তাদের পরিবারের জীবিকা অনুসন্ধানের জন্য বের হন, অতঃপর তাদেরকে বৃষ্টি পেয়ে বসে ফলে তারা একটি পাহাড়ে আশ্রয় নেন অতঃপর তাদের উপর একটি পাথর পড়ে যায়। তখন তারা একে অন্যকে বললো, “আমাদের পদচিহ্নগুলো মুছে গেছে, আমাদের উপর পাথর এসে পড়েছে, আর তোমাদের অবস্থান আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, অতএব তোমরা তোমাদের সবচেয়ে নির্ভরযোগ্য আমলের মাধ্যমে আল্লাহর কাছে দু‘আ করো।
অতঃপর তাদের একজন বললো, “হে আল্লাহ, যদি আপনি জানেন যে, একজন নারী আমার খুবই প্রিয় ছিল, অতঃপর আমি তার কাছে (খারাপ) প্রস্তাব করি, কিন্তু সে তাতে অস্বীকৃতি জানায়, অতঃপর আমি তার জন্য বিনিময় নির্ধারণ করি। অতঃপর যখন সে নিজেকে আমার কাছে সোপর্দ করে, তখন আমি তাকে ছেড়ে (কুকর্ম না করেই) চলে আসি। যদি আপনি জানেন যে, আমি সেই কাজটি আপনার রহমতের আশায় এবং আপনার ভয়ে করেছি, তবে আমাদের থেকে বিপদ উঠিয়ে নিন। ফলে পাথরের এক তৃতীয়াংশ সরে যায়।
তাদের আরেকজন বললো, “হে আল্লাহ, যদি আপনি জানেন যে, আমার পিতামাতা ছিলেন আর আমি তাদেরকে তাদের পাত্রে দুধ পান করাতাম। অতঃপর একদিন তাদের কাছে দুধ নিয়ে আসলাম এমন অবস্থায় যে তারা ঘুমিয়ে গেছেন, তখন আমি তাদের জাগ্রত না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম। অতঃপর যখন তারা জাগ্রত হলেন, তখন তারা দুধ পান করেন। যদি আপনি জানেন যে, আমি সেই কাজটি আপনার রহমতের আশায় এবং আপনার ভয়ে করেছি, তবে আমাদের থেকে বিপদ উঠিয়ে নিন। ফলে পাথরের আরেক তৃতীয়াংশ সরে যায়।
তৃতীয় জন বললো, “ হে আল্লাহ, যদি আপনি জানেন যে, আমি একদিন একজন মজুর নিয়োগ করেছিলাম, সে আমার জন্য অর্ধেক দিন কাজ করে, অতঃপর আমি তাকে তার মজুরী দিয়ে দেই কিন্তু সে তাতে অনীহা প্রকাশ করে এবং তা গ্রহন করে না। অতঃপর তা আমি কাজে লাগিয়ে বৃদ্ধি করতে থাকি, ফলে তা বিশাল সম্পদে পরিণত হয়ে যায়। তারপর সে ব্যক্তি আমার কাছে তার মাল চাইতে আসে, আমি তাকে বলি, “তুমি এসব সম্পদের সবগুলোই নিয়ে যাও “ আমি যদি চাইতাম, তবে তাকে শুধু মজুরীটুকুই দিতে পারতাম। যদি আপনি জানেন যে, আমি সেই কাজটি আপনার রহমতের আশায় এবং আপনার ভয়ে করেছি, তবে আমাদের থেকে বিপদ উঠিয়ে নিন। ফলে পুরো পাথরটি সরে যায়। আর তারা (গুহা থেকে) বের হয়ে হেঁটে চলে যায়।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য “فَوَفَّرْتُهَا عَلَيْهِ (অতঃপর আমি তা তার উপর বৃদ্ধি করি) এর অর্থ হলো فَوَفَّرْتُهَا لَهُ (আমি তার জন্য তা বৃদ্ধি করি) আরবরা তাদের ভাষায় عَلَيْهِ (তার উপর) কে لَهُ (তার জন্য ) এই অর্থে ব্যবহার করে থাকে।
সা‘ঈদ বিন হাসান মদীনায় হাদীস শ্রবণ করেন। কেননা তিনি মদীনায় বেড়ে উঠেছেন আর হাসান শৈশব কালে মদীনা থেকে চলে যাওয়ার কারণে তার কাছ থেকে হাদীস শ্রবণ করেননি।”
ذِكْرُ الْخِصَالِ الَّتِي يُرْتَجَى لِلْمَرْءِ بِاسْتِعْمَالِهَا زَوَالُ الْكَرْبِ فِي الدُّنْيَا عَنْهُ
967 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (خَرَجَ ثَلَاثَةٌ فِيمَنْ كان قبلكم يرتادون لأهلهم فأصابتهم السماء فلجأوا إِلَى جَبَلٍ فَوَقَعَتْ عَلَيْهِمْ صَخْرَةٌ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: عَفَا الْأَثَرُ وَوَقَعَ الْحَجَرُ وَلَا يَعْلَمُ مَكَانَكُمْ إِلَّا اللَّهُ ادْعُوا اللَّهَ بِأَوْثَقِ أَعْمَالِكُمْ فَقَالَ أَحَدُهُمُ: اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ كَانَتِ امْرَأَةٌ تُعْجِبُنِي فَطَلَبْتُهَا فَأَبَتْ عَلَيَّ فَجَعَلْتُ لَهَا جُعْلًا فَلَمَّا قرَّبت نَفْسَهَا تَرَكْتُهَا فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي إِنَّمَا فَعَلْتُ ذَلِكَ رَجَاءَ رَحْمَتِكَ وَخَشْيَةَ عَذَابِكَ فَافْرُجْ عَنَّا فَزَالَ ثُلُثُ الْجَبَلِ فَقَالَ الْآخَرُ: اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّهُ كَانَ لِي وَالِدَانِ وَكُنْتُ أَحْلُبُ لَهُمَا في إنائهما فإذا أتيهما وَهُمَا نَائِمَانِ قُمْتُ قَائِمًا حَتَّى يَسْتَيْقِظَا فَإِذَا اسْتَيْقَظَا شَرِبَا فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ رَجَاءَ رَحْمَتِكَ وَخَشْيَةَ عَذَابِكَ فَافْرُجْ عَنَّا فَزَالَ ثُلُثُ الْحَجَرِ فَقَالَ الثَّالِثُ: اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي اسْتَأْجَرْتُ أَجِيرًا يَوْمًا فَعَمِلَ لِي نِصْفَ النَّهَارِ فَأَعْطَيْتُهُ أَجْرَهُ فَتَسَخَّطَهُ وَلَمْ يَأْخُذْهُ فوفَّرتها عَلَيْهِ حَتَّى صَارَ مِنْ كُلِّ الْمَالِ ثُمَّ جَاءَ يَطْلُبُ أَجْرَهُ فَقُلْتُ: خُذْ هَذَا كُلَّهُ وَلَوْ شئتُ لَمْ أُعطه إِلَّا أَجْرَهُ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ رَجَاءَ رَحْمَتِكَ وَخَشْيَةَ عَذَابِكَ فَافْرُجْ عَنَّا قَالَ: فزال الحجر وخرجوا يتماشون)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 967 | خلاصة حكم المحدث:. صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: قَوْلُهُ (فَوَفَّرْتُهَا عَلَيْهِ) بِمَعْنَى قَوْلِهِ: فَوَفَّرْتُهَا لَهُ وَالْعَرَبُ فِي لُغَتِهَا تُوقِعُ (عَلَيْهِ) بِمَعْنَى (لَهُ)
وَسَعِيدُ بْنُ أَبِي الْحَسَنِ سَمِعَ أَبَا هُرَيْرَةَ بِالْمَدِينَةِ لِأَنَّهُ بِهَا نَشَأَ وَالْحَسَنُ لَمْ يَسْمَعْ مِنْهُ لخروجه عنها في يفاعته.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয য‘ঈফা: ৬৫০৫ ।)
পরিচ্ছেদঃ কাউকে কোন দুঃখ-কষ্ট পেয়ে বসলে, তা দূর করে তা খুশিতে পরিণত করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দুআ করার জন্য নির্দেশ
৯৬৮. ইবনু মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন বান্দাকে যদি কোন দুঃখ-কষ্ট বা দুশ্চিন্তা পেয়ে বসে, আর সে যদি বলে, اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ابْنُ عَبْدِكَ ابْنُ أَمَتِكَ نَاصِيَتِي بِيَدِكَ مَاضٍ فِيَّ حُكْمُكَ عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي وَنُورَ بَصَرِي وَجِلَاءَ حُزْنِي وَذَهَابَ هَمِّي (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার বান্দা, আপনার বান্দার ছেলে, আপনার বান্দীর ছেলে, আমার ললাট আপনার হাতে, আমার ব্যাপারে আপনার ফায়সালা চলমান, আমার ব্যাপারে আপনার ফায়সালা ন্যায়সঙ্গত, আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার প্রতিটি নামের বদৌলতে, যে নামে আপনি নিজেকে নামকরণ করেছেন, অথবা যা আপনি আপনার কিতাবে অবতীর্ণ করেছেন, অথবা যা আপনি আপনার সৃষ্টিজীবের কাউকে শিক্ষা দিয়েছেন, অথবা যা আপনি ইলমুল গাইবে নিজের কাছে সংরক্ষন করে রেখেছেন- (আপনার এসকল নামের উসিলায় প্রার্থনা করছি যে), আপনি কুরআনকে আমার হৃদয়ের বসন্ত, আমার দৃষ্টির নূর, আমার দুঃখ-কষ্টের অপসারণকারী ও আমার দুশ্চিন্তার দূরকারী বানিয়ে দিবেন।) তবে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তার দুঃখ-কষ্টকে খুশি দ্বারা পরিবর্তন করে দিবেন।” সাহাবাগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের কি তা শিক্ষা করা উচিৎ?” তিনি জবাবে বলেন, “হ্যাঁ, যে ব্যক্তি এগুলো শ্রবন করবে, তার জন্য উচিৎ হবে তা শিক্ষা করা।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِمَنْ أَصَابَهُ حُزْنٌ أَنْ يَسْأَلَ اللَّهَ ذَهَابَهُ عَنْهُ وَإِبْدَالَهُ إِيَّاهُ فَرَحًا
968 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ الْجُهَنِيُّ عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا قَالَ عَبْدٌ قَطُّ إِذَا أَصَابَهُ هَمٌّ أَوْ حُزْنٌ: اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ابْنُ عَبْدِكَ ابْنُ أَمَتِكَ نَاصِيَتِي بِيَدِكَ مَاضٍ فِيَّ حُكْمُكَ عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي وَنُورَ بَصَرِي وَجِلَاءَ حُزْنِي وَذَهَابَ هَمِّي إِلَّا أَذْهَبَ اللَّهُ هَمَّهُ وَأَبْدَلَهُ مَكَانَ حُزْنِهِ فَرَحًا) قَالُوا: يَا رَسُولَ اللَّهِ يَنْبَغِي لَنَا أَنْ نَتَعَلَّمَ هَذِهِ الْكَلِمَاتِ؟ قَالَ: (أَجَلْ يَنْبَغِي لِمَنْ سَمِعَهُنَّ أَنْ يتعلمهن)
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 968 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৯৯ ।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো তার শত্রুর জন্য এমন দু‘আ করা যাতে তার অংশ বর্জন করা হয়
৯৬৯. সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, اللَّهُمَّ اغْفِرْ لقومي فإنهم لا يعلمون (হে আল্লাহ, আপনি আমার সম্প্রদায়কে ক্ষমা করে দিন, কেননা ওরা জানে না!)”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহুদ যুদ্ধের সময়, যখন তাঁর চেহারা মুবারক আহত হয়েছিল, তখন তিনি এই দু‘আটি করেছিলেন, তিনি বলেছিলেন, اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي (হে আল্লাহ, আপনি আামার সম্প্রদায়কে ক্ষমা করে দিন) তারা যে আমার চেহারা আহত করে দিয়েছে, তাদের সে পাপ; এটা নয় যে, এটি কাফেরদের জন্য মাগফেরাত চেয়ে দু‘আ। আর এই সময় যদি তিনি তাদের জন্য মাগফেরাতের জন্য দুআ করতেন, তবে অবশ্যই তারা সেই সময় ইসলাম গ্রহণ করতো।”
ذِكْرُ مَا يَجِبُ عَلَى الْمَرْءِ الدُّعَاءُ عَلَى أَعْدَائِهِ بِمَا فِيهِ تَرْكُ حَظِّ نَفْسِهِ
969 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اللَّهُمَّ اغْفِرْ لقومي فإنهم لا يعلمون)
الراوي : سَهْل بْن سَعْدٍ السَّاعِدِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 969 | خلاصة حكم المحدث:. صحيح لغيره.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: يَعْنِي هَذَا الدُّعَاءُ أَنَّهُ قَالَ يَوْمَ أُحُدٍ لَمَّا شُجَّ وَجْهُهُ قَالَ: (اللَّهُمَّ اغْفِرْ لِقَوْمِي) ذَنْبَهُمْ بِي مِنَ الشَّجِّ لِوَجْهِي لَا أَنَّهُ دُعَاءٌ لِلْكُفَّارِ بِالْمَغْفِرَةِ وَلَوْ دَعَا لَهُمْ بِالْمَغْفِرَةِ لَأَسْلَمُوا فِي ذَلِكَ الْوَقْتِ لَا مَحَالَةَ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১৭৫ ।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো যখন তার উপর কোন বিষয় কঠিন হবে, তখন আল্লাহর কাছে তার সহজতা প্রার্থনা করা
৯৭০. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ سَهْلًا إذا شئت (হে আল্লাহ, আপনি যা সহজ করেন, তাছাড়া আর কোন সহজ নেই, আর আপনিই যখন ইচ্ছা করেন, কঠিনকে সহজ করেন।)[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ سُؤَالُ الْبَارِي جَلَّ وَعَلَا تَسْهِيلَ الْأُمُورِ عَلَيْهِ إِذَا صَعُبَتْ
970 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُسَيَّبِ بْنِ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عَقِيلٍ قَالَ: حَدَّثَنَا سَهْلُ بْنُ حَمَّادٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ سَهْلًا إذا شئت)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 970 | خلاصة حكم المحدث:. صحيح لغيره.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৬৪৩ ।)
পরিচ্ছেদঃ দু‘আ করার পর দু‘আ কবূল হওয়ার ব্যাপারে তাড়াতাড়ি করার ব্যাপারে হুশিয়ারী
৯৭১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের দু‘আগুলো কবূল করা হয়, যতক্ষন না তাড়াহুড়া করে অতঃপর বলে, ‘আমি দু‘আ করলাম কিন্তু আমার দু‘আ কবূল করা হয়নি!’)”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ اسْتِعْجَالِ الْمَرْءِ إِجَابَةَ دُعَائِهِ إذا دعا
971 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي عُبَيْدٍ مَوْلَى ابْنِ أَزْهَرَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (يُستجاب لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ فَيَقُولُ: قَدْ دَعَوْتُ فلم يُستجب لي)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 971 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৩৪ ।)
পরিচ্ছেদঃ দু‘আ-কারীর দু‘আ কবূল করা হয়, যদি দু‘আ-কারী তাতে তাড়াহুড়া না করেন-এটি তখনই হয়, যখন সে আল্লাহর আনুগত্যমূলক কাজে দু‘আ করে
৯৭২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বান্দার দু‘আ কবূল করা হয়, যদি না সে কোন পাপ অথবা রক্ত সম্পর্ক ছিন্ন করার দু‘আ করে এবং যদি সে তাড়াহুড়া না করে।” বলা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাড়াহুড়া কী?” জবাবে তিনি বলেন, “সে বলে, হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে দু‘আ করলাম, আবারো দু‘আ করলাম, কিন্তু আমি আপনাকে আমার দু‘আ কবূল করতে দেখলাম না। ফলে সে দু‘আ করা ছেড়ে দেয়!”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اسْتِجَابَةَ دُعَاءِ الدَّاعِي مَا لَمْ يُعَجِّلْ إِنَّمَا يَكُونُ ذَلِكَ إِذَا دَعَا بِمَا لِلَّهِ فِيهِ طَاعَةٌ
972 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: (لَا يَزَالُ يُستجاب لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَا لَمْ يَسْتَعْجِلْ) قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَا الِاسْتِعْجَالُ؟ قَالَ: (يَقُولُ: يَا رَبِّ قَدْ دَعَوْتُ وَقَدْ دَعَوْتُ فَمَا أَرَاكَ تستجيب لي فيستحسر عند ذلك فيدع الدعاء)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 972 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৩৪।)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তির এই রকম দু‘আ করার ব্যাপারে হুশিয়ারী যে সে বলবে “হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন, যদি আপনি চান
৯৭৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ বলবে না اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ (হে আল্লাহ, যদি আপনি চান, তবে আমাকে ক্ষমা করুন।) কেননা আল্লাহকে বাধ্যকারী কেউ নেই, তবে সে যেন চাওয়ার ক্ষেত্রে দৃঢ়তা অবলম্বন করে।)[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يَقُولَ الْمَرْءُ فِي دُعَائِهِ رَبِّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ
973 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الْأَنْمَاطِيُّ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ عَنْ سُفْيَانَ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يَقُلْ أَحَدُكُمُ: اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ فَإِنَّهُ لَا مُسْتَكْرِهَ له ولكن ليعزم المسألة)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 973 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৩৩।)
পরিচ্ছেদঃ দু‘আ করার ক্ষেত্রে অধিক মাত্রায় ছন্দময় শব্দ ব্যবহার করার ব্যাপারে হুশিয়ারী
৯৭৪. আমির শা‘বী রহিমাহুল্লাহ মদীনার ওয়ায়েয ইবনু আবী আস সায়িব এর ব্যাপারে আ‘ইশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, “তুমি সপ্তাহে একবার মানুষকে উপদেশ দিবে, যদি তুমি তা মানতে অস্বীকৃতি জানাও, তবে সপ্তাহে দুইবার, যদি সেটাও মানতে অস্বীকৃতি জানাও, তবে সপ্তাহে তিনবার। তবে আমি যেন তোমাকে অবশ্যই এমন না পাই যে, তুমি লোকদের কাছে এমন অবস্থায় যাবে যে, তারা তাদের আলাপ-চারিতায় লিপ্ত রয়েছে আর তুমি গিয়ে তাদের আলোচনায় ছেদ ঘটাবে। বরং যদি তারা তোমার কথা স্বেচ্ছায় মনযোগ দিয়ে শ্রবণ করে, তবে তাদেরকে তুমি হাদীস শুনাবে আর তুমি দু‘আর ক্ষেত্রে ছন্দময়তা থেকে বেঁচে থাকবে, কেননা আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর সাহাবীদেরকে পেয়েছি এমন অবস্থায় যে, তাঁরা এটাকে অপছন্দ করতেন।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ إِكْثَارِ الْمَرْءِ السَّجْعَ فِي الدُّعَاءِ دُونَ الشَّيْءِ الْيَسِيرِ مِنْهُ
974 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ عَنِ ابْنِ أَبِي السَّائِبِ ـ قاصِّ الْمَدِينَةِ ـ قَالَ: قَالَتْ عَائِشَةُ: قُصَّ فِي الْجُمُعَةِ مَرَّةً فَإِنْ أَبِيتَ فَمَرَّتَيْنِ فَإِنْ أَبَيْتَ فثلاث وَلَا أُلْفِيَنَّكَ تَأْتِي الْقَوْمَ وَهُمْ فِي حَدِيثِهِمْ فَتَقْطَعَهُ عَلَيْهِمْ وَلَكِنْ إِنِ اسْتَمَعُوا حَدِيثَكَ فحَدِّثْهُم وَاجْتَنِبِ السَّجْعَ فِي الدُّعَاءِ فَإِنِّي عَهِدْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ يَكْرَهُونَ ذَلِكَ.
الراوي : عَامِر الشَّعْبِيّ عَن عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 974 | خلاصة حكم المحدث:. صحيح لغيره.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯৭৪।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো আল্লাহর কাছে হেদায়েতের জন্য দু‘আ করা
৯৭৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তুফাইল বিন আমর আদ দাওসী রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই দাওস গোত্র অবাধ্যচারণ করেছে এবং ঈমান আনয়ন করতে অস্বীকৃতি জানিয়েছে, কাজেই আপনি তাদের বিরুদ্ধে বদ-দু‘আ করুন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, اللهم اهْدِ دَوْساً وائْتِ بهم (হে আল্লাহ, আপনি দাওস গোত্রকে হেদায়েত দান এবং তাদেরকে আমার কাছে নিয়ে আসুন।)[1]
ذِكْرُ مَا يُستحب لِلْمَرْءِ الدُّعَاءُ لِأَعْدَاءِ اللَّهِ بِالْهِدَايَةِ إِلَى الْإِسْلَامِ
975 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو الدَّوْسِيُّ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ دَوْسًا قَدْ عَصَتْ وَأَبَتْ فَادْعُ اللَّهَ عَلَيْهِمْ فَقَالَ صلى الله غليه وسلم: (اللهم اهْدِ دَوْساً وائْتِ بهم)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 975 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৯৪১।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, এই হাদীসটি আ‘রাজ থেকে আবুয যিনাদ এককভাবে বর্ণনা করেছেন-তার ধারণা অপনোদনকারী হাদীস
৯৭৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে দাওস গোত্র সম্পর্কে বলেন, “তারা... অতঃপর তিনি তাদের নারী-পুরুষদের সম্পর্কে আলোচনা করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দুই হাত উঠান। তখন সেই লোক বলেন, “ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিঊন, কা‘বার প্রতিপালকের কসম! দাওস গোত্র ধ্বংস হয়ে গেছে!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দুই হাত উঠিয়ে বলেন, اللهم اهْدِ دَوْساً (হে আল্লাহ, আপনি দাওস গোত্রকে হেদায়েত দান করুন।)”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ أَبُو الزِّنَادِ عَنِ الأعرج
976 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنْ مُسْلِمِ بْنِ بُدَيْلٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ دَوْسًا فَقَالَ: إِنَّهُمْ .... فَذَكَرَ رِجَالَهُمْ وَنِسَاءَهُمْ فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ فَقَالَ الرَّجُلُ: إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ هَلَكَتْ دَوْسٌ وَرَبِّ الْكَعْبَةِ فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ وَقَالَ: (اللهم اهْدِ دَوْساً)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 976 | خلاصة حكم المحدث:. صحيح.
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো নিজের মুশরিক আত্নীয়দের জন্য আদৌ দু‘আ করবেন না
৯৭৭. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বের হলেন, আমরাও তাঁর সাথে বের হলাম, এমনকি আমরা গোরস্থানে আসলাম। অতঃপর আমাদেরকে বসার আদেশ করলেন ফলে আমরা ফলে বসে পড়লাম। তারপর তিনি হেঁটে হেঁটে কবর অতিক্রম করতে লাগলেন, শেষ অবধি তিনি একটি কবরের কাছে আসলেন এবং সেখানে বসে পড়লেন। অতঃপর দীর্ঘক্ষন সেখানে মুনাজাত করেন। তারপর তিনি আমাদের কাছে আমাদের কাছে আসেন ক্রন্দনরত অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কান্না দেখে আমরাও কান্না করি। তারপর তিনি আমাদের মুখোমুখি হলেন, তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কেন আপনি কাঁদছেন? আপনি তো আমাদেরকেও কাঁদিয়েছেন এবং আমাদেরকে ভীত-সন্ত্রস্ত্র করে তুলেছেন।” তখন তিনি উমার রাদ্বিয়াল্লাহু আনহুর হাত ধরেন এবং আমাদের দিকে মুখ করে বলেন, “আমাদের ক্রন্দন কি তোমাদেরকে কাঁদিয়েছে?” আমরা বললাম, “জ্বী, হ্যাঁ।” তখন তিনি বলেন, “তোমরা আমাকে যে কবরের নিকটে মুনাজাত করতে দেখেছো, সেটা হলো আমেনা বিনতু ওয়াহাব এর কবর এর কবর। আমি তার জন্য আল্লাহর প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি চেয়েছি, কিন্তু তিনি আমাকে সে অনুমতি দেননি। অতঃপর আমার উপর অবতীর্ণ হয় এই আয়াত مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ (নাবীর জন্য এটা সঙ্গত নয় যে, তিনি মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন।) (সূরা আত তাওবাহ: ১১৩।) অতঃপর আমাকে পেয়ে বসে, যা পিতা-মাতার জন্য একজন সন্তানের পেয়ে থাকে অর্থাৎ অন্তরের কোমলতা। আর এই বিষয়টিই আমাকে কাঁদিয়েছে। জেনে রাখো, নিশ্চয়ই আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর যিয়ারত করতে পারো, কেননা দুনিয়ার ব্যাপারে অনাগ্রহী আর আখেরাতের ব্যাপারে মানুষকে আগ্রহী করে তুলে ।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَتْرُكَ الِاسْتِغْفَارَ لِقَرَابَتِهِ الْمُشْرِكِينَ أَصْلًا
977 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ أَيُّوبَ بْنِ هَانِئٍ عَنْ مَسْرُوقِ بْنِ الْأَجْدَعِ عَنِ ابْنِ مَسْعُودٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمًا فَخَرَجْنَا مَعَهُ حتى انتهيا إِلَى الْمَقَابِرِ فَأَمَرَنَا فَجَلَسْنَا ثُمَّ تخطَّى الْقُبُورَ حَتَّى انْتَهَى إِلَى قَبْرٍ مِنْهَا فَجَلَسَ إِلَيْهِ فَنَاجَاهُ طَوِيلًا ثُمَّ رَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَاكِيًا فَبَكَيْنَا لِبُكَاءِ رَسُولِ الله ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا فَتَلَقَّاهُ عُمَرُ - رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ - وَقَالَ: مَا الَّذِي أَبْكَاكَ يَا رَسُولَ اللَّهِ فَقَدْ أَبْكَيْتَنَا وَأَفْزَعْتَنَا؟ فَأَخَذَ بِيَدِ عُمَرَ ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا فَقَالَ: (أَفْزَعَكُمْ بُكَائِي)؟ قُلْنَا: نَعَمْ فَقَالَ: (إِنَّ الْقَبْرَ الَّذِي رَأَيْتُمُونِي أُنَاجِي قَبْرُ آمِنَةَ بِنْتِ وَهْبٍ وَإِنِّي سَأَلْتُ رَبِّي الِاسْتِغْفَارَ لَهَا فَلَمْ يَأْذَنْ لِي فَنَزَلَ عَلَيَّ: {مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ} [التوبة: 113] فَأَخَذَنِي مَا يَأْخُذُ الْوَلَدُ لِلْوَالِدِ مِنَ الرِّقَّةِ فَذَلِكَ الَّذِي أَبْكَانِي أَلَا وَإِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا فَإِنَّهَا تُزَهِّدُ في الدنيا وتُرَغِّبُ في الآخرة)
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 977 | خلاصة حكم المحدث:. ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আয য‘ঈফা: ৫১৩১।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো মহান আল্লাহ তাকে যে মেহেরবানী করে হেদায়েত দান করেছেন, সেজন্য আল্লাহর প্রশংসা করার উপর ক্ষ্যান্ত থাকবে আর যাকে হেদায়েত ও সঠিক পথ থেকে বঞ্চিত করা হয়েছে, তার জন্য হেদায়েত চাওয়ার ক্ষেত্রে অতিমাত্রায় প্রার্থনা করা বর্জন করবে
৯৭৮. সাঈদ ইবনু মুসাইয়্যাব (রহ.) তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “যখন আবূ তালেবের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে আসেন এবং সেখানে তিনি আবূ জাহল, আব্দুল্লাহ বিন আবূ উমাইয়্যাহ বিন মুগীরাকে দেখতে পান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে আমার চাচা, আপনি বলুন, لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।), তবে আমি এর মাধ্যমে আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষ্য দিবো।” তখন আবূ জাহল আব্দুল্লাহ বিন উমাইয়্যাহ বলে, “হে আবূ তালেব, আপনি কি আব্দুল মু্ত্তালিবের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিবেন?” রাবী বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার তার কাছে কালেমার বাক্য পেশ করতেই থাকেন, অবশেষে আবূ তালিব সর্বশেষ তাদেরকে যে কথা বলেন, সেটা হলো, সে আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছে এবং সে لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।) বলতে অস্বীকৃতি জানায়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “অবশ্যই আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো, যতক্ষন না আমাকে নিষেধ করা হয়। তখন এই আয়াত নাযিল হলো, مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ (নাবী এবং যারা ঈমান আনয়ন করেছে, তাদের জন্য এটা সঙ্গত নয় যে, তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা তাদের নিকটাত্নীয় হয়, এটা স্পষ্ট হওয়ার পর যে, তারা জাহান্নামের অধিবাসী।) (সূরা আত তাওবাহ: ১১৩।) আর আবূ তালিবের ব্যাপার নাযিল হয়, إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ ولكنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ أعلم بالمهتدين (নিশ্চয়ই আপনি যাকে ভালবাসেন, তাকে হেদায়েত করতে পারবেন না, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন, তাকে পথ প্রদর্শন করেন। আর তিনি হেদায়েতপ্রাপ্তদের ব্যাপারে সমধিক অবগত।) (সূরা আল কাসাস: ৫৬।)”[1]
ذِكْرُ مَا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ الِاقْتِصَارِ عَلَى حَمْدِ اللَّهِ جَلَّ وَعَلَا بِمَا مَنَّ عَلَيْهِ مِنَ الْهِدَايَةِ وَتَرْكِ التَّكَلُّفِ فِي سُؤَالِ تِلْكَ الْحَالَةِ لِمَنْ خُذِلَ وحُرِمَ التَّوْفِيقَ وَالرَّشَادَ
978 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ عَنْ أَبِيهِ قَالَ:
لَمَّا حَضَرَ أَبَا طَالِبٍ الْوَفَاةُ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلٍ وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أُمَيَّةَ بْنِ الْمُغِيرَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَا عَمِّ قُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدْ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ) قَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ: يَا أَبَا طَالِبٍ أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ؟ قَالَ: فَلَمْ يَزَلِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْرِضُهَا عَلَيْهِ وَيُعِيدُ لَهُ تِلْكَ الْمَقَالَةَ حَتَّى قَالَ أَبُو طَالِبٍ آخِرَ مَا كَلَّمَهُمْ هُوَ عَلَى مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ وَأَبَى أَنْ يَقُولَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لأستغفرنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْكَ) فَأَنْزَلَ اللَّهُ {مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ} [التوبة: 113] وأُنْزِلَتْ فِي أَبِي طَالِبٍ: {إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ ولكنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ أعلم بالمهتدين} [القصص: 56].
الراوي : الْمُسَيَّب | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 978 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১২৭৩।)
পরিচ্ছেদঃ স্ত্রী সহবাসের সময় যে দু‘আ পড়লে শয়তান সেই সন্তানের কোন ক্ষতি করতে পারবে না
৯৭৯. ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “জেনে রাখো, তোমাদের কেউ যখন তার স্ত্রী মিলনের ইচ্ছা করবে, তখন যদি সে বলে, بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا (বিসমিল্লাহ, হে আল্লাহ, আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আপনি আমাদের যে সন্তান দান করবেন, তা থেকেও শয়তানকে দূরে রাখুন।) এরপর যদি তাদেরকে সন্তান প্রদান করা হয়, তবে শয়তান তার কোন ক্ষতি করতে পারবে না।”[1]
ذِكْرُ الشَّيْءِ الَّذِي إِذَا قَالَهُ الْمَرْءُ عِنْدَ الوطء لَمْ يَضُرَّ الشَّيْطَانُ وَلَدَهُ
979 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ قَالَ: حَدَّثَنَا مَنْصُورٌ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ كُرَيْبٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (أَمَا إِنَّ أَحَدَكُمْ لَوْ أَنَّهُ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ: بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا ثُمَّ رُزِقَا وَلَدًا لم يَضُرَّه الشيطان)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 979 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২০১২।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো যখন সে কোন কওমের কাছে বেড়াতে যাবে, তাদের কাছ থেকে ফিরে আসার সময় মেজবানের জন্য দু‘আ করা
৯৮০. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসি, আমার বাবার ঋণ পরিশোধে সহযোগিতার জন্য, তখন তিনি বলেন, “আমি তোমাদের কাছে আসবো।” অতঃপর আমি আমার স্ত্রীকে বললাম, “নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আসবেন। কাজেই তুমি তাঁর সাথে কথা বলে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকবে।” রাবী বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসেন, অতঃপর আমরা তাঁর জন্য একটি গৃহপালিত বকরী জবাই করলাম। তখন তিনি বলেন, “হে জাবের রাদ্বিয়াল্লাহু আনহু, মনে হয় তুমি জানো যে, গোশত আমার খুব পছন্দ!” তারপর যখন তিনি বের হলেন, তখন আমার স্ত্রী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার জন্য এবং আমার স্বামীর জন্য দু‘আ করুন।” রাবী বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা-ই করেন। তারপর জাবির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি কি তোমাকে বলিনি (যে, তাঁর সাথে কথা বলে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকবে)?” জবাবে স্ত্রী বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বাড়িতে এসে চলে যাবেন আর তিনি আমাদের জন্য দু‘আ করবেন না?”[1]
ذِكْرُ مَا يُستحب لِلْمَرْءِ إِذَا زَارَ قَوْمًا أَنْ يَدْعُوَ لِلْمَزُورِ عِنْدَ انْصِرَافِهِ عَنْهُمْ
980 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ عَنْ نُبيح عَنْ جَابِرٍ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْتَعِينُهُ فِي دَيْنٍ كَانَ عَلَى أَبِي فَقَالَ (آتِيكُمْ) فَقُلْتُ لِلْمَرْأَةِ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِينَا فَإِيَّاكِ أَنْ تُكَلِّمِيهِ أَوْ تُؤْذِيهِ قَالَ: فَأَتَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فذبحتُ لَهُ دَاجِنًا كَانَ لَنَا قَالَ:
(يَا جَابِرُ كَأَنَّكَ علمتَ حُبَّنَا اللَّحْمَ)؟ فَلَمَّا خَرَجَ قالت له المرأة: يارسول الله: صَلِّ علي وعلى زوجي قَالَ: فَفَعَلَ فَقَالَ لَهَا: أَلَمْ أَقُلْ لَكِ؟ فَقَالَتْ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْخُلُ بَيْتِي وَيَخْرُجُ وَلَا يُصَلِّي عَلَيْنَا؟!
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 980 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭২।)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি নিজের জন্য দু‘আ করে, তারপর তা অন্যের জন্য না হওয়ার দু‘আ করার ব্যাপারে হুশিয়ারী
৯৮১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে বসে আছেন, এমন সময় একজন বেদুঈন ব্যক্তি তাঁর কাছে আসেন অতঃপর বলেন, اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَلَا تَغْفِرْ لِأَحَدٍ مَعَنَا (হে আল্লাহ, আপনি আমাকে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ক্ষমা করে দিন, আর আমাদের সাথে আর কাউকে ক্ষমা করবেন না!)” এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাঁসলেন তারপর তিনি বললেন, “তুমি তো প্রশস্ত জিনিসকে সীমাবদ্ধ করে দিলে!” তারপর বেদুঈন ব্যক্তি মসজিদের এক কোণায় চলে যায় এবং পেশাব করার জন্য থেকে থেমে যায়। তারপর সেই বেদুঈন দ্বীনের বুঝ লাভ করার পর বলেন, “তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে আসেন কিন্তু তিনি আমাকে সতর্ক করেননি এবং আমাকে গালমন্দও করেননি। তিনি আমাকে বলেন, “নিশ্চয়ই এই মসজিদ নির্মাণ করা হয়েছে আল্লাহর যিকির ও সালাত আদায় করার জন্য। আর অবশ্যই এতে পেশাব করা যাবে না।” তারপর তিনি এক বালতি পানি আনতে বলেন অতঃপর পানি তার উপর ঢেলে দেন।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يَدْعُوَ الْمَرْءُ لِنَفْسِهِ ويُعْقِبَ دُعَاءَهُ بِسُؤَالِ اللَّهِ مَنْعَ ذَلِكَ غَيْرَهُ
981 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ السِّجِسْتَانِيُّ أَبُو بَكْرٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَ: أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: دَخَلَ أَعْرَابِيٌّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ وَهُوَ جَالِسٌ فَقَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَلَا تَغْفِرْ لِأَحَدٍ مَعَنَا قَالَ: فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: (لَقَدِ احْتَظَرْتَ وَاسِعًا) ثُمَّ وَلَّى الْأَعْرَابِيُّ حَتَّى إِذَا كَانَ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ فَحَّجَ لِيبُول فَقَالَ الْأَعْرَابِيُّ بَعْدَ أَنْ فَقِهَ فِي الْإِسْلَامِ: فَقَامَ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يُؤَنِّبْنِي وَلَمْ يُسُبَّني وَقَالَ:
(إِنَّمَا بُني هَذَا الْمَسْجِدُ لِذِكْرِ اللَّهِ وَالصَّلَاةِ وَإِنَّهُ لَا يُبَالُ فِيهِ ثُمَّ دَعَا بِسَجْلٍ من ماء فأفرغه عليه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 981 | خلاصة حكم المحدث: حسن صحيح.
পরিচ্ছেদঃ কোন ব্যক্তির দু‘আয় অন্যকে শরীক না করে শুধু নিজের জন্য কল্যাণের দু‘আ করার ব্যাপারে হুশিয়ারী
৯৮২. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার এক ব্যক্তি বললো, اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَحْدَنَا (হে আল্লাহ, আপনি শুধুমাত্র আমাকে ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ক্ষমা করুন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি এই দু‘আ থেকে অনেক মানুষকে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে!”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يَدْعُوَ الْمَرْءُ لِنَفْسِهِ بِالْخَيْرِ وَحْدَهُ دُونَ أَنْ يَقْرِنَ بِهِ غَيْرَهُ
982 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: أَنَّ رَجُلًا قَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَحْدَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَقَدْ حَجَبْتَهَا عَنْ ناس كثير)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 982 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭২।)
পরিচ্ছেদঃ প্রভুর নিকটে অন্যের উপর রহম না করার জন্য প্রার্থনা করার ব্যাপারে সতর্কীকরণ
৯৮৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতের উদ্দেশ্যে দাঁড়ান, আমরাও তাঁর সাথে দাঁড়াই। তখন এক বেদুঈন ব্যক্তি সালাতে বলে, اللَّهُمَّ ارحمني وارحم محمداً ولاترحم مَعَنَا أَحَدًا (হে আল্লাহ, আপনি আমার প্রতি রহম করুন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি রহম করুন আর আমাদের সাথে অন্য কাউকে রহম করবেন না।)” যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত শেষ করলেন, তখন তিনি বেদুঈনকে বললেন, “তুমি তো প্রশস্ত জিনিসকে সংকীর্ণ করে দিলে। অর্থাৎ আল্লাহর রহমতকে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ سُؤَالِ الْعَبْدِ رَبَّهُ أَلَّا يَرْحَمَ مَعَهُ غَيْرَهُ
983 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ: قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلصَّلَاةِ وَقُمْنَا مَعَهُ فَقَالَ أَعْرَابِيٌّ فِي الصَّلَاةِ: اللَّهُمَّ ارحمني وارحم محمداً ولاترحم مَعَنَا أَحَدًا فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلْأَعْرَابِيِّ: (لَقَدْ تَحَجّرْتَ واسعاً) يريد رحمة الله.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 983 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল ইরওয়া: ১/১৯০, ১৯১।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো যখন সে তার অন্য কোন ভাইয়ের জন্য দু‘আ করবে, তখন সে প্রথমে নিজেকে দিয়ে শুরু করবে
৯৮৪. উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন নবীর কথা স্মরণ করতেন, তখন তিনি নিজেকে দিয়ে শুরু করতেন। তিনি একবার বলেন, “আল্লাহর রহমত বর্ষিত হোক আমাদের উপর এবং মুসা আলাইহিস সালামের উপর, যদি তিনি ধৈর্যধারণ করতেন, তবে অবশ্যই তিনি বিস্ময়কর জিনিস দেখতে পেতেন। কিন্তু তিনি বলেছেন, إِنْ سَأَلْتُكَ عَنْ شَيْءٍ بَعْدَهَا فَلَا تصاحبني (যদি আমি আপনাকে এরপর আর কোন কিছু সম্পর্কে জিজ্ঞেস করি, তবে আপনি আমাকে আর সাথে নিবেন না।) (সূরা কাহফ: ৭৬।)[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْمَرْءَ إِذَا أَرَادَ أَنْ يَدْعُوَ لِأَخِيهِ الْمُسْلِمِ يَجِبُ أَنْ يَبْدَأَ بِنَفْسِهِ ثُمَّ بِهِ
984 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ حَدَّثَنَا غَسَّانُ بْنُ عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ الْعَدَنِيُّ حَدَّثَنَا حَمْزَةُ الزَّيَّاتُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ذَكَرَ أَحَداً مِنَ الْأَنْبِيَاءِ بَدَأَ بِنَفْسِهِ وَإِنَّهُ قَالَ ذَاتَ يَوْمٍ: (رَحْمَةُ اللَّهِ عَلَيْنَا وَعَلَى مُوسَى لَوْ صَبَرَ مَعَ صَاحِبِهِ لَرَأَى الْعَجَبَ الْأَعَاجِيبَ وَلَكِنَّهُ قَالَ: {إِنْ سَأَلْتُكَ عَنْ شَيْءٍ بَعْدَهَا فَلَا تصاحبني} [الكهف: 76]
الراوي : أُبَيّ بْن كَعْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 984 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২২৫৮)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো অন্য ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দু‘আ করা, যাতে উভয়ের জন্যই দু্‘আ কবূল করা হয়
৯৮৫. আবূ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন মুসলিম ব্যক্তি যদি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দু‘আ করে, তবে ফেরেস্তাগণ বলেন, তোমার জন্যও অনুরুপ হোক, তোমার জন্যও অনুরুপ হোক।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই বর্ণনা ব্যতীত অন্যান্য সমস্ত বর্ণনায় ‘কুরাইয’ নামে এসেছে আর এই বর্ণনায় ‘কারীয’ হিসেবে ব্যবহৃত হয়েছে। উম্মুদ দারদার নাম হলো হুজাইমা বিনতু হুইয়াই আল আওসোবিয়্যাহ, আর আবুদ দারদার নাম হলো উমাইমির বিন আমির।”
ذِكْرُ اسْتِحْبَابِ كَثْرَةِ دُعَاءِ الْمَرْءِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ رَجَاءَ الْإِجَابَةِ لَهُمَا بِهِ
985 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الرِّفَاعِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ قَالَ: حَدَّثَنَا أَبِي , عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (ما مِنْ مُسْلِمٍ يَدْعُو لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ إِلَّا قال المَلَكُ: ولك بمثلٍ ولك بمثل)
الراوي : أَبُو الدَّرْدَاءِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 985 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: كُلُّ مَا يَجِيءُ فِي الرِّوَايَاتِ فَهُوَ (كُرَيز) إِلَّا هَذَا فَإِنَّهُ (كَريز) وَأُمُّ الدَّرْدَاءِ: اسْمُهَا هُجَيْمَةُ بِنْتُ حُيَيٍّ الْأَوْصَابِيَّةُ وَأَبُو الدَّرْدَاءِ: عُوَيْمِرُ بْنُ عامر.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ১৩৩৯।)
পরিচ্ছেদঃ কোন মুসলিম ভাইয়ের সম্পদ ও সন্তান বৃদ্ধির জন্য দু‘আ করা বৈধ
৯৮৬. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মু সুলাইমের গৃহে প্রবেশ করেন অতঃপর উম্মু সুলাইম তাঁর কাছে খেজুর ও ঘি নিয়ে আসেন। তখন তিনি বলেন, “আপনারা আপনাদের ঘি তার পাত্রে রেখে দিন, আর আপনাদের খেজুর তার থলেতে রেখে দিন কেননা আমি সিয়াম রেখেছি।” অতঃপর তিনি ফরয সালাত ব্যতীত নফল সালাত আদায় করেন আমরাও তাঁর সাথে সালাত আদায় করি। তারপর তিনি উম্মু সুলাইম ও তাঁর পরিবারের জন্য দু‘আ করেন, তখন উম্মু সুলাইম রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার একটি আবেদন আছে।” জবাবে তিনি বলেন, “হে উম্মু সুলাইম, সেটা কী?” তিনি বলেন, “আপনার খাদেম আনাস রাদ্বিয়াল্লাহু আনহু।” তখন তিনি আমার জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য দু‘আ করেন। তিনি বলেন, اللَّهُمَّ ارْزُقْهُ مَالًا وَوَلَدًا وَبَارِكْ لَهُ (হে আল্লাহ, আপনি তাকে সম্পদ ও সন্তান দান করুন এবং তাকে বারাকাহ দান করুন।) আনাস বিন মালিক বলেন, “আমি মানুষের মাঝে সবচেয়ে বেশি সন্তানের অধিকারী। আমার মেয়ে উমাইনাহ বলেছে, “হাজ্জাজ বিন ইউসুফ বসরায় আগমন করা পর্যন্ত আমার ঔরশজাত সন্তানদের মাঝে ১২০ জনেরও বেশি সন্তান সে দাফন করেছে!”[1]
ذِكْرُ إِبَاحَةِ دُعَاءِ الْمَرْءِ لِأَخِيهِ بِكَثْرَةِ الْمَالِ والولد
986 - أَخْبَرَنَا أَبُو حَاتِمٍ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الثَّقَفِيُّ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ السَّهْمِيُّ قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُمِّ سُلَيْمٍ فَأَتَتْهُ بِتَمْرٍ وَسَمْنٍ فَقَالَ: (أَعِيدُوا سَمْنَكُمْ فِي سِقَائِهِ وَتَمْرَكُمْ فِي وِعَائِهِ فَإِنِّي صَائِمٌ) فَصَلَّى صَلَاةً غَيْرَ مَكْتُوبَةٍ وَصَلَّيْنَا مَعَهُ فَدَعَا لِأُمِّ سُلَيْمٍ وَأَهْلِ بَيْتِهَا فَقَالَتْ أُمُّ سُلَيْمٍ: يارسول اللَّهِ إِنَّ لِي خُوَيْصَةً قَالَ: (مَا هِيَ يَا أُمَّ سُلَيْمٍ)؟ قَالَتْ: خَادِمُكَ أَنَسٌ فَدَعَا لِي بِخَيْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ وَقَالَ: (اللَّهُمَّ ارْزُقْهُ مَالًا وَوَلَدًا وَبَارِكْ لَهُ) قَالَ: فَإِنِّي مِنْ أَكْثَرِ النَّاسِ وَلَدًا قَالَ: وَأَخْبَرَتْنِي ابْنَتِي أُمينة أَنَّهَا دَفَنَتْ مِنْ صُلبي إِلَى مَقْدِمِ الْحَجَّاجِ البصرة بضعاً وعشرين ومئة.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 986 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ১২।)
পরিচ্ছেদঃ মুসলিমের মাঝে অনাবৃষ্টি শুরু হলে কোন দু‘আ করবে, সেই প্রসঙ্গে
৯৮৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে অনাবৃষ্টির অভিযোগ করলে তিনি ঈদগাহে মিম্বার স্থাপনের নির্দেশ দিলেন, অতঃপর মিম্বার স্থাপন করা হলো। তিনি মানুষদেরকে একদিন বের হওয়ার জন্য প্রতিশ্রুতি দিলেন। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বের হলেন, যখন সে র্যের কিনারা প্রকাশ পায়, তারপর তিনি মিম্বারের উপর বসলেন, আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করলেন, তারপর তিনি বললেন, “নিশ্চয়ই আপনারা আপনাদের বাগানের (জন্য) অনাবৃষ্টি এবং বৃষ্টির সময়ে বৃষ্টি না হওয়ার অভিযোগ করেছিলেন, আর আল্লাহ আপনাদের আদেশ করেছেন তাঁর কাছে দু‘আ করতে, এবং তিনি আপনাদের কাছে ওয়াদা করেছেন আপনাদের দু‘আ করার জন্য। তারপর তিনি বলেন, الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ * الرَّحْمَنِ الرَّحِيمِ * مَالِكِ يَوْمِ الدين (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। তিনি সর্বদয়ালূ, সবিশেষ করুণাময়। প্রতিফল দিবসের অধিপতি।) (সূরা ফাতিহা: ২-৪।) আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আপনি যা ইচ্ছা করেন, তা সম্পাদন করেন। হে আল্লাহ, আপনি আল্লাহ, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আপনি ধনী আর আমরা দরিদ্র। আপনি আমাদের উপর বৃষ্টির পানি বর্ষন করুন, আর আপনি যা অবতীর্ণ করবেন, তা আমাদের জন্য শক্তি এবং নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যাপ্ত করে দিন।” তারপর তিনি তাঁর দুই হাত উঠান এমনকি আমরা তাঁর দুই বগলের শুভ্রতা দেখতে পেলাম। তারপর তিনি তাঁর পিঠকে মানুষের দিকে ফেরালেন এবং হাত উঠানো অবস্থাতেই তাঁর চাদর পরিবর্তন বা উল্টিয়ে নিলেন। অতঃপর তিনি মানুষের অভিমুখী হলেন, মিম্বার থেকে নামলেন, অতঃপর দুই রাকা‘আত সালাত আদায় করলেন। তারপর মহান আল্লাহ মেঘ সৃষ্টি করলেন, মেঘ গর্জন করলো, বিদ্যুৎ চমকালো এবং আল্লাহর অনুমতিতে বৃষ্টিপাত হলো। এমনকি তিনি সালাতের স্থানে অবস্থান করতেই বৃষ্টিতে প্লাবিত হয়ে গেলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দেখলেন মানুষ নিজেদের উপর কাপড় জড়িয়ে নিচ্ছে, তখন তিনি মৃদু হাসলেন এমনকি তাঁর সামনের দাঁতগুলো প্রকাশ পেয়ে গেলো। তিনি বলেন, “আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান, আর আমি আল্লাহর বান্দা ও রাসূল।”[1]
ذِكْرُ مَا يَدْعُو الْمَرْءُ بِهِ عِنْدَ وُجُودِ الجَدْبِ بالمسلمين
987 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ قَالَ: حَدَّثَنَا طَاهِرُ بْنُ خَالِدِ بْنِ نِزَارٍ الْأَيْلِيُّ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَبْرُورٍ عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ الْأَيْلِيِّ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ: شَكَا النَّاسُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَحْطَ الْمَطَرِ فَأَمَرَ بِالْمِنْبَرِ فَوُضِعَ لَهُ فِي الْمُصَلَّى وَوَعَدَ النَّاسَ يَوْمًا يَخْرُجُونَ فِيهِ قَالَتْ عَائِشَةُ: فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ بَدَا حَاجِبُ الشَّمْسِ فَقَعَدَ عَلَى الْمِنْبَرِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: (إِنَّكُمْ شَكَوْتُمْ جَدْبَ جِنَانِكُمْ وَاحْتِبَاسَ الْمَطَرِ عَنْ إبَّان زَمَانِهِ عَنْكُمْ وَقَدْ أَمَرَكُمُ اللَّهُ أَنْ تَدَعُوهُ وَوَعَدَكُمْ أَنْ يَسْتَجِيبَ لَكُمْ ثُمَّ قَالَ: ({الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ * الرَّحْمَنِ الرَّحِيمِ * مَالِكِ يَوْمِ الدين} [الفاتحة: 2 ـ 4] لَا إِلَهَ إِلَّا أَنْتَ تَفْعَلُ مَا تُرِيدُ اللهم أنت الله لاإله إِلَّا أَنْتَ الْغَنِيُّ وَنَحْنُ الْفُقَرَاءُ أَنْزِلْ عَلَيْنَا الْغَيْثَ وَاجْعَلْ مَا أَنْزَلْتَ لَنَا قُوَّةً وَبَلَاغًا إِلَى حِينٍ) ثُمَّ رَفَعَ يَدَيْهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رَأَيْنَا بَيَاضَ إِبْطَيْهِ ثُمَّ حوَّل إِلَى النَّاسِ ظَهْرَهُ وقَلَبَ أَوْ حَوَّلَ رِدَاءَهُ وَهُوَ رَافِعٌ يَدَيْهِ ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ وَنَزَلَ فَصَلَّى رَكْعَتَيْنِ فَأَنْشَأَ اللَّهُ سَحَابًا فَرَعَدَت وَأَبْرَقَتْ وَأَمْطَرَتْ بِإِذْنِ اللَّهِ فَلَمْ يَلْبَثْ فِي مَسْجِدِهِ حَتَّى سَالَتِ السُّيُولُ فَلَمَّا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَثَق الثِّيَابِ عَلَى النَّاسِ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ وَقَالَ: (أَشْهَدُ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قدير وأني عبد الله ورسوله)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 987 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৬৪।)
পরিচ্ছেদঃ অব্যাহত ভারী বর্ষনের সময় কোন দু‘আ পড়বে
৯৮৮. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার জুমু‘আর দিন এক ব্যক্তি মসজিদের দরজা দিয়ে প্রবেশ করে যেন তার আশা ছিল মিম্বারের কাছে পৌঁছানো, আর এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিচ্ছিলেন। সে ব্যক্তি দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুখোমুখি হন, এবং বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেলো, রাস্তা-ঘাট বিচ্ছিন্ন হয়ে গেলো, অতএব আল্লাহর কাছে দু‘আ করুন যেন তিনি আমাদেরকে পানি দান করেন।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাত উঠিয়ে বললেন, “হে আল্লাহ, আপনি আমাদেরকে পানি দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে পানি দান করুন।” আনাস রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আল্লাহর কসম, আমরা আসমানে কোন মেঘ বা মেঘ খন্ড দেখতে পাইনি। আমাদের ও সাল‘ পাহাড়ের মাঝে কোন ঘর বা বাড়ির উপর কোন মেঘ দেখতে পাইনি। অতঃপর পাহাড়ের পেছন থেকে ঢালের মতো একটি মেঘ উদয় হলো, অতঃপর যখন সেটি আসমানের মাঝ বরাবর হলো, তখন সেটি ছড়িয়ে পড়লো, তারপর তা বৃষ্টি বর্ষণ করলো। আল্লাহর কসম, আমরা ছয়দিন পর্যন্ত সূর্য দেখতে পাইনি।
তারপর পরের জুমু‘আয় ঐ দরজা দিয়ে এক ব্যক্তি প্রবেশ করেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসময় খুতবা দিচ্ছিলেন। তিনি দাঁড়িয়ে তাঁর মুখোমুখী হয়ে বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ধন-সম্পদ সব ধ্বংস হয়ে গেলো, রাস্তা-ঘাট সব ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেলো। অতএব আপনি আল্লাহর কাছে দু‘আ করুন যেন তিনি আমাদের উপর বৃষ্টি বর্ষন বিরত রাখেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দুই হাত উঠিয়ে বললেন, “হে আল্লাহ, আমাদের আশেপাশে বর্ষন করুন, আমাদের উপর নয়। হে আল্লাহ, বৃষ্টি বিভিন্ন টিলা, পর্বত, উপত্যকা, বৃক্ষ উৎপাদনের জায়গায় বর্ষন করুন।” রাবী বলেন, অতঃপর বৃষ্টি বর্ষন বন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সালাত শেষে) সূর্যের আলোতে বাইরে বের হন। অধঃস্তন রাবী বলেন, আমি আনাস রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, “এই ব্যক্তি কি প্রথম ব্যক্তি ছিলেন?” জবাবে তিনি বলেন, “আমি জানি না।”[1]
ذِكْرُ مَا يَدْعُو بِهِ الْمَرْءُ عِنْدَ اشْتِدَادِ الْأَمْطَارِ وَكَثْرَةِ دَوَامِهَا بِالنَّاسِ
988 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ مِنْ بَابٍ كَأَنَّ رَجَاءَهُ الْمِنْبَرُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فاستقبله قائماً فقال: يارسول اللَّهِ هَلَكَتِ الْمَوَاشِي وَانْقَطَعَتِ السُّبُلُ فَادْعُ اللَّهَ ليُغيثنا فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ يَقُولُ: (اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا) قَالَ أَنَسٌ: وَاللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ سَحَابَةً وَلَا قَزَعَةً بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ وَلَا دَارٍ فَطَلَعَتْ مِنْ وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ تُرْسٍ فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ فَوَاللَّهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سِتًّا ثُمَّ دخل رجل من الباب يوم الحمعة الْمُقْبِلَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فاستقبله قائماً ثم قال: يارسول اللَّهِ هَلَكَتِ الْأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ فَادْعُ اللَّهَ أَنْ يَكُفَّها عَنَّا فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ يَقُولُ: (اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا اللَّهُمَّ عَلَى الْآكَامِ والظِّراب وَالْأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ) قَالَ: فَأَقْلَعَتْ وَخَرَجَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي فِي الشَّمْسِ
فَسَأَلْتُ أنساً أهو الرجل الأول؟ قال: لا أدري.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 988 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০১৬।)
পরিচ্ছেদঃ যখন মহান আল্লাহ মানুষের উপর বৃষ্টি বর্ষন করে অনুগ্রহ করবেন আর মানুষ তা দেখতে পাবে, তখন কী বলবে? মুসলিমের মাঝে অনাবৃষ্টি শুরু হলে কোন দু‘আ করবে, সেই প্রসঙ্গে
৯৮৯. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বৃষ্টি দেখতেন, তখন বলতেন, اللهم صَيِّباً هَنِيًّا (হে আল্লাহ, আপনি তৃপ্তিদায়ক (উপকারী) বৃষ্টি দান করুন)।”[1]
ذِكْرُ مَا يَقُولُ الْمَرْءُ إِذَا تَفَضَّلَ اللَّهُ جَلَّ وَعَلَا عَلَى النَّاسِ بِالْمَطَرِ وَرَآهُ
989 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْمٍ الْأَنْطَاكِيُّ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنِ الْأَوْزَاعِيِّ عَنِ الزُّهْرِيِّ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ: (اللهم صَيِّباً هَنِيًّا)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 989 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১৫২১।)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য هَنِيًّا (তৃপ্তিদায়ক) দ্বারা উদ্দেশ্য ‘উপকারী বৃষ্টি’
৯৯০. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বৃষ্টি দেখতেন, তখন বলতেন, اللَّهُمَّ صَيِّباً ـ أَوْ سَيِّباً ـ نافعاً (হে আল্লাহ, আপনি উপকারী বৃষ্টি দান করুন)।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (هَنِيًّا) أَرَادَ بِهِ: نَافِعًا
990 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُنَيْسٍ الغَزِّيُّ قَالَ: حَدَّثَنَا سفيان بن عيينة عن مسعر عن مقدام بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى الْغَيْثَ قَالَ: (اللَّهُمَّ صَيِّباً ـ أَوْ سَيِّباً ـ نافعاً)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 990 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১৫২১।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো নিজের ফসলাদির ক্ষেত্রে আল্লাহর কাছে বারকাহর জন্য দু‘আ করবে; শুধু শুধু বৃষ্টির উপর নির্ভর করবে না
৯৯১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুর্ভীক্ষ এটা নয় যে, তোমাদের বৃষ্টি দেওয়া হবে না বরং দুর্ভীক্ষ হলো তোমাদের বৃষ্টি দেওয়া হবে ঠিকই কিন্তু জমিন কোন কিছু উৎপন্ন করবে না।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمُسْلِمِينَ مِنْ سُؤَالِهِمْ رَبَّهُمْ أَنْ يُبَارَكَ لَهُمْ فِي رَيْعِهِمْ دُونَ اتِّكَالِهِمْ مِنْهُ عَلَى الْأَمْطَارِ
991 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَيْسَتِ السَّنَةُ بِأَنْ لَا تُمطَروا وَلَكِنِ السَّنَةُ أَنْ تُمطَروا وَأَنْ تُمْطَروا وَلَا تُنْبِتَ الأرض شيئاً)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 991 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে উৎকৃষ্ট বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯৯১ ।)
পরিচ্ছেদঃ মুসলিমদের মাঝে পারস্পরিক ভালবাসা ও সম্পর্ক ঠিক করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার নির্দেশ
৯৯২. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সালাতের তাশাহ্হুদ শিক্ষা দিতেন, যেভাবে তিনি আমাদেরকে কুরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি যেভাবে আমাদেরকে তাশাহহুদ শিক্ষা দিতেন, সেভাবে তিনি আমাদেরকে এই বাক্যগুলিও শিক্ষা দিতেন, اللَّهُمَّ أَلِّف بَيْنَ قُلُوبِنَا وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا وَاهْدِنَا سُبُل السَّلَامِ ونجِّنا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهْرَ مِنْهَا وَمَا بَطْنَ اللَّهُمَّ احْفَظْنَا فِي أَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَأَزْوَاجِنَا وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعْمَتِكَ مُثْنِينَ بِهَا عَلَيْكَ قَابِلِينَ بِهَا فأتممها علينا (হে আল্লাহ, আপনি আমাদের অন্তরগুলোর মাঝে সম্প্রীতি সৃষ্টি করে দিন, আমাদের পারস্পরিক সম্পর্ক সংশোধন করে দিন, আমাদেরকে শান্তির পথসমূহ প্রদর্শন করুন, আমাদেরকে অন্ধকারসমূহ থেকে মুক্তি দিয়ে আলোর পথে নিয়ে আসুন, প্রকাশ্য, অপ্রকাশ্য সব ধরণের অশ্লীলতা থেকে দূরে রাখুন, হে আল্লাহ, আপনি আমাদের শ্রবণশক্তি, দর্শনশক্তি এবং আমাদের স্ত্রীদের হেফাযত করুন। আপনি আমাদেরকে আপনার নি‘আমতের শুকরগুজার ও এজন্য আপনার গুণকীর্তনকারী, নি‘আমত গ্রহণকারী বান্দা বানিয়ে নিন এবং আমাদের উপর আপনার নি‘আমতের পূর্ণতা দান করুন।)”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلْمُسْلِمِ أَنْ يَسْأَلَ اللَّهَ رَبَّهُ جَلَّ وَعَلَا التَّآلُفَ بَيْنَ الْمُسْلِمِينَ وَإِصْلَاحَ ذَاتِ بينهم
992 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ بِخَبَرٍ غَرِيبٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا عَمِّي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: كَانَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا التَّشَهُّدَ فِي الصَّلَاةِ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ وَيُعَلِّمُنَا مَا لَمْ يَكُنْ يُعَلِّمُنَا كَمَا يُعَلِّمُنَا التَّشَهُّدَ:(اللَّهُمَّ أَلِّف بَيْنَ قُلُوبِنَا وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا وَاهْدِنَا سُبُل السَّلَامِ ونجِّنا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهْرَ مِنْهَا وَمَا بَطْنَ اللَّهُمَّ احْفَظْنَا فِي أَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَأَزْوَاجِنَا وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعْمَتِكَ مُثْنِينَ بِهَا عَلَيْكَ قَابِلِينَ بِهَا فأتممها علينا)
الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 992 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে উৎকৃষ্ট বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (য‘ঈফ আবূ দাঊদ: ১৭২ ।)
পরিচ্ছেদঃ মুসলিমদের মাঝে পারস্পরিক ভালবাসা ও সম্পর্ক ঠিক করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার নির্দেশ
৯৯৩. আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই (আদম সন্তানের উপর) শয়তানের প্রভাব রয়েছে এবং ফেরেস্তারও প্রভাব রয়েছে। শয়তানের প্রভাব হলো মন্দ প্রতিশ্রুতি দেওয়া, হককে মিথ্যা প্রতিপন্ন করা, আর ফেরেস্তার প্রভাব হলো কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া আর হককে সত্যায়ন করা। কাজেই যে ব্যক্তি এই প্রভাব বুঝতে পারবে, সে যেন আল্লাহর প্রশংসা করে, আর যে ব্যক্তি অন্য প্রভাব বুঝতে পারবে, সে যেন শয়তান থেকে আশ্রয় চায়। তারপর তিনি পাঠ করেন, (শয়তান তোমাদের দরিদ্রতার প্রতিশ্রতি দেয়...।” (সূরা আল বাকারাহ: ২৬৮।)”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلْمُسْلِمِ أَنْ يَسْأَلَ اللَّهَ رَبَّهُ جَلَّ وَعَلَا التَّآلُفَ بَيْنَ الْمُسْلِمِينَ وَإِصْلَاحَ ذَاتِ بينهم
993 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ مُرَّةَ الْهَمْدَانِيِّ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ لِلشَّيْطَانِ لمَّةً وللمَلَكِ لَمَّةً فَأَمَّا لَمَّةُ الشَّيْطَانِ فإيعادٌ بِالشَّرِّ وَتَكْذِيبٌ بِالْحَقِّ وَأَمَّا لَمَّةُ الْمَلَكِ فإيعادٌ بِالْخَيْرِ وَتَصْدِيقٌ بِالْحَقِّ فَمَنْ وَجَدَ ذَلِكَ فَلْيَحْمَدِ اللَّهَ وَمَنْ وَجَدَ الْأُخْرَى فَلْيَتَعَوَّذْ مِنَ الشَّيْطَانِ ثُمَّ قَرَأَ {الشيطان يعدكم الفقر .... } الآية [البقرة: 268])
الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 993 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১/৭৪/২৭ ।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, কোন ব্যক্তি যদি কোন একটা অবস্থায় থাকে, তাহলে আল্লাহর কাছে আবার ঐ অবস্থা কামনা করা যায় না, কেননা এটা অসম্ভব কথা- তার কথা অপনোদনকারী হাদীস
৯৯৪. আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالسَّدَادَ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে হেদায়েত ও সঠিকতা প্রার্থনা করছি।) হেদায়েত দ্বারা তোমার রাস্তা দেখানো আর ঠিক করা দ্বারা তীর ঠিক করা মনে রাখিও।”
আলী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আল্লাহর নাবী (সা.) আমাকে রেশম মিশ্রিত কাপড় এবং রেশমের জীন ব্যবহার করা এবং তর্জনী ও মধ্যমায় আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُدْحِضِ قَوْلَ مَنْ زَعَمَ أن الْمَرْءَ إِذَا كَانَ فِي حَالَةٍ لَيْسَ لَهُ سُؤَالُ الرَّبِّ جَلَّ وَعَلَا الْحُلُولَ مِنْ تِلْكَ الحالة لأن هذا كلام محال
994 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ عَنْ أَبِي بُرْدَةَ قَالَ: سَمِعْتُ عَلِيًّا ـ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ ـ يَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالسَّدَادَ وَاذْكُرْ بِالْهُدَى هِدَايَتَكَ الطَّرِيقَ وَاذْكُرْ بِالتَّسْدِيدِ تَسْدِيدَ السَّهْمِ) وَنَهَانِي نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ القَسِيِّ وَالْمِيثَرَةِ وَعَنِ الْخَاتَمِ فِي السَّبَّابة وَالْوسْطَى.
الراوي : عَلِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 994 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ৪৮০৯ ।)
পরিচ্ছেদঃ অধ্যায়: আশ্রয় প্রার্থনা - চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ
৯৯৫. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে এই দু‘আটি ঠিক সেভাবে শিক্ষা দিতেন, যেভাবে তিনি তাদেরকে কুরআন শিক্ষা দিতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ الْمَسِيحِ الدجال (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই জীবন ও মরণের ফিতনা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই মাসিহ আদ দাজ্জাল থেকে।)[1]
باب الاستعاذة - ذِكْرُ الْأَمْرِ بِالِاسْتِعَاذَةِ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنَ الْأَشْيَاءِ الْأَرْبَعِ الَّتِي يُسْتَحَقُّ الِاسْتِعَاذَةُ مِنْهَا بِاللَّهِ جل وعلا
995 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ بِمَنْبِجَ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ طَاوُوسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يعلِّمهم هَذَا الدُّعَاءَ كَمَا يُعَلِّمُهُمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ:
(اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ الْمَسِيحِ الدجال)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 995 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৯৪১ ।)
পরিচ্ছেদঃ প্রকাশ্য ও প্রকাশ্য সব ধরণের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ
৯৯৬. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা একবার বানু নাজ্জার গোত্রের একটি বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে ছিলাম, এসময় তিনি একটি খচ্চরের উপর আরোহী ছিলেন, অতঃপর তাঁর খচ্চর তাঁকে নিয়ে চলছিল। এসময় বাগানে কিছু দেখা গেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই কবরগুলোকে কে চিনে?” তখন এক ব্যক্তি বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি চিনি।” তিনি বললেন, “ওদের অবস্থা কী?” জবাবে সে লোক বললো, “ওরা শিরক অবস্থায় মারা গেছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি এই আশংকা না থাকতো যে, তোমরা পরস্পরকে দাফন করবে না, তবে আমি আল্লাহর কাছে দু‘আ করতাম যেন তিনি তোমাদেরকে কবরের আযাব শুনিয়ে দেন, যা আমি শুনতে পাচ্ছি! নিশ্চয়ই এই উম্মতকে কবরে পরীক্ষা করা হবে।” তারপর তিনি আমাদের মুখোমুখী হলেন এবং বললেন, “তোমরা আল্লাহর কাছে জাহান্নামের আযাব এবং কবরের আযাব থেকে পানাহ চাও, তোমরা আল্লাহর কাছে প্রকাশ্য ও অপ্রকাশ্য সব ধরণের ফিতনা থেকে আশ্রয় চাও, তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالِاسْتِعَاذَةِ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنَ الْفِتَنِ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ
996 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ عَنِ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: بَيْنَمَا نَحْنُ فِي حَائِطٍ لِبَنِي النَّجَّارِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى بَغْلَةٍ فَحَادَتْ بِهِ بَغْلَتُهُ فَإِذَا فِي الْحَائِطِ أقْبُرٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ يَعْرِفُ هَؤُلَاءِ الْأَقْبُرَ؟ ) فَقَالَ رَجُلٌ: أَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ: (مَا هُمْ؟ ) قَالَ: مَاتُوا فِي الشِّرْكِ قَالَ: (لَوْلَا أَنْ لَا تَدَافَنُوا لَدَعَوْتُ اللَّهَ أَنْ يُسْمِعَكُم عَذَابَ الْقَبْرِ الَّذِي أَسْمَعُ مِنْهُ إِنَّ هَذِهِ الْأُمَّةَ تُبتلى فِي قُبُورِهَا) ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ: (تَعَوَّذوا بِاللَّهِ مِنْ عَذَابِ النَّارِ وَعَذَابِ الْقَبْرِ وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الْفِتَنِ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ تعوذوا بالله من فتنة الدجال)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 996 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯৯৬ ।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া
৯৯৭. উম্মু খালিদ বিন বিনতু খালিদ বিন সা‘ঈদ বিন আস রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কবরের আযাব থেকে আশ্রয় চাইতে শুনেছি।”
অধঃস্তন রাবী মুসা বিন উকবাহ বলেন, আমি তাকে ছাড়া অন্য কারো কাছে শুনিনি যে, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে হাদীস শুনেছি।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَسْتَعِيذَ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنْ عَذَابِ الْقَبْرِ يَتَعَوَّذُ مِنْهُ
997 - سَمِعْتُ الْحُسَيْنَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانَ بِالرَّقَّةِ يَقُولُ: سَمِعْتُ إِسْحَاقَ بْنَ مُوسَى الْأَنْصَارِيَّ يَقُولُ: سَمِعْتُ أَنَسَ بْنَ عِيَاضٍ يَقُولُ: سَمِعْتُ مُوسَى بْنَ عُقْبَةَ يَقُولُ: سَمِعْتُ أُمَّ خَالِدٍ بِنْتَ خَالِدِ بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ تَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَعِيذُ بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ وَلَمْ أَسْمَعْ أَحَدًا يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم غيرها.
الراوي : أُمّ خَالِدٍ بِنْت خَالِدِ بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 997 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯৯৭ ।)
পরিচ্ছেদঃ আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো উল্লেখ করলাম, তার সাথে আরো যেই বিষয়গুলো যোগ করা মুস্তাহাব
৯৯৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এমন কোন চার রাকা‘আত বা দুই রাকা‘আত সালাত আদায় করতে দেখি নাই যাতে আমি তাঁকে এই দু‘আটি পড়তে শুনি নাই, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الصَّدْرِ وَسُوءِ الْمَحْيَا والممات (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, বক্ষের ফিতনা থেকে এবং মন্দ জীবন ও মরণ থেকে।)[1]
ذِكْرُ الْخِصَالِ الَّتِي يُسْتَحَبُّ لِلْمَرْءِ فِي التَّعَوُّذِ أَنْ يقرُنها إِلَى مَا ذَكَرْنَا قَبْلُ
998 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ أَبِي مَعْشَرٍ أَبُو عَرُوبَةَ بِحَرَّانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ عَنْ زَيْدِ بْنِ أَبِي [أُنَيْسَةَ عَنْ أَبِي] إِسْحَاقَ عَنْ مُجَاهِدٍ أَبِي الْحَجَّاجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: مَا صَلَّى نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعًا أَوِ اثْنَتَيْنِ إِلَّا سَمِعْتُهُ يَدْعُو: (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الصَّدْرِ وَسُوءِ الْمَحْيَا والممات)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 998 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৯৯৮ ।)
পরিচ্ছেদঃ আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার নির্দেশ ঐ দরিদ্রতা থেকে যা মানুষকে অবাধ্য করে তুলে এবং ঐ লাঞ্চনা থেকে যা মানুষের দ্বীনকে ধ্বংস করে দেয়
৯৯৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও দরিদ্রতা থেকে, লাঞ্চনা থেকে এবং অন্যের উপর যুলম করা অথবা যুলমের শিকার হওয়া থেকে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالِاسْتِعَاذَةِ بِاللَّهِ مِنَ الْفَقْرِ الَّذِي يُطغي وَالذُّلِّ الَّذِي يُفسد الدِّينَ
999 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ: حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ قَالَ: حَدَّثَنِي جَعْفَرُ بْنُ عِيَاضٍ قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (تَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الْفَقْرِ وَالذِّلَّةِ وَأَنْ تَظْلِمَ أَوْ تُظْلَمَ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 999 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/৩৫৫, ৩৫৬।)
পরিচ্ছেদঃ আল্লাহর কাছে ভীরুতা ও কৃপণতা থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ
১০০০. সা‘দ বিন আবী ওয়াক্কাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এই বাক্যগুলি শিক্ষা দিতেন, যেভাবে তিনি আমাদেরকে লেখা শিক্ষা দিতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بك من فتنة الدنيا وعذاب القبر (হে আল্লাহ, নিশ্চয়িই আমি আপনার কাছে আশ্রয় চাই কৃপণতা থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই অতিশয় বার্ধক্য থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে।)[1]
ذِكْرُ الْأَمْرِ بِالِاسْتِعَاذَةِ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنَ الجبن والبخل
1000 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ [حُمَيْدٍ عَنْ] عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا هَؤُلَاءِ الْكَلِمَاتِ كَمَا تُعَلَّمُ الْكِتَابَةُ: (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بك من فتنة الدنيا وعذاب القبر)
الراوي : سَعْد بْن أَبِي وَقَّاصٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1000 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩৯৩৭।)
পরিচ্ছেদঃ গাধার আওয়াজের সময় আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ
১০০১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা মোরগের আওয়াজ শুনবে, নিশ্চয়ই সে এসময় ফেরেস্তাদের দেখতে পায়, অতএব তখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে এবং তাঁর কাছে তোমরা আগ্রহী হবে। আর যখন তোমরা গাধার আওয়াজ শুনবে, নিশ্চয় সে (এসময়) শয়তানকে দেখতে পায়, কাজেই তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবে সে যা দেখেছে তার অনিষ্টতা থেকে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالِاسْتِعَاذَةِ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنَ الشَّيْطَانِ عِنْدَ نَهِيقِ الْحَمِيرِ
1001 - أَخْبَرَنَا بَكْرُ بْنُ أَحْمَدَ بْنِ سَعِيدٍ الطَّاحِيُّ الْعَابِدُ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيِّ بْنِ نَصْرٍ قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا سَمِعْتُمْ أَصْوَاتَ الدِّيَكَة فَإِنَّهَا رَأَتْ مَلَكًا فَاسْأَلُوا اللَّهَ وَارْغَبُوا إِلَيْهِ وَإِذَا سَمِعْتُمْ نُهَاقَ الْحَمِيرِ فَإِنَّهَا رَأَتْ شَيْطَانًا فاستعيذوا بالله من شر ما رأت)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1001 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১৮৩।)
পরিচ্ছেদঃ যখন বায়ু প্রবাহিত হয়, তখন তার অনিষ্টতা থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ
১০০২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আকাশে ধুলা অথবা বাতাস দেখতেন, তখন তিনি আল্লাহর কাছে তার অনিষ্টতা থেকে আশ্রয় চাইতেন। অতঃপর যখন বৃষ্টি হতো, তখন বলতেন, اللهم صيِّباً نافعاً (হে আল্লাহ, উপকারী বৃষ্টি বর্ষন করুন।)[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَتَعَوَّذَ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنْ شَرِّ الرِّيَاحِ إِذَا هَبَّتْ
1002 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ طَلْحَةَ الْيَرْبُوعِيُّ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى فِي السَّمَاءِ غُباراً أَوْ رِيحاً تعوَّذ بِاللَّهِ مِنْ شَرِّهِ فَإِذَا أَمْطَرَتْ قال: (اللهم صيِّباً نافعاً)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1002 | خلاصة حكم المحدث: صحيح ـ ((المشكاة)) (1521/التحقيق الثاني)؛ إلا قوله: ((غباراً))؛ فإنه منكر ـ ((الصحيحة)) (2757).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে “ধুলা” অংশ ব্যতীত বাকী অংশ সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১৮৩।)
পরিচ্ছেদঃ যখন বায়ু প্রবাহিত হয়, তখন তার অনিষ্টতা থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ
১০০৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “বায়ূ আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত, এটি কখন রহমত নিয়ে আসে আবার কখন আযাব নিয়ে আসে। অতএব তোমরা বায়ূকে গালি দিবে না, তোমরা আল্লাহর কাছে তার কল্যাণ কামনা করবে এবং তার অনিষ্টতা থেকে আশ্রয় চাইবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالِاسْتِعَاذَةِ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنَ الرِّيَاحِ إِذَا هَبَّتْ
1003 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ بِالرَّقَّةِ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ مَرْوَانَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ عَنِ الْأَوْزَاعِيِّ عَنِ الزُّهْرِيِّ عَنْ ثَابِتٍ الزُّرَقِيِّ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يقول: (الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ تَأْتِي بِالرَّحْمَةِ وَتَأْتِي بِالْعَذَابِ فَلَا تَسُبُّوها وَسَلُوا اللَّهَ خَيْرَهَا وَاسْتَعِيذُوا من شرِّها)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1003 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৭৫৬।)
পরিচ্ছেদঃ প্রবল বায়ূ প্রবাহিত হলে কী বলবে
১০০৪. সালামাহ বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন বাতাস প্রবল বেগে প্রবাহিত হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللهم لَقْحاً لا عَقِيماً (হে আল্লাহ, পানিবাহী বাতাস দিন, পানিবিহীন বাতাস দিয়েন না।)[1]
ذِكْرُ مَا يَقُولُ الْمَرْءُ عِنْدَ اشْتِدَادِ الرِّيَاحِ إذا هبت
1004 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ قَالَ: سَمِعْتُ سَلَمَةَ بْنَ الْأَكْوَعِ يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كَانَ إِذَا اشْتَدَّتِ الريح يقول: (اللهم لَقْحاً لا عَقِيماً)
الراوي : سَلَمَة بْن الْأَكْوَعِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1004 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২০৫৮।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ভালো কাজে অলসতা করা থেকে এবং এবং বার্ধক্য থেকে যা মানুষকে ভালো কাজ থেকে বিচ্ছিন্ন রাখে
১০০৫. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْهَرَمِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَعَذَابِ الْقَبْرِ وَشَرِّ المسيح الدجال (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই অক্ষমতা, অলসতা, বার্ধক্য, কৃপণতা, ভীরুতা, কবরের আযাব এবং মাসীহ দাজ্জালের অনিষ্টতা থেকে।)[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَتَعَوَّذَ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنَ الْكَسَلِ فِي الطَّاعَاتِ وَالْهَرَمِ القاطع عنها
1005 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى الله عليه وسلم كان يَقُولُ: (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْهَرَمِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَعَذَابِ الْقَبْرِ وَشَرِّ المسيح الدجال)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1005 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭৭।)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম তার বিশুদ্ধতা সুস্পষ্টতা প্রমাণে দ্বিতীয় হাদীস
১০০৬. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْعَجْزِ وَالْبُخْلِ وفتنة المسيح وعذاب القبر (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই অলসতা, অতি বার্ধকতা, অক্ষমতা, কৃপণতা, মাসিহ দাজ্জাল এবং কবরের আযাব থেকে।)[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
1006 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ الطَّوِيلُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو: (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْعَجْزِ وَالْبُخْلِ وفتنة المسيح وعذاب القبر)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1006 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৭৭।)
পরিচ্ছেদঃ বার্ধক্যের বিবরণ যে বার্ধক্য থেকে পানাহ চাওয়া মু্স্তাহাব
১০০৭. সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বাক্যগুলি দ্বারা দু‘আ করতেন, أَعُوذُ بِاللَّهِ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِاللَّهِ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ وَأَعُوذُ بِاللَّهِ من فتنة الصدر وبغي الرجال (আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অতি বার্ধক্য থেকে, আমি আশ্রয় চাই আল্লাহর কাছে কৃপণতা, ভীরুতা থেকে এবং আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বক্ষের ফিতনা, মানুষের যুলুম থেকে।)[1]
ذِكْرُ وَصْفِ الْهَرَمِ الَّذِي يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَتَعَوَّذَ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنْهُ
1007 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ بِحَرَّانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عن مصعب بن سعد عَنْ أَبِيهِ عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ كَانَ يَدْعُو بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ: (أَعُوذُ بِاللَّهِ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِاللَّهِ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ وَأَعُوذُ بِاللَّهِ من فتنة الصدر وبغي الرجال)
الراوي : سعد | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1007 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক আলা সহীহুল মাওয়ারিদ)
পরিচ্ছেদঃ নিজের সন্তান, সন্তানের সন্তানের ব্যাপারে কোন কিছু আশংকা করলে কীসের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করবে
১০০৮. ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসান ও হুসাইনের জন্য আশ্রয় প্রার্থনা করেছেন এই বলে, أُعِيذُكُما بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ) ثُمَّ يَقُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (كَانَ إِبْرَاهِيمُ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ يُعَوِّذُ بِهِ ابْنَيْهِ إسماعيل وإسحاق (আমি তোমাদের জন্য আল্লাহর পরিপূর্ণ কালেমার বদৌলতে আশ্রয় চাই প্রতিটি শয়তান থেকে, ক্ষতিকর প্রাণী থেকে, কুদুষ্টিদানকারী চোখ থেকে।) তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইবরাহিম আলাইহিস সালাম এই বাক্যের মাধ্যমে তাঁর দুই ছেলে ইসমাঈল ও ইসহাক আলাইহিস সালাম এর জন্য আশ্রয় প্রার্থনা করতেন।”[1]
ذِكْرُ مَا يُعوَّذ الْمَرْءُ بِهِ وَلَدَهُ وَوَلَدَ وَلَدِهِ عِنْدَ شَيْءٍ يَخَافُ عَلَيْهِمْ مِنْهُ
1008 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ بِحَرَّانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ حَسَنًا وَحُسَيْنًا: (أُعِيذُكُما بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ) ثُمَّ يَقُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (كَانَ إِبْرَاهِيمُ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ يُعَوِّذُ بِهِ ابْنَيْهِ إسماعيل وإسحاق)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1008 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ২৫৩৫।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, এই হাদীসটি ইবনু আবী উনাইসা মিনহাল বিন আমর থেকে এককভাবে বর্ণনা করেছেন, তার কথা অপনোদনকারী হাদীস
১০০৯. ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসান ও হুসাইনের জন্য আশ্রয় প্রার্থনা করেছেন এই বলে, أُعِيذُكُما بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ) ثُمَّ يَقُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (كَانَ إِبْرَاهِيمُ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ يُعَوِّذُ بِهِ ابْنَيْهِ إسماعيل وإسحاق (আমি তোমাদের জন্য আল্লাহর পরিপূর্ণ কালেমার বদৌলতে আশ্রয় চাই প্রতিটি শয়তান থেকে, ক্ষতিকর প্রাণী থেকে, কুদুষ্টিদানকারী চোখ থেকে।) তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইবরাহিম আলাইহিস সালাম এই বাক্যের মাধ্যমে তাঁর দুই ছেলে ইসমাঈল ও ইসহাক আলাইহিস সালাম এর জন্য আশ্রয় প্রার্থনা করতেন।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هذا الخبر تفرد به بن أبي أنيسة عن المنهال بن عمرو
1009 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ حَسَنًا وَحُسَيْنًا:
(أُعِيذكما بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ) وَكَانَ يَقُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (كَانَ أَبُوكُمَا يَعَوِّذُ بِهِمَا إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1009 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্ত অনুসারে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ২৫৩৫।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো দিনে রাতে সব সময় মহান প্রভুর নিকট জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা
১০১০. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন মুসলিম ব্যক্তি তিনবার জান্নাত চাইলে, তখন জান্নাত বলে, “হে আল্লাহ, তাকে আপনি জান্নাতে প্রবেশ করান।” আর কোন মুসলিম ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চাইলে, জাহান্নাম বলে, “হে আল্লাহ, তাকে আপনি জাহান্নাম থেকে আশ্রয় দিন।”[1]
ذِكْرُ الِاسْتِحْبَابِ لِلْمَرْءِ أَنْ يَسْأَلَ سُؤَالَ رَبِّهِ دُخُولَ الْجَنَّةِ وَتَعَوُّذَهُ بِهِ مِنَ النَّارِ فِي أيامه ولياليه
1010 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ الْخَلِيلِ قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ قَالَ بُرَيْدُ بْنُ أَبِي مَرْيَمَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا سَأَلَ رَجُلٌ مُسْلِمٌ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ إِلَّا قَالَتِ الْجَنَّةُ: اللَّهُمَّ أدخله الجنة ولا استجار رجل مُسْلِمٌ مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ إِلَّا قَالَتِ النار: اللهم أجره)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1010 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ২৪৭৮।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মু্স্তাহাব হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এমন সালাত থেকে যা কোন উপকার দেয় না এবং এমন নফস থেকে যা পরিতৃপ্ত হয় না
১০১১. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَأَعُوذُ بِكَ مِنْ صَلَاةٍ لَا تَنْفَعُ، إني أعوذ بِكَ مِنْ دُعَاءٍ لَا يُسْمع وَأَعُوذُ بِكَ من قلب لا يخشع (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এমন নফস থেকে যা পরিতৃপ্ত হয়না, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এমন সালাত থেকে যা উপকার দেয় না। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এমন দু‘আ থেকে যা কবূল করা হয়না, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এমন অন্তর থেকে যা ভয় করে না।)”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَتَعَوَّذَ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنَ الصَّلَاةِ الَّتِي لَا تَنْفَعُ وَمِنَ النَّفْسِ الَّتِي لَا تَشْبَعُ
1011 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى بِعَسْكَرِ مُكْرَمٍ قَالَ: حَدَّثَنَا هُرَيْمُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قال: (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَأَعُوذُ بِكَ مِنْ صَلَاةٍ لَا تَنْفَعُ، اللهم إني أعوذ بِكَ مِنْ دُعَاءٍ لَا يُسْمع وَأَعُوذُ بِكَ من قلب لا يخشع)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1011 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৮৫।)
পরিচ্ছেদঃ কোন দু‘আর মাধ্যমে মানুষ মন্দ ভাগ্য ও বিপদে শত্রুর খুশি হওয়া থেকে আশ্রয় চাইবে
১০১২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশ্রয় চাইতেন কঠিন বিপদ, শেষ মন্দ পরিণতি, মন্দ ভাগ্য ও বিপদে শত্রুর খুশি হওয়া থেকে।”[1]
ذِكْرُ مَا يَتَعَوَّذُ الْمَرْءُ بِهِ مِنْ سُوءِ الْقَضَاءِ وَشَمَاتَةِ الْأَعْدَاءِ
1012 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَمْرٍو الضَّبِّيُّ وَأَبُو خَيْثَمَةَ قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنِي سُمَيٌّ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ يَتَعوَّذُ مِنْ جَهْدِ الْبَلَاءِ وَدَرْكِ الشَّقَاءِ وَسُوءِ الْقَضَاءِ وَشَمَاتَةِ الأعداء)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1012 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আয যিলাল: ৩৮২।)
পরিচ্ছেদঃ শারীরিক অসুস্থতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া মুস্তাহাব
১০১৩. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ والجذام وسَيِّىءِ الأسقام (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই ধবল রোগ, উন্মত্ত হওয়া, কুষ্ঠ ব্যধি ও খারাপ রোগ থেকে।)[1]
ذِكْرُ مَا يُستحب لِلْمَرْءِ أَنْ يَتَعَوَّذَ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنْ حُدُوثِ الْعَاهَاتِ بِهِ
1013 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ والجذام وسَيِّىءِ الأسقام)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1013 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৯০।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মু্স্তাহাব হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া জীবন ও মৃত্যুর অনিষ্টতা থেকে
১০১৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশ্রয় চাইতেন জীবন ও মৃত্যুর অনিষ্টতা, কবরের আযাব ও মাসীহ দাজ্জালের ফিতনা থেকে।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَتَعَوَّذَ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنْ شَرِّ حَيَاتِهِ وَمَمَاتِهِ
1014 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ كَانَ يَتَعَوَّذُ مِنْ شَرِّ الْمَحْيَا وَالْمَمَاتِ وَعَذَابِ الْقَبْرِ وَشَرِّ فِتْنَةِ المسيح الدجال.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1014 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার আদাবুল মুফরাদ: ৪৯৯।
পরিচ্ছেদঃ জীবনের যে অনিষ্টতা থেকে আশ্রয় চাওয়া আবশ্যক তার অন্তর্ভূক্ত হলো ফিতনা, মৃত্যুর অনিষ্টতাও অনুরুপ
১০১৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ ومن شر فتنة المحيا والممات (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব, জাহান্নামের আগুন থেকে এবং জীবন ও মৃত্যুর ফিতনার অনিষ্টতা থেকে।)[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مِنْ شَرِّ الْمَحْيَا الَّذِي يَجِبُ عَلَى الْمَرْءِ التَّعَوُّذُ مِنْهُ الْفِتْنَةُ وَكَذَلِكَ الممات
1015 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَعَذَابِ النَّارِ ومن شر فتنة المحيا والممات)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1015 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার আদাবুল মুফরাদ: ৪৯৯।
পরিচ্ছেদঃ বিষাক্ত প্রাণীর দংশন থেকে বেঁচে থাকার জন্য যে দু‘আর মাধ্যমে আশ্রয় প্রার্থনা করা হবে
১০১৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, গতরাতে একটা বিচ্ছু আমাকে দংশন করেছে, এতে আমি খুবই কষ্ট পেয়েছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “জেনে রাখো, যদি তুমি বিকেলে বলতে أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خلق (আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে আশ্রয় চাই তিনি যা কিছু সৃষ্টি করেছেন, তার অনিষ্টতা থেকে।), তবে এটা তোমার কোন ক্ষতি করতে পারতো না।”[1]
ذِكْرُ التَّعَوُّذِ الَّذِي يُعَاذُ الْإِنْسَانُ مِنْهُ مِنْ نهش الهوام
1016 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ وَالْحَارِثَ بْنَ يَعْقُوبَ حَدَّثَاهُ عَنْ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فقال: يا رسول اللَّهِ مَا لَقِيتُ مِنْ عَقْرَبٍ لَدَغَتْنِي الْبَارِحَةَ فَقَالَ: (أَمَا إِنَّكَ لَوْ قُلْتَ حِينَ أَمْسَيْتَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خلق لم يضرك)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1016 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২২৫, ২২৬।)
পরিচ্ছেদঃ বিকেলে যা বলার মাধ্যমে একজন ব্যক্তি সাপের দংশন থেকে বেঁচে থাকতে পারে, যখন সে ব্যক্তি তা তিনবার বলবে, একবার নয়
১০১৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আসলাম গোত্রের এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি বিকেলে তিনবার বলবে, أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خلق (আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে আশ্রয় চাই তিনি যা কিছু সৃষ্টি করেছেন, তার অনিষ্টতা থেকে।), তবে সকাল পর্যন্ত কোন সাপ তার কোন ক্ষতি করতে পারবে না।” রাবী বলেন, “আর তাঁর (আবূ হুরাইরার) পরিবারের কেউ দংশিত হলে তিনি বলতেন, “সে কি বাক্যগুলি বলেনি?”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ إِنَّمَا يَحْتَرِزُ بِقَوْلِهِ مَا قُلْنَا مِنْ لَسْعِ الْحَيَّاتِ عِنْدَ الْمَسَاءِ إِذَا قَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ لَا مَرَّةً واحدة
1018 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ قَالَ: حَدَّثَنَا سُهَيْلٌ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ قَالَ حِينَ يُمْسِي: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ ثَلَاثَ مَرَّاتٍ لَمْ تَضُرَّهُ حَيَّةٌ إِلَى الصَّبَاحِ) قَالَ: وَكَانَ إِذَا لُدِغَ إِنْسَانٌ من أهله قال: أما قال الكلمات؟
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1018 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২২৬।)
পরিচ্ছেদঃ বিকেলে যা বলার মাধ্যমে একজন ব্যক্তি সাপের দংশন থেকে বেঁচে থাকতে পারে
১০১৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আসলাম গোত্রের এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি বিকেলে তিনবার বলবে, أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خلق (আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে আশ্রয় চাই তিনি যা কিছু সৃষ্টি করেছেন, তার অনিষ্টতা থেকে।), তবে সকাল পর্যন্ত কোন সাপ তার কোন ক্ষতি করতে পারবে না।” রাবী বলেন, “আর তাঁর (আবূ হুরাইরার) পরিবারের কেউ দংশিত হলে তিনি বলতেন, “সে কি বাক্যগুলি বলেনি?”[1]
ذكر الشيء الذي يحترز المرء بقوله عِنْدَ الْمَسَاءِ مِنْ لَسْعِ الْحَيَّاتِ
1018 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ قَالَ: حَدَّثَنَا سُهَيْلٌ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ قَالَ حِينَ يُمْسِي: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ ثَلَاثَ مَرَّاتٍ لَمْ تَضُرَّهُ حَيَّةٌ إِلَى الصَّبَاحِ) قَالَ: وَكَانَ إِذَا لُدِغَ إِنْسَانٌ من أهله قال: أما قال الكلمات؟
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1018 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/ ২২৬।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দ্বীনে নিফাক ও ভালো কাজে লৌকিকতা প্রদর্শন করা থেকে
১০১৯. আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু‘আ করতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَالْقَسْوَةِ وَالْغَفْلَةِ وَالذِّلَّةِ وَالْمَسْكَنَةِ وَأَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ وَالْكُفْرِ وَالشِّرْكِ وَالنِّفَاقِ وَالسُّمْعَةِ وَالرِّيَاءِ وَأَعُوذُ بِكَ مِنَ الصَّمَمِ وَالْبَكَمِ وَالْجُنُونِ والبرص والجذام وسيىء الأسقام (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই অক্ষমতা, অলসতা, কৃপণতা, অতি বার্ধকতা, রুঢ়তা, উদাসিনতা, লাঞ্চনা, দীনতা, আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা, কুফরি, শিরক, নিফাক, খ্যাতি, লৌকিকতা প্রদর্শন করা থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই বধিরতা, বোবা হওয়া, উন্মত্ততা হওয়া, ধবল রোগ, কুষ্ঠ রোগ ও মন্দ রোগ থেকে।)[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَتَعَوَّذَ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنَ النِّفَاقِ فِي دِينِهِ وَالرِّيَاءِ في طاعته
1019 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ الْحَافِظُ بِتُسْتَرَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ النُّعْمَانِ قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو يَقُولُ: (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَالْقَسْوَةِ وَالْغَفْلَةِ وَالذِّلَّةِ وَالْمَسْكَنَةِ وَأَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ وَالْكُفْرِ وَالشِّرْكِ وَالنِّفَاقِ وَالسُّمْعَةِ وَالرِّيَاءِ وَأَعُوذُ بِكَ مِنَ الصَّمَمِ وَالْبَكَمِ وَالْجُنُونِ والبرص والجذام وسيىء الأسقام)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1019 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আল ইরওয়া: ৩৫৭।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো মন্দ বয়সের কারণে দ্বীন ও দুনিয়া বিনষ্ট হওয়া থেকে আশ্রয় চাওয়া
১০২০. আমর বিন মাইমূন বলেন, আমি উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে দুইবার হজ্জ করেছি। তার এক হজ্জে, যে বছরে তিনি আক্রান্ত হয়েছিলেন, সেই হজ্জে আমি তাকে মুযদালিফায় বলতে শুনেছি, তিনি বলেছেন, “জেনে রাখো, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচটি জিনিস থেকে আশ্রয় চাইতেন, اللَّهُمَّ إِنِّي [أعوذ بك من البخل والجبن و] أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنْ سُوءِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الصدر وأعوذ بك من عذاب القبر (হে আল্লাহ, নিশ্চয়ই (আশ্রয় চাই কৃপণতা, ভীরুতা থেকে), আমি আশ্রয় চাই কৃপণতা, ভীরুতা থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই মন্দ আয়ূ থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই বক্ষের ফিতনা থেকে এবং আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই।)[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ التَّعَوُّذُ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنْ فَسَادِ الدِّينِ وَالدُّنْيَا عَلَيْهِ بِسُوءِ عمره
1020 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حدثنا عثمان ابن أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ قَالَ: حَجَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ حجَّتين إِحْدَاهُمَا: الَّتِي أُصيب فِيهَا وَسَمِعْتُهُ يَقُولُ بِجَمْعٍ: أَلَا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ مِنْ خَمْسٍ: (اللَّهُمَّ إِنِّي [أعوذ بك من البخل والجبن و] أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنْ سُوءِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الصدر وأعوذ بك من عذاب القبر)
الراوي : عَمْرو بْن مَيْمُونٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1020 | خلاصة حكم المحدث: صحيح لغيره.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ মাওয়ারিদুয যম‘আন: ২৪৪৫।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো এমন ঋণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, যে ঋণ পরিশোধ করার মত কিছু থাকে না
১০২১. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, أَعُوذُ بِاللَّهِ مِنَ الْكُفْرِ والدَّين (আমি আল্লাহর কাছে আশ্রয় চাই কুফর ও ঋণ থেকে।) তখন এক ব্যক্তি বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কুফরের সাথে ঋণকে সমান করা হলো?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَتَعَوَّذَ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنَ الدَّيْنِ الَّذِي لَا وَفَاءَ له عنده
1021 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ قَالَ: حَدَّثَنِي سَالِمُ بْنُ غَيْلَانَ أَنَّهُ سَمِعَ دَرَّاجًا أَبَا السَّمْحِ أَنَّهُ سَمِعَ أَبَا الْهَيْثَمِ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (أَعُوذُ بِاللَّهِ مِنَ الْكُفْرِ والدَّين) فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ يُعْدَلُ الدَّيْنُ بالكفر؟ قال:
(نعم)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1021 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (গায়াতুল মারাম: ৩৪৮।)
পরিচ্ছেদঃ কোন কোন সময় এক জিনিস আরেক জিনিসের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, যখন সেটি কোন একটি অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ হয়, যদিও প্রকৃতপক্ষে জিনিস দুটি বিপরীতধর্মী হয়
১০২২. আবূ সা‘ঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই কুফর ও ঋণ থেকে।) তখন এক ব্যক্তি বললো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, দু‘টো বিষয় কি বরাবর?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الشَّيْءَ قَدْ يَشْتَبِهُ بِالشَّيْءِ إِذَا أَشْبَهَهُ فِي بَعْضِ الْأَحْوَالِ وَإِنْ كَانَ مُبَايِنًا لَهُ فِي الْحَقِيقَةِ
1022 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي سَالِمُ بْنُ غَيْلَانَ التُّجِيبِيُّ عَنْ دَرَّاجٍ أَبِي السَّمْحِ عَنْ أَبِي الْهَيْثَمِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ: (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ) فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ وَيَعْتَدِلَانِ؟ قَالَ صلى الله عليه وسلم: (نعم)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1022 | خلاصة حكم المحدث: ضعيف.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (গায়াতুল মারাম: ৩৪৮।)
পরিচ্ছেদঃ আমরা ঋণের যে ব্যাখ্যা করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে হাদীস
১০২৩. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু‘আ করতেন, اللَّهُمَّ اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وظُلْمَنَا وَهَزْلَنَا وَجِدَّنَا وعَمْدَنَا وَكُلُّ ذَلِكَ عِنْدَنَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غَلَبَة الدَّين وغَلَبَة العِبَاد وشماتة الأعداء (হে আল্লাহ, আপনি আমাদের পাপসমূহ, যুলুম, হাসি-ঠাট্টাচ্ছলে পাপ, ঐকান্তিক পাপ, ইচ্ছাকৃত পাপ এবং আমাদের সব পাপ ক্ষমা করে দিন। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের প্রাবল্যতা, বান্দাদের প্রাবল্যতা এবং বিপদে শত্রুদের খুশি হওয়া থেকে।)[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى صِحَّةِ مَا تَأَوَّلْنَا الدَّين الَّذِي ذَكَرْنَاهُ
1023 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ بُجَيْرٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنِي حُيَيُّ ابن عَبْدِ اللَّهِ عَنِ الْحُبُلِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ كَانَ يَدْعُو:(اللَّهُمَّ اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وظُلْمَنَا وَهَزْلَنَا وَجِدَّنَا وعَمْدَنَا وَكُلُّ ذَلِكَ عِنْدَنَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غَلَبَة الدَّين وغَلَبَة العِبَاد وشماتة الأعداء)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1023 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (মুখতাসার আদাবুল মুফরাদ: ৫০৪।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া বান্দাদের প্রতি মুখাপেক্ষী হওয়া থেকে
১০২৪. আবূ বাকরা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ والفقر وعذاب القبر (হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কুফর, দরিদ্রতা ও কবরের আযাব থেকে।”[1]
ذِكْرُ مَا يُستحب لِلْمَرْءِ أَنْ يَتَعَوَّذَ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنَ الْفَقْرِ عَنْهُ إِلَى الْعِبَادِ
1024 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عُثْمَانَ الشَّحَّام عَنْ مُسْلِمِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم كان يَقُولُ: (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ والفقر وعذاب القبر)
الراوي : أَبُو بَكْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1024 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (তামামুল মিন্নাহ: ২৩৩ পৃষ্ঠা।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ক্ষুধা ও খেয়ানত করা থেকে
১০২৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অন্যতম দু‘আ ছিল اللهم إني أعوذ بك من الْجُوعِ فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ وَأَعُوذُ بِكَ مِنَ الخيانة فإنها بئست البطانة (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই ক্ষুধা থেকে, কেননা ক্ষুধা খুবই মন্দ সঙ্গী, আর আমি আপনার কাছে আশ্রয় চাই খেয়ানত করা থেকে কেননা এটা খুবই মন্দ গোপন দোষ।)[1]
ذِكْرُ مَا يُستحب لِلْمَرْءِ أَنْ يتعوَّذ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنَ الْجُوعِ وَالْخِيَانَةِ
1025 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ عَنِ ابْنِ عَجْلَانَ عَنِ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ مِنْ دُعَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عليه وسلم: (اللهم إني أعوذ بك من الْجُوعِ فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ وَأَعُوذُ بِكَ مِنَ الخيانة فإنها بئست البطانة)
الراوي : أَبُو بَكْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1025 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৮৩।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া অন্যের উপর যুলুম করা বা অন্য কর্তৃক যুলুমের শিকার হওয়া
১০২৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ وَالْفَاقَةِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أو أُظْلَمَ (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা, অভাব-অনটন থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই অন্যের উপর যুলুম করা অথবা অন্য কর্তৃক যুলমের শিকার হওয়া থেকে।”[1]
ذِكْرُ مَا يُستحب لِلْمَرْءِ أَنْ يَتَعَوَّذَ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنْ أَنْ يَظْلِمَ أَحَدًا أَوْ يَظْلِمَه أحدٌ
1026 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ: أَخْبَرَنَا إسحاق بن عبد الله ابن أَبِي طَلْحَةَ عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ وَالْفَاقَةِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أو أُظْلَمَ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1026 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৮১।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া পরকালে পাপের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে হিসাবের মুখোমুখী হওয়া এবং দুনিয়াতে এমন পাপ করা থেকে
১০২৭. ফারওয়া বিন নাওফাল আল আশজাঈ বলেন, আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী দু‘আ করতেন, সে সম্পর্কে, তখন তিনি বলেন, “তিনি বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ ما لم أعمل (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই আমি যা আমল করেছি, তার অনিষ্টতা থেকে আর আমি যা আমল করিনি, তার অনিষ্টতা থেকে।)”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ التَّعَوُّذُ بِاللَّهِ جَلَّ وعلا من المناقشة عن جِنَايَاتِهِ فِي الْعُقْبَى وَالْوُقُوعِ فِي أَمْثَالِهَا فِي الدنيا
1027 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حدثنا عثمان ابن أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ الْأَشْجَعِيِّ قَالَ: سَأَلْتُ أُمَّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ عَمَّا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو؟ قَالَتْ: كَانَ يَقُولُ: (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ ما لم أعمل)
الراوي : فَرْوَة بْن نَوْفَلٍ الْأَشْجَعِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1027 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৮৬।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, হাদীসটি মানসূর বিন মু‘তামির ছাড়া আর কেউ অবিচ্ছিন্ন সানাদে বর্ণনা করেনি
১০২৮. ফারওয়া বিন নাওফাল আল আশজাঈ বলেন, আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, আমি বললাম, আপনি আমাকে হাদীস বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী দু‘আ করতেন, সে সম্পর্কে, তখন তিনি বলেন, “তিনি বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ ما لم أعمل (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই আমি যা আমল করেছি, তার অনিষ্টতা থেকে আর আমি যা আমল করিনি, তার অনিষ্টতা থেকে।)”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ مَا وَصَلَهُ إِلَّا مَنْصُورُ بْنُ المعتمر
1028 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ بُجَيْرٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِيهِ عَنْ حُصَيْنٍ عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ الْأَشْجَعِيِّ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ قُلْتُ: حدِّثيني بِشَيْءٍ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِ قَالَتْ: كَانَ يَقُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ ما لم أعمل)
الراوي : فَرْوَة بْن نَوْفَلٍ الْأَشْجَعِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1028 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৮৬।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া পরিণামে মন্দ প্রতিবেশী থেকে
১০২৯. . আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بك من جار السوء في دار المقاومة فإن جار البادي يتحوَّل (হে আল্লাহ, নিশ্চয়ই আমি আশ্রয় চাচ্ছি বসবাসের ক্ষেত্রে মন্দ প্রতিবেশি থেকে, কেননা ভ্রাম্যমান প্রতিবেশী পরিবর্তন হয়।)”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَتَعَوَّذَ بِاللَّهِ جَلَّ وَعَلَا مِنْ سُوءِ الْجِوَارِ فِي الْعُقْبَى بِهِ يَتَعَوَّذُ مِنْهُ
1029 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَمْدَانَ بْنِ مُوسَى التُّسْتَرِيُّ بِعَبَّادَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْأَشَجُّ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: (اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بك من جار السوء في دار المقاومة فإن جار البادي يتحوَّل)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1029 | خلاصة حكم المحدث: حسن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ১৪৪৩।)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো দিনে-রাতে বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত কামনা করা এবং জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া
১০৩০. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন মুসলিম ব্যক্তি তিনবার জান্নাত চাইলে, তখন জান্নাত বলে, “হে আল্লাহ, তাকে আপনি জান্নাতে প্রবেশ করান।” আর কোন মুসলিম ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চাইলে, জাহান্নাম বলে, “হে আল্লাহ, তাকে আপনি জাহান্নাম থেকে আশ্রয় দিন।”[1]
ذكر الاستحباب للمرء أن يُكثر سؤال ربه ـ جل وعلا ـ الجنة ويعوذ بِهِ مِنَ النَّارِ فِي أَيَّامِهِ وَلَيَالِيهِ
1030 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ الْخَلِيلِ قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ قَالَ بُرَيْدُ بْنُ أَبِي مَرْيَمَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا سَأَلَ رَجُلٌ مُسْلِمٌ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ إِلَّا قَالَتِ الْجَنَّةُ: اللَّهُمَّ أدخله الجنة ولا استجار رجل مُسْلِمٌ مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ إِلَّا قَالَتِ النار: اللهم أجره)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1030 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (মিশকাত: ২৪৭৮।)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম তার প্রতিপালকের কাছে আবেদন করে যেন তিনি ঐ ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেন
১০৩১. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তিনবার জান্নাত চায়, তখন জান্নাত বলে, “হে আল্লাহ, তাকে আপনি জান্নাতে প্রবেশ করান।” আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চায়, তখন জাহান্নাম বলে, “হে আল্লাহ, তাকে আপনি জাহান্নাম থেকে আশ্রয় দিন।”[1]
ذِكْرُ سُؤَالِ النَّارِ رَبَّهَا أَنْ يُجِيرَ مَنِ اسْتَجَارَ بِهِ مِنَ النَّارِ
1031 - أَخْبَرَنَا ابْنُ الْجُنَيْدِ إِمْلَاءً بِبُسْتَ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ سَأَلَ اللَّهَ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ الْجَنَّةُ: اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ وَمَنِ اسْتَجَارَ مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ النار: اللهم أجره من النار)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1031 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (মিশকাত: ২৪৭৮।)
পরিচ্ছেদঃ যে দু‘আ করলে একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তা দিনে রাতে যেকেন সময়েই হোক না কেন
১০৩২. বুরাইদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি বলবে اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ (হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আর আমি আপনার বান্দা, আমি আমার সাধ্য অনুসারে আপনার সাথে কৃত ওয়াদা-অঙ্গিকারের উপর আছি। আমি আপনার কাছে আশ্রয় চাই যা আমি করেছি তার অনিষ্টতা থেকে আর আমি আমার পাপের স্বীকারোক্তি দিচ্ছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি ছাড়া পাপসমূহকে আর কেউ ক্ষমা করতে পারে না।) অতঃপর সে ব্যক্তি ঐ দিন বা রাতে মারা গেলে, সে জান্নাতে প্রবেশ করবে।”[1]
ذِكْرُ الشَّيْءِ الَّذِي إِذَا قَالَهُ الْإِنْسَانُ دَخَلَ الْجَنَّةَ بِقَوْلِهِ ذَلِكَ لَيْلًا كَانَ أَوْ نَهَارًا
1032 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ سَعِيدٍ السَّعْدِيُّ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَ: أَخْبَرَنَا عيسى عن الوليد بن ثعلبة عن عبد الله ابن بُرَيْدَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ قَالَ: اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَمَاتَ مِنْ يَوْمِهِ أَوْ لَيْلَتِهِ دَخَلَ الجنة)
الراوي : بُرَيْدَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1032 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আস সহীহাহ: ৪/৩২৮।)
পরিচ্ছেদঃ হাদীস বিষয়ে যে ব্যক্তি গভীর জ্ঞান অর্জন করেনি, তাকে যে হাদীসটি এই সংশয়ে ফেলে দেয় যে, দু‘আ পূর্বনির্ধারিত ভাগ্যকে প্রতিহত করতে পারে
১০৩৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি দংশিত হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “জেনে রাখো, যদি তুমি বিকেলে বলতে أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خلق (আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে আশ্রয় চাই তিনি যা কিছু সৃষ্টি করেছেন, তার অনিষ্টতা থেকে।), তবে এটা তোমার কোন ক্ষতি করতে পারতো না।”[1]
রাবী বলেন, “অতঃপর আমাদের কেউ দংশিত হলে, আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু তাকে এই বাক্যগুলি বলার আদেশ করতেন।”
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য مَا ضَرَّك (তোমার কোন ক্ষতি করতে পারতো না) এর দ্বারা উদ্দেশ্য হলো যদি তুমি তা বলতে যা আমরা বললাম, তবে দংশনের ব্যথা তোমার কোন ক্ষতি করতে পারতো না; এটা উদ্দেশ্য নয় যে, সে যে কথা বলেছে, তা আল্লাহর ফায়সালাকে প্রতিহত করবে।”
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْحَدِيثِ أَنَّ الدُّعَاءَ يَدْفَعُ الْقَضَاءَ السَّابِقَ
1033 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَجُلًا لُدِغَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَمَا إِنَّكَ لَوْ كُنْتَ قُلْتَ حِينَ أَمْسَيْتَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ مَا ضَرَّكَ) قَالَ: فَكَانَ أَبُو هُرَيْرَةَ إِذَا لُدِغَ إنسان مِنَّا أمره أن يقولها.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 1033 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا ضَرَّك) أَرَادَ بِهِ أَنَّكَ لَوْ قُلْتَ مَا قُلْنَا لَمْ يَضُرَّكَ أَلَمُ اللَّدْغِ لَا أَنَّ الْكَلَامَ الَّذِي قَالَ يَدْفَعُ قَضَاءَ الله عليه.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২২৫, ২২৬।)