সূরাঃ ৬৯/ আল-হাক্কাহ | Al-Haqqa | ٱلْحَاقَّة আয়াতঃ ৫০/৫২ মাক্কী
৬৯ : ৫০ وَ اِنَّهٗ لَحَسۡرَۃٌ عَلَی الۡكٰفِرِیۡنَ ﴿۵۰﴾
و انهٗ لحسرۃ علی الكفرین ﴿۵۰﴾

আর এটি নিশ্চয় কাফিরদের জন্য এক নিশ্চিত অনুশোচনার কারণ। আল-বায়ান

আর এ কুরআন কাফিরদের জন্য অবশ্যই দুঃখ ও হতাশার কারণ হবে (যখন কুরআনে বর্ণিত শাস্তি তাদেরকে ঘিরে ধরবে)। তাইসিরুল

এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হবে। মুজিবুর রহমান

And indeed, it will be [a cause of] regret upon the disbelievers. Sahih International

৫০. আর এ কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হবে,

-

তাফসীরে জাকারিয়া

(৫০) আর এই কুরআন নিশ্চয়ই অবিশ্বাসীদের জন্য আফসোসের কারণ হবে। [1]

[1] অর্থাৎ, কিয়ামতের দিন এ ব্যাপারে অনুতপ্ত হয়ে বলবে যে, ‘কতই না ভাল হত, যদি আমরা কুরআনকে মিথ্যা মনে না করতাম।’ অথবা এই কুরআনই তাদের আফসোস ও অনুতাপের কারণ হবে। যখন তারা ঈমানদারদেরকে কুরআন (পাঠ ও আমল করার) প্রতিদান পেতে দেখবে।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন