পরিচ্ছেদঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণীঃ ইসলামের ভিত্তি পাঁচটি

৮) ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ ’’ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটিঃ (১) এই সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল। (২) সালাত কায়েম করা। (৩) যাকাত আদায় করা। (৪) সামর্থ্য থাকলে আল্লাহর ঘরের হজ্জ পালন করা। (৫) রামাযান মাসের রোযা পালন করা’’।

بَابُ الإِيمَانِ وَقَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ»

8ـ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ : «بُنِيَ الإِسْلامُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ». (بخارى:8)

8ـ عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله : «بني الاسلام على خمس: شهادة ان لا اله الا الله وان محمدا رسول الله، واقام الصلاة، وايتاء الزكاة، والحج، وصوم رمضان». (بخارى:8)

The statement of the Prophet (saws) "Islam is based on five principles


Narrated Ibn 'Umar:

Allah's Messenger (ﷺ) said: Islam is based on (the following) five (principles):

1. To testify that none has the right to be worshipped but Allah and Muhammad is Allah's Messenger (ﷺ).
2. To offer the (compulsory congregational) prayers dutifully and perfectly.
3. To pay Zakat (i.e. obligatory charity) .
4. To perform Hajj. (i.e. Pilgrimage to Mecca)
5. To observe fast during the month of Ramadan.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ ঈমানের শাখাসমূহ

৯) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ’’ঈমানের সত্তর অথবা ষাটের অধিক শাখা রয়েছে। তার মধ্যে লজ্জাবোধ ঈমানের অন্যতম একটি শাখা’’।

باب أُمُورِ الإِيمَانِ

9 ـ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ قَالَ: «الإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ». (بخارى:9)

9 ـ عن ابي هريرة عن النبي قال: «الايمان بضع وستون شعبة والحياء شعبة من الايمان». (بخارى:9)

(What is said) regarding the deeds of faith


Narrated Abu Huraira:

The Prophet (ﷺ) said, "Faith (Belief) consists of more than sixty branches (i.e. parts). And Haya (This term "Haya" covers a large number of concepts which are to be taken together; amongst them are self respect, modesty, bashfulness, and scruple, etc.) is a part of faith."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ যার জবান ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে সেই প্রকৃত মুসলিম

১০) আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ ’যার হাত ও জবানের অনিষ্ট হতে মুসলিমগণ নিরাপদ থাকে, সেই প্রকৃত মুসলিম। আর প্রকৃত মুহাজির হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর নিষিদ্ধ বস্ত্তসমূহ বর্জন করে চলেন’’।

باب الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

10ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ قَالَ: «الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ». (بخارى:10)

10ـ عن عبد الله بن عمرو رضي الله عنهما عن النبي قال: «المسلم من سلم المسلمون من لسانه ويده، والمهاجر من هجر ما نهى الله عنه». (بخارى:10)

A Muslim is the one who avoids harming Muslims with his tongue and hands


Narrated 'Abdullah bin 'Amr:

The Prophet (ﷺ) said, "A Muslim is the one who avoids harming Muslims with his tongue and hands. And a Muhajir (emigrant) is the one who gives up (abandons) all what Allah has forbidden."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ ইসলামের কোন্ কাজটি উত্তম?

১১) আবু মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেনঃ ইসলামের কোন্ কাজটি সবচেয়ে উত্তম? উত্তরে তিনি বললেনঃ যার হাত ও জবানের অনিষ্ট হতে মুসলিমগণ নিরাপদ থাকে। অর্থাৎ হাত ও জবানের মাধ্যমে কাউকে কষ্ট না দেয়া।

باب أَىُّ الإِسْلاَمِ أَفْضَلُ

১১ـ عَنْ أَبِي مُوسَى قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الإِسْلامِ أَفْضَلُ؟ قَالَ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

১১ـ عن ابي موسى قال: قالوا: يا رسول الله اي الاسلام افضل؟ قال من سلم المسلمون من لسانه ويده

Whose Islam is the best (Who is the best Muslim)?


Narrated Abu Musa:

Some people asked Allah's Messenger (ﷺ), "Whose Islam is the best? i.e. (Who is a very good Muslim)?" He replied, "One who avoids harming the Muslims with his tongue and hands."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ মানুষকে খাদ্য প্রদান করা ইসলামের অন্তর্ভূক্ত

১২) আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেনঃ ইসলামের কোন্ চরিত্রটি উত্তম? উত্তরে তিনি বললেনঃ তুমি খাদ্য প্রদান করবে এবং পরিচিত-অপরিচিত সকলকে সালাম দিবে।

باب إِطْعَامُ الطَّعَامِ مِنَ الإِسْلاَمِ

১২ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ أَيُّ الإِسْلامِ خَيْرٌ؟ قَالَ تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلامَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ. (بخارى:১২)

১২ـ عن عبد الله بن عمرو رضي الله عنهما ان رجلا سال النبي اي الاسلام خير؟ قال تطعم الطعام، وتقرا السلام على من عرفت ومن لم تعرف. (بخارى:১২)

To feed (others) is a part of Islam


Narrated 'Abdullah bin 'Amr:

A man asked the Prophet (ﷺ) , "What sort of deeds or (what qualities of) Islam are good?" The Prophet (ﷺ) replied, 'To feed (the poor) and greet those whom you know and those whom you do not Know (See Hadith No. 27).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ নিজের জন্য যা পছন্দ করবে মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করা ঈমানের অন্তর্ভূক্ত

১৩) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবেনা যতক্ষণ না সে তার মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে।

باب مِنَ الإِيمَانِ أَنْ يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ قَالَ لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ. (بخارى:১৩)

عن انس عن النبي قال لا يومن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه. (بخارى:১৩)

To like for one's (Muslim's) brother what one likes for himself is a part of faith


Narrated Anas:

The Prophet (ﷺ) said, "None of you will have faith till he wishes for his (Muslim) brother what he likes for himself."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসা ঈমানের অঙ্গ

১৪) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ঐ সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মু’মিন হতে পারবেনা যতক্ষণ না আমি তার নিকট তার পিতা-মাতা ও সন্তান-সন্ততি হতে অধিক প্রিয় হই।

باب حُبُّ الرَّسُولِ صلى الله عليه وسلم مِنَ الإِيمَانِ

১৪- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ

১৪- عن ابي هريرة رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال فوالذي نفسي بيده لا يومن احدكم حتى اكون احب اليه من والده وولده

To love the Messenger (Muhammad saws) is a part of faith


Narrated Abu Huraira:

"Allah's Messenger (ﷺ) said, "By Him in Whose Hands my life is, none of you will have faith till he loves me more than his father and his children."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসা ঈমানের অঙ্গ

১৫) আনাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ‘‘তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবেনা, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা-মাতা ও সন্তান-সন্ততি এমনকি দুনিয়ার সকল মানুষ হতেও অধিক প্রিয় হই’’।

باب حُبُّ الرَّسُولِ صلى الله عليه وسلم مِنَ الإِيمَانِ

১৫ـ عَنْ أَنَسٍ قَالَ: قَالَ النَّبِيُّ لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ.

১৫ـ عن انس قال: قال النبي لا يومن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين.

To love the Messenger (Muhammad saws) is a part of faith


Narrated Anas:

The Prophet (ﷺ) said "None of you will have faith till he loves me more than his father, his children and all mankind."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ ঈমানের স্বাদ

১৬) আনাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তিনটি গুণ যার মধ্যে বিদ্যমান থাকবে সে ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করতে সক্ষম হবে। (১) যার মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালবাসা অন্যান্য সকল বস্ত্ত হতে অধিক পরিমাণে বিদ্যমান থাকবে। (২) যে ব্যক্তি কোন মানুষকে শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ভালবাসে। (৩) যে ব্যক্তি ঈমান গ্রহণের পর কুফরীতে ফিরে যাওয়াকে তেমনই অপছন্দ করে, যেমন অপছন্দ করে অগ্নিতে নিক্ষিপ্ত হওয়াকে।

باب حَلاَوَةِ الإِيمَانِ

১৬ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ قَالَ ثَلاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاوَةَ الإِيمَانِ: أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لا يُحِبُّهُ إِلا لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ.

১৬ـ عن انس بن مالك عن النبي قال ثلاث من كن فيه وجد حلاوة الايمان: ان يكون الله ورسوله احب اليه مما سواهما، وان يحب المرء لا يحبه الا لله، وان يكره ان يعود في الكفر كما يكره ان يقذف في النار.

Sweetness (delight) of faith


Narrated Anas:

The Prophet (ﷺ) said, "Whoever possesses the following three qualities will have the sweetness (delight) of faith:

1. The one to whom Allah and His Apostle becomes dearer than anything else.
2. Who loves a person and he loves him only for Allah's sake.
3. Who hates to revert to Atheism (disbelief) as he hates to be thrown into the fire."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ মদীনার আনসারকে ভালবাসা ঈমানের অংশ

১৭) আনাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ মদীনার আনসারকে ভালাবাসা ঈমানের আলামত এবং আনসারকে ঘৃণা করা মুনাফেকের নিদর্শন।

باب عَلاَمَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ

১৭ ـ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ قَالَ آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ. (بخارى:১৭)

১৭ ـ عن انس عن النبي قال اية الايمان حب الانصار، واية النفاق بغض الانصار. (بخارى:১৭)

To love the Ansar is a sign of faith


Narrated Anas:

The Prophet (ﷺ) said, "Love for the Ansar is a sign of faith and hatred for the Ansar is a sign of hypocrisy."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ মদীনার আনসারকে ভালবাসা ঈমানের অংশ

১৮) উবাদাহ ইবনে সামেত (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক দল সাহাবীকে লক্ষ্য করে বলেনঃ তোমরা আমার কাছে এ কথার উপর বায়আত কর যে, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবেনা, চুরি করবেনা, ব্যভিচার করবেনা, তোমাদের সন্তানদেরকে হত্যা করবেনা, কারো উপর মিথ্যা অপবাদ দিবেনা এবং ভাল কাজে অবাধ্য হবেনা। তোমাদের মধ্যে যে ব্যক্তি এ ওয়াদাগুলো পূর্ণ করবে সে আল্লাহর নিকট পুরস্কার পাবে। কেউ যদি উপরোক্ত ওয়াদাগুলোর কোন একটি ভঙ্গ করে এবং পরিণামে তাকে দুনিয়াতে শাস্তি দেয়া হয়, তাহলে সেটি তার জন্য কাফ্ফারা হিসাবে গণ্য হবে। আর কেউ যদি উপরোক্ত ওয়াদাগুলোর কোন একটি ভঙ্গ করার পর আল্লাহ তা গোপন রাখেন, তবে তা আল্লাহর উপর ন্যস্ত রইল। আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন এবং ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারেন। হাদীছের বর্ণনাকারী বলেনঃ অতঃপর আমরা উপরোক্ত কথার উপর তাঁর নিকট বায়আত করলাম।

باب عَلاَمَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ

১৮ـ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ بَايِعُونِي عَلَى أَنْ لا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلا تَسْرِقُوا، وَلا تَزْنُوا، وَلا تَقْتُلُوا أَوْلادَكُمْ، وَلا تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ، وَلا تَعْصُوا فِي مَعْرُوفٍ، فَمَنْ وَفَّى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ لَهُ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَتَرَهُ اللَّهُ فَهُوَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَفَا عَنْهُ وَإِنْ شَاءَ عَاقَبَهُ. فَبَايَعْنَاهُ عَلَى ذَلِك. (بخارى:১৮)

১৮ـ عن عبادة بن الصامت ان رسول الله قال وحوله عصابة من اصحابه بايعوني على ان لا تشركوا بالله شيىا، ولا تسرقوا، ولا تزنوا، ولا تقتلوا اولادكم، ولا تاتوا ببهتان تفترونه بين ايديكم وارجلكم، ولا تعصوا في معروف، فمن وفى منكم فاجره على الله، ومن اصاب من ذلك شيىا فعوقب في الدنيا فهو كفارة له، ومن اصاب من ذلك شيىا ثم ستره الله فهو الى الله ان شاء عفا عنه وان شاء عاقبه. فبايعناه على ذلك. (بخارى:১৮)

To love the Ansar is a sign of faith


Narrated 'Ubada bin As-Samit:

who took part in the battle of Badr and was a Naqib (a person heading a group of six persons), on the night of Al-'Aqaba pledge: Allah's Apostle said while a group of his companions were around him, "Swear allegiance to me for:

1. Not to join anything in worship along with Allah.
2. Not to steal.
3. Not to commit illegal sexual intercourse.
4. Not to kill your children.
5. Not to accuse an innocent person (to spread such an accusation among people).
6. Not to be disobedient (when ordered) to do good deed."

The Prophet (ﷺ) added: "Whoever among you fulfills his pledge will be rewarded by Allah. And whoever indulges in any one of them (except the ascription of partners to Allah) and gets the punishment in this world, that punishment will be an expiation for that sin. And if one indulges in any of them, and Allah conceals his sin, it is up to Him to forgive or punish him (in the Hereafter)." 'Ubada bin As-Samit added: "So we swore allegiance for these." (points to Allah's Apostle)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ ফিতনা থেকে দূরে থাকা ঈমানের অংশ

১৯) আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ সে দিন বেশী দূরে নয় যেদিন ছাগলের পালই মুসলিমের সর্বোত্তম সম্পদ হিসাবে পরিগণিত হবে। ফিতনা থেকে পলায়ন করে দ্বীন নিয়ে বেঁচে থাকার জন্য সে বকরীর পাল নিয়ে পাহাড়ের চূড়ায় এবং বৃষ্টি বর্ষণের স্থানগুলোতে আশ্রয় নিবে।

باب مِنَ الدِّينِ الْفِرَارُ مِنَ الْفِتَنِ

১৯ـ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ الْمُسْلِمِ غَنَمٌ يَتْبَعُ بِهَا شَعَفَ الْجِبَالِ وَمَوَاقِعَ الْقَطْرِ يَفِرُّ بِدِينِهِ مِنَ الْفِتَنِ. (بخارى:১৯)

১৯ـ عن ابي سعيد الخدري انه قال: قال رسول الله يوشك ان يكون خير مال المسلم غنم يتبع بها شعف الجبال ومواقع القطر يفر بدينه من الفتن. (بخارى:১৯)

To flee (run away) from Al-Fitn (afflictions and trials), is a part of religion


Narrated Abu Said Al-Khudri:

Allah's Messenger (ﷺ) said, "A time will soon come when the best property of a Muslim will be sheep which he will take on the top of mountains and the places of rainfall (valleys) so as to flee with his religion from afflictions."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কথাঃ আমি আল্লাহ সম্পর্কে তোমাদের চেয়ে বেশী অবগত

২০) আয়েশা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সাহাবীদেরকে কোন কাজের আদেশ করতেন তখন এমন কাজের আদেশ করতেন যা তাদের সাধ্যানুযায়ী হয়। সাহাবীগণ বলতেনঃ হে আল্লাহর রাসূল! আমরা তো আপনার মত নই। আল্লাহ আপনার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এ কথায় তিনি রাগান্বিত হতেন। এমন কি তাঁর চেহারা মোবারকে রাগের আলামত (চিহ্ন) পরিলক্ষিত হত। তারপর তিনি বলতেনঃ আমি আল্লাহ সম্পর্কে তোমাদের চেয়ে বেশী অবগত।

باب قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏«أَنَا أَعْلَمُكُمْ بِاللَّهِ»

২০ـ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ إِذَا أَمَرَهُمْ، أَمَرَهُمْ مِنَ الأَعْمَالِ بِمَا يُطِيقُونَ، قَالُوا: إِنَّا لَسْنَا كَهَيْئَتِكَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، فَيَغْضَبُ حَتَّى يُعْرَفَ الْغَضَبُ فِي وَجْهِهِ، ثُمَّ يَقُولُ إِنَّ أَتْقَاكُمْ وَأَعْلَمَكُمْ بِاللَّهِ أَنَا. (بخارى:২০)

২০ـ عن عاىشة رضي الله عنها قالت: كان رسول الله اذا امرهم، امرهم من الاعمال بما يطيقون، قالوا: انا لسنا كهيىتك يا رسول الله، ان الله قد غفر لك ما تقدم من ذنبك وما تاخر، فيغضب حتى يعرف الغضب في وجهه، ثم يقول ان اتقاكم واعلمكم بالله انا. (بخارى:২০)

The statement of the Prophet (saws): "I know Allah Ta'ala better, than all of you do."


Narrated 'Aisha:

Whenever Allah's Messenger (ﷺ) ordered the Muslims to do something, he used to order them deeds which were easy for them to do, (according to their strength and endurance). They said, "O Allah's Messenger (ﷺ)! We are not like you. Allah has forgiven your past and future sins." So Allah's Apostle became angry and it was apparent on his face. He said, "I am the most Allah fearing, and know Allah better than all of you do."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ আমলের কারণে ঈমানদারদের মর্যাদায় পার্থক্য

২১) আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করবে। জাহান্নামীগণ জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ তাআলা বলবেনঃ যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের কর। তারা জাহান্নামের আগুনে পুড়ে কালো বর্ণ ধারণ করে সেখান থেকে বের হয়ে আসবে। অতঃপর তাদেরকে আবে হায়াতে তথা জান্নাতের নদীতে নিক্ষেপ করা হবে। সেখানে তারা এমনভাবে বেড়ে উঠবে যেমনভাবে বন্যার পানিতে ভেসে আসা আবর্জনার মাঝে বীজ থেকে তৃণলতা উৎপন্ন হয়। তুমি কি দেখনা যে, সেখানে তৃণলতাগুলো হলুদ বর্ণ ধারণ করে পেঁচানো অবস্থায় বের হয়?

باب تَفَاضُلِ أَهْلِ الإِيمَانِ فِي الأَعْمَالِ

২১ـ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ قَالَ يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، وَأَهْلُ النَّارِ النَّارَ، ثُمَّ يَقُولُ اللَّهُ تَعَالَى: أَخْرِجُوا مِنَ النَّارِ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ، فَيُخْرَجُونَ مِنْهَا قَدِ اسْوَدُّوا فَيُلْقَوْنَ فِي نَهَرِ الْحَيَا أَوِ الْحَيَاةِ شَكَّ مَالِكٌ فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي جَانِبِ السَّيْلِ، أَلَمْ تَرَ أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً.

২১ـ عن ابي سعيد الخدري عن النبي قال يدخل اهل الجنة الجنة، واهل النار النار، ثم يقول الله تعالى: اخرجوا من النار من كان في قلبه مثقال حبة من خردل من ايمان، فيخرجون منها قد اسودوا فيلقون في نهر الحيا او الحياة شك مالك فينبتون كما تنبت الحبة في جانب السيل، الم تر انها تخرج صفراء ملتوية.

The grades in superiority of the believers will be according to their good deeds


Narrated Abu Said Al-Khudri:

The Prophet (ﷺ) said, "When the people of Paradise will enter Paradise and the people of Hell will go to Hell, Allah will order those who have had faith equal to the weight of a grain of mustard seed to be taken out from Hell. So they will be taken out but (by then) they will be blackened (charred). Then they will be put in the river of Haya' (rain) or Hayat (life) (the Narrator is in doubt as to which is the right term), and they will revive like a grain that grows near the bank of a flood channel. Don't you see that it comes out yellow and twisted"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ আমলের কারণে ঈমানদারদের মর্যাদায় পার্থক্য

২২) আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আমি একদা ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমি স্বপ্নে দেখলাম লোকদেরকে বিভিন্ন রকম জামা পরিয়ে আমার সামনে উপস্থিত করা হচ্ছে। কারও জামা বুক পর্যন্ত। কারও জামা আরো একটু নীচ পর্যন্ত। আমার কাছে উমার ইবনে খাত্তাবকে পেশ করা হল। তাঁর জামা এত লম্বা ছিল যে, তিনি তা টেনে উপরের দিকে উঠিয়ে রাখছিলেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেনঃ হে আল্লাহর রাসূল! আপনার স্বপ্নের ব্যাখ্যা কী? তিনি বললেনঃ দ্বীন। অর্থাৎ দ্বীনের উপর দৃঢ়তা ও আমল অনুযায়ী ঈমানদারদের মর্যাদার পার্থক্য বুঝানো হয়েছে।

باب تَفَاضُلِ أَهْلِ الإِيمَانِ فِي الأَعْمَالِ

২২ـ وَعَنهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّه بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُ النَّاسَ يُعْرَضُونَ عَلَيَّ وَعَلَيْهِمْ قُمُصٌ، مِنْهَا مَا يَبْلُغُ الثُّدِيَّ، وَمِنْهَا مَا دُونَ ذَلِكَ، وَعُرِضَ عَلَيَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَعَلَيْهِ قَمِيصٌ يَجُرُّهُ. قَالُوا: فَمَا أَوَّلْتَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ الدِّينَ. (بخارى:২৩)

২২ـ وعنه قال: قال رسول الله بينا انا ناىم رايت الناس يعرضون علي وعليهم قمص، منها ما يبلغ الثدي، ومنها ما دون ذلك، وعرض علي عمر بن الخطاب وعليه قميص يجره. قالوا: فما اولت ذلك يا رسول الله؟ قال الدين. (بخارى:২৩)

The grades in superiority of the believers will be according to their good deeds


Narrated Abu Said Al-Khudri:

Allah's Messenger (ﷺ) said, "While I was sleeping I saw (in a dream) some people wearing shirts of which some were reaching up to the breasts only while others were even shorter than that. Umar bin Al-Khattab was shown wearing a shirt that he was dragging." The people asked, "How did you interpret it? (What is its interpretation) O Allah's Messenger (ﷺ)?" He (the Prophet (ﷺ) ) replied, "It is the Religion."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ লজ্জা ঈমানের অন্তর্ভূক্ত

২৩) ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদা জনৈক আনসারী সাহাবীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। আনসারী তখন তার ভাইকে লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন। অর্থাৎ তাঁর ভাই বেশী লাজুক ছিল। তাই সে তাঁর ভাইকে বেশী লজ্জা করতে নিষেধ করছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তাকে ছেড়ে দাও। কারণ লজ্জা ঈমানের অংশ।

باب الْحَيَاءُ مِنَ الإِيمَانِ

২৩ـ عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ مَرَّ عَلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ، وَهُوَ يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ، فَقَالَ رَسُولُ اللَّهِ دَعْهُ فَإِنَّ الْحَيَاءَ مِنَ الإِيمَانِ. (بخارى:২৪)

২৩ـ عن ابن عمر رضي الله عنهما: ان رسول الله مر على رجل من الانصار، وهو يعظ اخاه في الحياء، فقال رسول الله دعه فان الحياء من الايمان. (بخارى:২৪)

Al-Haya (self-respect, modesty bashfulness, honour etc.) is a part of faith


Narrated 'Abdullah (bin 'Umar):

Once Allah's Messenger (ﷺ) passed by an Ansari (man) who was admonishing his brother regarding Haya'. On that Allah's Messenger (ﷺ) said, "Leave him as Haya' is a part of faith."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ আল্লাহর বাণীঃ তারা যদি তাওবা করে, নামায কায়েম করে এবং যাকাত প্রদান করে তাহলে তাদেরকে ছেড়ে দাও

২৪) ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আমাকে মানুষের সাথে যুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে যে পর্যন্ত না তারা এ সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া সত্য কোন মা’বূদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল, নামায কায়েম করবে এবং যাকাত দিবে। তারা যখন উপরোক্ত কাজগুলো করবে, তখন তারা তাদের জান-মালকে আমার হাত থেকে নিরাপদ করে নিবে। তবে ইসলামের হক ব্যতীত। অর্থাৎ ইসলাম গ্রহণের পর কারো উপর যদি কোন অপরাধের কারণে দন্ডবিধি ওয়াজিব হয় তবে তা রহিত হবেনা। বরং ইসলামের অধিকারের কারণে তার উপর অবশ্যই সে শাস্তি কায়েম করা হবে। আর তাদের অন্তরের বিষয়টি আল্লাহর উপর ন্যস্ত রইল।

بَابُ: {فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلاَةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ}

২৪ـ وعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لا إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَيُقِيمُوا الصَّلاةَ، وَيُوُتُوا الزَّكَاةَ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلا بِحَقِّ الإِسْلامِ، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ. (بخارى:২৫)

২৪ـ وعنه رضي الله عنهما: ان رسول الله قال امرت ان اقاتل الناس حتى يشهدوا ان لا اله الا الله وان محمدا رسول الله، ويقيموا الصلاة، ويوتوا الزكاة، فاذا فعلوا ذلك عصموا مني دماءهم واموالهم الا بحق الاسلام، وحسابهم على الله. (بخارى:২৫)

The Statement of Allah Jalla Jalalahu) "But if they repent [by rejecting Shirk (polytheism) and accept Islamic Monotheism] and perform As-Salat (Iqamat-as-Salat) and give Zakat then leave their way free."


Narrated Ibn 'Umar:

Allah's Messenger (ﷺ) said: "I have been ordered (by Allah) to fight against the people until they testify that none has the right to be worshipped but Allah and that Muhammad is Allah's Messenger (ﷺ), and offer the prayers perfectly and give the obligatory charity, so if they perform that, then they save their lives and property from me except for Islamic laws and then their reckoning (accounts) will be done by Allah."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ যারা বলে ঈমানের অপর নাম আমল

২৫) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হল, কোন্ আমলটি উত্তম? তিনি বললেনঃ আল্লাহ ও তাঁর রাসূলের উপর ঈমান আনয়ন করা। পুনরায় প্রশ্ন করা হলঃ তারপর কোনটি? উত্তরে তিনি বললেনঃ আল্লাহর রাস্তায় জেহাদ করা। পুনরায় প্রশ্ন করা হলে তিনি বললেনঃ হজ্জে মাকবূল তথা কবুল হজ্জ।

(18) باب مَنْ قَالَ إِنَّ الإِيمَانَ هُوَ الْعَمَلُ

২৫ـ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ سُئِلَ: أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ فَقَالَ إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ. قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ. قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ حَجٌّ مَبْرُورٌ. (بخارى:২৬)

২৫ـ عن ابي هريرة ان رسول الله سىل: اي العمل افضل؟ فقال ايمان بالله ورسوله. قيل: ثم ماذا؟ قال الجهاد في سبيل الله. قيل: ثم ماذا؟ قال حج مبرور. (بخارى:২৬)

Whoever says that faith is action (good deeds)


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) was asked, "What is the best deed?" He replied, "To believe in Allah and His Apostle (Muhammad). The questioner then asked, "What is the next (in goodness)? He replied, "To participate in Jihad (religious fighting) in Allah's Cause." The questioner again asked, "What is the next (in goodness)?" He replied, "To perform Hajj (Pilgrim age to Mecca) 'Mubrur, (which is accepted by Allah and is performed with the intention of seeking Allah's pleasure only and not to show off and without committing a sin and in accordance with the traditions of the Prophet)."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ ইসলাম যদি প্রকৃত অবস্থায় না হয়

২৬) সা’দ বিন আবু ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সেখানে সা’দ (রাঃ) বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মজলিসের এক ব্যক্তিকে কোন কিছুই দিলেন না। অথচ উপস্থিত লোকদের মধ্যে ঐ লোকটি আমার কাছে বেশী প্রিয় ছিল। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললামঃ ঐ ব্যক্তিকে দান করা থেকে বিরত থাকলেন কেন? আল্লাহর শপথ! আমি তো তাকে মু’মিন মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তুমি তাকে মুসলিম মনে করতে পার। এ কথা শ্রবণ করে আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তার সম্পর্কে আমার ধারণা মতে পুনরায় প্রশ্ন করতে বাধ্য হলাম এবং বললামঃ ঐ ব্যক্তিকে দান করা থেকে বিরত থাকলেন কেন? আল্লাহর শপথ! আমি তো তাকে মু’মিন মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তুমি মুসলিম মনে করতে পার। এ কথা শ্রবণ করে আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তার সম্পর্কে আমার ধারণা মতে পুনরায় প্রশ্ন করতে বাধ্য হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও একই উত্তর দিলেন। পরিশেষে তিনি বললেনঃ হে সা’দ! আমি কখনও কখনও কোন লোককে দান করি অথচ অন্যরা (যাদেরকে দান করিনা তারা) আমার নিকট তার চেয়ে অধিক প্রিয়। তাকে দান করার কারণ হল তাকে যেন আল্লাহ উপুড় করে জাহান্নামে নিক্ষেপ না করেন। অর্থাৎ আমি যদি তাকে দান না করি তাহলে সে হয়ত মুরতাদ হয়ে যাবে। পরিণামে সে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই আমি তাকে দান করি।

টিকাঃ যেহেতু ঈমান অপ্রকাশ্য বিষয়, তাই এর পরিবর্তে প্রকাশ্য বিষয় তথা আমলের সাক্ষ্য দেয়ার কথা ইসলামে স্বীকৃত। ফলে কাউকে নির্দিষ্ট করে প্রকৃত ঈমানদার, মুত্তাকী, কামেল, অলী বা এ জাতিয় কথা বলা যাবেনা। উপরোক্ত হাদীছে এ শিক্ষাই দেয়া হয়েছে।  

بَابُ إِذَا لَمْ يَكُنِ الإِسْلاَمُ عَلَى الْحَقِيقَةِ وَكَانَ عَلَى الاِسْتِسْلاَمِ أَوِ الْخَوْفِ مِنَ الْقَتْلِ

২৬ـ عن سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ: أَنَّ رَسُولَ اللَّهِ أَعْطَى رَهْطًا وَسَعْدٌ جَالِسٌ، فَتَرَكَ رَسُولُ اللَّهِ رَجُلاً هُوَ أَعْجَبُهُمْ إِلَيَّ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ عَنْ فُلانٍ؟ فَوَاللَّهِ إِنِّي لأَرَاهُ مُؤمِنًا، فَقَالَ أَوْ مُسْلِمًا؟ فَسَكَتُّ قَلِيلاً ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ، فَعُدْتُ لِمَقَالَتِي فَقُلْتُ: مَا لَكَ عَنْ فُلانٍ؟ فَوَاللَّهِ إِنِّي لأَرَاهُ مُؤمِنًا، فَقَالَ أَوْ مُسْلِمًا؟ ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ فَعُدْتُ لِمَقَالَتِي وَعَادَ رَسُولُ اللَّهِ ثُمَّ قَالَ يَا سَعْدُ إِنِّي لأُعْطِي الرَّجُلَ، وَغَيْرُهُ أَحَبُّ إِلَيَّ مِنْهُ، خَشْيَةَ أَنْ يَكُبَّهُ اللَّهُ فِي النَّارِ. (بخارى:২৭)

২৬ـ عن سعد بن ابي وقاص: ان رسول الله اعطى رهطا وسعد جالس، فترك رسول الله رجلا هو اعجبهم الي، فقلت: يا رسول الله ما لك عن فلان؟ فوالله اني لاراه مومنا، فقال او مسلما؟ فسكت قليلا ثم غلبني ما اعلم منه، فعدت لمقالتي فقلت: ما لك عن فلان؟ فوالله اني لاراه مومنا، فقال او مسلما؟ ثم غلبني ما اعلم منه فعدت لمقالتي وعاد رسول الله ثم قال يا سعد اني لاعطي الرجل، وغيره احب الي منه، خشية ان يكبه الله في النار. (بخارى:২৭)

If one does not embrace Islam truly but does so by compulsion or for fear of being killed (then that man is not a believer)


Narrated Sa'd:

Allah's Messenger (ﷺ) distributed (Zakat) amongst (a group of) people while I was sitting there but Allah's Messenger (ﷺ) left a man whom I thought the best of the lot. I asked, "O Allah's Messenger (ﷺ)! Why have you left that person? By Allah I regard him as a faithful believer." The Prophet (ﷺ) commented: "Or merely a Muslim." I remained quiet for a while, but could not help repeating my question because of what I knew about him. And then asked Allah's Messenger (ﷺ), "Why have you left so and so? By Allah! He is a faithful believer." The Prophet (ﷺ) again said, "Or merely a Muslim." And I could not help repeating my question because of what I knew about him. Then the Prophet (ﷺ) said, "O Sa'd! I give to a person while another is dearer to me, for fear that he might be thrown on his face in the Fire by Allah."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ স্বামীর অবাধ্য হওয়া এবং ছোট কুফরের বর্ণনা

২৭) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আমাকে জাহান্নাম দেখানো হল। সেখানে দেখলাম জাহান্নামের অধিবাসীদের অধিকাংশই মহিলা। কারণ তারা কুফরী করে থাকে। বলা হল তারা কি আল্লাহর সাথে কুফরী করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তারা স্বামীর অবাধ্য হয় এবং স্বামীর অনুগ্রহ স্বীকার করেনা। তুমি যদি সারা জীবনও তার প্রতি অনুগ্রহ প্রদর্শন কর অতঃপর সে যদি তোমার পক্ষ হতে সামান্য দুর্ব্যবহারও পায় তখন সে বলেঃ আমি জীবনে তোমার নিকট থেকে কোন ভাল ব্যবহার পাইনি।

باب كُفْرَانِ الْعَشِيرِ وَكُفْرٍ دُونَ كُفْرٍ

২৭ـ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ النَّبِيُّ أُرِيتُ النَّارَ فَإِذَا أَكْثَرُ أَهْلِهَا النِّسَاءُ يَكْفُرْنَ. قِيلَ: أَيَكْفُرْنَ بِاللَّهِ؟ قَالَ يَكْفُرْنَ الْعَشِيرَ، وَيَكْفُرْنَ الإِحْسَانَ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا، قَالَتْ: مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ. (بخارى:২৯)

২৭ـ عن ابن عباس رضي الله عنهما قال: قال النبي اريت النار فاذا اكثر اهلها النساء يكفرن. قيل: ايكفرن بالله؟ قال يكفرن العشير، ويكفرن الاحسان، لو احسنت الى احداهن الدهر ثم رات منك شيىا، قالت: ما رايت منك خيرا قط. (بخارى:২৯)

To be ungrateful to one's husband. And disbelief is of (different grades) lesser (or greater) degrees.


Narrated Ibn 'Abbas:

The Prophet (ﷺ) said: "I was shown the Hell-fire and that the majority of its dwellers were women who were ungrateful." It was asked, "Do they disbelieve in Allah?" (or are they ungrateful to Allah?) He replied, "They are ungrateful to their husbands and are ungrateful for the favors and the good (charitable deeds) done to them. If you have always been good (benevolent) to one of them and then she sees something in you (not of her liking), she will say, 'I have never received any good from you."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ সকল পাপ কাজ জাহেলীয়াতের অন্তর্ভূক্ত। পাপ কাজে লিপ্ত হলেই কাউকে কাফের বলা যাবেনা

২৮) আবু যার (রাঃ) বলেনঃ আমি এক ব্যক্তির সাথে বাদানুবাদে লিপ্ত হয়ে তার মায়ের নাম উল্লেখ করে গালি দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেনঃ হে আবু যার! তুমি তার মাতার নাম উল্লেখ করে গালি দিলে? নিশ্চয়ই তোমার ভিতরে জাহেলীয়াতের অভ্যাস বিদ্যমান রয়েছে। তোমাদের ভৃত্যরা তোমাদের ভাই। তাদেরকে আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছেন। সুতরাং যার ভাই তার অধীন হবে সে তাকে তাই খেতে দিবে যা সে নিজে খাবে। সে যা পরিধান করবে তাকে তাই পরিধান করতে দিবে। তোমরা তাদেরকে সাধ্যের অতিরিক্ত কোন দায়িত্ব চাপিয়ে দিবেনা। আর যদি তোমরা তাদেরকে কঠিন কোন দায়িত্ব চাপিয়ে দাও তাহলে তাদেরকে সাহায্য কর।

باب الْمَعَاصِي مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ

২৮ـ عَنْ أَبِيْ ذَرٍّ قَالَ: إِنِّي سَابَبْتُ رَجُلاً فَعَيَّرْتُهُ بِأُمِّهِ، فَقَالَ لِيَ النَّبِيُّ يَا أَبَا ذَرٍّ، أَعَيَّرْتَهُ بِأُمِّهِ؟ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ، إِخْوَانُكُمْ خَوَلُكُمْ، جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ، فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلا تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ.(بخارى:৩০)

২৮ـ عن ابي ذر قال: اني ساببت رجلا فعيرته بامه، فقال لي النبي يا ابا ذر، اعيرته بامه؟ انك امرو فيك جاهلية، اخوانكم خولكم، جعلهم الله تحت ايديكم، فمن كان اخوه تحت يده، فليطعمه مما ياكل، وليلبسه مما يلبس، ولا تكلفوهم ما يغلبهم، فان كلفتموهم فاعينوهم.(بخارى:৩০)

Sins are from ignorance and a sinner is not a disbeliever unless he worships others along with Allah 'Azza wa Jall


Narrated Al-Ma'rur:

At Ar-Rabadha I met Abu Dhar who was wearing a cloak, and his slave, too, was wearing a similar one. I asked about the reason for it. He replied, "I abused a person by calling his mother with bad names." The Prophet said to me, 'O Abu Dhar! Did you abuse him by calling his mother with bad names You still have some characteristics of ignorance. Your slaves are your brothers and Allah has put them under your command. So whoever has a brother under his command should feed him of what he eats and dress him of what he wears. Do not ask them (slaves) to do things beyond their capacity (power) and if you do so, then help them.' "


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ আল্লাহর বাণীঃ যদি মুমিনদের দু’টি দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে তবে তাদের মধ্যে মীমাংসা করে দাও (সূরা হুজরাতঃ ৯)

২৯) আবু বাকরা (রাঃ) বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, দুইজন মুসলিম পরস্পর তলোয়ার নিয়ে মিলিত হয়ে একে অপরকে হত্যা করলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি দু’জনই জাহান্নামে যাবে। আমি বললামঃ হে আল্লাহর রাসূল! হত্যাকারীর অপরাধ তো প্রকাশ্য। তবে নিহত ব্যক্তির কি অপরাধ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেনঃ সেও তার মুসলিম ভাইকে হত্যা করতে চেয়েছিল।

بَابُ: {وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا} فَسَمَّاهُمُ الْمُؤْمِنِينَ

২৯ـ عن أَبِيْ بَكْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ يَقُولُ إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا الْقَاتِلُ، فَمَا بَالُ الْمَقْتُولِ؟ قَالَ إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ. (بخارى:৩১)

২৯ـ عن ابي بكرة قال: سمعت رسول الله يقول اذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار فقلت: يا رسول الله، هذا القاتل، فما بال المقتول؟ قال انه كان حريصا على قتل صاحبه. (بخارى:৩১)

"And if two parties (or groups) from among the believers fall to fighting, then make peace between them both…" Allah has called them "believers"


Narrated Al-Ahnaf bin Qais:

While I was going to help this man ('Ali Ibn Abi Talib), Abu Bakra met me and asked, "Where are you going?" I replied, "I am going to help that person." He said, "Go back for I have heard Allah's Messenger (ﷺ) saying, 'When two Muslims fight (meet) each other with their swords, both the murderer as well as the murdered will go to the Hell-fire.' I said, 'O Allah's Messenger (ﷺ)! It is all right for the murderer but what about the murdered one?' Allah's Messenger (ﷺ) replied, "He surely had the intention to kill his companion."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ বাকরা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ কোন কোন জুলুম অন্য জুলুম থেকে কম পর্যায়ের হয়ে থাকে

৩০) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেনঃ যখন আল্লাহর এই বাণী নাযিল হলঃ

﴿الَّذِينَ آَمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ أُولَئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُمْ مُهْتَدُونَ﴾

‘‘যারা ঈমান আনয়ন করেছে এবং স্বীয় ঈমানের সাথে জুলুম মিশ্রিত করেনি, তাদের জন্যই শান্তি এবং তারাই সুপথগামী’’। (সূরা আন-আমঃ ৮২) তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ বললেনঃ আমাদের মধ্যে কে আছে যে জুলুম করেনা? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেনঃ

﴿اِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عََظِيمٌ﴾

‘‘নিশ্চয়ই শির্ক সব চেয়ে বড় জুলুম’’। (সূরা লুকমানঃ ১৩)

টিকাঃ মোটকথা, আয়াতের মধ্যে যে জুলুমের কথা এসেছে তা দ্বারা সাধারণ জুলুম তথা নফসের উপর জুলুমকে বুঝানো হয়নি; বরং তা দ্বারা শির্ক উদ্দেশ্য। যা সবচেয়ে বড় জুলুম। তবে চেষ্টা থাকলে সাধারণ জুলুম থেকেও বেঁচে থাকা সম্ভব। এমতাবস্থায় ভীত হওয়ার কারণ নেই।

باب ظُلْمٌ دُونَ ظُلْمٍ

৩০ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: لَمَّا نَزَلَتْ: ﴿الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ﴾ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ: أَيُّنَا لَمْ يَظْلِمْ؟ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: ﴿إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ﴾ (بخارى:৩২)

৩০ـ عن عبد الله بن مسعود قال: لما نزلت: ﴿الذين امنوا ولم يلبسوا ايمانهم بظلم﴾ قال اصحاب رسول الله: اينا لم يظلم؟ فانزل الله عز وجل: ﴿ان الشرك لظلم عظيم﴾ (بخارى:৩২)

Dhulm (wrong) of one kind can be greater or lesser than that of another


Narrated 'Abdullah:

When the following Verse was revealed: "It is those who believe and confuse not their belief with wrong (worshipping others besides Allah.)" (6:83), the companions of Allah's Messenger (ﷺ) asked, "Who is amongst us who had not done injustice (wrong)?" Allah revealed: "No doubt, joining others in worship with Allah is a great injustice (wrong) indeed." (31.13)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ মুনাফেকের আলামত

৩১) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ মুনাফেকের আলামত হচ্ছে তিনটি। (১) যখন কথা বলে মিথ্যা বলে। (২) অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং (৩) যখন তার কাছে কোন কিছু আমানত রাখা হয় তখন তা খেয়ানত করে।

باب عَلاَمَةِ الْمُنَافِقِ

৩১ـ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ قَالَ آيَةُ الْمُنَافِقِ ثَلاثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ.

৩১ـ عن ابي هريرة عن النبي قال اية المنافق ثلاث: اذا حدث كذب، واذا وعد اخلف، واذا اوتمن خان.

The signs of a hypocrite


Narrated Abu Huraira:

The Prophet (ﷺ) said, "The signs of a hypocrite are three:

1. Whenever he speaks, he tells a lie.
2. Whenever he promises, he always breaks it (his promise ).
3. If you trust him, he proves to be dishonest. (If you keep something as a trust with him, he will not return it.)"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ মুনাফেকের আলামত

৩২) আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ এমন চারটি বৈশিষ্ট রয়েছে যার মধ্যে তা পাওয়া যাবে সে প্রকৃত মুনাফেক হিসাবে গণ্য হবে। আর যার মধ্যে উক্ত বৈশিষ্টসমূহের একটি বিদ্যমান থাকবে তা পরিহার না করা পর্যন্ত তার মধ্যে নেফাকীর একটি বৈশিষ্ট বিদ্যমান থাকবে। (১) যখন তার কাছে কোন কিছু আমানত রাখা হয় তখন তার খেয়ানত করে। (২) যখন কথা বলে মিথ্যা বলে। (৩) অঙ্গীকার করলে ভঙ্গ করে। (৪) আর যখন ঝগড়া করে তখন গালমন্দ করে।

باب عَلاَمَةِ الْمُنَافِقِ

৩২ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ الله عَنْهُمَا أَنَّ النَّبِيَّ قَالَ أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا: إِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ. (بخارى:৩৪)

৩২ـ عن عبد الله بن عمرو رضي الله عنهما ان النبي قال اربع من كن فيه كان منافقا خالصا، ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها: اذا اوتمن خان، واذا حدث كذب، واذا عاهد غدر، واذا خاصم فجر. (بخارى:৩৪)

The signs of a hypocrite


Narrated 'Abdullah bin 'Amr:

The Prophet (ﷺ) said, "Whoever has the following four (characteristics) will be a pure hypocrite and whoever has one of the following four characteristics will have one characteristic of hypocrisy unless and until he gives it up.

1. Whenever he is entrusted, he betrays.
2. Whenever he speaks, he tells a lie.
3. Whenever he makes a covenant, he proves treacherous.
4. Whenever he quarrels, he behaves in a very imprudent, evil and insulting manner."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ লাইলাতুল কদরের কিয়াম করা ঈমানের অন্তর্ভূক্ত

৩৩) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে এবং ছাওয়াবের আশায় লাইলাতুল কদরের কিয়াম করবে (রাত জেগে এবাদত করবে) তার জীবনের সমস্ত (ছোট) গুনাহ ক্ষমা করে দেয়া হবে।

باب قِيَامُ لَيْلَةِ الْقَدْرِ مِنَ الإِيمَانِ

৩৩ـ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ مَنْ يَقُمْ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ.

৩৩ـ عن ابي هريرة قال: قال رسول الله من يقم ليلة القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه.

To establish the (Nawafil - voluntary) prayers on the night of Qadr is a part of faith


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "Whoever establishes the prayers on the night of Qadr out of sincere faith and hoping to attain Allah's rewards (not to show off) then all his past sins will be forgiven."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ জিহাদ ঈমানের অংশ

৩৪) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আল্লাহ তাআলা ঐ ব্যক্তির যিম্মাদার হবেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে বের হয়। আল্লাহ্ তাআলা বলেনঃ তার বের হওয়া কেবল আমার প্রতি ঈমান ও আমার রাসূলদেরকে সত্যায়নের কারণেই। তার সাথে আমার এই অঙ্গীকার রয়েছে যে, হয়তো আমি তাকে বিনিময় প্রদান করব অথবা গনীমতের মালামালসহ ঘরে ফিরিয়ে আনব অথবা শাহাদাতের মাধ্যমে তাকে জান্নাতে প্রবেশ করাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ আমার উম্মাতের উপর যদি কষ্ট না মনে করতাম, তাহলে কোন যুদ্ধ হতেই আমি পিছিয়ে থাকতামনা। আমার ভাল লাগে যে, আমি আল্লাহর রাস্তায় শহীদ হই। অতঃপর জীবিত হয়ে আবার শহীদ হই। অতঃপর জীবিত হয়ে আবার শহীদ হই।

باب الْجِهَادُ مِنَ الإِيمَانِ

৩৪ـ وَعَنْهُ عَنِ النَّبِيِّ قَالَ انْتَدَبَ اللَّهُ لِمَنْ خَرَجَ فِي سَبِيلِهِ لا يُخْرِجُهُ إِلاَّ إِيمَانٌ بِي وَتَصْدِيقٌ بِرُسُلِي أَنْ أُرْجِعَهُ بِمَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ، أَوْ أُدْخِلَهُ الْجَنَّةَ. وَلَوْلا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي مَا قَعَدْتُ خَلْفَ سَرِيَّةٍ، وَلَوَدِدْتُ أَنِّي أُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ، ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ، ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ. (بخارى:৩৬)

৩৪ـ وعنه عن النبي قال انتدب الله لمن خرج في سبيله لا يخرجه الا ايمان بي وتصديق برسلي ان ارجعه بما نال من اجر او غنيمة، او ادخله الجنة. ولولا ان اشق على امتي ما قعدت خلف سرية، ولوددت اني اقتل في سبيل الله، ثم احيا، ثم اقتل، ثم احيا، ثم اقتل. (بخارى:৩৬)

Al-Jihad (fighting tn Allah's Cause) is a part of faith


Narrated Abu Huraira:

The Prophet (ﷺ) said, "The person who participates in (Holy battles) in Allah's cause and nothing compels him to do so except belief in Allah and His Apostles, will be recompensed by Allah either with a reward, or booty (if he survives) or will be admitted to Paradise (if he is killed in the battle as a martyr). Had I not found it difficult for my followers, then I would not remain behind any sariya going for Jihad and I would have loved to be martyred in Allah's cause and then made alive, and then martyred and then made alive, and then again martyred in His cause."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ রামাযানের রাতে কিয়াম করা ঈমানের অন্তর্ভূক্ত

৩৫) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে এবং ছাওয়াবের আশায় রামাযানের রাতে কিয়াম করবে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে।

باب تَطَوُّعُ قِيَامِ رَمَضَانَ مِنَ الإِيمَانِ

৩৫ـ وَعَنْهُ أَيْضاً أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. (بخارى:৩৭)

৩৫ـ وعنه ايضا ان رسول الله قال من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. (بخارى:৩৭)

It is a part of faith to establish the (Nawafil — voluntary) prayers during the nights of Ramadan


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said: "Whoever establishes prayers during the nights of Ramadan faithfully out of sincere faith and hoping to attain Allah's rewards (not for showing off), all his past sins will be forgiven."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ ছাওয়াবের আশায় রামাযানের রোযা রাখা ঈমানের অন্তর্ভূক্ত

 ৩৬) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে এবং ছাওয়াবের আশায় রামাযানের রোযা রাখবে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে।

باب صَوْمُ رَمَضَانَ احْتِسَابًا مِنَ الإِيمَانِ

৩৬ـ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ.

৩৬ـ عن ابي هريرة قال: قال رسول الله من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه.

To observe fasting (according to Islamic teachings)] during the month of Ramadan (sincerely and faithfully) hoping for Allah's Reward only, is a part of faith


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "Whoever observes fasts during the month of Ramadan out of sincere faith, and hoping to attain Allah's rewards, then all his past sins will be forgiven."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ দ্বীন খুবই সহজ সরল

৩৭) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ দ্বীন খুব সহজ সরল। কেউ দ্বীনের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করলে সে অবশ্যই পরাভূত হবে। সুতরাং তোমরা নিজেদের উপর সহজ কর, নিকটবর্তী হও এবং সুসংবাদ গ্রহণ করো। সকাল-সন্ধ্যা এবং শেষ রাতের আমল দ্বারা স্বীয় কর্মে সাহায্য কামনা কর।

باب الدِّينُ يُسْرٌ

৩৭ـ وعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ قَالَ إِنَّ الدِّينَ يُسْرٌ، وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلا غَلَبَهُ، فَسَدِّدُوا، وَقَارِبُوا، وَأَبْشِرُوا، وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوْحَةِ وَشَيْءٍ مِنَ الدُّلْجَةِ (بخارى:৩৯)

৩৭ـ وعن ابي هريرة عن النبي قال ان الدين يسر، ولن يشاد الدين احد الا غلبه، فسددوا، وقاربوا، وابشروا، واستعينوا بالغدوة والروحة وشيء من الدلجة (بخارى:৩৯)

Religion is very easy


Narrated Abu Huraira:

The Prophet (ﷺ) said, "Religion is very easy and whoever overburdens himself in his religion will not be able to continue in that way. So you should not be extremists, but try to be near to perfection and receive the good tidings that you will be rewarded; and gain strength by worshipping in the mornings, the afternoons, and during the last hours of the nights." (See Fath-ul-Bari, Page 102, Vol 1).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ নামায ঈমানের অংশ

৩৮) বারা’ বিন আযিব (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় আগমণ করে সর্বপ্রথম আনসার গোত্রে তার মামাদের কাছে অবতরণ করলেন। আর তিনি হিজরত করে যখন মদীনায় আগমণ করলেন তখন ষোল কিংবা সতের মাস পর্যন্ত বায়তুল মাকদিসের দিকে ফিরে নামায আদায় করেন। কিন্তু তিনি সর্বদা মনে মনে আশা পোষণ করতেন তাঁর কেবলা যেন বায়তুল্লাহ শরীফ নির্ধারিত হয়। তিনি সর্বপ্রথম বায়তুল্লাহ শরীফের দিকে ফিরে যে নামাযটি আদায় করলেন তা হল আসরের নামায। তাঁর সাথে সাহাবীদের একটি দলও নামায আদায় করলেন। তাঁর সাথে নামায আদায় করে একজন লোক বের হয়ে স্বীয় গোত্রের একটি মসজিদের নিকট দিয়ে যাওয়ার সময় দেখলেন যে, তারা বায়তুল মাকদিসের দিকে ফিরে আসরের নামাযের রুকূ অবস্থায় আছে। উক্ত অবস্থা দেখে তিনি বললেনঃ আমি আল্লাহর নামে সাক্ষ্য দিয়ে বলছি যে আজকের এ নামায আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মক্কার দিকে ফিরে আদায় করেছি। মুসল্লীগণ এ সংবাদ শুনে নামাযে রুকূ অবস্থাতেই কাবার দিকে ফিরে গেলেন। বায়তুল মাকদিসের দিকে ফিরে মুসলিমদের নামায আদায় ইহুদীদের কাছে পছন্দনীয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কাবার দিকে মুখ ফিরিয়ে নিলেন তখন ইহুদীরা এ ঘটনাকে অপছন্দ করল।

باب الصَّلاَةُ مِنَ الإِيمَانِ

৩৮ ـ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ أَنَّ النَّبِيَّ كَانَ أَوَّلَ مَا قَدِمَ الْمَدِينَةَ نَزَلَ عَلَى أَجْدَادِهِ- أَوْ قَالَ: أَخْوَالِهِ- مِنَ الأَنْصَارِ، وَأَنَّهُ صَلَّى قِبَلَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا، أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ يُعْجِبُهُ أَنْ تَكُونَ قِبْلَتُهُ قِبَلَ الْبَيْتِ، وَأَنَّهُ صَلَّى أَوَّلَ صَلاةٍ صَلاهَا صَلاةَ الْعَصْرِ، وَصَلَّى مَعَهُ قَوْمٌ، فَخَرَجَ رَجُلٌ مِمَّنْ صَلَّى مَعَهُ فَمَرَّ عَلَى أَهْلِ مَسْجِدٍ وَهُمْ رَاكِعُونَ، فَقَالَ: أَشْهَدُ بِاللَّهِ لَقَدْ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ قِبَلَ مَكَّةَ، فَدَارُوْا كَمَا هُمْ قِبَلَ الْبَيْتِ، وَكَانَتِ الْيَهُودُ قَدْ أَعْجَبَهُمْ إِذْ كَانَ يُصَلِّي قِبَلَ بَيْتِ الْمَقْدِسِ، وَأَهْلُ الْكِتَابِ، فَلَمَّا وَلَّى وَجْهَهُ قِبَلَ الْبَيْتِ أَنْكَرُوا ذَلِكَ. (بخارى:৪০)

৩৮ ـ عن البراء بن عازب ان النبي كان اول ما قدم المدينة نزل على اجداده- او قال: اخواله- من الانصار، وانه صلى قبل بيت المقدس ستة عشر شهرا، او سبعة عشر شهرا، وكان يعجبه ان تكون قبلته قبل البيت، وانه صلى اول صلاة صلاها صلاة العصر، وصلى معه قوم، فخرج رجل ممن صلى معه فمر على اهل مسجد وهم راكعون، فقال: اشهد بالله لقد صليت مع رسول الله قبل مكة، فداروا كما هم قبل البيت، وكانت اليهود قد اعجبهم اذ كان يصلي قبل بيت المقدس، واهل الكتاب، فلما ولى وجهه قبل البيت انكروا ذلك. (بخارى:৪০)

The (offering of) Salat (prayers) is a part of faith


Narrated Al-Bara' (bin 'Azib):

When the Prophet (ﷺ) came to Medina, he stayed first with his grandfathers or maternal uncles from Ansar. He offered his prayers facing Baitul-Maqdis (Jerusalem) for sixteen or seventeen months, but he wished that he could pray facing the Ka'ba (at Mecca). The first prayer which he offered facing the Ka'ba was the 'Asr prayer in the company of some people. Then one of those who had offered that prayer with him came out and passed by some people in a mosque who were bowing during their prayers (facing Jerusalem). He said addressing them, "By Allah, I testify that I have prayed with Allah's Messenger (ﷺ) facing Mecca (Ka'ba).' Hearing that, those people changed their direction towards the Ka'ba immediately. Jews and the people of the scriptures used to be pleased to see the Prophet (ﷺ) facing Jerusalem in prayers but when he changed his direction towards the Ka'ba, during the prayers, they disapproved of it.

Al-Bara' added, "Before we changed our direction towards the Ka'ba (Mecca) in prayers, some Muslims had died or had been killed and we did not know what to say about them (regarding their prayers.) Allah then revealed: And Allah would never make your faith (prayers) to be lost (i.e. the prayers of those Muslims were valid).' " (2:143).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্যময় দিক

৩৯) আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন যে, যখন বান্দা ইসলাম গ্রহণ করে এবং (আমলের মাধ্যমে) তাঁর ইসলাম সুন্দর হয় তখন আল্লাহ তাঁর পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। পরবর্তীতে যা করে তারই বিনিময় লিখা হয়। সৎ কাজ করলে দশগুণ এবং দশগুণ থেকে সাত শতগুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আর পাপের কাজ করলে একটির বিনিময়ে একটিই লিখা হয়। তবে আল্লাহ যাকে ক্ষমা করে দেন তার কথা ভিন্ন। অর্থাৎ তার কোন গুনাহ লিখা হয়না।

باب حُسْنِ إِسْلاَمِ الْمَرْءِ

৩৯ـ عَنْ أَبِيْ سَعِيدٍ الْخُدْرِيَّ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ يَقُولُ إِذَا أَسْلَمَ الْعَبْدُ فَحَسُنَ إِسْلامُهُ يُكَفِّرُ اللَّهُ عَنْهُ كُلَّ سَيِّئَةٍ كَانَ زَلَفَهَا، وَكَانَ بَعْدَ ذَلِكَ الْقِصَاصُ: الْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ، وَالسَّيِّئَةُ بِمِثْلِهَا، إِلا أَنْ يَتَجَاوَزَ اللَّهُ عَنْهَا. (بخارى:৪১)

৩৯ـ عن ابي سعيد الخدري انه سمع رسول الله يقول اذا اسلم العبد فحسن اسلامه يكفر الله عنه كل سيىة كان زلفها، وكان بعد ذلك القصاص: الحسنة بعشر امثالها الى سبع ماىة ضعف، والسيىة بمثلها، الا ان يتجاوز الله عنها. (بخارى:৪১)

(What is said regarding the superiority of) a person who embraces Islam sincerely.


Narrated Abu Sa'id Al Khudri:
Allah's Messenger (ﷺ) said, "If a person embraces Islam sincerely, then Allah shall forgive all his past sins, and after that starts the settlement of accounts, the reward of his good deeds will be ten times to seven hundred times for each good deed and one evil deed will be recorded as it is unless Allah forgives it."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ আল্লাহর কাছে সেই আমল বেশী প্রিয় যা সর্বদা করা হয়

৪০) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ঘরে প্রবেশ করে একজন মহিলা দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, এই মহিলার পরিচয় কী? আয়েশা (রাঃ) বললেনঃ ইনি অমুক মহিলা। তিনি দীর্ঘ নামায আদায়কারী হিসাবে আলোচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ থামো। তোমরা যতটুকু আমল (সর্বদা) করতে সক্ষম তাই কর। আল্লাহ তাআলা প্রতিদান দিতে ক্লান্তিবোধ করেন না যে পর্যন্ত না তোমরা আনুগত্যের কাজে ক্লান্তি বোধ কর। আল্লাহর কাছে সব চেয়ে প্রিয় আমল হচ্ছে যা বান্দা সব সময় করে থাকে।

باب أَحَبُّ الدِّينِ إِلَى اللَّهِ أَدْوَمُهُ

৪০ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا أَنَّ النَّبِيَّ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا امْرَأَةٌ، قَالَ مَنْ هَذِهِ؟ قَالَتْ: فُلانَةُ تَذْكُرُ مِنْ صَلاتِهَا، قَالَ مَهْ عَلَيْكُمْ بِمَا تُطِيقُونَ فَوَاللَّهِ لا يَمَلُّ اللَّهُ حَتَّى تَمَلُّوا، وَكَانَ أَحَبَّ الدِّينِ إِلَيْهِ مَادَامَ عَلَيْهِ صَاحِبُهُ.

৪০ـ عن عاىشة رضي الله عنها ان النبي دخل عليها وعندها امراة، قال من هذه؟ قالت: فلانة تذكر من صلاتها، قال مه عليكم بما تطيقون فوالله لا يمل الله حتى تملوا، وكان احب الدين اليه مادام عليه صاحبه.

Ad-Din (good, righteous deed - act of worship) loved most by Allah Jalla Jalalahu is that which is done regularly. (And in fact the best religion with Allah is Islam)


Narrated 'Aisha:

Once the Prophet (ﷺ) came while a woman was sitting with me. He said, "Who is she?" I replied, "She is so and so," and told him about her (excessive) praying. He said disapprovingly, "Do (good) deeds which is within your capacity (without being overtaxed) as Allah does not get tired (of giving rewards) but (surely) you will get tired and the best deed (act of Worship) in the sight of Allah is that which is done regularly."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ ঈমান কম বেশী হয়

৪১) আনাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি ‘‘লা-ইলাহা ইল্লাল্লাহ’’ পাঠ করবে অথচ তার অন্তরে একটি যব পরিমাণ ঈমান রয়েছে সেও জাহান্নাম থেকে বের হবে। যে ব্যক্তি ‘‘লা-ইলাহা ইল্লাল্লাহ’’ পাঠ করবে এবং তার অন্তরে একটি গম পরিমাণ ঈমান রয়েছে সেও জাহান্নাম থেকে বের হবে। অনুরূপ ঐ ব্যক্তিও জাহান্নাম থেকে বের হবে যে ‘‘লা-ইলাহা ইল্লাল্লাহ’’ পাঠ করবে অথচ তার অন্তরে একটি সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে।

باب زِيَادَةِ الإِيمَانِ وَنُقْصَانِهِ

৪১ـ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ قَالَ يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ: لا إِلَهَ إِلا اللَّهُ وَفِي قَلْبِهِ وَزْنُ شَعِيرَةٍ مِنْ خَيْرٍ، وَيَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ: لا إِلَهَ إِلا اللَّهُ وَفِي قَلْبِهِ وَزْنُ بُرَّةٍ مِنْ خَيْرٍ، وَيَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ: لا إِلَهَ إِلا اللَّهُ وَفِي قَلْبِهِ وَزْنُ ذَرَّةٍ مِنْ خَيْرٍ. (بخارى:৪৪)

৪১ـ عن انس عن النبي قال يخرج من النار من قال: لا اله الا الله وفي قلبه وزن شعيرة من خير، ويخرج من النار من قال: لا اله الا الله وفي قلبه وزن برة من خير، ويخرج من النار من قال: لا اله الا الله وفي قلبه وزن ذرة من خير. (بخارى:৪৪)

Faith increases and decreases


Narrated Anas:

The Prophet (ﷺ) said, "Whoever said "None has the right to be worshipped but Allah and has in his heart good (faith) equal to the weight of a barley grain will be taken out of Hell. And whoever said: "None has the right to be worshipped but Allah and has in his heart good (faith) equal to the weight of a wheat grain will be taken out of Hell. And whoever said, "None has the right to be worshipped but Allah and has in his heart good (faith) equal to the weight of an atom will be taken out of Hell."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ ঈমান কম বেশী হয়

৪২) উমার ইবনে খাত্তাব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা জনৈক ইহুদী তাঁকে বললঃ হে আমীরুল মুমিনীন! আপনাদের কিতাবে এমন একটি আয়াত রয়েছে যা আপনারা পাঠ করে থাকেন। তা যদি আমাদের উপর নাযিল হত, তাহলে আমরা (ইহুদীরা) ঐ দিনটিকে ঈদ হিসাবে গ্রহণ করতাম। উমার ইবনে খাত্তাব (রাঃ) বললেনঃ সেটি কোন্ আয়াত? ইহুদী বললঃ

﴿الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا﴾

‘‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের প্রতি আমার নেয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসাবে পছন্দ করলাম’’। (সূরা মায়েদাঃ ৩) উমার (রাঃ) তখন বললেনঃ এই আয়াতটি কোন্ দিন কোন্ স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাযিল হয়েছে তা আমি জানি। জুমআর দিন তিনি আরাফার মাঠে দাঁড়ানো থাকাবস্থায় এই আয়াতটি নাযিল হয়।

টিকাঃ উমার (রাঃ) ইহুদীকে বুঝিয়ে দিলেন, যে দিন এই আয়াতটি নাযিল হয়েছে সেই দিনটি মুসলিমদের কাছে ঈদ থেকেও বেশী গুরুত্বপূর্ণ। কারণ সেদিন ছিল মুসলিমদের সাপ্তাহিক ঈদ শুক্রবার এবং মহান হজ্জের দিবস তথা আরাফা দিবস। এই দু’টি ফজীলতপূর্ণ দিনে এই আয়াতটি নাযিল হয়েছে। তথাপি এই দিনটিকে উদযাপন মূলক পালিত দিবস হিসাবে গ্রহণ করতে পারিনা। কারণ ইসলামে দুই ঈদ ব্যতীত উদযাপনের জন্য অন্য কোন উপলক্ষ্য অনুমোদিত নয়।

باب زِيَادَةِ الإِيمَانِ وَنُقْصَانِهِ

৪২ـ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ: أَنَّ رَجُلاً مِنَ الْيَهُودِ قَالَ لَهُ: يَا أَمِيرَ الْمُوُمِنِينَ، آيَةٌ فِي كِتَابِكُمْ تَقْرَءُونَهَا لَوْ عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ لاتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا. قَالَ: أَيُّ آيَةٍ؟ قَالَ: ﴿الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلامَ دِينًا﴾ قَالَ عُمَرُ: قَدْ عَرَفْنَا ذَلِكَ الْيَوْمَ وَالْمَكَانَ الَّذِي نَزَلَتْ فِيهِ عَلَى النَّبِيِّ وَهُوَ قَائِمٌ بِعَرَفَةَ يَوْمَ جُمُعَةٍ. (بخارى:৪৫)

৪২ـ عن عمر بن الخطاب: ان رجلا من اليهود قال له: يا امير المومنين، اية في كتابكم تقرءونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا. قال: اي اية؟ قال: ﴿اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا﴾ قال عمر: قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي وهو قاىم بعرفة يوم جمعة. (بخارى:৪৫)

Faith increases and decreases


Narrated 'Umar bin Al-Khattab:

Once a Jew said to me, "O the chief of believers! There is a verse in your Holy Book Which is read by all of you (Muslims), and had it been revealed to us, we would have taken that day (on which it was revealed as a day of celebration." 'Umar bin Al-Khattab asked, "Which is that verse?" The Jew replied, "This day I have perfected your religion For you, completed My favor upon you, And have chosen for you Islam as your religion." (5:3) 'Umar replied,"No doubt, we know when and where this verse was revealed to the Prophet. It was Friday and the Prophet (ﷺ) was standing at 'Arafat (i.e. the Day of Hajj)"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ যাকাত ইসলামের একটি রুকন

৪৩) তালহা বিন উবাইদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নজদের অধিবাসী একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট আগমণ করল। তার মাথার চুলগুলো ছিল এলোমেলো। আমরা তার কন্ঠস্বর শুনছিলাম। কিন্তু সে কি বলছে তা আমরা বুঝতে পারছিলামনা। সে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে এসে বসল। বসেই সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করল। উত্তরে তিনি বললেনঃ ইসলাম হল প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায আদায় করা। লোকটি বললঃ পাঁচ ওয়াক্ত নামায ব্যতীত আমার উপর আরো কোন নামায আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তোমার উপর আর কোন নামায নেই। তবে তুমি যদি নফল নামায পড়তে চাও তার কথা ভিন্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বললেনঃ রামাযান মাসের রোযা রাখা। সে বললঃ রামাযানের রোযা ব্যতীত আমার উপর আরো কোন রোযা আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তোমার উপর আর কোন রোযা নেই। তবে তুমি যদি নফল রোযা রাখতে চাও তাহলে রাখতে পার। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে যাকাতের কথা বললেনঃ সে বললঃ ফরয যাকাত ব্যতীত আমার উপর আরো কোন যাকাত আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তোমার উপর আর কোন ফরয যাকাত নেই। তবে তুমি যদি অতিরিক্ত কিছু সম্পদ নফল হিসাবে সাদকাহ করতে চাও তার কথা ভিন্ন। হাদীছের বর্ণনাকারী বলেনঃ অতঃপর লোকটি এ কথা বলতে বলতে চলে গেল যে, আল্লাহর শপথ! আমি এর চেয়ে বেশীও করবোনা কমও করবোনা। তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ লোকটি যদি সত্য বলে থাকে তাহলে অবশ্যই সফলকাম হবে।

টিকাঃ এ থেকে দলীল নির্ভর আমল কম হলেও তার বরকত যে অনেক বেশী, তাই প্রমাণিত হয়। তাই তাওহীদ ভিত্তিক ও সুন্নাতি আমল করা মুসলিমের কর্তব্য। মনে রাখতে হবে যে, বেশী ছাওয়াবের আশায় বিদআত ও কুসংস্কারে লিপ্ত হওয়া মানে অতি লাভের আশায় পুঁজি হারানোর নামান্তর। আল্লাহ সবাইকে রক্ষা করুন।  

باب الزَّكَاةُ مِنَ الإِسْلاَمِ

৪৩ـ عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ يَقُولُ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ وَلا يُفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الإِسْلامِ، فَقَالَ رَسُولُ اللَّهِ خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ. فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ لا إِلا أَنْ تَطَوَّعَ. قَالَ رَسُولُ اللَّهِ وَصِيَامُ رَمَضَانَ. قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ لا إِلا أَنْ تَطَوَّعَ. قَالَ: وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ الزَّكَاةَ. قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ لا إِلا أَنْ تَطَوَّعَ. قَالَ: فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللَّهِ لا أَزِيدُ عَلَى هَذَا وَلا أَنْقُصُ. قَالَ رَسُولُ اللَّهِ أَفْلَحَ إِنْ صَدَقَ. (بخارى:৪৬)

৪৩ـ عن طلحة بن عبيد الله يقول: جاء رجل الى رسول الله من اهل نجد ثاىر الراس يسمع دوي صوته ولا يفقه ما يقول حتى دنا فاذا هو يسال عن الاسلام، فقال رسول الله خمس صلوات في اليوم والليلة. فقال: هل علي غيرها؟ قال لا الا ان تطوع. قال رسول الله وصيام رمضان. قال: هل علي غيره؟ قال لا الا ان تطوع. قال: وذكر له رسول الله الزكاة. قال: هل علي غيرها؟ قال لا الا ان تطوع. قال: فادبر الرجل وهو يقول: والله لا ازيد على هذا ولا انقص. قال رسول الله افلح ان صدق. (بخارى:৪৬)

To pay Zakat is a part of Islam


Narrated Talha bin 'Ubaidullah:

A man from Najd with unkempt hair came to Allah's Messenger (ﷺ) and we heard his loud voice but could not understand what he was saying, till he came near and then we came to know that he was asking about Islam. Allah's Messenger (ﷺ) said, "You have to offer prayers perfectly five times in a day and night (24 hours)." The man asked, "Is there any more (praying)?" Allah's Messenger (ﷺ) replied, "No, but if you want to offer the Nawafil prayers (you can)." Allah's Messenger (ﷺ) further said to him: "You have to observe fasts during the month of Ramadan." The man asked, "Is there any more fasting?" Allah's Messenger (ﷺ) replied, "No, but if you want to observe the Nawafil fasts (you can.)" Then Allah's Messenger (ﷺ) further said to him, "You have to pay the Zakat (obligatory charity)." The man asked, "Is there any thing other than the Zakat for me to pay?" Allah's Messenger (ﷺ) replied, "No, unless you want to give alms of your own." And then that man retreated saying, "By Allah! I will neither do less nor more than this." Allah's Messenger (ﷺ) said, "If what he said is true, then he will be successful (i.e. he will be granted Paradise)."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ জানাযায় শরীক হওয়া ঈমানের অংশ

৪৪) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে এবং ছাওয়াবের আশায় কোন মুসলমানের জানাযার পেছনে চলে, নামায আদায়ের সময়ও সাথে থাকে এমনকি দাফন শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকে সে দুই কীরাত ছাওয়াব নিয়ে ফেরত আসে। প্রত্যেক কীরাতের পরিমাণ উহুদ পাহাড়ের সমান। আর যে ব্যক্তি নামায আদায় করে দাফন সম্পন্ন হওয়ার পূর্বেই ফেরত আসবে সে এক কীরাত ছাওয়াব নিয়ে ফিরে আসবে।

باب اتِّبَاعُ الْجَنَائِزِ مِنَ الإِيمَانِ

৪৪ـ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ مَنِ اتَّبَعَ جَنَازَةَ مُسْلِمٍ إِيمَانًا وَاحْتِسَابًا وَكَانَ مَعَهُ حَتَّى يُصَلَّى عَلَيْهَا وَيَفْرُغَ مِنْ دَفْنِهَا، فَإِنَّه يَرْجِعُ مِنَ الأَجْرِ بِقِيرَاطَيْنِ، كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ، وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ قَبْلَ أَنْ تُدْفَنَ فَإِنَّهُ يَرْجِعُ بِقِيرَاطٍ. (بخارى:৪৭)

৪৪ـ عن ابي هريرة ان رسول الله قال من اتبع جنازة مسلم ايمانا واحتسابا وكان معه حتى يصلى عليها ويفرغ من دفنها، فانه يرجع من الاجر بقيراطين، كل قيراط مثل احد، ومن صلى عليها ثم رجع قبل ان تدفن فانه يرجع بقيراط. (بخارى:৪৭)

To accompany the funeral processions (up to the place of burial) is a part of faith


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "(A believer) who accompanies the funeral procession of a Muslim out of sincere faith and hoping to attain Allah's reward and remains with it till the funeral prayer is offered and the burial ceremonies are over, he will return with a reward of two Qirats. Each Qirat is like the size of the (Mount) Uhud. He who offers the funeral prayer only and returns before the burial, will return with the reward of one Qirat only."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ অজান্তে মু’মিনের আমল বরবাদ হয়ে যাওয়ার ভয়

৪৫) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ কোন মুসলিমকে গালি দেয়া ফাসেকী তথা পাপাচারিতার অন্তর্ভূক্ত। আর তার সাথে যুদ্ধ করা কুফরী।

باب خَوْفِ الْمُؤْمِنِ مِنْ أَنْ يَحْبَطَ عَمَلُهُ وَهُوَ لاَ يَشْعُرُ

৪৫ ـ عن عَبْدِ اللَّهِ بْنِ مَسَعُوْدٍ :أَنَّ النَّبِيَّ قَالَ سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ. (بخارى:৪৮)

৪৫ ـ عن عبد الله بن مسعود :ان النبي قال سباب المسلم فسوق وقتاله كفر. (بخارى:৪৮)

(What is said regarding) the fear of a believer that his good deeds may be annulled (lost) without his knowledge


Narrated 'Abdullah:

The Prophet (ﷺ) said, "Abusing a Muslim is Fusuq (an evil doing) and killing him is Kufr (disbelief)."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ অজান্তে মু’মিনের আমল বরবাদ হয়ে যাওয়ার ভয়

৪৬) উবাদাহ ইবনে সামিত (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ বলে দেয়ার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদা ঘর থেকে বের হলেন। এ সময় মুসলিমদের দু’জন লোক বিতর্কে লিপ্ত হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেনঃ লাইলাতুল কদরের সুনির্দিষ্ট তারিখ বলে দেয়ার জন্যই আমি ঘর থেকে বের হয়েছিলাম। তবে অমুক অমুক ব্যক্তির ঝগড়ার কারণে তা উঠিয়ে নেয়া হয়েছে। হতে পারে এতেও তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তোমরা রামাযানের (২৫, ২৭, ২৯) তারিখের মধ্যে লাইলাতুল কদর তালাশ কর।

باب خَوْفِ الْمُؤْمِنِ مِنْ أَنْ يَحْبَطَ عَمَلُهُ وَهُوَ لاَ يَشْعُرُ

৪৬ـ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ِ أَنَّ رَسُولَ اللَّهِ خَرَجَ يُخْبِرُ بِلَيْلَةِ الْقَدْرِ، فَتَلاحَى رَجُلانِ مِنَ الْمُسْلِمِينَ فَقَالَ إِنِّي خَرَجْتُ لأُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ، وَإِنَّهُ تَلاحَى فُلانٌ وَفُلانٌ، فَرُفِعَتْ، وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمْ، الْتَمِسُوهَا فِي السَّبْعِ وَالتِّسْعِ وَالْخَمْسِ. (بخارى:৪৯)

৪৬ـ عن عبادة بن الصامت ان رسول الله خرج يخبر بليلة القدر، فتلاحى رجلان من المسلمين فقال اني خرجت لاخبركم بليلة القدر، وانه تلاحى فلان وفلان، فرفعت، وعسى ان يكون خيرا لكم، التمسوها في السبع والتسع والخمس. (بخارى:৪৯)

(What is said regarding) the fear of a believer that his good deeds may be annulled (lost) without his knowledge


Narrated 'Ubada bin As-Samit:
"Allah's Messenger (ﷺ) went out to inform the people about the (date of the) night of decree (Al-Qadr) but there happened a quarrel between two Muslim men. The Prophet (ﷺ) said, "I came out to inform you about (the date of) the night of Al-Qadr, but as so and so and so and so quarrelled, its knowledge was taken away (I forgot it) and maybe it was better for you. Now look for it in the 7th, the 9th and the 5th (of the last 10 nights of the month of Ramadan)."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ ঈমান, ইসলাম ও ইহসান সম্পর্কে জিবরীলের প্রশ্ন

৪৭) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের সামনে বসা ছিলেন। এমন সময় সেখানে জিবরীল ফেরেশতা উপস্থিত হলেন। অতঃপর বললেনঃ হে মুহাম্মাদ! আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ উহা হল (১) দৃঢ়ভাবে আল্লাহর উপর (২) তাঁর ফেরেস্তাদের উপর (৩) তাঁর কিতাবসমূহের উপর (৪) তাঁর রাসূলদের উপর (৫) আখিরাত তথা শেষ দিবসের উপর এবং (৬) তাকদীরের ভাল-মন্দের উপর ঈমান আনয়ন করা।

অতঃপর জিবরীল বললেনঃ ইসলাম কাকে বলে আমাকে বলুন। উত্তরে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ ইসলাম হচ্ছে (১) এই সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া কোন সত্য মা’বুদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর রাসূল। (২) সালাত কায়েম করা। (৩) যাকাত আদায় করা। (৪) রামাযান মাসের রোযা রাখা। (৫) সামর্থ্য থাকলে আল্লাহর ঘরের হজ্জ করা।

জিবরীল আবার বললেনঃ আমাকে ইহসান সম্পর্কে কিছু বলুন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ ইহসান হল, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাঁকে তুমি দেখতে পাচ্ছ। যদি তাঁকে দেখতে না পাও তবে বিশ্বাস করবে যে তিনি তোমাকে অবশ্যই দেখছেন।

অতঃপর তিনি জিজ্ঞেস করলেনঃ কিয়ামত কখন হবে? উত্তরে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ এ সম্পর্কে যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি জিজ্ঞেসকারী অপেক্ষা অধিক জ্ঞাত নন। তিনি বললেনঃ তবে তার নিদর্শন (আলামত) সম্পর্কে কিছু বলুন। তিনি বললেনঃ যখন তুমি দেখবে যে, দাসী তার মনিবকে প্রসব করছে এবং কালো উটের রাখালরা উঁচু উঁচু দালান নির্মাণ করছে। কিয়ামতের জ্ঞান ঐ পাঁচটি গায়েবী বিষয়ের অন্তর্ভূক্ত যা আল্লাহ ছাড়া কেউ জানেনা। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআনের এই আয়াতটি তেলাওয়াত করলেনঃ

﴿إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ﴾

‘‘মহান আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তা জানেন। কেউ জানেনা যে আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানেনা কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ এবং সর্ববিষয়ে সম্যক অবগত’’। (সূরা লুকমানঃ ৩৪)  

এরপর আগন্তক ফেরেশতা (জিবরীল) চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তাঁকে  ডেকে আন। সাহাবীগণ আর তাঁর সন্ধান পেলেন না। তিনি বললেনঃ তিনি ছিলেন জিবরীল (আঃ)। তিনি এসেছিলেন মানুষদেরকে দ্বীন শিক্ষা দিতে।

بَابُ سُؤَالِ جِبْرِيلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الإِيمَانِ وَالإِسْلاَمِ وَالإِحْسَانِ وَعِلْمِ السَّاعَةِ

৪৭ـ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ النَّبِيُّ بَارِزًا يَوْمًا لِلنَّاسِ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ: مَا الإِيمَانُ؟ قَالَ الإِيمَانُ أَنْ تُؤمِنَ بِاللَّهِ وَمَلائِكَتِهِ وَكُتُبِهِ وَبِلِقَائِهِ وَرُسُلِهِ، وَتُؤمِنَ بِالْبَعْثِ. قَالَ: مَا الإِسْلامُ؟ قَالَ الإِسْلامُ أَنْ تَعْبُدَ اللَّهَ وَلا تُشْرِكَ بِهِ شَيْئًا، وَتُقِيمَ الصَّلاةَ، وَتُؤَدِّيَ الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَتَصُومَ رَمَضَانَ. قَالَ: مَا الإِحْسَانُ؟ قَالَ أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ، فَإِنَّهُ يَرَاكَ. قَالَ: مَتَى السَّاعَةُ؟ قَالَ مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ، وَسَأُخْبِرُكَ عَنْ أَشْرَاطِهَا: إِذَا وَلَدَتِ الأَمَةُ رَبَّهَا، وَإِذَا تَطَاوَلَ رُعَاةُ الإِبِلِ الْبُهْمُ فِي الْبُنْيَانِ، فِي خَمْسٍ لا يَعْلَمُهُنَّ إِلا اللَّهُ. ثُمَّ تَلا النَّبِيُّ : ﴿إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ﴾ الآيَةَ، ثُمَّ أَدْبَرَ فَقَالَ رُدُّوهُ. فَلَمْ يَرَوْا شَيْئًا. فَقَالَ هَذَا جِبْرِيلُ جَاءَ يُعَلِّمُ النَّاسَ دِينَهُمْ. (بخارى:৫০)

৪৭ـ عن ابي هريرة قال: كان النبي بارزا يوما للناس فاتاه جبريل فقال: ما الايمان؟ قال الايمان ان تومن بالله وملاىكته وكتبه وبلقاىه ورسله، وتومن بالبعث. قال: ما الاسلام؟ قال الاسلام ان تعبد الله ولا تشرك به شيىا، وتقيم الصلاة، وتودي الزكاة المفروضة، وتصوم رمضان. قال: ما الاحسان؟ قال ان تعبد الله كانك تراه، فان لم تكن تراه، فانه يراك. قال: متى الساعة؟ قال ما المسىول عنها باعلم من الساىل، وساخبرك عن اشراطها: اذا ولدت الامة ربها، واذا تطاول رعاة الابل البهم في البنيان، في خمس لا يعلمهن الا الله. ثم تلا النبي : ﴿ان الله عنده علم الساعة﴾ الاية، ثم ادبر فقال ردوه. فلم يروا شيىا. فقال هذا جبريل جاء يعلم الناس دينهم. (بخارى:৫০)

The asking of (angel) Jibrll (Gabriel) from the Prophet (saws) about Iman, Islam, Ihsan and the knowledge of the Hour


Narrated Abu Huraira:

One day while the Prophet (ﷺ) was sitting in the company of some people, (The angel) Gabriel came and asked, "What is faith?" Allah's Messenger (ﷺ) replied, 'Faith is to believe in Allah, His angels, (the) meeting with Him, His Apostles, and to believe in Resurrection." Then he further asked, "What is Islam?" Allah's Messenger (ﷺ) replied, "To worship Allah Alone and none else, to offer prayers perfectly to pay the compulsory charity (Zakat) and to observe fasts during the month of Ramadan." Then he further asked, "What is Ihsan (perfection)?" Allah's Messenger (ﷺ) replied, "To worship Allah as if you see Him, and if you cannot achieve this state of devotion then you must consider that He is looking at you." Then he further asked, "When will the Hour be established?" Allah's Messenger (ﷺ) replied, "The answerer has no better knowledge than the questioner. But I will inform you about its portents.

1. When a slave (lady) gives birth to her master.

2. When the shepherds of black camels start boasting and competing with others in the construction of higher buildings. And the Hour is one of five things which nobody knows except Allah.

The Prophet (ﷺ) then recited: "Verily, with Allah (Alone) is the knowledge of the Hour--." (31. 34) Then that man (Gabriel) left and the Prophet (ﷺ) asked his companions to call him back, but they could not see him. Then the Prophet (ﷺ) said, "That was Gabriel who came to teach the people their religion." Abu 'Abdullah said: He (the Prophet) considered all that as a part of faith.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ যে ব্যক্তি তার দ্বীনকে সন্দেহ মুক্ত করে নিল

৪৮) নু’মান বিন বাশীর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, নিঃসন্দেহে হালাল এবং হারাম সুস্পষ্ট এবং উভয়ের মধ্যবর্তী স্থানে কিছু সন্দেহপূর্ণ বিষয় রয়েছে, যা অধিকাংশ মানুষেরই অজানা। যে ব্যক্তি সন্দেহপূর্ণ বিষয়গুলো থেকে দূরে থাকল সে তার দ্বীন ও ইজ্জতকে মুক্ত করে নিল। আর যে সন্দেহপূর্ণ বিষয়ে পতিত হল সে ঐ রাখালের ন্যায় যে সংরক্ষিত চারণভূমির আশে-পাশে পশু চরায় এবং যে কোন সময় তাতে তার পশু প্রবেশের আশঙ্কা করে। জেনে রেখো! প্রত্যেক বাদশাহর একটি নির্দিষ্ট ও সংরক্ষিত সীমানা থাকে। আল্লাহর সীমানা হল তাঁর নিষিদ্ধ বস্ত্ত। প্রত্যেক ব্যক্তির শরীরে একটি মাংসপিন্ড রয়েছে, উহা সুস্থ থাকলে সমস্ত শরীর সুস্থ থাকে। আর উহা বিনষ্ট হলে সারা শরীর বরবাদ হয়ে যায়। আর উহা হলো কলব (অন্তর)।

باب فَضْلِ مَنِ اسْتَبْرَأَ لِدِينِهِ

৪৮ـ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ يَقُولُ الْحَلالُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لا يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ، أَلا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلا إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ، أَلا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً، إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ، أَلا وَهِيَ الْقَلْبُ.

৪৮ـ عن النعمان بن بشير يقول: سمعت رسول الله يقول الحلال بين والحرام بين وبينهما مشبهات لا يعلمها كثير من الناس، فمن اتقى المشبهات استبرا لدينه وعرضه، ومن وقع في الشبهات كراع يرعى حول الحمى يوشك ان يواقعه، الا وان لكل ملك حمى، الا ان حمى الله في ارضه محارمه، الا وان في الجسد مضغة، اذا صلحت صلح الجسد كله، واذا فسدت فسد الجسد كله، الا وهي القلب.

The superiority of that person who leaves all doubtful (unclear) things for the sake of his religion


Narrated An-Nu'man bin Bashir:

I heard Allah's Messenger (ﷺ) saying, 'Both legal and illegal things are evident but in between them there are doubtful (suspicious) things and most of the people have no knowledge about them. So whoever saves himself from these suspicious things saves his religion and his honor. And whoever indulges in these suspicious things is like a shepherd who grazes (his animals) near the Hima (private pasture) of someone else and at any moment he is liable to get in it. (O people!) Beware! Every king has a Hima and the Hima of Allah on the earth is His illegal (forbidden) things. Beware! There is a piece of flesh in the body if it becomes good (reformed) the whole body becomes good but if it gets spoilt the whole body gets spoilt and that is the heart.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ গণীমতের মালামাল হতে এক পঞ্চমাংশ দান করা ঈমানের অংশ

৪৯) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধিদল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট আগমণ করল তখন তিনি তাদেরকে বললেনঃ তোমরা কোন্ গোত্রের লোক অথবা কোন্ গোত্রের প্রতিনিধি? তারা বললঃ আমরা রবীয়া গোত্রের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তোমাদেরকে স্বাগতম। এখানে তোমাদের অপমানবোধ ও লজ্জা-শরমের কিছু নেই। তারা বললঃ হে আল্লাহর রাসূল! হারাম মাস ব্যতীত আমরা আপনার কাছে আসতে পারিনা। আমাদের ও আপনার মাঝে মুযার গোত্রের কাফেররা বসবাস করে। তাদের কারণে আমরা আপনার নিকট আসতে পারিনা। সুতরাং আপনি আমাদেরকে এমন কিছু বিষয়ের চূড়ান্ত আদেশ দিন, যা হক ও বাতিলের মধ্যে পার্থক্য করে দিবে। আমাদের পেছনে যারা রয়ে গেছে তাদের বিষয়গুলো অবহিত করব এবং সে অনুযায়ী আমল করে আমরাও জান্নাতে প্রবেশ করব। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পানীয় বস্ত্তসমূহ সম্পর্কে জিজ্ঞেস করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে চারটি কাজের আদেশ দিলেন এবং চারটি বস্ত্ত থেকে নিষেধ করলেন। তিনি তাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান আনয়নের নির্দেশ দিলেন। তারপর তিনি বললেনঃ এক আল্লাহর প্রতি ঈমান কাকে বলে তোমরা কি জান? তারা বললঃ আল্লাহ এবং তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেনঃ এক আল্লাহর প্রতি ঈমানের অর্থ হলঃ এ সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই। তাঁর কোন শরীক নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল। নামায কায়েম করা, যাকাত আদায় করা, রামাযানের রোযা রাখা এবং গণীমতের মালের এক পঞ্চমাংশ প্রদান করা। তিনি তাদেরকে চারটি পাত্র ব্যবহার করা হতে নিষেধ করলেন। (১) সবুজ রঙ্গের কলসী। (২) লাউয়ের খোলশ। (৩) কাঠের নির্মিত পাত্র (৪) আলকাতরা দিয়ে প্রলেপ লাগানো পাত্র। পরিশেষে তিনি বললেনঃ এ সকল বিষয় স্মরণ রাখবে এবং যারা তোমাদের পিছনে রয়ে গেছে তাদেরকে অবহিত করবে।

টিকাঃ উপরোক্ত পাত্রগুলো ব্যবহার করতে নিষেধ করার কারণ হল তৎকালে এই পাত্রগুলোতে মদ ও নেশা জাতীয় বস্ত্ত রাখা হত। মূলতঃ পাত্র ব্যবহার করতে নিষেধ করার মাধ্যমে নেশা জাতীয় বস্ত্ত হতে নিষেধ করা হয়েছে। অতএব নেশাজাত দ্রব্য মুক্ত হলে সেগুলো ব্যবহারে কোন বাধা নেই। 

باب أَدَاءُ الْخُمُسِ مِنَ الإِيمَانِ

৪৯ ـ عن ابْنِ عَبَّاسٍ رَضِيَ الله عَنهُمَا قَالَ: إِنَّ وَفْدَ عَبْدِ الْقَيْسِ لَمَّا أَتَوُا النَّبِيَّ قَالَ مَنِ الْقَوْمُ أَوْ مَنِ الْوَفْدُ؟ قَالُوا: رَبِيعَةُ. قَالَ مَرْحَبًا بِالْقَوْمِ أَوْ بِالْوَفْدِ غَيْرَ خَزَايَا وَلا نَدَامَى فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا لا نَسْتَطِيعُ أَنْ نَأْتِيكَ إِلا فِي الشَّهْرِ الْحَرَامِ، وَبَيْنَنَا وَبَيْنَكَ هَذَا الْحَيُّ مِنْ كُفَّارِ مُضَرَ، فَمُرْنَا بِأَمْرٍ فَصْلٍ نُخْبِرْ بِهِ مَنْ وَرَاءَنَا، وَنَدْخُلْ بِهِ الْجَنَّةَ، وَسَأَلُوهُ عَنِ الأَشْرِبَةِ. فَأَمَرَهُمْ بِأَرْبَعٍ وَنَهَاهُمْ عَنْ أَرْبَعٍ. أَمَرَهُمْ بِالإِيمَانِ بِاللَّهِ وَحْدَهُ قَالَ أَتَدْرُونَ مَا الإِيمَانُ بِاللَّهِ وَحْدَهُ؟ قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ شَهَادَةُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامُ الصَّلاةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَصِيَامُ رَمَضَانَ، وَأَنْ تُعْطُوا مِنَ الْمَغْنَمِ الْخُمُسَ، وَنَهَاهُمْ عَنْ أَرْبَعٍ: عَنِ الْحَنْتَمِ، وَالدُّبَّاءِ، وَالنَّقِيرِ، وَالْمُزَفَّتِ، وَرُبَّمَا قَالَ الْمُقَيَّرِ وَقَالَ احْفَظُوهُنَّ وَأَخْبِرُوا بِهِنَّ مَنْ وَرَاءَكُمْ. (بخارى:৫৩)

৪৯ ـ عن ابن عباس رضي الله عنهما قال: ان وفد عبد القيس لما اتوا النبي قال من القوم او من الوفد؟ قالوا: ربيعة. قال مرحبا بالقوم او بالوفد غير خزايا ولا ندامى فقالوا: يا رسول الله، انا لا نستطيع ان ناتيك الا في الشهر الحرام، وبيننا وبينك هذا الحي من كفار مضر، فمرنا بامر فصل نخبر به من وراءنا، وندخل به الجنة، وسالوه عن الاشربة. فامرهم باربع ونهاهم عن اربع. امرهم بالايمان بالله وحده قال اتدرون ما الايمان بالله وحده؟ قالوا: الله ورسوله اعلم. قال شهادة ان لا اله الا الله وان محمدا رسول الله، واقام الصلاة، وايتاء الزكاة، وصيام رمضان، وان تعطوا من المغنم الخمس، ونهاهم عن اربع: عن الحنتم، والدباء، والنقير، والمزفت، وربما قال المقير وقال احفظوهن واخبروا بهن من وراءكم. (بخارى:৫৩)

To pay Al-Khumus (one-fifth of the war booty to be given in Allah's Cause) is a part of faith


Narrated Abu Jamra:

I used to sit with Ibn 'Abbas and he made me sit on his sitting place. He requested me to stay with him in order that he might give me a share from his property. So I stayed with him for two months. Once he told (me) that when the delegation of the tribe of 'Abdul Qais came to the Prophet, the Prophet (ﷺ) asked them, "Who are the people (i.e. you)? (Or) who are the delegate?" They replied, "We are from the tribe of Rabi'a." Then the Prophet (ﷺ) said to them, "Welcome! O people (or O delegation of 'Abdul Qais)! Neither will you have disgrace nor will you regret." They said, "O Allah's Messenger (ﷺ)! We cannot come to you except in the sacred month and there is the infidel tribe of Mudar intervening between you and us. So please order us to do something good (religious deeds) so that we may inform our people whom we have left behind (at home), and that we may enter Paradise (by acting on them)." Then they asked about drinks (what is legal and what is illegal). The Prophet (ﷺ) ordered them to do four things and forbade them from four things. He ordered them to believe in Allah Alone and asked them, "Do you know what is meant by believing in Allah Alone?" They replied, "Allah and His Apostle know better." Thereupon the Prophet (ﷺ) said, "It means:

1. To testify that none has the right to be worshipped but Allah and Muhammad is Allah's Messenger (ﷺ).
2. To offer prayers perfectly
3. To pay the Zakat (obligatory charity)
4. To observe fast during the month of Ramadan.
5. And to pay Al-Khumus (one fifth of the booty to be given in Allah's Cause).

Then he forbade them four things, namely, Hantam, Dubba,' Naqir Ann Muzaffat or Muqaiyar; (These were the names of pots in which Alcoholic drinks were prepared) (The Prophet (ﷺ) mentioned the container of wine and he meant the wine itself). The Prophet (ﷺ) further said (to them): "Memorize them (these instructions) and convey them to the people whom you have left behind."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ মানুষের আমল নিয়তের উপর নির্ভরশীল

৫০) উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল। কিতাবের শুরুতেই এই হাদীছটি অতিক্রান্ত হয়েছে। এখানে ‘‘প্রত্যেক ব্যক্তির জন্য উহাই রয়েছে যার নিয়ত সে করে’’ এই বাক্যের পরে এতটুকু অতিরিক্ত বর্ণিত হয়েছে যে, কারো হিজরত যদি আল্লাহ্ এবং তাঁর রাসুলের দিকে হয়, তাহলে তা আল্লাহ্ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দিকে হিজরত বলেই গণ্য হবে। হাদীছের বাকী অংশ পূর্বের মতই।

باب مَا جَاءَ أَنَّ الأَعْمَالَ بِالنِّيَّةِ وَالْحِسْبَةِ وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى

৫০ـ عَنْ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إنَّما الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَقَدْ تَقَدَّمَ فِيْ أَوَّلِ الْكِتَابِ وَزَادَ هُنَا بَعْدَ قَوْلِهِ إنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ وسَرَدَ بَاقِيَ الْحَدِيْثِ.

৫০ـ عن عمر: ان رسول الله قال انما الاعمال بالنيات، وقد تقدم في اول الكتاب وزاد هنا بعد قوله انما لكل امرى ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله وسرد باقي الحديث.

What is said regarding the statement: "The reward of deeds depends upon the intention and hoping to get rewards from Allah."


Narrated 'Umar bin Al-Khattab:

Allah's Messenger (ﷺ) said, "The reward of deeds depends upon the intention and every person will get the reward according to what he has intended. So whoever emigrated for Allah and His Apostle, then his emigration was for Allah and His Apostle. And whoever emigrated for worldly benefits or for a woman to marry, his emigration was for what he emigrated for."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ মানুষের আমল নিয়তের উপর নির্ভরশীল

৫১) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন যে, কেউ যদি তার পরিবার-পরিজনের জন্য ছাওয়াবের নিয়তে খরচ করে তাহলে সেটাও তার জন্য সাদকাহ হিসাবে গণ্য হবে।

باب مَا جَاءَ أَنَّ الأَعْمَالَ بِالنِّيَّةِ وَالْحِسْبَةِ وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى

৫১ ـ عَنْ أَبِي مَسْعُودٍ عَنِ النَّبِيِّ قَالَ إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ فَهُوَ لَهُ صَدَقَةٌ. (بخارى:৫৫)

৫১ ـ عن ابي مسعود عن النبي قال اذا انفق الرجل على اهله فهو له صدقة. (بخارى:৫৫)

What is said regarding the statement: "The reward of deeds depends upon the intention and hoping to get rewards from Allah."


Narrated Abu Mas'ud:

The Prophet (ﷺ) said, "If a man spends on his family (with the intention of having a reward from Allah) sincerely for Allah's sake then it is a (kind of) alms-giving in reward for him.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ দ্বীন নসীহত স্বরূপ

৫২) জারীর বিন আব্দুল্লাহ আল-বাজালী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট নামায কায়েম করা, যাকাত প্রদান করা এবং প্রত্যেক মুসলিমের জন্য নসীহত করার অঙ্গীকার করে বায়আত করেছি।

بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدِّينُ النَّصِيحَةُ لِلَّهِ وَلِرَسُولِهِ وَلأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ»

৫২ـ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: بَايَعْتُ رَسُولَ اللَّهِ عَلَى إِقَامِ الصَّلاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ

৫২ـ عن جرير بن عبد الله قال: بايعت رسول الله على اقام الصلاة، وايتاء الزكاة، والنصح لكل مسلم

The statement of the Prophet (saws): Religion is An-Nasihah (to be sincere and true) to Allah, to His Messenger (Muhammad (saws)), to the Muslim rulers, and to all the Muslims


Narrated Jarir bin Abdullah:

I gave the pledge of allegiance to Allah's Messenger (ﷺ) for the following:

1. offer prayers perfectly
2. pay the Zakat (obligatory charity)
3. and be sincere and true to every Muslim.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ দ্বীন নসীহত স্বরূপ

৫৩) জারীর বিন আব্দুল্লাহ আল-বাজালী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আগমণ করে বললামঃ আমি আপনার নিকট বায়আত করব। তিনি আমার উপর শর্তারোপ করলেন যে, প্রত্যেক মুসলিমের জন্য শুভ কামনা করবে। এ কথার উপর আমি তাঁর নিকট বায়আত করলাম।

بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدِّينُ النَّصِيحَةُ لِلَّهِ وَلِرَسُولِهِ وَلأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ»

৫৩ـ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: أَمَّا بَعْدُ فَإِنِّي أَتَيْتُ النَّبِيَّ قُلْتُ: أُبَايِعُكَ عَلَى الإِسْلامِ، فَشَرَطَ عَلَيَّ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ فَبَايَعْتُهُ عَلَى هَذَا. (بخارى:৫৮)

৫৩ـ عن جرير بن عبد الله قال: اما بعد فاني اتيت النبي قلت: ابايعك على الاسلام، فشرط علي والنصح لكل مسلم فبايعته على هذا. (بخارى:৫৮)

The statement of the Prophet (saws): Religion is An-Nasihah (to be sincere and true) to Allah, to His Messenger (Muhammad (saws)), to the Muslim rulers, and to all the Muslims


Narrated Ziyad bin'Ilaqa:

I went to the Prophet and said, 'I give my pledge of allegiance to you for Islam." The Prophet (ﷺ) conditioned (my pledge) for me to be sincere and true to every Muslim so I gave my pledge to him for this. By the Lord of this mosque! I am sincere and true to you (Muslims). Then Jarir asked for Allah's forgiveness and came down (from the pulpit).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief
দেখানো হচ্ছেঃ থেকে ৪৬ পর্যন্ত, সর্বমোট ৪৬ টি রেকর্ডের মধ্য থেকে