সূরাঃ ৭৭/ আল-মুরসালাত | Al-Mursalat | ٱلْمُرْسَلَات আয়াতঃ ৩৮/৫০ মাক্কী
৭৭ : ৩৮ هٰذَا یَوۡمُ الۡفَصۡلِ ۚ جَمَعۡنٰكُمۡ وَ الۡاَوَّلِیۡنَ ﴿۳۸﴾
هذا یوم الفصل جمعنكم و الاولین ﴿۳۸﴾

এটি ফয়সালার দিন; তোমাদেরকে ও পূর্ববর্তীদেরকে আমি একত্র করেছি। আল-বায়ান

এটা চূড়ান্ত ফয়সালার দিন, আমি একত্রিত করেছি তোমাদেরকে আর আগের লোকেদেরকে। তাইসিরুল

ইহাই ফাইসালার দিন, আমি একত্রিত করব তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে। মুজিবুর রহমান

This is the Day of Judgement; We will have assembled you and the former peoples. Sahih International

৩৮. এটাই ফয়সালার দিন, আমরা একত্র করেছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে।

-

তাফসীরে জাকারিয়া

(৩৮) এটাই ফায়সালার দিন, আমি একত্রিত করেছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে। [1]

[1] এ কথা মহান আল্লাহ বান্দাদেরকে সম্বোধন করে বলবেন। আমি তোমাদের পূর্বাপর সকলকে আমার পরিপূর্ণ শক্তি দ্বারা ফায়সালা করার জন্য একই ময়দানে একত্রিত করে নিয়েছি।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন