পরিচ্ছেদঃ (১) সিয়ামের ফযীলত - সিয়াম পালনকারী ব্যক্তিকে মহান আল্লাহ বেশুমার প্রতিদান দান করবেন মর্মে বর্ণনা
৩৪০৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন, “আদম সন্তান যে কোন ভালো আমল করে, আমি তার প্রতিদান ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত সাওয়াব দেই। তবে সিয়াম ব্যতীত। এটা আমার জন্যই পালন করা হয়, আর আমি নিজেই তার প্রতিদান দিবো। সিয়াম ঢাল স্বরুপ। কাজেই যে ব্যক্তি সিয়াম রাখবে, সে যেন পাপাচারে লিপ্ত না হয়, অজ্ঞতাপূর্ণ কাজ না করে। যদি কোন ব্যক্তি তাকে গালি দেয়, অথবা কষ্ট দেয়, তবে সে যেন বলে, আমি সিয়াম রেখেছি, আমি সিয়াম রেখেছি।”[1]
1 - بَابُ فَضْلِ الصَّوْمِ (ذِكْرُ الْإِخْبَارِ عَنْ إِعْطَاءِ اللَّهِ جَلَّ وَعَلَا ثَوَابَ الصَّائِمِينَ فِي الْقِيَامَةِ بِغَيْرِ حِسَابٍ)
3407 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ قال: حدثنا عبد العزيز بن محمد عن الْعَلَاءِ عَنْ أَبِيهِ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: كُلُّ حَسَنَةٍ عَمِلَهَا ابْنُ آدَمَ جَزَيْتُهُ بِهَا عَشْرَ حَسَنَاتٍ إِلَى سبع مئة ضِعْفٍ إِلَّا الصِّيَامَ فَهُوَ لِي وَأَنَا أَجْزِي بِهِ الصِّيَامُ جُنَّةٌ فَمَنْ كَانَ صَائِمًا فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ فَإِنِ امْرُؤٌ شَتَمُهُ أَوْ آذاه فليقل: إني صائم إني صائم)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3407 | خلاصة حكم المحدث: صحيح: م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৪০৭)
পরিচ্ছেদঃ আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখার কারণে একজন ব্যক্তি সত্তর বছরের দূরে অবস্থান করে
৩৪০৮. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কোন বান্দা আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করলে, মহান আল্লাহ সেই দিনের বদৌলতে তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের দূরত্বে রাখবেন।”[1]
ذِكْرُ تَبَاعُدِ الْمَرْءِ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا بِصَوْمِهِ يَوْمًا وَاحِدًا فِي سَبِيلِ اللَّهِ
3408 - أخبرنا أحمد بن عمر بن يزيد المحمد اباذي حَدَّثَنَا سَوَّارُ بْنُ عَبْدِ اللَّهِ الْعَنْبَرِيُّ حَدَّثَنَا مُعْتَمِرٌ عَنْ أَبِيهِ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنِ النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ: عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(لَا يَصُومُ عَبْدٌ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ إِلَّا بَاعَدَ اللَّهُ بِذَلِكَ الْيَوْمِ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3408 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (2/ 162) , ((التعليق على ابن خزيمة)) (2113): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু রাগীব: ২/১৬২)
পরিচ্ছেদঃ সিয়াম পালনকারী ব্যক্তিরা এককভাবে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে
৩৪০৯. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোন কিছু এক জোড়া ব্যয় করবে, জান্নাতের দরজাসমূহ থেকে তাকে ডাকা হবে: হে আল্লাহর বান্দা, এটি উত্তম।” কাজেই যারা সালাত আদায়কারী হবে, তাদেরকে সালাতের দরজা থেকে ডাকা হবে, যারা মুজাহিদ হবে, তাদেরকে জিহাদের দরজা থেকে ডাকা হবে, যারা সাদাকাকারী হবে,তাদেরকে সাদাকার দরজা থেকে ডাকা হবে, যারা সিয়াম পালনকারী হবে, তাদেরকে রাইয়ান নামক দরজা থেকে ডাকা হবে।” তখন আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “কাউকে তো সব দরজা থেকে ডাকার কোন প্রয়োজন নেই। এমন কি কেউ থাকবে, যাকে সব দরজা থেকে ডাকা হবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হ্যাঁ, ডাকা হবে। আর আমি আশাবাদী যে, আপনি তাদের একজন হবেন।”[1]
ذِكْرُ إِفْرَادِ اللَّهِ جَلَّ وَعَلَا لِلصَّائِمِينَ بَابَ الرَّيَّانِ مِنَ الْجَنَّةِ
3409 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ الرَّاهِبُ بِحِمْصَ حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ عَنِ الزُّهْرِيِّ أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ: أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ مِنْ شَيْءٍ مِنَ الْأَشْيَاءِ فِي سَبِيلِ اللَّهِ دُعي مِنْ أَبْوَابِ الْجَنَّةِ: ياعبد اللَّهِ هَذَا خَيْرٌ وَلِلْجَنَّةِ أَبْوَابٌ فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ) , قَالَ: فقال أبو بكر: (يارسول اللَّهِ) مَا عَلَى أَحَدٍ يُدعى مِنْ تِلْكَ الْأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ هَلْ يُدْعَى مِنْهَا كُلُّ أحد يارسول اللَّهِ؟ قَالَ: (نَعَمْ وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ)
الراوي : أَبو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3409 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৮৮৯।)
পরিচ্ছেদঃ প্রত্যেক ইবাদতের জন্য জান্নাতে কিছু দরজা আছে, যার দ্বারা তার অনুসারীদের ডাকা হবে; কিন্তু সাওমের জন্য শুধুমাত্র একটি দরজা আছে
৩৪১০. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোন কিছু এক জোড়া ব্যয় করবে, জান্নাতের দরজাসমূহ থেকে তাকে ডাকা হবে: হে আল্লাহর বান্দা, এটি উত্তম।” কাজেই যারা সালাত আদায়কারী হবে, তাদেরকে সালাতের দরজা থেকে ডাকা হবে, যারা মুজাহিদ হবে, তাদেরকে জিহাদের দরজা থেকে ডাকা হবে, যারা সাদাকাকারী হবে,তাদেরকে সাদাকার দরজা থেকে ডাকা হবে, যারা সিয়াম পালনকারী হবে, তাদেরকে রাইয়ান নামক দরজা থেকে ডাকা হবে।” তখন আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “কাউকে তো সব দরজা থেকে ডাকার কোন প্রয়োজন নেই। এমন কি কেউ থাকবে, যাকে সব দরজা থেকে ডাকা হবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হ্যাঁ, ডাকা হবে। আর আমি আশাবাদী যে, আপনি তাদের একজন হবেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আরবি عَسَى (সম্ভবত) শব্দটি আল্লাহর ক্ষেত্রে অনিবার্য অর্থ প্রদান করে। আর أرجو (আমি আশাবাদী) শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রে হক বা অনিবার্য সত্য অর্থে ব্যবহৃত হয়।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ كُلَّ طَاعَةٍ لَهَا مِنَ الْجَنَّةِ أَبْوَابٌ يُدْعَى أَهْلُهَا مِنْهَا إِلَّا الصِّيَامَ فَإِنَّ لَهُ بَابًا وَاحِدًا
3410 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ أَخْبَرَنِي حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ دُعِيَ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ وَلِلْجَنَّةِ أَبْوَابٌ فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ أَبْوَابِ الصَّلَاةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ أَبْوَابِ الصَّدَقَةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ أَبْوَابِ الْجِهَادِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ باب الريان) فقال أبو بكر: يارسول اللَّهِ مَا عَلَى أَحَدٍ مِنْ ضَرُورَةٍ مِنْ أَيِّهَا دُعِيَ فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْهَا كُلِّهَا يارسول اللَّهِ؟ قَالَ: (نَعَمْ وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ)
الراوي : أَبو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3410 | خلاصة حكم المحدث: صحيح.
قَالَ أَبُو حَاتِمٍ: (عَسَى) مِنَ اللَّهِ وَاجِبٌ و (أرجو) مِنَ النَّبِيِّ حَقٌّ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৮৮৯।)
পরিচ্ছেদঃ সিয়াম পালনকারী ব্যক্তিগণ যখন জান্নাতে প্রবেশ করবেন, তখন তাদের সেই দরজা বন্ধ করে দেওয়া হবে, অতঃপর সেখান দিয়ে তারা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না
৩৪১১. সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই জান্নাতে একটি দরজা রয়েছে, সেটার নাম রাইয়ান। কিয়ামতের দিন এখান দিয়ে সিয়াম পালনকারীগণ প্রবেশ করবে। অতঃপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন সেটি বন্ধ করে দেওয়া হবে। অতঃপর সেখান দিয়ে আর কেউ প্রবেশ করবে না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الصَّائِمِينَ إِذَا دَخَلُوا مِنْ بَابِ الرَّيَّانِ أُغلق بَابُهُمْ وَلَمْ يَدْخُلْ مِنْهُ أحد غيرهم
3411 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ حَدَّثَنِي أَبُو حَازِمٍ: عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ: الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ: أَيْنَ الصَّائِمُونَ؟ فَيَقُومُونَ فَيَدْخُلُونَ مِنْهُ فَإِذَا دَخَلَ آخِرُهُمْ أُغلق فَلَمْ يَدْخُلْ مِنْهُ أحد)
الراوي : سَهْل بْن سَعْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3411 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (2/ 59 ـ 60).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৫৯-৬০)
পরিচ্ছেদঃ রাইয়ান নামক দরজাটি সিয়াম পালনকারী সর্বশেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পর বন্ধ করে দেওয়া হবে, যাতে সেখান দিয়ে তারা ছাড়া আর কেউ প্রবেশ করতে না পারে
৩৪১২. সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই জান্নাতে একটি দরজা রয়েছে, সেটার নাম রাইয়ান। এটি সিয়াম পালনকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে। অতঃপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন সেটি বন্ধ করে দেওয়া হবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ بَابِ الرَّيَّانِ يُغلق عِنْدَ آخِرِ دُخُولِ الصُّوَّام مِنْهُ حَتَّى لَا يَدْخُلَ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ
3412 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ بِالرَّافِقَةِ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الْبَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي حَازِمٍ: عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (فِي الْجَنَّةِ بَابٌ يُقَالُ لَهُ: الرَّيَّانُ أُعِدَّ للصائمين فإذا دخل أُخراهم أُغلق)
الراوي : سَهْل بْن سَعْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3412 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (2/ 59 ـ 60).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৫৯-৬০)
পরিচ্ছেদঃ সিয়াম পালনকারী ব্যক্তির মুখের ঘ্রাণ আল্লাহর নিকট মিসকের চেয়ে বেশি সুঘ্রাণময় মর্মে বর্ণনা
৩৪১৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, শুধু সিয়াম ব্যতীত। সিয়াম আমার জন্য। আর আমি নিজেই সেটার প্রতিদান দিবো। সিয়াম পালনকারী ব্যক্তির মুখের ঘ্রাণ আল্লাহর নিকট মিসকের চেয়ে বেশি সুঘ্রাণময়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ خَلُوف الصَّائِمِ يَكُونُ أَطْيَبَ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ
3413 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا جَرِيرٌ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ: عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: (كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ وَالصِّيَامُ لِي وَأَنَا أجزي به ولخلوف فم الصائم أطيب عن الله من ريح المسك)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3413 | خلاصة حكم المحدث: صحيح: م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৪০৭)
পরিচ্ছেদঃ সিয়াম পালনকারী ব্যক্তির মুখের ঘ্রাণ আল্লাহর নিকট কিয়ামতের দিন মিসকের চেয়ে বেশি সুঘ্রাণময় হবে মর্মে বর্ণনা
৩৪১৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, শুধু সিয়াম ব্যতীত। সিয়াম আমার জন্য। আর আমি নিজেই সেটার প্রতিদান দিবো। ঐ সত্তার কসম, যার হাতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রাণ, অবশ্যই সিয়াম পালনকারী ব্যক্তির মুখের ঘ্রাণ আল্লাহর নিকট মিসকের চেয়ে বেশি সুঘ্রাণময়। সিয়াম পালনকারী ব্যক্তির দুটি খুশির মুহূর্ত রয়েছে। যখন সে ইফতার করে, তখন ইফতারের মাধ্যমে খুশি হয় আর যখন সে আল্লাহর সাথে সাক্ষাত করবে, তখন সিয়াম পালন করার জন্য খুশি হয়ে যাবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “কিয়ামতের দিন মুমিন ব্যক্তিদের জন্য বিশেষ চিহ্ন হবে দুনিয়াতে ওযূ করার কারণে ওযূর অঙ্গগুলো উজ্জ্বল হবে। এটি তাদেরকে অন্যান্য সমস্ত উম্মত থেকে আলাদা করবে।
আর দুনিয়াতে তাদের সিয়াম রাখার কারণে কিয়ামতের দিন তাদের মুখের ঘ্রাণ মিসকের চেয়ে সুঘ্রাণময় হবে, যাতে তাদের সমস্ত উম্মত থেকে চেনা যায়। আমরা আল্লাহর কাছে সেই দিনের বারাকাহ প্রার্থনা করছি।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ فَمَ الصَّائِمِ يَكُونُ أَطْيَبَ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ يَوْمَ الْقِيَامَةِ
3414 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ تَسْنِيمٍ كُوفِيٌّ ثَبْتٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي عَطَاءٌ عَنْ أَبِي صَالِحٍ الزَّيَّاتِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (قَالَ اللَّهُ تَعَالَى: كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ فَهُوَ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ مِنْ رِيحِ الْمِسْكِ لِلصَّائِمِ فَرْحَتَانِ: إِذَا أَفْطَرَ فَرِحَ بِفِطْرِهِ وَإِذَا لقي الله فرح بصومه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3414 | خلاصة حكم المحدث: صحيح: م.
قَالَ أَبُو حَاتِمٍ: شِعَارُ الْمُؤْمِنِينَ فِي الْقِيَامَةِ التَّحْجِيلُ بِوُضُوئِهِمْ فِي الدُّنْيَا فَرَقًا بَيْنَهُمْ وَبَيْنَ سَائِرِ الْأُمَمِ وَشِعَارُهُمْ فِي الْقِيَامَةِ بِصَوْمِهِمْ طيبُ خُلُوفِهِمْ أَطْيَبُ مِنْ رِيحِ الْمِسْكِ لِيُعْرَفُوا بَيْنَ ذَلِكَ الْجَمْعِ بِذَلِكَ الْعَمَلِ نَسْأَلُ اللَّهَ بَرَكَةَ ذلك اليوم.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৪০৭)
পরিচ্ছেদঃ সিয়াম পালনকারী ব্যক্তির মুখের ঘ্রাণ দুনিয়াতেও কোন কোন সময় মিসকের চেয়ে বেশি সুঘ্রাণময় হয় মর্মে বর্ণনা
৩৪১৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আদম সন্তান যে কোন ভালো কাজ করলে তা ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত সাওয়াব হয়। আল্লাহ বলেন, “তবে সিয়াম ব্যতীত। এটা আমার জন্য আর আমি নিজে সেটার প্রতিদান দিবো। সে আমার জন্য খাবার, আমার জন্য পানীয়, আমার জন্য প্রবৃত্তির চাহিদামূলক কাজসমূহ পরিহার করে, আর আমি নিজেই সেটার প্রতিদান দিবো। সিয়াম পালনকারী ব্যক্তির দুটি খুশির মুহূর্ত রয়েছে। একটি খুশির মুহূর্ত হলো যখন সে ইফতার করে আর আরেক খুশি যখন সে তার প্রভুর সাথে সাক্ষাত করবে। সিয়াম পালনকারী ব্যক্তি যখন খাবার ছেড়ে দেয়, তখন তার মুখের ঘ্রাণ, মিসকের চেয়ে বেশি সুঘ্রাণময় হয়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ خُلُوفَ فَمِ الصَّائِمِ قَدْ يَكُونُ أَيْضًا أَطْيَبَ مِنْ رِيحِ الْمِسْكِ فِي الدنيا
3415 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ بِحَرَّانَ حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ عَنْ سُلَيْمَانَ عَنْ ذَكْوَانَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (كُلُّ حَسَنَةٍ يَعْمَلُهَا ابْنُ آدم بعشر حسنات إلى سبع مئة ضِعْفٍ يَقُولُ اللَّهُ: إِلَّا الصَّوْمَ فَهُوَ لِي وَأَنَا أَجْزِي بِهِ يَدَعُ الطَّعَامَ مِنْ أَجْلِي وَالشَّرَابَ مِنْ أَجْلِي وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي وَأَنَا أَجْزِي بِهِ وَلِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ حِينَ يُفْطِرُ وَفَرْحَةٌ حِينَ يَلْقَى رَبَّهُ وَلَخُلُوفِ فَمِ الصَّائِمِ حِينَ يَخْلُفُ مِنَ الطَّعَامِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ من ريح المسك)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3415 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح الترغيب)) (969).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহুত তারগীব: ৯৬৯)
পরিচ্ছেদঃ সিয়ামের সমতুল্য আর কোন নফল আমল নেই মর্মে বর্ণনা
৩৪১৬. আবূ উমামাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার একটি সেনাবাহিনী প্রস্তুত করেন। অতঃপর আমি তাঁর কাছে এসে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমার জন্য শাহাদাতের দুআ করুন।” তখন তিনি বলেন, “হে আল্লাহ, আপনি তাদেরকে নিরাপদ রাখুন এবং তাদেরকে গনীমত দান করুন।” অতঃপর আমরা যুদ্ধ করে নিরাপদ থাকি এবং গনীমত লাভ করি। এভাবে তিনি তিনবার এটা উল্লেখ করেন।
রাবী বলেন, “তারপর আমি তাঁর কাছে এসে বলি, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনার কাছে পরপর তিনবার এসে আপনার কাছে চেয়েছিলাম যে, আপনি আমার জন্য শাহাদাতের দুআ করবেন। কিন্তু আপনি বলেছেন, “হে আল্লাহ, আপনি তাদেরকে নিরাপদ রাখুন এবং তাদেরকে গনীমত দান করুন।” অতঃপর আমরা যুদ্ধ করে নিরাপদ থাকি এবং গনীমত লাভ করি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে এমন একটি আমলের আদেশ করুন, যার বদৌলতে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো।” তখন তিনি বলেন, “তুমি সিয়াম পালন করো। কেননা এর সমতুল্য কোন আমল নেই।”
অধঃস্তন রাবী বলেন, “তারপর আবূ উমামাহ রাদ্বিয়াল্লাহু আনহুর বাড়িতে মেহমান না আসলে দিনে ধোঁয়া দেখা যেতো না। কাজেই যখন দিনে তাদের বাড়িতে ধোঁয়া দেখা যেতো, তখন লোকজন বুঝতে পারতেন যে, তাঁদের বাড়িতে কোন মেহমান এসেছেন!”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি মাহদী বিন মাইমূন, মুহাম্মাদ বিন আবী ইয়াকূব থেকে, তিনি রাজা বিন হাইওয়াহ থেকে বর্ণনা করেছেন। আর ইমাম শু‘বাহ রহিমাহুল্লাহ মুহাম্মাদ বিন আবী ইয়াকূব থেকে, তিনি হুমাইদ বিন হিলাল থেকে, তিন রাজা বিন হাইওয়াহ থেকে হাদীসটি বর্ণনা করেছেন।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الصَّوْمَ لَا يَعْدِلُهُ شيءٌ من الطاعات
3416 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ عَنْ رَجَاءِ بْنِ حَيْوَةَ عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: أَنْشَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَيْشًا فأتيته فقلت: يارسول الله ادع الله لي بالشهدة قَالَ: (اللَّهُمَّ سلِّمهم وغنِّمهم) فَغَزَوْنَا فسلِمنا وَغَنِمْنَا حَتَّى ذَكَرَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ قَالَ: ثُمَّ أتيته فقلت: يارسول اللَّهِ إِنِّي أَتَيْتُكَ تَتْرَى ثَلَاثَ مَرَّاتٍ أَسْأَلُكَ أَنْ تَدْعُوَ لِي بِالشَّهَادَةِ فَقُلْتَ: (اللَّهُمَّ سلِّمهم وغنِّمهم) فسلِمنا وغنمنا يارسول اللَّهِ فمُرني بِعَمَلٍ أَدْخُلُ بِهِ الْجَنَّةَ فَقَالَ: (عَلَيْكَ بِالصَّوْمِ فَإِنَّهُ لَا مِثْلَ لَهُ)
قَالَ: فَكَانَ أَبُو أُمَامَةَ لَا يُرى فِي بَيْتِهِ الدُّخَانُ نَهَارًا إِلَّا إِذَا نَزَلَ بِهِمْ ضَيْفٌ فَإِذَا رَأَوَا الدُّخَانَ نَهَارًا عَرَفُوا أَنَّهُ قَدِ اعتراهم ضيف.
الراوي : أَبُو أُمَامَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3416 | خلاصة حكم المحدث: صحيح – ((التعليق على ((المختارة)))) تحت الحديث (21).
قَالَ أَبُو حَاتِمٍ: رَوَى هَذَا الْخَبَرَ مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ عن رجاء بن حيوة
وراه شُعْبَةُ , عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ عَنْ رَجَاءِ بْنِ حَيْوَةَ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীক আলাল মুখতারাহ: ২১)
পরিচ্ছেদঃ সিয়ামের সমতুল্য আর কোন নফল আমল নেই মর্মে বর্ণনা
৩৪১৭. আবূ উমামাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে একটি আমলের সন্ধান দিন।” তখন তিনি বলেন, “তুমি সিয়াম পালন করো। কেননা এর সমতুল্য কোন আমল নেই।”
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের একজন রাবী আবূ নাসর হলেন হুমাইদ বিন হিলাল। আমি এটা অস্বীকার করি না যে, মুহাম্মাদ বিন আবূ ইয়াকূব এই দীর্ঘ হাদীসটি রাজা বিন হাইওয়াহ থেকে শ্রবণ করেছেন। এবং হাদীসটির কিছু অংশ হুমাইদ বিন হিলাল থেকে শ্রবণ করেছেন। কাজেই দুটি সনদই মাহফূয তথা সহীহ।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الصَّوْمَ لَا يَعْدِلُهُ شيءٌ من الطاعات
3417 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ بِحَرَّانَ حَدَّثَنَا بُنْدَارٌ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ قَالَ: سَمِعْتُ أَبَا نَصْرٍ الْهِلَالِيَّ عَنْ رَجَاءِ بْنِ حَيْوَةَ عَنْ أَبِي أُمَامَةَ قال: قلت: يارسول اللَّهِ دُلَّنِي عَلَى عَمَلٍ قَالَ: (عَلَيْكَ بِالصَّوْمِ فإنه لا عدل له)
الراوي : أَبُو أُمَامَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3417 | خلاصة حكم المحدث: صحيح – ((التعليق على ((المختارة)))) تحت الحديث (21).
قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو نَصْرٍ هَذَا: هُوَ حُمَيْدُ بْنُ هِلَالٍ وَلَسْتُ أُنْكِرُ أَنْ يَكُونَ مُحَمَّدُ بْنُ أَبِي يَعْقُوبَ سَمِعَ هَذَا الْخَبَرَ بِطُولِهِ عَنْ رَجَاءِ بْنِ حَيْوَةَ وَسَمِعَ بَعْضَهُ عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ فَالطَّرِيقَانِ جَمِيعًا مَحْفُوظَانِ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটির সানাদ সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা'লীকাতুল হিসান: ৩৪১৭)
পরিচ্ছেদঃ সিয়াম বান্দার জন্য জাহান্নাম থেকে ঢাল স্বরুপ, এর মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করবে
৩৪১৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বেশ কিছু হাদীস বর্ণনা করে বলেন, “এগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সিয়াম ঢাল স্বরুপ।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الصَّوْمَ جُنَّةٌ مِنَ النَّارِ لِلْعَبْدِ يُجْتَنُّ بِهِ مِنَ النَّارِ
3418 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: هَذَا مَا حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ أَحَادِيثَ وَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
(الصيام جُنَّةٌ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3418 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (2046): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৪৬)
পরিচ্ছেদঃ ইফতার করার সময় দুআ কবূল হওয়ার আশা করা যায় মর্মে বর্ণনা
৩৪১৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তিন শ্রেণির মানুষের দুআ ফেরত দেওয়া হয় না। সিয়াম পালনকারী (ব্যক্তির দুআ) যতক্ষন না ইফতার করেন, ন্যায়পরায়ন শাসক (এর দুআ) এবং মাযলূমের দুআ।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আবুল মুদিল্লাহ রাবীর নাম উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ মাদানী। তিনি একজন নির্ভরযোগ্য রাবী।”
ذِكْرُ رَجَاءِ اسْتِجَابَةِ دُعَاءِ الصَّائِمِ عِنْدَ إِفْطَارِهِ
3419 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ حَدَّثَنَا فرج بْنُ رَوَاحَةَ الْمَنْبِجِيُّ حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ عن سعيد الطَّائِيِّ عَنْ أَبِي الْمُدِلَّةِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمُ: الصَّائِمُ حَتَّى يفطر والإمام العدل ودعوة المظلوم)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3419 | خلاصة حكم المحدث: ضعيف – ((الضعيفة)) (1358) , ((الصحيحة)) (1797).
قَالَ أَبُو حَاتِمٍ: أَبُو الْمُدِلَّةِ: اسْمُهُ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ مَدَنِيٌّ ثِقَةٌ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফা: ১৩৫৮)
পরিচ্ছেদঃ সিয়াম পালনকারী কোন মুসলিম ব্যক্তিকে যে ব্যক্তি ইফতার করায়, মহান আল্লাহ অনুগ্রহ করে তাকে সিয়াম পালনকারীর সমপরিমাণ সাওয়াব দান করেন
৩৪২০. যাইদ বিন খালিদ আল জুহানী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কোন সিয়াম পালনকারীকে ইফতার করায়, তার জন্য সিয়াম পালনকারীর সমপরিমাণ সাওয়াব লিখে দেওয়া হয়। এতে সিয়াম পালনকারীর সাওয়াবের কোন কমতি হবে না।”[1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا بِإِعْطَاءِ الْمُفَطِّرِ مُسْلِمًا مِثْلَ أَجْرِهِ
3420 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ عَنْ يَحْيَى الْقَطَّانِ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ حَدَّثَنِي عَطَاءٌ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (مَنْ فطَّر صَائِمًا كُتِبَ لَهُ مِثْلَ أَجْرِهِ لَا يَنْقُصُ مِنْ أَجْرِهِ شيء)
الراوي : زَيْد بْن خَالِدٍ الْجُهَنِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3420 | خلاصة حكم المحدث: صحيح – ((التعليق الرغيب)) (2/ 95) , ((أحاديث البيوع)).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৯৫)
পরিচ্ছেদঃ সিয়াম পালনকারী ব্যক্তির নিকট যখন খাদ্য খাওয়া হয়, তখন খাবার শেষ না করা পর্যন্ত ফেরেস্তাগন তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন
৩৪২১. উম্মু উমারাহ বিনতু কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার তার কাছে আসলে, তিনি তাঁর জন্য খাবার আনতে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “আসো, তুমিও খাও।” জবাবে তিনি বলেন, “আমি সিয়াম রেখেছি। ”তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সিয়াম পালনকারী ব্যক্তির নিকট যখন খাবার খাওয়া হয়, তখন ফেরেস্তাগণ তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন।”[1]
ذِكْرُ اسْتِغْفَارِ الْمَلَائِكَةِ لِلصَّائِمِ إِذَا أَكَلَ عِنْدَهُ حتى يفرغوا
3421 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ حَبِيبِ بْنِ زَيْدٍ الْأَنْصَارِيِّ قَالَ: سَمِعْتُ مَوْلَاةً لَنَا يُقَالُ لَهَا لَيْلَى تحدِّث عَنْ أُمِّ عُمَارَةَ بِنْتِ كَعْبٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا فَدَعَتْ لَهُ بِطَعَامٍ فَقَالَ:
(تَعَالَيْ فَكُلِي) فَقَالَتْ إِنِّي صَائِمَةٌ فَقَالَ: (إِنَّ الصَّائِمَ إِذَا أكل عنده صلَّت عليه الملائكة)
الراوي : أُمّ عُمَارَةَ بِنْت كَعْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3421 | خلاصة حكم المحدث: ضعيف - ((الضعيفة)) (1332).
হাদীসটির ব্যাপারে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফা: ১৩৩২)
পরিচ্ছেদঃ (২) রমজানের ফযীলত - যিলহজ্জ মাসের প্রথম দশ দিন এবং রমজান মাস ফযীলতের ক্ষেত্রে সমান মর্মে বর্ণনা
৩৪২২. আবু বাকরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “ঈদের দুই মাস অর্থাৎ রমযান ও যিলহ্জ্জ মাসে (সাওয়াবের) কোন কমতি হয় না।”[1]
2 - بَابُ فَضْلِ رَمَضَانَ - ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ عَشْرَ ذِي الْحِجَّةِ وَشَهْرَ رَمَضَانَ فِي الْفَضْلِ يَكُونَانِ سيَّين
3422 - أَخْبَرَنَا شَبَابُ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ عَنْ خَالِدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (شَهْرَا عيدٍ لَا يَنْقُصَانِ: رَمَضَانُ وَذُو الحجة)
الراوي : أَبُو بَكْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3422 | خلاصة حكم المحدث: صحيح: ق ـ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ২০১২)
পরিচ্ছেদঃ ঈমানসহ ও সাওয়াবের আশায় সিয়াম পালনকারীর জন্য আল্লাহর ক্ষমা সাব্যস্ত করার ব্যাপারে বর্ণনা
৩৪২৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি ঈমানসহ সাওয়াবের আশায় রমযানের সিয়াম পালন করবে, তার পূর্বের সমস্ত গোনাহ ক্ষমা করে দেওয়া হবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ঈমানসহ অর্থ সিয়ামের ফরয হওয়ার বিশ্বাস করে, সাওয়াবের আশায় অর্থ খালেসভাবে সিয়াম পালন করে।”
ذِكْرُ إِثْبَاتِ مَغْفِرَةِ اللَّهِ جَلَّ وَعَلَا لِصَائِمِ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا
3423 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا أَبُو بَكْرِ مُحَمَّدُ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذنبه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3423 | خلاصة حكم المحدث: صحيح ـ
قَالَ أَبُو حَاتِمٍ: (إِيمَانًا) يُرِيدُ بِهِ إِيمَانًا بفرضه و (احتساباً): يُرِيدُ بِهِ مُخْلِصًا فِيهِ
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯০৬)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি রমযানের সীমারেখা জেনে রমযানের সিয়াম পালন করবে, মহান আল্লাহ অনুগ্রহ করে তার পূর্বের সমস্ত গোনাহ ক্ষমা করে দিবেন
৩৪২৪. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রমযানের সিয়াম পালন করবে, তার সীমারেখা জানবে এবং যা হেফাযত করা সমীচীন, তা হেফাযত করবে, তাহলে তার পূর্বের গোনাহসমূহ মোচন করা হবে।”[1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ جَلَّ وَعَلَا بِمَغْفِرَةِ مَا تَقَدَّمَ مِنْ ذُنُوبِ الْعَبْدِ بِصِيَامِهِ رَمَضَانَ إِذَا عرف حدوده
3424 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ قُرْطٍ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: (مَنْ صَامَ رَمَضَانَ وَعَرَفَ حُدُودَهُ وتحفَّظ مَا ينبغي أن يتحفَّظ كَفَّرَ ما قبله)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3424 | خلاصة حكم المحدث: ضعيف - ((الضعيفة)) (5083) , ((تمام المنة)) / الصيام.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফা: ৫০৮৩)
পরিচ্ছেদঃ রমযানে জান্নাতের দরজাসমূহ উন্মুক্তকরণ, জাহান্নামের দরজাসমূহ বন্ধকরণ ও শয়তানকে শৃঙ্খলিত করা সম্পর্কে বর্ণনা
৩৪২৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন রমযান আসে, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী আনাস বিন আবী আনাস হলেন মালিক বিন আনাসের বাবা, আর আবূ আনাসের নাম মালিক বিন আবী আমির। তিনি মদীনার্ একজন নির্ভরযোগ্য ব্যক্তি। তিনি মালিক বিন আবূ আমির, বিন আমর বিন হারিস বিন গাইমান বিন খুসাইল বিন আমর। তিনি ইয়ামানের যুআসবাহের মানুষ।”
ذِكْرُ فَتْحِ أَبْوَابِ الْجِنَانِ وَغَلْقِ أَبْوَابِ النِّيرَانِ وَتَصْفِيدِ الشَّيَاطِينِ فِي شَهْرِ رَمَضَانَ
3425 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسِ بْنِ أَبِي أَنَسٍ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا كَانَ رَمَضَانُ فُتِحَت لَهُ أَبْوَابُ الْجَنَّةِ وغُلِّقَت أَبْوَابُ جَهَنَّمَ وسُلْسِلَتِ الشياطين)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3425 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (1307).
قَالَ أَبُو حَاتِمٍ: أَنَسُ بْنُ أَبِي أَنَسٍ هَذَا وَالِدُ مَالِكِ بْنِ أَنَسٍ واسمُ أَبِي أَنَسٍ مَالِكُ بْنُ أَبِي عَامِرٍ مِنْ ثِقَاتِ أَهْلِ الْمَدِينَةِ وَهُوَ مَالِكُ بْنُ أَبِي عَامِرِ بْنِ عَمْرِو بْنِ الْحَارِثِ بْنِ غَيْمَانَ بْنِ خُثَيْلِ بْنِ عَمْرٍو مِنْ ذِي أَصْبَحَ مِنْ أقيال اليمن.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৩০৭)
পরিচ্ছেদঃ রমযানে অবাধ্য-বিদ্রোহী শয়তানদের শৃঙ্খলিত করা হয়; অন্যদের নয় মর্মে বর্ণনা
৩৪২৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন রমযান মাসের প্রথম রাত আসে, তখন অবাধ্য-বিদ্রোহী শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় ফলে একটি দরজাও খোলা থাকে না, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, ফলে একটি দরজাও বন্ধ রাখা হয় না এবং একজন আহবানকারী আহবান করতে থাকে, “হে কল্যাণ অন্বেষনকারী, তুমি (কলাণের কাজে) অগ্রসর হও। হে মন্দ অন্বেষনকারী, তুমি (মন্দ কাজ) ক্ষ্যান্ত দাও। এসময় আল্লাহ বহু সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এমনটা প্রত্যেক রাতে হয়ে থাকে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا إِنَّمَا يصفَّد الشَّيَاطِينَ فِي شَهْرِ رَمَضَانَ مَرَدَتَهُمْ دُونَ غيرهم
3426 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ بْنِ كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: (إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ صُفِّدَتِ الشَّيَاطِينُ مَرَدَةُ الْجِنِّ وغُلِّقت أَبْوَابُ النَّارِ فَلَمْ يُفتح مِنْهَا بَابٌ وفُتِحَت أَبْوَابُ الْجَنَّةِ فَلَمْ يُغلق مِنْهَا بَابٌ وَمُنَادٍ يُنَادِي: يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبَلْ وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ , وَذَلِكَ كُلَّ لَيْلَةٍ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3426 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((التعليق الرغيب)) (2/ 68) , ((المشكاة)) (1960 ـ 1961).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (মিশকাত: ১৯৬০)
পরিচ্ছেদঃ রমযানের শেষ দশকে ভাল কাজে সচেষ্ট হওয়া মুস্তাহাব
৩৪২৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন রমযানের শেষ দশক প্রবেশ করতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর পরিবারের লোকদের জাগিয়ে দিতেন, লুঙ্গি বেঁধে নিতেন এবং রাত্রি জাগরণ করতেন।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ الِاجْتِهَادِ فِي الطَّاعَاتِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
3427 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ , قَالَ حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي يَعْفُورٍ عَنْ مُسْلِمِ بْنِ صُبَيْحٍ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ الْأَوَاخِرُ مِنْ رَمَضَانَ أَيْقَظَ أَهْلَهُ وَشَدَّ المئزر وأحيا الليل.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3427 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (1246): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৪৬)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণে রমযানের শেষ দশকে ইবাদতে সচেষ্ট হওয়া মুস্তাহাব
৩৪২৮. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন রমযানের শেষ দশক প্রবেশ করতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাত্রি জাগরণ করতেন, লুঙ্গি বেঁধে নিতেন এবং তাঁর পরিবারের লোকদের জাগিয়ে দিতেন।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ الِاجْتِهَادِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ اقْتِدَاءً بِالْمُصْطَفَى صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ وَسَلَامُهُ
3428 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا سُفْيَانُ عَنِ ابْنِ عُبَيْدِ بْنِ نِسطاس عَنْ أَبِي الضُّحَى عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ أحيا الليل وشد المئزر وأيقظ أهله
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3428 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (1246): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৪৬)
পরিচ্ছেদঃ রমযান মাসে যে ব্যক্তি সালাত আদায় ও যাকাত আদায় করার পাশাপাশি দিনে সিয়াম রাখে ও রাতে কিয়াম করে, মহান আল্লাহ তাকে সিদ্দীক ও শহীদদের অন্তর্ভু্ক্ত লিপিবদ্ধ করেন
৩৪২৯. আমর বিন মুর্রা আল জুহানী (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার কী অভিমত, যদি আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, আপনি আল্লাহর রাসূল, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, যাকাত প্রদান করি, রমযানের সিয়াম পালন করি, রমযানের কিয়াম করি, তাহলে আমি কাদের অন্তর্ভুক্ত হবো?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সিদ্দীক ও শহীদদের অন্তর্ভুক্ত হবে।”[1]
ذِكْرُ كِتْبَةِ اللَّهِ جَلَّ وَعَلَا صَائِمَ رَمَضَانَ وَقَائِمَهُ مَعَ إِقَامَتِهِ الصَّلَاةَ وَالزَّكَاةَ مِنَ الصِّدِّيقِينَ والشهداء
3429 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ عَنْ شُعَيْبِ بْنِ أَبِي حَمْزَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ قَالَ: سَمِعْتُ عَمْرَو بْنَ مُرَّةَ الْجُهَنِيَّ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: يارسول اللَّهِ أَرَأَيْتَ إِنْ شَهِدْتُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّكَ رَسُولُ اللَّهِ وَصَلَّيْتُ الصَّلَوَاتِ الْخَمْسَ وَأَدَّيْتُ الزَّكَاةَ وَصُمْتُ رَمَضَانَ وَقُمْتُهُ فَمِمَّنْ أنا؟ قال: (من الصديقين والشهداء)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3429 | خلاصة حكم المحدث: صحيح – ((التعليق الرغيب)) (3/ 221).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ৩/২২১)
পরিচ্ছেদঃ কোন ব্যক্তির এরকম বলা নিষেধ যে, আমি পুরো রমযান সিয়াম রেখেছি, কারণ সালাতে ত্রুটি সংঘটিত হতে পারে মর্মে বর্ণনা
৩৪৩০. আবূ বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ যেন না বলে, “আমি পুরো রমযান সিয়াম ও কিয়াম করেছি”। রাবী বলেন, “আমি জানি না, তিনি কি আত্নপ্রশংসা করা অপছন্দ করেছেন নাকি তিনি বলেছেন, “অবশ্যই রমযানে ঘুমানো ও অবসর নেওয়া জরুরী।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ قَوْلِ الْمَرْءِ: صُمْتُ رَمَضَانَ كُلَّهُ حَذَرَ تَقْصِيرٍ لَوْ كَانَ وَقَعَ فِي صومه
3430 - أخبرنا أحمد بن مكرم بن خالد البرتي بِبَغْدَادَ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا الْمُهَلَّبُ بْنُ أَبِي حَبِيبَةَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ عَنْ أَبِي بَكْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (لَا يقولنَّ أَحَدُكُمْ: إِنِّي صُمْتُ رَمَضَانَ كُلَّهُ وَقُمْتُهُ) قَالَ: فَلَا أَدْرِي أَكَرِهَ التَّزْكِيَةَ أَمْ قَالَ: لَا بُدَّ مِنْ رَقْدَةٍ أو غفلة.
الراوي : أَبُو بَكْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3430 | خلاصة حكم المحدث: ضعيف - ((التعليق على ابن خزيمة)) (2075) , ((ضعيف أبي داود)) (417).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ৪১৭)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত অনুসরণে রমযানে মুসলিমদের উপর অনুগ্রহ ও দান করা মুস্তাহাব
৩৪৩১. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আর তিনি রমযান মাসে আরো বেশি দান করতেন। জিবরীল আলাইহিস সালাম রমযান শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক রাতে তাঁর সাথে সাক্ষাত করে তাঁর কাছে কুরআন উপস্থাপন করতেন। যখন জিবরীল আলাইহিস সালাম তাঁর সাথে সাক্ষাত করতেন, তখন তিনি অবাধ বায়ুর চেয়ে বেশি দান করতেন।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ الْجُودِ وَالْإِفْضَالِ عَلَى الْمُسْلِمِينَ بِالْعَطَايَا فِي رَمَضَانَ اسْتِنَانًا بِالْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم
3431 - أخبرنا يوسف بن يعقوب المقرىء بِوَاسِطَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ الطَّحَّانُ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الله عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ بِالْخَيْرِ وَكَانَ أَجْوَدَ مَا يَكُونُ فِي شَهْرِ رَمَضَانَ إِنَّ جِبْرِيلَ كَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ حَتَّى يَنْسَلِخَ يَعْرِضُ عَلَيْهِ الْقُرْآنَ فَإِذَا لَقِيَهُ جِبْرِيلُ كَانَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم أجود بالخير من الريح المرسلة
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3431 | خلاصة حكم المحدث: صحيح لغيره.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সমার্থক বর্ণনা থাকার কারণে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৩১)
পরিচ্ছেদঃ (৩) নতুন চাঁদ দেখা - যখন মানুষের কাছে মেঘের কারণে চাঁদ না দেখা যায়, তবে শা‘বান মাস ৩০ দিন ধরার নির্দেশ
৩৪৩২. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যখন তোমরা (রমযানের) চাঁদ দেখবে, তখন তোমরা সিয়াম রাখবে। আবার যখন তোমরা (শাওয়ালের) চাঁদ দেখবে, তখন সিয়াম ছেড়ে দিবে। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা (শা‘বান মাস ৩০ দিন) ধরে নিবে।”[1]
3 - بَابُ رُؤْيَةِ الْهِلَالِ - (ذِكْرُ الْأَمْرِ بِالْقَدْرِ لِشَهْرِ شَعْبَانَ إِذَا غُمَّ عَلَى النَّاسِ رُؤْيَةُ هِلَالِ رَمَضَانَ)
3432 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ: أَنَّ ابْنِ عُمَرَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3432 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2009): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০০৯)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তোমরা ধরে নিবে” এর দ্বারা উদ্দেশ্য হলো ৩০ দিন ধরে নিবে মর্মে বর্ণনা
৩৪৩৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা চাঁদ দেখে সিয়াম রাখবে এবং চাঁদ দেখে সিয়াম ছেড়ে দিবে। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা (শা‘বান মাস) ৩০ দিন ধরে নিবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ: صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (فَاقْدُرُوا لَهُ) أَرَادَ بِهِ أَعْدَادَ الثَّلَاثِينَ
3433 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عبد الله بن يزيد المقرىءُ قَالَ: حَدَّثَنَا أَبِي عَنْ وَرْقَاءَ عَنْ شُعْبَةَ عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ غُمَّ عليكم فاقدروا ثلاثين)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3433 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (902): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২০৯)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তোমরা ধরে নিবে” এর দ্বারা উদ্দেশ্য হলো ৩০ দিন ধরে নিবে মর্মে বর্ণনা
৩৪৩৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা চাঁদ দেখবে, তখন সিয়াম রাখবে এবং আবার যখন চাঁদ দেখবে, তখন সিয়াম ছেড়ে দিবে। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা (শা‘বান মাস) ৩০ দিন ধরে নিবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم -: (اقدروا) بِهِ أَعْدَادَ الثَّلَاثِينَ
3434 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ: عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إِذَا رَأَيْتُمُ الْهِلَالَ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فعدوا ثلاثين)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3434 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (902): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২০৯)
পরিচ্ছেদঃ মানুষের জন্য আবশ্যক হলো শা‘বান মাস ৩০ দিন গুণে রাখা তারপর রমযামের সিয়াম পালন করা
৩৪৩৫. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শা‘বানের চাঁদের এতোটা হিসাব রাখতেন, যা অন্য মাসে এভাবে রাখতেন না। তারপর রমযানের চাঁদ দেখে সিয়াম রাখতেন। যদি আকাশ মেঘাচ্ছন হতো, তবে তিনি (শা‘বান মাস) ৩০ দিন গণনা করতেন। তারপর তিনি সিয়াম রাখতেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ عَلَيْهِ إِحْصَاءُ شَعْبَانَ ثَلَاثِينَ يَوْمًا ثُمَّ الصَّوْمُ لِرَمَضَانَ بَعْدَهُ
3435 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ قَالَ: سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَفَّظُ مِنْ هِلَالِ شَعْبَانَ مالا يَتَحَفَّظُ مِنْ غَيْرِهِ ثُمَّ يَصُومُ لِرُؤْيَةِ رَمَضَانَ فَإِنْ غُمَّ عَلَيْهِ عَدَّ ثَلَاثِينَ يَوْمًا ثُمَّ صام)
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3435 | خلاصة حكم المحدث: صحيح – ((صحيح أبي داود)) (2014) , ((الإرواء)) (3/ 7 ـ 8) , ((المشكاة)) (1980).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১৪)
পরিচ্ছেদঃ যখন মানুষের কাছে মেঘের কারণে চাঁদ না দেখা যায়, তবে শা‘বান মাস ৩০ দিন ধরার নির্দেশ
৩৪৩৬. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমরা (রমযানের) চাঁদ না দেখে সিয়াম রাখবে না। এবং (শাওয়ালের) চাঁদ না দেখে সিয়াম ছেড়ে দিবে না। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা (শা‘বান মাস ৩০ দিন) ধরে নিবে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يُصَامَ مِنْ رَمَضَانَ إِلَّا بَعْدَ رُؤْيَةِ الْهِلَالِ لَهُ
3436 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن نَافِعٍ: عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ رَمَضَانَ فَقَالَ: (لَا تَصُومُوا حَتَّى تَرَوَا الْهِلَالَ وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3436 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2009): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০০৯)
পরিচ্ছেদঃ রমযানের চাঁদ দেখার ব্যাপারে যদি একজন ন্যায়নিষ্ঠ ব্যক্তি সাক্ষ্য দেয়, তবে তার সাক্ষ্য গ্রহণ করার ব্যাপারে বর্ণনা
৩৪৩৭. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক বেদুঈন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমরা গতরাতে (রমযানের) চাঁদ দেখেছি।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বলেন, “তুমি কি সাক্ষ্য দাও যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল?” জবাবে তিনি বলেন, “জ্বী, হ্যাঁ।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে ওমুক, দাঁড়াও। লোকদের মাঝে ঘোষনা দাও, তারা যেন আগামীকাল সিয়াম পালন করে।”
আবূ ইয়ালা আমাদেরকে অন্য সময়ে এভাবে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “হে বিলাল, দাঁড়াও।”[1]
ذِكْرُ إِجَازَةِ شَهَادَةِ الشَّاهِدِ الْوَاحِدِ إِذَا كَانَ عَدْلًا عَلَى رُؤْيَةِ هِلَالِ رَمَضَانَ
3437 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ عَنْ زَائِدَةَ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ عِكْرِمَةَ: عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيٌّ فَقَالَ: أَبْصَرْتُ الْهِلَالَ اللَّيْلَةَ فَقَالَ:
(تَشْهَدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ؟ ) قَالَ: نَعَمْ قَالَ: (قُمْ يَا فُلَانُ فَنَادِ فِي النَّاسِ فَلْيَصُومُوا غَدًا)
وَأَخْبَرَنَاهُ أَبُو يَعْلَى مَرَّةً أُخْرَى وَقَالَ: (قُمْ يَا بِلَالُ)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3437 | خلاصة حكم المحدث: ضعيف - ((ضعيف أبي داود)) (402 ـ 403) , ((الإرواء)) (907).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ৪০২)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, এই হাদীসটি সিমাক বিন হারব এককভাবে বর্ণনা করেছেন এবং তার মারফূ বর্ণনা সঠিক নয়- তার কথা অপনোদনকারী হাদীস
৩৪৩৮. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকজন নতুন চাঁদ দেখার চেষ্টা করছিলেন। অতঃপর আমি সেটা দেখতে পাই। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবহিত করি। তখন তিনি নিজে সিয়াম রাখেন এবং লোকদেরকেও সিয়াম রাখার নির্দেশ দেন।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ سِمَاكُ بْنُ حَرْبٍ وَأَنَّ رَفْعَهُ غَيْرُ مَحْفُوظٍ فِيمَا زَعَمَ
3438 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّمَرْقَنْدِيُّ قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ عَنِ ابْنِ وَهْبٍ عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ عَنْ أَبِيهِ: عَنِ ابْنِ عُمَرَ قَالَ: تَرَاءَى النَّاسُ الْهِلَالَ فَرَأَيْتُهُ فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فصام وأمر الناس بصيامه
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3438 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2028) , ((الإرواء)) (908).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২৮)
পরিচ্ছেদঃ যে হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, রমযান হয়তো ৩০ দিনের কম হয় না
৩৪৩৯. আবু বাকরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “ঈদের দুই মাস অর্থাৎ রমযান ও যিলহ্জ্জ মাসে (সাওয়াবের) কোন কমতি হয় না।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটির দুটো অর্থ রয়েছে। প্রথমত, প্রকৃত পক্ষে এই দুই মাস ৩০ দিনের কম হয় না। যদিও আকাশে মেঘ বা ধুলার অন্তরায় থাকার কারণে আমাদের দৃষ্টিতে কম হতে পারে।
দ্বিতীয়ত, ফযীলতের ক্ষেত্রে এই দুই মাস কম হয় না। এর দ্বারা উদ্দেশ্য হলো, যুল হিজ্জাহ মাসের মাঝে দশ দিন মর্যাদার ক্ষেত্রে রমযান মাসের মতই। এর দলীল হলো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য, “এমন কোন দিন নেই, যাতে আমল যুল হ্জ্জিাহ মাসের ১০ দিনের আমল অপেক্ষা উত্তম হতে পারে।” আরজ করা হলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়?” জবাবে তিনি বলেন, “আল্লাহর রাস্তায় জিহাদও নয়।”
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْعِلْمِ أَنَّ شَهْرَ رَمَضَانَ لَا يَنْقُصُ عَنْ تَمَامِ ثَلَاثِينَ فِي الْعَدَدِ
3439 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ: عَنْ أَبِي بَكْرَةَ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (شَهْرَا عيدٍ لَا يَنْقُصَانِ: رَمَضَانُ وَذُو الحجة)
الراوي : أَبُو بَكْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3439 | خلاصة حكم المحدث: صحيح: ق ـ.
قَالَ أَبُو حَاتِمٍ: لِهَذَا الْخَبَرِ مَعْنَيَانِ أَحَدُهُمَا: أَنَّ شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ فِي الْحَقِيقَةِ وَإِنْ نَقْصَا عِنْدَنَا فِي رَأْيِ الْعَيْنِ عِنْدَ الْحَائِلِ بَيْنَنَا وَبَيْنَ رُؤْيَةِ الْهِلَالِ لِغَبَرَةٍ أَوْ ضَبَابٍ.
وَالْمَعْنَى الثَّانِي: أَنَّ شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ فِي الْفَضْلِ يُرِيدُ أَنَّ عَشْرَ ذِي الْحِجَّةِ فِي الْفَضْلِ كَشَهْرِ رَمَضَانَ وَالدَّلِيلُ عَلَى هَذَا قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ فِيهَا أَفْضَلُ مِنْ عَشْرِ ذي الحجة) قيل: يارسول اللَّهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: (وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ)
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ২০১২)
পরিচ্ছেদঃ যে হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, রমযান হয়তো ৩০ দিনের কম হয় না
৩৪৪০. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মাস ২৯ দিনেও হয়।”[1]
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْعِلْمِ أَنَّ شَهْرَ رَمَضَانَ لَا يَنْقُصُ عَنْ تَمَامِ ثَلَاثِينَ فِي الْعَدَدِ
3440 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ: عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم قال: (الشهر تسع وعشرون)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3440 | خلاصة حكم المحدث: صحيح
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবু দাউদ: ২০১২)
পরিচ্ছেদঃ দ্বিতীয় হাদীস যা অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, মাস হয়তো ২৯ দিনে হয়; ৩০ দিনে হয় না!
৩৪৪১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “রমযান মাসের কতদিন বাকী আছে?” আমরা বললাম, “২২ দিন চলে গেছে আর ৮ দিন আছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “না। বরং ২২ দিন গত হয়েছে আর ৭ দিন বাকী আছে। কাজেই তোমরা লাইলাতুল কদর আজ রাতে অন্বেষণ করবে।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এই মাস এতো এতো দিনে।”(হাতের আঙ্গুল দিয়ে) দশ, দশ করে দুইবার, আরেকবার নয় দেখান (অর্থাৎ ২৯ দিন)।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُوهِمُ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْحَدِيثِ أَنَّ تَمَامَ الشَّهْرِ تِسْعٌ وَعِشْرُونَ دُونَ أَنْ يَكُونَ ثَلَاثِينَ
يَكُونَ ثَلَاثِينَ
3441 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ: عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (كَمْ مِنَ الشَّهْرِ؟ ) ـ يَعْنِي رَمَضَانَ ـ قُلْنَا: ثِنْتَانِ وَعِشْرُونَ وَبَقِيَ ثَمَانٍ , قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (مَضَتْ ثِنْتَانِ وَعِشْرُونَ وَبَقِيَ سَبْعٌ فَاطْلُبُوهَا اللَّيْلَةَ) ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا) ثَلَاثَ مَرَّاتٍ عشرة عشرة مرتين وواحدة تسعة
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3441 | خلاصة حكم المحدث: صحيح ـ ((صحيح أبي داود)) (2008).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০০৮)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য "২৯ দিন" এর দ্বারা উদ্দেশ্য হলো কোন কোন মাস; সব মাস নয়
৩৪৪২. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মাস ৩০ দিনে হয়। আবার কোন মাস ২৯ দিনেও হয়। যদি তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা ৩০ দিন গণনা করবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعٌ وَعِشْرُونَ؛ أَرَادَ بَعْضَ الشَّهْرِ لَا الكل
3442 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا الحسين عَلِيٍّ الْعِجْلِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ: عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الشَّهْرُ ثَلَاثُونَ وَالشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَعُدُّوا ثلاثين)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3442 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2008 و 2009): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০০৮)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “২৯ দিন“ এর দ্বারা উদ্দেশ্য হলো কোন কোন মাস; সব মাস নয়
৩৪৪৩. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক মাস তাঁর স্ত্রীদের থেকে পৃথক থাকেন। অতঃপর তিনি ২৯ দিনে হুজরা থেকে বের হয়ে আসেন, তখন কেউ কেউ বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা ২৯ তম দিনে সকাল করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই এই মাস ২৯ দিনে।” তারপর তিনি হাতের সব আঙ্গুল দিয়ে দুইবার ইশারা করেন; আরেকবার নয় আঙ্গুল দিয়ে ইশারা করেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (تِسْعٌ وَعِشْرُونَ) أَرَادَ بِهِ بَعْضَ الشُّهُورِ لا الكل
3443 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ وَالدَّغُولِيُّ قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ: أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: عَزَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءَهُ شَهْرًا فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَبَاحَ تِسْعٍ وَعِشْرِينَ فَقَالَ بَعْضُ القوم: يارسول اللَّهِ إِنَّا أَصْبَحْنَا مِنْ تِسْعَةٍ وَعِشْرِينَ فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ) ثُمَّ صفَّق النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا مَرَّتَيْنِ بِأَصَابِعِ يَدَيْهِ كُلِّها والثالث بتسع منها.
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3443 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (3505): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩৫০৫)
পরিচ্ছেদঃ দ্বিতীয় হাদীস সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, কোন কোন মাস ২৯ দিনে হয়; সব মাস নয়
৩৪৪৪. উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই কোন কোন মাস ২৯ দিনে হয়।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِأَنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ بَعْضَ الشُّهُورِ لَا الْكَلَّ
3444 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ عَنْ سِمَاكٍ أَبِي زُمَيْلٍ حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ: حدثني عمر بن الخطاب , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (إن الشهر يكون تسعاً وعشرين)
الراوي : عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3444 | خلاصة حكم المحدث: صحيح – (((التعليق على ابن خزيمة)) (3/ 325/2178): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ ইবনু খুযাইমাহ: ২১৭৮)
পরিচ্ছেদঃ মাস কোন কোন সময় ২৯ দিনেও হয় মর্মে বর্ণনা
৩৪৪৫. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই মাস এরকম এরকম হয়।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৃতীয় বারে বৃদ্ধাঙ্গুলি গুটিয়ে নেন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الشَّهْرَ قَدْ يَكُونُ فِي بَعْضِ الْأَحْوَالِ تِسْعًا وَعِشْرِينَ
3445 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ وَالْحَوْضِيُّ قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ أَخْبَرَنِي جَبَلَةُ بْنُ سُحَيْمٍ قَالَ: رَأَيْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عليه وسلم: (أن الشَّهْرَ هَكَذَا وَهَكَذَا) وخَنَسَ الْإِبْهَامَ فِي الثَّالِثَةِ
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3445 | خلاصة حكم المحدث: صحيح: ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৪৫)
পরিচ্ছেদঃ কোন কোন সময় মাস পূর্ণ ৩০ দিনেও হয় মর্মে বর্ণনা
৩৪৪৬. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন মাস এরকম হয় আবার কোন মাস এরকম হয়।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমবার দুই হাতের সব আঙ্গুল দিয়ে ইশারা করেন এবং দ্বিতীয়বারেও দুই হাতের সব আঙ্গুল দিয়ে ইশারা করেন তবে তৃতীয়বারে এক আঙ্গুল ব্যতীত সব আঙ্গুল দিয়ে ইশারা করেন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الشَّهْرَ قَدْ يَكُونُ عَلَى التَّمَامِ ثَلَاثِينَ فِي بَعْضِ الْأَحْوَالِ
3446 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ الْعَنْبَرِيُّ حَدَّثَنَا أَبِي: حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ ابْنُ عُمَرَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (الشَّهْرُ هَكَذَا الشَّهْرُ هَكَذَا) يُثَبِّتُ الثَّلَاثَةَ الْأُوَلَ بِكُلِّ أَصَابِعِ يَدَيْهِ وَالثَّلَاثَ الْأَوَاخِرَ بِكُلِّ أَصَابِعِ يَدَيْهِ إِلَّا الآخر.
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3446 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق على صحيح ابن خزيمة)) (3/ 202/1909).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ ইবনু খুযাইমাহ: ১৯০৯)
পরিচ্ছেদঃ ঈদের চাঁদের ক্ষেত্রে একদল লোকের সাক্ষ্য গ্রহণ করা প্রসঙ্গে বর্ণনা
৩৪৪৭. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তারা চাচারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে চাঁদ দেখার সাক্ষ্য দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরের দিন ঈদের জন্য বের হওয়ার আদেশ করেন।”[1]
ذِكْرُ قَبُولِ شَهَادَةِ جَمَاعَةٍ عَلَى رُؤْيَةِ الْهِلَالِ للعيد
3447 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ بِتُسْتَرَ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ عَنْ شُعْبَةُ عَنْ قَتَادَةَ: عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ عُمُومَةً لَهُ شَهِدُوا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رُؤْيَةِ الْهِلَالِ فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَخْرُجُوا لِعِيدِهِمْ مِنَ الغد.
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3447 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (634) , ((الصحيحة)) (1050).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০৫০)
পরিচ্ছেদঃ মেঘের কারণে যখন শাওয়াল মাসের চাঁদ না দেখা যাবে, তখন লোকদের জন্য জরুরী হলো রমযান মাস ৩০ দিন পূর্ণ করা
৩৪৪৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা চাঁদ দেখবে, তখন সিয়াম রাখবে এবং আবার যখন চাঁদ দেখবে, তখন সিয়াম ছেড়ে দিবে। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা (মাস) ৩০ দিন ধরে নিবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ رُؤْيَةَ هِلَالِ شَوَّالٍ إِذَا غُمَّ عَلَى النَّاسِ كَانَ عَلَيْهِمْ إِتْمَامُ رَمَضَانَ ثلاثين يوماً
3448 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ وَأَبِي سَلَمَةَ ـ أَوْ أَحَدِهِمَا شَكَّ إِسْحَاقُ ـ: عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَصُومُوا ثلاثين)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3448 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (902): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২০৯)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তবে তোমরা ৩০ দিন সিয়াম রাখবে”এর দ্বারা উদ্দেশ্য হলো যদি তোমরা নতুন চাঁদ দেখতে না পাও
৩৪৪৯. হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন মাস আগ বাড়িয়ে শুরু করবে না, যতক্ষণ না তোমরা নতুন চাঁদ দেখেছো, অথবা (৩০ সংখ্যা) পূর্ণ করেছো তারপর তোমরা সিয়াম রাখতে থাকবে, যতক্ষণ না তোমরা নতুন চাঁদ দেখেছো, অথবা (৩০ সংখ্যা) পূর্ণ করেছো।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (فَصُومُوا ثَلَاثِينَ) أَرَادَ بِهِ إِنْ لَمْ تروا الهلال
3449 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ: عَنْ حُذَيْفَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَا تَقَدَّمُوا الشَّهْرَ حَتَّى تَرَوَا الْهِلَالَ أَوْ تُكْمِلُوا الْعِدَّةَ ثُمَّ صُومُوا حَتَّى تروا الهلال أو تكملوا العدة)
صحيح – ((صحيح أبي داود)) (2015).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১৫)
পরিচ্ছেদঃ মেঘের কারণে যখন শাওয়াল মাসের চাঁদ না দেখা যাবে, তখন লোকদের জন্য জরুরী হলো রমযান মাস ৩০ দিন পূর্ণ করা
৩৪৫০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা চাঁদ দেখবে, তখন সিয়াম রাখবে এবং আবার যখন চাঁদ দেখবে, তখন সিয়াম ছেড়ে দিবে। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা (মাস) ৩০ দিন ধরে নিবে। তারপর সিয়াম ছেড়ে দিবে।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بأنَّ عَلَى النَّاسِ أَنْ يُتِمُّوا صَوْمَ رَمَضَانَ ثَلَاثِينَ يَوْمًا عِنْدَ عَدَمِ رُؤْيَةِ هِلَالِ شَوَّالٍ
3450 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بن عمرو عن أبي سلمة: عن أبي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَعُدُّوا ثَلَاثِينَ يَوْمًا ثُمَّ أَفْطِرُوا)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3450 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (902): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২০৯)
পরিচ্ছেদঃ (৪) সাহারী খাওয়া প্রসঙ্গে বর্ণনা
৩৪৫১. বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ যখন সিয়াম রাখতেন, অতঃপর ইফতার করার সময় হতো, সেসময় যদি ইফতার করার আগে ঘুমিয়ে যেতেন। তখন তারা সেই রাত ও পরের দিন সন্ধা পর্যন্ত কোন কিছু খেতেন না।
একবার কাইস বিন সিরমাহ রাদ্বিয়াল্লাহু আনহু সিয়াম রেখেছিলেন। যখন ইফতারের সময় হয়, তখন তিনি তার স্ত্রীর কাছে এসে বলেন, “তোমার কাছে কোন খাবার আছে কি?” তিনি জবাবে বলেন, “জ্বী না। তবে আমি খুঁজে দেখছি।” তারপর তিনি তার জন্য খাবার খুঁজেন। সেই দিন তিনি কাজে নিয়োজিত ছিলেন। অতঃপর তার দুচোখ তাকে পরাভূত করে ফেলে (অর্থাৎ তিনি ঘুমিয়ে যান)। অতঃপর তার স্ত্রী তাকে এই অবস্থায় দেখে বলেন, “আপনার জন্য আফসোস!” তারপর তিনি সেই অবস্থাতেই সকাল করেন। অতঃপর মধ্যাহ্নের সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অতঃপর বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আলোচনা করা হলে এই আয়াত অবতীর্ণ হয়, أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ (তোমাদের জন্য বৈধ করা হয়েছে সিয়ামের রাতে তোমাদের স্ত্রীদের সাথে সংগম করা। তারা তোমাদের জন্য পোশাক স্বরুপ। -সূরা আল বাকারাহ: ১৮৭)। এতে সাহাবীগণ অত্যন্ত আনন্দিত হন। অতঃপর বলা হয়েছে, وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الفجر (আর তোমরা পানাহার কর, কালো রেখা থেকে ফজরের শুভ্র রেখা তোমাদের কাছে স্পষ্ট হওয়া পর্যন্ত।-সূরা আল বাকারাহ: ১৮৭ )।”[1]
4 - باب السحور
3451 - أَخْبَرَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُبَارَكِ بِهَرَاةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ إِسْرَائِيلَ عَنْ أَبِي إِسْحَاقَ: عَنِ الْبَرَاءِ قَالَ: كَانَ أصحاب رسول الله صلى الله عليه وسلم إِذَا كَانَ الرَّجُلُ صَائِمًا فَحَضَرَهُ الْإِفْطَارُ فَنَامَ قَبْلَ أَنْ يُفْطِرَ لَمْ يَأْكُلْ لَيْلَتَهُ وَلَا يَوْمَهُ حَتَّى يُمْسِيَ وَإِنَّ قَيْسَ بْنَ صِرْمَةَ كَانَ صَائِمًا فَلَمَّا حَضَرَ الْإِفْطَارُ أَتَى امْرَأَتَهُ فَقَالَ: هَلْ عِنْدَكِ طَعَامٌ؟ قَالَتْ: لَا وَلَكِنْ أَنْطَلِقُ فَأَطْلُبُ وَكَانَ يَوْمَهُ يَعْمَلُ فَغَلَبَتْهُ عَيْنُهُ فَجَاءَتْهُ امْرَأَتُهُ فَلَمَّا رَأَتْهُ قَالَتْ: خَيْبَةً لَكَ فَأَصْبَحَ فَلَمَّا انْتَصَفَ النَّهَارُ غُشِيَ عَلَيْهِ فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ {أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ} [البقرة: 187] فَفَرِحُوا بِهَا فَرَحًا شَدِيدًا {وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الفجر} [البقرة: 187]
الراوي : الْبَرَاء | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3451 | خلاصة حكم المحدث: صحيح: خ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৫১)
পরিচ্ছেদঃ (৪) সাহারী খাওয়া প্রসঙ্গে বর্ণনা
৩৪৫২. বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণ যখন সিয়াম রাখতেন, অতঃপর ইফতার করার সময় হতো, সেসময় যদি ইফতার করার আগে ঘুমিয়ে যেতেন। তখন তারা সেই রাত ও পরের দিন সন্ধা পর্যন্ত কোন কিছু খেতেন না।
একবার কাইস বিন সিরমাহ রাদ্বিয়াল্লাহু আনহু সিয়াম রেখেছিলেন। যখন ইফতারের সময় হয়, তখন তিনি তার স্ত্রীর কাছে এসে বলেন, “তোমার কাছে কোন খাবার আছে কি?” তিনি জবাবে বলেন, “জ্বী না। তবে আমি খুঁজে দেখছি।” সেই দিন তিনি কাজে নিয়োজিত ছিলেন। অতঃপর তার দুচোখ তাকে পরাভূত করে ফেলে (অর্থাৎ তিনি ঘুমিয়ে যান)। অতঃপর তার স্ত্রী তাকে এই অবস্থায় দেখে বলেন, “আপনার জন্য আফসোস!” তারপর তিনি সেই অবস্থাতেই সকাল করেন। অতঃপর মধ্যাহ্নের সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অতঃপর বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আলোচনা করা হলে তখন এই আয়াত অবতীর্ণ হয়, أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ (তোমাদের জন্য বৈধ করা হয়েছে সিয়ামের রাতে তোমাদের স্ত্রীদের সাথে সংগম করা। তারা তোমাদের জন্য পোশাক স্বরুপ। -সূরা আল বাকারাহ: ১৮৭)। এতে সাহাবীগণ অত্যন্ত আনন্দিত হন। অতঃপর বলা হয়েছে, وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الفجر (আর তোমরা পানাহার কর, কালো রেখা থেকে ফজরের শুভ্র রেখা তোমাদের কাছে স্পষ্ট হওয়া পর্যন্ত।-সূরা আল বাকারাহ: ১৮৭ )।”[1]
4 - باب السحور
3452 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأُمَوِيُّ قَالَ: حَدَّثَنَا عَمِّي عُبَيْدُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ أَبِي إِسْحَاقَ: عَنِ الْبَرَاءِ قَالَ: كَانَ أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أَحَدُهُمْ صَائِمًا فَحَضَرَ الْإِفْطَارُ فَنَامَ قَبْلَ أَنْ يُفْطِرَ لَمْ يَأْكُلْ لَيْلَتَهُ وَلَا يَوْمَهُ حَتَّى يُمْسِيَ وَإِنَّ قَيْسَ بْنَ صِرْمَةَ كَانَ صَائِمًا فَلَمَّا حَضَرَ الْإِفْطَارُ أَتَى امْرَأَتَهُ فَقَالَ: أَعِنْدَكِ طَعَامٌ؟ قَالَتْ: لَا وَلَكِنْ أَطْلُبُ فَطَلَبَتْ لَهُ ـ وَكَانَ يَوْمَهُ يَعْمَلُ ـ فَغَلَبَتْهُ عَيْنُهُ وَجَاءَتِ امْرَأَتُهُ فَقَالَتْ: خَيْبَةً لَكَ فَأَصْبَحَ فلما انتصف النهار غُشِيَ فذكر لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ {أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ} [البقرة: 187] فَفَرِحُوا بِهَا فَرَحًا شَدِيدًا فَقَالَ: {وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ من الخيط الأسود من الفجر} [البقرة: 187]
الراوي : الْبَرَاء | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3452 | خلاصة حكم المحدث: صحيح: خ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৫২)
পরিচ্ছেদঃ সাদা রেখা দ্বারা উদ্দেশ্য হলো আকাশের পূর্ব দিগন্তে আড়াআড়িভাবে উদিত উদ্ভাস
৩৪৫৩. আদী বিন হাতিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন এই আয়াত নাযিল হয়, وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ (আর তোমরা পানাহার কর, কালো রেখা থেকে ফজরের শুভ্র রেখা তোমাদের কাছে স্পষ্ট হওয়া পর্যন্ত।-সূরা আল বাকারাহ: ১৮৭ ) তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই এটা (সাদা-কালো রেখা দ্বারা উদ্দেশ্য) হলো দিবসের শুভ্রতা ও রাতের আধার।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ الْخَيْطَ الْأَبْيَضَ هُوَ الْفَجْرُ الْمُعْتَرِضُ فِي أُفُقِ السَّمَاءِ
3453 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا حُصَيْنٌ عَنِ الشَّعْبِيِّ: أَخْبَرَنِي عَدِيُّ بْنُ حَاتِمٍ: قَالَ: لَمَّا نَزَلَتْ {وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ} [البقرة: 187] قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: (إنما ذلك بياض النهار وسواد الليل)
الراوي : عَدِيُّ بْنُ حَاتِمٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3453 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2034): ق ، وهو مختصر التالي.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩৪)
পরিচ্ছেদঃ নিশ্চয়ই আরবের গোত্রভেদে ভাষা ভিন্ন ভিন্ন হয়ে থাকে
৩৪৫৪. আদী বিন হাতিম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন এই আয়াত নাযিল হয়, وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ (আর তোমরা পানাহার কর, কালো রেখা থেকে ফজরের শুভ্র রেখা তোমাদের কাছে স্পষ্ট হওয়া পর্যন্ত।-সূরা আল বাকারাহ: ১৮৭ ) তখন আমি একটি কালো ও একটি সাদা রশি নেই, অতঃপর সেগুলো আমি আমার বালিশের নিচে রাখি। তারপর আমি সেগুলোতে দৃষ্টিপাত করি, কিন্তু আমার কাছে কোন কিছু স্পষ্ট হলো না। তারপর বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আলোচনা করি, তখন তিনি হাঁসেন এবং বলেন, “তাহলে তো তোমার বালিশ অনেক লম্বা-চওড়া! নিশ্চয়ই এটা হলো রাত।”[1]
ِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْعَرَبَ تَتَبَايَنُ لُغَاتُهَا فِي أحيائها
3454 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ عَنْ حُصَيْنِ بْنِ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ الشَّعْبِيِّ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ: قَالَ: لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ {حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ} [البقرة: 187] أخذتُ عِقَالًا أَبْيَضَ وَعِقَالًا أَسْوَدَ فوضعتُها تَحْتَ وِسَادَتِي فَنَظَرْتُ فَلَمْ أَتَبَيَّنْ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَضَحِكَ وَقَالَ: (إِنَّ وِسَادَكَ إِذًا لعريضٌ طويلٌ إِنَّمَا هُوَ الليلُ)
الراوي : عَدِيُّ بْنُ حَاتِمٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3454 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2034): ق
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩৪)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সাহারীকে বরকতময় প্রাতের খাবার হিসেবে অভিহিতকরণ প্রসঙ্গে বর্ণনা
৩৪৫৫. আবুদ দারদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এটা বরকতময় প্রাতের খাবার।” অর্থাৎ সাহারী।”[1]
ذِكْرُ تَسْمِيَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم السَّحُورَ بِالْغَدَاءِ الْمُبَارَكِ
3455 - أَخْبَرَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ عَمْرٍو بِالْفُسْطَاطِ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْعَلَاءِ الزُّبَيْدِيُّ أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ عَنِ الزُّبَيْدِيِّ حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعْدٍ: عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (هُوَ الْغَدَاءُ المبارك) يعني السحور
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3455 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2030).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩০)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সাহারীকে বরকতময় প্রাতের খাবার হিসেব অভিহিতকরণ প্রসঙ্গে বর্ণনা
৩৪৫৬. ইরবায বিন সারিআহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রমযান মাসে সাহারী খাওয়ার জন্য ডাকতে শুনেছি। তিনি বলেছেন, “তোমরা বরকতময় প্রাতের খাবারের জন্য আসো।”[1]
ذِكْرُ تَسْمِيَةِ الْمُصْطَفَى صلى الله عليه وسلم السَّحُورَ الْغَدَاءِ الْمُبَارَكِ
3456 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا الْقَوَارِيرِيُّ قَالَ: حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ قَالَ: أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ يُونُسَ بْنِ سَيْفٍ عَنِ الْحَارِثِ بْنِ زِيَادٍ عَنْ أَبِي رُهْمٍ: عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يَدْعُو إِلَى السَّحُورِ فِي شَهْرِ رَمَضَانَ فَقَالَ: (هُلُمُّوا إِلَى الْغَدَاءِ الْمُبَارَكِ)
الراوي : الْعِرْبَاض بْن سَارِيَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3456 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2030).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩০)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি সিয়াম রাখার ইচ্ছা করে, তাকে সাহারী খাওয়ার নির্দেশ প্রসঙ্গে বর্ণনা
৩৪৫৭. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা সাহারী খাও। কেননা নিশ্চয়ই সাহারীতে বারাকাহ রয়েছে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالسَّحُورِ لِمَنْ أَرَادَ الصِّيَامَ
3457 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةٌ)
الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3457 | خلاصة حكم المحدث: صحيح: ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৫৭)
পরিচ্ছেদঃ সাহারী ভক্ষনকারীর জন্য ফেরেস্তাগণ ক্ষমা প্রার্থনা করেন এবং মহান আল্লাহ ক্ষমা করে দেন মর্মে বর্ণনা
৩৪৫৮. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই মহান আল্লাহ সাহারী ভক্ষনকারীকে ক্ষমা করে দেন এবং ফেরেস্তাগণ তাদের জন্য ইস্তিগফার করেন।”[1]
ذِكْرُ مَغْفِرَةِ اللَّهِ جَلَّ وَعَلَا وَاسْتِغْفَارِ الْمَلَائِكَةِ للمتسحرين
3458 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ أَبِي الصَّغِيرِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ حَدَّثَنَا إِدْرِيسُ بْنُ يَحْيَى عَنْ عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُلَيْمَانَ الطَّوِيلِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رسول الله صلى الله عليه وسلم: (إن الله وملائكته يصلون على المتسحرين)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3458 | خلاصة حكم المحدث: حسن ـ ((التعليق الرغيب)) (2/ 92).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩২)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি রাতে সাহারীর আযান শুনবে তার প্রতি নির্দেশ হলো সাহারী খাওয়া
৩৪৫৯. আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কাউকে যেন বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুর আযান –অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুর আহবান- তোমাদেরকে সাহারী খাওয়া থেকে বিরত না রাখে। কেননা নিশ্চয়ই সে রাতে আযান প্রদান -অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) আহবান- করেন, যাতে কিয়ামকারীকে (সাহারী খাওয়ার জন্য) ফিরিয়ে দিতে পারে আর ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে।” তিনি আরো বলেছেন, “এরকম হলে সেটা ফজর নয়।” রাবী বলেন, “এটা বলে তিনি তাঁর হাতকে নিচে নামান এবং উপরে উঠান।” তারপর তিনি বলেন, “ফজর হয় না, যতক্ষন না এরকম হয়।” এই বলে তিনি তাঁর আঙ্গুলগুলোকে ফাঁকা করেন।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِأَكْلِ السَّحُورِ لِمَنْ يَسْمَعُ الْأَذَانَ للصُّبح بالليل
3459 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ عَنْ أَبِي عُثْمَانَ عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لَا يمنعنَّ أَحَدًا مِنْكُمْ أَذَانُ بِلَالٍ - أَوْ قَالَ: نِدَاءُ بِلَالٍ - مِنْ سَحُورِهِ فَإِنَّهُ يُؤَذِّنُ - أَوْ قَالَ: يُنَادِي - بليلٍ لِيَرْجِعَ قَائِمَكُمْ ويُوقظ نَائِمَكُمْ) وَقَالَ: (لَيْسَ الْفَجْرُ أَنْ يَقُولَ هَكَذَا وَهَكَذَا) وَضَرَبَ يَدَهُ وَرَفَعَهَا ، (حَتَّى يَقُولَ: هَكَذَا) وفرَّجَ بَيْنَ أصابعه.
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3459 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2032): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৯২)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি রাতে সাহারীর আযান শুনবে তার প্রতি নির্দেশ হলো সাহারী খাওয়া
৩৪৬০. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু রাতে আযান দেয়। কাজেই ইবনু উম্মু মাকতূম আযান না দেওয়া পর্যন্ত তোমরা পানাহার করবে।”
ইবনু শিহাব যুহরী রহিমাহুল্লাহ বলেছেন, “ইবনু উম্মু মাকতূম অন্ধ ছিলেন। তিনি ততক্ষন পর্যন্ত আযান দিতেন না, যতক্ষন না তাকে বলা হতো- “ভোর হয়েছে। ভোর হয়েছে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইমাম মালিক রহিমাহুল্লাহ থেকে মুত্তাসিল সূত্রে এই হাদীসটি কা‘নাবী ও জুওয়াইরা বিন আসমা ছাড়া আর কেউ বর্ণনা করেননি। এছাড়া ইমাম মালিক রহিমাহুল্লাহর অন্যান্য সকল ছাত্র ইমাম যুহরী থেকে, তিনি সালিম থেকে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেছেন।”
ذِكْرُ الْأَمْرِ بِأَكْلِ السَّحُورِ لِمَنْ يَسْمَعُ الْأَذَانَ للصُّبح بالليل
3460 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ حَدَّثَنَا الْقَعْنَبِيُّ عَنْ مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمٍ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قال: (إن بِلَالًا يُنَادِي بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ)
قَالَ ابْنُ شِهَابٍ: وَكَانَ ابْنُ أُمِّ مكتومٍ رَجُلًا أَعْمَى لَا يُنَادِي حَتَّى يُقَالَ لَهُ: قَدْ أَصْبَحْتَ قَدْ أَصْبَحْتَ
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3460 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (1/ 235/219).
َالَ أَبُو حَاتِمٍ: لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ مسنداً عن مالك إلا القعنبي وجويرة بْنُ أَسْمَاءٍ وَقَالَ أَصْحَابُ مَالِكٍ كُلُّهُمْ: عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ........
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৩৫/২১৯)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি রাতে সাহারীর আযান শুনবে তার প্রতি নির্দেশ হলো সাহারী খাওয়া
৩৪৬১. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু রাতে আযান দেয়। কাজেই ইবনু উম্মু মাকতূম আযান না দেওয়া পর্যন্ত তোমরা পানাহার করবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِأَكْلِ السَّحُورِ لِمَنْ يَسْمَعُ الْأَذَانَ للصُّبح بالليل
3461 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قال: (إن بِلَالًا يُؤَذِّنُ بليلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى تَسْمَعُوا أذان ابن أم مكتوم)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3461 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (1/ 235/219).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৩৫/২১৯)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
৩৪৬২. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই বিলাল রাতে আযান দেয়। কাজেই ইবনু উম্মু মাকতূম আযান না দেওয়া পর্যন্ত তোমরা পানাহার করবে।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
3462 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ قَالَ: وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (إِنَّ بِلَالًا يُؤَذِّنُ بليلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى ينادي ابن أم مكتوم)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3462 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (1/ 235/219).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৩৫/২১৯)
পরিচ্ছেদঃ যে কারণে বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু রাতে আযান দিতেন
৩৪৬৩. আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই বিলাল রাতে আযান দেয়, যাতে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে আর কিয়ামকারীকে (সাহারী খাওয়ার জন্য) ফিরিয়ে দিতে পারে।” তিনি আরো বলেছেন, “এরকম হলে সেটা ফজর নয়।” রাবী বলেন, “এটা বলে তিনি তাঁর দুই তর্জনী অঙ্গুলির মাধ্যমে ইশারা করেন।” তারপর তিনি বলেন, “বস্তুত ফজর হলো এরকম হওয়া।” এই বলে তিনি তাঁর হাতের তালুকে মাধ্যমে ইশারা করেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্ক্তব্য “নিশ্চয়ই বিলাল রাতে আযান দেয়, যাতে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে আর কিয়ামকারীকে (সাহারী খাওয়ার জন্য) ফিরিয়ে দিতে পারে” এখানে সুস্পষ্ট বর্ণনা রয়েছে এই মর্মে যে, বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু রাতে আযান দিতেন ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে তোলার জন্য এবং তাহাজ্জুদ আদায়কারীকে কিয়াম থেকে ফিরিয়ে দেওয়ার জন্য। কাজেই মাসজিদে যখন দুইজন মুয়াযযিন থাকবে এবং একজন পূর্বে বর্ণিত উদ্দেশ্যে আযান দিবে আর আরেকজন ফজর উদ্ভাসিত হওয়ার সময় আযান দিবে ফজরের সালাতের জন্য, তবে সেটা জায়েয।
কিন্তু যে ব্যক্তি সুবহে সাদিক উদিত হওয়ার আগে রাতে আযান দেয় ফজরের সালাতের জন্য, তবে তাকে ফজরের সালাতের জন্য পুনরায় আযান দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এটা প্রমাণিত নেই যে, সে সময় ফজরের আজানের জন্য দুইজনই রাতে আযান দিয়েছেন।
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا كَانَ يؤذِّن بلالٌ بليلٍ
3463 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ الْفَلَّاسُ قَالَ: حَدَّثَنَا يَحْيَى الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ عَنْ أَبِي عُثْمَانَ عَنِ ابْنِ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: (إِنَّ بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ لِيُنَبِّهَ نَائِمَكُمْ وَيَرْجِعَ قَائِمَكُمْ وَلَيْسَ الْفَجْرُ أَنْ يَقُولَ هَكَذَا وَأَشَارَ بِالسَّبَّابَتَيْنِ وَلَكِنَّ الْفَجْرَ أن يقول هكذا) وأشار بكفه
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3463 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2032): ق.
قَالَ: أَبُو حَاتِمٍ قَوْلُ ابْنِ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قال: (إن بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ لِيُنَبِّهَ نَائِمَكُمْ وَيَرْجِعَ قَائِمَكُمْ) فِيهِ أَبْيَنُ الْبَيَانِ عَلَى أَنَّ بِلَالًا كَانَ يُؤَذِّنُ بِاللَّيْلِ لِانْتِبَاهِ النُّوَّامِ وَرُجُوعِ الهُجَّدِ عَنِ الْقِيَامِ لَا لِصَلَاةِ الْفَجْرِ فَإِذَا كَانَ الْمَسْجِدُ لَهُ مُؤَذِّنَانِ وَأَذَّنَ أَحَدُهُمَا بِلَيْلٍ لِمَا وَصَفْنَا وَالْآخَرُ عِنْدَ انْفِجَارِ الصُّبْحِ لِصَلَاةِ الْفَجْرِ كَانَ ذَلِكَ جَائِزًا فَأَمَّا مَنْ أَذَّنَ بِلَيْلٍ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ لِصَلَاةِ الصُّبْحِ كَانَ عَلَيْهِ الْإِعَادَةُ لِصَلَاةِ الصُّبْحِ فَإِنَّهُ لَمْ يَصِحَّ أَنَّهُ أَذَّنَ لَهُ صلى الله عليه وسلم بِلَيْلٍ إِلَّا مؤذنان لا مؤذن واحد.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৯২)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
৩৪৬৪. উনাইসা বিনতু খুবাইব রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন ইবনু উম্মু মাকতূম আযান দিবে, তখন তোমরা পানাহার করবে এবং যখন বিলাল আযান দিবে, তখন তোমরা আর পানাহার করবে না।”
রাবী বলেন, “অতঃপর যদি আমাদের কারো কাছে সাহারীর কিছু অংশ অবশিষ্ট থাকতো, তবে সে বিলাল রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতো, একটু দেরি করুন, যাতে আমি সাহারী শেষ করতে পারি।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই দুটি হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীস দুটি হয়তো পরস্পর বিরোধী; আসলে বিষয়টি এমন নয়। কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে আযান দেওয়ার জন্য বিলাল ও ইবনু উম্মু মাকতূমের মাঝে পালি করে দিয়েছিলেন। কাজেই নির্দিষ্ট কয়েক রাত বিলাল খুবাইব রাদ্বিয়াল্লাহু আনহু রাতে আযান দিতেন ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে দেওয়ার জন্য এবং কিয়াম কারী ব্যক্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য; ফজরের সালাতের জন্য নয়। আর এই রাতগুলো ইবনু উম্মু মাকতূম রাদ্বিয়াল্লাহু আনহু ফজর উদ্ভাসিত হওয়ার পর ফজরের সালাতের জন্য আযান দিতেন।
অতঃপর যখন ইবনু উম্মু মাকতূমের পালা আসতো, তখন তিনি পূর্বে বর্ণিত পন্থায় নির্দিষ্ট কিছু রাতে আযান দিতেন আর এই রাতগুলো বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু ফজর উদ্ভাসিত হওয়ার পর ফজরের সালাতের জন্য আযান দিতেন। এমন নয় যে, উভয় হাদীসের মাঝে কোন বৈপরীত্ব আছে।”
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
3464 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ زَاذَانَ عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَمَّتِهِ أُنَيْسَةَ بِنْتِ خُبَيْبٍ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (إِذَا أذَّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ فَكُلُوا وَاشْرَبُوا وَإِذَا أذَّن بِلَالٌ فَلَا تَأْكُلُوا وَلَا تَشْرَبُوا).
فَإِنْ كَانَتِ الْوَاحِدَةُ مِنَّا لَيَبْقَى عَلَيْهَا الشَّيْءُ مِنْ سَحُورِهَا فَتَقُولُ لِبِلَالٍ أَمْهِلْ حَتَّى أَفْرَغَ من سحوري).
الراوي : أُنَيْسَة بِنْت خُبَيْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3464 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (1/ 237).
قَالَ أَبُو حَاتِمٍ رضي الله عنه: هَذَانِ خَبَرَانِ قَدْ يُوهِمَانِ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْعِلْمِ أَنَّهُمَا مُتَضَادَّانِ وَلَيْسَ كَذَلِكَ لِأَنَّ الْمُصْطَفَى صلى الله عليه وسلم كَانَ جَعَلَ اللَّيْلَ بَيْنَ بِلَالٍ وَبَيْنَ ابْنِ أُمِّ مَكْتُومٍ نَوْبًا فَكَانَ بِلَالٌ يؤذِّن بِاللَّيْلِ لَيَالِيَ مَعْلُومَةً لِيُنَبِّهَ النَّائِمَ ويَرْجِعَ الْقَائِمُ لَا لِصَلَاةِ الْفَجْرِ وَيُؤَذِّنُ ابْنُ أُمِّ مَكْتُومٍ فِي تِلْكَ اللَّيَالِيَ بَعْدَ انْفِجَارِ الصُّبْحِ لِصَلَاةِ الْغَدَاةِ فَإِذَا جَاءَتْ نَوْبَةُ ابْنِ أُمِّ مَكْتُومٍ كَانَ يُؤَذِّنُ بِاللَّيْلِ لَيَالِيَ مَعْلُومَةً كَمَا وَصَفْنَا قَبْلُ وَيُؤَذِّنُ بِلَالٌ فِي تِلْكَ اللَّيَالِيَ بَعْدَ انْفِجَارِ الصُّبْحِ لِصَلَاةِ الْغَدَاةِ مِنْ غَيْرِ أَنْ يَكُونَ بَيْنَ الْخَبَرَيْنِ تَضَادٌّ أو تهاتر.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৩৭)
পরিচ্ছেদঃ প্রথম শর্ত সাপেক্ষে যে কাজটি বৈধ করা হয়েছে, তা দ্বিতীয় শর্ত পাওয়া গেলে নিষিদ্ধ হয়ে যাবে
৩৪৬৫. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই ইবনু উম্মু মাকতূম রাতে আযান দেয়। কাজেই বিলাল আযান না দেওয়া পর্যন্ত তোমরা পানাহার করবে।”
আর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু ফজর উদিত না হওয়া পর্যন্ত আযান দিতেন না।”[1]
ذِكْرُ حَظْرِ هَذَا الْفِعْلِ الَّذِي أُبِيحَ عِنْدَ الشَّرْطِ الَّذِي ذَكَرْنَاهُ إِذَا كَانَ مَعَهُ شَرْطٌ ثان
3465 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ قال: حدثنا عبد العزيز بن محمد عن هشام بن عروة عن أبيه عن عائشة أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: (إِنَّ ابْنَ أُمِّ مَكْتُومٍ يُؤَذِّنَ بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ بِلَالٌ)
وَكَانَ بِلَالٌ يُؤَذِّنُ حين يرى الفجر
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3465 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) ـ أيضاً ـ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৩৭)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি সিয়াম রাখতে চায়, তার জন্য মুস্তাহাব হলো খেজুর দ্বারা সাহারী খাওয়া
৩৪৬৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মু‘মিন ব্যক্তির উৎকৃষ্ট সাহারী হলো খেজুর।”[1]
كْرُ الِاسْتِحْبَابِ لِمَنْ أَرَادَ الصِّيَامَ أَنْ يَجْعَلَ سحوره تمراً
3466 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْوَزِيرِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى الْمَدَنِيُّ عَنِ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: (نِعْمَ سحور المؤمن التمر)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3466 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (562).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৫৬২)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি সাহারী খেতে চায়, তার প্রতি নির্দেশ হলো অন্তত পানি পান করে হলেও সাহারী খাওয়া
৩৪৬৭. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এক ঢোক পানি পান করে হলেও সাহারী খাবে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالِاقتِصَارِ عَلَى شَرِبِ الْمَاءِ لِمَنْ أراد السحور
3467 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ بِتُسْتَرَ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ رَاشِدٍ الْأَدَمِيَّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِلَالٍ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ عَنْ قَتَادَةَ عَنْ عُقْبَةَ بْنِ وسَّاج عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (تَسَحَّرُوا ولو بجرعة من ماء)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3467 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((الضعيفة)) تحت الحديث (1405).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (যঈফাহ: ১৪০৫)
পরিচ্ছেদঃ যেই কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে তার বিবরণ
৩৪৬৮. আমর বিন আস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাদের সিয়াম ও আহলে কিতাবদের সিয়ামের মাঝে পার্থক্য হলো সাহারী খাওয়া।”[1]
ذكر العلة التي من أجلها أمر بهذا الأمر
3468 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنِي حِبَّانُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ عَنْ مُوسَى بْنِ عَلِيٍّ قَالَ: سَمِعْتُ أَبِي عَنْ أَبِي قَيْسٍ مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (فَصْلُ مَا بَيْنَ صيامنا وصيام أهل الكتاب أكلة السحور)
الراوي : عَمْرو بْن الْعَاصِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3468 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2029): م.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২৯)
পরিচ্ছেদঃ (৫) সিয়ামের আদবসমূহ
৩৪৬৯. সালামা বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন এই আয়াত নাযিল হয়, وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ (আর যারা সিয়াম রাখার সামর্থ রাখে (কিন্তু সিয়াম রাখতে চায় না), তাদের জন্য জরুরী হলো মিসকীনকে খাদ্য দান করার ফিদিয়া দেওয়া। -সূরা আল বাকারাহ: ১৮৪), তখন আমাদের মাঝে যে সিয়াম ভঙ্গ করতে চাইতো, সে সিয়াম ভঙ্গ করতো এবং ফিদিয়া প্রদান করতো। অতঃপর পরের আয়াত অবতীর্ণ হয়ে এই বিধানকে রহিত করে দেয়।”[1]
5 - بَابَ آدَابِ الصَّوْمِ
3469 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ عَنْ عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ عَنْ يَزِيدَ مَوْلَى سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ قَالَ: لَمَّا نَزَلَتْ {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ} [البقرة: 184] كَانَ منْ أَرَادَ مِنَّا أَنْ يُفْطِرَ أَفْطَرَ وَافْتَدَى حتى نزلت الآية التي بعدها فَنَسخَتْها.
الراوي : سَلَمَة بْن الْأَكْوَعِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3468 | خلاصة حكم المحدث: صحيح – ((الإرواء)) (4/ 22): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/২২)
পরিচ্ছেদঃ সিয়ামের ক্ষেত্রে নূন্যতম যা থেকে বিরত থাকতে হয় তা হল পানাহার থেকে বিরত থাকা
৩৪৭০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “শুধু পানাহার থেকে বিরত থাকা সিয়াম নয়, বস্তুত সিয়াম হলো অনর্থক ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা। যদি তোমাকে কেউ গালী দেয়, অথবা তোমার সাথে অজ্ঞতাপূর্ণ আচরণ করে, তবে বলো, “নিশ্চয়ই আমি সিয়াম রেখেছি।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “খালিদ বিন আব্দুর রহমানের চাচার নাম আব্দুল্লাহ বিন মুগীরা বিন আবূ যুবাব আদ দাওসী। তিনি হলেন হারিস বিন আব্দুর রহমান বিন মুগীরা বিন আবূ যিবাব।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ أَقَلَّ مَا يَجِبُ عَلَى الْمَرْءِ اجْتِنَابُهُ فِي صَوْمِهِ الْأَكْلَ وَالشُّرْبَ
3470 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ خَلِيلٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا الْحَارِثُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي ذُبَابٍ عَنْ عَمِّهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (إِنَّ الصِّيَامَ لَيْسَ مِنَ الْأَكْلِ وَالشُّرْبِ فَقَطْ إِنَّمَا الصِّيَامُ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ فَإِنْ سَابَّكَ أَحَدٌ أَوْ جَهِلَ عَلَيْكَ فَقُلْ إِنِّي صَائِمٌ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3470 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (2/ 97).
قَالَ أَبُو حَاتِمٍ اسْمُ عَمِّهِ عَبْدُ اللَّهِ بْنُ الْمُغِيرَةِ بْنِ أَبِي ذُباب الدَّوْسِيُّ وَهُوَ الْحَارِثُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمُغِيرَةِ بْنِ أبي ذباب
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আত তারগীব: ২/৯৭)
পরিচ্ছেদঃ শুধুমাত্র পানাহার ও স্ত্রী সংগম থেকে বিরত থাকার মাধ্যমে সিয়াম পরিপূর্ণ হয় না; বস্তুত নিষিদ্ধ জিনিসসমূহ থেকে বিরত থাকার মাধ্যমে সিয়াম পরিপূর্ণ হয়
৩৪৭১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মিথ্যা কথা, তদনুযায়ী কাজ ও অজ্ঞতাপূর্ণ কাজ ত্যাগ করে না, তবে আল্লাহর কোন প্রয়োজন নেই যে, সে পানাহার ত্যাগ করবে।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الصَّوْمَ إِنَّمَا يَتِمُّ بِاجْتِنَابِ الْمَحْظُورَاتِ لَا بِمُجَانَبَةِ الطَّعَامِ وَالشَّرَابِ والجماع فقط
3471 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ بِبُسْتَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَعْقُوبَ الطَّالْقَانِيُّ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ عَنِ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ وَالْجَهْلَ فَلَيْسَ لِلَّهِ حاجةٌ في أن يدع طعامه وشرابه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3471 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2045): خ.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৪৫)
পরিচ্ছেদঃ আল্লাহর আনুগত্য নয়, এমন কথা ও কাজের মাধ্যমে সিয়ামকে ত্রুটিপূর্ণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বর্ণনা
৩৪৭২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কিছু কিয়ামকারী ব্যক্তির কিয়ামে রাত্রি জাগরণ করা ছাড়া সাওয়াবের কোন অংশ থাকে না এবং কিছু সিয়াম পালনকারী ব্যক্তির সিয়ামে ক্ষুধা ছাড়া সাওয়াবের কোন অংশ থাকে না।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يَخْرِق الْمَرْءُ صَوْمَهُ بِمَا لَيْسَ لِلَّهِ فِيهِ طَاعَةٌ مِنَ الْقَوْلِ والفعل معاً
3472 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبَانَ الْقُرَشِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: (رُبَّ قائمٍ حَظُّهُ مِنْ قِيَامِهِ السَّهَرُ ورُبَّ صائِمٍ حظُّه مِنْ صِيَامِهِ الجوع)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3472 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((التعليق الرغيب)) (2/ 97).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান লিগাইরিহী বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৯৭)
পরিচ্ছেদঃ যখন কোন সিয়াম পালনকারীর সাথে অজ্ঞতাপূর্ণ আচরণ করা হবে, তখন তার জন্য জরুরী হলো বলা যে, আমি সিয়াম রেখেছি
৩৪৭৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ সিয়াম রাখবে, তখন সে যেন পাপাচারে লিপ্ত না হয় এবং অজ্ঞতাপূর্ণ আচরণ না করে। যদি কেউ তার সাথে অজ্ঞতাপূর্ণ আচরণ করে, তবে সে যেন বলে, “নিশ্চয়ই আমি সিয়াম রেখেছি।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلصَّائِمِ إِذَا جُهِلَ عَلَيْهِ أَنْ يَقُولَ إِنِّي صَائِمٌ
3473 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سلمان حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: (إِذَا كَانَ يَوْمُ صَوْمِ أحدكم فلا يرفث ولايجهل فَإِنْ جَهِلَ عَلَيْهِ أَحَدٌ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صائم)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3473 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2046): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৪৬)
পরিচ্ছেদঃ অজ্ঞতাপূর্ণ আচরণকারী ব্যক্তির উদ্দেশ্যে সিয়াম পালনকারী ব্যক্তির কথা “নিশ্চয়ই আমি সিয়াম রেখেছি” এটা মনে মনে বলবে; জবান দ্বারা নয় মর্মে হাদীস
৩৪৭৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সিয়াম পালন অবস্থায় গালমন্দ করবে না। আর কেউ যদি তোমাকে গালমন্দ করে, তবে তুমি বলবে, নিশ্চয়ই আমি সিয়াম রেখেছি। আর যদি তুমি দাঁড়িয়ে থাকো, তবে বসে পড়বে।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ قَوْلَ الصَّائِمِ لِمَنْ جَهِلَ عَلَيْهِ: إِنِّي صَائِمٌ إِنَّمَا أُمِرَ أَنْ يَقُولَ بِقَلْبِهِ دُونَ النُّطْقِ بِهِ
3474 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ عَجْلَانَ مَوْلَى الْمُشْمَعِلِّ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: (لَا تَسَابَّ وَأَنْتَ صائمٌ وَإِنْ سَابَّكَ أَحَدٌ فَقُلْ: إِنِّي صَائِمٌ وَإِنْ كُنْتَ قَائِمًا فاجلس)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3474 | خلاصة حكم المحدث: حسن - ((التعليق الرغيب)) (2/ 97) ، ((صحيح ابن خزيمة)) (3/ 241/1994).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৯৭)
পরিচ্ছেদঃ আমরা যেদিকে ইঙ্গিত করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
৩৪৭৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কাউকে সিয়ামরত অবস্থায় গালি দেওয়া হবে, তবে সে যেন বলে, ‘নিশ্চয়ই আমি সিয়াম রেখেছি।”
রাবী বলেন, “এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম পালনকারীকে মন্দ আচরণকারীর প্রতিউত্তর করতে নিষেধ করেছেন।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يَدُلُّ عَلَى صِحَّةِ مَا أومأنا إليه
3475 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَمِرٍ حَدَّثَنِي الزُّهْرِيُّ أَخْبَرَنِي سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: (إِنْ سُبَّ أحَدُكُم وَهُوَ صَائِمٌ فَلْيَقُل: إِنِّي صَائِمٌ) يَنْهَى بِذَلِكَ عن مراجعة الصائم
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3475 | خلاصة حكم المحدث: حسن
হাদীসটির ব্যাপারে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৭৫)
পরিচ্ছেদঃ (৬) জুনুবী (নাপাকী) ব্যক্তির সিয়ামের বর্ণনা
৩৪৭৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন –ফজরের সালাতের- আযান দেওয়া হবে এমন অবস্থায় যে তোমাদের কেউ নাপাক রয়েছে, তবে সে যেন সেদিন সিয়াম না রাখে।”[1]
6 - بَابُ صَوْمِ الجُنُبِ
3476 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (إِذَا نُودِيَ بِالصَّلَاةِ - صَلَاةِ الصُّبْحِ - وَأَحَدُكُمْ جُنُبٌ فَلَا يَصُومُ يومئذ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3476 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (3/ 11).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩/১১)
পরিচ্ছেদঃ এই হাদীসটি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু ফযল বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে শ্রবণ করেছেন মর্মে বর্ণনা
৩৪৭৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যে ব্যক্তি জুনুবী অবস্থায় ভোর করবে, সে যেন সিয়াম না রাখে।” অধঃস্তন রাবী বলেন, “এরপর আবূ বকর ও তার বাবা আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহার কাছে আসেন। অতঃপর তারা দুইজনই বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুনুবী অবস্থায় ভোর করেছেন। তারপর তিনি সিয়াম রেখেছেন।” তারপর আবূ বকর ও তার বাবা মারওয়ানের কাছে আসেন এবং তার কাছে হাদীসটি বর্ণনা করেন। তখন তিনি বলেন, “আমি আপনাদের দুইজনকে তাকীদ দিচ্ছি যে, আপনারা আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে যান এবং তার কাছে হাদীসটি বর্ণনা করুন।” অতঃপর তারা আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে যান এবং তার কাছে হাদীসটি বর্ণনা করেন। তখন তিনি বলেন, “আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা এই ব্যাপারে বেশি অবগত। আমাদেরকে ফযল বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা হাদীসটি বর্ণনা করেছিলেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ أَبَا هُرَيْرَةَ سَمِعَ هَذَا الْخَبَرَ مِنَ الْفَضْلِ بْنِ الْعَبَّاسِ
3477 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا يَحْيَى عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: مَنْ أَصْبَحَ جُنباً فَلَا يَصُومُ قَالَ: فَانْطَلَقَ أَبُو بَكْرٍ وَأَبُوهُ حَتَّى دَخَلَا عَلَى أُمِّ سَلَمَةَ وَعَائِشَةَ فَكِلاهُما قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصْبِحُ جُنُباً ثُمَّ يَصُومُ فَانْطَلَقَ أَبُو بَكْرٍ وَأَبُوهُ حَتَّى أَتَيَا مَرْوَانَ فحدَّثاهُ فَقَالَ: عَزَمْتُ عَلَيْكُمَا لَمَّا انْطَلَقْتُمَا إِلَى أَبِي هُرَيْرَةَ فحدَّثتماهُ فَانْطَلَقَا إِلَى أَبِي هُرَيْرَةَ فحدَّثاهُ فَقَالَ: هُمَا أَعْلَمُ أَخْبَرَنَا به الفضل بن العباس
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3477 | خلاصة حكم المحدث: صحيح: ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৭৭)
পরিচ্ছেদঃ তাদের বক্তব্য “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুনুবী অবস্থায় ভোর করেছেন, তারপর তিনি সিয়াম রেখেছেন।” এর দ্বারা উদ্দেশ্য হলো গোসল করার পর এরকম করেছেন
৩৪৭৮. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তারা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের –স্ত্রী সহবাস করার কারণে- জুনুবী অবস্থায় ভোর হয়ে যেতো, তারপর তিনি গোসল করেছেন এবং সিয়াম রেখেছেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ: يصبحُ جُنُبًا ثُمَّ يَصُومُ أَرَادَ بِهِ بَعْدَ الِاغْتِسَالِ
3478 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ حَدَّثَنِي اللَّيْثُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الحارث بن هشام أنه قال: أخبرتني عائشة وأم سلمة ـ زَوْجَتَا النَّبِيِّ صلى الله عليه وسلم: أَنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم كان يُدْرِكُهُ الفجرُ وَهُوَ جُنُبٌ ـ مِنْ أَهْلِهِ ـ ثُمَّ يغتسل ويصوم
الراوي : عائشة وأم سلمة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3478 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2066): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৬)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক এই নিষিদ্ধ কাজ সম্পাদন করা প্রসঙ্গে বর্ণনা
৩৪৭৯. আবূ বকর বিন আব্দুর রহমান বিন হারিস বিন হিশাম রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে এসে বলেন, “নিশ্চয়ই আবূ হুরাইরা আমাদেরকে ফাতাওয়া দিয়েছেন যে, যে ব্যক্তি জুনুবী অবস্থায় ভোর করবে, তার সিয়াম হবে না।” এই ব্যাপারে আপনার অভিমত কী?” তখন তিনি বলেন, “নিশ্চয়ই বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসতেন অতঃপর তিনি তাঁকে সালাতের কথা অবহিত করতেন। তখনও তিনি জুনুবী থাকতেন, তারপর তিনি উঠে গোসল করতেন। অতঃপর আমি তাঁর কাঁধের উপর পানি গড়িয়ে পড়তে দেখেছি। তারপর তিনি সিয়াম অব্যাহত রেখেছেন।”[1]
ذِكْرُ فِعْلِ الْمُصْطَفَى صلى الله عليه وسلم هَذَا الشَّيْءَ الْمَزْجُورَ عَنْهُ
3479 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ قَالَ: إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ أُخْبِرْنَا عَنْ عَامِرٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الحارث بن هشام: أَنَّهُ أَتَى عَائِشَةَ فَقَالَ: إِنَّ أَبَا هُرَيْرَةَ يُفْتِينَا أَنَّهُ مَنْ أصبحَ جُنُباً فَلَا صِيَامَ لَهُ فَمَا تَقُولِينَ لَهُ فِي ذَلِكَ؟ فَقَالَتْ: لَقَدْ كَانَ بِلَالٌ يَأْتِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَيُؤْذِنهُ لِلصَّلَاةِ وَإِنَّهُ لَجُنُبٌ فَيَقُومُ وَيَغْتَسِلُ وَإِنِّي لَأَرَى جَرْيَ الْمَاءِ بَيْنَ كتفيه ثُمَّ يَظَلُّ صائماً
الراوي : أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الحارث بن هشام | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3479 | خلاصة حكم المحدث: صحيح الإسناد.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৬)
পরিচ্ছেদঃ নিশ্চয়ই এরকম করা রমযান ও অন্যান্য মাসেও বৈধ করা হয়েছে, চাই সেটার কারণ স্ত্রী সংগম করা হোক অথবা স্বপ্নদোষ হোক
৩৪৮০. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তারা বলেন, “রমযান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের –স্বপ্নদোষ ছাড়া অন্য কারণে অর্থাৎ স্ত্রী সহবাস করার কারণে- জুনুবী অবস্থায় ভোর হয়ে যেতো, তারপর সিয়াম রেখেছেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذَا الْفِعْلَ قَدْ أُبيح اسْتِعْمَالُهُ فِي رَمَضَانَ وَغَيْرِهِ سواءٌ كَانَ السَّبَبُ إِيقَاعًا أَوِ احْتِلَامًا
3480 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ أَنَّ عَائِشَةَ وَأُمَّ سَلَمَةَ ـ زَوْجَيِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتَا: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصبحُ جُنُباً ـ مِنْ غَيْرِ احتلام ـ في رمضان ثم يصوم
الراوي : عائشة وأم سلمة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3480 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2066): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৬)
পরিচ্ছেদঃ দ্বিতীয় হাদীস যা এই নিষিদ্ধ কাজ বৈধ হওয়ার উপর প্রমাণ করে
৩৪৮১. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুনুবী অবস্থায় ভোর করতেন। তারপর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু ফজরের সালাত আদায় করার ব্যাপারে তাঁর কাছে আসতেন। তারপর তিনি দাঁড়াতেন অতঃপর গোসল করতেন। আমি দেখতাম তাঁর মাথা ও শরীর থেকে পানি গড়ে পড়তো। তারপর আমি ফজরের সালাতে তাঁর কিরাআত শুনতে পেতাম। তারপর তিনি সিয়াম অব্যাহত রাখতেন।”
মুতার্রিফ রহিমাহুল্লাহ বলেন, “তখন আমি তাকে বললাম, “এটা কি রমযান মাসে?” জবাবে তিনি বলেন, “এটা তাঁর কাছে বরাবর ছিল।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِإِبَاحَةِ هَذَا الْفِعْلِ المزجور عنه
3481 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مطرِّفٍ عَنْ عَامِرٍ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ: (إِنْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيَبِيتُ جُنُباً فَيَأْتِيهِ بلالٌ لِصَلَاةِ الْغَدَاةِ فَيَقُومُ فيغتسِلُ فأنظُرُ إِلَى الْمَاءِ ينحَدِرُ مِنْ جلدِِهِ ورأسِهِ ثُمَّ أسمَعُ قِرَاءَتَهُ فِي صَلَاةِ الْغَدَاةِ ثُمَّ يَظَلُّ صَائِمًا)
قَالَ مطرِّفٌ: فقلتُ لَهُ: أَفِي رَمَضَانَ؟ قَالَ: سواءٌ عَلَيْهِ
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3481 | خلاصة حكم المحدث: صحيح الإسناد.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৮১)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম তার বিশুদ্ধতা প্রমাণে তৃতীয় হাদীস
৩৪৮২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুনুবী অবস্থায় ভোর করতেন। তারপর বিলাল রাদ্বিয়াল্লাহু আনহু সালাত সম্পর্কে অবহিত করার জন্য তাঁর কাছে আসতেন। তারপর তিনি দাঁড়াতেন অতঃপর গোসল করতেন। আমি দেখতাম তাঁর চুল থেকে পানি গড়ে পড়তো। তারপর তিনি সিয়াম অব্যাহত রাখতেন।”
মুতার্রিফ রহিমাহুল্লাহ বলেন, “তখন আমি ইমাম শা‘বী রহিমাহুল্লাহকে বললাম, “এটা কি রমযান মাসে?” জবাবে তিনি বলেন, “রমযান ও অন্য মাস একই।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَالِثٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
3482 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ قَالَ: حَدَّثَنَا أَسْبَاطٌ عَنْ مُطَرِّفٍ عَنِ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ: إِنْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيَبِيتُ جُنُباً فَيَأْتِيهِ بِلَالٌ فَيُؤْذِنُهُ بِالصَّلَاةِ فيقومُ فيغتسلُ فرأيتُ تَحَدُّرَ الْمَاءِ مِنْ شَعْرِهِ ثُمَّ يَظَلُّ يَوْمَهُ صَائِمًا
قَالَ مُطَرِّفٌ: قُلْتُ لِلشَّعْبِيِّ فِي شَهْرِ رَمَضَانَ؟ قَالَ: شَهْرُ رمضان وغيره سواء
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3482 | خلاصة حكم المحدث: صحيح الإسناد.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৮১)
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য খাছ ছিল না; বরং এটি তাঁর ও উম্মত; সবার জন্যই খাছ ছিল
৩৪৮৩. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার জুনুবী অবস্থায় ভোর হয়ে যায়, আমি কি সেদিন সিয়াম রাখতে পারবো? তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আমারো কোন কোন সময় জুনুবী অবস্থায় ভোর হয়ে যায়, তারপর আমি উঠে গিয়ে গোসল করি, ফজরের সালাত আদায় করি এবং সেদিন সিয়াম রাখি।” তখন সেই ব্যক্তি বলেন, “নিশ্চয়ই আপনি তো আমাদের মতো না। আল্লাহ আপনার পুর্বাপর সমস্ত গোনাহ ক্ষমা করে দিয়েছেন। তখন আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আমি আশা করি যে, আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আল্লাহকে ভয় করার ব্যাপারে তোমাদের মাঝে সবচেয়ে বেশি অবগত।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “নিশ্চয়ই আমি আশাবাদী” এখানে এই ব্যাপারে দলীল রয়েছে যে, সন্দেহাতীত বিষয়েও আশাব্যঞ্জক শব্দ ব্যবহার করা বৈধ। এখানে আরো দলীল রয়েছে যে, ঈমানের ক্ষেত্রেও ইনশাআল্লাহ শব্দ বলা যায়, যা আমরা এই কিতাবের শুরুতে বর্ণনা করেছি।”
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ إِبَاحَةَ هَذَا الْفِعْلِ الْمَزْجُورِ عَنْهُ لَمْ يَكُنِ الْمُصْطَفَى صلى الله عليه وسلم مَخْصُوصًا بِهِ دُونَ أُمَّتِهِ وَإِنَّمَا هِيَ إباحةٌ لَهُ وَلَهُمْ
3483 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ بِحَرَّانَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرِ بْنِ حَزْمٍ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي يُونُسَ ـ مَوْلَى عَائِشَةَ ـ عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فقال: يارسول اللَّهِ! يُدْرِكُني الصُّبْحُ وَأَنَا جُنُبٌ أَفَأَصُومُ يَوْمِي ذَلِكَ؟ فسمعتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يقول: (ربما أدركني الصبح وأنا جُنُبٌ فأقوم وَأَغْتَسِلُ وأُصلِّي الصُّبْحَ وَأَصُومُ يَوْمِي ذَلِكَ) فَقَالَ الرَّجُلُ: إِنَّكَ لَسْتَ مِثْلَنَا إِنَّكَ قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تقدَّم مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: (إِنِّي أَرْجُو أَنْ أَكُونَ أَخْشَاكُمْ لِلَّهِ وأَعْلَمَكُمْ بما أتَّقي)
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3483 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2067): م.
قَالَ أَبُو حَاتِمٍ فِي قَوْلِهِ صلى الله عليه وسلم: ((إِنِّي أَرْجُو))؛ دَلِيلٌ عَلَى إِبَاحَةِ رَجَاءِ الْإِنْسَانِ فِي الشَّيْءِ الَّذِي لَا يُشَكُّ فِيهِ بِالْقَوْلِ وَفِيهِ دَلِيلٌ عَلَى إِبَاحَةِ الِاسْتِثْنَاءِ فِي الْإِيمَانِ عَلَى السَّبِيلِ الَّذِي وَصَفْنَاهُ فِي أَوَّلِ الْكِتَابِ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৭)
পরিচ্ছেদঃ জুনুবী অবস্থায় ভোর করলে তার সিয়ামের বৈধতা প্রসঙ্গে বর্ণনা
৩৪৮৪. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রী সংগম জনিত জুনুবী অবস্থায় ভোর করতেন। তারপর তিনি সিয়াম রাখতেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আব্দুল্লাহ বিন আব্দুর রহমান হলেন মা‘মার বিন হাযম আবূ তুয়ালার ছেলে। তিনি মদীনার অধিবাসী। একজন নির্ভরযোগ্য রাবী।”
ذِكْرُ إِبَاحَةِ صَوْمِ الْمَرْءِ إِذَا أَصْبَحَ وَهُوَ جُنُبٌ
3484 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي سَلَمَةَ: عَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصْبِحُ جُنُبًا عَنْ طَرُوقَةٍ ثُمَّ يَصُومُ.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3484 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2067): م.
قَالَ أَبُو حَاتِمٍ: عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ـ هَذَا ـ هُوَ ابْنُ مَعْمَرِ بْنِ حَزْمٍ أَبُو طُوَالَةَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ ثِقَةٌ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৭)
পরিচ্ছেদঃ জুনুবী অবস্থায় ভোর করলে সেই দিন সিয়াম রাখার বৈধতা প্রসঙ্গে বর্ণনা
৩৪৮৫. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রী সংগম জনিত জুনুবী অবস্থায় ভোর করতেন। তারপর তিনি সিয়াম রাখতেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْجُنُبِ إِذَا أَصْبَحَ أَنْ يَصُومَ ذلك اليوم
3485 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ بِبُسْتَ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ: عَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كان يصبح جُنباً من طَرُوقَةٍ ثم يصوم.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3485 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2067): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৭)
পরিচ্ছেদঃ সুবহে সাদিক উদিত হওয়ার পর জুনুবী গোসল করা এবং সেদিন সিয়ামের নিয়ত করা বৈধ
৩৪৮৬. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তারা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের –স্ত্রী সহবাস করার কারণে- জুনুবী অবস্থায় ভোর হয়ে যেতো, তারপর তিনি গোসল করেছেন এবং সিয়াম রেখেছেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ جَائِزٌ لَهُ أَنْ يَكُونَ اغْتِسَالُهُ مِنْ جَنَابَتِهِ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ وَمِنْ نيَّته أَنْ يَصُومَ يَوْمَئِذٍ
3486 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الحارث بن هشام أنه قال: أخبرتني عائشة وَأُمُّ سَلَمَةَ ـ زَوْجَا النَّبِيِّ صلى الله عليه وسلم: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُدرِكُهُ الْفَجْرُ ـ وَهُوَ جُنُبٌ مِنْ أهله ـ ثم يغتسل ويصوم
الراوي : عائشة وأم سلمة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3486 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2066): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৬)
পরিচ্ছেদঃ জুনুবী অবস্থায় ভোর হয়ে গেলে সেদিন সিয়াম রাখার বৈধতা প্রসঙ্গে বর্ণনা
৩৪৮৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ফাতাওয়ার জন্য আসেন আর তিনি দরজার পেছন থেকে শুনছিলেন। বেদুইন ব্যক্তি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার জুনুবী অবস্থায় সালাতের সময় হয়ে যায়, আমি কি সেদিন সিয়াম রাখতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমারো কোন কোন সময় জুনুবী অবস্থায় সালাতের সময় হয়ে যায়, তারপর আমি সিয়াম রাখি।” তখন সেই ব্যক্তি বলেন, “নিশ্চয়ই আপনি তো আমাদের মতো না। আল্লাহ আপনার পুর্বাপর সমস্ত গোনাহ ক্ষমা করে দিয়েছেন।” তখন আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আমি আশা করি যে, আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আল্লাহকে ভয় করার ব্যাপারে তোমাদের মাঝে সবচেয়ে বেশি অবগত।”[1]
ذِكْرُ إِبَاحَةِ صَوْمِ الْمَرْءِ ـ إِذَا أَصْبَحَ وَهُوَ جُنُبٌ ـ ذَلِكَ الْيَوْمَ
3487 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ هَاجِكٍ الْعَابِدُ بِهَرَاةَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرٍ أَنَّ أَبَا يُونُسَ مَوْلَى عَائِشَةَ: أَخْبَرَهُ عَنْ عَائِشَةَ: أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَسْتَفْتِيهِ ـ وَهِيَ تسمعُ من وراء الباب ـ فقال: يارسول اللَّهِ تُدرِكُني الصَّلَاةُ وَأَنَا جُنُبٌ أَفَأَصُومُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (وأنا تُدْرِكُنِي الصَّلَاةُ وَأَنَا جُنُبٌ فَأَصُومُ) فَقَالَ: لَسْتَ مثلنا يارسول اللَّهِ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ: (وَاللَّهِ إِنِّي لَأَرْجُو أَنْ أَكُونَ أَخْشَاكُمْ لِلَّهِ وَأَعْلَمَكُمْ بِمَا أتَّقي).
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3487 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2067): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৭)
পরিচ্ছেদঃ জুনুবী অবস্থায় ভোর হয়ে গেলে সেদিন সিয়াম রাখার বৈধতা প্রসঙ্গে বর্ণনা
৩৪৮৮. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্বপ্নদোষ ছাড়া অন্য কারণে (অর্থাৎ স্ত্রী সহবাস করার কারণে) জুনুবী অবস্থায় ভোর হয়ে যেতো, তারপর তিনি সেই দিন সিয়াম রেখেছেন।”[1]
ذِكْرُ إِبَاحَةِ صَوْمِ الْمَرْءِ ـ إِذَا أَصْبَحَ وَهُوَ جُنُبٌ ـ ذَلِكَ الْيَوْمَ
3488 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصْبِحُ جُنُباً مِنْ غَيْرِ حُلُمٍ ثُمَّ يَصُومُ ذَلِكَ اليوم.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3488 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2066): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৬)
পরিচ্ছেদঃ যেই হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, আবূ বকর বিন আব্দুর রহমান হয়তো হাদীসটি উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহার কাছ থেকে শ্রবণ করেননি
৩৪৮৯. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তারা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের –স্ত্রী সহবাস করার কারণে- জুনুবী অবস্থায় ভোর হয়ে যেতো, তারপর তিনি গোসল করেছেন এবং সিয়াম রেখেছেন।”[1]
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْحَدِيثِ أَنَّ أَبَا بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ لَمْ يَسْمَعْ هَذَا الْخَبَرَ مِنْ أُمِّ سلمة
3489 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ عَنْ أَبِيهِ: عَنْ عَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ أَنَّهُمَا حدَّثَاهُ: إن رسول الله صلى الله عليه وسلم كَانَ يُدْرِكُهُ الْفَجْرُ ـ وَهُوَ جُنُبٌ مِنْ أَهْلِهِ ـ ثم يغتَسِلُ ويَصُومُ
الراوي : عائشة وأم سلمة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3489 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2066): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৬)
পরিচ্ছেদঃ আবূ বকর বিন আব্দুর রহমান বিন হারিস বিন হিশাম রহিমাহুল্লাহ হাদীসটি সরাসরি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে শ্রবণ করেছেন এবং তিনি হাদীসটি তার বাবার মধ্যস্থতায়ও তাদের থেকে শ্রবণ করেছেন মর্মে বর্ণনা
৩৪৯০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যে ব্যক্তি জুনুবী অবস্থায় ভোর করবে, সে যেন সিয়াম না রাখে।” অধঃস্তন রাবী বলেন, “এরপর আমি ও আমার বাবা আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা ও উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহার কাছে যাই। অতঃপর আমরা তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞেস করি। তখন তারা দুইজনই বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বপ্নদোষ ছাড়া অন্য কারণে (অর্থাৎ স্ত্রী সংগম করার কারণে) জুনুবী অবস্থায় ভোর করেছেন। তারপর তিনি সিয়াম রেখেছেন।” তারপর আমরা মারওয়ানের কাছে আসি এবং তার কাছে তাদের উভয়ের হাদীস ও আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর কথা বর্ণনা করি। তখন মারওয়ান বলেন, “আমি আপনাদের দুইজনকে তাকীদ দিচ্ছি যে, আপনারা আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে যান এবং তার কাছে হাদীসটি বর্ণনা করুন।” অতঃপর আমরা আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে যাই, এসময় তিনি মাসজিদের দরজার কাছে ছিলেন। তখন আমরা তাকে বলি, “নিশ্চয়ই মারওয়ান আমাদেরকে একটা বিষয়ে তাকীদ দিয়ে আপনাকে বলতে বলেছেন।” তখন তিনি বলেন, “সেটা কী?” তখন আমার বাবা তাকে হাদীসটি বর্ণনা করেন। এটা শুনে আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর চেহারা বিবর্ণ হয়ে যায়। তিনি বলেন, “ফযল বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে এভাবে হাদীসটি বর্ণনা করেছেন। এই ব্যাপারে তিনিই ভালো জানেন।”[1]
ইমাম যুহরী রহিমাহুল্লাহ বলেন, “তিনি হাদীসটিকে অন্যের দিকে সম্পৃক্ত করেছেন।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ أَبَا بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ سَمِعَ هَذَا الْخَبَرَ عَنْ أُمِّ سَلَمَةَ وَعَائِشَةَ وَسَمِعَهُ عَنْ أبيه عنهما
3490 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامِ بْنِ الْمُغِيرَةِ الْمَخْزُومِيِّ: قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (مَنْ أَدْرَكَهُ الصُّبْحُ جُنُبًا فَلَا صَوْمَ لَهُ) فأنطلقتُ أَنَا وَأَبَى فَدَخَلْنَا عَلَى أُمِّ سَلَمَةَ وَعَائِشَةَ زوجيِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلْنَاهُمَا فَأَخْبَرَتَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصبح جُنُبًا مِنْ غَيْرِ حُلُمٍ ثُمَّ يَصُومُ فَدَخَلْنَا عَلَى مَرْوَانَ بْنِ الْحَكَمِ فَأَخْبَرْنَاهُ بِقَوْلِهِمَا وَبُقُولِ أَبِي هُرَيْرَةَ فَقَالَ مَرْوَانُ: عَزَمْتُ عَلَيْكُمَا إِلَّا ذَهَبْتُمَا إِلَى أَبِي هُرَيْرَةَ فأخبرتُماهُ فَلَقِينَا أَبَا هُرَيْرَةَ وَهُوَ عِنْدَ بَابِ الْمَسْجِدِ فَقُلْنَا لَهُ: إِنَّ الْأَمِيرَ عَزَمَ عَلَيْنَا فِي أمرٍ نَذْكُرُهُ لَكَ قَالَ: وَمَا هُوَ؟ فحدَّثَهُ أَبِي فتلوَّن وَجْهُ أَبِي هُرَيْرَةَ وَقَالَ: هَكَذَا حَدَّثَنِي الْفَضْلُ بن العباس وهوأعلم
قال الزهري: فجعل الحديث إلى غيره
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3490 | خلاصة حكم المحدث: صحيح: ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৭৭)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, হাদীসটি হয়তো আবূ বকর বিন আব্দুর রহমান বিন হারিস এককভাবে বর্ণনা করেছেন, তার কথা অপনোদনকারী হাদীস
৩৪৯১. উম্মু সালামা রাদ্বিয়াল্লাহু আনহার ভাই আমির বিন আবূ উমাইয়্যাহ থেকে বর্ণিত, নিশ্চয়ই উম্মু সালামাহ আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে হাদীস বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুনুবী অবস্থায় ভোর করেছেন তারপর তিনি সিয়াম রেখেছেন।” তারপর আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু তার আগের ফাতাওয়া থেকে ফিরে আসেন।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ
3491 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: أَخْبَرَنَا حِبَّانُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ عَامِرِ بْنِ أَبِي أُمَيَّةَ أَخِي أُمِّ سَلَمَةَ: أَنَّ أُمَّ سَلَمَةَ حَدَّثَتْهُ: أَنَّ رسول الله صلى الله عليه وسلم كان يُصبِحُ جُنُباً ثُمَّ يَصُومُ فردَّ أَبُو هُرَيْرَةَ فتياهُ
الراوي : عَامِر بْن أَبِي أُمَيَّةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3491 | خلاصة حكم المحدث: صحيح: م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৯১)
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য খাছ ছিল না; বরং এটি তাঁর ও উম্মত; সবার জন্যই প্রযোজ্য
৩৪৯২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার জুনুবী অবস্থায় ভোর হয়ে যায়, আমি কি সেদিন সিয়াম রাখতে পারবো? তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আমারো কোন কোন সময় জুনুবী অবস্থায় ভোর হয়ে যায়, তারপর আমি উঠে গিয়ে গোসল করি, ফজরের সালাত আদায় করি এবং সেদিন সিয়াম রাখি।” তখন সেই ব্যক্তি বলেন, “নিশ্চয়ই আপনি তো আমাদের মতো না। আল্লাহ আপনার পুর্বাপর সমস্ত গোনাহ ক্ষমা করে দিয়েছেন। তখন আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আমি আশা করি যে, আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আল্লাহকে ভয় করার ব্যাপারে তোমাদের মাঝে সবচেয়ে বেশি অবগত।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ إِبَاحَةَ هَذَا الْفِعْلِ الَّذِي ذَكَرْنَاهُ لَمْ يَكُنْ لِلْمُصْطَفَى صلى الله عليه وسلم وَحْدَهُ دُونَ أُمَّتِهِ
3492 - أَخْبَرَنَا أَبُو عَرُوبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرِ بْنِ حَزْمٍ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي يُونُسَ مَوْلَى عَائِشَةَ: عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فقال: يارسول اللَّهِ يُدْرِكُنِي الصُّبْحُ وَأَنَا جُنُبٌ فَأَصُومُ يَوْمِي ذَلِكَ؟ فَسَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم: (ربما أدركني الصبح وأنا جنب فأقوم وأغتسل وَأُصَلِّي الصُّبْحَ وَأَصُومُ يَوْمِي ذَلِكَ) فَقَالَ الرَّجُلُ: إِنَّكَ لَسْتَ مِثْلَنَا إِنَّكَ قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ فَقَالَ النَّبِيُّ: (إِنِّي أَرْجُو أَنْ أَكُونَ أَخْشَاكُمْ لله وأعلمكم بما أتقي)
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3492 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2067): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৬৭)
পরিচ্ছেদঃ (৭) ইফতার করা ও দ্রুত ইফতার করা প্রসঙ্গে বর্ণনা
৩৪৯৩. সাহল বিন সাঈদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মাঝে থাকবে, যতদিন তারা দ্রুত ইফতার করবে।”[1]
7 - باب الإفطار وتعجيله
3493 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيُّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: (لَا يَزَالُ النَّاسُ بخيرٍ مَا عجَّلُوا الفِطْرَ)
الراوي : سَهْل بْن سَعْدٍ السَّاعِدِيُّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3493 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (917): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯১৭)
পরিচ্ছেদঃ যে কারণে সিয়াম পালনকারীর জন্য মুস্তাহাব হলো দ্রুত ইফতার করা
৩৪৯৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দ্বীন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। নিশ্চয়ই ইহুদি ও খ্রীষ্টানরা দেরিতে ইফতার করে।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجَلِهَا يُستحبُّ للصُّوَّام تعجيل الإفطار
3494 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ السِّنْجِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْأَحْمَسِيُّ حَدَّثَنَا الْمُحَارِبِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لَا يَزَالُ الدِّينُ ظَاهِرًا مَا عَجَّلَ النَّاسُ الْفِطْرَ إِنَّ الْيَهُودَ والنصارى يُؤَخِّرُونَ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3494 | خلاصة حكم المحدث: حسن - ((صحيح أبي داود)) (2038).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩৮)
পরিচ্ছেদঃ মাগরিবের সালাতের আগে দ্রুত ইফতার করা মুস্তাহাব হওয়া প্রসঙ্গে বর্ণনা
৩৪৯৫. আনাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক ঢোক পান করে হলেও ইফতার না করে মাগরিবের সালাত আদায় করতে দেখিনি।”[1]
ذِكْرُ الِاسْتِحْبَابِ لِلصُّوَّامِ تَعْجِيلُ الْإِفْطَارِ قَبْلَ صَلَاةِ المغرب
3495 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى بِخَبَرٍ غَرِيبٍ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ عَنْ زَائِدَةَ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ: مَا رأيتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قطُّ صلَّى صَلَاةَ الْمَغْرِبِ حَتَّى يُفْطِر وَلَوْ عَلَى شربةٍ من ماء.
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3495 | خلاصة حكم المحدث: صحيح – ((الصحيحة)) (2110).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২১১০)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো দ্রুত ইফতার করা, যদিও সেটা মাগরিবের সালাতের আগে হয়
৩৪৯৬. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক ঢোক পান করে হলেও ইফতার না করে মাগরিবের সালাত আদায় করতে দেখিনি।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ لُزُومُ التَّعْجِيلِ لِلْإِفْطَارِ وَلَوْ قَبْلَ صَلَاةِ الْمَغْرِبِ
3496 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ عَنْ زَائِدَةَ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ: مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قطُّ صَلَّى الْمَغْرِبَ حَتَّى يُفْطِرَ ولو على شربةٍ من ماء.
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3496 | خلاصة حكم المحدث: صحيح – ((الصحيحة)) (2110).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২১১০)
পরিচ্ছেদঃ যতদিন মানুষ দ্রুত ইফতার করবে, ততদিন পর্যন্ত তাদের জন্য কল্যাণ সাব্যস্ত করার ব্যাপারে বর্ণনা
৩৪৯৭. সাহল বিন সাঈদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মাঝে থাকবে, যতদিন তারা দ্রুত ইফতার করবে।”[1]
ذِكْرُ إِثْبَاتِ الْخَيْرِ بِالنَّاسِ مَا دَامُوا يُعَجِّلون الفطر
3497 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ الْخَلِيلِ حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِيهِ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قال: (لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ)
الراوي : سَهْل بْن سَعْدٍ السَّاعِدِيُّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3497 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (917): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯১৭)
পরিচ্ছেদঃ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় মানুষ তারাই যারা দ্রুত ইফতার করে
৩৪৯৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন, “আমার বান্দাদের মাঝে সবচেয়ে প্রিয় তারাই, যারা তাদের মাঝে দ্রুত ইফতার করে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসের রাবী কুররাতা বিন আব্দুর রহমান হলেন কুররাতা বিন আব্দুর রহমান বিন হাইওয়াইল। তার মূল নাম ইয়াহইয়া। আর কুররাতা হলো তার উপাধী। তিনি মিসরের একজন নির্ভরযোগ্য রাবী।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مِنْ أحبِّ الْعِبَادِ إِلَى اللَّهِ مَنْ كَانَ أَعْجَلَ إِفْطَارًا
3498 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا الْوَلِيدُ عَنِ الْأَوْزَاعِيِّ حَدَّثَنِي قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (قَالَ اللَّهُ ـ تَعَالَى ـ: أحبُّ عِبَادِي إليَّ أعْجَلُهُمْ فِطْراً)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3498 | خلاصة حكم المحدث: ضعيف - ((المشكاة)) (1989).
قَالَ أَبُو حَاتِمٍ: قُرَّةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ـ هَذَا ـ: هُوَ قُرَّةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَيْوَئِيلَ ، اسْمُهُ: يَحْيَى وقُرَّةُ لَقَبٌ؛ مِنْ ثِقَاتِ أهل مصر.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ অন্যান্য হাদীসের কারণে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (মিশকাত: ১৯৮৯)
পরিচ্ছেদঃ সিয়াম পালনকারীর জন্য দ্রুত ইফতার করা মুস্তাহাব, এটা তাদের কথার বিপরীত যারা দেরিতে ইফতার করার নির্দেশ দেয়
৩৪৯৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান মুখাপেক্ষীহীন আল্লাহ বলেছেন, “আমার বান্দাদের মাঝে সবচেয়ে প্রিয় তারাই, যারা তাদের মাঝে দ্রুত ইফতার করে।”[1]
ذِكْرُ مَا يُستحبُّ لِلصَّائِمِ التَّعْجِيلُ لِلْإِفْطَارِ ضِدَّ قَوْلِ مَنْ أَمَرَ بِتَأْخِيرِهِ
3499 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنِ الْأَوْزَاعِيِّ قَالَ: حَدَّثَنِي قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: (قَالَ الغَنِيُّ ـ جلَّ وَعَلَا ـ: أَحَبُّ عِبَادِي إليَّ أَعْجَلُهُمْ فِطْراً)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3499 | خلاصة حكم المحدث: ضعيف - ((المشكاة)) (1989).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ অন্যান্য হাদীসের কারণে শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (মিশকাত: ১৯৮৯)
পরিচ্ছেদঃ যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্রুত ইফতার করা পছন্দ করতেন
৩৫০০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দ্বীন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। নিশ্চয়ই ইহুদি ও খ্রীষ্টানরা দেরিতে ইফতার করে।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا كَانَ يُحِبُّ صلى الله عليه وسلم تَعْجِيلَ الْإِفْطَارِ
3500 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْأَحْمَسِيُّ قَالَ: حَدَّثَنَا المحاربي عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لَا يَزَالُ الدِّينُ ظَاهِرًا مَا عَجَّلَ النَّاسُ الفِطْر إِنَّ اليهود والنصارى يُؤَخِّرُونَ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3500 | خلاصة حكم المحدث: حسن - ((صحيح أبي داود)) (2038).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩৮)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি সৎ কাজ করার ক্ষেত্রে সময়ের প্রতি লক্ষ্য করার জন্য বিভিন্ন উপায় ও উপকরণ ব্যবহার করাকে বাতিল সাব্যস্ত করে, তার কথা অপনোদনকারী হাদীস
৩৫০১. সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমার উম্মত আমার সুন্নাতের উপর বহাল থাকবে, যতদিন তারা ইফতার করার জন্য তারকা (উদিত হওয়ার) অপেক্ষা করে না।”
রাবী বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সিয়াম রাখতেন, তখন তিনি কোন ব্যক্তিকে আদেশ করতেন, অতঃপর সে উঁচু কোন কিছুর উপর দাঁড়িয়ে দেখতেন, অতঃপর যখন সে বলতো, “সূর্য ডুবে গিয়েছে।” তখন তিনি ইফতার করতেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الْمُدْحِضِ قَوْلَ مَنْ أَبْطَلَ مُرَاعَاةَ الْأَوْقَاتِ لِأَدَاءِ الطَّاعَاتِ بالحِيَلِ وَالْأَسْبَابِ
3501 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي صَفْوَانَ الثَّقَفِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لَا تَزَالُ أُمَّتِي عَلَى سَنَّتي مَا لَمْ تَنْتَظِرْ بفِطرها النُّجُومَ) قَالَ: وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا كَانَ صَائِمًا أَمَرَ رَجُلًا فَأَوْفَى عَلَى شيءٍ ، فإذا قال: غابت الشمس أفطر.
الراوي : سَهْل بْن سَعْدٍ السَّاعِدِيُّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3501 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق على صحيح ابن خزيمة)) ، (3/ 275/2061) ، ((الصحيحة)) (2081).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২০৮১)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি সিয়াম রাখবে, তার জন্য বৈধ রয়েছে ইফতারের বিষয়ে গুরুত্বারোপ করা
৩৫০২. আব্দুল্লাহ বিন আওফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সফরে সিয়ামরত অবস্থায় চলছিলেন, তখন তিনি তাঁর কোন এক সাহাবীকে বলেন, “তুমি নামো এবং ছাতুর সাথে পানি মিশ্রিত করো।” তখন সেই সাহাবী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যদি আপনি সন্ধা পর্যন্ত অপেক্ষা করতেন!” তখন তিনি আবার বলেন, “নামো এবং আমার জন্য ছাতুর সাথে পানি মিশ্রিত করো।” রাবী বলেন যে, তারপর তিনি নামেন এবং তাঁর জন্য ছাতুর সাথে পানি মিশ্রিত করেন। অতঃপর তিনি তা পান করেন। তারপর তিনি বলেন, “যখন তোমরা দেখবে যে, এদিক থেকে রাত আগমন করছে, তখন সিয়াম পালনকারী ব্যক্তির ইফতার করার সময় হয়ে যায়।” অর্থাৎ পুর্বদিক থেকে।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ التكلُّف لِإِفْطَارِهِ إِذَا كَانَ صائماً
3502 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ عَنِ الشَّيْبَانِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسِيرُ وَهُوَ صَائِمٌ إِذْ قَالَ لبعض أصحابه: (انزل فاجدح) فقال: يارسول اللَّهِ لَوْ أَمْسَيْتَ قَالَ: (انْزِلْ فَاجْدَحْ لِي) قَالَ: فَنَزَلَ فَجَدَحَ لَهُ فَشَرِبَ ثُمَّ قَالَ: (إِذَا رَأَيْتُمُ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَاهُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ) - يَعْنِي مِنْ قِبَلِ الْمَشْرِقِ ـ.
الراوي : عَبْد اللَّهِ بْن أَبِي أَوْفَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3502 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2037): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩৭)
পরিচ্ছেদঃ সিয়াম পালনকারীর জন্য যেই সময়ে ইফতার করা বৈধ তার বর্ণনা
৩৫০৩. আব্দুল্লাহ বিন আওফা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে একবার এক সফরে ছিলাম। তখন তিনি এক সাহাবীকে বলেন, “তুমি নামো এবং আমাদের জন্য ছাতুর সাথে পানি মিশ্রিত করো।” তখন সেই সাহাবী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সূর্য (এখনও অস্ত যায়নি)!” তখন তিনি আবার বলেন, “নামো এবং আমাদের জন্য ছাতুর সাথে পানি মিশ্রিত করো।” রাবী বলেন যে, তারপর তিনি নামেন এবং তাঁর জন্য ছাতুর সাথে পানি মিশ্রিত করেন। অতঃপর তিনি তা পান করেন। তারপর তিনি বলেন, “যখন তোমরা দেখবে যে, এদিক থেকে রাত আগমন করছে, এবং এদিক থেকে দিন প্রস্থান করেছে, তখন সিয়াম পালনকারী ব্যক্তির ইফতার করার সময় হয়ে যায়।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “اجْدَحْ এর অর্থ হলো ছাতুর সাথে পানি মিশ্রিত করো।”
ذِكْرُ الْوَقْتِ الَّذِي يحلُّ فِيهِ الْإِفْطَارُ للصُّوَّامِ
3503 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الشَّيْبَانِيُّ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى يَقُولُ: كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَقَالَ لِرَجُلٍ: (انْزِلْ فاجدح لنا) قال: الشمس يارسول اللَّهِ قَالَ: (انْزِلْ فَاجْدَحْ لَنَا) قَالَ: الشَّمْسُ يارسول اللَّهِ قَالَ: (انْزِلْ فَاجْدَحْ لَنَا) ، فَنَزَلَ فَجَدَحَ فَشَرِبَ فَقَالَ: (إِذَا رَأَيْتُمُ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَاهُنَا وَأَدْبَرَ النَّهَارُ مِنْ هَاهُنَا فَقَدْ أفطر الصائم)
الراوي : عَبْد اللَّهِ بْن أَبِي أَوْفَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3503 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2037): ق.
اجْدَحْ: خَوِّضِ السَّويق؛ قَالَهُ أَبُو حَاتِمٍ
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৩৭)
পরিচ্ছেদঃ যখন সূর্য ডুবে যাবে, তখন সিয়াম পালনকারীর জন্য ইফতার করা বৈধ
৩৫০৪. উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন রাত আগমন করবে, দিন প্রস্থান করবে এবং সূর্য ডুবে যাবে, তখন সিয়াম পালনকারীর জন্য ইফতারের সময় হয়ে যায়।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ بِأَنَّ عَيْنَ الشَّمْسِ إِذَا سَقَطَتْ حلَّ لِلصَّائِمِ الْإِفْطَارُ
3504 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (إِذَا أَقْبَلَ اللَّيْلُ وَأَدْبَرَ النهار وغابت الشمس فقد أفطر الصائم)
الراوي : عُمَر بْن الْخَطَّابِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3504 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2349): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৩৪৯)
পরিচ্ছেদঃ সিয়াম পালনকারীর জন্য যা দিয়ে ইফতার করা মুস্তাহাব
৩৫০৫. সালমান বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খেজুর পায়, সে যেন খেজুর দিয়ে ইফতার করে আর যে ব্যক্তি তা না পাবে, সে যেন পানি দিয়ে ইফতার করে, কেননা এটি পবিত্র।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عمَّا يُستحبُّ لِلصَّائِمِ الْإِفْطَارُ عَلَيْهِ
3505 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ عَنْ شُعْبَةَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (مَنْ وَجَدَ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَيْهِ وَمَنْ لَا يَجِدُ فَلْيُفْطِرْ عَلَى الْمَاءِ فَإِنَّهُ طَهُورٌ)
الراوي : سَلْمَان بْن عَامِرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3505 | خلاصة حكم المحدث: ضعيف - ((ضعيف أبي داود)) (404).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ৪০৪)
পরিচ্ছেদঃ সিয়াম পালনকারী ব্যক্তির জন্য মুস্তাহাব হলো খেজুর দিয়ে ইফতার করা, যদি খেজুর না পাওয়া যায়, তবে পানি দিয়ে ইফতার করা
৩৫০৬. সালমান বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ইফতার করবে, তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে, আর যদি খেজুর না পায়, তবে সে যেন এক অঞ্জলি পানি দিয়ে ইফতার করে।”[1]
ذِكْرُ الِاسْتِحْبَابِ لِلْمَرْءِ أَنْ يَكُونَ إِفْطَارُهُ عَلَى التَّمْرِ أَوْ عَلَى الْمَاءِ عِنْدَ عَدَمِهِ
3506 - أخبرنا محمد بن أحمد ين أَبِي عَوْنٍ حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ عَنِ الرَّباب عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ فَإِنْ لَمْ يَجِدْ فَلْيَحْسُ حَسْوةً من ماء)
الراوي : سَلْمَان بْن عَامِرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3506 | خلاصة حكم المحدث: ضعيف - ((ضعيف أبي داود)) (404).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফ আবূ দাঊদ: ৪০৪)
পরিচ্ছেদঃ (৮) সিয়াম কাযা করা প্রসঙ্গে - (একজন নারীর জন্য বৈধ রয়েছে, তার ফরয সিয়াম আগামী শা‘বান পর্যন্ত বিলম্বে কাযা করা)
৩৫০৭. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে আমাদের কারো কারো সিয়াম ছুঁটে যেতো। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থাকার কারণে আগামী শা‘বান মাস না আসা পর্যন্ত সেই সিয়াম কাযা করতে পারতেন না। আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শা‘বান মাসে যত সিয়াম রাখতেন, অন্য কোন মাসে এতো সিয়াম রাখতেন না। এই মাসে তিনি অল্প কয়েক দিন ব্যতীত প্রায় পুরো মাস বরং তিনি পুরো মাসই সিয়াম রাখতেন।”[1]
8 - بَابُ قَضَاءِ الصَّوْمِ - ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْأَةِ أَنْ تُؤَخِّرَ قَضَاءَ صَوْمِهَا الْفَرْضِ إِلَى أَنْ يَأْتِيَ شَعْبَانُ
3507 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: إِنْ كَانَتْ إِحْدَانَا لَتُفْطِرُ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ تَقْدِرْ أَنْ تقضِيَهُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَتَّى يَأْتِيَ شَعْبَانُ مَا كان النبي يَصُومُ فِي شَهْرٍ مَا كَانَ يَصُومُهُ فِي شَعْبَانَ كَانَ يَصُومُهُ إِلَّا قَلِيلًا بَلْ كَانَ يصومه كُلَّهُ
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3507 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (4/ 98): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৯৮)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি নফল সিয়ামের নিয়ত করে অতঃপর তা ভঙ্গ করে, তাকে সেই সিয়াম কাযা করার নির্দেশ
৩৫০৮. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং হাফসা নফল সিয়াম অবস্থায় সকাল করি। অতঃপর আমাদেরকে খাদ্য হাদিয়া দেওয়া হয়। ফলে আমরা সিয়াম ভঙ্গ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা এই সিয়ামের স্থলে আরেকটি সিয়াম রাখো।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِالْقَضَاءِ لِمَنْ نَوَى صِيَامَ التَّطَوُّعِ ثم أفطر
3508 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا حَرْمَلَةُ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ - أَمْلَاهُ عَلَيْنَا - حَدَّثَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: أصبحتُ أَنَا وَحَفْصَةُ صَائِمَتَيْنِ متطوِّعَتَين فأُهْدِيَ لَنَا طَعَامٌ فَأَفْطَرْنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (صُومَا مَكَانَهُ يَوْمًا آخر)
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3508 | خلاصة حكم المحدث: ضعيف - ((الضعيفة)) (5202).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফাহ: ৫২০২)
পরিচ্ছেদঃ ইচ্ছাকৃতভাবে বমি কারীর উপর সিয়াম কাযা করা ওয়াজিব কিন্তু কারো অনিচ্ছাকৃতভাবে বমি হলে তার উপর সিয়াম কাযা করা ওয়াজিব নয় মর্মে বর্ণনা
৩৫০৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সিয়াম অবস্থায় যার বমি হয়, তার উপর কোন কাযা নেই। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে, সে যেন তা কাযা করে নেয়।”[1]
ذِكْرُ إِيجَابِ الْقَضَاءِ عَلَى الْمُسْتقِيءِ عَامِدًا مَعَ نَفْيِ إِيجَابِهِ عَلَى مَنْ ذَرَعَهُ ذَلِكَ بِغَيْرِ قصده
3509 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ خَالِدِ بْنِ عَبْدِ الْمَلِكِ بِحَرَّانَ حَدَّثَنَا عَمِّي أَبُو وَهْبٍ الْوَلِيدُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ حَدَّثَنَا هِشَامِ بْنِ حَسَّانَ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (مَنْ ذَرَعَهُ الْقَيْءُ وَهُوَ صَائِمٌ فَلَيْسَ عَلَيْهِ قضاءٌ وَمَنِ اسْتَقَاءَ فَلْيَقْضِ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3509 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2055).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৫৫)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ভুল বশত পানাহার করে, তার জন্য সিয়াম কাযা করা জরুরী নয় মর্মে বর্ণনা
৩৫১০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন সিয়াম পালনকারী ব্যক্তি ভুলবশত কোন কিছু খায় এবং ভুল বশত পান করে, তবে সে যেন সিয়াম পূর্ণ করে। কেননা আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন।”[1]
ذكر نفيِ إِيجَابِ الْقَضَاءِ عَنِ الْآكِلِ وَالشَّارِبِ فِي صَوْمِهِ غَيْرَ ذَاكِرٍ لِمَا يَأْتِي مِنْهُ
3510 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ مُحَمَّدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: (إِذَا أَكَلَ الصَّائِمُ نَاسِيًا وَشَرِبَ نَاسِيًا فَلْيُتِمَّ صَوْمَهُ فإنما أطعمه الله وسقاه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3510 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (4/ 86/938): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৬)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ভুল বশত পানাহার করে, তার জন্য সিয়াম কাযা করা জরুরী নয় মর্মে বর্ণনা
৩৫১১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ““যখন সিয়াম পালনকারী ব্যক্তি ভুলবশত কোন কিছু খেয়ে নেয়, তবে সে যেন সিয়াম পূর্ণ করে। কেননা আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন।”[1]
ذكر نفيِ إِيجَابِ الْقَضَاءِ عَنِ الْآكِلِ وَالشَّارِبِ فِي صَوْمِهِ غَيْرَ ذَاكِرٍ لِمَا يَأْتِي مِنْهُ
3511 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ عَنْ هِشَامٍ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (إِذَا أَكَلَ الصَّائِمُ نَاسِيًا فَلْيُتِمَّ صَوْمَهُ فإنما أطعمه الله وسقاه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3511 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (4/ 86/938): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৬)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি রমযান মাসে ভুলবশত কোন কিছু খেয়ে নেয়, তার উপর কাযা বা কাফফারা কোন কিছু জরূরী নয় মর্মে বর্ণনা
৩৫১২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন সিয়াম পালনকারী ব্যক্তি ভুলবশত সিয়াম ভেঙ্গে ফেলে, তবে তার উপর কাযা ও কাফফারা কোন কিছুই বর্তাবে না।”[1]
ذِكْرُ نَفْيِ الْقَضَاءِ وَالْكَفَّارَةِ عَلَى الْآكِلِ الصَّائِمِ فِي شَهْرِ رَمَضَانَ نَاسِيًا
3512 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ مَرْزُوقٍ الْبَاهِلِيُّ بِالْبَصْرَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: (مَنْ أَفْطَرَ فِي شَهْرِ رَمَضَانَ ناسياً فلا قضاء عليه ولا كفارة)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3512 | خلاصة حكم المحدث: حسن - ((الإرواء)) (4/ 87).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৭)
পরিচ্ছেদঃ সিয়াম পালনকারী ব্যক্তি ভুলবশত কোন কিছু পানাহার করলে তার জন্য বৈধ রয়েছে সিয়ামকে পূর্ণ করা, এতে তার কোন দোষ নেই
৩৫১৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি সিয়াম রেখেছিলাম, অতঃপর আমি ভুলবশত পানাহার করেছি।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহই তোমাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। তুমি তোমার সিয়াম পূর্ণ করো।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلصَّائِمِ إِذَا أَكَلَ أَوْ شَرِبَ نَاسِيًا أَنْ يُتِمَّ صَوْمَهُ مِنْ غَيْرِ حَرَجٍ يلزمه فيه
3513 - أَخْبَرَنَا خَالِدُ بْنُ النَّضْرِ بْنِ عَمْرٍو الْقُرَشِيُّ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَيُّوبَ وهشام ، عن ابن سيرين عن أبي هريرة وَقَتَادَةَ عَنِ ابْنِ سِيرِينَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فقال: يارسول اللَّهِ إِنِّي كنتُ صَائِمًا فأكلتُ وشربتُ نَاسِيًا فقال رسول الله: (أطعمك الله وسقاك أَتِمَّ صومك)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3513 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (4/ 86) ، ((صحيح أبي داود)) (2075).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৬)
পরিচ্ছেদঃ ৯ - কাফফারার বিধান
৩৫১৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রমযান মাসে সিয়াম ভেঙ্গে ফেলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে একটি দাস মুক্ত করতে অথবা দুই মাস সিয়াম রাখতে অথবা ৬০ জন মিসকিনকে খাদ্য খাওয়ানোর নির্দেশ দেন। তখন সেই ব্যক্তি বলেন, “আমার তো সামর্থ নেই।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর আনা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এগুলো নাও এবং সাদাকাহ করো।” সেই ব্যক্তি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার চেয়ে অভাবী আর কাউকে আমি পাই না।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেঁসে দেন এমনকি তাঁর দাত প্রকাশ পায়। তারপর তিনি বলেন, “এগুলো খেয়ে নাও।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইমাম যুহরী রহিমাহুল্লাহ থেকে এই হাদীসটি বর্ণনায় “অথবা দুই মাস সিয়াম রাখতে অথবা ৬০ জন মিসকিনকে খাদ্য খাওয়ানোর” কথা মালিক ও ইবনু জুরাইজ ছাড়া আর কেউ বর্ণনা করেননি।”
আর কোন ব্যক্তির কথা أَفْطَرْتُ এর অর্থ আমি স্ত্রী সহবাস করেছি।”
9 - باب الكفارة
3514 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ بْنِ الْمُبَارَكِ بْنِ الْهَيْثَمِ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَجُلًا أَفْطَرَ فِي رَمَضَانَ فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُكَفِّرَ بعِتقِ رَقَبَةٍ أَوْ صِيَامِ شَهْرَيْنِ أَوْ إِطْعَامِ سِتِّينَ مِسْكِينًا قَالَ: لَا أَجِدُ فَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَرَقِ تمرٍ فَقَالَ: (خُذْ هذا فتصدق به) فقال: يارسول اللَّهِ مَا أَجِدُ أَحَدًا أَحْوَجَ مِنِّي فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حتى بدت أنيابه ثم قال: (كُلْهُ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3514 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2071) ، ((الإرواء)) (4/ 88 ـ 89): م ، لكن قوله: ((أو)) في الكفارة شاذٍّ ، والمحفوظ كما في الرواية الآتية.
قَالَ أَبُو حَاتِمٍ رضي الله عنه: لَمْ يَقُلْ أَحَدٌ فِي هَذَا الْخَبَرِ عَنِ الزُهْرِيِّ: (أَوْ صِيَامِ شَهْرَيْنِ أَوْ إِطْعَامِ سِتِّينَ مِسْكِينًا) إِلَّا مَالِكٌ وَابْنُ جُرَيْجٍ
وَقَوْلُ الرَّجُلِ: أَفْطَرْتُ أي واقعت.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৮-৮৯)
পরিচ্ছেদঃ আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানে দিনে স্ত্রী সহবাসকারীকে দাস মুক্ত করার সামর্থ না থাকলে দুই মাস সিয়াম পালন করার, সিয়াম পালন করার সামর্থ না থাকলে ৬০ জন মিসকিনকে খাদ্য খাওয়ানোর আদেশ করেছিলেন; এমন নয় যে তিনি এই তিনটি বিষয়ের যে কোন একটি করার স্বাধীনতা দিয়েছিলেন
৩৫১৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমি ধ্বংস হয়ে গেছি।”তখন তিনি বলেন, “তোমার কী হয়েছে? ”সে ব্যক্তি বলেন, “আমি স্ত্রী সহবাস করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি কি একটি দাস মুক্ত করতে পারবে?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, না।” তিনি আবার জিজ্ঞেস করেন, “তুমি কি বিরতিহীনভাবে দুই মাস সিয়াম রাখতে পারবে?” সে ব্যক্তি জবাব দেন, “জ্বী, না।” তখন তিনি বলেন, “বসো।” তারপর তাঁর কাছে এক আরাক খেজুর আনা হয়। আরাক হলো বড় ঝুড়ি। তখন তিনি বলেন, “এটা নাও এবং ৬০ জন মিসকিনকে সাদাকাহ করো।” সেই ব্যক্তি বলেন, “দুই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় (মাদীনায়) আমাদের চেয়ে অভাবী কোন পরিবার নেই।” রাবী বলেন, “এটা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেঁসে দেন এমনকি তাঁর দাত প্রকাশ পেয়ে যায়। তিনি বলেন, “তুমি নিয়ে নাও এবং তোমার পরিবারকে খাওয়াও।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم إِنَّمَا أَمَرَ الْمُجَامِعَ فِي شَهْرِ الصَّوْمِ بِصِيَامِ شَهْرَيْنِ عِنْدَ عَدَمِ الْقُدْرَةِ عَلَى الرَّقَبَةِ وَبِإِطْعَامِ سِتِّينَ مِسْكِينًا عِنْدَ عَدَمِ الْقُدْرَةِ عَلَى الصَّوْمِ لَا أَنَّهُ يُخيَر بَيْنَ هَذِهِ الْأَشْيَاءِ الثلاثة
3515 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ بِبَغْدَادَ قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنِ الزُّهْرِيِّ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فقال: هلكتُ فقال: (وما شأنك)؟ وَقَعتُ عَلَى امْرَأَتِي قَالَ: (فَهَلْ تَجِدُ مَا تَعْتِقُ بِهِ رَقَبَةً)؟ قَالَ: لَا ، قَالَ: (أَتَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ)؟ قَالَ: لَا قَالَ: (أَتَسْتَطِيعُ أَنْ تُطْعمَ سِتِّينَ مِسْكِينًا)؟ قَالَ: لَا قَالَ: (اجْلِسْ) فأُتِيَ بِعَرَقٍ فِيهِ تمرٌ - وَهُوَ المِكْتَلُ الضَّخْمُ - قَالَ: (خُذ هَذَا فَتَصَدَّق بِهِ عَلَى سِتِّينَ مِسْكِينًا) قَالَ: مَا بَيْنَ لابَتَيْها أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنَّا قَالَ: فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ أنيابه قال: (خذه وأطعمه عيالك)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3515 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2068) ، ((الإرواء)) ـ أيضاً ـ: ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৮-৮৯)
পরিচ্ছেদঃ প্রশ্নকারীর বক্তব্য “আমি স্ত্রী সংগম করেছি” এর দ্বারা উদ্দেশ্য হলো রমযান মাসে
৩৫১৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন যে, তিনি রমযানে স্ত্রী সহবাস করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি কি একটি দাস মুক্ত করতে পারবে?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, না।” তিনি আবার জিজ্ঞেস করেন, “তুমি কি (বিরতিহীনভাবে) দুই মাস সিয়াম রাখতে পারবে?” সে ব্যক্তি জবাব দেন, “জ্বী, না।” তখন তিনি তাকে কিছু খেজুর দেন এবং সেগুলো সাদাকাহ করার নির্দেশ দেন। অতঃপর সেই ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিজের অভাবের কথা বলেন। তখন তিনি তাকে সেগুলো গ্রহণ করার আদেশ করেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَ السَّائِلِ الَّذِي وَصَفْنَاهُ: ((وقعتُ عَلَى امْرَأَتِي)) أَرَادَ بِهِ فِي شَهْرِ رمضان
3516 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ (عَبْدِ) الْحَكَمِ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ بَكْرِ بْنِ مُضَرَ عَنْ أَبِيهِ عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ أَنَّهُ وَقَعَ بِامْرَأَتِهِ فِي رَمَضَانَ فَقَالَ: (هَلْ تَجِدُ رَقَبَةً)؟ قَالَ: لَا قَالَ: (هَلْ تستطيعُ صِيَامَ شَهْرَيْنِ؟ ) قَالَ: لَا قَالَ: (تُطْعِمُ سِتِّينَ مِسْكِينًا؟ ) قَالَ: لَا أَجِدُ فَأَعْطَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تَمْرًا وَأَمَرَهُ أَنْ يَتَصَدَّقَ بِهِ قَالَ: فَذَكَرَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حاجته فأمره أن يأخذه هو.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3515 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2068) ، ((الإرواء)) ـ أيضاً ـ: ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৮-৮৯)
পরিচ্ছেদঃ রমযানে স্ত্রী সহবাসকারী ব্যক্তি যখন মিসকিনকে খাদ্য দিতে চাইবে, তিনি প্রত্যেক মিসকিনকে এক মুদ (৬২৫ গ্রাম) খাবার দিবেন
৩৫১৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমি ধ্বংস হয়ে গেছি।”তখন তিনি বলেন, “দুর্ভোগ তোমার, তোমার কী হয়েছে?”সে ব্যক্তি বলেন, “আমি রমযানের দিনে স্ত্রী সহবাস করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি একটি দাস মুক্ত কর।” সে ব্যক্তি জবাবে বলেন, “আমার সেটা করার সামর্থ নেই।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাহলে তুমি বিরতিহীনভাবে দুই মাস সিয়াম পালন করো” সে ব্যক্তি জবাব দেন, “আমি তো এটা করতে পারবো না।” তখন তিনি বলেন, “তাহলে তুমি ৬০ জন মিসকীন খাদ্য দান করো।” সে ব্যক্তি জবাবে বলেন, “আমার সেটা করার সামর্থ নেই।” তারপর তাঁর কাছে এক ঝুড়ি খেজুর আনা হয়, যাতে ১৫ সা‘ খেজুর ছিল। তখন তিনি তাকে বলেন, “এগুলো সাদাকাহ করো।” সেই ব্যক্তি জিজ্ঞেস করেন, “আমাদের চেয়ে গরীব লোকদেরকে? দুই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় (মাদীনায়) আমাদের চেয়ে অভাবী কোন পরিবার নেই।” রাবী বলেন, “এটা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি হেঁসে দেন এমনকি তাঁর দাত প্রকাশ পেয়ে যায়। তিনি বলেন, “তুমি নিয়ে নাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং এগুলো তোমার পরিবারকে খাওয়াও।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُجَامِعَ فِي شَهْرِ رَمَضَانَ إِذَا أَرَادَ الْإِطْعَامَ لَهُ أَنْ يُعْطَى سِتِّينَ مِسْكِينًا لِكُلِّ مِسْكِينٍ رُبْعُ الصَّاعِ وَهُوَ المدُّ
3517 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيِّ عَنِ الزُّهْرِيِّ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قال رجل: يارسول اللَّهِ هلكتُ قَالَ: (وَيْحَكَ وَمَا ذَاكَ) قَالَ: وَقَعَتُ عَلَى امْرَأَتِي فِي يومٍ مِنْ شَهْرِ رَمَضَانَ قَالَ: (أعتِقْ رَقَبَةً) قَالَ: مَا أَجِدُ قَالَ: (فَصُمْ شَهْرَيْنِ مُتتابعين) قَالَ: مَا أَسْتَطِيعُ قَالَ: (أَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا) قَالَ: مَا أَجِدُ قَالَ: فأُتي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِعَرَقٍ فِيهِ خَمْسَةَ عَشَرَ صَاعًا مِنْ تمرٍ فَقَالَ لَهُ: (فتصدَّق بِهِ) قَالَ: عَلَى أَفْقَرَ مِنْ أَهْلِي! مَا بَيْنَ لَابَتَيِ الْمَدِينَةِ أَحْوَجُ مِنْ أَهْلِي فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ أَنْيَابُهُ وَقَالَ: (خُذْهُ واستغفر الله وأطعِمْهُ أهلك)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3517 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2070).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৭০)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানে সহবাসকারী ব্যক্তিকে ইস্তিগফার করার পাশাপাশি কাফফারা আদায় করার নির্দেশ দিয়েছেন মর্মে বর্ণনা
৩৫১৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমি ধ্বংস হয়ে গেছি। ”তখন তিনি বলেন, “সেটা কী?” সে ব্যক্তি বলেন, “আমি রমযানের দিনে স্ত্রী সহবাস করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি একটি দাস মুক্ত কর।” সে ব্যক্তি জবাবে বলেন, “আমার সেটা করার সামর্থ নেই।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাহলে তুমি বিরতিহীনভাবে দুই মাস সিয়াম পালন করো” সে ব্যক্তি জবাব দেন, “আমি তো এটা করতে পারবো না।” তখন তিনি বলেন, “তাহলে তুমি ৬০ জন মিসকীন খাদ্য দান করো।” সে ব্যক্তি জবাবে বলেন, “আমার সেটা করার সামর্থ নেই।” তারপর তাঁর কাছে এক ঝুড়ি খেজুর আনা হয়। তখন তিনি তাকে বলেন, “এগুলো নাও এবং সাদাকাহ করো।” সেই ব্যক্তি জিজ্ঞেস করেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অন্য লোকদের? ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, মদীনার দুই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় আমার চেয়ে অভাবী কেউ নেই।” রাবী বলেন, “এটা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি হেঁসে দেন এমনকি তাঁর দাত প্রকাশ পেয়ে যায়। তিনি বলেন, “তুমি নিয়ে নাও এবং তোমার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صلى الله عليه وسلم أَمَرَ الْمُوَاقِعَ أَهْلَهُ فِي رَمَضَانَ بِالْكَفَّارَةِ مع الاستغفار
3518 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنِ الْأَوْزَاعِيِّ عَنْ الزُّهْرِيِّ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هريرة قال: قال رجل: يارسول اللَّهِ هَلَكَتُ قَالَ: (وَمَا ذَاكَ؟! ) قَالَ: وَقَعَتُ عَلَى امْرَأَتِي فِي يَوْمٍ مِنْ شَهْرِ رَمَضَانَ قَالَ: (أَعْتِقْ رَقَبَةً) قَالَ: مَا أَجِدُهَا قَالَ: (صُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ) قَالَ: لَا أَسْتَطِيعُ قَالَ: (فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا) قَالَ: لَا أَجِدُ قَالَ: فأُتي النبي صلى الله عليه وسلم بِعَرَقٍ فقال: (خذه فتصدق به) فقال: يارسول اللَّهِ عَلَى غَيْرِ أَهْلِي؟ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا بَيْنَ طُنُبَيِ الْمَدِينَةِ أحدٌ أَفْقَرُ مِنِّي فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ: (خُذْهُ وَاسْتَغْفَرْ ربك)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3517 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2070).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৭০)
পরিচ্ছেদঃ রমযানে স্ত্রী সহবাসকারী ব্যক্তির উপর যদি বিরতিহীনভাবে দুই মাস সিয়াম রাখা ওয়াজিব হয়, অতঃপর অবহেলা করার কারণে তা পালন না করে মারা যায়, তবে তার মৃত্যুর পর সেই সিয়াম তার পক্ষ থেকে আদায় করতে হবে মর্মে হাদীস
৩৫১৯. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমার বোন মারা গিয়েছে, তার উপর বিরতিহীনভাবে দুই মাস সিয়াম পালন ওয়াজিব ছিল।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমার কি অভিমত, যদি তোমার বোনের ঋণ থাকতো, তবে তুমি কি তা পরিশোধ করতে?” সেই নারী বলেন, “জ্বী, হ্যা। ”তখন তিনি বলেন, “তবে আল্লাহর হক আদায় করা বেশি উপযুক্ত।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْمُوَاقِعَ أَهْلَهُ فِي رَمَضَانَ إِذَا وَجَبَ عَلَيْهِ صِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ ففرَّط فِيهِ إِلَى أَنْ نَزَلَتِ الْمَنِيَّةُ بِهِ قُضي الصَّوْمُ عَنْهُ بَعْدَ مَوْتِهِ
3519 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنِ الْأَعْمَشِ عَنِ الْحَكَمِ وَسَلَمَةَ بْنِ كُهَيْلٍ وَمُسْلِمٍ الْبَطِينِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ وَمُجَاهِدٍ وَعَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ: إِنَّ أُخْتِي مَاتَتْ وَعَلَيْهَا صِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ قَالَ: (أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُختِكِ دَينٌ أَكُنْتِ تَقْضِينَهُ)؟ قَالَتْ نَعَمْ قَالَ: (فحقُّ الله أَحَقُّ).
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3519 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (3/ 261 ـ 262) ، ((التعليق على صحيح ابن خزيمة)) (3/ 223 و 272): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/২৬১-২৬২)
পরিচ্ছেদঃ রমযানে ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাসকারীর জন্য কাফফারা প্রদান করা ওয়াজিব হওয়া প্রসঙ্গে বর্ণনা
৩৫২০. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন যে, তিনি জ্বলে-পুড়ে গিয়েছেন, অতঃপর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেন। তখন সেই ব্যক্তি বলেন যে, তিনি রমযানে স্ত্রী সহবাস করেছেন। অতঃপর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর আসলে বলেন, “জ্বলে-পুড়ে যাওয়া লোকটি কোথায়?” তখন লোকটি দাঁড়ালে তিনি বলেন, “এগুলো সাদাকাহ করো।”[1]
ذِكْرُ إِيجَابِ الْكَفَّارَةِ عَلَى الْمُوَاقِعِ أَهْلَهُ مُتَعَمِّدًا فِي شَهْرِ رَمَضَانَ
3520 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ قَالَتْ: أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَنَّهُ احتَرَقَ فَسَأَلَهُ عَنْ أَمْرِهِ فَذَكَرَ أَنَّهُ وَقَعَ عَلَى امْرَأَتِهِ فِي رَمَضَانَ فأُتي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بمكتلٍ يُدْعَى العَرَقَ فِيهِ تَمْرٌ فَقَالَ: (أَيْنَ المُحْتَرِقُ؟ ) فَقَامَ الرَّجُلُ فقال: (تَصَدَّقْ بهذا)
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3520 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2074).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৭৪)
পরিচ্ছেদঃ আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানে এই ব্যক্তিকে দাস মুক্ত করা ও বিরতিহীনভাবে দুই মাস সিয়াম পালন করার সামর্থ না থাকার কারণে, খাদ্য খাওয়ানোর আদেশ করেছিলেন
৩৫২১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বসে আছি, এমন সময় এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি ধ্বংস হয়ে গেছি।”তখন তিনি বলেন, “তোমার কী হয়েছে?”সে ব্যক্তি বলেন, “আমি সিয়ামরত অবস্থায় স্ত্রী সহবাস করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি কি একটি দাস মুক্ত করতে পারবে?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, না।” তিনি আবার জিজ্ঞেস করেন, “তুমি কি বিরতিহীনভাবে দুই মাস সিয়াম রাখতে পারবে?” সে ব্যক্তি জবাব দেন, “আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি পারবো না।” তখন তিনি বলেন, “৬০ জন মিসকিনকে খাদ্য খাওয়াতে পারবে? সেই ব্যক্তি জবাব দেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি পারবো না।” অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুপ থাকেন।
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমরা এমন অবস্থাতেই ছিলাম। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক আরাক খেজুর আনা হয়। আরাক হলো একটি পরিমাপক ঝুড়ি। তখন তিনি বলেন, “এক্ষুনি যে প্রশ্ন করলো, সেই প্রশ্নকারী কোথায়? তুমি এগুলো নিয়ে নাও এবং সাদাকাহ করো।”সেই ব্যক্তি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের চেয়ে অভাবী ব্যক্তিকে? আল্লাহর কসম, দুই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় (মাদীনায়) আমাদের চেয়ে অভাবী কোন পরিবার নেই।” রাবী বলেন, “এটা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি হেঁসে দেন এমনকি তাঁর দাত প্রকাশ পেয়ে যায়। অতঃপর তিনি বলেন, “এগুলো তোমার পরিবারকে খাওয়াও।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صلى الله عليه وسلم أَمَرَ هَذَا بِالْإِطْعَامِ بَعْدَ أَنْ عَجَزَ عَنِ الْعِتْقِ وَعَنْ صِيَامِ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ
3521 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ بِحِمْصَ حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ: بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ جَاءَهُ رَجُلٌ فقال: يارسول الله هلكتُ قال: (ومالك؟ ) قَالَ: وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَأَنَا صَائِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (هل تَجِدُ رَقَبَةً تَعْتِقُها؟ ) قَالَ: لَا قَالَ: (فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ؟ ) قَالَ: لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ: (هَلْ تَجِدُ إطعام ستين مسكيناً)؟ قال: لا يارسول اللَّهِ قَالَ: فَسَكَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ، قَالَ أَبُو هُرَيْرَةَ بَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِعَرَقٍ فِيهِ تَمْرٌ - والعَرَقُ: المكتلُ - فَقَالَ: (أَيْنَ السَّائِلُ آنِفًا؟ خُذْ هَذَا التَّمْرَ فتصدَّق بِهِ) فَقَالَ الرَّجُلُ: عَلَى أَفْقَرَ مِنْ أهلي يارسول الله والله ما بين لابتيها - يُرِيدُ الحرَّتَيْنِ - أَهْلُ بيتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِي قَالَ: فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ أنيابُهُ ثُمَّ قَالَ: (أَطْعِمْهُ أَهْلَكَ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3521 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2068) ، ((الإرواء)) ـ أيضاً ـ: ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৮-৮৯)
পরিচ্ছেদঃ রমযানে স্ত্রী সহবাসকারী ব্যক্তির উপর যদি বিরতিহীনভাবে দুই মাস সিয়াম রাখা ওয়াজিব হয়, অতঃপর অবহেলা করার কারণে তা পালন না করে মারা যায়, তবে তার মৃত্যুর পর সেই সিয়াম তার পক্ষ থেকে আদায় করতে হবে মর্মে হাদীস
৩৫২২. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমার বোন মারা গিয়েছে, তার উপর বিরতিহীনভাবে দুই মাস সিয়াম পালন ওয়াজিব ছিল।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমার কি অভিমত, যদি তোমার বোনের ঋণ থাকতো, তবে তুমি কি তা পরিশোধ করতে?” সেই নারী বলেন, “জ্বী, হ্যা।”তখন তিনি বলেন, “তবে আল্লাহর হক আদায় করা বেশি উপযুক্ত।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْمُوَاقِعَ أَهْلَهُ فِي رَمَضَانَ إِذَا وَجَبَ عَلَيْهِ صِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ ففرَّط فِيهِ إِلَى أَنْ نَزَلَتِ الْمَنِيَّةُ بِهِ قُضي الصَّوْمُ عَنْهُ بَعْدَ مَوْتِهِ
3522 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنِ الْأَعْمَشِ عَنِ الْحَكَمِ وَسَلَمَةَ بْنِ كُهَيْلٍ وَمُسْلِمٍ الْبَطِينِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ وَمُجَاهِدٍ وَعَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ: إِنَّ أُخْتِي مَاتَتْ وَعَلَيْهَا صِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ قَالَ: (أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُخْتِكِ دَيْنٌ أَكُنْتِ تَقْضِينَهُ)؟ قَالَتْ نَعَمْ قَالَ: (فَحَقُّ الله أحق)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3522 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (3/ 261 ـ 262) ، ((التعليق على صحيح ابن خزيمة)) (3/ 223 و 272): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/২৬১-২৬২)
পরিচ্ছেদঃ (১০) সিয়াম পালনকারী ব্যক্তির রক্তমোক্তম করা প্রসঙ্গে
৩৫২৩. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়ামরত অবস্থায় রক্তমোক্ষম করে নিয়েছিলেন।”[1]
10 - بَابُ حِجَامَةِ الصَّائِمِ
3523 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الْمِنْقَرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ عَنْ أَيُّوبَ عَنْ عِكْرِمَةَ: عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم احْتَجَمَ وَهُوَ صَائِمٌ.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3523 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2054) ، ((الإرواء)) (932): خ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৩২)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার সাথে বাহ্যিকভাবে বিরোধপূর্ণ কাজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩৫২৪. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজাদকৃত দাস সাওবান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে রমযানের ১৮ তারিখ বাকী‘ নামক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তির দিকে লক্ষ্য করেন, যে রক্ত মোক্ষম করছিল। তখন তিনি বলেন, “যে রক্তমোক্ষম করছে আর যাকে রক্তমোক্ষম করে দিচ্ছে উভয়ের সিয়াম ভঙ্গ হয়ে গেছে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ الشَّيْءِ الَّذِي يُخالِفُ الْفِعْلَ الَّذِي ذَكَرْنَاهُ فِي الظَّاهِرِ
3524 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي أَبُو قِلَابَةَ أَنَّ أَبَا أَسْمَاءَ الرَّحَبِيَّ حَدَّثَهُ: عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم: أَنَّهُ خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِثَمَانِ عَشْرَةَ خَلَتْ مِنْ شَهْرِ رَمَضَانَ إِلَى الْبَقِيعِ فَنَظَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إلى رَجُلٍ يَحْتَجِمُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (أفطر الحَاجِمُ والمَحْجُومُ)
الراوي : ثَوْبَان | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3524 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2049 ـ 2053).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৪৯-২০৫৩)
পরিচ্ছেদঃ যেই হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, আমাদের উল্লেখিত আবূ কিলাবার হাদীসটি ত্রুটিযুক্ত
৩৫২৫. শাদ্দাদ বিন আওস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে রমযানের ১৮ তারিখে হাঁটছিলাম। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তির দিকে লক্ষ্য করেন, যে রক্ত মোক্ষম করছিল। তখন তিনি বলেন, “যে রক্তমোক্ষম করছে আর যাকে রক্তমোক্ষম করে দিচ্ছে উভয়ের সিয়াম ভঙ্গ হয়ে গেছে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি আবূ কিলাবাহ রহিমাহুল্লাহ আবূ আসমা থেকে, তিনি সাওবান থেকে হাদীসটি শ্রবণ করেছেন এবং তিনি হাদীসটি আবুল আশআস থেকে, তিনি আবূ আসমা থেকে, তিনি শাদ্দাদ বিন আওস থেকেও হাদীসটি শ্রবণ করেছেন। আর দুটি সানাদই সহীহ।
শাইবান বিন আব্দুর রহমান দুটি সানাদের মাঝেই সন্নিবেশ ঘটিয়েছেন। তিনি ইয়াহইয়া বিন আবূ কাসীর থেকে, তিনি আবূ কিলাবাহ থেকে, তিনি আবূ আসমা থেকে, তিনি সাওবান ও আবুল আশআস থেকে, তারা আবু আসমা থেকে, তিনি শাদ্দাদ থেকে হাদীসটি বর্ণনা করেছেন।”
ذكر خبر قد يوهم غير المبتحر فِي صِنَاعَةِ الْحَدِيثِ أَنَّ خَبَرَ أَبِي قِلَابَةَ الَّذِي ذَكَرْنَاهُ مَعْلُولٌ
3525 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا عَاصِمٌ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي الْأَشْعَثِ عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ: عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ: بَيْنَمَا أَنَا أَمْشِي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي ثَمَانِ عَشْرَةَ خَلَتْ مِنْ رَمَضَانَ إِذْ حَانَتْ مِنْهُ الْتِفَاتَةٌ فَأَبْصَرَ رَجُلًا يَحْتَجِمُ فَقَالَ صلى الله عليه وسلم: (أفطر الحاجم والمحجوم)
الراوي : شَدَّاد بْن أَوْسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3525 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2051).
قَالَ أَبُو حَاتِمٍ رضي الله عنه: سَمِعَ هَذَا الْخَبَرَ أَبُو قِلَابَةَ عَنْ أَبِي أَسْمَاءَ عَنْ ثَوْبَانَ وَسَمِعَهُ عَنْ أَبِي الْأَشْعَثِ عَنْ أَبِي أَسْمَاءَ عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ وَهُمَا طَرِيقَانِ مَحْفُوظَانِ.
وَقَدْ جَمَعَ شَيْبَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بَيْنَ الْإِسْنَادَيْنِ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي أَسْمَاءَ عَنْ ثَوْبَانَ وَعَنْ أَبِي الْأَشْعَثِ عَنْ أَبِي أَسْمَاءَ عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৫১)
পরিচ্ছেদঃ আসিম রহিমাহুল্লাহ পূর্বে যে হাদীস বর্ণনা করেছেন, খালিদ রহিমাহুল্লাহ কর্তৃক তার বিপরীত বর্ণনা
৩৫২৬. শাদ্দাদ বিন আওস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “মক্কা বিজয়ের সময়ে রমযানের ১৮ তারিখে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে রক্তমোক্ষম করতে দেখলেন। তখন তিনি বলেন, “যে রক্তমোক্ষম করছে আর যাকে রক্তমোক্ষম করে দিচ্ছে উভয়ের সিয়াম ভঙ্গ হয়ে গেছে।”[1]
ذِكْرُ مُخَالَفَةِ خَالِدٍ الْحَذَّاءِ عَاصِمًا فِي رِوَايَتِهِ التي ذكرناها
3526 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ حَدَّثَنَا بُنْدَارٌ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدٌ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ: عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْبَقِيعِ زَمَانَ الْفَتْحِ فَنَظَرَ إِلَى رَجُلٍ يَحْتَجِمُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (أَفْطَرَ الحاجم والمحجوم)
الراوي : شَدَّاد بْن أَوْسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3526 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2051).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৫১)
পরিচ্ছেদঃ আমরা যে কাজের কথা আগে বর্ণনা করেছি, তা নিষিদ্ধ হওয়ার ব্যাপারে দ্বিতীয় হাদীস
৩৫২৭. রাফে‘ বিন খাদীজ আওস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে রক্তমোক্ষম করছে আর যাকে রক্তমোক্ষম করে দিচ্ছে উভয়ের সিয়াম ভঙ্গ হয়ে গেছে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই দুটি হাদীস কোন কোন আলিমকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীস দুটি হয়তো পরস্পর বিপরীত। কিন্তু বিষয়টি এমন নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহরামরত অবস্থায় সিয়াম পালনকালে রক্ত মোক্ষম করে নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এরকম কোন সহীহ বর্ণনা আসেনি যে, তিনি ইহরাম অবস্থা ছাড়া সিয়াম পালনকালে রক্তমোক্ষম করে নিয়েছেন। ইহরাম তিনি সফর অবস্থায় করেছেন। আর মুসাফিরের জন্য সিয়াম ভঙ্গ করা বৈধ; সেটা হতে পারে রক্তমোক্ষম করার মাধ্যমে, হতে পারে পানি বা দুধ পানের মাধ্যমে অথবা অন্য যে কোন জিনিসের মাধ্যমে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “যে রক্তমোক্ষম করছে আর যাকে রক্তমোক্ষম করে দিচ্ছে উভয়ের সিয়াম ভঙ্গ হয়ে গেছে” এটা হলো একটি কাজ সম্পর্কে সংবাদ। এর দ্বারা উদ্দেশ্য হলো খোদ এই ধরণের কাজ করার ব্যাপারে নিষেধ করা।”[2]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِالزَّجْرِ عَنِ الْفِعْلِ الَّذِي ذَكَرْنَاهُ قَبْلُ
3527 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَارِظٍ عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ: عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (أفطر الحاجم والمحجوم)
الراوي : رَافِع بْن خَدِيجٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3527 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (4/ 70 ـ 71).
قَالَ أَبُو حَاتِمٍ رضي الله عنه: هَذَانِ خَبَرَانِ قَدْ أَوْهَمَا عَالَمًا مِنَ النَّاسِ أَنَّهُمَا مُتَضَادَّانِ وَلَيْسَا كَذَلِكَ لِأَنَّهُ صلى الله عليه وسلم احْتَجَمَ وَهُوَ صَائِمٌ مُحْرِمٌ وَلَمْ يُرْوَ عَنْهُ صلى الله عليه وسلم فِي خَبَرٍ صَحِيحٍ أَنَّهُ احْتَجَمَ وَهُوَ صَائِمٌ دُونَ الْإِحْرَامِ وَلَمْ يَكُنْ صلى الله عليه وسلم مُحْرِمًا قطُّ إِلَّا وَهُوَ مُسَافِرٌ وَالْمُسَافِرُ قَدْ أُبيح لَهُ الْإِفْطَارُ: إِنْ شَاءَ بِالْحِجَامَةِ وَإِنْ شَاءَ بِالشَّرْبَةِ مِنَ الْمَاءِ وَإِنْ شَاءَ بِالشَّرْبَةِ مِنَ اللَّبَنِ أَوْ بِمَا شَاءَ مِنَ الْأَشْيَاءِ.
وَقَوْلُهُ صلى الله عليه وسلم: (أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ) لَفْظَةُ إِخْبَارٍ عَنْ فِعْلٍ مُرَادُهَا الزَّجْرُ عَنِ استعمال ذلك الفعل نفسه.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৭০-৭১)
[2] আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তার প্রতিবাদে বলেন, “লেখন রহিমাহুল্লাহ যা বলেছেন, সেটা দুই দিক থেকে ভেবে দেখার অবকাশ রয়েছে:
প্রথমত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহরাম অবস্থা ছাড়া সিয়াম রেখে রক্ত মোক্ষম করেছেন, এরকম কোন হাদীস বর্ণিত না হওয়া এটা মোটেও আবশ্যক করে না যে, এরকম কিছু সংঘটিত হয়নি। বরং এই ব্যাপারে বর্ণিত প্রথম মুতলাক বা সাধারণ হাদীসটিই যথেষ্ট। সেটা হলো, তিনি সিয়ামরত অবস্থায় রক্তমোক্ষম করেছেন। বিশেষত সহীহ বুখারীর বর্ণনায় এসেছে, احتجم وهوصائم ، واحتجم وهو محرم (তিনি সিয়ামরত অবস্থায় রক্তমোক্ষম করেছেন এবং তিনি ইহরাম অবস্থাতেও রক্তমোক্ষম করেছেন)। এই হাদীসটি দুটি স্বতন্ত্র ঘটনা হিসেবে সাব্যস্ত করেছে। এই হাদীসটি ঐ হাদীসের চেয়ে বেশি বিশুদ্ধ যেখানে এই শব্দে বর্ণিত হয়েছে, احتجم وهو صائم محرم (তিনি সিয়ামরত ও মুহরিম অবস্থায় রক্তমোক্ষম করেছেন)। এই হাদীসটি এটাকে একটা ঘটনা হিসেবে সাব্যস্ত করেছে। গ্রন্থকার এর উপর পথ চলেছেন। অতঃপর যা বলার তা বলেছেন। আর এই ব্যাপারে সহীহ বুখারীর বর্ণনাটি বেশি বিশুদ্ধ। এই ব্যাপারে ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহর কথা জানতে দেখুন ইরওয়াউল গালীল (৪/৭৭)।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সর্বশেষ সিয়াম পালনকারীর জন্য রক্তমোক্ষম করার বৈধতা সাব্যস্ত রয়েছে। দেখুন সহীহ আবূ দাঊদ (২০৫৫) ও ইরওয়াউল গালীল (৪/৭২-৭৪)।”
পরিচ্ছেদঃ কোন ব্যক্তি সিয়ামরত অবস্থায় রক্তমোক্ষম করতে চাইলে কিসের মাধ্যমে রক্তমোক্ষম করে নিবে তার বিবরণ
৩৫২৮. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবূ তায়বাহ রাদ্বিয়াল্লাহু আনহুকে সূর্য অস্ত যাওয়ার সময় তাঁর কাছে আসার নির্দেশ দেন। অতঃপর তিনি তাকে রক্তমোক্ষমের যন্ত্রপাতি ইফতারের সাথে রাখার নির্দেশ দেন। অতঃপর তিনি রক্তমোক্ষম করে নেন এবং তাকে জিজ্ঞেস করেন, “তোমার প্রতিদিনের পরিশোধযোগ্য করের পরিমাণ কতো?” তিনি জবাবে বলেন, “দুই সা‘ খাদ্যদ্রব্য।” অতঃপর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রতিদিনের পরিশোধযোগ্য কর থেকে এক সা‘ কমিয়ে দেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “সাঈদ বিন ইয়াহইয়া সা‘দান নামে পরিচিত। তিনি দামেস্কের অধিবাসী, হাদীসের ক্ষেত্রে সঠিক, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যক্তি।
ذِكْرُ وَصَفِ مَا يَحْتَجِمُ الْمَرْءُ بِهِ إِذَا كان صائماً
3528 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ عَنْ أَبِي الزُّبَيْرِ: عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ أَبَا طَيْبَةَ أَنْ يَأْتِيَهُ مَعَ غَيْبُوبَةِ الشَّمْسِ فَأَمَرَهُ أَنْ يَضَعَ الْمَحَاجِمَ مَعَ إِفْطَارِ الصَّائِمِ فَحَجَمهُ ثُمَّ سَأَلَهُ: (كَمْ خَرَاجُكَ)؟ قَالَ: صَاعَيْنِ فَوَضَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم عنه صاعاً.
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3528 | خلاصة حكم المحدث: ضعيف - ((الإرواء)) (933 ـ التحقيق الثاني).
قَالَ أَبُو حَاتِمٍ: سَعِيدُ بْنُ يَحْيَى يُعرف بسعدانَ مِنْ أَهْلِ دِمَشْقَ: ثِقَةٌ مَأْمُونٌ مُسْتَقِيمُ الْأَمْرِ فِي الْحَدِيثِ.
হাদীসটির ব্যাপারে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ স্পষ্ট কোন মন্তব্য করেননি। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৩৩)
পরিচ্ছেদঃ (১১) সিয়াম পালনকারী ব্যক্তির চুম্বন করা প্রসঙ্গে বর্ণনা - সিয়ামরত অবস্থায় স্ত্রীকে চুম্বন করা বৈধ হওয়া প্রসঙ্গে বর্ণনা
৩৫২৯. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম অবস্থায় তাঁর কোন এক স্ত্রীকে চুম্বন করেছেন। তারপর আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা হেঁসে দেন।”[1]
11 - بَابُ قُبْلَةِ الصَّائِمِ - جَوَازِ تَقْبِيلِ الْمَرْءِ امْرَأَتَهُ إِذَا كَانَ صائماً
3529 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ: عَنْ عَائِشَةَ أَنَّهَا كَانَتْ تَقُولُ: إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيُقَبِّلُ بَعْضَ نسائِهِ وهو صَائِمٌ ثُمَّ ضَحِكَتْ.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3529 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (4/ 82): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮২)
পরিচ্ছেদঃ সিয়ামরত অবস্থায় স্ত্রীকে চুম্বন করা বৈধ হওয়া প্রসঙ্গে বর্ণনা
৩৫৩০. উমার বিন আবূ সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, “সিয়াম পালনকারী ব্যক্তি কি চুম্বন করতে পারে?” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “একে –উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহাকে- জিজ্ঞেস করো।” অতঃপর উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা তাকে জানান, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম করেছেন।” সেই ব্যক্তি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আল্লাহ আপনার আগের পরের সমস্ত গোনাহ ক্ষমা করে দিয়েছেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহর কসম, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি তাকওয়াবান ও আল্লাহকে ভয় করি।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ جَوَازِ تَقْبِيلِ الْمَرْءِ أَهْلَهُ وهو صائم
3530 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ الْحِمْيَرِيِّ عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ: أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم: أيقبِّلُ الصَّائِمُ؟ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (سَلْ هذِِهِ ـ أمُّ سَلَمَةَ ـ) فأخبرتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُ ذَلِكَ فَقَالَ يا رسول الله! قد غَفَرَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ: (وَاللَّهِ إِنِّي أَتْقَاكُمْ لِلَّهِ وأخشاكم له)
الراوي : عُمَر بْن أَبِي سَلَمَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3530 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (4/ 84): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৪)
পরিচ্ছেদঃ সিয়ামরত অবস্থায় স্ত্রীকে চুম্বন করা বৈধ হওয়া প্রসঙ্গে বর্ণনা
৩৫৩১. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে সিয়াম অবস্থায় চুম্বন করেছেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلرَّجُلِ الصَّائِمِ أَنْ يُقبِّلُ امْرَأَتَهُ
3531 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ شَيْبَانَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ: عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ أَخْبَرَهُ أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كان يُقَبِّلُها وهو صائم.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3531 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (4/ 82): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮২)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
৩৫৩২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম অবস্থায় তাঁর কোন এক স্ত্রীকে চুম্বন করেছেন।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصرِّح بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
3532 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ: عَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم كان يُقَبِّل بعْضَ نسائه وهو صائم.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3532 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (4/ 82): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮২)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, হাদীসটি উরওয়া বিন যুবাইর এককভাবে বর্ণনা করেছেন, তার কথা অপনোদনকারী হাদীস
৩৫৩৩. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে সিয়াম অবস্থায় চুম্বন করতেন।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تفرَّد بِهِ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ
3533 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ بِصَيْدَا قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ التِّنِّيسي حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُقبِّلُني وَهُوَ صائمٌ.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3533 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (4/ 82): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮২)
পরিচ্ছেদঃ এই ধরনের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর অন্যান্য স্ত্রীদের বাদ দিয়ে কেবল আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার সাথেই করেননি
৩৫৩৪. হাফসা বিনতু উমার রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম অবস্থায় চুম্বন করতেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ هَذَا الْفِعْلَ لَمْ يَكُنْ مِنَ الْمُصْطَفَى صلى الله عليه وسلم لِعَائِشَةَ وَحْدَهَا دُونَ سَائِرِ أَزْوَاجِهِ
3534 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قال: حدثنا جرير عن منصور عن مُسْلِمِ بْنِ صُبَيْحٍ عَنْ شُتَيْرِ بْنِ شَكَلٍ: عَنْ حَفْصَةَ بِنْتِ عُمَرَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُقَبِّلُ وَهُوَ صائم.
الراوي : حَفْصَة بِنْت عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3534 | خلاصة حكم المحدث: صحيح: م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৩৪)
পরিচ্ছেদঃ এই ধরণের কাজ সেই ব্যক্তির জন্য বৈধ, যে ব্যক্তি নিজের রিপুর তাড়নাকে সংবরণ করতে পারবে এবং অপ্রীতিকর পরিণাম থেকে নিরাপদ থাকতে পারবে
৩৫৩৫. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়ামরত অবস্থায় চুম্বন করতেন।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো তোমাদের কে তার কামনাকে সংবরণ করতে পারবে?”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ هَذَا الْفِعْلَ مُبَاحٌ لِمَنْ مَلَكَ إِرْبَهُ وأمِنَ مَا يَكْرَهُ من متعقبه
3535 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ الْفَنْدَوَرِيُّ بِحَرَّانَ قَالَ: حَدَّثَنَا النُّفَيْلِيُّ قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنِ عُمَرَ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ وَتَقُولُ: أيُّكُمْ أَمْلَكُ لِإِرْبِهِ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3535 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2061) ، ((الصحيحة)) (220): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২০৬১)
পরিচ্ছেদঃ সিয়ামরত অবস্থায় স্ত্রীকে চুম্বন করা বৈধ, যদি তার পরে অপ্রীতিকর না ঘটে
৩৫৩৬. উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার হর্ষোৎফুল্ল হয়ে সিয়াম অবস্থায় (আমার স্ত্রীকে) চুম্বন করি। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলি, “আমি আজ এক গুরুতর কাজ করে ফেলেছি!” তিনি বলেন, “সেটা কী?” আমি বললাম, “আমি সিয়ামরত অবস্থায় চুম্বন করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনার কি অভিমত, যদি আপনি পানি দিয়ে কুলি করতেন?” আমি বললাম, “তাহলে তো কোন ক্ষতি হবে না।” তখন তিনি বলেন, “তাহলে এতে আর কী?”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلرَّجُلِ الصَّائِمِ تَقْبِيلَ امْرَأَتِهِ مَا لَمْ يَكُنْ وَرَاءَهُ شَيْءٌ يَكْرَهُهُ
3536 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ قَالَ: حَدَّثَنَا بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ: هَشَشْتُ فقبَّلتُ وَأَنَا صَائِمٌ فَجِئْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ: لَقَدْ صَنَعْتُ الْيَوْمَ أَمْرًا عَظِيمًا قَالَ: (وَمَا هُوَ)؟ قُلْتُ: قبَّلتُ وَأَنَا صَائِمٌ فقال صلى الله عليه وسلم: (أرأيت لو مَضْمَضْتَ مِنَ الْمَاءِ)؟ قُلْتُ: إِذًا لَا يضرُّ؟ قال: (ففيم)
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3536 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2064).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২০৬১)
পরিচ্ছেদঃ এই ধরণের কাজ ফরয ও নফল সিয়াম উভয় ক্ষেত্রেই জায়েয
৩৫৩৭. আবূ সালামাহ রহিমাহুল্লাহ আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়ামরত অবস্থায় তাঁর কোন এক স্ত্রীকে চুম্বন করতেন। তখন আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে বললাম, “ফরয ও নফল সিয়াম অবস্থায়?” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “ফরয, নফল সব ধরণের সিয়াম অবস্থায়।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি আবূ সালামাহ বিন আব্দুর রহমান উমার বিন আব্দুল আযীয থেকে, তিনি উরওয়া থেকে, তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন। তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে নিজে হাদীসটি শ্রবণ করেছেন।
এটি বিশুদ্ধ হওয়ার প্রমাণ হলো, মা‘মার রহিমাহুল্লাহ ইমাম যুহরী থেকে, তিনি আবূ সালামাহ থেকে, তিনি বলেন, আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে বললাম, “ফরয ও নফল সিয়াম অবস্থায়?”
কাজেই রাবী হাদীসটি কোন কোন সময় উমার বিন আব্দুল আযীয থেকে, তিনি উরওয়া থেকে, তিনি আয়িশা থেকে এভাবে বর্ণনা করেছেন। আবার কোন কোন সময় খোদ আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে হাদীসটি বর্ণনা করেছেন।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذَا الْفِعْلَ مُبَاحٌ لِلْمَرْءِ فِي صَوْمِ الْفَرْضِ وَالتَّطَوُّعِ مَعًا
3537 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ: عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يقبِّلُ بَعْضَ نِسَائِهِ وَهُوَ صَائِمٌ قُلْتُ لِعَائِشَةَ: فِي الْفَرِيضَةِ وَالتَّطَوُّعِ؟ قَالَتْ عَائِشَةُ في كل ذلك في الفريضة والتطوع.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3537 | خلاصة حكم المحدث: منكر ـ بزيادة: قلت لعائشة.
قَالَ أَبُو حَاتِمٍ رضي الله عنه: سَمِعَ هَذَا الْخَبَرَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ وَسَمِعَهُ مِنْ عَائِشَةَ نَفْسِهَا وَالدَّلِيلُ عَلَى صِحَّتِهِ: أَنَّ مَعْمَرًا قَالَ: عَنِ الزُهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: فِي الْفَرِيضَةِ وَالتَّطَوُّعِ؟ فَمَرَّةً أَدَّى الْخَبَرَ عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ وأخرى أدى الخبر عنها نفسها.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে বললাম… ’’ অংশসহ মুনকার বলেছেন। (ইরওয়াউল গালীল)
পরিচ্ছেদঃ যেই হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, সিয়াম পালনকারী ব্যক্তির জন্য হয়তো তার স্ত্রীকে চুম্বন করা বৈধ নয়
৩৫৩৮. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি সিয়ামরত অবস্থায় থাকাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার চেহারা স্পর্শ করতেন না।”[1]
ذكر خبر قد يوهم غير المبتحر فِي صِنَاعَةِ الْعِلْمِ أَنَّ تَقْبِيلَ الصَّائِمِ امْرَأَتَهُ غير جائز
3538 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ عَنْ زَكَرِيَّا بْنِ أَبَى زَائِدَةَ عَنِ الْعَبَّاسِ بْنِ ذَرِيحٍ عَنِ الشَّعْبِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ الْأَشْعَثِ: عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَا يلْمَسُ مِنْ وجهي من شيء وأنا صائمةٌ.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3538 | خلاصة حكم المحدث: منكر ـ ((الضعيفة)) (958) ، ((الإرواء)) (4/ 84 ـ 85).
হাদীসটির সনদকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে মুনকার বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৪-৮৫)
পরিচ্ছেদঃ পুর্বে বর্ণিত মুহাম্মাদ বিন আশআসের হাদীসের সাথে বাহ্যত বিপরীতধর্মী হাদীসের বর্ণনা
৩৫৩৯. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম অবস্থায় তাঁর কোন এক স্ত্রীকে চুম্বন করেছেন। তারপর আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা হেঁসে দেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর কামনাকে সবচেয়ে বেশি সংবরণকারী ছিলেন। তিনি সিয়ামরত অবস্থায় তাঁর স্ত্রীদের চুম্বন করেছেন, এটা শিক্ষা দেওয়ার জন্য যে, যে ব্যক্তি তাঁর কামনাকে সংবরণ করতে পারবে, তার জন্য সিয়ামরত অবস্থায় স্ত্রীকে চুম্বন করা বৈধ। আর তাঁর স্ত্রী সিয়ামরত অবস্থায় থাকলে, তখন তিনি এরকম করা থেকে বিরত থাকতেন, এটা জানান দেওয়ার জন্য যে, এসব উপকরণের উপস্থিতিতে নারীদের দুর্বল হয়ে যাওয়ার বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করা হয়েছে। যখন তাদের অবস্থা এমন হয়, এজন্য আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এধরণের কাজ করতেন না। এমন নয় যে, দুই হাদীসের মাঝে কোন বৈপরীত্ব নেই।”
ذِكْرُ الْخَبَرِ الَّذِي يُضَادُّ خَبَرَ مُحَمَّدِ بْنِ الْأَشْعَثِ الَّذِي ذَكَرْنَاهُ فِي الظَّاهِرِ
3539 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن هشام بن عروة عن أبيه ، عن عائشة أَنَّهَا كَانَتْ تَقُولُ: إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيُقَبِّلُ بَعْضَ نِسَائِهِ وهو صائم ثم تَضْحَكُ.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3539 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (4/ 82): ق.
قَالَ أَبُو حَاتِمٍ رضي الله عنه: كَانَ الْمُصْطَفَى صلى الله عليه وسلم أَمْلَكَ النَّاسِ لِإِرْبِهِ وَكَانَ يُقَبِّلُ نِسَاءَهُ إِذَا كَانَ صَائِمًا أَرَادَ بِهِ التَّعْلِيمَ أَنَّ مِثْلَ هَذَا الْفِعْلِ مِمَّنْ يَمْلِكُ إِرْبَهُ وَهُوَ صَائِمٌ جَائِزٌ وَكَانَ يتنكَّبُ صلى الله عليه وسلم اسْتِعْمَالَ مِثْلِهِ إِذَا كَانَتْ هِيَ صَائِمَةٌ عِلْمًا مِنْهُ بِمَا رُكِّب فِي النِّسَاءِ مِنَ الضَّعْفِ عِنْدَ الْأَسْبَابِ الَّتِي تَرِدُ عَلَيْهِنَّ فَكَانَ يُبقي عليهنَّ صلى الله عليه وسلم بِتَرْكِ اسْتِعْمَالِ ذَلِكَ الْفِعْلِ إِذَا كُنّ بِتِلْكَ الْحَالَةِ مِنْ غَيْرِ أَنْ يَكُونَ بَيْنَ هَذَيْنِ الْخَبَرَيْنِ تَضَادٌ أَوْ تَهَاتُرٌ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮২)
পরিচ্ছেদঃ (১২) মুসাফির ব্যক্তির সিয়াম প্রসঙ্গে
৩৫৪০. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সফরে সিয়াম রাখা পুণ্যের কাজ নয়।”[1]
12 - بَابُ صَوْمِ الْمُسَافِرِ
3540 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ بْنِ عَامِرٍ الشَّيْبَانِيُّ بِنَسَا وَعُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ الطَّائِيُّ بِمَنْبِجَ وَالْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الرَّافِقِيُّ بِالرَّقَّةِ وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ اللَّخْمِيُّ بِعَسْقَلَانَ وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ الْفِرْيَابِيُّ بِبَيْتِ الْمَقْدِسِ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْكَلَاعِيُّ بِحِمْصَ وَمُحَمَّدُ بْنُ الْمُعَافَى بْنِ أَبَى حَنْظَلَةَ السَّاحِلِيُّ بِصَيْدَا فِي آخَرِينَ قَالُوا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى وَهَذَا حَدِيثُهُ وَقَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لَيْسَ مِنَ الْبِرِّ الصِّيَامُ فِي السَّفَرِ)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3540 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (4/ 59).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৯)
পরিচ্ছেদঃ যেই হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, সফরে সিয়াম রাখা হয়তো জায়েয নেই
৩৫৪১. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের বছর মক্কার উদ্দেশ্যে বের হন। অতঃপর যখন তিনি কুরাউল গামীম নামক জায়গায় যান এবং লোকজন সিয়াম রাখেন। তারপর তিনি একটি পানির পাত্র আনতে বলেন। অতঃপর তিনি সেটাকে উঁচু করেন, যাতে লোকজন তা দেখতে পায়। তারপর তিনি তা পান করেন। তারপর তাঁকে জানানো হয় যে, কিছু লোক এখনোও সিয়াম অব্যাহত রেখেছেন। তখন তিনি বলেন, “ওরা নাফরমান, ওরা নাফরমান।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্ক্তব্য “ওরা নাফরমান” তাদের প্রতি প্রদত্ত নির্দেশ অমান্য করার কারণে তাদের ব্যাপারে এই ধরণের সাধারণ বাক্য ব্যবহার করেছেন। নির্দেশটি ছিল সিয়াম ভঙ্গ করার। এটা নয় যে, সফরে সিয়াম রাখার কারণে তারা অবাধ্য হয়েছেন।”
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْحَدِيثِ أَنَّ الصَّوْمَ فِي السَّفَرِ غَيْرُ جائز
3541 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ: عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ عَامَ الْفَتْحِ إِلَى مَكَّةَ حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ وَصَامَ النَّاسُ ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ فَرَفَعَهُ حَتَّى نَظَرَ النَّاسُ إِلَيْهِ ثُمَّ شَرِبَ فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ: إِنَّ بَعْضَ النَّاسِ قَدْ صَامَ فَقَالَ: (أُولَئِكَ الْعُصَاةُ أُولَئِكَ العصاة)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3541 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (4/ 57): م.
قَالَ أَبُو حَاتِمٍ رضي الله عنه: قَوْلُهُ صلى الله عليه وسلم: (أُولَئِكَ الْعُصَاةُ) إِنَّمَا أَطْلَقَ عَلَيْهِمْ هَذِهِ اللَّفْظَةَ بِتَرْكِهِمُ الْأَمْرَ الَّذِي أَمَرَهُمْ بِهِ وَهُوَ الْإِفْطَارُ لَا أَنَّهُمْ صَارُوا عُصَاةً بِصَوْمِهِمْ فِي السَّفَرِ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৭)
পরিচ্ছেদঃ যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম ভঙ্গ করার নির্দেশ দিয়েছিলেন তার বিবরণ
৩৫৪২. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আসমানের পানির জলাধারের নিকট তাঁর খচ্চরের উপর ছিলেন, আর লোকজন সিয়ামরত অবস্থায় ছিলেন, তখন তিনি আমাদেরকে বলেন, “তোমরা পানি পান করো।” তখন লোকজন তাঁর দিকে তাকাতে লাগলেন। তিনি আবারো বলেন, “তোমরা পানি পান করো, কেননা নিশ্চয়ই আমি বাহনে আরোহী অবস্থায় আছি। আমি তোমাদের চেয়ে সহজ অবস্থায় আছি। আর তোমরা পদব্রজ অবস্থায় রয়েছো।” তখন লোকজন তাঁর দিকে তাকাতে লাগলেন। অতঃপর তিনি ঘুরে বসেন এবং পানি পান করেন। অতঃপর লোকজনও পানি করে।”[1]
ذِكْرُ السَّبَبِ الَّذِي مِنْ أَجْلِهِ أَمَرَهُمْ صلى الله عليه وسلم بِالْإِفْطَارِ
3542 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ عَنْ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي نَضْرَةَ: عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى نَهَرٍ مِنْ مَاءٍ السَّمَاءِ وَهُوَ عَلَى بَغْلَةٍ لَهُ وَالنَّاسُ صِيَامٌ فَقَالَ: (اشْرَبُوا) فَجَعَلُوا يَنْظُرُونَ إِلَيْهِ فَقَالَ: (اشْرَبُوا فَإِنِّي رَاكِبٌ وَإِنِّي أيسرُكُمْ وَأَنْتُمْ مُشَاةٌ) فَجَعَلُوا يَنْظُرُونَ إليه فحوَّل وَرِكَهُ فَشَرِبَ وشَرِبَ الناس
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3542 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق على ((صحيح ابن خزيمة)))) (3/ 256/2022).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৭)
পরিচ্ছেদঃ যেই হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, সফরে সিয়াম রাখা হয়তো জায়েয নেই
৩৫৪৩. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের বছর মক্কার উদ্দেশ্যে বের হন। এসময় তিনি সিয়ামরত অবস্থায় ছিলেন। অতঃপর যখন তিনি কুরাউল গামীম নামক জায়গায় যান এবং লোকজন সিয়াম রাখেন। তারপর তিনি একটি পানির পাত্র আনতে বলেন। অতঃপর তিনি সেটাকে উঁচু করেন, যাতে লোকজন তা দেখতে পায়। তারপর তিনি তা পান করেন। তারপর তাঁকে জানানো হয় যে, কিছু লোক এখনোও সিয়াম অব্যাহত রেখেছেন। তখন তিনি বলেন, “ওরা নাফরমান!”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের শক্তিশালী থাকার নিমিত্বে সফরে তাদেরকে যে সিয়াম ভঙ্গ করার আদেশ দিয়েছিলেন, তা পালন না করার কারণে তাদেরকে ‘অবাধ্য’ হিসেবে অভিহিত করেছেন। এটা উদ্দেশ্য নয় যে, সফরে তাদের সিয়াম রাখার কারণে তাদেরকে অবাধ্য বলেছেন। কেননা সফরে সিয়াম রাখা ও না রাখা উভয়টিই সাধারণত বৈধ।”
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْحَدِيثِ أَنَّ الصَّائِمَ فِي السَّفَرِ يَكُونُ عاصياً
3543 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ عَنْ جَابِرٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ عَامَ الْفَتْحِ وَأَنَّهُ صَامَ حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ وَصَامَ النَّاسُ ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ فَرَفَعَهُ حَتَّى نَظَرَ النَّاسُ إِلَيْهِ ثُمَّ شَرِبَ فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ: إِنَّ بَعْضَ النَّاسِ قَدْ صَامَ قال: (أولئك العصاة)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3543 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (4/ 57): م.
قَالَ أَبُو حَاتِمٍ رضي الله عنه: سَمَّاهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْعُصَاةَ بِتَرْكِهِمُ الْأَمْرَ الَّذِي أَمَرَهُمْ بِالْإِفْطَارِ فِي السَّفَرِ لِيَقْوَوْا بِهِ لَا أَنَّهُمْ عُصَاةٌ بِصَوْمِهِمْ فِي السَّفَرِ إِذِ الصَّوْمُ وَالْإِفْطَارُ فِي السَّفَرِ جَمِيعًا طلق مباح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৭)
পরিচ্ছেদঃ যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফরে সিয়াম রাখা অপছন্দ করেছেন, তার বিবরণ
৩৫৪৪. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতে পেলেন যে, এক ব্যক্তিকে ঘিরে লোকজন একত্রিত হয়েছে। তার উপর ছায়া দেওয়া হয়েছে। তখন তিনি বলেন, “এখানে কী হয়েছে?” সাহাবীগণ বললেন, “এক ব্যক্তি সিয়াম রেখেছেন (যার ফলে দুর্বল হয়ে পড়েছেন)।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সফরে সিয়াম রাখা পুণ্যের কাজ নয়।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا كَرِهَ صلى الله عليه وسلم الصَّوْمَ فِي السَّفَرِ
3544 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَسْعَدَ بْنِ زُرَارَةَ الْأَنْصَارِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ الْحَسَنِ: عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: رَأَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلًا قَدِ اجْتَمَعَ النَّاسُ وَقَدْ ظُلِّلَ عَلَيْهِ فَقَالَ: (مَا هَذَا؟ ) قَالُوا: رَجُلٌ صَائِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لَيْسَ الْبِرَّ أَنْ تَصُومُوا فِي السَّفَرِ)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3544 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2082): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮২)
পরিচ্ছেদঃ সফরে সিয়াম রাখা অপছন্দনীয় হওয়ার কারণ হলো ব্যক্তি দুর্বল হয়ে যাওয়ার আশংকা থাকা; এজন্য নয় যে, সফরে সিয়াম রাখা পূণ্যের বিপরীত কাজ
৩৫৪৫. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তাবূক যুদ্ধে বের হই। এই যুদ্ধকে গাযওয়াতুল উসরাহ বা কঠিন যুদ্ধ হিসেবে অভিহিত করা হয়। আমরা একদিন মধ্যাহ্নের আগে চলছিলাম। এমন সময় তিনি একটি গাছের ছায়ার নিচে একদল লোক দেখতে পান। লোকজন তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এক ব্যক্তি সিয়াম রেখেছে। অতঃপর সিয়াম রাখা তার জন্য কষ্টকর হয়ে গেছে।তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সফরে (এভাবে) সিয়াম রাখা পুণ্যের কাজ নয়।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الصَّوْمَ فِي السَّفَرِ إِنَّمَا كُرِهَ مَخَافَةَ أَنْ يَضْعُفَ الْمَرْءُ دُونَ أَنْ يَكُونَ اسْتِعْمَالُهُ ضِدًّا لِلْبَرِّ
3545 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ قَالَ: حَدَّثَنَا بِشْرِ بْنِ الْمُفَضَّلِ قَالَ: حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زرارة: عن جابر بن عبد الله: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزَاةِ تَبُوكَ وَكَانَتْ تُدْعَى غَزْوَةُ الْعُسْرَةِ فَبَيْنَمَا نَسِيرُ بَعْدَمَا أَضْحَى النَّهَارُ فَإِذَا هو بجماعة تحت ظل شجرة فقالوا: يارسول الله رجل صائم فَجَهَدَهُ الصَّوْمُ فَقَالَ صلى الله عليه وسلم: (ليس البر أن تصوموا في السفر)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3545 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2082): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮২)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করেছি তার সত্যতা স্পষ্টভাবে প্রমাণ করে এমন দ্বিতীয় বর্ণনার উল্লেখ
৩৫৪৬. জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন এক সফরে এক ব্যক্তিকে কেন্দ্র করে একদল লোক দেখতে পান। অতঃপর তিনি জিজ্ঞেস করলে লোকজন বলেন, সিয়াম তাকে কষ্টে ফেলে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সফরে (এভাবে) সিয়াম রাখা পুণ্যের কাজ নয়।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
3546 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ عن محمد بن عبد الرحمن بْنِ سَعْدٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فِي بَعْضِ أَسْفَارِهِ ـ وَرَأَى نَاسًا مُجْتَمِعِينَ عَلَى رَجُلٍ فَسَأَلَ فَقَالُوا: رَجُلٌ جَهَدَهُ الصَّوم ـ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لَيْسَ مِنَ البر الصيام في السفر)
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3546 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2082): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮২)
পরিচ্ছেদঃ সফরে অসুস্থতার জন্য মুসাফির ব্যক্তির জন্য সিয়াম ভঙ্গ করা বৈধ
৩৫৪৭. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের বছরে রমযান মাসে বের হন। অতঃপর যখন তিনি কাদীদ নামক জায়গায় পৌঁছেন, তখন তিনি সিয়াম ভঙ্গ করেন।
রাবী বলেন, “সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সর্বশেষ কাজ অনুসরণ করতেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمُسَافِرِ أَنْ يُفْطِرَ لعلَّة تَعْتَرِيهِ
3547 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ حَدَّثَنِي اللَّيْثُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خرج عام الفتح في شهر رمضان حَتَّى بَلَغَ الْكَدِيدَ ثُمَّ أَفْطَرَ قَالَ: فَكَانَ أصحاب رسول الله صلى الله عليه وسلم يَتَّبِعُونَ الأَحْدَثَ فالأَحْدَثَ مِنْ أمرِهِ.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3547 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৪৭)
পরিচ্ছেদঃ পদব্রজ বা দুর্বল মুসাফির ব্যক্তিকে সিয়াম ভঙ্গ করার নির্দেশ
৩৫৪৮. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন তাঁর খচ্চরের উপর এক জলাধারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, আর লোকজন সিয়ামরত অবস্থায় ছিলেন। তাদের মাঝে অনেক সাহাবী পদব্রজ ছিলেন। তখন তিনি আমাদেরকে বলেন, “তোমরা পানি পান করো।” তখন লোকজন তাঁর দিকে তাকাতে লাগলেন। তিনি আবারো বলেন, “তোমরা পানি পান করো, নিশ্চয়ই আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। তখনও লোকজন তাঁর দিকে তাকাতে লাগলেন। তখন তিনি ঘুরে বসেন এবং পানি পান করেন। অতঃপর লোকজনও পানি করে।”[1]
ذِكْرُ الْأَمْرِ لِلْمُسَافِرِ الْمَاشِي أَوِ الضَّعِيفِ بِالْإِفْطَارِ
3548 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ عَنِ الجُريري عَنْ أَبِي نَضْرَةَ: عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى نَهَرٍ مِنْ مَاءٍ وَهُوَ عَلَى بَغْلَتِهِ وَالنَّاسُ صِيَامٌ وَالْمُشَاةُ كَثِيرٌ فَقَالَ:
(اشْرَبُوا) فَجَعَلُوا يَنْظُرُونَ إِلَيْهِ ، فَقَالَ: (اشْرَبُوا ، فَإِنِّي آمُرُكُمْ) فَجَعَلُوا يَنْظُرُونَ إليه ، فحوَّلَ وَرِكَهُ فَشَرِبَ وشَرِبَ الناس.
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3548 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق على ((صحيح ابن خزيمة)))) (3/ 256/2022).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৭)
পরিচ্ছেদঃ সফরে সিয়াম রাখা নিষেধ, যখন কোন ব্যক্তি জানবে যে, সিয়াম তাকে দুর্বল করে দিবে এবং সে তার অন্য সঙ্গীদের বোঝা হয়ে যাবে
৩৫৪৯. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে মাররুয যাহরান নামক জায়গায় কিছু খাবার আনা হয়। তখন তিনি আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুমাকে বলেন, “আপনারাও খান।” তাঁরা দুইজন বলেন, “আমরা সিয়াম রেখেছি।” তখন তিনি বলেন, “তোমরা তোমাদের এই দুই সঙ্গীর মাল-সামান তোমাদের বাহনে নাও। তোমরা তোমাদের এই দুই সঙ্গীর কাজ করে দাও।” তারপর তিনি তাঁদের দুইজনকে বলেন, “আপনারা কাছে আসুন এবং খাবার খেয়ে নিন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বার রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্যের উদ্দেশ্য হলো আমি যেন আপনাদের দেখতে পাচ্ছি যে, আপনারা দুর্বল হয়ে অন্য লোকদের প্রতি মুখাপেক্ষী হয়ে পড়েছেন এবং আপনারা বলছেন, “তোমরা তোমাদের এই দুই সঙ্গীর মাল-সামান তোমাদের বাহনে নাও। তোমরা তোমাদের এই দুই সঙ্গীর কাজ করে দাও।”
ذِكْرُ الزَّجْرِ عَنْ صَوْمِ الْمَرْءِ فِي السَّفَرِ إِذَا عَلِمَ أَنَّهُ يضعِّفُه حَتَّى يَصِيرَ كَلًّا على أصحابه
3549 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ عَنِ الْأَوْزَاعِيِّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِطَعَامٍ بِمَرِّ الظَّهران فَقَالَ: لِأَبِي بَكْرٍ وَعُمَرَ: (كُلا) فَقَالَا: إِنَّا صَائِمَانِ ، فَقَالَ: (ارْحَلُوا لِصَاحِبَيْكُمَا اعْمَلُوا لِصاحبيْكُما ، ادْنُوا فَكُلا)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3549 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (85).
قَالَ أَبُو حَاتِمٍ رضي الله عنه: يُرِيدُ بِهِ: كَأَنِّي بِكُمَا وَقَدِ احْتَجْتُمَا إِلَى النَّاسِ مِنَ الضَّعْفِ إِلَى أَنْ تَقُولُوا: ارْحَلُوا لِصَاحِبَيْكُمَا اعملوا لصاحبيكما.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৮৫)
পরিচ্ছেদঃ মুসাফির ব্যক্তি নিজের মাঝে শক্তিমত্তা অনুভব করলে সিয়াম রাখা এবং দুর্বলতা অনুভব করলে সিয়াম ভঙ্গ করাতে কোন দোষ নেই
৩৫৫০. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রমযান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থেকে যুদ্ধ করেছি। আমাদের মাঝে কেউ সিয়াম পালনকারী আবার কেউ সিয়াম ভঙ্গকারী ছিলেন। সিয়াম পালনকারী সিয়াম ভঙ্গকারীর উপর এবং সিয়াম ভঙ্গকারী সিয়াম পালনকারীর উপর রাগ করতেন না। তারা মনে করতেন যে, যে ব্যক্তি নিজের মাঝে শক্তিমত্তা অনুভব করবে, তিনি সিয়াম রাখলে সেটা ভালো আর কেউ নিজের মাঝে দুর্বলতা অনুভব করে সিয়াম ভঙ্গ করলে সেটাও ভালো।”[1]
ذِكْرُ إِسْقَاطِ الْحَرَجِ عَنِ الصَّائِمِ الْمُسَافِرِ إِذَا وجد قوة وعن الْمُفْطِرِ الْمُسَافِرِ إِذَا ضَعُفَ عَنْهُ
3550 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ قَالَ: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنِ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم في رَمَضَانَ فِمِنَّا الصَّائِمُ ومنَّا المُفْطِرُ فَلَا يَجِدُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلَا الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ يَرَوْنَ أَنَّ مَنَ وَجَدَ قُوَّةً فَصَامَ فَهُوَ حَسَنٌ وَمَنْ وَجَدَ ضَعْفًا فَأفْطَرَ فَهُوَ حَسَنٌ
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3550 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2081).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮১)
পরিচ্ছেদঃ সফরে কোন কোন অবস্থায় সিয়াম পালনকারীর চেয়ে সিয়াম ভঙ্গকারীগণ উত্তম বিবেচিত হন
৩৫৫১. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এক সফরে ছিলাম। আমাদের মাঝে কেউ সিয়াম রাখছিলেন আবার কেউ কেউ সিয়াম ভঙ্গ করেছিলেন। প্রচন্ড গরমের দিনে আমরা এক জায়গায় যাত্রা বিরতি দেই। আমাদের মাঝে কেউ কেউ হাত দিয়ে সূর্যতাপ থেকে বাঁচার চেষ্টা করেন। আমাদের মাঝে সবচেয়ে বেশি ছায়া ছিল সেই ব্যক্তির, যার চাদর ছিল। সেখানে সিয়াম পালনকারী ব্যক্তি ছায়া গ্রহণ করতো। আর সিয়াম ভঙ্গকারী সাহাবীগণ তাবূ স্থাপন ও মাল-সামান ঠিকঠাক করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আজকে সিয়াম ভঙ্গকারীগণ সাওয়াব নিয়ে গেলো!”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ بَعْضَ الْمُسَافِرِينَ إِذَا أَفْطرُوا قَدْ يَكُونُونَ أَفْضَلَ مِنْ بَعْضِ الصُّوَّامِ فِي بعض الأحوال
3551 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ قَالَ: حَدَّثَنَا سَلْمُ بْنُ جُنَادَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ الْأَحْوَلُ عَنْ مُوَرِّقٍ الْعِجْلِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فمِنَّا الصَّائِمُ وَمِنَّا الْمُفْطِرُ وَنَزَلْنَا مَنْزِلًا يَوْمًا حَارًّا شَدِيدَ الْحَرِّ فَمِنَّا منْ يَتَّقِي الشَّمْسَ بِيَدِهِ وَأَكْثَرُنَا ظِلًّا صَاحِبُ كِسَاءٍ يَسْتَظِلُّ بِهِ الصَّائِمُونَ ، وَقَامَ الْمُفْطِرُونَ يَضْرِبُونَ الْأَبْنِيَةَ وَيُصْلِحُونَ الرَّكَائِبَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (ذَهَبَ الْمُفْطِرُونَ الْيَوْمَ بِالْأَجْرِ)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3551 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2080/ 2): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮০)
পরিচ্ছেদঃ সফর অবস্থায় একজন ব্যক্তির জন্য সিয়াম রাখা বা ভঙ্গ করার ইখতিয়ার রয়েছে মর্মে বর্ণনা
৩৫৫২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “হামযা আল আসলামী রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সফরে সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞেস করেন, তখন তিনি বলেন, “তোমার ঐচ্ছিকতা রয়েছে। তুমি চাইলে সিয়াম রাখতে পারো আবার চাইলে সিয়াম ভঙ্গ করতে পারো।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ مُخَيَّرٌ إِذَا كَانَ مُسَافِرًا فِي الصَّوْمِ وَالْإِفْطَارِ مَعًا
3552 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ تَسْنِيمٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ: أَنَّ حَمْزَةَ الْأَسْلَمِيَّ سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الصَّوْمِ فِي السَّفَرِ؟ فَقَالَ: (أَنْتَ بِالْخِيَارِ إِنْ شِئْتَ فصُم وإن شئت فأفطر)
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3552 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2079): ق نحوه.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৭৯)
পরিচ্ছেদঃ মুসাফির ব্যক্তি নিজের মাঝে শক্তিমত্তা অনুভব করলে সিয়াম রাখা এবং দুর্বলতা অনুভব করলে সিয়াম ভঙ্গ করাতে কোন দোষ নেই
৩৫৫৩. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রমযান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সফর করেছি। আমাদের মাঝে কেউ সিয়াম পালনকারী আবার কেউ সিয়াম ভঙ্গকারী ছিলেন। সিয়াম পালনকারী সিয়াম ভঙ্গকারীকে এবং সিয়াম ভঙ্গকারী সিয়াম পালনকারীকে কোন দোষারোপ করেননি। [1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الصَّوْمَ وَالْإِفْطَارِ جَمِيعًا فِي السَّفَرِ طَلْقٌ مُباحٌ
3553 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ قَالَ: سَافَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم في رَمَضَانَ وَصَامَ صَائِمُنَا وَأَفْطَرَ مُفْطِرُنَا فَلَمْ يَعِبِ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلَا الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3553 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2081).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮০)
পরিচ্ছেদঃ মুসাফির ব্যক্তি নিজের মাঝে শক্তিমত্তা অনুভব করলে সিয়াম রাখা এবং দুর্বলতা অনুভব করলে সিয়াম ভঙ্গ করাতে কোন দোষ নেই
৩৫৫৪. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা মক্কা বিজয়ের সময়ে ১৭ ই রমযান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বের হই। অতঃপর আমাদের মাঝে কেউ সিয়াম পালন করেন আবার কেউ সিয়াম ভঙ্গ করেন। এরা ওদের এবং ওরা এদের দোষারোপ করতেন না।”[1]
ذكر البيان بِأَنَّ الصَّوْمَ وَالْإِفْطَارَ فِي السَّفَرِ جَمِيعًا طَلْقٌ مباح
3554 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي نَضْرَةَ: عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِسَبْعَ عَشْرَةَ حِينَ فَتْحَ مَكَّةَ فَصَامَ صَائِمُونَ وَأَفْطَرَ مُفْطِرُونَ فَلَمْ يَعِبْ هَؤُلَاءِ عَلَى هَؤُلَاءِ ولا هؤلاء على هؤلاء
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3554 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2081).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮১)
পরিচ্ছেদঃ রমযান মাসে সফর করলেও সিয়াম ভঙ্গ করা বৈধ মর্মে বর্ণনা
৩৫৫৫. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের বছরে রমযান মাসে বের হন। অতঃপর যখন তিনি কাদীদ নামক জায়গায় পৌঁছেন, তখন তিনি সিয়াম ভঙ্গ করেন। সাহাবীগণও সিয়াম ভঙ্গ করেন।
রাবী বলেন, “সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সর্বশেষ কাজ অনুসরণ করতেন।”[1]
ذِكْرُ جَوَازِ إِفْطَارِ الْمَرْءِ فِي شَهْرِ رَمَضَانَ في السفر
3555 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن ابْنِ شِهَابٍ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى مَكَّةَ عَامَ الْفَتْحِ فِي رَمَضَانَ فَصَامَ حَتَّى بَلَغَ الْكَدِيدَ ثُمَّ أَفْطَرَ وَأَفْطَرَ النَّاسُ مَعَهُ وَكَانُوا يَأْخُذُونَ بِالْأَحْدَثِ فَالْأَحْدَثِ مِنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3555 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৪৭)
পরিচ্ছেদঃ মুসাফির ব্যক্তির জন্য ফরয সিয়াম ভঙ্গ করাও বৈধ মর্মে বর্ণনা
৩৫৫৬. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের বছরে রমযান মাসে বের হন। অতঃপর যখন তিনি কাদীদ নামক জায়গায় পৌঁছেন, তখন তিনি সিয়াম ভঙ্গ করেন। সাহাবীগণও সিয়াম ভঙ্গ করেন।
রাবী বলেন, “সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সর্বশেষ কাজ অনুসরণ করতেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمُسَافِرِ أَنْ يُفْطِرَ فِي سَفَرِهِ صِيَامَ الْفَرِيضَةِ عَلَيْهِ
3556 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ عَامَ الْفَتْحِ فِي شَهْرِ رَمَضَانَ فَصَامَ حَتَّى بَلَغَ الْكَدِيدَ ثُمَّ أَفْطَرَ قَالَ: وَكَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يتَّبعون الْأَحْدَثَ فالأحدث من أمره.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3556 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৫৬)
পরিচ্ছেদঃ যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই সফরে সিয়াম ভঙ্গ করেছিলেন, তার বিবরণ
৩৫৫৭. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার রমযান মাসে সফর করেন। অতঃপর এক সাহাবীর উপর সিয়াম খুব কষ্টকর হয়ে যায়। তার উষ্ট্রী তাকে ঘুরে ঘুরে গাছের ছায়ার নিচে নিয়ে যেতে থাকে। অতঃপর বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানানো হলে তিনি তাকে সিয়াম ভঙ্গ করার নির্দেশ দেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি পানির পাত্র আনতে বলেন। অতঃপর তিনি সেটি তাঁর হাতে রাখেন। তারপর লোকজন যখন তাঁকে পানি পান করতে দেখেন, তখন তারাও পানি পান করেন।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا أَفْطَرَ صلى الله عليه وسلم فِي ذَلِكَ السَّفَرِ
3557 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ ، قَالَ حَدَّثَنَا حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ أَبِي الزُّبَيْرِ ، عَنْ جَابِرٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَافَرَ فِي رَمَضَانَ فَاشْتَدَّ الصَّوْمُ عَلَى رَجُلٍ مِنْ أَصْحَابِهِ فَجَعَلَتْ نَاقَتُهُ تَهِيمُ بِهِ تَحْتَ ظِلَالِ الشَّجَرِ فأُخْبِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَمَرَهُ فَأَفْطَرَ ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِإِنَاءٍ فِيهِ مَاءٌ فَوَضَعَهُ عَلَى يَدِهِ فَلَمَّا رَآهُ النَّاسُ شرب شربوا
الراوي : جَابِر بْن عَبْدِ اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3557 | خلاصة حكم المحدث: صحيح.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৫৭)
পরিচ্ছেদঃ যে হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো পূর্বে বর্ণিত জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসের বিপরীত
৩৫৫৮. ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনা থেকে মক্কার উদ্দেশ্যে বের হন। অতঃপর তিনি উসফান নামক জায়গা যাওয়া অবধি সিয়াম রাখেন। তারপর তিনি পানি আনতে বলেন। অতঃপর তিনি তা তাঁর হাতে উঠান, যাতে লোকজন তা দেখতে পান। তারপর তিনি মক্কায় আগমন করা পর্যন্ত সিয়াম ভঙ্গ করেন। এটা হয়েছিল রমযান মাসে।”
ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু বলতেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে সিয়াম রেখেছেন এবং সিয়াম ভঙ্গ করেছেন। কাজেই যে ব্যক্তি চায় সিয়াম রাখতে পারেন এবং যে ব্যক্তি চায় সিয়াম ভঙ্গও করতে পারেন।”[1]
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْحَدِيثِ أَنَّهُ مُضَادُّ لِخَبَرِ جَابِرٍ الَّذِي ذكرناه
3558 - أَخْبَرَنَا خَالِدُ بْنُ النَّضْرِ بْنِ عَمْرٍو الْقُرَشِيُّ أَبُو زَيْدٍ بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مَنْصُورٍ عَنْ مُجَاهِدٍ عَنْ طَاوُسٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ فَصَامَ حَتَّى بَلَغَ عُسْفَانَ ثُمَّ دَعَا بِمَاءٍ فَرَفَعَهُ إِلَى يَدِهِ لِيَرَاهُ النَّاسُ فَأَفْطَرَ حَتَّى قَدِمَ مَكَّةَ وَذَلِكَ فِي رَمَضَانَ وَكَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ: قَدْ صَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَفْطَرَ فَمَنْ شَاءَ صَامَ وَمَنْ شَاءَ أفطر.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3558 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2080): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮০)
পরিচ্ছেদঃ সফরে সিয়াম ভঙ্গ করার নির্দেশটি বৈধতামূলক অবশ্য পালনীয় নির্দেশ নয় মর্মে বর্ণনা
৩৫৫৯. হামযা বিন আমর আল আসলামী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আমি সফরে সিয়াম রাখার ক্ষমতা রাখি, তাহলে আমার কি গোনাহ হবে?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এটা আল্লাহর পক্ষ থেকে একটা অবকাশ। কাজেই যে ব্যক্তি এটি গ্রহণ করে, সেটা ভালো। আর যে ব্যক্তি সিয়াম রাখতে চায়, তার উপর কোন দোষ নেই।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি উরওয়া বিন যুবাইর আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে এবং আবূ মিরওয়াহর সূত্রে হামযা বিন আমর থেকে শ্রবণ করেছেন। উভয় হাদীসের শব্দের মাঝে তারতম্য রয়েছে।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْأَمْرَ بِالْإِفْطَارِ فِي السَّفَرِ أَمْرُ إِبَاحَةٍ لَا أَمْرُ حَتْمٍ متعرٍّ عَنْهَا
3559 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ أَبَى الْأَسْوَدِ عن عروة بن الزبير عن أبي مرواح: عَنْ حَمْزَةَ بْنِ عَمْرٍو الْأَسْلَمِيِّ أَنَّهُ قَالَ: يارسول اللَّهِ أَجِدُ لِيَ قُوَّةً عَلَى الصِّيَامِ فِي السَّفَرِ فَهَلْ عَلَيَّ جُنَاحٌ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (هِيَ رُخْصَةٌ مِنَ اللَّهِ فَمَنْ أَخَذَ بِهَا فَحَسَنٌ وَمَنْ أَحَبَّ أن يصوم فلا جناح عليه)
الراوي : حَمْزَة بْن عَمْرٍو الْأَسْلَمِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3559 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (4/ 61/926).
قَالَ أَبُو حَاتِمٍ ـ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ ـ: سَمِعَ هَذَا الْخَبَرَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ وأبي مرواح عَنْ حَمْزَةَ بْنِ عَمْرٍو وَلَفْظَاهُمَا مُخْتَلِفَانِ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৮০)
পরিচ্ছেদঃ সফরে সিয়াম রাকার চেয়ে সিয়াম ভঙ্গ করা উত্তম মর্মে হাদীস
৩৫৬০. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তাঁর অবকাশমূলক বিধানগুলো আমল করা ভালোবাসেন, যেমনভাবে তিনি তাঁর প্রদত্ত অবশ্য পালনীয় বিধানসমূহকে আমল করা পছন্দ করেন।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْإِفْطَارَ فِي السَّفَرِ أَفْضَلُ مِنَ الصَّوْمِ
3560 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ عَنْ حَرْبِ بْنِ قَيْسٍ عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: (إِنَّ اللَّهَ يُحِبُّ أَنْ تُؤْتَى رُخَصُهُ كَمَا يُحِبُّ أَنْ تُؤْتَى عَزَائِمُهُ)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3560 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الإرواء)) (564).
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৫৬৪)
পরিচ্ছেদঃ (১৩) অন্যের পক্ষ থেকে সিয়াম পালন প্রসঙ্গে বর্ণনা - যে ব্যক্তি মনে করে যে, সিয়াম একজনের পক্ষ থেকে আরেকজন পালন করতে পারে না, তার কথা অপনোদনকারী হাদীস
৩৫৬১. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি মারা যায় এমন অবস্থায় যে, তার উপর অবশ্য পালনীয় সিয়াম ছিল, তবে তার পক্ষ থেকে তার অভিভাবক সিয়াম পালন করবে।”[1]
13 - بَابُ الصِّيَامِ عَنِ الْغِيَرِ - ذكر الخبر المدحض قول من زعم أن الصَّوْمَ لَا يَجُوزُ مِنْ أَحَدٍ عَنْ أَحَدٍ
3561 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بن الزبير عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: (مَنْ مَاتَ وعليه صيام صام عنه وَلِيُّهُ)
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3561 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2077) ، ((أحكام الجنائز)) (213 ـ 214): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৭৭)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, সিয়াম একজনের পক্ষ থেকে আরেকজন পালন করতে পারে না, তার কথা অপনোদনকারী হাদীস
৩৫৬২. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমার বোন মারা গিয়েছে, তার উপর বিরতিহীনভাবে দুই মাস সিয়াম পালন ওয়াজিব ছিল।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমার কি অভিমত, যদি তোমার বোনের ঋণ থাকতো, তবে তুমি কি তা পরিশোধ করতে?” সেই নারী বলেন, “জ্বী, হ্যা।” তখন তিনি বলেন, “তবে আল্লাহর হক আদায় করা বেশি উপযুক্ত।”[1]
ذكر الخبر المدحض قول من نفى جواز صَوْمِ أَحَدٍ عَنْ أَحَدٍ
3562 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ الْأَصْبَهَانِيُّ بِالْكَرْخِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ عَنِ الْحَكَمِ وَمُسْلِمٍ الْبَطِينِ وَسَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ وَعَطَاءٍ وَمُجَاهِدٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فقالت: يارسول اللَّهِ! إِنَّ أُخْتِي مَاتَتْ وَعَلَيْهَا صِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (أَرَأَيْتِ لَوَ كَانَ عَلَى أُخْتِكِ دَيْنٌ أكُنت تَقْضِينَهُ؟ ) قَالَتْ: نَعَمْ قَالَ: (فَحَقُّ اللَّهِ أحق)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3562 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (3/ 261 ـ 262) ، ((التعليق على صحيح ابن خزيمة)) (3/ 223 و 272): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৩/২৬১-২৬২)
পরিচ্ছেদঃ (১৪) নিষিদ্ধ সিয়ামের বিবরণ - কোন ব্যক্তি কর্তৃক নিজের উপর এই পরিমাণ সিয়াম চাপিয়ে নেওয়া নিষেধ, যাতে তার দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে
৩৫৬৩. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন, “আমাকে কি এটা জানানো হয়নি (অর্থাৎ আমাকে যা জানানো হয়েছে, তা কি সঠিক নয়) যে, তুমি সারাদিন সিয়াম রাখো আর সারা রাত কিয়াম করো?” আমি জবাবে বললাম, “জ্বী, হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।” তিনি বলেন, “তুমি এরকম করবে না। তুমি ঘুমাবে আবার কিয়ামও করবে, সিয়াম রাখবে আবার ছেড়েও দিবে। নিশ্চয়ই তোমার উপর তোমার শরীরের হক রয়েছে, তোমার উপর তোমার মেহমানের হক রয়েছে। তোমার উপর তোমার স্ত্রীর হক রয়েছে। আর নিশ্চয়ই তোমাকে ইখতিয়ার দিচ্ছি যে, তুমি প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখবে। কেননা প্রত্যেক ভালো কাজের প্রতিদান ১০ গুণ হয়ে থাকে। এটাই তোমার সারা বছর সিয়াম রাখা হবে।” আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই আমার (আরো বেশি সিয়াম রাখার) শক্তি-সামর্থ রয়েছে। তখন তিনি বলেন, “তবে তুমি প্রত্যেক সপ্তাহে তিন দিন সিয়াম পালন করো।” রাবী বলেন, “আমি কঠিন করি, ফলে আমার উপর কঠিন বিধান দেওয়া হয়। আমি বলি, নিশ্চয়ই আমার (আরো বেশি সিয়াম রাখার) শক্তি-সামর্থ রয়েছে।” তখন তিনি বলেন, “তবে তুমি আল্লাহর নাবী দাঊদ আলাইহিস সালামের মত সিয়াম পালন করো; এরচেয়ে বেশি করো না।” আমি বললাম, আল্লাহর নাবী দাঊদ আলাইহিস সালামের সিয়াম কেমন ছিল?” জবাবে তিনি বলেন, “অর্ধ যামানা (অর্থাৎ একদিন পর পর সিয়াম রাখা)।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তোমার উপর তোমার মেহমানের হক রয়েছে” এই অংশটুকু এই হাদীস ছাড়া অন্য কোন হাদীসে নেই। এখানে এই মর্মে প্রমাণ রয়েছে যে, কোন ব্যক্তির কাছে মেহমান বা কোন মুসাফির আসলে তার জন্য সিয়াম ভঙ্গ করা জায়েয।”
14 - بَابُ الصَّوْمِ الْمَنْهِيِّ عَنْهُ - ذِكْرُ الزَّجْرِ عَنْ حَمْلِ الْمَرْءِ عَلَى نَفْسِهِ مِنَ الصِّيَامِ مَا عَسَى يَضْعُفُ عَنْهُ
3563 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَبْدِ الْوَاحِدِ عَنِ الْأَوْزَاعِيِّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ: عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ الليل؟ ) قلت: بلى يارسول اللَّهِ قَالَ: (فَلَا تَفْعَلْ نَمْ وَقُمْ وصُمْ وَأَفْطِرْ فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِزورك عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِزَوْجَتِكَ عَلَيْكَ حَقًّا وَإِنِّي مُخَيِّرُكَ أَنْ تَصُومَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ فَإِنَّ بِكُلِّ حَسَنَةٍ عَشَرَةُ أَمْثَالِهَا فَإِذَا ذَلِكَ صِيَامُ الدَّهْرِ كُلِّهِ) فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ! إِنِّي أَجِدُ قُوَّةً قَالَ: (صُمْ مِنْ كُلِّ جُمُعَةٍ ثَلَاثَةَ أَيَّامٍ) قَالَ: فشدَّدْتُ فَشُدِّدَ علي قلت: يارسول اللَّهِ! إِنِّي أَجِدُ قُوَّةً قَالَ: (صُمْ صِيَامَ نَبِيِّ اللَّهِ دَاوُدَ وَلَا تَزِدْ عَلَيْهِ) قُلْتُ: فَمَا صِيَامُ نَبِيِّ اللَّهِ دَاوُدَ؟ قَالَ: (نِصْفُ الدهر)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3563 | خلاصة حكم المحدث: صحيح: ق.
قال أبو حاتم رضي الله عنه ـذ: قَوْلُهُ صلى الله عليه وسلم: (وَإِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا) لَيْسَ فِي خَبَرٍ إِلَّا فِي هذا الخبر وفيه دليل على أن إِبَاحَةِ إِفْطَارِ الْمَرْءِ لِضَيْفٍ يَنْزِلُ بِهِ وَزَائِرٍ يزوره.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৬৩)
পরিচ্ছেদঃ স্বামীর উপস্থিতিতে স্ত্রীকে যে সিয়াম রাখতে নিষেধ করা হয়েছে, সেটা রমযান মাস ছাড়া অন্য সময়ে প্রযোজ্য
৩৫৬৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন নারীর জন্য বৈধ নয়, তার স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া সিয়াম রাখা।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ تَصُومَ الْمَرْأَةُ إِلَّا بِإِذْنِ زَوْجِهَا إِنْ كَانَ شَاهِدًا
3564 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لَا تَصُومُ المرأة وبعلُها شاهد إلا بإذنه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3564 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2121): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১২১)
পরিচ্ছেদঃ স্বামীর উপস্থিতিতে স্ত্রীকে যে সিয়াম রাখতে নিষেধ করা হয়েছে, সেটা রমযান মাস ছাড়া অন্য সময়ে প্রযোজ্য
৩৫৬৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন নারী –রমযান মাস ছাড়া- একদিনও তার স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া সিয়াম রাখবে না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ هَذَا الزَّجْرَ إِنَّمَا زُجِرَتِ الْمَرْأَةُ عَنْ أَنْ تَصُومَ سِوَى شَهْرِ رَمَضَانَ
3565 - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي أُمَيَّةَ بِطَرَسُوسَ قَالَ: حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى الْبَلْخِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ مُوسَى بْنِ أَبِي عُثْمَانَ عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لَا تًصُومَنَّ امرأةٌ يَوْمًا ـ سِوَى شَهْرِ رمضان ـ وزوجها شاهدٌ إلا بإذنه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3565 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((الإرواء)) (7/ 63 ـ 64).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৭/৬৩-৬৪)
পরিচ্ছেদঃ (১৫) সাওমে বিসাল (একবার সাহারী খেয়ে তারপর ইফতার ও সাহারী না খেয়ে নিরবিচ্ছিন্নভাবে কয়েকদিন সিয়াম রাখা) প্রসঙ্গে বর্ণনা
৩৫৬৬. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা সাওমে বিসাল (একবার সাহারী খেয়ে তারপর ইফতার ও সাহারী না খেয়ে নিরবিচ্ছিন্নভাবে কয়েকদিন সিয়াম রাখা) পালন করবে না।” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি যে সাওমে বিসাল পালন করেন?” তিনি জবাবে বলেন, “নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। নিশ্চয়ই আমার প্রভু আমাকে খাওয়ান এবং পান করান।”[1]
15 - فَصْلٌ فِي صَوْمِ الْوِصَالِ
3566 – أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ الشَّيْبَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُريع قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لا تُواصلوا) قالوا: فإنك تُواصِلُ يارسول اللَّهِ؟ قَالَ: (إِنِّي لستُ كأحدِكُمْ إنَّ رَبِّي يُطْعِمُني ويَسْقيني)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3566 | خلاصة حكم المحدث: صحيح: ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৬৬)
পরিচ্ছেদঃ (১৫) সাওমে বিসাল (একবার সাহারী খেয়ে তারপর ইফতার ও সাহারী না খেয়ে নিরবিচ্ছিন্নভাবে কয়েকদিন সিয়াম রাখা) প্রসঙ্গে বর্ণনা
৩৫৬৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা সাওমে বিসাল (একবার সাহারী খেয়ে তারপর ইফতার ও সাহারী না খেয়ে নিরবিচ্ছিন্নভাবে কয়েকদিন সিয়াম রাখা) পালন করবে না।” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি যে সাওমে বিসাল পালন করেন?” তিনি জবাবে বলেন, “নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। নিশ্চয়ই আমি ঘুমাই আর আমার প্রভু আমাকে খাওয়ান এবং পান করান।” তারপরেও তারা সাওমে বিসাল থেকে বিরত না থাকলে, তিনি তাদেরকে নিয়ে দুই দিন দুই রাত বিসাল সাওম পালন করেন। তারপর তারা নতুন চাঁদ দেখেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি নতুন চাঁদ আরো দেরিতে উদিত হতো, তবে আমি তোমাদের নিয়ে এভাবে বিসাল সাওম পালন করতেই থাকতাম।” যেন তিনি তাদেরকে শাস্তি দিতে চেয়েছিলেন।” [1]
15 - فَصْلٌ فِي صَوْمِ الْوِصَالِ
3567 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ: (لَا تُواصِلُوا) قالوا: يارسول اللَّهِ إِنَّكَ تواصلُ؟ فَقَالَ: (إِنِّي لَسْتُ مِثْلَكُمْ إِنِّي أبيتُ يُطعمني رَبِّي وَيَسْقِينِي) فَلَمْ يَنْتَهُوا عَنِ الْوِصَالِ فَوَاصَلَ بِهِمُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَيْنِ وَلَيْلَتَيْنِ ثُمَّ رَأَوَا الْهِلَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لو تأخَّرَ الهلال لزِدْتُكُمْ) كالمُنَكِّلِ لَهُمْ.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3567 | خلاصة حكم المحدث: صحيح: ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৬৭)
পরিচ্ছেদঃ যেই কারণে সাওমে বিসাল থেকে নিষেধ করা হয়েছে, তার বিবরণ
৩৫৬৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা সাওমে বিসাল পালন করা থেকে বিরত থাকবে।” সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি যে সাওমে বিসাল পালন করেন?” তিনি জবাবে বলেন, “নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। নিশ্চয়ই আমি ঘুমাই আর আমার প্রভু আমাকে খাওয়ান এবং পান করান। কাজেই তোমরা তোমাদের সাধ্যমত কাজের দায়িত্ব গ্রহণ করো।”[1]
ذكر العلة التي من أجلها نهي عن الوصال
3568 - أَخْبَرَنَا الْبُجَيْرِيُّ حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ حَدَّثَنَا أَبِي عَنْ شُعَيْبِ بْنِ أَبِي حَمْزَةَ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (إِيَّاكُمْ وَالْوِصَالَ ، إِيَّاكُمْ وَالْوِصَالَ) قَالُوا: فَإِنَّكَ تُواصِلُ يارسول اللَّهِ؟ فَقَالَ: (إِنِّي لَسْتُ فِي ذَلِكَ مِثْلَكُمْ إِنِّي أَبِيتُ يُطْعِمُني رَبِّي وَيَسْقِينِي فَاكْلَفُوا مِنَ العمل ما لكم به طاقة)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3567 | خلاصة حكم المحدث: صحيح: ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৬৮)
পরিচ্ছেদঃ এক সাহারী থেকে আরেক সাহারী পর্যন্ত বিসাল করা বৈধ মর্মে বর্ণনা
৩৫৬৯. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাওমে বিসাল করতে নিষেধ করেছেন। তখন তাঁকে বলা হয়, “আপনি যে সাওমে বিসাল পালন করেন?” তিনি জবাবে বলেন, “নিশ্চয়ই তোমরা আমার মতো নই। নিশ্চয়ই আমি ঘুমাই আর তখন আমার জন্য একজন পানাহার দানকারী থাকেন, তিনি আমাকে পানাহার করান। কাজেই তোমাদের মাঝে যে ব্যক্তি সাওমে বিসাল পালন করতে চায়, সে যেন এক সাহারী থেকে আরেক সাহারী পর্যন্ত বিসাল করে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْوِصَالَ الْمَنْهِيَّ عَنْهُ يُبَاحُ لِلْمَرْءِ اسْتِعْمَالُهُ مِنَ السَّحَرِ إِلَى السَّحَرِ
3569 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ وَعُمَرُ بْنُ مَالِكٍ وَذَكَرَ عُمَرُ آخَرَ مَعَهُمَا عَنِ ابْنِ الْهَادِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ: عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم: أَنَّهُ نَهَى عَنْ الْوِصَالِ فَقِيلَ لَهُ: فَإِنَّكَ تُوَاصِلُ؟ قَالَ: (لَسْتُمْ كَهَيْئَتِي إِنِّي أَبِيتُ لِيَ مُطْعِمٌ يُطْعِمُني وساقٍ يَسقيني فَأَيُّكُمْ وَاصَلَ فمِنْ سَحَرٍ إلى سَحَرٍ)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3569 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2044): خ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৪৪)
পরিচ্ছেদঃ সাওমে বিসাল পালন করার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩৫৭০. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সাওমে কোন বিসাল নেই।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنِ اسْتِعْمَالِ الْوِصَالِ فِي الصِّيَامِ
3570 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ وَعَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ عَنْ سُفْيَانَ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ قَزَعَةَ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: (لَا وِصَالَ فِي الصيام)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3570 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (2894).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৮৯৪)
পরিচ্ছেদঃ সাওমে বিসাল পালন করার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩৫৭১. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা সাওমে বিসাল (একবার সাহারী খেয়ে তারপর ইফতার ও সাহারী না খেয়ে নিরবিচ্ছিন্নভাবে কয়েকদিন সিয়াম রাখা) পালন করবে না।” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি যে সাওমে বিসাল পালন করেন?” তিনি জবাবে বলেন, “নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। নিশ্চয়ই আমাকে খাওয়ানো হয় এবং পান করানো হয়।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীস প্রমাণ করে যে, যেসব হাদীসে বলা হয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন- এসবগুলোই বাতিল। বস্তুত সেসব হাদীসের অর্থ হবে الحُجَزُ ; الحَجَر নয়। الحُجَزُ অর্থ লুঙ্গির পার্শ্ব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সাওমে বিসাল করতেন, তখন আল্লাহ তাঁকে পানাহার করাতেন। কাজেই সাওমে বিসাল না করার সময় কিভাবে তাঁকে এমন ক্ষুধার্ত রাখবেন যে, তিনি পেটে পাথর বাঁধবেন? আর ক্ষুধায় পাথর কী-ই-বা উপকার করবে?”[2]
ذِكْرُ الزَّجْرِ عَنِ الْوِصَالِ فِي الصِّيَامِ
3571 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ عَنْ يَحْيَى الْقَطَّانِ عَنْ شُعْبَةُ عَنْ قَتَادَةَ: عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: (لَا تُوَاصِلُوا) قَالُوا: إِنَّكَ تُوَاصِلُ قَالَ: (إِنِّي لَسْتُ كأَحَدِكُمْ إِنِّي أُطْعَمُ وأُسْقَى)
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3571 | خلاصة حكم المحدث: صحيح: ق.
قَالَ أَبُو حَاتِمٍ: هَذَا الْخَبَرُ دَلِيلٌ عَلَى أَنَّ الْأَخْبَارَ الَّتِي فِيهَا ذكرُ وَضْعِ النَّبِيِّ صلى الله عليه وسلم الْحَجَرَ عَلَى بَطْنِهِ هِيَ كُلُّهَا أَبَاطِيلُ وَإِنَّمَا مَعْنَاهَا الحُجَزُ لَا الحَجَر والحُجَزُ طرفُ الْإِزَارِ إِذِ اللَّهُ جَلَّ وَعَلَا كَانَ يُطْعِمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَيَسْقِيهِ إِذَا وَاصَلَ فَكَيْفَ يتركُه جَائِعًا مَعَ عَدَمِ الْوِصَالِ حَتَّى يَحْتَاجَ إِلَى شَدِّ حجرٍ عَلَى بَطْنِهِ وَمَا يُغني الْحَجَرُ عن الجوع؟
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৬৬)
[2] বিদ্বানগণ ইবনু হিব্বান রহিমাহুল্লাহর এই মন্তব্যের কড়া প্রতিবাদ করেছেন। দেখুন: ফাতহুল বারী: ৪/২০৮। -অনুবাদক
পরিচ্ছেদঃ (১৬) সারা বছর সিয়াম রাখা প্রসঙ্গে বর্ণনা - সারা বছর সিয়াম না রাখার বৈধতা, যদিও কোন ব্যক্তি শক্তিশালী হয়
৩৫৭২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম –রমযান মাস ছাড়া- কোন মাস পুরো সিয়াম রাখেননি এবং কোন মাস পুরোপুরি সিয়াম ভঙ্গ করেননি। তিনি সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন শা‘বান মাসে।”[1]
16 - فَصْلٌ فِي صَوْمِ الدَّهْرِ - ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ تَرَكُ صَوْمِ الدَّهْرِ وَإِنْ كَانَ قَوِيًّا عَلَيْهِ
3572 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ الْخَلِيلِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ ، عَنْ عَائِشَةَ قَالَتْ: مَا صَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم شَهْرًا قطُّ كَامِلًا ـ إِلَّا رَمَضَانَ ـ وَلَا أَفْطَرَ شَهْرًا كَامِلًا قطُّ وَمَا كَانَ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِمَّا كَانَ يَصُومُ فِي شَعْبَانَ
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3572 | خلاصة حكم المحدث: صحيح: م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৭২)
পরিচ্ছেদঃ (১৬) সারা বছর সিয়াম রাখা প্রসঙ্গে বর্ণনা - সারা বছর সিয়াম না রাখার বৈধতা, যদিও কোন ব্যক্তি শক্তিশালী হয়
৩৫৭৩. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সবসময় সিয়াম রাখে, সে সিয়াম রাখেনি এবং সিয়াম ছাড়েওনি।”[1]
16 - فَصْلٌ فِي صَوْمِ الدَّهْرِ - ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ تَرَكُ صَوْمِ الدَّهْرِ وَإِنْ كَانَ قَوِيًّا عَلَيْهِ
3573 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ: حَدَّثَنِي عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ: عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (مَنْ صَامَ الْأَبَدَ فَلَا صام ولا أفطر)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3573 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (2/ 88): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮৮)
পরিচ্ছেদঃ এই নিষেধাজ্ঞা দ্বারা উদ্দেশ্য পুরো জামানা নয়; বরং কিছু অংশ মর্মে হাদীস
৩৫৭৪. ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হয়, “ওমুক ব্যক্তি সারা বছর রাত ছাড়া দিনে সিয়াম ছাড়েন না।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সে সিয়াম রাখেনি এবং ছাড়েওনি।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসে যেন এই মর্মে দলীল রয়েছে, আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমার হাদীসের শব্দে যা বর্ণিত হয়েছে “যে ব্যক্তি সবসময় সিয়াম রাখে, সে সিয়াম রাখেনি এবং সিয়াম ছাড়েওনি” এর দ্বারা উদ্দেশ্য হলো ‘সবসময়’। এর মাঝে সেসব দিনগুলোও অন্তর্ভুক্ত, যেগুলোতে সিয়াম রাখতে নিষেধ করা হয়েছে। যেমন: আইয়ামে তাশরীক ও দুই ঈদের দিন।”
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ هَذَا الزَّجْرَ إِنَّمَا قُصِدَ بِهِ بَعْضُ الدَّهْرِ لَا الْكَلُّ
3574 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ عَنِ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي الْعَلَاءِ عَنْ مُطَرِّفٍ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قِيلَ لَهُ: إِنَّ فلاناً لا يُفْطِرُ نهاراً الدَّهْرِ إِلَّا لَيْلًا فَقَالَ صلى الله عليه وسلم: (لا صام ولا أفطر)
الراوي : عِمْرَان بْن حُصَيْنٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3574 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق)) ـ أيضاً ـ.
قَالَ أَبُو حَاتِمٍ رضي الله عنه: فِي هَذَا الْخَبَرِ كَالدَّلِيلِ عَلَى أَنَّ اللَّفْظَةَ الَّتِي فِي خَبَرِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو (مَنْ صَامَ الْأَبَدَ فَلَا صَامَ وَلَا أَفْطَرَ) أَرَادَ بِهِ الْأَبَدَ وَفِيهِ الْأَيَّامُ الَّتِي نُهِيَ عَنْهَا ـ عَنْ صِيَامِهَا ـ مِثْلُ أَيَّامِ التَّشْرِيقِ وَالْعِيدَيْنِ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮৮)
পরিচ্ছেদঃ সারা বছর একাধারে সিয়াম রাখার নিষেধ প্রসঙ্গে বর্ণনা
৩৫৭৫. আব্দুল্লাহ বিন শিখখীর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সবসময় সিয়াম রাখে, সে সিয়াম রাখেনি এবং সিয়াম ছাড়েওনি।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বার রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “যে ব্যক্তি সবসময় সিয়াম রাখে, সে সিয়াম রাখেনি এবং সিয়াম ছাড়েওনি” এর দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি সবমসময় সিয়াম রাখে। এর মাঝে সেসব দিনগুলোও অন্তর্ভুক্ত, যাতে সিয়াম পালন করা নিষেধ। যেমন: আইয়ামে তাশরীক ও ঈদের দিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “সে সিয়াম রাখেনি এবং সিয়াম ছাড়েওনি” এর দ্বারা উদ্দেশ্য হলো সে এমনভাবে হামেশায় সিয়াম রাখেনি যে, তাকে সাওয়াব দেওয়া হবে। কেননা সে নিষিদ্ধ দিনে সিয়াম পালনের গোনাহ থেকে নিজেকে রক্ষা করেনি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সবসময় সিয়াম রাখে, তার উপর জাহান্নামকে এভাবে সংকুচিত করে দেওয়া হবে।” এই তিনি আঙ্গুলিসমূহকে ৯০ গিরা দেন। নিষিদ্ধ দিনগুলিতে সিয়াম রাখার কারণে জাহান্নামকে তার উপর সংকুচিত করে দেওয়া হবে।”
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ نَفْيِ جَوَازِ سَرْدِ الْمُسْلِمِ صوم الدهر
3575 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عُبَيْدُ بْنُ سَعِيدٍ قَالَ: سَمِعْتُ شُعْبَةَ عَنْ قَتَادَةَ عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (مَنْ صَامَ الْأَبَدَ فَلَا صَامَ ولا أفطر)
الراوي : عَبْد اللَّهِ بْن الشِّخِّيرِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3575 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق)) ـ أيضاً ـ.
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صلى الله عليه وسلم: (مَنْ صَامَ الْأَبَدَ فَلَا صَامَ وَلَا أَفْطَرَ) يُرِيدُ بِهِ: مَنْ صَامَ الْأَبَدَ وَفِيهِ الْأَيَّامُ الَّتِي نُهي عَنْ صِيَامِهَا مِثْلُ أَيَّامِ التَّشْرِيقِ مِنَ الْعِيدَيْنِ
(فَلَا صَامَ وَلَا أَفْطَرَ) يريد منه: فَلَا صَامَ الدَّهْرَ كُلَّهُ فيُؤجر عَلَيْهِ مِنْ غَيْرِ مُفَارَقَتِهِ الْإِثْمَ الَّذِي ارْتَكَبَهُ بِصَوْمِ الْأَيَّامِ الَّتِي نُهِيَ عَنْ صِيَامِهَا وَلِهَذَا قَالَ صلى الله عليه وسلم: (مَنْ صَامَ الدَّهْرَ ضُيِّقَ عَلَيْهِ جَهَنَّمُ هَكَذَا) وَعَقَدَ عَلَيْهِ تِسْعِينَ يُرِيدُ بِهِ: ضُيِّقَ عَلَيْهِ جَهَنَّمُ بِصَوْمِهِ الْأَيَّامَ الَّتِي نُهِيَ عَنْ صِيَامِهَا فِي دَهْرِهِ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮৮)
পরিচ্ছেদঃ সারা বছর একাধারে সিয়াম রাখার নিষেধ প্রসঙ্গে বর্ণনা
৩৫৭৬. আবূ মুসা আল আশআরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি সবসময় সিয়াম রাখে, তার উপর জাহান্নামকে এভাবে সংকুচিত করে দেওয়া হবে।” এই বলে তিনি হাতের আঙ্গুলসমূহকে ৯০ গিরা দেন।”[1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ نَفْيِ جَوَازِ سَرْدِ الْمُسْلِمِ صوم الدهر
3576 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الْحَوْضِيُّ قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ يَسَارٍ عَنْ أَبِي تَمِيمَةَ الهُجيمي: عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: (مَنْ صَامَ الدَّهْرَ ضُيِّقَتْ عليه جهنم هكذا) وعقد تسعين.
الراوي : أَبُو مُوسَى الْأَشْعَرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3576 | خلاصة حكم المحدث: صحيح – ((الصحيحة)) (3202).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৩২০২)
পরিচ্ছেদঃ সারা বছর একাধারে সিয়াম রাখার নিষেধ প্রসঙ্গে বর্ণনা
৩৫৭৬/*. আমাদেরকে ফাযল বিন হুবাব আরেকবার এভাবে বর্ণনা করেছেন… তিনি বলেন, “আর এই বলে তিনি ৯০ এর উপর গিরা বাঁধেন।”
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসের দ্বারা উদ্দেশ্য হলো সারা বছর সিয়াম রাখা। এর মাঝে আইয়ামে তাশরীক ও ঈদের সালাতও রয়েছে। কঠোর বার্তা তার ক্ষেত্রে প্রযোজ্য যে, নিষিদ্ধ দিনেও সিয়াম রাখে; এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে, যে সারা বছর সিয়াম রাখে, এবং সে সারা বছর সিয়াম রাখার জন্য সে যথেষ্ট শক্তিশালী, এক্ষেত্রে সে নিষিদ্ধ দিনগুলোতে সিয়াম রাখা ছেড়ে দিয়েছে- এমন নয় যে, এই অবস্থায় তাকে শাস্তি দেওয়া হবে।”
হাদীসের রাবী, আবূ তামীমাহ আল জুহানীর নাম তারিফ বিন মুজালিদ। তিনি বসরার অধিবাসী্। তিনি ৯৫ হিজরী সনে মারা যান।”
ذِكْرُ الْإِخْبَارِ عَنْ نَفْيِ جَوَازِ سَرْدِ الْمُسْلِمِ صوم الدهر
[3576/*]ـ أَخْبَرَنَاهُ الْفَضْلُ بْنُ الْحُبَابِ مَرَّةً أُخْرَى ......... قَالَ: وضَمَّ عَلَى تِسْعِينَ.
قَالَ أَبُو حَاتِمٍ: الْقَصْدُ فِي هَذَا الْخَبَرِ صومُ الدَّهْرِ الَّذِي فِيهِ أَيَّامُ التَّشْرِيقِ وَالْعِيدَيْنِ وَأَوْقَعَ التَّغْلِيظَ عَلَى مَنْ صَامَ الدَّهْرَ مِنْ أَجْلِ صَوْمِهِ الْأَيَّامَ الَّتِي نُهِيَ عَنْ صِيَامِهَا لَا أَنَّهُ إِذَا صَامَ الدَّهْرَ وَقَوِيَ عَلَيْهِ مِنْ غَيْرِ الْأَيَّامِ الَّتِي نُهِيَ عَنْ صِيَامِهَا يُعَذَّبُ فِي الْقِيَامَةِ.
وَأَبُو تَمِيمَةَ الْهُجَيْمِيُّ اسْمُهُ: طَرِيفُ بْنُ مُجَالِدٍ بَصْرِيٌ مَاتَ سَنَةَ خَمْسٍ وَتِسْعِينَ
পরিচ্ছেদঃ (১৭) সন্দেহের দিনে সিয়াম রাখা প্রসঙ্গে বর্ণনা
৩৫৭৭. সিলাহ বিন যুফার থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম, অতঃপর তার কাছে একটি ভুনা করা মেষের গোসত আনা হয়। তখন তিনি বলেন, “তোমরা খাও।” এই সময় এক ব্যক্তি দুরে সরে যায় এবং বলেন, “আমি সিয়াম রেখেছি।” তখন আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “যে ব্যক্তি সন্দেহের দিনে সিয়াম রাখে, সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাফরমানী করলো।”[1]
17 - فَصْلٌ فِي صَوْمِ يَوْمِ الشَّكِّ
3577 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ صِلَةَ بْنِ زُفَرَ قَالَ: كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّة فَقَالَ: كُلُوا فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ وَقَالَ: إِنِّي صَائِمٌ فَقَالَ عَمَّارُ بْنُ ياسر: من صام اليوم الذي يُشَكُّ فيه فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم.
الراوي : صِلَة بْن زُفَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3577 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2022).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২২)
পরিচ্ছেদঃ এই নিষিদ্ধ কাজটি যেভাবে পালন করার বৈধতা রয়েছে তার বিবরণ
৩৫৭৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা রমযানের একদিন বা দুইদিন আগে সিয়াম পালন করবে না। তবে যে ব্যক্তি নিয়মিত সিয়াম পালন করে (আর তার নিয়মিত পালনীয় সিয়ামটি ঐ দিন হয়ে যায়, তবে), সে যেন তা পালন করে।”[1]
ذِكْرُ الصِّفَةِ الَّتِي أُبِيحَ بِهَا اسْتِعْمَالُ هَذَا الْفِعْلَ الْمَزْجُورَ عَنْهُ
3578 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ عَنِ الْأَوْزَاعِيِّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لَا تَقَدَّمُوا صِيَامَ شَهْرِ رَمَضَانَ بِصِيَامِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ إِلَّا رجل كان يصوم صياماً فليصمه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3578 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2023): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২৩)
পরিচ্ছেদঃ যেই হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো উল্লেখিত নিষিদ্ধ কাজের বিরোধী
৩৫৭৯. ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে অথবা অন্য এক ব্যক্তিকে বলেছেন, “তুমি কি এই মাসের শেষের দিকে কোন সিয়াম রেখেছো?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন তুমি (কোন মাসে) সিয়াম না রাখবে, তখন (অন্তত) এক, দুইদিন সিয়াম রাখবে।”[1]
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ مَنْ لَمْ يُحْكِمْ صِنَاعَةَ الْحَدِيثِ أَنَّهُ مُضَادُّ هَذَا الْفِعْلَ الْمَزْجُورَ عَنْهُ
3579 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ عَنْ ثَابِتٍ عَنْ مُطَرِّفٍ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ ـ أَوْ لِرَجُلٍ ـ: (أَصُمْتَ مِنْ سَرَرِ هَذَا الشَّهْرِ شَيْئًا)؟ قَالَ: لَا قَالَ: (فإذا أفطرت فصُمْ يوماً ـ أو يومين ـ)
الراوي : عِمْرَان بْن حُصَيْنٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3579 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2016): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১৬)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তুমি কি এই মাসের শেষের দিকে কোন সিয়াম রেখেছো?” এর দ্বারা উদ্দেশ্য হলো শা‘বান মাসের শেষের দিকে
৩৫৮০. ইমরান বিন হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে অথবা অন্য এক ব্যক্তিকে বলেছেন, “তুমি কি এই মাসের শেষের দিকে কোন সিয়াম রেখেছো?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, না।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন তুমি (কোন মাসে) সিয়াম না রাখবে, তখন (অন্তত) এক, দুইদিন সিয়াম রাখবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “তুমি কি এই মাসের শেষের দিকে কোন সিয়াম রেখেছো?” এখানে একটি কাজ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে এর দ্বারা উদ্দেশ্য হলো এই ধরণের কাজ সম্পর্কে নিষেধাজ্ঞা জানিয়ে দেওয়া। যেন বিষয়টি এমন যে, যদি সে ব্যক্তি এমন করতো, তবে তিনি ইনকার (অগ্রাহ্য করা) করতেন। এটা ঐ কথার মতোই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, “তুমি কি দেয়ালের সাথে পর্দা করো?” এখানে তিনি প্রশ্ন করার দ্বারা উদ্দেশ্য সেই কাজ ইনকার করা।
তিনি সেই ব্যক্তিকে তাকে শা‘বান মাসে দুই দিন সিয়াম রাখার নির্দেশ দিয়েছিলেন। এর দ্বারা উদ্দেশ্য হলো মাসের শেষের দিকে। কারণ মাস যখন ২৯ দিনে হয়, তখন চন্দ্র একদিন লুকায়িত থাকে। আর মাস যখন ৩০ দিনে হয়, তখন চন্দ্র দুইদিন লুকায়িত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে যেই সময়ে এই কথা বলেছিলেন, খুব সম্ভব সেই মাস ৩০ দিনের ছিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে দুইদিন সিয়াম রাখার নির্দেশ দিয়েছিলেন।”
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صلى الله عليه وسلم: (أصُمْتَ مِنْ سَرَرِ هَذَا الشَّهْرِ) أَرَادَ بِهِ سِرَار شَعْبَانَ
3580 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ قَالَ: أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ مُطَرِّفٍ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَهُ ـ أَوْ لِرَجُلٍ ـ: (أصُمْتَ مِنْ سَرَرِ شَعْبَانَ شَيْئًا؟ قَالَ: لَا قَالَ: (فَإِذَا أفطرت فصُمْ يومين)
الراوي : عِمْرَان بْن حُصَيْنٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3580 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2016): ق.
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صلى الله عليه وسلم: (أصُمْتَ مِنْ سَرَرِ هَذَا الشَّهْرِ) لفظةُ اسْتِخْبَارٍ عَنْ فَعَلٍ مُرَادُهَا الْإِعْلَامَ بِنَفْيِ جَوَازِ اسْتِعْمَالِ ذَلِكَ الْفِعْلِ الْمُسْتَخْبَرِ عَنْهُ كَالْمُنْكِرِ عَلَيْهِ لَوْ فَعَلَهُ وَهَذَا كَقَوْلِهِ صلى الله عليه وسلم لِعَائِشَةَ: (أتَسْتُرين الْجِدَارَ) أَرَادَ بِهِ الْإِنْكَارِ عَلَيْهَا بِلَفْظِ الِاسْتِخْبَارِ وَأَمَرَهُ صلى الله عليه وسلم بِصَوْمِ يَوْمَيْنِ مِنْ شَوَّالٍ أَرَادَ بِهِ أَنَّهَا السِّرار وَذَلِكَ أَنَّ الشَّهْرَ إِذَا كَانَ تِسْعًا وَعِشْرِينَ يَسْتَتِرُ الْقَمَرُ يَوْمًا وَاحِدًا وَإِذَا كَانَ الشَّهْرُ ثَلَاثِينَ يَسْتَتِرُ الْقَمَرُ يَوْمَيْنِ وَالْوَقْتُ الَّذِي خَاطَبَ صلى الله عليه وسلم بِهَذَا الْخِطَابِ يُشْبِهُ أَنْ يَكُونَ عَدَدُ شَعْبَانَ كَانَ ثَلَاثِينَ مِنْ أَجْلِهِ أَمَرَ بِصَوْمِ يَوْمَيْنِ مِنْ شوال.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১৬)
পরিচ্ছেদঃ যেই হাদীস অনভিজ্ঞ ব্যক্তিকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো পূর্বে উল্লেখিত হাদীসগুলোর বিপরীত
৩৫৮১. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন শা‘বানের অর্ধ মাস এসে যায়, তখন তোমরা রমযান না পর্যন্ত সিয়াম রাখা ছেড়ে দিবে।”[1]
ذِكْرُ خَبَرٍ أَوْهَمَ غَيْرَ الْمُتَبَحِّرِ فِي صِنَاعَةِ الْعِلْمِ أَنَّهُ مُضَادٌّ لِلْأَخَبَارِ الَّتِي تَقَدَّمَ ذِكْرُنَا لها
3581 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ حَبِيبِ بْنِ نُدْبَةَ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: (إِذَا كَانَ النِّصْفُ مِنْ شَعْبَانَ فَأَفْطِرُوا حَتَّى يَجِيءَ رَمَضَانُ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3581 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2025) ، ((المشكاة)) (1974).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২৫)
পরিচ্ছেদঃ যে কারণে অর্ধ শা‘বানে সিয়াম রাখতে বারণ করা হয়েছে তার বর্ণনা
৩৫৮২. সিমাক বিন হারব থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি ইকরামার কাছে যাই, এমন দিনে যেদিন রমযান হওয়া সন্দেহপূর্ণ ছিল। এসময় তিনি খাবার গ্রহণ করছিলেন। তখন তিনি বলেন, “কাছে আসো এবং খাবার খাও।” আমি বললাম, “আমি সিয়াম রেখেছি।” তখন তিনি বলেন, “আল্লাহর কসম, অবশ্যই তুমি কাছে আসবে।” আমি বললাম, “আমাকে হাদীস বলুন।” তখন তিনি বলেন, “আমাকে হাদীস বর্ণনা করেছেন ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা (রমযান) মাসকে আগেভাগেই গ্রহণ করে নিবে না (অর্থাৎ মাস শুরু হওয়ার আগেই সিয়াম রাখা শুরু করো না)। তোমরা চাঁদ দেখে সিয়াম রাখবে এবং চাঁদ দেখে সিয়াম রাখা বাদ দিবে। যদি চাঁদ ও তোমাদের মাঝে মেঘের ধূসরতা ও কালিমা অন্তরায় হয়, তবে তোমরা (শা‘বাস মাসকে) ৩০ দিন গণনা করবে।”[1]
ذكر العلة التي من أجلها زُجِرَ عن الصوم في نصف الْأَخِيرِ مِنْ شَعْبَانَ
3582 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ: دَخَلْتُ عَلَى عِكْرِمَةَ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ مِنْ رَمَضَانَ وَهُوَ يَأْكُلُ فَقَالَ: ادْنُ فَكُلْ قُلْتُ: إِنِّي صَائِمٌ فَقَالَ: وَاللَّهِ لَتَدْنُوَنَّ قُلْتُ: فَحَدِّثْنِي قَالَ: حَدَّثَنِي ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: (لَا تَسْتَقْبِلُوا الشَّهْرَ اسْتِقْبَالًا صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ حَالَ بَيْنَكُمْ وَبَيْنَهُ غَبَرَةُ سَحَابٍ أَوْ قَتَرَةٌ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ)
الراوي : سِمَاك بْن حَرْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3582 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2016).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১৬)
পরিচ্ছেদঃ অর্ধ শা‘বানের পর নতুন করে সিয়াম শুরু করা নিষেধ মর্মে বর্ণনা
৩৫৮৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “অর্ধ শা‘বানের পর রমযান পর্যন্ত কোন সিয়াম নেই।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ إِنْشَاءِ الصَّوْمِ بَعْدَ النِّصْفِ الْأَوَّلِ مِنْ شَعْبَانَ
3583 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: (لَا صَوْمَ بَعْدَ النِّصْفِ مِنْ شَعْبَانَ حَتَّى يَجِيءَ شَهْرُ رَمَضَانَ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3583 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2025) ، ((المشكاة)) (1974).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২৫)
পরিচ্ছেদঃ এই নিষিদ্ধ কাজটি যেভাবে পালন করার বৈধতা রয়েছে, তার বিবরণ
৩৫৮৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা রমযানের একদিন বা দুইদিন আগে সিয়াম পালন করবে না। তবে যে ব্যক্তি নিয়মিত সিয়াম পালন করে (আর তার নিয়মিত পালনীয় সিয়ামটি ঐ দিন হয়ে যায়, তবে), সে যেন তা পালন করে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يَتَقَدَّمَ الْمَرْءُ صِيَامَ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ مُبْتَدَأَيْنِ
3584 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ أَبِي الْعِشْرِينَ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لَا تَقَدَّمُوا بَيْنَ يَدَيْ رَمَضَانَ بِيَوْمٍ ـ أَوْ يَوْمَيْنِ ـ إِلَّا رَجُلٌ كَانَ يصوم صياماً فليصمه)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3584 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2023): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২৩)
পরিচ্ছেদঃ সেই দিন সিয়াম রাখা নিষেধ, যে দিনের ব্যাপারে ব্যক্তি সন্দেহ পোষন করে যে, এটা কি শা‘বান মাস নাকি রমযান মাস
৩৫৮৫. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মাস ২৯ দিনে হয়। আবার কোন মাস ৩০ দিনেও হয়। কাজেই তোমরা চাঁদ না দেখে সিয়াম শুরু করবে না এবং চাঁদ না দেখে সিয়াম রাখা বাদও দিবে না। যদি তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা ৩০ দিন গণনা করবে।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يَصُومَ الْمَرْءُ الْيَوْمَ الذي يَشُكُّ فيه من أَمِنْ شَعْبَانَ هُوَ أُمْ مِنْ رَمَضَانَ
3585 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: (إِنَّمَا الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ فَلَا تَصُومُوا حَتَّى تَرَوْهُ وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ فَإِنْ أُغْمِيَ عليكم فاقدروا له)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3585 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2008 و 2009): ق.
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০০৮)
পরিচ্ছেদঃ সন্দেহের দিনে সিয়াম রাখা নিষেধ হওয়ার ব্যাপারে দ্বিতীয় হাদীস
৩৫৮৬. ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা রমযান মাসের আগে সিয়াম রাখবে না। তোমরা চাঁদ দেখে সিয়াম রাখবে এবং চাঁদ দেখে সিয়াম রাখা বাদ দিবে। যদি চাঁদ দেখার ক্ষেত্রে মেঘ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে তোমরা (শা‘বান মাসকে) ৩০ দিন পূর্ণ করবে।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِالزَّجْرِ عَنْ صَوْمِ يوم الشك
3586 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ إِمْلَاءً قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سِمَاكٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لَا تَصُومُوا قَبْلَ رَمَضَانَ صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ حَالَتْ دونه غياية فأكملوا ثلاثين)
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3586 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2016).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১৬)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি এমন দিনে সিয়াম পালন করে, যে দিনের ব্যাপারে ব্যক্তি সন্দেহ পোষন করে যে, এটা কি শা‘বান মাস নাকি রমযান মাস-তবে সে ব্যক্তি পাপী, অবাধ্য হিসেবে গণ্য হবে, যদি সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিষেধাজ্ঞা সম্পর্কে অবহিত থাকে
৩৫৮৭. সিলাহ বিন যুফার থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম, অতঃপর তার কাছে একটি ভুনা করা মেষের গোসত আনা হয়। তখন তিনি বলেন, “তোমরা খাও।” এই সময় এক ব্যক্তি দুরে সরে যায় এবং বলেন, “আমি সিয়াম রেখেছি।” তখন আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “যে ব্যক্তি সন্দেহের দিনে সিয়াম রাখে, সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাফরমানী করলো।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يشك فيه أمن شعبان هو أم من رَمَضَانَ كَانَ آثِمًا عَاصِيًا إِذَا كَانَ عَالِمًا بِنَهْيِ الْمُصْطَفَى صلى الله عليه وسلم عَنْهُ
3587 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ السِّنْجِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ صِلَةَ بْنِ زُفَرَ قَالَ: كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ فَقَالَ: كُلُوا فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ وَقَالَ: إِنِّي صَائِمٌ فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ: مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يُشّكُّ فِيهِ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم.
الراوي : صِلَة بْن زُفَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3587 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2022).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২২)
পরিচ্ছেদঃ যে দিনের ব্যাপারে ব্যক্তি সন্দেহ পোষন করে যে, এটা কি শা‘বান মাস নাকি রমযান মাস-সে দিন সিয়াম রাখা নিষেধ
৩৫৮৮. সিলাহ বিন যুফার থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে রমযান হওয়ার সন্দেহের দিন ছিলাম, অতঃপর তার কাছে একটি ভুনা করা মেষের গোসত আনা হয়। তখন তিনি বলেন, “তোমরা খাও।” এই সময় এক ব্যক্তি দুরে সরে যায় এবং বলেন, “আমি সিয়াম রেখেছি।” তখন আম্মার বিন ইয়াসির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “যে ব্যক্তি সন্দেহের দিনে সিয়াম রাখে, সে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাফরমানী করলো।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ صَوْمِ الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ أَمِنْ شَعْبَانَ هُوَ أُمْ مِنْ رَمَضَانَ
3588 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ صِلَةَ بْنِ زُفَرَ قَالَ: كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ مِنْ رَمَضَانَ فَأُتِيَ بِشَاةٍ فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ: مَنْ صَامَ هَذَا الْيَوْمَ فَقَدْ عَصَى أَبَا القاسم.
الراوي : صِلَة بْن زُفَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3588 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2022).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০২২)
পরিচ্ছেদঃ যে দিনের ব্যাপারে ব্যক্তি সন্দেহ পোষন করে যে, এটা কি শা‘বান মাস নাকি রমযান মাস-সে দিন সিয়াম রাখা বৈধ, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়
৩৫৮৯. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা চাঁদ না দেখা পর্যন্ত সিয়াম পালন করবে না এবং চাঁদ না দেখা পর্যন্ত তোমরা সিয়াম ছাড়বেও না, যদি না তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয়। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা (শা‘বান মাসকে ৩০ দিন) ধরে নিবে।”[1]
ذِكْرُ إِبَاحَةِ صَوْمِ الْمَرْءِ الْيَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ أَمِنْ رَمَضَانَ هُوَ أُمْ مِنْ شَعْبَانَ إِذَا غُمَّ عَلَى النَّاسِ الرُّؤْيَةُ
3589 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ قَالَ: وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لَا تَصُومُوا حَتَّى تَرَوَا الْهِلَالَ وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ إِلَّا أَنْ يُغَمَّ عَلَيْكُمْ فَإِنْ غُمَّ عليكم فاقدروا له)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3589 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (903): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯০৩)
পরিচ্ছেদঃ (১৮) ঈদের দিন সিয়াম রাখা প্রসঙ্গে বর্ণনা - দুই ঈদের দিন সিয়াম রাখা নিষেধ
৩৫৯০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই ঈদের দিন অর্থাৎ ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন সিয়াম রাখতে নিষেধ করেছেন।”[1]
18 - فَصْلٌ فِي صَوْمِ يَوْمِ الْعِيدِ - ذِكْرُ الزَّجْرِ عَنْ صَوْمِ الْيَوْمَيْنِ اللَّذَيْنِ يُعَيَّدُ فيهما
3590 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ صِيَامِ يومين يوم الفطر ويوم الأضحى
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3590 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (962): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৬২)
পরিচ্ছেদঃ মুসলিমদের ঈদের দিন সিয়াম রাখা নিষেধ মর্মে বর্ণনা
৩৫৯০/*. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ঈদের দিন কোন সিয়াম নেই।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ صِيَامِ يَوْمِ الْعِيدِ لِلْمُسْلِمِينَ
[3590/م]- أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إسماعيل الطالقاني قَالَ: حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ عَنْ الْمُغِيرَةِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ سَهْمِ بْنِ مِنْجَابٍ عَنْ قَزَعَةَ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لا صوم في يوم عيد)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3590 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (962).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৬২)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য, “ঈদের দিন কোন সিয়াম নেই” এর দ্বারা উদ্দেশ্য হলো ঈদুল ফিতর ও ঈদুল আযহা
৩৫৯১. ইবনু আযহারের আজাদকৃত দাস আবূ উবাইদ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে ঈদে উপস্থিত হই। তিনি এসে সালাত আদায় করেন। তারপর সালাম ফিরিয়ে লোকদের উদ্দেশ্যে ভাষন দেন। তিনি বলেন, “নিশ্চয়ই এই দুটি দিন, এমন দিন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম রাখতে নিষেধ করেছেন। একটি হলো সিয়াম ছেড়ে দেওয়ার ঈদ। আরেকটি হলো তোমাদের কুরবানী গোসত ভক্ষন করার দিন।”
আবূ উবাইদ বলেন, “তারপর আমি উসমান রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে ঈদে উপস্থিত হই। তিনি এসে সালাত আদায় করেন। তারপর সালাম ফিরিয়ে লোকদের উদ্দেশ্যে ভাষন দেন। তিনি বলেন, “নিশ্চয়ই তোমাদের আজকের এই দিনে দুটি ঈদ একত্রিত হয়েছে। কাজেই মদীনার আশেপাশে বসবাসকারী যে ব্যক্তি জুমু্আর জন্য অপেক্ষা করতে চায়, সে যেন জুমুআর জন্য অপেক্ষা করে। আর যে ব্যক্তি বাসায় ফিরে যেতে চায়, সে ফিরে যেতে পারে। আমি তাকে অনুমতি প্রদান করলাম। তারপর আমি আলী রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে ঈদে উপস্থিত হই। তিনি এসে সালাত আদায় করেন। তারপর সালাম ফিরিয়ে লোকদের উদ্দেশ্যে ভাষন দেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صلى الله عليه وسلم: (لَا صَوْمَ فِي يَوْمِ عِيدٍ) أَرَادَ بِهِ الْفِطْرَ وَالْأَضْحَى
3591 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي عُبَيْدٍ مَوْلَى ابْنِ أَزْهَرَ قَالَ: شَهِدْتُ الْعِيدَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فَجَاءَ فَصَلَّى ثُمَّ انْصَرَفَ فَخَطَبَ النَّاسَ فَقَالَ: إِنَّ هَذَيْنِ يَوْمَانِ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صِيَامِهِمَا يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ وَالْأَخَرُ يَوْمٌ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ.
قَالَ أَبُو عُبَيْدٍ: ثُمَّ شَهِدْتُ الْعِيدَ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ فَجَاءَ فَصَلَّى ثُمَّ انْصَرَفَ فَخَطَبَ فَقَالَ: إِنَّهُ قَدِ اجْتَمَعَ لَكُمْ فِي يَوْمِكُمْ هَذَا عِيدَانِ فَمَنْ أَحَبَّ مِنْ أَهْلِ الْعَالِيَةِ أَنْ يَنْتَظِرَ الْجُمُعَةَ فَلْيَنْتَظِرْهَا وَمَنْ أَحَبَّ أَنَّ يَرْجِعَ فَلْيَرْجِعْ فَقَدْ أَذِنْتُ لَهُ.
قَالَ أَبُو عُبَيْدٍ: ثُمَّ شَهِدْتُ الْعِيدَ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ وَعُثْمَانُ مَحْصُورٌ فجاء فصلى ثم انصرف فخطب الناس.
الراوي : أَبُو عُبَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3591 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2087) ، ((الإرواء)) (4/ 127 ـ 128): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১২৭-১২৮)
পরিচ্ছেদঃ (১৯) তাশরীকের দিনগুলোতে সিয়াম রাখা প্রসঙ্গে বর্ণনা
৩৫৯২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মিনায় অবস্থানের দিনগুলো পানাহার করার দিন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “মিনায় অবস্থানের দিনগুলো পানাহার করার দিন” এটি একটি কাজ করা সম্পর্কে বর্ণনা প্রদান কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হলো তার বিপরীত করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা। কাজেই এই দিনগুলোতে সিয়াম রাখার নিষেধাজ্ঞাকে এই দিনগুলিতে পানাহার করার নির্দেশের সাথে সংযুক্ত করেছেন।”
19 - فَصْلٌ فِي صَوْمِ أَيَّامِ التَّشْرِيقِ
3592 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (أَيَّامُ مِنىً أيام أكل وشرب)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3592 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((الإرواء)) (4/ 129).
قَالَ أَبُو حَاتِمٍ رضي الله عنه: قَوْلُهُ صلى الله عليه وسلم: (أَيَّامُ مِنًى أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ) لَفْظَةُ إِخْبَارٍ عَنِ اسْتِعْمَالِ هَذَا الْفِعْلِ مُرَادُهَا الزَّجْرُ عَنْ ضِدِّهِ وَهُوَ صَوْمُ أَيَّامِ مِنًى فَقَيَّدَ بِالزَّجْرِ عَنْ صَوْمِ هَذِهِ الْأَيَّامِ بِلَفْظِ الْأَمْرِ بِالْأَكْلِ وَالشُّرْبِ فِيهِمَا.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১২৯)
পরিচ্ছেদঃ (১৯) তাশরীকের দিনগুলোতে সিয়াম রাখা প্রসঙ্গে বর্ণনা
৩৫৯৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তাশরীকের দিনগুলো (যিলহজ্জ মাসের ১১, ১২ ও ১৩ তারিখ) খাওয়া ও যিকর করার দিন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য, “খাওয়ার দিন” এটি একটি বর্ণনামূলক শব্দ; উদ্দেশ্য হলো তাশরীকের দিনগুলোতে সিয়াম রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা। কাজেই এই দিনগুলোকে পানাহার বৈধতা নির্দেশক শব্দ দ্বারা এই দিনগুলোতে সিয়াম রাখতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, “খাওয়ার দিন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য, “যিকর করার দিন” এর দ্বারা উদ্দেশ্য হলো মুস্তাহাব বুঝানো ও নির্দেশনা প্রদান।”
19 - فَصْلٌ فِي صَوْمِ أَيَّامِ التَّشْرِيقِ
3593 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: حَدَّثَنَا عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (أَيَّامُ التشريق أيام طَعْمٍ وذِكْرٍ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3593 | خلاصة حكم المحدث: صحيح لغيره - المصدر نفسه ، ((الصحيحة)) (1282).
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صلى الله عليه وسلم: (أَيَّامُ طَعْمٍ) لَفْظَةُ إِخْبَارٍ مُرَادُهَا الزَّجْرُ عَنْ صِيَامِ أَيَّامِ التَّشْرِيقِ فَزَجَرَ عَنْ صِيَامِ هَذِهِ الْأَيَّامِ بِلَفْظِ إِبَاحَةِ الْأَكْلِ فِيهَا فَقَالَ: (أيامُ طعمٍ) وَقَوْلُهُ صلى الله عليه وسلم: (وذِكْرٍ) قَصَدَ بِهِ النَّدْبَ وَالْإِرْشَادَ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১২৯)
পরিচ্ছেদঃ যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দিনগুলোতে সিয়াম রাখতে নিষেধ করেছেন, তার বিবরণ
৩৫৯৪. উকবাহ বিন আমির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আরাফার দিন, কুরবানীর দিন এবং তাশরীকের দিনগুলো ইসলামের অনুসারী আমাদের ঈদের দিন; এগুলো পানাহার করার দিন।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا نَهَى صلى الله عليه وسلم عَنْ صِيَامِ هَذِهِ الْأَيَّامِ
3594 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا سَعْدُ بْنُ يَزِيدَ الْفَرَّاءُ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَلِيِّ بْنِ رَبَاحٍ عَنْ أَبِيهِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: (يَوْمُ عَرَفَةَ وَيَوْمُ النَّحْرِ وَأَيَّامُ التَّشْرِيقِ هُنَّ عِيدُنا أَهْلَ الْإِسْلَامِ هُنَّ أَيَّامُ أكل وشرب)
الراوي : عُقْبَة بْن عَامِرٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3594 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2090) ، ((الإرواء)) (4/ 130).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/১৩০)
পরিচ্ছেদঃ (২০) আরাফার দিনের সিয়াম - আরাফায় অবস্থানকারীদের জন্য আরাফার সিয়াম না রাখা মুস্তাহাব, যাতে তারা শক্তিশালী অবস্থায় দুআয় মনোনিবেশ করতে পারেন
৩৫৯৫. আবূ নুজাইহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে আরাফার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হজ্জ করেছি। কিন্তু তিনি এই সিয়াম পালন করেননি। আমি আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু সাথে হজ্জ করেছি। কিন্তু তিনি এই সিয়াম পালন করেননি। আমি উমার রাদ্বিয়াল্লাহু আনহু সাথে হজ্জ করেছি। কিন্তু তিনি এই সিয়াম পালন করেননি। আমি উসমান রাদ্বিয়াল্লাহু আনহু সাথে হজ্জ করেছি। কিন্তু তিনি এই সিয়াম পালন করেননি। আর আমি এই সিয়াম রাখি না। কাউকে এটা রাখতে আদেশ করি না আবার নিষেধও করি না।”[1]
20 - فَصْلٌ فِي صَوْمِ يَوْمِ عَرَفَةَ - ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ مُجَانَبَةُ الصَّوْمِ يَوْمَ عَرَفَةَ إِذَا كَانَ بِعَرَفَاتٍ لِيَكُونَ أَقْوَى عَلَى الدعاء
3595 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي نُجَيْحٍ عَنْ أَبِيهِ قَالَ: سُئِلَ ابْنُ عُمَرَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ قَالَ: حججتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يَصُمْهُ وحججتُ مَعَ أَبَى بَكْرٍ فَلَمْ يَصُمْهُ وحججتُ مَعَ عُمَرَ فَلَمْ يَصُمْهُ وحججتُ مَعَ عُثْمَانَ فَلَمْ يَصُمْهُ وَأَنَا لَا أَصُومُهُ وَلَا آمُرُ بِهِ ولا أنهى عنه.
الراوي : أَبُو نُجَيْحٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3473 | خلاصة حكم المحدث: صحيح لغيره دون قوله: ((فأنا لا أصومه .... )) إلخ ، وقد ثبت نهيه عنه انظر التعليق المتقدم.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটির “আর আমি এই সিয়াম রাখি না…” অংশ বাদে বাকী অংশ সহীহ বলেছেন। তাঁর থেকে এই সিয়াম রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে। (আত তা‘লীকাতুল হিসান: ৩৫৯৫)
পরিচ্ছেদঃ আরাফার দিন আরাফায় অবস্থানকারী ব্যক্তির জন্য বৈধ রয়েছে সিয়াম না রাখা, যাতে শক্তিশালী অবস্থায় সেদিন দুআ করতে পারে
৩৫৯৬. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আরাফার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডালিম দেওয়া হলে তিনি তা খেয়ে নেন।” তিনি আরো বলেন, “আমাকে উম্মুল ফযল রাদ্বিয়াল্লাহু আনহা হাদীস বর্ণনা করেছেন, “নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরাফার দিন দুধ দেওয়া হলে তিনি সেখান থেকে কিছু পান করেন।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ أَنْ يُفطر يَوْمَ عَرَفَةَ بِعَرَفَاتٍ حَتَّى يَكُونَ أَقْوَى عَلَى الدُّعَاءِ فِي ذلك اليوم
3596 - أَخْبَرَنَا خَالِدُ بْنُ النَّضْرِ بْنِ عَمْرٍو بِالْبَصْرَةِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ برُمَّانٍ يَوْمَ عَرَفَةَ فَأَكَلَ قَالَ: وَحَدَّثَتْنِي أمُّ الْفَضْلِ أَنَّ رسول الله صلى الله عليه وسلم أُتي يوم عرفة بلبنٍ فشرب منه.
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3596 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق على ((صحيح ابن خزيمة)))) (2102)
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকু আলা সহীহ ইবনু খুযাইমাহ: ২১০২)
পরিচ্ছেদঃ আরাফায় অবস্থানকারী ব্যক্তির জন্য মুস্তাহাব হলো সিয়াম রাখা যাতে তিনি শক্তিশালী থেকে দুআ ও রোনাজারি করতে পারেন
৩৫৯৭. উম্মুল ফযল রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, আরাফার দিন কিছু লোক তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে বিবাদে লিপ্ত হন। তাদের কেউ কেউ বলেন, “তিনি সিয়াম রেখেছেন।” আবার কেউ কেউ বলেন, “তিনি সিয়াম রাখেননি।” ফলে উম্মুল ফযল রাদ্বিয়াল্লাহু আনহা তাঁর কাছে একটি দুধের পেয়ালা পাঠান। এসময় তিনি তাঁর উটের উপর ছিলেন। অতঃপর তিনি তা পান করেন।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْوَاقِفِ بِعَرَفَةَ الْإِفْطَارُ ليتقوَّى بِهِ عَلَى دُعَائِهِ وَابْتِهَالِهِ
3597 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ عُمَيْرٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ: أَنَّ نَاسًا تَمَارَوْا عِنْدَهَا يَوْمَ عَرَفَةَ فِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ بَعْضُهُمْ: هُوَ صَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ: لَيْسَ بِصَائِمٍ فأرسَلَتْ إِلَيْهِ أُمُّ الْفَضْلِ بِقَدَحِ لَبَنٍ وَهُوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ فَشَرِبَ
الراوي : أُمّ الْفَضْلِ بِنْت الْحَارِثِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3597 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2109): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০৯)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি ধারণা করে যে, এই হাদীসটি আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার আজাদকৃত দাস উমাইর এককভাবে বর্ণনা করেছেন, তার কথা অপনোদনকারী হাদীস
৩৫৯৮. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী মাইমূনাহ রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, আরাফার দিন লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের (সিয়াম রাখার) ব্যাপারে সন্দেহ পোষন করলে, তিনি তাঁর কাছে একটি দুধের পাত্র পাঠান। এসময় তিনি আরাফায় অবস্থানকারী ছিলেন- অতঃপর তিনি দুধ পান করেন আর লোকজন দেখছিলেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “বিদায় হজ্জের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তাঁর স্ত্রীগণ ছিলেন এবং তাঁর সাথে তাঁর একদল নিকটাত্নীয় ছিলেন। কাজেই হতে পারে আরাফায় উম্মু ফযল ও মাইমূনাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা এক জায়গায় ছিলেন। এসময় তাদের দুইজনের কাছ থেকে দুধের বাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিয়ে যাওয়া হয়। অতঃপর এক হাদীসে দুধের বাটি ও তা প্রেরণ করাকে উম্মুল ফযল রাদ্বিয়াল্লাহু আনহার দিকে সম্পর্কিত করা হয়েছে, আবার আরেক হাদীসে মাইমূনাহ রাদ্বিয়াল্লাহু আনহার দিকে সম্পর্কিত করা হয়েছে।
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ عُمَيْرٌ ـ مَوْلَى ابْنِ عباس
3598 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ: إِنَّ النَّاسَ شكُّوا فِي شَأْنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ عَرَفَةَ فَأَرْسَلَتْ إِلَيْهِ مَيْمُونَةُ بحِلابٍ ـ وَهُوَ وَاقِفٌ فِي الْمَوْقِفِ ـ فَشَرِبَ وَالنَّاسُ ينظرون.
الراوي : مَيْمُونَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3598 | خلاصة حكم المحدث: صحيح: ق.
قَالَ أَبُو حَاتِمٍ: فِي حِجَّةِ الْوَدَاعِ كَانَ نِسَاءُ النَّبِيِّ صلى الله عليه وسلم مَعَهُ وَكَذَلِكَ جَمَاعَةٌ مِنْ قَرَابَتِهِ فيُشْبِهُ أَنْ تَكُونَ أُمُّ الْفَضْلِ وَمَيْمُونَةُ كَانَتَا بِعَرَفَاتٍ فِي مَوْضِعٍ وَاحِدٍ حَيْثُ حُمِلَ الْقَدَحُ مِنَ اللَّبَنِ مِنْ عِنْدَهُمَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فنُسِبَ القَدَحُ وَبَعْثَتُهُ إِلَى أُمِّ الْفَضْلِ فِي خَبَرٍ وَإِلَى مَيْمُونَةَ فِي آخَرَ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০৯)
পরিচ্ছেদঃ যুলহিজ্জাহ মাসের প্রথম ১০ দিন সিয়াম না রাখা বৈধ, যদিও কোন ব্যক্তি সিয়াম রাখার কারণে দুর্বল হওয়ার ব্যাপারে নিরাপদ থাকে
৩৫৯৯. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কখনই যুলহিজ্জাহ মাসের ১০ দিনের সিয়াম রাখতে দেখিনি।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمَرْءِ تَرَكُ صَوْمِ الْعَشْرِ مِنْ ذِي الْحِجَّةِ وَإِنْ أَمِنَ الضَّعْفَ لِذَلِكَ
3599 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ قَالَ: حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى الْمُخَرِّمِيُّ وَيَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ قَالَا: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الْأَسْوَدِ عَنْ عَائِشَةَ قَالَتْ: مَا رأيتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صامَ العَشْرَ قَطُّ.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3599 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2108): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০৮)
পরিচ্ছেদঃ (২১) জুমুআর দিন সিয়াম রাখা প্রসঙ্গে
৩৬০০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি নিজে জুমু‘আর দিন সিয়াম রাখতে নিষেধ করিনি। কা‘বার প্রভুর কসম, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা করতে নিষেধ করেছেন।”[1]
21 - فَصْلٌ فِي صَوْمِ يَوْمِ الْجُمُعَةِ
3600 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ يَحْيَى بْنِ جَعْدَةَ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الْقَارِيُّ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: مَا أَنَا نهيتُ عَنْ صِيَامِ يومِ الجُمُعَةِ ، مُحَمَّدٌ صلى الله عليه وسلم ورَبِّ الكَعْبَةِ ـ نَهَى عنه.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3600 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (1012) ، ((التعليق على ((صحيح ابن خزيمة)))) (2157).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০১২)
পরিচ্ছেদঃ যে কারণে তিনি এই সিয়াম রাখতে নিষেধ করেছেন, তার বিবরণ
৩৬০১. আবুল আওবার থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে বসে ছিলাম, এমন সময় এক ব্যক্তি তার কাছে এসে বলেন, “নিশ্চয়ই আপনি লোকদেরকে জুমুআর দিন সিয়াম রাখতে নিষেধ করেন!” আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু জবাবে বলেন, “আমি লোকদেরকে জুমু‘আর দিন সিয়াম রাখতে নিষেধ করিনি বরং আমি রাসূল সাল্লাল্লাহু আলািইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমরা জুমু‘আর দিন সিয়াম রাখবে না। কেননা এটি ঈদের দিন। তবে যদি তোমরা তার সাথে অন্য দিনও সিয়াম রাখো (তাহলে অসুবিধা নেই)।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “অন্যান্য দিন’’ এর দ্বারা উদ্দেশ্য হলো অন্য কোন দিন।”
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا نَهَى عَنْهُ
3601 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حدثنا أبو خيثمة قال: حدثنا جرير عن عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ رَجُلٍ مِنْ بَنِي الْحَارِثِ بْنِ كَعْبٍ يُقَالُ لَهُ: أَبُو الْأَوْبَرِ قَالَ: كُنْتُ قَاعِدًا عِنْدَ أَبِي هُرَيْرَةَ إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: إِنَّكَ نَهَيْتَ النَّاسَ عَنْ صِيَامِ يَوْمِ الْجُمُعَةِ قَالَ: مَا نَهَيْتُ النَّاسَ أَنْ يَصُومُوا يَوْمَ الْجُمُعَةِ وَلَكِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يقول: (لَا تَصُومُوا يَوْمَ الْجُمُعَةِ؛ فَإِنَّهُ يَوْمُ عيدٍ؛ إلا أن تَصِلُوهُ بأيامٍ)
الراوي : أَبُو الْأَوْبَرِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3601 | خلاصة حكم المحدث: شاذٍّ بذكر العيد ـ ((الضعيفة)) (5344).
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صلى الله عليه وسلم (بِأَيَّامٍ) يُرِيدُ بِهِ بَعْضَ الْأَيَّامِ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১০১২)
পরিচ্ছেদঃ যে কারণে তিনি এই সিয়াম রাখতে নিষেধ করেছেন, তার বিবরণ
৩৬০২. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার জুমুআর দিন জুওয়ারিয়া বিনতুল হারিস রাদ্বিয়াল্লাহু আনহার কাছে গমন করেন, এসময় সিয়াম রেখেছিলেন। তখন তিনি বলেন, “তুমি কি গতকাল সিয়াম রেখেছিলে?” তিনি জবাবে বলেন, “জ্বী, না।” তারপর তিনি আবার জিজ্ঞেস করেন, “তুমি কি আগামীকাল সিয়াম রাখবে?” তিনি জবাবে বলেন, “জ্বী, না।” তখন তিনি বলেন, “তবে সিয়াম ভেঙ্গে ফেলো।”[1]
ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا نَهَى عَنْهُ
3602 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى جُوَيْرِيَةَ بنت الحارث يوم جمعة وَهِيَ صَائِمَةٌ فَقَالَ: (أَصُمْتِ أَمْسِ)؟ قَالَتْ: لَا قَالَ: (أَفَتُريدين أَنْ تَصُومِي غَدًا)؟ قَالَتْ: لَا قال: (فأفطري)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3602 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق على ((صحيح ابن خزيمة)))) (2164) ، ((تمام المِنَّة)): خ ـ جويرية.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ ইবনু খুযাইমাহ: ২১৬৪)
পরিচ্ছেদঃ অন্যান্য দিন ও রাত বাদ দিয়ে শুধু জুমু‘আর দিন ও রাত ইবাদতের জন্য খাস করে নেওয়া নিষেধ হওয়া সম্পর্কে বর্ণনা
৩৬০৩. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা অন্যান্য রাত থেকে জুমু‘আর রাতকে কিয়াম করার জন্য খাস করে নিবে না এবং অন্যান্য দিন থেকে জুমু‘আর দিনকে সিয়াম পালনের জন্য খাস করে নিবে না।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ يخصَّ الْمَرْءُ لَيْلَةَ الْجُمُعَةِ وَيَوْمَهَا بِشَيْءٍ مِنَ الْعِبَادَةِ دُونَ سَائِرِ الأيام والليالي
3603 - أَخْبَرَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَسْرُوقِيُّ قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ عَنْ زَائِدَةَ عَنْ هِشَامٍ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لَا تخُصُّوا لَيْلَةَ الْجُمُعَةِ بِقِيَامٍ مِنْ بَيْنِ اللَّيَالِي ، وَلَا تَخُصُّوا يَوْمَ الْجُمُعَةِ بِصِيَامٍ مِنْ بَيْنِ الْأَيَّامِ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3603 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (980): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৯৮০)
পরিচ্ছেদঃ খাস করে জুমু'আর দিন ও রাতে ইবাদত করার ব্যাপারে নিষেধাজ্ঞা
৩৬০৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা অন্যান্য দিন থেকে জুমু‘আর দিনকে সিয়াম পালনের জন্য খাস করে নিবে না এবং অন্যান্য রাত থেকে জুমু‘আর রাতকে কিয়াম করার জন্য খাস করে নিবে না।”[1]
ذِكْرُ الزَّجْرِ عَنْ تَخْصِيصِ يَوْمِ الْجُمُعَةِ وَلَيْلِهَا بالصيام والقيام
3604 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَسْرُوقِيُّ قَالَ: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ عَنْ زَائِدَةَ عَنْ هِشَامٍ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لَا تخُصُّوا يَوْمَ الْجُمُعَةِ بصيامٍ مِنْ بَيْنِ الْأَيَّامِ وَلَا تخُصُّوا لَيْلَةَ الْجُمُعَةِ بقيامٍ من بين الليالي)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3604 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (980): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৯৮০)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি জুমুআর দিনের সাথে বৃহস্প্রতিবার বা শনিবার সিয়াম রাখবে, তখন সেটা তার জন্য বৈধ হবে
৩৬০৫. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ যেন জুমুআর আগে বা পরের দিন সিয়াম রাখা ছাড়া শুধু জুমু‘আর দিন সিয়াম না রাখে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ صَوْمَ يَوْمِ الْجُمُعَةِ مباحٌ إِذَا صَامَ الْمَرْءُ مَعَهُ الْخَمِيسَ أَوِ السَّبْتَ
3605 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدٌ بْنُ مُسَرْهَدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (لَا يَصُومُ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ إِلَّا أن يصوم قبله أو بعده)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3605 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2091) ، ((الإرواء)) (959) ، ((الصحيحة)) (2/ 313/981): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ৯৮০)
পরিচ্ছেদঃ (২২) শনিবার সিয়াম রাখা সম্পর্কে বর্ণনা - এককভাবে শুধু শনিবার সিয়াম রাখা নিষেধ হওয়ার ব্যাপারে বর্ণনা
৩৬০৬. আব্দুল্লাহ বিন বুসর আল মাযিনী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “তোমরা আমার হাত দেখতে পাচ্ছো? আমি আমার এই হাত দ্বারা আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বাইয়াত গ্রহণ করেছি এবং আমি তাঁকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমাদের উপর যা ফরয করা হয়েছে, সেটা ব্যতীত তোমরা (শুধু) শনিবার সিয়াম রাখবে না। যদি তোমাদের কেউ গাছের ছাল ব্যতীত কোন কিছু না পায়, তবে সে যেন সেটা দিয়েই সিয়াম ভঙ্গ করে।”[1]
22 - فَصْلٌ فِي صَوْمِ يَوْمِ السَّبْتِ - الزَّجْرِ عَنْ صَوْمِ يَوْمِ السَّبْتِ مُفرداً
3606 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا مُبَشِّرُ بْنُ إِسْمَاعِيلَ عَنْ حَسَّانَ بْنِ نُوحٍ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ بُسْرٍ الْمَازِنِيَّ صَاحِبَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: تَرَوْنَ يَدِي هَذِهِ؟ بَايَعْتُ بِهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَسَمِعْتُهُ يَقُولُ: (لَا تَصُومُوا يَوْمَ السَّبْتِ إِلَّا فِيمَا افْتُرِضَ عَلَيْكُمْ وَلَوْ لَمْ يَجِدْ أحدكم إلا لحاء شجرة فَلْيُفْطرْ عليه)
الراوي : عَبْد اللَّهِ بْن بُسْرٍ الْمَازِنِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3606 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2092) ، ((الإرواء)) (960).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৯২)
পরিচ্ছেদঃ যেই কারণে শনিবার সিয়াম রাখা নিষেধ, সেটার বর্ণনা এবং শনিবারের সাথে আরেক দিন সিয়াম রাখলে সেটা জায়েয হবে মর্মে বর্ণনা
৩৬০৭. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার আজাদকৃত দাস কুরাইব বলেন, “একবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কয়েকজন সাহাবী আমাকে উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহার কাছে পাঠান এটা জিজ্ঞেস করার জন্য যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন কোন দিন সবচেয়ে বেশি সিয়াম রাখতেন?” উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “শনিবার ও রবিবার।” অতঃপর আমি তাদের কাছে গিয়ে বিষয়টি অবহিত করি। অতঃপর তারা যেন বিষয়টি অস্বীকার করলেন। অতঃপর তারা সবাই তাঁর কাছে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ান অতঃপর তারা তাকে বলেন, “আমরা আপনার কাছে এই ব্যক্তিকে এই এই বিষয়ে জানার জন্য পাঠিয়েছিলাম, এবং সে বলেছে যে, আপনি নাকি এমন এমন বলেছেন! উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “সে সত্যই বলেছে। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শনিবার ও রবিবার বেশি সিয়াম রাখতেন এবং তিনি বলতেন, “এই দুটি দিন মুশরিকদের ঈদের দিন আর আমি তাদের বিপরীত করতে চাই।”[1]
كر العلة التي من أجلها نهي عن صِيَامِ يَوْمِ السَّبْتِ مَعَ الْبَيَانِ بِأَنَّهُ إِذَا قُرِنَ بِيَوْمٍ آخَرَ جَازَ صَوْمُهُ
3607 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ الْمَرْوَزِيُّ زَاجٌ قَالَ: حَدَّثَنَا سَلَمَةُ بْنُ سُلَيْمَانَ قَالَ: أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِ: أَنَّ كُرَيْبًا مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَخْبَرَهُ: أَنَّ ابْنَ عَبَّاسٍ وَنَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثُونِي إِلَى أُمِّ سَلَمَةَ أُسائِلُها عَنْ أَيِّ الْأَيَّامِ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَكْثَرَ لِصِيَامِهَا؟ فَقَالَتْ: يَوْمَ السَّبْتِ وَالْأَحَدِ فرجعتُ إِلَيْهِمْ فَأَخْبَرْتُهُمْ فَكَأَنَّهُمْ أَنْكَرُوا ذَلِكَ فَقَامُوا بِأَجْمَعِهِمْ إِلَيْهَا فَقَالُوا: إِنَّا بَعَثْنَا إِلَيْكِ هَذَا فِي كَذَا وَكَذَا وَذَكَرَ أَنَّكِ قُلْتِ كَذَا فَقَالَتْ: صَدَقَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَكْثَرُ مَا كَانَ يَصُومُ مِنَ الْأَيَّامِ يَوْمُ السَّبْتِ وَالْأَحَدِ وَكَانَ يَقُولُ: (إِنَّهُمَا عِيدَانِ لِلْمُشْرِكِينَ وَأَنَا أُرِيدُ أن أُخَالِفَهُمْ)
الراوي : كُرَيْب مَوْلَى ابْنِ عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3607 | خلاصة حكم المحدث: ضعيف - ((الضعيفة)) (1099).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফা: ১০৯৯)
পরিচ্ছেদঃ (২৩) নফল সিয়াম প্রসঙ্গে বর্ণনা - যে ব্যক্তি ধারণা করে যে, দিবসের কিয়দংশ সিয়াম রাখা যায় না, তার কথা অপনোদনকারী হাদীস
৩৬০৮. মুহাম্মাদ বিন সাইফী আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আশুরার দিন আমাদের উদ্দেশ্যে বের হয়ে আসেন, অতঃপর তিনি বলেন, “তোমাদের মাঝে আজকে কেউ কি খাবার গ্রহণ করেছে?” সাহাবীগণ জবাব দিলেন, “আমাদের মাঝে কেউ খাবার গ্রহণ করেছেন আবার কেউ খাবার গ্রহণ করেননি।” তখন তিনি বলেন, “তোমাদের মাঝে যে খাবার খায়নি, সে যেন সিয়াম রাখে আর যে খাবার খেয়ে নিয়েছে, সে যেন বাকি দিন পূর্ণ করে। আর তোমরা পার্শ্ববর্তী এলাকার লোকদের জানিয়ে দিবে যে, তারা যেন আজকের বাকি অংশ পূর্ণ করে (দিনের বাকী অংশে আর কিছু যেন না খায়)।”[1]
23 - بَابُ صَوْمِ التَّطَوُّعِ - ذكر الخبر المدحض قول من زعم أن بَعْضَ النَّهَارِ لَا يَكُونُ صَوْمًا
3608 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ عَنْ سُفْيَانَ عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنِ الشَّعْبِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ صَيْفِيٍّ الْأَنْصَارِيِّ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ: (هَلْ مِنْكُمْ أحدٌ طَعِمَ الْيَوْمَ؟ ) قَالُوا: مِنَّا مَنْ طَعِمَ ومِنَّا مَنْ لَمْ يَطْعَمْ فَقَالَ: (مَنْ كَانَ لَمْ يَطْعَمْ مِنْكُمْ فَلْيَصُمْ وَمَنْ طَعِمَ فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ وَآذِنُوا أَهْلَ الْعَرُوضِ فَلْيُتِمُّوا بَقِيَّةَ يومهم)
الراوي : مُحَمَّد بْن صَيْفِيٍّ الْأَنْصَارِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3608 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) (2624).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৬২৪)
পরিচ্ছেদঃ দিনের কিছু অংশেও কোন কোন সময় সিয়াম হয় মর্মে বর্ণনা
৩৬০৯. আসমা বিন হারিসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে তার সম্প্রদায়ের কাছে পাঠান এই মর্মে যে, তুমি তোমার সম্প্রদায়কে আদেশ করবে, তারা যেন আজকের দিনে সিয়াম রাখে।” রাবী বলেন, “আমি বললাম, “যদি আমি তাদেরকে এমন অবস্থায় পাই যে, তারা খাবার খেয়ে নিয়েছে?” তিনি জবাবে বলেন, “তবে তারা যেন তাদের সেই দিন পূর্ণ করে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ بَعْضَ النَّهَارِ قَدْ يَكُونُ صياماً
3609 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا سَهْلُ بْنُ بَكَّارٍ قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ أَسْمَاءِ بْنِ حَارِثَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَهُ إِلَى قَوْمِهِ قَالَ: (مُرْ قَوْمَكَ فَلْيَصُومُوا هَذَا الْيَوْمَ) قُلْتُ: فَإِنْ وَجَدْتُهُمْ قَدْ طعِمُوا قَالَ: (فَلْيُتِمُّوا آخِرَ يَوْمِهِمْ)
الراوي : أَسْمَاء بْن حَارِثَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3609 | خلاصة حكم المحدث: حسن صحيح .
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহাহ: ২৬২৪)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি আশুরার দিন সিয়াম রাখতে ভুলে যায়, তাকে দিনের বাকী অংশ সিয়াম রাখার নির্দেশ প্রসঙ্গে বর্ণনা
৩৬১০. সালামাহ বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলাম গোত্রের এক ব্যক্তিকে লোকদের মাঝে এই ঘোষণা দেওয়ার জন্য পাঠালেন, “নিশ্চয়ই আজ আশুরার দিন। কাজেই যে ব্যক্তি ইতোমধ্যেই খাবার খেয়ে নিয়েছে, সে যেন দিনের বাকী অংশে আর কিছু না খায়। আর যে ব্যক্তি এখনও কোন কিছু পানাহার করেনি, সে যেন সিয়াম পালন করে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِصَوْمِ بَعْضِ الْيَوْمِ مِنْ عَاشُورَاءَ لِمَنْ غَفَلَ عَنْ إِنْشَاءِ الصَّوْمِ لَهُ
3610 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا الدَّوْرَقِيُّ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ رَجُلًا مِنْ أَسْلَمَ يُؤَذّنُ فِي النَّاسِ: (أَنَّ الْيَوْمَ يَوْمُ عَاشُورَاءَ فَمَنْ أَكَلَ فَلَا يَأْكُلْ شَيْئًا بَقِيَّةَ يَوْمِهِ وَمَنْ لَمْ يَكُنْ أكَلَ أَوْ شَرِبَ فَلْيَصُمْ)
الراوي : سَلَمَة بْن الْأَكْوَعِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3610 | خلاصة حكم المحدث: صحيح .
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৬২৪)
পরিচ্ছেদঃ আশুরার পুরা দিন সিয়াম রাখা মুস্তাহাব, আর যে ব্যক্তি পুরো দিন সিয়াম রাখতে পারে না, তার জন্য দিবসের কিছু অংশ সিয়াম রাখা মুস্তাহাব
৩৬১১. রুবাইয়ি বিনতু মুআওয়িয বিন আফরা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার দিন সকালে মদীনার পার্শ্ববর্তী জনপদের আনসারদের কাছে এই মর্মে লোক পাঠান, “যে ব্যক্তি সিয়াম অবস্থায় সকাল করেছে, সে যেন তার সিয়াম পূর্ণ করে আর যে ব্যক্তি সিয়াম না রেখে সকাল করেছে, সে যেন এই দিনের বাকী অংশ সিয়াম রাখে।”
রাবী বলেন, “অতঃপর আমরা নিজেরা সিয়াম রাখি এবং আমাদের ছোট বাচ্চাদেরও সিয়াম রাখাই। আমরা তাদেরকে মাসজিদে নিয়ে যাই। আমরা তাদের জন্য পশমের খেলনা বানাই। যখন তাদের কেউ খাবার জন্য কান্না করে, তখন আমরা তাকে সেই খেলনা দেই। এভাবে ইফতার করার সময় হয়ে যায়।[1]
ذِكْرُ اسْتِحْبَابِ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ أَوْ بَعْضِ ذَلِكَ الْيَوْمِ لِمَنْ عَجَزَ عَنْ صَوْمِ الْيَوْمِ بكماله
3611 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّنْعَانِيُّ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ عَنِ الرُّبَيِّعِ بِنْتِ معوذ بن عَفْرَاءَ قَالَتْ: أَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الْأَنْصَارِ الَّتِي حَوْلَ الْمَدِينَةِ: (مَنْ كَانَ أَصْبَحَ صَائِمًا فَلْيُتِمَّ صَوْمَهُ وَمَنْ كَانَ أَصْبَحَ مُفْطِرًا فَلْيَصُمْ بَقِيَّةَ يَوْمِهِ ذَلِكَ) قَالَتْ: فَكُنَّا نَصُومُهُ ونُصَوِّمُ صِبْيَانَنَا الصِّغَارَ وَنَذْهَبُ بِهِمْ إِلَى الْمَسْجِدِ وَنَجْعَلُ لَهُمُ اللُّعبة مِنَ العِهْنِ فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهَا إِيَّاهُ حَتَّى يَكُونَ عِنْدَ الإفطار.
الراوي : الرُّبَيِّع بِنْت معوذ بن عَفْرَاءَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3611 | خلاصة حكم المحدث: صحيح .
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৬২৪)
পরিচ্ছেদঃ মুসলিমদের উপর রমযানের সিয়াম ফরয হওয়ার আগে আশুরার সিয়াম ফরয ছিল মর্মে বর্ণনা
৩৬১২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আশুরার দিনটি এমন একটি দিন ছিল, যাতে জাহেলী যুগে কুরাইশরাও সিয়াম রাখতো। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদীনায় আগমন করেন, তখন তিনি নিজে এই দিন সিয়াম রাখনে এবং সাহাবীদেরকেও সিয়াম রাখার নির্দেশ দেন। অতঃপর যখন রমযানের সিয়াম ফরয করা হয়, তখন সেটাই ফরয থাকে আর আশুরার সিয়াম ছেড়ে দেওয়া হয়। কাজেই যে ব্যক্তি চায়, সে এই সিয়াম রাখবে আর যে চায় তা ছেড়ে দিতে পারে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْفَرْضَ عَلَى الْمُسْلِمِينَ قَبْلَ رَمَضَانَ كَانَ صَوْمَ عَاشُورَاءَ
3612 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة أَنَّهَا قَالَتْ: كَانَ يَوْمُ عَاشُورَاءَ يَوْمًا تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ فَلَمَّا فُرِضَ رَمَضَانُ كَانَ هُوَ الْفَرِيضَةَ وتُرِكَ يَوْمُ عَاشُورَاءَ فَمَنْ شَاءَ صَامَ وَمَنْ شاء تركه.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3612 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2110): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১১০)
পরিচ্ছেদঃ রমযানের সিয়াম ফরয হওয়ার পর এখন একজন ব্যক্তির জন্য আশুরার সিয়াম পালন করা বা না করার এখতিয়ার রয়েছে
৩৬১৩. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রমযানের সিয়াম অবতীর্ণ হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার সিয়াম সম্পর্কে বলেছেন, “যে ব্যক্তি চায়, এই সিয়াম রাখবে আর যে চায়, তা ছেড়ে দিবে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ مُخَيَّرٌ فِي صِيَامِهِ يَوْمَ عَاشُورَاءَ بَعْدَ صَوْمِهِ رَمَضَانَ
3613 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ الْخَلِيلِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فِي صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ بَعْدَمَا نَزَلَ صَوْمُ رَمَضَانَ: (من شاء صامه ومن شاء أفطره)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3613 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) ـ أيضاً ـ (2111): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২১১১)
পরিচ্ছেদঃ রমযানের সিয়াম ফরয হওয়ার পর এখন একজন ব্যক্তির জন্য আশুরার সিয়াম পালন করা বা না করার এখতিয়ার রয়েছে
৩৬১৪. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার সিয়াম সম্পর্কে বলেছেন, “আশুরার দিন এমন একটি দিন, যাতে জাহেলী যুগের লোকেরাও সিয়াম রাখতো। কাজেই তোমাদের মধ্যে যে যে ব্যক্তি এই সিয়াম রাখতে ভালবাসে, সে যেন এই সিয়াম রাখে আর যে এটা রাখতে চায় না, সে যেন তা ছেড়ে দেয়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ مُخَيَّرٌ فِي صِيَامِهِ يَوْمَ عَاشُورَاءَ بَعْدَ صَوْمِهِ رَمَضَانَ
3614 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (يوم عاشوراء يَوْمٌ كَانَتْ تَصُومُهُ أَهْلُ الْجَاهِلِيَّةِ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ وَمَنْ كَرِهَهُ فَلْيَدَعْهُ)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3614 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) ـ أيضاً ـ (2111): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২১১১)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, সিয়াম রাখা বা না রাখার ঐচ্ছিকতা ও ফিদিয়া দেওয়ার বিষয়টি আশুরার সিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য; রমযানের সিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তার কথা অপনোদনকারী হাদীস
৩৬১৫. সালামাহ বিন আকওয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যামানায় রমযানে আমাদের মাঝে যে ব্যক্তি চাইতো সিয়াম রাখতো আর যে চাইতো সিয়াম না রেখে মিসকিনকে খাদ্য দেওয়ার মাধ্যমে ফিদিয়া দিতো। অতঃপর এই আয়াত অবতীর্ণ হয়, فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فليصمه “অতএব তোমাদের মাঝে যে ব্যক্তি এই মাস পায়, সে যেন সিয়াম রাখে। (-সূরা বাকারাহ: ১৮৫)।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الِافْتِدَاءَ وَالتَّخْيِيرَ كَانَ فِي صَوْمِ عَاشُورَاءَ لَا فِي رَمَضَانَ
3615 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ عَنْ يَزِيدَ مَوْلَى سَلَمَةَ عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ أَنَّهُ قَالَ: كُنَّا فِي رَمَضَانَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ شَاءَ صَامَ وَمَنْ شَاءَ أَفْطَرَ وَافْتَدَى بِإِطْعَامِ مِسْكِينٍ حَتَّى نَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فليصمه} [البقرة: 185]
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3615 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2005): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০০৫)
পরিচ্ছেদঃ আশুরার সিয়াম রাখার নির্দেশ, কেননা এই দিনে মহান আল্লাহ তাঁর সাথে কথোপকথনকারী নবী আলাইহিস সালামকে পরিত্রাণ দিয়েছিলেন এবং তাঁর বিরুদ্ধবাদী ও শত্রুতা পোষনকারীকে ধ্বংস করেছিলেন
৩৬১৬. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় আগমন করে ইয়াহুদীদের আশুরার দিন সিয়াম রাখতে দেখতে পান, তখন তিনি বলেন, “এটা কী?” তারা জবাবে বললো, “এটা একটা মহান দিন। মহান আল্লাহ এই দিনে মুসা আলাইহিস সালামকে পরিত্রাণ দিয়েছিলেন এবং ফেরআউনের অনুসারীদেরকে ডুবিয়ে দিয়েছিলেন। অতঃপর মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরুপ সিয়াম রাখেন।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি মুসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী এবং তাঁর সিয়াম পালনের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হকদার।” অতঃপর তিনি নিজে এই সিয়াম রাখেন এবং সাহাবীদেরকেও এই সিয়াম রাখার নির্দেশ দেন।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِصِيَامِ يَوْمِ عَاشُورَاءَ إِذِ اللَّهُ جَلَّ وَعَلَا نَجَّى فِيهِ كَلِيمَهُ صلى الله عليه وسلم وَأَهْلَكَ مَنْ ضادَّه وَعَادَاهُ
3616 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ أَيُّوبَ عَنِ ابْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَوَجَدَ يَهُودَ يَصُومُونَ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ لَهُمْ: (مَا هَذَا؟ ) قَالُوا: يَوْمٌ عَظِيمٌ نَجَّى اللَّهُ فِيهِ مُوسَى وَأَغْرَقَ آلَ فِرْعَوْنَ فَصَامَهُ مُوسَى شُكْرًا لِلَّهِ فَقَالُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (أَنَا أَوْلَى بِمُوسَى وأَحَقُّ بصيامه منكم) فصامه وأمر بصيامه
الراوي : ابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3616 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيحة)) ـ أيضاً ـ (2112): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২১১২)
পরিচ্ছেদঃ আশুরার সিয়াম পালনের নির্দেশটি মুস্তাহাব নির্দেশক; অবশ্য পালনীয় নয় মর্মে বর্ণনা
৩৬১৭. হুমাইদ বিন আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার মুআবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু আশুরার দিন মাদীনায় আগমন করে ভাষণে বলেন, “হে মাদীনাবাসী, আপনাদের উলামাগণ কোথায়? আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “এটি আশুরার দিন, এই দিনের সিয়াম তোমাদের উপর ফরয করা হয়নি। আর আমি সিয়াম রাখছি। কাজেই যে ব্যক্তি সিয়াম রাখতে ভালবাসে, সে যেন সিয়াম রাখে।”[1]
ذِكْرُ الْبَيَانِ أَنَّ الْأَمْرَ بِصِيَامِ يَوْمِ عَاشُورَاءَ أمر ندب لا حتم
3617 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنِ الزُّهْرِيِّ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ: أَنَّ مُعَاوِيَةَ خَطَبَ بِالْمَدِينَةَ فِي قَدْمَةٍ قَدِمَها يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ: أَيْنَ عُلَمَاؤُكُمْ يَا أَهْلَ الْمَدِينَةِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: (هَذَا يَوْمُ عَاشُورَاءَ وَلَمْ يُكْتَبْ عَلَيْكُمْ صِيَامُهُ وَأَنَا صَائِمٌ فَمَنْ أَحَبَّ أن يصوم فليصم)
الراوي : حُمَيْد بْن عَبْدِ الرَّحْمَنِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3617 | خلاصة حكم المحدث: صحيح: ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৬১৭)
পরিচ্ছেদঃ আশুরার দিন সিয়াম রাখার নির্দেশ, কেননা ইয়াহুদিরা এটাকে ঈদ বানিয়ে নিয়েছে, ফলে তারা এই সিয়াম পালন করে না
৩৬১৮. আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “ইয়াহুদিরা আশুরার দিনকে ঈদ হিসেবে গ্রহণ করতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা তাদের বিরুদ্ধাচারণ করো। তোমরা সিয়াম রাখো।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِصِيَامِ يَوْمِ عَاشُورَاءَ إِذْ الْيَهُودُ كَانَتْ تَتَّخِذُهُ عِيدًا فَلَا تَصُومُهُ
3618 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِشْكَابَ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ قَالَ: حَدَّثَنَا أَبِي عَنْ أَبِي عُمَيْسٍ عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ عَنْ أَبِي مُوسَى قَالَ: كَانَتْ يَهُودُ تَتَّخِذُ يَوْمَ عَاشُورَاءَ عِيدًا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (خَالِفُوهُمْ صوموا أنتم)
الراوي : أَبُو مُوسَى | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3618 | خلاصة حكم المحدث: صحيح: ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৬১৮)
পরিচ্ছেদঃ একজন ব্যক্তির জন্য নফল সিয়ামের নিয়ত দিনেও করা বৈধ, যদিও সে রাতে সিয়াম রাখার কোন নিয়ত না করে থাকে
৩৬১৯.উম্মুল মু‘মিনীন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে প্রবেশ করে বলেন, “তোমার কাছে (খাওয়ার মতো) কিছু আছে কি?” আমি বললাম, “জ্বী, না।” তখন তিনি বলেন, “তবে আমি সিয়াম রাখলাম।”
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কাছে প্রবেশ করেন। তখন আমি বললাম, “হে আল্লাহর রাসূল আমাদের জন্য হালুয়া হাদিয়া দেওয়া হয়েছে, সেটা আমি আপনার জন্য রেখে দিয়েছি।” তখন তিনি বলেন, “সেটা নিয়ে আসো।” তিনি সেদিন সিয়াম রেখেছিলেন অতঃপর তিনি সিয়াম ভঙ্গ করেন।”[1]
ذكر الإباحة للمرء أن ينشىء الصَّوْمَ التَّطَوُّعَ بِالنَّهَارِ وَإِنْ لَمْ يَكُنْ تَقَدَّمَ الْعَزْمُ لَهُ مِنَ اللَّيْلِ مِنْهُ
3619 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى عَنْ عَمَّتِهِ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ: دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَقَالَ:
(هَلْ عِنْدَكِ شَيْءٌ؟ ) قُلْتُ: لَا قَالَ: ((فَإِنِّي صَائِمٌ)) ، قَالَتْ: ثُمَّ أَتَانَا يَوْمًا آخَرَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ! أُهدي لَنَا حَيْسٌ فَخَبَّأْنَاهُ لَكَ فَقَالَ: (أَدْنِيهِ) فأصبح صائماً ثم أفطر.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3619 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((الإرواء)) (965) ، ((صحيح أبي داود)) (2119): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৬৫)
পরিচ্ছেদঃ নফল সিয়াম রাতে নিয়ত না করেও দিনে নিয়ত করা বৈধ মর্মে বর্ণনা
৩৬২০. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের খাবার পছন্দ করতেন। একদিন তিনি আমাদের কাছে এসে বলেন, “তোমার কাছে খাবার আছে কি?” আমি বললাম, “জ্বী, না।” তখন তিনি বলেন, “তবে আমি সিয়াম রাখলাম।”[1]
ذِكْرُ إِبَاحَةِ إِنْشَاءِ الْمَرْءِ الصَّوْمَ التَّطَوُّعَ مِنْ غَيْرِ نِيَّةٍ تَتَقَدَّمُهُ مِنَ اللَّيْلِ
3620 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ طَعَامَنَا فَجَاءَنَا يَوْمًا فَقَالَ: (هَلْ عِنْدَكُمْ مِنْ ذَلِكَ)؟ فَقُلْتُ: لَا فقال: (إني صائم)
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3620 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((الإرواء)) (965) ، ((صحيح أبي داود)) (2119): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৬৫)
পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি সকালে নাস্তা না পাবে, তখন তার জন্য মুস্তাহাব হলো সেদিন সিয়াম রাখা
৩৬২১. উম্মুল মু‘মিনীন আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আসতেন। অতঃপর তিনি একদিন বলেন, “সকালে তোমাদের কাছে (খাওয়ার মতো) কিছু আছে কি?” আমরা বললাম, “জ্বী, না।” তখন তিনি বলেন, “তবে আমি সিয়াম রাখলাম।”
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আসেন এবং বলেন, তোমার কাছে (খাওয়ার মতো) কিছু আছে কি?” তখন আমি বললাম, “জ্বী, হ্যাঁ। আমাদের জন্য হালুয়া হাদিয়া দেওয়া হয়েছে।” তখন তিনি বলেন, “আমি সকালে উপনীত হয়েছি এমন অবস্থায় যে, আমি সিয়াম রেখেছি।” তারপর তিনি সেটা নিয়ে আসতে বলেন। অতঃপর খাবার গ্রহণ করেন।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ إِذَا عَدِمَ غَدَاءَهُ أن ينشىء الصوم يومئذ
3621 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الدُّولَابِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ: إنْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيَدْخُلُ عَلَيْنَا فَيَقُولُ: (أَصْبَحَ عِنْدَكُمْ شَيْءٌ)؟ فَنَقُولُ: لَا فَيَقُولُ: (إِنِّي صَائِمٌ) قَالَتْ: وَدَخَلَ عَلَيْنَا ذَاتَ يَوْمٍ فَقَالَ: (هَلْ عِنْدَكُمْ مِنْ شَيْءٍ)؟ قُلْتُ: نَعَمْ حَيْسٌ أُهْدِيَ لَنَا فَقَالَ صلى الله عليه وسلم: (لَقَدْ أَصْبَحْتُ وَأَنَا صَائِمٌ) ثم دعا به فطعم.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3621 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((الإرواء)) (965) ، ((صحيح أبي داود)) (2119): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৬৫)
পরিচ্ছেদঃ মহান আল্লাহ আশুরার সিয়াম রাখার কারণে মুসলিম ব্যক্তির এক বছরের গোনাহ ক্ষমা করে দেন এবং আরাফার সিয়াম পালন করার কারণে অনুগ্রহ করে দুই বছরের গোনাহ ক্ষমা করে দেন
৩৬২২. আবূ কাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার কী অভিমত ঐ ব্যক্তির ব্যাপারে, যে ব্যক্তি আশুরার সিয়াম পালন করে?” জবাবে তিনি বলেন, “ওটা এক বছরের সিয়াম (এর সমতুল্য)।” সে ব্যক্তি আবারো বলেন, “আপনার কী অভিমত ঐ ব্যক্তির ব্যাপারে, যে ব্যক্তি আরাফার সিয়াম পালন করে?” জবাবে তিনি বলেন, “এটি সেই বছর এবং আগের (এক বছরের) গোনাহ মোচন করে দিবে।” [1]
ذِكْرُ مَغْفِرَةِ اللَّهِ جَلَّ وَعَلَا لِلْمُسْلِمِ ذُنُوبَ سَنَةٍ بِصِيَامِ يَوْمِ عَاشُورَاءَ وتفضُّله جَلَّ وَعَلَا عَلَيْهِ بِمَغْفِرَةِ ذُنُوبِ سَنَتَيْنِ بِصِيَامِ يَوْمِ عَرَفَةَ
3622 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المنهال الضرير حدثنا يزيد ابن زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ عَنْ أَبِي قَتَادَةَ: أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلًا يَصُومُ يَوْمَ عَاشُورَاءَ؟ قَالَ: (ذَاكَ صَوْمُ سَنَةٍ) قَالَ: أَرَأَيْتَ رَجُلًا يَصُومُ يَوْمَ عَرَفَةَ قَالَ: (يُكَفِّرُ السَّنَةَ وَمَا قَبْلَهَا)
الراوي : أَبُو قَتَادَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3622 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2096): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২০৯৬)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য “এটি সেই বছর এবং আগের গোনাহ মোচন করে দিবে” এর দ্বারা উদ্দেশ্য হলো পূর্বের এক বছর মাত্র
৩৬২৩. আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আরাফার সিয়ামের ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তিনি এর বদৌলতে আগের ও পরের (দুই) বছরের গোনাহ মোচন করে দিবেন। আর আশুরার সিয়ামের ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তিনি এর বদৌলতে আগের (এক) বছরের গোনাহ মোচন করে দিবেন।” [1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ قَوْلَهُ صلى الله عليه وسلم: (يُكَفِّرُ السَّنَةَ وَمَا قَبْلَهَا) يُرِيدُ مَا قَبْلَهَا سَنَةً وَاحِدَةً فَقَطْ
3623 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ عَنْ أَبِي قَتَادَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: (صِيَامُ يَوْمِ عَرَفَةَ إِنِّي أحتسبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرُ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ إِنِّي أَحْتَسِبُ عَلَى الله أن يكفر السنة التي قبله)
الراوي : أَبُو قَتَادَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3623 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2096): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২০৯৬)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো আশুরার আগে একদিন সিয়াম রাখা, যাতে সে আশুরার সিয়াম পালনের ব্যাপারে মজবূত হতে পারে
৩৬২৪. হাকাম বিন আ‘রাজ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে গমন করি, এমন সময় তিনি যমযম কূপের কাছে স্বীয় চাদর বালিশ বানিয়ে (হেলান দিয়ে) ছিলেন। অতঃপর আমি তার কাছে গিয়ে বসি। তিনি কতইনা উত্তম সঙ্গী ছিলেন। অতঃপর আমি তাকে আশুরার সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করলাম, তখন তিনি সোজা হয়ে বসেন অতঃপর বলেন, “তুমি আশুরার কোন বিষয়ে জিজ্ঞেস করছো?” আমি বললাম, “আমরা কোন দিন এই সিয়াম রাখবো?” জবাবে তিনি বলেন, “যখন তুমি মুহাররম মাসের নতুন চাঁদ দেখবে, তখন তুমি দিন গণনা করতে থাকবে। তারপর তিনি নবম তারিখে সিয়াম রাখবে।” আমি বললাম, “মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি এভাবেই সিয়াম রেখেছেন?” তিনি বলেন, “হ্যাঁ।”[1]
ذِكْرُ الِاسْتِحْبَابِ لِلْمَرْءِ أَنْ يَصُومَ يَوْمًا قَبْلَ يَوْمِ عَاشُورَاءَ لِيَكُونَ آخِذًا بِالْوَثِيقَةِ فِي صَوْمِهِ يوم عاشوراء
3624 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا حَاجِبُ بْنُ عُمَرَ حَدَّثَنَا الْحَكَمُ بْنُ الْأَعْرَجِ قَالَ: انْتَهَيْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ وَهُوَ مُتَوَسِّدٌ رِدَاءَهُ عِنْدَ زَمْزَمَ فَجَلَسْتُ إِلَيْهِ وَنِعْمَ الْجَلِيسُ كَانَ فَسَأَلْتُهُ عَنْ عَاشُورَاءَ؟ فَاسْتَوَى جَالِسًا ثُمَّ قَالَ: عَنْ أَيِّ بَابِهِ تَسْأَلُ؟ قَالَ: قُلْتُ: عَنْ صِيَامِهِ أَيَّ يَوْمٍ نَصُومُهُ قَالَ: إِذَا رَأَيْتَ هِلَالَ الْمُحَرَّمِ فَاعْدُدْ ثُمَّ أَصْبِحْ مِنْ تَاسِعِهِ صَائِمًا قُلْتُ: أَكَذَلِكَ كَانَ يَصُومُ مُحَمَّدٌ صلى الله عليه وسلم؟ قال: نعم.
الراوي : الْحَكَمُ بْنُ الْأَعْرَجِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3624 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2114): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ২১১৪)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি আইয়ামে বীযের সিয়ামের চেয়ে বেশি সিয়াম পালনের সক্ষমতা রাখে, তার প্রতি অর্ধ যামানা অর্থাৎ একদিন পর পর সিয়াম রাখার নির্দেশ
৩৬২৫. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “হে আব্দুল্লাহ বিন আমর, আমার কাছে এই মর্মে সংবাদ পৌঁছেছে যে, তুমি সারা দিন সিয়াম রাখো আর সারা রাত কিয়াম করো। তুমি এরকম করবে না। কেননা নিশ্চয়ই তোমার উপর তোমার শরীরের হক রয়েছে, তোমার উপর তোমার নফসের হক রয়েছে। তুমি প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখবে আবার (অন্য দিনগুলোতে) সিয়াম রাখবেও না।” রাবী বলেন, “আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার (আরো সিয়াম রাখার) সামর্থ রয়েছে।” তখন তিনি বলেন, “তবে তুমি দাঊদ আলাইহিস সালামের সিয়াম রাখো; একদিন রাখবে, একদিন ছাড়বে।”
অধঃস্তন রাবী বলেন, “অতঃপর আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা (শেষ বয়সে) বলতেন, “হায়! যদি আমি (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত) অবকাশটি গ্রহণ করতাম!” [1]
ذِكْرُ الْأَمْرِ بِصِيَامِ نِصْفِ الدَّهْرِ لِمَنْ قَوِيَ عَلَى أَكْثَر مِنْ صِيَامِ أَيَّامِ الْبِيضِ
3625 ـ أخبرنا أحمد ابن يَحْيَى بْنِ زُهَيْرٍ ـ بِتُسْتَرَ ـ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْوَلِيدِ الْكَرْخِيُّ: حَدَّثَنَا عَفَّانُ: حَدَّثَنَا سُلَيْمُ بْنُ حيان: حدثنا سعيد بن ميناء ، قَالَ ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو! بَلَغَنِي أنَّك تَصُومُ النَّهَارَ ، وَتَقُومُ اللَّيْلَ فَلَا تَفْعَلْ؛ فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا ، وَإِنَّ لِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا ، صُمْ وَأَفْطِرْ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ صَوْمُ الدَّهْرِ) ، قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ! إنِّي أَجِدُ قوَّةً ، قَالَ:
(صُمْ صَوْمَ دَاوُدَ ، صُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا) ، قَالَ: وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو يَقُولُ: يَا لَيْتَنِي كُنْتُ أَخَذْتُ الرُّخْصَةَ.
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3625 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2098): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৯৮)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি রমযানের পর শাওয়াল মাসে ছয়টি সিয়াম পালন করবে, তার জন্য মহান আল্লাহ সারা বছর সিয়াম পালনের সাওয়াব লিখে দেন
৩৬২৬. আবূ আইয়ূব আল আনসারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রমযান মাসের সিয়াম রাখে, তারপর শাওয়ালের ছয়টি সিয়াম পালন করে, তবে সেটা সারা বছরের সিয়াম (হিসেবে গণ্য) হবে।”[1]
ذِكْرُ كِتْبَةِ اللَّهِ صِيَامَ الدَّهْرِ لِمُعْقِبِ رَمَضَانَ بِسِتٍّ مِنْ شَوَّالٍ
3626 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنِي صَفْوَانُ بْنُ سُلَيْمٍ وَسَعْدُ بْنُ سَعِيدٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: (مَنْ صَامَ رَمَضَانَ وَأَتْبَعَهُ بِسِتٍّ مِنْ شَوَّالٍ فَذَلِكَ صَوْمُ الدَّهْرِ)
الراوي : أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3626 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2102): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০২)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, উক্ত হাদীসটি আবূ আইয়ূব থেকে উমার বিন সাবিত এককভাবে বর্ণনা করেছেন, তার কথা অপনোদনকারী হাদীস
৩৬২৭. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজাদকৃত দাস সাওবান রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রমযান মাস ও শাওয়াল মাসের ছয়টি সিয়াম রাখে, তবে সে ব্যক্তি সারা বছর সিয়াম রাখলো।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ عُمَرُ بْنُ ثَابِتٍ عَنْ أَبِي أَيُّوبَ
3627 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ الْحَارِثِ الذِّمَاريُّ عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: (مَنْ صَامَ رَمَضَانَ وسِتّاً من شوال فقد صام السنة)
الراوي : أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3627 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2102): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০২)
পরিচ্ছেদঃ মুহাররম মাসের সিয়াম রাখার ব্যাপারে উৎসাহ প্রদান কেননা এটা অন্যতম শ্রেষ্ঠ সিয়াম
৩৬২৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “রমযানের পর শ্রেষ্ঠ সিয়াম হলো আল্লাহর মাস মুহাররমের সিয়াম আর ফরয সালাতের পর শ্রেষ্ঠ সালাত হলো রাতের সালাত (তাহাজ্জুদ)।”[1]
ذِكْرُ الرَّغْبَةِ فِي صِيَامِ شَهْرِ الْمُحَرَّمِ إِذْ هُوَ مِنْ أَفْضَلِ الصِّيَامِ
3628 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ شَهْرِ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3628 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2099): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৯৯)
পরিচ্ছেদঃ এক দফা সিয়াম রাখা আরেক দফা সিয়াম না রাখা মুস্তাহাব হওয়া প্রসঙ্গে বর্ণনা
৩৬২৯. আবূ সালামাহ বিন আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করার জন্য আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে যাই। তিনি এই ব্যাপারে বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (কোন মাসে) এতো সিয়াম রাখতে থাকতেন যে, আমরা মনে করতাম, তিনি সিয়াম রাখতেই থাকবেন। তারপর তিনি এতো সিয়াম ছাড়তেন যে, আমরা মনে করতাম, তিনি সিয়াম ছাড়তেই থাকবেন।”[1]
ذِكْرُ الِاسْتِحْبَابِ لِلْمَرْءِ أَنْ يَصُومَ مَرَّةً وَيُفْطِرَ مرة
3629 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ حَدَّثَنَا ابْنُ كَاسِبٍ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي لَبِيدٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَتَيْتُ عَائِشَةَ أَسْأَلُهَا عَنْ صِيَامِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصُومُ حَتَّى نَقُولَ: قَدْ صَامَ ثُمَّ يُفْطِرُ حَتَّى نَقُولَ: قَدْ أَفْطَرَ وَمَا رَأَيْتُهُ بَعْدَ شَهْرِ رَمَضَانَ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شعبان كان يصومه كله إلا قليلاً.
الراوي : أَبُو سَلَمَةَ بْن عَبْدِ الرَّحْمَنِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3629 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2103): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০৩)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি আইয়ামে বীযের সিয়ামের চেয়ে বেশি সিয়াম পালনের সক্ষমতা রাখে, তার প্রতি অর্ধ যামানা অর্থাৎ একদিন পর পর সিয়াম রাখার নির্দেশ প্রসঙ্গে বর্ণনা
৩৬৩০. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “হে আব্দুল্লাহ বিন আমর, আমার কাছে এই মর্মে সংবাদ পৌঁছেছে যে, তুমি সারা দিন সিয়াম রাখো আর সারা রাত কিয়াম করো। তুমি এরকম করবে না। কেননা নিশ্চয়ই তোমার উপর তোমার শরীরের হক রয়েছে, তোমার উপর তোমার নফসের হক রয়েছে। তুমি প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখবে আবার (অন্য দিনগুলোতে) সিয়াম রাখবেও না।” রাবী বলেন, “আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার (আরো সিয়াম রাখার) সামর্থ রয়েছে।” তখন তিনি বলেন, “তবে তুমি দাঊদ আলাইহিস সালামের সিয়াম রাখো; একদিন রাখবে, একদিন ছাড়বে।”
অধঃস্তন রাবী বলেন, “অতঃপর আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা (শেষ বয়সে) বলতেন, “হায়! যদি আমি (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত) অবকাশটি গ্রহণ করতাম!” [1]
ذِكْرُ الْأَمْرِ بِصِيَامِ نِصْفِ الدَّهْرِ لِمَنْ قَوِيَ عَلَى أَكْثَرِ مِنْ صِيَامِ أَيَّامِ الْبِيضِ
3630 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ بِتُسْتَرَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْوَلِيدِ الْكَرْخِيُّ حَدَّثَنَا عَفَّانُ حدثنا سليم بن حبان حدثنا سعيد بن مثنى قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو بَلَغَنِي أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ فَلَا تَفْعَلْ فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا صُمْ وَأَفْطِرْ مِنْ كلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ صَوْمُ الدَّهْرِ) قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَجِدُ قُوَّةً قَالَ: (صُمْ صَوْمَ دَاوُدَ صُْم يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا) قَالَ: وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو يَقُولُ: يَا لَيْتَنِي كُنْتُ أخذت الرخصة.
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3630 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2098): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৯৮)
পরিচ্ছেদঃ একজন ব্যক্তির জন্য মুস্তাহাব হলো একদিন সিয়াম রাখা আর একদিন সিয়াম না রাখা কেননা এটা দাউদ আলাইহিস সালামের সিয়াম আর কোন ব্যক্তি এরকম করার সামর্থ না রাখলে তবে একদিন সিয়াম রাখা অতঃপর দুই দিন সিয়াম না রাখা মুস্তাহাব হওয়া প্রসঙ্গে বর্ণনা
৩৬৩১. আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি কিভাবে সিয়াম রাখেন?” রাবী বলেন, “অতঃপর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাগান্বিত হলেন। উমার রাদ্বিয়াল্লাহু আনহু এটা দেখে বলেন, “প্রতিপালক হিসেবে আল্লাহর প্রতি, নাবী হিসেবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এবং দ্বীন হিসেবে ইসলামের প্রতি আমরা সন্তুষ্ট হয়েছি। আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহর ক্রোধ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্রোধ থেকে।” উমার রাদ্বিয়াল্লাহু আনহু এটা বারবার বলছিলেন, অতঃপর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্রোধ প্রশমিত হয়ে যায়। অতঃপর তিনি বলেন, “ হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ঐ ব্যক্তির অবস্থা কেমন, যে দুইদিন সিয়াম রাখে আর একদিন সিয়াম না রাখে?” তিনি জবাবে বলেন, “কেউ এরকম করতে পারে?” তিনি আবারো প্রশ্ন করেন, “তাহলে ঐ ব্যক্তির অবস্থা কেমন, যে একদিন সিয়াম রাখে আর একদিন সিয়াম না রাখে?” তিনি জবাবে বলেন, “ওটা আমার ভাই দাঊদ আলাইহিস সালামের সিয়াম।” তিনি পুণরায় প্রশ্ন করেন, “ঐ ব্যক্তির অবস্থা কেমন, যে একদিন সিয়াম রাখে অতঃপর দুই দিন সিয়াম রাখে না?” তিনি জবাবে বলেন, “আমি আশাবাদী যে, আমাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ধরণ সম্পর্কে জিজ্ঞাসা করার কারণে রাগান্বিত হননি; বস্তুত তিনি রাগান্বিত হয়েছিলেন এজন্য যে, প্রশ্নকারী প্রশ্ন করেছিল, “হে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিভাবে সিয়াম পালন করেন?” ফলে আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছিলেন তাঁর সিয়াম সম্পর্কে অবহিত করতে এই আশংকায় যে, যদি তিনি তাকে সেটা অবহিত করেন, তবে সে ব্যক্তি অনুরুপ আমল করতে অসমর্থ হবে অথবা তিনি আশংকা করেছিলেন সেটা সেই ব্যক্তি এবং তাঁর সমস্ত উম্মতের উপর ফরয হয়ে যেতে পারে অতঃপর তারা সেটা পালন করতে সমর্থ হবে না।”
ذِكْرُ اسْتِحْبَابِ صَوْمِ يَوْمٍ وَإِفْطَارِ يَوْمٍ إِذْ هو صوم داود صلى الله عليه وسلم أَوْ صَوْمِ يَوْمٍ وَإِفْطَارِ يَوْمَيْنِ لِمَنْ عَجَزَ عن ذلك
3631 - أخبرنا أبو يعلى حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ الْبَزَّارُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ عَنْ أَبِي قَتَادَةَ: أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ كَيْفَ تَصُومُ؟ قَالَ: فَغَضِبَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا رَأَى ذَلِكَ عُمَرُ قَالَ: رَضِينَا بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ صلى الله عليه وسلم نَبِيًّا نَعُوذُ بِاللَّهِ مِنْ غَضِبِ اللَّهِ وَغَضِبِ رَسُولِهِ وَجَعَلَ يردُّدها حَتَّى سَكَنَ مِنْ غَضِبِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ كَيْفَ مَنْ يَصُومُ يَوْمَيْنِ وَيُفْطِرُ يَوْمًا؟ قَالَ: (وَيُطِيقُ ذَلِكَ أَحَدٌ)؟ قَالَ: فَكَيْفَ مَنْ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا؟ قَالَ: (ذَاكَ صَوْمُ أَخِي دَاوُدَ) قَالَ: فَكَيْفَ بِمَنْ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمَيْنِ؟ قال: (وَدِدْتُ أني طُوِّقْتُ ذاك).
الراوي : أَبُو قَتَادَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3631 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2096): م.
قَالَ أَبُو حَاتِمٍ: لَمْ يَكُنْ غَضَبُ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ أَجْلِ مَسْأَلَةِ هَذَا السَّائِلِ عَنْ كَيْفِيَّةِ الصَّوْمِ وَإِنَّمَا كَانَ غَضَبُهُ صلى الله عليه وسلم لِأَنَّ السَّائِلَ سَأَلَهُ قَالَ: يَا نَبِيَّ اللَّهِ كَيْفَ تَصُومُ قَالَ: فَكَرِهَ النَّبِيُّ صلى الله عليه وسلم اسْتِخْبَارَهُ عَنْ كَيْفِيَّةِ صَوْمِهِ مَخَافَةَ أَنْ لَوَ أَخْبَرَهُ يَعْجِزُ عَنْ إِتْيَانِ مِثْلِهِ أَوْ خَشِيَ صلى الله عليه وسلم عَلَى السَّائِلِ وَأُمَّتِهِ جَمِيعًا أَنْ يُفْرَضَ عَلَيْهِمْ ذَلِكَ فَيَعْجِزُوا عَنْهُ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৯৬)
পরিচ্ছেদঃ আল্লাহর নবী দাঊদ আলাইহিস সালামের সিয়ামের উপর সীমিত থাকা সম্পর্কে বর্ণনা
৩৬৩২. আবুল মালীহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমার কাছে গেলে তিনি আমাদের কাছে হাদীস বর্ণনা করেন, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আমার সিয়ামের কথা আলোচনা করা হয়, অতঃপর তিনি আমার কাছে আসেন। ফলে আমি হেলান দিয়ে বসার জন্য তাকিয়া পেশ করলাম। তাকিয়াটি চামড়ার তৈরি ছিল, ভিতরে খেজুরের ছাল-বাকল ছিল। অতঃপর তিনি মাটিতে বসেন, ফলে তাকিয়াটি তাঁর ও আমার মাঝে থেকে যায়। অতঃপর তিনি বলেন, “প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম কি তোমার জন্য যথেষ্ট নয়?” আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” তিনি বলেন, “সাতটি।” আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” তিনি বলেন, “নয়টি।” আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” তিনি বলেন, “এগারোটি।” আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!” তিনি বলেন, “দাঊদ আলাইহিস সালামের চেয়ে বেশি কোন সিয়াম নেই; অর্ধ যামানা অর্থাৎ একদিন সিয়াম রাখা একদিন সিয়াম ছেড়ে দেওয়া।” [1]
ذِكْرُ الْإِخْبَارِ عَنِ اقْتِصَارِ الْمَرْءِ عَلَى صِيَامِ نَبِيِّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلَامُ
3632 - أَخْبَرَنَا شَبَابُ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ عَنْ خَالِدٍ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي الْمَلِيحِ قَالَ: دَخَلْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَحَدَّثَنَا إن رسول الله صلى الله عليه وسلم ذُكِرَ لَهُ صَوْمِي فَدَخَلَ عَلَيَّ وَأَلْقَيْتُ وِسَادَةً مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ فَجَلَسَ عَلَى الْأَرْضِ وَصَارَتِ الْوِسَادَةُ فِيمَا بَيْنِي وَبَيْنَهُ فَقَالَ: (أَمَا يَكْفِيكَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثٌ)؟ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ قَالَ: (خَمْسٌ) قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ قَالَ: (سَبْعٌ) قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَالَ: (تِسْعٌ) قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ قَالَ: (إِحْدَى عَشْرَةَ) قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ قَالَ: (لَا صَوْمَ فَوْقَ صَوْمِ دَاوُدَ شطرُ الدَّهْرِ صيام يوم وإفطار يوم)
الراوي : أَبُو الْمَلِيحِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3632 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (2/ 88): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮৮)
পরিচ্ছেদঃ মানুষের জন্য মুস্তাহাব হলো প্রত্যেক মাসে নির্দিষ্ট কিছু দিন সিয়াম রাখা
৩৬৩৩. আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক মাসের উজ্জ্বল রাতের দিনগুলো থেকে তিন দিন সিয়াম রাখতেন।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَصُومَ مِنْ كُلِّ شَهْرٍ أَيَّامًا مَعْلُومَةً
3633 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ الرَّيَّانِيُّ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ حَدَّثَنَا أَبُو دَاوُدَ حَدَّثَنَا شَيْبَانُ عَنْ عَاصِمٍ عَنْ زِرٍّ عَنْ عَبْدِ اللَّهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم: كَانَ يَصُومُ مِنْ غُرَّةِ كل شهرٍ ثلاثة أيام.
الراوي : عَبْد اللَّهِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3633 | خلاصة حكم المحدث: حسن ـ يأتي بأتم منه (3637).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১১৬)
পরিচ্ছেদঃ সোমবার সিয়াম রাখা মুস্তাহাব কেননা এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্ম গ্রহণ করেছিলেন এবং এই দিন তাঁর উপর সর্বপ্রথম অহী অবতীর্ণ হয়েছিল
৩৬৩৪. আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক বেদুঈন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিরকাল সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞেস করেন। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সে সিয়াম রাখেনি এবং সিয়াম ছাড়েওনি।” অথবা (রাবীর সন্দেহ) তিনি বলেছেন, “সে সিয়াম ছাড়েনি এবং সিয়াম রাখেওনি।” অতঃপর আরেক ব্যক্তি উঠে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ঐ ব্যক্তির ব্যাপারে আপনার অভিমত কী, যে প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখে?” তিনি জবাবে বলেন, “এটা সারা বছর সিয়াম রাখা (এর সমতুল্য)।” তিনি আবার জিজ্ঞেস করেন, ঐ ব্যক্তির ব্যাপারে আপনার অভিমত কী, যে ব্যক্তি সোমবার সিয়াম রাখে?” জবাবে তিনি বলেন, “ওটা এমন দিন, যাতে আমি জন্ম গ্রহণ করেছি এবং সেটা এমন দিন যাতে আমার উপর অহী অবতীর্ণ হয়েছে।” তিনি পুণরায় প্রশ্ন করেন, “ঐ ব্যক্তির ব্যাপারে আপনার অভিমত কী, যে একদিন সিয়াম রাখে আর এক দিন সিয়াম ছাড়ে?” তিনি জবাবে বলেন, “এটা আমার ভাই দাঊদ আলাইহিস সালামের সিয়াম।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ صَوْمِ يَوْمِ الِاثْنَيْنِ لِأَنَّ فِيهِ وُلد رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَفِيهِ أُنزلَ عَلَيْهِ ابْتِدَاءُ الْوَحْيِ
3634 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ غَيْلَانَ بْنِ جَرِيرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ عَنْ أَبِي قَتَادَةَ: أَنَّ أَعْرَابِيًّا سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ صَوْمِ الدَّهْرِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: (لَا صَامَ وَلَا أَفْطَرَ) أَوْ قَالَ: (لَا أَفْطَرَ وَلَا صَامَ) فَقَامَ غَيْرُهُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلًا يَصُومُ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ؟ قَالَ: (ذَاكَ صَوْمُ الدَّهْرِ) قَالَ: أَرَأَيْتَ رَجُلًا يَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ؟ قَالَ: (ذَاكَ يَوْمٌ وُلِدْتُ فِيهِ ويَوْمُ أنْزِلَ عليَّ) قَالَ: أَرَأَيْتَ رَجُلًا يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا؟ قال: (ذاك صوم أخي داود)
الراوي : أَبُو قَتَادَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3634 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2097): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০৯৭)
পরিচ্ছেদঃ (২৪) ই‘তেকাফ ও লাইলাতুল কদর সম্পর্কে বর্ণনা
৩৬৫৩. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের মধ্য দশকে ই‘তেকাফ করেছেন। এসময় তিনি লাইলাতুল কদর খুঁজতেছিলেন। তারপর তাঁর নির্দেশক্রমে তাবূ ভেঙ্গে ফেলা হয়। তারপর লাইলাতুল কদর তাঁর কাছে শেষ দশকে প্রকাশ করে দেওয়া হয়। ফলে তাঁর নির্দেশক্রমে পুনরায় তাবূ স্থাপন করা হয়। তারপর তিনি আমাদের উদ্দেশ্যে বের হন এবং বলেন, “নিশ্চয়ই আমার কাছে লাইলাতুল কদর স্পষ্ট করে দেওয়া হয়েছিল আর আমি সেটা তোমাদের কাছে বর্ণনা করার জন্য বের হই। অতঃপর দুইজন ব্যক্তি বিবাদে লিপ্ত হয় তারপর সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়। কাজেই তোমরা এটা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তালাশ করো।”
অধঃস্থন রাবী বলেন, “হে আবূ সাঈদ রাদ্বিয়াল্লাহু আনহু, নিশ্চয়ই আপনার আমাদের চেয়ে হিসাব ভালো জানেন। নবম, সপ্তম ও পঞ্চম রাত কোনটি?” জবাবে তিনি বলেন, “যখন ২১ তম রাত হবে (সেটা নবম রাত), তারপর এক রাত ছেড়ে দিবে, তারপরের রাত সপ্তম রাত, তারপর এক রাত ছেড়ে দিবে, তারপরের রাত পঞ্চম রাত।”
জুয়াইরী বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন আবূ আলা, তিনি মুতাররিফ থেকে, তিনি মুআবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এবং তৃতীয় রাতে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসে উল্লেখিত রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করার নির্দেশটি নফল নির্দেশ, একটি কারণে এই নির্দেশ প্রদান করা হয়েছে। সেটি হলো লাইলাতুল কদর পাওয়া। কাজেই উল্লেখিত রাতগুলোর মাঝে যখন যে কোন এক রাতে লাইলাতুল কদর পাওয়া যাবে, তখন বাকী রাতে তা অন্বেষণ করার বিষয়টি বাদ যাবে।”
24 - بَابُ الِاعْتِكَافِ وَلَيْلَةِ الْقَدْرِ
3653 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ عَنِ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْعَشْرَ الْأَوْسَطَ مِنْ رَمَضَانَ وَهُوَ يَلْتَمِسُ لَيْلَةَ الْقَدْرِ ثُمَّ أَمَرَ بِالْبِنَاءِ فنُقِضَ ثُمَّ أُبينت لَهُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فَأَمَرَ بِهِ فأُعيد فَخَرَجَ إِلَيْنَا فَقَالَ: (إِنَّهَا أُبينت لِي لَيْلَةُ الْقَدْرِ وَإِنِّي خَرَجْتُ لأُبِينَها لَكُمْ فَتَلَاحَى رَجُلَانِ فنُسِّيتُها فَالْتَمِسُوهَا فِي التَّاسِعَةِ وَالسَّابِعَةِ وَالْخَامِسَةِ) قُلْتُ: يَا أَبَا سَعِيدٍ إِنَّكُمْ أَعْلَمُ بِالْعَدَدِ مِنَّا فَأَيُّ لَيْلَةٍ التَّاسِعَةُ وَالسَّابِعَةُ وَالْخَامِسَةُ قَالَ: إِذَا كَانَ لَيْلَةُ وَاحِدٍ وَعِشْرِينَ ثُمَّ دَعْ لَيْلَةً ثُمَّ الَّتِي تَلِيهَا هِيَ السَّابِعَةُ ثُمَّ دَعْ لَيْلَةً وَالَّتِي تَلِيهَا هِيَ الْخَامِسَةُ.
قَالَ الْجُرَيْرِيُّ: وَحَدَّثَنِي أَبُو الْعَلَاءِ عَنْ مُطَرِّفٍ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: وَالثَّالِثَةِ.
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3653 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1252): م.
قَالَ أَبُو حَاتِمٍ: الْأَمْرُ بِالْتِمَاسِ لَيْلَةِ الْقَدْرِ فِي اللَّيَالِي الْمَعْلُومَةِ الْمَذْكُورَةِ فِي الْخَبَرِ أَمْرُ نَفْلٍ أُمِرَ مِنْ أَجْلِ سببٍ وَهُوَ مُصَادَفَةُ لَيْلَةِ الْقَدْرِ فَمَتَى صُودِفَتْ فِي إِحْدَى اللَّيَالِي الْمَذْكُورَةِ سَقَطَ عَنْهُ طَلَبُهَا فِي سَائِرِ اللَّيَالِي.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫২)
পরিচ্ছেদঃ সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুরুত্বারোপ করা সম্পর্কে বর্ণনা
৩৬৩৫. রাবিআহ বিন আল গায থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি জবাবে বলেন, “তিনি শা‘বান মাস পুরোটাই সিয়াম রাখতেন, যতক্ষন না তিনি রমযান পর্যন্ত পৌঁছেন এবং তিনি সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালনের ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করতেন।”[1]
ذِكْرُ تَحَرِّي الْمُصْطَفَى صلى الله عليه وسلم صَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ
3635 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَافَى الْعَابِدُ بِصَيْدَا حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ حَدَّثَنَا رَبِيعَةُ بْنُ الْغَازِ: أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنْ صِيَامِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ: كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ حَتَّى يَصِلَهُ بِرَمَضَانَ وَكَانَ يَتَحَرَّى صِيَامَ الِاثْنَيْنِ والخميس.
الراوي : رَبِيعَةُ بْنُ الْغَازِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3635 | خلاصة حكم المحدث: صحيح - ((مختصر الشمائل)) (258) ، ((الإرواء)) (4/ 105 ـ 106) ، ((التعليق على ((ابن خزيمة)))) (2116).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াঊল গালীল: ৪/১০৫-১০৬)
পরিচ্ছেদঃ সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং মহান স্রষ্টার কাছে বান্দাদের আমল পেশ করা হয় মর্মে বর্ণনা
৩৬৩৬. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার (বান্দাদের) আমলসমূহ (আল্লাহর কাছে) পেশ করা হয়।”[1]
ذِكْرُ فَتْحِ أَبْوَابِ الْجَنَّةِ فِي كُلِّ اثْنَيْنِ وَخَمِيسٍ وَعَرْضِ أَعْمَالِ الْعِبَادِ عَلَى بَارِئِهِمْ جَلَّ وعلا فيهما
3636 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى التَّمِيمِيُّ بِالْمَوْصِلِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ عَنْ عَرْعَرَةَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ كُلَّ اثْنَيْنِ وَخَمِيسٍ وتُعْرَضُ الْأَعْمَالُ فِي كُلِّ اثْنَيْنِ وَخَمِيسٍ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3636 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (4/ 105/التحقيق الثاني): م مفرقاً في روايتين وإسنادين ، وفيهما زيادة ، وسيعيده المؤلف في أكثر من موضع بتمامه ، فانظرها في الفهرس.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াঊল গালীল: ৪/১০৫)
পরিচ্ছেদঃ নিয়মিত জুমু‘আর দিন সিয়াম রাখা মুস্তাহাব, যখন তার সাথে অনুরুপ সিয়াম যুক্ত করে রাখা হবে
৩৬৩৭. আব্দুল্লাহ বিন মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উজ্জ্বল রাতের দিনগুলোর মধ্য হতে তিন দিন সিয়াম রাখতেন এবং খুব কমই জুমু‘আর দিন সিয়াম ছাড়তেন।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ صَوْمِ يَوْمِ الْجُمُعَةِ عَلَى الدَّوَامِ مقروناً بمثله
3637 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ النَّضْرِ الْخُلْقَانِيُّ بِمَرْوَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ شَقِيقٍ قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ عَنْ عَاصِمٍ عَنْ زِرٍّ عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ مِنْ غُرَّةِ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ وقلَّما يُفْطِرُ يَوْمَ الْجُمُعَةِ.
الراوي : ابْن مَسْعُودٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3637 | خلاصة حكم المحدث: حسن ـ ((صحيح أبي داود)) (2116) ، ((المشكاة)) (2058).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১১৬)
পরিচ্ছেদঃ শনিবার ও রবিবার সিয়াম রাখা মুস্তাহাব, কেননা এই দুই দিন আহলে কিতাবদের ঈদের দিন
৩৬৩৮. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার আজাদকৃত দাস কুরাইব বলেন, “একবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কয়েকজন সাহাবী আমাকে উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহার কাছে পাঠান এটা জিজ্ঞেস করার জন্য যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন কোন দিন সবচেয়ে বেশি সিয়াম রাখতেন?” উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “শনিবার ও রবিবার।” অতঃপর আমি তাদের কাছে গিয়ে বিষয়টি অবহিত করি। অতঃপর তারা যেন বিষয়টি অস্বীকার করলেন। তারা মনে করেন যে, আমি হয়তো তা আয়ত্ব করতে পারি নাই। ফলে তারা আমাকে আবার পাঠান। তিনি আমাকে আবার আগের মতই জবাব দেন। অতঃপর আমি তাদেরকে সেটা অবহিত করি। তখন তারা সবাই তাঁর কাছে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ান অতঃপর তারা তাকে বলেন, “আমরা আপনার কাছে এই ব্যক্তিকে এই এই বিষয়ে জানার জন্য পাঠিয়েছিলাম, এবং সে বলেছে যে, আপনি নাকি এমন এমন বলেছেন!’’ উম্মু সালামাহ রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “সে সত্যই বলেছে। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শনিবার ও রবিবার বেশি সিয়াম রাখতেন এবং তিনি বলতেন, “এই দুটি দিন মুশরিকদের ঈদের দিন আর আমি তাদের বিপরীত করতে চাই।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَصُومَ يَوْمَ السَّبْتِ وَالْأَحَدِ إِذْ هُمَا عِيدَانِ لِأَهْلِ الْكِتَابِ
3638 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ قَالَ: أَرْسَلَنِي ابْنُ عَبَّاسٍ وَنَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أن أَسْأَلَهَا: أَيُّ الْأَيَّامِ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَكْثَرُهَا صَوْمًا؟ فَقَالَتْ: يَوْمُ السَّبْتِ وَيَوْمُ الْأَحَدِ فَأَتَيْتُهُمْ فَأَخْبَرْتُهُمْ فَأَنْكَرُوا ذَلِكَ عَلَيَّ فظنُّوا أَنِّي لَمْ أَحْفَظْ فردُّوني فَقَالَتْ مِثْلَ ذَلِكَ فَأَخْبَرْتُهُمْ فَقَامُوا بِأَجْمَعِهِمْ فَقَالُوا: إِنَّا أَرْسَلْنَا إِلَيْكِ فِي كَذَا وَكَذَا فَزَعَمَ أَنَّكِ قُلْتِ كَذَا وَكَذَا فَقَالَتْ: صَدَقَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ يَوْمَ السَّبْتِ وَيَوْمَ الْأَحَدِ أَكْثَرَ مَا كَانَ يَصُومُ مِنَ الْأَيَّامِ وَيَقُولُ: (إِنَّهُمَا عِيدَانِ لِلْمُشْرِكِينَ فأُحِبُّ أَنْ أخالفهم)
الراوي : كُرَيْب مَوْلَى ابْنِ عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3638 | خلاصة حكم المحدث: ضعيف - ((الضعيفة)) (1099).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (যঈফা: ১০৯৯)
পরিচ্ছেদঃ যেই হাদীস কোন কোন আলিমকে এই সংশয়ে ফেলে দেয় যে, হাদীসটি হয়তো পূর্বে বর্ণিত আয়িশা ও ইবনু মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহুমা বর্ণিত হাদীসের বিপরীত
৩৬৩৯. আলকামাহ রহিমাহুল্লাহ বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, আমি বললাম, “হে উম্মুল মুমিনীন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল কেমন ছিল? তিনি আমলের জন্য কোন দিনকে নির্দিষ্ট করে নিতেন?” জবাবে তিনি বলেন, “না, তাঁর আমল ছিল নিয়মিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা আমল করতেন, সেটা তোমাদের কে করতে পারবে?”[1]
ذِكْرُ خَبَرٍ قَدْ يُوهِمُ عَالِمًا مِنَ النَّاسِ أَنَّهُ مُضَادُّ لِخَبَرِ عَائِشَةَ وَابْنِ مَسْعُودٍ اللَّذَيْنِ ذكرناهما
3639 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ السَّخْتِيَانِيُّ بِجُرْجَانَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ قَالَ: سَأَلْتُ أُمَّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ قُلْتُ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ كَيْفَ كَانَ عَمَل رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يخُصُّ شَيْئًا مِنَ الْأَيَّامِ؟ قَالَتْ: لَا كَانَ عَمَلُهُ دِيمةً وَأَيُّكُمْ يَسْتَطِيعُ مَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يستطيع
الراوي : عَلْقَمَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3639 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1240) ، ((مختصر الشمائل)) (264): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাউদ: ১২৪০)
পরিচ্ছেদঃ আমরা যেদিকে ইশারা করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
৩৬৪০. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (কোন মাসে) এতো অধিক সিয়াম রাখতে থাকতেন যে, আমরা মনে করতাম, তিনি সিয়াম ছাড়াবেন না। তারপর তিনি এতো অধিক সিয়াম ছাড়তেন যে, আমরা মনে করতাম, তিনি সিয়াম রাখবেন না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রমযান ছাড়া কোন মাস পুরোপুরি সিয়াম রাখতে দেখিনি এবং আমি তাঁকে শা‘বান মাসের চেয়ে অন্য কোন মাসে অধিক সিয়াম রাখতে দেখিনি।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِالْإِيمَاءِ الَّذِي أَشَرْنَا إليه
3640 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ وَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ قَطُّ إِلَّا رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ في شعبان.
الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3640 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2103): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১০৩)
পরিচ্ছেদঃ প্রত্যেক মাসে তিনটি সিয়াম রাখা মুস্তাহাব হওয়া প্রসঙ্গে বর্ণনা
৩৬৪১. মুতাররিফ থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার উসমান বিন আবুল আস রাদ্বিয়াল্লাহু আনহু পান করার জন্য দুধ আনতে বলেন। তখন মুতাররিফ রহিমাহুল্লাহ বলেন, “নিশ্চয়ই আমি সিয়াম পালনকারী।” তখন উসমান রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “সিয়াম যুদ্ধক্ষেত্রে তোমাদের ঢালের ন্যায় ঢাল স্বরুপ।” এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরো বলতে শুনেছি, তিনি বলেছেন, “প্রত্যেক মাসে তিনটি সিয়াম উত্তম সিয়াম।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ صَوْمِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شهر
3641 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ أَنَّ مُطَرِّفًا مِنْ بَنِي عَامِرِ بْنِ صَعْصَعَةَ حدَّثه: أَنَّ عُثْمَانَ بْنَ أَبِي الْعَاصِ دَعَا بِلَبَنٍ لِيَسْقِيَهُ فَقَالَ مُطَرِّفٌ: إِنِّي صَائِمٌ فَقَالَ عُثْمَانُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: (الصِّيَامُ جُنَّةً كجُنَّةِ أَحَدِكُمْ مِنَ الْقِتَالِ) وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: (صيامٌ حَسَنٌ ثَلَاثَةُ أيامٍ من كل شهر)
الراوي : مُطَرِّفٌ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3641 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (2/ 60).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৬০)
পরিচ্ছেদঃ মাসে তিনটি সিয়াম উজ্জ্বল রাতের দিনগুলোতে রাখা মুস্তাহাব
৩৬৪২. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, “এক বেদুঈন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একটি ভুনা করা খচ্চরের গোসত নিয়ে আসেন। তিনি সাথে তরকারীও নিয়ে আসেন। অতঃপর তিনি সেগুলো তাঁর সামনে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাওয়া থেকে বিরত থাকেন এবং তাঁর সাহাবীদেরকে খাওয়ার নির্দেশ দেন। আর বেদুইন ব্যক্তিও খাওয়া থেকে বিরত থাকেন। রাসূল সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, “তোমাকে খেতে কিসে বাধা দিচ্ছে?” সে ব্যক্তি জবাবে বলেন, “আমি মাসের তিনটি সিয়াম পালন করছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি তুমি সিয়াম রাখো, তবে উজ্জ্বল রাতের দিনগুলোতে সিয়াম রাখবে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসটি মুসা বিন তালহা আবূ হুরাইরা থেকে শ্রবণ করেছেন, এবং তিনি ইবনুল হাওতাকিয়্যাহর সূত্রে আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকেও হাদীসটি শ্রবণ করেছেন। কাজেই উভয় সানাদই মাহফূয বা সহীহ।”
ذِكْرُ الِاسْتِحْبَابِ لِلْمَرْءِ أَنْ يَجْعَلَ هَذِهِ الْأَيَّامَ الثَّلَاثَ أَيَّامَ الْبِيضِ
3642 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِأَرْنَبٍ قَدْ شَوَاهَا وَجَاءَ مَعَهَا بِأَدَمِهَا فَوَضَعَهَا بَيْنَ يَدَيْهِ فَأَمْسَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ يَأْكُلْ وَأَمَرَ أَصْحَابَهُ أَنْ يَأْكُلُوا وَأَمْسَكَ الْأَعْرَابِيُّ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (ما يَمْنَعُكَ أَنْ تَأْكُلَ؟ ) قَالَ: إِنِّي أَصُومُ ثَلَاثَةَ أَيَّامٍ مِنَ الشَّهْرِ قَالَ: (إِنْ كُنْتَ صَائِمًا فصُمْ أيام الغُرِّ)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3642 | خلاصة حكم المحدث: ضعيف - عن أبي هريرة ، والأصح أنه عن أبي ذر ، ويأتي (3647).
قَالَ أَبُو حَاتِمٍ: سَمِعَ هَذَا الْخَبَرَ مُوسَى بْنُ طَلْحَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ وَسَمِعَهُ مِنِ ابن الحوتكية عن أبي ذر والطريقان ـ جميعاً ـ محفوظان.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। তিনি আবূ যার গিফারী থেকে হাদীসটি সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৬৪২)
পরিচ্ছেদঃ উজ্জ্বল রাতের তিনটি সিয়ামের বদৌলতে মহান আল্লাহ অনুগ্রহ করে সারা বছর সিয়াম রাখার সাওয়াব লিখে দেন
৩৬৪৩. মিনহাল রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলেন। তিনি বলেন, “আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে শুভ্র রজনীর দিনগুলোর সিয়াম রাখার নির্দেশ দিতেন। এবং তিনি বলতেন, “এটি সারা বছর সিয়াম (রাখার সমতুল্য)।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “মিনহাল হলেন মিলহানের ছেলে। তিনি সাহাবী ছিলেন। সাহাবীদের মাঝে তিনি ছাড়া মিনহাল নামে আর কেউ ছিলেন না।”
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ بِكِتْبَةِ صَائِمِي الْبِيضِ لَهُمْ أَجْرُ صَوْمِ الدَّهْرِ
3643 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنِي أَنَسُ بْنُ سِيرِينَ سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ بْنَ الْمِنْهَالِ عَنْ أَبِيهِ أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فقال: كان النبي يَأَمُرُهُمْ بِصِيَامِ الْبِيضِ وَيَقُولُ: (هِيَ صِيَامُ الدَّهْرِ)
الراوي : الْمِنْهَال | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3643 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2115/ 2).
قَالَ أَبُو حَاتِمٍ: الْمِنْهَالُ هُوَ ابْنُ مِلْحَانَ الْقَيْسِيُّ لَهُ صُحْبَةٌ وَلَيْسَ فِي الصَّحَابَةِ مِنْهَالٌ غيره.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২/২১১৫)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মাসে তিনটি সিয়াম রাখবে, মহান আল্লাহ অনুগ্রহ করে তাকে সারা বছর সিয়াম ও কিয়াম করার সাওয়াব লিখে দিবেন
৩৬৪৪. কুররাহ রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক মাসে তিনটি সিয়াম সারা বছর সিয়াম ও কিয়াম করার সমতুল্য।”[1]
ذِكْرُ تَفَضُّلِ اللَّهِ بِكِتْبَةِ صِيَامِ الدَّهْرِ وَقِيَامِهِ لِمَنْ صَامَ الْأَيَّامَ الثَّلَاثَةَ مِنَ الشَّهْرِ
3644 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ شُعْبَةُ عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: (صَوْمُ ثَلَاثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ صِيَامُ الدهر وقيامه)
الراوي : قُرَّة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3644 | خلاصة حكم المحدث: شاذ بهذا اللفظ ، والمحفوظ الذي بعده ـ ((الصحيحة)) (2806).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে শায বা দুর্বল বলেছেন। তিনি পরের হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৮০৬)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
৩৬৪৫. কুররাহ রাদ্বিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “প্রত্যেক মাসে তিনটি সিয়াম সারা বছর সিয়াম রাখা ও ইফতার করার সমতুল্য।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইমাম ওয়াকী রহিমাহুল্লাহ ইমাম শু‘বাহ থেকে হাদীস বর্ণনা করে ইফতার করার কথা বলেছেন আর ইয়াহইয়া আল কাত্তান ইমাম শুবাহ থেকে বর্ণিত হাদীসে কিয়ামের কথা বলেছেন। তারা উভয়েই মজবূত হাফেযে হাদীস।”
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
3645 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ حَدَّثَنَا فَيَّاضُ بْنُ زُهَيْرٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ الْمُزَنِيِّ عَنْ أَبِيهِ - وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَسَحَ عَلَى رَأْسِهِ - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (صِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ من كل شهر صيام الدهر وإفطاره)
الراوي : قُرَّة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3645 | خلاصة حكم المحدث: صحيح -.
قَالَ أَبُو حَاتِمٍ: قَالَ وَكِيعٌ عَنْ شُعْبَةَ فِي هَذَا الْخَبَرِ: (وَإِفْطَارُهُ) وَقَالَ يَحْيَى الْقَطَّانُ عَنْ شُعْبَةَ: (وَقِيَامُهُ) وَهُمَا جَمِيعًا حَافِظَانِ مُتْقِنَانِ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৮০৬)
পরিচ্ছেদঃ একজন ব্যক্তির জন্য জায়েয রয়েছে এই তিনটি সিয়াম মাসের যে কোন সময় পালন করতে পারবে
৩৬৪৬. মুআযাহ বর্ণিত, তিনি বলেন, “আমি আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মাসে তিনটি সিয়াম পালন করতেন?” তিনি জবাবে বলেন, “হ্যাঁ।” আমি বললাম, “কোন সময়ে?” জবাবে তিনি বলেন, “তিনি পরওয়া করতেন না যে, তিনি সেটা কোন দিন পালন করলেন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ مُبَاحٌ لَهُ أَنْ يَصُومَ هَذِهِ الْأَيَّامَ الثَّلَاثَ مِنْ أَيِّ الشَّهْرِ شاء
3646 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي عَنْ شُعْبَةَ عَنْ يَزِيدَ الرِّشْكِ عَنْ مُعَاذَةَ قَالَتْ: قُلْتُ لِعَائِشَةَ: أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصُومُ مِنَ الشَّهْرِ ثَلَاثَةَ أَيَّامٍ؟ قَالَتْ: نَعَمْ قُلْتُ: مِنْ أَيِّهِ؟ قَالَتْ: لَمْ يُبَالِ من أيه صام.
الراوي : مُعَاذَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3646 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2117): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১১৭)
পরিচ্ছেদঃ আইয়ামে বীযের সিয়াম রাখার নির্দেশ প্রসঙ্গে বর্ণনা
৩৬৪৭. আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাম সালাইহি ওয়া সাল্লাম আমাদেরকে মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে সিয়াম রাখার নির্দেশ দিয়েছেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের রাবী ইয়াহইয়াকে ইয়াহইয়া বিন সাম বলা হয়। তাকে ইয়াহইয়া বিন সালিমও বলা হয়। সঠিক হলো সাম।”
ذِكْرُ الْأَمْرِ بِصِيَامِ أَيَّامِ الْبِيضِ
3647 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا مُسَدَّدٌ عَنْ يحيى بن الْقَطَّانِ عَنْ فِطْرٍ عَنْ يَحْيَى بْنِ سَامٍ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ عَنْ أَبِي ذَرٍّ قَالَ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِصَوْمِ ثَلَاثَ عَشْرَةَ وَأَرْبَعَ عَشْرَةَ وَخَمْسَ عشرة
الراوي : أَبُو ذَرٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3647 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((صحيح أبي داود)) (2115/ 2).
قَالَ أَبُو حَاتِمٍ: يَحْيَى هَذَا يُقَالُ لَهُ: يَحْيَى بْنُ سَامٍ وَيُقَالُ: يَحْيَى بْنُ سَالِمٍ والصواب: سام.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১১৫)
পরিচ্ছেদঃ আমরা যা উল্লেখ করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
৩৬৪৮. আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাম সালাইহি ওয়া সাল্লাম আমাদেরকে মাসের শুভ্র রজনীর তিনদিন ১৩, ১৪ ও ১৫ তারিখে সিয়াম রাখার নির্দেশ দিয়েছেন।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِصِحَّةِ مَا ذَكَرْنَاهُ
3648 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى عَنْ فِطْرٍ عَنْ يَحْيَى بْنِ سَامٍ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ عَنْ أَبِي ذَرٍّ قَالَ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نَصُومَ مِنَ الشَّهْرِ ثَلَاثَةَ أَيَّامِ الْبِيضِ ثَلَاثَ عَشْرَةَ وأربع عشرة وخمس عشرة.
الراوي : أَبُو ذَرٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3648 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((صحيح أبي داود)) (2115/ 2).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১১৫)
পরিচ্ছেদঃ মাসের তিনটি সিয়াম যে কোন সময় রাখার ব্যাপারে ইখতিয়ার রয়েছে
৩৬৪৯. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাম সালাইহি ওয়া সাল্লাম প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখতেন।” মুয়াআযাহ জিজ্ঞেস করেন, “কোন সময়ে?” জবাবে তিনি বলেন, “মাসের যে কোন সময় পালন করতে পরোয়া করতেন না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ مُخَيَّرٌ فِي صَوْمِ الْأَيَّامِ الثَّلَاثَةِ مِنَ الشَّهْرِ أَيَّ يَوْمٍ مِنْ أيامه صام
3649 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ عَنْ يَزِيدَ الرِّشْكِ عَنْ مُعَاذَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ قُلْتُ: مِنْ أَيِّةِ؟ قَالَتْ: لَمْ يكن يُبالي من أَيِّهِ كان.
الراوي : مُعَاذَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3649 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2117): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১১৭)
পরিচ্ছেদঃ মাসের তিন দিন সিয়াম রাখার কারণে মহান আল্লাহ মাসের বাকী দিন সিয়াম রাখার সাওয়াব লিখে দেন
৩৬৫০. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাম সালাইহি ওয়া সাল্লামের কাছে এসে সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করি। তখন তিনি বলেন, “তুমি প্রত্যেক মাসে একটি সিয়াম রাখো, তবে তুমি বাকী দিন সিয়াম রাখার সাওয়াব পাবে।” আমি বললাম, “আমি এর চেয়ে বেশি সিয়াম রাখার সক্ষমতা রাখি।” তিনি বলেন, “তুমি প্রত্যেক মাসে দুই দিন সিয়াম রাখো, তবে তুমি বাকী দিন সিয়াম রাখার সাওয়াব পাবে।” আমি বললাম, “আমি এর চেয়ে বেশি সিয়াম রাখার সক্ষমতা রাখি।” তিনি বলেন, “তুমি প্রত্যেক মাসে তিন দিন সিয়াম রাখো, তবে তুমি বাকী দিন সিয়াম রাখার সাওয়াব পাবে।” আমি বললাম, “আমি এর চেয়ে বেশি সিয়াম রাখার সক্ষমতা রাখি।” তখন তিনি বলেন, “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সিয়াম হলো দাঊদ আলাইহিস সালামের সিয়াম। আর তিনি একদিন সিয়াম রাখতেন, একদিন সিয়াম ছাড়তেন।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য ““তুমি প্রত্যেক মাসে একটি সিয়াম রাখো, তবে তুমি বাকী দিন সিয়াম রাখার সাওয়াব পাবে।” এর দ্বারা উদ্দেশ্য হলো অবশিষ্ট ২০ দিনের সাওয়াব পাবে। অনুরুপ কথা তৃতীয় সিয়ামের ক্ষেত্রেও প্রযোজ্য। কেননা এমনটা হওয়া অসম্ভব যে, পরিশ্রম যত বেশি হবে, সাওয়াব তত কমে যাবে।”
ذِكْرُ كِتْبَةِ اللَّهِ جَلَّ وَعَلَا لِلْمَرْءِ بِصَوْمِ ثَلَاثَةِ أَيَّامٍ مِنَ الشَّهْرِ أَجْرَ مَا بَقِيَ
3650 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنْ زِيَادِ بْنِ فَيَّاضٍ عَنْ أَبِي عِيَاضٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلْتُهُ عَنِ الصَّوْمِ فَقَالَ: (صُمْ يَوْمًا مِنْ كُلِّ شَهْرٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ) قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ: (صُمْ يَوْمَيْنِ مِنْ كُلِّ شَهْرٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ) قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ: (صُمْ ثَلَاثَةُ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ) قُلْتُ: إِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ؟ قَالَ: (إِنَّ أَحَبَّ الصِّيَامِ إِلَى اللَّهِ صَوْمُ دَاوُدَ) وَكَانَ يَصُومُ يوماً ويفطر يوماً.
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3650 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (2/ 88): م دون قوله: ((من كل شهر)) في الأوامر الثلاثة ، وهو أصح.
قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صلى الله عليه وسلم: (صُمْ يَوْمًا مِنْ كُلِّ شَهْرٍ وَلَكَ أَجْرُ مَا بَقِيَ) يُرِيدُ أَجْرَ مَا بَقِيَ مِنَ الْعِشْرِينِ وَكَذَلِكَ فِي الثَّلَاثِ إِذْ مُحَالٌ أَنَّ كدَّه كُلَّمَا كَثُرَ كَانَ أَنْقُصَ لِأَجْرِهِ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮৮)
পরিচ্ছেদঃ আমরা পূর্বে বর্ণিত ইমাম শু‘বাহ বর্ণিত হাদীসের যে ব্যাখ্যা করলাম, তার বিশুদ্ধতা প্রমাণকারী হাদীস
৩৬৫১. আবূ উসমান থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু এক সফরে ছিলেন। অতঃপর যখন তারা সফরে যাত্রা বিরতি দেন এবং খাবারের দস্তরখান বিছানো হয়, তখন তারা আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে ডাকতে লোক পাঠান। এসময় তিনি সালাত আদায় করছিলেন। অতঃপর তিনি বলেন, “আমি সিয়াম রেখেছি।” অতঃপর লোকজন খাওয়া প্রায় শেষ করেছেন, তখন তিনি আসেন এবং খাওয়া শুরু করেন। তখন লোকজন তাদের বার্তাবাহকের দিকে তাকাতে লাগলো। তখন বার্তাবাহক বললেন, “আপনারা আমার দিকে তাকিয়ে আছেন কেন, আল্লাহর কসম, নিশ্চয়ই তিনি আমাকে জানিয়েছেন যে, তিনি সিয়াম রেখেছেন।” তখন আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “উনি সত্যই বলেছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যে ব্যক্তি প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখে, সে অবশ্যই (এর মাধ্যমে) পুরো মাস সিয়াম রাখে।” আর আমি প্রত্যেক মাসের তিনটি সিয়াম পালন করেছি। আর নিশ্চয়ই আমি (এর মাধ্যমে) পুরো মাস সিয়াম রেখেছি। আমি এর সত্যায়ন আল্লাহর কিতাবেও পেয়েছি। তিনি বলেছেন, مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا “যে ব্যক্তি ভালো আমল নিয়ে আসবে, তার জন্য রয়েছে অনুরুপ ১০ প্রতিদান।” –সূরা আনআম: ১৬০ ।”[1]
ذكر الخبر الدال على صحة ما تأولت خَبَرَ شُعْبَةَ الَّذِي تَقَدَّمَ ذِكْرُنَا لَهُ
3651 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَبِي عُثْمَانَ: أَنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ فِي سَفَرٍ فَلَمَّا نَزَلُوا ووُضِعَتِ السُّفرَةُ بَعَثُوا إِلَيْهِ وَهُوَ يُصَلِّي فَقَالَ: إِنِّي صَائِمٌ فَلَمَّا كَادُوا أَنْ يَفْرُغُوا جَاءَ فَجَعَلَ يَأْكُلُ فَنَظَرَ الْقَوْمُ إِلَى رَسُولِهِمْ فَقَالَ: مَا تَنْظُرُونَ إِلَيَّ قَدْ - وَاللَّهِ - أَخْبَرَنِي أَنَّهُ صَائِمٌ فَقَالَ أَبُو هُرَيْرَةَ: صَدَقَ سَمِعْتُ رَسُولَ الله صلى الله عليه وسلم يقول: (من صَامَ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ فَقَدْ صَامَ الشَّهْرَ كُلَّهُ) وَقَدْ صُمْتُ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَإِنِّي الشَّهْرَ كُلَّهُ صَائِمٌ وَوَجَدْتُ تَصْدِيقَ ذَلِكَ فِي كِتَابِ اللَّهِ جَلَّ وَعَلَا {مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا} [الأنعام: 160].
الراوي : أَبُو عُثْمَانَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3651 | خلاصة حكم المحدث: صحيح - ((الإرواء)) (4/ 99/946).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৯৯/৯৪৬)
পরিচ্ছেদঃ আমরা পূর্বে বর্ণিত ইমাম শু‘বাহ বর্ণিত হাদীসের যে ব্যাখ্যা করলাম, তার বিশুদ্ধতা প্রমাণে দ্বিতীয় হাদীস
৩৬৫২. আব্দুল্লাহ বিন আমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানানো হয় যে, আমি বলেছি, “আল্লাহর কসম, অবশ্যই আমি যতদিন বেঁচে থাকবো, দিনে সিয়াম রাখবো এবং সারা রাত কিয়াম করবো।” অতঃপর (তিনি আমাকে এই সম্পর্কে জিজ্ঞেস করলে) আমি তাঁকে বলি, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা আমি বলেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই তুমি এটা করতে পারবে না। তুমি সিয়াম রাখো এবং ছাড়ো। রাতে ঘুমাও এবং কিয়াম করো। প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখো। কেননা ভালো কাজের ১০ গুণ সাওয়াব দেওয়া হয়। আর তিনটি করে সিয়াম সারা বছর সিয়াম রাখার সমতুল্য।”[1]
ذِكْرُ خَبَرٍ ثَانٍ يُصَرِّحُ بِمَعْنَى مَا تَأَوَّلَتُ خَبَرَ شُعْبَةَ الَّذِي ذَكَرْنَاهُ
3652 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ بِحِمْصَ حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ عَنِ الزُهْرِيِّ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: أُخبرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنِّي أَقُولُ: وَاللَّهِ لأصومنَّ النَّهَارَ ولأقومنَّ اللَّيْلَ مَا عِشْتُ فَقُلْتُ لَهُ: قَدْ قُلتُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ: (فَإِنَّكَ لَا تَسْتَطِيعُ ذَلِكَ صُمْ وَأَفْطِرْ وَنَمْ وقُم وصُمْ مِنَ الشَّهْرِ ثَلَاثَةَ أَيَّامٍ فَإِنَّ الْحَسَنَةَ بِعَشْرِ أَمْثَالِهَا وَذَلِكَ مِثْلُ صِيَامِ الدَّهْرِ)
الراوي : عَبْد اللَّهِ بْن عَمْرٍو | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3652 | خلاصة حكم المحدث: صحيح - ((التعليق الرغيب)) (2/ 83): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮৩)
পরিচ্ছেদঃ (২৪) ই‘তেকাফ ও লাইলাতুল কদর সম্পর্কে বর্ণনা
৩৬৫৩. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের মধ্য দশকে ই‘তেকাফ করেছেন। এসময় তিনি লাইলাতুল কদর খুঁজতেছিলেন। তারপর তাঁর নির্দেশক্রমে তাবূ ভেঙ্গে ফেলা হয়। তারপর লাইলাতুল কদর তাঁর কাছে শেষ দশকে প্রকাশ করে দেওয়া হয়। ফলে তাঁর নির্দেশক্রমে পুনরায় তাবূ স্থাপন করা হয়। তারপর তিনি আমাদের উদ্দেশ্যে বের হন এবং বলেন, “নিশ্চয়ই আমার কাছে লাইলাতুল কদর স্পষ্ট করে দেওয়া হয়েছিল আর আমি সেটা তোমাদের কাছে বর্ণনা করার জন্য বের হই। অতঃপর দুইজন ব্যক্তি বিবাদে লিপ্ত হয় তারপর সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়। কাজেই তোমরা এটা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তালাশ করো।”
অধঃস্থন রাবী বলেন, “হে আবূ সাঈদ রাদ্বিয়াল্লাহু আনহু, নিশ্চয়ই আপনার আমাদের চেয়ে হিসাব ভালো জানেন। নবম, সপ্তম ও পঞ্চম রাত কোনটি?” জবাবে তিনি বলেন, “যখন ২১ তম রাত হবে (সেটা নবম রাত), তারপর এক রাত ছেড়ে দিবে, তারপরের রাত সপ্তম রাত, তারপর এক রাত ছেড়ে দিবে, তারপরের রাত পঞ্চম রাত।”
জুয়াইরী বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন আবূ আলা, তিনি মুতাররিফ থেকে, তিনি মুআবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “এবং তৃতীয় রাতে।”[1]
আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসে উল্লেখিত রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করার নির্দেশটি নফল নির্দেশ, একটি কারণে এই নির্দেশ প্রদান করা হয়েছে। সেটি হলো লাইলাতুল কদর পাওয়া। কাজেই উল্লেখিত রাতগুলোর মাঝে যখন যে কোন এক রাতে লাইলাতুল কদর পাওয়া যাবে, তখন বাকী রাতে তা অন্বেষণ করার বিষয়টি বাদ যাবে।”
24 - بَابُ الِاعْتِكَافِ وَلَيْلَةِ الْقَدْرِ
3653 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ عَنِ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْعَشْرَ الْأَوْسَطَ مِنْ رَمَضَانَ وَهُوَ يَلْتَمِسُ لَيْلَةَ الْقَدْرِ ثُمَّ أَمَرَ بِالْبِنَاءِ فنُقِضَ ثُمَّ أُبينت لَهُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فَأَمَرَ بِهِ فأُعيد فَخَرَجَ إِلَيْنَا فَقَالَ: (إِنَّهَا أُبينت لِي لَيْلَةُ الْقَدْرِ وَإِنِّي خَرَجْتُ لأُبِينَها لَكُمْ فَتَلَاحَى رَجُلَانِ فنُسِّيتُها فَالْتَمِسُوهَا فِي التَّاسِعَةِ وَالسَّابِعَةِ وَالْخَامِسَةِ) قُلْتُ: يَا أَبَا سَعِيدٍ إِنَّكُمْ أَعْلَمُ بِالْعَدَدِ مِنَّا فَأَيُّ لَيْلَةٍ التَّاسِعَةُ وَالسَّابِعَةُ وَالْخَامِسَةُ قَالَ: إِذَا كَانَ لَيْلَةُ وَاحِدٍ وَعِشْرِينَ ثُمَّ دَعْ لَيْلَةً ثُمَّ الَّتِي تَلِيهَا هِيَ السَّابِعَةُ ثُمَّ دَعْ لَيْلَةً وَالَّتِي تَلِيهَا هِيَ الْخَامِسَةُ.
قَالَ الْجُرَيْرِيُّ: وَحَدَّثَنِي أَبُو الْعَلَاءِ عَنْ مُطَرِّفٍ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: وَالثَّالِثَةِ.
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3653 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1252): م.
قَالَ أَبُو حَاتِمٍ: الْأَمْرُ بِالْتِمَاسِ لَيْلَةِ الْقَدْرِ فِي اللَّيَالِي الْمَعْلُومَةِ الْمَذْكُورَةِ فِي الْخَبَرِ أَمْرُ نَفْلٍ أُمِرَ مِنْ أَجْلِ سببٍ وَهُوَ مُصَادَفَةُ لَيْلَةِ الْقَدْرِ فَمَتَى صُودِفَتْ فِي إِحْدَى اللَّيَالِي الْمَذْكُورَةِ سَقَطَ عَنْهُ طَلَبُهَا فِي سَائِرِ اللَّيَالِي.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫২)
পরিচ্ছেদঃ রমযানে অব্যাহতভাবে ই‘তেকাফ করা মুস্তাহাব হওয়া প্রসঙ্গে বর্ণনা
৩৬৫৪. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মুকীম অবস্থায় থাকতেন, তখন তিনি রমযানের শেষ দশকে ই‘তেকাফ করতেন। আর যখন সফরে থাকতেন, তখন তিনি পরের বছর ২০ দিন ই‘তেকাফ করতেন।”[1]
ذِكْرُ الِاسْتِحْبَابِ لِلْمَرْءِ لُزُومَ الِاعْتِكَافِ فِي شَهْرِ رمضان
3654 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا كَانَ مُقِيمًا يَعْتَكِفُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فَإِذَا سَافَرَ اعْتَكَفَ مِنَ الْعَامِ المقبل عشرين.
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3654 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2126): خ ـ أبي هريرة.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১২৬)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি মনে করে যে, হাদীসটি হুমাইদ আত তাবীল এককভাবে বর্ণনা করেছেন, তার কথা অপনোদনকারী হাদীস
৩৬৫৫. উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের শেষ দশকে ই‘তেকাফ করেছেন। অতঃপর তিনি সফর করেন ফলে তিনি ই‘তেকাফ করেননি। তারপর তিনি পরের বছর ২০ দিন ই‘তেকাফ করেন।”[1]
ذكر الخبر المدحض قول من زعم أن هَذَا الْخَبَرَ تَفَرَّدَ بِهِ حُمَيْدٌ الطَّوِيلُ
3655 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الْقَيْسِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فَسَافَرَ وَلَمْ يَعْتَكِفْ فَلَمَّا كَانَ مِنَ الْعَامِ الْمُقْبِلِ اعْتَكَفَ عشرين يوماً.
الراوي : أُبَيّ بْن كَعْبٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3655 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2126): خ ـ أبي هريرة.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১২৬)
পরিচ্ছেদঃ রমযানে অব্যাহতভাবে ই‘তেকাফ করা মুস্তাহাব হওয়া প্রসঙ্গে বর্ণনা
৩৬৫৬. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মুকীম অবস্থায় থাকতেন, তখন তিনি রমযানের শেষ দশকে ই‘তেকাফ করতেন। আর যখন সফরে থাকতেন, তখন তিনি পরের বছর ২০ দিন ই‘তেকাফ করতেন।”[1]
ذِكْرُ إِبَاحَةِ تَرْكِ الْمَرْءِ الِاعْتِكَافَ فِي شَهْرِ رَمَضَانَ لِعُذْرٍ يَقَعُ
3656 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا كَانَ مُقِيمًا يَعْتَكِفُ العشر الأواخر من رمضان فإذا سافر اعتكف من العام المقبل عشرين.
الراوي : أَنَس | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3656 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2126): خ ـ أبي هريرة.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১২৬)
পরিচ্ছেদঃ রমযানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিয়মিত ই‘তেকাফ করা প্রসঙ্গে
৩৬৫৭. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু অবধি রমযানের শেষ দশকে ই‘তেকাফ করতেন।”[1]
ذِكْرُ مُدَاوَمَةِ الْمُصْطَفَى صلى الله عليه وسلم عَلَى الِاعْتِكَافِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
3657 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ وَابْنُ جُرَيْجٍ عَنِ الزُهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ وَعَنِ ابْنِ الْمُسَيِّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ فِي الْعَشْرِ الأواخر من رمضان حتى قبضه الله.
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3657 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2125): ق ـ عن عائشة ، خ ـ أبي هريرة.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১২৫)
পরিচ্ছেদঃ ই‘তেকাফ কারী ব্যক্তি তার ই‘তেকাফ করার স্থানে কখন প্রবেশ করবে, তার বর্ণনা
৩৬৫৮. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ই‘তেকাফ করতেন, তখন তিনি ফজরের সালাত পড়ে তারপর ই‘তেকাফের নির্ধারিত স্থানে প্রবেশ করতেন।”[1]
ذِكْرُ الْوَقْتِ الَّذِي يَدْخُلُ فِيهِ الْمَرْءُ فِي اعتكافه
3658 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ وَيَعْلَى عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَعْتَكِفَ صَلَّى الْفَجْرَ ثُمَّ دَخَلَ فِيهِ.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3658 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2127): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১২৭)
পরিচ্ছেদঃ জামাআতে সালাত আদায় করা হয় এমন মাসজিদে একজন স্ত্রীর জন্য তার স্বামীর সাথে ই‘তেকাফ করা জায়েয
৩৬৫৯. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ই‘তেকাফ করার ইচ্ছা করেন, অতঃপর আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা তাঁর কাছে তাঁর সাথে ই‘তেকাফ করার অনুমতি চান। অতঃপর তিনি তাকে অনুমতি দেন। অতঃপর তিনি তার তাবূ স্থাপন করেন। তারপর হাফসা রাদ্বিয়াল্লাহু আনহা আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার কাছে আবদার করেন, তিনি যেন তার জন্য অনুমতি চান, যাতে তিনি তার সাথে ই‘তেকাফ করতে পারেন। অতঃপর যাইনাব রাদ্বিয়াল্লাহু আনহা যখন এটা দেখলেন, তিনিও তার সাথে তাবূ স্থাপন করেন। আর তিনি খুবই আত্নমর্যাদাশীল নারী ছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের তাবূ দেখলেন, তখন তিনি বললেন, “এসব কী? এসব দ্বারা কী সাওয়াব উদ্দেশ্য নেওয়া হয়েছে?” অতঃপর রমযান শেষ হওয়া পর্যন্ত তিনি ই‘তেকাফ করা ছেড়ে দেন। তারপর তিনি শাওয়াল মাসে ২০ দিন ই‘তেকাফ করেন।”[1]
ذِكْرُ جَوَازِ اعْتِكَافِ الْمَرْأَةِ مَعَ زَوْجِهَا فِي مساجد الجماعات
3659 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَرَادَ الِاعْتِكَافَ فَاسْتَأْذَنَتْهُ عَائِشَةُ لِتَعْتَكِفَ مَعَهُ فَأَذِنَ لَهَا فَضَرَبَتْ خِبَاءَهَا فَسَأَلَتْهَا حَفْصَةُ أَنْ تَسْتَأْذِنَ لَهَا لِتَعْتَكِفَ مَعَهَا فَلَمَّا رَأَتْ ذَلِكَ زَيْنَبُ ضَرَبَتْ مَعَهَا وَكَانَتِ امْرَأَةً غَيُورًا فَرَأَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَخْبِيَتَهُنَّ فَقَالَ صلى الله عليه وسلم: (مَا هَذَا آلبِرَّ تُرِدْنَ بِهَذَا؟ ) فَتَرَكَ الِاعْتِكَافَ حَتَّى أَفْطَرَ مِنْ رَمَضَانَ ثُمَّ إِنَّهُ اعْتَكَفَ فِي عِشْرِينَ من شوال)
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3659 | خلاصة حكم المحدث: صحيح: ق بلفظ: ((العشر الأول من شوال)).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৬৫৯)
পরিচ্ছেদঃ ই‘তেকাফকারী ব্যক্তির জন্য বৈধ রয়েছে, মাথা ধৌত করা এবং এ কাজে অন্যের সহযোগিতা গ্রহণ করা
৩৬৬০. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই‘তেকাফরত অবস্থায় মাথা বের করে দিতেন অতঃপর আমি তা ধৌত করে দিতাম।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمُعْتَكِفِ غَسْلَ رَأْسِهِ وَالِاسْتِعَانَةَ عَلَيْهِ بغيره
3660 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْجَرْجَرَائِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُخْرِجُ رأسَهُ ـ وهو يعتكف ـ فأَغْسِلُهُ.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3660 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2132): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৩২)
পরিচ্ছেদঃ ই‘তেকাফকারী ব্যক্তির জন্য বৈধ রয়েছে, মাথা আচড়ানো, যদি তার চুল থাকে এবং এ কাজে অন্যের সহযোগিতা গ্রহণ করা
৩৬৬১. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই‘তেকাফরত অবস্থায় মাসজিদে অবস্থান করে মাথা আমার দিকে বের করে দিতেন অতঃপর আমি তা আচড়িয়ে দিতাম। আর তিনি একান্ত প্রয়োজন ছাড়া বাড়িতে প্রবেশ করতেন না।”[1]
ذِكْرُ الْإِبَاحَةِ لِلْمُعْتَكِفِ أَنْ يُرَجِّلَ شَعْرَهُ إِذَا كَانَ لَهُ وَأَنْ يَسْتَعِينَ عَلَيْهِ بِغَيْرِهِ
3661 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عن عروة وعمرة عَنْ عَائِشَةَ قَالَتْ: إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيُدْخِلُ إليَّ رَأْسَهُ وَهُوَ فِي الْمَسْجِدِ مُعْتَكِفٌ فأُرجِّلُهُ وَكَانَ لَا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لحاجته.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3661 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2131): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৩২)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই‘তেকাফরত অবস্থায় মাথা আচড়ানো ও ধৌত করার জন্য মাসজিদ থেকে বের না হয়েই মাথা আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহার হুজরার দিকে বের করে দিতেন মর্মে বর্ণনা
৩৬৬২. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই‘তেকাফরত অবস্থায় আমার কাছে আসতেন, অতঃপর তিনি আমার দরজার চৌকাঠের সাথে হেলান দিতেন। আমি আমার হুজরার ভিতরের থাকতাম আর তাঁর পুরো শরীর মাসজিদে থাকতো।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صلى الله عليه وسلم كَانَ يُخْرِجُ رَأْسَهُ إِلَى حُجْرَةِ عَائِشَةَ فِي اعْتِكَافِهِ لترجِّلَهُ وَتَغْسِلَهُ دُونَ أَنْ يَخْرُجَ مِنَ الْمَسْجِدِ لَهُمَا
3662 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَبْدِ الْوَاحِدِ عَنِ الْأَوْزَاعِيِّ عَنِ الزُهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْتِينِي وَهُوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ حَتَّى يتكىء عَلَى عَتَبَةِ بَابِي وَأَنَا فِي حُجْرَتِي وَسَائِرُهُ في المسجد.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3662 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2132): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৩২)
পরিচ্ছেদঃ একজন স্ত্রীর জন্য জায়েয রয়েছে ই‘তেকাফরত স্বীমাকে ই‘তেকাফের স্থানে দেখতে যাওয়া
৩৬৬৩. সাফিয়্যাহ বিনতু হুইয়াই রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই‘তেকাফরত অবস্থায় ছিলেন। অতঃপর আমি তাঁকে রাতে দেখতে যাই। অতঃপর আমি তাঁর সাথে কথা-বার্তা বলি। তারপর আমি ফিরে আসি। তখন তিনি আমাকে এগিয়ে দেওয়ার জন্য উঠেন।” রাবী বলেন যে, তার বাসস্থান উসামাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহুর বাড়িতে ছিলো। ফিরতি পথে আমাদেরকে আনসারী দুইজন ব্যক্তি দেখেন। যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেন, তখন তারা মাথা নিচু করে ফেলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা থামো। নিশ্চয়ই এ হলো সাফিয়্যাহ বিনতু হুইয়াই। তখন তারা বলেন, “সুবহানাল্লাহ! হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, (আমরা কি আপনাকে সন্দেহ করতে পারি?)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গায় চলাচল করে। আর আমি আশংকা করেছি যে, সে তোমাদের অন্তরে কোন কিছু অথবা (রাবীর সন্দেহ তিনি বলেছেন) মন্দ কিছু ঢেলে দিবে।”[1]
ذِكْرُ جَوَازِ زِيَارَةِ الْمَرْأَةِ زَوْجَهَا الْمُعْتَكِفَ بِاللَّيْلِ إِلَى الْمَوْضِعِ الَّذِي اعْتَكَفَ فِيهِ
3663 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ علي بن الحسين عن صفية بنت حُيَيٍّ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلًا فحدَّثْتُهُ ثُمَّ جِئْتُ لَأَنْقَلِبَ فَقَامَ مَعِي يَقْلِبُني وَكَانَ مَنْزِلُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ وَرَأَنَا رَجُلَانِ مِنَ الْأَنْصَارِ فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صلى الله عليه وسلم قنَّعا رؤوسهما فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: (عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ) فَقَالَا: سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ: (إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خِفْتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبُكُمَا شَيْئًا) أَوْ قَالَ: (شرًّا)
الراوي : صفية بنت حُيَيٍّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3663 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2133 و 2134): ق ، وسيأتي (7/ 13 ـ 14).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৩৩)
পরিচ্ছেদঃ যে কারণে ই‘তেকাফকারী ব্যক্তি বাড়িতে যেতে পারে তার বিবরণ
৩৬৬৪. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ই‘তেকাফ করতেন, তখন তিনি স্বীয় মাথা আমার দিকে বাড়িয়ে দিতেন অতঃপর আমি তা আচড়িয়ে দিতাম। আর তিনি একান্ত প্রয়োজন ছাড়া বাড়িতে প্রবেশ করতেন না।”[1]
ذِكْرُ السَّبَبِ الَّذِي مِنْ أَجْلِهِ يَدْخُلُ الْمُعْتَكِفُ بَيْتَهُ فِي اعْتِكَافِهِ
3664 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ وَعُمْرَةَ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اعْتَكَفَ أَدْنَى إِلَيَّ رَأْسَهُ فأُرَجِّلُهُ فَكَانَ لَا يَدْخُلُ الْبَيْتَ إِلَّا لحاجة الإنسان.
الراوي : عائشة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3664 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (2131): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৩২)
পরিচ্ছেদঃ ই‘তেকাফকারী ব্যক্তি ই‘তেকাফের স্থান থেকে সকালে বের হবেন; সন্ধায় নয় মর্মে হাদীস
৩৬৬৫. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের মধ্য দশকে ই‘তেকাফ করতেন। এক বছর তিনি এভাবে ই‘তেকাফ করেন। অতঃপর যখন একুশে রাত হয়, আর এটা এমন রাত, যে রাতের ভোরে ই‘তেকাফের স্থান থেকে বের হওয়া হতো। তিনি বলেন, “যে ব্যক্তি আমার সাথে ই‘তেকাফ করেছে, সে যেন শেষ দশকে ই‘তেকাফ করে। আমাকে এই রাতটি (স্বপ্নে) দেখানো হয়েছিল, তারপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি নিজেকে দেখেছি যে, সেই রাতের ভোরে আমি পানি ও কাদা মাটিতে সাজদা করছি। কাজেই তোমরা এটাকে শেষ দশকে তালাশ করো এবং তোমরা এটাকে প্রত্যেক বেজোড় রাতে তালাশ করবে।”
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর সেই রাতে বৃষ্টি হয় আর সে সময় মাসজিদটি চালাঘর ছিল। ফলে ফোটায় ফোটায় পানি পড়তে থাকে।”
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমার দু'চোখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছে, তিনি আমাদের দিকে মুখ ফেরান, সে সময় তাঁর কপাল ও নাকে পানি ও কাদা মাটির চিহ্ন ছিল। এটা ২১ তম রাতের ভোরে হয়েছিল।[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ الْمُعْتَكِفَ يَخْرُجُ مِنِ اعْتِكَافِهِ صَبِيحَةً لَا مَسَاءً
3665 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعْتَكِفُ الْعَشْرَ الْوُسْطَى مِنْ رَمَضَانَ فَاعْتَكَفَ عَامًا حَتَّى إِذَا كَانَ لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ وَهِيَ اللَّيْلَةُ الَّتِي يَخْرُجُ صَبِيحَتَهَا مِنِ اعْتِكَافِهِ قَالَ: (مَنِ اعْتَكَفَ مَعِي فَلْيَعْتَكِفَ الْعَشْرَ الْأَوَاخِرَ وَقَدْ رَأَيْتُ هَذِهِ اللَّيْلَةُ ثُمَّ أُنسِيتُها وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ مِنْ صَبِيحَتِهَا فِي مَاءٍ وَطِينٍ فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ وَالْتَمِسُوهَا فِي كُلِّ وِتْرٍ)
قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ: فَأَمْطَرَتِ السَّمَاءُ تِلْكَ اللَّيْلَةَ وَكَانَ الْمَسْجِدُ عَلَى عَرِيشٍ فَوَكَفَ الْمَسْجِدُ قَالَ أَبُو سَعِيدٍ: فأبصَرَتْ عَيْنَايَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم انْصَرَفَ عَلَيْنَا وَعَلَى جَبْهَتِهِ وَأَنْفِهِ أَثَرُ الْمَاءِ وَالطِّينِ مِنْ صَبِيحَةِ إِحْدَى وَعِشْرِينَ.
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3665 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1251): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫১)
পরিচ্ছেদঃ ই‘তেকাফকারী ব্যক্তির জন্য মুস্তাহাব হলো রমযানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করা
৩৬৬৬. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের মধ্যম দশকে ই‘তেকাফ করতেন। অতঃপর যখন ২০ রাত গত হতো এবং ২১ তম রাত আগমন করে, তখন তিনি স্বীয় বাসস্থানে ফিরে আসতেন না এবং যারা তাঁর সাথে ই‘তে কাফ করতেন, তারা চলে যেতেন।
তারপর তিনি রমযানের এক মাসে মুকীম ছিলেন। সেই মাসে তিনি ই‘তেকাফ করেন। অতঃপর যখন ই‘তেকাফ থেকে ফিরে আসার রাত আসলো, তখন তিনি লোকদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি তাদেরকে বিভিন্ন আদেশ করেন, যা আল্লাহ চান। তারপর তিনি বলেন, “আমি এই দশক ই‘তেকাফ করছিলাম। তারপর আমার মনে হলো যে, আমি শেষ দশকেও ই‘তেকাফ করবো। আর যে ব্যক্তি আমার সাথে ই‘তেকাফ করেছে, সে যেন তার ই‘তেকাফের স্থানে অবস্থান করে। অবশ্যই আমাকে এই রাতটি (স্বপ্নে) দেখানো হয়েছিল, অতঃপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়। কাজেই তোমার এটাকে শেষ দশকে প্রত্যেক বেজোড় রাতে তালাশ করো। আমি নিজেকে দেখেছি যে, আমি পানি ও কাদা মাটিতে সাজদা করছি।”
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “অতঃপর আমরা ২১ তম রাত লক্ষ্য করি। এসময় মসজিদের চাল থেকে ফোটায় ফোটায় পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতের স্থানে পড়ছিল। সালাত শেষ করার পর আমি তাঁর চেহারায় প্রচুর পানি ও কাদা মাটি দেখতে পাই।”[1]
ذِكْرُ مَا يُسْتَحَبُّ لِلْمَرْءِ أَنْ يَطْلُبَ لَيْلَةَ الْقَدْرِ فِي اعْتِكَافِهِ فِي الْوِتْرِ فِي الْعَشْرِ الأواخر
3666 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ عَنِ ابْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُجَاوِرُ فِي الْعَشْرِ الَّذِي فِي وَسَطِ الشَّهْرِ فَإِذَا كَانَ مِنْ حِينَ يَمْضِي عِشْرُونَ لَيْلَةً وَيَسْتَقْبِلُ إِحْدَى وَعِشْرِينَ لَمْ يَرْجِعْ إِلَى مَسْكَنِهِ وَرَجَعَ مَنْ كَانَ يُجَاوِرُ مَعَهُ ثُمَّ إِنَّهُ أَقَامَ فِي شَهْرٍ جَاوَرَ فِيهِ حَتَّى كَانَ تِلْكَ اللَّيْلَةَ الَّتِي يَرْجِعُ فِيهَا - فَخَطَبَ النَّاسَ وَأَمَرَهُمْ بِمَا شَاءَ اللَّهُ ثُمَّ قَالَ: (إِنِّي كُنْتُ أُجَاوِرُ هَذِهِ الْعَشْرَ ثُمَّ بَدَا لِي أَنْ أُجَاوِرَ هَذِهِ الْعَشْرَ الْأَوَاخِرَ وَمَنْ كَانَ اعْتَكَفَ مَعِي فَلْيَلْبَثْ فِي مُعْتَكَفِهِ وَقَدْ أُريت هَذِهِ اللَّيْلَةَ فأُنسيتها فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي كُلِّ وِتْرٍ وَقَدْ رأيتُني أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ)
قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ: فَنَظَرْنَا لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ فَوَكَفَ الْمَسْجِدُ فِي مُصَلَّى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَنَظَرْتُ إِلَيْهِ وَقَدِ انْصَرَفَ مِنْ صَلَاةِ الصُّبْحِ وَوَجْهُهُ ممتلىءُ طيناً وماءً.
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3666 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1251): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫১)
পরিচ্ছেদঃ যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করতে চায়, তাকে তা শেষ সাত রাতে তালাশ করার নির্দেশ প্রসঙ্গে বর্ণনা
৩৬৬৭. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেশ কয়েকজন সাহাবীকে লাইলাতুল কদর শেষ সাত রাতে (স্বপ্নে) দেখানো হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমি মনে করি, তোমাদের স্বপ্নগুলো সাতের ব্যাপারে মিল রয়েছে। কাজেই যে ব্যক্তি তা তালাশ করতে চায়, সে যেন তা শেষ সাতে তালাশ করে।”[1]
ذِكْرُ الْأَمْرِ بِطَلَبِ لَيْلَةِ الْقَدْرِ لِمَنْ أَرَادَهَا فِي السَّبْعِ الْأَوَاخِرِ
3667 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رِجَالًا من أصحاب النبي أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِي السَّبْعِ الْأَوَاخِرِ فَقَالَ: رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (أني أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ عَلَى السَّبْعِ فَمَنْ كان متحرِّيها فليتحرَّها في السبع الأواخر).
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3667 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1253): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫৩)
পরিচ্ছেদঃ শেষ সাত রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করার নির্দেশটি সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, যে শেষ দশ রাত তালাশ করতে অক্ষম হয় মর্মে হাদীস
৩৬৬৮. আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করবে। যদি তোমাদের কেউ দুর্বল হয়ে যায় অথবা অক্ষম হয়, তবে সে যেন বাকী সাত রাতে পরাভূত না হয়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْأَمْرَ بِطَلَبِ لَيْلَةِ الْقَدْرِ فِي السَّبْعِ الْأَوَاخِرِ إِنَّمَا هُوَ لِمَنْ عَجَزَ عَنْ طَلَبِهَا فِي الْعَشْرِ الْغَوَابِرِ
3668 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عُقْبَةَ بْنِ حُرَيْثٍ قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (ليلة الْقَدْرِ الْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ وَإِنْ ضَعُفَ أَحَدُكُمْ أَوْ عَجَزَ فَلَا يُغْلَبَنَّ عَنِ السَّبْعِ البواقي)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3668 | خلاصة حكم المحدث: صحيح - ((الصحيح)) ـ أيضاً ـ: م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫৩)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতুল কদর ঘুমে স্বপ্নে দেখেছিলেন; জাগ্রত অবস্থায় নয়
৩৬৬৯. আবূ সালামাহ (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা লাইলাতুল কদর নিয়ে পরস্পরে আলোচনা করছিলাম। অতঃপর আমি আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে এসে তাকে বলি, “আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করতে শুনেছেন?” তখন তিনি জবাবে বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের মধ্যম দশকে ই‘তেকাফ করেন, আমরাও তাঁর সাথে ই‘তেকাফ করি। অতঃপর ২০ রমযান ভোরে তিনি বাসায় ফিরে আসেন এবং আমরাও ফিরে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উঠে যান। অতঃপর তিনি ঘুমে স্বপ্নে লাইলাতুল কদর দেখেন। তারপর সেটা ভুলিয়ে দেওয়া হয়।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صلى الله عليه وسلم رَأَى لَيْلَةَ الْقَدْرِ فِي النَّوْمِ لَا في اليقظة
3669 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ قَالَ: تَذَاكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ فَأَتَيْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ فَقُلْتُ: هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَذْكُرُ لَيْلَةَ الْقَدْرِ؟ فَقَالَ: اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْعَشْرَ الْأَوْسَطَ مِنْ شَهْرِ رَمَضَانَ وَاعْتَكَفْنَا مَعَهُ فَلَمَّا كَانَ صَبِيحَةَ عِشْرِينَ رَجَعَ فَرَجَعْنَا مَعَهُ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرَأَى لَيْلَةَ الْقَدْرِ فِي الْمَنَامِ ثم أُنْسِيَها.
الراوي : أَبُو سَلَمَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3669 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((الصحيح)) ـ أيضاً ـ (1251).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫১)
পরিচ্ছেদঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতুল কদর ঘুমে স্বপ্নে দেখেছিলেন; জাগ্রত অবস্থায় নয়
৩৬৭০. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমাকে লাইলাতুল কদর স্বপ্নে দেখানো হয়। অতঃপর আমি তা ভুলে যাই। কাজেই তোমরা এটা শেষ দশকে তালাশ কর।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمُصْطَفَى صلى الله عليه وسلم رَأَى لَيْلَةَ الْقَدْرِ فِي النَّوْمِ لَا في اليقظة
3670 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رسول الله صلى الله عليه وسلم قال: (أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ ثُمَّ أَيْقَظَنِي أَهْلِي فَنَسِيتُهَا فالتمسوها في العشر الغوابر)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3670 | خلاصة حكم المحدث: صحيح: م (3/ 170).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ মুসলিম: ৩/১৭০)
পরিচ্ছেদঃ লাইলাতুল কদর (নির্দিষ্ট করার ব্যাপারটি) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভুলে গিয়েছিলেন, তার বিবরণ
৩৬৭১. উবাদাহ বিন সামিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে অবহিত করার জন্য বের হন। অতঃপর দুইজন মুসলিম ব্যক্তি বিবাদে লিপ্ত হন। অতঃপর তিনি বলেন, “আমি তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে অবহিত করার জন্য বের হয়েছিলাম। অতঃপর ওমুক ও ওমুক বিবাদে লিপ্ত হয়। অতঃপর সেটা (লাইলাতুল কদরের ইলম) উঠিয়ে নেওয়া হয়। আর আশা করা যায়, এটা তোমাদের জন্য কল্যাণকর। কাজেই তোমরা এটা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তালাশ করো।”[1]
ذِكْرُ السَّبَبِ الَّذِي مِنْ أَجْلِهِ نَسِيَ رَسُولُ الله صلى الله عليه وسلم ليلة القدر
3671 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّهُ قَالَ: خَرَجَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم لِيُخبِرَنا بِلَيْلَةِ الْقَدْرِ فَتَلَاحَى رَجُلَانِ مِنَ الْمُسْلِمِينَ فَقَالَ: (خَرَجْتُ لِأُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ فَتَلَاحَى فُلَانٌ وَفُلَانٌ فرُفِعَتْ وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لكم فالتمسوها في التاسعة والسابعة والخامسة)
الراوي : عُبَادَة بْن الصَّامِتِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3671 | خلاصة حكم المحدث: صحيح: خ.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৬৭১)
পরিচ্ছেদঃ লাইলাতুল কদর প্রাপ্তির আশায় ২৭ তম রাত্রি জাগরণ করা মুস্তাহাব হওয়া প্রসঙ্গে বর্ণনা
৩৬৭২. মুআবিয়া রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “লাইলাতুল কদর হলো ২৭ তম রজনী।”[1]
ذِكْرُ اسْتِحْبَابِ إِحْيَاءِ الْمَرْءِ لَيْلَةَ سَبْعٍ وَعِشْرِينَ مِنْ شَهْرِ رَمَضَانَ رَجَاءَ مُصَادَفَةِ لَيْلَةِ الْقَدْرِ فيها
3672 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذِ بْنِ مُعَاذٍ قَالَ: حَدَّثَنَا أَبِي عَنْ شُعْبَةَ عَنْ قَتَادَةَ عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ مُعَاوِيَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: (ليلة القدر ليلةُ سبعٍ وعشرين)
الراوي : مُعَاوِيَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3672 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1254).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫৪)
পরিচ্ছেদঃ একজন মানুষের জন্য বৈধ রয়েছে, রমযানে লাইলাতুল কদর পাওয়ার ব্যাপারে অনুসন্ধান চালানো
৩৬৭৩. আব্দু্ল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “তোমরা সেটা রমযানের শেষ সাত রাতে অনুসন্ধান করো।”[1]
ذِكْرُ إِبَاحَةِ تَحَرِّي الْمَرْءِ مُصَادَفَةَ لَيْلَةِ الْقَدْرِ في رمضان
3673 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ قَالَ: وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يَقُولُ: سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ لَيْلَةِ الْقَدْرِ؟ فَقَالَ: (تحَرَّوْها فِي السَّبْعِ الأواخر من رمضان)
الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3673 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1253): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫৩)
পরিচ্ছেদঃ ঈমানসহ ও সাওয়াবের আশায় যে ব্যক্তি লাইলাতুল কদর রাতে কিয়াম করবে, মহান আল্লাহ তার পূর্বের গোনাহসমূহ ক্ষমা করে দিবেন মর্মে বর্ণনা
৩৬৭৪. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি ঈমানসহ সাওয়াবের আশায় লাইলাতুল কদরে কিয়াম করবে, তার পূর্বের গোনাহ ক্ষমা করে দেওয়া হবে।”[1]
ذِكْرُ مَغْفِرَةِ اللَّهِ جَلَّ وَعَلَا السَّالِفَ مِنْ ذُنُوبِ الْعَبْدِ بِقِيَامِهِ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا فيه
3674 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا غَسَّانُ بْنُ الرَّبِيعِ حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: (مَنْ قَامَ رَمَضَانَ وَصَامَهُ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ، وَمَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا؛ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ).
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3674 | خلاصة حكم المحدث: حسن صحيح - ((صحيح أبي داود)) (1241): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৪১)
পরিচ্ছেদঃ লাইলাতুল কদর কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছরে রমযানের শেষ দশকে হবে মর্মে বর্ণনা
৩৬৭৫. আবূ মারসাদ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি মধ্য জামরার নিকট আবূ যার গিফারী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে বসে বসি। আমি তাঁর এতটা নিকটবর্তী হই যে, আমার হাঁটু তার হাঁটুকে স্পর্শ করার উপক্রম হয়। তখন আমি বললাম, “আপনি আমাকে লাইলাতুল কদর সম্পর্কে অবহিত করুন।” তখন তিনি বলেন, “লোকদের মাঝে আমি বেশি এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করতাম। আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে লাইলাতুল কদর সম্পর্কে অবহিত করুন, এটা কি শুধু নবীদের সময়কালের মধ্যে সীমাবদ্ধ, যখন তাঁদের উপর অহী অবতীর্ণ হয়, অতঃপর যখন তাঁরা মারা যান, তখন এটি উঠিয়ে নেওয়া হবে?” তখন তিনি জবাবে বলেন, “বরং এটি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে।” আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে অবহিত করুন, সেটা কোন মাসে?” তিনি জবাবে বলেন, “যদি আল্লাহ আমাকে অনুমতি দিতেন, তবে অবশ্যই আমি তোমাদেরকে সে সম্পর্কে অবহিত করতাম। কাজেই তোমরা এটাকে রমযানের শেষ দুই সপ্তাহের মাঝে শেষ দশকে তালাশ করো। এরপর তুমি এই ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করবে না “
রাবী বলেন, “অতঃপর তিনি সাহাবীদের কাছে হাদীস বর্ণনা করার জন্য তাদের কাছে গমন করেন। অতঃপর যখন আমি দেখলাম যে, আলোচনায় মশগুল, তখন আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, অবশ্যই আপনি আমাকে অবহিত করবেন যে, সেটা দুই সপ্তাহের মাঝে কোন সপ্তাহে রয়েছে!” রাবী বলেন, “অতঃপর তিনি আমার উপর এতটা রাগান্বিত হন, ইতিপূর্বে তিনি কখনই আমার উপর এতটা রাগান্বিত হননি এবং তিনি বলেন, “তোমার মা না থাকুক! এটি শেষ সাত রাতে রয়েছে।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ لَيْلَةَ الْقَدْرِ تَكُونُ فِي رَمَضَانَ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ كُلَّ سَنَةٍ إِلَى أَنْ تَقُومَ السَّاعَةُ
3675 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنِ الْأَوْزَاعِيِّ قَالَ: حَدَّثَنِي مَرْثَدُ بْنُ أَبِي مَرْثَدٍ عَنْ أَبِيهِ قَالَ: جَلَسْتُ عِنْدَ أَبِي ذَرٍّ عِنْدَ الْجَمْرَةِ الْوُسْطَى فَدَنَوْتُ مِنْهُ حَتَّى كَادَتْ رُكْبَتِي تَمَسُّ رُكْبَتَيْهِ فَقُلْتُ: أَخْبِرْنِي عَنْ لَيْلَةِ الْقَدْرِ فَقَالَ: أَنَا كُنْتُ أسألَ النَّاسِ عنها رسول الله فقلت: يارسول اللَّهِ أَخْبِرْنِي عَنْ لَيْلَةِ الْقَدْرِ تَكُونُ فِي زمان الأنبياء ينزل عليهم الوحي فإذا قُبِضُوارفعت؟ فَقَالَ: (بَلْ هِيَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ) فَقُلْتُ يارسول اللَّهِ فَأَخْبِرْنِي فِي أَيِّ الشَّهْرِ هِيَ؟ فَقَالَ: (إِنَّ اللَّهَ لَوْ أَذِنَ لَأَخْبَرْتُكُمْ بِهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي إِحْدَى السُّبْعَيْن وَلَا تَسْأَلْنِي عَنْهَا بَعْدَ مرَّتك هَذِهِ) قَالَ: وَأَقْبَلَ عَلَى أَصْحَابِهِ يُحَدِّثُهُمْ فَلَمَّا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَطْلَقَ بِهِ الْحَدِيثُ فَقُلْتُ: أقسمتُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ لَتُخْبِرَنِّي في أي السُّبْعَيْن هي؟ فَغَضِبَ عَلَيَّ غَضَبًا لَمْ يَغْضَبْ عَلَيَّ مِثْلَهُ وَقَالَ: (لَا أُمَّ لَكَ هِيَ تَكُونُ فِي السبع الأواخر)
الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3675 | خلاصة حكم المحدث: ضعيف - ((التعليق على ابن خزيمة)) (3/ 320 و 321).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ যঈফ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে যঈফ বলেছেন। (আত তা‘লীক আলা সহীহ ইবনু খুযাইমাহ: ৩/৩২০-৩২১)
পরিচ্ছেদঃ লাইলাতুল কদর শেষ দশকে সাব্যস্ত করার ব্যাপারে বর্ণনা
৩৬৭৬. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের প্রথম দশকে ই‘তেকাফ করেন। তারপর তিনি একটি তুর্কী তাবূতে রমযানের মধ্যম দশকে ই‘তিকাফ করেন। তাবূর দরজায় এক খন্ড চাটাই ছিল।” রাবী বলেন, “অতঃপর তিনি চাটাইটি নিজ হাতে গ্রহণ করেন এবং তা তাবূর এক পাশে রেখে দেন। তারপর তিনি লোকদের সাথে কথা বলার উদ্দেশ্যে স্বীয় মাথা বের করেন। অতঃপর লোকজন তাঁর কাছে আসেন। তখন তিনি বলেন, “আমি লাইলাতুল কদর প্রাপ্তির আশায় প্রথম দশকে ই‘তিকাফ করেছি, তারপর আমি মধ্যম দশকেও ই‘তিকাফ করেছি। তারপর আমার কাছে ফেরেস্তা আসেন এবং আমাকে বলা হয়, “নিশ্চয়ই এটা শেষ দশকে রয়েছে।” কাজেই যে ব্যক্তি ই‘তিকাফ করতে চায়, সে যেন (শেষ দশকে) ই‘তিকাফ করে।” অতঃপর লোকজন তাঁর সাথে ই‘তিকাফ করেন।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই আমাকে এটি স্বপ্নে হয়েছে। (স্বপ্নে দেখি যে) আমি এই রাত্রির ভোরে পানি ও কাঁদা মাটিতে সাজদা করছি।” অতঃপর তিনি ২১ তম রাত্রির ভোরে উপনীত হন। তিনি ফজরের সালাতে দাঁড়ান। তখন আসমান থেকে পানি বর্ষিত হয়। অতঃপর মাসজিদের চাল থেকে ফোটায় ফোটায় পানি পড়ে। ফলে আমি কাদা মাটি দেখতে পাই। অতঃপর তিনি ফজরের সালাত শেষ করে বের হন, এসময় তাঁর ললাট ও নাকে পানি ও কাদা মাটি লেগে ছিল। সেটা ছিল শেষ দশকের ২১ তম রাত্রি।”[1]
ذِكْرُ إِثْبَاتِ لَيْلَةَ الْقَدْرِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ شَهْرِ رَمَضَانَ
3676 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنِي عُمَارَةُ بن غزية سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ يُحَدِّثُ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اعْتَكَفَ الْعَشْرَ الْأُوَلَ مِنْ رَمَضَانَ ثُمَّ اعْتَكَفَ الْعَشْرَ الْأَوْسَطَ فِي قُبَّةٍ تُرْكِيَّةٍ عَلَى سُدَّتِهَا قِطْعَةُ حَصِيرٍ قَالَ: فَأَخَذَ الْحَصِيرَ بِيَدِهِ فَنَحَّاهَا فِي نَاحِيَةِ القُبَّة ثُمَّ أَطْلَعَ رَأْسَهُ يُكَلِّمُ النَّاسَ فَدَنَوْا مِنْهُ فَقَالَ: (إِنِّي اعْتَكَفَتُ فِي الْعَشْرِ الْأُوَلِ الْتَمِسُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ اعْتَكَفْتُ الْعَشْرَ الْأَوْسَطَ ثُمَّ أُتِيتُ فَقِيلَ لِي: إِنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَعْتَكِفَ فَلْيَعْتَكِفْ) فَاعْتَكَفَ النَّاسُ مَعَهُ قَالَ: (وَإِنِّي أُريتها وَإِنِّي أَسْجُدُ فِي صَبِيحَتِهَا فِي طِينٍ وَمَاءٍ) فَأَصْبَحَ مِنْ لَيْلَةِ إِحْدَى وَعِشْرِينَ وَقَدْ قَامَ إِلَى صَلَاةِ الصُّبْحِ فَمَطَرَتِ السَّمَاءُ فَوَكَفَ الْمَسْجِدُ فَأَبْصَرَتُ الطين والماء فَخَرَجَ حِينَ فَرَغَ مِنْ صَلَاةِ الصُّبْحِ وَجَبِينُهُ وَأَنْفُهُ فِي الْمَاءِ وَالطِّينِ فَإِذَا هِيَ لَيْلَةُ إحدى وعشرين من العشر الأواخر.
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3676 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1251): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫১)
পরিচ্ছেদঃ লাইলাতুল কদর রমযানের শেষ দশকের বেজোড় রাতে; জোড় রাতে নয় মর্মে বর্ণনা
৩৬৭৭. আবূ সালামাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে এসে বললাম, হে আবূ সাঈদ রাদ্বিয়াল্লাহু আনহু, আমাদের সাথে খেজুর বাগানে চলুন, আমরা আলোচনা করি।” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, ঠিক আছে।” অতঃপর তিনি পরিধানের জন্য একটা চাদর আনতে বলেন।তারপর তিনি বের হন। তখন আমি বললাম, “হে আবূ সাঈদ রাদ্বিয়াল্লাহু আনহু, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করতে শুনেছেন।” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে রমযানের ১০ দিন ই‘তিকাফ করি। অতঃপর ২০ রমযানের ভোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে দাঁড়ান এবং বলেন, “যে ব্যক্তি (ই‘তিকাফের স্থান থেকে) বের হয়ে গেছে, সে যেন ফিরে আসে। কেননা আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে এবং আমাকে সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি দেখেছি যে, আমি পানি ও কাদা মাটিতে সাজদা করছি। কাজেই তোমরা রমযানের শেষ দশকের বেজোড় রাতে তা তালাশ করো।”
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমরা আসমানে এক টুকরো মেঘও দেখছিলাম না। অতঃপর যখন রাত হলো, তখন পাহাড়ের মতো মেঘ ধারণ করলো। তারপর বৃষ্টি বর্ষিত হলো, এমনকি মাসজিদের ছাদ প্লাবিত হয়ে যায়।” তিনি বলেন, “সেসময় ছাদ খেজুর গাছের ডালের ছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পানি ও কাদা মাটিতে সাজদা করতে দেখেছি। এমনকি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাকের ডগায় কাদা মাটি দেখতে পাই।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ لَيْلَةَ الْقَدْرِ تَكُونُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فِي الْوِتْرِ مِنْهَا لَا فِي الشَّفْعِ
3677 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ قَالَ: أَتَيْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ فَقُلْتُ: يَا أَبَا سَعِيدٍ اخْرُجْ بِنَا إِلَى النَّخْلِ نَتَحَدَّثُ قَالَ: نَعَمْ فَدَعَا بِخَمِيصَةٍ يَلْبَسُهَا ثُمَّ خَرَجَ فَقُلْتُ: يَا أَبَا سَعِيدٍ هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَذْكُرُ لَيْلَةَ الْقَدْرِ؟ قَالَ: نَعَمْ اعْتَكَفْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِعَشْرٍ مِنْ رَمَضَانَ فَلَمَّا كَانَ صَبِيحَةَ عِشْرِينَ قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ: (مَنْ كَانَ خَرَجَ؛ فَلْيَرْجِعْ؛ فَإِنِّي أُريت لَيْلَةَ الْقَدْرِ ، وإنِّي أُنسيتُها وَإِنِّي رَأَيْتُ أنِّي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ ، فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ شَهْرِ رَمَضَانَ فِي وِتْرٍ)
قَالَ: أَبُو سَعِيدٍ وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً فَلَمَّا كَانَ اللَّيْلُ إِذَا السَّحَابُ أَمْثَالُ الْجِبَالِ فمُطرنا حَتَّى سَالَ سَقْفُ الْمَسْجِدِ قَالَ: وَسَقْفُهُ يَوْمَئِذٍ مِنْ جَرِيدِ النَّخْلِ حَتَّى رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَجَدَ فِي مَاءٍ وَطِينٍ حَتَّى رَأَيْتُ الطِّينَ فِي أَرْنَبَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
الراوي : أَبُو سَلَمَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3676 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1251): ق.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫১)
পরিচ্ছেদঃ লাইলাতুল কদর রমযানের শেষ দশকের বেজোড় রাতে রয়েছে; তার আগের বেজোড় রাতে নয় মর্মে বর্ণনা
৩৬৭৮. উআইনাহ বিন আব্দুর রহমান, তার বাবা আব্দুর রহমান থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “আবূ বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে লাইলাতুল কদরের বিষয়ে আলোচনা করা হয়, তখন তিনি বলেন, “আমি রাসূল সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে হাদীস শোনার পর এটাকে শেষ দশক ছাড়া অন্য সময়ে অন্বেষণ করবো না। তিনি বলেছেন, “তোমরা এটাকে শেষ দশকে অন্বেষণ করো, যখন সাত রাত বাকি থাকে, অথবা পাঁচ রাত বাকী থাকে অথবা তিন রাত বাকী থাকে অথবা শেষ রাতে।” আর তিনি প্রথম ২০ দিন বছরের অন্যান্য দিনের ন্যায় সালাত আদায় করতেন। অতঃপর যখন শেষ দশক প্রবেশ করে, তখন তিনি (ইবাদতে) সচেষ্ট হন।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ لَيْلَةَ الْقَدْرِ إِنَّمَا هِيَ فِي شَهْرِ رَمَضَانَ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنَ الْوِتْرِ مِمَّا بَقِيَ مِنَ الْعَشْرِ لَا فِي الْوِتْرِ مِمَّا يَمْضِي مِنْهَا
3678 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ قَالَ: ذُكِرَتْ لَيْلَةُ الْقَدْرِ عِنْدَ أَبِي بَكْرَةَ فَقَالَ: مَا أَنَا بِطَالِبِهَا إِلَّا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ بَعْدَ حَدِيثٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَمِعْتُهُ يَقُولُ: (الْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي سَبْعٍ يبقين أو خمس يبقين أوثلاث يَبْقَيْنَ أَوْ فِي آخِرِ لَيْلَةٍ) فَكَانَ لَا يُصلي فِي الْعِشْرِينَ إِلَّا كَصَلَاتِهِ فِي سَائِرِ السَّنةِ فإذا دخل العشر اجتهد.
الراوي : عُيَيْنَة بْن عَبْدِ الرَّحْمَنِ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3678 | خلاصة حكم المحدث: صحيح - ((المشكاة)) (1092/التحقيق الثاني).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১০৯২)
পরিচ্ছেদঃ লাইলাতুল কদর প্রত্যেক বছর শেষ দশকের রাতগুলোতে স্থানান্তরিত হয়; সব বছরে এটি একই রাতে হয় না মর্মে হাদীস
৩৬৭৯. আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের মধ্যম দশকে ই‘তিকাফ করেন। এসময় তিনি লাইলাতুল কদর তালাশ করছিলেন। যখন (ই‘তিকাফের ১০ দিন) সময় শেষ হয়ে যায়, তখন তাঁর নির্দেশ তাবূ ভেঙ্গে ফেলা হয়। অতঃপর তাঁর কাছে এটা স্পষ্ট করা হয় যে, সেটি রমযানের শেষ দশকে। অতঃপর তিনি লোকদের উদ্দেশ্যে বের হন এবং বলেন, “হে লোকসকল, নিশ্চয়ই আমার কাছে লাইলাতুল কদর স্পষ্ট করা হয়েছে। এজন্য আমি তোমাদেরকে সে সম্পর্কে বলার জন্য বের হয়েছি। অতঃপর দুইজন ব্যক্তি বিবাদ নিয়ে আসে আর তাদের দুইজনের সাথে শয়তান ছিল। তারপর সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়। কাজেই তোমরা এটা তালাশ করো সপ্তম রাতে এবং তোমরা এটা তালাশ করো পঞ্চম রাতে।”[1]
ذِكْرُ الْخَبَرِ الدَّالِّ عَلَى أَنَّ لَيْلَةَ الْقَدْرِ تَنْتَقِلُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي كُلِّ سَنَةٍ دُونَ أَنْ يَكُونَ كَوْنُهَا فِي السِّنِينَ كُلِّهَا فِي لَيْلَةٍ وَاحِدَةٍ
3679 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ وَبِشْرُ بْنُ الْمُفَضَّلِ قَالَا: حَدَّثَنَا الْجُرَيْرِيِّ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْعَشْرَ الْأَوْسَطَ مِنْ رَمَضَانَ وَهُوَ يَلْتَمِسُ لَيْلَةَ الْقَدْرِ فَلَمَّا انْقَضَى أَمَرَ بِالْبِنَاءِ فنُقِضَ فأُبِينت لَهُ أَنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فَخَرَجَ إِلَى النَّاسِ فَقَالَ: (أَيُّهَا النَّاسُ إِنِّي قَدْ أُبينت لِي لَيْلَةُ الْقَدْرِ فَخَرَجْتُ أُحَدِّثُكُمْ بِهَا فَجَاءَ رَجُلَانِ يَخْتَصِمَانِ وَمَعَهُمَا الشَّيْطَانُ فَنُسِّيتُها فالتَمِسُوها في السابعة والتمسوها في الخامسة)
الراوي : أَبُو سَعِيدٍ الْخُدْرِيّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3679 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1252): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৫২)
পরিচ্ছেদঃ লাইলাতুল কদর রাতের আবহাওয়া নাতিশীতোষ্ণ এবং উজ্জ্বল হবে
৩৬৮০. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। তারপর সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়। এটি শেষ দশকে রয়েছে। এটি একটি নির্মল, উজ্জ্বল, নাতিশীতোষ্ণ রাত্রি, যেন তাতে চাঁদ রয়েছে, যা গ্রহ-নক্ষত্রসমূহকে ম্লান করে দেয়। সেই রাতে শয়তান সুবহে সাদিক না হওয়া পর্যন্ত বের হতে পারে না।”[1]
ذِكْرُ وَصْفِ لَيْلَةِ الْقَدْرِ بِاعْتِدَالِ هَوَائِهَا وَشِدَّةِ ضوئها
3680 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ قَالَ: حدثنا محمد بن زياد بن عبد اللَّهِ الزِّيَادِيُّ قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (إِنِّي كُنْتُ أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ ثُمَّ نُسِّيتُها وَهِيَ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ وَهِيَ طَلْقَةٌ بَلْجَةٌ لَا حَارَّةٌ وَلَا بَارِدَةٌ كَأَنَّ فِيهَا قَمَرًا يَفْضَحُ كَوَاكِبَهَا لَا يَخْرُجُ شَيْطَانُهَا حَتَّى يَخْرُجَ فجرها)
الراوي : جَابِر | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3680 | خلاصة حكم المحدث: صحيح لغيره - ((التعليق على ((صحيح ابن خزيمة)))) (3/ 330) ، ((الضعيفة)) (4404).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সমার্থক বর্ণনার কারণে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (আত তা‘লীক আলা সহীহ ইবনু খুযাইমাহ: ৩/৩৩০)
পরিচ্ছেদঃ লাইলাতুল কদরের রাতের পর সকালে সূর্য উদিত হওয়ার বিবরণ
৩৬৮১. যির রহিমাহুল্লাহ বলেন, “আমি উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুকে বললাম, হে আবু মুনযির রাদ্বিয়াল্লাহু আনহু, নিশ্চয়ই আপনার ভাই ইবনু মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “যে ব্যক্তি পুরো বছর কিয়াম করবে, সে লাইলাতুল কদর পাবে।” তখন তিনি বলেন, “আল্লাহ তার প্রতি রহম করুন। নিশ্চয়ই চাইছেন যে, যাতে তোমরা (কয়েক রাতের উপর) ভরসা করে বসে না থাকো। আল্লাহ সর্বাধিক জ্ঞাত। নিশ্চয়ই এটা রমযান মাসে। সেটা শেষ দশকে এবং সেটা ২৭ তম রজনীতে।”
রাবী বলেন, “আমরা বললাম, হে আবুল মুনযির, আপনি সেটা কিভাবে চিনবেন?” জবাবে তিনি বরেন, “কিছু আলামত বা নিদর্শনের মাধ্যমে, যা আল্লাহর রাসূল সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সেদিন সূর্য উদিত হবে এমনভাবে যে, তাতে কিরণ থাকবে না।”[1]
ذِكْرُ صِفَةِ الشَّمْسِ عِنْدَ طُلُوعِهَا صَبِيحَةَ لَيْلَةِ القدر
3681 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ وَعَاصِمٍ عَنْ زِرٍّ قَالَ: قُلْتُ لأُبَيِّ بْنِ كَعْبٍ: يَا أَبَا الْمُنْذِرِ إِنَّ أَخَاكَ ابْنَ مَسْعُودٍ يَقُولُ: مَنْ يَقُمِ الْحَوْلَ يُصِب لَيْلَةَ الْقَدْرِ فَقَالَ: يَرْحَمُهُ اللَّهُ لَقَدْ أَرَادَ أَنْ لَا تَتَّكِلُوا وَاللَّهُ أعْلَمُ أَنَّهَا فِي شَهْرِ رَمَضَانَ وَأَنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ وَأَنَّهَا لَيْلَةَ سَبْعٍ وَعِشْرِينَ قَالَ: قُلْنَا: يَا أَبَا الْمُنْذِرِ بِأَيِّ شَيْءٍ تَعْرِفُ ذَلِكَ؟ قَالَ: بِالْعَلَامَةِ أَوْ بِالْآيَةِ الَّتِي أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (إِنَّ الشَّمْسَ تَطْلُعُ مِنْ ذَلِكَ الْيَوْمِ لَا شعاع لها)
الراوي : زِرّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3681 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1247): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৪৭)
পরিচ্ছেদঃ লাইলাতুল কদরের আলামত হলো এই রাতের পর সকালে সূর্য উদিত হবে, তার কোন কিরণ থাকবে না
৩৬৮২. যির বিন হুবাইশ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুকে বলেন, “নিশ্চয়ই ইবনু মাসঊদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “যে ব্যক্তি পুরো বছর কিয়াম করবে, সে লাইলাতুল কদর পাবে।” তখন উবাই রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “ঐ আল্লাহর কসম, যিনি ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই, নিশ্চয়ই এটা রমযান মাসে। সেটা শেষ দশকে এবং সেটা ২৭ তম রজনীতে। -তিনি কোন কিছুকে আলাদা না করে সাধারণভাবে শপথ করেন- আল্লাহর কসম, নিশ্চয়ই আমি জানি যে, লাইলাতুল কদর হলো সেই রাত, যাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে কিয়াম করতে বলেছেন। আর এটা ২৭ তম রাতের সকালের কথা। এটার আলামত হলো, এই রাতের ভোরে সূর্য শুভ্র হয়ে উদিত হবে, তাতে কোন কিরণ থাকবে না, যেন সেটা একটা গামলা।”[1]
ذِكْرُ عَلَامَةِ الْقَدْرِ بِوَصْفِ ضَوْءِ الشَّمْسِ صَبِيحَتَهَا بلا شعاع
3682 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ حَدَّثَنِي عَبْدَةُ بْنُ أَبِي لُبَابَةَ حَدَّثَنِي زِرُّ بْنُ حُبَيْشٍ أَنَّهُ قَالَ لِأُبَيِّ بْنِ كَعْبٍ: أَنَّ ابْنَ مَسْعُودٍ يَقُولُ: مَنْ قَامَ السَّنَةَ أَصَابَ لَيْلَةَ الْقَدْرِ فَقَالَ: أُبَيُّ وَاللَّهِ الَّذِي لَا إِلَهُ أَلَا هُوَ إِنَّهَا لَفِي شَهْرِ رَمَضَانَ - يَحْلِفُ مَا يَسْتَثْنَى - وَاللَّهِ إِنِّي لَأَعْلَمُ أَنَّ لَيْلَةَ الْقَدْرِ هِيَ هَذِهِ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نَقُومَهَا صَبِيحَةَ سَبْعٍ وَعِشْرِينَ وَأَمَارَتُهَا أَنْ تَطْلُعَ الشَّمْسُ فِي صَبِيحَةِ يَوْمِهَا بَيْضَاءَ لَا شُعَاعَ لَهَا كَأَنَّهَا طستٌ.
الراوي : زِرّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3682 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1247): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৪৭)
পরিচ্ছেদঃ লাইলাতুল কদরের রাতের পর সকালে সূর্য এর কিরণ না থাকার অবস্থাটি সূর্য ঊর্ধ্বাকাশে উদিত হওয়া পর্যন্ত বলবত থাকবে; সারা দিন থাকবে না
৩৬৮৩. যির বিন হুবাইশ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাত করি। অতঃপর আমি বলি, “আপনি আমাকে হাদীস বর্ণনা করুন। কেননা আপনার সাক্ষাত আমার কাছে খুবই প্রীতিকর। আর এখানে কেবল আপনার সাথে সাক্ষাত করার জন্যই এসেছি। কাজেই আপনি আমাকে লাইলাতুল কদর সম্পর্কে হাদীস বর্ণনা করুন। কেননা আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “যে ব্যক্তি সারা বছর ই‘তিকাফ করবে, সে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে।” তখন উবাই বিন কা‘ব রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “নিশ্চয়ই তিনি জানেন যে, এটা রমযান মাসে। তিনি এটাকে তোমাদের কাছে গোপন রাখতে চেয়েছেন। নিশ্চয়ই ২৭ তম রাতে। এটাকে চেনা যাবে কিছু নিদর্শনের মাধ্যমে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বর্ণনা করেছেন। অতঃপর আমরা সেটাকে সংরক্ষন করেছি এবং সেটাকে আমরা চিনেছি।”
অতঃপর যির বিন হুবাইশ রহিমাহুল্লাহ নিয়মিত ভোর পর্যবেক্ষন করতেন। তিনি লাইলাতুল কদর রাত্রের আগের বা পরের দিন মিনারে উঠতেন অতঃপর সূর্য উদয় লক্ষ্য করতেন এবং বলতেন, “নিশ্চয়ই সূর্য উদিত হবে এমন অবস্থায় যে, ঊর্ধ্বাকাশে উদিত হওয়া পর্যন্ত তার কিরণ থাকবে না।”[1]
ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ ضَوْءَ الشَّمْسِ فِي ذَلِكَ الْيَوْمِ إِنَّمَا يَكُونُ بِلَا شُعَاعٍ إِلَى أَنْ تَرْتَفِعَ لَا النَّهَارَ كُلَّهُv
3683 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُكْرَمٍ الْبَزَّارُ الْحَافِظُ بِالْبَصْرَةِ حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ حَدَّثَنَا أَبُو حَفْصٍ الْأَبَّارُ عَنْ مَنْصُورٍ عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ قَالَ: لَقِيتُ أُبَيَّ بْنَ كَعْبٍ فَقُلْتُ: حدِّثني فَإِنَّهُ كَانَ يُعْجِبُنِي لُقِيُّك وَمَا قَدِمْتُ إِلَّا لِلِقَائِكَ فَأَخْبِرْنِي عَنْ لَيْلَةِ الْقَدْرِ فَإِنَّ ابْنَ مسعود يقول: من يَقُمِ السَّنَةَ يُصِبْهَا أَوْ يُدْرِكْهَا قَالَ: لَقَدْ عَلِمَ أَنَّهَا فِي شَهْرِ رَمَضَانَ وَلَكِنَّهُ أَحَبَّ أَنْ يُعَمِّي عَلَيْكُمْ وَإِنَّهَا لَيْلَةُ سَابِعَةٍ وَعِشْرِينَ بِالْآيَةِ الَّتِي حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَحَفِظْنَاهَا وَعَرَفْنَاهَا فَكَانَ زِرٌّ يُوَاصِلُ إِلَى السَّحَرِ فَإِذَا كَانَ قَبْلَهَا بِيَوْمٍ أَوْ بَعْدَهَا صَعِدَ الْمَنَارَةَ فَنَظَرَ إِلَى مَطْلِعِ الشَّمْسِ وَيَقُولُ: إِنَّهَا تَطْلُعُ لَا شُعَاعَ لَهَا حَتَّى تَرْتَفِعَ.
الراوي : زِرّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3683 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1247): م.
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৪৭)