পরিচ্ছেদঃ যেই হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো পূর্বে বর্ণিত আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার হাদীসের বিপরীত
৩৮৭৩. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহর, আসর, মাগরিব ও ইশার সালাত আদায় করেছেন এবং মিনায় শুয়ে থেকেছেন। তারপর তিনি বাহনে আরোহন করে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন অতঃপর তাওয়াফ করেছেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমার হাদীসে বলা হয়েছে যে, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর দিন তাওয়াফে ইফাযাহ করে ফিরে এসে মিনায় যোহরের সালাত আদায় করেছেন আর আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহুর হাদীসে বলা হয়েছে যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহর, আসর, মাগরিব ও ইশার সালাত আদায় করেছেন এবং মিনায় শুয়ে থেকেছেন। তারপর তিনি বাহনে আরোহন করে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন অতঃপর তাওয়াফ করেছেন।”
কাজেই আনাস রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাওয়াফ রাতে সাব্যস্ত করেছেন আর ইবনু উমার রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাওয়াফ যোহরের আগে তাওয়াফে যিয়ারাহ করেছেন। এখানে হজ একটা এবং তাওয়াফে যিয়ারাহও একটি (অথচ দুই জন সাহাবী একই জিনিস দুই সময়ে সাব্যস্ত করেছেন)।
উভয় হাদীসের মধ্যে সমন্বয় করা হয় এভাবে যে, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমে জামরায় কঙ্কর নিক্ষেপ করেছেন, তারপর কুরবানী করেছেন, তারপর যিয়ারাহ করার জন্য সুগন্ধি লাগিয়েছেন তারপর রওয়ানা দিয়ে বাইতুল্লাহর তাওয়াফে যিয়ারাহ করেছেন। তারপর মিনায় ফিরে এসে যোহর, আসর, মাগরিব ও ইশার সালাত আদায় করেছেন এবং সেখানে শুয়ে থেকেছেন। তারপর তিনি রাতে দ্বিতীয়বার বাইতুল্লাহর তাওয়াফ করেছেন। এমন নয় যে, উভয় হাদীসের মাঝে বৈপরীত্ব আছে।”
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْعِلْمِ أَنَّهُ مُضَادُّ لِخَبَرِ ابْنِ عُمَرَ الَّذِي ذَكَرْنَاهُ
3873 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي قَالَ: حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ وَرَقَدَ رَقْدَةً بِمِنًى ثُمَّ رَكِبَ إِلَى الْبَيْتِ فَطَافَ به. الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 3873 | خلاصة حكم المحدث: صحيح: خ ، ((التعليق على صحيح ابن خزيمة)) (2980). قَالَ أَبُو حَاتِمٍ رضي الله عنه: فِي خَبَرِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يُفِيضُ يَوْمَ النَّحْرِ ثُمَّ يَرْجِعَ فَيُصَلِّي الظُّهْرَ بِمِنًى وَفِي خَبَرِ أَنَسٍ أَنَّهُ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ وَرَقَدَ رَقْدَةً بِمِنًى ثُمَّ رَكِبَ إِلَى الْبَيْتِ فَطَافَ بِهِ فَجَعَلَ أَنَسٌ طَوَافَهُ لِلزِّيَارَةِ بالليل وأخبر ابْنُ عُمَرَ أَنَّهُ صلى الله عليه وسلم طَافَ الزِّيَارَةَ قَبْلَ الظُّهْرِ وَتِلْكَ حَجَّةٌ وَاحِدَةٌ وَطَوَافٌ وَاحِدٌ لِلزِّيَارَةِ. وَالَّذِي يجْمَعُ بَيْنَ الْخَبَرَيْنِ بِهِ أَنَّهُ صلى الله عليه وسلم رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ وَنَحَرَ ثُمَّ تَطَيَّبَ لِلزِّيَارَةِ ثُمَّ أَفَاضَ فَطَافَ بِالْبَيْتِ طَوَافَ الزِّيَارَةِ ثُمَّ رَجَعَ إِلَى مِنًى فَصَلَّى الظُّهْرَ ـ بِهَا ـ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ وَرَقَدَ رَقْدَةً بِهَا ثُمَّ رَكِبَ إِلَى الْبَيْتِ ثَانِيًا فَطَافَ بِهَا طَوَافًا آخَرَ بِاللَّيْلِ دُونَ أَنْ يَكُونَ بَيْنَ الْخَبَرَيْنِ تَضَادٌّ أَوْ تَهَاتُرٌ.