পরিচ্ছেদঃ হাজীরা যেই জায়গায় দাঁড়িয়ে জামরায় কঙ্কর নিক্ষেপ করবে তার বিবরণ
৩৮৫৯. আব্দুর রহমান বিন ইয়াযিদ থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু উপত্যকার মাঝখান থেকে কঙ্কর নিক্ষেপ করেছেন। তখন আমি বলি, “হে আবূ আব্দুর রহমান, লোকজন তো উপত্যকার উপর থেকে কঙ্কর নিক্ষেপ করে!” তখন তিনি জবাবে বলেন, “ঐ সত্তার কসম, যিনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, এটা সেই জায়গা যেখানে সূরা বাকারাহ অবতীর্ণ হয়েছে।”[1]
ذِكْرُ الْمَوْضِعِ الَّذِي يَقِفُ مِنْهُ الْحَاجُّ عِنْدَ رميه الجمار
3859 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ عَنِ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ قَالَ: رَمَى عَبْدُ اللَّهِ مِنْ بَطْنِ الْوَادِي فَقُلْتُ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنَّ النَّاسَ يَرْمُونَهَا مِنْ فَوْقِهَا فَقَالَ: هَذَا وَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ.
الراوي : عَبْد الرَّحْمَنِ بْن يَزِيدَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3859 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1723): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭২৩)