৩৮৬১

পরিচ্ছেদঃ জামরায় নুড়ি পাথরের ন্যায় ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করার নির্দেশ

৩৮৬১. ফযল বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাহনের পিছনে আরোহী ছিলেন। লোকজন আরাফার দিন সন্ধায় এবং মুযদালিফার দিন সকালে জোরে রওয়ানা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের জন্য জরুরী হলো ধীরস্থিরতা অবলম্বন করা।” এসময় তিনি তাঁর উষ্ট্রীকে ধরে রাখছিলেন। অতঃপর তিনি মিনার অন্তর্ভুক্ত মুহাসসার প্রাঙ্গনে তাঁর বাহনকে কিছুটা দ্রুত চালিত করেন, তখন তিনি বলেন, “তোমাদের জন্য জরুরী হলো নুড়ি পাথরের ন্যায় ছোট ছোট কঙ্কর সংগ্রহ করা, যা জামরায় নিক্ষেপ করা হবে।” রাবী বলেন, “তিনি জামরায় কঙ্কর নিক্ষেপ না করা পর্যন্ত তালবীয়া পাঠ অব্যাহত রেখেছিলেন।”[1]

ذِكْرُ الْأَمْرِ بِرَمْيِ الْجِمَارِ بِمِثْلِ حَصَى الْخَذْفِ

3861 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ أَبِي مَعْبَدٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ: وَكَانَ رَدِيفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فِي عَشِيَّةِ عَرَفَةَ وَغَدَاةِ جَمْعٍ لِلنَّاسِ حِينَ دَفَعَ: (عَلَيْكُمْ بِالسَّكِينَةِ) وَهُوَ كافٌّ نَاقَتَهُ حَتَّى أَوْضَعَ فِي وَادِي مُحَسِّر وَهُوَ مِنْ مِنًى قَالَ: (عَلَيْكُمْ بِحَصَى الْخَذْفِ الَّذِي ترمى به الْجَمْرَةَ) قَالَ: وَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُلَبِّي حَتَّى رَمَى الْجَمْرَةَ. الراوي : الْفَضْلِ بْنِ عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 3861 | خلاصة حكم المحدث: صحيح: م (4/ 71) ، ((صحيح أبي داود)) (1709).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ