পরিচ্ছেদঃ কোন মহিলার যখন তাওয়াফে ইফাযাহ করার পর হায়েয হবে, তখন তাকে রওয়ানা দেওয়ার নির্দেশ প্রসঙ্গে বর্ণনা
৩৮৯২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “সাফিয়্যাহ বিনতু হুইয়াই রাদ্বিয়াল্লাহু আনহার তাওয়াফে ইফাযাহ করার পর হায়েয শুরু হয়।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর আমি তার হায়েযের বিষয়টি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আলোচনা করি, তখন তিনি বলেন, “সে কি আমাদেরকে আটকিয়ে দিবে?” তখন আমি তাঁকে বলি, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই তিনি ইতিপূর্বে বাইতুল্লাহর তাওয়াফে ইফাযাহ করে নিয়েছেন। তাওয়াফে ইফাযাহ করার পর তার হায়েয হয়েছে। তখন তিনি বলেন, “তাহলে সে যেন রওয়ানা দেয়।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلْمَرْأَةِ ـ إِذَا حَاضَتْ بَعْدَ الْإِفَاضَةِ ـ أن تنفر
3892 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ وَعُرْوَةُ أَنَّ عَائِشَةَ قَالَتْ: حَاضَتْ صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ بَعْدَمَا طَافَتْ قَالَتْ عَائِشَةُ: فَذَكَرْتُ حَيْضَتَهَا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (أَحَابِسَتُنَا هِيَ؟ ) قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا قَدْ كَانَتْ أَفَاضَتْ وَطَافَتْ بِالْبَيْتِ ثُمَّ حَاضَتْ بَعْدَ الْإِفَاضَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (فَلْتَنْفِرْ) الراوي : عَائِشَةُ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 3892 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1748): ق.