সূরাঃ ৩৮/ সোয়াদ | Ṣād | ص আয়াতঃ ৭৪/৮৮ মাক্কী
৩৮ : ৭৪ اِلَّاۤ اِبۡلِیۡسَ ؕ اِسۡتَكۡبَرَ وَ كَانَ مِنَ الۡكٰفِرِیۡنَ ﴿۷۴﴾

ইবলীস ছাড়া, সে অহঙ্কার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল। আল-বায়ান

ইবলীস ছাড়া। সে অহঙ্কার করল আর কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাইসিরুল

শুধু ইবলীস ব্যতীত; সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হল। মুজিবুর রহমান

Except Iblees; he was arrogant and became among the disbelievers. Sahih International

৭৪. ইবলীস ছাড়া, সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হল।

-

তাফসীরে জাকারিয়া

(৭৪) ইবলীস ছাড়া, সে অহংকার করল[1] এবং সত্যপ্রত্যাখ্যানকারীদের অন্তর্ভুক্ত হল। [2]

[1] যদি ইবলীসকে ফিরিশতার গুণে গুণান্বিত ভাবা হয় তবে এই استثناء متصل হবে। অর্থাৎ ইবলীস সিজদার ঐ আদেশের আওতাভুক্ত হবে। এ ছাড়া এটা استثناء منقطع হবে, অর্থাৎ ইবলীস সেই আদেশের আওতাভুক্ত ছিল না। কিন্তু তার আকাশে বসবাসের কারণে তাকেও উক্ত আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু সে অহংকারবশতঃ তা পালন করতে অস্বীকার করল।

[2] এখানে كَانَ (ছিল) صَارَ (হয়ে গেল)এর অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন ও তাঁর আনুগত্যে অহংকার প্রদর্শনের কারণে সে কাফের হয়ে গেল। অথবা আল্লাহর ইলমে সে কাফের ছিল।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন