পরিচ্ছেদঃ (১২) জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করা প্রসঙ্গে বর্ণনা - জামরায় কঙ্কর নিক্ষেপ করা ইবরাহিম আলাইহিস সালামের সুন্নাত
৩৮৫৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহরের সালাত আদায় করে রওয়ানা হন। তারপর তিনি মিনায় ফিরে আসেন। এখানে আইয়্যামে তাশরীকের তিন দিন অবস্থান করেন। তিনি সূর্য পশ্চিমাকাশে ঢলে না যাওয়া পর্যন্ত সাতটি কঙ্কর নিক্ষেপ করতেন। আর তিনি প্রত্যেক কঙ্কর মারার সময় তাকবীর বলতেন। প্রথম ও দ্বিতীয় জামরায় কঙ্কর মারার সময় উপত্যকার মাঝে দাঁড়াতেন। অতঃপর তিনি দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকতেন। আর জামরায়ে কুবরায় কঙ্কর নিক্ষেপ করে চলে আসতেন, সেখানে দাঁড়াতেন না। আর কঙ্কর নিক্ষেপ করা হলো ইবরাহিম আলাইহিস সালামের কর্মের নিশানা।”[1]
12 - بَابُ رَمْيِ جَمْرَةِ الْعَقَبَةِ - (ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ رَمْيَ الْجِمَارِ مِنْ آثَارِ إِبْرَاهِيمَ الْخَلِيلِ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ)
3857 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأُمَوِيُّ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا ابن إسحاق قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ: أَفَاضَ رسول الله صلى الله عليه وسلم حين صَلَّى الظُّهْرَ ثُمَّ رَجَعَ إِلَى مِنًى فَأَقَامَ بِهَا أَيَّامَ التَّشْرِيقِ الثَّلَاثَ يَرْمِي الْجِمَارَ حَتَّى تَزَولَ الشَّمْسُ بِسَبْعِ حَصَيَاتٍ كُلَّ جَمْرَةٍ ويُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ تَكْبِيرَةً يَقِفُ عِنْدَ الْأُولَى وَعِنْدَ الْوُسْطَى بِبَطْنِ الْوَادِي فيُطيل الْمَقَامَ وَيَنْصَرِفُ إِذَا رَمَى الْكُبْرَى وَلَا يَقِفُ عِنْدَهَا وَكَانَتِ الْجِمَارُ مِنْ آثَارِ إِبْرَاهِيمَ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ
الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3857 | خلاصة حكم المحدث: صحيح إلا قوله: حين صلى الظهر؛ فإنه منكر ـ ((صحيح أبي داود)) (1722) ((الإرواء)) (1082) ، وقوله: ((وكانت الجمار)): مدرج.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। তবে “যখন যোহরের সালাত আদায় করেন” এটা মুনকার। আর “কঙ্কর নিক্ষেপ করা ইবরাহিম আলাইহিস সালামের কর্মের নিশানা ছিল” এটা মুদরাজ। (ইরওয়াউল গালীল: ১০৮২)