পরিচ্ছেদঃ
১৯৭২। আমার উম্মাতকে যখন পুলসিরাতের উপর দিয়ে বহন করা হবে তখন তাদের নিশান হবেঃ লা-ইলাহা ইল্লাল্লাহ্।
হাদীসটি দুর্বল।
এটিকে ওকাইলী “আযযুয়াফা” গ্রন্থে (৪১৬) ও ত্ববারানী “আলআওসাত” গ্রন্থে (১৫৯) আব্দুস ইবনু মুহাম্মাদ মিসরী হতে, তিনি মানসূর ইবনু আম্মার হতে, তিনি ইবনু লাহীয়াহ হতে, তিনি আবূ কাবীল হতে, তিনি আবদুল্লাহ ইবনুল আমর ইবনুল আস (রাঃ) হতে মারফূ হিসেবে বর্ণনা করেছেন। ত্ববারানী বলেনঃ মানসূর ইবনু আম্মার আলকাস হাদীসের ক্ষেত্রে সঠিককারী ছিলেন না। তার মধ্যে জাহমিয়া সম্প্রদায়ের আসর ছিল।
আমি (আলবানী) বলছিঃ ইবনু লাহীয়াও দুর্বল।
হাদীসটিকে সুয়ূতী "আলজামে” গ্রন্থে শাইরাযীর বর্ণনা হতে, তিনি আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) হতে, অনুরূপভাবে বর্ণনা করেছেন। আর মানবী ত্ববারানীর "আলমুজামুল কাবীর" গ্রন্থের উদ্ধৃতিতে উল্লেখ করে সাদা স্থান ছেড়ে দিয়ে এটির সনদ সম্পর্কে কোন কিছুই বলেননি। মানবী আরো বলেনঃ তিনি “আলআওসাত” গ্রন্থেও বর্ণনা করেছেন। এর মধ্যে এমন বর্ণনাকারী রয়েছেন যাকে নির্ভরযোগ্য আখ্যা দেয়া হয়েছে তার দুর্বলতা সত্ত্বেও। আর আব্দুস ইবনু মুহাম্মাদকে চেনা যায় না।
আমি (আলবানী) বলছিঃ কিছুটা পরিবর্তন করে এটি হচ্ছে (মূলত) হাইসামীর "আলমাজমা" গ্রন্থের (১০/৩৫৯) ব্যাখ্যা।
شعار أمتي إذا حملوا على الصراط: لا إله إلا الله
ضعيف
-
رواه العقيلي في " الضعفاء " (416) والطبراني في " الأوسط " (159 - بترقيمي) عن عبدوس بن محمد المصري عن منصور بن عمار عن ابن لهيعة عن أبي قبيل عن عبد الله بن عمرو بن العاص مرفوعا. وقال: " منصور بن عمار القاص لا يقيم الحديث، وكان فيه تجهم من مذهب جهم ". قلت: وابن لهيعة ضعيف أيضا. والحديث أورده السيوطي في " الجامع " من رواية الشيرازي عن ابن عمرو نحوه. وبيض المناوي لإسناده فلم يتكلم عليه بشيء! ومن رواية الطبراني في " المعجم الكبير "، وقال المناوي: وكذا " الأوسط "، وفيه من وثق على ضعفه، وعبدوس بن محمد لا يعرف ". قلت: هذا قول الهيثمي في " المجمع " (10 / 359)
بشيء من التصرف