পরিচ্ছেদঃ (১৯) তামাত্তু‘হজ প্রসঙ্গে বর্ণনা - তামাত্তু‘হজ করার নির্দেশ এবং এটি কিরান ও ইফরাদ হজ অপেক্ষা উত্তম মর্মে বর্ণনা
৩৯০৯. ইয়াযিদ বিন আবূ হাবীব থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ ইমরান বর্ণনা করেছেন যে, তিনি তার মুনীবের সাথে হজ করেছেন। তিনি বলেন, “অতঃপর আমি উম্মুল মুমিনীন উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহাকে বললাম, হে উম্মুল মুমিনীন, আমি আগে কখনো হজ করিনি, আমি উমরাহ নাকি হজ কোনটা দিয়ে শুরু করবো?” তিনি জবাবে বলেন, “তুমি যে কোন একটা দিয়ে শুরু করতে পারো।” রাবী বলেন, “তারপর আমি উম্মুল মুমিনীন সাফিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহার কাছে এসে অনুরুপ প্রশ্ন করলে তিনিও উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহার মতো জবাব দেন।” রাবী বলেন, “তারপর আমি উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহার কাছে এসে সাফিয়্যাহ রাদ্বিয়াল্লাহু আনহার কথা তাকে অবহিত করি। তখন উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “হে মুহাম্মাদের পরিবার-পরিজন, তোমাদের মাঝে যে ব্যক্তি হজ করবে, সে যেন হজের মাঝে উমরাহর ইহরাম বাঁধে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আবূ ইমরান হলেন আসলাম আবূ ইমরান। তিনি মিসরের একজন নির্ভরযোগ্য রাবী।”
19 - باب التَّمتُّع - ذِكْرُ الْأَمْرِ بِالتَّمَتُّعِ لِمَنْ أَرَادَ الْحَجَّ وَاسْتِحْبَابِهِ وَإِيثَارِهِ عَلَى الْقِرَانِ وَالْإِفْرَادِ مَعًا
3909 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أبو خيثمة حدثنا المقرىء حَدَّثَنَا حَيْوَةُ وَذَكَرَ أَبُو يَعْلَى آخَرَ مَعَهُ قَالَا: سَمِعْنَا يَزِيدَ بْنَ أَبِي حَبِيبٍ يَقُولُ: حَدَّثَنِي أَبُو عِمْرَانَ: أَنَّهُ حَجَّ مَعَ مَوَالِيهِ قَالَ: فَأَتَيْتُ أُمَّ سَلَمَةَ أُمَّ الْمُؤْمِنِينَ فَقُلْتُ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ إِنِّي لَمْ أَحُجَّ قَطُّ فبأيُّهما أَبْدَأُ بِالْعُمْرَةِ أَمْ بِالْحَجِّ؟ قَالَتِ: ابْدَأْ بِأَيِّهِمَا شِئْتَ قَالَ: ثُمَّ أَتَيْتُ صَفِيَّةَ أُمَّ الْمُؤْمِنِينَ فَسَأَلْتُهَا فَقَالَتْ لِي مِثْلَ مَا قَالَتْ قَالَ: ثُمَّ جِئْتُ أُمَّ سَلَمَةَ فَأَخْبَرْتُهَا بِقَوْلِ صَفِيَّةَ فَقَالَتْ لِي أُمُّ سَلَمَةَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: (يَا آلَ مُحَمَّدٍ مَنْ حَجِّ مِنْكُمْ فَلْيُهِلَّ بِعُمْرَةٍ في حجة) الراوي : يَزِيد بْن أَبِي حَبِيبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 3909 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (2469). قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو عِمْرَانَ هَذَا اسْمُهُ أَسْلَمُ أَبُو عِمْرَانَ مِنْ ثِقَاتِ أَهْلِ مِصْرَ.