পরিচ্ছেদঃ যে ব্যক্তি সাথে হাদী (কুরবানীর পশু) সাথে নিয়ে আসবে, তিনি তার ইহরামকে হজ ও উমরাহ উভয়টির জন্য নির্ধারণ করবেন মর্মে বর্ণনা
৩৯০১. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বিদায় হজে বের হই। অতঃপর আমরা উমরাহর জন্য ইহরাম বাঁধি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যার সাথে হাদী (কুরবানীর পশু) রয়েছে, সে যেন হজ ও উমরাহর ইহরাম বাঁধে। তারপর সে উভয়টি থেকে হালাল না হওয়া পর্যন্ত হালাল হবে না।”
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর যারা উমরাহর ইহরাম বেঁধেছিল, তারা বাইতুল্লাহ ও সাফা-মারওয়ার মাঝে সাঈ করেন। তারপর তারা হালাল হয়ে যান। তারপর তারা হজে মিনা থেকে প্রত্যাবর্তন করার পর আরেকবার তাওয়াফ করেন। আর যারা হজের ইহরাম বেঁধেছিল এবং হজ ও উমরাহ একসাথে ইহরাম বেঁধেছিলেন, তারা কেবল এক তাওয়াফ করেন।”
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমি হায়েয অবস্থায় মক্কায় প্রবেশ করি। আমি বাইতুল্লাহ ও সাফা-মারওয়ার মাঝে তাওয়াফ করতে পারি নাই। ফলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে অনুযোগ করলে তিনি বলেন, “তুমি তোমার মাথার চুল খুলে চিরুনী করো, অতঃপর হজের ইহরাম বাঁধ আর উমরাহ ছেড়ে দাও।”
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর আমি তাই করি। অতঃপর যখন আমরা হজ সম্পন্ন করি, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুর রহমান বিন আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুমার সাথে আমাকে তানঈমে পাঠান। অতঃপর আমি উমরাহ করি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমার ঐ উমরাহর স্থলে এই উমরাহ (সম্পাদিত হলো)।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِمَنْ سَاقَ الْهَدْيَ أَنْ يَجْعَلَ إِهْلَالَهُ بِالْحَجِّ وَالْعُمْرَةِ مَعًا
3901 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ فَأَهْلَلْنَا بِعُمْرَةٍ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (مَنْ كَانَ مَعَهُ هَدْيٌ فَلْيُهْلِلْ بِالْحَجِّ وَالْعُمْرَةِ ثُمَّ لَا يَحِلُّ حَتَّى يَحِلَّ مِنْهُمَا جَمِيعًا) قَالَتْ: فَطَافَ الَّذِينَ أَهَلُّوا بِالْعُمْرَةِ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ ثُمَّ أَحَلُّوا ثُمَّ طَافُوا طَوَافًا آخَرَ بَعْدَ أَنْ رَجَعُوا مِنْ مِنًى لِحَجِّهِمْ وَأَمَّا الَّذِينَ أَهَلُّوا بِالْحَجِّ وَجَمَعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّمَا طَافُوا طَوَافًا وَاحِدًا قَالَتْ: فَقَدِمْتُ مَكَّةَ وَأَنَا حَائِضٌ لَمْ أَطُفْ بِالْبَيْتِ وَلَا بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ فَشَكَوْتُ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ: (انْقُضِي رَأْسَكِ وَامْتَشِطِي وأهِلِّي بِالْحَجِّ وَدَعِي الْعُمْرَةَ) قَالَتْ: فَفَعَلْتُ فَلَمَّا قَضَيْنَا الْحَجَّ أَرْسَلَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ إِلَى التَّنْعِيمِ فَاعْتَمَرْتُ فَقَالَ: (هَذِهِ مَكَانُ عُمْرَتِكِ)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3901 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1560): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১৫৬০)