পরিচ্ছেদঃ তাওয়াফে যিয়ারাহ করার জন্য মিনা থেকে রওয়ানা দেওয়ার বিবরণ
৩৮৭১. নাফে‘ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা কুরবানীর দিন (তাওয়াফে যিয়ারাহ করার জন্য মিনা থেকে বাইতুল্লাহর দিকে) রওয়ানা দিতেন। তারপর তিনি ফিরে এসে মিনায় যোহরের সালাত আদায় করতেন এবং তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম করতেন।”[1]
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭২২)
ذِكْرُ وَصْفِ الْإِفَاضَةِ مِنْ مِنًى لِطَوَافِ الزِّيَارَةِ
3871 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَرْعَرَةَ بْنِ الْبِرِنْدِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنَا نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ: أنه كان يفيض يوم النحر ثم يرجع فَيُصَلِّي الظُّهْرَ بِمِنًى وَيذْكرُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كان يفعله.
الراوي : نَافِعٌ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3871 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1722): م.