৩৮৬০

পরিচ্ছেদঃ জামরায় যে কঙ্কর নিক্ষেপ করা হয়, সেটার বিবরণ

৩৮৬০. ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকাবার দিন ভোরে তাঁর বাহনের উপর অবস্থানরত অবস্থায় বলেন, “আসো, আমার জন্য কঙ্কর সংগ্রহ করে দাও।” ফলে আমি তার জন্য কয়েকটি ছোট নুড়ি পাথর সংগ্রহ করে দেই। অতঃপর যখন আমি সেগুলো তার হাতে রাখি, তখন তিনি বলেন, “হ্যাঁ, এরকম পাথর। হ্যাঁ, এরকম পাথর। আর তোমরা দ্বীনে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকো। কেননা তোমাদের পূর্ববতী জাতীর লোকেরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে।”[1]

ذِكْرُ وَصْفِ الْحَصَى الَّتِي تُرمى بِهَا الْجِمَارُ

3860 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا حِبَّانُ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا عَوْفٌ عَنْ زِيَادِ بْنِ حُصَيْنٍ قَالَ: حَدَّثَنِي أَبُو الْعَالِيَةِ قَالَ: حَدَّثَنِي ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: غَدَاةَ الْعَقَبَةِ وَهُوَ وَاقِفٌ عَلَى رَاحِلَتِهِ: (هَاتِ الْقُطْ لِي) فَلَقَطْتُ لَهُ حَصَيَاتٍ وَهِيَ حَصَى الْخَذْفِ فَلَمَّا وضعتُهُنَّ فِي يَدِهِ قَالَ: (نَعَمْ بِأَمْثَالِ هَؤُلَاءِ بِأَمْثَالِ هَؤُلَاءِ وَإِيَّاكُمْ وَالْغُلُوَّ فِي الدِّينِ فَإِنَّمَا أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمُ الْغُلُوُّ فِي الدين) الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 3860 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (1213).