লগইন করুন
পরিচ্ছেদঃ হাজীরা জামরায় যে কঙ্কর নিক্ষেপ করবে, তার সংখ্যার বিবরণ
৩৮৬২. ইমাম আ‘মাশ রহিমাহুল্লাহ বলেন, “আমি হাজ্জাজ বিন ইউসূফকে মিম্বারের উপর বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমরা কুরআন লিপিবদ্ধ করো, যেভাবে জিবরাঈল আলাইহিস সালাম লিপিবদ্ধ করিয়েছেন। (আগে) ঐ সূরা যাতে বাকারা (গাভী) এর আলোচনা রয়েছে, (তারপর) ঐ সূরা যাতে আলূ ইমরান এর কথা আলোচনা রয়েছে, (তারপর) ঐ সূরা যাতে নিসা (নারীদের) কথা আলোচনা রয়েছে।”
ইমাম আ‘মাশ রহিমাহুল্লাহ বলেন, “তারপর আমি ইবরাহিম আন নাখঈর সাথে সাক্ষাত করি, এবং তাকে বিষয়টি অবহিত করি, তখন তিনি হাজ্জাজ বিন ইউসূফকে গালমন্দ করেন। তারপর ইবরাহিম রহিমাহুল্লাহ বলেন, আমাকে আব্দুর রহমান বিন ইয়াযিদ হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন যে, তিনি আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন, যখন তিনি জামরায় পাথর নিক্ষেপ করছিলেন। তিনি উপত্যকার মাঝখানে আসেন তারপর তিনি উপত্যকার মাঝখান থেকে সাতটি কঙ্কর নিক্ষেপ করেন। তিনি প্রত্যেক কঙ্কর নিক্ষেপের সময় তাকবীর বলেন। তখন আমি বলি, “হে আবূ আব্দুর রহমান, লোকজন তো উপত্যকার উপর থেকে কঙ্কর নিক্ষেপ করে!” তখন তিনি জবাবে বলেন, “ঐ সত্তার কসম, যিনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, এটা সেই জায়গা যেখানে সূরা বাকারাহ অবতীর্ণ হয়েছে।”[1]
ذِكْرُ عَدَدِ الْحُصَيَّاتِ الَّتِي يَرْمِيهَا الْمَرْءُ عِنْدَ جمرة العقبة
3862 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْغَفَّارِ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنِ الْأَعْمَشِ قَالَ: سَمِعْتُ الْحَجَّاجَ بْنَ يُوسُفَ قَالَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ: ألِّفوا الْقُرْآنَ كَمَا ألَّفَهُ جِبْرَائِيلُ السُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا الْبَقَرَةُ السُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا آلُ عِمْرَانَ السُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا النِّسَاءُ. قَالَ الْأَعْمَشُ: فَلَقِيتُ إِبْرَاهِيمَ النَّخَعِيَّ فَأَخْبَرْتُهُ فسبَّه ثُمَّ قَالَ إِبْرَاهِيمُ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ أَنَّهُ كَانَ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ حِينَ رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ فَاسْتَبْطَنَ الْوَادِيَ فَرَمَاهَا مِنْ بَطْنِ الْوَادِي بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ فَقُلْتُ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنَّ النَّاسَ يَرْمُونَهَا مِنْ فَوْقِهَا فَقَالَ ابْنُ مَسْعُودٍ: هَذَا وَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ. الراوي : عَبْد الرَّحْمَنِ بْن يَزِيدَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 3862 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1723): ق.