পরিচ্ছেদঃ হাজীদের জন্য যেই গিরিপথ দিয়ে মক্কা থেকে বের হওয়া মুস্তাহাব, সেটার বর্ণনা
৩৮৯৭. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যু-তুয়া নামক জায়গায় রাত্রি যাপন করেন অতঃপর তিনি ফজরের সালাত আদায় করেন। তারপর তিনি মক্কায় প্রবেশ করেন।” অধঃস্তন রাবী বলেন, “আর আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাও এরকম করতেন। নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাতহার উচ্চ গিরিপথ কাদা নামক স্থান দিয়ে মক্কায় প্রবেশ করেছেন। আর তিনি নিচু গিরিপথ দিয়ে বের হয়েছেন।”[1]
ذِكْرُ الثَّنِيَّةِ الَّتِي يُسْتَحَبُّ لِلْحَاجِّ أَنْ يَكُونَ خُرُوجُهُ مِنْ مَكَّةَ مِنْهَا
. 3897 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَاتَ بِذِي طُوًى حَتَّى صَلَّى الصُّبْحَ ثُمَّ دَخَلَ مَكَّةَ وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُهُ وَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ مِنْ كَدَاءِ الثَّنِيَّةِ الْعُلْيَا الَّتِي بِالْبَطْحَاءِ وَخَرَجَ مِنْ ثنية السفلى. الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 3897 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1629 ـ 1630): ق.