সূরাঃ ৩৮/ সোয়াদ | Ṣād | ص আয়াতঃ ৪৮/৮৮ মাক্কী
৩৮ : ৪৮ وَ اذۡكُرۡ اِسۡمٰعِیۡلَ وَ الۡیَسَعَ وَ ذَاالۡكِفۡلِ ؕ وَ كُلٌّ مِّنَ الۡاَخۡیَارِ ﴿ؕ۴۸﴾

আরো স্মরণ কর ইসমাঈল, আল-ইয়াসা‘আ ও যুল-কিফলের কথা। এরা প্রত্যেকেই ছিল সর্বোত্তমদের অন্তর্ভুক্ত। আল-বায়ান

স্মরণ কর ইসমাঈল, ইয়াসা‘আ ও যুলকিফলের কথা- এরা সবাই ছিল উত্তমদের মধ্যে গণ্য। তাইসিরুল

স্মরণ কর ইসমাঈল, আল ইয়াসাআ’ ও যুলকিফলের কথা, তারা প্রত্যেকেই ছিল সজ্জন। মুজিবুর রহমান

And remember Ishmael, Elisha and Dhul-Kifl, and all are among the outstanding. Sahih International

৪৮. আর স্মরণ করুন, ইসমাঈল, আল ইয়াসা'আ ও যুল-কিফলের কথা, আর এরা প্ৰত্যেকেই ছিলেন সজ্জনদের অন্তর্ভুক্ত।

-

তাফসীরে জাকারিয়া

(৪৮) স্মরণ কর, ইসমাঈল, য়্যাসা’ ও যুল-কিফলের কথা, এরা প্রত্যেকেই ছিল সজ্জন। [1]

[1] য়্যাসা’ (আঃ) ইলয়্যাস (আঃ)-এর নায়েব ছিলেন, আল-য়্যাসা’তে ال নির্দিষ্টীকরণের জন্য এবং এটা একটি অনারবী নাম। যুল-কিফল সম্পর্কে জানার জন্য সূরা আম্বিয়ার ৮৫ নং আয়াতের টীকা দেখুন। أَخْيَارٌ خَيْرٌ অথবা خَيَّرٌ এর বহুবচন যেমন مَيِّتٌ এর বহুবচন أَمْوَاتٌ ।

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন