সূরাঃ ৩৮/ সোয়াদ | Ṣād | ص আয়াতঃ ৬৪/৮৮ মাক্কী
৩৮ : ৬৪ اِنَّ ذٰلِكَ لَحَقٌّ تَخَاصُمُ اَهۡلِ النَّارِ ﴿۶۴﴾

নিশ্চয়ই এটি সুনিশ্চিত সত্য- জাহান্নামীদের এই পারস্পরিক বাকবিতন্ডা। আল-বায়ান

এটা নিশ্চিত সত্য, জাহান্নামের বাসিন্দাদের এই বাগবিতন্ডা। তাইসিরুল

এটা নিশ্চিত সত্য জাহান্নামীদের এই বাদ প্রতিবাদ। মুজিবুর রহমান

Indeed, that is truth - the quarreling of the people of the Fire. Sahih International

৬৪. নিশ্চয় এটা বাস্তব সত্য—জাহান্নামীদের এ পারস্পরিক বাদ-প্ৰতিবাদ।

-

তাফসীরে জাকারিয়া

(৬৪) জাহান্নামীদের বাদ-প্রতিবাদ; অবশ্যই এ সত্য ঘটবে। [1]

[1] অর্থাৎ, তাদের পারস্পরিক বাক্-বিতন্ডা ও একে অপরকে দোষারোপ করা, একটি এমন সত্য, যা অবশ্যম্ভাবী।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন