পরিচ্ছেদঃ আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাথার চুল ছোটকারীর চেয়ে মাথা মুন্ডনকারীর জন্য বেশি দু‘আ করেছেন মর্মে বর্ণনা
৩৮৬৯. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, اللَّهُمَّ ارْحَمِ المُحَلِّقِينَ (হে আল্লাহ, আপনি মাথা মুন্ডনকারীদের প্রতি রহম করুন)।” সাহাবীগণ বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, চুল খাটোকারীদের!” তিনি আবারো বলেন, اللَّهُمَّ ارْحَمِ المُحَلِّقِينَ (হে আল্লাহ, আপনি মাথা মুন্ডনকারীদের প্রতি রহম করুন)।” সাহাবীগণ আবারো বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, চুল খাটোকারীদের!” তিনি এবার বলেন, والمقصرين [এবং চুল খাটোকারীদের প্রতিও (রহম করুন)]।”[1]
ذِكْرُ دُعَاءِ الْمُصْطَفَى صلى الله عليه وسلم بِالْمَغْفِرَةِ لِلْمُحَلِّقِينَ أَكْثَرَ مِمَّا دَعَا للمُقصرين
3869 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: (اللَّهُمَّ ارْحَمِ المُحَلِّقِينَ) قَالُوا: والمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: (اللَّهُمَّ ارْحَمِ المُحَلِّقيَن) قَالُوا: وَالْمُقَصِّرِينَ يَا رَسُولَ الله؟ قال: (والمقصرين) الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 3869 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1728): ق.