সূরাঃ ২১/ আল-আম্বিয়া | Al-Anbiya | ٱلْأَنْبِيَاء আয়াতঃ ৭২/১১২ মাক্কী
২১ : ৭২ وَ وَهَبۡنَا لَهٗۤ اِسۡحٰقَ ؕ وَ یَعۡقُوۡبَ نَافِلَۃً ؕ وَ كُلًّا جَعَلۡنَا صٰلِحِیۡنَ ﴿۷۲﴾
و وهبنا لهٗ اسحق و یعقوب نافلۃ و كلا جعلنا صلحین ﴿۷۲﴾

আর আমি তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকূবকে অতিরিক্ত হিসেবে; আর তাদের প্রত্যেককেই আমি সৎকর্মশীল করেছিলাম। আল-বায়ান

আমি ইবরাহীমকে দান করেছিলাম ইসহাক, আর অতিরিক্ত হিসেবে (পৌত্র) ইয়া‘কুব, (তাদের) প্রত্যেককেই আমি করেছিলাম সৎকর্মশীল। তাইসিরুল

এবং আমি ইবরাহীমকে দান করেছিলাম ইসহাক এবং পুরস্কার স্বরূপ ইয়াকূব; এবং প্রত্যেককেই করেছিলাম সৎকর্মপরায়ণ। মুজিবুর রহমান

And We gave him Isaac and Jacob in addition, and all [of them] We made righteous. Sahih International

৭২. এবং আমরা ইবরাহীমকে দান করেছিলাম ইসহাক আর অতিরিক্ত পুরস্কারস্বরূপ ইয়াকুবকে(১); এবং প্রত্যেককেই করেছিলাম সৎকর্মপরায়ণ।

(১) অর্থাৎ আমি তাকে (দোআ ও অনুরোধ অনুযায়ী) পুত্র ইসহাক ও অতিরিক্ত দান হিসেবে পৌত্র ইয়াকুবও নিজের পক্ষ থেকে দান করলাম। অর্থাৎ ছেলের পরে পৌত্রকেও নবুওয়াতের মর্যাদায় অভিসিক্ত করেছি। দোআর অতিরিক্ত হওয়ার কারণে একে نافلة বলা হয়েছে। [কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

(৭২) আমি তাকে (ইব্রাহীমকে) দান করলাম ইসহাক এবং অতিরিক্ত (পৌত্র)রূপে ইয়াকুবকে; [1] আর প্রত্যেককেই করলাম সৎকর্মপরায়ণ।

[1] نَافِلة এর অর্থ অতিরিক্ত। অর্থাৎ, ইবরাহীম শুধু পুত্রের জন্য দু’আ করেছিলেন। কিন্তু আমি বিনা দু’আয় অতিরিক্ত হিসাবে তাকে পৌত্রও দান করলাম।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন