পরিচ্ছেদঃ মিনার দিনসমূহ এবং যে ব্যক্তি সেসব দিনসমূহের মাঝে তরা করে দুইদিনে কঙ্কর নিক্ষেপের কাজ সমাধা করবে, তার কোন ক্ষতি না থাকার ব্যাপারে বর্ণনা
৩৮৮১. আব্দুর রহমান বিন ইয়ামার আদ দিয়ালী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “হজ হলো আরাফাহ (মাঠে অবস্থান করা)। যে ব্যক্তি মুযদালিফার রাতে ফজর উদিত হওয়ার আগে আরাফাহ পাবে, সে আরাফা পেয়ে যাবে। মিনার দিন হলো তিন দিন। যে ব্যক্তি তরা করে দুইদিনে সম্পন্ন করবে, তার উপর কোন পাপ নেই। আর যে ব্যক্তি বিলম্ব করবে, তার উপরও কোন পাপ নেই।”
ইবনু উয়াইনাহ রহিমাহুল্লাহ বলেন, “তখন আমি সুফিয়ান সাওরী রহিমাহুল্লাহকে বললাম, “কুফায় তোমাদের কাছে এই হাদীসের চেয়ে মহিমান্বিত ও উত্তম কোন হাদীস নেই।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ وَصْفِ أَيَّامِ مِنًى وَإِسْقَاطِ الْحَرَجِ عَمَّنْ تَعْجَلَ فِي يَوْمَيْنِ مِنْهَا
3881 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ بْنِ الشَّرْقِيِّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ بُكَيْرِ بْنِ عَطَاءٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْمَرَ الدِّيلِيِّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: (الْحَجُّ عَرَفَاتٌ فَمَنْ أَدْرَكَ عَرَفَةَ ـ لَيْلَةَ جمعٍ قَبْلَ أَنْ يَطْلُعَ الْفَجْرُ ـ فَقَدْ أَدْرَكَ أَيَّامُ مِنًى ثَلَاثَةُ أَيَّامٍ فَمَنْ تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلَا إِثْمَ عَلَيْهِ وَمَنْ تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ) قَالَ ابْنُ عُيَيْنَةَ: فَقُلْتُ لِسُفْيَانَ الثَّوْرِيِّ: لَيْسَ عِنْدَكُمْ بِالْكُوفَةِ حَدِيثٌ أَشْرَفُ وَلَا أَحْسَنُ مِنْ هذا
الراوي : عَبْد الرَّحْمَن بْن يَعْمَرَ الدِّيلِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3881 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1703).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭০৩)