পরিচ্ছেদঃ ঋতুবতী নারীদের বিদায়ী তাওয়াফ না করে রওয়ানা হওয়ার অনুমতি দেওয়া হয়, যখন সে হায়েযের রক্ত দেখার আগে বাইতুল্লাহর তাওয়াফে যিয়ারাহ করবে করে থাকে
৩৮৯১. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী সাফিয়্যাহ বিনতু হুইয়াই রাদ্বিয়াল্লাহু আনহার হায়েয শুরু হয়। অতঃপর বিষয়টি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আলোচনা করা হলে, তিনি বলেন, “সে কি আমাদেরকে আটকিয়ে দিবে?” তখন তাঁকে বলা হলো, নিশ্চয়ই তিনি তাওয়াফে ইফাযাহ করেছেন।” তখন তিনি বলেন, “তাহলে সমস্যা নেই।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنِ الْإِبَاحَةِ لِلْمَرْأَةِ الْحَائِضِ أَنْ تَنْفِرَ إِذَا كَانَتْ طَافَتْ طَوَافَ الزِّيَارَةِ قَبْلَ رؤيتها الدم
3891 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ: أَنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَاضَتْ فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ: (أحَابِسَتُنَا هِيَ؟ ) فَقِيلَ لَهُ: إِنَّهَا قَدْ أَفَاضَتْ قال: (فلا إذا)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3891 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1748): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১৭৪৮)