পরিচ্ছেদঃ আযানের সূচনা

৩৬৫) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ মুসলিমগণ মদীনায় আগমণ করার পর অনুমান করে সময় নির্ধারণ করে মসজিদে একত্রিত হতেন। সে সময় নামাযের জন্য ডাকার ব্যবস্থা ছিলনা। এ ব্যাপারে তাঁরা একদিন কথা-বার্তা বললেন। কেউ বললেনঃ নাসারাদের মত একটি ঘন্টা বানিয়ে নাও। আবার কোন কোন সাহাবী মন্তব্য করলেনঃ বরং ইহুদীদের মত একটি সিঙ্গা বানানো হোক। পরিশেষে উমার (রাঃ) বললেনঃ তোমরা কি নামাযের দিকে মানুষকে আহবান করার জন্য একজন লোক পাঠাতে পার না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ হে বেলাল! তুমি উঠ এবং মানুষকে নামাযের জন্য ডাকো।

باب بَدْءُ الأَذَانِ

৩৬৫ـ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا كَانَ يَقُولُ: كَانَ الْمُسْلِمُونَ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ، يَجْتَمِعُونَ فَيَتَحَيَّنُونَ الصَّلاةَ، لَيْسَ يُنَادَى لَهَا، فَتَكَلَّمُوا يَوْمًا فِي ذَلِكَ، فَقَالَ بَعْضُهُمِ: اتَّخِذُوا نَاقُوسًا مِثلَ نَاقُوسِ النَّصَارَى، وَقَالَ بَعْضُهُمْ: بَلْ بُوقًا مِثلَ قَرْنِ الْيَهُودِ، فَقَالَ عُمَرُ : أَوَلا تَبْعَثونَ رَجُلا يُنَادِي بِالصَّلاةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ يَا بِلالُ قُمْ فَنَادِ بِالصَّلاةِ.

৩৬৫ـ عن ابن عمر رضي الله عنهما كان يقول: كان المسلمون حين قدموا المدينة، يجتمعون فيتحينون الصلاة، ليس ينادى لها، فتكلموا يوما في ذلك، فقال بعضهم: اتخذوا ناقوسا مثل ناقوس النصارى، وقال بعضهم: بل بوقا مثل قرن اليهود، فقال عمر : اولا تبعثون رجلا ينادي بالصلاة، فقال رسول الله يا بلال قم فناد بالصلاة.

How the Adhan for Salat (Prayer) was started


Narrated Ibn `Umar:

When the Muslims arrived at Medina, they used to assemble for the prayer, and used to guess the time for it. During those days, the practice of Adhan for the prayers had not been introduced yet. Once they discussed this problem regarding the call for prayer. Some people suggested the use of a bell like the Christians, others proposed a trumpet like the horn used by the Jews, but `Umar was the first to suggest that a man should call (the people) for the prayer; so Allah's Messenger (ﷺ) ordered Bilal to get up and pronounce the Adhan for prayers.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ আযানের শব্দগুলো দু’বার দু’বার বলবে

৩৬৬) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ বেলাল (রাঃ) কে জোড়া জোড়া শব্দে আযান এবং বেজোড় শব্দে ইকামত দিতে আদেশ করা হয়েছে। কিন্তু কাদকামাতিস্ সালাহ শব্দটি দুইবার বলার আদেশ দেয়া হয়েছে।

باب الأَذَانُ مَثْنَى مَثْنَى

৩৬৫ ـ عَنْ أَنَسٍ قَالَ: أُمِرَ بِلالٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ، إِلا الإِقَامَةَ. (بخارى:৬০৫)

৩৬৫ ـ عن انس قال: امر بلال ان يشفع الاذان، وان يوتر الاقامة، الا الاقامة. (بخارى:৬০৫)

Pronouncing the wording of Adhan for Salat (prayers) twice (in doubles)


Narrated Anas:

Bilal was ordered to repeat the wording of the Adhan for prayers twice, and to pronounce the wording of the Iqama once except "Qad-qamat-is-salat".


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ আযান দেয়ার ফজীলত

৩৬৭) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যখন নামাযের আযান দেয়া হয় তখন শয়তান পশ্চাৎ বায়ু ছাড়তে ছাড়তে এত দূরে চলে যায় যেখান থেকে সে আযানের শব্দ শুনতে পায়না। আযান শেষ হলে সে আবার ফেরত আসে। আবার যখন নামাযের ইকামত দেয়া হয় তখনও সে দূরে চলে যায়। ইকামত শেষ হলে আবার এসে নামাযীর অন্তরে ওয়াসওয়াসা দিতে থাকে। সে নামাযীকে বলেঃ এটি স্মরণ কর, ঐটি স্মরণ কর। অথচ এ কথাগুলো ইতিপূর্বে তার স্মরণ ছিলনা। এক পর্যায়ে নামাযীর অবস্থা এমন হয়ে যায় যে, সে কত রাকআত নামায আদায় করেছে তা ভুলে যায়।

باب فَضْلِ التَّأْذِينِ

৩৬৭ـ عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِذَا نُودِيَ لِلصَّلاةِ، أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ، حَتَّى لا يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا قَضَى النِّدَاءَ أَقْبَلَ، حَتَّى إِذَا ثوِّبَ بِالصَّلاةِ أَدْبَرَ، حَتَّى إِذَا قُضِيَ التَّثوِيبُ أَقْبَلَ، حَتَّى يَخْطِرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ، يَقُولُ: اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا، لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ، حَتَّى يَظَلَّ الرَّجُلُ لا يَدْرِي كَمْ صَلَّى. (بخارى:৬০৮)

৩৬৭ـ عن ابي هريرة : ان رسول الله قال اذا نودي للصلاة، ادبر الشيطان وله ضراط، حتى لا يسمع التاذين، فاذا قضى النداء اقبل، حتى اذا ثوب بالصلاة ادبر، حتى اذا قضي التثويب اقبل، حتى يخطر بين المرء ونفسه، يقول: اذكر كذا، اذكر كذا، لما لم يكن يذكر، حتى يظل الرجل لا يدري كم صلى. (بخارى:৬০৮)

Superiority of the Adhan


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "When the Adhan is pronounced Satan takes to his heels and passes wind with noise during his flight in order not to hear the Adhan. When the Adhan is completed he comes back and again takes to his heels when the Iqama is pronounced and after its completion he returns again till he whispers into the heart of the person (to divert his attention from his prayer) and makes him remember things which he does not recall to his mind before the prayer and that causes him to forget how much he has prayed."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ উঁচু আওয়াযে আযান দেয়া

৩৬৮) আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, মুআয্যিনের আযানের ধ্বনি মানুষ, জিন বা অন্য যে কোন বস্ত্তই শুনবে সবাই কিয়ামত দিবসে তার জন্য সাক্ষ্য দিবে।

باب رَفْعِ الصَّوْتِ بِالنِّدَاءِ

৩৬৮ـ عَنْ أبي سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ الله يَقُوْلُ إِنَّهُ لا يَسْمَعُ مَدَى صَوْتِ الْمُؤَذِّنِ جِنٌّ وَلا إِنْسٌ وَلا شَيْءٌ إِلا شَهِدَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ. (بخارى:৬০৯)

৩৬৮ـ عن ابي سعيد الخدري قال: سمعت رسول الله يقول انه لا يسمع مدى صوت الموذن جن ولا انس ولا شيء الا شهد له يوم القيامة. (بخارى:৬০৯)

Raising the voice in pronouncing the Adhan


Narrated Abu Sa`id Al-Khudri

Whoever hears the Adhan, whether a human being, a jinn or any other creature, will be a witness for you on the Day of Resurrection.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ আযানের শব্দ শুনে যুদ্ধ ও রক্তপাত বন্ধ করা

৩৬৯) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আমাদেরকে নিয়ে কোন সম্প্রদায়ের সাথে জিহাদ করতে যেতেন তখন সকাল না হওয়া পর্যন্ত এবং ভালভাবে যাচাই না করে লড়াই শুরু করতেন না। যদি আযানের আওয়ায শুনতে পেতেন তাহলে আক্রমণ করা হতে বিরত থাকতেন। আর আযানের শব্দ না শুনা গেলে তাদের উপর হামলা করতেন।

باب مَا يُحْقَنُ بِالأَذَانِ مِنَ الدِّمَاءِ

৩৬৯ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : أَنَّ النَّبِيَّ كَانَ إِذَا غَزَا بِنَا قَوْمًا، لَمْ يَكُنْ يَغْزُو بِنَا حَتَّى يُصْبِحَ وَيَنْظُرَ، فَإِنْ سَمِعَ أَذَانًا كَفَّ عَنْهُمْ، وَإِنْ لَمْ يَسْمَعْ أَذَانًا أَغَـارَ عَلَيْهِمْ. (بخارى:৬১০)

৩৬৯ـ عن انس بن مالك : ان النبي كان اذا غزا بنا قوما، لم يكن يغزو بنا حتى يصبح وينظر، فان سمع اذانا كف عنهم، وان لم يسمع اذانا اغـار عليهم. (بخارى:৬১০)

To suspend fighting on hearing the Adhan


Anas bin Malik said, "Whenever the Prophet (ﷺ) went out with us to fight (in Allah's cause) against any nation, he never allowed us to attack till morning and he would wait and see: if he heard Adhan he would postpone the attack and if he did not hear Adhan he would attack them."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ মুআয্যিনের আওয়ায শুনলে যা বলবে

৩৭০) আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যখন তোমরা মুআয্যিনের আযান শুনবে তখন জবাবে আযানের শব্দগুলো অনুরূপভাবে মুখে উচ্চরণ করবে।

টিকাঃ হাদীছ থেকে জানা গেল, আযানের আগে ও পরে তাসবীহ, তাহ্লীল, দুরূদ, সালাম ইত্যাদি করা নাজায়েয।

باب مَا يَقُولُ إِذَا سَمِعَ الْمُنَادِي

৩৭০ـ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ، فَقُولُوا مِثلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ.

৩৭০ـ عن ابي سعيد الخدري : ان رسول الله قال اذا سمعتم النداء، فقولوا مثل ما يقول الموذن.

What to say on hearing the Adhan


Narrated Abu Sa`id Al-Khudri:

Allah's Messenger (ﷺ) said, "Whenever you hear the Adhan, say what the Mu'adh-dhin is saying.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ মুআয্যিনের আওয়ায শুনলে যা বলবে

৩৭১) মুআবীয়া (রাঃ) হতে উপরোক্ত হাদীছটি বর্ণিত হয়েছে। সেখানে রয়েছে যে, আশহাদু আন্না মুহাম্মাদার্ রাসূলুল্লাহ পর্যন্ত মুআয্যিনের মতই বলবে। আর মুআয্যিন যখন হাইয়্যা আলাস্ সালাহ, হাইয়্যা আলাল্ ফালাহ বলবে তখন শ্রোতা বলবেঃ (لاَحَوْلَ وَلاَ قُوَّةَ إلاَّبِاللهِ) লা-হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুআবীয়া বলেনঃ আমি তোমাদের নবীকে এ কথাগুলো এভাবেই বলতে শুনেছি।

باب مَا يَقُولُ إِذَا سَمِعَ الْمُنَادِي

৩৭১ـ عَنْ مُعَاوِيَةَ مِثلَهُ إِلَى قَوْلِهِ: وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. ولَمَّا قَالَ: حَيَّ عَلَى الصَّلاةِ قَالَ لا حَوْلَ وَلا قُوَّةَ إِلاَّ بِاللَّهِ. وَقَالَ: هَكَذَا سَمِعْنَا نَبِيَّكُمْ يَقُولُ

৩৭১ـ عن معاوية مثله الى قوله: واشهد ان محمدا رسول الله. ولما قال: حي على الصلاة قال لا حول ولا قوة الا بالله. وقال: هكذا سمعنا نبيكم يقول

What to say on hearing the Adhan


"When the Mu'adh-dhin said, "Haiyi `alassala (come for the prayer)." Muawiya said, "La hawla wala quwata illa billah (There is neither might nor any power except with Allah)" and added, "We heard your Prophet saying the same."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ আযানের দু’আ

৩৭২) জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি আযান শুনে এই দু’আ পাঠ করবেঃ


اللهم رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ القَائِمَةِ آتِ مُحَمَّداً الْوَسِيْلَةَ وَ الفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُوْداً الَّذِيْ وَعَدْتَهُ

‘‘হে আল্লাহ্ এই পরিপূর্ণ আহবান এবং এই প্রতিষ্ঠিত নামাযের তুমিই প্রভু। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দান কর সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা। তাকে প্রতিষ্ঠিত কর প্রশংসিত স্থানে যার অঙ্গিকার তুমি তাঁকে দিয়েছ, তার জন্য কিয়ামত দিবসে আমার শাফাআত আবশ্যক হয়ে যাবে।

باب الدُّعَاءِ عِنْدَ النِّدَاءِ

৩৭২ـ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ

৩৭২ـ عن جابر بن عبد الله رضي الله عنهما: ان رسول الله قال من قال حين يسمع النداء: اللهم رب هذه الدعوة التامة، والصلاة القاىمة، ات محمدا الوسيلة والفضيلة، وابعثه مقاما محمودا الذي وعدته، حلت له شفاعتي يوم القيامة

Invocation at the time of Adhan


Narrated Jabir bin `Abdullah:

Allah's Messenger (ﷺ) said, "Whoever after listening to the Adhan says, 'Allahumma Rabba hadhihi-dda` watit-tammah, was-salatil qa'imah, ati Muhammadan al-wasilata wal-fadilah, wa b`ath-hu maqaman mahmudan-il-ladhi wa`adtahu' [O Allah! Lord of this perfect call (perfect by not ascribing partners to You) and of the regular prayer which is going to be established, give Muhammad the right of intercession and illustriousness, and resurrect him to the best and the highest place in Paradise that You promised him (of)], then my intercession for him will be allowed on the Day of Resurrection".


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ আযানের জন্য লটারী দেয়া বা লটারীর মাধ্যমে মুআয্যিন নিযুক্ত করা

৩৭৩) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ মানুষেরা যদি আযান দেয়া ও নামাযের প্রথম কাতারের ছাওয়াব সম্পর্কে জানতে পারত অতঃপর এও জানত যে লটারীতে অংশ গ্রহণ ব্যতীত তা অর্জন করা সম্ভব নয় তাহলে অবশ্যই তারা লটারীতে অংশ নিত। আর যদি তারা জানত যোহরের নামাযের জন্য প্রথম ওয়াক্তে আগমণের ফজীলত কত বেশী তাহলে তারা তাড়াতাড়ি করে প্রথম ওয়াক্তেই আগমণ করত। আর যদি তারা জানতে পারত ইশা ও ফজরের নামাযের ছাওয়াব কত বেশী তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও ইশা এবং ফজরের জামাআতে শরীক হত।

باب الاِسْتِهَامِ فِي الأَذَانِ

৩৭৩ـ عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثمَّ لَمْ يَجِدُوا إِلا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا. (بخارى:৬১৫)

৩৭৩ـ عن ابي هريرة : ان رسول الله قال لو يعلم الناس ما في النداء والصف الاول، ثم لم يجدوا الا ان يستهموا عليه لاستهموا، ولو يعلمون ما في التهجير لاستبقوا اليه، ولو يعلمون ما في العتمة والصبح لاتوهما ولو حبوا. (بخارى:৬১৫)

To draw lots for pronouncing the Adhan


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "If the people knew the reward for pronouncing the Adhan and for standing in the first row (in congregational prayers) and found no other way to get that except by drawing lots they would draw lots, and if they knew the reward of the Zuhr prayer (in the early moments of its stated time) they would race for it (go early) and if they knew the reward of `Isha' and Fajr (morning) prayers in congregation, they would come to offer them even if they had to crawl."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ কেউ সময় বলে দিলে অন্ধ ব্যক্তি আযান দিতে পারে

৩৭৪) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ নিশ্চয়ই বেলাল (রাঃ) রাত থাকতেই আযান দেয়। সুতরাং তোমরা পানাহার করতে থাক যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দেয়। অতঃপর ইবনে উমার (রাঃ) বলেনঃ তিনি ছিলেন একজন অন্ধ লোক। ভোর হয়েছে ভোর হয়েছে এ কথা না বলা পর্যন্ত তিনি আযান দিতেন না।

باب أَذَانِ الأَعْمَى إِذَا كَانَ لَهُ مَنْ يُخْبِرُهُ

৩৭৪ـ عَنْ ابْنِ عُمَرَ : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ بِلالا يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ. ثمَّ قَالَ: وَكَانَ رَجُلاً أَعْمَى لا يُنَادِي حَتَّى يُقَالَ لَهُ أَصْبَحْتَ أَصْبَحْتَ. (بخارى:৬১৭)

৩৭৪ـ عن ابن عمر : ان رسول الله قال ان بلالا يوذن بليل، فكلوا واشربوا حتى ينادي ابن ام مكتوم. ثم قال: وكان رجلا اعمى لا ينادي حتى يقال له اصبحت اصبحت. (بخارى:৬১৭)

The Adhan pronounced by a blind man (is permissible) when there is a person to inform him about the time of the Salat (prayer)


Narrated Abdullah ibn umar:

The Prophet (ﷺ) said, "Bilal pronounces 'Adhan at night, so keep on eating and drinking (Suhur) till Ibn Um Maktum pronounces Adhan." (Salim added), "He was a blind man who would not pronounce the Adhan unless he was told that the day had dawned."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ফজরের সময় হলে আযান দেয়া

৩৭৫) হাফসা (রাঃ) বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অভ্যাস ছিল যে, মুআয্যিন যখন ফজরের আযান দেয়ার জন্য দাঁড়াত এবং সকাল প্রকাশিত হয়ে যেত তখন ফজরের ফরয নামাযের পূর্বে হালকাভাবে দু’রাকআত সুন্নাত নামায পড়তেন।

باب الأَذَانِ بَعْدَ الْفَجْرِ

৩৭৫ـ عَنْ حَفْصَةَ رَضِيَ الله عَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ كَانَ إِذَا اعْتَكَفَ الْمُؤَذِّنُ لِلصُّبْحِ، وَبَدَا الصُّبْحُ، صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ تُقَامَ الصَّلاةُ. (بخارى:৬১৮)

৩৭৫ـ عن حفصة رضي الله عنها: ان رسول الله كان اذا اعتكف الموذن للصبح، وبدا الصبح، صلى ركعتين خفيفتين قبل ان تقام الصلاة. (بخارى:৬১৮)

The Adhan after Al-Fajr (dawn)


Narrated Hafsa:

When the Mu'adh-dhin pronounced the Adhan for Fajr prayer and the dawn became evident the Prophet ordered a two rak`at light prayer (Sunna) before the Iqama of the compulsory (congregational) prayer.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ হাফসাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ফজরের সময় হওয়ার পূর্বে আযান দেয়া

৩৭৬) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কাউকে যেন বেলাল (রাঃ)এর আযান সাহুর খাওয়া থেকে বিরত না রাখে। কারণ তিনি রাত অবশিষ্ট থাকতেই আযান দেন। যাতে তাহাজ্জুদ নামাযরত ব্যক্তি অবসর নেয় এবং ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করেন। ফজর এরূপ নয় এই বলে তিনি আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে প্রথমে উপরের দিকে উঠিয়ে ধীরে ধীরে নীচের দিকে নামালেন। অতঃপর বললেনঃ ফজর এরূপভাবে হয়ে থাকে এই বলে তিনি শাহাদাত অঙ্গুলীদ্বয়ের একটিকে অপরটির উপর রাখলেন। অতঃপর দু’টি আঙ্গুলকে ডান দিকে ও বাম দিকে প্রসারিত করে দিলেন।

باب الأَذَانِ قَبْلَ الْفَجْرِ

৩৭৬ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ قَالَ لا يَمْنَعَنَّ أَحَدَكُمْ أَوْ أَحَدًا مِنْكُمْ أَذَانُ بِلالٍ مِنْ سَحُورِهِ، فَإِنَّهُ يُؤَذِّنُ أَوْ يُنَادِي بِلَيْلٍ، لِيَرْجِعَ قَائِمَكُمْ، وَلِيُنَبِّهَ نَائِمَكُمْ، وَلَيْسَ أَنْ يَقُولَ الْفَجْرُ، أَوِ الصُّبْحُ. وَقَالَ بِأَصَابِعِهِ، وَرَفَعَهَا إِلَى فَوْقُ، وَطَأْطَأَ إِلَى أَسْفَلُ حَتَّى يَقُولَ هَكَذَا. قَالَ زُهَيْرٌ بِسَبَّابَتَيْهِ، إِحْدَاهُمَا فَوْقَ الأُخْرَى، ثمَّ مَدَّهَا عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ. (بخارى:৬২১)

৩৭৬ـ عن عبد الله بن مسعود عن النبي قال لا يمنعن احدكم او احدا منكم اذان بلال من سحوره، فانه يوذن او ينادي بليل، ليرجع قاىمكم، ولينبه ناىمكم، وليس ان يقول الفجر، او الصبح. وقال باصابعه، ورفعها الى فوق، وطاطا الى اسفل حتى يقول هكذا. قال زهير بسبابتيه، احداهما فوق الاخرى، ثم مدها عن يمينه وشماله. (بخارى:৬২১)

The Adhan before Al-Fajr (dawn)


Narrated `Abdullah bin Mas`ud:

The Prophet (ﷺ) said, "The Adhan pronounced by Bilal should not stop you from taking Suhur, for he pronounces the Adhan at night, so that the one offering the late night prayer (Tahajjud) from among you might hurry up and the sleeping from among you might wake up. It does not mean that dawn or morning has started." Then he (the Prophet) pointed with his fingers and raised them up (towards the sky) and then lowered them (towards the earth) like this (Ibn Mas`ud imitated the gesture of the Prophet). Az-Zuhri gestured with his two index fingers which he put on each other and then stretched them to the right and left.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ প্রত্যেক আযান ও ইকামতের মাঝখানে নামায আছে। তবে যে ইচ্ছা করে তার জন্য

৩৭৭) আব্দুল্লাহ ইবনে মুগাফ্ফাল আল-মুযানী (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার বললেনঃ প্রত্যেক আযান ও ইকামতের মাঝখানে নামায আছে। তবে যে পড়তে ইচ্ছা করে তার জন্য। অপর বর্ণনায় আছে, প্রত্যেক আযান ও ইকামতের মাঝখানে নামায আছে। প্রত্যেক আযান ও ইকামতের মাঝখানে নামায আছে। তৃতীয়বার বললেনঃ তবে যদি কেউ পড়তে ইচ্ছা করে তার জন্য।

باب بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ لِمَنْ شَاءَ

৩৭৭ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاةٌ-ثلاثا-لِمَنْ شَاءَ و في رواية بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاةٌ، بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاةٌ. ثم قال في الثالثة لِمَنْ شَاءَ. (بخارى: ৬২৭)

৩৭৭ـ عن عبد الله بن مغفل المزني : ان رسول الله قال بين كل اذانين صلاة-ثلاثا-لمن شاء و في رواية بين كل اذانين صلاة، بين كل اذانين صلاة. ثم قال في الثالثة لمن شاء. (بخارى: ৬২৭)

Between every two calls (Adhan and Iqama) there is a Salat (prayer) (that is optional) for the one who wants to offer it.


Narrated `Abdullah bin Mughaffal:

The prophet said, "There is a prayer between the two Adhans (Adhan and Iqama), there is a prayer between the two Adhans." And then while saying it the third time he added, "For the one who wants to (pray).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ সফরে একজন মুআয্যিনই যেন আযান দেয়

৩৭৮) মালেক বিন হুয়াইরিছ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমার গোত্রের একদল লোকসহ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আগমণ করলাম। তাঁর কাছে আমরা বিশদিন অবস্থান করলাম। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু এবং কোমল হৃদয়ের অধিকারী। তিনি যখন দেখলেন আমরা আমাদের পরিবার-পরিজনের প্রতি উৎসুক হয়ে পড়েছি তখন তিনি আমাদেরকে বললেনঃ তোমরা ফেরত গিয়ে তাদের সাথে বসবাস কর, তাদেরকে দ্বীন শিক্ষা দাও এবং নামায কায়েম কর। যখন নামাযের সময় হবে তখন তোমাদের একজন আযান দিবে এবং তোমাদের মধ্যে যিনি সবচেয়ে বড় তিনি ইমামতি করবেন।

باب مَنْ قَالَ لِيُؤَذِّنْ فِي السَّفَرِ مُؤَذِّنٌ وَاحِدٌ

৩৭৮ ـ عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِث قَالَ: أَتَيْتُ النَّبِيَّ فِي نَفَرٍ مِنْ قَوْمِي، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، وَكَانَ رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا رَأَى شَوْقَنَا إِلَى أَهَالِينَا، قَالَ ارْجِعُوا فَكُونُوا فِيهِمْ، وَعَلِّمُوهُمْ، وَصَلُّوا، فَإِذَا حَضَرَتِ الصَّلاةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ. (بخارى:৬২৮)

৩৭৮ ـ عن مالك بن الحويرث قال: اتيت النبي في نفر من قومي، فاقمنا عنده عشرين ليلة، وكان رحيما رفيقا، فلما راى شوقنا الى اهالينا، قال ارجعوا فكونوا فيهم، وعلموهم، وصلوا، فاذا حضرت الصلاة فليوذن لكم احدكم، وليومكم اكبركم. (بخارى:৬২৮)

Whoever said that there should be one Mu'adh-dhin in the journey


Narrated Malik bin Huwairith:

I came to the Prophet (ﷺ) with some men from my tribe and stayed with him for twenty nights. He was kind and merciful to us. When he realized our longing for our families, he said to us, "Go back and stay with your families and teach them the religion, and offer the prayer and one of you should pronounce the Adhan for the prayer when its time is due and the oldest one amongst you should lead the prayer.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ সফরে একজন মুআয্যিনই যেন আযান দেয়

৩৭৯) মালেক বিন হুয়াইরিছ (রাঃ) হতে অপর বর্ণনায় এসেছে, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে দু’জন লোক আগমণ করল। তারা সফরের ইচ্ছা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ যখন তোমরা সফরে বের হবে তখন নামাযের সময় হলে আযান দিবে এবং ইকামত দিবে। অতঃপর তোমাদের দু’জনের মধ্যে যিনি সবচেয়ে বড় তিনি ইমামতি করবেন।

باب مَنْ قَالَ لِيُؤَذِّنْ فِي السَّفَرِ مُؤَذِّنٌ وَاحِدٌ

৩৭৯ـ و عَنهْ في رواية: أَتَى رَجُلانِ النَّبِيَّ يُرِيدَانِ السَّفَرَ، فَقَالَ النَّبِيُّ إِذَا أَنْتُمَا خَرَجْتُمَا، فَأَذِّنَا، ثمَّ أَقِيمَا، ثمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا. (بخارى:৬৩০)

৩৭৯ـ و عنه في رواية: اتى رجلان النبي يريدان السفر، فقال النبي اذا انتما خرجتما، فاذنا، ثم اقيما، ثم ليومكما اكبركما. (بخارى:৬৩০)

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ মুসাফিরের সংখ্যা একাধিক হলে তারা আযান ও ইকামত দিবে

৩৮০) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফর অবস্থায় শীতের রাতে অথবা বৃষ্টির রাতে মুআয্যিনকে আযান দেয়ার আদেশ দিতেন এবং আযানের শেষে এ কথা বলার আদেশ দিতেন, ‘‘তোমরা নিজ নিজ অবস্থানে নামায আদায় করে নাও’’।

৩৮০ـ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ كَانَ يَأْمُرُ مُؤَذِّنًا يُؤَذِّنُ، ثمَّ يَقُولُ عَلَى إِثرِهِ أَلا صَلُّوا فِي الرِّحَالِ، فِي اللَّيْلَةِ الْبَارِدَةِ، أَوِ الْمَطِيرَةِ فِي السَّفَرِ. (بخارى:৬৩২)

৩৮০ـ عن ابن عمر رضي الله عنهما: ان رسول الله كان يامر موذنا يوذن، ثم يقول على اثره الا صلوا في الرحال، في الليلة الباردة، او المطيرة في السفر. (بخارى:৬৩২)


Narrated Ibn `Umar:
that the Allah's Messenger (ﷺ) asked the Mu'adh-dhin to pronounce Adhan and said "Pray at your homes" at the end of the Adhan on a rainy or a very cold night during the journey."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ কোন ব্যক্তির কথা, আমাদের নামায ছুটে গেছে

৩৮১) আবু কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে নামায পড়ছিলাম। এমন সময় তিনি কতিপয় লোকের শোরগোল শুনলেন। নামায শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তোমাদের কি হয়েছে? তারা বললঃ আমরা জামাআতে শামিল হওয়ার জন্য তাড়াহুড়া করেছিলাম। তিনি বললেনঃ এরূপ করোনা। যখন তোমরা নামাযে আসবে তখন স্বভাবিক গতিতে আগমণ করবে। যতটুকু নামায পাবে তা আদায় করবে আর যতটুকু ছুটে যাবে তা পূর্ণ করে নিবে।

باب قَوْلِ الرَّجُلِ فَاتَتْنَا الصَّلاَةُ

৩৮১ـ عَنْ أَبِي قَتَادَةَ قَالَ: بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ إِذْ سَمِعَ جَلَبَةَ رِجَالٍ، فَلَمَّا صَلَّى قَالَ مَا شَأْنُكُمْ؟ قَالُوا: اسْتَعْجَلْنَا إِلَى الصَّلاةِ. قَالَ فَلا تَفْعَلُوا إِذَا أَتَيْتُمُ الصَّلاةَ فَعَلَيْكُمْ بِالسَّكِينَةِ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا. (بخارى:৬৩৫)

৩৮১ـ عن ابي قتادة قال: بينما نحن نصلي مع النبي اذ سمع جلبة رجال، فلما صلى قال ما شانكم؟ قالوا: استعجلنا الى الصلاة. قال فلا تفعلوا اذا اتيتم الصلاة فعليكم بالسكينة، فما ادركتم فصلوا، وما فاتكم فاتموا. (بخارى:৬৩৫)

The saying of a person "We have missed As-Salat (the prayer)"


Narrated `Abdullah bin Abi Qatada:

My father said, "While we were praying with the Prophet (ﷺ) he heard the noise of some people. After the prayer he said, 'What is the matter?' They replied 'We were hurrying for the prayer.' He said, 'Do not make haste for the prayer, and whenever you come for the prayer, you should come with calmness, and pray whatever you get (with the people) and complete the rest which you have missed."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইকামতের সময় ইমামকে দেখে মুক্তাদীরা কখন দাঁড়াবে?

৩৮২) আবু কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যখন নামাযের ইকামত দেয়া হবে তখন আমাকে না দেখে তোমরা দাঁড়াবেনা।

باب مَتَى يَقُومُ النَّاسُ إِذَا رَأَوُا الإِمَامَ عِنْدَ الإِقَامَةِ

৩৮২ـ وعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ إِذَا أُقِيمَتِ الصَّلاةُ فَلا تَقُومُوا حَتَّى تَرَوْنِي. (بخارى:৬৩৭)

৩৮২ـ وعنه قال: قال رسول الله اذا اقيمت الصلاة فلا تقوموا حتى تروني. (بخارى:৬৩৭)

When should the people get up for the Salat (prayer) if they see the Imam (the person leading Salat) during the Iqama?


Narrated `Abi Qatada:

"Allah's Messenger (ﷺ) said, 'If the Iqama is pronounced then do not stand for the prayer till you see me (in front of you).'


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইকামত হয়ে যাওয়ার পর ইমামের কোন প্রয়োজন দেখা দিলে

৩৮৩) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নামাযের ইকামত হয়ে যাওয়ার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদের এক পার্শ্বে একজন লোকের সাথে গোপন আলাপ করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ততক্ষণ পর্যন্ত নামাযে দাঁড়ালেন না যতক্ষণ না কতিপয় লোক নিদ্রামগ্ন হয়ে গেল।

باب الإِمَامِ تَعْرِضُ لَهُ الْحَاجَةُ بَعْدَ الإِقَامَةِ

৩৮৩ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: أُقِيمَتِ الصَّلاةُ وَالنَّبِيُّ يُنَاجِي رَجُلا فِي جَانِبِ الْمَسْجِدِ، فَمَا قَامَ إِلَى الصَّلاةِ حَتَّى نَامَ الْقَوْمُ. (بخارى:৬৪২)

৩৮৩ـ عن انس بن مالك قال: اقيمت الصلاة والنبي يناجي رجلا في جانب المسجد، فما قام الى الصلاة حتى نام القوم. (بخارى:৬৪২)

If the Imam is confronted with a problem after the Iqama


Narrated Anas:

Once the Iqama was pronounced and the Prophet (ﷺ) was talking to a man (in a low voice) in a corner of the mosque and he did not lead the prayer till (some of) the people had slept (dozed in a sitting posture).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ জামাআতের সাথে নামায আদায় করা ওয়াজিব

৩৮৪) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ঐ সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি ইচ্ছা করেছিলাম যে, কাঠ সংগ্রহ করার আদেশ দিব। তা সংগ্রহ করা হলে আমি নামাযের জন্য আযান দেয়ার আদেশ দিব এবং একজন লোককে নামাযের ইমামতি করার আদেশ করব। তারপর আমি ঐ সমস্ত লোকদের বাড়ীতে যাব যারা জামাআতে শরীক হয়নি। অতঃপর তাদের ঘরগুলো জ্বালিয়ে দিব। ঐ সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ রয়েছে, তাদের কেউ যদি জানত যে, মসজিদে গোশতযুক্ত একটি হাড্ডি অথবা বকরীর ভাল দু’টি খুর পাবে তাহলে সে অবশ্যই ইশার নামাযে হাজির হত।

باب وُجُوبِ صَلاَةِ الْجَمَاعَةِ

৩৮৪ـ عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِحَطَبٍ فَيُحْطَبَ، ثمَّ آمُرَ بِالصَّلاةِ فَيُؤَذَّنَ لَهَا، ثمَّ آمُرَ رَجُلاً فَيَؤُمَّ النَّاسَ، ثمَّ أُخَالِفَ إِلَى رِجَالٍ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْ يَعْلَمُ أَحَدُهُمْ أَنَّهُ يَجِدُ عَرْقًا سَمِينً،ا أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ، لَشَهِدَ الْعِشَاءَ. (بخارى:৬৪৪)

৩৮৪ـ عن ابي هريرة : ان رسول الله قال والذي نفسي بيده، لقد هممت ان امر بحطب فيحطب، ثم امر بالصلاة فيوذن لها، ثم امر رجلا فيوم الناس، ثم اخالف الى رجال فاحرق عليهم بيوتهم، والذي نفسي بيده، لو يعلم احدهم انه يجد عرقا سمين،ا او مرماتين حسنتين، لشهد العشاء. (بخارى:৬৪৪)

Congregational Salat (prayer) is obligatory.


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "By Him in Whose Hand my soul is I was about to order for collecting firewood (fuel) and then order Someone to pronounce the Adhan for the prayer and then order someone to lead the prayer then I would go from behind and burn the houses of men who did not present themselves for the (compulsory congregational) prayer. By Him, in Whose Hands my soul is, if anyone of them had known that he would get a bone covered with good meat or two (small) pieces of meat present in between two ribs, he would have turned up for the `Isha' prayer.'


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ জামাআতের সাথে নামায আদায়ের ফজীলত

৩৮৫) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ একাকী নামায আদায়ের চেয়ে জামআতের সাথে নামায আদায়ের ছাওয়াব সাতাইশ গুণ বেশী।

باب فَضْلِ صَلاَةِ الْجَمَاعَةِ

৩৮৫ـ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ صَلاةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلاةَ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً. (بخارى:৬৪৫)

৩৮৫ـ عن ابن عمر رضي الله عنهما: ان رسول الله قال صلاة الجماعة تفضل صلاة الفذ بسبع وعشرين درجة. (بخارى:৬৪৫)

Superiority of the congregational Salat (prayer)


Narrated `Abdullah bin `Umar:

Allah's Messenger (ﷺ) said, "The prayer in congregation is twenty seven times superior to the prayer offered by person alone."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ জামাআতের সাথে ফজরের নামায আদায়ের ফজীলত

৩৮৬) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কারো একাকী নামায আদায় করার চেয়ে জামাআতের সাথে নামায আদায় করার ফজীলত পঁচিশ গুণ বেশী। রাতের ফেরেশতাগণ এবং দিনের ফেরেশতাগণ ফজরের নামাযের সময় একত্রিত হয়। অতঃপর আবু হুরায়রা (রাঃ) বললেনঃ তোমাদের ইচ্ছা হলে কুরআনের এই আয়াতটি পাঠ করঃ

﴿أَقِمْ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا﴾

‘‘সূর্য ঢলে যাওয়ার পর হতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত নামায কায়েম করো এবং কায়েম করো ফজরের নামায। নিশ্চয়ই ফজরের কুরআন তেলাওয়াতে ফেরেশতাগণ উপস্থিত হয়ে থাকেন। (সূরা বানী ইসরাঈলঃ ৭৮)


টিকাঃ মূলতঃ ২৭ গুণ ও ২৫ গুণের মধ্যে কোন দ্বন্দ নেই। এটি মুসল্লীর অন্তরের অবস্থার উপর ভিত্তি করে হয়ে থাকে। সুতরাং কারও জন্য হবে পঁচিশ গুণ আবার একাগ্রতা ও যত্নসহকারে নামায আদায় করার কারণে কারও জন্য হবে ২৭ গুণ। অথবা এও বলা যেতে পারে যে, ২৭ গুণের হাদীছটি অধিক সংখ্যক রাবী থেকে বর্ণিত হয়েছে। সুতরাং ২৭ গুণের হাদীছটি প্রাধান্যপ্রাপ্ত। তা ছাড়া আরও বলা যায় যে, (ক) এ জাতীয় বিষয়ে কম সংখ্যা বেশী সংখ্যার বিরোধী নয়। (খ) তাঁকে যখন যে সংখ্যা অহীর মাধ্যমে জানানো হয়েছিল, তিনি তাই বলেছেন।

باب فَضْلِ صَلاَةِ الْفَجْرِ فِي جَمَاعَةٍ

৩৮৬ـ عَنْ أبي هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ يَقُولُ تَفْضُلُ صَلاةُ الْجَمِيعِ صَلاةَ أَحَدِكُمْ وَحْدَهُ بِخَمْسٍ وَعِشْرِينَ جُزْءًا، وَتَجْتَمِعُ مَلائِكَةُ اللَّيْلِ وَمَلائِكَةُ النَّهَارِ فِي صَلاةِ الْفَجْرِ. ثمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ: فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ: ﴿إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَان مَشْهُودًا﴾ (بخارى:৬৪৮).

৩৮৬ـ عن ابي هريرة قال: سمعت رسول الله يقول تفضل صلاة الجميع صلاة احدكم وحده بخمس وعشرين جزءا، وتجتمع ملاىكة الليل وملاىكة النهار في صلاة الفجر. ثم يقول ابو هريرة: فاقرءوا ان شىتم: ﴿ان قران الفجر كان مشهودا﴾ (بخارى:৬৪৮).

Superiority of the Fajr (early morning) prayer in congregation.


Abu Huraira said, "I heard Allah's Messenger (ﷺ) saying, 'The reward of a prayer in congregation is twenty five times greater than that of a prayer offered by a person alone. The angels of the night and the angels of the day gather at the time of Fajr prayer.' " Abu Huraira then added, "Recite the Holy Book if you wish, for "Indeed, the recitation of the Qur'an in the early dawn (Fajr prayer) is ever witnessed." (17:78).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ জামাআতের সাথে ফজরের নামায আদায়ের ফজীলত

৩৮৭) আবু মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ সেই ব্যক্তি নামাযের ছাওয়াব বেশী পাবে, যে দূর থেকে মসজিদে আগমণ করে। তার চেয়ে আরো ছাওয়াব বেশী পাবে ঐ ব্যক্তি, যে আরো দূর থেকে মসজিদে আগমণ করে থাকে। যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ার জন্য অপেক্ষা করে তাঁর ছাওয়াব ঐ ব্যক্তির চেয়ে বেশী যে ব্যক্তি একাকী নামায পড়ে ঘুমিয়ে পড়ে।

باب فَضْلِ صَلاَةِ الْفَجْرِ فِي جَمَاعَةٍ

৩৮৭ـ عَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ النَّبِيُّ أَعْظَمُ النَّاسِ أَجْرًا فِي الصَّلاةِ أَبْعَدُهُمْ فَأَبْعَدُهُمْ مَمْشًى، وَالَّذِي يَنْتَظِرُ الصَّلاةَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الإِمَامِ أَعْظَمُ أَجْرًا مِنِ الَّذِي يُصَلِّي، ثمَّ يَنَامُ.)بخارى:৬৫১)

৩৮৭ـ عن ابي موسى قال: قال النبي اعظم الناس اجرا في الصلاة ابعدهم فابعدهم ممشى، والذي ينتظر الصلاة حتى يصليها مع الامام اعظم اجرا من الذي يصلي، ثم ينام.)بخارى:৬৫১)

Superiority of the Fajr (early morning) prayer in congregation.


Narrated Abu Musa:

The Prophet (ﷺ) said, "The people who get tremendous reward for the prayer are those who are farthest away (from the mosque) and then those who are next farthest and so on. Similarly one who waits to pray with the Imam has greater reward than one who prays and goes to bed. "


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ প্রথম ওয়াক্তে যোহরের নামায পড়ার ফজীলত

৩৮৮) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ একজন লোক রাস্তা দিয়ে চলার সময় রাস্তার উপর একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেল। সে ডালটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। আল্লাহ তাআলা তাঁর এ কাজটি পছন্দ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ শহীদ পাঁচ প্রকার। (১) প্লেগ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী (২) পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী (৩) পানিতে ডুবে মৃত্যু বরণকারী (৪) (দেয়াল, ছাদ ইত্যাদির নীচে) চাপা পড়ে মৃত্যু বরণকারী এবং (৫) আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মৃত্যু বরণকারী। হাদীছের অবশিষ্ট অংশ পূর্বে অতিবাহিত হয়েছে।

টিকাঃ হাদীছের যে অংশ পূর্বে অতিক্রান্ত হয়েছে তাতে রয়েছে যে, ‘‘আর যদি তারা জানত যোহরের নামাযের জন্য প্রথম ওয়াক্তে আগমণের ফজীলত কত বেশী, তাহলে তারা তাড়াতাড়ি করে প্রথম ওয়াক্তেই আগমণ করত’’। ইমাম বুখারী (রঃ) সম্ভবতঃ এখান থেকেই শিরোনাম রচনা করেছেন।

باب فَضْلِ التَّهْجِيرِ إِلَى الظُّهْرِ

৩৮৮ـ عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ، وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ، فَأَخَّرَهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ. ثمَّ قَالَ الشُّهَدَاءُ خَمْسَةٌ: الْمَطْعُونُ، وَالْمَبْطُونُ، وَالْغَرِيقُ، وَصَاحِبُ الْهَدْمِ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللهِ. (بخارى:৬৫২)

৩৮৮ـ عن ابي هريرة : ان رسول الله قال بينما رجل يمشي بطريق، وجد غصن شوك على الطريق، فاخره، فشكر الله له فغفر له. ثم قال الشهداء خمسة: المطعون، والمبطون، والغريق، وصاحب الهدم، والشهيد في سبيل الله. (بخارى:৬৫২)

The superiority of offering the Zuhr prayer early


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "While a man was going on a way, he saw a thorny branch and removed it from the way and Allah became pleased by his action and forgave him for that." Then the Prophet (ﷺ) said, "Five are martyrs: One who dies of plague, one who dies of an Abdominal disease, one who dies of drowning, one who is buried alive (and) dies and one who is killed in Allah's cause."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ মসজিদে যাওয়ার সময় পদক্ষেপসমূহের বিনিময়ে ছাওয়াব কামনা করা

৩৮৯) আনাস (রাঃ) হতে বর্ণিত, বনী সালামার লোকেরা তাদের ঘর-বাড়ী ছেড়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট চলে আসার ইচ্ছা করলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনার উপকন্ঠ খালী করে চলে আসা অপছন্দ করলেন। তাই তিনি বললেনঃ তোমরা কি দূর থেকে আসার পদ চিহ্নসমূহের বিনিময়ে ছাওয়াব কামনা করবে না?

باب احْتِسَابِ الآثَارِ

৩৮৯ـ عن أَنَسٍ : أَنَّ بَنِي سَلِمَةَ أَرَادُوا أَنْ يَتَحَوَّلُوا عَنْ مَنَازِلِهِمْ، فَيَنْزِلُوا قَرِيبًا مِنَ النَّبِيِّ ، قَالَ: فَكَرِهَ رَسُولُ اللَّهِ أَنْ يُعْرُوا الْمَدِينَةَ، فَقَالَ أَلا تَحْتَسِبُونَ آثارَكُمْ. (بخارى:৬৫৬)

৩৮৯ـ عن انس : ان بني سلمة ارادوا ان يتحولوا عن منازلهم، فينزلوا قريبا من النبي ، قال: فكره رسول الله ان يعروا المدينة، فقال الا تحتسبون اثاركم. (بخارى:৬৫৬)

Every step towards good deeds is rewarded


Anas said that the people of Bani Salima wanted to shift to a place near the Prophet (ﷺ) but Allah's Messenger (ﷺ) disliked the idea of leaving their houses uninhabited and said, "Don't you think that you will get the reward for your footprints."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ জামাআতের সাথে ইশার নামায পড়ার ফজীলত

৩৯০) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ মুনাফেকদের উপর ফজর ও ইশার নামাযের চেয়ে অধিক কঠিন অন্য কোন নামায নেই। তারা যদি জানত এ দু’টি নামাযে কত ছাওয়াব রয়েছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এ নামায দু’টিতে উপস্থিত হত।

باب فَضْلِ الْعِشَاءِ فِي الْجَمَاعَةِ

৩৯০ ـ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ النَّبِيُّ لَيْسَ صَلاةٌ أَثقَلَ عَلَى الْمُنَافِقِينَ مِنَ الْفَجْر وَالْعِشَاءِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا. (بخارى:৬৫৭)

৩৯০ ـ عن ابي هريرة قال: قال النبي ليس صلاة اثقل على المنافقين من الفجر والعشاء، ولو يعلمون ما فيهما لاتوهما ولو حبوا. (بخارى:৬৫৭)

The superiority of the 'Isha' prayer in congregation


Narrated Abu Huraira:

The Prophet (ﷺ) said, "No prayer is heavier upon the hypocrites than the `Fajr` and the `Isha` prayers and if they knew what is in them (in reward), they would have attended them, even if (it was) crawling.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ নামাযের জন্য মসজিদে বসে অপেক্ষাকারী এবং মসজিদের ফজীলত

৩৯১) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে দিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবেনা সে দিন সাত ব্যক্তিকে আল্লাহ তাঁর (আরশের নীচে) ছায়া দান করবেন। তারা হলেনঃ (১) ন্যায় পরায়ণ শাসক (২) যে যুবক তাঁর প্রভুর এবাদতের মাঝে প্রতিপালিত হয়ে বড় হয়েছে। (৩) যে ব্যক্তির মন সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। (৪) এমন দু’ব্যক্তি, যারা আল্লাহর সন্তুষ্টির জন্যে একে অপরকে ভালবাসে। আল্লাহর জন্য তারা পরস্পর একত্রিত হয় এবং আল্লাহর জন্য পরস্পর বিচ্ছিন্ন হয়। (৫) এমন পুরুষ যাকে কোন সুন্দরী ও সম্ভ্রান্ত বংশের মহিলা নিজের দিকে আহবান করে, আর সে পুরুষ বলেঃ আমি আল্লাহকে ভয় করি। (তাই তোমার ডাকে সাড়া দেয়া আমার পক্ষে সম্ভব নয়)। (৬) যে দানশীল ব্যক্তি এত গোপনে দান করে যে, তার ডান হাত দিয়ে যা দান করে, বাম হাত তা অবগত হতে পারেনা। অর্থাৎ তিনি কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যেই দান করেন। তাই মানুষকে শুনানো বা দেখানোর প্রয়োজনীয়তা অনুভব করেনা। (৭) যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহকে স্মরণ করে চোখের পানি প্রবাহিত করে।

باب مَنْ جَلَسَ فِي الْمَسْجِدِ يَنْتَظِرُ الصَّلاَةَ، وَفَضْلِ الْمَسَاجِدِ

৩৯১ـ عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ قَالَ سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لا ظِلَّ إِلا ظِلُّهُ: الإِمَامُ الْعَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ، وَرَجُلانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا، فَفَاضَتْ عَيْنَاهُ (بخارى:৬৬০)

৩৯১ـ عن ابي هريرة ، عن النبي قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل الا ظله: الامام العادل، وشاب نشا في عبادة ربه، ورجل قلبه معلق في المساجد، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه، ورجل طلبته امراة ذات منصب وجمال، فقال: اني اخاف الله، ورجل تصدق، اخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه، ورجل ذكر الله خاليا، ففاضت عيناه (بخارى:৬৬০)

(The reward of a person) who waits for As-Salat (the prayer) in the mosque and the superiority of mosques


Narrated Abu Huraira:

The Prophet (ﷺ) said, "Allah will give shade, to seven, on the Day when there will be no shade but His. (These seven persons are) a just ruler, a youth who has been brought up in the worship of Allah (i.e. worships Allah sincerely from childhood), a man whose heart is attached to the mosques (i.e. to pray the compulsory prayers in the mosque in congregation), two persons who love each other only for Allah's sake and they meet and part in Allah's cause only, a man who refuses the call of a charming woman of noble birth for illicit intercourse with her and says: I am afraid of Allah, a man who gives charitable gifts so secretly that his left hand does not know what his right hand has given (i.e. nobody knows how much he has given in charity), and a person who remembers Allah in seclusion and his eyes are then flooded with tears."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ সকাল-সন্ধ্যায় মসজিদে যাতায়াতকারীর মর্যাদা

৩৯২) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় যতবার মসজিদে যাবে ততবারের বিনিময়ে আল্লাহ তাআলা তাঁর জন্য জান্নাতে মেহমানদারীর সামগ্রী তৈরী করে রাখবেন।

باب فَضْلِ مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَمَنْ رَاحَ

৩৯২ـ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ قَالَ مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَرَاحَ أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلَهُ مِنَ الْجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ. (بخارى:৬৬২)

৩৯২ـ عن ابي هريرة عن النبي قال من غدا الى المسجد وراح اعد الله له نزله من الجنة كلما غدا او راح. (بخارى:৬৬২)

The superiority of going to the mosque (every) morning and in the afternoon and evening [for the congregational Salat (prayers)]


Narrated Abu Huraira:

The Prophet (ﷺ) said, "Allah will prepare for him who goes to the mosque (every) morning and in the afternoon (for the congregational prayer) an honorable place in Paradise with good hospitality for (what he has done) every morning and afternoon goings.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ফরয নামাযের ইকামত হয়ে গেলে সেই নামায ব্যতীত অন্য কোন নামায পড়া যাবে না

৩৯৩) আব্দুল্লাহ বিন মালেক বিন বুহায়না (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতে পেলেন ফরয নামাযের ইকামত হয়ে যাওয়ার পরেও এক ব্যক্তি দু’রাকআত নামায আদায় করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নামায শেষ করলেন তখন লোকেরা তাকে ঘিরে ধরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেনঃ ফজরের নামায কি চার রাকআত? ফজরের নামায কি চার রাকআত?

টিকাঃ অপর হাদীছে এসেছে, যে রুকূ পেল সে নামায পেল। এখান থেকে আলেমগণ বলেছেন একামত হওয়ার পূর্বে শেষ রাকআতের রুকূ পর্যন্ত পৌঁছতে পারলে মাত্র অবশিষ্ট অংশ পূর্ণ করার অনুমতি আছে; নচেৎ নয়।

باب إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوبَةَ

৩৯৩ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ رَأَى رَجُلا وَقَدْ أُقِيمَتِ الصَّلاةُ، يُصَلِّي رَكْعَتَيْنِ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ لاث بِهِ النَّاسُ، وَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ الصُّبْحَ أَرْبَعًا، الصُّبْحَ أَرْبَعًا؟

৩৯৩ـ عن عبد الله بن مالك ابن بحينة : ان رسول الله راى رجلا وقد اقيمت الصلاة، يصلي ركعتين، فلما انصرف رسول الله لاث به الناس، وقال له رسول الله الصبح اربعا، الصبح اربعا؟

No Salat (prayer) (is to be offered) except the compulsory Salat after the Iqama has been pronounced for that compulsory Salat


Narrated Malik Ibn Buhaina:

Allah's Messenger (ﷺ) passed by a man praying two rak`at after the Iqama (had been pronounced). When Allah's Messenger (ﷺ) completed the prayer, the people gathered around him (the Prophet) or that man and Allah's Messenger (ﷺ) said to him (protesting), Are there four rak`at in Fajr prayer? Are there four rak`at in Fajr prayer?"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ রোগাক্রান্ত ব্যক্তি কি পরিমাণ রোগ নিয়ে জামাআতে শরীক হবে?

৩৯৪) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় যখন নামাযের সময় হল এবং আযান দেয়া হল তখন তিনি বললেনঃ আবু বকরকে বল সে যেন মানুষের ইমামতি করে। তাঁকে বলা হল আবু বকর কোমল হৃদয়ের মানুষ। তিনি আপনার স্থানে দাঁড়িয়ে মানুষের ইমামতি করতে পারবেনা। তিনি পুনরায় একই আদেশ করলে তারাও একই জবাব দিলেন। তৃতীয়বার তিনি বললেনঃ নিশ্চয়ই তোমরা ইউসূফ (আঃ)এর বিরুদ্ধে চক্রান্তকারী নারীদের অনুরূপ। অর্থাৎ মহিলারা চক্রান্ত করে যেমনভাবে ইউসূফ (আঃ)কে বিভ্রান্তিতে ফেলেছিল তোমরাও আমাকে সেরূপভাবে বিভ্রান্তিতে ফেলতে চাচ্ছ। আবু বকরকে বল সে যেন মানুষের ইমামতি করে। আবু বকর বের হয়ে নামাযে দাঁড়ালেন। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছুটা সুস্থতা অনুভব করলেন। তাই তিনি দু’জন লোকের কাঁধে ভর দিয়ে ঘর থেকে বের হলেন। আয়েশা (রাঃ) বলেনঃ আমি যেন এখনও সে দৃশ্য অবলোকন করছি, যখন তিনি রোগ যন্ত্রনায় নিজ পা দু’টি মাটিতে হিঁচড়ে চলছিলেন। আবু বকর (রাঃ) তাঁকে দেখে পিছনে চলে আসতে চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দিকে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে, তুমি নিজ স্থানেই থাক। অতঃপর তাঁকে মসজিদে নিয়ে যাওয়া হল। তিনি আবু বকরের পার্শ্বে বসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামায পড়ছিলেন। আবু বকর (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাযের অনুসরণ করছিলেন। আর লোকেরা আবু বকরের নামাযের অনুসরণ করে নামায আদায় করছিল। অন্য বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকরের বাম পার্শ্বে বসেছিলেন। আর আবু বকর দাঁড়িয়ে নামায পড়ছিলেন।

باب حَدِّ الْمَرِيضِ أَنْ يَشْهَدَ الْجَمَاعَةَ

৩৯৪ـ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّه عَنْهَا قَالَتْ: لَمَّا مَرِضَ رَسُولُ اللَّهِ مَرَضَهُ الَّذِي مَاتَ فِيهِ، فَحَضَرَتِ الصَّلاةُ، فَأُذِّنَ، فَقَالَ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ. فَقِيلَ لَهُ: إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يَسْتَطِعْ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ، وَأَعَادَ، فَأَعَادُوا لَهُ، فَأَعَادَ الثالِثةَ، فَقَالَ إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ. فَخَرَجَ أَبُو بَكْرٍ فَصَلَّى، فَوَجَدَ النَّبِيُّ مِنْ نَفْسِهِ خِفَّةً، فَخَرَجَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، كَأَنِّي أَنْظُرُ رِجْلَيْهِ تَخُطَّانِ مِنَ الْوَجَعِ، فَأَرَادَ أَبُو بَكْرٍ أَنْ يَتَأَخَّرَ، فَأَوْمَأَ إِلَيْهِ النَّبِيُّ أَنْ مَكَانَكَ، ثمَّ أُتِيَ بِهِ حَتَّى جَلَسَ إِلَى جَنْبِهِ، وَكَانَ النَّبِيُّ يُصَلِّي، وَأَبُو بَكْرٍ يُصَلِّي بِصَلاتِهِ، وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلاةِ أَبِي بَكْرٍ وفي رواية: جَلَسَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ، فَكَانَ أَبُوبَكْرٍ يُصَلِّي قَائِمًا (بخارى:৬৬৪)

৩৯৪ـ عن عاىشة رضي الله عنها قالت: لما مرض رسول الله مرضه الذي مات فيه، فحضرت الصلاة، فاذن، فقال مروا ابا بكر فليصل بالناس. فقيل له: ان ابا بكر رجل اسيف، اذا قام في مقامك لم يستطع ان يصلي بالناس، واعاد، فاعادوا له، فاعاد الثالثة، فقال انكن صواحب يوسف، مروا ابا بكر فليصل بالناس. فخرج ابو بكر فصلى، فوجد النبي من نفسه خفة، فخرج يهادى بين رجلين، كاني انظر رجليه تخطان من الوجع، فاراد ابو بكر ان يتاخر، فاوما اليه النبي ان مكانك، ثم اتي به حتى جلس الى جنبه، وكان النبي يصلي، وابو بكر يصلي بصلاته، والناس يصلون بصلاة ابي بكر وفي رواية: جلس عن يسار ابي بكر، فكان ابوبكر يصلي قاىما (بخارى:৬৬৪)

The limit set for a patient to attend the congregational Salat (prayer)?


Narrated Al-Aswad:

"We were with `Aisha discussing the regularity of offering the prayer and dignifying it. She said, 'When Allah's Messenger (ﷺ) fell sick with the fatal illness and when the time of prayer became due and Adhan was pronounced, he said, 'Tell Abu Bakr to lead the people in prayer.' He was told that Abu Bakr was a softhearted man and would not be able to lead the prayer in his place. The Prophet (ﷺ) gave the same order again but he was given the same reply. He gave the order for the third time and said, 'You (women) are the companions of Joseph. Tell Abu Bakr to lead the prayer.'
So Abu Bakr came out to lead the prayer. In the meantime the condition of the Prophet (ﷺ) improved a bit and he came out with the help of two men one on each side. As if I was observing his legs dragging on the ground owing to the disease. Abu Bakr wanted to retreat but the Prophet (ﷺ) beckoned him to remain at his place and the Prophet (ﷺ) was brought till he sat beside Abu Bakr." Al-A`mash was asked, "Was the Prophet (ﷺ) praying and Abu Bakr following him, and were the people following Abu Bakr in that prayer?" Al- A`mash replied in the affirmative with a nod of his head. Abu Muawiya said, "The Prophet (ﷺ) was sitting on the left side of Abu Bakr who was praying while standing."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ রোগাক্রান্ত ব্যক্তি কি পরিমাণ রোগ নিয়ে জামাআতে শরীক হবে?

৩৯৫) আয়েশা (রাঃ) হতে অন্য বর্ণনায় আছে, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি তাঁর স্ত্রীদের কাছে অনুমতি চাইলেন, যাতে তিনি আমার ঘরে সেবা গ্রহণ করতে পারেন। তাঁরা অনুমতি দিয়ে দিলেন। হাদীছের অবশিষ্ট অংশ পূর্বে অতিবাহিত হয়েছে।

باب حَدِّ الْمَرِيضِ أَنْ يَشْهَدَ الْجَمَاعَةَ

৩৯৫ ـ وعَنْ عَائشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: لَمَّا ثَقُلَ النَّبِيُّ واشْتَدَّ وَجَعُهُ، اسْتَأذَنَ أزْوَاجَهُ أنْ يُمَرَّضّ فِي بَيْتِي، فَأذِنَّ لّهُ. وباقي الحديث تقدم آنفاً

৩৯৫ ـ وعن عاىشة رضي الله عنها قالت: لما ثقل النبي واشتد وجعه، استاذن ازواجه ان يمرض في بيتي، فاذن له. وباقي الحديث تقدم انفا

The limit set for a patient to attend the congregational Salat (prayer)?


Narrated `Aisha:

"When the Prophet (ﷺ) became seriously ill and his disease became aggravated he asked for permission from his wives to be nursed in my house and he was allowed.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ লোক সংখ্যা যাই হোক ইমাম কি তাদেরকে নিয়েই নামায পড়বেন? বৃষ্টির দিনেও কি তিনি খুতবা দিবেন?

৩৯৬) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি একদা বৃষ্টির দিনে মানুষের সামনে খুতবা দিলেন। তিনি মুআয্যিনকে আযান দেয়ার নির্দেশ দিলেন। মুআয্যিন যখন ‘হাইয়্যা আলাস্ সালাহ’ পর্যন্ত পৌঁছলেন তখন তিনি এ কথা বলার আদেশ করলেন যে, তুমি বলঃ (الصَّلَاةُ فِى الرِّحَالِ) অর্থাৎ আপনারা ঘরে নামায পড়ে নিন। তখন একজন অন্য জনের দিকে তাকাল। মনে হচ্ছিল তারা যেন বিষয়টি অপছন্দ করছেন। তিনি বললেনঃ মনে হয় তোমরা এ কাজ অপছন্দ করছ। জেনে রেখো! আমার চেয়ে যিনি উত্তম ছিলেন অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরূপ করেছেন। আযান শুনে জামাআতে উপস্থিত হওয়া তো ওয়াজিব। কিন্তু আমি তোমাদেরকে বৃষ্টির দিনে কষ্টে ফেলতে চাইনি।

باب هَلْ يُصَلِّي الإِمَامُ بِمَنْ حَضَرَ وَهَلْ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ فِي الْمَطَرِ

৩৯৬ـ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّهُ خَطَبَ فِي يَوْمٍ ذِي رَدْغٍ، فَأَمَرَ الْمُؤَذِّنَ لَمَّا بَلَغَ حَيَّ عَلَى الصَّلاةِ قَالَ: قُلِ الصَّلاةُ فِي الرِّحَالِ، فَنَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَكَأَنَّهُمْ أَنْكَرُوا، فَقَالَ: كَأَنَّكُمْ أَنْكَرْتُمْ هَذَا، إِنَّ هَذَا فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، -يَعْنِي النَّبِيَّ -إِنَّهَا عَزْمَةٌ، وَإِنِّي كَرِهْتُ أَنْ أُحْرِجَكُمْ

৩৯৬ـ عن ابن عباس رضي الله عنهما: انه خطب في يوم ذي ردغ، فامر الموذن لما بلغ حي على الصلاة قال: قل الصلاة في الرحال، فنظر بعضهم الى بعض فكانهم انكروا، فقال: كانكم انكرتم هذا، ان هذا فعله من هو خير مني، -يعني النبي -انها عزمة، واني كرهت ان احرجكم

Can the Imam offer the Salat (prayer) with only those who are present (for the prayer)? And can be deliver a Khutba (religious talk) on Friday if it is raining?


Ibn `Abbas addressed us on a (rainy and) muddy day and when the Mu'adh-dhin said, "Come for the prayer" Ibn `Abbas ordered him to say, "Pray in your homes." The people began to look at one another with surprise as if they did not like it. Ibn `Abbas said, "It seems that you thought ill of it but no doubt it was done by one who was better than I (i.e. the Prophet). It (the prayer) is a strict order and I disliked to bring you out." Ibn `Abbas narrated the same as above but he said, "I did not like you to make you sinful (in refraining from coming to the mosque) and to come (to the mosque) covered with mud up to the knees."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ লোক সংখ্যা যাই হোক ইমাম কি তাদেরকে নিয়েই নামায পড়বেন? বৃষ্টির দিনেও কি তিনি খুতবা দিবেন?

৩৯৭) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেছেনঃ এক আনসারী লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললঃ মসজিদে এসে আমি আপনার সাথে জামাআতে নামায পড়তে পারিনা। সে ছিল একজন মোটা লোক। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য খানা তৈরী করে তার বাড়ীতে যাওয়ার আবেদন করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বাড়ীতে গেলে সে একটি চাটাই বিছিয়ে দিল এবং চাটাইয়ের এক পার্শ্ব পানি দিয়ে ধৌত করল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাটাইয়ের উপর দু’রাকআত নামায পড়লেন। জারূদ পরিবারের একজন লোক আনাসকে জিজ্ঞেস করলঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি চাশতের নামায পড়তেন? আনাস (রাঃ) বললেনঃ আমি সেদিন ব্যতীত আর কখনও তাঁকে চাশতের নামায পড়তে দেখিনি।

টিকাঃ এটি সাহাবীর ব্যক্তিগত অভিজ্ঞতার বহিঃপ্রকাশ মাত্র। মূলতঃ এ ব্যাপারে বহু হাদীছ বর্ণিত হয়েছে।

باب هَلْ يُصَلِّي الإِمَامُ بِمَنْ حَضَرَ وَهَلْ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ فِي الْمَطَرِ

৩৯৭ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ يَقُولُ: قَالَ رَجُلٌ مِنَ الانْصَارِ: إِنِّي لا أَسْتَطِيعُ الصَّلاةَ مَعَكَ،-وَكَانَ رَجُلا ضَخْمًا-فَصَنَعَ لِلنَّبِيِّ طَعَامًا، فَدَعَاهُ إِلَى مَنْزِلِهِ، فَبَسَطَ لَهُ حَصِيرًا، وَنَضَحَ طَرَفَ الْحَصِيرِ، فَصَلَّى عَلَيْهِ رَكْعَتَيْنِ، فَقَالَ رَجُلٌ مِنْ آلِ الْجَارُودِ لانَسِ بْنِ مَالِكٍ : أَكَانَ النَّبِيُّ يُصَلِّي الضُّحَى؟ قَالَ: مَا رَأَيْتُهُ صَلاهَا إِلا يَوْمَئِذٍ.

৩৯৭ـ عن انس بن مالك يقول: قال رجل من الانصار: اني لا استطيع الصلاة معك،-وكان رجلا ضخما-فصنع للنبي طعاما، فدعاه الى منزله، فبسط له حصيرا، ونضح طرف الحصير، فصلى عليه ركعتين، فقال رجل من ال الجارود لانس بن مالك : اكان النبي يصلي الضحى؟ قال: ما رايته صلاها الا يومىذ.

Can the Imam offer the Salat (prayer) with only those who are present (for the prayer)? And can be deliver a Khutba (religious talk) on Friday if it is raining?


Narrated Anas bin Seereen:

I heard Anas saying, "A man from Ansar said to the Prophet, 'I cannot pray with you (in congregation).' He was a very fat man and he prepared a meal for the Prophet (ﷺ) and invited him to his house. He spread out a mat for the Prophet, and washed one of its sides with water, and the Prophet (ﷺ) prayed two rak`at on it." A man from the family of Al-Jaruid [??] asked, "Did the Prophet (ﷺ) used to pray the Duha (forenoon) prayer?" Anas said, "I did not see him praying the Duha prayer except on that day."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ নামাযের ইকামতের সময় যদি খাবার উপস্থিত হয়

৩৯৮) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যখন রাতের খানা সামনে পেশ করা হবে তখন মাগরিবের নামাযের পূর্বে খানা খেয়ে নাও। খানা ছেড়ে দিয়ে নামাযের জন্য তাড়াহুড়া করোনা।

باب إِذَا حَضَرَ الطَّعَامُ وَأُقِيمَتِ الصَّلاَةُ

৩৯৮ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِذَا قُدِّمَ الْعَشَاءُ فَابْدَءُوا بِهِ قَبْلَ أَنْ تُصَلُّوا صَلاةَ الْمَغْرِبِ وَلا تَعْجَلُوا عَنْ عَشَائِكُمْ

৩৯৮ـ عن انس بن مالك : ان رسول الله قال اذا قدم العشاء فابدءوا به قبل ان تصلوا صلاة المغرب ولا تعجلوا عن عشاىكم

(What should one do) if the meal has been served and the Iqama has been pronounced for As-Salat(the prayer)


Narrated Anas bin Malik:

Allah's Messenger (ﷺ) said, "If the supper is served start having it before praying the Maghrib prayer and do not be hasty in finishing it.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ঘরের কাজে ব্যস্ত থাকার সময় নামাযের ইকামত হয়ে গেলে নামাযের উদ্দেশ্যে বের হয়ে যাবে

৩৯৯) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, একদা তাঁকে জিজ্ঞেস করা হল যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ঘরে কী করতেন? উত্তরে আয়েশা (রাঃ) বললেনঃ তিনি ঘরের কাজে আঞ্জাম দিতে থাকতেন। নামাযের সময় হলে তিনি মসজিদে চলে যেতেন।

باب مَنْ كَانَ فِي حَاجَةِ أَهْلِهِ فَأُقِيمَتِ الصَّلاَةُ فَخَرَجَ

৩৯৯ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا أَنَّهَا سُئِلَتْ: مَا كَانَ النَّبِيُّ يَصْنَعُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ، تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ، فَإِذَا حَضَرَتِ الصَّلاةُ خَرَجَ إِلَى الصَّلاةِ

৩৯৯ـ عن عاىشة رضي الله عنها انها سىلت: ما كان النبي يصنع في بيته؟ قالت: كان يكون في مهنة اهله، تعني خدمة اهله، فاذا حضرت الصلاة خرج الى الصلاة

If somebody was busy with his domestic work and Iqama was pronounced and then he came out [for offering the Salat (prayer)]


Narrated Aisha:

Once she was asked "What did the Prophet (ﷺ) use to do in his house?" She replied, "He used to keep himself busy serving his family and when it was the time for prayer he would go for it."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামায এবং নামাযের সুন্নাতী তরীকা শিক্ষা দেয়ার জন্য নামায পড়ে দেখায়

৪০০) মালেক বিন হুয়াইরিছ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি তোমাদেরকে নিয়ে নামায পড়বো। কিন্তু আমি নামায আদায়ের নিয়ত করছিনা। শুধু এতটুকু দেখাতে চাই যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কিভাবে নামায পড়তে দেখেছি।

باب مَنْ صَلَّى بِالنَّاسِ وَهْوَ لاَ يُرِيدُ إِلاَّ أَنْ يُعَلِّمَهُمْ صَلاَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَسُنَّتَهُ

৪০০ـ عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ قَالَ: إِنِّي لأُصَلِّي بِكُمْ وَمَا أُرِيدُ الصَّلاةَ، أُصَلِّي كَيْفَ رَأَيْتُ النَّبِيَّ يُصَلِّي

৪০০ـ عن مالك بن الحويرث قال: اني لاصلي بكم وما اريد الصلاة، اصلي كيف رايت النبي يصلي

Offering Salat (prayer) in front of the people with the sole intention of teaching them the Salat of the Prophet (pbuh) and his Sunnah (legal ways etc.)


Malik bin Huwairith:

He said, 'I pray in front of you and my aim is not to lead the prayer but to show you the way in which the Prophet (ﷺ) used to pray.'


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ জ্ঞানী ও সম্মানী ব্যক্তিগণ ইমামতি করার বেশী হকদার

৪০১) আয়েশা (রাঃ) হতে বর্ণিত হাদীছ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় নামাযের সময় হলে তিনি বললেনঃ আবু বকরকে বলঃ সে যেন মানুষের ইমামতি করে। এই হাদীছটি পূর্বে অতিক্রান্ত হয়েছে। এই বর্ণনায় আয়েশা (রাঃ) বলেনঃ আমি বললামঃ আবু বকর আপনার স্থানে দাঁড়ালে কান্নার দরুন মানুষকে স্বীয় আওয়াজ শুনাতে পারবে না। উমারকে আদেশ করুন। তিনি মানুষের ইমামতি করুক। আয়েশা (রাঃ) বলেনঃ আমি উমার (রাঃ)এর কন্যা হাফসাকে বললামঃ আপনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এ কথা বলুন যে, আবু বকর আপনার স্থানে দাঁড়ালে কান্নার কারণে মানুষকে স্বীয় আওয়াজ শুনাতে পারবে না। উমারকে আদেশ করুন। তিনি মানুষের ইমামতি করুক। হাফসা তাই করলেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাগান্বিত হয়ে বললেনঃ থাম! নিশ্চয়ই তোমরা ইউসূফ (আঃ)এর বিরুদ্ধে চক্রান্তকারী নারীদের অনুরূপ। অর্থাৎ মহিলারা চক্রান্ত করে যেমনভাবে ইউসূফ (আঃ)কে বিভ্রান্তিতে ফেলেছিল তোমরাও আমাকে সেভাবে বিভ্রান্তিতে ফেলতে চাচ্ছ। আবু বকরকে বল সে যেন মানুষের ইমামতি করে। হাফসা (রাঃ) তখন আয়েশা (রাঃ)কে বললেনঃ আমি কখনও আপনার নিকট থেকে কোন কল্যাণ আশা করতে পারিনি।

باب أَهْلُ الْعِلْمِ وَالْفَضْلِ أَحَقُّ بِالإِمَامَةِ

৪০১ـ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّه عَنْهَا حديث مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ تَقَدَّمَّ وَفِي هذِهِ الرِّوَايَةِ قَالَتْ: قُلْتُ: إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ لِلنَّاسِ، فَقَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: لِحَفْصَةَ قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ لِلنَّاسِ، فَفَعَلَتْ حَفْصَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ مَهْ إِنَّكُنَّ لانْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ. فَقَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ: مَا كُنْتُ لأصِيبَ مِنْكِ خَيْرًا

৪০১ـ عن عاىشة رضي الله عنها حديث مروا ابا بكر يصلي بالناس تقدم وفي هذه الرواية قالت: قلت: ان ابا بكر اذا قام في مقامك لم يسمع الناس من البكاء، فمر عمر فليصل للناس، فقالت عاىشة: فقلت: لحفصة قولي له ان ابا بكر اذا قام في مقامك لم يسمع الناس من البكاء، فمر عمر فليصل للناس، ففعلت حفصة فقال رسول الله مه انكن لانتن صواحب يوسف مروا ابا بكر فليصل للناس. فقالت حفصة لعاىشة: ما كنت لاصيب منك خيرا

The religious learned men are entitled to precedence in leading the Salat (prayer)


Narrated `Aisha:

the mother of the believers: Allah's Messenger (ﷺ) in his illness said, "Tell Abu Bakr to lead the people in prayer." I said to him, "If Abu Bakr stands in your place, the people would not hear him owing to his (excessive) weeping. So please order `Umar to lead the prayer." `Aisha added I said to Hafsa, "Say to him: If Abu Bakr should lead the people in the prayer in your place, the people would not be able to hear him owing to his weeping; so please, order `Umar to lead the prayer." Hafsa did so but Allah's Apostle said, "Keep quiet! You are verily the Companions of Joseph. Tell Abu Bakr to lead the people in the prayer. " Hafsa said to `Aisha, "I never got anything good from you."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ জ্ঞানী ও সম্মানী ব্যক্তিগণ ইমামতি করার বেশী হকদার

৪০২) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে অসুস্থতায় মৃত্যু বরণ করেন সে অসুস্থতার সময় আবু বকর (রাঃ) মানুষের ইমামতি করতেন। সোমবারের দিন যখন লোকেরা নামাযের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরের পর্দা উঠিয়ে দাঁড়ানো অবস্থায় আমাদের দিকে তাকিয়ে দেখতে লাগলেন। সে সময় তাঁর চেহারা মোবারক কুরআনের পাতার ন্যায় চক চক করছিল। অতঃপর তিনি মুচকি হাসলেন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এ অবস্থায় দেখার খুশীতে লিপ্ত হয়ে নামায ছেড়ে দেয়ার উপক্রম হলাম। আবু বকর (রাঃ) এ ধারণা করে কাতারে শামিল হওয়ার জন্য পিছনের দিকে সরে আসলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযে আগমণ করছেন। তিনি আমাদের দিকে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে, তোমরা নামায পূর্ণ করে নাও। এই বলে তিনি পর্দা ঝুলিয়ে দিলেন। সেদিনই তিনি মৃত্যু বরণ করলেন।

باب أَهْلُ الْعِلْمِ وَالْفَضْلِ أَحَقُّ بِالإِمَامَةِ

৪০২ـ عَنْ أَنَسٍ : أَنَّ أَبَا بَكْرٍ كَانَ يُصَلِّي لَهُمْ فِي وَجَعِ النَّبِيِّ الَّذِي تُوُفِّيَ فِيهِ، حَتَّى إِذَا كَانَ يَوْمُ الاثْنَيْنِ وَهُمْ صُفُوفٌ فِي الصَّلاةِ، فَكَشَفَ النَّبِيُّ سِتْرَ الْحُجْرَةِ، يَنْظُرُ إِلَيْنَا وَهُوَ قَائِمٌ، كَأَنَّ وَجْهَهُ وَرَقَةُ مُصْحَفٍ، ثُمَّ تَبَسَّمَ يَضْحَكُ، فَهَمَمْنَا أَنْ نَفْتَتِنَ مِنَ الْفَرَحِ بِرُؤْيَةِ النَّبِيِّ ، فَنَكَصَ أَبُو بَكْرٍ عَلَى عَقِبَيْهِ لِيَصِلَ الصَّفَّ، وَظَنَّ أَنَّ النَّبِيَّ خَارِجٌ إِلَى الصَّلاةِ، فَأَشَارَ إِلَيْنَا النَّبِيُّ أَنْ أَتِمُّوا صَلاتَكُمْ، وَأَرْخَى السِّتْرَ، فَتُوُفِّيَ مِنْ يَوْمِهِ

৪০২ـ عن انس : ان ابا بكر كان يصلي لهم في وجع النبي الذي توفي فيه، حتى اذا كان يوم الاثنين وهم صفوف في الصلاة، فكشف النبي ستر الحجرة، ينظر الينا وهو قاىم، كان وجهه ورقة مصحف، ثم تبسم يضحك، فهممنا ان نفتتن من الفرح بروية النبي ، فنكص ابو بكر على عقبيه ليصل الصف، وظن ان النبي خارج الى الصلاة، فاشار الينا النبي ان اتموا صلاتكم، وارخى الستر، فتوفي من يومه

The religious learned men are entitled to precedence in leading the Salat (prayer)


Narrated Anas bin Malik Al-Ansari:

He said, "Abu Bakr used to lead the people in prayer during the fatal illness of the Prophet (ﷺ) till it was Monday. When the people aligned (in rows) for the prayer the Prophet (ﷺ) lifted the curtain of his house and started looking at us and was standing at that time. His face was (glittering) like a page of the Qur'an and he smiled cheerfully. We were about to be put to trial for the pleasure of seeing the Prophet, Abu Bakr retreated to join the row as he thought that the Prophet (ﷺ) would lead the prayer. The Prophet (ﷺ) beckoned us to complete the prayer and he let the curtain fall. On the same day he died."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ কোন ব্যক্তি মানুষের ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলে যদি প্রথম ইমাম এসে যান

৪০৩) সাহ্ল বিন সা’দ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বনী আমর বিন আওফ গোত্রের কোন একটি সমস্যা মিটমাট করতে তাদের কাছে গেলেন। ইতিমধ্যে নামাযের সময় হয়ে গেল। মুআয্যিন আবু বকরের নিকট এসে বললঃ আপনি কি মানুষের ইমামতি করবেন? আমি তাহলে ইকামত দেই। আবু বকর বললেনঃ হ্যাঁ। আবু বকর (রাঃ) নামায শুরু করে দিলেন। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপস্থিত হয়ে গেলেন। লোকেরা তখন নামাযে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত কাতার ভেদ করে প্রথম কাতারে গিয়ে দাঁড়ালেন। লোকেরা তালি বাজাতে শুরু করল। আবু বকর নামাযে থাকাবস্থায় কোন দিকেই তাকাচ্ছিলেন না। লোকেরা যখন বেশী করে তালি বাজাতে লাগল তখন তিনি তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে, তুমি নিজ স্থানেই স্থির থাক। আবু বকর (রাঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ হতে ইমামতি করার আদেশ পাওয়ার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং স্বীয় দু’হাত উঠিয়ে আল্লাহর প্রশংসা করলেন। অতঃপর আবু বকর (রাঃ) পিছিয়ে এসে মুক্তাদীদের কাতারে শামিল হয়ে গেলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সামনে গিয়ে নামাযের ইমামতি করলেন। নামায শেষে বললেনঃ হে আবু বকর! আমি যখন তোমাকে স্থির থাকতে বললাম, তখন কোন্ জিনিষ তোমাকে স্থির থাকতে বাধা দিল। তখন তিনি বললেনঃ আবু কুহাফার ছেলের জন্য শোভা পায়না যে সে আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে নামায পড়াবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ ব্যাপার কি? তোমরা এত বেশী তালি বাজালে কেন? মনে রেখো! নামাযে কারো কোন সন্দেহ হলে সে সুবহানাল্লাহ বলবে। কারণ যখন সে সুবহানাল্লাহ বলবে তখন তার দিকে দৃষ্টি দেয়া হবে। হাতে তালি মেরে আওয়াজ করা কেবল মহিলাদের জন্য।

টিকাঃ অত্র হাদীছ থেকে ‘‘নির্দেশ ও আদব’’- এ বিষয়ে একটি সূক্ষ্ম সমাধান লাভ করা যায়। আর তা এই যে, সাধারণভাবে নির্দেশ আদবের উপরে প্রাধান্য পাবে। তবে বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে আদব আদেশকে ছাড়িয়ে যাবে। এ কথাও পাওয়া গেল যে, আবু বকর (রাঃ) এ সব গুণাবলীর মাধ্যমেই সকল সাহাবীর উপর মর্যাদা লাভ করেছিলেন।

باب مَنْ دَخَلَ لِيَؤُمَّ النَّاسَ فَجَاءَ الإِمَامُ الأَوَّلُ فَتَأَخَّرَ الأَوَّلُ أَوْ لَمْ يَتَأَخَّرْ جَازَتْ صَلاَتُهُ‏

৪০৩ـ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ : أَنَّ رَسُولَ اللَّهِ ذَهَبَ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ لِيُصْلِحَ بَيْنَهُمْ، فَحَانَتِ الصَّلاةُ، فَجَاءَ الْمُؤَذِّنُ إِلَى أَبِي بَكْرٍ، فَقَالَ: أَتُصَلِّي لِلنَّاسِ فَأُقِيمَ؟ قَالَ: نَعَمْ، فَصَلَّى أَبُو بَكْرٍ، فَجَاءَ رَسُولُ اللَّهِ وَالنَّاسُ فِي الصَّلاةِ، فَتَخَلَّصَ حَتَّى وَقَفَ فِي الصَّفِّ، فَصَفَّقَ النَّاسُ، وَكَانَ أَبُوبَكْرٍ لا يَلْتَفِتُ فِي صَلاتِهِ، فَلَمَّا أَكْثَرَ النَّاسُ التَّصْفِيقَ الْتَفَتَ، فَرَأَى رَسُولَ اللَّهِ ، فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ أَنِ امْكُثْ مَكَانَكَ، فَرَفَعَ أَبُو بَكْرٍ يَدَيْهِ، فَحَمِدَ اللَّهَ عَلَى مَا أَمَرَهُ بِهِ رَسُولُ اللَّهِ مِنْ ذَلِكَ، ثُمَّ اسْتَأْخَرَ أَبُو بَكْرٍ حَتَّى اسْتَوَى فِي الصَّفِّ، وَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ فَصَلَّى، فَلَمَّا انْصَرَفَ قَالَ يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ أَنْ تَثْبُتَ إِذْ أَمَرْتُكَ؟ فَقَالَ أَبُو بَكْرٍ: مَا كَانَ لابْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ . فَقَالَ رَسُولُ اللَّهِ مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمُ التَّصْفِيقَ، مَنْ رَابَهُ شَيْءٌ فِي صَلاتِهِ فَلْيُسَبِّحْ، فَإِنَّهُ إِذَا سَبَّحَ الْتُفِتَ إِلَيْهِ، وَإِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ

৪০৩ـ عن سهل بن سعد الساعدي : ان رسول الله ذهب الى بني عمرو بن عوف ليصلح بينهم، فحانت الصلاة، فجاء الموذن الى ابي بكر، فقال: اتصلي للناس فاقيم؟ قال: نعم، فصلى ابو بكر، فجاء رسول الله والناس في الصلاة، فتخلص حتى وقف في الصف، فصفق الناس، وكان ابوبكر لا يلتفت في صلاته، فلما اكثر الناس التصفيق التفت، فراى رسول الله ، فاشار اليه رسول الله ان امكث مكانك، فرفع ابو بكر يديه، فحمد الله على ما امره به رسول الله من ذلك، ثم استاخر ابو بكر حتى استوى في الصف، وتقدم رسول الله فصلى، فلما انصرف قال يا ابا بكر ما منعك ان تثبت اذ امرتك؟ فقال ابو بكر: ما كان لابن ابي قحافة ان يصلي بين يدي رسول الله . فقال رسول الله ما لي رايتكم اكثرتم التصفيق، من رابه شيء في صلاته فليسبح، فانه اذا سبح التفت اليه، وانما التصفيق للنساء

If somebody is leading the Salat (prayer) and (in the meanwhile) the first (usual) Imam comes, the Salat is valid whether the former retreats or does not retreat


Narrated Sahl bin Sa`d As-Sa`idi:

Allah's Messenger (ﷺ) went to establish peace among Bani `Amr bin `Auf. In the meantime the time of prayer was due and the Mu'adh-dhin went to Abu Bakr and said, "Will you lead the prayer, so that I may pronounce the Iqama?" Abu Bakr replied in the affirmative and led the prayer. Allah's Messenger (ﷺ) came while the people were still praying and he entered the rows of the praying people till he stood in the (first row). The people clapped their hands.
Abu Bakr never glanced sideways in his prayer but when the people continued clapping, Abu Bakr looked and saw Allah's Messenger (ﷺ). Allah's Messenger (ﷺ) beckoned him to stay at his place. Abu Bakr raised his hands and thanked Allah for that order of Allah's Messenger (ﷺ) and then he retreated till he reached the first row. Allah's Messenger (ﷺ) went forward and led the prayer. When Allah's Messenger (ﷺ) finished the prayer, he said, "O Abu Bakr! What prevented you from staying when I ordered you to do so?" Abu Bakr replied, "How can Ibn Abi Quhafa (Abu Bakr) dare to lead the prayer in the presence of Allah's Messenger (ﷺ)?" Then Allah's Messenger (ﷺ) said, "Why did you clap so much? If something happens to anyone during his prayer he should say Subhan Allah. If he says so he will be attended to, for clapping is for women."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ সাহল বিন সা'দ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইমাম এজন্য বানানো হয় যাতে তাঁর অনুসরণ করা হয়

৪০৪) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসুস্থতা যখন বেড়ে গেল তখন তিনি বললেনঃ লোকেরা কি নামায আদায় করে নিয়েছে? আমরা বললামঃ হে আল্লাহর রাসূল! তারা এখনও নামায পড়েনি, তারা আপনার জন্য অপেক্ষা করছে। তিনি বললেনঃ আমার জন্য পাত্রে পানি রাখ। আমরা পাত্রে পানি রাখলে তিনি তা থেকে পানি নিয়ে গোসল করলেন। গোসল শেষে উঠতে চাইলে তিনি বেঁহুশ হয়ে পড়ে গেলেন।

জ্ঞান ফেরত আসার পর তিনি পুনরায় বললেনঃ লোকেরা কি নামায আদায় করে ফেলেছে? আমরা বললামঃ হে আল্লাহর রাসূল! তারা এখনও নামায পড়েনি, তারা আপনার জন্য অপেক্ষা করছে। তিনি আবার বললেনঃ আমার জন্য পাত্রে পানি রাখ। আমরা পাত্রে পানি রাখলে তিনি তা থেকে পানি নিয়ে গোসল করলেন। গোসল শেষে উঠতে চাইলে তিনি বেঁহুশ হয়ে পড়ে গেলেন।

জ্ঞান ফেরত আসার পর তিনি বললেনঃ লোকেরা কি নামায আদায় করে ফেলেছে? আমরা বললামঃ হে আল্লাহর রাসূল! তারা এখনও নামায পড়েনি, তারা আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি আবার বললেনঃ আমার জন্য পাত্রে পানি রাখ। আমরা পাত্রে পানি রাখলে তিনি তা থেকে পানি নিয়ে গোসল করলেন। গোসল শেষে উঠতে চাইলে তিনি বেহুঁশ হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফেরত আসার পর বললেনঃ লোকেরা কি নামায আদায় করে ফেলেছে? আমরা বললামঃ হে আল্লাহর রাসূল! তারা এখনও নামায পড়েনি, তারা আপনার জন্য অপেক্ষা করছে।

ইশার নামায আদায়ের জন্য লোকেরা মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অপেক্ষায় ছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকরকে ডেকে আনার জন্য একজন লোক পাঠালেন এবং আবু বকরকে মানুষের ইমামতি করার আদেশ দিলেন। লোকটি আবু বকরের কাছে গিয়ে বললেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাকে লোকদের ইমামতি করার আদেশ দিয়েছেন। আবু বকর ছিলেন কোমল হৃদয়ের লোক। তাই তিনি বললেনঃ হে উমার! আপনি মানুষের ইমামতি করুন। উমার (রাঃ) তাঁকে বললেনঃ আপনি ইমামতি করার বেশী হকদার। সুতরাং আবু বকর (রাঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসুস্থ অবস্থার দিনগুলোতে লোকদের ইমামতি করলেন। হাদীছের বাকী অংশ পূর্বে অতিক্রম করেছে।

টিকাঃ পাঠকদের বুঝার জন্য এখানে হাদীছের সেই বাকী অংশ উল্লেখ করা হল। তা ছিল এ রকমঃ অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন কিছুটা সুস্থতা অনুভব করলেন। তাই তিনি দু’জন লোকের কাঁধে ভর দিয়ে যোহরের নামায পড়ার জন্য ঘর থেকে বের হলেন। যাদের কাঁধে ভর দিয়েছিলেন তাদের একজন ছিলেন আব্বাস (রাঃ)। তখন আবু বকর (রাঃ) লোকদেরকে নিয়ে নামায পড়ছিলেন। আবু বকর তাঁকে দেখে পিছনে চলে আসতে চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দিকে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে, তুমি নিজ স্থানেই থাক। তিনি বললেনঃ আমাকে আবু বকরের পার্শ্বে বসিয়ে দাও। তাঁরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আবু বকরের পার্শ্বে বসিয়ে দিলেন। আবু বকর (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাযের অনুসরণ করছিলেন। আর লোকেরা আবু বকরের নামাযের অনুসরণ করে নামায আদায় করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন বসা অবস্থায়।

হাদীছের অন্যতম রাবী উবাইদুল্লাহ বলেনঃ আমি একদা ইবনে আব্বাস (রাঃ)এর কাছে গিয়ে জিজ্ঞেস করলামঃ আয়েশা (রাঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসুস্থতা সম্পর্কে যে হাদীছ আমার কাছে বর্ণনা করেছেন তা কি আমি আপনার কাছে পেশ করব না? তিনি বললেনঃ পেশ করুন। আমি তাঁর কাছে হাদীছটি বর্ণনা করলাম। তিনি একটি কথা ব্যতীত কোন কিছুই অস্বীকার করতে পারলেন না। তিনি আমাকে জিজ্ঞেস করলেনঃ আব্বাস (রাঃ)এর সাথে যে লোকটি ছিলেন, তিনি কি তার নাম উল্লেখ করেছেন? আমি বললামঃ না, উল্লেখ করেননি। ইবনে আব্বাস (রাঃ) বললেনঃ তিনি ছিলেন আলী (রাঃ)।

باب إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ

৪০৪ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: لَمَّا ثَقُلَ النَّبِيُّ قَالَ أَصَلَّى النَّاسُ؟ قُلْنَا: لا هُمْ يَنْتَظِرُونَكَ، قَالَ ضَعُوا لِي مَاءً فِي الْمِخْضَبِ قَالَتْ: فَفَعَلْنَا، فَاغْتَسَلَ، فَذَهَبَ لِيَنُوءَ، فَأُغْمِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ، فَقَالَ أَصَلَّى النَّاسُ؟ قُلْنَا: لا، هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ ضَعُوا لِي مَاءً فِي الْمِخْضَبِ. قَالَتْ: فَقَعَدَ فَاغْتَسَلَ، ثُمَّ ذَهَبَ لِيَنُوءَ، فَأُغْمِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ، فَقَالَ أَصَلَّى النَّاسُ؟ قُلْنَا: لا، هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ ضَعُوا لِي مَاءً فِي الْمِخْضَبِ. فَقَعَدَ، فَاغْتَسَلَ، ثُمَّ ذَهَبَ لِيَنُوءَ، فَأُغْمِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ، فَقَالَ أَصَلَّى النَّاسُ؟ فَقُلْنَا: لا، هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ، وَالنَّاسُ عُكُوفٌ فِي الْمَسْجِدِ، يَنْتَظِرُونَ النَّبِيَّ لِصَلاةِ الْعِشَاءِ الاخِرَةِ، فَأَرْسَلَ النَّبِيُّ إِلَى أَبِي بَكْرٍ بِأَنْ يُصَلِّيَ بِالنَّاسِ، فَأَتَاهُ الرَّسُولُ فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ يَأْمُرُكَ أَنْ تُصَلِّيَ بِالنَّاسِ، فَقَالَ أَبُو بَكْرٍ وَكَانَ رَجُلاً رَقِيقًا: يَا عُمَرُ، صَلِّ بِالنَّاسِ، فَقَالَ لَهُ عُمَرُ: أَنْتَ أَحَقُّ بِذَلِكَ، فَصَلَّى أَبُو بَكْرٍ تِلْكَ الايَّامَ.

৪০৪ـ عن عاىشة رضي الله عنها قالت: لما ثقل النبي قال اصلى الناس؟ قلنا: لا هم ينتظرونك، قال ضعوا لي ماء في المخضب قالت: ففعلنا، فاغتسل، فذهب لينوء، فاغمي عليه، ثم افاق، فقال اصلى الناس؟ قلنا: لا، هم ينتظرونك يا رسول الله، قال ضعوا لي ماء في المخضب. قالت: فقعد فاغتسل، ثم ذهب لينوء، فاغمي عليه، ثم افاق، فقال اصلى الناس؟ قلنا: لا، هم ينتظرونك يا رسول الله، فقال ضعوا لي ماء في المخضب. فقعد، فاغتسل، ثم ذهب لينوء، فاغمي عليه، ثم افاق، فقال اصلى الناس؟ فقلنا: لا، هم ينتظرونك يا رسول الله، والناس عكوف في المسجد، ينتظرون النبي لصلاة العشاء الاخرة، فارسل النبي الى ابي بكر بان يصلي بالناس، فاتاه الرسول فقال: ان رسول الله يامرك ان تصلي بالناس، فقال ابو بكر وكان رجلا رقيقا: يا عمر، صل بالناس، فقال له عمر: انت احق بذلك، فصلى ابو بكر تلك الايام.

The Imam is appointed to be followed


Narrated 'Ubaidullah Ibn `Abdullah bin `Utba:

I went to `Aisha and asked her to describe to me the illness of Allah's Messenger (ﷺ). `Aisha said, "Yes. The Prophet became seriously ill and asked whether the people had prayed. We replied, 'No. O Allah's Apostle! They are waiting for you.' He added, 'Put water for me in a trough." `Aisha added, "We did so. He took a bath and tried to get up but fainted. When he recovered, he again asked whether the people had prayed. We said, 'No, they are waiting for you. O Allah's Messenger (ﷺ),' He again said, 'Put water in a trough for me.' He sat down and took a bath and tried to get up but fainted again.

Then he recovered and said, 'Have the people prayed?' We replied, 'No, they are waiting for you. O Allah's Apostle.' He said, 'Put water for me in the trough.' Then he sat down and washed himself and tried to get up but he fainted. When he recovered, he asked, 'Have the people prayed?' We said, 'No, they are waiting for you. O Allah's Messenger (ﷺ)! The people were in the mosque waiting for the Prophet (ﷺ) for the `Isha prayer.
The Prophet (ﷺ) sent for Abu Bakr to lead the people in the prayer. The messenger went to Abu Bakr and said, 'Allah's Messenger (ﷺ) orders you to lead the people in the prayer.' Abu Bakr was a softhearted man, so he asked `Umar to lead the prayer but `Umar replied, 'You are more rightful.' So Abu Bakr led the prayer in those days. When the Prophet (ﷺ) felt a bit better, he came out for the Zuhr prayer with the help of two persons one of whom was Al-`Abbas. while Abu Bakr was leading the people in the prayer. When Abu Bakr saw him he wanted to retreat but the Prophet (ﷺ) beckoned him not to do so and asked them to make him sit beside Abu Bakr and they did so. Abu Bakr was following the Prophet (in the prayer) and the people were following Abu Bakr. The Prophet (prayed) sitting." 'Ubaidullah added "I went to `Abdullah bin `Abbas and asked him, Shall I tell you what Aisha has told me about the fatal illness of the Prophet?' Ibn `Abbas said, 'Go ahead. I told him her narration and he did not deny anything of it but asked whether `Aisha told me the name of the second person (who helped the Prophet (ﷺ) ) along with Al-Abbas. I said. 'No.' He said, 'He was `Ali (Ibn Abi Talib).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইমাম এজন্য বানানো হয় যাতে তাঁর অনুসরণ করা হয়

৪০৫) আয়েশা (রাঃ) হতে অসুস্থ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিজ ঘরে নামায আদায় করার হাদীছ একটু পূর্বে অতিক্রান্ত হয়েছে। এই বর্ণনায় শুধু এতটুকু বাড়িয়ে বলেছেনঃ আর ইমাম বসে নামায পড়লে তোমরা সকলেই বসে নামায আদায় করো।

باب إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ

৪০৫ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا حديث صَلاة النبي فِي بَيْتِهِ وَهُوَ شَاكٍ تقدم، وفي هذه الرواية قال فَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا. (بخارى:৬৮৮)

৪০৫ـ عن عاىشة رضي الله عنها حديث صلاة النبي في بيته وهو شاك تقدم، وفي هذه الرواية قال فاذا صلى جالسا فصلوا جلوسا. (بخارى:৬৮৮)

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইমামের পেছনে মুক্তাদীগণ কখন সেজদাহ করবে?

৪০৬) বারা’ বিন আযিব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘সামিআললাহু লিমান হামিদাহ্’ বলে রুকূ হতে মাথা উঠিয়ে সেজদায় না যাওয়া পর্যন্ত আমাদের কেউ সেজদায় যাওয়ার জন্য পিঠ বাঁকা করত না; বরং তিনি সেজদায় গেলে আমরা তাঁর পরে সেজদায় যেতাম।

باب مَتَى يَسْجُدُ مَنْ خَلْفَ الإِمَامِ

৪০৬ـ عن الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَهُ، حَتَّى يَقَعَ النَّبِيُّ سَاجِدًا، ثُمَّ نَقَعُ سُجُودًا بَعْدَهُ. (بخارى:৬৯০)

৪০৬ـ عن البراء بن عازب قال: كان رسول الله اذا قال سمع الله لمن حمده لم يحن احد منا ظهره، حتى يقع النبي ساجدا، ثم نقع سجودا بعده. (بخارى:৬৯০)

When should those who are behind the Imam prostrate?


Narrated Al-Bara:

(and he was not a liar) When Allah's Messenger (ﷺ) said, "Sami`a l-lahu liman hamidah" none of us bent his back (for prostration) till the Prophet (ﷺ) prostrated and then we would prostrate after him.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইমামের পূর্বে (রুকূ-সেজদাহ) থেকে মাথা উঠানোর গুনাহ

৪০৭) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি ইমামের পূর্বে রুকূ বা সেজদা থেকে মাথা উঠায় সে কি ভয় করেনা যে, আল্লাহ তার মাথাকে গাধার মাথায় পরিণত করে দিবেন অথবা তাঁর আকৃতিকে গাধার আকৃতিতে পরিণত করে দিবেন?

باب إِثْمِ مَنْ رَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ

৪০৭ـ عن أبي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ قَالَ أَمَا يَخْشَى أَحَدُكُمْ أَوْ أَلا يَخْشَى أَحَدُكُمْ إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ، أَنْ يَجْعَلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ أَوْ يَجْعَلَ اللهُ صُوْرَتَهُ صُوْرَةَ حِمَارٍ. (بخارى:৬৯১)

৪০৭ـ عن ابي هريرة عن النبي قال اما يخشى احدكم او الا يخشى احدكم اذا رفع راسه قبل الامام، ان يجعل الله راسه راس حمار او يجعل الله صورته صورة حمار. (بخارى:৬৯১)

The sin of the one who raises his head before the Imam (raises his head)


Narrated Abu Huraira:

The Prophet (ﷺ) said, "Isn't he who raises his head before the Imam afraid that Allah may transform his head into that of a donkey or his figure (face) into that of a donkey?"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ক্রীতদাস, আযাদকৃত দাস এবং অপ্রাপ্ত বয়স্ক বালকের ইমামতি করা প্রসঙ্গে

৪০৮) আনাস (রাঃ) হতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ আঙ্গুরের ন্যায় ছোট মাথা বিশিষ্ট একজন হাবশী লোককে যদি তোমাদের আমীর নিযুক্ত করা হয় তাহলেও তোমরা তার কথা শ্রবণ কর এবং তাঁর আনুগত্য কর।

باب إِمَامَةِ الْعَبْدِ وَالْمَوْلَى

৪০৮ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ قَالَ اسْمَعُوا وَأَطِيعُوا وَإِنِ اسْتُعْمِلَ عليكم حَبَشِيٌّ كَأَنَّ رَأْسَهُ زَبِيبَةٌ. (بخارى:৬৯৩)

৪০৮ـ عن انس بن مالك عن النبي قال اسمعوا واطيعوا وان استعمل عليكم حبشي كان راسه زبيبة. (بخارى:৬৯৩)

A slave or a manumitted slave can lead the Salat (prayer)


Narrated Anas:

The Prophet (ﷺ) said, "Listen and obey (your chief) even if an Ethiopian whose head is like a raisin were made your chief."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইমামগণ যদি পরিপূর্ণরূপে নামায আদায় না করেন এবং মুক্তাদীগণ পূর্ণ করেন

৪০৯) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যারা ইমাম হয়ে তোমাদের নামায পড়ান তারা যদি সঠিকভাবে আদায় করেন তাহলে তাদের জন্য এবং তোমাদের জন্য ছাওয়াব রয়েছে। আর তারা যদি ভুল করেন তাহলে তোমাদের ছাওয়াব পরিপূর্ণই হবে। কিন্তু তাদের গুনাহর বোঝা তাদেরকেই বহন করতে হবে।

باب إِذَا لَمْ يُتِمَّ الإِمَامُ وَأَتَمَّ مَنْ خَلْفَهُ

৪০৯ـ عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ يُصَلُّونَ لَكُمْ، فَإِنْ أَصَابُوا فَلَكُمْ، وَإِنْ أَخْطَئُوا فَلَكُمْ وَعَلَيْهِمْ.

৪০৯ـ عن ابي هريرة : ان رسول الله قال يصلون لكم، فان اصابوا فلكم، وان اخطىوا فلكم وعليهم.

If the Imam does not offer the Salat (prayer) perfectly and the followers offer it perfectly


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "If the Imam leads the prayer correctly then he and you will receive the rewards but if he makes a mistake (in the prayer) then you will receive the reward for the prayer and the sin will be his."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইমাম ও মুক্তাদী মিলে যখন নামাযী মাত্র দু’জন হবে তখন মুক্তাদী ইমামের ডান দিকে দাঁড়াবে

৪১০) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে তাঁর খালা মাইমুনার ঘরে রাত্রি যাপনের হাদীছটি পূর্বে অতিক্রান্ত হয়েছে। এখানে এতটুকু অতিরিক্ত বর্ণিত হয়েছে যে অতঃপর তিনি এমন গভীর নিদ্রামগ্ন হলেন যে তাঁর নাক ডাকার আওয়াজ শুনা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ঘুমাতেন তখন তাঁর নাক থেকে আওয়াজ বের হত। অতঃপর তাঁর কাছে মুআয্যিন আগমণ করলেন। তিনি মসজিদে গিয়ে নামায পড়লেন কিন্তু অযু করলেন না।

টিকাঃ হাদীছটির বিস্তারিত বিবরণ পুনরায় উল্লেখ করা হল। আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ একদা আমি আমার খালা মায়মূনা বিনতে হারেছের বাড়ীতে রাত্রি যাপন করলাম। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী। সে রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার খালার ঘরেই ছিলেন। ইশার নামায আদায় করে ঘরে ফিরে তিনি চার রাকআত নামায পড়ে নিদ্রা গেলেন। তারপর ঘুম থেকে উঠে বললেনঃ ছোট শিশুটি কি ঘুমিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথাটি বললেন অথবা অনুরূপ একটি বাক্য বললেন। তারপর তিনি নামাযে দাঁড়িয়ে গেলেন। ইবনে আব্বাস বলেনঃ আমিও তাঁর বাম পাশে দাঁড়িয়ে গেলাম। তিনি আমাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসলেন। তিনি পাঁচ রাকআত নামায পড়লেন। পরে আরও দু’রাকআত পড়লেন।

باب يَقُومُ عَنْ يَمِينِ الإِمَامِ، بِحِذَائِهِ سَوَاءً إِذَا كَانَا اثْنَيْنِ

৪১০ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِي اللَّه عَنْهمَا حديث مبيته في بيت خالته قد تقدم وفي هذه الرواية قال: ثُمَّ نَامَ حَتَّى نَفَخَ وَكَانَ إِذَا نَامَ نَفَخَ، ثُمَّ أَتَاهُ الْمُؤَذِّنُ فَخَرَجَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. (بخارى:৬৯৮)

৪১০ـ عن ابن عباس رضي الله عنهما حديث مبيته في بيت خالته قد تقدم وفي هذه الرواية قال: ثم نام حتى نفخ وكان اذا نام نفخ، ثم اتاه الموذن فخرج فصلى ولم يتوضا. (بخارى:৬৯৮)

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইমাম যখন কিরাআত লম্বা করবে তখন কোন মুক্তাদী বিশেষ প্রয়োজনে নামায ছেড়ে দিয়ে একা নামায পড়ে নিলে তা জায়েয হবে

৪১১) জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ মুআয বিন জাবাল (রাঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ইশার নামায আদায় করে তাঁর গোত্রের লোকদের কাছে এসে পুনরায় তাদের ইমামতি করতেন। একদা তিনি ইশার নামাযে সূরা বাকারা শুরু করে দিলেন। এতে এক ব্যক্তি বিরক্ত হয়ে জামাআ’ত ছেড়ে দিয়ে একা নামায পড়ে নিল। মুআয (রাঃ) লোকটি সম্পর্কে খারাপ মন্তব্য করলেন। (অন্য বর্ণনায় এসেছে তিনি তাকে মুনাফেক হিসাবে আখ্যায়িত করলেন) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এ সংবাদ পৌঁছলে তিনি মুআযকে লক্ষ্য করে তিনবার বললেনঃ তুমি ফিতনা সৃষ্টিকারী। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে আওসাতে মুফাস্সাল থেকে দু’টি সূরা পাঠ করতে বললেন।

টিকাঃ এ হাদীছ থেকে জানা গেল যে, নফল আদায়কারী ইমামের পিছনে ফরয নামাযের ইক্তেদা করা জায়েয। সূরা তাকবীর থেকে সূরা যুহা পর্যন্ত সূরাগুলোকে আওসাতে মুফাস্সাল তথা নাতি দীর্ঘ সূরা বলা হয়।

باب إِذَا طَوَّلَ الإِمَامُ وَكَانَ لِلرَّجُلِ حَاجَةٌ فَخَرَجَ فَصَلَّى

৪১১ـ عَنْ جَابِرِ بْنِ عَبْدِاللَّهِ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ ، ثُمَّ يَرْجِعُ فَيَؤُمُّ قَوْمَهُ، فَصَلَّى الْعِشَاءَ، فَقَرَأَ بِالْبَقَرَةِ، فَانْصَرَفَ رجُلٌ، فَكَأَنَّ مُعَاذًا تَنَاوَلَ مِنْهُ، فَبَلَغَ النَّبِيَّ فَقَالَ فَتَّانٌ، فَتَّانٌ، فَتَّانٌ. ثَلاثَ مِرَارٍ أَوْ قَالَ فَاتِنًا، فَاتِنًا، فَاتِنًا. وَأَمَرَهُ بِسُورَتَيْنِ مِنْ أَوْسَطِ الْمُفَصَّلِ

৪১১ـ عن جابر بن عبدالله رضي الله عنهما: ان معاذ بن جبل كان يصلي مع النبي ، ثم يرجع فيوم قومه، فصلى العشاء، فقرا بالبقرة، فانصرف رجل، فكان معاذا تناول منه، فبلغ النبي فقال فتان، فتان، فتان. ثلاث مرار او قال فاتنا، فاتنا، فاتنا. وامره بسورتين من اوسط المفصل

If the Imam prolongs the Salat (prayer) and somebody has an urgent work or need and so he leaves the congregation and offers Salat alone.


Narrated Jabir bin `Abdullah:

He said, "Mu`adh bin Jabal used to pray with the Prophet (ﷺ) and then go to lead his people in prayer Once he led the `Isha' prayer and recited Surat "Al-Baqara." Somebody left the prayer and Mu`adh criticized him. The news reached the Prophet (ﷺ) and he said to Mu`adh, 'You are putting the people to trial,' and repeated it thrice (or said something similar) and ordered him to recite two medium Suras of Mufassal." (`Amr said that he had forgotten the names of those Suras).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ নামাযে কিয়াম সংক্ষিপ্ত করা এবং রুকূ-সেজদা পরিপূর্ণরূপে আদায় করা ইমামের কর্তব্য

৪১২) আবু মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ জনৈক ব্যক্তি বললঃ হে আল্লাহর রাসূল! আল্লাহর শপথ! আমি অমুক ব্যক্তির কারণে ফজরের নামাযের জামাআতে অংশ গ্রহণ করিনা। কারণ সে নামায অনেক দীর্ঘ করে। বর্ণনাকারী বলেনঃ নসীহত করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঐ দিনের চেয়ে অধিক রাগান্বিত অবস্থায় আর কখনও দেখিনি। তিনি বলছিলেনঃ তোমাদের অনেকেই আছে যারা মানুষকে নামায থেকে দূরে সরিয়ে দেয়। যে ব্যক্তি নামাযে মানুষের ইমামতি করবে সে যেন নামায দীর্ঘায়িত না করে। কেননা তার পেছনে নামাযীদের মধ্যে দুর্বল, বৃদ্ধ এবং কর্মব্যস্ত মানুষও থাকে।

باب تَخْفِيفِ الإِمَامِ فِي الْقِيَامِ وَإِتْمَامِ الرُّكُوعِ وَالسُّجُودِ

৪১২ ـ عن أبي مَسْعُودٍ : أَنَّ رَجُلاً قَالَ: وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لأَتَأَخَّرُ عَنْ صَلاةِ الْغَدَاةِ مِنْ أَجْلِ فُلانٍ، مِمَّا يُطِيلُ بِنَا، فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ، ثُمَّ قَالَ إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ، فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيَتَجَوَّزْ، فَإِنَّ فِيهِمُ الضَّعِيفَ وَالْكَبِيرَ وَذَا الْحَاجَةِ (بخارى:৭০২)

৪১২ ـ عن ابي مسعود : ان رجلا قال: والله يا رسول الله، اني لاتاخر عن صلاة الغداة من اجل فلان، مما يطيل بنا، فما رايت رسول الله في موعظة اشد غضبا منه يومىذ، ثم قال ان منكم منفرين، فايكم ما صلى بالناس فليتجوز، فان فيهم الضعيف والكبير وذا الحاجة (بخارى:৭০২)

The shortening of the Qiyam (standing) by the Imam[in Salat (prayer)] but performing the bowings and the prostrations perfectly


Narrated Abu Mas`ud:

A man came and said, "O Allah's Messenger (ﷺ)! By Allah, I keep away from the morning prayer only because So and so prolongs the prayer when he leads us in it." The narrator said, "I never saw Allah's Apostle more furious in giving advice than he was at that time. He then said, "Some of you make people dislike good deeds (the prayer). So whoever among you leads the people in prayer should shorten it because among them are the weak, the old and the needy."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ নামাযে কিয়াম সংক্ষিপ্ত করা এবং রুকূ-সেজদা পরিপূর্ণরূপে আদায় করা ইমামের কর্তব্য

৪১৩) মুআয (রাঃ)এর হাদীছটি জাবের (রাঃ) থেকেও বর্ণনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুআযকে লক্ষ্য করে বলেছেনঃ তুমি নামাযে ‘সাবিবহিস্মা রাবিবকাল আ’লা’, ওয়াস্ সামসি ওয়া যুহাহা এবং ওয়াল্ লাইলি ইযা ইয়্যাগশাহা পড়না কেন? (সূরা আলা, শামস লাইল এবং এ ধরণের ছোট সূরা পড় না কেন?)

باب تَخْفِيفِ الإِمَامِ فِي الْقِيَامِ وَإِتْمَامِ الرُّكُوعِ وَالسُّجُودِ

৪১৩ـ عن جَابِرٍ حديث معاذ وأن النبي قَالَ لَهُ فَلَوْلا صَلَّيْتَ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ وَالشَّمْسِ وَضُحَاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَى

৪১৩ـ عن جابر حديث معاذ وان النبي قال له فلولا صليت بسبح اسم ربك والشمس وضحاها والليل اذا يغشى

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ সংক্ষেপ করা সত্ত্বেও পরিপূর্ণরূপে নামায আদায় করা

৪১৪) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামায সংক্ষিপ্ত করলেও তা পরিপূর্ণরূপে আদায় করতেন।

টিকাঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযে অবস্থার প্রেক্ষিতে ছোট ছোট সূরা পড়তেন। কিন্তু রুকূ-সিজদা ঠিকমত আদায় করতেন। লক্ষণীয় বিষয় যে, তাঁর সংক্ষিপ্ত নামাযও কিন্তু আমাদের বর্তমান যুগের নামায অপেক্ষা দীর্ঘ ছিল। তাই এহেন ব্যবধানকে সামনে রেখে হাদীছ বুঝার চেষ্টা করলে বর্তমান যুগের বেশীর ভাগ মসজিদের নামাযকে আরও দীর্ঘ করা প্রয়োজন। বিশেষ করে রুকূ-সিজদাহ ঠিকমত আদায় করা আবশ্যক। রুকূর পর ভালভাবে এবং স্থিরতার সাথে সোজা হয়ে দাঁড়িয়ে তার পর সিজদায় যেতে হবে। এমনি দুই সিজদার মাঝখানেও সোজা হয়ে বসতে হবে। আবার এটাও সত্য যে কোন কোন মসজিদে নামায এমন দীর্ঘ করা হয় যাতে হঠাৎ কোন মুসল্লী নামায পড়তে গিয়ে বিপাকে পড়ে যান। ফলে হিতে বিপরীত হয়। তাই ভারসাম্যতা রক্ষা করা জরুরী।

باب الإِيجَازِ فِي الصَّلاَةِ وَإِكْمَالِهَا

৪১৪ ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ النَّبِيُّ يُوجِزُ الصَّلاةَ وَيُكْمِلُهَا

৪১৪ ـ عن انس بن مالك قال: كان النبي يوجز الصلاة ويكملها

The shortening and perfection of the prayer (by the Imam)


Narrated Anas:

The Prophet (ﷺ) used to pray a short prayer (in congregation) but used to offer it in a perfect manner.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ শিশুর কান্না শুনে নামায সংক্ষেপ করা

৪১৫) আবু কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ দীর্ঘ করে নামায আদায় করার জন্য কখনও আমি নামাযে দাঁড়াই। কিন্তু নামাযে দাঁড়ানোর পর শিশুর কান্না শুনতে পেয়ে আমি আমার নামায সংক্ষেপ করে দেই। কারণ দীর্ঘ করে নামায পড়ে আমি শিশুর মাকে কষ্টের ভিতরে ফেলাকে অপছন্দ করি।

باب مَنْ أَخَفَّ الصَّلاَةَ عِنْدَ بُكَاءِ الصَّبِيِّ

৪১৫ـ عَنْ أَبِي قَتَادَةَ : عَنِ النَّبِيِّ قَالَ إِنِّي لأَقُومُ فِي الصَّلاةِ أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاتِي، كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ

৪১৫ـ عن ابي قتادة : عن النبي قال اني لاقوم في الصلاة اريد ان اطول فيها، فاسمع بكاء الصبي، فاتجوز في صلاتي، كراهية ان اشق على امه

Whoever cuts short As-Salat (the prayer) on hearing the cries of a child.


Narrated 'Abi Qatada:

"The Prophet (ﷺ) said, 'When I stand for prayer, I intend to prolong it but on hearing the cries of a child, I cut it short, as I dislike to trouble the child's mother.' "


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ নামাযের ইকামত হওয়ার সময় কাতার সোজা করা

৪১৬) নু’মান বিন বাশীর (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমরা নামাযে অবশ্যই কাতার সোজা করবে। অন্যথায় আল্লাহ তোমাদের চেহারা পরিবর্তন করে দিবেন।

باب تَسْوِيَةِ الصُّفُوفِ عِنْدَ الإِقَامَةِ وَبَعْدَهَا

৪১৬ـ عن النُّعْمَانِ بْنِ بَشِيرٍ يَقُولُ: قَالَ النَّبِيُّ لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ.

৪১৬ـ عن النعمان بن بشير يقول: قال النبي لتسون صفوفكم او ليخالفن الله بين وجوهكم.

Straightening the rows at the time of Iqama and after it (immediately)


Narrated An-Nu`man bin 'Bashir:

The Prophet (ﷺ) said, "Straighten your rows or Allah will alter your faces."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ নামাযের কাতার সোজা করার সময় ইমাম মানুষের দিকে মুখ ফিরিয়ে দেখবে

৪১৭) আনাস (রাঃ) হতে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দিকে ফিরে বললেনঃ তোমরা তোমাদের কাতার সোজা কর এবং একজন অন্যজনের সাথে মিলিত হয়ে দাঁড়াও। কারণ আমি তোমাদেরকে আমার পিঠের পেছন থেকেও দেখতে পাই।

টিকাঃ এ হাদীছ থেকে আমরা শিক্ষা পেলাম যে, ইমামের উচিত নামায শুরু করার পূর্বে মুক্তাদীর দিকে তাকিয়ে দেখা এবং কাতার সোজা না হয়ে থাকলে তাদেরকে তা সোজা করতে বলা। আমাদের সমাজের ইমামগণ এ ব্যাপারে গাফিলতী করে থাকেন। যা মোটেই কাম্য নয়। আল্লাহ তা’আলা সকলকে সুন্নাতের অনুসারী হওয়ার তাওফীক দিন। আমীন

باب إِقْبَالِ الإِمَامِ عَلَى النَّاسِ عِنْدَ تَسْوِيَةِ الصُّفُوفِ

৪১৭ـ عن أَنَسِ بْنِ مَالِكٍ : أنَّ النَّبِيَّ قَالَ أَقِيمُوا صُفُوفَكُمْ وَتَرَاصُّوا، فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي.

৪১৭ـ عن انس بن مالك : ان النبي قال اقيموا صفوفكم وتراصوا، فاني اراكم من وراء ظهري.

Facing of the Imam towards his followers while straightening the rows.


Narrated Anas bin Malik:

Once the Iqama was pronounced and Allah's Messenger (ﷺ) faced us and said, "Straighten your rows and stand closer together, for I see you from behind my back.'


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইমাম এবং মুক্তাদীর মাঝখানে যদি দেয়াল বা পর্দা থাকে

৪১৮) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় কক্ষেই রাতের (নফল) নামায আদায় করতেন। কক্ষের দেয়াল নীচু থাকার কারণে নামাযরত অবস্থায় লোকেরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীর দেখে ফেলল। তাই কতিপয় লোক তাঁর পেছনে ইক্তেদা (অনুসরণ) করে নামাযে দাঁড়িয়ে গেল। সকালে তাঁরা বিষয়টি অন্যদের সাথে আলোচনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বিতীয় রাতে যখন নামাযে দাঁড়ালেন তখনও কতিপয় তাঁর ইক্তেদা করে নামাযে দাঁড়িয়ে গেল। তাঁরা দু’রাত অথবা তিন রাত এরকমই করলেন। তারপর পরবর্তী রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরেই বসে রইলেন। নামাযের জন্য বের হলেন না। সকালে লোকেরা বিষয়টি নিয়ে আলোচনা করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেনঃ আমার আশঙ্কা হল, এভাবে নামায আদায় করতে থাকলে তোমাদের উপর রাতের নামায ফরয করে দেয়া হবে।

باب إِذَا كَانَ بَيْنَ الإِمَامِ وَبَيْنَ الْقَوْمِ حَائِطٌ أَوْ سُتْرَةٌ

৪১৮ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ يُصَلِّي مِنَ اللَّيْلِ فِي حُجْرَتِهِ، وَجِدَارُ الْحُجْرَةِ قَصِيرٌ، فَرَأَى النَّاسُ شَخْصَ النَّبِيِّ فَقَامَ أُنَاسٌ يُصَلُّونَ بِصَلاتِهِ، فَأَصْبَحُوا فَتَحَدَّثُوا بِذَلِكَ، فَقَامَ اللَّيْلَةَ الثَّانِيَةَ، فَقَامَ مَعَهُ أُنَاسٌ يُصَلُّونَ بِصَلاتِهِ، صَنَعُوا ذَلِكَ لَيْلَتَيْنِ أَوْ ثَلاثًا، حَتَّى إِذَا كَانَ بَعْدَ ذَلِكَ، جَلَسَ رَسُولُ اللَّهِ فَلَمْ يَخْرُجْ، فَلَمَّا أَصْبَحَ ذَكَرَ ذَلِكَ النَّاسُ، فَقَالَ إِنِّي خَشِيتُ أَنْ تُكْتَبَ عَلَيْكُمْ صَلاةُ اللَّيْلِ

৪১৮ـ عن عاىشة رضي الله عنها قالت: كان رسول الله يصلي من الليل في حجرته، وجدار الحجرة قصير، فراى الناس شخص النبي فقام اناس يصلون بصلاته، فاصبحوا فتحدثوا بذلك، فقام الليلة الثانية، فقام معه اناس يصلون بصلاته، صنعوا ذلك ليلتين او ثلاثا، حتى اذا كان بعد ذلك، جلس رسول الله فلم يخرج، فلما اصبح ذكر ذلك الناس، فقال اني خشيت ان تكتب عليكم صلاة الليل

If there is a wall or a Sutra between the Imam and followers


Narrated `Aisha:

Allah's Messenger (ﷺ) used to pray in his room at night. As the wall of the room was LOW, the people saw him and some of them stood up to follow him in the prayer. In the morning they spread the news. The following night the Prophet (ﷺ) stood for the prayer and the people followed him. This went on for two or three nights. Thereupon Allah's Messenger (ﷺ) did not stand for the prayer the following night, and did not come out. In the morning, the people asked him about it. He replied, that he way afraid that the night prayer might become compulsory.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ তাহাজ্জুদের নামায

৪১৯) উপরোক্ত হাদীছটি যায়েদ বিন ছাবেত (রাঃ) হতেও বর্ণিত হয়েছে। তাতে এতটুকু অতিরিক্ত রয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কর্ম অবলোকন করে আমি নামাযের প্রতি তোমাদের আগ্রহ ও আসক্তির কথা অনুধাবন করতে সক্ষম হয়েছি। হে লোক সকল! তোমরা ঘরেই নামায আদায় কর। কেননা মানুষের ঐ নামাযই সর্বোত্তম, যা সে তার ঘরে আদায় করে। কিন্তু ফরয নামাযের কথা ভিন্ন। (অর্থাৎ ফরয নামায মসজিদে জামাআতের সাথে পড়া আবশ্যক)।

باب صَلاَةِ اللَّيْلِ

৪১৯ ـ وفي الحديث من رواية زَيْدِ بْنِ ثَابِتٍ زيادة أنه قال قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ، فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ فَإِنَّ أَفْضَلَ الصَّلاةِ، صَلاةُ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلا الْمَكْتُوبَةَ

৪১৯ ـ وفي الحديث من رواية زيد بن ثابت زيادة انه قال قد عرفت الذي رايت من صنيعكم، فصلوا ايها الناس في بيوتكم فان افضل الصلاة، صلاة المرء في بيته الا المكتوبة

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ নামাযের শুরুতে প্রথম তাকবীর বলার সময় উভয় হাত সমানভাবে উঠানো

৪২০) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নামায শুরু করতেন তখন তাঁর উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। যখন রুকূতে যাওয়ার জন্য তাকবীর বলতেন তখনও অনুরূপভাবে উভয় হাত উঠাতেন। যখন রুকূ হতে মাথা উঠাতেন তখনও অনুরূপভাবে উভয়হাত উঠাতেন এবং বলতেনঃ (সামিআল্লাহু লিমান হামিদাহ, রাববানা ওয়ালাকাল হাম্দ)। তবে নবী সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম সেজদার সময় এরূপ করতেন না।

باب رَفْعِ الْيَدَيْنِ إِذَا كَبَّرَ وَإِذَا رَكَعَ وَإِذَا رَفَعَ

৪২০ ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ، إِذَا افْتَتَحَ الصَّلاةَ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، رَفَعَهُمَا كَذَلِكَ أَيْضًا، وَقَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ وَكَانَ لا يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ

৪২০ ـ عن عبد الله بن عمر رضي الله عنهما: ان رسول الله كان يرفع يديه حذو منكبيه، اذا افتتح الصلاة، واذا كبر للركوع، واذا رفع راسه من الركوع، رفعهما كذلك ايضا، وقال سمع الله لمن حمده ربنا ولك الحمد وكان لا يفعل ذلك في السجود

To raise both hands while saying the Takbir [on opening As-Salat (the prayer)], and while bowing and on raising up the head (after bowing)


Narrated `Abdullah bin `Umar:

I saw that whenever Allah's Messenger (ﷺ) stood for the prayer, he used to raise both his hands up to the shoulders, and used to do the same on saying the Takbir for bowing and on raising his head from it and used to say, "Sami`a l-lahu liman hamidah". But he did not do that (i.e. raising his hands) in prostrations.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ নামাযে ডান হাত বাম হাতের উপর রাখা

৪২১) সাহল বিন সা’দ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ লোকদেরকে নামাযে দাঁড়ানো অবস্থায় ডান হাত বাম হাতের বাহুর উপর স্থাপন করার আদেশ দেয়া হত।


টিকাঃ হাতের কব্জি থেকে কনুই পর্যন্ত স্থানকে ‘যিরা’ বা বাহু বলা হয়। উপরের হাদীছে বলা হয়েছে যে, লোকদেরকে নামাযে ডান হাত বাম বাহুর উপর রাখার নির্দেশ দেয়া হত। কিন্তু বাহুর কোন্ স্থানে রাখার নির্দেশ দেয়া হত তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। সহীহ ইবনে খুযায়মার বর্ণনা অনুযায়ী জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযে বুকের উপর হাত রাখতেন।

عن وائل بن حجر قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ، ووضع يده اليمنى على يده اليسرى على صدره

‘‘ওয়াইল ইবনে হুজর (রাঃ) বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে নামায আদায় করেছি। তিনি ডান হাত বাম হাতের উপর রেখে উভয় হাত বুকের উপর স্থাপন করেছেন। (সহীহ ইবনে খুযায়মা, হাদীছ নং- ৪৬৩) সে হিসেবে আমরা বলতে পারি লোকদেরকে ডান হাত বাম হাতের বাহুর উপর রেখে বুকের উপর স্থাপন করার আদেশ দেয়া হত এবং এটিই সুন্নাত।

باب وَضْعِ الْيُمْنَى عَلَى الْيُسْرَى

৪২১ـ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ كَانَ النَّاسُ يُؤْمَرُونَ أَنْ يَضَعَ الرَّجُلُ الْيَدَ الْيُمْنَى عَلَى ذِرَاعِهِ الْيُسْرَى فِي الصَّلاةِ

৪২১ـ عن سهل بن سعد قال كان الناس يومرون ان يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة

To place the right hand on the left [in As-Salt (the prayers)]


Narrated Sahl bin Sa`d:

The people were ordered to place the right hand on the left forearm in the prayer.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ সাহল বিন সা'দ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ নামাযী তাকবীরে তাহরীমার পর কী বলবে?

৪২২) আনাস (রাঃ) বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবু বকর এবং উমার (রাঃ) ‘‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন’’ বলে নামায শুরু করতেন।

টিকাঃ ‘‘আলহামদু লিল্লাহি রাবিবল আলামীন’’ বলে নামায শুরু করতেন। তবে কথাটির অর্থ এ নয় যে, তিনি বিসমিল্লাহির রাহমানির রাহীম একেবারেই পড়তেন না; বরং তিনি বিসমিল্লাহ নিরবে পাঠ করতেন। অন্যান্য বর্ণনায় এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিসমিল্লাহ নিরবে পাঠ করতেন। বিসমিল্লাহ আওয়াজ করে পড়ার পক্ষেও দলীল রয়েছে। তবে উক্ত দলীলগুলোর তুলনায় নিরবে বিসমিল্লাহ পড়ার দলীলগুলো অধিক শক্তিশালী। স্বরবে বিসমিল্লাহ পড়ে নামায আদায় করলে নামাযের কোন ক্ষতি হবে না।

باب مَا يَقُولُ بَعْدَ التَّكْبِيرِ

৪২২ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : أَنَّ النَّبِيَّ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ رَضِي اللَّه عَنْهُمَا كَانُوا يَفْتَتِحُونَ الصَّلاةَ بِـ: ﴿الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ﴾

৪২২ـ عن انس بن مالك : ان النبي وابا بكر وعمر رضي الله عنهما كانوا يفتتحون الصلاة بـ: ﴿الحمد لله رب العالمين﴾

What to say after the Takbir


Narrated Anas bin Malik:

The Prophet, Abu Bakr and `Umar used to start the prayer with "Al hamdu li l-lahi Rabbi l-`alamin (All praise is but to Allah, Lord of the Worlds).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ নামাযী তাকবীরে তাহরীমার পর কী বলবে?

৪২৩) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকবীরে তাহরীমা পাঠ এবং সূরা ফাতিহা পাঠ করার মাঝখানে কিছুক্ষণ চুপ থাকতেন। আমি বললামঃ হে আল্লাহর রাসূল! আমার মা-বাবা আপনার জন্য কুরবান হোক! তাকবীরে তাহরীমা এবং কিরাআত পাঠ করার মাঝখানে কিছুক্ষণ চুপ থেকে আপনি কি পাঠ করেন? তিনি বলেনঃ আমি পাঠ করিঃ

اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ

‘‘হে আল্লাহ! তুমি আমার এবং আমার পাপসমূহের মাঝে এমন দূরত্ব সৃষ্টি কর যেমন দুরত্ব সৃষ্টি করেছ পূর্ব ও পশ্চিমের মাঝে। হে আল্লাহ! তুমি আমাকে এমনভাবে পাপাচার থেকে পরিষ্কার কর যেমন সাদা কাপড়কে ময়লা থেকে ধৌত করে পরিষ্কার করা হয়। হে আল্লাহ! তুমি আমার গুনাহ সমূহ পানি, বরফ ও শিশির দ্বারা ধৌত করো।

باب مَا يَقُولُ بَعْدَ التَّكْبِيرِ

৪২৩ـ عن أبي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ الْقِرَاءَةِ إِسْكَاتَةً، فَقُلْتُ: بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، إِسْكَاتُكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ مَا تَقُولُ؟ قَالَ أَقُولُ: اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ

৪২৩ـ عن ابي هريرة قال: كان رسول الله يسكت بين التكبير وبين القراءة اسكاتة، فقلت: بابي وامي يا رسول الله، اسكاتك بين التكبير والقراءة ما تقول؟ قال اقول: اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب، اللهم نقني من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس، اللهم اغسل خطاياي بالماء والثلج والبرد

What to say after the Takbir


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) used to keep silent between the Takbir and the recitation of Qur'an and that interval of silence used to be a short one. I said to the Prophet (ﷺ) "May my parents be sacrificed for you! What do you say in the pause between Takbir and recitation?" The Prophet (ﷺ) said, "I say, 'Allahumma, baa`id baini wa baina khatayaya kama baa`adta baina l-mashriqi wa l-maghrib. Allahumma, naqqini min khatayaya kama yunaqqa th-thawbu l-abyadu mina d-danas. Allahumma, ighsil khatayaya bi l-maa'i wa th-thalji wa l-barad (O Allah! Set me apart from my sins (faults) as the East and West are set apart from each other and clean me from sins as a white garment is cleaned of dirt (after thorough washing). O Allah! Wash off my sins with water, snow and hail.)"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ

৪২৪) আসমা বিনতে আবু বকর (রাঃ) হতে বর্ণিত সূর্য গ্রহণের হাদীছটি পূর্বে অতিক্রান্ত হয়েছে। এখানে তিনি এতটুকু বাড়িয়ে বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ জান্নাত আমার নিকটবর্তী হয়েছিল। আমি ইচ্ছা করলে জান্নাতের ফলসমূহ থেকে এক ছড়া ফল তোমাদের কাছে নিয়ে আসতে পারতাম। এমনিভাবে জাহান্নামও আমার নিকটবর্তী হয়েছিল। আমি বললামঃ হে আমার প্রতিপালক! আমাকেও কি তাদের সাথে রাখা হবে? হঠাৎ আমি সেখানে একটি মহিলা দেখতে পেলাম। বর্ণনাকারী বলেনঃ আমার ধারণা তিনি বলেছেনঃ একটি বিড়াল মহিলাকে নখ দিয়ে খামচিয়ে ক্ষত-বিক্ষত করছিল। আমি বললামঃ এই মহিলাটির অবস্থা এমন কেন? তাঁরা বললেনঃ মহিলা বিড়ালটিকে অনাহারে মৃত্যু পর্যন্ত বেঁধে রেখেছিল। সে বিড়ালটিকে খেতে দেয়নি এবং যমীন থেকে পোকা-মাকড় ধরে খাওয়ার জন্য ছেড়েও দেয়নি।

৪২৪ـ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبي بَكْرٍ رَضِيَ الله عَنْهُمَا: حديث الكسوف وقد تقدم، وفي هذه الرواية: قَالَتْ: قَالَ قَدْ دَنَتْ مِنِّي الْجَنَّةُ حَتَّى لَوِ اجْتَرَأْتُ عَلَيْهَا لَجِئْتُكُمْ بِقِطَافٍ مِنْ قِطَافِهَا، وَدَنَتْ مِنِّي النَّارُ حَتَّى قُلْتُ: أَيْ رَبِّ وَأَنَا مَعَهُمْ؟ فَإِذَا امْرَأَةٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ: تَخْدِشُهَا هِرَّةٌ قُلْتُ مَا شَأْنُ هَذِهِ؟ قَالُوا: حَبَسَتْهَا حَتَّى مَاتَتْ جُوعًا، لا أَطْعَمَتْهَا وَلا أَرْسَلَتْهَا تَأْكُلُ ـ قَالَ: حَسِبْتُ أَنَّهُ قَالَ مِنْ خَشِيشِ أَوْ خَشَاشِ الأَرْضِ

৪২৪ـ عن اسماء بنت ابي بكر رضي الله عنهما: حديث الكسوف وقد تقدم، وفي هذه الرواية: قالت: قال قد دنت مني الجنة حتى لو اجترات عليها لجىتكم بقطاف من قطافها، ودنت مني النار حتى قلت: اي رب وانا معهم؟ فاذا امراة حسبت انه قال: تخدشها هرة قلت ما شان هذه؟ قالوا: حبستها حتى ماتت جوعا، لا اطعمتها ولا ارسلتها تاكل ـ قال: حسبت انه قال من خشيش او خشاش الارض


Narrated Asma' bint Abi Bakr:

On completion of the prayer, he said, "Paradise became near to me that if I had dared, I would have plucked one of its bunches for you and Hell became so near to me that said, 'O my Lord will I be among those people?' Then suddenly I saw a woman and a cat was lacerating her with it claws. On inquiring, it was said that the woman had imprisoned the cat till it died of starvation and she neither fed it no freed it so that it could feed itself."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ মুক্তাদী নামাযে ইমামের দিকে তাকাতে পারবে

৪২৫) খাব্বাব (রাঃ) হতে বর্ণিত আছে, একদা তাঁকে বলা হলোঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি যোহর ও আসর নামাযে কিছু পাঠ করতেন? তিনি বললেনঃ হ্যাঁ, তাকে বলা হলঃ আপনারা কিভাবে তা বুঝতে পারতেন? তিনি বললেনঃ তাঁর দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে।

টিকাঃ এ হাদীছ থেকে জানা গেল যে, নিরবে পড়া অর্থ মনে মনে পড়া নয়। শুধু মনে মনে কল্পনা করলে হবেনা; বরং এমনভাবে পড়তে হবে, যাতে মুখ ও দাড়ি নড়াচড়া করে। তবে উঁচু আওয়াজ হবেনা। অন্য হাদীছে রয়েছে যোহর ও আসরের নামাযে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাঝে মাঝে দু’এক আয়াত শুনাতেন। আল্লাহই ভাল জানেন।

باب رَفْعِ الْبَصَرِ إِلَى الإِمَامِ فِي الصَّلاَةِ

৪২৫ـ عَنْ خَبَّابٍ : قِيْلَ لَهُ: أَكَانَ رَسُولُ اللَّهِ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ؟ قَالَ: نَعَمْ. قيل له: بِمَ كُنْتُمْ تَعْرِفُونَ ذَاكَ؟ قَالَ: بِاضْطِرَابِ لِحْيَتِهِ

৪২৫ـ عن خباب : قيل له: اكان رسول الله يقرا في الظهر والعصر؟ قال: نعم. قيل له: بم كنتم تعرفون ذاك؟ قال: باضطراب لحيته

To cast a look at the Imam during As-Salat (the prayer)


Narrated Khabbab:

Once he was asked whether Allah's Messenger (ﷺ) used to recite (the Qur'an) in the Zuhr and the `Asr prayers. He replied in the affirmative. We said, "How did you come to know about it?" He said, "By the movement of his beard."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ নামায অবস্থায় আকাশের দিকে দৃষ্টি দেয়া

৪২৬) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ লোকদের কি হল? তারা নামায অবস্থায় আকাশের দিকে দৃষ্টিপাত করে কেন? এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুব কঠোর ভাষায় বললেনঃ তারা অবশ্যই তা থেকে বিরত থাকবে। অন্যথায় তাদের দৃষ্টি ছিনিয়ে নেয়া হবে।

باب رَفْعِ الْبَصَرِ إِلَى السَّمَاءِ فِي الصَّلاَةِ

৪২৬ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ النَّبِيُّ مَا بَالُ أَقْوَامٍ يَرْفَعُونَ أَبْصَارَهُمْ إِلَى السَّمَاءِ فِي صَلاتِهِمْ؟ فَاشْتَدَّ قَوْلُهُ فِي ذَلِكَ، حَتَّى قَالَ: لَيَنْتَهُنَّ عَنْ ذَلِكَ، أَوْ لَتُخْطَفَنَّ أَبْصَارُهُمْ

৪২৬ـ عن انس بن مالك قال: قال النبي ما بال اقوام يرفعون ابصارهم الى السماء في صلاتهم؟ فاشتد قوله في ذلك، حتى قال: لينتهن عن ذلك، او لتخطفن ابصارهم

Looking towards the sky during As-Salat (the prayer)


Narrated Anas bin Malik:

The Prophet (ﷺ) said, "What is wrong with those people who look towards the sky during the prayer?" His talk grew stern while delivering this speech and he said, "They should stop (looking towards the sky during the prayer); otherwise their eyesight would be taken away."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ নামায অবস্থায় এদিক ওদিক তাকানো

৪২৭) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নামাযের মধ্যে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ এটি হল এক প্রকার চুরি, যা শয়তান বান্দার নামায থেকে করে থাকে।

باب الاِلْتِفَاتِ فِي الصَّلاَةِ

৪২৭ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ عَنِ الالْتِفَاتِ فِي الصَّلاةِ، فَقَالَ هُوَ اخْتِلاسٌ يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِنْ صَلاةِ الْعَبْدِ

৪২৭ـ عن عاىشة رضي الله عنها قالت: سالت رسول الله عن الالتفات في الصلاة، فقال هو اختلاس يختلسه الشيطان من صلاة العبد

To look hither and thither in As-Salat (the prayer)


Narrated `Aisha:

I asked Allah's Messenger (ﷺ) about looking hither and thither in prayer. He replied, "It is a way of stealing by which Satan takes away (a portion) from the prayer of a person."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইমাম এবং মুক্তাদীর উপর সকল নামাযেই কিরাআত পাঠ করা ওয়াজিব

৪২৮) জাবের বিন সামুরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ কূফাবাসীগণ উমার (রাঃ)এর নিকট সা’দ বিন আবী ওয়াক্কাসের বিরুদ্ধে অভিযোগ করল। উমার (রাঃ) সা’দকে অপসারণ করে তাঁর স্থলে আম্মার বিন ইয়াসিরকে শাসনকর্তা নিয়োগ করলেন। তারা সা'দের বিরুদ্ধে যেসমস্ত অভিযোগ করেছিল তার মধ্যে এও ছিল যে, তিনি সুন্দরভাবে নামায আদায় করেন না। উমার (রাঃ) তাঁকে ডেকে পাঠালেন। তিনি উপস্থিত হলে জিজ্ঞেস করলেনঃ হে আবু ইসহাক! আপনার ব্যাপারে তাদের অভিযোগ হল আপনি ভালভাবে নামায আদায় করেন না। এ কথা শুনে তিনি বললেনঃ আল্লাহর শপথ! আমি তাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে নামায পড়তেন সেভাবেই নামায পড়তাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামায থেকে কোন কিছুই বাদ দিতাম না। ইশার নামাযের প্রথম দু’রাকআতে আমি কিরাআত লম্বা করতাম এবং শেষ দু’রাকআতে সংক্ষেপ করতাম। উমার (রাঃ) তখন বললেনঃ হে আবু ইসহাক! তোমার ব্যাপারে আমাদের ধারণা এটিই। (যাই হোক) অভিযোগের বিষয়টি তদন্ত করার জন্য উমার (রাঃ) সা'দের সাথে কূফায় একজন কিংবা কয়েকজন লোক পাঠালেন। প্রেরিত লোক কূফাবাসীদের নিকট জিজ্ঞাসাবাদ করলেন। কূফার প্রতিটি মসজিদেই সা’দ সম্পর্কে জিজ্ঞেস করলেন। সকলেই সা'দের প্রশংসা করল। অবশেষে প্রেরিত দূত বনী আব্বাসের মসজিদে প্রবেশ করলেন। সেখানে উপস্থিত হলে বনী আবাসের এক লোক দাঁড়াল। তার নাম ছিল উসামা বিন কাতাদাহ। কুনিয়ত (উপনাম) ছিল আবু সা’দাহ। সে বললঃ আপনি যেহেতু আমাদেরকে তাঁর ব্যাপারে শপথ দিয়ে জিজ্ঞেস করছেন তাহলে শুনুন! সা’দ সেনাবাহিনীর সাথে জেহাদে অংশ গ্রহণ করতেন না, গণীমতের মাল ইনসাফের সাথে বন্টন করতেন না এবং ন্যায়ভাবে বিচার-ফয়সালা করতেন না।

কথা শেষ হলে সা’দ বললেনঃ (এত অভিযোগের পর আমার কিছু বলার নেই) তবে আল্লাহর শপথ! আমি তার বিরুদ্ধে তিনটি বদ্দু’আ করছি। হে আল্লাহ! আপনার এই বান্দা যদি মিথ্যাবাদী হয়ে থাকে এবং শুধু মাত্র মানুষকে দেখানোর জন্য এবং শুনানোর জন্য দাঁড়িয়ে অভিযোগ করে থাকে তাহলে তাকে দীর্ঘ হায়াত দান করুণ, তার দারিদ্র ও অভাব বৃদ্ধি করুন এবং তাকে ফিতনায় নিমজ্জিত করুন। (আল্লাহ তাআলা সা'দের দু’আ কবুল করলেন। লোকটি সেরকমই হয়ে গেল)

পরবর্তীতে যখন তাকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হত তখন সে বলত, আমি দীর্ঘ বয়সের ভারে ভারাক্রান্ত এবং ফিতনায় নিপতিত এক বৃদ্ধ। আমার উপর সা'দের বদ্দু’আ লেগে গেছে। জাবের (রাঃ) হতে বর্ণনাকারী বলেনঃ পরবর্তীতে আমি সে লোকটিকে দেখলাম যে, অতি বৃদ্ধ হওয়ার কারণে তার চোখের উপরের ভ্রু দু’টি চোখের উপরে ঝুলে পড়েছে। রাস্তা দিয়ে চলার পথে যুবতী মেয়েদেরকে উত্যক্ত করত এবং তাদের প্রতি কটাক্ষ (খোঁচা মারত)।

باب وُجُوبِ الْقِرَاءَةِ لِلإِمَامِ وَالْمَأْمُومِ فِي الصَّلَوَاتِ كُلِّهَا فِي الْحَضَرِ وَالسَّفَرِ وَمَا يُجْهَرُ فِيهَا وَمَا يُخَافَتُ

৪২৮ـ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: شَكَا أَهْلُ الْكُوفَةِ سَعْدًا إِلَى عُمَرَ ، فَعَزَلَهُ وَاسْتَعْمَلَ عَلَيْهِمْ عَمَّارًا، فَشَكَوْا حَتَّى ذَكَرُوا أَنَّهُ لا يُحْسِنُ يُصَلِّي، فَأَرْسَلَ إِلَيْهِ، فَقَالَ: يَا أَبَا إِسْحَاقَ، إِنَّ هَؤُلاءِ يَزْعُمُونَ أَنَّكَ لا تُحْسِنُ تُصَلِّي؟ قَالَ أَبُو إِسْحَاقَ: أَمَّا أَنَا، وَاللَّهِ فَإِنِّي كُنْتُ أُصَلِّي بِهِمْ صَلاةَ رَسُولِ اللَّهِ مَا أَخْرِمُ عَنْهَا، أُصَلِّي صَلاةَ الْعِشَاءِ، فَأَرْكُدُ فِي الأُولَيَيْنِ، وَأُخِفُّ فِي الأُخْرَيَيْنِ. قَالَ: ذَاكَ الظَّنُّ بِكَ يَا أَبَا إِسْحَاقَ، فَأَرْسَلَ مَعَهُ رَجُلا أَوْ رِجَالا إِلَى الْكُوفَةِ، فَسَأَلَ عَنْهُ أَهْلَ الْكُوفَةِ، وَلَمْ يَدَعْ مَسْجِدًا إِلا سَأَلَ عَنْهُ، وَيُثْنُونَ مَعْرُوفًا، حَتَّى دَخَلَ مَسْجِدًا لِبَنِي عَبْسٍ، فَقَامَ رَجُلٌ مِنْهُمْ، يُقَالُ لَهُ: أُسَامَةُ بْنُ قَتَادَةَ، يُكْنَى أَبَا سَعْدَةَ، قَالَ: أَمَّا إِذْ نَشَدْتَنَا، فَإِنَّ سَعْدًا كَانَ لا يَسِيرُ بِالسَّرِيَّةِ، وَلا يَقْسِمُ بِالسَّوِيَّةِ، وَلا يَعْدِلُ فِي الْقَضِيَّةِ. قَالَ سَعْدٌ: أَمَا وَاللَّهِ لأَدْعُوَنَّ بِثَلاثٍ: اللَّهُمَّ إِنْ كَانَ عَبْدُكَ هَذَا كَاذِبًا، قَامَ رِيَاءً وَسُمْعَةً، فَأَطِلْ عُمْرَهُ، وَأَطِلْ فَقْرَهُ، وَعَرِّضْهُ بِالْفِتَنِ. وَكَانَ بَعْدُ إِذَا سُئِلَ يَقُولُ: شَيْخٌ كَبِيرٌ مَفْتُونٌ، أَصَابَتْنِي دَعْوَةُ سَعْدٍ. قَالَ الراوي عن جابر : فَأَنَا رَأَيْتُهُ بَعْدُ، قَدْ سَقَطَ حَاجِبَاهُ عَلَى عَيْنَيْهِ مِنَ الْكِبَرِ وَإِنَّهُ لَيَتَعَرَّضُ لِلْجَوَارِي فِي الطُّرُقِ يَغْمِزُهُنَّ.

৪২৮ـ عن جابر بن سمرة قال: شكا اهل الكوفة سعدا الى عمر ، فعزله واستعمل عليهم عمارا، فشكوا حتى ذكروا انه لا يحسن يصلي، فارسل اليه، فقال: يا ابا اسحاق، ان هولاء يزعمون انك لا تحسن تصلي؟ قال ابو اسحاق: اما انا، والله فاني كنت اصلي بهم صلاة رسول الله ما اخرم عنها، اصلي صلاة العشاء، فاركد في الاوليين، واخف في الاخريين. قال: ذاك الظن بك يا ابا اسحاق، فارسل معه رجلا او رجالا الى الكوفة، فسال عنه اهل الكوفة، ولم يدع مسجدا الا سال عنه، ويثنون معروفا، حتى دخل مسجدا لبني عبس، فقام رجل منهم، يقال له: اسامة بن قتادة، يكنى ابا سعدة، قال: اما اذ نشدتنا، فان سعدا كان لا يسير بالسرية، ولا يقسم بالسوية، ولا يعدل في القضية. قال سعد: اما والله لادعون بثلاث: اللهم ان كان عبدك هذا كاذبا، قام رياء وسمعة، فاطل عمره، واطل فقره، وعرضه بالفتن. وكان بعد اذا سىل يقول: شيخ كبير مفتون، اصابتني دعوة سعد. قال الراوي عن جابر : فانا رايته بعد، قد سقط حاجباه على عينيه من الكبر وانه ليتعرض للجواري في الطرق يغمزهن.

Recitation of the Qur'an (Surat Al-Fatiha) is compulsory for the Imam and the followers, at the home and on journey, in all As-Salat (the prayers) whether the recitation is done silently or aloud.


Narrated Jabir bin Samura:

The People of Kufa complained against Sa`d to `Umar and the latter dismissed him and appointed `Ammar as their chief . They lodged many complaints against Sa`d and even they alleged that he did not pray properly. `Umar sent for him and said, "O Aba 'Is-haq! These people claim that you do not pray properly." Abu 'Is-haq said, "By Allah, I used to pray with them a prayer similar to that of Allah's Apostle and I never reduced anything of it. I used to prolong the first two rak`at of `Isha prayer and shorten the last two rak`at."

`Umar said, "O Aba 'Is-haq, this was what I thought about you." And then he sent one or more persons with him to Kufa so as to ask the people about him. So they went there and did not leave any mosque without asking about him. All the people praised him till they came to the mosque of the tribe of Bani `Abs; one of the men called Usama bin Qatada with a surname of Aba Sa`da stood up and said, "As you have put us under an oath; I am bound to tell you that Sa`d never went himself with the army and never distributed (the war booty) equally and never did justice in legal verdicts." (On hearing it) Sa`d said, "I pray to Allah for three things: O Allah! If this slave of yours is a liar and got up for showing off, give him a long life, increase his poverty and put him to trials." (And so it happened).

Later on when that person was asked how he was, he used to reply that he was an old man in trial as the result of Sa`d's curse. `Abdul Malik, the sub narrator, said that he had seen him afterwards and his eyebrows were overhanging his eyes owing to old age and he used to tease and assault the small girls in the way.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইমাম এবং মুক্তাদীর উপর সকল নামাযেই কিরাআত পাঠ করা ওয়াজিব

৪২৯) উবাদাহ ইবনে সামেত (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি নামাযে সূরা ফাতেহা পড়বেনা তার নামায হবেনা।

টিকাঃ এ হাদীছ থেকে সহজেই বুঝা যাচ্ছে যে, ইমাম, মুক্তাদী এবং একাকী নামায আদায়কারী সকলের উপর সূরা ফাতেহা পাঠ করা ওয়াজিব। সূরা ফাতেহা পাঠ না করলে নামায বাতিল বলে গণ্য হবে। এ মর্মে আরো অনেক সহীহ হাদীছ বর্ণিত হয়েছে। চাই সে নামাযে কিরাআত স্বরবে পড়া হোক বা নিরবে পড়া হোক।

باب وُجُوبِ الْقِرَاءَةِ لِلإِمَامِ وَالْمَأْمُومِ فِي الصَّلَوَاتِ كُلِّهَا فِي الْحَضَرِ وَالسَّفَرِ وَمَا يُجْهَرُ فِيهَا وَمَا يُخَافَتُ

৪২৯ـ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ لا صَلاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ.

৪২৯ـ عن عبادة بن الصامت : ان رسول الله قال لا صلاة لمن لم يقرا بفاتحة الكتاب.

Recitation of the Qur'an (Surat Al-Fatiha) is compulsory for the Imam and the followers, at the home and on journey, in all As-Salat (the prayers) whether the recitation is done silently or aloud.


Narrated 'Ubada bin As-Samit:

Allah's Messenger (ﷺ) said, "Whoever does not recite Al-Fatiha in his prayer, his prayer is invalid."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইমাম এবং মুক্তাদীর উপর সকল নামাযেই কিরাআত পাঠ করা ওয়াজিব

৪৩০) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে প্রবেশ করলেন। তখন একজন লোক মসজিদে প্রবেশ করে নামায আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে বললেনঃ তুমি ফেরত যাও এবং পুনরায় নামায আদায় কর। কারণ তুমি নামায আদায় করনি। সে ফিরে গিয়ে পূর্বের ন্যায় নামায পড়তে লাগল। নামায শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে পুনরায় সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবারও বললেনঃ তুমি ফেরত গিয়ে আবার নামায পড়। কারণ তোমার নামায আদায় হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার এরূপ বললেন। লোকটি তখন বললঃ ঐ সত্তার শপথ! যিনি আপনাকে সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন। আমি এর চেয়ে ভাল করে নামায পড়তে জানি না। সুতরাং আপনি আমাকে শিক্ষা দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ যখন তুমি নামাযে দাঁড়াবে তখন আল্লাহু আকবার বলবে। অতঃপর কুরআন থেকে তোমার জন্য যা সহজ হয় তাই পড়বে। তারপর শান্তভাবে রুকূ করবে। অতঃপর রুকূ হতে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াবে। অতঃপর সেজদায় গিয়ে শান্তভাবে সেজদা করবে। তারপর সেজদা থেকে মাথা উঠিয়ে শান্তভাবে বসবে। তোমার সকল নামায এভাবেই আদায় করবে।

باب وُجُوبِ الْقِرَاءَةِ لِلإِمَامِ وَالْمَأْمُومِ فِي الصَّلَوَاتِ كُلِّهَا فِي الْحَضَرِ وَالسَّفَرِ وَمَا يُجْهَرُ فِيهَا وَمَا يُخَافَتُ

৪৩০ـ عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ دَخَلَ الْمَسْجِدَ، فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ فَرَدَّ، وَقَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ. فَرَجَعَ يُصَلِّي كَمَا صَلَّى، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ فَقَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ. ثَلاثًا، فَقَالَ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ فَعَلِّمْنِي، فَقَالَ إِذَا قُمْتَ إِلَى الصَّلاةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، وَافْعَلْ ذَلِكَ فِي صَلاتِكَ كُلِّهَا

৪৩০ـ عن ابي هريرة : ان رسول الله دخل المسجد، فدخل رجل فصلى، فسلم على النبي فرد، وقال ارجع فصل فانك لم تصل. فرجع يصلي كما صلى، ثم جاء فسلم على النبي فقال ارجع فصل فانك لم تصل. ثلاثا، فقال: والذي بعثك بالحق ما احسن غيره فعلمني، فقال اذا قمت الى الصلاة فكبر، ثم اقرا ما تيسر معك من القران، ثم اركع حتى تطمىن راكعا، ثم ارفع حتى تعدل قاىما، ثم اسجد حتى تطمىن ساجدا، ثم ارفع حتى تطمىن جالسا، وافعل ذلك في صلاتك كلها

Recitation of the Qur'an (Surat Al-Fatiha) is compulsory for the Imam and the followers, at the home and on journey, in all As-Salat (the prayers) whether the recitation is done silently or aloud.


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) entered the mosque and a person followed him. The man prayed and went to the Prophet and greeted him. The Prophet (ﷺ) returned the greeting and said to him, "Go back and pray, for you have not prayed." The man went back prayed in the same way as before, returned and greeted the Prophet who said, "Go back and pray, for you have not prayed." This happened thrice. The man said, "By Him Who sent you with the Truth, I cannot offer the prayer in a better way than this. Please, teach me how to pray." The Prophet (ﷺ) said, "When you stand for Prayer say Takbir and then recite from the Holy Qur'an (of what you know by heart) and then bow till you feel at ease. Then raise your head and stand up straight, then prostrate till you feel at ease during your prostration, then sit with calmness till you feel at ease (do not hurry) and do the same in all your prayers.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ যোহরের নামাযের কিরাআত

৪৩১) আবু কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহরের নামাযের প্রথম দু’রাকআতে সূরা ফাতেহা পাঠ করার পর আরো দু’টি সূরা পাঠ করতেন। দু’রাকআতের প্রথম রাকআতে কিরাআত লম্বা করতেন এবং দ্বিতীয় রাকআতে সংক্ষেপ করতেন। কখনও কখনও তিনি আয়াত শুনাতেন। আর তিনি আসরের নামাযের প্রথম দু’রাকআতে সূরা ফাতেহা পাঠ করার পর আরো দু’টি সূরা পাঠ করতেন। দু’রাকআতের প্রথম রাকআতে কিরাআত লম্বা করতেন এবং দ্বিতীয় রাকআতে তা সংক্ষেপ করতেন। তিনি ফজরের নামাযের প্রথম রাকআতে দীর্ঘ কিরাআত পাঠ করতেন এবং দ্বিতীয় রাকআতে সংক্ষেপ করতেন।

باب الْقِرَاءَةِ فِي الظُّهْرِ

৪৩১ـ عَنْ أَبِي قَتَادَةَ قَالَ: كَانَ النَّبِيُّ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ مِنْ صَلاةِ الظُّهْرِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَتَيْنِ، يُطَوِّلُ فِي الأُولَى، وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ، وَيُسْمِعُ الآيَةَ أَحْيَانًا، وَكَانَ يَقْرَأُ فِي الْعَصْرِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَتَيْنِ، وَكَانَ يُطَوِّلُ فِي الأُولَى وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ، وَكَانَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مِنْ صَلاةِ الصُّبْحِ، وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ. (بخارى:৭৫৯)

৪৩১ـ عن ابي قتادة قال: كان النبي يقرا في الركعتين الاوليين من صلاة الظهر بفاتحة الكتاب وسورتين، يطول في الاولى، ويقصر في الثانية، ويسمع الاية احيانا، وكان يقرا في العصر بفاتحة الكتاب وسورتين، وكان يطول في الاولى ويقصر في الثانية، وكان يطول في الركعة الاولى من صلاة الصبح، ويقصر في الثانية. (بخارى:৭৫৯)

The recitation of the Qur'an in a Zuhr prayer


Narrated `Abi Qatada:

"The Prophet (ﷺ) in Zuhr prayers used to recite Al-Fatiha along with two other Suras in the first two rak`at: a long one in the first rak`a and a shorter (Sura) in the second, and at times the verses were audible. In the `Asr prayer the Prophet (ﷺ) used to recite Al-Fatiha and two more Suras in the first two rak`at and used to prolong the first rak`a. And he used to prolong the first rak`a of the Fajr prayer and shorten the second.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ মাগরিবের নামাযের কিরাআত

৪৩২) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ তাঁর মা উম্মে ফজল তাঁকে ‘ওয়াল মুরসালাতি উরফান্’ তথা সূরা ‘মুরসালাত’ পাঠ করতে শুনে বললেনঃ হে আমার পুত্র! তুমি এই সূরাটি পাঠ করে আমাকে স্মরণ করিয়ে দিলে যে, এটিই সর্বশেষ সূরা, যা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মাগরিবের নামাযে পড়তে শুনেছি।

باب الْقِرَاءَةِ فِي الْمَغْرِبِ

৪৩২ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّه عَنْهُمَا: أَنَّهُ قَالَ: إِنَّ أُمَّ الْفَضْلِ سَمِعَتْهُ وَهُوَ يَقْرَأُ: ﴿وَالْمُرْسَلاتِ عُرْفًا﴾، فَقَالَتْ: يَا بُنَيَّ، وَاللَّهِ لَقَدْ ذَكَّرْتَنِي بِقِرَاءَتِكَ هَذِهِ السُّورَةَ، إِنَّهَا لآخِرُ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ يَقْرَأُ بِهَا فِي الْمَغْرِبِ.

৪৩২ـ عن ابن عباس رضي الله عنهما: انه قال: ان ام الفضل سمعته وهو يقرا: ﴿والمرسلات عرفا﴾، فقالت: يا بني، والله لقد ذكرتني بقراءتك هذه السورة، انها لاخر ما سمعت من رسول الله يقرا بها في المغرب.

The recitation of the Qur'an in the Magrib prayer


Narrated Ibn `Abbas:

(My mother) Umu-l-Fadl heard me reciting "Wal Mursalati `Urfan" (77) and said, "O my son! By Allah, your recitation made me remember that it was the last Sura I heard from Allah's Messenger (ﷺ). He recited it in the Maghrib prayer."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ মাগরিবের নামাযের কিরাআত

৪৩৩) যায়েদ বিন ছাবেত (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মাগরিবের নামাযে কুরআনের বড় দু’টি সূরার মধ্য হতে অধিকতর বড়টি পাঠ করতে শুনেছি।

টিকাঃ মাগরিবের নামাযের সময় যেহেতু সংক্ষিপ্ত, তাই এতে ছোট ছোট সূরা পাঠ করা মুস্তাহাব। তবে এ হাদীছ থেকে এও জানা যাচ্ছে যে, পরিস্থিতি বুঝে কখনও কখনও দীর্ঘ সূরা পড়া উচিত। এটিও সুন্নাতের অন্তর্ভূক্ত।

باب الْقِرَاءَةِ فِي الْمَغْرِبِ

৪৩৩ ـ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ: قَدْ سَمِعْتُ النَّبِيَّ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِطُولَى الطُّولَيَيْنِ. (بخارى:৭৬৪)

৪৩৩ ـ عن زيد بن ثابت قال: قد سمعت النبي يقرا في المغرب بطولى الطوليين. (بخارى:৭৬৪)

The recitation of the Qur'an in the Magrib prayer


Narrated Zaid bin Thabit:

He said I heard the Prophet (ﷺ) reciting the longer of the two long Suras?"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ মাগরিবের নামাযে স্বরবে কিরাআত পাঠ করা

৪৩৪) জুবায়ের ইবনে মুতইম (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মাগরিবের নামাযে সূরা তূর পড়তে শুনেছি।

باب الْجَهْرِ فِي الْمَغْرِبِ

৪৩৪ ـ عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ قَرَأَ فِي الْمَغْرِبِ بِالطُّورِ. (بخارى:৭৬৫)

৪৩৪ ـ عن جبير بن مطعم قال: سمعت رسول الله قرا في المغرب بالطور. (بخارى:৭৬৫)

To recite aloud in the Maghrib prayer.


Narrated Jubair bin Mut`im:

My father said, "I heard Allah's Messenger (ﷺ) reciting "at-Tur" (52) in the Maghrib prayer."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইশার নামাযে সিজদার আয়াত পাঠ করা

৪৩৫) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে ইশার নামায পড়েছি। তিনি তাতে ‘ইযাস্ সামাউন্ শাক্কাত্’ (সূরা ইনশিকাক) পাঠ করলেন এবং সেজদাহ করলেন। তাঁর সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত (মৃত্যু পর্যন্ত) আমি এই সূরা পাঠ করার সময় সেজদাহ করতে থাকব।

باب الْقِرَاءَةِ فِي الْعِشَاءِ بِالسَّجْدَةِ

৪৩৫ـ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: صَلَّيْتُ خَلْفَ أَبِي الْقَاسِمِ الْعَتَمَةَ، فَقَرَأَ: ﴿إِذَا السَّمَاءُ انْشَقَّتْ﴾ فَسَجَدَ فَلا أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَاهُ. (بخارى:৭৬৮)

৪৩৫ـ عن ابي هريرة قال: صليت خلف ابي القاسم العتمة، فقرا: ﴿اذا السماء انشقت﴾ فسجد فلا ازال اسجد بها حتى القاه. (بخارى:৭৬৮)

To recite in the 'Isha prayer, with As-Sajda(prostration)


Narrated Abu Huraira`:

He said, Once I prayed behind Abul Qasim [Prophet (ﷺ)] the isha prayer and he recited, "Idha s-samaa'u n-shaqqat" (84) and prostrated. So I will go on doing it till I meet him."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইশার নামাযের কিরাআতের বর্ণনা

৪৩৬) বারা’ বিন আযিব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন এক সফরে ছিলেন। তখন ইশার নামায আদায় করার সময় প্রথম দু’রাকআ'তের কোন এক রাকআ'তে তিনি সূরা ‘তীন’ পাঠ করলেন। অন্য বর্ণনায় আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে অধিক উত্তম কণ্ঠে আর কাউকে কুরআন পাঠ করতে শুনিনি।

باب الْقِرَاءَةِ فِي الْعِشَاءِ

৪৩৬ـ عنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ : أنَّ النَّبِيَّ كَانَ فِي سَفَرٍ، فَقَرَأ فِي الْعِشَاءِ فِي إحْدَى الرَّكْعَتَيْنِ بِالتِّينِ وَالزَّيْتُونِ. وفِي رِوَايةٍ أُخْرَى قَالَ: وَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا مِنْهُ، أَوْ قِرَاءَةً. (بخارى:৭৬৯)

৪৩৬ـ عن البراء بن عازب : ان النبي كان في سفر، فقرا في العشاء في احدى الركعتين بالتين والزيتون. وفي رواية اخرى قال: وما سمعت احدا احسن صوتا منه، او قراءة. (بخارى:৭৬৯)

Recitation in the 'Isha prayer


Narrated Al-Bara:

In a journey, the Prophet (ﷺ) recited wa t-teeni wa z-zaitun" (95) in the `Isha' prayer. In another quotation he said: I never heard a sweeter voice or a better way of recitation than that of the Prophet.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ফজরের নামাযের কিরাআতের বর্ণনা

৪৩৭) আবু হুরায়রা (রাঃ) বলেনঃ প্রত্যেক নামাযেই কিরাআত পাঠ করতে হবে। যে নামাযে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শুনিয়ে পাঠ করছেন আমরাও সে নামাযে তোমাদেরকে শুনিয়ে পাঠ করব। আর যেসব নামাযে নিরবে কিরাআত পাঠ করেছেন আমরাও তাতে নিরবে পাঠ করব। নামাযে তুমি যদি সূরা ফাতেহার সাথে অন্য কোন সূরা না মিলাও তাতে নামায আদায় হয়ে যাবে। আর তুমি যদি তার সাথে কোন সূরা বাড়িয়ে পাঠ কর তবে তা উত্তম হবে।

باب الْقِرَاءَةِ فِي الْفَجْرِ

৪৩৭ـ عن أبي هُرَيْرَةَ قَالَ: فِي كُلِّ صَلاةٍ يُقْرَأُ، فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللَّهِ أَسْمَعْنَاكُمْ، وَمَا أَخْفَى عَنَّا أَخْفَيْنَا عَنْكُمْ، وَإِنْ لَمْ تَزِدْ عَلَى أُمِّ الْقُرْآنِ أَجْزَأَتْ، وَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ. (بخارى:৭৭২)

৪৩৭ـ عن ابي هريرة قال: في كل صلاة يقرا، فما اسمعنا رسول الله اسمعناكم، وما اخفى عنا اخفينا عنكم، وان لم تزد على ام القران اجزات، وان زدت فهو خير. (بخارى:৭৭২)

The recitation of the Qur'an in the Fajr prayer


Narrated Abu Huraira:

The Qur'an is recited in every prayer and in those prayers in which Allah's Messenger (ﷺ) recited aloud for us, we recite aloud in the same prayers for you; and the prayers in which the Prophet (ﷺ) recited quietly, we recite quietly. If you recite "Al-Fatiha" only it is sufficient but if you recite something else in addition, it is better.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ফজরের নামাযে স্বরবে কিরাআত পাঠ করা

৪৩৮) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদল সাহাবীকে সাথে নিয়ে উকাযের বাজারের দিকে রওনা হলেন। এ সময় শয়তানদের (দুষ্ট জিনদের) জন্য আকাশের সংবাদ সংগ্রহ করার পথ বন্ধ করে দেয়া হয়েছিল এবং তাদের উপর তখন অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করা হত। শয়তানেরা তাদের গোত্রের কাছে ফিরে আসলে তারা বললঃ তোমাদের কি হল? উত্তরে তারা বললঃ আমাদের ও আকাশের সংবাদের মাঝে প্রতিবন্ধকতা তৈরী করা হয়েছে এবং আমাদের উপর অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করা শুরু হয়েছে। তারা বললঃ নিশ্চয়ই কোন বিরাট ঘটনা তোমাদের ও আকাশের সংবাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সুতরাং তোমরা পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তে পরিভ্রমণ করে দেখ কিসে তোমাদের এবং আকাশের সংবাদ সংগ্রহের পথে বাঁধার সৃষ্টি করেছে? তাই তারা অনুসন্ধানে বের হল। তাদের যে দলটি তিহামার দিকে বের হয়ে ছিল তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পৌঁছে গেল। তখন তিনি উকাযের বাজারের দিকে যাত্রা করে নাখলা নামক স্থানে অবস্থান করে সাহাবীদেরকে নিয়ে ফজরের নামায আদায় করছিলেন। কুরআন পাঠের আওয়াজ শুনে জিনেরা সেদিকে মনোনিবেশ করল। তারা বললঃ আল্লাহর শপথ! এটিই তোমাদের এবং আকাশের সংবাদ সংগ্রহের পথে বাঁধার সৃষ্টি করেছে। ঐখান থেকেই তারা তাদের জাতির কাছে ফেরত গিয়ে বললঃ হে আমাদের সম্প্রদায়! আমরা এক বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি। যা সৎপথ প্রদর্শন করে। ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনও আমাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করব না। (সূরা জিনঃ ১-২) তখন আল্লাহ তাআলা তাঁর নবীর উপর (قُلْ أوْحِيَ إِلَيَّ) তথা সূরা জিন নাযিল করেন এবং জিনদের কথোপকথন তাঁকে জানিয়ে দেয়া হয়।

باب الْجَهْرِ بِقِرَاءَةِ صَلاَةِ الْفَجْرِ

৪৩৮ـ عَنْ عَبدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّه عَنْهُمَا قَالَ: انْطَلَقَ النَّبِيُّ فِي طَائِفَةٍ مِنْ أَصْحَابِهِ عَامِدِينَ إِلَى سُوقِ عُكَاظٍ وَقَدْ حِيلَ بَيْنَ الشَّيَاطِينِ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ، وَأُرْسِلَتْ عَلَيْهِمُ الشُّهُبُ، فَرَجَعَتِ الشَّيَاطِينُ إِلَى قَوْمِهِمْ، فَقَالُوا: مَا لَكُمْ؟ فَقَالُوا: حِيلَ بَيْنَنَا وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ، وَأُرْسِلَتْ عَلَيْنَا الشُّهُبُ، قَالُوا: مَا حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ إِلا شَيْءٌ حَدَثَ، فَاضْرِبُوا مَشَارِقَ الأَرْضِ وَمَغَارِبَهَا، فَانْظُرُوا مَا هَذَا الَّذِي حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ، فَانْصَرَفَ أُولَئِكَ الَّذِينَ تَوَجَّهُوا نَحْوَ تِهَامَةَ إِلَى النَّبِيِّ وَهُوَ بِنَخْلَةَ، عَامِدِينَ إِلَى سُوقِ عُكَاظٍ، وَهُوَ يُصَلِّي بِأَصْحَابِهِ صَلاةَ الْفَجْرِ، فَلَمَّا سَمِعُوا الْقُرْآنَ اسْتَمَعُوا لَهُ، فَقَالُوا: هَذَا وَاللَّهِ الَّذِي حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ، فَهُنَالِكَ حِينَ رَجَعُوا إِلَى قَوْمِهِمْ، وَقَالُوا: يَا قَوْمَنَا ﴿إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا﴾ فَأَنْزَلَ اللَّهُ عَلَى نَبِيِّهِ:قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الْجِنِّ وَإِنَّمَا أُوحِيَ إِلَيْهِ قَوْلُ الْجِنِّ. (بخارى:৭৭৩)

৪৩৮ـ عن عبد الله بن عباس رضي الله عنهما قال: انطلق النبي في طاىفة من اصحابه عامدين الى سوق عكاظ وقد حيل بين الشياطين وبين خبر السماء، وارسلت عليهم الشهب، فرجعت الشياطين الى قومهم، فقالوا: ما لكم؟ فقالوا: حيل بيننا وبين خبر السماء، وارسلت علينا الشهب، قالوا: ما حال بينكم وبين خبر السماء الا شيء حدث، فاضربوا مشارق الارض ومغاربها، فانظروا ما هذا الذي حال بينكم وبين خبر السماء، فانصرف اولىك الذين توجهوا نحو تهامة الى النبي وهو بنخلة، عامدين الى سوق عكاظ، وهو يصلي باصحابه صلاة الفجر، فلما سمعوا القران استمعوا له، فقالوا: هذا والله الذي حال بينكم وبين خبر السماء، فهنالك حين رجعوا الى قومهم، وقالوا: يا قومنا ﴿انا سمعنا قرانا عجبا يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا﴾ فانزل الله على نبيه:قل اوحي الي انه استمع نفر من الجن وانما اوحي اليه قول الجن. (بخارى:৭৭৩)

To recite aloud in the Fajr (early morning) prayer.


Narrated Ibn `Abbas:

The Prophet (ﷺ) set out with the intention of going to Suq `Ukaz (market of `Ukaz) along with some of his companions. At the same time, a barrier was put between the devils and the news of heaven. Fire commenced to be thrown at them. The Devils went to their people, who asked them, "What is wrong with you?" They said, "A barrier has been placed between us and the news of heaven. And fire has been thrown at us."

They said, "The thing which has put a barrier between you and the news of heaven must be something which has happened recently. Go eastward and westward and see what has put a barrier between you and the news of heaven." Those who went towards Tuhama came across the Prophet at a place called Nakhla and it was on the way to Suq `Ukaz and the Prophet (ﷺ) was offering the Fajr prayer with his companions.

When they heard the Qur'an they listened to it and said, "By Allah, this is the thing which has put a barrier between us and the news of heaven." They went to their people and said, "O our people; verily we have heard a wonderful recital (Qur'an) which shows the true path; we believed in it and would not ascribe partners to our Lord." Allah revealed the following verses to his Prophet (Sura 'Jinn') (72): "Say: It has been revealed to me." And what was revealed to him was the conversation of the Jinns


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ফজরের নামাযে স্বরবে কিরাআত পাঠ করা

৪৩৯) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ যে নামাযে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উচ্চস্বরে কিরাআত পাঠ করতে বলা হয়েছে সে নামাযে তিনি উচ্চস্বরে কিরাআত পাঠ করেন। আর যে নামাযে চুপে চুপে কিরাআত পাঠ করতে বলা হয়েছে সেখানে তিনি চুপে চুপে পড়েছেন। আল্লাহ্ তাআলার বাণীঃ ‘‘তোমার প্রভু ভুল করেন না’’। আল্লাহ্ তাআলা আরও বলেনঃ

﴿لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَة﴾

‘‘তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ’’।

باب الْجَهْرِ بِقِرَاءَةِ صَلاَةِ الْفَجْرِ

৪৩৯ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ: قَرَأَ النَّبِيُّ فِيمَا أُمِرَ، وَسَكَتَ فِيمَا أُمِرَ ﴿وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا﴾. ﴿لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ﴾

৪৩৯ـ عن ابن عباس رضي الله عنهما قال: قرا النبي فيما امر، وسكت فيما امر ﴿وما كان ربك نسيا﴾. ﴿لقد كان لكم في رسول الله اسوة حسنة﴾

To recite aloud in the Fajr (early morning) prayer.


Narrated Ibn `Abbas:

The Prophet (ﷺ) recited aloud in the prayers in which he was ordered to do so and quietly in the prayers in which he was ordered to do so. "And your Lord is not forgetful." "Verily there was a good example for you in the ways of the Prophet."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ নামাযের একই রাকআতে দুই সূরা পাঠ করা, নামাযে সূরার শেষ আয়াত পাঠ করা, কুরআন মজীদের সূরাগুলো যেভাবে বিন্যস্ত করা আছে নামাযে কিরাআত পাঠ করার সময় সে বিন্যাস রক্ষা না করা এবং সূরার প্রথম আয়াতগুলো পাঠ করা

৪৪০) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, একদা জনৈক ব্যক্তি তাঁর কাছে আগমণ করে বললঃ আজ রাতে আমি এক রাকআতে মুফাস্সালের সমস্ত সূরা পাঠ করেছি। ইবনে মাসউদ বললেনঃ দ্রুত গতিতে যেভাবে কবিতা আবৃত্তি করা হয় তুমি কি সেভাবে পড়েছ? আমি পারস্পরিক সাদৃশ্যপূর্ণ এমন অনেক সূরা সম্পর্কে অবগত আছি যেগুলোর দু'টোকে একসাথে মিলিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযে পাঠ করতেন। এ কথা বলে তিনি মুফাস্সাল (দীর্ঘ সূরা) থেকে বিশটি সূরার নাম উল্লেখ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেগুলো থেকে দু'টো করে সূরা প্রত্যেক রাকআতে পাঠ করতেন।

টিকাঃ সূরা কাফ থেকে শুরু করে কুরআনের শেষ পর্যন্ত সকল সূরাকে মুফাস্সাল বলা হয়।

باب الْجَمْعِ بَيْنَ السُّورَتَيْنِ فِي الرَّكْعَةِ

৪৪০ـ عَنْ ابْنِ مَسْعُودٍ : أنَّهُ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: قَرَأْتُ الْمُفَصَّلَ اللَّيْلَةَ فِي رَكْعَةٍ، فَقَالَ: هَذًّا كَهَذِّ الشِّعْرِ، لَقَدْ عَرَفْتُ النَّظَائِرَ الَّتِي كَانَ النَّبِيُّ يَقْرُنُ بَيْنَهُنَّ، فَذَكَرَ عِشْرِينَ سُورَةً مِنَ الْمُفَصَّلِ، سُورَتَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ.

৪৪০ـ عن ابن مسعود : انه جاءه رجل فقال: قرات المفصل الليلة في ركعة، فقال: هذا كهذ الشعر، لقد عرفت النظاىر التي كان النبي يقرن بينهن، فذكر عشرين سورة من المفصل، سورتين في كل ركعة.

To recite two Surah in one Rak'a and to recite the last verses of some Surah, or to elite the Surah in their reverse order, or to recite the beginning of a Surah


Narrated Ibn Mas`ud:

A man came to me and said, "I recited the Mufassal (Suras) at night in one rak`a." Ibn Mas`ud said, "This recitation is (too quick) like the recitation of poetry. I know the identical Suras which the Prophet (ﷺ) used to recite in pairs." Ibn Mas`ud then mentioned 20 Mufassal Suras including two Suras from the family of (i.e. those verses which begin with) Ha, Meem [??] (which the Prophet (ﷺ) used to recite) in each rak`a.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ চার রাকআত বিশিষ্ট নামাযের শেষের দু’রাকআতে শুধু সূরা ফাতেহা পাঠ করা

৪৪১) আবু কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহরের নামাযের প্রথম দু’রাকআতে সূরা ফাতিহা পাঠ করার পর আরো দু’টি সূরা পাঠ করতেন। আর পরের দু’রাকআতে শুধু সূরা ফাতেহা পাঠ করতেন। তিনি কখনও কখনও আমাদেরকে আয়াত শুনাতেন। প্রথম রাকআতে তিনি কিরাআত যতটুকু লম্বা করতেন দ্বিতীয় রাকআতে তা করতেন না। আসর নামাযে এবং ফজর নামাযে তিনি এরকমই করতেন।

باب يَقْرَأُ فِي الأُخْرَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ

৪৪১ـ عَنْ أَبِي قَتَادَةَ : أَنَّ النَّبِيَّ كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الْكِتَابِ وَسُورَتَيْنِ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الْكِتَابِ، وَيُسْمِعُنَا الآيَةَ، وَيُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مَا لا يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ، وَهَكَذَا فِي الْعَصْرِ وَهَكَذَا فِي الصُّبْحِ

৪৪১ـ عن ابي قتادة : ان النبي كان يقرا في الظهر في الاوليين بام الكتاب وسورتين، وفي الركعتين الاخريين بام الكتاب، ويسمعنا الاية، ويطول في الركعة الاولى ما لا يطول في الركعة الثانية، وهكذا في العصر وهكذا في الصبح

To recite only Surah Al-Fathiha in the last two Rak'a during a four Rak'a Salat (prayer)


Narrated `Abi Qatada:

He said, "The Prophet (ﷺ) uses to recite Al-Fatiha followed by another Sura in the first two rak`at of the prayer and used to recite only Al-Fatiha in the last two rak`at of the Zuhr prayer. Sometimes a verse or so was audible and he used to prolong the first rak`a more than the second and used to do the same in the `Asr and Fajr prayers."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইমামের উচ্চস্বরে আমীন বলা

৪৪২) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ইমাম যখন আমীন বলবে, তখন তোমরাও আমীন বলবে। কেননা যার আমীন বলা ফেরেশ্তাদের আমীন বলার সাথে মিলে যাবে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।

باب جَهْرِ الإِمَامِ بِالتَّأْمِينِ

৪৪২ـ عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ النَّبِيَّ قَالَ إِذَا أَمَّنَ الإِمَامُ فَأَمِّنُوا، فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلائِكَةِ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

৪৪২ـ عن ابي هريرة : ان النبي قال اذا امن الامام فامنوا، فانه من وافق تامينه تامين الملاىكة، غفر له ما تقدم من ذنبه

Saying of Amin aloud by the Imam


Narrated Abu Huraira:

The Prophet (ﷺ) said, "Say Amin" when the Imam says it and if the Amin of any one of you coincides with that of the angels then all his past sins will be forgiven."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ আমীন বলার ফজীলত

৪৪৩) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কেউ যখন নামাযে আমীন বলে তখন ফেরেশতাগণও আকাশে আমীন বলেন। উভয় দলের আমীন বলা পরস্পর মিলিত হলে আমীন উচ্চারণকারীর পূর্বের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে।

باب فَضْلِ التَّأْمِينِ

৪৪৩ـ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِذَا قَالَ أَحَدُكُمْ آمِينَ، وَقَالَتِ الْمَلائِكَةُ فِي السَّمَاءِ: آمِينَ، فَوَافَقَتْ إِحْدَاهُمَا الأُخْرَى، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

৪৪৩ـ عن ابي هريرة ان رسول الله قال اذا قال احدكم امين، وقالت الملاىكة في السماء: امين، فوافقت احداهما الاخرى، غفر له ما تقدم من ذنبه

Superiority of saying Amin


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "If any one of you says, "Amin" and the angels in the heavens say "Amin" and the former coincides with the latter, all his past sins will be forgiven."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ কাতারে শামিল হওয়ার পূর্বে রুকূ করা প্রসঙ্গে

৪৪৪) আবু বাকরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এমন সময় পৌঁছলেন যখন তিনি রুকূতে ছিলেন। তাই তিনি কাতারে শামিল হওয়ার পূর্বেই রুকূ করে নিলেন। পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট বিষয়টি বর্ণনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেনঃ আল্লাহ তোমার আগ্রহ আরও বাড়িয়ে দিন। তুমি এরূপ আর কখনও করোনা।

باب إِذَا رَكَعَ دُونَ الصَّفِّ

৪৪৪ـ عَنْ أَبِي بَكْرَةَ : أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ وَهُوَ رَاكِعٌ، فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ ، فَقَالَ زَادَكَ اللَّهُ حِرْصًا وَلا تَعُدْ. (بخارى:৭৮৩)

৪৪৪ـ عن ابي بكرة : انه انتهى الى النبي وهو راكع، فركع قبل ان يصل الى الصف، فذكر ذلك للنبي ، فقال زادك الله حرصا ولا تعد. (بخارى:৭৮৩)

If someone bowed behind the rows, [on entering the mosque and before joining the rows of Salat (prayer)]


Narrated Abu Bakra:

I reached the Prophet (ﷺ) in the mosque while he was bowing in prayer and I too bowed before joining the row mentioned it to the Prophet (ﷺ) and he said to me, "May Allah increase your love for the good. But do not repeat it again (bowing in that way).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ বাকরা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ রুকূতে পূর্ণভাবে তাকবীর বলা

৪৪৫) ইমরান বিন হুসাইন (রাঃ) হতে বর্ণিত, তিনি একদা বসরা নগরীতে আলী বিন আবু তালেব (রাঃ)এর সাথে নামায আদায় করেছেন। নামায শেষে ইমরান বলতে লাগলেনঃ এই লোকটি আমাদেরকে ঐ ভাবে নামায আদায় করার কথা স্মরণ করিয়ে দিলেন যেভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আদায় করতাম। ইমরান বিন হুসাইন আরো উল্লেখ করলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রুকূতে যেতেন তখন তাকবীর বলতেন এবং যখন রুকূ হতে মাথা উঠাতেন তখনও তাকবীর বলতেন।

باب إِتْمَامِ التَّكْبِيرِ فِي الرُّكُوعِ

৪৪৫ـ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ : أَنَّهُ صَلَّى مَعَ عَلِيٍّ بِالْبَصْرَةِ فَقَالَ: ذَكَّرَنَا هَذَا الرَّجُلُ صَلاةً كُنَّا نُصَلِّيهَا مَعَ رَسُولِ اللَّهِ فَذَكَرَ أَنَّهُ كَانَ يُكَبِّرُ كُلَّمَا رَفَعَ وَكُلَّمَا وَضَعَ. (بخارى:৭৮৪)

৪৪৫ـ عن عمران بن حصين : انه صلى مع علي بالبصرة فقال: ذكرنا هذا الرجل صلاة كنا نصليها مع رسول الله فذكر انه كان يكبر كلما رفع وكلما وضع. (بخارى:৭৮৪)

Itmam At-Takbir (i.e., to end the number of Takbir or to say the Takbir perfectly) on bowing. [See Fath Al-Bari]


Narrated `Imran bin Husain:

I offered the prayer with `Ali in Basra and he made us remember the prayer which we used to pray with Allah's Messenger (ﷺ).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ সেজদা হতে উঠার সময় তাকবীর বলা

৪৪৬) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নামাযে দাঁড়াতেন তখন তাকবীর বলতেন। অতঃপর যখন রুকূতে যেতেন তখনও তাকবীর বলতেন। আর যখন রুকূ হতে পিঠ সোজা করতেন তখন বলতেন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’। অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে বলতেনঃ রাব্বানা ওয়া লাকাল হাম্দ’।

باب التَّكْبِيرِ إِذَا قَامَ مِنَ السُّجُودِ

৪৪৬ـ عَن أَبِي هُرَيْرَةَ قَال:َ كَانَ رَسُولُ اللَّهِ إِذَا قَامَ إِلَى الصَّلاةِ يُكَبِّرُ حِينَ يَقُوم،ُ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَع،ُ ثُمَّ يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ حِينَ يَرْفَعُ صُلْبَهُ مِنَ الرَّكْعَةِ، ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ (بخارى:৭৮৯)

৪৪৬ـ عن ابي هريرة قال: كان رسول الله اذا قام الى الصلاة يكبر حين يقوم، ثم يكبر حين يركع، ثم يقول سمع الله لمن حمده حين يرفع صلبه من الركعة، ثم يقول وهو قاىم: ربنا ولك الحمد (بخارى:৭৮৯)

Saying the Takbir on raising from the prostration


And narrated Abu Huraira:

Whenever Allah's Messenger (ﷺ) stood for the prayer, he said Takbir on starting the prayer and then on bowing. On rising from bowing he said, "Sami`a llahu liman hamidah," and then while standing straight he used to say, "Rabbana laka-l hamd"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ রুকূতে থাকা অবস্থায় হাঁটুর উপর হাত রাখা

৪৪৭) সা’দ বিন আবু ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিত, একদা তাঁর পাশে দাঁড়িয়ে তাঁর ছেলে মুসআব নামায আদায় করলেন। মুসআব বলেনঃ আমি উভয় হাত একত্রিত করে দু’রানের মাঝখানে রাখলাম। আমার পিতা আমাকে এরূপ করতে নিষেধ করলেন। তিনি আরো বললেনঃ আমরাও প্রথমে এরকম করতাম। কিন্তু পরবর্তীর্তে আমাদেরকে এরূপ করতে নিষেধ করা হয়েছে এবং আমাদেরকে হাঁটুর উপর হাত রাখতে আদেশ করা হয়েছে।

باب وَضْعِ الأَكُفِّ عَلَى الرُّكَبِ فِي الرُّكُوعِ

৪৪৭ـ عَنْ سَعْدٍ بن أبي وقاص أنه صَلَّى إِلى جَنْبِه ابنه مصعب قال فَطَبَّقْتُ بَيْنَ كَفَّيَّ، ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَيَّ، فَنَهَانِي أَبِي وَقَالَ: كُنَّا نَفْعَلُهُ فَنُهِينَا عَنْهُ، وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِينَا عَلَى الرُّكَبِ. (بخارى:৭৯০)

৪৪৭ـ عن سعد بن ابي وقاص انه صلى الى جنبه ابنه مصعب قال فطبقت بين كفي، ثم وضعتهما بين فخذي، فنهاني ابي وقال: كنا نفعله فنهينا عنه، وامرنا ان نضع ايدينا على الركب. (بخارى:৭৯০)

To put the hands (palms) on both knees while bowing.


Narrated Mus`ab bin Sa`d:

I offered prayer beside my father and approximated both my hands and placed them in between the knees. My father told me not to do so and said, "We used to do the same but we were forbidden (by the Prophet) to do it and were ordered to place the hands on the knees."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ রুকূতে থাকাবস্থায় পিঠ সোজা রাখা এবং তাতে ধীরস্থীরতা অবলম্বন করা

৪৪৮) বারা’ বিন আযিব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নামাযে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রুকূ, তাঁর সেজদা, দু’সেজদার মাঝখানে তাঁর বসা এবং রুকূ হতে উঠার পর বিরতির সময় প্রায় সমপরিমাণ ছিল। তবে কিরাআত পড়ার জন্য দাঁড়ানো এবং তাশাহ্হুদ পড়ার জন্য বসার সময় তুলানামূলক লম্বা হত।

باب حَدِّ إِتْمَامِ الرُّكُوعِ وَالاِعْتِدَالِ فِيهِ وَالاِطْمَأْنِينَةِ

৪৪৮ـ عَنِ الْبَرَاءِ قَالَ: كَانَ رُكُوعُ النَّبِيِّ وَسُجُودُهُ، وَبَيْنَ السَّجْدَتَيْنِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، مَا خَلا الْقِيَامَ وَالْقُعُودَ قَرِيبًا مِنَ السَّوَاءِ. (بخارى:৭৯২)

৪৪৮ـ عن البراء قال: كان ركوع النبي وسجوده، وبين السجدتين، واذا رفع راسه من الركوع، ما خلا القيام والقعود قريبا من السواء. (بخارى:৭৯২)

And what is said regarding the limit of the completion of bowing and of keeping the back straight and the calmness with which it is performed.


Narrated Al-Bara:

The bowing, the prostration the sitting in between the two prostrations and the standing after the bowing of the Prophet (ﷺ) but not qiyam (standing in the prayer) and qu`ud (sitting in the prayer) used to be approximately equal (in duration).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ রুকূর দু’আ

৪৪৯) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকূ এবং সিজদায় এই দু’আ পাঠ করতেনঃ


سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي

উচ্চারণঃ সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলী।‘‘হে আল্লাহ! হে আমাদের প্রভু। প্রশংসার সহিত আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। হে আল্লাহ! আমাকে তুমি ক্ষমা কর।

টিকাঃ আয়েশা (রাঃ) হতে অপর বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআনের উপর আমল করতে গিয়ে এ দু’আ পাঠ করতেন।

باب الدُّعَاءِ فِي الرُّكُوعِ

৪৪৯ـ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّه عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي. (بخارى:৭৯৪)

৪৪৯ـ عن عاىشة رضي الله عنها قالت: كان النبي يقول في ركوعه وسجوده سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي. (بخارى:৭৯৪)

Invocation in bowing


Narrated `Aisha:

The Prophet (ﷺ) used to say in his bowing and prostrations, "Subhanaka l-lahumma Rabbana wa bihamdika; Allahumma ghfir li.' (Exalted [from unbecoming attributes] Are you O Allah our Lord, and by Your praise [do I exalt you]. O Allah! Forgive me).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম্দ বলার ফজীলত

৪৫০) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লাম বলেনঃ ইমাম যখন নামাযে রুকূ হতে মাথা উঠানোর সময় ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলবে তখন তোমরা বলঃ আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম্দ। কেননা যার এ কথা ফেরেশতাদের এ কথার সাথে মিলে যাবে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে।

টিকাঃ জেনে রাখা উচিৎ, ইমাম ও মুক্তাদী উভয়েই রুকূ হতে মাথা উঠানোর সময় ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ এবং ‘আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম্দ’ বলবে। উপরে বর্ণিত ৪৪৬ নং হাদীছ এবং অত্র হাদীছ একত্রিত করলে বিষয়টি অতি সহজেই অনুধাবন করা যায়।

باب فَضْلِ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ

৪৫১ـ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِذَا قَالَ الإِمَامُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا: اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلائِكَةِ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. (بخارى:৭৯৬)

৪৫১ـ عن ابي هريرة ان رسول الله قال اذا قال الامام: سمع الله لمن حمده فقولوا: اللهم ربنا لك الحمد، فانه من وافق قوله قول الملاىكة، غفر له ما تقدم من ذنبه. (بخارى:৭৯৬)

The superiority of saying Allahumma Rabbana lakal hand (O Allah, Our Lord!, All the praises and thanks are for You)


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "When the Imam says, "Sami`a l-lahu liman hamidah," you should say, "Allahumma Rabbana laka l-hamd." And if the saying of any one of you coincides with that of the angels, all his past sins will be forgiven."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ

৪৫১) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ন্যায় নামায আদায় করে থাকি। আবু হুরায়রা (রাঃ) যোহর, ইশা এবং ফজরের নামাযের শেষ রাকআতে ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলার পর দু’আয়ে কুনূত পাঠ করতেন। তাতে তিনি মুমিনদের জন্য দু’আ করতেন এবং কাফেরদের উপর লা’নত করতেন।

৪৫১- عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ لأُقَرِّبَنَّ صَلاَةَ النَّبِىِّ صلى الله عليه وسلم فَكَانَ أَبُو هُرَيْرَةَ رضى الله عنه يَقْنُتُ فِى الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الظُّهْرِ وَصَلاَةِ الْعِشَاءِ وَصَلاَةِ الصُّبْحِ بَعْدَ مَا يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَيَدْعُو لِلْمُؤْمِنِينَ وَيَلْعَنُ الْكُفَّارَ

৪৫১- عن ابى هريرة قال لاقربن صلاة النبى صلى الله عليه وسلم فكان ابو هريرة رضى الله عنه يقنت فى الركعة الاخرة من صلاة الظهر وصلاة العشاء وصلاة الصبح بعد ما يقول سمع الله لمن حمده فيدعو للمومنين ويلعن الكفار


Narrated Abu Hurairah:

He said, "No doubt, my Salat is similar to that of the Prophet (ﷺ)." Abu Hurairah used to recite Qunut after saying Sami' Allahu liman hamida in the last Rak'a of the Zuhr, Isha and Fajr Prayers. He would ask Allah's Forgiveness for the true believers and curse the disbelievers.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ

৪৫২) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ দু’আয়ে কুনূত মাগরিব ও ফজরের নামাযে পড়া হত।

৪৫২-عَنْ أَنَسٍ قَالَ: كَانَ الْقُنُوْتُ فِي الْمَغْرِبِ وَالْفَجْرِ. (بخارى:৭৯৮)

৪৫২-عن انس قال: كان القنوت في المغرب والفجر. (بخارى:৭৯৮)


Narrated Anas:

The qunut [supplication before going down for prostration] used to be recited in the Maghrib and the Fajr prayers.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম্দ বলার ফজীলত

৪৫৩) রিফাআহ্ বিন রাফে’ যুরাকী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে নামায পড়ছিলাম। রুকূ হতে মাথা উঠিয়ে তিনি যখন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বললেন তখন তাঁর পেছনের এক ব্যক্তি বললঃ ‘রাব্বানা ওয়া লাকাল হাম্দ হামদান্ কাছিরান তায়্যেবান মুবারাকান্ ফীহ্’। নামায শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ কে এই কথাটি বলেছে? উক্ত ব্যক্তি বললঃ আমি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ আমি দেখলাম ত্রিশের অধিক ফেরেশতা এ কথাটি সর্বাগ্রে লিখার জন্য প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে।

باب فَضْلِ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ

৪৫৩ـ عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ قَالَ: كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ . قَالَ رَجُلٌ وَرَاءَهُ: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ مَنِ الْمُتَكَلِّمُ؟ قَالَ: أَنَا. قَالَ رَأَيْتُ بِضْعَةً وَثَلاثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ. (بخارى:৭৯৯)

৪৫৩ـ عن رفاعة بن رافع الزرقي قال: كنا يوما نصلي وراء النبي فلما رفع راسه من الركعة قال سمع الله لمن حمده . قال رجل وراءه: ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه، فلما انصرف قال من المتكلم؟ قال: انا. قال رايت بضعة وثلاثين ملكا يبتدرونها، ايهم يكتبها اول. (بخارى:৭৯৯)

The superiority of saying Allahumma Rabbana lakal hand (O Allah, Our Lord!, All the praises and thanks are for You)


Narrated Rifa`a bin Rafi` Az-Zuraqi:

One day we were praying behind the Prophet. When he raised his head from bowing, he said, "Sami`a l-lahu liman hamidah." A man behind him said, "Rabbana wa laka l-hamdu, hamdan kathiran taiyiban mubarakan fihi" (O our Lord! All the praises are for You, many good and blessed praises). When the Prophet completed the prayer, he asked, "Who has said these words?" The man replied, "I." The Prophet said, "I saw over thirty angels competing to write it first."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ রুকূ হতে মাথা উঠিয়ে স্থির হয়ে দাঁড়ানো

৪৫৪) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাযের পদ্ধতি আমাদের উদ্দেশ্যে বর্ণনা করতেন। সুতরাং তিনি নামাযে দাঁড়াতেন। তিনি রুকূ হতে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াতেন। তিনি এতক্ষন দাঁড়িয়ে থাকতেন যে, আমরা মনে করতাম তিনি হয়ত সিজদায় যেতে ভুলে গেছেন।

باب الاِطْمَأْنِينَةِ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ

৪৫৪ـ عَنْ أَنَسٍ : أنَّهُ كَانَ يَنْعَتُ لَنَا صَلاةَ النَّبِيِّ فَكَانَ يُصَلِّي وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَامَ حَتَّى نَقُولَ قَدْ نَسِيَ.(بخارى:৮০০)

৪৫৪ـ عن انس : انه كان ينعت لنا صلاة النبي فكان يصلي واذا رفع راسه من الركوع قام حتى نقول قد نسي.(بخارى:৮০০)

To stand Straight with calmness on raising the head from bowing


Narrated Anas:

He used to demonstrate to us the prayer of the Prophet (ﷺ) and while demonstrating, he used to raise his head from bowing and stand so long that we would say that he had forgotten (the prostration).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ আল্লাহু আকবার বলতে বলতে সিজদায় যাবে

৪৫৫) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রুকূ হতে মাথা উঠাতেন এবং বলতেন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ ‘রাব্বানা ওয়া লাকাল হাম্দ’ তখন কতিপয় লোকের নাম উচ্চারণ করে তাদের জন্য দু’আ করতেন। তিনি দু’আয় বলতেনঃ হে আল্লাহ! তুমি ওয়ালীদ বিন ওয়ালীদ, সালামা বিন হিশাম, আইয়্যাশ বিন আবী রাবীআ এবং দুর্বল অসহায় মু’মিনদেরকে কাফেরদের জুলুম-নির্যাতন থেকে মুক্ত কর।

হে আল্লাহ! মুযার গোত্রকে তুমি শক্তভাবে পাকড়াও কর। ইউসূফ (আঃ)এর যামানার দুর্ভিক্ষের অনুরূপ দুর্ভিক্ষ তাদের উপর চাপিয়ে দাও। সে সময় পূর্বাঞ্চলের মুযার গোত্রের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরোধীতায় লিপ্ত ছিল।

باب يَهْوِي بِالتَّكْبِيرِ حِينَ يَسْجُدُ

৪৫৫ـ عَنْ أبي هُرَيْرَةَ قال: كَانَ رَسُولُ اللَّهِ حِينَ يَرْفَعُ رَأْسَهُ يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ. يَدْعُو لِرِجَالٍ فَيُسَمِّيهِمْ بِأَسْمَائِهِمْ، فَيَقُولُ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، وَسَلَمَةَ بْنَ هِشَامٍ، وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، وَاجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ. وَأَهْلُ الْمَشْرِقِ يَوْمَئِذٍ مِنْ مُضَرَ مُخَالِفُونَ لَهُ. (بخارى:৮০৪)

৪৫৫ـ عن ابي هريرة قال: كان رسول الله حين يرفع راسه يقول سمع الله لمن حمده ربنا ولك الحمد. يدعو لرجال فيسميهم باسماىهم، فيقول اللهم انج الوليد بن الوليد، وسلمة بن هشام، وعياش بن ابي ربيعة، والمستضعفين من المومنين، اللهم اشدد وطاتك على مضر، واجعلها عليهم سنين كسني يوسف. واهل المشرق يومىذ من مضر مخالفون له. (بخارى:৮০৪)

One should say Takbir while going in prostration


Abu Huraira said, "When Allah's Messenger (ﷺ) raised his head from (bowing) he used to say "Sami`a l-lahu liman hamidah, Rabbana wa laka l-hamd." He Would invoke Allah for some people by naming them:
"O Allah! Save Al-Walid bin Al-Walid and Salama bin Hisham and `Aiyash bin Abi Rabi`a and the weak and the helpless people among the faithful believers O Allah! Be hard on the tribe of Mudar and let them suffer from famine years like that of the time of Joseph." In those days the Eastern section of the tribe of Mudar was against the Prophet.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ সিজদার ফজীলত

৪৫৬) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, লোকেরা বললঃ হে আল্লাহর রাসূল! কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাব? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ মেঘহীন পূর্ণিমার রাত্রিতে চাঁদ দেখার ব্যাপারে তোমাদের কোন সন্দেহ হয় কি? তাঁরা বললেনঃ না, হে আল্লাহর রাসূল! তিনি পুনরায় বললেনঃ মেঘহীন আকাশে সূর্য দেখার ব্যাপারে তোমাদের কোন সন্দেহ হয় কি? তাঁরা বললেনঃ না। তিনি বললেনঃ তোমরা এমনিভাবে তাঁকে অর্থাৎ তোমাদের প্রভুকে দেখতে পাবে। কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করা হবে। তখন আল্লাহ তাআলা বলবেনঃ দুনিয়াতে যে যার ইবাদত করত সে যেন তার সাথে যায়। তাদের কেউ সূর্যের অনুসরণ করে চলবে, কেউ চলবে চন্দ্রের পিছনে এবং কেউ চলবে তাগূতের পিছনে। অবশিষ্ট থাকবে এই উম্মাত। তাদের সাথে থাকবে উম্মাতের মুনাফেকরাও। আল্লাহ তাদের কাছে আসবেন এবং বলবেনঃ আমি তোমাদের প্রভু। তারা বলবেঃ আমাদের প্রভু না আসা পর্যন্ত আমরা এখানেই থাকব। আমাদের প্রভু আসলে আমরা তাঁকে চিনতে পারব। (প্রথমবার আল্লাহ তাআলা তাঁর আসল পরিচয়ে আসবেন না বলে তারা এ কথা বলবে) অতঃপর আল্লাহ তাআলা তাঁর আসল পরিচয়ে সবার সামনে আগমণ করে বলবেনঃ আমি তোমাদের প্রভু। তখন তারা বলবেঃ আপনি আমাদের প্রভু। আল্লাহ তাদেরকে ডাকবেন। অতঃপর জাহান্নামের উপর পুলসীরাত স্থাপন করা হবে। তখন রাসূলদের মধ্যে হতে আমিই সর্বপ্রথম স্বীয় উম্মাত নিয়ে পুলসীরাত পার হব। সেদিন রাসূলগণ ব্যতীত কেউ কথা বলার সাহস পাবেনা। সেদিন রাসূলগণও শুধু একটি কথাই বলবেনঃ আল্লাহুম্মা সাল্লিম! সাল্লিম! ‘‘আল্লাহ নিরাপদ রাখুন! নিরাপদ রাখুন!’’ আর জাহান্নামে থাকবে সা’দানের কাঁটার মত আঁকুড়া। তোমরা কি কখনও সা’দানের কাঁটা দেখেছ? তাঁরা বললঃ হ্যাঁ, দেখেছি। আঁকুড়াগুলো সা’দান কাঁটার মতই হবে। কিন্তু তা কত বড় হবে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। কাঁটাগুলো মানুষের আমল অনুযায়ী টেনে নিবে বা ছোঁ মেরে নিয়ে যাবে। কাউকে খারাপ আমলের কারণে ধ্বংস করা হবে। আবার কাউকে জখম করা হবে এবং পরবর্তীতে সে মুক্তি পাবে। পরিশেষে আল্লাহ তাআলা যে সমস্ত জাহান্নামীদের উপর রহম করতে ইচ্ছা করবেন তখন ফেরেশতাদেরকে আদেশ করবেন, তাঁরা যেন ঐ সমস্ত লোকদেরকে জাহান্নাম থেকে বের করে আনেন, যারা একমাত্র আল্লাহর ইবাদত করত। ফেরেশতাগণ তাদেরকে সিজদার আলামত দেখে চিনতে পেরে জাহান্নাম থেকে বের করবেন। আল্লাহ তাআলা তাঁর বান্দাদের সিজদার স্থান দ করা জাহান্নামের আগুনের উপর হারাম করেছেন। তারা জাহান্নাম হতে বের হবে। সিজদার স্থান ব্যতীত বনী আদমের শরীরের সকল অংশই আগুনে খেয়ে ফেলবে। তাই তারা জাহান্নাম থেকে কয়লার মত কালো বর্ণ ধারণ করে বের হবে। তখন তাদের উপরে আবে হায়াত তথা সঞ্জীবনী পানি ঢালা হবে। বন্যার পানিতে ভাসমান ফেনার (আবর্জনার) উপরে যেমনভাবে বীজ থেকে তৃণলতা গজিয়ে উঠে তেমনিভাবে তারা সেখানে গজিয়ে উঠবে। অর্থাৎ তারা নবজীবন লাভ করবে। অতঃপর আল্লাহ তাআলা তাঁর বান্দাদের মধ্যে ফয়সালা করবেন। তখন জান্নাত ও জাহান্নামের মধ্যখানে একজন লোক থেকে যাবে। সেই হবে জাহান্নামীদের মধ্যে হতে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ লোক। তার চেহারাটি সে সময় থাকবে জাহান্নামের দিকে। সে বলতে থাকবেঃ হে আল্লাহ! জাহান্নাম থেকে আমার চেহারা অন্য দিকে ফিরিয়ে দিন। উহার বাতাস আমাকে বিষাক্ত করে দিয়েছে এবং উহার লেলিহান অগ্নিশিখা আমাকে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ তখন বলবেনঃ তোমার এ প্রার্থনা মঞ্জুর করা হলে এমন তো হবেনা যে, তুমি উহা ছাড়া আরো কিছু প্রার্থনা করবে? সে বলবেঃ আপনার ইজ্জত ও মর্যাদার শপথ! আমি আর কিছু চাইবোনা। অতঃপর সে আল্লাহ তাআলার ইচ্ছা মোতাবেক অঙ্গিকার ও প্রতিশ্রুতি প্রদান করবে। আল্লাহ তার চেহারাকে জাহান্নামের দিক থেকে অন্য দিকে ঘুরিয়ে দিবেন। জান্নাতের দিকে মুখ ফিরিয়ে সে জান্নাতের সৌন্দর্য ও শ্যামলতা দেখতে পাবে। আল্লাহ যতক্ষণ ইচ্ছা করবেন ততক্ষণ সে নিঃরব থাকবে। অতঃপর সে বলবেঃ হে আল্লাহ! আমাকে জান্নাতের দরজার নিকটবর্তী করে দিন। আল্লাহ তখন বলবেনঃ তুমি কি আমাকে এই মর্মে অঙ্গিকার ও প্রতিশ্রুতি প্রদান করো নি যে, ইতিপূর্বে যা প্রার্থনা করেছিলে তাছাড়া অন্য কিছু চাইবেনা? সে বলবেঃ হে আমার প্রতিপালক! আমি আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে হতভাগা হতে চাইনা। আল্লাহ তখন বলবেনঃ তোমার এ প্রার্থনা মঞ্জুর করা হলে এমন তো হবেনা যে, তুমি উহা ছাড়া আরো কিছু প্রার্থনা করবে? সে বলবেঃ আপনার ইজ্জত ও মর্যাদার শপথ! আমি উহা ছাড়া আর কিছুই চাইবনা। অতঃপর সে তার প্রভুর ইচ্ছা মোতাবেক অঙ্গিকার ও প্রতিশ্রুতি প্রদান করবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করবেন। জান্নাতের দরজার নিকটে গিয়ে সে জান্নাতের প্রাচুর্য, শ্যামলতা ও আনন্দঘন পরিবেশ দেখতে পাবে। অতঃপর আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ সে চুপ থাকার পর বলবেঃ হে প্রভু! আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ তখন বলবেনঃ হে বনী আদম! আফসোস তোমার জন্য (অকল্যাণ হোক তোমার)! তুমি কতই না প্রতিশ্রুতি ভঙ্গকারী! তুমি কি এই মর্মে অঙ্গিকার ও প্রতিশ্রুতি প্রদান করোনি যে, তোমাকে যা দেয়া হয়েছে তার বাইরে অন্য কিছু প্রার্থনা করবেনা? সে বলবেঃ হে প্রভু! আমাকে আপনার সৃষ্টিকুলের মধ্যে সর্বাধিক হতভাগ্য করবেন না। তার কথায় আল্লাহ হাসবেন। অতঃপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে বলবেনঃ তোমার মন যা চায় তা কামনা কর। সে কামনা করতে থাকবে। এমনকি তার কামনা ও আকাঙ্খা যখন শেষ হয়ে যাবে তখন মহান আল্লাহ তাকে বলবেনঃ তুমি এগুলো থেকে এবং ঐ এগুলো থেকে আরও বাড়িয়ে চাও। ঐ বিষয়গুলো তার প্রভু তাকে স্মরণ করিয়ে দিবেন। পরিশেষে তার সমুদয় আশা-আকাঙ্খা যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা বলবেনঃ এ পর্যন্ত তোমাকে যা দেয়া হয়েছে তার অনুরূপ আরেকগুণ বেশী দেয়া হবে।

 আবু সাঈদ খুদরী (রাঃ) আবু হুরায়রা (রাঃ)কে বললেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে বলেছেনঃ আল্লাহ বলবেনঃ তোমাকে যা দেয়া হয়েছে তার সাথে আরও দশগুণ বাড়িয়ে দেয়া হবে।

 আবু হুরায়রা (রাঃ) বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে কেবল এ কথাটিই স্মরণ রেখেছি যে, তিনি বলেছেনঃ এ পর্যন্ত তোমাকে যা দেয়া হয়েছে তার অনুরূপ আরেকগুণ বাড়িয়ে দেয়া হবে।

 আবু সাঈদ (রাঃ) বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ তোমাকে যা দেয়া হয়েছে তার সাথে আরো দশগুণ দেয়া হবে।

باب فَضْلِ السُّجُودِ

৪৫৬ـ عَنْ أَبِيْ هُرَيْرَةَ : أَنَّ النَّاسَ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ؟ قَالَ هَلْ تُمَارُونَ فِي الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ لَيْسَ دُونَهُ سَحَابٌ؟ قَالُوا: لا يَا رَسُولَ اللَّهِ. قَالَ فَهَلْ تُمَارُونَ فِي الشَّمْسِ لَيْسَ دُونَهَا سَحَابٌ؟ قَالُوا: لا. قَالَ فَإِنَّكُمْ تَرَوْنَهُ كَذَلِكَ، يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ، فَيَقُولُ: مَنْ كَانَ يَعْبُدُ شَيْئًا فَلْيَتَّبِعْ، فَمِنْهُمْ مَنْ يَتَّبِعُ الشَّمْسَ، وَمِنْهُمْ مَنْ يَتَّبِعُ الْقَمَرَ، وَمِنْهُمْ مَنْ يَتَّبِعُ الطَّوَاغِيتَ، وَتَبْقَى هَذِهِ الأُمَّةُ فِيهَا مُنَافِقُوهَا، فَيَأْتِيهِمُ اللَّهُ فَيَقُولُ: أَنَا رَبُّكُمْ، فَيَقُولُونَ: هَذَا مَكَانُنَا حَتَّى يَأْتِيَنَا رَبُّنَا، فَإِذَا جَاءَ رَبُّنَا عَرَفْنَاهُ فَيَأْتِيهِمُ اللَّهُ فَيَقُولُ: أَنَا رَبُّكُمْ، فَيَقُولُونَ: أَنْتَ رَبُّنَا، فَيَدْعُوهُمْ، فَيُضْرَبُ الصِّرَاطُ بَيْنَ ظَهْرَانَيْ جَهَنَّمَ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يَجُوزُ مِنَ الرُّسُلِ بِأُمَّتِهِ، وَلا يَتَكَلَّمُ يَوْمَئِذٍ أَحَدٌ إِلا الرُّسُلُ، وَكَلامُ الرُّسُلِ يَوْمَئِذٍ: اللَّهُمَّ سَلِّمْ، سَلِّمْ، وَفِي جَهَنَّمَ كَلالِيبُ مِثْلُ شَوْكِ السَّعْدَانِ، هَلْ رَأَيْتُمْ شَوْكَ السَّعْدَانِ؟ قَالُوا: نَعَمْ. قَالَ فَإِنَّهَا مِثْلُ شَوْكِ السَّعْدَانِ غَيْرَ أَنَّهُ لا يَعْلَمُ قَدْرَ عِظَمِهَا إِلا اللَّهُ تَخْطَفُ النَّاسَ بِأَعْمَالِهِمْ، فَمِنْهُمْ مَنْ يُوبَقُ بِعَمَلِهِ، وَمِنْهُمْ مَنْ يُخَرْدَلُ ثُمَّ يَنْجُو، حَتَّى إِذَا أَرَادَ اللَّهُ رَحْمَةَ مَنْ أَرَادَ مِنْ أَهْلِ النَّارِ، أَمَرَ اللَّهُ الْمَلائِكَةَ أَنْ يُخْرِجُوا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ، فَيُخْرِجُونَهُمْ وَيَعْرِفُونَهُمْ بِآثَارِ السُّجُودِ، وَحَرَّمَ اللَّهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ أَثَرَ السُّجُودِ، فَيَخْرُجُونَ مِنَ النَّارِ، فَكُلُّ ابْنِ آدَمَ تَأْكُلُهُ النَّارُ إِلا أَثَرَ السُّجُودِ، فَيَخْرُجُونَ مِنَ النَّارِ قَدِ امْتَحَشُوا، فَيُصَبُّ عَلَيْهِمْ مَاءُ الْحَيَاةِ، فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ، ثُمَّ يَفْرُغُ اللَّهُ مِنَ الْقَضَاءِ بَيْنَ الْعِبَادِ، وَيَبْقَى رَجُلٌ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ، وَهُوَ آخِرُ أَهْلِ النَّارِ دُخُولا الْجَنَّةَ، مُقْبِلٌ بِوَجْهِهِ قِبَلَ النَّارِ فَيَقُولُ: يَا رَبِّ اصْرِفْ وَجْهِي عَنِ النَّارِ قَدْ قَشَبَنِي رِيحُهَا وَأَحْرَقَنِي ذَكَاؤُهَا، فَيَقُولُ: هَلْ عَسَيْتَ إِنْ فُعِلَ ذَلِكَ بِكَ أَنْ تَسْأَلَ غَيْرَ ذَلِكَ؟ فَيَقُولُ: لا وَعِزَّتِكَ، فَيُعْطِي اللَّهَ مَا يَشَاءُ مِنْ عَهْدٍ وَمِيثَاقٍ، فَيَصْرِفُ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ، فَإِذَا أَقْبَلَ بِهِ عَلَى الْجَنَّةِ رَأَى بَهْجَتَهَا، سَكَتَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ، ثُمَّ قَالَ: يَا رَبِّ قَدِّمْنِي عِنْدَ بَابِ الْجَنَّةِ، فَيَقُولُ اللَّهُ لَهُ: أَلَيْسَ قَدْ أَعْطَيْتَ الْعُهُودَ وَالْمِيثَاقَ أَنْ لا تَسْأَلَ غَيْرَ الَّذِي كُنْتَ سَأَلْتَ؟ فَيَقُولُ: يَا رَبِّ لا أَكُونُ أَشْقَى خَلْقِكَ، فَيَقُولُ: فَمَا عَسَيْتَ إِنْ أُعْطِيتَ ذَلِكَ أَنْ لا تَسْأَلَ غَيْرَهُ؟ فَيَقُولُ: لا وَعِزَّتِكَ لا أَسْأَلُ غَيْرَ ذَلِكَ، فَيُعْطِي رَبَّهُ مَا شَاءَ مِنْ عَهْدٍ وَمِيثَاقٍ، فَيُقَدِّمُهُ إِلَى بَابِ الْجَنَّةِ، فَإِذَا بَلَغَ بَابَهَا فَرَأَى زَهْرَتَهَا وَمَا فِيهَا مِنَ النَّضْرَةِ وَالسُّرُورِ، فَيَسْكُتُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ، فَيَقُولُ: يَا رَبِّ أَدْخِلْنِي الْجَنَّةَ، فَيَقُولُ اللَّهُ: وَيْحَكَ يَا ابْنَ آدَمَ مَا أَغْدَرَكَ، أَلَيْسَ قَدْ أَعْطَيْتَ الْعُهُودَ وَالْمِيثَاقَ أَنْ لا تَسْأَلَ غَيْرَ الَّذِي أُعْطِيتَ، فَيَقُولُ: يَا رَبِّ لا تَجْعَلْنِي أَشْقَى خَلْقِكَ، فَيَضْحَكُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْهُ، ثُمَّ يَأْذَنُ لَهُ فِي دُخُولِ الْجَنَّةِ، فَيَقُولُ: تَمَنَّ، فَيَتَمَنَّى حَتَّى إِذَا انْقَطَعَ أُمْنِيَّتُهُ، قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: مِنْ كَذَا وَكَذَا أَقْبَلَ يُذَكِّرُهُ رَبُّهُ، حَتَّى إِذَا انْتَهَتْ بِهِ الأَمَانِيُّ قَالَ اللَّهُ تَعَالَى: لَكَ ذَلِكَ وَمِثْلُهُ مَعَهُ. قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ لأَبِي هُرَيْرَةَ رَضِي اللَّه عَنْهمَا: إِنَّ رَسُولَ اللَّهِ قَالَ قَالَ اللَّهُ لَكَ ذَلِكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ قَالَ أَبُو هُرَيْرَةَ: لَمْ أَحْفَظْ مِنْ رَسُولِ اللَّهِ إِلا قَوْلَهُ لَكَ ذَلِكَ وَمِثْلُهُ مَعَهُ قَالَ أَبُو سَعِيدٍ: إِنِّي سَمِعْتُهُ يَقُولُ ذَلِكَ لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ. (بخارى:৮০৬)

৪৫৬ـ عن ابي هريرة : ان الناس قالوا: يا رسول الله هل نرى ربنا يوم القيامة؟ قال هل تمارون في القمر ليلة البدر ليس دونه سحاب؟ قالوا: لا يا رسول الله. قال فهل تمارون في الشمس ليس دونها سحاب؟ قالوا: لا. قال فانكم ترونه كذلك، يحشر الناس يوم القيامة، فيقول: من كان يعبد شيىا فليتبع، فمنهم من يتبع الشمس، ومنهم من يتبع القمر، ومنهم من يتبع الطواغيت، وتبقى هذه الامة فيها منافقوها، فياتيهم الله فيقول: انا ربكم، فيقولون: هذا مكاننا حتى ياتينا ربنا، فاذا جاء ربنا عرفناه فياتيهم الله فيقول: انا ربكم، فيقولون: انت ربنا، فيدعوهم، فيضرب الصراط بين ظهراني جهنم، فاكون اول من يجوز من الرسل بامته، ولا يتكلم يومىذ احد الا الرسل، وكلام الرسل يومىذ: اللهم سلم، سلم، وفي جهنم كلاليب مثل شوك السعدان، هل رايتم شوك السعدان؟ قالوا: نعم. قال فانها مثل شوك السعدان غير انه لا يعلم قدر عظمها الا الله تخطف الناس باعمالهم، فمنهم من يوبق بعمله، ومنهم من يخردل ثم ينجو، حتى اذا اراد الله رحمة من اراد من اهل النار، امر الله الملاىكة ان يخرجوا من كان يعبد الله، فيخرجونهم ويعرفونهم باثار السجود، وحرم الله على النار ان تاكل اثر السجود، فيخرجون من النار، فكل ابن ادم تاكله النار الا اثر السجود، فيخرجون من النار قد امتحشوا، فيصب عليهم ماء الحياة، فينبتون كما تنبت الحبة في حميل السيل، ثم يفرغ الله من القضاء بين العباد، ويبقى رجل بين الجنة والنار، وهو اخر اهل النار دخولا الجنة، مقبل بوجهه قبل النار فيقول: يا رب اصرف وجهي عن النار قد قشبني ريحها واحرقني ذكاوها، فيقول: هل عسيت ان فعل ذلك بك ان تسال غير ذلك؟ فيقول: لا وعزتك، فيعطي الله ما يشاء من عهد وميثاق، فيصرف الله وجهه عن النار، فاذا اقبل به على الجنة راى بهجتها، سكت ما شاء الله ان يسكت، ثم قال: يا رب قدمني عند باب الجنة، فيقول الله له: اليس قد اعطيت العهود والميثاق ان لا تسال غير الذي كنت سالت؟ فيقول: يا رب لا اكون اشقى خلقك، فيقول: فما عسيت ان اعطيت ذلك ان لا تسال غيره؟ فيقول: لا وعزتك لا اسال غير ذلك، فيعطي ربه ما شاء من عهد وميثاق، فيقدمه الى باب الجنة، فاذا بلغ بابها فراى زهرتها وما فيها من النضرة والسرور، فيسكت ما شاء الله ان يسكت، فيقول: يا رب ادخلني الجنة، فيقول الله: ويحك يا ابن ادم ما اغدرك، اليس قد اعطيت العهود والميثاق ان لا تسال غير الذي اعطيت، فيقول: يا رب لا تجعلني اشقى خلقك، فيضحك الله عز وجل منه، ثم ياذن له في دخول الجنة، فيقول: تمن، فيتمنى حتى اذا انقطع امنيته، قال الله عز وجل: من كذا وكذا اقبل يذكره ربه، حتى اذا انتهت به الاماني قال الله تعالى: لك ذلك ومثله معه. قال ابو سعيد الخدري لابي هريرة رضي الله عنهما: ان رسول الله قال قال الله لك ذلك وعشرة امثاله قال ابو هريرة: لم احفظ من رسول الله الا قوله لك ذلك ومثله معه قال ابو سعيد: اني سمعته يقول ذلك لك وعشرة امثاله. (بخارى:৮০৬)

Superiority of prostrating


Narrated Abu Huraira:

The people said, "O Allah's Messenger (ﷺ)! Shall we see our Lord on the Day of Resurrection?" He replied, "Do you have any doubt in seeing the full moon on a clear (not cloudy) night?" They replied, "No, O Allah's Messenger (ﷺ)!" He said, "Do you have any doubt in seeing the sun when there are no clouds?" They replied in the negative. He said, "You will see Allah (your Lord) in the same way. On the Day of Resurrection, people will be gathered and He will order the people to follow what they used to worship. So some of them will follow the sun, some will follow the moon, and some will follow other deities; and only this nation (Muslims) will be left with its hypocrites. Allah will come to them and say, 'I am Your Lord.' They will say, 'We shall stay in this place till our Lord comes to us and when our Lord will come, we will recognize Him. Then Allah will come to them again and say, 'I am your Lord.' They will say, 'You are our Lord.' Allah will call them, and As-Sirat (a bridge) will be laid across Hell and I (Muhammad) shall be the first amongst the Apostles to cross it with my followers. Nobody except the Apostles will then be able to speak and they will be saying then, 'O Allah! Save us. O Allah Save us.' There will be hooks like the thorns of Sa'dan [??] in Hell. Have you seen the thorns of Sa'dan [??]?" The people said, "Yes." He said, "These hooks will be like the thorns of Sa'dan [??] but nobody except Allah knows their greatness in size and these will entangle the people according to their deeds; some of them will fall and stay in Hell forever; others will receive punishment (torn into small pieces) and will get out of Hell, till when Allah intends mercy on whomever He likes amongst the people of Hell, He will order the angels to take out of Hell those who worshipped none but Him alone. The angels will take them out by recognizing them from the traces of prostrations, for Allah has forbidden the (Hell) fire to eat away those traces. So they will come out of the Fire, it will eat away from the whole of the human body except the marks of the prostrations. At that time they will come out of the Fire as mere skeletons.
The Water of Life will be poured on them and as a result they will grow like the seeds growing on the bank of flowing water. Then when Allah had finished from the Judgments amongst his creations, one man will be left between Hell and Paradise and he will be the last man from the people of Hell to enter paradise. He will be facing Hell, and will say, 'O Allah! Turn my face from the fire as its wind has dried me and its steam has burnt me.' Allah will ask him, "Will you ask for anything more in case this favor is granted to you?' He will say, "No by Your (Honor) Power!" And he will give to his Lord (Allah) what he will of the pledges and the covenants. Allah will then turn his face from the Fire. When he will face Paradise and will see its charm, he will remain quiet as long as Allah will. He then will say, 'O my Lord! Let me go to the gate of Paradise.' Allah will ask him, 'Didn't you give pledges and make covenants (to the effect) that you would not ask for anything more than what you requested at first?' He will say, 'O my Lord! Do not make me the most wretched, amongst Your creatures.' Allah will say, 'If this request is granted, will you then ask for anything else?' He will say, 'No! By Your Power! I shall not ask for anything else.' Then he will give to his Lord what He will of the pledges and the covenants. Allah will then let him go to the gate of Paradise. On reaching then and seeing its life, charm, and pleasure, he will remain quiet as long as Allah wills and then will say, 'O my Lord ! Let me enter Paradise.' Allah will say, May Allah be merciful unto you, O son of Adam! How treacherous you are! Haven't you made covenants and given pledges that you will not ask for anything more that what you have been given?' He will say, 'O my Lord! Do not make me the most wretched amongst Your creatures.' So Allah will laugh and allow him to enter Paradise and will ask him to request as much as he likes. He will do so till all his desires have been fulfilled . Then Allah will say, 'Request more of such and such things.' Allah will remind him and when all his desires and wishes; have been fulfilled, Allah will say "All this is granted to you and a similar amount besides." Abu Sa`id Al-Khudri, said to Abu Huraira, 'Allah's Messenger (ﷺ) said, "Allah said, 'That is for you and ten times more like it.' "Abu Huraira said, "I do not remember from Allah's Messenger (ﷺ) except (his saying), 'All this is granted to you and a similar amount besides." Abu Sa`id said, "I heard him saying, 'That is for you and ten times more the like of it."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ সাতটি অঙ্গের উপর সিজদা করা

৪৫৭) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে এক বর্ণনায় আছে, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ আমাকে সাতটি অঙ্গের উপর সিজদা করার আদেশ দেয়া হয়েছে। (১) কপালের উপর। তিনি নাকের দিকেও ইঙ্গিত করে দেখালেন। (২) দুই হাত (৩) দুই হাঁটু (৪) দু’পায়ের আঙ্গুলের অগ্রভাগ। আমাদেরকে আরো আদেশ দেয়া হয়েছে, আমরা যেন নামাযে কাপড় কিংবা মাথার চুল আটকিয়ে বা ভাজ করে না রাখি।

باب السُّجُودِ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ

৪৫৭ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِي اللَّه عَنْهُمَا في رواية قَالَ: قَالَ النَّبِيُّ : ্রأُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ: عَلَى الْجَبْهَةِ وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ، وَأَطْرَافِ الْقَدَمَيْنِ، وَلا نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ

৪৫৭ـ عن ابن عباس رضي الله عنهما في رواية قال: قال النبي : ্রامرت ان اسجد على سبعة اعظم: على الجبهة واشار بيده على انفه واليدين، والركبتين، واطراف القدمين، ولا نكفت الثياب والشعر

To prostrate on seven bones


Narrated Ibn `Abbas:

The Prophet (ﷺ) was ordered (by Allah) to prostrate on seven parts and not to tuck up the clothes or hair (while praying). Those parts are: the forehead (along with the tip of nose), both hands, both knees, and (toes of) both feet.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ দুই সিজদার মাঝখানে অবস্থান করা

৪৫৮) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমি যেভাবে নামায আদায় করতে দেখেছি কোন প্রকার কম-বেশী না করে তোমাদেরকে নিয়ে সেভাবেই নামায পড়ব। হাদীছের বাকী অংশ পূর্বে অতিক্রান্ত হয়েছে।

টিকাঃ হাদীছের অন্যতম রাবী ছাবেত বলেনঃ আনাস বিন মালেক নামাযে এমন কিছু করতেন যা তোমাদেরকে করতে দেখি না। রুকূ হতে মাথা উঠিয়ে তিনি সোজা হয়ে দাঁড়াতেন। তিনি এতক্ষন দাঁড়িয়ে থাকতেন যে, লোকেরা মনে করত তিনি হয়ত সিজদায় যেতে ভুলে গেছেন এবং দু’সিজদার মাঝেও তিনি এতটা সময় কাটাতেন যাতে লোকেরা মনে করত তিনি হয়ত সিজদা হতে মাথা উঠানোর কথা ভুলে গেছেন।

باب الْمُكْثِ بَيْنَ السَّجْدَتَيْنِ

৪৫৮ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: إِنِّي لا آلُو أَنْ أُصَلِّيَ بِكُمْ كَمَا رَأَيْتُ النَّبِيَّ. وباقي الحديث تقدم. (بخارى:৮২১)

৪৫৮ـ عن انس بن مالك قال: اني لا الو ان اصلي بكم كما رايت النبي. وباقي الحديث تقدم. (بخارى:৮২১)

To sit for a while between the two prostrations


Anas said, "I will leave no stone unturned in making you offer the prayer as I have seen the Prophet (ﷺ) making us offer it."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ সিজদা অবস্থায় যমীনে দু’বাহু বিছিয়ে দিবেনা

৪৫৯) আনাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমরা সঠিকভাবে সিজদা কর অর্থাৎ প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গের সামঞ্জস্য বজায় রাখো। তোমাদের কেউ যেন সিজদা অবস্থায় কুকুরের মত উভয় বাহু যমিনে বিছিয়ে না দেয়।

باب لاَ يَفْتَرِشُ ذِرَاعَيْهِ فِي السُّجُودِ

৪৫৯ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : أَنَّ النَّبِيَّ قَالَ اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلايَبْسُطْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الْكَلْبِ. (بخارى:৮২২)

৪৫৯ـ عن انس بن مالك : ان النبي قال اعتدلوا في السجود، ولايبسط احدكم ذراعيه انبساط الكلب. (بخارى:৮২২)

One should not put the forearms on the ground during prostrations


Narrated Anas bin Malik:

The Prophet (ﷺ) said, "Be straight in the prostrations and none of you should put his forearms on the ground (in the prostration) like a dog."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ নামাযের বেজোড় রাকআতে সিজদা থেকে উঠার পর সামান্য সময় বসে তারপর উঠে দাঁড়ানো

৪৬০) মালেক বিন হুয়াইরিছ লাইছী (রাঃ) হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নামায আদায় করতে দেখেছেন। তিনি যখন নামাযের বেজোড় রাকআতে থাকতেন তখন সোজা হয়ে না বসে উঠে দাঁড়াতেন না।

টিকাঃ এ হাদীছে জালসায়ে ইস্তেরাহার বর্ণনা এসেছে। নামাযে জালসায়ে ইস্তেরাহা করা সুন্নাত। নামাযের প্রথম এবং তৃতীয় রাকআতের দ্বিতীয় সিজদা হতে মাথা উঠানোর পর এবং পরবর্তী রাকআতের জন্য দাঁড়ানোর পূর্বে সামান্য বসাকে জালসায়ে ইস্তেরাহা বলা হয়।

باب مَنِ اسْتَوَى قَاعِدًا فِي وِتْرٍ مِنْ صَلاَتِهِ ثُمَّ نَهَضَ

৪৬০ـ عن مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ اللَّيْثِيِّ : أَنَّهُ رَأَى النَّبِيَّ يُصَلِّي، فَإِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلاتِهِ، لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا. (بخارى:৮২৩)

৪৬০ـ عن مالك بن الحويرث الليثي : انه راى النبي يصلي، فاذا كان في وتر من صلاته، لم ينهض حتى يستوي قاعدا. (بخارى:৮২৩)

Sitting Straight in a Witr payer (i.e., an odd Rak'a) and then getting up.


Narrated Malik bin Huwairith Al-Laithi:

I saw the Prophet (ﷺ) praying and in the odd rak`at, he used to sit for a moment before getting up.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ দুই সিজদা শেষে উঠার সময় তাকবীর বলবে

৪৬১) আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি একদা নামাযের ইমামতি করলেন। তিনি প্রথম সিজদা হতে মাথা উঠানোর সময়, সিজদায় যাওয়ার সময়, দ্বিতীয় সিজদা হতে মাথা উঠানোর সময় এবং দু’রাকআত নামায পড়ে (তাশাহ্হুদের পর) তৃতীয় রাকআতের জন্য দাঁড়ানোর সময় উচ্চস্বরে তাকবীর পাঠ করলেন। অতঃপর তিনি বললেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরূপই করতে দেখেছি।

باب يُكَبِّرُ وَهْوَ يَنْهَضُ مِنَ السَّجْدَتَيْنِ

৪৬১ـ عَنْ أَبِيْ سَعِيْدٍ الْخُدْرِيِّ : أَنَّهُ صَلَّى، فَجَهَرَ بِالتَّكْبِيرِ حِينَ رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ، وَحِينَ سَجَدَ وَحِينَ رَفَعَ، وَحِينَ قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ، وَقَالَ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ . (بخارى:৮২৫)

৪৬১ـ عن ابي سعيد الخدري : انه صلى، فجهر بالتكبير حين رفع راسه من السجود، وحين سجد وحين رفع، وحين قام من الركعتين، وقال هكذا رايت النبي . (بخارى:৮২৫)

Saying Takbir on rising from the two prostrations


Narrated Abu Sa`id:

He led us in the prayer and said the Takbir aloud on arising from the prostration, and on prostrating, on rising again, and on getting up from the second rak`a. Abu Sa`id said, "I saw the Prophet doing the same."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ তাশাহ্হুদে বসার তরীকা

৪৬২) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি নামাযে (তাশাহ্হুদে) বসার সময় চার জানু হয়ে (এক পায়ের উপর আরেক পা আড়াআড়িভাবে রেখে) বসতেন। তিনি তাঁর ছেলেকেও এরূপ করতে দেখে তা থেকে নিষেধ করলেন এবং বললেনঃ নামাযে (তাশাহ্হুদে) বসার সুন্নাতী তরীকা হল তুমি ডান পায়ের পাতা খাড়া করে রাখবে এবং বাম পা বিছিয়ে দিবে। তাঁর ছেলে বললঃ আপনিও যে এরূপ করে থাকেন? উত্তরে তিনি বললেনঃ আমার পা দু’টি আমার শরীরের ভার বহন করতে পারেনা।

باب سُنَّةِ الْجُلُوسِ فِي التَّشَهُّدِ

৪৬২ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّه عَنْهُمَا: أَنَّهُ كَانَ يَتَرَبَّعُ فِي الصَّلاةِ إِذَا جَلَسَ، وَأَنَّه رَأَى وَلَدَهُ فَعَلَ ذلِكَ فَنَهَاهُ، وَقَالَ: إِنَّمَا سُنَّةُ الصَّلاةِ أَنْ تَنْصِبَ رِجْلَكَ الْيُمْنَى وَتَثْنِيَ الْيُسْرَى، فَقَالَ لَهُ: إِنَّكَ تَفْعَلُ ذَلِكَ. فَقَالَ: إِنَّ رِجْلَيَّ لا تَحْمِلانِي. (بخارى:৮২৭)

৪৬২ـ عن عبد الله بن عمر رضي الله عنهما: انه كان يتربع في الصلاة اذا جلس، وانه راى ولده فعل ذلك فنهاه، وقال: انما سنة الصلاة ان تنصب رجلك اليمنى وتثني اليسرى، فقال له: انك تفعل ذلك. فقال: ان رجلي لا تحملاني. (بخارى:৮২৭)

The Prophet's Sunna (legal way) for the sitting in the Tashah-hud [in the Salat (prayer)].


Narrated `Abdullah bin `Abdullah:

I saw `Abdullah bin `Umar crossing his legs while sitting in the prayer and I, a mere youngster in those days, did the same. Ibn `Umar forbade me to do so, and said, "The proper way is to keep the right foot propped up and bend the left in the prayer." I said questioningly, "But you are doing so (crossing the legs)." He said, "My feet cannot bear my weight."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ তাশাহ্হুদে বসার তরীকা

৪৬৩) আবু হামীদ সায়েদী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামায আদায়ের পদ্ধতি তোমাদের সকলের চেয়ে অধিক স্মরণ রাখতে সক্ষম হয়েছি। একদা আমি তাঁকে দেখলাম, তিনি যখন তাকবীর বললেন তখন উভয় কাঁধ বরাবর দু’হাত উত্তোলন করলেন এবং যখন রুকূতে গেলেন তখন দু’হাত হাঁটুতে শক্তভাবে স্থাপন করলেন। অতঃপর তিনি কোমর বাঁকা করে পিঠকে লম্বাভাবে ঝুঁকিয়ে দিলেন (পিঠকে ধনুকের মত বাঁকা করে রাখেন নি এবং সোজা করেও রাখেন নি)। যখন তিনি রুকূ হতে মাথা উঠালেন তখন সোজা হয়ে এমনভাবে দাঁড়ালেন যে, মেরুদন্ডের প্রত্যেকটি হাড্ডি স্ব-স্ব স্থানে ফেরত গেল। সিজদায় গিয়ে তিনি উভয় হাতকে মাটিতে রাখলেন তখন মাটিতে হাত বিছিয়ে দেন নি এবং গুটিয়েও রাখেন নি। (উভয় বাহুকে পাঁজরের সাথে মিলিয়ে রাখেন নি এবং কুকুরের ন্যায় বিছিয়েও রাখেন নি) উভয় পায়ের আঙ্গুলের অগ্রভাগসমূহ কিবলার দিকে রাখলেন। দু’রাকআত পড়ে যখন তিনি বসলেন তখন ডান পা খাড়া করে রেখে বাম পায়ের উপর বসলেন। শেষ রাকআতে বসার সময় তিনি বাম পা ডান দিকে বাড়িয়ে দিলেন এবং ডান পা খাড়া রেখে নিতম্বের উপর বসলেন।

টিকাঃ হাদীছ থেকে জানা গেল যে, দুই বৈঠক বিশিষ্ট নামাযের শেষ বৈঠকে তাওয়ার্রুক করা (নিতম্বের উপর বসা) সুন্নাত। যার সুস্পষ্ট বর্ণনা নাসাঈর বিশুদ্ধ হাদীছে এসেছে।

باب سُنَّةِ الْجُلُوسِ فِي التَّشَهُّدِ

৪৬৩ـ عَنْ أَبي حُمَيْدٍ السَّاعِدِيِّ قَالَ: أَنَا كُنْتُ أَحْفَظَكُمْ لِصَلاةِ رَسُولِ اللَّهِ ، رَأَيْتُهُ إِذَا كَبَّرَ جَعَلَ يَدَيْهِ حِذَاءَ مَنْكِبَيْهِ، وَإِذَا رَكَعَ أَمْكَنَ يَدَيْهِ مِنْ رُكْبَتَيْهِ، ثُمَّ هَصَرَ ظَهْرَهُ، فَإِذَا رَفَعَ رَأْسَهُ اسْتَوَى حَتَّى يَعُودَ كُلُّ فَقَارٍ مَكَانَهُ، فَإِذَا سَجَدَ وَضَعَ يَدَيْهِ غَيْرَ مُفْتَرِشٍ وَلا قَابِضِهِمَا، وَاسْتَقْبَلَ بِأَطْرَافِ أَصَابِعِ رِجْلَيْهِ الْقِبْلَةَ، فَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ جَلَسَ عَلَى رِجْلِهِ الْيُسْرَى وَنَصَبَ الْيُمْنَى، وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَةِ الآخِرَةِ قَدَّمَ رِجْلَهُ الْيُسْرَى، وَنَصَبَ الأُخْرَى وَقَعَدَ عَلَى مَقْعَدَتِهِ. (بخارى:৮২৮)

৪৬৩ـ عن ابي حميد الساعدي قال: انا كنت احفظكم لصلاة رسول الله ، رايته اذا كبر جعل يديه حذاء منكبيه، واذا ركع امكن يديه من ركبتيه، ثم هصر ظهره، فاذا رفع راسه استوى حتى يعود كل فقار مكانه، فاذا سجد وضع يديه غير مفترش ولا قابضهما، واستقبل باطراف اصابع رجليه القبلة، فاذا جلس في الركعتين جلس على رجله اليسرى ونصب اليمنى، واذا جلس في الركعة الاخرة قدم رجله اليسرى، ونصب الاخرى وقعد على مقعدته. (بخارى:৮২৮)

The Prophet's Sunna (legal way) for the sitting in the Tashah-hud [in the Salat (prayer)].


Abu Humaid As-Sa`idi said, "I remember the prayer of Allah's Messenger (ﷺ) better than any one of you. I saw him raising both his hands up to the level of the shoulders on saying the Takbir; and on bowing he placed his hands on both knees and bent his back straight, then he stood up straight from bowing till all the vertebrate took their normal positions. In prostrations, he placed both his hands on the ground with the forearms away from the ground and away from his body, and his toes were facing the Qibla. On sitting In the second rak`a he sat on his left foot and propped up the right one; and in the last rak`a he pushed his left foot forward and kept the other foot propped up and sat over the buttocks."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ যারা প্রথম তাশাহ্হুদ ওয়াজিব মনে করেন না

৪৬৪) আব্দুল্লাহ বিন বুহায়না (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে নিয়ে যোহরের নামায আদায় করলেন। প্রথম দু’রাকআত পড়ে না বসে সরাসরি দাঁড়িয়ে গেলেন। লোকেরাও তাঁর সাথে দাঁড়িয়ে গেল। তিনি যখন নামায শেষ করলেন তখন লোকেরা তাঁর সালাম ফিরানোর অপেক্ষা করছিল, কিন্তু তিনি বসেই তাকবীর দিলেন এবং সালামের পূর্বে দু’টি সিজদা করলেন। অতঃপর সালাম ফিরালেন।

টিকাঃ ইমাম বুখারী এই হাদীছ দ্বারা প্রমাণ করতে চেয়েছেন যে, প্রথম তাশাহ্হুদ ফরয নয়। যদি ফরয হত তাহলে তিনি অবশ্যই তা পুনরাবৃত্তি করতেন। তবে অন্যান্য বর্ণনা হতে বুঝা যায় যে, প্রথম তাশাহ্হুদ ওয়াজিব। ভুল বশতঃ তা ছুটে গেলে সাহু সিজদার মাধ্যমে পূরণ করতে হবে।

باب مَنْ لَمْ يَرَ التَّشَهُّدَ الأَوَّلَ وَاجِبًا لأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ وَلَمْ يَرْجِعْ

৪৬৪ـ عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى بِهِمُ الظَّهْرَ، فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ، لَمْ يَجْلِسْ، فَقَامَ النَّاسُ مَعَهُ حَتَّى إِذَا قَضَى الصَّلاةَ، وَانْتَظَرَ النَّاسُ تَسْلِيمَهُ، كَبَّرَ وَهُوَ جَالِسٌ، فَسَجَدَ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ، ثُمَّ سَلَّمَ. (بخارى:৮২৯)

৪৬৪ـ عن عبد الله ابن بحينة ان النبي صلى بهم الظهر، فقام في الركعتين الاوليين، لم يجلس، فقام الناس معه حتى اذا قضى الصلاة، وانتظر الناس تسليمه، كبر وهو جالس، فسجد سجدتين قبل ان يسلم، ثم سلم. (بخارى:৮২৯)

Whoever considered that the first Tashah-hud is not compulsory


Narrated `Abdullah bin Buhaina:

He said once the Prophet (ﷺ) led us in the Zuhr prayer and stood up after the second rak`a and did not sit down. The people stood up with him. When the prayer was about to end and the people were waiting for him to say the Taslim, he said Takbir while sitting and prostrated twice before saying the Taslim and then he said the Taslim."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ শেষ বৈঠকে তাশাহ্হুদ পড়া

৪৬৫) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে নামায আদায় করতাম তখন বলতাম আস্সালামু আলা জিবরীলা ওয়া মীকাঈলা এবং অমুকের উপর সালাম অমুকের উপর সালাম। (একদিন আমরা যখন নামাযে এরূপ বললাম তখন) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দিকে ফিরে বললেনঃ আল্লাহ নিজেই তো সালাম। তোমাদের কেউ যখন নামায আদায় করবে তখন বলবেঃ

 التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

‘‘সকল প্রকার সম্মান, নামাযসমূহ এবং পবিত্র বাক্যসমূহ তথা সকল মৌখিক, শারীরিক ও আর্থিক এবাদত সমূহ একমাত্র আল্লাহ তাআলার জন্য। হে নবী! আপনার প্রতি আল্লাহর শান্তি রহমত ও বরকত অবতীর্ণ হোক। আমাদের উপর এবং আল্লাহর সৎ কর্মশীল বান্দাদের উপরও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া কোন হক উপাস্য নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লাম তাঁর বান্দা ও রাসূল। তোমরা যখন এ দু’আ পাঠ করবে তখন আল্লাহর সকল নেক বান্দার কাছে তা পৌঁছে যাবে। সে আসমান ও যমীনের যেখানেই থাকুক।

باب التَّشَهُّدِ فِي الآخِرَةِ

৪৬৫ ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُوْدٍ قَالَ: كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ النَّبِيِّ قُلْنَا: السَّلامُ عَلَى جِبْرِيلَ وَمِيكَائِيلَ، السَّلامُ عَلَى فُلانٍ وَفُلانٍ، فَالْتَفَتَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ فَقَالَ إِنَّ اللَّهَ هُوَ السَّلامُ، فَإِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلْيَقُلِ: ্রالتَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، فَإِنَّكُمْ إِذَا قُلْتُمُوهَا أَصَابَتْ كُلَّ عَبْدٍ لِلَّهِ صَالِحٍ فِي السَّمَاءِ وَالأَرْضِ أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. (بخارى:৮৩১)

৪৬৫ ـ عن عبد الله بن مسعود قال: كنا اذا صلينا خلف النبي قلنا: السلام على جبريل وميكاىيل، السلام على فلان وفلان، فالتفت الينا رسول الله فقال ان الله هو السلام، فاذا صلى احدكم، فليقل: ্রالتحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين، فانكم اذا قلتموها اصابت كل عبد لله صالح في السماء والارض اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. (بخارى:৮৩১)

(Saying of the) Tashah-hud in the last Rak'a


Narrated Abdullah:

He said, "Whenever we prayed behind the Prophet (ﷺ) we used to recite (in sitting) 'Peace be on Gabriel, Michael, peace be on so and so. Once Allah's Messenger (ﷺ) looked back at us and said, 'Allah Himself is As-Salam (Peace), and if anyone of you prays then he should say, at-Tahiyatu li l-lahi wa ssalawatu wa t-taiyibat. As-salamu `alalika aiyuha n-Nabiyu wa rahmatu l-lahi wa barakatuh. Assalamu `alaina wa `ala `ibadi l-lahi s-salihin. (All the compliments, prayers and good things are due to Allah; peace be on you, O Prophet, and Allah's mercy and blessings [be on you]. Peace be on us an on the pious subjects of Allah). (If you say that, it will reach all the subjects in the heaven and the earth). Ash-hadu al-la ilaha illa l-lah, wa ash-hadu anna Muhammadan `Abduhu wa Rasuluh. (I testify that there is no Deity [worthy of worship] but Allah, and I testify that Muhammad is His slave and His Apostle).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ সালাম ফিরানোর পূর্বে দু’আ করা

৪৬৬) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লাম বলেছেনঃ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ

‘‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কবরের শাস্তি হতে, মসীহ দাজ্জালের ফিতনা হতে, জীবনের ও মরণ কালীন ফিতনা হতে। হে আল্লাহ্! আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি গুনাহর কাজ ও ঋণগ্রস্ত হওয়া থেকে। এ সব শুনে এক ব্যক্তি বললঃ আপনি ঋণগ্রস্ত হওয়া থেকে অনেকবার আশ্রয় প্রার্থনা করছেন! এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লাম বললেনঃ কোন ব্যক্তি যখন ঋণগ্রস্ত হয় তখন কথা বললে মিথ্যা বলে এবং অঙ্গিকার করলে তা ভঙ্গ করে।

باب الدُّعَاءِ قَبْلَ السَّلاَمِ

৪৬৬ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا زَوْجِ النَّبِيِّ : أَنَّ رَسُولَ اللَّهِ كَانَ يَدْعُو فِي الصَّلاةِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ. فَقَالَ لَهُ قَائِلٌ: مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ الْمَغْرَمِ، فَقَالَ إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ. (بخارى:৮৩২)

৪৬৬ـ عن عاىشة رضي الله عنها زوج النبي : ان رسول الله كان يدعو في الصلاة اللهم اني اعوذ بك من عذاب القبر، واعوذ بك من فتنة المسيح الدجال، واعوذ بك من فتنة المحيا وفتنة الممات، اللهم اني اعوذ بك من الماثم والمغرم. فقال له قاىل: ما اكثر ما تستعيذ من المغرم، فقال ان الرجل اذا غرم حدث فكذب ووعد فاخلف. (بخارى:৮৩২)

Invocation before the Taslim


Narrated `Aisha:

(the wife of the Prophet) Allah's Messenger (ﷺ) used to invoke Allah in the prayer saying "Allahumma inni a`udhu bika min `adhabi l-qabr, wa a`udhu bika min fitnati l-masihi d-dajjal, wa a`udhu bika min fitnati l-mahya wa fitnati l-mamat. Allahumma inni a`udhu bika mina l-ma'thami wa l-maghram. (O Allah, I seek refuge with You from the punishment of the grave, from the afflictions of the imposter- Messiah, and from the afflictions of life and death. O Allah, I seek refuge with You from sins and from debt)." Somebody said to him, "Why do you so frequently seek refuge with Allah from being in debt?" The Prophet (ﷺ) replied, "A person in debt tells lies whenever he speaks, and breaks promises whenever he makes (them)."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ সালাম ফিরানোর পূর্বে দু’আ করা

৪৬৭) আবু বকর সিদ্দিক (রাঃ) হতে বর্ণিত, তিনি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লামকে বললেনঃ আমাকে এমন একটি দু’আ শিক্ষা দিন যা আমি নামাযের মধ্যে পাঠ করব। তখন তিনি বললেনঃ তুমি এই দু’আটি পাঠ করবেঃ

اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّك أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

‘‘হে আল্লাহ! আমি নিজের প্রতি অনেক জুলুম করেছি। আপনি ব্যতীত গুনাহসমূহ ক্ষমা করার কেউ নেই। আপনি আমাকে আপনার পক্ষ হতে ক্ষমা করুন। আমার উপর রহমত বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াময়’’।

باب الدُّعَاءِ قَبْلَ السَّلاَمِ

৪৬৭ـ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ : أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ : عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاتِي. قَالَ قُلِ: اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلا يَغْفِرُ الذُّنُوبَ إِلا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي، إِنَّك أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ (بخارى:৮৩৪)

৪৬৭ـ عن ابي بكر الصديق : انه قال لرسول الله : علمني دعاء ادعو به في صلاتي. قال قل: اللهم اني ظلمت نفسي ظلما كثيرا، ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني، انك انت الغفور الرحيم (بخارى:৮৩৪)

Invocation before the Taslim


Narrated Abu Bakr As-Siddiq:

I asked Allah's Messenger (ﷺ) to teach me an invocation so that I may invoke Allah with it in my prayer. He told me to say, "Allahumma inni zalumtu nafsi zulman kathiran, Wala yaghfiru dh-dhunuba illa anta, fa ghfir li maghfiratan min `indika, wa r-hamni, innaka anta l-ghafuru r-rahim (O Allah! I have done great injustice to myself and none except You forgives sins, so bestow on me a forgiveness from You, and Have Mercy on me, You are the Forgiver, the Merciful).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ তাশাহুদের পর পছন্দ অনুযায়ী দু’আ করবে

৪৬৮) নামাযে তাশাহ্হুদ পাঠের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)এর হাদীছ একটু পূর্বে অতিক্রান্ত হয়েছে। এই বর্ণনায় শুধুঃ

أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

‘‘আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ব্যতীত সত্য কোন মাবুদ নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা ও রাসূল’’- উপরোক্ত অংশ পড়ার পর এতটুকু বৃদ্ধি করেছেনঃ অতঃপর যে দু’আটি তার কাছে সবচেয়ে বেশী পছন্দনীয় তা নির্বাচন করে পাঠ করবে।

باب مَا يُتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ بَعْدَ التَّشَهُّدِ وَلَيْسَ بِوَاجِبٍ

৪৬৮ـ حَدِيْثُ ابنِ مَسْعُوْدٍ فِي التَّشَهُّدِ تَقَدَّمّ قّرِيْباً وَقَالَ فِيْ هذِهِ الرواية بعد قوله أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ أَعْجَبَهُ إِلَيْهِ فَيَدْعُو. (بخارى:৮৩৫)

৪৬৮ـ حديث ابن مسعود في التشهد تقدم قريبا وقال في هذه الرواية بعد قوله اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، ثم يتخير من الدعاء اعجبه اليه فيدعو. (بخارى:৮৩৫)

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ সালাম ফিরানো

৪৬৯) উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লাম যখন সালাম ফিরাতেন তখন মহিলাগণ সালাম ফিরানোর সাথে সাথে দাঁড়িয়ে যেতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লাম দাঁড়ানোর পূর্বে সামান্য সময় বসে অবস্থান করতেন।

باب التَّسْلِيمِ

৪৬৯ـ عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّه عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ إِذَا سَلَّمَ قَام النِّسَاءُ حِينَ يَقْضِي تَسْلِيمَهُ وَمَكَثَ يَسِيرًا قَبْلَ أَنْ يَقُومَ. (بخارى:৮৩৭)

৪৬৯ـ عن ام سلمة رضي الله عنها قالت: كان رسول الله اذا سلم قام النساء حين يقضي تسليمه ومكث يسيرا قبل ان يقوم. (بخارى:৮৩৭)

Taslim [turning the face to the right and then to the left and saying "As-Salamu alikum wa rah mat-ullah" at the end of the Salat (prayers)]


Narrated Um Salama:

Whenever Allah's Messenger (ﷺ) finished his prayers with Taslim, the women would get up and he would stay on for a while in his place before getting up.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উম্মু সালামাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইমামের সাথে সাথে মুক্তাদীগণও সালাম ফিরাবে

৪৭০) ইতবান বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে নামায আদায় করলাম। তিনি যখন সালাম ফিরালেন তখন আমরাও সালাম ফিরালাম।

টিকাঃ ইমামের সাথে সাথে সালাম ফিরানোর অর্থ এই যে, মুক্তাদীগণ ইমামের সালামের অনুসরণ করে সালাম ফিরাবে। দেরী করবে না। তাড়াহুড়াও করবেনা। বরং ইমাম সাহেব উভয় দিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাবে।

باب يُسَلِّمُ حِينَ يُسَلِّمُ الإِمَامُ

৪৭০ ـ عَنْ عِتْبَانَ قَالَ: صَلَّيْنَا مَعَ النَّبِيِّ فَسَلَّمْنَا حِينَ سَلَّمَ. (بخارى:৮৩৮)

৪৭০ ـ عن عتبان قال: صلينا مع النبي فسلمنا حين سلم. (بخارى:৮৩৮)

To finish the Salat (prayer) with Taslim along with the Imam


Narrated `Itban bin Malik:

We prayed with the Prophet (ﷺ) and used to finish our prayer with the Taslim along with him.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ নামায শেষে যিকির

৪৭১) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ ফরয নামাযের পর উচ্চস্বরে যিকির করার নিয়ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যামানায় চালু ছিল। ইবনে আব্বাস বলেনঃ যিকিরের আওয়াজ শুনে আমি লোকদের নামাযের সমাপ্তি অনুভব করতাম।

টিকাঃ এখানে যিকির বলতে ফরয নামাযের পর অন্যান্য মাসনুন যিকির উদ্দেশ্য। যা তিনি নিয়মিত পাঠ করতেন। এ থেকে একদিকে যেমন ফরয নামাযের পর সুন্নাতী আমল প্রমাণিত হচ্ছে, অপর দিকে বিদআতী আমলের প্রতিবাদ হচ্ছে। অর্থাৎ হাদীছের বর্ণনা অনুযায়ী ফরয নামাযের সালামের পর যিকির পাঠ করা সুন্নাত। পক্ষান্তরে মাসনুন যিকির বাদ দিয়ে সবাই মিলে হাত তুলে মুনাজাত দেয়া বিদআত। তবে মাসনুন যিকির পাঠ করার পর কেউ যদি একা হাত তুলে মুনাজাত করে তাতে কোন দোষ নেই।

باب الذِّكْرِ بَعْدَ الصَّلاَةِ

৪৭১ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّه عَنْهمَا: أَنَّ رَفْعَ الصَّوْتِ بِالذِّكْرِ، حِينَ يَنْصَرِفُ النَّاسُ مِنَ الْمَكْتُوبَةِ، كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ . وَقَالَ ابْنُ عَبَّاسٍ: كُنْتُ أَعْلَمُ إِذَا انْصَرَفُوا بِذَلِكَ إِذَا سَمِعْتُهُ. (بخارى:৮৪১)

৪৭১ـ عن ابن عباس رضي الله عنهما: ان رفع الصوت بالذكر، حين ينصرف الناس من المكتوبة، كان على عهد النبي . وقال ابن عباس: كنت اعلم اذا انصرفوا بذلك اذا سمعته. (بخارى:৮৪১)

The Dhikr (remembering Allah by Glorifying, Praising and Magnifying Him) after As-Salat (the prayer)


Narrated Ibn `Abbas:

He said "In the lifetime of the Prophet (ﷺ) it was the custom to celebrate Allah's praises aloud after the compulsory congregational prayers." Ibn `Abbas said, "When I heard the Dhikr, I would learn that the compulsory congregational prayer had ended."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ নামায শেষে যিকির

৪৭২) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ দরীদ্র লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আগমণ করে বললঃ ধন-সম্পদের অধিকারীগণ উচ্চ মর্যাদা এবং চিরস্থায়ী নেয়ামত অর্জন করে নিয়েছে। আমাদের ন্যায় তারাও নামায কায়েম করে এবং রোযা রাখে। তাদের রয়েছে অতিরিক্ত সম্পদ। তা দিয়ে তারা হজ্জ পালন করে, উমরা করে, জেহাদে অংশ গ্রহণ করে এবং সাদকাহ করে। এ সব কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ আমি কি তোমাদেরকে এমন একটি কথা বলে দিবনা? যার উপর আমল করলে নেক কাজে তোমরা অগ্রগামীদের মর্যাদা অর্জন করতে পারবে এবং তোমাদের পরে অন্য কেউ তোমাদের সমপর্যায়ে পৌঁছতে পারবে না। আর তোমাদের সমকক্ষ লোকদের মধ্যে তোমরা উত্তম বলে বিবেচিত হবে। তবে ঐ ব্যক্তির কথা ভিন্ন, যে অনুরূপ আমল করবে। তোমরা প্রত্যেক নামাযের পর তেত্রিশবার সুবহানাল্লাহ পাঠ করবে, তেত্রিশবার আল-হাম্দুলিল্লাহ পাঠ করবে, তেত্রিশবার আল্লাহু আকবার পাঠ করবে।

হাদীছের বর্ণনাকারী বলেনঃ আমাদের মধ্যে মতবিরোধ হল। আমাদের কেউ বললঃ তেত্রিশবার সুবহানাল্লাহ পাঠ করবে, তেত্রিশবার আল-হাম্দুলিল্লাহ পাঠ করবে, চৌত্রিশবার আল্লাহু আকবার পাঠ করবে। আবু হুরায়রা (রাঃ) বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়ে আমাদের মতবিরোধের কথা জানালাম এবং সঠিক কথাটি জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ সুবহানাল্লাহ, আল-হাম্দুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করবে। যাতে সবগুলোই তেত্রিশবার করে হয়ে যায়।

باب الذِّكْرِ بَعْدَ الصَّلاَةِ

৪৭২ـ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَ الْفُقَرَاءُ إِلَى النَّبِيِّ فَقَالُوا: ذَهَبَ أَهْلُ الدُّثُورِ مِنَ الأَمْوَالِ بِالدَّرَجَاتِ الْعُلا وَالنَّعِيمِ الْمُقِيمِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَلَهُمْ فَضْلٌ مِنْ أَمْوَالٍ يَحُجُّونَ بِهَا وَيَعْتَمِرُونَ،وَيُجَاهِدُونَ وَيَتَصَدَّقُونَ. قَالَ أَلا أُحَدِّثُكُمْ إِنْ أَخَذْتُمْ بِهِ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ، وَلَمْ يُدْرِكْكُمْ أَحَدٌ بَعْدَكُمْ، وَكُنْتُمْ خَيْرَ مَنْ أَنْتُمْ بَيْنَ ظَهْرَانَيْهِ، إِلاَّ مَنْ عَمِلَ مِثْلَهُ: تُسَبِّحُونَ وَتَحْمَدُونَ وَتُكَبِّرُونَ خَلْفَ كُلِّ صَلاةٍ ثَلاثًا وَثَلاثِينَ. قَالَ الراوي: فَاخْتَلَفْنَا بَيْنَنَا، فَقَالَ: بَعْضُنَا نُسَبِّحُ ثَلاثًا وَثَلاثِينَ، وَنَحْمَدُ ثَلاثًا وَثَلاثِينَ، وَنُكَبِّرُ أَرْبَعًا وَثَلاثِينَ، فَرَجَعْتُ إِلَيْهِ، فَقَالَ: تَقُولُ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَاللَّهُ أَكْبَرُ، حَتَّى يَكُونَ مِنْهُنَّ كُلِّهِنَّ ثَلاثًا وَثَلاثِينَ

৪৭২ـ عن ابي هريرة قال: جاء الفقراء الى النبي فقالوا: ذهب اهل الدثور من الاموال بالدرجات العلا والنعيم المقيم، يصلون كما نصلي، ويصومون كما نصوم، ولهم فضل من اموال يحجون بها ويعتمرون،ويجاهدون ويتصدقون. قال الا احدثكم ان اخذتم به ادركتم من سبقكم، ولم يدرككم احد بعدكم، وكنتم خير من انتم بين ظهرانيه، الا من عمل مثله: تسبحون وتحمدون وتكبرون خلف كل صلاة ثلاثا وثلاثين. قال الراوي: فاختلفنا بيننا، فقال: بعضنا نسبح ثلاثا وثلاثين، ونحمد ثلاثا وثلاثين، ونكبر اربعا وثلاثين، فرجعت اليه، فقال: تقول سبحان الله والحمد لله والله اكبر، حتى يكون منهن كلهن ثلاثا وثلاثين

The Dhikr (remembering Allah by Glorifying, Praising and Magnifying Him) after As-Salat (the prayer)


Narrated Abu Huraira:

Some poor people came to the Prophet (ﷺ) and said, "The wealthy people will get higher grades and will have permanent enjoyment and they pray like us and fast as we do. They have more money by which they perform the Hajj, and `Umra; fight and struggle in Allah's Cause and give in charity." The Prophet said, "Shall I not tell you a thing upon which if you acted you would catch up with those who have surpassed you? Nobody would overtake you and you would be better than the people amongst whom you live except those who would do the same. Say "Subhana l-lah", "Al hamdu li l-lah" and "Allahu Akbar" thirty three times each after every (compulsory) prayer." We differed and some of us said that we should say, "Subhan-al-lah" thirty three times and "Al hamdu li l-lah" thirty three times and "Allahu Akbar" thirty four times. I went to the Prophet (ﷺ) who said, "Say, "Subhan-al-lah" and "Al hamdu li l-lah" and "Allahu Akbar" all together [??], thirty three times.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ নামায শেষে যিকির

৪৭৩) মুগীরা ইবনে শু’বা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক ফরয নামাযের পর পাঠ করতেনঃ

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

‘‘এক মাত্র আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই তিনি এক তাঁর কোন শরীক নেই। মালিকানা তাঁরই সমুদয় প্রশংসা তাঁরই জন্য। সকল বিষয়ের উপর তিনি ক্ষমতাবান। হে আল্লাহ! আপনি যা দান করেন তার রোধকারী কেউ নেই এবং আপনি যা রোধ করেন তা দানকারী কেউ নেই। আর কোন মর্যাদাবানকে তার মর্যাদা (ধনীকে তার ধন-সম্পদ) আপনার নিকট কোন উপকার করতে পারবে না। (সৎ আমলই কেবল তার উপকারে আসতে পারে)

টিকাঃ কিয়ামতের দিন ঈমান ও সৎ আমলই মানুষের উপকারে আসবে। ধনীর ধন ও মর্যাবানের মর্যাদা আল্লাহর শাস্তি প্রতিহত করতে পারবেনা।

باب الذِّكْرِ بَعْدَ الصَّلاَةِ

৪৭৩ـ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ : أَنَّ النَّبِيَّ كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلاةٍ مَكْتُوبَةٍ لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. اللَّهُمَّ لا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ. (بخارى:৮৪৪)

৪৭৩ـ عن المغيرة بن شعبة : ان النبي كان يقول في دبر كل صلاة مكتوبة لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم لا مانع لما اعطيت، ولا معطي لما منعت، ولا ينفع ذا الجد منك الجد. (بخارى:৮৪৪)

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ সালাম ফিরানোর পর ইমাম মুক্তাদীগণের দিকে মুখ ফিরিয়ে বসবে

৪৭৪) সামুরা বিন জুন্দুব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন নামায আদায় করতেন তখন (সালাম ফেরানোর পর) আমাদের দিকে মুখ ফিরাতেন।

باب يَسْتَقْبِلُ الإِمَامُ النَّاسَ إِذَا سَلَّمَ

৪৭৪ـ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ: كَانَ النَّبِيُّ إِذَا صَلَّى صَلاةً أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ. (بخارى:৮৪৫)

৪৭৪ـ عن سمرة بن جندب قال: كان النبي اذا صلى صلاة اقبل علينا بوجهه. (بخارى:৮৪৫)

The Imam should face the followers after finishing the prayer with Taslim.


Narrated Samura bin Jundub:

The Prophet (ﷺ) used to face us on completion of the prayer.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ সালাম ফিরানোর পর ইমাম মুক্তাদীগণের দিকে মুখ ফিরিয়ে বসবে

৪৭৫) যায়েদ বিন খালেদ জুহানী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুদায়বিয়াতে রাতে বৃষ্টির পর ভোরে আমাদেরকে নিয়ে ফজরের নামায আদায় করলেন। নামায শেষে তিনি মানুষের দিকে মুখ ফিরিয়ে বললেনঃ তোমরা কি জান তোমাদের মহাপরাক্রমশালী ও মর্যাদাবান প্রভু কি বলেছেন? তাঁরা বললেনঃ আল্লাহ এবং তাঁর রাসূলই অধিক জানেন। তিনি বললেনঃ আল্লাহ বলেছেনঃ আজকে আমার বান্দাদের মধ্যে কিছু লোক মু’মিন এবং কিছু লোক কাফের হয়ে গেল। যে বললঃ আল্লাহর অনুগ্রহ ও করুণায় আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছি সে আমার প্রতি ঈমান পোষণকারী এবং তারকারাজির (প্রভাবের) বিরোধিতাকারী। আর যে বললঃ অমুক অমুক তারকার কারণে আমরা বৃষ্টি প্রাপ্ত হয়েছি সে আমার প্রতি অবিশ্বাস পোষণকারী এবং তারকারাজির (প্রভাবের) উপর বিশ্বাস স্থাপনকারী।

باب يَسْتَقْبِلُ الإِمَامُ النَّاسَ إِذَا سَلَّمَ

৪৭৫ـ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ قَالَ: صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ، عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلَةِ، فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ؟ قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ، فَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ، فَذَلِكَ مُؤْمِنٌ بِي، وَكَافِرٌ بِالْكَوْكَبِ، وَأَمَّا مَنْ قَالَ: بِنَوْءِ كَذَا وَكَذَا، فَذَلِكَ كَافِرٌ بِي، وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ. (بخارى:৮৪৬)

৪৭৫ـ عن زيد بن خالد الجهني انه قال: صلى لنا رسول الله صلاة الصبح بالحديبية، على اثر سماء كانت من الليلة، فلما انصرف اقبل على الناس فقال هل تدرون ماذا قال ربكم؟ قالوا: الله ورسوله اعلم. قال اصبح من عبادي مومن بي وكافر، فاما من قال: مطرنا بفضل الله ورحمته، فذلك مومن بي، وكافر بالكوكب، واما من قال: بنوء كذا وكذا، فذلك كافر بي، ومومن بالكوكب. (بخارى:৮৪৬)

The Imam should face the followers after finishing the prayer with Taslim.


Narrated Zaid bin Khalid Al-Juhani:

The Prophet (ﷺ) led us in the Fajr prayer at Hudaibiya after a rainy night. On completion of the prayer, he faced the people and said, "Do you know what your Lord has said (revealed)?" The people replied, "Allah and His Apostle know better." He said, "Allah has said, 'In this morning some of my slaves remained as true believers and some became non-believers; whoever said that the rain was due to the Blessings and the Mercy of Allah had belief in Me and he disbelieves in the stars, and whoever said that it rained because of a particular star had no belief in Me but believes in that star.' "


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ ইমাম নামায আদায় করার পর কোন প্রয়োজনীয় কথা মনে করে মানুষদেরকে ডিঙ্গিয়ে বের হয়ে গেলে

৪৭৬) উকবা বিন আমের (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা মদীনাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে আসরের নামায আদায় করলাম। সালাম ফিরিয়ে তিনি দ্রুত দাঁড়িয়ে গেলেন এবং মানুষের ঘাড় ডিঙ্গিয়ে তাঁর স্ত্রীদের কোন একটি কামরায় প্রবেশ করলেন। তাঁর তাড়াহুড়া দেখে লোকেরা শঙ্কাবোধ করল। কিছুক্ষণ পর তিনি লোকদের নিকট বের হয়ে এসে দেখলেন যে, তারা তাঁর তাড়াহুড়া দেখে আশ্চর্যবোধ করছে। তখন তিনি বললেনঃ আমার রক্ষিত কিছু স্বর্ণের কথা মনে পড়ল। আমি অপছন্দ করলাম যে, এই স্বর্ণ আমাকে আল্লাহর স্মরণ হতে বাধা প্রদান করুক। এ জন্যই আমি উহা বন্টন করে দেয়ার আদেশ দিয়ে আসলাম।

টিকাঃ এ হাদীছ থেকে প্রমাণিত হল ফরয নামায শেষে ইমামের জন্য স্বীয় স্থানে বসে থাকা জরুরী নয়। প্রয়োজনের স্বার্থে তিনি সালাম ফিরানোর পরই স্থান ত্যাগ করতে পারেন।

باب مَنْ صَلَّى بِالنَّاسِ فَذَكَرَ حَاجَةً فَتَخَطَّاهُمْ

৪৭৬ ـ عَنْ عُقْبَةَ قَالَ: صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ بِالْمَدِينَةِ الْعَصْرَ، فَسَلَّمَ ثُمَّ قَامَ مُسْرِعًا، فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إِلَى بَعْضِ حُجَرِ نِسَائِهِ، فَفَزِعَ النَّاسُ مِنْ سُرْعَتِهِ، فَخَرَجَ عَلَيْهِمْ، فَرَأَى أَنَّهُمْ عَجِبُوا مِنْ سُرْعَتِهِ، فَقَالَ ذَكَرْتُ شَيْئًا مِنْ تِبْرٍ عِنْدَنَا فَكَرِهْتُ أَنْ يَحْبِسَنِي، فَأَمَرْتُ بِقِسْمَتِهِ. (بخارى:৮৫১)

৪৭৬ ـ عن عقبة قال: صليت وراء النبي بالمدينة العصر، فسلم ثم قام مسرعا، فتخطى رقاب الناس الى بعض حجر نساىه، ففزع الناس من سرعته، فخرج عليهم، فراى انهم عجبوا من سرعته، فقال ذكرت شيىا من تبر عندنا فكرهت ان يحبسني، فامرت بقسمته. (بخارى:৮৫১)

Whoever led the people in Salat (prayer) and remembered an rent matter or necessity and had to pass over the people (to carry out that)


Narrated `Uqba:

I offered the `Asr prayer behind the Prophet (ﷺ) at Medina. When he had finished the prayer with Taslim, he got up hurriedly and went out by crossing the rows of the people to one of the dwellings of his wives. The people got scared at his speed . The Prophet (ﷺ) came back and found the people surprised at his haste and said to them, "I remembered a piece of gold Lying in my house and I did not like it to divert my attention from Allah's worship, so I have ordered it to be distributed (in charity).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ সালাম ফেরানোর পর ডান দিক থেকে অথবা বাম দিক থেকে ঘুরে বসা

৪৭৭) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ তোমাদের কেউ যেন তার নামাযের কোন অংশ শয়তানের জন্য নির্ধারণ না করে এভাবে যে, সে মনে করবে, নামায শেষে অবশ্যই ডান দিক থেকে ঘুরে বসতে হবে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নামায শেষে অনেকবার বাম দিক থেকে ঘুরে বসতে দেখেছি।

টিকাঃ মোটকথা কোন বৈধ জিনিষকে ওয়াজিব হিসাবে নির্ধারণ করা শয়তানের প্ররোচনাতেই হয়ে থাকে। নামায শেষে ইমাম তাঁর ডান বা বাম দিকের যে কোন এক দিক থেকে ঘুরে মুক্তাদীগণের দিকে মুখ করে বসতে পারে। কেউ যদি মনে করে অবশ্যই ডান দিক থেকে ঘুরতে হবে, তবে এটাই হবে নামাযের কোন অংশে শয়তানকে অংশীদার করার শামিল। কারণ বাম দিক থেকে ঘুরে বসার কথাও সহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। যেমনটি উপরে বর্ণিত হাদীছ থেকেও বুঝা যায়।

باب الاِنْفِتَالِ وَالاِنْصِرَافِ عَنِ الْيَمِينِ، وَالشِّمَالِ

৪৭৭ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُوْدٍ قَالَ: لايَجْعَلْ أَحَدُكُمْ لِلشَّيْطَانِ شَيْئًا مِنْ صَلاتِهِ، يَرَى أَنَّ حَقًّا عَلَيْهِ أَنْ لا يَنْصَرِفَ إِلاَّ عَنْ يَمِينِهِ، لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ كَثِيرًا يَنْصَرِفُ عَنْ يَسَارِهِ. (بخارى:৮৫২)

৪৭৭ـ عن عبد الله بن مسعود قال: لايجعل احدكم للشيطان شيىا من صلاته، يرى ان حقا عليه ان لا ينصرف الا عن يمينه، لقد رايت النبي كثيرا ينصرف عن يساره. (بخارى:৮৫২)

To leave or depart from the right and from the left after finishing from the Salat (prayers).


Narrated `Abdullah:

You should not give away a part of your prayer to Satan by thinking that it is necessary to depart (after finishing the prayer) from one's right side only; I have seen the Prophet (ﷺ) often leave from the left side.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ কাঁচা পেয়াজ, রসুন এবং দুর্গন্ধযুক্ত সব্জির ব্যাপারে যা বর্ণিত হয়েছে

৪৭৮) জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি এ বৃক্ষ থেকে কিছু (রসুন) খেল সে যেন আমাদের সাথে আমাদের মসজিদে মিলিত না হয়। বর্ণনাকারী বলেনঃ আমি জাবের বিন আব্দুল্লাহকে বললামঃ তিনি এর দ্বারা কি বুঝাচ্ছেন? উত্তরে জাবের বলেনঃ আমার ধারণা এর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাঁচা রসুন উদ্দেশ্য করেছেন। এও বলা হয় যে, দুর্গন্ধযুক্ত বৃক্ষ দ্বারা কাঁচা পেঁয়াজ ও রসুনের দুর্গন্ধকে বুঝানো হয়েছে।

باب مَا جَاءَ فِي الثُّومِ النَّىِّ وَالْبَصَلِ وَالْكُرَّاثِ

৪৭৮ـ عن جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ النَّبِيُّ مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ-يُرِيدُ الثُّومَ-فَلا يَغْشَانَا فِي مَسَاجِدِنَا. قُلْتُ: مَا يَعْنِي بِهِ قَالَ: مَا أُرَاهُ يَعْنِي إِلاَّ نِيئَهُ. وقِيْلَ: إِلاَّ نَتْنَهُ

৪৭৮ـ عن جابر بن عبد الله قال: قال النبي من اكل من هذه الشجرة-يريد الثوم-فلا يغشانا في مساجدنا. قلت: ما يعني به قال: ما اراه يعني الا نيىه. وقيل: الا نتنه

What has been said about uncooked garlic, onion and leek.


Narrated Jabir bin `Abdullah:

"The Prophet (ﷺ) said, 'Whoever eats (from) this plant (he meant garlic) should keep away from our mosque." I said, "What does he mean by that?" He replied, "I think he means only raw garlic."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ কাঁচা পেয়াজ, রসুন এবং দুর্গন্ধযুক্ত সব্জির ব্যাপারে যা বর্ণিত হয়েছে

৪৭৯) জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি (কাঁচা) রসুন অথবা (কাঁচা) পেঁয়াজ খেল সে যেন আমাদের থেকে দূরে অবস্থান করে অথবা আমাদের মসজিদ থেকে দূরে থাকে এবং সে যেন স্বীয় ঘরে বসে থাকে। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একটি পাত্র আনয়ন করা হল। তাতে ছিল কিছু পাকানো সব্জি। তিনি তার খারাপ গন্ধ পেলেন। এ ব্যাপারে জিজ্ঞেস করে তিনি জানতে চাইলেন এতে কি রয়েছে। তাঁকে বলা হল, তাতে রয়েছে সব্জি। তখন তিনি তাঁর নিকটে অবস্থানকারী একজন সাহাবীকে দেখিয়ে বললেনঃ এগুলো তার কাছে নিয়ে যাও। কেননা সব্জি দেখে তিনি তা খেতে অপছন্দ করলেন এবং তাকে বললেনঃ তুমি খাও। কারণ আমি তাঁর সাথে কথা বলি যার সাথে তুমি কথা বলনা।

 অপর বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট একটি সব্জি ভর্তি থালা আনয়ন করা হল।

باب مَا جَاءَ فِي الثُّومِ النَّىِّ وَالْبَصَلِ وَالْكُرَّاثِ

৪৭৯ـ عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيَّ قَالَ مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلاً فَلْيَعْتَزِلْنَا. أَوْ قَالَ فَلْيَعْتَزِلْ مَسْجِدَنَا وَلْيَقْعُدْ فِي بَيْتِهِ. وَأَنَّ النَّبِيَّ أُتِيَ بِقِدْرٍ فِيهِ خَضِرَاتٌ مِنْ بُقُولٍ، فَوَجَدَ لَهَا رِيحًا، فَسَأَلَ فَأُخْبِرَ بِمَا فِيهَا مِنَ الْبُقُولِ، فَقَالَ قَرِّبُوهَا. إِلَى بَعْضِ أَصْحَابِهِ كَانَ مَعَهُ، فَلَمَّا رَآهُ كَرِهَ أَكْلَهَا، قَالَ كُلْ فَإِنِّي أُنَاجِي مَنْ لا تُنَاجِي

৪৭৯ـ عن جابر ان النبي قال من اكل ثوما او بصلا فليعتزلنا. او قال فليعتزل مسجدنا وليقعد في بيته. وان النبي اتي بقدر فيه خضرات من بقول، فوجد لها ريحا، فسال فاخبر بما فيها من البقول، فقال قربوها. الى بعض اصحابه كان معه، فلما راه كره اكلها، قال كل فاني اناجي من لا تناجي

What has been said about uncooked garlic, onion and leek.


Narrated Jabir bin `Abdullah:

The Prophet (ﷺ) said, "Whoever eats garlic or onion should keep away from our mosque or should remain in his house." (Jabir bin `Abdullah, in another narration said, "Once a big pot containing cooked vegetables was brought. On finding unpleasant smell coming from it, the Prophet (ﷺ) asked, 'What is in it?' He was told all the names of the vegetables that were in it. The Prophet (ﷺ) ordered that it should be brought near to some of his companions who were with him. When the Prophet (ﷺ) saw it he disliked to eat it and said, 'Eat. (I don't eat) for I converse with those whom you don't converse with (i.e. the angels).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ শিশুদের অযু করা

৪৮০) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন একটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন যা গোরস্থানের অন্যান্য কবর থেকে পৃথক স্থানে অবস্থিত ছিল। তিনি কবরের উপর জানাযার নামাযে ইমামতি করলেন। লোকেরা তাঁর পিছনে কাতারবন্দী হয়ে দাঁড়ালেন।

টিকাঃ ইবনে আব্বাস তখন ছোট হওয়া সত্ত্বেও জানাযায় শরীক হয়েছেন। এতে বুঝা গেল শিশুরা যখন বুঝবান হবে তখন ঈদের নামায এবং জানাযার নামাযে শরীক হতে পারবে। নামাযে যেহেতু শরীক হবে তাই অযুও করতে হবে। শিশুদেরকে ছোট থেকেই সৎ আমলের প্রতি অভ্যস্ত করা পিতা-মাতার একান্ত কর্তব্য।

باب وُضُوءِ الصِّبْيَانِ

৪৮০ ـ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ الله عَنْهُمَا: أنَّ النَّبِيِّ مرَّ عَلَى قَبْرٍ مَنْبُوذٍ فَأَمَّهُمْ وَصَفُّوا عَلَيْهِ. (بخارى:৮৫৭)

৪৮০ ـ عن ابن عباس رضي الله عنهما: ان النبي مر على قبر منبوذ فامهم وصفوا عليه. (بخارى:৮৫৭)

The ablution for boys (youngsters). When they should perform Ghusl (take a bath) and Tuhur (purification). Their attendance at congregational prayers and their rows in the prayers.


Narrated Ibn `Abbas:

"Once the Prophet (ﷺ) passed by a grave that was separated from the other graves. The Prophet (ﷺ) once led the people in the (funeral) prayer and the people had aligned behind him.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ শিশুদের অযু করা

৪৮১) আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ প্রত্যেক প্রাপ্ত বয়স্ক লোকের উপর জুমআর দিন গোসল করা ওয়াজিব।

باب وُضُوءِ الصِّبْيَانِ

৪৮১ـ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ قَالَ الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ

৪৮১ـ عن ابي سعيد الخدري عن النبي قال الغسل يوم الجمعة واجب على كل محتلم

The ablution for boys (youngsters). When they should perform Ghusl (take a bath) and Tuhur (purification). Their attendance at congregational prayers and their rows in the prayers.


Narrated Abu Sa`id Al-Khudri:

The Prophet (ﷺ) said, "Ghusl (taking a bath) on Friday is compulsory for every Muslim reaching the age of puberty."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ শিশুদের অযু করা

৪৮২) ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, এক ব্যক্তি তাঁকে বললঃ আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে (ঈদগাহে)) বের হয়েছেন? উত্তরে তিনি বললেনঃ হ্যাঁ, তাঁর সাথে যদি আমার আত্মীয়তার সম্পর্ক না থাকত তাহলে সম্ভবতঃ বয়স কম হওয়ার কারণে আমি যেতে পারতামনা। কাছীর বিন সাল্তএর বাড়ীর কাছে যে নিশানাটি ছিল সেখানে এসে তিনি (নামায শেষে) খুতবা দিলেন। অতঃপর মহিলাদের কাছে আগমণ করে তাদেরকে নসীহত করলেন এবং সাদকা করার আদেশ দিলেন। এতে প্রভাবিত হয়ে মহিলাগণ তাদের হাতগুলোকে আংটির দিকে বাড়াতে লাগলেন এবং তা খুলে বেলালের কাপড়ে রাখতে শুরু করলেন। পরিশেষে বেলাল (রাঃ) এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়ীতে ফিরলেন।

باب وُضُوءِ الصِّبْيَانِ

৪৮২ ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّه عَنْهُمَا وَ قَدْ قَالَ لَهُ رَجُلٌ: شَهِدْتَ الْخُرُوجَ مَعَ رَسُولِ اللَّهِ ؟ قَالَ: نَعَمْ، وَلَوْلا مَكَانِي مِنْهُ مَا شَهِدْتُهُ، يَعْنِي مِنْ صِغَرِهِ، أَتَى الْعَلَمَ الَّذِي عِنْدَ دَارِ كَثِيرِ بْنِ الصَّلْتِ، ثُمَّ خَطَبَ، ثُمَّ أَتَى النِّسَاءَ، فَوَعَظَهُنَّ، وَذَكَّرَهُنَّ، وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ، فَجَعَلَتِ الْمَرْأَةُ تُهْوِي بِيَدِهَا إِلَى حَلْقِهَا تُلْقِي فِي ثَوْبِ بِلالٍ، ثُمَّ أَتَى هُوَ وَبِلالٌ الْبَيْتَ. (بخارى:৮৬৩)

৪৮২ ـ عن ابن عباس رضي الله عنهما و قد قال له رجل: شهدت الخروج مع رسول الله ؟ قال: نعم، ولولا مكاني منه ما شهدته، يعني من صغره، اتى العلم الذي عند دار كثير بن الصلت، ثم خطب، ثم اتى النساء، فوعظهن، وذكرهن، وامرهن ان يتصدقن، فجعلت المراة تهوي بيدها الى حلقها تلقي في ثوب بلال، ثم اتى هو وبلال البيت. (بخارى:৮৬৩)

The ablution for boys (youngsters). When they should perform Ghusl (take a bath) and Tuhur (purification). Their attendance at congregational prayers and their rows in the prayers.


Narrated `Ibn `Abbas:

A person asked him, "Have you ever presented yourself at the (`Id) prayer with Allah's Apostle?" He replied, "Yes." And had it not been for my kinship (position) with the Prophet (ﷺ) it would not have been possible for me to do so (for he was too young). The Prophet (ﷺ) went to the mark near the house of Kathir bin As-Salt and delivered a sermon. He then went towards the women. He advised and reminded them and asked them to give alms. So the woman would bring her hand near her neck and take off her necklace and put it in the garment of Bilal. Then the Prophet (ﷺ) and Bilal came to the house."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ রাতে ও অন্ধকারে মহিলাদের মসজিদে গমণ

৪৮৩) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের স্ত্রীগণ যখন রাত্রিতে মসজিদে যাওয়ার অনুমতি চাইবে তখন তাদেরকে অনুমতি দাও।

টিকাঃ তবে ফিতনার (বেপর্দা চলাচলের) ভয় থাকলে তাদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দেয়া যাবে না। জামে মসজিদে মহিলাদের পরিবেশ তৈরী করা ও জুমআর খুতবা আঞ্চলিক ভাষায় উপস্থাপন করে তাদেরকে জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ করা মুসলিম সমাজের গুরু দায়িত্ব।

باب خُرُوجِ النِّسَاءِ إِلَى الْمَسَاجِدِ بِاللَّيْلِ وَالْغَلَسِ

৪৮৩ـ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّه عَنْهُمَا عَنِ النَّبِيِّ قَالَ إِذَا اسْتَأْذَنَكُمْ نِسَاؤُكُمْ بِاللَّيْلِ إِلَى الْمَسْجِدِ، فَأْذَنُوا لَهُنَّ

৪৮৩ـ عن ابن عمر رضي الله عنهما عن النبي قال اذا استاذنكم نساوكم بالليل الى المسجد، فاذنوا لهن

Going of women to the mosqu at night and in darkness


Narrated Ibn `Umar:

The Prophet (ﷺ) said, "If your women ask permission to go to the mosque at night, allow them."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)
দেখানো হচ্ছেঃ থেকে ১১৯ পর্যন্ত, সর্বমোট ১১৯ টি রেকর্ডের মধ্য থেকে