সূরাঃ ৩৬/ ইয়াসীন | Ya-Sin | يس আয়াতঃ ৫৮/৮৩ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
৩৬ : ৫৮ سَلٰمٌ ۟ قَوۡلًا مِّنۡ رَّبٍّ رَّحِیۡمٍ ﴿۵۸﴾

অসীম দয়ালু রবের পক্ষ থেকে বলা হবে, ‘সালাম’। আল-বায়ান

দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে তাদেরকে ‘সালাম’ বলে সম্ভাষণ করা হবে। তাইসিরুল

পরম দয়ালু রবের পক্ষ হতে তাদেরকে বলা হবে ‘সালাম’। মুজিবুর রহমান

[And] "Peace," a word from a Merciful Lord. Sahih International

৫৮. পরম দয়ালু রবের পক্ষ থেকে সালাম, (সাদর সম্ভাষণ বা নিরাপত্তা)।

-

তাফসীরে জাকারিয়া

(৫৮) পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হতে তাদেরকে বলা হবে ‘সালাম’ (শান্তি)। [1]

[1] আল্লাহর এই সালাম ফিরিশতাগণ জান্নাতীগণের নিকট পৌঁছে দেবেন। অনেকে বলেন যে, আল্লাহ তাআলা নিজে সরাসরি তাদেরকে সালাম দিয়ে সম্মানিত করবেন।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন