পরিচ্ছেদঃ তাওয়াফে ইফাযাহ করার পর মুহাজির ব্যক্তির অবস্থান করা প্রসঙ্গে বর্ণনা
৩৮৯৫. আব্দুর রহমান বিন হুমাইদ বিন আব্দুর রহমান বিন আওফ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমার বিন আব্দুল আযীয রহিমাহুল্লাহকে বলতে শুনেছি, তিনি সায়িব বিন ইয়াযিদ রাদ্বিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, “আপনি মক্কায় বাসস্থান করা সম্পর্কে কী শ্রবণ করেছেন?” তখন তিনি বলেন, “আমাকে আলা বিন হাযরামী রাদ্বিয়াল্লাহু আনহু হাদীস বর্ণনা করেছেন, নিশ্চয়ই আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বিদায়ী তাওয়াফ করার পর (মক্কা থেকে) হিজরতকারী ব্যক্তির জন্য তিন দিন অবস্থান করার ইখতিয়ার রয়েছে।”[1]
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১৭৬৩)
ذِكْرُ الْإِخْبَارِ عَمَّا يُقِيمُ الْمُهَاجِرُ بَعْدَ الْإِفَاضَةِ
3895 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ عبد العزيز يسأل السائب ين يَزِيدَ: مَا سَمِعْتَ فِيَ سُكْنَى مَكَّةَ؟ فَقَالَ: حَدَّثَنِي الْعَلَاءُ بْنُ الْحَضْرَمِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: (لِلمُهَاجِرِ ثَلَاثًا بعد الصَّدَرِ)
الراوي : عَبْد الرَّحْمَنِ بْن حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3895 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1763): ق.