সূরাঃ ৮০/ আবাসা | Abasa | عَبَسَ আয়াতঃ ১০/৪২ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
৮০ : ১০ فَاَنۡتَ عَنۡهُ تَلَهّٰی ﴿ۚ۱۰﴾

অথচ তুমি তার প্রতি উদাসীন হলে। আল-বায়ান

তুমি তার প্রতি অমনোযোগী হলে। তাইসিরুল

তুমি তাকে অবজ্ঞা করলে! মুজিবুর রহমান

From him you are distracted. Sahih International

১০. আপনি তার থেকে উদাসীন হলেন;

-

তাফসীরে জাকারিয়া

১০। তুমি তার প্রতি বিমুখ হলে! [1]

[1] অর্থাৎ, এমন লোকের প্রতি কদর করা উচিত, বৈমুখ হওয়া উচিত নয়। এই সমস্ত আয়াত দ্বারা জানা যায় যে, দাওয়াত ও তাবলীগের কাজে ইতর-বিশেষ করা উচিত নয়। বরং মর্যাদাবান ব্যক্তি হোক চাই অমর্যাদাবান, রাজা হোক চাই ফকীর, সর্দার হোক কিংবা গোলাম, পুরুষ হোক অথবা নারী, ছোট হোক চাই বড় সকলকে একই মর্যাদা দান করা এবং সমষ্টিভাবে সম্বোধন করা উচিত। আল্লাহ তাআলা যাকে চাইবেন নিজের হিকমতানুযায়ী তাকে হিদায়াত দিবেন। (ইবনে কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন