পরিচ্ছেদঃ ১: মসজিদ নির্মাণ করার ফযীলত প্রসঙ্গে
৬৮৮. আমর ইবনু উসমান (রহ.)…. আমর ইবনু আবাসাহ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন: যে ব্যক্তি একটি মসজিদ তৈরি করবে, যাতে আল্লাহকে স্মরণ করা হবে, আল্লাহ তা’আলা জান্নাতে তার জন্যে একটি ঘর তৈরি করবেন।
كتاب المساجد الفضل في بناء المساجد
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قال: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ بَحِيرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَنْ بَنَى مَسْجِدًا يُذْكَرُ اللَّهُ فِيهِ، بَنَى اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۰۷۶۷)، مسند احمد ۴/۳۸۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 689 - صحيح
1. The Virtue Of Building Masjids
It was narrated from 'Amr bin 'Abasah that the Messenger of Allah (ﷺ) said: Whoever builds a Masjid in which Allah is remembered, Allah, (the Mighty and Sublime) will build for him a house in Paradise.
পরিচ্ছেদঃ ২: মসজিদের ব্যাপারে গর্ব করা
৬৮৯. সুওয়াইদ ইবনু নাসর (রহ.) ..... আনাস (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) বলেছেন: মসজিদের ব্যাপারে লোকের অহংকার করা কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত।
المباهاة في المساجد
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قال: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مِنْ أَشْرَاطِ السَّاعَةِ: أَنْ يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ .
تخریج دارالدعوہ: سنن ابی داود/الصلاة ۱۲ (۴۴۹)، سنن ابن ماجہ/المساجد ۲ (۷۳۹)، (تحفة الأشراف: ۹۵۱)، مسند احمد ۳/۱۳۴، ۱۴۵، ۱۵۲، ۲۳۰، ۲۸۳، سنن الدارمی/الصلاة ۱۲۳ (۱۴۴۸) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 690 - صحيح
2. Bragging In Building Masjids
It was narrated from Anas that the Prophet (ﷺ) said: One of the portents of the Hour will be that people will show off in building Masjids.
পরিচ্ছেদঃ ৩: প্রথম নির্মিত মসজিদের আলোচনা
৬৯০. ’আলী ইবনু হুজুর (রহ.) ..... ইব্রাহীম (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাস্তায় বসে আমার পিতার কাছে কুরআন পাঠ করতাম, যখন আমি সাজদার আয়াত তিলাওয়াত করতাম তিনি সাজদাহ করতেন। আমি বললাম, আব্বা! আপনি রাস্তায় সাজদাহ্ করলেন? তিনি বললেন, আমি আবু যার (রাঃ) বলতে শুনেছি যে, আমি রাসূলুল্লাহ (সা.) -কে প্রশ্ন করেছিলাম, কোন্ মসজিদটি প্রথম তৈরি হয়? তিনি বললেন, মসজিদুল হারাম। আমি বললাম, তারপর কোন্টি? তিনি বললেন, মসজিদুল আকসা। আমি বললাম, এতদুভয়ের মাঝে ব্যবধান কত? তিনি বললেন, চল্লিশ বছর, আর জমিন তোমার জন্যে মসজিদ, অতএব, যেখানেই সালাতের সময় হবে সালাত আদায় করবে।
ذكر أي مسجد وضع أولا
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قال: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، قال: كُنْتُ أَقْرَأُ عَلَى أَبِي الْقُرْآنَ فِي السِّكَّةِ، فَإِذَا قَرَأْتُ السَّجْدَةَ سَجَدَ، فَقُلْتُ: يَا أَبَتِ، أَتَسْجُدُ فِي الطَّرِيقِ ؟ فَقَالَ: إِنِّي سَمِعْتُ أَبَا ذَرٍّ، يَقُولُ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ مَسْجِدٍ وُضِعَ أَوَّلًا ؟ قَالَ: الْمَسْجِدُ الْحَرَامُ ، قُلْتُ: ثُمَّ أَيٌّ ؟ قَالَ: الْمَسْجِدُ الْأَقْصَى ، قُلْتُ: وَكَمْ بَيْنَهُمَا ؟ قَالَ: أَرْبَعُونَ عَامًا، وَالْأَرْضُ لَكَ مَسْجِدٌ فَحَيْثُمَا أَدْرَكْتَ الصَّلَاةَ فَصَلِّ . +
تخریج دارالدعوہ: صحیح البخاری/أحادیث الأنبیاء ۱۰ (۳۳۶۶)،۴۰ (۳۴۲۵)، صحیح مسلم/المساجد ۱ (۵۲۰)، سنن ابن ماجہ/المساجد ۷ (۷۵۳)، (تحفة الأشراف: ۱۱۹۹۴)، مسند احمد ۵/۱۵۰، ۱۵۶، ۱۵۷، ۱۶۰، ۱۶۶، ۱۶۷ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 691 - صحيح
3. Which Masjid Was Built First?
It was narrated that Ibrahim said: I used to recite Qur'an to my father on the road, and if I recited a verse in which prostration was required, he would prostrate. I said: 'O my father, do you prostrate on the street?' He said: 'I heard Abu Dharr say: I asked the Messenger of Allah (ﷺ): 'Which Masjid was built first?' He said: 'Al-Masjid Al-Haram.' [1] I said: 'Then which?' He said: 'Al-Masjid Al-Aqsa.' [2] I said: 'How long was there between them?' He said: 'Forty years. And the earth is a Masjid (or a place of prostration) for you, so wherever you are when the time for prayer comes, pray.'
[1] In Makkah.
[2] Furthest Masjid , meaning the Masjid in Jerulsalem.
পরিচ্ছেদঃ ৪: মসজিদে হারামে সালাতের ফযীলত
৬৯১. কুতায়বাহ্ (রহ.) ..... ইব্রাহীম ইবনু আবদুল্লাহ ইবনু মা’বাদ ইবনু আব্বাস (রহ.) হতে বর্ণিত। নবী (সা.) -এর বিবি মায়মূনাহ্ (রাঃ) বলেছেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ (সা.) -এর মসজিদে সালাত আদায় করবে আমি রাসূলুল্লাহ (সা.) -কে বলতে শুনেছি যে, তাতে এক ওয়াক্ত সালাত আদায় করা মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদে এক হাজার সালাত আদায় করার চেয়েও উত্তম।
فضل الصلاة في المسجد الحرام
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدِ بْنِ عَبَّاسٍ، أَنَّ مَيْمُونَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: مَنْ صَلَّى فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ ؟ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: الصَّلَاةُ فِيهِ أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا مَسْجِدَ الْكَعْبَةِ .
تخریج دارالدعوہ: صحیح مسلم/الحج ۹۴ (۱۳۹۶) (وعندہ ’’عن ابن عباس عن میمونة، وھو الصواب کما في التحفة، (تحفة الأشراف: ۱۸۰۵۷)، مسند احمد ۶/۳۳۳، ویأتی عند المؤلف في المناسک ۱۲۴ (برقم: ۲۹۰۱) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 692 - صحيح
4. The Virtue Of Praying In Al-Masjid Al-Haram
It was narrated from Ibn 'Abbas that Maimunah the wife of the Prophet (ﷺ) said: Whoever prays in the Masjid of the Messenger of Allah (ﷺ) (that is good), for I heard the Messenger of Allah (ﷺ) say: ' One prayer offered there is better than a thousand prayers offered elsewhere, except the Masjid of the Ka'bah.'
পরিচ্ছেদঃ ৫: কা'বায় সালাত আদায় করা
৬৯২. কুতায়বাহ্ (রহ.) ..... ’আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) উসামাহ্ ইবনু যায়দ (রাঃ), বিলাল (রাঃ) এবং ’উসমান ইবনু ত্বলহাহ্ (রাঃ) কা’বায় প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। তারপর যখন রাসূলুল্লাহ (সা.) তা খুললেন, তখন প্রথম আমিই প্রবেশ করলাম। বিলাল (রাঃ) এর সঙ্গে দেখা হলে তাকে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (সা.) কি তার ভেতরে সালাত আদায় করেছেন? তিনি বললেন, হ্যাঁ। তিনি ইয়ামানী দুই স্তম্ভের মাঝে সালাত আদায় করেছেন।
الصلاة في الكعبة
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قال: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْتَ هُوَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ، وَبِلَالٌ، وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ فَأَغْلَقُوا عَلَيْهِمْ، فَلَمَّا فَتَحَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ أَوَّلَ مَنْ وَلَجَ، فَلَقِيتُ بِلَالًا فَسَأَلْتُهُ: هَلْ صَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ قَالَ: نَعَمْ صَلَّى بَيْنَ الْعَمُودَيْنِ الْيَمَانِيَيْنِ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة ۳۰ (۳۹۷)،۸۱ (۴۶۸)،۹۶ (۵۰۴، ۵۰۵)، التھجد ۲۵ (۱۱۶۷)، الحج ۵۱ (۱۵۹۸، ۱۵۹۹)، الجھاد ۱۲۷ (۲۹۸۸) مطولاً، المغازي ۴۹ (۴۲۸۹) مطولاً، ۷۷ (۴۴۰۰) مطولاً، صحیح مسلم/الحج ۶۸ (۱۳۲۹)، سنن ابی داود/الحج ۹۳ (۲۰۲۳، ۲۰۲۴، ۲۰۲۵)، وقد أخرجہ: سنن ابن ماجہ/الحج ۷۹ (۳۰۶۳)، (تحفة الأشراف: ۲۰۳۷)، موطا امام مالک/الحج ۶۳ (۱۹۳)، مسند احمد ۲/۲۳، ۳۳، ۵۵، ۱۱۳، ۱۲۰، ۱۳۸، ۶/۱۲، ۱۳، ۱۴، ۱۵، سنن الدارمی/المناسک ۴۳ (۱۹۰۹)، ویأتی عند المؤلف بأرقام: ۷۵۰، ۲۹۰۸، ۲۹۰۹، ۲۹۱۰، ۲۹۱۱ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 693 - صحيح
5. The Prayer In The Ka'bah
It was narrated from Salim that his father said: The Messenger of Allah (ﷺ) entered the House (the Ka'bah), with Usamah bin Zaid, Bilal and 'Uthman bin Talhah, and they locked the door behind them. When the Messenger of Allah (ﷺ) opened it, I was the first one to enter. I met Bilal and asked him: 'Did the Messenger of Allah (ﷺ) pray inside?' He said: 'Yes, he prayed between the two Yemeni columns.'
পরিচ্ছেদঃ ৬: মসজিদুল আকসার ভিতরে সালাত আদায় করার ফযীলত
৬৯৩. ’আমর ইবনু মানসূর (রহ.) ..... ’আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) রাসূলুল্লাহ (সা.) হতে বর্ণনা করেন যে, সুলায়মান ইবনু দাউদ (আঃ) যখন বায়তুল মাক্বদিস তৈরি করলেন, তখন তিনি আল্লাহ তা’আলার কাছে তিনটি জিনিস চাইলেন, তিনি আল্লাহ তা’আলার কাছে প্রার্থনা করলেন এমন ফায়সালা যা তার ফায়সালার মতো হয় তাঁকে তা প্রদান করা হল। আর তিনি আল্লাহ তা’আলার কাছে চাইলেন এমন রাজ্য, যার অধিকারী তারপর আর কেউ না হয়। তাও তাকে দেয়া হল। আর যখন তিনি মসজিদ তৈরির কাজ শেষ করলেন তখন তিনি আল্লাহ তা’আলার কাছে প্রার্থনা করলেন, যে ব্যক্তি তাতে সালাতের জন্যে আসবে তাকে যেন পাপ থেকে মুক্ত করে দেন ঐ দিনের মতো যেদিন তাকে তার মা প্রসব করেছিল।
فضل المسجد الأقصى والصلاة فيه
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قال: حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ، قال: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ ابْنِ الدَّيْلَمِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ سُلَيْمَانَ بْنَ دَاوُدَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَنَى بَيْتَ الْمَقْدِسِ سَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ خِلَالًا ثَلَاثَةً: سَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ حُكْمًا يُصَادِفُ حُكْمَهُ فَأُوتِيَهُ، وَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِهِ فَأُوتِيَهُ، وَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ حِينَ فَرَغَ مِنْ بِنَاءِ الْمَسْجِدِ أَنْ لَا يَأْتِيَهُ أَحَدٌ لَا يَنْهَزُهُ إِلَّا الصَّلَاةُ فِيهِ أَنْ يُخْرِجَهُ مِنْ خَطِيئَتِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ .
تخریج دارالدعوہ: سنن ابن ماجہ/إقامة ۱۹۶ (۱۴۰۸)، (تحفة الأشراف: ۸۸۴۴)، مسند احمد ۲/۱۷۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 694 - صحيح
6. The Virtue Of Al-Masjid Al-Aqsa And Praying Therein
It was narrated from 'Abdullah bin 'Amr that the Messenger of Allah (ﷺ) said: When Sulaiman bin Dawud finished building Bait Al-Maqdis, he asked Allah for three things: Judgement that was in harmony with His judgement, and he was given that. And he asked Allah for a dominion that no one after him would have, and he was given that. And when he finished building the Masjid he asked Allah, the Mighty and Sublime, that no one should come to it, intending only to pray there, but he would emerge free of sin as the day his mother bore him.
পরিচ্ছেদঃ ৭: নবী (সা.) -এর মসজিদে ও এর ভিতরে সালাত আদায় করার ফযীলত
৬৯৪. কাসীর ইবনু উবায়দ (রহ.)…. আবূ সালামাহ ইবনু আবদুর রহমান এবং জুহানীদের মুক্তদাস আবু আবদুল্লাহ আল আগার (রহ.) হতে বর্ণিত। যাঁরা আবূ হুরায়রাহ্ (রাঃ) এর ছাত্র ছিলেন, তারা আবূ হুরায়রাহ (রাঃ)-কে বলতে শুনেছেন, মসজিদে নববীর এক সালাত মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদের এক হাজার সালাত হতে উত্তম। কেননা, রাসূলুল্লাহ (সা.) সর্বশেষ নবী, আর তাঁর মসজিদ সর্বশেষ মসজিদ।
আবু সালামাহ এবং আবু আবদুল্লাহ বলেন, আমাদের সন্দেহ ছিল না যে, আবু হুরায়রাহ (রাঃ) রাসূলুল্লাহ (সাঃ)-এর হাদীস থেকে এটা বর্ণনা করতেন।
আবু হুরায়রাহ্ (রাঃ) এ হাদীস রাসূলুল্লাহ (সা.) থেকে যদি শুনেই থাকতেন তার থেকে বর্ণনা করলেন না কেন? আমরা এ অবস্থায় ছিলাম এমন সময় আব্দুল্লাহ ইবনু ইবরাহীম ইবনু কারিয আমাদের কাছে এসে বসলেন, তখন আমরা এ হাদীসের ব্যাপারে আলোচনা করলাম এবং আমরা যে আবু হুরায়রাহ্ (রাঃ)-এর হাদীসের বর্ণনায় তাঁকে প্রশ্ন করিনি তাও বললাম। আব্দুল্লাহ ইবনু ইব্রাহীম আমাদেরকে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি আবু হুরায়রাহ্ (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: আমি সর্বশেষ নবী, আর এ মসজিদ সর্বশেষ মসজিদ।
সহীহ: বুখারী ১১৯০ “আমি সর্বশেষ নবী (সা.) আর তা সর্বশেষ মসজিদ” অংশটুকু বাদে, মুসলিম ১৩৯৪, ইবনু মাজাহ ১৪০৪।
فضل مسجد النبي صلى الله عليه وسلم والصلاة فيه
أَخْبَرَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، قال: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنْ الزُّبَيْدِيِّ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَأَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ مَوْلَى الْجُهَنِيِّينَ، وَكَانَا مِنْ أَصْحَابِ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُمَا سَمِعَا أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: صَلاةٌ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آخِرُ الْأَنْبِيَاءِ وَمَسْجِدُهُ آخِرُ الْمَسَاجِدِ . قَالَ 63 أَبُو سَلَمَةَ وَأَبُو عَبْدِ اللَّهِ: لَمْ نَشُكَّ أَنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ، يَقُولُ: عَنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمُنِعْنَا أَنْ نَسْتَثْبِتَ أَبَا هُرَيْرَةَ فِي ذَلِكَ الْحَدِيثِ، حَتَّى إِذَا تُوُفِّيَ أَبُو هُرَيْرَةَ ذَكَرْنَا ذَلِكَ وَتَلَاوَمْنَا أَنْ لَا نَكُونَ كَلَّمْنَا أَبَا هُرَيْرَةَ فِي ذَلِكَ حَتَّى يُسْنِدَهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ كَانَ سَمِعَهُ مِنْهُ، فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ جَالَسْنَا عَبْدَ اللَّهِ بْنَ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ فَذَكَرْنَا ذَلِكَ الْحَدِيثَ وَالَّذِي فَرَّطْنَا فِيهِ مِنْ نَصِّ أَبِي هُرَيْرَةَ 63، فَقَالَ لَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ: أَشْهَدُ أَنِّي سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَإِنِّي آخِرُ الْأَنْبِيَاءِ، وَإِنَّهُ آخِرُ الْمَسَاجِدِ .
تخریج دارالدعوہ: من طریق عبداللہ بن إبراہیم بن قارظ عن أبي ہریرة أخرجہ: صحیح مسلم/الحج ۹۴ (۱۳۹۴)، (تحفة الأشراف: ۱۳۵۵۱)، مسند احمد ۲/۲۵۱، ۲۷۳، ومن طریق أبي عبداللہ (سلمان الأغر) عن أبي ہریرة قد أخرجہ: صحیح البخاری/الصلاة في مسجد مکة والمدینة ۱ (۱۱۹۰)، صحیح مسلم/الحج ۹۴ (۱۳۹۴)، سنن الترمذی/الصلاة ۱۲۶ (۳۲۵)، سنن ابن ماجہ/إقامة ۱۹۵ (۱۴۰۴)، موطا امام مالک/القبلة ۵ (۹)، مسند احمد ۲/۲۵۶، ۳۸۶، ۴۶۶، ۴۷۳، ۴۸۵، سنن الدارمی/الصلاة ۱۳۱ (۱۴۵۸)، (تحفة الأشراف: ۱۳۴۶۴)، وحدیث أبي سلمة تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۴۹۶۰) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 695 - صحيح
7. The Virtue Of The Prophet's Masjid And Praying Therein
It was narrated from Abu Salamah bin 'Abdur-Rahman and Abu 'Abdullah Al-Agharr, the freed slave of the Juhanis - better of whom were companions of Abu Hurairah - that they heard Abu Hurairah say: One prayer in the Masjid of the Messenger of Allah (ﷺ) is better than one thousand prayers offered in other mosques, except Al-Masjid Al-Haram, for the Messenger of Allah (ﷺ) was the last of the prophets and his Masjid was the last of the Masjids. Abu Salamah and Abu 'Abdullah said: We do not doubt that Abu Hurairah was speaking on the basis of the Hadith of the Messenger of Allah (ﷺ), but we could not verify that Hadith with Abu Hurairah before he died. Then we remembered that and we blamed one another for not having spoken to Abu Hurairah about that, so that he could attribute it to the Messenger of Allah (ﷺ) if he had indeed heard it from him. While we were arguing, we went and sat down with 'Abdullah bin Ibrahim bin Qariz, and we told him about the Hadith and how we had been negligent in not checking it with Abu Hurairah. 'Abdullah bin Ibrahim said to us: 'I bear witness that I heard Abu Hurairah say: The Messenger of Allah (ﷺ) said: I am the last of the prophets and it is the last of the Masjids.'
পরিচ্ছেদঃ ৭: নবী (সা.) -এর মসজিদে ও এর ভিতরে সালাত আদায় করার ফযীলত
৬৯৫. কুতায়বাহ্ (রহ.) ..... ’আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: আমার ঘর এবং আমার মিম্বারের মধ্যস্থিত স্থান জান্নাতের বাগানসমূহের একটি বাগান।
فضل مسجد النبي صلى الله عليه وسلم والصلاة فيه
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة في مسجد مکة والمدینة ۵ (۱۱۹۵)، صحیح مسلم/الحج ۹۲ (۱۳۹۰)، موطا امام مالک/القبلة ۵ (۱۱)، (تحفة الأشراف: ۵۳۰۰)، مسند احمد ۴/۳۹، ۴۰، ۴۱ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 696 - صحيح
7. The Virtue Of The Prophet's Masjid And Praying Therein
It was narrated that 'Abdullah bin Zaid said: The Messenger of Allah (ﷺ) said: 'The area between my house and my Minbar is one of the gardens of Paradise.'
পরিচ্ছেদঃ ৭: নবী (সা.) -এর মসজিদে ও এর ভিতরে সালাত আদায় করার ফযীলত
৬৯৬. কুতায়বাহ্ (রহ.) ..... উম্মু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) বলেছেন: আমার এ মিম্বারের খুঁটিসমূহ জান্নাতের মধ্যেই স্থাপিত।
فضل مسجد النبي صلى الله عليه وسلم والصلاة فيه
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمِّارٍ الدُّهْنِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّ قَوَائِمَ مِنْبَرِي هَذَا رَوَاتِبُ فِي الْجَنَّةِ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۸۲۳۵)، مسند احمد ۶/۲۸۹، ۲۹۲ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 697 - صحيح
7. The Virtue Of The Prophet's Masjid And Praying Therein
It was narrated from Umm Salamah that the Prophet (ﷺ) said: The columns of this Minbar of mine will be in Paradise.
পরিচ্ছেদঃ ৮: তাকওয়ার উপর স্থাপিত মসজিদ প্রসঙ্গে
৬৯৭. কুতায়বাহ্ (রহ.) ..... আবু সাঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, (একদা) দুই ব্যক্তি তাক্বওয়ার উপর নির্মিত প্রথম মসজিদ সম্পর্কে বিতর্ক করছিল। এক ব্যক্তি বলল, তা হল মসজিদে কুবা; অন্যজন বলল, তা রাসূলুল্লাহ (সা.) -এর মসজিদ, তখন রাসূলুল্লাহ (সা.) বলেন, তা হল আমার এ মসজিদ।
ذكر المسجد الذي أسس على التقوى
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ ابْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، قال: تَمَارَى رَجُلَانِ فِي الْمَسْجِدِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ، فَقَالَ رَجُلٌ: هُوَ مَسْجِدُ قُبَاءَ، وَقَالَ الْآخَرُ: هُوَ مَسْجِدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: هُوَ مَسْجِدِي هَذَا .
تخریج دارالدعوہ: صحیح مسلم/الحج ۹۶ (۱۳۹۸)، سنن الترمذی/تفسیر التوبة ۱۰ (۳۰۹۹)، (تحفة الأشراف: ۴۱۱۸)، مسند احمد ۳/۸، ۸۹ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 698 - صحيح
8. The Masjid Which Was Founded On Piety
It was narrated from Ibn Abi Sa'eed Al-Khudri that his father said: Two men argued about the Masjid which was founded on piety from the first day. [1] One man said that it was the Masjid of Quba', and the other said that it was the Masjid of the Messenger of Allah (ﷺ). The Messenger of Allah (ﷺ) said: 'It is this Masjid of mine.'
[1] At-Tawbah 9:108.
পরিচ্ছেদঃ ৯: মসজিদে কুবা ও তাতে সালাত আদায় করার ফযীলত
৬৯৮. কুতায়বাহ (রহ.) …. ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) কুবাতে যেতেন সওয়ার হয়ে এবং পায়ে হেঁটে।
فضل مسجد قباء والصلاة فيه
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، قال: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي قُبَاءَ رَاكِبًا وَمَاشِيًا .
تخریج دارالدعوہ: وقد أخرجہ: صحیح مسلم/الحج ۹۷ (۱۳۹۹)، موطا امام مالک/السفر ۲۳ (۷۱)، (تحفة الأشراف: ۷۲۳۹)، مسند احمد ۲/۵، ۳۰، ۵۷، ۵۸، ۶۵ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 699 - صحيح
9. The Virtue Of The Masjid Of Quba' And Praying Therein
It was narrated that Ibn 'Umar said: The Messenger of Allah (ﷺ) used to come to Quba'[1] riding and walking.
[1] Quba' is about three miles to the south of the Prophet's Masjid. This area is named after in that district.
পরিচ্ছেদঃ ৯: মসজিদে কুবা ও তাতে সালাত আদায় করার ফযীলত
৬৯৯. কুতায়বাহ্ (রহ.) ..... সাহল ইবনু হুনায়ফ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: যে ব্যক্তি বের হয়ে এ মসজিদে কুবায় আসবে এবং তাতে সালাত আদায় করবে, এটা তার জন্যে এক ’উমরার সমান সাওয়াব হবে।
فضل مسجد قباء والصلاة فيه
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا مُجَمِّعُ بْنُ يَعْقُوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سُلَيْمَانَ الْكَرْمَانِيِّ، قال: سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قال: قال أَبِي: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ خَرَجَ حَتَّى يَأْتِيَ هَذَا الْمَسْجِدَ مَسْجِدَ قُبَاءَ فَصَلَّى فِيهِ كَانَ لَهُ عَدْلَ عُمْرَةٍ .
تخریج دارالدعوہ: سنن ابن ماجہ/إقامة ۱۹۷ (۱۴۱۲)، (تحفة الأشراف: ۴۶۵۷)، مسند احمد ۳/۴۸۷ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 700 - صحيح
9. The Virtue Of The Masjid Of Quba' And Praying Therein
Abu Umamah bin Sahl bin Hunaif said: My father said: 'The Messenger of Allah (ﷺ) said: 'Whoever goes out to his Masjid - the Masjid of Quba' and prays therein, that will be equivalent to 'Umrah.'
পরিচ্ছেদঃ ১০: যে মসজিদের জন্যে সওয়ারী তৈরি করা যায়
৭০০. মুহাম্মাদ ইবনু মানসূর (রহ.)…. আবূ হুরায়রাহ (রাঃ) এর সূত্রে রাসূলুল্লাহ (সা.) হতে বর্ণিত। তিনি বলেন, তিন মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের দিকে সফর করা যাবে না। মসজিদে হারাম, আমার এ মসজিদ এবং মসজিদে আকসা।
ما تشد الرحال إليه من المساجد
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: مَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِي هَذَا، وَمَسْجِدِ الْأَقْصَى .
تخریج دارالدعوہ: صحیح البخاری/فضل الصلاة في مسجد مکة ۱ (۱۱۸۹)، صحیح مسلم/الحج ۹۵ (۱۳۹۷)، سنن ابی داود/الحج ۹۸ (۲۰۳۳)، وقد أخرجہ: (تحفة الأشراف: ۱۳۱۳۰)، مسند احمد ۲/۲۳۴، ۲۳۸، ۲۷۸، ۵۰۱، سنن الدارمی/الصلاة ۱۳۲ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 701 - صحيح
10. To Which Masjids Should One Travel?
It was narrated from Abu Hurairah that the Messenger of Allah (ﷺ) said: Mounts are not saddled for except to (travel to) three Masjids: Al-Masjid Al-Haram, this Masjid of mine, and Al-Masjid Al-Aqsa.
পরিচ্ছেদঃ ১১: গির্জাকে মসজিদ বানানো
৭০১. হান্নাদ ইবনুস সারী (রহ.) ..... ত্বালক ইবনু ’আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন আমরা প্রতিনিধি হিসেবে নবী (সা.) এর কাছে আসার উদ্দেশে বের হলাম। পরে তার কাছে বাই’আত হলাম এবং তার সাথে সালাত আদায় করলাম। আমরা তাঁকে অবহিত করলাম যে, আমাদের এলাকায় একটি গির্জা আছে। তারপর আমরা তাঁকে উযুর অবশিষ্ট পানি দিতে অনুরোধ জানালাম। তিনি কিছু পানি আনিয়ে উযূ এবং কুলি করলেন, তারপর একটি পাত্রে তা ঢেলে দিলেন। আর আমাদের নির্দেশ দিলেন এবং বললেন, তোমরা যাও, যখন তোমাদের দেশে হাজির হবে তখন তোমরা তোমাদের ঐ গির্জাটি ভেঙ্গে ফেলবে আর সেখানে এ পানি ঢেলে দিবে। এরপর তাকে মসজিদরূপে ব্যবহার করবে। আমরা বললাম, আমাদের দেশ অনেক দূরে, গরমও বেশি পানি শুকিয়ে যাবে। তিনি বললেন, এর সাথে আরো পানি মিশিয়ে নিবে। তাতে ঐ পানির সুঘ্রাণ আরও বাড়বে। আমরা তথা হতে বের হয়ে আমাদের দেশে হাজির হয়ে আমাদের গির্জাটি ভেঙ্গে ফেললাম। তারপর তার স্থানে পানি ঢেলে দিলাম আর ওটাকে মসজিদরূপে রূপান্তর করলাম। আমরা তাতে আযান দিলাম। রাবী বলেন, পাদ্রী ছিল ত্বয়্যি গোত্রের এক ব্যক্তি। সে আযান ধ্বনি শুনে বলল, এ তো সত্যের প্রতি ডাক। তারপর সে এক নিম্নভূমির দিকে চলে গেল, এরপর তাকে আমরা আর দেখিনি।
اتخاذ البيع مساجد
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ مُلَازِمٍ، قال: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ طَلْقِ بْنِ عَلِيٍّ، قال: خَرَجْنَا وَفْدًا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْنَاهُ وَصَلَّيْنَا مَعَهُ وَأَخْبَرْنَاهُ أَنَّ بِأَرْضِنَا بِيعَةً لَنَا فَاسْتَوْهَبْنَاهُ مِنْ فَضْلِ طَهُورِهِ، فَدَعَا بِمَاءٍ، فَتَوَضَّأَ وَتَمَضْمَضَ ثُمَّ صَبَّهُ فِي إِدَاوَةٍ، وَأَمَرَنَا، فَقَالَ: اخْرُجُوا، فَإِذَا أَتَيْتُمْ أَرْضَكُمْ فَاكْسِرُوا بِيعَتَكُمْ وَانْضَحُوا مَكَانَهَا بِهَذَا الْمَاءِ وَاتَّخِذُوهَا مَسْجِدًا . قُلْنَا: إِنَّ الْبَلَدَ بَعِيدٌ وَالْحَرَّ شَدِيدٌ وَالْمَاءَ يَنْشُفُ، فَقَالَ: مُدُّوهُ مِنَ الْمَاءِ، فَإِنَّهُ لَا يَزِيدُهُ إِلَّا طِيبًا ، فَخَرَجْنَا حَتَّى قَدِمْنَا بَلَدَنَا فَكَسَرْنَا بِيعَتَنَا ثُمَّ نَضَحْنَا مَكَانَهَا وَاتَّخَذْنَاهَا مَسْجِدًا فَنَادَيْنَا فِيهِ بِالْأَذَانِ، قَالَ: وَالرَّاهِبُ رَجُلٌ مِنْ طَيِّئٍ، فَلَمَّا سَمِعَ الْأَذَانَ، قَالَ: دَعْوَةُ حَقٍّ، ثُمَّ اسْتَقْبَلَ تَلْعَةً مِنْ تِلَاعِنَا فَلَمْ نَرَهُ بَعْدُ.
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۵۰۲۸) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 702 - صحيح الإسناد
11. Taking Churches As Masjids
It was narrated that Talq bin 'Ali said: We went out as a delegation to the Prophet (ﷺ); we gave him our oath of allegiance and prayed with him. We told him that in our land there was a church that belonged to us. We asked him to give us the leftovers of his purification (Wudu' water). So he called for water, performed Wudu' and rinsed out his mouth, then he poured it into a vessel and said to us: 'Leave, and when you return to your land, demolish your church, and sprinkle this water on that place, and take it as a Masjid.' We said: 'Our land is far away and it is very hot; the water is far away and it is very hot; the water will dry up.' He said: 'Add more water to it, for that will only make it better.' So we left and when we came to our land we demolished our church, then we sprinkled the water on that place and took it as a Masjid, and we called the Adhan in it. The monk was a man from Tayy', and when he heard the Adhan, he said: 'It is a true call.' Then he headed toward one of the hills and we never saw him again.
পরিচ্ছেদঃ ১২: কবরের জায়গা সমান করে মসজিদ বানানো
৭০২. ইমরান ইবনু মূসা (রহ.) ..... আনাস ইবনু মলিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) যখন মদীনায় আসলেন তখন তিনি মদীনার এক পাশে বানু আমর ইবনু আওফ নামক এক গোত্রে নামলেন। তিনি তথায় চৌদ্দ দিন অবস্থান করেন। তারপর তিনি বানু নাজ্জারের লোকেদের নিকট সংবাদ পাথালে তাদের নেতৃস্থানীয় লোকেরা তাদের গলায় তলোয়ার ঝুলিয়ে এলো। রাবী বলেন, আমি যেন এখনো রাসূলুল্লাহ (সা.)-কে তার বাহনের উপর এবং আবূ বকর (রাঃ)-কে তাঁর বাহনের পিছনে দেখতে পাচ্ছি।
আর বানূ নাজ্জারের নেতারা তার চারদিকে চলতে থাকলো। অবশেষে তিনি আবু আইয়ুব (রাঃ)-এর ঘরের সম্মুখে নামলেন। তিনি সালাতের সময় যেখানেই থাকতেন সেখানেই সালাত আদায় করতেন। তারপর তাকে মসজিদ তৈরি করার আদেশ দেয়া হলে তিনি নাজ্জার গোত্রের নেতৃস্থানীয় লোকেদের কাছে লোক পাঠালেন। তারা আগমন করলে তিনি বললেন, হে বানূ নাজ্জার-এর লোক সকল! তোমরা তোমাদের এ বাগানটি আমার কাছে বিক্রয় কর। তারা বলল, আল্লাহর কসম! আমরা এর মূল্য গ্রহণ করব না। এর মূল্য আমরা একমাত্র আল্লাহ তা’আলার কাছে চাইব। আনাস (রাঃ) বলেন, তথায় মুশরিকদের কবর, ভাঙ্গা গৃহ এবং খেজুর গাছ ছিল। রাসূলুল্লাহ (সা.) আদেশ করলে মুশরিকদের কবরের লাশ (হাড়) স্থানান্তর করা হল আর খেজুর গাছ কেটে ফেলা হল এবং ভাঙ্গা ঘরগুলো ভেঙ্গে সমান করে দেয়া হলো। সাহাবীগণ খেজুর গাছগুলো কা’বার দিকে সারিবদ্ধ করে রাখলেন এবং পাথর স্থাপন করে দরজার চৌকাঠ নির্মাণ করলেন এবং শিলা খণ্ডগুলোকে সরাতে লাগলেন। তারা কাজের উদ্দীপনার (বৃদ্ধির) জন্যে কবিতা আবৃত্তি করছিলেন। রাসূলুল্লাহ (সা.) ও তাদের সাথে ছিলেন তারা বলতে লাগলো, “হে আল্লাহ! আখিরাতের কল্যাণই প্রকৃত কল্যাণ, আপনি আনসার ও মুহাজিরদেরকে সাহায্য করুন।
نبش القبور واتخاذ أرضها مسجدا
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى، قال: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قال: لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ فِي عُرْضِ الْمَدِيِنَةِ فِي حَيٍّ يُقَالُ لَهُمْ: بَنُو عَمْرِو بْنِ عَوْفٍ، فَأَقَامَ فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً ثُمَّ أَرْسَلَ إِلَى مَلَإٍ مِنْ بَنِي النَّجَّارِ فَجَاءُوا مُتَقَلِّدِي سُيُوفِهِمْ، كَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَاحِلَتِهِ وَأَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ رَدِيفَهُ وَمَلَأٌ مِنْ بَنِي النَّجَّارِ حَوْلَهُ حَتَّى أَلْقَى بِفِنَاءِ أَبِي أَيُّوبَ، وَكَانَ يُصَلِّي حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلَاةُ فَيُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ، ثُمَّ أَمَرَ بِالْمَسْجِدِ، فَأَرْسَلَ إِلَى مَلَإٍ مِنْ بَنِي النَّجَّارِ فَجَاءُوا، فَقَالَ: يَا بَنِي النَّجَّارِ، ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا، قَالُوا: وَاللَّهِ لَا نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ، قَالَ أَنَسٌ: وَكَانَتْ فِيهِ قُبُورُ الْمُشْرِكِينَ وَكَانَتْ فِيهِ خَرِبٌ وَكَانَ فِيهِ نَخْلٌ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ وَبِالنَّخْلِ فَقُطِعَتْ وَبِالْخَرِبِ فَسُوِّيَتْ فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ وَجَعَلُوا عِضَادَتَيْهِ الْحِجَارَةَ وَجَعَلُوا يَنْقُلُونَ الصَّخْرَ وَهُمْ يَرْتَجِزُونَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُمْ وَهُمْ، يَقُولُونَ: اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرُ الْآخِرَةِ فَانْصُرْ الْأَنْصَارَ وَالْمُهَاجِرَةَ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة ۴۸ (۴۲۸)، فضائل المدینة ۱ (۱۸۶۸)، فضائل الأنصار ۴۶ (۳۹۳۲)، صحیح مسلم/المساجد ۱ (۵۲۴)، سنن ابی داود/الصلاة ۱۲ (۴۵۳، ۴۵۴)، سنن ابن ماجہ/المساجد ۳ (۷۴۲)، (تحفة الأشراف: ۱۶۹۱)، مسند احمد ۳/۱۱۸، ۱۲۳، ۱۸۰، ۲۱۱، ۲۱۲، ۲۴۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 703 - صحيح
12. Digging Up Graves And Using The Land As A Masjid
It was narrated that Anas bin Malik said: When the Messenger of Allah (ﷺ) came to Al-Madinah, he alighted in the upper part of Al-Madinah among the tribe called Banu 'Amr bin 'Awf and he stayed with them for fourteen nights. Then he sent for the chiefs of Banu An-Najjar, and they came with their swords by their sides. It is as if I can see the Messenger of Allah (ﷺ) on his she-camel with Abu Bakr riding behind him (on the same camel) and the chiefs of Banu An-Najjar around him, until he dismounted in the courtyard of Abu Ayyub. The Prophet (ﷺ) used to offer the prayer wherever he was when the time for prayer came, and he would pray even in sheepfolds. Then he ordered that the Masjid be built. He sent for the chiefs of Banu An-Najjar, and when they came, he said: 'O Banu An-Najjar, name me a price for this grove of yours.' They said: 'By Allah, we will not ask for its price except from Allah.' Anas said: In (that grove) there were graves of idolators, ruins and date-palm trees. The Messenger of Allah (ﷺ) ordered that the graves of the idolators be dug up, the ruins be leveled and the date-palm trees be cut down. The trunks of the trees were arranged so as to form the walls facing the Qiblah. The stone pillars were built at the sides of its gate. They started to move the stones, reciting some lines of verse, and the Messenger of Allah (ﷺ) was with them when they were saying: 'O Allah! There is no good except the good of the Hereafter. So bestow victory on the Ansar and the Muhajirin.'
পরিচ্ছেদঃ ১৩: কবরকে মসজিদ হিসেবে ব্যবহার করা (কবরে সালাত আদায় করা) নিষেধ
৭০৩. সুওয়াইদ ইবনু নাসর (রহ.) ..... ’আয়িশাহ্ (রাঃ) এবং ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তাঁরা বলেন, যখন রাসূলুল্লাহ (সা.) -এর ইন্তিকালের সময় নিকটবর্তী হয়েছিল তখন তিনি তাঁর মুখমণ্ডলে চাদর রাখতেন আর যখন গরমে শ্বাসরূদ্ধ অবস্থার সম্মুখীন হতেন তখন তিনি তার মুখমণ্ডল হতে তা নামিয়ে ফেলতেন আর ঐ অবস্থায় তিনি বলতেন, ইয়াহূদ এবং নাসারাদের (খ্রিস্টানদের) ওপর আল্লাহর অভিশাপ তারা তাদের নবীগণের কবরসমূহকে মসজিদে পরিণত করেছে।
النهي عن اتخاذ القبور مساجد
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قال: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، وَيُونُسَ، قَالَا: قال الزُّهْرِيُّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَائِشَةَ، وَابْنَ عَبَّاسٍ، قَالَا: لَمَّا نُزِلَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ فَإِذَا اغْتَمَّ كَشَفَهَا عَنْ وَجْهِهِ، قال وَهُوَ كَذَلِكَ لَعْنَةُ اللَّهِ عَلَى الْيَهُودِ، وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة ۵۵ (۴۳۵)، أحادیث الأنبیاء ۵۰ (۳۴۵۳)، المغازي ۸۳ (۴۴۴۲، ۴۴۴۳)، اللباس ۱۹ (۵۸۱۶)، والحدیث عند صحیح البخاری/الجنائز ۶۱ (۱۳۳۰)،۹۵ (۱۳۹۰)، صحیح مسلم/المساجد ۳ (۵۳۱)، مسند احمد ۱/۲۱۸ و ۶/۳۴، ۲۲۸، ۲۷۵)، (تحفة الأشراف: ۵۸۴۲، ۱۶۳۱۰)، ویأتی عند المؤلف سنن الدارمی/الصلاة ۱۲۰ (۱۴۴۳) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 704 - صحيح
13. The Prohibition Of Taking Graves As Masjids
Ubaidullah bin 'Abdullah reported that 'Aishah and Ibn 'Abbas said: When the Messenger of Allah (ﷺ) was on his deathbed, he had a Khamisah over his face. When his temperature rose, he would uncover his face. When his temperature rose, he would uncover his face. While he was like that he said: 'May Allah curse the Jews and Christians, for they took the graves of their Prophets as places of worship.'
পরিচ্ছেদঃ ১৩: কবরকে মসজিদ হিসেবে ব্যবহার করা (কবরে সালাত আদায় করা) নিষেধ
৭০৪. ইয়াকুব ইবনু ইবরাহীম (রহ.) ..... আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। উম্মু হাবীবাহ্ এবং উম্মু সালামাহ্ (রাঃ) বর্ণনা করেন, তারা হাবশায় একটি গির্জা দেখেছিলেন যাতে অনেক ছবি ছিল, তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, তাদের মধ্যে যখন কোন নেককার লোক ইন্তিকাল করত, তখন তারা তার কবরের উপর মসজিদ তৈরি করত এবং ঐ সকল লোকের ছবি তৈরি করে রাখত। কিয়ামতে তারা আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি বলে বিবেচিত হবে।
النهي عن اتخاذ القبور مساجد
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قال: حَدَّثَنَا يَحْيَى، قال: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، قال: حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَتَاهَا بِالْحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا تِيكِ الصُّوَرَ، أُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة ۴۸ (۴۲۷)،۵۴ (۴۳۴)، الجنائز ۷۰ (۱۳۴۱)، مناقب الأنصار ۳۷ (۳۸۷۳)، صحیح مسلم/المساجد ۳ (۵۲۸)، (تحفة الأشراف: ۱۷۳۰۶)، مسند احمد ۶/۵۱ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 705 - صحيح
13. The Prohibition Of Taking Graves As Masjids
It was narrated from 'Aishah that Umm Habibah and Umm Salamah mentioned a church that they had seen in Ethiopia, in which there were images. The Messenger of Allah (ﷺ) said: Those people, if there was a righteous man among them, when he died they built a place of worship over his grave and made those images. They will be the most evil of creation before Allah on the Day of Resurrection.
পরিচ্ছেদঃ ১৪: মসজিদে যাওয়ার ফযীলত
৭০৫. ’আমর ইবনু ’আলী (রহ.) ..... আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর সূত্রে নবী (সা.) হতে বর্ণিত। তিনি বলেন, যখন কোন ব্যক্তি তার ঘর থেকে মসজিদের দিকে বের হয় তখন তার একটি পদক্ষেপে একটি নেকী লেখা হয় আর একটি পদক্ষেপে একটি পাপ মুছে যায়।
الفضل في إتيان المساجد
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قال: حَدَّثَنَا يَحْيَى، قال: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قال: حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ الْعَلَاءِ بْنِ جَارِيَةَ الثَّقَفِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ هُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: حِينَ يَخْرُجُ الرَّجُلُ مِنْ بَيْتِهِ إِلَى مَسْجِدِهِ فَرِجْلٌ تُكْتَبُ حَسَنَةً وَرِجْلٌ تَمْحُو سَيِّئَةً .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۴۹۴۷)، مسند احمد ۲/۳۱۹، ۴۳۱، ۴۷۸ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 706 - صحيح
14. The Virtue Of Going To The Masjid
It was narrated from Abu Hurairah that the Prophet (ﷺ) said: When a man goes out of his house to his Masjid, one foot records a good deed and the other erases a bad deed.
পরিচ্ছেদঃ ১৫: মহিলাদের মসজিদে আসতে বারণ করা নিষেধ
৭০৬. ইসহাক্ব ইবনু ইব্রাহীম (রহ.) ..... সালিম (রাঃ)-এর পিতা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: তোমাদের কারও বিবি যদি মসজিদে যাওয়ার অনুমতি প্রার্থনা করে তবে সে যেন তাকে মানা না করে।
النهي عن منع النساء من إتيانهن المساجد
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قال: أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا اسْتَأْذَنَتِ امْرَأَةُ أَحَدِكُمْ إِلَى الْمَسْجِدِ فَلَا يَمْنَعْهَا .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الأذان ۱۶۶ (۸۷۳)، النکاح ۱۱۶ (۵۲۳۸)، صحیح مسلم/الصلاة ۳۰ (۴۴۲)، (تحفة الأشراف: ۶۸۲۳)، مسند احمد ۲/۷، ۹ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 707 - صحيح
15. The Prohibition Of Preventing Women From Going To The Masjid
It was narrated from Salim that his father said: The Messenger of Allah (ﷺ) said: 'When the wife of any one of you asks for permission to go to the Masjid, do not stop her.'
পরিচ্ছেদঃ ১৬: মসজিদে যেতে যাকে নিষেধ করা হবে
৭০৭. ইসহাক ইবনু মানসূর (রহ.) ..... জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: যে ব্যক্তি এ গাছ থেকে খায়, প্রথম দিন তিনি বলেছেন, রসুন; তারপর তিনি বলেছেন, রসুন, পিয়াজ এবং কুররাস (পিয়াজ জাতীয় সবজি), সে যেন আমাদের মসজিদের কাছে না আসে। কারণ মালায়িকাহ (ফেরেশতাগণ) তা দ্বারা কষ্টানুভব করেন যা দ্বারা মানুষ কষ্ট অনুভব করে থাকে।
من يمنع من المسجد
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قال: حَدَّثَنَا يَحْيَى، عَنْ ابْنِ جُرَيْجٍ، قال: حَدَّثَنَا عَطَاءٌ، عَنْ جَابِرٍ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ، قَالَ أَوَّلَ يَوْمٍ: الثُّومِ، ثُمَّ قَالَ: الثُّومِ وَالْبَصَلِ وَالْكُرَّاثِ، فَلَا يَقْرَبْنَا فِي مَسَاجِدِنَا، فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ الْإِنْسُ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الأذان ۱۶۰ (۸۵۴)، الأطعمة ۴۹ (۵۴۵۲)، الاعتصام ۲۴ (۷۳۵۹)، صحیح مسلم/المساجد ۱۷ (۵۶۴)، وقد أخرجہ: سنن الترمذی/الأطعمة ۱۳ (۱۸۰۷)، (تحفة الأشراف: ۲۴۴۷)، مسند احمد ۳/۳۸۰ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 708 - صحيح
16. Who Should Be Prevented In The Masjid
It was narrated that Jabir said: The Messenger of Allah (ﷺ) said: 'Whoever eats of this plant' - the first time he said 'garlic' then he said, 'garlic, onions and leeks' [1] - 'let him not approach us in our Masjids, for the angels are offended by that which offends mankinds.'
[1] In Fath, Al-Bari, Ibn Hajar is of the opinion that it was Ibn Juraij who was talking, explaining that 'Ata' - who reported it from Jabir - narrated it both ways.
পরিচ্ছেদঃ ১৭: মসজিদ থেকে যাকে বের করে দেয়া হবে
৭০৮. মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহ.) ..... মা’দান ইবনু আবূ ত্বলহাহ্ (রহ.) হতে বর্ণিত। উমার ইবনুল খত্ত্বাব (রাঃ) বললেন, হে লোক সকল! তোমরা দু’প্রকার সবজি খেয়ে থাক। আমি এ দু’টোকেই অপবিত্র মনে করে থাকি। তাহলো পিয়াজ এবং রসুন। আমি আল্লাহর নবী (সা.)-কে দেখেছি, যখন তিনি কারো নিকট থেকে তার গন্ধ পেতেন তখন তাকে বের করে দেয়ার নির্দেশ দিতেন, তারপর তাকে বাকী’-এর দিকে বের করে দেয়া হতো। অতএব, যে ব্যক্তি তা খেতে চায়, সে যেন তা রান্না করে গন্ধমুক্ত করে ফেলে।
من يخرج من المسجد
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قال: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قال: حَدَّثَنَا هِشَامٌ، قال: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قال: إِنَّكُمْ أَيُّهَا النَّاسُ تَأْكُلُونَ مِنْ شَجَرَتَيْنِ مَا أُرَاهُمَا إِلَّا خَبِيثَتَيْنِ هَذَا الْبَصَلُ وَالثُّومُ، وَلَقَدْ رَأَيْتُ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا وَجَدَ رِيحَهُمَا مِنَ الرَّجُلِ، أَمَرَ بِهِ فَأُخْرِجَ إِلَى الْبَقِيعِ ، فَمَنْ أَكَلَهُمَا فَلْيُمِتْهُمَا طَبْخًا.
تخریج دارالدعوہ: صحیح مسلم/المساجد ۱۷ (۵۶۷) مطولاً، سنن ابن ماجہ/إقامة ۵۸ (۱۰۱۴)، الأطعمة ۵۹ (۳۳۶۳)، (تحفة الأشراف: ۱۰۶۴۶)، مسند احمد ۱/۱۵، ۲۶، ۲۷، ۴۸ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 709 - صحيح
17. The One To Be Taken Out Of The Masjid
It was narrated from Ma'dam bin Abi Talhah that 'Umar bin Al-Khattab said: O people, you eat of two plants which I do not think are anything but bad, this onion and garlic. I have seen the Prophet of Allah (ﷺ), if he noticed their smell coming from a man, ordering that he be taken out to Al-Baqi'. Whoever eats them, let him cook them to death.
পরিচ্ছেদঃ ১৮: মসজিদে তাবু টানানো
৭০৯. আবু দাউদ (রহ.) ..... ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) যখন ইতিকাফ করার ইচ্ছা করতেন, তখন ফজরের সালাত আদায় করার পর যে জায়গায় ই’তিকাফের ইচ্ছা করতেন, সেখানে প্রবেশ করতেন। তিনি রমাযানের শেষ দশদিন ইতিকাফের ইচ্ছা করলেন আর তাঁবু স্থাপনের নির্দেশ দিলেন এবং তার জন্যে তাঁবু টানানো হলো। আর হাফসাহ (রাঃ) নির্দেশ দিলে তার জন্যেও তাঁবু টানানো হলো, যায়নাব (রাঃ) তাঁর তাঁবু দেখলেন। তিনিও নির্দেশ দিলে তার জন্যেও পৃথক তাবু টানানো হলো রাসূলুল্লাহ (সা.) এটা দেখতে পেয়ে বললেন, তোমরা কি নেকীর আশা করছো? ফলে তিনি রামাযান মাসে ইতিকাফ করলেন না এবং শাওয়াল মাসের দশদিন ইতিকাফ করলেন।
ضرب الخباء في المساجد
خْبَرَنَا أَبُو دَاوُدَ، قال: حَدَّثَنَا يَعْلَى، قال: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قالت: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا أَرَادَ أَنْ يَعْتَكِفَ صَلَّى الصُّبْحَ ثُمَّ دَخَلَ فِي الْمَكَانِ الَّذِي يُرِيدُ أَنْ يَعْتَكِفَ فِيهِ، فَأَرَادَ أَنْ يَعْتَكِفَ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ، فَأَمَرَ فَضُرِبَ لَهُ خِبَاءٌ، وَأَمَرَتْ حَفْصَةُ فَضُرِبَ لَهَا خِبَاءٌ، فَلَمَّا رَأَتْ زَيْنَبُ خِبَاءَهَا أَمَرَتْ فَضُرِبَ لَهَا خِبَاءٌ، فَلَمَّا رَأَى ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: آلْبِرَّ تُرِدْنَ ؟ فَلَمْ يَعْتَكِفْ فِي رَمَضَانَ وَاعْتَكَفَ عَشْرًا مِنْ شَوَّالٍ.
تخریج دارالدعوہ: صحیح البخاری/الاعتکاف ۶ (۲۰۳۳)،۷ (۲۰۳۴)،۱۴ (۲۰۴۱)،۱۸ (۲۰۴۵)، صحیح مسلم/الاعتکاف ۲ (۱۱۷۲)، سنن ابی داود/الصوم ۷۷ (۲۴۶۴)، سنن الترمذی/الصوم ۷۱ (۷۹۱) مختصراً، سنن ابن ماجہ/الصوم ۵۹ (۱۷۷۱)، (تحفة الأشراف: ۱۷۹۳۰)، مسند احمد ۶/۸۴، ۲۲۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 710 - صحيح
18. Pitching A Khiba' (Tent Made Of Wool) In The Masjid
It was narrated that 'Aishah said: When the Messenger of Allah (ﷺ) wanted to observe I'tikaf, [2] he would pray Fajr then enter the place where he wnated to observe I'tikaf. He wanted to observe I'tikaf during the last ten days of Ramadan, so he commanded that a Khiba' (tent) be pitched for him. Then Hafsah ordered that a Khiba' be pitched for her, and when Zainab saw her tent she ordered that a Khiba' be pitched for her too. When the Messenger of Allah (ﷺ) saw that he said: 'Is it righteousness that you seek?' And he did not observe I'tikaf in Ramadan, and observed I'tikaf for ten days in Shawwal (instead).
[1] Al-Khiba': One of the house of the Bedouins made of Wabir (camel or goat fur) or wool, not of hair (from other pelts). And it would have two or three posts. (An-Nihayah)
[2] Seclusion in the Masjid for the sake of devotion to Allah.
পরিচ্ছেদঃ ১৮: মসজিদে তাবু টানানো
৭১০. উবায়দুল্লাহ ইবনু সাঈদ (রহ.) ..... ’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, সা’দ (রাঃ) খন্দকের যুদ্ধে আহত হলেন। এক কুরায়শ ব্যক্তি তার কাঁধের শিরাতে তীর নিক্ষেপ করেছিল। রাসূলুল্লাহ (সা.) মসজিদে তার জন্যে একটি তাঁবু টানালেন যেন তিনি কাছ থেকে তাঁর দেখাশুনা করতে পারেন।
ضرب الخباء في المساجد
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قال: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قال: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قالت: أُصِيبَ سَعْدٌ يَوْمَ الْخَنْدَقِ رَمَاهُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ رَمْيَةً فِي الْأَكْحَلِ فَضَرَبَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْمَةً فِي الْمَسْجِدِ لِيَعُودَهُ مِنْ قَرِيبٍ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة ۷۷ (۴۶۳) مطولاً، المغازي ۳۰ (۴۱۲۲) مطولاً، صحیح مسلم/الجھاد ۲۲ (۱۷۶۹)، سنن ابی داود/الجنائز ۸ (۳۱۰۱)، (تحفة الأشراف: ۱۶۹۷۸)، مسند احمد ۶/۵۶، ۱۳۱، ۲۸۰ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 711 - صحيح
18. Pitching A Khiba' (Tent Made Of Wool) In The Masjid
It was narrated that 'Aishah said: Sa'd was wounded on the day of Al-Khandaq [1] when a man of Quraish shot him in the medial arm vein. The Messenger of Allah (ﷺ) pitched a tent (Khaimah) for him in the Masjid so that he could visit him close at hand.
[1] Al-Khandaq means the trench. This indicates the battle of the trench which took place during the fifth year after Hijrah.
পরিচ্ছেদঃ ১৯: শিশুদের নিয়ে মসজিদে প্রবেশ করা
৭১১. কুতায়বাহ্ (রহ.) ..... ’আমর ইবনু সুলায়ম আয যুরাকী (রাঃ) হতে বর্ণিত। তিনি আবূ কতাদাহ্ (রাঃ)-কে বলতে শুনেছেন, আমরা মসজিদে বসা ছিলাম, হঠাৎ রাসূলুল্লাহ (সা.) বের হয়ে আমাদের নিকট আসলেন। আবুল আস ইবনু রবী’-এর কন্যা উমামাকে কোলে নিয়ে আমাদের কাছে আসলেন তার মা হলো রাসূলুল্লাহ (সা.)-এর কন্যা যায়নাব (রাঃ)। তিনি ছোট শিশু রাসূলুল্লাহ (সা.) তাঁকে বহন করেই বেড়াতেন। অতঃপর রাসূলুল্লাহ (সা.) সালাত আদায় করলেন তাঁকে কাঁধে রেখেই। তিনি রুকু করার সময় তাঁকে নামিয়ে রেখে দিতেন। দাঁড়ালে আবার কাঁধে তুলে নিতেন। এমনিভাবে তিনি তাঁর সালাত আদায় করলেন।
إدخال الصبيان المساجد
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، أَنَّهُ سَمِعَ أَبَا قَتَادَةَ، يَقُولُ: بَيْنَا نَحْنُ جُلُوسٌ فِي الْمَسْجِدِ إِذْ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْمِلُ أُمَامَةَ بِنْتَ أَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ وَأُمُّهَا زَيْنَبُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ صَبِيَّةٌ يَحْمِلُهَا فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ عَلَى عَاتِقِهِ يَضَعُهَا إِذَا رَكَعَ وَيُعِيدُهَا إِذَا قَامَ حَتَّى قَضَى صَلَاتَهُ يَفْعَلُ ذَلِكَ بِهَا .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة ۱۰۶ (۵۱۶)، الأدب ۱۸ (۵۹۹۶) مختصراً، صحیح مسلم/المساجد ۹ (۵۴۳)، سنن ابی داود/الصلاة ۱۶۹ (۹۱۷، ۹۱۸، ۹۱۹، ۹۲۰)، موطا امام مالک/السفر ۲۴ (۸۱)، (تحفة الأشراف: ۱۲۱۲۴)، مسند احمد ۵/۲۹۵، ۲۹۶، ۳۰۳، ۳۰۴، ۳۱۰، ۳۱۱، سنن الدارمی/الصلاة ۹۳ (۱۳۹۹، ۱۴۰۰)، ویأتی عند المؤلف بأرقام: ۸۲۸، ۱۲۰۵، ۱۲۰۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 712 - صحيح
19. Bringing Children Into The Masjid
It was narrated from 'Amr bin Sulaim Az-Zuraqi that he heard Abu Qatadah say: While we were sitting in the Masjid. The Messenger of Allah (ﷺ) came out to us carrying Umamah bint Abi Al-'As bin Ar-Rabi', whose mother was Zainab, the daughter of the Messenger of Allah (ﷺ). She was a little girl and he was carrying her. The Messenger of Allah (ﷺ) prayed with her on his shoulder, putting her down when he bowed and picking her up again when he stood up, until he completed his prayer.
পরিচ্ছেদঃ ২০: কয়েদীকে মসজিদের খুঁটির সাথে বাঁধা
৭১২. কুতায়বাহ্ (রহ.) ..... সা’দ ইবনু আবু সাঈদ (রহ.) হতে বর্ণিত। তিনি আবূ হুরায়রাহ্ (রাঃ)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (সা.) এর একদল সৈন্য নাজদের দিকে পাঠালেন। তারা ইয়ামামাহ্বাসীদের সর্দার সুমামাহ্ ইবনু উসাল নামক বানু হানীফাহ্-এর এক ব্যক্তিকে ধরে নিয়ে আসলেন। তাকে মসজিদের এক খুঁটির সঙ্গে বাঁধা হলো। [সংক্ষিপ্ত]।
ربط الأسير بسارية المسجد
أَخْبَرَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ: ثُمَامَةُ بْنُ أُثَالٍ سَيِّدُ أَهْلِ الْيَمَامَةِ، فَرُبِطَ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ مُخْتَصَرٌ.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۸۹ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 713 - صحيح
20. Tying Prisoners Of War To A Pillar In The Masjid
It was narrated from Sa'eed bin Abi Sa'eed that he heard Abu Hurairah say: The Messenger of Allah (ﷺ) sent some horsemen toward Najd, and they brought back a man from Banu Hanifah who was called Thumamah bin Uthal, the chief of the people of Al-Yamamah. Then he was tied to one of the pillars of the Masjid.
পরিচ্ছেদঃ ২১: মসজিদে উট প্রবেশ করানো
৭১৩. সুলায়মান ইবনু দাউদ (রহ.) ..... ’আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বিদায় হজ্জে উটে সওয়ার হয়ে ত্বওয়াফ করলেন এবং লাঠি দ্বারা হাজারে আসওয়াদকে স্পর্শ করে চুমু দিলেন।
إدخال البعير المسجد
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ ابْنِ وَهْبٍ، قال: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْعَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى بَعِيرٍ يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الحج ۵۸ (۱۶۰۷)،۶۱ (۱۶۱۲)،۶۲ (۱۶۱۳)،۷۴ (۱۶۳۲)، الطلاق ۲۴ (۵۲۹۳)، صحیح مسلم/الحج ۴۲ (۱۲۷۲)، سنن ابی داود/الحج ۴۹ (۱۸۷۷)، وقد أخرجہ: سنن ابن ماجہ/الحج ۲۸ (۲۹۴۸)، (تحفة الأشراف: ۵۸۳۷)، مسند احمد ۱/۲۱۴، ۲۳۷، ۲۴۸، ۳۰۴، سنن الدارمی/المناسک ۳۰ (۱۸۸۷)، ویأتی عند المؤلف برقم: ۲۹۵۷ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 714 - صحيح
21. Bringing A Camel Into The Masjid
It was narrated from 'Abdullah bin 'Abbas that the Messenger of Allah (ﷺ) performed Tawaf during the Farewell Pilgrimage atop a camel, touching the Rukn [1] with a stick that was bent at the top.
[1] The corner of the Ka'bah in which the Black Stone is situated.
পরিচ্ছেদঃ ২২: মসজিদে ক্রয়-বিক্রয় ও জুমুআর আগে বৃত্তাকারে বসা নিষেধ
৭১৪. ইসহাক ইবনু ইবরাহীম (রহ.)… আমর ইবনু শু’আয়ব (রহ.) সূত্রে তারা বাবার বরাতে তার দাদা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সা.) জুমু’আর দিন সালাতের আগে বৃত্তাকারে বসতে এবং মসজিদে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন।
النهي عن البيع والشراء في المسجد وعن التحلق قبل صلاة الجمعة
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قال: أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْجَدِّهِ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ التَّحَلُّقِ يَوْمَ الْجُمُعَةِ قَبْلَ الصَّلَاةِ، وَعَنِ الشِّرَاءِ وَالْبَيْعِ فِي الْمَسْجِدِ .
تخریج دارالدعوہ: سنن ابی داود/الصلاة ۲۲۰ (۱۰۷۹) مطولاً، سنن الترمذی/الصلاة ۱۲۴ (۳۲۲) مطولاً، سنن ابن ماجہ/المساجد ۵ (۷۴۹) مختصراً، وإقامة ۹۶ (۱۱۳۳) مختصراً، (تحفة الأشراف: ۸۷۹۶)، مسند احمد ۲/۱۷۹، ۲۱۲ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 715 - حسن
22. The Prohibition Of Buying And Selling In The Masjid, And Of Sitting In Circles Before Jumu'ah Prayer
It was narrated from 'Amr bin Shu'aib, from his father, from his grandfather, that the Prophet (ﷺ) forbade sitting in circles on Friday before Jumu'ah prayer, and buying and selling in the Masjid.
পরিচ্ছেদঃ ২৩: মসজিদে কবিতা পাঠের নিষেধাজ্ঞা
৭১৫. কুতায়বাহ (রহ.)… আমর ইবনু শু’আয়ব (রহ.) সূত্রে তারা বাবার বরাতে তার দাদা (রাঃ) হতে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) মসজিদে কবিতা পাঠ করতে নিষেধ করেছেন।
النهي عن تناشد الأشعار في المسجد
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ تَنَاشُدِ الْأَشْعَارِ فِي الْمَسْجِدِ .
تخریج دارالدعوہ: سنن ابی داود/الصلاة ۲۲۰ (۱۰۷۹)، سنن الترمذی/الصلاة ۱۲۴ (۳۲۲)، سنن ابن ماجہ/المساجد ۵ (۷۴۹)، مسند احمد ۲/۱۷۹، والمؤلف في عمل الیوم واللیلة ۶۶ (برقم: ۱۷۳)، (تحفة الأشراف: ۸۷۹۶) (حسن)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 716 - حسن
23. The Prohibition Of Reciting Poetry In The Masjid
It was narrated from 'Amr bin Shu'aib, from his father, from his grandfather, that the Prophet (ﷺ) forbade reciting poetry in the Masjid.
পরিচ্ছেদঃ ২৪: মসজিদে উত্তম কবিতা পাঠের অনুমতি প্রদান
৭১৬. কুতায়বাহ্ (রহ.) ..... সা’ঈদ ইবনু মুসাইয়্যাব (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন একদিন উমার (রাঃ) হাসসান ইবনু সাবিত (রাঃ) এর নিকট দিয়ে যাওয়ার সময় তাকে মসজিদে কবিতা পাঠ করতে দেখলেন। তিনি তার দিকে তীক্ষ দৃষ্টি নিক্ষেপ করলে তিনি বললেন, আমি তো মসজিদে ঐ সময় কবিতা আবৃত্তি করেছি, যখন তাতে আপনার চেয়ে উত্তম ব্যক্তি [রাসূলুল্লাহ (সা.)] হাজির ছিলেন। তারপর তিনি আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর দিকে লক্ষ্য করে বললেন, আপনি কি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেননি? আমার পক্ষ থেকে (কবিতার মাধ্যমে মুশরিকদের কবিতার) উত্তর দাও। [তিনি (সা.) এ দু’আও করেছিলেন] হে আল্লাহ! তাকে রূহুল কুদুস দ্বারা সাহায্য করুন।” তিনি বললেন, হে আল্লাহ! হ্যাঁ।
الرخصة في إنشاد الشعر الحسن في المسجد
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، قال: مَرَّ عُمَرُ، بِحَسَّانَ بْنِ ثَابِتٍ وَهُوَ يُنْشِدُ فِي الْمَسْجِدِ فَلَحَظَ إِلَيْهِ، فَقَالَ: قَدْ أَنْشَدْتُ وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ، ثُمَّ الْتَفَتَ إِلَى أَبِي هُرَيْرَةَ، فَقَالَ: أَسَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: أَجِبْ عَنِّي، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ ؟ قَالَ: اللَّهُمَّ نَعَمْ.
تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة ۶۸ (۴۵۳)، بدء الخلق ۶ (۳۲۱۲)، الأدب ۹۱ (۶۱۵۲)، صحیح مسلم/فضائل الصحابة ۳۴ (۲۴۸۵)، سنن ابی داود/الأدب ۹۵ (۵۰۱۳، ۵۰۱۴) مختصراً، (تحفة الأشراف: ۳۴۰۲)، مسند احمد ۵/۲۲۲، وفی الیوم واللیلة (۱۷۱) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 717 - صحيح
24. The Concession Allowing The Recitation Of Good Poetry In The Masjid
It was narrated that Sa'eed bin Al-Musayyab said: Umar passed by Hassan bin Thabit while he was reciting poetry in the Masjid, and glared at him. He said: 'I recited poetry when there was someone better than you in the Masjid.' Then he turned to Abu Hurairah and said: 'Did you not hear the Messenger of Allah (ﷺ) when he said: Answer back on my behalf. O Allah, help him with the Holy Spirit!' He said: 'Yes, by Allah.'
পরিচ্ছেদঃ ২৫: মসজিদে হারানো জিনিস অন্বেষণ করার নিষেধাজ্ঞা
৭১৭. মুহাম্মাদ ইবনু ওয়াহব (রহ.) ..... জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি মসজিদে এসে হারানো জিনিস খোঁজ করতে লাগল। তাকে রাসূলুল্লাহ (সা.) বললেন, তুমি যেন না পাও।
النهي عن إنشاد الضالة في المسجد
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ وَهْبٍ، قال: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، قال: حَدَّثَنِي زَيْدُ بْنُ أَبِي أُنَيْسَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قال: جَاءَ رَجُلٌ يَنْشُدُ ضَالَّةً فِي الْمَسْجِدِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا وَجَدْتَ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۲۷۴۲) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 718 - صحيح
25. The Prohibition Of Making Announcements Of Lost Property In The Masjid
It was narrated that Jabir said: A man came making announcement of a lost camel in the Masjid, and the Messenger of Allah (ﷺ) said: 'May you never find it!'
পরিচ্ছেদঃ ২৬: মসজিদে হাতিয়ার (অস্ত্র) বের করা প্রসঙ্গে
৭১৮. ’আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু আবদুর রহমান ইবনুল মিসওয়ার আহ্ যুহরী, বাসরী ও মুহাম্মাদ ইবনু মানসূর (রহ.) ..... সুফইয়ান (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আমর (রহ.)-কে বললাম, আপনি কি জাবির-কে বলতে শুনেছেন যে, এক লোক কতকগুলো তীর নিয়ে মসজিদে গেল, তখন রাসূলুল্লাহ (সা.) তাঁকে বললেন, এর ধারালো দিক হাতে ধর। তিনি বললেন, হ্যা (শুনেছি)।
إظهار السلاح في المسجد
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَمُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، قال: قُلْتُ لِعَمْرٍو: أَسَمِعْتَجَابِرًا، يَقُولُ: مَرَّ رَجُلٌ بِسِهَامٍ فِي الْمَسْجِدِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خُذْ بِنِصَالِهَا ؟ قَالَ: نَعَمْ.
تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة ۶۶ (۴۵۱)، الفتن ۷ (۷۰۷۳)، صحیح مسلم/البر والصلة والآداب ۳۴ (۲۶۱۵)، وقد أخرجہ: سنن ابن ماجہ/الأدب ۵۱ (۳۷۷۷، ۳۷۷۸)، (تحفة الأشراف: ۲۵۲۷)، مسند احمد ۳/۳۰۸، ۳۵۰، سنن الدارمی/المقدمة ۵۳ (۶۵۷)، الصلاة ۱۱۹ (۱۴۴۲) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 719 - صحيح
26. Brandishing Weapons In The Masjid
Sufyan said: I said to 'Amr: 'Did you hear Jabir say: A man passed through the Masjid carrying arrows, and the Messenger of Allah (ﷺ) said to him: 'Hold then by the blades.'? He said: 'Yes.'
পরিচ্ছেদঃ ২৭: মসজিদে এক হাতের আঙ্গুল অন্য হাতে প্রবেশ করানো
৭১৯. ইসহাক ইবনু ইব্রাহীম (রহ.) ..... আসওয়াদ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি এবং ’আলকামাহ্ (রহ.) আবদুল্লাহ ইবনু মাস্উদ (রাঃ)-এর কাছে এলে তিনি আমাদের বললেন, এরা কি সালাত আদায় করেছে? আমরা বললাম, না। তিনি বললেন, উঠে সালাত আদায় কর। আমরা তার পেছনে দাঁড়ানোর ইচ্ছা করলাম। তিনি আমাদের একজনকে তাঁর ডানদিকে এবং অন্যজনকে তাঁর বামদিকে দাঁড় করালেন। তিনি আযান ও ইকামত ব্যতীত সালাত আদায় করলেন। পরে যখন রুকু’তে গেলেন, তখন তাঁর এক হাতের আঙুল অন্য হাতের আঙ্গুলের মধ্যে ঢুকালেন এবং তা দুই হাঁটুর মধ্যস্থলে রাখলেন এবং বললেন, আমি রাসূলুল্লাহ (সা.) -কে এমন করতে দেখেছি।
تشبيك الأصابع في المسجد
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قال: أَنْبَأَنَا عِيسَى بْنُ يُونُسَ، قال: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ الْأَسْوَدِ، قال: دَخَلْتُ أَنَا وَعَلْقَمَةُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، فَقَالَ لَنَا: أَصَلَّى هَؤُلَاءِ ؟ قُلْنَا: لَا، قال: قُومُوا فَصَلُّوا، فَذَهَبْنَا لِنَقُومَ خَلْفَهُ، فَجَعَلَ أَحَدَنَا عَنْ يَمِينِهِ وَالْآخَرَ عَنْ شِمَالِهِ فَصَلَّى بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ، فَجَعَلَ إِذَا رَكَعَ شَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ وَجَعَلَهَا بَيْنَ رُكْبَتَيْهِ ، وَقَالَ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ.
تخریج دارالدعوہ: صحیح مسلم/المساجد ۵ (۵۳۴)، (تحفة الأشراف: ۹۱۶۴)، مسند احمد ۱/۴۱۴، ویأتی عند المؤلف برقم: ۱۰۳۰ (صحیح) (یہ حدیث منسوخ ہے)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 720 - صحيح
27. Interlacing One's Fingers In The Masjid
It was narrated that Al-Aswad said: Alqamah and I entered upon 'Abdullah bin Mas'ud and he said to us: 'Have these people prayed?' We said: 'No.' He said: 'Get up and pray.' So we went to stand behind him, and he put one of us on his right and the other on his left, and he prayed with no Adhan and no Iqamah. When he bowed he interlaced his fingers and placed his hands between his knees, and he said: 'I saw the Messenger of Allah (ﷺ) doing that.'
পরিচ্ছেদঃ ২৭: মসজিদে এক হাতের আঙ্গুল অন্য হাতে প্রবেশ করানো
৭২০. ইসহাক ইবনু ইব্রাহীম (রহ.) ..... সুলায়মান (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইব্রাহীমকে ’আলকামাহ্ (রহ.) এবং আসওয়াদ (রহ.)-এর সূত্রে আবদুল্লাহ ইবনু মাস্ঊদ (রহ.) হতে বলতে শুনেছি, এরপর তিনি পূর্ববৎ উল্লেখ করলেন।
تشبيك الأصابع في المسجد
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا النَّضْرُ، قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، وَالْأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، فَذَكَرَ نَحْوَهُ.
تخریج دارالدعوہ: صحیح مسلم/المساجد ۵ (۵۳۴)، سنن ابی داود/الصلاة ۱۵۰ (۸۶۸)، (تحفة الأشراف: ۹۱۶۴، ۹۱۶۵)، ویأتي عند المؤلف برقم: (۱۰۳۱) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 721 - صحيح
27. Interlacing One's Fingers In The Masjid
It was narrated that Sulaiman said: I heard Ibrahim (narrate) from 'Alqamah and Al-Aswad from 'Abdullah, and he narrated something similar.
পরিচ্ছেদঃ ২৮: মসজিদে শয়ন করা
৭২১. কুতায়বাহ্ (রহ.) ..... আব্বাদ ইবনু তামীম (রহ.)-এর চাচা হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (সা.) কে মসজিদে চিৎ হয়ে এক পা অন্য পায়ের উপর স্থাপন করে শয়ন করতে দেখেছেন।
الاستلقاء في المسجد
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَلْقِيًا فِي الْمَسْجِدِ وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الْأُخْرَى .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة ۸۵ (۴۷۵)، اللباس ۱۰۳ (۵۹۶۹)، الاستئذان ۴۴ (۶۲۸۷)، صحیح مسلم/اللباس ۲۲ (۲۱۰۰)، سنن ابی داود/الأدب ۳۶ (۴۸۶۶)، سنن الترمذی/الأدب ۱۹ (۲۷۶۵)، موطا امام مالک/السفر ۲۴ (۸۷)، (تحفة الأشراف: ۵۲۹۸)، مسند احمد ۴/۳۸، ۳۹، ۴۰، سنن الدارمی/الاستئذان ۲۷ (۲۶۹۸) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 722 - صحيح
28. Lying On One's Back In The Masjid
It was narrated from 'Abbad bin Tamim, from his paternal uncle, that he saw the messenger of Allah (ﷺ) lying on his back in the Masjid, placing one leg on top of the other.
পরিচ্ছেদঃ ২৯: মসজিদে নিদ্রা যাওয়া
৭২২. ’উবায়দুল্লাহ ইবনু সা’ঈদ (রহ.) ..... ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (সা.) -এর যামানায় মসজিদে নবাবীতে শয়ন করতেন আর তখন তিনি ছিলেন অবিবাহিত যুবক, তার বিবি (স্ত্রী) ছিল না।
النوم في المسجد
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قال: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قال: أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَنَامُ وَهُوَ شَابٌّ عَزْبٌ لَا أَهْلَ لَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة ۵۸ (۴۴۰)، وقد أخرجہ: (تحفة الأشراف: ۸۱۷۳)، مسند احمد ۲/۱۲۰، سنن الدارمی/الصلاة ۱۱۷ (۱۴۴۰) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 723 - صحيح
29. Sleeping In The Masjid
It was narrated from Ibn 'Umar, that when he was young and single, with no family, at the time of the Messenger of Allah (ﷺ), he used to sleep in the Masjid of the Prophet (ﷺ).
পরিচ্ছেদঃ ৩০: মসজিদে থুথু ফেলা
৭২৩. কুতায়বাহ্ (রহ.) ..... আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: মসজিদে থুথু ফেলা গুনাহ এবং এর কাফফারাহ্ হলো তা পুঁতে ফেলা।
البصاق في المسجد
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْبُصَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا .
تخریج دارالدعوہ: وقد أخرجہ: صحیح مسلم/المساجد ۱۳ (۵۵۲)، سنن ابی داود/الصلاة ۲۲ (۴۷۵)، سنن الترمذی/الصلاة ۲۸۴ (۵۷۲)، (تحفة الأشراف: ۱۴۲۸)، مسند احمد ۳/۱۷۳، ۲۳۲، ۲۷۴، ۲۷۷، سنن الدارمی/الصلاة ۱۱۶ (۱۴۳۵) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 724 - صحيح
30. Spitting In The Masjid
It was narrated that Anas said: The Messenger of Allah (ﷺ) said: 'Spitting in the Masjid is a sin, and its expiation is to bury it.'
পরিচ্ছেদঃ ৩১: মসজিদের কিবলার দিকে নাক ঝাড়া নিষেধ
৭২৪. কুতায়বাহ্ (রহ.) ..... ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) মসজিদের কিবলার দেয়ালে থুথু দেখে তা উঠিয়ে ফেললেন, তারপর লোকেদের দিকে মুখ করে বললেন, যখন তোমাদের কেউ সালাত আদায় করে, তখন সে যেন তার সামনের দিকে থুথু না ফেলে। কারণ যখন সে সালাত আদায় করে তখন আল্লাহ তাআলা তার সামনে থাকেন।
النهي عن أن يتنخم الرجل في قبلة المسجد
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى بُصَاقًا فِي جِدَارِ الْقِبْلَةِ فَحَكَّهُ ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلَا يَبْصُقَنَّ قِبَلَ وَجْهِهِ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قِبَلَ وَجْهِهِ إِذَا صَلَّى .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة ۳۳ (۴۰۶)، الأذان ۹۴ (۷۵۳)، العمل في الصلاة ۱۲ (۱۲۱۳)، الأدب ۷۵ (۶۱۱۱)، صحیح مسلم/المساجد ۱۳ (۵۴۷)، وقد أخرجہ: (تحفة الأشراف: ۸۳۶۶)، موطا امام مالک/القبلة ۳ (۴)، مسند احمد ۲/۳۲، ۶۶، سنن الدارمی/الصلاة ۱۱۶ (۱۴۳۷) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 725 - صحيح
31. The Prohibition Of A Man Spitting Toward The Qiblah In The Masjid
It was narrated from Ibn 'Umar that the Messenger of Allah (ﷺ) saw some sputum on the Qiblah wall. He scrapped it off then he turned to the people and said: When any one of you is praying, let him not spit in front of him, for Allah is in front of him when he prays.
পরিচ্ছেদঃ ৩২: সালাতে সামনে অথবা ডান দিকে থুথু ফেলার ব্যাপারে নবী (সা.) কর্তৃক নিষেধাজ্ঞা
৭২৫. কুতায়বাহ্ (রহ.) ..... আবু সাঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) মসজিদের কিবলার দিকে থুথু দেখতে পেয়ে তা পাথরের টুকরা দ্বারা উঠিয়ে ফেললেন এবং তিনি বারণ করলেন যেন কোন ব্যক্তি তার সম্মুখে অথবা ডান দিকে থুথু না ফেলে এবং বললেন, সে বাম দিকে অথবা পায়ের নীচে থুথু ফেলবে।
ذكر نهي النبي صلى الله عليه وسلم عن أن يبصق الرجل بين يديه أو عن يمينه وهو في صلاته
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَحَكَّهَا بِحَصَاةٍ وَنَهَى أَنْ يَبْصُقَ الرَّجُلُ بَيْنَ يَدَيْهِ أَوْ عَنْ يَمِينِهِ، وَقَالَ: يَبْصُقُ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة ۳۴ (۴۰۸)،۳۵ (۴۱۰)،۳۶ (۴۱۴)، صحیح مسلم/المساجد ۱۳ (۵۴۷)، وقد أخرجہ: سنن ابن ماجہ/المساجد ۱۰ (۷۶۱)، (تحفة الأشراف: ۳۹۹۷)، مسند احمد ۳/۶، ۲۴، ۵۸، ۸۸، ۹۳، سنن الدارمی/الصلاة ۱۱۶ (۱۴۳۸) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 726 - صحيح
32. The Prophet's Prohibition Of A Man Spitting To The Front Or To His Right When Praying
It was narrated from Abu Sa'eed Al-Khudri that the Prophet (ﷺ) saw some spittle in the Qiblah of the Masjid. He scratched it off with a pebble and forbade a man to spit to his front or to his right. He said: Let him spit to his left or beneath his left foot.
পরিচ্ছেদঃ ৩৩: মুসল্লীর জন্যে পেছনে অথবা বাম দিকে থুথু ফেলার অনুমতি প্রদান
৭২৬. ’উবায়দুল্লাহ ইবনু সা’ঈদ (রহ.) ..... ত্বারিক ইবনু আবদুল্লাহ আল মুহারিবী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: যখন তুমি সালাত আদায় করতে থাকবে, তখন তোমার সামনে অথবা তোমার ডান দিকে থুথু ফেলবে না, তোমার পেছনে অথবা বাম দিকে ফেলতে পার যদি সুযোগ থাকে, তা না হলে এমন করবে এ বলে তিনি পায়ের নিচে থুথু ফেললেন এবং তা মলে ফেললেন।
الرخصة للمصلي أن يبصق خلفه أو تلقاء شماله
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قال: حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قال: حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ رِبْعِيٍّ، عَنْ طَارِقِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُحَارِبِيِّ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا كُنْتَ تُصَلِّي، فَلَا تَبْزُقَنَّ بَيْنَ يَدَيْكَ وَلَا عَنْ يَمِينِكَ، وَابْصُقْ خَلْفَكَ أَوْ تِلْقَاءَ شِمَالِكَ إِنْ كَانَ فَارِغًا، وَإِلَّا فَهَكَذَا: وَبَزَقَ تَحْتَ رِجْلِهِ وَدَلَكَهُ .
تخریج دارالدعوہ: سنن ابی داود/الصلاة۲۲ (۴۷۸)، سنن الترمذی/الصلاة ۲۸۴، الجمعة ۴۹ (۵۷۱) مختصراً، سنن ابن ماجہ/إقامة ۶۱ (۱۰۲۱) مختصراً، (تحفة الأشراف: ۴۹۸۷)، مسند احمد ۶/۳۹۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 727 - صحيح
33. The Concession Allowing A Worshipper To Spit Behind Him Or To His Left
It was narrated that Tariq bin 'Abdullah Al-Muharibi said: 'When you are praying, do not spit to the front or to your right. Spit behind you or to your left if there is no one there, otherwise do this.' And he spat beneath his foot and rubbed it.'
পরিচ্ছেদঃ ৩৪: কোন পা দ্বারা থুথু মলে শেষ করবে?
৭২৭. সুওয়াইদ ইবনু নাসর (রহ.) ..... আবুল আলা ইবনু শিখখীর (রহ.)-এর সূত্রে তার পিতা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) -কে আমি দেখলাম যে, তিনি নাক ঝাড়লেন এবং তা তার বাম পা দ্বারা মলে ফেললেন।
بأي الرجلين يدلك بصاقه
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قال: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلَاءِ بْنِ الشِّخِّيرِ، عَنْ أَبِيهِ، قال: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَنَخَّعَ فَدَلَكَهُ بِرِجْلِهِ الْيُسْرَى .
تخریج دارالدعوہ: صحیح مسلم/المساجد ۱۳ (۵۵۴)، سنن ابی داود/الصلاة ۲۲ (۴۸۲، ۴۸۳)، مسند احمد ۴/۲۵، ۲۶، (تحفة الأشراف: ۵۳۴۸) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 728 - صحيح
34. With Which Foot Should He Rub (His Spittle)?
It was narrated from Abu Al-'Ala' bin Ash-Shikhir that his father said: I saw the Messenger of Allah (ﷺ) spit and then rub it with his left foot.
পরিচ্ছেদঃ ৩৫: মসজিদকে সুগন্ধিময় করা
৭২৮. ইসহাক ইবনু ইবরাহীম (রহ.) ..... আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) মসজিদের কিবলার দিকে নাকের ময়লা দেখে এত রাগান্বিত হলেন যে, তাঁর মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করল। তখন এক আনসারী নারী দাঁড়িয়ে তা মুছে ফেলে তদস্থলে খলুক নামক সুগন্ধি লাগিয়ে দিলেন, তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, এটা কতই না উত্তম কাজ।
تخليق المساجد
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قال: حَدَّثَنَا عَائِذُ بْنُ حَبِيبٍ، قال: حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قال: رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَغَضِبَ حَتَّى احْمَرَّ وَجْهُهُ، فَقَامَتِ امْرَأَةٌ مِنْ الْأَنْصَارِ فَحَكَّتْهَا وَجَعَلَتْ مَكَانَهَا خَلُوقًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا أَحْسَنَ هَذَا .
تخریج دارالدعوہ: سنن ابن ماجہ/المساجد ۱۰ (۷۶۲)، (تحفة الأشراف: ۶۹۸)، وقد أخرجہ: صحیح البخاری/الصلاة ۳۹ (۴۱۷)، مسند احمد ۳/۱۸۸، ۱۹۹، ۲۰۰ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 729 - صحيح
35. Perfuming The Masjid
It was narrated that Anas bin Malik said: The Messenger of Allah (ﷺ) saw some sputum in the Qiblah of the Masjid, and he became so angry that his face turned red. Then a woman from the Ansar went and scratched off, and put some perfume in its place. The Messenger of Allah (ﷺ) said: 'How good this is.'
পরিচ্ছেদঃ ৩৬: মসজিদে প্রবেশ ও বের হওয়ার দু’আ
৭২৯. বাসরা’র অধিবাসী সুলায়মান ইবনু উবায়দুল্লাহ আল গয়লানী (রহ.)…. আবদুল মালিক ইবনু সাঈদ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ হুমায়দ এবং আবু উসায়দ (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বলে- “আল্ল-হুম্মাফ তাহলী আবওয়া-বা রহমাতিক” (হে আল্লাহ! আমার জন্যে আপনার রহমাতের দরজা খুলে দিন)।
আর যখন বের হবে তখন যেন বলে- “আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক” (হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার দয়া কামনা করছি)।
القول عند دخول المسجد وعند الخروج منه
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْغَيْلَانِيُّ بَصْرِيٌّ، قال: حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قال: حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدٍ، قال: سَمِعْتُ أَبَا حُمَيْدٍ، وَأَبَا أُسَيْدٍ، يَقُولَانِ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ، فَلْيَقُلْ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ، فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ .
تخریج دارالدعوہ: صحیح مسلم/المسافرین ۱۰ (۷۱۳)، سنن ابی داود/الصلاة ۱۸ (۴۶۵)، سنن ابن ماجہ/المساجد ۱۳ (۷۷۲)، (تحفة الأشراف: ۱۱۱۹۶، ۱۱۸۹۳)، مسند احمد ۳/۴۹۷، ۵ (۴۲۵)، سنن الدارمی/الصلاة ۱۱۵ (۱۴۳۴) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 730 - صحيح
36. What To Say When Entering And Exiting The Masjid
It was narrated that 'Abdul-Malik bin Sa'eed said: I heard Abu Humaid and Abu Usaid say: 'The Messenger of Allah (ﷺ) said: When any one of you enters the Masjid, let him say: 'Allahumma aftahli abwaba rahmatik (O Allah, open to me the gates of your mercy). And when he leaves let him say: Allahumma inni as'aluka min fadlik (O Allah, I ask You of Your bounty).'
পরিচ্ছেদঃ ৩৭: মসজিদে বসার আগে সালাতের নির্দেশ
৭৩০. কুতায়বাহ (রহ.)….আবূ কতাদাহ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন; তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন সে যেন বসার পূর্বে দু’ রাক’আত সালাত আদায় করে।
الأمر بالصلاة قبل الجلوس فيه
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِي قَتَادَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ، فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة ۶۰ (۴۴۴)، التھجد ۲۵ (۱۱۶۳)، صحیح مسلم/المسافرین ۱۱ (۷۱۴)، سنن ابی داود/الصلاة ۱۹ (۴۶۷)، سنن الترمذی/الصلاة ۱۱۹ (۳۱۶)، سنن ابن ماجہ/إقامة ۵۷ (۱۰۱۳)، (تحفة الأشراف: ۱۲۱۲۳)، موطا امام مالک/السفر ۱۸ (۵۷)، مسند احمد ۵/۲۹۵، ۲۹۶، ۳۰۳، ۳۰۵، ۳۱۱، سنن الدارمی/الصلاة ۱۱۴ (۱۴۳۳) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 731 - صحيح
37. The Command To Pray Before Sitting Down In It
It was narrated from Abu Qatadah that the Messenger of Allah (ﷺ) said: When any one of you enters the Masjid, let him pray two Rak'ahs before he sits down.
পরিচ্ছেদঃ ৩৮: সালাত ব্যতীত মসজিদে বসা ও বের হওয়ার অনুমতি প্রদান
৭৩১. সুলায়মান ইবনু দাউদ (রহ.) ..... ’আবদুল্লাহ ইবনু কা’ব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি কা’ব ইবনু মালিক (রাঃ) -কে বর্ণনা করতে শুনেছি যখন তিনি তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ (সা.) -এর সঙ্গে যোগদান হতে ক্ষান্ত রইলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ভোরে তাবুক থেকে আসলেন। তিনি যখন কোন সফর থেকে ফিরে আসতেন প্রথমে মসজিদে প্রবেশ করে দু’রাকআত সালাত আদায় করতেন। তারপর লোকেদের সাথে বসতেন। এবার যখন তিনি (সাঃ) এমন করলেন, তখন যারা জিহাদে যোগদান করছিলেন না তারা এসে তার নিকট যোগদান না করার কারণ পেশ করতে লাগলেন এবং তাঁর নিকট শপথ করতে লাগলেন।
তারা সংখ্যায় আশি জনের অধিক ছিলেন। রাসূলুল্লাহ (সা.) তাঁদের বাহ্যিক কারণগুলো মেনে নিলেন এবং তাঁদের বায়’আত নিলেন এবং তাদের জন্যে ক্ষমা চাইলেন আর তাদের ভিতরের ব্যাপার আল্লাহর নিকট অর্পণ করলেন। এমন সময় আমি সেখানে আসলাম। আমি যখন সালাম করলাম তিনি রাগের হাসি হাসলেন। তারপর বললেন, আসো। আমি এসে তাঁর সম্মুখে বসে পড়লাম। তিনি বললেন, তোমাকে কিসে ফিরিয়ে রাখল? তুমি কি সওয়ারী সংগ্রহ করেছিলে না? আমি বললাম, হে আল্লাহর রসূল (সা.)! আল্লাহর কসম, আমি জানি যে, আপনি ছাড়া যদি অন্য কোন দুনিয়াদারের সম্মুখে বসা থাকতাম তা হলে মনে করি যে, আমি তার রাগ হতে বের হয়ে যেতে পারতাম। আমার বিতর্ক করার শক্তি আছে। কিন্তু আল্লাহর কসম! আমি জানি আজ যদি আমি আপনার নিকট মিথ্যা কথা বলি তাহলে তাতে আপনি খুশি হয়ে যাবেন। কিন্তু অচিরেই আল্লাহ তা’আলা আপনাকে আমার ওপর রাগান্বিত করে দিবেন। আর যদি সত্য কথা বলি, তাহলে আপনি হয়ত আমার ওপর রাগান্বিত হবেন। তবে আমি আল্লাহর ক্ষমা কামনা করি। আল্লাহর কসম! আমি যখন আপনার সাথে যুদ্ধে যাওয়া থেকে বিরত ছিলাম তখনকার চাইতে কোন সময় বেশি শক্তিশালী অথবা বেশি সম্পদশালী ছিলাম না। রাসূলুল্লাহ (সা.) বললেন, এ ব্যক্তি সত্য কথা বলেছে। উঠ, তোমার বিষয়ে আল্লাহ কোন ফায়সালা করা পর্যন্ত অপেক্ষা কর। তখন আমি উঠে গেলাম। (সংক্ষিপ্ত)
الرخصة في الجلوس فيه والخروج منه بغير صلاة
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، قال: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، قال ابْنُ شِهَابٍ: وَأَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، قال: سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ، حَدِيثَهُ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ، قَالَ: وَصَبَّحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَادِمًا، وَكَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ بَدَأَ بِالْمَسْجِدِ فَرَكَعَ فِيهِ رَكْعَتَيْنِ ثُمَّ جَلَسَ لِلنَّاسِ، فَلَمَّا فَعَلَ ذَلِكَ جَاءَهُ الْمُخَلَّفُونَ فَطَفِقُوا يَعْتَذِرُونَ إِلَيْهِ وَيَحْلِفُونَ لَهُ وَكَانُوا بِضْعًا وَثَمَانِينَ رَجُلًا، فَقَبِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَانِيَتَهُمْ وَبَايَعَهُمْ وَاسْتَغْفَرَ لَهُمْ وَوَكَلَ سَرَائِرَهُمْ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ، حَتَّى جِئْتُ فَلَمَّا سَلَّمْتُ تَبَسَّمَ تَبَسُّمَ الْمُغْضَبِ، ثُمَّ قَالَ: تَعَالَ، فَجِئْتُ حَتَّى جَلَسْتُ بَيْنَ يَدَيْهِ، فَقَالَ لِي: مَا خَلَّفَكَ ؟ أَلَمْ تَكُنِ ابْتَعْتَ ظَهْرَكَ ؟ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي وَاللَّهِ لَوْ جَلَسْتُ عِنْدَ غَيْرِكَ مِنْ أَهْلِ الدُّنْيَا لَرَأَيْتُ أَنِّي سَأَخْرُجُ مِنْ سَخَطِهِ وَلَقَدْ أُعْطِيتُ جَدَلًا وَلَكِنْ وَاللَّهِ لَقَدْ عَلِمْتُ لَئِنْ حَدَّثْتُكَ الْيَوْمَ حَدِيثَ كَذِبٍ لِتَرْضَى بِهِ عَنِّي لَيُوشَكُ أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُسْخِطُكَ عَلَيَّ وَلَئِنْ حَدَّثْتُكَ حَدِيثَ صِدْقٍ تَجِدُ عَلَيَّ فِيهِ إِنِّي لَأَرْجُو فِيهِ عَفْوَ اللَّهِ وَاللَّهِ مَا كُنْتُ قَطُّ أَقْوَى وَلَا أَيْسَرَ مِنِّي حِينَ تَخَلَّفْتُ عَنْكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمَّا هَذَا فَقَدْ صَدَقَ، فَقُمْ حَتَّى يَقْضِيَ اللَّهُ فِيكَ ، فَقُمْتُ فَمَضَيْتُ. مُخْتَصَرٌ.
تخریج دارالدعوہ: صحیح البخاری/الجہاد ۱۹۸ (۳۰۸۸)، صحیح مسلم/المسافرین ۱۲ (۷۱۶)، سنن ابی داود/الجہاد ۱۷۳ (۲۷۷۳)،۱۷۸ (۲۷۸۱)، (تحفة الأشراف: ۱۱۱۳۲)، وقد أخرجہ: سنن الترمذی/التفسیر ۱۰ (۳۱۰۲)، مسند احمد ۳/۴۵۵، ۴۵۷، ۴۵۹ و ۶/۳۸۸ (کعب بن مالک رضی اللہ عنہ کی حدیث کی مفصل تخریج کے لیے حدیث رقم: (۳۴۵۱) کی تخریج دیکھئے، یہاں باب کی مناسبت سے متن اور تخریج میں اختصار سے کام لیا گیا ہے) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 732 - صحيح
38. Concession Allowing One To Sit Down In The Masjid And To Exit Without Praying
Abdullah bin Ka'b said: I heard Ka'b bin Malik telling the story of when he stayed behind from going out on the campaign of Tabuk with the Messenger of Allah (ﷺ). He said: 'The Messenger of Allah (ﷺ) came back in the morning, and when he came back from a journey he would go to the Masjid first and pray two Rak'ahs there, then he would sit to (meet with) the people. When he did that, those who had stayed behind came to him and started giving their excuses, swearing by Allah. There were eighty-odd men, and the Messenger of Allah (ﷺ) accepted what they declared and accepted their oaths of allegiance; he prayed for forgiveness for them and left whatever was in their hearts to Allah. Then when I came and greeted him, he smiled as one who is angry, then he said: 'Come here.' So I came and sat in front of him, [1] and he said: 'What kept you behind? Did you not buy a mount?' I said: 'O Messenger of Allah, if I were to sit before anyone other than you of those who hold high positions in this world, I would find a way to avoid his anger. I am an eloquent man but, by Allah, I know that if I were to tell you a lie today to make you pleased with me, Allah would soon make you angry with me, but if I tell you the truth, it will make you angry with me, but I will still have the hope that Allah may forgive me. I have never been in a better position, physically or financially, than the time when I stayed behind and did not join you.' The Messenger of Allah (ﷺ) said: 'This man has spoken the truth. Go away until Allah decides concerning you.' So I got up and went away. This is an abridged version of narration.
[1] It is this which the author cited the narration for. While the absence of the mention of a thing - in this case prayer - is not a proof that it does not exist.
পরিচ্ছেদঃ ৩৯: মসজিদের নিকট দিয়ে গমন করার সালাত
৭৩২. মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু ’আবদুল হাকাম ইবনু আ’ইয়ান (রহ.) ..... আবু সাঈদ ইবনুল্ল মু’আল্লা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর সময় আমরা সকালে বাজারের দিকে যেতাম তখন আমরা মসজিদের কাছ দিয়ে যাওয়ার সময় তাতে সালাত আদায় করতাম।
صلاة الذي يمر على المسجد
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ بْنِ أَعَيْنَ، قال: حَدَّثَنَا شُعَيْبٌ، قال: حَدَّثَنَا اللَّيْثُ، قال: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ ابْنِ أَبِي هِلَالٍ، قال: أَخْبَرَنِي مَرْوَانُ بْنُ عُثْمَانَ، أَنَّ عُبَيْدَ بْنَ حُنَيْنٍ أَخْبَرَهُ عَنْ أَبِي سَعِيدِ بْنِ الْمُعَلَّى، قال: كُنَّا نَغْدُو إِلَى السُّوقِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَمُرُّ عَلَى الْمَسْجِدِ فَنُصَلِّي فِيهِ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۲۰۴۸) (ضعیف) (سند میں ’’مروان‘‘ ضعیف ہیں)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 733 - ضعيف
39. The Prayer Of One Who Is Passing Through The Masjid
It was narrated that Abu Sa'eed bin Al-Mu'alla said: We used to go to the marketplace in the morning at the time of the Messenger of Allah (ﷺ), and we would pass through the Masjid and pray there.
পরিচ্ছেদঃ ৪০: সালাতের অপেক্ষায় মসজিদে বসার ব্যাপারে উৎসাহ প্রদান
৭৩৩. কুতায়বাহ্ (রহ.) ..... আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন: যখন তোমাদের কেউ সালাত আদায় করে মুসল্লায় বসে থাকে, যতক্ষণ পর্যন্ত তার উযূ ভঙ্গ না হয় সে পর্যন্ত মালায়িকাহ্ (ফেরেশতারা) তার জন্যে এ দু’আ করতে থাকে- “আল্ল-হুম্মাগফির লাহু আল্ল-হুম্মার হামহু” (হে আল্লাহ! তাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ! তার প্রতি দয়া করুন)।
الترغيب في الجلوس في المسجد وانتظار الصلاة
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّ الْمَلَائِكَةَ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ مَا لَمْ يُحْدِثْ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الوضوء ۳۴ (۱۷۶)، الصلاة ۶۱ (۴۴۵)،۸۷ (۴۷۷)، الأذان ۳۰ (۶۴۷)،۳۶ (۶۵۹)، البیوع ۴۹ (۲۱۱۹)، بدء الخلق ۷ (۳۲۲۹)، وقد أخرجہ: سنن ابی داود/الصلاة ۲۰ (۴۶۹)، (تحفة الأشراف: ۱۳۸۱۶)، موطا امام مالک/السفر ۱۸ (۵۴)، مسند احمد ۲/۲۶۶، ۲۸۹، ۳۱۲، ۳۹۴، ۴۱۵، ۴۲۱، ۴۸۶، ۵۰۲ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 734 - صحيح
40. Encouragement To Sit In The Masjid And Wait For The Prayer
It was narrated from Abu Hurairah that the Messenger of Allah (ﷺ) said: The angels send Salah upon any one of you so long as he is in the place where he prays, and so long as he does not invalidate his ablution, (saying): 'O Allah, forgive him, O Allah, have mercy on him.'
পরিচ্ছেদঃ ৪০: সালাতের অপেক্ষায় মসজিদে বসার ব্যাপারে উৎসাহ প্রদান
৭৩৪. কুতায়বাহ্ (রহ.) ..... ’আইয়্যাশ ইবনু ’উকবাহ্ (রহ.) হতে বর্ণিত। ইয়াহইয়া ইবনু মায়মূন তাকে বলেছেন যে, তিনি সাহল আস্ সাইদী (রাঃ)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ (সা.) -কে বলতে শুনেছি, যে ব্যক্তি মসজিদে সালাতের প্রতিক্ষায় থাকে, সে যেন সালাতের মধ্যেই থাকে।
الترغيب في الجلوس في المسجد وانتظار الصلاة
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَيَّاشِ بْنِ عُقْبَةَ، أَنَّ يَحْيَى بْنَ مَيْمُونٍ حَدَّثَهُ، قال: سَمِعْتُ سَهْلًا السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: مَنْ كَانَ فِي الْمَسْجِدِ يَنْتَظِرُ الصَّلَاةَ فَهُوَ فِي الصَّلَاةِ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۴۸۰۸)، مسند احمد ۵/۳۳۱ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 735 - صحيح
40. Encouragement To Sit In The Masjid And Wait For The Prayer
Sahl As-Sa'idi, may Allah be pleased with him, said: I heard the Messenger of Allah (ﷺ) say: 'Whoever is in the Masjid waiting for the prayer, he is in a state of prayer.'
পরিচ্ছেদঃ ৪১: উটশালায় সালাত আদায়ে নবী (সা.) কর্তৃক নিষেধাজ্ঞা
৭৩৫. ’আমর ইবনু ’আলী (রহ.) ..... ’আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) উটের বসার স্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন।
ذكر نهي النبي صلى الله عليه وسلم عن الصلاة في أعطان الإبل
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قال: حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَشْعَثَ، عَنْ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الصَّلَاةِ فِي أَعْطَانِ الْإِبِلِ .
تخریج دارالدعوہ: سنن ابن ماجہ/المساجد ۱۲ (۷۶۹) مطولاً، (تحفة الأشراف: ۹۶۵۱)، مسند احمد ۴/۸۵، ۸۶، و۵/۵۴، ۵۵، ۵۶ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 736 - صحيح
41. The Prophetarum Prohibiting Prayer In Camel Pens
It was narrated from 'Abdullah bin Mughaffal that the Messenger of Allah (ﷺ) forbade praying in the camel pens. [1] A'tan: Kneeling places, or, where they kneel to drink water.
পরিচ্ছেদঃ ৪২: এ ব্যাপারে (উটশালায় সালাত আদায়ের) অনুমতি প্রদান
৭৩৬. হাসান ইবনু ইসমাঈল ইবনু সুলায়মান (রহ.) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: আমার জন্যে সমগ্র জমিনকে মসজিদ ও পবিত্র করে দেয়া হয়েছে। আমার উম্মতের যে ব্যক্তি যেখানেই সালাত পায়, সেখানেই সালাত আদায় করে নিবে।
الرخصة في ذلك
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ سُلَيْمَانَ، قال: حَدَّثَنَا هُشَيْمٌ، قال: حَدَّثَنَا سَيَّارٌ، عَنْ يَزِيدَ الْفَقِيرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: جُعِلَتْ لِي الْأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، أَيْنَمَا أَدْرَكَ رَجُلٌ مِنْ أُمَّتِي الصَّلَاةَ صَلَّى .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۴۳۲ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 737 - صحيح
42. Concession Regarding That
It was narrated that Jabir bin 'Abdullah said: The Messenger of Allah (ﷺ) said: 'The earth has been made for me a place of prostration and a means of purification, so wherever a man of my Ummah is when the time for prayer comes, let him pray.'
পরিচ্ছেদঃ ৪৩: চাটাইয়ের উপর সালাত আদায় করা
৭৩৭. সা’ঈদ ইবনু ইয়াহইয়া ইবনু সাঈদ আল উমাবী (রহ.) ..... আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত, উম্মু সুলায়ম (রাঃ) রাসূলুল্লাহ (সা.)-এর কাছে আবেদন করলেন, তিনি যেন তার কাছে এসে তার ঘরে সালাত আদায় করেন। তাহলে তিনি ঐ স্থানকে সালাতের স্থান ঠিক করে নিবেন। তিনি তার ঘরে আসলেন, তখন তিনি একটি চাটাইয়ের ব্যবস্থা করলেন এবং পানি দ্বারা তা মুছে ফেললেন। তারপর রাসূলুল্লাহ (সা.) তার ওপর সালাত আদায় করলেন এবং অন্য লোকেরাও তাঁর সঙ্গে সালাত আদায় করলেন।
الصلاة على الحصير
أَخْبَرَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأُمَوِيُّ، قال: حَدَّثَنَا أَبِي، قال: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ أُمَّ سُلَيْمٍ سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْتِيَهَا فَيُصَلِّيَ فِي بَيْتِهَا فَتَتَّخِذَهُ مُصَلًّى، فَأَتَاهَا فَعَمِدَتْ إِلَى حَصِيرٍ فَنَضَحَتْهُ بِمَاءٍ، فَصَلَّى عَلَيْهِ وَصَلَّوْا مَعَهُ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۲۲۰) (صحیح) (یہ حدیث آگے (۸۰۲) پر آ رہی ہے)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 738 - صحيح الإسناد
43. Praying On A Reed Mat
It was narrated from Anas bin Malik that Umm Sulaim asked the Messenger of Allah (ﷺ) to come to her and pray in her house so that she could take (the place where he prayed) as a Musalla (prayer place). So he came to her and she went and got a reed mat and sprinkled it with water, and he prayed on it, and they prayed with him.
পরিচ্ছেদঃ ৪৪: খেজুর পাতার নির্মিত চাটাইয়ের ওপর সালাত আদায় করা
৭৩৮. ইসমাঈল ইবনু মাস্’উদ (রহ.) ..... মায়মূনাহ্ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) খেজুর পাতার তৈরি ছোট চাটাই-এর ওপর সালাত আদায় করতেন।
الصلاة على الخمرة
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قال: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ يَعْنِي الشَّيْبَانِيَّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ مَيْمُونَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي عَلَى الْخُمْرَةِ .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الحیض ۳۰ (۳۳۳)، الصلاة ۱۹ (۳۷۹)،۲۱ (۳۸۱)، وقد أخرجہ: سنن ابن ماجہ/إقامة ۶۳ (۱۰۲۸)، (تحفة الأشراف: ۱۸۰۶۲)، مسند احمد ۶/۳۳۰، ۳۳۵، ۳۳۶، سنن الدارمی/الصلاة ۱۰۱ (۱۴۱۳) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 739 - صحيح
44. Praying On A Mat
It was narrated from Maimunah that the Messenger of Allah (ﷺ) used to pray on a mat.
পরিচ্ছেদঃ ৪৫: মিম্বারের ওপর সালাত আদায় করা
৭৩৯. কুতায়বাহ্ (রহ.) ..... আবূ হাযিম ইবনু দীনার (রহ.) হতে বর্ণিত। কয়েকজন লোক সাহল ইবনু সা’দ আস-সাইদী (রাঃ)-এর নিকট আসলেন, তাঁরা মিম্বারের বিষয়ে সন্দেহ করতে লাগল যে, তার কাঠ কোথা থেকে আনা হয়েছে। তাঁরা তাঁকে এ সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বললেন, আল্লাহর শপথ! আমি জানি কোথা থেকে আনা হয়েছে। প্রথম যেদিন তা স্থাপন করা হয় এবং প্রথম যেদিন রাসূলুল্লাহ (সা.) তাতে বসেন সেদিন আমি তা দেখেছিলাম। রাসূলুল্লাহ (সা.) জনৈক মহিলার নিকট লোক পাঠিয়ে বললেন যে, তোমার কাঠমিস্ত্রি চাকরকে আদেশ কর, সে যেন আমার জন্যে একটা কাঠের মিম্বার তৈরি করে দেয়, যখন লোকের সাথে কথা বলবো আমি তার উপর বসবো। ঐ রমণী তাকে আদেশ করলে সে গাবা অরণ্যের ঝাউ বৃক্ষের কাঠ দ্বারা তা তৈরি করলো। তারপর তা নিয়ে সে মিস্ত্রি আসলো। সে মহিলা তা রাসূলুল্লাহ (সা.) -এর নিকট প্রেরণ করলে রসূলুল্লাহ্ (সা.)-এর নির্দেশে তা এখানে স্থাপন করা হয়। তারপর আমি রাসূলুল্লাহ (সা.) -কে তাতে আরোহণ করে সালাত আদায় করতে দেখেছি। তিনি এর উপর থেকেই তাকবীর বললেন ও রুকু করলেন। তারপর তিনি পেছনে সরে মিম্বারের মূলে সাজদাহ করলেন। তিনি পুনরায় মিম্বারে ফিরে আসলেন। তারপর তিনি সালাত শেষ করে লোকের দিকে মুখ করে বললেন, হে লোক সকল! আমি এমন করলাম যাতে তোমরা আমার অনুসরণ করতে পার এবং তোমরা আমার সালাত দেখে তা তোমরা শিখতে পার।
الصلاة على المنبر
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قال: حَدَّثَنِي أَبُو حَازِمِ بْنُ دِينَارٍ، أَنَّ رِجَالًا أَتَوْا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ وَقَدِ امْتَرَوْا فِي الْمِنْبَرِ مِمَّ عُودُهُ، فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: وَاللَّهِ إِنِّي لَأَعْرِفُ مِمَّ هُوَ، وَلَقَدْ رَأَيْتُهُ أَوَّلَ يَوْمٍ وُضِعَ وَأَوَّلَ يَوْمٍ جَلَسَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى فُلَانَةَ امْرَأَةٍ قَدْ سَمَّاهَا سَهْلٌ أَنْ مُرِي غُلَامَكِ النَّجَّارَ أَنْ يَعْمَلَ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهِنَّ إِذَا كَلَّمْتُ النَّاسَ، فَأَمَرَتْهُ فَعَمِلَهَا مِنْ طَرْفَاءِ الْغَابَةِ ثُمَّ جَاءَ بِهَا فَأُرْسِلَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ بِهَا فَوُضِعَتْ هَا هُنَا، ثُمَّ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقِيَ فَصَلَّى عَلَيْهَا وَكَبَّرَ وَهُوَ عَلَيْهَا ثُمَّ رَكَعَ وَهُوَ عَلَيْهَا، ثُمَّ نَزَلَ الْقَهْقَرَى فَسَجَدَ فِي أَصْلِ الْمِنْبَرِ، ثُمَّ عَادَ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: يَا أَيُّهَا النَّاسُ إِنَّمَا صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا بِي وَلِتَعَلَّمُوا صَلَاتِي .
تخریج دارالدعوہ: صحیح البخاری/الصلاة ۱۸ (۳۷۷)،۶۴ (۴۴۸)، الجمعة ۲۶ (۹۱۷)، البیوع ۳۲ (۲۰۹۴)، صحیح مسلم/المساجد ۱۰ (۵۴۴)، سنن ابی داود/الصلاة ۲۲۱ (۱۰۸۰)، (تحفة الأشراف: ۴۷۷۵)، مسند احمد ۵/۳۳۹، سنن الدارمی/الصلاة ۴۵ (۱۲۹۳) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 740 - صحيح
45. Praying On The Minbar
Abu Hazim bin Dinar narrated that some men came to Sahl bin Sa'd As-Sa'idi. They were wondering what kind of wood the Minbar was made of, so they asked him about that. He said: By Allah, I know what it is made of. I saw it the first day it was set up and the first day the Messenger of Allah (ﷺ) sat on it. The Messenger of Allah (ﷺ) sent word to so-and-so - a woman whose name Sahl mentioned - telling her: 'Tell your carpenter slave to make me something of wood that I can sit on when I speak to the people.' So she told him, and he made it from tamarisk wood from Al-Ghabah (a place near Al-Madinah). Then he brought it and it was sent to the Messenger of Allah (ﷺ), who commanded that it be set up here. Then I saw the Messenger of Allah (ﷺ) ascend it and praying on it, and saying the Takbir while he was on top of it, then he bowed when he was on top of it, then he came down backward and prostrated at the base of the Minbar, then he went back. When he had finished he turned to face the people and said: 'O people, I only did this so that you can follow me in prayer and learn how I pray.'
পরিচ্ছেদঃ ৪৬: গাধার উপর সালাত আদায় করা
৭৪০. কুতায়বাহ্ ইবনু সাঈদ (রহ.) ..... ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) -কে গাধার উপর খায়বার অভিমুখী হয়ে সালাত আদায় করতে দেখেছি।
الصلاة على الحمار
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، قال: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى حِمَارٍ وَهُوَ مُتَوَجِّهٌ إِلَى خَيْبَرَ .
تخریج دارالدعوہ: صحیح مسلم/المسافرین ۴ (۷۰۰)، سنن ابی داود/الصلاة ۲۷۷ (۱۲۲۶)، موطا امام مالک/السفر ۷ (۲۵)، (تحفة الأشراف: ۷۰۸۶)، مسند احمد ۲/۷، ۴۹، ۵۲، ۵۷، ۷۵، ۸۳، ۱۲۸ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 741 - صحيح
46. Praying On A Donkey
It was narrated that Ibn 'Umar said: I saw the Messenger of Allah (ﷺ) praying on a donkey, when he was heading toward Khaibar.
পরিচ্ছেদঃ ৪৬: গাধার উপর সালাত আদায় করা
৭৪১. মুহাম্মাদ ইবনু মানসূর (রহ.) ..... আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (সা.)-কে গাধার উপর সালাত আদায় করতে দেখেছেন, তখন তিনি খায়বার অভিমুখী ছিলেন আর কিবলাহ্ ছিল তার পেছনে। আবূ ’আবদুর রহমান বলেন, এ হাদীস বর্ণনায় “রাসূলুল্লাহ (সা.) গাধার উপর সালাত আদায় করেছেন। কেউ ’আমর ইবনু ইয়াহইয়া-এর অনুসরণ করেছেন বলে আমার জানা নেই। আবূ ইয়াহইয়া ইবনু সাঈদ সূত্রে আনাস (রাঃ) হতে বর্ণিত হাদীসটি মাওকুফ। আল্লাহ তা’আলাই ভালো জানেন।”
الصلاة على الحمار
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قال: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُمَرَ، قال: حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْيَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى حِمَارٍ وَهُوَ رَاكِبٌ إِلَى خَيْبَرَ وَالْقِبْلَةُ خَلْفَهُ . قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ: لَا نَعْلَمُ أَحَدًا تَابَعَ عَمْرَو بْنَ يَحْيَى عَلَى قَوْلِهِ يُصَلِّي عَلَى حِمَارٍ، وَحَدِيثُ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَنَسٍ الصَّوَابُ، مَوْقُوفٌ وَاللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى أَعْلَمُ.
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۶۶۵)، وقد أخرجہ: صحیح البخاری/تقصیرالصلاة ۱۰ (۱۱۰۰)، موطا امام مالک/قصر الصلاة ۷ (۲۶) (حسن صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 742 - حسن صحيح
46. Praying On A Donkey
It was narrated from Anas bin Malik that he saw the Messenger of Allah (ﷺ) praying on a donkey while he was riding, praying toward Khaibar with the Qiblah behind him. Abu 'Abdur-Rahman (An-Nasa'i) said: We do not know of anyone who reported anything to support what 'Amr bin Yahya said about praying on a donkey. As for the Hadith of Yahya bin Sa'eed from Anas, what is correct is that it is Mawquf. [1] And Allah knows best.
[1] That is a saying or action of a Companion of the Prophet (ﷺ)