সূরাঃ ৩৮/ সোয়াদ | Ṣād | ص আয়াতঃ ৫৮/৮৮ মাক্কী
৩৮ : ৫৮ وَّ اٰخَرُ مِنۡ شَكۡلِهٖۤ اَزۡوَاجٌ ﴿ؕ۵۸﴾

আরও রয়েছে এ জাতীয় বহুরকম আযাব। আল-বায়ান

এ ধরনের আরো অন্যান্য (শাস্তি) যা তাদের জন্য যথোপযুক্ত। তাইসিরুল

আরও আছে এ রূপ বিভিন্ন ধরণের শাস্তি। মুজিবুর রহমান

And other [punishments] of its type [in various] kinds. Sahih International

৫৮. আরো আছে এরূপ বিভিন্ন ধরনের শাস্তি।(১)

(১) ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এর দ্বারা প্ৰচণ্ড শীত বোঝানো হয়েছে। আর ইবন আব্বাস বলেন, এর অর্থ, অনুরূপ। [তাবারী]

তাফসীরে জাকারিয়া

(৫৮) এ ছাড়া রয়েছে এরূপ আরও বিভিন্ন ধরনের শাস্তি। [1]

[1]شَكْلِه ِ অনুরূপ أَزْوَاجٌ বিভিন্ন ধরনের। অর্থাৎ ফুটন্ত পানি ও পুঁজের মত আরো বিভিন্ন প্রকার শাস্তি থাকবে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন