পরিচ্ছেদঃ ঋতুবতী নারীদের বিদায়ী তাওয়াফ না করে রওয়ানা হওয়ার অনুমতি দেওয়া হয়, যখন সে ইতিপূর্বে বাইতুল্লাহর তাওয়াফ করে থাকে
৩৮৮৯. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার তো মনে হয় সাফিয়্যাহ আমাদেরকে আটকিয়ে দিবে!” তখন তিনি বলেন, “তার কী ব্যাপার?” আমি বললাম, “তার হায়েয হয়েছে।” তখন তিনি বলেন, “সে কি এর আগে তাওয়াফ করেনি?” আমি বললাম, “জ্বী, হ্যাঁ। কিন্তু তার এখন হায়েয হয়েছে।” জবাবে তিনি বলেন, “তাহলে তার জন্য অবস্থান করা জরুরী নয়। সে যেন রওয়ানা হয়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْأَةَ الْحَائِضَ إِنَّمَا رخَّص لَهَا أَنْ تَنْفِرَ مِنْ غَيْرِ أَنْ يَكُونَ عهدها بالبيت إذا كانت طافت قبل ذلك
3889 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا أَرَى صَفِيَّةَ إِلَّا حَابِسَتَنَا قَالَ: (مَا شَأْنُهَا؟ ) قُلْتُ: حَاضَتْ قَالَ: (أَمَا كَانَتْ طَافَتْ قَبْلَ ذَلِكَ؟ ) قُلْتُ: بَلَى وَلَكِنَّهَا حَاضَتْ قَالَ: (فَلَا حَبْسَ عَلَيْهَا فلتنفر)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3789 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1748): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১৭৪৮)