পরিচ্ছেদঃ মিনায় অবস্থানকারী হাজী ব্যক্তির সালাতের বিবরণ
৩৮৮২. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর, উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা মিনায় দুই রাকা‘আত সালাত আদায় করেছেন। উসমান রাদ্বিয়াল্লাহু আনহুও (খিলাফতের প্রথম দিকে) দুই রাকা‘আত সালাত আদায় করেন। তারপর তিনি পূর্ণ চার রাকা‘আত সালাত আদায় করেন।” আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা ইমামের সাথে তার সালাতের মতো সালাত আদায় করতেন আর একাকী সালাত আদায় করলে চার রাকাআত আদায় করতেন।” [1]
ذِكْرُ وَصْفِ صَلَاةِ الْحَاجِّ بِمِنًى أَيَّامَ مَقَامِهِ بها
3882 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي بِمِنًى رَكْعَتَيْنِ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ ثُمَّ صَلَّى عُثْمَانُ ـ بَعْد ـ أَرْبَعًا وَكَانَ ابْنُ عُمَرَ يُصَلِّي مَعَ الْإِمَامِ بِصَلَاتِهِ فَإِذَا صَلَّى وَحْدَهُ صلى أربعاً.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3882 | خلاصة حكم المحدث: صحيح ـ ((صحيح أبي داود)) (1712).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭১২)