পরিচ্ছেদঃ সুবাই বিন মা‘বাদ যে ইহরাম বেঁধেছিলেন, তার বিবরণ
৩৯০০. আবূ ওয়াইল শাকীক বিন সালামাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং মাসরুক এই হাদীস সম্পর্কে জিজ্ঞেস করার জন্য সুবাই বিন মা‘বাদের কাছে বহুবার এসেছি। তিনি বলেছেন, “আমি খ্রীষ্টান ছিলাম। অতঃপর আমি ইসলাম গ্রহণ করি। এবং আমি হজ ও উমরার নিয়ত করি। অতঃপর আমি কাদিসিয়্যা হতে উভয়টির তালবিয়া পাঠ করলে সালমান বিন রাবীআহ ও যাইদ বিন সুহান সেটা শুনতে পান। অতঃপর তারা বলেন, “এই লোকটি তার বাড়ির উটের চেয়েও বেশি গোমরাহ!” তাদের এই কথার কারণে যেন আমার উপর একটি পাহাড় চাপিয়ে দেওয়া হয়। অতঃপর আমি মক্কায় আগমন করি। তখন আমি উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসি। এসময় তিনি মিনায় ছিলেন। অতঃপর আমি বিষয়টি তাকে অবহিত করি। তখন তিনি তাদের দুইজনের কাছে যান এবং তাদেরকে তিরস্কার করেন। তারপর তিনি আমার কাছে এসে বলেন, “তুমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত দুইবার প্রাপ্ত হয়েছো।”[1]
ذِكْرُ وَصْفِ إِهْلَالِ الصُّبَيِّ بْنِ مَعْبَدٍ بِمَا أهل به
3900 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ عَنْ ابْنِ عُيَيْنَةَ عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ عَنْ أَبِي وَائِلٍ شَقِيقِ بْنِ سَلَمَةَ ، قَالَ: كَثِيرًا مَا كُنْتُ آتِي الصُّبَيَّ بْنَ مَعْبَدٍ أَنَا وَمَسْرُوقٌ نَسْأَلُهُ عَنْ هَذَا الْحَدِيثِ قَالَ: كنت امرءاً نَصْرَانِيًّا فَأَسْلَمْتُ فَأَهْلَلْتُ بِالْحَجِّ وَالْعُمْرَةِ فَسَمِعَنِي سَلْمَانُ بْنُ رَبِيعَةَ وَزَيْدُ بْنُ صُوحَانَ وَأَنَا أُهِلُّ بِهِمَا بِالْقَادِسِيَّةِ فَقَالَا: لَهَذَا أَضَلُّ مِنْ بَعِيرِ أَهْلِهِ فَكَأَنَّمَا حُمِلَ عَلَيَّ بِكَلِمَتِهِمَا جَبَلٌ حَتَّى قَدِمْتُ مَكَّةَ فَأَتَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَهُوَ بِمِنًى فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَأَقْبَلَ عَلَيْهِمَا فَلَامَهُمَا وَأَقْبَلَ عَلَيَّ فَقَالَ: هُدِيتَ لِسُنَّةِ نَبِيِّكَ صلى الله عليه وسلم مرتين.
الراوي : أَبُو وَائِلٍ شَقِيق بْن سَلَمَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3900 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1578).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১৫৭৮)