পরিচ্ছেদঃ (১) হালাল উপায়ে সম্পদ জমা করা এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য মাসআলা - সম্পদ খরচ না করে ধরে রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা, কেননা আল্লাহ ঐ ব্যক্তিকে দেওয়া থেকে বিরত থাকেন, যে ব্যক্তি সম্পদ খরচ করা থেকে বিরত থাকে
৩১৯৯. আসমা বিনতু আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি যখন খরচ করতেন, তখন তিনি হিসাব করে রাখতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, “তুমি খরচ করো কিন্তু হিসাব করো না, অন্যথায় আল্লাহও হিসাব করে দিবেন। তুমি সম্পদ খরচ না করে রেখে দিবে না, তাহলে আল্লাহও তোমাকে দেওয়া থেকে বিরত থাকবেন।”[1]
1 - بَابُ جَمْعِ الْمَالِ مِنْ حِلِّه وَمَا يَتَعَلَّقُ بذلك - ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يُوعِيَ الْمَرْءُ بَعْضَ مَالِهِ إِذِ اللَّهُ جَلَّ وَعَلَا يُوعي عَلَى مَنْ جَمَعَ مَالَهُ فَأَوْعَى
3199 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ عبَّاد بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ وَفَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ وَكَانَتْ إِذَا أَنْفَقَتْ شَيْئًا تُحصي ـ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَنْفِقِي وَلَا تُحْصِي فيُحصي اللَّهُ عَلَيْكِ وَلَا تُوعِي فيُوعي اللَّهُ عَلَيْكِ)
الراوي : أَسْمَاء بِنْت أَبِي بَكْرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3199 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (1490): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৪৯০)
পরিচ্ছেদঃ ব্যক্তির জন্য হালাল পন্থায় উপার্জিত সম্পদ জমা করা জায়েয, যখন সে সম্পদের হক আদায় করবে
৩২০০. আমর বিন আস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হে আমর, সৎ ব্যক্তির কাছে সৎ (উপার্জনের) সম্পদ কতইনা উৎকৃষ্ট সম্পদ।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি আলী বিন রাবাহ আমর বিন আস রাদ্বিয়াল্লাহু আনহুমা এবং আমর থেকে আমরের পরিবর্তে আবুল কাইস থেকেও শ্রবণ করেছেন। কাজেই হাদীসটির দুটো সানাদই সহীহ।
ذِكْرُ الْإِبَاحَةِ لِلرَّجُلِ الَّذِي يَجْمَعُ الْمَالَ مِنْ حِلِّهِ إِذَا قَامَ بِحُقُوقِهِ فِيهِ
3200 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ قَالَ: أَخْبَرَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَلِيٍّ قَالَ: سَمِعْتُ أَبِي أَنَّهُ سَمِعَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صلى عَلَيْهِ وَسَلَّمَ: (يَا عَمْرُو نِعْمَ الْمَالُ الصَّالِحُ مع الرجل الصالح)
الراوي : عَمْرو بْن الْعَاصِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3200 | خلاصة حكم المحدث: صحيح- ((المشكاة)) (3756 / التحقيق الثاني)
قَالَ أَبُو حَاتِمٍ: سَمِعَ هَذَا الْخَبَرَ عَلِيُّ بْنُ رَبَاحٍ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ وَسَمِعَهُ مِنْ أَبِي الْقَيْسِ بدلَ عمرٍو عَنْ عَمْرٍو فَالطَّرِيقَانِ جَمِيعًا مَحْفُوظَانِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৩৭৫৬)
পরিচ্ছেদঃ ব্যক্তির জন্য হালাল পন্থায় উপার্জিত সম্পদ জমা করা জায়েয, যখন সে সম্পদে আল্লাহর হক আদায় করবে
৩২০১. আমর বিন আস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হে আমর, তোমার অস্ত্র-সস্ত্র ও কাপড়-চোপড় বেধে নাও।” রাবী বলেন, “আমি তাই করলাম। তারপর আমি তাঁর কাছে এসে দেখতে পেলাম। তিনি তাঁর মাথা উঠিয়ে উপরে তাকালেন তারপর দৃষ্টি নিচু করে বলেন, “হে আমর, আমি তোমাকে এক দিকে সেনাভিযানে পাঠাবো। অতঃপর আল্লাহ তোমাকে নিরাপদ রাখবেন এবং গানীমত দান করবেন। আমি তোমাকে সেই সম্পদ থেকে ন্যায়সঙ্গত একটা অংশ দিবো।” তিনি বলেন, “আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সম্পদের আশায় ইসলাম গ্রহণ করি নাই। আমি ইসলাম গ্রহণ করেছি জিহাদ করার জন্য এবং আপনার সাথে থাকার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “হে আমর, সৎ ব্যক্তির কাছে সৎ (উপার্জনের) সম্পদ কতইনা উৎকৃষ্ট সম্পদ।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ إِبَاحَةِ جَمْعِ الْمَالِ مِنْ حِلِّهِ إِذَا أَدَّى حَقَّ اللَّهِ مِنْهُ
3201 – أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مُوسَى بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ: قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَا عَمْرُو اشْدُدْ عَلَيْكَ سِلَاحَكَ وَثِيَابَكَ) قَالَ: فَفَعَلْتُ ثُمَّ أَتَيْتُهُ فَوَجَدْتُهُ يَتَوَضَّأُ فَرَفَعَ رَأْسَهُ فَصَعَّدَ فيَّ النَّظَرَ وصوَّبَه قَالَ: (يَا عَمْرُو إِنِّي أُرِيدُ أَنْ أَبْعَثَكَ وَجْهًا فَيُسَلِّمُكَ اللَّهُ وَيُغْنِمَكَ وأَزْعَبُ لَكَ مِنَ الْمَالِ زَعْبَةً صَالِحَةً) قَالَ: قُلْتُ: يارسول اللَّهِ لَمْ أُسْلِمْ رَغْبَةً فِي الْمَالِ إِنَّمَا أَسْلَمْتُ رَغْبَةً فِي الْجِهَادِ وَالْكَيْنُونَةِ مَعَكَ قَالَ: (يَا عَمْرُو نعمَّا بِالْمَالِ الصَّالِحِ مَعَ الرَّجُلِ الصالح)
الراوي : عَمْرو بْن الْعَاصِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3201 | خلاصة حكم المحدث: صحيح- ((المشكاة)) (3756 / التحقيق الثاني)
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৩৭৫৬)
পরিচ্ছেদঃ হাদীসের জ্ঞানে অপরিপক্ক ব্যক্তিকে যেই হাদীস এই সংশয়ে ফেলে দেয় যে, হালাল পন্থায় সম্পদ জমা করা জায়েয নেই
৩২০২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অসুস্থতায় মারা যান, সেই অসুস্থতার সময় বলেছেন, “হে আয়িশা, স্বর্ণগুলো কী করেছো?” তিনি বলেন, “আমি বললাম, সেগুলো আমার কাছে আছে।” তিনি আমাকে বলেন, “সেগুলো আমার কাছে নিয়ে আসো। -সেগুলো সংখ্যায় পাঁচটি থেকে সাতটি ছিল- আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর সেগুলো আমি নিয়ে এসে তাঁর হাতের মুঠোয় দেই। তারপর তিনি বলেন, “আল্লাহর ব্যাপারে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী ধারণা, যদি তিনি এসব কাছে রেখে আল্লাহর সাথে সাক্ষাত করেন? (হে আয়িশা) এগুলো দান করে দাও।”[1]
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْحَدِيثِ أَنَّ جَمْعَ الْمَالِ مِنْ حِلِّهِ غَيْرُ جائز
3202 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو حَدَّثَنِي أَبُو سَلَمَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَجَعِهِ الَّذِي مَاتَ فِيهِ: (يا عائشة! مافَعَلتِ الذَّهَبُ؟ ) قَالَتْ: قُلْتُ: هِيَ عِنْدِي قَالَ: (فَأْتِينِي بِهَا) ـ وَهِيَ بَيْنَ السَّبْعَةِ وَالْخَمْسَةِ ـ فَجِئْتُ فَوَضَعْتُهَا فِي كَفِّهِ ثُمَّ قَالَ: (مَا ظَنُّ مُحَمَّدٍ بِاللَّهِ لَوْ لَقِيَ اللَّهَ وَهَذِهِ عِنْدَهُ! أَنْفِقِيهَا)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3202 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((التعليق الرغيب)) (2/ 42) , ((الصحيحة)) (1014).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ১০১৪)
পরিচ্ছেদঃ যেই হাদীস কোন কোন আলিম ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীস হয়তো আমাদের উল্লেখিত আবূ সালামার হাদীসের বিপরীত
৩২০৩. আবূ উমামাহ সাহল বিন হুনাইফ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং উরওয়া বিন যুবাইর আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে প্রবেশ করি। তখন তিনি বলেন, “যদি তোমরা আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, একদিন তিনি অসুস্থ ছিলেন, আমার কাছে তাঁর ছয়টি অথবা সাতটি দীনার (স্বর্ণ মুদ্রা) ছিল। তিনি বলেন, “অতঃপর তিনি আমাকে তা দান করতে বলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা আমাকে ব্যস্ত করে তুলে। তারপর যখন তিনি সুস্থ হলেন, তখন তিনি আমাকে সেই সম্পর্কে জিজ্ঞেস করেন। আমি বলি, “জ্বী, না। আল্লাহর কসম! আপনার অসুস্থতা আমাকে ব্যস্ত করে তুলেছিল।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “তারপর তিনি আমাকে সেগুলো আনতে বলেন। অতঃপর সেগুলো তিনি তাঁর হাতের তালূতে রেখে বলেন, “আল্লাহর নাবীর কী ধারণা, যদি তিনি এগুলো নিজের কাছে রেখে আল্লাহর সাথে সাক্ষাত করেন![1]
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ عَالِمًا مِنَ النَّاسِ أَنَّهُ مُضَادُّ لِخَبَرِ أَبِي سَلَمَةَ الَّذِي ذَكَرْنَاهُ
3203 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ عَنْ مُوسَى بْنِ جُبَيْرٍ: عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ: دَخَلْتُ أَنَا وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ عَلَى عَائِشَةَ فَقَالَتْ: لَوْ رَأَيْتُمَا نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فِي مَرَضٍ لَهُ وَكَانَتْ لَهُ عِنْدِي سِتَّةُ دَنَانِيرَ أَوْ سَبْعَةٌ قَالَتْ: فَأَمَرَنِي أَنْ أُفَرِّقَهَا فَشَغَلَنِي وَجَعُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى عَافَاهُ اللَّهُ قَالَتْ: ثُمَّ سَأَلَنِي عَنْهَا فَقُلْتُ: لَا وَاللَّهِ قَدْ كَانَ شَغَلَنِي وَجَعُكَ قَالَتْ: فَدَعَا بِهَا فَوَضَعَهَا فِي كَفِّهِ ثُمَّ قَالَ: (مَا ظَنُّ نَبِيِّ اللَّهِ لَوْ لَقِيَ اللَّهَ وَهُوَ عنده؟! )
الراوي : أَبُو أُمَامَة بْن سَهْلِ بْنِ حُنَيْفٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3203 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((التعليق الرغيب)) (2/ 42) , ((الصحيحة)) (1014).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ১০১৪)
পরিচ্ছেদঃ যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন, তার বিবরণ
৩২০৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আমি পছন্দ করি না যে, আমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হই, অতঃপর তিন দিন অতিবাহিত হওয়ার পর আমার কাছে একটি স্বর্ণ মুদ্রা থাকুক, তবে সেটা ব্যতীত যা আমি ঋণ পরিশোধ করার জন্য রেখে দেই।”[1]
ذكر العلة التي من أجلها قال رسول الله صلى عَلَيْهِ وَسَلَّمَ هَذَا الْقَوْلَ
3204 - أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ الْحُسَيْنِ بْنِ الْمِنْهَالِ الضَّرِيرُ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ , قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَا يَسُرُّنِي أَنَّ أحُداً لِي ذَهَبًا يَأْتِي عَلَيَّ ثَلَاثٌ وَعِنْدِي مِنْهُ دِينَارٌ غَيْرَ شيءٍ أرصُدُهُ فِي دَيْنٍ عليَّ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3204 | خلاصة حكم المحدث: صحيح – ((فقه السيرة)) (48) , ((الصحيحة)) (1028): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০২৮)
পরিচ্ছেদঃ যেসব শর্তসাপেক্ষে একজন ব্যক্তি সম্পদ গ্রহণ করলে, তাতে বারাকাহ দেওয়া হবে, সে সম্পর্কে বিবরণ
৩২০৫. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই দুনিয়া সবুজ-শ্যামল ও সুমিষ্ট। সুতরাং যাকে আমরা দুনিয়ার কোন কিছু খুশি মনে প্রদান করি আর সে তাতে নির্লোভ থাকে, তবে তাতে বারাকাহ দেওয়া হবে। সুতরাং যাকে আমরা দুনিয়ার কোন কিছু অখুশি মনে প্রদান করি আর সে তাতে লোভাতুর থাকে, তবে তাতে বারাকাহ দেওয়া হয় না।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنِ الشَّرَائِطِ الَّتِي إِذَا أَخَذَ الْمَرْءُ الْمَالَ بِهَا بُورِكَ لَهُ
3205 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا تَمِيمُ بْنُ الْمُنْتَصِرِ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ الْأَزْرَقُ عَنْ شَرِيكٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إن الدنيا خضرة وحلوة فَمَنْ أَعْطَيْنَاهُ مِنْهَا شَيْئًا بِطِيبِ نفسٍ منَّا وحُسْنِ طُعمة مِنْهُ مِنْ غَيْرِ شَرِهِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ وَمَنْ أَعْطَيْنَاهُ مِنْهَا شَيْئًا بِغَيْرِ طِيبِ نَفْسٍ مِنَّا وَحَسَنِ طُعْمَةٍ مِنْهُ وَإِشْرَافِ نَفْسٍ كَانَ غَيْرَ مُبَارَكٍ لَهُ فِيهِ)
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3205 | خلاصة حكم المحدث: صحيح لغيره - ((التعليق الرغيب)) (2/ 14).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/১৪)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি তার সম্পদ থেকে আল্লাহর হক আদায় করবে, তখন তার উপর আর কোন বাধ্যবাধকতা থাকে না, তবে সে যদি নফল দান করে, সেটা ভিন্ন কথা
৩২০৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তুমি তোমার সম্পদের যাকাত আদায় করবে, তবে সম্পদে তোমার উপর যে হক ছিল, তা তুমি আদায় করে ফেললে। আর যে ব্যক্তি হারাম মাল জমা করে, তারপর সেখান থেকে দান করে, এতে তার জন্য কোন সাওয়াব নেই। আর তার পাপের বোঝা তার উপর বর্তাবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ إِذَا أَخْرَجَ حَقَّ اللَّهِ مِنْ مَالِهِ لَيْسَ عَلَيْهِ غَيْرُ ذَلِكَ إِلَّا أَنْ يَكُونَ مُتَطَوِّعًا بِهِ
3206 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: سَمِعْتُ عَمْرَو بْنَ الْحَارِثِ يَقُولُ: حَدَّثَنِي دَرَّاجٌ أَبُو السَّمْحِ عَنِ ابْنِ حُجَيْرَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(إِذَا أَدَّيْتَ زَكَاةَ مَالِكَ فَقَدْ قَضَيْتَ مَا عَلَيْكَ فِيهِ وَمَنْ جَمَعَ مَالًا حَرَامًا ثُمَّ تَصَدَّقَ بِهِ لَمْ يَكُنْ لَهُ فِيهِ أَجْرٌ وَكَانَ إِصْرُهُ عليه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3206 | خلاصة حكم المحدث: حسن ـ ((التعليق الرغيب)) (1/ 266).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২৬৬)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ইলমে হাদীসের জ্ঞান মজবূতভাবে অর্জন করেনি, তাকে যেই হাদীস এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো পূর্বে উল্লেখিত আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীসের বিপরীত
৩২০৭. আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমরা দুনিয়ায় আগমনের দিক দিয়ে সর্বশেষ আর কিয়ামতের আমরা প্রথমে আবির্ভুত হবো। নিশ্চয়ই সম্পদশালী লোকেরা কিয়ামতের দিন নিচে অবস্থান করবে। তবে যে ব্যক্তি এভাবে ডানে, বামে, সামনে, পিছনে খরচ করে।” তিনি তাঁর কাপড় ফেলে দেখান।”[1]
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْحَدِيثِ أَنَّهُ مُضَادُّ لِخَبَرِ أَبِي هُرَيْرَةَ الَّذِي ذكرناه
3207 - أَخْبَرَنَا الفِريابي قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (نَحْنُ الْآخِرُونَ وَالْأَوَّلُونَ يوم القيامة وإن الأكثرين هم الأسلفون إِلَّا مَنْ قَالَ هَكَذَا وَهَكَذَا عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ وَمِنْ خَلْفِهِ وَبَيْنَ يَدَيْهِ وَيَحْثِي بثوبه)
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3207 | خلاصة حكم المحدث: صحيح – ((الصحيحة)) (2412) , ((التعليق الرغيب)) (4/ 108).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৪১২)
পরিচ্ছেদঃ সোনা ও রুপার গোলাম হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩২০৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হতভাগ্য স্বর্ণের গোলাম, রৌপ্যের গোলাম, মখমল কাপড়ের গোলাম, চাদরের গোলাম, যদি তাকে দেওয়া হয়, সে খুশি হয় আর যদি না দেওয়া হয়, তবে নারাজ হয়।”[1]
ذكر الزجر على أَنْ يَكُونَ الْمَرْءُ عَبْدَ الدِّينَارِ وَالدِّرْهَمِ
3208 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى بِالْمَوْصِلِ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ حَمَّادٍ سَجَّادَةٌ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ أَبِي حُصَيْنٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (تَعِسَ عَبْدُ الدِّينَارِ وَعَبْدُ الدِّرْهَمِ وَعَبْدُ الْقَطِيفَةِ وَعَبْدُ الْخَمِيصَةِ إِنْ أُعْطِيَ رضي وان مُنع سخط)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3208 | خلاصة حكم المحدث: صحيح: خ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২০৮)
পরিচ্ছেদঃ বয়স ও সম্পদের প্রতি ভালবাসা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য (মহান আল্লাহ আমাদেরকে এসবকে ভালবাসা থেকে রক্ষা করুন, তবে সেই আয়ু ও সম্পদ ব্যতিত, যা আমাদেরকে আল্লাহর কাছে দিতে সহায়ক হয়)
৩২০৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আদম সন্তানের অন্তর দুটি জিনিসকে ভালবাসার ক্ষেত্রে যুবক থাকে। তা হলো: দীর্ঘায়ূ ও সম্পদ।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ حُبَّ الْمَرْءِ الْمَالَ وَالْعُمُرَ مُرَكَّبٌ فِي الْبَشَرِ عَصَمَنَا اللَّهُ مِنْ حُبِّهِمَا إِلَّا لِمَا يُقَرِّبُنَا إِلَيْهِ مِنْهُمَا
3209 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ الْخَلِيلِ قَالَ: حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنِي فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنِي هِلَالُ بْنُ عَلِيِّ بْنِ أُسَامَةَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (قَلْبُ ابْنِ آدَمَ شابٌّ عَلَى حُبِّ اثْنَتَيْنِ: طول العمر والمال)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3209 | خلاصة حكم المحدث: صحيح – ((الصحيحة)) (1906) , ((التعليق الرغيب)) (3/ 105).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৯০৬)
পরিচ্ছেদঃ মহান আল্লাহ সম্পদকে আদম সন্তানের জন্য সবুজ-শ্যামল ও সুমিষ্ট করে দিয়েছেন
৩২১০. হাকিম বিন হিযাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলে তিনি আমাকে কিছু প্রদান করেন। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার কিছু চাই, তিনি আমাকে কিছু প্রদান করেন। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার কিছু চাই, তিনি আমাকে কিছু প্রদান করেন। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার কিছু চাই, তিনি আমাকে আবার কিছু প্রদান করেন। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার কিছু চাই, তিনি আমাকে আবার কিছু প্রদান করেন। তারপর তিনি বলেন, “হে হাকিম বিন হিযাম, নিশ্চয়ই এই সম্পদ সবুজ-শ্যামল, সুমিষ্ট। যে ব্যক্তি তা নির্লোভ মনে গ্রহণ করে, তার জন্য তাতে বারাকাহ দেওয়া হয় আর যে ব্যক্তি তা লোভাতূর মনে গ্রহণ করবে, তার জন্য তাতে বারাকাহ দেওয়া হয় না এবং সে ব্যক্তি ঐ ব্যক্তির মতো, যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আর উঁচু হাত নিচু হাত অপেক্ষা উত্তম।”
হাকিম বিন হিযাম রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঐ সত্তার কসম, যিনি আপনাকে হক সহ পাঠিয়েছেন, আপনার পর দুনিয়া ত্যাগ করা পর্যন্ত আমি আর কারো কাছে কোন কিছু চাইবো না।
উরওয়া ও সাঈদ রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “পরবর্তীতে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু তাকে হাকিম বিন হিযাম রাদ্বিয়াল্লাহু আনহুকে ডেকে ভাতা দান করতে চাইতেন, কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেন। তারপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাকে ভাতা দান করতে চান, কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেন। তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলতেন, “হে মুসলিম সম্প্রদায়, নিশ্চয়ই আমি হাকিম বিন হিযামের ব্যাপারে তোমাদেরকে সাক্ষী রেখে বলছি যে, আমি তার কাছে ফাইয়ের (কাফেরদের থেকে যুদ্ধবিহীন প্রাপ্ত) মাল তার কাছে পেশ করেছি, কিন্তু তিনি তা নিতে অস্বীকৃতি জানিয়েছেন।”
রাবী বলেন, “অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তিনি মৃত্যু অবধি আর কারো কাছে কোন কিছু চাননি।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا جَعَلَ الْأَمْوَالَ حُلوة خَضِرَةٌ لِأَوْلَادِ آدَمَ
3210 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنِ ابْنِ شِهَابٍ أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ وَسَعِيدَ بْنَ الْمُسَيِّبِ حَدَّثَاهُ أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُ فَأَعْطَانِي ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَا حَكِيمَ بْنَ حِزَامٍ إِنَّ هَذَا الْمَالَ حُلْوَةٌ خَضِرَةٌ فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى)
قَالَ حكيم: فقلت: يارسول اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا.
قَالَ عُرْوَةُ وَسَعِيدٌ: فَكَانَ أَبُو بَكْرٍ يَدْعُو حَكِيمًا فيُعطيه الْعَطَاءَ فَيَأْبَى ثُمَّ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يعطيه فيأبى فيقول عمر: إني أشهدكم يامعشر الْمُسْلِمِينَ عَلَى حَكِيمِ بْنِ حِزَامٍ أَنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ الَّذِي قُسِمَ لَهُ مِنْ هَذَا الْفَيْءِ فَيَأْبَى يَأْخُذُهُ قَالَ: فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنَ النَّاسِ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حتى توفي
الراوي : حَكِيم بْن حِزَامٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3210 | خلاصة حكم المحدث: صحيح - ((أحاديث البيوع)): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২১০)
পরিচ্ছেদঃ দুনিয়াতে যখন সম্পদের প্রাচুর্য প্রদান করা হবে, তখন মানুষের জন্য আবশ্যক হলো দুনিয়া ও তার বিপদ থেকে নিজেকে হেফাযত করা
৩২১১. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই দুনিয়া সবুজ-শ্যামল, সুমিষ্ট। আর নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে তাতে স্থলাভিষিক্ত করবেন এটা দেখার জন্য যে, তোমরা কেমন আমল করো। অতএব তোমরা দুনিয়ার (প্রলোভনের) ব্যাপারে সতর্ক থাকবে এবং নারীদের (প্রলোভনের) ব্যাপারে সতর্ক থাকবে । কেননা বানী ইসরাঈলের প্রথম ফিতনার সূত্রপাত হয়েছিল, নারীকে কেন্দ্র করে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ حَفِظِ نَفْسِهِ عَنِ الدُّنْيَا وَآفَاتِهَا عِنْدَ انْبِسَاطِهِ في الأموال
3211 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي مَسْلَمَةَ سَعِيدِ بْنِ يَزِيدَ عَنْ أَبِي نَضْرَةَ: عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ الدُّنْيَا خَضِرَةٌ حُلْوَةٌ وَإِنَّ اللَّهَ سَيُخْلُفُكُمْ فِيهَا لِيَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ فَإِنَّ أَوَّلَ فتنة بني إسرائيل كانت النساء)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3211 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (486 و 911): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৪৮৯)
পরিচ্ছেদঃ সম্পদ কোন কোন সময় এই উম্মতের জন্য ফিতনার কারণ হয়ে যায়
৩২১২. কা‘ব বিন ইয়ায রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রত্যেক উম্মতের জন্য একটি ফিতনা রয়েছে। আর আমার উম্মতের ফিতনা হলো সম্পদ।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَالَ قَدْ يَكُونُ فِيهِ فِتْنَةُ هَذِهِ الْأُمَّةِ
3212 ـ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ البَرَلُّسِيُّ: حَدَّثَنَا آدَمُ بن إِيَاسٍ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ , عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفير عَنْ أَبِيهِ , عَنْ كَعْبِ بْنِ عِيَاضٍ , قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ: ((لِكُلِّ أُمَّةٍ فِتْنَةٌ , وَإِنَّ فتنة أمتي المال)).
الراوي : كَعْب بْن عِيَاضٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3212 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (2216).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২২১৬)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে সম্পদের প্রাচুর্যতা ও ইচ্ছাকৃতভাবে বিভিন্ন (মন্দ) কাজ করার আশংকা করেছেন মর্মে বর্ণনা
৩২১৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমি আমার পরে তোমাদের ব্যাপারে দারিদ্রের ভয় করি না বরং আমি তোমাদের ব্যাপারে সম্পদের প্রাচুর্যের ভয় করি এবং আমি তোমাদের ব্যাপারে ভুলবশত (গোনাহের কাজ) করার ভয় করি না বরং আমি তোমাদের ব্যাপারে ইচ্ছাকৃত (গোনাহের কাজ) করার আশংকা করি।”[1]
ذِكْرُ تخوُّف الْمُصْطَفَى - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَلَى أُمَّتِهِ مِنَ التَّكَاثُرِ فِي الْأَمْوَالِ والتَّعمُّد في الأفعال
3213 ـ أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ: حَدَّثَنَا عليُّ بْنُ مَيْمُونٍ العطَّار: حَدَّثَنَا خَالِدُ بْنُ حيَّان عَنْ جَعْفَرِ بْنِ بُرقان , عَنْ يَزِيدَ بْنِ الْأَصَمِّ عَنْ أبي هريرة , قَالَ النبيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: ((مَا أَخْشَى عَلَيْكُمْ بَعْدِي الْفَقْرَ , ولكنِّي أَخْشَى عَلَيْكُمُ التَّكاثر وَمَا أَخْشَى عَلَيْكُمُ الْخَطَأَ , ولكنِّي أَخْشَى عليكم العمد)) .
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3213 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (593).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৫৯৩)
পরিচ্ছেদঃ নশ্বর দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশংকা
৩২১৪. উকবাহ আল আমির আল জুহানী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ যে ভাষন দিয়েছিলেন, সেটা ছিল এমন যে, তিনি উহুদ যুদ্ধের শহীদদের জন্য সালাত আদায় করেন। তারপর তিনি মিম্বারে উঠেন অতঃপর তিনি আল্লাহর প্রশংসা ও গুণ-কীর্তন করেন। তারপর তিনি বলেন, “নিশ্চয়ই আমি তোমাদের আগে চলে যাবো। আমি তোমাদের ব্যাপারে সাক্ষ্য দিবো। আমি এখন আমার এই জায়গা থেকে আমার হাওযে কাওসার দেখতে পাচ্ছি। আল্লাহর কসম! নিশ্চয়ই আমি এই আশংকা করি না যে, তোমরা আমার পরে শিরক করবে কিন্তু আমাকে দেখানো হয়েছে যে, আমাকে দুনিয়ার ধন-ভান্ডারের চাবিকাঠিসমূহ প্রদান করা হয়েছে। কাজেই আমার আশংকা হয় যে, তোমরা তাতে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে!”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ التَّنَافُسَ فِي هَذِهِ الدُّنْيَا الْفَانِيَةِ مِمَّا كَانَ يَتَخَوَّفُ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُمَّتِهِ مِنْهُ
3214 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عن يزيد بن أبي حبيب أَبَا الْخَيْرِ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ الجُهنيُّ يَقُولُ: آخِرُ مَا خَطَبَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أنه صَلَّى عَلَى شُهَدَاءِ أُحُدٍ ثمَّ رَقِيَ الْمِنْبَرِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: (إِنِّي لَكُمْ فَرَطٌ وَأَنَا عَلَيْكُمْ شَهِيدٌ وَأَنَا أَنْظُرُ إِلَى حَوْضِي الْآنَ فِي مَقَامِي هَذَا وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ أَنْ تُشْرِكُوا بَعْدِي وَلَكِنِّي أُرِيتُ أَنِّي أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنِ الْأَرْضِ فَأَخَافُ عليكم أن تنافسوا فيها).
الراوي : عُقْبَة بْن عَامِرٍ الجُهنيُّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3214 | خلاصة حكم المحدث: صحيح – ((الأحكام)) (ص 107): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয: ১০৭)
পরিচ্ছেদঃ দুনিয়ার সৌন্দর্য ও চাকচিক্যের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশংকা
৩২১৫. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভাষনে আমাদের বলেন, “নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে যা আশংকা করি, তন্মধ্যে সবচেয়ে বেশি আশংকাজনক হলো আল্লাহ দুনিয়ার যে সৌন্দর্য ও চাকচিক্য বের করে দিবেন।” তখন এক ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কল্যাণ কি অকল্যাণকে বয়ে আনতে পারে?” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকেন। তারপর আমরা দেখলাম যে, তার উপর অহী অবতীর্ণ হচ্ছে। অতঃপর সেই ব্যক্তিকে বলা হয়, “তোমার কী হলো, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে (এমন কথা) বলছো যে, তিনি তোমার সাথে কথা বলছেন না?” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে (অহী অবতীর্ণ হওয়ার সময়ের অবস্থা) কেটে যায়। তখন তিনি শরীর থেকে ঘাম মুছতে শুরু করেন এবং তিনি বলেন, “প্রশ্নকারী কোথায়?” আমরা তাঁকে দেখেছি যে, তিনি আল্লাহর প্রশংসা করেন তারপর তিনি বলেন, “নিশ্চয়ই কল্যাণ কোন অকল্যাণকে বয়ে আনে না। নিশ্চয়ই নদীর তীরে যে উদ্ভিদ উৎপন্ন হয়, তা তৃণভোজী প্রাণীকে মেরে ফেলে অথবা মেরে ফেলার উপক্রম করে। তুমি কি দেখনি, তৃণভোজী প্রাণী ঘাস খেয়ে তার দুই পার্শ্বদেশ পরিপূর্ণ হয়ে যায়, তখন সেটি রৌদ্রে যায় অতঃপর মলমুত্র ত্যাগ করে। তারপর সেটি আবার চরে বেরায়।
নিশ্চয়ই এই সম্পদ সুমিষ্ট ও সবুজ-শ্যামল। মুসলিম ব্যক্তি উৎকৃষ্ট সম্পদের অধিকারী হবে, যদি সে রক্ত সম্পর্ক বজায় রাখে এবং আল্লাহর রাস্তায় খরচ করে। আর যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করে, সে ঐ ব্যক্তির ন্যায় যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আর এই সম্পদ কিয়ামতের দিন তার বিপক্ষে সাক্ষ্য দিবে।”[1]
ذِكْرُ تَخَوُّفِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُمَّتِهِ زِينَةَ الدُّنْيَا وَزَهْرَتَهَا
3215 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا هِشَامٍ الدَّسْتُوَائِيِّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ هِلَالِ بْنِ أَبِي مَيْمُونَةَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ: عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمْ مَا يُخرِجُ اللَّهُ مِنْ زِينَةِ الدُّنْيَا وَزَهْرَتِهَا) فَقَالَ له رجل: يارسول اللَّهِ أَوَ يَأْتِي الْخَيْرُ بِالشَّرِّ؟ فَسَكَتَ عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْنَا أَنَّهُ يُنَزَّل عَلَيْهِ فَقِيلَ لَهُ: مَا شَأْنُكَ تكلِّم رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا يكلِّمك؟ فسُرِّيَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ يَمْسَحُ عَنْهُ الرُّحَضَاء وَقَالَ:
(أَيْنَ السَّائِلُ)؟ وَرَأَيْنَا أَنَّهُ حَمِدَهُ فَقَالَ: (إِنَّ الْخَيْرَ لَا يَأْتِي بِالشَّرِّ وَإِنَّ مِمَّا يُنْبِتُ الرَّبِيعُ يقتلُ ـ أَوْ يُلِمُّ ـ حَبَطًا أَلَمْ تَرَ إِلَى آكِلَةِ الْخَضِرِ أَكَلَتْ حَتَّى امْتَلَأَتْ خَاصِرَتَاهَا اسْتَقْبَلَتْ عَيْنَ الشَّمْسِ فَثَلَطَتْ وَبَالَتْ ثُمَّ رَتَعَتْ وَإِنَّ الْمَالَ حُلْوَةٌ خَضِرَةٌ وَنِعْمَ صَاحِبُ الْمُسْلِمِ هُوَ إِنْ وَصَلَ الرَّحِمَ وَأَنْفَقَ فِي سَبِيلِ اللَّهِ وَمَثَلُ الَّذِي يَأْخُذُهُ بِغَيْرِ حَقِّهُ كمثل الذي يأكل ولا يشيع ويكون عليه شهيدا يوم القيامة)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3215 | خلاصة حكم المحدث: صحيح: خ (1465) , م (3/ 101 ـ 102).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২১৫)
পরিচ্ছেদঃ দুনিয়ার সৌন্দর্য ও চাকচিক্যের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশংকা
৩২১৬. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়িয়ে লোকদের উদ্দেশ্যে ভাষনে বলেন, “না, আল্লাহর কসম, হে লোকসকল, আল্লাহ দুনিয়ার যে সৌন্দর্য-চাকচিক্য বের করে দিবেন, আমি তোমাদের ব্যাপারে কেবল সেসব জিনিসের ব্যাপারেই আশংকা করি।” তখন এক ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কল্যাণ কি অকল্যাণকে বয়ে আনতে পারে?” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষন চুপ থাকেন। তারপর তিনি বলেন, “তুমি কিভাবে বললে?” সে ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কল্যাণ কি অকল্যাণকে বয়ে আনতে পারে?” তারপর তিনি বলেন, “নিশ্চয়ই কল্যাণ কোন অকল্যাণকে বয়ে আনে না। কিন্তু নদীর তীরে যে উদ্ভিদ উৎপন্ন হয়, তা তৃণভোজী প্রাণীকে মেরে ফেলে অথবা মেরে ফেলার উপক্রম করে। তবে ঐ তৃণভোজী প্রাণী ছাড়া, যে ঘাস খায়, অতঃপর যখন তার দুই পার্শ্বদেশ পরিপূর্ণ হয়ে যায়, তখন সে রৌদ্রে যায় অতঃপর মলমুত্র ত্যাগ করে। তারপর সেটি আবার ফিরে এসে ঘাস খায়।
যে ব্যক্তি ন্যায়সঙ্গতভাবে সম্পদ গ্রহণ করে, তার জন্য তাতে বারাকাহ দেওয়া হয় আর যে ব্যক্তি মাল অন্যায়ভাবে গ্রহণ করে, তার দৃষ্টান্ত ঐ ব্যক্তির ন্যায় যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না।”[1]
ذِكْرُ تَخَوُّفِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُمَّتِهِ زِينَةَ الدُّنْيَا وَزَهْرَتَهَا
3216 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ بِالْفُسْطَاطِ قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَطَبَ النَّاسَ فَقَالَ: (لَا وَاللَّهِ مَا أَخْشَى عَلَيْكُمْ أَيُّهَا النَّاسُ إِلَّا مَا يُخْرِجُ اللَّهُ لَكُمْ مِنْ زُهْرَةِ الدُّنْيَا) فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ! أَيَأْتِي الْخَيْرُ بِالشَّرِّ؟ فَصَمَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاعَةً ثُمَّ قَالَ: (كَيْفَ قُلْتَ)؟ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ وَهَلْ يَأْتِي الْخَيْرُ بِالشَّرِّ؟ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ الْخَيْرَ لَا يَأْتِي إِلَّا بِخَيْرٍ وَلَكِنْ هُوَ أَنَّ كُلَّ مَا يُنْبِتُ الرَّبِيعُ يَقْتُلُ حَبَطًا ـ أَوْ يُلِمُّ ـ إِلَّا آكِلَةَ الْخَضِرِ أَكَلَتْ حَتَّى إِذَا امْتَلَأَتْ خَاصِرَتَاهَا اسْتَقْبَلْتِ الشَّمْسَ فَثَلَطَتْ وَبَالَتْ ثُمَّ اجتَّرت فَعَادَتْ فَأَكَلَتْ فَمَنْ أَخَذَ مَالًا بِحَقِّهِ يُبَارَكُ لَهُ وَمَنْ أَخَذَ مَالًا بِغَيْرِ حَقِّهِ فَمَثَلُهُ كَمَثَلِ الَّذِي يأكل ولا يشبع)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3216 | خلاصة حكم المحدث: صحيح: خ (1465) , م (3/ 101 ـ 102).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২১৫)
পরিচ্ছেদঃ মানুষ যে সম্পদ ন্যায় সঙ্গতভাবে গ্রহণ করে, তার বিবরণ
৩২১৭. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের মাঝে লোকদের ভাষন দিচ্ছিলেন, তিনি বলেন, “নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে যা আশংকা করি, তন্মধ্যে অন্যতম হলো আল্লাহ দুনিয়ার সৌন্দর্য ও চাকচিক্যতা।” তখন এক ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কল্যাণ কি অকল্যাণকে বয়ে আনতে পারে?”
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমরা দেখলাম যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অহী অবতীর্ণ হচ্ছে। আমরা সেই ব্যক্তিকে তিরস্কার করি কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে (এমন কথা) বলেছে যে, তিনি তোমার সাথে কথা বলেননি!” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে (অহী অবতীর্ণ হওয়ার সময়ের অবস্থা) কেটে যায়। তখন তিনি তাঁর চেহারা থেকে ঘাম মুছতে শুরু করেন এবং তিনি বলেন, “প্রশ্নকারী কোথায়?” (তিনি এমন মনোভাব প্রকাশ করেন) যেন তিনি তার প্রশংসা করছেন। তিনি বলেন, “নিশ্চয়ই কল্যাণ কোন অকল্যাণকে বয়ে আনে না। নিশ্চয়ই নদীর তীরে যে উদ্ভিদ উৎপন্ন হয়, তা তৃণভোজী প্রাণীকে মেরে ফেলে অথবা মেরে ফেলার উপক্রম করে। তবে ঐ তৃণভোজী প্রাণী নয়, যে ঘাস খেয়ে তার দুই পার্শ্বদেশ পরিপূর্ণ হয়ে যায়, তখন সে রৌদ্রে যায় অতঃপর মলমুত্র ত্যাগ করে।
নিশ্চয়ই মুসলিম ব্যক্তি উৎকৃষ্ট সম্পদের অধিকারী হবে, যদি সে ন্যায় সঙ্গতভাবে তা গ্রহণ করে এবং ইয়াতিম, মিসকীন, ও সাহায্যপ্রার্থীকে দান করে। আর যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করে, সে ঐ ব্যক্তির ন্যায় যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। তারপর এই সম্পদ কিয়ামতের দিন তার বিপক্ষে সাক্ষ্য দিবে।”[1]
ذِكْرُ وَصْفِ الْمَالِ الَّذِي يَأْخُذُهُ الْمَرْءُ بِحَقِّهِ-
3217 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ قَالَ: حَدَّثَنَا الأوزعي قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ عَنْ هِلَالِ بْنِ أَبِي مَيْمُونَةَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يخطب النَّاسَ فَقَالَ: (إِنَّ مِمَّا أَتَخَوَّفُ عَلَيْكُمْ مَا يُفْتَحُ عَلَيْكُمْ مِنْ زُهْرَةِ الدُّنْيَا وَزِينَتِهَا) فَقَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ وَيَأْتِي الْخَيْرُ بِالشَّرِّ؟ قَالَ أَبُو سَعِيدٍ: فَرَأَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْزِلُ عَلَيْهِ فلُمنا الرَّجُلَ حِينَ يُكَلِّمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا يُكَلِّمُهُ فَلَمَّا جُلِّيَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَعَلَ يَمْسَحُ الرُّحَضَاء عَنْ وَجْهِهِ وَهُوَ يَقُولُ: (أَيْنَ السَّائِلُ)؟ فَكَأَنَّهُ قَدْ حَمِدَهُ فَقَالَ: (إِنَّ الْخَيْرَ لَا يَأْتِي بِالشَّرِّ وَإِنَّ مِمَّا يُنْبِتُ الرَّبِيعُ مَا يَقْتُلُ حَبَطًا ـ أَوْ يُلِمُّ ـ إِلَّا آكِلَةَ الْخَضِرِ أَكَلَتْ حَتَّى إِذَا هِيَ امْتَلَأَتْ خَاصِرَتَاهَا اسْتَقْبَلَتْ عَيْنَ الشَّمْسِ فَثَلَطَتْ وَبَالَتْ وَإِنَّ هَذَا الْمَالَ نِعْمَ صَاحِبُ الْمُسْلِمِ لِمَنْ أَخَذَهُ بِحَقِّهِ فَأَعْطَى مِنْهُ الْيَتِيمَ وَالْمِسْكِينَ وَالسَّائِلَ وَمَنْ أَخَذَهُ بِغَيْرِ حَقِّهِ كَانَ كَالَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ ثم يكون عليه شهيداً يوم القيامة)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3217 | خلاصة حكم المحدث: صحيح: خ (1465) , م (3/ 101 ـ 102).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২১৫)
পরিচ্ছেদঃ (২) লোভ-লালসা ও তৎসংশ্লিষ্ট আলোচনা - সম্পদ ও সম্মানের ব্যাপারে লোভ-লালসা থেকে দুরে থাকা জরুরী, কেননা এই দুটি জিনিস মানুষের দ্বীনকে নষ্ট করে দেয়
৩২১৮. কা‘ব বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সম্পদ ও সম্মান প্রাপ্তির লালসা একজন ব্যক্তির দ্বীনকে যতটা ক্ষতি করে, দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘকে একপাল মেষের মাঝে ছেড়ে দিলেও ততটা ক্ষতি করতে পারে না।”[1]
2 - بَابُ مَا جَاءَ فِي الْحِرْصِ وَمَا يَتَعَلَّقُ به - ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ مُجَانَبَةِ الْحِرْصِ عَلَى الْمَالِ وَالشَّرَفِ إِذْ هُمَا مفسدان لدينه
3218 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى الْمُخَرِّمِيُّ قَالَ: حدثنا إسحق الْأَزْرَقُ قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ عَنْ محمد بن عبد الرحمن بن سعد بْنِ زُرَارَةَ عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا ذِئْبَانِ جَائِعَانِ أُرسِلا فِي غَنَمٍ بِأَفْسَدَ لَهَا مِنْ حِرْصِ الرَّجُلِ على المال والشرف لدينه)
الراوي : كَعْب بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3218 | خلاصة حكم المحدث: صحيح - ((الروض النضير)) (رقم 5 ـ 7).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৭০৫)
পরিচ্ছেদঃ মানুষের বয়স যত বাড়ে, দুনিয়ার ব্যাপারে লোভ-লালসা তত বাড়ে তবে সেসব ব্যক্তি ছাড়া, যাদেরকে মহান আল্লাহ হেফাযত করে
৩২১৮/*. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আদম সন্তান বৃদ্ধ হয়, কিন্তু তার দুটি জিনিস যুবক থাকে: সম্পদের ব্যাপারে লোভ-লালসা ও জীবনের ব্যাপারে লোভ-লালসা।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ كُلَّمَا كَانَ سِنُّهُ أَكْبَرَ كَانَ حِرْصُهُ عَلَى الدُّنْيَا أَكْثَرَ إِلَّا من عصمهم الله منهم
3218/م]- أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ وَسَعِيدُ بْنُ الرَّبِيعِ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسَابٍ وَعَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ قَالُوا: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (يَهْرَمُ ابْنُ آدَمَ وَتَشِبُّ فِيهِ اثْنَتَانِ: الْحِرْصُ عَلَى الْمَالِ وَالْحِرْصُ على العمر)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3218 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (1906).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৯০৬)
পরিচ্ছেদঃ বয়স্ক লোকদের মাঝে মহান আল্লাহ নশ্বর দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ-লালসা সৃষ্টি করে দেন
৩২১৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “বয়োবৃদ্ধ লোকদের অন্তর দুটি জিনিসের ভালবাসায় যুবক থাকে: জীবন ও সম্পদের প্রতি ভালবাসা।”[1]
ذكر الإخبار عما ركَّب الله جل وعلا فِي ذَوِي الْأَسْنَانِ مِنْ كَثْرَةِ الْحِرْصِ عَلَى هَذِهِ الْفَانِيَةِ الزَّائِلَةِ
3219 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (قَلْبُ الْكَبِيرِ شَابٌّ عَلَى حُبِّ اثْنَتَيْنِ: عَلَى حُبِّ الْحَيَاةِ وَحُبِّ الْمَالِ)
قَالَ ابْنُ عَرَفَةَ: وأنا واحد منهم.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3219 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (1906): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৯০৬)
পরিচ্ছেদঃ আদম সন্তানের মাঝে মহান আল্লাহ দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ-লালসা সৃষ্টি করে দেন, যদিও এই দুনিয়া নশ্বর এবং নোংরা
৩২২০. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের একটি উপত্যকা ভর্তি সম্পদ থাকতো, তবুও সে চাইতো অনুরুপ আরেক উপত্যকা ভর্তি সম্পদ। আদম সন্তানের মন মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1]
ذكر الإخبار عمَّا ركَّب الله جل وعلا فِي أَوْلَادِ آدَمَ مِنَ الْحِرْصِ فِي هَذِهِ الدنيا وإن كانت قذرة زائلة
3220 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: سَمِعْتُ عَطَاءً يَقُولُ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (لَوْ أَنَّ لِابْنِ آدَمَ مِلْءَ وَادِي مَالٍ لَأَحَبَّ أَنْ يَكُونَ لَهُ مِثْلُهُ وَلَا يَمْلَأُ نَفْسَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ والله يتوب على من تاب)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3120 | خلاصة حكم المحدث: صحيح - ((الروض النضير)) (332): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৩৩২)
পরিচ্ছেদঃ আমরা যে সম্পদের কথা বর্ণনা করলাম, সেটার যে হুকুম, খেজুর গাছের ক্ষেত্রেও একই হুকুম প্রযোজ্য
৩২২১. জাবির রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের খেজুর গাছের দুটি উপত্যকা থাকে, তবুও সে তৃতীয় উপত্যকা অন্বেষন করতো। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ حُكْمَ النَّخْلِ حُكْمُ الْمَالِ فِي هَذَا الَّذِي وَصَفْنَاهُ
3221 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ قَالَ: حَدَّثَنَا عمر بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيَيْنِ مِنْ نَخْلٍ لَابْتَغَى إِلَيْهِ ثَالِثًا وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللَّهُ على من تاب)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3121 | خلاصة حكم المحدث: صحيح - ((مشكلة الفقر)) (18/ 14) , ((الروض)) ـ أيضاً ـ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ১৮/১৪)
পরিচ্ছেদঃ আমরা যে সম্পদের কথা বর্ণনা করলাম, সেটার যে হুকুম, খেজুর গাছের ক্ষেত্রেও একই হুকুম প্রযোজ্য
৩২২২. জাবির রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের খেজুর গাছের দুটি উপত্যকা থাকে, তবুও সে তৃতীয় উপত্যকা অন্বেষন করতো। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1]
আহমাদ বিন আবূ শুআইব থেকে উমার বিন সাঈদ বিন সিনান ছাড়া আর কেউ হাদীস বর্ণনা করেননি। আর খেজুর গাছের কথা ইমাম আ‘মাশ রহিমাহুল্লাহ এককভাবে বর্ণনা করেছেন। এটি আমাদের শাইখের বক্তব্য।
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ حُكْمَ النَّخْلِ حُكْمُ الْمَالِ فِي هَذَا الَّذِي وَصَفْنَاهُ
3222 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ الْحَرَّانِيُّ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (لَوْ كَانَ لِابْنِ آدَمَ وادٍ مِنْ نَخْلٍ لَتَمَنَّى إِلَيْهِ مِثْلَهُ وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إلا التراب)
لَمْ يحُدَثِّ عَنْ أَحْمَدَ بْنِ أَبِي شُعَيْبٍ إِلَّا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ
تَفَرَّدَ الْأَعْمَشُ بِقَوْلِهِ: مِنْ نَخْلٍ؛ قَالَهُ الشَّيْخُ
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3121 | خلاصة حكم المحدث: صحيح - ((مشكلة الفقر)) (18/ 14) , ((الروض)) ـ أيضاً ـ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ১৮/১৪)
পরিচ্ছেদঃ আমরা যে খেজুর গাছের কথা বর্ণনা করলাম, সেটার যে হুকুম, অন্যান্য সম্পদের ক্ষেত্রেও আদম সন্তানের একই অবস্থা হয়, তবে আল্লাহ যাকে রক্ষা করে সে ছাড়া
৩২২৩. জাবির রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের একটি উপত্যকা ভর্তি সম্পদ থাকতো, তবুও সে অনুরুপ আরেক উপত্যকা ভর্তি সম্পদ চাইতো। আদম সন্তানের মন মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ أَنَّ أَوْلَادَ آدَمَ إِلَّا مَنْ عصم الله منهم حكمهم في ما وصفنا فِي سَائِرِ الْأَمْوَالِ كَحُكْمِهِمْ فِي النَّخْلِ الَّذِي ذكرناه
3223 - أخبرنا محمد بن المنذر بْنُ سَعِيدِ بْنِ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيًا مَالًا لَأُحِبَّ أَنَّ لَهُ مِثْلَهُ وَلَا يَمْلَأُ نَفْسَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تاب)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3123 | خلاصة حكم المحدث: صحيح - ((مشكلة الفقر)) (18/ 14) , ((الروض)) ـ أيضاً ـ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৩৩২)
পরিচ্ছেদঃ যদি কোন ব্যক্তিকে এক উপত্যকা ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সেই ব্যক্তির হুকুম পূর্বে উল্লেখিত ব্যক্তির মতই
৩২২৪. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের একটি উপত্যকা ভর্তি স্বর্ণ থাকতো, তবুও সে অনুরুপ আরেক উপত্যকা কামনা করতো। আদম সন্তানের মুখ মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مَنْ أُوتِيَ الْوَادِيَ مِنَ الذَّهَبِ كَانَ حُكْمُهُ فِيهِ حُكْمَ مَنْ وَصَفْنَا قبل.
3224 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ: عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: (لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ وادٍ آخَرُ وَلَا يَمْلَأُ فَاهَ إِلَّا التُّرَابُ وَاللَّهُ يَتُوبُ على من تاب)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3124 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৩৩২)
পরিচ্ছেদঃ সম্পদ বেশি কামনা করার ক্ষেত্রে দুই উপত্যকা ও এক উপত্যকার হুকুম একই
৩২২৫. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আদম সন্তানের দুই উপত্যকা ভর্তি সম্পদ থাকে, তবুও সে তৃতীয় উপত্যকা ভর্তি সম্পদ কামনা করবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ حُكْمَ الْمَرْءِ فِيمَا وَصَفْنَا وَإِنْ كَانَ لَهُ وَادِيَانِ حُكْمُ وَادٍ وَاحِدٍ فِي الِاسْتِزَادَةِ عَلَيْهِمَا
3225 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ النَّضْرِ الْأَحْوَلُ قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ أَبِي قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ: عن أَنَسٌ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَوْ كَانَ لِابْنِ آدَمَ واديان من مال لابتغى وادياً ثالثاً ولايملأ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ ثُمَّ يَتُوبُ الله على من تاب)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3125 | خلاصة حكم المحدث: صحيح
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৩৩২)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য “যদি আদম সন্তানের দুই উপত্যকা ভর্তি স্বর্ণ থাকে, তবুও সে তৃতীয় উপত্যকা ভর্তি স্বর্ণ কামনা করবে” এর ব্যাখ্যা
৩২২৬. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি প্রশ্ন করার জন্য উমার রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে আসেন। অতঃপর তিনি একবার তার মাথার দিকে আরেকবার তার দুই পায়ের দিকে তাকান। তার দুরবস্থা দেখে তিনি এমনটা করেন। অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাকে বলেন, “তোমার কী পরিমাণ সম্পদ রয়েছে?” সে জবাবে বলে, “চল্লিশটি উট।”
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আমি বললাম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন। তিনি বলেছেন, “যদি আদম সন্তানের দুই উপত্যকা ভর্তি স্বর্ণ থাকে, তবুও সে তৃতীয় উপত্যকা কামনা করবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুই পূর্ণ করতে পারে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবূল করেন।” রাবী বলেন, “অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তুমি কী বলছো?” জবাবে তিনি বলেন, “উবাই বিন কা‘ব আমাকে এভাবেই হাদীস শুনিয়েছেন।” তখন তিনি আমাকে বলেন, “উঠ, আমার সাথে তার কাছে চলো।” রাবী বলেন, “তারপর তারা তার কাছে যান। অতঃপর উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “এ কী হাদীস বর্ণনা করছে?” জবাবে উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এভাবেই হাদীস বর্ণনা করেছেন। ”[1]
ذكر البيان بأن قوله: كَانَ لِابْنِ آدَمَ وَادِيَانِ مِنْ ذَهَبٍ لَابْتَغَى إليهما الثالث
3226 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الشَّيْبَانِيِّ عَنْ يَزِيدَ بْنِ الْأَصَمِّ: عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى عُمَرَ يَسْأَلُهُ فَجَعَلَ يَنْظُرُ إِلَى رَأْسِهِ مَرَّةً وَإِلَى رِجْلَيْهِ أُخْرَى لِمَا يَرَى بِهِ مِنَ الْبُؤْسِ فَقَالَ لَهُ عُمَرُ: كَمْ مَالُكَ؟ قَالَ: أَرْبَعُونَ مِنَ الْإِبِلِ قَالَ: فَقَالَ ابْنُ عَبَّاسٍ فَقُلْتُ: صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ: (لَوْ كَانَ لِابْنِ آدَمَ وَادِيَانِ مِنْ ذَهَبٍ لَابْتَغَى إِلَيْهِمَا الثَّالِثَ وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ) قَالَ: فَقَالَ لِي عُمَرُ: مَا تَقُولُ؟ قَالَ: قُلْتُ: هَكَذَا أَقْرَأَنِيهَا أُبَيُّ بْنُ كَعْبٍ قَالَ: فقم بنا إليه قال: فأتاه: مَا يَقُولُ هَذَا؟ قَالَ أُبَيٌّ: هَكَذَا أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3226 | خلاصة حكم المحدث: صحيح - ((الروض النضير)) (332): ق , المرفوع فقط دون القصة مع عمر وأبي ـ ((الصحيحة)) (2909).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ৩৩২)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো অবৈধ পন্থায় জীবিকা উপার্জনে চেষ্টা না করা
৩২২৭. আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয়ই রিযিক মানুষকে অন্বেষন করে, যেভাবে আয়ু তাকে অন্বেষন করে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ قِلَّةِ الْجِدِّ فِي طَلَبِ رِزْقِهِ بِمَا لَا يحل
3227 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ وَالْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ بِنَسَا وَمُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ الْمُزَنِيُّ بِجُرْجَانَ وَعُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ بُجيرٍ الْهَمْدَانِيُّ بِصُغْدٍ وَمُحَمَّدُ بْنُ الْمُعَافَى بْنِ أَبِي حَنْظَلَةَ بِصَيْدَا وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ اللَّخْمِيُّ بِعَسْقَلَانَ وَعَبْدُ اللَّهِ بْنُ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ وَعُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ بِمَنْبِجَ وَالْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ بِالرَّقَّةِ وَمُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ عُبَيْدِ بْنِ فَيَّاضٍ بِدِمَشْقَ فِي آخَرِينَ قَالُوا: حَدَّثَنَا هِشَامُ بْنُ خَالِدٍ الْأَزْرَقُ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنِ ابْنِ جَابِرٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي الْمُهَاجِرِ عَنْ أُمِّ الدَّرْدَاءِ: عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إنَّ الرِّزق لَيَطْلُبُ العبدَ كَمَا يَطْلُبُهُ أَجَلُهُ)
الراوي : أَبُو الدَّرْدَاءِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3227 | خلاصة حكم المحدث: صحيح لغيره - ((المشكاة)) (5312/التحقيق الثاني) , ((الصحيحة)) (952).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৯৫২)
পরিচ্ছেদঃ রিজিক অন্বেষনে উত্তম পন্থা পরিহার করার সাথে সাথে রিযিককে দুরবর্তী মনে করা নিষেধ
৩২২৮. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা রিযিককে দুরবর্তী মনে করবে না। কেননা নিশ্চয়ই কোন ব্যক্তি তার শেষ রিযিক না পৌঁছা পর্যন্ত মারা যাবে না। কাজেই তোমরা উত্তম পন্থায় রিযিক অন্বেষন করো।” অর্থাৎ হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা।[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ اسْتِبْطَاءِ الْمَرْءِ رِزْقَهُ مَعَ تَرْكِ الِإجْمَالِ فِي طَلَبِهِ
3228 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ: عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم قال: (لا تسبطئوا الرِّزْقَ فَإِنَّهُ لَنْ يَمُوتَ الْعَبْدُ حَتَّى يَبْلُغَهُ آخِرُ رِزْقٍ هُوَ لَهُ فَأَجْمِلُوا فِي الطَّلَبِ: أخذ الحلال وترك الحرام)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3228 | خلاصة حكم المحدث: صحيح لغيره - ((التعليق الرغيب)) (3/ 7).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৭)
পরিচ্ছেদঃ যেই কারণে রিযিক অন্বেষনে সুন্দর পন্থা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে, তার বিবরণ
৩২২৯. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি প্রশ্ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, এসময় সেখানে একটি খেজুর পড়ে ছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটি তাকে দিয়ে বলেন, “তুমি এটা নিয়ে নাও। যদি তুমি তার কাছে না আসতে, তবে সেটাই তোমার কাছে যেতো।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجَلِهَا أُمِرَ بِالْإِجْمَالِ في الطلب
3229 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَرْوَانَ عَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ: عَنِ ابْنِ عُمَرَ قَالَ: جَاءَ سَائِلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا تَمْرَةٌ عَائِرَةٌ فَأَعْطَاهُ إِيَّاهَا وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (خُذْهَا لَوْ لَمْ تأتها لأتتك)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3229 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (3/ 8).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৭)
পরিচ্ছেদঃ মানুষের জন্য ওয়াজিব হলো রিযিককে দুরবর্তী মনে না করা, সাথে সাথে হারাম বর্জন করে হালাল জীবিকা উপার্জনে অগ্রগামী হওয়া
৩২৩০. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা রিযিককে দুরবর্তী মনে করবে না। কেননা নিশ্চয়ই কোন ব্যক্তি তার শেষ রিযিক না পৌঁছা পর্যন্ত মারা যাবে না। কাজেই তোমরা উত্তম পন্থায় রিযিক অন্বেষন করো।” অর্থাৎ হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা।[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ تَرَكِ اسْتِبْطَاءِ رِزْقِهِ مَعَ إِجْمَالِ الطَّلَبِ لَهُ بِتَرْكِ الْحَرَامِ وَالْإِقْبَالِ عَلَى الْحَلَالِ
3230 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ شُجَاعٍ السَّكُونِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ: عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم قال: (لا تسبطئوا الرِّزْقَ فَإِنَّهُ لَمْ يَكُنْ عَبْدٌ يَمُوتُ حَتَّى يَبْلُغَهُ آخِرُ رِزْقٍ هُوَ لَهُ فَأَجْمِلُوا فِي الطلب في الحلال وترك الحرام)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3230 | خلاصة حكم المحدث: صحيح لغيره - ((التعليق الرغيب)) (3/ 7).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৭)
পরিচ্ছেদঃ রিযিক অন্বেষেনের ক্ষেত্রে প্রতিযোগিতা না করা ওয়াজিব হওয়া মর্মে হাদীস
৩২৩১. খালিদ রাদ্বিয়াল্লাহু আনহুর ছেলে হাব্বা এবং সাওয়া থেকে বর্ণিত, তারা বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি এমন অবস্থায় যে, তিনি কিছু মেরামত করছিলেন। অতঃপর যখন তিনি কাজ শেষ করেন, তখন তিনি আমাদেরকে ডাকেন এবং বলেন, “তোমরা রিযিক অন্বেষনে প্রতিযোগিতা করবে না, যতক্ষন পর্যন্ত তোমাদের মাথা সচল (অর্থাৎ তোমরা জীবিত) থাকবে। কেননা একজন মানুষকে তার মা জন্ম দেয়, এমন অবস্থায় যে, সে থাকে লাল বর্ণের, থাকে না মোটা চামড়া (কাঁচা নরম চামড়ার অধিকারী)। তারপরে মহান আল্লাহ তাকে তা প্রদান করেন এবং রিযিক প্রদান করেন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ تَرْكِ التَّنَافُسِ عَلَى طَلَبِ رِزْقِهِ
3231 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ سَلَّامِ بْنِ شُرَحْبِيلٍ قَالَ: سَمِعْتُ حَبَّةَ وَسَوَاءً ابْنِي خَالِدٍ يَقُولَانِ: أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وهو يَعْمَلُ عَمَلًا يَبْنِي بِنَاءً فَلَمَّا فَرَغَ دَعَانَا فَقَالَ: (لَا تَنَافَسَا فِي الرِّزْقِ مَا هزَّت رؤوسكما فَإِنَّ الْإِنْسَانَ تَلِدُهُ أُمُّهُ وَهُوَ أَحْمَرُ لَيْسَ عليه قشر ثم يعطيه الله ويرزقه)
الراوي : حَبَّة وَسَوَاء | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3231 | خلاصة حكم المحدث: ضعيف – ((الضعيفة)) (4798).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফাহ: ৪৭৯৮)
পরিচ্ছেদঃ যেই হাদীস, হাদীস বিষয়ে অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো পূর্বে উল্লেখিত হাদীসের বিপরীত
৩২৩২. কাইস বিন আবূ হাযিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “নিশ্চয়ই মানুষকে তার সমস্ত খরচের জন্য সাওয়াব দেওয়া হয়, তবে এই মাটিতে (স্থাপনা নির্মাণে) যা খরচ করে সেটা ব্যতীত।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটির অর্থ হলো মানুষ যখন তার প্রয়োজনের অতিরিক্ত স্থাপনা নির্মাণে খরচ করে, সেজন্য তাকে কোন সাওয়াব দেওয়া হয় না।”
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْحَدِيثِ أَنَّهُ مُضَادُّ لِلْخَبَرِ الَّذِي تَقَدَّمَ ذِكْرُنَا لَهُ
3232 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ الضَّرِيرُ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ قَالَ: أَتَيْنَا خَبَّابًا نَعُودُهُ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (إِنَّ الرَّجُلَ لَيُؤْجَرُ فِي نَفَقَتِهِ كلها إلا في هذا التراب)
الراوي : قَيْس بْن أَبِي حَازِمٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3232 | خلاصة حكم المحدث: صحيح – ((الصحيحة)) (2831).
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: مَعْنَى هَذَا الْخَبَرِ: لَا يُؤْجَرُ إِذَا أَنْفَقَ فِي التُّرَابِ فَضْلًا عَمَّا يَحْتَاجُ إِلَيْهِ مِنَ الْبِنَاءِ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৮৩১)
পরিচ্ছেদঃ মানুষ যে সম্পদ রেখে মারা যায়, সেই সম্পদ সম্পর্কে বর্ণনা
৩২৩৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “বান্দা বলে যে, এটা আমার সম্পদ। তার সম্পদ তো তিনটি জিনিস। যা খেয়ে নিঃশেষ করে ফেলে, যা দান করে (পরকালের জন্য) বহাল রাখে, আর যে কাপড় পরিধান করে পুরাতন করে ফেলে। এছাড়া যা কিছু রয়েছে, তা মানুষের জন্য রেখে চলে যাবে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يُخلف الْمَرْءُ بَعْدَهُ مِنْ ماله
3233 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ عَنِ الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (يقول الْعَبْدُ مَالِي وَإِنَّمَا لَهُ مِنْ مَالِهِ ثَلَاثَةٌ: مَا أَكَلَ فَأَفْنَى أَوْ مَا أَعْطَى فَأَبْقَى أَوْ لَبِسَ فَأَبْلَى وَمَا سِوَى ذَلِكَ فَهُوَ ذاهب وتاركه للناس)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3233 | خلاصة حكم المحدث: صحيح: م (8/ 210).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২৩৩)
পরিচ্ছেদঃ (৩) যাকাতের ফযীলত - যে ব্যক্তি সালাত আদায় করা এবং রক্ত সম্পর্ক বজায় রাখার সাথে সাথে যাকাত প্রদান করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হওয়া প্রসঙ্গে বর্ণনা
৩২৩৪. আবূ আইয়ূব আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, আমাকে এমন একটি আমলের কথা বলুন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি আল্লাহর উপাসনা করবে, তাঁর সাথে কোন কিছু শরীক করবে না। সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে এবং রক্ত সম্পর্ক বজায় রাখবে। এখন আমার উষ্ট্রীর লাগাম ছেড়ে দাও।”[1]
3 - بَابُ فَضْلِ الزَّكَاةِ - ذِكْرُ إِيجَابِ الْجَنَّةِ لِمَنْ آتَى الزَّكَاةَ مَعَ إِقَامَةِ الصَّلَاةِ وَصِلَتِهِ الرَّحِمَ
3234 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ: عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ: أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم فقال: حَدِّثْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اعْبُدِ اللَّهَ لَا تُشْرِكْ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلَاةَ وَتُؤْتِي الزَّكَاةَ وَتَصِلُ الرَّحِمَ ذرها) ـ يعني الناقة ـ
الراوي : أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3234 | خلاصة حكم المحدث: صحيح - ((الترغيب)) (3/ 224): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তারগীব: ৩/২২৪)
পরিচ্ছেদঃ ইমাম শু‘বা রহিমাহুল্লাহ এই হাদীসটি উসমান বিন আব্দুল্লাহ বিন মাওহাব এবং তার বাবা উভয় থেকে শ্রবণ করেছেন
৩২৩৫. আবূ আইয়ূব আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমলের কথা বলুন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে।” তখন লোকজন বলতে লাগলো, “তার কী হলো? তার কী হলো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তার একটি প্রয়োজন রয়েছে। তুমি আল্লাহর উপাসনা করবে, তাঁর সাথে কোন কিছু শরীক করবে না। সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে এবং রক্ত সম্পর্ক বজায় রাখবে। এখন উষ্ট্রী ছেড়ে দাও।”[1]
বর্ণনাকারী বলেন, “যেন তিনি বাহনের উপর ছিলেন।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ شُعْبَةَ سَمِعَ هَذَا الْخَبَرِ مِنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ وأبيه جميعا
3235 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو الرَّبَالِيِّ حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنِ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ وَأَبُوهُ عُثْمَانُ أَنَّهُمَا سَمِعَا مُوسَى بْنِ طَلْحَةَ يُحَدِّثُ: عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ أَنَّ رَجُلًا قَالَ: يَا نَبِيَّ اللَّهِ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ فَقَالَ الْقَوْمُ: مَالَهُ مَالَهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَرَبٌ مَالَهُ) قَالَ رَسُولُ اللَّهِ: (تَعْبُدُ اللَّهَ لَا تُشْرِكُ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلَاةَ وَتُؤْتِي الزَّكَاةَ وَتَصِلُ الرَّحِمَ ذَرْهَا)
قال: كأنه كان على راحلته
الراوي : أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3235 | خلاصة حكم المحدث: صحيح - ((الترغيب)) (3/ 224): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তারগীব: ৩/২২৪)
পরিচ্ছেদঃ জান্নাত ওয়াজিব হয়ে যাবে ঐ ব্যক্তির জন্য যে ব্যক্তি যাকাত আদায় করে সাথে সাথে অন্যান্য সমস্ত ফরয পালন করে এবং কাবীরাহ গোনাহ থেকে বেঁচে থাকে
৩২৩৬. আবূ আইয়ূব আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে কোন ব্যক্তি আল্লাহর ইবাদত করে, তাঁর সাথে কোন কিছুকে শরিক করে না, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, রমযানের সিয়াম পালন করে এবং কাবীরাহ গোনাহ থেকে বেঁচে থাকে, তবে সে জান্নাতে প্রবেশ করবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “সালমান আল আগার রহিমাহুল্লাহর দুইজন সন্তান রয়েছে। তারা হলেন, আব্দুল্লাহ এবং উবাইদুল্লাহ। তারা দুই জনই তাদের বাবা থেকে হাদীস বর্ণনা করেছেন। এটা আব্দুল্লাহর হাদীস।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْجَنَّةَ إِنَّمَا تَجِبُ لِمَنْ آتَى الزَّكَاةَ مَعَ سَائِرِ الْفَرَائِضِ وَكَانَ مُجتنباً للكبائر
3236 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى بْنِ يَحْيَى بْنِ عِيسَى بْنِ هِلَالٍ التَّمِيمِيُّ بِالْمَوْصِلِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَلْمَانَ الْأَغَرُّ عَنْ أَبِيهِ: عَنْ أَبِي أَيُّوبَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا مِنْ عَبْدٍ يَعْبُدُ اللَّهَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا وَيُقِيمُ الصَّلَاةَ وَيُؤْتِي الزَّكَاةَ وَيَصُومُ رَمَضَانَ وَيَجْتَنِبُ الكبائر إلا دخل الجنة)
الراوي : أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3236 | خلاصة حكم المحدث: صحيح
قَالَ أَبُو حَاتِمٍ: لِسَلْمَانَ الْأَغَرِّ ابْنَانِ أَحَدُهُمَا: عَبْدُ اللَّهِ وَالْآخَرُ: عُبَيْدُ اللَّهِ وَجَمِيعًا حدَّثا عن أبيهما وهذا عبد الله.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২৩৬)
পরিচ্ছেদঃ সাদাকাহ করার কারণে সম্পদ কমে না বরং বাড়ে মর্মে বর্ণনা
৩২৩৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সাদাকাহ মাল কমিয়ে দেয় না। আর ক্ষমার মাধ্যমে আল্লাহ বান্দার মর্যাদা কেবল বাড়িয়েই দেন। কোন বান্দা আল্লাহর জন্য বিনয়ী হলে, আল্লাহ তার মর্যাদা সমুন্নত করে দেন।”[1]
ذِكْرُ نَفْيِ النَّقْصِ عَنِ الْمَالِ بِالصَّدَقَةِ مَعَ إِثْبَاتِ نَمَائِهِ بِهَا
3237 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنِ الْعَلَاءِ عَنْ أَبِيهِ: عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: (مانقصت صَدَقَةٌ مِنْ مَالٍ وَلَا زَادَ اللَّهُ عَبْدًا بعفوٍ إِلَّا عزَّا وَلَا تَوَاضَعَ أحدُ لِلَّهِ إلا رفعه الله)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3237 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (2200) , ((الصحيحة)) (2328): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩২৮)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি তার গবাদি পশুর যাকাত আদায় করে, মহান আল্লাহ কিয়ামতের দিন প্রভুত সাওয়াব দান করবেন
৩২৩৮. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করা সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি বলেন, “দুর্ভোগ তোমার জন্য! নিশ্চয়ই হিজরতের ব্যাপারটি খুবই কঠিন ব্যাপার। তোমার কি উট রয়েছে?” সে জবাবে বলেন, “জ্বী, হ্যাঁ।” তিনি আবার জিজ্ঞেস করেন, “তুমি কি সেগুলোর যাকাত আদায় করো?” সে জবাবে বলেন, “জ্বী, হ্যাঁ।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তুমি সাগরসমূহের এপার থেকে ওপারে আমল করতে থাকো। নিশ্চয়ই আল্লাহ তোমার কোন আমল প্রতিদান না দিয়ে ছেড়ে দিবেন না।”[1]
ذِكْرُ اسْتِيفَاءِ الْمَرْءِ الثَّوَابَ الْجَزِيلَ فِي الْعُقْبَى بِإِعْطَائِهِ صَدَقَةَ مَاشِيَتِهِ فِي الدُّنْيَا
3238 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا الْوَلِيدُ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ عَنِ الزُّهْرِيِّ عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ: عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: أَنَّ أَعْرَابِيًّا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْهِجْرَةِ فَقَالَ:
(وَيْحَكَ إِنَّ شَأْنَ الْهِجْرَةِ شَدِيدٌ فَهَلْ لَكَ مِنْ إبلٍ)؟ قَالَ: نَعَمْ قَالَ: (فَهَلْ تُؤَدِّي صَدَقَتَهَا)؟ قَالَ: نَعَمْ قَالَ: (فَاعْمَلْ مِنْ وَرَاءِ الْبِحَارِ فَإِنَّ اللَّهَ لن يترك من عملك شيئاً)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3238 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (2139): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৩৯)
পরিচ্ছেদঃ (৪) যাকাত প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনকারীর ব্যাপারে হুশিয়ারী - আল্লাহর ফরয বিধান পালনে কার্পণ্যতা আর আল্লাহর শত্রুদের সাথে যুদ্ধে ভীরুতা প্রদর্শন করার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩২৩৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “একজন ব্যক্তির অন্যতম মন্দ স্বভাব হলো ভীতিকর কার্পণ্য এবং অবাধ ভীরুতা (লোভ যা তাকে পাগল করে তোলে এবং ভীরুতা যা তাকে কাপুরুষ করে তোলে)।”[1]
4 - بَابُ الْوَعِيدِ لِمَانِعِ الزَّكَاةِ - ذِكْرُ الزَّجْرِ عَنِ اسْتِعْمَالِ الشُّحِّ فِي فَرَائِضِ اللَّهِ وَالْجُبْنِ فِي قِتَالِ أَعْدَاءِ اللَّهِ جَلَّ وَعَلَا
3239 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا الْمُقْرِئُ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَلِيٍّ قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مَرْوَانَ: قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (شرُّ مَا في الرجل شُحٌّ هالِعٌ وجُبْنٌ خالِعٌ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3239 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2268).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৬৮)
পরিচ্ছেদঃ মুসলিম ব্যক্তির হৃদয়ে ঈমান ও কৃপণতা একত্রিত না হওয়া প্রসঙ্গে বর্ণনা
৩২৪০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন বান্দার পেটে আল্লাহর রাস্তায় জিহাদে ধুলোবালি ও জাহান্নামের আগুন একত্রিত হতে পারে না এবং কোন বান্দার হৃদয়ে কৃপণতা ও ঈমান কখনো একত্রিত হতে পারে না।”[1]
ذِكْرُ نَفْيِ اجْتِمَاعِ الْإِيمَانِ وَالشُّحِّ عَنْ قَلْبِ المسلم
3240 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ بِوَاسِطَ حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانَ السُّكَّرِيُّ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ صَفْوَانِ بْنِ أَبِي يَزِيدَ عَنِ الْقَعْقَاعِ بْنِ اللَّجْلَاجِ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ فِي جَوْفِ عَبْدٍ وَلَا يَجْتَمِعُ الشُّحُّ وَالْإِيمَانُ فِي قَلْبِ عَبْدٍ أَبَدًا)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3240 | خلاصة حكم المحدث: صحيح - ((المشكاة)) (3828/ التحقيق الثاني).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ৩৮২৮)
পরিচ্ছেদঃ যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপনকারী ও হিজরতের পর কোন বেদুঈন মুরতাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিসম্পাত
৩২৪১. আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সুদ দাতা, সুদ গ্রহিতা, লেখক, সাক্ষী (যারা এ ব্যাপারে সাক্ষী দেয় অথচ জানে এটি সুদের লেনদেন) সৌন্দর্যের জন্য উল্কি অঙ্কনকারী, উল্কি গ্রহণকারী, যাকাত প্রদানে খেয়ানতকারী, হিজরতের পর মুরতাদ বেদুঈন- এসব ব্যক্তিরা কিয়ামতের দিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে অভিশপ্ত হবে।”[1]
ذِكْرُ لَعْنِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُمْتَنِعَ عَنْ إِعْطَاءِ الصَّدَقَةِ وَالْمُرْتَدَّ أَعْرَابِيًّا بَعْدَ الهجرة
3241 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ عَنِ الْأَعْمَشِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ عَنِ الْحَارِثِ بْنِ عَبْدِ اللَّهِ: أَنَّ ابْنَ مَسْعُودٍ قَالَ: آكُلُ الرِّبَا وَمُوكِلُهُ وَكَاتِبُهُ وَشَاهِدَاهُ إِذَا عَلِمُوا بِهِ وَالْوَاشِمَةُ وَالْمُسْتَوْشِمَةُ للحُسن وَلَاوِي الصَّدَقَةِ وَالْمُرْتَدُّ أَعْرَابِيًّا بَعْدَ هِجْرَتِهِ مَلْعُونُونَ عَلَى لِسَانِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ القيامة
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3241 | خلاصة حكم المحدث: صحيح لغيره – ((التعليق الرغيب)) (3/ 49) , ((البيوع)).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/৪৯)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার শাস্তির বিবরণ
৩২৪২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে কোন সম্পদশালী ব্যক্তি, যদি তার সম্পদের যাকাত আদায় না করে, কিয়ামতের দিন আল্লাহ তা একত্রিত করবেন, তার উপর জাহান্নামের আগুনের প্লেট তপ্ত করে তা দিয়ে তার ললাট ও পিঠ সেঁক দেওয়া হতে থাকবে, যতক্ষন না আল্লাহ তার বান্দাদের মাঝে বিচার-ফায়সালা করবেন এমন দিনে যা তোমাদের গণনায় ৫০ হাজার বছরের সমপরিমাণ। তারপর সে তার পথ দেখতে পাবে, হয়তো জান্নাতের দিকে নতুবা জাহান্নামের দিকে।
কোন উটের মালিক যদি তার উটের যাকাত আদায় না করে, তবে সেগুলোর জন্য বিশাল-বিস্তৃত বালুময় ময়দান স্থাপন করা হবে, সেগুলো তাকে পদদলিত করবে। যখন তার উপর শেষ উট আসবে, তখন প্রথম উট পুনরায় ফিরে আসবে। এভাবেই চলতে থাকবে, যতক্ষন না আল্লাহ তার বান্দাদের মাঝে বিচার-ফায়সালা করবেন এমন দিনে যা তোমাদের গণনায় ৫০ হাজার বছরের সমপরিমাণ। তারপর সে তার পথ দেখতে পাবে, হয়তো জান্নাতের দিকে নতুবা জাহান্নামের দিকে।
কোন মেষের মালিক যদি তার মেষের যাকাত আদায় না করে, তবে সেগুলোর জন্য বিশাল-বিস্তৃত বালুময় ময়দান স্থাপন করা হবে, সেগুলো তাকে তাদের খুর দ্বারা পদদলিত করবে, শিং দ্বারা আঘাত করবে। কোন মেষের শিং ভাঙ্গা বা শিংবিহীন থাকবে না। যখন তার উপর শেষ মেষ আসবে, তখন প্রথম মেষ পুনরায় ফিরে আসবে। এভাবেই চলতে থাকবে, যতক্ষন না আল্লাহ তাঁর বান্দাদের মাঝে বিচার-ফায়সালা করবেন এমন দিনে যা তোমাদের গণনায় ৫০ হাজার বছরের সমপরিমাণ। তারপর সে তার পথ দেখতে পাবে, হয়তো জান্নাতের দিকে নতুবা জাহান্নামের দিকে।”[1]
ذِكْرُ وَصَفِ عُقُوبَةِ مَنْ لَمْ يُؤَدِّ زَكَاةَ مَالِهِ فِي الْقِيَامَةِ
3242 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُسَيَّبِ بْنِ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا زِيَادُ بْنُ يَحْيَى الْحَسَّانِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ قَالَ: حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ: عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَا مِنْ عَبْدٍ لَهُ مَالٌ لَا يُؤَدِّي زَكَاتَهُ إِلَّا جَمَعَ اللَّهُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ يُحمى عَلَيْهِ صَفَائِحُ مِنْ نَارِ جَهَنَّمَ يُكْوَى بِهَا جَبِينُهُ وَظَهْرُهُ حَتَّى يَقْضِيَ اللَّهُ بَيْنَ عِبَادِهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ ثُمَّ يُرى سَبِيلَهُ إِمَّا إِلَى جُنَّةٍ وَإِمَّا إِلَى نَارٍ. وَمَا مِنْ صَاحِبِ إِبِلٍ لَا يُؤَدِّي زَكَاتَهَا إِلَّا بُطِحَ لَهَا بِقَاعٍ قَرْقَرٍ أَوْفَرَ مَا كَانَتْ تَسِيرُ عَلَيْهِ كُلَّمَا مَضَى عَلَيْهِ أُخراها رُدَّتْ عَلَيْهِ أُولاها حَتَّى يَحْكُمَ اللَّهُ بَيْنَ عِبَادِهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ ثُمَّ يُرى سَبِيلَهُ إِمَّا إِلَى جُنَّةٍ وَإِمَّا إِلَى نَارٍ. وَمَا مِنْ صَاحِبِ غَنَمٍ لَا يُؤَدِّي زَكَاتَهَا إِلَّا بُطِحَ لَهَا بِقَاعٍ قَرْقَرٍ كَأَوْفَرِ مَا كَانَتْ فَتَطَؤُهُ بِأَظْلَافِهَا وَتَنْطَحُهُ بِقُرُونِهَا لَيْسَ فِيهَا عَقْصَاءُ وَلَا جَلْحَاءُ كُلَّمَا مَضَتْ عَلَيْهِ أُخراها رُدَّتْ عَلَيْهِ أُولَاهَا حَتَّى يَحْكُمَ اللَّهُ بَيْنَ عِبَادِهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ ثُمَّ يَرَى سَبِيلَهُ إِمَّا إِلَى جُنَّةٍ وإما إلى نار.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3242 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1462): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৬২)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি সম্পদে আল্লাহর হক আদায় করে না, তাকে কিয়ামতের দিন যা শাস্তি দেওয়া হবে তার বিবরণ
৩২৪৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যেসব মালের হক আদায় করা হয়নি, তা কিয়ামতের দিন আসবে। উট তার মালিককে খুর দ্বারা পদদলিত করবে। গরু ও মেষ আসবে অতঃপর তাদের মালিককে খুর দ্বারা পদদলিত করবে আর শিং দ্বারা আঘাত করবে। আর গুপ্তধন কেশহীন বিশাল আকারের বিষাক্ত সাপ হিসেবে আবির্ভুত হবে। অতঃপর সে তার মালিকের সাথে সাক্ষাত করতে চাইবে, তখন সে পলায়ন করবে। তারপর সে আবার তার সামনে আসবে তখনও সে পালাবে এবং বলবে, “আমার সাথে তোমার কী হয়েছে?” সে জবাবে বলবে, “আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ।” অতঃপর সে তার হাত দ্বারা তার সাথে সাক্ষাত করবে। তখন সাপ তার হাত গ্রাস করবে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ وَصَفِ مَا يُعذَّبُ بِهِ فِي الْقِيَامَةِ مَنْ لَمْ يَخْرُجْ حَقَّ اللَّهِ من ماله
3243 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ قال: حدثنا عبد العزيز بن محمد عن الْعَلَاءِ عَنْ أَبِيهِ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَأْتِي الْمَالُ الَّذِي لَمْ يُعْطَ الْحَقُّ مِنْهَا فَتَطَأُ الْإِبِلُ سَيِّدَهَا بِأَخْفَافِهَا وَيَأْتِي الْبَقَرُ وَالْغَنَمُ فَتَطَأُ صَاحِبَهَا بِأَظْلَافِهَا وَتَنْطَحُهُ بِقُرُونِهَا وَيَأْتِي الْكَنْزُ شُجَاعًا أَقْرَعَ فَيَلْقَى صَاحِبَهُ فيفرُّ مِنْهُ ثُمَّ يَسْتَقْبِلُهُ ويفرُّ مِنْهُ فَيَقُولُ: مَا لِي وَمَا وَمَا لَكَ؟! فَيَقُولُ: أَنَا كَنْزُكَ أَنَا كَنْزُكَ فيتلقاه صاحبه بيده فيلقم يده)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3243 | خلاصة حكم المحدث: حسن صحيح – ((صحيح أبي داود)) (1462): ق نحوه.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৬২)
পরিচ্ছেদঃ সেসব প্রাণীরা কিয়ামতের দিন তাদের মালিককে পদদলিত করবে, মালিক যাদের আল্লাহর হক আদায় করেনি
৩২৪৪. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি কোন উটের মালিক তার উটের ক্ষেত্রে ভালো কিছু না করে, তবে সেগুলো কিয়ামতের দিন অধিক সংখ্যায় আবির্ভুত হবে। সেগুলোর জন্য বালুময় উন্মুক্ত ময়দান স্থাপন করা হবে। সেগুলো তাকে তাদের পা ও পায়ের খুর দ্বারা আঘাত করবে।
যদি কোন গরুর মালিক (তার গরুর ক্ষেত্রে ভালো কিছু না করে), তবে সেগুলো কিয়ামতের দিন অধিক সংখ্যায় আবির্ভুত হবে। সেগুলোর জন্য বালুময় উন্মুক্ত ময়দান স্থাপন করা হবে। সেগুলো তাকে তাদের পায়ের খুর দ্বারা আঘাত করবে এবং শিং দ্বারা আঘাত করবে। সেগুলোর মাঝে কোন শিং ভাঙ্গা বা শিংবিহীন গরু থাকবে না।
যদি কোন গুপ্তধনের মালিক, তাদের সম্পদের হক আদায় না করে, তবে সেগুলো কিয়ামতের দিন টাকবিশিষ্ট্য সাপে পরিণত হবে। সেগুলো মুখ হা করে তার পিছু ধাওয়া করবে। যখন সেটা তার কাছে আসবে, তখন সে পলায়ন করবে। সেসময় তার প্রভু ডাক দিবে, “এটা তোমার গুপ্তধন, যা তুমি লুকিয়ে রেখেছিলে।” অতঃপর যখন সে দেখবে যে, সে অবশ্যই তাকে ধরে ফেলবে, তখন সে তার হাত সাপের মুখে দিবে। অতঃপর সাপ হাত কামড়াবে, যেভাবে পুরুষ উট কামড় দেয়।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ وَصَفِ الَّذِي تَطَأُ بِهِ ذَوَاتُ الْأَرْوَاحِ أَرْبَابَهَا فِي الْقِيَامَةِ إِذَا لَمْ يَخْرُجْ حَقَّ اللَّهِ مِنْهَا
3244 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْمَدِينِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ قَالَ: حَدَّثَنَا ابْنِ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
(مَا مِنْ صَاحِبِ إِبِلٍ لَا يَفْعَلُ فِيهَا خَيْرًا إِلَّا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرَ مَا كَانَتْ وأُقعد لَهَا بِقَاعٍ قَرْقَرٍ تَسْتَنُّ عَلَيْهِ بِقَوَائِمِهَا وَأَخْفَافِهَا وَلَا صَاحِبِ بَقَرٍ إِلَّا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرَ مَا كَانَتْ وأُقعد لَهَا بِقَاعٍ قَرْقَرٍ تَنْطَحُهُ بِقُرُونِهَا وَتَطَؤُهُ بِأَظْلَافِهَا لَيْسَ فِيهَا جَمَّاء وَلَا مُكَسَّرٌ قَرْنُهَا. وَلَا صَاحِبِ كَنْزٍ لَا يَفْعَلُ فِيهِ حَقَّهُ إِلَّا جَاءَ كَنْزُهُ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ يَتْبَعُهُ فَاغِرًا فَاهُ فَإِذَا أَتَاهُ فَرَّ مِنْهُ فَيُنَادِيهِ رَبُّهُ: كَنْزُكَ الَّذِي خَبَّأْتَهُ فإذا رأى أن لا بد لَهُ مِنْهُ سَلَكَ يَدَهُ فِي فِيهِ فَيَقْضَمُهَا قضم الفحل)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3244 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (558): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৫৫৮)
পরিচ্ছেদঃ পুর্বে উল্লেখিত হাদীসে যে ভাল কাজ ও হক এর কথা বলা হয়েছে, তার দ্বারা উদ্দেশ্য হলো ফরয যাকাত; নফল দান উদ্দেশ্য নয়
৩২৪৫. আবূ যার আল গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ রয়েছে, যদি কোন ব্যক্তি এমন উট, গরু ও মেষ রেখে মারা যায়, যেগুলোর সে যাকাত আদায় করেনি, তবে সেগুলোকে কিয়ামতের দিন দুনিয়ার চেয়ে বিশালাকার ও বেশি মোটা করে উপস্থাপন করা হবে, সেগুলো তাদের শিং দিয়ে তাকে গুতা দিবে এবং খুর দ্বারা আঘাত করবে। যখনই তাদের সর্বশেষটি চলে যাবে, তখন আবার প্রথমটি চলে আসবে। মহান আল্লাহ মানুষেরে মাঝে বিচার-ফায়সালা না করা পর্যন্ত এভাবেই তাকে শাস্তি দেওয়া হবে।”[1]
ذكر البيان بِأَنَّ الْخَيْرَ وَالْحَقَّ اللَّذَيْنِ ذَكَرْنَاهُمَا فِي خَبَرٍ أُريد بِهِمَا: الزَّكَاةُ الْفَرْضِيَّةُ دُونَ التَّطَوُّعِ.
3245 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ: حَدَّثَنَا مُصْعَبُ بْنُ الْمِقْدَامِ قَالَ: حَدَّثَنَا دَاوُدُ الطَّائِيُّ عَنِ الْأَعْمَشُ عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ: عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَمُوتُ رَجُلٌ فَيَدَعُ إِبِلًا أَوْ بَقَرًا أَوْ غَنَمًا لَمْ يُؤَدِّ زَكَاتَهَا إِلَّا مُثِّلَت لَهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْظَمَ مَا تَكُونُ وَأَسْمَنَهُ تَنْطَحُهُ بِقُرُونِهَا وَتَطَؤُهُ بِأَخْفَافِهَا كُلَّمَا ذَهَبَ أُخراها رَجَعَ أُولَاهَا كَذَلِكَ حتى يقضي الله بين الناس)
الراوي : أَبُو ذَرٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3245 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (1/ 267): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২৬৭)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি পেছনে গুপ্তধন রেখে মারা যায়, কিয়ামতের দিন তার কী শাস্তি হবে তার বিবরণ
৩২৪৬. সাওবান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তার পরে গুপ্তধন রেখে যায়, সেগুলোকে কিয়ামতের দিন টাকবিশিষ্ট্য বিশাল বিষাক্ত সাপে রুপ দেওয়া হবে, যার চোখে থাকবে, দুটি কালো দাগ। সে তার মালিকের পিছু নিবে। তার মালিক বলবে, “তুমি কে?” সে জবাবে বলবে, “আমি তোমার গুপ্তধন, যা তুমি তোমার পিছনে রেখে এসেছিলে!” অতঃপর সেটা তাকে ধাওয়া করতেই থাকবে এক পর্যায়ে সে তার হাত সাপের মুখে দিবে অতঃপর সাপ তা গ্রাস করবে তারপর ক্রমান্বয়ে তার পুরো শরীর গ্রাস করবে।”[1]
ذِكْرُ وَصَفِ عُقُوبَةِ مَنْ خَلَّفَ كَنْزًا فِي القيامة
3246 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ: عَنْ ثَوْبَانَ أَنَّ رسول الله صلى الله عليه وسلم قال: (مَنْ تَرَكَ بَعْدَهُ كَنْزًا مُثِّل لَهُ شُجَاعًا أَقْرَعَ يَوْمَ الْقِيَامَةِ لَهُ زَبِيبَتَانِ يَتْبَعُهُ فَيَقُولُ: مَنْ أَنْتَ؟ فَيَقُولُ: أَنَا كَنْزُكَ الَّذِي خَلَّفْتَ بَعْدَكَ فَلَا يَزَالُ يَتْبَعُهُ حَتَّى يُلقمه يَدَهُ فيقضمها ثم يتبعه سائر جسده)
الراوي : ثَوْبَان | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3246 | خلاصة حكم المحدث: صحيح – ((التعليق الرغيب)) (1/ 269).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২৬৯)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি পেছনে গুপ্তধন রেখে মারা যাবে, কিয়ামতের দিন সে তার থেকে আশ্রয় চাইবে
৩২৪৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের গুপ্তধনগুলো কিয়ামতের দিন টাকবিশিষ্ট্য বিশাল বিষাক্ত সাপে পরিণত হবে। সে তার মালিকের অনুসরণ করবে আর সে ব্যক্তি তার থেকে আশ্রয় চাইবে। সে তার পিছু ধাওয়া করতেই থাকবে, এক পর্যায়ে সে তার আঙ্গুল গ্রাস করবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مَنْ خَلَّفَ كَنْزًا يَتَعَوَّذُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ
3247 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ عَنِ ابْنِ عَجْلَانَ عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِي صَالِحٍ: عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (يَكُونُ كَنْزُ أَحَدِكُمْ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ يَتْبَعُ صَاحِبَهُ وَهُوَ يتعوَّذُ مِنْهُ فَلَا يَزَالُ يَتْبَعُهُ حتى يُلقِمه أصبعه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3247 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (558): خ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৫৫৮)
পরিচ্ছেদঃ যাকাত আদায় না করে সম্পদ জমাকারীর জন্য জাহান্নামের আগুনে শাস্তির বিবরণ (আল্লাহর কাছে আমরা জাহান্নামের আগুন থেকে পানা চাই)
৩২৪৮. আহনাফ বিন কাইস (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি মাদীনায় আগমন করি। আমি একটি হালাকায় ছিলাম, সেখানে কুরাইশ বংশের একদল নেতৃস্থানীয় লোক ছিলেন। এমন সময় একজন ব্যক্তি আগমন করেন, যার কাপড়, চেহারা ও দেহ খশখশে ছিল। তিনি তাদের কাছে এসে দাঁড়ান অতঃপর বলেন, “(যাকাত আদায় না করে) সম্পদ জমাকারীদের তপ্ত পাথরের সুসংবাদ দিন, তাদের জন্য জাহান্নামে আগুনে সেটাকে তাপ দেওয়া হবে। অতঃপর সেটা তাদের বুকের স্তনের বোটার উপর রাখা হবে, অতঃপর সেটা কাঁধের হাড় দিয়ে বের হবে। তারপর সেটাকে কাঁধের হাড়ের উপর রাখা হবে, অতঃপর তা স্তনের বোটা দিয়ে বের হবে।” এই হাদীস শ্রবণ করে তারা তাদের মাথা নিচু করেন। আমি তাদের একজনকেও কোন প্রতিউত্তর করতে দেখলাম না।”
রাবী বলেন, “তারপর তিনি পৃষ্ঠ প্রদর্শন করে চলে যান। আমি তার অনুসরণ করি। তিনি একটি খুঁটির কাছে গিয়ে বসেন। তখন আমি বললাম, “আমার তো মনে হয়, আপনি তাদেরকে যা বলেছেন, সেটা তারা অপছন্দই করেছে!” তিনি বলেন, “এরা বুঝতে পারছে না। নিশ্চয়ই আমার বন্ধু আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে ডাক দিয়ে বলেন, “হে আবূ যার।” আমি তাঁর ডাকে সাড়া দেই। তিনি বলেন, “তুমি কি উহুদ পাহাড় দেখতে পাচ্ছো?” অতঃপর আমি আমার উপর প্রখর সূর্যতাপ লক্ষ্য করলাম আর আমি মনে করলাম, তিনি আমাকে তার কোন প্রয়োজনে পাঠাবেন। অতঃপর তিনি বলেন, “আমি মোটেও খুশি হবো না যে, আমার উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ হোক। এরকম হলে আমি তার তিনটি দীনার (স্বর্ণমুদ্রা) ছাড়া বাকি সমস্ত স্বর্ণ দান করে দিবো।”
আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তারপর এই লোকগুলো দুনিয়া জমা করছে, তারা কিছুই বুঝতে পারছে না।” রাবী বলেন, “আমি বললাম, আপনার সাথে আপনার কুরাইশ ভাইদের কী হয়েছে?” জবাবে তিনি বলেন, “না, কিছুই না। তোমার প্রভুর কসম, আমি তাদের কাছে দুনিয়া চাই না, আর আমার দ্বীনের বিষয়েও তাদেরকে কোন কিছু জিজ্ঞেস করতে চাই না, এভাবেই আমি আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মিলিত হবো।”[1]
ذِكْرُ وَصَفِ عُقُوبَةِ الكنَّازين فِي نَارِ جَهَنَّمَ نَعُوذُ بِاللَّهِ مِنْهَا
3248 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الْأَسَدِيُّ عَنِ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي الْعَلَاءِ: عن الأحنف بن قيس قال: قدمتُ المدنية فَبَيْنَا أَنَا فِي حَلْقَةٍ وَفِيهَا مَلأٌ مِنْ قُرَيْشٍ إِذْ جَاءَ رَجُلٌ أَخْشَنُ الثِّيَابِ أَخْشَنُ الْجَسَدِ أَخْشَنُ الْوَجْهِ فَقَامَ عَلَيْهِمْ فَقَالَ: بَشِّر الْكَنَّازِينَ بِرضفٍ يُحمى عَلَيْهِمْ فِي نَارِ جَهَنَّمَ فيُوضع عَلَى حَلَمَةِ ثَدْيِ أَحَدِهِمْ حَتَّى يَخْرُجَ مِنْ نُغضِ كَتِفِهِ وَيُوضَعَ عَلَى نُغضِ كَتِفِهِ حتى يخرج من حلمة ثديه فوضعوا رؤوسهم فَمَا رَأَيْتُ أَحَدًا مِنْهُمْ رَجَعَ إِلَيْهِ شَيْئًا.
قَالَ: وَأَدْبَرَ فَاتَّبَعْتُهُ حَتَّى جَلَسَ إِلَى سَارِيَةٍ فَقُلْتُ: مَا رَأَيْتُ هَؤُلَاءِ إِلَّا كَرِهُوا مَا قُلْتَ لَهُمْ قَالَ: إِنَّ هَؤُلَاءِ لَا يَعْقِلُونَ إِنَّ خَلِيلِي أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَانِي فَقَالَ: (يَا أَبَا ذَرٍّ) ـ فَأَجَبْتُهُ ـ قَالَ: (أَتَرَى أُحُداً) ـ قَالَ: فَنَظَرْتُ مَا عَلَيَّ مِنَ الشَّمْسِ وَأَنَا أَظُنُّهُ يَبْعَثُنِي لِحَاجَةٍ لَهُ ـ فقلت: أراه فَقَالَ: (مَا يَسُرُّنِي أَنَّ لِي مِثْلَهُ ذَهَبًا أُنْفِقُهُ كُلَّهُ غَيْرَ ثَلَاثَةِ دَنَانِيرَ) ثُمَّ هَؤُلَاءِ يَجْمَعُونَ الدُّنْيَا لَا يَعْقِلُونَ شَيْئًا , قَالَ: قُلْتُ: مالك وَلِإِخْوَانِكَ قُرَيْشٍ؟ قَالَ: لَا وَرَبِّكَ لَا أَسْأَلُهُمْ دُنْيَا وَلَا أَسْتَفْتِيهِمْ فِي دِينِي حَتَّى أَلْحَقَ بالله ورسوله صلى الله عليه وسلم
الراوي : الأحنف بن قيس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3248 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (1028).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০২৮)
পরিচ্ছেদঃ আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহুর এই বক্তব্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে শ্রবণ করেছিলেন; এটা তিনি নিজের পক্ষ থেকে বলেননি
৩২৪৯. আহনাফ বিন কাইস (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি কুরাইশদের একদল ব্যক্তির মাঝে ছিলাম, এসময় আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু তাদের পাশ দিয়ে অতিক্রম করেন, তখন তিনি বলছিলেন, “সম্পদ জমাকারীদেরকে সুসংবাদ দিন, তাদের পৃষ্ঠদেশে সেক দেওয়া হবে, সেটা তাদের পার্শ দিয়ে বের হবে, তাদের মাথার পশ্চাৎভাগে এক সেক দেওয়া হবে, সেটা তাদের ললাট দিয়ে বের হবে।” তারপর তিনি সরে গিয়ে বসে পড়েন। তখন আমি বললাম, “ইনি কে?” তারা জবাবে বলেন, “আবূ যার রাদ্বিয়াল্লাহু আনহু।” অতঃপর আমি উঠে তার কাছে যাই এবং তাকে বলি, “একটু আগে আমি আপনার কাছে কী শুনতে পেলাম?” জবাবে তিনি বলেন, “আমি সেটাই বলেছি, যা আমি তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শ্রবণ করেছি।”
রাবী বলেন, “আমি বললাম, তবে আপনি রাষ্ট্রীয় ভাতার ব্যাপারে কী বলবেন?” জবাবে তিনি বলেন, “তুমি সেটা গ্রহণ করো। কেননা এটা তোমার জন্য এখন সহায়ক হবে। অতঃপর যখন এই ভাতা তোমার দ্বীনের মুল্য হয়ে যাবে (ভাতার মাধ্যমে মানুষের দ্বীনদারিতা ক্রয় করার চেষ্টা করা হবে), তখন তুমি সেটা বর্জন করবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَ أَبِي ذَرٍّ هَذَا سَمِعَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَقُلْهُ مِنْ تِلْقَاءِ نَفْسِهِ
3249 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَشْهَبِ قَالَ: حَدَّثَنَا خُلَيْدٌ الْعَصَرِيُّ: عَنِ الْأَحْنَفِ بْنِ قَيْسٍ قَالَ: كُنْتُ فِي نَفَرٍ مِنْ قُرَيْشٍ فَمَرَّ أَبُو ذَرٍّ وَهُوَ يَقُولُ: بَشِّر الكنِّازين فِي ظُهُورِهِمْ بِكَيٍّ يَخْرُجُ مِنْ جُنُوبِهِمْ وبكيٍّ مِنْ قِبَلِ قَفَاهِمْ يَخْرُجُ مِنْ جِبَاهِهِمْ ثُمَّ تَنَحَّى فَقَعَدَ فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: أَبُو ذَرٍّ فَقُمْتُ إِلَيْهِ فَقُلْتُ: مَا شَيْءٌ سَمِعْتُكَ تَقُولُهُ قُبَيْلُ؟ قَالَ: مَا قُلْتُ إِلَّا شَيْئًا سَمِعْتُهُ مِنْ نَبِيِّهِمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قُلْتُ: فَمَا تَقُولُ فِي هَذَا الْعَطَاءِ؟ قَالَ: خُذْهُ فَإِنَّ فِيهِ الْيَوْمَ مَعُونَةً فَإِذَا كَانَ ثَمَنًا لِدِينِكَ فدعه
الراوي : الأحنف بن قيس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3249 | خلاصة حكم المحدث: صحيح: م (992/ 35).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২৪৯)
পরিচ্ছেদঃ পুর্বে যে শাস্তির কথা বলা হয়েছে, সেটা ঐ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করে না; যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করে, তার ক্ষেত্রে এসব প্রযোজ্য নয়
৩২৫০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যেসব মালের হক আদায় করা হয়নি, তা কিয়ামতের দিন আসবে। উট তার মালিককে খুর দ্বারা পদদলিত করবে। গরু ও মেষ আসবে অতঃপর তাদের মালিককে খুর দ্বারা পদদলিত করবে আর শিং দ্বারা আঘাত করবে। আর গুপ্তধন কেশহীন বিশাল আকারের বিষাক্ত সাপ হিসেবে আবির্ভুত হবে। অতঃপর সে তার মালিকের সাথে সাক্ষাত করতে চাইবে, তখন সে পলায়ন করবে। তারপর সে আবার তার সামনে আসবে তখনও সে পালাবে এবং বলবে, “আমার সাথে তোমার কী হয়েছে?” সে জবাবে বলবে, “আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ।” অতঃপর সে তার হাত দ্বারা তার সাথে সাক্ষাত করবে। তখন সাপ তার হাত গ্রাস করবে।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْعُقُوبَاتِ الَّتِي تَقَدَّمَ ذِكْرُنَا لَهَا هِيَ عَلَى مَنْ لَمْ يُؤَدِّ زَكَاتَهُ مِنْ مَالِهِ دُونَ مَنْ زَكَّاهَا
3250 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنِ الْعَلَاءِ عَنْ أَبِيهِ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (يَأْتِي الْمَالُ الَّذِي لَا يُعْطَى فِيهِ الْحَقُّ تَطَأُ الْإِبِلُ سَيِّدَهَا بِأَخْفَافِهَا وَيَأْتِي الْبَقَرُ وَالْغَنَمُ فَتَطَأُ صَاحِبَهَا بِأَظْلَافِهَا وَتَنْطَحُهُ بِقُرُونِهَا وَيَأْتِي الْكَنْزُ شُجَاعًا أَقْرَعَ فَيَلْقَى صَاحِبَهُ فيفرُّ مِنْهُ صَاحِبُهُ ثُمَّ يَسْتَقْبِلُهُ وَيَفِرُّ مِنْهُ وَيَقُولُ: مَا لِي وَلَكَ؟ فَيَقُولُ: أَنَا كَنْزُكَ فَيَلْقَمُ يَدَهُ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3250 | خلاصة حكم المحدث: حسن صحيح – ((صحيح أبي داود)) (1462): ق نحوه.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৬২)
পরিচ্ছেদঃ যেই হাদীস স্পষ্টভাবে প্রমাণ করে যে, যেই সম্পদ জমা করলে, জমাকারীর জন্য পরকালে আল্লাহর পক্ষ থেকে শাস্তি অবধারিত, সেটা সেই সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য, যে সম্পদের যাকাত আদায় করা না, যদিও সেই সম্পদ প্রকাশ্য থাকে; আর যেই সম্পদের যাকাত আদায় করা হয়, কানযের (ধনভাণ্ডার) অন্তর্ভুক্ত নয়, যদিও সেটা গুপ্তধন হয়
৩২৫১. সুহাইল বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তালহা বিন উবাইদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, “নজদের অধিবাসী এলোমেলো চুলধারী এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, তার কথার উচ্চ আওয়াজ শুনা যাচ্ছিল কিন্তু সে যা বলছিল তা বুঝা যাচ্ছিল না। এক পর্যায়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা।” সে ব্যক্তি বলেন, “আমার উপর এছাড়া আর কোন সালাত আবশ্যক আছে কি?” জবাবে তিনি বলেন, “না, তবে যদি তুমি নফল সালাত আদায় করো, সেটা ভিন্ন কথা।” রাবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোও বলেন, “এবং রমযান মাসের সিয়াম পালন করা।” সে ব্যক্তি বলেন, “আমার উপর এছাড়া আর কোন সিয়াম আবশ্যক আছে কি?” জবাবে তিনি বলেন, “না, তবে যদি তুমি নফল সিয়াম পালন করো, সেটা ভিন্ন কথা।” রাবী বলেন, “এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতের কথা বলেন। সে ব্যক্তি বলেন, “আমার উপর এছাড়া আর কোন আবশ্যক বিধান আছে কি?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “না, তবে যদি তুমি নফল ইবাদত পালন করো, সেটা ভিন্ন কথা।” রাবী বলেন, “অতঃপর সে ব্যক্তি এই বলতে বলতে চলে যান, “আল্লাহর কসম, আমি এর চেয়ে বেশি করবো না, এর কোন কিছু কমও করবো না।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যদি সে সত্য বলে থাকে, তবে সে সফল হবে।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُصَرِّحِ بِأَنَّ الْكَنْزَ الَّذِي يَسْتَوْجِبُ صَاحِبُهُ الْمُكْتَنِزُ الْعُقُوبَةَ مِنَ اللَّهِ جَلَّ وَعَلَا فِي أُخْرَاهُ هُوَ الْمَالُ الَّذِي لَمْ يُؤَدِّ زَكَاتَهُ وَإِنْ كَانَ ظَاهِرًا دُونَ مَا أَدَّى زَكَاتَهُ وَإِنْ كَانَ مَدْفُونًا
3251 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ: عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ وَلَا يُفقه مَا يَقُولُ حَتَّى دَنَا فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ) قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ: (لَا إِلَّا أَنْ تطَوَّعَ) قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (وصيامُ شَهْرِ رَمَضَانَ) فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: (لَا إِلَّا أَنْ تطَوَّعَ) قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: (لَا إِلَّا أَنْ تطَوَّعَ) قَالَ: فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ مِنْهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أفلح إن صدق)
الراوي : طَلْحَة بْن عُبَيْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3251 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুর হিসান: ১৭২১)
পরিচ্ছেদঃ যেই হাদীস, হাদীস বিষয়ে অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, কোন ব্যক্তি যদি মৃত্যু বরণ করে এমন অবস্থায় যে, সে এই নশ্বর দুনিয়ার স্বর্ণ রেখে গিয়েছে, তবে তার জন্য জাহান্নাম অবধারিত
৩২৫২. আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আহলে সুফফার এক ব্যক্তি মারা যায়, অতঃপর সাহাবীগণ তার চাদরে দুই দীনার পান। অতঃপর তারা বিষয়টি আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন। তখন তিনি বলেন, “এই দুটি দ্বারা তাকে সেক দেওয়া হবে।”[1]
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْحَدِيثِ أَنَّ النَّارَ تَجِبُ لِمَنْ مَاتَ وَقَدْ خلَّف الصَّفْرَاءَ مِنْ هَذِهِ الدُّنْيَا الْفَانِيَةِ الزَّائِلَةِ
3252 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ عَلِيِّ بْنِ عَبْدِ الْعَزِيزِ الْعُمَرِيُّ بِالْمَوْصِلِ حَدَّثَنَا مُعَلَّى بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَاصِمٍ عَنْ أَبِي وَائِلٍ: عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: تُوُفِّيَ رَجُلٌ مِنْ أَهْلِ الصُّفَّة فَوَجَدُوا فِي شَمْلَتِهِ دِينَارَيْنِ فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (كَيَّتانِ)
الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3252 | خلاصة حكم المحدث: حسن صحيح – ((التعليق الرغيب)) (2/ 43).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৪৩)
পরিচ্ছেদঃ দ্বিতীয় হাদীস শ্রোতাকে এই সংশয়ে ফেলে দেয় যে, প্রতিটি ব্যক্তির জন্য আবশ্যক হলো মৃত্যু বরণ সময় পরবর্তী লোকদের জন্য কোন কিছু না রেখে যাওয়া
৩২৫৩. সালামাহ বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এমন সময় তাঁর কাছে একটি জানাযা আনা হলো। লোকজন বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এর জানাযার সালাত আদায় করুন।” তিনি জিজ্ঞেস করেন, “সে কি কোন ঋণ রেখে গিয়েছে?” সাহাবীগণ জবাব দিলেন, “জ্বী, না।” তিনি আবার জিজ্ঞেস করলেন, “সে কি কোন কিছু রেখে গিয়েছে?” সাহাবীগণ জবাব দিলেন, “তিন দীনার।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তিনটি সেক দেওয়ার মাধ্যম।”
তারপর তাঁর কাছে দ্বিতীয় আরেকটি জানাযা আনা হলো। লোকজন বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এর জানাযার সালাত আদায় করুন।” তিনি জিজ্ঞেস করেন, “সে কি কোন ঋণ রেখে গিয়েছে?” সাহাবীগণ জবাব দিলেন, “জ্বী, হ্যাঁ।” তিনি আবার জিজ্ঞেস করলেন, “সে কি কোন কিছু রেখে গিয়েছে?” সাহাবীগণ জবাব দিলেন, “জ্বী, না।” তখন আবূ কাতাদা নামক একজন আনসারী সাহাবী বলেন, “হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার।” রাবী বলেন, “তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত আদায় করেন।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُوهِمُ مُسْتَمِعِيهِ أَنْ لَا يَجِبُ عَلَى الْمُسْلِمِ أَنْ يَمُوتَ ويخلِّف شَيْئًا مِنْ هَذِهِ الدُّنْيَا لِمَنْ بَعْدَهُ
3253 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ عَنْ يَحْيَى الْقَطَّانِ عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ عَنْ سَلَمَةَ بْنَ الْأَكْوَعِ: قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فأُتي بجنازة فقالوا: صَلَّ عليها يارسول اللَّهِ قَالَ: (هَلْ تَرَكَ عَلَيْهِ دَيْنًا)؟ قَالُوا: لَا قَالَ: (فَهَلْ تَرَكَ مِنْ شَيْءٍ)؟ قَالُوا: ثَلَاثَةُ دَنَانِيرَ قَالَ: (ثَلَاثُ كَيَّاتٍ) ثُمَّ أُتِيَ بِالثَّانِيَةِ فَقَالُوا: يَا نَبِيَّ اللَّهِ صَلِّ عَلَيْهَا قَالَ: (هَلْ تَرَكَ مِنْ دينٍ)؟ قَالُوا: نَعَمْ قَالَ: (فَهَلْ تَرَكَ مِنْ شَيْءٍ)؟ قَالُوا: لَا فَقَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو قتادة: يارسول اللَّهِ عليَّ دينُهُ قَالَ: فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
الراوي : سَلَمَة بْن الْأَكْوَعِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3253 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (2/ 44).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৪৪)
পরিচ্ছেদঃ আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীর ব্যাপারে বলেছেন ‘দুটি সেক দেওয়ার মাধ্যম’ এবং ‘তিনটি সেক দেওয়ার মাধ্যম’ এর দ্বারা উদ্দেশ্য হলো সে ব্যক্তি সম্পদ বৃদ্ধি করার জন্য নাছোড়বান্দা হয়ে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করতো
৩২৫৪. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বর্ণ বন্টন করছিলেন, এমন সময় এক ব্যক্তি তাঁর কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে দিন।” অতঃপর তিনি তাকে প্রদান করেন। তারপর সেই ব্যক্তি বলেন, “আমাকে আরেকটু বাড়িয়ে দিন।” অতঃপর তিনি তিনবার তাকে বাড়িয়ে দেন। তারপর সে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আমার কাছে এক ব্যক্তি এসে সাহায্য চায়। অতঃপর আমি তাকে প্রদান করি। তারপর সে আমার কাছে আবার চায়। আমি তাকে তিনবার সাহায্য প্রদান করি। তারপর সে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। মহান আল্লাহ তার কাপড়ে আগুন রেখে দিয়েছেন, যখন সে বাড়ি চলে যায়।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (كَيَّتَانِ) وَ (ثَلَاثُ كَيَّاتٍ) أَرَادَ بِهِ أَنَّ الْمُتَوَفَّى كَانَ يَسْأَلُ النَّاسَ إلحافاً وتكثراً
3254 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي يَحْيَى الْأَسْلَمِيُّ عَنْ أَبِيهِ: عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَسِّمُ ذَهَبًا إذ أتاه رجل فقال: يارسول اللَّهِ أَعْطِنِي فَأَعْطَاهُ ثُمَّ قَالَ: زِدْنِي فَزَادَهُ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ وَلَّى مُدْبِرًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(يَأْتِينِي الرَّجُلُ فيسألُني فَأُعْطِيهِ ثُمَّ يسألُني فَأُعْطِيهِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ وَلَّى مُدْبِرًا وَقَدْ جَعَلَ فِي ثَوْبِهِ ناراً إذا أنقلب إلى أهله)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3254 | خلاصة حكم المحدث: صحيح – ((التعليق الرغيب)) (2/ 8).
পরিচ্ছেদঃ (৫) যাকাত ফরয হওয়া প্রসঙ্গে বর্ণনা - চতুষ্পদ প্রাণীতে ফরয যাকাতের বিস্তারিত বিবরণ
৩২৫৫. আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু যখন খলিফা নিযুক্ত হন, তখন তিনি আনাস রাদ্বিয়াল্লাহু আনহুকে যাকাত আদায়ের জন্য ইয়ামানে প্রেরণ করেন, তখন তিনি তার উদ্দেশ্যে এই চিঠি লিখেছিলেন:
“সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সর্বদয়ালূ, সবিশেষ করুণাময়। এটা যাকাতের বাধ্যবাধকা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের উপর ফরয করেছেন এবং এটি আল্লাহ তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন। কাজেই যেকোন মুসলিমের নিকট বিধি অনুসারে যাকাত চাওয়া হবে, সে যেন তা দিয়ে দেয়। কিন্তু কারো কাছে অতিরিক্ত দাবি করা হলে সে যেন অতিরিক্ত না দেয়।
পঁচিশটি উটের কম হলে প্রতি পাঁচটি উটের জন্য একটি মাদী মেষ দিতে হবে। উটের সংখ্যা পঁচিশ থেকে পঁয়ত্রিশ হলে তাতে একটি বিনতু মাখাদ (দুই বছরের) উষ্ট্রী দিতে হবে। তার কাছে এরূপ উট না থাকলে একটি ’ইবনু লাবূন’ (তিন বছরের) পুরুষ উট দিতে হবে। উটের সংখ্যা ছত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হলে তাতে একটি ’বিনতু লাবূন’ (তিন বছর বয়সের উষ্ট্রী) দিতে হবে। উটের সংখ্যা ছেচল্লিশ থেকে ষাট পর্যন্ত হলে তাতে পাল দেওয়ার উপযুক্ত একটি ’হিক্কাহ’ (চার বছরের) উষ্ট্রী দিতে হবে। উটের সংখ্যা একষট্রি থেকে পঁচাত্তর হলে তাতে একটি ’জাযাআহ্’ (পাঁচ বছরের) উষ্ট্রী দিতে হবে। উটের সংখ্যা ছিয়াত্তর থেকে নব্বই হলে তাতে দু’টি ’বিনতু লাবূন’ দিতে হবে। উটের সংখ্যা একানব্বই থেকে একশত বিশ হলে পাল দেওয়ার উপযুক্ত দু’টি হিক্কাহ দিতে হবে। এক শত বিশ-এর উর্ধে হলে প্রতি চল্লিশটির জন্য একটি করে ’বিনতু লাবূন’ এবং প্রতি পঞ্চাশটির জন্য একটি করে ’হিক্কাহ’ দিবে।
যদি কারো যাকাত হিসেবে জাযাআহ্ ওয়াজিব হয়, কিন্তু তার কাছে সেটার পরিবর্তে হিক্কাহ থাকে, তখন হিক্কাহ গ্রহণ করা হবে এবং এর সাথে দু’টি মেষ কিংবা বিশ দিরহামও দিতে হবে। অনুরুপভাবে কারো উপর হিক্কাহ দেয়া ওয়াজিব, কিন্তু তার কাছে সেটা নেই বরং জাযাআহ আছে। তখন তার থেকে জাযাআহ গ্রহণ করা হবে এবং যাকাত উসুলকারী বিশ দিহরাম কিংবা দু’টি মেষ যাকাত প্রদানকারীকে দিবে। এমনিভাবে কারো উপর হিক্কাহ ওয়াজিব, কিন্তু তার কাছে তা নেই, বরং বিনতু লাবূন আছে। তবে তার থেকে সেটাই গ্রহণ করা হবে এবং এর সাথে দু’টি মেষ কিংবা বিশ দিরহামও দিতে হবে।
যদি কারো যাকাত হিসেবে বিনতু লাবূন ওয়াজিব হয়, কিন্তু তার কাছে সেটার পরিবর্তে হিক্কাহ থাকে, তখন হিক্কাহ গ্রহণ করা হবে এবং যাকাত উসুলকারী বিশ দিহরাম কিংবা দু’টি মেষ যাকাত প্রদানকারীকে দিবে।
যদি কারো যাকাত হিসেবে বিনতু লাবূন ওয়াজিব হয়, কিন্তু তার কাছে সেটা না থাকে (বরং তার কাছে বিনতু মাখাদ রয়েছে), তখন তার কাছ থেকে বিনতু মাখাদ গ্রহণ করা হবে এবং এর সাথে দু’টি মেষ কিংবা বিশ দিরহামও দিতে হবে।
যদি কারো যাকাত হিসেবে বিনতু মাখাদ ওয়াজিব হয়, কিন্তু তার কাছে সেটা না থাকে, বরং তার কাছে বিনতু লাবূন রয়েছে, তখন তার কাছ থেকে বিনতু লাবূন গ্রহণ করা হবে এবং যাকাত উসূলকারী তাকে দু’টি মেষ কিংবা বিশ দিরহাম প্রদান করবেন।
আর যার কাছে বিনতু মাখাদ নেই, কিন্তু তার কাছে ইবনু লাবূন রয়েছে, তবে তার কাছ থেকে সেটাই গ্রহণ করা হবে। সে তার সাথে আর কোন কিছু পাবে না।
আর কারো কাছে চারটি উট থাকলে তাকে কিছুই দিতে হবে না। অবশ্য উটের মালিক স্বেচ্ছায় কিছু দিলে তা ভিন্ন কথা। অতঃপর যখন উটের সংখ্যা পাঁচটি হবে, তখন তাতে একটি মেষ যাকাত দিতে হবে।
মাঠে বিচরণশীল মেষের সংখ্যা চল্লিশ থেকে একশো বিশ পর্যন্ত পৌছলে একটি মেষ দিতে হবে। একশত বিশ অতিক্রম করে দুইশ পর্যন্ত পৌঁছলে দু’টি মেষ মেষের সংখ্যা দুইশ অতিক্রম করে তিনশ পর্যন্ত হলে তিনটি মেষ এবং তিনশ থেকে অধিক হলে প্রতি একশটির জন্য একটি মেষ যাকাত দিতে হবে। যাকাত হিসেবে অতিবৃদ্ধ অথবা লেংড়া মেষ বা পাঠা নেয়া হবে না। তবে আদায়কারী তা নিতে চাইলে ভিন্ন কথা। যাকাতের ভয়ে পৃথক পৃথক মালকে একত্রিত করা যাবে না এবং একত্রে থাকা মালকে পৃথক করা যাবে না। দুই শরীকের কাছ থেকে যে যাকাত আদায় করা হবে সেটা তারা নিজ নিজ অংশ অনুপাতে সমানহারে তাদের মাঝে ফিরে আসবে। মাঠে চরে বেড়ানো মেষের সংখ্যা চল্লিশ থেকে একটি কম হলেও তাতে যাকাত নেই। তবে মালিক স্বেচ্ছায় কিছু দিতে চাইলে ভিন্ন কথা।
রূপার যাকাতের পরিমাণ হলো চল্লিশ ভাগের এক ভাগ। রৌপ্য মুদ্রা একশ নব্বই হলে তাতে যাকাত দিতে হবে না। তবে মালিক স্বেচ্ছায় কিছু দিতে চাইলে ভিন্ন কথা।[1]
5 - بَابُ فَرْضِ الزَّكَاةِ - ذِكْرُ تَفْصِيلِ الصَّدَقَةِ الَّتِي تَجِبُ فِي ذَوَاتِ الأربع
3255 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ بُجَيْرٍ الْبُجَيْرِيُّ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بِبُسْتَ قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ , وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ ثُمَامَةَ قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ: أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ لَمَّا استُخْلِف كَتَبَ لَهُ حِينَ وجَّهه إِلَى الْيَمَنِ هَذَا الْكِتَابَ:
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
هَذِهِ فَرِيضَةُ الصَّدَقَةِ الَّتِي فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمُسْلِمِينَ الَّتِي أَمَرَ اللَّهُ بِهَا رَسُولَهُ فَمَنْ سُئلها مِنَ الْمُسْلِمِينَ عَلَى وَجْهِهَا فَلْيُعْطِهَا وَمَنْ سُئِلَ فَوْقَهَا فَلَا يُعْطِهَا فِي أَرْبَعَةٍ وَعِشْرِينَ مِنَ الْإِبِلِ فَمَا دُونَهَا: الْغَنَمُ فِي كُلِّ خَمْسٍ شَاةٌ فَإِذَا بَلَغَتْ خَمْسًا وَعِشْرِينَ إِلَى خَمْسٍ وَثَلَاثِينَ فَفِيهَا ابْنَةُ مَخَاضٍ فَإِنْ لَمْ يَكُنْ بِنْتُ مَخَاضٍ فَابْنُ لَبُونٍ ذَكَرٌ فَإِذَا بَلَغَتْ سِتًّا وَثَلَاثِينَ إِلَى خَمْسٍ وَأَرْبَعِينَ فَفِيهَا ابْنَةُ لَبُونٍ فَإِذَا بَلَغَتْ سِتًّا وَأَرْبَعِينَ إِلَى سِتِّينَ فَفِيهَا حِقَّةٌ طَرُوقَةُ الْجَمَلِ فَإِذَا بَلَغَتْ وَاحِدَةً وَسِتِّينَ إِلَى خَمْسٍ وَسَبْعِينَ فَفِيهَا جَذَعةٌ فَإِذَا بَلَغَتْ سِتًّا وَسَبْعِينَ إِلَى تِسْعِينَ فَفِيهَا ابْنَتَا لَبُونٍ فَإِذَا بَلَغَتْ إحدى وتسعين إلى عشرين ومئة فَفِيهَا حقَّتان طَرُوقَتَا الْجَمَلِ فَإِذَا زَادَتْ عَلَى عِشْرِينَ وَمِئَةٍ فَفِي كُلِّ أَرْبَعِينَ ابْنَةُ لبونٍ وَفِي كُلِّ خَمْسِينَ حِقَّةٌ وإنَّ مَنْ بَلَغَتْ عِنْدَهُ مِنَ الْإِبِلِ صدقةُ الجَذَعةِ وَلَيْسَتْ عِنْدَهُ جَذَعةٌ وَعِنْدَهُ حِقَّة فَإِنَّهَا تُقبل مِنْهُ الحِقَّة وَيَجْعَلُ مَعَهَا شَاتَيْنِ أَوْ عِشْرِينَ دِرْهَمًا وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ صَدَقَةُ الحِقَّة وَلَيْسَتْ عِنْدَهُ حِقَّة وَعِنْدَهُ جَذَعة فَإِنَّهَا تُقبل مِنْهُ الْجَذَعَةُ وَيُعْطِيهِ المصَّدَّق عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ الحقَّة وَلَيْسَتْ عِنْدَهُ إِلَّا ابْنَةُ لَبُونٍ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ وَيُعْطِي شَاتَيْنِ أَوْ عِشْرِينَ دِرْهَمًا وَمَنْ بَلَغَتْ صدقتُه ابْنَةَ لَبُونٍ وَلَيْسَتْ عِنْدَهُ إِلَّا حِقَّةٌ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الحِقَّةُ وَيُعْطِيهِ المصَّدِّق عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ وَمَنْ بَلَغَتْ صدقتُه ابْنَةَ لَبُونٍ وَلَيْسَتْ عِنْدَهُ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ ابْنَةُ مَخَاضٍ وَيُعْطِي مَعَهَا عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ وَمَنْ لَمْ يَكُنْ عِنْدَهُ ابْنَةُ مَخَاضٍ وَعِنْدَهُ ابْنُ لَبُونٍ فَإِنَّهُ يُقْبَلُ مِنْهُ وَلَيْسَ مَعَهُ شَيْءٌ , وَمَنْ لَمْ يَكُنْ مَعَهُ إِلَّا أَرْبَعَةٌ مِنَ الْإِبِلِ فَلَيْسَ فِيهَا صَدَقَةٌ إِلَّا أَنْ يَشَاءَ رَبُّهَا فَإِذَا بَلَغَتْ خَمْسًا مِنَ الْإِبِلِ فَفِيهَا شَاةٌ وَصَدَقَةُ الْغَنَمِ فِي كُلِّ سَائِمَتِهَا إِذَا كَانَتْ أَرْبَعِينَ إِلَى عشرين ومئةٍ شَاةٌ فَإِذَا زَادَتْ عَلَى عِشْرِينَ ومئةٍ إِلَى أن تبلغ مئتين فَفِيهَا شَاتَانِ فَإِنْ زَادَتْ عَلَى الْمِئَتَيْنِ إِلَى ثلاث مئة فَفِيهَا ثَلَاثُ شِيَاهٍ فَإِذَا زَادَتْ عَلَى ثَلَاثِ مئةٍ فَفِي كُلِّ مئةٍ شاةٌ.
وَلَا يَخْرُجُ فِي الصَّدَقَةِ َهِرَمة وَلَا ذَاتُ عِوار وَلَا تَيْس إِلَّا أَنْ يَشَاءَ المصَّدَّق وَلَا يُجْمَعُ بَيْنَ متفرِّق وَلَا يفرِّق بَيْنَ مجتمعٍ خَشْيَةَ الصَّدَقَةِ وَمَا كَانَ مِنْ خَلِيطَيْنِ فَإِنَّهُمَا يَتَرَاجَعَانِ بَيْنَهُمَا بِالسَّوِيَّةِ وَإِذَا كَانَتْ سَائِمَةُ الرَّجُلِ نَاقِصَةً مِنْ أَرْبَعِينَ شَاةً: شاةٌ واحدةٌ فَلَيْسَ فِيهَا صدقةٌ إِلَّا أَنْ يَشَاءَ رَبُّهَا وَفِي الرقةِ رُبْعُ الْعُشْرِ فَإِذَا لَمْ يَكُنْ مَالٌ إِلَّا تِسْعِينَ وَمِئَةً فَلَيْسَ فِيهَا صَدَقَةٌ إِلَّا أَنْ يشاء ربها)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3255 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (3/ 265 ـ 266).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/২৬৫)
পরিচ্ছেদঃ গবাদি পশুকে যাকাত আদায় করার জন্য তাদের পানি পান করার জায়গা থেকে উসূলকারীর নিকটে নিয়ে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩২৫৬. ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ইসলামে জালাব (যাকাতের ভয়ে যাকাতযোগ্য সম্পদ একত্রিতকরণ), জানাব (যাকাতের ভয়ে যাকাতযোগ্য সম্পদ দুরে সরানো), শিগার (বিনিময় বিবাহ, যেখানে কোন মোহর থাকে না) নেই। আর যে ব্যক্তি ছিনতাই করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يَجْلِبَ المصدِّق مَاشِيَةَ أَهْلِهَا عَنْ مِيَاهِهِمْ إِلَى الْمَوْضِعِ الَّذِي يُرِيدُ عِنْدَهُ أَخَذَ الصَّدَقَةِ فِيهَا مِنْهُمْ
3256 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ حُمَيْدٍ عَنِ الْحَسَنِ: عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا جَلَبَ وَلَا جَنْبَ وَلَا شِغَارَ ومن انْتَهَبَ نُهْبَةً فليس منا)
الراوي : عِمْرَان بْن حُصَيْنٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3256 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2324).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩২৪)
পরিচ্ছেদঃ আল্লাহর বাণী “আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, যা তাদেরকে পবিত্র করবে এবং এর মাধ্যমে আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন” এটাকে ব্যাখ্যাকারী হাদীসসমূহ
৩২৫৭. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পাঁচ উটের কমে কোন যাকাত নেই। পাঁচ উকিয়ার (২০০ দিরহাম) কমে কোন যাকাত নেই। পাঁচ ওয়াসাকের (এক ওয়াসাক সমান ৬০ সা‘) কমে কোন যাকাত নেই।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি স্পষ্ট করে দেয় যে, আল্লাহর বাণী “আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, যা তাদেরকে পবিত্র করবে এবং এর মাধ্যমে আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন” এর দ্বারা উদ্দেশ্য হলো কিছু সম্পদ। কেননা পাঁচ উটের কম, পাঁচ উকিয়ার (২০০ দিরহাম) কম এবং পাঁচ ওয়াসাকের (এক ওয়াসাক সমান ৬০ সা‘) কম সম্পদের ক্ষেত্রেও ‘সম্পদ’ শব্দটি ব্যবহৃত হয়। অথচ এই সীমার কম সম্পদে যাকাত নেই।”
ذِكْرُ الْأَخْبَارِ الْمُفَسِّرَةِ لِقَوْلِهِ جَلَّ وَعَلَا: {خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا}
3257 - أخبرنا عمران بْنِ مُجَاشِعٍ وَالْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسَابٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَأَيُّوبُ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (ليس فيما خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ وَلَا فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ وَلَا فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ صدقة)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3257 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1394): ق.
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: هَذَا الْخَبَرُ يُبَيِّنُ بِأَنَّ الْمُرَادَ مِنْ قَوْلِهِ: {خُذْ من أموالهم صدقة تطهرهم} [براءة: 103] أَرَادَ بِهِ بَعْضَ الْمَالِ إِذِ اسْمُ الْمَالِ واقع على ما دون الخمسة مِنَ الذَّوْدِ وَالْخَمْسِ مِنَ الْأَوَاقِ وَالْخَمْسِ مِنَ الْأَوْسُقِ وَقَدْ نَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إيجاب الصدقة عن مادون الذي حدَّ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৯৪)
পরিচ্ছেদঃ যাকাতের ক্ষেত্রে যে বয়সের উট ফরয হয়, তার চেয়ে বেশি বয়সের উট গ্রহণ করা জায়েয, যদি উটের মালিক, তা খুশি মনে প্রদান করে
৩২৫৮. উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বালী ও উজরার যাকাত আদায় করার জন্য পাঠান। অতঃপর আমি বালীর এক পাশ দিয়ে অতিক্রম করেন, যা ৩০ টি উট ছিল। আমি তাকে বললাম, “নিশ্চয়ই আপনার উপর একটি দুই বছরের উষ্ট্রী ফরয হয়েছে।” জবাবে তিনি বলেন, “এই উট তো দুধ দিবে না, তার উপর সওয়ারও হওয়া যাবে না। আমি অপছন্দ করি যে, আমি মন্দ সম্পদ আল্লাহকে ঋণ দিবো। কাজেই আপনি বেছে নিন।”
তখন উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু তাকে বলেন, “আপনার উপর যা ওয়াজিব হয়েছে, আমি তার চেয়ে বেশি বয়সের উট নিবো না। এখানে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, কাজেই আপনি তাঁর কাছে যান।” অতঃপর তিনি তাঁর কাছে এসে সেই কথাই বলেছেন, যা উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমার উপর এটা ফরয হয়েছে। তবে তুমি যদি তার চেয়ে বেশি বয়সের উট দাও, তবে আমরা তোমার থেকে তা গ্রহণ করবো।” তিনি বলেন, “হে আল্লহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বিশাল মোটাতাজা উষ্ট্রী, এটাকে কে গ্রহণ করবে?” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তা গ্রহণ করার নির্দেশ দেন এবং তার জন্য তার সম্পদে বারাকাতের দুআ করেন।”
উমারাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তারপর দীর্ঘকাল অতিবাহিত হয়। অতঃপর মুআবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুর সময়কালে মারওয়ান আমাকে বালী ও উজরার যাকাত আদায় করার জন্য পাঠান। অতঃপর আমি এই ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করি। অতঃপর আমি তার সম্পদ থেকে ৩০ হিক্কাহ বা চার বছর বয়সী উষ্ট্রী গ্রহণ করি। সেখানে একটি নর উট ছিল। তার উটের সংখ্যা ছিল ১৫০০।”
ইবনু ইসহাক রহিমাহুল্লাহ বলেন, “আমি আব্দুল্লাহ বিন আবূ বকর রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম, فَحْلُها দ্বারা উদ্দেশ্য কী?” জবাবে তিনি বলেন, “সুন্নাহ হলো কারো যাকাত যখন ৩০ টি হিক্কাহ হবে, তখন সেগুলোর সাথে একটি নর উট নেওয়া হবে।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْإِمَامِ أَنْ يَأْخُذَ فِي الصَّدَقَةِ فَوْقَ السِّنِّ الْوَاجِبِ إِذَا طَابَتْ أَنْفُسُ أَرْبَابِهَا بها
3258 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ صَالِحٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنِي يُونُسُ بْنُ بُكَيْرٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ زُرَارَةَ عَنْ عُمَارَةَ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: بَعَثَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى صَدَقَةِ بَلِيٍّ وعُذرة فَمَرَرْتُ بِرَجُلٍ مِنْ بَلِيٍّ لَهُ ثَلَاثُونَ بَعِيرًا فَقُلْتُ لَهُ: إِنَّ عَلَيْكَ فِي إِبِلِكَ هَذِهِ بنتَ مخاضٍ قَالَ: ذَاكَ مَا لَيْسَ فِيهِ ظَهْرٌ وَلَا لَبَنٌ وَإِنِّي لَأَكْرَهُ أَنْ أُقْرِضَ اللَّهَ شَرَّ مَالِي فتخيَّرْهُ فَقَالُ لَهُ أُبيٌّ: مَا كُنْتُ لِآخُذَ فَوْقَ مَا عَلَيْكَ وَهَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأْتِهِ فَأَتَاهُ فَقَالَ نَحْوًا مِمَّا قَالَ لأُبيِّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (هَذَا مَا عَلَيْكَ فَإِنْ جئت بفَوْقِه قبلْنَاهُ منك) قال: يارسول اللَّهِ هَذِهِ نَاقَةٌ عظيمةٌ سمينةٌ فَمَنْ يَقْبِضُهَا فَأَمَرَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يَقْبِضُهَا وَدَعَا لَهُ فِي مَالِهِ بِالْبَرَكَةِ.
قَالَ عُمارة: فَضَرَبَ الدَّهرُ ضَرْبَةً فَوَلَّانِي مَرْوَانُ صَدَقَةَ بَلِيٍّ وعُذرةَ فِي زَمَنِ مُعَاوِيَةَ فَمَرَرْتُ بِهَذَا الرَّجُلِ فَصَدَقْتُ مَالَهُ ثَلَاثِينَ حِقَّةً فِيهَا فحلُها عَلَى ألفٍ وخمس مئةِ بعيرٍ.
قَالَ ابْنَ إِسْحَاقَ: قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ: مَا فَحْلُها؟ قَالَ: فِي السُّنَّةِ إِذَا بَلَغَ صَدَقَةُ الرَّجُلِ ثَلَاثُونَ حِقَّةً أُخِذَ معها فَحْلُها
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3258 | خلاصة حكم المحدث: حسن ـ ((صحيح أبي داود)) (1411).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪১১)
পরিচ্ছেদঃ শাসকদের জন্য যাকাত আদায় করার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩২৫৯. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা‘দ বিন উবাদাহ রাদ্বিয়াল্লাহু আনহুকে যাকাত উসূলকারী হিসেবে পাঠানোর সময় বলেন, “হে সা‘দ, তুমি কিয়ামতের দিন উটসহ আগমন করা থেকে বিরত থাকো যে, উট গরগর আওয়াজ করতে থাকবে!” তখন তিনি বলেন, “আমি এটা করতে পারবো না, আমি কিয়ামতের দিন সেটা সহও আসবো না।” অতঃপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেন।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يَكُونَ الْمَرْءُ مصدِّقاً للأمراء
3259 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأُمَوِيُّ حَدَّثَنَا أَبِي حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ سَعْدَ بْنَ عُبَادَةَ مصدِّقاً وَقَالَ: (إِيَّاكَ يَا سَعْدُ أَنْ تَجِيءَ يَوْمَ الْقِيَامَةِ بِبَعِيرٍ لَهُ رُغَاءٌ) فَقَالَ: لَا أَجِدُهُ وَلَا أَجِيءُ به فأعفاه.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3259 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح الموارد)) (669/ 804) , ((الصحيحة)) (2542).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৫৪২)
পরিচ্ছেদঃ সওয়ারের জন্তু ও দাসে যাকাত ওয়াজিব নয় মর্মে বর্ণনা
৩২৬০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুসলিম ব্যক্তির ঘোড়া ও দাসে কোন যাকাত নেই।”[1]
ذِكْرُ نَفْيِ إِيجَابِ الصَّدَقَةِ عَلَى الْمَرْءِ فِي رقيقه ودوابِّه
3260 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي غَيْلَانَ أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ: أَخْبَرَنَا شُعْبَةُ وَعَبْدُ الْعَزِيزِ بْنُ الْمَاجِشُونِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ أَنَّهُ سَمِعَ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ يُحَدِّثُ عَنْ عِراكِ بْنِ مَالِكٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَيْسَ عَلَى الْمُسْلِمِ فِي فَرَسِهِ وَلَا عَبْدِهِ صدقة)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3260 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (1421): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪২১)
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, “দাসেও কোন সাদাকাহ বা যাকাত নেই” এর দ্বারা সব ধরণের সাদাকাহ উদ্দেশ্য নয়
৩২৬১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুসলিম ব্যক্তির ঘোড়া ও দাসে যাকাতুল ফিতর ছাড়া আর কোন যাকাত নেই।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে এই মর্মে দলীল রয়েছে যে, দাস কোন সম্পদের মালিক হতে পারে না। কেননা দাসের উপর যে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের উপর ওয়াজিব করেছেন; দাসের উপর নয়।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (وَلَا عَبْدِهِ صَدَقَةٌ) لَمْ يُرِدْ بِهِ كُلَّ الصدقات
3261 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ الدَّغُولِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا نَافِعُ بْنُ يَزِيدَ حَدَّثَنَا جعفر بن ربيعة عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا صَدَقَةَ عَلَى الرَّجُلِ فِي فَرَسِهِ وَعَبْدِهِ إِلَّا زَكَاةَ الْفِطْرِ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3261 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1420): م.
قَالَ أَبُو حَاتِمٍ: فِي هَذَا الْخَبَرِ دَلِيلٌ عَلَى أَنَّ الْعَبْدَ لَا يَمْلِكُ إِذِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْجَبَ زَكَاةَ الْفِطْرِ الَّتِي تَجِبُ عَلَى الْعَبْدِ عَلَى مَالِكِهِ عَنْهُ دونه
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪২০)
পরিচ্ছেদঃ কোন প্রজার সম্পদের যাকাতের জামিন হওয়া ইমামের জন্য বৈধ
৩২৬২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুকে যাকাত উসূল করার জন্য পাঠান। অতঃপর ইবনু জামিল, খালিদ বিন ওয়ালিদ ও আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুম যাকাত দিতে অস্বীকৃতি জানান। অতঃপর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “ইবনু জামীলকে কিসে যাকাত দিতে বাধা দিলো, অথচ সে দরিদ্র ছিল অতঃপর আল্লাহ তাকে সম্পদশালী করে দিয়েছেন? খালিদের ব্যাপারে তোমরা অন্যায় করেছো, সে তো তার বর্ম ও অস্ত্র-সস্ত্র-বাহন আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছে। আর আব্বাস, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। কাজেই সেটা এবং তার অনুরুপ যাকাত আমার দায়িত্ব।” তারপর তিনি বলেন, “আপনি কি জানেন না যে, নিশ্চয়ই কোন ব্যক্তির চাচা, তার বাবার সমতুল্য?”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য “খালিদের ব্যাপারে তোমরা অন্যায় করেছো, সে তো তার বর্ম ও অস্ত্র-সস্ত্র-বাহন সব কিছু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছে” এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা তার উপরে অন্যায় করেছো, এমনকি তার কাছে যাকাতযোগ্য কোন সম্পদ নেই।
আর আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, “সেটা এবং তার অনুরুপ যাকাত আমার দায়িত্ব” এর দ্বারা উদ্দেশ্য হলো তার সাদাকার দায়িত্ব আমার উপর, আমি তার পক্ষ থেকে জামিনদার এবং তার অনুরুপ আগামী আরো এক বছরের যাকাত আমার দায়িত্ব।
শু‘আইব বিন আবূ হামযা এই হাদীসটি আবুয যিনাদ থেকে বর্ণনা করেছেন, সেখানে তিনি আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছেন, “সেটা তার জন্য সাদাকাহ এবং অনুরুপ আরো এক যাকাত। এখানে হতে পারে তার অর্থ হলো এটা তার জন্য সাদাকাহ। কেননা আরবরা তাদের ভাষায় لَهُ অর্থে عَلَيْهِ ব্যবহার করেন। মহান আল্লাহ বলেছেন, “তাদের উপর লা‘নত এবং তাদের জন্য রয়েছে মন্দ বাসস্থান।” এর দ্বারা উদ্দেশ্য হলো তাদের উপর লা‘নত।
আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুর জন্য তো সাদাকাহ গ্রহণ করা দুই দিক থেকে জায়েয নেই। প্রথম কারণ হলো তিনি ধনী ছিলেন, কাজেই তার জন্য যাকাত গ্রহণ করা জায়েয নেই্ দ্বিতীয়ত: তিনি বানু হাশিম গোত্রের ছিলেন, যাদের জন্য যাকাত গ্রহণ করা বৈধ হবে না। কাজেই কিভাবে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাকাত নিজের উপর রেখে দিলেন অথচ ফরয যাকাত গ্রহণ করা তার জন্য বৈধ নয় এবং তিনি দরিদ্র মুসলিমদের তা দিলেন না?
মুসা বিন উকবাহ রাদ্বিয়াল্লাহু আনহু, আবুয যিনাদ থেকে এই হাদীসটি বর্ণনা করেছেন। সেখানে তিনি বলেছেন, “কাজেই সেটা এবং তার অনুরুপ যাকাত আমার দায়িত্ব।” অর্থাৎ সেটা তার জন্য আমার দায়িত্ব তা পরিশোধ করা। যেমনটা ওয়ারাকা বিন উমার স্বীয় হাদীসে বর্ণনা করেছেন।”
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْإِمَامِ ضَمَانَهُ عَنْ بَعْضِ رَعِيَّتِهِ صدقة ماله
3262 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُشْكَانَ قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ قَالَ: حَدَّثَنَا وَرْقَاءُ قَالَ: حَدَّثَنَا أَبُو الزِّنَادٍ قَالَ: حَدَّثَنَا الْأَعْرَجُ: أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمَرَ بْنِ الْخَطَّابِ عَلَى الصَّدَقَةِ فَمَنَعَ ابْنُ جَمِيلٍ وَخَالِدُ بْنُ الْوَلِيدِ وَالْعَبَّاسُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا يَنْقِمُ ابْنُ جَمِيلٍ إِلَّا أَنْ كَانَ فَقِيرًا فَأَغْنَاهُ اللَّهُ وَأَمَّا خَالِدٌ فَإِنَّكُمْ تَظْلِمُونَ خَالِدًا لَقَدِ احْتَبَسَ أدرَاعَهُ وَأَعْتَادَهُ فِي سَبِيلِ اللَّهِ وَأَمَّا الْعَبَّاسُ فَعَمُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهُوَ عَلَيَّ وَمِثْلُهَا) ثُمَّ قَالَ: (أَمَا شَعَرْتَ أَنَّ عَمَّ الرَّجُلِ صِنْوُ الرجل أو صنو أبيه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3262 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1435): م تمامه خ دون قوله: ((أما شعرت ...... )) وقال: ((فهي علي صدقة , ومثلها معها)) , وهو الأرجح.
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (وَأَمَّا خَالِدٌ فَإِنَّكُمْ تَظْلِمُونَ خَالِدًا قَدِ احْتَبَسَ أَدْرَاعَهُ وَأَعْتَادَهُ فِي سَبِيلِ اللَّهِ) يُرِيدُ: إِنَّكُمْ تَظْلِمُونَهُ أَنَّهُ حَبَسَ مَالَهُ مِنَ الْأَدْرَاعِ وَالْأَعْتَادِ حَتَّى لَمْ يَبْقَ لَهُ مَالٌ تَجِبُ عَلَيْهِ الصَّدَقَةُ
وَقَوْلُهُ فِي شَأْنِ الْعَبَّاسِ: (هُوَ عَلَيَّ وَمِثْلُهَا) يُرِيدُ أَنَّ صَدَقَتَهُ عليَّ أَنِّي ضَامِنٌ عَنْهُ وَمِثْلُهَا مَعَهَا مِنْ صَدَقَةٍ ثَانِيَةٍ مِنَ الْعَامِ الْمُقْبِلِ
وَقَدْ رَوَى شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ هَذَا الْخَبَرَ عَنْ أَبِي الزِّنَادِ وَقَالَ فِي شَأْنِ الْعَبَّاسِ: (فَهِيَ عَلَيْهِ صَدَقَةٌ وَمِثْلُهَا مَعَهَا)
وَيُشْبِهُ أَنْ يَكُونَ مَعْنَاهُ: فَهِيَ لَهُ صَدَقَةٌ لِأَنَّ الْعَرَبَ فِي لُغَتِهَا تَقُولُ: (عَلَيْهِ) بِمَعْنَى (لَهُ) قَالَ اللَّهُ: {أُولَئِكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ الدَّارِ} [الرعد: 25] يُرِيدُ: عَلَيْهِمُ اللَّعْنَةُ
وَالْعَبَّاسُ لَمْ يَحِلَّ لَهُ أَخَذُ الصَّدَقَةِ مِنْ وَجْهَيْنِ أَحَدُهُمَا: أَنَّهُ كَانَ غَنِيًّا لَا يَحِلُّ لَهُ أَخَذُ الصَّدَقَةِ الْفَرِيضَةِ وَالْأُخْرَى: أَنَّهُ كَانَ مِنْ صِبَيَةِ بَنِي هَاشِمٍ فَكَيْفَ يَتْرُكُ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدَقَتَهُ عَلَيْهِ وَهُوَ لَا يَحِلُّ لَهُ أَخَذُهَا وَيَمْنَعُهَا مِنْ أَهْلِهَا مِنَ الْفُقَرَاءِ؟
وَقَدْ رَوَى مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ أَبِي الزِّنَادِ هَذَا الْخَبَرَ وَقَالَ فِي شَأْنِ الْعَبَّاسِ: (فَهِيَ لَهُ وَمِثْلُهَا مَعَهَا) يُرِيدُ فَهِيَ لَهُ عَلَيَّ كَمَا قَالَ وَرْقَاءُ بْنُ عُمَرَ فِي خَبَرِهِ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৩৫)
পরিচ্ছেদঃ ইমামের জন্য মুস্তাহাব হলো যাকাত প্রদানকারীর জন্য দুআ করা
৩২৬৩. ইবনু আবী আওফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে সাদাকাহ নিয়ে আসলে তিনি তার জন্য দুআ করতেন। রাবী বলেন, অতঃপর আমি তাঁর কাছে সাদাকাহ নিয়ে আসলে তিনি বলেন, اللَّهُمَّ صَلِّ عَلَى آل أبي أوفى (হে আল্লাহ, আপনি আবূ আওফার পরিবার-পরিজনের উপর সালাত তথা রহম করুন)।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْإِمَامِ أَنْ يَدْعُوَ لِلْمُخْرِجِ صَدَقَةِ مَالِهِ بِالْخَيْرِ
3263 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَاهُ رَجُلٌ بِصَدَقَةِ مَالِهِ صَلَّى عَلَيْهِ فَأَتَيْتُ بِصَدَقَةِ مَالِي فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى)
الراوي : ابْن أَبِي أَوْفَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3263 | خلاصة حكم المحدث:. صحيح.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪১৫।)
পরিচ্ছেদঃ (৬) উশর (উৎপাদিত ফসলে এক-দশমাংশ যাকাত দেওয়া) প্রসঙ্গে বর্ণনা - যে ব্যক্তি মনে করে যে, উৎপাদিত ফসল কম হোক অথবা বেশি হোক তাতে যাকাত দিতে হবে, তার কথা অপনোদনকারী হাদীস
৩২৬৪. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পাঁচ উকিয়ার (২০০ দিরহাম) কমে কোন যাকাত নেই। পাঁচ ওয়াসাকের (এক ওয়াসাক সমান ৬০ সা‘) কমে কোন যাকাত নেই। পাঁচ উটের কমে কোন যাকাত নেই।”[1]
6 - باب العُشر - ذكر الخبر المدحض قول من زعم أن فِيمَا يَخْرُجُ مِنَ الْأَرْضِ العُشر قَلَّ ذَلِكَ أو كثر
3264 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ: حَدَّثَنَا بُنْدَارٌ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ: حَدَّثَنَا شُعْبَةُ وَسُفْيَانُ وَمَالِكٌ , عَنْ عَمْرِو بْنِ يَحْيَى بْنِ عُمَارَةَ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوَاقٍ صَدَقَةٌ وَلَا فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ وَلَا فِيمَا دون خمس ذودٍ صدقة)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3264 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1394): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৯৪)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে জমি থেকে উৎপাদিত অল্প পণ্যেও উশর দিতে হবে যেভাবে বেশি পণ্যে উশর দিতে হয়- তার কথা অপনোদনকারী হাদীস
৩২৬৫. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পাঁচ ওয়াসাকের (এক ওয়াসাক সমান ৬০ সা‘) কম গম ও খেজুরে যাকাত বৈধ নয়। পাঁচ উকিয়ার (২০০ দিরহাম) কম রৌপ্যে যাকাত বৈধ নয়। পাঁচ উটের কমে যাকাত বৈধ নয়।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن فِيَ قَلِيلِ مَا أَخْرَجَتِ الْأَرْضُ الْعُشْرَ كَمَا في كثيرها
3265 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُسَيَّبِ بْنِ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا زِيَادُ بْنُ يَحْيَى الْحَسَّانِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ قَالَ: حَدَّثَنَا عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا يَحِلُّ فِي البُرِّ وَالتَّمْرِ زكاةٌ حَتَّى يَبْلُغَ خَمْسَةَ أَوْسُقٍ وَلَا يَحِلُّ فِي الوَرِقِ زَكَاةٌ حَتَّى يَبْلُغَ خَمْسَ أَوَاقٍ وَلَا يَحِلُّ فِي الْإِبِلِ زَكَاةٌ حَتَّى يَبْلُغَ خَمْسَ ذَوْدٍ)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3265 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1394): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৯৪)
পরিচ্ছেদঃ আমরা যে পাঁচ ওয়াসাকের (এক ওয়াসাক সমান ৬০ সা‘) কথা বর্ণনা করলাম, কারো শষ্য সেই পরিমাণ পৌঁছলে, কী পরিমাণ সাদাকাহ ওয়াজিব হবে, তার বিবরণ
৩২৬৬. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পাঁচ ওয়াসাকের (এক ওয়াসাক সমান ৬০ সা‘) কম শস্য ও খেজুরে যাকাত নেই। পাঁচ উকিয়ার (২০০ দিরহাম) কম রৌপ্যে যাকাত নেই। পাঁচ উটের কমে যাকাত নেই।”[1]
ذِكْرُ مَا يَجِبُ فِيهِ الصَّدَقَةُ إِذَا بَلَغَ الْأَوْسَاقَ الْخَمْسَةَ الَّتِي وَصَفْنَاهَا
3266 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ عَنْ يَحْيَى بْنِ عُمَارَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَيْسَ فِي حَبٍّ وَلَا تَمْرٍ دُونَ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذودٍ صَدَقَةٌ وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أواقٍ صدقة)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3266 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1394): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৯৪)
পরিচ্ছেদঃ ইমামের জন্য মুস্তাহাব হলো অনুমানকারীদের পাঠিয়ে লোকদের খেজুর ও আঙ্গুর অনুমান করা
৩২৬৭. আত্তাব বিন উসাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের জন্য এমন কাউকে পাঠাতেন, যিনি লোকদের আঙ্গুর ও ফল-ফলাদি অনুমান করতেন।”[1]
ذِكْرُ مَا يُستحب لِلْإِمَامِ بعثُ الْخَارِصِ إِلَى الْأَمْوَالِ لِيَخْرِصَ عَلَى النَّاسِ نَخْلَهُمْ وَعِنَبَهُمْ
3267 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ عَنْ مُحَمَّدِ بْنِ صَالِحٍ التَّمَّارِ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ عَتَّابِ بْنِ أُسَيْدٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَبْعَثُ على الناس من يَخْرِصُ كُرُومَهُم وثِمَارَهُم.
الراوي : عَتَّاب بْن أُسَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3267 | خلاصة حكم المحدث: ضعيف - ((ضعيف أبي داود)) (280).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ২৮০)
পরিচ্ছেদঃ অনুমানকারী খেজুরের ক্ষেত্রে যেভাবে অনুমান করে অনুরুপভাবে আঙ্গুরের ক্ষেত্রেও অনুমান করবে মর্মে বর্ণনা
৩২৬৮. আত্তাব বিন উসাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কাঁচা খেজুর যেভাবে অনুমান করা হয়, অনুরুপভাবে আঙ্গুরও অনুমান করা হবে। অতঃপর আঙ্গুরের যাকাত কিসমিস দিয়ে আদায় করতে হবে, যেভাবে কাঁচা খেজুরের যাকাত শুকনো খেজুর দিয়ে আদায় করতে হয়।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَعْمَلُ الْخَارِصُ فِي الْعِنَبِ كَمَا يَعْمَلُهُ فِي النَّخْلِ
3268 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ عَنْ مُحَمَّدِ بْنِ صَالِحٍ التَّمَّارِ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ عَتَّابِ بْنِ أُسَيْدٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
(الْكَرْمُ يُخرَص كَمَا يُخرَصُ النَّخْلُ ثُمَّ تُؤَدَّى زَكَاتُهُ زَبِيبًا كما تؤدَّى زكاة النخل تمراً)
الراوي : عَتَّاب بْن أُسَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3268 | خلاصة حكم المحدث: ضعيف - ((ضعيف أبي داود)) (280).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ২৮০)
পরিচ্ছেদঃ অনুমানকারীর প্রতি নির্দেশ হলো যখন তিনি এক-দশমাংশ বা বিশ ভাগের এক ভাগ ওশর গ্রহণ করবেন, তখন মালিকের খাওয়ার জন্য জন্য এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশ তাজা খেজুর ছেড়ে দেওয়া
৩২৬৯. আব্দুর রহমান বিন মাসঊদ বিন নিয়ার বর্ণনা করেন, “আমাদের মাসজিদে সাহল বিন আবূ হাসমাহ রাদ্বিয়াল্লাহু আনহু এসে হাদীস বর্ণনা করেন। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমরা ফল-ফলাদি অনুমান করবে, তখন এক-তৃতীয়াংশ ছেড়ে দিয়ে উশর গ্রহণ করবে। যদি তোমরা এক-তৃতীয়াংশ ছাড়তে না চাও, তবে এক-চতুর্থাংশ ছেড়ে দিবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটির দুটো অর্থ রয়েছে। একটি হলো, উশর থেকে এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশ ছেড়ে দেওয়া। দ্বিতীয়টি হলো, উশর বের করার আগে এক-তৃতীয়াংশ ছেড়ে দেওয়া। যদি সেটা সম্ভাব্য বড় বাগান হয়ে থাকে।”
ذِكْرُ الْأَمْرِ لِلْخَارِصِ أَنْ يَدَعَ ثُلُثَ التَّمْرِ أَوْ رُبُعَهُ لِيَأْكُلَهُ أَهْلُهُ رُطَبًا غَيْرَ دَاخِلٍ فِيمَا يَأْخُذُ مِنْهُ الْعُشْرَ أَوْ نِصْفَ الْعُشْرِ
3269 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا شُعْبَةُ أَخْبَرَنَا خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ مَسْعُودِ بْنِ نِيَارٍ يُحَدِّثُ قَالَ: جَاءَنَا سَهْلُ بْنُ أَبِي حَثْمَةَ إِلَى مَسْجِدِنَا فحدَّثَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا خَرَصْتُمْ فَخُذُوا وَدَعُوا الثُّلُثَ فَإِنْ لَمْ تَدْعُوا الثلث فدعوا الربع)
الراوي : عَبْد الرَّحْمَنِ بْن مَسْعُودِ بْنِ نِيَارٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3269 | خلاصة حكم المحدث: ضعيف - ((ضعيف أبي داود)) (281).
قَالَ أَبُو حَاتِمٍ: لِهَذَا الْخَبَرِ مَعْنَيَانِ أَحَدُهُمَا: أَنْ يُتْرَكَ الثُّلُثُ أَوِ الرُّبُعُ مِنَ الْعُشْرِ.
وَالثَّانِي: أَنْ يُتْرَكَ ذَلِكَ مِنْ نَفْسِ التَّمْرِ قَبْلَ أَنْ يُعَشِّرَ إِذَا كَانَ ذَلِكَ حَائِطًا كبيراً يحتمله.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ২৮১)
পরিচ্ছেদঃ জমিন থেকে কী পরিমাণ শষ্য উৎপাদিত হলে তাতে যাকাত ওয়াজিব হবে মর্মে হাদীস
৩২৭০. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পাঁচ উকিয়ার (২০০ দিরহাম) কম রৌপ্যে যাকাত নেই। পাঁচ ওয়াসাকের (এক ওয়াসাক সমান ৬০ সা‘) কম খেজুরে যাকাত নেই। পাঁচ উটের কমে যাকাত নেই।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ قَدْرِ مَا تُخْرِجُ الْأَرْضُ مِنَ الْأَشْيَاءِ الَّتِي يَجِبُ فِيهَا الزَّكَاةُ
3270 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ الضَّرِيرُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ وَسَعِيدٌ ـ جَمِيعًا ـ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَيْسَ فِي الْفِضَّةِ شَيْءٌ حَتَّى يَبْلُغَ خَمْسَ أَوَاقٍ وَلَيْسَ فِي التَّمْرِ شَيْءٌ حَتَّى يَبْلُغَ خَمْسَةَ أَوْسُقٍ وَلَيْسَ فِي الْإِبِلِ شيء حتى يبلغ خمسة من الذود)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3270 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1394): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৯৪)
পরিচ্ছেদঃ এক ওয়াসাকের পরিমাণ কতো, যেখানে পাঁচ ওয়াসাক শষ্য জমিন থেকে উৎপাদিত হলে, তাতে যাকাত ওয়াজিব হয়- তার বিবরণ
৩২৭১. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পাঁচ উকিয়ার (২০০ দিরহাম) কম রৌপ্যে যাকাত নেই। পাঁচ উটের কমে যাকাত নেই এবং পাঁচ ওয়াসাকের কম খেজুরে যাকাত নেই। এক ওয়াসাক সমান ৬০ সা‘।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ قَدْرِ الْوَسْقِ الَّذِي تَجِبُ الزَّكَاةُ فِي خَمْسَةِ أَمْثَالِهِ إِذَا أَخْرَجَتْهُ الْأَرْضُ
3271 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى الْوَاسِطِيُّ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ عَنْ عَمْرُو بْنُ يَحْيَى الْأَنْصَارِيُّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (ليس فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ وَلَيْسَ فِيمَا دُونَ خمس أوسق صدقة والوسق ستون صاعاً)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3271 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1394): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩৯৪)
পরিচ্ছেদঃ হাদীসে উল্লেখিত সা‘ দ্বারা উদ্দেশ্য মাদীনার সা‘; পরবর্তীতে আবিস্কৃত অন্যান্য সা এখানে উদ্দেশ্য নয়
৩২৭২. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ওজন হবে মক্কার ওজন অনুসারে আর পরিমাণ হবে মদীনার পরিমাণ অনুসারে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الصَّاعَ صَاعُ أَهْلِ الْمَدِينَةِ دُونَ مَا أُحْدَثَ مِنَ الصِّيعَانِ بَعْدَهُ
3272 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ عَنْ طَاوُوسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الْوَزْنُ وزن مكة والمكيال مكيال أهل المدينة)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3272 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (165).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৬৫)
পরিচ্ছেদঃ যেই হাদীস প্রমাণ করে যে, এক সা‘ সমান পাঁচ রতল ও এক রতলের এক-তৃতীয়াংশ, যেমনটা হিজায ও মিসরের উলামাগণ বলেছেন
৩২৭৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সা‘ সবচেয়ে ছোট সা‘, আমাদের মুদ সবচেয়ে ছোট মুদ।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “হে আল্লাহ, আপনি আমাদের সা‘তে বারাকাহ দান করুন। আমাদের অল্প ও বেশিতে বারাকাহ দান করুন। আমাদের জন্য বারাকার সাথে আরো দুই বারাকাহ দান করুন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “সাহাবীগণ যখন বলেছেন যে, আমাদের সা‘ হলো সবচেয়ে ছোট সা‘ আর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে প্রত্যাখ্যান করেননি- এতে সুস্পষ্ট বর্ণনা রয়েছে যে, মদীনার সা‘ সবচেয়ে ছোট সা‘। সাহাবীদের সময়কাল থেকে আমাদের সময়কাল পর্যন্ত সা‘ এবং তার পরিমাণ সম্পর্কে বিদ্বানগণ কোন মতভেদ করেননি, হিজাযবাসী ও ইরাকবাসীগণ যা মতভেদ করেছেন, সেটা ছাড়া। হিজাযবাসীগণ বলেছেন যে, এক সা‘ হলো পাঁচ রতল ও এক রতলের এক-তৃতীয়াংশ, আর ইরাকবাসীগণ বলেছেন যে, এক সা‘ হলো আট রতল।
কাজেই যখন আমরা সা‘ এর পরিমাণ বিষয়ে এছাড়া আর কোন মতভেদ পাইনি, কাজেই এটাই সঠিক যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা‘ ছিল পাঁচ রতল ও এক রতলের এক-তৃতীয়াংশ। কারণ এটাই হলো ছোট সা‘। আর যারা বিশুদ্ধ প্রমাণ ছাড়া বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা‘ ছিল আট রতল, তাদের কথা বাতিল।”
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الصَّاعَ خَمْسَةُ أَرْطَالٍ وَثُلُثٌ عَلَى مَا قَالَ أَئِمَّتُنَا مِنَ الحجازيين والمصريين
3273 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ الزُّبَيْرِيُّ
قَالَ ابْنُ خُزَيْمَةَ: وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْهَاشِمِيُّ حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ عَنْ الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رسول الله صلى الله عَلَيْهِ وَسَلَّمَ قِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ صَاعُنَا أصغَرُ الصِّيعَانِ ومدُّنا أَصْغَرُ الْأَمْدَادِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي صَاعِنَا وَبَارِكْ لَنَا فِي قَلِيلِنَا وَكَثِيرِنَا وَاجْعَلْ لَنَا مَعَ الْبَرَكَةِ بَرَكَتَيْنِ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3273 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (3997): م.
قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: فِي تَرْكِ إِنْكَارِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ قَالُوا: صَاعُنَا أَصْغَرُ الصِّيعَانِ بَيَانٌ وَاضِحٌ أَنَّ صَاعَ أَهْلِ الْمَدِينَةِ أَصْغَرُ الصِّيعَانِ وَلَمْ يَخْتَلِفْ أَهْلُ الْعِلْمِ مِنْ لَدُنِ الصَّحَابَةِ إِلَى يَوْمِنَا هَذَا فِي الصَّاعِ وَقَدْرِهِ إِلَّا مَا قاله الحجازيون والعراقيون وزعم الْحِجَازِيُّونَ أَنَّ الصَّاعَ خَمْسَةُ أَرْطَالٍ وَثُلُثٌ وَقَالَ الْعِرَاقِيُّونَ: الصَّاعُ ثَمَانِيَةُ أَرْطَالٍ فَلَمَّا لَمْ نَجِدْ بَيْنَ أَهْلِ الْعِلْمِ خِلَافًا فِي قَدْرِ الصَّاعِ إِلَّا مَا وَصَفْنَا صَحَّ أَنَّ صَاعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ خَمْسَةَ أَرْطَالٍ وثُلُثاً إِذْ هُوَ أَصْغَرُ الصِّيعَانِ وبَطَلَ قَوْلُ مَنْ زَعَمَ أَنَّ الصَّاعَ ثَمَانِيَةُ أرطالٍ مِنْ غَيْرِ دَلِيلٍ ثَبَتَ لَهُ عَلَى صِحَّتِهِ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩৯৯৭)
পরিচ্ছেদঃ বৃষ্টির পানি বা এই জাতীয় পানির মাধ্যমে উৎপাদিত শষ্য ও সেচের মাধ্যমে উৎপাদিত শষ্যে উশরের হুকুম
৩২৭৪. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ, নদী ও ঝর্ণার পানিতে উৎপাদিত ফসলে অথবা পানির উৎসের কাছে আদ্র মাটিতে উৎপাদিত ফসলে এক-দশমাংশ আর সেচের মাধ্যমে উৎপাদিত ফসলে বিশ ভাগের এক ভাগ ফরয করেছেন।”[1]
ذِكْرُ الْحُكْمِ لِلْمَرْءِ فِيمَا أَخْرَجَتْ أَرْضُهُ مِمَّا سَقَتْهَا السَّمَاءُ وَمَا يُشبهها أَوْ سُقِيَ مِنْهَا بالنضح
3274 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَرَضَ فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالْأَنْهَارُ وَالْعُيُونُ أَوْ مَا كَانَ عَثَرِيًّا الْعُشْرَ وَفِيمَا سُقِيَ بِالنَّضْحِ نصف العشر.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3274 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1421): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪২১)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, এই হাদীসটি ইউনুস ইমাম যুহরী থেকে এককভাবে বর্ণনা করেছেন, তার কথা অপনোদনকারী হাদীস
৩২৭৫. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ, নদী ও ঝর্ণার পানিতে উৎপাদিত ফসলে অথবা পানির উৎসের কাছে আদ্র মাটিতে উৎপাদিত ফসলে এক-দশমাংশ উশর দিতে হবে।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تفرَّد بِهِ يُونُسُ عَنِ الزُّهْرِيِّ
3275 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عليه وسلم قال: (مَا كَانَ بَعْلًا أَوْ يُسْقَى بنهرٍ أَوْ عَثَرِيًّا يؤخذ من كل عشرة واحد)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3275 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1421): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪২১)
পরিচ্ছেদঃ খেজুর ও শষ্যে সাদাকাহে এক-দশমাংশ ওয়াজিব হবে, যদি তা প্রাকৃতিম পানির মাধ্যমে উৎপাদিত হয়, আর যদি তা কোন বাহন বা যান্ত্রিক সেচের মাধ্যমে উৎপাদিত হয় তাহলে বিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে
৩২৭৬. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ, নদী ও ঝর্ণার পানিতে উৎপাদিত ফসলে অথবা পানির উৎসের কাছে আদ্র মাটিতে উৎপাদিত ফসলে এক-দশমাংশ আর সেচের মাধ্যমে উৎপাদিত ফসলে বিশ ভাগের এক ভাগ ফরয করেছেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الصَّدَقَةَ إِنَّمَا تَجِبُ فِي الْحُبُوبِ وَالتَّمْرِ الْعُشْرَ إِذَا كَانَ سَقْيُهَا بَعْدَ النَّضْحِ وَالسَّانِيَةِ وَنِصْفَ الْعُشْرِ إِذَا كَانَ بِهِمَا
3276 - أخبرني مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَ فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالْأَنْهَارُ وَالْعُيُونُ العشر وفيما سُقِيَ بالنضح نصف العشر
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3276 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1421): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪২১)
পরিচ্ছেদঃ বাগানের মালিকদের প্রতি নির্দেশ হলো প্রতিটি বাগানের থেকে এক থোকা করে খেজুর গরীব-মিসকীনদের জন্য মসজিদে ঝুলিয়ে রাখবে
৩২৭৭. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বাগান থেকে এক থোকা করে খেজুর মাসজিদে ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আব্দুল্লাহ হলেন আব্দুল্লাহ বিন উমার বিন হাফস বিন আসিম বিন উমার বিন খাত্তাব, তিনি মদীনাবাসী একজন আবিদ। দুনিয়ার ব্যাপারে বিরাগভাজন ও ইবাদতের অবস্থা প্রাবল্যতা লাভ করার কারণে তিনি অজান্তেই হাদীস উলট-পালট করে বর্ণনা করতেন। যখন হাদীস বর্ণনায় এরকম বেশি বেশি হতে থাকে, তখন তার হাদীসের মাধ্যমে দলীল গ্রহণ বাতিল হয়ে যায়। আর আমরা এই হাদীসে তার ভাইয়ের উপর নির্ভর করেছি; অন্য কারো উপর নয়।”
ذِكْرُ الْأَمْرِ لِلْمَرْءِ أَنْ يُعَلِّقَ مِنْ كُلِّ حائطٍ مِنْ حَوَائِطِهِ قِنْواً فِي الْمَسْجِدِ لِلْمَسَاكِينَ
3277 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحُسَيْنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ بِبَغْدَادَ حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ عَنِ الدَّرَاوَرْدِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ وَعَبْدِ اللَّهِ أَخِيهِ كِلَاهُمَا عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ لِلْمَسْجِدِ مِنْ كُلِّ حائطٍ بِقَنا.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3277 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1465).
قَالَ أَبُو حَاتِمٍ: عَبْدُ اللَّهِ ـ هَذَا ـ: هُوَ عَبْدُ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ حَفْصِ بْنِ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ مِنْ عُبَّاد أَهْلِ الْمَدِينَةِ قَدْ غَلَبَ عَلَيْهِ التَّقَشُّفُ وَالْعِبَادَةُ حَتَّى كَانَ يَقْلِبُ الْأَخْبَارَ وَلَا يَعْلَمُ فَلَمَّا كَثُرَ ذَلِكَ مِنْهُ فِي أَخْبَارِهِ بَطَلَ الِاحْتِجَاجُ بِآثَارِهِ وَاعْتِمَادُنَا فِي هَذَا الْخَبَرِ عَلَى أَخِيهِ عُبَيْدِ اللَّهِ دُونَهُ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৬৫)
পরিচ্ছেদঃ যেই বাগানে ১০ ওয়াসাক পরিমাণ খেজুর উৎপাদিত হয়, সেই বাগানের মালিকের প্রতি নির্দেশ হলো তিনি সেখান থেকে এক থোকা খেজুর গরীব-মিসকীনদের জন্য মাসজিদে ঝুলিয়ে রাখবেন
৩২৭৮. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ১০ ওয়াসাক খেজুর থেকে এক থোকা করে খেজুর মিসকীনদের জন্য মসজিদে ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ إِنَّمَا أُمِرَ أَنْ يعلِّقَ القِنْوَ فِي الْمَسْجِدِ مِنَ الْحَائِطِ الَّذِي يَكُونُ جِدادُه عَشَرَةَ أوسقٍ
3278 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنِ ابْنِ إِسْحَاقَ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: أَمَرَ رسول الله صلى الله عليه وسلم من كلِّ جَادٍّ عَشَرَةِ أوسُقٍ مِنَ التَّمْرِ بقنوٍ يُعَلَّقُ فِي المسجد للمساكين.
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3278 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1465).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৬৫)
পরিচ্ছেদঃ (৭) যাকাত বন্টনের খাতসমূহ
৩২৭৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সাদাকাহ ধনী ও সুস্থ্-সবল ব্যক্তির জন্য বৈধ নয়।”[1]
7 - بَابُ مَصَارِفِ الزَّكَاةِ
3279 - أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى السَّاجِيُّ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ قَالَ: حَدَّثَنَا أَبُو حُصَيْنٍ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ الصَّدَقَةَ لَا تَحِلُّ لغني ولا لذي مِرَّةٍ سَوِيٍّ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3279 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (876 ـ 878).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮৭৬)
পরিচ্ছেদঃ মানুষের সাবলম্বী থাকার কোন সময়সীমা নেই মর্মে বর্ণনা
৩২৮০. কিনানাহ আল আদাবী থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার কবীসাহ বিন মুখারিক রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম। এমন সময় তার কওমের কিছু লোক এক ব্যক্তির বিবাহের জন্য তার কাছে সাহায্য চান। কিন্তু তিনি তাদেরকে কিছু সাহায্য করতে অস্বীকৃতি জানান। অতঃপর তারা সেখান থেকে চলে যান।”
কিনানাহ আল আদাবী বলেন, “তখন আমি তাকে বললাম, “আপনি আপনার সম্প্রদায়ের নেতা। আর তারা আপনার কাছে সাহায্য চাইতে এসেছিলেন, কিন্তু আপনি তাদেরকে কিছুই দিলেন না!” তখন তিনি জবাবে বলেন, “এই ব্যাপারে আমি কোন কিছুই দিবো না। অচিরেই আমি এই সম্পর্কে তোমাকে হাদীস বলবো। একবার আমি আমার কওমের এক ব্যক্তির ঋণ পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করি। অতঃপর আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বিষয়টি তাঁকে অবহিত করি এবং তাঁর কাছে সাহায্য চাই। তখন তিনি বলেন, “হে কবীসা, বরং আমরা সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব তোমার থেকে আমরা গ্রহণ করে নিলাম। আমরা যাকাতের উট থেকে তা পরিশোধ করে দিবো।
তারপর তিনি বলেন, “চাওয়া কেবল তিন শ্রেণির মানুষের জন্য বৈধ। (১) ঐ ব্যক্তি যে অন্যের ঋণ পরিশোধ করার দায়িত্ব নেয়। তবে তার জন্য তা পরিশোধ না করা পর্যন্ত মানুষের কাছে সাহায্য চাওয়া বৈধ, (২) ঐ ব্যক্তি যাকে কোন দুর্যোগ পেয়ে বসে অতঃপর তার সম্পদ ধ্বংস হয়ে যায়। তবে তার জন্য সাহায্য চাওয়া বৈধ, যতদিন না তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং (৩) যে ব্যক্তি দারিদ্র হয়ে পড়ে, অতঃপর তার কওমের তিনজন জ্ঞানী লোক তার ব্যাপারে সাক্ষ্য দেয়, তাহলে তার জন্য সাহায্য চাওয়া বৈধ, যতদিন না সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এছাড়া অন্য কোন কারণে ভিক্ষা করা হারাম।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى نَفْيِ التَّوْقِيتِ فِي الغنى
3280 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَارُونَ بْنِ رِئَابٍ عَنْ كِنَانَةَ الْعَدَوِيِّ قَالَ: كُنْتُ عِنْدَ قَبِيصَةَ بْنِ الْمُخَارِقِ فَاسْتَعَانَ بِهِ نَفَرٌ مِنْ قَوْمِهِ فِي نِكَاحِ رَجُلٍ مِنْ قَوْمِهِ فَأَبَى أَنْ يُعْطِيَهُمْ شَيْئًا فَانْطَلَقُوا مِنْ عِنْدِهِ.
قَالَ كِنَانَةُ: فَقُلْتُ لَهُ: أَنْتَ سَيِّدُ قَوْمِكَ وَأَتَوْكَ يَسْأَلُونَكَ فَلَمْ تُعْطِهِمْ شَيْئًا قَالَ: أَمَّا فِي هَذَا فَلَا أُعْطِي شَيْئًا وَسَأُخْبِرُكَ عَنْ ذَلِكَ تحمَّلْتُ بحمالةٍ فِي قَوْمِي فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ وَسَأَلْتُهُ أَنْ يُعينني فَقَالَ: (بَلْ نَحْمِلُهَا عَنْكَ يَا قَبِيصَةُ وَنُؤَدِّيهَا مِنْ إِبِلِ الصَّدَقَةِ) ثُمَّ قَالَ: (إِنَّ الْمَسْأَلَةَ لَا تَحِلُّ إِلَّا لِثَلَاثَةٍ: رَجُلٍ تَحَمَّلَ بِحَمَالَةٍ فَقَدْ حلَّت لَهُ حَتَّى يُؤَدِّيَهَا أَوْ رجُلٍ أَصَابَتْهُ جَائِحَةٌ فَاجْتَاحَتْ مَالَهُ فَقَدْ حلَّت لَهُ حتى يصيب قواماً من العيش أَوْ سِدَادًا مِنْ عَيْشٍ أَوْ رَجُلٍ أَصَابَتْهُ فاقةٌ فَشَهِدَ لَهُ ثلاثةٌ مِنْ ذَوِي الْحِجَا مِنْ قَوْمِهِ أَنْ حلَّت لَهُ الْمَسْأَلَةُ فَقَدْ حلَّت لَهُ حَتَّى يُصِيبَ قِوَامًا مِنْ عَيْشٍ أَوْ سِدَادًا مِنْ عَيْشٍ فَالْمَسْأَلَةُ فِيمَا سِوَى ذلك سُحْتٌ)
الراوي : كِنَانَة الْعَدَوِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3280 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (868) , ((صحيح أبي داود)) (1448): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮৬৮)
পরিচ্ছেদঃ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশের লোকদের জন্য ফরয যাকাতের মাল ভক্ষন করা নিষেধ
৩২৮১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি একবার আমার পরিবারের কাছে যাচ্ছিলাম, এমন সময় আমি খেজুর পড়ে পাই। তারপর সেটা আমি উঠিয়ে নেই খাওয়ার জন্য তারপর আমার আশংকা হলো যে এটা হয়তো সাদাকার খেজুর হবে, অতঃপর আমি সেটা ফেলে দেই।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَكْلِ الصَّدَقَةِ الْمَفْرُوضَةِ لِآلِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
3281 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ أَبَا يُونُسَ مَوْلَى أَبِي هُرَيْرَةَ حَدَّثَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: (إِنِّي أَنْقَلِبُ إِلَى أَهْلِي فأَجِدُ التَّمْرَةَ سَاقِطَةً ثُمَّ أَرْفَعُهَا لِآكُلَهَا ثُمَّ أَخْشَى أَنْ تَكُونَ صَدَقَةٌ فأُلقيها)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3281 | خلاصة حكم المحدث: صحيح: ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২৮১)
পরিচ্ছেদঃ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশের লোকদের জন্য ফরয যাকাতের মাল ভক্ষন করা নিষেধ
৩২৮২. আবূ রাফে‘ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আমাদের জন্য সাদাকার মাল বৈধ নয়। আর কোন কওমের আজাদকৃত দাস তাদের অন্তর্ভুক্ত।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَكْلِ الصَّدَقَةِ الْمَفْرُوضَةِ لِآلِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
3282 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ عَنْ شُعْبَةَ عَنِ الْحَكَمِ عَنِ ابْنِ أَبِي رَافِعٍ عَنْ أَبِي رَافِعٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّا لَا تَحِلُّ لَنَا الصَّدَقَةُ ومولى القوم من أنفُسِهِم)
الراوي : أَبُو رَافِعٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3282 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (3/ 365/862 و 3/ 387/880) , ((الصحيحة)) (1613) , ((المشكاة)) (1829).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৬১৩)
পরিচ্ছেদঃ যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা বলেছিলেন, তার বিবরণ
৩২৮৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সাদাকার খেজুর আনা হয়। অতঃপর হাসান বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহুমা সেখান থেকে একটি খেজুর নিয়ে মুখে দেন। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ফেলো, ফেলো। নিশ্চয়ই আমাদের জন্য সাদাকার মাল ভক্ষন করা বৈধ নয়।”[1]
ذِكْرُ السَّبَبِ الَّذِي مِنْ أَجْلِهِ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا الْقَوْلَ
3283 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بتمرٍ مِنْ تَمْرِ الصَّدَقَةِ فَتَنَاوَلَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ تَمْرَةً فَلَاكَهَا فِي فِيهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (كِخْ كِخْ إِنَّا لا تحلُّ لنا الصدقة)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3283 | خلاصة حكم المحدث: صحيح: ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২৮৩)
পরিচ্ছেদঃ হাসান রাদ্বিয়াল্লাহু আনহু সাদাকার খেজুর মুখে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাত হাসান রাদ্বিয়াল্লাহু আনহুর মুখে দিয়ে তা বের করেন
৩২৮৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সাদাকার খেজুর আসে। অতঃপর হাসান বিন আলী রাদ্বিয়াল্লাহু আনহুমা সেখান থেকে একটি খেজুর নিয়ে মুখে দেন। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাতের দুটি আঙ্গুল তার মুখে ঢুকিয়ে তা বের করে আনেন এবং বলেন, “ফেলো, হে বৎস। তুমি কি জানো না যে, আমাদের জন্য সাদাকার মাল ভক্ষন করা বৈধ নয়?”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَدْخَلَ إِصْبَعَهُ فِي فِي الْحَسَنِ فَأَخْرَجَ التَّمْرَةَ مِنْهُ بَعْدَمَا لَاكَهَا
3284 - سَمِعْتُ أَبَا خَلِيفَةَ يَقُولُ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ بَكْرِ بْنِ الرَّبِيعِ بْنِ مُسْلِمٍ يَقُولُ: سَمِعْتُ الرَّبِيعَ بْنَ مُسْلِمٍ يَقُولُ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ زِيَادٍ يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: أَتَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تمرٌ مِنْ تَمْرِ الصَّدَقَةِ فَأَخَذَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ تَمْرَةً فَلَاكَهَا فَأَدْخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِصْبَعَيْهِ فِي فِيهِ فَأَخْرَجَهَا وَقَالَ: (كِخْ أَيْ بُنَيَّ أَمَا عَلِمْتَ أَنَّا لَا تحل لنا الصدقة)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3284 | خلاصة حكم المحدث: صحيح: ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২৮৩)
পরিচ্ছেদঃ হাসান রাদ্বিয়াল্লাহু আনহু সাদাকার খেজুর মুখে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাত হাসান রাদ্বিয়াল্লাহু আনহুর মুখে দিয়ে তা বের করেন
৩২৮৫. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ে থাকা খেজুরের পাশ দিয়ে অতিক্রম করতেন, অতঃপর সেটা কুড়িয়ে নিতে তাঁকে এই বিষয়টিই বাধা দিতো যে, সেটা সাদাকার খেজুর হতে পারে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَدْخَلَ إِصْبَعَهُ فِي فِي الْحَسَنِ فَأَخْرَجَ التَّمْرَةَ مِنْهُ بَعْدَمَا لَاكَهَا
3285 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ ـ بِفَمِ الصُّلْحِ ـ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمُرُّ بِالتَّمْرَةِ سَاقِطَةً فَلَا يمنعُهُ مِنْ أخذها إلا مخافة الصدقة
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3285 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1457) , ((الضعيفة)) تحت الحديث (6467).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৫৭)
পরিচ্ছেদঃ সাদাকার মাল ভক্ষন করা হারাম হওয়ার ক্ষেত্রে মুত্তালিব ও হাশিমের সন্তানগণ সমান মর্মে হাদীস
৩২৮৬. সাঈদ বিন মুসাইয়্যিব থেকে বর্ণিত, তিনি বলেন, জুবাইর বিন মুতইম রাদ্বিয়াল্লাহু আনহু তাকে হাদীস বর্ণনা করেছেন যে, তিনি এবং উসমান বিন আফফান রাদ্বিয়াল্লাহু আনহুমা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন, তিনি যে খাইবার যুদ্ধের গনীমতের এক-পঞ্চমাংশ বানু হাশিম ও বানু মুত্তালিবের বংশধরদের জন্য বন্টন করেন- সেই বিষয়ে কথা বলার জন্য। অথচ তারা তাদের মতই নিকটতম। তারা দুইজন বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আবদে মানাফের দুই পুত্র হাশিম ও মুত্তালিবের সন্তানদের জন্য ভাগ দিয়েছেন অথচ আপনি আমাদেরকে কিছুই দেননি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের বলেন, “নিশ্চয়ই হাশিম ও মুত্তালিব একই।”
জুবাইর বিন মুতয়িম রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বানু আবদে শামস ও বানু নাওফেলের জন্য কোন ভাগ প্রদান করেননি, যেভাবে তিনি বানু হাশিম ও বানু মুত্তালিবের সন্তানদের জন্য ভাগ প্রদান করেছিলেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ أَوْلَادَ الْمُطَّلِبِ وَأَوْلَادَ هَاشِمٍ يَسْتَوُونَ فِي تَحْرِيمِ الصَّدَقَةِ عَلَيْهِمْ
3286 - أخبرني مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنَا يُونُسُ عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ أَنَّ جُبَيْرَ بْنَ مُطْعَمٍ أَخْبَرَهُ: أَنَّهُ جَاءَ هُوَ وَعُثْمَانُ بْنُ عَفَّانَ رَسُولَ اللَّهِ يُكَلِّمَانِهِ فِيمَا قَسَمَ مِنْ خُمس خَيْبَرَ لِبَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ ابْنَيْ عَبْدِ مناف وقرابتهم مثل قرابتهم فقالا: يارسول اللَّهِ قَسَمْتَ لِإِخْوَانِنَا بَنِي الْمُطَّلِبِ وَبَنِي هَاشِمٍ ابْنَيْ عَبْدِ مَنَافٍ وَلَمْ تُعْطِنَا شَيْئًا فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَمَا إِنَّ هَاشِمًا وَالْمُطَّلِبَ شَيْءٌ وَاحِدٌ)
قَالَ جُبَيْرُ بْنُ مُطْعَمٍ: وَلَمْ يَقْسِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبَنِي عَبْدِ شَمْسٍ وَلَا لِبَنِي نَوْفَلٍ مِنْ ذَلِكَ الْخُمْسِ شَيْئًا كما قسم لبني هاشم وبني المطلب
الراوي : سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3286 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (1242): خ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১২৪২)
পরিচ্ছেদঃ মানুষের জন্য ওয়াজিব হলো লোক চক্ষুর আড়ালে থাকা দরিদ্র লোকদের খুঁজে তাদেরকে সাদাকাহ প্রদান করে আর যাদেরকে জিজ্ঞেস না করলে নিজে থেকে মানুষের কাছে চায় না
৩২৮৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঐ ব্যক্তি (প্রকৃত) মিসকিন নয় যে মানুষের কাছে ঘুরে ঘুরে সাহায্য চায়, অতঃপর এক গ্রাস ও দুই গ্রাস, এক লুকমা ও দুই লুকমা, একটি ও দুটি খেজুর দিয়ে বিদায় দেওয়া হয়। বস্তুত মিসকিন হলো ঐ ব্যক্তি যে এমন কিছু পায় না, যার মাধ্যমে সে স্বাবলম্বী হবে আর মানুষের কাছে করজোড়ে প্রার্থনাও করে না; সে মানুষের কাছে করজোড়ে সাহায্য চাইতে লজ্জাবোধ করে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ تَحَرِّي صَدَقَةَ الْمَسْتُورِينَ وَمَنْ لَا يَسْأَلُ دُونَ السؤال منهم
3287 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَيْسَ الْمِسْكِينُ بالطَّوَّاف مَنْ تردُّه الْأَكْلَةُ وَالْأَكْلَتَانِ وَاللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ وَالتَّمْرَةُ وَالتَّمْرَتَانِ وَلَكِنَّ الْمِسْكِينَ الَّذِي لَا يَجِدُ غِنًى فيُغْنيه وَلَا يَسْأَلُ النَّاسَ إِلْحَافًا , ويستحيي أن يسأل الناس إلحافاً)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3287 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (1442).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৪২)
পরিচ্ছেদঃ (৮) সাদাকাতুল ফিতর প্রসঙ্গে বর্ণনা
৩২৮৮. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাতুল ফিতর লোকদের (ঈদগাহের উদ্দেশ্যে) বের হওয়ার আগেই আদায় করার নির্দেশ দিয়েছেন। আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু, এর একদিন বা দুইদিন আগে আদায় করতেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু সাদাকাতুল ফিতর ঈদুল ফিতরের এক বা দুইদিন আগে দিতেন এবং রমযানের সিয়ামের এক বা দুইদিন আগে থেকে সিয়াম রাখা শুরু করতেন।”
8 - بَابُ صَدَقَةِ الْفِطْرِ
3288 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ فَارِسٍ الدَّلَّالُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِإِخْرَاجِ زَكَاةِ الْفِطْرِ أَنْ تُؤدًّى قَبْلَ خُرُوجِ النَّاسِ وَأَنَّ عَبْدَ اللَّهِ كَانَ يُؤَدِّيهَا قَبْلَ ذَلِكَ بِيَوْمٍ أَوْ يومين.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3288 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1428): ق دون فعل ابن عمر , وله (خ) معناه.
قَالَ أَبُو حَاتِمٍ: كَانَ ابْنُ عُمَرَ يُعَجِّلُ الزَّكَاةَ قَبْلَ الْفِطْرِ بِيَوْمٍ أَوْ يَوْمَيْنِ وَيَسْتَقْبِلُ رَمَضَانَ بِصِيَامِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪২৮)
পরিচ্ছেদঃ এক সা‘ যব বা এক সা‘ খেজুর সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ প্রসঙ্গে বর্ণনা
৩২৮৯. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাতুল ফিতর হিসেবে এক সা‘ খেজুর অথবা এক সা‘ যব আদায় করার নির্দেশ দিয়েছেন।”
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “তারপর লোকজন তার পরিবর্তে দুই মুদ বা অর্ধ সা‘ গম প্রদান করেন।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِصَدَقَةِ الْفِطْرِ صَاعِ تَمْرٍ أَوْ صاع شعير
3289 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بصدقة الفطرصاعاً مِنْ تمرٍ أَوْ صَاعًا مِنْ شعيرٍ
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: فَجَعَلَ النَّاسُ عِدْلَه مُدَّيْنِ من حنطةٍ
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3289 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২৮৯)
পরিচ্ছেদঃ পুর্বে বর্ণিত ব্যাখ্যাহীন হাদীসকে ব্যাখ্যাকারী হাদীস, যা ব্যাখ্যা করে যে, সাদাকাতুল ফিতর কেবল মুসলিমদের উপর ফরয; কাফেরদের উপর নয়
৩২৯০. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক মুসলিম স্বাধীন ও দাস, নারী ও পুরুষের উপর এক সা‘ খেজুর অথবা এক সা‘ যব রমযানের যাকাতুল ফিতর ফরয করেছেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ المتقصِّي لِلَّفْظَةِ الْمُخْتَصَرَةِ الَّتِي تَقَدَّمَ ذِكْرُنَا لَهَا بِأَنَّ صَدَقَةَ الْفِطْرِ إِنَّمَا تَجِبُ عن المسلمين دون غيره
3290 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَ زَكَاةَ الْفِطْرِ مِنْ رَمَضَانَ عَلَى النَّاسِ صَاعًا مِنْ تمرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى كُلِّ حُرٍّ وعبدٍ ذَكَرٍ وأنثى من المسلمين
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3290 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1429) , ((الإرواء)) (831): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪২৯)
পরিচ্ছেদঃ হাদীসে মুসলিমের কথা ইমাম মালিক বিন আনাস রহিমাহুল্লাহ এককভাবে বলেননি মর্মে বর্ণনা
৩২৯১. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক মুসলিম স্বাধীন ও দাস, নারী ও পুরুষ, ছোট, বড় সবার উপর এক সা‘ খেজুর অথবা এক সা‘ যব রমযানের যাকাতুল ফিতর ফরয করেছেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذِهِ اللَّفْظَةَ (مِنَ الْمُسْلِمِينَ) لَمْ يَكُنْ مَالِكُ بْنُ أَنَسٍ بِالْمُنْفَرِدِ بِهَا دون غيره
3291 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ فَارِسٍ النَّيْسَابُورِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ: حَدَّثَنَا ابن أبي فديك قال: حدثنا الضحاك ابن عُثْمَانَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَ زَكَاةَ الْفِطْرِ مِنْ رَمَضَانَ عَلَى كُلِّ نَفْسٍ مِنَ الْمُسْلِمِينَ حُرٍّ أَوْ عَبْدٍ رَجُلٍ أَوِ امْرَأَةٍ صَغِيرٍ أَوْ كَبِيرٍ صَاعًا مِنْ تمرٍ أو صاعاً من شعير
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3291 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (3/ 314): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/৩১৪)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
৩২৯২. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক মুসলিম স্বাধীন ও দাস, নারী ও পুরুষ, সবার উপর এক সা‘ খেজুর অথবা এক সা‘ যব রমযানের যাকাতুল ফিতর ফরয করেছেন এবং তিনি এটাকে লোকদের ইদগাহের উদ্দেশ্যে বের হওয়ার আগে আদায় করার নির্দেশ দিয়েছেন।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ قبل
3292 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تمرٍ أَوْ صَاعًا مِنْ شعيرٍ عَلَى الحُرِّ وَالْعَبْدِ وَالذَّكَرِ وَالْأُنْثَى مِنَ الْمُسْلِمِينَ وَأَمَرَ بِهَا أَنْ تؤدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصلاة.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3292 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1430): خ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৩০)
পরিচ্ছেদঃ আমরা যেদিকে ইঙ্গিত করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে তৃতীয় হাদীস
৩২৯৩. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছোট, বড় স্বাধীন ও দাস প্রত্যেক মুসলিমের উপর এক সা‘ খেজুর অথবা এক সা‘ যব রমযানের যাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন।
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “তারপর লোকজন তার পরিবর্তে দুই মুদ বা অর্ধ সা‘ গম প্রদান করেন।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَالِثٍ يُبَيِّنُ صِحَّةَ مَا أَوْمَأْنَا إليه
3293 - أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ أَحْمَدُ بْنُ عُمَيْرِ بْنِ يُوسُفَ بْنِ جُوصَا بِدِمَشْقَ وَعُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ بْنِ بُجَيْرٍ الْهَمْدَانِيُّ قَالَا: حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو حَيْوَةَ شُرَيْحُ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا أَرْطَاةُ بْنُ الْمُنْذِرِ عَنِ المعلَّى بْنِ إِسْمَاعِيلَ الْمَدَنِيِّ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِزَكَاةِ الْفِطْرِ صَاعًا مِنْ تمرٍ أَوْ صَاعًا مِنْ شعيرٍ عَنْ كُلِّ مُسْلِمٍ صَغِيرٍ أَوْ كَبِيرٍ حُرٍّ أَوْ عبدٍ قَالَ ابْنُ عُمَرَ ثُمَّ إِنَّ النَّاسَ جَعَلُوا عِدْلَ ذَلِكَ مُدَّين مِنْ قَمْحٍ
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3293 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (1432): خ مختصراً.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৩২)
পরিচ্ছেদঃ এক সা‘ পনির সাদাকাতুল ফিতর আদায় করা বৈধ মর্মে বর্ণনা
৩২৯৪. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে ছিলেন, তখন আমরা এক সা‘ খাদ্য, অথবা এক সা‘ খেজুর, অথবা এক সা‘ যব অথবা এক সা‘ পনির সাদাকাতুল ফিতর আদায় করতাম। মুআবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু শাম থেকে মদীনায় আসার আগ পর্যন্ত তারা আমরা এরকমই করতাম। তিনি লোকদের যা বলেছিলেন, তন্মধ্যে অন্যতম ছিল, “আমি এটাই মনে করি যে, শামের অর্ধ সা‘ গমকে এখানকার এক সা‘ খাদ্যের সমপরিমাণ। তারপর লোকজন সেটা গ্রহণ করেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يُخْرِجَ فِي زَكَاةِ الْفِطْرِ صَاعَ أَقِطٍ
3294 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: كُنَّا نُخْرِجُ فِي صَدَقَةِ الْفِطْرِ ـ إِذْ كَانَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ صَاعًا مِنْ طَعَامٍ أَوْ صَاعًا مِنْ تمرٍ أَوْ صَاعًا مِنْ شعيرٍ أَوْ صَاعًا مِنْ أَقِطٍ وَلَمْ نَزَلْ كَذَلِكَ حَتَّى قَدِمَ عَلَيْنَا مُعَاوِيَةُ مِنَ الشَّامِ إِلَى الْمَدِينَةِ قَدْمَةً فَكَانَ فِيمَا كلَّمَ بِهِ النَّاسَ: مَا أَرَى مُدَّين مِنْ سَمْرَاءِ الشَّامِ إِلَّا تعْدِلُ صَاعًا مِنْ هذه فأخذ الناس بذلك.
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3294 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1433): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ:১৪৩৩)
পরিচ্ছেদঃ আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য ‘এক সা‘ খাদ্য দ্রব্য’ দ্বারা উদ্দেশ্য হলো এক সা‘ গম
৩২৯৫. ইয়ায বিন আব্দুল্লাহ বিন সারহ থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকজন আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে রমযানের সাদাকাতুল ফিতরের কথা আলোচনা করলে, তিনি বলেন, “আমি সাদাকাতুল ফিতর সেই পরিমাণই বের করবো, যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়কালে বের করতাম। সেটা হলো এক সা‘ খেজুর, অথবা এক সা‘ গম, অথবা এক সা‘ যব, অথবা এক সা‘ পনির।” তখন এক ব্যক্তি বললেন, “গম অর্ধ সা‘ নয়?” জবাবে তিনি বলেন, “না, এটা মুআবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু মুল্য বিবেচনা করে করেছিলেন। আমি সেটা গ্রহণ করবো না, এবং তদনুযায়ী আমলও করবো না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَ أَبِي سَعِيدٍ: صَاعًا مِنْ طَعَامٍ أَرَادَ بِهِ صَاعَ حنطةٍ
3295 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ فِيمَا انْتَخَبْتُ عَلَيْهِ مِنْ كِتَابِ الْكَبِيرِ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ حَكِيمِ بْنِ حِزَامٍ عَنْ عِيَاضِ بْنِ عبد الله ابن أَبِي سَرْحٍ قَالَ: قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ - وَذَكَرُوا عِنْدَهُ صَدَقَةَ رَمَضَانَ - فَقَالَ:
لَا أُخرِجُ إِلَّا مَا كُنْتُ أُخرِجُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَاعَ تمرٍ أَوْ صَاعَ حنطةٍ أَوْ صَاعَ شعيرٍ أَوْ صَاعَ أَقِطٍ فَقَالَ لَهُ رَجُلٌ مِنَ الْقَوْمِ: أَوْ مُدَّين مِنْ قَمْحٍ؟ فَقَالَ: لَا تِلْكَ قِيمَةُ مُعَاوِيَةَ لَا أَقْبَلُهَا وَلَا أَعْمَلُ بِهَا
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3295 | خلاصة حكم المحدث: حسن صحيح دون قوله: ((أوصاع حنطة))؛ فإنه ليس بمحفوظ ـ ((ضعيف أبي داود)) (284).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (যঈফ আবূ দাঊদ:২৮৪)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তির জন্য এক সা‘ কিসমিস সাদাকাতুল ফিতর আদায় করা জায়েয
৩২৯৬. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়কালে এক সা‘ খাদ্য, অথবা এক সা‘ খেজুর, অথবা এক সা‘ যব অথবা এক সা‘ কিসমিস অথবা এক সা‘ পনির সাদাকাতুল ফিতর আদায় করতাম।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يُخرجَ فِي صَدَقَةِ الْفِطْرِ صاعَ زبيبٍ
3296 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا: الْمُقَدَّمِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ عَنِ ابْنِ عَجْلَانَ قَالَ: حَدَّثَنِي عِيَاضٌ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: لَا أُخرِجُ أَبَدًا إِلَّا صَاعًا إِنَّا كُنَّا نُخرِجُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَاعَ تَمْرٍ أَوْ صَاعَ شَعِيرٍ أوصاع زبيبٍ أَوْ صَاعَ أَقِطٍ - يَعْنِي فِي صَدَقَةِ الفطر.
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3296 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1433): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ:১৪৩৩)
পরিচ্ছেদঃ (৯) নফল সাদাকাহ
৩২৯৭. জারীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা একদিন দিনের প্রথম ভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ছিলাম। এমন সময় নগ্নপদ, বস্ত্রহীন একদল লোক শরীরে চাদর জড়িয়ে আসেন। তাদের কাঁধে ছিল তরবারী। এদের অধিকাংশই মুযার গোত্রের লোক ছিল। বরং সবাই মুযার গোত্রের লোক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাদের অভাবী অবস্থা দেখলেন, তখন তাঁর চেহারা বিবর্ণ হয়ে গেলো। রাবী বলেন, “তারপর তিনি হুজরায় প্রবেশ করেন এবং বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে আযান দেওয়ার নির্দেশ দেন। বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু আযান দেওয়ার পর ইকামত দিলে, তিনি হুজরা থেকে বের হন এবং সালাত আদায় করেন। তারপর তিনি বলেন, “হে লোকসকল, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেন। অতঃপর তিনি তাদের থেকে বহু নর-নারী ছড়িয়ে দেন। তোমরা আল্লাহকে ভয় করো, যার মাধ্যমে তোমরা পরস্পরের নিকট প্রার্থনা করো। আর রক্ত সম্পর্কসমূহের ব্যাপারে সতর্ক থাকবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষনকারী।” (সূরা নিসা: ১), “তোমরা আল্লাহকে ভয় করো। মানুষ যেন লক্ষ্য করে সেই জিনিসের প্রতি, যা সে আগে পাঠিয়েছে।” (সূরা হাশর: ১৮)
প্রতিটি ব্যক্তি যেন তার দীনার, দিরহাম, কাপড়, এক সা‘ গম, এক সা‘ যব দান করে।” রাবী বলেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক টুকরো খেজুর দান করার কথাও বলেন। তারপর আনসারী এক ব্যক্তি এক প্যাকেট খাবার নিয়ে আসেন, যা তিনি তুলতেই পারছিলেন না। তারপর লোকজন অব্যাহতভাবে দান করতে থাকেন। এমনকি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে দুই ঢিপি কাপড় ও খাদ্য দেখলাম। আমি দেখতে পেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা স্বর্ণের ন্যায় চিকচিক করছে। তারপর তিনি বলেন, “যে ব্যক্তি ইসলামে ভালো রীতি চালু করে, অতঃপর লোকজন তদনুযায়ী আমল করে, তবে সে ব্যক্তি সেটার এবং সেটা অনুযায়ী যারা আমল করবে, তার সাওয়াব পাবে। আর যে ব্যক্তি মন্দ রীতি চালু করে, অতঃপর লোকজন তদনুযায়ী আমল করে, তবে সে ব্যক্তির উপর সেটার এবং পরবর্তীতে সেটা অনুযায়ী যারা আমল করবে, তার গুনাহের বোঝা আরোপিত হবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীস প্রমাণ করে যে, আল্লাহর বাণী “কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না।” (সূরা আনআম: ১৬৪) এর দ্বারা উদ্দেশ্য হলো কিছু পাপের বোঝা; সব পাপের বোঝা নয়। কেননা কুরআনের আয়াতের উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যাকারী (অর্থাৎ আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ব্যাখ্যা করেছেন, যে ব্যক্তি ইসলামে মন্দ রীতি চালু করে, অতঃপর লোকজন তদনুযায়ী আমল করে, তবে সে ব্যক্তির উপর সেটার এবং পরবর্তীতে সেটা অনুযায়ী যারা আমল করবে, তার গুনাহের বোঝা আরোপিত হবে।” কাজেই মহান আল্লাহ যেন বলেছেন, “কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, তবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বর্ণনা করেছেন, সেটা বহন করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথার মাধ্যমে যে খাছ করেছেন, সেটা আল্লাহর পক্ষ থেকেই বলেছেন। মহান আল্লাহ সেটার সাক্ষ্য দিয়ে বলেছেন, “তিনি প্রবৃত্তি থেকে কোন কথা বলেন না। এটা তো কেবল অহী, যা অহী করা হয়।” (সূরা নাজম: ৪)
অনুরুপ কথা প্রযোজ্য আল্লাহর এই বাণীর ক্ষেত্রেও। তিনি বলেছেন, “তোমরা জেনে রেখো, নিশ্চয়ই যা কিছু গনীমত লাভ করো, তবে সেটার এক পঞ্চমাংশ আল্লাহর জন্য ...।” (সূরা তাওবা: ৪১) আল্লাহর এই বাণী নিচের এই বাণী “কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না।” এর মতই আম বা সাধারণ ব্যাপক অর্থবোধক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কাউকে (যুদ্ধে) হত্যা করবে, তবে সে নিহত ব্যক্তির মাল-সামান পাবে।”
এই হাদীস প্রমাণ করে যে, নিহত ব্যক্তির মাল-সামান থেকে এক-পঞ্চমাংশ বের করা হবে না। নিহত ব্যক্তির সামান্য মাল-সামান এককভাবে হত্যাকারীর জন্য হবে। কাজেই এটি পূর্বের আম বর্ণনাকে খাস করে দেয়।”
9 - بَابُ صَدَقَةِ التَّطَوُّعِ
3297 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ قَالَ: سَمِعْتُ الْمُنْذِرَ بْنَ جَرِيرٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ صَدْرِ النَّهَارِ فَجَاءَ قومٌ حفاةٌ عراةٌ مُجْتَابِي النَّمارِ عَلَيْهِمْ سيوفٌ عامَّتُهم مِنْ مُضَرَ بَلْ كُلُّهم مِنْ مُضَرَ فَرَأَيْتُ وَجْهَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَغَيَّرَ لَمَّا رَأَى مِنْهُمْ مِنَ الْفَاقَةِ قَالَ: فَدَخَلَ فَأَمَرَ بِلَالًا فأذَّنَ ثُمَّ أَقَامَ فَخَرَجَ فَصَلَّى ثُمَّ قَالَ: ({يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً واتَّقوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} [النساء: 1] {اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لغدٍ} [الحشر: 18] يَتَصَدَّقُ امْرُؤٌ مِنْ دِينَارِهِ وَمِنْ دِرْهَمِهِ وَمِنْ ثَوْبِهِ وَمِنْ صَاعِ بُرِّهِ وَمِنْ صَاعِ شَعِيرِهِ) حَتَّى ذَكَرَ شِقَّ تَمْرَةٍ فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بصُرَّةٍ كَادَتْ تَعْجِزُ كَفَاهُ بَلْ قَدْ عَجَزَتْ ثُمَّ تَتَابَعَ النَّاسُ حَتَّى رَأَيْتُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَوْمَيْنِ مِنَ الثِّيَابِ وَالطَّعَامِ فَلَقَدْ رَأَيْتُ وَجْهَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَهَلَّلَ حَتَّى كَأَنَّهُ مُذْهَبَةٌ ثُمَّ قَالَ: (مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً فَعَمِلَ بِهَا مَنْ بَعْدَهُ كَانَ لَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ يَعْمَلُ بِهَا مِنْ بَعْدِهِ وَمَنْ سَنَّ سُنَّةً سيِّئةً فَعَمِلَ بِهَا مَنْ بَعْدَهُ كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ من عَمِلَ بها من بعده)
الراوي : جَرِير | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3297 | خلاصة حكم المحدث: صحيح - ((أحكام الجنائز)) (224 ـ 226) , ((التعليق الرغيب)) (1/ 47): م.
قَالَ أَبُو حَاتِمٍ هَذَا الْخَبَرُ دَالٌ عَلَى أَنَّ قَوْلَ اللَّهِ جَلَّ وَعَلَا {لَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى} [الأنعام: 164] أَرَادَ بِهِ بَعْضَ الْأَوْزَارِ لَا الْكَلَّ إِذْ أَخْبَرَ المبيِّنُ عَنْ مُرَادِ اللَّهِ جَلَّ وَعَلَا فِي كِتَابِهِ أَنَّ مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً فَعَمِلَ بِهَا مَنْ بَعْدَهُ كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ , فَكَأَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا قَالَ: لَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى إِلَّا مَا أَخْبَرَكُمْ رَسُولِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا تَزِرُ وَالْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَقُلْ ذَلِكَ وَلَا خَصَّ عُمُومَ الْخِطَابِ بِهَذَا الْقَوْلِ إِلَّا مِنَ اللَّهِ شَهِدَ اللَّهُ لَهُ بِذَلِكَ حَيْثُ قَالَ {وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى} [النجم: 4] صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَظِيرُ هَذَا قَوْلُهُ جَلَّ وَعَلَا: {وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُمْ مِنْ شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ} [الأنفال: 41] فَهَذَا خَطَّابٌ عَلَى الْعُمُومِ كَقَوْلِهِ تَعَالَى: {لَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى} [الأنعام: 164] ثُمَّ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ قَتَلَ قَتِيلًا فَلَهُ سَلَبُهُ) فَأَخْبَرَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ السَّلَبَ لَا يُخمَّس وَأَنَّ الْقَلِيلَ يَكُونُ مُنْفَرِدًا بِهِ فَهَذَا تَخْصِيصُ بَيَانٍ لِذَلِكَ الْعُمُومِ الْمُطَلِّقِ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানাইয:২২৪, ২২৬)
পরিচ্ছেদঃ সাদাকাহ মহান প্রভুর ক্রোধকে প্রশমিত করে দেয় মর্মে বর্ণনা
৩২৯৮. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সাদাকাহ প্রভুর ক্রোধকে প্রশমিত করে দেয় এবং মন্দ মৃত্যুকে প্রতিহত করে।”[1]
ذكر إطفاء الصدقة غصب الرَّبِّ جَلَّ وَعَلَا
3298 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ بِحِمْصَ وَالْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ بِالرَّقَّةِ قَالَا: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عِيسَى حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ عَنِ الْحَسَنِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (الصدقة تُطْفِىءُ غَضَبَ الرَّبِّ وتدفعُ مِيتَةَ السَّوءِ)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3298 | خلاصة حكم المحدث: ضعيف - ((التعليق الرغيب)) (2/ 22).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব:২/২২)
পরিচ্ছেদঃ একজন ব্যক্তির প্রদত্ত সাদাকাহ কিয়ামতের দিন তার জন্য ছায়া হওয়া প্রসঙ্গে বর্ণনা
৩২৯৯. উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “প্রতিটি ব্যক্তি কিয়ামতের দিন মানুষের মাঝে ফায়সালা না হওয়া পর্যন্ত তার সাদাকার ছায়ার নিচে থাকবে। অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন,) যতক্ষন না মানুষের মাঝে বিচার করা হবে।”[1]
ইয়াযিদ রহিমাহুল্লাহ বলেন, “অতঃপর আবুল খাইর একদিনও সাদাকাহ করা বাদ দিতেন না। যদিও সেটা একটা পেঁয়াজ অথবা একটি রুটি হয়।”
ذكر البيان بأن ظل كل امرىء فِي الْقِيَامَةِ يَكُونُ صَدَقَتَهُ
3299 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ أَخْبَرَنَا حَرْمَلَةُ بْنُ عِمْرَانَ أَنَّهُ سَمِعَ يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ أَنَّ أَبَا الْخَيْرِ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
(كُلُّ امرىء فِي ظِلِّ صَدَقَتِهِ حَتَّى يُقضى بَيْنَ النَّاسِ) أَوْ قَالَ: (حَتَّى يُحكَمَ بَيْنَ النَّاسِ)
قَالَ يَزِيدُ: فَكَانَ أَبُو الْخَيْرِ لَا يُخْطِئُهُ يومٌ لَا يتصدَّق فِيهِ بشيءٍ وَلَوْ كَعْكَةً وَلَوْ بَصَلَةً
الراوي : عُقْبَة بْن عَامِرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3299 | خلاصة حكم المحدث: صحيح – ((التعليق الرغيب)) (2/ 25).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব:২/২৫)
পরিচ্ছেদঃ অল্প পরিমাণ সাদাকাহ করার মাধ্যমে হলেও জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার ব্যাপারে বর্ণনা (আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই)
৩৩০০. আদী বিন হাতিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে যে ব্যক্তি এক টুকরো খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বেঁচে থাকার সামর্থ রাখে, তবে সে যেন তা করে।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ الاتِّقاء مِنَ النَّارِ نَعُوذُ بِاللَّهِ مِنْهَا بِالصَّدَقَةِ وَإِنْ قَلَّتْ
3300 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْقِلٍ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنِ اسْتَطَاعَ أَنْ يَتَّقِيَ النَّارَ ولو بشق تمرة فليفعل)
الراوي : عُقْبَة بْن عَامِرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3300 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (2/ 23).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব:২/২৩)
পরিচ্ছেদঃ সুস্থ্, ব্যয়কুন্ঠ ব্যক্তি, যিনি দারিদ্রের ভয় করে, দীর্ঘায়ূ প্রত্যাশী ব্যক্তির দান উত্তম সেই ব্যক্তির চেয়ে যে যার অবস্থা এরকম নয়
৩৩০১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কোন সাদাকাহ মহোত্তম?” জবাবে তিনি বলেন, “এমন অবস্থায় দান করা যে, তুমি সুস্থ, ব্যয়কুন্ঠ, দারিদ্রের ভয় করো এবং স্বাবলম্বী হওয়ার আশা করো। প্রাণ ওষ্ঠাগত হওয়া পর্যন্ত তুমি সাদাকাহ করতে বিলম্ব করবে না। আর তখন তুমি বলবে, “ওমুককে এটা দিলাম, ওমুককে ওটা দিলাম।” জেনে রাখো, সেটা ইতোমধ্যে ওমুকের হয়েই গেছে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ صَدَقَةَ الصَّحِيحِ الشَّحِيحِ الْخَائِفِ الْفَقْرَ الْمُؤَمِّلِ طُولَ الْعُمُرِ أَفْضَلُ مِنْ صَدَقَةِ مَنْ لَمْ يَكُنْ كَذَلِكَ
3301 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا جَرِيرٌ عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: أَتَى رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - رجلٌ , فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ! أيُّ الصَّدقة أَعْظَمُ؟ قَالَ: (أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ تَخْشَى الْفَقْرَ وَتَأْمَلُ الْغِنَى وَلَا تُمهل حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ قلتَ لِفُلَانٍ كَذَا وَلِفُلَانٍ كَذَا أَلَا وَقَدْ كَانَ لِفُلَانٍ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3301 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (2551): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ:২৫৫১)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সাদাকাহ কারীকে যুদ্ধে ঢাল পরিধানকারীর সাথে দৃষ্টান্ত পেশ
৩৩০২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দানকারী ও কৃপণ ব্যক্তির দৃষ্টান্ত হলো এমন দুই ব্যক্তির ন্যায়, যারা কন্ঠাস্থি থেকে বুক পর্যন্ত ঢাল পরিহিত। অতঃপর দানশীল ব্যক্তি যখন দান করতে ইচ্ছা করে, তখন তার ঢাল ঢিল হয়ে সম্প্রসারিত হয়। এমনকি তা দুই পা পর্যন্ত পৌঁছে যায় এবং তার পদচিহ্ন মুছে দেয়।
আর কৃপণ ব্যক্তি যখন দান করতে চায়, তখন প্রতিটি আংটি নিজ নিজ স্থান আঁকড়ে ধরে, সে ব্যক্তি সেটাকে প্রশস্ত করতে চায়, কিন্তু সেটা প্রশস্ত হয় না। সে পুনরায় সেটাকে প্রশস্ত করতে চায়, কিন্তু সেটা প্রশস্ত হয় না।”[1]
ذِكْرُ تَمْثِيلِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ المتصدِّق بالمُتَجَنِّنِ لِلْقِتَالِ
3302 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ بِمِصْرَ حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ: عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَثَلُ الْمُنْفِقِ وَالْبَخِيلِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُنَّتَانِ مِنْ لدُن تَرَاقِيهِمَا إِلَى ثَدْيَيْهِمَا فَأَمَّا الْمُنْفِقُ فَإِذَا أَرَادَ أَنْ يُنْفِقَ مَادَتْ عَلَيْهِ وَاتَّسَعَتْ حَتَّى تَبْلُغَ قَدَمَيْهِ وَتَعْفُوَ أَثَرَهُ وَأَمَّا الْبَخِيلُ فَإِذَا أَرَادَ أَنْ يُنْفِقَ أَخَذَتْ كُلُّ حَلْقَةٍ مَوْضِعَهَا وَلَزِمَتْ فَهُوَ يُرِيدُ أَنْ يوسِّعها وَلَا تَتَّسِعُ ,فهو يريد أن يوسعها ولا تتسع)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3302 | خلاصة حكم المحدث: صحيح: ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩০২)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সাদাকাহ কারীকে দীর্ঘ হাতের সাথে দৃষ্টান্ত পেশ
৩৩০৩. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে আমার সাথে সবচেয়ে দ্রুত সাক্ষাত করবে, যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি দীর্ঘ হাতের অধিকারী।”
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর তারা (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণ) নিজেদের হাত মাপতে শুরু করেন, এটা দেখার জন্য যে, কার হাত লম্বা।” তিনি বলেন, “তাদের মধ্যে দীর্ঘ হাতের অধিকারী ছিলেন যাইনাব রাদ্বিয়াল্লাহু আনহা। কারণ তিনি নিজ হাতে কাজ করতেন এবং সাদাকাহ করতেন।”[1]
ذِكْرُ تَمْثِيلِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتَصَدِّقَ بِطُولِ الْيَدِ
3303 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ: عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَسْرَعُكُنَّ بِي لُحُوقاً أَطْوَلُكُنَّ يَدًا) قَالَتْ: فكُّنَّ يَتَطَاوَلْنَ أيَّهنَّ أطولُ يَدًا قَالَتْ: فَكَانَ أَطْوَلَنَا يَدًا زينبُ لِأَنَّهَا كَانَتْ تعمل بيدها وتتصَدَّقُ.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3303 | خلاصة حكم المحدث: صحيح - ((فقه السيرة)) (63) , ((الضعيفة)) (6335): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ফিকহুস সীরাহ: ৬৩)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সাদাকাহ কারীকে দীর্ঘ হাতের সাথে দৃষ্টান্ত পেশ
৩৩০৪. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সব স্ত্রী তাঁর কাছে একত্রিত হন, তাদের একজনও সেখানে অনুপস্থিত ছিলেন না।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি বললাম, “আমাদের মাঝে কে আপনার সাথে সবচেয়ে দ্রুত আপনার সাথে যুক্ত হবে?” তখন তিনি জবাবে বলেন, “তোমাদের মাঝে যে সবচেয়ে দীর্ঘ হাতের অধিকারী।” রাবী বলেন, “অতঃপর তারা একটি বাঁশের খন্ড নেন এবং তাদের হাত মাপতে শুরু করেন। তারপর সাওদা বিনতু যামআহ রাদ্বিয়াল্লাহু আনহা * মারা যান। তিনি প্রচুর পরিমাণে দান করতেন। অতঃপর বুঝতে পারলাম যে, তিনি দীর্ঘ হাত দ্বারা দান করা বুঝিয়েছেন।”[1]
ذِكْرُ تَمْثِيلِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتَصَدِّقَ الْكَثِيرَ بِطُولِ الْيَدِ
3304 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُدْرِكٍ السَّدُوسِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ فِرَاسٍ عَنِ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ قَالَ: حَدَّثَتْنِي عَائِشَةُ: أَنَّ نِسَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اجْتَمَعْنَ عِنْدَهُ لم تغادر منهنَّ واحدة قالت: فقلت: يارسول اللَّهِ أَيَّتُنَا أَسْرَعُ بِكَ لُحُوقًا؟ فَقَالَ: (أطوَلُكُنَّ يَدًا) قَالَ: فَأَخَذْنَ قَصَبَةً يَتَذَارَعْنَهَا فَمَاتَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ وَكَانَتْ كَثِيرَةَ الصَّدَقَةِ فَظَنَنَّا أَنَّهُ قال: أطولُكُنَّ يداً بالصَّدقةِ.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3304 | خلاصة حكم المحدث: صحيح - المصدر نفسه: خ , لكن ذكر سودة وَهْمٌ , والمحفوظ: ((زينب))؛ كما في الذي قبله.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। * তবে তিনি বলেন সাওদা রাদ্বিয়াল্লাহু আনহার কথা ভুল। সঠিক হলো যাইনাব রাদ্বিয়াল্লাহু আনহা। (ফিকহুস সীরাহ:৬৩)
পরিচ্ছেদঃ সাদাকাহ বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক ঘোড়ার বাচ্চা প্রতিপালন করে বড় করার সাথে দৃষ্টান্ত পেশ
৩৩০৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে কোন মুসলিম বান্দা পবিত্র উপার্জন থেকে দান করলে –আর আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না-মহান আল্লাহ তা ডান হাতে গ্রহণ করেন। অতঃপর তা প্রতিপালিত করে বড় করে তুলেন, যেভাবে তোমরা তোমাদের অশ্বশাবক বা উটের বাচ্চাকে প্রতিপালিত করে বড় করে তোলো। এমনকি তা উহুদ পাহাড়ের মতো হয়ে যায়।”[1]
ذِكْرُ تَمْثِيلِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّدَقَةَ فِي التَّرْبِيَةِ كَتَرْبِيَةِ الْإِنْسَانِ الفَلُوَّ أَوِ الفصيل
3305 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي الْحُبَابِ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا مِنْ عبدٍ مُسْلِمٍ يَتَصَدَّقُ بِصَدَقَةٍ مِنْ كسبٍ طَيِّبٍ ـ وَلَا يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ ـ إِلَّا كَانَ اللَّهُ يَأْخُذُهَا بِيَمِينِهِ فَيُرَبِّيهَا لَهُ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ أَوْ فَصِيلَهُ حَتَّى تَبْلُغَ التَّمْرَةُ مثل أحد)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3305 | خلاصة حكم المحدث: صحيح – ((الروض النضير)) (1083) , ((ظلال الجنة)) (623): م.
নাসাঈ: ৫/৬৬-৬৭; মুসনাদ আহমাদ: ৬/১২১; সহীহুল বুখারী: ১৪২০; বাইহাকী, দালাইলুন নুবুওওয়াহ: ৬/৩৭১।
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ৬২৩)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, এই হাদীসটি আবুল হুবাব এককভাবে বর্ণনা করেছেন, তার কথা অপনোদনকারী হাদীস
৩৩০৬. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তোমাদের একটি খেজুর বা এক লুকমা খাবার দানকে প্রতিপালিত করে বড় করে তুলেন, যেভাবে তোমরা তোমাদের অশ্বশাবক বা উটের বাচ্চাকে প্রতিপালিত করে বড় করে তোলো। এমনকি তা উহুদ পাহাড়ের মতো হয়ে যায়।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ أَبُو الْحُبَابِ
3306 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ: عَنْ عَائِشَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم قال: (إن اللَّهَ ليُربِّي لأَحَدِكُمْ التَّمْرَةَ وَاللُّقْمَةَ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ أَوْ فَصِيلَهُ حَتَّى يَكُونَ مِثْلَ أحد)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3306 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (2/ 19).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/১৯)
পরিচ্ছেদঃ মুসলিম ব্যক্তির দানকে মহান আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিবেন, যাতে তিনি তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণভাবে প্রতিদান দিতে পারেন মর্মে হাদীস
৩৩০৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ পবিত্র উপার্জন থেকে একটি খেজুর দান করে –আর আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না- তখন মহান আল্লাহ তাঁর হাতের তালুতে রাখেন। অতঃপর তা প্রতিপালিত করে বড় করে তুলেন, যেভাবে তোমরা তোমাদের অশ্বশাবক বা উটের বাচ্চাকে প্রতিপালিত করে বড় করে তোলো। এমনকি সেটি তাঁর হাতে পাহাড়ের মতো হয়ে যায়।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ تَضْعِيفِ اللَّهِ جَلَّ وَعَلَا صَدَقَةَ الْمَرْءِ الْمُسْلِمِ لِيُوَفِّرَ ثَوَابَهَا عَلَيْهِ فِي القيامة
3307 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ سَعِيدٍ عَنْ أَبِي سَعِيدٍ مَوْلَى الْمَهْرِيِّ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ أَحَدَكُمْ ليتصَّدَّق بِالتَّمْرَةِ إِذَا كَانَتْ مِنْ طَيِّبٍ ـ وَلَا يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ ـ فيجعلُها اللَّهُ فِي كَفَّهِ فيربِّيها كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ أَوْ فَصِيلَهُ حَتَّى تَكُونَ فِي يَدِهِ جَلَّ وَعَلَا مِثْلَ جَبَلٍ)
صحيح - مضى قبل حديثين.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3307 | خلاصة حكم المحدث: صحيح – ((الروض النضير)) (1083) , ((ظلال الجنة)) (623): م.
নাসাঈ: ৫/৬৬-৬৭; মুসনাদ আহমাদ: ৬/১২১; সহীহুল বুখারী: ১৪২০; বাইহাকী, দালাইলুন নুবুওওয়াহ: ৬/৩৭১।
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ:৬২৩)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, এই হাদীসটি সাঈদ আল মাকবূরী এককভাবে বর্ণনা করেছেন, তার কথা অপনোদনকারী হাদীস
৩৩০৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি পবিত্র উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ দান করে –আর আল্লাহর কাছে পবিত্র ছাড়া অন্য কিছু উত্থিত হয় না- তবে নিশ্চয়ই মহান আল্লাহ তা ডান হাতে গ্রহণ করেন। অতঃপর তা দানকারীর জন্য প্রতিপালিত করে বড় করে তুলেন, যেভাবে তোমরা তোমাদের অশ্বশাবককে প্রতিপালিত করে বড় করে তোলো, এমনকি সেটি পাহাড়ের মতো হয়ে যায়।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ سَعِيدٌ الْمَقْبُرِيُّ
3308 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ شُعَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو النضر قال: حدثنا ورقاء عن أبي عَجْلَانَ عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ أَبِي الْحُبَابِ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ تَصَدَّقَ بِعِدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ ـ وَلَا يَصْعَدُ إِلَى اللَّهِ إِلَّا الطَّيِّبُ ـ فَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهَا كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ حتى يكون مثل الجبل)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3308 | خلاصة حكم المحدث: صحيح – ((الروض النضير)) (1083) , ((ظلال الجنة)) (623): م.
নাসাঈ: ৫/৬৬-৬৭; মুসনাদ আহমাদ: ৬/১২১; সহীহুল বুখারী: ১৪২০; বাইহাকী, দালাইলুন নুবুওওয়াহ: ৬/৩৭১।
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ৬২৩)
পরিচ্ছেদঃ এই হাদীসগুলো উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে, যার সাথে মানুষ সুপরিচিত, এর ধরণ বর্ণনা করা যাবে না বা এটাকে বাস্তবিক বিবেচনা করা যাবে না মর্মে হাদীস
৩৩০৯. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “কোন বান্দা পবিত্র উপার্জন থেকে সাদাকা করলে, -আল্লাহ পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। পবিত্র ছাড়া অন্য কিছু আসমান পানে উত্থিত হয় না- তবে সে যেন দয়াময় আল্লাহর হাতে সে দান রাখে অতঃপর তিনি তা প্রতিপালন করেন, যেমনভাবে তোমাদের কেউ অশ্বশাবক বা উটের বাচ্চাকে প্রতিপালন করে। এমনকি এক লোকমা খাবার কিংবা একটি খেজুর কিয়ামতের দিন বিশাল পাহাড়ের মত হয়ে আবির্ভূত হবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তবে সে যেন দয়াময় আল্লাহর হাতে সে দান রাখে” এটি তোমার কাছে বর্ণনা করছে যে, এই হাদীসগুলো শুধুমাত্র উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে, এর ধরণ অবগত হওয়া বা এটাকে বাস্তবিক বিবেচনা করা উদ্দেশ্য নয়। কেননা এসব বিষয়গুলো মানুষ কেবল এরকম উদাহরণের মাধ্যমে বুঝতে পারে।”
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ هَذِهِ الْأَخْبَارَ أُطْلِقَتْ بِأَلْفَاظِ التَّمْثِيلِ وَالتَّشْبِيهِ عَلَى حَسَبِ مَا يَتَعَارَفُهُ النَّاسُ بَيْنَهُمْ , دُونَ كَيْفِيَّتِهَا أَوْ وُجُودِ حقائقها
3309 ـ أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ , قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ , قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ , عَنْ ابْنِ عَجْلَانَ , عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ ـ أَبِي الْحُبَابِ ـ عَنْ أَبِي هُرَيْرَةَ , قَالَ: قَالَ أَبُو الْقَاسِمِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: ((مَا تَصَدَّقَ عَبْدٌ بِصَدَقَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ ـ وَلَا يَقْبَلُ اللَّهُ إِلَّا طَيِّبًا , وَلَا يَصْعَدُ إِلَى السَّمَاءِ إِلَّا طيبٌ ـ؛ إِلَّا كَأَنَّمَا يَضَعُهَا فِي يَدِ الرَّحْمَنِ فيُرَبَّيها لَهُ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ وَفَصِيلَهُ , حَتَّى إِنَّ اللُّقْمَةَ ـ أَوِ التَّمْرَةَ ـ لَتَأْتِي يوم القيامة مثل الجبل العظيم)).
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3309 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: ((إِلَّا كَأَنَّمَا يَضَعُهَا فِي يَدِ الرَّحْمَنِ))؛ يُبَيِّنُ لَكَ أَنَّ هَذِهِ الْأَخْبَارَ أُطْلِقَتْ بِأَلْفَاظِ التَّمْثِيلِ دُونَ وُجُودِ حَقَائِقِهَا , أَوِ الْوُقُوفِ عَلَى كَيْفِيَّتِهَا , إِذْ لَمْ يَتَهَيَّأْ مَعْرِفَةُ الْمُخَاطَبِ بِهَذِهِ الأشياء إلا بالألفاظ التي أطلقت بها.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/১৮।)
পরিচ্ছেদঃ এই হাদীসগুলো উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে, যার সাথে মানুষ সুপরিচিত, এর ধরণ বর্ণনা করা যাবে না বা এটাকে বাস্তবিক বিবেচনা করা যাবে না মর্মে হাদীস
৩৩১০. হাকিম বিন হিযাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একদিন আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহিলাদের উপদেশ প্রদান করেন। তিনি তাদেরকে নসীহত করেন, আল্লাহভীতি অবলম্বন ও স্বামীর আনুগত্য করার নির্দেশ দেন এবং বলেন, “তোমাদের মাঝে কেউ জান্নাতে যাবে, -এই বলে তিনি তাঁর আঙ্গুলগুলোকে একত্রিত করেন- আর কেউ কেউ জাহান্নামের ইন্ধন হবে।– এই বলে তিনি তাঁর আঙ্গুলগুলোকে পৃথক করেন- তখন মারিদা বা মুরাদিয়্যাহ নামক এক মহিলা বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এরকম কেন হবে?” তিনি জবাবে বলেন, “তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো, অধিক মাত্রায় অভিসম্পাত করো এবং ভালকাজে গড়িমসি করো।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ هَذِهِ الْأَخْبَارَ أُطْلِقَتْ بِأَلْفَاظِ التَّمْثِيلِ وَالتَّشْبِيهِ عَلَى حَسَبِ مَا يَتَعَارَفُهُ النَّاسُ بَيْنَهُمْ , دُونَ كَيْفِيَّتِهَا أَوْ وُجُودِ حقائقها
3310 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا عُبَيْدُ بْنُ جَنَّادٍ الْحَلَبِيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ زَيْدِ بْنِ رُفيع عَنْ حِزَامِ بْنِ حَكِيمِ بْنِ حِزَامٍ: عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ قَالَ: خَطَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النِّسَاءَ ذَاتَ يَوْمٍ فَوَعَظَهُنَّ وأَمَرَهُنَّ بِتَقْوَى اللَّهِ وَالطَّاعَةِ لأزواجهنَّ وَقَالَ: (إِنَّ مِنْكُنَّ مَنْ تَدْخُلُ الْجَنَّةَ ـ وَجَمَعَ بَيْنَ أَصَابِعِهِ ـ وَمِنْكُنَّ حَطَبُ جَهَنَّمَ , وَفَرَّقَ بَيْنَ أَصَابِعِهِ) فَقَالَتِ المَارِدَةُ ـ أَوِ المُرَادِيَّةُ ـ: يارسول اللَّهِ! وَلِمَ ذَلِكَ؟ قَالَ: (تَكْفُرْنَ العَشِيرَ وتُكْثِرْنَ اللَّعن وتُسَوِّفْنَ الْخَيْرَ) .
الراوي : حَكِيم بْن حِزَامٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3310 | خلاصة حكم المحدث: ضعيف - انظر التعليق.
হাদীসটির ব্যাপারে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩১০।)
পরিচ্ছেদঃ পুরুষদেরকে অধিক পরিমাণে সাদাকাহ করার নির্দেশ
৩৩১১. আবূ সাঈদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে বের হতেন, অতঃপর দুই রাকা‘আত সালাত আদায় করতেন, তারপর সালাম ফেরাতেন। অতঃপর সালাত আদায় করার জায়গায় লোকদের দিকে মুখ ফিরে দাঁড়াতেন। তারপর তিনি বসতেন অতঃপর লোকদের মুখোমুখি হয়ে বলেন, “তোমরা সাদাকাহ করো। অতঃপর অধিকাংশ মানুষ (নারী) কানের দুল ও স্বর্ণরেণু দান করে। অতঃপর যদি কোথাও পাঠানোর প্রয়োজন হতো, তবে পাঠাতেন, অন্যথায় চলে আসতেন।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلرِّجَالِ بِالْإِكْثَارِ مِنَ الصَّدَقَةِ
3311 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ أَنَّهُ سَمِعَ عِيَاضَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَرْحٍ: أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ وَالْأَضْحَى فَيُصَلِّي رَكْعَتَيْنِ ثُمَّ يُسَلِّمُ فَيَنْصَرِفُ إِلَى النَّاسِ قَائِمًا فِي مُصَلَّاهُ ثُمَّ يَجْلِسُ فيُقبل عَلَيْهِمْ وَيَقُولُ لِلنَّاسِ: (تصدَّقوا) فَكَانَ أَكْثَرُ مَنْ يتصدَّق الناس بالقُرطِ والتِّبر فَإِنْ كَانَ لَهُ حَاجَةٌ يَبْعَثُ على الناس وإلا انصرف
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3311 | خلاصة حكم المحدث: صحيح – ((الصحيحة)) (2968) , ((الإرواء)) (1/ 205).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৯৬৮।)
পরিচ্ছেদঃ নারীদের অধিক পরিমাণে সাদাকাহ করার নির্দেশ
৩৩১২. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলেন, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ঈদের সালাত আদায় করেন, তারপর তিনি ভাষন দেন। অতঃপর তিনি নারীদের কাছে আসেন এবং তাদেরকে সাদাকাহ করার নির্দেশ দেন।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلنِّسَاءِ بِالْإِكْثَارِ مِنَ الصَّدَقَةِ
3312 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الْبُسْرِيُّ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَيُّوبَ عَنْ عَطَاءٍ قَالَ: أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ: أَنَّ ابْنَ عَبَّاسٍ شَهِدَ على رسول الله صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى فِي يَوْمِ عِيدٍ ثُمَّ خَطَبَ ثم أتى النساء فأمرهن بالصدقة
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2812 | خلاصة حكم المحدث: صحيح ـ ((حجاب المرأة)) (31/ 6)، ((صحيح أبي داود)) (1040): خ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৪০)
পরিচ্ছেদঃ যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীদের অধিক পরিমাণে সাদাকাহ করার নির্দেশ দিয়েছেন
৩৩১৩. আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীদের বলেছেন, “তোমরা সাদাকাহ করো। কেননা তোমরাই জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে।” তখন একজন নারী, যিনি খুব সম্ভান্ত পরিবারের নারী নন, তিনি বলেন, “কী কারণে?” জবাবে তিনি বলেন, “তোমরা অধিক পরিমাণে অভিসম্পাত করো এবং স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো।”
আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নারীরা বুদ্ধি ও দ্বীনদারিতার দিক দিয়ে কমতি থাকার পরেও তারা প্রজ্ঞাবান পুরুষের উপর বেশি প্রাবল্যতা লাভ করে।” তাঁকে বলা হলো, “তাদের বুদ্ধি ও দ্বীনদারিতার কমতি কী?” জবাবে তিনি বলেন, “তাদের বুদ্ধির কমতি হলো দুইজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। আর তাদের দ্বীনদারিতার কমতি হলো, তাদের এতো এতো দিন (ঋতুস্রাব, নিফাস) হয়, যাতে তারা এক ওয়াক্ত সালাতও আদায় করে না।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجَلِهَا حَثَّ النِّسَاءَ عَلَى الْإِكْثَارِ مِنَ الصَّدَقَةِ
3313 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدٌ عَنْ شُعْبَةَ عَنِ الْحَكَمِ قَالَ: سَمِعْتُ ذَرًّا يُحَدِّثُ عَنْ وَائِلِ بْنِ مُهَانَةَ , عَنِ ابْنِ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لِلنِّسَاءِ: (تَصَدَّقْنَ فإنكن أكثر أهل النار) قال امْرَأَةٌ لَيْسَتْ مِنْ عِلْيَةِ النِّسَاءِ: بِمَ ـ أَوْ لِمَ ـ؟ قَالَ: (إِنَّكُنَّ تُكثرنَ اللَّعن وتَكفُرنَ الْعَشِيرَ)
قَالَ عَبْدُ اللَّهِ: مَا مِنْ نَاقِصَاتِ الْعَقْلِ وَالدَّيْنِ أَغْلَبُ عَلَى الرِّجَالِ ذَوِي الْأَمْرِ عَلَى أَمْرِهِمْ مِنَ النِّسَاءِ قِيلَ: وَمَا نُقْصَانُ عَقْلِهَا وَدِينِهَا؟ قَالَ: أَمَّا نُقْصَانُ عَقْلِهَا فَإِنَّ شَهَادَةَ امْرَأَتَيْنِ بِشَهَادَةِ رَجُلٍ وَأَمَّا نُقْصَانُ دِينِهَا فَإِنَّهُ يَأْتِي عَلَى إِحْدَاهِنَّ كَذَا وَكَذَا مِنْ يَوْمٍ لا تصلي فيه صلاة واحدة
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3313 | خلاصة حكم المحدث: ضعيف - ((الضعيفة)) (6106) , ((الظلال)) (2/ 463 ـ 464): م ـ عن أبي هريرة وابن عمر مرفوعاً كله.
হাদীসটির ব্যাপারে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফা: ৬১০৬)
পরিচ্ছেদঃ ক্ষুধার্ত মানুষকে খাদ্য খাওয়ানো এবং কাফিরদের হাত থেকে মুসলিম বন্দিদের মুক্তি করা
৩৩১৪. আবূ মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে এবং বন্দি মুক্ত করবে।”[1]
সুফিয়ান রহিমাহুল্লাহ বলেছেন, “العاني এর অর্থ বন্দি।”
ذِكْرُ الْأَمْرِ لِلْمَرْءِ بِإِطْعَامِ الْجِيَاعِ وَفُكِّ الْأُسَارَى مِنْ أَيْدِي أَعْدَاءِ اللَّهِ الْكَفَرَةِ
3314 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي وَائِلٍ: عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَطْعِمُوا الْجَائِعَ وَعُودُوا الْمَرِيضَ وَفُكُّوا الْعَانِيَ)
قال سفيان: العاني: الأسير.
الراوي : أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3314 | خلاصة حكم المحدث: صحيح – ((تخريج مشكلة الفقر)) (112): خ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (তাখরীজু মুশকিলাতুল ফাকর: ১১২)
পরিচ্ছেদঃ ইমাম যখন মুসলিমদের অভাব বুঝতে পারবেন, তখন তার জন্য মুস্তাহাব হলো তিনি প্রজাদের কাছে সাদাকাহ আহবান করবেন
৩৩১৫. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার ঈদের দিন আমি, হাসান, হুসাইন ও উসামাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহুম ঈদগাহের উদ্দেশ্যে বের হই। আর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও ঈদগাহের উদ্দেশ্যে বের হন। অতঃপর তিনি আমাদের নিয়ে সালাত আদায় করলেন। তারপর তিনি ভাষনে বলেন, “হে লোকসকল, নিশ্চয়ই এটা সাদাকাহ করার দিন। কাজেই তোমরা সাদাকাহ করো।” রাবী বলেন, “অতঃপর লোকজন স্বীয় আংটি ও কাপড় খুলে দিতে লাগলেন। আর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু তা গ্রহণ করছিলেন। অতঃপর যখন দান করার মতো কাউকে দেখতে না পেলেন, তখন তিনি নারীদের কাছে আগমন করেন এবং বলেন, “হে নারী সমাজ, নিশ্চয়ই এটা সাদাকাহ করার দিন। কাজেই তোমরা সাদাকাহ করো।” রাবী বলেন, “অতঃপর নারীরা কানের দুল, আংটি প্রভৃতি খুলে দিতে লাগলেন। আর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু তা গ্রহণ করছিলেন। অতঃপর যখন দান করার মতো কাউকে দেখতে না পেলেন, তখন বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু চলে আসেন, এবং আমরাও চলে আসি।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْإِمَامِ سُؤَالَ رَعِيَّتِهِ الصَّدَقَةَ عَلَى الْفُقَرَاءِ إِذَا عَلِمَ الْحَاجَةَ بِهِمْ
3315 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ: عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: خَرَجْتُ أَنَا وَالْحَسَنُ وَالْحُسَيْنُ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ يَوْمَ فِطْرٍ وَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُصَلَّى فَصَلَّى بِنَا ثُمَّ خَطَبَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (يَا أَيُّهَا النَّاسُ إِنَّ هَذَا يَوْمُ صَدَقَةٍ فَتَصَدَّقُوا) قَالَ: فَجَعَلَ الرَّجُلُ يَنْزِعُ خَاتَمَهُ وَالرَّجُلُ يَنْزِعُ ثَوْبَهُ وَبِلَالٌ يَقْبِضُ حَتَّى إِذَا لَمْ يَرَ أَحَدًا يُعْطِي شَيْئًا تَقَدَّمَ إِلَى النِّسَاءِ فقال: (يامعشر النِّسَاءِ إِنَّ هَذَا يَوْمُ صَدَقَةٍ فتصدَّقْنَ) فَجَعَلْتِ الْمَرْأَةُ تَنْزِعُ خُرصها وَخَاتَمَهَا وَجَعَلْتِ الْمَرْأَةُ تَنْزِعُ خُلْخَالَهَا وَبِلَالٌ يَقْبِضُ حَتَّى إِذَا لَمْ يَرَ أحداً يعطي شيئاً أقبل بلال وأقبلنا.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3315 | خلاصة حكم المحدث: صحيح: خ نحوه.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩১৫)
পরিচ্ছেদঃ দুনিয়াতে দানকারীরা আখেরাতে উত্তম বিবেচিত হবে মর্মে হাদীস
৩৩১৬. যাইদ বিন ওয়াহাব থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর নামে সাক্ষ্য দিয়ে বলছি, অবশ্যই আমি রাবাযা নামক জায়গায় আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে শুনেছি। তিনি বলেছেন, “আমি একবার বিকেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মদীনার কঙ্করময় এলাকায় হাঁটছিলাম। অতঃপর আমাদের সামনে উহুদ পাহাড় পড়লো। তখন তিনি বলেন, “হে আবূ যার, আমার কাছে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ থাকলেও আমি ভালবাসবো না যে, আমি তৃতীয় দিনে উপনীত হবো এমন অবস্থায় যে, সেখান থেকে এক দীনার আমার কাছে অবশিষ্ট থাকবে। তবে এক দীনার ব্যতীত, যা আমি ঋণ পরিশোধ করার জন্য রেখে দেই। আমি সেগুলো আল্লাহর বান্দাদের মাঝে এভাবে এভাবে খরচ করবো।” অর্থাৎ সামনে ও পিছনে। তারপর তিনি বলেন, “হে আবূ যার, নিশ্চয়ই সম্পদশালীরা কিয়ামতের দিন স্বল্প সাওয়াবের অধিকারী হবে।” তারপর তিনি আমাকে বলেন, “আমি তোমার কাছে না আসা পর্যন্ত তুমি এখানেই থাকো।” অতঃপর তিনি চলে যান। তারপর রাত ঘনিয়ে আসে। অতঃপর আমি একটি আওয়াজ শুনতে পাই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন ক্ষতি হওয়ার আশংকা করলাম, ফলে আমি তাঁর কাছে যাওয়ার জন্য উদ্যত হই। তারপর আমার তাঁর কথা মনে পড়লো। ফলে তিনি না আসা পর্যন্ত আমি বসে থাকলাম। অতঃপর আমি তাঁকে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনার কাছে আসতে চেয়েছিলাম। তারপর আপনার কথা আমার স্মরণ হয়। আর আমি একটি আওয়াজ শুনতে পেয়েছিলাম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “ওটা জিবরাঈল আলাইহিস সালাম (আসার আওয়াজ), তিনি আমার কাছে এসেছিলেন। অতঃপর তিনি আমাকে জানিয়েছেন, “আমার উম্মতের মাঝে যে ব্যক্তি মারা যাবে এমন অবস্থায় যে, সে আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করেনি, সে জান্নাতে প্রবেশ করবে।” আমি বললাম, “যদি সে ব্যভিচার করে, যদি সে চুরি করে?” জবাবে তিনি বলেন, “যদিও সে ব্যভিচার করে, যদিও সে চুরি করে।”
জারীর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আ‘মাশ রহিমাহুল্লাহ আবূ সালিহ থেকে, তিনি আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে, তিনি আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেছেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে দুটি শর্ত উহ্য রয়েছে। একটি হলো, যে ব্যক্তি মারা যাবে এমন অবস্থায় যে, সে আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করেনি, তবে সে জান্নাতে প্রবেশ করবে, যদি আল্লাহ দুনিয়াতে তার কৃত পাপসমূহ ক্ষমা করে তার উপর অনুগ্রহ করেন। কেননা দুনিয়াতে কোন মানুষ নিষিদ্ধ পাপ কাজ করা থেকে মুক্ত নয়। এই হাদীসে এই শর্তটি উহ্য রয়েছে।
দ্বিতীয় শর্ত হলো, যে ব্যক্তি মারা যাবে এমন অবস্থায় যে, সে আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করেনি, তবে সে জান্নাতে প্রবেশ করবে। এর দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নামে তাকে শাস্তি দেওয়ার পর (আমরা আল্লাহর কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাই) যদি আল্লাহ তাকে এর আগে ক্ষমা করার মাধ্যমে অনুগ্রহ না করেন। তাদের পরে বের করার কারণ হলো যাতে তারা, দুনিয়াতে যারা শিরক করতো, তাদের সাথে স্থায়ীভাবে জাহান্নামে বসবাস না করে।”
এই হাদীসে এই দুটি শর্ত উহ্য রয়েছে। এটা উদ্দেশ্য নয় যে, যে কেউ শিরক না করে মারা যাবে, সে অবধারিতভাবেই (প্রথমেই) জান্নাতে প্রবেশ করবে।
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْمُتَصَدِّقِينَ فِي الدُّنْيَا هُمُ الْأَفْضَلُونَ فِي الْعُقْبَى
3316 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ وَعِيسَى بْنُ يُونُسَ قَالَا: حَدَّثَنَا الْأَعْمَشِ عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ قَالَ: أَشْهَدُ بِاللَّهِ لَسَمِعْتُ أَبَا ذَرٍّ ـ بِالرَّبَذَةِ ـ يَقُولُ: كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَرَّةِ الْمَدِينَةِ مُمْسِيًا فَاسْتَقْبَلَنَا أُحُدٌ فَقَالَ: (يَا أَبَا ذَرٍّ مَا أُحِبُّ أَنَّ لِي أُحُدًا ذَهَبًا أُمسي ثَالِثَةً وَعِنْدِي مِنْهُ دينارٌ إِلَّا دينارٌ أرصدُهُ لدينٍ إِلَّا أَنْ أقولَ بِهِ فِي عبادِ اللَّهِ هَكَذَا وَهَكَذَا) ـ يَعْنِي: مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ وَعَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ ـ ثم قال: (يا أباذر إِنَّ الْمُكْثِرِينَ هُمُ الْأَقَلُّونَ يَوْمَ الْقِيَامَةِ) ثُمَّ قَالَ لِي: (لَا تَبْرَحْ حَتَّى آتِيَكَ) فَانْطَلَقَ ثُمَّ جَاءَ فِي سَوَادِ اللَّيْلِ فَسَمِعْتُ صَوْتًا فَخَشِيتُ أَنْ يَكُونَ ضِرَارَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهَمَمْتُ أَنْ أَنْطَلِقَ ثُمَّ ذَكَرْتُ قَوْلَهُ فَجَلَسْتُ حَتَّى جَاءَ فَقُلْتُ لَهُ: إني أردت أن آتيك يارسول اللَّهِ ثُمَّ ذَكَرْتُ قَوْلَكَ لِي وَسَمِعْتُ صَوْتًا قَالَ: (ذَاكَ جِبْرِيلُ جَاءَنِي فَأَخْبَرَنِي أَنَّ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ) فَقُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ فَقَالَ: (وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ)
قَالَ جَرِيرٌ: قَالَ الْأَعْمَشُ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذلك.
الراوي : زَيْد بْن وَهْبٍ عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3316 | خلاصة حكم المحدث: صحيح – ((الصحيحة)) (826): ق.
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: أُضمِرَ فِي هَذَا الْخَبَرِ شَرْطَانِ: أَحَدُهُمَا: أَنَّ مَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ إِنْ تَفَضَّلُ اللَّهُ جَلَّ وَعَلَا عَلَيْهِ بِالْعَفْوِ عَنْ جِنَايَاتِهِ الَّتِي لَهُ فِي دَارِ الدُّنْيَا لِأَنَّ الْمَرْءَ لَا يَخْلُو مِنَ ارْتِكَابِ بَعْضِ مَا حُظِرَ عَلَيْهِ فِي الدُّنْيَا أُضْمِرَ فِي الْخَبَرِ هَذَا الشَّرْطُ.
وَالشَّرْطُ الثَّانِي: مَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ يُرِيدُ بَعْدَ تَعْذِيبِهِ إِيَّاهُ فِي النَّارِ ـ نَعُوذُ بِاللَّهِ مِنْهَا ـ إِنْ لَمْ يَتَفَضَّلْ عَلَيْهِ بِالْعَفْوِ قَبْلَ ذَلِكَ لِئَلَّا يَبْقَى فِي النَّارِ مَعَ مَنْ أَشْرَكَ بِهِ فِي الدُّنْيَا.
فَهَذَانِ الشَّرْطَانِ مُضْمَرَانِ فِي هَذَا الْخَبَرِ لَا أَنَّ كُلَّ مَنْ مَاتَ وَلَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ لا محالة.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৮২৬)
পরিচ্ছেদঃ মানুষের সেই সম্পদই বাকী থাকবে, যা সে কিয়ামত দিনের জন্য আগে প্রেরণ করে, যেদিন সে এর বড়ই মুখাপেক্ষী হবে এবং সেদিন সে এর মাধ্যমে উপকৃত হবে (মহান আল্লাহ আমাদেরকে সেদিকে বারাকাহ দান করুন)
৩৩১৭. মুতার্রিফ বিন আব্দুল্লাহ বিন শিখখীর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, তিনি তাঁর বাবা থেকে বর্ণনা করেন, তাঁর বাবা বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গেলাম, এসময় তিনি তেলাওয়াত করছিলেন: “প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে।” (সূরা আত তাকাসুর:১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আদম সন্তান বলে “আমার সম্পদ, আমার সম্পদ।” বস্তুত তোমার সম্পদ তো সেটাই যা তুমি খেয়ে নিঃশেষ করে ফেলেছো, যা তুমি পরিধান করে পুরাতন করে ফেলেছো এবং যা তুমি সাদাকা করে (পরকালের জন্য) অগ্রে পাঠিয়ে দিয়েছো।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ لَا بَقَاءَ لَهُ مِنْ مَالِهِ إِلَّا مَا قدَّم لِنَفْسِهِ لِيَنْتَفِعَ به في يَوْمَ فَقْرِهِ وَفَاقَتِهِ بَارَكَ اللَّهُ لَنَا فِي ذلك اليوم
3317 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ عَنْ قَتَادَةَ عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ: عَنْ أَبِيهِ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقْرَأُ (أَلْهَاكُمُ التَّكَاثُرُ) [التكاثر: 1] قَالَ: (يَقُولُ ابْنُ آدَمَ: مَالِي مَالِي وَهَلْ لَكَ مِنْ مَالِكَ إِلَّا مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ أَوْ تَصَدَّقْتَ فأمضيت)
الراوي : مُطَرِّف يُحَدِّثُ عَنْ أَبِيهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3317 | خلاصة حكم المحدث: صحيح.
আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাক্বর: ১১৩।)
পরিচ্ছেদঃ একজন মানুষের সম্পদ থেকে কোনটা সন্তানদের জন্য আর কোন তার পরকালের জন্য হবে
৩৩১৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আদম সন্তান বলে, “আমার সম্পদ, আমার সম্পদ।” বস্তুত তার সম্পদ তো সেটাই যা সে খেয়ে নিঃশেষ করে ফেলেছে, যা সে পরিধান করে পুরাতন করে ফেলেছে এবং যা সে সাদাকা করে (পরকালের জন্য) অগ্রে পাঠিয়ে দিয়েছে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَكُونُ لِلْمَرْءِ مِنْ مَالِهِ فِي أَوْلَادِهِ وَعُقْبَاهُ
3318 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (يقول الْعَبْدُ: مَالِي وَإِنَّمَا لَهُ مِنْ مَالِهِ مَا أَكَلَ فَأَفْنَى أَوْ لَبِسَ فَأَبْلَى أَوْ تَصَدَّقَ فَأَمْضَى وَمَا سِوَاهُ فَهُوَ ذَاهِبٌ وَتَارِكُهُ لِلنَّاسِ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3318 | خلاصة حكم المحدث: صحيح: م (8/ 210).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩১৮)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি নিজের জন্য আগে যা পাঠিয়েছে এবং যা প্রদান করা থেকে বিরত থেকেছে, উভয় ক্ষেত্রে তার বিপরীত হওয়ার আশংকা করা
৩৩১৯. আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখনই সূর্য উদিত হয়, তখন তার দুই পার্শ্বে দুইজন ফেরেস্তা অবস্থান নিয়ে জিন ও মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত মাখলূকাতকে শুনিয়ে আহবান করেন, “হে লোকসকল, তোমরা তোমাদের প্রভুর দিকে আসো। যা অল্প হয় কিন্তু জীবন-যাপনের জন্য যথেষ্ট হয়, সেটা উত্তম সেই জীবনোপকরণ অপেক্ষা যা বেশি হয় এবং ভুলিয়ে দেয়।
অনুরুপভাবে যখনই সূর্য অস্ত যায়, তখন তার দুই পার্শ্বে দুইজন ফেরেস্তা ডেকে বলেন, “হে আল্লাহ, আপনি খরচকারীকে বিনিময় দান করুন এবং সম্পদ (খরচ না করে) ধারণকারীকে ধ্বংস করে দিন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ توقَّع الْخِلَافِ فِيمَا قدَّم لِنَفْسِهِ وتوقُّع ضِدِّه إذا أمسك
3319 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا سَلَّامُ بْنُ مِسْكِينٍ قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ عَنْ خُلَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ الْعَصَرِيِّ: عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (ماطلعت شَمْسٌ قَطُّ إِلَّا بِجَنْبَتَيْهَا مَلَكَانِ يُناديان يُسمعان مَنْ عَلَى الْأَرْضِ غَيْرَ الثَّقَلَيْنِ: أَيُّهَا النَّاسُ هَلُمُّوا إِلَى رَبِّكُمْ مَا قلَّ وَكَفَى خيرٌ مما كَثُرَ وألهى ولا غَرَبَتْ إِلَّا بجنبتَيها مَلَكَانِ يُناديان: اللَّهُمَّ أَعْطِ منفقاً خلفاً وأعطِ مُمْسِكاً تلفاً)
الراوي : أَبُو الدَّرْدَاءِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3319 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (920) , ((تخريج فقه السيرة)) (446) , وقد مضى طرف منه برقم (685).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৯২০)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো পরকালের প্রতি দৃষ্টি দেওয়া এবং দুনিয়ার যতটুকু সম্ভব নিজের জন্য আগে পাঠানো
৩৩২০. আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের মাঝে কার কাছে নিজের সম্পদ অপেক্ষা তার উত্তরাধিকারীর সম্পদ বেশি প্রিয়?” সাহাবীগণ জবাব দিলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের প্রত্যেকের কাছেই তো উত্তরাধিকারীর সম্পদ অপেক্ষা নিজের সম্পদ বেশি প্রিয়! ”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা ভেবে দেখো, কী বলছো?” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা তো এটাই জানি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের প্রত্যেকের কাছেই নিজের সম্পদ অপেক্ষা তার উত্তরাধিকারীর সম্পদ বেশি প্রিয়! ”সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেটা কিভাবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের নিজের সম্পদ সেটাই, যা সে আগে পাঠিয়েছে আর উত্তরাধিকারীদের সম্পদ সেটাই, যা সে রেখে যায়।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عمَّا يستحبُّ لِلْمُسْلِمِ مِنْ نَظْرَةٍ لِآخِرَتِهِ وَتَقْدِيمِ مَا قَدَرَ مِنْ هَذِهِ الدُّنْيَا لنفسه
3320 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا جريرٌ عَنِ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ قَالَ: قَالَ عَبْدِ اللَّهِ: قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَيُّكُمْ مَالُهُ أَحَبُّ إليه من مال وارثه)؟ قالوا: يارسول اللَّهِ مَا مِنَّا أحدٌ إِلَّا مَالُهُ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِ وَارِثِهِ قَالَ: (اعْلَمُوا مَا تقولون) قالوا: ما نعلم إلا ذاك يارسول اللَّهِ قَالَ: (مَا مِنْكُمْ رَجُلٌ إِلَّا مَالُ وَارِثِهِ أَحَبُّ إِلَيْهِ مِنْ مَالِهِ) قَالُوا: كَيْفَ يارسول اللَّهِ؟ قَالَ: (إِنَّمَا مَالُ أَحَدِكُمْ مَا قَدَّمَ ومالُ وارِثِهِ ما أخَّرَ)
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3320 | خلاصة حكم المحدث: صحيح – ((الصحيحة)) (1486).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৪৮৬)
পরিচ্ছেদঃ মানুষের জন্য ওয়াজিব হলো সে নশ্বর এই দুনিয়ার যা কিছু লাভ করবে, তা পরকালের জন্য অগ্রে পাঠানো
৩৩২১. আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই সম্পদশালীরা (কিয়ামতের দিন) নিম্নস্তরে থাকবে। তবে যে ব্যক্তি এরকম এরকম দান করবে, সে ব্যতীত। আর সে পবিত্র পন্থায় উপার্জন করে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ تَقْدِيمِ مَا يُمَكِّنُ مِنْ هَذِهِ الدُّنْيَا الْفَانِيَةِ للآخرة الباقية
3321 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الرُّومِيِّ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو زُمَيْلٍ عَنْ مَالِكِ بْنِ مَرْثَدٍ عَنْ أَبِيهِ: عَنْ أَبِي ذَرٍّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ الْأَكْثَرِينَ هُمُ الْأَسْفَلُونَ إِلَّا مَنْ قَالَ بِالْمَالِ هَكَذَا وَهَكَذَا وكَسْبُهُ من طَيِّبٍ)
الراوي : أَبُو ذَرٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3321 | خلاصة حكم المحدث: صحيح دون زيادة: ((وكسبه من طيب))؛ فإنها منكرة ـ ((الصحيحة)) (1766 ـ التحقيق الثاني) , ((ضعيف الموارد)) (95/ 835).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে “আর সে পবিত্র পন্থায় উপার্জন করে” অংশ বাদে বাকী অংশকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৪৮৬)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি সাদাকাহ করে না, সে কৃপণ মর্মে বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সাদাকাহ কারীকে যুদ্ধে ঢাল পরিধানকারীর সাথে দৃষ্টান্ত পেশ
৩৩২২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দানকারী ও কৃপণ ব্যক্তির দৃষ্টান্ত হলো এমন দুই ব্যক্তির ন্যায়, যারা বুক থেকে কন্ঠাস্থি পর্যন্ত লৌহ ঢাল বা জুব্বা পরিহিত। অতঃপর দানশীল ব্যক্তি যখন দান করে এবং মনে মনে ইচ্ছা করে, তখন তার ঢাল শরীরে সম্প্রসারিত হয়, এমনকি পদচিহ্ন মুছে দেয় এবং তা হাতের আঙ্গুল অতিক্রম করে।
আর কৃপণ ব্যক্তি যখন দান করতে চায়, তখন প্রতিটি আংটি নিজ নিজ স্থান আঁকড়ে ধরে, সে ব্যক্তি সেটাকে প্রশস্ত করতে চায়, কিন্তু সেটা প্রশস্ত হয় না। সে পুনরায় সেটাকে প্রশস্ত করতে চায়, কিন্তু সেটা প্রশস্ত হয় না।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ مَنْ لَمْ يَتَصَدَّقْ هُوَ الْبَخِيلُ
3322 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم: (مثل الْبَخِيلِ والمُتَصَدِّقِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبتان أَوْ جُنَّتان مِنْ حَدِيدٍ مِنْ لَدُنْ ثُدَيِّهِمَا إِلَى تَرَاقِيهِمَا فَأَمَّا الْمُنْفِقُ فَكُلَّمَا تصدَّق وحدَّث نَفْسَهُ ذَهَبَتْ عَنْ جِلْدِهِ حَتَّى تعفُو أَثَرَهُ وَتَجُوزَ بَنَانَهُ وَالْبَخِيلُ كُلَّمَا أَنْفَقَ شَيْئًا وحدَّثَ بِهِ نَفْسَهُ لَزِمَتْهُ وعضَّتْ كُلُّ حَلْقَةٍ مِنْهَا مَكَانَهَا فهو يُوسِعُها ولا تَتَّسِعُ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3322 | خلاصة حكم المحدث: صحيح: ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩০২)
পরিচ্ছেদঃ দানকারীর জন্য ফেরেস্তাগণ প্রতিবদলা প্রাপ্তি আর দান না করে সম্পদ ধারণকারীর জন্য ধ্বংসের দুআ মর্মে হাদীস
৩৩২৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই জান্নাতের এক দরজায় একজন ফেরেস্তা বলেন, “যে ব্যক্তি আজকে ঋণ দিবে, তাকে আগামীকাল প্রতিদান দেওয়া হবে। আরেক দরজায় আরেকজন ফেরেস্তা বলেন, “হে আল্লাহ, আপনি খরচকারীকে প্রতিবদলা দিন আর (দান না করে) সম্পদ ধারণকারীকে ধ্বংস করে দিন।”[1]
ذِكْرُ دُعَاءِ الْمَلَكِ للمُنفق بِالْخَلَفِ وَلِلْمُمْسِكِ بالتَّلف
3323 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ: عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
(إِنَّ مَلَكًا ببابٍ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ يَقُولُ: (مَنْ يُقرضِ الْيَوْمَ يُجْزَ غَدًا ومَلَكٌ ببابٍ آخَرَ يَقُولُ: اللَّهُمَّ اعْطِ مُنفقاً خَلَفًا وأعْطِ مُمسكاً تَلَفًا)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3323 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (920).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৯২০)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো তার সম্পদ থেকে যতটুকু সম্ভব দান করা
৩৩২৩/*. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “জীবদ্দশায় কোন ব্যক্তির এক দিরহাম দান করা মুমূর্ষু অবস্থায় একশ দিরহাম দান করার চেয়ে উত্তম।”[1]
ذِكْرُ الِاسْتِحْبَابِ لِلْمَرْءِ أَنْ يَتَصَدَّقَ فِي حَيَاتِهِ بما قدر عليه من ماله
3323/م]- أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ شُرَحْبِيلَ: عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لِأَنْ يَتَصَدَّقَ الْمَرْءُ فِي حَيَاتِهِ وَصِحَّتِهِ بدرهم خيرٌ له من أن يتصدَّق بمئة درهم عند موته)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3323 | خلاصة حكم المحدث: ضعيف - ((الضعيفة)) (1321) , ((ضعيف أبي داود)) (494).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফাহ: ১৩২১)
পরিচ্ছেদঃ মুমূর্ষু অবস্থায় দান করার চেয়ে সুস্থ অবস্থায় দান করা উত্তম
৩৩২৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কোন সাদাকাহ মহোত্তম?” জবাবে তিনি বলেন, “এমন অবস্থায় দান করা যে, তুমি সুস্থ, ব্যয়কুন্ঠ, দারিদ্রের ভয় করো এবং স্বাবলম্বী হওয়ার আশা করো। প্রাণ ওষ্ঠাগত হওয়া পর্যন্ত তুমি সাদাকাহ করতে বিলম্ব করবে না। আর তখন তুমি বলবে, “ওমুককে এটা দিলাম, ওমুককে ওটা দিলাম।” জেনে রাখো, সেটা ইতোমধ্যে ওমুকের হয়েই গেছে।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ صَدَقَةَ الْمَرْءِ مَالَهُ فِي حَالِ صِحَّتِهِ تَكُونُ أَفْضَلَ مِنْ صَدَقَتِهِ عِنْدَ نُزُولِ المنيَّةِ بِهِ
3324 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا جريرٌ عَنْ عُمارة بْنِ الْقَعْقَاعِ عَنْ أَبِي زُرْعَةَ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: أتى رسول الله صلى الله عليه وسلم رجل فقال: يارسول اللَّهِ أيُّ الصَّدَقَةِ أعظمُ؟ قَالَ: (أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صحيحٌ شحيحٌ تَخْشَى الْفَقْرَ وَتَأْمَلُ الْغِنَى وَلَا تُمهل حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ قُلْتَ: لِفُلَانٍ كَذَا وَلِفُلَانٍ كَذَا أَلَا وَقَدْ كَانَ لفلان)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3324 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (2551): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ:২৫৫১)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি জীবদ্দশায় সাদাকাহ না করে, মুমূর্ষু অবস্থায় সাদাকাহ করে, তার বিবরণ সম্পর্কে হাদীস
৩৩২৫. আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মুমূর্ষু অবস্থায় দান করে, তার দৃষ্টান্ত হলো ঐ ব্যক্তির ন্যায় যে তৃপ্তি সহকারে খাওয়ার পর (বাকী খাবার) অন্যকে হাদিয়া দেয়।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ وَصَفِ المتصدِّق عِنْدَ مَوْتِهِ إِذَا كَانَ مُقَصِّراً عَنْ حَالَةِ مِثْلِهِ فِي حياته
3325 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مِرْدَاسٍ بِالْأُبُلَّةِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ حدثنا ابْنُ إِدْرِيسَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي حَبِيبَةَ الطَّائِيِّ: عَنْ أَبِي الدَّرْدَاءِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَثَلُ الَّذِي يَتَصَدَّقُ عِنْدَ الْمَوْتِ مَثَلُ الَّذِي يهدي بعدما يشبع)
الراوي : أَبُو الدَّرْدَاءِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3325 | خلاصة حكم المحدث: ضعيف - ((الضعيفة)) (1322) , ((المشكاة)) (1870 / التحقيق الثاني).
হাদীসটির ব্যাপারে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ কোন মন্তব্য করেননি। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফাহ: ১৩২২)
পরিচ্ছেদঃ দুরবর্তীদের সাদাকাহ করার চেয়ে নিকটাত্নীয়দের সাদাকাহ করা উত্তম
৩৩২৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাহাবীদের বলেন, “তোমরা সাদাকাহ করো।” তখন এক ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার কাছে একটি দীনার রয়েছে।” তিনি বললেন, “এটা তুমি তোমার নিজের জন্য খরচ করো।” সেই ব্যক্তি বললেন, “আমার কাছে আরেক দীনার রয়েছে।” তিনি বললেন, “এটা তুমি স্ত্রীর জন্য খরচ করো।” সেই ব্যক্তি বললেন, “আমার কাছে আরেক দীনার রয়েছে।” তিনি বললেন, “এটা তুমি সন্তানের জন্য খরচ করো।” সেই ব্যক্তি আবার বললেন, “আমার কাছে আরেক দীনার রয়েছে।” তিনি জবাবে বললেন, “এই ব্যাপারে তুমি ভালো বুঝো।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الصَّدَقَةَ عَلَى الْأَقْرَبِ فَالْأَقْرَبِ أَفْضَلُ مِنْهَا عَلَى الْأَبْعَدِ فَالْأَبْعَدِ
3326 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ الْبَزَّازُ بِالْفُسْطَاطِ حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ قَالَ يوماً لأصحابه: (تصدَّقُوا) فقال رجل: يارسول اللَّهِ عِنْدِي دينارٌ قَالَ (أَنْفِقْهُ عَلَى نَفْسِكَ) قَالَ: إِنَّ عِنْدِي آخَرَ قَالَ: (أَنْفِقْهُ عَلَى زَوْجَتِكَ) قَالَ: إِنَّ عِنْدِي آخَرَ قَالَ: (أَنْفِقْهُ عَلَى وَلَدِكَ) قَالَ: إِنَّ عِنْدِي آخَرَ قَالَ: (أَنْفِقْهُ عَلَى خَادِمِكَ) قَالَ: إِنَّ عِنْدِي آخَرَ قال:
(أنت أبصر)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3326 | خلاصة حكم المحدث: حسن ـ ((صحيح أبي داود)) (1484).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ:১৪৮৪)
পরিচ্ছেদঃ সাদাকাহকারীর সাধ্য অনুযায়ী অল্প পরিমাণ সাদাকাহ করাও বৈধ মর্মে বর্ণনা
৩৩২৭. আবূ মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আমাদের পিঠে মালামাল বহন করতাম (অর্থাৎ আমরা দিন মজুরের কাজ করতাম)। অতঃপর কোন ব্যক্তি সামান্য কিছু উপার্জন করে, তা সাদাকাহ করতেন, অপর কোন ব্যক্তি অর্ধ সা‘ সাদাকাহ নিয়ে আসতেন আবার কেউ অনেক জিনিস নিয়ে আসতেন। তখন লোকজন বলেন, “নিশ্চয়ই আল্লাহ এই (সামান্য) সাদাকাহ থেকে মুখাপেক্ষীহীন” এবং তারা আরোও বলে, “এটা লোক দেখানো কাজ।” তখন এই আয়াত নাযিল হয়,
الَّذِينَ يَلْمِزُونَ المطَّوِّعين مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لَا يجدون إلا جهدهم
“মুমিনদের মাঝে যারা স্বতঃস্ফুর্তভাবে দান করে আর যারা নিজেদের শ্রম ছাড়া আর কিছুই পায় না- যারা তাদের বদনাম করে...।”(সূরা তাওবাহ: ৭৯)[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمُتَصَدِّقِ أَنْ يُخْرِجَ الْيَسِيرَ مِنَ الصَّدَقَةِ عَلَى حَسْبِ جُهدِه وَطَاقَتِهِ
3327 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ بُجَيْرٍ الْهَمْدَانِيُّ بِالصُّغْدِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ أَبَا وَائِلٍ عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ: كُنَّا نَتَحَامَلُ عَلَى ظُهُورِنَا فيجيءُ الرَّجُلُ بِالشَّيْءِ فَيُتَصَدَّقُ بِهِ فَجَاءَ رَجُلٌ بِنِصْفِ صَاعٍ وَجَاءَ إِنْسَانٌ بِشَيْءٍ كَثِيرٍ فَقَالُوا: إن الله غني عن صدقة مثل هَذَا وَقَالُوا: هَذَا مُراءٍ فَنَزَلَتِ {الَّذِينَ يَلْمِزُونَ المطَّوِّعين مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لَا يجدون إلا جهدهم} [التوبة: 79] الراوي : أَبُو مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3327 | خلاصة حكم المحدث: صحيح: خ , م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান:৩৩২৭)
পরিচ্ছেদঃ কোন দানকে অল্প জ্ঞান করা ও এমন দানকারীর ব্যাপারে মন্দ ধারণা পোষণ না করার জন্য নির্দেশ
৩৩২৭. আবূ মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আমাদের পিঠে মালামাল বহন করতাম (অর্থাৎ আমরা দিন মজুরের কাজ করতাম)। অতঃপর কোন ব্যক্তি সাদাকাহ নিয়ে আসতেন, তখন বলা হতো, “এটা লোক দেখানো কাজ।” অপর কোন ব্যক্তি অর্ধ সা‘ সাদাকাহ নিয়ে আসতেন তখন লোকজন বলেন, “নিশ্চয়ই আল্লাহ এই (সামান্য) সাদাকাহ থেকে মুখাপেক্ষীহীন।” তখন এই আয়াত নাযিল হয়,
الَّذِينَ يَلْمِزُونَ المطَّوِّعين مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لَا يجدون إلا جهدهم
“মুমিনদের মাঝে যারা স্বতঃস্ফুর্তভাবে দান করে আর যারা নিজেদের শ্রম ছাড়া আর কিছুই পায় না- যারা তাদের বদনাম করে...।”(সূরা তাওবাহ: ৭৯)[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ لُزُومِ تَرْكَ اسْتَقْلَالَ الصَّدَقَةِ وَسُوءِ الظَّنِّ بِمُخْرِجِهَا
3365 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: أَخْبَرَنَا الْأَعْمَشُ قَالَ: سَمِعْتُ أَبَا وَائِلٍ يُحَدِّثُ: عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ قَالَ: كُنَّا نَتَحَامَلُ فَكَانَ الرَّجُلُ يَجِيءُ بِالصَّدَقَةِ فَيُقَالُ: هَذَا مُراءٍ وَيَجِيءُ الرَّجُلُ بِنِصْفِ الصَّاعِ فَيُقَالُ: إِنَّ اللَّهَ لغنيٌّ عَنْ هَذَا فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {الَّذِينَ يَلْمِزُونَ المُطَّوِّعين مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ} [التوبة: 79]
الراوي : أَبُو مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3365 | خلاصة حكم المحدث: صحيح: خ , م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান:৩৩২৭)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মু্স্তাহাব হলো দানের ক্ষেত্রে বাবা-মাকে অগ্রাধিকার দেওয়া তারপর পর্যায়ক্রমে নিকটবর্তী আত্নীয়কে প্রদান করা
৩৩২৮. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “বানূ উযরাহ গোত্রের এক ব্যক্তি তার গোলামকে নিজের মৃত্যুর পর আজাদ ঘোষনা করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই গোলামের কাছে লোক পাঠান। তারপর তিনি তাকে বিক্রি করে তার মুল্য তাকে (তার মালিককে) প্রদান করেন এবং বলেন, “তুমি নিজের থেকে শুরু করবে। নিজের উপর দান করবে। তারপর তোমার বাবা-মার জন্য দান করবে। তারপর তোমার নিকটাত্নীয়ের জন্য দান করবে। তারপর এভাবে, তারপর এভাবে (দান করবে)।”[1]
ذِكْرُ الِاسْتِحْبَابِ لِلْمَرْءِ أَنْ يُؤْثَرَ بِصَدَقَتِهِ عَلَى أَبَوَيْهِ ثُمَّ عَلَى قَرَابَتِهِ ثُمَّ الْأَقْرَبِ فَالْأَقْرَبِ
3328 - أَخْبَرَنَا زَيْدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ حِبَّانَ أَبُو جَابِرٍ بِالْمَوْصِلِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَيَّاضٍ الزِّمَّانِيُّ قَالَ: حَدَّثَنَا الْأَنْصَارِيُّ عَنْ عَزْرَةَ بْنِ ثَابِتٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ: أَنَّ رَجُلًا مِنْ بَنِي عُذرة أَعْتَقَ مَمْلُوكًا لَهُ عَنْ دُبُرٍ مِنْهُ فَبَعَثَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَاعَهُ وَدَفَعَ إِلَيْهِ ثَمَنَهُ وَقَالَ: (ابْدَأْ بِنَفْسِكَ فتصدَّق عَلَيْهَا ثُمَّ عَلَى أَبَوَيْكَ ثُمَّ عَلَى قرابتك ثم هكذا ثم هكذا)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3328 | خلاصة حكم المحدث: صحيح: م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩২৮)
পরিচ্ছেদঃ সাদাকাহ করার ক্ষেত্রে অন্যের উপর নিকটাত্নীয়দের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ
৩৩২৯. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ তালহা রাদ্বিয়াল্লাহু আনহু আনসারীদের মাঝে সবচেয়ে বেশি সম্পদশালী ছিলেন। আর তার কাছে সবচেয়ে পছন্দনীয় সম্পদ ছিল বাইরুহা নামক বাগান। এটা মাসজিদে নববীর সামনে ছিলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বাগানে প্রবেশ করতেন এবং সেখানকার মিষ্টি পানি পান করতেন।”
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর যখন এই আয়াত নাযিল হয়, لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ অর্থাৎ তোমরা কখনই পুণ্য অর্জন করতে পারবে না, যতক্ষন না তোমরা খরচ করো সেই সম্পদ থেকে যা তোমরা পছন্দ করো। (সূরা আলু ইমরান: ৯২), তখন আবূ তালহা রাদ্বিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আল্লাহ কুরআনে বলেছেন, لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ অর্থাৎ তোমরা কখনই পুণ্য অর্জন করতে পারবে না, যতক্ষন না তোমরা খরচ করো সেই সম্পদ থেকে যা তোমরা পছন্দ করো। (সূরা আলু ইমরান: ৯২), আর আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হলো বাইরুহা বাগান। এটা আমি আল্লাহর জন্য দান করে দিলাম। আমি আল্লাহর কাছে এর সাওয়াব ও সঞ্চয় কামনা করি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি যেখানে ইচ্ছা এটা ব্যয় করুন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “চমৎকার! এটা তো খুবই লাভজনক সম্পদ। চমৎকার! এটা তো খুবই লাভজনক সম্পদ। তুমি এই ব্যাপারে যা বললে, তা তো আমি শুনলাম। আর আমার মত হলো, তুমি এটাকে তোমার নিকটাত্নীয়ের মাঝে খরচ করবে।”
তখন আবূ তালহা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি তা-ই করবো।” তারপর আবূ তালহা রাদ্বিয়াল্লাহু আনহু তার নিকটাত্নীয় ও চাচাতো ভাইদের মাঝে বন্টন করে দেন।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلْمُتَصَدِّقِ أَنْ يُؤْثِرَ بِصَدَقَتِهِ قَرَابَتَهُ دون غيرهم
3329 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن إسحاق بن عبد الله بن أبي طلحة أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ أنصاريٌّ بِالْمَدِينَةَ مَالًا وَكَانَ أَحَبَّ أَمْوَالِهِ إِلَيْهِ بَيْرَحَاءُ وَكَانَتْ مُسْتَقْبِلَةَ الْمَسْجِدِ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طيِّبٍ
قَالَ أَنَسٌ فَلَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [آل عمران: 92] قَامَ أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم فقال: يارسول اللَّهِ إِنَّ اللَّهَ يَقُولُ فِي كِتَابِهِ: {لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ} [آل عمران: 92] وإن أحب مالي إِلَيَّ بَيْرَحَاءُ فَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ أَرْجُو بِرَّها وذُخْرَهَا عِنْدَ اللَّهِ فَضَعْهَا يَا رَسُولَ اللَّهِ! حَيْثُ شِئْتَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (بخٍ ذَاكَ مَالٌ رابحٌ بخٍ ذَاكَ مَالٌ رَابِحٌ وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ فِيهَا وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الْأَقْرَبِينَ) فَقَالَ أَبُو طَلْحَةَ: أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3229 | خلاصة حكم المحدث: صحيح - ((أحاديث البيوع)).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান:৩৩২৯)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো যখন সে সাদাকাহ করবে, তখন সে দুরের লোকদের আগে প্রথমে নিকটবর্তী লোকদের নিয়ে শুরু করবে
৩৩৩০. তারিক মুহারিবী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মদীনায় আগমন করে দেখতে পাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে লোকদের উদ্দেশ্যে ভাষন দিচ্ছেন। তিনি বলছিলেন, “দানের হাত হলো উঁচু হাত। (দানের ক্ষেত্রে) তুমি তোমার পরিবারের লোকদের থেকে শুরু করবে; তোমার মা, তোমার বাবা, তোমার বোন এবং তোমার ভাইকে। তারপর তোমার নিকটতম ব্যক্তিকে। অতঃপর তোমার নিকটতম ব্যক্তিকে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ عَلَى الْمَرْءِ إِذَا أَرَادَ الصَّدَقَةَ بِأَنَّهُ يَبْدَأُ بِالْأَدْنَى فَالْأَدْنَى مِنْهُ دُونَ الْأَبْعَدِ فَالْأَبْعَدِ عَنْهُ
3330 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى عَنْ يَزِيدَ بْنِ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ عَنْ طَارِقٍ المحاربي قال: قَدِمْتُ الْمَدِينَةَ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ النَّاسَ وَهُوَ يَقُولُ: (يَدُ الْمُعْطِي الْعُلْيَا وَابْدَأْ بِمَنْ تَعُولُ أُمَّكَ وأباك وأختك وأخاك ثم أدناك أدناك)
صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩৩০)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি কোন কিছু দান বা খরচ করতে চায়, তার প্রতি নির্দেশ হলো তিনি পর্যায়ক্রমে নিকটবর্তী লোকদের দ্বারা শুরু করবেন
৩৩৩১. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ মাযকূর নামে এক ব্যক্তি মরনোত্তর তার গোলামকে মুক্ত করেন। তার এই গোলাম ছাড়া আর কোন সম্পদ ছিল না। তার গোলামের নাম ছিল ইয়াকূব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “এই গোলামকে কে ক্রয় করবে?” অতঃপর বানূ আদী বিন কা‘ব গোত্রের এক ব্যক্তি তাকে একশ দিরহাম দিয়ে ক্রয় করে নেন। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন তোমাদের কেউ অভাবী হবে, তখন সে দানের ক্ষেত্রে নিজেকে দিয়ে শুরু করবে। অতঃপর যদি তার আরো অতিরিক্ত সম্পদ থাকে, তবে সে নিকটাত্নীয়দের দিবে। অতঃপর যদি তার আরো অতিরিক্ত সম্পদ থাকে, তবে সে এখানে, এখানে এখানে দিবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِمَنْ أَرَادَ الصَّدَقَةَ أَوِ النَّفَقَةَ أن يبدأ بها بالأقرب فالأقرب
3331 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلَّانَ بِأَذَنَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الزِّمَّانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ: أَنَّ رجلاَ يُقَالُ لَهُ: أَبُو مَذْكُورٍ دبَّرَ غُلَامًا لَهُ وَلَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ وَكَانَ يُقَالُ لِلْغُلَامِ يَعْقُوبُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (من يَشْتَرِي هَذَا)؟ فَاشْتَرَاهُ رَجُلٌ مِنْ بَنِي عَدِيِّ بن كعب بثمن مئة دِرْهَمٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (إِذَا كَانَ أَحَدُكُمْ مُحْتَاجًا فَلْيَبْدَأْ بِنَفْسِهِ فَإِنْ كَانَ لَهُ فضلٌ فَبِأَقْرِبَائِهِ فَإِنْ كَانَ لَهُ فضل فهاهنا وهاهنا وهاهنا)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3331 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩৩১)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি কোন কিছু দান বা খরচ করতে চায়, তার প্রতি নির্দেশ হলো তিনি পর্যায়ক্রমে নিকটবর্তী লোকদের দ্বারা শুরু করবেন
৩৩৩১. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ মাযকূর নামে এক ব্যক্তি মরনোত্তর তার গোলামকে মুক্ত করেন। তার এই গোলাম ছাড়া আর কোন সম্পদ ছিল না। তার গোলামের নাম ছিল ইয়াকূব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “এই গোলামকে কে ক্রয় করবে?” অতঃপর বানূ আদী বিন কা‘ব গোত্রের এক ব্যক্তি তাকে একশ দিরহাম দিয়ে ক্রয় করে নেন। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন তোমাদের কেউ অভাবী হবে, তখন সে দানের ক্ষেত্রে নিজেকে দিয়ে শুরু করবে। অতঃপর যদি তার আরো অতিরিক্ত সম্পদ থাকে, তবে সে নিকটাত্নীয়দের দিবে। অতঃপর যদি তার আরো অতিরিক্ত সম্পদ থাকে, তবে সে এখানে, এখানে এখানে দিবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِمَنْ أَرَادَ الصَّدَقَةَ أَوِ النَّفَقَةَ أن يبدأ بها بالأقرب فالأقرب
3331 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلَّانَ بِأَذَنَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الزِّمَّانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ: أَنَّ رجلاَ يُقَالُ لَهُ: أَبُو مَذْكُورٍ دبَّرَ غُلَامًا لَهُ وَلَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ وَكَانَ يُقَالُ لِلْغُلَامِ يَعْقُوبُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (من يَشْتَرِي هَذَا)؟ فَاشْتَرَاهُ رَجُلٌ مِنْ بَنِي عَدِيِّ بن كعب بثمن مئة دِرْهَمٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (إِذَا كَانَ أَحَدُكُمْ مُحْتَاجًا فَلْيَبْدَأْ بِنَفْسِهِ فَإِنْ كَانَ لَهُ فضلٌ فَبِأَقْرِبَائِهِ فَإِنْ كَانَ لَهُ فضل فهاهنا وهاهنا وهاهنا)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3331 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩৩১)
পরিচ্ছেদঃ নিকটাত্নীয়ের দান করা দাস মুক্ত করা অপেক্ষা উত্তম মর্মে বর্ণনা
৩৩৩২. মাইমূনাহ বিনতুল হারিস রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়কালে একটি দাসীকে মুক্ত করেন। অতঃপর তিনি বিষয়টি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বর্ণনা করলে, তিনি বলেন, “যদি তুমি এটা তোমার মামাদের দিতে, তবে এটা তোমার জন্য বেশি সাওয়াব হতো।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الصَّدَقَةَ عَلَى الْأَقَارِبِ أَفْضَلُ من العتاقة
3332 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ حَدَّثَنَا حَرْمَلَةُ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ كُرَيْبٍ عَنْ مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ: أَنَّهَا أَعْتَقَتْ وَلِيدَةً فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (لَوْ أَعْطَيْتِهَا أَخْوَالَكِ كَانَ أَعْظَمَ لِأَجْرِكِ)
الراوي : مَيْمُونَة بِنْت الْحَارِثِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3332 | خلاصة حكم المحدث: صحيح: م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান:৩৩৩১)
পরিচ্ছেদঃ রক্ত সম্পর্কীয় ব্যক্তিদের দান করলে, রক্ত সম্পর্ক বজায় রাখা এবং সাদাকাহ করার সাওয়াবকে অন্তর্ভুক্ত করে
৩৩৩৩. সালমান বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মিসকিনদের দান করলে সাদাকাহ হয়। এটি রক্ত সম্পর্কীয় কাউকে দান করলে, দ্বিগুণ সাওয়াব হয়; সাদাকার সাওয়াব ও রক্ত সম্পর্ক বজায় রাখার সাওয়াব।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الصَّدَقَةَ عَلَى ذِي الرَّحِمِ تَشْتَمِلُ عَلَى الصِّلَةِ وَالصَّدَقَةِ
3333 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ عَنْ أُمِّ الرَّائِحِ بِنْتِ صُلَيْعٍ عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (الصَّدَقَةُ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ وَهِيَ عَلَى ذِي الرحم اثنتان: صدقة وصلة)
الراوي : سَلْمَان بْن عَامِرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3333 | خلاصة حكم المحدث: حسن لغيره ـ ((الإرواء)) (883).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। (ইরওয়াউল গালীল:৮৮৩)
পরিচ্ছেদঃ অন্যতম শ্রেষ্ঠ সাদাকাহ হলো সেটাই যা স্বাবলম্বী অবস্থায় প্রদান করা হয় মর্মে বর্ণনা
৩৩৩৪. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “শ্রেষ্ঠ সাদাকাহ হলো যা স্বাবলম্বী অবস্থায় দান করা হয়। আর দান তোমার পরিবারের লোকদের দিয়ে শুরু করবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مِنْ أَفْضَلِ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ غِنَى الْمَرْءِ
3334 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى بن عبدان بعسكرمكرم حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ الْبَحْرَانِيُّ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنِ ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَفْضَلُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ غِنًى وَابْدَأْ بمن تعول)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3334 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (3/ 319).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল:৩/৩১৯)
পরিচ্ছেদঃ অভাবী ব্যক্তির কাছে যা কিছু আছে, সেখান থেকে কিছু দান করা অন্যতম শ্রেষ্ঠ সাদাকাহ
৩৩৩৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কোন সাদাকাহ উত্তম?” তিনি জবাবে বলেন, “অল্প সম্পদের অধিকারী ব্যক্তির কষ্টার্জিত সম্পদ সাদাকাহ করা। আর তুমি তোমার পরিবারের লোকদের দিয়ে শুরু করবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مِنْ أَفْضَلِ الصَّدَقَةِ إِخْرَاجَ المُقِلِّ بَعْضَ مَا عِنْدَهُ
3335 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ مَوْهَبٍ حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ يَحْيَى بْنِ جَعْدَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ: يارسول اللَّهِ أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: (جُهْدُ المُقِلِّ وابدأ بمن تعول)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3335 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1472).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ:১৪৭২)
পরিচ্ছেদঃ অঢেল সম্পদ থেকে প্রচুর দান অপেক্ষা অল্প সম্পদ থেকে সামান্য দান উত্তম
৩৩৩৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এক দিরহাম এক লক্ষ দিরহামকে ছাড়িয়ে গেছে!” তখন এক ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা কিভাবে?” জবাবে তিনি বলেন, “একজন মানুষের প্রচুর সম্পদ রয়েছে। সে সেখান থেকে এক লক্ষ দিরহাম নিয়ে দান করলো। আরেক ব্যক্তির কাছে মাত্র দুই দিরহাম রয়েছে, সে সেখান থেকে এক দিরহাম নিয়ে দান করে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ صَدَقَةَ الْقَلِيلِ مِنَ الْمَالِ الْيَسِيرِ أَفْضَلُ مِنْ صَدَقَةِ الْكَثِيرِ مِنَ الْمَالِ الوافر
3336 - أَخْبَرَنَا حَاجِبُ بْنُ أَرْكِينَ الْفَرْغَانِيُّ بِدِمَشْقَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى , عَنِ ابْنِ عَجْلَانَ , عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (سبق درهم مئة ألف) فقال رجل: وكيف ذاك يارسول اللَّهِ؟ قَالَ: (رَجُلٌ لَهُ مَالٌ كَثِيرٌ أَخَذَ من عُرضه مئة أَلْفٍ فَتَصَدَّقَ بِهَا وَرَجُلٌ لَيْسَ لَهُ إِلَّا درهمان فأخذ أحدهما فتصدَّق به)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3336 | خلاصة حكم المحدث: حسن ـ ((التعليق الرغيب)) (2/ 28).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব:২/২৮)
পরিচ্ছেদঃ পানি পান করানো অন্যতম শ্রেষ্ঠ দান
৩৩৩৭. সা‘দ বিন উবাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কোন সাদাকাহ উত্তম?” তিনি জবাবে বলেন, “পানি পান করানো।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مِنْ أَفْضَلِ الصَّدَقَةِ لِلْمَرْءِ الْمُسْلِمِ سَقْيَ الْمَاءِ
3337 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هِشَامٍ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ صلى الله عليه وسلم: (سقي الماء)
الراوي : سَعْد بْن عُبَادَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3337 | خلاصة حكم المحدث: حسن ـ ((صحيح أبي داود)) (1474).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদ বিচ্ছিন্ন বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৭৪)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি আল্লাহর জন্য গোপনে দান করে অথবা গোপনে তাহাজ্জুদ সালাত আদায় করে, তাকে মহান আল্লাহ ভালবাসেন
৩৩৩৮. আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তিন শ্রেণির মানুষকে আল্লাহ পছন্দ করেন এবং তিন শ্রেণির মানুষকে তিনি অপছন্দ করেন। যাদের তিনি পছন্দ করেন, তারা হলেন, (১) এক ব্যক্তি এক কওমের কাছে এসে আল্লাহর ওয়াস্তে সাহায্য চান। তার ও তাদের মাঝে আত্নীয়তার সম্পর্ক থাকার কারণে সে তাদের কাছে সাহায্য চায়নি। তারপর এক ব্যক্তি তাদের পিছনে যায় এবং তাকে গোপনে দান করেন, যে দানের কথা আল্লাহ ও যাকে দান করেছে সে ছাড়া আর কেউ জানে না। (২) একদল লোক রাত্রে সফর করে। অতঃপর যখন ঘুম তাদের কাছে ঘুমের সমপর্যায়ভুক্ত যে কোন জিনিস অপেক্ষা প্রিয় হয়, তখন তারা যাত্রা বিরতি দেয় এবং তারা মাথা এলিয়ে দিয়ে ঘুমিয়ে যায়। এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে যায় আমার কাছে প্রার্থনা করার জন্য এবং সে আমার আয়াতসমূহ তিলাওয়াত করে। (৩) আরেক ব্যক্তি যে একটি ছোট বাহিনীতে থাকে। অতঃপর সে শত্রুর মুখোমুখি হয়। তার সঙ্গীরা পরাস্ত হয়। আর সে বুক উঁচিয়ে সামনে অগ্রসর হয়। এভাবে এক পর্যায়ে সে নিহত হয় অথবা বিজয় দেওয়া হয়। আর যেই তিনজনকে আল্লাহ ঘৃণা করেন, তারা হলেন, বৃদ্ধ ব্যভিচারী, অহংকারী দরিদ্র ও অত্যাচারী ধনী।”[1]
ذِكْرُ مَحَبَّةِ اللَّهِ جَلَّ وَعَلَا لِلْمُتَصَدِّقِ إِذَا تَصَدَّقَ لِلَّهِ سِرًّا أَوْ تهجَّد لِلَّهِ سِرًّا
3338 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ أَبِي ظَبْيَانَ عَنْ أَبِي ذَرٍّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (ثَلَاثَةٌ يُحِبُّهُمُ اللَّهُ وَثَلَاثَةٌ يُبْغِضُهُمُ اللَّهُ أَمَّا الَّذِينَ يُحِبُّهُمُ اللَّهُ فَرَجُلٌ أَتَى قَوْمًا فَسَأَلَهُمْ بِاللَّهِ وَلَمْ يَسْأَلُهُمْ بِقَرَابَةٍ بَيْنَهُمْ وَبَيْنَهُ فتخلَّف رَجُلٌ بِأَعْقَابِهِمْ فَأَعْطَاهُ سِرًّا لَا يَعْلَمُ بِعَطِيَّتِهِ إِلَّا اللَّهُ وَالَّذِي أَعْطَاهُ وَقَوْمٌ سَارُوا لَيْلَتَهُمْ حَتَّى إِذَا كَانَ النَّوْمُ أَحَبَّ إِلَيْهِمْ مِمَّا يَعْدِلُ بِهِ نَزَلُوا فوضعوا رؤسهم وقام يتملَّقني ويتلوا آيَاتِي وَرَجُلٌ كَانَ فِي سَرِيَّةٍ فَلَقِيَ الْعَدُوَّ فَهُزِمُوا وَأَقْبَلَ بِصَدْرِهِ حَتَّى يُقتل أَوْ يُفتح لَهُ وَثَلَاثَةٌ يُبْغِضُهُمُ اللَّهُ: الشيخ الزاني والفقير المختال والغني الظلوم)
الراوي : أَبُو ذَرٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3338 | خلاصة حكم المحدث: ضعيف - ((التعليق الرغيب)) (2/ 32) , ((المشكاة)) (1922/التحقيق الثاني) , وقد صح عن أبي ذر بسياق آخره ليس فيه الأول , والثاني من الثلاثة الأول , وقال في الثلاثة الذين يبغضهم الله: ((والفخور المختال , والبخيل المنان , والبياع الحلَّاف)).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব:২/৩২)
পরিচ্ছেদঃ আল্লাহর ওয়াস্তে কিছু চাওয়া হলে, যে ব্যক্তি গোপনে দান করে, তাকে আল্লাহ ভালবাসেন
৩৩৩৯. আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তিন শ্রেণির মানুষকে আল্লাহ পছন্দ করেন এবং তিন শ্রেণির মানুষকে তিনি অপছন্দ করেন। তিনি পছন্দ করেন ঐ ব্যক্তিকে, যে এক কওমের থাকে অতঃপর এক সাহায্যপ্রার্থী এসে তাদের কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য সাহায্য চান। তার ও তাদের মাঝে আত্নীয়তার সম্পর্ক থাকার কারণে সে তাদের কাছে সাহায্য চায়নি। অতঃপর তারা কৃপণতা করে আর সে ব্যক্তি তাদের পিছনে যায় এবং তাকে গোপনে দান করেন, যে দানের কথা আল্লাহ ও যাকে দান করেছে সে ছাড়া আর কেউ জানে না। (২) আরেক ব্যক্তি যে একটি ছোট বাহিনীতে থাকে। অতঃপর লোকজন ছত্রভঙ্গ হয়ে যায় আর সে ব্যক্তি আল্লাহু আকবার বলে যুদ্ধ করে যতক্ষন না মহান আল্লাহ তাকে বিজয় দেন অথবা সে নিহত হয় (৩) আরেক ব্যক্তি একদল লোকের মাঝে রাত্রে দীর্ঘ সফর করে। অতঃপর তারা যাত্রা বিরতি দেয়। অতঃপর ঘুম তাদের কাছে ঘুমের সমপর্যায়ভুক্ত যে কোন জিনিস অপেক্ষা প্রিয় হয়, ফলে তারা ঘুমিয়ে যায়। এমন সময় সে ব্যক্তি দাঁড়িয়ে যায়, সে আমার আয়াতসমূহ তিলাওয়াত করে এবং আমার কাছে সাহায্য চায়। আর যেই তিনজনকে আল্লাহ ঘৃণা করেন, তারা হলেন, বৃদ্ধ ব্যভিচারী, অহংকারী কৃপণ।” অধঃস্তন রাবী বলেন, “তিনি তৃতীয় জনের কথাও উল্লেখ করেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ صَدَقَةَ الْمَرْءِ سِرًّا إِذَا سُئِلَ بِاللَّهِ مِمَّا يُحِبُّ اللَّهُ فَاعِلَهَا
3339 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ زَيْدِ بْنِ ظَبْيَانَ عَنْ أَبِي ذَرٍّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (ثَلَاثَةٌ يُحِبُّهُمُ اللَّهُ وَثَلَاثَةٌ يُبْغِضُهُمُ اللَّهُ: يُحِبُّ رَجُلًا كَانَ فِي قَوْمٍ فَأَتَاهُمْ سَائِلٌ فَسَأَلَهُمْ بِوَجْهِ اللَّهِ لَا يَسْأَلُهُمْ لَقَرَابَةٍ بَيْنَهُمْ وَبَيْنَهُ فَبَخِلُوا فَخَلَفَهُمْ بِأَعْقَابِهِمْ حَيْثُ لَا يَرَاهُ إِلَّا اللَّهُ وَمَنْ أَعْطَاهُ وَرَجُلٌ كَانَ فِي كَتِيبَةٍ فَانْكَشَفُوا فكبَّر فَقَاتَلَ حَتَّى يَفْتَحَ اللَّهُ عَلَيْهِ أَوْ يُقتل وَرَجُلٌ كَانَ فِي قَوْمٍ فَأَدْلَجُوا فَطَالَتْ دُلجتهم فنزلوا والنوم إليهم أَحَبُّ إِلَيْهِمْ مِمَّا يُعدَلُ بِهِ فَنَامُوا وَقَامَ يَتْلُو آيَاتِي وَيَتَمَلَّقُنِي وَيُبْغِضُ الشَّيْخَ الزَّانِي وَالْبَخِيلَ المتكبر) وذكر الثالث
الراوي : أَبُو ذَرٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3339 | خلاصة حكم المحدث: ضعيف - ((التعليق الرغيب)) (2/ 32) , ((المشكاة)) (1922/التحقيق الثاني) , وقد صح عن أبي ذر بسياق آخره ليس فيه الأول , والثاني من الثلاثة الأول , وقال في الثلاثة الذين يبغضهم الله: ((والفخور المختال , والبخيل المنان , والبياع الحلَّاف)).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব:২/৩২)
পরিচ্ছেদঃ যার অভাবী হওয়া বা না হওয়ার বিষয়টি জানা যায় না, দানের ক্ষেত্রে তাকে অগ্রাধিকার দেওয়া মুস্তাহাব
৩৩৪০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঐ ব্যক্তি (প্রকৃত) মিসকিন নয় যাকে এক গ্রাস বা দুই গ্রাস, এক লুকমা বা দুই লুকমা, একটি ও দুটি খেজুর দিয়ে বিদায় দেওয়া হয়। বস্তুত মিসকিন হলো ঐ ব্যক্তি যে এমন কিছু পায় না, যার মাধ্যমে সে স্বাবলম্বী হবেন আর তার প্রয়োজনের কথা মানুষ জানতে পারে না যে, তাকে সাদাকাহ করা হবে। এই ব্যক্তি হলো (কুরআনে বর্ণিত) মাহরুম বা বঞ্চিত ব্যক্তি।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ الْإِيثَارِ بِالصَّدَقَةِ مَنْ لَا يُعلَمُ بِحَاجَتِهِ وَلَا غِنَاهُ عَنْهَا
3340 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ عَنْ مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَيْسَ الْمِسْكِينُ الَّذِي تردُّه التَّمْرَةُ وَالتَّمْرَتَانِ وَالْأَكْلَةُ وَالْأَكْلَتَانِ وَلَكِنَّ الْمِسْكِينَ الَّذِي لَيْسَ لَهُ مَا يَسْتَغْنِي بِهِ وَلَا يُعْلَمُ بحاجته فيُتصدق عليه فذلك المحروم)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3340 | خلاصة حكم المحدث: صحيح دون قوله: ((فذلك المحروم))؛ فإنه مقطوع من كلام الزهري ـ ((صحيح أبي داود)) (1442): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে “বঞ্চিত’’ অংশটুকু বাদে বাকী অংশকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৪২)
পরিচ্ছেদঃ যারা মানুষের কাছে সাহায্য তাদের চেয়ে, যারা মানুষের কাছে সাহায্য চায় না, দানের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া মুস্তাহাব
৩৩৪১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মিসকিন সে নয়, যে মানুষের কাছে ঘুরে ঘুরে সাহায্য চায়। অতঃপর তাকে একটি বা দুটি খেজুর অথবা এক বা দু্‘লুকমা খাবার দিয়ে বিদায় করা হয়।” সাহাবীগণ বললেন, “তাহলে কিসকীন কে?” জবাবে তিনি বলেন, “যে ব্যক্তির এমন সহায়-সম্বল নেই যার মাধ্যমে সে স্বাবলম্বী হয়ে চলবে। আর তার অভাব বুঝাও যায় না, তাকে সাদাকাহ করা হবে। আর সে উঠে গিয়ে মানুষের কাছে সাহায্যও চায় না।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ الْإِيثَارِ بِالصَّدَقَةِ مَنْ لَا يَسْأَلُ دُونَ مَنْ يَسْأَلُ
3341 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ بِمَنْبِجَ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَيْسَ الْمِسْكِينُ بِهَذَا الطَّوَّاف الَّذِي يَطُوفُ عَلَى النَّاسِ تردُّه اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ وَالتَّمْرَةُ والتمرتان قالوا: فمن المسكين يارسول اللَّهِ؟ قَالَ: (الَّذِي لَا يَجِدُ غِنًى يُغْنِيهِ وَلَا يُفطن لَهُ فيُتصدق عَلَيْهِ وَلَا يَقُومُ فيسأل الناس)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3341 | خلاصة حكم المحدث: صحيح ((صحيح أبي داود)) (1442): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৪২)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো তার বন্ধু ও নিকটাত্নীয়ের পক্ষ থেকে সাদাকাহ করা, যখন সে মারা যায়
৩৩৪২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “আমার মা আকস্মিক মারা গিয়েছে। আমার ধারণা তিনি যদি কথা বলতে পারতেন, তবে তিনি সাদাকাহ করতেন। আমি কি তার পক্ষ থেকে সাদাকাহ করবো?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, “হ্যাঁ (পারবে)।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يَتَصَدَّقَ عَنْ حَمِيمِهِ وقرابته إذا مات
3342 - أخبرنا الحسن بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ: (أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أُمِّي افتُلتت نَفْسُهَا وأُراها لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: نعم)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3342 | خلاصة حكم المحدث: صحيح – ((الأحكام)) (217) , ((صحيح أبي داود)) (2565) , ((التعليق على ابن خزيمة)) (2499): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৫৬৫)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
৩৩৪৩. সাঈদ বিন আমর বিন শুরাহবীল বিন সাঈদ বিন সা‘দ বিন উবাদাহ তার ও দাদার পরম্পরায় হাদীস বর্ণনা করেছেন, তার দাদা বলেন, “একবার সা‘দ বিন উবাদাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কোন এক যুদ্ধে বের হন। এই সময় মদীনার তার মা মুমূর্ষু অবস্থায় নিপতিত হন। তখন তার মাকে বলা হলো, “আপনি অসিয়ত করুন।” জবাবে তিনি বলেন, “আমি কী অসিয়ত করবো, সম্পদ তো সা‘দের।” অতঃপর সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু মদীনায় আসার আগেই তিনি মারা যান। তারপর সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু মদীনায় আসলে, তাকে বিষয়টি অবহিত করা হয়। তখন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি যদি তার পক্ষ থেকে সাদাকাহ করি, তবে সেটা কি তার উপকারে আসবে?” তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হ্যাঁ (উপকার হবে)।” তখন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “ওমুক ওমুক বাগান তার পক্ষ থেকে সাদাকাহ করে দিলাম।” রাবী বলেন, “তিনি বাগানের নাম ধরে বলেন।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِإِبَاحَةِ مَا ذَكَرْنَاهُ
3343 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ بْنِ سَعِيدِ بْنِ سَعْدِ بْنِ عُبَادَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: خَرَجَ سَعْدُ بْنُ عُبَادَةَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ مَغَازِيهِ وَحَضَرَتْ أُمَّهُ الْوَفَاةُ بِالْمَدِينَةِ فَقِيلَ لَهَا أُوصِي فَقَالَتْ: فَبِمَ أُوصِي إِنَّمَا الْمَالُ مَالُ سعدٍ فتُوفِّيت قَبْلَ أَنْ يَقْدِمَ سَعْدٌ فَلَمَّا قَدِمَ سَعْدٌ ذُكِرَ ذَلِكَ لَهُ فَقَالَ سعد: يارسول اللَّهِ هَلْ يَنْفَعُهَا أَنْ أَتَصَدَّقُ عَنْهَا؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (نَعَمْ) فَقَالَ سَعْدٌ: حَائِطُ كَذَا وَكَذَا صَدَقَةٌ عَلَيْهَا – لحائطٍ سَمَّاهُ
حسن ـ ((التعليق على ((صحيح ابن خزيمة)))) (2500).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ ইবনু খুযাইমাহ: ২৫০০)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো বছরে তার অধিকারভুক্ত সম্পদের এক-তৃতীয়াংশ সাদাকাহ করা
৩৩৪৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “একবার এক ব্যক্তি জনমানবহীন প্রান্তরে ছিলেন, এমন সময় তিনি একটি মেঘ দেখতে পান। অতঃপর তিনি তাতে এই আওয়াজ শুনতে পান, “ওমুকের বাগানে পানি বর্ষন করো।” অতঃপর সেই মেঘ তার মধ্যস্থিত সব পানি এক কঙ্করময় জায়গায় বর্ষন করলো। আমি সেখানে পানির বেশ কিছু নালা দেখতে পেলাম। আমি দেখলাম একটি নালা সব পানিকে নিয়ে নেয় এবং তাকে পানি দেয়। আমি সেখানে গিয়ে দেখি এক ব্যক্তি তার দাঁড়িয়ে কোদাল দিয়ে পানি বাগানে ঘুরিয়ে নিচ্ছে। তখন আমি বললাম, “আল্লাহর বান্দা, আপনার নাম কী?” তিনি জবাব দেন, “ওমুক।” –যেই নাম মেঘে বলা হয়েছে।– সেই ব্যক্তি বলেন, “হে আল্লাহর বান্দা, আপনি কিভাবে আমার নাম জিজ্ঞেস করলেন?” তিনি বলেন, “এই পানি যেই মেঘ থেকে এসেছে, আমি সেই মেঘে বলতে শুনেছি, “ওমুকের বাগানে পানি বর্ষন করো।” সেখানে আপনার নাম বলা হয়েছে। আপনি আমাকে বলুন, আপনি এই বাগানের মালে কী করেন?’’ জবাবে তিনি বলেন, “আপনি যখন এটা বললেন, তবে শুনুন, “নিশ্চয়ই আমি লক্ষ্য করি এই বাগান থেকে কতটুকু ফল উৎপন্ন হয়। অতঃপর আমি এর এক-তৃতীয়াংশ সাদাকাহ করি। এক-তৃতীয়াংশ আমি ও আমার পরিবার ভক্ষন করি। আর এক-তৃতীয়াংশ বাগানে পুনরায় খরচ করি।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَتَصَدَّقَ بِثُلُثِ مَا يُسْتَفْضَلُ فِي كُلِّ سَنَةٍ مِنْ أَمْلَاكِهِ
3344 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: بَيْنَمَا رَجُلٌ بِفَلَاةٍ مِنَ الْأَرْضِ إِذْ رَأَى سَحَابَةً فَسَمِعَ فِيهَا صَوْتًا: اسْقِ حَدِيقَةَ فُلَانٍ فَجَاءَ ذَلِكَ السَّحَابُ فَأَفْرَغَ مَا فِيهِ فِي حَرَّةٍ قَالَ: فَانْتَهَيْتُ فَإِذَا فِيهَا أَذْنَابُ شِرَاجٍ وَإِذَا شَرْجَةٌ مِنْ تِلْكَ الشُّرَجِ قَدِ اسْتَوْعَبَتِ الْمَاءَ فَسَقَتْهُ فَانْتَهَيْتُ إِلَى رَجُلٍ قَائِمٍ يحوِّل الْمَاءَ بِمِسْحَاتِهِ فِي حَدِيقَةٍ فَقُلْتُ له ياعبد اللَّهِ مَا اسْمُكَ؟ فَقَالَ: فُلَانٌ - الِاسْمُ الَّذِي سمع في السحابة - قال: كيف تسألني ياعبد اللَّهِ عَنِ اسْمِي؟ قَالَ: إِنِّي سَمِعْتُ فِيَ السَّحَابَةِ الَّذِي هَذَا مَاؤُهَا يَقُولُ: اسْقِ حَدِيقَةَ فُلَانٍ بِاسْمِكَ فَأَخْبِرْنِي مَا تَصْنَعُ فِيهَا قَالَ: أَمَا إِذَا قُلْتَ هَذَا فَإِنِّي أَنْظُرُ إِلَى مَا خَرَجَ مِنْهَا فأصَّدَّق بِثُلُثِهِ وَآكُلُ أَنَا وعيالي ثلثه وأعيد فيها ثلثه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3344 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (1197).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১১৯৭)
পরিচ্ছেদঃ যে সাদাকাহ গ্রহণ করবে, তাকে সাদাকাহ প্রদান করা জায়েয, যদিও সে ব্যক্তি সেটা সাওয়াবের কাজ ব্যতীত অন্য কাজে ব্যবহার করে, যা সাদাকাহ প্রদানকারী ব্যক্তি প্রথমে জানতো না- এই মর্মে হাদীস
৩৩৪৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এক ব্যক্তি বললো, “অবশ্যই আমি সাদাকাহ করবো।” অতঃপর সে সাদাকাহ নিয়ে বের হয়। অতঃপর সে তা এক বেশ্যা নারীর হাতে দেয়। অতঃপর সকালে লোকজন বলাবলি করতে থাকে, “আজ রাতে এক বেশ্যা নারীকে সাদাকাহ করা হয়েছে।” সেই ব্যক্তি বলে, “হে আল্লাহ, আপনার জন্যই সমস্ত প্রশংসা, এক বেশ্যা নারীর হাতে (আমার সাদাকাহ পড়েছে)। অবশ্যই আমি আরেকটি সাদাকাহ করবো।” তারপর সে আবার সাদাকাহ নিয়ে বের হয়। অতঃপর সে এক চোরের হাতে তা সোপর্দ করে। অতঃপর সকালে লোকজন বলাবলি করতে থাকে, “আজ রাতে এক চোরকে সাদাকাহ করা হয়েছে।” সেই ব্যক্তি বলে, “হে আল্লাহ, আপনার জন্যই সমস্ত প্রশংসা, এক চোরের হাতে (আমার সাদাকাহ পড়েছে)। অবশ্যই আমি আরেকটি সাদাকাহ করবো।” তারপর সে আবার সাদাকাহ নিয়ে বের হয়। অতঃপর সে এক ধনী ব্যক্তির হাতে তা সোপর্দ করে। অতঃপর সকালে লোকজন বলাবলি করতে থাকে, “আজ রাতে এক ধনী ব্যক্তিকে সাদাকাহ করা হয়েছে।” সেই ব্যক্তি বলে, “হে আল্লাহ, আপনার জন্যই সমস্ত প্রশংসা, এক ধনী ব্যক্তির হাতে (আমার সাদাকাহ পড়েছে)।
তারপর তাকে (আল্লাহর কাছে) আনা হয়। অতঃপর তাকে বলা হয়, “তোমার সাদাকাহ কবূল করা হয়েছে। বেশ্যা নারী হয়তো সে এর মাধ্যমে তার ব্যভিচার থেকে নিজেকে পবিত্র রাখবে। চোর হয়তো, এর মাধ্যমে তার চৌর্যবৃত্তি থেকে নিজেকে পবিত্র রাখবে। আর ধনী ব্যক্তি হয়তো এখান থেকে শিক্ষা গ্রহণ করবে অতঃপর আল্লাহ তাকে যা কিছু প্রদান করেছেন, সেখান থেকে সে দান করবে।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى إِبَاحَةِ إِعْطَاءِ الْمَرْءِ صَدَقَتَهُ مَنْ أَخَذَهَا وَإِنْ كَانَ الْآخِذُ أَنْفَقَهَا فِي غَيْرِ طَاعَةِ اللَّهِ جَلَّ وَعَلَا مَا لَمْ يَعْلَمِ الْمُعْطِي ذَلِكَ مِنْهُ فِي الْبِدَايَةِ
3345 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ الدَّغُولِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُشْكَانَ حَدَّثَنَا شَبَابَةُ حَدَّثَنَا وَرْقَاءُ حَدَّثَنَا أَبُو الزِّنَادٍ حَدَّثَنَا الْأَعْرَجُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (قَالَ رَجُلٌ: لأتصدَّقنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ زَانِيَةٍ فَأَصْبَحَ النَّاسُ يَتَحَدَّثُونَ: تُصُدِّق اللَّيْلَةَ عَلَى زَانِيَةٍ فَقَالَ: اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ! لأتصدَّقنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ فَأَصْبَحَ النَّاسُ يَتَحَدَّثُونَ: تُصُدِّق اللَّيْلَةَ عَلَى سَارِقٍ فَقَالَ: اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى سَارِقٍ لأتصدَّقنَّ اللَّيْلَةَ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ غَنِيٍّ فَأَصْبَحَ النَّاسُ يَتَحَدَّثُونَ: تُصُدِّق اللَّيْلَةَ عَلَى غَنِيٍّ فَقَالَ: اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى غَنِيٍّ فأُتِيَ فَقِيلَ: أَمَّا صَدَقَتُكَ فَقَدْ قُبِلَتْ أَمَّا الزَّانِيَةُ فَلَعَلَّهَا تَسْتَعِفُّ بِهَا عَنْ زِنَاهَا وَأَمَّا السَّارِقُ فَلَعَلَّهُ يَسْتَعِفُّ عَنْ سَرِقَتِهِ وَلَعَلَّ الْغَنِيَّ يَعْتَبِرُ فيُنْفِقُ مِمَّا أَعْطَاهُ اللَّهُ تَعَالَى)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3345 | خلاصة حكم المحدث: صحيح - ((مشكلة الفقر)) (6).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুশকিলাতুল ফাকর: ৬)
পরিচ্ছেদঃ নারীর জন্য স্বামীর সম্পদ থেকে খরচ করা বৈধ, যদি এর কারণে কোন ফাসাদ তৈরি না হয়
৩৩৪৬. আসমা বিনতে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যুবাইর রাদ্বিয়াল্লাহু আনহু ঘরে যা নিয়ে আসেন, তা ছাড়া আমার কোন কিছুই নেই। কাজেই তিনি যা ঘরে নিয়ে আসেন, যদি আমি সেখান থেকে দান করি, তবে কি আবার গোনাহ হবে?” জবাবে তিনি বলেন, “তুমি যথাসাধ্য দান করো। তুমি টাকা থলেতে বেধে রাখবে না, তাহলে আল্লাহও তোমাকে দেওয়া থেকে বিরত থাকবেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْأَةِ أَنْ تَتَصَدَّقَ مِنْ مَالِ زَوْجِهَا مَا لَمْ يُجحف ذَلِكَ بِهِ
3346 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ قَالَ:حَدَّثَنَا حَجَّاجٌ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ: أَنَّهَا جَاءَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ لَيْسَ لِي شَيْءٌ إِلَّا مَا أَدْخَلَ عليَّ الزُّبَيْرُ فَهَلْ عَلَيَّ مِنْ جُناح أَنْ أَرْضَخَ مِمَّا يُدْخِلُ عَلَيَّ قَالَ: (ارْضَخِي مَا اسْتَطَعْتِ وَلَا تُوعي فيُوعي اللَّهُ عليك)
الراوي : أَسْمَاء بِنْت أَبِي بَكْرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3346 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (1490): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৯০)
পরিচ্ছেদঃ যে নারী ফাসাদ সৃষ্টি না করে স্বামীর সম্পদ থেকে দান করে, তবে মহান আল্লাহ অনুগ্রহ করে তাকে একটি সাওয়াব দান করেন, যেভাবে তার স্বামীর জন্য উপার্জন করার জন্য সাওয়াব রয়েছে, সেই নারীর জন্য নিয়তের কারণে সাওয়াব রয়েছে, অনুরুপভাবে সম্পদ হেফাযতকারী ব্যক্তির জন্যও সাওয়াব রয়েছে
৩৩৪৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কোন নারী ফাসাদ সৃষ্টি না করে স্বামীর সম্পদ থেকে দান করে, তবে তার জন্য সাওয়াব রয়েছে। তার স্বামীর জন্য সম্পদ উপার্জন করার সাওয়াব রয়েছে, সেই নারী যে নিয়ত করেছে, তার সাওয়াব রয়েছে, অনুরুপভাবে সম্পদ হেফাযতকারীর জন্যও সাওয়াব রয়েছে।”[1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى الْمَرْأَةِ إِذَا تصدَّقت مِنْ بَيْتِ زَوْجِهَا غَيْرَ مُفسدة فَلَهَا أَجْرٌ كَمَا لِزَوْجِهَا أَجْرُ مَا اكْتَسَبَ وَلَهَا أَجْرُ مَا نَوَتْ وَلِلْخَازِنِ كَذَلِكَ
3347 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ حَدَّثَنَا شَيْبَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ حَدَّثَنَا الْأَعْمَشِ عَنْ أَبِي الضُّحَى عَنْ مَسْرُوقٍ عَنِ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا تَصَدَّقْتِ الْمَرْأَةُ مِنْ بَيْتِ زَوْجِهَا غَيْرَ مُفسدة فَلَهَا أَجْرُهَا وَلِزَوْجِهَا أَجْرُ مَا اكْتَسَبَ وَلَهَا أجر ما نوت وللخازن مثل ذلك)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3347 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (1479): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৭৯)
পরিচ্ছেদঃ যে সম্পদরক্ষক সাদাকাহকারীর সাথে সাওয়াবে অংশীদার হবে তার বিবরণ
৩৩৪৮. আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমানতদার মুসলিম মালরক্ষক যে খরচ করে –কোন কোন সময় তিনি বলেছেন, দান করে- যা তাকে আদেশ করা হয়। সে সেটা খুশি মনে পরিপূর্ণভাবে দান করে, যাকে দেওয়ার জন্য আদেশ করা হয়, তাকেই প্রদান করে, সে দুইজন দানকারীর একজন হিসেবে বিবেচিত।”[1]
ذِكْرُ صِفَةِ الْخَازِنِ الَّذِي يُشَارِكُ الْمُتَصَدِّقَ فِي الأجر
3348 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا الْحَسَنُ بْنُ حَمَّادٍ سَجَّادَةٌ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي بُرَيْدٌ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (الْخَازِنُ الْمُسْلِمُ الْأَمِينُ الَّذِي يُنْفِقُ – وَرُبَّمَا قَالَ: يُعطي – مَا أُمِرَ فَيُعْطِيهِ كَامِلًا مُوَفِّراً طَيِّبَةً بِهِ نَفْسُهُ فَيَدْفَعُهُ إِلَى الَّذِي أُمِرَ بِهِ أَحَدُ الْمُتَصَدِّقِينَ)
الراوي : أَبُو مُوسَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3348 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (1478): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৭৮)
পরিচ্ছেদঃ মুনিবের সম্পদ থেকে দাসকে দান করার নির্দেশ আর সাওয়াব উভয়ের মাঝে আধা আধি হবে
৩৩৪৯. আবুল লাহমের আজাদকৃত দাস উমাইর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি কৃতদাস ছিলাম। অতঃপর আমি আমার মুনিবের গোসত থেকে কিছু গোসত সাদাকাহ করতাম। তারপর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলে, তিনি বলেন, “তুমি সাদাকাহ করতে থাকো আর সাওয়াব তোমাদের উভয়ের মাঝে আধা আধি হবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে একটি কথা উহ্য রয়েছে। সেটা হলো তুমি তোমার মুনিবের অনুমতি নিয়ে সাদাকাহ করবে। কাজেই অনুমতি নেওয়ার কথা এখানে উহ্য রয়েছে।
আর উমাইর হলেন আবিল লাহমের আজাদকৃত দাস। তাকে আবিল লাহম বলার কারণ হলো তিনি জাহেলী যুগে নিজের উপর গোসত খাওয়া হারাম করে নিয়েছিলেন। তিনি গোসত খেতে অস্বীকৃতি জানাতেন। এজন তাকে আবিল লাহম বা গোসত ক্ষেত্রে অস্বীকারকারী বলা হয়।
আর মুহাম্মাদ বিন যাইদের নাম হলো মুহাম্মাদ বিন যাইদ আল মুহাজির বিন কুনফুয আল জুদ‘আনী আল কুরাশী। তিনি আব্দুল্লাহ বিন উমার, মুয়াবিয়া বিন আবী সুফিয়ান থেকে হাদীস শ্রবণ করেছেন। তার কাছ থেকে ইমাম মালিক ও মদীনাবাসী হাদীস বর্ণনা করেছেন।”
ذِكْرُ الْأَمْرِ لِلْعَبْدِ أَنْ يَتَصَدَّقَ مِنْ مَالِ السَّيِّدِ عَلَى أَنَّ الْأَجْرَ بَيْنَهُمَا نِصْفَانِ
3349 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زَيْدٍ عَنْ عُمَيْرٍ مَوْلَى آبِي اللَّحْمِ قَالَ: كُنْتُ مَمْلُوكًا فَكُنْتُ أَتَصَدَّقُ بِلَحْمٍ مِنْ لَحْمِ مَوْلَايَ فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (تصدق والأجر بينكما نصفان)
الراوي : عُمَيْر مَوْلَى آبِي اللَّحْمِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3349 | خلاصة حكم المحدث: صحيح: م (3/ 91).
قَالَ أَبُو حَاتِمٍ أُضْمِرَ فِي هَذَا الْخَبَرِ: تَصَدَّقْ بِإِذْنِهِ فَذِكْرُ الْإِذْنِ فِيهِ مُضْمَرٌ
وَعُمَيْرٌ ـ مَوْلَى آبِي اللَّحْمِ ـ إِنَّمَا قِيلَ آبِي اللَّحْمِ لِأَنَّهُ فِي الْجَاهِلِيَّةِ حرَّم عَلَى نَفْسِهِ اللَّحْمَ وَأَبَى أَنْ يَأْكُلَ , فَقِيلَ: آبِي اللَّحْمِ
وَمُحَمَّدُ بْنُ زَيْدٍ هَذَا: هُوَ مُحَمَّدُ بْنُ زَيْدِ بْنِ الْمُهَاجِرِ بْنِ قُنْفُذٍ الْجُدْعَانِيُّ الْقُرَشِيُّ سَمِعَ ابْنَ عُمَرَ وَمُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ رَوَى عَنْهُ مَالِكٌ وَأَهْلُ الْمَدِينَةِ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩৪৯)
পরিচ্ছেদঃ কোন কোন সময় দান প্রদানকারী দান গ্রহণকারীর চেয়ে উত্তম বিবেচিত হয়
৩৩৫০. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামক বলেছেন, “নিচু হাত অপেক্ষা উঁচু হাত উত্তম।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُعْطِي فِي بَعْضِ الْأَحَايِينِ قَدْ يَكُونُ خَيْرًا مِنَ الْآخِذِ
3350 - أخبرنا زكريا بن يحيى الساجي قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الْيَدُ العليا خير من اليد السفلى)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3350 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (1454): ق بزيادة تأتي (3353).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৫৪)
পরিচ্ছেদঃ নিচু হাত হলো যেই হাত মানুষের কাছে সাহায্য চায়; সেই হাত নয় যা সাহায্য চাওয়া ছাড়াই কোন দান গ্রহণ করে মর্মে বর্ণনা
৩৩৫১. মালিক বিন নাযলাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “হাত তিন ধরণের। আল্লাহর হাত সমুন্নত। তারপরের হাত হলো, যে হাত (অন্যকে দান) দান করে আর নিচু হাত হলো সাহায্য প্রার্থী হাত। কাজেই উদ্বৃত্ত সম্পদ দান করো আর নফসের (চাহিদার) কাছে অক্ষম হয়ে যেয়ো না।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে স্পষ্ট বর্ণনা রয়েছে এই ব্যাপারে যে, আমরা এই কিতাবে যেসব হাদীস ইতিপূর্বে উল্লেখ করেছি এই মর্মে যে, নিচু হাত অপেক্ষা উঁচু হাত উত্তম, এর দ্বারা উদ্দেশ্য হলো দানকারীর হাত উত্তম গ্রহণকারীর হাতের চেয়ে, যদিও সে সাহায্য নিজে না চায়।
হাদীসের একজন রাবী আবুয যা‘রা হলেন ছোট আবুয যা‘রাহ, তার নাম আমর বিন আমর বিন মালিক, মালিকের বাবা হলেন আবুল আহওয়াসের ভাই। বড় আবুয যা‘রার নাম আব্দুল্লাহ বিন হানী। তিনি আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে হাদীস বর্ণনা করেছেন।
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الْيَدَ السُّفْلَى هِيَ السَّائِلَةُ دُونَ الْآخِذَةِ بِغَيْرِ سُؤَالٍ
3351 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ بْنِ الصَّبَّاحِ قَالَ: حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنِي أَبُو الزَّعْرَاءِ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ أَبِيهِ مَالِكِ بْنِ نَضْلَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الْأَيْدِي ثَلَاثَةٌ فَيَدُ اللَّهِ الْعُلْيَا وَيَدُ الْمُعْطِي الَّتِي تَلِيهَا وَيَدُ السُّفْلَى السَّائِلَةُ فَأَعْطِ الْفَضْلَ ولا تعجز عن نفسك)
الراوي : مَالِك بْن نَضْلَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3351 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1455).
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: فِي هَذَا الْخَبَرِ بَيَانٌ وَاضِحٌ بِأَنَّ الْأَخْبَارَ الَّتِي ذَكَرْنَاهَا ـ قَبْلُ ـ فِي كِتَابِنَا ـ هَذَا ـ أَنَّ الْيَدَ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى أَرَادَ بِهِ أَنَّ يَدَ الْمُعْطِي خَيْرٌ مِنْ يَدِ الْآخِذِ وَإِنْ لَمْ يَسْأَلْ.
وَأَبُو الزَّعْرَاءِ ـ هَذَا ـ هُوَ الصَّغِيرُ وَاسْمُهُ عَمْرُو بْنُ عَمْرِو بْنِ مَالِكِ ابن أَخِي أَبِي الْأَحْوَصِ وَأَبُو الزَّعْرَاءِ الْكَبِيرُ اسْمُهُ عبد الله بن هانىء يَرْوِي عَنِ ابْنِ مَسْعُودٍ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৫৫)
পরিচ্ছেদঃ দান গ্রহণকারী হাতের চেয়ে দান প্রদানকারী হাত উত্তম
৩৩৫২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “উত্তম সাদাকাহ সেটাই যা, স্বাবলম্বী অবস্থায় প্রদান করা হয়। নিচু হাত অপেক্ষা উঁচু হাত উত্তম। আর তোমরা পরিবারভুক্ত লোকের মাধ্যমে দান শুরু করবে।
তার স্ত্রী বলে, “আমাকে খরচা দিন।” তার সন্তানের মা (দাসী) বলে, “আপনি আমাকে কার কাছে ন্যস্ত করছেন?” তার গোলাম তাকে বলে, “আমাকে খেতে দিন এবং আমাকে কাজ দিন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “নিচু হাত অপেক্ষা উঁচু হাত উত্তম” আমার নিকট এর দ্বারা উদ্দেশ্য হলো সাদাকাহকারী হাত দান প্রার্থী হাত অপেক্ষা উত্তম; সেই হাত অপেক্ষা নয়, যে হাত সাহায্য প্রার্থনা করে না। কেননা এটা অসম্ভব যে, কোন ব্যক্তির জন্য যে কাজ করা বৈধ করা হয়েছে, সেটা করার কারণে সে অন্যের চেয়ে অনুত্তম বিবেচিত হবে, ঐ ব্যক্তির চেয়ে যে ব্যক্তি আল্লাহ নির্দেশিত ফরয সাদাকাহ প্রদান করে অথবা নফল সাদাকাহ প্রদান করে আল্লাহর নৈকট্য পেতে চায়। আবার কোন কোন সময় দান প্রদান কারীর চেয়ে দান গ্রহণকারী ব্যক্তি বেশি সাওয়াবের কাজ আঞ্জাম দেয়। কোন কোন সময় দান প্রদান কারীর চেয়ে দান গ্রহণকারী ব্যক্তি বেশি পরহেযগার ও উত্তম ব্যক্তি হয়ে থাকেন। সুতরাং যখন সাধারণভাবে এটা বলা অসম্ভব যে, দান গ্রহণকারী অপেক্ষা দান প্রদানকারী উত্তম, সুতরাং এখান থেকে এই অর্থ সঠিক হলো যে, দান চেয়ে নেওয়া ব্যক্তির চেয়ে দান প্রদানকারী ব্যক্তি উত্তম (কিন্তু যে চেয়ে নেয় না, তার চেয়ে সবসময় দানকারীর উত্তমতা সাব্যস্ত হয় না)।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْيَدَ الْمُعْطِيَةَ أَفْضَلُ مِنَ اليد السائلة
3352 - أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ السَّاجِيُّ بِالْبَصْرَةِ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَاصِمِ بْنِ بَهْدَلَةَ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رسول الله صلى الله عليه وسلم قال: (خير الصدقة ماكان عَنْ ظَهْرِ غِنًى وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى وَلْيَبْدَأْ أَحَدُكُمْ بِمَنْ يَعُولُ)
تَقُولُ امْرَأَتُهُ: أَنْفِقْ عَلَيَّ وَتَقُولُ أُمُّ وَلَدِهِ: إِلَى مَنْ تَكِلُنِي وَيَقُولُ لَهُ عَبْدُهُ: أَطْعِمْنِي وَاسْتَعْمِلْنِي
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3352 | خلاصة حكم المحدث: صحيح , لكن قوله: ((تقول امرأته ..... )) مدرجة من قول أبي هريرة ـ ((الإرواء)) (834): خ.
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى) عِنْدِي أَنَّ الْيَدَ المتصدِّقة أَفْضَلُ مِنَ الْيَدِ السَّائِلَةِ لَا الْآخِذَةِ دُونَ السُّؤَالِ إِذْ مُحَالٌ أَنْ تَكُونَ الْيَدُ الَّتِي أُبِيحَ لَهَا اسْتِعْمَالُ فِعْلٍ بِاسْتِعْمَالِهِ أَحْسَنَ مِنْ آخَرَ فُرِضَ عَلَيْهِ إِتْيَانُ شَيْءٍ فَأَتَى بِهِ أَوْ تَقَرَّبَ إِلَى بَارِئِهِ مُتَنَفِّلًا فِيهِ وَرُبَّمَا كَانَ الْمُعْطِي فِي إِتْيَانِهِ ذَلِكَ أقلَّ تَحْصِيلًا فِي الْأَسْبَابِ مِنَ الَّذِي أَتَى بِمَا أُبِيحَ لَهُ وَرُبَّمَا كَانَ هَذَا الْآخِذُ بِمَا أُبِيحَ لَهُ أَفْضَلَ وَأَوْرَعَ مِنَ الَّذِي يُعْطِي فَلَمَّا اسْتَحَالَ هَذَا عَلَى الْإِطْلَاقِ دُونَ التَّحْصِيلِ بِالتَّفْضِيلِ صَحَّ أَنَّ مَعْنَاهُ أَنَّ الْمُتَصَدِّقَ أَفْضَلُ مِنَ الَّذِي يَسْأَلُهَا.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮৩৪)
পরিচ্ছেদঃ আমরা পূর্বের হাদীসের যে ব্যাখ্যা পেশ করেছি, তার বিশুদ্ধতা প্রমাণে হাদীস
৩৩৫৩. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামক বলেছেন, “নিচু হাত অপেক্ষা উঁচু হাত উত্তম। উঁচু হাত হলো দানকারী আর নিচু হাত হলো দান প্রার্থী হাত।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُصَرِّحِ بِصِحَّةِ مَا تَأَوَّلْنَا الْخَبَرَ الَّذِي تَقَدَّمَ ذِكْرُنَا لَهُ
3353 - أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ صُلَيْحٍ الْعَابِدُ بِوَاسِطَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ نَافِعٍ: عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى وَالْيَدُ الْعُلْيَا الْمُنْفِقَةُ واليد السفلى السائلة)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3353 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (1454): ق
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৫৪)
পরিচ্ছেদঃ সাদাকাহ করার সময় গুণে গুণে সাদাকাহ করার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩৩৫৪. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, একবার তার কাছে একজন সাহায্য প্রার্থী আসে, তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা তাকে কিছু দেওয়ার নির্দেশ দেন। অতঃপর যখন খাদেমা সাদাকাহ বের করে, তখন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা তাকে ডাক দেন। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে তাকান। এসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি কেবল (পরিমাণ) জেনেই সাদাকাহ করো।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমি পরিমাণ জেনে-শুনেই কেবল সাদাকাহ করি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি (সাদাকাহ) গুণবে না, অন্যথায় আল্লাহও তোমাকে গুণে গুণে দিবেন।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ إِحْصَاءِ الْمَرْءِ صَدَقَتَهُ إِذَا تصدَّق بها
3354 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ الْبَزَّارُ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنِ الْأَعْمَشِ عَنِ الْحَكَمِ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ: عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَهَا سَائِلٌ فَأَمَرَتْ لَهُ عَائِشَةُ بِشَيْءٍ فَلَمَّا خَرَجَتِ الْخَادِمُ دَعَتْهَا فَنَظَرَتْ إِلَيْهِ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (ما تخرجين شيئاً إلا بِعِلْمِك) قال: إِنِّي لأَعْلَمُ فَقَالَ لَهَا: (لَا تُحْصِي فَيُحْصِيَ الله عليك)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3354 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1491).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৯১)
পরিচ্ছেদঃ আত্নসাতের মাল থেকে সাদাকাহ করলে, তা কবূল করা হয় না
৩৩৫৫. মুসআব বিন সা‘দ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা ইবনু আমির রাদ্বিয়াল্লাহু আনহুকে অসুস্থতার সময় দেখতে যান, অতঃপর তিনি বলেন, “হে আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা, আপনি কি আমার জন্য দু‘আ করবেন না?” তখন আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “ওযূ ছাড়া সালাত কবূল করা হয় না এবং আত্নসাতের মাল থেকে সাদাকাহ কবূল করা হয় না।” আর আপনি তো বসরার গভর্নর ছিলেন।”[1]
ذِكْرُ نَفْيِ قَبُولِ الصَّدَقَةِ عَنِ الْمَرْءِ إِذَا كَانَتْ مِنَ الْغُلُولِ
3355 - أَخْبَرَنَا ابْنُ الْجُنَيْدِ بِبُسْتَ حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ سِمَاكٍ: عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ قَالَ:
دَخَلَ ابْنُ عُمَرَ عَلَى ابْنِ عَامِرٍ يَعُودُهُ فَقَالَ: يَا ابْنَ عُمَرَ أَلَا تدعو لِي فَقَالَ ابْنُ عُمَرَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (لَا تُقْبَلُ صَلَاةٌ إِلَّا بِطَهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ) وقد كنتَ على البصرة.
الراوي : مُصْعَب بْن سَعْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3355 | خلاصة حكم المحدث: صحيح: م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৯১)
পরিচ্ছেদঃ যদি সম্পদ হালালভাবে উপার্জন করা না হয়, তবে তা সাদাকাহ করার কারণে কোন সাওয়াব দেওয়া হয় না
৩৩৫৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি হারাম মাল জমা করে, অতঃপর সেখান থেকে খরচ করে, তবে এতে তার কোন সাওয়াব হয় না। আর তার পাপ তার উপর বর্তাবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَالَ إِذَا لَمْ يَكُنْ بِطَيِّبٍ أُخِذَ مِنْ حِلِّهِ لَمْ يُؤْجَرِ الْمُتَصَدِّقُ به عليه
3356 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: سَمِعْتُ عَمْرَو بْنَ الْحَارِثِ يَقُولُ: حَدَّثَنِي درَّاجٌ أَبُو السَّمْحِ عَنِ ابْنِ حُجَيْرَةَ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (من جَمَعَ مَالًا حَرَامًا ثُمَّ تَصَدَّقَ بِهِ لَمْ يَكُنْ لَهُ فِيهِ أَجْرٌ وَكَانَ إِصْرُهُ عَلَيْهِ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3356 | خلاصة حكم المحدث: حسن - ((التعليق الرغيب)) (2/ 28).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৮)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি কোন বৃক্ষ রোপন করলে, যদি তার ফল থেকে কোন কিছু খেয়ে নেয়, তবে মহান আল্লাহ অনুগ্রহ করে এর বদৌলতে সাদাকার সাওয়াব লিখে দেন
৩৩৫৭. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মু মুবাশশির আল আনসারিয়ার একটি খেজুর বাগানে প্রবেশ করেন। অতঃপর তিনি বলেন, “এই খেজুর গাছগুলো কে রোপন করেছে, কোন মুসলিম ব্যক্তি নাকি কাফির ব্যক্তি?” তিনি জবাবে বলেন, “বরং মুসলিম ব্যক্তি।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “কোন মুসলিম ব্যক্তি যদি কোন বৃক্ষ রোপন করলে অথবা কোন শষ্য রোপন করে, অতঃপর সেখান থেকে মানুষ, চতুষ্পদ প্রাণী অথবা অন্য কোন কিছু সেখান থেকে কিছু ফল-ফসল খেয়ে নেয়, তবে সেটা তার জন্য সাদাকাহ হিসেবে গণ্য হবে।”[1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا عَلَى الْغَارِسِ الغراس بكتبه الصدقة عند أكل شَيْءٍ مِنْ ثَمَرَتِهِ
3357 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدِ بْنُ مَوْهَبٍ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ أَبِي الزُّبَيْرِ: عَنْ جَابِرٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ دَخَلَ عَلَى أُمِّ مُبَشِّرٍ الْأَنْصَارِيَّةِ فِي نَخْلٍ لَهَا فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ غَرَسَ هَذَا النَّخْلَ؟ أَمُسْلِمٌ أُمْ كَافِرٌ؟ فَقَالَتْ: بَلْ مُسْلِمٌ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا يَغْرِسُ الْمُسْلِمُ غَرْسًا وَلَا يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ إِنْسَانٌ وَلَا دَابَّةٌ وَلَا شَيْءٌ إِلَّا كَانَتْ لَهُ صَدَقَةٌ)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3357 | خلاصة حكم المحدث: صحيح: م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩৫৭)
পরিচ্ছেদঃ কোন মুসলিম ব্যক্তির উৎপাদিত ফল-ফসল থেকে পাখি ও হিংস্র প্রাণী কিছু খেয়ে নিলে, তাতে তার জন্য সাওয়াব রয়েছে
৩৩৫৮. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন মুসলিম ব্যক্তি যদি কোন কিছু রোপন করে, অতঃপর সেখান থেকে কোন হিংস্র প্রাণী, পাখি বা অন্য কোন কিছু খেয়ে নিলে, তবে তাতে তার জন্য সাওয়াব রয়েছে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مَا يَأْكُلُ السِّبَاعُ وَالطَّيُورُ مِنْ ثَمَرِ غِرَاسِ الْمُسْلِمِ يَكُونُ لَهُ فِيهِ أجر
3358 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ مُوسَى الْجَوَالِيقِيُّ بِعَسْكَرِ مُكْرَمٍ حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيِّ بْنِ بَحْرٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (لَا يَغْرِسُ مُسْلِمٌ غَرْسًا فَيَأْكُلَ مِنْهُ سبعٌ وطيرٌ وشيء إلا كان له فيه أجر)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3358 | خلاصة حكم المحدث: صحيح: م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩৫৭)
পরিচ্ছেদঃ পুরো সম্পদ দান না করে কিছু দান করার নির্দেশ, কেননা এটিই উত্তম
৩৩৫৯. কা’ব ইবনু মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, “তাবূক যুদ্ধের আগ পর্যন্ত বদর যুদ্ধ ছাড়া কোন যুদ্ধে আমি অংশগ্রহণ না করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পিছে পড়ে থাকিনি। তবে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেননি তাদের কাউকেও আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষারোপ করেননি। বস্তুত সে সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র কুরায়শদের একটি বানিজ্যিক কাফিলাকে ধরার উদ্দেশে বের হয়েছিলেন। আর কুরাইশ বাহিনী তাদের বানিজ্যিক কাফেলাকে সাহায্য করার জন্য বের হয়েছিল। অতঃপর আল্লাহ তা’আলা মুসলিম ও কাফিরদের অনির্ধারিত সময়ে একত্রিত করে দিলেন, যেমনটা মহান আল্লাহ কুরআনে বলেছেন। আমার আয়ুষ্কালের প্রভুর কসম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুদ্ধসমূহের মাঝে বদর যুদ্ধ মানুষের কাছে সবচেয়ে বেশী মর্যাদাবান। আর আমি পছন্দ করি না যে, আমি ’আকাবার রাত্রে উপস্থিত হওয়ার পরিবর্তে বদর যুদ্ধে অংশগ্রহণ করি। আকাবায় আমরা ইসলামের উপর অঙ্গীকার নিয়েছিলাম। তারপর তাবূক যুদ্ধ পর্যন্ত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গাজওয়ায় অংশগ্রহণ না করে পিছে পড়ে থাকিনি। এটা ছিল তাঁর সর্বশেষ যুদ্ধ।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে বের হওয়ার জন্য লোকদের ঘোষনা দিলেন। তিনি চাচ্ছিলেন যে, লোকজন তাদের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুক। সময়টা ছিল প্রখর রৌদ্রময় আর গাছের ফলও পেকে গিয়েছিল। তিনি প্রায় সব যুদ্ধেই তাওরিয়া করতেন। তিনি বলতেন, “যুদ্ধ হলো কৌশল।” কিন্তু তিনি তাবূক যুদ্ধে চাচ্ছিলেন যে, লোকজন তাদের যুদ্ধের জন্য ভালভাবে প্রস্তুতি গ্রহণ করুক। এসময় আমি ছিলাম অতীতের যে কোন সময়ের চেয়ে স্বচ্ছল। আমি দুটি বাহন একত্রিত করেছিলাম। আমি এমন অবস্থাতেই ছিলাম। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্প্রতিবার সকালে দাঁড়ান। তিনি বৃহস্প্রতিবার সফরে বের হওয়া পছন্দ করতেন। তিনি সকালে যাত্রা শুরু করেন। তখন আমি বললাম, আমি বাজারে গিয়ে প্রয়োজনীয় মাল-সামান ক্রয় করবো। তারপর আমি তাদের সাথে গিয়ে যুক্ত হবো। পরের দিন সকালে আমি বাজারে যাই। আমার কোন কাজে আমি জটিলতায় পড়ে যাই। ফলে আমি বাড়িতে ফিরে আসি। তারপর আমি বলি, ইনশাল্লাহ আমি আগামীকাল সকালে বের হয়ে তাদের সাথে যুক্ত হবো। অতঃপর সেদিনও আমার কোন কাজে আমি জটিলতায় পড়ে যাই। অতঃপর সেই অবস্থাতেই থেকে যাই। এভাবে পাপ আমাকে পেয়ে বসে। আমি রাসূল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পিছে থেকে যাই।
অতঃপর আমি হাট-বাজার ও মদীনার বিভিন্ন প্রান্তে বের হতাম, অতঃপর আমাকে এই বিষয়টি পীড়া দিতো যে, নিফাকের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি ছাড়া রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যায়নি এমন কাউকে দেখতে পেতাম না। যেই যুদ্ধে থেকে পিছে ছিল, তার ব্যাপারেই আমার এমনটাই মনে হতো। আমি মনে করতাম যে, বিষয়টি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপন থাকবে (কারণ এতো বিপুল সংখ্যক সাহাবীর মাঝে আসলো আর কে আসলো না, সেটা নির্ণয় করা কঠিন বটে)। লোক সংখ্যা ছিল অনেক বেশি যা, কোন রেকর্ড বই ধারণ করতে পারবে না। আর যারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পিছে পড়ে ছিলো, তাদের সংখ্যা ৮০ জনের বেশি ছিল।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক পৌঁছার আগ পর্যন্ত আমার কথা আলোচনা করেননি। অতঃপর যখন তাবুক পৌঁছেন, তখন তিনি বলেন, “কা’ব ইবনু মালিকের কী হয়েছে?” তখন আমার গোত্রের এক লোক বলল, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! তার জোড়া জামা এবং সুন্দর পোশাকের দিকে তার দৃষ্টিপাত তাকে বিরত রেখেছে।
তখন মুআয ইবনু জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, তুমি অনেক খারাপ কথা বলছ। আল্লাহর শপথ, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমরা তার ব্যাপারে ভাল ছাড়া মন্দ কিছু জানি না।”
রাবী বলেন, “আমরা এই অবস্থার মাঝেই ছিলাম। এমন সময় একজন ব্যক্তিকে দেখা গেলো, যার ব্যাপারে মরীচিকা দৃষ্টিভ্রম সৃষ্টি করছিল। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “আবু খাইসামা হতে পারে।” অতঃপর দেখা গেল, তিনি আবু খাইসামাহ রাদ্বিয়াল্লাহু আনহু ।
অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ শেষ করে মদীনার ফিরে আসেন। যখন তিনি মদীনার কাছাকাছি আসেন, তখন আমি মনে মনে চিন্তা করতে লাগলাম যে, কী বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রোধ থেকে নিষ্কৃতি পেতে পারি এবং আমি আমার পরিবারে সকল জ্ঞানী লোকদের এই ব্যাপারে সহযোগিতা নিব।
পরিশেষে যখন আমাকে বলা হলো যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালেই পৌঁছবেন, তখন আমার থেকে মিথ্যা অপসারিত হয়ে যায়। আমি বুঝতে পারি যে, আমি কেবল সত্যের মাধ্যমেই মুক্তি পেতে পারি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুর্বাহ্ণে সফর থেকে আগমন করেন। তারপর তিনি মাসজিদে দুই রাকা‘আত সালাত আদায় করেন। তিনি যখন সফর থেকে ফিরে আসতেন, তখন তিনি এরকম করতেন। মাসজিদে প্রবেশ করে দুই রাকা‘আত সালাত আদায় করেন। তারপর তিনি বসেন, অতঃপর যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তারা এসে শপথ করে অজুহাত দেয়া শুরু করে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তাদের বাহ্যিক কথাবার্তা গ্রহণ করেন আর তাদের গোপন বিষয়টি আল্লাহর উপর ন্যস্ত করেন।
তারপর আমি মাসজিদে প্রবেশ করি। আমি তাঁকে বসা দেখতে পাই। যখন তিনি আমাকে দেখেন, তখন তিনি ক্রুদ্ধ লোকের হাসির মতো মুচকি হাসলেন। আমি তাঁর কাছে গিয়ে তাঁর সামনে বসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করলেন, “তুমি কি সওয়ারী কিনে ছিলে না?” আমি বললাম, “জ্বী, হ্যাঁ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!” তখন তিনি বলেন, “কিসে তোমাকে পিছনে ফেলে রেখেছিল?” আমি বললাম, “হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আল্লাহর শপথ, আমি যদি আপনি ছাড়া দুনিয়ার অন্য কোন মানুষের সামনে বসতাম তবে আমি ওজর পেশ করে তার ক্রোধ হতে বের হয়ে যেতাম। অবশ্যই আমাকে যথেষ্ট যুক্তি-তর্ক উপস্থাপন করার পারদর্শিতা দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর শপথ, আমি জানি, যদি আমি সত্য কথা বলি এবং এতে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হন, তবে এতে আল্লাহর তরফ হতে আমি কল্যাণজনক পরিণামের প্রত্যাশা রাখি।
আর আজ যদি আমি মিথ্যা কথা বলি যাতে আপনি আমার প্রতি সন্তুষ্ট হন, তবে শীঘ্রই হয়তো আল্লাহ তা’আলা আপনাকে আমার ব্যাপারটি অবহিত করবেন। আল্লাহর শপথ, হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি আপনার থেকে পিছনে ছিলাম, তখন আমি যতটা স্বচ্ছল ছিলাম, ততটা স্বচ্ছল আমি কখনই ছিলাম না এবং এই সময়ের চেয়ে বেশি অবসর আর কখনই ছিলাম না।”
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “নিশ্চয়ই এ ব্যক্তি সত্য কথা বলেছে। যাও, যতক্ষন না আল্লাহ তোমার ব্যাপারে ফায়সালা করেন।” তারপর আমি চলে যাই। তখন আমার গোত্রের কিছু লোক দ্রুত আমার নিকটে এসে আমাকে তিরস্কার করেন। তারা বলেন, আল্লাহর কসম আমরা তো ইতোপূর্বে তোমাকে কোন অন্যায় করতে দেখিনি। তুমি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন ওজর পেশ করলে না, যাতে তিনি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যেতেন, তারপর তিনি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতেন, আর তুমি এমন অবস্থানে থাকতে না, যেখানে আমরা জানি না যে, কী ফায়সালা করা হবে?!” এভাবে তারা আমাকে তিরস্কার করতেই থাকে, এমনকি ইচ্ছা করলাম যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফিরে গিয়ে নিজেকে মিথ্যাবাদী দাবি করবো। এসময় আমি বললাম, “আমি ছাড়া এরকম আরো কেউ বলেছে কী?” লোকজন বললেন, “হ্যাঁ। এরকম কথা হিলাল বিন উমাইয়্যা ও মুরারাহ বিন রাবিআহ রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেছেন।
কা’ব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, তারা আমার কাছে এমন দু লোকের কথা বর্ণনা করল, যারা ছিলেন সৎকর্মশীল, বদর যুদ্ধে অংশ গ্রহণকারী। তাদের মাঝে আমার জন্য আদর্শ ছিলো। তখন আমি বললাম, “আল্লাহর কসম, আমি এই তাঁর কাছে কখনই যাব না। আমি নিজেকে মিথ্যাবাদী দাবি করবো না। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তিন জনের সাথে মুসলিমদের কথা বলতে নিষেধ করে দিলেন। আমি বাজারে যেতাম, কিন্তু কেউ আমার সাথে কথা বলতো না। আমাদের সাথে লোকদের আচরন এমনভাবে বদলে গেলো যেন আমরা তাদেরকে চিনি না। আমাদের কাছে বাগানের চেহারা পাল্টে গেলো, এমনকি মনে হলো এ যেন আমাদের চিরচেনা সেই বাগান নয়। আমাদের কাছে জমিনের চেহারা পাল্টে গেলো, এমনকি মনে হলো এ যেন আমাদের জানাশুনা সেই জমিন নয়। আমি আমার সঙ্গীদের মাঝে সবচেয়ে বেশি শক্তিশালী ছিলাম। ফলে আমি বাজারে হাঁটাহাঁটি করতাম, মাসজিদে গমন করতাম। আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতাম, তাঁকে সালাম দিতাম। আমি মনে মনে বলতাম, দেখি তিনি ঠোট নাড়িয়ে সালামের জবাব দেন কিনা। আমি যখন খুঁটি সামনে রেখে দাঁড়িয়ে সালাত আদায় করতাম, তখন আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চোখের কোণায় আমার দিকে তাকাতেন। আর যখন আমি তাঁর দিকে তাকাতাম, তখন তিনি মুখ ফিরিয়ে নিতেন।
আমার অপর দুই সঙ্গী অসুস্থ হয়ে পড়েন। তারা রাত-দিন কাঁদতে থাকেন। তারা মাথাও তুলতেন না। তিনি বলেন, “আমি বাজারে ঘুরছিলাম, এমন সময় একজন খ্রীষ্টান ব্যক্তি বাজারে খাদ্য নিয়ে এসেছিল, বিক্রি করার জন্য। সে বলে, “আমাকে কা‘ব বিন মালিকের সন্ধান কে দিতে পারবে?” তখন লোকজন আমার দিতে ইশারা করতে থাকে। অতঃপর সে আমাকে গাসসানের অধিপতির কাছ থেকে একটি চিঠি দেয়। অতঃপর আমি দেখতে পাই সেখানে লেখা আছে, “অতঃপর, নিশ্চয়ই আমার কাছে সংবাদ পৌঁছেছে যে, আপনার সঙ্গী আপনার সাথে রুঢ় আচরণ করছে। নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য অবমাননাকর ও অধিকারবঞ্ছিত জায়গা নির্ধারণ করেননি। সুতরাং আপনি আমাদের কাছে চলে আসুন, আমরা আপনার সমব্যথি হবো।”
কা‘ব রাদিয়াল্লাহু আনহু বলেন, “তখন আমি বললাম, এটাও একটা পরীক্ষা। ফলে আমি চুলা জ্বালালাম। অতঃপর আমি সেটা আগুনে জ্বালিয়ে দেই। এভাবে যখন ৪০ দিন অতিবাহিত হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন দূত আমার কাছে এসে বলেন, “আপনি আপনার স্ত্রীকে আলাদা করে দিন।” তখন আমি বললাম, “আমি কি তাকে তালাক দিবো?” জবাবে তিনি বলেন, “না, তবে তার কাছে যাবে না।”
তারপর হিলাল বিন উমাইয়্যাহ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এসে বলেন, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই হিলাল বিন উমাইয়্যাহ একজন দুর্বল বৃদ্ধ মানুষ। আপনি কি আমাকে তার খেদমত করার অনুমতি দিবেন?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হ্যাঁ। তবে সে যেন অবশ্যই তোমার নিকটবর্তী না হয়।” তার স্ত্রী বলেন, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার তো কোন কিছুর জন্য নড়াচড়া করার ক্ষমতা নেই। তার এই ব্যাপারটি ঘটার পর থেকে তিনি হেলান দিয়ে রাত-দিন শুধু কান্না করেই যাচ্ছেন!”
কা‘ব রাদিয়াল্লাহু আনহু বলেন, “যখন আমার বিপদ দীর্ঘ হয়ে গেলো, তখন আমি আবূ কাতাদা রাদিয়াল্লাহু আনহুর বাগানে প্রবেশ করি। আবূ কাতাদা রাদিয়াল্লাহু আনহু আমার চাচাতো ভাই ছিলো। আমি তাকে সালাম দিলাম। কিন্তু তিনি আমার সালামের জবাব দিলেন না। তখন আমি বললাম, “আবূ কাতাদা, আমি তোমার আল্লাহর নামে শপথ দিয়ে বলছি, তুমি কি জানো যে, আমি আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসি? অতঃপর তিনি চুপ থাকেন। আমি তাকে আবার বললাম, “আবূ কাতাদা, আমি তোমার আল্লাহর নামে শপথ দিয়ে বলছি, তুমি কি জানো যে, আমি আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসি? অতঃপর তিনি চুপ থাকেন। আমি তাকে পুনরায় বললাম, “আবূ কাতাদা, আমি তোমার আল্লাহর নামে শপথ দিয়ে বলছি, তুমি কি জানো যে, আমি আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসি? তখন তিনি বলেন, “আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাল জানেন।” তখন আমি নিজেকে সংবরণ করতে পারলাম না। ফলে আমি কেঁদে ফেললাম। তারপর আমি বাগান থেকে বের হয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সাথে কথা বলতে নিষেধ করার পর যখন ৫০ দিন অতিবাহিত হয়ে গেলো, তখন আমি আমাদের ঘরের ছাদে ফজরের সালাত আদায় করছিলাম, এসময় আমি সেই বাড়িতে ছিলাম, যে ব্যাপারে আল্লাহ বলেছেন যে, জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও, তা আমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিলো, আমাদের নিজেদের জীবন আমাদের উপর সংকীর্ণ হয়ে গিয়েছিলো! এসময় আমি আমি সাল‘ পাহাড়ের চূড়া থেকে আওয়াজ শুনতে পেলাম, “কা‘ব বিন মালিক, শুভ সংবাদ গ্রহণ করুন।” তখন আমি সাজদায় লুটিয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম যে, মহান আল্লাহ আমাদের বিপদমুক্তি নিয়ে এসেছেন। তারপর এক ব্যক্তি আমাকে সুসংবাদ দেওয়ার জন্য ঘোড়ায় পদাঘাত করে আরোহন করে আসেন। তার আওয়াজ ঘোড়ার চেয়ে দ্রুত গতির ছিল। আমাকে সুসংবাদ দেওয়ার জন্য আমি তাকে আমার জামা দিয়ে দেই। আর আমি অন্য দুটি জামা পরিধান করি। আমাদের তাওবার বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর রাতের এক-তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার সময় অবতীর্ণ হয়। তখন উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহা বলেন, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি কা‘ব বিন মালিককে সুসংবাদ দিব না?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তাহলে লোকজন তোমাদের কাছে এসে ভীড় জমাবে এবং সারা রাত তোমাদের ঘুমাতে দিবে না।”
কা‘ব রাদিয়াল্লাহু আনহু বলেন, “উম্মু সালামাহ আমার সাথে ভাল আচরণ করেন। তিনি আমার ব্যাপারে আমাকে খবর জানান।
তারপর আমি আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, অতঃপর আমি তাঁকে মাসজিদে বসা অবস্থায় দেখতে পাই। তাঁর পাশে মুসলিমগণ ছিলেন। এসময় তিনি চাদের ন্যায় আলোকোজ্জ্বল ছিলেন। যখন তাঁর কাছে কোন খুশির কিছু ঘটতো, তখন তিনি নূরান্বিত হয়ে যেতেন। আমি এসে তাঁর সামনে বসলাম। তখন তিনি বলেন, “হে কা‘ব বিন মালিক, তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছেন, সেদিন থেকে অদ্যবধি শ্রেষ্ঠ দিনের শুভ সংবাদ গ্রহণ করো, যেই শুভদিন তোমার কাছে এসেছে!”
কা‘ব রাদিয়াল্লাহু আনহু বলেন, “আমি বললাম, হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি আপনার পক্ষ থেকে?” জবাবে তিনি বলেন, “বরং এটা আল্লাহর পক্ষ থেকে। তারপর তিনি এই আয়াত পাঠ করে শুনান,
لَقَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ ...هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
“অবশ্যই আল্লাহ নাবী, মুহাজির ও আনসারদের তাওবা কবূল করেছেন... তিনি তাওবা কবূলকারী ও সবিশেষ করুনাময়।” (সূরা আত তাওবাহ: ১১৭-১১৮)
তিনি বলেন, “আমাদের ব্যাপারে এই আয়াতটিও অবতীর্ণ হয়,
اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
“তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো।” (সূরা আত তাওবাহ: ১১৯)
তিনি বলেন, “আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার তাওবার অন্তর্ভুক্ত ছিল যে, আমি কেবল সত্য কথাই বলবো এবং আমি আমার সমস্ত সম্পদ আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে সাদাকাহ করবো।” তখন তিনি বলেন, “তুমি তোমার কিছু সম্পদ রেখে দাও। এটা তোমার জন্য কল্যাণকর হবে।”
তিনি বলেন, “আমি বললাম, আমি আমার খায়বারের অংশ রেখে দিবো।” তিনি আরো বলেন, “ইসলাম গ্রহণের পর আল্লাহ আমাকে যত নি'আমত দান করেছেন, তন্মধ্যে আমার মনে সবচেয়ে বড় নি'আমত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য বলা, যখন আমি ও আমার দুই সঙ্গী সত্য কথা বলেছিলাম। আমরা মিথ্যা বলি নাই, অন্যথায় আমরা ধ্বংস হয়ে যেতাম, যেভাবে ওরা ধ্বংস হয়ে গেছে!
তারপর আমি ইচ্ছাকৃতভাবে আর কখনই মিথ্যা কথা বলি নাই। আর আমি আশাবাদী যে, মহান আল্লাহ আমাকে বাকী দিনগুলোতেও হিফাযত করবেন।”
ইমাম যুহরী রহিমাহুল্লাহ বলেন, “কা‘ব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছে এই হাদীসটিই পৌঁছেছে।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلْمَرْءِ بِتَرْكِ صَدَقَةِ مَالِهِ كُلِّهِ وَالِاقْتِصَارِ عَلَى الْبَعْضِ مِنْهُ إِذْ هُوَ خَيْرٌ
3359 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ: عَنْ أَبِيهِ قَالَ: لَمْ أَتَخَلَّفْ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غزوة غَزَاهَا حَتَّى كَانَتْ غَزْوَةَ تَبُوكَ إِلَّا بَدْرٍ وَلَمْ يُعَاتِبِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدًا تخلَّف عَنْ بَدْرٍ إِنَّمَا خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيدُ الْعِيرَ وَخَرَجَتْ قُرَيْشٌ مُغِيثِينَ لِعِيرِهِمْ فَالْتَقَوْا عَلَى غَيْرِ مَوْعِدٍ كَمَا قَالَ اللَّهُ وَلَعَمْرِي إِنَّ أَشْرَفَ مَشَاهِدِ رسول الله صلى الله عليه وسلم في النَّاسِ لَبَدْرٌ وَمَا أُحِبُّ أَنِّي كُنْتُ شَهِدْتُهَا مَكَانَ بَيْعَتِي لَيْلَةَ الْعَقَبَةِ حِينَ تَوَاثَقْنَا عَلَى الْإِسْلَامِ وَلَمْ أَتَخَلَّفْ بَعْدُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ غَزَاهَا حَتَّى كَانَتْ غَزْوَةُ تَبُوكَ وَهِيَ آخِرُ غَزْوَةٍ غَزَاهَا آذَنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (النَّاسَ) بِالرَّحِيلِ وَأَرَادَ أَنْ يَتَأَهَّبُوا أُهْبَةَ غَزْوِهِمْ وَذَلِكَ حِينَ طَابَ الظِّلَالُ وَطَابَتِ الثِّمَارُ وَكَانَ قَلَّمَا أَرَادَ غَزْوَةً إِلَّا ورَّى غَيْرَهَا وَكَانَ يَقُولُ: (الْحَرْبُ خُدْعَةٌ) فَأَرَادَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ تَبُوكَ أَنْ يَتَأَهَّبَ النَّاسُ أُهْبَتَهُ وَأَنَا أَيْسَرُ مَا كُنْتُ قَدْ جَمَعْتُ راحلتين لي فلم أزال كَذَلِكَ حَتَّى قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَادِيًا بِالْغَدَاةِ وَذَلِكَ يَوْمُ الْخَمِيسِ ـ وَكَانَ يُحب أَنْ يَخْرُجَ يَوْمَ الْخَمِيسِ ـ فَأَصْبَحَ غَادِيًا فَقُلْتُ: أَنْطَلِقُ إِلَى السُّوقِ وَأَشْتَرِي جِهَازِي ثُمَّ أَلْحَقُ بِهَا فَانْطَلَقْتُ إِلَى السُّوقِ مِنَ الْغَدِ فعَسُرَ عَلَيَّ بَعْضُ شَأْنِي فَرَجَعْتُ فَقُلْتُ: أَرْجِعُ غَدًا ـ إِنْ شَاءَ اللَّهُ ـ فَأَلْحَقُ بِهِمْ فعَسُرَ عَلَيَّ بَعْضُ شَأْنِي أَيْضًا فَلَمْ أَزَلْ كَذَلِكَ حَتَّى لبَّسَ بِيَ الذَّنْبُ وَتَخَلَّفْتُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلْتُ أَمْشِي فِي الأسواق وأطراف المدنية فيُحزنني أَنْ لَا أَرَى أَحَدًا تَخَلَّفَ عَنْ رسول الله صلى الله عليه وسلم ألا رَجُلًا مَغْمُوصًا عَلَيْهِ فِي النِّفَاقِ وَكَانَ لَيْسَ أَحَدٌ تَخَلَّفَ إِلَّا أَرَى ذَلِكَ سَيَخْفَى لَهُ وَكَانَ النَّاسُ كَثِيرًا لَا يَجْمَعُهُمْ دِيوَانٌ وَكَانَ جَمِيعُ مَنْ تَخَلَّفَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَضْعَةً وَثَمَانِينَ رَجُلًا وَلَمْ يَذْكُرْنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَلَغَ تبوكاً فلما بلغ تبوكاً قَالَ: (مَا فَعَلَ كَعْبُ بْنُ مَالِكٍ)؟ فَقَالَ رجل من قومي: خَلَّفَهُ يارسول اللَّهِ بُردَاهُ وَالنَّظَرُ فِي عِطْفَيْهِ فَقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ: بِئْسَ مَا قُلْتَ وَاللَّهِ يَا نَبِيَّ اللَّهِ مَا نَعْلَمُ إِلَّا خَيْرًا قَالَ: فَبَيْنَا هُمْ كَذَلِكَ إِذَا رَجُلٌ يَزُولُ بِهِ السَّرَابُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (كُنَّ أَبَا خَيْثَمَةَ) فَإِذَا هُوَ أَبُو خَيْثَمَةَ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةَ تَبُوكَ وَقَفَلَ وَدَنَا مِنَ الْمَدِينَةِ جَعَلْتُ أَتَذَكَّرُ مَاذَا أَخْرُجُ بِهِ مِنْ سَخَطِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَسْتَعِينُ عَلَى ذَلِكَ بِكُلِّ ذِي رَأْيٍ مِنْ أَهْلِ بَيْتِي حَتَّى إِذَا قِيلَ: النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُصَبِّحُكُمْ بِالْغَدَاةِ رَاحَ عَنِّي الْبَاطِلُ وَعَرَفْتُ أَنِّي لَا أَنْجُو إِلَّا بِالصِّدْقِ فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحًى فَصَلَّى فِي الْمَسْجِدِ رَكْعَتَيْنِ ـ وَكَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ فَعَلَ ذَلِكَ: دَخَلَ الْمَسْجِدَ فَصَلَّى فِيهِ رَكْعَتَيْنِ ثُمَّ جَلَسَ ـ فَجَعَلَ يَأْتِيهِ مَنْ تَخَلَّفَ فَيَحْلِفُونَ لَهُ وَيَعْتَذِرُونَ إِلَيْهِ فَيَسْتَغْفِرُ لَهُمْ وَيَقْبَلُ عَلَانِيَتَهُمْ ويَكِلُ سَرَائِرَهُمْ إِلَى اللَّهِ فَدَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا هُوَ جَالِسٌ فَلَمَّا رَآنِي تبسَّم تبسُّم الْمُغْضَبِ فَجِئْتُ فَجَلَسْتُ بَيْنَ يَدَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَلَمْ تَكُنِ ابْتَعْتَ ظَهْرًا)؟ قُلْتُ: بَلَى يَا نَبِيَّ اللَّهِ فَقَالَ: (مَا خَلَّفَكَ عَنِّي)؟ فَقُلْتُ: وَاللَّهِ لَوْ بَيْنَ يَدَيْ أَحَدٍ مِنَ النَّاسِ غَيْرِكَ جَلَسْتُ لَخَرَجْتُ مِنْ سَخَطِهِ عَلَيَّ بعُذر وَلَقَدْ أُوتِيتُ جَدَلًا وَلَكِنِّي قَدْ عَلِمْتُ ـ يَا نَبِيَّ اللَّهِ ـ أَنِّي إِنْ حَدَّثْتُكَ الْيَوْمَ بِقَوْلٍ تجدُ عَلَيَّ فِيهِ وَهُوَ حَقٌّ فَإِنِّي أَرْجُو فِيهِ عُقْبَى اللَّهِ وَإِنْ حَدَّثْتُكَ الْيَوْمَ بِحَدِيثٍ تَرْضَى عَنِّي فِيهِ وَهُوَ كَذِبٌ أَوْشَكَ أَنْ يُطْلِعَكَ اللَّهُ عَلَيَّ وَاللَّهِ يَا نَبِيَّ اللَّهِ مَا كُنْتُ قطُّ أَيْسَرَ وَلَا أَخَفَّ حَاذًا مِنِّي حَيْثُ تَخَلَّفْتُ عَلَيْكَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَمَا هَذَا فَقَدْ صَدَقَكُمُ الْحَدِيثَ قُمْ حَتَّى يَقْضِيَ اللَّهُ فِيكَ)
فَقُمْتُ فَثَارَ عَلَى أَثَرِي نَاسٌ مِنْ قَوْمِي يُؤَنِّبُونَنِي فَقَالُوا: وَاللَّهِ مَا نَعْلَمُكَ أَذْنَبْتَ ذَنْبًا قَطُّ قَبْلَ هَذَا فَهَلَّا اعْتَذَرْتَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعُذْرٍ يَرْضَاهُ عَنْكَ فِيهِ وَكَانَ اسْتِغْفَارُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَيَأْتِي مِنْ وَرَاءِ ذَلِكَ وَلَمْ تَقِفْ مَوْقِفًا لَا نَدْرِي مَاذَا يُقضَى لَكَ فِيهِ فَلَمْ يَزَالُوا يُؤَنِّبُونَنِي حَتَّى هَمَمْتُ أَنْ أَرْجِعَ فأُكذِّب نَفْسِي فَقُلْتُ: هَلْ قَالَ هَذَا الْقَوْلَ أَحَدٌ غَيْرِي؟ قَالُوا: نَعَمْ قَالَهُ هِلَالُ بْنُ أُمَيَّةَ وَمُرَارَةُ بْنُ رَبِيعَةَ فَذَكَرُوا رَجُلَيْنِ صَالِحَيْنِ شَهِدَا بَدْرًا , لِيَ فِيهِمَا أُسْوَةٌ فَقُلْتُ: وَاللَّهِ لَا أَرْجِعُ إِلَيْهِ فِي هَذَا أَبَدًا وَلَا أكذِّب نَفْسِي
وَنَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كَلَامِنَا أَيُّهَا الثَّلَاثَةُ فَجَعَلْتُ أَخْرُجُ إِلَى السُّوقِ وَلَا يُكَلِّمُنِي أَحَدٌ وتنكَّر لَنَا النَّاسُ حَتَّى مَا هُمْ بِالَّذِينَ نَعْرِفُ وَتَنَكَّرَ لَنَا الْحِيطَانُ حَتَّى مَا هِيَ بِالْحِيطَانِ الَّتِي نَعْرِفُ وَتَنَكَّرَتْ لَنَا الْأَرْضُ حَتَّى مَا هِيَ بِالْأَرْضِ الَّتِي نَعْرِفُ وَكُنْتُ أَقْوَى أَصْحَابِي فَكُنْتُ أَخْرُجُ فَأَطُوفُ فِي الْأَسْوَاقِ فَآتِي الْمَسْجِدَ وَآتِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فأُسَلِّمُ عَلَيْهِ وَأَقُولُ: هَلْ حَرَّكَ شَفَتَيْهِ بِالسَّلَامِ فَإِذَا قُمْتُ أُصَلِّي إِلَى سَارِيَةٍ وَأَقْبَلْتُ عَلَى صَلَاتِي نَظَرَ إِلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمُؤَخَّرِ عَيْنَيْهِ وَإِذَا نَظَرْتُ إِلَيْهِ أَعْرَضَ عَنِّي وَاشْتَكَى صَاحِبَايَ فَجَعَلَا يبكيان الليل والنهار ولا يُطلعان رؤوسهما.
قَالَ: فَبَيْنَا أَنَا أَطُوفُ فِي الْأَسْوَاقِ إِذَا رَجُلٌ نَصْرَانِيٌّ قَدْ جَاءَ بِطَعَامٍ لَهُ يَبِيعُهُ يَقُولُ: مَنْ يَدُلُّ عَلَى كَعْبِ بْنِ مَالِكٍ فطفق الناس يشيرون له إلي فأتاني وأتى بِصَحِيفَةٍ مِنْ مَلِكِ غَسَّانَ فَإِذَا فِيهَا: أَمَّا بَعْدُ فَإِنَّهُ بَلَغَنِي أَنَّ صَاحِبَكَ قَدْ جَفَاكَ وَأَقْصَاكَ وَلَسْتَ بِدَارِ هَوَانٍ وَلَا مَضْيَعَةٍ فَالْحَقْ بِنَا نُوَاسِكَ فَقُلْتُ: هَذَا أَيْضًا مِنَ الْبَلَاءِ فَسَجَرْتُ لَهَا التَّنُّورَ فَأَحْرَقْتُهَا فِيهِ فَلَمَّا مَضَتْ أَرْبَعُونَ لَيْلَةً إِذَا رَسُولٌ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَتَانِي فَقَالَ: اعْتَزَلِ امْرَأَتَكَ فَقُلْتُ: أطلِّقها؟ قَالَ: لَا وَلَكِنْ لَا تَقْرَبْهَا فَجَاءَتِ امْرَأَةُ هِلَالِ بْنِ أُمَيَّةَ فَقَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ إِنَّ هِلَالَ بْنَ أُمَيَّةَ شَيْخٌ ضَعِيفٌ فَهَلْ تَأْذَنْ لِي أَنْ أَخْدُمَهُ قَالَ: (نَعَمْ وَلَكِنْ لَا يَقْرَبَنَّكِ) قَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ مَا بِهِ حَرَكَةٌ لِشَيْءٍ مَا زَالَ مُتَّكِئًا يَبْكِي اللَّيْلَ وَالنَّهَارَ مُذْ كَانَ مِنْ أَمْرِهِ مَا كَانَ.
قَالَ كَعْبٌ: فَلَمَّا طَالَ عَلَيَّ الْبَلَاءُ اقْتَحَمْتُ عَلَى أَبِي قَتَادَةَ حَائِطَهُ ـ وَهُوَ ابْنُ عَمِّي ـ فسلَّمت عَلَيْهِ فَلَمْ يرد علي فَقُلْتُ: أَنْشُدُكَ اللَّهَ يَا أَبَا قَتَادَةَ أَتَعْلَمُ أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ؟ فَسَكَتَ فَقُلْتُ: أَنْشُدُكَ الله يا أبا قتادة أتعلم أني أحب اللَّهَ وَرَسُولَهُ؟ فَسَكَتَ فَقُلْتُ: أَنْشُدُكَ اللَّهَ يَا أبا قتادة أتعلم أني أحب الله ورسوله فَقَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ: فَلَمْ أَمْلِكْ نَفْسِي أَنْ بَكَيْتُ ثُمَّ اقْتَحَمْتُ الْحَائِطَ خَارِجًا حَتَّى إِذَا مَضَتْ خَمْسُونَ لَيْلَةً مِنْ حِينَ نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كَلَامِنَا صَلَّيْتُ عَلَى ظَهْرِ بَيْتٍ لَنَا صَلَاةَ الْفَجْرِ وَأَنَا فِي الْمَنْزِلَةِ الَّتِي قَالَ اللَّهُ: قَدْ ضَاقَتْ عَلَيْنَا الْأَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْنَا أَنْفُسُنَا إِذْ سَمِعْتُ نِدَاءً مِنْ ذِرْوَةِ سَلْعٍ أنْ أَبْشِرْ يَا كَعْبَ بْنَ مَالِكٍ فَخَرَرْتُ سَاجِدًا وَعَرَفْتُ أَنَّ اللَّهَ قَدْ جَاءَنَا بِالْفَرَجِ ثُمَّ جَاءَ رَجُلٌ يَرْكُضُ عَلَى فَرَسٍ يُبَشِّرُني فَكَانَ الصَّوْتُ أَسْرَعَ مِنْ فَرَسِهِ فَأَعْطَيْتُهُ ثَوْبِي بِشَارَةً وَلَبِسَتْ ثَوْبَيْنِ آخَرِينَ
وَكَانَتْ تَوْبَتُنَا نَزَلَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُلُثَ اللَّيْلِ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: يَا نَبِيَّ اللَّهِ أَلَا نبشِّرُ كَعْبَ بْنَ مَالِكٍ فَقَالَ: (إِذًا يَحْطِمُكُمُ النَّاسُ وَيَمْنَعُونَكُمُ النَّوْمَ سَائِرَ اللَّيْلَةِ)
قَالَ: وَكَانَتْ أُمُّ سَلَمَةَ مُحْسِنَةً فِي شَأْنِي تُخْبِرُنِي بِأَمْرِي فَانْطَلَقْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَحَوْلَهُ الْمُسْلِمُونَ وَهُوَ يَسْتَنِيرُ كَاسْتِنَارِ الْقَمَرِ وَكَانَ إِذَا سُرَّ بِالْأَمْرِ اسْتَنَارَ فَجِئْتُ فَجَلَسْتُ بَيْنَ يَدَيْهِ فَقَالَ:
(يَا كَعْبُ بْنَ مَالِكٍ أَبْشِرْ بِخَيْرِ يَوْمٍ أَتَى عَلَيْكَ مُنْذُ وَلَدَتْكَ أُمُّكَ) قَالَ: فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ أَمِنْ عِنْدِ اللَّهِ أُمْ مِنْ عِنْدِكَ؟ قَالَ: (بَلْ مِنْ عِنْدِ اللَّهِ) ثُمَّ تَلَا عَلَيْهِمْ: {لَقَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ} [التوبة: 117] حَتَّى بَلَغَ {هُوَ التَّوَّابُ الرَّحِيمُ} [التوبة: 17 ـ 18] قَالَ: وَفِينَا نَزَلَتِ {اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ} [التوبة: 119] قَالَ: فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ إِنَّ مِنْ تَوْبَتِي أَنِّي لَا أُحَدِّثُ إِلَّا صِدْقًا وَأَنْ أنخلع من مالي كله صدقة إلى الله وَإِلَى رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: (أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ) قَالَ: فَقُلْتُ: فَإِنِّي أُمْسِكُ سَهْمِيَ الَّذِي بِخَيْبَرَ قَالَ: فَمَا أَنْعَمَ اللَّهُ عَلَيَّ مِنْ نِعْمَةٍ بَعْدَ الْإِسْلَامِ أَعْظَمَ فِي نَفْسِي مِنْ صِدْقِي رسول الله صلى الله عليه وسلم حين صَدَقْتُهُ أَنَا وَصَاحِبَايَ أَنْ لَا نَكُونَ كَذَبْنَا فَهَلَكْنَا كَمَا هَلَكُوا وَمَا تعمَّدتُ لكَذْبَةٍ بَعْدُ وَإِنِّي لَأَرْجُو أَنْ يَحْفَظَنِيَ اللَّهُ فِيمَا بَقِيَ.
قَالَ الزُّهْرِيُّ: فَهَذَا مَا انْتَهَى إِلَيْنَا مِنْ حديث كعب بن مالك
الراوي : كَعْبُ بْنُ مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3359 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (2/ 231 ـ 232/ 473) , ((تخريج فقه السيرة)) (48) , ((صحيح الأدب المفرد)) (739) , ((صحيح أبي داود)) (1312 و 2370): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩১২)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি দানের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাইবে, তখন তার জন্য ওয়াজিব হলো পুরো সম্পদ দান না করে এক-তৃতীয়াংশ দান করার উপর সীমাবদ্ধ থাকা
৩৩৬০. হুসাইন বিন সাইব বিন আবূ লুবাবাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে, তার দাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে পিছে থাকা ও ইতিপূর্বে তার যেসব কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মনে কষ্ট পান, অতঃপর যখন মহান আল্লাহ তার তাওবা কবূল করেন, তখন তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আমার এই ঘর ত্যাগ করবো, যেখানে আমার এই পাপ সংঘটিত হয়েছে এবং আমি আপনার কাছে এসে বসবাস করবো। আমি আমার সমস্ত সম্পদ আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে দান করতে চাই।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “এক্ষেত্রে তোমার জন্য এক-তৃতীয়াংশ সম্পদই যথেষ্ট।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ الِاقْتِصَارِ عَنْ ثُلُثِ مَالِهِ إِذَا أَرَادَ التَّقَرُّبَ بِهِ إِلَى اللَّهِ دُونَ إِخْرَاجِ مَالِهِ كُلِّهِ
3360 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ بِحِمْصَ قَالَ: حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ عَنِ الزُّبَيْدِيِّ عَنِ الزُّهْرِيِّ عَنْ حُسَيْنِ بْنِ السَّائِبِ بْنِ أَبِي لُبَابَةَ: أَنَّ جَدَّهُ أَبَا لُبَابَةَ حِينَ تَابَ اللَّهُ عَلَيْهِ فِي تَخَلُّفِهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِيمَا كَانَ سَلَفَ قَبْلَ ذَلِكَ فِي أُمُورٍ وَجَدَ عَلَيْهِ فِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: يارسول اللَّهِ إِنِّي أَهْجُرُ دَارِيَ الَّتِي أَصَبْتُ فِيهَا الذَّنْبَ وَأَنْتَقِلُ إِلَيْكَ وَأُسَاكِنُكَ وَإِنِّي أَنْخَلِعُ مِنْ مَالِي كُلِّهِ صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (يجزئك من ذلك الثلث)
الراوي : حُسَيْن بْن السَّائِبِ بْنِ أَبِي لُبَابَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3360 | خلاصة حكم المحدث: ضعيف , والمحفوظ أن صاحب القصة كعب بن مالك - ((تخريج المشكاة)) (3439).
হাদীসটির ব্যাপারে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (তাখরীজুল মিশকাত: ৩৪৩৯)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি কর্তৃক পুরো সম্পদ দান করে অন্যের বোঝা হয়ে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩৩৬১. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ছিলাম, এমন সময় এক ব্যক্তি ডিম সদৃশ একটি স্বর্ণের টুকরো নিয়ে আসেন, যা তিনি কোন এক যুদ্ধে গনীমত হিসেবে পেয়েছিলেন। অতঃপর তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা আমার কাছ থেকে সাদাকাহ হিসেবে গ্রহণ করুন। আল্লাহর কসম, আজকে আমার কাছে এছাড়া আর কোন মাল নেই।”
রাবী বলেন, “অতঃপর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নেন। তারপর সেই ব্যক্তি সামনের দিক থেকে তাঁর কাছে আসেন। অতঃপর তিনি সেটা গ্রহণ করেন। অতঃপর সেটি তার দিকে ছুঁড়ে মারেন, যদি সেটা তাকে লাগতো, তবে সে আঘাতপ্রাপ্ত অথবা আহত হতেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের কেউ কেউ সাদাকাহ করার জন্য তার মালিকানাভুক্ত সব সম্পদ নিয়ে আসে। তারপর সে (নিঃস্ব হয়ে) বসে পড়ে মানুষের কাছে সাহায্য প্রার্থনা করে। বস্তুত সাদাকাহ করতে হয় স্বাবলম্বী অবস্থায়। তুমি আমাদের থেকে এটি নিয়ে নাও। আমাদের এর কোন প্রয়োজন নেই।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يَتَصَدَّقَ الْمَرْءُ بِمَالِهِ كُلِّهِ ثُمَّ يَبْقَى كَلًّا عَلَى غَيْرِهِ
3361 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهِبٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ بْنِ النُّعْمَانِ الظَّفَرِيِّ عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ: عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: إِنِّي لَعِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ رَجُلٌ بِمِثْلِ الْبَيْضَةِ مِنْ ذَهَبٍ قَدْ أَصَابَهَا مِنْ بَعْضِ الْمَغَازِي فَقَالَ: يارسول اللَّهِ خُذْ هَذِهِ مِنِّي صَدَقَةً فَوَاللَّهِ مَا أَصْبَحَ لِي مَالٌ غَيْرُهَا قَالَ: فَأَعْرَضَ عَنْهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ جَاءَهُ مِنْ قِبَلِ وَجْهِهِ فَأَخَذَهَا مِنْهُ فَحَذَفَهُ بِهَا حَذَفَةً لَوْ أَصَابَهُ عَقَرَهُ أَوْ أَوْجَعَهُ ثُمَّ قَالَ: (يَأْتِي أَحَدُكُمْ إِلَى جَمِيعِ مَا يَمْلِكُ فَيُتَصَدَّقُ بِهِ ثُمَّ يَقْعُدُ يَتَكَفَّفُ النَّاسَ إِنَّمَا الصَّدَقَةُ عَنْ ظَهْرِ غِنًى خُذْ عَنَّا مَالَكَ لا حاجة لنا به)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3361 | خلاصة حكم المحدث: ضعيف - ((ضعيف أبي داود)) (298).
হাদীসটির ব্যাপারে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ২৯৮)
পরিচ্ছেদঃ সাহায্যপ্রার্থীর হাতে নিজ হাতে সাদাকাহ করার নির্দেশ
৩৩৬২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বায়আত গ্রহণকারিনী সাহাবী উম্মু বুজাইদ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললাম, “নিশ্চয়ই মিসকীন ব্যক্তি আমার ঘরের দরজায় এসে দাঁড়ায় কিন্তু তাকে দেওয়ার মতো আমি কিছুই পাই না!” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “যদি তুমি তাকে দেওয়ার জন্য পশুর পোড়ানো পায়ের খুর ছাড়া কিছুই না পাও, তবে তুমি তার হাতে সেটিই দিয়ে দিবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلْمُتَصَدِّقِ أَنْ يَضَعَ صَدَقَتَهُ فِي يَدِ السَّائِلِ بِيَدِهِ
3362 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا اللَّيْثٌ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بُجَيْدٍ: عَنْ جَدَّتِهِ أُمِّ بُجَيْدٍ ـ وَكَانَتْ مِمَّنْ بَايَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ـ أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِنَّ الْمِسْكِينَ لَيَقُومُ عَلَى بَابِي فَمَا أَجِدُ لَهُ شَيْئًا أُعْطِيهِ إِيَّاهُ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنْ لَمْ تَجِدِي لَهُ شَيْئًا تُعْطِينَهُ إِيَّاهُ إِلَّا ظِلفاً مُحْرَقاً فَادْفَعِيهِ إِلَيْهِ في يده)
الراوي : أُمّ بُجَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3362 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1467).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৬৭)
পরিচ্ছেদঃ সাহায্যপ্রার্থীকে খালি হাতে ফেরত না দিয়ে উপস্থিত যে কোন কিছু দিয়ে বিদায় করার নির্দেশ
৩৩৬৩. হারেসী রহিমাহুল্লাহ তার দাদী থেকে হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “পশুর একটা পোড়ানো খুর দিয়ে হলেও তা দিয়ে সাহায্যপ্রার্থীকে বিদায় করবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য, “তোমরা সাহায্য প্রার্থীকে ফিরিয়ে দিবে” এই আদেশের মাধ্যমে নিষেধ উদ্দেশ্য। অর্থাৎ তোমরা সাহায্য প্রার্থীকে কোন কিছু না দিয়ে ফিরিয়ে দিবে না, যদিও সেটা পশুর একটা পোড়ানো খুর হয়।”
ذِكْرُ الْأَمْرِ لِلْمَرْءِ بِأَنْ لَا يَرُدَّ السَّائِلَ إِذَا سَأَلَهُ بِأَيِّ شَيْءٍ حَضَرَهُ
3363 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ زَيْدِ بن أسلم عن ابن بجيد الأنصاري ثم الحارثي عَنْ جَدَّتِهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (رُدُّوا السَّائِلَ وَلَوْ بظلفٍ مُحْرَقٍ)
الراوي : أُمّ بُجَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3363 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1467).
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (رُدُّوا السَّائِلَ) قَصْدُ زَجْرٍ بِلَفْظِ الْأَمْرِ: يُرِيدُ بِهِ: لَا تَرُدُّوا السَّائِلَ إِلَّا بِشَيْءٍ وَلَوْ بِظِلْفٍ مُحْرَقٍ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৬৭)
পরিচ্ছেদঃ সাহায্যপ্রার্থীকে খালি হাতে ফেরত না দিয়ে উপস্থিত যে কোন কিছু দিয়ে বিদায় করার নির্দেশ
৩৩৬৪. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে সাহায্য চাইবে, তোমরা তাকে তা প্রদান করবে, যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে আশ্রয় চাইবে, তোমরা তাকে আশ্রয় দিবে এবং যে ব্যক্তি তোমাদেরকে দাওয়াত দিবে, তোমরা তার দাওয়াত কবূল করবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلْمَرْءِ بِأَنْ لَا يَرُدَّ السَّائِلَ إِذَا سَأَلَهُ بِأَيِّ شَيْءٍ حَضَرَهُ
3364 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يحيى بن زهير حدثنا علي بن مسلم الطُّوسِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُبَيْدَةَ بْنِ مَعْنٍ عَنْ أَبِيهِ عَنِ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ التيمي عَنْ مُجَاهِدٍ: عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ سَأَلَ بِاللَّهِ فَأَعْطُوهُ وَمَنِ اسْتَعَاذَ بِاللَّهِ فأعيذوه ومن دعاكم فأجيبوه)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3364 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1469).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৬৯)
পরিচ্ছেদঃ (১০) যেসব আমলের ক্ষেত্রে সাদাকা করার হুকুম প্রযোজ্য হবে তার বিবরণ - যখন কোন ব্যক্তির সাদাকাহ করার সক্ষমতা না থাকবে, তখন সেই ব্যক্তির নিজের, পরিবার-পরিজনের জন্য খরচ করা সাদাকাহ হিসেবে গণ্য হবে
৩৩৬৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদাকাহ করার জন্য উদ্বুদ্ধ করেন। তখন এক ব্যক্তি বললেন, “হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার কাছে একটি দীনার রয়েছে।” তিনি বললেন, “এটা তুমি তোমার নিজের জন্য খরচ করো।” সেই ব্যক্তি বললেন, “আমার কাছে আরেক দীনার রয়েছে।” তিনি বললেন, ““এটা তোমার সন্তানের জন্য খরচ করো।” সেই ব্যক্তি বললেন, “আমার কাছে আরেক দীনার রয়েছে।” তিনি বললেন, “এটা তোমার স্ত্রীর জন্য খরচ করো।” সেই ব্যক্তি বললেন, “আমার কাছে আরেক দীনার রয়েছে।” তিনি বললেন, “এটা তোমার গোলামের জন্য খরচ করো।” সেই ব্যক্তি আবার বললেন, “আমার কাছে আরেক দীনার রয়েছে।” তিনি জবাবে বললেন, “এই ব্যাপারে তুমি ভালো বুঝো।”[1]
10 - باب ما يكون له حكم الصدقة - ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ نَفَقَةَ الْمَرْءِ عَلَى نَفْسِهِ وعياله تَكُونُ لَهُ صَدَقَةً عِنْدَ عَدَمِ الْقُدْرَةِ عَلَيْهَا
3366 ـ أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ: حَدَّثَنَا رَوْحِ بْنِ الْقَاسِمِ , عَنِ ابْنِ عَجْلَانَ , عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى الله عليه وسلم - حَثَّ ذَاتَ يَوْمٍ عَلَى الصَّدَقَةِ , فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ! عِنْدِي دِينَارٌ؟ فَقَالَ: ((تَصَدَّقْ بِهِ عَلَى نَفْسِكِ)). قَالَ: عِنْدِي آخَرُ؟ قَالَ:
((تَصَدَّقْ بِهِ عَلَى وَلَدِكَ)). قَالَ: عِنْدِي آخَرُ؟ قَالَ: ((تَصَدَّقْ بِهِ عَلَى زَوْجَتِكَ)). قَالَ: عِنْدِي آخَرُ؟ قَالَ:
((تَصَدَّقْ بِهِ عَلَى خَادِمِكَ)). قَالَ: عندي آخر؟ قال: ((أنت أبصر)).
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3366 | خلاصة حكم المحدث: حسن ـ ((صحيح أبي داود)) (1484).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ:১৪৮৪)
পরিচ্ছেদঃ (১০) যেসব আমলের ক্ষেত্রে সাদাকা করার হুকুম প্রযোজ্য হবে তার বিবরণ - যখন কোন ব্যক্তির সাদাকাহ করার সক্ষমতা না থাকবে, তখন সেই ব্যক্তির নিজের, পরিবার-পরিজনের জন্য খরচ করা সাদাকাহ হিসেবে গণ্য হবে
৩৩৬৭. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন মুসলিম ব্যক্তির কাছে যদি সাদাকাহ করার মতো কোন কিছু না থাকে, তবে সে যেন বলে, اللَّهُمَّ صلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ , وصلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ , وَالْمُسْلِمِينَ والمسلمات (হে আল্লাহ, আপনি সালাত পেশ করুন আপনার বান্দা ও আপনার রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। আর মু‘মিন ও মুসলিম নর-নারীর উপর রহমত বর্ষন করুন), কেননা নিশ্চয়ই এটা যাকাত হিসেবে গণ্য হবে।”
তিনি আরো বলেছেন, “কোন মুসলিম ব্যক্তি জান্নাতে না যাওয়া পর্যন্ত ভালো কাজ করে পরিতৃপ্ত হয় না।”[1]
10 - باب ما يكون له حكم الصدقة - ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ نَفَقَةَ الْمَرْءِ عَلَى نَفْسِهِ وعياله تَكُونُ لَهُ صَدَقَةً عِنْدَ عَدَمِ الْقُدْرَةِ عَلَيْهَا
3367 ـ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ ـ بِبَيْتِ الْمَقْدِسِ ـ , قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى , قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ , أَنَّ دَرَّاجاً حَدَّثَهُ: أَنَّ أَبَا الْهَيْثَمَ حَدَّثَهُ , عَنْ أَبِي سَعِيدٍ الخُدري , عَنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: ((أَيُّمَا رَجُلٌ مُسْلِمٌ لَمْ يَكُنْ عِنْدَهُ صَدَقَةٌ , فليقُل فِي دُعَائِهِ: اللَّهُمَّ صلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ , وصلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ , وَالْمُسْلِمِينَ والمسلمات؛ فإنها زكاة)) , وقال: ((لايشبع مؤمن من خير حتى يكون منتهاه إلى الجنة))
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3367 | خلاصة حكم المحدث: ضعيف - ((التعليق الرغيب)) (2/ 281).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/২৮১।)
পরিচ্ছেদঃ যেসব আমলের মাধ্যমে নিঃস্ব ব্যক্তি সাদাকাহ করার সাওয়াব পাওয়া যাবে
৩৩৬৮. আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রতিটি আদম সন্তানের জন্য সূর্য উদিত হয়, এমন প্রতিটি দিনে সাদাকাহ করা জরুরী।” তাকে বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাদাকাহ করার মতো এতো সহায়-সম্পদ আমরা কোথায় পাবো?” তখন তিনি বলেন, “নিশ্চয়ই কল্যাণের দরজাসমূহ অনেক। সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস অপসারণ করবে, বধিরকে কথা বুঝিয়ে দিবে, অন্ধকে পথ দেখাবে, দিশাপ্রার্থী (দিকভ্রান্ত ব্যক্তি, যে সঠিক দিকের দিশা জানতে চায়) ব্যক্তিকে তার প্রয়োজনীয় স্থানের দিশা দিবে, কিংকর্তব্যবিমূঢ় বা মাযলূম সাহায্যপ্রার্থী ব্যক্তিকে সাহায্য করার জন্য, তুমি তোমার দৃঢ় পদযুগলের মাধ্যমে জোর প্রচেষ্টা চালাবে, তোমার দৃঢ় বাহুর মাধ্যমে তুমি দুর্বল ব্যক্তির বোঝা বহন করে দিবে-এসব গুলোই তোমার নিজের জন্য সাদাকাহ হিসেবে গণ্য হবে।”[1]
ذِكْرِ الْخِصَالِ الَّتِي تَقُومُ لمُعْدِمِ الْمَالِ مَقَامَ الصدقة لباذلها
3368 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ حَدَّثَنَا حَرْمَلَةُ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ سَعِيدَ بْنَ أَبِي هِلَالٍ حَدَّثَهُ عَنْ أَبِي سَعِيدٍ المهري: عَنْ أَبِي ذَرٍّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَيْسَ مِنْ نَفْسِ ابْنِ آدَمَ إِلَّا عَلَيْهَا صَدَقَةٌ فِي كل يوم طلعت فيه الشمس) قيل: يارسول اللَّهِ وَمِنْ أَيْنَ لَنَا صَدَقَةٌ نَتَصَدَّقُ بِهَا؟ فَقَالَ: (إِنَّ أَبْوَابَ الْخَيْرِ لَكَثِيرَةٌ: التَّسْبِيحُ وَالتَّحْمِيدُ وَالتَّكْبِيرُ وَالتَّهْلِيلُ وَالْأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ وَتُمِيطُ الْأَذَى عَنِ الطَّرِيقِ وتُسمع الْأَصَمَّ وَتَهْدِي الْأَعْمَى وَتُدِلُّ الْمُسْتَدِلَّ عَلَى حَاجَتِهِ وَتَسْعَى بِشِدَّةِ سَاقَيْكَ مَعَ اللَّهْفَانِ الْمُسْتَغِيثِ وَتَحْمِلُ بِشِدَّةِ ذِرَاعَيْكَ مَعَ الضَّعِيفِ فَهَذَا كُلُّهُ صَدَقَةٌ مِنْكَ عَلَى نفسك)
الراوي : أَبُو ذَرٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3368 | خلاصة حكم المحدث: صحيح لغيره – ((الصحيحة)) (575).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহাহ: ৫৭৫)
পরিচ্ছেদঃ কোন মুসলিম ব্যক্তি সাদাকাহ না করলেও উত্তম গুণাবলি/সৎকর্মের কারণে মহান আল্লাহ সাদাকাহ করার সাওয়াব লিখে দেন
৩৩৬৯. হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তোমাদের নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রতিটি ভালো কাজ সাদাকাহ।”[1]
ذِكْرُ كِتْبَةِ اللَّهِ الصَّدَقَةَ لِلْمُسْلِمِ بِالْخِصَالِ الْمَعْرُوفَةِ وَإِنْ لَمْ يُنْفِقْ مِنْ مَالِهِ
3369 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ عَنْ رِبْعِيٍّ عَنْ حُذَيْفَةَ قَالَ: قَالَ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (كُلُّ معروف صدقة)
الراوي : حُذَيْفَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3369 | خلاصة حكم المحدث: صحيح – ((الروض)) (231) , ((الصحيحة)) (2040) , ((التعليق الرغيب)) (3/ 264).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২০৪০)
পরিচ্ছেদঃ কথা ও কাজের মাধ্যমে যে কোন ভালো কাজ করার কারণে মহান আল্লাহ সাদাকাহ করার সাওয়াব লিখে দেন মর্মে বর্ণনা
৩৩৭০. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তোমাদের নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রতিটি ভালো কাজ সাদাকাহ।”[1]
ذِكْرُ كِتْبَةِ اللَّهِ جَلَّ وَعَلَا الصَّدَقَةَ بِكُلِّ مَعْرُوفٍ يَفْعَلُهُ قَوْلًا وَفِعْلًا
3370 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ بِحِمْصَ حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا أَبُو غَسَّانَ مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (كُلَّ معروف صدقة)
الراوي : حُذَيْفَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3370 | خلاصة حكم المحدث: صحيح – ((الروض)) (231) , ((الصحيحة)) (2040) , ((التعليق الرغيب)) (3/ 264).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২০৪০)
পরিচ্ছেদঃ যেসব ভাল কাজের মাধ্যমে সাদাকাহ করার সাওয়াব হয় তার বিস্তারিত বিবরণ
৩৩৭১. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ প্রতিটি আদম সন্তানকে ৩৬০ টি জোড়ের উপর সৃষ্টি করেছেন। কাজেই যে ব্যক্তি এই ৩৬০ সংখ্যা সমপরিমাণ আল্লাহু আকবার, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আসতাগফিরুল্লাহ বলবে, মানুষের রাস্তা থেকে হাড়-হাড্ডি সরিয়ে দেয়, তাদের রাস্তা থেকে পাথর সরিয়ে দেয়, সৎ কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে, তবে সে ব্যক্তি সেদিন বিকেল করে এমন অবস্থায় যে, সে নিজেকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নিয়েছে।”[1]
ذِكْرُ تَفَاصِيلِ الْمَعْرُوفِ الَّذِي يَكُونُ صَدَقَةَ الْمُسْلِمِ
3371 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ابراهيم حدثنا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ عَنْ أَخِيهِ زَيْدِ بْنِ سَلَّامٍ , عَنْ جَدِّهِ أَبِي سَلَّامٍ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ فَرُّوخٍ أَنَّهُ سَمِعَ عَائِشَةَ تَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (خَلَقَ اللَّهُ كُلَّ إِنْسَانٍ مِنْ بَنِي آدَمَ عَلَى ستين وثلاث مئة مَفْصِلٍ فَمَنْ كَبَّرَ اللَّهَ وَحَمِدَهُ وَهَلَّلَ اللَّهَ وسبَّح اللَّهَ وَاسْتَغْفَرَ اللَّهَ وَعَزَلَ عَظْمًا عَنْ طَرِيقِ النَّاسِ وَعَزَلَ حَجَرًا عَنْ طَرِيقِهِمْ وَأَمَرَ بِمَعْرُوفٍ وَنَهَى عَنْ مُنْكَرٍ عَدَدَ تِلْكَ السِّتِّينَ والثلاث مئة فَإِنَّهُ يُمْسِي يَوْمَئِذٍ وَقَدْ زَحْزَحَ نَفْسَهُ عَنِ النار)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3371 | خلاصة حكم المحدث: صحيح
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩৭১)
পরিচ্ছেদঃ যেসব কাজ করলে সাদাকাহ করার সাওয়াব লেখা হয়, তার বর্ণনা
৩৩৭২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “শরীরের প্রতিটি জোড়ের জন্য সূর্য উদিত হয় এমন প্রতিটি দিন সাদাকাহ করা জরুরী। দুইজন ব্যক্তির মাঝে ইনসাফ করবে, কোন ব্যক্তিকে তার বাহনের ক্ষেত্রে সাহায্য করবে, তাকে তার উপর উঠিয়ে দিবে, বাহনের উপর তার পণ্য-সামগ্রী উঠিয়ে দিবে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস অপসারণ করবে- এগুলো সাদাকাহ।”[1]
ذِكْرُ الْأَشْيَاءِ الَّتِي يُكتب لِمُسْتَعْمِلِهَا بِهَا الصَّدَقَةُ
3372 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (كُلُّ سُلَامَى مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ: كُلَّ يَوْمٍ تَطْلُعُ عَلَيْهِ الشَّمْسُ يَعْدِلُ بَيْنَ اثْنَيْنِ وَيُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ وَيَحْمِلُهُ عَلَيْهَا وَيَرْفَعُ لَهُ عَلَيْهَا مَتَاعَهُ وَيُمِيطُ الْأَذَى عن الطريق صدقة)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3372 | خلاصة حكم المحدث: صحيح – ((الصحيحة)) (1025).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০২৫)
পরিচ্ছেদঃ (১১) দুনিয়াতে কাউকে অনুগ্রহ করে তা গণনা করে রাখা বৈধ
৩৩৭৩. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমার কাছে জিবরীল আলাইহিস সালাম এসেছিলেন। অতঃপর তিনি বলেছেন, নিশ্চয়ই আমার ও আপনার প্রভু আপনাকে বলেছেন, “আমি কিভাবে আপনার খ্যাতি সমুন্নত করে দিয়েছি?” জবাবে তিনি বলেন, “আল্লাহ ভালো জানেন।” অতঃপর আল্লাহ বলেন, “যখন আমাকে স্মরণ করা হবে, তখন আপনাকেও স্মরণ করা হবে।”[1]
11 - بَابُ ذِكْرِ الْإِخْبَارِ عَنْ إِبَاحَةِ تَعْدَادِ النِّعمِ للمُنعِم عَلَى المُنْعَمِ عَلَيْهِ فِي الدُّنْيَا
3373 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ دَرَّاجًا حَدَّثَهُ عَنْ أَبِي الْهَيْثَمِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (أَتَانِي جِبْرِيلُ فَقَالَ: إِنَّ رَبِّي وَرَبَّكَ يَقُولُ لَكَ: كَيْفَ رَفَعْتُ ذِكْرَكَ؟ قَالَ: اللَّهُ أَعْلَمُ قَالَ: إِذَا ذُكِرْتُ ذُكِرْتَ مَعِي)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3373 | خلاصة حكم المحدث: ضعيف - ((الضعيفة)) (1746).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ দুর্বল বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফা: ১৭৪৬)
পরিচ্ছেদঃ আল্লাহর জন্য দান করে যে ব্যক্তি খোটা দেয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মর্মে বর্ণনা
৩৩৭৪. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “জারজ সন্তান, দান করে খোটাদানকারী, পিতা-মাতার অবাধ্য সন্তান এবং মদ্যপায়ী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জারজ সন্তান জান্নাতে না যাওয়ার কথা বলেছেন। -অথচ তার বাবা ও মা যা পাপ কাজ করেছে, তার কোন পাপ তার উপর বর্তাবে না- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার মর্ম হলো জারজ সন্তান অধিকাংশ সময় নিষিদ্ধ কাজে লিপ্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদ্দেশ্য হলো যারা জারজ সন্তান নয়, তারা যে জান্নাতে যাবে, জারজ সন্তান সেই জান্নাতে প্রবেশ করবে না, যেসব জারজ সন্তান নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়ার পরিমাণ কম হবে।”
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ نَفْيِ دُخُولِ الْجَنَّةِ عَنِ الْمَنَّانِ بِمَا أَعْطَى فِي ذَاتِ اللَّهِ
3374 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٌ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ جَابَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا يَدْخُلُ الْجَنَّةَ وَلَدُ زِنْيَةٍ وَلَا منَّانٌ وَلَا عاقٌ وَلَا مُدْمِنُ خمرٍ)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3374 | خلاصة حكم المحدث: حسن - ((الصحيحة)) (673).
قَالَ أَبُو حَاتِمٍ مَعْنَى نَفْيِ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ وَلَدِ الزَّنية دُخُولَ الْجَنَّةِ - وَوَلَدُ الزِّنْيَةِ لَيْسَ عَلَيْهِمْ مِنْ أَوْزَارِ آبَائِهِمْ وَأُمَّهَاتِهِمْ شَيْءٌ - أَنَّ وَلَدَ الزِّنْيَةِ عَلَى الْأَغْلَبِ يَكُونُ أَجْسَرَ عَلَى ارْتِكَابِ الْمَزْجُورَاتِ أَرَادَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ وَلَدَ الزِّنْيَةِ لايدخل الْجَنَّةَ جُنَّةً يَدْخُلُهَا غَيْرُ ذِي الزِّنْيَةِ مِمَّنْ لَمْ تَكْثُرْ جَسَارَتُهُ عَلَى ارْتِكَابِ الْمَزْجُورَاتِ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ দুর্বল বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহাহ: ৬৭৩)
পরিচ্ছেদঃ ইলমে হাদীসে অনভিজ্ঞ ব্যক্তিকে যেই হাদীস এই সংশয়ে ফেলে দেয় যে এই হাদীসটির সনদ হয়তো বিচ্ছিন্ন
৩৩৭৫. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “পিতা-মাতার অবাধ্য সন্তান, দান করে খোটাদানকারী এবং মদ্যপায়ী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসের সনদ বর্ণনায় ইমাম শু‘বা ও ইমাম সুফিয়ান সাওরী রহিমাহুমুল্লাহ মতভেদ করেছেন। সুফিয়ান সাওরী রহিমাহুমুল্লাহ সালিমের সূত্রে জাবান থেকে হাদীস বর্ণনা করেছেন। এই দুইজন রাবীই নির্ভরযোগ্য এবং হাদীসের হাফেয। তবে সুফিয়ান সাওরী রহিমাহুমুল্লাহ স্বীয় শহরের হাদীস বর্ণনায় ইমাম শু‘বাহ রহিমাহুল্লাহ অপেক্ষা বেশি অবগত ও সংরক্ষনকারী ছিলেন। বিশেষত, ইমাম আ‘মাশ, আবূ ইসহাক, মানসূর রহিমাহুমুল্লাহর হাদীস বর্ণনায়। সুতরাং সালিমের সূত্রে জাবান থেকে বর্ণিত হাদীস মুত্তাসিল। কাজেই হাদীসটি কোন কোন সময় ইমাম শু‘বার মতো বর্ণিত হয়েছে, আবার কোন কোন সময় সুফিয়ান সাওরী রহিমাহুমুল্লাহ যেভাবে বলেছেন, সেভাবে বর্ণিত হয়েছে।”
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْحَدِيثِ أَنَّ هَذَا الْإِسْنَادَ مُنْقَطِعٌ
3375 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مَنْصُورٌ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ نُبَيْطِ بْنِ شَرِيطٍ عَنْ جَابَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يَدْخُلَ الْجَنَّةَ عاقٌّ وَلَا مَنَّانٌ ولا مدمن خمر)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3375 | خلاصة حكم المحدث: حسن - ((الصحيحة)) (673).
قَالَ أَبُو حَاتِمٍ: اخْتَلَفَ شُعْبَةُ وَالثَّوْرِيُّ فِي إِسْنَادِ هَذَا الْخَبَرِ فَقَالَ: الثَّوْرِيُّ عَنْ سَالِمٍ عَنْ جَابَانَ وَهُمَا ثِقَتَانِ حَافِظْانِ إِلَّا أَنَّ الثَّوْرِيَّ كَانَ أَعْلَمَ بِحَدِيثِ أَهْلِ بَلَدِهِ مِنْ شُعْبَةَ وَأَحْفَظُ لَهَا مِنْهُ وَلَا سِيَّمَا حَدِيثَ الْأَعْمَشِ وَأَبِي إِسْحَاقَ وَمَنْصُورٍ فَالْخَبَرُ مُتَّصِلٌ عَنْ سَالِمٍ عَنْ جَابَانَ فَمَرَّةٌ رُوِيَ كَمَا قَالَ شُعْبَةُ وَأُخْرَى كَمَا قَالَ سُفْيَانُ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ দুর্বল বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহাহ: ৬৭৩)
পরিচ্ছেদঃ (১২) সাহায্য চাওয়া, সাহায্য গ্রহণ করা এবং এতদসংশ্লিষ্ট বিষয় যেমন: প্রতিবদলা দেওয়া, প্রশংসা করা, শুকরিয়া আদায় করা প্রভৃতি সম্পর্কিত বর্ণনা
৩৩৭৬. আওফ বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার তাঁর সাহাবীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা কি আমার কাছে বাইয়াত গ্রহণ করবে না?” সাহাবীগণ জবাবে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা তো একবার বাইয়াত গ্রহণ করেছি, তবে এখন আমরা কিসের উপর বাইয়াত গ্রহণ করবো?” তিনি বলেন, “তোমরা আমার কাছে এই মর্মে বাইয়াত গ্রহণ করবে যে, তোমরা আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করবে না, তোমরা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে।” রাবী বলেন, “তারপর তিনি চুপিসারে বলেন, “(তোমরা বাইয়াত গ্রহণ করবে) এই মর্মে যে, তোমরা মানুষের কাছে কোন কিছু চাইবে না।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “এই মর্মে বাইয়াত গ্রহণ করবে যে, তোমরা আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করবে না” এর দ্বারা উদ্দেশ্য হলো শিরক বর্জন করার নির্দেশ। অনুরুপভাবে তাঁর ব্ক্তব্য “(তোমরা বাইয়াত গ্রহণ করবে) এই মর্মে যে, তোমরা মানুষের কাছে কোন কিছু চাইবে না” এর দ্বারা উদ্দেশ্য হলো চাওয়া বর্জন করার নির্দেশ।”
12 - بَابُ الْمَسْأَلَةِ وَالْأَخْذِ وَمَا يَتَعَلَّقُ بِهِ مِنَ الْمُكَافَأَةِ وَالثَّنَاءِ وَالشُّكْرِ
3376 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَصْحَابِهِ: (أَلَا تبايعوني)؟ قالوا: يارسول اللَّهِ قَدْ بَايَعْنَاكَ مَرَّةً فَعَلَى مَاذَا نُبَايعُكَ؟ قَالَ: (تُبَايعُونِي عَلَى أَنْ لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَأَنْ تُقِيمُوا الصَّلَاةَ وَتُؤْتُوا الزَّكَاةَ) ثُمَّ أَتْبَعَ ذَلِكَ كَلِمَةً خَفِيفَةً: (عَلَى أَنْ لَا تسألوا الناس شيئاً)
الراوي : عَوْف بْن مَالِكٍ المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3376 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (1449): م.
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: قَوْلُهُ صلى الله عليه وسلم: (على أن لاتشركوا بِاللَّهِ شَيْئًا) أَرَادَ بِهِ الْأَمْرَ بِتَرْكِ الشِّرْكِ
وَكَذَلِكَ قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (عَلَى أَنْ لَا تَسْأَلُوا النَّاسَ شَيْئًا) أَرَادَ بِهِ الْأَمْرَ بِتَرْكِ الْمَسْأَلَةِ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৪৯)
পরিচ্ছেদঃ পূর্বে বর্ণিত হাদীসের শব্দে আম বা সাধারণভাবে মানুষের কাছে না চাওয়ার নির্দেশটি মুস্তাহাব নির্দেশক; অবশ্য পালনীয় নয় মর্মে বর্ণনা
৩৩৭৭. যাইদ বিন উকবাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “হাজ্জাজ বিন ইউসূফ তাকে একবার বলেছিল, “আমার কাছে সাহায্য চাইতে তোমাকে কিসে বারণ করেছে?” জবাবে তিনি বলেন, “সামুরাহ বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই এই ভিক্ষাবৃত্তি হলো জখম, এর দ্বারা মানুষ নিজের চেহারায় জখম করে। কাজেই যে ব্যক্তি চায়, সে তার চেহারায় তা বহাল রাখুন আর যে চায় তা ছেড়ে দিক। তবে শাসকের কাছে চাওয়া ব্যতীত অথবা এমন অবস্থা ব্যতীত, যেখানে কোন ব্যক্তির কাছে এমন কিছু নেমে আসে, যার কারণে তাকে অবধারিতভাবেই চাইতে হয়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْأَمْرَ بِتَرْكِ الْمَسْأَلَةِ بِلَفْظِ الْعُمُومِ الَّذِي تقدَّم ذكرُنا لَهُ إِنَّمَا هُوَ أمر ندب لا حتم
3377 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ قَالَ: حَدَّثَنَا دَاوُدُ الطَّائِيُّ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ زَيْدِ بْنِ عُقْبَةَ قَالَ: قَالَ لَهُ الْحَجَّاجُ: مَا مَنَعَكَ أَنْ تَسْأَلَنِي؟ فَقَالَ: قَالَ سَمُرَةُ بْنُ جُنْدُبٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ هَذِهِ الْمَسْأَلَةَ كدٌّ يكدُّ بِهَا الرَّجُلُ وَجْهَهُ فَمَنْ شَاءَ أَبْقَى عَلَى وَجْهِهِ وَمَنْ شَاءَ تَرَكَ إِلَّا أَنْ يَسْأَلَ ذَا سُلْطَانٍ أَوْ يَنْزِلَ بِهِ أَمْرٌ لَا يَجِدُ منه بُدًّا)
الراوي : عَوْف بْن مَالِكٍ المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3377 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1447).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৪৭)
পরিচ্ছেদঃ মহান আল্লাহ কাউকে স্বাবলম্বী করার পরেও কোন ব্যক্তি কর্তৃক নিজের জন্য ভিক্ষার দরজা খোলার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩৩৭৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন ব্যক্তি নিজের ব্যাপারে ভিক্ষার দরজা খুলে নিলে, আল্লাহ তার জন্য অভাবের দরজা খুলে দেন। কোন ব্যক্তি কর্তৃক রশি নিয়ে পাহাড়ে যাওয়া অতঃপর পিঠে কাঠ বহন করে নিয়ে আসা অতঃপর তার মাধ্যমে খাদ্যের ব্যবস্থা করা উত্তম মানুষের কাছে চাওয়া থেকে, যেখানে তাকে সাহায্য দেওয়া হতে পারে অথবা না-ও দেওয়া হতে পারে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ فَتْحِ الْمَرْءِ عَلَى نَفْسِهِ بَابَ الْمَسْأَلَةِ بَعْدَ أَنْ أَغْنَاهُ اللَّهُ جَلَّ وعلا عنها
3378 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنِ الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يُفْتَحُ إِنْسَانٌ عَلَى نَفْسِهِ بَابَ مَسْأَلَةٍ إِلَّا فَتْحَ اللَّهُ عَلَيْهِ بَابَ فَقْرٍ لَأَنْ يَعْمِدَ الرَّجُلُ حَبْلًا إِلَى جَبَلٍ فَيَحْتَطِبَ عَلَى ظَهْرِهِ وَيَأْكُلَ مِنْهُ خَيْرٌ مِنْ أَنْ يَسْأَلَ النَّاسَ معطىً أو ممنوعاً)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3378 | خلاصة حكم المحدث: صحيح – ((الصحيحة)) (2543).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৫৪৩)
পরিচ্ছেদঃ মানুষের জন্য ওয়াজিব হলো মানুষের কাছে অধিক পরিমাণে না চাওয়া
৩৩৭৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তোমাদের তিনটি জিনিস পছন্দ করেন এবং তিনটি জিনিস অপছন্দ করেন। তোমাদের জন্য পছন্দ করেন এটা যে, তোমরা তাঁর ইবাদত করবে, তাঁর সাথে কোন কিছুকে শরীক করবে না, তোমরা সবাই সমবেতভাবে আল্লাহর রশিকে আকড়ে ধরবে এবং আল্লাহ তোমাদের শাসনভারের দায়িত্ব যাকে অর্পণ করবেন, তোমরা তাকে সদুপদেশ দিবে। তিনি তোমাদের জন্য অপছন্দ করেন অনর্থক কথাবার্তা বলা, সম্পদ অপচয় করা এবং অধিক যাঞ্ছা করা।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ مُجَانَبَةِ الْإِكْثَارِ مِنَ السُّؤَالِ
3379 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِنَّ اللَّهَ يَرْضَى لَكُمْ ثَلَاثًا ويسخطُ لَكُمْ ثَلَاثًا: يَرْضَى لَكُمْ أَنْ تَعْبُدُوهُ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَأَنْ تُنَاصِحُوا مَنْ وَلَّاهُ اللَّهُ أَمَرَكُمْ وَيَسْخَطُ لَكُمْ قِيلَ وَقَالَ وإضاعة المال وكثرة السؤال)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3379 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (685): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৬৮৫)
পরিচ্ছেদঃ নিরুপায় হলেও নাছোড় হয়ে ভিক্ষা চাওয়া নিষেধ
৩৩৮০. মুআবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা নাছোড় হয়ে সাহায্য প্রার্থনা করবে না। আল্লাহর কসম, যে কোন ব্যক্তি আমার কাছে কোন কিছু চাইলে, যদি আমি তাকে অপছন্দ অবস্থায় কিছু দান করি, তাহলে তাকে তাতে বারাকাহ দেওয়া হবে না।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ الْإِلْحَافِ فِي الْمَسْأَلَةِ وَإِنْ كَانَ الْمَرْءُ مُضْطَرًا
3380 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبَانَ الْقُرَشِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ قَالَ: سَمِعْتُ عَمْرَو بْنَ دِينَارٍ عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَخِيهِ سَمِعَهُ مِنْ مُعَاوِيَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا تُلْحِفُوا فِي الْمَسْأَلَةِ فَوَاللَّهِ لا يسألني أحد شَيْئًا فَتُخْرِجَ لَهُ مَسْأَلَتُهُ مِنِّي شَيْئًا وَأَنَا له كاره فيبارك له فيه)
الراوي : مُعَاوِيَة |المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3380 | خلاصة حكم المحدث: صحيح: م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩৮০)
পরিচ্ছেদঃ যেই কারণে একজন সাহায্যপ্রার্থী ব্যক্তি নাছোড় ব্যক্তিতে পরিণত হয়
৩৩৮১. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সাহায্য চায়, অথচ তার কাছে এক উকিয়া রয়েছে, তবে সে মুলহিফ (নাছোড় প্রার্থী)।” রাবী বলেন, “আমি বললাম, আমার ইয়াকূতাহ উষ্ট্রীটি তো এক উকিয়ার চেয়ে উত্তম।” রাবী বলেন, “এক উকিয়া হলো ৪০ দিরহাম (এক দিরহাম সমান ২.৯৭৫ গ্রাম) রুপা।”[1]
ذِكْرُ السَّبَبِ الَّذِي بِهَ يَصِيرُ السَّائِلُ مُلحفاً
3381 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الرِّجَالِ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (مَنْ سَأَلَ وَلَهُ أُوقِيَّةٌ فَهُوَ مُلْحِفٌ) قَالَ: قُلْتُ: الْيَاقُوتَةُ نَاقَتِي خَيْرٌ مِنْ أُوقية
قَالَ: وَالْأُوقِيَّةُ أَرْبَعُونَ درهماً.
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3373 | خلاصة حكم المحدث: حسن ـ ((صحيح أبي داود)) (1440).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৪০)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি খাবারের অভাবে নয় বরং সম্পদ বৃদ্ধি করার জন্য মানুষের কাছে সাহায্য চায়, তার প্রতি নিষেধাজ্ঞা
৩৩৮২. উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সম্পদ বৃদ্ধির জন্য মানুষের কাছে সাহায্য চায়, তবে সেটা হলো তপ্ত পাথর, যা তাকে জ্বালিয়ে দিবে। কাজেই যে চায়, সেটা কম করুক আর যে চায় তা বেশি করুক।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ سُؤَالِ الْمَرْءِ يُرِيدُ التَّكْثِيرَ دُونَ الِاسْتِغْنَاءِ والتَّقوُّت
3382 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ قَالَ: حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحَرَّانِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ السَّكَنِ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ عَنِ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ قَالَ: قَالَ: عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(مَنْ سَأَلَ النَّاسَ ليُثري مَالَهُ فَإِنَّمَا هُوَ رَضْفٌ مِنَ النَّارِ يتلهَّبُهُ مَنْ شَاءَ فَلْيُقِلَّ وَمَنْ شَاءَ فَلْيُكْثِرْ)
الراوي : عُمَر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3382 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (2/ 5 ـ 6).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৬০৫)
পরিচ্ছেদঃ স্বাবলম্বী ব্যক্তি কর্তৃক নশ্বর দুনিয়ার জিনিস মানুষের কাছে চাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩৩৮৩. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই তোমাদের মাঝে কোন ব্যক্তি আমার কাছে এসে সাহায্য চায়, অতঃপর আমি তাকে প্রদান করি। তারপর সে চলে যায়। অথচ তার কোলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই বহন করে না।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يَسْأَلَ الْمُسْتَغْنِي أَحَدًا شَيْئًا مِنْ حُطام هَذِهِ الدُّنْيَا الْفَانِيَةِ
3383 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ إِسْرَائِيلَ عَنْ مَنْصُورٍ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ الرَّجُلَ يَأْتِينِي مِنْكُمْ لَيَسْأَلَنِي فَأُعْطِيهِ فَيَنْطَلِقُ وَمَا يَحْمِلُ فِي حضنه إلا النار)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3383 | خلاصة حكم المحدث: صحيح – ((التعليق)) ـ أيضاً ـ (2/ 8).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮)
পরিচ্ছেদঃ কোন মানুষের কাছে যদি চলার মতো যথেষ্ট পরিমাণ সম্পদ থাকে, তারপরেও মানুষের কাছে ভিক্ষা করে, তবে সে এর মাধ্যমে জাহান্নামের অঙ্গারের সংখ্যাই বৃদ্ধি করে (আমরা আল্লাহর কাছে এর থেকে পানাহ চাই)
৩৩৮৪. সাহল বিন হানযালাহ আল আনসারী থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই ‘উআইনা এবং আকরা‘রাদ্বিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে কিছু সাহায্য চান। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুকে আদেশ করেন, তাদের জন্য অনুদান লিখে দিতে। মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু তাই করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাতে সীল মোহর মেরে দেন এবং সেটি তাদেরকে প্রদান করার নির্দেশ দেন। অতঃপর ‘উআইনা রাদ্বিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, “এতে কী রয়েছে?” মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমাকে যা লিখে দেওয়ার আদেশ করা, এতে তাই রয়েছে।” অতঃপর ‘উআইনা রাদ্বিয়াল্লাহু আনহু তা গ্রহণ করেন এবং সেটি তাঁর পাগড়ীর সাথে বেঁধে নেন। তিনি তাদের মাঝে বেশি ধৈর্যশীল ছিলেন। আর আকরা‘ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি কি মুতালামমিসের চিঠির মতো[1] এমন চিঠি বহন করে নিয়ে যাবো, যেখানে আমি জানি না যে, সেখানে কী রয়েছে?” তারপর মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু তাদের উভয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বর্ণনা করেন।
অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কোন এক প্রয়োজনে বের হলেন। এসময় তিনি একটি উটের পাশ দিয়ে অতিক্রম করলেন, যা মসজিদে নববীর দরজার পাশে দিনের প্রথম প্রহরে বাঁধা ছিল। তারপর তিনি দিনের শেষ ভাগে আবার সেখান দিয়ে অতিক্রম করেন, সেসময়ও উটটি সেই অবস্থাতেই ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “এই উটের মালিক কোথায়?” অতঃপর তাকে খোঁজা হলো কিন্তু পাওয়া গেলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমরা এসব চতুষ্পদ প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করবে। সুস্থ অবস্থায় তোমরা এদের উপর আরোহন করবে এবং মোটা-তাজা অবস্থায় (জবেহ করে গোসত) ভক্ষন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেন গোস্বা অবস্থায় বলেন: “নিশ্চয়ই যে ব্যক্তি মানুষের কাছে সাহায্য চায়, অথচ তার কাছে এই পরিমাণ সম্পদ আছে, যা দিয়ে মানুষের কাছে চাওয়া থেকে অমুখাপেক্ষী থাকতে পারে, তবে সে ব্যক্তি (এর মাধ্যমে) জাহান্নামের অঙ্গার বৃদ্ধি করে নেয়। রাবী বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কী পরিমাণ সম্পদ থাকলে, একজন ব্যক্তি মানুষের কাছে চাওয়া থেকে অমুখাপেক্ষী থাকতে পারে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “ যখন তার কাছে সকাল ও সন্ধার খাবার মজুদ থাকে।”[2]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “যখন তার কাছে সকাল ও সন্ধার খাবার মজুদ থাকে” এর দ্বারা উদ্দেশ্য হলো সব সময় দুই বেলা খাবার থাকে, এভাবে সে অন্যের কাছে চাওয়া থেকে মুখাপেক্ষীহীন থাকে। তুমি কি দেখো না যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসে বলেছেন, “ধনী ও সুস্থ-সবল মানুষের জন্য সাদাকাহ বৈধ নয়।” এখানে তিনি সাদাকাহ হারাম হওয়ার জন্য যে সীমা নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো মানুষের থেকে মুখাপেক্ষীহীন থাকা।
আর এটা আমরা নিশ্চিতভাবেই জানি যে, সকাল ও রাতের খাবার প্রাপ্ত ব্যক্তি অন্যের থেকে মুখাপেক্ষীহীন নয় যে, তার উপর সাদাকাহ হারাম হবে। বস্তুত এসব হাদীসে বক্তব্য আমভাবে বর্ণিত হয়েছে, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হলো ফরয সাদাকাহ; নফল সাদাকাহ নয়।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مَسْأَلَةَ الْمُسْتَغْنِي بِمَا عِنْدَهُ إنما هي الاستكثار من جمر نار جَهَنَّمَ نَعُوذُ بِاللَّهِ مِنْهَا
3385 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُكْرَمٍ الْبِرْتِيُّ بِبَغْدَادَ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ قَالَ: حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنِي أَبُو كَبْشَةَ السَّلُولِيُّ أَنَّهُ سمع سهل ابن الْحَنْظَلِيَّةِ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ الْأَقْرَعَ وَعُيَيْنَةَ سَأَلَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا فَأَمَرَ مُعَاوِيَةَ أَنْ يَكْتُبَ بِهِ لَهُمَا وَخَتَمَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَ بِدَفْعِهِ إِلَيْهِمَا فَأَمَّا عُيَيْنَةُ فقَالَ: مَا فِيهِ؟ فَقَالَ: فِيهِ الَّذِي أَمَرْتَ بِهِ فَقَبَّلَهُ وَعَقْدَهُ فِي عِمَامَتِهِ وَكَانَ أَحْلَمَ الرَّجُلَيْنِ وَأَمَّا الْأَقْرَعُ فقَالَ: أَحْمِلُ صَحِيفَةً لَا أَدْرِي مافيها كَصَحِيفَةِ الْمُتَلَمِّسِ فَأَخْبَرَ مُعَاوِيَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْلِهِمَا وَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَتِهِ فمرَّ بِبَعِيرٍ مُنَاخٍ عَلَى بَابِ الْمَسْجِدِ فِي أَوَّلِ النَّهَارِ ثُمَّ مَرَّ بِهِ فِي آخِرِ النَّهَارِ وَهُوَ فِي مَكَانِهِ فقَالَ: (أَيْنَ صَاحِبُ هَذَا الْبَعِيرِ) فابتُغِيَ فَلَمْ يُوجَدْ فَقَالَ: اتَّقُوا اللَّهَ فِي هَذِهِ الْبَهَائِمِ ارْكَبُوهَا صِحَاحًا وكُلُوها سِمَانًا كالمُسَتَخِّطِ آنِفًا إِنَّهُ مَنْ سَأَلَ شَيْئًا وَعِنْدَهُ مَا يُغنيه فَإِنَّمَا يَسْتَكْثِرُ مِنْ جَمْرِ جَهَنَّمَ) قَالُوا يارسول اللَّهِ وَمَا يُغنيهِ؟ قَالَ: (مَا يُغَدِّيهِ أَوْ يُعَشِّيهِ)
الراوي : سَهْل بْن الْحَنْظَلِيَّةِ الْأَنْصَارِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3385 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1441).
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا يُغَدِّيهِ أَوْ يُعَشِّيهِ) أَرَادَ بِهِ عَلَى دَائِمِ الْأَوْقَاتِ حَتَّى يَكُونَ مُسْتَغْنِيًا بِمَا عِنْدَهُ أَلَا تَرَاهُ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ فِي خَبَرِ أَبِي هُرَيْرَةَ: (لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ وَلَا لِذِي مِرَّةٍ سَوِيٍّ) فَجَعَلَ الْحَدَّ الَّذِي تَحْرُمُ الصَّدَقَةُ عَلَيْهِ بِهِ هُوَ الْغِنَى عَنِ النَّاسِ
وَبِيَقِينٍ نَعْلَمُ أَنَّ وَاجِدَ الْغَدَاءِ أَوِ الْعِشَاءِ لَيْسَ مِمَّنِ اسْتَغْنَى عَنْ غَيْرِهِ حَتَّى تحرُم عَلَيْهِ الصَّدَقَةُ عَلَى أَنَّ الْخِطَابَ وَرَدَ فِي هَذِهِ الْأَخْبَارِ بِلَفْظِ الْعُمُومِ وَالْمُرَادُ مِنْهُ صَدَقَةُ الْفَرِيضَةِ دون التطوع.
অতঃপর তিনি নাজাফ নামক জায়গায় পৌঁছে চিঠির বিষয়বস্তু জানার জন্য আগ্রহী হন। অতঃপর তিনি ভালো পড়তে জানে এরকম এক গোলামকে চিঠিটি পড়তে বলেন। অতঃপর তিনি দেখেন যে, সেখানে বাহরাইনের গভর্ণরকে নির্দেশ দেওয়া হয়েছে, তাকে হত্যা করার জন্য! অতঃপর তিনি চিঠিটি পানিতে ছুড়ে ফেলে দেন এবং একটি কবিতা আবৃতি করেন। এরপর থেকে এটি আরবে উপমা হিসেবে ব্যবহৃত হতে থাকে।
[2] মুসনাদ আহমাদ: ৪/১৮০, ১৮১; আবু দাউদ: ১৬২৯; তাবারানী, আল কাবীর: ৫৬২০।
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১৪৪১।)
পরিচ্ছেদঃ আমরা পূর্বের হাদীসের যে ব্যাখ্যা করেছি, তার বিশুদ্ধতা প্রমাণে হাদীস
৩৩৮৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মানুষের সম্পদ চেয়ে নেয়, বস্তুত সে আগুনের অঙ্গার চেয়ে নেয়। কাজেই সে চাইলে তা বেশি করুক, অথবা কম করুক।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُصَرِّحِ بِصِحَّةِ مَا تَأَوَّلْنَا الْخَبَرَ الَّذِي تَقَدَّمَ ذِكْرُنَا لَهُ
3384 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ سَأَلَ النَّاسَ مِنْ أَمْوَالِهِمْ فَإِنَّمَا يَسْأَلُ جَمْرًا فَلْيَسْتَقِلَّ مِنْهُمْ أو ليَسْتَكْثِرْ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3384 | خلاصة حكم المحدث: صحيح: م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩৮৪)
পরিচ্ছেদঃ কোন মানুষের কাছে যদি চলার মতো যথেষ্ট পরিমাণ সম্পদ থাকে, তারপরেও মানুষের কাছে ভিক্ষা করে, তবে সে এর মাধ্যমে জাহান্নামের অঙ্গারের সংখ্যাই বৃদ্ধি করে (আমরা আল্লাহর কাছে এর থেকে পানাহ চাই)
৩৩৮৫. সাহল বিন হানযালাহ আল আনসারী থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই ‘উআইনা এবং আকরা‘রাদ্বিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে কিছু সাহায্য চান। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুকে আদেশ করেন, তাদের জন্য অনুদান লিখে দিতে। মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু তাই করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাতে সীল মোহর মেরে দেন এবং সেটি তাদেরকে প্রদান করার নির্দেশ দেন। অতঃপর ‘উআইনা রাদ্বিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, “এতে কী রয়েছে?” মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমাকে যা লিখে দেওয়ার আদেশ করা, এতে তাই রয়েছে।” অতঃপর ‘উআইনা রাদ্বিয়াল্লাহু আনহু তা গ্রহণ করেন এবং সেটি তাঁর পাগড়ীর সাথে বেঁধে নেন। তিনি তাদের মাঝে বেশি ধৈর্যশীল ছিলেন। আর আকরা‘ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি কি মুতালামমিসের চিঠির মতো[1] এমন চিঠি বহন করে নিয়ে যাবো, যেখানে আমি জানি না যে, সেখানে কী রয়েছে?” তারপর মু‘আবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু তাদের উভয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বর্ণনা করেন।
অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কোন এক প্রয়োজনে বের হলেন। এসময় তিনি একটি উটের পাশ দিয়ে অতিক্রম করলেন, যা মসজিদে নববীর দরজার পাশে দিনের প্রথম প্রহরে বাঁধা ছিল। তারপর তিনি দিনের শেষ ভাগে আবার সেখান দিয়ে অতিক্রম করেন, সেসময়ও উটটি সেই অবস্থাতেই ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “এই উটের মালিক কোথায়?”অতঃপর তাকে খোঁজা হলো কিন্তু পাওয়া গেলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমরা এসব চতুষ্পদ প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করবে। সুস্থ অবস্থায় তোমরা এদের উপর আরোহন করবে এবং মোটা-তাজা অবস্থায় (জবেহ করে গোসত) ভক্ষন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেন গোস্বা অবস্থায় বলেন: “নিশ্চয়ই যে ব্যক্তি মানুষের কাছে সাহায্য চায়, অথচ তার কাছে এই পরিমাণ সম্পদ আছে, যা দিয়ে মানুষের কাছে চাওয়া থেকে অমুখাপেক্ষী থাকতে পারে, তবে সে ব্যক্তি (এর মাধ্যমে) জাহান্নামের অঙ্গার বৃদ্ধি করে নেয়। রাবী বলেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কী পরিমাণ সম্পদ থাকলে, একজন ব্যক্তি মানুষের কাছে চাওয়া থেকে অমুখাপেক্ষী থাকতে পারে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “ যখন তার কাছে সকাল ও সন্ধার খাবার মজুদ থাকে।”[2]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “যখন তার কাছে সকাল ও সন্ধার খাবার মজুদ থাকে” এর দ্বারা উদ্দেশ্য হলো সব সময় দুই বেলা খাবার থাকে, এভাবে সে অন্যের কাছে চাওয়া থেকে মুখাপেক্ষীহীন থাকে। তুমি কি দেখো না যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসে বলেছেন, “ধনী ও সুস্থ-সবল মানুষের জন্য সাদাকাহ বৈধ নয়।” এখানে তিনি সাদাকাহ হারাম হওয়ার জন্য যে সীমা নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো মানুষের থেকে মুখাপেক্ষীহীন থাকা।
আর এটা আমরা নিশ্চিতভাবেই জানি যে, সকাল ও রাতের খাবার প্রাপ্ত ব্যক্তি অন্যের থেকে মুখাপেক্ষীহীন নয় যে, তার উপর সাদাকাহ হারাম হবে। বস্তুত এসব হাদীসে বক্তব্য আমভাবে বর্ণিত হয়েছে, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হলো ফরয সাদাকাহ; নফল সাদাকাহ নয়।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مَسْأَلَةَ الْمُسْتَغْنِي بِمَا عِنْدَهُ إنما هي الاستكثار من جمر نار جَهَنَّمَ نَعُوذُ بِاللَّهِ مِنْهَا
3385 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُكْرَمٍ الْبِرْتِيُّ بِبَغْدَادَ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ قَالَ: حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنِي أَبُو كَبْشَةَ السَّلُولِيُّ أَنَّهُ سمع سهل ابن الْحَنْظَلِيَّةِ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ الْأَقْرَعَ وَعُيَيْنَةَ سَأَلَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا فَأَمَرَ مُعَاوِيَةَ أَنْ يَكْتُبَ بِهِ لَهُمَا وَخَتَمَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَ بِدَفْعِهِ إِلَيْهِمَا فَأَمَّا عُيَيْنَةُ فقَالَ: مَا فِيهِ؟ فَقَالَ: فِيهِ الَّذِي أَمَرْتَ بِهِ فَقَبَّلَهُ وَعَقْدَهُ فِي عِمَامَتِهِ وَكَانَ أَحْلَمَ الرَّجُلَيْنِ وَأَمَّا الْأَقْرَعُ فقَالَ: أَحْمِلُ صَحِيفَةً لَا أَدْرِي مافيها كَصَحِيفَةِ الْمُتَلَمِّسِ فَأَخْبَرَ مُعَاوِيَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْلِهِمَا وَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَتِهِ فمرَّ بِبَعِيرٍ مُنَاخٍ عَلَى بَابِ الْمَسْجِدِ فِي أَوَّلِ النَّهَارِ ثُمَّ مَرَّ بِهِ فِي آخِرِ النَّهَارِ وَهُوَ فِي مَكَانِهِ فقَالَ: (أَيْنَ صَاحِبُ هَذَا الْبَعِيرِ) فابتُغِيَ فَلَمْ يُوجَدْ فَقَالَ: اتَّقُوا اللَّهَ فِي هَذِهِ الْبَهَائِمِ ارْكَبُوهَا صِحَاحًا وكُلُوها سِمَانًا كالمُسَتَخِّطِ آنِفًا إِنَّهُ مَنْ سَأَلَ شَيْئًا وَعِنْدَهُ مَا يُغنيه فَإِنَّمَا يَسْتَكْثِرُ مِنْ جَمْرِ جَهَنَّمَ) قَالُوا يارسول اللَّهِ وَمَا يُغنيهِ؟ قَالَ: (مَا يُغَدِّيهِ أَوْ يُعَشِّيهِ)
الراوي : سَهْل بْن الْحَنْظَلِيَّةِ الْأَنْصَارِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3385 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1441).
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا يُغَدِّيهِ أَوْ يُعَشِّيهِ) أَرَادَ بِهِ عَلَى دَائِمِ الْأَوْقَاتِ حَتَّى يَكُونَ مُسْتَغْنِيًا بِمَا عِنْدَهُ أَلَا تَرَاهُ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ فِي خَبَرِ أَبِي هُرَيْرَةَ: (لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ وَلَا لِذِي مِرَّةٍ سَوِيٍّ) فَجَعَلَ الْحَدَّ الَّذِي تَحْرُمُ الصَّدَقَةُ عَلَيْهِ بِهِ هُوَ الْغِنَى عَنِ النَّاسِ
وَبِيَقِينٍ نَعْلَمُ أَنَّ وَاجِدَ الْغَدَاءِ أَوِ الْعِشَاءِ لَيْسَ مِمَّنِ اسْتَغْنَى عَنْ غَيْرِهِ حَتَّى تحرُم عَلَيْهِ الصَّدَقَةُ عَلَى أَنَّ الْخِطَابَ وَرَدَ فِي هَذِهِ الْأَخْبَارِ بِلَفْظِ الْعُمُومِ وَالْمُرَادُ مِنْهُ صَدَقَةُ الْفَرِيضَةِ دون التطوع.
অতঃপর তিনি নাজাফ নামক জায়গায় পৌঁছে চিঠির বিষয়বস্তু জানার জন্য আগ্রহী হন। অতঃপর তিনি ভালো পড়তে জানে এরকম এক গোলামকে চিঠিটি পড়তে বলেন। অতঃপর তিনি দেখেন যে, সেখানে বাহরাইনের গভর্ণরকে নির্দেশ দেওয়া হয়েছে, তাকে হত্যা করার জন্য! অতঃপর তিনি চিঠিটি পানিতে ছুড়ে ফেলে দেন। এবং একটি কবিতা আবৃতি করেন। এরপর থেকে এটি আরবে উপমা হিসেবে ব্যবহৃত হতে থাকে।
[2] মুসনাদ আহমাদ: ৪/১৮০, ১৮১; আবু দাউদ: ১৬২৯; তাবারানী, আল কাবীর: ৫৬২০।
হাদীসটিকে আল্লামা শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ১৪৪১।)
পরিচ্ছেদঃ যেসব সীমিত (গণনাযোগ্য) অবস্থার কারণে মানুষের জন্য ভিক্ষা/চাওয়া বৈধ করা হয়েছে তার উল্লেখ
৩৩৮৬. কিনানাহ আল আদাবী থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার কবীসাহ বিন মুখারিক রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম। এমন সময় তার কওমের কিছু লোক এক ব্যক্তির বিবাহের জন্য তার কাছে সাহায্য চান। কিন্তু তিনি তাদেরকে কিছু সাহায্য করতে অস্বীকৃতি জানান। অতঃপর তারা সেখান থেকে চলে যান।”
কিনানাহ আল আদাবী বলেন, “তখন আমি তাকে বললাম, “আপনি আপনার সম্প্রদায়ের নেতা। আর তারা আপনার কাছে সাহায্য চাইতে এসেছিলেন, কিন্তু আপনি তাদেরকে কিছুই দিলেন না!” তখন তিনি জবাবে বলেন, “এই ব্যাপারে আমি কোন কিছুই দিবো না। অচিরেই আমি এই সম্পর্কে তোমাকে হাদীস বলবো। একবার আমি আমার কওমের এক ব্যক্তির ঋণ পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করি। অতঃপর আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বিষয়টি তাঁকে অবহিত করি এবং তাঁর কাছে সাহায্য চাই। তখন তিনি বলেন, “হে কবীসা, বরং আমরা সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব তোমার থেকে আমরা গ্রহণ করে নিলাম। আমরা যাকাতের উট থেকে তা পরিশোধ করে দিবো। তারপর তিনি বলেন, “চাওয়া কেবল তিন শ্রেণির মানুষের জন্য বৈধ।
(১) ঐ ব্যক্তি যে অন্যের ঋণ পরিশোধ করার দায়িত্ব নেয়। তবে তার জন্য তা পরিশোধ না করা পর্যন্ত মানুষের কাছে সাহায্য চাওয়া বৈধ
(২) ঐ ব্যক্তি যাকে কোন দুর্যোগ পেয়ে বসে অতঃপর তার সম্পদ ধ্বংস হয়ে যায়। তবে তার জন্য সাহায্য চাওয়া বৈধ, যতদিন না তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং (৩) যে ব্যক্তি দারিদ্র হয়ে পড়ে, অতঃপর তার কওমের তিনজন জ্ঞানী লোক তার ব্যাপারে সাক্ষ্য দেয়, তাহলে তার জন্য সাহায্য চাওয়া বৈধ, যতদিন না সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এছাড়া অন্য কোন কারণে ভিক্ষা করা হারাম।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের বাণী “এছাড়া অন্য কোন কারণে ভিক্ষা করা হারাম” এর দ্বারা উদ্দেশ্য হলো, বাইতুল মাল থেকে তার প্রাপ্য অংশের অতিরিক্ত সম্পদ এই তিন কারণ ছাড়া মুসলিম শাসকের কাছে চাওয়া হারাম। কেননা বাইতুল ব্যতীত এবং শাসক ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়া হারাম হবে, যখন সে চাওয়া থেকে মুখাপেক্ষীহীন থাকবে।”
ذِكْرُ الْخِصَالِ الْمَعْدُودَةِ الَّتِي أُبيح لِلْمَرْءِ الْمَسْأَلَةُ من أجلها
3386 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَارُونَ بْنِ رِئَابٍ عَنْ كِنَانَةَ الْعَدَوِيِّ قَالَ: كُنْتُ عِنْدَ قَبِيصَةَ بْنِ الْمُخَارِقِ فَاسْتَعَانَ بِهِ نَفَرٌ مِنْ قَوْمِهِ فِي نِكَاحِ رَجُلٍ مِنْ قَوْمِهِ فَأَبَى أَنْ يُعْطِيَهُمْ شَيْئًا فَانْطَلَقُوا مِنْ عِنْدِهِ قَالَ كِنَانَةُ فَقُلْتُ لَهُ: أَنْتَ سَيِّدُ قَوْمِكَ وَأَتَوْكَ يَسْأَلُونَكَ فَلَمْ تُعْطِهِمْ شَيْئًا قَالَ: أَمَّا فِي هَذَا فَلَا أُعْطِي شَيْئًا وَسَأُخْبِرُكَ عَنْ ذَلِكَ تحمَّلت بِحَمَالَةٍ فِي قَوْمِي فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ وَسَأَلْتُهُ أَنْ يُعينني فَقَالَ: (بَلْ نَحْمِلُهَا عَنْكَ يَا قَبِيصَةُ ونؤَدِّيها إِلَيْهِمْ مِنْ إِبِلِ الصَّدَقَةِ)
ثُمَّ قَالَ: (إِنَّ الْمَسْأَلَةَ لَا تَحِلُّ إِلَّا لِثَلَاثٍ: رَجُلٍ تحمَّل حَمَالَةً فَقَدْ حَلَّتْ لَهُ حَتَّى يؤدِّيها أَوْ رَجُلٍ أَصَابَتْهُ جَائِحَةٌ فَاجْتَاحَتْ مَالَهُ حَتَّى يُصِيبَ قِوَامًا مِنْ عَيْشٍ أَوْ سِدَادًا مِنْ عَيْشٍ وَرَجُلٍ أَصَابَتْهُ فَاقَةٌ فَشَهِدَ لَهُ ثَلَاثَةٌ مِنْ ذَوِي الْحِجَا مِنْ قَوْمِهِ أَنْ قَدْ حَلَّتْ الْمَسْأَلَةُ فَقَدْ حَلَّتْ لَهُ حَتَّى يُصِيبَ قِوَامًا مِنْ عَيْشٍ أَوْ سِدَادًا مِنْ عَيْشٍ وَالْمَسْأَلَةُ فيما سوى ذلك سحت)
الراوي : كِنَانَة الْعَدَوِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3386 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (868) , ((صحيح أبي داود)) (1448): م.
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ (وَالْمَسْأَلَةُ فِيمَا سِوَى ذَلِكَ سُحْتٌ) أَرَادَ بِهِ أَنَّ الْمَسْأَلَةَ فِي سِوَى هَذِهِ الْأَشْيَاءِ الثَّلَاثَةِ مِنَ السُّلْطَانِ عَنْ فَضْلِ حِصَّتِهِ مِنْ بَيْتِ الْمَالِ سُحتٌ لِأَنَّ الْمَسْأَلَةَ فِي غَيْرِ هَذِهِ الْخِصَالِ الثَّلَاثَةِ مِنْ غَيْرِ السُّلْطَانِ عَنْ غَيْرِ بَيْتِ مَالِ الْمُسْلِمِينَ تَكُونَ سُحْتًا إِذَا كَانَ الْإِنْسَانُ غَيْرَ مستغنٍ بما عنده
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮৬৮)
পরিচ্ছেদঃ যেসব সীমিত (গণনাযোগ্য) অবস্থার কারণে মানুষের জন্য ভিক্ষা/চাওয়া বৈধ করা হয়েছে তার উল্লেখ
৩৩৮৭. কবীসাহ বিন মুখারিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি আমার কওমের এক ব্যক্তির ঋণ পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করি। অতঃপর আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে তাঁর কাছে সাহায্য চাই। তখন তিনি বলেন, “হে কবীসা, দাঁড়াও, আমাদের কাছে সাদাকাহ আসলে সেখান থেকে তোমাকে দেওয়ার নির্দেশ দিবো।” তারপর তিনি বলেন, “হে কবীসা, চাওয়া কেবল তিন শ্রেণির মানুষের জন্য বৈধ। (১) ঐ ব্যক্তি যে অন্যের ঋণ পরিশোধ করার দায়িত্ব নেয়। তবে তার জন্য তা পরিশোধ না করা পর্যন্ত মানুষের কাছে সাহায্য চাওয়া বৈধ, (২) ঐ ব্যক্তি যাকে কোন দুর্যোগ পেয়ে বসে অতঃপর তার সম্পদ ধ্বংস হয়ে যায়। তবে তার জন্য সাহায্য চাওয়া বৈধ, যতদিন না তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং (৩) যে ব্যক্তি দারিদ্র হয়ে পড়ে, অতঃপর তার কওমের তিনজন জ্ঞানী লোক তার ব্যাপারে সাক্ষ্য দেয়, তাহলে তার জন্য সাহায্য চাওয়া বৈধ, যতদিন না সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এছাড়া অন্য কোন কারণে ভিক্ষা করা হারাম। এরকম সাহায্যপ্রার্থী হারাম ভক্ষন করে।”[1]
ذِكْرُ الْخِصَالِ الْمَعْدُودَةِ الَّتِي أُبيح لِلْمَرْءِ الْمَسْأَلَةُ من أجلها
3387 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا حَوْثَرَةُ بْنُ أَشْرَسَ الْعَدَوِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ هَارُونَ بْنِ رِئَابٍ عَنْ كِنَانَةَ بْنِ نُعَيْمٍ الْعَدَوِيِّ عَنْ قَبِيصَةَ بْنِ مُخَارِقٍ الْهِلَالِيِّ قَالَ: تحمَّلت حَمَالَةً فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْأَلُهُ مِنْهَا فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (أَقِمْ يَا قَبِيصَةُ حَتَّى تَجِيئَنَا الصَّدَقَةُ فَنَأْمُرَ لَكَ بِهَا) ثُمَّ قَالَ: (يَا قَبِيصَةُ إِنَّ الْمَسْأَلَةَ لَا تَحِلُّ إِلَّا لِإِحْدَى ثَلَاثٍ: رَجُلٍ تَحَمَّلَ بِحَمَالَةٍ فحلَّت لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصيبها ثُمَّ يُمْسِكَ وَرَجُلٍ أَصَابَتْهُ جَائِحَةٌ فَاجْتَاحَتْ مَالَهُ فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصيب قِواماً مِنْ عَيْشٍ أَوْ سِدَادًا مِنْ عَيْشٍ وَرَجُلٍ أَصَابَتْهُ فَاقَةٌ حَتَّى يَقُولَ ثَلَاثَةٌ مِنْ ذَوِي الْحِجَا مِنْ قَوْمِهِ: لَقَدْ أَصَابَتْ فُلَانًا فَاقَةٌ فحلَّت لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصيب قِوَامًا مِنْ عَيْشٍ ـ أَوْ قَالَ: سِدَادًا مِنْ عَيْشٍ ـ , وَمَا سِوَاهُنَّ مِنَ الْمَسْأَلَةِ سُحْتٌ يأكلها صاحبها سُحتاً)
الراوي : قَبِيصَة بْن مُخَارِقٍ الْهِلَالِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3387 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (868) , ((صحيح أبي داود)) (1448): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৮৬৮)
পরিচ্ছেদঃ যেই হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো পূর্বে বর্ণিত কবীসাহ বিন মুখারিক বর্ণিত হাদীসের বিরোধী
৩৩৮৮. সামুরাহ বিন জুনদুব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই এই ভিক্ষাবৃত্তি হলো জখম, এর দ্বারা মানুষ নিজের চেহারায় জখম করে। কাজেই যে ব্যক্তি চায়, সে তার চেহারায় তা বহাল রাখুন আর যে চায় তা ছেড়ে দিক। তবে শাসকের কাছে চাওয়া ব্যতীত অথবা এমন অবস্থা ব্যতীত, যেখানে কোন ব্যক্তির কাছে এমন পরিস্থিতি নেমে আসে, যার কারণে তাকে অবধারিতভাবেই চাইতে হয়।”[1]
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْحَدِيثِ أَنَّهُ مُضَادُّ لِخَبَرِ قَبِيصَةَ بْنِ مُخَارِقٍ الَّذِي ذَكَرْنَاهُ
3388 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ سَعِيدٍ السَّعْدِيُّ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنْ شُعْبَةَ عَنْ عَبْدِ الملك ابن عُمَيْرٍ عَنْ زَيْدِ بْنِ عُقْبَةَ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
(إِنَّمَا المَسَائِلُ كُدْوحٌ يَكْدَحُ بِهَا الرَّجُلُ وَجْهَهُ فَمَنْ شَاءَ أَبْقَى عَلَى وَجْهِهِ وَمَنْ شَاءَ تَرَكَ إِلَّا أَنْ يَسْأَلَ ذَا سُلْطَانٍ أَوْ فِي أَمْرٍ لَا يَجِدُ مِنْهُ بدًّا)
الراوي : سَمُرَة بْن جُنْدُبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3388 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1447).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৪৭)
পরিচ্ছেদঃ মানুষের প্রতি নির্দেশ হলো মাখলূকাতকে ছেড়ে আল্লাহর মাধ্যমে অন্যের প্রতি মুখাপেক্ষীহীনতা অর্জন করবে, কেননা এ রকম ব্যক্তিকে মহান আল্লাহ নিজ অনুগ্রহের মাধ্যমে মুখাপেক্ষীহীন করে দিবেন
৩৩৮৯. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সাহায্য চাওয়ার জন্য আসি। অতঃপর আমি এসে তাঁকে খুতবায় বলতে শুনি, তিনি বলেন, “যে ব্যক্তি মানুষের থেকে মুখাপেক্ষীহীন থাকতে চায়, আল্লাহ তাকে মুখাপেক্ষীহীন রাখেন, যে ব্যক্তি নিষ্কলুষ থাকতে চায়, আল্লাহ তাকে নিষ্কলুষ রাখেন আর যে ব্যক্তি আমার কাছে সাহায্য চাইবে, আমরা তাকে প্রদান করবো।”
রাবী বলেন, “তারপর আমি তাঁর কাছে কোন কিছু না চেয়ে চলে আসি। আর আজ আমি আনসারদের মাঝে সবচেয়ে বেশি সম্পদশালী।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلْمَرْءِ بِالِاسْتِغْنَاءِ بِاللَّهِ جَلَّ وَعَلَا عَنْ خَلْقِهِ إِذْ فَاعِلُهُ يُغْنِيهِ اللَّهُ جَلَّ وعلا بتفضله
3389 - أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى السَّاجِيُّ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أُرِيدُ أَنْ أَسْأَلَهُ فَسَمِعْتُهُ يَخْطُبُ وَهُوَ يَقُولُ: (مَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ وَمَنْ سَأَلَنَا أَعْطَيْنَاهُ) قَالَ: فَرَجَعْتُ وَلَمْ أَسْأَلْهُ فَأَنَا اليوم أكثر الأنصار مالاً.
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3389 | خلاصة حكم المحدث: حسن – ((صحيح أبي داود)) (1451).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৫১)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মাখলূকাতকে ছেড়ে আল্লাহর মাধ্যমে অন্যের প্রতি মুখাপেক্ষীহীনতা অর্জন করবে, মহান আল্লাহ সেই ব্যক্তিকে নিজ অনুগ্রহের মাধ্যমে তাদের থেকে মুখাপেক্ষীহীন করে দিবেন
৩৩৯০. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তার পরিবার একবার তার কাছে অভাবের অনুযোগ করেন। অতঃপর তিনি তাদের জন্য সাহায্য চাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসেন। অতঃপর তিনি তাকে মিম্বারের উপর দেখতে পান। এসময় তিনি বলছিলেন, “হে লোকসকল, তোমাদের জন্য সময় এসেছে চাওয়া থেকে বিরত থাকা। কেননা যে ব্যক্তি নিষ্কলুষ থাকতে চায়, আল্লাহ তাকে নিষ্কলুষ রাখবেন, আর যে ব্যক্তি মানুষের থেকে মুখাপেক্ষীহীন থাকতে চায়, আল্লাহ তাকে মুখাপেক্ষীহীন রাখবেন। ঐ সত্তার কসম, যার হাতে মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রাণ, কোন বান্দাকে সবরের চেয়ে প্রশস্ত রিযিক প্রদান করা হয় না। যদি তোমরা অগত্যা সাহায্য চাও, তবে আমি সাধ্য অনুযাযী প্রদান করবো।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مَنِ اسْتَغْنَى بِاللَّهِ جَلَّ وَعَلَا عَنْ خَلْقِهِ أَغْنَاهُ اللَّهُ عَنْهُمْ بِفَضْلِهِ
3390 - أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ دَاوُدَ بْنِ وَرْدَانَ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ قَالَ: أَخْبَرَنَا اللَّيْثُ عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: أَنَّ أَهْلَهُ شَكَوْا إِلَيْهِ الْحَاجَةَ فَخَرَجَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَسْأَلَهُ لَهُمْ شَيْئًا فَوَافَقَهُ عَلَى الْمِنْبَرِ وَهُوَ يَقُولُ: (أَيُّهَا النَّاسُ قَدْ آنَ لَكُمْ أَنْ تَسْتَغْنُوا عَنِ الْمَسْأَلَةِ فَإِنَّهُ مَنْ يَسْتَعْفِفْ يُعِفَّه اللَّهُ وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ مَا رُزق عَبْدٌ شَيْئًا أَوْسَعَ مِنَ الصَّبْرِ وَلَئِنْ أَبَيْتُمْ إِلَّا أن تسألوني لأعطيَنَّكُم ما وجدت)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3390 | خلاصة حكم المحدث: حسن – ((صحيح أبي داود)) (1451).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৫১)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মাখলূকাতকে ছেড়ে আল্লাহর মাধ্যমে অন্যের প্রতি মুখাপেক্ষীহীনতা অর্জন করবে, মহান আল্লাহ সেই ব্যক্তিকে নিজ অনুগ্রহের মাধ্যমে তাদের থেকে মুখাপেক্ষীহীন করে দিবেন
৩৩৯১. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সাহায্য চান। অতঃপর তিনি তাদেরকে দান করেন। অতঃপর তাঁর কাছে যা ছিলো, যখন তা শেষ হয়ে যায়, তখন তিনি বলেন, “আমার কাছে যা থাকে, সেটা আমি তোমাদের না দিয়ে কখনই জমা করে রাখব না। আর যে ব্যক্তি নিষ্কলুষ থাকতে চায়, আল্লাহ তাকে নিষ্কলুষ রাখবেন, আর যে ব্যক্তি মানুষের থেকে মুখাপেক্ষীহীন থাকতে চায়, আল্লাহ তাকে মুখাপেক্ষীহীন রাখবেন। যে সবর করতে চায়, মহান আল্লাহ তাকে সবর করার তাওফীক দান করেন। আর কোন ব্যক্তিকে সবরের চেয়ে উত্তম ও প্রশস্ত কোন কিছু প্রদান করা হয় না।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ مَنِ اسْتَغْنَى بِاللَّهِ عَنْ خَلْقِهِ جَلَّ وَعَلَا يُغْنِهِ عَنْهُمْ بِفَضْلِهِ
3391 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن ابْنِ شِهَابٍ عَنْ عَطَاءَ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: أَنَّ نَاسًا مِنَ الأنصار سألوا رسول الله فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ حَتَّى إِذَا نَفِدَ مَا عِنْدَهُ قَالَ: (مَا يَكُنْ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّه اللَّهُ وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ وَمَنْ يتصبَّر يصبِّرْهُ اللَّهُ وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً هُوَ خير وأوسع من الصبر)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3391 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (2314): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৩১৪)
পরিচ্ছেদঃ এই দুনিয়ার নগণ্য কোন জিনিস সাহায্য চেয়ে কিংবা লোভাতুর হয়ে গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩৩৯২. আব্দুল্লাহ বিন আমির আল ইয়াহসিবী থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মুআবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুকে দিমাশকের মিম্বারের উপর বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে সতর্ক থাকবে। তবে সেসব হাদীস ব্যতীত, যেগুলো উমার রাদ্বিয়াল্লাহু আনহুর শাসনামলে প্রচলিত ছিল। কেননা তিনি মানুষকে আল্লাহকে ভয় করার জন্য উৎসাহ দিতেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আল্লাহর যার কল্যাণ চান, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন।” আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরো বলতে শুনেছি, তিনি বলেছেন, “নিশ্চয়ই আমি একজন কোষাধ্যক্ষ মাত্র। কাজেই যাকে আমি খুশি মনে কিছু প্রদান করি, তাকে তাতে বারাকাহ দেওয়া হবে, আর যাকে আমি চাওয়ার কারণে এবং এর প্রতি লোভাতুর থাকার কারণে প্রদান করি, সে ঐ ব্যক্তির মতো, যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يَأْخُذَ الْمَرْءُ شَيْئًا مِنْ حُطَامِ هَذِهِ الدُّنْيَا وَهُوَ سَائِلٌ أَوْ شره
3392 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنَا رَبِيعَةُ بْنُ يَزِيدَ الدِّمَشْقِيُّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ الْيَحْصِبِيِّ قَالَ: سَمِعْتُ مُعَاوِيَةَ يَقُولُ عَلَى مِنْبَرِ دِمِشْقَ: إِيَّاكُمْ وَأَحَادِيثَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا حَدِيثًا كَانَ فِي عَهْدِ عُمَرَ فَإِنَّ عُمَرَ كَانَ يُخيف النَّاسَ فِي اللَّهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يَقُولُ: (مَنْ يُردِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ) وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (إِنَّمَا أَنَا خَازِنٌ فَمَنْ أَعْطَيْتُهُ عَنْ طِيبِ نَفْسٍ يُبَارَكْ لَهُ فِيهِ وَمَنْ أَعْطَيْتُهُ عَنْ مَسْأَلَةٍ وَعَنْ شَرَهٍ كَانَ كَالَّذِي يأكل ولا يشبع)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3392 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (1194 ـ 1196).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১১৯৪)
পরিচ্ছেদঃ এই দুনিয়ার নগণ্য কোন জিনিস লোভাতুর হয়ে গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩৩৯৩. হাকিম বিন হিযাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলে তিনি আমাকে কিছু প্রদান করেন। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার কিছু চাই, তিনি আমাকে এভাবে তিনবার প্রদান করেন। তারপর তিনি বলেন, “হে হাকিম বিন হিযাম, নিশ্চয়ই এই সম্পদ সবুজ-শ্যামল সুমিষ্ট। যে ব্যক্তি তা নির্লোভ মনে গ্রহণ করে, তার জন্য তাতে বারাকাহ দেওয়া হয় আর যে ব্যক্তি তা লোভাতুর মনে গ্রহণ করবে, তার জন্য তাতে বারাকাহ দেওয়া হয় না এবং সে ব্যক্তি ঐ ব্যক্তির মতো, যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আর নিচু হাত অপেক্ষা উঁচু হাত উত্তম।”
হাকিম বিন হিযাম রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঐ সত্তার কসম, যিনি আপনাকে হকসহ পাঠিয়েছেন, আপনার পর আমি দুনিয়া ত্যাগ করা পর্যন্ত আর কারো কাছে কোন কিছু চাইবো না।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَخذِ مَا أُعْطِيَ الْمَرْءُ مِنْ حُطَامِ هَذِهِ الدُّنْيَا وَهُوَ مُشْرِفُ النَّفْسِ إليه
3393 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ قَالَ: حَدَّثَنَا فُلَيْحٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ وَسَعِيدِ بْنِ الْمُسَيِّبِ: أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم: (يا حكيم إِنَّ هَذَا الْمَالَ حُلْوَةٌ خَضِرَةٌ فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ وَالْيَدُ الْعُلْيَا أَخْيَرُ من اليد السفلى)
قال حكيم: فقلت: يارسول وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَا أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شيئاً حتى أفارق الدنيا
الراوي : حَكِيم بْن حِزَامٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3393 | خلاصة حكم المحدث: صحيح - ((أحاديث البيوع)): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২১০)
পরিচ্ছেদঃ নির্লোভ অবস্থায় না চাওয়াতেই কোন কিছু প্রদান করা হলে তা গ্রহণ করাতে কোন দোষ নেই
৩৩৯৪. কাবীসা বিন যুআইব (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু ইবনুস সা‘দীকে অনুদান হিসেবে এক হাজার স্বর্ণমুদ্রা প্রদান করেন। কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি প্রদান করেন এবং বলেন, “আমার এর কোন প্রয়োজন নেই।” তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাকে বলেন, “আমি তোমাকে তা-ই বলবো, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, তিনি আমাকে বলেছিলেন, “যখন আল্লাহ তোমার কাছে কোন জীবিকা পাঠাবেন, যা তুমি চাওনি এবং এই ব্যাপারে তোমার কোন লোভ না থাকে, তবে তা গ্রহণ করবে। কেননা আল্লাহই এটি তোমাকে প্রদান করেছেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنْ لَا حَرَجَ عَلَى الْمَرْءِ فِي أَخَذِ مَا أُعْطِيَ مِنْ غَيْرِ مَسْأَلَةٍ وَلَا إِشْرَافِ نَفْسٍ
3394 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ بَكْرَ بْنَ سَوَادَةَ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ الْمَعَافِرِيَّ حَدَّثَهُ: عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ: أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَعْطَى ابْنَ السَّعْدِيِّ أَلْفَ دِينَارٍ فَأَبَى أَنْ يَقْبَلَهَا وَقَالَ: أَنَا عَنْهَا غَنِيٌّ فَقَالَ لَهُ عُمَرُ: إِنِّي قَائِلٌ لَكَ مَا قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا سَاقَ اللَّهُ إِلَيْكَ رِزْقًا مِنْ غَيْرِ مَسْأَلَةٍ وَلَا إشراف نفس فخُذْهُ فإن الله أعطاكه)
الراوي : قَبِيصَة بْن ذُؤَيْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3394 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1453).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ ১৪৫৩)
পরিচ্ছেদঃ নির্লোভ অবস্থায় না চাওয়াতেই কোন কিছু প্রদান করা হলে তা গ্রহণ করাতে কোন দোষ নেই
৩৩৯৫. খালিদ বিন আদী আল জুহানী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “ মনের লোভ ও চাওয়া ছাড়া যে ব্যক্তির কাছে তার ভাইয়ের পক্ষ থেকে কোন অনুদান আসে, তবে সে যেন তা গ্রহণ করে এবং তা ফেরত না দেয়। কেননা নিশ্চয়ই এটা আল্লাহ প্রদত্ত রিযিক, যা তিনি তার কাছে পাঁঠিয়েছেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এখানে আমাদেরকে যা আদেশ করা হয়েছে, তা হলো কোন মানুষকে কোন কিছু প্রদান করা হলে, তা গ্রহণ করা। আর এটি বৈধ হওয়ার জন্য নির্দিষ্ট দুটি জিনিস থাকা যাবে না। সেগুলো হলো চাওয়া ও লোভ। কাজেই কোন স্বাবলম্বী ধনীর মাঝে এই দুটির যে কোন একটি পাওয়া যায়, তবে তার জন্য প্রদত্ত জিনিস গ্রহণ করা নিষেধ। এটি নিরুপায় দরিদ্র লোকদের জন্য প্রযোজ্য নয়।
আবার বাধ্যগত অবস্থায় চাওয়া ও লোভ থাকার পরেও প্রদত্ত জিনিস গ্রহণ করা বৈধ হয়। আর বাধ্যগত অবস্থা দুই ধরণের। এক. সামর্থবান ব্যক্তি বাধ্যগত অবস্থায় নিপতিত হওয়া। দুই. নিঃস্ব ব্যক্তির নিরুপায় অবস্থায় নিপতিত হওয়া। সামর্থবান ব্যক্তি বাধ্যগত অবস্থায় নিপতিত হওয়া হলো, যে ব্যক্তি নগণ্য দুনিয়ার প্রচুর সহায়-সম্পদের মালিক, কিন্তু সে এমন অবস্থায় রয়েছে, যেখানে আদৌ খাদ্য-পানীয় বিক্রি করা হয় না, আর তার কাছেও খাদ্য-পানীয় নেই, তবে সেই ব্যক্তি সামর্থবান হওয়া সত্ত্বেও তার জন্য নিরুপায় ব্যক্তির হুকুম প্রযোজ্য হবে। এই অবস্থায় তার জন্য প্রদত্ত অনুদান গ্রহণ করা বৈধ, যদিও তিনি সেটা পাওয়ার ব্যাপারে লোভাতুর ছিলেন বা তা সাহায্য চেয়েছিলেন। আর নিঃস্ব ব্যক্তির নিরুপায় হওয়ার বিষয়টি স্পষ্ট, যা ব্যাখ্যা করার প্রয়োজন নেই।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنْ لَا حَرَجَ عَلَى الْمَرْءِ فِي أَخَذِ مَا أُعْطِيَ مِنْ غَيْرِ مَسْأَلَةٍ وَلَا إِشْرَافِ نَفْسٍ
3395 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حدثنا المقرىءُ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ قَالَ: حَدَّثَنِي أَبُو الْأَسْوَدِ عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ خَالِدِ بْنِ عَدِيٍّ الْجُهَنِيِّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم يقول: (مَنْ بَلَغَهُ مَعْرُوفٌ عَنْ أَخِيهِ مِنْ غَيْرِ مَسْأَلَةٍ وَلَا إِشْرَافِ نَفْسٍ فَلْيَقْبَلْهُ وَلَا يَرُدَّهُ فإنما هو رزق ساقه الله إليه)
الراوي : قَبِيصَة بْن ذُؤَيْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3395 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (2/ 16) , ((الصحيحة)) (1005).
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَضِيَ اللَّهُ عَنْهُ ـ: هَذَا الْأَمْرُ الَّذِي أُمرنا بِاسْتِعْمَالِهِ هُوَ أَخْذُ مَا أُعْطِيَ الْمَرْءُ وَالشَّيْئَانِ الْمَعْلُومَانِ الَّذِي أُبِيحَ لَهُ ذَلِكَ عِنْدَ عَدَمِهِمَا هُوَ الْمَسْأَلَةُ وَإِشْرَافُ النَّفْسِ فَإِنْ وُجِدَ أَحَدُهُمَا فِي الْغَنِيِّ الْمُسْتَقِلِّ بِمَا عِنْدَهُ زُجِرَ عَنْ أَخْذِ مَا أُعطي دُونَ الْفُقَرَاءِ الْمُضْطَرِّينَ
وَالتَّارَةُ الَّتِي يُبَاحُ فِيهَا أَخْذُ مَا أُعْطِيَ الْمَرْءُ وَإِنْ وُجِدَ فِيهِ الْمَسْأَلَةُ وَإِشْرَافُ النَّفْسِ هِيَ حَالَةُ الِاضْطِرَارِ
وَالِاضْطِرَارُ عَلَى ضَرْبَيْنِ: اضْطِرَارٌ بِجِدَةٍ وَاضْطِرَارٌ بِعُدْمٍ وَالِاضْطِرَارُ الَّذِي يَكُونُ بِجِدَةٍ هُوَ أَنْ يَمْلِكَ الْمَرْءُ الشَّيْءَ الْكَثِيرَ مِنْ حُطَامِ هَذِهِ الدُّنْيَا سِوَى الْمَأْكُولِ وَالْمَشْرُوبِ وَهُوَ فِي مَوْضِعٍ لَا يُبَاعُ فِيهِ الطَّعَامُ وَالشَّرَابُ أَصْلًا فَهُوَ ـ وَإِنْ كَانَ وَاجِدًا ـ حُكْمُهُ حُكْمُ الْمُضْطَرِّ لَهُ أَخْذُ مَا أُعْطِيَ وَإِنْ كَانَ سَائِلًا أَوْ مُشْرِفَ النَّفْسِ إِلَيْهِ وَاضْطِرَارُ الْعُدْمِ هُوَ وَاضِحٌ لَا يَحْتَاجُ إِلَى الكشف عنه.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০০৫)
পরিচ্ছেদঃ যদি না চাইতেই কাউকে এই নশ্বর দুনিয়ার কোন কিছু প্রদান করা হয়, তবে তা গ্রহণ করার নির্দেশ
৩৩৯৬. ইবনুস সাঈদী আল মালেকী থেকে বর্ণিত, তিনি বলেন, “উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে সাদাকাহ উসূল করার জন্য নিযুক্ত করেন। অতঃপর যখন আমি দায়িত্ব পালন করি এবং তাঁকে তা আদায় করে দেই, তখন কিছু অনুদান দেওয়া নির্দেশ দেন। তখন আমি তাকে বললাম, “আমি তো এই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি আর আমার প্রতিদান আল্লাহ দিবেন।” তখন তিনি বলেন, “তোমাকে যা প্রদান করা হয়েছে, তা তুমি গ্রহণ করো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে আমার কাজের জন্য আমি তোমার মতোই বলেছিলাম। তখন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন আপনাকে না চাইতে কোন কিছু প্রদান করা হবে, তখন আপনি তা নিজে খেতে এবং সাদাকাহ করতে পারবেন।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِأَخْذِ مَا أُعْطِيَ الْمَرْءُ مِنْ حُطَامِ هَذِهِ الدُّنْيَا الْفَانِيَةِ الزَّائِلَةِ مَا لَمْ تَتَقَدَّمْهُ لَهَا مَسْأَلَةٌ
3396 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنِ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنِ ابْنِ السَّاعِدِيِّ الْمَالِكِيِّ قَالَ: اسْتَعْمَلَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ عَلَى الصَّدَقَةِ فَلَمَّا فَرَغْتُ مِنْهَا وَأَدَّيْتُهَا إِلَيْهِ أَمَرَ لِيَ بعُمَالةٍ فَقُلْتُ لَهُ: إِنَّمَا عَمِلْتُ لِلَّهِ وَأَجْرِي عَلَى اللَّهِ قَالَ: خُذْ مَا أُعْطِيتَ فَإِنِّي قَدْ قُلْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَمَلِي مِثْلَ قَوْلِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا أُعطيتَ شَيْئًا مِنْ غير أن تسأل فكل وتصدَّق)
الراوي : ابْن السَّاعِدِيِّ الْمَالِكِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3396 | خلاصة حكم المحدث: صحيح: ق ـ انظر (1453).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৩৯৬)
পরিচ্ছেদঃ নির্লোভ অবস্থায় কোন কিছু প্রদান করা হলে, তা গ্রহণকারীর প্রতি বারাকাহ সাব্যস্ত করার ব্যাপারে বর্ণনা
৩৩৯৭. হাকিম বিন হিযাম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলে তিনি আমাকে কিছু প্রদান করেন। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার কিছু চাই, তিনি আমাকে প্রদান করেন। তারপর তিনি বলেন, “নিশ্চয়ই এই সম্পদ সবুজ-শ্যামল, সুমিষ্ট। যে ব্যক্তি তা নির্লোভ-ভালো মনে গ্রহণ করে, তার জন্য তাতে বারাকাহ দেওয়া হয় আর যে ব্যক্তি তা লোভাতুর মনে গ্রহণ করবে, তার জন্য তাতে বারাকাহ দেওয়া হয় না এবং সে ব্যক্তি ঐ ব্যক্তির মতো, যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আর নিচু হাত অপেক্ষা উঁচু হাত উত্তম।”[1]
ذِكْرُ إِثْبَاتِ الْبَرَكَةِ لِآخِذِ مَا أُعْطِيَ بِغَيْرِ إِشْرَافِ نَفْسٍ مِنْهُ
3397 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ: أَنَّهُمَا سَمِعَا حَكِيمَ بْنَ حِزَامٍ يَقُولُ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ قَالَ: (إِنَّ هَذَا الْمَالَ حُلْوَةٌ خَضِرَةٌ فَمَنْ أَخَذَهُ بِطِيبِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَهُ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السفلى)
الراوي : حَكِيم بْن حِزَامٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3397 | خلاصة حكم المحدث: صحيح - ((أحاديث البيوع)): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩২১০)
পরিচ্ছেদঃ কোন মানুষের প্রতি তার ভাইয়ের পক্ষ থেকে ইহসান করা হলে, তার জন্য ওয়াজিব হলো সেটার শুকরিয়া আদায় করা
৩৩৯৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, সে ব্যক্তি আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না।”[1]
ذِكْرُ مَا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ الشُّكْرِ لِأَخِيهِ الْمُسْلِمِ عِنْدَ الْإِحْسَانِ إِلَيْهِ
3398 - سَمِعْتُ أَبَا خَلِيفَةَ يَقُولُ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ بَكْرِ بْنِ الرَّبِيعِ بْنِ مُسْلِمٍ يَقُولُ: سَمِعْتُ الرَّبِيعَ بْنَ مُسْلِمٍ يَقُولُ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ زِيَادٍ يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: سَمِعْتُ أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (لَا يَشْكُرُ اللَّهَ مَنْ لَا يَشْكُرُ الناس)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3398 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (716).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৭১৬)
পরিচ্ছেদঃ যার সাথে ভালো কিছু করা হয় তার প্রতি নির্দেশ হলো, প্রতিদান দেওয়া
৩৩৯৯. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে সাহায্য চাইবে, তোমরা তাকে তা প্রদান করবে, যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে আশ্রয় চাইবে, তোমরা তাকে আশ্রয় দিবে এবং যে ব্যক্তি তোমাদেরকে দাওয়াত দিবে, তোমরা তার দাওয়াত কবূল করবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالْمُكَافَأَةِ لِمَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ
3399 ـ - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ حَدَّثَنَا علي بن مسلم الطوسي حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُبَيْدَةَ بْنِ مَعْنٍ عَنْ أَبِيهِ عَنِ الأعمش عن إبراهيم التيمي عَنْ مُجَاهِدٍ: عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ سَأَلَ بِاللَّهِ فَأَعْطُوهُ وَمَنِ اسْتَعَاذَ بِاللَّهِ فَأَعِيذُوهُ وَمَنْ دَعَاكُمْ فَأَجِيبُوهُ)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3399 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1469) , ((الصحيحة)) (254).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৬৯)
পরিচ্ছেদঃ যার সাথে ভালো কিছু করা হয় তার প্রতি নির্দেশ হলো, প্রতিদান দেওয়া
৩৪০০. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে আশ্রয় চাইবে, তোমরা তাকে আশ্রয় দিবে, যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে সাহায্য চাইবে, তোমরা তাকে তা প্রদান করবে এবং যে ব্যক্তি তোমাদেরকে দাওয়াত দিবে, তোমরা তার দাওয়াত কবূল করবে এবং যে ব্যক্তি তোমাদের জন্য ভালো কিছু করবে, তোমরা তাকে বিনিময় দিবে। যদি তোমরা বিনিময় দেওয়ার মত কোন কিছু না পাও, তবে তোমরা তার জন্য এই পরিমাণ দুআ করবে যে, তোমরা মনে করবে যে তোমরা তার প্রতিদান দিয়েছো।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেছেন, “এই হাদীস বর্ণনায় জারীর রহিমাহুল্লাহ ত্রুটি করেছেন। কেননা তিনি এখানে ইবরাহিম আত তাইমীর নাম সংরক্ষন করেননি।”
ذِكْرُ الْأَمْرِ بِالْمُكَافَأَةِ لِمَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ
3400 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ عَنِ الْأَعْمَشِ عَنْ مُجَاهِدٍ: عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنِ اسْتَعَاذَكُمْ بِاللَّهِ فَأَعِيذُوهُ وَمَنْ سَأَلَكُمْ بِاللَّهِ فَأَعْطُوهُ وَمَنْ دَعَاكُمْ فَأَجِيبُوهُ وَمَنْ صَنَعَ إِلَيْكُمْ مَعْرُوفًا فَكَافِئُوهُ فَإِنْ لَمْ تَجِدُوا مَا تُكَافِئُونَهُ فَادْعُوا اللَّهَ لَهُ حَتَّى تَرَوْا أَنْ قد كافأتموه)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3400 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1469) , ((الصحيحة)) (254).
قَالَ أَبُو حَاتِمٍ: قصَّر جَرِيرٌ فِي إِسْنَادِهِ لأنه لم يحفظ إبراهيم التيمي فيه
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৪৬৯)
পরিচ্ছেদঃ মানুষের জন্য জরুরী হলো তার মুসলিম ভাইয়ের ভালো ও মন্দ উভয় ধরণের কাজের জন্য ভালো করা
৩৪০১. আবুল আহওয়াস তার বাবা থেকে হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন, “আমি বললাম, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি এক ব্যক্তির পাশে ছিলাম, কিন্তু সে আমাকে মেহমানদারী করেনি এবং কোন সৌজন্যমূলক আচরণ করেনি, তবে আমিও কি তার সাথে এরকম করবো?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “বরং তুমি তার সাথে সৌজন্যমূলক আচরণ করবে।”[1]
ذِكْرُ مَا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنْ مُجَازَاةِ الْخَيْرِ لِأَخِيهِ الْمُسْلِمِ عَلَى أَعْمَالِهِ الصَّالِحَةِ وَالسَّيِّئَةِ
3401 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ قال: حدثنا سفيان الثوري عَنْ أَبِي الْأَحْوَصِ: عَنْ أَبِيهِ قَالَ: قُلْتُ: يارسول اللَّهِ مَرَرْتُ بِرَجُلٍ فَلَمْ يُضيِّفْني وَلَمْ يَقرِني أَفَأَحْتَكِمُ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (بل اقْرِه)
الراوي : أَبُو الْأَحْوَصِ: عَنْ أَبِيهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3401 | خلاصة حكم المحدث: صحيح – ((الصحيحة)) (1290).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১২৯০)
পরিচ্ছেদঃ মানুষের জন্য জরুরী হলে কেউ কোন অনুগ্রহ করলে, তার শুকরিয়া আদায় করতে কুন্ঠিত না হওয়া, চাই সে অনুগ্রহ কম হোক বা বেশি হোক
৩৪০২. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা আসেন। অতঃপর আমরা তাঁদের তাজা খেজুর খাওয়াই ও পানি পান করাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটা সেই নিআমতের অন্তর্ভু্ক্ত, যা সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে!”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ عَلَى الْمَرْءِ تَرْكَ الْإِغْضَاءِ عَلَى الشُّكْرِ لِلرَّجُلِ عَلَى نِعْمَةٍ قلَّت أَوْ كَثُرَتْ
3402 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَمَّارِ بْنِ أَبِي عَمَّارٍ: عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: جَاءَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ فَأَطْعَمْنَاهُمْ رُطباً وَسَقَيْنَاهُمْ مِنَ الْمَاء فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (هَذَا مِنَ النَّعِيمِ الَّذِي تُسْأَلُونَ عَنْهُ)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3402 | خلاصة حكم المحدث: صحيح - ((الروض النضير)) (1/ 403).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ১/৪০৩)
পরিচ্ছেদঃ কেউ কারো জন্য ভালো কিছু করলে তার প্রশংসা করার নির্দেশ প্রসঙ্গে বর্ণনা
৩৪০৩. উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, “আমি এক ব্যক্তিকে দেখলাম, সে দুআ করছে এবং ভালো কথা বলছে। সে আরো বলছে যে, আপনি তাকে দুই দীনার প্রদান করেছেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “কিন্তু আমি তো ওমুক ব্যক্তিকে এই এই দিয়েছি। কিন্তু সে তার কোন প্রশংসা করলো না, ভালো কোন কিছুও বললো না!”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ تَرْكِ ثَنَاءِ الْمَرْءِ عَلَى أَخِيهِ الْمُسْلِمِ إِذَا أَوْلَاهُ شَيْئًا مِنَ الْمَعْرُوفِ
3403 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ زُهَيْرٍ أَبُو يَعْلَى بِالْأُبُلَّةِ قَالَ: حَدَّثَنَا سَلْمُ بْنُ جُنَادَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ: قُلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي رَأَيْتُ فُلَانًا يَدْعُو وَيَذْكُرُ خَيْرًا وَيَذْكُرُ أَنَّكَ أَعْطَيْتَهُ دِينَارَيْنِ قَالَ: (لَكِنْ فُلَانٌ أَعْطَيْتُهُ مَا بَيْنَ كَذَا إِلَى كذا فما أثنى ولا قال خيراً)
الراوي : عُمَر بْن الْخَطَّابِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3403 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (2/ 8 و 15).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮, ১৫)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি কারো জন্য ভালো কিছু করলে যদি তার প্রতিদান দেওয়ার সামর্থ না থাকে, তাহলে যে দুআ করলে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হয়ে যাবে তার বর্ণনা
৩৪০৪. উসামাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যার জন্য ভালো কিছু করা হয়, অতঃপর সেই ব্যক্তি ভালো কাজ সম্পাদনকারীর জন্য এই বলে দুআ করে, جَزَاكَ الله خيراً (আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুন), তবে সে পরিপূর্ণভাবে তার প্রশংসা করলো।”[1]
ذِكْرُ الشَّيْءِ الَّذِي إِذَا قَالَهُ الْمَرْءُ لِلْمُسْدِي إِلَيْهِ الْمَعْرُوفَ عِنْدَ عَدَمِ الْقُدْرَةِ عَلَى الْجَزَاءِ يَكُونُ مُبَالِغًا فِي ثَوَابِهِ
3404 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ وَالْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ قَالَا: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ قَالَ: حَدَّثَنَا الْأَحْوَصُ بْنُ جَوَّابٍ قَالَ: حَدَّثَنَا سُعَيْرُ بْنُ الْخِمْسِ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ: عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَقَالَ لِفَاعِلِهِ: جَزَاكَ الله خيراً فقد أبلغ في الثناء)
الراوي : عُمَر بْن الْخَطَّابِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3404 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق)) ـ أيضاً ـ (2/ 55).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৫৫)
পরিচ্ছেদঃ কেউ কারো কোন অনুগ্রহ করলে, তার জন্য ওয়াজিব হলো তার শুকরিয়া আদায় করা
৩৪০৫. উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গমন করেন, অতঃপর বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, আমি ওমুক ব্যক্তিকে দেখলাম, সে শুকরিয়া আদায় করছে এবং বলছে যে, আপনি তাকে দুই দীনার প্রদান করেছেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “কিন্তু আমি তো ওমুক ব্যক্তিকে ১০ থেকে ১০০ দিরহাম প্রদান করেছি, কিন্তু সে তার কোন কৃতজ্ঞতা প্রকাশ করেনি এবং এই কথা বলেওনি। নিশ্চয়ই তোমাদের মাঝে কোন কোন ব্যক্তি আমার কাছ থেকে তার প্রয়োজনীয় বগলে করে নিয়ে যায়, অথচ সেটা জাহান্নামের আগুন ছাড়া কিছুই নয়।” রাবী বলেন, “আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তবে কেন আপনি তাদেরকে প্রদান করেন?” জবাবে তিনি বলেন, “তারা আমার কাছে চাইতেই থাকে, অপরদিকে আল্লাহ আমার জন্য কৃপণতা বারণ করে দিয়েছেন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يَجِبُ عَلَى الْمَرْءِ مِنَ الشُّكْرِ لِمَنْ أَسْدَى إِلَيْهِ نِعْمَةً
3405 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ الْبَجَلِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي سَعِيدٍ: عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ: أَنَّهُ دَخَلَ عَلَي النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ رَأَيْتُ فُلَانًا يَشْكُرُ ذَكَرَ أَنَّكَ أَعْطَيْتَهُ دِينَارَيْنِ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَكِنَّ فُلَانًا قَدْ أَعْطَيْتُهُ مَا بَيْنَ الْعَشَرَةِ إِلَى الْمِئَةِ فَمَا يَشْكُرُهُ وَلَا يَقُولُهُ إِنَّ أَحَدَكُمْ لَيَخْرُجُ مِنْ عِنْدِي بحاجته متأبِّطَها وَمَا هِيَ إِلَّا النَّارُ) قَالَ: قُلْتُ يارسول اللَّهِ لِمَ تُعْطِهِمْ؟ قَالَ: (يَأْبَوْنَ إِلَّا أَنْ يسألوني ويأبى الله لي البخل)
الراوي : عُمَر بْن الْخَطَّابِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3405 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (2/ 8 و 15).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮, ১৫)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি ভালো কিছু করলে, তার প্রশংসা করা হলে সেটা তার ভালো কর্মের বদলা হয়ে যায় মর্মে বর্ণনা
৩৪০৬. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যার জন্য ভালো কিছু করা হয়, অতঃপর সেই ব্যক্তি প্রশংসা করা ছাড়া ভালো কিছু করার মতো কিছু পায় না, তবে সে ব্যক্তি (প্রশংসা করার মাধ্যমে) তার কৃতজ্ঞতা প্রকাশ করলো। আর যে ব্যক্তি সেটাকে গোপন করলো, সে অকৃতজ্ঞতা প্রকাশ করলো। আর যে ব্যক্তি মিথ্যার অলঙ্কার পরিধান করে (না পেয়েও পাওয়ার ভান করে), সে ব্যক্তি মিথ্যার দুই পোশাক পরিহিত ব্যক্তির মতো।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الْحَمْدَ لِلْمُسْدِي الْمَعْرُوفَ يَكُونُ جزاء المعروف
3406 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ بِحَرَّانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ شُرَحْبِيلَ الْأَنْصَارِيِّ: عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (مَنْ أُولِيَ مَعْرُوفًا فَلَمْ يَجِدْ لَهُ خَيْرًا إِلَّا الثَّنَاءَ فَقَدْ شَكَرَهُ وَمَنْ كَتَمَهُ فَقَدْ كَفَرَهُ وَمَنْ تَحَلَّى بِبَاطِلٍ فَهُوَ كلابس ثَوْبَيْ زورٍ)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3406 | خلاصة حكم المحدث: حسن ـ ((الترمذي)) (2120).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তিরমিযী: ২১২০)