৩৮৮৭

পরিচ্ছেদঃ নিষিদ্ধ কাজটি কিছু নারীকে সম্পাদন করার অনুমতি প্রসঙ্গে বর্ণনা

৩৮৮৭. ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “ঋতুবতী মহিলাদের হায়েয হলে (তাওয়াফ না করে) রওয়ানা হওয়ার অনুমতি দিয়েছেন।” তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই অনুমতি দিয়েছিলেন।”[1]

ذِكْرُ الرُّخْصَةِ لِبَعْضِ النِّسَاءِ فِي اسْتِعْمَالِ هَذَا الشَّيْءِ الْمَزْجُورِ عَنْهُ

3887 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا وهَيْبٌ عَنِ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: رَخَّصَ للحائضِ أَنْ تنفِرَ إِذَا حَاضَتْ. قَالَ: وَسَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَخَّصَ لهنَّ. الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 3887 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (1747): ق.