লগইন করুন
পরিচ্ছেদঃ উল্লেখিত কাজে ঋতুবতী মহিলাদের হুকুমের মধ্যে প্রসূতি নারীদের হুকুমও অন্তর্ভুক্ত হবে, কেননা নিফাস শব্দটি হায়েয অর্থেও ব্যবহৃত হয় এবং উভয়ের কারণ এক
৩৮৯০. উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একই চাদরের নিচে শুয়ে ছিলাম, এমন সময় আমার হায়েয শুরু হয়, ফলে আমি আস্তে আস্তে সরে আসি এবং আমার হায়েযের জন্য নির্ধারিত কাপড় পরিধান করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন, “তোমার কি হায়েয হয়েছে?” আমি বললাম, “জ্বী, হ্যাঁ।” তখন তিনি আমাকে ডেকে নেন তারপর আমি তাঁর সাথে একই চাদরের নিচে শুয়ে থাকি।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ حُكْمَ النُّفَسَاءِ حُكْمُ الْحَائِضِ فِي هَذَا الْفِعْلِ إِذِ اسْم النِّفَاسِ يَقَعُ عَلَى الْحَيْضِ وَالْعِلَّةُ فِيهِمَا وَاحِدَةٌ
3890 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ زَيْنَبَ بِنْتَ أُمِّ سَلَمَةَ حَدَّثَتْهُ: أَنَّ أُمَّ سَلَمَةَ حَدَّثَتْهَا قَالَتْ: بَيْنَمَا أَنَا مُضْطَجِعَةٌ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْخَمِيلَةِ إِذْ حِضْتُ فَانْسَلَلْتُ فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (أَنَفِسْتِ؟ ) قُلْتُ: نَعَمْ فَدَعَانِي فَأَضْطَجَعْتُ معه في الخميلة الراوي : أُمّ سَلَمَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 3890 | خلاصة حكم المحدث: صحيح ـ