পরিচ্ছেদঃ ৩৫: স্ত্রীর উপর স্বামীর অধিকার
৮/২৯৩। মু’আয ইবনু জাবাল কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ’’যখনই কোনো মহিলা দুনিয়াতে নিজ স্বামীকে কষ্ট দেয়, তখনই তার সুনয়না হূর (জান্নাতী) স্ত্রী (অদৃশ্যভাবে) ঐ মহিলার উদ্দেশ্যে বলে, ’আল্লাহ তোকে ধ্বংস করুন। ওকে কষ্ট দিস্ না। ও তো তোর নিকট সাময়িক মেহমান মাত্র। অচিরেই সে তোকে ছেড়ে আমাদের কাছে এসে যাবে।’’ (তিরমিযী) [1]
بَابُ حَقِّ الزَّوْجِ عَلَى الْمَرْأَةِ - (35)
وَعَن مُعَاذِ بنِ جَبَلٍ رضي الله عنه، عن النَّبيّ صلى الله عليه وسلم، قَالَ: «لاَ تُؤْذِي امْرَأةٌ زَوْجَهَا في الدُّنْيَا إلاَّ قَالَتْ زَوْجَتُهُ مِنَ الحُورِ العِينِ لاَ تُؤذِيهِ قَاتَلكِ اللهُ ! فَإِنَّمَا هُوَ عِنْدَكِ دَخِيلٌ يُوشِكُ أنْ يُفَارِقَكِ إِلَيْنَا». رواه الترمذي، وَقالَ: حديث حسن
(35) Chapter: Husband's rights concerning his Wife
Mu'adh bin Jabal (May Allah be pleased with him) reported:
The Prophet (ﷺ) said, "Whenever a woman harms her husband in this world (that is without any due right), his wife among the (Houris in Jannah) says: 'You must not harm him. May Allah destroy you! He is only a passing guest with you and is about to leave you to come to us".
[At-Tirmidhi].
Commentary: The Islamic Shari`ah commands men to treat their wives with kindness. In the same spirit it commands wives to be obedient to their husbands. She can hurt the feelings of her husband by using indecent language, immodest conduct, immoral actions and making unfair demands which are beyond his means. It is very common among women to tease and trouble their husbands by these three practices, except for pious women.
পরিচ্ছেদঃ ৩৮. পরিবার-পরিজন, স্বীয় জ্ঞানসম্পন্ন সন্তান-সন্ততি ও আপন সমস্ত অধীনস্থদেরকে আল্লাহর আনুগত্যের আদেশ দেওয়া, তাঁর অবাধ্যতা থেকে তাদেরকে নিষেধ করা, তাদেরকে আদব শেখানো এবং শর‘য়ী নিষিদ্ধ জিনিস থেকে তাদেরকে বিরত রাখা ওয়াজিব
৪/৩০৬। ’আমর ইবনু শুআইব রাদিয়াল্লাহু ’আনহু তাঁর পিতা থেকে এবং তিনি আমরের দাদা (আব্দুল্লাহ ইবনু আম্র) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’তোমরা নিজেদের সন্তান-সন্ততিদেরকে নামাযের আদেশ দাও; যখন তারা সাত বছরের হবে। আর তারা যখন দশ বছরের সন্তান হবে, তখন তাদেরকে নামাযের জন্য প্রহার কর এবং তাদের বিছানা পৃথক করে দাও।’’ (আবূ দাউদ, হাসান সূত্রে)[1]
بَيَانُ وُجُوْبِ أَمْرِهِ وَأَوْلاَدِهِ الْمُمَيِّزِيْنَ وَسَائِرِ مَنْ فِيْ رَعِيَّتِهِ بِطَاعَةِ اللهِ تَعَالٰى وَنَهْيِهِمْ عَنْ المُخَالَفَةِ، وَتَأْدِيْبِهِمْ، وَمَنْعِهِمْ عَنْ اِرْتِكَابِ مَنْهِيٍّ عَنْهُ - (38)
وَعَن عَمرِو بنِ شُعَيبٍ، عَن أبِيهِ، عَن جَدِّهِ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «مُرُوا أوْلاَدَكُمْ بِالصَّلاةِ وَهُمْ أبْنَاءُ سَبْعِ سِنينَ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا، وَهُمْ أبْنَاءُ عَشْرٍ، وَفَرِّقُوا بَيْنَهُمْ في المضَاجِعِ»حديثٌ حسن رواه أبو داود بإِسنادٍ حسنٍ .
(38) Chapter: Urging one's kith and kin to Obey Allah and refrain from evils
'Amr bin Shu'aib reported on his father's authority that his grandfather (May Allah be pleased with him) said: Messenger of Allah (ﷺ) said, "Command your children to perform Salat (prayer) when they are seven years old, and beat them for (not offering) it when they are ten, and do not let (boys and girls) sleep together".
[Abu Dawud].
Commentary: This Hadith highlights the following points:
1. The importance of the prescribed five daily Salat (prayers).
2. When warranted by the situation, it is permissible to beat children for their proper upbringing and education. But this should not be in any case violent and aggressive. It should rather be done in a manner that the child does not suffer any physical injury and receives the right type of training. It is an absurd theory that children should be given a free hand, and leave alone the corporal punishment, they should not even be rebuked on doing something wrong. Suitable punishment is essential for their proper training and education.
3. Muslim jurists have written that like Salat, other injunctions of Shari`ah should also be instilled in the minds of children, and if possible, they should also be given practical training for their performance. For instance, they should be made to observe Saum (fast) occasionally in accordance with their age and capacity during the month of Ramadan, so that the importance of obligation of fasting is impressed on their minds in an early age. This exercise will prove very fruitful when they attain maturity. They will then be conscious that for a Muslim, fasting in the month of Ramadan is compulsory like the five daily Salat.
4. A child generally does not attain maturity at the age of ten years, but nevertheless he does acquire some sense. It is, therefore, necessary that rather than putting children in one bed they are provided separate beds once they reach the age of 10, especially children of the opposite sex.
পরিচ্ছেদঃ ৩৮. পরিবার-পরিজন, স্বীয় জ্ঞানসম্পন্ন সন্তান-সন্ততি ও আপন সমস্ত অধীনস্থদেরকে আল্লাহর আনুগত্যের আদেশ দেওয়া, তাঁর অবাধ্যতা থেকে তাদেরকে নিষেধ করা, তাদেরকে আদব শেখানো এবং শর‘য়ী নিষিদ্ধ জিনিস থেকে তাদেরকে বিরত রাখা ওয়াজিব
৫/৩০৭। আবূ সুরাইয়াহ সাবরাহ ইবনু মা’বাদ জুহানী রাদিয়াল্লাহু ’আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’তোমরা শিশুকে সাত বছর বয়সে নামায শিক্ষা দাও এবং দশ বছর বয়সে তার জন্য তাকে মার।’’ (আবূ দাউদ, তিরমিযী) [1]
আবূ দাঊদের শব্দেঃ ’’শিশু সাত বছর বয়সে পৌঁছলে তাকে তোমরা নামাযের আদেশ দাও।’’
بَيَانُ وُجُوْبِ أَمْرِهِ وَأَوْلاَدِهِ الْمُمَيِّزِيْنَ وَسَائِرِ مَنْ فِيْ رَعِيَّتِهِ بِطَاعَةِ اللهِ تَعَالٰى وَنَهْيِهِمْ عَنْ المُخَالَفَةِ، وَتَأْدِيْبِهِمْ، وَمَنْعِهِمْ عَنْ اِرْتِكَابِ مَنْهِيٍّ عَنْهُ - (38)
وَعَن أَبي ثُرَيَّةَ سَبْرَةَ بنِ مَعبَدٍ الجُهَنِيِّ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «عَلِّمُوا الصَّبِيَّ الصَّلاةَ لِسَبْعِ سِنِينَ، وَاضْرِبُوهُ عَلَيْهَا ابْنَ عَشْرِ سِنِينَ».حديث حسن رواه أَبُو داود والترمذي، وَقالَ: حديث حسن. ولفظ أَبي داود: مُرُوا الصَّبِيَّ بِالصَّلاةِ إِذَا بَلَغَ سَبْعَ سِنِينَ
(38) Chapter: Urging one's kith and kin to Obey Allah and refrain from evils
Sabrah bin Ma'bad Al-Juhani (May Allah be pleased with him) reported:
Messenger of Allah (ﷺ) said, "Teach a boy Salat (the prayer) when he attains the age of seven years, and punish him (if he does not offer it) at ten".
[Abu Dawud and Tirmidhi].
The narration in Abu Dawud is: Messenger of Allah (ﷺ) said, "Order a boy to perform Salat (the prayer) when he is seven years old"
Commentary: Obviously only such teachers and parents can persuade the children to perform Salat who are themselves very strict about it. In the early period of Islam, one could not even think of a Muslim who ignored it. It is very unfortunate indeed that in the present-day Muslim societies, a large majority of Muslims are careless about this fundamental religious duty. In such a state of affairs who would instruct and persuade them to perform this religious obligation of the first order?
পরিচ্ছেদঃ ৩৯ : প্রতিবেশীর অধিকার এবং তার সাথে সদ্ব্যবহার করার গুরুত্ব
৯/৩১৬। আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু ’আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’আল্লাহর নিকট সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আল্লাহর নিকট সেই প্রতিবেশী সর্বোত্তম, যে তার প্রতিবেশীর দৃষ্টিতে সর্বাধিক উত্তম।’’(তিরমিযী-হাসান) [1]
بَابُ حَقِّ الْجَارِ وَالْوَصِيَّةِ بِهِ - (39)
وَعَن عَبدِ اللهِ بنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «خَيْرُ الأَصْحَابِ عِنْدَ اللهِ تَعَالَى خَيْرُهُمْ لِصَاحِبِهِ، وَخَيرُ الجِيرَانِ عِنْدَ الله تَعَالَى خَيْرُهُمْ لِجَارِهِ». رواه الترمذي، وَقالَ : حديث حسن
(39) Chapter: Rights of Neighbors
'Abdullah bin 'Umar (May Allah be pleased with them) reported:
Messenger of Allah (ﷺ) said, "The best of companions with Allah is the one who is best to his companions, and the best of neighbours to Allah is the one who is the best of them to his neighbour".
[At-Tirmidhi].
Commentary: Companion is a common word which covers companions in journey and stay. Muslims are ordained to treat all of them nicely. But one's neighbour has precedence over others. Nice treatment to him is the best means to attain a distinctive place with Allah.
পরিচ্ছেদঃ ৪০ : পিতা-মাতার সাথে সদ্ব্যবহার এবং আত্মীয়তা অক্ষুণ্ণ রাখার গুরুত্ব
২২/৩৩৮। ইবনু উমার রাদিয়াল্লাহু ’আনহু বলেন, ’আমার বিবাহ বন্ধনে এক স্ত্রী ছিল, যাকে আমি ভালবাসতাম। কিন্তু (আমার পিতা) উমার তাকে অপছন্দ করতেন। সুতরাং তিনি আমাকে বললেন, ’’তুমি ওকে ত্বালাক দাও।’’ কিন্তু আমি (তা) অস্বীকার করলাম। অতঃপর উমার রাদিয়াল্লাহু ’আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এলেন এবং এ কথা উল্লেখ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আমাকে) বললেন, ’’তুমি ওকে ত্বালাক দিয়ে দাও।’’ (সুতরাং আমি তাকে ত্বালাক দিয়ে দিলাম।) (আবূ দাঊদ, তিরমিযী, হাসান সহীহ সূত্রে) [1]
* (উমার রাদিয়াল্লাহু ’আনহু ঐ মহিলার চরিত্রে এমন কিছু দেখেছিলেন, যার জন্য তাঁর কথা মেনে ত্বালাক দেওয়া জরুরী ছিল। অনুরূপ কারো পিতা দেখলে বা জানতে পারলে তাঁর কথা মেনে পুত্রের উচিত স্ত্রীকে ত্বালাক দেওয়া। নচেৎ পিতামাতার কথা শুনে ভালো স্ত্রীকে অকারণে ত্বালাক দেওয়া পিতৃমাতৃভক্তির পরিচয় নয়।)
بَابُ بِرِّ الْوَالِدَيْنِ وَصِلَةِ الأَرْحَامِ - (40)
وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: كَانَتْ تَحْتِي امْرَأةٌ، وَكُنْتُ أحِبُّهَا، وَكَانَ عُمَرُ يَكْرَهُهَا، فَقَالَ لي : طَلِّقْهَا، فَأبَيْتُ، فَأتَى عُمَرُ رضي الله عنه النَّبيَّ صلى الله عليه وسلم، فَذَكَرَ ذلِكَ لَهُ، فَقَالَ النَّبيّ صلى الله عليه وسلم: «طَلِّقْهَا». رواه أَبُو داود والترمذي، وَقالَ: حديث حسن صحيح»
(40) Chapter: Kind Treatment towards Parents and establishment of the ties of Blood Relationship
Ibn 'Umar (May Allah be pleased with them) reported:
I had a wife whom I loved but 'Umar (May Allah be pleased with him) disliked her. He asked me to divorce her and when I refused, 'Umar (May Allah be pleased with him) went to Messenger of Allah (ﷺ) and mentioned the matter to him. Messenger of Allah (ﷺ) asked me to divorce her.
[At-Tirmidhi and Abu Dawud].
Commentary: If parents' order to divorce one's wife is based on the principles of Shari`ah and morality, it must be obeyed, as is evident from this Hadith. If their order is founded on other factors, then one should try to convince them politely so that they agree with one's view on the issue. Here Ibn `Umar (May Allah be pleased with him) loved his wife for love's sake, but his father `Umar bin Khattab (May Allah be pleased with him) disliked her basing his decision on religious grounds. This is why the Prophet (PBUH) ordered Ibn `Umar to obey his father.
পরিচ্ছেদঃ ৪০ : পিতা-মাতার সাথে সদ্ব্যবহার এবং আত্মীয়তা অক্ষুণ্ণ রাখার গুরুত্ব
২৩/৩৩৯। আবূ দারদা রাদিয়াল্লাহু ’আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি তাঁর নিকট এসে বলল, ’আমার এক স্ত্রী আছে। আমার মা তাকে ত্বালাক দেওয়ার নির্দেশ দিচ্ছেন।’ আবূ দারদা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ’’পিতা-মাতা জান্নাতের দুয়ারসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুয়ার। সুতরাং তুমি যদি চাও, তাহলে এ দুয়ারকে নষ্ট কর অথবা তার রক্ষণাবেক্ষণ কর।’’ (তিরমিযী, হাসান সহীহ সূত্রে)[1]
بَابُ بِرِّ الْوَالِدَيْنِ وَصِلَةِ الأَرْحَامِ - (40)
وَعَن أَبي الدَّردَاءِ رضي الله عنه: أَنَّ رَجُلاً أَتَاهُ، قَالَ : إنّ لِي امرَأةً وإنّ أُمِّي تَأمُرُنِي بِطَلاقِهَا، فَقَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، يَقُولُ: «الوَالِدُ أوْسَطُ أبْوَابِ الجَنَّةِ، فَإنْ شِئْتَ، فَأضِعْ ذلِكَ البَابَ، أَو احْفَظْهُ». رواه الترمذي، وَقالَ: حديث حسن صحيح»
(40) Chapter: Kind Treatment towards Parents and establishment of the ties of Blood Relationship
Abud-Darda' (May Allah be pleased with him) reported:
A man came to me and said, "I have a wife whom my mother commands me to divorce". I replied him that I had heard Messenger of Allah (ﷺ) saying, "A parent is the best of the gates of Jannah; so if you wish, keep to the gate, or lose it."
[At-Tirmidhi and Ibn Majah].
Commentary: The word "Walid,'' applies to mother as well as father. As the word "Walidain'' is a dual form and covers mother and father both; similarly the noun "father'', also applies to both. This Hadith also stresses that obedience of parents and submission to their order must have preference over the love for the wife as long as this order of theirs is fair and just.
পরিচ্ছেদঃ ৪৪ : উলামা, বয়স্ক ও সম্মানী ব্যক্তিদের শ্রদ্ধা করা, তাঁদেরকে অন্যান্যদের উপর প্রাধান্য দেওয়া, তাঁদের উচ্চ আসন দেওয়া এবং তাঁদের মর্যাদা প্রকাশ করার বিবরণ
৮/৩৫৯। ’আমর ইবনু শুআইব রাদিয়াল্লাহু ’আনহু তাঁর পিতা থেকে এবং তিনি (শুআইব) তাঁর (আমরের) দাদা (আব্দুল্লাহর ইবনু আমর) রাদিয়াল্লাহু ’আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’সে আমার দলভুক্ত নয়, যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং আমাদের বড়দের সম্মান জানে না।’’ (সহীহ হাদীস, আবূ দাঊদ, তিরমিযী, হাসান সহীহ) আবূ দাঊদের এক বর্ণনায় আছেঃ ’’আমাদের বড়দের অধিকার জানে না।’’ [1]
(44)- بَابُ تَوْقِيْرِ الْعُلَمَاءِ وَالْكِبَارِ وَأَهْلِ الْفَضْلِوَتَقْدِيْمِهِمْ عَلٰى غَيْرِهِمْ، وَرَفْعِ مَجَالِسِهِمْ، وَإِظْهَارِ مَرْتَبَتِهِمْ
وَعَن عَمرِو بنِ شُعَيبٍ، عَن أبِيهِ، عَن جَدِّهِ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ غِيرنَا، وَيَعْرِفْ شَرَفَ كَبيرِنَا حديث صحيح رواه أَبُو داود والترمذي، وَقالَ الترمذي: حديث حسن صحيح.وَفي رِوَايَةِ أبي دَاوُد: حَقَّ كَبيرِنَا
(44) Chapter: Revering the Scholars and Elders, Preferring them to others and raising their Status
'Amr bin Shu'aib (May Allah be pleased with him)on the authority of his father who heard it from his father reported:
Messenger of Allah (ﷺ) said: "He is not one of us who shows no mercy to younger ones and does not acknowledge the honour due to our elders".
[At- Tirmidhi and Abu Dawud].
Commentary: The words "he is not one of us'' here mean that he is not following the way of the Prophet (PBUH). To show compassion to youngster means showing kindness and generosity to them. On the same principle, it is essential for the young that they respect the elders, the learned and the pious.
পরিচ্ছেদঃ ৪৫ : ভাল লোকদের সাথে সাক্ষাৎ করা, তাঁদের সাহচর্য গ্রহণ করা, তাঁদেরকে ভালবাসা, তাঁদেরকে বাড়িতে দাওয়াত দেওয়া, তাঁদের কাছে দো‘আ চাওয়া এবং বরকতময় স্থানসমূহের দর্শন
৩/৩৬৬। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ’আনহু থেকেই বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’যে ব্যক্তি কোনো রোগীকে সাক্ষাৎ করে খোঁজখবর নেয় অথবা তার কোনো আল্লাহর ওয়াস্তে কৃত ভাই এর সাথে সাক্ষাৎ করে, সে ব্যক্তিকে এক (গায়বী) আহ্বানকারী আহ্বান করে বলে, ’সুখী হও তুমি, সুখকর হোক তোমার ঐ যাত্রা (সাক্ষাতের জন্য যাওয়া)। আর তোমার স্থান হোক জান্নাতের প্রাসাদে।’’ (তিরমিযী, হাসান বা গরীব সূত্রে)[1]
بَابُ زِيَارَةِ أَهْلِ الْخَيْرِ وَمُجَالَسَتِهِمْ وَصُحْبَتِهِمْ وَمَحَبَّتِهِمْ وَطَلَبِ زِيَارَتِهِمْ وَالدُّعَاءِ مِنْهُمْ وَزِيَارَةِ الْمَوَاضِعِ الْفَاضِلَةِ - (45)
وَعَنهُ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «مَنْ عَادَ مَرِيضاً أَوْ زَارَ أخاً لَهُ في اللهِ، نَادَاهُ مُنَادٍ : بِأنْ طِبْتَ، وَطَابَ مَمْشَاكَ، وَتَبَوَّأتَ مِنَ الجَنَّةِ مَنْزِلاً». رواه الترمذي، وَقالَ: حديث حسن، وفي بعض النسخ: غريب
(45) Chapter: Visiting the Pious Persons, loving them and adoption of their company
Abu Hurairah (May Allah be pleased with him) reported:
I heard Messenger of Allah (ﷺ) saying, "Whosoever visits an ailing person or a brother of his to seek the Pleasure of Allah, an announcer (angel) calls out: 'May you be happy, may your walking be blessed, and may you be awarded a dignified position in Jannah".
[At- Tirmidhi].
Commentary: This Hadith highlights the merit of visiting the sick and Muslim to gain the Pleasure of Allah.
পরিচ্ছেদঃ ৪৬ : আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সাথে ভালবাসা রাখার মাহাত্ম্য এবং তার প্রতি উৎসাহ প্রদান ও যে ব্যক্তি অন্য কাউকে ভালবাসে তাকে সে ব্যাপারে অবহিত করা ও কী বলে অবহিত করবে তার বিবরণ
৭/৩৮৬। মু’আয রাদিয়াল্লাহু ’আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, আল্লাহ তা’আলা বলেন, ’’আমার মর্যাদার ওয়াস্তে যারা আপোসে ভালবাসা স্থাপন করবে, তাদের (বসার) জন্য হবে নূরের মিম্বর; যা দেখে নবী ও শহীদগণ ঈর্ষা করবেন।’’(তিরমিযী, হাসান সূত্রে) [1]
بَابُ فَضْلِ الْحُبِّ فِي اللهِ وَالْحَثِّ عَلَيْهِ وَإِعْلاَمِ الرَّجُلِ مَنْ يُحِبُّهُ أَنَّهُ يُحِبُّهُ، وَمَاذَا يَقُوْلُ لَهُ إِذَا أَعْلَمَهُ - (46)
وَعَن مُعَاذٍ رضي الله عنه، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، يَقُولُ: قَالَ اللهُ - عَزَّ وَجَلَّ - : المُتَحَابُّونَ في جَلالِي، لَهُمْ مَنَابِرُ مِنْ نُورٍ يَغْبِطُهُمُ النَّبِيُّونَ وَالشُّهَدَاءُ. رواه الترمذي، وَقالَ: حديث حسن صحيح
(46) Chapter: Excellence and Etiquette of Sincere love for the sake of Allah
Mu'adh (bin Jabal) (May Allah be pleased with him) reported:
Messenger of Allah (ﷺ) said, "Allah, the Exalted, has said: 'For those who love one another for the sake of My Glory, there will be seats of light (on the Day of Resurrection), and they will be envied by the Prophets and martyrs".
[At- Tirmidhi].
Commentary: This Hadith tells us that Allah will grant an exalted position to such people who love one another for His sake. "They will be envied by the Prophets and martyrs'' does not mean that they will be granted a place higher than even the Prophets because the highest position will be granted to the Prophets, as these are the best of Allah's creation. These words simply draw our attention to the superiority and the exalted position those who love one another for Allah's sake will have on the Day of Resurrection.
পরিচ্ছেদঃ ৪৬ : আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সাথে ভালবাসা রাখার মাহাত্ম্য এবং তার প্রতি উৎসাহ প্রদান ও যে ব্যক্তি অন্য কাউকে ভালবাসে তাকে সে ব্যাপারে অবহিত করা ও কী বলে অবহিত করবে তার বিবরণ
৯/৩৮৮। আবূ কারীমা মিকদাদ ইবনু মা’দীকারিব রাদিয়াল্লাহু ’আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’যখন কোন মানুষ তার ভাইকে ভালবাসে, তখন সে যেন তাকে জানিয়ে দেয় যে, সে তাকে ভালবাসে।’’ (তিরমিযী, হাসান সূত্রে) [1]
بَابُ فَضْلِ الْحُبِّ فِي اللهِ وَالْحَثِّ عَلَيْهِ وَإِعْلاَمِ الرَّجُلِ مَنْ يُحِبُّهُ أَنَّهُ يُحِبُّهُ، وَمَاذَا يَقُوْلُ لَهُ إِذَا أَعْلَمَهُ - (46)
وَعَن أَبي كَرِيمَةَ المِقدَادِ بنِ مَعدِ يكَرِب رضي الله عنه، عَنِ النَّبيِّ صلى الله عليه وسلم، قَالَ: إِذَا أَحَبَّ الرَّجُلُ أخَاهُ، فَليُخْبِرْهُ أَنَّهُ يُحِبُّهُ - رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرمِذِي، وَقالَ: حديث صحيح
(46) Chapter: Excellence and Etiquette of Sincere love for the sake of Allah
Abu Karimah Al-Miqdad bin Ma'dikarib (May Allah be pleased with him) reported:
The Prophet (ﷺ) said, "When a man loves his brother (for Allah sake) let him tell him that he loves him".
[At- Tirmidhi and Abu Dawud].
Commentary: The wisdom behind informing someone that one loves him for the sake of Allah, is to make him aware of the regard shown to him so that this will turn into mutual affection and will, therefore, promote cooperation with each other.
পরিচ্ছেদঃ ৫০: আল্লাহ ও তাঁর আযাবকে ভয় করা
১২/৪১২। আবূ বারযাহ নাদ্বলাহ ইবনে উবাইদ আসলামী রাদিয়াল্লাহু ’আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’কিয়ামতের দিন বান্দার পা দু’খানি সরবে না। (অর্থাৎ আল্লাহর নিকট থেকে যাওয়ার তাকে অনুমতি দেওয়া হবে না।) যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে; তার আয়ু সম্পর্কে, সে তা কিসে ক্ষয় করেছে? তার ইলম (বিদ্যা) সম্পর্কে, সে তাতে কী আমল করেছে? তার মাল সম্পর্কে, কী উপায়ে তা উপার্জন করেছে এবং তা কোন্ পথে ব্যয় করেছে? আর তার দেহ সম্পর্কে, কোন কাজে সে তা ক্ষয় করেছে?’’ (তিরমিযী, হাসান সূত্রে) [1]
بَابُ الْخَوْفِ - (50)
وَعَن أَبي بَرزَةَ نَضْلَةَ بنِ عُبَيدٍ الأسلَمِي رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: لاَ تَزُولُ قَدَمَا عَبْدٍ يَومَ القِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَ أفنَاهُ ؟ وَعَنْ عِلمِهِ فِيمَ فَعَلَ فِيهِ ؟ وَعَنْ مَالِهِ مِنْ أيْنَ اكْتَسَبَهُ ؟ وَفيمَ أنْفَقَهُ ؟ وَعَنْ جِسمِهِ فِيمَ أبلاهُ ؟ رواه الترمذي، وَقالَ: حديث حسن صحيح
(50) Chapter: Fear (of Allah)
Abu Barzah (May Allah be pleased with him) reported:
Messenger of Allah (ﷺ) said, "Man's feet will not move on the Day of Resurrection before he is asked about his life, how did he consume it, his knowledge, what did he do with it, his wealth, how did he earn it and how did he dispose of it, and about his body, how did he wear it out."
[At-Tirmidhi].
Commentary:
1. This Hadith first of all highlights the importance and value of this transitory life, every breath of which is invaluable. Not a moment of it should, therefore, be wasted in the disobedience of Allah because one shall also be made to account for it.
2. Man shall also be answerable for his knowledge. Here, we find an inducement for acquiring religious knowledge because that alone is beneficial for him. He should make use of his knowledge for winning the pleasure of Allah. If he does not do that then he must think about the justification for not doing so. He must also think how he would be facing Allah on the Day of Resurrection.
3. The question in respect of wealth raised in this Hadith clearly shows that one should earn wealth by legitimate means only and spend it strictly in a lawful manner. If he takes to unfair means of income or squanders it, he will be sinful and required to account for the violation of the Divine injunctions.
4. One should protect his body from everything that is unlawful and force himself to submit to the Divine injunctions. When he is asked to account for neglecting them, it will be difficult for him to escape the consequences of accountability. In short, this Hadith makes one conscious of the accountability so that one keeps it all the time in view so that he will be saved from humiliation on the Day of Resurrection. How nice would it really be if one bears the accountability of the Day of Resurrection always in mind!
পরিচ্ছেদঃ ৫০: আল্লাহ ও তাঁর আযাবকে ভয় করা
১৪/৪১৪। আবূ সা’ঈদ খুদরী রাদিয়াল্লাহু ’আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’আমি কেমন করে হাসিখুশি করব, অথচ শিঙ্গা ওয়ালা (ইস্রাফীল তো ফুৎকার দেওয়ার জন্য) শিঙ্গা মুখে ধরে আছেন। আর তিনি কান লাগিয়ে আছেন যে, তাঁকে কখন ফুৎকার দেওয়ার আদেশ দেওয়া হবে এবং তিনি ফুৎকার দেবেন।’’ অতঃপর এ কথা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের জন্য ভারী বোধ হল। সুতরাং তিনি তাঁদেরকে বললেন, ’’তোমরা বল, ’হাসবুনাল্লাহু অনি’মাল অকীল।’ অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী।’’ (তিরমিযী, হাসান) [1]
بَابُ الْخَوْفِ - (50)
وَعَن أَبي سَعِيدٍ الخُدرِي رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: كَيْفَ أنْعَمُ ! وَصَاحِبُ القَرْنِ قَدِ التَقَمَ القَرْنَ، وَاسْتَمَعَ الإذْنَ مَتَى يُؤمَرُ بالنَّفْخِ فَيَنْفُخُ فَكَأنَّ ذلِكَ ثَقُلَ عَلَى أصْحَابِ رسولِ الله صلى الله عليه وسلم فَقَالَ لَهُمْ: قُولُوا: حَسْبُنَا الله وَنِعْمَ الوَكِيلُ . رواه الترمذي، وَقالَ: حديث حسنٌ
(50) Chapter: Fear (of Allah)
Abu Sa'id Al-Khudri (May Allah be pleased with him) reported:
Messenger of Allah (ﷺ) said, "How can I feel at ease when the Angel of the Trumpet, (Israfil) has put his lips to the Trumpet and is waiting for the order to blow it". He (ﷺ) perceived as if this had shocked his Companions, so he (ﷺ) told them to seek comfort through reciting: 'Hasbunallah wa ni'mal-Wakil [Allah (Alone) is Sufficient for us, and He is the Best Disposer of affairs (for us)]".
[At-Tirmidhi].
Commentary:
1. This Hadith tells us about the fear of Allah and the fright of the Hereafter entertained by the Prophet (PBUH) and his Companions. It has a lesson for us that how, in spite of being innocent and having the assurance of the forgiveness of Allah, they were always fearful of Allah and the horrors of the Day of Resurrection. As against them, we are immersed in sins, neglect and violate the Divine injunctions day and night but even then we have neither the fear of Allah nor the fright of the Day of Resurrection.
2. In the event of fear and anxiety one should seek the help of Allah and frequently recite the Verse of the Noble Qur'an "Hasbunallahu wa ni`mal Wakil'' [Allah (Alone) is Sufficient for us, and He is the Best Disposer of affairs
(for us).]'' (3:173)
পরিচ্ছেদঃ ৫০: আল্লাহ ও তাঁর আযাবকে ভয় করা
১৫/৪১৫। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু ’আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’যে ব্যক্তি গভীর রাত্রিকে ভয় করে সে যেন সন্ধ্যা রাত্রেই সফর শুরু করে। আর যে ব্যক্তি সন্ধ্যারাত্রে চলতে শুরু করে সে গন্তব্যস্থলে পৌঁছে যায়। সাবধান! আল্লাহর পণ্য বড় দামী। শোনো! আল্লাহর পণ্য হল জান্নাত।’’ (তিরমিযী, হাসান)[1]
بَابُ الْخَوْفِ - (50)
وَعَن أَبي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: مَنْ خَافَ أدْلَجَ، وَمَنْ أدْلَجَ بَلَغَ المَنْزِلَ. أَلاَ إنَّ سِلْعَةَ اللهِ غَالِيَةٌ، ألاَ إنَّ سِلْعَةَ الله الجَنَّةُ . رواه الترمذي، وَقالَ: حديث حسن
(50) Chapter: Fear (of Allah)
Abu Hurairah (May Allah be pleased with him) reported:
I heard Messenger of Allah (ﷺ) saying, "He who is afraid of the pillage of the enemy, sets out in the early part of the night; and he who sets out early, reaches his destination. Be on your guard that the commodity of Allah is precious. Verily the commodity of Allah is Jannah".
[At-Tirmidhi].
Commentary: Imam At-Taibi has stated that the Prophet (PBUH) mentioned this example for travellers to the
Hereafter, because Satan is sitting on this passage and man's self and his false desires are his helpers. If a person is wide-awake in his travel and exercises caution in his activities, he is not only saved from the vices of Satan, but his own false desires also do not stand in his way. The Prophet (PBUH) also pointed out that the way to the Hereafter is very hard and littered with great impediments and obstructions and it is by no means easy to traverse it. Jannah is an invaluable gift and unless man gives the sacrifice of his life and wealth, he will not become eligible for entering it.
"Allah has purchased the lives and properties of Muslims for Jannah". (Tuhfatul Ahwadhi).
This Hadith encourages us to observe obedience of our Rubb and to spare no effort to desist from all acts of
disobedience in order to achieve the lofty goal of entering Jannah, by Allah's Leave.
পরিচ্ছেদঃ ৫২: আল্লাহর কাছে ভাল আশা রাখার মাহাত্ম্য
৩/৪৪৭। আনাস রাদিয়াল্লাহু ’আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ’’আল্লাহ তা’আলা বলেন, ’হে আদম সন্তান! যাবৎ তুমি আমাকে ডাকবে এবং ক্ষমার আশা রাখবে, তাবৎ আমি তোমাকে ক্ষমা করব। তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কোন পরোয়া করি না। হে আদম সন্তান! তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে থাকে অতঃপর তুমি আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কোন পরোয়া করি না। হে আদম সন্তান! তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও এবং আমার সাথে কাউকে শরীক না করে থাক, তাহলে আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার নিকট উপস্থিত হব।’’ (তিরমিযী, হাসান) [1]
بَابُ فَضْلِ الرَّجَاءِ - (52)
وَعَن أَنَسٍ رضي الله عنه، قَالَ: سَمِعتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، يَقُولُ: «قَالَ اللهُ تَعَالَى: يَا ابْنَ آدَمَ، إنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ مِنْكَ وَلاَ أُبَالِي . يَا ابْنَ آدَمَ، لَوْ بَلَغَت ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ، ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لَكَ وَلاَ أُبَالِي . يَا ابْنَ آدَمَ، إِنَّكَ لَوْ أتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايا، ثُمَّ لَقَيْتَنِي لاَ تُشْرِكُ بِي شَيْئاً، لأَتَيْتُكَ بقُرَابِها مَغْفِرَةً ». رواه الترمذي، وقال: حديث حسن»
(52) Chapter: Excellence of Good Hopes
Anas (May Allah be pleased with him) reported:
Messenger of Allah (ﷺ) said, "Allah, the Exalted, has said: 'O son of adam, I forgive you as long as you pray to Me and hope for My forgiveness, whatever sins you have committed. O son of 'Adam, I do not care if your sins reach the height of the heaven, then you ask for my forgiveness, I would forgive you. O son of 'Adam, if you come to Me with an earth load of sins, and meet Me associating nothing to Me, I would match it with an earthload of forgiveness."'
[At- Tirmidhi].
Commentary:
1. What it really means is that if sins of a Muslim, committed in ignorance and carelessness, become so numerous that in stacks touch the heights of skies, he should not lose hope in Allah's Mercy. If he repents wholeheartedly for his sins, makes penitence for them and begs Allah's forgiveness, he will certainly find Allah's Mercy open for him.
2. Shirk (polytheism) is an absolutely unpardonable sin. All other sins, how many and how grave they may be, can be forgiven by Allah. He will pardon them if He likes and send the sinful persons straight to Jannah, or keep them for a while in Hell and then shift them to Jannah. In any case, the punishment of Hell will not be eternal for them, as it is for the Mushriks (polytheist).
পরিচ্ছেদঃ ৫৪: আল্লাহর ভয়ে এবং তাঁর সাক্ষাতের আনন্দে কান্না করার মাহাত্ম্য
৩/৪৫৩। আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ’আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, যতক্ষণ না (দোহনকৃত) দুধ বাঁটে ফিরে যাবে। (অর্থাৎ দু’টোই অসম্ভব)। আর আল্লাহর রাস্তার ধুলো ও জাহান্নামের ধোঁয়া একত্রিত হবে না।’’ (তিরমিযী, হাসান সহীহ) [1]
بَابُ فَضْلِ الْبُكَاءِ مِنْ خَشْيَةِ اللهِ تَعَالٰى وَشَوْقًا إِلَيْهِ - (54)
وَعَن أَبي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «لاَ يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ في الضَّرْعِ، وَلاَ يَجْتَمِعُ غُبَارٌ في سَبِيلِ اللهِ وَدُخَانُ جَهَنَّمَ ». رواه الترمذي، وقال: حديثٌ حَسنٌ صحيحٌ
(54) Chapter: Excellence of Weeping out of Fear from Allah (swt)
Abu Hurairah (May Allah be pleased with him) reported:
Messenger of Allah (ﷺ) said, "One who weeps out of fear of Allah, will not enter the Hell till milk returns back in the udder; and the dust raised on account of fighting in the path of Allah and the smoke of Hell will never exist together".
[At- Tirmidhi].
Commentary:
1. A person who has such a fear of Allah that he weeps on account of it, cannot be disobedient to Allah. Obviously, his life will generally be spent in obedience of Allah and strict abstinence from sins. It is very true to say that it is as impossible for such a person to go to Hell as the return of milk to the udders.
2. Similarly, Jihad is a highly meritorious act for a Muslim. A Mujahid, who fights for the sake of Allah, is perfectly safe from Hell because the dust that falls on this way on him, cannot mix with the smoke of Hell.
পরিচ্ছেদঃ ৫৪: আল্লাহর ভয়ে এবং তাঁর সাক্ষাতের আনন্দে কান্না করার মাহাত্ম্য
১০/৪৬০। আবূ উমামাহ সুদাই ইবনে ’আজলান বাহেলী রাদিয়াল্লাহু ’আনহু কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’আল্লাহর নিকট দু’টি বিন্দু এবং দু’টি চিহ্ন অপেক্ষা কোনো বস্তু প্রিয় নয়।
(এক) ঐ অশ্রু বিন্দু যা আল্লাহর ভয়ে বের হয়
(দুই) ঐ রক্ত বিন্দু যা আল্লাহর পথে বইয়ে দেওয়া হয়।
পক্ষান্তরে দু’টি চিহ্ন হলঃ
(এক) ঐ চিহ্ন যা আল্লাহর পথে (জিহাদ করে) হয়
(দুই) আল্লাহর কোনো ফরয কাজ আদায় করে যে চিহ্ন (দাগ) পড়ে।’’ (তিরমিযী, হাসান) [1]
এ বিষয়ে আরো হাদীস রয়েছে। তার মধ্যে একটি ’ইরবায ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু ’আনহু-এর হাদীস, ’একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন মর্মস্পর্শী বক্তৃতা শুনালেন যে, তাতে অন্তর ভীত হল এবং চোখ দিয়ে অশ্রু বয়ে গেল।’ যা ১৬১ নম্বরে অতিবাহিত হয়েছে।
بَابُ فَضْلِ الْبُكَاءِ مِنْ خَشْيَةِ اللهِ تَعَالٰى وَشَوْقًا إِلَيْهِ - (54)
وَعَن أَبي أُمَامَة صُدَيِّ بنِ عَجلاَنَ البَاهِلِي رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: لَيْسَ شَيْءٌ أحَبَّ إِلَى اللهِ تَعَالَى مِنْ قَطْرَتَيْنِ وَأثَرَيْنِ: قَطَرَةُ دُمُوعٍ مِنْ خَشْيَةِ اللهِ، وَقَطَرَةُ دَمٍ تُهَرَاقُ في سَبيلِ اللهِ. وَأَمَّا الأَثَرَانِ: فَأَثَرٌ فِي سَبيلِ اللهِ تَعَالَى، وَأَثَرٌ فِي فَرِيضَةٍ مِنْ فَرَائِضِ الله تَعَالَى . رواه الترمذي، وقال: حديثٌ حسنٌ
حديث العْرباض بنِ ساريةَ . رضي اللَّه عنه ، قال : وعَظَنَا رسُول اللَّه صَلّى االلهُ عَلَيْهِ وسَلَّم مَوْعِظَةً
وَجِلَتْ منها القُلُوبُ ، وذَرَفْت منْهَا العُيُونُ « . وقد سبق في باب النهي عن البدع
(54) Chapter: Excellence of Weeping out of Fear from Allah (swt)
Abu Umamah Sudaiy bin 'Ajlan Al-Bahili (May Allah be pleased with him) reported:
The Prophet (ﷺ) said: "Nothing is dearer to Allah than two drops and two marks: A drop of tears shed out of fear of Allah and a drop of blood shed in Allah's way. Regarding the two marks, they are: Marks left in the Cause of Allah and a mark left in observing one of the obligatory act of worship of Allah, the Exalted".
[At-Tirmidhi].
Commentary: This Hadith mentions the merits of the following:
1. Weeping out of fear of Allah.
2. The blood which flows in the way of Allah.
3. The marks of injuries which are left on the bodies of those who take part in Jihad.
4. The marks of wounds received in the performance of obligations.
The Ahadith on the subject are many.
Al-`Irbad bin Sariyah (May Allah be pleased with him) reported: One day Messenger of Allah (PBUH) delivered us a very eloquent Khutbah on account of which eyes shed tears and hearts became softened. [Abu Dawud and At-Tirmidhi].
Commentary: Even in the relevant chapter, the author has only given a reference of this Hadith and not its full text. This has, however, been stated in chapter 16, bearing the title "Observing the Sunnah and the manners of its obedience".
পরিচ্ছেদঃ ৫৫: দুনিয়াদারি ত্যাগ করার মাহাত্ম্য, দুনিয়া কামানো কম করার প্রতি উৎসাহ প্রদান এবং দারিদ্রের ফযীলত
১৬/৪৭৬। আবুল আব্বাস সাহল ইবনে সা’দ রাদিয়াল্লাহু ’আনহু বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, ’হে আল্লাহর রাসূল! আপনি আমাকে এমন কর্ম বলে দিন, আমি তা করলে যেন আল্লাহ আমাকে ভালবাসেন এবং লোকেরাও আমাকে ভালবাসে।’ তিনি বললেন, ’’দুনিয়ার প্রতি বিতৃষ্ণা আনো, তাহলে আল্লাহ তোমাকে ভালবাসবেন। আর লোকদের ধন-সম্পদের প্রতি বিতৃষ্ণা আনো, তাহলে লোকেরা তোমাকে ভালবাসবে।’’
(ইবনে মাজাহ প্রমুখ, হাসান সূত্রে, সিলসিলাহ সহীহাহ ৯৪৪নং) [1]
(55) - باب فضل الزهد في الدنيا و الحث على التقلل منها و فضل الفقر
وَعَن أَبي العَبَّاسِ سَهلِ بنِ سَعدٍ السَّاعِدِي رضي الله عنه، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ: يَا رَسُولَ الله، دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمِلْتُهُ أحَبَّنِي اللهُ وَأحَبَّنِي النَّاسُ، فَقَالَ: «ازْهَدْ في الدُّنْيَا يُحِبّك اللهُ، وَازْهَدْ فِيمَا عِنْدَ النَّاسِ يُحِبّك النَّاسُ ». حديث حسن رواه ابن ماجه وغيره بأسانيد حسنة
(55) Chapter: Excellence of Leading an Ascetic Life, and Virtues of Simple Life
Sahl bin Sa'd As-Sa'idi (May Allah be pleased with him) reported:
A man came to the Prophet (ﷺ) and said, "O Messenger of Allah, guide me to such an action which, if I do Allah will love me and the people will also love me." He (ﷺ) said, "Have no desire for this world, Allah will love you; and have no desire for what people possess, and the people will love you."
[Ibn Majah]
Commentary: "Zuhd'' (ascetism) does not mean renunciation of the world and obligations of life. What it really means is that one should be contented with what he possess and rid himself of greed. Islam neither permits renunciation of the world nor does it condemn genuine struggle to acquire wealth and riches. Therefore, involvement in worldly affairs and struggle for lawful means of livelihood are not against Zuhd. A person who is contented with the lawful means of income is a distinguished person as all his activities are exalted to the level of worship. Similarly, unconcern with the wealth and riches of others and ignoring them is a part of Zuhd and contentment. One additional advantage of it is that such a person wins the love and respect of the people because he
who begs people, rather than Allah, has to suffer disgrace and is disliked by the people. The case of begging from Allah is just the opposite. The more a person begs Him, the more pleased He will be with him. In fact, He is displeased if someone does not beg Him. This has been exquisitely stated in an Arabic verse, the meaning of which is:
"Do not stretch your hands before anyone for your needs, but beg from Him (Allah) whose door is always open"."If a person does not beg Him (Allah), He is displeased, while if one begs someone He becomes furious".
পরিচ্ছেদঃ ৫৫: দুনিয়াদারি ত্যাগ করার মাহাত্ম্য, দুনিয়া কামানো কম করার প্রতি উৎসাহ প্রদান এবং দারিদ্রের ফযীলত
২১/৪৮১। সাহল ইবনে সা’দ রাদিয়াল্লাহু ’আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’যদি আল্লাহর নিকট মাছির ডানার সমান দুনিয়ার মূল্য বা ওজন থাকত, তাহলে তিনি কোন কাফেরকে তার (দুনিয়ার) এক ঢোক পানিও পান করাতেন না।’’ (তিরমিযী, বিশুদ্ধ সূত্রে) [1]
(55) - باب فضل الزهد في الدنيا و الحث على التقلل منها و فضل الفقر
وَعَن سَهلِ بنِ سَعدٍ السَّاعِدِي رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: لَوْ كَانَت الدُّنْيَا تَعْدِلُ عِنْدَ الله جَنَاحَ بَعُوضَةٍ، مَا سَقَى كَافِراً مِنْهَا شَرْبَةَ مَاءٍ . رواه الترمذي وقال:حديث حسن صحيح
(55) Chapter: Excellence of Leading an Ascetic Life, and Virtues of Simple Life
Sahl bin Sa'd (May Allah be pleased with him) reported:
Messenger of Allah (ﷺ) said, "Were this world worth a wing of mosquito, He would not have given a drink of water to an infidel."
[At- Tirmidhi].
Commentary: This Hadith makes it clear that the world and its wealth and riches has no significance to Allah. Thus, it should not have much significance to the believers. It should be considered a means to reform the Afterlife, or a place of trial.
পরিচ্ছেদঃ ৫৫: দুনিয়াদারি ত্যাগ করার মাহাত্ম্য, দুনিয়া কামানো কম করার প্রতি উৎসাহ প্রদান এবং দারিদ্রের ফযীলত
২২/৪৮২। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু ’আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ’’শোনো! নিঃসন্দেহে দুনিয়া অভিশপ্ত। অভিশপ্ত তার মধ্যে যা কিছু আছে (সবই)। তবে আল্লাহর যিকর এবং তার সাথে সম্পৃক্ত জিনিস, আলেম ও তালেবে-ইলম নয়।’’ (তিরমিযী, হাসান সূত্রে) [1]
(55) - باب فضل الزهد في الدنيا و الحث على التقلل منها و فضل الفقر
وَعَن أَبي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، يَقُولُ: «أَلاَ إنَّ الدُّنْيَا مَلْعُونَةٌ، مَلْعُونٌ مَا فِيهَا، إِلاَّ ذِكْرَ اللهِ تَعَالَى، وَمَا وَالاهُ، وَعَالِماً وَمُتَعَلِّماً» رواه الترمذي، وقال:حديث حسنٌ
(55) Chapter: Excellence of Leading an Ascetic Life, and Virtues of Simple Life
Abu Hurairah (May Allah be pleased with him) reported:
Messenger of Allah (ﷺ) said, "Verily! The world is accursed and what it contains is accursed, except remembrance of Allah and those who associate themselves with Allah; and a learned man, and a learning person."
[At-Tirmidhi].
Commentary:
1. This Hadith does not mean that this world is totally condemned. What it really means is that such things of this world are cursed which take a person away from Allah and make him careless about his obedience. Thus, anything of this world can be good and evil. For instance, worldly goods are auspicious if one acquires them through lawful means and spends them in a permissible manner, otherwise, they are condemnable. Similar is the case of other things of this world.
2. That knowledge is good which brings one closer to Allah and is a source of benefit for mankind, otherwise, it is also condemnable.
3. This Hadith also brings into prominence the distinction of men of learning, especially scholars of religious disciplines.
পরিচ্ছেদঃ ৫৫: দুনিয়াদারি ত্যাগ করার মাহাত্ম্য, দুনিয়া কামানো কম করার প্রতি উৎসাহ প্রদান এবং দারিদ্রের ফযীলত
২৩/৪৮৩। আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু ’আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’তোমরা জমি-জায়গা, বাড়ি-বাগান ও শিল্প-ব্যবসায়ে বিভোর হয়ে পড়ো না। কেননা, (তাহলে) তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে।’’ (তিরমিযী, হাসান সূত্রে) [1]
(55) - باب فضل الزهد في الدنيا و الحث على التقلل منها و فضل الفقر
وَعَن عَبدِ اللهِ بنِ مَسعُودٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: لاَ تَتَّخِذُوا الضَّيْعَةَ فَتَرْغَبُوا في الدُّنْيَا». رواه الترمذي، وقال: حديثٌ حسنٌ
(55) Chapter: Excellence of Leading an Ascetic Life, and Virtues of Simple Life
'Abdullah bin Mas'ud (May Allah be pleased with him) reported:
Messenger of Allah (ﷺ) said: "Do not crave for property lest you should be absorbed in the desire of worldly life."
[At- Tirmidhi]
Commentary: The word "Dai`ah'' translated here as "property'' means land, industry, agriculture or business. One should not be so engrossed in them to the extent that, they become the sole purpose of one's life and all one's efforts are exhausted to acquire them, thus forgetting all about the Hereafter. To the extent of one's genuine needs and selfsufficiency, making and maintaining of property, land, industry, agriculture and commerce come in permissible acts. None of them is forbidden provided the means employed for making and maintaining them are fair and do not distract one's attention from Allah and the Hereafter.