পরিচ্ছেদঃ
১৯৭০। এ দুনিয়ার উদাহরণ হচ্ছে সেই কাপড়ের মত যার প্রথম থেকে শেষ পর্যন্ত ফেড়ে ফেলা হয়েছে। অতঃপর কাপড়টির শেষপ্রান্তে সূতা দিয়ে ঝুলন্ত অবস্থায় অবশিষ্ট রয়েছে। অচিরেই সে সূতাটা বিচ্ছিন্ন হয়ে যাবে।
হাদীসটি দুর্বল।
এটিকে ইবনু আবিদ দুনিয়া “কাসরুল আমল” গ্রন্থে (২/১৩/১) ইয়াহইয়া ইবনু সাঈদ হতে, তিনি আবু সাঈদ খালাফ-ইবনু হাবীব হতে, তিনি আনাস ইবনু মালেক (রাঃ) হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। ইয়াহইয়া ইবনু সাঈদ হচ্ছেন আলআত্তার, তিনি দুর্বল যেমনটি হাফিয ইবনু হাজার বলেছেন। আর আবু সাঈদ খালাফ ইবনু হাবীবকে আমি চিনি না। আর আবান তার মুতাবায়াত করেছেন আনাস (রাঃ) হতে বর্ণনা করার ক্ষেত্রে।
এটিকে আবু নুয়াইম “আলহিলইয়্যাহ” গ্রন্থে (৮/১৩১) বর্ণনা করে বলেছেনঃ আবান ইবনু আবু আইয়্যাশের হাদীস সহীহ নয়। কারণ তিনি ইবাদাত নিয়ে বেশী ব্যস্ত থাকতেন। হাদীস তার কারবারের মধ্যে পড়ে না।
مثل هذه الدنيا مثل ثوب شق من أوله إلى آخره، فبقي معلقا بخيط في آخره ، فيوشك ذلك الخيط أن ينقطع
ضعيف
-
رواه ابن أبي الدنيا في " قصر الأمل " (2 / 13 / 1) عن يحيى بن سعيد: حدثنا أبو سعيد خلف بن حبيب عن أنس بن مالك رفعه. قلت: وهذا إسناد ضعيف، يحيى بن سعيد، وهو العطار ضعيف كما قال الحافظ. وأبو سعيد خلف بن حبيب لم أعرفه. وتابعه أبان عن أنس به. أخرجه أبو نعيم في " الحلية " (8/ 131) وقال: " أبان بن أبي عياش لا يصح حديثه، لأنه كان نهما بالعبادة، والحديث ليس من شأنه