পরিচ্ছেদঃ ১: আবদ্ধ পানিতে অপবিত্র ব্যক্তির গোসলের নিষেধাজ্ঞা
৩৯৬. সুলায়মান ইবনু দাউদ ও হারিস ইবনু মিসকীন (রহ.) ..... আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: তোমাদের কেউ যেন আবদ্ধ পানিতে অপবিত্র অবস্থায় গোসল না করে।
ذكر نهي الجنب عن الاغتسال في الماء الدائم
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْبُكَيْرِ بْنِ الْأَشَجِّ، أَنَّ أَبَا السَّائِبِ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَغْتَسِلْ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَهُوَ جُنُبٌ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۲۲۱ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 396 - صحيح
1. Mentioning The Prohibition Of One Who Is Junub Performing Ghusl In Standing Water
Abu Hurairah said: The Messenger of Allah (ﷺ) said: 'None of you should perform ghusl in standing water while he is Junub.'
পরিচ্ছেদঃ ১: আবদ্ধ পানিতে অপবিত্র ব্যক্তির গোসলের নিষেধাজ্ঞা
৩৯৭. মুহাম্মাদ ইবনু হাতিম (রহ.)…. আবূ হুরায়রাহ (রাঃ) রাসূলুল্লাহ (সা.) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কোন ব্যক্তি যেন আবদ্ধ পানিতে প্রস্রাব করে তাতে অপবিত্র অবস্থায় গোসল অথবা উযূ না করে।
ذكر نهي الجنب عن الاغتسال في الماء الدائم
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قال: حَدَّثَنَا حِبَّانُ، قال: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَا يَبُولَنَّ الرَّجُلُ فِي الْمَاءِ الدَّائِمِ ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ أَوْ يَتَوَضَّأُ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائی، (تحفة الأشراف ۱۴۶۹۱) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 397 - صحيح
1. Mentioning The Prohibition Of One Who Is Junub Performing Ghusl In Standing Water
It was narrated from Abu Hurairah that the Messenger of Allah (ﷺ) said: None of you should urinate into standing water and then perform Ghusl or Wudu' with it.
পরিচ্ছেদঃ ১: আবদ্ধ পানিতে অপবিত্র ব্যক্তির গোসলের নিষেধাজ্ঞা
৩৯৮. আহমাদ ইবনু সালিহ আল বাগদাদী (রহ.) .... আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) আবদ্ধ পানিতে প্রস্রাব করে তাতে অপবিত্রতার গোসল করতে বারণ করেছেন।
ذكر نهي الجنب عن الاغتسال في الماء الدائم
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ الْبَغْدَادِيُّ، قال: حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدٍ، قال: حَدَّثَنِي ابْنُ عَجْلَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْالْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُبَالَ فِي الْمَاءِ الدَّائِمِ، ثُمَّ يُغْتَسَلَ فِيهِ مِنَ الْجَنَابَةِ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائی، (تحفة الأشراف ۱۳۸۷۰) (حسن صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 398 - حسن صحيح
1. Mentioning The Prohibition Of One Who Is Junub Performing Ghusl In Standing Water
It was narrated from Abu Hurairah that the Messenger of Allah (ﷺ) forbade urinating into standing water and then performing Ghusl from Janabah in it.
পরিচ্ছেদঃ ১: আবদ্ধ পানিতে অপবিত্র ব্যক্তির গোসলের নিষেধাজ্ঞা
৩৯৯. মুহাম্মাদ ইবনু ’আবদুল্লাহ ইবনু ইয়াযীদ (রহ.) ..... আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) আবদ্ধ পানিতে প্রস্রাব করে তাতে গোসল করতে নিষেধ করেছেন।
ذكر نهي الجنب عن الاغتسال في الماء الدائم
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ مُوسَى بْنِ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُبَالَ فِي الْمَاءِ الرَّاكِدِ ثُمَّ يُغْتَسَلَ مِنْهُ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۲۲۲ (صحیح) (سابقہ حدیث سے تقویت پاکر یہ حدیث صحیح ہے)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 399 - صحيح
1. Mentioning The Prohibition Of One Who Is Junub Performing Ghusl In Standing Water
It was narrated from Abu Hurairah that the Messenger of Allah (ﷺ) forbade urinating into standing water then performing Ghusl with it.
পরিচ্ছেদঃ ১: আবদ্ধ পানিতে অপবিত্র ব্যক্তির গোসলের নিষেধাজ্ঞা
৪০০. কুতায়বাহ্ (রহ.) ..... আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, তোমাদের কেউ যেন প্রবাহিত হয় না এরূপ বদ্ধ পানিতে প্রস্রাব করে তাতে গোসল না করে। সুফইয়ান (রহ.) বলেন, লোকেরা হিশাম (রহ.)-কে জিজ্ঞেস করলেন আইয়ূব (রহ.) এ হাদীসটির সনদ আবূ হুরায়রাহ্ (রাঃ) পর্যন্তই উল্লেখ করেছেন। জবাবে তিনি বললেন, আইয়ূব (রহ.) কোন হাদীস মারফূ হিসেবে বর্ণনা করতে সক্ষম না হলে তিনি মারফূ হিসেবে বর্ণনা করেননি।
ذكر نهي الجنب عن الاغتسال في الماء الدائم
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قال: لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لَا يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ . قَالَ سُفْيَانُ: قَالُوا لِهِشَامٍ يَعْنِي ابْنَ حَسَّانَ: إِنَّ أَيُّوبَ إِنَّمَا يَنْتَهِي بِهَذَا الْحَدِيثِ إِلَى أَبِي هُرَيْرَةَ، فَقَالَ: إِنَّ أَيُّوبَ لَوِ اسْتَطَاعَ أَنْ لَا يَرْفَعَ حَدِيثًا لَمْ يَرْفَعْهُ.
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف ۱۴۴۴۰) (صحیح الإسناد) (موقوف في حکم المرفوع)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 400 - صحيح الإسناد
1. Mentioning The Prohibition Of One Who Is Junub Performing Ghusl In Standing Water
It was narrated that Abu Hurairah said: None of you should urinate into standing water which does not flow and then perform Ghusl with it. (One of the narrators) Sufyan said: They said to Hisham - meaning Ibn Hassan - 'Ayyub only attributed this Hadith to Abu Hurairah?' So he said: 'If Ayyub is not able to raise up a narration then he does not raise it.' [1]
[1] That is, he narrated it from Abu Hurairah, rather than from him from the Prophet (ﷺ) while others narrated it in Marfu' form or raised to the Prophet (ﷺ) And perhaps by: If he is able to not raise it he means: If he is not able to raise it. And Allah knows best.
পরিচ্ছেদঃ ২: গোসলখানায় প্রবেশের অনুমতি
৪০১. ইসহাক ইবনু ইব্রাহীম (রহ.) ..... জাবির (রাঃ)-এর সূত্রে নবী (সা.) হতে বর্ণিত। তিনি (সা.) বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করে, সে যেন লুঙ্গি পরিধান ব্যতীত গোসলখানায় প্রবেশ না করে।
باب الرخصة في دخول الحمام
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قال: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قال: حَدَّثَنِي أَبِي، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلَا يَدْخُلِ الْحَمَّامَ إِلَّا بِمِئْزَرٍ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائی، (تحفة الأشراف ۲۸۸۷)، مسند احمد ۳/۳۳۹ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 401 - صحيح
2. Concession On Entering Bathhouses
It was narrated from Jabir that the Prophet (ﷺ) said: Whoever believes in Allah and the Last Day, let him not enter a bath house except wearing an Izar (waist wrap).
পরিচ্ছেদঃ ৩: বরফ এবং মেঘের পানিতে গোসল করা
৪০২. মুহাম্মাদ ইবনু ইব্রাহীম (রহ.) ..... মাজযাআহ্ ইবনু যাহির (রহ.) হতে বর্ণিত। তিনি আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) -কে নবী (সা.) থেকে হাদীসটি বর্ণনা করতে শুনেছেন। তিনি দু’আ করতেন নিম্নরূপ-
“আল্ল-হুম্মা ত্বহহিরনী মিনায যুনূবি ওয়াল খত্বা-ইয়া- আল্ল-হুম্মা নাক্কিনী মিনহা- কামা- ইউনাক্কস্ সাওবুল আবইয়াযু মিনাদ দানাস আল্ল-হুম্মা ত্বহহিরনী বিস সালজি ওয়াল বারাদি ওয়াল মা-য়িল বা-রিদ” (হে আল্লাহ! আমাকে পাপ এবং ভুল-ত্রুটি হতে পবিত্র করুন; হে আল্লাহ! আমাকে তা হতে পাক পবিত্র করুন যেরূপ সাদা বস্ত্র ময়লা হতে পবিত্র করা হয়; হে আল্লাহ! আমাকে বরফ, মেঘমালার পানি এবং ঠাণ্ডা পানি দ্বারা পবিত্র করুন)।
باب الاغتسال بالثلج والبرد
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، قال: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قال: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَجْزَأَةَ بْنِ زَاهِرٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ يَدْعُو: اللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ وَالْخَطَايَا، اللَّهُمَّ نَقِّنِي مِنْهَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ .
تخریج دارالدعوہ: صحیح مسلم/الصلاة ۴۰ (۴۷۶)، (تحفة الأشراف ۵۱۸۱)، وقد أخرجہ: سنن الترمذی/الدعوات ۱۰۲(۳۵۴۷)، مسند احمد ۴/۳۵۴، ۳۸۱ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 402 - صحيح
3. Performing Ghusl With Snow And Hail
Abdullah bin Abi Awfa narrated that the Prophet (ﷺ) would supplicate: Allahumma tahhirni min adh-dhunub wal-khataya. Allahumma naqqini minha kama yunaqqa ath-thawb al-abyad min ad-danas, Allahumma tahhirni bith-thalji wal-barad wal-ma' al-barid (O Allah, purify me of sin and error, O Allah cleanse me of it as a white garment is cleansed of dirt, O Allah purify me with snow and hail and cold water).
পরিচ্ছেদঃ ৪: ঠাণ্ডা পানি দ্বারা গোসল করা
৪০৩. মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া ইবনু মুহাম্মাদ (রহ.) ..... ইবনু আবী আওফা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সা.) বলতেন- “আল্ল-হুম্মা ত্বহহিরনী বিস্ সালজি ওয়াল বারাদি ওয়াল মা-য়িল বা-রিদি আল্লহুম্মা ত্বহহিরনী মিনায যুনূবি কামা- ইউত্বহহারুস্ সাওবুল আবইয়াযু মিনাদ দানাস” (হে আল্লাহ! আমাকে বরফ, মেঘের পানি এবং ঠাণ্ডা পানি দ্বারা পবিত্র করুন। হে আল্লাহ! আমাকে পাপ হতে এরূপ পবিত্র করুন যেরূপ সাদা কাপড় ময়লা হতে পবিত্র করা হয়)।
باب الاغتسال بالماء البارد
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى، قال: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ، عَنْ رُقْبَةَ، عَنْ مَجْزَأَةَ الْأَسْلَمِيِّ، عَنْ ابْنِ أَبِي أَوْفَى، قال: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ، اللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ كَمَا يُطَهَّرُ الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ .
تخریج دارالدعوہ: انظر ما قبلہ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 403 - صحيح
4. Performing Ghusl With Cold Water
It was narrated that Ibn Abi Awfa said: The Prophet (ﷺ) used to say: 'Allahumma tahhirni bith-thalji wal-barad wal-ma' al-barid, Allahumma tahhirni min adh-dhunub kama yutahhar ath-thawb al-abyad min ad-danas (O Allah, purify me with snow and hail and cold water, O Allah, purify me of sin as a white garment is cleansed of dirt).
পরিচ্ছেদঃ ৫: ঘুমের আগে গোসল করা
৪০৪. শু’আয়ব্ ইবনু ইউসুফ (রহ.) ..... ’আবদুল্লাহ ইবনু আবূ কয়স (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ’আয়িশাহ্ (রাঃ)-কে প্রশ্ন করলাম, অপবিত্র অবস্থায় রাসূলুল্লাহ (সা.) -এর নিদ্রা কিরূপ ছিল? তিনি কি নিদ্রার পূর্বে গোসল করতেন অথবা গোসল করার পূর্বে নিদ্রা যেতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (সা.)-এর সবগুলোই করতেন। অনেক সময় তিনি (সা.) গোসল করে নিদ্রা যেতেন আবার কোন কোন সময় উযূ করে ঘুমাতেন।
باب الاغتسال قبل النوم
أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ يُوسُفَ، قال: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ، قال: سَأَلْتُ عَائِشَةَ: كَيْفَ كَانَ نَوْمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْجَنَابَةِ، أَيَغْتَسِلُ قَبْلَ أَنْ يَنَامَ أَوْ يَنَامُ قَبْلَ أَنْ يَغْتَسِلَ ؟ قَالَتْ: كُلُّ ذَلِكَ قَدْ كَانَ يَفْعَلُ رُبَّمَا اغْتَسَلَ فَنَامَ وَرُبَّمَا تَوَضَّأَ فَنَامَ .
تخریج دارالدعوہ: صحیح مسلم/الحیض ۶(۳۰۷)، سنن الترمذی/فضائل القرآن ۲۳ (۲۹۲۴)، (تحفة الأشراف ۱۶۲۸۰)، وقدأخرجہ: سنن ابی داود/الصلاة ۳۴۳ (۱۴۳۷) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 404 - صحيح
5. Performing Ghusl Before Going To Sleep
It was narrated that 'Abdullah bin Abi Qais said: I asked 'Aishah: 'How did the Messenger of Allah (ﷺ) sleep while he was Junub? Did he perform Ghusl before sleeping or sleep before performing Ghusl?' She said: 'He did both. Sometimes he would perform Ghusl then sleep, and sometimes he would perform Wudu' then sleep.'
পরিচ্ছেদঃ ৬: রাতের প্রথমভাগে গোসল করা
৪০৫. ইয়াহইয়া ইবনু হাবীব ইবনু ’আরাবী (রহ.) ..... গুযয়ফ ইবনু হারিস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ’আয়িশাহ্ (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে তাঁকে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (সা.) কি রাতের প্রথম ভাগে গোসল করতেন? না শেষ রাতে গোসল করতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (সা.) -এর সবটাই করতেন। অনেক সময় তিনি (সা.) রাতের প্রথম ভাগে গোসল করতেন। আবার কখনো শেষ রাতে গোসল করতেন। আমি বললাম, আল্লাহর জন্যেই সকল প্রশংসা যিনি সকল ব্যাপারে অবকাশ রেখেছেন।
باب الاغتسال أول الليل
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قال: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ بُرْدٍ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ، عَنْ غُضَيْفِ بْنِ الْحَارِثِ، قال: دَخَلْتُ عَلَى عَائِشَةَ، فَسَأَلْتُهَا، فَقُلْتُ: أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ مِنْ أَوَّلِ اللَّيْلِ أَوْ مِنْ آخِرِهِ ؟ قَالَتْ: كُلُّ ذَلِكَ كَانَ رُبَّمَا اغْتَسَلَ مِنْ أَوَّلِهِ وَرُبَّمَا اغْتَسَلَ مِنْ آخِرِهِ . قُلْتُ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي الْأَمْرِ سَعَةً.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۲۲۳ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 405 - صحيح
6. Performing Ghusl At The Beginning Of The Night
It was narrated that Ghudaif bin Al-Harith said: I entered upon 'Aishah and asked her: 'Did the Messenger of Allah (ﷺ) perform Ghusl at the beginning of the night or at the end?' She said: 'Both. Sometimes he performed Ghusl at the beginning and sometimes at the end.' I said: 'Praise be to Allah who has made the matter flexible.'
পরিচ্ছেদঃ ৭: গোসল করার সময় পর্দা করা প্রসঙ্গে
৪০৬. ইব্রাহীম ইবনু ইয়াকূব (রহ.) ..... ইয়া’লা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) দেখলেন, এক ব্যক্তি খোলা মাঠে গোসল করছে, তিনি (সা.) মিম্বারে আরোহণ করলেন, আল্লাহ তা’আলার প্রশংসা ও তাঁর গুণাবলী বর্ণনা করলেন। তারপর বললেন, আল্লাহ তা’আলা ধৈর্যশীল, লজ্জাশীল (মানুষের পাপ) ঢেকে রাখেন। তিনি লজ্জাশীলতাকে এবং পর্দা করাকে পছন্দ করেন। অতএব, তোমাদের কেউ যখন গোসল করবে সে যেন পর্দা করে নেয়।
باب الاستتار عند الاغتسال
خْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قال: حَدَّثَنَا النُّفَيْلِيُّ، قال: حَدَّثَنَا زُهَيْرٌ، قال: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْيَعْلَى، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَغْتَسِلُ بِالْبَرَازِ، فَصَعِدَ الْمِنْبَرَ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، وَقَالَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَلِيمٌ حَيِيٌّ سِتِّيرٌ يُحِبُّ الْحَيَاءَ وَالسَّتْرَ، فَإِذَا اغْتَسَلَ أَحَدُكُمْ فَلْيَسْتَتِرْ .
تخریج دارالدعوہ: سنن ابی داود/الحمام ۲ (۴۰۱۲)، (تحفة الأشراف ۱۱۸۴۵)، مسند احمد ۴/۲۲۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 406 - صحيح
7. Concealing Oneself When Performing Ghusl
It was narrated from Ya'la that the Messenger of Allah (ﷺ) saw a man performing Ghusl in an open place, so he ascended the Minbar and praised and glorified Allah, then he said: 'Allah, the Mighty and Sublime, is forbearing, modest and concealing, and He loves modesty and concealment. When any one of you performs Ghusl, let him conceal himself.'
পরিচ্ছেদঃ ৭: গোসল করার সময় পর্দা করা প্রসঙ্গে
৪০৭. আবূ বকর ইবনু ইসহাক (রহ.) ..... ইয়া’লা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: আল্লাহ তা’আলা মানুষের দোষ গোপনকারী। কেউ যখন গোসল করে তখন সে যেন কোন কিছু দ্বারা পর্দা করে নেয়।
باب الاستتار عند الاغتسال
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، قال: حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ، قال: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ سِتِّيرٌ، فَإِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَغْتَسِلَ فَلْيَتَوَارَ بِشَيْءٍ .
تخریج دارالدعوہ: سنن ابی داود/الحمام۴(۴۰۱۳)، (تحفة الأشراف ۱۱۸۴۰)، مسند احمد ۴/۲۲۳ (حسن صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 407 - حسن صحيح
7. Concealing Oneself When Performing Ghusl
It was narrated from Safwan bin Ya'la that his father said: The Messenger of Allah (ﷺ) said: 'Allah loves concealment, so when any one of you performs Ghusl let him conceal himself with something.'
পরিচ্ছেদঃ ৭: গোসল করার সময় পর্দা করা প্রসঙ্গে
৪০৮. কুতায়বাহ (রহ.) ..... মায়মূনাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) -এর জন্যে (গোসলের) পানি রাখলাম, তিনি বলেন, আমি তাকে আড়াল করলাম। তিনি [রাসূলুল্লাহ (সা.) -এর] গোসলের অবস্থা বর্ণনা করার পর বললেন, আমি তার জন্যে একটি বস্ত্র আনলাম (গোসলের পানি মুছে ফেলার জন্য) কিন্তু তিনি তা গ্রহণ করেননি।
باب الاستتار عند الاغتسال
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا عَبِيدَةُ، عَنْ الْأَعْمَشِ، عَنْ سَالِمٍ، عَنْ كُرَيْبٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، قالت: وَضَعْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاءً، قَالَتْ: فَسَتَرْتُهُ فَذَكَرَتِ الْغُسْلَ، قَالَتْ: ثُمَّ أَتَيْتُهُ بِخِرْقَةٍ فَلَمْ يُرِدْهَا .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۲۵۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 408 - صحيح
7. Concealing Oneself When Performing Ghusl
It was narrated that Maimunah said: I put some water out for the Messenger of Allah (ﷺ), then I concealed him - and she mentioned how he performed Ghusl, then she said: Then I brought him a cloth (a towel) but he did not want it.
পরিচ্ছেদঃ ৭: গোসল করার সময় পর্দা করা প্রসঙ্গে
৪০৯. আহমাদ ইবনু হাফস ইবনু আবদুল্লাহ (রহ.) ..... আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: এক সময় আইয়ূব (আঃ) উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন, এমতাবস্থায় তার উপর স্বর্ণের পতঙ্গ পতিত হলে, তিনি তা তার কাপড়ে জড়ো করতে লাগলেন। তিনি (সা.) বলেন, তখন তার প্রভু তাকে ডেকে বললেন, হে আইয়ূব! আমি কি তোমাকে ধনী করিনি? তিনি বললেন, হে আমার প্রভু! হ্যাঁ! আপনি আমাকে ধনী করেছেন। কিন্তু আমি আপনার বরকত হতে মুখ ফেরাতে পারি না।
باب الاستتار عند الاغتسال
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ، قال: حَدَّثَنِي أَبِي، قال: حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: بَيْنَمَا أَيُّوبُ عَلَيْهِ السَّلَام يَغْتَسِلُ عُرْيَانًا خَرَّ عَلَيْهِ جَرَادٌ مِنْ ذَهَبٍ فَجَعَلَ يَحْثِي فِي ثَوْبِهِ، قَالَ: فَنَادَاهُ رَبُّهُ عَزَّ وَجَلَّ: يَا أَيُّوبُ، أَلَمْ أَكُنْ أَغْنَيْتُكَ، قَالَ: بَلَى يَا رَبِّ، وَلَكِنْ لَا غِنَى بِي عَنْ بَرَكَاتِكَ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الغسل ۲۰(۲۷۹) تعلیقاً، والأنبیاء ۲۰(۳۳۹۱)، والتوحید ۳۵ (۷۴۹۳)، (تحفة الأشراف ۱۴۲۲۴)، مسند احمد ۲/۳۱۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 409 - صحيح
7. Concealing Oneself When Performing Ghusl
It was narrated that Abu Hurairah said: The Messenger of Allah (ﷺ) said: 'While Ayyub, peace be upon him, was bathing naked, locusts of gold landed on him and he started to collect them in his garment. Then his Lord called him (saying): O Ayyub, did I not make you rich? he said: Yes, O Lord, but I cannot do without Your blessing.
পরিচ্ছেদঃ ৮: গোসলের পানির কোন পরিমাণ নেই তার প্রমাণ
৪১০. ক্বাসিম ইবনু যাকারিয়া ইবনু দীনার (রহ.) ..... আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ফারাক নামক পাত্রে গোসল করতেন। আর আমি এবং তিনি একই পাত্র থেকে গোসল করতাম।
باب الدليل على أن لا توقيت في الماء الذي يغتسل فيه
أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ، قال: حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْالْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قالت: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ فِي الْإِنَاءِ وَهُوَ الْفَرَقُ، وَكُنْتُ أَغْتَسِلُ أَنَا وَهُوَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائی، (تحفة الأشراف ۱۷۵۵۳) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 410 - صحيح
8. The Evidence That There Is No Set Limit For The Amount Of Water To Be Used For Ghusl
It was narrated that 'Aishah said: The Messenger of Allah (ﷺ) used to perform Ghusl from a vessel which was the size of a Faraq [1] and he and I used to perform Ghusl from a single vessel.
[1] See No. 230
পরিচ্ছেদঃ ৯: স্বামী-স্ত্রীর একই পাত্র হতে গোসল করা প্রসঙ্গে
৪১১. সুওয়াইদ ইবনু নাসর ও কুতায়বাহ্ (রহ.) ..... ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) এবং আমি একই পাত্র হতে গোসল করতাম। আমরা দুজনে তা হতে এক সঙ্গে পানি নিতাম।
باب اغتسال الرجل والمرأة من نسائه من إناء واحد
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قال: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ هِشَامٍ، ح وأَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْأَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ وَأَنَا مِنْ إِنَاءٍ وَاحِدٍ، نَغْتَرِفُ مِنْهُ جَمِيعًا . وَقَالَ سُوَيْدٌ: قَالَتْ: كُنْتُ أَنَا.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۲۳۳، (تحفة الأشراف ۱۶۹۷۶، ۱۷۱۷۴) (صحیح الإسناد)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 411 - صحيح الإسناد
9. A Man And One Of His Wives Performing Ghusl From A Single Vessel
It was narrated from 'Aishah that the Messenger of Allah (ﷺ) used to perform Ghusl, he and I from a single vessel, both of us scooping water from it.
পরিচ্ছেদঃ ৯: স্বামী-স্ত্রীর একই পাত্র হতে গোসল করা প্রসঙ্গে
৪১২. মুহাম্মাদ ইবনু ’আবদুল আ’লা (রহ.) ..... ’আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ (সা.) - একই পাত্র হতে অপবিত্র অবস্থায় গোসল করতাম।
باب اغتسال الرجل والمرأة من نسائه من إناء واحد
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قال: حَدَّثَنَا خَالِدٌ، قال: حَدَّثَنَا شُعْبَةُ، قال: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، قال: سَمِعْتُ الْقَاسِمَ يُحَدِّثُ، عَنْ عَائِشَةَ، قالت: كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الْجَنَابَةِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم ۲۳۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 412 - صحيح
9. A Man And One Of His Wives Performing Ghusl From A Single Vessel
Abdur-Rahman bin Al-Qasim said: I heard Al-Qasim narrating that 'Aishah said: 'I used to perform Ghusl - the Messenger of Allah (ﷺ) and I - from a single vessel for Janabah.'
পরিচ্ছেদঃ ৯: স্বামী-স্ত্রীর একই পাত্র হতে গোসল করা প্রসঙ্গে
৪১৩. কুতায়বাহ্ ইবনু সাঈদ (রহ.) ..... আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বললেন, আমি এবং রাসূলুল্লাহ (সা.) যে পাত্রে গোসল করতাম এবং সে পাত্র নিয়ে তাঁর সাথে যে প্রতিযোগিতা করতাম তা আমার এখনো মনে রয়েছে।
باب اغتسال الرجل والمرأة من نسائه من إناء واحد
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قال: حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قالت: لَقَدْ رَأَيْتُنِي أُنَازِعُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْإِنَاءَ أَغْتَسِلُ أَنَا وَهُوَ مِنْهُ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۲۳۵ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 413 - صحيح
9. A Man And One Of His Wives Performing Ghusl From A Single Vessel
It was narrated that 'Aishah said: I remember competing over the vessel [1] with the Messenger of Allah (ﷺ), when he and I were performing Ghusl from it.
[1] See the following narration and no. 240.
পরিচ্ছেদঃ ১০: এ ব্যাপারে (স্বামী-স্ত্রীর একত্রে গোসলের) অনুমতি প্রদান
৪১৪. মুহাম্মাদ ইবনু বাশশার ও সুওয়াইদ ইবনু নাসর (রহ.) ..... ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ (সা.) একই পাত্র হতে গোসল করতাম। আমি তার পূর্বে পানি নিতে চেষ্টা করতাম আর তিনি আমার পূর্বে নিতে চাইতেন। এমনকি তিনি (সা.) বলতেন, আমাকে সুযোগ দাও আর আমি বলতাম, আমাকে সুযোগ দিন। সুওয়াইদ তার বর্ণনায় বলেছেন, তিনি আমার আগে পানি নিতে চেষ্টা করতেন, আর আমি তার আগে নিতে চেষ্টা করতাম। এমনকি আমি বলতাম, আমার জন্যেও রাখুন, আমার জন্যেও রাখুন।
باب الرخصة في ذلك
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ مُحَمَّدٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، ح وأَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قال: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْعَاصِمٍ، عَنْ مُعَاذَةَ، عَنْ عَائِشَةَ، قالت: كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، أُبَادِرُهُ وَيُبَادِرُنِي حَتَّى يَقُولَ: دَعِي لِي، وَأَقُولَ أَنَا: دَعْ لِي . قَالَ سُوَيْدٌ: يُبَادِرُنِي وَأُبَادِرُهُ، فَأَقُولُ: دَعْ لِي، دَعْ لِي.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم:۲۴۰ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 414 - صحيح
10. Concession With Regard To That
It was narrated that 'Aishah said: I used to perform Ghusl - the Messenger of Allah (ﷺ) and I - from one vessel. He would compete with me and I would with him (to take the water) until he would say: 'Leave me some,' and I would say, 'Leave me some.'
পরিচ্ছেদঃ ১১: এমন পাত্রে গোসল করা যাতে আটার চিহ্ন বিদ্যমান
৪১৫. মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া ইবনু মুহাম্মাদ (রহ.) ..... ’আত্ব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, উম্মু হানী (রাঃ) আমার কাছে বর্ণনা করেছেন যে, তিনি মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (সা.) -এর কাছে উপস্থিত হলেন। তখন তিনি গোসল করছিলেন। তাঁর জন্যে বস্ত্র দ্বারা পর্দার ব্যবস্থা করেছিলেন। তিনি এমন পাত্রে গোসল করছিলেন যাতে আটার চিহ্ন বিদ্যমান ছিল। তিনি বলেন, তারপর রাসূলুল্লাহ (সা.) চাশতের সালাত আদায় করলেন। আমার স্মরণ নেই তিনি গোসলের পর কত রাকআত সালাত আদায় করেছিলেন।”
باب الاغتسال في قصعة فيها أثر العجين
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مُحَمَّدٍ، قال: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَعْيَنَ، قال: حَدَّثَنَا أَبِي، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، قال: حَدَّثَتْنِي أُمُّ هَانِئٍ، أَنَّهَا دَخَلَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَهُوَ يَغْتَسِلُ قَدْ سَتَرَتْهُ بِثَوْبٍ دُونَهُ فِي قَصْعَةٍ فِيهَا أَثَرُ الْعَجِينِ، قَالَتْ: فَصَلَّى الضُّحَى، فَمَا أَدْرِي كَمْ صَلَّى حِينَ قَضَى غُسْلَهُ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف ۱۸۰۰۹)، مسند احمد ۶/۳۴۱ (شاذ) (اس کا آخری ٹکڑا ’’فما ا ٔدری…الخ ہی شاذ ہے، کیوں کہ ام ہانی کی حدیث سے یہ ثابت ہے کہ آپ نے آٹھ رکعات پڑھیں، دیکھئے حدیث رقم۲۲۶)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 415 - صحيح دون قوله فما أدري .. إلخ فإنه شاذ ولعله من أوهام عبدالملك فقد صح من طرق عن أم هانىء أنه صلى ثمان ركعات بعضها في الصحيحين
11. Performing Ghusl From A Bowl In Which There Are Traces Of Dough
Umm Hani' narrated that she entered upon the Prophet (ﷺ) on the day of the Conquest of Makkah, when he was performing Ghusl - while a garment was screening him - from a vessel in which were traces of dough. She said: He prayed Ad-Duha - but I do not know how many Rak'ahs he prayed - after he finished Ghusl.'
পরিচ্ছেদঃ ১২: গোসলের সময় স্ত্রীলোকেদের মাথার চুলের বাধন না খোলা
৪১৬. সুওয়াইদ ইবনু নাসর (রহ.) ..... উবায়দ ইবনু উমায়র (রহ.) হতে বর্ণিত। আয়িশাহ্ (রাঃ) বলেছেন, আমার মনে আছে, আমি এ পাত্র হতে রাসূলুল্লাহ (সা.) -এর সাথে একসঙ্গে গোসল করতাম। দেখা গেল, তিনি (সা.) যে পাত্রের প্রতি ইঙ্গিত করলেন তা এমন একটি পাত্র যাতে এক সা বা আরও কম পানি ধরে। তিনি বলেন, আমরা দু’জনে তা হতে গোসল করতে শুরু করতাম, আমি হাত দ্বারা মাথায় তিনবার পানি দিতাম এবং মাথার চুল খুলতাম না।
باب ترك المرأة نقض رأسها عند الاغتسال
خْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قال: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، أَنَّعَائِشَةَ، قالت: لَقَدْ رَأَيْتُنِي أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ هَذَا، فَإِذَا تَوْرٌ مَوْضُوعٌ مِثْلُ الصَّاعِ أَوْ دُونَهُ، فَنَشْرَعُ فِيهِ جَمِيعًا فَأُفِيضُ عَلَى رَأْسِي بِيَدَيَّ ثَلَاثَ مَرَّاتٍ وَمَا أَنْقُضُ لِي شَعْرًا .
تخریج دارالدعوہ: صحیح مسلم/الحیض ۱۲ (۳۳۱) مطولاً، سنن ابن ماجہ/الطھارة ۱۰۸(۶۰۴)مطولاً، (تحفة الأشراف ۱۶۳۲۴)، مسند احمد ۶/ ۴۳ کلاھمافي سیاق آخر (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 416 - صحيح
12. A Woman Not Undoing Her (Hair) When Performing Ghusl
Aishah said: I remember performing Ghusl - myself and the Messenger of Allah (ﷺ), from this - a vessel like a Sa' or smaller. We both started taking water from it and I poured water over my head with my hand, three times, without undoing any of my hair.
পরিচ্ছেদঃ ১৩: খোশবু ব্যবহার করে গোসল করলে এবং সুগন্ধির চিহ্ন বাকী থাকলে
৪১৭. হান্নাদ ইবনু সারী (রহ.) ..... মুহাম্মাদ ইবনু মুনতাশির (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু উমার (রাঃ) -কে বলতে শুনেছি যে, মুহরিম অবস্থায় খোশবু ছড়িয়ে সকালে বের হওয়ার চেয়ে আমার নিকট উটের গায়ে ঔষধরূপে যে আলকাতরা ব্যবহার করা হয় তা গায়ে মেখে বের হওয়া বেশি পছন্দনীয়। আমি ’আয়িশাহ্ (রাঃ)-এর নিকট হাজির হয়ে তাঁর এ উক্তি শুনালে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (সা.) -এর গায়ে খোশবু মেখেছিলাম। তারপর তিনি তার সকল বিবির নিকট গমন করলেন এবং ইহরাম অবস্থায় ভোর করলেন।
باب إذا تطيب واغتسل وبقي أثر الطيب
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ وَكِيعٍ، عَنْ مِسْعَرٍ، وَسُفْيَانَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، قال: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: لَأَنْ أُصْبِحَ مُطَّلِيًا بِقَطِرَانٍ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أُصْبِحَ مُحْرِمًا أَنَضَخُ طِيبًا، فَدَخَلْتُ عَلَى عَائِشَةَفَأَخْبَرْتُهَا بِقَوْلِهِ، فَقَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَافَ عَلَى نِسَائِهِ ثُمَّ أَصْبَحَ مُحْرِمًا .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الغسل ۱۲(۲۶۷)، ۱۴(۲۷۰)، صحیح مسلم/الحج ۷ (۱۱۹۲)، (تحفة الأشراف ۱۷۵۹۸) مسند احمد ۶/۱۷۵، ویأتي عندالمؤلف بأرقام: ۴۳۱، ۲۷۰۵ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 417 - صحيح
13. If A Person Applies Perfume And Performs Ghusl, And The Trace Of The Perfume Remains
It was narrated from Ibrahim bin Muhammad bin Al-Muntashir that his father said: I heard Ibn 'Umar say: 'I would rather wake up in the morning covered in tar than wake up and enter Ihram with the smell of perfume coming from me.' I entered upon 'Aishah and told her what he had said, and she said: 'I put perfume on the Messenger of Allah (ﷺ) and he went round to all his wives, then in the morning he entered Ihram.'
পরিচ্ছেদঃ ১৪: গায়ে পানি ঢালার সময় আগে শরীর হতে অপবিত্র ব্যক্তির নাপাকী দূর করা
৪১৮. মুহাম্মাদ ইবনু ’আলী (রহ.) ..... মায়মূনাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) সালাতের উযূর ন্যায় উযূ করলেন কিন্তু তিনি পা দু’খানা ধুলেন না; বরং যৌনাঙ্গ এবং গায়ে যে নাপাক লেগেছিল তা ধুলেন। পরে তাঁর শরীরে পানি ঢাললেন, তারপর একটু সরে গেলেন এবং দু’ পা ধুলেন। মায়মূনাহ্ (রাঃ) বলেন, এরূপই ছিল তাঁর অপবিত্র অবস্থার গোসল।
باب إزالة الجنب الأذى عنه قبل إفاضة الماء عليه
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ، قال: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الْأَعْمَشِ، عَنْ سَالِمٍ، عَنْ كُرَيْبٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، قالت: تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وُضُوءَهُ لِلصَّلَاةِ غَيْرَ رِجْلَيْهِ وَغَسَلَ فَرْجَهُ وَمَا أَصَابَهُ، ثُمَّ أَفَاضَ عَلَيْهِ الْمَاءَ، ثُمَّ نَحَّى رِجْلَيْهِ فَغَسَلَهُمَا، قَالَتْ: هَذِهِ غِسْلَةٌ لِلْجَنَابَةِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۲۵۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 418 - صحيح الإسناد
14. Junub Person Removing The Harm From Himself Before Pouring Water On Himself
It was narrated that Maimunah said: The Messenger of Allah (ﷺ) performed Wudu' as for prayer, but did not wash his feet, and he washed his private part and whatever had got onto it, then he poured water over himself, then he moved his feet and washed them. She said: This is Ghusl from Janabah.
পরিচ্ছেদঃ ১৫: যৌনাঙ্গ ধোয়ার পর হাত মাটিতে ঘষা
৪১৯. মুহাম্মাদ ইবনু ’আলা (রহ.) ..... নবী (সা.) -এর স্ত্রী মায়মূনাহ্ বিনতু হারিস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) যখন অপবিত্রতার গোসল করতেন তখন তিনি দু’ হাত ধোয়ার মাধ্যমে শুরু করতেন। তৎপর তিনি তাঁর ডান হাত দ্বারা বাম হাতে পানি ঢেলে যৌনাঙ্গ ধুতেন পরে মাটিতে হাত মেরে ঘষে ধুয়ে নিতেন। তারপর সালাতের উযূর ন্যায় উযূ করতেন এবং তাঁর মাথায় পানি ঢালতেন পরে সারা শরীরে পানি ঢালতেন। তারপর গোসলের জায়গা হতে সরে দু’ পা ধুতেন।
باب مسح اليد بالأرض بعد غسل الفرج
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، قال: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ يَبْدَأُ فَيَغْسِلُ يَدَيْهِ، ثُمَّ يُفْرِغُ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ فَيَغْسِلُ فَرْجَهُ، ثُمَّ يَضْرِبُ بِيَدِهِ عَلَى الْأَرْضِ، ثُمَّ يَمْسَحُهَا ثُمَّ يَغْسِلُهَا، ثُمَّ يَتَوَضَّأُ وُضُوءَهُ لِلصَّلَاةِ، ثُمَّ يُفْرِغُ عَلَى رَأْسِهِ وَعَلَى سَائِرِ جَسَدِهِ، ثُمَّ يَتَنَحَّى فَيَغْسِلُ رِجْلَيْهِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۲۵۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 419 - صحيح
15. Wiping The Hand On The Ground After Washing The Private Parts
It was narrated that Maimunah bint Al-Harith, the wife of the Prophet (ﷺ), said: When the Messenger of Allah (ﷺ) performed Ghusl from Janabah, he would start by washing his hands, then he would pour water with his right hand onto his left and wash his private part, then he would strike his hand on the ground then wipe it then wash it. Then he would perform Wudu' as for prayer, then he would pour water on his head and all of his body. Then he would move and wash his feet.
পরিচ্ছেদঃ ১৬: অপবিত্রতার গোসল উযূ দ্বারা শুরু করা
৪২০. সুওয়াইদ ইবনু নাসর (রহ.) ... ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) যখন অপবিত্র অবস্থায় গোসল করতেন, তখন প্রথমে দু’হাত ধুয়ে নিতেন, তারপর সালাতের উযূর ন্যায় উযূ করতেন এবং পরে গোসল করতেন। প্রথমে হাত দ্বারা মাথার চুল খিলাল করতেন। যখন তিনি মনে করতেন। যে, মাথার চামড়া ভিজে গেছে তখন সমস্ত শরীরে তিনবার পানি ঢালতেন এবং সমস্ত শরীর ধুতেন।
باب الابتداء بالوضوء في غسل الجنابة
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قال: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا، قالت: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ، غَسَلَ يَدَيْهِ ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ، ثُمَّ اغْتَسَلَ، ثُمَّ يُخَلِّلُ بِيَدِهِ شَعْرَهُ حَتَّى إِذَا ظَنَّ أَنَّهُ قَدْ أَرْوَى بَشَرَتَهُ أَفَاضَ عَلَيْهِ الْمَاءَ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ سَائِرَ جَسَدِهِ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الغسل۱۵(۲۷۲)، (تحفة الأشراف ۱۶۹۶۹) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 420 - صحيح
16. Starting With Wudu' When Performing Ghusl From Janabah
It was narrated that 'Aishah said: When the Messenger of Allah (ﷺ) performed Ghusl from Janabah, he would wash his hands, then perform Wudu' as for prayer, then he would perform Ghusl, then run his fingers through his hair to be sure that the water pour water over his head three times, then wash the rest of his body.
পরিচ্ছেদঃ ১৭: পবিত্রতা অর্জনের কাজ ডান দিক হতে শুরু করা
৪২১. সুওয়াইদ ইবনু নাসর (রহ.) ..... আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সা.) পবিত্রতা অর্জনে জুতা পরিধান ও মাথায় চিরুণী করতে যথাসম্ভব ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন। তিনি [মসরূক (রাঃ)] ওয়াসিত্ব নামক জায়গায় বলেছেন, তাঁর সকল কাজ যথাসম্ভব ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন।
باب التيمن في الطهور
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قال: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ شُعْبَةَ، عَنْ الْأَشْعَثِ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْعَائِشَةَ، قالت: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي طُهُورِهِ وَتَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ، وَقَالَ: بِوَاسِطٍ فِي شَأْنِهِ كُلِّهِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم:۱۱۲ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 421 - صحيح
17. Starting With The Right When Purifying Oneself
It was narrated that 'Aishah said: The Prophet (ﷺ) used to like to start with the right as much as he could when purifying himself, putting on sandals and combing his hair - and he (the narrator) said in Wasit (a place in Iraq): And in all his affairs.
পরিচ্ছেদঃ ১৮: অপবিত্রতার উযূতে মাথা মাসাহ পরিত্যাগ করা
৪২২. “ইমরান ইবনু ইয়াযীদ ইবনু খালিদ (রহ.) ..... ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত। “উমার (রাঃ) রাসূলুল্লাহ (সা.) -কে অপবিত্রতার গোসল সম্পর্কে জিজ্ঞেস করলেন, ’আয়িশাহ্ (রাঃ) ও ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত, বিভিন্ন হাদীসে একই রূপ বর্ণনা রয়েছে যে, তিনি (সা.) গোসল আরম্ভ করতে গিয়ে দু’বার অথবা তিনবার তার ডান হাতে পানি ঢালতেন। তারপর ডান হাত পাত্রে ঢুকাতেন এবং তাঁর লজ্জাস্থানের উপর ডান হাতে পানি ঢালতেন এ অবস্থায় তার বাম হাত থাকত তার লজ্জাস্থানের উপর, তিনি সেখানে কোন ময়লা থাকলে তা ধুয়ে পরিষ্কার করতেন এবং যখন ইচ্ছা করতেন তার বাম হাত মাটিতে স্থাপন করতেন। তারপর বাম হাতের উপর পানি ঢেলে তা পরিষ্কার করতেন। পরে উভয় হাত তিনবার করে ধুয়ে নিতেন, নাক পরিষ্কার করতেন আর কুলি করতেন এবং তার চেহারা ও উভয় হাত কনুই পর্যন্ত তিনবার করে ধুতেন, যখন মাথা মাসাহ করার সময় আসত তখন তিনি মাথা মাসাহ করতেন না। বরং তাতে পানি ঢালতেন। উপরে যেরূপ বর্ণিত হয়েছে তদ্রুপই ছিল রাসূলুল্লাহ (সা.) -এর গোসল।
باب ترك مسح الرأس في الوضوء من الجنابة
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ يَزِيدَ بْنِ خَالِدٍ، قال: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ هُوَ ابْنُ سَمَاعَةَ، قال: أَنْبَأَنَا الْأَوْزَاعِيُّ، عَنْيَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، وَعَنْ عَمْرِو بْنِ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ، وَاتَّسَقَتِ الْأَحَادِيثُ عَلَى هَذَا: يَبْدَأُ فَيُفْرِغُ عَلَى يَدِهِ الْيُمْنَى مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، ثُمَّ يُدْخِلُ يَدَهُ الْيُمْنَى فِي الْإِنَاءِ فَيَصُبُّ بِهَا عَلَى فَرْجِهِ وَيَدُهُ الْيُسْرَى عَلَى فَرْجِهِ فَيَغْسِلُ مَا هُنَالِكَ حَتَّى يُنْقِيَهُ، ثُمَّ يَضَعُ يَدَهُ الْيُسْرَى عَلَى التُّرَابِ إِنْ شَاءَ، ثُمَّ يَصُبُّ عَلَى يَدِهِ الْيُسْرَى حَتَّى يُنْقِيَهَا، ثُمَّ يَغْسِلُ يَدَيْهِ ثَلَاثًا وَيَسْتَنْشِقُ وَيُمَضْمِضُ وَيَغْسِلُ وَجْهَهُ وَذِرَاعَيْهِ ثَلَاثًا ثَلَاثًا، حَتَّى إِذَا بَلَغَ رَأْسَهُ لَمْ يَمْسَحْ وَأَفْرَغَ عَلَيْهِ الْمَاءَ . فَهَكَذَا كَانَ غُسْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا ذُكِرَ.
تخریج دارالدعوہ: تفرد بہ النسائی، (تحفة الأشراف ۸۲۴۷، ۱۷۷۸۷) (صحیح الإسناد)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 422 - صحيح الإسناد
18. Not Wiping The Head When Performing Wudu' From Janabah
It was narrated from Abu Salamah from 'Aishah, and, from 'Amr bin Sa'd, from Nafi', from Ibn 'Umar: That 'Umar asked the Messenger of Allah (ﷺ) about Ghusl from Janabah - and the narrations agree on this - that one should start by pouring water on the right hand two or three times, then put the right hand into the vessel and pour water with it onto the private parts, with the left hand on the private parts to wash off whatever is there, until it is clean; then put the left hand on the dust if one wants to, then pour water over the left hand until it is clean; then wash the hands three times, (sniff water into the nose) and rinse the mouth, and wash the face and forearms, three times each until when reaching the head, he does not wipe the head, rather he pours water over it. This is how the Messenger of Allah (ﷺ) performed Ghusl according to what was mentioned.
পরিচ্ছেদঃ ১৯: অপবিত্রতার গোসলে সর্বশরীরে পানি পৌছানো দরকার
৪২৩. ’আলী ইবনু হুজর (রহ.) ..... ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) যখন অপবিত্রতার গোসল করতেন, তখন প্রথমে তিনি দু’ হাত ধুয়ে নিতেন পরে তিনি সালাতের উযূর ন্যায় উযূ করতেন, তারপর অঙ্গুলি দ্বারা মাথার চুল খিলাল করতেন এবং যখন তিনি মনে করতেন যে, মাথার সকল জায়গা ভিজে গেছে তখন তিনি মাথায় তিন অঞ্জলি পানি দিতেন, তারপর তিনি পুরো শরীর ধুয়ে নিতেন।
باب استبراء البشرة في الغسل من الجنابة
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قال: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قالت: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ غَسَلَ يَدَيْهِ ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ، ثُمَّ يُخَلِّلُ رَأْسَهُ بِأَصَابِعِهِ حَتَّى إِذَا خُيِّلَ إِلَيْهِ أَنَّهُ قَدِ اسْتَبْرَأَ الْبَشَرَةَ غَرَفَ عَلَى رَأْسِهِ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ سَائِرَ جَسَدِهِ .
تخریج دارالدعوہ: صحیح مسلم/الحیض ۹ (۳۱۶)، (تحفة الأشراف ۱۷۱۰۸) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 423 - صحيح
19. Making Sure The Water Reaches The Scalp
It was narrated that 'Aishah said: When the Messenger of Allah (ﷺ0 performed Ghusl from Janabah, he would wash his hands, then perform Wudu' as for prayer, then run his fingers through his hair until he was sure the water had reached the scalp, then he would pour water over his head three times, then wash the rest of his body.
পরিচ্ছেদঃ ১৯: অপবিত্রতার গোসলে সর্বশরীরে পানি পৌছানো দরকার
৪২৪. মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহ.) ..... ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) যখন অপবিত্রতার গোসল করতেন তখন তিনি দুধ দোহনের পাত্রের ন্যায় কোন পাত্র খুঁজে নিতেন এবং তা হতে এক অঞ্জলি পানি নিয়ে মাথার ডান পার্শ্ব হতে আরম্ভ করতেন, পরে বাম পার্শ্বে পানি ঢালতেন। তারপর দু’হাত দ্বারা পানি নিতেন এবং তা দ্বারা মাথায় পানি ঢালতেন।
باب استبراء البشرة في الغسل من الجنابة
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قال: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنْ حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قالت: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ دَعَا بِشَيْءٍ نَحْوِ الْحِلَابِ فَأَخَذَ بِكَفِّهِ بَدَأَ بِشِقِّ رَأْسِهِ الْأَيْمَنِ ثُمَّ الْأَيْسَرِ، ثُمَّ أَخَذَ بِكَفَّيْهِ، فَقَالَ بِهِمَا عَلَى رَأْسِهِ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الغسل ۶ (۲۵۸)، صحیح مسل/الحیض ۹ (۳۱۸)، سنن ابی داود/الطھارة ۹۸ (۲۴۰)، (تحفة الأشراف ۱۷۴۴۷) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 424 - صحيح الإسناد
19. Making Sure The Water Reaches The Scalp
It was narrated that 'Aishah said: When the Messenger of Allah (ﷺ) performed Ghusl from Janabah, he would call for something like a vessel used for milking a she-camel, then he would take (some water) in his hand and start with the right side of his head, then the left, then take (some water) in his hands and start pouring it on his head.
পরিচ্ছেদঃ ২০: অপবিত্র ব্যক্তির পক্ষে কতটুকু পানি মাথায় ঢালা যথেষ্ট হবে
৪২৫. উবায়দুল্লাহ ইবনু সা’ঈদ ও সুওয়াইদ ইবনু নাসর (রহ.) ..... জুবায়র ইবনু মুত্বইম (রাঃ) হতে বর্ণিত, নবী (সা.)-এর নিকট গোসলের বিষয় উত্থাপন করা হলে তিনি বলেন, আমি আমার মাথায় তিনবার পানি ঢালি।
باب ما يكفي الجنب من إفاضة الماء عليه
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، عَنْ يَحْيَى، عَنْ شُعْبَةَ، قال: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، ح وَأَنْبَأَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قال: حَدَّثَنَاعَبْدُ اللَّهِ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، قال: سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ صُرَدٍ يُحَدِّثُ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذُكِرَ عِنْدَهُ الْغُسْلُ، فَقَالَ: أَمَّا أَنَا فَأُفْرِغُ عَلَى رَأْسِي ثَلَاثًا . لَفْظُ سُوَيْدٍ.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۲۵۱ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 425 - صحيح
20. How Much Water Is Sufficient For The Junub Person To Pour On His Head
It was narrated from Jubair bin Mut'im that mention of Ghusl was made in the presence of the Prophet (ﷺ) and he said: As for me, I pour water on my head three times.
পরিচ্ছেদঃ ২০: অপবিত্র ব্যক্তির পক্ষে কতটুকু পানি মাথায় ঢালা যথেষ্ট হবে
৪২৬. মুহাম্মাদ ইবনু ’আবদুল আ’লা (রহ.) ..... জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) যখন গোসল করতেন, তখন তিনি তাঁর মাথায় তিনবার পানি ঢালতেন।
باب ما يكفي الجنب من إفاضة الماء عليه
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قال: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مُخَوَّلٍ، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ جَابِرٍ، قال: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اغْتَسَلَ أَفْرَغَ عَلَى رَأْسِهِ ثَلَاثًا .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الغسل ۴ (۲۵۵)، (تحفة الأشراف ۲۶۴۲)، مسند احمد ۳/۲۹۸، وقد أخرجہ: صحیح مسلم/الحیض ۱۱ (۳۲۹)، نحوہ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 426 - صحيح
20. How Much Water Is Sufficient For The Junub Person To Pour On His Head
It was narrated that Jabir said: When the Messenger of Allah (ﷺ) performed Ghusl, he would pour water on his head three times.
পরিচ্ছেদঃ ২১: হায়যের গোসলে করণীয়
৪২৭. হাসান ইবনু মুহাম্মাদ (রহ.) ..... ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত যে, জনৈকা মহিলা নবী (সা.) -কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল! আমি পবিত্রতা অর্জনের জন্যে কিভাবে গোসল করব? তিনি (সা.) বললেন, একখানা মিশক মিশ্রিত কাপড় ব্যবহার করবে, তারপর তা দ্বারা পবিত্রতা অর্জন করবে। ঐ মহিলা বলল, তা দ্বারা কিভাবে পবিত্রতা অর্জন করব? তিনি বললেন, তা দ্বারা পবিত্রতা অর্জন করবে। ঐ মহিলা আবার বলল, তা দ্বারা কিভাবে পবিত্রতা অর্জন করব? ’আয়িশাহ্ (রাঃ) বলেন, এতে রাসূলুল্লাহ (সা.) সুবহানাল্ল-হ’ বললেন, এবং উক্ত মহিলার দিক হতে মুখ ফিরিয়ে নিলেন। তখন ’আয়িশাহ্ (রাঃ) বুঝতে পারলেন, রাসূলুল্লাহ (সা.) -এর উদ্দেশ্য কি ছিল। তিনি বলেন, পরে আমি তাকে আমার দিকে টেনে এনে রাসূলুল্লাহ (সা.)-এর উদ্দেশ্য তাকে বুঝিয়ে বললাম।
باب العمل في الغسل من الحيض
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ، قال: حَدَّثَنَا عَفَّانُ، قال: حَدَّثَنَا وُهَيْبٌ، قال: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمِّهِصَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ أَغْتَسِلُ عِنْدَ الطُّهُورِ ؟ قَالَ: خُذِي فِرْصَةً مُمَسَّكَةً فَتَوَضَّئِي بِهَا . قَالَتْ: كَيْفَ أَتَوَضَّأُ بِهَا ؟ قَالَ: تَوَضَّئِي بِهَا، قَالَتْ: كَيْفَ أَتَوَضَّأُ بِهَا ؟ قَالَتْ: ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَّحَ وَأَعْرَضَ عَنْهَا، فَفَطِنَتْ عَائِشَةُ لِمَا يُرِيدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: فَأَخَذْتُهَا وَجَبَذْتُهَا إِلَيَّ فَأَخْبَرْتُهَا بِمَا يُرِيدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۲۵۲ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 427 - صحيح
21. How To Perform Ghusl Following Menstruation
It was narrated from 'Aishah: A woman asked the Prophet (ﷺ): 'O Messenger of Allah, how should I perform Ghusl when I become pure?' He said: 'Take a piece of cotton wool scented with musk and clean yourself with it.' She said: 'How should I clean myself with it?' He said: 'Clean yourself with it.' She said: How should I clean myself with it?' The Messenger of Allah (ﷺ) said: 'Subhan Allah!' and turned away from her. 'Aishah understood what the Messenger of Allah (ﷺ) meant, and said: So I pulled her toward me and told her what the Messenger of Allah (ﷺ) meant.
পরিচ্ছেদঃ ২২: মাত্র একবার পানি ঢেলে দিয়ে গোসল করা
৪২৮. ইসহাক ইবনু ইব্রাহীম (রহ.) ..... নবী (সা.) -এর স্ত্রী মায়মূনাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সা.) অপবিত্রতার গোসলে তার যৌনাঙ্গ ধুলেন এবং হাত মাটিতে ঘষলেন অথবা বলেছেন, দেয়ালে ঘষলেন। তারপর তিনি সালাতের উযূর ন্যায় উযূ করলেন। পরে তাঁর মাথায় এবং সমস্ত শরীরে পানি ঢাললেন।
باب الغسل مرة واحدة
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قال: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ الْأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: اغْتَسَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْجَنَابَةِ، فَغَسَلَ فَرْجَهُ وَدَلَكَ يَدَهُ بِالْأَرْضِ أَوِ الْحَائِطِ، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ، ثُمَّ أَفَاضَ عَلَى رَأْسِهِ وَسَائِرِ جَسَدِهِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۲۵۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 428 - صحيح
22. Performing Ghusl Once
It was narrated that Maimunah, the wife of the Prophet (ﷺ), said: The Prophet (ﷺ) performed Ghusl from Janabah; he washed his private part then rubbed his hand on the ground or the wall, then he performed Wudu' as for prayer, then he poured water over his head and the rest of his body.
পরিচ্ছেদঃ ২৩: নিফাসওয়ালী মহিলার ইহরামের সময় গোসল করা
৪২৯. আমর ইবনু ’আলী, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইয়াকূব ইবনু ইব্রাহীম (রহ.) ..... মুহাম্মাদ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ)-এর কাছে হাজির হয়ে তাকে বিদায় হজ্জ সম্বন্ধে প্রশ্ন করলাম, তিনি বর্ণনা করলেন, রাসূলুল্লাহ (সা.) - যুলক্বদাহ্ মাসের পাঁচদিন অবশিষ্ট থাকতে বের হলেন। আমরাও তাঁর সাথে বের হলাম। এরপর তিনি যুলহুলায়ফায় এলে আসমা বিনতু ’উমায়স (রাঃ) মুহাম্মাদ ইবনু আবূ বকর-কে প্রসব করলেন। পরে তিনি রাসূলুল্লাহ (সা.) -এর কাছে লোক পাঠিয়ে প্রশ্ন করলেন, এখন আমি কি করব? তিনি বললেন, তুমি গোসল করবে এবং একটি কাপড় বেঁধে নাও, তারপরে ইহরাম বাঁধবে।
باب اغتسال النفساء عند الإحرام
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، وَاللَّفْظُ لَهُ، قَالَوا: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قال: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، قال: حَدَّثَنِي أَبِي، قال: أَتَيْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ فَسَأَلْنَاهُ عَنْ حَجَّةِ الْوَدَاعِ، فَحَدَّثَنَا أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ لِخَمْسٍ بَقِينَ مِنْ ذِي الْقَعْدَةِ وَخَرَجْنَا مَعَهُ، حَتَّى إِذَا أَتَى ذَا الْحُلَيْفَةِ وَلَدَتْ أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ مُحَمَّدَ بْنَ أَبِي بَكْرٍ، فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَيْفَ أَصْنَعُ ؟ فَقَالَ: اغْتَسِلِي ثُمَّ اسْتَثْفِرِي ثُمَّ أَهِلِّي .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۲۹۲ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 429 - صحيح
23. Women In Nifas Performing Ghusl When Entering Ihram
Ja'far bin Muhammad said: My father told me: 'We came to Jabir bin 'Abdullah and asked him about the Hajj of the Prophet (ﷺ). He narrated; The Messenger of Allah (ﷺ) set out when there were five (days) remaining in Dhul-Qa'dah, and we set out with him. When he came to Dhul-Hulaifah, Asma' bint 'Umais gave birth to Muhammad bin Abi Bakr. She sent word to the Messenger of Allah (ﷺ) asking what he should do. He said: 'Perform Ghusl, bind yourself with a cloth then begin (the Talbiyah for Ihram).'
পরিচ্ছেদঃ ২৪: গোসলের পর উযূ না করা প্রসঙ্গ
৪৩০. আহমাদ ইবনু উসমান ইবনু হাকীম ও ’আমর ইবনু ’আলী (রহ.) ..... ’আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) গোসলের পর উযূ করতেন না।
باب ترك الوضوء بعد الغسل
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، قال: حَدَّثَنَا أَبِي، قال: حَدَّثَنَا حَسَنٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، ح وَأَنْبَأَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قال: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قال: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قالت: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۲۵۳ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 430 - صحيح
24. Not Performing Wudu' After Ghusl
It was narrated that 'Aishah said: The Messenger of Allah (ﷺ) would not perform Wudu' after Ghusl.
পরিচ্ছেদঃ ২৫: এক গোসলে সকল স্ত্রীর নিকট গমন করা
৪৩১. হুমায়দ ইবনু মাস্আদাহ্ (রহ.) ..... ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। আমি রাসূলুল্লাহ (সা.) -এর দেহে সুগন্ধি লাগাতাম তারপর তিনি তাঁর সকল বিবির নিকট যেতেন এবং মুহরিম অবস্থায় ভোরে উপনীত হতেন। তখনো সুগন্ধির চিহ্ন বিদ্যমান থাকত।
باب الطواف على النساء في غسل واحد
خْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، عَنْ بِشْرٍ وَهُوَ ابْنُ الْمُفَضَّلِ، قال: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، قال: قالت عَائِشَةُ كُنْتُ أُطَيِّبُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَطُوفُ عَلَى نِسَائِهِ ثُمَّ يُصْبِحُ مُحْرِمًا يَنْضَخُ طِيبًا .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۴۱۷ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 431 - صحيح
25. Going Around To All One's Wives With One Ghusl
Aishah said: I used to put perfume on the Messenger of Allah (ﷺ) and he would go around to all his wives, then enter Ihram in the morning with the smell of perfume coming from him.
পরিচ্ছেদঃ ২৬: মাটি দ্বারা তায়াম্মুম করা
৪৩২. হাসান ইবনু ইসমাঈল ইবনু সুলায়মান (রহ.) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: আমাকে এমন পাঁচটি বস্তু দান করা হয়েছে যা আমার পূর্বে অন্য কাউকেও দেয়া হয়নি। আমাকে একমাস পথ চলার দূরত্ব হতে শত্রুর মাঝে ভীতি সঞ্চার করার ক্ষমতা প্রদান করে আমাকে সাহায্য করা হয়েছে। আমার জন্যে মাটিকে মসজিদ ও পবিত্রতা অর্জনের উপকরণ করা হয়েছে। অতএব আমার উম্মতের কোন ব্যক্তির নিকট যেখানেই সালাতের সময় হবে সে সেখানে সালাত আদায় করতে পারবে। আর আমাকে শাফা’আত দান করা হয়েছে, যা আমার পূর্বে অন্য কোন নবীকে দান করা হয়নি, আমাকে সমগ্র মানব জাতির জন্যে প্রেরণ করা হয়েছে। আর আমার পূর্বের প্রত্যেক নবী কোন বিশেষ সম্প্রদায়ের প্রতি প্রেরিত হতেন।
باب التيمم بالصعيد
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ سُلَيْمَانَ، قال: حَدَّثَنَا هُشَيْمٌ، قال: أَنْبَأَنَا سَيَّارٌ، عَنْ يَزِيدَ الْفَقِيرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي: نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِي الْأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا فَأَيْنَمَا أَدْرَكَ الرَّجُلَ مِنْ أُمَّتِي الصَّلَاةُ يُصَلِّي، وَأُعْطِيتُ الشَّفَاعَةَ وَلَمْ يُعْطَ نَبِيٌّ قَبْلِي، وَبُعِثْتُ إِلَى النَّاسِ كَافَّةً وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً .
تخریج دارالدعوہ: صحیح البخاری/التیمم ۱ (۳۳۵)، والصلاة ۵۶ (۴۳۸)، صحیح مسلم/المساجد ۳ (۵۲۱)، (تحفة الأشراف ۳۱۳۹)، مسند احمد ۳/۳۰۴، سنن الدارمی/الصلاة ۱۱۱(۱۴۲۹)، ویأتي عند المؤلف (برقم ۷۳۷) مختصر اعلی قولہ: ’’جعلت لي الأرض مسجدا‘‘ الخ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 432 - صحيح
26. Tayammum With Clean Earth
It was narrated that Jabir bin 'Abdullah said: The Messenger of Allah (ﷺ) said: 'I have been given five things that were not given to anyone before me: I have been supported with fear being struck into the hearts of my enemy for a distance of one month's travel; the earth has been made a place of prostration and a means of purification for me, so wherever a man of my Ummah is when the time for prayer comes, let him pray; I have been given the intercession which was not given to any Prophet before me; and I have been sent to all of mankind whereas the Prophets before me were sent to their own people.
পরিচ্ছেদঃ ২৭: সালাত আদায়ের পর যে পানি পেয়ে গেল তার তায়াম্মুম
৪৩৩. মুসলিম ইবনু ’আমর ইবনু মুসলিম (রহ.) ..... আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিত। দুই ব্যক্তি তায়াম্মুম করে সালাত আদায় করল। পরবর্তীতে সালাতের সময় থাকতে তারা পানি পেলো। তাদের একজন উযূ করে তার সালাত সময়ের মধ্যেই পুনরায় আদায় করল। দ্বিতীয় ব্যক্তি পুনরায় তা আদায় করল না। তারা উভয়েই এ ব্যাপারে নবী (সা.) -কে প্রশ্ন করল। যে ব্যক্তি পুনরায় সালাত আবার আদায় করেনি তিনি তাকে বললেন, তুমি শারী’আতের বিধান মতে কাজ করেছ। তোমার সালাত তোমার জন্যে যথেষ্ট হয়েছে। অন্য ব্যক্তিকে বললেন, তোমার জন্যে উভয় কাজের সাওয়াব রয়েছে।
باب التيمم لمن يجد الماء بعد الصلاة
أَخْبَرَنَا مُسْلِمُ بْنُ عَمْرِو بْنِ مُسْلِمٍ، قال: حَدَّثَنِي ابْنُ نَافِعٍ، عَنْ اللَّيْثِ بْنِ سَعْدٍ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ رَجُلَيْنِ تَيَمَّمَا وَصَلَّيَا ثُمَّ وَجَدَا مَاءً فِي الْوَقْتِ فَتَوَضَّأَ أَحَدُهُمَا وَعَادَ لِصَلَاتِهِ مَا كَانَ فِي الْوَقْتِ وَلَمْ يُعِدِ الْآخَرُ، فَسَأَلَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِلَّذِي لَمْ يُعِدْ: أَصَبْتَ السُّنَّةَ وَأَجْزَأَتْكَ صَلَاتُكَ، وَقَالَ لِلْآخَرِ: أَمَّا أَنْتَ فَلَكَ مِثْلُ سَهْمِ جَمْعٍ .
تخریج دارالدعوہ: سنن ابی داود/الطھارة ۱۲۸ (۳۳۸، ۳۳۹)مرسلاً، سنن الدارمی/الطھارة ۶۵ (۷۷۱)، (تحفة الأشراف ۴۱۷۶) (صحیح) (اس کا مرسل ہونا ہی زیادہ صحیح ہے، کیوں کہ ابن نافع کے حفظ میں تھوڑی سی کمی ہے، اور دیگر ثقات نے اس کو مرسل ہی روایت کیا ہے)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 433 - صحيح
27. Tayammum For One Who Finds Water After Praying
It was narrated from Abu Sa'eed that two men performed Tayammum and prayed, then they found water when there was still time left for prayer. One of them performed Wudu' and repeated the prayer, and the other did not. They asked the Prophet (ﷺ) about that and he said to the one who did not repeat the prayer: You followed the Sunnah and your prayer is acceptable. And he said to the other: And you will have something like the reward of two prayers.
পরিচ্ছেদঃ ২৭: সালাত আদায়ের পর যে পানি পেয়ে গেল তার তায়াম্মুম
৪৩৪. সুওয়াইদ ইবনু নাসর (রহ.) ..... ’আত্বা ইবনু ইয়াসার (রাঃ) হতেও এরূপ হাদীস বর্ণিত হয়েছে।
৪৩৪/ক. মুহাম্মাদ ইবনু ’আবদুল আ’লা (রহ.) ..... ত্বারিক ইবনু শিহাব (রাঃ) হতে বর্ণিত যে, এক ব্যক্তি অপবিত্র হওয়ায় সালাত আদায় করল না, সে ব্যক্তি নবী (সা.)-এর নিকট এসে তা ব্যক্ত করল, তিনি বললেন, তুমি ঠিকই করেছ। অন্য এক ব্যক্তি অপবিত্র হয়ে তায়াম্মুম করে সালাত আদায় করল। তাকেও তিনি ঐ কথাই বললেন, যা অন্য ব্যক্তিকে বলেছিলেন অর্থাৎ তুমি ঠিকই করেছ।
باب التيمم لمن يجد الماء بعد الصلاة
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ لَيْثِ بْنِ سَعْدٍ، قال: حَدَّثَنِي عَمِيرَةُ، وَغَيْرُهُ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّ رَجُلَيْنِ، وَسَاقَ الْحَدِيثَ.
تخریج دارالدعوہ: انظر ما قبلہ (صحیح)
أخبرنا محمد بن عبد الأعلى أنبأنا أمية بن خالد حدثنا شعبة أن مخارقا أخبرهم عن طارق بن شهاب أن رجلا أجنب فلم يصل فأتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له فقال أصبت . فأجنب رجل آخر فتيمم وصلى فأتاه فقال نحوا مما قال للآخر يعني أصبت .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۳۲۵ (صحیح الإسناد)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 434 -
৪৩৪/ক সহীহ: ইমাম নাসায়ী হাদীসটি এককভাবে বর্ণনা করেছেন। [দ্রঃ ৩২৪]।
27. Tayammum For One Who Finds Water After Praying
It was narrated from 'Ata' bin Yasar that two men - and he quoted the Hadith.
It was narrated from Tariq bin Shaihab that a man became Junub and did not pray. He came to the Prophet (ﷺ) and told him about that, and he said: You did the right thing. Then another man became Junub so he performed Tayammum and prayed. He came (to the Prophet (ﷺ)) who said to him what he had said to the other man- meaning, You did the right thing.
পরিচ্ছেদঃ ২৮: মযী বের হলে উযূ করা
৪৩৫. ’আলী ইবনু মায়মূন (রহ.) ..... ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ’আলী, মিক্বদাদ এবং ’আম্মার (রাঃ) আলাপ করছিলেন, ’আলী (রাঃ) বললেন, আমি এমন একজন ব্যক্তি যার মযী নির্গত হয়, কিন্তু এ ব্যাপারে রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করতে আমি লজ্জাবোধ করি। যেহেতু তার কন্যা আমার সহধর্মিণী। অতএব তোমাদের একজন তাকে জিজ্ঞেস কর। অতঃপর তাদের একজন জিজ্ঞেস করলেন। কে জিজ্ঞেস করেছিল তা ভুলে গেছি। নবী (সা.) বললেন, তা মযী। যখন কারো তা নির্গত হয় তখন সে তার ঐ স্থান ধুয়ে ফেলবে এবং সালাতের উযূর ন্যায় উযূ করবে অথবা তিনি বলেছেন, সালাতের উযূর ন্যায়।
باب الوضوء من المذي
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ، قال: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قال: تَذَاكَرَ عَلِيٌّ، وَالْمِقْدَادُ، وَعَمَّارٌ، فَقَالَ عَلِيٌّ إِنِّي امْرُؤٌ مَذَّاءٌ وَإِنِّي أَسْتَحِي أَنْ أَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَكَانِ ابْنَتِهِ مِنِّي فَيَسْأَلُهُ أَحَدُكُمَا، فَذَكَرَ لِي أَنَّ أَحَدَهُمَا وَنَسِيتُهُ سَأَلَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ذَاكَ الْمَذْيُ إِذَا وَجَدَهُ أَحَدُكُمْ فَلْيَغْسِلْ ذَلِكَ مِنْهُ وَلْيَتَوَضَّأْ وُضُوءَهُ لِلصَّلَاةِ أَوْ كَوُضُوءِ الصَّلَاةِ .
تخریج دارالدعوہ: صحیح مسلم/الحیض ۴ (۳۰۳)، (تحفة الأشراف ۱۰۱۹۵)، مسند احمد ۱/۱۱۰، وعبداللہ بن أحمد، ویأتی عندالمؤلف برقم (۴۳۷، ۴۳۹، ۴۴۰) (صحیح الإسناد)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 436 - صحيح الإسناد
28. Wudu' From Madhi
It was narrated that Ibn 'Abbas said: Ali, Al-Miqdad and 'Ammar were talking. 'Ali said: 'I am a man who emits a lot of Madhi but I am too shy to ask the Messenger of Allah (ﷺ) about that because of his daughter's position with me, so let one of you ask him.' He told me that one of them - but I forgot who - asked him, and the Prophet (ﷺ) said: 'That is Madhi. If any one of you notices that, let him wash it off himself and perform Wudu' as for prayer or similar to the Wudu' of prayer.'
পরিচ্ছেদঃ সুলায়মান-এর বিপরীত বর্ণনা
৪৩৬. মুহাম্মাদ ইবনু হাতিম (রহ.) ..... ’আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি এমন এক ব্যক্তি ছিলাম যার প্রায়ই মযী নির্গত হত। আমি এক ব্যক্তিকে অনুরোধ করলে সে নবী (সা.)-কে জিজ্ঞেস করল। তিনি (সা.) বললেন, এতে উযূ করতে হবে।
الاختلاف على سليمان
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قال: حَدَّثَنَا عَبِيدَةُ، قال: حَدَّثَنَا سُلَيْمَانُ الْأَعْمَشُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قال: كُنْتُ رَجُلًا مَذَّاءً، فَأَمَرْتُ رَجُلًا فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ فِيهِ: الْوُضُوءُ .
تخریج دارالدعوہ: انظر ما قبلہ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 437 - صحيح لغيره
Variance Over (The Narration From) Sulaiman
It was narrated that 'Ali, may Allah be please with him, said: I was a man who emotted a great deal of Madhi. I told a man to ask the Prophet (ﷺ) (about that) and he said: 'Wudu' (is required) for that.
পরিচ্ছেদঃ সুলায়মান-এর বিপরীত বর্ণনা
৪৩৭. মুহাম্মাদ ইবনু ’আবদুল আ’লা (রহ.) ..... ’আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ফাত্বিমাহ্ (রাঃ)-এর কারণে আমি রাসূলুল্লাহ (সা.) -কে মযী সম্পর্কে প্রশ্ন করতে লজ্জাবোধ করতাম। অতএব আমি মিকদাদ -কে অনুরোধ করলে তিনি তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করলেন। তিনি (সা.) বললেন, এতে উযূ করতে হবে।
الاختلاف على سليمان
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قال: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قال: حَدَّثَنَا شُعْبَةُ، قال: أَخْبَرَنِي سُلَيْمَانُ الْأَعْمَشُ، قال: سَمِعْتُ مُنْذِرًا، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قال: اسْتَحْيَيْتُ أَنْ أَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْمَذْيِ مِنْ أَجْلِ فَاطِمَةَ، فَأَمَرْتُ الْمِقْدَادَ فَسَأَلَهُ، فَقَالَ فِيهِ: الْوُضُوءُ . الِاخْتِلَافُ عَلَى بُكَيْرٍ.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۵۷ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 438 - صحيح
Variance Over (The Narration From) Sulaiman
It was narrated that 'Ali said: I felt too shy to ask the Messenger of Allah (ﷺ) about Madhi because of Fatimah, so I told Al-Miqdad to ask him, and he said: 'Wudu' (is required) for that.'
পরিচ্ছেদঃ বুকায়র-এর বিপরীত বর্ণনা
৪৩৮. আহমাদ ইবনু ’ঈসা (রহ.) ... ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ’আলী (রাঃ) বলেছেন, আমি মিকদাদ -কে রাসূলুল্লাহ (সা.)-এর নিকট মযী সম্পর্কে প্রশ্ন করার জন্যে পাঠালাম। তিনি বললেন, সে উযূ করবে এবং লজ্জাস্থান ধুয়ে ফেলবে। আবূ ’আবদুর রহমান (ইমাম নাসায়ী) বলেন, মাখরামাহ্ (রহ.) তাঁর পিতা হতে কোন হাদীস শুনেননি।
الاختلاف على بكير
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عِيسَى، عَنْ ابْنِ وَهْبٍ، وَذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا، أَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قال: قال عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَرْسَلْتُ الْمِقْدَادَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ عَنِ الْمَذْيِ، فَقَالَ: تَوَضَّأْ وَانْضَحْ فَرْجَكَ . قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ: مَخْرَمَةُ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ شَيْئًا.
تخریج دارالدعوہ: انظر رقم: ۴۳۶ (صحیح بما قبلہ وبما بعدہ) (مخرمہ کا اپنے باپ ’’بکیر‘‘ سے سماع نہیں ہے)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 439 - صحيح
Variance Over (The Narration From) Bukayar
Ali said: I sent Al-Miqdad to the Messenger of Allah (ﷺ) to ask him about Madhi, and he said: 'Perform Wudu' and sprinkle water over your private part.' Abu 'Abdur-Rahman said: Makhramah (one of the narrators) did not hear anything from his father.
পরিচ্ছেদঃ বুকায়র-এর বিপরীত বর্ণনা
৪৩৯. সুওয়াইদ ইবনু নাসর (রহ.) ..... সুলায়মান ইবনু ইয়াসার (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, ’আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ) মিক্বদাদ -কে রাসূলুল্লাহ (সা.) -এর নিকট এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করতে পাঠালেন যার মযী নির্গত হয়। তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, সে তার পুরুষাঙ্গ ধুয়ে নিবে এবং উযূ করবে।
الاختلاف على بكير
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قال: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ لَيْثِ بْنِ سَعْدٍ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، قال: أَرْسَلَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ الْمِقْدَادَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ عَنِ الرَّجُلِ يَجِدُ الْمَذْيَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَغْسِلُ ذَكَرَهُ ثُمَّ لِيَتَوَضَّأْ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۴۳۶، و بإرسالہ تفرد المؤلف۔ (’’سلیمان بن یسار‘‘ اور ’’علی رضی اللہ عنہ ‘‘ کے درمیان سند میں انقطاع ہے) (صحیح بما قبلہ وبما بعدہ)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 440 - صحيح لغيره
Variance Over (The Narration From) Bukayar
It was narrated that Sulaiman bin Yasar said: Ali bin Abi Talib sent Al-Miqdad to the Messenger of Allah (ﷺ) to ask him about a man who notices Madhi. The Messenger of Allah (ﷺ) said: 'Let him wash his penis then perform Wudu'.'
পরিচ্ছেদঃ বুকায়র-এর বিপরীত বর্ণনা
৪৪০. ’উতবাহ্ ইবনু ’আবদুল্লাহ (রহ.) ..... মিকদাদ ইবনুল আসওয়াদ (রাঃ) হতে বর্ণিত। আলী ইবনু আবূ ত্বালিব তাঁকে (মিক্বদাদকে) রাসূলুল্লাহ (সা.) -এর নিকট ঐ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করার অনুরোধ করেন যে ব্যক্তি তার স্ত্রীর কাছে গেলে তার মযী নির্গত হয়। কেননা তাঁর কন্যা আমার বিবাহে থাকায় আমি তাঁকে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করি। মিকদাদ (রাঃ) রাসূলুল্লাহ (সা.) -কে প্রশ্ন করলে তিনি বললেন, সে যেন তার লজ্জাস্থান ধুয়ে ফেলে এবং সালাতের উযূর ন্যায় উযূর করে।
الاختلاف على بكير
أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قال: قُرِئَ عَلَى مَالِكٍ وَأَنَا أَسْمَعُ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَمَرَهُ أَنْ يَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ إِذَا دَنَا مِنَ الْمَرْأَةِ فَخَرَجَ مِنْهُ الْمَذْيُ، فَإِنَّ عِنْدِي ابْنَتَهُ وَأَنَا أَسْتَحْيِي أَنْ أَسْأَلَهُ، فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: إِذَا وَجَدَ أَحَدُكُمْ ذَلِكَ فَلْيَنْضَحْ فَرْجَهُ وَلْيَتَوَضَّأْ وَضُوءَهُ لِلصَّلَاةِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۵۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 441 - صحيح
Variance Over (The Narration From) Bukayar
It was narrated from Al-Miqdad bin Al-Aswad that 'Ali bin Abi Talib, peace be upon him, told him to ask the Messenger of Allah (ﷺ) about a man who gets close to a woman and Madhi comes out of him. (He said: ) For his daughter is (married) to me and I feel too shy to ask him. So he asked the Messenger of Allah (ﷺ) about that and he said: If any one of you notices that let him sprinkle water on his private parts and perform Wudu' as for prayer.
পরিচ্ছেদঃ ২৯: নিদ্রার দরুন উযূ করার নির্দেশ
৪৪১. ইমরান ইবনু ইয়াযীদ (রহ.) ..... আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: তোমাদের কেউ যখন রাতে বিছানা ত্যাগ করে তখন সে যেন দু’বার অথবা তিনবার হাত না ধুয়ে পানির পাত্রে হাত প্রবেশ না করায়। কেননা তোমাদের কারো জানা নেই যে, তার হাত রাতে কোথায় ছিল।
باب الأمر بالوضوء من النوم
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ يَزِيدَ، قال: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قال: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قال: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ الزُّهْرِيُّ، قال: حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، قال: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَلَا يُدْخِلْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يُفْرِغَ عَلَيْهَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ .
تخریج دارالدعوہ: سنن الترمذی/الطہارة۱۹(۲۴)، سنن ابن ماجہ/الطہارة۴۰(۳۹۳)، (تحفة الأشراف ۱۳۱۸۹) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 442 - صحيح
29. The Command To Perform Wudu' After Sleeping
Abu Hurairah said: The Messenger of Allah (ﷺ) said: 'When any one of you gets up after (sleeping) at night, let him not put his hand into the vessel until he has poured water on it two or three times, for none of you knows where his hand spent the night.'
পরিচ্ছেদঃ ২৯: নিদ্রার দরুন উযূ করার নির্দেশ
৪৪২. কুতায়বাহ্ (রহ.) ..... ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সা.)-এর সঙ্গে এক রাতে সালাত আদায় করলাম। আমি তার বাম দিকে দাঁড়ালাম কিন্তু তিনি আমাকে তার ডান দিকে করে দিলেন। তারপর সালাত আদায় করে তিনি শুয়ে পড়লেন, অতঃপর ঘুমিয়ে গেলেন। পরে তাঁর নিকট মুয়াযযিন আসলেন, তিনি উঠে সালাত আদায় করলেন কিন্তু তিনি উযূ করলেন না।
باب الأمر بالوضوء من النوم
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا دَاوُدُ، عَنْ عَمْرٍو، عَنْ كُرَيْبٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قال: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَقُمْتُ عَنْ يَسَارِهِ فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى ثُمَّ اضْطَجَعَ وَرَقَدَ، فَجَاءَهُ الْمُؤَذِّنُ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ مُخْتَصَرٌ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الوضوء ۵ (۱۳۸)، ۳۶ (۱۸۳)، والأذان ۵۸ (۶۹۸)، ۷۷ (۷۲۶)، ۱۶۱ (۸۵۹)، صحیح مسلم/المسافرین ۲۶ (۷۶۳)، سنن الترمذی/الصلاة۵۷(۲۳۲)، سنن ابن ماجہ/الطہارة۴۸(۴۲۳)، مسند احمد ۱/۲۲۰، ۲۳۴، ۲۴۴، ۲۸۳، ۲۳۰ ویأتي عند المؤلف برقم: ۶۷۸، ویأتی عند المؤلف برقم: ۸۰۷، (تحفة الأشراف ۶۳۵۶)، وقد أخرجہ: سنن ابی داود/الصلاة ۳۱۶ (۱۳۶۴) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 443 - صحيح
29. The Command To Perform Wudu' After Sleeping
It was narrated that Ibn 'Abbas said: I prayed with the Prophet (ﷺ) one night, and I stood on his left, but he made me stand on his right, and he prayed. Then he reclined on his side and took a nap, then the Mu'adhdhin came to him and he prayed, and did not perform Wudu'.
পরিচ্ছেদঃ ২৯: নিদ্রার দরুন উযূ করার নির্দেশ
৪৪৩. ইয়াকুব ইবনু ইবরাহীম (রহ.) ..... আনাস (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: যখন তোমাদের কেউ সালাতের সময় তন্দ্রাভিভূত হয় তখন সে যেন সালাত হতে বিরত হয় এবং শুয়ে পড়ে।
باب الأمر بالوضوء من النوم
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قال: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الطُّفَاوِيُّ، قال: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْأَنَسٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِذَا نَعَسَ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَنْصَرِفْ وَلْيَرْقُدْ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الوضوء ۵۳ (۲۱۳)، مسند احمد ۳/۱۰۰، ۱۴۲، ۱۵۰، ۲۵۰، (تحفة الأشراف ۹۵۳) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 444 - صحيح
29. The Command To Perform Wudu' After Sleeping
It was narrated from Anas that the Messenger of Allah (ﷺ) said: If anyone of you feels drowsy during his Salah, let him go and take a nap.
পরিচ্ছেদঃ ৩০: যৌনাঙ্গ স্পর্শ করলে উযূ করা
৪৪৪. কুতায়বাহ (রহ.) ..... বুসরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে নিজের যৌনাঙ্গ স্পর্শ করে সে যেন উযূ করে নেয়।
باب الوضوء من مس الذكر
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ يَعْنِي ابْنَ أَبِي بَكْرٍ، قال عَلَى أَثَرِهِ، قال أَبُو عَبْدِ الرَّحْمَنِ: وَلَمْ أُتْقِنْهُ، عَنْعُرْوَةَ، عَنْ بُسْرَةَ، قالت: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ مَسَّ فَرْجَهُ فَلْيَتَوَضَّأْ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۶۳ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر445 - صحيح
30. Wudu' After Touching One's Penis
It was narrated that Busrah said: The Messenger of Allah (ﷺ) said: 'Whoever touches his private part, let him perform Wudu'.'
পরিচ্ছেদঃ ৩০: যৌনাঙ্গ স্পর্শ করলে উযূ করা
৪৪৫. ইমরান ইবনু মূসা (রহ.) ..... বুসরাহ্ বিনতু সফওয়ান (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) - বলেছেন: যদি তোমাদের কেউ নিজ লজ্জাস্থানে হাত রাখে তবে সে যেন উযূ করে নেয়।
باب الوضوء من مس الذكر
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قال: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ بُسْرَةَ بِنْتِ صَفْوَانَ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِذَا أَفْضَى أَحَدُكُمْ بِيَدِهِ إِلَى فَرْجِهِ فَلْيَتَوَضَّأْ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۶۳ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 446 - صحيح الإسناد
30. Wudu' After Touching One's Penis
It was narrated from Busrah bint Safwan that the Prophet (ﷺ) said: If any one of you touches his private part with his hand, let him perform Wudu'.
পরিচ্ছেদঃ ৩০: যৌনাঙ্গ স্পর্শ করলে উযূ করা
৪৪৬. কুতায়বাহ্ (রহ.) ..... মারওয়ান ইবনু হাকাম (রহ.) হতে বর্ণিত। তিনি বললেন, লজ্জাস্থান স্পর্শ করলে উযূ করতে হবে। মারওয়ান বলেন, বুসরাহ্ বিনতু সফওয়ান আমাকে তা বর্ণনা করেছেন। এ কথা শুনে ’উরওয়াহ্ (রাঃ) তার নিকট লোক পাঠালে তিনি বললেন, রাসূলুল্লাহ (সা.) এর কি কি কাজে উযূ করতে হবে তার উল্লেখ করতে গিয়ে বলেছেন, পুরুষাঙ্গ স্পর্শ করলেও।
باب الوضوء من مس الذكر
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، أَنَّهُ قَالَ: الْوُضُوءُ مِنْ مَسِّ الذَّكَرِ. فَقَالَ مَرْوَانُ: أَخْبَرَتْنِيهِ بُسْرَةُ بِنْتُ صَفْوَانَ، فَأَرْسَلَ عُرْوَةُ، قَالَتْ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يُتَوَضَّأُ مِنْهُ، فَقَالَ: مِنْ مَسِّ الذَّكَرِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۶۳ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 447 - صحيح
30. Wudu' After Touching One's Penis
It was narrated that Marwan bin Al-Hakam said that one should perform Wudu' after touching one's penis. Marwan said: Busrah bint Safwan told me that. 'Urwah sent someone to check that, and she said: The Messenger of Allah (ﷺ) mentioned what Wudu' is done for, and said: 'Touching the penis.'
পরিচ্ছেদঃ ৩০: যৌনাঙ্গ স্পর্শ করলে উযূ করা
৪৪৭. ইসহাক্ব ইবনু মানসূর (রহ.) ..... বুসরাহ্ বিনতু সফওয়ান (রাঃ) হতে বর্ণিত যে, নবী (সা.) বলেছেন: যে ব্যক্তি নিজ যৌনাঙ্গ স্পর্শ করে সে যেন উযূ করা ব্যতীত সালাত আদায় না করে।
আবূ ’আবদুর রহমান (ইমাম নাসায়ী) বলেন, হিশাম ইবনু ’উরওয়াহ্ হাদীসটি তার বাবা হতে শুনেননি। আল্লাহই ভালো জানেন।
باب الوضوء من مس الذكر
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قال: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قال: أَخْبَرَنِي أَبِي، عَنْ بُسْرَةَ بِنْتِ صَفْوَانَ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَنْ مَسَّ ذَكَرَهُ فَلَا يُصَلِّي حَتَّى يَتَوَضَّأَ . قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ: هِشَامُ بْنُ عُرْوَةَ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ هَذَا الْحَدِيثَ، وَاللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى أَعْلَمُ.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۶۳ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 448 - صحيح الإسناد
30. Wudu' After Touching One's Penis
It was narrated from Busrah bin Safwan that the Prophet (ﷺ) said: Whoever touches his penis, he should not perform Salah until he performs Wudu'. Abu 'Abdur-Rahman (An-Nasa'i) said: Hisham bin 'Urwah did not hear this Hadith from his father.