পরিচ্ছেদঃ হাজীদের জন্য মু্স্তাহাব হলো যখন তারা ফিরে আসার ইচ্ছা করবেন, তখন তারা সেই রাতে মুহাসসাবে রাত্রি যাপন করবেন, যাতে তাদের জন্য প্রস্থান করা সহজ হয়
৩৮৮৫. উরওয়া (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আয়িশা ও আসমা রাদ্বিয়াল্লাহু আনহুমা মুহাসসাবে অবতরণ করতেন না। আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে অবস্থান করেছিলেন, কারণ সেটা মক্কা থেকে বের হওয়ার জন্য সহজ ছিল।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْحَاجِّ إِذَا أَرَادَ الْقُفُولَ أَنْ يَتَحَصَّبَ لَيْلَتَئِذٍ لِيَكُونَ أَسْهَلَ لِظُعُنِهِ
3885 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ: أَنَّ أَسْمَاءَ وَعَائِشَةَ كَانَتَا لَا تُحَصِّبَان قَالَتْ عَائِشَةُ: إِنَّمَا نَزَلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأنه كان أسمح لخروجه.
الراوي : عُرْوَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3885 | خلاصة حكم المحدث: صحيح: ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমেরর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৮৮৫)