পরিচ্ছেদঃ মাথা মুন্ডনের ক্ষেত্রে ওয়াজিব হলো ডান দিক থেকে শুরু করবে, তারপর বাম দিক মুন্ডন করবে মর্মে বর্ণনা
৩৮৬৮. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন জামরায় পাথর মারেন, এবং হাদীকে নহর করেন। তখন তিনি স্বীয় মাথার ডান দিক মুন্ডনকারীর দিকে বাড়িয়ে দেন, ফলে তিনি তা মুন্ডন করে দেন। তারপর তিনি (সেই চুল) আবূ তালহা আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহুকে প্রদান করেন। তারপর স্বীয় মাথার বাম দিক মুন্ডনকারীর দিকে বাড়িয়ে দেন, এবং বলেন, “এটা মুন্ডন করো।” ফলে তিনি তা মুন্ডন করে দেন। তারপর তিনি (সেই চুল) আবূ তালহা আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহুকে প্রদান করেন এবং বলেন, “এগুলো লোকদের মাঝে বন্টন করে দাও।”[1]
ِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ فِي الْحَلْقِ يَجِبُ أَنْ يَبْدَأَ بِالْأَيْمَنِ مِنْ رَأْسِهِ ثُمَّ بِالْأَيْسَرِ
3868 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ ـ مَوْلَى ثَقِيفٍ ـ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: سَمِعْتُ هِشَامَ بْنَ حَسَّانَ يُخْبِرُ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: لَمَّا رَمَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْجَمْرَةَ وَنَحَرَ نُسُكَهُ نَاوَلَ الْحَلَّاقَ شِقَّه الْأَيْمَنَ فَحَلَقَهُ ثُمَّ نَاوَلَ أَبَا طَلْحَةَ الْأَنْصَارِيَّ فَأَعْطَاهُ إِيَّاهُ ثُمَّ نَاوَلَهُ الشِّقَّ الْأَيْسَرَ فَقَالَ: (أَحْلِقْهُ) فَحَلَقَهُ فَأَعْطَاهُ أَبَا طلحة وقال: (اقسمه بين الناس) الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 3868 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1730): م.