ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৯৭১

পরিচ্ছেদঃ

১৯৭১। দুধ পান করার দ্বারা শুধুমাত্র ঈমানকে বুঝানো হয়। যে ব্যক্তি তার ঘুমের মধ্যে দুধ পান করবে সে ইসলাম এবং ফিতরাতের উপর রয়েছে। আর যে তার হাত দিয়ে দুধ গ্রহণ করবে সে ইসলামী শারীয়াতের উপর আমলকারী হবে।

হাদীসটি বানোয়াট।

এটিকে দাইলামী “মুসনাদুল ফিরদাউস” গ্রন্থে আবু হুরাইরাহ্ (রাঃ)-এর হাদীস হতে বর্ণনা করেছেন। আর তার সনদটি হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। এর মধ্যে ইব্রাহীম ত্বইয়্যান রয়েছেন, তিনি হুসাইন ইবনু কাসেম হতে মিথ্যা বর্ণনা করার দোষে দোষী। আর হুসাইন- ইসমাঈল ইবনু আবু যিয়াদ হতে বর্ণনা করার ক্ষেত্রে তার মতই। আর ইসমাঈল হচ্ছে বড়ই মিথ্যুক হাদীস জালকারী।

"তানযীহুশ শারীয়াহ" গ্রন্থে (২/৩৫৭) তার আসল সুয়ূতীর "যাইলুল লাআলীল মাসনুয়াহ ফিল আহাদীসিল মওষুয়াহ" গ্রন্থের (৮৫৪) অনুসরণ করে এরূপই এসেছে।

অতঃপর তিনি ভুলে গিয়ে দাইলামীর সূত্র হতে “আলজামেউস সাগীর” গ্রন্থে উল্লেখ করেছেন। আর মানবী হতে অদ্ভূত ব্যাপার ঘটেছে এই যে, তিনি “আলফায়েয” গ্রন্থে উক্ত তিন মিথ্যা বর্ণনা করার দোষে দোষীদের দিকে ইঙ্গিত করা সত্ত্বেও “আততাইসীর” গ্রন্থে হাদীসটিকে শুধুমাত্র দুর্বল আখ্যা দিয়েছেন!! তার থেকে এরূপ বহুবার ঘটেছে।

شرب اللبن محض الإيمان، من شربه في منامه فهو على الإسلام والفطرة، ومن تناول اللبن بيده فهو يعمل بشرائع الإسلام موضوع - رواه الديلمي في " مسند الفردوس " من حديث أبي هريرة وإسناده ظلمات فيه إبراهيم الطيان وهو متهم عن الحسين بن قاسم وهو مثله عن إسماعيل بن أبي زياد وهو كذاب يضع الحديث كذا في " تنزيه الشريعة " (357 / 2) تبعا لأصله " ذيل اللآلئ المصنوعة في الأحاديث الموضوعة " للسيوطي (رقم 854 - بترقيمي) . ثم ذهل فأورده في " الجامع الصغير "! من طريق الديلمي! والعجب من المناوي، فإنه مع إشارته في " الفيض " إلى أن في إسناده أولئك المتهمين الثلاثة، اقتصر في " التيسير " على تضعيفه!! ومثل هذا يتكرر منه كثيرا، وتقدمته نماذج أقربها (ص 428)


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ