৩৮৯৩

পরিচ্ছেদঃ ঋতুবতী নারীদের যখন সে ইতিপূর্বে বাইতুল্লাহর তাওয়াফ করবে, তখন তার জন্য রওয়ানা হওয়ার অনুমতি রয়েছে, যদিও সে বিদায়ী তাওয়াফ না করে থাকে

৩৮৯৩. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার তো মনে হয় সাফিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহা আমাদেরকে আটকিয়ে দিবে!” তখন তিনি বলেন, “তার কী ব্যাপার?” আমি বললাম, “তার হায়েয হয়েছে।” তখন তিনি বলেন, “সে কি এর আগে তাওয়াফ করেনি?” আমি বললাম, “জ্বী, হ্যাঁ। কিন্তু তার এখন হায়েয হয়েছে।” জবাবে তিনি বলেন, “তাহলে তার জন্য অবস্থান করা জরুরী নয়। সে যেন রওয়ানা হয়।”[1]

ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْحَائِضَ إِنَّمَا رَخَّصَ لَهَا أَنْ تَنْفِرَ وَإِنْ لَمْ يَكُنْ آخِرَ عَهْدِهَا بِالْبَيْتِ إِذَا كَانَتْ طَافَتْ قَبْلَ ذَلِكَ طَوَافَ الزيارة

3893 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: سَمِعْتُ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ: أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ مَا أَرَى صَفِيَّةَ إِلَّا حَابِسَتَنَا قَالَ: (وَمَا شَأْنُهَا؟ ) قَالَتْ: حَاضَتْ قَالَ: (أَمَا كَانَتْ أَفَاضَتْ؟ ) قُلْتُ: بَلَى وَلَكِنَّهَا حَاضَتْ قَالَ: (فَلَا حَبْسَ عَلَيْهَا فَلْتَنْفِرْ) الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 3893 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1748): ق.