সূরাঃ ৩৮/ সোয়াদ | Ṣād | ص আয়াতঃ ৮৭/৮৮ মাক্কী
৩৮ : ৮৭ اِنۡ هُوَ اِلَّا ذِكۡرٌ لِّلۡعٰلَمِیۡنَ ﴿۸۷﴾

সৃষ্টিকুলের জন্য এ তো উপদেশ ছাড়া আর কিছু নয়। আল-বায়ান

এটা তো বিশ্বজগতের জন্য কেবল উপদেশ বাণী। তাইসিরুল

ইহাতো বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র। মুজিবুর রহমান

It is but a reminder to the worlds. Sahih International

৮৭. এ তো সৃষ্টিকুলের জন্য উপদেশ মাত্ৰ।(১)

(১) অর্থাৎ এ কুরআন সৃষ্টিকুলের জন্য উপদেশ মাত্র। এটা জিন ও ইনসানকে তা স্মরণ করিয়ে দেয় যা তাদের দুনিয়া ও আখেরাতে কাজে আসে। [মুয়াস্‌সার]

তাফসীরে জাকারিয়া

(৮৭) এ (কুরআন) বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র। [1]

[1] অর্থাৎ, এই কুরআন বা অহী বা ঐ দাওয়াত যা আমি পেশ করছি, তা পৃথিবীর সকল মানুষ ও জ্বিন জাতির জন্য উপদেশ স্বরূপ; এই শর্তে যে, তা থেকে উপদেশ গ্রহণ করার ইচ্ছা থাকতে হবে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন