সূরাঃ ১০৫/ আল-ফীল | Al-Fil | ٱلْفِيل আয়াতঃ ৫/৫ মাক্কী
১০৫ : ৫ فَجَعَلَهُمۡ كَعَصۡفٍ مَّاۡكُوۡلٍ ﴿۵﴾
فجعلهم كعصف ماكول ﴿۵﴾

অতঃপর তিনি তাদেরকে করলেন ভক্ষিত শস্যপাতার ন্যায়। আল-বায়ান

অতঃপর তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণ-ভুষির মত। তাইসিরুল

অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন। মুজিবুর রহমান

And He made them like eaten straw. Sahih International

৫. অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ-সদৃশ করেন।(১)

(১) عصف এর অর্থ শুষ্ক তৃণ-লতা, শুকনো খড়কুটো।। কঙ্কর নিক্ষিপ্ত হওয়ার ফলে আবরাহার সেনাবাহিনীর অবস্থা শুষ্ক তৃণ ভক্ষিত হওয়ার পর যা হয়, তদ্রুপই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। [তাবারী, ইবন কাসীর]

তাফসীরে জাকারিয়া

৫। অতঃপর তিনি তাদেরকে করেছিলেন চিবানো ঘাসের মত।[1]

[1] অর্থাৎ, তাদের দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলো এমন ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যেমন হয় পশু কর্তৃক চিবানো ঘাস।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন