সূরাঃ ৩৮/ সোয়াদ | Ṣād | ص আয়াতঃ ৫৪/৮৮ মাক্কী
৩৮ : ৫৪ اِنَّ هٰذَا لَرِزۡقُنَا مَا لَهٗ مِنۡ نَّفَادٍ ﴿ۚۖ۵۴﴾

নিশ্চয় এটি আমার দেয়া রিয্ক, যা নিঃশেষ হবার নয়। আল-বায়ান

এ হল আমার দেয়া রিযক- যা কক্ষনো ফুরাবে না। তাইসিরুল

এটাই আমার দেয়া রিয্ক যা নিঃশেষ হবেনা। মুজিবুর রহমান

Indeed, this is Our provision; for it there is no depletion. Sahih International

৫৪. নিশ্চয় এটা আমাদের দেয়া রিযিক যা নিঃশেষ হবার নয়।

-

তাফসীরে জাকারিয়া

(৫৪) নিশ্চয় এটি আমার (দেওয়া) রুযী; যার কোন শেষ নেই। [1]

[1] এখানে رِزْق (রুযী) এর অর্থ দান এবং هَذَا (এটি) শব্দ দ্বারা পূর্বে বর্ণিত সকল নিয়ামত এবং খাতির-সম্মানের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যা জান্নাতী ব্যক্তিরা উপভোগ করবে। نفاد শব্দের অর্থ বন্ধ বা শেষ হয়ে যাওয়া। এ সকল নিয়ামতও অশেষ হবে এবং সে খাতির-সম্মানও চিরস্থায়ী হবে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন